ষষ্ঠ অধ্যায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ভয়ের সম্মুখীন হও
মরা মৃত্যুকে কেন বুঝতে চাইব?
আমদের সমস্ত ভয়ের আসল কারণ হল মৃত্যুভয়, কিন্তু সমস্ত ভয়গুলি নানা ছদ্মবেশে থাকে। প্রতিটি ভীতি মৃত্যুভয়ের সাথে সংযুক্ত, কিন্তু পরোক্ষভাবে। যেহেতু তা পরোক্ষভাবে, আমরা তাদের মৃত্যুভয় বলে দেখি না। ‘মৃত্যু’ শব্দটির যে অর্থের সাথে আমরা জড়িয়ে আছি, ভয় বিনা তা অর্থহীন হয়ে যায়।
তাহলে মৃত্যু কি?
তোমরা আমাকে বলবে, ‘আমাদের জীবনের শেষে যে ঘটনা ঘটে, তা হল মৃত্যু।' মৃত্যু যদি এর চেয়ে বেশি কিছু না হ’ত, তো ব্যাপারটা অনেক সরল ছিল!
কিন্তু মৃত্যু আমাদের জীবনের শেষে হয় না। এটা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে ঘটছে। আমাদের প্রতিটি কাজ অচেতনভাবে আমাদের মৃত্যুর সাথে সম্বন্ধ রাখে, মৃত্যুভয়ের সাথে সম্পর্ক রাখে। মৃত্যু আমাদের জীবনের গুণগত বৈশিষ্ট্য পরিবর্তন করে দেয়। এটা সমাপ্তি নয়; এটা আমাদের জীবনের চরম পরিণতি - যার দিকে আমাদের সমস্ত জীবন মুখ করে আছে।
আমি কেন এটা বললাম? কারণ আমাদের সমস্ত জীবন মৃত্যুর ধারণা দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি আমাদের সামাজিক গঠনও মৃত্যুর ধারণা দ্বারা নির্দেশিত। আসলে সব মহান ধর্ম ও বিশ্ব-দর্শন একটা প্রশ্ন থেকে উঠে এসেছে, ‘মরণের পর কি হয়?'
এই একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে নানা জীবন-সমাধানের সৃষ্টি হয়েছে।
যে সংস্কৃতি পুনর্জন্মের ধারণা ছাড়া একটিমাত্র জীবনে বিশ্বাস করেছে , তারা জীবনে খুব উন্নতি করার দিকে তাদের সমস্ত শক্তি ঢেলে দিয়েছে। তথ্য সংগ্রহ করা, জ্ঞানলাভ করা এবং বস্তুগত আরামে তারা অতি উন্নত হয়েছে।
এই সংস্কৃতি বিজ্ঞানের ওপর নির্ভরশীল। বিজ্ঞান আমাদের জীবনকে আরামদায়ক করে তোলে।
যে সব সংস্কৃতি পুনর্জন্মে বিশ্বাস রাখে, তারা তাদের জীবনকে অন্তর্মুখী করেছে। তাদের অন্বেষণ অন্য প্রকার। তারা জীবন তাড়াহুড়ো করে বাঁচতে চায় না, কারণ তারা অসীমতা স্বীকার করে নিয়েছে।
তুমি মানুষের ব্যবহারে তা দেখতে পাবে। ভারতে যদি কোন প্রোগ্রাম ছ 'টার সময় হবার কথা, তুমি নিশ্চিত থাকতে পার যে তা সাড়ে সাতটার আগে শুরু হবে না, কারণ এখানকার লোকেদের সামনে অনন্তকাল আছে!
আমাদের সম্পূর্ণ মানসিক কাঠামো, জীবনের ধারা, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম - সবকিছুই আমাদের মৃত্যুর ধারণার ওপর ভিত্তি করা। আমরা যথাসম্ভব চেষ্টা করি মৃত্যু সম্বন্ধে না ভাবা , কিন্তু মৃত্যু আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে পরিব্যাপ্ত হয়ে আছে!
মৃত্যুর গভীরতা, গুপ্ত কথা ও রহস্য যখন জানতে পারি, আমরা জীবনের রহস্য জানতে পারব। আমাদের মৃত্যুকে সমাধান করতে হবে এবং তাকে ‘অন্য রূপে এক নিছক অবিচ্ছিন্নতা' হিসাবে দেখতে হবে। নয়ত আমরা জীবনকেই হারিয়ে ফেলব।
যদি আমরা বুঝি যে মৃত্যু হল অন্যরূপে অবিরাম চলমানতা , আমাদের মৃত্যুভয় থাকবে না। আর যখন আমরা মৃত্যুকে ভয় করা বন্ধ করব, আমরা তখন জানব যে জীবনকে আমরা কতটা হারাচ্ছিলাম।
আমরা জীবনকে মেনে নিয়ে এত অগভীরভাবে বাস করি যে আমরা জীবনের অনেক অভিমুখ হারিয়ে ফেলি। মৃত্যু সহজেই আমাদের জীবনকে আরও সচেতনভাবে দেখতে শেখায়। মৃত্যু সর্বকালের সবচেয়ে মহান গুরু।
কোন বিষয়ে দৃঢ় প্রত্যয় আমরা দুভাবে নিয়ে আসতে পারি : আমরা নিজেরা পরীক্ষা করে সত্যকে যাচাই করতে পারি অথবা যিনি সত্যকে অভিজ্ঞতা করেছেন তাঁর কথা মেনে নিতে পারি। আমরা এখন প্রাচীন ভারতের বৈদিক গ্রন্থ উপনিষদের এক কথা শুনব।
মৃত্যু সবচেয়ে মহান শিক্ষক
কঠোপনিষদ উপনিষদের এক ভাগ। তাতে আছে একটি বালকের সাথে যমরাজের কথোপকথন। হিন্দু পুরাণে যম হল মৃত্যুর দেবতা।
বাজশ্রবা নামে এক সুবিদিত রাজা ছিল। তার হঠাৎ সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করার বাসনা জাগল এবং বাজপেয় (বিশ্বজিৎ) যজ্ঞ করল। সমগ্র বিশ্বকে শাসন করার ইচ্ছা জাগলে এই যজ্ঞ করা হয়।
এই যজ্ঞের নিয়ম অনুযায়ী যে সমস্ত মূল্যবান জিনিষে সে অনুরক্ত, তাদের যজ্ঞে আহুতি দিতে হবে। একমাত্র তবেই সে সমগ্র বিশ্বের রাজা হতে পারবে।
রাজারা সর্বদাই ভাল ব্যবসায়ী হয়। তাদের তা হতে হবে, নয়ত তারা রাজা হতে পারবে না এবং তাদের বিশাল ধনসম্পদ নিয়ন্ত্রণ করতে পারবে না। তারা দেখে যে কত কম দিয়ে কত বেশী নিয়ে নেওয়া যায়।
রাজা দান করতে লাগলেন, যেমন বেশী বয়সের গরু, যারা আর দুধ দেয় না ও অনেক বাছুরের জন্ম দিয়ে ফেলেছে এবং মরবার জন্য তৈরি। রাজা এরকম সব মূল্যহীন জিনিশ দান করতে থাকলেন।
তার সাত বছরের পুত্র নচিকেতা এইসব দেখছিল। নচিকেতা এই গল্পের নায়ক। সে জানত তার পিতা ঠিক কাজ করছে না, কিন্তু বুঝতে পারছিল না পিতাকে কিভাবে বলা যায়।
দ্যাখো, শিশুরা খুব তীক্ষ্ণধী ও বুদ্ধিমান। তাদের বোকা বানানো যায় না। সমাজ তাদের বিকৃত ও নিয়ন্ত্রণ করা শুরু করে নি। সে তার পিতাকে মনোযোগ দিয়ে দেখছিল। অবশেষে সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, 'পিতা, আপনাকে বেশী মূল্যবান সমস্ত জিনিষগুলি দান করতে হবে। আমিও তো আপনার এক বহুমূল্য স্বত্ব। আপনি আমাকে কাকে দান করছেন?'
রাজা বুঝতে পারল যে তার কাজের জন্য ছেলে তাকে খোঁটা দিচ্ছে। কিন্তু নিজের আমিত্ব তাকে টলাতে পারল না। সে আজেবাজে দান করেই যেতে থাকল।
আরও একবার, বালক পিতাকে একই প্রশ্ন করে ও রাজা নিরুত্তর থাকে।
তৃতীয়বার সে পিতাকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে যে পিতা তাকে কাকে দান করছে।
রাজা এবার রেগে গেল ও বলে ফেলল, 'আমি তোমাকে যমরাজকে দিলাম। তুমি যমের কাছে যাও।'
সাধারণ বালক হ'লে বলত, 'আমি কেন যাব? তুমি তোমার পুরো জীবন উপভোগ করে নিয়েছ, তুমি যাও!'
কিন্তু নচিকেতা খুবই আন্তরিক ও দায়িত্ববান ছিল। দায়িত্বশীলতা ও সততা তার ওপরে যেন ভূতের মত ভর করেছিল।
তার পিতার কথার সম্মান রাখার জন্য সে যমরাজের কাছে যাওয়া ঠিক করল।
মনে রেখ যে নচিকেতা হল প্রথম ও শেষ মানুষ যে পৃথিবী থেকে গিয়ে যমরাজের সাথে দেখা করেছে। সাধারণত যম মানুষের সাথে দেখা করতে আসে, কিন্তু প্রথমবার এমন হল যে একজন যমের সাথে দেখা করতে গেল।
সে যমের রাজ্যে গেল, কিন্তু যম সেখানে তখন ছিলেন না! তিনি বাইরে গিয়েছিলেন। নচিকেতা তিন দিন অপেক্ষা করল।
এখানে একটা জিনিশ বোঝ : গল্পের এই জায়গায় একটা বড় সত্য প্রতিষ্ঠিত হয়। যখন আমরা মৃত্যুর সন্ধানে যাই অথবা আমাদের মৃত্যুর মুখোমুখি হবার সাহস থাকে, মৃত্যু সেখানে আমাদের জ্ঞান-মাফিক থাকবে না!
যাই হোক, যমরাজ তিন দিন পরে ফিরে এলেন। তাঁর লোকেরা তাঁকে বলল যে একটা ছোট ছেলে তার জন্য অপেক্ষা করছে। যম নচিকেতাকে দেখার জন্য দৌড়ে গেলেন। তিনি নচিকেতাকে সময়ে অভ্যর্থনা না করতে পারার জন্য ক্ষমা চাইলেন। তিনি আরও বললেন, 'তোমাকে তিন দিন অপেক্ষা করাবার জন্য আমি তোমাকে যে কোন তিনটি বর দিতে রাজী আছি।'
নচিকেতার জন্য মৃত্যু হয়ে গেল এক ভগবান, যে তাকে বরপ্রদান করে!
নচিকেতা তিনটি বর চায়।
প্রথমটি হল, 'আমার পিতা যেন আর ক্রুদ্ধ না হন। আমি ফিরলে তিনি যেন আমাকে চিনতে পারেন ও আমাকে প্রেমপূর্বক গ্রহণ করেন।' নচিকেতা পিতার প্রতি গভীর প্রেমের জন্য এই বর চেয়েছিল যাতে পুত্রকে যমরাজের কাছে পাঠিয়ে তার পিতা কোনরূপ কষ্টভোগ না করেন।
যম সেই বর দিলেন।
দ্বিতীয় বরটি হল, 'আমি অগ্নিহোত্র-বিধি শিখতে চাই যার দ্বারা মর্ত্যের মানুষ হয়েও নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে অবস্থান করতে পারি যেখানে মৃত্যু নেই, দুঃখ নাই।'
যম তথাস্তু বলে নচিকেতাকে অগ্নি আহুতির মধ্য দিয়ে নিয়ে গেলেন ও সেই অগ্নির নাম রাখলেন নচিকেতা অগ্নি। এই অগ্নি কারোর চেতনাকে স্বর্গীয়সুখের অভিজ্ঞতায় উন্নীত করে।
তৃতীয় বরের জন্য নচিকেতা বলে, 'আমাকে অস্তিত্বের ও জীবন-মৃত্যুর সত্যতার শিক্ষা প্রদান করুন। আমি মৃত্যুর পরে বিদ্যমান থাকি কি না? দয়া করে আমাকে বলুন!’
যম নচিকেতার প্রশ্নে বিকম্পিত হলেন।
তিনি বললেন, ‘দয়া করে আমায় এ প্রশ্ন কোরো না। তুমি মৃত্যুর রহস্য জিজ্ঞাসা করছ যা আমি তোমাকে বলতে পারি না। যদি চাও, তোমাকে অঢেল ধনদৌলত দেব, কিন্তু এই প্রশ্ন কোরো না।’
কিন্তু নচিকেতা নাছোড়।
সে বলে, ‘আমি যদি আপনার কাছ থেকে ধনসম্পদ নিই, আমি তো খালি তার ট্রাস্টি হয়ে একশ থেকে এক হাজার বছর পর্যন্ত বাঁচব, ব্যাস। তাহলেও তো আমার সময় ফুরিয়ে গেলে আমাকে আপনার রাজ্যে আসতে হবে ! তাহলে সেই ধন আমার কি কাজের? তাই অনুগ্রহ করে বরঞ্চ আমাকে মৃত্যুর রহস্য বলুন।'
সত্য জানার প্রতি বালকের পরিপক্কতা ও অঙ্গীকারকে যম দেখলেন। তিনি ঠিক করলেন নচিকেতাকে সত্য জানাবেন। যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বালককে নিয়ে গেলেন সেটা বালকের আত্মার অভিজ্ঞতা হয়ে গেল এবং নচিকেতা প্রস্ফুটিত হলেন এবং জীবনমুক্তি লাভ করলেন।
এটি উপনিষদের এক সুন্দর কাহিনী। বিশ্লেষণ করতে যেও না যে ঘটনাটি সত্য কিনা। ইতি হাস থেকে এর তারিখ ও সময় খুঁজতে যেও না। গল্পটি সত্যকে বহন করে, সেটাই যথেষ্ট। সত্যে পৌঁছবার জন্য এটাকে কেবল সিঁড়ি হিসাবে ব্যবহার কর। সিঁড়িতে দাঁড়িয়ে থেকো না, তাহলে সত্যকে পাবে না।
একজন সাধারণ মানুষের যমের সাথে সাক্ষাৎ এবং নচিকেতার যমের সাথে সাক্ষাতে কি পার্থক্য?
