নবম অধ্যায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
কৃতজ্ঞতা সহকারে প্রস্ফুটিত হও
কৃ কৃতজ্ঞতা থেকে প্রার্থনা কর, ভয় থেকে নয়
একজন মানুষ ভগবানের কাছে রোজ প্রার্থনা করে, ‘হে ভগবান, আমার যথেষ্ট টাকা নেই। দয়া করে আমায় একটা লটারীতে দশ কোটি টাকা জিততে সহায়তা কর! যদি আমি জিতি, আমি প্রতিজ্ঞা করছি যে আমি ২০ শতাংশ টাকা তোমার মন্দিরে দেব। যদি আমাকে বিশ্বাস না কর, দয়া করে দু কোটি কেটে রেখে বাকী আট কোটি আমায় দিও।’
আমাদের সমস্ত আচরণ এরকমই - নিছক ব্যবসা! আমাদের জীবনে তা হয়ত সুস্পষ্ট নয়, কিন্তু তুমি যদি তোমার প্রার্থনার মনোভাব গম্ভীরভাবে বিশ্লেষণ কর, তুমি বুঝবে যে তুমি সবার সাথে ব্যবসা করছ, ভগবান সমেত।
একটা ছোট গল্প :
একদিন এক গরীব মানুষ বাদশা আকবরের প্রাসাদে গেল। সে তার ছেলের পড়াশুনার জন্য কিছু অর্থ চাইবে বলে ঠিক করেছিল। সবাই জানত কেউ কিছু চাইলে আকবর কখনও তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। প্রাসাদে পৌঁছে লোকটি দেখল আকবর প্রার্থনা করছে। সে কিছু না বলে চলে গেল। কিন্তু আকবর তাকে দেখেছিল ও ফিরে ডাকল। আকবর জিজ্ঞাসা করে, ‘তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ?’ গরীব মানুষটি উত্তর দিল, ‘জাঁহাপনা, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছিলাম, কিন্তু দেখলাম আপনি নিজেই ভিক্ষা করছেন!’
যদি আমাদের প্রার্থনাসকল লক্ষ্য কর, তুমি বুঝতে পারবে যে আমরা আসলে কেবল ভিক্ষা চাইছি। আমরা কেবল চাই, চাই আর চাই। আমাদের প্রার্থনা ভিক্ষাপাত্র ছাড়া আর কিছুই নয়। বস্তুগত জিনিষ , ভাল সম্পর্ক, ক্ষমতা, উদ্দেশ্যসিদ্ধি, শারীরিক সৌন্দর্য্য এবং কত কিছুর জন্য আমরা ভিক্ষা করি।
আমাদের মনে আমরা সর্বদাই কিছু না কিছু চেয়ে চলেছি। আসলে আমরা চাইতে এতই অভ্যস্ত হয়ে গেছি যে সেটা আমাদের মধ্যে এক অচেতন প্রক্রিয়া হয়ে গেছে, এমনকি আমরা চাইছি বলে স্বীকার নাও করতে পারি। আমরা সেগুলিকে চাওয়া বলে গণ্যই করি না। এটা আমাদের এক স্বাভাবিক জীবনধারা হয়ে গেছে! আমরা এতে ভীষণভাবে জড়িয়ে পড়েছি এবং তাই তা থেকে সরে এসে তাকে সতেজ মন দ্বারা অবলোকন করতে পারছি না।
বোধ য়ে বিশ্বে কেবল দুই প্রকার ধর্ম আছে; প্রার্থনা ভিত্তিক ধর্ম এবং কৃতজ্ঞতা ভিত্তিক ধর্ম।
প্রার্থনা ভিত্তিক ধর্ম হ’ল ভগবানের কাছে কোন না কোন কিছু চাওয়া। তা জনগণ অনুসরণ করতে পারে, কারণ তার সাথে আমাদের চাওয়ার মনোভাবের মিল আছে। ছোটবেলা থেকে আমাদের যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে তার সাথে এই মনোভাবের সামঞ্জস্য আছে। ছোটবেলা থেকে আমাদের চাওয়ার প্রার্থনা শেখানো হয়েছে। এটাকে ভগবান বা অস্তিত্বের নিকটবর্তী হবার জন্য সবচেয়ে স্বাভাবিক পথ বলে মনে হয়।
অন্যদিকে কৃতজ্ঞতা-ধর্ম ভগবান বা অস্তিত্বের জন্য ভিতরের এক অভিভূতকারী কৃতজ্ঞতার ওপর ভিত্তি করা। ছেলেবেলা থেকে যা শেখানো হয়েছে, এটা তার একদম বিপরীত। যদি কিছু পাই তার জন্য আমাদের ধন্যবাদ দিতে শেখানো হয়েছে , ব্যাস। কৃতজ্ঞতাকে এক সামাজিক ভদ্রতা হিসাবে আমাদের শেখানো হয়েছে, তার চেয়ে বেশী কিছু নয়!
তাহলে আমরা কিভাবে সর্বদাই ধন্যবাদপূর্ণ থাকব? এটা হজম করা খুব কঠিন! সেজন্য বাছাই করা খুব কম মানুষ এই কৃতজ্ঞতা ভিত্তিক ধর্মকে অনুসরণ করে।
শুধুমাত্র কয়েকটি ধ্যানশীল ধর্মসমূহ, যেমন বৌদ্ধ, সুফি, হিন্দু এবং জৈন, কৃতজ্ঞতা সম্বন্ধে কিছু বলে। খুব কম লোকেই এই ধর্মগুলিকে অনুসরণ করে, কিন্তু অনুসরণকারীদের গুণমান উচ্চ।
প্রার্থনায় কোন ভুল নেই, কিন্তু চাইতে চাইতে প্রার্থনায় আটকে যাওয়া থেকে সমস্যার শুরু হয়। ধ্যানে প্রবেশ করার জন্য প্রবেশদ্বার হিসাবে প্রার্থনাকে ব্যবহার করা উচিৎ; ধ্যানে কৃতজ্ঞতা হয়ে যায় প্রার্থনা এবং তোমার সত্তা হয়ে যায় আনন্দ !
তুমি ভাবতে পার, ‘কৃতজ্ঞতা জানানো একটা সামাজিক অভ্যাস হতে পারে, কিন্তু তা ধ্যান কিভাবে হয়?’ আমি কি বলছি তা বুঝতে পারবে যখন তুমি আসল কৃতজ্ঞতা দেওয়া আরম্ভ করবে। কৃতজ্ঞতা জানানো শুরু করলে তু মি জীবনের মূল্য বুঝতে পারবে।
আমি তোমাদের বলি : তুমি শুধু তাদের জান যারা সরাসরি তোমায় দেয় ও যত্ন নেয়। কিন্তু অস্তিত্ব, বিশ্বব্রহ্মাণ্ড বা মহাজাগতিক শক্তি যে সবসময়ই তোমাকে সহায়তা করছে, রক্ষা করছে ও যত্ন নিচ্ছে, তা অনুভব করার জন্য কোন সজাগতাই তোমার নেই।
তুমি বিশ্বাস কর যে তোমাকে যা দেওয়া হয়েছে তুমি তার যোগ্য বা তা একটা আকস্মিকতা। যখন তুমি দেখতে ও অনুভব করতে শুরু করবে যে অস্তিত্বের অদৃশ্য হাত তোমার যত্ন নিচ্ছে, তখন তুমি জানবে যে অস্তিত্ব তোমাকে এখানে চায়। কেবল তখনই তুমি বুঝবে যে তোমার ওপরে অস্তিত্ব অনবরত মঙ্গল-বর্ষণ করে চলেছে।
তুমি যে বেঁচে আছ, এই সত্যতাই প্রমাণ করে যে অস্তিত্ব তোমায় এখানে চায় এবং সে তোমার যত্ন করে। এটা না বুঝলে তুমি নিষ্প্রভ ও বিষণ্ণ হবে এবং পৃথিবীর সবচেয়ে বঞ্চিত ব্যক্তির মত চাইতে থাকবে।
তুমি যদি তোমার সত্তা থেকে এখানে যা বলা হ’ল তা ভাল করে শোন, তাহলে তুমি নিজেকে সুরে বাঁধতে পারবে এবং অস্তিত্বের দেওয়ার এই সুন্দর ধরণকে বোঝার জন্য সংবেদনশীল হবে!
ঈশ্বর প্রেমময়, ভয়ংকর নয়
বেশীরভাগ মানুষই ভগবানকে ভয় সহকারে প্রার্থনা করে। মায়েরা সন্তানদের বলে যে কথা না শুনলে ভগবান তাদের ওপরে রাগ করবে। এই কথাগুলি একদম ছোটবেলাতেই বাচ্চাদের ভিতরে গেঁথে যায় এবং তাদের ভগবান সম্বন্ধে এক ভুল ধারণা দেয়। ছোটদের ছেলেবেলায় এইভাবে তোমরা নিয়ন্ত্রণ কর। তারা বড় হয়ে এর জন্য উভয়সঙ্কটের সম্মুখীন হয়। প্রেম ও কৃতজ্ঞতা সহকারে অস্তিত্বকে আলিঙ্গন না করে তারা ভগবানকে সম্মান ও ভয় করে দূরে দাঁড়িয়ে থাকে।
ধর্মকে যদি ভয়ের জন্য অনুসরণ কর, তা তোমায় কোথাও নিয়ে যাবে না; তা তোমার রূপান্তর ঘটার জন্য পথ তৈরি করে দেবে না। বিশ্বাস সহকারে চাওয়ার জন্য তুমি হয়ত বস্তুগত দিক থেকে লাভবান হবে, কিন্তু তুমি সত্তাস্তরে যেখানে ছিলে সেখানেই থেকে যাবে। জীবনের উদ্দেশ্য ও আসল পরিপূর্ণতা বস্তুগত পথে কখনও হয় না; তা কেবল সত্তার স্তরেই ঘটতে পারে। যেসব মানুষেরা 'সাফল্যের বিষণ্ণতা'-র মধ্য দিয়ে গেছে, তারা বেশী ভাল করে বুঝতে পারবে আমি কি বলছি। আমরা আগের সেশনগুলিতে সাফল্যের বিষণ্ণতা সম্বন্ধে আলোচনা করেছি।
ঈশ্বর বা অস্তিত্বের জন্য গভীর প্রেম ও কৃতজ্ঞতা থেকে ধর্ম অনুসরণ করা উচিৎ। যদিও সমাজ তোমাকে ভয়ের নামে ভগবানকে পূজা করতে শেখায়, আমি তোমাদের বলি, কখনও তা কোরো না। ঈশ্বরের প্রতি সর্বদা প্রেম ও কৃতজ্ঞতা সহকারে প্রার্থনা কর।
একটা ছোট গল্প :
এক সুফি মাস্টার, জুনেদ ভগবানকে দিনে পাঁচবার কৃতজ্ঞতা জানাতেন।
একবার তিনি তাঁর শিষ্যদের সাথে কতগুলি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই গ্রামগুলি ধর্ম হিসাবে সুফি -বাদ তখনও গ্রহণ করে নি।
প্রথম গ্রামে লোকেরা তাদের ভিক্ষা করার জন্য অভিযুক্ত করল ও যৎসামান্য ভিক্ষা তাদের দিকে ছুঁড়ে দিল।
পরদিন দ্বিতীয় গ্রামে লোকেরা তাদের কোন ভিক্ষা দিতে অস্বীকার করল।
তৃতীয় দিন তারা আরেকটা গ্রামে গেল, কিন্তু সেখানে লোকেরা এত ক্ষেপে গেল যে লাঠি ও পাথর মেরে তাদের গ্রাম থেকে বার করে দিল।
সেই রাতে নিয়মিতভাবে জুনেদ নতজানু হয়ে ভগবানকে কৃতজ্ঞতা জানাল।
তাঁর শিষ্যরা তাঁকে লক্ষ্য করছিল। তারা সেটা সহ্য করতে পারল না। তারা বুঝতে পারল না জুনেদ কেন ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন। তারা ভীষণ ক্ষেপে গেল। তারা চিৎকার করে বলল, ‘মাস্টার! তিনদিন ধরে আমরা কিছু খাই নি! আজকে আমাদের সেই গ্রাম থেকে কুকুর তাড়াবার মত তাড়িয়ে দেওয়া হ’ল! আপনি কি সেজন্য ধন্যবাদ দিচ্ছেন?’
জুনেদ তাদের দিকে তাকালেন ও বললেন, ‘তোমরা তিন দিনের ক্ষুধার কথা বলছ! গত ত্রিশ বছর ধরে তোমরা যে খাবার পেয়েছ তার জন্য ভগবানকে ধন্যবাদ দিয়েছ? আর একটা জিনিষ জান : আমার কৃতজ্ঞতা কোন কিছু পাওয়া বা না পাওয়ার জন্য নয়। এটা আমার সত্তায় গভীর আনন্দ ও প্রেমের একটা সহজাত প্রকাশ। এই প্রকাশে কোন বাছাবাছি নেই, এটা এক প্রার্থনাল্পূর্ণ অভিব্যক্তি।
যখন তুমি ভিতরে এক অভিভূতকারী কৃতজ্ঞতা সহকারে বাস কর, তুমি এমন এক স্থান পেয়ে গেছ যেখানে আর কিছুই চাই না। তার মানে তুমি ধ্যানে প্রবেশ করেছ। তাহলে তুমি আর কিছুর জন্য উদ্বেলিত হবে না। তুমি সঠিক পথে আছ। তোমার মন তোমার
এগিয়ে চলার পথে আর বাধা নয়; তোমার মন অদৃশ্য হয়েছে। যখন তুমি হৃদয়ে কানায় কানায় পূর্ণ, মন সেখানে প্রবেশ করতে পারে না। মনের জন্য কোন স্থান না থাকলে, কোথা থেকে অসন্তোষ আসবে? অসন্তোষ বা অতৃপ্তি হৃদয় থেকে আসতে পারে না। তা কেবল মনেরই সৃষ্টি।
অস্তিত্বের সৌন্দর্যে জাগো
তোমার মন সর্বদাই ‘তুমি’ ও অস্তিত্বের মাঝে এসে যায়। তা তোমাকে অস্তিত্বের সাথে শুনতে, দেখতে, অনুভব করতে ও আবেগভরে কাজ করতে বাধা প্রদান করে। একবার মনের ঊর্ধ্বে যেতে পারলে এবং অস্তিত্বের সৌন্দর্য দর্শন করতে পারলে, কৃতজ্ঞতা তোমার সত্তার প্রার্থনা ও আনন্দ হয়ে যাবে। তুমি তখন মুক্তি ও চিরস্থায়ী আনন্দ উপভোগ করবে !
যখন তুমি মনের নীরস যুক্তি ফেলে দাও, তুমি এক নদীর মত প্রবাহিত হবে - কোন বাছবিচার ছাড়া, বিনা প্রচেষ্টায়, আনন্দে নদীর স্রোতের সাথে বয়ে চলবে। তুমি তখন তোমার ভূমিকা নেবে এবং তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করবে। তুমি তখন বুঝবে যে তুমি এক সুন্দর নাটকের অংশ, যেখানে তুমি ডাইরেক্টরের প্রতি যত সংবেদনশীল হবে ততই ভাল অভিনয় করবে ও তা উপভোগ করবে!
স্রোতের বিপরীতে গেলে, তোমাকে নানা চেষ্টা ও বাছবিচার করতে হবে। স্রোতের সাথে গেলে তোমাকে কোন প্রচেষ্টা করতে হবে না; তুমি ক্লান্ত হবে না; তুমি হতাশ হবে না; তুমি কেবল এক প্রবহমান লঘিমা (হালকা ভাব) অনুভব করবে। তখন সবকিছুই সুন্দর মনে হবে।
একটা ছোট গল্প :
একটা লোক ট্রেনে যাচ্ছিল। সে সব সময় জানালার পাশে বসে বাইরে প্রকৃতির দৃশ্য দেখছিল। তার পাশে একজন বয়স্ক মহিলা বসেছিল। তাকে লোকটি বলে যে এই ভ্রমণে সবচেয়ে ভাল জিনিষ হল বাইরের শ্বাসরোধ করা সুন্দর দৃশ্যাবলী। মহিলাটি মাথা নাড়াল এবং জানালার পাশে বসে কিছুক্ষণ ধরে বাইরে দেখতে থাকল ও পরে চলে গেল। মহিলাটি ফিরে এল এবং কিছু সময় ধরে আবার জানালার পাশে বসে কিছুক্ষণ ধরে বা ইরে দেখতে থাকল ও চলে গেল। সে আবার এলো ও জানালার কাছে লোকটির সামনে বসল। কয়েক মিনিট পরে মহিলাটি তাকে টোকা মেরে বলল, ‘মাফ কর, কিন্তু তুমি কি এমন জিনিষ দেখ যা আমি দেখি না?’
আমরা অস্তিত্বের সৌন্দর্য সহজেই হারিয়ে ফেলি! কি উপভোগ করি বা কোনটা উপভোগ করি না, সে সম্বন্ধে প্রশ্ন করে আমরা সর্বদাই উপভোগ করার জন্য কারণ খুঁজি, আনন্দ উদযাপন করার জন্য কারণ খুঁজি! সেইজন্য আমরা অস্তিত্বের সাথে সম্পূর্ণত সংযোগ হারিয়ে ফেলেছি।
আমাদের চারপাশে সবকিছুর জন্য কৃতজ্ঞতা অনুভব না করে আমরা সবসময় চেয়ে যাচ্ছি ও প্রশ্ন করে চলেছি। আমাদের অস্তিত্বের সাথে এই সংযোগ আবার ফিরে পেতে হবে। কৃতজ্ঞতা এই সংযোগ ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে। তা তোমাকে তোমার মূল আবার পাইয়ে দিতে সাহায্য করতে পারে। তা তোমাকে প্রকৃতির সাথে, অস্তিত্বের সাথে একাত্ম হতে সাহায্য করতে পারে।
একটা ছোট গল্প :
একটি লোক একদিন মন্দিরে গিয়ে খুব প্রার্থনা করে, ‘হে প্রভু! আমায় আগামী ১৫ দিন ধরে রোজ ১০০০ টাকা দাও। আমার সেটা খুব দরকার। আমি আমার বেতন পেলে, এই টাকা আজ থেকে ১৬তম দিনে ফিরিয়ে দেব।’
মন্দিরের পুরোহিত তার এই প্রার্থনা শুনছিল। সে লোকটিকে এই অবস্থায় দেখে খুব দুঃখিত হ’ল। তার কাছে ৫০০ টাকা ছিল। সে একটা খামে সেই ৫০০ টাকা রেখে তাকে দিয়ে বলে যে ভগবান তাকে এই টাকা দিতে বলেছেন।
লোকটি খুব খুশী হ’ল। সে খামটি নিল ও ঘরে গিয়ে খামটি খুলল। সে টাকাগুলি গুনে দেখে যে তাতে ৫০০ টাকা আছে , ১০০০ নয়।
পরের দিন সে মন্দিরে গিয়ে আবার প্রার্থনা করে, ‘হে ভগবান! দয়া করে পরেরবার আমাকে পুরোহিতের হাত দিয়ে টাকা পাঠিও না। সে তার অর্ধেক নিয়ে নেয়।’
আমরা সবকিছুকে নিশ্চিত ধরে নিই ও অতৃপ্ত হয়ে থাকি!
কোন কিছু অবধারিত বলে মেনে নিও না
মনে রেখ, জীবন নিজেই তোমার পাওয়া একটা উপহার! তুমি কি তাকে পেতে খুব কষ্ট করেছ? তোমাদের মধ্যে কেউ কি বলতে পার যে এই জীবন পাবার জন্য তোমাকে পরিশ্রমের কাজ করতে হয়েছে? না! তাই আমরা এর মূল্য বুঝি না! আমরা সবকিছু নিশ্চিতভাবে ধরে নিই - আমাদের শরীর, আমাদের রোজের খাবার, প্রকৃতির সৌন্দর্য - সবকিছু আমরা অবধারিত বলে গণ্য করি। আমরা ভগবানের কাছে হীরার আংটি চাই - কিন্তু আমরা তাঁকে আংটি পরার জন্য আঙ্গুলগুলি পাবার জন্য কি ধন্যবাদ দিই? এমন কি হীরার আংটিও সময়কালে আমাদের কাছে মূল্য হারিয়ে ফেলে!
একদিন ভূগোলের টিচার বাচ্চাদের পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিষ লিখতে বলল। সব বাচ্চারা আশ্চর্য জিনিষের লিস্টে লিখল, চীনের প্রাচীর, মিশরের পিরামিড, আইফেল টাওয়ার ইত্যাদি। একটি মেয়ে লিখছিল এবং লিখেই যাচ্ছিল - খুব আগ্রহ সহকারে এবং মাথা ঝাঁকিয়ে। টিচার তার সামনে এসে জিজ্ঞাসা করল, ‘কি ব্যাপার? তুমি কি শিখেছ তা কি ভুলে গেছ?’ ছোট মেয়েটি বলে, ‘না। আমি একটু বিভ্রান্ত। সাতটার চেয়েও অনেক বেশী আছে।’ টিচার অবাক হ’ল ও তার খাতা নিয়ে পড়তে লাগল। সে তখন পুরো ক্লাসের জন্য জোরে জোরে পড়ল, ‘পৃথিবীর সপ্ত আশ্চর্য হ’ল, আমি দেখতে পারি; আমি স্পর্শ করতে পারি; আমি গন্ধ শুঁকতে পারি; আমি শুনতে পারি; আমি স্বাদ গ্রহণ করতে পারি; আমি হাসতে পারি; আমি ভালবাসতে পারি...’ ক্লাস হঠাৎ অদ্ভুতভাবে নীরব হয়ে গেল।
এই ছোট জিনিষগুলি ভুলে থাকা হয় কারণ আমরা তাদের ছোট বলে ভাবি। সহজেই উপলব্ধ হলে সবকিছুই আমাদের কাছে ছোট হয়ে যায়।
এই পৃথিবীতে কত লাখ মানুষ আছে যারা দেখতে পায় না , শুনতে পায় না, কথা বলতে পারে না, স্বাদ গ্রহণ করতে পারে না। আমরা কখনও এসব সম্বন্ধে ভাবি না। আমরা সর্বদাই ভেবে চলি ‘আরও কি’, ‘আরও ভাল’, ‘এরপর কি’
একটা ছোট গল্প :
একটি লোক তার গ্রামে যাবার জন্য বড় রাস্তা দিয়ে যাচ্ছিল। এক ঘন্টা যাবার পর তার গাড়িতে একটা ঝাঁকুনি হ ’ল ও থেমে গেল। সে ঘাবড়ে গেল ও দেখল যে গাড়িতে ইন্ধন নেই। প্রার্থনা করতে করতে, ঘামতে ঘামতে ও হাঁফাতে হাঁফাতে সে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে এক শহরে পৌঁছাল। সে একটা পেট্রল পাম্প দেখতে পেল ও সেখানে গেল। সে ব্যাখ্যা করল যে তার এক পয়সাও নেই, কিন্তু গ্রামে যাবার জন্য গাড়িতে ইন্ধন চাই। তারা লোকটিকে ভাগিয়ে দিল। কিছু দূরে সে আরেকটি পেট্রল পাম্প দেখতে পেল এবং একই অনুরোধ করল। পাম্প স্টেশনের ম্যানেজার সহৃদয় ব্যক্তি ছিল ও তাকে কয়েক লিটার তেল বিনামূল্যে দিতে রাজী হ ’ল। লোকটি জিজ্ঞাসা করল, ‘আপনি কি তার বদলে আমাকে টাকা দেবেন? ওই পেট্রল পাম্পের তেল এখানের চেয়ে সস্তা!’
যতক্ষণ আমাদের কাছে কিছু না আসে ততক্ষণ তাকে মূল্যবান মনে হয় এবং আমরা এক প্রার্থনাপূর্ণ মেজাজে থাকি ; যেই মুহূর্তে তা এসে যায়, সেটা মূল্য হারিয়ে ফেলে এবং আমরা এগিয়ে চলি...আরেকটা প্রার্থনায়!
আমরা সর্বদাই ‘এরপর কি’ মনোভাব নিয়ে থাকি। সেজন্য আমরা কৃতজ্ঞতার সাথে সম্বন্ধ স্থাপন করতে পারি না।
উদাহরণস্বরূপ, যদি আমরা দোকানে গিয়ে কোন নতুন বৈশিষ্ট্যের একটি অভিনব আলার্ম ঘড়ি দেখি , সঙ্গে সঙ্গে আমরা ভাবি যে এই নতুন বৈশিষ্ট্য দ্বারা আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। আমরা ভাবি যে এই নতুন বৈশিষ্ট্যগুলি উপলব্ধ করলে আমাদের জীবনের সম্পূর্ণ গুণমান পরিবর্তিত হবে। আমরা মনে করি যে এই ঘড়িটি পেলে আমরা আমাদের জীবনে অনেক বেশী দক্ষ হয়ে উঠব। তাই আমরা সেটা কিনি ও তাকে ঘরে নিয়ে আসি।
কিছু দিন পরে কি হয়? সেই মূল্যবান ঘড়িটা মোছারও সময় হয় না! বেচারা ঘড়িটা কোথাও একটা ধূলো মেখে পড়ে থাকে এবং আরেকটা নতুন জিনিষ কিনে ঘরে গাদাগাদি করার জন্য তোমাকে কথাও শুনতে হয়েছে! আর তুমিও তখন নতুন অন্য এক গ্যাজেটের দিকে আকর্ষিত হয়েছ, অন্য একটা বাসনা!
