সপ্তম অধ্যায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
তুমি অনন্য, অদ্বিতীয়
| তু | লনা বীজ, ঈর্ষা তার ফল! |
|---|---|
| আমরা সবসময়ে নিজেদের অপরের সাথে তুলনা করি এবং প্রায়ই ভাবি যে অন্যদের যা আছে , অন্যরা যা পেয়েছে তা আমাদের যা আছে তার তুলনায় অনেক বেশী এবং আমরা ঈর্ষাকাতর হতে শুরু করি। যখন আমরা অপরের |
উৎকর্ষতা সহ্য করতে পারি না, আমরা ঈর্ষাকাতর হই। তুলনা বীজ, ঈর্ষা তার ফল!
(ঈর্ষাকে পরশ্রীকাতরতা বা মাৎসর্য অথবা অসূয়া-ও বলা হয়।)
তুলনা এবং ঈর্ষা, দুইটিরই প্রকৃতপক্ষে কোন অস্তিত্ব নেই! আমরাই তাদের সৃষ্টি করি ও তাদের কিভাবে জয় করা যায় সে সম্বন্ধে অনেক কথা বলতে থাকি। তুলনা যেন বস্তু বিনা ছায়া। তুলনার ধারণার কোন ভিত্তি নেই। এটা কেবল আমাদের কল্পনার এক মিথ্যা বস্তু।
একটা ছোট গল্প :
> একটি লোক এক সঙ্গীতদলের অংশ ছিল ও তারা সমস্ত পৃথিবীতে লাইভ-শো করত। > একটা বিশেষ শো-তে সে কিছু গানের জন্য কালো পরচুল ও বাকী গানের জন্য লাল পরচুল পড়া ঠিক করল । সে > পরচুলগুলি পরিবর্তন করতে থাকল এবং অনুষ্ঠানের প্রথম ভাগ শেষ হ’ল। > বিরতির সময় শো-ডাইরেক্টর ড্রেসিংরুমে এসে তাকে বলে, ‘স্যার, আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি বাকী > শো লাল পরচুল পড়েই করুন।’ > শিল্পী অবাক হয়ে জিজ্ঞাসা করে, ‘কেন?’ > ডাইরেক্টর বলে, ‘লোকেরা লালচুলের কণ্ঠস্বর কালোচুলের কণ্ঠস্বরের চেয়ে অনেক বেশী পছন্দ করে!’
আমরা সর্বদাই তুলনা করতে এত ব্যস্ত যে আমরা কখনই জিনিষগুলি যেভাবে আছে সেভাবে দেখি না ! আমাদের মন তুলনা করতে এত অভ্যস্ত হয়ে গেছে যে তা সত্যকে দেখতে পায় না। আমরা তুলনা করার মনোভাব পরিত্যাগ করলে , আমরা যেটা যেমন সেটাকে তেমন দেখতে পারব।
তুলনা কি?
প্রধান কোন কোন ক্ষেত্রে আমরা তুলনা করি?
সৌন্দর্য স্বামীজী...
ধন-সম্পদ...
নাম ও যশ...
বল, মান-সম্মান...
জ্ঞান...
স্বাস্থ্য...
ঠিক আছে, সাধারণত এইসব ক্ষেত্রে আমরা নিজেদের অপরের সাথে তুলনা করি। আমরা এগুলিকে চারটে শ্রেণীতে ভাগ করতে পারি : ধন, জ্ঞান, সৌন্দর্য্য যার মধ্যে স্বাস্থ্য আছে এবং প্রতিষ্ঠা। আমাদের সমস্ত সমস্যা, মনের সব জটিলতা, এই চারটি শ্রেণীর অন্তর্গত, ঠিক কি না?
এখন...ধর তুমি বিশ্বের সব মানুষকে ধনের পরিমাণের ক্রম ঊর্ধ্বগামী হিসাবে লাইনে দাঁড় করিয়ে দিলে । তুমিও সেই লাইনে আছ। তুমি সেই লাইনে কোথায় থাকবে বলে তোমার মনে হয়?
মাঝখানে কোথাও স্বামীজী...
ঠিক তাই! তুমি মাঝখানে কোথাও থাকবে। এমনকি তুমি লাইনের আগে বা পিছনে লোকসংখ্যা গুনতেও পারবে না।
আর লোকেদের নিজের জায়গা হয়ত পরিবর্তন করতে থাকতে হবে কারণ তাদের টাকাকড়ির পরিমাণ প্রতি মিনিটে বদল হচ্ছে! এখন তোমাকে ঠিক করতে হবে যে তুমি তোমার সামনে লোকেদের লম্বা লাইন দেখে ঈর্ষাকাতর হবে নাকি পিছনের লম্বা লাইন দেখে কৃতজ্ঞ হবে! এটা তোমারই হাতে।
তুমি ভাল করেই জান যে লাইনে তুমি কোথায় আছ সে সম্বন্ধে কিছুই বলা যায় না, কিন্তু সেই চিন্তা তোমাকে সর্বদাই উত্তেজিত করে! আমরা এমন একটা ব্যাপারে অস্বস্তিতে থাকি, যার কোন বাস্তবিক অস্তিত্ব নেই! তুলনার একটা পরিষ্কার নকারাত্মক অস্তিত্ব আছে।
তোমাদের বোঝাই নকারাত্মক (negative) অস্তিত্ব কি জিনিষ। আমার পাশে এই ঘণ্টাটাকে দেখ। যদি আমি এই ঘণ্টাটি সরাতে চাই, আমি তাকে নিয়ে ঘরের বাইরে রেখে আসব এবং তা এখানে আর থাকবে না, ঠিক কিনা? এই ঘণ্টার একটা সকারাত্মক অস্তিত্ব আছে তাই আমার পক্ষে এই কাজটি করা সম্ভব। এখন ধর, আমরা বলি যে এই ঘরে অন্ধকার আছে। তোমার পক্ষে কি সেই অন্ধকারকে বাইরে রেখে দিয়ে আসা সম্ভব? না।
কিন্তু আমি যদি এই ঘরে আলো নিয়ে আসি, অন্ধকার নিজে নিজে অদৃশ্য হয়ে যাবে, ঠিক? তার কারণ অন্ধকারের কোন সকারাত্মক অস্তিত্ব নেই; সেটার অস্তিত্ব নকারাত্মক। যেহেতু তার নকারাত্মক অস্তিত্ব আছে, আমরা তাকে ঘণ্টার মত সরাসরি সরিয়ে ফেলতে পারি না।
একইভাবে, তুলনার কোন সকারাত্মক অস্তিত্ব নেই এবং তা আছে কেবল আমাদের মনেতে। কোন বিশেষ চিন্তা মনে চর্চা করলে তুলনা ঘটে। যেহেতু তুলনা বাস্তবে বিদ্যমান নেই, তুমি কেবল তাকে চলে যেতে বললে সে যায় না। তার সম্বন্ধে জ্ঞান আহরণ করে তুমি তাকে পরাভূত করতে পার, যেভাবে আলো নিয়ে এসে অন্ধকারকে দূর কর।
সংস্কৃতে মায়া শব্দটি বাংলাতেও ব্যবহার করা হয়। ইংরাজীতে তাকে ইলউশন(illusion) বলা যায়। আমরা বলি 'য মা ইতি মায়া', অর্থ, ‘যার অস্তিত্ব নেই তাই হ'ল মায়া'! যার অস্তিত্ব নেই, কিন্তু যা অবিশ্রাম উত্তেজিত করে! মায়ার এটাই স্বধর্ম।
তুলনা মায়ামাত্র।
বাসনা ধার করা বন্ধ কর
যখন আমি লোকেদের টাকাকড়ির পরিমাপে মানুষের এই লাইন সম্বন্ধে বলি, তারা আমায় বলে, ‘স্বামীজী, লাইনের কোন দিকে না তাকালেই ভাল।' আমি তাদের জিজ্ঞাসা করি, 'কেন? তুমি তাকাতে ভয় পাবে কেন?' তুমি তাকাতে চাইছ না মানে তুমি নিজের মনের কাছ থেকে পালিয়ে যাচ্ছ। যদি তাকাতে পার, কিন্তু যা দেখছ তাতে প্রভাবিত না হও - তাহলে তুমি সঠিক পথ পেয়ে গেছ!
তোমার যা আছে ও যা অপরের আছে - যখন তুমি সবকিছুর দিকে তাকাতে পার এবং সর্বদাই পরিপূর্ণতা বোধ কর, তাহলে তুমি ঠিক আছ।
আমি ইচ্ছা করেই 'সন্তুষ্টি' শব্দটা ব্যবহার করছি না। লোকেরা প্রায়ই বলে, 'সন্তুষ্ট থাকতে শেখ।' তুমি কখনও সন্তুষ্ট থাকা শিখতে পার না। সন্তুষ্টি প্রস্ফুটিত হবে যখন তুমি তুলনা ও ঈর্ষার নকারাত্মক অস্তিত্ব বুঝতে পারবে। সন্তুষ্টি প্রস্ফুটিত হ বে যখন প্রতি মিনিটে তোমার ওপরে যা বর্ষিত হচ্ছে তার জন্য তুমি গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করবে। সন্তুষ্টি বাইরে থেকে চাপানো যায় না।
যখন তুমি বাড়ীতে নিজের মত আছ, তুমি ভাব যে নিজের একটা বাড়ী ও গাড়ি থাকলেই যথেষ্ট। তুমি এই ভাবনাতে আরাম বোধ কর। তুমি ক্ষণিকের জন্য কৃতজ্ঞতা ও পূর্ণতা অনুভব কর। কিছুক্ষণ পরে যখন গাড়ি নিয়ে বাড়ীর বাইরে যাও ও ট্রাফিক লাইটে থাম, তখন কি হয়? এটা মার্সেডিস্ট্ বেঞ্জ তোমার গাড়ির পাশে এসে দাঁড়ায়, আর তোমার মন উল্টো চিন্তা করতে থাকে। মন বলে যে তোমার গাড়িটা অতি সাধারণ। মন বলে যে তোমার নতুন গাড়ি কেনার সময় হয়ে গেছে, মার্সেডিস্ট্ বেঞ্জ হলেই ভাল।
কয়েক মিনিট আগে তুমি তোমার জিনিষে খুশী ছিলে, কিন্তু এখন কি হ'ল? তুমি একটা নতুন বাসনা তৈরি করে ফেললে, একটা 'ধার করা বাসনা।' পরিষ্কার করে বোঝ যে এটা তোমার নিজের বাসনা নয়। এটা যার মার্সেডিস্ট্ বেঞ্জ - তার বাসনা। এইভাবে তুমি তুলনা ও ঈর্ষার দরুণ অন্যের বাসনাকে নিজের মনে নিয়ে এসে কাজ কর।
আরেকটা উদাহরণ নাও: তুমি হয়ত তোমার ঘরে রেফ্রিজারেটরের প্রয়োজন কখনই মনে কর নি, কিন্তু তোমার প্রতিবেশী ফ্রিজ কিনলে, তুমি সাথে সাথে ভাব যে ফ্রিজ ছাড়া থাকা যায় না! সঙ্গে সঙ্গে তুমি তোমার ফ্রিজ কেনার সমস্ত কারণগুলি আবিষ্কার করে ফেলবে। তখন পর্যন্ত তুমি ফ্রিজ ছাড়া আরামেই ছিলে! কিছুই পরিবর্তন হয় নি, কিন্তু কি হ'ল? তোমার মন তুলনা করতে শুরু করেছে।
ধার করা বাসনা মনে এত সূক্ষ্মভাবে ঘটে যে তারা অবিশ্রাম ঘটা সত্ত্বেও আমরা বলতে থাকি যে আমরা অপরের দ্বারা প্রভাবিত নই!
একটা ছোট গল্প :
একটা লোক তার পাড়ায় প্রায় দশ বছর পরে ফিরে এল। সে তার বন্ধুর সাথে পাড়াতে ঘুরতে লাগল ও সেখানে অনেক পরিবর্তন ঘটাতে অবাক হল। সে তার বন্ধুকে বলে , ‘সমৃদ্ধি পুরো পাড়াটাকে বদলে দিয়েছে!’ তার বন্ধু বলে, ‘সমৃদ্ধির জন্য নয় নয়, কেবল ঈর্ষার জন্য।’
আমরা সর্বদাই অপরকে টেক্কা দিতে প্রচেষ্ট। যখন তুমি ধার করা বাসনা পূরণের জন্য দৌড়াও , তুমি কখনই থাম না, কারণ তুমি যেই সেটা প্রায় পূরণ করছ, আরেকটা ধার করা বাসনা কোথা থেকে এসে যায় এবং তুমি দৌড়াতেই থাক !
তুমি দৌড়াতে থাক কারণ তুমি নিজের মধ্যে কেন্দ্রিত নও, বাইরে কোথাও কেন্দ্রিত। তোমার কেন্দ্র অন্য লোকের ভিতরে। আর তাদের কেন্দ্র অন্য জায়গায়, তাদের নিজেদের ভিতরে নয়! কল্পনা কর, সামূদায়িক বিকেন্দ্রিত ও আন্দোলিত ভাবনা ও আবেগের জন্য তোমাকে কত দৌড়াতে হবে, তোমাকে কত টানাহ্যাঁচড়া করতে হবে! তুমি তো পুতুল হয়ে গেছ।
আমি তোমাদের বলি : প্রতিবার তুমি যখন কিছু চাও, নিজের পাশে বসে পড় এবং ভাব যে তুমি কি সত্যিই তা চাও নাকি অন্য কারো সেটা আছে বলে তুমি সেটা চাইছ। তোমার প্রতিটি বাসনা সামনে এলে , তাকে সততার সাথে বিশ্লেষণ করে দেখ। সমস্ত সুখ্যাতিজনিত সম্মানগুলি (prestige) ফেলে দাও এবং আত্ম-বিশ্লেষণ কর। একা থাকার সময় যদি প্রেস্টিজ সরিয়ে না রাখতে পার, তো মানুষের মধ্যে থাকলে তা সরাবে কিভাবে?
তুমি যদি কেবল নিজের বাসনাগুলি পূরণ করতে থাক , তোমার শান্তিতে মৃত্যু হবে; তা রেলের প্ল্যাটফর্মে হলেও। যদি তুমি সমস্ত জীবন ধার করা বাসনাগুলি নিয়ে বাঁচ, তুমি আসল সম্পূর্ণতা কখনই দেখবে না এবং শ্বেতপাথরের প্রাসাদে থাকলেও অসম্পূর্ণ বাসনাগুলি থেকে মুক্ত না হতে পেরে টানাহ্যাঁচড়ার মধ্যে তোমার মরণকাল লম্বা হবে।
জেনদের মধ্যে একটা বিশ্বাস আছে যে জন্মের সময় তোমার পুরো জীবনকালে যত খাদ্য ও শক্তি প্রয়োজন তা তোমার সাথে পাঠিয়ে দেওয়া হয়। তার মানে তোমার এই জীবনে যা কিছু প্রকৃত প্রয়োজন , তা পূরণ করার জন্য অস্তিত্ব তোমায় পৃথিবীতে পাঠাবার আগেই তোমাকে প্রয়োজনীয় শক্তি দিয়ে সজ্জিত করেছে।
কিন্তু সেই শক্তি তুমি যখন ধার করা বাসনা পূরণের জন্য ব্যবহার করতে শুরু কর, তুমি ভাব যে তোমাকে কিছুই দেওয়া হয় নি; কিছুই যথেষ্ট নয়। কিছুই হচ্ছে না বলে তুমি ক্লান্ত, নিঃশেষিত ও হতাশ বোধ কর।
‘আবশ্যকতা’ ও ‘চাহিদা’-র মধ্যে তফাৎ আছে। তোমার আবশ্যকতার প্রতি যত্ন নেওয়া হয়েছে। তোমার আবশ্যকতাকে তৃপ্ত করা যায়, কিন্তু তোমার চাহিদাকে কখনও মিটানো যায় না কারণ তা সর্বদাই পরিবর্তনশীল।
উদাহরণস্বরূপ : তুমি একটা দোকানে ঘরের জন্য পাখা বা ফ্যান কিনতে গেছ। কিন্তু রাস্তায় কিছু বন্ধুর সাথে দেখা হ ’ল। তারা বলে যে তারা অন্য দোকানে অন্য কিছু কিনতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি তাদের সাথে গিয়ে সেই জিনিষ কিনতে প্রলুব্ধ হও এবং তুমি রাস্তা বদল করে তাদের সাথে গিয়ে সেই জিনিষটা কিনে ফেল। তারপর দেখ যে তোমার কাছে ফ্যান কেনার জন্য যথেষ্ট টাকা নেই!
ভারতে কোথাও কোথাও বাঁদরখেলা হয় এবং কিছু লোক এই বাঁদরখেলা দেখিয়ে রোজগার করে। তারা একটা লাঠি বহন করে এবং সেই লাঠি দিয়ে ইচ্ছামত বাঁদরকে নিয়ন্ত্রণ করে। লাঠি ঘুরিয়ে তারা চেঁচায়, ‘নাচ রাম! নাচ!’ আর বাঁদর নাচতে থাকে।
তারপর তারা বলে, ‘ঠেলাগাড়ি চালাও রাম! ঠেলাগাড়ি ঠেল!’ আর বাঁদর ঠেলাগাড়ি চালায়।
বাঁদর লাঠির সুরে নাচতে থাকবে।
সেইভাবে তুলনা নামক একটা লাঠিকে আমাদের জীবন চালাতে দিই। আমরা তার সুরে নাচি , লাঠির দ্বারা নির্দেশিত হয়ে যে কাজ আমাদের নয় তা করি।
আমরা অবিশ্রাম ইঁদুর-দৌড় বা র্যাট-রেস (rat race) করে যাচ্ছি। র্যাট-রেস মানে সামাজিক প্রতিষ্ঠা লাভ করার জন্য বেপরোয়া প্রতিযোগিতা। আর ইঁদুর-দৌড়ে অংশগ্রহণ করে জিতলেও, তুমি তো ইঁদুরমাত্র।
কিন্তু যে করেই হোক জীবনে বিলম্বে কোন একটা সময়ে তুমি বোঝ যে এই ইঁদুর -দৌড়ে সফলতা তোমাকে সম্পূর্ণতার ভাব দেয় না। এমনকি সাফল্যও এক গভীর অসন্তুষ্টির দিকে নিয়ে যায় কারণ, তুমি বহির্জগতে বস্তুগত সমস্ত বাসনাগুলি পূরণ করলেও
তুমি নিজের সত্তাকে সর্বদাই অগ্রাহ্য করেছ।
অসন্তুষ্টির আওয়াজ আসে তোমার সত্তা থেকে। যখন সেটা বোঝ, তুমি আধ্যাত্মিকতার দিকে তাকাও। আর সেটা না বুঝলে তুমি বিষাদগ্রস্ততার দিকে চল, কারণ তুমি জান না যে সেটাকে কোথায় হারিয়ে ফেলছ। তুমি জান না যে সূত্রটা কোথায়। তুমি বোঝ না যে কোথায় ভুল হয়েছে।
তুমি আরও কি চাও?
