অষ্টম অধ্যায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
আমিত্বকে মুছে ফেল
গ
গীরতা হ’ল আমিত্ব
গাম্ভীর্য বা গভীরতা কি?
গম্ভীরতা আর কিছুই নয়, বাকীদের অবজ্ঞা করে নির্দিষ্ট কিছুকে অন্যায় গুরুত্ব দেওয়াই গভীরতা। পুরো জীবন একটি নাটক যেটা প্রতিটি মিনিটে উন্মোচিত হয়ে চলেছে - এই সত্য অনুধাবন করতে না পারার অক্ষমতা থেকেই গম্ভীরতা উদ্ভূত হয়। জীবন থেকে অতি প্রত্যাশা করার ফল গম্ভীরতা।
একটা ছোট গল্প :
দুই বালক সমুদ্রতীরে বালির দুর্গ বানাচ্ছিল। তারা হঠাৎ ঝগড়া শুরু করে এবং এ কটা ছেলে রেগে গিয়ে বালুর দুর্গ ভেঙ্গে দেয়। অন্য বালকটি রাজাকে গিয়ে নালিশ করল। কেবল বালুর দুর্গের জন্য এত কিছু হচ্ছে দেখে রাজা হাসতে আরম্ভ করল। কিন্তু রাজার পরামর্শদাতা , একজন জেন্ সাধু, রাজাকে দেখে হাসতে লাগলেন। তিনি জিজ্ঞাসা করেন, 'আপনি তো পাথরের দুর্গের জন্য কত যুদ্ধ করেন ও রাত্রের ঘুম নষ্ট করেন; তাহলে বালির দুর্গের জন্য ছেলেদের লড়াই দেখে হাসছেন কেন?’
যদি বাস্তবিক দেখতে পার, আমাদের সমস্ত গম্ভীরতা বালির দুর্গের জন্যই! ছোটদের জন্য কম বয়সে বালুর দুর্গ মূল্যবান বলে মনে হয় আর বড় হলে পাথরের দুর্গ মূল্যবান হয়ে যায়, ব্যাস। দুর্গ বালির হোক কি পাথরের হোক, দুটোর জন্য গম্ভীরতা একই; কেবল গম্ভীরতার বস্তু পৃথক। তাই বাচ্চারা বালুর দুর্গ নিয়ে ঝগড়া করলে হেসো না।
গম্ভীরতা তোমার মনকে জীবনের উন্মুক্ততা ও স্বাধীনতা থেকে বন্ধ করে রাখে। তা তোমাকে ভোঁতা ও মৃত বানিয়ে ফেলে। গম্ভীরতা তোমার চিন্তায় লাগাম দেয় এবং তোমাকে চেনা পরিচিত ছকে বা প্যাটার্নে আটকে রাখে। তা তোমায় অহংবাদী করে তোলে।
একটি জেন্ আখড়ায় শিষ্যদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল যে কার বাগান কত সুন্দর। একজন শিষ্য খুব গম্ভীর ধাঁচের। সে প্রতিযোগিতাকে খুব গম্ভীরতার সাথে নিল। সে বাগা ন সর্বদাই পরিষ্কার রাখত। তার বাগানের সমস্ত ঘাস একই সাইজের। সমস্ত ঝোপ সুন্দরভাবে ছাঁটা। সে প্রথম পুরস্কার পাবার জন্য সুনিশ্চিত। প্রতিযোগিতার দিন মাস্টার সমস্ত বাগানে গেলেন ও ফিরে এসে সবাইকে র্যাঙ্ক দিলেন। এই শিষ্যটির বাগান সবচেয়ে নীচের র্যাঙ্ক পেল। সবাই অবাক। শিষ্যটি মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, 'মাস্টার, আমার বাগানে কি সমস্যা? আমাকে সবচেয়ে নীচের র্যাঙ্ক দিলেন কেন?’ মাস্টার তার দিকে তাকিয়ে বললেন, ‘যেখানে সমস্ত পাতাগুলি মরা?’
বাগানকে এইভাবে প্রতিপালন করা হয়েছে যে সেটা জীবন্ত নয়! সেটা মৃত।
গম্ভীরতা সৃজনশীলতাকে নষ্ট করে। তা স্বতঃস্ফূর্ততা ধ্বংস করে।
বিজ্ঞান প্রমাণ করেছে যে তুমি যখন কোন কাজ খুশী হয়ে ও হালকা হয়ে কর, তোমার চিন্তা ও সিদ্ধান্ত নেবার ক্ষমতা স্বতশ্চলভাবে বেড়ে যায়। একই কাজ গম্ভীরভাবে করলে তা তোমার মনকে ভোঁতা করে দেয়।
আমাদের সব গম্ভীরতাই ব্যাধি। যখন আমি বলছি 'সব', আমি বোঝাচ্ছি 'স---ব।' আমাদের সব ব্যাধি গম্ভীরতা থেকেই উৎপন্ন হয়। গম্ভীরতা জন্ম দেয় ব্যাধির এবং ব্যাধি জন্ম দেয় গম্ভীরতার।
এক রাতে একজন আমায় ফোন করে ও কাঁদতে শুরু করে। সে বলে, 'আপনার পায়ে পড়ি, স্বামীজী! দয়া করে আমায় সাহায্য করুন। আমি খুব বিষাদে আছি। আমি আমার জীবনকে শেষ করতে চলেছি!’ আর সে বলেই চলে। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম এবং শেষে বললাম, 'কাল সকালে আশ্রমে এস এবং কিছু সময় আমার সাথে কাটিয়ে যাও না কেন? দেখা যাক কি করা যায়।' সে উত্তর দিল, ‘আগামীকাল স্বামীজী? ও...কালকে আমাকে অফিসে যেতে হবে। ...আমি পরের সপ্তাহ-শেষে আসব?’
আমরা বেশীর ভাগই এরকম : নিজেদের তথাকথিত সমস্যায় অহেতুক উদ্বেগিত। কেবল একটা ধাক্কাই যথেষ্ট ও গম্ভীরতা চলে
যাবে। আমরা যখন বাস্তবে জাগ্রত হই, আমরা দেখি যে আমাদের সমস্যাগুলি আসলে কতই তুচ্ছ।
যখন তুমি কোন কিছু খুব গম্ভীরভাবে কর, যখন তুমি ফল সম্বন্ধে খুব উদ্বিগ্ন থাক, তখন তুমি নিজেকে সবচেয়ে অনুকূল অবস্থায় কাজ করতে দিচ্ছ না।
অবশ্যই তোমাকে পরিকল্পনা করতে হবে, তোমাকে আগে চিন্তা করতে হবে, কিন্তু আন্তরিকতার সাথে, গম্ভীরতার সাথে নয়। গম্ভীরতা আর আন্তরিকতা এক নয়। আন্তরিকতা হ'ল কাজটিতে উৎসাহ ও তারুণ্য সহকারে নিবিষ্ট হওয়া। আন্তরিকতা হ'ল, ফলের জন্য অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে, সাধ্যমত সবচেয়ে ভাল করে কাজটি করা।
যখন তুমি গম্ভীর, তুমি উপভোগ কর না; তুমি হাস না। গম্ভীর থাকলে তুমি কিভাবে হাসবে? হয় তুমি গম্ভীর, অথবা তুমি হাসছ।
তোমার দুটো একসাথে হ'তে পার না কারণ গম্ভীর শব্দটির সংজ্ঞা সেভাবেই হয়।
কিন্তু আন্তরিক হ'লে, তুমি হাসবে ও ক্রীড়াপরায়ণ থাকবে। তুমি ক্রীড়াপরায়ণ ও হর্ষোৎফুল্ল অবস্থায় কাজ করতে থাকবে এবং আন্তরিকভাবে কাজ সুষ্ঠুভাবে সমাপন করবে!
আন্তরিকতার সাথে কোন উদ্বিগ্নতা নেই, কেবল প্রবল উৎসাহ আছে।
যখন তুমি গম্ভীর, তুমি অহংবাদী, কারণ তুমি পুরো জিনিষটাকে একটা মহাজাগতিক খেলা বলে দেখতে সমর্থ হও না। তুমি ভাব তোমার স্বতন্ত্র অস্তিত্ব আছে ... সেটাই তো ‘আমি’-র জন্য যথেষ্ট এবং তাই তুমি গম্ভীর। যদি তুমি বোঝ যে এই পুরো ব্যাপারটাই একটা নাটক, তুমি কখনই গম্ভীর হবে না। যখন এই বোধ একটা গভীর স্তরে হয়, মহাজাগতিক নাটক বা অস্তিত্বের সাথে ঐকতানে চলার জন্য তুমি পূর্ণ আনন্দে কাজ করতে থাকবে।
কালানুক্রমিক পরিকল্পনা বনাম মনস্তাত্ত্বিক পরিকল্পনা
তুমি দ্যাখো, দুই প্রকার পরিকল্পনা আছে : কালানুক্রমিক পরিকল্পনা ও মনস্তাত্ত্বিক পরিকল্পনা।
কালানুক্রমিক পরিকল্পনা সময়ের মাপদণ্ডে হয়। তুমি ঠিক করলে যে তুমি এতটার সময় উঠবে , নির্দিষ্ট সময়ে সকালের রুটিন কাজ শেষ করবে, নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাবে এবং সেইদিন অফিসে কি কি কাজ শেষ করবে। এসব ঠিক আছে। এটা সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য তোমার কাজ গুছিয়ে নেওয়ার প্রায়োগিক পদ্ধতি। এই প্রকার পরিকল্পনা ও তার সাথে আন্তরিকতা দিয়ে কাজ করলে, তুমি আনন্দ থেকে আরও আনন্দে চলে যাবে।
অন্যদিকে স্থান-কালের সাথে প্রাসঙ্গিকতা ছাড়া মনস্তাত্ত্বিক পরিকল্পনা মস্তিষ্কে হয়। কালানুক্রমিক পরিকল্পনা ছাড়া , নিছক গম্ভীর এই পরিকল্পনা তোমার মস্তিষ্কে অবিশ্রাম হয়ে চলেছে। এটা কেবল ইতংপূর্বে হয়ে যাওয়া কালানুক্রমিক পরিকল্পনাতে জটিল নকারাত্মকতা ঢুকিয়ে দেওয়া। এটা তোমাকে মনে করায় যে তুমি গম্ভীর , রাশভারী ও কর্তব্যনিষ্ঠ। কিন্তু তুমি আসলে একটি ভোঁতা অবস্থায় চলে যাচ্ছ কারণ তোমার সকল শক্তি বারংবার একই পরিকল্পনা বিশ্লেষণ করায় ব্যবহৃত হচ্ছে।
মনস্তাত্ত্বিক পরিকল্পনা তোমার আমিত্বকে বৃদ্ধি করে। তা তোমাকে মহান ও উপযুক্ত মনে করায়। তা তোমাকে মনে করায় যে তুমি খুব গুরুত্বপূর্ণ বিরাট কাজ করছ। কাজে উদ্বিগ্ন হওয়া ও তা সম্পন্ন করা , সব তোমারই হাতে পুরোপুরি আছে বলে তা মনে করায়। এটা মনস্তাত্ত্বিক পরিকল্পনা।
এটা প্রকৃতপক্ষে আনন্দকে স্থগিত রাখার পন্থা, জীবনকে স্থগিত রাখার পন্থা, যেন বিশেষ কিছু ঘটার পরেই জীবন উপভোগ করা শুরু করবে।
আমরা সর্বদা ভাবি, বিয়ে করলে আমাদের জীবন প্রতিষ্ঠিত হবে। তাই বিয়ে করার জন্য কাজ করা যাক।
আমার দুটি সন্তান হলে জীবন পূর্ণ হবে।
রিটায়ার বা অবসর করলে শান্তি পাব।
এই মনোভাব হ'ল : ‘এখন আমি গম্ভীর, পরে আমি সুখী হব!’
সবশেষে, তুমি এখন বা পরে, কখনও খুশী হলে না। তুমি যে কোন সময়ে খুশী হবার ক্ষমতা হারিয়ে ফেল।
কেবল সরলতা, স্বতঃস্ফূর্ততা ও নিষ্পাপতার সাথে সজীব থাক, তা নিজেই কার্য সম্পাদন করবে।
পূর্ণতার জন্য উদ্যমী হও, নিখুঁত হবার জন্য নয়
নিখুঁত হবার জন্য বেশী প্যানপ্যান কোরো না। আমি বলছি : নিখুঁত হবার মানসিকতা তোমাকে বাতিকগ্রস্ত করে তুলতে পারে। যাই কর, সমগ্রভাবে কর, সম্পূর্ণতার সাথে। তাহলে স্বতশ্চলভাবে, তুমি নিখুঁত হবার জন্য কখনও উদ্বিগ্ন হবে না।
নিখুঁত হওয়া ব্যাপারটা তোমার মন থেকে আসে। তা তোমার লক্ষ্য হয়ে যায়। তুমি তার দিকে লক্ষ্য হিসাবে কাজ কর। আর যখন তুমি তার দিকে লক্ষ্য হিসাবে কাজ কর তা মৃত ও নীরস হয়ে যায়। কিন্তু যখন তুমি সম্পূর্ণ থাক তখন তুমি তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত থাক ও তা এক গভীর অভিজ্ঞতা হয়ে যায়। পরিণতি সুন্দর হবেই এবং তা তোমাকে আনন্দ দেবে। তাহলে যা কিছু করবে, তুমি অস্তিত্বের সাথে সঙ্গতিপূর্ণ থাকবে।
নিখুঁত হবার মানসিকতা কখনও আনন্দ দেয় না; তা কেবল তোমার আমিত্বকে তৃপ্ত করে। যদিও তুমি শেষে তৃপ্ত মনে কর, তা কেবল তোমার আমিত্বের তৃপ্তি, সত্তার পরিতৃপ্তি কখনও নয়। পরিষ্কার করে বোঝ যে যাদের নিখুঁত হবার বাতিক আছে, যারা নিখুঁতবাদী, তারা সবচেয়ে বড় আমিত্ববাদী। তারা পূর্ণ হবার মাত্রা হারিয়ে ফেলে। সম্পূর্ণতা সম্ভব যখন তুমি তাতে তোমার সত্তা থেকে গভীরভাবে প্রবেশ কর। নিখুঁত কখনই হওয়া যায় না কারণ সেটা মনেতে আছে এবং তোমার মন নিখুঁত হবার মাপকাঠি পরিবর্তন করতে থাকে।
আবার, ভুল করার সাহস রেখো। গম্ভীর লোকেরা ভুল করতে ভয় পায়। তারা নিজেদের ভীষণ গুরুতররূপে নেয়। তারা নিজেদের সম্বন্ধে খুব বেশী বেশী ভাবে। ভুল করা এবং কারো দ্বারা ভুল ধরিয়ে দেওয়া, ভীষণ ব্যাপার। আসলে যে মানুষগুলি ছোট ছোট ভুল করার জন্য ভয় পায়, তারা শেষে সাংঘাতিক ভুল করে বসে!
ভুল করায় বেঠিক কি? তুমি বলবে, 'স্বামীজী, আমি কাজে কোন ভুল করার ঝুঁকি নিতে পারি না; তাই আমি এত গম্ভীর।' তা তোমার কথা সত্যি হতে পারে; তোমার কাজ তোমাকে হয়ত ভুল করতে অনুমতি দেয় না, কিন্তু আমি এখানে সেই কথা বোঝাচ্ছি না। যখন তুমি ভুল কর, লোকেরা সেটার দিকে অঙ্গুলিনির্দেশ করবে এবং তুমি সেটা সহ্য করতে পারবে না। তোমার আমিত্ব আঘাত পাবেই এবং তুমি সে ব্যাপারে খুব সংবেদনশীল; তুমি এটা জান। তাই তোমার আমিত্বকে আঘাত না দেবার জন্য, তুমি ভুল না করার জন্য যথাসাধ্য সচেষ্ট হও!
এরকম অচেতনভাবে একটানা তুমি আমিত্বকে প্রহরা দেবার পরিকল্পনা কর। কিন্তু যে কারণ তুমি দেখাও, তা আলাদা। তুমি মিথ্যা বলছ তা নয়। তুমি আসলে তোমার প্রণালী কত সূক্ষ্মভাবে কাজ করে তা জান না। কিন্তু যদি তুমি গভীরভাবে বিশ্লেষণ কর ও দেখ, আমি কি বলছি তা বুঝতে পারবে।
ভুল করায় বেঠিক কিছুই নেই। আসলে কয়েকটা ভুল করে তুমি বুঝতে পারবে যে ভুল করা কিভাবে এড়িয়ে চলা যায়। ভুল করা থেকে যত শেখ, ততই তুমি জানতে পার ভুল না করে কিভাবে করা যায়।
ভুল কিভাবে না করতে হয় জানা একটা জরুরি ব্যাপার। একমাত্র তাহলেই তুমি তার দুই দিক দেখেছ; একমাত্র তাহলেই তার দুটি দিকের অনুসন্ধানের অভিজ্ঞতা পেয়েছ। নয়ত সংকটপূর্ণ সময়ে এক অজানা জায়গায় পতন ঘটার বিপদ থেকে যায়, তার ঝুঁকি তুমি নিতে পার না।
যাই হোক, একই ভুল পুনরায় কোরো না! তোমার মন সর্বদা নক্শা বা ছক পুনরাবৃত্তি করে। ভুল করেও সেটা কোরো না। নতুন ভুল কর! এবং আরও ভাল উপলব্ধির জন্য এগিয়ে চল!
আমি ইচ্ছাকৃত ভুল করার কথা বলছি না। সেটা আবার বোকামি। আমি কেবল বলছি যে, ভুল হতে পারে বলে উদ্বিগিত না হয়ে প্রবল উৎসাহ ও বুদ্ধি সহকারে কাজ কর। যেই মুহূর্তে ভুল হতে পারে বলে দুশ্চিন্তা কর, আসলে তখন তুমি তোমার আমিত্ব আঘাত পেতে পারে বলে উদ্বিগিত।
যখন তোমার আমিত্ব আঘাত পাবে বলে উদ্বিগিত নয়, তখন তুমি যে কোন প্রকার লাফ দেবার জন্য সাহস পাবে। তোমার সমস্ত তথাকথিত উদ্বেগ হ’ল তোমার আমিত্বে আঘাত লাগার বিষয়। এর থেকে মুক্ত হলে তুমি আরও বেশী স্বাধীনতা ও সাহস অবলম্বনে কাজ করবে। তুমি পরীক্ষা করার জন্য আরও ইচ্ছুক হবে।
একটা ছোট গল্প :
একজন একটা ক্লাবহাউসে তাস খেলা শেষ করে চলে যাচ্ছিল। সে তার কোট রাখার জায়গায় গিয়ে কোট পরছিল। এমন সময় হঠাৎ একটা বিনম্র আওয়াজ পিছন থেকে এল, 'স্যার, আপনি কি মিস্টার ফিলিপ?' লোকটি ঘুরে দাঁড়িয়ে বলল, ‘না।’ বিনম্র আওয়াজ বলে চলে, ‘ভগবানের অপার করুণা। আমি ফিলিপ এবং ঐ কৌটটা আমার।’
আমাদের ভুল হতে পারে বলে ও নিজের আমিত্ব আঘাত পেতে পারে বলে, আমরা ভয়ে ভয়ে থাকি। তাই নিছক নিশ্চিত হবার জন্য আমরা সহৃদয়তার সাথে সাবধানে চলি। এগুলি কিছুই নয়, কেবল অক্রিয় (passive) আমিত্ব। তোমার আমিত্ব আঘাত পাবে বলে এতই ভয় পাও যে তুমি এই প্রকার ব্যবহার কর। আমিত্বের সব প্রহরা সরিয়ে ফেল এবং স্বাধীন হয়ে চল।
গম্ভীরতা থেকে সরে যাও। যে কোন ভাবেই হোক আমরা আধ্যাত্মিকতার সাথে গম্ভীরতা সংশ্লিষ্ট করি। এটা একটা বড় ভ্রান্তধারণা।
গম্ভীরতা কখনও ধর্ম বা আধ্যাত্মিকতা হতে পারে না।
তোমাদের কি মনে হয়, আমি তোমাদের সাথে এত রসিকতা কেন করতে থাকি বা এত এত ছোট গল্প কেন বলি? যদি আমি এসব না বলি, তোমরা গম্ভীর হয়ে যাবে এবং তোমরা গম্ভীর হ’লে মৃত ও ভারী হয়ে যাও। তোমরা সতেজ ও হাল্কা থাকবে না। আমি তো এখানে তোমাদেরকে ভারী করার জন্য আসি নি।
আমি এখানে তোমাদেরকে খালি এবং হালকা করার জন্য আছি। আমি এখানে আছি তোমাকে দেখাবার জন্য যে তোমার গম্ভীরতা আসলে কিছুই নয় এবং সেটা তোমার আমিত্বের একটা রূপ।
যারা অতীত ও ভবিষ্যতের দ্বারা ভারাক্রান্ত, তারা সবাই গম্ভীর। তারা স্বতঃস্ফূর্তভাবে হাসতে জানে না। অতীত ও ভবিষ্যৎকে বহন করা একটা কর্তব্য বলে তারা মনে করে এবং তাতে বিরাট গাম্ভীর্য সহকারে নিমজ্জিত হয়। এটা একটা বিরাট আমিত্ব-পূর্ণ মনোভাব। তারা ভাবে যে তারা এটা না করলে, তা করার অন্য কেউ জন্ম নেই।
অতীত ও ভবিষ্যৎকে বহন করার কোন দরকার নেই। কেবল বর্তমানে থাক, তাহলেই যথেষ্ট। এই গম্ভীর মানুষগুলি বর্তমানকে পুরোপুরি হারিয়ে ফেলছে। তাদের জীবনে তারা হাসি হারিয়ে ফেলছে।
হাস এবং তোমার আমিত্বকে চলে যেতে দাও
হাসি তোমার সত্তা থেকে এক ঝলক শক্তি শরীরে নিয়ে আসে ও তোমার পুরো সত্তাকে নবতেজোদ্দীপ্ত করে। হাসি অন্য যে কোন কিছুর চেয়ে বেশী নিরাময় করতে পারে। হাস্য তোমাকে বর্তমানের সুন্দর ঝলক দেখায় যা তুমি নানা ধ্যান -প্রক্রিয়া দ্বারা প্রাপ্ত করার চেষ্টা কর। হাসি সবচাইতে শক্তিশালী ধ্যান-প্রক্রিয়া।
হাস্য এক খুব বড় বৈশিষ্ট্যপূর্ণ আধ্যাত্মিক গুণ। আন্তরিকতা ও হাস্য সর্বদাই একসাথে চলে। আমি আগে বলেছি, গম্ভীরতা ও হাসি কখনও একসাথে থাকতে পারে না। হয় তুমি গম্ভীর অথবা তুমি হাসছ। আন্তরিক হলে তুমি হাসতে পার এবং আন্তরিকতার সাথে তোমার কর্তব্য করতে পার।
আমরা ক’জন পুরো হৃদয় দিয়ে হাসতে পারি? এমনকি হাসিতেও আমরা নিয়ন্ত্রণ রাখি! তথাকথিত সামাজিক আদবকায়দা আমাদের মার্জিতভাবে হাসতে শিখিয়েছে। যখন বাচ্চারা হাসে, আমরা তাদের নিয়ন্ত্রণ করি। তাদের হাসিতে আমরা ঠাণ্ডা জল স্প্রে করি। আমরা তাদের বলি, ‘হয়েছে, এখন অনেক হয়েছে!’ এমনকি তাদের হাসিও আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।
আমি মায়েদের মেয়েদের বলতে শুনেছি, ‘পুরুষের মত হেসো না; মেয়েদের মত হাসো।’ তুমি কিভাবে হাসি অভ্যাস করবে? হাসি তো তোমার সত্তা থেকে আসে। আমি বলছি, বাচ্চাদের নিয়ন্ত্রণ ক’রে তুমি তাদের ঠিক তোমার মত ভোঁতা ও মৃত বানিয়ে ফেল। তাদেরকে তোমার অবিকল প্রতিরূপ না বানিয়ে তুমি ছাড় না।
এই বছর আমেরিকাতে কয়েকটি বাচ্চার সাথে কিছু সময় কাটাই। আমি প্রায় এক ঘণ্টা তাদের সঙ্গে ছিলাম ও মিথষ্ক্রিয়া করছিলাম। আমি এত অবাক হলাম যে আমি তাদের সাথে যতই রসিকতা করি না কেন তারা হাসেই না। বাচ্চারা আজকাল কৃত্রিম পরিপক্কতা দেখায় এবং নিজেদের জীবন থেকে হাসি বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলে। যদি ছোটবেলায় হাসতে না পার, বড় হয়ে কি করবে? তাদের দেখে আমি খুব ব্যাথা পেয়েছিলাম।
লোকেরা বলে যে আমার হাসি সংক্রামিক। সেই বাচ্চাগুলির সাথে প্রথমবার মনে হল আমার হাসি সংক্রামক নয়! তারা মুখে এক প্রকার পরিপক্কতা নিয়ে আমার দিকে কেবল তাকিয়ে ছিল। তারা আমাকে গম্ভীর করে দিতে পারে, এই ভয়ে আমি তাদের ছেড়ে চলে গেলাম!
