KAILASA Library/নিশ্চিত সমাধান/চতুর্থ অধ্যায়Sign in
নিশ্চিত সমাধান

চতুর্থ অধ্যায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

দুশ্চিন্তা ছাড়া থাক

দুচিন্তা কি?

তোমরা কেউ বলতে পার দুশ্চিন্তা কি?

(এক মহিলা উত্তর দেয়...) স্বামীজী, আমাদের ব্যবসা সম্পর্কে যখন ভাবি দুশ্চিন্তা হয় অথবা যখন ভাবি আমাদের সন্তানদের সম্বন্ধে বা আমাদের স্বাস্থ্য বিষয়ে...

তুমি যা বলছ তা দুশ্চিন্তার কারণ। আমি তো দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করি নি। আমি জিজ্ঞাসা করেছি ‘দুশ্চিন্তা কি’? আমি যদি দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করি, এই সেশন কখনই শেষ হবে না! তোমাদের সকলেই এক লম্বা লিস্ট নিয়ে তৈরী হয়ে যাবে -

স্বামীজী, আমার ব্যাবসা নীচের দিকে যাচ্ছে ... বাড়ীতে আমার কোন মনের শান্তি নেই! আমার এত সমস্যা যে আপনি ভাবতেই পারবেন না ...! আমার কোন সন্তান নেই, সেটা আমার দুশ্চিন্তা! আমার সন্তানই আমার দুশ্চিন্তা!

সবসময়ে আমাদের এত দুশ্চিন্তা। আর যদি কোন দুশ্চিন্তা না থাকে, আমরা দুশ্চিন্তা না থাকার জন্য দুশ্চিন্তা করি! আমাদের দুশ্চিন্তা না থাকলে, আমরা নিরাপত্তাহীন বোধ করতে শুরু করি! কিছু রিটায়ার্ড মানুষ আমার কাছে এসে বলে, ‘স্বামীজী, আমরা জানি না কি করতে হবে। আমাদের সন্তানদের বিয়ে হয়ে গেছে এবং তারা তাদের নিজের নিজের বাড়ীতে সংসার করছে। তারা আমাদের কাছে কিছুই চায় না; ভাববার কিছুই নেই। বাঁচার আর কোন মানেই হয় না। আমরা শান্তিতে মরতে চাই।'

তারা জানে না কি করতে হবে কারণ তাদের কোন দুশ্চিন্তা নেই! তারা খুব চেষ্টা করে যে কি করে কোন বিষয়ে মনকে ব্যস্ত রাখা যায়, কিন্তু কিছুই খুঁজে পায় না! আর তাদের পক্ষে এটা একটা নতুন ব্যাপার, কারণ আগে তারা জীবনে সর্বদাই কোন না কোন বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল।

দুশ্চিন্তার সংজ্ঞ দেবার আগে, আমি তোমাদের চিনিয়ে দিতে চাই যে আমাদের সংস্কৃতি, আর্থিক অবস্থা, বয়স ইত্যাদি যাই হোক না কেন, আমরা সবাই একটি ব্যাপারে এক : আমাদের সবারই দুশ্চিন্তা আছে।

কেন দুশ্চিন্তা কর প্রশ্ন করলে তোমরা বহু কারণ দেখাবে। তুমি সর্বদাই ভাব যে দুশ্চিন্তা বাইরে থেকে আসে এবং তুমি সব সময়ে তোমার আশেপাশের মানুষদের দোষ দিতে থাক।

দুশ্চিন্তার কারণ যদি বাইরে থাকে, তাহলে কমপক্ষে একজন মানুষ থাকবে যে এই সমস্ত কারণগুলিকে জয় করে দুশ্চিন্তামুক্ত হয়েছে। কিন্তু তাই কি? যার সাথেই দেখা হয় সবারই দুশ্চিন্তা আছে, তাই নয় কি? সে ধনী কি গরীব, বিবাহিত কি অবিবাহিত, সন্তান আছে কি নেই, চাকরি করে কি ব্যাবসা করে - সবারই দুশ্চিন্তা আছে।

এর কারণ, যদিও আমরা ভাবি যে দুশ্চিন্তার কারণ বাইরে, আসলে দুশ্চিন্তার কারণ আমাদেরই ভিতরে, গভীরে। সেইজন্যই সবারই সব সময় কিছু না কিছুতে দুশ্চিন্তা।

তাই আমরা সেই প্রশ্নতেই ফিরে এলাম : দুশ্চিন্তা কি?

যদি গভীরে প্রবেশ করে দ্যাখ, বুঝবে যে দুশ্চিন্তা হল কোন ঘটনায় তোমার সাড়া দেওয়া। একটা ঘটনা তোমায় দুশ্চিন্তা দেয় কিনা তা নির্ভর করে তুমি কিভাবে সাড়া দিতে পছন্দ কর।

উদাহরণস্বরূপ, তোমার বন্ধু একটা নতুন চাকরী পেয়েছে এবং তোমার কাছে এসে সেই কাজের মাইনে ও অন্যান্য সুবিধাগুলি সম্পর্কে বলছে, তাহলে তুমি কিভাবে সাড়া দেবে? অবচেতনভাবে তোমার ভিতরে কিচিরমিচির শুরু হয়ে যাবে : ও, সে একটা নতুন চাকরী পেয়েছে। সে এতগুলি সুবিধা পাচ্ছে। আমার কি হবে? ওর মাইনে আর সুবিধাগুলি শুনলে আমার স্ত্রী কি বলবে? ভাল হয় ও যদি আমার স্ত্রীর সাথে না দেখা করে, নয়ত আমার সমস্যা হবে। আমিও কি আরেকটা চাকরী খুঁজব? না পেলে কি হবে? আমার কিছুই ঠিকঠাক করে হয় না...

এটা হল দুশ্চিন্তা! অবাঞ্ছিত কিন্তু অনর্গল কথার ধারা যা আমাদের ভিতরে সর্বদাই বয়ে চলেছে।

কেন ও কিভাবে আমরা দুশ্চিন্তা করি

যখন তুমি নিজেকে বাইরের রেফারেন্স ফ্রেমে বারবার তুলনা করতে থাক এবং তা নিয়ে নিজের সাথে অনর্গল বকবক করতে থাক, সেটাই দুশ্চিন্তা। সময়কালে এটা তোমার মানসিক গঠন হয়ে যায়। তোমার মানসিক গঠনই দুশ্চিন্তা হয়ে যায়।

তুমি ভাববে :

আমি কি আমার প্রতিবেশীর মত উন্নতি করছি?
আমার বস্কে কিভাবে খুশী করব?
আমার ছেলেমেয়েরা কি ভাববে?

সর্বদাই আমাদের অন্যের অনুমোদন পাওয়া চাই - পরিবারে, কর্মক্ষেত্রে বা সমাজে। এটা আমাদের দুশ্চিন্তার প্রধান অংশ। আমাদের জীবন যেন কেবল অপরের কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করার এক কার্যকলাপ। যদি অন্যেরা আমাদের ভাল পতি, ভাল কর্মচারী, ভাল অফিসার, ভাল প্রতিবেশী - এসব সার্টিফিকেট না দিতে থাকে, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই যে আমাদের জীবন অর্থহীন হয়ে গেছে। আমরা আমাদের ব্যক্তিত্ব অপরের সার্টিফিকেটগুলি দিয়ে বানাই। আমরা সবাই নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছি, সেটাই সমস্যা।

শৈশবে আমরা সকলেই নিজের সত্তায় দৃঢ়ভাবে কেন্দ্রিত থাকি। লোকে কি ভাববে তা নিয়ে কখনও কি একটি শিশুকে দুশ্চিন্তায় দেখেছ? না! একটি শিশু সুন্দর, কারণ তার কোন দুশ্চিন্তা নেই। অন্যেরা কি বলবে সে সম্বন্ধে সে দুশ্চিন্তায় নেই।

আমরা বড় হতে থাকলে, সমাজ আমাদের অপরের ভাবনা ও মতামত দ্বারা নিজেদেরকে মূল্যায়ন করতে শেখায়। সমাজ আমাদের প্রত্যেকটি কর্ম ও কথার জন্য বাহ্যিক সাহায্য ও অপরের সার্টিফিকেটের ওপর নির্ভরশীল করিয়ে ফেলে। সেইজন্য অন্যেরা আমাদের সম্বন্ধে কি বলবে তাতে আমাদের সর্বদাই দুশ্চিন্তা।

আবার, তুমি যখন কিছু ব্যাপারে দুশ্চিন্তা করছ, তুমি তখন ভাব যে তোমার একটা নির্দিষ্ট সূত্র আছে যাকে মনে রেখে তোমায় জীবন চালাতে হবে। তাই দুশ্চিন্তা তোমার জীবনে এক গতিপথ দেখায়। দুশ্চিন্তা ছাড়া তোমার মনে হয় যে তোমার কোন অক্ষরেখা বা অ্যাক্সিস নেই যার চারিদিকে তুমি ঘুরতে পার। তাই তুমি আসলে দুশ্চিন্তাগুলিকে প্রতিপালন কর।

তোমাদেরকে একটা ছোট গল্প বলতে দাও :

তিনজন লোক এক পরিত্যক্ত দ্বীপে বসে আছে। তারা ভুলে গেছে কত বছর ধরে তারা সেখানে আছে। তাদের মধ্যে একজন একদিন হঠাৎ একটা বোতল পেল ও সেটাকে উঠিয়ে নিল। সে বোতলে আঙ্গুল ঘষল ও তা থেকে তৎক্ষণাৎ এক জিন (দৈত্য) অবতীর্ণ হল। তারা ভীষণ অবাক হয়ে গেল। জিন তাদের বলে, ‘আমাকে এই বোতল থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ইচ্ছামত একটা করে বর চাইতে পার এবং আমি তা পূরণ করব।’ তারা খুব উল্লসিত হল ও কিছুক্ষণ চিন্তা করল। প্রথম মানুষটি বলে, ‘আমি আমার প্রেমিকাকে বিয়ে করে সুখী জীবনযাপন করতে চাই।’ জিনি বলে, ‘ঠিক তাই হবে। তোমার ইচ্ছা পূরণ হবে।’ প্রথম মানুষটি দ্বীপ থেকে অদৃশ্য হয়ে গেলে জিন এবার দ্বিতীয় লোকটির দিকে তাকাল। দ্বিতীয় লোকটি বলল, ‘আমি এক ধনী ব্যবসায়ী হতে চাই।’ জিনি বলে, ‘ঠিক তাই হবে। তোমার ইচ্ছা পূরণ হবে।’ দ্বিতীয় মানুষটিও দ্বীপ থেকে অদৃশ্য হয়ে গেল। জিন এবার তৃতীয় লোকটিকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তৃতীয় লোকটি বলে, ‘আমি আমার দুই বন্ধুর সাথে এত বছর একসঙ্গে ছিলাম, কিন্তু এখন তাদের হারিয়ে ফেললাম। আমি তাদের এখানে চাই!’ জিনি ‘ঠিক তাই হবে’ বলে অদৃশ্য হয়ে গেল। সবশেষে তিনটি মানুষ সেই পরিত্যক্ত দ্বীপেই থেকে গেল !

আসলে তৃতীয় মানুষটি নির্জন দ্বীপে পরিত্যক্ত হবার দুশ্চিন্তার সাথে ভীষণভাবে জুড়ে ছিল ! এইজন্য আমি বলি যে আমাদের দুশ্চিন্তাগুলি আমাদের কত প্রিয়! আমরা বলি যে সেগুলি আমাদের কষ্ট দেয়, কিন্তু তাও আমরা তাদের সাথে কিভাবে জুড়ে থাকি।

লোকেরা আমার কাছে এসে বলে, ‘স্বামীজী, আমার ব্যবসা খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। আগের মাসে অনেক লোকসান হয়েছিল এবং আমি জানি যে পরের মাসে আরও বেশী লোকসান হবে।’

আমি তাদের জিজ্ঞাসা করি। ‘যদি তুমি সেটা জেনেই গেছ, তবে ব্যবসাটা এক্ষুণি বন্ধ কর না কেন? কষ্ট পাওয়া বন্ধ কর?’

কিন্তু তারা আমার কথায় ধাক্কা খেয়ে যায়। অবিশ্বাস নিয়ে আমায় জিজ্ঞাসা করে, ‘কি বলছেন স্বামীজী? তাহলে আমি করবটা কি?’

যে মুহূর্তে আমি তোমার দুশ্চিন্তার জন্য কোন সমাধান দেই, তুমি ধাক্কা খাও, কারণ দুশ্চিন্তা করার কারণ ছাড়া তোমার আমিত্ব বহাল থাকার কারণ হারিয়ে ফেলে! তাই তুমি দুশ্চিন্তার মধ্যে থাকা পছন্দ কর। দুশ্চিন্তায় থাকলে তুমি ভাব যে তুমি একজন কেউ। তুমি নিজেকে বলিষ্ঠ ভাব।

অথচ দুশ্চিন্তামুক্ত হ’লে তুমি আনন্দময় হও, আর এই আনন্দময় অবস্থায় তুমি কিন্তু কেউ নও! কোন কিছুই তোমাকে ব্যস্ত রাখবে না। কিছুই সমাধান করার নেই। তুমি নিরাপত্তাহীন বোধ কর যেন তোমার কোন অস্তিত্বই নেই। তাই আমি তোমাদের বলি, দুশ্চিন্তামুক্ত অবস্থা উপভোগ করতে গেলে তোমাকে প্রথমে এক বলিষ্ঠ -অস্তিত্ব হবার আমিত্ব ছাড়তে হবে।

মনকে খোরাক দিতে ও তাকে ব্যস্ত রাখতে দুশ্চিন্তা করার জন্য তো তুমিই নিষ্পত্তি করেছ। তার ওপরে প্রত্যেক মানুষ ভাবে যে তার অনেক অনেক দুশ্চিন্তা, কেবল সে-ই অসুখী এবং অন্য সবাই সুখী! কিন্তু অদ্ভুত ব্যাপার হল সবাই এইরূপে ভাবে! কি করে এটা সম্ভব?

একটা ছোট গল্প :

এক রাজ্যে রাজার নজরে এল যে তার রাজ্যে সবাই খুব উদ্রেগিত , কারণ প্রত্যেকে ভাবছে যে তারই সবচেয়ে বেশী দুশ্চিন্তা এবং অন্যদের অত দুশ্চিন্তা নেই। তাই রাজা ‘দুশ্চিন্তা বিনিময় প্রস্তাব’ ঘোষণা করল, লোকেরা তাদের দুশ্চিন্তা নিয়ে এসে অন্যের কম দুশ্চিন্তার সাথে নিজের দুশ্চিন্তা বিনিময় করবে। একটা বিরাট জায়গা তৈরী করা হল এবং তার কেন্দ্রে একটি বড় ‘দুশ্চিন্তা-পাত্র’ রাখা হল। যে চায় এসে তার দুশ্চিন্তা তার ভিতরে রাখতে পারে এবং বিনিময়ে অন্য যে কোন দুশ্চিন্তা উঠিয়ে নিতে হবে। ব্যাপারটা হল তাদের সবাইকে অন্য কারো দুশ্চিন্তা উঠিয়ে নিতেই হবে। লোকেরা এল, একে অপরের সাথে মিলল এবং নিজেদের দুশ্চিন্তা সম্বন্ধে কথা বলতে লাগল। অনেকক্ষণ পরে দুশ্চিন্তা বিনিময়ের প্রোগ্রামের উদ্বোধন হল। অনেক সময় গড়িয়ে গেল এবং কোন মানুষই তাদের দুশ্চিন্তা বড় পাত্রটিতে রাখার জন্য এগিয়ে এলো না। রাজা তার মন্ত্রীদের কি হচ্ছে জিজ্ঞাসা করল। এক মন্ত্রী বলল, ‘রাজামশাই, নিজেদের মধ্যে লম্বা আলোচনার পর সবাই ভাবছে যে তাদের নিজের পরিচিত ছোট ছোট দুশ্চিন্তাগুলি অন্যের দুশ্চিন্তার চেয়ে অনেক ভাল!’

আমাদের তথাকথিত দুশ্চিন্তাগুলির গভীরে ঢুকলে আমরা বুঝতে পারব যে আমরা জিনিষগুলিকে বাড়িয়ে দেখি এবং আসলে জিনিষগুলি অতটা খারাপ নয়। বাস্তবে না গিয়ে আমরা হাওয়ায় কথা বলি। কিন্তু তাদের সত্যতা দেখলে বা বুঝতে পারলে , তুমি আগের এক দশমাংশ (১/১০) দুশ্চিন্তাও করবে না।

ভিতরে ও বাইরে কথা বলা

ঠিক আছে, এবার বিশ্লেষণ করা যাক যে দুশ্চিন্তা হলে মনের ভিতরে কি হয়?

যখন কিছু ব্যাপারে দুশ্চিন্তা করছ, নিজের মনকে লক্ষ্য কর।

দেখবে যে মন থেকে অনেকগুলি চিন্তার স্রোত উৎপন্ন হচ্ছে - সংযোগহীন, অসংলগ্ন কতগুলি চিন্তা এবং বেশীর ভাগই নকারাত্মক চিন্তা। নকারাত্মক ও পুনরাবৃত্তিক কথার এই অবিরাম অন্তঃপ্রবাহ তোমার মনে তড়িৎ প্রবাহে র মত লাগবে।

দ্যাখো, আমরা দুই প্রকার বাচনভঙ্গি ব্যবহার করি - বহির্বাচন ও অন্তর্বাচন। বহির্বাচন মানে অপরের সাথে কথা বলা, যাকে আমরা বার্তালাপ বলি। অন্তর্বাচন হল নিজের সাথে কথা বলা। আসলে এই অন্তর্বাচন অনর্গল আমাদের মধ্যে হয়ে চলেছে। এই অন্তর্বাচনকে ‘ভিতরের কিচিরমিচির’ বলা যায় এবং এটাকে আমরা দুশ্চিন্তাও বলি।

দুশ্চিন্তা হল মনের ভিতর হয়ে যাওয়া এই অনর্গল, অনিয়ন্ত্রিত ‘ভিতরের কিচিরমিচির।’ এই কিচিরমিচির তোমার প্রভু হয়ে বসে ও তোমাকে নিয়ন্ত্রিত করে।

বহির্বাচনে যা কথা বল, তুমি সতর্ক হয়ে বল, কারণ তা না করলে সমাজ তোমাকে সতর্ক করে দেবে। কিন্তু তোমার অন্তর্বাচনের ওপর কারো নিয়ন্ত্রণ নেই। তোমার বহির্বাচন যদি নিয়ন্ত্রণ করতে পার, তবে অন্তর্বাচন কেন নিয়ন্ত্রণ করতে পার না?

তুমি অন্তর্বাচন নিয়ন্ত্রণ কর না কারণ তোমার আত্মসম্ভ্রম বা নিজের ওপর শ্রদ্ধা নেই। যা ইচ্ছা তাই ভিতরে বলতে থাক। খাবারের থালায় কি নোংরা ফেলা হয়? না। আমরা তা কেবল ডাস্টবিনে ফেলি। তুমি অন্যকে খাবারের থালার মত দেখ এবং নিজেকে ডাস্টবিনের মত মনে কর। এইজন্য তুমি হজম করতে পার না।

ভয়ংকর ব্যাপার হল, বহির্বাচনে বিরাম বা ব্রেক পাওয়া যায়। যখন বার্তালাপ হচ্ছে না, তখন সেটা ব্রেক-এর সময়। কিন্তু অন্তর্বাচন অবিশ্রাম চলে, কোন বিরাম নেই। তা তোমাকে পাগল করে দেয়! অনেক সময় তুমি বাইরে কথা বল কারণ তুমি অন্তর্বাচন থেকে পালাতে চাও। তাই পৃথিবীতে এত কথাবার্তা চলতে থাকে! লোকেরা নীরব থাকতে ভয় পায় কারণ তাদের ভিতরে তো এক পাগলাগারদ। তাই তারা অন্যের সাথে মেলে, সোসালাইজ করে, কথা বলে এবং নিজেদের ব্যস্ত রাখে।

'ভিতরের কিচিরমিচির' বলতে ঠিক কি বলছি?

