পঞ্চম অধ্যায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
যৌন-কামনাকে ঐশ্বরিক প্রেমে রূপান্তরিত কর
যৌ ন-কামনার সারকথা
সবচেয়ে বেশী আলোচনা, চিন্তাভাবনা ও লেখালেখি হয়েছে যৌনতা বা সেক্স নিয়ে। আবার সেক্স বিষয়টি সবচেয়ে বেশী ভুল বোঝা হয়েছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে! আমরা এই বিষয় এড়িয়ে যাই অথবা একে প্রশ্রয় দিই। আমাদের অচেতন মনে সেক্স গভীরভাবে সমাহিত আছে। শুরু থেকেই আমরা এমন মানুষ দেখি না যে এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান প্রদান করতে পারবে।
যৌনতাকে, অন্য যে কোন বিষয়ের চেয়ে, চেতনার আলো দিয়ে আলোকিত করা প্রয়োজন!
ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে একটি মানুষের বনে হেঁটে যাবার মত এখন আমাদের অবস্থা। কোথাও একটা বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে।
যে মানুষটি এই বিষয় পুরোপুরি এড়িয়ে যেতে চায় সে পুরো অচেতন অবস্থায় আছে; সে তো জানেই না সেই গর্তটি কোথায় আছে - তাহলে সে কিভাবে তাকে এড়িয়ে যাবে?
যে মানুষটি একে প্রশ্রয় দেয় সে গর্তটি সম্বন্ধে সচেতন, কিন্তু তাতে সিধা ঝাঁপ দেওয়া ছাড়া অন্য কোন রাস্তা দেখতে পারে না।
এই দুটির মধ্যে একটিও কি কোন সমাধান হতে পারে?
জানা দরকার যে গর্তটা কোথায় আছে এবং তারপর সঠিক পদক্ষেপ নিয়ে তার পাশ দিয়ে চলা উচিৎ।
সেক্স বিষয়টি সর্বদা ঝাড়ু মেরে কার্পেটের নীচে রাখা হয়। এটা একটা নিষিদ্ধ বিষয়। বাবা মায়েরা এটা বাচ্চাদের সঙ্গে আলোচনা করতে চায় না। প্রথমত বাবা মায়েরা নিজেরাই এই বিষয়ের অন্তর্নিহিত সত্যগুলি জানে না! যে কোন বিষয়ে তোমাকে কোন বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করতে হবে, নতুবা তুমি সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না এবং বিষয়টিকে ভুল বুঝবে।
একটা ছোট গল্প :
এক মহিলা তার ছেলের স্কুল-টিচারের কাছ থেকে চিঠি পেল। টিচার চিঠিতে লিখেছেন যে ছেলেটি বোর্ড ঠিক করে দেখতে না পারার দরুণ লিখতে ভুল করছে। মহিলা সঙ্গে সঙ্গে ছেলেকে এক চোখের ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখল। তাতে লেখা ছিল, ‘চুল কাটতে হবে!’
আমরা এতে হাসছি, কিন্তু আমি তোমাদের বলছি, জীবনে যদি ঠিক লোকের কাছে প্রথমেই চলে যাও, তুমি সঠিক সমাধান পাবে, নতুবা তথাকথিত নানা বিশেষজ্ঞের চারপাশে গোল গোল ঘুরতে থাকবে এবং তা রা অযথা তোমার সময় নষ্ট করবে।
আরও খারাপ হল, তুমি এই ভুল নক্শাগুলি পরের প্রজন্মকেও শেখাও। আর এইভাবে রীতি বা প্রথা শুরু হয়। যখন প্রথা চালু হতে দাও, সেটা ভেঙ্গে বেরিয়ে পড়া এক বিশাল কাজ হয়ে দাঁড়ায়, কারণ প্রথাটি তোমার কাছে অনেক বছর পর এক সত্য হয়ে গেছে।
যখন এক মাস্টার আসেন, তাঁর প্রথম কাজ হল তোমার ওপরে যা যা করা হয়েছে, সেগুলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। কেবল তাহলেই তিনি তোমায় দেখাতে পারবেন যে তুমি আসলে কি। এটা তাঁর জন্য এক কঠিন কাজ কারণ তুমি তোমার রাস্তায় এতটা চলে গেছ যে তুমি ভাবতেই পার না যে তোমার রাস্তাটা ভুল হতে পারে!
বিষয়টিতে ফেরা যাক, ‘সেক্স বা যৌনতা কি?’
সেক্স এক বিশাল সৃজনশীল শক্তি। এটা এক ধ্যানশীল শক্তি। পুরো বিশ্বের উদয় হয়েছে এই সেক্স-এনার্জী থেকে।
আমাদের দেশে আগেকার দিনের জীবনমুক্ত মাস্টারেরা, ঋষিগণ, আমাদের এই বিষয়ে পুরো স্বচ্ছতা দিয়েছেন। তোমরা কি জান, বাৎসায়ন, যিনি কামসূত্র লিখেছিলেন, একজন সন্ন্যাসী ছিলেন? তিনি কুমার-ব্রতী (ব্রহ্মচারী) ছিলেন!
এমন কি তিনি কামসূত্র তাঁর নিজের মাতাকে নিবেদন করেছিলেন।
জীবনমুক্তি লাভ করার পর, তিনি একদিন ঘরে মার কাছে ফিরলেন। মা তাঁকে বললেন যেহেতু তিনি জীবনমুক্ত তাঁর নিশ্চয় ই
পৃথিবীর সমস্ত বিষয়ে গভীর জ্ঞান আছে। বাৎস্যায়ন মানলেন ও জিজ্ঞাসা করলেন যে মা তাঁর কাছ থেকে কি শুনতে চান।
মা বললেন, ‘আমি তোমার মা এবং জানি যে তুমি জন্ম থেকেই কুমার-ব্রত ধারণ করে আছ। কোন সুযোগই নেই যে তুমি সেক্স বিষয়টি কোন অভিজ্ঞতা থেকে জেনেছ। কিন্তু আমাকে এই বিষয়ে কিছু বলতে পারবে?’
বাৎস্যায়ন মৃদু হাসলেন ও নিবেদন করলেন কামসূত্র - সেক্সের বিজ্ঞান!
বাৎস্যায়নকে একবার জিজ্ঞাসা করা হয়, ‘এই বিষয়ে বলার জন্য আপনার কি অধিকার আছে?’
একটা স্বাভাবিক প্রশ্ন! আমি জানি তোমাদের অনেকেই এই প্রশ্নটি নীরবে আমাকেও করছ।
বাৎস্যায়ন যে উত্তর দিলেন, আমি তাকে আধুনিক ভাষায় আধুনিক সাদৃশ্যতা দিয়ে অনুবাদ করছি।
একজন ইলেক্ট্রিশিয়ান ঘরে এলে সে ঘরের প্রতিটি সুইচ অফ ও অন হলে কি হবে তা জানে। সে দেওয়ালের ভিতরে লুকানো সমস্ত ইলেকট্রিক তারগুলি সম্বন্ধে জানে। যদি কোন সমস্যা হয়, সে তার কারণ সঠিক নির্ধারণ করে সেটার সমাধান করে।
সে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির বিজ্ঞান বোঝে।
অন্যদিকে, তুমি, যে নাকি দিনে পঞ্চাশ বার ঐ সুইচগুলিকে অফ অন করছ, একদমই জান না যে দেওয়ালের পিছনে কি হচ্ছে! আমি ঠিক বলছি তো?
আমাদের বেশিরভাগই অফ আর অন করা ছাড়া কিছুই জানি না। তাই আমরা মাঝে মাঝে ইলেক্ট্রি ক শক্ পাই! তাই বোঝ যে আমরা বাবা, মা বা ঠাকুরদা হতে পারি - কিন্তু আমরা সেক্স সম্বন্ধে হয়ত কিছুই জানি না।
আমাদের সবার ওপর অবিশ্রাম হর্মোনের অত্যাচার চলছে। টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যম যৌনতা নানা ভাবে দেখায় এবং আমরা তা দেখে ভাবি আমরা সেক্স ও প্রেম সম্বন্ধে সবই জানি।
কেবল একজন জীবনমুক্ত মানুষই তোমাকে সেক্স বিজ্ঞান দিতে পারেন।
ভারতবর্ষ তার অচেল সম্পদ ও জমির জন্য বারবার লুণ্ঠিত হয়েছে। এইসব লুণ্ঠনে ভারতের কোন বড় ক্ষতি হয় নি এবং প্রতিটি আক্রমণের পর ভারত আবার নিজের জায়গায় ফিরে আসে ও ভারতীয় সমাজ উঠে দাঁড়ায়। সবশেষে, আমাদের গুরুকুল প্রথা, গুরুর পায়ের কাছে বসে শিক্ষার পুরাতন প্রথাকে ব্রিটিশরা ধ্বংস করে এবং কামসূত্র বাচ্চাদের আর শেখানো হয় না। এতে ভারত সবচেয়ে বড় আঘাত পায়। এইসময় লোকেদের আর সেক্সের অর্থ বোঝা হয়ে উঠল না এবং তারা কামাগ্নিতে জ্বলতে শুরু করল।
কখনও দুটি মানুষকে দাবা খেলতে দেখেছ? যখন খেলাটা দেখ, অনেক সময় ঠিক চালটা তোমার মনে আসবে - কিন্তু দুই খেলোয়ারের মাথায় সেটা আসে না! তোমরা কজন এটা লক্ষ্য করেছ? তোমরা এর কারণ কি মনে কর?
কারণ আমরা খেলাটিতে জড়িত নই, স্বামীজী?
হ্যাঁ! আসলে যে মানুষটি লক্ষ্য করছে সে জিতবার চাপে নেই। মানসিক চাপ মনকে ভোঁতা করে দেয়। তাই খালি যে মানুষটি খেলা থেকে বেড়িয়ে এসেছে, যে এক নিছক প্রত্যক্ষদর্শী, তোমাকে এর সম্পর্কে ঠিক ধারণা দিতে পারবে। মাস্টার তিনিই হন যিনি পুরোপুরি জানেন। সেইজন্য তিনি যে কোন বিষয়ে বিশেষজ্ঞ হন।
তাহলে সেক্স কি?
আজ বায়োলজি প্রমাণ করেছে যে, কোন পুরুষ ১০০% পুরুষ নয় এবং কোন মহিলাও ১০০% মহিলা নয়। এখন পুরুষ ৫১% পুরুষ ও ৪৯% মহিলা। তেমনি, একজন মহিলা ৫১% মহিলা ও ৪৯% পুরুষ; ৫০% থেকে খালি ১% এর পার্থক্য।
তোমার জন্ম হয়েছে তোমার বাবার মূলাধার (সেক্স-এনার্জী কেন্দ্র) এবং মায়ের মূলাধার থেকে। তাহলে তুমি কিভাবে কেবল পুরুষ বা কেবল মহিলা হবে? দুজনের বিশিষ্ট গুণগুলি তোমার ভিতরে থাকতে বাধ্য!
ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপের তাৎপর্য এটাই, যাঁর শরীরের অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী। আমরা স্বীকার করি কি না করি, আমরা নারী ও পুরুষ দুই শক্তিরই মূর্তপ্রকাশ। আমরা পূর্ণ, বিভাজিত নই।
সেক্সের পুরো ধারণা তন্ত্র সুন্দরভাবে বর্ণনা করে। শাস্ত্রে ভগবান শিব এই বিষয়ে দেবী পার্বতীকে বলেন। হাজার হাজার বছর আগের সেই লিখিত অন্তর্দৃষ্টি আজও জীববিজ্ঞানে প্রাসঙ্গিক।
পরিপূর্ণ ও অটুট হবার জন্য আমাদের প্রকৃতির দুটো রূপ, পুরুষ ও নারী, দুটোই গ্রহণ ও প্রকাশ করতে সমর্থ হওয়া অপরিহার্য।
কিন্তু সত্যি কি তা হয়? আমাদের কি দুটি রূপ প্রকাশ করতে অনুমতি দেওয়া হয়?
জন্মের সময় থেকে সমাজ তোমাকে লেবেল করে দিয়েছে ছেলে বা মেয়ে বলে এবং তুমি তদনুরূপ ব্যবহার করবে বলে সমাজ আশা করে। সমাজ ছেলেদের নারীভাব প্রকাশ করতে দেয় না, আবার মেয়েদেরও পুরুষভাব প্রকাশ করতে দেয় না। একদম ছোটবেলা থেকে আমাদের সত্তার একটি ভাগ দমন করে রাখা হয়।
সাত বছর বয়স পর্যন্ত, সমাজের নিয়ন্ত্রণ গভীরে প্রবেশ করার আগে, বাচ্চারা নিজে মেয়ে কি ছেলে, সে সম্বন্ধে সচেতন নয়। তাই একদম ছেলেবেলায় বাচ্চাদের পূর্ণতার ভাব থেকে। সে কেন্দ্রিত ও সুরক্ষিত। তাকে দেখতে কত সুন্দর ও আনন্দময় লাগে! সাত বছরের কাছাকাছি হ'লে বাচ্চা সমাজের নিয়ন্ত্রণে চলে আসে।
একটা বাচ্চা ছেলেকে পুতুল ও রান্নাঘরের খেলনা নিয়ে খেলতে উৎসাহ দেওয়া হয় না। বাচ্চা মেয়েকে রেসিং কার ও রকেট নিয়ে খেলতে উৎসাহ দেওয়া হয় না। এমনকি তাদের কাপড়ের রঙ ও অন্যান্য বস্তুর বেলাতেও বৈষম্য আছে। ছেলেদের জন্য নীল পছন্দ কর ও মেয়েদের জন্য গোলাপি, তাই না?