দ্যাখো, পরিপক্কতার সাথে তুমি কিভাবে হাস তার কোন সম্পর্ক নেই। কিন্তু যে করেই হোক আমরা ভাবি যে পরিপক্ক হলে
আমাদের স্বতশ্চলভাবে কম হাসা উচিৎ।
হাস্য একটা এমন তেজ যেটা তোমার অন্তঃকরণ থেকে শক্তিকে তোমার বাহ্যদেশে নিয়ে আসে। তুমি যদি আমার সেশন্ গুলিতে বস, বেশীরভাগ সময়ে হাসিই হবে। কিছু জোক বলা হবে অথবা কিছু গল্প বলা হবে এবং সবাই হাসতে থাকবে। আমি কখনই গম্ভীরতাকে আরম্ভ হতে দিই না। এমনকি যারা আশ্রমে থাকে, তাদের মধ্যেও কখনই গভীরতা আসতে দিই না।
একটা ছোট গল্প :
একজন খুব রসিক বক্তাকে শহরে বক্তৃতা দেবার জন্য নিমন্ত্রিত করা হয়। সে তার প্রোগ্রামে বিরাট দলবল নিয়ে এল। সংগঠকেরা বক্তার সাথে এত লোক দেখে অবাক। বক্তা তাদের অবাক মুখগুলি দেখে ব্যাখ্যা করে বলল, ‘আজকাল মানুষকে হাসানো কঠিন হয়ে যাচ্ছে, তাই আমি আমার নিজের শ্রোতাদের নিয়ে ঘুরি।’
তথাকথিত অভিজাত সমাজে লোকেরা হাসবে, কিন্তু মার্জিত ও আচারনিষ্ঠভাবে। সেটা আসল হাসি নয়; সেটা মৃত হাসি। হাসিকে কখনও নিয়ন্ত্রণ করা যায় না। যদি তা নিয়ন্ত্রিত হয়, তা হাসি নয়; এটা সেই ধ্যানরত হাসি নয় যার কথা আমরা আলোচনা করছি। এটা নিছক ভিতরের আমিত্বের একটা প্রকাশ, ব্যাস।
রসিকতা করা হলে বা জোক বলা হলে কেন হাস তা বিশ্লেষণ করলে তুমি বুঝবে : প্রথমে কতগুলি যুক্তিদ্বারা সংযুক্ত কথা তোমায় বলা হ’ল। তুমি যখন সেই তৈরি করা যুক্তি আঁকড়ে আছ, তখন পাঞ্চ-লাইন বা আসল শেষ বাক্যটি বলা হ’ল এবং তোমার যুক্তি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল! যে মুহূর্তে তোমার যুক্তি চূর্ণবিচূর্ণ হয়, তোমার মনও চূর্ণবিচূর্ণ হয় এবং তুমি এক মনবিনা অবস্থায় বা ‘সাতোরি’-তে চলে যাও। তুমি তখন বুদ্ধ হলে!
যখন তুমি মনবিনা অবস্থায়, তখন তুমি বর্তমানে। হাসলে তুমি বর্তমানে আছ কারণ হাসলে তুমি মনবিনা অবস্থায় চলে যাও।
যখন তুমি চিন্তাহীন অবস্থায়, তুমি বর্তমানে আছ। যখন তুমি চিন্তার সাথে আছ, তুমি হয় অতীতে অথবা ভবিষ্যতে।
হাসি হ’ল সম্পূর্ণ এবং তা তোমাকে সহজেই নিরাময় ও রূপান্তরিত করতে পারে। এটা মানুষের জন্য সহজপ্রাপ্য সবচেয়ে ভা ল ওষুধ।
জীবন এত মূল্যবান যে তাকে নীরস ও অলস মুহূর্তগুলিতে অপচয় করা ঠিক নয়। হাস এবং তোমার জীবনে শক্তি ও আনন্দ ঢেলে দাও। যে কাজই তুমি কর না কেন, অবিশ্রাম আনন্দ করার সিদ্ধান্ত নাও। আন্তরিক হও, গম্ভীর নয়।
যখন তুমি হাস তুমি চারিদিকে এক শক্তি সঞ্চার কর এবং তা সংক্রামক; তুমি চারপাশে এক আনন্দ ছড়িয়ে দাও যা নিরাময় শক্তিতে (healing energy) পূর্ণ। একইভাবে একজন মানুষ খারাপ মেজাজ নিয়ে এলে, সে তার চারপাশে সেই প্রকার মেজাজ বিকিরণ করে এবং তাতে আশেপাশে লোকজনদের প্রভাবিত হবার খুব সম্ভাবনা থাকে। আমি ডাক্তারদের সর্বদাই কিছু বি শোধক ধ্যান করতে বলি, কারণ তারা সারাক্ষণ রোগীদের সাথে আছে যারা নানারকম নকারাত্মক চিন্তা ও রোগ নিয়ে আসে।
প্রশ্ন : কিন্তু হাসার জন্য তো আমাদের একটা কারণ চাই। কৌতুকপূর্ণ কিছু না পেয়ে আমরা কিভাবে হাসার সিদ্ধান্ত নেব?
আমরা সর্বদাই ভাবি যে আমাদের হাসার জন্য একজন কমেডিয়ান অথবা কোন জোক বা রসিকতা চাই। বর্তমান মুহূর্তে বাস করা শুরু করলে তোমার অস্তিত্ব সুন্দর ও হালকা হয়ে উঠবে। তোমার শ্বাসপ্রশ্বাস, শরীরের ভিতরে খাদ্য রক্তে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া, অস্তিত্বে সমলয়ে ঘটনাগুলি ঘটতে থাকা; সবই কতই না সুন্দর হবে। তুমি কতই না আনন্দ অনুভব করবে এবং তুমি সর্বদা সহাস্যে থাকবে। তোমার সম্পূর্ণ সত্তা হাস্য এবং আনন্দ ঝরাতে থাকবে।
রসিকতায় হাসা ঠিক আছে, কিন্তু অস্তিত্বের সাথে সুর মেলালে তুমি এই বিরাট মহাজাগতিক নাটক কেবল উপভোগ করবে এবং সবকিছুতেই হাসবে। তখন গম্ভীরতার কোন স্থান নেই, আমিত্বের কোন জায়গা নেই। তুমি আর কঠিন নও। তুমি বহুরন্ধ্র (porous) ও কৌতুকপূর্ণ হয়েছ। তখন তুমি অস্তিত্বের খেলা সম্পর্কে এক গভীর উপলব্ধি তৈরি কর এবং তুমি হাস।
তুমি দেখতে সক্ষম হও যে প্রত্যেকেই কেবল এক অভিনেতা যে তার ভূমিকা সম্পর্কে কত গম্ভীর বা রাশভারী হয়ে পড়েছে এবং তুমি তাতে হাস। এই অভিনয়ের সময় একে অপরকে কিভাবে প্রতারিত করছে দেখে তুমি হাস। তুমিও এক খেলা খেলছ বুঝে তুমি হাস! যখন তুমি হাসতে পারছ, তুমি প্রত্যক্ষদর্শী হয়েছ এবং যখন প্রত্যক্ষদর্শী হ’লে, তুমি আমিত্ব, মানে ‘আমি’ ও ‘আমার’, থেকে আলাদা হয়েছ।
একটা ছোট গল্প :
আধ্যাত্মিকতার আসল অর্থকে উদ্দেশ্য করে বৌদ্ধ সন্ন্যাসীদের এক সম্মেলন হয়। প্রত্যেক সন্ন্যাসী মঞ্চে গিয়ে লম্বা লম্বা ভাষণ দিলেন। সবশেষে এক জেন্-সাধুর পালা। তিনি মঞ্চে গিয়ে কেবল হাসতে থাকলেন! তিনি তাঁর সত্তা থেকে হাসতেই থাকলেন। হাসি তাঁর পেট থেকে উঠছিল। তিনি হাসির সাথে ভীষণভাবে আন্দোলিত হতে থাকলেন। তাঁর হাসি এত সংক্রামক ছিল যে সেখানে সবাই কিছু না জেনেই হাসতে লাগল! সব সন্ন্যাসীদের হাসি সেই স্থানে সকারাত্মক শক্তির এক বিরাট ঢেউ সৃষ্টি করল। সন্ন্যাসীরা এক অতি উচ্চ অবস্থায় পৌঁছালেন। তাদের চিন্তা চূর্ণবিচূর্ণ হয়ে গেল এবং তাদের সত্তা আনন্দে ভরে গেল। জেন সাধু শেষে বললেন, ‘এটাই আসল আধ্যাত্মিকতা’
হাসি সর্বোচ্চ আধ্যাত্মিক গুণ। তা তোমাকে জীবনমুক্ত করতে পারে! হাসি এক মহৎ নিরাময়-শক্তি। যদি তুমি তোমার রোগকে দেখে হাস, তুমি নীরোগ হবে। অস্তিত্বের শক্তির সাথে সংযুক্ত হবার জন্য হাসি এক সুন্দর উপায়। হাসি তো এক বিশুদ্ধ নিরাময় শক্তি।
আমাদের ধ্যান অনুষ্ঠানে আমরা সর্বদাই হাস্য ও নৃত্য অন্তর্ভুক্ত করি। বুদ্ধ হবার জন্য তা সবচেয়ে সহজ উপায়! নাচ তোমাকে সরল ও হালকা করতে পারে। হাস্যের মত নৃত্যও এক সহজ এবং উপভোগ্য ধ্যান। চিন্তামুক্ত হয়ে যখন তুমি নৃত্য কর, তুমি নিজেই নৃত্য হয়ে যাও। তখন তোমার থেকে শক্তি প্রবলভাবে প্রবাহিত হয়।
চিন্তামুক্ত হয়ে তুমি তখনই নাচতে পার, একমাত্র যদি তুমি তোমার মেকি পরিচয় থেকে মুক্ত হয়েছ। যতক্ষণ পর্যন্ত তুমি ভাব যে তুমি একজন কেউ, আনন্দে নাচতে পারবে না। নৃত্য অন্তরের আনন্দের এক বহিঃপ্রকাশ। আর আমি প্রোগ্রাম করা নাচের কথা বলছি না যেখানে কোন পদক্ষেপের পরে কোন পদক্ষেপ আসবে তা আগে থেকেই ঠিক করা থাকে। আমি বলছি তোমার তথাকথিত পরিচয়কে মুছে ফেলে অস্তিত্বের সাথে এক হয়ে যাওয়া সম্বন্ধে এবং সেই আনন্দে নেচে ওঠা প্রসঙ্গে।
আত্ম-সচেতন মানুষেরা আত্মশ্লাঘী (egoist)। অন্যেরা তাদের নাচ দেখে কি বলবে তাতে তারা বিব্রত। তাই তারা চুপচাপ বসে থাকে। তারা তাদের আমিত্বকে পাহারা দেয় এবং জীবনের আনন্দকে একদম হারিয়ে ফেলে।
কখনোসখনো তোমার ঘরে কোন গান বাজাও ও তার সাথে নৃত্য কর। একদম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও। তা একটা গভীর ধ্যান হতে পারে এবং তা তোমাকে তোমার মনের সীমা অতিক্রম করাতে পারে এবং তোমাকে একভাবে রূপান্তরিত করবে যা কথা পারে না। স্বাভাবিক হও। অভিনব হও। যারা তোমার নাচের সমালোচনা করছে তারা তো নাচের আনন্দকে একদমই হারিয়ে ফেলেছে। তাদের জন্য বিব্রত হয়ো না। কেবল দ্রবীভূত হও এবং নৃত্য হয়ে যাও। আমিত্ব ঝেড়ে ফেলার জন্য ও অস্তিত্বের সাথে এক হয়ে যাবার জন্য, হাস্য ও নৃত্য সবচেয়ে সহজ প্রক্রিয়া।
প্রশ্ন : আমার কখন জানতে পারব যে আমাদের আমিত্ব বা অহংবোধ আর নেই?
উত্তর : সহজভাবে বলতে গেলে, তুমি যখন নিজেকে আর আলাদা সত্তা হিসাবে অনুভব কর না, তোমার আমিত্ব দ্রবীভূত হয়েছে। যখন তুমি জীবনমুক্ত হও, তোমার আমিত্ব পরিপক্ক ও বিদূরিত হয়। তোমার আমিত্ব মুছে গেলে আগের মত আর বিরোধ করবে না এবং অস্তিত্ব তোমার মধ্য দিয়ে সহজেই প্রবাহিত হবে।
তুমি জান কি না জান, মান কি না মান, পছন্দ কর কি না কর, অস্তিত্ব প্রতিটি মিনিটে তোমার মধ্য দিয়ে প্রবাহিত হতে চেষ্টা করছে, কিন্তু তুমি আমিত্বতে এত পূর্ণ যে তুমি তা হতে দিতে পারছ না। তুমি অস্তিত্বের সাথে সংযোগসাধন করতে অসমর্থ এবং তাই তুমি আমিত্ব, অজ্ঞান ও দুর্দশা নিয়ে বাস কর।
তুমি আমিত্বতে এতই পূর্ণ যে তুমি তোমার সত্তা থেকে অনেক দূরে বাস করছ। তোমার ভিতরে অনেক পুঞ্জীভূত জিনিষ হয়ে গেছে। তোমাকে তাদের থেকে মুক্ত হতে হবে। এক জন্ম নয়, এই জিনিষগুলি অনেক জন্ম ধরে পুঞ্জীভূত হয়েছে। এমনকি নিজের জন্য তোমার ভিতরে স্থান নেই! আর সেজন্য তুমি তোমার ভিতরে সত্তা থেকে না করে তোমার চৌহদ্দি বা বাহ্যসীমা থেকেই সর্বদা কাজ করে যাচ্ছ।
আমিত্ব দ্রবীভূত হলে তোমার আলাদা অস্তিত্ব থাকে না। তুমি অস্তিত্বে নিমজ্জিত হও! জীবনমুক্ত মাষ্টারেরা এই অবস্থাতে থাকেন। আমি প্রায়ই লোকেদের বলি, ‘যা তুমি নও তা ধ্বংস কর।’ লোকেরা আমার দিকে অবাক হয়ে তাকায়। আমার এটা বলা মানে আমি বোঝাতে চাইছি যে তুমি হলে তোমার ভিতরের সত্তা। সেই সত্তা, তুমি যা নও – সেই নানারকম সক্রিয় ও অক্রিয় আমিত্ব দ্বারা কলুষিত। এগুলোকেই তোমার ধ্বংস করা দরকার এবং সেটাই বোঝাতে চাইছি যখন আমি বলি , ‘যা তুমি নও তা ধ্বংস কর। তোমার তখন হবে!’
তুমি অস্তিত্বের এক অংশ এবং যাই তোমাকে অন্যথা ভাবায় তা আমিত্ব। একটা মাছ, সে পছন্দ করুক কি না করুক, মানুক কি না মানুক, বিশ্বাস করুক কি না করুক, সে তো সাগরেরই অংশ। সে দুটি জিনিষ থেকে একটি বেছে নিতে পারে। সে সাগরে খুশী হয়ে বাস করতে পারে অথবা সাগরের সাথে লড়াই করে নিজের জীবন দুর্দশাগ্রস্ত করে বাস করতে পারে।
যদি তুমি অস্তিত্বের সাথে প্রবহমান হও , তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। তুমি হবে সংবেদনশীল , সৃজনশীল ও প্রবহমান।
একটা ছোট গল্প :
একজন শিক্ষক তার ছাত্রদের চড়ুইভাতির জন্য বাইরে নিয়ে গেলেন। তারা খেলল, খাবার খেল ও আনন্দ করল। হঠাৎ শিক্ষক আকাশে এক সুন্দর রামধনুর দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করালেন। ছোটরা বিস্ময়ে রামধনু দেখল। শিক্ষক তাদের লক্ষ্য করে বললেন, ‘ঠিক আছে, চলো, এই রামধনু যিনি বানিয়েছেন সেই শিল্পীর জন্য হাততালি দেওয়া যাক।’ ছোটরা প্রথমে কিছুক্ষণ গুলিয়ে ফেলেছিল, কিন্তু তারা শীঘ্র বুঝতে পারল ও করতালি দ্বারা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি করল!
ছোটদেরকে তাদের চারপাশের অস্তিত্বের সৌন্দর্যের মর্ম উপলব্ধি করার শিক্ষা দেওয়া প্রয়োজন নতুবা তারা অস্তিত্বের সাথে সংযোগ হারিয়ে ফেলবে এবং অহংবাদী হয়ে উঠবে। তাদের যন্ত্রবৎ ও অহংবাদী হতে দেওয়া উচিৎ নয়। তাদের বহুরন্ধ্র ও সংবেদনশীল করে গড়ে তোলা উচিৎ।
তুমি যখন অস্তিত্বের মর্ম উপলব্ধি করতে পারবে, তখন তুমি তার নিকট এসেছ। সম্পূর্ণ অস্তিত্বই সৃজনশীলতা। একজন সৃজনশীল ব্যক্তি তার মনের চেয়ে হৃদয়ের বেশী কাছে থাকে। তুমি যখন সৃষ্টি কর , তুমি ভগবানের নিকটে যাও। ভগবান স্রষ্টা, সৃষ্ট এবং সৃষ্টি। যখন সৃষ্টি কর, তুমি তোমার সত্যকে প্রকাশ কর যা অস্তিত্বের গুণ। যখন তুমি সৃষ্টি কর , তুমি অস্তিত্বের প্রতি তোমার প্রেম ও আদর দেখাচ্ছ; তুমি অস্তিত্বে আরও একটু সৌন্দর্য যোগ করছ।
যখন তুমি অস্তিত্বের বিস্ময়ে পূর্ণ, তুমি সৃষ্টি করতে পার। অন্যভাবে, তুমি যখন আমিত্বে ভরপুর, তুমি সৃষ্টি করতে পার না এবং যদিও সৃষ্টি কর, তোমার সৃষ্টি হবে এক মৃত উৎপাদন। সেটা হবে এক প্লাস্টিকের গোলাপের মত, যাকে দেখতে হয়ত নিখুঁত, কিন্তু কোন সুগন্ধ ও জীবন নেই। একজন শিল্পী যখন প্রেমময় হয়ে সৃষ্টি করেন , তিনি সৃষ্টিতে এক বিশেষ গুণ প্রদান করতে পারেন। তিনি যদি অহংভাব থেকে সৃষ্টি করেন, সেই সৃষ্টি তো মৃতবৎ হয়ে যায়।
তুমি যখন অস্তিত্বের সাথে ঐক্যতানে নেই , তুমি অস্তিত্বের সুরভি হারিয়ে ফেলবে। যেন সুন্দর সুরভি তোমাকে ঘিরে ফেলেছে , আর তুমি দুর্গন্ধময় আঙ্গুল দিয়ে নাক বন্ধ করছ। এটাই আমিত্ব বা অহংভাব। যখন তুমি অস্তিত্বের সুরভির অভিজ্ঞতা লাভ করেছ , তুমি তার মধ্যে সমলয় অভিজ্ঞতা করা শুরু করবে।
তুমি সমস্ত অস্তিত্বের সাথে অনুরণিত হতে পারবে। তুমি দেখতে পারবে যে প্রতিটি পাতা ও প্রশাখা হ’ল অস্তিত্ব বা ভগবানের রচিত এক অর্কেস্ট্রা। যখন তুমি এই অবস্থায় আছ, তুমি যা খোঁজ তা পেয়ে যাও, কারণ তুমি অস্তিত্বের সাথে একই সুরে বাঁধা আছ। জীবন তখন অলৌকিক হয়ে যায়! তাকে আমরা বলছি অস্তিত্বের সমলয় (synchronicity of existence)।
আর একটা জিনিষ বোঝ : তুমি যখন অস্তিত্বের সাথে অনুরণিত হও, তুমি লোভী হয়ে অন্বেষণ করবে না। সহজভাবেই অস্তিত্ব তোমাকে প্রতি মুহূর্তের প্রয়োজনীয় জিনিষ দিতে থাকবে - এমনকি তুমি তা খোঁজার আগেই। এটাই আমি বোঝাতে চাই যখন আমি বলি, ‘তুমি যাই খোঁজ, তাই পাবে।’
সমস্যা হ’ল আমরা অস্তিত্ব থেকে নিজেদের অনেক দূরে সরিয়ে নিয়ে গেছি। অস্তিত্ব আমাদের উৎস এবং তা আমা দেরই গভীরে আছে। তাই এই ব্যাপারে আমাদের বারংবার স্মরণ করিয়ে দেওয়া দরকার। প্রথমে চারপাশের সৌন্দর্যে গুণমুগ্ধ হয়ে ও তার গুণগান করে তুমি তোমার আমিত্ব মুছে ফেলা শুরু করতে পার। তাতে তোমার ভিতরে রূপান্তরের বীজ বপন শুরু হবে। এটা তোমাকে বোঝাবে যে তোমার আমিত্বের চেয়ে শক্তিশালী এক জীবনীশক্তি আছে যা এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছে।
অস্তিত্বের কাছে যতই নিজেকে হারাও, ততই তুমি আমিত্বহীন হয়ে ওঠ। আর যতই আমিত্বহীন হও , আরও বেশী করে তুমি নিজেকে অস্তিত্বের কাছে হারিয়ে ফেল!
প্রশ্ন : বুদ্ধি দ্বারা যদিও আমরা বুঝি যে আমাদের আমিত্বকে সমর্পণ করা উচিৎ, কিন্তু আমরা তা করতে পারি না। কেন?