আমি আমার অভিজ্ঞতা দ্বারা বলছি : অস্তিত্ব সর্বদা আমাদের ওপরে বর্ষণ করছে। তার এত প্রাচুর্য্য। কিন্তু অসন্তুষ্টি বিষয়ে এত ভাল প্রশিক্ষণ পেয়েছি যে আমরা যা পাই তাতে আমরা একেবারে সংবেদনহীন। আমরা সবসময়ই আরও চাই।
একটা ছোট গল্প :
একজন মানুষ ভগবানকে পাবার জন্য বনে গিয়ে ঘোর তপস্যা করছিল। ভগবান তার সামনে এলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে সে কি চায়। লোকটি অনেক খুশী হয়ে বলে যে সে এক জমিদার, কিন্তু সে সব ধনসম্পদ হারিয়েছে, তাই সে আবার ধনী হতে চায়। ভগবান তার ওপরে করুণা করলেন ও বললেন যে পরের দিন লোকটি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়, যেখান দিয়ে সে যাবে, সেই জায়গার সে মালিক হয়ে যাবে। লোকটি প্রচণ্ড খুশী হ’ল। পরের দিন সে সকাল থেকে দৌড় শুরু করল এবং যত জোরে পারে দৌড়াল। দুপুরবেলায় তার খিদে পেল কিন্তু সে তার দিকে ভ্রূক্ষেপ না করে দৌড়ে চলল। বিকালবেলার দিকে তৃষ্ণা ও অবসাদ তাকে আঁকড়ে ধরল কিন্তু সে পাশের জমি দারের কথা চিন্তা করছিল যার বহু একর জমি ছিল। তার সময়কালীন সমস্ত ধনী লোকদের ছবি তার মনে আসছিল এবং সে দৌড়ে চলল। সূর্যাস্তের একটু আগে, তার মাথা ঘুরছিল ও সে দুর্বল বোধ করছিল, কিন্তু তাও সে কয়েক পদক্ষেপ এগিয়ে গেল। গোধূলিতে সে আর পারল না...পড়ে মারা গেল। আমরা এইভাবেই আমাদের জীবন যাপন করি। একবারও থেমে, কেন দৌড়াচ্ছি তা না ভেবেই আমরা দৌড়ে চলি! আমরা দৌড়াই কারণ সবাই দৌড়াচ্ছে! শঙ্করাচার্য্য সুন্দরভাবে এটাকে বলেছেন, 'ততঃ কিম্, ততঃ কিম্!' মানে ‘এরপর কি, এরপর কি!’ আমরা সবসময় চিন্তা করি ‘এরপর কি!’
আরেকটা ছোট গল্প :
একজন মানুষকে তার দরজায় কাঁদতে দেখা গেল। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার। সে বলে , ‘আমার ঠানমাসীমা তার সমস্ত সম্পদ আমার জন্য রেখে গেছেন।’ বন্ধু অবাক হয়ে বলে, ‘কিন্তু তার তো অনেক বয়স হয়েছিল এবং তার ওপরে সে তোমাকে সব সম্পদ দিয়ে গেছে। তো তুমি কাঁদছ কেন?’ মানুষটি উত্তরে বলে, ‘তুমি জান না...তার আগের সপ্তাহে আমার জেঠু মারা যায় আর তার সব সম্পদ আমায় দিয়ে যায়।’ বিস্মিত বন্ধু জিজ্ঞাসা করে, ‘তাহলে তুমি কাঁদছ কেন?’ লোকটি বলতে থাকে, ‘আর তার আগের সপ্তাহে আমার পিসী মারা যায় এবং তার সব সম্পত্তি আমাকে দিয়ে যায়।’ বন্ধু বুঝতে পারল না এই সব ঘটনায় সে কাঁদছে কেন। সে জিজ্ঞাসা করে, ‘দয়া করে আমায় বল এই সবের জন্য তুমি কাঁদছ কেন?’ লোকটি বলে, ‘আমার আর কোন আত্মীয় নেই যে মরবে ও আমার জন্য সম্পত্তি রেখে যাবে!’
অবশ্যই গল্পটি অতিরঞ্জিত, কিন্তু আমরা কি এই প্রকার নই? যা কিছু আছে তা নিয়ে আমরা খুশী থাকি না।
একদিন খালি চব্বিশ ঘণ্টার জন্য কল্পনা কর যে তুমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ। চোখ বন্ধ করে সমস্ত কাজ করার চেষ্টা কর। কয়েক মিনিটের মধ্যেই তুমি অসুবিধা বুঝতে পারবে। চোখ খুলতেই দুচোখ ভরে চারিদিকে দেখে কত স্বস্তি পাবে। তখন হয়ত তোমার দৃষ্টিশক্তির জন্য ভগবানকে ধন্যবাদ দেবে!
তুমি কি কখনও নিজেকে অন্ধলোকেদের সাথে তুলনা করেছ এবং তোমাকে দৃষ্টিশক্তি দেবার জন্য ভগবানকে ধন্যবাদ দিয়েছ ? না! কেন নয়? কারণ তোমাকে যা দেওয়া হয়েছে তুমি তাকে সর্বদা নিশ্চিতভাবে ধরে নাও । সেটাই কারণ। তুমি ভাব, ‘এটা তো আছেই, পরেরটার জন্য দেখা যাক।’
ক্রিয়া, ভোগ, সত্তা (করা, চাওয়া-পাওয়া (ভোগ করা) ও সত্তা)
আমরা সবাই এই তিনটি অক্ষে (অ্যাক্সিস) কাজ করি : ক্রিয়া, ভোগ ও সত্তা (doing, having and being)। ‘সত্তা’-তে আনন্দ অনুভব না করে, ‘ভোগ’-এর জন্য ‘ক্রিয়া’-ই আমাদের দুঃখদুর্দশার একমাত্র কারণ। ‘ক্রিয়া’ কখনও ‘ভোগ’-এর নাগাল পায় না। প্রতিবার যখন আমরা কঠিন পরিশ্রম করে কোন বাসনা পূরণ করি, আরও নতুন বাসনা আমাদের দৌড়াতে প্রবৃত্ত করে।
কখনও ভেবো না, ‘এখন কাজ করি, পরে আনন্দ করব।’ ভেবো না যে তুমি পরে ফিরে আসবে ও আনন্দ করবে! আমি বলছি যে তা কখনও হবে না। প্রতিটি আগামীকাল আজ-রূপে আসে। প্রতিটি মুহূর্তে ‘করা’ যেন সত্তাকে ছোঁয়, তবেই তুমি সঠিক পথে আছ।
সজীব থাকা স্থগিত রেখ না! আনন্দ কর! জীবনকে উপভোগ কর - এখন অথবা কখনও নয়। আমরা সবাই পরে আনন্দ করতে পারব ভেবে সারা জীবন কাটিয়ে দিই, কিন্তু সবশেষে শ্মশানে গিয়ে পৌঁছাই। তুমি যখন দৌড়পথে (রেসিং ট্র্যাক) প্রবেশ কর, তুমি আনন্দ করার প্রকৃত সামর্থ্য হারিয়ে ফেল। তুমি আনন্দ করা ভুলে যাও।
বলা হয়, ‘অভীষ্টলাভের চেয়ে অনুসরণে বেশি মজা।’ সর্বদাই যতক্ষণ তুমি কিছুর পিছনে ধেয়ে যাচ্ছ, মনে হয় তা সারা বিশ্বের মত মূল্যবান, কিন্তু তা পাবার পর, যে ভাবেই হোক তার গুরুত্ব হারিয়ে ফেলো! যদি তুমি নিজের সম্বন্ধে সচেতন হও এবং ঠিক কি চাও তা বোঝ এবং তা একা করার চেষ্টা কর, তুমি কখনই নিজেকে এই প্রকার স্ববিরোধী ও বিচ্ছিন্ন অবস্থায় দেখবে না।
রামানা মহর্ষি সুন্দর বলেছেন :
‘অডৈভাের মূন্ খাদুগে অনালুম্ মলয়াই কাটি
অডৈঙ্কা পিন্ মলৈযে অনালুম্ কাডুঘাই কাটুম্ মায়া মনম্’
তার মানে, ‘মন হল সেই মায়া যা সরষেদানাকে না পাওয়া পর্যন্ত তাকে বিশাল পর্বত হিসাবে দেখায় এবং পর্বতকে পাবার পর তাকে তুচ্ছ সরষেদানা হিসাবে দেখায়!’
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, তুলনা না করলে কিভাবে জানব যে আমরা কোথায় দাঁড়িয়ে?’
এই পৃথিবীতে এমন কেউ নিশ্চিত আছে যে তুমি যাই কর না কেন, তোমার চেয়ে সে সেই কাজে ভাল। ৯৯.৯৯% চান্স যে তুমি বিশ্বের সবচেয়ে ভাল ইঞ্জিনীয়ার, দ্রুততম রানার অথবা সবচেয়ে মেধাবী চিত্রশিল্পী নও। তার মানে কি এই যে তুমি এই কাজগুলি কম উপভোগ কর? কেবল যখন তুমি ভাব যে তুমি হয়ত অন্য কারো চেয়ে কম উপভোগ করছ, তখন তুমি কম উপভোগ করা শুরু কর! যে মুহূর্তে ‘অন্য কেউ হয়ত তোমার চেয়ে বেশী উপভোগ করছে’ চিন্তা আসে, তোমার পুরো স্বাদগন্ধ পরিবর্তিত হয়। তুমি অস্বস্তিকর বোধ কর ও ঈর্ষাপরায়ণ হও।
এটা এরকম : দারিদ্র্য নিজে আমাদের সমস্যায় ফেলে না। ‘আমরা দরিদ্র’ - এই চিন্তা আমাদের অস্বস্তিতে ফেলে! আমরা যে রকম আছি তাতে আমরা হয়ত এক শান্তিপূর্ণ জীবন যাপন করছি, কিন্তু যেই ‘আমরা গরীব’ এই চিন্তা আমাদের ভিতরে ঢোকে, আমরা কষ্ট পাই। আর এই চিন্তা কিভাবে আসে? অন্যদের দেখে ও তুলনা করে। আমরা এরকম ভাবি কারণ এই চিন্তা আমাদের আমিত্বকে সরাসরি আঘাত করে এবং আমরা আমের মত চুপসে যাই।
একটা ছোট গল্প :
রাস্তার দুই পাশে দুটি দোকান একই প্রকার জিনিষ বিক্রি করত। তাদের মধ্যে সবসময়ে ভীষণ প্রতিযোগিতা। একজন দোকানদার একদিন তার দোকানের বাইরে এক সাইনবোর্ড লাগাল : ‘১৯২৯ সালে প্রতিষ্ঠিত।’ অন্য দোকানদার তা দেখছিল। সে পরদিন তার দোকানের বাইরে সাইনবোর্ড লাগাল : ‘সব তাজা মাল। পুরানো জিনিষ নেই।’
তুমি অদ্বিতীয়
যখন তোমার পাওয়া আশীর্বাদের সম্ভাবনা সম্বন্ধে বোঝ না, যতক্ষণ আবিষ্কার কর নি যে তুমিই তোমার জন্য পর্যাপ্ত, তখন তুমি নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী নও এবং তুমি অন্যদের অনুসরণ করতে থাক।
বুদ্ধ বলেন, 'যেখানে তুলনা নেই সেখানে কোন কিছুরই অস্তিত্ব নেই।' মনে কর এক নতুন গ্রহে তুমিই কেবল একমাত্র মানুষ, তুমি কি নিজেকে লম্বা বা বেঁটে বলবে? কুৎসিত বা সুন্দর? গরীব বা ধনী? বল! তুমি নিজেকে কিছুই বলতে পারবে না, ঠিক কিনা? তুমি কেবল 'তুমি' হবে! ব্যাস্। বোঝার চেষ্টা কর যে, তুমি যখন আমাদের এই গ্রহে, তখনও সেটা সত্য।
প্রতিটি মানুষ অদ্বিতীয় ও অনন্য। একটা সিংহ ও ঘোড়াকে তুলনা করতে পার? আমরা কি কখনও নিজেদের ফুল বা পাখী বা পর্বতের সাথে তুলনা করি? আমরা কেবল তাদের সৌন্দর্য উপভোগ করি। একইভাবে তুমি কেন অন্যান্য মানুষদেরও দেখ না এবং তাদের উপভোগ কর না?
মানুষদের একই প্রকার মনে হলেও, প্রত্যেকেই অদ্বিতীয় এবং আলাদা আলাদা পথে চলছে। যতক্ষণ তুমি নিজের পথে পুরো মনোযোগ দিয়ে চলছ, প্রতি মিনিটে তোমার সম্পূর্ণতার অভিজ্ঞতা হবে। তুমি জানবেই না যে অন্য মানুষের পথের দিকে তাকানোর কি অর্থ।
একটা ছোট গল্প:
একটি লোক অন্ধকার গ্রামের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। পথে কোন ল্যাম্পপোস্ট নেই। সুরক্ষার জন্য সে তার সামনে একটি গাড়ীকে অনুসরণ করছিল। তারা একই দূরত্ব গেল। হঠাৎ সামনের গাড়িটা থামল ও লোকটি পিছন থেকে এসে তাতে ধাক্কা লাগাল। ‘আপনি থামবেন বলে সিগনাল দিলেন না কেন?’, লোকটি চেঁচাল। সামনে গাড়ি থেকে মাথা বার করে অন্যজন প্রশ্ন করে, ‘আমার নিজের গ্যারেজের ভিতরে?’
তুমি নিজের পথের দিকে মনোযোগ দিলে তুমি অবিশ্রাম এগিয়ে চলবে ও নিজের সামর্থ্য প্রসারিত করতে থাকবে। নিজেকে কেবল নিজের সাথে তুলনা করবে, অন্যের সাথে কখনও নয়। নিজেকে একমাত্র নিজের দ্বারাই জিততে হবে, অন্যের দ্বারা নয়। অন্যের সাথে তুলনা করার প্রতিটি মিনিট তোমার অগ্রগতির জন্য সময়ের অপচয়।
আরেকটা ছোট গল্প:
একজন ১০০০ মিটার দৌড়ে দৌড়াচ্ছিল। ২০০ মিটার যাবার পর সে পিছনে তাকাল এবং দেখল যে অন্যেরা অনেক পিছনে। সে খুশী হয়ে দৌড়ে চলল। ৫০০ মিটার পরে সে আবার পিছনে দেখল এবং সে সবার আগে আছে বলে খুশী হল। এরকম করতে করতে সবশেষে সে জিতল।
মানুষটি যদি পিছনের দিকে মনোনিবেশ না করে কেবল জোরে দৌড়বার দিকে মনোযোগ দিত , সে হয়ত অনেক কম সময়ে জিততে পারত - হয়ত কোন নতুন রেকর্ড সৃষ্টি হত! একইভাবে জীবনে আমরা যদি অন্যদের দিকে মন না দিয়ে নিজের অগ্রগতির দিকে মনোযোগ দিই, আমরা নিজেদের পূর্ণ সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে পারব।
আমরা সর্বদা পেট্রল, জল ও বিদ্যুৎ সংরক্ষণের কথা বলে যাই। আমাদের নিজেদের শক্তি সংরক্ষণের ব্যাপারে কি হবে? নিজের শক্তিকে যথোচিত ভাবে ব্যবহার করার ব্যাপারে কি হবে? আমরা যদি আমাদের সমস্ত শক্তি নিজের প্রসারণের জন্য ব্যবহার করতাম, ভেবে দেখ আমরা তবে কত কিছু অর্জন করতে পারতাম।
দ্যাখো, তুলনা করার সময় তুমি সর্বদা তোমার বা তোমার সম্পাদিত কার্যের সবচেয়ে দুর্বল লিংককে (আংটা) মানদণ্ড করে নিজেকে মাপ। সেটাই সমস্যা। কখনও নিজেকে সবচেয়ে দুর্বল লিংকের মানদণ্ড দিয়ে মাপতে যেও না। অহংবাদী হয়ে তোমায় নিজেকে মহান বলে ঘোষণা করার কোন প্রয়োজন নেই। কিন্তু তুমি একটু আত্মসম্মান রেখে হৃদয়ঙ্গম করতে পার যে তুমি নিজেই অনন্য। তাহলে তুমি এভাবে নিজেকে মাপবে না।
আত্মসম্মান থাকলে তুমি কদর করবে যে সবাই অনন্য এবং বুঝবে যে তুলনা করার কোন সুযোগই নেই। কেবল বিদ্যমানতার জন্য কৃতজ্ঞ বোধ করার দিকে সত্তার এটাই প্রথম ধাপ!
একটা ছোট গল্প:
এক রাজা প্রতিবেশী রাজ্যের রাজাদের চেয়ে বেশি শক্তিশালী হবার জন্য এক মাস্টারের কাছে জাদু শক্তি পাবার জন্য গেল। সে মাস্টারের সামনে বসল ও তার সেখানে আসার উদ্দেশ্য বলতে লাগল। মাস্টার ধৈর্য ধরে শুনলেন।
তিনি রাজাকে তাঁর বাগানে যেতে বললেন যেখানে গোলাপ ও ক্যাক্টাস্ পাশাপাশি রয়েছে। তিনি বললেন, ‘তারা তোমার শিক্ষক। তারা তোমার যা শেখার দরকার তা শেখাবে।’ রাজা বাগানে গেল, দুটি গাছ দেখল এবং বুঝতে পারল না তিনি তাদের থেকে শেখা বলতে কি বলতে চেয়েছেন। সে মাস্টারের কাছে ফিরে এল এবং জিজ্ঞাসা করল, ‘আপনি কি বলতে চেয়েছেন, মাস্টার? আমি বুঝতে পারছি না যে তারা আমায় কিভাবে শিক্ষা দেবে।’ মাস্টার তাকে গাছগুলির কাছে নিয়ে গেলেন ও ব্যাখ্যা করে বললেন, ‘এই ক্যাক্টাস্ বহু বছর ধরে গোলাপ গাছের পাশে আছে। সে কখনও গোলাপ হতে চায় নি। একইভাবে গোলাপ গাছটিও ক্যাকটাস্ গাছ হতে চায় নি। তাদের নিজের প্রাত্যহিক কাজ হ’ল বৃদ্ধি পাওয়া ও প্রস্ফুটিত হওয়া এবং তা তারা অবিশ্রাম করে চলেছে। মানুষ যদি ক্যাক্ টাস্ হত সে সর্বদাই নিজেকে গোলাপের সাথে তুলনা করত এবং গোলাপ অপরকে কত আকর্ষিত করতে পারছে দেখে ঈর্ষাকাতর হত। আর মানুষ যদি গোলাপ হত, সে ক্যাক্টাসকে দেখত আর ঈর্ষান্বিত হয়ে ভাবত যে সারাদিন মানুষের ছেঁড়াছেঁড়ি থেকে অব্যাহতি পেয়ে সে কত শান্তিতে আছে!’ মাস্টার বললেন, ‘এটাই সবচেয়ে শক্তিশালী জাদুশক্তি এবং তা তুমি পেতে পার!’