আমরা সর্বদাই ভাবি যা আমাদের কাছে নেই তা একটা পর্বতের মত বিশাল এবং তাকে ছাড়া আমরা বাঁচতে পারব না। কিন্তু যখন তা আসলে পেয়ে যাই, তা আমাদের কাছে খুব ছোট জিনিষ হয়ে দাঁড়ায়। এইভাবে আমরা আমাদের জীবনে কৃতজ্ঞতার অপূর্ব মনোভাব হারিয়ে ফেলি। আমরা সর্বদাই ‘এরপর কি?’ তার পিছনে দৌড়ে বেড়াই।
ভারতের জীবনমুক্ত মাস্টার ভগবান রামানা মহর্ষি ঈশ্বরকে বলেন, ‘আমি কত বুদ্ধিমান। আমি তোমাকে আমার যা কিছু আছে তা সব দিয়ে দিয়েছি, আমার দুঃখকষ্ট ভরা সমস্ত জীবন। তুমি তার বদলে করুণা করে আমায় দিলে তোমার আনন্দের উপস্থিতি !’
এই বিচক্ষণ বিনিময়ের জন্য ভগবান রামানা বলছেন যে তিনি ঈশ্বরের চেয়েও বেশী বুদ্ধিমান। অস্তিত্বের জন্য তাঁর এই অসীম কৃতজ্ঞতার ভাব কত বন্দনীয়!
শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটা গল্প বলি :
বলা হয় যে যখনই রামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্থান থেকে কেউ এসেছে দেখতেন, তিনি তাঁর পায়ে পড়তেন। চৈতন্য মহাপ্রভু ভারতের এক মহান জীবনমুক্ত মাস্টার ছিলেন। একবার রামকৃষ্ণ যখন এরকমভাবে কারো পায়ে পড়লেন , আশেপাশের মানুষেরা তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন এভাবে সাধারণ মানুষের পায়ে পড়েন। তিনি উত্তর দিয়েছিলেন, ‘তারা সাধারণ বা অসাধারণ হোক, যায় আসে না, তারা বাণিগাতি (পাণীহাটি) থেকে আসছে
- যেখানে শ্রীচৈতন্য এক তাৎপর্যপূর্ণ সংকীর্তন করেছিলেন। যেই মুহূর্তে আমি শুনি যে তারা সেখান থেকে আসছে , সেই নামই (পাণীহাটি) আমার মধ্যে শ্রীচৈতন্যর স্মৃতি জাগ্রত করে; সেটাই যথেষ্ট। শ্রীচৈতন্যকে আমার স্মরণে নিয়ে আসার জন্য আমি তাদের পায়ে পড়ে কৃতজ্ঞতা জানাই। যদি আমার তাদের সাথে সেই সময় দেখা না হত আমি হয়ত কোন মূল্যহীন জিনিষ চিন্তা করতাম। তারা হ’ল সেই যন্ত্র, যারা আমার মধ্যে ঐশ্বরিক স্মৃতি ও ধারণা জাগিয়ে দেয়।’
সেটা ছিল রামকৃষ্ণের উত্তর!
শ্রীচৈতন্যর চিন্তা মনে আনার জন্য, রামকৃষ্ণ তাদের পায়ে পড়তেন! আজকের দিনে কি তা কল্পনা করতে পার? সেটাই আমি বোঝাতে চাইছি যে সবকিছুকে ও সবাইকে কৃতজ্ঞতা সহকারে দেখা উচিৎ , তারা যাই করুক না কেন। তারা সবাই অস্তিত্বের অংশ এবং তারা সবাই অস্তিত্ব দ্বারা সৃষ্ট সমলয়ে সুবিন্যস্তভাবে এগিয়ে চলেছে। আমরা যখন এই ঘটনায় সংবেদনশীল , যেভাবে জিনিষগুলি ঘটছে তার জন্য আমরা কৃতজ্ঞ থাকতে সমর্থ হব।
মহান মাস্টারদের থেকে আমাদের এই কৃতজ্ঞতা বোধ আত্মভূত করতে হবে। একমাত্র এই জিনিষটাই তাঁদের থেকে আমাদের শিখতে হবে; স্বতশ্চলভাবে অন্যগুলিকে যত্ন নেওয়া হবে, কারণ তুমি যখন এটা আত্মভূত কর, সমকালীনতার (coincidence) শক্তি তোমার যত্ন নেবে এবং অস্তিত্ব তোমার ওপরে সহজেই কৃপা বর্ষণ করবে। কিন্তু আজকে ব্যাপারটা কত আলাদা।
এই ছোট গল্পটা শোন :
একটি ভিখারী রাস্তায় একটি লোককে থামিয়ে জিজ্ঞাসা করে, ‘দুই বছর আগে আপনি আমাকে ২০ টাকা দিতেন। গত বছর মাত্র ১০ টাকা দিলেন। আর এই বছর শেষ হতে চলল এবং এখন পর্যন্ত কেবল ২ টাকা দিয়েছো। কেন?’
লোকটি উত্তর দিল, ‘প্রথমে আমি অবিবাহিত ছিলাম, তারপর বিয়ে করলাম আর এখন আমার একটি সন্তান হয়েছে। তাই।’
ভিখারীটি চেঁচিয়ে উঠল, ‘কি? তুমি আমার টাকা দিয়ে পরিবার চালাচ্ছ?’
ভিখারীর কথা শোন, ‘তুমি আমার টাকা দিয়ে তোমার সংসার চালাচ্ছ!’ আসলে আমরা অনেকেই ভাবি যে আরেকটা মানুষ আমাদের ও আমাদের প্রয়োজনে সাহায্য করবে বলে আশা করাটা আমাদের জন্মগত অধিকার। আর আমরা তাদের অবধারিত বলে ধরে নিই।
এটা বোঝ : এমনকি আমাদের নিজের বাবা বা মা বা পতি বা পত্নীকেও অবধারিত বলে মেনে নেওয়া উচিৎ নয়।
তাই বোঝ : অতৃপ্তি, উদ্বেগ ও বিষাদ অন্বেষণ করার মনোভাব থেকে পরিবর্তিত হয়ে যখন তুমি কৃতজ্ঞতার সাথে বর্তমানকে অন্বেষণ করার মনোভাব নিয়ে আস, তখন তুমি স্বতশ্চলভাবে অস্তিত্বের শক্তিকে আরও ভাল করে আহরণ করতে পারবে। তখন তুমি অস্তিত্বকে আরও ভাল করে কদর করতে পারবে ও কৃতজ্ঞতা তোমার জীবনশৈলী হবে।
একদিন এক ব্যক্তি তার স্ত্রীর জন্য দোকান থেকে সবজি আনতে গেল। সে কিছু ঢ্যাঁড়স কিনল ও বাড়ি ফিরে সেগুলি স্ত্রীকে দেখাল। তার বউ সেগুলি দেখে বলে, ‘ও! এগুলি তো বুড়ো হয়ে গেছে। আমি এগুলো রান্না করতে পারব না।’ লোকটি পরদিন বাজারে গিয়ে অনেক সতর্কতার সাথে আরও ঢ্যাঁড়স কিনে ঘরে ফিরল এবং তা স্ত্রীকে দেখাল। বউ বলে, ‘কি নিয়ে এসেছ? এগুলো তো এতই কোমল যে আমি যা বানাতে চাইছি তা এগুলি দিয়ে হবে না।’ পরের দিন লোকটি বাজারে গেল ও দোকানদারকে মিনতি করে বলল, ‘দয়া করে আমায় এমন কিছু ঢ্যাঁড়স দিন, যেগুলো বুড়োও নয় আবার কোমলও নয়।’ দোকানদার সবচেয়ে ভাল ঢ্যাঁড়স নিজে বেছে দিল ও লোকটি তা নিয়ে ঘরে এসে তার স্ত্রীকে দেখাল। স্ত্রী তা দেখল ও বলল, ‘কি ব্যাপার? তুমি আজকেও ঢ্যাঁড়স নিয়ে এসেছ?’
আমরা যখন জিনিষগুলিকে অবধারিত বলে ধরে নিই, সেগুলিকে আমরা কখনও স্বতঃস্ফূর্তভাবে কদর করতে পারি না। আমাদের বিভিন্ন সম্পর্ক সহকারে কোন কিছুই কদর করতে পারি না।
আরেকটা ছোট গল্প :
একটা মানুষ কাজ থেকে ঘরে ফিরে দেখে যে তার স্ত্রী প্রচণ্ড খারাপ মেজাজে আছে। সে লোকটির দিকে চেঁচিয়ে বলল, ‘আমি কাজের মহিলাটিকে এতদিন ধরে ঘরের সমস্ত কাজ শেখালাম আর এখন সে ছেড়ে চলে গেল।’ লোকটি সহানুভূতি দেখিয়ে জিজ্ঞাসা করল, ‘প্রিয়ে, কারণটা কি?’ পত্নী উত্তর দিল, ‘তুমিই তার কারণ! সে বলে যে তুমি তার সাথে টেলিফোনে খুব বাজে করে কথা বলেছিলে। তা শুনে সে ঠিক করে যে তাকে তার আত্মসম্মান বাঁচাতে হবে এবং তাই সে ছেড়ে চলে গেছে।’ লোকটি হতভম্ব হয়ে গেল ও বোকার মত বলল, ‘কিন্তু আমি ভাবলাম আমি তোমার সাথে কথা বলছি!’
আমরা সম্পর্ক সর্বদা অবধারিত বলে ধরে নিই। প্রতিটি মানুষকে পূর্ণের এক অংশ ভেবে তার সাথে আচরণ কর এবং তার প্রতি কৃতজ্ঞতা অনুভব কর; তাহলে তুমি কাউকেও অবধারিত বলে গণ্য করবে না। তুমি সবাইকে অস্তিত্বের অংশ বলে পূজা ও শ্রদ্ধা করবে।
জিনিষগুলিকে অবধারিত বলে গণ্য না করলে তুমি যা পেয়েছ তাতে কৃতজ্ঞ থাকবে। যদি তুমি বসে বিশ্লেষণ কর, তবে দেখবে যে আমরা যা পাই নি সর্বদা সেগুলিকে ব্যগ্র হয়ে গুণতে থাকি - তা সে আমাদের ওপরে যতই কৃপা বর্ষণ হয়ে থাকুক না কেন। আমরা সুখী নই কারণ আমরা সেগুলি সম্বন্ধে ভাবছি যেগুলি এখনও আমাদের কাছে আসে নি!
কল্পনা কর, তোমাকে বলা হয়েছে যে বসো এবং যা যা জিনিষ তোমার ওপরে বর্ষিত হয়েছে বলে মনে কর তার একটা তালিকা বা লিস্ট বানাও। তুমি তোমার চোখ থেকে শুরু করতে পার। আগেই বলছিলাম , তুমি কি জান যে কতজন মানুষ দৃষ্টিশক্তির আশীর্বাদ পায় নি? তুমি কি কল্পনা করতে পার যে একদিন সকালে উঠে যদি বোঝ তুমি অন্ধ হয়ে গেছ , তো কি হবে? তুমি বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত যেতে পারবে না! যে সমস্ত কাজগুলি তুমি এতদিন কৃতজ্ঞ না হয়ে করেছ, সেগুলি করার জন্য তখন অনেক প্রয়াস লাগবে।
যাই হোক, যদি তুমি একটা লিস্ট লেখা শুরু কর যে তোমাকে জীবনে কি কি দেওয়া হয়েছে, তা একটা লম্বা লিস্ট হবে। সেই লিস্ট শেষ করার পর, আরেকটা লিস্টে লেখ যে তুমি কি ভাব যে তোমাকে কি কি দেওয়া হয় নি। সেটাও একটা লম্বা লিস্ট হবে...আসলে বিরাট লম্বা লিস্ট! সেই লিস্ট হয়ত একটা মার্সিডিস বেঞ্জ গাড়ি দিয়ে শুরু হবে এবং বেঞ্জ গাড়ির চেয়ে লম্বা হয়ে শেষ হবে! দুটো লিস্টেরই শেষ নেই, আসলে দুটিই অসীম হবে, যদি তুমি একটা জিনিষও না ভুলে আন্তরিকভাবে লিখতে পার।
ঠিক আছে, এখন আমাদের সামনে দুটো লিস্ট আছে। এখন এটা আমাদের ওপরে নির্ভর করে যে আমরা কোন লিস্টের ওপরে ফোকাস করব। আমরা কি আমাদের ওপরে যে যে জিনিষ কৃপা বর্ষণ করা হয়েছে তা দেখে আমাদের জীবন সুন্দর বানাব অথবা আমাদের যা পাইনি তা দেখব এবং আমাদের জীবন নীরস ও মৃতবৎ বানিয়ে ফেলব। এটা তো আমাদের পছন্দ!
যে মানুষ সব কিছু অবধারিত বলে মনে করে সে দ্বিতীয় লিস্টটি লোভ ও অসন্তোষের সাথে দেখবে। যখন তুমি লোভী , তুমি স্বতশ্চলভাবে কেবল অসন্তুষ্ট অনুভব করবে, কারণ তোমার লোভের কোন শেষ নেই এবং তাই তোমার সন্তুষ্টি কখনও ঘটতে পারে না! যাই হোক, এই মানুষটি জীবনের আনন্দ পুরোপুরি হারিয়ে ফেলে যা প্রথম লিস্টে আছে।
সে জীবনে যাই পেয়ে থাকুক না কেন, তা ছোটই হোক আর বড়ই হোক, তার কাছে তা সাধারণ মনে হবে এবং সে কেবল পরের জিনিষটির জন্য অপেক্ষা করবে। আর পরের জিনিষটা পেলে, সেটাও তার কাছে সাধারণ লাগবে কারণ সে ইতিমধ্যে পরের জিনিষটার জন্য চিন্তা করছে!
অন্যদিকে যে মানুষটি কৃতজ্ঞতা নিয়ে বাস করে সে দ্বিতীয় লিস্ট আছে বলে জানবেই না ! সে শুধুমাত্র প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা অনুভব করে। কৃতজ্ঞতাই যেন তার শ্বাসপ্রশ্বাস। জীবন তার জন্য এক চিরন্তন আনন্দ উৎসব উদ্যাপন। সে কত হালকা ও আনন্দপূর্ণ। তাকে দেখতে থাকলে কত আনন্দ হতে থাকে। সে নিজের বৈশিষ্ট্যপূর্ণ অনন্য সৌন্দর্য ছড়াতে থাকে।
শুধুমাত্র সবসময় কৃতজ্ঞ থাকলে, জীবনের তথাকথিত সমস্ত নীরস জিনিষগুলি পবিত্র ও সুন্দর হয়ে উঠতে পারে ! আমি তোমাদের বলি, কেবল তোমার জিনিষগুলিকে অবধারিত বলে ধরে নেবার মনোভাবের জন্য তুমি ভাব যে তোমার জীবন নীরস হয়ে গেছে। তোমার ভাবনা অনুযায়ী জীবন নীরস নয়। প্রতিটি ছোট জিনিষই সুন্দর। তোমার মন হ’ল নীরস; তোমার মনই তোমাকে গভীরে যেতে দেয় না, তাই দেখতে পাও না যে অস্তিত্ব কত সুন্দরভাবে প্রবহমান হচ্ছে।
তোমার মন একটা মৃত নকশা বা প্যাটার্ন হয়ে গেছে যা কেবল বারবার বলে ‘এরপর কি?’
যখন সব জিনিষকে এক বিস্ময়-ভরা মনোভাব নিয়ে দেখতে সমর্থ হও, তুমি কৃতজ্ঞতা ও পরিপূর্ণতায় ভরে যাও কারণ তুমি সে সময় প্রশ্ন করছ না। তুমি তোমার মনকে একদম খেলতে দিচ্ছ না। তুমি সহজেই তোমার হৃদয়ের সাথে অনুরণিত হচ্ছ। এই সময়ে তুমি শিশু হও এবং শিশু হলে কিছুই নীরস নয়; সবকিছুই বিস্ময়কর!
সবকিছুর দিকে কৃতজ্ঞতা ও বিস্ময় সহকারে তাকাতে শেখ। তোমার শরীরকে উদাহরণস্বরূপ নাও। এই ছোট অনুশীলনটি এখন কর। বসো ও চোখ বোজ। প্রত্যক্ষবৎ স্মরণ কর যে তোমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি কোন ছোট দুর্ঘটনায় কেটে গেছে। কল্পনা কর যে তোমার কনিষ্ঠ আঙ্গুলটি এখন আসল সাইজের কেবল তিন চতুর্থাংশ হয়ে গেছে। তোমার শরীরে আর কোন অঙ্গবৈকল্য তোমার জানা নেই। তোমার শরীর একদম নিখুঁত। হঠাৎ শুধুমাত্র তোমার কনিষ্ঠ আঙ্গুল কেটে গেছে।
তোমার প্রতিক্রিয়া কি হবে? তোমার পক্ষে সেটা হজম করা বেশ শক্ত হবে। প্রতিটি সাধারণ কাজের জন্য, যেখানে তোমার হাত ব্যবহার করা হয়, সেখানে কনিষ্ঠ আঙ্গুলের ভূমিকা থাকে। তোমার কি অবস্থা হবে? তুমি হয়ত বিষাদগ্রস্ত হয়ে যাবে।
এখন খালি ভাব, এই পৃথিবীতে কত মানুষ বিকলাঙ্গ হয়ে আছে। কত মানুষের পাঁচটা আঙ্গুলই নেই ! মাথা থেকে পা পর্যন্ত, কেবল একটি অঙ্গে বিকৃতি থাকলেও তুমি জীবনের কোন না কোন একটি দিক উপভোগ করতে পারবে না।
রোজ কয়েক মিনিট ঘরে একা বসে দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলিকে প্রেমের সাথে স্পর্শ কর এবং তোমাকে জীবনে কত কিছু উপভোগ করাবার জন্য প্রত্যেকটিকে ধন্যবাদ দাও।
তুমি কি কখনও তোমার শরীর সম্পর্কে এইভাবে ভেবেছ? তুমি তোমার শরীরকে কত অবধারিত বলে গণ্য কর ! তোমার শরীরকে তুমি কত অনাদর কর। আমরা অনেকে আমাদের শরীরকে ঘৃণা করি, কারণ আমরা ভাবি যে এটা যথেষ্ট সুন্দর নয়। আমি বলি, তুমি যদি এই অভ্যাস রোজ কর এবং দেহের প্রতিটি অংশের জন্য প্রেম ও কৃতজ্ঞতা অনুভব কর , তুমি দেখবে যে তোমার সমস্ত শরীর ও মুখ এক নতুন উজ্জ্বলতায় দীপ্ত হবে।
তোমার শরীর তোমার মনকে সাড়া দেয়। কখনও তাকে অবহেলা কোরো না অথবা তাকে অবধারিত বলে ধরে নিও না। সব সত্ত্বেও, শুধুমাত্র তোমার শরীরের জন্যই তুমি কত কিছু উপভোগ করতে পারছ। এমনকি আজ এখানে আসার জন্য এবং এই কথা সহজভাবে শোনার জন্য তোমার দেহের সমস্ত অংশগুলিকে সুষ্ঠুভাবে কাজ করা দরকার।
তুমি আরও কি চাও?
একটা অতি প্রয়োজনীয় জিনিষ আমাদের বুঝতে হবে যে বাসনা ও কৃতজ্ঞতা একসাথে থাকতে পারে না । তোমার একটার পর একটা বাসনার উদয় হওয়া মানে তুমি কৃতজ্ঞতা সহকারে বাস করছ না। যখন তুমি কৃতজ্ঞ হয়ে বাস কর ; তোমার কখনও কোন বাসনা থাকতে পারে না। কৃতজ্ঞতা সহকারে থাকলে, তোমাকে যা দেওয়া হয় তাতেই তোমার সেই মুহূর্তে যা দরকার তা সহজেই পূর্ণ হবে, ব্যাস। এমনকি চাওয়ার আগেই, তুমি পেয়ে যাবে, তাই চাইবার কোন প্রশ্নই থাকবে না!
কৃতজ্ঞতা সহকারে কাজ করলে জিনিষগুলি সর্বদাই নিখুঁত হবে। নয়ত, জিনিষগুলিতে সবসময় কিছু খুঁত থাকবে ও সেগুলি অসুন্দর হবে। মানুষের লোভ এমনই যে তাকে পৃথিবীর রাজা বানিয়ে দিলেও সে ভাববে , ‘সাগরগুলি আমাকে মানে না; সূর্য ও তারাগুলি আমার আদেশ পালন করে না!’
শিবপুরাণে শিব ও ব্রহ্মকপালের গল্প আছে। ব্রহ্মকপাল হ’ল একটা মাথার খুলির ওপরের অংশ যা শিব ভিক্ষুক সেজে ঘুরে বেড়াবার সময় ভিক্ষাপাত্র হিসাবে ব্যবহার করেন। ব্রহ্মকপাল সম্বন্ধে বিস্ময়কর ব্যাপার হ'ল, যা কিছু ভিক্ষা মানুষ তাতে দেয়, ব্রহ্মকপাল তা সাথে সাথে গিলে ফেলে! শিব সেই পাত্রটিকে ভরার অনেক চেষ্টা করলেও পাত্রটি সবসময় খালি থেকে যায়।
আসলে এই ব্রহ্মকপাল আমাদের ভিতরে আছে। সেটাই আমাদের অহংভাব; আমিত্ব সবকিছুকে গিলে ফেলে এবং আরও চায়! এই আমিত্ব, আমরা যা পেয়েছি, তা আমাদের উপভোগ করতে বাধা দেয়।
তুমি তোমার জীবন 'চাওয়া' নাকি 'কৃতজ্ঞতা'-র ওপরে ভিত্তি করতে চাও তা কেবল সম্পূর্ণরূপে তোমারই পছন্দ। কৃতজ্ঞতা কোন নৈতিকতা নয় যা তোমার ওপরে বাইরে থেকে চাপানো যায়। এটা এমন এক মনোভাব যাকে অস্তিত্ব ও তার পথের গভীর উপলব্ধি থেকে অন্তর থেকে প্রস্ফুটিত হতে হবে। যখন আসল কৃতজ্ঞতা ঘটে, তা তোমার জীবন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পরিবর্তন করে দিতে পারে এবং তোমার জন্য চিরন্তন শান্তি ও আনন্দ নিয়ে আসতে পারে।
একবার একটি লোক রামানা মহর্ষির কাছে যায় ও বলে, 'ভগবান, আমি শান্তি চাই!' রামানা উত্তর দেন, 'তোমার নিজের কথা থেকে 'আমি' শব্দটা সরিয়ে দাও আর 'চাই' শব্দটা দূর করে দাও - যা পরে থাকল তাই 'শান্তি'!'
বাস্তবতার সাথে, অস্তিত্বের সাথে জীবন্ত সংযোগ রাখার একমাত্র পথ হ'ল তোমার নিয়ন্ত্রণ ও তোমার আমিত্বকে ছেড়ে দেওয়া এবং তোমার চারপাশে যে দেওয়াল বানিয়েছ তাকে ভেঙ্গে ফেলা; তাহলে দেখতে সমর্থ হবে যে সেই সংযোগ সর্বদাই ছিল! তোমাকে বিশেষভাবে কিছু করতে হবে না; যেটা নয় তাকে সহজেই ফেলে দিতে হবে, ব্যাস!
যখন কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে প্রেম করছ ও তাতে প্রবাহিত হচ্ছ, তুমি সর্বদাই অনুভব করবে যে অস্তিত্বের অচেল শক্তি তোমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তুমি সবসময়ে একটা পরিপূর্ণতার ভাব নিয়ে আছ, কোন লাভের জন্য নয়, কিন্তু তোমার সত্তায় মিশে যাবার জন্য! এই পরিপূর্ণতাই চরম পরিপূর্ণতা যা সকল মানুষ অন্বেষণ করছে, যদিও সে সেটার সম্বন্ধে সজাগ নয়। সে বারবার সেটা সমস্ত বস্তুগত জিনিষে খুঁজতে থাকে ও তা হারাতে থাকে।
অস্তিত্বে আস্থা রেখ
তুমি মান কি না মান, অস্তিত্ব তোমার যত্ন নিচ্ছে এবং তোমাকে কেবল তার ওপরে আস্থা রাখতে হবে এবং তোমার কর্তব্য কৃতজ্ঞতা সহকারে করতে হবে। তখন তোমার ওপরে অস্তিত্ব মঙ্গল বর্ষণ করবে।
কিন্তু আমাদের আস্থা নেই।
একটা ছোট গল্প :
একজন মানুষ কোন বিশ্বাস ছাড়াই বাস করত। একদিন অকস্মাৎ সে পাহাড়ের ওপর থেকে পড়ে গেল এবং দেখল যে সে একটা গাছের শিকড়ে আটকে ঝুলছে। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার হঠাৎ মনে পড়ল যে লোকেরা সবসময়ে ঈশ্বরের কথা বলে। সে মনে মনে ভাবল, 'সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকে চেষ্টা করা যাক' এবং চ্যাঁচাল, 'হে ঈশ্বর! তোমার ওপরে আমার কখনও বিশ্বাস ছিল না; তুমি কি সত্যিই আছ? তুমি কি আমায় বাঁচাতে পার?' ঈশ্বরের বজ্রকণ্ঠ শোনা গেল, 'সে পুত্র! নিঃসংশয়ে। ঐ গাছের শিকড়টা ছেড়ে দাও এবং আমি তোমাকে নীচে থেকে ধরে ফেলব।' লোকটি আবার চ্যাঁচাল, 'আর কেউ আছে কি যে আমাকে বাঁচাতে পারে?'