দ্যাখো, মানুষ কখনই সম্পূর্ণভাবে সমর্পণ করতে চায় না। সে সর্বদা কোন একটা কিছু আঁকড়ে ধরতে চায় এবং সেই ‘একটা কিছু’ হ’ল তার আমিত্ব। তোমার আমিত্ব তোমার শক্তি। তুমি তাকে বহু বছর ধরে কত ভাল করে পাহারা দিয়ে ছ। তোমার অস্তিত্বের ভিত্তি হল তোমার আমিত্ব।
তুমি জান না যে তোমার আমিত্ব ছাড়িয়ে এক দুনিয়া আছে যেটা এখন যা অনুভব করছ তার চেয়েও অনেক বেশী আনন্দপূর্ণ।
তোমার আমিত্ব তোমার কাছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। কিন্তু সহজ সত্য হ’ল - তোমাকে সেটা মুছে ফেলতে হবে।
এটা অনেকটা এরকম : কল্পনা কর যে একটা বীজ বপন করা হয়েছে। গাছ হবার জন্য বীজকে বিদারিত হতে হবে, তাই নয় কি? বীজ যদি ভাবে সে গাছ হবার পরে বিদীর্ণ হবে, তা কি সম্ভব? না! একই ভাবে প্রস্ফুটিত হবার জন্য, মানুষকে তার আমিত্বকে বিদীর্ণ করতে হবে। যত বেশী সময় সে তার আমিত্বকে প্রহরা দেয়, ততই সে নিজের প্রস্ফুটন স্থগিত রাখছে।
মানুষ তার মাস্টারের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত জানেই না যে সে কোথায় আটকে আছে, তার আমিত্ব তাকে কোথায় বাধা দিচ্ছে। কিন্তু একবার তার মাস্টারের সাথে দেখা হলে সে জানবে! সে রূপান্তরিত হতে পারবে। মাস্টারের একমাত্র উদ্দেশ্য হ’ল তাঁর প্রতিটি শিষ্যের আমিত্ব মুছে ফেলা।
যখন তুমি মাস্টারের কথা ও কাজ তোমার যুক্তি দ্বারা বোঝার চেষ্টা কর তোমার কাছে তা আকস্মিক ও অনুপযোগী মনে হবে । কিন্তু তা সত্যে গর্ভবতী; তোমার আমিত্বকে ধ্বংস করার একমাত্র উদ্দেশ্য নিয়ে তা অন্তঃসত্ত্বা। মনুষ্যজাতির ওপরে নিছক করুণা করেই একজন মাস্টার নিজে থেকে অবতরণ করেন। তাঁর নিজের জন্য বা অন্য কারো জন্য কোন কায়েমী স্বার্থ নেই। তিনি কামনার বিশ্বাসঘাতক সমুদ্র থেকে বহু ঊর্ধ্বে। তিনি এখানে এসেছেন কেবল তোমাকে তাঁর অবস্থায় তুলে নেবার জন্য ; এক চিরন্তন আনন্দের অবস্থায় - এমন এক অবস্থা যেখানে ‘আমি’ ছাড়া কেবল চেতনা বিদ্যমান।
দেবী বা স্ত্রীশক্তি-তত্ত্বের ৭০০ সংস্কৃত শ্লোক সম্বলিত চণ্ডীপাঠে আছে যে কিভাবে চণ্ডীদেবী নানা দুষ্ট অসুরকে বধ করেন। এটা এই নয় যে দেবী প্রকৃত মানুষদের বধ করেন। যদি তিনি আসল মানুষদের হত্যা করে থাকতেন, আমরা তাঁকে চণ্ডীপাঠ দ্বারা পূজা করতাম না!
সাংকেতিকভাবে অসুরেরা মানুষের ভিতরের নানা দুর্বৃত্তি ও আমিত্বকে প্রতীকীকরণ করে এবং মানুষকে আমিত্ব থেকে মুক্ত করার জন্যই দেবী এই আমিত্বকে বধ করেন। আমাদের সেটা বুঝতে হবে। মহিষাসুর নামে এক অসুরের মহিষের মাথা ছিল ! এটা আমাদের বোঝানোর জন্য যে আমাদের কেউ কেউ খুবই মোটা মাথার এবং মাস্টার বারবার তাঁর পথে নিয়ে যাবার জন্য জাগাতে চেষ্টা করলেও আমরা নিজেদের রাস্তাতেই দৃঢ়ভাবে টিকে থাকি। আমরা মাস্টারের ডাকে সংবেদনশীল নই। এটা বোঝ যে মাস্টারের সাথে ঝগড়া করা হ’ল নিজেকে সর্বোচ্চ শাস্তি দেওয়া। তোমায় সত্যি কথা বলি, যখন তুমি মাস্টারের সাথে ঝগড়া কর , কেউ তোমার জন্য তার চেয়ে বেশী খারাপ করতে পারবে না। তুমি নিজেই নিজের যথেষ্ট খারাপ করে ফেল।
যাই হোক, মাস্টার জানেন যে কিভাবে কাউকে নিজের মত করে প্রস্ফূটিত করাতে হয়। তাঁর কাছে কেবল বিশ্বাস ও সাহস নিয়ে তোমায় নিজেকে খুলে ধরতে হবে।
প্রশ্ন : যদিও আমি জানি যে আপনি আমার মাস্টার, আপনার উপস্থিতিতে আমি দ্বিধাগ্রস্ত ও ভীত থাকি।
উত্তর : এই কথাটি বলা মানে তুমি তোমার ভয়কে দমন করতে চাও। তুমি ঝাঁপ দেবে বলে ঠিক করেছ।
আমাকে ব্যাখ্যা করতে দাও। তোমার সত্তা পরিষ্কারভাবে আমায় চিনতে পেরেছে; কিন্তু তোমার মন লড়াই করছে। তোমার সত্তা আমায় চিনতে না পারলে তুমি বারবার আমার কাছে আসতে না। আমার কাছে আসার জন্য বাড়ীতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, ঠিক কিনা? তোমার পক্ষে সবচেয়ে সোজা পথ হ’ল বাড়ীতে থাকা ও নিজের কাজ করা। তা হয়ত তোমার পরিবারকে খুশী রাখত।
কেন এরকম হয় যে তুমি বারবার আশ্রমে আসতে চাও এবং আমায় দেখতে চাও? এখানে আসার জন্য কেন তুমি বাড়ীতে বারবার কলহের সম্মুখীন হও? কেবল বাড়ীতে থাকা ও সবাইকে খুশী রাখা কি অনেক সহজ কাজ নয় ? কারণ হ’ল, যে আকর্ষণ তুমি অনুভব করছ তা সত্তা স্তর থেকে আসছে। একবার যখন তোমা র সত্তা আমাকে চিনেছে, তা তোমাকে ফিরে যেতে দেবে না। চেষ্টা করে দেখ, তুমি পালাতে পারবে না!
তোমার সত্তা এখন আমাকে চেনে। কিন্তু তোমার মন যেন এক বাধা। সর্বদা হৃদয়কে অনুসরণ করতে স্মরণ রেখ। সেটাই তোমার এখানে করা দরকার। যখন হৃদয়কে অনুসরণ কর, তুমি আমাতে পৌঁছাবে। যখন তুমি মনকে অনুসরণ কর, তুমি আমাকে হারাতে থাকবে।
তুমি আমার কাছে নিজেকে হারাবার জন্য কত ভয়ে আছ। সেটাই তোমার সমস্যা। তোমার আমিত্ব বিপদে পড়েছে। নিজের পরিচয় হারানোর ভয়ে অসুরক্ষিত বোধ কর। অবাক হতে শুরু কর যে নিজের পরিচয় ছাড়া তুমি কোথায় চলে যাচ্ছ। আমার সামনে এলে তোমার আমিত্ব এক গুরুতর সংকটের সম্মুখীন হয়।
আমিত্ব সঙ্গে সঙ্গে তার আহার্য চায় এবং একমাত্র আমার কাছ থেকে পালিয়েই তাকে তা দেওয়া যায়। হাতির শুঁড়ের মত তোমার মন দুলতে থাকে, একদিকে আমার জন্য গভীর ভালবাসা আর অন্যদিকে প্রচণ্ড ভয়।
মনে রেখ প্রেম হৃদয় থেকে আসে, কিন্তু ভয় আসে মনে থেকে। সর্বদা, সর্বদাই তোমার হৃদয়কে অনুসরণ কর। প্রেম স্বাভাবিক; ভয় সামাজিক। ভয় ও সন্দেহ গভীরভাবে সম্বন্ধিত এবং তোমাকে ভিতরে নিছক নিয়ন্ত্রণ করছে।
ভাল করে বুঝে নাও যে সন্দেহ করা খারাপ নয়। সন্দেহ হ’ল জীবনমুক্তির জন্য তোমার টর্চ। মনের পক্ষে সন্দেহ ছাড়া এগিয়ে চলা খুব কঠিন। কিন্তু তোমার সন্দেহগুলিকে সর্বশেষে বিশ্বাসে রূপান্তরিত করতে হবে। একমাত্র তাহলেই তুমি অগ্রসর হয়ে চলেছ। যখন তুমি ভিতরের দিকে চল, এটা হবে।
প্রশ্ন : আমাদের কি করা উচিৎ?
কেবল সম্পূর্ণরূপে প্রেমে পড়, ব্যাস। পুরোপুরি প্রেমে পড়া মানে সমগ্রভাবে আমিত্বহীন অবস্থায় চলে যাওয়া। সেইজন্য একজন মাস্টার যিনি আমিত্বহীন অবস্থায় আছেন, তিনি কেবলমাত্র প্রেম ও করুণা করতে সক্ষম। অন্য সমস্ত আবেগ, যেমন ক্রোধ, বিরক্তি ইত্যাদি তাঁর অসীম প্রেমেরই কৃত্রিম প্রকাশ। তিনি ক্রোধিত বা বিরক্ত হওয়ার ভান করেন। তিনি তোমার স্তরে নেমে আসেন, তোমার স্তরের আবেগকে ভান করেন এবং তোমাকে উপলব্ধির আরেকটি স্তরে নিয়ে যান, ব্যাস। তিনি তোমার ভাষায় ততক্ষণ কথা বলেন যতক্ষণ না তুমি তাঁর ভাষা - অস্তিত্বের ভাষা, বুঝতে পার।
প্রশ্ন : কিন্তু আমরা কিভাবে সম্পূর্ণভাবে প্রেমে পড়তে পারি? মনে হয়, বলা সোজা, করা কঠিন!
প্রথম জিনিষ হ'ল যাই কর তাতে তোমার চেতনার বন্যা ঢেলে দাও। প্রত্যক্ষদর্শী হও। তুমি অনুভব করতে থাকবে যে এই পুরো জিনিষটাই একটা নাটক এবং তুমি প্রসঙ্গক্রমে তাতে একটি ভূমিকা নিয়ে সেই নাটককে কেবল প্রত্যক্ষ করছ। দ্বিতীয়ত যা কিছু দেখছ তার সম্বন্ধে বিচার করা বন্ধ কর। যখন বিচার করা বন্ধ কর, তুমি সবাইকে ও সবকিছুকে পুরো সরল হয়ে শুধুমাত্র ভালবাসবে।
যখন বিচার করতে থাক, কি ‘আছে’, সেটাকে দেখতে পাও না, যা দেখতে চাও কেবল সেটা দেখ। আমরা বেশীর ভাগই আমাদের মতামত আগে তৈরি করে ফেলি। তারপর আমরা শুধুমাত্র তাদের ভিত্তি করে কাজ করি। যা কিছু দেখি, প্রথমেই আমাদের মতামতের মধ্য দিয়ে তাদের দেখি।
এইভাবে কাজ করলে আমরা জিনিষগুলি যেভাবে আছে সেই অবস্থায় তাদের কিভাবে দেখব? আমরা কিভাবে কখনও প্রেমে পড়ব? তুমি প্রেমে পড়তে পার যদি তুমি সমস্ত কিছু সতেজ ও সরলভাবে সাদরে গ্রহণ করতে পার। কিন্তু তুমি কি কর? তুমি প্রেমের জন্য ভাল মন্দ বিশ্লেষণ করতে থাক। বিশ্লেষণ শুরু করলে তো তুমি প্রেম হারিয়ে ফেলবে। সর্বশেষে যখন তুমি সেটা করতে সিদ্ধান্ত নেবে, তখন হয়ত অনেক দেরী হয়ে গেছে।
দ্যাখো, একমাত্র তোমার আমিত্ব হারিয়ে ফেলার জন্য গুরু-শিষ্য সম্বন্ধ রয়েছে। যখন তুমি একা আছ, তুমি তোমার আমিত্ব হারাতে পারবে না। তোমার আমিত্ব মুছে ফেলার জন্য গুরু বা মাস্টার সেই মাধ্যম বা সাহায্য। তুমি তাঁর মধ্যে যত মিলিয়ে যাও , ততই তুমি নিজেকে খুলে ধরতে পারবে এবং তোমার আমিত্বকে হারাবে। কখন তুমি জানবে যে তোমার আমিত্ব মুছে যাচ্ছে? যখন তুমি এক নির্দিষ্টপ্রকার আনন্দ অনুভব করা আরম্ভ করবে যা আগে কখনও করনি।
তুমি কোন কারণ ছাড়াই আনন্দ অনুভব করতে শুরু করবে। শুধুমাত্র বিদ্যমান থাকাই তোমায় খুশী রাখবে। অবশ্যই, মাস্টারের সাথে তোমার আমিত্বের সার্জারী সর্বদাই চলছে এবং আমিত্বকে চিরে ফেলার জন্য কখনও কখনও কষ্ট হবে। কিন্তু যখন সেই সব মুহূর্তগুলি থেকে বেড়িয়ে এলে, তুমি তোমার এগিয়ে চলার রাস্তায় সামনে দিকে অনেকগুলি পদক্ষেপ এগিয়ে গেলে এবং তুমি বিনা কারণে অসীম আনন্দ অনুভব করবে।
কেবল ছোটদের দ্যাখো। তারা জীবনের জন্য কত উৎসাহী। তার কত প্রেমময়। কখনও কি অবাক হয়ে ভেবেছ যে তুমি তাদের মত এত উৎসাহী কেন নও? একসময় তুমি তাদের মতই ছিলে, তাই নয় কি? তাহলে এই উৎসাহ ও সরলতা আমরা কোথায় হারিয়ে ফেললাম?
একজন অংশগ্রহণকারী সাহস করে বলে, ‘স্বামীজী, আমরা বড় হয়েছি ও আরও বেশী পরিপক্ব হয়েছি। আমরা তাদের চেয়ে বেশী অভিজ্ঞতা লাভ করেছি।’
অভিজ্ঞতা কিসের? একঘেয়েমি জনিত বিরক্তি? পরিষ্কার করে বোঝ : আমরা সবাই ভাবি যে আমরা বাচ্চাদের তুলনায় বেশী পরিপক্ব এবং জীবনের প্রতি আমাদের মনোভাব বাচ্চাদের চেয়ে বেশী সঠিক। আমরা ভাবি যে জীবনে অনেক পথ চলে বাচ্চাদের এই পরিপক্বতা লাভ করতে হবে।
সত্য হ'ল, আমরা এত বুদ্ধিবৃত্তিক (intellectual) হয়ে পড়েছি যে আমরা আমাদের হৃদয়ের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছি। আমরা পুরোপুরি মন থেকে কাজ করি। এমনকি আমাদের আবেগগুলিও মন দ্বারা নির্দেশিত হয়। আমরা আমাদের সত্য থেকে আবেগভরে কোন কাজ করি না। আমরা আমাদের অন্তঃস্থল থেকে বিচ্ছিন্ন।
আমরা যখন এই পৃথিবীতে আসি, আমারা এক আনন্দ-উদ্যাপন ও স্বতঃস্ফূর্ততার অবস্থায় থাকি। তদনন্তর বছর ধরে সমাজ আমাদের নিয়ন্ত্রণ করে এবং আমাদের জন্য মন সৃষ্টি করে। মন তারপর নিজেকে ঘনীভূত করে এবং নিজের শর্তাবলী আমাদের ওপর চাপাতে থাকে। আমাদের স্বতঃস্ফূর্ততা কোথায় হারিয়ে যায়।
তোমাদের বলি, এই আমিত্ব মুছে ফেলার প্রক্রিয়ায় আমরা আমাদের ভিতরের শিশুটিকে পুনরায় আবিষ্কার করতে চেষ্টা করছি। আমরা যখন ছোট ছিলাম, আমারা ঈশ্বরের অনেক নিকটে ছিলাম। যতই বড় হই ও তথাকথিতভাবে পরিপক্ব হই, আমাদের ওপরে সামাজিক নিয়ন্ত্রণ ভিতরের শিশুটাকে নষ্ট করে ফেলে।
কত লোকে আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, এত চরম সত্যের কথা বলেও, কিভাবে আপনি এত শিশুসুলভ?’ এখন আমাকে বল, আমি বড় হইনি ও পরিপক্ব হইনি বলে কি আমি শিশুসুলভ? না! তুমি নিজের সুবিধা দেখে তোমার দার্শনিক ভঙ্গীতে সহজভাবে জিনিষগুলিকে ব্যাখ্যা করে ফেল।
কিন্তু সামাজিক নিয়ন্ত্রণ ছাড়া আমাদের কোন প্রশিক্ষণ ছাড়াই সাঁতার কাটা ও ওড়ার সক্ষমতা আছে। তোমাদের এটা উদ্ভট লাগতে পারে, কিন্তু তা সত্যি। আমাদের ভিতরে এইসব সামর্থ্য আছে। যদি আমরা কারো কাছ থেকে শুনে না থাকি যে আমাদের সন্তরণ ও উড্ডয়নের ক্ষমতা নেই, আমরা কিন্তু এই দুটি কাজ নিজে থেকেই করতে পারি। দেখা গেছে যে নবজাত শিশুকে সুইমিংপুলের জলে ছেড়ে দিলে সে তার স্বভাববশত ভেসে থাকতে জানে।
আমিত্ব নিজেকে কতভাবে প্রকাশ করে এবং তার মত করে আমরা প্রতিটি মিনিট জীবনযাপন করি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা আসলে মুখোশ পরে থাকি। মায়ের সঙ্গে ব্যবহার করার একটা মুখোশ, বাবার সঙ্গে ব্যবহার করার জন্য অন্য একটা মুখোশ, অফিসে বসের জন্য অন্য আরেকটা এবং এরকম কত মুখোশ। যতক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্ট মানুষের জন্য সঠিক মুখোশ ব্যবহার করি, ঠিক আছে। যেই মুহূর্তে কারো সামনে ভুল মুখোশ পরি, তখন আমিত্ব একেবারে সামনে এসে পরে। তোমাকে কেবল সুদক্ষ হয়ে মুখোশগুলি পরিবর্তন করতে হবে এবং নাটকটা উপভোগ করতে হবে। তার অর্থ তোমার সত্য ঘনীভূত হয় নি । তুমি প্রত্যক্ষদর্শী হলে এবং সেই খেলায় জড়িয়ে পড় নি।
তুমি কেবল তখনই উপভোগ করতে পার যখন তুমি জানতে পার যে তুমি মুখোশ ছাড়িয়ে অন্যকিছু। নতুবা তুমি মুখোশে আসক্ত হয়ে উঠবে এবং জীবনের সম্পূর্ণ চারুত্ব হারিয়ে ফেলবে। যখন তুমি জেনে যাও যে তুমি কেবল মুখোশ ব্যবহার করছ , তোমার বাসনাগুলি ঝরে পড়বে।
এটা অনেকটা এরকম : যখন তুমি বড় হও, তুমি তোমার খেলনাগুলি নিজে থেকেই ফেলে দাও। খেলনাগুলি তোমাকে আর আকর্ষণ করে না। একইভাবে, যখন এই মুখোশগুলির দিকে বুদ্ধি সহকারে তাকাবে, সেগুলির জন্য তোমার কোন বাসনা থাকবে না, তুমি কেবল সেগুলিকে ব্যবহার করবে ও এগিয়ে চলতে থাকবে।
আমিত্ব নানা ধূৰ্ততা সহ প্রকাশ পায়। তাই তার সম্বন্ধে এত সব ব্যাখ্যার প্রয়োজন। এইসব তোমাকে দেখতে সাহায্য করবে যে তোমার অন্তর্য়াত্রার পথে তুমি নিজে কোথায় কোথায় বাধা হয়ে আছ।
তোমার ভিতরে যত কম বাধা থাকে, তুমি তত তরল ও প্রবহমান হও। ভিতরে বাধা কম থাকলে তুমি আরও বেশী বহুরন্ধ্র ও অরক্ষিত হবে। ভিতরে বেশী বাধা থাকলে তুমি কঠিন হও ও তোমাকে ভেদ করা শক্ত। তোমার আমিত্ব সবকিছুতেই এ কটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়।
উদাহরণস্বরূপ, যখন কেউ তোমায় কিছু বলে, তোমার তাতে প্রথম প্রতিক্রিয়া কি হয়? তোমার প্রথম প্রতিক্রিয়া হয় একরকম বাধা, একটা 'না।' 'না' বলে আমিত্ব কতই না তৃপ্তি পায়! তুমি নিজেকে ভিতর থেকে বলিষ্ঠ ও দৃঢ় অনুভব কর। আর ‘হ্যাঁ' বলে নিজেকে তরল ও অরক্ষিত অনুভব কর। তোমার আমিত্ব বশবর্তিতা অনুভব করে। তাই তুমি বল, ‘না।'
সেইজন্য ঘরে, স্কুলে, কর্মক্ষেত্রে বা যে কোন জায়গায় নিয়মভঙ্গ করতে তোমার ভাল লাগে। যেই মুহূর্তে তুমি কোন নিয়ম ভাঙ্গ, তোমার নিজের সম্পর্কে একটা মহান অনুভূতি হবে। ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ও কলেজের ছাত্রদের ভাল লাগে। কেন? কারণ তারা নিয়ম ভেঙ্গে ভাল বোধ করে। ছোট বাচ্চাদের যেই বলবে যে তাদের কিছু একটা জিনিষ নিতে নেই, তারা সেই জিনিষটাই চাইতে থাকবে। বড়রাও একে অপরকে নানাভাবে অমান্য করে খুশী হয়।
স্বামী-স্ত্রী কোন পরামর্শে কদাচিৎ প্রথমবারেই সহমত হয়! আমাদের ভক্তদের কথাই ধরা যাক। যদি পতি প্রথমে আমার সাথে সংযুক্ত হয়, স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া হবে খালি আমাকে বাধা দেওয়া। সে হয়ত আমার বই লুকিয়ে পড়ে এবং তা ভাল লাগে, কিন্তু পতির সামনে সে আমাকে গ্রহণ করতে ইচ্ছুক হবে না। একই জিনিষ হয় যদি পত্নীরা আমার দিকে প্রথমে সংযুক্ত হয় । পতিরা সেই পত্নীদের কঠিন অবস্থায় ফেলতে থাকে, যতক্ষণ না পতিরা সর্বশেষে আমার সুরে সুর মেলায়।
আমিত্বের এরকমই খেলা। ‘হ্যাঁ' বললে কোন বাধা ছাড়াই তোমাকে তরল অবস্থায় স্বাভাবিকভাবে প্রবহমান রাখবে। তার মানে এই নয় যে তুমি অন্ধভাবে 'হ্যাঁ' বলবে। না! তার মানে, তোমার আমিত্বের প্রভাব ছাড়া নিজের স্বতঃস্ফূর্ততার ওপরে আস্থা রেখে সিদ্ধান্ত নাও, ব্যাস। স্বতশ্চলভাবে তুমি সঠিক পথে চলে যাবে।
এটা বুঝে নাও যে ‘না’ বলা মানে কোন সতর্ক চাল বা কোন সুরক্ষা শক্তি নয় যা তোমার হিতসাধনকারী দেবদূত হবে। তুমি প্রতিরোধ ও পূর্বকল্পনা ছাড়া উন্মুক্ত হয়ে থাক, ব্যাস।
মন্তব্য: কিন্তু স্বামীজী, আমি এখন পর্যন্ত ভাবছিলাম যে নিজের গুরুত্ব দাবি করাই আমিত্বের একমাত্র প্রকাশ।
না! আমিত্ব নানা রূপে আসে : সক্রিয় ও অক্রিয়, যা আমরা এখন পর্যন্ত আলোচনা করছিলাম। সেইজন্য এটা বোধগম্য করা বেশ দুরুহ।
সক্রিয় আমিত্ব এবং অক্রিয় আমিত্ব
সক্রিয় আমিত্বকে সহজেই চেনা যায়। সক্রিয় আমিত্বপূর্ণ মানুষেরা উদ্ধতভাবে ব্যবহার করবে; তারা নিজের গুরুত্ব খোলাখুলিভাবে দাবি করবে; তারা লোকের সামনে নত হবে না; তারা অহংকারী হবে। মাস্টারের পক্ষে এই আমিত্বের সাথে কারবার করা সহজ। তাঁকে কেবল কয়েকবার এই আমিত্বকে জোরে ধাক্কা দিতে হবে এবং তা চূর্ণ হবে!