দুটি গাছ সমৃদ্ধিলাভ করেছিল কারণ তারা তাদের শক্তি নিজের বৃদ্ধির জন্য ব্যবহার করেছিল। অপরের বৃদ্ধি বিশ্লেষণ করতে গিয়ে এতটুকু শক্তিও তারা অপচয় করে নি।
এখন আত্ম-অনুসন্ধানের সময়
এই বিশ্বে, মানুষেরা তোমায় শ্রদ্ধা করবে যদি তুমি বহির্জগতে ধরা-ছোঁয়ার মধ্যে কিছু সাফল্যলাভ করতে পার। কলেজের ডিগ্রী, সুন্দরীর খেতাব, কোম্পানীর উচ্চপদ, পেপার পাব্লিশ, ব্যাঙ্ক ব্যালান্স, এই সব মাত্রায় সমাজ তোমায় শ্রেণীভুক্ত করে।
দ্যাখো, তোমাকে কারো থেকে গ্রেড (grade) নেবার দরকার নেই। নিজের বুদ্ধিতে বিশ্বাস রাখ ও নিজে নিজেকে গ্রেড দাও।
কিন্তু এটা বোঝ যে অন্তর্জগতে অনেক কিছু লাভ করার আছে। বহির্জগতের সাফল্যগুলি তো আনুষঙ্গিক। তারা তোমায় তাৎক্ষণিক নাম, যশ ও ধন পাইয়ে দেবে। আসল সাফল্য তো অন্তর্জগতের বিকাশে হয়।
নিজেকে সুতীক্ষ্ণ সচেতনতার সাথে কেন্দ্রীভূত কর ও বহির্জগতের কাজে লিপ্ত হও; যেভাবে কমল পুকুরে অস্পৃষ্ট থাকে। চৌহদ্দির কার্যকলাপ নির্বিঘ্নে হতে থাকুক, কিন্তু নিজেকে নিজের সত্তায় কেন্দ্রীভূত রাখ। তবেই তুমি বহির্জগতের কাজ অনেক ভাল করে সম্পাদন করতে পারবে, কারণ তোমার অন্তর্বুদ্ধি বৃদ্ধি পেতে থাকবে ও তা তোমাকে গাইড করবে।
তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে বহির্জগতের সাফল্যলাভে প্রভাবিত হওয়া থেকে থামবে এবং তোমার সত্তার কেন্দ্রে সুস্থির ও আনন্দ অনুভব করবে। তুলনা ও ঈর্ষার এই আবর্ত থেকে বেড়িয়ে আসার একমাত্র উপায় হল নিজের কেন্দ্রকে খুঁজে পাওয়া।
কতজন সফল ব্যবসায়ী আজ ‘সাফল্য-বিষণ্ণতা’-র মুখোমুখি? তারা যা চায় সব পেয়েছে। সার্থক হয়েছে তাদের নিজের স্বপ্ন, ধার করা স্বপ্ন ও সবকিছু। কিন্তু তারা পরিপূর্ণ বোধ করে না। এত পাওয়ার পরেও তাদের ভিতরে একটা রিক্ততা আছে।
তারা অবাক হয় যে নিজেরা এত দৌড়াল কেন? কারণ সচেতন না হয়ে, নিজেকে সময় না দিয়ে, আত্ম-অনুসন্ধান না করে তারা দৌড়ে চলেছিল। ফলে যখন তারা দৌড় থামায় অথবা যখন তারা হঠাৎ আর দৌড়াতে পারে না, তখন তারা পশ্চাদপসরণ করে নিজের দিকে তাকায় এবং দেখে যে তারা সুসংগতিতে নেই ও নিজের সত্তার সাথে অ-সুস্থ সম্বন্ধে আছে। এটাই হয়ে দাঁড়ায় বিষণ্ণতা বা অসুখ।
সাফল্যের বিষণ্ণতায় পড়লে, তুমি তিনটি পথ অবলম্বন করতে পার। এক হল, ড্রাগ নেওয়া - যার নেশা আরও বিষণ্ণতা দেবে। দ্বিতীয়টি হল আত্মহত্যা - যেটা হল পলায়নবাদ। তৃতীয়টি হল ধ্যান - সমাধানের জন্য অন্তর্জগতে খোঁজ করা। বুদ্ধিমানেরা তৃতীয়টি বেছে নেয়।
আত্ম-অনুসন্ধান তোমাকে বিষণ্ণতা থেকে মুক্ত করার পথ। সমস্যা ভিতরে আছে আর তুমি সমাধানের জন্য বাইরে খুঁজছ। তুমি তোমার সত্তাকে অনেক লম্বা সময় ধরে অবহেলা করেছ এবং বিষণ্ণতাবোধ আসলে তোমার সত্তারই ডাক। তাই নিজের অন্তঃস্থলে কেন্দ্রিত হবার জন্য ও স্রেফ নিজের চৌহদ্দিতে কাজ করার জন্য মাস্টারেরা বারবার অনেক প্রকার প্রক্রিয়া দিয়ে গেছেন।
পেশার শীর্ষে থাকাকালীন তোমায় যখন এই একই জিনিষ বলা হয়, তুমি তা গ্রাহ্য কর না, কারণ তখন তোমার যথেষ্ট শক্তি আছে। এবার তোমার শক্তি ক্ষীণ হতে থাকলে তুমি বোঝ যে কোথাও কিছু একটা ভুল হয়েছে। এই ব্যাপারটাই মাস্টারেরা তোমাদের বারংবার বলার চেষ্টা করেন।
মহান পদার্থবিদ এলবার্ট আইনস্টাইন মৃত্যুশয্যায়। তাঁর ঘনিষ্ঠ কয়েকজন পাশে বসে আছে। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করে যে তিনি আবার জন্ম নিলে কি হয়ে জন্ম নিতে চাইবেন। সবাই আশা করছিল যে তিনি আবার একজন বিরাট বড় বিজ্ঞানী বা সেরকম কিছু হতে চাইবেন। আইনস্টাইন বলেছিলেন, 'আবার জন্মালে জলের মিস্ত্রি (প্লাম্বার) হয়ে জন্মাবার ইচ্ছা।'
তিনি অনুভব করেছিলেন, যা কিছু অর্জন করার সবই অর্জিত হয়েছে, কিন্তু 'যার' জন্য অর্জন করেছেন, 'তাকে'-ই অর্জন করে উঠতে পারেন নি। তিনি পুরো পৃথিবীকে মহান সত্য দিয়ে গেলেন, কিন্তু অনুভব করেছিলেন যে তাঁর পুরো জীবনটাই মিথ্যা হয়ে গেছে।
দ্যাখো, তুলনা ও দৌড়ের এই প্রক্রিয়ায়, তুমি আসলে মেশিন হয়ে যাও। তোমার দৈনন্দিন কার্যকলাপ অচেতন অবস্থায় হয়। তুমি গাড়ি চালান সম্পর্কে সজাগ না হয়েই গাড়ী চালাতে সমর্থ হও। তুমি ঠিক গাড়ীটার মতই মেশিন হয়ে যাও।
সকালে দাঁত মাজা থেকে শুরু করে বিছানায় যাওয়া, নিজের প্রতি কোনরকম সচেতনতা ছাড়াই তুমি এক প্রোগ্রাম করা রোরটের মত কাজ কর। কোন সন্দেহ নেই, যা করছ তাতে তুমি খুবই সুদক্ষ, কিন্তু তুমি মানবতা হারিয়ে ফেলেছ! যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলে তা থেকে তুমি অনেক দূরে সরে গেছ। তুমি নিজের সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ!
অবিশ্রাম সচেতনতার সাথে থাকলে তুমি যে কেবল সুদক্ষভাবে তোমার কাজ করতে সক্ষম হবে তা নয়, তুমি সব কাজ সম্পূর্ণতার সাথে করবে, একটা পরিপূর্ণতার ভাব নিয়ে করবে, কারণ তুমি-রূপী 'ক্ষুদ্র জগৎ' অস্তিত্ব-রূপী 'নিখিল বিশ্ব'-এর সাথে সঙ্গতি সাধন করবে এবং নিজের শিকড় পৃথিবীতে গেড়ে তুমি উড়বে। শিকড় ছাড়া উড়লে সর্বদাই যে কোন সময়ে তোমার আঘাত পাবার আশঙ্কা থাকে। তাই বোধ, সচেতনভাবে কাজ করলে কেবল তোমার দক্ষতাই বৃদ্ধি পায় তা নয়, কিন্তু নিশ্চিত করে যাতে তুমি তোমার সত্তার উদ্দেশ্য থেকে পথভ্রষ্ট না হও।
অন্যের শরীর সম্পর্কিত ঈর্ষা
ঠিক আছে ... চল, ঈর্ষা সম্বন্ধে আরও কিছু বলি! তোমারা জান যে ঈর্ষা তুলনা থেকে উদ্ভূত হয়। কোন বিষয়ে অপরের সাফল্য সহ্য করতে না পারলে আমরা ঈর্ষান্বিত হই। আমাদের ঈর্ষাপরায়ণ হবার নানা কারণ আছে।
প্রথমত বোধ যে ভগবান এক শিল্পী, তিনি ইঞ্জিনিয়ার নন। যদি ইঞ্জিনিয়ার হতেন, তাহলে তিনি সমস্ত নর নারীকে একই ছাঁচে বানাতেন। হয়ত তিনি তাহলে সমস্ত নারীকে বিশ্বসুন্দরীর ছাঁচে ও পুরুষদের মিস্টার ইউনিভার্সের ছাঁচে বানাতেন !
কিন্তু ভগবান ইঞ্জিনিয়ার নন। তিনি শিল্পী। তিনি সবাইকে অনন্য অদ্বিতীয় করে তৈরি করেছেন।
তুমি সৌন্দর্যকে কোন মাপদণ্ডে মাপছ? কোনও মাপদণ্ড নেই। সেটা কেবল তোমার চিন্তা-ভাবনা ও ধারণা। একজন সিনেমা স্টার যদি সুন্দর হয়, তুমি কি তার আকারের মাধ্যমে এক কাপ চা উপভোগ করতে পার?
তুমি অন্য লোকের দেহ আকাঙ্ক্ষা করলে তুমি তোমার ভিতরে এক কীলক বা গোঁজ সৃষ্টি কর। তোমার ভিতরে এক দ্বিধণ্ডিত ব্যক্তিত্ব সৃষ্টি কর। ধীরে ধীরে তুমি নিজেকে ঘৃণা করতে শুরু কর।
জান কি, যে চোখ অন্যের দেহের চারদিকে ঘুরঘুর করে না তাতে এক সৌন্দর্য ও নিষ্পাপতা আছে? ভগবান তোমাকে যা দিয়েছেন তাতে ভরসা রাখ। তোমার সেই ভরসা না থাকলে তুমি নিজেকে আধুনিকরণের জন্য কত কিছু প্রক্রিয়ার আশ্রয় নাও। যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ কর, একপ্রকার সৌষ্ঠব তোমার মধ্যে আসে। এই সৌষ্ঠব বা মাধুর্য কেবল শারীরিক সৌন্দর্যের চেয়ে অনেক শ্রেষ্ঠতর।
শারীরিক সৌন্দর্য এক জিনিষ ও মাধুর্য অন্য। শারীরিক সৌন্দর্য নানাভাবে অর্জন করা যায়। আজকাল শরীরের সৌন্দর্য প্রাপ্ত করার অনেক প্রক্রিয়া আছে। বিউটি প্যাক, প্লাস্টিক সার্জারী এবং আরও কত প্রক্রিয়া আছে। কিন্তু মাধুর্য আসে যখন তুমি অসাধারণ আত্মবিশ্বাসী ও প্রশান্ত হও, যখন তোমার কোন ব্যগ্রকামনা নেই, যখন তুমি তোমার শরীরের সাথে পুরোপুরি স্বচ্ছন্দে আছ।
আমি যখন আমেরিকায় প্রথম যাই, এয়ারপোর্টের অফিসারেরা আমায় জিজ্ঞাসা করে যে আমি এই গেরুয়া বস্ত্র পড়ে ভাষণ দিলে আমার কথা কে শুনবে! আমি তাদের বলি, 'আমাকে এক সপ্তাহ দাও এবং আমি আমেরিকাতে এটা ফ্যাশন বানিয়ে দেব!' একজন লীডার হ’ল সে, যে নিজেকে সম্পূর্ণভাবে স্বীকার করেছে। যখন তুমি নিজেকে স্বীকার কর, তুমি এক অদ্বিতীয় ফুল হয়ে যাও এবং অসাধারণ স্বাধীনতা ও আত্মবিশ্বাস তোমার মধ্যে ঘটবে।
নিজের দেহের সঙ্গে বাস করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। যেই মুহূর্তে তুমি ভাব যে অন্য কোন শরীর ও তার আকার তোমার শরীরের চেয়ে আকর্ষণীয়, তুমি ‘তুমি’ ও তোমার শরীরের মধ্যে ব্যবধান সৃষ্টি কর। আমি অনেককে দেখেছি যারা নিজের ঘরের দেওয়ালে পুরুষ বা নারী মডেলদের ছবি লাগায় এবং সেই প্রকার শরীরের আকৃতি লাভ করার জন্য শরীর -চর্চা বা ব্যায়াম করে। যখন তুমি ভাব যে অন্য কোন শরীর বেশী সুন্দর, তুমি ‘তুমি’ ও তোমার মধ্যে এক ব্যবধান সৃষ্টি কর।
আমরা কেউ আমাদের শরীরকে গভীরভাবে ভালোবাসি না। আমরা তাকে কেবল বোঝা হিসাবে বহন করি। আমরা কখনও নিজের শরীরের ভিতরে নেই কারণ আমরা তাকে ঘৃণা করি। শরীর ছাড়া আমরা সব জায়গায় আছি। তাই আমরা এক একটানা অস্বস্তিতে আছি এবং আমরা যে কোন সময়ে ফেটে পড়ার জন্য তৈরি।
উদাহরণস্বরূপ, তোমার ড্রাইভার সামান্য ভুল করলে তুমি বিনা-প্রচেষ্টায় ফেটে পড়। কর্মস্থলে তুমি সর্বদাই এক খিটখিটে মেজাজে। ভেবো না এসবের কারণ তোমার আশেপাশের লোকজন। লোকেরা আমায় বলে, ‘স্বামীজী, আমার সমস্ত কর্মচারী অদক্ষ এবং তাই আমার মেজাজ চড়ে যায়।’ দয়া করে বুঝে নাও যে তোমার রোষপ্রবণতার বা মেজাজ চড়ার এটা কারণ নয়। তুমি তোমার শরীরের সাথে স্বচ্ছন্দে নেই এবং সেজন্য তোমার মধ্যে অস্বস্তি ও বিরক্তি সৃষ্টি হচ্ছে। এটা খুবই সূক্ষ্ম কারণ এবং তাই এটা বোঝা কঠিন।
প্রশ্ন : আপনার মুখ সর্বদাই পরিবর্তন হচ্ছে বলে আমার মনে হয়। এটা কি আমার কল্পনা নাকি এটা সত্যি?
একজন জীবনমুক্ত সত্তা যেন তরল - আমিত্ব ছাড়াই তিনি বয়ে চলেন। তাই মনে হয় তাঁরা সর্বদাই পরিবর্তনশীল! আমিত্ব-বিনা অবস্থা কিভাবে প্রকাশ করে তা বুঝতে পারবে যখন আমরা আমিত্ব সম্বন্ধে আলোচনা করব।
অধিকার করার মনোভাব ছাড়
প্রশ্ন : আমরা অধিকার করার মনোভাব ও ঈর্ষাপরায়ণতা কিভাবে কাটিয়ে উঠতে পারি?
হ্যাঁ, কিভাবে তাদের থেকে রেহাই পাই? বাস্তবিক তুমি এই প্রশ্নটি করেছ মানে তুমি উচ্চতর উপলব্ধির জন্য প্রস্তুত।
মানুষকে কখনও অধিকার করা যায় না। যখন কাউকে অধিকার করতে চেষ্টা কর, তখন তুমি আসলে তাকে এক বস্তুরূপে নামিয়ে আনো। তুমি মানুষটিকে মৃত বস্তু বানিয়ে দেখ। কেবল মৃত জিনিষ অধিকার করা যায়। যদি তুমি এটা বোঝ , তুমি অধিকার করার বাসনা ও তার থেকে উৎপন্ন ঈর্ষা থেকে মুক্ত থাকবে।
তুমি কি একটি নদীকে অধিকার করতে পার? তুমি যদি নদীর জলকে হাত দিয়ে জড়িয়ে ধরে নদীকে অধিকার করতে চা ও, তুমি বোকার মত কাজ করবে, তাই নয় কি? একই প্রকারে মানুষকে অধিকার করতে চেষ্টা কোরো না; তারা যেমন সেভাবে উপভোগ কর এবং তুমি ঈর্ষাকাতরতার দৃঢ়মুষ্টি থেকে মুক্ত হবে।
যখন একজন মানুষকে অধিকার করতে যাও, সেটা তার জন্যও কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তুমি তোমার সমস্ত ভাবনা তার ওপরে অভিক্ষেপ করবে। তাকে তোমার অভিক্ষিপ্ত ভাবনাগুলি অবলম্বন করে কাজ করতে হবে। সে নিজেকে বন্দী ভাববে। সে তোমার জন্য তার স্বাভাবিক সত্তায় থাকতে পারবে না। তখন সেটাকে আর কোন সম্বন্ধ বলা চলে না!
যদি তুমি সত্যিই কাউকে ভালোবাসো, তাকে মুক্ত কর! তাকে অধিকার করতে যেও না। তার ওপরে কোন টান বা আসক্তি ছাড়াই তাকে ভালোবাসো।
একটা গল্প মনে আসছে:
দক্ষিণ ভারতে এক দূরের গ্রামে সভ্যতা আছে বলে কোন ধারণা ছিল না। সেই গ্রামে এক বয়স্ক দম্পতি ছিল। সেই গ্রামে প্রথমবার একটি মেলা বসল। লোকটি মেলায় গেল এবং সেখানে নানা রকম জিনিষ দেখল। সে একটি আয়না তুলে দেখল এবং অবাক হয়ে গেল! সে তার জীবনে কখনও আয়না দেখে নি। সে একটি আয়না ঘরে নিয়ে এল। প্রায় সে আয়নাটাকে বার করে দেখত ও তার বউ দেখার আগে সেটাকে রেখে দিত। তার বউ ব্যাপারটা লক্ষ্য করেছিল এবং একদিন লোকটি ঘর থেকে বাইরে গেলে তার বউ আয়নাটি নিয়ে দেখল। বউ অবাক হয়ে বলল, ‘আরেকটি মহিলা! আমি যা ভেবেছিলাম!’