যমের সাথে সাধারণ মানুষের দেখা হলে, যম মানুষটির অনুমোদন ছাড়াই তাকে তার পরিবার থেকে সরিয়ে ফেলেন । যম তার সমস্ত সুখ কেড়ে নেন। সবশেষে যম তার জীবনকেও নিয়ে নেন। তার পরিবার, সুখ ও জীবন, এসব প্রিয় জিনিষ, যম তার সম্মতি না নিয়েই হঠাৎ করে নিয়ে নেন। আবার একজন সাধারণ মানুষ যমের কাছে কখনই যায় না। অবাঞ্ছিত অতিথি হয়ে যমই তার কাছে আসেন। কিন্তু নচিকেতা যমের কাছে গিয়েছিল এবং যম প্রথম বরে তার পরিবার ফিরিয়ে দেন। দ্বিতীয় বরে যম তাকে স্বর্গীয়সুখের অভিজ্ঞতা দেন এবং সবশেষে তৃতীয় বরে যম তাকে জীবনমুক্তি দেন।
এই গল্প থেকে চারটি জিনিষ শেখার আছে। যখন আমরা মৃত্যুর খোঁজে যাই, যখন আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়ি, মৃত্যু সেখানে আমাদের ভাবনা অনুযায়ী থাকবে না। নচিকেতার আগমনকালে যমের যমরাজ্যে অনুপস্থিত থাকা এতে প্রতীকায়িত হয়েছে। দ্বিতীয়ত, মৃত্যু থাকলেও আমাদের ভাবনামত সে ভয়ঙ্কর নয়; সে প্রেমপূর্ণ ও দাতা। সেটা দেখা যায় যম কিভাবে নচিকেতাকে অভ্যর্থনা করেন ও তার সাথে বার্তালাপ করেন। তৃতীয়ত, মৃত্যু আমাদের সর্বকালের সবচেয়ে মহান শিক্ষক। তাই যম নচিকেতাকে অনেক শিক্ষাদান করেছিলেন। সবশেষে, মৃত্যু আমাদের চূড়ান্ত উপহার দিতে পারে - জীবনমুক্তি - যা যম দিয়েছিলেন!
বেশীরভাগ মানুষের ক্ষেত্রে জীবন মৃত্যুভয়কে ছাড়িয়ে যায় না। আমরা বাসনা ও ভয়ের মাঝখানে বাঁচি ও মরি। আমরা অন্য কোন প্রকার জীবনধারণ জানি না। অথবা অন্যরকম জীবন অনুসরণ করার সাহস আমাদের নেই।
আগেরকার দিনে মানুষ জীবনের নিরাপত্তা ছাড়াই বাস করত; আজ জীবন অনেক নিরাপদ। মারাত্মক রোগের বিরুদ্ধে কোন টিকা বা ভ্যাক্সিনেশন তখন ছিল না। প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে কৃত্রিম উপগ্রহ থেকে উন্নত সতর্কতামূলক সংকেত আসত না এবং দুর্ভিক্ষ ও বন্যা থেকে কোন নিরাপত্তা ছিল না। তাই লোকেরা সর্বদাই মানসিকভাবে সংগ্রাম করার জন্য প্রস্তুত ছিল, এমনকি মৃত্যুর জন্যও। বিশেষ করে যোদ্ধাবর্গ যে কোন সময়ে মরবার জন্য সদা-প্রস্তুত থাকত।
প্রাচীন জাপানে সামুরাই যোদ্ধারা শান্তভাবে মৃত্যুর সম্মুখীন হওয়া জানত।
সচেতনভাবে মৃত্যু-অভিজ্ঞতা
আমরা সবাই মৃত্যুভয় নিয়ে আছি। আমরা মৃত্যুকে যে কোন প্রকারে এড়িয়ে যেতে তৈরি এবং তাকে আমাদের সবচেয়ে বড় শত্রু বলে ভাবি।
গ্রীক দার্শনিক সক্রেটিস সম্বন্ধে একটা ছোট গল্প :
সক্রেটিসকে হে মলক নামে বিষাক্ত লতার রস খাইয়ে মারা হয়। বিষপান করার ঠিক আগে তাঁর এক শিষ্য তাঁকে জিজ্ঞাসা করে, ‘মাস্টার, আপনি কি মরতে ভয় পান না? আপনাকে কত শান্ত লাগছে।'
সক্রেটিস উত্তর দিয়েছিলেন, 'কেন ভয় পাব? আমি জানি যে মরার পর দুটি জিনিষ হতে পারে। হয় আমি অন্য কোন রূপে বা নামে বিদ্যমান থাকব অথবা আমার অস্তিত্বই থাকবে না। প্রথম ক্ষেত্রে দুশ্চিন্তার কোন কারণ নেই। দ্বিতীয় ক্ষেত্রে দুশ্চিন্তা করার জন্য কে থাকবে? তাই দুটি ক্ষেত্রেই ভয়ের কোন কারণ নেই!’
মৃত্যু সম্বন্ধে পরিষ্কার ধারণা ও তার ফলাফল জানার জন্য সক্রেটিস মৃত্যু সম্পর্কে নির্ভয় ছিলেন। মৃত্যুকে সর্বদাই শেষ হয়ে যাওয়া হিসাবে দেখা হয় এবং তাই মানুষেরা মৃত্যু দেখলে কষ্ট পায়।
মৃত্যু থেমে যাওয়া বা শেষ হয়ে যাওয়া নয়। এটা অন্য রূপে চলমান থাকা অথবা পূর্ণরূপে মুক্তি লাভ করা। মানুষ এটা বুঝলে মৃত্যুর জন্য কষ্ট পাওয়াকে বোকামি মনে করবে।
মানুষ শারীরিক আকারের সাথে খুব সংযুক্ত এবং তাই সে এত কষ্ট পায়। শরীর তো আত্মার বাহনমাত্র। এই জিনিষটা স্বচ্ছভাবে বুঝতে হবে।
যদিও পৃথিবীতে মানুষের জন্য একমাত্র নিশ্চিত জিনিষ হল মৃত্যু, তবুও এটা ঘটলে মানুষ বিস্মিত হয়! মনুষ্য-বিষয়ে এটাই সবচাইতে বিস্ময়কর জিনিষ।
একটা ছোট গল্প :
এক মহিলা তার একশ'তম জন্মদিন উদ্যাপন করছিল। তার সমগ্র পরিবার অনুষ্ঠানে উপস্থিত। তারা সমস্ত পরিজন ও বন্ধুদের কাছ থেকে পাওয়া উপহারগুলি খুলছিল এবং সব গ্রীটিংস কার্ডগুলি পড়ছিল। তারা মহিলাটিকে ৯৪ বছরের এক পুরান বন্ধুর পাঠানো কার্ড দেখাল। মহিলাটি বিস্ময়ে চেঁচিয়ে বলে উঠল, ‘হে ভগবান! সে এখনও বেঁচে আছে!’
আমরা নিজের ছাড়া অন্য সবার মৃত্যু সম্বন্ধে ভাবতে পারি! আমরা জীবনে নিজেদের মৃত্যু ছাড়া সব কিছুর জন্য প্রস্তুত। কিন্তু অবাক ব্যাপার হ'ল মৃত্যু ছাড়া অন্য কোন কিছু সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা যায় না। জীবনে একমাত্র নিশ্চিত জিনিষ হ ’ল মৃত্যু। কিন্তু আমরা শুনতে চাই না যে কোন না কোন সময়ে আমাদের মৃত্যু হবে।
ভগবান রামানা মহর্ষি মৃত্যুকে সচেতনভাবে অভিজ্ঞতা করে বুদ্ধত্ব লাভ করেছিলেন। ছোটবেলায় দক্ষিণ ভারতে মাদুরাইতে মামার বাড়ীতে একদিন রামানা বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ তাঁর ভাবনা এল যে তিনি মরে যেতে চলেছেন! তিনি দেখলেন মৃত্যু তাঁর নিকটে আসছে।
বেছে নেবার জন্য তাঁর দুটি সম্ভাবনা ছিল - হয় ভাবনাটাকে আটকাতে হবে, অথবা মৃত্যুকে মেনে নিয়ে তার সঙ্গে চলতে হবে। সাধারণত লোকেরা ভাবনাটাকে আটকায়, তাই তারা কোমায় চলে যায় এবং অচেতন অবস্থায় শরীর ছেড়ে যায়।
৯৯% মানুষেরা অচেতন অবস্থায় শরীর ছেড়ে যায়।
জন্ম থেকে যদিও আমরা জানি যে আমাদের এই জীবন মৃত্যুতে পৌঁছাবে, আমরা কখনই তা প্রত্যক্ষবৎ স্মরণ করার চেষ্টা করি না। আমরা কখনও সম্ভাবনাকে বাস্তব বলে ভাবি না; আমরা তাকে স্বাগত করি না। কমপক্ষে একবার যদি সচেতনভাবে তার মধ্য দিয়ে যাও, তার প্রতি ভীতি চলে যাবে।
রামানা দ্বিতীয় পথটি বেছে নেবার জন্য সাহসী ছিলেন। তিনি তাঁর ভাবনার সাথে সাথ দিয়েছিলেন। তিনি মৃত্যুকে ঘটিতে দিলেন ও মরণের পরে কি হয় তা দেখা ঠিক করলেন। তিনি তাঁর শরীরের একটার পর একটা অংশকে পরিষ্কারভাবে মরে যেতে দেখলেন। ধীরে ধীরে তাঁর সমস্ত শরীরের মৃত্যু হ’ল। তিনি তাঁর পুরো শরীরকে ভস্মীভূত হতে দেখলেন।
তিনি হঠাৎ বুঝলেন যে মৃত্যুর পরেও তাঁর কিছু একটা রয়ে গেছে; যাকে বিনাশ করা যায় না। তিনি হঠাৎ বুঝলেন যে দেহ ও মন ছাড়িয়ে তিনি বিশুদ্ধ চেতনা। তিনি নিজের মৃত্যুকে কেবল সাক্ষী হয়ে প্রত্যক্ষ করলেন !
এই জ্ঞান ছিল অতি শক্তিশালী এবং সেটা তাঁকে কখনও ছেড়ে যায় নি এবং যখন তিনি তাঁর শরীরে ফিরে এলেন, তিনি হলেন ভগবান রামানা মহর্ষি - জীবন্মুক্ত মাস্টার।
তুমি যখন মৃত্যুভয়কে জয় কর, তুমি মৃত্যুকেই জয় কর, কারণ মৃত্যুও কেবল আরও একটি কল্পনা! ঠিক যেভাবে আমাদের বাসনা বিশ্বকে বাস্তব থেকে আরও বেশী সুন্দর কল্পনা করায়, সেভাবে আমাদের ভয় মৃত্যুকে বাস্তব থেকে আরও বেশী ভয়ঙ্কর হিসাবে কল্পনা করায়।
আমরা বাসনা ও ভয়ের চশমা পড়ি এবং বাস্তব দেখতে পারি না। মানসিকভাবে মৃত্যু অভিজ্ঞতা করলে তুমি ভয়-শক্তিকেন্দ্র স্বাধিষ্ঠান চক্রে তালাবদ্ধ শক্তিকে বিমুক্ত করবে। স্বাধিষ্ঠান চক্র মূলাধার চক্র ও মণিপুরক (নাভিকেন্দ্র) চক্রের মাঝখানে অবস্থিত। এই শক্তিকেন্দ্র সক্রিয় হলে তোমার জীবনের সমস্ত গুণগত বৈশিষ্ট্য পরিবর্তিত হবে।
মৃত্যুকে ‘অন্যরূপে অবিরাম চলমানতা’ হিসাবে গ্রহণ করার সামর্থ্যের জন্য তোমার জীবনকে উপভোগ করার সামর্থ্য পরিবর্তিত হয়। তোমার সমস্ত শরীর আরাম করে; তোমার চেতনা প্রসারিত হয়, তোমার বেঁচে থাকার সামর্থ্য বাড়ে। মৃত্যু ও মৃত্যুভয়কে বুঝে তোমার জীবন সমৃদ্ধ হয়; হয়ত বিত্তবান নয়, কিন্তু সমৃদ্ধ। জীবনে সমৃদ্ধি সবচাইতে গুরুত্বপূর্ণ।
কিন্তু তোমাদের এসব বললে এখন আমায় বিশ্বাস করবে না। ভাববে আমি সব অবাস্তব কথা বলছি।
একটা ছোট গল্প :
এক ডাক্তার এক জন্মান্ধ ব্যক্তিকে ভাল করে দেওয়ার প্রতিশ্রুতি দিল। ডাক্তার বলেন, ‘এই অপারেশনের পরে আপনি আপনার দৃষ্টিশক্তি ফিরে পাবেন! আপনাকে আর লাঠি ব্যবহার করতে হবে না!’ সে কথা শুনে অন্ধ লোকটি ভয় পেয়ে গেল। সে বলল, ‘ডাক্তারবাবু, বুঝলাম যে আমি আমার দৃষ্টি ফিরে পাব। কিন্তু লাঠি ছাড়া হাঁটব কি করে?’