একটা ছোট গল্প :
একজন জুয়া খেলে তার সব ধনসম্পদ হারিয়ে ফেলল ও ভিখারী হয়ে গেল। একদিন সে রাস্তা র পাশে এক ছোট
হোটেলে গিয়ে টেবিলে ব্রেকফাস্টের জন্য বসল। ওয়েটার অর্ডার নিতে এল।
লোকটি অবাক হল। ওয়েটার ছিল তার পুরানো বন্ধু ও তার মতই আগে ধনী ছিল। সে ওয়েটারের দিকে তাকিয়ে বলল ,
‘তুমি এরকম হোটেলে ওয়েটারের কাজ কর!’
অন্যজন উত্তর দিল, ‘আমি এখানে কেবল ওয়েটার। এখানে খাই না।’
সক্রিয় আমিত্বকে চেনা খুব সোজা! টাকাপয়সা, ধনসম্পদ ইত্যাদি প্রতিরক্ষা চলে গেলেও সক্রিয় আমিত্বপূর্ণ মানুষ তার আমিত্বকে ছাড়তে ইচ্ছাপ্রকাশ করবে না। সক্রিয় আমিত্বকে সহজেই ছেঁটে ফেলে যায়।
কিন্তু অক্রিয় আমিত্ব খুবই সুক্ষ্ম ও ধুর্ত। মানুষ অক্রিয় আমিত্ব নিয়ে অনেক অমায়িক হবার ভান করে; লোকের সম্মুখীন হবার সাহস নেই, কৃতিত্ব নিতে কুণ্ঠিত হয় ইত্যাদি। সবচেয়ে খারাপ ব্যাপার হল, তারা ভাবে যে তারা এই প্রকার কারণ তারা অহংবাদী নয়! সত্য হল যে তাদের আমিত্ব অন্যদের আমিত্বের চেয়ে বেশী ভারী! তারা এইসব বিনম্র কাজ ক’রে তাদের আমিত্বকে ব্যথা পাওয়া থেকে অতি সতর্কভাবে সুরক্ষিত রাখছে।
যখন তুমি গভীর সজাগতা ও উপলব্ধি সহকারে আছ, তুমি তোমার আমিত্বের এক প্রত্যক্ষদর্শী হবে এবং এই অবস্থায় তুমি বিনয়ী বা অহংবাদী কিছুই হবে না; তুমি কৃতিত্ব নেবে না, আবার কুণ্ঠিতও হবে না। আর তুমি ভাববে না বা দাবি করবে না যে তুমি এগুলির মধ্যে একটিও নও; তুমি শুধুমাত্র 'থাকবে', ব্যাস। যখন কেউ তোমায় প্রশংসা করে বা কৃতিত্ব দেয়, তুমি কেবল অস্তিত্বের সাথে অনুরণিত হবে এবং সেখানে ছেড়ে দেবে, ব্যাস। আর কোন তুলনা বা দাবি করার কোন প্রয়োজন থাকবে না।
তাই পরিষ্কার করে বোঝ : বেশীরভাগ ক্ষেত্রে মানুষ ভাবে যে সক্রিয় আমিত্বই একমাত্র আমিত্ব। না। অক্লিয় আমিত্বও আছে এবং তাকে ঠিক করা বেশী শক্ত।
মানুষের সক্রিয় আমিত্ব শুকনো শক্ত গাছের ডালের মত। যদি আঘাত কর , তা ভেঙ্গে যায়। অক্লিয় আমিত্ব বিশিষ্ট মানুষেরা সতেজ সবুজ ডালের মত। প্রতিবার তাদের আমিত্ব আঘাত পেলে তারা বেঁকে যায়, কিন্তু ভাঙ্গে না! তাদের আমিত্ব এত সুন্দরভাবে সুরক্ষিত যে তার সাথে কারবার করা বেশ কঠিন। আসলে তারা আমিত্বকে সুরক্ষিত রাখতে কঠিন পরিশ্রম করে , কিন্তু এক মিষ্ট ও অক্রিয় অবস্থায়। অক্রিয়-আমিত্ব সক্রিয়-আমিত্বের চেয়ে বেশী ভয়ংকর।
উদাহরণস্বরূপ, তুমি এখন আমার সাথে এই ক্লাসে আছ। তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে। কিন্তু তুমি কি তাদের সবকটিকে স্বতঃস্ফুর্তভাবে জিজ্ঞাসা কর? না। তুমি তাদের নিজের ভিতরে নিজের সুবিধা মত পরিচালনা কর এবং সর্বশেষে তাদের চেপে রাখ। এটা কর কারণ তুমি ভাব যে প্রশ্ন করলে তোমাকে বোকা দেখাতে পারে। তুমি বোকার মত দৃষ্টিগোচর হতে চাও না এবং তুমি প্রশ্ন কর না। তুমি তোমার আমিত্বকে পাহারা দিচ্ছ। তোমার প্রশ্ন যদি আমার উপস্থিতিতে দ্রবীভূত হয়ে যায় , সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে তুমি তোমার প্রশ্নকে চেপে রাখছ।
তোমার সম্পর্কে অন্যের প্রতিক্রিয়া ও মতামত সম্বন্ধে তুমি কতই না প্রযত্নশীল হও। এই আমিত্বই তোমার নোঙর -বিন্দু (anchor point)। তাকে ঝাঁকুনি দিলে সে নোঙরহীন মনে করে। তাই আজ্ঞানুবর্তী হবার ছল করে তুমি চুপচাপ থাক। তুমি মাস্টারের উপস্থিতিতে নিজের আমিত্বকে অনাবৃত করার আরও একটা সুযোগ হারাও। তুমি প্রস্ফুটিত হবার দিকে পদক্ষেপ নেবার আরও এক সুযোগ হারাও।
তোমাদের একটা জিনিষ বলি : দিনের শেষে সমস্ত প্রশ্নই বোকামিপূর্ণ। কোন মুহুর্তেও ভেবো না যে কিছু প্রশ্ন অন্য প্রশ্ন থেকে বেশী জ্ঞানগর্ভ। যখন গভীর উপলব্ধি হয়, প্রশ্নগুলি নিজে থেকেই দ্রবীভূত হবে। সেটা হল প্রকৃত প্রাজ্ঞতা। যাই হোক, আমাদের আমিত্বকে নিরাপদে রক্ষণ করার জন্য আমরা সবাই কতই না সাবধানে খেলতে থাকি।
সামাজিক আমিত্ব
আমিত্বের আরেকটা খেলা আমরা সবাই খুব ভাল করে প্রতিপালন করি - তাকে বলে সামাজিক আমিত্ব।
সামাজিক আমিত্ব কি?
তুমি ভাব যে তোমার জীবন তোমার কাছে খুবই ব্যক্তিগত এবং কেউ যেন তার আঁচ না পায়। আবার তুমি নিজের একটা সামাজিক প্রতিচ্ছবি তৈরি করেছ এবং তাকে তুমি সুরক্ষিত রাখ।
উদাহরণস্বরূপ, লোকেরা তাদের সন্তানের খেয়ালী ব্যবহার আলোচনা করতে আসে। কিন্তু আশেপাশে অন্যেরা থাকলে তারা স্বস্তি পায় না। তুমি অন্যদের সেগুলি জানতে দিতে চাও না কারণ তুমি সমাজের চোখে তোমার ও তোমার পরিবারের সদস্যদের জন্য এক ভাবমূর্তি বানিয়ে রেখেছ। যদি তুমি অন্য লোকদের তোমার পরিবারের ব্যাপারে ঢুকতে দাও , তুমি ভাব যে তুমি নিজেকে সম্পূর্ণরূপে তাদের কাছে খুলে ধরছ। তুমি ভয় পাও যে তোমার প্র তিচ্ছবি চূর্ণ হয়ে যেতে পারে এবং সমাজে তোমাকে তুলে ধরার কেউ থাকবে না। এটাই সামাজিক আমিত্ব।
যে প্রতিচ্ছবি তুমি এত কষ্টসহিষ্ণু হয়ে তৈরি করলে , যে প্রতিচ্ছবি তোমার পরিচয় হয়ে গেছে ও যার দ্বারা তুমি নিজেকে সমাজে পরিচিতি দাও, তা এখন সংকটাপন্ন। এটা তোমার কাছে অপরের চেয়ে তোমার নিজেরই একটা পরিচিতি! যদি তুমি নিজেকে ও নিজের পরিবারকে যেরকম আছ সেরকম দেখাও, তুমি অনেক বেশী স্বস্তিতে থাকবে, কারণ তাহলে কিছু লুকানোর জন্য কোনই চাপ থাকবে না।
অবশ্যই তুমি বলতে পার, 'স্বামীজী, এই বিষয়গুলি গোপন রাখার একমাত্র কারণ হল, আমরা চাই না অন্যেরা এই নিয়ে গালগল্প করুক।' তোমাদের বলি : কেউই অন্য কারো ব্যাপারে কথা বলার যোগ্য নয়। যদি বলে, তারা হ'ল বোকা। এটা মনে রেখ, তাহলে যে শক্তি তাদের ও তাদের কথায় দাও তা স্বতশ্চলভাবে মিলিয়ে যাবে। তোমাকে প্রভাবিত করার ক্ষমতা তুমিই তাদের দিয়েছ, তাই নয় কি? এখন সেই ক্ষমতা চলে যাবে।
কেবল সিদ্ধান্ত নাও, এক খোলা খাতার মত জীবন ধারণ করবে, ব্যাস। তোমার সাহস ও শরীরের ভাষা দেখে লোকেরা নিজে থেকেই বুঝতে পারবে যে তোমার সম্বন্ধে গল্প করে কোন লাভ হবে না ! তোমার সামাজিক আমিত্ব মুছে ফেল এবং কোনপ্রকার গোপনতা ছাড়াই বাস কর। সেটা একটা বিরাট মুক্তি।
আমাদের সামাজিক আমিত্বের জন্য, আমরা সর্বদাই কত আত্ম-সচেতন। আমরা আত্ম-সচেতন কারণ আমরা ভাবি যে লোকেরা সর্বদা আমাদের দেখছে ও আমাদের সম্বন্ধে গল্প করছে। পরিষ্কার করে বোঝ : তুমি যখন আত্ম-সচেতন, তুমি তখন ভীষণ অহংবাদী। তুমি ভাব যে তুমি বিরাট বড় কেউ এবং সবার চোখ সবসময় তোমার দিকে তাকিয়ে আছে। আসলে তাদের অন্য অনেক ভাল কাজ আছে!
তুমি ‘কেউ না’ ভাবলে কি তুমি কি আত্ম-সচেতন হবে? একমাত্র যেহেতু ভাব যে তুমি ‘কেউ’, তুমি আত্ম-সচেতন হও। আর তদুপরি তুমি ভাব যে তুমি আত্ম-সচেতন হয়ে বিনম্রতা প্রদর্শন করছ। সেটাই বিপদ!
আমিত্ব সচেতন হলে তুমি বেঁচে থাকলেও জীবন্ত নও। এটা যেন তোমার সৌন্দর্য ও চারুত্বের পথে বাধা। এজন্য তোমার সৌন্দর্য স্বাভাবিকভাবে সামনে আসে না। প্রাণীজগৎ ও প্রকৃতির দিকে তাকাও। তারা কত সুন্দর ও সহজভাবে প্রবহমান। কেন এমন হয় ? কারণ তারা আত্ম-সচেতন নয়। অস্তিত্বের সাথে এক হয়ে তারা সহজেই খুশী। যেই মুহূর্তে চিন্তা করতে শুরু কর যে লোকেরা তোমায় লক্ষ্য করছে, আমিত্ব ঢুকে পড়ে এবং তোমার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেল।
বাচ্চারা বড়দের মত আত্ম-সচেতন নয়। যদি তুমি তাদের খেলতে দেখ, তুমি দেখবে : পুরো ব্যাপারটায় কত সৌন্দর্য ও সরলতা। এমনকি যখন তুমি নিজের ফটো নাও, লক্ষ্য করে থাকবে যে তোমার অলক্ষ্যে নেওয়া ফটোগুলি তোমাকে ক্যামেরার সামনে জানিয়ে নেওয়া ফটোগুলির চেয়ে অনেক ভাল!
যেই তোমাকে ক্যামেরার সামনে ভঙ্গি করে দাঁড়াতে বলা হয়, তুমি আত্ম-সচেতন হও। তোমার আমিত্ব ভয় পায় যে ফটো কেমন হবে। আত্ম-সচেতন আমিত্ব সর্বদা সব কিছুতেই ভাল মন্দ হিসাব করছে। তা সব সময়ে অন্যের চোখগুলি ও মতামত ওজন করে চলেছে এবং নিজের স্বাধীনতা হারিয়ে ফেলছে।
এমনকি আমাদের ধ্যানের ক্লাসে যদি দেখ, ধ্যান-প্রক্রিয়া শুরু হবার আগে একটা কাপড়ের টুকরা দিয়ে আমি তোমাদের চোখ বাঁধতে বলি। কিন্তু প্রথমে তুমি কি কর? তুমি প্রথমে দেখ যে অন্য লোকেরা তাদের চোখ ঠিকভাবে বাঁধছে কিনা ! তোমাদের মধ্যে কেউ কেউ ঠিক করে ধ্যান কর না কারণ তোমরা আত্ম-সচেতন থাক স্বেচ্ছাসেবক ও আমার সম্বন্ধে - যাদের চোখ বাঁধা হয় না! তুমি দমিত অবস্থায় ধ্যান কর এবং ধ্যান শিবিরে আসার আসল উদ্দেশ্যই হারিয়ে ফেল।
যখন হিসাব করা থামাও, তুমি সরল ও উন্মুক্ত হওয়া শুরু কর। তুমি বিস্ময় ও সতেজতায় সর্বদাই পূর্ণ থাক। তোমার জীবন কখনও নীরস ও দমিত হয় না।
আবার একজন সরল ব্যক্তি কারোর ক্ষতি করতে পারে না, কারণ ক্ষতি করতে গেলে হিসাব করতে হবে। তারা না জেনে ক্ষতি করলেও লোকেরা আঘাত পাবে না, কারণ তারা জানে যে তারা আঘাত দিতে চায় নি। তাদের শরীরের ভাষা তাদের সরলতা বলে দেবে এবং তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করবে।
জ্ঞানের আমিত্ব
আরেকটা গুরুত্বপূর্ণ আমিত্বে যাওয়া যাক - জ্ঞানের সাথে যে আমিত্ব আসে।
বড় হতে থাকলে, বই পড়ে বা লোকের সাথে কথা বলে তুমি নানা বিষয় সম্বন্ধে বিচার ও তথ্য সংগ্রহ কর। এই দুটি মিলিয়ে তৈরি হয় তোমার জ্ঞান, তোমার পুরো মানসিক গঠন। যা কিছু দেখ, তুমি সেই মানসিক গঠন দিয়ে দেখ।
যা কিছু দেখ তা তোমার ইতিমধ্যে তৈরি করা বিচারকে পরিপোষণ করে। ক্রমবিকাশের কোন সম্ভাবনা নেই। তুমি সবসময় একটা নির্দিষ্ট রঙীন কাচ দিয়ে দেখতে থাক - একটা রঙ যেটা তুমিই লাগিয়েছ! এই বিস্ময়ে ভরা পৃথিবীতে তাই তুমি বহু কিছু দেখতে পাও না।
একটা ছোট গল্প :
একজন মানুষ তার বন্ধুকে বলছিল, ‘তুমি জান? আমি সত্যি সত্যি নিজেকে বোকা বানিয়েছি!’ বন্ধু জিজ্ঞাসা করে, ‘কেন, কি হয়েছে?’ লোকটি বলে, ‘আমি বাড়ীতে দশটা ফাটা জানালা পরিবর্তন করলাম এবং পরে আবিষ্কার করলাম যে আমার চশমাটা ফাটা ছিল!’
যদি আমরা এক মুহূর্তের জন্য ভিতরের দিকে তাকাই , আমরা উপলব্ধি করব যে আমরা যা কিছু দেখি তাতে ‘আমি’ জিনিষটা
সবকিছুতে আছে। কিন্তু যে করেই হোক আমরা ভিতরে কখনও দেখি না। আমরা ভাবি যে আমরা সব কিছু জানি ; সেখানেই সমস্যার শুরু। আমাদের পার্থিব জ্ঞান আমাদের বিকশিত হবার সুযোগ দেয় না।
এতে সবচেয়ে বিপদের ব্যাপার হল, তুমি অনুভব কর যে কেবল তোমার জ্ঞান সহ তুমি ঘনীভূত হয়ে গেছ। তোমার জ্ঞানের গুণ দ্বারা দৃঢ় চরিত্র হয়েছ বলে তুমি ভাব। তুমি জানই না যে তুমি কেবল তোমার সত্তার বোঝা হয়ে গেছ।
তোমার সত্তা এক স্রোতস্বিনী নদী, আর তুমি তাকে তথাকথিত জ্ঞান দ্বারা স্রোতহীন করেছ। তোমার পথে যে জ্ঞান আসে তাকে ফেলে দেবার জ্ঞানই হল আসল জ্ঞান। স্বতঃস্ফূর্ততা সহকারে প্রবহমান হয়ে শিশুর মত বাস কর। আমিত্ব থেকে স্বতঃস্ফূর্ততার দিকে তোমার যাত্রা করা উচিৎ।
জীবনে যা দেখি সেগুলিকে আমরা শ্রেণীবিভক্ত করতে ও তাতে লেবেল লাগাতে প্রস্তুত। তা করতে গিয়ে আমরা সহজেই জীবনের সৌন্দর্য হরণ করি। মানুষ, জায়গা, পরিস্থিতি, সবকিছু যা আমাদের রাস্তায় পড়ে তাকেই আমরা শ্রেণীবিভক্ত করি।
একটা ছোট গল্প :
একটা লোক সিনেমা দেখতে একটা সিনেমাহলে গেল। মুভি শুরু হল এবং পর্দায় প্রথমেই একটা বিখ্যাত আন্তর্জাতিক স্টুডিওর শিরোনামা দেখানো হল। লোকটি নিজের মনে বলল, ‘ও! আমি তো এই মুভি আগে দেখেছি!’ সে উঠে বাইরে বেরিয়ে এল।
সেই প্রোডাকশনের সমস্ত মুভি তাদের স্টুডিওর শিরোনামা নিয়ে আসে এবং সেই লোকটি মনে করল যে সে আগে সেই মুভি দেখেছে। সে তো ব্যাপারটাই হারিয়ে ফেলল, ব্যাস।
আমরা সবাই এই প্রকার, বিশেষ করে যারা বড় হয়েছে। বাচ্চারা সেরকম নয়। তারা সবকিছু সতেজতা সহকারে দেখে। তারা জীবনীশক্তিতে এতই ভরপুর; তারা আমাদের মত মৃত নয়।
যখন সমুদ্র সৈকতে যাও, কেবল বাচ্চাদের দেখ, তারা কেমন উদ্দীপিত। এদিকে তুমি যখন সেই সৈকতে যাও, তুমি ভাব তুমি সেই জায়গাটিকে ইতিমধ্যে জান। প্রকৃতির অতুলনীয় সতেজতা ও সৌন্দর্য তুমি কালো চশমা দিয়ে দেখ। সমুদ্র সৈকত সহজেই শুধুমাত্র আরেকটি জায়গা হয়ে যায়। বোঝ, যদি অনুভব কর যে জীবনকে উপভোগ করছ না, তার কারণ তোমার মন, তোমার কঠিন আমিত্ব; তার কারণ এই নয় যে জীবন সুন্দর নয়।
একজন মানুষ সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গেল ও এক মাস পর ফিরে এল। এক বন্ধুর সাথে তার দেখা হল এবং তারা একসাথে ভোজন করতে গেল। বন্ধু তাকে জিজ্ঞাসা করে, ‘তাহলে তুমি কি সুইজারল্যান্ডের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলে?’ মানুষটি উত্তর দিল, ‘হ্যাঁ, মোটামুটি। কিন্তু পাহাড়গুলি মাঝে এসে যাচ্ছিল।’
আমরা প্রকৃতি সম্বন্ধে এত সংবেদনহীন! আর আমরা নালিশ করি যে উপভোগ করার কিছুই নেই।
উপভোগ করার সামর্থ্য তোমার ভিতরে আছে। ছোটবেলায় তুমি চারপাশে সবকিছু উপভোগ করতে। তারপর কি হল ? তুমি গম্ভীর হয়ে গেলে ও উপভোগ করতে ভুলে গেলে। তুমি তোমার তথাকথিত জ্ঞান দ্বারা ভোঁতা হয়ে গেলে।
তোমাদের আগে বলেছি, লোকেরা প্রায়ই আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আপনার এত জ্ঞান নিয়ে কিভাবে আপনি শিশুর মত থাকেন? প্রত্যেকবার যখন আপনি কোন রসিকতা করেন, আপনি কত স্বতঃস্ফূর্তভাবে হাসেন এবং আমরা আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি! যখন কোন জোক বলেন, আমরা হয়ত সেই জোক আপনার কাছে আগে শুনেছি এবং তাই আমরা হাসি না; কিন্তু আপনি তাকে এত উপভোগ করেন যেন অন্য কেউ আপনাকে জোকটা প্রথমবার বলছে!’
দ্যাখো, আমি এটাই বোঝাচ্ছি যখন আমি বলি যে তুমি তোমার স্বতঃস্ফূর্ততা এবং উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছ। তোমার জ্ঞান নিয়ে তুমি এক ‘সবজান্তা’ মনোভাব অর্জন কর।
এখন যেহেতু আমি এটা বললাম, তোমাদের একটা গল্প বলি যেটা আমি আমার ভাষণে বার বার বলি এবং প্রত্যেকবার বলার সময় সেটা আমায় হাসায়!