অধিকার করার বাসনা ও ঈর্ষাকাতরতার জন্য আমাদের কল্পনার কোন শেষ নেই!
অবশ্যই তুমি বলতে পার, ‘স্বামীজী, আমার স্বামী বা স্ত্রী অন্য কারো পিছু নিলে আমি কিভাবে চুপ থাকব?’ যদি তোমার স্বামী বা স্ত্রী সত্যিই অন্য কারোর দিকে আকর্ষিত হয়, ঘটনাটির দিকে সচেতনভাবে তাকাও এবং ব্যাপারটা তোমার স্বামীর সাথে সমাধান করে নাও। এই ব্যাপারটা অধিকার করার প্রবণতা থেকে আলাদা।
ঈর্ষাকে কিভাবে জয় করা যায়?
ঈর্ষা কোরো না বললে তুমি কখনও ঈর্ষা থেকে মুক্ত হতে পারবে না। কেবল তুমি যদি পুরো ব্যাপা রটায় সচেতনতা নিয়ে আস এবং গভীরভাবে বোঝ, তবেই সাহায্য পাবে।
ঈর্ষা দমন করার জন্য দেখ যে ঈর্ষা তোমার ভিতরে কিভাবে এসেছিল। যে চিন্তা ও ভাবনাগুলি তোমায় ঈর্ষার দিকে নিয়ে গেছে, সেই চিন্তা ভাবনাগুলির অনুক্রম বিশ্লেষণ কর।
শীঘ্র বুঝতে পারবে যে ঈর্ষা, বস্তু বিনা ছায়ার মত এবং ঈর্ষা তোমায় নিদারুণ যন্ত্রণা দিচ্ছে। কারো জীবনে ঈর্ষা থেকে মুক্তি হল এক মহান মুক্তি।
দ্বিতীয়ত, তোমার ঈর্ষার বস্তুটিকে নিন্দা কোরো না। কেবল ঈর্ষার বস্তুটিকে দোষ দিয়ে তুমি ঈর্ষামুক্ত হতে পারবে না।
ঈর্ষার বস্তুটিকে নিন্দা করে তুমি হয়ত সেই বস্তু থেকে মুক্ত হবে, কিন্তু তুমি আরও অন্য কোন ঈর্ষার বস্তুর সাথে জড়িয়ে পড়বে, ব্যাস! এটা যেন ‘আঙুর ফল টক’ বলে আরেকটা আঙুর-বাগানে চলে যাওয়া! তাই ঈর্ষার বস্তু থেকে মুক্তি পাওয়া সমাধান নয়। তোমাকে কর্তার ওপরে কাজ করতে হবে আর সেই কর্তা হ’ল ‘তুমি।’
যদি তুমি মনে কর যে তুমি একটি আবেগের বশীভূত এবং সেই আবেগ থেকে তুমি ছাড়া পেতে চাও কারণ তুমি বুঝেছ যে সেই আবেগ তোমার অগ্রগতির সহায়ক নয়, তাহলে সেই আবেগকে বাধা দিও না। বাধা দিলে তুমি সেই আবেগে আরও শক্তি প্রদান করবে। যখন তুমি বল যে ‘আমার ঈর্ষাকাতর হওয়া উচিত নয়’ তুমি ‘ঈর্ষা’ শব্দটিকে একই ক্ষমতা প্রদান করবে, যতটা ক্ষমতা তুমি ‘আমার উচিত নয়’ কথায় দাও।
তার পরিবর্ত্তে নিজেকে বল, ‘আমি যেন সবার প্রতি সর্বদা করুণাময় হই।’ কখনই ‘ঈর্ষা’ শব্দটা ব্যবহার কোরো না। এই প্রসঙ্গে কেবল কিছু সম্পূর্ণভাবে সকারাত্মক শব্দ ব্যবহার কর, ব্যাস।
আবার, ঈর্ষাকে না এড়িয়ে বা তার থেকে পালিয়ে না গিয়ে, তার মধ্য দিয়ে সম্পূর্ণ সচেতনতার সাথে যাও। যখন তাকে এড়িয়ে চলার চেষ্টা কর, সে অন্য কোন সময়ে আগের চেয়ে বেশী তীব্রভাবে তোমার মুখোমুখি হবে। কেবল মনে রেখ যে ঈর্ষা তোমার বাস্তব প্রকৃতি নয়। সমাজ তোমাকে ঈর্ষাপরায়ণ হতে শিখিয়েছে।
ঈর্ষা তোমার আসল রূপ নয়। এটা বুঝতে পারলে তুমি ঈর্ষাতে না জড়িয়ে তাকে পরিহাস করবে। যখন তাকে পরিহাস করতে পার, তার মানে তুমি ঈর্ষার অংশ না হয়ে তাকে প্রত্যক্ষ করতে শুরু করেছ। আর যেই নিমেষে তুমি প্রত্যক্ষদর্শী হও, তোমার পক্ষে যে কোন জিনিষের ঊর্ধ্বে চলে যাওয়া সহজ হয়।
এছাড়া, যদি তুমি দেখ যে সম্পূর্ণ অস্তিত্ব এক ঐশ্বরিক খেলামাত্র, তুমি ঈর্ষাপূর্ণ ভাবনাকেও এক ঐশ্বরিক খেলা হিসাবে দেখবে।
যদি বোঝ যে তুমি অনন্য এবং তোমার মত এই বিশ্বে কেউ নেই, তখন তোমার তুলনা করার স্বভাবকে অর্থহীন মনে হবে এবং স্বতশ্চলভাবে তোমার ঈর্ষার ভাবনা বন্ধ হবে। সর্বদা মনে রেখ : অস্তিত্ব সবাইকে ও সব বস্তুকে সমানভাবে ভালবাসে।
মাস্টারদের বাণীর পুরো সদ্ব্যবহার কর
প্রশ্ন : মাস্টারেরা বারংবার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন, যেমন, ঈর্ষা ছাড়া প্রেম, আরও ভাল উপলব্ধি এবং বিচার না করার মনোভাব। কেন এই উপলব্ধিগুলি আমাদের মধ্যে হচ্ছে না?
দ্যাখো, এতে দুটি জিনিষ আছে। যখন আমরা মাস্টারের বাণী ঠিক বুঝে নিজেদের অকপটভাবে রূপান্তর করার প্রচেষ্টা করি, তার অর্থ আমরা ঠিক রাস্তা খুঁজে পেয়েছি এবং আমরা মহানন্দসাগরে প্রবেশ করেছি! কিন্তু তার বদলে আমরা যখন মাস্টারের ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া আরম্ভ করি, সেখানেই সমস্যার শুরু।
মাস্টারের শিক্ষা অনুসরণ করলে তুমি আধ্যাত্মিক ফল পাবে। কিন্তু তাঁর ব্যক্তিত্বকে ধরে রাখলে, তুমি এক ধর্মীয় উন্মাদ হয়েই থাকবে। ধর্মীয় উন্মাদেরাই সমাজে বিভ্রান্তি ও সংঘাত সৃষ্টি করে।
ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের বাণী হোক, পবিত্র কোরাণে মহম্মদ-এর বাণী হোক অথবা পবিত্র বাইবেলে যিশুর বাণীই হোক, সবার বাণীই এক, কেবল নানা প্রকার প্রকাশ। যে মাস্টারকে তোমার অনুসরণ করার ভাগ্য হয়েছে, তাকে অনুসরণ কর। কিন্তু তুমি যখন কৃষ্ণকে অনুসরণ করছ, আর ভগবদ্গীতা থেকে শ্রীকৃষ্ণ তোমার কাছে বেশী গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তুমি নিজের ও অন্যের জন্য সমস্যার সৃষ্টি করছ।
কৃষ্ণ ও যিশুর দেখা হলে তাঁরা পরস্পরকে আলিঙ্গন করবেন। কিন্তু যখন কৃষ্ণের গরু ও যিশুর ভেড়া একত্র হয়, তারা লড়াই করবেই!
প্রত্যেকে শান্তি ছড়াতে চায় এই ব'লে যে তার মাস্টারের দর্শন সবচেয়ে ভাল। তো কি হয়? শান্তি ছড়াবার বদলে আমরা নিজেরা খণ্ড খণ্ড হয়ে পড়ি!
পৃথিবী গ্রহে নিছক করুণা-বশত মাস্টারেরা সম্ভব হতে থাকেন। কিন্তু যেভাবেই হোক, মানুষেরা তাদের এড়িয়ে যাবার ব্যবস্থা করে নেয়!
শীঘ্র রূপান্তরিত হবার আরেকটা পথ হ'ল, অন্যদের দিকে আঙ্গুল না দেখিয়ে অথবা অভ্যাস করার জন্য ভাল সময়ের জন্য অপেক্ষা না করে, যদি সবাই বাণী শুনেই সেই মুহূর্তে অভ্যাস করা শুরু করি। তাহলে আমাদের চারিদিকে শুভ ঘটনাবলী স্বতশ্চলভাবে ঘটতে থাকবে।
উদাহরণস্বরূপ, আমি তোমাদের উদ্ভিদ, পশু, গাছ ও মানুষকে সমানভাবে প্রেম করতে বললাম। এটা অভ্যাস করার জন্য কোন শুভ মুহূর্তের জন্য প্রতীক্ষা না করে তুমি তা এক্ষুণি শুরু করতে পার। শুভ মুহূর্তের জন্য প্রতীক্ষা করে করে তুমি হয়ত তা ভুলেই যাবে।
শুরু করার সহজ উপায় হ'ল রাস্তা দিয়ে চলার সময় বা তোমার বাড়ীর ভিতরে থাকার সময় প্রকৃতির সাথে অপব্যবহার বর্জন করা। হাঁটার সময় আমাদের কারো কারো অভ্যাস আছে গাছের ডাল ভাঙ্গা বা ফুল ছেঁড়া। তুমি সচেতনভাবে এসব করা বন্ধ কর এবং এসবের দিকে আরও সচেতনতা ও প্রেম সহকারে দেখ।
মাস্টারের শিক্ষাগুলি হারিয়ে না ফেলার জন্য এই উপায়গুলি বিদ্যমান।
কিন্তু তুমি কি কর? মাস্টারদের ভাষণ শোন অথবা তাদের কিছু বই পড় এবং বল, 'কি বিরাট বক্তা তিনি', এবং পরে সেই সম্বন্ধে সব ভুলে যাও। অথবা তুমি কিছু বন্ধুকে তাঁর ভাষণ শুনতে পরামর্শ দাও এবং তোমার ঘরে গিয়ে আগের মতই জীবন যাপন করতে থাক। তাহলে আর কি করা যায়?
দয়া করে বোঝ : আমি চাই না যে তোমরা কেবল আমার দেওয়া শিক্ষা প্রচার কর; আমি চাই যে তোমরা তা অভ্যাসও কর।
এই ছোট গল্পটি শোন :
একজন আফ্রিকায় ছুটিতে গেল। সে তার পিছনের উঠানে একদিন হাঁটছিল। এমন সময় একটি সিংহ তার দিকে লাফ দেয়। সে সতৃর নীচু হয় এবং সিংহ পাশের ঝোপে গিয়ে পড়ে। পরের দিন লোকটি আবার হাঁটতে বেরুল এবং সিংহটি পুনরায় তাকে আক্রমণ করল। লোকটি ঠিক সময়ে আবার নীচু হবার জন্য সিংহ তাকে ধরতে পারল না ও পাশের ঝোপে আরও দূরে গিয়ে পড়ল। পরের দিন লোকটি ঘরের ভিতরেই ছিল এবং সিংহটি বাইরে কোথাও আছে কিনা ঘর থেকে দেখতে থাকল। সিংহটিকে সে ঝোপের পিছনে দেখতে পেল। অতি বিস্ময়ে সে দেখে যে সিংহটি নীচু লাফ দেওয়া অভ্যাস করছে।
দ্যাখো, যখন সংগ্রহ করা জ্ঞানকে কাজে লাগাও, তুমি জীবনে এগিয়ে চলবে। আর জ্ঞান যদি কেবলমাত্র সংগ্রহ করতে চাও, তা কোন কাজের নয়। কেবল জ্ঞান সংগ্রহ করলে তোমার স্মৃতি বাড়তে পারে, কিন্তু তোমার সত্তার কিছুই হবে না।
মাস্টারেরা পরম সত্য ভাষণ করেন যা অন্য কেউ প্রকাশ করতে পারে না।
এটা এরকম : একটা বিস্তীর্ণ ঘন জঙ্গলের অন্ধকারে তুমি একটা ছোট প্রদীপের আলোয় অনুসন্ধান করছ। সেই আলোতে তুমি কয়েক ফুট আগে দেখবে এবং যা দেখবে তাকে সত্য বলে লিখে রাখবে।
বিজ্ঞানীরা এটাই করে। তারা আজ কয়েক ফুট দেখে তা থেকে একটা থিয়োরি (তত্ত্ব) লিখে ফেলে। তারপর সেই আলো নিয়ে তারা আরও কয়েক ফুট এগিয়ে চলে ও আরও কিছু দেখে। তারপর তারা আগের ঘোষিত সত্যকে বাতিল করে ও নতুন সত্য প্রদান করে। পরিষ্কার করে বোঝ যে, যা আজকে সত্য ও আগামীকাল সত্য নয়, তা আজকের জন্যও সত্য হতে পারে না।
যাই হোক, এভাবে বিজ্ঞানীরা তাদের মন দ্বারা একটা ঘন জঙ্গলে অনুসন্ধান করার চেষ্টা করছে।
এখন ভাব যে আকাশে বিদ্যুৎ চমকাল এবং সেই পুরো জঙ্গল একটি চমকেই দৃষ্টিগোচর হ 'ল! তাহলে তুমি পুরো জঙ্গলকে জানবে এবং দরকার পড়লে তুমি তাকে সঠিকভাবে বর্ণনা করতে পারবে।
জীবনমুক্তি এরকমই! তা যেন বিদ্যুতের এক ঝলকে পুরো জঙ্গল দেখে নেওয়া। তাই জীবনমুক্ত মাস্টারেরা চরম সত্যকে জানেন।
দূর গ্রামের বেশীরভাগ চায়ের দোকানে এক পরিচিত দৃশ্য দেখতে পাবে। কিছু লোক প্রায় রোজই সেই দোকানে আসবে , তারা পৃথিবীর সমস্ত মহান দর্শনগুলি নিয়ে আলোচনা করবে। তারা সব দেবতাদের, মাস্টারদের ও রাজনীতিবিদদের মাথাগুলি ভাল করে চিবাবে ও হজম করবে।
কোন ব্যতিক্রম ছাড়াই শহরে ঘটা সমস্ত জঘন্য কাজগুলি সম্বন্ধে আলোচনা হবে। সম্পূর্ণ বিশ্বের অবস্থা ও শৃঙ্খলা দেখে তাকে গভীরভাবে তদন্ত করা হবে। সবশেষে যে মানুষটি এসব কথা বলল, সে তার চা শেষ করে এবং পরের দিন চায়ের দাম দেবে বলে চলে যায়!
যে মানুষটি চায়ের দাম দিতে পারে না, সে চায়ের দোকানে বসে খবরের কাগজের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে সমস্ত খবরগুলি সম্বন্ধে নিজের রায় দেয়। সেই কাগজের সম্পাদক মহাশয়ও পুরো পেপারটা হয়ত এত ভাল ভাবে পড়ে না।
তাই অভ্যাস শুরু কর। প্রাচীন ভারতের ঋষি যোগগুরু পতঞ্জলির কথামত, ‘যদি তুমি আজকে পাঁচ ইঞ্চি বেঁকতে পার , কাল আরও আধা ইঞ্চি বেঁকোবার চেষ্টা কর।’ এইভাবে আমি যে সত্য তোমাদের দিচ্ছি তা উপলব্ধি করার জন্য নিয়মিতভাবে কাজ করবে। নয়ত, তুমি চায়ের দোকানের মানুষগুলির মতই হয়ে থাকবে। তারা দোকানের বেঞ্চে টোল খাওয়ায়, আর তুমি এখানে মাদুরে গর্তের কারণ হচ্ছ, ব্যাস!
সমস্যা হ’ল, বেশীর ভাগ সময়ে আমরা যখন জ্ঞানের কথা শুনি, আমরা ভাবি যে ঠিক এই কথাগুলি আমাদের সাথে বসা বন্ধু বা আত্মীয়টির ক্ষেত্রে প্রযোজ্য! আমরা গোপনেভাবে ইচ্ছা করি যে তারা যেন বার্তাটি পায়। কিন্তু আমরা নিজেরা বার্তাটি হারিয়ে ফেলি! মনে রেখ : যদিও হলঘরে হাজার মানুষ আছে, আমি কিন্তু ‘তোমার’ সাথেই কথা বলছি।
আমার প্রতিটি কথাই শক্তিতে গর্ভবতী, সেই শক্তি তোমারই জন্য। তাই ওসব ভাবনা মনে এনে আমার কথা শুনো না। বিশেষ করে যখন পতি পত্নী একসাথে ভাষণ শুনতে আসে, আমি যখন তাদের বাস্তব জীবন সম্পর্কে কিছু বলি, পতি ভাববে ‘পত্নীর এটা শোনা উচিৎ’ এবং পত্নীও ভাববে যে তার পতি যেন সেটা শোনে। শেষে তারা দুজনেই জিনিষটা হারিয়ে ফেলে।
মানুষের স্বাভাবিক প্রকৃতি হ’ল ধনদৌলত ও বস্তুগত সামগ্রী স্তূপাকার করা। এক সময় সে বোঝে কিছু জিনিষ ধন দ্বারা পাওয়া যায় না। তার ধন সঞ্চয় করার গতি স্বতশ্চলভাবে কমে যায়। সে তখন শব্দ অথবা বৌদ্ধিক জ্ঞান সঞ্চয় করতে থাকে। যে করেই হোক প্রক্রিয়া চলতে থাকে। সে বেশি ও আরও বেশি শব্দের জন্য লোভী হয়ে পড়ে।
যে ধন ও শব্দ সঞ্চয় করা বন্ধ করেছে সে আসল জ্ঞান প্রাপ্ত করবে। প্রায়ই আমরা প্রশ্ন করি এই ভেবে নয় যে আমরা আসলে জানতে চাই, কিন্তু আমরা আরও বেশি শব্দের জন্য লোভী অথবা আমরা দেখাতে চাই যে আমরা কিছু জানি।
যদি গভীরে তাকাও, কেবল একটা প্রশ্নই উঠবে এবং সেটাই তোমার জন্য একমাত্র আদি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর পেলে তুমি জীবনমুক্ত হবে!
আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, ‘স্বামীজী, ভগবান কি?’
আমি ধীরে বিষয়টি পরিবর্তন করি এবং তার পরিবার ও ব্যবসা সম্বন্ধে জানতে চাই। আমরা প্রায় দুই ঘন্টা কথা বলি। সেই দুই ঘন্টায় সে তার প্রথম প্রশ্নে ফিরে গেল না।
সবশেষে আমি বললাম, ‘ভাই, ঠিক আসার সময় তুমি আমাকে একটা প্রশ্ন কর। আমি সেই প্রশ্নের উত্তর দিই নি কারণ সেটা তোমার গভীরতা থেকে আসে নি।’
প্রশ্ন আমাদের গভীরতা থেকে এলে তা কখনই ভুলতে পারি না বা সন্তুষ্টির উত্তর না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম করতে পারি না। কিছু মানুষ প্রশ্ন করে, নিজেরাই নিজেদের উত্তর দেয় এবং পরে আমাকে উত্তর দিতে বলে!
প্রশ্ন : আমরা যদি তুলনা করা ছেড়ে দিই, তার মানে কি আমরা সবকিছু ত্যাগ করব এবং আধ্যাত্মবাদী হয়ে যাব?
যেই মুহূর্তে আমি তুলনা করা, দৌড়ানো ইত্যাদি করতে বারণ করি, বেশীর ভাগ মানুষেরা ভাবে আমি তাদের পার্থিব বস্তু থেকে পলায়ন করতে বলছি এবং আধ্যাত্মবাদী হতে বলছি।
আধ্যাত্মিকতা বা সন্ন্যাস মোটেই ত্যাগ সম্বন্ধীয় নয়। তা হ’ল গভীর সচেতনতা সম্বন্ধীয়, যা পাগলের মত বাসনা কমিয়ে তোমাকে মৌলিক প্রয়োজনের স্তরে নামিয়ে আনে এবং তা পূরণ করার জন্য তোমায় শক্তি দেয়।
বহির্জগতে যা করা দরকার তা তো করতে হবে, সেখানে কোন সন্দেহ নেই। তোমাকে বাঁচার জন্য রোজগার করতে হবে; তোমাকে তোমার শরীর সতেজ রাখতে হবে ইত্যাদি। সব মিলিয়ে আমি বলছি যে এই সব কাজে সচেতনতা নিয়ে এসো যাতে করে বহির্জগতের অপ্রয়োজনীয় প্রবৃত্তিগুলি স্বতশ্চলভাবে মুছে যায় এবং তুমি তোমার জন্ম ও জীবনের উদ্দেশ্য স্বচ্ছভাবে বুঝে জীবনযাপন করতে পার।
মায়ার সকল আকার, যাবতীয় বাসনা, সমস্ত সঞ্চারিত ভয়, সব রকম ঈর্ষা ও তুলনা, প্রচণ্ড আবেগ ও কামলালসা তখন সম্পূর্ণ রূপান্তরিত হবে এবং তোমার কাছে মহানন্দের শক্তি হয়ে যাবে।
আরেকটা ছোট গল্প :
এক মাস্টার তাঁর শিষ্যদের সাথে চলতে চলতে এক নদীর ধারে এসে পৌঁছালেন। শিষ্যেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, ‘মাস্টার, এখন কি আমরা নদী পার হব?’ মাস্টার শান্তভাবে উত্তর দিলেন, ‘হ্যাঁ, তাই। তোমাদের সাবধান হতে হবে যাতে তোমাদের পা না ভিজে!’
শিষ্যেরা বুঝতে পারল না মাস্টার কি বলতে চাইছেন ! মাস্টার তাদের বলতে চাইছেন যে আধ্যাত্মিকতা পুরোটাই হ’ল পা না ভিজিয়ে সাগর পার হওয়া। যেন পুকুরে পদ্ম হবার মত - গভীর জলে থেকেও জল দ্বারা অস্পৃষ্ট।
প্রকৃত আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতা হ’ল জীবন-ইঞ্জিনীয়ারিং। কলেজে তোমাদের নানারকম ইঞ্জিনীয়ারিং শেখায়। জীবন-ইঞ্জিনীয়ারিং আমাদের সকলের শেখা উচিৎ। আধ্যাত্মিকতা পরমহংসের মত বাস করা শেখায়, বস্তুজগতে গলা পর্যন্ত জল, কিন্তু তা থেকে অস্পৃষ্ট।
কোন মানুষকে বা কোন বিষয়কে লঙ্ঘন না করে জীবন-ইঞ্জিনীয়ারিং তোমাকে এক প্রগাঢ় ও পরিপূর্ণ জীবনযাপন করতে শিক্ষা দেয়। তা তোমাকে তোমার বুদ্ধি থেকে বিচ্ছিন্ন হতে শেখায় এবং অস্তিত্বের বিস্ময়গুলিকে অতি সরলভাবে ও নিষ্পাপতার সাথে দেখতে শেখায়। তা অস্তিত্বের সাথে তাল মিলিয়ে চলতে শেখায় এবং তা অভিজ্ঞতা দেয় সমকালীনতার (coincidence) ক্ষমতার
- তোমার অন্তর্দেশের আনন্দে সাড়া দিয়ে স্বতশ্চলভাবে ঘটনাগুলি ঘটে।
আধ্যাত্মিকতা সর্বদাই এক প্রার্থনাপূর্ণ ও কৃতজ্ঞ মেজাজে থাকতে শেখায়। তা প্রতিটি মুহূর্তকে আবেগে আন্দোলিত না হয়ে , অন্তর্দেশের গভীর থেকে উপভোগ করতে সাহায্য করে। তা জীবনকে প্রতি মুহূর্ত খুশীতে উদ্যাপন করতে দেখিয়ে দেয়।
তা তোমার অন্তর্বুদ্ধি উদ্দীপ্ত করে এবং বহির্জগতে কার্য সম্পাদন ত্বরান্বিত করে। তা তোমার সচেতনতা জাগরিত করে এবং তোমাকে গভীরতর চেতনায় নিয়ে যায়। তা তোমায় নিয়ে যায় যৌনলালসা থেকে প্রেমে, দুশ্চিন্তা থেকে বিস্ময়ে, মিথ্যা থেকে সত্যে, বেদনা থেকে মহানন্দে, ঈর্ষা থেকে খুশীর উদযাপনে।
লোকেরা ভাবে আধ্যাত্মিকতার জন্য আলাদা করে সময় ভাগ করে রাখা উচিৎ। একদম নয়! আমি যা বললাম তা থেকে বুঝবে তার দরকার নেই। যে আধ্যাত্মিকতার হেতু আলাদা সময় বার করার জন্য বলে, সে আধ্যাত্মিক নয়, সে তো ধর্মীয় ব্যক্তি।
ধর্মাচরণের জন্য সময় চাই, কারণ তাতে আচার অনুষ্ঠান আছে। সময়ের পরিমাণের সাথে আধ্যাত্মিকতার কোন সম্পর্ক নেই। তার সাথে তোমার জীবনের গুণমানের সম্পর্ক। সত্য অন্বেষণ করার সৎ ইচ্ছা থাকলেই যথেষ্ট। তাহলে তোমার পুরো সময়কে ঐকান্তিক ধ্যান হিসাবে সমস্ত কাজ করার জন্য তুমি সমর্পণ করতে পারবে এবং তোমার লক্ষে উপনীত হবে। নিজের ভিতরে শক্তিপ্রবাহের কোন অবরোধ ছাড়াই স্বতশ্চলভাবে তুমি উদ্ভাসিত হবে কর্মক্ষেত্রে, বাড়ীতে এবং আন্তঃব্যক্তিগত (interpersonal) সম্পর্কসাধনে।
তুমি যে কোন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেবে। তুমি যে কোন জায়গায় , যে কোন মানুষের সাথে স্বচ্ছন্দে থাকবে। যে জায়গায় থাক, কেবল সেটা তোমার ঘর হবে তা নয়, সমস্ত অস্তিত্ব তোমার ঘর হয়ে যাবে। তুমি মানসিক ও শারীরিক সর্তকরণ (conditioning) থেকে বেড়িয়ে আসবে এবং অস্তিত্বের সাথে এক হবার জন্য ও তাতে মিশে যাবার জন্য উত্থিত হবে।
সমস্যা হ'ল লোকেরা কেবল আচার অনুষ্ঠানের সাথে সংযুক্ত। তাতে তারা কিছু নিরাপত্তা উপভোগ করে। আচার অনুষ্ঠানের পিছনের বিজ্ঞান সম্বন্ধে লোকেদের জানা নেই, কিন্তু এই আচার অনুষ্ঠানে তাদের আমিত্ব-সন্তুষ্টি ঘটে। আচার অনুষ্ঠানগুলি জটিল এবং জটিল জিনিষ করতে আমরা সর্বদাই একটা চ্যালেঞ্জ পাই।
লোকেরা আমার কাছে তাদের সমস্যা নিয়ে এসে তার সমাধান জিজ্ঞাসা করে। আমি তাদের বলি যে আমি তাদের যত্ন নেব এবং আশ্রমে থাকার সময় তাদের কিছু সময় বটগাছের নীচে বসতে বলি। আশ্রমে বটবৃক্ষ এক শক্তিস্থল। কিন্তু তারা সেই উত্তরে খুশী নয়। তারা জিজ্ঞাসা করে যে কি কি আচার অনুষ্ঠান করলে তাদের সমস্যার সমাধান হবে।
আমি যদি তাদের বটগাছের চারিদিকে ১০৮ বার প্রদক্ষিণ করতে বলি, তারা তা করতে খুব খুশী হবে! দ্যাখো, বটের চারিদিকে ১০৮ বার ঘুরলে তোমার আমিত্বের সন্তুষ্টি হয়। তুমি তখন ভাব যে তুমি অনেক খেটেছ এবং তুমি তার উপকার পাবার যোগ্য হয়েছ।
এমনকি ধর্ম ও অনুষ্ঠানে আমি দেখেছি লোকেরা কিভাবে একে অপরের সাথে প্রতিযোগিতা করে! তোমার প্রতিবেশী যদি কোন মন্দিরে কোন নৈবেদ্য দিয়ে আসে, তুমিও পরের দিন সেই মন্দিরে গিয়ে একই নৈবেদ্য দিয়ে আসবে। ফোকাস্ কোথায়? ঈশ্বরে নাকি প্রতিবেশীতে?
লোকেরা বলতে গর্ববোধ করে যে তারা বিশ্বের নানা পবিত্র মন্দির দর্শন করেছে। সঙ্গে সঙ্গে, যারা তা শুনছে, তারা সেই বাহাদুরিকে ছাপিয়ে যাবার পরিকল্পনা করে।
এত মন্দির দর্শনের পরেও তোমার চক্রগুলি তালাবদ্ধ! কখনও কি সেটা ভেবেছ? মন্দির দর্শন করা হয় কেবল অন্তর্জগতে এগিয়ে যাবার জন্য, তুলনা, ঈর্ষা ইত্যাদি থেকে মুক্তি পাবার জন্য, কিন্তু এখানেও তুমি আসল জিনিষটা হারিয়ে ফেলেছ। তুমি বহির্জগতের জন্য কাজগুলি করছ।
আমি দেখেছি যে দেবতার মূর্তির সামনে কেউ স্তব করছে। তারা কিছু লাইন পড়ে ও কাজের লোককে ডেকে জিজ্ঞাসা করে যে তার নির্ধারিত কাজ শেষ হয়েছে কিনা। অথবা কিছু লাইন পড়বে ও দেখবে যে শেষ করতে আর কত পাতা বাকী ! তারা এইভাবে ভগবানের সাথে সম্পর্ক জোড়ে এবং স্তব পাঠ করে সন্তুষ্ট হয়।
তার ওপরে তারা এই পাঠ ২১ দিন ধরে পুনরাবৃত্ত করবে কারণ তারা এটা করার জন্য আগে একটা মানত করেছিল । তারপর তারা গর্ভভরে যাবে এবং প্রতিবেশীদের ও আত্মীয়-স্বজনদের বলবে যে তারা এক দুঃসাধ্য মানত পরিপূর্ণ করেছে !
প্রতিটি জিনিষ যা আমরা করি তা বেশীরভাগই কেবল মানুষকে বলার জন্য করি এবং তাদের মধ্যে একটা তুলনার বীজ বপন করি। যদি তুমি কোন আচার অনুষ্ঠান করতে চাও, তা একদম সততার সাথে কর, অস্তিত্বের সাথে এক গভীর সংযোগ ভাবনা নিয়ে কর। যখন তুমি এভাবে কর, তুমি তা নিয়ে বাইরে কোন কথাও বলবে না।
আচার-অনুষ্ঠান, ধ্যান ও সাহস
প্রশ্ন : আমরা যখন আচার-অনুষ্ঠান বিষয়ে আছি, আপনি কি আমাদের অনুষ্ঠানের পথ ও ধ্যানের পথ সম্বন্ধে কিছু বলবেন?
যখন আচার-অনুষ্ঠানের পথ বেছে নাও, তখন অঙ্গীকার ও আন্তরিকতাকে তোমার সর্বখোল চাবি (master key) হওয়া উচিত। তাই তা একদম আন্তরিকতা ও সততার সাথে কর। তাহলে আচার-অনুষ্ঠানও আধ্যাত্মিকতা হয়ে যায়। আজকের দিনে আচার - আনুষ্ঠান সহ পূজা করার কয়েকশ' পথ আছে। কোনটা অনুসরণ করবে তা নিয়ে গুলিয়ে ফেলার দরকার নেই। যে কোন একটি অনুসরণ করার নির্ণয় নাও এবং তা অঙ্গীকারবদ্ধ হয়ে কর। এই অঙ্গীকার তোমায় সুফল প্রদান করে, কেবল অনুষ্ঠানটি নয়।
আবার তাৎক্ষণিক ফল চেয়ো না। আজকাল সবাই ইন্সট্যান্ট চা বা কফির মত তাৎক্ষণিক ফল চায়। আমরা অনেকেই ভাবি যে অপরের প্রার্থনা আমাদের প্রার্থনার চেয়ে শীঘ্র উত্তর পাচ্ছে এবং তাই আমরা আমাদের পূজার প্রক্রিয়া বদলে তাদের মত করা উচিৎ বলে মনে করি। পূজাতেও এত তুলনা! যা করছ তা অঙ্গীকার ও বিশ্বাস সহকারে কর এবং বাকিটা খোলা রেখে দাও। স্বতশ্চলভাবে জিনিষগুলি হবে।
যে কোন ধর্ম বা আচার-অনুষ্ঠানের চরম লক্ষ্য হ’ল অস্তিত্বের সাথে ঐকতানে থাকা। আচার-অনুষ্ঠান ভগবানকে ঘুষ দেবার কোন ব্যাপার নয়।
আমার একটা গল্প মনে পড়ছে :
> তিনজন মিলে একটা ব্যাবসা শুরু করল। তারা ভগবানকে এক পার্টনার বানানোর সিদ্ধান্ত নিল। তারা রাজী হল যে লাভের এক প্রতিশত (পারসেন্টেজ) ভগবানকে দেবে। তারা ব্যবসা শুরু করল ও অপ্রত্যাশিতভাবে অনেক লাভ হল। সমস্যার শুরু তারপর থেকে : ভগবানকে কিভাবে এত দিয়ে দেওয়া যায়? সবাই একটা করে প্রস্তাব দিল। প্রথমজন বলে, ‘ঠিক আছে, চল একটা বৃত্ত আঁকা যাক এবং সমস্ত টাকা ওপরে ছোড়া হবে। যা বৃত্তের ভিতরে পড়বে তা ভগবানের হবে আর যা বাইরে পড়বে তা আমাদের।’ দ্বিতীয়জন বলে, ‘না। আমার প্রস্তাবটি আরও ভাল। আমরা একটা বিরাট বৃত্ত আঁকব ও সব টাকা ওপরে ছুড়ে দেব। যা ভিতরে পড়ে তা আমাদের, বাইরের টাকাগুলি ভগবানের। তৃতীয়জন বলে ওঠে, ‘দ্যাখো, ভগবান আমাদের ওপরে। আমরা সব টাকা ওপরে ছুড়ব। তিনি যা চান, তাঁকে তা রাখতে দাও। যা নীচে পড়বে তা আমাদের!’
যতক্ষণ আমরা কিছু চাই, আমরা ভগবানকে তার জন্য উৎকোচ বা ঘুষ দিই। যেই আমরা চাওয়া জিনিষ পেয়ে যাই, আমরা তাঁকে ফেলে রাখি, যতক্ষণ না পরবর্তী বাসনা জাগ্রত হয়! আমাদের এইভাবে কাজ করতে শেখানো হয়েছে।
আচার-অনুষ্ঠানের বিষয়ে ফিরি। সেগুলির বিষয়ে কিছু নির্দিষ্টতা আছে। সেগুলি ছকে বাঁধা এবং তুমি জান যে তা ঠিক কখন শুরু করতে হয়, কখন শেষ হয়, কোথায় সেটা করতে হয় ইত্যাদি। আচার-ানুষ্ঠানের নিয়মগুলি তুমি পালন কর ও শেষে একই মানুষ হয়ে ফের। পুরো প্রক্রিয়ায় বেশ নিরাপত্তা আছে। তাই তা এত বেশি ছড়িয়ে পড়েছে। যাই সুনির্দিষ্ট , তাই ছড়িয়ে পড়ে।
কিন্তু ধ্যানের বেলায় কি হয়? প্রথমত আচার-অনুষ্ঠানের তুলনায় ধ্যান খুবই সোজা বলে মনে হয়। লোকেরা আমায় জিজ্ঞাসা করে যে আমি আশ্রমে এত আচার অনুষ্ঠান করি কেন। আমি তাদের বলি , ‘যদি আমি লোকেদের বলি যে আশ্রমে আস আর বটগাছের নীচে বসে ধ্যান কর, যা নাকি আসলে যথেষ্ট, তারা তা শুনবে না।’
যদি আমি মন্দির না বানাই, সেখানে প্রতিমা না রাখি, আমাকে হয়ত কেবল একাএকা বটগাছের নীচে বসে থাকতে হবে ও সেখানে ধ্যান করতে হবে!