লাঠি অন্ধ ব্যক্তির এক অচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং সে বুঝতেই পারছে না যে সে লাঠি ছাড়াই চলতে পারবে! জন্মান্ধকে কিভাবে বোঝাবে যে দৃষ্টিশক্তি ফিরে পেলে কোন লাঠির দরকার হয় না? এখন সে খুব ভীত। এখন তাই তুমি কেবল অপারেশন করতে পার এবং পরে তাকে নিজে থেকে বুঝতে দাও। সে নিজেই লাঠি ছুঁড়ে ফেলে দেবে।
একইভাবে, আমি যদি বলি যে তোমার সব ভয়ের মূল হ’ল মৃত্যুভয় এবং তোমার আত্মা অমর অবিনশ্বর , কেবল তোমার শরীর নশ্বর, তবুও তুমি তোমার আগের ভয়ের ভাবনাতে সেঁটে থাকবে, কারণ তুমি অবিনশ্বরতার অভিজ্ঞতা লাভ কর নি।
সচেতন হয়ে মৃত্যুর অভিজ্ঞতা না হ’লে ভয় তোমাকে কখনও ছেড়ে যাবে না। কিন্তু তুমি একটা জিনিষ করতে পার। বারবার এই কথাগুলি শোন। এই সম্বন্ধে দৃঢ় প্রত্যয় গড়ে তোল। কিভাবে তোমার প্রধান ও অপ্রধান ভীতিগুলি কিভাবে প্রকৃতপক্ষে মৃত্যুভয়ের সাথে জড়িত তা লক্ষ্য করার চেষ্টা কর। দৈনন্দিন সমস্ত ভয়গুলিতে স্পষ্টতা নিয়ে এস। দেখ ভয়গুলি কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত। ভয়গুলিতে সচেতনতা নিয়ে এস। তাহলে তুমি নিয়মিতভাবে বিকশিত হবে ও সত্যের নিকটবর্তী হতে থাকবে।
পাঁচ প্রকার ভয়
আমরা সমস্ত ভয়কে পাঁচ শ্রেণীতে ভাগ করতে পারি।
প্রথমটি আমাদের ধনসম্পদ, আরাম, নাম, যশ এবং অন্য পার্থিব জিনিষ হারাবার ভয়।
দ্বিতীয়টি হ’ল আমাদের স্বাস্থ্য, দুর্ঘটনা বা অসুখে শরীরের কোন অঙ্গ হারাবার ভয়; শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত ভয়।
তৃতীয়টি আমাদের মানসিক স্বাস্থ্য, মানসিক দৃঢ়তা হারাবার ভয়।
চতুর্থটি আমাদের প্রিয়জন ও তাদের ভালবাসা হারাবার ভয়।
পঞ্চমটি হ’ল অজ্ঞাত ব্যাপারে ভয়, ভগবানকে ভয়, ভূতের ভয় এবং মৃত্যুভয়।
আসলে গভীরভাবে ভয়কে বিশ্লেষণ করলে দেখবে যে সমস্ত পাঁচ শ্রেণীর ভয় মৃত্যুভয়ের সাথে সম্পর্কিত। তারা কেবল নানাভাবে প্রকাশিত হয়, ব্যাস।
সম্পূর্ণরূপে সজীব থাক
জীবনে সম্পূর্ণরূপে সজীব না থাকাই মানুষের মৃত্যুভয়ের প্রধান কারণ। তারা ভয় পায় কারণ তারা বেপরোয়া হয়ে ভাবে যে জীবনকে তারা যথেষ্ট উপভোগ করে নি। তারা এরকম ভাবে কারণ তারা সমস্ত জীবন ধরে অতীত-স্মৃতিতে বা ভবিষ্যতের দুশ্চিন্তায় বা অপরের জন্য বাস করছিল, কখনই বর্তমানে বাস করে নি। আমাদের প্রতিটি ক্রিয়ার কারণ হল পরস্পরের আমিত্ব বা পরস্পরের বাসনা বা পরস্পরের ভাবনা ইত্যাদির মধ্যে টানাfeaturesহিঁচড়া।
তুমি যদি গভীরভাবে নিজের জীবনকে বিশ্লেষণ কর, আমি কি বলছি তা বুঝতে পারবে। তোমার বাবা-মা যেখানে ছেড়ে গেছে সেখান থেকে তুমি তোমার জীবন শুরু কর। বাসনা, অপরাধবোধ, ভয় ইত্যাদির মুকুট যা কয়েক প্রজন্মের পুরানো, তা তুমি
সহজেই বাবা-মায়ের থেকে নিয়ে পড়ে ফেল। তুমি কখনই সম্পূর্ণরূপে সজীব থাকো নি।
সম্পূর্ণরূপে সজীব থাকা বলতে আমি কি বোঝাচ্ছি? আরও বেশী স্পষ্টতা নিয়ে বাঁচ, ব্যাস। অন্যেরা তোমার ওপরে যা কিছু চাপাবার চেষ্টা করছে, তাদেরকে সেগুলির অর্থ বুঝতে সাহায্য কর। স্পষ্টতার সাথে, তুমি শনাক্ত করতে পারবে যে তোমার নিজের বাসনাগুলি কি, অন্যেরা তোমার ওপর কি চাপিয়েছে এবং অন্যের থেকে তুমি কোন বাসনা ধার করেছ। কেবলমাত্র এই প্রথম বাসনাগুলির কোন মানুষের বা কোন সম্পত্তির ক্ষতি ছাড়াই পূরণ হওয়া উচিৎ। পরের দুটিকে স্পষ্টতার সাহায্যে ফেলে দেও যা উচিৎ।
এইভাবে বাঁচলে আর অপর থেকে ধার করা বাসনা পূরণ করতে থাকবে না এবং আর অপরের জীবন যাপন করবে না। তুমি অপরের জীবন না বেঁচে তোমার নিজের জীবন যাপন করবে ও পূর্ণতা অভিজ্ঞতা করবে এবং সময় এলে তুমি মরণের জন্য প্রস্তুত থাকবে। তোমার মৃত্যু সম্বন্ধে কোন বিশেষ বিভ্রান্তি ও ভীতি থাকবে না। আমি তোমাকে স্বার্থপর হতে বলছি না। আমি তোমাকে পুরো ব্যাপারে কেবল একটা স্পষ্টতা নিয়ে আসতে বলছি।
একটা ছোট গল্প :
> একবার এক জেন-সাধুকে রাজা মৃত্যুদণ্ড দিলেন। পরের দিন তাঁর সেই দণ্ড পাবার কথা। > জেন সাধু শান্ত ও নীরব রইলেন। তাঁর এক শিষ্য এই শান্তরূপ দেখে জিজ্ঞাসা করল, ‘আপনি কি বুঝতে পারছেন যে > আপনার কাছে বাঁচার জন্য কেবল ২৪ ঘণ্টা আছে? আপনি কি ভয়ভীত নন?’ > জেন সাধু শান্তভাবে উত্তর দিলেন, ‘আমি বেঁচেছি এবং তাই আমার মরতে ভয় নেই।’
তিনি বোঝাতে চাইছেন যে তিনি তাঁর জীবনে প্রতিটি ক্ষণ বেঁচেছেন, প্রতিটি নিমেষ বেঁচেছেন। প্রতিটি মূহুর্ত তাঁর কাছে ছিল মূল্যবান ও প্রিয়! তিনি ভয় কেন পাবেন?
যদি তুমি গভীরভাবে দেখ, আমরা প্রায় সবাই মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমরা জীবনকে যথেষ্টভাবে না বাঁচার জন্য ভয় পাই। আমরা ভয় পাই যে আমরা এক কৃত্রিম জীবন বেঁচেছি। আমরা এই পুরো ব্যাপারে এক অব্যাখ্যেয় অনুতাপ বোধ করি। আমরা ভাবি আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে বাঁচি নি। আমরা সম্পূর্ণতা বোধ করি না এবং সেখান থেকে মৃত্যুভয় শুরু হয়।
অপরের জন্য অবিশ্রাম আপোস-মীমাংসা করা, নিজের সাপেক্ষে একটা কৃত্রিম জীবন যাপন করা, আমাদের জন্য সমাজ দ্বারা নির্মিত খাঁচে নিজেকে উপযোগী করা; এই সমস্ত জিনিষ অপূর্ণতার দিকে নিয়ে যায়। জীবন থেকে ভয়ই মৃত্যুভয় রূপে প্রতিফলিত হয়।
পুরো সন্তুষ্টি সহকারে তুমি যখন যথাসাধ্য গভীরভাবে বেঁচেছ, তুমি মৃত্যুকে ভয় পাবে না। ভয় ছাড়া বাঁচ।
যতটা পার গভীরভাবে নিজের ব্যক্তিস্বভাব নিয়ে বাঁচ। পুরো সন্তুষ্টি নিয়ে বাঁচ, তবে মৃত্যুভয়কে হারিয়ে ফেলবে।
কোন ভাবনার বশীভূত না হয়ে তুমি যদি সম্পূর্ণভাবে বাঁচ, তুমি যদি তোমার ভাবনাগুলিকে স্পষ্টতা ও সম্পূর্ণতা সহ প্রত্যক্ষ করে বাঁচ, তোমার কখনই নিজের আত্মীয়-পরিজন হারাবার ভয় থাকবে না।
প্রিয়জন হারাবার ভয়
তুমি প্রিয়জন মরে যেতে পারে বলে ভয় পাও, তার একমাত্র কারণ তুমি ভাব যে সেই সম্বন্ধকে তোমার জীবনে তুমি পুরোপুরি ন্যায্যতা প্রতিপাদন কর নি। তুমি অনুভব কর যে সেই সম্বন্ধতে সম্পূর্ণভাব ছিল না, তাই তুমি বিচ্ছেদের জন্য প্রস্তুত নও। শারীরিক বিচ্ছেদ ভয়ের এক অভিমুখ। আসল কারণ হ’ল সম্বন্ধে পূর্ণতার অভাব।
সম্বন্ধে ‘ন্যায্যতা প্রতিপাদন করা’ কথাটি বলা হ’ল কারণ তোমাকে সর্বদা শেখানো হয়েছে অপরের জন্য বাঁচতে, তাদের প্রয়োজন ও বাসনা পূরণ করার জন্য বাঁচতে। আর যদি তা না কর, তুমি অপরাধবোধ ও ভয়ের আবর্তে ঢুকে পড়। যদি তুমি সম্পূর্ণতার সাথে বাঁচ, সমাজের খেলা একদম স্পষ্ট ভাবে বোঝ, তুমি কখনই এইসব বাধ্যবাধকতায় জড়িয়ে যাবে না।
তুমি সম্পূর্ণতার সাথে বাস করতে পার এবং তাতে সম্বন্ধগুলিতে ভালবাসা হারাবে না। যদি সম্পূর্ণভাবে বাঁচ , লেনদেন সম্বন্ধ ছাড়া অপরের দিকে প্রেমশক্তি বিকীরণ করতে করতে বাঁচ, তাহলে অপরাধবোধ ও ভয়ের কোন জায়গাই থাকবে না। যদিও মানুষটি মারা যায়, তুমি তার প্রতি প্রেম অনুভব করতে থাকবে, বিচ্ছেদের ভীতি কখনই থাকবে না।
একে অপরকে হারাবার দীর্ঘস্থায়ী ভয়ের জন্য সম্বন্ধ প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। তুমি যদি গভীরভাবে কোন সম্বন্ধের সাথে যুক্ত ভয়কে
বিশ্লেষণ কর, বুঝবে, যেহেতু আমাদের সম্বন্ধ কেবল লেনদেনের সম্পর্কের মত, তাই এই ভয় পরিব্যাপ্ত।
স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভয় থাকে যে একজন বিবাহের বাইরে সম্বন্ধ শুরু করতে পারে। মা-ছেলের মধ্যে একটা ভয় থাকে যে ছেলে বিয়ের পর মায়ের থেকে বউকে বেশী যত্ন করা শুরু করতে পারে। বাবা-ছেলের মধ্যে ভয় থাকে যে বাবা তার সম্পত্তি ছেলেকে নাও দিতে পারে অথবা ছেলে পরিবারের মর্যাদা নাও রাখতে পারে।
এইভাবে আমাদের যে কোন সম্বন্ধে একটা মূল প্রত্যাশা আছে যেটাকে পরিতৃপ্ত করতে হবে ও সুরক্ষিত রাখতে হবে এবং তা থেকেই ভয়ের উৎপত্তি। কিন্তু তুমি কোন সম্বন্ধেই পুরোপুরি পরিতৃপ্তি দিতে পার না। যে মানুষটি পরিবারে সবাইকে সন্তুষ্ট করতে চেষ্টা করছে, সে ব্যর্থ হবেই।
এটা বোঝ : ভয় সবসময় কয়েদ করে, কিন্তু প্রেম সর্বদাই মুক্ত করে। কিন্তু সমাজ তোমার ভিতরে ভয় না ঢুকালে তুমি সমাজকে শুনবে না এবং তাই সে তোমার ভিতরে যথাসম্ভব ভয় ঢুকিয়ে দেয় - নিরাপত্তাহীনতা, আইনকানুন, পূজা এসব মারফৎ।
ভয়ই সম্বন্ধগুলিতে ঈর্ষার রূপ ধারণ করে। ভয় আমাদের বেশীরভাগ কাজ ও ভাবনার ভিত্তি। ঈর্ষা, ক্রোধ, লোভ - এই আবেগগুলির মূল হ’ল ভয়। কিন্তু আমরা সে সম্পর্কে সচেতন নই। আমরা জানি না যে ভয় এই সবগুলির উৎসের কারণ। সেটাই সমস্যা। আচরণগত দিক থেকে তাই আমরা অন্ধকারে পড়ে থাকি। সম্বন্ধগুলি তাই জটিল হয়ে পড়ে।
এটা বোঝ যে প্রেম ও ভয় কখনও একসাথে থাকতে পারে না। সম্বন্ধে যদি পবিত্র প্রেম থাকে, সেখানে ভয় থাকতে পারে না। যদি ভয় থাকে, তবে পবিত্র প্রেম কখনই থাকবে না। সম্বন্ধে ভয় থাকা মানে কোন কায়েমি স্বার্থ আছে। তখন সম্বন্ধে আছে কোন উদ্দেশ্য বা কোন অভীষ্ট লক্ষ্য বা বিনিময়ে নিরাপত্তা ও বাসনা পূরণের প্রত্যাশা।
আমরা সমস্ত সম্বন্ধে নিরাপত্তা খুঁজি। আমাদের জীবনটাকে গুছিয়ে নেবার জন্য কিছু নিরাপত্তা চাই । এটা এক প্রকার কারাবন্ধন যা আমরা উপভোগ করি। লোকেরা স্বাধীনতার কথা বলে, কিন্তু আমি তোমাদের বলি, তারা স্বাধীনতাকে ভীষণ ভয় পায়! তারা কেবল কয়েদ পছন্দ করে। কারাগারের আরামদায়ক ব্যবস্থায় তারা নিজেদের স্বাধীন ভাবে।
একটা ছোট গল্প :
একটি ছোট মেয়ে তার বাবাকে একদিন জিজ্ঞাসা করে, ‘বাবা, গ্যারান্টি শব্দটার মানে কি?’ বাবা বলে, ‘তার মানে কোন একটা জিনিষ ভাল করে তৈরি করা হয়েছে ও সেটা বহুদিন চলবে।’ সেই রাত্রে ঘুমাতে যাবার আগে মেয়েটি বলে উঠল, ‘শুভরাত্রি, গ্যারান্টি করা বাবা!’