আমার জন্মস্থান দক্ষিণ ভারতে তিরুভান্নামালাইতে মন্দির-উৎসবের সময় খোলা জায়গায় একটা অস্থায়ী মঞ্চ তৈরি
করা হয়। সেখানে বিখ্যাত নাট্যদল যাত্রা মঞ্চস্থ করে, বেশীরভাগই হিন্দু মহাকাব্য মহাভারত ও রামায়ণের গল্প থেকে।
আমি যেতাম ও নাটকগুলি দেখতাম।
একবার তারা মহাভারতের দৃশ্যপট মঞ্চস্থ করছিল যেখানে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করে এবং তাকে ভগবান কৃষ্ণ রক্ষা করেন।
দ্রৌপদী চরিত্রের অভিনয়ে ছিল একজন শাড়ি পড়া পুরুষ। তাদের পরিকল্পনা অনুযায়ী তার একটার ওপরে একটা ক’রে সাতটা শাড়ি পড়ার কথা এবং দুঃশাসন গুণতি ক’রে তাদের পরপর টানবে। সপ্তম শাড়িতে এলে দ্রৌপদী সাহায্যের জন্য ভগবান কৃষ্ণকে জোরে জোরে ডাকবে ও কৃষ্ণের আবির্ভাব হবে।
যে করেই হোক দ্রৌপদী চরিত্রটি একটি শাড়ি পড়তে ভুলে যায় এবং কেবল ছয়টি শাড়ি পড়ে।
মঞ্চে দুঃশাসন শাড়ি টানা শুরু করে ও হঠাৎ ষষ্ঠ শাড়িতে টান পরলে দ্রৌপদী নিজের ভুল বুঝতে পারে! সে চেঁচাতে থাকল, ‘ওহে, ছেড়ে দাও! ছেড়ে দাও!’
দুঃশাসন ভাবল দ্রৌপদী তার ভূমিকা খুব ভাল ভাবে করছে এবং শাড়ি টানতেই থাকল!
অবশেষে দ্রৌপদী স্টেজে শুধুমাত্র হাফপ্যান্ট ও ব্লাউজ পরে দাঁড়িয়ে, আর তার মেক্আপ্ মেয়েদের!
কিন্তু তার উপস্থিত বুদ্ধি ছিল এবং সে চেঁচিয়ে বলল , ‘ও কৃষ্ণ! তুমি কত করুণাময়; আমাকে লজ্জা থেকে রক্ষা করার জন্য তুমি আমার লিঙ্গ পরিবর্তন করে দিলে!’
সেই দৃশ্যটির কথা চিন্তা করলে এখনও আমি হাসি থামাতে পারি না!
তাই বোঝ যে জ্ঞান অর্জন করা ঠিক আছে, কিন্তু তার দ্বারা নিজেকে ঘনীভূত বা কঠিন বানিয়ে ফেলার জন্য ব্যবহার কোরো না। উন্মুক্ত হয়ে প্রতিটি মুহূর্তের সম্মুখীন হও। কোন পূর্বনির্ধারিত ধারণা রেখ না। যদি তুমি এই উন্মুক্ততার সাথে বাস কর , তোমার কাছে কিছুই নীরস হবে না। তবে তুমি দেখবে যে এমন কি তোমার নিজের স্ত্রী, যার সাথে তুমি রোজ বাস করছ, তাকেও কত সতেজ ও আনন্দদায়ক লাগে।
তোমার মনোভাব এরূপ হলে, পুরো সম্ভাবনা আছে যে অন্য মানুষেরা তোমার মধ্যে উন্মুক্ততা অনুভব করবে এবং সেও তোমার কাছে আরও বেশী আনন্দে উন্মুক্ত হবে। তখন সেটা এক সকারাত্মক চক্র হয় এবং প্রতি মুহূর্তে তুমি সতেজতা থেকে আরও সতেজতাতে প্রবেশ করবে। তাহলে সর্বত্র কেবল সতেজতা থাকবে; কিছুই বাসি বা নীরস হয়ে থাকবে না!
সাজসরঞ্জাম সহ বাস করা আমিত্ব
যখন আমিত্বের সাথে বাস কর, তোমার চাই কিছু সাজসরঞ্জাম, কিছু সমর্থন, সবসময়ে চারপাশে কিছু মানুষ। এই সমর্থন তোমাকে পরিচিতি দেয়। সেটা ছাড়া তুমি কেউ না। রাজা রাজা হয় যখন তার রাজ্য আছে। অন্যদিকে একজন পরমহংস এক আমিত্ব-বিহীন সত্তা, একজন নিজেই নিজের রাজা। তাঁর কোন রাজ্যের প্রয়োজন নেই! তিনি ঘুমান যখন তিনি তাঁর পা ছড়িয়ে দেন এবং আহার করেন যখন তাঁর হাত বিস্তারিত করেন। তিনি শুধুমাত্র অস্তিত্বের প্রবাহকে অনুসরণ করেন। তিনি আত্মজ্ঞানী।
কিন্তু যখন তুমি এক পরমহংস হও, তোমার চারপাশে এক বিরাট রাজ্য তৈরি হবে এবং তা তোমাকে স্পর্শ করতে পারবে না অথবা তোমাকে কলুষিতও করতে পারবে না। কেবল দুর্বল ব্যক্তিরা নিজেদের জন্য রাজ্য গঠন করে এবং সেই রাজ্য থেকে তাদে র সাহায্য ও বল আহরণ করে। কেবল দুর্বল ব্যক্তি সাহায্যের জন্য ‘অবস্থা’ চায়, সাহায্যের জন্য তাদের আমিত্ব প্রয়োজন। একজন পরমহংসের জন্য, তাঁর ‘সত্তা’-ই (state) তাঁর জন্য সবকিছু করে; তাঁর চারপাশের ‘অবস্থা’ (status) তাঁকে স্পর্শ করতে পারে না।
তুমি সাজসরঞ্জাম খোঁজ কারণ তুমি জীবনকে বড় শূন্য ও নীরস অনুভব কর। আর তুমি ভাব যে জীবন বড় নীরস কারণ তুমি সর্বদাই অলৌকিকতা খুঁজে বেড়াচ্ছ। অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ অলৌকিকতা প্রতিটি মুহূর্তে তোমার চোখের সামনে হচ্ছে। কিন্তু তুমি তোমার আমিত্বকে নিয়ে এতই আচ্ছন্ন আছ যে সেটা হারিয়ে ফেলছ!
তোমার দেহই এক অলৌকিক ঘটনা। সেটা যে কোন আরও উন্নত সুপার -কম্প্যুটার, যা হয়ত এখনও আবিষ্কার হয় নি, তার চেয়েও মহান। শরীরের কোটি কোটি কোষ এবং হাজার হাজার তাল মেলানো কাজ, আমাদের পৃথিবী গ্রহে সবচেয়ে বড় অলৌকিকতা। যদি তুমি মনকে মুছে ফেলতে জান এবং অস্তিত্বের সাথে ঐকতানে বাস কর, তুমি উপলব্ধি করবে যে যাকে তুমি অলৌকিকতার নামে অন্বেষণ করছ তা আর কিছুই নয় , তা কেবল অস্তিত্বে সমলয়ে ঘটা স্বাভাবিক কার্যকলাপ। তোমার আমিত্ব তাদের কেবল সাধারণ বানিয়ে ফেলে, ব্যাস। তোমার জ্ঞান তাদের নীরস যুক্তিতে নামিয়ে নিয়ে আসে।
প্রশ্ন : জেনাও আমরা কেন দুঃখ পাবার সিদ্ধান্ত নিই?
সুন্দর প্রশ্ন! আমাদের যখন খুশী হয়ে বাস করাকে পছন্দ করতে পারি, আমরা দুঃখকষ্ট কেন বেছে নিই?
দ্যাখো, তুমি তোমার সত্তাকে জান না, যেটা তোমার আসল পরিচয়। সময়কালে তুমি বহির্জগতের সাথে সম্বন্ধ স্থাপন করতে শুরু কর এবং নিজের এক কৃত্রিম পরিচয় সৃষ্টি কর। এই মিথ্যা পরিচয় দ্বারা তুমি বহির্জগতের সাথে সম্বন্ধ স্থাপন করতে পার। এই মিথ্যা পরিচয় তোমার আমিত্ব। তোমার ওপরে অন্যদের সেঁটে দেওয়া লেবেল দিয়ে নিজের পরিচয় তৈরি হয়েছে। তুমি জান না আসলে তুমি কে।
ধর, যদি জিজ্ঞাসা করি যে তুমি কে, তুমি কি বলবে? তুমি বলবে, ‘আমি অমুকের বাবা’ অথবা ‘আমি অমুকের বোন’ অথবা ‘আমি ডাক্তার’ বা এরকম সব বলতে থাকবে। কিন্তু এই সব পরিচয়গুলি কি? সেগুলি কেবল তোমার সম্বন্ধতা ও পেশা। তুমি তোমার বাবার মেয়ে, পতির পত্নী, বাচ্চাদের মা। কিন্তু তুমি নিজের কি?
তুমি এখন বিদ্যমান আছ কেবল সম্বন্ধে ও পেশায়। তাকে ভিত্তি করে তোমার আমিত্ব তৈরি হয়েছে। তোমার পরিচয় কেবল এর মধ্য দিয়েই হয়। তাই সর্বদাই তোমার পরিচয় হারাবার ভয় থাকে। এটা একটা মনুষ্য -নির্মিত ভঙ্গুর জিনিষ এবং তাই এটা যে কোন মুহূর্তে ভেঙ্গে যেতে পারে। তাই তাকে অক্ষুণ্ণ রাখতে তোমায় এত বেশী পরিশ্রম করতে হয়।
তোমার সহজাত স্বভাব হল ‘একাকী থাকা।’ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি একা ছিলে। প্রকৃতপক্ষে তুমিই নিজের জন্য যথেষ্ট। এটাই তোমার স্বতন্ত্র অস্তিত্ব বা স্বকীয়তা। সময়কালে তাকে ব্যক্তিত্ব ছেয়ে ফেলেছে। স্বতন্ত্র-অস্তিত্ব স্বাভাবিক; ব্যক্তিত্ব সমাজঘটিত।
এটা এরকম, একটা পার্সেল এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং প্রতিটি জায়গায় তাতে নানা বিষয় লিখে সিলমোহর লাগানো হয়। পার্সেলে লেখা ও মোহরগুলি কিন্তু পার্সেল নয়, তা তো ভিতরের জিনিষটা, তাই নয় কি? একই ভাবে তোমার ওপরে লোকেরা যে সিলমোহর লাগায়, সেগুলি তুমি নও; তুমি তো তার ভিতরের জিনিষ।
সময়কালে এই মোহরগুলিকে নিয়ে তোমার আমিত্ব নির্মিত হয়েছে এবং তাকে পরিপোষণের জন্য তোমার বেশী ও আরও বেশী লোকের দরকার। তাই লক্ষ্য করে থাকবে যে তুমি একেবারেই একা থাকতে পার না , নিজের সাথে থাকতে পার না। যখন নিজের সাথে থাক, তুমি অপরের কথা শোন না ও আমিত্বকে পরিপোষণ কর না। তোমার আমিত্ব অভুক্ত থাকে। তাই তুমি কি কর ? তুমি কমপক্ষে টেলিভিশন চালিয়ে দেখতে থাক!
একটা ছোট গল্প :
এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক দলের এক নেতা মৃত্যুমুখে পড়েছেন। তার বন্ধুরা জানতে পারল সে তার আসন্ন মৃত্যুকালে বিরোধী দলকে সমর্থন জানিয়েছেন। তারা অবাক হ’ল ও তাকে জিজ্ঞাসা করল সে এমন কেন করল। নেতা উত্তর দিল, ‘ও! আমি চাইছিলাম বিরোধীদলের কেউ মারা যাক!’
আমাদের কৃত্রিম পরিচয় এতই দৃঢ় ! তা আমাদের কাছে এত কঠিন বাস্তবে রূপান্তরিত হয়েছে যে তা আমাদের অন্ধ করে অন্যকিছু দেখতেই দেয় না। এমনকি মৃত্যুর সময়েও আমরা আমাদের মানসম্ভ্রম বা প্রেস্টিজ ফেলতে পারি না ! আমরা অচেতনভাবে বাঁচি ও মরি।
ব্যক্তিত্ব, যা তোমার একমাত্র নোঙর করার স্থান, সেটা হারাবার ভয়ই হল যেভাবে ব্যবহার করছ তার কারণ। তাই আমরা বলি যে তোমার আমিত্ব তোমার সাথে খেলছে। আধ্যাত্মিকতা ব্যাপারটা হল তোমার ব্যক্তিত্বকে মুছে ফেলা, তোমার নকল পরিচয়কে ফেলে দেওয়া।
এটা হতে পারে যখন তুমি প্রত্যক্ষ করা শুরু কর। যখন প্রত্যক্ষ করা শুরু কর, তুমি উপলব্ধি কর যে তুমি সেই পার্সেলের ভিতরের জিনিষ, তাতে লাগানো লেবেলগুলি নও। যখন এই জাগরণ ঘটে, তোমার কোন লেকচার বা উপদেশ বা শিক্ষা বা ধর্মোপদেশের প্রয়োজন হয় না।
প্রশ্ন : আমাদের মাস্টার, যদি আমরা আপনার কাছে সমর্পণ করি, আমাদের আমিত্বের কি যত্ন নেবেন?
প্রথমত যদি সত্যি সত্যি সমর্পণ কর, তুমি জীবনমুক্ত হবে। সেখানে ‘যদি সমর্পণ করি’ কথাই উঠবে না। কিন্তু তর্কের খাতিরে,
যদি তুমি আমাকে তোমার ওপরে কাজ করতে দাও, আমি তোমার আমিত্ব ছেঁটে ফেলব এবং তাকে একটা বনসাই গাছের মত রাখব, যতক্ষণ না তুমি আমিত্বকে সম্পূর্ণরূপে হারাও ও জীবনমুক্ত হও।
ব্যবসা চালাবার জন্য, দৈনন্দিন কাজ করার জন্য, অপরকে আঘাত না করার জন্য এবং নিজের জন্য যথেষ্ট আমিত্ব তোমার থাকবে। তোমার আমিত্ব হবে ভাজা বীজের মত যা থেকে আর গাছ হবে না।
যে মানুষ এখনও জীবনমুক্ত হয় নি, তার মধ্যে আমিত্ব কোন না কোন ভাবে আছে, এটা বোঝ। কিন্তু তোমার আমিত্ব সক্রিয় বা অক্রিয় হোক, যত বেশী প্রত্যক্ষ করতে থাক, তত তোমার আমিত্ব দ্রবীভূত হবে। এখনের জন্য এটা বুঝলেই যথেষ্ট।
সাধারণ মানুষের সাথে তুমি সহজেই তোমার আমিত্বকে রক্ষা করে রাখতে পারবে এবং সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসবে। কিন্তু মাস্টারকে কখনও প্রতারিত করা যায় না। মাস্টারের সাথে প্রতারণা করেছ ভেবে তুমি কেবল নিজেকেই প্রতারিত করতে পার। নিজের আমিত্ব ও ধূর্ততাকে যতই ভাল করে ঢেকে রাখ বা লুকিয়ে রাখ, মাস্টারের স্থিরদৃষ্টির সামনে সবই অনাবৃত হয়ে যায়। যখন তুমি তা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা কর, মাস্টার তা নিরাময় করতে চেষ্টা করেন। কেবল তিনিই জানেন আমিত্বের ক্যান্সার কি জিনিষ।
তোমাদের ভগবৎ গীতা থেকে কিছু বলি। ভগবৎ গীতা হ'ল বিশ্বের জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত শিক্ষণ।
ভগবৎ গীতায় শুরুতে অর্জুন বিভ্রান্ত ছিল।
তিনি বলেন, 'হে ভগবান! আমি জানি না জীবনে কি করতে হবে। দয়া করে আমাকে গাইড করুন।'
কৃষ্ণ তাকে সাংখ্যযোগ ব্যাখ্যা করেন - আত্মায় পৌঁছবার পথ।
তারপর তিনি কর্মযোগ ব্যাখ্যা করেন, তারপর ভক্তিযোগ, তারপর কর্মসন্ন্যাসযোগ, তারপর জ্ঞানকর্মযোগ, পরে রাজবিদ্যাযোগ এবং আরও অনেক।
১৮ অধ্যায়ে ৭০০ শ্লোকের মাধ্যমে তিনি নানাপ্রকার ধ্যানপ্রক্রিয়া ব্যাখ্যা করেন।
সবশেষে অর্জুন বলেন, 'কৃষ্ণ, তুমি যখন ব্যাখ্যা করা শুরু করলে, তার থেকে এখন আমি আরও বেশী বিভ্রান্ত। এখন আমি কোন প্রক্রিয়া অনুসরণ করব? কোন প্রক্রিয়াটি সবচেয়ে ভাল ও শীঘ্রতম?'
কৃষ্ণ তার উত্তর দেন সবশেষে অষ্টাদশ অধ্যায়ে।
যে কোন মাস্টারের ক্ষেত্রে যে কথা দিয়ে তিনি শেষ করেন, তাই চূড়ান্ত, অটল ও চরম সত্য।
কৃষ্ণ বলেন, 'সর্ব ধর্মম্ পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম্ ত্ব সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সূচঃ।'
আমরা যদি সমস্ত ধর্ম, দর্শন ও আধ্যাত্মিক গ্রন্থকে পাত্রে দুধ বলে ভাবি, তার থেকে নিষ্কাশিত মাখন হ'ল কৃষ্ণের বলা এই শ্লোকটি।
তিনি বলেন, 'আমি সর্বপ্রকার বিচার তোমায় ব্যাখ্যা করেছি। সব কিছু আমাতে শুধুমাত্র সমর্পণ করে দাও। আমাতে সমর্পিত থাক এবং আমি তোমার যত্ন নেব। আমি তোমাকে তোমার সকল পাপ থেকে মুক্ত করব এবং তোমাকে মুক্তিতে উন্নীত করব।
কৃষ্ণ এই শ্লোকে আসলে এক সুন্দর প্রতিজ্ঞা করছেন।
এই পংক্তিতে কৃষ্ণ বিশ্বকে দেখাচ্ছেন যে সমর্পণ হ'ল চূড়ান্ত, দৃঢ় ও চরম প্রক্রিয়া - আমিত্বহীন অবস্থায় যাবার সর্টকাট, মুক্তির পথ।
কৃষ্ণ ও অর্জুনের আরেকটা সুন্দর গল্প :
এক সন্ধ্যায় কৃষ্ণ ও অর্জুন একসাথে সময় কাটাচ্ছেন। কৃষ্ণ হঠাৎ একটা কাকের দিকে নির্দেশ করে বললেন , 'অর্জুন, সবুজ কাকটা দেখ!' অর্জুন সেই দিকে দেখে বললেন, 'হ্যাঁ কৃষ্ণ, আমি তা দেখছি।' কয়েক মিনিট পরে কৃষ্ণ অকস্মাৎ বলেন, 'অর্জুন, ঐ কালো কাকটা দেখ!'
অর্জুন বলেন, ‘হ্যাঁ কৃষ্ণ, আমি দেখছি!’ কৃষ্ণ কেবল অর্জুনকে পরীক্ষা করার জন্য বললেন, ‘অর্জুন, তুমি কেমন বোকা! সবুজ কাক তো হয়ই না। প্রথমে কিভাবে তুমি তা দেখলে?’ অর্জুন বললেন, ‘কৃষ্ণ, যখন তুমি বললে ওটা সবুজ কাক, আমি সেটাকে সবুজ কাক দেখলাম।’
অর্জুনের বিচারবুদ্ধি কৃষ্ণেতে সমর্পিত ছিল। মাস্টারের কাছে নিজের বিচারবুদ্ধি সমর্পণ সবচেয়ে কঠিন কাজ। মাস্টার নিজেই অস্তিত্ব; তিনি আকারের মধ্যে নিরাকার। মাস্টার যা বলেন তা যখন তোমার বিচারবুদ্ধি হৃদয়ঙ্গম করে, তুমি সমর্পণের সর্বোচ্চ স্থানে পৌঁছেছ।
সমর্পণ কি? এই শব্দটির এক গভীর অর্থ আছে। এই অর্থ সঠিকভাবে না বুঝলে আমরা সমর্পণকে ভুল বুঝব ! আমরা এক ভীষণ ভুল করব। আমরা গভীর সত্যকে ভুল বুঝব।
একটা ছোট গল্প :
দুই মাতাল রাস্তা দিয়ে একটা হ্যালোজেন লাইটের পাশ দিয়ে যাচ্ছিল। একজন তা দেখে বলে ওঠে, ‘দ্যাখ, আমাদের জন্য সূর্য উঠেছে!’ অন্যজন বলে, ‘না। এখন তো রাত্রিবেলা; এটা চাঁদ।’ প্রথম জন বলতে থাকে, ‘এটা হলুদ রঙের এবং তাই এটা সূর্য।’ তৃতীয় আরেকটি মাতাল তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাকে জিজ্ঞাসা করে, ‘মশাই, দয়া করে বলুন, এটা সূর্য না চাঁদ।’ লোকটি উত্তর দিল, ‘আমি এই পাড়ায় নতুন; আমি জানি না।’
তাই যে জানে না তাকে জিজ্ঞাসা করলে, তুমি হয় উত্তর পাবে না অথবা ভুল উত্তর পাবে।
কেবল যারা অভিজ্ঞতা লাভ করেছে, তারা পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারে। যদি তুমি সমর্পণের মানে এমন একজনকে জ্ঞিজ্ঞাসা কর যার অভিজ্ঞতা হয় নি, সে বলবে, ‘কেবল সবকিছু ঈশ্বরকে দিয়ে দাও, ব্যাস।’
তা তো সমর্পণ নয়।
একজন আমার কাছে এসে জিজ্ঞাসা করে, ‘যদি আমি সবকিছু ভগবানকে সমর্পণ করি, তাহলে কি সব ঠিক হয়ে যাবে?’ আমি উত্তর দিই, ‘হ্যাঁ, যদি তুমি ভগবানকে সত্যি সত্যি সমর্পণ কর, সব মঙ্গল হবে।’ সে তিন দিন পরে ফিরে এলো ও বলল, ‘স্বামীজী, আমি সবকিছু ভগবানকে সঁপে দিয়েছি।’ আমি খুশী হলাম ও তাকে জিজ্ঞাসা করলাম, ‘এখন কোথায় যাচ্ছ?’ সে উত্তর দিল, ‘পানশালায়।’ সে বলতে লাগল, ‘আমি যা কিছুই করি, এখন থেকে ভগবানই দায়ী।’
এটা আসলে একটা নিজেকে ধোঁকা দেবার প্রক্রিয়া। যদি সে সত্যি সত্যি সমর্পণ করে থাকত, সে তার পান করার অভ্যাসও সমর্পণ করে থাকত। সে আর পান করতে পারতই না।
ভারতের জীবনমুক্ত মাস্টার পরমহংস শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে বলেন, ‘যখন আসল সমর্পণ হৃদয় থেকে আসবে, ঈশ্বর তোমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে গাইড করবেন এবং তুমি কখনও খারাপ কাজ করতে পারবে না।’ যখন সমর্পণ অন্তর থেকে হয় না এবং কেবল কথায় হয়, তখন তুমি নিজেকে ও অন্যদের ধোঁকা দাও।
সমর্পণ সর্বদা তোমায় অস্তিত্বের কথা মনে করাতে থাকবে। ধীরে ধীরে তুমি তোমার পরিচয় হারিয়ে ফেলবে , আমিত্ব মুছে যাবে। পুরাতন হিন্দু মহাকাব্য ভাগবতম্-এ একটি পংক্তিতে এক কৃষ্ণপ্রেমী গোপী বলেন, ‘আমি কৃষ্ণ ছাড়া কিছুই চিন্তা করতে পারছি না। আমি আমার মন তাঁকে সমর্পণ করে ফেলেছি। যদি আমাকে আর কিছু চিন্তা করতে হয়, আমাকে আমার মনকে তাঁর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তা আমি কি করে করি?’
পরমহংস শ্রীরামকৃষ্ণ শেষ কয়েকদিন ক্যান্সারে ভুগছিলেন। তিনি বহু মানুষকে নানা রোগ থেকে নিরাময় করেছিলেন।
কেউ তাঁকে জিজ্ঞাসা করে, ‘আপনি আপনার মনকে নিজের রোগের দিকে একটু সময়ের জন্য রেখে তা নিরাময় করুন না কেন ?’