মানুষকে অন্তর্য্যাত্রার দিকে প্রথম পদক্ষেপ নেবার জন্য আমাকে তাদের কিছু জিনিষ দেখাতে হবে যা তাদের মনের ভিতরে আছে।
আমাকে তাদের ভাষা ব্যবহার করতে হবে।
তারা বটগাছের নীচে ‘দক্ষিণামূর্ত্তি’ দেখে খুব খুশী হবে। যদিও দক্ষিণামূর্ত্তি ছাড়াই এই বটগাছের চারিদিকে যে শক্তিক্ষেত্র আছে তা সম্বন্ধে তারা মহানন্দে অনবহিত থাকবে। এই বটগাছ এক জীবন্ত শক্তি। তার নীরবতা এক স্পন্দনশীল নীরবতা। তার নীচে কেবল ধ্যানে বসলেই যথেষ্ট। তোমাকে কোন জটিল জিনিষ করতে হবে না। এখানে প্রতিটি পাতা ও ডাল কথা বলে।
দ্যাখো, যখন তুমি প্রতিমা পূজা করতে থাক, তোমাকে আরও বেশী করে অস্তিত্বের ঐকান্তিক উপস্থিতি সম্পর্কে সচেতন হতে হবে, এই অস্তিত্বের সাথেই তো তুমি প্রতিমা মারফৎ সংযোগসাধন করার চেষ্টা করছ। তবেই তুমি স্বতশ্চলভাবে সর্বত্র ঈশ্বর কে দেখতে শুরু করবে। তুমি বুঝবে যে কেবল এই প্রতিমাই নয় , সমগ্র সৃষ্টি ভগবানের উপস্থিতিতে গর্ভবতী। তারপর তুমি সম্পূর্ণ অস্তিত্বের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে।
ধ্যানের বিষয়ে তুমি যদি সততা সহকারে প্রবেশ কর , তার পরিণতি সুনির্দিষ্ট নয়। ব্যক্তিত্বের পরিবর্তন হতে পারে। তুমি হয়ত এক অন্য মানুষ হয়ে উদ্ভূত হলে এবং তা বেশ ঝুঁকিপূর্ণ লাগতে পারে! এটা জুয়া খেলার মত। রূপান্তর ঘটতে শুরু হয়। আসলে তুমি এই রূপান্তরই খুঁজে বেড়াচ্ছ, কিন্তু যখন সেটা ঘটতে থাকে, তুমি ভয় পাও।
তুমি আচার-অনুষ্ঠানের সুরক্ষাতে আরামবোধ কর। আচার-অনুষ্ঠান তোমার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়।
যখন ধ্যান কর, তোমার সচেতনতা বৃদ্ধি পায় এবং যখন তা হয়, নিজের চারিদিকে যে বেড়া তুমি কল্পনা করেছিলে, যে বেড়া আসলে সমাজ তোমার চারপাশে লাগিয়েছিল, তা ধীরে ধীরে মিলিয়ে যায় এবং তুমি নিজেকে বিদ্রোহীর মত মনে কর , বিদ্রোহ সমাজের বিরুদ্ধে নয়, কিন্তু তোমার নিজের অচেতন ও অজ্ঞ অবস্থার বিরুদ্ধে। এই বিদ্রোহী তোমাকে বিদ্রোহের কারণের আরও গভীরে অনুসন্ধান করতে ঠেলে দেয় এবং তোমার জন্য আরও প্রশস্ত পথসমূহ খুলে দেয়।
এইভাবে তুমি গভীর থেকে গভীরতর জায়গায় চলে যাবে, যেখানে তুমি আগে কখনও যাও নি; যে স্থান সম্বন্ধে সমাজ জানেই না; যে স্থান সর্বক্ষণ তোমারই ভিতরে ছিল, কিন্তু তালাবদ্ধ ছিল; এমন এক স্থান যেখানে প্রবেশ করার জন্য তুমি অজান্তে তার তালা খোলার জন্য চাবি খুঁজে চলেছিলে। যখন সেই জায়গা খুঁজে পেয়েছ, তুমি পৌঁছেছ!
এটা এরকম :
> একটা গরুকে একটা গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং সে কয়েক মিটার ব্যাসার্দ্ধের বৃত্তে ঘুরতে পারে। সে > চারপাশে ঘুরতে থাকে ও তার বুদ্ধি দ্বারা সে সেই বৃত্ত সম্পর্কে পরিপক্ক ও সচেতন হয়। > এখন দড়িটা একটু ঢিলা করা হ'ল, যাতে বৃত্তের ব্যাসার্ধ কিছু মিটার বাড়ে। তখন গরু আরও একটু বেশী জায়গায় ঘোরে > ও আরও বেশী বুদ্ধিমান হয়। তারপর তাকে আরও জায়গা দেবার জন্য দড়িটা আরও ঢিলা করা হয়। > গরুর বাড়ন্ত বুদ্ধি ও সচেতনতার ওপরে নির্ভর ক'রে এক সময়ে তাকে পুরোপুরি ছেড়েও দেওয়া যায়! > মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। তার সচেতনতা যত বাড়ে , সে তত বেশী স্বাধীনতা উপভোগ করে এবং এই আবর্ত > চলতে থাকে।
মাস্টার কিভাবে সাহায্য করেন
প্রশ্ন হ'ল যে তোমার শক্তির রূপান্তর ঘটানোর জন্য তুমি কতটা ইচ্ছুক।
কিন্তু সেটা যখন ঘটে, সমাজ তোমাকে বলবে যে তুমি দূরে সরে যাচ্ছ। তোমাকে কেবল অস্তিত্ব ও নিজের ওপরে বিশ্বাস রেখে সাহস করে এগিয়ে চলতে হবে।
এখানে, কোন পুস্তক বা ভাষণের চেয়ে একজন মাস্টার তোমার জন্য 'যোগ-দণ্ড' হয়ে সেবা করতে পারেন, যে দণ্ড বা লাঠি তোমাকে নিজের জন্য দাঁড়াতে সাহায্য করে। প্রতিবার তুমি যখন তোমার আধ্যাত্মিকতার পথে সমাজ দ্বারা প্রহৃত হয়েছ বলে মনে করেছ বা মনে করেছ যে তুমি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে, মাস্টার তাঁর নিজের উপায়ে তোমাকে উঠিয়ে নেবেন ও তোমাকে এগিয়ে চলতে বলবেন।
তার মানে এই নয় যে তুমি মাস্টারের ওপরে নির্ভরশীল। এটা এরকম : তুমি কোন একটা জায়গায় রাস্তা খোঁজার চেষ্টা করছ। তোমার ওপরে ছেড়ে দিলে তুমি বহু জায়গায় সঠিক রাস্তার জন্য জিজ্ঞাসা করবে। কখনও হয়ত কেউ তোমায় ভুল পথ দেখাবে ও তোমাকে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে। অনেক সময় অপচয় করার পরে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাও। হয়ত বহু সময় লাগল, কিন্তু সবশেষে তুমি পৌঁছে যাবে। কিন্তু তোমার কাছে একটা মানচিত্র বা একজন গাইড থাকলে কি হয়? তুমি কোন সময় অপচয় না করেই গন্তব্যস্থলে পৌঁছাবে! তার মানে কি এই যে তুমি ম্যাপ বা গাইডের ওপরে নির্ভরশীল? না। এটা দ্রুততর উপায়ে কাজটা সম্পন্ন করার প্রক্রিয়া, ব্যাস। একইভাবে মাস্টার হ'ল একজন গাইড, যিনি রাস্তাটা চেনেন, যিনি ইতঃপূর্বেই তোমার খোঁজা জায়গাটায় গেছেন এবং তোমার গাইড হবার জন্য প্রস্তুত।
সাহস ও দৃঢ় প্রত্যয় দ্বারা এটা হয়
যখন তোমার কাছে কেবল উৎসর্জন আছে, কোন সন্দেহ নেই যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবার জন্য কঠিন পরিশ্রম করবে। কিন্তু যখন তোমার উৎসর্জনের সাথে সাহস থাকে, তুমি তোমার লক্ষ্যের দিকে এক ঝাঁপ দেবে। এই সাহস আসবে যদি তুমি অপরের দিকে তাকানো বন্ধ কর এবং কেবল নিজের দিকে দেখ, যদি তুমি নিজেকে অপরের সাথে তুলনা করা ছাড় এবং নিজেকে সচেতনভাবে প্রত্যক্ষ কর এবং নিজের মধ্যে আবশ্যক পরিবর্তনগুলি নিয়ে আস।
তোমাকে নিজের পথে দৃঢ় প্রত্যয়ের সাহস সহকারে দাঁড়াতে হবে। তোমার মধ্যে দৃঢ় প্রত্যয়ের সাহস তখন হয় যখন তুমি নিজেকে অপরের সাথে তুলনা না করে দৃঢ়রূপে নিজেতে কেন্দ্রীত হও।
সমাজ তোমাকে টানার চেষ্টা করছে সমাজের চেনাজানা ছকের (pattern) ভিতরে, পরিচিত দুঃখকষ্ট যা সে পরিচালনা করতে পারে তার ভিতরে, অনেক-চলা ও ক্ষয়প্রাপ্ত পথেতে। এটা খুব সোজা এবং এই পথে আসতে সাহসের আবশ্যকতা হয় না। কিন্তু আধ্যাত্মিকতার কম-চলা পথে আসার জন্য সাহসের প্রয়োজন। যখন আমি সাহস বলছি, আমি সাধারণ সাহস বলছি না, আমি সম্পূর্ণ সাহস বোঝাচ্ছি।
জিপসি গুটি (gypsy bead) পরার জন্য সাহসের দরকার নেই, কিন্তু রুদ্রাক্ষ মালা পরার জন্য সাহসের আবশ্যকতা আছে! আমি
তাদের রুদ্রাক্ষের গুটি দিই যারা তা পড়তে চায়। রুদ্রাক্ষ গুটি শক্তির ভাণ্ডারগৃহ। তারা মহাজাগতিক শক্তি তোমার জন্য সঞ্চয় করে। তারা যেন ব্যাটারি-ঘর এবং যখন তুমি একটু নিস্তেজ হও তা তোমাকে রি-চার্জ করে। কিন্তু সমাজ এই গুটিগুলিকে সন্ন্যাসের নিশ্চিত প্রতীকী বস্তু হিসাবে দেখে! ত্যাগের মানে না জেনেই তারা গুটিগুলিকে ত্যাগীর পরিধেয় বলে দেখে।
সংসারে থেকে রুদ্রাক্ষ পড়লে তারা তাদের নিন্দা করে। কিন্তু যখন তারা প্রতিমা অথবা সন্ন্যাসীর দেহে রুদ্রাক্ষ গুটি দেখে, তারা খুশী হয় ও তাদের কাছে প্রার্থনা করে। কমবয়সী অনেকে আমার কাছে এসে বলে যে তাদের পরিবার রুদ্রাক্ষ পড়ার জন্য কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে।
এটা শ্লেষাত্মক (ironical)। যখন লোকেরা প্রার্থনা করে, তারা মহাজাগতিক শক্তির কাছে প্রার্থনা করে, কিন্তু একই শক্তি তাদের কাছে সরলতর উপায়ে উপলব্ধ হলে, তারা সেটা নিতে চায় না! তারা তার কাছে প্রার্থনা করে, কিন্তু আবার তার কাছ থেকে পালিয়ে বেড়ায়!
যদি তুমি এটাকে বিশ্লেষণ কর, তুমি দেখবে এটা কত পরস্পরবিরোধী। তারা স্পষ্টভাবে নিজেদের ভগবা ন থেকে কত আলাদা কর দেখে; সেটাই সমস্যা। তারা নিজেকে ভগবান বলে মেনে নিতে প্রস্তুত নয়। এখন আমি তোমায় বলি : তুমি জান কি না জান, মানো কি না মানো, পছন্দ কর কি না কর, বিশ্বাস কর কি না কর, ‘তুমি’ ভগবান। এটাই বিশুদ্ধি চক্রের অন্তর্নিহিত ভিত্তি - তোমার অনন্যতা ও অসীম শক্তিকে আবিষ্কার করা।
যখন তোমার সাহস বৃদ্ধি পায়, সমাজ স্বতশ্চলভাবে তাৎপর্যহীনতায় মিলিয়ে যায়। যখন তোমার সাহস কম, সমাজ সহজেই তোমার ওপরে জোর করে। এটা সবই তোমার মনের ব্যাপার। সমাজকে যত ক্ষমতা দাও, ঠিক ততটা ক্ষমতা সমাজও তোমার ওপরে দেখাবে। সমাজকে কখনও কোন কিছুর জন্য দোষ দিও না।
পছন্দ সর্বদা তোমারই। নিছক সাহসের অভাবে সমাজের কথামত তুমি পথ বেছে নাও ; তুমি তুলনা করে টানাটানিঁচড়া করার পথ বেছে নাও ও একে অপরের আগে থাকার চেষ্টা কর এবং তারপর তার জন্য সমাজকে দোষ দাও। এটা করা ঠিক নয়। মনে রেখ, পছন্দ সর্বদা তোমারই।
কেবল সচেতনতা দ্বারা কাজ কর, অসীমতা তোমার সামনে খুলে যাবে। যখন তা হয়, তুমি ভয় পাও কারণ তুমি এরকম খোলা জায়গা দেখতে অভ্যস্ত নও। তুমি সর্বদাই সীমারেখা দেখতে অভ্যস্ত। এখন তুমি আর কোথাও প্রাচীর দেখছ না। তুমি উৎকণ্ঠিত বোধ কর।
তুমি সঙ্গে সঙ্গে ধরে নাও যে তুমি ভুল জায়গায় এসে পড়েছ। বাস্তবকে হজম করা খুব কঠিন মনে হয়। তুমি অসুরক্ষিত মনে কর। তোমার আগের বিশ্বাস ও মায়ার উষ্ণতায় ফিরে যেতে ইচ্ছা হয়। তোমার মনে হয় যে সমাজের কথা না শুনে তুমি ভুল করেছ ; ভুল পথে ঢুকছ বলে সমাজ তোমায় সাবধান করেছিল। তুমি সন্দেহ করা শুরু কর এবং তারপর সন্দেহকেও সন্দেহ কর। তুমি মরুভূমির মাঝে ফেলে রাখা একাকী শিশুর মত বোধ কর।
এরকম সময়েই তোমার মনে রাখা আবশ্যক যে অস্তিত্ব সর্বদাই তোমার সাথে আছে। কেবল তোমার সাহসকে পরিপক্ক হতে হবে ও অস্তিত্বকে বিশ্বাস করে তার হাতে হাত রেখে চলতে হবে এবং তবেই সব ঠিক হবে। বিশ্বাস হ’ল সাহসের জন্য খোঁচানি দেবার লাঠি।
তোমার ভিতরে আবর্তন বা বিপ্লব না ঘটলে, তোমার কখনই বিদারণ হবে না এবং বৃদ্ধি পেয়ে এক বৃক্ষ হতে পারবে না। আমাদের অধিকাংশই সাহসের অভাবে বীজ অবস্থাতেই মরে যাই। আমরা সর্বদা বীজকে ব্যবচ্ছেদ করে দেখতে চাই যে ফুল ও ফল কোথায়? তাতে কি কোন সাহায্য হবে? না! বীজের বিদারণ হতে হবে, তার অনেক পরে ফুল ও ফল আসবে। একইভাবে যখন এক মৌলিক পরিবর্তন ঘটে, মানুষের মধ্যে যখন এক বিপ্লব বা আবর্তনের সৃষ্টি হয়, তার বিদারণ হবে ও বিকাশ হবে। সমস্ত ধ্যানসমূহ হ’ল বীজকে বিদারণ করারই নানা প্রক্রিয়া।
যখন তুমি বিদারণ করা শুরু কর, তোমার সব অগ্রাধিকার (priority) পরিবর্তন হতে আরম্ভ করে। আগে যা গুরুত্বপূর্ণ ছিল, এখন তার গুরুত্ব কম। একমাত্র যে জিনিষ তোমার সত্তাকে প্রতিপালন করে, তাকেই গুরুত্বপূর্ণ লাগবে। তোমার সম্পূর্ণ মনোভাব পরিবর্তিত হবে। তোমার সামগ্রিক উপস্থিতি পরিবর্তিত হবে।
তোমার উপস্থিতি মানুষকে স্বতশ্চলভাবে তোমার দিকে আকর্ষিত করবে, যদিও তারা তা সমর্থন নাও করতে পারে! তোমার অন্তঃস্থলে অনুভূত প্রভা (radiance) তাদের গভীর ঔৎসুক্য সহকারে আকর্ষিত করবে। তোমার পরিবর্তিত মনোভাবের জন্য সমাজ তোমার সমালোচনা করবে, সে তোমার উপস্থিতিকে সুস্পষ্টভাবে ভিন্নতর বলে দেখতে শুরু করবে।
যখন রূপান্তর ঘটছে, তখন অতীতের কিছুই একেবারে গ্রাহ্য কোরো না। অতীত বারবার তোমায় টেনে আনার চেষ্টা করবে আগের পরিচিত ছকে ও বন্দীদশাতে। যদি তুমি তার কথা শোন, তুমি নিজেকে বন্দীদশায় যাবার অনুমতি দিচ্ছ। কেবল পরমানন্দে থাকার সিদ্ধান্তকে আঁকড়ে থাক এবং তোমার মধ্যে যে রূপান্তর ঘটছে তাতে দৃঢ় প্রত্যয় রাখ। এটা তোমার সবচেয়ে বড় পরীক্ষা, সম্পূর্ণ রূপান্তরিত হবার জন্য অধ্যবসায়ের পরীক্ষা। যতক্ষণ না রূপান্তর সম্পূর্ণ হয় ও পরিপক্ব হয়, আঁকড়ে থাক।
এক মহাজাগতিক শক্তি এই ব্রহ্মাণ্ডকে পরিপূর্ণ করে এবং এক শক্তি আছে যা তোমায় পরিপূর্ণ করে। তোমার সেই শক্তির সাথে মহাজাগতিক শক্তির জীবন্ত সংযোগসাধনই আধ্যাত্মিকতা। যখন তোমার ব্যক্তিগত চেতনা বিশ্বজনীন চেতনায় নিমজ্জিত হয়, তুমি জীবনমুক্ত হও।
কেবল জীবনমুক্ত হবার বাসনা থাকলে হবে না। সেটাকে সচেতন সিদ্ধান্ত হতে হবে। দ্যাখো, সাধারণ বাসনাগুলি হ'ল লোভ যা আসলে তোমাকে তোমার নির্দিষ্ট লক্ষ্যে চালিত করে না। সচেতন সিদ্ধান্ত তোমাকে সফল হবার জন্য কাজ করাবে।
লোকেরা এইসব সঠিকভাবে বুঝতে পারে না এবং ভাসা-ভাসাভাবে কথা বলে। যখন তুমি বোঝ না, তুমি ভুল বোঝ। কিন্তু তুমি ভাব যে তুমি বুঝেছ এবং সেখানেই সমস্যার শুরু।