আমরা সবাই জীবনে লাগাতার নিরাপত্তা চেয়ে আসছি। কিন্তু আমরা বলছি যে আমরা স্বাধীনতা খুঁজ ছি। সত্যি যদি স্বাধীনতা চাই, আমরা নিরাপত্তা খুঁজছি কেন? ভয় কেন? যতক্ষণ তোমার ভিতরে ভয় আছে, তুমি নিরাপত্তা খুঁজবে এবং তখন স্বাধীনতা চাই বলে তুমি নিজেকে কেবল বিভ্রান্তই করবে।
একজন মাস্টার তোমাকে জীবনের ঘোর নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেবেন। একমাত্র তিনিই তোমাকে সম্পূর্ণরূপে স্বাধীনতা প্রদান করেন। তাই তাঁর সাথে তুমি প্রথমদিকে নিরাপত্তাবোধ কর না , তুমি ভয় পাও। স্বাধীনতা ভয় সৃষ্টি করে।
অন্যান্য সম্বন্ধে তোমার নিজেকে কখনই ঘোরতর নিরাপত্তাহীন মনে হবে না কারণ সেখানে সর্বদাই লোভ, ভয় ও ক্রোধের টানাপোড়ন আছে আর সম্বন্ধ বিষয়ক এই আবেগগুলির সাথে তুমি খুবই পরিচিত। কিন্তু মাস্টারের সাথে তুমি একেবারে স্বাধীন। তাই তুমি ভীত হয়ে পড়।
একটা ছোট গল্প :
একজন মানুষ ২০ বছর কারাগারে ছিল। ছাড়া পাবার দিন তাকে খুব চিন্তিত ও উদ্বিগ্ন দেখাচ্ছিল। জেলের ভিতরে তার বন্ধু জিজ্ঞাসা করে, ‘কি ব্যাপার? তুমি এত চিন্তিত কেন?’ লোকটি উত্তর দেয়, ‘আমার ভয় লাগছে। ছাড়া পেয়ে বাইরে গিয়ে আমি কি করব?’
কারাগার মানুষটির মনে এইপ্রকার একটা নিরাপত্তার ছক সৃষ্টি করেছে যে সে জেলের বাইরে বেরিয়ে কি করবে তা বুঝতে পারছে না! ছক (pattern) ও নিরাপত্তায় আটকে যাবার এটাই বিপদ।
মাস্টার কখনও তুমি যে নিরাপত্তা চাইছ তা দেবেন না। তিনি কখনও তোমার চাওয়া নক্শা (প্যাটার্ন) তোমায় দেবেন না। যখন তোমার চাওয়া নিরাপত্তা পাও না, তুমি নিজেকে গভীরে কেন্দ্রিত করে বিকশিত হও। তুমি ভয়হীন হয়ে বিকশিত হও কারণ তুমি
বুঝে ফেল যে তোমার হারাবার কিছুই নেই। আর যখন তুমি জান যে হারাবার কিছুই নেই, তুমি নির্ভয় হও।
কিছুই যে হারাবার নেই তার জন্য মাস্টার তোমাকে ঘোর নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেন। তোমার প্রতি অগাধ করুণা ও তোমার বিকাশের গভীর চিন্তার জন্য তিনি তোমাকে নিরাপত্তা প্রদান করেন না। তুমি যখন নীরস নিরাপত্তা পাও না , তুমি ভগবান লাভ কর!
তোমার সমস্ত ভয়গুলির কারণ হ’ল তুমি পরিষ্কার করে জান না যে হারাবার জন্য কিছুই নেই। মৃত্যুর নিকটবর্তী একমাত্র একটি ঘটনাই তোমাকে দেখিয়ে দেবে যে হারাবার জন্য কিছুই নেই এবং তোমার সমস্ত ভয়গুলি ভিত্তিহীন। মাস্টার তাঁর নিজের মত করে তোমাকে এই অভিজ্ঞতা দেন।
তাই মাস্টারের কাছ থেকে পালিয়ে যেও না। বোঝ যে তিনি এখানে আছেন কেবল তোমাকে দেখাবার জন্য যে তুমি আসলে কে। তোমার স্বাভাবিক প্রকৃতি হ’ল ভয়হীনতা। বছরের পর বছর তোমার ভিতরে ভয় ঢোকানো হয়েছে। তুমি নিজেকে যেসব নিয়ন্ত্রিত অবস্থায় নিয়ে গেছ, মাস্টার সেগুলিকে ভাঙ্গার চেষ্টা করেন। তুমি যদি বিশ্বাস ও প্রেম সহকারে তাঁকে তোমার ওপরে কাজ করতে দাও, তুমি তোমার চোখের সামনে নিজেকে রূপান্তরিত হতে দেখবে।
আমার এক পরিচিত স্বামীজী সম্বন্ধে তোমাদের বলি :
এই স্বামীজীর ঘরে অনেকগুলি ঘড়ি ছিল এবং প্রত্যেকটি ঘড়ি আলাদা আলাদা সময় দেখাত!
একদিন আমি তাঁকে সে সম্বন্ধে জিজ্ঞাসা করলাম।
তিনি উত্তর দিলেন, ‘সময় আমার মাস্টার নয়। আমিই মাস্টার! আমার যে সময় চাই, সেই মত আমি ঘড়ি পছন্দ
করি।'
এই স্বামীজী আগে থেকেই ঠিক জানতেন কবে ও কখন তিনি দেহ ছেড়ে যাবেন। মৃত্যুর আগের দিন তিনি সব
শিষ্যদের তাঁর সামনে ডেকে ঈশ্বরবন্দনা করতে বললেন। একজন গায়ক তার গান গাইবার সামর্থ্যের জন্য খুব উদ্ধত
ছিল। সে এই উপলক্ষে গাইল না। প্রথা অনুযায়ী স্বামীজী একটা কাগজে কিছু লিখে তাকে পাস করে দিলেন। শিষ্যটি
এই তোষামোদেতে খুশী হ’ল, ভাবল তাকে কোন বিশেষ গান গাইতে বলা হয়েছে। সে যখন কাগজটি খুলে দেখে,
দেখল স্বামীজী লিখেছেন, ‘দয়া করে আমি মরবার পরে গেয়ো না!’
এমন কি তাঁর মৃত্যুশয্যাতেও তিনি রসিক মেজাজে ছিলেন !
পরে রাত্রিবেলায় তিনি তাঁর শিষ্যদের আশ্রমের অনাথদের ভাল করে দেখাশুনা করার নির্দেশ দিলেন। তিনি বললেন,
‘বিশেষত আগামীকাল তোমরা সবাই আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যস্ত থাকবে; কিন্তু এই শিশুদের খাবারের বন্দোবস্ত করতে
ভুলে যেও না!’
শেষ মুহূর্ত পর্যন্ত যাদের ছেড়ে যাচ্ছেন তাদের সম্পর্কে তাঁর করুণা ছিল। পরদিন সকালে ঠিক যে সময় তিনি আগে
বলেছিলেন, ঠিক সেই সময়ে তিনি সবাইকে নমস্কার করার জন্য হাতজোড় করলেন ও তারপর তাঁর হাত পড়ে গেল,
একদম নাটকের মত।
কত সুন্দর, শান্ত ও সাহসী ভাবে মৃত্যুর মুখোমুখি হওয়া! এইভাবে আমাদের মৃত্যুর কাছে যাওয়া উচিৎ এবং এইভাবেই আমাদের পরিজন ও আত্মীয়দের মৃত্যুকেও গ্রহণ করা উচিৎ। এটা বুঝলে তোমার ভয় সম্বন্ধে ভাবনা ধীরে ধীরে মিলিয়ে যাবে , কারণ আমি যেমন আগে বলেছি, ভয়ের ভিত্তি হ’ল মৃত্যু নিজেই।
প্রশ্ন : স্বামীজী, ভয় কি সাধারণত স্ত্রীজাতির সাথে বেশী সংযুক্ত?
উত্তর : পুরুষেরা প্রধানত যৌনকামনার বন্ধনে এবং স্ত্রীজাতি প্রধানত ভয়ের বন্ধনে আটকে থাকে। বাস্তব হ ’ল, তারা দুজনেই এটা জানে ও পরস্পরকে নিজের স্বার্থের জন্য যথাযথ ব্যবহার করে!
পুরুষ জানে স্ত্রীজাতির দুর্বল জায়গাটা ঠিক কোথায়। সে তার নিরাপত্তা ও ভয়বোধ নিয়ে খেলা করবে ও তাকে নিজের স্বার্থে ব্যবহার করবে। একইভাবে মহিলা জানে পুরুষের চাবিকাঠি কোথায় ! মহিলা তার খেলা ঠিকমত খেলবে ও পুরুষকে নিজের স্বার্থে ব্যবহার করবে। বিবাহে সর্বদাই এটাই হয়ে আসছে।
আসলে হিন্দু বিবাহের সময়, স্বামী ও স্ত্রী পরস্পরের কাছে শপথ নেয় যে তারা এই জীবনে আরও কর্ম পুঞ্জীভূত না করে অপূর্ণ কাজ ও বাসনাগুলি স্বচ্ছন্দে মিটাবার জন্য কাজ করবে - একে অপরের কর্ম নিঃশেষ করার জন্য কাজ করবে।
কিন্তু আজকাল মানুষেরা জানেই না যে তারা বিয়ের সময় এই শপথ নিয়েছিল , কারণ বিবাহ তো তারা করছে না। কেবল
পুরোহিতেরা এই সব মন্ত্র উচ্চারণ করে ও তারাই বিবাহ করে!
কত সুন্দর এই শপথ। আমরা আমাদের জীবনগুলিতে যথেষ্ট কর্ম পুঞ্জীভূত করেছি। এই কর্মগুলিকে নিঃশেষ করে এজন্মে মু ক্তি পাওয়াই আমাদের একমাত্র চিন্তা হওয়া উচিত।
তুমি যদি বিবাহের নাটক বাইরে থেকে লক্ষ্য কর, তুমি বুঝবে দম্পতি কিভাবে পরস্পরের জন্য কর্ম সৃষ্টি করে।
একমাত্র যখন তুমি বাইরে থেকে লক্ষ্য কর তুমি বুঝবে যে কত বোকার খেলা খেলা হচ্ছে। আমি সর্বদা লোকেদের বলি যে অভিনেতা ও অভিনেত্রীরা সহজেই জীবনকে একটা খেলা বলে দেখতে পারে, কারণ তারা সর্বদা কোন না কোন ব্যক্তিবিশেষের ভূমিকা গ্রহণ করছে ও তা মঞ্চস্থ করছে। তারা জীবনকে একটা বড় নাটক হিসাবে দেখতে খুব সহজেই সমর্থ হতে পারে।
ছোট ছোট ব্যাপারে ভয়
প্রথমে এটা বোঝ যে সমস্ত ছোট ছোট ভয় নিছক মৃত্যুভয়েরই প্রক্ষেপণ। দ্বিতীয়ত, তোমার ভিতরে ভয়কে প্রতিরোধ কোরো না। বারংবার নিজেকে বল যে তুমি ভয় পেয়েছ এবং সেই ঘটনাটির মধ্য দিয়ে যাও , ব্যাস! সত্বর দেখবে যে ভয় চলে গেছে কারণ তুমি তার মধ্য দিয়ে গেছ। প্রতিবার ভয় পেলে এই জিনিসটা করা শুরু কর।
যখন সচেতনভাবে এই বিষয়ে কাজ কর, তুমি বুঝবে যে যাকে ভয় বল সেটা কোন ঘটনা বা চিন্তার জন্য কেবল তোমার সাড়া দেওয়া বা প্রতিক্রিয়া। তোমার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে তুমি বলতে পার তোমার ভয় ছিল কি ছিল না এবং আরও সচেতনতার সাথে তুমি ভয়ের সাথে নির্ভয় হয়ে প্রতিক্রিয়া করতে পার!
একটা জিনিষ মনে রেখ : কেউ ভয়হীনতা দাবী করতে পারে না। মানুষ ভয়কে ভয় ছাড়া নিয়ন্ত্রণ করতে শিখতে পারে। কেউ যদি ভয়হীন হবার দাবী করে, সুস্পষ্টভাবে বোঝ যে সে ভয় ও তাতে মানুষের প্রতিক্রিয়া সম্বন্ধে গভীরভাবে বিশ্লেষণ করে দেখে নি। ভাবতে বোস না যে তারা অতিমানব এবং তুমি ক্ষুদ্রতর মানব।
একটা ছোট মেয়ে বলে : স্বামীজী, আমার মনে আছে আপনি মাকড়শা থেকে আমার ভয়কে দূর করতে কিভাবে সাহায্য করেছিলেন! আমাদের আলোচনা চলাকালীন একদিন আমি মাকড়শা দেখে লাফিয়ে পালিয়ে গেলাম ও আপনি তা দেখে হাসলেন। আপনি আমাকে মাকড়শা দেখলেই তার ধ্যান করতে বললেন। তাই প্রতিবার আমি যখন মাকড়শা দেখি, আমি তার দিকে সচেতনতা ও পূর্ণ মনোযোগ সহকারে তাকাই। ধীরে ধীরে আমি বিস্মিত হলাম যে আমি তাদের কেন ভয় পেতাম !
হ্যাঁ। ভয়ে সচেতনতা নিয়ে আসতে হবে। তখন তুমি আগে কেন ভয় পেয়েছিলে ভেবে অবাক হবে !
তুমি নিজের সাথে বসে ভয়গুলিকে কল্পনা করতে পার। কল্পনায় তাদের সাথে গভীর সচেতনতা ও শান্তভাব সহকারে মুখোমুখি হও। প্রত্যক্ষবৎ-স্মরণ প্রক্রিয়ায় যদি কষ্ট পাও, তো ঠিক আছে। তাকে দমিয়ে রেখো না অথবা শাস্তি দিয়ো না। তোমার শরীর যদি ভয়ে কাঁপে, কাঁপতে দাও। কেবল তার সাথে সাথ দাও। যা কিছু তুমি পূর্ণতার সাথে করেছ, তোমার ওপরে তার কোন প্রভাব থাকবে না। তোমার সমস্ত ভয়ই তোমার ভয়ের জন্য ভয়, ব্যাস্!
একটা ছোট গল্প :
এক শিষ্য একদিন নদীতে আটকে গিয়েছিল। সে মরে যাবে বলে ভয়ভীত হয়েছিল এবং তার মাস্টারের প্রতি সে ডুবে যাওয়া থেকে বাঁচাবার জন্য চীৎকার করছিল। মাস্টার বলেন, 'উঠে দাঁড়াও!’ শিষ্য চেঁচিয়ে বলে, 'কি করে? আমি তো ডুবে যাচ্ছি।’ মাস্টার বলেন, 'আমি কি তোমাকে নিজেকে সাহায্য করতে শিক্ষা দিই নি? এখন উঠে দাঁড়াও!’ শিষ্য বলে, 'মাস্টার, আমার এই মৃত্যুকালে আমায় উপদেশ দিচ্ছেন। কিন্তু আমাকে বাঁচাচ্ছেন না কেন ?’ মাস্টার অনড়, 'আমি বলছি, উঠে দাঁড়াও।' শিষ্য মাস্টারের অনড় অবস্থানে রুষ্ট হ’ল। কিন্তু এবারে সে সহজেই দাঁড়িয়ে পড়ল। জল ছিল কেবল তার হাঁটু পর্যন্ত !