তিনি উত্তরে বলেছিলেন, ‘আমি আমার মন অসীম শক্তিতে সমর্পণ করেছি। কিভাবে আমি তাকে ফিরিয়ে নিয়ে এসে আমার রোগের ওপরে রাখি!’
এটাই যথার্থ সমর্পণ।
মহাজাগতিক শক্তি আমাদের যত্ন নেবে। তুমি জিজ্ঞাসা করতে পার, ‘আমি সমর্পণ করলে কি এই মহাজাগতিক শক্তি আমার সমস্যাগুলির সমাধান করবে?’ ভগবৎ গীতায় কৃষ্ণ সুন্দরভাবে উত্তর দেন, বরঞ্চ প্রতিশ্রুতি দেন, ‘অন্য কোন চিন্তা ছাড়া যখন একজন মানুষ কেবল আমায় ভাবে, তখন আমি তার উপহারগুলির যত্ন নেব এবং সেগুলিকে তার জন্য রেখে দেব বা সে যাতে সেগুলি উপভোগ করতে পারে, তার জন্য যত্নশীল হব। যারা অঙ্গীকারবদ্ধ হয়ে আমার কাছে সমর্পণ করে, আমি তাদের অর্থাগম ও সমৃদ্ধির জন্য যত্নশীল হই। তাদের সমস্যাগুলি মিটে যায়।’
যথার্থ সমর্পণ করার জন্য অঙ্গীকার ও মনের পরিপক্বতা প্রয়োজন। তোমাকে ভগবান বা কোন মাস্টারের কাছে সমর্পণ করতে হবে। যে কোন কিছুতে তুমি সমর্পিত হতে পার। সমর্পণ নিজেই এক সদ্গুণ এবং তাতে অনেক বল থাকে। যখন সমর্পণ কর, তখন তুমি স্বীকার করছ যে তোমার অহং থেকে আরও বড় কোন জীবনী-শক্তি আছে, ব্যাস।
বাস্তবে তোমার সমর্পণের জন্য ভগবান এক অছিলা মাত্র। সমর্পণ কাজটি হল বেশী গুরুত্বপূর্ণ। ভগবান লক্ষ্য নয় ; সমর্পণ লক্ষ্য। যখন তুমি সমর্পণ কর অথবা যখন তুমি তোমার আমিত্বকে হারাও, তখন তুমি অস্তিত্ব থেকে আর আলাদা সত্তা নও; তুমি অস্তিত্ব বা ভগবানের সাথে মিশে গেছ। তুমি তখন বুঝতে পার যে কোন ভগবান উপরে বসে নেই। এই ব্রহ্মাণ্ডে সর্বত্র জুড়ে কেবল অস্তিত্ব আছে এবং সেই অস্তিত্বতে তুমিও সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে আছ!
একটা ছোট গল্প :
একজন মানুষ সমর্পণ করার নির্ণয় নিল, কিন্তু কাকে করবে জানে না। সে ঠিক করল যে বনে যাবে ও সেখানে প্রথমে যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে তাকে সমর্পণ করবে। সে বনে গেল ও অপেক্ষা করল। বনে প্রথম যে লোকটির দেখা পাওয়া গেল, সে ছিল পুলিশের হাত থেকে পালিয়ে আসা এক সিঁধেল চোর। এই চোরের পায়ে ধরে মানুষটি তাকে নিজের গুরু বলে স্বীকার করল ও তার ওপরে সম্পূর্ণ সমর্পণ করার ঘোষণা করল। চোর ঘাবড়ে গেল এবং কি করবে বুঝতে পারল না। সে তাড়াতাড়ি উত্তর দেয়, ‘ঠিক আছে, তাই যদি হয়, তোমার চোখ বোজ এবং আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই থাক’ এবং সে দৌড়ে পালাল। মানুষটি প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং সে সেখানে লম্বা সময় ধরে কিছু না খেয়ে ও না ঘুমিয়ে বিদ্যমান থাকল। গল্পে বলা হয় যে মানুষটির প্রতিজ্ঞা দেখে ভগবান তার কাছে আবির্ভূত হলেন এবং তাকে মুক্তি দিলেন !
কাকে সমর্পণ করছ তা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হ’ল পূর্ণ সমর্পণের চিন্তা এবং সেই চিন্তায় এমন শক্তি আছে যা তোমার জীবনকে আনন্দময় রূপে পরিবর্তিত করে দেয়। সমর্পণ করলে তুমি অস্তিত্ব নামক অক্ষয় বা অফুরন্ত শক্তির অধিকারী হও এবং তোমার পথে যা হবে তাকে পরিচালনা করতে পারবে।
যা কিছু হোক না কেন, তুমি সবল ও অটল হয়ে যাবে। তোমার আশেপাশের লোকেরা তোমাকে তেজের এক স্তম্ভ হিসাবে পাবে।
তারা তোমার মাধ্যমে অস্তিত্বের অদৃশ্য হাত অনুভব করতে সমর্থ হবে।
যদি সমর্পণ না করতে পার, তার অর্থ তোমার আমিত্ব তোমাকে পিছনে টানছে এবং তোমায় অসীমের সাথে মিশতে দিচ্ছে না; তুমি স্বতশ্চলভাবে তোমার রসদ ও শক্তিতে সীমিত হয়ে পড়।
তোমাকে সমর্পণে সাহায্যের জন্য মাস্টার হলেন এক পরিকল্পনা। সমর্পণ মানে এই নয় যে তুমি কারও ওপরে নির্ভরশীল। তার সোজা অর্থ হল যে তুমি নিজের আমিত্বকে মুছে ফেলার জন্য সেই মানুষটির সাহায্য নিচ্ছ, ব্যাস।
প্রশ্ন : আপনি কি ধ্যান সম্বন্ধে আরও বলবেন এবং তা কিভাবে আমাদের আমিত্বকে মুছে ফেলতে সাহায্য করতে পারে ?
হ্যাঁ, প্রথমে তোমাদের বলি কিভাবে ও কেন ধ্যান-প্রক্রিয়াগুলি এল।
মানুষ তার সৃষ্টির শুরু থেকে বিস্মিত হয়েছে ও গবেষণা করেছে যে এই সুন্দর ব্রহ্মাণ্ডের সৃষ্টি কি থেকে হয়েছে; এই সুন্দর পৃথিবীর সৃষ্টি কি থেকে হয়েছে এবং তাকে মহাকাশে ঘূর্ণমান কে করেছে; কি থেকে নদীগুলি প্রবহমান ও পর্বতগুলি উচ্চমান হয়। সে সিদ্ধান্তে আসে যে একটা বল বা শক্তি এইসব পরিচালনা করছে। সে সিদ্ধান্তে আসে যে এক বিরাট শক্তিই সবকিছু চালাচ্ছে। সে তখন অবাক হতে থাকে যে সেই শক্তির সাথে কিভাবে সংযোগ স্থাপন করা যায়।
প্রথম মানুষেরা যারা অনুসন্ধান বা রিসার্চ করে এইসব সিদ্ধান্তে আসেন এবং এই শক্তির সাথে সংযোগ স্থাপন করেন, তাঁরা ছিলেন ঋষি বা জীবনমুক্ত মাস্টার। জীবনমুক্ত হবার পরে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মের এই শক্তির উপলব্ধির জন্য নানা পথ সৃষ্টি করেন। তাঁদের প্রত্যেকের দেওয়া বিভিন্ন পথগুলিই হ'ল নানাপ্রকার ধ্যান-প্রক্রিয়া এবং ধর্ম।
তাদের প্রত্যেকেই ঈশ্বরকে বিভিন্ন পথে উপলব্ধি করেছিলেন এবং তাদের খুঁজে পাওয়া পথ স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ বা রেকর্ড করেছিলেন। বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের ওপরে যেভাবে রিসার্চ-রিপোর্ট বানান, ঠিক তেমনি। প্রত্যেক ঋষি তাঁর জীবনমুক্তির ওপরে একটা রিপোর্ট দেন এবং সেটা হয়ে যায় একটা ধর্ম বা একটা ধ্যান-প্রক্রিয়া।
এইসব আদি আত্মজ্ঞানীরা ব্রহ্মাণ্ড-পরিচালক জীবনীশক্তির এই ধারণাগুলিকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধর্ম তৈরি করেন। এই জীবনশক্তিগুলিকে আমরা বলি যীশু, আল্লা, শিব এবং আরও কত কি। তোমাকে কোন ভগবানকে বিশ্বাস করতে হবে না। নাস্তিক কোন ভগবানে বিশ্বাস করে না, কিন্তু তাকে তো নিজের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, তাই নয় কি? আমরা যদি নিজের অস্তিত্বকে বিশ্বাস করি এবং ‘আমি কে?’ এই প্রশ্নের উত্তর খুঁজি, সেটাই ধ্যান-প্রক্রিয়া হয়ে যায় এবং আমরা ভগবান লাভ করি। যাই হোক, এই বিভিন্ন ধ্যান-প্রক্রিয়াগুলি সময়কালে বিভিন্ন ধর্ম হয়ে যায়।
কিন্তু তার পরে কি হল? নানা ধর্মের পিছনে এই মৌলিক ধারণাগুলি ফেলে দিয়ে লোকেরা ধর্মের নামে যুদ্ধ করতে শুরু করল।
একটা ছোট গল্প :
এক তামিল, এক ইংরেজ, এক উত্তর ভারতীয় এবং এক বাঙালী একসাথে ভ্রমণ করছিল। তারা দূর থেকে একটা হ্রদ দেখতে পেল। তামিল তাকে দক্ষিণ দিক থেকে দেখল ও তাকে বলল তান্নির - জলের তামিল শব্দ। ইংরেজ তা খেল পশ্চিমদিক থেকে এবং বলল ওয়াটার। উত্তর ভারতীয় হ্রদটিকে উত্তর দিক থেকে দেখে বলে পানি। বাঙালী তাকে দেখল পূর্বদিক থেকে এবং বলল জল। চারজন সবাই একই জিনিষ সম্বন্ধে বলছিল, জল। কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে, প্রত্যেকে নিজে ঠিক বলে দাবী করতে থাকে। চারজনের কেউই হ্রদে নেমে জলকে নিজে পরীক্ষা করতে উদ্যত হল না। তামিলভাষী বলতে থাকে তার দাদু তাকে কি বলেছিল, ইংরেজ দাবী করে যে তার ঠাকুর্দা তাকে ওয়াটার বলতে শিখিয়েছিল ; উত্তর ভারতীয় এবং বাঙালীও তাদের নিজের নিজের দাদুর কথা আঁকড়ে থাকল। তারা হ্রদের একটু জল মুখে না দিয়েই লড়াই শুরু করে দিল।
আমরা হুবহু এটাই করি। যারা ধর্ম নিয়ে লড়াই করে, তারা এই জিনিষই করছে। তাদের বুঝতে হবে আদি আত্মজ্ঞানীরা যে স্থান থেকে দেখেছিল, সেই স্থান থেকে তাঁরা তার নাম দিয়েছিল; কিন্তু সবই এক - অস্তিত্ব বা ঈশ্বর। কৃষ্ণ ও ক্রাইস্ট একই জিনিষ বোঝাচ্ছেন। মানুষেরা তাদের আলাদা আলাদা স্থান থেকে দেখছে, ব্যাস।
সেই চারটে মানুষ হ্রদে না নেমে তাদের পূর্বপুরুষেরা কি বলেছিল তা নিয়ে লড়াই করছে ! কি হবে? তারা কেবল লড়াই করবে কারণ তারা প্রত্যেকে ভাবে যে তাদের ঠাকুর্দা যা বলেছে সেটাই ঠিক। যদি তারা ঠাকুর্দা কি বলেছে তা সরিয়ে রেখে হ্রদে গিয়ে নামত এবং নিজেরা দেখত, তাহলে তারা বুঝত যে সবার ঠাকুর্দা একই জিনিষ বুঝিয়েছিল ! তবে কোন লড়াই হোত না।
আজকে যারা হ্রদে নামে নি ও তার জল মুখে নেয় নি, তারাই লড়াই করে চলেছে। ধর্মের নামে যারা সন্ত্রাসবাদ ছড়াচ্ছে তারা আধ্যাত্মিকতা নামক সেই হ্রদে নামে নি এবং সত্য আস্বাদন করে নি। যুদ্ধরত চারজন হ্রদের তীরে লড়াই করছে। তাই বুঝে নাও কর যে সত্য বিভিন্নভাবে প্রকাশিত হয়, ব্যাস।
ধ্যানের কথায় ফিরে আসি। সহজে বলতে গেলে ধ্যান হ’ল তোমার মনকে আরাম করতে দেওয়া, ব্যাস। ধ্যান অর্থ একাগ্রতা (concentration) বা পূর্ণ-মনোযোগ নয়। একাগ্র হলে তুমি আসলে তোমার মন থেকে সবকিছু বাদ দেবার চেষ্টা করবে, আর সেটা অসম্ভব কাজ।
দুই মিনিট কেবল বসো এবং মন থেকে সব কিছু বাদ দেবার চেষ্টা কর; তুমি পাগল হয়ে যাবে! যাই তুমি বাদ দেবার চেষ্টা কর, তা ফিরে আসবে ও তোমাকে অত্যাচার করবে। তাই একাগ্রতা ধ্যান নয়। ধ্যান হ’ল সহজেই সবকিছুকে অন্তর্ভুক্ত করা ও স্বস্তিতে থাকা।
যখনই সময় পাও, শুধুমাত্র রিল্যাক্স (আরাম) কর এবং চারপাশের সবকিছু সম্বন্ধে সজাগ হও। আশেপাশে হওয়া সমস্ত শব্দ তোমার হৃদয় দিয়ে শ্রবণ কর। পাখীর ডাক, হাওয়ায় ক্যালেন্ডারের পাতা ওড়ার শব্দ, তোমার ওপরে ফ্যানের আওয়াজ, চারপাশে মানুষের কোলাহল অথবা অন্য যা কিছু হতে পারে। উন্মুক্ত হৃদয় দিয়ে শোন। মনে করিয়ে দিই, সেগুলি সব বিরক্তিকর নয়। তুমি তাদের সাথে প্রবহমান হ’লে তাদের বিরক্তিকর লাগবে না। যখন তাদের সাথে প্রবহমান হও, তারা বিরক্ত করা বন্ধ করে।
এটা করতে করতে তুমি উপলব্ধি কর যে তোমার ভিতরে এক প্রকার নির্দিষ্ট নীরবতা, এক যৌগিক অন্তঃসার আছে, যা সমস্ত কিছু প্রত্যক্ষ করছে। তুমি বেশী, আরও বেশী করে সেই অন্তরের নীরবতা বা শান্তি সম্বন্ধে সজাগ হতে থাকবে। তুমি তোমার অন্তরের সেই শান্তির আভাস পেতে থাকবে।
ধীরে ধীরে তুমি তোমার শরীরের চেতনা হারিয়ে ফেলবে। তোমার কেবল সজাগতা থাকবে, নিজেকে কেবল তোমার সজাগতা দ্বারা অনুভব করবে, তোমার শরীর বা মন দ্বারা নয়।
ধ্যান তোমাকে উপলব্ধি করতে সাহায্য করবে যে জীবনে তুমি কেবল এক দ্রষ্টা। তা তোমাকে তোমার স্বরূপ বা সত্তার গভীরে কেন্দ্রিত করতে সহায়তা করবে ও তোমার বহির্জগতের কাজগুলি আরও অধিক দক্ষতা ও আনন্দের সাথে করে যেতে সাহায্য করবে। কারণ তখন তুমি তোমার অন্তরের শান্তি বহন করবে, যা তোমাকে কোনকিছুতে বিহ্বল ও বিচলিত হতে দেবে না। যদি তুমি এটা করতে থাক, তুমি ‘আমি’ ও ‘আমার’-কে ছাড়তে শুরু কর। তোমার আমিত্ব বা অহংভাব মুছে যায়। তোমার আমিত্ব আর কিছুই নয়, সেটা হল নিজের দেহ ও মন সম্পর্কে তোমার প্রবল অনুভূতি ও পরিচিতি।
আমরা ধ্যানের জন্য বিশ্বব্যাপী যে আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করছি, তার সম্পর্কে তুমি কি মনে কর? ধ্যান হ’ল বিশ্বশান্তির একমাত্র চাবিকাঠি। যখন তুমি অন্তরে দেখতে শুরু কর, তুমি বহির্জগতের ধনদৌলত, ক্ষমতা, প্রতিশোধ ইত্যাদি উন্মত্ততা দ্বারা প্রভাবিত হও না। তোমার সকল মূল শক্তিগুলি উচ্চতর আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হবে। সমষ্টিগত চেতনায় এক পরিবর্তন আসবে এবং স্বতঃচলভাবে শান্তির বিজয় হবে।
তাই আমি ব্যক্তিগত রূপান্তরে ফোকাস্ করছি। যখন একদল মানুষ অভিজ্ঞতামূলক উপলব্ধি দ্বারা রূপান্তরিত হয়, তারা পালাক্রমে নিজেদের অভিজ্ঞতা দ্বারা অন্যদের অনুপ্রাণিত করবে এবং তা সমাজে এক সদারাত্মক নতুন মানসিক গঠন সৃষ্টি করতে থাকবে।
তোমার উপলব্ধি অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত, রূপান্তর সম্ভব নয়। ধ্যান তোমার উপলব্ধিকে অভিজ্ঞতা বানাতে পারে। ধ্যানই ব্যক্তির রূপান্তরের একমাত্র আশা, সুতরাং মানবজাতির রূপান্তরের আশা।
ধ্যান করলে বুদ্ধি বাড়ে। তুমি সমস্ত বিষয় সুস্পষ্টভাবে বুঝতে আরম্ভ কর। বিকল্পের জন্য কাউকে আর জিজ্ঞাসা করার দরকার তোমার নেই। তুমি সহজেই জান, ব্যাস। নিজের অন্তর্বুদ্ধির সাথে সংযুক্ত থাকার জন্য তুমি জান। তুমি জান যে তা ভুল হতে পারে না।
তুমি তোমার সত্তা থেকে জানবে যে তুমি সঠিক পথে আছ। পথচলা কখনও কঠিন হতে পারে, কারণ তুমি সংখ্যাগরিষ্ঠদের বিপক্ষে, কিন্তু তুমি জান যে পরিণতি সুন্দর ও মুক্তিদায়ক হবে! তোমাকে কেবল অধ্যবসায়ী হতে হবে ও নিজের বুদ্ধিতে গভীর আস্থা রাখতে হবে।
নিজেকে ধ্যান দ্বারা প্রতিপালন করলে, তোমার ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং তুমি বহির্জগতে অনেক কিছু করতে পারবে। তুমি কি করবে ও কি প্রকাশ করতে পারবে, তার কোন সীমা নেই। তুমি নানা মাত্রায় নিজেকে বাড়তে দেখবে।
আমিত্ব দ্বারা কাজ না করে অন্তর্বুদ্ধি দ্বারা কাজ করে তুমি দেখবে সবকিছু তোমার কাছে সহজেই আসছে। যখন কোন কিছু তোমার কঠিন লাগে, তার কারণ তোমার আমিত্ব তোমাকে সেই জিনিষ থেকে সরিয়ে দিচ্ছে। নিজেকে হারিয়ে অস্তিত্বের সাথে মিশে যেতে থাকলে কিছুই জটিল হবে না; তুমি সহজেই প্রবহমান হবে। তোমার বুদ্ধি স্বতঃচলভাবে তোমার ভিতরের সেই অস্তিত্বশক্তিকে গুছিয়ে নেবার জন্য কাজ করবে।
তুমি নিজেকে এক অলৌকিক মানুষ হিসাবে দেখতে শুরু করবে! যা আগে দুরূহ মনে হত, এখন হঠাৎ তা সহজ লাগবে। তুমি অনভিজ্ঞতা থেকে গভীর সজাগতায় চলে যাবে।
প্রশ্ন : যখন আমরা গভীর স্বপ্নবিহীন-নিদ্রায় থাকি এবং আমরা সঠিকভাবে ধ্যানে থাকি, আমরা কি তখন এক ‘মন-নেই’ অবস্থায় থাকি?
না। গভীর নিদ্রায় তুমি বীজের স্তরে চলে যাও এবং জাগলে নিদ্রার আগে যে অবস্থায় ছিলে সেই অবস্থায় ফিরে আস। এতে কোন উন্নতি হয় না। সঠিক ধ্যানে থাকলে তুমি বীজ অবস্থায় যাও , বীজের বিদারণ ঘটে এবং তুমি পরবর্তী উচ্চতর অবস্থায় চলে যাও। সেটাই পার্থক্য। তারা দুটো চরমসীমা। অবশ্যই তুমি যখন বাইরে থেকে দ্যাখ, চরমসীমাগুলিকে সর্বদা একই লাগে। এক পাগলকে অতীন্দ্রিয়বাদী (mystic) মনে হয় এবং এক অতীন্দ্রিয়বাদীকে পাগল মনে হয়! তাদের দুজনেরই তাদের মনদুটি হারিয়েছে, কিন্তু আলাদা আলাদা দিকে।
প্রশ্ন : আপনি সর্বদাই এত সুন্দর কিভাবে থাকেন?
(স্বামীজী হাসেন!)
হ্যাঁ, আকর্ষণীয় প্রশ্ন! কিভাবে সবসময়ে আমাকে সুন্দর মনে হয়?
দ্যাখো : যদি তুমি কেবল আমার এই আকারকে সুন্দর দেখ, যে আকারের দিকে তুমি আকর্ষিত হও, তাহলে সেই আকর্ষণ সময়ের সাথে টলতে থাকবে। তা টলতে থাকবে পরিস্থিতি, বেশভূষা এবং আরও কত কিসে। কেবল ভাব : তুমি রোজ আমায় একই পোশাকে দেখছ, একই গান শুনছ, একই আওয়াজ শুনছ এবং তা সত্ত্বেও তুমি এখানে কত ঔৎসুক্য নিয়ে আছ। তুমি কি মনে কর এমনটি তুমি জীবনে আর কারও সাথে করতে পারবে? বোঝ যে, এটা ব্যক্তিটি নয়, এটা উপস্থিতি - যা সুন্দরতা বিকিরণ করে এবং তুমি তা অনুভব কর।
তোমার সম্বন্ধে বলতে গেলে, তুমি হলে এক ‘ব্যক্তি।’ আমার সম্বন্ধে বলতে গেলে আমি কেবল এক ‘উপস্থিতি’, ব্যাস। আমিত্বহীন উপস্থিতি এতই শক্তিশালী যে তা সহজেই তোমায় আকৃষ্ট করে। আমার চেয়ে কত সুন্দর ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ মডেল ও অভিনেতা আছে, ঠিক? তাদের সবার দিকে তুমি হয়ত আকর্ষিত হবে; কিন্তু এখানকার মত তোমার গভীরের আকুল আকাঙ্ক্ষা থেকে নয়, ঠিক কিনা?
এই আকুল আকাঙ্ক্ষা তোমার সত্তা থেকে আসে, কারণ তোমার সত্তা আকারের পিছনে দেবত্ব দেখে। সেটাই তোমার সত্তার একমাত্র আকুলতা। তোমার সত্তার জন্য আমিত্বহীন এক উপস্থিতি পরমানন্দদায়ক। তাই তুমি এখানে বারংবার আস !