এই ছোট অভ্যাসটি যখন নিজের মত আছ, করে দেখ। চোখ বুজে কিছু মিনিট বসে থাক। একটা পেন ও পেপার সাথে রেখো। মনকে কোন কিছুতে কেন্দ্রিত কোরো না। কেবল মনকে লক্ষ কর। কেবল দেখ তোমার মনে কি চলছে। যেই মুহূর্তে চোখ বন্ধ কর, তুমি দেখবে যে মনে অবিশ্রাম চিন্তার স্রোত বয়ে চলেছে। যে যে চিন্তা আসছে, সততার সাথে সেগুলি লিখে ফেল। যা হচ্ছে তাই লিখতে থাক, যতই অসংলগ্ন চিন্তা হোক না কেন। পাঁচ মিনিট ধরে এটা কর।

এখন বসে বসে পড় কি লিখেছ। তুমি অবাক হয়ে যাবে! যা তুমি পেপারে লিখেছ তা তোমার ভিতরের কিচিরমিচির। পড়লে তুমি বুঝবে তোমার চিন্তাগুলি কত অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক! এই মুহূর্তে তুমি এখানে, পরের মুহূর্তে তুমি আমেরিকাতে, আবার চলে গেছ তোমার অফিসে, পরের মুহূর্তে তোমাদের বাচ্চাদের কথা চিন্তা করছ!

তুমি তোমার জীবনকে এই মনটির ওপরে বিশ্বাস করে সঁপেছ। এই মনই যত দুশ্চিন্তা উৎপাদন করে। এই মনই যেন তোমায় বাঁচিয়ে রাখছে। এই পদক্ষেপটি বুঝতে পারলে, বাকীটা সোজা।

একটা ছোট গল্প:

একদিন রাস্তায় একটা দুর্ঘটনা হয়। লোকেরা ভীড় করল এবং দেখল যে একটা নতুন গাড়ী দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে। তারা ড্রাইভারকে জিজ্ঞাসা করল, 'ঠিক করে গাড়ী চালাতে জান না তো গাড়ি চালাচ্ছ কেন?' 'অবশ্যই আমি গাড়ী চালাতে জানি', লোকটি উত্তর দিল, 'আমি কেবল থামাতে জানি না।'

লোকটি গাড়ী চালাতে জানে কিন্তু থামাতে জানে না! তুমিও এক গাড়ী চালাচ্ছ, যেটাকে তুমি থামাতে জান না। এটা খুবই বিপদজনক। তোমার মন একটি গাড়ীর মত যেটাকে তুমি থামাতে জান না। খালি তোমার ভিতরের কিচিরমিচির বন্ধ করার চেষ্টা কর, এমন কি এক সেকেন্ডের জন্য। পারবে কি? যখন তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কর, চিন্তার সংখ্যা বেড়ে যায়। মনকে থামানো এখন তোমার আরেকটি নতুন দুশ্চিন্তা হয়ে গেল।

তুমি তোমার মনকে চালাচ্ছ না, মন তোমায় চালাচ্ছে।

দুশ্চিন্তাকে বোঝার জন্য, মনের স্বভাবধর্ম সম্বন্ধে আমাদের গভীর অন্তর্দ্বষ্টি চাই।

দুশ্চিন্তার রাস্তা মন থেকে শুরু হয়, তাই দুশ্চিন্তামুক্ত হবার রাস্তাও মন থেকে হয়। কিন্তু আমরা ভুল জায়গায় উত্তর খুঁজতে থাকি। উত্তর আমরা সর্বদা বাইরে খুঁজি। আমরা ভাবি, যদি আমার বেশী টাকা থাকত, আমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যেত! যদি আমাকে আরও ভাল দেখতে হলে... যদি আমার এর থেকে ভাল চাকরী হ'ত... যদি... যদি... যদি...

সমাধান বাইরের জগতে পাওয়া যাবে না। তা পাওয়া যাবে কেবল আমাদের ভিতরে।

একটা ছোট গল্প:

বুদ্ধের দশ হাজার শিষ্য ছিল এবং তিনি তাদের রোজ সকালে সম্ভাষণ করতেন। একদিন তিনি একটি শক্ত করে গিঁট বাধা দড়ি নিয়ে এসে সবার কাছে রাখলেন ও জিজ্ঞাসা করলেন, 'কেউ কি এই গিঁট খুলতে পারবে?' সব শিষ্যেরাই এল, গিঁট নিয়ে টানাটানি করল কিন্তু গিঁট খুলল না।

এক বুদ্ধিমান শিষ্য এল, কিছুক্ষণ ধরে গিঁটটাকে ভাল করে দেখল এবং তাকে সহজেই খুলে ফেলল।

তোমাকে গিঁট দেখতে হবে, দেখে বুঝতে হবে কিভাবে তার সৃষ্টি হয়েছে, তাহলে তুমি তাকে খুলতে পারবে। টানাটানি করলে কিছুই হবে না, বরং গিঁট আরও শক্ত হয়ে যাবে।

একই ব্যাপার আমাদের সমস্যার ক্ষেত্রেও প্রযোজ্য। যে সমস্যাবলী, অসুখগুলি ও আবেগগুলির সাথে এখন লড়াই করছ, সেগুলি তোমার সিস্টেমে বা তন্ত্রে একেকটা গাঁট। একবার যদি বুঝে ফেল যে কিভাবে এই গাঁটগুলির সৃষ্টি হয়েছে , তুমি ঠিক পদক্ষেপ নিয়ে তাদের খুলে ফেলবে।

দুশ্চিন্তা মণিপূরক চক্রের সাথে সম্বন্ধিত। এই চক্রটি নাভি অঞ্চলে আছে। নকারাত্মক চিন্তা সরাসরিভাবে মণিপূরক চক্রকে আক্রমণ করে।

এই ছোট্ট পরীক্ষাটি কর : যখনই ভাবো যে নকারাত্মক চিন্তা আসছে, তাদের ভাল করে দেখ ও লক্ষ্য কর যে সেগুলি কোথা থেকে আসছে। দেখবে যে তারা সর্বদাই নাভি অঞ্চল থেকে উঠছে।

যখনই তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও, যখনই এমন অবস্থা হয় যে তুমি তা একদমই সামলাতে পারছ না , তখন প্রথমেই তোমার নাভি অঞ্চল, তোমার পাকস্থলী, ক্ষতিগ্রস্ত হয়। বিষাদগ্রস্ততাকে তুমি শারীরিকভাবে পেটে অতিরিক্ত ওজন হিসাবে অনুভব করবে। তাই আমরা বলি, ‘আমি এটা পেটে সইতে পারছি না; এটা হজম করতে পারছি না।’ এই কথাটি সমস্ত ভাষাতেই আছে। এটা বিশ্বজনীন। অবিশ্রাম দুশ্চিন্তা মণিপূরক চক্রকে তালাবদ্ধ করে দেয়।

তাই দুশ্চিন্তামুক্ত হবার রাস্তা কি?

কেবল সকারাত্মক শব্দ সৃষ্টি কর

আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে কিভাবে দুশ্চিন্তামুক্ত হওয়া যায় , তোমরা বলবে, ‘কোন অবস্থাতেই আমাদের দুশ্চিন্তা করা উচিত নয়, স্বামীজী।’

কেবল নিজেকে বলতে থাক যে দুশ্চিন্তা করা উচিৎ নয়। কি হবে? তুমি ‘দুশ্চিন্তা না করা’ বলে আরও একটা দুশ্চিন্তা সৃষ্টি করবে। কখনই বলবে না, ‘দুশ্চিন্তা বন্ধ কর’; এটা একদমই অসম্ভব। তুমি একটাই জিনিষ করতে পার, সেটা হল : ‘দুশ্চিন্তা সম্বন্ধে দুশ্চিন্তা করা বন্ধ কর!’

দুশ্চিন্তা সম্বন্ধে দুশ্চিন্তা না করা বলতে কি বলছি? দুশ্চিন্তাগুলি কেবল দেখ, লক্ষ কর এবং সেগুলিতে উত্তেজিত হয়ো না, ব্যাস। খালি যখন তুমি তোমার দুশ্চিন্তাগুলিকে নিজের কাছে বারবার নিয়ে আস , আসল দুশ্চিন্তা শিকড় গেড়ে বসে। ‘দুশ্চিন্তা সম্বন্ধে দুশ্চিন্তা করা বন্ধ কর’ - বলতে আমি তাই বুঝাচ্ছি। তোমার দুশ্চিন্তাগুলিকে জীবন্ত কোরো না। তাদের রক্ত এবং মাংস দিও না।

যখন তুমি বলছ, ‘মনকে নিয়ন্ত্রণ কর, নকারাত্মক চিন্তা আনবে না’ - এটা যেন দড়ির গিঁটকে আরও শক্ত করে দেওয়া। তোমার মন আরও উত্তেজিত ও সংকুচিত হয়ে যায়। এতে গাঁট খোলায় সাহায্য হবে না।

যখন দমন কর বা চেপে রাখো, দমন করার স্মৃতি সরাসরি দুশ্চিন্তা-কেন্দ্রে চলে যায়। এই কেন্দ্র বিষময় হলে তোমার সমস্ত কার্যকলাপে এক অচেতন হিংস্রতা থাকবে। তুমি গাছের পাতা ছিঁড়বে , তুমি জিনিষপত্র ধ্বংস করবে, নিজের শরীরের সাথে দুর্ব্যবহার করবে, নিজের ও অন্যের সাথে লড়াই করবে।

এগুলি সবই দমিয়ে রাখার সূক্ষ্ম প্রকাশ। তাই লোকেরা বলে যে তাদের পেট ক্রোধে জ্বলছে অথবা তারা পেটে খুব ভারীরোধ করছে। চেপে রাখা ক্রোধ আরও বেশী নকারাত্মকতার জন্ম দেয়।

নকারাত্মকতা কি?

ধর, ব্যবসায় কোন কারণে অসফল হলে। তাহলে কিভাবে সাড়া দেবে? তুমি অসফল হলে তোমার দুঃখ হবে; সেটা ঠিক আছে।
কিন্তু তুমি তাতে থামবে না। আরও অনেক প্রকার জিনিষকে তুমি প্রশ্রয় দেবে।

ও, এটা আমার খারাপ সময়!
আমি যাই করি, অসফল হই!
আমি এক অপদার্থ!

সর্বদাই আমার ভাগ্য এত খারাপ কেন? ... এভাবে চলতেই থাকবে!

এটাই নকারাত্মকতা। দুশ্চিন্তার মূল। আমাদের ৯৯% দুশ্চিন্তা কখনও সত্য নয়। সেটা কেবল নকারাত্মকতা, ব্যাস।

ধীরে ধীরে, এই নকারাত্মক কিচিরমিচির তোমার সত্তায় জমে যায় এবং যা কিছু কর সব কিছুতেই এক নকারাত্মক প্রভাব বিস্তার করে। আর তুমি এই জমে যাওয়া জিনিষটা সম্বন্ধে এতই অচেতন যে সেটাই বিপদ। তোমাকে তোমার ভিতরে সে সম্বন্ধে সচেতন করানো একটা বিরাট কাজ কারণ এটা তোমার স্বভাব হয়ে গেছে। এটাকে তুমি নিজের থেকে আলাদা করে দেখো না। তুমি ভাব এভাবেই তো হয়।

চিকিৎসাশাস্ত্রে এই নকারাত্মক আচরণের ভঙ্গিকে বলা হয় বিষাদগ্রস্ততা বা ডিপ্রেশন্। বিষাদে কেউ কম ভোগে, কেউ বেশী। এই কিচিরমিচিরকে যত বেশী তোমাকে গ্রাস করার অনুমতি দেবে, তত বেশী তুমি বিষাদগ্রস্ত হবে। কম বিষাদগ্রস্ত হয়ত একটু কম ভোগে আর বেশী বিষাদগ্রস্ত সর্বদাই ভোগে, ভোগে তো সবাই।

তাই বিষাদ বা নকারাত্মকতা হল নকারাত্মক চিন্তার সমষ্টি - যেখানে তুমি নিজের সাথে কথা বল। একবার এই চিন্তাগুলিকে মনে প্রবেশ করতে দিলে যখনই কোন ছোট অসফলতা আসবে প্রতিবার ঐ চিন্তাগুলি ফিরে এসে খেলতে থাকবে। এতে এই মনোভাব আরও দৃঢ় হতে থাকবে। যাই হোক, দুশ্চিন্তা করা তো কেবল এক খুবই দৃঢ়ভাবে বানিয়ে ফেলা অভ্যাস।

কিন্তু এটা একটা অভ্যাস মাত্র, তাই যে কোন অন্য অভ্যাসের মত এটাকে ফেলে দিতে পার! কিন্তু তুমি এটাকে নিছক অভ্যাস বলে ভাব না; তুমি ভাব এটা এক সুদৃঢ় বাস্তবতা। সেটাই সমস্যা। সেজন্য তুমি এটাকে ফেলে দিতে পার না।

মনে রেখ : মন এক চমৎকার লিপিবদ্ধের পদ্ধতি (রেকর্ডিং সিস্টেম)। এটা তোমার নকারাত্মক চিন্তার নকশা, তোমার জটিলতা ও তোমার দুশ্চিন্তা সঞ্চিত করে। মনকে যা শেখাবে, মন বিশ্বাসী হয়ে তা শেখে ও পুনরাবৃত্তি করে। এইভাবে তুমি নকারাত্মকতার শক্ত মনোভাব সৃষ্টি কর। তাই মনকে কি বলছ তা সম্পর্কে সাবধান হও। অপরের সাথে কথা বলার সময় আমরা এত যত্ন নিই, কিন্তু নিজের সাথে কথা বলার ব্যাপারে কোন যত্ন নিই না।

খাবার অভ্যাস খারাপ হলে যেমন তোমার ধমনীতে কোলেস্টেরল জমা হয়, অবিশ্রাম দুশ্চিন্তা করলে দুশ্চিন্তাগুলি তোমার সত্তাতে জমে যায়। কোলেস্টেরল যেভাবে ধমনীতে অবরুদ্ধ অবস্থা বা ব্লকেজ সৃষ্টি করে, দুশ্চিন্তা তোমার শক্তি প্রবাহে শক্তি-অবরোধ (energy blockage) সৃষ্টি করে।

সময়কালে দুশ্চিন্তা তোমার স্বভাবের এক অংশ হয়ে দাঁড়ায়; এটা একরকম অচেতনভাবেই কাজ করে। যদিও তুমি তোমার দুশ্চিন্তার কারণ বার কর, তবুও মেজাজ খারাপই থাকে। কেন? কারণ তোমার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ক্রোধ, যা বছরের পর বছর ধরে চেপে রেখেছ, তারা সবই তোমার সত্তায় একটা অদৃশ্য স্তর হয়ে গেছে। দুশ্চিন্তা এক ঢেউ যা সময় সময় ওঠে , কিন্তু বিষাদ হ’ল জল।

আমরা বিষাদ বা নকারাত্মকতাকে ছাড়িয়ে যাই কিভাবে?

কেবল সচেতন ও সজাগ হও। যখন কোন নকারাত্মক চিন্তা আসছে দেখে সচেতন হবে, তখন তুমি দৃশ্যত নকারাত্মক শব্দগুলিকে বিক্ষিপ্ত করে দাও ও দেখ যে সেগুলি ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। যদি এটা করতে থাক, তুমি নকারাত্মক নক্‌শা জমতে দেবে না এবং সময়ের সাথে তোমার মানসিক গঠন ও প্রোগ্রামিং পরিবর্তন হবে; সেটা আর নকারাত্মক হবে না।

ভিতরের কিচিরমিচিরের গভীরে কিছু মুহূর্তের জন্য গেলে তুমি আরও সচেতন হয়ে যাবে , আরও সজীব হয়ে উঠবে। তুমি বুঝবে দুশ্চিন্তা কাল্পনিক ও অনাবশ্যক।

প্রশ্ন : স্বামীজী, চিন্তা কি মনের অংশ, অথবা তারা মনের এক অভিব্যক্তি বা প্রকাশ?

তোমার মন ও চিন্তা একই জিনিষ। তাদের মধ্যে কোন পার্থক্য নেই। মন চিন্তা এবং চিন্তাই মন। মন চিন্তাসমূহের সংগ্রহ ছাড়া কিছুই নয়, অবিশ্রাম চিন্তার ধারা। আর চিন্তাগুলিও তোমার নিজেকে বলা অনর্গল শব্দাবলী ছাড়া কিছুই নয়।

যখন তুমি দুশ্চিন্তা কর, সেই দুশ্চিন্তার গভীরে নিজেকে নিয়ে যাও, সেগুলিকে স্পষ্টতার সাথে গ্রহণ কর। গভীরে যেতে ভয় পেয়ো না। মনে রেখ : গ্রহণ করা মানে অক্ষমতা নয়। গ্রহণ করা এক মহান ধ্যান প্রক্রিয়া। গ্রহণ করা থেকে থেকে মহান শক্তি নির্গত হয় যা তোমায় স্পষ্টতা ও মুক্তি দেয়।

যখন তুমি তোমার দুশ্চিন্তাগুলি গ্রহণ কর, যখন তাদের গভীরে প্রবেশ কর, তখন তোমার এক বিরাট বোধশক্তি হবে যে সব

দুশ্চিন্তাগুলি তোমারই সৃষ্টি। তুমি দেখতে সমর্থ হবে যে তোমার মন কিভাবে খেলা করে এবং কিভাবে তোমায় টেনশন দেয়।

যখন আমি তোমাদের বলি দুশ্চিন্তা অহেতুক, তোমরা তা কেবল বুদ্ধি দিয়ে বোঝ। যখন এটা তোমাদের অভিজ্ঞতা হয়ে যায়, তুমি দুশ্চিন্তা ছাড়িয়ে চলে গেছ। বিষাদ তোমায় ছুঁতে পারে না। তুমি দুঃখদুর্দশার উপরে উঠে গেছ।

একটা ছোট গল্প :

কলকাতায় ঈশা ভাষ্য উপনিষদের ক্লাস নেবার সময় একজন আমাকে দেখতে আসে। সে বলল, ‘স্বামীজী, আমার একটা সমস্যা আছে। আমি রাত্রে ভাল ঘুমাতে পারি না কারণ আমাদের পাড়ার কুকুরগুলি সারারাত খুব চীৎকার করে। রোজ তাদের চীৎকার ভোর হলেই থামে। আমার ঘুম এমনিতেই পাতলা আর এই আওয়াজের সমস্যায় আমার একদম বিশ্রাম হচ্ছে না।’ আমি তাকে বলি, ‘আজ রাতে ঘরে এটা চেষ্টা কর। ঘেউ ঘেউ শুনলে, তোমার ভিতরে জেগে ওঠা নকারাত্মক ভাব ক্রোধকে মুছে ফেল। তাদের চীৎকার কোনরকম বিরোধিতা না করেই শোন। নিজেকে বল যে কুকুরগুলি ঘেউঘেউ করছে, ব্যাস। নিজেকে এতে কোনপ্রকার সাড়া দিতে অনুমতি দিও না। সমস্যা ঘেউঘেউতে নয়, সমস্যা এর সঙ্গে তোমার বিরোধিতায়।’ লোকটি চলে গেল এবং আমি যা বলেছিলাম তা চেষ্টা করল। কয়েকদিন পরে সে ফিরে এল এবং বিবরণ দিল, ‘স্বামীজী, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবে বিরোধিতা বন্ধ করা চেষ্টা করেছি। এই কুকুরগুলির কি সাহস , আমার ঘুমের বারোটা বাজাচ্ছে - না ভেবে, আমি আরাম করে ভাবছিলাম কুকুরগুলি ঘেউঘেউ করছে। তারা আমার ঘুম নষ্ট করছে... কুকুরগুলি ঘেউঘেউ করছে... কিছু জানোয়ার কিছু আওয়াজ করছে... যে সময়ে আমি এই বাক্যে এলাম, আমার মনে হয় আমি ঘুমিয়ে পড়লাম। যাই হোক এই ক’দিন ধরে আমার খুব সুন্দর ঘুম হচ্ছে। ধন্যবাদ স্বামীজী!’