প্রকৃতপক্ষে তোমার সমস্ত ভয়গুলি হল কেবলমাত্র তোমার ভয়গুলি থেকে পাওয়া ভয়। যদি তুমি তোমার ভয়গুলিকে ঝেড়ে ফেলতে পার এবং বুদ্ধিকে সামনে আসতে দাও, তুমি দেখবে যে তোমার ভয়গুলি কেবল এমন কোন জিনিষের ছায়া যার অস্তিত্বই নেই।
প্রতিটি ক্ষণে সজীব হয়ে বাস কর ও এগিয়ে চল!
যদি তুমি গভীরভাবে মৃত্যুভয়কে বিশ্লেষণ কর, তুমি জানতে পারবে যে লোকেরা মরতে ভয় পায় কারণ অচেতনভাবে তারা মনে করে যে তারা এখন যেখানে আছে তার চেয়ে উচ্চতর স্থানে তাদের অবস্থান করা উচিৎ ছিল। তারা ভাবে যে জীবনে আসল জায়গায় তারা পৌঁছায় নি এবং তাই তারা চলে যেতে প্রস্তুত নয়।
কিছু লোক ভাবে যে অন্যেরা তাদের দিকে খারাপ নজর দিয়েছে এবং তাই তারা উন্নতি করতে পারে নি ! সত্যি কথা হ’ল, তুমি নিজের দিকে ঠিকভাবে নজর দাও নি। সেইজন্য তোমার শেষ দিনগুলিতেও তুমি চাও মৃত্যু অপেক্ষা করুক।
যদি তোমার বাসনা, ভয় এবং অন্যান্য আবেগগুলিকে সঠিকভাবে বিশ্লেষণ কর ও নিজে বোঝ, তবে তুমি কাউকে কোন কিছুর জন্য দোষ দেবে না।
এইপ্রকার জটিল ভয় ছাড়া যারা জীবন ধারণ করে, তারা মৃত্যুকেও ধারণ করতে পারবে। আমি যেরূপ তোমাদের আগে বলেছি যে মাস্টারদের জীবদ্দশায় বহু গল্প আছে যেখানে তাঁদের মৃত্যুর দিনক্ষণ তাঁরা শিষ্যদের বলে দিয়েছেন এবং তাঁরা সেই সময়েই দেহ ছেড়ে গিয়েছেন।
অনেক শিষ্যরা মাস্টারের মৃত্যু থেকে শিক্ষা নিয়েছে যা তারা মাস্টারের জীবনকালে দেওয়া শিক্ষা থেকে শি খতে ব্যর্থ হয়েছিল। যখন বলছি যে তাঁরা মৃত্যুকে ধারণ করেছিলেন, তার মানে তাঁরা মৃত্যুর ভবিষ্যদ্বাণী করতে পেরেছিলেন ও সচেতনভাবে মৃত্যুকে বরণ করেছিলেন। তাঁদের ক্ষেত্রে তাঁদের মৃত্যু ছিল আক্ষরিক অর্থে ‘দেহ ত্যাগ করা’, ব্যাস।
আমরা সবাই আমাদের শরীর অচেতনভাবে ছেড়ে যাই, অনেক কষ্ট পেয়ে - একদিকে অতৃপ্ত বাসনার অত্যাচার, অন্যদিকে শরীরের ওপর অত্যাচার - এদের টানাহেঁচড়ার মধ্যে। শরীর বলে যে অনেক হয়েছে এবং সে অনেক সহ্য করেছে। মন ও শরীরের মধ্যে গরমিল আমাদের জীবনকালে যন্ত্রণা দেয়, এমনকি মরণকালেও পীড়া দেয়। জীবনকালে নিজের সীমার ভিতরে, নিজের শরীরের ভিতরে বাস করলে আমরা আমাদের শরীর শান্তিতে ছেড়ে যাব। সমস্যা হ’ল, যখন বেঁচে থাকি, আমরা সর্বদাই শরীরের বাইরে থাকি, কখনও ভিতরে নয়।
আমি এটা তোমাদের বুঝিয়ে দিই। নিজের জীবনধারার দিকে গভীরভাবে কেবল তাকাও। খুব সকালে যখন দাঁত মাজছ , তো কি করছ? তুমি কাজে যাবার কথা চিন্তা করছ। যখন কাজে আছ, তুমি বাস ধরে ঘরে যাবার কথা ভাবছ। যখন ঘরে আছ , তুমি পরের দিনের কাজের কথা চিন্তা করছ! যখন ছুটিতে আছ, অফিসের কথা ভাবছ এবং যখন অফিসে আছ ছুটির কথা ভাবছ।
যেখানেই তোমার শরীর আছে, তুমি নিশ্চিত হতে পার যে সেখানে তোমার মন নেই ! তুমি তোমার জীবনের কোন মুহূর্ত সম্পূর্ণভাবে বাঁচ নি। তুমি সর্বদা হয় অতীতে না হয় ভবিষ্যতে বাস করেছ। এটাকেই বলে নিজের সীমার ভিতরে না বাঁচা। সেইজন্য মৃত্যুকালৈ তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত ও অতৃপ্ত থাক যে চলে যেতে চাও না। তাই তুমি মৃত্যুকে ভয় পাও।
তুমি প্রশ্ন করতে পার যে সচেতনভাবে মরা সম্পর্কে কেন জানা প্রয়োজন। যখন তুমি মৃত্যু সম্পর্কে জান , কেবল তখন তুমি জীবনকে ঠিকভাবে বুঝে বাঁচতে পারবে। নয়ত, তুমি সঠিকভাবে জীবন ধারণ করবে না।
গড়িমসি করা ছাড়
জীবনে তুমি সবকিছুই স্থগিত রাখ। তুমি তোমার খুশী মুলতবি রাখ , তোমার কাজ মুলতবি রাখ, সব কিছু আগামীকালের জন্য মুলতবি রাখ। তুমি একটা জিনিষ বোঝার চেষ্টা কর যে ‘আগামীকাল’ কেবল ‘আজ’ হয়েই আসে! যখন তা আজ হয়ে আসে, তুমি আবার তাকে ‘আগামীকাল’ বল! এই খেলা তুমি নিজের সাথে খেলতে থাক।
সবশেষে যখন মৃত্যু আসে, তুমি কত অপ্রস্তুত! তুমি মনে কর কত কিছু করার আছে। তুমি জীবন দ্বারা প্রতারিত হয়েছ বলে মনে কর। সত্য হ’ল, তুমিই তো প্রথম থেকে নিজেকে প্রতারিত করছিলে। কিন্তু তুমি সবকিছুর জন্য জীবনকে দোষী ঠাওরাও। সেইজন্য তোমার বাঁচার জন্য মৃত্যু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চাই। তাহলে কোন বিভ্রান্তি থাকবে না এবং তুমি যে কোন সময়ে মরতে প্রস্তুত থাকবে।
গড়িমসি করা একটা মানসিকতা যার দ্বারা আমরা জীবনকেই হারিয়ে ফেলি। লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আপনি এত স্বল্প সময়ে এত কিছু কিভাবে করতে পারেন ?’ আমার পুরো বছরের ক্যালেন্ডার দেখে তারা অবাক হয় ! সারা বিশ্বে নানা জিনিষ সারা বছর ধরে হবে দেখে তারা খুব বিস্মিত হয়। আমি তাদের বলি, ‘এটা খুবই সোজা - আমি সম্পূর্ণরূপে বর্তমানে বাস করি। আমি তোমাদের মত গড়িমসি করি না।’
আমাদের ধ্যান প্রোগ্রামে আমরা লোকেদের একটা নিয়ন্ত্রিত ধ্যানের মধ্য দিয়ে নিয়ে যাই। তাদের ছবির মত মনে করতে হয় যে তারা ২৪ ঘণ্টার মধ্যে মারা যাচ্ছে এবং মরার আগে তাদের যা কিছু করার ইচ্ছা তা সম্পূর্ণ করতে বলা হয়। এটা একটা সুন্দর ধ্যান-প্রক্রিয়া। তাদের নিজের অন্ত্যেষ্টিক্রিয়াও প্রত্যক্ষবৎ স্মরণ করতে বলা হয়।
একবার এই ধ্যানের পর একটি বাচ্চা মেয়ে তার ভাবনা জানাচ্ছিল।
সে বলে, ‘স্বামীজী, আমি একটা দোকানে একটা পোস্টার দেখেছিলাম যাতে লেখা ছিল - যখন তুমি পরিকল্পনা করছ, তোমার ভবিষ্যতের বছরগুলিকে মনে রেখে পরিকল্পনা কর। যখন কার্য সম্পাদন কর, তুমি পরের মিনিটে মরে যাবে ভেবে কার্য নির্বাহ কর। এই ধ্যান করে আমি তার মানে যথার্থ বুঝলাম।’
দ্যাখো, তুমি যখন পরিকল্পনা কর, তোমার ভবিষাৎমুখী পরিকল্পনা চাই, যাতে বেশ কয়েক বছর ধরে বেশী কিছুর জন্য আর নতুন ব্যবস্থা করতে না হয়। কিন্তু যখন কার্য নির্বাহ কর, তোমাকে সমস্ত খুঁটিনাটি বিষয় মনে রেখে মাস্টার-প্লান থেকে সাব-টাস্ক, সফলভাবে সবই পুঙ্খানুপুঙ্খরূপে সম্পাদন করতে হবে - কোন ত্রুটি না রেখেই।
তাহলে তোমার মরণকাল পর্যন্ত তুমি যে কার্যসমূহ সম্পাদন করেছ তা সবই নিখুঁত হবে এবং পরের লোকেদের জন্য মাস্টার -প্লান থেকে যাবে যা থেকে তারা অনুসরণ করতে বা দরকারমত সেগুলিকে আরও উন্নত করতে সক্ষম হবে। সেটা সম্ভব হবে , একমাত্র যদি তুমি গড়িমসি ছাড়া প্রতিটি ছোট ছোট কার্য (সাব-টাস্ক) সম্পাদন করে থাক।
প্রায়শ গড়িমসি তোমাকে দারিদ্র্য প্রদান করে। দারিদ্র্য তোমার নিজের পছন্দ। যখন তুমি সিদ্ধান্ত নিতে দেরী কর , তুমি দরিদ্রতার দিকে এগিয়ে যাও। কিন্তু তোমরা এই ব্যাপারে মহানন্দে অচেতন। তুমি ভাব যে ভগবান তোমাকে ঠিক করে দেখে নি এবং তোমার স্বপ্ন সার্থক করার নিমিত্ত তোমার জীবন খুব সংক্ষিপ্ত ছিল। যদি তুমি তোমার সর্বশক্তি ঠিক পথে চালিত করতে , তোমার এরকম ভাবনা আসত না এবং তুমি সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে।
যদি রোজ আয়নায় দেখ এবং নিজেকে বল যে আজ জীবনের শেষ দিন, তুমি তবে গড়িমসি করবে না। তোমাকে সমস্ত জীবন ধরে রোজ এটা বলতে হবে না; এক মাস করলেই চলবে। নিজে থেকেই তুমি গড়িমসি ছাড়া তোমার জীবন ধারণ করতে শুরু করবে। কেবল তাই নয়, তোমার মর্যাদা, লজ্জা, গর্ব ও প্রত্যাশা হারাবার ভয় সবই মিলিয়ে যাবে, কারণ তুমি জেনে গেছ যে তোমার কিছুই হারাবার নেই।
দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া, ক্যান্সার থেকে সেরে ওঠা বা সেরকম কিছু থেকে বেড়িয়ে আসা লোকেদের অনেক সময় ‘প্রায়-মৃত্যুর অভিজ্ঞতা’ (NDE, near death experience) হয়। এই প্রকার মানুষেরা আরও নির্ভয় হয়ে বাঁচে কারণ তারা জানতে পেরে গেছে যে তাদের হারাবার জন্য কিছুই নেই! তারা তাদের বাকি জীবন আরও বেশী স্পষ্টতা ও বুদ্ধি সহকারে কাটায়।
তোমাকে সমস্ত শিক্ষা থেকে প্রথম পাঠ শেখা দরকার যে সঠিক জিনিষ সঠিক সময়ে সম্পন্ন করে এগিয়ে চলা উচিৎ। যে করেই হোক, আমরা সবশেষে এই শিক্ষা সম্পূর্ণরূপে লাভ করি! অন্য সমস্ত শিক্ষার মধ্য দিয়ে যাবার পর আমরা এটা শিখি!
গড়িমসিকে তুমিই নিজের জীবনে নিয়ে আস। কিন্তু সমাজ তোমার ভিতরে অন্যান্য ভয় ঢোকায়। সমাজ তোমাকে ভয় পাইয়ে দেয় নিজের, অপরের ও ভগবানের থেকে। নৈতিকতা, নাম ও আকার, সম্মান প্রভৃতি সাধারণ জিনিষ দিয়ে সমাজ তোমাকে নিজের ওপরেই ভয় পাইয়ে দেয়।
নৈতিকতার নামে সমাজ তোমাকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলায় এবং তাই তুমি নৈতিকতা বিষয়ে নিজের সম্বন্ধে এত অনিশ্চিত।
যখন তুমি ভয়ের দরুণ নৈতিকতাকে মেনে নাও, তোমার ভিতরের বুদ্ধি তোমাকে গাইড করার সুযোগ পাবে না।
নৈতিকতা সর্বদাই ভয় ঢোকায়
আমাদের জীবনে নৈতিকতা বুদ্ধির এক দুর্বল বিকল্প। তুমি নিজের বুদ্ধি-বশত কাজ করলে, তুমি নিজের সম্বন্ধে আস্থাশীল হবে। কিন্তু আইন-কানুন অনুযায়ী কাজ করলে তুমি নিজের সম্বন্ধে কখনও নিশ্চিত থাকবে না, কারণ প্রথমত তুমি তোমার মধ্যে নেই! তুমি নিজের মধ্যে কেন্দ্রীভূত নেই; তুমি আইন-কানুনে কেন্দ্রীভূত আছ।
তুমি যদি বুদ্ধি থেকে জীবন ধারণ কর, এই প্রকার ভয় তোমাকে কখনও আঁকড়ে ধরবে না। যারা নৈতিকতা প্রচার করে তারা গভীরভাবে ভয়ভীত। তাই তারা সে সম্বন্ধে প্রচার করে। তারা ভয়ভীত, কারণ হয় তারা নিজের সম্পর্কে নিশ্চিত নয় অথবা তারা কেবল ভয় সহকারে নীতিবিদ হতে জানে। নীতিবিদেরা তাদের নৈতিকতা ও শৃঙ্খলার ধারণা অনুযায়ী স্নায়বিক পীড়াগ্রস্ত হতে পারে।
একটা ছোট গল্প :
এক নীতিবিদ সাধারণত রাস্তায় সাবধানে মাপা পদক্ষেপে চলত। একদিন হঠাৎ খুব বৃষ্টি। নীতিবিদ ভীড়কে অনুসরণ করল ও দৌড়ে চলল। কিছুক্ষণ দৌড়াবার পর সে বুঝল যে সে আদবকায়দা সম্বন্ধে অসাবধান হয়ে পড়েছিল। সে মনে মনে বলল, ‘আমি কি করছি! দৌড়ানো অমর্যাদাকর। একজন ভদ্রলোক ভুল করলে তাকে অনুতপ্ত হয়ে সংশোধন করা উচিৎ।' তাই সে যেখান থেকে দৌড় শুরু করেছিল সেখানে ফিরে এল ও মেপে মেপে চলতে থাকল।
নৈতিকতা তোমাকে সম্পূর্ণরূপে স্থুলবুদ্ধি ও মৃতবৎ বানিয়ে ফেলে!