আগেকার দিনে বাবা-মায়েরা বাচ্চাকে গুরুকুলে রেখে আসত। গুরুকুল ছিল আবাসিক স্কুল এবং তার প্রধান বৈদিক -মাস্টার হতেন। গুরুকুলে বাচ্চাদের শেখান হত গায়ত্রী মন্ত্র - সাত বছর বয়সে বুদ্ধি উদ্দীপ্ত করার জন্য এক মন্ত্রদীক্ষা। যদি চৌদ্দ বছর বয়সের আগেই তাদের কোন আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে থাকে তবে তাদের পড়ানো হত ব্রহ্মসূত্র - বিশ্বদর্শনের সবচেয়ে মহান পুস্তক। নয়ত তাদের শেখান হত কামসূত্র - সেক্স-বিজ্ঞান, যাতে তারা পরিবার জীবনের কলা শেখে। একুশ বছর বয়সের আগে কেউ জীবনমুক্ত হলে, তাকে সন্ন্যাস দীক্ষা দেওয়া হত। তা না হলে তাকে যোগসূত্র পড়ানো হত। এইভাবে মাস্টারের নির্দেশ ও প্রেম দ্বারা একটি শিশুকে তার নিজের মত করে বিকশিত হতে দেওয়া হত।
কিন্তু আজকাল বড় কঠিনভাবে শিশুকে নিয়ন্ত্রণ করা হয় এবং তা শিশুর পক্ষে হানিকারক। বাচ্চা তার সেই অংশটিকে চেপে রাখে যেটাকে সমাজ অনুমোদন করে না। আমরা সেটা বুঝি না, কিন্তু সেই সময়টি বাচ্চার পক্ষে অতি কষ্টদায়ক। সে হঠাৎ মূল থেকে ছিন্ন বোধ করে, যেন তার সত্তার অন্য অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। তার চেপে রাখা অর্ধেক অংশকে সে বাইরে খুঁজতে শুরু করে।
মানুষের স্বাভাবিক প্রকৃতি হল সম্পূর্ণতা। সে পূর্ণ থেকে এসেছে এবং তাকে পুনরায় পেতে চায়। তাই ছেলেবেলায় সে তার হারিয়ে যাওয়া অর্ধেক অংশটিকে অচেতনভাবে খোঁজা শুরু করে। সে বহির্জগতে তার হারিয়ে যাওয়া অর্ধেক অংশটির বিকল্প খোঁজা শুরু করে। ছেলেরা খোঁজে মেয়েদের সংস্পর্শ ও মেয়েরা খোঁজে ছেলেদের সংস্পর্শ।
এখানেই সেক্সের পুরো ধারণার শুরু। সেক্সের ধারণার মূল এটাই।
সাত থেকে চৌদ্দ বৎসর বয়স পর্যন্ত, বাচ্চারা তাদের বাবা-মায়ের খুব কাছে থাকে। বাবা-মার কাছ থেকে বাচ্চারা আদর্শ পিতা ও আদর্শ মাতা কেমন হওয়া উচিত তার ছবি সংগ্রহ করে। ছেলের জন্য, তার ব্যক্তিত্বের দমিত অর্ধেক অংশ তার মায়ের ছবি দ্বারা প্রতিস্থাপিত হয় এবং একটি মেয়ের ব্যক্তিত্বের দমিত অর্ধেক অংশ তার বাবার ছবি দ্বারা প্রতিস্থাপিত হয়।
তাই সমস্ত ছেলের প্রথম হিরোইন হল তার মা এবং প্রতিটি মেয়ের প্রথম হিরো হল তার বাবা। এই গভীর অন্বেষণই ফ্রয়েডের মনস্তত্ত্বের ইডিপাস ও ওফেলিয়া কমপ্লেক্স। একটি ছেলে আশা করে যে তার পত্নী তাকে তার মায়ের মত সেবা করবে এবং একটি মেয়ে আশা করে যে তার পতি তাকে তার পিতার মত সুরক্ষা করবে ও আশ্বাস্ন দেবে।
মৃত্যু বা ডিভোর্সের জন্য ভেঙ্গে যাওয়া ঘরে, যেখানে বাচ্চা মা অথবা বাবার উপস্থিতি থেকে বঞ্চিত, সেখানে বাচ্চা এক অপূর্ণতার ভাব বহন করে। এমনকি সাবালক হবার বহু বছর পরেও, বাবা-মায়ের সাথে যতই মতভেদ হোক না কেন, তুমি তাদের ছাপ তোমার সত্তা থেকে মুছে ফেলতে পার না। তাই বাবা-মার সান্নিধ্য ছোটবেলায় না পেলে, শিশুর মধ্যে এক শূন্যতার সৃষ্টি হয়।
চৌদ্দ হলে বাচ্চা শারীরিক পরিপক্কতা লাভ করে। স্বাভাবিকভাবে সামাজিক নিয়ম তাকে আগের মত বিপরীত লিঙ্গের মা-বাবার সাথে একই রকম ঘনিষ্ঠতা করতে দেয় না, তাদের কাজকর্মও বিভিন্ন রকম হয়ে যায় এবং তারা বাবা-মায়ের সাথে বেশী সময় থাকে না।
তাই চৌদ্দ বৎসর বয়স হলে, অন্বেষণ চালু থাকে, কিন্তু এবার বহির্জগতে। আজকাল এটা চৌদ্দ হবার অনেক আগেই হয়ে যায়। বাচ্চারা টেলিভিশন ও ইন্টারনেট কম বয়স থেকেই জেনে যায়। তাই তারা মানসিকভাবেও তাড়াতাড়ি বড় হয়ে যায়। প্রায় চৌদ্দ বৎসর বয়সে বহির্জগতে অন্বেষণ শুরু হয়।
বাচ্চা এখন বাইরের মানুষ ও গণমাধ্যম (media) থেকে ছবি সংগ্রহ করা শুরু করে। মিডিয়া সেটা ভাল করে জানে। তাই দেখবে যে সমস্ত বিজ্ঞাপনে যৌনতার অন্তঃপ্রবাহ থাকে।
সমস্ত মোটরবাইকের বিজ্ঞাপনে মেয়েরা থাকে, যদিও খুব কম মেয়েরাই সেই সব বাইক চালায়। যে কোন উৎপন্নদ্রব্যই হোক না কেন দেখবে যে হাসিমুখের মেয়েরা সেটাকে সুপারিশ করছে। বাজারে গেলে তুমি সেই উৎপন্নদ্রব্য উঠিয়ে নাও , এটা ভুলে যাও যে তার সাথে সেই মেয়েটি আসবে না। মিডিয়া তোমার দমিত বাসনাকে ব্যবহার করতে ভাল করেই জানে।
ম্যাচিং গেম
সমস্ত মিডিয়া বা গণমাধ্যম স্বপ্ন বিক্রয় করে। তারা যে স্বপ্ন বিক্রী করে আমরা তাদের সংগ্রহ করি ও তৃষ্ণা মিটানো জন্য আমাদের মনে তাদের চালাতে থাকি। তা কি সম্ভব? তোমার জলের তেষ্টা কি লবণ দিয়ে মেটানো যায়? না! বরং তোমার তেষ্টা বেড়ে যাবে।
তুমি যদি সতর্ক ও সচেতন হও, বিজ্ঞাপনগুলি তোমাকে বোকা বানাতে পারবে না। কোন সন্দেহ নেই যে সেগুলি দেখে তুমি বাজারের সর্বশেষ অবস্থার সাথে ওয়াকিবহাল হবে, কিন্তু সেগুলি তোমাকে ঠকাবে না।
তুমি সেগুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। তুমি সেগুলিকে বস্তুনিষ্ঠভাবে দেখতে সমর্থ হবে ও তাদের সেখানেই ছেড়ে দেবে। তুমি সেগুলির দিকে এক তাৎক্ষণিক ও অচেতন আকর্ষণ অনুভব করবে না। কেবল যখন তোমার প্রভাবিত মনকে সিদ্ধান্ত নেবার কর্তৃত্ব দাও, তুমি সমস্যায় আছ। তোমার প্রভাবিত মনকে বুদ্ধি দ্বারা প্রতিস্থাপন করা প্রয়োজন যাতে তুমি সর্বদাই সচেতন থাক। এই ব্যাপারে ধ্যান খুব সাহায্য করে।
একদিকে মিডিয়া তোমাকে তোমাকে স্বপ্ন গেলায়, অন্যদিকে সমাজ তোমাকে দমন করে। সমাজ যত তোমার কল্পনা ও বাসনা দমন করতে চেষ্টা করে, কল্পনা তত বাড়ে, কারণ সমাজ তার মূলকে সম্বোধন করে না। তুমি যখন একটা গাছের কেবল ডালপালা কেটে ফেল এবং তার মূল এমনি ছেড়ে দাও, কি হয়? গাছ আরও সতেজ হয়ে বাড়ে।
এই কয়েক বছরে, চৌদ্দ বছর বয়স পর্যন্ত আমরা সমস্ত প্রকার মিডিয়া থেকে আদর্শ নারী বা আদর্শ পুরুষের ধারণা নেই। প্রতিটি মানুষ থেকে আমরা সবচেয়ে ভাল নাক, সবচেয়ে ভাল চোখ, সবচেয়ে ভাল ব্যক্তিত্ব এবং আমাদের ‘আদর্শ মানুষ’ সৃষ্টি করি। আমরা একটা ‘কাট অ্যান্ড পেস্ট মেথড্’ ব্যবহার করি! কম্পিউটারে তো তুমি অনেক কাট-অ্যান্ড-পেস্ট কর।
এই অবস্থা প্রায় সাত বছর ধরে থাকে, তারপর আমরা ২০ বা ২১ বছরের হই। সেই সময়ে মিডিয়ার সাথে সমীকরণ কমতে থাকে
- কিন্তু ভাবনাগুলি ইতঃপূর্বে আমাদের মনে গভীরভাবে গেঁথে গেছে। তখন আবার নতুন করে খোঁজা শুরু হয় - আমাদের সেই আদর্শ মানুষকে পাবার জন্য। ‘এরকম হবে’, ‘এরকম হওয়া উচিত’ এই ভাবনা নিয়ে এই খোঁজা। এখান থেকেই প্রত্যাশা শুরু হয়।
পরের সাত বছর, সেই খোঁজ চলে। মানুষের পর মানুষ আমরা চেষ্টা করি এবং হতাশ হয়ে পড়ি। কিছু বুদ্ধি মান মানুষ পরে বোঝে যে এই স্বপ্নগুলি বাস্তব হতে পারে না। যেহেতু স্বপ্ন বাস্তব হতে পারে না , তাদের স্বপ্ন বলা হয়! কিন্তু বেশীরভাগ মানুষই খুঁজতে থাকে।
একটা ছোট গল্প :
একজন ৯০ বছরের মানুষ সমুদ্রতীরে একটা বেঞ্চে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকেদের আসা -যাওয়া দেখত। আরেকজন এটা লক্ষ্য করে তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ‘আপনি এখানে রোজ বসে বসে কি করেন?’ লোকটি উত্তর দেয়, ‘আমি একজন মহিলা খুঁজছি যাকে আমার পত্নী বানাতে পারি। ’ অন্যজন অবাক হয়ে জিজ্ঞাসা করে, ‘আপনি যৌবনে তা খোঁজেন নি কেন?’ বেঞ্চে বসা লোকটি বলে, ‘আমি তো ৩০ বছর বয়স থেকে খুঁজে যাচ্ছি।’ অন্য লোকটি আরও বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, ‘আপনি কি রকম মহিলা খুঁজছেন?’ সে উত্তর দিল, ‘আমি এক আদর্শ মহিলা খুঁজছি।’ অন্যজন বলে, ‘আর আপনি একটাও পেলেন না।' ‘আমি একজন মহিলাকে পেয়েছিলাম যে আমার মনের মত মানানসই ছিল কিন্তু তার জন্য ব্যাপারটা ঠিক কাজ করে নি,’ সে উত্তর দেয়। অন্য লোকটি জিজ্ঞাসা করে কেন। বেঞ্চের বুড়ো বলে, ‘সে এক আদর্শ পুরুষ খুঁজছিল!’
এটাই হয় যখন আমরা মনের বহন করা ছবি অনুযায়ী নিখুঁত পাত্রপাত্রী পাবার চেষ্টা করি।
কিন্তু লম্বা খোঁজের পর, আমরা হঠাৎ একজনকে পাই যে আমাদের মনের ছবির সাথে মেলে - দূর থেকে। আমাদের মনের ছবিটা সবুজ এবং মানুষটির যে ছবি আমরা দেখি সেটাও সবুজ - তখন সবই সবুজ! মনে হয় যে সঠিক পাত্র বা পাত্রী পাওয়া গেছে!
এই সময়ে যা হয় তাকে বলা হয় ‘প্রেমে পড়া।’ প্রেমে পড়ার এটাই বিজ্ঞান। লক্ষ্য কর যে এটা সর্বদাই ‘পড়া’, কখনই প্রেমে ‘ওঠা’ নয়! কারণ আসলে আমাদের বিরাট প্রয়োজন ও প্রত্যাশার জন্য, আমরা জিনিষগুলিকে সেভাবে দেখি যেভাবে আমরা তাদের দেখতে চাই। আমরা আমাদের মানসিক প্রতিচ্ছবি অপরের ওপরে অভিক্ষেপ করি।
যাই হোক, পৃথ্বী তখন সবুজে ও গানে ভরে যায় এবং জীবন এক কবিতা হয়ে যায়। সবশেষে আমাদের খোঁজ শেষ হ য়! এই মঞ্চে আমরা কবিতা লেখা, ছবি আঁকা ও আরো কত কি শুরু করি।
যতক্ষণ পর্যন্ত এই দূরত্ব বজায় রাখা হয়, জিনিষগুলি নির্ঝঞ্ঝাটে চলে। আমরা আমাদের কল্পনা অন্যের ওপরে অভিক্ষেপ করতে থাকি। কিন্তু ধীরে ধীরে মানুষটি আরও সামনে আসে এবং তখন আমরা ভাবি যে যাকে অতটা সবুজ মনে করেছিলাম, সে অতটা সবুজ নয়, সে মলিন সবুজ। কিন্তু সেটা ঠিক আছে মনে হয় ও আমরা চলতে থাকি। তারপর আমরা আরও সামনে আসি এবং মনে করি এটা তো মলিন সবুজও নয়, এটা হলুদ রঙের একটা শেড।
এই পরিস্থিতিতে আমরা মেনে নিতে চাই না যে আমাদের কল্পনা মিথ্যা হয়ে গেছে, তাই আমরা সেই পরিস্থিতির জন্য কৈফিয়ত দিতে থাকি। আমরা নিজেদের বলি, ‘এটাই জীবন! সবকিছু নিখুঁত হতে পারে না!’ এবং আরও কত কি। বাস্তবে বাস করার জন্য অনেক সাহস, অনেক বুদ্ধি চাই। তাই আমরা এই অজুহাতগুলিকে একটা বাফার (buffer) সিস্টেম হিসাবে ব্যবহার করি।
সবশেষে আমরা যখন একদম সামনাসামনি এসে পড়ি, আমরা দেখি যে এটা হলুদও নয়; এটা কেবল সাদা! যেটা আমাদের ভিতরে সবুজ বলে গণ্য করেছিল, বাইরে সেটা সাদা। কল্পনা ও বাস্তবতা একেবারেই আলাদা।
একটা ছোট গল্প :
একটা লোক তিনতলা থেকে রাস্তায় পড়ে গেল। এক পথচারী তার দিকে দৌড়ে গেল ও জিজ্ঞাসা করল, ‘পড়ে যাওয়া ব্যাপারটা নিশ্চয়ই বেদনাদায়ক।’ লোকটি উত্তরে বলে, ‘না। পড়তে থাকার সময় কোন ব্যথা নেই; কেবল হঠাৎ থেমে যাওয়াতে ব্যাথা লাগে!’
যতক্ষণ পর্যন্ত আমরা ভালবাসায় ভাসতে থাকি ও মাখামাখি করতে থাকি, যতক্ষণ পর্যন্ত আমরা দূরত্ব বজায় রাখি ও মিলনসময় ছোট রাখি, আমরা ঠিক আছি; আমরা এক অলীক কল্পনার জগতে আছি; আমরা ব্যবহারিক স্তরে সেই। এই ভাসমান অবস্থা বন্ধ হয়ে প্রকৃত সম্বন্ধ শুরু হলে যখন দূরত্ব কমে ও একসাথে থাকার সময় বাড়ে, তখন সমস্যা শুরু হয়!
অলীক কল্পনা যত সংগ্রহ করবে, মাটিতে ছোঁবার আগে তত বেশী সময় ধরে পড়তে থাকবে এবং তাই আরও বেশী হানি হয়। সংগৃহীত অলীক কল্পনা যত কম হবে, তাদের তত কম জিনিষের সাথে তুলনা করতে হবে এবং তাতে বিপদ কম হবে । কিন্তু তোমার যদি কোন অলীক কল্পনা না থাকে, তোমার আদর্শ জীবনসঙ্গীর সাথে অবিলম্বে দেখা হবে। যদি তোমার অলীক কল্পনা না থাকে, যাকেই বিয়ে কর সে তোমার আদর্শ জীবনসাথী হয়ে যাবে।
আমাদের এটা বুঝতে হবে যে আমাদের মনের কল্পনার ছবির মত জীবন্ত কোন মানুষই হতে পারে না , কারণ ছবিটি বাস্তবতা থেকে সৃষ্টি হয় নি। আমাদের স্বপ্নজগতের নানা স্থান থেকে কাট অ্যান্ড পেস্ট করে ছবিটি হয়েছে ! বাস্তবতা এর সাথে মিলবে না কারণ এটা তো একটা ছবিমাত্র, একটা অলীক কল্পনা!
যদি তুমি তোমার ছবিগুলি সংগ্রহ কর বাস্তব জগতের চরিত্রদের থেকে , যারা তোমার আশেপাশে আছে, তবে তা ঠিক আছে। কিন্তু তুমি তো সেগুলি মিডিয়া বা গণমাধ্যম থেকে সংগ্রহ কর।
মিডিয়া নিজেই বাসনায় ভুগছে! তারা কিভাবে তোমায় পথনির্দেশ করবে বা স্বস্তি দেবে?
তাই সমস্ত তথাকথিত প্রেম প্রায়ই বেদনাতে শেষ হয়। শেষে মনে হয় আমরা ঠকেছি বা আমাদের থেকে সুযোগ নাওয়া হয়েছে।
আমাদের প্রাথমিক উপজ্ঞা বা সহজপ্রবৃত্তি (basic instinct) হ’ল, যা হয়েছে তার জন্য অন্যজনকে দোষ দেওয়া।
কিন্তু সেটা কি অন্যের দোষ?
না! কারণ আমরা কিছু আশা করেছিলাম, নিজের কল্পনা অন্যের ওপর চাপিয়েছিলাম, আর সেখানেই তো সমস্যার সূত্রপাত।
দ্যাখো, অনেক সময় কেউ অযৌক্তিক ও খামখেয়ালি ব্যবহার করতে শুরু করে। সেই ঘটনাগুলি ব্যতিক্রম এবং তখন তোমায় ঠিক করতে হবে তুমি এইপ্রকার ব্যবহারের সাথে বাস করতে থাকবে কিনা। আমার আগের কথাগুলো এখানে প্রয়োগ করতে পার না। ব্যতিক্রম সবসময় থাকে।
কিন্তু আমি যা বলছি তা বাস্তবে বহু ঘরে হচ্ছে যেখানে দুজনেই স্বাভাবিক এবং তা সত্ত্বেও ঘরে অশান্তি। কিন্তু আমরা কখনই এতে গভীরভাবে দেখি না। আমরা সত্যের সাথে কাজ করতে কখনই পছন্দ করি না।
আমি কি বলতে চাইছি তা বোঝ। তোমার কল্পনা মুছে ফেল এবং বাস্তবতার সাথে বাস করা শুরু কর।
একটা ছোট গল্প :
একজন তার বন্ধুকে একটি কুকুরছানা বিয়েতে উপহার দিল। তিন মাস পর তাদের রাস্তায় দেখা হল। ‘বিবাহিত জীবন কেমন চলছে?’ একজন অন্যকে জিজ্ঞাসা করে। ‘ও, কিছু ছোট পরিবর্তন হয়েছে, ব্যাস’, উত্তর এল। ‘কিসের পরিবর্তন?’ পরের প্রশ্ন। ‘প্রথমে কুকুরছানাটি আমার দিকে ঘেউঘেউ করত এবং আমার স্ত্রী আমার জন্য পত্রিকা নিয়ে আসত । এখন স্ত্রী আমায় লক্ষ্য করে চেঁচায় আর কুকুরছানা আমার জন্য পত্রিকা নিয়ে আসে !’, বিবাহিত লোকটি উত্তর দিল।
একবার মধুচন্দ্রিমা (honeymoon) শেষ হয়ে গেলে কি হয়? আশ্চর্য্যের কিছু নেই, এটাকে মধুসূর্য (honeysun) না বলে মধুচন্দ্রিবা বলা হয়! সুখ ব্যতিক্রমহীনভাবে কেবল এক পক্ষকাল (১৫ দিন) থাকে! আমি বলছি তুমি যদি এক সুপারমডেল বিয়ে কর, তোমার চোখ থেকে তার সৌন্দর্য ১৫ দিনেই মলিন হয়ে যাবে, কারণ তুমি ইতঃপূর্বে অপর কোন সুন্দরী সম্বন্ধে কল্পনা করতে শুরু করেছ! আর তুমি অলীক কল্পনা করতে থাক, কারণ আসলে তুমি নিজের ভিতরে পরিতৃপ্তি চাইছ, কিন্তু সেটাকে এই সব তৈরী করা ছবির মাধ্যমে বাইরে খুঁজে বেড়াচ্ছ।
এক মহিলা তার মেয়েকে বিবাহ বিষয়ে পরামর্শ দিচ্ছিল। ‘শোন সোনা, যখন তুমি কাউকে ভালবাস, সেটা জীবনভোর হওয়া উচিত; কেবল তবেই সেটা আসল প্রেম।’
মেয়ে মায়ের কথা শুনছিল।
মা বলে চলে, ‘আমার কথা উপদেশ হিসাবে নাও। আমি জানি আমি কি বিষয়ে কথা বলছি। আর যাই হোক আমি তিনবার বিয়ে করেছি!’
সমস্যা হল সবাই পরামর্শ দিতে তৈরি, কিন্তু নেবার কেউ নেই!
যাই হোক, নিদেনপক্ষে আমরা যখন দেখি যে বাইরের জিনিষটা সাদা, যদি আমরা বাস্তবতা গ্রহণ করি, তবে কোন সমস্যা নেই। কিন্তু আমরা কি চুপ করে থাকি? না! আমরা আমাদের তুলি ও রঙ দিয়ে সাদাকে সবুজ করার চেষ্টা করি ! আমরা আমাদের মানসিক নক্শার মানানসই করে অন্য মানুষটিকে পরিবর্তন করার চেষ্টা করি। যেভাবে আমরা তাকে কল্পনা করেছি সেভাবে তার ভাস্কর্য করার করার চেষ্টা করি। আমরা অন্যকে বশে আনার চেষ্টা করি এবং তাদের বস্তুতে বদলে ফেলি। আমরা শক্তিকে বস্তুতে নামিয়ে আনি। এখানেই সমস্যা শুরু হয়!
একটা ছোট গল্প :
একজন লোক পেশায় ছিল চিত্রশিল্পী বা পেইন্টার। সে তার বন্ধুকে বলছিল, ‘একবার আমার কাছে একটি মেয়ে গাঢ় নীল রঙের টুকরা নিয়ে এসে বলে যে আমাকে একই রঙের একটি বাড়ীর মডেল আঁকতে হবে। আমি ভাবলাম এই রঙ মেলাতে গিয়ে আমাকে তো আমার পেশাই ছেড়ে দিতে হবে। মেয়েটি কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না।’ বন্ধু জিজ্ঞাসা করে, ‘অবশেষে রঙ মিলল?’