এটা তোমার সাথেও হতে পারে। যে কোন অবস্থার সাথে মোকাবিলা করা যায়, যদি তুমি নকারাত্মকতাকে কিভাবে মুছে ফেলতে হয় জান, যদি জেনে থাক কিভাবে তোমার নকারাত্মকভাবে সাড়া দেওয়ার অভ্যাসকে বদলানো যায়।

ভিতরের কিচিরমিচিরের চেনা পরিচিত নকশাগুলিকে পুনরাবৃত্ত করার জন্য মন কিন্তু অধীর। মন সর্বদাই জিনিষগুলিকে টাইপকাস্ট করতে চায়। তা সবসময় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তুলনা করে এবং দুশ্চিন্তার জন্ম দেয়।

দুশ্চিন্তা মুছে ফেল, মুহূর্তে প্রবেশ কর

মনের পরিচিত বাসস্থানের নক্‌শা হল দুশ্চিন্তা। মনোবিজ্ঞানে এই পরিচিত নকশাগুলিকে এন্‌গ্রাম (engram) বলে। এন্‌গ্রাম হল অতীতের খোদিত স্মৃতি, যা আমাদের বর্তমান ও ভবিষ্যতের কার্যের জন্য এক অবাঞ্ছিত রসদ হিসাবে আমাদের ভিতরে কাজ করে। এই সকল সঞ্চিত এন্‌গ্রামের জন্য আমরা বর্তমানে অযৌক্তিকভাবে সাড়া দিই।

প্রতিটি মুহূর্ত যেমন আছে সেভাবে নিতে পারি না কেন? আমাদের বর্তমানের মুহূর্তকে অতীত ও ভবিষ্যতের মুহূর্তের সাথে সংযুক্ত করার প্রয়োজনবোধ কেন করি? কেন আমরা সবকিছুতে সঙ্গতি খুঁজি? আর যখন সঙ্গতি থাকে না, তা হজম করতে কেন এত কষ্ট হয়? এগুলি হয়, কারণ আমাদের মানসিক গঠনের সাহায্যে ও সঞ্চিত এন্‌গ্রামগুলির সাহায্যে আমরা সর্বদাই কাঠামো গড়তে চাই; আর যখন পারি না, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই।

আমাকে কি কখনও দুশ্চিন্তায় দেখেছ? তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছ আমি কি করে সবসময় এত আনন্দে থাকি? তার কারণ, আমি প্রতিটি ক্ষণে বাস করি, ব্যাস। আমি অতীতকে রেফারেন্স হিসাবে মনে বহন করি না। আমি মনকে ভবিষ্যৎ দ্বারাও ভারাক্রান্ত করি না। সবই হয় স্বতঃস্ফূর্ততা থেকে, নক্সা বা প্যাটার্ন থেকে নয়।

তোমাদের অনেকেই গঙ্গা নদীকে হিমালয়ে বইতে দেখেছ। কত সুন্দর। তাঁকে কোথাও শান্ত দেখায়, কোথাও উত্তাল দেখায়, কখন স্বচ্ছ, কখন ঘোলা। মানুষ গঙ্গাকে কোথায় দেখছে, সেই হিসাবে তার অভিজ্ঞতা হবে। এটাই স্বতঃস্ফূর্ততা।

গঙ্গা দেখে কি দুটি মানুষ তাদের পরস্পরের উপলব্ধি তুলনা করে অভিযোগ করতে পারে? সেটা তো বোকামি হবে। নদী খালি বয়ে চলে, ব্যাস। এর কোন প্ল্যান নেই। জীবনমুক্ত মাষ্টারেরা নদীর মত। তারা প্ল্যান ছাড়াই বয়ে চলেন, কেবল স্বতঃস্ফূর্তভাবে, কোন

দুশ্চিন্তা ছাড়াই।

কিন্তু লোকেরা আমাকে জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আপনি যা বলেন ও করেন তা এত পরস্পরবিরোধী!’ লোকেরা আমায় বিচার করে, বলে আমি সঙ্গতিহীন। তোমাদের মধ্যে কতজন আমার অসঙ্গত কথা ও আচরণ সম্পর্কে অভিযোগ করেছ? চল, হাত তোল।

(অনেকক্ষণ পর, কয়েকজন সাহস করে ...) আমি নিশ্চিত যে তোমাদের মধ্যে বেশীরভাগই কোন না কোন সময়ে এটা ভেবেছ, খালি এই কয়জন সাহস করে হাত তুললে।

গঙ্গাকে কি সামঞ্জস্যহীন বলতে পার? বলতে পার কি গঙ্গার আরও সুবিন্যস্তভাবে প্রবাহিত হওয়া উচিত ছিল? না! গঙ্গা সেই ভাবেই বয়ে চলে, ব্যাস; তুমি তাতে রায় দিতে পার না। একইভাবে এক মাস্টারও বয়ে চলেন। তো মরা আমাকে সামঞ্জস্যহীন বলতে পার না। আমি ক্ষণ থেকে ক্ষণে বাস করি। তোমরা বাস কর সংযুক্ত ও জটিল ক্ষণগুলিতে। তোমরা ভারাক্রান্ত বোধ কর ও দুশ্চিন্তাগ্রস্ত হও।

যখন এতগুলি ক্ষণ তোমার ওপরে চাপ দিচ্ছে, তুমি তো ভারী বোধ করবেই। একইভাবে যখন মাত্র একটি ক্ষণ তোমার ওপরে আছে, তুমি কত হালকা বোধ করবে। তুমি অতীতের নক্শা দিয়ে বর্তমান ও ভবিষ্যৎকে সংযুক্ত কর বলেই দুশ্চিন্তাগুলি হয়। এমন করতে করতে তুমি বর্তমানকে হারিয়ে ফেল, বর্তমান তো তোমার পাওয়া এক উপহার। অতীত ও ভবিষ্যতের জন্য তুমি অবিশ্রাম বর্তমানকে হারাতে থাক। সবশেষে কেবল অতীত ও ভবিষ্যৎ পড়ে থাকে, বর্তমান কখনই নয়।

দুশ্চিন্তার প্রবাহ সৃষ্টি করার এই নক্শাগুলি তোমার জন্য জীবনধারণের উপকরণ হয়ে গেছে।

একটা ছোট গল্প :

দুই বন্ধু এক নতুন মুক্তিপ্রাপ্ত ছায়াছবি দেখতে গেল। সিনেমা দেখার সময় একজন লক্ষ্য করল যে অন্যজন বারবার ঘড়ি দেখছে। শেষে সে জিজ্ঞাসা করে, ‘তোমার কি সিনেমাটা ভাল লাগছে না?’ বন্ধুটা উত্তর দিল, ‘ভাল লাগছে। আমি কেবল দেখছি উপভোগ করার আর কত সময় বাকী আছে।’

আমরা প্রায় সবাই এই প্রকার! আমরা দুশ্চিন্তা করতে এত অভ্যস্ত যে দুশ্চিন্তা করার কিছু না থাকলে আমাদের দুশ্চিন্তা হয় যে কতক্ষণ এই দুশ্চিন্তা-না-হওয়া অবস্থা চলবে! যখন আমরা উপভোগ করছি, আমরা দুশ্চিন্তা করি যে উপভোগ করার আর কত সময় বাকী আছে। তাহলে কিভাবে কখন আমরা উপভোগ করব? অবিশ্রাম এইভাবে ভাবলে তো তুমি নিজেকে সর্বদাই ভবিষ্যতে রাখছ। যখন এরকম কর, তুমি তো বর্তমানের মজাই হারিয়ে ফেলছ!

দুশ্চিন্তাকে আশ্রয় দিয়ে সকলেই নিজেকে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মনে করে। আসলে একজন যত বেশী দুশ্চিন্তা করে , তার নিজেকে তত বেশী ভাল লাগে কারণ সে মনে করে যে এতগুলি দুশ্চিন্তা সে সামলাচ্ছে! তাই দেখবে প্রায়ই যখন কারো সঙ্গে তোমার দুশ্চিন্তা সম্পর্কে কথা বল, সে বলে উঠবে, ‘আ! এটা তো কিছুই নয়; আমার সমস্যাগুলি শোন; তাহলে বুঝবে দুশ্চিন্তা কি জিনিষ!’ লোকেরা বড় বড় দুশ্চিন্তা বহন করার জন্য নিজেকে শ্রেষ্ঠতর ভাবে!

সর্বদা দুশ্চিন্তা সম্বন্ধে ভাবলে কি হতে পারে? কিছুই না। তোমার দশটা দুশ্চিন্তার সাথে, এগারতম দুশ্চিন্তা হবে, যাকে বলে বিষাদগ্রস্ত হওয়া, ব্যাস।

কাজ করার সময় আমরা দুশ্চিন্তা করি। দুশ্চিন্তা থাকলে কাজ করতে পার না এবং তুমি যখন ঠিকভাবে কাজ করছ, তুমি দুশ্চিন্তা করতে পার না। যেখানে দুশ্চিন্তা আছে, সেখানে সৃজনশীলতা নেই এবং যেখানে সৃজনশীলতা আছে, সেখানে কোন দুশ্চিন্তা থাকতে পারে না। সৃজনশীলতা ভগবানের কাজ। যখন সৃজন করছ, তুমি ভগবানের নিকটে আছ। সৃজনশীলতা হৃদয় থেকে আসে। দুশ্চিন্তা আসে মন থেকে।

অতীত একটি অবাঞ্ছিত বোঝা। তাকে ফেলে দাও

অতীতের পিছনে দৌড়ে বা ভবিষ্যতের সম্বন্ধে চিন্তা করে, তুমি বর্তমানকে হারিয়ে ফেলছ। আধ্যাত্মিকতায় অতীতকে ফেলে দিয়ে বর্তমানের বাস করতে হয়। এই মুহূর্তে তুমি অতীত পুঞ্জীভূত করছ। তুমি এইজন্য পাঁকে নিমজ্জিত হচ্ছ।

তুমি তোমার অতীতের বোঝা নামাতে জান না। তুমি ভাব যে তোমাকে সেটা বহন করতে হবে। সমাজ তোমাকে তা বহন করতে শিখিয়েছে। তুমি এই বোঝা নামাবার চেষ্টা করলে নিজেকে দোষী ভাবতে শেখানো হয়েছে।

সমাজ তোমাকে বলে যে অতীতকে ফেলে দিলে তুমি অকৃতজ্ঞ হবে। তোমার অতীতকে বহন করার কোনও প্রয়োজন নেই। যারা তোমাকে এসব বলে তারা জানে না যে অস্তিত্বের জন্য, সমষ্টিগতভাবে সকলের জন্য তোমার অবিশ্রাম কৃতজ্ঞতা বোধ করা উচিত। জীবনে কিছু বিচ্ছিন্ন ঘটনাবলীর জন্য অনুভূতি কৃতজ্ঞতা নয়।

অতীতকে ফেলে দিলে বর্তমান তোমাকে বিস্মিত করবে। সমাজ তোমাকে সর্বদাই বর্তমানকে অতীত হিসাবে উপভোগ করার শিক্ষা দেয়, কখনই বর্তমান হিসাবে উপভোগ করা শেখায় না। এটা তোমায় সবকিছুকে অতীত বানিয়ে পরে উপভোগ করতে শেখায়।

আমি লোকেদের ছুটিতে যাওয়া দেখেছি - তারা সবসময় তাদের ক্যামেরা ও ভিডিও ক্যামেরা নিয়ে ব্যস্ত। নৈসর্গিক স্থানে গিয়ে চারপাশ উপভোগ না করে দৃশ্যাবলি ধরে রাখার জন্য তারা কেবল ক্যামেরাগুলি নিয়ে হুড়াহুড়ি করতে থাকে।

তারপর তারা ঘরে ফিরে যাবে, ফিল্ম রোল ওয়াশ করবে, চার দেওয়ালের ভিতরে সোফায় বসবে এবং ক্যামেরায় ধরা একই দৃশ্য উপভোগ করবে। আর পরিবার ও বন্ধুদের ফটোগুলি দেখাবে এই বলার জন্য যে তারা ঐ ছবির জায়গাগুলিতে গিয়েছিল। কিন্তু তারা কখনই সেখানে থাকাকালীন সেই জায়গা উপভোগ করে নি!

তুমি বর্তমানকে অতীত বানিয়ে উপভোগ কর। তাই লোকেরা বলে, ‘সেই দিনগুলি স্বর্ণময় ছিল।’ যখন দিনগুলি আসলে ছিল, নিশ্চিত তুমি সেই দিনগুলিকে সোনালি মনে কর নি। সেই সময়ও তুমি বলছিলে যে আগের দিনগুলি স্বর্ণময় ছিল!

তুমি যখন বর্তমানে আছ, প্রতিটি ক্ষণ হয়ে যাবে এক উৎসব উদযাপন এবং তুমি উদযাপনের জন্য অতীতের ঘটনা খুঁজবে না।

দুশ্চিন্তার জন্য অতীতকে ব্যবচ্ছেদ করা তো সময় বরবাদ করা, কারণ তুমি প্রতিটি মুহূর্তে এক নতুন মানুষ। প্রতি ক্ষণে তুমি বিকিশিত হচ্ছ; প্রতিটি মুহূর্তে তোমাকে আধুনিক বা আপ্ডেট করা হচ্ছে। তুমি অস্তিত্বের অংশ আর অস্তিত্ব প্রতিটি ক্ষণে পরিবর্তন হয়। তাহলে অতীতের ঘটনাকে তুমি কিভাবে আধুনিক বা নতুন বুদ্ধি দিয়ে ব্যবচ্ছেদ করবে? এটা পুরাদস্তুর অবান্তর ও অর্থহীন।

কখনই আপডেটেড (আধুনিকীকৃত) বুদ্ধি দিয়ে অতীতকে বিশ্লেষণ কোরো না। সেটা একেবারেই বোকামি। তাতে কেবল আরও বেশী দুশ্চিন্তা ও অপরাধবোধ আসবে। প্রতিটি ক্ষণে তুমি মরে গিয়ে পরের ক্ষণে নতুন মানুষ হচ্ছ। এটাই সত্য।

তুমি কি কখনও একটা গরু বা মোষকে দুশ্চিন্তায় দেখেছ? গাছ দুশ্চিন্তা করে বলে কখনও শুনেছ? তারা কি বিব্রত না হয়ে বেঁচে নেই? তুমি কেন তাহলে দুশ্চিন্তা কর? আমি তোমাদের বলি : দুশ্চিন্তা হল মানুষের সবচেয়ে নিষ্ফলা অভ্যাস।

শব্দ দুশ্চিন্তার একক বা ইউনিট

আমাদের সমস্ত দুশ্চিন্তাগুলি হল আমাদের পরিচিত ভাষায় শব্দের সমষ্টি। আর তারা অনেক বিভ্রান্ত করে ও ভুল ব্যাখ্যা প্রদান করে। কিন্তু কি করা যায়? মানুষ একমাত্র শব্দাবলী দ্বারা যোগাযোগ করতে অভ্যস্ত।

আমি সর্বদা লোকেদের বলি : যখন আমি কিছু বলি, তুমি সেটা অন্য কিছু বলে বোঝ। আর সেখানেই সমস্যার সূত্রপাত। প্রত্যেকে নিজের নিজের ডিকশনারী সৃষ্টি কর এবং শব্দগুলির অর্থ নিজের মত করে গ্রহণ কর।

একটা ছোট গল্প :

একজন তার পত্নীকে বলে, ‘তুমি জান কি রঙের তুলি তৈরী করতে বছরে ৫০০০ উট ব্যবহার করা হয়?’ পত্নী উত্তর করে, ‘ও ভগবান! কি আবাক কাণ্ড। দ্যাখ দেখি, মানুষ জানোয়ারদের দিয়ে কি কি করিয়ে নেয়?’

পতি এক কথা বলে, পত্নী অন্যকিছু বোঝে। আমরা প্রায় সবাই এইভাবেই বুঝি। তাই আমি বলি যে, কথা বা শব্দ বিভ্রান্তি সৃষ্টি করে। দুঃখের কথা, মানুষ কেবল শব্দ দ্বারা যোগাযোগ করতে জানে। সে শব্দজালে জড়িয়ে পড়তে থাকে।

দ্যাখো, শব্দ থেকে আরও বেশী শব্দের উৎপত্তি হবে। কিন্তু দুটি শব্দের মাঝে এক নীরবতা আছে - এই ছোট্ট বিরতি আমরা হৃদয়ঙ্গম করতে পারি না; এই বিরতি সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। এই বিরতিই তো আমরা খুঁজছি।

এই বিরতি এত মাইক্রো-কস্মিক বা ক্ষুদ্র-মহাজগৎ, যদিও আমরা প্রতিদিন এর মধ্য দিয়ে যাই, আমরা এর সম্পর্কে অদ্ভুতভাবে বিস্মৃত বা অচেতন থাকি। আমি যখন কথা বলি তোমরা আমার কথা শোনার জন্য পূর্ণরূপে কেন্দ্রীভূত হও। কখন কখন , শব্দাবলীর মাঝে আমি লম্বা বিরাম দিই। যাতে তোমরা নীরবতাকে প্রত্যক্ষ ও আত্মীভূত করাতে পার, সেইজন্য আমি এই বিরামগুলি দিই - নীরবতাই তো আসলে তুমি খুঁজছ। কিন্তু ব্যতিক্রমহীনভাবে কি হয়? যেই মুহূর্তে আমি বিরাম দিই, তুমি চঞ্চল হয়ে পড়। তুমি তোমার জিনিষপত্র নাড়াচাড়া করতে থাক, এদিক ওদিক দেখতে থাকো, কথা বল, আবার শব্দাবলী সঞ্চয় কর!

প্রকৃত নীরবতা সেটাই যা তোমাকে ভরিয়ে দেয় সচেতনতায়, অন্য কিছু নয়। কেবল মুখ বন্ধ রাখলে তা হয় না।

এখন তোমার মন জিজ্ঞাসা করতে থাকবে। ‘কি করে এই ভিতরের কিচিরমিচির ও চিন্তা বন্ধ করতে পারি? কিভাবে প্রকৃত নীরবতা উপলব্ধি করতে পারি?’ এই চিন্তা তোমাকে তাড়া করতে থাকবে এবং এটাও একটা দুশ্চিন্তা হয়ে দাঁড়াবে।

বোঝার চেষ্টা কর : তুমি চিন্তা বন্ধ করতে পার না। ‘চিন্তা করা বন্ধ করতে হবে’ চিন্তাটাও তো একটা চিন্তা! জোর করে এক সেকেণ্ড নীরবতা চেষ্টা করার নীরবতা আমরা অর্জন করতে চাই না; এটা তো এক জবরদস্তি করা মৃত নীরবতা। যে নীরবতা আমরা লাভ করতে চাই তা তো অস্তিত্বের স্পন্দমান ও আনন্দময় নীরবতা।

তাহলে কি করতে হবে? সোজাঙ্গুজি মনকে প্রত্যক্ষ কর, ব্যাস। একজন পর্যবেক্ষক হও। বিচার কোরো না; কোন চিন্তাকে প্রতিরোধ কোরো না। তাকে তোমাকে দেওয়া ভগবানের উপহার বলে নাও এবং গভীর কৃতজ্ঞতা সহকারে সেই চিন্তাকে প্রত্যক্ষ কর। স্বতঃচলভাবে নীরবতা হবে।

তোমার সচেতনতা ধীরে ধীরে বাড়বে, তোমাকে নিজের মধ্যে কেন্দ্রীভূত করবে এবং তোমার নীরবতা বৃদ্ধি পাবে। আমি যখন বলছি ভিতরের নীরবতা বাড়বে, তার মানে ভিতরের কিচিরমিচির কমবে এবং তুমি একজন প্রত্যক্ষদর্শীর মত হবে। সেই বর্দ্ধিত নীরবতার সাথে তোমার ভিতরে আরও বেশী সচেতনতা আসবে এবং এটা এক চক্রাকার প্রক্রিয়া হয়ে যাবে।

বর্দ্ধিত সচেতনাতার সাথে তুমি তোমার চতুস্পার্শ্বের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এমন নয় যে এই সৌন্দর্য হঠাৎ করে এল , তা তো সর্বদাই ছিল। কিন্তু তুমি তাতে সচেতন ছিলে না। তুমি নিজেকে নিয়েই খুব ব্যস্ত ছিলে। এখন তোমার সচেতনতার সাথে তুমি তাকে উদ্যাপন করতে পারবে! অকস্মাৎ, প্রকৃতি নিজেকে তোমার কাছে অতিসুন্দর হয়ে ধরা দিতে শুরু করবে। তোমার অন্তরাত্মা রূপান্তরিত হবে এবং তার সাথে সাথে বহির্জগতও রূপান্তরিত হবে!