অবিরত লেগে থাক এবং তা হবে
আধ্যাত্মিকতা এক বিজ্ঞান যা আমাদের দেহ, মন ও আত্মা সম্বন্ধে গভীর উপলব্ধি দেয়। এতে সচেতন হয়ে প্রবেশ করলে বহির্জগত ধীরে ধীরে মিলিয়ে যায়। যখন লোকেরা তোমায় বাইরে থেকে দেখে, তারা ভাবে তুমি ত্যাগ করছ। একমাত্র তুমিই বোঝ যে তুমি কিছুই ত্যাগ কর নি; বহির্জগতের জিনিষগুলি আপনা আপনি মিলিয়ে যাচ্ছে। মায়ার অন্তর্ধান হয় ও তুমি আর সম্মোহিত থাক না।
আমাদের এক প্রোগ্রামে আমি অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করি যে তাদের মধ্যে ক'জন ভাবে যে আমি তাদের সম্মোহিত করেছি। আশী জনের মধ্যে তিনজন হাত তোলে। একটি মেয়ে হাত তুলল। পাশে বসা এক মহিলা মেয়েটিকে দেখে হাসল। আমি মহিলাটিকে হাসির কারণ জিজ্ঞাসা করলাম। মেয়েটি তো সততার সাথেই হাত তুলেছিল।
আমি নিশ্চিত যে সেই দলে আরও অনেকে হাত তুলতে চেয়েছিল, কিন্তু আমি কি বলব তার ভয়ে আর হাত তোলে নি! যাই হোক, তিনজন হাত তুলেছিল। তাদের বললাম যে আমি তাদের সম্মোহন করি নি, কিন্তু আসলে তাদের সম্মোহিত অবস্থা থেকে বার করে নিয়ে আসছি।
তারা মায়া বা বিভ্রম অন্তর্ধান হওয়া অনুভব করতে শুরু করেছে। কিন্তু কি হয়, তুমি মায়ায় থাকতে এতই অভ্যস্ত হয়ে গেছ যে তা মুছে যেতে থাকলে, তুমি কিছু একটা ভুল হচ্ছে বলে ভাব! সমস্যা হ'ল, মানুষকে বেশী বেশী সত্য কথা বললে তাদের মধ্যে এক প্রকার ভয় ঢুকে যায়। যে আরাম তারা অজ্ঞতার আশ্রয়ে উপভোগ করছিল, তা কষ্ট পায়।
দ্যাখো, তোমার অজ্ঞতা যতটা মেটে, ততটা পরিমাণ ভগবান বা অস্তিত্ব তোমার ভিতরে ঢোকে। তুমি তোমার দৈনন্দিন জীবনে যাই প্রচেষ্টা কর তা নিজেকে খালি করার দিকে চালিত কর, যাতে তুমি অস্তিত্বে ভরে যেতে পার। অন্য কোন প্রচেষ্টা নিছক নৈমিত্তিক ও নগণ্য। এটা মনে রেখ।
তোমার প্রতিটি শ্বাসপ্রশ্বাস নিজের চেতনা প্রসারণের জন্য নেওয়া উচিৎ। একমাত্র তবেই তুমি অস্তিত্ব বা ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করার জন্য সত্যি সত্যি সচেতন সিদ্ধান্ত নিচ্ছ। তোমার মধ্যে এই দৃঢ় সঙ্কল্প না হওয়া পর্যন্ত তুমি অন্বেষণ করার ভান করে যাবে, ব্যাস। তুমি সাদামাটাভাবে নিজেকেই ঠকাচ্ছ। এক মুহূর্তের জন্য কখনও ভেবো না যে তুমি অন্যদের ঠকাচ্ছ। তুমি নিজেকে ঠকাচ্ছ।
বাইরে না রেখে ভিতরে পদক্ষেপ রাখা শুরু করাই প্রথম ধাপ। ঘুরে দাঁড়ানোর সেই মুহূর্তটি সবচাইতে অর্থপূর্ণ। তুমি জানবে কখন তোমাকে ঘুরে দাঁড়াতে হবে বা ইউ-টার্ন নিতে হবে। সেই সময় পর্যন্ত, জনতাকে, অবস্থাকে বা বহির্জগতের পরিস্থিতিকে, নিজেকে একীভূত করতে না পারার কারণ হিসাবে দেখিয়ে তোমার মন নানা কৈফিয়ৎ দিতে থাকবে। একবার ইউ-টার্ন নিলে এই সমস্ত চিন্তাসমূহ তাৎপর্যহীনতায় নিমজ্জিত হয়ে যাবে। তারা ধীরে ধীরে তাদের প্রাধান্য হারাবে। চিন্তাগুলি সেখানে থাকবে, কোন সন্দেহ নেই, কিন্তু তাদের দিকে ভ্রূক্ষেপ না করে তুমি সহজেই নিয়মিতভাবে এগিয়ে চলবে। চিন্তাগুলি তাদের কাজ যথাযথ করে যাবে, কিন্তু সেগুলি তোমাকে আরও বাস্তবিক প্রত্যক্ষদর্শী হতে সাহায্য করবে।
প্রথম পদক্ষেপ বা ঘুরে দাঁড়ানোই সবচেয়ে কঠিন কাজ। ঘুরে দাঁড়ালেই অর্ধেক কাজ হয়ে যাওয়া। তখন তুমি অস্তিত্বের পথে আরও নমনীয় হও।
যখন তুমি ইউ-টার্ন নাও সবকিছু ধ্যান হয়ে যায়। হাঁটা, কথা বলা, গান করা, নাচা, কাপড় পড়া, সবকিছুই ধ্যান হয়ে যায় এবং তা করা হয় বর্ধিত সচেতনতা সহকারে।
তুমি কেবল নিজেকে এসব করতে প্রত্যক্ষ করবে এবং আস্তে আস্তে বুঝবে যে সম্পূর্ণ বিশ্ব একটা মায়া বা ভ্রম। তুমি যখন ভিতরের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছ, বস্তুত তুমি এক লাফ দিয়েছ, কারণ প্রথম ধাপের জন্যই আসল লাফ দরকার। তার আগে পর্যন্ত তুমি দর্শনশাস্ত্রের কথা বলবে, অন্যদের ও নিজেকে বোঝাবে যে তুমি অন্বেষণ করছ; এদিকে দিনের পর দিন দৃঢ়সঙ্কল্প দুর্বল হয়ে যাবার জন্য সবকিছু আরও গুলিয়ে ফেলতে থাকবে।
যখন তুমি প্রথম পদক্ষেপ নাও, তুমি নিজেকে জয় করার জন্য প্রস্তুত। অপরকে জয় করা খুব সোজা - কেবল কিছু অস্ত্রশস্ত্র নাও বা জিহ্বা ব্যবহার কর এবং তাদের ধ্বংস কর, ব্যাস। কিন্তু নিজেকে জয় করতে প্রকৃত সাহস লাগে। এই বিশুদ্ধি চক্র হ’ল নিজেকে জয় করা সম্বন্ধে।
যখন তুমি ভিতরে দেখ, তুমি নিজেকে জয় করার জন্য তৈরি। অবশ্যই যখন ভিতরের পথে চল, তুমি কি করছ তাতে আশেপাশের লোকেরা ধরা-ছোঁয়ার মধ্যে কিছুই জানতে পারবে না। কেবল তুমি বুঝতে পারবে, যা হচ্ছে সব ভিতরে, বাইরে নয়। তোমার ভিতরে ঘটা বিপ্লব সম্পর্কে তুমি কেবল সজাগ থাকবে। কেবল তুমিই তোমার ভিতরে বিকাশমান বুদ্ধি সম্বন্ধে বলতে পারবে।
তোমার যে অভিজ্ঞতাগুলিতে আনন্দ পাচ্ছ তা আশেপাশের লোকেরা বুঝতে পারবে না। আমি তোমাদের বলি : তুমি যে ভিতরে বিকশিত হচ্ছ তা অন্য কাউকে কখনও বোঝাতে যেও না। নিজের অভিজ্ঞতা নিয়ে তুমি তোমার আধ্যাত্মিক বন্ধুদের সাথে আলোচনা করতে পার, যারা তোমার মানানসই হয়। কিন্তু সেই অভিজ্ঞতা তুমি যদি এমন কারো সাথে আলোচনা কর যে এই অন্তর্দেশ-যাত্রা সম্পর্কে অচেতন, তোমারই অনেক কষ্ট হবে।
তোমার ভিতরে অভিজ্ঞতাগুলি ঘটতে দাও; তাদের ধরেও থেকো না আবার তাদের পিছনে দৌড়িও না। তাদের তোমার ওপরে বাষ্পের মত কাজ করতে দাও যাতে তুমি পুরোপুরি সিদ্ধ হও। তাদের ধরে রাখলে তুমি কোন সময়ে নিশ্চল হবে এবং পুরো জিনিষটাই হারিয়ে ফেলবে।
মনে রেখ, তুমি যে অন্তর্য্যাত্রায় গমন করেছ, এই সকল অভিজ্ঞতা তারই লক্ষণ। সেগুলি রাস্তায় দেখা সাইনবোর্ডের মত। তুমি কি সাইনবোর্ডে থেমে যাও আর বল যে গন্তব্যস্থলে পৌঁছেছ? না। তাদের আঁকড়ে থেকো না। লক্ষ্যের দিকে এগিয়ে চল।
সম্পূর্ণ অঙ্গীকার ও দৃঢ়সংকল্প আবশ্যক এবং তা স্বতঃচলভাবে আসবে যখন তুমি প্রস্তুত হও; যখন তুমি মন অর্থাৎ সমাজকে ফেলে দিয়ে হৃদয় সহকারে জীবন্ত থাকতে প্রস্তুত হও; যখন তুমি যে কোন পরিস্থিতিতে অন্যের দিকে অঙ্গুলিনির্দেশ করা বন্ধ করে নিজের দিকে নির্দেশ করতে প্রস্তুত হও; যখন তুমি অভিজ্ঞতা দ্বারা শেখ যে তোমার মন হ’ল সামাজিক এবং তোমার হৃদয় হ’ল প্রাকৃতিক।
আবার যখন লোকেরা তোমার অভিজ্ঞতার প্রমাণ চায়, একদম বুঝে নাও যে তাদের তা প্রমাণ করার কোন দরকার নেই। তোমার অভিজ্ঞতা এতই প্রগাঢ় ও নিজস্ব যে তুমি তা কার্যকরভাবে অপরকে বুঝিয়ে উঠতে পারবে না। বস্তুত যদি তুমি তা অপরকে বোঝাতে যাও, তুমি তোমার পুরো অভিজ্ঞতাকে নামিয়ে আনবে। আবার অন্য মানুষটিরও তোমার কথা বিশ্বাস করার ইচ্ছা নাও থাকতে পারে। তারা হয়ত তোমাকে বলবে যে তুমি নিজে কে বিভ্রান্ত করছ। তারা হয়ত পুরো জিনিষটা তোমায় যুক্তি দ্বারা ব্যাখ্যা করতে বলবে।
যুক্তি এইসব অভিজ্ঞতাগুলিকে ব্যাখ্যা করতে পারে না। ভগবান যুক্তির ঊর্ধ্বে। যদি যুক্তি ভগবানকে বোধগম্য করাতে পারত, তবে তো যুক্তি ভগবানের চেয়ে শ্রেষ্ঠতর হয়ে যেত এবং তা তো একদমই হতে পারে না! তাই স্বস্তিতে থাক এবং তোমার ভিতরে অভিজ্ঞতাগুলি হতে দাও। যদি তোমায় কেউ প্রশ্ন করে, কেবল মৃদু হেসে এগিয়ে চলার পরিপক্কতা রাখ। একটু মৃদুহাসি অনেক কথার চেয়ে বেশী বুঝিয়ে দেবে।
মহান জীবনমুক্ত মাস্টাররা অস্তিত্বের সাথে যোগাযোগ করে পরমানন্দ অভিজ্ঞতা করেছি লেন। লোকেরা আমায় নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করতে বলে। কিন্তু তোমাদের বলি, এগুলি এতই ব্যক্তিগত ও প্রগাঢ় যে তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি তোমাকে গাইড করতে পারি; আমি তোমাকে পথ দেখাতে পারি - অভিজ্ঞতা লাভের জন্য তোমার পথ। যেই মুহূর্তে আমি তা ব্যাখ্যা করা শুরু করি, তা নীরস হয়ে যাবে।
কিন্তু আমি তোমাদের সর্বোচ্চ প্রতিশ্রুতি দিতে পারি যে তুমি তা অভিজ্ঞতা করবে, যদি তোমার ভিতরে সেই আগুন থাকে। তোমার তা পাবার জন্য মাস্টারের দেওয়া প্রতিশ্রুতিই যথেষ্ট শক্তি।
তোমার ধ্যান ও আধ্যাত্মিকতার প্রশ্নের উত্তরে আমি এত কথা বললাম। তোমরা মনে করতে পার যে আমি প্রকৃত বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। না! এই বিশুদ্ধি চক্র নিজেকে প্রসারিত করার বিষয়; জীবনে তুলনা ও ঈর্ষার যে কোন স্থান নেই সে সম্বন্ধে সম্পূর্ণ সচেতন হয়ে ও উপলব্ধি ক'রে তোমার অনন্য সত্তাকে আবিষ্কার করার বিষয়। আমি যা বলছি সেটাকে অন্তরে প্রবেশ করাও এবং সেটার পিছনের শক্তিকে তোমায় রূপান্তরিত করতে দাও। আমি বলছি, তোমার ভিতরে অলৌকিক ঘটনা ঘটতে পারে! তা তোমার সম্পূর্ণ সত্তার গুণমান পরিবর্তিত করে দেবে।
শক্তির তিনটি স্তর
ঠিক আছে...এখন, আমরা যা আলোচনা করলাম, তাতে তোমরা বুঝলে যে তুলনা ও ঈর্ষা অস্তিত্বহীন এবং তোমাদের কাছে তার কোন প্রাসঙ্গিকতা নেই। এবার বিশুদ্ধি চক্র সম্বন্ধে আরও ব্যাখ্যা করি ও এটা কেমন শক্তি-স্থল তা বলি।
আমাদের তিনটি স্তরের শক্তি আছে। প্রথম স্তরের শক্তি আসে মন থেকে এবং তা আমরা দৈনন্দিন কাজের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যবহার করি। এই শক্তি খরচা হলে আমরা ক্লান্ত বোধ করতে আরম্ভ করি এবং আরও কাজ এলে বিরক্ত হই।
দ্বিতীয় স্তরের শক্তি হ'ল জরুরি অবস্থার স্তর। এই শক্তি আমাদের আবেগ থেকে আসে। জরুরি অবস্থায় এই শক্তি উদ্ঘাটিত হয়। ধর, তুমি খুব পরিশ্রান্ত ও কাজ করে বাড়ীতে হেঁটে ফিরছ। তুমি ভাব যে তোমার কেবল ঘরে গিয়ে বিছানায় ঝাঁপ দেবার শক্তিটুকুই আছে। সেই সময় হঠাৎ একটা কুকুর তোমায় তাড়া করল, তুমি কি করবে? তুমি ভীষণ জোরে দৌড়াবে এবং অত জোরে হয়ত আগে কখনও দৌড়াও নি। যদিও একেবারে পরিশ্রান্ত ছিলে, যদিও একটু আগে অঙ্গপ্রত্যঙ্গ চালাতে অসুবিধা হচ্ছিল, হঠাৎ তুমি অন্য প্রকার শক্তি দ্বারা চালিত হয়ে দৌড়ালে! আবেগবশত এই জরুরি শক্তি উদ্ঘাটিত হয়।
তৃতীয় স্তরের শক্তি হ'ল সত্তা-স্তরের শক্তি। এটা তোমার ভিতরে এক অসীম শক্তির উৎস, যা তুমি ব্যবহার কর না। এই শক্তি স্তর গভীর ধ্যানে উন্মুক্ত করা যায় ও তার অভিজ্ঞতা পাওয়া যায়। তুমি মান কি না মান, তুমি এই তিনটি শক্তি স্তরের সাথে সংযুক্ত। বিশুদ্ধি চক্রের কাছে এই উচ্চতর শক্তিস্তরের চাবিকাঠি আছে।
পরিব্রাজক হয়ে ঘোরার সময়ের আমার একটা অভিজ্ঞতা বলি :
হিমালয়ে আলমোরা একটি সুন্দর শহর। সেখানে কয়েকটি কুটীর সহ একটি ছোট আশ্রম আছে এবং যার ধ্যান করার ইচ্ছা সে সেখানে ধ্যান করতে পারে। সেখানে রাত্রে প্রায়ই বাঘ আসে বলে শোনা যায়! আমি পরিব্রাজক হয়ে ঘোরার সময় সেখানে অল্প কয়েক দিন ছিলাম। আমি সেখানে অনেক ঘন্টা ধরে ধ্যান করতাম। তাদের একটা নিয়ম ছিল যে বাঘ আসার আঁচ পেলে আশ্রমের প্রধান ঘন্টা বাজাবেন এবং সমস্ত সন্ন্যাসীরা তাদের কুটীরে প্রবেশ করে দরজা বন্ধ করবেন এবং যতক্ষণ না বলা হয় ভিতরেই থাকবেন। একদিন আমরা যখন ধ্যান করছিলাম, ঘন্টা বাজল ও আমরা সবাই নিজের নিজের কুটীরে প্রবেশ করলাম। পরদিন আশ্রমের প্রধান আমরা সবাই ভাল আছি কিনা দেখতে এলেন। তিনি দেখলেন একটি কুটীরের জানালা দিয়ে একজন সন্ন্যাসী মুখ বার করে জোরে জোরে কিসব বলছেন। সেই কুটীরের দরজা বন্ধ ছিল। আমরা দৌড়ে তাঁর দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সবশেষে আমাদের কয়েকজন জানালা দিয়ে সেই ঘরের ভিতরে ঢুকলাম এবং অবাক হয়ে দেখলাম যে সেই সন্ন্যাসী একটি বিরাট পাথর দরজার সামনে রেখেছেন যাতে বাঘ দরজা ঠেলে ঘরে না ঢুকতে পারে। সবাই একসাথে মিলে পাথরটা সরালাম ও দরজা খুলল। হঠাৎ আমাদের মনে হ’ল তিনি কিভাবে ঐ পাথরটা দরজায় রাখলেন! আমরা তাঁকে জিজ্ঞাসা করলাম যে পাথরটা তিনি কিভাবে ঠেললেন। তিনি উত্তর দিলেন, ‘ঠেললাম? পাথরটাকে ওঠালাম ও সেখানে রাখলাম!’ বাঘ আসার সঙ্কেত পেয়ে তিনি সহজেই পাথরটা তুলে দরজার পিছনে রাখলেন, ব্যাস!
জরুরি অবস্থার শক্তি বলতে আমি ঠিক সেটাই বোঝাচ্ছি। সাধারণ পরিস্থিতিতে একই মানুষ সেই পাথরটা তুলতে সমর্থ হবে না। বুঝতে পারলে? এই গল্পে বাঘ আসার জরুরি অবস্থা চলে যাবার পর, তিনি নিজেই সেই পাথর দরজা থেকে সরাতে পারলেন না!