সে উত্তর দিল, ‘আমার ভাগ্য ভাল। তার মোবাইলে একটা কল এল এবং সে যখন কথা বলছিল আমি তাড়াতাড়ি সেই টুকরাটিকেই রঙ করে ফেললাম!’
সমস্ত দিন ধরে, প্রত্যেক বাড়ীতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাবার্তা যত্ন সহকারে শোন। তুমি দেখতে পাবে ছেনি-হাতুড়ির কাজ চলছে! আমার মনে হয়, বিয়েতে মঙ্গলসূত্র ও আংটির সাথে ছেনি-হাতুড়ি উপহারে দেওয়া যায়!
আরেকটা ছোট গল্প :
একটি লোক তার বন্ধুর সাথে সন্ধ্যাবেলা চা খাচ্ছিল। লোকটি তার বন্ধুকে বলে, ‘আমি আমার বউকে ডিভোর্স করার পরিকল্পনা করছি। গত ছয় মাসে সে আমার সাথে একটা কথাও বলে নি।’ বন্ধু বলে, ‘এরকম সিদ্ধান্ত নেবার আগে ভাল করে ভেবে দেখ। তুমি এরকম বউ পাবে না। ’
জীবনে যদি আমরা আমাদের ভিতরের ছবিগুলি মুছে ফেলি, আমরা অসীম সম্ভাবনা পেয়ে যাব!
তুমি যদি অবিবাহিত হ’লে তোমার অলীক কল্পনা ছেড়ে দাও, যাতে তুমি তোমার জীবনসাথী পছন্দ করতে পার , স্বপ্নসাথী নয়। যখন কাউকে পছন্দ কর, নিজেকে মনে করাও যে তুমি সারা জীবন তার সাথে থাকবে , কিছু মাসের জন্য নয়। এটা কোন মজার ঘটনা নয়। এটা একটা সারা জীবনের ব্যাপার।
এখন পর্যন্ত যে কোন কালো জীন্স্ বা নীল টী-শার্ট তোমার কল্পনার জগতে থাকবে এবং তুমি তার দিকে আকৃষ্ট হবে। কিন্তু বোঝার চেষ্টা কর যে কালো ও নীল ছয় মাসের মধ্যে বিবর্ণ হয়ে যাবে!
তুমি যদি বিবাহিত হও; অলীক কল্পনা ছাড়; তবেই তুমি কারোর সাথে বাস্তব সম্বন্ধ স্থাপন করতে পারবে। তুমি ছেনি -হাতুড়ি নিয়ে ঘুরে বেড়ালে বাস্তব সম্বন্ধ হতে পারে না। ছেনি-হাতুড়ি দিয়ে খোদাই করার সময় কি হয়? তুমি খোদাই শুরু করলে এবং যখন ভাবলে খোদাই শেষ হয়েছে, তোমার কল্পনাও পরিবর্তিত হয়েছে; তাই তোমার পরিবর্তিত কল্পনাকে রূপ দেওয়ার জন্য খোদাইকাজ বেড়ে যায়। এই চক্র কখনও শেষ হয় না।
যতক্ষণ অলীক কল্পনা আছে, প্রকৃত সম্বন্ধ কখনই হতে পারে না। যদি তুমি লক্ষ্য কর, একই ঘরে চব্বিশ ঘণ্টা কারোর সাথে থাকলেও তুমি তার চোখের দিকে তাকাও না , কারণ বাস্তবের সাথে না থেকে তুমি অলীক কল্পনার সাথে বাস করছ। আসলে তুমি সত্যিকার মানুষটার সাথে বাস করছ না। অন্য মানুষটি যা করে তা তোমার কল্পনা দ্বারা দেখছ এবং সিদ্ধান্তে আসছ যে ভগবান তোমায় শাস্তির জীবন দিয়েছেন।
তুমি যদি অবিবাহিত হও, অলীক কল্পনা (fantasy) ছাড়, তোমার রক্ত ঠাণ্ডা হবে।
তুমি যদি বিধবা হও, তোমার কল্পনা (imagination) ছাড়, তুমি নিঃসঙ্গতার বেদনা অনুভব করবে না।
ছোটদের অলীক কল্পনা না করা শেখাও। সেটা না শিখিয়ে তাদের টিভিতে স্ত্রী-পুরুষের মিলিত সংগীত দেখতে দিয়ো না। যদি তারা কেবল গান উপভোগ করে ও তার সাথে নাচে, তো ঠিক আছে; কিন্তু ব্যতিক্রমহীনভাবে তারা যা দেখে তা ভিতরে হজম করে ফেলে। এখানেই সমস্যা শুরু হয়। সব কিছু সঞ্চিত হয় মূলাধার চক্রে বা সেক্স চক্রে। তখন একটা নিছক প্রস্তাবই যথেষ্ট এবং মূলাধার প্রস্তুত হয়ে যাবে।
আশা-প্রত্যাশার নিছক ভার থেকে মূলাধার চক্রে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। এইপ্রকারে এই চক্রটি তালাবদ্ধ থাকে। যখন তোমার অলীক কল্পনা অন্য মানুষের মারফৎ বা টিভি দেখে পূরণ করতে চেষ্টা কর, যখন তুমি তোমার আশা-প্রত্যাশা ও অলীক কল্পনা অন্য মানুষের ওপরে চাপাও বা অভিক্ষেপ কর, তার অর্থ এই চক্রটি তালাবদ্ধ আছে।
জীবনের বাইরের অবস্থার সাথে এর কিছুই করার নেই। এর সাথে ব্রহ্মচর্য বা কুমার-ব্রতের কোন সম্পর্ক নেই। এর সাথে তোমার ভিতরে খণ্ডিত হওয়া স্বরূপের সম্পর্ক আছে।
ব্রহ্মচর্য বা কুমার-ব্রত কি?
তোমার ভিতরে দমিত অর্ধেকের জন্য ব্যাকুল না হওয়াই ব্রহ্মচর্য বা কুমার-ব্রত বা কৌমার্য-ব্রত (celibacy), ব্যাস। তুমি যদি পুরুষ হও, তোমার নিজের এমনই পরিপূর্ণ অভিজ্ঞতা হওয়া উচিৎ যে তুমি তোমার ভিতরে দমিত নারীভাবকে আর হারিয়ে ফেল না। একইভাবে, নারী হলে তুমি নিজে এতই পরিপূর্ণ থাক যে তুমি সেই পরিপূর্ণতার অভিজ্ঞতার জন্য বাইরে তাকাও না। যদি এটা অর্জন কর, তুমি নারীর সাথে বা নারী বিনা বহির্জগতে বাস করতে পারবে। এটা অর্জন না হলে , বিবাহিত হলেও, তোমার ওপরে সর্বদা হর্মোনগুলি অত্যাচার করতে থাকবে। হর্মোনগুলির অত্যাচার পরিপূর্ণতা পাবার আ কুলতা ছাড়া আর কিছু নয়, সেই পরিপূর্ণতা তো পাওয়া যায় ভিতরে, বাইরে নয়।
যখন তুমি এই পরিপূর্ণতা পাও, তুমি বিয়ে করেছ কি কর নি, তোমার মনে শান্তি থাকবে। তখন তুমি বিবাহিত জীবনাও ব্রহ্মচারী হতে পারবে। এটাই আসল ব্রহ্মচর্য।
এর পরিবর্তে লোকেরা জবরদস্তি ব্রহ্মচারী হতে গিয়ে আরও দমিত ও বিকৃতমস্তিষ্ক হয়ে পড়ে।
মন্তব্য : কিন্তু স্বামীজী, আমরা তো হৃদয়ঙ্গম করতে পারছি না যে আমরা আমাদের ভিতরে একটা ছবি বহন করছি...
হ্যাঁ, কারণ আমরা কখনও ভিতরে তাকাই নি। আমরা সবদিকে যাই, কিন্তু ভিতরের দিকে যাই না। আমাদের ৮০% পর্যন্ত শক্তি এই শক্তিচক্রে তালাবদ্ধ আছে! এই শক্তিচক্রে শক্তি সঞ্চার করার কোন প্রয়োজন নেই। একে কেবল খুলতে ও সক্রিয় করতে হবে এবং এখান থেকে প্রবাহিত শক্তির বন্যা তোমার সম্পূর্ণ জীবনকে রূপান্তরিত করতে পারবে!
নিজের ভিতরে গভীরভাবে দেখলে বুঝবে যে ‘তুমি যা দেখ’ ও ‘তুমি যা দেখতে চাও’ তাদের মধ্যে কিছু গরমিল আছে বলে সবসময়ের ভাবনাই তোমার কষ্টের কারণ। এই ‘তুমি যা দেখতে চাও’ ছবিটিকে তুমি ভিতরে বহন করছ।
নিদেনপক্ষে এখন থেকে সচেতন হয়ে লক্ষ্য করার চেষ্টা কর, লক্ষ্য কর যে তুমি যাই দেখ তাতে তোমার মন কিভাবে খেলা করে। মন প্রবেশ করে রায় দেবার আগেই, দৃশ্যগুলি যেমন আছে ঠিক তেমনিভাবে তাদের ধরার চেষ্টা কর। তাহলে দেখবে তোমার মন কিরকম সূক্ষ্ম ও নিরবচ্ছিন্নভাবে যাই দেখ তার সাথে খেলা করে এবং তোমাকে বিশ্বাস করানোর কারণ হয় যে তুমি যা দেখ তাতে কিছু ভুল আছে।
সংস্কৃতে দুটি কথা আমাদের বাস্তবতা শেখায় : ‘দৃষ্ট সৃষ্টি’ এবং ‘সৃষ্ট দৃষ্টি।’ ‘দৃষ্ট সৃষ্টি’ মানে বিশ্ব যেরকম আছে সেরকম দেখা, তা যেভাবে আসে সেভাবে নেওয়া; যা আছে তাকে বাস্তব গণ্য করে স্বাগতম করা। ‘সৃষ্ট দৃষ্টি’ মানে বিশ্বকে সেভাবে দেখা, যেভাবে আমরা চাই, আমাদের রঙীন কাচের মধ্য দিয়ে, আমাদের অলীক কল্পনা মারফৎ। প্রথমটি শান্তিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়, পরেরটি নিয়ে যায় দুঃখকষ্টের দিকে।
একটা ছোট গল্প :
একবার একটি লোক এসে আমায় বলে, ‘স্বামীজী, আমরা বাড়ীতে দুটিমাত্র মানুষ, আমার স্ত্রী ও আমি। কিন্তু তাও ঘরে কোন শান্তি নেই!’ আমি তাকে বললাম, ‘কে বলেছে ঘরে দুটি মানুষ? তোমরা চারজন।' লোকটি একদম অবাক। আমি বুঝিয়ে বললাম, ‘তুমি, তোমার ভিতরের নারী, তোমার স্ত্রী এবং তার ভিতরের পুরুষ! তাই আমি বলি তোমরা চারজন। কেবল তোমাদের ভিতরের নারী ও ভিতরের পুরুষকে মুছে ফেলতে শেখ - আর দ্যাখ ঘরে কি পরিবর্তন হয়!’ লোকটি চুপচাপ চলে গেল।
প্রশ্ন : স্বামীজী, আমরা অন্যদের সম্বন্ধেও সমস্যা অভিজ্ঞতা করি, যেমন বাবা-মা ও বাচ্চাদের মধ্যে...
উত্তর : হ্যাঁ, যে কোন সম্বন্ধেই প্রত্যাশা থাকে। আমি মনে করি না যে প্রত্যাশা ছাড়া কোন সম্বন্ধ আছে।
বাবা-মায়েরা ছেলেমেয়েদের ছেনি হাতুড়ি দিয়ে খোদাই করে এবং ছেলেমেয়েরাও বাবা -মার সাথে একই চেষ্টা করে।
বাবা-মায়েরা তাদের অপরিপূর্ণ অভিলাষ বাচ্চাদের মধ্য দিয়ে পুরো করতে চায়। বাবা -মায়েরা স্বপ্ন দেখে যে তাদের ছেলেমেয়েরা ডাক্তার কিংবা ইঞ্জিনীয়ার হবে। কেন ছেলেমেয়েদের জিজ্ঞাসা করে জেনে নাও না যে তারা কি হতে চায় এবং তারপর তা পূরণ করার স্বপ্ন দেখ? তাতে তোমার সন্তানের অনেক সাহায্য হবে।
যে দিন তোমার সন্তান তোমাকে পালটে উত্তর দিতে শুরু করে, সেইদিন সে বড় হয়েছে। তখন তোমাকে তার সাথে অনেক সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। তার সাথে একসাথে সময় কাটাও, কথা বল, ভাল বন্ধু হও এবং খুঁজে বের কর সে জীবনে প্রকৃতপক্ষে কি করতে চায়। গভীর প্রেম ও ভরসা দিয়ে তাকে গাইড কর। তারপর তার উচ্চাকাঙ্ক্ষাকে তোমার বাস্তবতা বানাও এবং তাকে সেটা অর্জন করতে সাহায্য কর।
অনেক সন্তানেরা আমায় বলে, 'আমার বাবা চায় আমি এক ডাক্তার হই' বা 'আমার বাবা আমাকে আইনজীবী হতে বলছে।' অবশ্যই, সন্তান যদি নিজে কিছু ঠিক করতে না পারে এবং সে তোমায় জিজ্ঞাসা করে যে সে কি হবে, তুমি তার প্রতিভা ও সামর্থ্য লক্ষ্য করে তাকে পরামর্শ দিতে পার।
তুমি সর্বদাই পরামর্শ দিতে পার, কিন্তু তার গলা দিয়ে কিছু ঠেলে দিয়ো না। আবার তোমার সন্তানকে বুঝতে দাও যে তুমি তাকে কিছু করার জন্য স্বাধীনতা ও পরিপক্বতা দিচ্ছ এবং তাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও যে শেষে তাকে দোষ দেওয়া হবে না। তাকে সেটা স্বচ্ছভাবে বুঝতে হবে।
আজকের হোমওয়ার্কের জন্য আমি চাই যে তোমরা তোমাদের ধারণাগুলি লিখে ফেল যে এক সঠিক পতি, এক সঠিক স্ত্রী, এক সঠিক পিতা, এক সঠিক মাতা, এক সঠিক সন্তান এবং এক সঠিক বন্ধু কি রকম হওয়া উচিৎ। তোমার প্রাসঙ্গিক যে কোন পাঁচটি সম্বন্ধ বেছে নাও এবং লিখে ফেল। সততার সাথে কর। যখন তুমি তোমার কাগজটা পড়বে, আমি নিশ্চিত, তুমি দেখবে যে অচেতনতার গভীরে তোমার সমস্ত ধারণাগুলি জনপ্রিয় গণমাধ্যম বা মিডিয়া থেকে নেওয়া হয়েছে।
কোন টেলিভিশন সিরিয়াল দেখছ ও তাতে একটি চরিত্রকে ভাল লাগছে। সেই চরিত্র তোমার জন্য এক সুদৃঢ় বাস্তব হয়ে যায়।
অচেতনভাবে তুমি তোমার বাস্তব জীবনে জড়িত কিছু মানুষের কাছ থেকে সেই রকম ব্যবহার আশা কর।
এমনকি লোকেরা 'আদর্শ গুরু'-র ছবি মনে নিয়ে ঘোরে। সাধারণতঃ সেটা এক বুড়ো মানুষের ছবি, সাদা চুল এবং লম্বা দাড়ি - যা তোমরা বইতে ও টেলিভিশন সিরিয়ালে দেখ! আর যখন তারা আসে ও আমাকে দেখে, তারা মেনে নিতে পারে না যে একজন যুবা 'প্রকৃত মাস্টার' হতে পারে। তাই আমিও একই সমস্যার মুখোমুখি হই! লোকেদের আমায় গ্রহণ করার আগে, আমাকেও গুরু সম্বন্ধে প্রত্যাশা থেকে তাদের মুক্ত করতে হয়।
প্রশ্ন : কিন্তু মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমাদের খোদাই করতে হবে... যেমন আমরা যখন আমাদের কর্মচারীদের পরিচালনা করি। তখন আমরা কি করি?
উত্তর : সচেতন হয়ে খোদাই কর। কি করছ তা সম্বন্ধে সচেতন থাক - তাহলে দরকারের চেয়ে বেশী খোদাই করবে না। এই কর্মচারীদের থেকে তোমার প্রত্যাশাগুলি বাস্তব কিনা, তা দ্যাখো। অন্য কোন সমাধান আছে কিনা যাচাই করে দ্যাখো। একমাত্র ভীষণভাবে প্রয়োজন হলে পরে তুমি কাউকে ছাঁচে ফেলার চেষ্টা করতে পার।
যখন তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে সচেতনতার সাথে প্রয়োগ করতে শেখ! এমনকি ক্রোধ ও যৌন-কামনাও ভগবান প্রদত্ত মহান শক্তি। তোমার যখন সেই শক্তির ওপরে শ্রদ্ধা থাকে, তুমি তার অপচয় বা অপব্যবহার করবে না।
আমরা কি টাকা অপচয় করি? তুমি কখনও টাকা অপচয় কর না কারণ তুমি তা শ্রদ্ধা কর। যদি কেউ দশ টাকার কাজ করে , তুমি কি তাকে এক পয়সা বেশী দেবে? কিন্তু ক্রোধ হলে তুমি সর্বদা বেশী খরচা করে ফেল। যদি কেউ দশ টাকার ক্রোধের প্রাপ্যতা লাভ করে, তুমি তাকে পঞ্চাশ টাকার ক্রোধ দেখিয়ে দাও! কেন? কারণ তুমি অচেতন হয়ে ক্রোধ কর, সচেতন হয়ে টাকা খরচের মত কর না। যদি তুমি তোমার ক্রোধ সচেতন হয়ে ব্যবহার কর, তা আসলে তোমার কাজে আসবে এবং পরে তোমার সে সম্বন্ধে দোষীভাব হবে না, আমি আশ্বাস দিচ্ছি।
কখনও নিজের ক্রোধ থেকে বিপর্যস্ত হওয়া উচিত নয়। যদি বিপর্যস্ত হও, তার মানে তুমি সচেতনভাবে ক্রোধ প্রয়োগ কর নি; তুমি ক্রোধকে তোমাকে ডিঙ্গিয়ে যেতে দিয়েছ। এই স্কেল দিয়ে বোঝা যায় যে তুমি ক্রোধ সঠিকভাবে ব্যবহার করেছ কিনা!