যখন তুমি সচেতন হতে শেখ, তুমি তোমার মনকে বিচক্ষণতার সাথে ব্যবহার করতে পারবে। মন এক মুখ্য হাতিয়ার হয়ে যাবে।
যখন চাও তখন এটাকে ব্যবহার করতে পারবে। ভয়ংকর শত্রু থেকে, তোমার মন হয়ে যায় এক বিশ্বাসযোগ্য মিত্র।

প্রতি সেকেণ্ডে চিন্তার সংখ্যা কমাও

তোমার অন্তর্বাচন বা ভিতরের কিচিরমিচির যখন কমে যায়, যখন তোমার প্রতি সেকেণ্ডে চিন্তা বা টিপিএস্ (TPS – Thoughts per second) এক সেকেণ্ডের কম সময়ের জন্যও কমে, সেই টুকরো সেকেণ্ডে তুমি পুরোপুরি বর্তমানে আছ এবং সেই টুকরো সেকেণ্ডে তুমি তোমার অতীত ও ভবিষ্যৎকে একটা খোলা বইয়ের মত পড়তে পার ! ভিতরের কিচিরমিচির খুব বেশী হওয়া অর্থ তোমার টিপিএস্ বেশী এবং তুমি সর্বদা অতীতে অথবা ভবিষ্যতে আছ; বর্তমানে কখনই নয়।

তোমাকে এবার ব্যাখ্যা করে বলি অতীত ও ভবিষ্যতে প্রবেশ করা মানে কি বলতে চাইছি। তোমরা হয়ত কখনও অভিজ্ঞতা লাভ করেছ যখন তোমরা কোন পার্টি, লেকচার বা অন্য কোথাও আছ, হঠাৎ কেমন মনে হয় যে পুরো ঘটনাস্থল ও দৃশ্য যেন আগে ঘটেছে। গলার আওয়াজ, কথাবার্তা, জায়গা, এমনকি সেখানকার কিছু শিল্পকর্মও তোমার আগে দেখা ঘটনা বলে প্রতিপন্ন হবে। তুমি হতবাক হও।

অথবা তুমি হঠাৎ একজনের কথা চিন্তা করছ, এক বন্ধু যার সাথে বহুদিন যোগাযোগ হয় নি এবং সেই মানুষটির ফোন এল। পরের কয়েকটা মুহূর্তে কি হবে তার ভবিষ্যৎবাণী তুমি করতে পারছ। তোমার সাথে এরকম ঘটলে তুমি অবাক হয়ে যাও । পরিষ্কার করে বোঝ : এই কয়েকটা মুহূর্তে তুমি দুর্ঘটনাক্রমে পুরোপুরি বর্তমানে ছিলে। দুর্ঘটনাক্রমে , যে করেই হোক তুমি বর্তমানে এসে গিয়েছিলে।

তুমি বর্তমানে কখনই সচেতন অবস্থায় থাক না। তুমি তো সর্বদাই অতীত বা ভবিষ্যতে থাক। তুমি অতীত থেকে ভবিষ্যতে যাও বর্তমানকে না ছুঁয়ে। এটাই সত্য। কিন্তু দুর্ঘটনাক্রমে মুহূর্তের জন্য তোমার টিপিএস্ বা প্রতি সেকেণ্ডে চিন্তা কমে যায় এবং তুমি বর্তমানে ধপাস করে পর।

যখন তুমি বর্তমানে পূর্ণরূপে এক সেকেণ্ডের জন্যও আছ, তোমার অতীত ও ভবিষ্যৎ তোমার কাছে স্বচ্ছ হয়ে যায়। সেইজন্য

এইপ্রকার অন্তর্জ্ঞান-মূলক ঘটনা তোমার ভিতরে ঘটতে থাকে।

আমাদের চিন্তাধারা কখনই পরিষ্কার নয়। এটা সর্বদাই কেবলমাত্র অনুষঙ্গ; এটা কখনই নির্ভেজাল চিন্তা নয়।

এবার বলি অনুষঙ্গ বলতে কি বোঝাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলে এবং বাগানে একটা গোলাপ ফুটছে দেখলে। সঙ্গে সঙ্গে তোমার মন চলে গেল যে কেউ তোমাকে একটা গোলাপ অনেকদিন আগে দিয়েছিল। তখন তোমার চিন্তা সেইসময় গোলাপ দেখে যা হয়েছিল সেদিকে অথবা যে মানুষটি গোলাপ দিয়েছিল তার দিকে চলে গেল। তারপর ভাবতে থাকলে সেই মানুষটির সাথে কি কি হয়েছিল। শেষে কি হয়? যে গোলাপটা তোমার সামনে আছে তুমি তাকে হারিয়ে ফেললে !

এইভাবে তুমি অতীতের পিছনে ছোট ও বর্তমানকে হারাও। এটাকে আমি বলি ‘অনুষঙ্গ’ (association)। তোমার অধুনা মানসিক গঠনের স্বভাব এইরূপ। যতক্ষণ তোমার মানসিক গঠনের স্বভাব কেবল সংসর্গ, নিজের ভিতরে শব্দের পর শব্দ বা কথার পর কথা সৃষ্টি করে তুমি অতীত ও ভবিষ্যতের পিছনে দৌড়াতে থাকবে।

জীবনমুক্ত মাস্টারেরা সর্বদাই বর্তমানে বাস করেন। তাই তাঁরা অতীত ও ভবিষ্যতের অগাধ সমুদ্রে প্রবেশ করতে পারেন। তোমার ক্ষেত্রে এটা দুর্ঘটনা। টুকরো সেকেণ্ডে তোমার এরকম হয়। এমন কি যখন এরকম ঘটে তুমি ভয় পাও ! তুমি অচেতনভাবে বাস করতে এত অভ্যস্ত হয়ে গেছ যে তুমি যখন সচেতনতায় হঠাৎ করে এসে পড় , তোমার পক্ষে সেটা খুব বেশী হয়ে যায়। বাস্তবতা খুব বেশী হয়ে যায়।

বর্তমান থেকে তুমি কত দূরে আছ, তাতে তোমার টিপিএস্ প্রধান ভূমিকা নেয়। যখন টিপিএস বেশী, তুমি অচেতনভাবে বাস কর; তুমি বাস্তবতা থেকে অনেক দূরে সরে আছ। আর যখন টিপিএস নীচে , তুমি ধ্যানের অনেক কাছে হও। টিপিএস কমানোর পথ ধ্যান ও সচেতনতা।

লোকেরা আমায় বলে, ‘স্বামীজী, আমরা যখন ছুটিতে বেড়াতে যাই, তখন সেটা যেন নরক হয়ে যায়।’ আমি বলি, ‘নরক তোমারই ভিতরে; তুমি তাকে তোমার সাথে সর্বত্র নিয়ে বেড়াও। তাকে নিশ্চিত তুমি যেখানেই যাও পাবে ! যখন বেঁচে থাক, তুমি অপরকে নরক দেখাও। যখন মর, নরকে যাও! যেখানেই যাও, তুমি তোমার নরককে সাথে করে বয়ে নিয়ে যেতে চাও। তুমি নরকের সাথে এত পরিচিত যে তোমাকে স্বর্গ দেখালেও নিজেকে সেখানে মানাতে পারবে না!’

একটা ছোট গল্প :

তিনজন মৎস্যজীবী মহিলা মাছ বিক্রি করে ঘরে ফিরছিল এবং সেদিন ঘরে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারা ঠিক করল যে রাতটা রাস্তায় কোন বাড়িতে কাটাবে। তারা এক মহিলার ঘরে গেল, সেই মহিলাটি জুঁইফুল বিক্রি করত। মৎস্যজীবী মহিলারা জুঁইফুল বিক্রেতাকে রাতে থাকতে দিতে অনুরোধ করল ও সে রাজী হয়ে তাদের শোবার জন্য একটা ঘর দেখিয়ে দিল। মহিলাটির পুরো বাড়ী জুঁইফুলের সুন্দর গন্ধে ভরে ছিল। কিন্তু তিনজন যতই চেষ্টা করুক না কেন, তারা ফুলের গন্ধে একদম ঘুমাতে পারছিল না। তারা এপাশ ওপাশ করছিল এবং বুঝতে পারছিল না কি করা যায়। তখন হঠাৎ তাদের মধ্যে একজন উঠল ও মাছের খালি ঝুড়িগুলি নিয়ে এসে সবার মাথা ঢেকে দিল। কোন সময় নষ্ট না করেই তিনজন ঘুমিয়ে পড়ল !

আমরা আমাদের দুশ্চিন্তাগুলি সর্বত্র বহন করে নিয়ে যেতে ও তাদের প্রতিপালন করতে ভালবাসি! আবার আমরা অভিযোগও করি যে আমাদের সদাই কত দুশ্চিন্তা! আমরা কিছু থেকে ছাড়া পেতে চাই কিন্তু আমরা ছাড়া পাওয়ার জন্য রূপান্তরিত হতে চাই না। সেটাকেই আমি স্ব-বিরোধী হওয়া বলি। যদি আমরা দুশ্চিন্তা না করতে চাই, তাহলে আমাদের দুশ্চিন্তা করা উচিত নয়। একদিকে আমরা দুশ্চিন্তা করতে চাই না, অপরদিকে আমরা সর্বদাই দুশ্চিন্তা করতে চাই।

প্রতিক্রিয়া করা বন্ধ কর

কিভাবে এর থেকে আমরা মুক্তি পাব? আমাদের কি প্রকার মনোভাব হওয়া উচিত?

দুটো প্রশ্নেরই একই উত্তর : যাই কর, একটা আনন্দ ভাবনার সাথে কর, ব্যাস। তোমার অন্তর্দেশ তোমার জীবনের বৈশিষ্ট্য বা কোয়ালিটি ঠিক করে। এই স্থানটি সর্বদাই পবিত্র ও আনন্দময় হওয়া চাই।

এটা প্রমাণিত হয়েছে যে একজন বৈজ্ঞানিকের পরীক্ষানিরীক্ষার ওপরে তার চেতনা অনেক প্রভাব ফেলে। দেখা গেছে নিয়ন্ত্রিত পারিপার্শ্বিক অবস্থায় একইভাবে কিছু পরীক্ষা করে বিভিন্ন বৈজ্ঞানিকেরা ভিন্ন ভিন্ন ফল পেয়েছে। তারা পরিষ্কার ভাবে প্রমাণ করেছে যে মানুষের ভাবনা তার কাজ ও কাজের ফল নিয়ন্ত্রিত করে।

আনন্দ সমৃদ্ধি আকর্ষণ করে। এটা পরম সত্য। যখন তুমি আনন্দময়, স্বতঃস্ফূর্তভাবে অস্তিত্ব তোমার ওপরে বর্ষণ করে। ধন-সম্পদ তোমার দিকে আসে। তুমি সর্বদা কৃতজ্ঞতা সহকারে থাক। বাকী সব স্বতঃস্ফূর্তভাবে হয়।

একদম ঠিক কর যে কোনকিছুতেই দুর্দশাগ্রস্ত হবে না। যদি কোন দুশ্চিন্তা বা দোষ বা দুঃখের ঘটনা মনে আসে, তখন তার দিকে কেবল তাকাও, স্মিত হেসে বল, ‘না, তোমার দ্বারা প্রভাবিত হব না। তুমি করবেটা কি?’ দেখবে সেই ঘটনা বা দোষ তোমার ওপরে কোন প্রভাব ফেলতে পারবে না। সেটাকে তোমার ওপরে আক্রমণ করতে দিয়ে তুমি কি কিছু লাভ করবে? না। তার দিকে তাকিয়ে এবং তাকে আক্রমণ করতে দেবে না বলে ব্যক্ত করে, তুমি দুঃখকষ্ট থেকে মুক্তি পাবে। আমি সমস্যা থেকে পালিয়ে যেতে বলছি না। আমি তোমাকে সমস্যার দিকে তাকাতে এবং চেতনা সহকারে প্রতিক্রিয়া না করার সিদ্ধান্ত নিতে বলছি।

তুমি যদি ভাবনাকে চাপতে যাও, সেটা তোমার মনের কোন কোণায় ওৎ পেতে থাকবে এবং যে কোন সময়ে ফিরে আসার ভয় দেখাবে। তাই ভাবনাগুলিকে ভেসে উঠতে দাও। কেবল তার দিকে দেখ এবং বল যে সেটা শক্তিহীন; তবে দেখবে সেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

জ্ঞান - অপরাধী

যা কিছু তোমায় শরীর, মন ও আত্মায় বলপ্রদান করে, তা আধ্যাত্মিকতা এবং তা তোমাকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দের দিকে নিয়ে যাবে। যা তোমাকে দুর্বল করে দেয়, তা আধ্যাত্মিকতা নয় এবং তা কখনও অনুসরণ করবে না। এই সোজা নিয়মটি অনুসরণ করবে। কখনই ভুলবে না যে আনন্দ তোমার আসল প্রকৃতি।

আরেকটা জিনিষ : সুন্দর যা কিছু দেখ, তাকে তোমার জ্ঞান দ্বারা কেবল নাম না দিয়ে উপলব্ধি কর। তুমি কি আশ্রমে বা অন্য কোথাও সূর্যোদয় বা সূর্যাস্ত দেখেছ? তুমি কি দাঁড়িয়ে দেখেছ কিভাবে আকাশের রঙ বদলাতে থেক? আমাদের বেশির ভাগই সূর্য অস্ত যাচ্ছে বলে হয় জানে না অথবা বলে, ‘হ্যাঁ, সূর্য অস্ত যাচ্ছে; তো কি হল? সে তো রোজই অস্ত যায়!’

জ্ঞান নির্মলতা নষ্ট করে দিতে পারে এবং জীবনকে নীরস করতে পারে। তুমি যখন সূর্যোদয় বা সূর্যাস্ত দেখ, তা এক সুন্দর ধ্যান হতে পারে। তুমি যদি তার এক অংশ হও, দেখবে যে তুমি এই বিরাট অস্তিত্ব, যে সর্বক্ষণ উদ্যাপন করছে, তার এক কণা। তুমি তাহলে স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যাপনে যোগদান করবে।

কিন্তু তথাকথিত জ্ঞান আমাদের ভোঁতা করেছে। এই জ্ঞান তো কেবল কতিপয় শব্দের সমষ্টি। আমরা অনেক শব্দ সংগ্রহ করেছি এবং আমরা ভাবি যে এই শব্দগুলিই চূড়ান্ত। আর তাই কিছুই আমাদের বিস্মিত করে না। এমন কি ভগবানও যদি আমাদের কাছে আসেন ও ভগবান বলে নিজের পরিচয় দেন, আমরা জিজ্ঞাসা করব, ‘তাতে কি?’ জ্ঞানের জন্য সবকিছুই অবধারিত বলে মেনে নেওয়া হয়।

জ্ঞানের জন্য সমগ্র অস্তিত্বকে অবধারিত বলে মনে করা হয়। আমরা পার্থিব বস্তুর পিছনে দৌড়াই যা খালি আমাদের বেশী ও আরও বেশী লোভ, দুশ্চিন্তা ও ভয় দেয়। এগুলি আমাদের অন্তর্দেশের কেন্দ্র থেকে আরও বিচ্ছিন্ন করে দেয়; তারা আমাদের ভিতরে না দেখতে দিয়ে বাইরে দেখাতে তৈরী করে দেয়। তারা আমাদের চিরস্থায়ী আনন্দে কেন্দ্রিত না হয়ে, বিষাদ ও খুশির মধ্যে পালা করে দোদুল্যমান রাখে।

আমরা ভাবি যে সব কিছুই বাইরে হচ্ছে এবং দেরী হবার আগে দৌড়ে গিয়ে তাকে ধরতে হবে। তাই সব সময়েই আমাদের তাড়া থাকে ও সর্বদাই ভিতরে কিচিরমিচির করে যাচ্ছি।

জ্ঞান হল সাধারণ তথ্য বা ডাটা, ঘটনা, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স; এরা তো মৃত। জ্ঞান সংগ্রহ কর, কিন্তু তারা যেন কোনভাবে তোমার জীবন নিয়ন্ত্রণ না করে। তাদের পাশে রেখে দিতে শেখ এবং জীবনকে বিস্ময়তা সহকারে দেখ। মন যা দেখে তা থেকে সর্বদাই উপসংহারে আসতে চায়, সার সংগ্রহ করতে চায়, বিচার করতে ও তথ্য সংগ্রহ করতে চায়। মন শব্দ ও আরও বেশী শব্দ সংগ্রহ করে, ব্যাস। তা কি কোন কাজের হয়?

আমি কিছু শিষ্যদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় গিয়েছিলাম। কি সুন্দর। যমুনা নদীতে নৌকায় চড়লাম, কৃষ্ণের দিনগুলিতে আবার বাস করলাম। আমি আমার আনন্দ শেয়ার করছি শিষ্যদের সাথে - সব ভীষণ বুদ্ধিজীবীর দল। এদিকে আমি কৃষ্ণের দিনগুলিকে মনে করছি, তাদের দেখাচ্ছি কোথায় রাসলীলা হয়েছে, আমি তো পরমানন্দে পূর্ণ; আর এই শিষ্যরা আমায় বলে যে এখানকার টালিগুলো দেখে মনে হচ্ছে যে সেগুলো নতুন করে সংস্কার করা হয়েছে! আমি আশ্চর্য হলাম। আমি তাদের বললাম যে আমি হয়ত এমন কিছু মানুষদের সাথে নিয়ে এলে ভাল করতাম যাদের জ্ঞান কম কিন্তু বিস্ময় বেশী - তাদের সাথে আমার আনন্দ শেয়ার করতে পারতাম!

দিনের শেষে জ্ঞান তো মৃত। যে করেই হোক মানুষ জ্ঞান দ্বারা অপরের মূল্যায়ন করে। যত বেশী জ্ঞান তো মার, তত বেশী তুমি সম্মান পাও।

জ্ঞানের সাথে তো তুমি সর্বদাই তোমার মনের সাথে বাস করছ। তোমার মন দিয়ে অস্তিত্বকে কখনই জানতে পার না।

অস্তিত্ব হল যুক্তি ছাড়িয়ে

মানুষ ও অস্তিত্বের মধ্যে ঐকতান ও গভীর সংযোগই আধ্যাত্মিকতা। যখন এটা বোঝ ও তোমার সংগ্রাম বন্ধ কর, তখন তুমি কেবল এক নদীর মত বয়ে চলবে। নদী নিজের গতিপথ দিয়ে যাবে ও সাগরে গিয়ে মিশবে। তোমাকে খালি ছেড়ে দিতে হবে, ব্যাস।

আমার কথার মানে এই নয় যে তুমি এক কোণায় বসে থাকবে এবং তোমাকে নদী ধুয়ে নিয়ে চলে যাবে । আমি বলছি যে, নিজের কাজ কর এই অকুতোভয় বিশ্বাস নিয়ে যে একটি জীবনী শক্তি আছে, যা এই বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছে, যা তোমারও যত্ন নিচ্ছে, যা তোমাকে ভিতরে ও বাইরে যাবার জন্য তোমার শ্বাসপ্রশ্বাস তৈরী করছে। তা হ'লেই যথেষ্ট।

সহজভাবে এক উচ্চতর কর্তৃত্বকে দায়িত্ব দিয়ে দাও এবং আরাম কর। তাহলে তুমি রাজার মত বাস করতে পারবে ! তবেই তুমি প্রবহমান নদীর গান, অস্তিত্বের সুর এবং তোমার ও অস্তিত্বের মধ্যে ঐকতানের সঙ্গীত শোনা শুরু করবে । এই ঐকতানের সাথেই তোমাকে সুর মেলাতে হবে। আর তখন তোমার দুশ্চিন্তাগুলি মুছে যাবে !

অবশ্যই কোন প্রমাণ নেই যে অস্তিত্ব আমাদের যত্ন নিচ্ছে। কিছু ব্যাপার প্রমাণ করা যায় না । প্রমাণ করতে পার কি এই দিক হচ্ছে পূর্বদিক? না! তুমি কি সূর্যোদয় ও সূর্যাস্তের ঘটনা প্রমাণ করতে পার ? না! তুমি কেবল এগুলির অভিজ্ঞতা লাভ করতে পার। তুমি যেহেতু এগুলি প্রমাণ করতে পার না, তার মানে কি তুমি এগুলিকে মিথ্যা প্রমাণ করতে পার? বিজ্ঞান দ্বারা কি তুমি সূর্যকে প্রতিদিন উদয় হতে ও অস্ত যেতে আটকাতে পার?

বোঝ যে একমাত্র অস্তিত্বই যুক্তির বাইরে। যদি অস্তিত্বকে যুক্তি দ্বারা প্রমাণিত করা যায় তার মানে যুক্তি অস্তিত্বের চেয়ে বড় এবং এটা কখনও হতে পারে না!