দ্যাখ : প্রতিটি মানুষের গভীরে ঈশ্বরকে অনুভব করার আকাঙ্ক্ষা আছে, কিন্তু তা অধিগম্য (tangible) নয়! যখন তুমি আমায় দেখ, তুমি একটি টান অনুভব কর এবং অবাক হও যে সেই আকর্ষণটি কি? সে টান হ’ল তোমার সত্তার ডাক। তুমি সঙ্গে সঙ্গে ভাবতে শুরু কর এটা কি হতে পারে; তুমি কেবল তোমার মনকে প্রয়োগ করতে জান ও সবকিছুকে যুক্তিতে নামিয়ে আন । ঈশ্বর যুক্তির বাইরে। তাই তুমি তোমার যুক্তি দিয়ে বুঝতে পার না যে এখানে আসার জন্য কেন তুমি একটা টান অনুভব কর।
সবাই এখানে সহজেই বসে থাক আর অবাক হও যে কোন জিনিষটার জন্য তুমি ঘণ্টার পর ঘণ্টা চোখের পাতা না ফেলে তাকিয়ে থাক। যখন অন্তরের আকাঙ্ক্ষা গভীর হয়, এটা হবে। অনেক জন্ম ধরে তুমি এই আকাঙ্ক্ষা পূর্ণ করার চেষ্টা করেছ, কিন্তু অসমর্থ হয়েছ এবং তাই তুমি আবার ফিরে আস; তুমি আরেকটা জন্ম নাও।
এই আকাঙ্ক্ষা অনুভব করলে তোমরা কেউ তাকে অন্বেষণ কর ও অন্তর্দেশে যাত্রা আরম্ভ কর ; আর কেউ ভয় পাও ও পালিয়ে যাও! অথবা তুমি বাইরের বৃত্তে ঘোরাফেরা কর এবং লক্ষ্য করতে থাক যাতে কিছু হলেই তুমি সহজে পালিয়ে যেতে পার ! তাই আমাকে ছল করে শিক্ষা দিতে হয় এবং তোমাকে দেখাতে হয় যে তোমার হয়ে গেছে এবং আর বেশী কিছু করার নেই , কেবল একটা জিনিষকে যেতে দিতে হবে - তোমার আমিত্বকে!
তুমি সর্বদাই ভয় থেকে কাজ কর কারণ তোমাকে সেভাবেই শেখানো হয়েছে। ভয় হ ’ল আমিত্বের অক্রিয় আকার। সমর্পণ করে ফেলতে পার বলে তোমার এত ভয় এবং তাই তুমি ভয়ের নাম করে একটা দূরত্ব বজায় রাখ। ভেবো না যে ভয় একধরণের বিনম্রতা। ভয় আমিত্বের এক ভ্রান্তিজনক রূপ। সমর্পণ করতে তোমার কত ভয়। তোমার ভয় যে তুমি গলে যেতে পার , অস্তিত্বে দ্রবীভূত হয়ে যেতে পার।
বোঝ যে অস্তিত্ব হ’ল প্রেম। তা একমাত্র প্রেম এবং অন্য কিছুই নয়। আবার অস্তিত্ব তোমাকে জানে কারণ তুমি তার অংশ। যদি অস্তিত্ব তোমায় না জানে তবে কে তোমায় জানে? তাই ভয় পাবার কিছুই নেই।
অস্তিত্বের সাথে কোন মিথ্যাভিমান করার প্রয়োজন তোমার নেই। তুমি কেবল নিজের সত্তার সহজতা সহকারে থাক এবং অস্তিত্ব তোমার ওপরে বর্ষণ করতে থাকবে। অস্তিত্ব কেবল প্রেম ও ক্ষমা করতে জানে। সে অন্য কোন গুণ জানে না। তুমি অস্তিত্বকে তোমার আমিত্বপূর্ণ ভাবনা ও তথাকথিত নৈতিক মানদণ্ড দ্বারা বিচার কর; সেটাই সমস্যা।
যখন তুমি জান যে তুমি অস্তিত্বের অংশ, তুমি মুক্ত বোধ কর। যখন তুমি ভাববে যে তুমি অস্তিত্ব থেকে পৃথক, তুমি দুঃখযাতনায় পড়বে। তুমি জান, অস্তিত্বের অংশ হওয়া একটা কত মহান অনুভূতি! তোমার আমিত্বের জন্যই তো তুমি নিজেকে অস্তিত্ব থেকে আলাদা হয়ে আছ বলে ভাব।
যখন তুমি তোমার অন্তর্দেশ যাত্রা শুরু কর, তুমি বেশী করে বুঝতে থাকবে যে তুমি অস্তিত্বেরই অংশ। সজাগতা ধীরে ধীরে আমিত্বকে স্থলাভিষিক্ত করবে। সজাগতা এসে গেলে, আমিত্বকে চলে যেতেই হবে। আর কোন রাস্তা নেই। সজাগতা না আসা পর্যন্ত তুমি নিজেকে এক ভারী স্বতন্ত্র সত্তা মনে কর এবং নিজেকে অস্তিত্ব থেকে পুরোপুরি বিচ্ছেদ করে রাখ।
আসলে তোমার কাছে সম্পূর্ণ আকাশ দেখার জন্য আছে। কিন্তু তুমি তাকে তোমার জানালা দিয়ে দেখ, যতটা তোমার আমিত্ব তোমাকে অনুমতি দেয় ততটাই দেখ এবং তুমি মনে কর যে জানালার কাঠামোর মধ্যে দিয়ে দেখা আকাশটাই বাস্তব আকাশ। এই সমস্ত খেলাই হ'ল আমিত্বের খেলা। আমিত্ব সম্বন্ধে সজাগ হওয়াই আমিত্ব থেকে বেড়িয়ে পড়ার জন্য প্রথম পদক্ষেপ। সজাগতা হ'ল এক সর্বখোল চাবি যা দিয়ে তোমার ভিতরের যে কোন তালা তুমি খুলে ফেলতে পার। তাই বারংবার আমি বলি, সজাগতা নিয়ে এস।
প্রশ্ন : স্বামীজী, আমাদের জন্য আপনার চিন্তা কিভাবে বর্ণনা করবেন?
তোমাদের ব্যাপারে আমার একমাত্র চিন্তা হ'ল তোমাদের প্রস্ফুটনে সাহায্য করা। সেটাই মহত্তম কাজ যা আমি তোমাদের জন্য করতে পারি এবং তোমরা আমার জন্য করতে পার! আমি চাই মানুষেরা তাদের সহজাত আনন্দকে হৃদয়ঙ্গম করুক, তাদের অসীম সম্ভাবনার শক্তি উপলব্ধি করুক। ঠিক এখন, মানুষ মনে করে সে এক মনুষ্য সত্তা হয়ে আধ্যাত্মিক অভিজ্ঞতা অন্বেষণ করছে। তাকে পরিষ্কার করে বুঝতে হবে সে এক আধ্যাত্মিক সত্তা হয়ে মানবিক অভিজ্ঞতা অন্বেষণ করছে। আমি তাদের সেটা শেখাবার জন্য কাজ করছি।
আর তার সেটা শেখার একমাত্র পথ হ'ল তাকে আমিত্বের নানা আকার সম্বন্ধে সজাগ হতে হবে। আমিত্বের এই নানা আকারগুলি তাকে আধ্যাত্মিক সত্তা না হয়ে মনুষ্য সত্তা হিসাবে অনুভব করায়। মানুষ যখন 'প্রার্থনা করা' থেকে 'হওয়া'-র দিকে চলে, সে চাবিটা পেয়েছে।
প্রশ্ন : ধ্যান করলে রূপান্তর কিভাবে ঘটে? আর আপনি মাষ্টারের ভূমিকা সম্বন্ধে আরও কিছু বলবেন?
যখন কেউ ধ্যান করে, তার সমস্ত আবেগগুলি যেমন ক্রোধ, কাম, ঈর্ষা, অতিরিক্ত আসক্তি ইত্যাদি উচ্চতর শক্তিতে রূপান্তরিত হয়। ধ্যান তাকে চৈতন্যের ও সজাগতার উচ্চতর ক্ষেত্রে প্রচালিত করে। তাহলে সে আগের মত অস্থির ও চঞ্চল মত হবে না। শক্তির রূপান্তর কেবল ধ্যান দ্বারা সম্ভব।
যখন এই রূপান্তর প্রত্যেকের মধ্যে হয়, সম্পূর্ণ সমাজ রূপান্তরিত হয়ে যায়। হিংসা কম হবে এবং আরও বেশী বিশ্বব্যাপী ঐকতান হবে। বিশ্বশান্তির সবচেয়ে কার্যকর উপায় হ'ল মানুষের রূপান্তর।
ধ্যান ও মাষ্টারের পথপ্রদর্শন দ্বারা রূপান্তর এমন এক প্রক্রিয়া যার মধ্য দিয়ে গেলে তুমি যা নও তা ধ্বংস হয়। মাষ্টারের সাথে এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাও, কারণ তোমাকে হৃদয়ের নিকটের সকল জিনিষগুলিকে ছেড়ে দিতে হবে; সমস্ত বিষয় যাদের তুমি 'তুমি' বলে ভেবেছিলে।
মাষ্টার তোমায় অবিশ্রাম দেখাবেন তুমি কি নও এবং সব কিছু মুছে যেতে থাকবে। তোমার চাপা ভাবনাগুলিকে সামনে আনার জন্য তিনি ঘটনাবলীর সৃষ্টি করবেন। তোমাকে তাঁকে তোমার ওপরে কেবল কাজ করতে দিতে হবে যাতে তিনি তোমার বহুজন্মের সঞ্চিত জিনিষগুলি দূর করতে পারেন।
আমি লোকেদের বলতে থাকি : যদি পালিয়ে যেতে চেষ্টা কর, তুমি মাষ্টারকে আরেকবার হারাচ্ছ। পালাতে চেষ্টা করবে না। আমি ঠিক সেই জায়গায় হাত রাখব যেখানে টিউমারগুলি ভিতরে লুকিয়ে আছে, যে টিউমার তোমার অহংবোধ। কেবল আমার ওপরে তোমার বিশ্বাস রাখ এবং উন্মুক্ত হবার সাহস রাখ। আমি তাহলে তোমার সব টিউমার নিরাময় করতে পারব। কেবল মাষ্টারের কাছে উন্মুক্ত হলেই অর্ধেক অহংবোধ তোমায় ছেড়ে যায়। বাকীটা তিনি দেখবেন। তোমাকে কেবল হাত বাড়াতে হবে; তিনি তোমায় উঠিয়ে নেবেন, ব্যাস।
যখন তুমি এক আন্তরিক অন্বেষণকারী হও, যখন তুমি রূপান্তরিত হতে তৈরি, তুমি মাস্টারের কাছে উন্মুক্ত হয়ে যাবে এবং সবকিছু স্বতশ্চলভাবে ঘটবে। যদি তুমি কেবল উইন্ডো-শপার (দোকানে রাখা দ্রব্যাগুলিকে যে কেবল ঘুরঘুর করে দেখে, কিন্তু কেনে না) হও, তবে বেশী কিছুই হবে না; তুমি এক মাস্টার থেকে আরেক মাস্টারের কাছে যাবে এবং তাদের কারো থেকে কিছুই শিখবে না।
ধ্যান প্রগাঢ় ভাবে কর। যখন ধ্যানের সাথে প্রগাঢ়তা থাকে, রূপান্তর ঘটতে বাধ্য; অতি-চেতনা ঘটতে বাধ্য। সাধারণত, হয় আমরা কেবলমাত্র প্রগাঢ় এবং ধ্যানকে হারিয়ে ফেলি অথবা প্রগাঢ় না হয়ে ধ্যান করি। আমরা একটাকে ধরি ও অন্যটাকে হারাই। প্রস্ফুটিত হবার জন্য আমাদের দুটোকেই ধরা উচিৎ।
কতক্ষণ ধ্যান করছ তা বড় কথা নয়; কত প্রগাঢ় ও ঐকান্তিক হয়ে ধ্যান করছ তা গুরুত্বপূর্ণ। তোমার চেতনার গুণমান গুরুত্বপূর্ণ। অন্তর্য্যাত্রার জন্য তোমার সচেতন সিদ্ধান্তই তোমাকে ধ্যান করার জন্য ঐকান্তিকতা দেবে।
প্রশ্ন : আমরা সর্বদাই জীবনে কিছু অর্জন করে সফল হতে চাই। সেটাও কি আমিত্বের খেলা?
হ্যাঁ, অবশ্যই! তুমি আসল কথায় এসেছ। যখন তুমি ভাব যে জীবনের একটা উদ্দেশ্য আছে এবং তুমি সেই উদ্দেশ্যে র পিছনে দৌড়াচ্ছ, তুমি অহংবাদী হচ্ছ। যখন তুমি অস্তিত্বের সৌন্দর্য্য হৃদয়ঙ্গম কর এবং তার সাথে প্রবহমান হও , তুমি বুঝবে যে জীবন নিজেই একটা উদ্দেশ্য এবং অন্য যাবতীয় লক্ষ্যগুলি হ'ল ভ্রম বা মায়া। তাহলে তুমি সজাগতা অর্জন করেছ, তাহলে তুমি আর অহংবাদী নও।
মাস্টার তাঁকেই বলা যায় যিনি তোমায় জীবনের উদ্দেশ্যহীনতা উপলব্ধি করিয়ে দেন। যখন তুমি কোন উদ্দেশ্য নিয়ে খোঁজ , তুমি বাস্তবতাকে হারাও, কারণ যখন উদ্দেশ্যের পিছনে দৌড়াও তুমি বর্তমানকে হারিয়ে ফেল। তুমি অস্তিত্বকে সহজেই হারিয়ে ফেল।
জীবনের উদ্দেশ্যহীনতা উপলব্ধি করলে তোমার অন্তরে এক নতুন চৈতন্যের উদয় হয়। তুমি তখন বুঝবে, যে হীরাগুলিকে তুমি এতদিন রক্ষা করছিলে, সেগুলি নিছক পাথর। যে জিনিষগুলিকে তুমি গুরুত্বপূর্ণ ভাবতে, তারা শুধুমাত্র খেলনা। তুমি বুঝতে পারবে প্রকৃত আনন্দ হিসাবে তুমি ধনদৌলতে খুঁজছ না। তুমি ধনদৌলতকে ছাড়িয়ে অন্বেষণ করছ।
তুমি জীবনকে অস্তিত্বের এক ঐশ্বরিক খেলা হিসাবে দেখতে শুরু করবে। তুমি নাটকটি উপভোগ করবে এবং তুমি তোমার ভূমিকা চরম উল্লাস ও উৎকর্ষতার সাথে করবে। তুমি কোন লক্ষ্যের জন্য বাঁচবে না, তুমি কেবল বাঁচার জন্য বাঁচবে এবং বাঁচা উপভোগ করবে।
এটা বোঝ, আমি বলছি না যে তোমার টাকা রোজগার করা বন্ধ করা প্রয়োজন। টাকা ছাড়া তুমি জীবনে কিছুই করতে পারবে না । আমি কেবল বলছি প্রতিটি মুহূর্ত বাঁচতে উপভোগ কর ও তোমার লক্ষ্যগুলিকে আনুষঙ্গিক কর। তোমাকে বুঝতেই হবে যে পুরো জিনিষটা একটা নাটক মাত্র এবং তুমি এক অভিনেতা। লক্ষ্যগুলিতে আসক্ত হলে তুমি পুরো ধারণাটাই হারিয়ে ফেল।
নাটকে তোমার ভূমিকা বা অন্য কোন চরিত্র বা কোনকিছুর সাথে আসক্ত হওয়ার কোন মানে আছে কি? না! সেটা তো একদম হাস্যকর হবে, তাই নয় কি? একইভাবে জীবনও এক বিরাট নাটক; তাই কোনভাবে তাতে আসক্ত হয়ো না। কেবল তোমার ভূমিকা অভিনয় কর এবং সম্পূর্ণ শো উপভোগ কর।
বোঝ যে জীবন এক লক্ষ্য নয়, কিন্তু জীবন নিজেই একটা পথ। লক্ষ্য থাকলে তুমি দৌড়াবে। দৌড়ালে তোমার পা মাটিতে ঠেকবে না। আর পা মাটিতে না ঠেকলে তুমি অস্তিত্বের সৌন্দর্য্য হারিয়ে ফেলবে। দৌড়ালে তোমার তলায় অস্তিত্বের অনুভব তুমি আক্ষরিকভাবে হারাচ্ছ। যখন তুমি লক্ষ্য সরিয়ে ফেল, স্বতশ্চলভাবে পথকে গুরুত্ব দেওয়া হবে। পথকে বানানো হয়েছে উপভোগ করার জন্য; লক্ষ্যের যত্ন স্বতশ্চলভাবে নাওয়া হবে।
যখন জীবনের উদ্দেশ্যহীনতা উপলব্ধি কর, তুমি বেঁচে থাকার অর্থ বুঝতে পার। এটা না বোঝা পর্যন্ত তুমি একপ্রকার অচেতন অবস্থায় জীবন কাটাও। তুমি সঠিক চৈতন্য ছাড়া বাস কর। তুমি এক কঠিন আমিত্ব সহ বাস কর , যা কেবল লক্ষ্য দেখে এবং জীবনের সৌন্দর্য্যকে দেখে না।
লক্ষ্যের জন্য তোমার সমস্ত জীবনকে উৎসর্গ করা - বাঁচার পদ্ধতি নয়। তুমি যদি এইভাবে বাস কর, প্রত্যেক লক্ষ্যে একবার পৌঁছালে, তুচ্ছ জিনিষের প্রতি সমস্ত জীবন অপচয় করার জন্য তুমি কেবল অনুশোচনাই করবে। লক্ষ্য ফেলে দাও এবং পথটা উপভোগ কর। এই শিক্ষার ওপরে বারবার ধ্যান কর। সত্য নিজেই তোমার কাছে প্রকাশিত হবে।
আরেকটা জিনিষ : তোমার জীবন থেকে কোন কিছুই বাদ দিও না এবং কখনও ভেবো না যে জীবনে বিশেষ কিছু জিনিষ পেলে
না। আধ্যাত্মিকতা কখনও বাদ দেওয়া নয়; তা সর্বদাই অন্তর্ভুক্ত করে। জীবন থেকে কোন কিছু বাদ দিলে, তুমি কিছু হারাবে। বরঞ্চ একীভূত কর এবং সবকিছু অন্তর্ভুক্ত কর। তবেই তুমি সম্পূর্ণ হবে। পূর্ণাত্মা হলে, পুণ্যাত্মা হবে!
অবশ্যই যদি কিছু জিনিষ তোমার ভাল না লাগে, তবে সেটা অন্য ব্যাপার। তাদের তোমার জীবনে অন্তর্ভুক্ত করার জন্য বিব্রত হয়ো না। কেবল সজাগতার সাথে কাজ কর ও প্রবহমান থাক।
এটা বোঝ যে একজন বিজ্ঞানী তার বহির্জগতের আবিষ্কার সম্বন্ধে অন্যকে অভিজ্ঞতা দেবার জন্য এক ফর্মুলা সৃষ্টি করে।
একজন মাস্টার তাঁর অন্তর্জগতের অভিজ্ঞতা সম্বন্ধে অপরকে অভিজ্ঞতা দেবার জন্য এক ফর্মুলা সৃষ্টি করেন। যে আনন্দকে তিনি নিজের চৈতন্যে অভিজ্ঞতা করেছেন, সেই অভিজ্ঞতা অন্যদের দেবার জন্য তিনি এক ফর্মুলা সৃষ্টি করেন।
এখন আমি তোমাদের পরম আনন্দ বা নিত্যানন্দ হৃদয়ঙ্গম করার এক ফর্মুলা দিচ্ছি।
প্রশ্ন : আমাদের আমিত্ব ধ্বংস করার জন্য কি করব?
প্রথমে ভাল করে বোঝ যে তোমার কোন না কোন আকারে আমিত্ব আছে - সক্রিয় বা অক্রিয়। তারপরে অহংবোধ যে সব পথে প্রকাশ পায়, সেই পথগুলি বোঝ। তোমার সমস্ত অপরাধবোধ, বাসনা, ভয়, বিনম্রতা, নিজের গুরুত্ব ইত্যাদি সবই তোমার আমিত্বের নানা প্রকাশ। এগুলি তোমার ভিতরে হয়, কারণ তোমার ‘আমি’ ও ‘আমার’ সম্পর্কে ভারী অনুভূতি আছে। একবার এটা বুঝলে দ্রষ্টা হবে এবং বুঝবে যে পুরো জীবনটাই এক নাটক। এমন করলে তুমি তোমার কঠিন ‘আমি’-কে দ্রবীভূত করতে সক্ষম হবে, তোমার আমিত্ব মুছে যাবে।
যখন এটা ঘটা শুরু হয়, তুমি স্বতশ্চলভাবে অস্তিত্বের সাথে অনুরণন কর এবং দ্যাখো যে কিভাবে জিনিষগুলি নিজে থেকেই পুনর্বিন্যস্ত হয় এবং জীবনকে তোমার জন্য সুন্দর বানায়। তখন তুমি তোমার আমিত্বকে হনন করার একমাত্র লক্ষ্য নিয়ে বাঁচ। আমিত্বকে কোনভাবে রক্ষা করতে যেও না। আমিত্বকে হনন করার জন্য সদা প্রস্তুত থাক। আমিত্বকে হনন করার জন্য প্রস্তুত হ’লে তুমি মুক্তি পাবার জন্য তৈরি হও, ব্যাস।
প্রশ্ন : আপনি বলেছেন যে আজ্ঞা-চক্র সরলতা ও বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত। সরলতা ও বুদ্ধিমত্তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
যখন তুমি মনের অনমনীয় গঠন ভেঙ্গে মুক্ত হও, তুমি নদীর মত তরল, প্রবহমান হয়ে যাও, তাহলে তুমি বুদ্ধিমান। যখন তুমি কোন সমস্যার প্রতি একটি অভিনব দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সমর্থ হও, তুমি বুদ্ধিমান। যখন তুমি স্বতঃস্ফূর্ত, তুমি বুদ্ধিমান। যখন তোমাকে চ্যালেঞ্জ করা কঠিন, তুমি বুদ্ধিমান।
যখন তুমি বোঝ যে জীবন একটি নাটক, তুমি বুদ্ধিমান। যখন তুমি বোঝ যে অস্তিত্বই চরম জীবনীশক্তি, তুমি বুদ্ধিমান। যখন তুমি তোমার অন্তরের নীরবতা সম্বন্ধে সজাগ ও সচেতন, তুমি বুদ্ধিমান।
যখন তুমি মন প্রয়োগ না করে স্বতঃস্ফূর্তভাবে হাস, তুমি বুদ্ধিমান। যখন তুমি তোমার নিছক উপস্থিতি দ্বারা শক্তি বিকিরণ কর , তুমি বুদ্ধিমান। যখন তুমি কোথাও বেশী সময়ের জন্য আটকে থাক না, তুমি বুদ্ধিমান। যখন তুমি তোমার আমিত্বকে সচেতন হয়ে অনুভব করতে পার, তুমি বুদ্ধিমান। যখন তুমি জান যে তুমি ধনী তোমার ধনসম্পদের জন্য নয়, তুমি ধনী তোমার সত্তার জন্য, তুমি বুদ্ধিমান!
যখন তুমি একজন মাস্টারকে চিনতে পার, তুমি বুদ্ধিমান। যখন তুমি তোমার আমিত্বকে মাস্টারের কাছে ছেড়ে দিতে তৈরি, তুমি বুদ্ধিমান। যখন তুমি জীবনের খেলা প্রতিটি মুহূর্ত উপভোগ করে খেল, তুমি বুদ্ধিমান!
