KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/অনুভূতির সংযুক্তির জন্য ধ্যানSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

অনুভূতির সংযুক্তির জন্য ধ্যান

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

আমাদের জীবনে বিভিন্ন অভিমুখের সাথে, যথা, নিজের সাথে, অন্যদের সাথে, প্রকৃতির সাথে, জীবনের সাথে এবং মহাজগতের বুদ্ধমতা বা অস্তিত্বের সাথে, সংযুক্তি অনুভব করার জন্য এই অনুচ্ছেদে নানা প্রকার ধ্যান প্রক্রিয়া দেওয়া হল।

প্রক্রিয়া : নিজের সাথে সংযুক্তি

নিজের সাথে সর্বদা অনুভূতির সংযুক্তির জন্য নীচে একটি শক্তিশালী ধ্যান প্রক্রিয়া দেওয়া হল।

প্রক্রিয়াটি সম্পর্কে

আমাদের সত্তা মূলত শব্দ (ধ্বনি) দিয়ে তৈরি। তোমার শক্তি অবিশ্রাম ভিতরে স্পন্দিত হচ্ছে।

যখন আমরা মন্ত্রোচ্চারণ করি বা সঙ্গীত শুনি, আমরা বাইরের এক উৎসের সাথে সারিবদ্ধ হই এবং সেই স্পন্দনগুলিকে আত্মভূত করি।

এখানে আমরা আমাদের ভিতরের ধ্বনিগুলিকে প্রকাশিত হতে দিই এবং আমাদের ভিতরের স্পন্দনের সাথে সুর মেলাই।

A photograph of a smiling spiritual leader or guru seated on an ornate silver throne

সময় : ২১ মিনিট

নির্দেশাবলী

আরাম করে পা ছড়িয়ে দাঁড়াও ও চোখ বন্ধ কর।

তোমার ভিতরের সমস্ত ধ্বনিগুলিকে নিজে থেকে প্রকাশিত হতে দাও।

কখনো তোমার গুঞ্জন করতে ইচ্ছা হবে, কখন গান, কখন কিছু উচ্চারণ করার ইচ্ছা হবে। কখন হয়ত তুমি কিছু অর্থহীন আওয়াজ করতে পার।

যে ধ্বনি আসছে আসতে দাও।

আগে কখনও কর নি এমন শব্দ করলেও অপ্রতিভ হবে না!

সেগুলি তোমার ভিতরে আছে, সেইজন্য সেগুলি বার হয়ে আসছে।

আর যাই হোক, অস্তিত্বে কোন ভাল বা খারাপ বা অর্থপূর্ণ বা বোকাটে শব্দ নেই। প্রতিটিতে সমান শব্দশক্তি আছে, ব্যাস।

বুঝে নাও, এটা কোন বিশোধক (ক্যাথার্তিক) প্রক্রিয়া নয়।

তুমি এখানে পাগলের মত চীৎকার করে বা আর্তনাদ করে চাপমুক্ত হবার চেষ্টা করছ না। তুমি এখানে অন্তরের সুর বাঁধছ, তোমার অন্তরের স্পন্দনকে সক্রিয় করতে সহায়তা করছ। সুর বাঁধ এবং তোমার ভিতরের স্পন্দনকে উপভোগ কর, ব্যাস!

এই ধ্যানে আমরা তৈরি ধারণাসমূহ ছাড়া ও কোন শঠতা না করে সেই মানুষটি যেমন আছে ঠিক তেমন মানুষটির সাথে সম্পর্ক স্থাপন করি এবং আমরা ঠিক যেমন সেভাবেই নিজেদের প্রকাশ করি।

অবশ্যই এই প্রকার মিথস্ক্রিয়া কথা দ্বারা হয় না! যেই মুহূর্তে আমরা কথা ব্যবহার করা শুরু করি, আমরা ধারণার দুনিয়াতে প্রবেশ করি। পরিবর্তে আমরা নীরবতার সরাসরি ভাষাকে অন্য মানুষটির সাথে সংযুক্ত হবার জন্য ব্যবহার করি।

যখন তুমি শব্দ (কথা) দ্বারা সংযুক্ত হও, তাকে বলে বার্তা দ্বারা যোগাযোগ (communication)।

যখন তুমি নীরবে সংযুক্ত হও, তাকে বলে ভাবের আদানপ্রদান (communion)।

যখন তুমি অন্যজনের সাথে প্রকৃত ভাবের আদানপ্রদানে প্রবেশ কর, একটা সুন্দর জিনিষ ঘটে।

তোমার চোখের সামনে মানুষটির মুখ মুছে যায় এবং তার ব্যক্তিত্ব ছেড়ে যায়।

ধারণার ওপরে বানানো পরিচয় শব্দ বিনা আর থাকতে পারে না!