আমরা অস্তিত্বের ওপরে বিশ্বাস রাখার জন্য একদম প্রস্তুত নই! তোমার সত্তার অস্তিত্বে আস্থা রাখার গুণমানই তোমাকে পৃথ্বীলোকে দেবতার মত বাস করাবে! এই সুন্দর সুযোগ তুমি তোমার অজ্ঞনতা ও আমিত্বের জন্য হারাচ্ছ।
আমরা যদি মহাজাগতিক শক্তির দিকে এক অবিরাম কৃতজ্ঞতা অনুভব করতে থাকি, তবে আমরা অনুভব করতে সমর্থ হব যে সেই মহাশক্তিই তার কোলে আমাদের যত্ন নিচ্ছে। মা যেভাবে শিশুকে লালনপালন করে, এই মহাশক্তিও সেইভাবে আমাদের লালনপালন করছে বলে আমরা অনুভব করব; তুমি মান কি না মান এটাই সত্য।
একজন মানুষ স্বপ্ন দেখল যে ঈশ্বর ও সে জীবনের যাত্রায় সমুদ্রতীরে বেলাভূমিতে হেঁটে চলেছে। সে ঈশ্বরকে বলল, 'হে প্রভু! আমি স্বপ্ন দেখলাম যে তুমি ও আমি সমুদ্রতীরে এই বালুর ওপর দিয়ে হেঁটে চলেছি। যখন বালির ওপরে ছাপগুলি দেখলাম, আমি বুঝলাম, যখন জীবন খুব কষ্টের ছিল, যখন আমার বড় বড় সমস্যাগুলি ছিল,
তখন কেবল একজনের পায়ের ছাপ ছিল; অন্যজনেরটা ছিল না। ঐ সময়গুলিতে তুমি কিভাবে আমায় ছেড়ে ছিলে?’ ঈশ্বর উত্তর দিলেন, ‘পুত্র! ঐ সময়গুলিতে আমি তোমায় বহন করছিলাম!’
আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলতে দাও : আমার পরিব্রজ্যার সময়, আমি হাজার কিলোমিটার পায়ে হেঁটে বেড়িয়েছি। আমি কেবল দুটি কাপড় ও এক ভিক্ষাপাত্র নিয়ে ভ্রমণ করেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম টাকা ছোঁব না এবং পরবর্তী ভোজনের জন্য খাবার বাঁচিয়ে রাখব না।
লোকেরা আমায় জিজ্ঞাসা করে সেটা কিভাবে সম্ভব। আমি তোমাদের বলি : আমি সহজভাবে অস্তিত্বের ওপরে আস্থা রেখেছিলাম এবং আমার জীবনমুক্তির লক্ষ্যের দিকে পূর্ণ মনোযোগ দিয়েছিলাম এবং অস্তিত্ব আমার যত্ন নিয়েছিল; এইভাবে এটা সম্ভব হয়েছিল।
যখন তোমরা আমাকে বলতে শুনবে, ‘অস্তিত্বের ওপরে বিশ্বাস রাখ,’ তোমরা ভাবতে পার যে এটা হয়ত আগেকার ন্যায়পরায়ণ ও সাধুদের সময়ের ধারণা। একদম নয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি; তোমার চোখের সামনে যে এখন বসে আছে তার নিজের অভিজ্ঞতা থেকে বলছি! আর আমার মনে হয় আমি এই সমাবেশে বয়সে সবচেয়ে ছোট! তাই আমি তো অনেক আগের দিনের কথা বলছি না। বুঝতে পারছ আশা করি।
শুধুমাত্র কৃতজ্ঞতা সহকারে বাস করার চেষ্টা কর এবং অলৌকিক ঘটনা ঘটা প্রত্যক্ষ কর। অস্তিত্ব প্রদান করে , যদি তুমি কোন সন্দেহ বিনা উচ্ছলিত হৃদয়ে গ্রহণ করতে প্রস্তুত থাক।
যা তোমার কাছে ইতিমধ্যে আছে তার জন্য ধন্যবাদ দাও
একটি লোক স্বপ্ন দেখল যে সে স্বর্গে গেছে এবং এক দেবদূত তাকে স্বর্গ ঘুরিয়ে দেখাচ্ছে। সে দেবদূতের পাশে পাশে চলছিল। প্রথমে তারা একটা বড় কাজের ঘরে প্রবেশ করল, সেখানে অনেক দেবদূত ছিল। সেই ঘরে ব্যস্তভাবে অনেক কাজ হচ্ছিল। দেবদূত-গাইড থেমে লোকটিকে বুঝিয়ে দিল, ‘এটা হ’ল গ্রহণ বিভাগ (রিসিভিং সেকশন)। এখানে ভগবানের কাছে মানুষের প্রার্থনার মাধ্যমে সমস্ত আবেদনগুলি গ্রহণ করা হয় ও তাদের গুছিয়ে ফেলা হয় ।’ লোকটি চারিদিকে তাকাল। সে দেখতে পেল যে পুরো জায়গাটা ভীষণ ব্যস্ত এবং অনেক দেবদূত বিভিন্ন রকম কাগজে লেখা বহু আবেদন বাছাই করে চলেছে - লম্বা কাগজ, টুকরা কাগজ ও কত কি। বিভিন্ন ভাষায় পৃথিবীর নানা জায়গা থেকে আসা ঐ আবেদনপত্রগুলি। তারপর তারা দ্বিতীয় বিভাগের দিকে গেল ও সেখানে প্রবেশ করল। এই বিভাগও অনেক ব্যস্ত, দেবদূতে ভর্তি এবং সেখানে অসংখ্য পার্সেল ও কাগজ। গাইড দেবদূত বুঝিয়ে দিল , ‘এটা পার্সেল ও বিতরণ বিভাগ। এখানে মানুষেরা যেসব অনুগ্রহ ও আশীর্বাদ চেয়ে পাঠিয়েছে, সেগুলিকে গুছিয়ে নীচে পৃথিবীতে বিতরণ করা হয়।’ তারা হেঁটে চলে ও লম্বা বারান্দার শেষে একটা ছোট ঘরের দরজায় থামল। লোকটি অবাক হয়ে দেখে যে, সেখানে শুধুমাত্র একটি দেবদূত তার ডেস্কে অলসভাবে বসে আছে। লোকটি গাইড দেবদূতকে জিজ্ঞাসা করে, ‘এই বিভাগটি এত চুপচাপ কেন? এটা কোন বিভাগ?’ দেবদূত বন্ধু শান্তভাবে উত্তর দিল, ‘এটা আশীর্বাদ-স্বীকৃতি বিভাগ। যারা আশীর্বাদ পেয়ে স্বীকারোক্তি পাঠায়, সেগুলিকে এখানে গুছিয়ে রাখার কথা।’
আমরা সবাই চাই আর চাই, কিন্তু আমাদের মধ্যে কয়জন আমরা যা পেয়েছি তার জন্য ধন্যবাদ দিই? আমরা কয়জন কৃতজ্ঞতাকে প্রার্থনায় আমাদের চাওয়ার সাথে অন্তর্ভুক্ত করি?
একা একা থাকলে এই ছোট অনুশীলনটি কর :
দুই ঘন্টা ধরে, তোমার উদ্বেগ ও চাহিদাগুলিকে সরিয়ে রাখ এবং যে অস্তিত্ব তোমাকে সব দিয়েছে তার দিকে নিবদ্ধ হও। তুমি সঙ্গে সঙ্গে ভাববে, ‘যদি আমি আমার চাহিদা সম্বন্ধে চিন্তা না করি, তাহলে আমি তা কিভাবে পূরণ করব? আমার পরিবারকে কে দেখবে? আমার ব্যবসার কি হবে?’ মানলাম, তোমাকে এসব জিনিষ সম্বন্ধে ভাবতে হবে। কিন্তু মাত্র দুই ঘণ্টার জন্য, এই সমস্ত ভার তোমার মাথা থেকে সরিয়ে রাখ ও আমি যা বলছি তা কর।
যে করেই হোক, তুমি কি ভাব যে তোমার পরিবার অথবা তোমার ব্যবসা তোমার জন্য চলছে? আমি তোমাদের বলি, জিনিষগুলি
আমাদের জন্য ঠিকঠাক চলছে তা নয়, কিন্তু আমরা থাকা সত্ত্বেও সেগুলি ঠিকঠাক চলছে! যদি অস্তিত্বকে আমাদের পরিবার ও ধনসম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের বুদ্ধির ওপরে নির্ভর করতে হ'ত, আমরা সবাই এতদিন নিস্ব হয়ে যেতাম! আর পরিষ্কার করে বোঝ : কেবল দুশ্চিন্তা করে কিছুই পাওয়া যায় না। আমরা তো দুশ্চিন্তা সম্পর্কে আগে যথেষ্ট আলোচনা করেছি।
তাই কিছু মিনিটের জন্য তোমার চোখ বন্ধ কর এবং তোমার ওপরে যা কৃপা বর্ষণ করা হয়েছে, তোমার ইতিমধ্যে যা আছে, তাতে নিবদ্ধ হও। মানসিকভাবে সব কিছুর মধ্য দিয়ে চল - তোমার দেহ, তোমার সম্পদ, যে সব লোকেরা তোমায় সহায়তা ও সাহায্য করে, তোমার বাড়ী, তোমার বিলাস-সামগ্রীগুলি, তোমার অবকাশ যাপনগুলি, সবকিছু। এই সবগুলিকে আরাম করে ও কৃতজ্ঞ হয়ে উপভোগ কর। যতক্ষণ সময় লাগে লাগুক।
তাড়াহুড়ো কোরো না এবং ব্যতিব্যস্ত হয়ে সেগুলির মধ্য দিয়ে যেও না। সেগুলির পুরোটাই তোমার মনের মধ্যে অতিবাহিত কর। সেই ভাব নিয়ে থাক। সেই পরিপূর্ণতার সুন্দর ভাব নিয়ে কিছুক্ষণ থাক। ভাব যে তুমি কৃতজ্ঞতায় ভরপুর হয়ে যাচ্ছ এবং তাতে উথলে পড়ছ। এখন তুমি চোখ খোলার পর দেখবে যে তোমার কাছে যা আছে তা তোমার জীবন নির্বাহের জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশী! - এবং তুমি অবাক হবে যে তোমার আরও কত চাই!
কৃতজ্ঞতা হয়ে যাও ও উপভোগ কর!
তোমাকে শুধুমাত্র কৃতজ্ঞতা হয়ে যেতে হবে! কৃতজ্ঞতা হবার জন্য সবচেয়ে ভাল উপায় হ'ল কোন কারণ ছাড়াই উপভোগ করা। অস্তিত্বই যত্ন নিচ্ছে বলে পূর্ণ বিশ্বাস রেখে যা কিছু দেখ, যা কিছু শোন এবং যা কিছু কর, তা উপভোগ কর। জীবন তখন সহজেই তোমার চোখের সামনে রূপান্তরিত হয়ে যাবে এবং তুমি সর্বদা উচ্ছ্বসিত থাকবে কারণ তুমি সর্বদাই জীবনকে উপভোগ করছ।
একটা ছোট গল্প :
একটি লোক আমবাগানের পাশ দিয়ে যাচ্ছিল। সেই আমবাগান নানা প্রকার আমে ভর্তি। সে বাগানে প্রবেশ করল, চারিদিকে দেখল, পর্যবেক্ষণ করল, কিছু পরিসংখ্যান নিল ও আধা ঘণ্টা পরে নানা তথ্য ও পরিসংখ্যান নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আরও একজন লোক একই বাগানে এল। সে কিছু আম পাড়ল , তাদের আনন্দ সহকারে খেল এবং চলে গেল!
এখন আবার তোমরা অন্য আমবাগানের আম খেতে যেয়ো না। তোমাকে হয়ত কেউ পাথর মারতে পারে! আমি কি বলতে চাইছি তা বোঝার চেষ্টা কর। প্রশ্ন না করে জীবনকে কেবল উপভোগ করতে শেখ, যদিও আমি বলছি না যে তোমার সব কাজ ফেলে দিয়ে তুমি সবসময়ে কেবল উপভোগ কর।
কোন সন্দেহ নেই যে তোমাকে কাজ করতে হবে। তুমি শুধু উপভোগ করতে থাকলে কেউ তোমাকে সবকিছু দিতে থাকবে না। আমি কেবল বলছি, উপভোগ করার জন্য কারণ খুঁজতে যেও না, ব্যাস। বিনাপ্রশ্নে সবকিছু কেবল উপভোগ কর। উপভোগ করা তোমার স্বভাব হোক, তখন কৃতজ্ঞতা তোমার সত্য হয়ে যাবে।
তোমার পেশা, তোমার সামাজিক প্রতিষ্ঠা ও তোমার আর্থিক অবস্থা যাই হোক না কেন, এসব নির্বিশেষে যে কোন মানুষের উপভোগ করার সামর্থ্য আছে।
সমস্যা হল তুমি সর্বদা ভাব যে সবকিছুর জন্য একটা নিমিত্ত বা হেতু থাকা প্রয়োজন, এমনকি আনন্দের জন্যও। তুমি তোমার মনকে এই প্রকার চিন্তার নক্শা দ্বারা প্রশিক্ষণ দিয়েছ। এই কারণে তুমি প্রায়ই ভাব যে অন্যরা যোগ্যতার চেয়ে বেশী জিনিষ আশীর্বাদে পেয়ে গেছে, আর তোমাকে তোমার উদ্যমের জন্য যথেষ্ট প্রাপ্য দেওয়া হয় নি।
তুমি সর্বদাই ভাব যে উপভোগ করার জন্য তোমায় খুব পরিশ্রম করতে হবে। না! পরিশ্রম করা ঠিক আছে, কিন্তু তার সাথে উপভোগ করার সামর্থ্যের কোন সম্পর্ক নেই। এই ধারণাটা মুছে ফেল। একমাত্র এই পথেই তুমি অভিযোগ করা অথবা অসন্তুষ্ট হওয়া বন্ধ করবে।
অস্তিত্ব কৃপা বর্ষণ করে। যদি তা উপভোগ করতে পছন্দ কর, তুমি তা করবে। এটা একদম তোমারই পছন্দ। তুমি ভুল পছন্দ কর এবং তারপর অভিযোগ কর ও অন্য কাউকে দোষ দাও। মনে রেখ, তোমার সাথে ঘটা ঘটনার জন্য অন্য কেউ দায়ী নয়। সবকিছুই এক সজ্ঞান পছন্দ যা তুমি সচেতনভাবে কর। তোমার সজাগতার অভাবের জন্য তুমি অচেতন ও বৈচিত্রহীন নির্ণয় নাও এবং জীবন সম্পর্কে অভিযোগ কর।
সবসময়ে মনে রেখ যে স্বর্গ ও নরক বহির্জগতে ভৌগলিক অবস্থান নয়। তুমিই তাদের নিজের ভিতরে সৃষ্টি কর। যেই মুহূর্তে অস্তিত্বের ওপরে আস্থা হারাও, তুমি নিজেকে তার বিরোধী করিয়ে দাও এবং যেখানেই যাও নিজের সাথে নরক বহন কর।
একবার এক শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করে, ‘কেউ আমায় বলতে পার কি নরক কোথায়?’ এক লম্বা নীরবতার পরে একটি ছাত্রী উঠে দাঁড়ায় ও উত্তর দেয়, ‘আমার বাবার পড়ার ঘরে।’ শিক্ষক বিস্মিত হ’ল ও তাকে প্রশ্ন করল যে সে এরকম কেন বলল। শিশুর্টি উত্তর দিল, ‘প্রতিবার বাবার পড়ার ঘরে গেলে, বাবা চিৎকার করে বলে যে এখান থেকে নরক বার করে দাও (get the hell out of here)!’
কৃতজ্ঞতা সহকারে থাক, তাহলেই যথেষ্ট
বাচ্চাদের ছেলেবেলা থেকেই স্বর্গ ও নরককে তাদের বাইরের সত্য বলে ভাবতে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের শেখানো হয় যে ভগবান ওপরে কোথাও বসে আছেন - একটা মস্তবড় সিংহাসনে এবং তিনি আমাদের প্রতিটি চলাফেরা লক্ষ্য করছেন এবং আমাদের পাপ ও পূণ্য লিখে রাখছেন।
এইরকম ভেবে আমরা আমাদের সমস্ত কাজেই কার্যকারণ চক্র আরম্ভ করে ফেলি। আমরা ভাল কাজের সাথে স্বর্গের ও খারাপ কাজের সাথে নরককে সংযুক্ত করি। আমরা মনে করতে শুরু করি যে ভগবান বা সম্পূর্ণ অস্তিত্ব যেন এক লেনদেন -কেন্দ্র। আমাদের প্রকৃত পেশা নির্বিশেষে আমরা সবাই নিজের মত করে একেকজন ব্যবসায়ী হয়ে যাই !
মন্দিরে গেলে তুমি কি কর? তুমি ফুল, নারকেল ও ফল ক্রয় কর এবং পরিবারের নামে ঠাকুরকে অর্ঘ্য ও নৈবেদ্য দাও। তুমি তোমার ও পরিবারের সবার নাম, জন্ম নক্ষত্র, রাশি ইত্যাদি বল এবং আচারানুষ্ঠান সম্পন্ন কর।
বেচারা পূজারী একটা পাত্র তার হাতে ধরবে এবং তুমি তাকে তোমার পরিবারের প্রত্যেকের নাম ও অন্যান্য তথ্যের লম্বা লিস্ট বলতে থাকবে। ভগবান ভুল মানুষকে বা ভুল বাড়ীতে আশির্বাদ পাঠাবে ভেবে তুমি এত ভীত ! তুমি তাঁকে সঠিক ভৌগলিক অবস্থান ইত্যাদি বল এবং তাঁকে জোর দিয়ে বল যে পূজা দিতে তুমিই তাঁর কাছে এসেছ, অন্য কেউ নয়। এসব করার পর তুমি মন্দির থেকে চলে যাও। আমি ঠিক বলছি কি?
এসব না বললে ভগবান যেন তোমায় চিনতে পারে না! যেন তোমার বিদ্যমানতা তাঁকে মনে করিয়ে দিতে হবে, আর তারপর ভগবান যেন তোমার ওপরে কৃপা বর্ষণ করে।
তোমাকে শুধুমাত্র তাঁর জন্য কৃতজ্ঞতা অনুভব করতে হবে, ব্যাস। তিনি তো সর্বদাই তোমার ওপরে কৃপা বর্ষণ করছেন।
এমন নয় যে ভগবান তোমাকে সমস্যায় দেখে তা থেকে তোমাকে বের করে নিয়ে আসার নির্ণয় নেন। অথবা এরকমও নয় যে তিনি তোমাকে ঠিকঠাক দেখলে তোমায় উপেক্ষা করেন। এগুলি সবই ভগবান সম্বন্ধে আমাদের অবিক্ষিপ্ত ধারণা। এগুলি সবই সমাজ আমাদের ছেলেবেলা থেকে শিখিয়েছে।
মন্দিরে শুধুমাত্র কৃতজ্ঞতার ভাবনা নিয়ে প্রবেশ কর; প্রতিটি ঠাকুরের সামনে কয়েক মিনিট গভীর ধন্যবাদপূর্ণতা সহকারে দাঁড়াও এবং সেই একই খেয়ালে মন্দির ছেড়ে যাও। তাহলেই যথেষ্ট। বাকীটার যত্ন আপনা আপনি হবে। এটাই পরম প্রার্থনা। কৃতজ্ঞতাই পরম অর্ঘ্য।
আমি যা বলছি তা কার্যকরভাবে অভিজ্ঞতা করার জন্য এখানে থাকার কয়দিনকে ঠিকভাবে প্রয়োগ কর। বহির্জগত থেকে বাইরে থাকার এই কয়দিন কৃতজ্ঞতাকে শিকড় গাড়তে দাও। উন্মুক্ত হও ও নিজেকে প্রস্ফুটিত হতে দাও। এটা তোমার জন্য এক দুর্লভ সুযোগ। এটা তোমার রূপান্তরিত হবার এক সুযোগ। এটা মিস্ কোরো না। তোমার ভিতরে সেই নতুন অন্তর্জগৎ সৃষ্টি কর, এখান থেকে চলে যাবার পর যেটাকে তুমি সাথে করে নিয়ে যেতে পারবে।
কৃতজ্ঞতা হৃদয় থেকে হয়
সমস্যা হল, আমরা সর্বদাই আমাদের মস্তিষ্ক দ্বারা ঈশ্বরকে পাবার জন্য চেষ্টা করছি। ঈশ্বরকে মস্তিষ্ক দিয়ে কখনও পাওয়া যায় না। যদি তুমি সহজেই মাথকে সরিয়ে রাখ, তুমি স্বতশ্চলভাবে হৃদয় থেকে কাজ করবে এবং তুমি আবিষ্কার করবে যে তোমাকে ঈশ্বরের কাছে যেতে হবে না, ঈশ্বর তো তোমার ভিতরেই আছে!
তোমার মস্তিষ্ক দ্বারা তুমি সর্বদাই বাইরে অন্বেষণ করবে এবং তুমি কখনও ভগবানকে বাইরে পাবে না। আবার, তুমি কৃতজ্ঞ হবার জন্যও কারণ খুঁজবে। মস্তিষ্ক থেকে হৃদয়ে চলে এলে তোমার জন্য সম্পূর্ণ নতুন স্বা ন খুলে যায় এবং তুমি উপলব্ধি কর যে তুমি তো আগেই জানতে। কেবল তোমার মন ভিতরে গণ্ডগোল পাকাচ্ছিল ও তোমাকে উপলব্ধি করতে দিচ্ছিল না।
যখন তুমি হৃদয় থেকে ক্রিয়াশীল হও, তুমি সর্বদাই কৃতজ্ঞ থাকবে। আমরা কি কখনও ‘মস্তিষ্ক-অনুভূত কৃতজ্ঞতা’ বলি? না! আমরা সর্বদা বলি ‘হৃদয়-অনুভূত কৃতজ্ঞতা’। তাই নয় কি?
এরপর তোমরা জিজ্ঞাসা করবে, ‘আমরা মস্তিষ্ক থেকে হৃদয়ে কিভাবে যাই, স্বামীজী!’ কেবল তোমার মস্তিষ্ক সম্পর্কে সজাগ হও, সেটাই যথেষ্ট! যেহেতু তুমি তোমার মস্তিষ্ক সম্বন্ধে সজাগ নও, তুমি তাকে নির্বিঘ্নে কাজ করতে দাও, যন্ত্রের মত কাজ করতে দাও। একবার নিজের মস্তিষ্ক সম্বন্ধে সজাগ হলে তুমি তাকে সরিয়ে রাখতে সমর্থ্য হবে।
কৃতজ্ঞতা কোন গুণ নয়। তাকে তোমার মনোভাব হতে হবে। যখন কেবল কৃতজ্ঞতা অনুভব কর, সুন্দরভাবে অস্তিত্বের সুরের সাথে সুর মেলাতে পার, তখন অস্তিত্ব তার ঐন্দ্রজালিক ঐশ্বর্য তোমার কাছে প্রকাশ করবে। তখন তোমার কাজ কেবল বসে থাকা ও উপভোগ করা!