আমি তোমাকে যখন এসব বলছি তার মানে এই নয় যে আমি বলছি যে এটা এক নির্বাধ পৃথিবী এবং তুমি এখানে যা ইচ্ছে তাই করতে পার। আমি বলছি যে তোমাকে তোমার নিজের বুদ্ধি বিকশিত করতে হবে এবং এইভাবে জীবনযাপন করবে যে তুমি ইতিমধ্যে যা জান বা ভাব, বিধিনিষেধগুলি কেবল সেগুলির পাকাপাকি স্বীকৃতি হবে। এটাই আসল বুদ্ধিমত্তা। কোন যথোচিত নিয়ম কেবল সঠিকভাবে প্রস্ফূটিত বুদ্ধি থেকে আসা ভাবনার পাকাপাকি স্বীকৃতি হবে। তাই তোমার ভয় মুছে ফেল এবং তোমার অন্তরের বুদ্ধিকে খুঁজে পাবার চেষ্টা কর, সে-ই তোমার অন্তরের মাস্টার।
একটা ছোট গল্প :
একজন কমবয়সী সন্ন্যাসী ছিল। সে এক সুন্দরী বেশ্যার রাস্তায় বাস করত। সন্ন্যাসীর সবসময় ধ্যান করার চেষ্টা। বেশ্যার পয়সা রোজগারের ধান্ধা। অনেক মানুষ তার বাড়ীতে আসে যায়। সন্ন্যাসী তার সাধ্যমত ধ্যান করার চেষ্টা করত কিন্তু তার মনোযোগ প্রধানত সেই কমবয়সী মহিলার দিকেই থাকত। সে মহিলাটিকে তার অনৈতিক ব্যবহারের জন্য শাপ দিত। অন্যদিকে বেশ্যাটি জানতই না যে রাস্তার উল্টোদিকে এক সন্ন্যাসী থাকে। পুরুষদের খুশী করার জীবনশৈলী সত্ত্বেও , বেশ্যাটি কৃষ্ণপ্রেমে ডুবে ছিল ও যখন পারত তাঁর প্রার্থনায় ও তাঁর মূর্তির সাথে খেলায় র ত থাকত। সন্ন্যাসী ও বেশ্যা একই দিনে মারা গেল এবং মৃত্যুরাজ যমের দুয়ারে পৌঁছাল। তাদের রেকর্ড বিশ্লেষণ করার পর বেশ্যাকে স্বর্গে পাঠানো হ’ল এবং সন্ন্যাসীকে নরকে যেতে বলা হ'ল। যমের অবিচারের জন্য সন্ন্যাসী গভীর দুঃখপ্রকাশ করল। যম শান্তভাবে সন্ন্যাসীকে ব্যাখ্যা করলেন, 'তোমার সমস্ত জীবনে ধ্যান করার অজুহাতে তুমি বেশ্যাটির ওপরে যৌনকামনাকে আশ্রয় দিচ্ছিলে। অন্যজন কিন্তু যে পেশাই অবলম্বন করুক না কেন, ভগবানের বাস্তবতাতে কেন্দ্রিত ছিল।'
নীতিবিদেরা এক ভাসা ভাসা, ভয়যুক্ত ও অগভীর জীবন যাপন করে। তারা সম্পূর্ণভাবে সজীব থাকে না। তারা নৈতিকতা থেকে বাইরে পদক্ষেপ রাখার ভয়ে সর্বদা জর্জরিত। তাদের আসল অভিসন্ধি নৈতিকতার ছদ্মবেশে লুকানো থাকে।
মান-সম্মান হারানো ঠিক আছে
নৈতিকতার মত মান-সম্মানও ভয়ের কারণ হয়। সম্মান, নাম ও যশ, সামাজিক প্রতিষ্ঠা - এগুলি সবই ভয়ের কারণ হয়। এই ভয়গুলি কিছুই নয়, কেবল নিজের আমিত্বকে আঘাত করার ভয়। কোন সম্মান তুমি রক্ষা করার চেষ্টা করছ? কেবল অন্তরের পরিপূর্ণতা ও মর্যাদা নিয়ে থাক; তবেই যথেষ্ট। যে মানুষ নিজের সম্মান প্রহরা দেয়, সে ভণ্ড।
এমন মানুষও আছে যারা অবিশ্রাম ভয়ে বাস করছে। তথাকথিত সম্মান তাদেরকে ভীষণভাবে নিয়ন্ত্রি ত করছে।
একটা ছোট গল্প :
একদিন নদীতে একজন মাছ ধরছিল। অনেকক্ষণ কোন মাছ ধরা দিল না এবং সে বসেই আছে। ছিপ হাতে করে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা বড় মাছ ধরা পড়ল এবং ছিপে টান পড়ল। লোকটি জাগার আগেই জলে পড়ে গেল। একটি বালক দূর থেকে দেখছিল। সে তার বাবাকে জিজ্ঞাসা করল , ‘বাবা, লোকটা মাছ ধরছিল, নাকি মাছটি লোক ধরছিল।’
মান-সম্মান বিষয়ে তোমাকে খুব সাবধান হতে হবে। যখন সম্মান তোমার জীবন থেকে বড় হয়ে যায়, তা তোমাকে নিঃশেষ করতে থাকবে।
মান-সম্মান তোমাকে ভাবায় যে তুমি অসাধারণ। সম্মান তোমাকে সমাজে এক দৃঢ় পরিচয় দেয়। যাদের ধনসম্পদ ও সম্মান আছে, তারা সমস্ত রকম অর্থহীন ও অনৈতিক কার্যকলাপ করে ও তা থেকে পার পেয়ে যায়। লোকেরা তাদের পিছনে কথা বলে এবং তাদের ক্ষমতা ও মান-সম্মানকে ভয় করে বলে তাদের মুখোমুখি হলে আপ্যায়ন করে।
এই প্রকার সম্মান তারা এত যত্ন সহকারে প্রহরা দিতে চাইছে। বোঝ: তুমি এরকম হলে অস্তিত্ব তোমাকে কখনও বেছে নেবে না। বস্তুগত জগতে হয়ত তুমি যা চাও পেতে পার, তোমাকে হয়ত সফল দেখাবে, কিন্তু অস্তিত্বের চোখে তুমি দরিদ্রই থাকবে। বেছে নেবার ব্যাপারে অস্তিত্বের নিজের নিয়মাবলী আছে।
বোঝ যে মান-সম্মান, নাম, যশ ও ক্ষমতা সমস্তই তোমার নিজের কল্পনা। তুমিই তাদের জীবনদান কর। তুমি তাদের সৃষ্টি কর ও তাদের হারাবার ভয় তৈরি কর।
তোমার চারিদিকের সবকিছু ও সব মানুষের প্রতি অসীম প্রেম সহকারে বাস কর। যা কিছু বা যে কেউ তোমার কাছে আসে তার জন্য গভীর প্রেম অনুভব কর। এইভাবে বাঁচলে মান-সম্মান নিজে নিজেই তোমার কাছে আসবে। মানুষেরা তোমায় শ্রদ্ধা করবে তোমার গুণের জন্য, পরিমাণের জন্য নয়। আর এই প্রকার সম্মান থাকলে হারাবার ভয় থাকে না। তোমাকে তাকে সর্বদা প্রহরা দিতে হবে না।
নিজের আমিত্বতে আঘাত পাবার ভয়
এমনকি জনসাধারণকে সম্ভাষণ করার ভয়ও একভাবে নিজের সম্মান হারাবার ভয়। যখন তুমি লোকেদের সামনে কথা বলতে ভয় পাও, তুমি আসলে ভয় পাও যে তারা তোমার সম্বন্ধে কি বলবে। তুমি ভয় পাও যে তাদের কোন মন্তব্যে তোমার আমিত্ব কষ্ট পেতে পারে। তাই তোমার মঞ্চ-ভয় (stage fear) হয়। এটা তোমার আমিত্বকে প্রহরা দেবার এক অক্রিয় প্রয়াস। ভয় আমিত্বেরই এক প্রকাশ এবং সেটা ভাল করে বোঝ।
তাহলে লোকেরা তোমার কথা সমর্থন না করলে কি হবে? যেই মুহূর্তে অন্যেরা কি বলবে তাতে ভয় পাও, তখন তুমি তো নিজের আমিত্বকেই প্রহরা দিচ্ছ।
আমিত্বের কষ্ট পাবার ভয় থেকে অনেকে ধ্যান করতে ভয় পায়। যখন ধ্যান কর, সর্বদাই নিজেকে হারাবার ভয় থাকে - অস্তিত্বের কাছে, তোমাকে পরিবৃত্ত অস্তিত্ব-শক্তির কাছে। তাই তুমি থেমে যাও। তুমি ধ্যানকে প্রতিরোধ কর। বরঞ্চ আমি যদি তোমাকে কিছু স্তব গাইতে বলি, তুমি খুশী হয়ে তা গাইবে। তাতে কোন ভয় থাকবে না।
তোমার আমিত্ব দ্রবীভূত হয়ে যাবে ভেবে ভীষণ ভয়ে থাকে। যদি তা গলে, সমস্ত লেবেলগুলি যেগুলির সাথে তুমি নিজেকে পরিচয় করাও, তাও গলে যাবে। তুমি 'কেউ না' হয়ে যাবে! তাই তুমি প্রতিরোধ কর এবং নিদেনপক্ষে নিজের কাছে 'কেউ একটা' হয়ে থাক। এই প্রতিরোধ পুরোপুরি আমিত্বেরই ভয়।
অজানার ভয়
প্রশ্ন: স্বামীজী, আপনি অজানার থেকে ভয়ের কথা বলেছেন? সেই বিষয়ে আরও একটু ব্যাখ্যা করে বলবেন?
উত্তর: হ্যাঁ, আমি সেখানে আসছি।
অজানা থেকে ভয় আর কিছুই নয়, অন্ধকার, ভূত, অশরীরী, ভগবান এবং সবশেষে আমাদের মৃত্যু থেকে ভয়।
একটা ছোট গল্প:
> একটা মানুষ ট্রেনে যাচ্ছিল। টিকিট কালেক্টর তার কাছে এল ও টিকিট দেখতে চাইল। > সে উত্তেজিতভাবে টিকিট খুঁজতে লাগল তার ওয়ালেটে, মালপত্রে ও প্যান্টের পকেটে। > টিকিট কালেক্টর তাকে লক্ষ্য করছিল ও বলল, 'স্যার, আপনার কোটের পকেটে দেখুন না।' > লোকটি উত্তর দিল, 'দয়া করে এখন তাতে দেখতে বলবেন না। আমার একমাত্র আশা যে সেটি ওখানেই আছে।'
আমরা তাকাতে এত ভয়ভীত। আমরা আমাদের ভয়ের দিকে তাকাতে ভয় পাই; সেটাই পুরো সমস্যা। তাই আমরা নিজেদের আরামদায়ক অঞ্চলে বিভ্রান্ত রাখি এবং চলতে থাকি।
কখনও তাকাতে ভয় পেও না। যেই মুহূর্তে তাকাতে ভয় পাও, তুমি তখন আরও ভয় সৃষ্টি করছ কারণ সেটা তোমার কাছে আরও অজানা হয়ে যায়।
যখন আমরা অজানা থেকে ভয়ের কথা বলি, অশরীরী ও ভূত থেকে ভয় খুবই স্বাভাবিক। তাদের ভয় পাবার কিছুই নেই। এটা বুঝে নাও যে অশরীরী ও ভূতেরা আমাদের চেয়ে কম বলবান। আমরা তাদের স্বাভাবিক থেকে অনেক বেশী বলপ্রদান করে ফেলি এবং ভয় দ্বারা তাদের আমাদের নিয়ন্ত্রণ করতে দিই। সেখানেই সমস্যার শুরু।
অশরীরী ও ভূতের বিষয়ে বেশী ভেবো না। এতে কোন কাজ হবে না। তুমি যদি ভালভাবে নিজেতে কেন্দ্রিত থাক ও নিজের সম্বন্ধে স্পষ্টতা রাখ, তাহলেই যথেষ্ট। তাহলে কোন কিছুই তোমাকে ছুঁতে পারবে না এবং এসব জিনিষ থেকে তোমার ভীতি উৎপন্ন হবে না।
অন্ধকার থেকে ভয়ও অজানার ভয়। অন্ধকার থেকে ভয় আসলে মৃত্যুভয়। তোমার বাড়ীর বাগানে দিনের বেলা বেড়াবে, কিন্তু সেখানে রাত্রিবেলা যাবে কি? না! তুমি ভয় পাও! কেন? তুমি তোমার বাগানের সীমারেখা ভাল করে জান, তাহলে ভয় কেন? তুমি বাগান থেকে ভয় পাও না, ভয় অন্ধকার থেকে।
তুমি ভাব যে অন্ধকারে তোমার কিছু হতে পারে। আমি সেটাই বোঝাতে চাইছি যে তোমার সমস্ত ভয়গুলি মৃত্যুভয়ের সাথে সম্পর্কিত। অন্ধকারের ক্ষেত্রে এটা খুব স্পষ্ট, কিন্তু তোমার অন্যান্য ভয়ের বেলায় সেটা সূক্ষ্ম।
আসলে অন্ধকার তো সুন্দর! সেটা তোমার মায়ের গর্ভের মত। যখন তুমি মাতৃগর্ভে ছিলে তুমি সম্পূর্ণ অন্ধকারে ছিলে। কিন্তু পৃথিবীতে আসার পর তুমি সেই অন্ধকারের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছ। তুমি সেটাকে অজানা ভেবে ভয় পাও। তান্ত্রিকেরা অস্তিত্বের নিবিড়তা অনুভব করার জন্য অন্ধকারের ধ্যান করেন।
অন্ধকার থেকে ভয় পাবার দরকার নেই। কেবল একবার যদি অন্ধকারকে গভীর প্রেম সহকারে দেখ, শান্তভাব নিয়ে তাকে মায়ের গর্ভাশয় হিসাবে ভাব, তুমি অন্ধকার থেকে আর ভয় পাবে না।
শিশু অন্ধকার থেকে ভয় পেলে তাকে বোলো না, 'সাহসী হও!' তাকে এটা বললে সে ভয়কে দূর করার জন্য আরও স্নায়বিক চাপে পড়বে। তার অন্ধকারের থেকে ভয় দূর হবে না। তাকে অন্ধকার-ভয়ের মধ্য দিয়ে যেতে দাও। তাকে একটু কাঁপতে দাও। নিদেনপক্ষে সে ভয়কে পরীক্ষা করার এক সুযোগ পাবে। এটি কয়েকবার করলে ধীরে ধীরে অন্ধকার থেকে শিশুর ভয় দূর হয়ে যাবে।
এবার আসি ভগবান থেকে ভয়। ভগবান আমাদের অজানা এবং তাই আমরা তাঁকে ভয় পাই। এটা বোঝ যে অস্তিত্ব, ব্রহ্মাণ্ড, অস্তিত্ব-শক্তি ও মহাবিশ্বে পরিব্যাপ্ত জীবনীশক্তি - এগুলিকেই আমরা আরেকটা নাম দিয়েছি - ভগবান। এই অস্তিত্ব ও মহাশক্তি কেবল প্রেম করতে জানে। যদি তুমি এটা বেশী করে বোঝ, আপনা আপনি মস্ত ভয় দূর হয়ে যাবে।
ভগবানকে ভয় পাবার প্রয়োজন নেই
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, 'স্বামীজী, লোকেরা বলে পুণ্য করলে স্বর্গে যাব আর পাপ করলে নরকে যাব। এটা কি সত্যি?'