একটা ছোট গল্প :
তিনজন মানুষকে একই প্রশ্ন করা হয়, ‘যদি বলা হয় যে তুমি আর কেবল দশ দিন বাঁচবে, তুমি কি করবে?’ প্রথমজন বলে, ‘আমি সমস্ত কাজগুলি গুছিয়ে ফেলব এবং সব সমস্যার জায়গাগুলি সমাধান করব যাতে আমি চলে যাবার পর আমার পরিবারের কোন কষ্ট না হয়।’ পরের জন বলে, ‘আমি জীবন পুরো উপভোগ করব ও যে সব জিনিষ আগে কখনও করি নি তা করব।’ তৃতীয়জন বলে, ‘আমি আরেকজন ডাক্তারের পরামর্শ নেব!’
এটাই বুদ্ধিমত্তা। যখন তুমি স্বতঃস্ফূর্ত এবং জীবনের পরিচিত রাস্তায় আটকে যাও না, তুমি বুদ্ধিমান।
আরেকটা ছোট গল্প :
এক হাসপাতালে টেলিফোন বাজল ও নার্স তা ওঠালো। আওয়াজ এল, 'দয়া করে বলবেন কি দশ নম্বর রুমে চন্দন বসু কেমন আছেন?' নার্স উত্তর দিল, 'উনি ভাল আছেন এবং আমরা আশা করছি কাল সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হবে। আপনি কে বলছেন?' আওয়াজটি উত্তর দিল, 'আমি চন্দন বসু। এখানে তো আপনারা রোগীদের কখন কিছুই বলেন না!'
এটাই বুদ্ধিমত্তা। যখন তুমি একই জায়গায় বহুক্ষণ আটকে থাক না, তুমি বুদ্ধিমান।
এখন এটা শোন :
একটি লোক তার বন্ধুকে নিজের খামারে (ফার্ম) নিয়ে গেল। সে তাকে পুরো খামার দেখিয়ে জিজ্ঞাসা করে, 'এতগুলি ভেড়া দেখে তুমি নিশ্চয় অবাক হয়েছ! তুমি কি তাদের গুনতে চেষ্টা করেছ?' বন্ধুটি বলে, 'ও হ্যাঁ। ৩০০টি ভেড়া আছে।' লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, 'কি করে তা গুনলে?' বন্ধুটি উত্তর দেয়, 'ও! সেটা খুব সোজা ব্যাপার। আমি পায়ের সংখ্যা গুনলাম এবং তাকে চার দিয়ে ভাগ করলাম। '
এটা বুদ্ধিমত্তা নয়! এইভাবে আমরা জীবনের সোজা জিনিষ জটিল করে ফেলি।
এবার সরলতায় আসা যাক : বাচ্চাদের দেখে সরলতা সবচেয়ে ভাল বুঝতে পারবে। তারা কোন রকম কাটছাট না করে কথা বলে।
তারা হিসাব করে না; তারা তাদের ব্যবহারে একদম সম্পূর্ণ, তাদের ব্যবহার কখনও ধূর্ত ও ভণ্ডামিপূর্ণ নয়। এটা সরলতা।
কিন্তু আমরা তাদের কি করি? আমরা তাদের যথাসাধ্য শেখাই কিভাবে কথাকে কাটছাট করতে হয়, কিভাবে নিজের উদ্দেশ্যসাধন করতে হয়। আমরা তাদের হৃদয় থেকে মনে সরে যেতে শেখাই এবং তাতে তাদের পবিত্র সরলতা মন দ্বারা কলুষিত হয়।
একটা ছোট গল্প :
একটা বালককে বলা হল যে তার এক ধনী পিসী তাদের বাড়ীতে আসছে এবং সে যেন ভাল করে ব্যবহার করে। পিসী এল ও তার জন্য বিরাট নৈশভোজের আয়োজন করা হ'ল। বালকটি পিসীকে ভোজনের সময় একটানা লক্ষ্য করে চলেছে এবং সবশেষে জিজ্ঞাসা করে বসে, 'পিসী, তুমি তোমার মজাটা কখন করবে?' মহিলাটি জিজ্ঞাসা করে, 'কোন মজা, সোনা?' বালকটি উত্তর দেয়, 'বাবা বলে তুমি মাছের মত পান কর!' (অতিরিক্ত মদ্যপান করাকে ইংরাজীতে বলে drink like a fish)
বাচ্চারা সহজেই যা ভাবে তাই বলে! তারা কত স্বাধীনভাবে প্রকাশ করে। তাই তাদের লক্ষ্য করতে খুবই আনন্দ হয়। তাদের সরলতা আমাদের আকর্ষণ করে। কিন্তু আমরা তা বুঝি না এবং আমরা তাদের ধূর্ত হতে এবং নিজের উদ্দেশ্যসাধন করতে শেখাই।
ছোট গল্প :
একটি ছোট ছেলে তার দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, দাদু, তুমি কি সত্যি ব্যাঙ নকল করতে পার?' দাদু অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল, 'কেন বলত?' বাচ্চাটা উত্তর দিল, 'মা বাবাকে বলতে শুনেছি যে তুমি ব্যাঙের ডাক ডাকলে, আমাদের জন্য একটু ধনসম্পদ রাখা থাকবে।' (ব্যাঙের ডাক ডাকা মানে মারা যাওয়া বোঝানো হয়েছে)
আমরা বেশীর ভাগ সময়েই ভণ্ড। আমরা কখনই নিজেদের স্বাধীনভাবে প্রকাশ করি না। আমরা এক কথা চিন্তা করছি এবং অন্য কথা বলছি। এরই জন্য আমরা কত কদর্য হয়ে গেছি। আমরা সরলতা একেবারে হারিয়ে ফেলেছি।
আরেকটা ছোট গল্প :
একদিন মা তার বন্ধুর কাছে বাচ্চাকে রেখে যাচ্ছিল আর সন্ধ্যাবেলে চলে আসার সময় মামীকে ধন্যবাদ দিতে না
ভোম্বার জন্য মা বাচ্চাকে শিখিয়ে দিল। সেই সন্ধ্যায় বাচ্চাটি ঘরে ফিরল এবং মা তাকে জিজ্ঞাসা করল সে ধন্যবাদ দিয়েছে কিনা। বাচ্চাটি উত্তর দিল, 'দিই নি, কারণ অন্য মেয়েটা ধন্যবাদ দেবার পর মাসী বলল, ‘বলতে হবে না।”
বাচ্চারা এরকম! অবশ্যই, তাদের কৃতজ্ঞতা ইত্যাদি প্রাথমিক জিনিশ শেখানো আমাদের কর্তব্য, কিন্তু আমি তোমাদের বোঝাতে চাইছি যে বাচ্চাদের ভণ্ডামি শিখিয়ো না। তাকে খেলাটা বুঝতে দাও, তাকে সজাগতার সাথে খেলতে দাও, কোন আমিত্বের সাথে নয়, কেবল সজাগতার সাথে। বাচ্চারা যাতে নিজে বিচার করতে পারে তার জন্য তাদের প্রাথমিক বিধি সমূহ ও বুদ্ধি দাও।
একটা জিনিশ বোঝা দরকার: বাচ্চার সরলতা তার অজ্ঞতার জন্য। এই সরলতা শিশুর মধ্যে থাকতেই হবে কারণ তাদের তখনও সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া শুরু হয় নি। কিন্তু একবার যখন সেই নিয়ন্ত্রণ আরম্ভ হয় এবং জ্ঞান অর্জন হয়, শিশু তার সরলতা হারিয়ে ফেলে। কিন্তু গভীর সচেতনতার দ্বারা মানুষ তার বহু বছর আগে হারিয়ে যাওয়া সরলতাকে আবার ফিরে পেতে পারে। এই ফিরে পাওয়া সরলতাই আসল সরলতা, কারণ এই সরলতা অজ্ঞতা থেকে আসে না, এটা গভীর উপলব্ধি থেকে আসে।
শিশুর সরলতা ও মাস্টারের সরলতায় সেটাই পার্থক্য। ইহলৌকিক জ্ঞান সরলতাকে পিষ্ট করে এবং আমিত্বকে পরিপুষ্ট করে। কিন্তু বুদ্ধি ও সচেতনতা জ্ঞানকে সরিয়ে রাখতে পারে এবং সরলতাকে আবার ফিরিয়ে আনতে পারে। যখন এই প্রকার হয়, তুমি পথ পেয়ে গেছ।
প্রশ্ন : ঈশ্বরের সাথে আমাদের কিভাবে সম্বন্ধ স্থাপন করা উচিৎ?
সম্বন্ধ স্থাপন করার জন্য ভগবান কোন আলাদা অস্তিত্ব নয়। সেটা প্রথমে বোঝ। তিনি তোমার মাথার ওপরে স্বর্গ নামক কোন জায়গায় বসে নেই এবং তুমি তাঁর সাথে সম্বন্ধ স্থাপন করবে বলে তিনি অপেক্ষা করছেন না। তিনি ব্রহ্মাণ্ডের প্রতি টি জিনিষে আছেন। তিনিই তো সব সৃষ্টি করেছেন।
তিনি স্রষ্টা, সৃষ্টি এবং সৃষ্ট (creator, creation, created)। তিনিই অভিজ্ঞতাকারী, অভিজ্ঞতা ও অভিজ্ঞ (experiencer, experience, experienced)। ভগবান নামটা আমরা অস্তিত্বকে দিয়েছি, ব্যাস। এটা বুঝলে, তুমি ঈশ্বরকে উপলব্ধি করা শুরু করেছ; তাহলে ঈশ্বরের সাথে সম্বন্ধ স্থাপনের কোন প্রশ্ন ওঠে না।
লোকেরা আমায় জিজ্ঞাসা করে যে আমি ভগবানের নৈকট্য অনুভব করি কিনা। আমি তাদের বলি আমিই ভগবান! আমি তাদের বলি যে তারাও ভগবান! কিন্তু অবশ্যই তারা তা গ্রহণ করতে রাজী নয়। তারা জানতে চায় ভগবানের সমীপ কিভাবে হওয়া যায়। সমীপ হওয়ার অর্থ তো তোমার ও ভগবানের মধ্যে একটু তফাৎ থাকবেই। আমি তোমাদের বলি তুমিই ভগবান! তাহলে সমীপে যাওয়ার প্রশ্ন কোথা থেকে আসে? আমি কি বলতে চাইছি বুঝতে পারছ তো? ঈশ্বর আর কিছুই নয়, অস্তিত্বকে তোমার দেওয়া একটা নাম এবং তুমি সেই অস্তিত্বের অংশ।
যখন অস্তিত্বের সাথে ঐকতানে বাস কর, যখন তুমি অস্তিত্বের সাথে তোমার সংযোগ জানতে পেরেছ, তুমি ভগবান হয়েছ, ব্যাস। যখন তোমার নিকটে আসা যে কোন কিছু বা যে কোন মানুষের সাথে আনন্দোচ্ছলতার অনুভূতি নিয়ে বাস কর, তুমি বিশুদ্ধ চৈতন্য হয়েছ। যখন তোমার চতুঃপার্শ্বে চেনা অচেনা সকলের দিকে একই প্রেম অনুভব কর, তুমি তোমার অন্তরে ঈশ্বরের অভিজ্ঞতা প্রাপ্ত করছ। এই সহজ মাপদন্ড দ্বারা বুঝতে পার যে তুমি ঈশ্বর-চৈতন্য থেকে অত দূরে আছ।
তুমি যখন অস্তিত্বের সাথে ঐকতান শুরু কর, তখন তোমার অন্তরের আওয়াজ শুনতে শুরু করবে। তখন কোন গাইড লাগবে না। অন্য কাউকে তোমাকে বলার প্রয়োজন নেই তোমাকে কি করতে হবে আর কি না করতে হবে। তুমি সহজেই জানবে; তোমার বুদ্ধিমত্তা তোমায় গাইড করতে থাকবে। একজন মাস্টার তোমার অন্তরের আওয়াজকে জাগরিত করতে পারেন। তিনি তোমার বুদ্ধি জাগরণের জন্য তোমার ওপরে কাজ করেন।
আমাদের মধ্যে অধিকাংশেরই প্রেম করার একটা কারণ থাকে। আমাদের আমিত্ব এতই কঠিন। যখন তুমি এমনটি কর, পরিষ্কার করে বুঝে নাও যে তুমি ভগবান থেকে অনেক দূরে আছ! আমরা দাবী করি আমরা আমাদের পরিবার ও বন্ধূজনের ওপরে প্রেমবর্ষণ করি। পৃথ্বীগ্রহে এখন পর্যন্ত সম্ভব হওয়া মাস্টারদের দিকে তাকাও। কোন সাধারণ গুণমান তাঁদের মিশনের দিকে আকর্ষিত করেছে? পবিত্র প্রেম, ব্যাস। তাঁরা যদি তোমাদের মত গতানুগতিক প্রেম নিয়ে থাকতেন, তাহলে কি তাঁরা তাঁদের মিশন প্রতিষ্ঠা করতে সফল হতেন?
বিশ্বব্যাপী মিশন প্রতিষ্ঠা কি কেবল গতানুগতিক প্রেম দ্বারা করা সম্ভব? গতানুগতিক প্রেম কতটা বল যোগাবে? তা তোমাকে শীঘ্র পরিশ্রান্ত করে ফেলবে! প্রতিটি মানুষের সাথে দিব্যপ্রেম ও একত্ব অনুভব করার জন্যই মাস্টারেরা বারবার পৃথিবীতে অবতীর্ণ হয়ে বহু মানুষের কাছে পৌঁছে তাদের রূপান্তরিত করতে পেরেছেন।
আসলে তুমি যদি তাঁদের জীবনী পড়, দেখবে যে তাঁদের প্রায় সবাই নিজের পরিবার থেকে বেড়িয়ে এসেছিলেন, পরিবারের ক্রোধের মুখোমুখি হয়েছিলেন এবং বিশ্বের মানুষের কাছে পৌঁছেছিলেন। পরিবার সর্বদা এইসব ক্ষেত্রে বাধা দেয়। অবশ্য পরে পরিপক্কতা ও সজাগতা এলে পরিবারের লোকেরাও বিশ্বের বাকীদের মত তাঁকে গ্রহণ করে ও অনুসরণ করে।
যা কিছু তোমাকে ভগবান থেকে আলাদা করে অনুভব করায়, তা হ'ল অহংভাব। অহংভাব থাকলে তুমি উপযুক্তভাবে ও সর্বদা একই গভীরতা সহকারে প্রেম করতে পার না; তোমার প্রেম খুবই বিষয়ীকেন্দ্রিক হবে এবং তা চরমসীমার মধ্যে দুলতে থাকবে।
মাস্টারদের শরীরের ভাষা লক্ষ্য কর এবং তুমি জানবে যে দিব্যপ্রেমের সাথে অনুরণন মানে কি। অস্তিত্বের সাথে ঐকতানের সবচেয়ে সহজ পথ হল মাস্টারের শরীরের ভাষা লক্ষ্য করা। একজন মাস্টার সর্বদাই অস্তিত্বের সাথে সুরে বাঁধা থাকেন। তিনি সর্বদাই প্রেম ছড়িয়ে দিতে থাকেন, সামনে কেউ বা থাকুক। তাঁর শরীরের ভাষা লক্ষ্য করলে তুমি সেই ভাষার গুণমান আত্মভূত করতে পারবে।
যদি মাস্টারকে সময়কাল ধরে লক্ষ্য কর, তুমি উপলব্ধি করবে যে তিনি কিভাবে এক নদীর মত প্রবাহিত হন, এত সুন্দরভাবে, এত ছন্দোময় হয়ে, এত সমলয়ে, অস্তিত্বের সুরে সুর মিলিয়ে। তাঁর সব কাজই অস্তিত্বের সাথে নিখুঁত সমলয়ে ঘটে। তাই তাঁকে দেখতে এত ভাল লাগে! শুধুমাত্র মাস্টারকে লক্ষ্য করে তুমি অস্তিত্বের সৌন্দর্য ও প্রবাহকে উপলব্ধি ও অনুভব করতে পার।
যেহেতু মাস্টার আমিত্ব-হীন, তাই তিনি কোন বাধা ছাড়াই প্রবাহিত হন। তাঁর 'আমি' ও 'আমার' সম্বন্ধে চেতনা নেই বলে তিনি প্রবাহমান হন। যেহেতু তিনি কেবল প্রেম বিকিরণ করেন, তিনি নিরাময় করেন। নিরাময় হল ঘনীভূত প্রেম। সেইজন্য সময়কালে বারবার আমরা মাস্টারদের অলৌকিক নিরাময়ের শক্তির কথা শুনি। তাই মাস্টারদের ভগবান হিসাবে দেখা হয়। পরিষ্কার করে বোঝ : মাস্টারেরা হলেন জীবন্ত ভগবান। তাঁরা পরম শক্তির সর্বোচ্চ সুপ্রকাশ।
তাই ঈশ্বরের সাথে সম্বন্ধ স্থাপনের জন্য উদ্বিগ্ন হতে হবে না। অস্তিত্বের সুরের সাথে সুর মেলানো শুরু কর এবং ভগবান হও।
মনে রেখ : তুমি অস্তিত্বকে জয় করতে পার না। তুমি অস্তিত্ব দ্বারা বিজিত হতে পার। যখন তোমার আমিত্ব সম্পূর্ণ মুছে যায়, তুমি বিজিত হলে, ব্যাস! যখন তুমি এক ঈশ্বর সহায়ক গর্ভ হয়ে যাও, তিনি তোমার ভিতরে অধিষ্ঠান করবেন। প্রথম দিকে তুমি অতিথি এবং তিনি নিমন্ত্রণকর্তা। সবশেষে তোমাকে নিমন্ত্রণকর্তা হতে হবে; তাঁকে অভ্যর্থনা করে গ্রহণ করার জন্য তোমাকে জরায়ু হতে হবে। জরায়ু হওয়া মানে গলে যাওয়া এবং নমনীয় হওয়া। নমনীয় হওয়া মানে তোমার সম্পূর্ণ আমিত্বকে মুছে ফেলা এবং ঈশ্বরে বা অস্তিত্বে দ্রবীভূত হয়ে যাওয়া। তখন জীবন হয় সঙ্গীত এবং চিরন্তন উৎসবের উদযাপন!
আমরা এখন এক সুন্দর ও খুব কার্যকর ধ্যান-প্রক্রিয়া করব। আজ্ঞাচক্রের জন্য এই ধ্যানের নাম দিব্যনেত্র-ধ্যান।
আবেগ : আমিত্ব
চক্র : আজ্ঞা-চক্র
অবস্থান : ভ্রূদ্বয়ের মাঝে
সংস্কৃতে আজ্ঞা মানে 'ইচ্ছা' বা 'আদেশ'। আজ্ঞা-চক্রকে চক্ররাজ হিসাবে জানা যায়।
এই চক্র গম্ভীরতা ও আমিত্ব দ্বারা তালাবদ্ধ থাকে। এটি সরলতা, সহজতা, বুদ্ধিমত্তা সহকারে এবং আমিত্বকে মুছে ফেলে প্রস্ফুটিত করা যায়।
সরল ও আমিত্বহীন সত্তা হবার জন্য ধ্যান-প্রক্রিয়া : দিব্যনেত্র-ধ্যান - জরাথ্রুস্টের ধ্যান-প্রক্রিয়া
দিব্যনেত্র ধ্যান
(সময় : ৩০ মিনিট)
তোমার উচ্চতর বুদ্ধিমত্তা জাগরণের জন্য দিব্যনেত্র ধ্যান করা হয়। এটা আজ্ঞা-চক্রের জন্য কাজ করে। এই শক্তিকেন্দ্র ভ্রূদ্বয়ের মাঝখানে আছে - তাকে ত্রিনয়ন বলা হয় এবং এটা তোমাকে মহাজাগতিক বুদ্ধির সাথে সংযুক্ত করে। আজ্ঞা চক্রকে চক্ররাজ বলা হয় - সমস্ত চক্রের রাজা।
এটা এত গুরুত্বপূর্ণ চক্র যে এমন কোন ধর্ম নেই যা এই চক্রকে সক্রিয় করার জন্য কাজ করে নি। যখন আজ্ঞা খোলে সম্পূর্ণ সত্তা এক পৃথক ক্ষেত্রে প্রবেশ করে। শক্তি বা ক্ষমতার অনেকগুলি স্তর প্রকাশিত হয়। সেইজন্য প্রাচ্যের দেবদেবীদের মূর্তিতে তৃতীয় চোখ বা ত্রিনয়ন দেখা যায়। ত্রিনয়ন জাগরিত আজ্ঞার প্রতীক।
পুরানো কথায় আছে কেউ পবিত্র শহর বারাণসীতে মারা গেলে স্বতশ্চলভাবে সে মুক্তি পাবে। বারাণসী কেবল শহর নয়। এখানে 'বারণ' মানে ভ্রূদ্বয় 'নাসি' মানে নাসিকার সাথে মেলে, সেটাই আজ্ঞা চক্রের সঠিক অবস্থান। এটা জীবনমুক্ত অবস্থায় আমিত্বের মৃত্যু প্রতীকীকরণ করে!
এই ধ্যান-প্রক্রিয়া জরাথ্রুস্টের ধর্ম থেকে নেওয়া হয়েছে ও এতে দুটি ভাগ আছে। একটা হ'ল আজ্ঞাচক্রকে শুদ্ধ করা এবং অন্যটি তাতে শক্তি সঞ্চার করা। আজ্ঞা চক্র বা ত্রিনয়ন মায়া এবং কামকে ধ্বংস করে। এটা তোমার ভিতরের অতি-চেতনাকে জাগ্রত করতে সহায়তা করে।
তোমার সামনে একটা প্রার্থনার প্রদীপ আছে। এতে তিল তেল বা শুদ্ধ মাখন ব্যবহার করা হয়েছে। তুমি মোমবাতিও ব্যবহার করতে পার, কিন্তু নিশ্চিত থেকো যে তা যেন উদ্ভিজ্জ তেল হয়। এটা একটা পরিচালিত ধ্যান-প্রক্রিয়া। কেবল আমার নির্দেশ অনুসরণ কর।
চোখ বন্ধ করে পাদুটি আড়াআড়ি ভাবে ভাঁজ করে মেঝেতে বসো। যারা মেঝেতে বসতে অসক্ষম তারা চেয়ারে বসতে পার।
তোমার আজ্ঞাচক্রে ফোকাস কর, যেন তাকে ভেদ করছ। (৫ মিনিট)
চোখ খোল এবং প্রদীপের দীপশিখার দিকে তোমার ভ্রূদ্বয়ের মাঝে ত্রিনয়ন দিয়ে তাকাও। তোমার চোখ পিট পিট করতে পারে অথবা জ্বলতে পারে বা জল গড়িয়ে পড়তে পারে; এসব হতে দাও। (৫ মিনিট)
চোখ বন্ধ কর এবং আবার আজ্ঞাচক্রে ফোকাস কর। তাকে গভীরভাবে ভেদ কর। (৫ মিনিট)
চোখ খোল এবং দীপশিখার দিকে ভ্রূদ্বয়ের মাঝে ত্রিনয়ন দিয়ে তাকিয়ে থাক। (৫ মিনিট)
চোখ বন্ধ কর; আজ্ঞাচক্রে ফোকাস কোরো না; কেবল আরাম কর। (৫ মিনিট)
খুব ধীরে ধীরে চোখদুটি খোল।
আমাদের পরের সেশনে দেখা হবে। ধন্যবাদ।