একটা ছোট গল্প :
একবার এক পরিব্রাজক সাধু এক গ্রাম দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে তিনি শুনলেন যে একটি গোখুরা সাপ সেই গ্রামকে তটস্থ করে ফেলেছে। সাধুর জীবের সাথে ভাবের আদান-প্রদান করার শক্তি ছিল। গ্রামবাসীরা সাধুর কাছে মিনতি করল যে সাধু যেন সাপটিকে বুঝিয়ে দেন এবং সেটি যেন তাদের না কাটে। তাই সাধু সাপটিকে বোঝালেন এবং সাপটি প্রতিজ্ঞা করল যে সে আর কাউকে কাটবে না। কিছু মাস পর সাধুটি একই গ্রাম দিয়ে যাচ্ছিলেন এবং গোখুরাটির দেখা পেলেন। সে একদম জীর্ণ হয়ে গেছে, দেহে অনেক আঘাতের চিহ্ন, প্রায় মর-মর অবস্থা। 'তোমার কি হয়েছে? এত আঘাত কেন?', সাধু প্রশ্ন করলেন। গোখুরা কেঁদে বলে, 'হে সাধুবর! আপনি আমাকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে গ্রামবাসীদের কাটবো না! আমি আজ পর্যন্ত আমার প্রতিজ্ঞা রেখেছি। এদিকে গ্রামবাসীরা যারা আগে আমাকে ভয় পেত, আমার নরমপ্রকৃতিকে দুর্বলতা হিসাবে দেখছে। আমি কামড়াই না দেখে তারা আমাকে রোজ অত্যাচার করতে শুরু করেছে। দেখুন আমার এখন কি নিদারুণ অবস্থা!’ সাধু উত্তর দিলেন, ‘হে আমার বুদ্ধ বন্ধু! আমি তোমাকে কেবল কামড়াতে বারণ করেছি। ফোঁস করতে বারণ করেছিলাম কি?’
ক্রোধ সঠিকভাবে ও সঠিক পরিমাণে ব্যবহার করা দরকার। সঠিকভাবে ব্যবহার করতে জানলে ক্রোধ এক প্রচণ্ড শক্তি।
ক্রোধ সম্পর্কে জ্ঞান ক্রোধ লাঘব করে।
অনেকে আমার কাছে এসে বলে, ‘স্বামীজী, আমি আমার স্ত্রীকে এত ভালবাসি। তাই আমি চাই সে আরও ভালতে পরিবর্তিত হোক। তাই আমি তার সাথে লড়াই করি।’
আমি তাদের বলি, ‘তুমি তোমার পত্নীকে ভালবাস না; তুমি তোমার মনের ছবিটিকে ভালবাস।’
তুমি তোমার ছবিটিকে ভালবাস এবং যখন তোমার স্ত্রী সেই ছবির সাথে মেলে, তুমি তাকে ভালবাস। তোমার আসল প্রেম তোমার স্ত্রীর জন্য নয়; তা তোমার মনের ছবিটির জন্য। যদি তুমি সত্যি পত্নীকে ভালবাসতে, তুমি পত্নীর সাথে খাপ খাওয়ানোর জন্য তোমার ছবিকে পরিবর্তন করতে। তুমি তাকে তোমার ছবির সাথে মাননসই হবার আশা করবে না।
আমরা বেশীরভাগই আমাদের ছবিগুলির সাথে প্রেম করি। ঘরে অশান্তির তাতেই সূত্রপাত। তাতেই এক অন্তরঙ্গ যুদ্ধের সূত্রপাত। সততার সাথে বলছি প্রেমীরা অন্তরঙ্গ শত্রু। তারা অন্তরঙ্গ কিন্তু সর্বদা অস্ত্র নিয়ে তৈরী। তারা সর্বদাই অপরের ওপরে আধিপত্য স্থাপন করার জন্য চেষ্টা চালিয়ে যায়।
প্রকৃত অন্তরঙ্গতা হল যখন তুমি অপরের সাথে পুরোপুরি স্বস্তিবোধ কর। সেটাই প্রকৃত অন্তরঙ্গতা।
প্রশ্ন : স্বামীজী, আপনি কি বলছেন যে আমাদের অন্য মানুষটিকে তার সমস্ত দোষসহ গ্রহণ করতে মেনে নেওয়া উচিৎ?
উত্তর : না!
এমনকি ‘মেনে নেওয়া’ কথাটিতে একটা দোষারোপের ভাব আছে। যখন তুমি বল ‘সমস্ত দোষসহ তাকে মেনে নিতে রাজী হও’, এটা যেন একটা নীরবে অভিযোগ করা। এটা যেন বলা হচ্ছে, ‘কি আর করা যায়, আমাদের এর সাথে বাস করতে হবে!’ না! আমি বলছি, সেই মানুষটি যেমনই হোক, তাকে তোমার জীবনে সাদরে অভ্যর্থনা জানাও। মেনে নেওয়া ও অভ্যর্থনা করার মধ্যে পার্থক্য আছে। মেনে নেওয়া যেন একটা সমঝোতা করা। অভ্যর্থনা করা যেন নিঃশর্তভাবে, কোন প্রত্যাশা না রেখে, তোমার সত্তাকে অপরজনের কাছে উন্মুক্ত করে মেলে ধরা।
অস্তিত্ব তোমাকে সম্পূর্ণ সৃষ্টি উপহার দিয়েছে। তাকে অনুগ্রহ ও বিনম্রতার সাথে নাও। এটা করলে মূলাধার চক্রের বিরাট শক্তি তোমার কাছে উন্মুক্ত হয়। এই চক্রকে জাগরিত করা মানে এক অফুরন্ত শক্তির উৎসকে স্পর্শ করা। সেই বিরাট শক্তি যা কল্পনা , প্রত্যাশা এবং লোভে তালাবদ্ধ ছিল, সেই শক্তিকে সৃজনশীলতা, ব্যবসা, জীবন ও বাস্তবতার জন্য উপলব্ধ করা যায়।
শুধু তাই নয়, তুমি দেখবে যে তোমার ঘর হয়ে উঠছে এক শান্তির ক্ষেত্র, শান্তির এক মন্দির। আমাদের ঘরের হওয়া উচিৎ ধর্মক্ষেত্র, কিন্তু তা হয়ে গেছে কুরুক্ষেত্র, যুদ্ধক্ষেত্র! আর তা যুদ্ধক্ষেত্র হল কেন? কারণ আমরা মানুষদের ছেনি হাতুড়ি দিয়ে খোদাই করে যাচ্ছি। আমরা যদি মূর্তি বা কাঠ খোদাই করি, সুন্দর আকার এবং আসবাবপত্র তৈরি করতে পারি, কিন্তু যদি মানুষকে খোদাই করি, কেবল কষ্টভোগই তো হবে।
একজন আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আপনি কি বলতে পারেন, আঠারো হাতের দেবীর সাথে কি ভাবে সম্পর্ক স্থাপন করা যায়?’ আমি তাকে বলেছিলাম, ‘প্রথমে তুমি তোমার দুই হাতবিশিষ্ট পত্নীর সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা কর ; তারপর আমরা আঠারো হাতবিশিষ্ট দেবীর সাথে কিভাবে যোগাযোগ করা যায় দেখব!’ আরেকজন আমার কাছে এসে ডিভোর্সের জন্য আশীর্বাদ চায়। আমি তাকে বলি যে আমি বিবাহের জন্য আশীর্বাদ দিই, ডিভোর্সের জন্য নয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম সমস্যাটা কি এবং আমি তা সমাধান করতে পারি কিনা।
সে আমায় বলে, ‘স্বামীজী, আজ সকালে আমি কফি চাই। আমার পত্নী কফি এত তাড়াহুড়ো করে নিয়ে এল যে কফি আমার কাপড়ে পড়ে গেল।’ আমি অবাক হয়ে গেলাম এবং তাকে বললাম যে এই ঘটনাটি ডিভোর্সের জন্য খুবই তুচ্ছ। সে বলে চলে, ‘স্বামীজী, আপনি জানেন না। সে আজ কফি ফেললো, কাল তো অ্যাসিড ফেলবে।’ আমি হতবাক। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ‘ভাই আমার, তুমি কফি থেকে অ্যাসিডে কোন কারণ ছাড়াই চলে যাচ্ছ কেন? সে তো কেবল একটু রাগ করে তাড়াহুড়ো করে কফি ফেলেছে এবং আর যাই হোক, তোমার সেই নোংরা কাপড়টাকে ধোবে তো তোমার পত্নীই!’ সে বলে চলে, ‘স্বামীজী, আমাদের বিয়ের সময় এক প্রথা আছে যে তিন পাত্রে জল রেখে তার সবগুলিতে হাত ঢুকিয়ে নতুন দম্পতিকে একটা আংটি খুঁজতে হবে। সেই সময়েও সে নোখ দিয়ে আমার হাত আঁচড়ে দিয়েছিল!’ নতুন দম্পতির মধ্যে দূরত্ব ঘোচাবার জন্য, এই প্রকার খেলা ভারতীয় বিবাহে প্রচলিত আছে। আর এই পুরুষটি দশ বছর ধরে এই ধরণের তুচ্ছ ঘটনাবলীর হিসাব রাখছিল। আমি তাকে প্রশ্ন করি, ‘ভাই আমার, তুমি যদি পুলিশের মত এই রকম হিসাব রাখ তাহলে তোমার সাথে কেউ কিভাবে থাকবে?’
দ্যাখো, আমরা দুটি জিনিষ করি : প্রথম, যুক্তিতর্ক উপস্থাপন করে বিচারের অপেক্ষা করি; দ্বিতীয়টি, বিচার তৈরি করে তাকে সমর্থন করার জন্য যুক্তিতর্ক সংগ্রহ করি। ৯৯% সময় আমরা দ্বিতীয়টি করি।
আমাদের চারিদিকে অনেক কিছু ঘটছে কিন্তু আমরা যেগুলিকে চাই, কেবল সেগুলিকে তালিকাভুক্ত (রেজিস্টার) করি, যেগুলি বাস্তবে ঘটছে তা কখনও নয়। তাই আমরা বাস্তবকে হারাই। বাস্তব সর্বদাই বিদ্যমান কিন্তু আমরা যা দেখতে চাই কেবল তাই দেখি। বিবাহের প্রথম কয়েক মাসের মধ্যে পুরুষ ও নারী একে অপরের সম্পর্কে বিচার করে ফেলে এবং সেই বিচারের পরিপ্রেক্ষিতে একে অন্যকে দেখা শুরু করে, অন্যজন যাই করুক না কেন। তাদের সেই বিচার বজায় রাখার জন্য তারা যুক্তিতর্ক খোঁজে ও সংগ্রহ করতে থাকে।
তাই তুমি যদি ঠিক কর যে তোমার বউ বোকা, তাহলে সে যাই করুক না কেন, সবসময় তুমি তাকে বোকাই দেখবে। তুমি যদি মনে কর যে তোমার বর তোমাকে নিয়ন্ত্রণে রাখে, সে যাই করুক না কেন, তাকে সর্বদা তোমার তেমনিই লাগবে।
যদি এরকম কর তবে তোমার স্বামী বা স্ত্রীর আসল বৈশিষ্ট্যগুলি কখনও দেখতে পারবে না; যে বৈশিষ্ট্যগুলি তোমার করা বিচারগুলিকে সমর্থন করে, কেবল তাদের দেখতে পারবে। যেমন ক্ষুধার্ত হলে রাস্তায় কেবল রেস্টুরেন্ট চোখে পড়ে। একইভাবে , একটা কুকুর মারার আগে আমরা কি করি? আমরা তাকে পাগল বলে ঘোষণা করি ও তারপর তাকে মারি।
এরকম মনোভাব পরিত্যাগ কর। একমাত্র তবেই তোমার কাছে আসা যে কোন মানুষ বা জিনিষে এক বিশেষ সজীবতা লক্ষ্য করবে।
একটা ছোট গল্প :
একটি লোক পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করে যে তার স্ত্রী তিন ঘন্টা ধরে হারিয়ে গেছে। পুলিশ জিজ্ঞাসা করে, ‘আপনার স্ত্রীর উচ্চতা, ওজন, এসব বর্ণনা করতে পারবেন কি?’ লোকটি বলে, ‘তা তো জানি না।’ পুলিশ প্রশ্ন করে, ‘ঘর ছাড়ার সময় তিনি কি পরেছিলেন?’ লোকটি বলে, ‘তা দেখিনি। কিন্তু দাঁড়ান। সে কুকুরটিকে সাথে করে নিয়ে যায়। সেটা আমি জানি।’ পুলিশ জিজ্ঞাসা করে, ‘কি রকম কুকুর?’ লোকটি উত্তর দেয়, ‘ডালমেশন প্রজাতির। কালোর জায়গায় ছাইরঙের দাগ। তার ওজন ২৩ কিলো এবং লেজটি ধবধবে সাদা ও লেজে কোন দাগ নেই। তার কলারটা বাদামী রঙের ও রূপোর চেন। তার নাম স্পট।’ পুলিশ বলল, ‘যথেষ্ট। আমরা তাদের খুঁজে বার করব!’
বিয়ের পর স্বামী-স্ত্রী একে অপরের সাথে কয়েক মাস কিছু সজীবতা নিয়ে বাস করে আর সেই কয়েক মাসে , তারা একে অপরের সম্বন্ধে রায় বা বিচার সংগ্রহ করে। তারপর তারা একেবারেই একে অপরের সাথে সম্বন্ধে থাকে না। তারা অপরজনকে আসলে দেখেই না। তাদের সম্বন্ধ থাকে কেবল নিজের বিচারগুলির সাথে, ব্যাস।
পতি তার স্ত্রীর সম্পর্কে সংগ্রহ করা বিচারগুলির সাথে সম্বন্ধ রাখে এবং স্ত্রী তার পতির সম্পর্কে সংগ্রহ করা বিচারগুলির সাথে সম্বন্ধ রাখে। প্রকৃত পতি ও প্রকৃত স্ত্রী থাকল আলাদা! তারা বাড়ীতে চারজন হয়ে গেল।
সততার সাথে একটা পরীক্ষা কর। কতদিন হয়ে গেল যে তুমি তোমার স্ত্রীর বা পতির চোখে চোখ রেখে কথা বল নি? নিশ্চয় বহুদিন হয়ে গেছে। আর আমরা ভাবি যে প্রথমের দিনগুলি সোনার দিন ছিল এবং জীবন এখন একঘেয়ে হয়ে গেছে। যদি তুমি সত্যি সত্যি দেখ, তোমার মনোভাবই ব্যাপারটাকে একঘেয়ে করে ফেলেছে।
তুমি একটি মানুষকে বিকশিত হবার জায়গায়ই দাও না। তুমি তাদের টাইপকাস্ট করতে এতই ব্যস্ত। তুমি তাদের জন্য নতুন কিছু ভাববে না। আমি বলি, বিয়ের কিছু বছর পর তুমি স্ত্রী বা স্বামীকে দেখ না কারণ তোমার তৈরি তাদের ছবির সাথে তুমি সম্পর্ক স্থাপন করে বেশ খুশীতেই আছ।
তাহলে কি হবে? তাহলে তোমার সেই লোকটির মত অবস্থা হবে যে তার স্ত্রীর বিস্তারিত বিবরণ সম্পর্কে কোন ধারণা রাখে না! স্ত্রীর বিবরণ না জানা এক উপরিগত স্তরের সমস্যা। আমি যে জানার কথা বলার চেষ্টা করছি তা আরো অনেক গভীরের ব্যাপার। যে প্রকৃত মানুষটা তোমার সাথে বাস করছে তুমি তাকে হারিয়ে ফেলেছ। সেই মানুষটি সম্পর্কে তোমার ধারণা সহকারে তুমি বাস করছ।
কেবল ২৪ ঘণ্টার জন্য মনস্থির কর যে তুমি তোমার স্বামী বা স্ত্রীকে এইভাবে দেখবে যেন তাকে প্রথমবার দেখছ। কোন সিদ্ধান্তে না এসে, তার সমস্ত কথা ও কাজ সজীবতা ও সরলতার সাথে গ্রহণ কর। তোমার ভিতরে তার প্রতি এক প্রেম অনুভব কর। তার কথায় সে তোমাকে প্ররোচিত করলেও, তার কথাগুলি সচেতন হয়ে শোন এবং যথারীতি প্রতিরোধ না করে, শান্তভাবে ও ভালবেসে সাড়া দাও। তুমি দেখবে যে তুমি তোমাদের দুজনের জন্য নতুন রাস্তা খুলে দিচ্ছ; তোমাদের দুজনের মধ্যে এক নতুনভাবে সম্বন্ধ স্থাপন করছ।
হঠাৎ তুমি বুঝতে পারবে যে তোমার মনোভাবের জন্যই জিনিষগুলিকে দুর্বিষহ লাগছিল। অবশ্য তুমি বলতে পার যে অন্য মানুষটিকেও একইভাবে সাড়া দিতে হবে। নিজেকে ও অপরকে রূপান্তরিত করার ক্ষমতা তোমার আছে। তোমার মানসিক কাঠামোর একটু পরিবর্তন করে তুমি কত কিছু করতে পার। তুমি যখন পরিবর্তিত হবার জন্য সিদ্ধান্ত নাও, অন্য মানুষটিও স্বতশ্চলভাবে তার পথ বদলাবে।
একটা ছোট গল্প :
কবরস্থান দিয়ে যাবার সময় একটি লোক সজোরে কান্নার আওয়াজ শুনল। সে ভাবল যদি কিছু সাহায্য করা যায় এবং ভিতরে গিয়ে দেখল যে একটি লোক একটি কবরের কাছে বসে জোরে জোরে কাঁদছে। সে বারবার বলছে, 'তুমি কেন চলে গেলে? তুমি কেন চলে গেলে?' লোকটির কান্নায় সে দুঃখিত হল ও তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, 'মহাশয়, কিছু মনে করবেন না। তিনি কি আপনার স্ত্রী?' লোকটি উত্তর দিল, 'না। সে আমার স্ত্রীর প্রথম পতি।'
কল্পনা ও বাস্তবের মধ্যে নিছক গরমিলের জন্য সম্বন্ধ থেকে গভীর ক্ষত সৃষ্টি হয়। আরও খারাপ হল, লোকেরা একটা সম্বন্ধ থেকে আরেকটা সম্বন্ধে এই ভেবে যায় যে নতুন সম্বন্ধ তাদের কল্পনার সাথে মিলবে। কিছুদিন তা চলে এবং পরে দেখে যে সেখা নাও কিছু ঘাটতি আছে এবং তখন আরেকটা সম্বন্ধের দিকে চলে। কখনও তাদের মনেই হয় না যে অন্যজন বে ঠিক নয়।
আজকাল অল্পবয়স্কদের একে অপরকে সহ্য করা আরও বেশী করে কঠিন হয়ে পড়ছে এবং বিবাহ সহজেই ভেঙ্গে যাচ্ছে। এসব ঘটনা খুবই দুঃখদায়ক। এখন এক জাগরণ প্রয়োজন। একমাত্র এক গভীর বোধশক্তি এই জাগরণ নিয়ে আসতে পারে।
তুমি যদি আজ পর্যন্ত লেখা সমস্ত প্রেমকাহিনী পড়, দেখবে যে বাস্তবে কোথাও পুরুষ ও নারী একে অপরের সাথে কার্যক্ষেত্রে সব সময় একত্রে বাস করে নি!
রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন প্রেমের গল্পে নায়ক ও নায়িকা গঙ্গার দুই তীরে চিরন্তন প্রেমিক -প্রেমিকা হয়ে বাস করার সিদ্ধান্ত নেয়।
মাঝে মধ্যে তারা নৌকায় করে আসে, দুজনে মেলে ও পরে নিজের নিজের জায়গায় চলে যায়।
এরকম করলে, তারা মিলিত হবার সময় নিশ্চিত শান্তিতে থাকবে। প্রত্যেক সময়ে তারা যখন মিলিত হয়, সেখানে এক সজীবতা থাকবে কারণ তারা জানে যে এই মিলন কিছু ঘণ্টার জন্য; তাই প্রতিটি ক্ষণ মূল্যবান হয়ে ওঠে !
সব চিরন্তন প্রেমী, তারা রোমিও ও জুলিয়েট হোক অথবা লায়লা ও মজনু হোক অথবা অম্বিকাপতি ও অমরাবতী হোক, কখনই একসাথে বাস করে নি!
সমস্যা হচ্ছে কি, বাস্তব জীবনে কখনও পার্শ্ব-সংগীত (ব্যাকগ্রাউণ্ড মিউসিক) থাকে না! টেলিভিশনে যখন প্রেমকাহিনী দেখ, তাতে সর্বদাই পার্শ্ব-সংগীত থাকে এবং তুমি সহজেই এক কল্পনার জগতে ঢুকে পড়। সমস্ত দৃশ্যপট যা দেখ, বিশেষ করে প্রেমের দৃশ্যগুলিতে পার্শ্ব-সংগীত থাকবেই। পার্শ্ব-সংগীতের জন্য তুমি তাদের খুব উপভোগ কর। টেলিভিশন-সৃষ্ট জগত দ্বারা তুমি একেবারে সম্মোহিত হয়ে পড়।
বাস্তব জীবনে তুমি সেই সংগীত খোঁজ এবং তা পাও না! কিন্তু তুমি যদি সেই সংগীত নিজের ভিতরে পাও, তুমি তাকে বাইরে আর খুঁজবে না। নিজের ভিতরে তাকে পাওয়া মানে নিজের ভিতরে এক সুন্দর স্থান সৃষ্টি করা যেখানে সবকিছুকে অস্তিত্বের এক সুন্দর অংশ বলে অভিজ্ঞতা হয়।
মনে রেখ তোমার স্বামী বা স্ত্রী ভগবানের সৃষ্টি। তোমার সৃষ্টি ভগবানের সৃষ্টির সাথে প্রতিযোগিতা করতে পারে না! তাঁর সৃষ্টি সর্বদাই জিতবে!
আজ সমাজে অশ্লীল বিষয়, অলীক কল্পনা, স্বপ্ন ও বিকৃতি বেশী করে দেখা যায়। অলীক কল্পনা (ফ্যান্টাসি) সার্থক করার জন্য লোকেরা সস্তা বিকল্পের দিকে যাওয়া শুরু করেছে। অশ্লীল জিনিষ যৌনজীবন পূর্ণ করে না; তা থেকে আরও বেশী অলীক কল্পনা ও বিকৃতির সৃষ্টি হয়। কিন্তু অলীক কল্পনা করা ছাড়া আমরা যেন থাকতেই পারি না। একটা জিনিষ বোঝ : তুমি যদি দুর্বল না হও, কিছুতেই তোমার বাধ্যবাধকতা থাকবে না। শক্তিমান হলে তুমি যে কোন কিছু ফেলে দিতে পার।
(একটি মহিলা তার দৃষ্টিভঙ্গি জানাচ্ছিল) স্বামীজী, আপনি আমাদের যেমন আছি তেমনি থাকতে বলেন। কিন্তু সমাজে আমরা নিজের মত কিভাবে থাকব? আমার মনে হয় আমাদের পরিবার ও সমাজের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হওয়া উচিৎ।
হ্যাঁ, সবাই ব্যবহারিক স্তরে এই সমস্যার মুখোমুখি হয়। তুমি বল, ‘স্বামীজী, আমাকে অন্যজনের সাথে খাপ খাইয়ে কাজ করতে হবে।’ আমি জিজ্ঞাসা করি, অন্যজন তোমার ইচ্ছানুসার কাজ করুক, সেটাও কেন নিশ্চয় কর না? সত্যকথা, সমাজে আমাদের একে অপরের উপরে নির্ভর করতে হবে। আর কোন পথ নেই। তোমার সীমারেখা ভাল করে বুঝে নাও।
স্বাধীনভাবে পরাধীন হও!
পরিষ্কার করে বোঝ, কোন জায়গাটা তোমার এবং কোন জায়গাটা অন্যের। অপরের ক্ষতিসাধন না করে, তোমার নিজের জীবনকে সমৃদ্ধ করার প্রবল প্রচেষ্টা করে যাও।
প্রশ্ন : অন্যের মূলাধার চক্র কি উন্মুক্ত করা যায় না, যাতে সে তার প্রত্যাশাগুলি ফেলে দেয়?
উত্তর : সেটা কি করে করবে? তুমি কেবল নিজের প্রত্যাশাগুলিকে ফেলে দেওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পার, তাহলে ঘরে চারজনের জায়গায় তিনজনমাত্র থাকবে!
অন্য মানুষটিকে কিভাবে পরিবর্তন করা যায়...? আজকাল বিবাহ-উপদেষ্টা সংমোহনবিদ্যারও পরামর্শ দেয়!
একবার পড়েছিলাম এক মহিলা তার পতির ক্রোধ কমাতে চেয়েছিল। পড়েছিলাম যে চিকাগো বিশ্ববিদ্যালয় মানুষের মস্তিষ্কে ইলেকট্রোড লাগিয়ে তার ক্রোধ পুরোপুরি নিয়ন্ত্রণ করার পরীক্ষা করে। যখন তারা স্বেচ্ছাকর্মী চায় , কয়েকশ’ মহিলা জোর করে তাদের স্বামীদের নিয়ে আসে!
পরীক্ষার পর, ৭২ মহিলা, সত্যি সত্যি ৭২ জন মহিলা ফিরে এসে বিশ্ববিদ্যালয়কে বলে, ‘দয়া করে এই ইলেক্ট্রোডগুলি সরিয়ে ফেলুন। আমরা আমাদের পুরানো পতিকে ফিরে পেতে চাই! আমরা আমাদের পুরানো রাগী পতিকে ফিরে পেতে চাই!’ যখন জিজ্ঞাসা করা হয় কেন, তারা বলে, ‘জীবনে কোন রস নেই! লড়াই না করলে কোন আদানপ্রদান হয় না। পতিরা আমাদের দিকে কোন মনোযোগ দিচ্ছে না!’
সবার মনোযোগ পাওয়া চাই! আচরণ বিষয়ক মনোবিজ্ঞানীরা বলে যে একজন স্বাভাবিক মানুষ খাবার ছাড়া ৯০ দিন বাঁচতে পারে, কিন্তু মনোযোগ ছাড়া সে কেবল ১৪ দিন বাঁচে! তার বেশী হলে সে পাগল হতে থাকবে।
আমরা একে অপরকে ভালবাসতে ভুলে গেছি, যত্ন করতে ভুলে গেছি! প্রেম এক ভুলে যাওয়া ভাষা! তাই একে অপরের সাথে লড়াই দ্বারা আমরা আশা করি আমাদের মধ্যে আদানপ্রদান হবে ও একে অপরের মনোযোগ আকর্ষণ করবে!
আমার মনে হয় যারা এখানে বসে আছ এবং নালিশ করছ যে তোমাদের পতিরা বা পত্নীরা আধ্যাত্মিক নয় ... যদি তোমাদের পতি বা পত্নীরা আধ্যাত্মিক হয়ে পড়ে, তোমরা হয়ত ফিরে আসবে এবং অভিযোগ করবে যে তোমাদের পুরানো সাথীকে ফিরে পেতে দাও!
যেখানেই যাও স্বর্গকে সাথে নিয়ে চল
মূলাধার চক্র সম্বন্ধে সুন্দর ব্যাপার হল, যদি এই চক্র খুলে যায় তাহলে তোমার ৫০% সমস্যা অদৃশ্য হয়ে যাবে! এই একটি চক্র তোমার ৫০% জীবন নিয়ন্ত্রণ করে। তুমি যাই কর তাতে এই চক্রের চিহ্ন পাবে ! এমনকি তোমার স্বাক্ষরেও এর চিহ্ন আছে! মানে, তুমি যেভাবে স্বাক্ষর কর তা দেখায় যে তোমার ভিতরে কি ধরণের ভাবনা ভরা আছে। মূলাধার চক্র সক্রিয় হলে, তোমার স্বাক্ষর অন্যরকম লাগবে। যদি একটা ফুল ছেঁড়, সেই কাজ করায় একটা তফাৎ থাকবে। সেটা অনেক মৃদু ও শান্ত হবে , কোন হিংসা ছাড়াই।
নয়নন্মার বলে এক তামিল সাধুদের সম্প্রদায় আছে। একটা গানে তাদের সম্পর্কে বলা হয় , তারা যখন ফুল চয়ন করে, গাছ কোন বেদনা অনুভব করে না! এতে তুমি কি বুঝছ? এই চক্র উন্মুক্ত হলে তুমি এত সংবেদনশীল ও প্রেমময় হয়ে পড়।
যখন মূলাধার চক্রের শক্তি রূপান্তরিত হয়, তা তোমার থেকে প্রেম হয়ে উপচে পড়ে।
সেক্স হল কার্বন, প্রেম হীরা। সেক্স পাঁক, প্রেম হল সেই পাঁকে ফোটা কমল। এটা একই সারবস্তু। কিন্তু তোমাকে জানতে হবে যে তাকে কি করে প্রসেস্ করবে। কেবল তোমার প্রত্যাশাগুলি ত্যাগ কর, শক্তির এক ভীষণ উচ্ছ্বাস দেখবে।
আমি চাই আজ তোমরা সবাই বাড়ী গিয়ে এই অভ্যাসটি চেষ্টা কর :
বস ও এবং মূলাধারের ওপরে পূর্ণ মনোযোগ দাও। যদি লক্ষ্য কর, দেখবে যে তোমার এই চক্রটি সর্বদাই এক চাপে আছে। এখানে সব সময়ে একটা টানটান ভাব।
পাঁচ মিনিটের জন্য তোমার পতি বা পত্নী যা কিছু অশান্তি করেছে তার জন্য তাদের মন দিয়ে ক্ষমা কর। সত্যি সত্যি ক্ষমা কর। তোমার সমস্ত সংশয়ের মূলে যাও এবং অসন্তুষ্টির ভাবনা ত্যাগ কর। এটা সম্পূর্ণতার সাথে কর। তারা যেমন, সেভাবেই তাদের স্বাগত কর। তাদের তোমার গভীর প্রেম দাও।
ঠিক পাঁচ মিনিট পরে দেখবে যে মূলাধার চক্র পুরোপুরি শিথিল ও রিল্যাক্স্ড্ হয়ে গেছে।
যদি কেবল পাঁচ মিনিটে এই ফল পাও, কল্পনা কর তোমার পুরো মনোভাবকে পরিবর্তন করলে কি হবে! কি প্রচণ্ড শক্তিপ্রবাহ তুমি অনুভব করবে!
তুমি এখন যেভাবে বাস করছ, তোমার কাছে যেন ১০০,০০০ টাকা আছে, কিন্তু তার মধ্যে ৯০,০০০ টাকা তুমি এক জায়গায় এমনভাবে তালাবদ্ধ রেখেছ যে তুমি তালাটি খুলে এখন সেই টাকা বার করে আনতে পারছ না। বাকী ১০,০০০ টাকা দিয়ে তুমি তোমার সমস্ত জীবন চালিয়ে দেবার চেষ্টা করছ। তাই স্বভাবতই নিজেকে দীন মনে হবে!
একইভাবে তোমার সমস্ত শক্তি এই চক্রে তালাবদ্ধ ছিল - ক্রোধে, সেক্সে এবং আরো কত কিছুতে। দৈনন্দিন জীবনযাপনের জন্য তোমার যথেষ্ট শক্তি নেই! একবার এই চক্র উন্মুক্ত হলে, তোমার জীবন সমৃদ্ধ হবে। তুমি আরও ভাল করে চিন্তা করতে, বুঝতে ও পরিকল্পনা করতে পারবে। তুমি বুঝবে যে এই শক্তি সচেতনভাবে তোমার ওপরে কাজ করছে। এটা এক এমন নূতন মাত্রা খুলে দেবে যার অভিজ্ঞতা তোমার আগে কখনও হয় নি। তুমি প্রকৃতপক্ষে হৃদয়ঙ্গম করবে যে তোমার পতি , পত্নী এবং বিশ্বের সবাই হল আধ্যাত্মিক সত্য!
তোমার বোঝা উচিৎ যে স্বর্গ এবং নরক ভৌগলিক স্থান নয়। তাদের মানচিত্রে নির্দেশ করা যায় না। তারা কেবল মানসিক জগতে বর্তমান। জীবনকে স্বর্গ বা নরকে রূপান্তরিত করা তোমার ওপর নির্ভরশীল।
যখন তুমি প্রত্যাশাতে ভরা, তুমি তোমার নিজের নরক নিজের ভিতরে বহন কর। তাই যেখানেই যাবে তোমার নরক তোমার সাথেই চলবে! সার্কাস পার্টি যেভাবে তাদের তাঁবু নানা জায়গায় নিয়ে গিয়ে তাঁবু খাটায় , সেভাবে তুমিও তোমার নরক তোমারই সাথে নানা জায়গায় নিয়ে যাও। আর এইভাবে দুজন মিলিত হলে, দুই নরকের ভীষণ যুদ্ধ হয়!
কেন তুমি এই বোঝা নিজের সাথে বহন করতে চাও? এবারে অন্তত এটাকে একদম ফেলে দাও!