ভয় ও লোভ থেকে দ্বিতীয় স্তরের শক্তি উন্মুক্ত হয়। উদাহরণস্বরূপ, একটা জরুরি মিটিং থাকলে কি তুমি ক্লান্ত বোধ কর? না! তুমি জীবন্ত ও সতেজ থাকবে। মিটিংয়ে যাওয়ার বাসনা ও লোভ তোমাকে তেজোময় অবস্থায় রাখে।
বিশুদ্ধি চক্র এমন একটা দরজা যার মধ্য দিয়ে তিনটি শক্তিস্তর উন্মুক্ত করা যায়, কিন্তু তুমি তা জানো না কারণ তুমি এই স্তরগুলি বহু সময় ধরে সঠিকভাবে ব্যবহার কর নি।
এটা এরকম : সমস্ত হার্বার বা পোতাশ্রয়ে বোট-জেটিতে নৌকা রাখা হয়। বলা হয় যে জেটিতে বেশীদিন বোট রাখলে তা জলযাত্রা করা ভুলে যায়!
একইভাবে তৃতীয় স্তরের শক্তি বহুদিন ব্যবহার না করার দরুণ তুমি ভুলে গেছ সেই শক্তি তোমাতে পরিব্যপ্ত বা সেটা তোমার আছে। ধ্যান তোমার জন্য এই তৃতীয় স্তরের শক্তি উন্মুক্ত করতে পারে।
এই চক্র পবিত্র অবস্থায় রাখলে, তুমি বহির্জগতে অনেক উচ্চস্থানে পৌঁছতে পারবে এবং অন্তর্জগতের গভীরে যেতে পারবে। যখন তোমার নিম্ন আত্ম-মর্যাদা বা ঈর্ষা থাকে, এই চক্রটি তালাবদ্ধ থাকে। নিজের সম্পর্কে নিম্ন ধারণা পোষণ বা নিম্ন আত্ম-মর্যাদা ঈর্ষাকাতরতার অপ্রিয় প্রকাশ, ব্যাস। ঈর্ষা সক্রিয় আর নিম্ন আত্ম-মর্যাদা অক্রিয়া দুটোই তুলনা করার ফল। নীচু আত্ম-মর্যাদার সাথে তুমি নিজেকে কোন কিছুর উপযুক্ত মনে কর না এবং নিজেকে সেই ভাবনায় ডুবিয়ে রাখ। ঈর্ষা হ'লে তুমি তা সহ্য করতে পার না এবং প্রতিক্রিয়া কর; এটাই পার্থক্য।
তোমার কোন আত্মমর্যাদা যদি নিজেকে ভগবানের চেয়ে কম বলে ইঙ্গিত করে তা হ'ল নিচু আত্মমর্যাদা, কারণ তুমি ভগবান। তাই আমি বলি, তোমাকে অন্য কারো সাথে তুলনা করার কোন সুযোগই নেই।
তোমার ভিতরে যে অসীম সম্ভাবনা গুপ্ত আছে তা বোঝার জন্য এই চক্রে লুকানো দ্বিতীয় ও তৃতীয় স্তরের শক্তির অভিজ্ঞতা তোমার হওয়া প্রয়োজন। এই চক্র আমাদের জন্য বাস্তবিকই শক্তিস্থল। আমরা যখন সেখানে কেন্দ্রীভূত হই, আমরা এর থেকে শক্তি বিচ্ছুরিত হওয়া অনুভব করতে পারি।
প্রারম্ভিক দিনগুলিতে পরিব্রজ্যার সময়ে আমি হিমালয়ে মাইলের পর মাইল খালি পায়ে চলতাম। বিশুদ্ধি চক্রে কেন্দ্রীভূত হয়ে আমি ধীর গতিতে চলা শুরু করতাম। এই চক্রে কেন্দ্রীভূত থেকে আমি ধীরে ধীরে গতি বাড়াতাম। কিছু সময় পরে আমার শরীর এক ছন্দে চলতে থাকত ও আমি কেবল তা প্রত্যক্ষ করতে থাকতাম! এইভাবে বহু মাইল চলে যেতাম।
যা খাদ্য খাও ও ব্যায়াম কর তা কেবল প্রথম স্তরের শক্তিকে সাহায্য করে। কেবল খাদ্যই শক্তির উৎস নয়। এটা একটা সাধারণ ভুলধারণা যে কেবল খাদ্যই তোমাকে শক্তি দেয়। খাদ্য শক্তির একটা উৎস, ব্যাস।
তিব্বতে যোগীরা কিছু খান না। তাঁরা কেবল বেলফলের খোলে জল খান। আমি সেইভাবে ছয় মাস হিমালয়ে ছিলাম। আমি শক্তি পেতাম সূর্য থেকে, স্নান করার সময় জল থেকে, শ্বাস নেবার সময় বাতাস থেকে। এগুলি সব যৌগিক প্রক্রিয়া। সমস্ত জীবন ধরে জীবনমুক্তির জন্য তপস্যা করা হয়। তা তোমার সতায় স্পন্দিত হয়।
যখন তুমি অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু কর, তুমি নিজের সত্তা ভুলে যাও। তুমি নিজের সত্তা সুদৃঢ় করতে ভুলে যাও – যে সত্তা কিনা তোমার অব্যবহৃত শক্তির আসল উৎস। আত্মশক্তি বিনা তোমার শারীরিক শক্তি ও বৌদ্ধিক শক্তি কোন কাজের নয়। একমাত্র যখন তুমি নিজের আত্মার শক্তি আবিষ্কার কর, তখন তুমি তোমার জীবনের উৎস ও শক্তিকে স্পর্শ কর।
প্রশ্ন : একবার ঈর্ষা ছাড়া হতে পারলে কি আমরা আমাদের ঘাটতির একটা দিক থেকে পুরোপুরি মুক্ত হয়েছি?
অবশ্যই! যদি তুমি একটা জায়গা দেখতে পেয়েছ যেখানে ঈর্ষা ও তীব্র আবেগ ছাড়াই প্রেম থাকতে পারে, তুমি নিশ্চিতভাবে এগিয়ে গেছ। কিন্তু সম্পূর্ণ সচেতনতার সাথে এগিয়ে চলতে থাক কারণ তুমি খুব সহজেই পুরানো অচেতন পথে পিছলিয়ে ফিরে যেতে পার এবং নিজেকে আবার সেই পুরানো ভাবনাচিন্তার মধ্য দিয়ে চল্ছে বলে দেখতে পাবে।
নতুন আবিষ্কৃত চেতনাকে আঁকড়ে থাক এবং তাকে সাথে নিয়ে চল। তাহলে অনুসন্ধান করার জন্য তোমার সামনে আরও অনেক সুন্দর প্রশস্ত পথ খুলে যাবে। নিশ্চল হয়ে যেও না। কয়েকটি অভিজ্ঞতাকে বিরাট ভেবে তাদের আঁকড়ে থাকাই সবচেয়ে বড় বিপদ।
মাস্টারেরা তাঁদের শিষ্যদের কখনও নিশ্চল হতে দেন না। তাঁরা শিষ্যদের ক্রমাগত উৎসাহিত করতে থাকেন যাতে তাদের অন্বেষণ গভীর থেকে গভীরতর হয়। যারা দেব দেবীর দর্শন পায়, প্রায়ই তারা আধ্যাত্মিক পথে নিশ্চল হয়ে পড়ে। তারা ভাবে আর কিছু দেখার নেই এবং তাই তারা সেই অভিজ্ঞতাকে আঁকড়ে থেকে সেখানে পড়ে থাকে। ক খনই এটা ঘটার অনুমতি দেওয়া উচিত নয়।
নিত্য আনন্দের অবস্থায় পৌঁছানো না পর্যন্ত তুমি যে কোন সময়ে তলিয়ে যেতে পার। তাই সেটা মনে রেখ ও গভীর থেকে
গভীরতর উপলব্ধির জন্য তোমার সজাগতাকে অবিশ্রাম প্রতিপালন কর।
একটা জিনিষ বোঝ : একজন মাস্টারের কাজ কতই সূক্ষ্ম। তাঁকে তোমাদের সকলকে অনেক যত্ন ও সূক্ষ্মতা সহকারে তৈরি করতে হয়। তাঁকে দেখতে হয় কোন পথে তোমরা সবাই বিকশিত হবে এবং তোমাদের সেই পথে প্রস্ফুটিত করান। তোমরা সবাই কত জন্ম ধরে কত অজ্ঞতা সঞ্চয় করেছ। তাঁকে সেই সবের মধ্য দিয়ে কাজ করতে হয় এবং তোমাকে জাগ্রত করতে হয়।
জীবনে অনেক সমাধান পাওয়া যায়, কিন্তু তার মধ্যে কিছু তোমার জন্য উপযুক্ত হয়। সেটাকে খুঁজে পাবার জন্যই বুদ্ধির দরকার। নিজের বুদ্ধি প্রয়োগ করে তা খুঁজে পেলে তুমি তার উপকার উপভোগ করবে। অন্যদিকে তুমি অপরের দিকে তাকাতে থাকলে এবং তাদের জন্য উপযুক্ত সমাধান নিজের ওপরে প্রয়োগ করতে শুরু করলে, তুমি নিজের রাস্তা হারিয়ে ফেলবে।
একটা ছোট গল্প :
দূরের গ্রামে এক বৃদ্ধা তার পুরানো বাড়ী সাফ করছিল। হঠাৎ দরজা খুলে গেল ও এক সেলস্ম্যান ঢুকে পড়ল। সে বৃদ্ধাকে ধূলা ঝাড়তে দেখে ব্যস্ত হয়ে বলে যে তার কাছে নানা যন্ত্র আছে যা দিয়ে বাড়ী পরিষ্কার করা যায়। বৃদ্ধা বলল, ‘কিন্তু...’ লোকটি তাকে বাধা দিয়ে ব্যাগ থেকে অনেক নোংরা বার করে মেঝেতে রাখল। বৃদ্ধা বলতে চাইল, ‘কিন্তু...’ লোকটি তাকে পাশে দাঁড়িয়ে লক্ষ্য করতে বলল। সে একটা মেশিন বার করে ব্যাখ্যা করতে থাকল, ‘এই মেশিন দেখছেন? এটা যে কোন পরিমাণ ধূলা নিমেষে পরিষ্কার করে দেয়। এটা কত হালকা এবং আপনার এই বয়সে তা ব্যবহার করা খুব সোজা। আমাকে প্রমাণ করতে দিন।’ বৃদ্ধা বলতে চেষ্টা করল, ‘কিন্তু...’ সেলস্ম্যান বলে, ‘খালি আমায় প্লাগ-পয়েন্ট দেখিয়ে দিন।’ বৃদ্ধা সবশেষে বলতে পারল, ‘কিন্তু...আমাদের গ্রামে এখনও বিদ্যুৎ আসে নি!’
জীবনে আমাদের বার করতে হবে কোন জিনিষটা আমাদের সবচেয়ে উপযোগী! যদি আমরা সে সম্বন্ধে স্পষ্ট হই, আমরা কোন দুশ্চিন্তা ছাড়াই বিকশিত হব। কিন্তু বেশীরভাগ সময়ে আমরা অন্যের সমাধান লোভ করি ও তা নিজেদের জন্য ব্যবহার করি এবং পরে কষ্ট পাই।
আমরা যদি সুনিশ্চিত হই যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ও আমাদের কি প্রয়োজন , আমরা নিয়মিতভাবে এগিয়ে যাব। এমনকি এই পথে বাধা বিপত্তিও আমাদের আরও বুদ্ধি সহকারে কাজ করা শেখাবে। এইভাবে , আমরা অন্তত নিজের বুদ্ধি দ্বারা কাজ করব এবং তাই তা এক অভিজ্ঞতামূলক উপলব্ধি হবে।
তুমি অপরের সমাধান অনুসরণ করলে তোমার ভিতরে কিছুই হয় না; তুমি তখন তোমার বাহ্যসীমা থেকে কাজ করছ। যখন তোমার ভিতরে কিছুই হয় না, তুমি প্রসারিত হতে পার না; সেটা মনে রেখ। যখন আমি বলছি যে তুমি প্রসারিত হচ্ছ না, তার মানে তোমার অন্তরের বিকাশ ঘটছে না। বস্তুগত লাভ হতে পারে, কিন্তু তুমি ভিতরে মৃতবৎ থেকে যাও।
মনে রেখ যে কেবল যখন তুমি ভিতর থেকে বিকশিত হও, তুমি সত্যি সত্যি বিকশিত হচ্ছ। বহির্জগতের দৌড়ে বিপজ্জনকভাবে জড়িয়ে যেও না। তাদের নিছক খেলা বলে দেখ এবং তাদের ভাল করে খেল। বেঁচে থাকার জন্য বস্তুগত লাভ দরকার, কিন্তু এইসব যেন কেবল বাহ্যসীমায় থাকে। তোমার অন্তঃস্থল যেন নিয়মিতভাবে বিকশিত হয়। এটাই তোমাকে বাইরের খেলায় গাইড করবে।
তোমার অসীম বুদ্ধিকে আবিষ্কার করার প্রক্রিয়াই জীবন। তাই আমি সবসময়ে বলি , ‘জীবন এক পথ, কোন লক্ষ্য নয়।’ তোমার বুদ্ধি বিকশিত হতে থাকলে তুমি আরও হর্ষোৎফুল্ল হবে এবং জীবনের খেলা আরও কার্যকরভাবে খেলতে পারবে। তাই তুলনা করা বন্ধ কর এবং আবিষ্কার করা আরম্ভ কর - সেটাই তোমার আসল বিকাশের উৎস।
বিশুদ্ধি চক্র উচ্চতর সৃজনশীলতার পীঠ। এই চক্রের শক্তি উন্মুক্ত হলে, দেখবে যে সৃজনশীলতার এক প্রচণ্ড প্রবাহ তোমার কাছে লভ্য হয়েছে।
তুমি যখন তোমার সত্তার গুণমান পরিবর্তন কর, স্বভাবত তোমার ‘ক্রিয়া’-র গুণমানও পরিবর্তিত হয়। তুমি যাই কর, আরও বেশী দক্ষতার সাথে কর, আরও বেশী সৃজনশীলতার সাথে কর। এর ফলে, তোমার ‘ভোগ’-র গুণমানও বদলে যায়। তোমার পথে যা আসে তাতেই তুমি খুশী হবে এবং তুমি দেখবে যে বস্তুগত ধনসম্পদ ও সফলতা তোমার দিকে স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে।
তাই তুলনা করা ছাড় এবং তোমার সত্যায় ফিরে যাও এবং আবিস্কার কর শাশ্বত চিরন্তন আনন্দ, নিত্যানন্দ।
এখন আমরা একটা ধ্যান প্রক্রিয়া করি যাকে বলা হয় 'শক্তি-সাগর।' এটা তোমাকে অভিজ্ঞতা দিয়ে বোঝাবে যে বিশুদ্ধি চক্র দ্বারা তোমাতে উপলব্ধ অসীম শক্তির উৎসকে কিভাবে আহরণ করা যায়।
আবেগ : তুলনা এবং ঈর্ষা
চক্র : বিশুদ্ধি চক্র
অবস্থান : কণ্ঠস্থান
সংস্কৃতে বিশুদ্ধি মানে ‘শুদ্ধ ও অশুদ্ধের ঊর্ধ্বে।’ নাম থেকে বোঝা যায় যে এই চক্র অশুদ্ধ হতে পারে না এবং তাই শোধন করার কখনও প্রয়োজন নেই। তাই ‘তুলনা’ যা এই চক্রকে তালাবদ্ধ করে, তা যেন এক বস্তু বিনা ছায়া। তুলনা নামক ধারণার কোন ভিত্তি নেই। এটা কেবল আমাদের কল্পনা দ্বারা সৃষ্ট।
এই চক্র তুলনা ও ঈর্ষা দ্বারা তালাবদ্ধ। এটা প্রস্ফুটিত হয়, যখন অপরকে ঈর্ষা না করে আমরা আমাদের স্বতন্ত্র অস্তিত্ব প্রদর্শন করি এবং আমাদের ক্ষমতা, অনন্যতা ও সৃজনশীলতা সম্পূর্ণভাবে প্রকাশ করি।
নিজের অনন্যতা ও শক্তির অসীম ভাণ্ডার উপলব্ধি করার জন্য ধ্যান প্রক্রিয়া : শক্তি-সাগর ধ্যান - জেন্ বৌদ্ধদের প্রক্রিয়া।
শক্তি-সাগর ধ্যান
(পুরো সময় : ৩০ মিনিট)
শক্তি-সাগর ধ্যান জেন্ বৌদ্ধদের থেকে নেওয়া। এই ধ্যানের মূলকথা হ’ল, মনকে বিশুদ্ধি চক্রে নিবদ্ধ রেখে শরীর চালানো।
চোখ বন্ধ করে দাঁড়াও এবং বিশুদ্ধি চক্রে কেন্দ্রিত হও। চেয়ারের পিছনে দাঁড়াও বা অন্য কোন সাহায্য নাও ও তাকে ধর (যদি দরকার হয়) এবং ধীরে ধীরে হাঁটতে থাক, যেখানে দাঁড়িয়ে ছিলে সেই একই জায়গায় খুব ধীরে হাঁটা।
এবার ক্রমশ বেগ বা গতি বাড়াতে থাক। একই জায়গায় তাড়াতাড়ি হাঁটতে থাক। নিজেকে কোন কষ্ট না দিয়ে যতটা পার জোরে হাঁট। কখনও বেশী জোর করতে যেও না। সর্বদাই বিশুদ্ধি চক্রে নিবিষ্ট থাক। তুমি সেখান থেকে শক্তি আসছে বলে অনুভব করতে সমর্থ হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হ’ল হাঁটার বেগ যেন কখনও মন্দীভূত না হয়। যে বেগে জগিং করছ (এক জায়গায় দৌড়াচ্ছ) তার থেকে দ্রুততর হবার চেষ্টা কর কিন্তু মন্দীভূত হয়ে যেও না। ২০ মিনিট পরে থাম।
পরের ১০ মিনিট, যেখানে আছ শান্ত হয়ে বসে পড়। চোখ বন্ধ রাখ এবং বিশুদ্ধির দিকে ফোকাস রাখ। শরীর চালানোর সময় যে শক্তি উৎপন্ন হয়েছিল, তা তুমি আত্মভূত করবে। যখন সেটা কর, মহাজাগতিক শক্তি বিশুদ্ধি চক্র দিয়ে প্রবেশ করে এবং তা তোমার কাছে এক বিশাল শক্তির ভাণ্ডার হয়ে যায়। এই ধ্যান করার সময় তুমি তোমার মালা গলার চারপাশে পড়তে পার। যে শক্তি তুমি এই ধ্যান করার সময় সৃষ্টি কর, তা মালাতে সঞ্চিত থাকবে।
ধন্যবাদ। আমাদের পরের সেশনে দেখা হবে।