একটি লোক আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আধ্যাত্মিক হবার জন্য কি আমাকে হিন্দু হতে হবে?’ আমি প্রশ্নটিতে বিস্মিত হয়েছিলাম! আমি তাকে বললাম যে তার হিন্দু হবার কোন দরকার নেই। পরিষ্কার করে বোঝ : যা কিছু তোমার উপলব্ধির উন্মুক্ত প্রাঙ্গণে বেড়া লাগায়, তা আধ্যাত্মিকতার সাথে সম্বন্ধিত নয়। আধ্যাত্মিকতা সর্বদাই সবকিছুকে নিয়ে (all encompassing)।

‘আমি এটা’ এবং ‘আমি ওটা’ - এই ধারণা ত্যাগ কর। তোমার জীবন উন্মুক্ত রাখ। এটাই আধ্যাত্মিকতার ভিত্তি। এটা এরকম : যে লাগাতার একটা তালাবদ্ধ ঘরে থেকে এসেছে সে মুক্ত হওয়া বা বাতাস সম্পর্কে কি বুঝবে ? তার কিছু অপরিণত ভাবনা থাকবে। যেই মুহূর্তে তুমি নিজেকে এভাবে সীমাবদ্ধ কর, তুমি তোমার অন্তরের অসীম প্রেম ও করুণা সম্বন্ধে জানবে না । কেবল দুশ্চিন্তা ও অভিযোগ করবে। তুমি প্রস্ফুটিত হবে না।

বুদ্ধকে একবার জিজ্ঞাসা করা হয় যে করুণা-বিহীন লোকেদের কি প্রকার নরক দেওয়া হয়। তিনি বলেন, ‘তুমি তাদের নরকে রাখতে পার না, কারণ তারা তো এখনই নরকে আছে!’ একমাত্র তুমি যখন নরকে আছ, তুমি অপরের জন্য নরক সৃষ্টি করবে, কারণ তুমি কেবল সেটা দিতে পার যেটা তোমার কাছে আছে।

একটা ছোট গল্প :

মা ও ছেলেতে বিরাট ঝগড়া। মা জিজ্ঞাসা করে, ‘তোর কি মস্তিষ্ক আছে?’ ছেলে হাসল। মা ছেলের হাসার কারণ জানতে চাইল। ছেলেটি উত্তর দিল, ‘কেবল যখন তোমার কাছে যা নেই, তুমি অন্যের কাছে তা চাও!’

প্রকৃত শান্তি

আমরা হর্ষ বা আনন্দ কিসে পাই জানার জন্য, মনের সঙ্গে আমাদের বারংবার কাজ করা উচিত। স্বচ্ছভাবে বোঝ, সুখ আনন্দের থেকে আলাদা। আনন্দ তোমার ভিতরে এক সুন্দর ও সুগভীর ভাবনা, যেন তুমি অস্তিত্বের অন্য এক মাত্রায় আছ। সুখ বা আমোদ বাইরের জগতের বস্তুর সাথে সম্পর্কিত এবং তা আমাদের জন্য অবিশ্রাম বেদনারও সৃষ্টি করে।

সুখ হ’ল আপেক্ষিক, কিন্তু আনন্দ হ’ল স্বয়ম্ভূ। আনন্দের কোন বিপরীত নেই। যখন তুমি সুখে আছ, দুঃখ কোন একটি কোণায় অপেক্ষা করছে। যখন তুমি খুব বেশী ভোগসুখে আছ, তুমি বেদনার দোরগোড়ায় আছ। কিন্তু যখন আনন্দে আছ, তুমি একমাত্র ‘আছ’ এবং তার কোন বিপরীত নেই। সুখ ও দুঃখ পেন্ডুলামের দোলার মত, ফিরে আসার আগে অন্য প্রান্তের শেষে যায়।

আনন্দ পেন্ডুলাম নয়; এটা দ্বৈততার ঊর্ধ্বে; কখনই দোদুল্যমান নয়। এটা কেবল ‘আছো’

বারবার মনকে বিশ্লেষণ করে দেখ যে তুমি আনন্দ কোথা থেকে পাও। তারপর তাকে অনুসরণ কর। একবার যদি তোমার ভিতর থেকে বলে যে তুমি চিরস্থায়ী আনন্দের দিকে অগ্রসর হচ্ছ, একবার সেই দৃঢ় প্রত্যয় হয়ে গেলে, তোমার জীবনের ঘটনা ও বিষয়বস্তুগুলিকে পুনরায় সাজাও ও তাদের এই আনন্দের দিকে ঘুরিয়ে দাও। তোমার প্রতিটি কাজ ও ভাবনাকে এই আনন্দের দিকে মুখ করে রাখ। যতটা শক্তি খরচ করবে, ততটা শক্তি লাভ হবে। তুমি সর্বদাই শক্তিপূর্ণ থাকবে।

দুশ্চিন্তা ছাড়া কেউ কেউ শান্তিতে থাকতে চায়। যে শান্তির কথা তারা বলে সেটা জীবন্ত শান্তি নয়, তা তো মৃত শান্তি। জীবনের প্রাচুর্য্যকে সামলাতে না পারার ফল হিসাবে এটা তো এক জীবনহীন ও নিষ্ক্রিয় শান্তি। জীবনকে সামলানো বড় কঠিন দেখে তারা এইপ্রকার শান্তি কামনা করে। যেন ‘আঙ্গুরফল টক’ বলে চলে যাওয়া হচ্ছে।

আসল শান্তি তোমার ভিতরে সর্বদাই আছে, বাইরে যাই হোক না কেন; তুমি সহজে নিজের সাথে খুশী থাক; তুমি সবকিছুকে ও সবাইকে এমনভাবে দেখ যেন তারা বাতাসের মত তোমাকে ছুঁয়ে চলে যায়। তোমার সামনের মানুষটি বা বস্তুটি যাই হোক না কেন, তোমার শান্তি তোমার সঙ্গেই থাকে। লোকজন অথবা ঘটনা তাকে কোনভাবেই পরিবর্তন করে না।

তোমার ভিতরে অনুভব করা আনন্দই হল শান্তি। যখন শান্তি আনন্দ থেকে জন্ম নেয়, তা তোমাকে ও অপরকে শান্তিপূর্ণ অবস্থায় রাখবে। একবার তুমি যদি এই শান্তিকে অন্তরে পেয়ে থাক, তুমি কখনই বলবে না ‘আমাকে শান্তিতে থাকতে দাও’, ‘আমি শান্তি চাই’ ইত্যাদি। যেই মুহূর্তে এসব বল, তুমি অন্যদের কৃপায় শান্তি পেতে চাও, তা শান্তি হতেই পারে না।

শান্তি এক অবিভক্ত কেন্দ্র যা তোমার ভিতরে বৃদ্ধি পায় ও তোমাকে তোমার সাথেই খুশী রাখে। বাইরে যা কিছু ঘটে তা কেবল বাইরের আরও একটি ঘটনা। তুমি তাকে তোমার শান্তির সাথে সম্পর্কিত করবে না। ভাল করে বুঝে নাও, যে মুহূর্তে তুমি কোন ঘটনাকে তোমার শান্তির সাথে সম্পর্কিত করছ, আসল শান্তি তোমার ভিতরে হয় নি।

অভিযোগ করা - দুশ্চিন্তার এক উপজাত (বাইপ্রোডাক্ট)

আমাদের বাৎসরিক হিমালয় যাত্রায়, কোন কোন অংশগ্রহণকারীরা কষ্টকর ও অস্বাস্থ্যকর পরিস্থিতি সম্বন্ধে অভিযোগ করে। বারবার আমি লোকেদের বলেছি যে হিমালয়ের সাথে থাকাই একটা আশীর্বাদ যা অনেক মানুষ পায় না এবং তাদের কেবল হিমালয়ের সান্নিধ্য উপভোগ করতে হবে এবং অন্যান্য তুচ্ছ ব্যাপারগুলি ভুলে যেতে হবে। যেভাবেই হোক , কিছু লোক অস্থির ও চঞ্চল হয় এবং এসব ব্যাপারে কথাবার্তা বলে।

একবার এমন এক ঘটনার সময়, দুইজন কমবয়সী শিষ্য আমাকে বলছিল, ‘স্বামীজী, এরা এখানকার কষ্ট সম্বন্ধে বলছে এবং সেগুলিতে বিরক্ত না হবার চেষ্টা করছে; কিন্তু আমরা তো কোন কষ্টই দেখছি না! সর্বক্ষণ আমরা নিজেরা খুশীতেই আছি!’নিজের খুশীতে থাকা বলতে আমি এটাই বলতে চাইছি। ‘আমার শান্তি’ বা ‘তোমার শান্তি’ বলে কিছুই নেই। যাই আছে, আছে, ব্যাস। তুমি আছ, অন্য ঘটনা আছে এবং কিছুই সম্পর্কিত নয়। তুমি কেবল এক শান্তিপূর্ণ ও আনন্দ অবস্থায় এগিয়ে চল।

অভিযোগ করা দুশ্চিন্তা সম্পর্কিত, কারণ তুমি অস্থির হয়েছ এবং শব্দজালে আটকে পড়েছ। তুমি যদি হিমালয়ে পথভোলা ভিক্ষুকদের একটি ছোট জলের পাত্র ও দুটি কাপড় নিয়ে ঘুরে বেড়াতে দেখ, তুমি বুঝবে যে তোমার যা আছে তার থেকে তোমার আর বেশী কিছু চাই না এবং তাহলে তো অভিযোগ করার কিছুই নেই।

অভিযোগ কর কেন? যারা নালিশ বা অভিযোগ করে তাদের অনেক বেশী বেশী জিনিষ আছে; অন্য কি ব্যাপারে কথা বলা যায় তারা জানে না এবং তাই তারা অভিযোগ করে! যখন তোমার কাছে অনেক আছে ও জীবনধারণের জন্য লড়াই করতে হয় না, তোমার অভিযোগ করার সময় আছে। যখন তোমায় বাঁচার জন্য লড়াই করতে হয়, তুমি তোমার কাজে কেন্দ্রীভূত হবে ও অভিযোগ করবে না, কারণ অভিযোগ করা শুরু করলে কাজ করবে কে?

হিমালয়ে, সবচেয়ে যোগ্যই বাঁচে। তোমাকে সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে। তোমার ওপরে যে কোন সময়ে পাহাড় থেকে ধস নামতে পারে। হঠাৎ বরফ পড়বে ও চেনা জায়গাগুলিকে ঢেকে দেবে। খাদ্য ও অন্যান্য রেশন কমে যাওয়ার জন্য হঠাৎ সীমিত করা হবে।

এরকম পরিস্থিতিতে, সেখানকার লোকেদের তোমার লক্ষ্য করা উচিৎ। তারা অভিযোগ ছাড়া কত সরল, প্রীতিকর ও উষ্ণ। তাদের থেকে অনেক শেখার আছে। তারা কোন কিছুতেই বেঠিক দেখে না, তারা কেবল খুশীতে থাকে, ব্যাস। চারদিকে কি হচ্ছে তা বুঝে তারা তাদের কার্যকলাপ বারবার সাজিয়ে গুছিয়ে নেয়। তারা দুশ্চিন্তা করে না এবং অভিযোগও করে না।

কেন তুমিও যা আছে তা নিয়ে চলে বেড়াচ্ছ না? ভারতে জন্মে ও বড় হয়ে অনেকে আমেরিকা যায়, তারা ফিরে এসে ভারতের অবস্থা সম্পর্কে অভিযোগ করতে থাকে। বাথরুম থেকে রাস্তাঘাট, সব কিছুতেই তাদের অভিযোগ। এটা কেবল দেখায় যে তোমার সমস্ত বিদেশ-শিক্ষা তোমায় বিশালতা ও প্রস্ফুটিত করার জায়গায় আরও খুঁতখুঁতে ও অভিযোগী করে ফেলেছে।

যখন তুমি বোঝ যে অস্তিত্ব তোমার ওপরে বর্ষণ করেছে এই কারণে নয় যে তুমি তার যোগ্য, সে তো সবার ওপরে ও সব কিছুর ওপরেই সমানভাবে বর্ষণ করে; তখন তুমি অভিযোগ করা ছেড়ে দেবে। তুমি নালিশ কর কারণ তুমি ভাব যে তুমি কিছু পাবার যোগ্য, কিন্তু পাও নি।

পরিষ্কার করে বোঝ : কেউ যোগ্য বা অযোগ্য নয়; কেউ সাধু বা অসাধু নয়। সবকিছুই আছে প্রকৃতিকে উপলব্ধি ও তার সাথে সুর মিলিয়ে চালাতে, যাতে তুমি অস্তিত্ব ও তার উপহারকে পেতে পার। এটা সর্বদাই একটা গভীর উপলব্ধি যা তো মার চেতনাকে আরও জাগ্রত করে।

যদি তুমি উন্মুক্ত হও, অস্তিত্ব বর্ষণ করে। অস্তিত্ব অবিশ্রাম বর্ষণ করছে, আমরা কেবল তা কি করে নিতে হয় জানি না। আমরা শব্দ সঞ্চয় করতেই ব্যস্ত!

নিজের সাথে থাকা শেখ

নিজের সাথে থাকা শিখলে তুমি অস্তিত্বের সাথে একাত্ম হতে পারবে। কিন্তু আমরা নিজের সাথে কখনই থাকি না। আমরা সবসময়ে আছি লোকেদের সাথে, শোরগোলের সাথে। আমরা নিজেদের অপরের সাথে চিহ্নিত করি, নিজের সাথে নয়। নিজের সাথে থাকতে আমরা একাকী বোধ করি ও ভয় পাই।

তুমি মায়ের গর্ভে একলা ছিলে এবং সেটাই তো তোমার আসল প্রকৃতি। কিন্তু তার পরে কি হল ? তুমি ভাবলে যে তোমায় খুশী করার জন্য তোমার চারপাশে লোকজন চাই। তুমি লোকেদের সাথে হাসলে, কাঁদলে, তাদের সাথে বার্তালাপ করলে, তাদের জন্য কষ্ট পেলে এবং আরও কত কি। তুমি কেবল নিজেকে নিয়ে উদ্ যাপন করতে জান না।

যেই মুহূর্তে তুমি নিজেকে একলা দেখ, তুমি ভিতরে হুড়াহুড়ি করতে থাক। তোমার ভিতরের কিচিরমিচির বেড়ে যায়, তোমার দুশ্চিন্তা বেড়ে যায় এবং তুমি ভাব কিভাবে শোরগোল সৃষ্টি করা যায় অথবা কাকে ডেকে কথা বলবে বা কার সাথে কম্পিউটারে চ্যাট করবে।

তুমি ভিতরে দেখতে ভয় পাও এবং তাই বাইরে দেখ। যখন এক ধ্যানী হও, ধীরে ধীরে বুঝতে পার যে নিজেকে খুশী রাখার জন্য কোন সম্বন্ধতা চাই না। তুমিই তোমার জন্য যথেষ্ট। যখন নিজের সাথে শান্তিতে থাকতে পার না, তথাকথিত সম্বন্ধতায় আটকে গিয়ে তুমি তোমার সত্তার বাহ্যসীমাতে থাকবে।

প্রথমে তোমাকে নিজের সাথে সম্পর্কস্থাপন করতে হবে। সেটা যখন দৃঢ় ও অটল হয়, অন্যের সাথে সম্বন্ধতা করা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন যেটার পরিধিতে থাকার কথা তাকে কেন্দ্র বলে দেখা হচ্ছে এবং যেটার কেন্দ্র হওয়া উচিৎ তাকে পরিধি বলে গণ্য করা হচ্ছে। এই পরিস্থিতিটাকে উলটো করতে হবে, এর জন্য তোমাকে তোমার দৃষ্টি ভিতরে নিতে হবে।

মনের পিছু যাও... এবং তাকে পেরিয়ে যাও

নিজের সাথে সম্পর্কস্থাপন করার জন্য, তোমাকে মনের পিছু যাবার সাহস করতে হবে। তুমি সবাইকে সময় দিতে রাজী, কিন্তু নিজেকে নয়। তুমি অপরকে সময় দাও কারণ তা তোমার আমিত্বকে ভরে দেয়। তুমি নিজেকে সময় দিতে ভয় পাও কারণ তুমি ভাব যে সত্য প্রকাশ হয়ে যেতে পারে এবং তুমি তাকে গ্রহণ করতে অসমর্থ হতে পার। ভুল জায়গায় আনন্দ খুঁজতে তুমি স্বস্তি পাও এবং অভিযোগ কর যে আনন্দ তোমাকে এড়িয়ে যাচ্ছে। যদি তুমি সত্যি সত্যি আনন্দ পেতে চাও, তুমি তা পাবে। কিন্তু তোমার সাহস চাই।

আসলে আমরা সবাই একই জিনিষ খুঁজছি... তা হল আনন্দ। কিন্তু তা আমরা অবিশ্রাম ভুল জায়গাতে খুঁজছি। যদি এক অল্পবয়সীকে জিজ্ঞাসা করা হয় সে কোন জিনিষে সুখ পায়, সে হয়ত বলবে 'ড্রাগ'। সেও আনন্দ খুঁজছে, চিরস্থায়ী শান্তির জন্য, কিন্তু ভুল রাস্তায়!

আমরা আমাদের রাস্তা থেকে এতটা সরে গেছি যে আমাদের আদি চিন্তা-পদ্ধতি নকারাত্মক ভাবনার নক্‌শা দিয়ে পুরোপুরি প্রতিস্থাপিত হয়ে গেছে। আমাদের জীবন যা হওয়া উচিৎ তা থেকে ভীষণভাবে অন্যরকম। ড্রাগ খেয়ে কি আনন্দ পেতে পার? ড্রাগ খেয়ে তুমি নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ এবং তোমার স্বাস্থ্যও বিপন্ন হচ্ছে।

ড্রাগ খাওয়া খুবই বোকামি বলে হয়ত তোমার মনে হবে কারণ এটা অত্যন্ত কঠোর ব্যাপার। এটা নৈতিকতার স্কেলে আঘাত করে, তাই তোমাকেও আঘাত করে। কিন্তু খুশী খুঁজবার তোমার অন্যান্য সূক্ষ্ম কার্যকলাপও তো একই প্রকার প্রচেষ্টা , কেবল অন্য স্কেলে, অতটা অনৈতিকতার স্কেলে নয়, তাই তুমি তাদের বোকামি ভাব না। যখন সময় পাও, মন পরিষ্কার কর, তাহলে তুমি বুঝবে আমি কি বলতে চাইছি।

দুশ্চিন্তা তোমাকে অনেক মিথ্যা অনুমান করাতে পারে। উদাহরণস্বরূপ, তোমার ছেলে একদিন দেরীতে বাড়ী এলে, তুমি ধরে নাও সে হয়ত কোন কুসঙ্গে পড়েছে। এটা তোমার ভিতরে রেকর্ডিং হয়ে যায়। পরের বার যখন সে ক্লাস করে দেরীতে ঘরে ফেরে, এই রেকর্ডিং সামনে আসবে ও তোমার ছেলেকে দোষী ঠাওরাবে।

তোমার ছেলে বিরক্ত তো হবেই এবং সে তোমার বিরোধিতা করার জন্য অন্য খারাপ রাস্তাতেও চলে যেতে পারে। তোমার বোঝা উচিত, সবাই বিকশিত হচ্ছে এবং পরিবর্তনশীল। তুমি নিজের মত কল্পনা করতে থাকলে তাতে কোন সাহায্য হবে না।

কল্পনার সাথে বাস করা সোজা। কিন্তু তোমাদের বলি, তোমরা যা বিশ্বাস কর তার ৯৮% ভুল। তুমি বুঝতে পারবে যে তুমি ও অন্য মানুষটির মধ্যে একটি বড় পর্দা আছে। যদি সবুজ চশমা পড়, তাহলে পুরো দুনিয়াই সবুজ দেখবে।

মহম্মদ নবি বলেন, 'যখন তুমি বিশ্বকে কিছু একটা ভাবে দেখছ, সেই কিছুই হল তুমি।' তুমি আমার কাছে কারো সম্পর্কে নালিশ কর আর দাবী কর যে তুমি উদ্বিগ্ন, তাই এই কথাগুলি বলছ। কিন্তু আসলে তুমি তোমার নিজের মনকে দেখাচ্ছ, কারণ তুমি জিনিষগুলিকে সেভাবে দেখ যেভাবে তুমি দেখতে চাও, কখনই সেগুলি যেভাবে আছে সেভাবে দেখ না। যখন তুমি যা দেখতে চাও তা দেখ, তুমি অনেক কিছু হারিয়ে ফেল।

তোমাদের একটা সত্যি ঘটনা বলি :

কিছু বছর আগে প্রায়ই আমি একই ড্রাইভারের সাথে আশ্রম থেকে ব্যাঙ্গালোর সিটি সেন্টারে যেতাম। একদিন আমি এক নির্দিষ্ট রাস্তায় যেতে চাইলাম এবং ড্রাইভারকে সেই রাস্তার কাছে একটা বড় মসজিদ আছে বলে মনে করিয়ে দিলাম। সে বলে যে সেখানে কোন মসজিদ নেই। আমি তাকে মনে করাবার চেষ্টা করলাম যে সেই মসজিদের পাশে একটা বিখ্যাত হোটেল আছে, কিন্তু তাও সে মানতে রাজী হল না। আমি শেষে তাকে বললাম যে সেখানে একটা হনুমান মন্দির আছে। সঙ্গে সঙ্গে তার মুখ উজ্জ্বল হল ও জায়গাটা চিনতে পারল। সে তারপর সেই রাস্তায় গেল ও আমি তাকে মসজিদ দেখালাম যেটা মন্দিরের পাশেই এবং মন্দিরের চেয়ে পাঁচগুণ বড়। সে অবাক হয়ে গেল। সে এত গোঁড়া হিন্দু ছিল যে মসজিদের দিকে আগে তার কখনও নজর যায় নি।

মনের একই কাঠামোতে থেকো না

একটি নদীর কথা ভাব : যখন নদীতে প্রথমবার পা দাও ও তাকে বার করে নাও এবং দ্বিতীয়বার পা দাও, সেটা কি একই নদী? না! নদী পরিবর্তিত হয়েছে, একই জল সেখানে আর নেই; নতুন জল বয়ে এসেছে, তাই নয় কি?