সুর মেলানো বলতে কি বোঝাচ্ছি তা ব্যাখ্যা করি। আমরা সবাই জানি রেডিও কিভাবে কাজ করে। একই রেডিওকে তার ভৌতিক আকার পরিবর্তন না করে বিভিন্ন রেডিও স্টেশনের নানা প্রোগ্রামের সাথে সংযোগ করা যায়, তাই নয় কি? যখন তুমি একটি স্টেশনের কোন অনুষ্ঠান শুনছ, যদি তখন কোন গোলযোগ হয় বা অন্য স্টেশনের কথা শোনা যায়, তুমি কি কর? তুমি তাকে ফাইন টিউন (fine tune) কর। এখন ঠিক একই ধারণা অস্তিত্বের সাথে সুর মেলানোর জন্য প্রয়োগ কর।
আমাদের চারপাশে হাজার হাজার অনুষ্ঠান হচ্ছে। নিজেদের যেদিকে টিউন করব, তাই আমরা উপলব্ধি করব। এখন কোন অনুষ্ঠানের সাথে টিউন করব, তা একদমই নিজের পছন্দ। ইচ্ছামত যে কোন অনুষ্ঠান বাছাই করার স্বাধীনতা তোমার আছে, ঠিক? একইভাবে তুমি যদি অসন্তোষের সাথে বা একই প্রকার নকারাত্মক জিনিষের সাথে টিউন করা পছন্দ কর, তাহলে তুমি দুশ্চিন্তা, অসন্তুষ্টি, উভয়-সঙ্কট ইত্যাদির শেষ না হওয়া ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়বে। অন্যদিকে তুমি যদি যিনি ব্রহ্মাণ্ড চালাচ্ছেন তাঁর কেন্দ্রের সাথে নিজেকে টিউন করা পছন্দ কর, তাহলে তুমি চারপাশের বিশৃঙ্খলার মধ্যেও ঠিক রশ্মিটি ধরতে পারবে এবং তুমি এই সকল আবেগ থেকে মুক্ত হবে। তুমি এক সুন্দর সুগন্ধিত ফুল হয়ে ফুটে উঠবে।
নিজেকে অস্তিত্বের সাথে যত বেশী ফাইন-টিউন করবে, জীবন ততই পরমানন্দদায়ক হয়ে উঠবে।
অসন্তোষ তোমাকে নীচে নামিয়ে আনবে, তোমাকে ভারী ও দুর্দশাগ্রস্ত করবে। অন্যদিকে কৃতজ্ঞতা তোমাকে লঘু ও আনন্দময় করবে।
কারণবিনা কৃতজ্ঞতা অনুভব কর
একটা ছোট গল্প :
এক খ্রীস্টান বাড়ীতে একটি মেয়ে তার মায়ের সাথে নৈশভোজনে বসেছিল।
টেবিলে খাবার দেওয়া হল এবং সে ধন্যবাদদের কথা না বলেই খেতে শুরু করল।
তার মা অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল যে সে এরকম কেন করল।
মেয়েটি চটপট উত্তর দিল, ‘এই প্লেটে এমন কিছু নেই যেটাকে আমি আগে অন্তত একবার ধন্যবাদ জানাই নি।
আমরা শুধুমাত্র একটা সুদৃঢ় কারণের জন্য কৃতজ্ঞ অনুভব করতে জানি।
আরেকটা গল্প :
একটি ছোট মেয়ে তার মাকে প্রশ্ন করল, ‘মা, ক্রিসমাসের আর কদিন বাকী?’ মা জিজ্ঞাসা করল, ‘সেটা কেন জানতে চাও?’ মেয়েটি উত্তর দিল, ‘আমার জানার কৌতূহল হচ্ছে যে এখন আমায় ভাল মেয়ে হতে হবে কিনা।’
এভাবে আমরা বাচ্চাদের চিন্তা করতে ও ব্যবহার করতে শিক্ষা দিই। আমরা তাদের কিভাবে লেনদেন করতে হয় তা শেখাই। আমরা তাদের শেখাই যে সবকিছু লেনদেন ছাড়া কিছুই নয়। আমরা তাদের স্বতঃস্ফূর্ত ও প্রবহমান হতে শেখাই না। আমরা তাদের উদ্দেশ্য বিনা জীবনযাপন করতে শিক্ষা দিই না। আমরা তাদের জন্য সবকিছুই লক্ষ্য-ভিত্তিক করে ফেলি।
ছোটদের ওপরে এভাবে নানা কিছু করা হয়েছে বলে, প্রথমে তোমাদের পরিশ্রম করে তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে।
পরিষ্কার করে বোঝ যে আমি তোমাদের সাথে যা কিছু কর ছি তা কেবল তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য। আমি অবিশ্রাম তোমাদের আলগা করছি বা পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসছি। কল্পনা কর , তোমাদের ওপরে কত কিছু করা হয়েছে! প্রজন্ম ধরে লোকেরা তোমার ওপরে তাদের ধারণা চাপিয়ে এসেছে। আমাকে প্রথমে সেগুলিকে আলগা করে তোমাদের বন্ধন মুক্ত করতে হবে এবং তারপর তোমার ভিতরে তোমার প্রস্ফুটনের জন্য এক স্থান সৃষ্টি করতে হবে।
যখন আমি লোকেদের তাদের ভিতরে অবিশ্রাম কৃতজ্ঞতাবোধ অনুভব করতে বলি , তারা পরে এসে আমায় বলে, ‘স্বামীজী, আজকাল আমি গাড়ির ড্রাইভারদের ও বাড়ির চাকরদের ধন্যবাদ বলি।’ স্পষ্ট করে বোঝ : কৃতজ্ঞতা তোমার সত্তা হলে এইসব কথা কখনও রিপোর্ট করবে না।
যখন তুমি কোন নিকটজনের মৃত্যুর জন্য শোক কর, তুমি কি তোমার শোক ব্যক্ত কর? তুমি কি তোমার শোক ব্যক্ত করতে পারবে? না! সেটা তোমার এক গভীর আবেগ এবং তা তোমার এক অবস্থা হয়ে যায়। তুমি তাকে অনুভব করতে পার ; তুমি তা কখনও রিপোর্ট করতে পার না।
একইভাবে কৃতজ্ঞতা যখন তোমার সত্তা বা অবস্থা হয়ে যায়, তুমি তাকে রিপোর্ট করবে না। তুমি তাকে কখনো রিপোর্ট করতেও পারবে না। অবশ্যই ধন্যবাদ বলা সামাজিক কারণে ঠিক আছে কারণ তুমি তা প্রকাশ না করলে , তা অন্য লোকের কানে ঢোকে না।
কিন্তু আমি এখানে তোমাদের বলার চেষ্টা করছি যে তোমাকে মনের কৃতজ্ঞতা থেকে সত্তার কৃতজ্ঞতায় চলে যেতে হবে। আমরা যে কৃতজ্ঞতার কথা আলোচনা করছি, তুমি তাকে কখনও প্রকাশ করতে পারবে না কারণ তা অনেক গভীরে আছে।
আসল কৃতজ্ঞতা অনেক গভীরে থাকে
লোকেরা প্রায় আমায় বলে, ‘স্বামীজী, আমরা আপনার ওপরে কত কৃতজ্ঞ যে আপনার সাহচর্যে আসার পরে আমাদের জীবনে কত কিছু ঘটেছে।’
সামাজিক শিষ্টাচারেব খাতিরে তুমি হয়ত কোন মানুষকে কোন জিনিষের জন্য ধন্যবাদ দিতে পার, কিন্তু কৃতজ্ঞতা একটা এমন জিনিষ নয় যা তুমি কাউকে দিতে পার। যখন তুমি কোন মানুষের কাছ থেকে কিছু পেয়েছ বলে তার প্রতি কৃতজ্ঞতা অনুভব কর, সেটা শুধুমাত্র মনের কৃতজ্ঞতা। সেটা কৃতজ্ঞতার একদম শিশুপাঠের পর্যায়।
প্রকৃত কৃতজ্ঞতা হল তোমার ভিতরে এক গভীর উচ্ছলিত অনুভূতি, যা কোন লাভের ফলে নয়, কিন্তু বিদ্যমান থাকার ভাবের জন্য, অস্তিত্ব নামক করুণাময় জীবনীশক্তি সম্বন্ধে তোমার ভাবের জন্য। ব্যাস। এই কৃতজ্ঞতার কোন সম্বন্ধের প্রয়োজন হয় না; এটা কোন মানুষ বা জিনিষের ওপরে নির্ভর করে না; এটা কোন আবেগ যেমন, কাম, ক্রোধ, হিংসা বা ভালবাসা, এদের বশবর্তী নয়। এটা শুধু ‘আছে’, ব্যাস।
তোমার আমিত্বের জন্য শব্দ দ্বারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ কর এবং তুমি চাও না যে লোকেরা তোমাকে অভদ্র ভাবুক। কিন্তু যেই মুহূর্তে তুমি তা প্রকাশ কর, তুমি কৃতজ্ঞতাকে ছোট করে ফেল অথবা মিথ্যা বর্ণনা কর।
আসলে তোমার শরীরের ভাষাই তোমার কৃতজ্ঞতার অবস্থা জানাতে পারে। তোমার চোখ তা জানাতে পারে; তোমার হাসি তা জানাতে পারে; তোমার উষ্ণতা তোমার কথার চেয়ে তা ভাল জানাতে পারে। কৃতজ্ঞতার অশ্রু সবকিছুর চেয়ে ভাল করে বোঝাতে পারে। যখন তুমি অভিভূত, যখন তুমি পরিপূর্ণ, অশ্রু প্লাবিত হবে।
আমি তোমাদের কাঁদতে বলছি না! আমি কেবল বলছি যে যখন তুমি অভিভূত হও, তোমার শরীর সেটা দেখাবে, তুমি তা লুকাতে পারবে না এবং সেটাই তোমার কৃতজ্ঞ অবস্থার আসল লক্ষণ।
আর মনে রেখ, এই অশ্রুর কোন জাত, মত বা ধর্মবিশ্বাস নেই। তাদের বলা যায় না যে এটা হিন্দু অশ্রু বা ওটা মুসলমান অশ্রু ; এই অশ্রুর কোন ধর্ম নেই। এই অশ্রু সত্তায় থাকে এবং সত্তা এগুলির অনেক ঊর্ধ্বে। কৃতজ্ঞতা মনু য্যসৃষ্ট সমস্ত বাধা ও নিয়ন্ত্রণ মুছে ফেলতে পারে; সেইজন্য কৃতজ্ঞতা পরম প্রার্থনা।
কোন গভীর জিনিষই সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। কবিরা তাকে প্রকাশ করতে পদ্য লিখতে পারে, চিত্রকর তাকে প্রকাশ করতে চিত্র বানাতে পারে, লেখক তাকে প্রকাশ করার জন্য লিখতে পারে, কিন্তু একটা ভাগ থেকে যাবে যাকে তারা কখনও এসবের দ্বারা প্রকাশ করতে পারবে না। অস্তিত্বকে কখনও সাধারণ জিনিষ দ্বারা প্রকাশ করা যায় না। তাই এটা এত নিগূঢ় ও আকর্ষণীয়। তাই তা শব্দাতীত, কিন্তু রোমাঞ্চকর! তাই তা অনুভূত, কিন্তু অপ্রকাশিত। তাই তোমরা এখানে বারবার আস!
এখানে এলে তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না , কারণ তুমি তা প্রকাশ না করলেও আমি তা জানব। যখন প্রকৃত কৃতজ্ঞতায় তুমি অভিভূত, তোমার আগেই আমি তা জেনে যাব! আমি তোমার হৃৎস্পন্দন জানি! আমি তা তোমার চোখের দৃষ্টি থেকে জানি! আসলে তুমি যখন আমার কাছে প্রকাশ কর, তুমি হয়ত নিজেকে প্রতারিত করছ কারণ বেশিরভাগ সময়ে তুমি পরস্পরবিরোধী চিন্তা কর ও কথা বল। তুমি হয়ত ভিতরে কিছু চিন্তা করছ, কিন্তু বাইরে অন্যকিছু প্রকাশ করছ।
অস্তিত্ব জানে কখন একটি মানুষ ভিতর থেকে প্রস্ফুটিত হচ্ছে। শুধু অস্তিত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা বোধ কর , সেটাই যথেষ্ট।
তোমাকে তা প্রকাশ করতে হবে না, শুধু তা হয়ে যাও, ব্যাস।
ভারতবর্ষে মাস্টারের পা ছোঁয়ার এক ঐতিহ্য আছে। যখন তুমি মাস্টারের প্রতি কৃতজ্ঞতায় উচ্ছাসিত , তখন তা প্রকাশ করার কোন উপায় নেই। তুমি তখন কেবল তাঁর পদযুগল স্পর্শ কর , একত্বভাব অনুভব কর এবং নিজের অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ কর।
অনেক মানুষ নানা জায়গা থেকে আমায় দেখতে আসে। তাদের মধ্যে কেউ আসে ও আমার সামনে দাঁড়ায় ও কিছু বলে না। শুধুমাত্র আনন্দের অশ্রু তাদের চোখ থেকে ঝরে। তারা কিছু বলার জন্য বাধ্য হয় না , কারণ তাদের চোখের জল যা জ্ঞাপন করে তার চেয়ে বেশী কিছু মুখে বলতে পারে না। তারা শুধুমাত্র তাদের সত্তা থেকে আবেগভরে আছে।
তুমি যখন কোন মাস্টারের উপস্থিতিতে আছ, সেখানে কেবল গভীর কৃতজ্ঞতা ও প্রেমের ভাব নিয়ে থাক। তাঁর কাছে উপস্থিত থাকার জন্য একটা কৃতজ্ঞতার অনুভূতি সহকারে থাক। তুমি দেখবে যে তোমার সমস্ত প্রশ্নগুলি দ্রবীভূত হয়ে গেছে এবং তুমি খুব শীঘ্রই এক প্রকার আনন্দে পরিপূর্ণ হয়ে গেছ। যখন তুমি সহজে পরিপূর্ণ হও, তার মানে তুমি সঠিক সূত্রটি ধরে ফেলেছ।
সর্বদা মাস্টারের সাথে গভীর সজাগতার সাথে থাক; তাহলে তুমি সেটা মিস্ করবে না। যখন তুমি মাস্টারের সাথে কৃতজ্ঞতা সহকারে আছ, মাস্টারের শক্তি তোমার সত্তায় সঞ্চারিত হবে এবং তাঁর অভিজ্ঞতা সহজেই তোমাকে উচ্ছ্বসিত করবে।
আর যখন মাস্টারের প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা অনুভব কর, শারীরিকভাবে তাঁর কাছে থাকার প্রয়োজন ধীরে ধীরে মিটে যাবে। কৃতজ্ঞতা তোমায় স্থানকালের বেড়া ভেঙ্গে বেড়িয়ে যেতে সাহায্য করে। তা সীমা রেখা মিটিয়ে ফেলে এবং তোমাকে প্রসারিত করে। প্রসারিত হয়ে তুমি সবকিছুর সাথে একাত্ম বোধ কর। কিছু সময় পরে , এমনকি কৃতজ্ঞতাকেও এক বাধা লাগবে; শুধুমাত্র নীরবতা পড়ে থাকবে!
এমনকি সম্বন্ধ বিষয়েও যদি দেখ যে কোন সম্বন্ধ ভালবাসা না হারিয়ে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তুমি তার প্রতি কেবলমাত্র কৃতজ্ঞতা অনুভব করবে, ব্যাস। সেই চলে যাওয়া বা প্রয়াত মানুষটির সাথে কিছু সময়ের জন্য সংযুক্ত থাকার জন্য যা কিছু শিখেছ ও উপভোগ করেছ, তার জন্য তুমি ভিতরে শুধু কৃতজ্ঞতা বোধ কর। তাহলে, সেটা সুন্দর হয়ে যায়।
তোমার শত্রুদের জন্যও কৃতজ্ঞতা অনুভব কর!
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আমরা আমাদের শত্রুদের প্রতি কিভাবে কৃতজ্ঞতা বোধ করতে পারি?’
আমি জিজ্ঞাসা করি, কেন নয়? তোমার তথাকথিত শত্রুরা তোমাকে আরও বলবান বানাবার জন্য দায়ী। তারা তোমার জন্য এক চ্যালেঞ্জ; তাদের জন্য তুমি বৃদ্ধি পাও। তোমাকে আঘাত দিয়ে তারা তোমাকে অন্য এক দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শেখায়। তাদের জন্য কৃতজ্ঞ কেন হবে না?
তৎসত্ত্বেও তুমি তো বৃদ্ধি পেতে চাও, চাও না কি? প্রতিটি মুহূর্তে তুমি আরও বেশী বুদ্ধিমান হতে চাও, তাই না? যদি এই মানুষগুলি তোমায় সুযোগ না দিয়ে থাকে, তুমি কেবল চারিদিকের বন্ধুদের নিয়ে কেবল ভ্রান্তিতে থাকবে। সেটা তোমাকে বেশী সাহায্য করবে না। তোমাকে রুক্ষতার মধ্য দিয়ে যেতে হবে; তবেই তুমি বিদারিত হবে এবং বৃদ্ধি বিকশিত হবে।
গাছ হতে গেলে বীজকে বিদারিত হতে হবে। বীজ যদি বীজ অবস্থাতেই খুশী থাকে , তা সময়ের সাথে খণ্ডিত হয়ে যাবে এবং মরে যাবে, ব্যাস। তার কোন রূপান্তর ঘটবে না।
যখন তথাকথিত শত্রুতার মুখোমুখি হতে হয়, একজন সাধারণ মানুষ তাকে অপ্রীতিকর করে ফেলবে। সে তাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে সবকিছু এক দুষ্টচক্রে পরিণত হয় - ঘৃণা থেকে আরও ঘৃণাতে যাওয়া। কত পরিবারে ঝগড়া আছে । তা এত বিশ্রী হয় যে সেখানে আচরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেন? তোমার জন্যই সেটা এইভাবে বৃদ্ধি পেয়েছে। তুমি গভীর সজাগতা ও বুদ্ধি দ্বারা কাজ কর নি। তুমি পরিতৃপ্তির সাথে কাজ করছিলে না এবং তাই তুমি তাকে বিশ্রীভাবে বাড়তে দিয়েছ।
যদি তুমি পরিতৃপ্তির সাথে কাজ করে থাক, তাহলে তো শত্রুতা বাড়ার কোন স্থানই তুমি দেখতে পাও নি। সেটা তোমার জন্য একটা অজানা ভাষা হবে। এমনকি অন্য মানুষটি শত্রুতা চালিয়ে যেতে চাইলেও, তুমি তার প্রতি ঘৃণা অনুভব করবে না। যদি সে সম্বন্ধতা শেষ করে দিতে চায়, তুমি তা কৃতজ্ঞ হয়েই শেষ করবে!
কত পরিবারে লোকেদের চোখাচোখি হয় না অথবা তারা একে অপরকে প্রকাশ্য জায়গায় এড়িয়ে যাবার জন্য অনেক কষ্ট করে। এইসব অনর্থক ব্যাপার কেন? কেন তুমি এইসব ব্যাপারে শক্তি অপচয় করছ? কখনও ঘৃণাকে তোমায় গ্রাস করতে দিও না। তার দিকে গম্ভীর সজাগতা ও বুদ্ধি সহ তাকাও। ঘৃণা অদৃশ্য হবে, শুধুমাত্র প্রেম ও কৃতজ্ঞতা পড়ে থাকবে।
প্রশ্ন : আজকাল আমি আপনার প্রতি কেবল কৃতজ্ঞতা অনুভব করি, আমি আপনার কাছ থেকে কিছুই চাই না। কিন্তু অদ্ভুতভাবে আমি চাই আপনি আমার নাম মনে রাখবেন এবং আমাকে সেই নামে মাঝে মাঝে ডাকবেন! স্বামীজী, এটা কি আমার একপ্রকার অসন্তুষ্টি বা বাসনা?
তুমি একটা সুন্দর জিনিষ বলেছ। এটা বোঝাচ্ছে যে তুমি নিজেকে গভীরভাবে বিশ্লেষণ করেছ। দ্যাখ : তুমি যখন ঈর্ষা ও অসন্তুষ্টি সহকারে মন থেকে যত্ন চাও, তা এক অস্বাস্থ্যকর ব্যাপার। কিন্তু যখন তুমি প্রেম ও কৃতজ্ঞতা সহকারে চাও, তা বাসনা নয়; সেটা আমার জন্য তোমার গভীর প্রেম, ব্যাস।
যখন তুমি বাসনা সহকারে প্রার্থনা কর, সেটা পুরোপুরি অকৃতজ্ঞতা ও আমিত্বের খেলা। কিন্তু যখন তুমি গভীর প্রেম থেকে চাও, তা এক কৃতজ্ঞতা ও ভক্তিপূর্ণ প্রার্থনা হয়ে যায়। তাদের মধ্যে পার্থক্য আছে।
তুমি সজাগ আছ, তাই এটাকে অসন্তুষ্টি বা বাসনা বলা যায় না। সময়ের সাথে তোমার থেকে এটাও মুছে যাবে। আর একটা জিনিষ : এই প্রশ্ন করার সাহস তোমার হয়েছে! আমি জানি আরও অনেকেরই এই ভাবনা গোপনভাবে আছে, কিন্তু তারা তা মুখে প্রকাশ করে নি! তারা হয়ত নিজেদের সান্ত্বনা দিয়েছে এই বলে, ‘নামে কি আছে,’ অথবা তারা হয়ত বলতে লজ্জা পায়! অবশ্যই নামে কিছু নেই। কিন্তু তোমাকে তার ঊর্ধ্বে যেতে হবে অভিজ্ঞতামূলক জ্ঞান দ্বারা, এর দ্বারা নিজেকে বিভ্রান্ত করে নয়। তুমি এই প্রশ্ন করেছ মানে তুমি সাহসের সাথে এর মধ্য দিয়ে যেতে চাও।
কৃতজ্ঞতা ও মাস্টার
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আপনার জন্য কৃতজ্ঞতা দেখানোর জন্য আমরা কি করতে পারি?’
আমি তাদের বলি, ‘আমার জন্য সবচেয়ে ভাল যেটা তুমি করতে পার তা হ’ল, প্রস্ফুটিত হও!’ আমার জন্য সেটাই সবচেয়ে ভাল কাজ তুমি করতে পার এবং সেটাই সবচেয়ে ভাল যা আমি তোমার জন্য করতে পারি। এটা বোঝ। যখন তুমি এই কথাগুলি আত্মভূত কর ও কৃতজ্ঞতাকে তোমার সত্য বানাও, তুমি আমার জন্য অনেক কিছু করে ফেলেছ।
কিন্তু যদি ভাব যে তোমাকে পরিবর্ত্তে কিছু করতে হবে, সমাজসেবা কর; অন্যদের সাহায্য কর। তুমি যে আনন্দ আবিষ্কার করেছ তা অন্যদের মধ্যে জাগ্রত করার জন্য তাদের সহায়তা কর। সেটা তোমার অহংভাব বা শ্রেষ্ঠমন্যতা থেকে কোরো না। তা শেয়ার করার প্রেম থেকে কর, শেয়ার করার আনন্দ থেকে কর। তাতে তোমার সম্পূর্ণ শক্তি প্রদান কর এবং তা আনন্দে কর। সেটা তোমার জন্য হবে এক আনন্দপূর্ণ ধ্যান ও তাদের জন্য হবে এক জাগরণ।
প্রতিবার যখন তুমি গভীর কৃতজ্ঞতা অনুভব কর, তুমি আসলে ধ্যানে আছ। তাই কল্পনা কর, যদি তুমি নিত্য কৃতজ্ঞতা সহকারে থাক, তবে তুমি সর্বদাই ধ্যানে থাকবে।
কৃতজ্ঞতা কখনও শেখানো যায় না। অবশ্যই ছোটদের জানাবার জন্য তাদের ছেলেবেলাতে কৃতজ্ঞতা বিষয়ে বলা যায়। কিন্তু তা এক সামাজিক নিয়ন্ত্রণ হয়ে দাঁড়ায়; যেভাবে তোমাকে বড়দের সম্মান জানাতে অথবা স্কুলে শিক্ষকদের সুপ্রভাত বলে শিষ্টাচার করতে শেখানো হয়। এটা মনের কেবল এক যান্ত্রিক প্রয়োগ, তোমার অন্তরের আসল ভাবনা নয়।
এমনকি পরিষ্কার করে বোঝ : আমি তোমাদের কৃতজ্ঞ হতে শিক্ষা দিচ্ছি না। আমি কেবল তোমার ভিতরে এক অন্তর্দেশ সৃষ্টি করার চেষ্টা করছি যেখানে আমি যা বলছি তুমি তা অনুভব করবে, যেখানে সেটা তোমার নিজের অভিজ্ঞতা হবে। আমার কথার শক্তি সেই অন্তর্দেশ সৃষ্টি করতে সক্ষম।
তোমাকে যখন স্বাধীনতা দেওয়া হয়, তুমি আরও ভাল ব্যক্তি হও এবং তুমি উন্মুক্ত হতে প্রস্তুত হও। যখন তুমি মানসিক গোলামির প্রভাবে আছ, তোমার পক্ষে অন্বেষণ করা এবং অন্তর্দেশ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
আমি সবসময়ে লোকেদের বলি যে আমি এক মুক্তিপ্রদানকারী গুরু! মানুষের সাথে কাজ করার সময় আমি তাদের সুপ্রচুর স্বাধীনতা দিই। কেবল তখন তাদের পক্ষে অন্বেষণ করা ও বিকশিত হওয়া সহজ হয়।
অবশ্যই আমি বলছি না যে বাবা মায়েরা বাচ্চাদের সম্পূর্ণ স্বাধীনতা দেবে ও হস্তক্ষেপ না করে তাদের দেখতে থাকবে। আমি শুধু বলতে চাইছি যে মানসিক গোলামি পরিহার করতে হবে। বাচ্চাদের বিকশিত হবার জন্য পরিবেশ সৃষ্টি কর। দরকারি সাবধানতা নাও, তাতে কোন সন্দেহ নেই; কিন্তু তাদের জোর করে না ভক্ষণ করিয়ে, তাদের নিজে থেকে সত্যকে অভিজ্ঞতা করতে দাও। তাদের বিকশিত হবার জন্য ও অন্তরের আনন্দকে অভিজ্ঞতা করার জন্য যথেষ্ট জায়গা দাও।
কখন কখন লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আপনি সবসময়ে এত আনন্দে কিভাবে আছেন?’
কৃতজ্ঞতার গভীর অবস্থার জন্য মাস্টারেরা সর্বদাই এক পরমানন্দ অবস্থায় থাকেন এবং কৃতজ্ঞতা তাদের মধ্যে সর্বদাই টগ্বগ্ করছে; কারণ তাঁরা সর্বদা অস্তিত্বের সাথে যোগাযোগে থাকেন!
যখন তুমি আমার প্রতি বা অন্য কারো প্রতি কৃতজ্ঞতা অনুভব কর, তুমি পুরো ব্যাপারটা হারিয়ে ফেল। কৃতজ্ঞতা কোন রশ্মিচ্ছটা নয় যেটা কোন সঠিক মানুষের দিকে নিয়ন্ত্রিতভাবে নির্দেশিত হয়। সেটা তো এক সৌরভ বা সৌগন্ধ। তুমি যখন সেটাকে সাথে নাও, তা সহজেই তোমার থেকে ছড়াতে থাকবে। সেইজন্য মাস্টারকে সর্বদা এত আনন্দময় বলে বোধ হয়। মাস্টার এক সৌগন্ধের মত যা তুমি অভিজ্ঞতা ও উপভোগ করতে পার! তাই তুমি এখানে বারবার আকর্ষিত হয়ে আস!