প্রথমত, বোঝ যে স্বর্গ ও নরক ভৌগলিক স্থান নয়। তোমার মাথার ওপরে কোন স্বর্গ নেই অথবা তোমার পায়ের নীচে কোন নরক নেই। তোমার ভিতরে ভয় ও লোভ ঢুকানোর জন্য কেবল এগুলি বানানো হয়েছে। নরক ও স্বর্গকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে একটা হ'ল বিশৃঙ্খল মৃত্যু, অপরটা সচেতন মৃত্যু, ব্যাস।
যে মুহূর্তগুলিতে তুমি ধ্যান করে কাটিয়েছ, সেগুলি পুণ্যের সময়। ধ্যান মানে আমি চোখ বুজে বসে থাকা বলছি না। তার মানে সচেতনভাবে বর্তমানে থাকা, যখন সচেতনতা তোমার সাথে থাকে।
যে মুহূর্তগুলি এই রকম অবস্থায় কাটানো হয় নি সেই সময়গুলি পাপ। সমস্ত সচেতন মুহূর্তগুলি তোমার ব্যাংক ব্যালেন্সের মত।
মৃত্যুকালে এই অবস্থাগুলি সামনে আসবে ও তোমাকে মুক্ত করবে।
লোকেরা ভাবে মন্দিরে দেবমূর্তিকে পাত্রভর্তি দুধ অর্পণ করলে তাদের পুণ্য বাড়বে এবং স্বর্গে যাবে! আমি তোমাদের বলি : ভগবানকে দুধ অর্পণ করলে কিছুই হবে না। অস্তিত্বের জন্য পরম কৃতজ্ঞতা অনুভব করলে দেবমূর্তিকে অস্তিত্ব মনে করে সেই কৃতজ্ঞতা তুমি দুধ অর্পণ করে প্রকাশ করতে পার। সেটা একদমই ঠিক আছে। তাকে পুণ্যের সাথে জুড়ো না। এমনকি বিশুদ্ধ আনন্দ ও কৃতজ্ঞতার সাথে এক ফোঁটা দুধ অর্পণ করার মুহূর্তটি এক আন্তরিক ধ্যান এবং তা তোমাকে মৃত্যুকালে সাহায্য করবে। অন্যদিকে পুণ্যসঞ্চয়ের সুযোগ হারানোর ভয়ে পাত্রের পর পাত্র ভর্তি দুধ অর্পণ করেও কোন লাভ নেই। তাই দয়া করে তোমার সজাগতা বাড়াও ও সচেতন হয়ে বাঁচ। যাই কর না কেন, প্রতিটি নিমেষকে এক ধ্যান বানাও। তবেই যথেষ্ট। তাহলে তুমি পাপের ভয় ছাড়া বাঁচতে পারবে।
তোমাদের একটা ঘটনা বলি :
> আমি সুদূর গ্রামে এক শিবমন্দিরে যাই। সেখানে গর্ভগৃহের প্রবেশদ্বারে একটা টিউবলাইট জ্বলছিল। আলো প্রায় ছিল > না কারণ তাতে কালো কালিতে লেখা ছিল, বিশ্বনাথন বি এস্ সি। > আমি অবাক হয়েছিলাম যে ভগবান শিবকে কিভাবে বিশ্বনাথ বলা হয়। তারপর তার নীচে ছোট্ট করে লেখা দেখলাম, > কৈলাসনাথন - যেটা শিবের এক নাম। > আসলে বিশ্বনাথন বলে একজন লোক মন্দিরে টিউবলাইট দান করেছিল!
আমাদের জীবনে ভাল কাজ সংগ্রহ করতে শেখানো হয়েছে। তাই আমরা ভাল কাজের ব্যাংক ব্যাল্যান্স তৈরি করি। আর আমরা তাতেও থামি না। আমরা ভগবানকে বারংবার আমাদের ভাল কাজগুলি মনে করিয়ে দিতে থাকি - যাতে ভগবান ভুলে না যান! এমনকি ভগবানের ক্ষেত্রেও আমরা বস্তুবাদী হয়ে পড়ি।
বোঝ : ভগবান স্বর্গে কোন রিসর্ট বা ভ্রমণ বিনোদনের জায়গা চালাচ্ছেন না, যেখানে তুমি পৃথিবীতে ভাল কাজ করার জন্য প্রবেশ করতে পারবে। এই রকম মনে করা একটা স্বপ্ন - যেন তুমি স্বপ্নে একটা বাড়ী বানাচ্ছিলে, তাকে রঙ করছিলে, সাজাচ্ছিলে - জেগে উঠে দেখলে সেটা এক স্বপ্ন ছিল। কোথায় গেল বাড়ীটা? জেগে ওঠার পরে সেটার কি কোন মূল্য আছে? না! একইভাবে এই ‘ভাল কাজ’-এর ধারণা দিয়ে তুমি নিজেকে বিভ্রান্ত করছ।
আমি দেখেছি অনেক লোকেরা ঠিক করে যে তারা একটি বিশেষ মন্দিরে এক বিশেষ দেবতাকে প্রতি সপ্তাহের এক বিশেষ দিনে, ধর শনিবারে, পূজা করবে। একটি শনিবারে তা করতে না পারলে তারা ড্রাইভারের হাতে করে তাদের পূজা পাঠিয়ে দেবে !
তুমি নিজেকে যতটা জান, ভগবান তোমাকে তার চেয়ে বেশী জানেন। তাই তাঁকে ভয় পাওয়ার বা খুশী করার কোন কারণ নেই। এমনকি তোমার বাবা-মায়ের থেকেও তিনি তোমায় বেশী চেনেন। খালি এই জন্মেই তিনি তোমাকে চেনেন তা নয়, তিনি তোমাকে সব জন্ম ধরেই চেনেন। তুমি তাঁর সামনে একটা খোলা খাতা। তিনি যে কোন স ময়ে তার যে কোন পাতা উল্টে দেখতে পারেন!
তাই তোমার ভগবান-ভীতি মুছে ফেল এবং তাঁকে সম্পূর্ণ অস্তিত্ব হিসাবে দেখ। তাঁকে পরম বন্ধু হিসাবে দেখ। সমাজ যতই তোমার মনে ভগবান-ভীতি ঢোকাক, তুমি তাতে কান দিয়ো না। তাঁর সাথে তোমার নিজের সম্বন্ধ গড়ে তোল - একটা বলিষ্ঠ ও বিশ্বাসের সম্বন্ধ; একমাত্র যে সম্বন্ধ তোমার জীবনে প্রয়োজন।
যখন তুমি ভগবানের অথবা অস্তিত্বের সাথে সম্পর্ক স্থাপন করতে শুরু কর , তুমি নিজের সাথে আগের তুলনায় অনেক ভাল সম্পর্ক স্থাপন করবে। তুমি জানবে তোমার ভিতরে কি চলছে। তোমার অন্তর্বুদ্ধি বিকশিত হতে থাকবে। তোমার ভয় দূর হবে। কোন জিনিষ থেকে ভয় পাবার আগে তার দিকে সঠিকভাবে তাকাতে শিখবে। কোন কিছু করার জন্য বাধ্যবাধকতা বোধ করবে না। বুদ্ধি ভয়কে প্রতিস্থাপিত করবে। তুমি আরও আরাম ও আনন্দে থাকবে। তুমি মুক্ত অনুভব করবে।
অস্তিত্ব সম্বন্ধে এটা বুঝলে ধর্মের নামে যত যুদ্ধ চলে তা আর থাকবে না। যে মানুষেরা তাদের ধর্মকে ভয় করে , যারা তাদের ধর্মের নামে যুদ্ধ করে, তারা প্রেমময় অস্তিত্বকে বোঝে নি। তারা পুরো জিনিষটাই ধরতে পারে নি। তারা যেন সবাই অন্ধ এবং একে অপরের সাথে লড়াই করে।
আর সবচেয়ে দরকারী হ’ল, দয়া করে তোমার সন্তানদের মধ্যে ভগবান সম্বন্ধে তোমার ধারণা পাস করে দিও না এবং ভগবানভয় ঢুকিয়ো না। তাদের ভগবানকে আলিঙ্গন করতে শেখাও। তাদের শেখাও যে ভগবান সর্বব্যাপী অস্তিত্ব। তাদের শিক্ষা দাও যে ভগবান বিশুদ্ধ প্রেম ছাড়া আর কিছুই নয়। তাদের ভগবান ও অস্তিত্বের প্রতি প্রেমভাবনা নিয়ে সমগ্ররূপে বিকশিত হতে সাহায্য কর।
প্রশ্ন : আমরা প্রায়ই অবাক হই, আমাদের সাথে যা কিছু ঘটছে, তা নিয়তি নাকি আমাদের পছন্দ।
উত্তর : প্রশ্নটা অনেক জায়গায় করা হয়।
তোমার বর্তমান মুহূর্ত সমস্ত অতীত সিদ্ধান্তগুলির সমগ্রতা। এখন তুমি এখানে আছ। তুমি একদম ভোরে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলে , ঠিক রাস্তা বেছে নিয়েছ, এখানে এসেছ, বসেছ এবং এখনও বসে আছ, ঠিক কিনা?
সেইভাবে, তোমার অতীতের সমস্ত সিদ্ধান্তগুলি তোমার বর্তমান তৈরি করে - যেমন এখানে বসে থাকা। তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের সমস্ত সিদ্ধান্তগুলির উপরে নির্ভর করবে। আমরা যখন অচেতনভাবে সিদ্ধান্ত নিই এবং তাতে পাওয়া ফলগুলির মধ্যে কিছুকে আশা না করে থাকি, আমরা তাকে অদৃষ্ট বা নিয়তি বলি।
আমরা যখন সচেতন হয়ে সিদ্ধান্ত নিই, আমরা তার পার্শ্ব-প্রতিক্রিয়া ও পরবর্তী-প্রভাব সম্বন্ধে সচেতন থাকি। পার্শ্ব-প্রতিক্রিয়া ও পরবর্তী-প্রভাব সম্বন্ধে সচেতন না থাকলে আমরা তাকে নিয়তি বলি। আসলে জীবন তো আমরা পুরোপুরি বেচেই নিয়েছি। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই; আমাদের জন্য অন্যেরা কখনও নেয় না। হতে পারে কিছু প্রধান জিনিষ ভাগ্য দ্বারা নির্ধারিত হচ্ছে। কিন্তু তাদেরকেও পরিবর্তন করা যায়। সমস্ত কিছুর জন্য ভাগ্যকে জড়িয়ে ফেলা তো পলায়নবাদ।
ভগবান কত করুণাময় তা দ্যাখ, এটা তাঁর বিশ্ব হলেও, তিনি আমাদের বেছে নিতে দেন! সঠিক সিদ্ধান্ত নেবার একমাত্র পথ হ'ল তোমার প্রতিটি শ্বাসপ্রশ্বাস সম্বন্ধে সচেতন হওয়া যাতে করে তোমার প্রতিটি কাজ ও সিদ্ধান্ত সচেতনতা সহকারে হয় এবং তুমি যেন কখনও অবচেতন বা অচেতন অবস্থায় সিদ্ধান্ত না নাও। তাহলে তোমাকে নিয়তি, ভাগ্য এবং অদৃষ্ট - এসবের জন্য চিন্তা করতে হবে না।
নিরাপতাহীনতার ভয় দূর কর
আরেকটা জিনিষ বোঝ : কেউই তোমার ধন-সম্পদে হাত লাগাবার জন্য এবং দুর্ভাগ্য দেবার জন্য অপেক্ষা করে না। যে করেই হোক আমরা একটা ভয় নিয়ে সর্বদা থাকি যে লোকেরা আমাদের সম্পত্তি লুঠে নেবার ধান্ধায় আছে। সেটা সত্যি নয়।
এই ভয়ের দরুণ আমরা আমাদের চারিদিকে নানা দেওয়াল নির্মাণ করি। সবশেষে আমরা নিজেদের সেই প্রকোষ্ঠের ফাঁদেই আটকে পড়ি। তাই আমি বলি, ‘দরজা খোল, বাতাস আসতে দাও।’ বিশ্বাস রাখ যে জীবনীশক্তি তোমার যত্ন নেবে। আমি বলছি না যে বাড়ীতে তালা লাগাবে না। বাড়ীতে না থাকলে তালা লাগানো দরকার। কিন্তু তালা লাগাবার পরে তালার ওপর আচ্ছন্নতা দূর কর, ব্যাস!