কেবল মনে কর যে তোমার প্রত্যাশা পূরণের জন্য অন্যদের খোদাই করার চেষ্টা করে তুমি কত শক্তি অপচয় কর। ছেনি -হাতুড়ি ফেলে দেওয়া কি অনেক সোজা নয়? এমনকি সেই শক্তির ১০% শক্তিকে ধ্যানে ব্যবহার করলে, তোমার জীবন সত্য জীবনে রূপান্তরিত হতে পারে।
সজীবতা হল : ‘সজাগতার সাথে ও স্বাধীনভাবে জীবনে এগিয়ে চলা।’ বেছে নেবার কাজটা আমাদের করতে হবে। আমাদের সচেতন হবার সুযোগ আছে। সিদ্ধান্ত নেওয়াটা আমাদের ওপর নির্ভর করে।
যৌনকামনা থেকে প্রেম, এক আল্কেমি প্রক্রিয়া
ক্রোধের মত যৌনকামনাও এক প্রচণ্ড শক্তি। আসলে যৌনতা সম্বন্ধে বোঝা ও তাকে কিভাবে রূপান্তরিত করা যায় তা না জানা পর্যন্ত, তুমি যাই কর তা হল যৌনতা-জনিত। এমনকি যখন একটা পেন উঠিয়ে নিচ্ছ বা কোন শিশুকে আদর করছ, তা সবই যৌনতা-জনিত। এতে একটা বিশেষ পশু স্বভাব আছে কারণ তোমার শক্তি লোভ থেকে চালিত হচ্ছে। তা উচ্চতর শক্তিতে রূপান্তরিত হয় নি।
যেভাবে ক্রোধ সম্বন্ধে জ্ঞান ক্রোধ কমিয়ে দেয়, একইভাবে যৌনকামনা সম্বন্ধে জ্ঞান যৌনকামনা কমায়, কারণ দুটো একই শক্তি! কামনা ও যৌনতা সম্বন্ধে মুশকিল হল, তাদের বাস্তব থেকে অনেক বাড়িয়ে দেখা হয় ও কল্পনা করা হয়। দমিয়ে রাখার জন্য, যৌনতা আসলে যা তার থেকে অনেক বেশী বড় করে দেখা হয়। সেখানেই সমস্ত জটিলতার সৃষ্টি হয়। এই ব্যাপারটিকে গণমাধ্যম বা মিডিয়া অনেক দূষিত করে ফেলেছে।
যখন তোমার যৌনকামনায় অপর ব্যক্তি সাড়া দেয় না, তখন কামনা সেই ব্যক্তির ওপরে ক্রোধে পরিবর্তিত হয়। তাই তোমরা খবরের কাগজে পড় কোন কলেজের একটি ছেলে প্রেমে ব্যর্থ হয়ে মেয়েটির দিকে আসিড ছুঁড়েছে।
মনুষ্যজাতিকে উচ্চ-নীচ ভেদে সমাজ সর্বদাই বিভাগিত করে। কোন মানুষের যৌনকামনা থাকলে তাকে মানুষের মধ্যে নীচে মনে করা হয়। উচ্চ-নীচ বলে কিছু নেই, কেবল রূপান্তর ঘটাতে হবে, ব্যাস।
যারা এরূপ নৈতিক মানদণ্ড নিরূপণ করে, তারা নিজেদের নীতিজ্ঞ বা নীতিবিদ্ বলে দাবী করে। তারা এইসব ভাবনার গভীরে যেতে ভয় পায় অথবা এই ভাবনাগুলিকে বুঝতে গিয়ে অপরাধবোধে জড়িয়ে পড়ে এবং তাই তারা নীতিবিদ্ হয়ে যায়। তারাই সমাজে নিজেদের মানদণ্ড দিয়ে উচ্চনীচ স্থির করে।
এটা বুঝে ফেল যে উপর নীচ বলে কিছু নেই। যেই মুহূর্তে তুমি ভাববে যে তুমি নীচ, তুমি সেই ভাবনার সাথে লড়াই করা শুরু করবে এবং তখন তোমার পক্ষে তা থেকে বেড়িয়ে আসা খুব শক্ত।
যখন মানুষেরা তোমার মধ্যে নিকৃষ্ট ও উৎকৃষ্ট ভাবনা চাপাবার চেষ্টা করে, মনে রেখো যে প্রতিটি মানুষই অস্তিত্বের অংশ এবং কেউই কারো থেকে নিকৃষ্ট বা উৎকৃষ্ট নয়। এই সত্যটি ভুলে থাকলে তুমি এই প্রকার শব্দ ব্যবহার করবে।
যৌনকামনা গভীর অজ্ঞাণতা থেকে আসে। যৌনকামনাকে প্রেমে পরিবর্তিত করা এক আল্কেমি (alchemy) প্রক্রিয়া। সস্তা ধাতুকে মূল্যবান ধাতুতে পরিবর্তন করার প্রক্রিয়া হল আল্কেমি। একইভাবে আমাদের যৌনকামনা নামক অপক্ব ভাবনাকে প্রেম নামক উচ্চতম ভাবনায় পরিবর্তিত করা এক আল্কেমি প্রক্রিয়া। এটা এক চূড়ান্ত আল্কেমি।
আমার হিমালয়ে পদযাত্রার সময়ের একটা সত্য ঘটনা বলি :
হিমালয়ে যেখানে যাবার ইচ্ছা হ’ত, সেখানেই আমি পায়ে হেঁটে যেতাম। আমার জিনিষপত্র প্রায় কিছুই ছিল না এবং রাত্রে যেখানে ইচ্ছা ঘুমতাম। শিকড় ও ডালপালা ধরে আমি গাছেও চড়তাম। এই সময়ে আমি বহু সাধুর সঙ্গ পাই। একবার এক সাধুর সাথে দেখা, সে প্রায় উলঙ্গ, জটাধারী এবং ভয়ঙ্কর দেখতে। সে ছিল এক নাগাবাবা, নাগা সম্প্রদায়ের সাধু।
তাঁর দিকে আকৃষ্ট হয়ে আমি কাছে গেলাম।
সেইসময় আমি ভাল হিন্দি বলতে পারি না, ভাঙ্গা ভাঙ্গা হিন্দি শব্দে কথা বলতাম। আমি তাঁর সাথে কয়েকদিন ছিলাম। সারাদিন তিনি হুঁকা খান। আমি তাকে অবাক হয়ে দেখতাম। তিনি হুঁকাতে দুটি তামার পয়সা ফেলতেন ও পরে সেখান থেকে দুটি সোনার মুদ্রা বার করে নিতেন! তিনি সেই স্বর্ণমুদ্রা দোকানে বিক্রি করে আরও তামার মুদ্রা নিয়ে আসতেন ও প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম এটা কিভাবে সম্ভব।
তিনি কোন উত্তর না দিয়ে আমাকে পাইপটা এগিয়ে দিলেন। তামাক ও মদের গন্ধ আমি কখনই সহ্য করতে পারতাম না, তাই আমি কয়েক পদক্ষেপ পিছিয়ে গেলাম। আমি তাঁকে বললাম যে আমি হিমালয়ে ধ্যান ও জীবনমুক্তির জন্য এসেছি এবং আমি ধূমপান অথবা স্বর্ণমুদ্রায় আগ্রহী নই।
তিনি আমার দিকে তাকালেন ও প্রথমবার স্পষ্ট তামিলভাষায় বললেন, ‘অঙ্গম পাজুতাল তঙ্গম পাজুক্কুম’ তার অর্থ : ‘তোমার সত্য পরিপক্ক হলে, সোনা পরিপক্ক হবে।’ আমি তো নির্বাক। অবাক হলাম যে উনি বুঝেছিলেন যে আমি তামিল। তিনি খেলার ছলে ফুঁ দিয়ে ধোঁয়ার বৃত্ত বানিয়ে আমার মুখের দিকে ছাড়লেন। তারপর তিনদিন ধরে আমি পরম আনন্দে ছিলাম।
তামা থেকে সোনা বানানো অ্যাক্কেমি প্রক্রিয়া। এটা বহির্জগতের অ্যাক্কেমি প্রক্রিয়া। অন্তর্জগতের অ্যাক্কেমি হল আমাদের সাধারণ শক্তিগুলিকে উচ্চতর আধ্যাত্মিক শক্তিতে পরিবর্তন করা। যখন তুমি সাধারণ শক্তিগুলিকে উচ্চতর আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করা শিখে ফেল, তুমি তামাকে অনায়াসে সোনায় পরিবর্তিত করতে পারবে; এটা কোন বড় ব্যাপার নয়। অন্তর্জগতের অ্যাক্কেমি প্রক্রিয়া আয়ত্তে এসে গেলে, বহির্জগতের অ্যাক্কেমি খুবই সোজা, যেন নিছক ছেলেখেলা।
আমি এই ঘটনা তোমাদের বললাম অ্যাক্কেমির ধারণা দেবার জন্য, বহির্জগতের অ্যাক্কেমি করার জন্য নয়! বহির্জগতের অ্যাক্কেমি সাধারণ ব্যাপার। একমাত্র অন্তর্জগতের অ্যাক্কেমি তোমাকে আসল মাস্টার তৈরি করবে।
ধাতুর অ্যাক্কেমি প্রক্রিয়ায় আসলে কি হয়? প্রথমে প্রাথমিক ধাতু (base metal) থেকে অপদ্রব্য (impurity) দূরীভূত করা হয়। তারপর কিছু উপাদান যোগ করা হয় ও পুরো জিনিষটাকে এক প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়। শেষে প্রাথমিক ধাতু উচ্চতর ধাতু হ য়ে যায়।
আমাদের পাশবিক ভাবকে দৈবিক ভাবে রূপান্তরিত করতে হবে। আমাদের যৌনকামনা হল এক পাশবিক ভাব। অন্ততপক্ষে পশুর যৌনকামনা পবিত্র। তারা সমস্ত জগৎ ভুলে যায় যখন তারা যৌনকর্মে লিপ্ত হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের যৌনকামনাও খাদহীন নয়। যৌনকামনার সাথে সর্বদা অপরাধবোধ ও অনিশ্চিত বাসনা মিশে থাকে।
হয় আমাদের নিয়ন্ত্রিত অতীতের জন্য অপরাধবোধ আসে এবং আমরা সরে যাই, অথবা ভবিষ্যতে চলতে থাকার তীব্র বাসনার জন্য সেই কর্মে লিপ্ত হই - শুধু অপরাধবোধে আবার জড়িয়ে পড়ার জন্য। এটা টানাঁচিঁড়ার এক দুষ্টচক্র যার দরুণ যৌনকামনা দূষিত হয়। তা অশুদ্ধ হয়।
সর্বদা লক্ষ্য করে থাকবে, যে মুহূর্তে তোমার কল্পনা সার্থক হয় তুমি অপরাধবোধে জড়িয়ে পড়। তাই যৌনতা তোমায় দোষী ভাবায়। পরিবার প্রথম তোমার ভিতরে অপরাধবোধের বীজ বপন করে। তারপর তুমি নিজেই নিজের জন্য অপরাধবোধ সৃষ্টি করায় পারদর্শী হয়ে ওঠ!
অপরাধবোধ প্রথমে বোঝ
প্রথমে অপরাধিতবোধকে বোঝ। যে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় সে প্রথমে তোমার ভিতরে অপরাধবোধ জাগাবে। তারা তোমাকে যে কোন প্রকারে নিম্নতর ভাবাবে। তারপর তুমি নিজে থেকেই তাদের কথা শুনবে।
সমাজ কেবল অপরাধবোধ দ্বারা নিয়ন্ত্রণ করতে জানে। বাচ্চাদের জন্য কানুন ঠিক আছে এবং কানুন দিয়ে শুরু করা ভাল। কিন্তু বড় হলে নিজের বুদ্ধি দ্বারা চালিত হওয়া দরকার। নিজেকে সুসংহত (integrate) করলে, তোমার ভিতরে অপরাধবোধ ঢোকানো যায় না এবং তুমি তখন বুদ্ধিমান হও।
আসলে কোন ঘটনাই অপরাধবোধ দেয় না। ঘটনার পরিণতি থেকে অপরাধবোধের সৃষ্টি হয়।
মানুষ অন্ধভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বিধিনিয়ম দিয়ে যেতে থাকে এবং সেই বিধিনিয়মের সাথে অপরাধবোধও দিয়ে যায়। রাজমুকুটের মত, অপরাধবোধ পাস করে দেওয়া হয় - ঠাকুর্দা থেকে বাবা, বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি এবং চলতেই থাকে।
সমস্ত সৌন্দর্য-বর্দ্ধনের সামগ্রীর বিজ্ঞাপন তোমাকে বারবার বলতে থাকে যে তুমি পর্যাপ্ত সুন্দর নও। নিজের অপর্যাপ্ত দেহ সম্বন্ধে তোমার অপরাধবোধ শুরু হয়। তুমি কি কর? তুমি সেই সামগ্রী কিনে নাও ও ব্যবহার কর। তুমি তাদের নিয়ন্ত্রণে চলে যাও। একবার তাদের ব্যবহার করলে আবার এক নতুন অপরাধবোধে ডুবে যাও , ‘আমি কি কেবল এসবের জন্য এত সমস্যার মুখোমুখি হলাম?’ যেই মুহূর্তে তুমি কিছু অর্জন কর, প্রথম ভাবনা যেটা আসে সেটা হল অপরাধবোধ।
মস্তিষ্ক-স্তরকে ফেলে দাও
যৌনকামনা বিষয়ে ফেরা যাক। এই বিষয়ে তোমরা টেলিভিশন, ইন্টারনেট ও বই দেখে সেগুলি থেকে কল্পনা সংগ্রহ করে মস্তিষ্কে এক ভারী স্তর সৃষ্টি করেছ। তোমরা মানসিকভাবে সবসময়ই এই স্তরে বাস কর। এমনকি যখন কোন সম্বন্ধে আছ , তুমি এই স্তরের সাথে সম্পর্ক স্থাপন করছ করছ, তুমি বাস্তব পত্নী বা পতির সাথে সম্পর্ক স্থাপন করছ না। আসল পতিপত্নী তোমার মনে ধরে রাখা প্রতিচ্ছবির তুলনায় নিস্তেজ বিকল্প হয়ে যায়। তোমার যৌনকামনা তখন দূষিত হয়।
এইভাবে নিজেকে প্রশ্রয় দিতে থাকলে, তুমি এক দুষ্টচক্রে জড়িয়ে পড় এবং তাই তুমি এর ভিতরে পুরোপুরি ঢুকে আর বেড়িয়ে আস না, বরং কামনা বাড়াতে বাড়াতে ভিতরে ঢুকতেই থাক। এই বিষয়ের গভীরে গেলে তুমি সেখান থেকে প্রস্ফুটিত হবে !
তাই আগেকার দিনে মানুষ চল্লিশ পেড়িয়ে গেলে যৌনকামনা ফেলে দিতে পারত। তাদের মনে কোনরকম জটিল প্রতিচ্ছবি ছিল না। তারা সরাসরি নিজেদের বাস্তব পতি বা পত্নীর সাথে সম্পর্ক স্থাপন করত। তাই তারা কম বয়সেই এর থেকে প্রস্ফুটিত হত। তারা যৌনকামনার গভীরে যেতে পারত ও সেটার থেকে বার হয়ে আসতে সক্ষম ছিল। যৌনকামনা তাদের থেকে সরে যেত। তাদের যৌনকামনা সরাতে হত না।
ভারতীয় বিবাহে পুরোহিত দম্পতিকে এক সুন্দর পংক্তি উচ্চারণ করায়। পত্নী পতিকে বলে , ‘তুমি আমার এগারতম পুত্র হও’ এবং পতি পত্নীকে বলে, ‘তুমি আমার এগারতম কন্যা হও।’ তার মানে বিবাহের এগার বছর পর তারা একে অপরকে পুত্র কন্যা হিসাবে দেখবে। এই কয় বছরে সম্বন্ধ এতটা রূপান্তরিত হয়ে যায়।
তোমার পুত্রকন্যাদের দেখে তুমি কত খুশী হও, ঠিক কি না? পতিপত্নীরা একে অপরকে দেখে একই রকম খুশী হবে , কারণ সময়ে পতিপত্নীর সম্পর্কে অনেক রূপান্তর ঘটেছে। পতি মহিলাটির পুত্র হয়ে গেছে এবং পত্নী পুরুষটির কন্যা হয়ে গেছে।
যখন তোমার কল্পনা সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা থাকে না, তুমি দুঃখকষ্ট পাও। উপলব্ধিই এর থেকে বেড়িয়ে আসার চাবিকাঠি। দুঃখকষ্ট ছাড়া যখন বাঁচতে শিখেছ, তুমি আধ্যাত্মিক জীবন যাপন করছ। দুঃখকষ্ট এড়িয়ে চলতে না জানলে তুমি বস্তুগত জীবন যাপন করছ। দুই প্রকার জীবন আছে - উপলব্ধির জীবন এবং অনুপলব্ধির জীবন। বুদ্ধ-জীবন ও বুদ্ধু-জীবন!
তুমি তোমার কামনাবাসনা ও অলীক-কল্পনা সম্বন্ধে গুলিয়ে ফেলেছ এবং তাই তুমি কোথাও খুশী নও। যখন মেঝেতে মাদুরে বসে আছ, তুমি খুশী নও কারণ তুমি চেয়ারের কথা চিন্তা করছ। চেয়ারে বসে থাকলে, সিংহাসনের কথা ভাবছ। এমনকি সিংহাসন পেলেও তুমি তা উপভোগ করতে অসমর্থ হবে !
তোমার যৌনতা যদি কোন অপরাধবোধ বা বাসনা ছাড়া শুদ্ধ হয়, তুমি এই বিষয়ে কোন অপরাধবোধ বা কল্পনা ছাড়াই গভীরে প্রবেশ করবে এবং এর থেকে প্রস্ফুটিত হবে। তোমার মস্তিষ্ক-স্তরটি কাজ করা শুরু করলেই তুমি সংগৃহীত কল্পনা ও অলীক - কল্পনাগুলিকে নিয়ে আস এবং যৌনতা থেকে প্রস্ফুটিত হতে পার না।
মস্তিষ্কের স্তরটিকে সরিয়ে ফেল এবং তোমার নিজের ও অপরের শরীরের প্রতি প্রেমভাব শুরু কর। তোমার শরীরের ভিতরে অবিচ্ছিন্নভাবে আনন্দ হয়ে চলেছে কিন্তু তুমি তা বুঝতে পারছ না কারণ তুমি তোমার কল্পনাজালে আটকে আছ। যখন তুমি তোমার ও অপরের দেহ সম্বন্ধে কল্পনা মুছে ফেল, তোমার যৌনতা দূষণমুক্ত হয় এবং অ্যাল্কেমির প্রথম পর্যায় ঘটে , অশুচিতা দূর হয়।
প্রতিটি দেহই সুন্দর
যখন তুমি তোমার দেহ সম্পর্কে স্বস্তিবোধ কর , তোমার মধ্যে এক সহজ মাধুর্য ঘটে। এটা বোঝ যে চর্মরোগের প্রধান কারণ দেহের প্রতি ঘৃণা। চর্মরোগ হয় কারণ নিজের দেহ সম্বন্ধে তোমার আত্মমর্যাদা ও শ্রদ্ধা খুবই কম।
তুমি এটা বোঝ না এবং চর্মরোগ উপশমের উপায় চারদিকে খুঁজতে থাক। তার মূল আছে তোমার মস্তিষ্ক -স্তরে যা তুমি কয়েক বছর ধরে নির্মাণ করেছ। তুমি সর্বদাই অন্য মানুষের দেহ দেখে তার মত দেহ চাও। যখন তুমি তোমার দেহকে ভালবাস , যখন তুমি তোমার দেহ সম্বন্ধে আরামবোধ কর , তোমাকে সুন্দর দেখাবে ও সুন্দর অনুভব করবে।
ভারতের মহাকাব্য তুলসীদাসের রামায়ণে লেখা আছে যে সীতা যখন জনকরাজার দরবারে হেঁটে এলেন, বশিষ্ঠ ও জনক সমেত সমস্ত ঋষি মুনিগণ সীতাকে শ্রদ্ধা জানাবার জন্য উঠে দাঁড়ালেন। সীতার থেকে এমন মহিমান্বিত মাধুর্য বিচ্ছুরিত হত।
তন্ত্রে এক প্রক্রিয়ায় তুমি রোজ সকালে উঠে শরীরের সকল জায়গায় গভীর প্রেম সহকারে স্পর্শ কর এবং জাগরণে সূক্ষ্ম শরীরকে স্থূল শরীরে স্থির হতে দাও।
যাই হোক, যত বেশী প্রতিচ্ছবি বাইরে থেকে সংগ্রহ কর, তোমার মস্তিষ্কের স্তর তত বেশী ঘন হয়। আগেকার দিনে মানুষ এত জটিল ও পাগল ছিল না; তারা সরল ছিল। মস্তিষ্কের এই স্তরটি ছিল না অথবা স্তরটি ছিল খুবই পাতলা।
সম্বন্ধে বন্ধুভাব নিয়ে এস
একবার নিজের ও অন্যের শরীর সম্পর্কে কল্পনা করা ছেড়ে দিলে তুমি অন্যের শরীরের প্রতি করুণা ও বন্ধুভাব প্রদর্শন করা শুরু করতে পারবে। বন্ধুভাব যৌনতা থেকে প্রেমে রূপান্তরের অ্যাল্কেমি প্রক্রিয়ার এক উপাদান।
হিংসা কোন পথ নয়। সমাজে, রাজ্যে ও দেশে হওয়া হিংসা সম্বন্ধে আমরা আলোচনা করি। কিন্তু নিজেদের ঘরে এবং নিজেদের দেহ ও মনের ভিতরের হিংসা? আমি বলছি : হিংসা ঘরে শুরু হয়।
তুমি বলতে পার, 'স্বামীজী, আমরা দৈনন্দিন জীবনে হিংসাপরায়ণ নই।' নিজেকে ভাল করে লক্ষ্য কর। যখন রাস্তায় বা তোমার বাগানে হাঁটো, তুমি কি কর? তুমি অচেতনভাবে গাছ, পাতা ও ফুলগুলিকে ছেঁড়; চারপাশের পাথরে লাথি মার এবং লতাগুলিকে টান এবং আরও কত কি কর। এগুলি সবই হিংসার কাজ!
একবার নিজের বাগানে যাও এবং একটা ফুল বা পাতার দিকে যথাসম্ভব সম্ভ্রম ও ভালবাসে তাকাও। তার সৌন্দর্য তোমার হৃদয়ে অনুভব কর এবং তার দিকে প্রেম সহকারে দেখ। অনুভব কর যে এটা জীবন্ত। এর মাধ্যমে অস্তিত্বের চমৎকারিত্বের সাথে নিজেকে সংযুক্ত কর। তাকে নবজাত শিশুর মত দেখ। তোমার গভীর থেকে উথলে ওঠা ভাবকে অনুভব কর।
এখন ভাব সেই গাছগুলির পাশ দিয়ে চলার সময় তুমি কতবার সেই ফুল বা পাতাকে অচেতনভাবে ছিঁড়েছ। দুটো ভাবনার , দুটো মনোভাবের পার্থক্য বুঝতে পারছ কি? এখন আমাকে বল, তুমি কি প্রকৃতপক্ষে তোমার চারিদিকে সব মানুষ ও সবকিছুর প্রতি বন্ধুভাবাপন্ন?