তাই নিজেকে কোনকিছুর সাথে চিহ্নিত করার প্রচেষ্টা কোরো না , জীবন সর্বদাই পরিবর্তনশীল। সংকীর্ণ বিশ্বাসের জন্য তোমার আধ্যাত্মিক উন্নতি বাধা পায়। তুমি ঘোড়াগাড়ীর ঘোড়ার মত হয়ে যাও যে সামনে রাস্তায় কেবল এক সীমিত জায়গা দেখতে পারে। জীবনে বিস্তৃত দৃষ্টিভঙ্গির প্রয়োজন।

আমাদের পূর্বপুরুষেরা আমাদের অনেক খাদ্য দিয়েছেন, কিন্তু স্বাদ নেবার জন্য জিহ্বা দেন নি। এই বিশ্বকে আনন্দের সাথে

উপলব্ধি করা আমাদেরই হাতে। কিভাবে উপলব্ধি করছ, তাতেই আনন্দ, বহির্জগতের বস্তুগুলিতে আনন্দ নেই। এটা পরিষ্কার করে বুঝতে হবে। তোমার মানসিক গঠনই জীবনকে আনন্দময় বা দুঃখময় করে।

যখন তোমার এক পরিষ্কার মানসিক গঠন হয়েছে, তুমি কখনই দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কেবল যখন তুমি জটিল চিন্তার নকশা ও শব্দ দ্বারা বিভ্রান্ত হও, তুমি দুশ্চিন্তা করবে। আমি সর্বদাই লোকেদের বলি : যখন তুমি নিজের সম্পর্কে নিশ্চিত নও, তুমি দুশ্চিন্তা করবে যে গ্রহগুলি কোথায় আছে! তুমি বিশ্লেষণ করবে যে কোন গ্রহ কোন ঘরে আছে এবং তা তোমাকে কিভাবে প্রভাবিত করছে। আসল সমস্যা হল তুমি তোমাতে কেন্দ্রিত নও।

সময় থাকলে নিজের মনের ওপরে কাজ কর। গভীরে দেখ ও মনকে পরিষ্কার করে রাখ। তুমি তো এই মনের সাথে ২৪ ঘণ্টা আছ, তাই নয় কি?

আমি লোকেদের সুন্দরভাবে ঘর সাজিয়ে রাখতে দেখেছি। তারা ভ্যাকুয়াম ক্লীনার দিয়ে কার্পেট সাফ করতেই থাকে, যতক্ষণ না কার্পেটে ফুটো হয়। আর যে ঘরে তুমি ২৪ ঘণ্টা আছ, তাকে সাফ করার ব্যাপারে কি হল? - মানে তোমার মন। তুমি তো তার সাথে ২৪ ঘণ্টা ধরে আছ; তোমার প্রতিটি ভাবনা ও কাজে সে জড়িয়ে আছে।

ঘরের ভিতরকে পবিত্র ও শক্তিপূর্ণ অবস্থায় রাখার জন্য তুমি বাস্তুশাস্ত্র , ফেংশুই ইত্যাদি ব্যবহার কর। কিন্তু তোমার একটা জিনিষ বোঝা উচিত : তোমাকে তোমার ঘরকে অবিশ্রাম শক্তিপূর্ণ করতে হয় কারণ তুমি তাকে তোমার নকারাত্মকতা দিয়ে তাকে দূষিত করতে থাক।

তুমি যখন বাড়ীর ভিতর নকারাত্মক ভাবনা ও তোমার দুশ্চিন্তা দ্বারা দূষিত কর, সেই স্থানে একই নকারাত্মকতা তোমার ওপরে প্রতিফলন করতে শুরু করে। বাড়ী ঢুকলেই তুমি নকারাত্মকতার এক দুষ্টচক্রে পড়ে যাও।

কতবার তুমি অনুভব করেছ যে বাড়ী ঢোকার আগে পর্যন্ত তুমি ভালই ছিলে? যেই ঢুকলে, তুমি এক পরিচিত নকারাত্মক চিন্তার নকশায় যেন আটকে গেলে। এই প্রকার চিন্তাগুলি দিয়েই তো তুমি তোমার ঘর পূর্ণ করে রেখেছ। তাহলে তুমি কি করবে? তুমি বাস্তুশাস্ত্রে অভিজ্ঞ একজনকে ডেকে নিয়ে এসে ঘরের নকশা পরিবর্তন করবে বা এক পুরুত ডেকে যজ্ঞ করবে বা ফেংশুই প্রয়োগ করবে।

সন্দেহ নেই যে আন্তরিকভাবে করলে এগুলি কার্যকর হবে। কিন্তু তোমাকে একটা জিনিষ বুঝতে হবে : এগুলি সবই সম্পূরক প্রক্রিয়া। আসল ব্যাপারটা হ'ল তোমার নিজের ভিতরটা পরিষ্কার করা ও এক আনন্দময় মানসিক গঠন বিকিরণ করা, যাতে করে স্বতঃস্ফূর্তভাবে তোমার বাসস্থান এই প্রকার শক্তি বিকিরণ করে।

একটি মানুষকে জিজ্ঞাসা করা হয় তার অতীত ও বর্তমানের মধ্যে পার্থক্য কি?

সে বলে, ‘আগে আমি মেঝেতে মাদুর পেতে বসে খেতাম। এখন টেবিলে খাই।’

অতীত ও বর্তমানে তার মুখ একই আছে। যদি তোমার জীবনে কোন আমূল পরিবর্তন না আসে , তোমার এইটুকু পরিবর্তনই চোখে পড়বে। ঠিক যেমন সৌন্দর্য দ্রষ্টার চোখে থাকে, স্বাদ যে স্বাদ নিচ্ছে তার জিভে থাকে। তোমার মানসিক গঠন নির্ণয় করে তোমার জীবনরসের আস্বাদন কেমন হবে।

বেশীর ভাগ সময় আমরা জানি যে আমাদের পরিবর্তিত হতে হবে, কিন্তু যে করেই হোক আমরা বর্তমান পরিস্থিতিতেই থেকে যাই। আমরা বারবার একই চক্রে ঘুরতে থাকি। আমাদের একদিক বলে পরিবর্তিত হতে , আর অন্যদিক অচেতনভাবে পরিচিত প্যাটার্নে ঠেলে দেয়। যদিও তোমাকে পরিবর্তন হবার সুযোগগুলি জানিয়ে রাখা হয় , তুমি বর্তমান অবস্থাতেই আরাম অনুভব কর ও সেখানেই থেকে যাওয়া পছন্দ কর।

তোমার সন্তানদেরও সাহায্য কর

যদি তুমি দৃঢ় মানসিক গঠন নিয়ে বাস কর, তাহলে খুব বিপদ : তোমার সন্তানদের তোমার থেকে সেটা আত্মস্থ করার সম্ভাবনা খুব বেশী।

একটা জোক মনে আসছে :

পতি ও পত্নী পেশায় উভয়েই পকেটমার। তারা প্রায় আলোচনা করে যে তাদের বাচ্চা হলে খুব সমৃদ্ধি হবে এবং শীঘ্রই তাদের একটি শিশু হল।

নবজাতকের ডান হাত শক্ত করে বন্ধ করা ছিল এবং তারা সেটা খুলতে পারে নি। ডাক্তার অ নেক চেষ্টা করল, কিন্তু অসফল রইল। শেষে একটি সোনার হার বাচ্চাটির চোখের সামনে দোলাতে লাগল। বাচ্চাটি আস্তে আস্তে হাত খুলল এবং তাতে ছিল ধাই-মার সোনার আংটি।

এটা কেবল একটা জোক, কিন্তু বোঝ যে মাতাপিতা হয়ে তোমাদের মানসিক গঠন বাচ্চাদের হস্তান্তরিত করে দেবার খুবই সম্ভা বনা আছে। তাই সর্বক্ষণ সচেতন থাক এবং তোমার চেতনার ওপরে কাজ কর; ভিতরের কিচিরমিচির ও কাঠামো সাফ করার জন্য কাজ কর।

আমরা সর্বদাই বাচ্চাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ও তাদের পুতুল বানিয়ে ফেলি। বাচ্চারা প্রচণ্ড শক্তিতে পূর্ণ থাকে। আমরা সেই শক্তিকে বাক্সবন্ধ করতে চাই যাতে তাকে পরিচালনা করতে সুবিধা হয়।

একটা ছোট গল্প :

দুটো কুকুর রাস্তায় হাঁটছিল। প্রথমটি বলে, ‘আমার নাম স্যান্ডি। তোমার নাম কি?’ দ্বিতীয়টি একটু থেমে বলল, ‘আমার মনে হয় আমার নাম - না না টমি।’

দ্বিতীয় কুকুরটি যাই করুক না কেন তার মালিক নিশ্চয় সবসময় বলতে থাকে, ‘না না টমি’! কুকুরটি ভাবতে শুরু করেছে যে তার নাম ‘না না টমি’! ঠিক এই কুকুরটির মত, বাচ্চারাও আমাদের কথা ও দেহভঙ্গিমার অর্থ আত্মীভূত করতে ও শিখতে থাকে। যখন শিশুরা খুব ছোট, তারা আমাদের শব্দ ও কাজকর্ম অবচেতন হয়ে লক্ষ্য করে ও তাদের সত্য বলে গ্রহণ করে। তাই তুমি যখন বাচ্চাদের সাথে আছ, আরও বেশী সচেতন থাক, অন্ধের মত বাচ্চাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তাদের বুদ্ধিকে জীবন্ত রাখার চেষ্টা কর।

মায়েরা অবিশ্রাম এটা করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, যদি বৃষ্টি হয়, মা বাচ্চাদের ঘরের ভিতরে থাকতে বলবে কারণ তাদের সর্দি লাগতে পারে। মা যদি এই জিনিষটা কয়েকবার করে, স্বয়ংক্রিয়ভাবে বাচ্চা বৃষ্টি দেখলেই সর্দি লাগার কথা ভাববে। ছিটেফোঁটা হলেও তার নাক বইতে থাকবে।

আসলে মানুষের শরীর সবচাইতে বুদ্ধিমান; এতে আছে স্ব-সংশোধন ও নিজে থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা। কিন্তু যে করেই হোক, আমরা শরীরের সহজাত বুদ্ধিকে না মেনে আমাদের মনকে বিশ্বাস করি। সেখানেই সমস্যা ও সব দুশ্চিন্তার সূত্রপাত।

একটা ছোট গল্প :

বাবা-উট ছেলে-উটকে তাদের প্রজাতির শরীরের গঠন সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছিল। সে বলে, ‘তুমি জান, আমাদের শরীরে কুঁজর আছে যাতে আমরা মরুভূমিতে থাকার সময় কয়েক দিন পর্যন্ত জল সঞ্চয় করে রাখতে পারি।’ ছেলে জিজ্ঞাসা করে, ‘আমাদের চোখের পাতার লোম এত লম্বা কেন?’ বাবা বলে, ‘বালু ঝড় থেকে আমাদের চোখ বাঁচাতে।’ ছেলে-উট জিজ্ঞাসা করে, ‘আমাদের পায়ের পাতা এত নরম কেন?’ বাবা-উট উত্তর দেয়, ‘যাতে আমরা মরুভূমিতে তাড়াতাড়ি যেতে পারি।’ ‘বাবা’, ছেলে প্রশ্ন করে, ‘আমরা তাহলে এই চিড়িয়াখানায় কি করছি?’

দ্যাখো, আমাদের শরীর কত সুন্দরভাবে সংকল্পনা করা হয়েছে! আমরা যদি তাকে তার স্বাভাবিক বুদ্ধিতে চলতে দিই, তা খুব ভাল কাজ করবে। যেই মুহূর্তে শরীরকে জবরদস্তি নিয়ন্ত্রণ করতে চাও, তুমি নানা সমস্যার মুখোমুখি হতে থাক।

হিমালয়ে সাধুরা, ঘুরে বেড়ানো ভিক্ষুকেরা গুহার ভিতরে বাস করেন। তাঁরা সবচেয়ে স্বাস্থ্যবান মানুষ। রোদ বৃষ্টি বরফ যাই হোক না কেন তাঁরা বেঁচে থাকেন; তাঁদের শরীর নিজেকে পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে নেয়। প্রকৃতি ও নিজেদের রোগ প্রতিরোধ করার ক্ষমতার ওপরে আমাদের বিশ্বাস চাই। কিন্তু যে করেই হোক আমরা আমাদের দুশ্চিন্তা ও মানসিক গঠন শরীরের ওপরে চাপিয়ে দিতে থাকি। এটা আমাদের সমস্ত রোগের মূল কারণ।

মাস্টারের উপস্থিতিতে আবার জন্মাত্ত!

একজন মাস্টার তোমাকে এক নতুন মানসিক গঠন বা পুনর্জন্ম দিতে পারেন এবং তিনি সেটা কেবল তাঁর উপস্থিতি দ্বারাই দিতে

পারেন। তুমি মাস্টারের উপস্থিতিতে থাকলেই যথেষ্ট। এটা হয়ে যাবে। যখন মাস্টারের শক্তি তোমাকে বন্যায় ভাসিয়ে দেয়, তোমার মানসিক গঠন পরিবর্তন হয়, তুমি আবার জন্ম নাও। তুমি এমন এক জায়গায় প্রবেশ কর যা আছে বলে তুমি আগে জানতেই না।

এইভাবে আবার জন্ম নিলে তুমি সর্বপ্রকার আবেগ থেকে মুক্ত হবে। আগে জানতেই না যে তুমি এত সহজে এই আবেগগুলিকে পরিচালনা করতে পারবে। চারপাশে যা হচ্ছে তুমি কেবল তার এক পর্যবেক্ষক হবে।

একটা ধ্যানের ওয়ার্কশপ হবার সময় আমি একদিন হোটেলে টেলিভিশন দেখছিলাম। একটা ভারতীয় চ্যানেলে পুরানো সিনেমা থেকে একটি দ্বৈতসঙ্গীত চলছিল। আরেকটা ভারতীয় চ্যানেলে নতুন মুভি থেকে একটা দ্বৈতসঙ্গীত হচ্ছিল। আমি আমার সেক্রেটারীকে বললাম যে এই দুটি চ্যানেল দেখাচ্ছে যে এত বছর গড়িয়ে যাবার পরেও মানুষের চেতনার কোন বাস্তব উন্নতি হয় নি।

একই নক্শা বারবার পুনরাবৃত্তি হচ্ছে - যেন পাঁচজন লোক একটা বন্ধ ঘরে একটা বলে লাথি মেরে যাচ্ছে। পরিচিত প্যাটার্ন আমাদের বুদ্ধিকে মেরে ফেলে। এমনকি আমাদের দুশ্চিন্তাগুলি হ'ল মনে সঞ্চিত পরিচিত নক্শা-সমষ্টি, যা আমাদের ওপরে বারংবার চেপে বসে।

সচেতন হও, আনন্দময় হয়ে যাও!

আমি যখন লোকেদের এসব বলি, তারা বলে, ‘স্বামীজী, যা বলছেন আমি বুঝছি; কিন্তু আমি তা পরাভূত করতে পারি না।' আমি তাদের বলি, ‘কেবল আমার কথাগুলিকে তোমাকে ভেদ করতে দাও, আর তোমার ভিতরে একটি নতুন স্থান সৃষ্টি কর, তাহলেই যথেষ্ট।' এই ব্যাপারে ধ্যান সাহায্য করতে পারে। ধ্যান-শিবিরে আমি তোমাদের বুদ্ধিগত বোধ দিই এবং তারপর তাকে তোমার ভিতরে ভেদ করার জন্য ধ্যান করাই।

কিন্তু লোকেরা আমায় বলে, ‘স্বামীজী, আমাদের নিজেদের কাজ থাকে, বিল পে করতে হয়, ডেডলাইন অনুযায়ী কাজ করতে হয়; আমরা তবে কি করে ধ্যান করব?' আমি তাদের একটা সোজা ধ্যান-প্রক্রিয়া দ্বারা উত্তর দিই : বিল পে করা বল, ডেডলাইন মীট্ করা বল, তোমার নিশ্চয় শ্বাস নেবার জন্য সময় আছে? নয়ত তুমি বেঁচে থাকতে না! এখন তুমি সোজাসুজি এই শ্বাসপ্রশ্বাসে সচেতনতা যোগ কর, ব্যাস। সেটাই ধ্যান। কেবল তোমার শ্বাস-প্রক্রিয়া প্রত্যক্ষ কর। সেটা খুব সোজা অথচ সবচেয়ে শক্তিশালী ধ্যান।

যখনই এই প্রক্রিয়া মনে পরে, অভ্যাস কর। শীঘ্রই এটা স্বভাবে দাঁড়িয়ে যাবে। যখন তুমি শ্বাসে সচেতনতা নিয়ে আস , তুমি বর্তমান ক্ষণে আছ। বর্তমানে বাস করা তোমায় আনন্দে নিয়ে যায়। ‘এখন'-এর শক্তি হল আনন্দে যাবার সিধা রাস্তা। প্রতিটি শ্বাস ও প্রশ্বাসে সচেতনতা যোগ কর।

তাই আনন্দ প্রাপ্তির জন্য তোমার আলাদা করে সময় বার দরকার নেই, ছুটি নিয়ে কোন নির্জনবাস বা ধ্যান-শিবিরে যাবার প্রয়োজন নেই। তুমি তোমার নিত্যনৈমিত্তিক কাজ করে যেতে পার। তোমার সৃষ্ট বর্ধিত সচেতনতার সাহায্যে ডেড্ লাইন ও অন্যান্য লক্ষ্যবস্তু আরও দক্ষতার সাথে তুমি লাভ করবে।

ধ্যান হল তোমার চেতনায় এক পরিবর্তন। এটা তোমার সত্তায় এক ‘শক্তি-অপবর্তন' (energy shift)। এটা এক কোণায় পা ভাঁজ করে মেরুদণ্ড সোজা করে বসে মন নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়। তুমি যদি তা করতে চেষ্টা কর তোমার ঘাড় অথবা পিঠে ব্যাথা হবে! তোমার আরও একটা দুশ্চিন্তা হবে যে তুমি ঠিক করে বসে ধ্যান করতে পারছ না।

তোমাকে কেবল বর্তমানে বাস করতে হবে, এখন ও এখানে। বর্তমানে থাকলে তুমি অস্তিত্বের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে চলবে। যখন তুমি বর্তমানে আছ, অস্তিত্ব নিজেই তোমাকে শেখাবে।

অস্তিত্ব মহান মাস্টার। ‘জীবন এক বড় শিক্ষক' বলতে তাঁরা এটাই বোঝাতে চাইছেন। যখন তুমি এটা হারিয়ে ফেল, তুমি শেখার জন্য নিজের মত সময় নাও। তুমি জীবনভর শেখো। নিজের ইচ্ছামত আস্তে আস্তে শিখতে থাকলে জীবন কখন কখন ধাক্কা দেয় যাতে তুমি জেগে উঠে তাড়াতাড়ি শেখো!