বোঝ যে প্রতিটি মুহূর্তই সুন্দর যদি তুমি তাকে গ্রহণ করার জন্য ও দেখার জন্য তৈরি থাক। আমরা যখন কোন ফাংশন বা অনুষ্ঠান উদযাপন করি অথবা কোন সফলতা প্রাপ্ত করি অথবা আমরা কোন কিছু অর্জন করি; এমন নয় যে কেবল সেই মুহূর্তগুলিই সুন্দর।
প্রত্যেকটি মুহূর্তই সুন্দর কারণ অস্তিত্ব সহজেই স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দপূর্ণ হয়ে বয়ে চলেছে এবং সমস্ত ঘটনা সকল সময়ে সামঞ্জস্যের সাথে হয়ে চলেছে। যখন এটা বুঝবে, কিছুই তোমার কাছে ‘ভুল’ লাগবে না। তুমি তখন অবাক হবে যে লোকেরা সবসময়ে কিসব অভিযোগ করে চলেছে!
যখন তুমি অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা অনুভব কর, সম্পূর্ণ অস্তিত্ব তোমার কাছে এক মন্দির হয়ে যায়। তখন তুমি যেখানেই যাও প্রার্থনা ও ধ্যানের খেয়ালে থাক। তোমাকে আর মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হবে না। তুমি সহজেই সম্পূর্ণের সাথে মিশে যাও এবং সর্বদা আনন্দ অনুভব কর।
সম্পূর্ণ অস্তিত্ব মন্দির হয়ে গেলে, বৃক্ষগুলি, আকাশ, পৃথ্বী সবকিছুই এক হয়ে যায়। যখন তার কাছে নত হও, তুমি আর কি চাইতে পার? এই নিগূঢ় অস্তিত্বের এক অংশ হবার জন্য তুমি কেবল কৃতজ্ঞতা সহকারে নত হবে, ব্যাস।
এটা হলে, তুমি নিজেকে বৃক্ষ, আকাশ, পৃথ্বী ও সবকিছুর সাথে সম্পর্কিত করতে পারবে। তুমি তখন মনের ভাষা (communication) থেকে হৃদয়ের ভাষায় (communion) চলে আসবে। তখন তুমি তোমার কেন্দ্রকে মন থেকে হৃদয়ে সরিয়ে নিয়ে আসবে।
ঈশ্বর কিভাবে কাজ করেন
তোমাদের মধ্যে যারা বিশ্বাস কর যে ভগবান তোমার প্রার্থনার উত্তর দেন, আমি তাদের বলি শোন : ঈশ্বর এত করুণাময় যে অধিকাংশ ক্ষেত্রে তিনি তোমার প্রার্থনাগুলিকে কোন উত্তর না দিয়ে ছেড়ে দেন!
এটা এরকম : সর্দিকাশিতে আক্রান্ত কোন বাচ্চা আইসক্রীম চাইলে, তুমি কি তাকে তা দেবে? না, তুমি তাকে তা দাও না।
এখন বাচ্চাটি হয়ত তোমার প্রতি অকৃতজ্ঞতা অনুভব করতে পারে, কিন্তু তুমি জান যে তুমি বাচ্চাটির জন্য যথাসাধ্য করছ কারণ সে জানে না যে সে যেটা চাইছে সেটা তার জন্য সেইসময়ে ঠিক বস্তু নয়।
একইভাবে গভীর অজ্ঞতার জন্য তুমি জান না যে তোমার জন্য কোন জিনিষটা সবচেয়ে ভাল; কিন্তু ঈশ্বরের কাছে নানা জিনিষ চাইতে থাক। কিন্তু অবিমিশ্র করুণার জন্য, ঈশ্বর তোমার প্রার্থনাগুলি সরিয়ে রাখেন এবং যে জিনিষগুলি তোমার প্রকৃতপক্ষে দরকার কেবল সেগুলি প্রদান করেন এবং তোমাকে উন্নততর বুদ্ধির দিকে চালিত করেন এবং সেটাই তোমার জন্য ঈশ্বরের একমাত্র চিন্তা। মনে রেখ, তোমার বুদ্ধি যত বাড়বে, তুমি তত কম প্রার্থনা করে চাইবে।
তুমি ভগবানের কাছে কি চাইতে পার? যেই মুহূর্তে তুমি চাও, তার মানে তুমি ভাবছ যে ভগবান কিছু জিনিষ জানেন না! তার
মানে তুমি ভাবছ যে তুমি না চাইলে ভগবান সেটা জানবেন না। এটা হাস্যকর শোনাচ্ছে, তাই না? ভগবান জানেন না এমন জিনিষ কি হতে পারে?
বোঝ যে ভগবান তোমায় সেটাই দেন যেটা তোমার প্রয়োজন, যেটা তুমি চাইছ সেটা নয়। যদি তুমি যা চাইছ তাই তিনি দিতে থাকেন, তুমি তো দুর্দশা থেকে আরও দুর্দশাগ্রস্ত হবে! যে সময়ে যেটা তোমার প্রকৃতপক্ষে দরকার, ভগবান সেটাই দেন এবং তাতে তুমি বুদ্ধিমান থেকে আরও বুদ্ধিমান হও এবং একসময়ে তোমার চাওয়া শেষ হয় ও তুমি কৃতজ্ঞতা য় ডুবে যাও।
অসুবিধাকে পরাভূত করার জন্য প্রয়োজনীয় বল ও সাহস ঈশ্বর তোমায় দেন।
তথাকথিত সমস্যাগুলি মিটাবার জন্য তিনি তোমাকে জ্ঞান প্রদান করেন।
তিনি তোমার সমৃদ্ধির জন্য তোমায় এক অতি মূল্যবান সম্পদ দেন, যা হ’ল আধুনিকীকৃত (updated) বুদ্ধি।
তোমার নিজের প্রেম ও যত্নকে অনুসন্ধান করার জন্য তিনি সুযোগ দেন।
তিনি তোমায় এটা বোঝার জন্য বুদ্ধি দেন যে তোমার কাছে যা কিছু আছে, কেবলমাত্র তাই তোমার প্রয়োজন।
তিনি তোমাকে সৌগন্ধ সহকারে প্রস্ফুটনের জন্য পরিপক্কতা প্রদান করেন।
আমাদের সবার মৌলিক সমস্যা হল, আমরা বিশ্বাস করতে প্রস্তুত যে আমরা যা চাই তা দেবার শক্তি ঈশ্বরের আছে, কিন্তু বুঝতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা আমাদের জন্য ভাল কিনা তা বোঝার বুদ্ধিও ঈশ্বরের আছে! যেহেতু সহজেই আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের শুধুমাত্র শক্তি আছে, আমরা চাইতেই থাকি।
আমরা সর্বদা ভাবি যে আমাদের জন্য কি সবচেয়ে ভাল তা আমরা জানি এবং ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করি। যা চাই তা পাবার জন্য আমরা আমাদের বুদ্ধি ও ভগবানের শক্তি ব্যবহার করতে চাই! আমরা পরিষ্কারভাবে তাঁকে বলি, ‘এই জিনিষটা আমি চাই, এইভাবেই জিনিষগুলির হওয়া উচিৎ, তাই দয়া করে তোমার শক্তি দিয়ে আমার জন্য এটা কর!’ আমরা আমাদের সব চাহিদাগুলিকে, ব্র্যাকেটে পছন্দের অগ্রাধিকার সহ, ভগবানকে প্রার্থনা হিসাবে অর্পণ করি!
এই মনোভাব আমাদের জটিলতায় নিয়ে যায়। আমাদের বুঝতে হবে যে ভগবানের শুধুমাত্র শক্তি আছে তা নয়, কিন্তু তোমার জন্য কি ভাল তা বিচার করার বুদ্ধিও তাঁর আছে।
আমরা ভাবি যে সমস্ত দুনিয়া আমাদের বুদ্ধির জন্য চলছে। পরিষ্কার করে বোঝ : দুনিয়া আমাদের বুদ্ধি সত্ত্বেও চলছে!
একটা ছোট গল্প :
ঈশ্বর ও বিশ্বের সব বিজ্ঞানীদের এক সমাবেশে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঈশ্বর যা বানিয়েছেন, বিজ্ঞানীরা তার হুবহু নকল অন্য কোন উপাদান দ্বারা তৈরি করছিল। বিজ্ঞানীরা সেগুলি কোন সমস্যা ছাড়াই বানিয়ে ফেলছিল। সবশেষে ঈশ্বর ধূলা থেকে মানুষ বানালেন ও বিজ্ঞানীদের চ্যালেঞ্জ করলেন। বিজ্ঞানীরা ধূলা ওঠাতে গেল... ঈশ্বর বললেন, ‘দাঁড়াও! আমার ধূলা থেকে না বানিয়ে তোমার ধূলা থেকে মানুষ বানিয়ে দেখাও!’
মানুষকে বুঝতে হবে যে অস্তিত্বই স্রষ্টা, সৃষ্ট ও সৃষ্টি। কেবল তখন সে সহজেই জিনিষগুলিকে পুরোপুরি উপভোগ করতে পারবে।
কেবল তখন সে তার অধিকার করার প্রবণতা ও কর্তাভাব পরিত্যাগ করতে পারবে।
লেনদেনের ধারণাতে আমরা এতই অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমা দের রক্তের সম্পর্কে না হয়েও কেউ বিনিময়ে কিছু আশা না করে বিনাশর্তে আমাদের যত্ন নিতে পারে। এটা বিশ্বাস করা এক বিরাট ব্যাপার!
আমি বলি, অস্তিত্ব যে কোন মানুষের চেয়ে অনেক ভালভাবে তোমার যত্ন নেয়। এই সত্যটি আমি বলতে পারি, কিন্তু এটা প্রত্যেককে নিজে হৃদয়ঙ্গম করতে হবে, নিজে অভিজ্ঞতা করতে হবে। শুধুমাত্র তখন সেটা তাজা ও বিশুদ্ধ জ্ঞান হবে।
আমি সবসময়ে লোকেদের বলি, ‘আমি তোমাদের আধ্যাত্মিকতা শেখাতে পারি না, কিন্তু তুমি শিখতে পার!’ আমি তোমাদের মহান সত্যগুলি বলতে পারি যাতে অন্ততপক্ষে তুমি জানবে যে তুমি কি জান না। কিন্তু সে ই সত্যটিকে তোমার নিজের উপলব্ধি বানানোর কাজ তোমার। তুমি যতবার সে সত্য শুনতে চাও, ততবার তোমায় তা বলার জন্য আমি তৈরি।
একটা ছোট গল্প :
প্রাচীন ভারতের মহান সন্ত আদি শঙ্করাচার্য একবার তাঁর শিষ্যদের নিয়ে পায়ে হেঁটে তীর্থযাত্রায় ছিলেন। এক জায়গায় এসে তিনি খুব তৃষ্ণার্তবোধ করলেন। শিষ্যেরা চারদিকে দেখল, কিন্তু তাঁর তৃষ্ণা মিটাবার জন্য কিছুই পেল না। সেখানে কেবল তালজাতীয় গাছ ছিল এবং লোকেরা সেখানে তাড়ি (একপ্রকার দেশী মদ) বানাচ্ছিল। শঙ্করাচার্য সেই তালবাগানে গিয়ে কর্মীদের জিজ্ঞাসা করল যে তৃষ্ণা মিটাবার জন্য কিছু আছে কিনা। তারা বলে যে তাড়ি ছাড়া তাদের কাছে অন্য কিছু নেই। শঙ্করাচার্য তাড়ি চাইলেন ও তা পান করলেন। শঙ্করকে পান করতে দেখে শিষ্যেরাও তাড়ি পান করল! তাড়ি শঙ্করকে প্রভাবিত করতে পারে নি, কারণ তিনি তো জীবনমুক্ত, সীমাহীন চৈতন্যের অধিকারী! তিনি সোজাই হাঁটতে লাগলেন, কিন্তু শিষ্যরা তাঁর পিছনে মাতালের মত টলতে টলতে চলতে লাগল! কয়েকদিন পরে তাঁরা চলতে চলতে মরুভূমি অঞ্চলে পৌঁছালেন। তৃষ্ণার্ত অবস্থায় তাঁরা সবাই একটা কামারশালা দেখতে পেলেন। তৃষ্ণা মিটাবার জন্য সেখানে কিছুই উপলব্ধ ছিল না। শঙ্কর শ্রমিকদের জিজ্ঞাসা করলেন যে পান করার জন্য কিছু আছে কিনা। শ্রমিকেরা কিছুই নেই বলে জানাল। কিন্তু শঙ্কর গলা তরল লোহা দেখতে পেলেন ও তাদের কাছ থেকে তাই চাইলেন ও পান করে ফেললেন। গলা লোহা পান করার পরে তিনি শিষ্যদের দিকে ফিরলেন এবং তা তাদের দিতে গেলেন! শিষ্যরা ভীষণ অবাক হ'ল।
শঙ্করাচার্য শিষ্যদের বোঝানোর চেষ্টা করছিলেন যে তাদের সেটা করা উচিৎ যেটা তিনি বলেন, যা তিনি করেন তা নয়। তাড়ি তাঁকে প্রভাবিত করতে পারে নি কারণ তিনি সীমাহীন চৈতন্যে প্রতিষ্ঠিত। নিজে অভিজ্ঞতা না করলে তুমি তা জানবে না। তাই বাইরে থেকে তুমি সেটাকে শুধু অনুকরণ করতে পারবে না। এটাকে তোমাদের প্রত্যে কের ভিতরে ঘটতে হবে এবং তাহলেই তুমি জানবে।
তুমি সত্যকে কতটা প্রতিজ্ঞাবদ্ধ ও সংযুক্ত হয়ে অনুভব করতে চাও , সেটা তোমাকেই নির্ণয় করতে হবে। আমি কেবল তাদের সাহায্য করতে পারি যারা নিজেদের সাহায্য করে। শুধুমাত্র নীচে থেকে তুমি এক হাত আমার দিকে বাড়াতে ইচ্ছা করলেই আ মি তোমাকে ওঠানোর জন্য হাত বাড়াতে পারি। যদি তুমি সত্যিই উত্থিত হতে চাও , তুমি অন্তত আমার দিকে হাত তো বাড়াবে। নয়ত, যেখানে আছ, সেখানেই থাকার তোমার স্বাধীনতা আমি মেনে নেব, ব্যাস। সেইজন্য বলা হয়, ‘ঈশ্বর তোমাকে বন্ধনে থাকার স্বাধীনতা দেন!’
আমাদের মধ্যে বেশীর ভাগই ভাবি যে ভগবানের যেভাবে করা উচিৎ, সেভাবে উনি আমাদের সাহায্য করছেন না। আমি বলি, তুমি নিজেকে যতটা জান, ভগবান তোমায় তার চেয়ে বেশি জানেন। এটাই সত্য। তোমাকে সেটা বুঝতে হবে , ব্যাস। শুধু সন্দেহ মুছে ফেল এবং বিশ্বাস নিয়ে আস; তবেই যথেষ্ট। বাকীটা স্বতশ্চলভাবে হয়ে যাবে।
একটা ছোট গল্প :
মাছের জলাধারে দুটি গোল্ডফিশ ছিল। একটি অন্যটিকে জিজ্ঞাসা করল, ‘তুমি কি সত্যি সত্যি ভগবান আছে বলে বিশ্বাস কর?’ অন্যটি উত্তর দিল, ‘তোমার কি মনে হয়, কে আমাদের জল রোজ পরিবর্তন করে?’
যদি তুমি বিশ্বাস কর যে অস্তিত্ব তোমার সমস্ত প্রয়োজনের জন্য যত্ন নেয়, তুমি তাহলে যে কোন রকম দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। কিন্তু মনে রেখ, যা আমি আগেও বলেছি : তোমার প্রয়োজন ও তোমার চাহিদা, দুটি ভিন্ন জিনিষ। তোমার প্রয়োজন খুবই কম, কিন্তু তোমার চাহিদা প্রচুর। তোমার প্রয়োজনগুলি স্বতশ্চলভাবে অস্তিত্ব দ্বারা পূরণ হয়। যখন তো মার চাহিদা বেড়ে যায়, তুমি অস্তিত্বের ওপরে বিশ্বাস হারাও কারণ তুমি তাদের পূরণ হতে দেখতে পাও না।
তোমরা দ্যাখো, সাধারণ বিশ্বাস হচ্ছে শুধু বিশ্বাস করা, ব্যাস। কিন্তু অন্যদিকে নিষ্ঠা হল বিশ্বাসকে কার্যকর করার জন্য তাতে শক্তির সঞ্চার করা। তুমি বিশ্বাস নিয়ে শুরু করতে পার, কিন্তু তোমাকে নিষ্ঠা নিয়ে আসতেই হবে। বিশ্বাস করলে কোথাও একটু সংশয় থাকবে; কিন্তু নিষ্ঠা হ'লে কোন সন্দেহ থাকবে না, কারণ তুমি নিজে তার অভিজ্ঞতা পেয়েছ। যখন তুমি নিজে কৃতজ্ঞতার অলৌকিক ব্যাপার অভিজ্ঞতা করেছ, তুমি নিজের দিকে বেশী ও আরও বেশী সমৃদ্ধি আকর্ষণ করবে। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে ঘোষণা করছি।
কৃতজ্ঞতা তোমাকে আরও দেয়
একটা ছোট গল্প :
একবার একটি ছেলে রাজপ্রাসাদ পরিদর্শন করতে গেল। সেখানে একরাত থাকার জন্য সে রাজাকে অনুরোধ করল। রাজা রাজী হল ও বালকটি সেখানে থাকল। পরদিন সকালে ছেলেটি রাজার কাছে গেল ও তাকে দেওয়া নিবাসনের ত্রুটিগুলি সম্পর্কে অফুরন্ত অভিযোগ করতে লাগল। রাজা বালকটিকে বার করে দেওয়ার জন্য আদেশ দিল এবং বলল যে তার মত কাউকে একদিনের জন্যও সেখানে থাকতে দেওয়া একটা বিরাট ভুল। বালকটি খুব দুঃখ পেল ও এক সুফি সন্তের কাছে গেল এবং তাঁকে রাজার কথা সব খুলে বলল। সুফি সন্ত কিছুই বললেন না। তিনি কেবল বালকটিকে তাঁর শিষ্য হয়ে যেতে বললেন। কয়েক মাস পরে, সন্ত বললেন যে তিনি রাজাকে দেখতে যাচ্ছেন এবং বালকটিকে তাঁর সাথে আসতে বললেন। তাঁরা রাজপ্রাসাদে গেলেন ও সেখানে কয়েকদিন থাকার জন্য রাজাকে অনুরোধ করলেন। রাজা রাজী হল। পরদিন সকালে রাজা সন্তকে জিজ্ঞাসা করল যে তাঁর জন্য করা সমস্ত আয়োজনে তিনি আরামে আছেন কিনা। সমস্ত আয়োজনের জন্য সন্ত রাজাকে তাঁর হৃদয় অনুভূত কৃতজ্ঞতা জানালেন। রাজা খুব খুশী হল এবং তার লোকেদের সন্তের জন্য আরও ভাল করে যত্ন নেবার জন্য আদেশ দিল। সুফি সন্ত ছেলেটিকে বললেন, ‘এখন দেখলে? এটাই জীবনের গোপনকথা। কৃতজ্ঞ বোধ কর এবং তোমার ওপরে কৃপা বর্ষণ হবে।’
তোমাকে যা দেওয়া হয়েছে তার ছিদ্রান্বেষণ না করে তুমি যখন অস্তিত্বকে ধন্যবাদ দাও , তখন এমনটি ঘটে। কৃতজ্ঞ বোধ করে তুমি সকারাত্মক স্পন্দন ছড়িয়ে দাও এবং সেটা তুমি যা কল্পনা করেছ, অস্তিত্ব স্বতশ্চলভাবে তার চেয়ে অনেক বেশী তোমায় দেবে।
তার মানে এই নয় যে তোমাকে লোকেদের কথা বলে প্রশংসা করতে হবে এবং আরও পাবার জন্য চতুরভাবে তাদের ধোঁকা দেবে। না! তুমি যখন সর্বদা এক ধন্যবাদপূর্ণ অবস্থায় আছ, বহির্জগতে তোমার অবস্থা নির্বিশেষে, কৃতজ্ঞতা তোমার থেকে বিকিরণ হতে থাকবে। তখন তোমার আশেপাশে সহজেই ঘটনাগুলি ঘটতে আরম্ভ করবে।
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আমাদের চারিদিকে কত দুঃখকষ্ট। এরকম কেন?’ আমি তোমাদের বলি, এর কোন অর্থই নেই। প্রথমত তুমি যতটা দাবী কর মোটেই ততটা দুঃখকষ্ট নেই। দুঃখকষ্ট আছে, ঠিক আছে, কিন্তু তোমার নিজের মন তাকে বিবর্ধিত করে। যদি তুমি সঠিক পরিসংখ্যান নাও এবং দেখ , বুঝবে যে তোমার মন এতে কতই না খেলা করে। এসব কথা বলা একটা নৈমিত্তিক সামাজিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং পুরো পরিস্থিতিকে অতিরঞ্জিত করা হয়। দ্বিতীয়ত, আমাদের নিষ্ঠা মুছে গেছে, তাই দুঃখকষ্ট আছে, ব্যাস। অচেতনতার দ্বারা চালিত হয়ে আমরা লালসাপূর্ণ হয়ে গেছি।
বোঝ যে অস্তিত্ব বিশ্বব্রহ্মাণ্ডের সব ঘটনাই সুষ্ঠুভাবে পরিচালনা করে। সমস্ত ঘটনাগুলি এত সমলয়ের সাথে পরিচালনা করা হয় যে তুমি যত সজাগ হবে, ততই আগের বিশৃঙ্খল মনে হওয়া ঘটনাগুলিকে সুশৃঙ্খল বলে অবহিত হতে পারবে। এর সম্বন্ধে আমাদের শুধুমাত্র সজাগ হতে হবে এবং তদনুসারে আমাদের ভূমিকায় অংশগ্রহণ করে যেতে হবে ; জীবন তখন সঙ্গীতের মত বয়ে চলবে।
তুমি যখন এই বিষয়ে সংবেদনশীল হও, সে ছোটই হোক আর বড়ই হোক, তুমি উপলব্ধি করতে শুরু করবে যে কিভাবে জিনিষগুলিকে পুনর্বিন্যাস করা হয় ও তোমার সাথে ঘটানো হয়। তুমি তো এই সম্পূর্ণ প্রক্রিয়ায় এক উপকরণমাত্র । সমকালীনতার (coincidence) শক্তি তার সমস্ত আড়ম্বর নিয়ে তোমার কাছে নিজেকে প্রকাশিত হতে থাকবে। তুমি সচেতন হবে যে তুমি নিখিল বিশ্বের এই অর্কেষ্ট্রার এক অংশ এবং এখানে তোমাকে সেই সঙ্গীতের সাথে প্রবহমান হয়ে তাকে উপভোগ করতে হবে! কেবল যখন তুমি এই প্রবাহের সাথে লড়াই কর, তার বিপরীতে যেতে চাও, সমস্যার সূত্রপাত হয়।
প্রবাহের সাথে বয়ে চল
একটা ছোট গল্প :
একদিন জনতা একটি লোকের কাছে তাড়াহুড়া করে এল এবং তাকে বলল যে তার বউ নদীতে পড়ে গেছে ও তাতে বয়ে চলে গেছে।
লোকটি সাথে সাথে নদীর দিকে দৌড়াল, তার কাপড়চোপড় খুলে ফেলে তাতে ঝাঁপ দিল ও নদীর স্রোতের প্রতিকূলে সাঁতার কাটতে লাগল। জনতা চীৎকার করল, ‘উজান্স্রোতে কেন যাচ্ছ? তোমার বউ নিশ্চয়ই স্রোতে ভেসে গেছে!’ লোকটি চেঁচিয়ে উত্তর দিল, ‘আমি আমার বউকে জানি। নদীতেও সে স্রোতের বিরুদ্ধেই যাবে, স্রোত বরাবর যাবে না!’
আমরা স্রোতের বিরুদ্ধে গেলেই সমস্যা শুরু হয়, কারণ তখন অস্তিত্ব ও আমাদের মাঝখানে আমরা আমিত্বকে আসতে দিয়েছি। অপরদিকে আমরা যদি অস্তিত্বের প্রবাহ বুঝি এবং তার সাথে চলি, আমরা স্বতঃস্ফূর্ত হব; আমাদের পথে যা কিছু আসে আমরা তার মুখোমুখি হতে পারব এবং আমরা কৃতজ্ঞতায় প্রসারিত হব।
স্বতঃস্ফূর্ত হলে তুমি যে কোন দায়িত্ব নিতে প্রস্তুত। আমি সর্বদাই লোকেদের বলি যে দায়িত্ব হল স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার সক্ষমতা। মাস্টারেরা সমস্ত বিশ্বের দায়িত্ব নেন! কিভাবে? কারণ তাঁরা তো স্বতঃস্ফূর্ত এবং সর্বদাই অস্তিত্বের সাথে প্রবহমান! তাঁরা জানেন যে তাঁরা অস্তিত্বের সাথে প্রবহমান হ’লে অস্তিত্ব স্বাভাবিকভাবে জিনিষগুলি ঘটাবে!
তুমি যদি আমাদের আশ্রমবাসীদের সাথে কথা বল, তারা তাদের অভিজ্ঞতা সম্বন্ধে তোমাদের বলবে। তাদের পক্ষে আগে থেকে জিনিষগুলিকে জানা খুবই কঠিন কারণ এখানকার ঘটনাগুলি স্বতঃস্ফূর্তভাবে হয়! সময়কালে, তারা কোন কাজ করার জন্য যথেষ্ট সময় আগে সঙ্কেতের প্রয়োজনীয়তা প্রথমে মুছে ফেলে এবং তারপর ধীরে ধীরে তারা যে কোন সময়ে যে কোন কিছু করার জন্য প্রস্তুত হতে শেখে!