সবকিছু সচেতন হয়ে দেখ। এখন তুমি অচেতন হয়ে কাজ করছ এবং তুমি হিংসা সহকারে তাদের সাথে ব্যবহার করছ। তাদের দিকে সচেতন হয়ে দেখলে তুমি তাদের মধ্যে অপরিমেয় সৌন্দর্য প্রত্যক্ষ করবে এবং তাদের প্রেম সহকারে দেখবে।
নিজের শরীরের সাথে তুমি কত দুর্ব্যবহার কর? তুমি বেশী খেয়ে ফেল ও তোমার ভিতরের সুন্দর পাচন-প্রক্রিয়াতে বিশৃঙ্খলার কারণ হও। শরীর আকুল হয়ে বিশ্রাম চাইলেও বেশী রাত জাগো ও শরীরের ওপর অত্যাচার কর। ধূমপান ও মদ্যপান শরীর জন্য খারাপ জেনেও সে কাজে লিপ্ত হও। এই সব কাজ কি শরীরের সাথে তোমার বন্ধুভাব দেখায়? তোমাদের মধ্যে কেউ কেউ নিজের শরীরকে ঘৃণা কর এবং তাই তাকে অবহেলা কর।
তাই এটা তোমার ভিতরের হিংসাকে সম্বোধন করার সময়। আপনা আপনি বাইরের হিংসা বন্ধ হয়ে যাবে। আমরা সর্বদাই আমাদের বাইরে অঙ্গুলিনির্দেশ করার জন্য তৈরি। কিন্তু আমাদের নিজেদের অসম্পূর্ণতা কে দেখবে?
একটি লোক একবার আমার কাছে আসে এবং আমায় তার পরিবার সম্বন্ধে বলে। সে বলে যে তার স্ত্রী এক উকিল। আমি জিজ্ঞাসা করি, 'ও! সে কি আদালতে তর্ক করে?' সে বলে, 'না স্বামীজী, সে ঘরেই তর্ক করে!'
আমরা সর্বদাই অপরের দিকে অঙ্গুলিনির্দেশ করতে তৈরি ও তর্ক করি। তার বদলে চল আমরা আমাদের নিজেদের অশুদ্ধতা দূর করা শুরু করি এবং তাহলে স্বতশ্চলভাবে বাইরে তর্ক করার প্রয়োজন হবে না।
তোমাকে ও অপরকে নিরাময় করে, এমন শব্দাবলী নিজের সাথে রাখ। অপরের দেহ, মন ও সত্তার প্রতি প্রেমভাবনা দেখাও।
এটাই 'ব্যবহারিক আধ্যাত্মিকতা।' পূজাঘরে নিয়ম করে ঘণ্টা বাজানো ও দেবী লক্ষ্মীর কাছে ধন কামনা করা আধ্যাত্মিকতা নয়।
দেবী লক্ষ্মীর গুণ যেমন, মাধুর্য ও প্রীতিপূর্ণতা মনোমধ্যে গ্রহণ করাই আধ্যাত্মিকতা। সম্পদ আপনা আপনি হবে।
আমরা সবাই ভাবি যে আমাদের কেবল আচারঅনুষ্ঠান করা উচিত এবং আমরা তাতে ফল পাব। না। তুমি যদি নিজে রূপান্তরিত হবার ইচ্ছা ছাড়া 'রাম রাম' দিনে হাজারবার বল, জেনে রাখ তা 'কোকা-কোলা' দিনে হাজারবার বলার মত! আচারঅনুষ্ঠানের মৌলিক উদ্দেশ্য হল তাকে বোঝা ও তার সার অবলম্বন করা যাতে তুমি নিজেকে রূপান্তরিত করতে পার এবং তাহলে বস্তুগত সুফল অবিশ্রাম আসতে থাকবে।
একবার তুমি অপরকে হৃদ্যতা দেখাতে সক্ষম হলে, তোমার রূপান্তরিত অনুভূতিকে প্রসেস্ করার জন্য ধৈর্য ও দৃঢ়সংকল্প রাখ। শেষে তুমি প্রেম নামক সর্বোচ্চ ও পারস্পরিক অনুভূতির অভিজ্ঞতা লাভ করবে। অন্যজনও তোমার রূপান্তরিত অনুভূতির প্রতিদান দেবে এবং তার মানে তুমি সঠিক পথে আছ! তোমার সত্তা তখন হয়ে গেছে আনন্দ! তার অর্থ, তুমি তোমার ধ্যান সঠিকভাবে করেছ!
প্রেমের সৌন্দর্য
প্রেম যখন তোমার সত্তার কেন্দ্র হয়, যৌনতা হয়ে যায় দুটি সত্তার গভীর মিলন। সমস্যা হল, আসল প্রেম আচ্ছাদনের নীচে হারিয়ে যায় এবং যৌনকামনা তার জায়গা নিয়ে নেয়। তার ফলে সত্তারা কখনই কাছাকাছি আসে না; কেবল দেহ একসাথে হয়। সম্বন্ধ একদম অগভীর থেকে যায়। যা কিছু অগভীর , তাকে সহজেই ঝাঁকানো যায়।
যৌনকামনা তোমাকে অন্ধ করে দেয়। এটা তোমাকে অচেতন উন্মত্ততায় নিয়ে যায়। প্রেমও তোমাকে নেশাগ্রস্ত করে, কিন্তু প্রেম তোমাকে গভীর সচেতনতায় নিয়ে যায়। যৌনকামনা ও প্রেম একই বর্ণচ্ছটার (spectrum) দুটি বিপরীত প্রান্ত। যা কিছু তোমাকে গভীর সচেতনতায় নিয়ে যায় তা হল ধ্যান। যা কিছু তোমাকে অচেতন অবস্থায় নিয়ে যায় তা সহায়ক নয়। তুমি যে অভিজ্ঞতা পাচ্ছ তা তোমার জন্য ভাল কিনা বোঝার জন্য এটা হল এক মাপদণ্ড বা স্কেল।
আবার দেখ, যখন তুমি গভীরভাবে ভালবাস, সেখানে ঈর্ষার কোন জায়গাই থাকবে না। ঈর্ষা আছে কারণ তুমি ভয়ে আছ যে অগভীর মূল উৎপাটিত হয়ে যাবে। মূল গভীরে গেলে তুমি ভয় পাবে কেন? তুমি ঈর্ষান্বিত হবে কেন? তোমার সাথীর সাথে সম্বন্ধ অগভীর বলে তার ওপরে বিশ্বাসে ঝাঁকুনি আসে , এই সম্বন্ধের ভিত তো অলীক-কল্পনা ও যৌনকামনায় আছে।
রোমান্স আসলে রোমান্স নয় যদি তুমি তা কেবল একটি মানুষের প্রতি অনুভব কর। জীবন নিজেই একটি রোমান্স ! তোমার সত্তাকে রোমান্স বিচ্ছুরিত করতে হবে - অস্তিত্বের দিকে।
যখন তোমার সত্তা নিজেকে মস্তিষ্ক থেকে প্রকাশ করে, তা বুদ্ধি; যখন সত্তা নিজেকে হৃদয় থেকে প্রকাশ করে, তা করুণা; যখন সত্তা নিজেকে দেহ থেকে প্রকাশ করে, তা শক্তি এবং যখন সত্তা নিজেকে প্রকাশ করে না কিন্তু কেবল আছে, তা হল আনন্দ!
এই পর্যায়ে পৌঁছালে তুমি আনন্দের জন্য বাইরে কারুর ওপর নির্ভরশীল থাকবে না। সর্বদা তুমি সহজেই নিজের ভিতরে আনন্দে অনুরণিত হতে থাকবে। অবশ্যই তুমি সেই আনন্দ বাইরে অপরের সাথে শেয়ার করে তাকে অনেক বাড়াতে পারবে।
যখন তুমি কারো সাথে গভীরভাবে সংযুক্ত হও, তার সাথে শারীরিক নৈকট্যের কোন প্রয়োজন থাকবে না। তার প্রতি একমাত্র অনুভূতি সংযোজনেই তুমি খুশী ও পরিতৃপ্ত থাকবে। তুমি নিজের মধ্যেই পূর্ণতার অনুভূতি পাবে এবং পূর্ণতার জন্য বাইরে কোন কিছু চাইবে না। এই সংযোজন থেকে বিচ্ছেদ বা সেরকম কিছু হবে না।
সমঝোতা হল কারোর সাথে গভীরভাবে সংযোজিত হওয়া - সমস্ত জিনিষ পেরিয়ে। তুমি এটা না বুঝে নিজেকে মানুষের সাথে বহু শর্তে বেঁধে ফেল এবং তুমি তাকে সমঝোতা বল। সেটা হয় নড়বড়ে এবং তুমি তাকে বহাল রাখার জন্য মেহনত কর এবং সিদ্ধান্তে উপনীত হও যে সমঝোতা সমস্যাসংকুল !
লোকেরা আমায় বলে, ‘স্বামীজী, আমি আশ্রমে এসে থাকতে চাই। আমার বাড়ীতে থাকতে ভাল লাগে না।’
আমি সবসময় তাদের বলি যে ঘরে চারজনের সাথে খুশীতে না থাকতে পারলে আশ্রমে একশ লোকের সাথে খুশীতে থাকতে পারবে না। তুমি কি মনে কর যে আশ্রম পলায়নবাদীদের আস্তানা?
পরিষ্কার করে বোঝ যে ঘর তোমার বাইরের কিছু নয়। তোমার আশেপাশের ঘটনা নির্বিশেষে সর্বদা আনন্দে থাকাই ‘ঘরে থাকা।’ এটা না করতে পারলে কোথাও তুমি ঘর খুঁজে পাবে না।
মাসের পর মাস যখন ৮ ফুট বাই ৮ ফুট ঘরে ছিলাম, আমি তখন ততটাই আনন্দে ছিলাম যেমন আনন্দে এখন এই সিংহাসনে বসে আছি। দয়া করে এটা বোঝার চেষ্টা কর। তোমার এটা বোঝার ক্ষমতা চাই যে তোমার আনন্দের সাথে বহির্জগতের জিনিষের কোন সম্পর্ক নেই।
কল্পনা কর একটা কুকুর হাড্ডি চিবাচ্ছে এবং তার মুখের ভিতরে রক্তপাত হচ্ছে। সে ভাবছে রক্ত হাড্ডি থেকে আসছে , তাই আরও চিবায় ও আরও বেশী রক্তপাত হয় এবং তা চাটতে থাকে। কুকুরটার কি হবে ? তার কেবল বেদনা হবে। একইভাবে আমরা মনে করি যে সুখ বা দুঃখ আমাদের বাইরের জিনিষের সাথে সংযুক্ত এবং তাদের আরো বেশী প্রশ্রয় দিই এবং দুর্দশাগ্রস্ত হই।
প্রশ্ন : আমরা আমাদের সন্তানদের এইসব জটিলতা জন্মানো ও বৃদ্ধি পাওয়া থেকে কিভাবে রক্ষা করতে পারি ?
উত্তর : খোলাখুলি বলতে গেলে তুমি পুরোপুরি এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পার না। তুমি বাচ্চাদের ক্ষেত্রে সমাজের সাথে সবরকম মিথষ্ক্রিয়া (interaction) নিয়ন্ত্রণ করতে পার না। কিন্তু কিছু জিনিষ তুমি ঘরে অভ্যাস করতে পার।
যেটা আমি আগে বলেছি বাচ্চার অন্য অর্ধেকটাকে দমিয়ে রেখো না। তাকে স্বচ্ছন্দে প্রকাশ করতে দাও এবং নানাভাবে তাকে অনুভব কর। তাকে ছেলে মেয়ে সম্বন্ধে সচেতন হতে শিখিও না।
বাচ্চাকে নিজেকে অনুসন্ধান করার যথেষ্ট সুযোগ দিয়ে তাকে নিজের স্বাভাবিক স্বরূপে থাকতে দাও । যখন সামাজিক নিয়ন্ত্রণ ছোটদের ছোঁয় না, তখন তারা স্বভাববশত নিজের সীমার ভিতরে আনন্দে থাকে।
ছোটদের তাদের যৌনাঙ্গ নিয়ে খেলতে বা তাদের পায়ের বুড়ো আঙ্গুল মুখে দিতে অথবা এইপ্রকার জিনিষ করতে দেখে থাকবে। এই ঘটনাগুলি কেবল দেখায় যে তারা নিজের সীমারেখার ভিতরে অনুসন্ধান করতে ও উপভোগ করতে কত ভালবাসে ও আনন্দ পায়। কিন্তু আমরা তাদের এসব করতে দিই না। আমরা তাদের সঙ্গে সঙ্গে থামাই এবং বলি যে এসব করা খারাপ। তাদের অনুসন্ধান করতে দেওয়াটা ভাল।
আর যখন তাদের পরিধানের কথা আসে, তাদের দুই টুকরা কাপড়ের জায়গায় সর্বদাই এক ফালি কাপড় পরা উচিত। প্রথমটি তাদের দেহকে দুই ভাগে ভাগ করার বোধ দেয় এবং সময়ের সাথে তারা দেহের নীচের ভাগকে ভুলে যায় ও অসংবেদী হয়ে ওঠে। এটা যেন তাদের চেতনার বিভক্তিকরণ। আজ তাই তোমাকে যদি নিজেকে প্রত্যক্ষবৎ স্মরণ করতে বলা হয়, কেবল দেহের উপরভাগই তোমার মনে আসবে। তুমি নীচেরভাগটাকে অবহেলা কর।
ছোটদের তাদের নিজের মত স্বাধীন থাকতে দাও, তাতে যদি কিছু ঝুঁকি থাকে তাও। বাচ্চাদের কিছু স্বজ্ঞা ও উপজ্ঞা (intuition and instinct) আছে। তাই তুমি আবশ্যক সতর্কতামূলক পদক্ষেপগুলি নাও এবং তাদের অন্বেষণ করতে দাও।
আবার দেখো, ছোটরা তাদের প্রকাশে কত পরিপূর্ণ। তাই তাদের দমিয়ে রেখ না। তারা তাদের মনকে সামনে নিয়ে আসতে জানে না এবং ভাসাভাবা ও ভণ্ড ব্যবহার করতে পারে না। আমরা সবাই মনকে নিয়ন্ত্রণ করে ভণ্ডামি করার কলা ভাল করে আয়ত্ত করে ফেলেছি। আমরা কখনই পূর্ণরূপে প্রকাশ করি না।
এছাড়া তাদের দুটি হাত স্বাধীনভাবে ব্যবহার করতে দাও। আমারা তাদের অনেক ক্ষেত্রে বাঁ হাত ব্যবহার করতে নিরুৎসাহিত করি। ছোটরা সব্যসাচী কেন হতে পারে না? তাতে কোন ভুল নেই। মহাভারতে অর্জুন সব্যসাচী ছিল। সব্যসাচী মানে যার দুই হাত সমান দক্ষ। আমরা যখন এসব শুনি, আমরা সম্ভ্রমের সাথে শুনি। কিন্তু আমরা বুঝতে অক্ষম হই যে আমাদের মধ্যেও এই সম্ভাবনা আছে এবং যদি আমরা নিজেদের সুযোগ দিই, সেই সম্ভাবনা বাস্তবায়িত হতে পারে!
আবার লক্ষ্য করে থাকবে ছোটরা ঘুরপাক খেতে ভালবাসে। এই ঘূর্ণন তাদের নিজেদের এক প্রক্রিয়া যার দ্বারা তারা নিজেদের শক্তিকে কেন্দ্রীভূত হ'তে দেয়। একমাত্র তোমার দুশ্চিন্তা-কেন্দ্র পরিষ্কার থাকলেই তুমি স্বচ্ছন্দে ঘুরপাক খেতে পার। বাচ্চারা কত নির্মল ও চিন্তামুক্ত এবং তাই তারা অতি সহজেই ঘুরপাক খেতে পারে। কিন্তু তাদের ঘুরপাক খেতে দেখলে আমাদের মাথা ঘুরে যায় ও তাদের থামিয়ে দিই! আমরা তাদের বলি, ‘এক জায়গায় বসো! এটা স্বাস্থ্যের পক্ষে ভাল নয়,’ আরও কত কি। আমি বলি তাদের ঘুরপাক খেতে দাও। তাদের নীচে কম্বল রেখে দিতে পার, তাই পরে গেলেও তারা ব্যাথা পাবে না।
কখনই বাচ্চাদের ভিতরে ভয় ঢোকাবে না! তাকে স্বাধীন থাকতে দাও, তাকে চড়তে দাও ও কয়েকবার পড়ে যেতে দাও। যদি অবিশ্রাম তাকে নিরুদ্যম করতে থাক, তার মধ্যে নানা আতঙ্কের (phobia) সৃষ্টি হবে, যেমন উচ্চতা বা অন্ধকার থেকে আতঙ্ক, সেগুলো থেকে পরে সে উঁচু কোথাও উঠতে ভয় পাবে অথবা নতুন কোন সিদ্ধান্ত নিতে ভয় পাবে ইত্যাদি। এই সহজ জিনিষগুলি মনে রেখো, তাহলেই যথেষ্ট।
প্রশ্ন : স্বামীজী, আপনি বলছেন যে আদর্শ সঙ্গী বলে কিছু নেই। তাহলে বিবাহের আগে জ্যোতিষ ব্যবহার করে আদর্শ জুড়ি খোঁজা হয় কেন?
উত্তর : এখন যদি এই বিষয়ে বলা শুরু করি তাহলে আমাকে জ্যোতিষশাস্ত্রের কাঠামোটাকে নীচে নামিয়ে আনতে হবে! আজকাল আমরা যেভাবে তাকে অনুসরণ করি তা বোকামি ও অর্থহীন।
বোঝ, এটা তোমার জীবন। তুমি এটাকে ধারণ করেছ, তার ভালমন্দ তোমার জানা উচিত্। কিন্তু তুমি নিজের জীবন সম্পর্কে কিছুই জান না এবং তাই তুমি অপরের কাছে জিজ্ঞাসা কর! তোমার বুদ্ধি কোথায়?