এখন, তুমি হয় অতীতের পিছনে অনুতপ্ত হয়ে, নয়ত ভবিষ্যতের পিছনে উদ্বিগ্ন হয়ে দৌড়াচ্ছ। এই প্যাটার্নের জন্য তুমি বর্তমানকে পুরোপুরি ধ্বংস করে দাও। তাতে হয় কি? তুমি কখনও ঠিক ভাবে ক্রিয়া কর না, তুমি কেবল প্রতিক্রিয়া কর অতীতের অনুতাপ বা ভবিষ্যতের দুশ্চিন্তার ওপর ভিত্তি করে। যখন প্রতিক্রিয়া করছ, তুমি তোমার সম্পূর্ণ সম্ভাবনা ব্যবহার করছ না। তুমি কেবল এক প্রোগ্রাম করা রোবটের মত ব্যবহার করছ; অন্ধ যুক্তি থেকে কাজ করছ, সচেতনতা বা বুদ্ধি থেকে নয়।

তোমার ৮০% শক্তি অতীত ও ভবিষ্যতে আটকে আছে। খালি ২০% বর্তমানের জন্য পাওয়া যায়। তাই তোমার মনে হয় যে তুমি নিস্প্রভ, যেন শক্তি নেই। সম্প্রসারিত চেতনার সাথে এই অবস্থার পরিবর্তন করা যায় এবং তোমার জীবনকে এক উচ্চতর তলে উঠিয়ে আনন্দ, হর্ষ ও উৎফুল্লতার সাথে বাঁচা যায়!

প্রশ্ন : তাহলে আপনি বলছেন যে কেবল শ্বাস প্রত্যক্ষ করে আমরা আনন্দ লাভ করতে পারি?

উত্তর : হ্যাঁ। এটা খুব শক্তিশালী প্রক্রিয়া। তুমি যখন তোমার শ্বাসপ্রশ্বাস লক্ষ্য কর, তোমার চেতনা প্রগাঢ় হয় এবং কোন চিন্তাই তোমার কাছ থেকে অচেতন হয়ে পালাতে পারে না। যখন প্রতিটি ভাবনা তোমার চেতনার মধ্য দিয়ে যায়, তুমি তোমার জন্য স্বতঃস্ফূর্তভাবে কোন নকারাত্মক ভাবনা সৃষ্টি করবে না।

তোমার ভাবনাগুলিকে সংশোধন করার জন্য সময় নষ্ট করতে হবে না; চেতনা তোমার জন্য সেই কাজ করে দেবে। তোমার চিন্তা প্রণালী আপনা আপনি নতুন কাঠামো পেয়ে যাবে। সচেতনতার শক্তি এত বেশী যে এটা তোমার চিন্তা প্রণালীকে সকারাত্মক শক্তিতে রূপান্তরিত করে।

তোমার চিন্তাসমূহ, শব্দাবলী ও কাজগুলিকে একীভূত কর

বস্তুত আমাদের ভাবতে শেখনো হয়েছে যে কেবল যদি আমরা কাজ করে কোনরূপে বেদনার অভিজ্ঞতা পাই, আমরা সুখের যোগ্য। তাই আমরা ব্যাথা না হওয়া পর্যন্ত দৌড়াই; বেড়ায় ধাক্কা না খাওয়া অবধি আমরা দৌড়াতে থাকি। আমরা বেড়ার ধারণাতে এতই অভ্যস্ত যে বেড়া নেই বললেও আমরা বিশ্বাস করতে প্রস্তুত নই। আমরা যে করেই হোক একটা বেড়াতে ধাক্কা খেয়ে বেদনা অনুভব করে থামি, বেদনা পেয়ে সন্তুষ্ট হই। আমরা সর্বদাই ভাবি যে অভীষ্ট পাবার যোগ্য হবার জন্য আমাদের ব্যাথা-বেদনা, উদ্বেগ, দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতেই হবে।

আরও কিছু লোক আছে যারা তাদের দুশ্চিন্তা নিজেরাই সৃষ্টি করে এবং তারপর দুশ্চিন্তা ভোলার জন্য মদ্যপান করে! আজকাল এটা খুব সাধারণ ঘটনা। এটা এইপ্রকার : একটা শূকর নিজের বাসস্থানের দুর্গন্ধ সহ্য করতে পারছে না, আর সেই দুর্গন্ধ এড়ানোর জন্য সে আবর্জনার মধ্যেই নাক ঢুকিয়ে দিল। তুমি ভাবছ তুমি মদ খেয়ে সব দুশ্চিন্তা জয় করেছ, আসলে তুমি তো তাতে আরও ডুবেছ।

আমরা একটা জিনিষ চাই, কিন্তু আমরা তার পরস্পরবিরোধী কিছু সৃষ্টি করার জন্য কাজ করি - তোমার চিন্তা, কথা ও কাজ একীভূত কর বলতে এটাই আমি বলতে চাইছি, নয়ত তোমার জীবনে পরস্পরবিরোধী ফল সৃষ্টি হবে।

একটা ছোট গল্প :

একজন অযাচিত অতিথি একজন লোকের বাড়িতে এল। লোকটি তার পত্নীকে চেঁচিয়ে কফি আনতে বলল। তার পত্নী রান্নাঘরে ছিল। পত্নী রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল যে ঘরে কফি নেই, কফি কেনার পয়সাও নেই। পতি রেগে গেল ও পত্নীকে বকতে লাগল এবং শেষে পত্নীকে কফি না করার জন্য এক চড় মারল। পত্নী কাঁদতে থাকল। অতিথি এসব দেখে ধীরে উঠে চলে গেল। পত্নী তার চোখের জল মুছে বিজয়ীর মত পতিকে বলে, ‘দেখলে? আমি কাঁদার ভান করে তাকে তাড়িয়ে দিলাম!’ পতি উত্তর দিল, ‘ভাল! আর আমি তোমার সাথে রাগ করার ভান করলাম ও তোমায় কাঁদালম!’ অতিথি ফিরে এল, ‘আমি চলে যাবার ভান করেছিলাম। এখন আমি ফিরে এলাম!’

আমাদের চিন্তা আমাদের শব্দের থেকে আলাদা, আমাদের শব্দ আমাদের কাজের থেকে আলাদা, তাই আমরা জীবনে অবিশ্রাম পরস্পরবিরোধী জিনিষ আমন্ত্রণ করছি! শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেন, ‘আমাদের চিন্তা ও কাজকে ঐক্যবদ্ধ করা যেন প্রায়শ্চিত্ত করা।’ কিন্তু আমরা কি করি? আমরা আমাদের চিন্তাকে কাটছাট করি, সম্পাদনা করি এবং তাদের থেকে শব্দ বা কথা তৈরী করি। কথা বার করার আগে কত হিসাব নিকেশ চলতে থাকে। আমরা কথা বলার আগে লাভ লোকসান দেখি এবং ভবিষ্যতে গিয়ে বিশ্লেষণ করি। আমাদের ব্যক্তিত্বে কখনই একাঙ্গীভবন হয় না, এই কারণে আমরা টুকরা টুকরা ভাবে অসম্পূর্ণ হয়ে থাকি।

লোকেরা আমায় জিজ্ঞাসা করে আমি কিভাবে কোন প্রস্তুতি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ভাষণ দিয়ে যাই। দ্যাখো, আমি সত্য যেভাবে আছে সেভাবে বলি, স্বতঃস্ফূর্তভাবে, ব্যাস। আমি সত্যকে অনাবৃত করতে উদ্বিগ্ন নই! আমি কখনই আমার কথা কাটছাট বা সম্পাদনা করি না। আমার কাছে চিন্তা করাই কথা বলা। এদিকে তুমি প্রথমে চিন্তা কর; তারপর তোমার চিন্তার কাটছাট হয় এবং শেষে কথা বার হয়। এই পদ্ধতিতে সরলতা হারিয়ে যায় আর তুমি শব্দাবলীতে জড়িয়ে পড়।

তুমি আমাকে অনেক ঘন্টা ধরে শুনতে পারছ তার কারণ আমি স্বতঃস্ফূর্তভাবে বলে যাচ্ছি। নয়ত তুমি অস্থির হয়ে উঠতে। এখানে এসে যে তোমরা সময় সম্পর্কে বিব্রত হচ্ছ না, সেটা আমি যা বললাম তার যথেষ্ট প্রমাণ।

যখন স্বতঃস্ফূর্ততা ঘটে, প্রবাহ ঘটে এবং তাই তা এত হৃদয়গ্রাহী হয়। নতুবা তুমি একপেশে (ওয়ান-ট্র্যাক) মন নিয়ে নিশ্চল হও।

একটা ছোট গল্প :

প্রতিবেশীর কুকুরগুলির একটানা চিৎকারে একটা লোকের ঘুমের বারোটা বাজছিল। কয়েক রাত ধরে এই অবস্থা চলছে। সে সবশেষে কুকুরগুলির মালিকের সাথে কথা বলবে বলে ঠিক করল। সে তার বাড়ীতে গিয়ে এই ব্যাপারে অভিযোগ করল। প্রতিবেশী নিশ্চল, তার ওপরে কোন প্রভাব হ’ল না। প্রতিবেশী বলে, ‘আমি কিছুই করতে পারব না। আপনার কি করার প্ল্যান?’ লোকটি উত্তর দিল, ‘ঠিক আছে, আজ রাতে আমি সব কুকুরগুলিকে আমার পিছনের উঠানে বেঁধে রাখব এবং তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন।’

দ্যাখো, লোকটি কেমন বোকার মত প্রস্তাব রাখল! সে বারবার বিষয়টিতে ওয়ান-ট্র্যাক মন নিয়ে ঢুকছে। সে কিভাবে সমাধান পাবে? তুমি স্বতঃস্ফূর্ত হলে কোন মুহূর্তেই তোমাকে কেউ চ্যালেঞ্জ করছে বলে লাগবে না। তুমি তৎক্ষণাৎ কোন সমধান পেয়ে যাবে। যখন তুমি স্বতঃস্ফূর্ত, তুমি যেকোন উঁচু পাহাড় থেকে লাফ দেবে ও নীচে যাওয়ার সময় নিজের পাখা তৈরি করবে!

প্রশ্ন : আমাদের এত দুশ্চিন্তা ও উদ্বেগের মূল কারণ আপনি কি বলেন?

উত্তর : এই প্রশ্ন জিজ্ঞাসা করছ মানে তুমি সমাধানের জন্য প্রস্তুত।

দ্যাখো, সবকিছু সম্বন্ধেই আমাদের অবিশ্রাম কিছু কল্পনা থাকে - আমাদের চারদিকের লোকজন সম্পর্কে, যেখানে থাকি সেই স্থান সম্পর্কে, বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে এবং আমাদের জীবনশৈলী সম্পর্কে। আমরা একটানা অলীক কল্পনা করে যাই অথবা আশা করে যাই যে ঘটনাগুলি নির্দিষ্ট ছকে ঘটবে। কিন্তু বাস্তবতা সবসময় এই অলীক কল্পনা থেকে আলাদা। বাস্তবতা ও আমাদের কল্পনার মধ্যে তফাত আমাদের জীবনে উদ্বেগ বা টেনশন সৃষ্টি করে।

আমরা আমাদের ভিতরে একটি কাল্পনিক জগৎ সৃষ্টি করেছি এবং অবিশ্রাম তাকে বাস্তবে দেখতে চাইছি। বাস্তবতা এবং আমাদের অলীক কল্পনার মধ্যে তফাত আছে। যত বেশী কল্পনা করি, তত বেশী তফাত এবং টেনশন বাড়ে।

আমরা সর্বদাই ভাবি যে আমরা কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে চলেছি, কিন্তু যখন তা হয়, আমরা দেখি আমাদের কল্পনা আরও বেড়ে গেছে এবং আমরা তাই তাকে কখনই পূরণ করতে পারি না। এতে আমাদের মধ্যে সৃষ্টি হয় হতাশা, টেনশন এবং দুশ্চিন্তা।

ঘটনা হল, আমরা জানিই না যে আমরা কল্পনা নিয়ে কাজ করছি। নিজের কল্পনা আমাদের ভিতরে এত ঘন ও দৃঢ় হয়ে গেছে যে আমরা তাকে কল্পনা বলে দেখতেই পারি না। আমরা তাতে পুরো আটকে গেছি। কিছু কাজ করার জন্য যদি তোমার মধ্যে টেনশন হয়, তাহলে তুমি বাস্তবতার সাথে কাজ করছ না; তুমি তোমার কল্পনার অঞ্চল থেকে কাজ করছ।

প্রতিটি মুহূর্তে বহির্জগতে আমাদের প্রত্যাশাগুলি পূরণ করার জন্য আমরা চেষ্টা করি। প্রত্যাশা হতে পারে - মানুষসম্বন্ধীয়, বস্তুগত সুখ, নাম ও যশ ইত্যাদি। লোকেরা যদি আমাদের কল্পনামত সাড়া না দেয় আমাদের প্রত্যাশা কষ্ট পায়। ছোট থেকে বড় জিনিষ, সর্বদাই আমরা আমাদের কল্পনার অনুরূপ খুঁজে চলেছি। আমাদের ভিতরে এটা এক অচেতন প্রক্রিয়া। সেজন্য এটা করার ব্যাপারে আমরা সজাগ নই, আর তাই আমরা টেনশনের কারণ বুঝি না। কারণটা এত সূক্ষ্মভাবে পুরো জিনিষে বোনা হয়ে গেছে যে সেটা বোঝা যায় না।

তুমি তোমার চেতনাকে যদি এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আস এবং নিজেকে কিছু ঘন্টা লক্ষ্য কর, তোমার পুরো মন কিভাবে কাজ করে তা বুঝবে। নিজের মনের ও আশেপাশে মানুষের কেবল দ্রষ্টা হও। তুমি দেখবে যে, তোমার দেখা ও করা প্রতিটি ছোট জিনিষ থেকে মন অবিশ্রাম কিভাবে কত সূক্ষ্মভাবে প্রত্যাশা সৃষ্টি করছে এবং প্রত্যাশার সাথে বাস্তব কিভাবে কখন মিলছে ও কখন মিলছে না এবং এসব হবার সময় কিভাবে দুশ্চিন্তা ও টেনশনের ভাবনা আসছে।

চেতনা দিয়ে পুরো জিনিষটাকে ভরিয়ে দিয়ে তুমি দেখতে পারবে তোমার মন কিভাবে খেলা করে ও টেনশন সৃষ্টি করে। একবার দ্রষ্টা হওয়া শিখে গেলে, তোমার দুশ্চিন্তা মুছে যাবে ও বহির্জগতের কোন ঘটনাকে অন্তদেশে নেবে না। যখন বহির্জগতের

ঘটনাগুলিকে অন্তৰ্দ্দেশে নাও, তুমি শব্দের আরও বড় তথ্য-ভাণ্ডার বা ডাটাবেস্ সৃষ্টি কর, যা থেকে নতুন দুশ্চিন্তা আসবে।

যখন তুমি কালানুক্রমে পরিকল্পনা কর এবং কোন সময় নষ্ট না করে তোমার কালানুক্রমিক পরিকল্পনা সার্থক করার জন্য কাজ কর, তুমি বাস্তবতার পথে আছ। যদি দেখ যে তোমার কাজের চেয়ে দুশ্চিন্তা বেশী হচ্ছে এবং কিছুই ঠিকমত হচ্ছে না , তুমি মনস্তাত্ত্বিক দুশ্চিন্তার পথে আছ। তাহলে বাস্তবতা ও তোমার মধ্যে একটি তফাত আছে। এখন সময় এসেছে ভিতরে দেখার ও চিন্তাগুলিকে সরল করার।

কালানুক্রমে পরিকল্পনা করার চিন্তা ঠিক আছে, কিন্তু সেই পরিকল্পনা তুমি কি ভাবে সম্পাদন করবে সে সম্বন্ধে চিন্তা ঠিক নয়।
এটা মনস্তাত্ত্বিক দুশ্চিন্তা হয়ে যায় এবং তার থেকে টেনশন ও দুশ্চিন্তা সৃষ্টি হয়।

যদি পরিকল্পনা করতে ২ ঘণ্টা লাগে, তাহলে বাকী ২২ ঘণ্টা সেই পরিকল্পনাকে সম্পাদন করার জন্য পরে থাকে। তাহলে সেই পরিকল্পনা সম্পাদিত হচ্ছে না কেন? কারণ তুমি ৮০%-এর বেশী সময় পরিকল্পনা কিভাবে সম্পাদন করবে তার দুশ্চিন্তায় কাটিয়ে দাও।

যখন পরিকল্পনা নিজের কাছে পুনরাবৃত্ত করতে থাক, তখন তুমি আসলে তোমার শক্তি অপচয় করছ। পরিকল্পনা সম্পাদনে সেই শক্তি ব্যবহার না করে তুমি তো তার অপচয় করছ। তোমার কাজটা কি করে হবে?

আরেকটা জিনিষ : তুমি যদি সত্যি সত্যি কাজটা হোক চাও , তুমি সেটাকে কোন দুশ্চিন্তা না করেই করবে। প্রকৃতপক্ষে টেনশন এবং দুশ্চিন্তা কাজ থেকে পালিয়ে যাবার জন্য নিছক অজুহাত। টেনশন এবং দুশ্চিন্তার অজুহাত দেখিয়ে তুমি দায়িত্ব থেকে পালাও।

প্রতিটি সমস্যা সমাধানে গর্ভবতী থাকে। তুমি যদি সত্যি তার সমাধান চাও, তুমি তা পারবে। তোমাকে কেবল সমস্যার দিকে গভীর চেতনা দিয়ে দেখতে হবে, তবেই সমাধান বেড়িয়ে আসবে। একমাত্র যখন তুমি তার সমাধান চাও না , তুমি তার সম্পর্কে কথা বলে আরাম পাবে। আর তুমি নিজেকে মহান ভাববে যে তোমার কত কিছুতে দুশ্চিন্তা করার আছে।

দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য সবচেয়ে ভাল উপায় হল দুশ্চিন্তা এবং টেনশনের অবস্থায় যাওয়া। প্রায়ই যারা বিষাদে ভোগে তারা সেই অবস্থায় আরাম পায় কারণ তাদের কোন দায়িত্ব নিতে হয় না।

একটা ছোট গল্প :

একজন মহান হীলার (healer) এক গ্রামে এলেন। তাড়াতাড়ি অনেক ভীড় জমে গেল। একটি লোকের ঘাড়ে স্পর্শ করলেন ও তাকে সঙ্গে সঙ্গে স্পন্ডেলাইটিস থেকে মুক্ত করলেন। তার পর আরেকজনের মাথায় হাত দিলেন ও তার মাথাfram সেই মুহূর্তেই ঠিক করে দিলেন। কিন্তু একজন যে ক্রাচ নিয়ে খুঁড়িয়ে আসছিল সে বলে উঠল, ‘আমাকে স্পর্শ করবেন না!’ হীলার অবাক হল ও কেন তা জিজ্ঞাসা করল। লোকটি বলল, ‘আমি অসামর্থ্য-সুবিধা (ডিসেবিলিটি বেনিফিট) পাবার জন্য এই তো হ'ল আবেদন করেছি।’

আমরা অনর্গল আমাদের সমস্যার কথা বলে যাই, কিন্তু যখন আমাদের একটা সমাধান দেওয়া হয়, হঠাৎ আমরা প্রচণ্ড অব্যাহতিপ্রাপ্ত হই! আমরা কখনই আমাদের সমস্যার বাইরে ভাবি নি, তাই সমস্যা চলে গেলে আমরা এক শূন্যতা অনুভব করি।

তাই জীবনশৈলী, মানুষ ইত্যাদি সম্বন্ধে তোমার সমস্ত কল্পনা ত্যাগ কর এবং বর্তমান ক্ষণে বাস করতে থাক , দেখবে জিনিষগুলি নিজে নিজেই হবে। মনে রেখ : তুমি এই আরামের অবস্থায় বেশী সময় থাকতে পারবে না। কোন একটা সময় বাস্তবতা তোমাকে ধরে ফেলবে। তাই সচেতনভেবে বাস করতে শুরু কর, সচেতন সিদ্ধান্ত নাও এবং প্রতিটি সিদ্ধান্তের জন্য দায়িত্বশীল হও।

অপরের সিদ্ধান্ত গ্রহণ করা এবং শেষে তাদের দোষ দেওয়া সোজা। এটা সবচেয়ে বড় বোকা ও ভীতুর কাজ। কাউকে কিছুর জন্য নিন্দা করো না। মনে রেখ, কেবল যখন তুমি কিছু চালাতে অসমর্থ হচ্ছ, তুমি অপরকে দায়িত্ব নিতে দেবে এবং তাদের নিন্দাও করবে।

প্রশ্ন : স্বামীজী, কি করে আমরা সর্বদা স্বস্তিতে (রিল্যাক্সড্) থাকব?