তার জায়গায়, অবশেষে ঈশ্বরের যে সুগন্ধসার আমাদের প্রত্যেকের মধ্যে নিহিত আছে তা প্রকাশিত হয়।

তুমি এক শিশুর মত হতে যাচ্ছ।

অন্য মানুষটি সম্পর্কে তোমার কোন ধারণাই নেই। কিন্তু সে যাই হোক না কেন, সে যেরকম ঠিক সেভাবেই তাকে সম্পূর্ণরূপে তুমি বরণ করছ।

ধাপ ৩

তোমার চোখ খোল।

তোমার সাথীর দিকে হাস।

এখন তোমার তোমার দুটি হাত বাড়াও ও তার হাত নিজের হাতে নাও।

নীরব হয়ে কিছুক্ষণ বসো, অভিজ্ঞতা কর যে তোমরা পরস্পরের দিকে প্রবাহিত হচ্ছ।

তারপর পরস্পরের চোখের দিকে গভীরভাবে তাকাও।

কেবল তাকাও।

সেখানে কি দেখবে তা নিয়ে কোন ধারণা রেখো না।

কল্পনা করবে না যে তুমি বা সে প্রিয় বা সংযুক্ত বা এরকম কিছু।

সমস্ত ধারণাগুলি মাথা থেকে সরিয়ে ফেল এবং স্থির হও।

অন্যজনের চোখে তুমি এমন কিছুর একটা আভাস পাও যা তুমি অন্তরঙ্গভাবে জান, এমন একটা জিনিষ যার সুগন্ধসার সর্বত্র আছে এবং কোথাও নেই।

তুমি অবাক হও, তুমি কি অন্যজনের দিকে নাকি নিজের দিকে তাকাচ্ছ।

নাকি তোমাদের দুজনের মধ্যে কোন পার্থক্যই নেই?

যদি চোখের জল বইতে থাকে, বইতে দাও।

হাসি এলে আসতে দাও।

যদি অন্যজনকে আলিঙ্গন করতে চাও, কর!

কিন্তু কোন কথা বলবে না।

ধাপ ৪

যখন তুমি এই নীরব আদানপ্রদান পুরোপুরি অভিজ্ঞতা করেছ, অন্যজনকে ধীরে ধীরে ছেড়ে দাও এবং তোমার চোখ বন্ধ কর।

কিছুক্ষণ নিজের সাথে বাস কর।

তারপর উঠে পড় ও চলে যাও।

তোমার সাথীর সাথে কথা বলবে না, অন্যদের সাথেও নয়।

দিনের বাকী সময়টা নিজের গভীরে প্রশান্তিতে আরাম করে, এই অভিজ্ঞতাকে আস্বাদন করতে করতে, নীরবে কাটাও। রাখে, অগ্নি আমাদের পাচনতন্ত্রের অনুরূপ ইত্যাদি ইত্যাদি।

পঞ্চভূতের প্রতিটির অদ্বিতীয় গুণ ও সূক্ষ্ম নির্যাস আছে : মাটির আছে গন্ধ, জলের আছে স্বাদ, আগুন আকার গুণাবলী প্রদান করে, বায়ুর স্পর্শ গুণ আছে, আকাশের আছে শব্দের (ধ্বনি) গুণাবলী।

এই পাঁচটি উপাদানের সাথে মানুষের পাঁচটি ইন্দ্রিয়ের যোগ আছে।

ঠিক বিশ্বব্রহ্মাণ্ডের মত মানুষের জন্মও এই পাঁচটি উপাদান থেকেই হয়েছে!

সেইজন্য এই পাঁচটি উপাদানের সাথে সুর মেলানোর জন্য ও আমাদের উৎসে ফিরে যাবার জন্য এক তীব্র ইচ্ছা আমাদের সর্বদাই থাকে।

বিভিন্নভাবে মানুষ এই পাঁচটি প্রধান শক্তির সাথে নিজের সুর বাঁধার চেষ্টা করে। মূর্তিপূজার মাধ্যমে সে পৃথ্বী উপাদানের শক্তির সাথে সুর বাঁধার চেষ্টা করে। তুমি জান, মূর্তি তৈরি হয় মাটি, পিতল, তামা ইত্যাদি দ্বারা।

পবিত্র নদীগুলিতে ডুব দিয়ে অর্থাৎ তীর্থস্নান করে সে নিজেকে জলের শক্তির সাথে সুর বাঁধার চেষ্টা করে।

হোম ও যজ্ঞ করে সে অগ্নির শক্তির সাথে যোগাযোগ করে।

মন্ত্র উচ্চারণ করে সে বায়ুর শক্তির সাথে লীলা করে।

সবচেয়ে সূক্ষ্ম শক্তি হল পঞ্চম উপাদানটি, আকাশ (ইথার)। সেটিতে বাহ্যিক উপায়ে প্রবেশ করা যায় না; সেটিকে অন্তরে অভিজ্ঞতা করতে হয়। ধ্যান হল সেই পদ্ধতি যার দ্বারা আমরা নিজেদের আকাশ-শক্তির সাথে সুর মেলাতে পারি।

তুমি পৃথ্বীমাতা।

এই অভিজ্ঞতা সহকারে কিছুক্ষণ থাক।

ধীরে ধীরে নিজেতে ফিরে আস।

কিছুক্ষণ চোখ বুজে থাক ও নিজের আকারকে পুনরায় প্রত্যক্ষ কর।

যখন তুমি নিজের শরীরের ভিতরে আরাম বোধ কর, স্বস্তিতে থেকে তোমার চোখ খোল।