একজন আগন্তুকের কাছে নিজেকে সমর্পিত করা ও তাকে তোমার জীবনের দিকনির্দেশ করতে দেওয়া, এসব দেখায় যে তুমি নিজের জীবন চালাতে জান না। তোমাকে নিজের জীবনের জন্য দায়িত্ব নিতে হবে।
যখন লোকেরা তাদের ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্ন নিয়ে আমার কাছে আসে, আমি তাদের বলি : তোমার ভবিষ্যৎ বলার জন্য আমার কাছে এসো না। তোমার ভবিষ্যৎ নির্মাণের জন্য কাছে এসো। সমস্ত ভবিষ্যদ্বাণী দুর্বলচিত্তের জন্য এবং সেটা স্বচ্ছভাবে বুঝে নাও।
পুরাতন জ্যোতিষতত্ত্ব এক শুদ্ধ বিজ্ঞান। তাতে সত্য ছিল।
তোমাদের বলি কিভাবে জ্যোতিষ বিকশিত হয়।
অতীতে যখন কোন বাচ্চাকে গুরুকুলে মাস্টারের কাছে অধ্যয়নের জন্য পাঠানো হত , জ্যোতিষ ব্যবহার করে সেই বাচ্চার ব্যক্তিত্ব, মনোভাব ও প্রবণতা বোঝা হত এবং সেই হিসাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হত।
মাস্টার দেখতেন বাচ্চার স্বাভাবিক ঝোঁক কোন দিকে। যদি তার ‘ব্রাহ্মণ প্রবণতা’ থাকে, যার জন্য বুদ্ধি হল প্রাথমিক উপাদান, তাকে বেদ-বিদ্যায় দীক্ষিত করা হত - বৈদিক গ্রন্থাবলী পড়ানো হত। তার যদি ‘ক্ষত্রিয় ব্যক্তিত্ব’ হত, যা সাহসিকতা ও বল প্রধান, তাকে সামরিক শিক্ষা দেওয়া হত। সে যদি ‘বৈশ্য-প্রবৃত্তি’ প্রকাশ করত, সেই বিষয়ে সে নানা দক্ষতা দেখাত, তাকে ব্যবসা শেখান হত। যদি তার শূদ্র-গুণ থাকত ও তার সময় নিয়মমাফিক কায়িক শ্রম অর্পণ করে সন্তুষ্ট হত, তাকে সেবায় দীক্ষা দেওয়া হত। চারটি ভূমিকার একই মূল্য ছিল এবং তা একই প্রকার সম্মান আদায় করত।
এই উদ্দেশ্যেই জ্যোতিষ ব্যবহার করা হ’ত। প্রসঙ্গক্রমে জ্যোতিষ মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করত। জ্যোতিষ এক বিজ্ঞান, যা অধিকন্তু এইপ্রকার নির্ণয়নে সহায়তা করত। তোমার চারিদিকে আজ দেখ। যে স্বভাববশত ডাক্তার, হয়ে গেছে ইঞ্জিনীয়ার। স্বভাব-বশত ইঞ্জিনীয়ার হয়ে গেছে কেরানী এবং এরকম অনেক উদাহরণ আছে। তাই সমাজে এক সম্পূর্ণ বিভ্রান্তি বোধগম্য হয়।
প্রশ্ন : তাহলে পুরাতন জ্যোতিষ এক প্রমাণিত বিজ্ঞান?
উত্তর : এতেই আমি শঙ্কিত! যেই মুহূর্তে আমি বলব ‘হ্যাঁ’, তোমরা সবাই জ্যোতিষের পিছনে দৌড়াবে! আগামীকাল আমি একটা লম্বা লাইন দেখব, তোমরা সবাই নিজের কোষ্ঠী বা জন্মপত্রিকা নিয়ে আমায় জিজ্ঞাসা করবে, ‘স্বামীজী, আমার ভবিষ্যৎ সম্বন্ধে বলুন!’
জ্যোতিষ সম্বন্ধে এত চিন্তা কোরো না!
জ্যোতিষের প্রশ্নে বিবেকানন্দ খুব ভাল উত্তর দিয়েছিলেন, ‘যাও, ভাল করে খাও, ব্যায়াম কর, ভাল করে ঘুমাও। তুমি কায়িক ও মানসিক দিক দিয়ে সবল হবে। তাহলে তুমি এইসব ব্যাপারে মাথা ঘামাবে না !’
একমাত্র মানসিক দিক থেকে দুর্বল মানুষই জ্যোতিষের ওপরে বেশী নির্ভর করে।
প্রশ্ন : তার মানে কি যারা জ্যোতিষ অনুসরণ করে তারা সবাই দুর্বল-চিত্ত?
উত্তর : না, সেটা তুমি বলতে পার না। কিন্তু অধিকাংশই দুর্বল-চিত্ত। এমনকি যে মানুষটি সাধারণত বুদ্ধিমান সেও মাঝে মাঝে এই ব্যাপারে বোকার মত ব্যবহার করে। তারা এসে আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, এরকম এরকম রত্ন ধারণ করলে কি আমি ভাগ্যবান হব?’ তুমি একটা পাথরের ওপরে কিভাবে নির্ভর করবে? তুমি চেতনা। তুমি ভগবান ছাড়া কিছুই নও! আমি কল্পনা করতে পারি না ... আমি তোমাদের মহাজাগতিক শক্তিকে আহরণ করার বিজ্ঞানের শিক্ষা দিচ্ছি, আর তুমি আমাকে পাথর সম্বন্ধে জিজ্ঞাসা করছ!
তোমরা হয়ত স্বামী যতীশ্বরানন্দের নাম শুনেছ। তিনি এক মহাপুরুষ ও মুক্তপুরুষ ছিলেন। তি নি যখন বিদেশে প্রথমবার যান, তিনি রাহুকলে যাত্রা করেছিলেন। রাহুকাল দিনের অশুভ সময় যা গ্রহের অবস্থান দেখে হিসাব করা হয়।
কেউ তাঁকে জিজ্ঞাসা করেছিল, ‘স্বামীজী, আপনি রাহুকলে কিভাবে যাত্রা করলেন?’
তিনি উত্তর দেন, ‘আরে বোকা! আমিই সেই শক্তি যে গ্রহগুলিকে গাইড করে! তারা কিভাবে আমায় নিয়ন্ত্রণ করবে?’
তাঁর সাহস দেখ! এই সাহস গভীর উপলব্ধি থেকে আসে।
আমি তোমাদের সমস্ত গ্রহদের নিয়ন্ত্রণ করার শিক্ষা দিচ্ছি! তাই তুমি কোন গ্রহ কোথায় তা সম্পর্কে চিন্তিত কেন? তারা তোমায় কিভাবে প্রভাবিত করবে? ধ্যান বিজ্ঞান অনুসরণ কর, তাহলেই হবে। তখন কিছুই তোমাকে ছুঁতে পারবে না।
চেতনার সাথে যাও
আমাদের সমস্ত মূল্যবোধ চেতনার বিকল্প।
তুমি যদি সচেতন থাক, যা করছ তার সম্বন্ধে সচেতন থাক, তাহলে কি করতে হবে তার জন্য মূল্যবোধের দরকার নেই। তোমাকে কোন বিধিনিয়ম মানতে হবে না। নিয়ম তোমাকে মানবে! যদি তুমি সচেতন হও, সকল গুণ, শৃঙ্খলা ও আধ্যাত্মিকতা তোমার মধ্যে হবে এবং তুমি স্বাভাবিকভাবে আধ্যাত্মিকতার শীর্ষে প্রস্ফুটিত হবে।
যে করেই হোক, যখনই আমরা চেতনা বা আধ্যাত্মিক উন্নতি এসব শব্দাবলী শুনি, আমরা সর্বদা ভাবি, ‘না, না, এটা আমার জন্য নয়!’ কোনরকম ধ্যান প্রক্রিয়া বা চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যাবার ব্যবহারিক উপায় অভ্যাস না করেই, আমরা সিদ্ধান্তে উপনীত হই যে এসব আমার জন্য নয়। তাই আমরা এক বিকল্পের দিকে যাই, কৃত্রিম চেতনার জন্য - যাকে বলা হয় নৈতিকতা, নীতিবোধ, মূল্যবোধ।
শুরুতে মূল্যবোধ ঠিক আছে, কিন্তু শেষে নয়!
বিবেকানন্দ সুন্দর বলেছিলেন, ‘চার্চে জন্মানো ভাল, কিন্তু সেখানে মরা ভাল নয়!’
আমাদের প্রথমে এই ধারণা ত্যাগ করতে হবে যে আধ্যাত্মিক হওয়া খুবই কঠিন ও ভিন্নতর। ভারতের এক জীবনমুক্ত পুরুষ ভগবান রামানা মহর্ষির একটি গান আছে :
‘আইয়ি, অতি সুলভম, আত্মবিদ্যাযি, আইয়ি, অতি সুলভম!’
তার মানে, ‘ও, এত সোজা, এই আধ্যাত্মিকতা; ও, এত সোজা!’
পরের এক লাইনে তিনি গান :
টাকাপয়সা চাইলে তোমাকে মেহনত করতে হবে।
নাম যশ চাইলে তোমাকে মেহনত করতে হবে।
আত্মজ্ঞান চাইলে, তোমাকে কেবল স্থির হয়ে থাকতে হবে!
তুমি যদি গভীর অলসতায় ডুবে যাও, তুমি দেবতুল্যভ করবে! এই অলসতা তা নয় যাকে আমরা সাধারণত অলসতা বলে জানি। এটা শারীরিক অলসতা নয়। বলা যায় এটা একটা মানসিক অলসতা! যদি তুমি সম্পূর্ণভাবে - আবার বলছি ‘সম্পূর্ণভাবে’ - নিজেকে শান্ত করতে পার, তুমি যথার্থই আধ্যাত্মিক হতে পার।
আধ্যাত্মিক হওয়া সোজা নয়, আবার কঠিনও নয়। এটা তোমার ধারণা। সোজা ভাবলে সোজা। কঠিন ভাবলে কঠিন। নিজের মত হতে আবার কি চাই? সেটা কি সোজা না কঠিন?
তুমি ‘সোজা’ শব্দটাও প্রয়োগ করতে পার না! এটা তুমি যেরকম আছ, ঠিক? তুমি ইতিপূর্বেই সেটা, তাহলে তুমি কিভাবে বল যে সেটা হওয়া সোজা?
কেবল ভিতরে তাকাও। অন্তর্দেনশে ফের। আধ্যাত্মিকতা ও ধ্যানে একটু বিশ্বাস রাখ; তবেই হবে! আধ্যাত্মিক হওয়া খুব কঠিন কাজ
- এই ভয় যখন তুমি মুছে ফেল, তোমার আত্মবিশ্বাস হয়, ‘হ্যাঁ, আমি আধ্যাত্মিক হতে পারি। আমি সচেতন হতে পারি।’ তাহলে ‘মূল্যবোধ ফেলে দেওয়া আমার পক্ষে ঠিক হবে কিনা’ প্রশ্নটির কোন মূল্যই থাকবে না।
এখন তুমি তোমার মূল্যবোধ ফেলে দিতে ভয় পাও কারণ ধরে থাকার জন্য তোমার আর কিছু নেই ! আমরা জানি, যেই তুমি মূল্যবোধগুলি ফেলে দেবে, সমস্ত চেপে রাখা বাসনাগুলি লাফিয়ে লাফিয়ে বেড়িয়ে পড়বে যেন প্যান্ডোরার বাক্স খোলা হয়েছে! আর আমরা জানি, এই বাক্স খুললে কেবল বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা আমাদের অবচেতন মনকে ভয় পাই।
অবিশ্রাম ধ্যান করলে তোমার অবচেতন মন পরিষ্কার হয়। তাহলে দেখবে, সেই প্যান্ডোরার বাক্স খুললেও সেখান থেকে লাফিয়ে
বাইরে আসার কিছুই নেই। তুমি সেখানে তোমার মুখের প্রতিচ্ছবি দেখবে, এক স্বচ্ছ আয়না দেখবে!
এখন এক ধ্যানপ্রক্রিয়া করা যাক যার নাম দুঃখহরণ ধ্যান। এটা মূলাধার চক্রের ওপরে কাজ করে ও তার শক্তি জাগ্রত করে।
আবেগ : যৌনকামনা, বাসনা, লোভ
চক্র : মূলাধার চক্র
অবস্থান : মেরুদণ্ডের মূলে
সংস্কৃতে, মূলাধার মানে মূল ও অস্তিত্বের আধার বা ভিত।
এই চক্রটি অলীক-কল্পনা দ্বারা তালাবদ্ধ থাকে এবং অলীক-কল্পনা করা ছেড়ে দিলে ও বাস্তবকে মেনে নিলে এই চক্র প্রস্ফুটিত হয়!
যৌনকামনাকে প্রেমে রূপান্তরিত করার ধ্যান প্রক্রিয়া : দুঃখহরণ ধ্যান। এটি কুলার্ণব তন্ত্র থেকে নেওয়া হয়েছে।
দুঃখহরণ ধ্যান
(সময় : ৩০ মিনিট। খালি পেটে করা উচিত)
দুঃখহরণ ধ্যান কুলার্ণব তন্ত্র থেকে নেওয়া হয়েছে। এটা তোমার ভিতরে সমস্ত দমিত ভাব বার করে আনবে। অনেক মাস্টার এই প্রক্রিয়া শিখিয়েছেন। এটা পুরো ৩০ মিনিট সময় নেয়।
শ্বাসপ্রশ্বাস মহাবিশ্বের সেতু। এই প্রণালীতে তুমি মন নিয়ে বেঁচে আছ। যদি তোমার চিন্তা শান্ত হয়, তোমার শ্বাসপ্রশ্বাস আরামে হবে। যদি তোমার চিন্তা উত্তেজিত হয়, তোমার শ্বাসপ্রশ্বাসও উত্তেজিত হবে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে প্রথমে শ্বাসপ্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে।
এখন, আমাদের দমিত অবস্থায়, আমাদের প্রায় সবাই অর্ধ-জীবিত বা অর্ধ-মৃত। এই ধ্যানের প্রথমে গভীর শ্বাসপ্রশ্বাস নেওয়া হয় এবং তাতে তোমার অবদমিত মনে এক মন্থন হয়। গৃহীত বর্ধিত অক্সিজেন দ্বারা তোমার মানসিক প্রণালীকে পুরোপুরি জীবন্ত করা হয়; তা অনেক প্রাণবন্ত হয়ে ওঠে। তোমার কোষগুলি বেশী শক্তি পাবে এবং বেশী জৈবতড়িৎ বা জৈবশক্তি সৃষ্টি করবে। এই শক্তি সমস্ত অবদমিত ভাবনাকে বরফ গলানোর মত গলিয়ে ফেলবে। এটা মূলাধার চক্রে হাওয়া দিয়ে তাকে উস্কে দেবার মত - যেভাবে কামার তার উনানে হাওয়া দিয়ে আগুন উস্কে দেয়।
এটা তুমি খালি পেটে করবে, সকালে করা শ্রেয়। একুশ দিন ধরে দুঃখহরণ করলে তোমার সত্তা রূপান্তরিত হবে ও তোমার মুখে ও শরীরে এক জ্যোতি প্রকাশ পাবে। এটা যেন একটা মানসিক স্নান। তুমি তোমার ভিতরে নীরবতার অভিজ্ঞতা লাভ করবে। যখন তুমি দুঃখকে হরণ বা হত্যা কর, আনন্দ তোমার ভিতরে প্রস্ফুটিত হবে এবং তোমার থেকে এক সুগন্ধ আসবে।
চোখ বন্ধ করে দাঁড়াও। গভীরভাবে ও ছন্দের সাথে শরীরের গভীর থেকে শ্বাসপ্রশ্বাস নাও। মুখ বন্ধ রেখে কেবল নাক দিয়ে শ্বাসপ্রশ্বাস নাও। হাত নাড়াও, হাঁটু ভাঙ্গো এবং অর্ধেক বসার অবস্থিতিতে যাও এবং তারপর উঠে পড়। তুমি যেন একটা উড়ন্ত পাখী, ওপরে ও নীচে, হাঁটু ওপরে ও নীচে, বাহুদ্বয় ওপরে ও নীচে, সবই একটা ছন্দে, শ্বাসপ্রশ্বাসের সাথে মিলিয়ে। গতি আলতোভাবে রাখ। শ্বাস ভিতরে নেবার সময় উপরে ওঠ এবং শ্বাস ছাড়ার সময় নীচের দিকে যাও। হার্টের সমস্যা থাকলে, যতটা পার ততটাই কর। একইভাবে গর্ভবতী মহিলারা ও অন্যান্য শারীরিক রোগগ্রস্ত ব্যক্তিরা যতটা পার কর।
এটা ১০ মিনিট ধরে কর।
পরের দশ মিনিট চোখ বন্ধ রাখ এবং শরীরের প্রতিটি অঙ্গ টানটান কর বা সংকুচিত কর, তারপর তাকে আরাম করতে দাও; একটা অঙ্গ টানটান কর ও আরাম কর এবং তারপর পরের অঙ্গে যাও। পায়ের নীচের থাকে শুরু কর, তারপর পা, কাফ-মাস্ল্, থাই বা ঊরু, পাছা, তারপর পেট, নীচের পৃষ্ঠদেশ; তারপর ছাতি ও ওপরের পিঠ; তারপর তোমার হাত, আঙ্গুলের ডগা থেকে কাঁধ পর্যন্ত; তারপর ঘাড় ও কাঁধ; পরে মুখমণ্ডল এবং সর্বশেষে মাথার ওপরে। পরের অঙ্গে যাবার আগে প্রতিটি অঙ্গকে আরাম দিয়ে নেবে। তোমার শরীরের প্রতিটি অঙ্গের এটা যেন একটা সমমাপের (isometric) অনুশীলন।
এই দশ মিনিটের শেষে তুমি ভিতরে শূন্য হয়ে পড়বে। তুমি ঠাণ্ডা, শান্ত হবে।
পরের দশ মিনিট চোখ বন্ধ রেখে বসে পর এবং ‘হু’-কার স্তব কর। কেবল ‘হু’ শব্দ। এটাকে গভীরভাবে এবং সজোরে করার দরকার নেই। খালি আরাম করে স্তব কর। যখন স্তব করছ, তোমার সত্তার ভিতরে ও বাইরে কি হচ্ছে প্রত্যক্ষ কর।
এই প্রক্রিয়ার প্রথম দুটি ভাগ আসলে তৃতীয় ভাগের জন্য প্রস্তুতিকরণ। তৃতীয় ভাগটি আসল ধ্যান। তৃতীয়ভাগে দেখবে মন বিনা প্রচেষ্টায় নিজে নিজেই নীরব হয়ে যায়। নীরবতা তোমার ওপরে চাপানো যায় না; তা কেবল নিজে থেকে ঘটতে পারে।
এই অবস্থায় হাসিমুখে ও আনন্দের মেজাজে আরাম করে বসে থাক। এই সময় অনেক অভিজ্ঞতা হতে পারে, তাদের খালি টেলিভিশন দেখার মত লক্ষ্য কর। চিন্তা থেকে চিন্তায় তোমার মনকে প্রত্যক্ষ কর। এই ধ্যানের কোন সময়েই মূলাধারের দিকে মন দিও না, তাহলে অলীক-কল্পনা শুরু হবে। প্রকৃতপক্ষে তুমি তো এই অলীক-কল্পনাগুলিকেই সরিয়ে ফেলতে চাইছ।
দশ মিনিট পরে খুব আস্তে আস্তে চোখ খোল। এই শক্তি ও নীরবতা নিজের সাথে রাখ।
ধন্যবাদ।