একজন বাইরের মানুষ আশ্রমে ঘটা সুশৃঙ্খল বিশৃঙ্খলাতা দেখে অবাক হবে। সে পূজাই হোক বা কোন অনুষ্ঠানই হোক, আমি তাদের কয়েক ঘণ্টা আগে বলি এবং জিনিষগুলি ঠিক হয়ে যায়।
অস্তিত্বের সাথে প্রবহমান হতে শিখলে আমরা কোন দুশ্চিন্তা ছাড়াই বাস করতে পারি। কিন্তু যে করেই হোক, আমরা সবাই অস্তিত্বের সাথে লড়াই করার কলাতে পারদর্শী হয়ে গেছি। তাই আমরা ভুগি। যদি তুমি নিজেকে অস্তিত্বের প্রবাহের সাথে মিলিয়ে দাও, প্রতিটি মুহূর্তে তুমি দেখবে যে তোমার যত্ন নেওয়া হচ্ছে এবং সেই মুহূর্তে তোমার যা প্রয়োজন তা তোমাকে প্রদান করা হচ্ছে।
নিজেকে সুরে বাঁধলে করলে তুমি তোমার সাথে অস্তিত্বের দীপ্তি ও শক্তি বহন কর। তুমি দেখবে যে জিনিষগুলিকে নতুনভাবে বিন্যস্ত করা হচ্ছে, জিনিষগুলির জিগ্স ধাঁধাঁগুলি (jigsaw puzzle) তোমার জন্য অনায়াসে সমাধান হয়ে যাচ্ছে; যেখানেই যাও তুমি অনুভব করতে পারবে যে মানুষেরা তোমাকে এক অদৃষ্টপূর্ব স্বতঃস্ফূর্ততা ও প্রবল উৎসাহের সাথে গ্রহণ করছে। লোকেরা তোমার দিকে অন্যভাবে তাকাবে। তারা তোমার দিকে এক অব্যাখ্যেয় আকর্ষণ অনুভব করবে। তোমার জীবন এক সঙ্গীত হয়ে উঠবে যা এক অদৃশ্য সুরকার সুর করে চলেছেন, যাতে তুমি কেবল নেচে চলেছ। জীবন কেবল সঙ্গীত ও নৃত্য হয়ে ওঠে। তা এক আনন্দ উদ্যাপন হয়ে যায়!
প্রকৃত অলৌকিক ঘটনা দেখতে শুরু কর!
আনন্দ উদ্যাপন না করে আমরা সর্বদা আরও খুঁজে চলেছি, অলৌকিক ঘটনা অন্বেষণ করে চলেছি। আমরা সর্বদাই অলৌকিক ঘটনা ঘটার জন্য প্রতীক্ষা করে আছি এবং ভাবছি যে সেরকম ঘটনা ঘটছে না।
অলৌকিক ঘটনা কখনও করা হয় না; সেগুলি অবিশ্রাম তোমার চারিদিকে হয়ে চলেছে! তোমার স্বীকৃতিই সেই ঘটনাগুলিকে অলৌকিক বানিয়ে দেয়! অস্তিত্বের সাথে টিউন করার জন্য কৃতজ্ঞতাকে ব্যবহার কর এবং তুমি অলৌকিক ঘটনাগুলি ঘটছে বলে প্রত্যক্ষ করতে পারবে! কৃতজ্ঞতা তোমায় অলৌকিকতার সাথে টিউন করবে। হয় তুমি তাদের উপভোগ কর অথবা তুমি তাদের মিস্ কর। সেটা তোমার পছন্দ!
যখন তুমি তাদের মিস্ কর, তুমি অসন্তুষ্ট হয়ে থাকবে, এটা এরকম : দরজা খোলা আছে, কিন্তু তুমি তাতে একটানা খট্খটিয়ে যাচ্ছ! আমি তোমাদেরকে বলছি যে তোমার যা কিছু প্রয়োজন তা ইতিমধ্যে আছে এবং তোমাকে কেবল তা গ্রহণ করতে হবে , কিন্তু তুমি তা বিশ্বাস করতে তৈরি নও। তোমার চারিদিকে ঘটা অলৌকিক ঘটনাগুলি তুমি দেখ না এবং পরিবর্তে তুমি তা অন্বেষণ করে যাচ্ছ।
জলকে সুরায় পরিবর্তিত করা অলৌকিকতা নয়। মানুষকে ভগবান বানিয়ে ফেলাই প্রকৃত অলৌকিক ঘটনা। বিখ্যাত জাদুকর পি সি সরকার প্রথমটি করে। পরেরটা করতে গভীর উপলব্ধি চাই।
শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রায়ই বলা একটা ছোট গল্প :
দুই ভাই একসাথে থাকত। বড় ভাই ব্যাবসা চালিয়ে যাওয়া ঠিক করল এবং ছোট ভাই সন্ন্যাসী হতে চাইল। বহু বছর পর তাদের পরস্পরের সাথে দেখা হ'ল। তারা একে অপরকে জিজ্ঞাসা করল যে বিগত বছরগুলিতে তারা কি কি অর্জন করেছে। বড় ভাই বহির্জগতে যা যা বস্তুগত জিনিষ অর্জন করেছে তার লিস্ট বলে গেল। সে তার ব্যাবসা সম্বন্ধে ব্যাখ্যা করল এবং কত সম্পদ পুঞ্জীভূত করেছে তা বলল। তারপর সে ছোট ভাই কি অর্জন করেছে জিজ্ঞাসা করল। ছোট ভাই তাকে এক নদীতে নিয়ে গেল এবং জলের ওপরে পায়ে হেঁটে নদী পার করে দেখাল এবং গর্বের সাথে ঘোষণা করল, 'আমি এটা অর্জন করেছি।' বড় ভাই একটা নৌকা ভাড়া করে নদীর অপর পাড়ে গেল এবং বলল, 'কি? যেটা করতে দু টাকা লাগে, সেটা তুমি এত বছর পর অর্জন করলে?'
লোকেরা ভাবে যে তারা যদি অলৌকিক জিনিষ করতে পারে তারা আধ্যাত্মিক ও শক্তিশালী হয়েছে। না! বোঝ : আধ্যাত্মিকতা বহির্জগতে অলৌকিকতার খেলা নয়। তোমার ব্যক্তিত্বকে স্বতন্ত্র অস্তিত্বে পরিবর্তিত করার জন্য এটা অন্তর্জগতের এক খেলা, এবং সর্বোত্তম অলৌকিকতা! ব্যক্তিত্বকে (personality) স্বতন্ত্র অস্তিত্বে (individuality) রূপান্তরিত করাই সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা।
লোকেরা প্রায়ই আমায় অলৌকিক ঘটনা ঘটাতে বলে। আমি তাদের বলি যে এই তথাকথিত অলৌকিক ঘটনাগুলি আমাকে মাপার জন্য মানদণ্ড নয়। কিন্তু তারা শুনতে চায় না। যদি আমি সাধারণ কিছু বস্তুর মূর্তকরণ প্রক্রিয়া করি , তবে লোকেরা শুধুমাত্র এইসব বিস্ময়কর জিনিষ দেখতে এখানে আসবে, যেন জাদুর প্রদর্শনী হচ্ছে, তারা আমার কাছে নিজের রূপান্তরের জন্য আসবে না! সেটাই আমার চিন্তা।
একদিন, কয়েকজন নাছোড়বান্দা ভক্তের মিনতির জন্য, আমি একটা লক্ষ্মীমূর্তি মূর্তকরণ (teleportation) করে তাদের দিলাম। আমি তাদের ব্যাখ্যা করে বললাম যে এটা কোন অলৌকিক ঘটনা নয়। যেহেতু তোমরা যা দেখছ তার কার্যকারণ (cause and effect) চক্র সম্বন্ধে জান না, তাই তোমরা এটাকে অলৌকিক ঘটনা ভাবছ।
টেলিফোনে আসলে কি হয়? যেভাবে টেলিফোনে তোমার গলার আওয়াজের শব্দতরঙ্গ বিদ্যুতে পরিবর্তিত হয় এবং কোন মাধ্যম দ্বারা বাহিত হয়ে অন্য দিকে আবার শব্দতরঙ্গে পরিবর্তিত হয়, আমিও বস্তুকে শক্তিতে রূপান্তরিত করি, তাকে বাতাসের মধ্য দিয়ে নিয়ে যাই এবং আবার সেটাকে বস্তুতে রূপান্তরিত করি, ব্যাস। এতে কোন অলৌকিকতা নেই।
তাই অলৌকিকতা খোঁজা বন্ধ কর। অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা ও প্রেমের ভাব নিয়ে বাস কর এবং স্বতশ্চলভাবে তুমি আসল অলৌকিকতা তোমার মধ্যে ঘটতে দেখবে। তোমার রূপান্তর হল সবচেয়ে বড় অলৌকিকতা যা মাস্টারের জন্য হতে পারে! আর মনে রেখ, মাস্টারের কাছ থেকে অলৌকিকতা তোমার চাই না; তোমার কেবল বুদ্ধি চাই।
যখন তোমার বুদ্ধি বিকশিত হয়, তুমি তোমার দৈনন্দিন জীবন অনায়াসে যাপন কর এবং তুমি শান্তিতে থাক। উদাহরণস্বরূপ, তুমি কোন ম্যানেজার হ'লে অনেক কর্তব্য থাকে : তুমি লোক নাও, তাদের কার্য সম্পাদন পর্যবেক্ষণ কর, তাদের মাইনে ঠিক কর ইত্যাদি। তুমি কি এসব জিনিষ চাপে না পড়ে করতে সমর্থ হও? বুদ্ধির সাথে তুমি তাদের চাপে না পড়ে পরিচালনা করতে পারবে। তুমি শান্তিতে থাকবে। তোমার কেবল বুদ্ধি চাই, বল নয়। মনে রেখ।
যখন তুমি বোঝ, যখন তুমি অভিজ্ঞতা কর যে অস্তিত্ব যত্ন নিচ্ছে, তুমি রূপান্তরিত হবে এবং সমস্ত মায়া থেকে মুক্ত হয়ে যাবার দিকে এগিয়ে যাবে। আমরা সর্বদা আমাদের নিষ্ঠা রাখি জ্যোতিষী, ভাগ্যগণক, গ্রহ, নক্ষত্র এবং আরো কতকিছুর ওপরে; কিন্তু অস্তিত্ব, যা নাকি ব্রহ্মাণ্ডের জীবনের উৎস, তাতে কখনও আস্থা রাখি না।
ভারতবর্ষের লোকেদের তোতাপাখিকে ভবিষ্যৎ জিজ্ঞাসা করার একটা রোমাঞ্চকর প্রথা আছে। রাস্তার ফুটপাথে একটা খাঁচায় তোতা আর পাশে তার মালিক বসে থাকবে। পথচারীরা সেখানে থামবে এবং মালিককে কিছু টাকা দেবে ও বিশ্বাস সহকারে নিজেদের ভবিষ্যত সম্বন্ধে প্রশ্ন করবে। মালিক খাঁচাটা খুলে দেবে ও তোতাকে বেড়িয়ে এসে স্তূপীকৃত কিছু কাগজ থেকে একটা কাগজ নিতে আদেশ দেবে।
তোতা খাঁচা থেকে বেড়িয়ে এসে একটা কাগজ ঠোঁটে করে নিয়ে তার মালিককে দেবে। তোতার মালিক তাতে কি লেখা আছে পড়ে শোনাবে। সেটাই সেই মানুষটির সম্বন্ধে ভবিষ্যৎবাণী!
ছয়টি জ্ঞানেন্দ্রিয় বিশিষ্ট একজন মানুষ চারটি ইন্দ্রিয়বিশিষ্ট তোতাকে নিজের ভবিষ্যৎ জিজ্ঞাসা করছে! সেটা কিভাবে সম্ভব? এসব বোকামি বিলকুল ছাড় এবং নিজেকে সঠিক সুরে বাঁধ; তোমার কেন্দ্রের তন্ত্রীটিকে ধর যেটা হ'ল কৃতজ্ঞতা এবং অস্তিত্বের সাথে ঐকতানে এগিয়ে চল।
মাস্টারেরা কৃতজ্ঞতার মূর্ত প্রকাশ
মাস্টারদের লক্ষ্য করলে তাঁদের কত মাধুর্যময় মনে হয়, কত অলৌকিক এবং কত দিব্য মনে হয়। তার কারণ তাঁরা অস্তিত্বের সাথে সুর মিলিয়ে বলেন। কিন্তু তুমি তাঁদের অবস্থা (state) বোঝ না; তুমি কেবল তাঁদের প্রতিষ্ঠা (status) দেখ। যখন তুমি তাঁদের অবস্থা বোঝ, তুমি বুঝবে যে তাঁরা অস্তিত্বের সাথে একদম মিশে আছেন, দ্রবীভূত হয়ে আছেন এবং তাই তাঁদের সবসময় এত আনন্দপূর্ণ লাগে। তোমাকে তো এই অবস্থা পাবার জন্যই চেষ্টা করতে হবে।
তার পরিবর্তে তুমি কি বল? ‘ও! দ্যাখো, উনি এক মাস্টার; উনি সর্বদাই আনন্দে আছেন। উনি আমাদের সমস্যা কিভাবে বুঝবেন? আমি এখানে আমার পেট চালানোর জন্য কষ্ট করে যাচ্ছি, আর উনি আমায় সবসময় কৃতজ্ঞ থাকতে বলছেন।’
তুমি মাস্টারের পদযুগলে কেবল গোলাপের পাপড়িগুলি দেখ; তুমি কেবল তাঁর প্রতিষ্ঠা দেখ এবং ভাব যে তিনি তোমার দৈনন্দিন ব্যাপারে কিছুই জানেন না। মনে রেখ, তিনি মানুষের শ্রদ্ধা আকর্ষণ করেন তাঁর অবস্থার জন্য, তাঁর প্রতিষ্ঠার জন্য নয়। এই অবস্থা অর্জন করার জন্য সংগ্রাম সম্পর্কে তোমার কোন ধারণাই নেই।
তুমি পেট চালাবার জন্য সংগ্রামের কথা বল। আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলি যে আমার পরিব্রজ্যার সময়ে বহু দিন আমি খাবার ছাড়াই থাকতাম। সেই সময় আমি এই পরিস্থিতিকে অস্তিত্বের ঘাটতি বলে কখনও ভাবি নি। তখন আমি এত ঐকান্তিকভাবে সত্যকে অন্বেষণ করছিলাম যে সবকিছুই ধ্যান হয়ে গিয়েছিল, এমনকি খাবার না খেয়ে থাকাও।
শোন, আমি দেখেছি দক্ষিণ ভারতের কয়েকটি দানশীল ঘর ও উত্তর ভারত (স্বামীজী এখানে পূর্ব ও পশ্চিম ভারতকেও উত্তর ভারতের মধ্যে ধরেছেন) ছাড়া সন্ন্যাসীদের এড়িয়ে চলা হয়। সন্ন্যাসীদের সবসময় সন্দেহের চোখে দেখা হয়। লোকেরা ভাবে সন্ন্যাসীরা তাদের ধনসম্পদ চুরি করতে এসেছেন। আমি তোমাদের বলি, কখনও তাঁদের তাড়িয়ে দিও না। তাঁদের এক পাত্র চাউল দাও না কেন? সেটাই তাঁদের পক্ষে যথেষ্ট। দান করার সময় কখনও কৃপণতা কোরো না। মনে রেখ : যদি তুমি দানী হতে ইচ্ছুক না হও, তুমি তো মহাদানী হয়ে যাবে। দানী মানে যে তার সম্পদের ছোট অংশ দিয়ে দেয়, আর মহাদানী তো সমস্ত ধনসম্পদ রেখে মারা যায়!
যাই হোক, এটা বোঝ যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এমনকি সবচেয়ে সঙ্গিন সমস্যা ও সংগ্রামে, যদি তুমি অটল আস্থা ও কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও এবং তোমার অন্তর্বুদ্ধি ব্যবহার করে সেই সমস্যাগুলির মধ্য দিয়ে যাও, তুমি দেখবে যে তুমি সেগুলিকে সমাধান ক’রে এবং আরও কৃতজ্ঞ ও বুদ্ধিমান হয়ে উত্থিত হচ্ছ!
যদিও তুমি বহুমূল্য কিছু হারাও, সেটাকে কিছুদিন উপভোগ করার জন্য তুমি শুধু কৃতজ্ঞ হয়েই থাক, ব্যাস। যখন তুমি বিশুদ্ধ কৃতজ্ঞতা হয়ে যাও, তুমি কোন কিছু হারালে কাঁদবে না। যতক্ষণ তা থাকবে তুমি কেবল তাকে উপভোগ করবে এবং তা চলে গেলে তার সম্বন্ধে কৃতজ্ঞতা অনুভব করতে থাকবে।
একটা ছোট গল্প :
এক রাজা তার রাজ্যে রাত্রে ছদ্মবেশে ঘুরে বেড়াত। প্রত্যেক রাতে যখন পুরো শহর ঘুমিয়ে থাকে রাজা দেখত যে একটা গাছের নীচে একজন মাস্টার আনন্দ-অবস্থায় বসে থাকেন।
এক রাতে রাজা মাস্টারের প্রতি শ্রদ্ধা অনুভব করল এবং তাঁকে প্রাসাদে গিয়ে থাকতে অনুরোধ করল।
মাস্টার বললেন, ‘ঠিক আছে, আমি আজকেই যাব, কাল কি হবে কে জানে।’
মাস্টার নিমন্ত্রণে অপ্রত্যাশিতভাবে রাজী হওয়ায় রাজা অবাক হল, কিন্তু তাঁকে প্রাসাদে নিয়ে গেল।
রাজপ্রাসাদে রাজা তাঁকে সবচেয়ে ভাল ঘরটা দিল এবং খুব ভাল ভাল খেতে দিল। মাস্টার সবকিছু সম্পূর্ণরূপে উপভোগ করলেন।
রাজা তাঁকে লক্ষ্য করছিলেন যে তিনি কিভাবে সমস্ত বস্তুগত জিনিষ উপভোগ করছেন। সে বিশ্বাস করতে পারছিল না যে একজন প্রকৃত মাস্টার জিনিষগুলি এভাবে উপভোগ করবেন, তাই দিনের পর দিন মাস্টারের ওপরে তার শ্রদ্ধা কমতে লাগল। রাজা নিজেকে প্রতারিত মনে করলেন।
সবশেষে মাস্টার একদিন রাজাকে বললেন, ‘মনে হচ্ছে, তুমি কোন সমস্যায় আছ। আমাকে সেটা বলছ না কেন?’
রাজা বলল, ‘হ্যাঁ, যখন আমি আপনাকে এইসব উপভোগ করতে দেখি, আমি বুঝতে পারি না যে আমার ও আপনার মধ্যে পার্থক্য কোথায়?’
মাস্টার হেসে বললেন, ‘ঠিক আছে, চলো, আমরা একটু হেঁটে আসি।’
রাজা রাজী হ’ল এবং দুজনে হাঁটতে চললেন। অনেক সময় ধরে তাঁরা নিঃশব্দে চললেন। চলতে চলতে তাঁরা একটি
নদীর সামনে এলেন, সেই নদীটা রাজার রাজ্যের সীমারেখা।
মাস্টার বললেন, 'ঠিক আছে, আমার এখানে থাকা শেষ। তোমার রাজ্য ছেড়ে আমি যাচ্ছি, তুমি আসছ কি?'
রাজা বলল, 'আমি কি করে তা করি? আমার তো আমার রাজ্য আছে, আমার প্রজা আছে এবং কত কিছু আমাকে সমাধান করতে হবে!'
মাস্টার হাসলেন এবং জিজ্ঞাসা করলেন, 'তাহলে এখন কি তোমার প্রশ্নের জবাব পেয়েছ?'
মাস্টারের কথায় রাজা বিরাট ঝাঁকুনি খেলেন।
মাস্টারেরা জানেন যে সব কিছুর মালিক হ'ল অস্তিত্ব। সেইজন্য তাঁরা সম্পূর্ণভাবে প্রতিটি মুহূর্তে বাস করেন, তাকে পুরোপুরি উপভোগ করন। প্রতিটি নিমেষ পূর্ণতার সাথে বাস করা হয়। তাঁরা কোনকিছু হারাবার জন্য ভয় পান না, কারণ কোন জিনিসটা তোমার যে তুমি হারাবে?
সর্বদা মনে রেখ, সবকিছুই অস্তিত্বের। তুমি কেবল তার অস্থায়ী অধিকারী, ব্যাস। যত জিনিষেরই অধিকারী হও না কেন, সর্বদা কৃতজ্ঞ বোধ কর। সেটাই মুক্তজীবনের পথ। এই একটা বিষয় বুঝলে সুপ্রচুর স্বাধীনতা ও সন্তুষ্টি উপভোগ করতে পারবে।
সন্তুষ্টির সৌন্দর্য
অসন্তুষ্ট হওয়া যেন মনকে চিবানোর জন্য কিছু খাদ্য দেওয়া। মন তাকে খেতে থাকবে ও নিজেকে ব্যস্ত রাখবে। আমরা খুব সন্তুষ্ট অনুভব করলে কি হয়? মন খাবার পায় না। সে তখন বুঝতে পারে না যে কি করবে। মন তখন খাদ্য খুঁজতে আরম্ভ করে !
একজন মহিলা জুতার দোকানে গেল। সে তার পায়ের মাপের জুতা চাইল এবং সেলস্ম্যান ধৈর্য ধরে অনেক জুতা দেখাল। মহিলাটি একটার পর একটা জুতা চেষ্টা করে গেল এবং ভাবল যে তার পায়ে একটাও নিখুঁতভাবে মানানসই হচ্ছে না। সবশেষে, সেলস্ম্যান একজোড়া জুতা দেখিয়ে তাকে সেটা পরে দেখতে বলল। মহিলাটি সেটা পরল ও বলল, 'এটা তো পরতে একদম ঠিক লাগছে। কিন্তু এটা সঠিক মাপের কিনা কে জানে।'
যখন তুমি সন্তুষ্ট হবে না বলে দৃঢ়সঙ্কল্প করেছ, তখন কেউ তোমাকে সাহায্য করতে পারে না। এটা তোমার মনের এক অবস্থা, যাকে কেবল তুমিই সাহায্য করতে পার। আমরা অনেকেই অসন্তুষ্ট হয়ে কথা বলা ও অসন্তুষ্ট অনুভব করার সময় নিজেরা একটা আরামপ্রদ অঞ্চলে আছি বলে মনে করি। কারণ তখন কিছু কথা বলার থাকে; মন সর্বদাই কিছু জিনিষে ব্যস্ত থাকে।
সর্বদা সন্তুষ্ট থাকা যেন মনকে হারিয়ে ফেলা। তাই আমরা যদিও বলি যে আমরা সন্তুষ্ট হতে চাই, আসলে আমরা তার জন্য প্রস্তুত নই। আমাদের মন সর্বদাই চতুরভাবে খেলা করে, কারণ চিবাবার জন্য তার কিছু চাই।
দিগন্তরেখার দিকে দৌড়ালে আমরা নিজেদের নিরাপদ মনে করি। দিগন্তরেখা কেবল একটি কাল্পনিক রেখা, কিন্তু আমরা তার দিকে দৌড়াতে নিরাপদ মনে করি কারণ দৌড়াবার জন্য কিছু একটা আছে! মন তো সর্বদা দৌড়াবার জন্য প্রশিক্ষণ পেয়েছে!
এইপ্রকার হ'লে আসলে তুমি নিজেকে বোকা বানাচ্ছ, ব্যাস। তুমি নিজের জন্য পরস্পরবিরোধী ফলগুলি সৃষ্টি করছ। উদাহরণস্বরূপ, তুমি তোমার হৃদয়ের গভীর থেকে পরিতৃপ্ত হতে চাও; কিন্তু তোমাকে যা দেওয়া হয়েছে, অবিরত তা না দেখার জন্য ও তার জন্য অভিযোগ করার জন্য নিজেকে পরিতৃপ্তি থেকে বঞ্চিত রাখ! তুমি কিছু একটা চাও, কিন্তু নিজের ওপরে অন্য কিছু নিয়ে আস। আর পরিতৃপ্তি অর্জনের জন্য চেষ্টা করাকে সারা জীবনের এক বিশেষ প্রক্রিয়া ভেবে আরামে থাক !
বোঝ, যেই মুহূর্তে তুমি নিজের জন্য পরস্পরবিরোধী ফল সৃষ্টি কর, তোমার দুর্দশা শুরু হয়। তোমার জীবন কিরকম চাও, সে সম্বন্ধে পরিষ্কার হও এবং তাকে সফল করার জন্য তোমার সমস্ত শক্তিকে সেই দিকে চালিত কর। যখন তুমি এই স্পষ্টতা সহকারে কাজ কর, তুমি কখনও নিজেকে বিভ্রান্ত করবে না এবং শীঘ্রই দেখবে যা হতে চেয়েছিলে, হয়ে গেছ!