একটা উদাহরণ নাও। তুমি ট্রেনে যাচ্ছ। কামরাতে আরাম করে বসার পর তুমি কি কর? তুমি পাশে বসা লোকেদের সাথে কথা বলা শুরু কর। তুমি জিজ্ঞাসা কর তারা কোথায় থাকে, বোঝার চেষ্টা কর তারা কোন ধর্ম অবলম্বন করে। তুমি তাদের ব্যাকগ্রাউণ্ড ইত্যাদি জিজ্ঞাসা কর। কেন? তুমি কি সত্যি সত্যি তাদের সম্বন্ধে আগ্রহী? না! এর কারণ তুমি তাদের অচেনা বলে ভাব এবং তাদের সম্পর্কে এইসব জানলে, মানসিক দিক থেকে তুমি তাদের সাথে সফর করা নিরাপদ মনে কর, ব্যাস।
তুমি যদি হিন্দু হও ও তারাও হিন্দু হয় তুমি স্বস্তিবোধ কর। তুমি হিন্দু হয়ে সে যদি মুসলমান হয় তুমি অস্বস্তিবোধ কর , ভয় পাও; তাদের সন্দেহের চোখে দেখ। তুমি হয়ত অন্য সীট নেবার কথা চিন্তা করা শুরু করে দেবে। এইভাবে তোমার ভয় কাজ করে। তুমি সর্বদা অচেতন অবস্থায় কিছু হারাবার ভয়ে আছ।
রামকৃষ্ণ পরমহংসের ঐশ্বরিক সঙ্গিনী সারদা দেবী বলেন, ‘শোষিত হলেও অপরের ওপর আস্থা রাখ। মহাবিশ্বের ওপর আস্থা রাখার গুণই তোমাকে এই পৃথিবীতে ভগবানের মত থাকতে দেবে। ’
যখন সূক্ষ্ম বুদ্ধি হয়, তুমি বিজ্ঞানীর মত বুঝতে পারবে। যখন সূক্ষ্ম আবেগ হয়, আস্থা প্রস্ফুটিত হয়। যখন সূক্ষ্ম অনুভূতি হয়, জীবনমুক্তি প্রস্ফুটিত হয়! তাই ভয় দূর কর এবং তোমার মধ্যে উপলব্ধি ও আস্থা হতে দাও।
তোমার সম্পত্তি থেকে ভয় দূর কর। সবকিছুর মালিক হ’ল অস্তিত্ব। তুমি কেবল তার এক অস্থায়ী স্বত্বাধিকারী, ব্যাস। তুমি যদি এই উপলব্ধিতে আরাম কর, তবেই যথেষ্ট।
ভয়-স্ট্রোক
প্রশ্ন : স্বামীজী, যখন আমরা ভয় পাই, আপনি আমাদের আরও সচেতন হয়ে তার দিকে তাকাতে বলেছেন। কিন্তু কোন কোন সময়ে, ভয় এতই অকস্মাৎ যে সেটা হঠাৎ একটা বিরাট ধাক্কা দিয়ে আসে ও চলে যায়। আমাদের তার দিকে তাকাবার সময় পর্যন্ত পাই না।
তুমি যা বলছ তার হ’ল ভয়-স্ট্রোক।
ভয়-স্ট্রোক সেকেণ্ডে আসে ও চলে যায়; কিন্তু বড় কাঁটার মত খুব গভীরে বাঁধে। ধর, তুমি রাস্তায় হাঁটছ। হঠাৎ একটা দড়ি দেখে তাকে সাপ ভাবলে। হঠাৎ করে তোমার ভয় উৎপন্ন হবে, কিন্তু সেটা কয়েক সেকেণ্ডে মিলিয়ে যায়, কারণ তুমি বুঝে গেছ যে সেটা একটা দড়ির টুকরা। এটাই ভয়-স্ট্রোক।
আমাদের মধ্যে সর্বদাই ভয়ের এক তরঙ্গ আছে। মাঝে মাঝে সেটা চূড়ায় ওঠে, ব্যাস্। কম সময়ের জন্য হলেও ভয়-স্ট্রোক কখনও প্রচণ্ড তীব্র হতে পারে। ভয়-স্ট্রোক আমাদের প্রতিষেধক বা ইমিউন্ সিস্টেমকে দুর্বল করে দেয়। এতে বিষাদ জনিত রাসায়নিক ক্ষরণ হয় এবং শীঘ্র বার্ধক্য নিয়ে আসে। বলা হয় যে এতে হার্ট-অ্যাটাক্ হতে পারে বা চুল সাদা করে দিতে পারে।
বলা হয় যে গড়পড়তায় প্রতিটি মানুষের দিনে ছয়বার ভয়-স্ট্রোক হয়, অচেতনভাবে বা সচেতনভাবে। ভয়-স্ট্রোকের উদাহরণ: মধ্যরাতের পরে টেলিফোন বেজে ওঠা বা গাড়ী চালাবার সময়ে হঠাৎ করে সামনে এক মোটর সাইকেল এসে যাওয়া বা ভয়ের সিনেমা দেখছ, তখন কেউ তোমার কাঁধে টোকা দিল ... এরকম কত ঘটনাই যে আছে।
তুমি স্বপ্নেও ভয়-স্ট্রোক পাও, কিন্তু জেগে উঠলে তা ভুলে যাও। ভয়-স্ট্রোক যেন গোলাপ গাছকে শিকব থেকে ঝাঁকানো। আমাদের সিস্টেমের জন্য এটা খুবই বিপজ্জনক।
তুমি যা বললে, ভয়-স্ট্রোকের সময় তোমার সচেতন হবার কোন সময় থাকে না। তুমি ভগবানের নাম করার সময় পাবে না। কিন্তু ভয়-স্ট্রোকের পরে তাকে ভাল করে বিশ্লেষণ করতে পার এবং ভয়কে আরও ভাল করে গভীরভাবে বুঝতে পার । এতে ভয় ভাবনা দূর করার জন্য সাহায্য পাওয়া যাবে।
আমাদের নিয়মিত-ভয়ের প্রাবল্য ও গভীরতা কমিয়ে ভয়-স্ট্রোকের প্রাবল্য ও সংখ্যা অনেক কমানো যায়। একমাত্র নিয়মিত-ভয় থেকেই ভয়-স্ট্রোকের উৎপত্তি হয়। যদি গভীরতর উপলব্ধি ও স্পষ্টতা দ্বারা নিয়মিত-ভয় কমানো যায়, ভয়-স্ট্রোকও কম হবে।
সাধারণত ভয় এত শক্তিশালী যে তুমি তোমার নিয়ন্ত্রণ পুরো হারিয়ে ফেলবে।
একটা ছোট গল্প:
দীক্ষার জন্য এক সুফি মাস্টারকে এক শিষ্য খুব অতিষ্ট করে তুলেছিল। শেষে মাস্টার তাকে বলেন যে তিনি দীক্ষা দেবেন যদি সে কাছের শহরে গিয়ে একটা বোরখা পড়া মেয়েকে চুমু খায় ও তারপর বনে গিয়ে একটা বাঘকে লাঠি দিয়ে পিটিয়ে আসে। অন্যান্য শিষ্যরা বলে যে এটা তো সোজা কাজ। মাস্টার হাসলেন এবং তাদের অপেক্ষা করতে বললেন। এক সপ্তাহ পরে সেই শিষ্য ফিরে এল। সে ভীষণভাবে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত ছিল। মাস্টার জানতে চাইলেন কি হয়েছে। শিষ্য বলল, ‘জানি না কেন, কিন্তু আমি এক মহিলাকে লাঠি মেরেছি ও বাঘকে চুমু খেয়েছি!’
ভয় তোমাকে সহজেই অন্ধ করে দেয়! ভয় তোমার চিন্তাশক্তি ও বুদ্ধি কয়েকক্ষণের জন্য সরিয়ে ফেলে। তাই তোমাকে ভয়কে গভীরভাবে বুঝতে হবে এবং তাকে জয় করতে হবে।
কত ঘটনায় দেখা যায় যে আগুন লাগলে বা অন্য কোন দুর্যোগের সময় লোকেরা চতুর্দিকে ভয়ে দৌড়াদৌড়ি করে। তারা ভুল দরজা খুলে ফেলবে। তারা ভুল প্রস্থান দ্বারের দিকে দৌড়াবে যদিও তারা জানে যে সেটা ঠিক প্রস্থান দ্বার নয়। ভয় এত অন্ধ করে দেয়।
যেভাবে যৌনকামনাকে সচেতনতা দ্বারা প্রেমে পরিবর্তিত করা যায়, স্পষ্ট সচেতনতার দ্বারা ভয়কে নির্ভয়তা ও বুদ্ধিমত্তায় পরিবর্তিত করা যায়।
কোন কিছুকে দাবিয়ে রাখলে তা অন্য আকার ধারণ করে। তা মূল থেকে পুরোপুরি ধ্বংস হয় না। তাই দাবিয়ে রেখে ভয়কে জয় করা যায় না। সচেতনতাই পথ। আসলে ভয়কে দাবিয়ে রাখলে তুমি তাকে জয় করার সুযোগ হারিয়ে ফেলছ।
যদি তোমার ভয়গুলির দিকে একটানা সজাগতা সহকারে তাকাও, তাহলে এমনকি মৃত্যুর সময়েও তুমি মৃত্যুর দিকে সজাগ হয়ে তাকাবে এবং মৃত্যুকে তোমার মধ্যে ঘটতে দেবে। এটা করা খুব দরকার কারণ পরিণামে তোমার সমস্ত ভয়গুলিই তো মৃত্যুভয়। তুমি তোমার দৈনন্দিন ভয়ের ওপরে কাজ করলে তোমার মৃত্যুভয় অচেতনভাবে কম হবে এবং যখন তোমা র মৃত্যুভয় কম হয়, তোমার দৈনন্দিন ভয়গুলি কমতে থাকে! এটা এক পবিত্র ঘটনাচক্র।
ভয়ের সাথে সরাসরি কাজ করার জন্য আমরা এখন একটা সুন্দর ধ্যান করব। ধ্যানটির নাম 'নির্ভয় ধ্যান' এবং এটা আমাদের ভয়গুলির সাথে সরাসরি কাজ করে।
আবেগ : ভয়
চক্র : স্বাধিষ্ঠান চক্র
অবস্থান : নাভি থেকে ২” নীচে।
সংস্কৃতে স্বাধিষ্ঠান মানে স্ব-অধিষ্ঠান, যেখানে তোমার সত্তা প্রতিষ্ঠিত।
এই চক্র তালাবদ্ধ থাকে ভয়ের দরুণ, বিশেষ করে মৃত্যুভয় এবং এটাকে প্রস্ফুটিত করা যায় ভয়ের মুখোমুখি হয়ে, মৃত্যুর মুখোমুখি হয়ে।
ভয়ের মুখোমুখি হবার ধ্যান : নির্ভয় ধ্যান - প্রক্রিয়াটি বেদান্ত থেকে নেওয়া।
অন্ধকার-ধ্যান
(পুরো সময় : ৩০ মিনিট। লাইফ ব্লিস ফাউন্ডেশন থেকে শিক্ষাপ্রাপ্ত শিক্ষকের উপস্থিতি ছাড়া এই ধ্যান কেউ যেন না করে)
নির্ভয় ধ্যান প্রক্রিয়া বেদান্ত থেকে নেওয়া হয়েছে। এটা অন্ধকার-ধ্যান। অন্ধকার-ধ্যান মনকে জ্ঞাত বিষয় সম্বন্ধে ভাবা বন্ধ করায়।
মন যখন পরিচিত বিষয় সম্বন্ধে ভাবা বন্ধ করে, চিন্তাগুলি নিজে নিজেই মিলিয়ে যায়। এই ধারণা দিয়ে ধ্যানটি তৈরি।
মেঝেতে আরাম করে বস। মেঝেতে যারা বসতে পার না, তারা চেয়ারে বস। মাথা, ঘাড় ও মেরুদণ্ড সরলরেখায় থাকতে হবে।
চোখ বন্ধ কর। গভীরভাবে শ্বাসপ্রশ্বাস নাও। কল্পনা কর যে তুমি এক ঘন জঙ্গলে হাঁটছ। তুমি বনের সবচেয়ে ঘন অঞ্চলে ঢুকছ।
তুমি এক গভীর, অন্ধকার গুহায় ঢোক। তুমি চোখ দিয়ে কিছুই দেখতে পারছ না। তুমি অন্ধকার গুহায় বসে পড়। তুমি নিজের শরীর দেখতে পারছ না। সেখানে থাকার ভাবনা ছাড়া তোমার কোন পরিচয় নেই।
যতই চেষ্টা কর, তুমি কিছুই দেখতে পারছ না। গভীর অন্ধকারে তুমি একমাত্র স্পর্শ দ্বারা বুঝতে পারছ যে তুমি আছ। (এক মিনিট)
তুমি মায়ের গর্ভাশয়ে অন্ধকার থেকে জন্মেছ এবং তুমি সেই প্রেমময়, করুণাময় অন্ধকারে মিলিয়ে যাও। (এক মিনিট)
তোমাকে বেষ্টিত ঘোর অন্ধকারকে তুমি গভীর শ্বাসের সাথে ভিতরে নাও। যে অন্ধকার তোমার পরিচয় মুছে দিয়েছে তাকে গভীর শ্বাসের সাথে ভিতরে নাও।
ধীরে, খুব ধীরে, উপলব্ধি কর যে তোমার শরীর অন্ধকারের সাথে মিলিয়ে যাচ্ছে। (৫ মিনিট)
ধীরে, খুব ধীরে, উপলব্ধি কর যে তোমার শরীর অন্ধকার হয়ে যাচ্ছে। (৫ মিনিট)
শরীরের প্রতিটি কোষ দ্বারা গভীরভাবে অন্ধকারকে শ্বাস দ্বারা নাও ও শ্বাস দ্বারা ছাড়। (১৫ মিনিট)
নিজেকে অনুভব করতে শুরু কর। পুরো শরীরকে তোমার সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে শুরু কর। বসা অবস্থায় তোমার শরীর খুব ধীরে নাড়াও। উঠে পড় ও গুহার বাইরে এস। গভীর জঙ্গল থেকে বেড়িয়ে এস।
এই ধ্যান-হলঘরে ফিরে এস ...(৩ মিনিট)
এই নীরবতাকে নিজের সাথে ধরে রাখ।
ধন্যবাদ।