যখন এমন এক জায়গায় প্রবেশ কর যেখানে কৃতজ্ঞতা তোমার ধ্যান হয়ে যায়, পরিতৃপ্তি স্বতশ্চলভাবে ঘটে। সাধারণ সন্তুষ্টি, যা আমরা সবাই জানি, তা সর্বদা একটা কারণ থেকে আসে। এটা বহির্জগতে ঘটা কোন ঘটনার সাথে সম্পর্কিত, যে ঘটনা সাময়িকভাবে তোমার ব্যস্ত মনকে একটু বিশ্রাম দিয়েছে, ব্যাস। মন শান্ত হলে বল যে তুমি পরিতৃপ্ত। এটা আসল পরিতৃপ্তি নয়।
আসল পরিতৃপ্তি হয় যখন তুমি অস্তিত্বের দয়াশীলতার প্রতি চিরস্থায়ী কৃতজ্ঞতা অনুভব কর। আসল পরিতৃপ্তি আর কিছুই চায় না। তা কেবল সবকিছুই কোন কারণবিনা উপভোগ করে; তার কোন কারণের প্রয়োজন হয়ে না। এই অবস্থায় পৌঁছালে, তুমি জানবে না যে অতৃপ্তি কি ব্যাপার।
একটা ছোট গল্প :
একটি লোক অনিদ্রার জন্য ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে, ‘তাহলে আপনি সারারাত ঘুমাতে পারেন না?’ লোকটি উত্তর দেয়, ‘আমি রাত্রে ভালই ঘুমাই, ডাক্তারবাবু’ ডাক্তার জিজ্ঞাসা করে, ‘তাহলে সমস্যা কি?’ লোকটি বলে, ‘দুপুরে আর সন্ধ্যায় আমি ঘুমাতে পারি না।’
কোনরকম মাপদণ্ড ছাড়া আমরা কেবল চেয়েই চলেছি। যদিও বা আমাদের কোন মাপদণ্ড থাকে, সেটা হবে অসীম; সেটাই সমস্যা। আমরা বেশী বেশী চাইবার মনোভাবের জন্য পুরোপুরি অন্ধ হয়ে গেছি। সেজন্য আমরা জানিও না যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা বহুকাল অন্তরে তাকিয়ে দেখি নি।
কখনও কোন কিছু বিব্রত করলে এই জোকটি মনে রাখার চেষ্টা কোরো। সঙ্গে সঙ্গে জোকটির সাথে সংযুক্ত হবার চেষ্টা কর এবং সজাগ হয়ে দেখ যে কি তোমাকে বিব্রত করছে। গভীরে যাও এবং দেখ যে সত্যিই তোমার সমস্যা আছে কিনা অথবা তুমি কেবল তোমার মনকে খেলতে দিচ্ছ। তুমি শেষে কেবল হাসতে পার।
একটি মহিলা দূরপাল্লা উড়ানে ভ্রমণ করছিল। বিমানসেবিকা সবাইকে ভোজন বিতরণ করছিল। সে মহিলাটিকে গভীর নিদ্রায় দেখতে পেল এবং তাই সে অন্যদের যত্ন নিতে চলে গেল। মহিলাটি কিছুক্ষণ পরে উঠে পড়ল ও তার খাবার চাইল। বিমানসেবিকা তখন তার জন্য খাবার নিয়ে এল। মহিলাটি খাবার ছুঁয়ে দেখল ও রেগে গেল, ‘কি ধরণের বিমান তোমরা চালাচ্ছ? খাবার গরম নয়। আমি অনেক কষ্ট করে দাম দিয়ে এই বিমানের ভাড়া দিয়েছি, আর এখন গরম খাবার পর্যন্ত পাব না!’ বিমানসেবিকা ক্ষমা চেয়ে বলে, ‘ম্যাডাম, দয়া করে ক্ষমা করবেন। গরম করার মেশিন কাজ করছে না। অন্যেরা এই খাবারই খেয়েছে।’ মহিলাটি বলল, ‘তাই নাকি? তাহলে ঠিক আছে।’
দ্যাখ, খাবার তো ঠাণ্ডাই থেকে গেল, কিন্তু অন্যেরা একই রকম খাবার খেয়েছে জেনে মহিলাটি আর অসন্তুষ্ট থাকল না! আমি সেটাকে বোঝাচ্ছি যখন আমি বলি যে সবকিছুই মনের খেলা ; সবকিছুই মনের দ্বারা খাপ খাইয়ে করা। মন তার ভঙ্গিমা পরিবর্তন করতে থাকে এবং তোমার সাথে খেলতে থাকে, কারণ তুমি মনকে পরিচালনা করতে অনুমতি দিয়েছ। তুমি নিজেকে সন্তুষ্টিতে কেন্দ্রিত কর নি, তাই তুমি মনের পরিচালনায় আন্দোলিত হতে থাক।
তাই আমি বলছিলাম, যদি তুমি দিনের শেষে হাসতে না পার, তার মানে তুমি পুরো ব্যাপারে এখনও গম্ভীর আছ; তুমি এখনও ভাবছ যে তুমি সমস্ত পৃথিবীকে কাঁধে নিয়ে আছ এবং কেবল তোমার জন্যই সমস্ত পৃথিবী চলছে।
অস্তিত্বের সৌন্দর্য
দ্যাখো, একদম গভীরে গেলে যে সত্য পাওয়া যায়, সেটা হল, আমরা অস্তিত্বেরই অংশস্বরূপ, অস্তিত্বই পরম বা চূড়ান্ত এবং সর্বত্র পরিব্যাপ্ত শক্তি যে সম্পূর্ণ শো নিয়ন্ত্রণ করছে। আমাদের স্বাভাবিক প্রকৃতি হ’ল সেই সংযোগকে আবার খুঁজে বার করা যাতে আমরা কোন সমস্যা ছাড়া প্রবহমান হতে পারি। কিন্তু কোথাও আমরা সেই বোধ হারিয়ে ফেলি এবং বস্তুগত জিনিষগুলির পিছনে ছুটতে শুরু করি এই ভেবে যেন সেগুলিকে আমরা খুঁজছি।
জীবনে যদি একবার চিড়িয়াখানায় গিয়ে থাক, তুমি লক্ষ্য করে থাকবে যে সবচেয়ে লম্বা লাইন বাঘ সিংহের খাঁচার সামনে হয়। সর্বদাই লোকেরা অনেক সময় ধরে বাঘ সিংহের সামনে থাকে এবং তাদের দিকে বিস্ময় ও সম্মান সহকারে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে থাকে।
না বুঝেই আমরা এরকম করি কারণ, আমাদের চেয়ে বড় ও শক্তিশালী কিছু দেখলে অদ্ভুতভাবে আমরা নিজেদের ভিতরে আশ্বস্ত হই। এটা আমাদের আরাম বোধ দেয় যে আমরা চরম শক্তি নই। আমরা জানি যে আমরা পরম শক্তি নই। আমাদের সত্তা প্রকৃতপক্ষে অন্বেষণ করছে যে কিভাবে এই প্রকার এক বিশালতা বা মহিমার সাক্ষাৎ পাওয়া যায় এবং যে মহিমা এই নিখিল বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের আসল ভূমিকা মনে করিয়ে দেবে।
লোকেরা মন্দিরে শুধুমাত্র এই আশ্বাস পাবার জন্য যায় এবং তা তারা বিগ্রহগুলি দেখলে পেয়ে যায়। যারা এই প্রকার আশ্বাস মন্দিরে পায় না, তা তারা অন্যস্থানে পায়। কিন্তু যে করেই হোক, আমাদের গভীরে আমরা জানি যে আমরা চরম শক্তি নই। এই
ভাবনা আমাদের জন্য এক অভিজ্ঞতামূলক বাস্তবতা হওয়া উচিৎ। তাহলে অবশ্যই আমরা জানব।
যদি হিমালয়ে যাও, তুমি অস্তিত্বের প্রগাঢ়তা সম্বন্ধে এক স্থায়ী ও শক্তিশালী স্মারক পাবে। শিখর থেকে শিখরে পর্বতগুলি উন্নত হয়, পর্বত হয়ে যায় উপত্যকা এবং উপত্যকা পর্বত হয়ে উঠে যায়, কোথায় তা শুরু হচ্ছে আর কোথায় তা শেষ হচ্ছে বোঝা যায় না। গঙ্গানদী উপত্যকাতে বয়ে চলেছেন বিভিন্ন মেজাজে, নানা রঙে, নানা চিহ্ন সহকারে, অস্তিত্বের ভাষায় কলকল করতে করতে ও হাসতে হাসতে। যদি কোন দুনিয়া থাকে যা মানুষ বানায় নি, তা হ'ল হিমালয়। হিমালয় প্রমাণ করে যে মানুষ পরম রাজা নয়।
যখন হিমালয় দেখ, তুমি দেখবে, শত শত কিলোমিটার ধরে, বরফের পর্ব্বতমালা প্রথমে শুধুমাত্র বরফের পর্বত রূপে দৃশ্যমান হয়, তারপর পর্বত ও জল, শেষে শুধুমাত্র জল। এ তো প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়।
বই যা তোমাকে শব্দ দ্বারা শেখাতে পারে না, শুধু দেখার অভিজ্ঞতা দ্বারা হিমালয় তোমায় শিক্ষদান করতে পারে। তোমাকে কেবল তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এক সূক্ষ্ম নীরবতা সহকারে হিমালয় এক জীবন্ত শক্তিক্ষেত্র। তোমাকে কেবল সেই সূক্ষ্ম নীরবতাকে তোমার গভীরে প্রবেশ করতে দিতে হবে। যদি তুমি বোঝ যে তুমি অস্তিত্বের ঐশ্বর্য্যের একটি কণামাত্র, তুমি কোন প্রশ্ন না করে তাকে অনুগ্রহ ও বিনম্রতার সাথে গ্রহণ করবে।
যখন তুমি অস্তিত্বের কাছে উন্মুক্ত হও, অস্তিত্ব তোমায় পরিপূর্ণ করে। তুমি যতটা খুলে ধর, ততটাই সে ভরে দেয়। তোমরা সবাই ভাব যে ভগবানকে পাবার জন্য তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। একদম নয়। একটা বানরশিশু কিভাবে তার মাকে আঁকড়ে থাকে দেখেছ? যেন যে কোন সময়ে সে পড়ে যেতে পারে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে তার মা বিড়ালকে মুখে ধরে রাখে ; তাতে বিড়ালছানা একদম সুরক্ষিত থাকে।
তোমাকে ভগবানকে আঁকড়ে থাকতে হবে না। যদি তুমি নিজেকে নিজের কর্তব্য করে যেতে দাও ও বাকীটা ভগবানের ওপরে ছেড়ে দাও, ভগবান তোমায় আঁকড়ে ধরবে। ভগবানকে ধরা বড় ব্যাপার নয়। ভগবান তোমায় ধরবে, সেটা বড় ঘটনা! এটা হবে যখন তোমার অকুতোভয় নিষ্ঠা থাকে এবং তুমি প্রেম ও সেবার জীবন যাপন কর।
একটা সুন্দর ছোট গল্প:
একজন ঈশ্বর সচেতন প্রেমময় মানুষ তার জীবনে অনেক ভাল কাজ করেছিল। সে জানতে পারল যে একটি লোকের কাছে একটি বিশেষ খাতা আছে, যেখানে যারা ঈশ্বরকে ভালবাসে তাদের নাম লেখা আছে। নিজের নাম সেই খাতায় আছে কিনা দেখার জন্য সে খুব উৎসুক হ'ল এবং সেই লোকটির বাড়ী গিয়ে সেই খাতায় নিজের নাম দেখতে চাইল। সে পুরো খাতা বহুবার খুঁজেও নিজের নাম দেখতে পেল না। ঈশ্বর সচেতন মানুষটি খুব হতাশ হল ও সেখান থেকে চলে গেল। এক বছর পরে সে আবার এসে সেই খাতায় নিজের নাম দেখতে এল। আবার সে তার নাম সেখানে পেল না। যখন সে চলে যাচ্ছিল, লোকটি বলল, 'দয়া করে একটু অপেক্ষা করুন। এই খাতাটায় যারা ঈশ্বরকে ভালবাসে তাদের নাম আছে। আমার আরেকটা ছোট্ট খাতা আছে যাতে কয়েকটা নাম লেখা আছে। ঈশ্বর যাদের ভালবাসেন, সেই খাতার লিস্টে তাদের নাম আছে।' এই বলে সে তাকে খাতাটি দেখাল। ঈশ্বর সচেতন মানুষটি সেখানে নিজের নাম দেখতে পেল।
ভগবানকে প্রেম করা খুব সোজা। আর যাই হোক, তিনি তো কত প্রেমময়, কত দানশীল, কত বলবান এবং আরও কত কিছু। তুমি বলে যেতে পার যে তুমি তাকে ভালবাসো; এদিকে হয়ত, যেখানে আছ সেখানেই থাকবে। কিন্তু যখন তুমি ঈশ্বরকে সত্তান্তরে অনুভব করতে শুরু কর, তোমার পরিবর্তন ঘটবে এবং ঈশ্বর তোমাকে ভালবাসবেন! তুমি দেখবে তুমি কত ভাবে ভালবাসা পাচ্ছ যা আগে জানতে না। ভগবানের সকরুণ প্রেম এরকম।
আমাদের সর্বদা প্রকৃতি, ঈশ্বর ও অস্তিত্ব থেকে সতর্ক থাকতে শেখানো হয়েছে। পৃথিবী যাতে আমাদের ব্যাথা না দেয় তার জন্য আমাদের চপ্পল পরতে শেখানো হয়েছে। আমাদের গায়ে বৃষ্টি না লাগাতে শেখানো হয়েছে। হাওয়া চললে ঘরের ভিতরে থাকতে আমাদের শেখানো হয়েছে। জন্তু জানোয়ার থেকে আমাদের দূরে থাকতে শিক্ষা দেওয়া হয়েছে। এই রকম বহু শিক্ষা আমরা পেয়েছি।
আমি বলি, পৃথ্বীগ্রহে অস্তিত্বই তোমার একমাত্র বন্ধু। তুমি কি জান পৃথিবীকে অনুভব করে হাঁটা কত চমৎকার? আমি ছোটবেলায় কখনও চটি পরতাম না, কেবল কলেজের নিয়মের জন্য কলেজে যাবার সময় পরতাম। আমি খালি পায়ে হাঁটতাম। সে ঘর হোক, কি স্কুল হোক অথবা আমার পরিব্রজ্যার দিনগুলিই হোক।
এমনকি এখনও আশ্রমে, আমি বেশীরভাগ সময়ে খালি পায়ে হাঁটি। অবশ্য আমার আশেপাশে লোকেরা আমায় চটি পরতে বলে যাতে আমি পায়ে ব্যথা না পাই। আমি তাদের প্রশ্ন করি কিভাবে পাদ্দুটি এখন ব্যথা পেতে পারে; এই পাদ্দুটি তো পুরো ভারত জুড়ে খালি পায়ে ভ্রমণ করেছে!
তুমি এগুলি করে প্রকৃতির সাথে সংযোগ পুরোপুরি ছিন্ন কর। কত লোকে আমাকে জিজ্ঞাসা করে , 'স্বামীজী, এত বছর ধরে রুক্ষ জায়গা দিয়ে চলার পরেও আপনার পাদ্দুটি এত মসৃণ ও নিখুঁত কি করে রয়েছে?' আমি তোমাদের এখন বলি : আমি কখনও অস্তিত্বের বিরোধী হই নি; তাই। সেটাই আসল কারণ। আমি সবসময় ভাবতাম যে আমি অস্তিত্বের এক অংশ।
সর্বদা আমি নিজেকে প্রকৃতির অংশস্বরূপ ভাবতাম। সেজন্য আমি কোনরকম সতর্কতা অবলম্বন না করে, কোন কিছুকে ভয় না পেয়ে ঘুরে বেড়াতাম।
কেবল কল্পনা কর যদি তোমাকে অন্ধকার জঙ্গলে বন্য জন্তুদের সাথে কোন খাবার ছাড়া এবং পরে কোথায় খাবার পাবে তার ভাবনা ছাড়া, শোবার জন্য আকাশের নীচে ব্যতীত অন্য কোন আশ্রয় ছাড়া, একা থাকতে হ'ত। তোমার কেমন লাগবে? পুরাদস্তুর আতঙ্কিত হবে, হবে না কি?
তার কারণ তোমাকে কখনও শেখানো হয় নি যে অস্তিত্ব তোমার নির্ভরযোগ্য বন্ধু। তুমি সবসময় মানুষের কাছে সাহায্য চেয়ে এসেছ কারণ তুমি বিশ্বাস করতে যে কেবল মানুষেরাই সাহায্য করতে পারে। তুমি বুঝতে পার নি যে অস্তিত্বই মানুষের দ্বারা সাহায্য করে। সর্বদা তোমার বিশ্বাস ছিল মানুষের ওপরে, অস্তিত্বের ওপরে কখনও নয়।
অস্তিত্বের ওপরে নিষ্ঠা রাখলে তুমি পৃথিবীতে প্রভু হয়ে বাস করতে পার। আমি আমার পরিব্রজ্যার দিনগুলি উপভোগ করেছি। যেখানে আমার পা আমাকে নিয়ে গেছে, পরের গন্তব্যস্থলের কোন ধারণা ছাড়াই আমি সেখানে হেঁটেছি। আমি যে কোন ট্রেনে চড়ে পরতাম এবং যে স্টেশনের দৃশ্যাবলী আমায় আকৃষ্ট করত সেখানে নেমে পরতাম। তখন হিন্দীভাষা জানতাম না এবং আমার পরিব্রাজ্যার বেশী সময়ে উত্তর ভারতে ও হিমালয়ে কেটেছিল। আর কাজ চালানোর জন্য কিছু হিন্দী শব্দ শিখেছিলাম।
আসলে কোন ভাষা শেখার জন্য প্রথম প্রতিবন্ধক হ'ল তোমার চিন্ত যে তুমি সেই ভাষাটা জান না। তুমি প্রথমে ভাষাটির বিরূপ হও এবং পরে সেটাকে কঠিন মনে হয়। এখানাও তুমি তোমার সবজান্তা প্রকৃতি নিয়ে নিজের সাথে বিরোধ করছ।
যাই হোক, বেশীর ভাগ সময়ে আমি একাই চলে বেড়িয়েছি, কোন পরিব্রাজক ভিক্ষুকদলের সাথে নয়। আমি কখনও নিজেকে একা ভাবিনি। অস্তিত্বের অংশ হয়ে আমি উপভোগ করেছিলাম। যখন প্রকৃতির সাথে সম্বন্ধ স্থাপন করতে পার , তুমি অস্তিত্বের আনন্দ অনুভব করতে পারবে। আমাকে কখনও খাবারের জন্য ভিক্ষা করতে হয় নি। যখন আমি ক্ষুধার্ত হতাম বা অন্য সময়েও , খাবার কারো হাত দিয়ে বা অন্য কোনভাবে এসে যেত। আমি এটাই বোঝাতে চাই যখন আমি বলি যে কেবল বিশ্বাস কর ও হালকা থাক এবং অস্তিত্ব তোমার যত্ন নেবে।
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, 'স্বামীজী, আপনি জীবনে এত কষ্ট করেছেন এবং তারপর আপনার লক্ষ্যে পৌঁছিয়েছেন। আমাদের লক্ষ্যে পৌঁছবার জন্য কি আমাদেরও সংগ্রাম করা উচিৎ নয়?' আমি তাদের বলি, 'আমি কষ্ট করেছিলাম কারণ আমি একটা তালা খোলার জন্য ১০,০০০ চাবি ব্যবহার করছিলাম। আমি বহু বছর ধরে পরীক্ষা করছিলাম ও শেষে সঠিক চাবি পাই। এখন আমার কাছে সেই সঠিক চাবিটা আছে। কেউ চাইলে সেটা আমি তাকে দিতে প্রস্তুত। এটা দিয়ে খুলতে তোমার কেবল এক মুহূর্ত লাগবে! অবশ্যই, যদি তুমি মনে কর কর যে তোমাকে কষ্ট করতে হবে , তাহলে সেটা তোমার স্বাধীনতা; আমি তাতে হস্তক্ষেপ করব না!’
প্রশ্ন : ধ্যান কিভাবে পরিতৃপ্ত অনুভব করতে সাহায্য করে?
যখন তুমি একটানা ধ্যান কর, তুমি কোমল ও ভেদনীয় হও। তুমি বহুরন্ধ্র, সংবেদনশীল ও সজাগ হও। তুমি দেখবে যে তোমার চেতনা প্রতিটি নিমেষে প্রসারিত হচ্ছে। তোমার চেতনা তোমার ভাবনা ও কাজ নির্ণয় করে। তাই বারংবার আমি তোমাদের ধ্যান করতে বলি। সেটা তোমাদের চেতনাকে বিশুদ্ধ করবে। জিনিষগুলি তোমার কাছে আরও স্পষ্ট হবে।
তুমি অনুভব করতে সমর্থ হবে যে মন থেকে তোমার কেন্দ্র হৃদয়ে সরে যাচ্ছে। যখন তোমার মন ও তোমার মধ্যে দূরত্ব বাড়ে , তোমার সমগ্র সত্তা এক ভিন্ন অনুভবে স্পন্দিত হয় এবং এই অনুভবই পরিতৃপ্তি, এক গভীর পরিপূর্ণতা, কোন কারণবিনা পূর্ণতার প্রতি এক গভীর প্রেম, এক অবিরাম হর্ষ ও আনন্দের উপলব্ধি।
নকারাত্মক চিন্তা ও অতৃপ্তির জন্য যত শক্তি আগে খরচা করেছ, তা বিমুক্ত হবে এবং তুমি আনন্দময়, সংহত ও শক্তিতে ভরপুর অনুভব কর। তখন কৃতজ্ঞতা তোমার প্রার্থনা হয়ে যায় এবং ‘তোমাকে ধন্যবাদ' হয়ে যায় তোমার মন্ত্র!
ঘুমাতে যাবার সময়, অস্তিত্বের সাথে আরও একদিন কাটানোর জন্য এক গভীর কৃতজ্ঞতা সহকারে ঘুমাতে যাও। যখন ঘুম থেকে ওঠ, অস্তিত্বের সাথে আরও একদিন কাটাতে পারবে বলে এক গভীর কৃতজ্ঞতা সহকারে উঠে পড় ! কৃতজ্ঞতাকে একদম তোমার সত্তা বানিয়ে ফেলার জন্য এটাই সবচেয়ে সহজ ও সর্বোত্তম কার্যকর ধ্যান।
আমি তোমাদের বলি, কেবল কৃতজ্ঞতাকে অনুভব করে ও তা তোমার সত্তা থেকে কিরণবর্ষণ করে, তুমি পৃথ্বীগ্রহের চেহারা পালটে ফেলতে পার। সন্ত্রাসবাদ, যুদ্ধ, ধর্মান্ধতা, অস্বাস্থ্য, দারিদ্র ইত্যাদি সবই সমূলে উৎপাটন করা যায় যদি কৃতজ্ঞতা সম্বন্ধে সজাগতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, যদি প্রতিটি মানুষের মধ্যে কৃতজ্ঞতা নিয়ে আসা যায়।
যখন প্রত্যেকে কৃতজ্ঞতা অনুভব করে ও তা বিকিরণ করে, তখন কোন ভালবাসা থাকবে না, কোন ঘৃণা থাকবে না, কোন ঈর্ষা থাকবে না। কেবল এই একটা ভাবনা দ্বারা বিশ্বের সমস্ত নকারাত্মকতার সম্ভাব্য ভিত্তিগুলিকে বিনাশ করা যায়, কারণ নকারাত্মকতার সমস্ত ভিত্তি এর দ্বারা লুপ্ত হয়ে যাবে। এটাই কৃতজ্ঞতার মাধুর্য!
ঠিক আছে; এখন আমাদের কিছু সময় ধরে একটা সুন্দর ধ্যান করা যাক, যার নাম সহস্রার ধ্যান - কৃতজ্ঞতার ধ্যান।
আবেগ : কৃতজ্ঞতা
চক্র : সহস্রার চক্র
অবস্থান : মাথাও ওপরে
সংস্কৃতে সহস্রার অর্থ ‘হাজার পাপড়ি সহকারে প্রস্ফূটিতা’ এই চক্র সক্রিয় হলে মাথার তালুতে হাজার পাপড়ি সহকারে প্রস্ফুটিত পদ্মের এক নিগূঢ় অতীন্দ্রিয় (mystical) অভিজ্ঞতা হয়।
অসন্তুষ্টি এবং জীবনের সবকিছুকে অবধারিত বলে ধরে নেবার মনোভাব থাকলে এই চক্র তালাবদ্ধ থাকে। উচ্ছ্বসিত কৃতজ্ঞতা ও পরিতৃপ্তি দ্বারা এই চক্রকে প্রস্ফুটিত করা যায় !
গভীর কৃতজ্ঞতায় প্রস্ফুটিত হওয়ার ধ্যান প্রক্রিয়া : সহস্রার ধ্যান, এটি সুফি সম্প্রদায়ের একটি ধ্যান প্রক্রিয়া।
সহস্রার ধ্যান (পুরো সময় : ৬০ মিনিট)
নিত্য-ধ্যান এই ধ্যানের অংশ
নিত্যধ্যান কেন?
আবেগ ও চিন্তা আমাদের মানসিক গঠন ও মনোভাবের জন্ম দেয়। আবেগ ও ভাবনাগুলির খেলা বুঝতে পারাই সেগুলিকে অতিক্রম করার প্রথম ও শেষ ধাপ। মন থেকে আনূক্ল্যাচ্ (unclutch) করার জন্য ও মনকে অতিক্রম করার জন্য, নিত্যধ্যান নিত্যানন্দ দ্বারা পরিকল্লিত একটি ৩৫ মিনিটের ধ্যান প্রক্রিয়া।
মানুষ তার স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী এক আন্ক্ল্যাচ্ড্ ও আনন্দপূর্ণ সত্তা। আমরা আন্ক্ল্যাচ্ড্ বলতে কি বোঝাই?
(আন্ক্ল্যাচ্, unclutch, একটি নতুন শব্দ এবং এটি আধ্যাত্মিক জগতকে ও ইংরাজী ভাষাকে পরমহংস নিত্যানন্দের দেওয়া এক উপহার। শব্দটি খুবই শক্তিশালী। আমরা এখানে এই শব্দটির কোন বাংলা অনুবাদ করতে চাই না। আন্ ক্ল্যাচ্ করলে আনূক্ল্যাচ্ড্ অবস্থায় চলে যাওয়া হয়। ইংরাজীতে ক্ল্যাচ্ মানে আঁকড়ে ধরা। তাই আন্ক্ল্যাচ-এর অর্থে আঁকড়ে ধরার বিপরীত তাৎপর্য আছে এবং আন্ক্ল্যাচ্ মানে 'ছেড়ে দেওয়া' বা 'বন্ধন খোলা' বা 'মুক্ত করা' বলা যেতে পারে। যাই হোক, আমরা বিশ্বব্যাপী প্রচলিত আন্ক্ল্যাচ্ শব্দটি বাংলায় প্রয়োগ করব, কারণ স্বামীজী শব্দটিতে বিশেষভাবে শক্তির সঞ্চার করেছেন।)
আমাদের মধ্যে উদ্ভূত হওয়া প্রতিটি চিন্তা বুদ্বুদের মত , তা তৈরি হয়, ওঠে ও মিলিয়ে যায়। প্রতিটি চিন্তা পরবর্তী চিন্তা আসার আগে স্বতন্ত্রভাবে আবির্ভূত হয় ও মিলিয়ে যায়। দৃষ্টান্তস্বরূপ , যদি তুমি একটি চেয়ারে বসে থাক ও হঠাৎ উঠে পর, তাহলে লক্ষ্য কর যে যেই মুহূর্তে তুমি উঠে পরার নির্ণয় নিয়েছ সেই মুহূর্তে বসে থাকার চিন্তা তোমাকে ছেড়ে গেছে। যদি তুমি কম্পিউটারে কাজ করছ ও তাকে শাট ডাউন বা বন্ধ করা ঠিক কর, সেই মুহূর্তে তোমার কাজ করার ইচ্ছার চিন্তা মিলিয়ে গেছে। তাই প্রতিটি চিন্তাই অন্য চিন্তার সাথে অসংযুক্ত এবং চিন্তাগুলি ধারাবাহিকভাবে একটার পর আরেকটা হয়ে যেতে থাকে। পরবর্তী চিন্তা আসার আগে পূর্ববর্তী চিন্তাটিকে মিলিয়ে যেতে হবে। এটাই আমাদের আসল প্রকৃতি।
আমাদের স্বাভাবিক প্রকৃতি হ'ল প্রতিটি মুহূর্তে চিন্তাগুলিকে পরিত্যাগ করতে থাকা ; প্রতিটি চিন্তাকে বুদ্বুদের মত উঠতে দিয়ে তাকে ফাটিয়ে ফেলা এবং পরের চিন্তাকে উঠে আসতে দেওয়া। আমাদের চিন্তার কেবল এক উল্লম্ব (vertical) অস্তিত্ব আছে, বুদ্বুদ ওঠার মত।
চিন্তাগুলির সাথে সংযুক্ত না হয়ে তাদের উঠতে দেওয়া ও মিলিয়ে যেতে দেওয়ার প্রক্রিয়াকে আমরা আন্ ক্ল্যাচ্ড্ হওয়া বলি।
যতক্ষণ এই স্বাভাবিক প্রক্রিয়াকে ঘটতে দেওয়া যায়, ততক্ষণ সব ঠিক আছে।
কিন্তু আমরা কি করি? আমরা এই চিন্তাগুলিকে এলোমেলোভাবে যথেচ্ছভাবে সংযুক্ত করতে আরম্ভ করি এবং একটি দণ্ড বা শাফ্ ট্ (shaft) বানিয়ে ফেলি। এটা করে আমরা রৈখিক সংযোগ দ্বারা উল্লম্ব (vertical) ও আন্ক্ল্যাচ্ড্ প্রক্রিয়াকে অনুভূমিক (horizontal) বানিয়ে ফেলি। এখানেই সমস্ত সমস্যার সূত্রপাত। যতক্ষণ একটা চিন্তাকে উঠতে দেওয়া ও মিলিয়ে যেতে দেওয়া হয়, আমরা আমাদের শারীরিক ও মানসিক স্তরে যে কোন পরিমাণ ভার বহন করতে পারি এবং আমাদের চেতনা লঘু ও আনন্দপূর্ণ থাকে। একবার চিন্তাগুলি সংযুক্ত করতে থাকলে, আমাদের চেতনা কষ্ট পায় এবং আমরা ভারগ্রস্ত অনুভব করতে শুরু করি। তাতে আমাদের সত্তা ক্ষতিগ্রস্ত হয়।
সমস্ত আবেগ যেমন দুশ্চিন্তা, কাম, অসন্তুষ্টি, ঈর্ষা, ভয়, আমিত্ব এবং দৃষ্টি আকর্ষণের চাহিদা, এগুলির একমাত্র কারণ হ'ল, স্বাধীন ঘটনাবলীর মধ্যে ও স্বাধীন চিন্তা সমূহের মধ্যে আমরা সংযোগ খুঁজে বার করি এবং আমাদের নিজেদের জন্য এক ধারণার সৃষ্টি করি এবং সেই ধারণার সাথে নিজেদের সম্পর্কিত করা শুরু করি। আমাদের চিন্তাগুলি দ্বারা আমরা একটা কাল্পনিক শাফ্ বানিয়ে ফেলি ও সেইজন্য কষ্ট পাই।
এই আবেগগুলিই পৃথিবীতে ধর্মীয় যুদ্ধ, সামাজিক সংঘাত অথবা রাজনৈতিক উত্তেজনা - সমস্ত প্রকার হিংস্রতার সৃষ্টি করে। আমাদের আবেগই সমস্ত হিংসার ভিত্তি এবং আমাদের আবেগগুলির ভিত্তি হ'ল আমাদের চিন্তাগুলি দ্বারা কাল্পনিক নানা শাফ্ট্ তৈরির স্বভাব এবং সেই শাফ্ট্গুলিকে আমাদের ওপরে কাজ করার জন্য ক্ষমতা প্রদান করা।
এই দণ্ড বা শাফ্ট তৈরির সময়ে প্রধান জিনিষ যেটা আমরা করি তা হ'ল, আমরা সুখ চাই না দুঃখ চাই তার ওপরে নির্ভর ক'রে আমরা চিন্তাগুলি পছন্দ করি। আমরা যথেচ্ছভাবে সুখের চিন্তাগুলিকে উঠিয়ে নিই এবং তাদের সংযুক্ত করে সুখের শাফ্ ট্ বানাই অথবা নকারাত্মক চিন্তাগুলিকে উঠিয়ে নিয়ে সেগুলি দ্বারা দুঃখের শাফ্ট বানাই। আমরা আমাদের জন্য সুখ ও দুঃখের শাফ্টগুলি পর্যায়ক্রমিকভাবে সৃষ্টি করতে থাকি এবং এই দুই আবেগের মধ্যে আন্দোলিত হতে থাকি। এই শাফ্ ট্ থেকে আনক্লাচ্ করাই আনন্দময় জীবনের জন্য প্রধান সূত্র।
যদি তুমি গভীরভাবে বিশ্লেষণ কর যে আমরা কিভাবে চিন্তাগুলিকে মিলিয়ে যেতে না দিয়ে তাদের সংযুক্ত করি , তাহলে তুমি বুঝবে আমরা কিভাবে আমাদের জন্য দুঃখকষ্ট সৃষ্টি করি। মনই এই সংযুক্ত করার কাজ করে। আসলে তো চিন্তাগুলির মধ্যে কোন রকম সংযোগ নেই।
আমাদেরকে সর্বদাই শব্দ (কথা) ও চিন্তা ভক্ষণ করে থাকতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই আমরা এই শাফ্টগুলি তৈরি করি। আমরা শব্দ ভক্ষণ করি কারণ আমরা সবসময়ে ভয় ও লোভ থেকে কাজ করি। ভয় ও লোভ থেকে আমরা আমাদের চিন্তাগুলিতে সংযোগ সাধন করি। আমরা এই প্রক্রিয়াটাকে ছেড়ে দিতে পারি না, কারণ যদি আমরা তাকে ছেড়ে দিই, আমাদের ধরে থাকার জন্য কিছুই থাকবে না। আমরা কখনও মনের এক আন্ ক্লাচ্ড্ অবস্থা অভিজ্ঞতা করি নি যেখানে কোন শাফ্ট্ নেই, যেখানে আছে শুধুমাত্র বুদ্ধদের মত চিন্তা।
আন্ক্লাচ্ড্ অবস্থায় ভয় ও লোভের কোন সুযোগ নেই। তুমি কেবল ‘থাকবে’, ব্যাস্। এই মাত্রা আমরা কদাচিৎ অভিজ্ঞতা করি কারণ আমরা চিন্তাগুলির দ্বারা তৈরি সুপরিচিত শাফ্টে ক্লাচ্ করতে (আঁকড়ে ধরতে) অভ্যস্ত হয়ে গেছি।
একটা ছোট গল্প :
একজন চোখের ডাক্তার এক জন্মান্ধ মানুষকে পরীক্ষা করল। ডাক্তার তাকে আশ্বস্ত করল, ‘একবার আপনার চোখ অপারেশন করি, আপনি দৃষ্টিশক্তি পেয়ে যাবেন এবং আপনার লাঠিটা ফেলে দিতে পারবেন।’ অন্ধ মানুষ তা শুনে ভয় পেল। সে জিজ্ঞাসা করল, ‘আমি বুঝলাম আমার দৃষ্টিশক্তি পেয়ে যাব, কিন্তু লাঠি ছাড়া আমি চলব কি করে?’
লোকটি লাঠি নিয়ে চলতে এতই অভ্যস্ত যে সে বুঝতেই পারছে না যে দৃষ্টিশক্তি পেয়ে গেলে তার চলার লাঠি আর লাগবে না ! একইভাবে যখন সত্য হ’ল এই যে আমরা আন্ক্লাচ্ড্ অবস্থায় আনন্দে থাকতে পারি, আমরা বিস্মিত হই যে চিন্তার শাফ্টে ক্লাচ্ না করে আমরা কিভাবে থাকব। আমরা এটাকে অপরিহার্য মনে করি।
আমরা দেখতে অসফল হই যে পুরো ব্যাপারটা কত অবাস্তব। আমাদের মন একটা ভ্রম। আমরা তাকে ক্ষমতা দিয়েছি এবং তার গোলাম হয়ে গেছি। এটা তো একেবারে মনের জন্য গোলামী।
শুধু তোমার মধ্যে চিন্তাগুলিকে উঠতে লক্ষ্য কর। স্পষ্টভাবে দেখ কিভাবে প্রতিটি চিন্তার উদয় হয় ও মিলিয়ে যায় এবং পরবর্তী চিন্তা এসে পরে। প্রত্যক্ষ কর তুমি কিভাবে এই চিন্তাগুলিকে অনায়াসে সংযুক্ত কর এবং ভাবনা ও ধারণা সৃষ্টি কর। প্রত্যক্ষ কর কিভাবে এই ধারণাগুলি তোমার সাথে খেলা করে; তুমি বুঝতে পারবে কিভাবে তুমি এই অলীক কল্পনাগুলির সৃষ্টি কর। চিন্তাগুলিকে সংযুক্ত করাই আদি পাপ (original sin)।
আন্ক্লাচ্ড্ অবস্থায় বাস করাই আনন্দময় জীবনযাপনের একমাত্র উপায়। শুধু ফয়সালা কর যে তুমি কখনও দুটি চিন্তাকে সংযুক্ত করবে না, যে তুমি কোন চিন্তা বা ঘটনা সম্বন্ধে কোন প্রকার রায় দেবে না। যেই মুহূর্তে তুমি দেখবে যে তুমি সংযোগ করছ, তখন তার থেকে একদম আন্ক্লাচ্ করে ফেল। যখনই এই প্রক্রিয়া মনে পরে, আন্ক্লাচ্ করতে থাক; তোমার মানসিক গঠন স্বতশ্চলভাবে রূপান্তরিত হবে।
যখন আন্ক্লাচ্ড্ অবস্থায় কাজ কর, দেখবে যে তোমার ধারণক্ষমতা বাড়ছে; তুমি কোন চাপে না পরেই অনেক বেশী দায়িত্ব নেবে; সুখ ও দুঃখের মধ্যে তোমার মেজাজ আন্দোলিত হতে দেখবে না; তুমি সর্বদা আনন্দপূর্ণ থাকবে। আমরা কারণ সহকারে আসা সুখের সাথে একদম অভ্যস্ত হয়ে গেছি। এই কারণও একটি শাফ্ ট্ যেটা আমরা আমাদের চিন্তাগুলি দ্বারা সৃষ্টি করি। একবার এই শাফ্টগুলি বানানো বন্ধ করলে তুমি সর্বদাই আনন্দময় হয়ে থাকবে।
আন্ক্লাচ্ড্ মানে এই নয় যে তুমি তোমার চারিদিকের লোক ও পরিস্থিতি থেকে নির্লিপ্ত, নিরুত্তাপ ও আগ্রহহীন হয়ে থাকবে।
শুধুমাত্র তোমার চিন্তাগুলিকে সংযুক্ত কোরো না এবং শাফ্ট্ বানাবার প্রক্রিয়া শুরু কোরো না, ব্যাস।
মনে রেখ যে তুমি স্বাভাবিকভাবে একজন সুন্দর ও আন্ক্লাচ্ড্ সত্তা, সেটাই যথেষ্ট। তুমি নিজের জন্য ও অপরের জন্য কষ্ট সৃষ্টি করা বন্ধ করবে।
নিত্যধ্যান তোমার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্রগুলিকে শুদ্ধ করে ও তাতে শক্তির সঞ্চার করে। এই শক্তিকেন্দ্রগুলি
আন্দোলিত আবেগ ও সঞ্চিত নকারাত্মক স্মৃতির জন্য দায়ী। নিত্যধ্যান তোমার সিস্টেমে প্রগাঢ় সজাগতা আনে ও অন্তর্বুদ্ধি জাগরিত করে। নিত্যধ্যান তোমার চেতনার বর্ধমান বিস্ফোরণের অভিজ্ঞতার কারণ হয় এবং এই চেতনা তোমাকে পরিপূর্ণ জীবনের দিকে চালনা করতে পারে। নিত্যধ্যান গভীরে খোদিত ও অবাঞ্ছিত নকারাত্মক স্মৃতি ও নিগ্রহগুলিকে দূর করে।
তোমার দেহ, মন ও আত্মার আসল প্রকৃতি অভিজ্ঞতা করার জন্য ধ্যান তোমায় পবিত্র করে ও ভিত স্থাপন করে। যে দেশে মন কিছুই আঁকড়ে ধরা বা ক্লাচ্ করে না, নিত্য আনন্দের সেই দেশের সাথে সংযোগ সাধন করার জন্য ধ্যান একটি সরাসরি প্রক্রিয়া।
নিত্যধ্যান প্রক্রিয়া তোমাকে ভারসাম্য প্রদান করে এবং তোমাকে দেহ, মন ও আত্মার সাথে সম্পূর্ণ ঐক্যতানে থাকতে দেয়।
নিত্যধ্যান দ্বারা অন্তর্বুদ্ধিকে জাগিয়ে তাকে প্রচলিত শক্তি হিসাবে ব্যবহার করে অন্তর্জগৎ ও বহির্জগতে শ্রেষ্ঠতর হওয়া যায়।
এটি একটি পাঁচ ধাপের পরিচালিত ধ্যান প্রক্রিয়া। দয়া করে মনোযোগ সহকারে নির্দেশগুলি শোন।
নির্দেশাবলী :
ধাপ ১ কোমরে হাত রেখে বজ্রসনে বস। মেঝেতে মাদুর বা শতরঞ্জি পেতে পা বিস্তৃত করে বস। এবারে পা দুটি একটার পর আরেকটা হাঁটু থেকে ভাঁজ কর এবং পাছা গোড়ালির ওপরে রাখ , তোমার পায়ের আঙ্গুলগুলি বাইরের দিকে করে থাকবে। তোমার হাত কোমরে। অসুবিধা হলে ছোট বালিশ বা তোয়ালে রোল করে গোড়ালির নীচে রাখতে পার। মাথা, গলা ও মেরুদণ্ড সোজা করে একই সরলরেখায় রেখে আরাম করে বস। এখন চোখ বন্ধ করে এবং এলোমেলো বা অব্যবস্থিতভাবে ৭ মিনিট ধরে শ্বাসপ্রশ্বাস নাও। শ্বাসপ্রশ্বাসে কোন তাল বা লয় থাকবে না। শুধু তোমার সমস্ত শরীর দিয়ে জোরে জোরে, যত জোরে পার গম্ভীরভাবে ও অব্যবস্থিতভাবে তোমার পেটের নীচের থেকে শ্বাসপ্রক্রিয়া চালিয়ে যাও।

ধাপ ২ বজ্রাসনে বহাল থাক। আঙ্গুলদ্বারা চিন্মুদ্রা রচনা কর। চিন্মুদ্রা এইভাবে করা হয় : হাত দুটি হাঁটুতে রাখ। হাতের খোলা তালু ওপরদিকে করে থাকবে। তর্জনীর ডগা বুড়ো আঙ্গুলের ডগাকে ছোঁবে ; তাতে একটা বৃত্ত তৈরি হবে। অন্য তিনটি আঙ্গুল, বাহু ও হাত আরাম করে রাখা থাকবে। তুমি এখন ৭ মিনিট ধরে এই ভঙ্গীতে যত জোরে পার, যত তীব্র পার ও যত লম্বা পার, ঠোঁটদুটো মিলিত রেখে নাভি অঞ্চল থেকে গুঞ্জনধ্বনি (মমমমমমম... ধ্বনি) কর। তোমার সম্পূর্ণ চেতনা গুঞ্জনে লাগাও। গুঞ্জন হয়ে যাও। এটা আসলে মহামন্ত্র গুঞ্জন। (তৃতীয় অধ্যায়ের শেষে মহামন্ত্র ধ্যান করা হয়েছিল)

ধাপ ৩ এখন তুমি চাইলে পা আড়াআড়ি করে মাটিতে বসতে পার বা বজ্রসনে বহাল থাকতে পার। এবার ৭ মিনিট ধরে তুমি তোমার সজাগতাকে মূলাধার চক্র থেকে সহস্রার চক্রে নিয়ে যাবে। মূলাধার চক্র - মেরুদণ্ডের গোড়াতে স্বাধিষ্ঠান চক্র - মূলাধারের ২ ইঞ্চি ওপরে মণিপূরক চক্র - নাভি কেন্দ্রে অনাহত চক্র - হৃদয় কেন্দ্রে বিশুদ্ধি চক্র - কণ্ঠ কেন্দ্রে আজ্ঞা চক্র - ভ্রূদ্বয়ের মাঝে সহস্রার চক্র - মাথার ওপরে

প্রতিটি চক্রে এক মিনিট ধরে এই প্রকার সজাগতা সহকারে থাক : চক্রটি পবিত্র; চক্রটি শক্তিতে পূর্ণ এবং চক্রটি বিকিরণ
করছে চিরন্তন আনন্দ, নিত্য আনন্দ, নিত্যানন্দ।
ধাপ ৪ নীরবতা পালন করে ৭ মিনিট ধরে আন্ক্লাচ্ কর।
কৃতজ্ঞতা জানাবার জন্য পরিচালিত ধ্যান

এই পরিচালিত ধ্যান সুফিদের থেকে নেওয়া।
সোজা হয়ে বস। হাতে কিছু ফুল নাও ও চোখ বন্ধ কর।
তোমার সহস্রার চক্রে কেন্দ্রীভূত হও।
শরীরের অন্য সমস্ত অংশ ভুলে যাও।
শুধুমাত্র তোমার মাথার তালুর কেন্দ্রে কেন্দ্রীভূত হও এবং সেখানে আরাম কর।
মুখে যেন একটা হাসি থাকে এবং স্বস্তিতে থাক।
তোমাকে এই শরীর প্রদান করার জন্য, তোমার সম্পূর্ণ সত্তার সাথে তোমার মাতাকে কৃতজ্ঞতা জানাও। মাকে মনে কর এবং তোমার সমগ্র সত্তার সাথে মাকে কৃতজ্ঞতা অর্পণ কর।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার পিতাকে, তোমাকে এই জীবন প্রদান করার জন্য এবং তোমার সকল প্রয়োজনের যত্ন নেবার জন্য।
কৃতজ্ঞতা অর্পণ কর সব ডাক্তার ও নার্সদের, যারা তোমাকে এই পৃথিবীতে প্রথম অভ্যর্থনা করে।
কৃতজ্ঞতা অর্পণ কর তাদের, যারা সেই হাসপাতাল বা বাড়ি নির্মাণ করেছিল, যেখানে তোমার জন্ম হয়।
কৃতজ্ঞতা অর্পণ কর তাদের, সবাইকে যারা তোমাকে শৈশবে যত্ন নেয়।
কৃতজ্ঞতা অর্পণ কর তাদের, যারা ছোটবেলায় তোমার খাবার, কাপড় ও বেঁচে থাকার জন্য কাজ করেছে।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের, যারা তোমায় প্রাথমিক শিক্ষা প্রদান করে।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার ছোটবেলার সমস্ত বন্ধুদের যারা তোমার জীবনকে খুশী ও আনন্দপূর্ণ করেছিল, যারা তোমার সাথে তাদের সরলতা ও খুশী শেয়ার করেছিল।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার ভাইবোনদের ও অন্যান্য আত্মীয়স্বজনদের, যারা তোমাকে প্রতিপালন করেছিল ও যত্ন নিয়েছিল।
জেনে বা না জেনে, সচেতন বা অচেতনভাবে, যদি তাদের কোনভাবে আঘাত দিয়ে থাক তার জন্য ক্ষমা প্রার্থনা কর।
কৃতজ্ঞতা অর্পণ কর সকল মানুষদের, যারা তোমাকে পেশাগত শিক্ষা প্রদান করে, যারা তোমাকে তোমার পেশায় দাঁড়াতে সাহায্য করে, যারা তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াতে সাহস দেয়।
কৃতজ্ঞতা অর্পণ কর তাদের, যারা দরকার মত তোমাকে আর্থিক দিক থেকে সহায়তা করে।
কৃতজ্ঞতা অর্পণ কর সমস্ত ডাক্তারদের ও নার্সদের যারা তোমার স্বাস্থ্যের যত্ন নিয়েছে, যারা তোমাকে যখন দরকার তখন চিকিৎসা সংক্রান্ত সহায়তা করেছে।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার পত্নী বা পতিকে, যে তোমাকে জীবনে ভালবাসা ও সুরক্ষা দিয়েছে। তাদেরকে ক্ষমা কর যদিও তাদের কোন কাজ হয়ত তোমায় আঘাত দিয়েছিল। তাদের ক্ষমা প্রার্থনা কর, যদি জেনে বা না জেনে কোন কাজ করে তাদের কোনভাবে আঘাত দিয়ে থাক।
কৃতজ্ঞতা অর্পণ কর সমস্ত মানুষদের, যারা তোমাকে উৎসাহিত করেছে এবং তোমাকে তোমার আধ্যাত্মিক জীবনের জন্য অনুপ্রেরণা দিয়েছে।
কৃতজ্ঞতা অর্পণ কর তাদের সবাইকে যারা কোন না কোনভাবে তোমাকে সারা জীবন ধরে সেবা করেছে : গোয়ালা যে দুধ দিয়ে যায়, মুদী, ধোপা, জঞ্জাল সংগ্রহকারী, তোমার ভৃত্যসকল, তোমার ড্রাইভার, যাদেরকে তুমি ধরেই নিয়েছিলে যে তাদের তো এসব কাজ করতেই হবে। তাদের যদি ইচ্ছা করে বা ইচ্ছা না করে, সচেতনভাবে বা অচেতনভাবে, কোনভাবে আঘাত দিয়ে থাক, তবে তার জন্য তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা কর।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার শত্রুদের এবং তাদের যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমায় বলবান ও ক্ষমাশীল তৈরি করেছে। যদি তাদের কোন আঘাত দিয়ে থাক, তার জন্য তাদের ক্ষমা প্রার্থনা কর।
কৃতজ্ঞতা অর্পণ কর তাদের সবাইকে যারা তোমাকে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সাহায্য করেছে।
তাদের সবাইকে এক এক করে মনে কর এবং নিজের সময় নিয়ে কৃতজ্ঞতা অর্পণ কর।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার শরীরকে এবং তার সমস্ত অংশদের - এক এক করে।
কৃতজ্ঞতা অর্পণ কর তোমার মনকে তার অলৌকিক কাজকর্মের জন্য।
কৃতজ্ঞতা অর্পণ কর ঐশ্বরিকতাকে, পূর্ণতাকে, ভগবানকে - এই সকল জিনিষ তোমার জীবনে সম্ভব করার জন্য।
ধাপ ৫ শেষের সাত মিনিট ধরে তুমি বসে থেকে 'গুরু পূজা মন্ত্র'-এর স্তব করতে পার অথবা ক্যাসেট বা সিডি প্লেয়ারে হওয়া স্তবের সাথে বয়ে চলতে পার এবং অস্তিত্ব ও জীবনমুক্ত মাস্টারদের মহান পরম্পরাকে তোমার কৃতজ্ঞ তা অর্পণ কর। তোমার সমস্ত সত্তা দিয়ে তোমার কৃতজ্ঞতা অর্পণ কর।
এবারে তুমি তোমার পুষ্প অর্পণ কর।