তোমার চেতনা সর্বদা সজাগ থাকলে তুমি সব সময় রিল্যাক্সড্ থাকবে। ধ্যানই এই অবস্থায় আসার চাবিকাঠি। প্রথমে কমপক্ষে বুদ্ধির স্তরে এটাকে বোঝ। ছোট ছোট সময়কাল ধরে তুমি এটার অভিজ্ঞতা লাভ করতে থাকবে। সেই সময়কাল বাড়বে এবং সেটা তোমার চিরস্থায়ী অবস্থা হয়ে যাবে।

আমি সব সময়ে লোকেদের বলি যে প্রকৃত মাস্টার খোঁজার জন্য তাঁকে ঘুমাতে দেখ। ঘুমন্ত প্রকৃত মাস্টারকে পুষ্প বলে মনে হবে ! তিনি পূর্ণরূপে স্বস্তিতে থাকবেন এবং তাঁকে খুব সুন্দর দেখতে লাগে। তখন তিনি এক শিশুসুলভ নিষ্পাপতা বিকিরণ করবেন। অন্যদিকে একজন সাধারণ মানুষকে ঘুমিয়ে থাকার সময় উত্তেজনাপূর্ণ ও আঁটসাঁট লাগবে।

একজন মাস্টার সর্বদাই অতিচেতন (super-consciousness) অবস্থায় থাকেন এবং তিমি ঘুমান কেবল শরীরকে বিশ্রাম দেবার জন্য। তুমি যখন সর্বদা এক উচ্চতর সচেতন অবস্থায় আছ, তুমি উত্তেজিত হতে পার না। কেবল যখন তুমি নিজেকে অচেতন অবস্থায় নিয়ে যাবে, এক বিভ্রান্ত অবস্থায় নিয়ে যাবে, তুমি নিজের জন্য টেনশন সৃষ্টি করবে। রিল্যাক্সড্ থাকার একমাত্র রাস্তা হল তোমার ভিতরে ও বাইরে যা কিছু হচ্ছে তার প্রত্যেকটিতে সর্বদা সচেতন থাকা।

চেতনা সহকারে রিল্যাক্স করতে শেখ। তুমি যখন কোন মাস্টারের সাথে আছ , যদি তুমি নিজেকে রিল্যাক্সড্ থাকার অনুমতি দাও, তিনি তোমার ভিতরে প্রবেশ করবেন; তাঁর অবস্থা তোমাকে ভেদ করবে। তুমি যদি বন্ধ থাক ও উত্তেজিত হয়ে থাক , তিনি তোমার ভিতরে প্রবেশ করতে পারবেন না।

'উপনিষদ' শব্দটির অর্থ, 'মাস্টারে পদযুগলের সামনে বসা।' যদি তুমি উন্মুক্ত ও স্বচ্ছন্দ মন নিয়ে মাস্টারের পায়ের কাছে বসতে সমর্থ হও, তাঁর উপস্থিতি তোমার ভিতরে ঢুকবে এবং তোমার ওপরে অসীম করুণা নিয়ে কাজ করবে।

যখন এক মাস্টারের উপস্থিতিতে স্বস্তিতে আছ, তুমি প্রকৃতপক্ষে তোমার শরীরে শান্ত হচ্ছ; তুমি তোমার ব্যক্তিত্বভাবে শান্ত হচ্ছ এবং নিজের ব্যক্তিগত অবস্থায় স্বস্তি বোধ করছ। তখন তোমার ভিতরে কোন কীলক বা গোঁজর নেই এবং তোমার একাঙ্গীভবন হয়েছে। তাই মাস্টারের উপস্থিতিতে রিল্যাক্স করা অভ্যাস কর।

প্রশ্ন : স্বামীজী, আপনি কি সব সময়ে আনন্দ অনুভব করেন? আপনি কি কখনও ভাবনার দোলা অনুভব করেন না?

উত্তর : হ্যাঁ! আমি সর্বদাই আনন্দে, ২৪ x ৭ তোমাদের ভাষায়! কারণ আমার সত্তা থেকে বহুত্ব-ভাব চলে গেছে। যখন আনন্দ আছে, বহুত্ব থাকতে পারে না। বহুত্ব মুছে গেলেই আনন্দ ঘটে।

আমার সত্তায় কোন লালসা, ভয়, আসক্তি, ঘৃণা বা কোন নকারাত্মক ভাবনা নেই। একমাত্র ভাব হল আনন্দ ! এই অভিজ্ঞতা না হলে তোমার পক্ষে এটা বোঝা শক্ত। তুমি হয়ত এটাকে এক বুদ্ধির স্তরে বুঝবে। এখন কেবল বুঝে নাও যে আমি সদাই আনন্দপূর্ণ, সেটাই যথেষ্ট!

আনন্দে যাবার প্রথম পদক্ষেপ হল দ্রষ্টা হওয়া। সহজভাবে জীবনকে লক্ষ্য কর যে এটা একটা নাটক। যখন লক্ষ্য কর, তখন তোমার মন শান্ত হবে। যখন মন শান্ত হয়, তুমি হয়ত জিনিষটার সূত্র ধরতে পারবে। যদি সেই শান্তভাব একবারমাত্র উপলব্ধি করেছ, তুমি তো তার সূত্র ধরে ফেলেছ।

সেই সূত্র তোমাকে আরও বেশী সময়ের প্রশান্তিতে নিয়ে যাবার জন্য পরিচালিত হবে। প্রশান্ত-ভাব তোমার অন্তরের মাস্টার। বাইরের মাস্টার তোমায় ভিতরের মাস্টারকে পেতে সাহায্য করে। যখন তুমি প্রশান্ত -ভাবকে পেয়েছ, তুমি বুঝবে যে তোমার সমস্ত আবেগগুলি স্রেফ মনের খেলা।

এটা বোঝ যে তুমি কোন আবেগকে সচেতনতার সাথে মুছে ফেলার চেষ্টা করে মুছে ফেলতে পারবে না। যত বেশী মুছে ফেলতে চেষ্টা করবে তত বেশী তুমি তার সাথে লড়াই করবে, আর ভাবনাটি তোমাকে তাড়া করে বেড়াবে। একমাত্র উপায় হল তোমার ভাবনাগুলিকে লক্ষ্য করা। যখন ভাবনাগুলিকে লক্ষ্য কর, ভাবনাগুলি সহজেই মুছে যাবে।

ঠিক এখন তুমি তোমার ভাবনাগুলির সাথে এত বেশী জড়িয়ে পড়েছ যে নিজেকে তাদের থেকে আলাদা করে দেখতে পারছ না। যখন লক্ষ্য করা শুরু কর, তুমি ও তোমার ভাবনাগুলির মধ্যে এক দূরত্ব তৈরি হওয়া শুরু হবে। ধীরে ধীরে দূরত্ব বাড়বে এবং একদিন দ্রষ্টা দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যাবে।

তখন তোমার ভাবনাকে মুছে ফেলার জন্য তোমাকে কোন প্রচেষ্টা করতে হবে না। তারা সহজেই নিজে নিজে মুছে যাবে। তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপনে আর সমর্থ হবে না। তারা তোমার সত্তা থেকে অদৃশ্য হয়ে যাবে। চেতনার পরিবর্তন ঘটবে । তুমি এক নতুন মানুষ হবে।

যখন তুমি দ্রষ্টা হও, তখন দুশ্চিন্তা বা বেদনার কোন স্থান থাকবে না। তোমার মধ্যে কেবল এক সুন্দর শক্তি শোভা পাবে , যার নাম প্রেম। তুমি তখন অস্তিত্বের প্রেম প্রণিধান করতে পারবে, অসীম প্রেম যা তোমাকে প্রতি মুহূর্তে আবৃত করে।

একটা ছোট গল্প :

একটি মানুষের খুব দুর্বল হৃদপিণ্ড ছিল। তার পরিবার তাকে কোনরকম আকস্মিত খবর সর্বদাই অনেক যত্ন করে দিত। একদিন তারা জানতে পারল যে তার এক ধনী কাকা তার জন্য এক কোটি টাকা রেখে গত হয়েছে। তারা খুব উৎফুল্ল হ’ল এবং একই সময়ে তারা চিন্তা করতে লাগল কিভাবে এই খবরটা তাকে দেওয়া যায়। তারা ভয় পাচ্ছিল যে এই খবর শুনে তার হার্টফেল হতে পারে। একজন পরামর্শ দিল, ‘আমার মনে হয় আমরা পরিবারের ডাক্তারকে ডাকি ও তাকে এটার সমাধান করতে বলি।’ তারা সবাই রাজী হল এবং পরিবারের ডাক্তারকে ডেকে সব কথা বলল। ডাক্তার বলে, ‘চিন্তা কোরো না, আমি ব্যাপারটা দেখে নেব। সেটা যত কঠিন ভাবছ ততটা নয়।’ ডাক্তার বাড়ীতে এল ও তার সাথে কথা বলতে লাগল। সে তাকে জিজ্ঞাসা করল, ‘আপনাকে যদি হঠাৎ বলা হয় যে কেউ আপনাকে এক কোটি টাকা দেবে, তাহলে কি করবেন?’ লোকটি উত্তর দেয়, ‘ডাক্তারবাবু, আপনাকে তার অর্ধেক দিয়ে দেব।’ ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে গেল ও মারা গেল।

ওপরের ক্ষেত্রে আমরা জীবনকে নাটক হিসাবে দেখতে তৈরি, কিন্তু নিজের ক্ষেত্রে সেটাকে হজম করা কঠিন হয়ে পড়ে। আমরা সর্বদাই অপরকে উপদেশ দিতে প্রস্তুত। একটা বইয়ে পড়েছিলাম যে সবাই উপদেশ দিতে ভালবাসে কিন্তু কেউ তা নিতে চায় না!

তোমার নিজের জীবনকেও দ্রষ্টার মত দেখতে পার। তুমি একটি কমল ফুলের মত হতে পার - জলে থেকেও ভিজে যাবে না।
তবেই তুমি এই জীবনের খেলা খেলতে শিখবে। একটা জিনিষ বোঝ : অস্তিত্ব নিজেকে নানাভাবে প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছে।
এটা বোঝা ও গভীর সচেতনতার সাথে প্রবহমান হওয়াই আমাদের ভূমিকা।

এটা বোঝ যে সম্পূর্ণ সৃষ্টি অস্তিত্ব অনুসারে বয়ে চলেছে। তাহলে তুমি নিজেই তোমার দুশ্চিন্তা ও উদ্বেগ ঝেড়ে ফেলবে। তোমাকে একটা স্থানে পৌঁছাতে হবে যেখানে তোমার অন্তরকে তোমার চারপাশের ঘটনা স্পর্শ করতে পারে না। এটা হবে যদি বোঝ যে অস্তিত্ব অবিশ্রাম পরিবর্তন হচ্ছে।

বাইরে তুমি হয়ত নানা ভাবনা প্রকাশ করবে, কিন্তু তোমার অন্তর্দেশের কেন্দ্রে, তোমাকে বহির্জগতের সমস্ত ঘটনাগুলিকে অবিশ্রাম একই অস্তিত্বের সূতায় গাঁথা পুঁতি বা গুটিকা হিসাবে দেখতে সমর্থ হতেই হবে । সূতাটি তাদের একসাথে ধরে রেখেছে।

প্রশ্ন : কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে দুশ্চিন্তা করি না। আপনি কি করে বলেন যে আমরাই আমাদের ওপরে দুশ্চিন্তা নিয়ে আসি?

দুশ্চিন্তা তোমার মনের অচেতন অবস্থা হয়ে গেছে। তোমাকে এর ভিতর কোন ইচ্ছা ঢোকাতে হবে না। এটা সহজভাবে হয়, ব্যাস! তোমাকে সচেতনভাবে কোন প্রয়াস করতে হবে না; এটা তোমার ভিতরে সর্বদা আছে।

একটা ছোট গল্প :

এক মহিলা হোটেলের রিসেপশন ডেস্কে কল করে সাহায্যের জন্য চীৎকার করল। রিসেপশনিস্ট তার রুমে এল। মহিলাটি চ্যাঁচাল, ‘আমি আমার জানালা দিয়ে একটা উলঙ্গ লোককে রাস্তার ওপারের জানালাতে দেখতে পাচ্ছি।’ রিসেপশনিস্ট জানালা দিয়ে দেখল ও বলল, ‘ম্যাডাম, তার দেহের ওপরের অংশ খালি। আপনি কি করে বলেন যে সে উলঙ্গ?’ মহিলাটি চেঁচিয়ে বলে, ‘আলমারির ওপরে ওঠ, আর ঠিক করে দেখ!’

যদিও সব কিছু ঠিক থাকে, আমরা টর্চলাইট দিয়ে দুশ্চিন্তা খুঁজি। আমরা এটাকে কখনও ইচ্ছাকৃতভাবে করি না। আমরা এটা একদম স্বাভাবিকভাবে করি - সেটাই সমস্যা! আমাদের মানসিক অবস্থাকে ১৮০ ডিগ্রী ঘুরতে হবে (পুরো উল্টাতে হবে)।

আরেকটা ছোট গল্প :

এক জায়গায় পুলিশ রাতে পাহারা দিচ্ছিল ও গলিতে একটা মরা গরু দেখল। সে গরুটিকে পাশের রাস্তার দিকে টানতে লাগল। একজন পথচারী তাকে জিজ্ঞাসা করে সে কেন গরুটিকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।

পুলিশ উত্তর করে, 'কাল এই ব্যাপারে রিপোর্ট লিখতে সুবিধা হবে, কারণ আমি ঐ রাস্তাটির নাম জানি।'

যেহেতু আমরা স্বতঃস্ফূর্ত হতে জানি না, আমরা সর্বদাই দুশ্চিন্তাগ্রস্ত থাকি! আমরা জিনিষগুলিকে আমাদের নকশায় মেলাতে গিয়ে জটিল করে ফেলি। আমরা নমনীয় হয়ে বাস করি না। নমনীয় হয়ে থাকলে তোমাকে অযথা কাজ করতে হবে না। তুমি সহজে উপভোগ করবে ও এগিয়ে চলবে।

উদাহরণস্বরূপ, যদি এখন তোমায় বলি যে তোমাকে সর্বদা আনন্দে থাকা উচিত, তুমি দুশ্চিন্তা করতে শুরু করবে কিভাবে আনন্দে থাকা যায়! যে কোন জিনিষ তুমি দুশ্চিন্তা দিয়ে শুরু করতে জান; সেটাই সমস্যা। সেজন্য বেশীরভাগ সময়ে তুমি যখন কিছু জিজ্ঞাসা কর, আমি কখনই তোমাকে সিধাসিধা বলি না বা বেশী বলি না। আমি সাদামাটাভাবে তোমায় কিছু ভাবমূলক (অ্যাবস্ট্রাক্ট) কথা বলি যাতে তোমার মন কোন দুশ্চিন্তার রাস্তায় না ঢুকে পড়ে কিন্তু একই সময়ে আমি তোমায় সেটাকে বুঝতে ও বাস্তবায়িত করতে শক্তি দিই।

প্রশ্ন : আমরা তাহলে যদি আপনার কথা অনুসরণ করার জন্য দুশ্চিন্তা না করি, তো কিভাবে শুরু করব?

কেবল আমার কথার পিছনে যে শক্তি ও অনুপ্রেরণা আছে তাকে আত্মভূত কর এবং বর্তমানে বাস করা শুরু কর , ব্যাস। যখন যুক্তিকে ভিতরে আসতে দাও, সমস্যা শুরু হয়।

কেবল আমার কথার শক্তি অনুভব কর, যাকে আমি নীরবতা বলি, যে নীরবতা নিয়ে আমি তোমার ভিতরে সর্বদা ঢোকার চেষ্টা করছি। এই নীরবতা অবশেষে তোমাকে যেখানে নিয়ে যাওয়া দরকার নিয়ে যাবে। কখনও আমার কথার আক্ষরিক অর্থ খুঁজতে যেও না। আমার নিজের ডিক্সনারী আছে, যা তোমারটা থেকে একটু ভিন্ন! ঠিক ম্যাচ হবে না। কেবল শক্তি আত্মভূত কর। শক্তিই বুদ্ধি। সে তোমাকে গাইড করবে।

কখনও শব্দ সংগ্রহ কোরো না। কেবল বুদ্ধিজীবী পাগলেরা বেশী ক'রে ও আরও বেশী ক'রে শব্দ সঞ্চয় করে। তারা শব্দ সঞ্চয় করে ও আরও বেশী বিভ্রান্ত হয়ে যায়। তার ভাবে যে একসময় তাদের স্পষ্টতা আসবে বা সবকিছু পরিষ্কার করে জানবে , কিন্তু তা কখনও হয় না।

আমি যাই বলি, তা যদি পরস্পরবিরোধীও মনে হয়, সেটা কথনের মুহূর্তের জন্য সম্পূর্ণ সত্য। আমার বলার সময় সেটা পূর্ণ সত্য। কেবল আমার কথা দ্বারা তুমি সিদ্ধান্তে আসতে পার না। তাই সেই মুহূর্তে পরীক্ষা করার মেজাজ নিয়ে সেটাকে গ্রহণ কর। তা তোমাকে অনুসরণ করতে শক্তি ও বুদ্ধি দেবে।

তাই তোমার বিচারবুদ্ধি দিয়ে শুন না। গভীর ধ্যান দ্বারা শোন। সেই সময় তোমার ভাবনা বা পথ যাই হোক না কেন , কেবল তার গভীরে যাও এবং আমাকে মন দিয়ে শোন। তাহলেই যথেষ্ট। তুমি শক্তি ও স্পষ্টতা দ্বারা ভরে যাবে। প্রাথমিক এইসব গোপন কথা আমি তোমাদের বলে দিচ্ছি।

যখন আমার কথাগুলির সাথে এঁটে থাক, তুমি দুশ্চিন্তায় থাকবে যে সেই কথাগুলি ভুলে যেতে পার। তুমি তাদের লিখতে শুরু করবে। আমি বলি, আমার কথা লিখতে থাকলে, তুমি পুরোটাই হারিয়ে ফেলবে। আমার কথার শক্তি আত্মভূত করতে পারবে না এবং আমার সব কথাও লিখে নিতে পারবে না। তুমি বাড়ী ফিরে যাবে কিছু হিজিবিজি নোট নিয়ে এবং সেগুলিও কয়েক বছর ধরে ঘরের এক কোণায় পরে থাকবে। পরে কখনও যদি সেগুলি পাও, তুমি তা পড়ে কিছুই বুঝতে পারবে না।

এটা এরকম : ধর একটা বই পড়ছ এবং বইয়ের শেষের দুটি পাতা রেখে দিলে। এই শেষের দুটি পাতা দিয়ে কি পুরো বইটিকে ধরে রাখতে পারবে? না! একইভাবে আমার কিছু কথা লিখে নিয়ে তা থেকে পুরো জিনিষটা মনে করার চেষ্টা কোরো না। যখন আমি বলছি, তখন কেবল সম্পূর্ণরূপে উপস্থিত থাক। তাহলেই যথেষ্ট।

প্রকৃতপক্ষে তোমার সমস্ত আবেগগুলি হল তোমার সাথে অচেতনতার খেলা। পূর্ণ সচেতনতা নিয়ে বাস করলে ভাবনাগুলি তোমাকে কখনই দোলাতে পারে না। তাই আমি বারংবার তোমাদের বলি যে নিজেকে সচেতনতা দিয়ে ভরিয়ে দাও।

দ্যাখো, তোমার দুশ্চিন্তা, তোমার শব্দাবলী, তোমার জীবনকে গড়তে বা ভাঙ্গতে পারে। তাদের এতটা বল আছে - তোমাকে ও অন্যদের প্রভাবিত করার। উদাহরণস্বরূপ, যখন আমি ‘গরু’ শব্দটা বলি, সাথে সাথে কি হয়? চার পা, দুই শিং ও একটা লেজ নিয়ে একটা আকার তোমার মনে দৃষ্টিগোচর হয়। একটা ছোট্ট শব্দ তোমার মনে পুরো ছবিটা নিয়ে এল! শব্দ এতই বলবান। শব্দগুলিকে সম্মান না করে এবং তাদের ভুল ব্যবহার করে কিন্তু আমরা ঝঞ্ঝাট চাইছি।

একটা ছোট গল্প :

বীরবল ছিলেন এক জীবনমুক্ত মাস্টার। একদা বীরবল ও তাঁর রাজা আকবর একসাথে রাস্তায় হাঁটছিলেন। একজন চন্দনকাঠের ব্যবসায়ীকে রাস্তায় দেখে আকবর বলে উঠলেন। 'জানি না কেন আমার এই লোকটিকে ফাঁসিতে চড়াতে ইচ্ছা হচ্ছে।' এক মাস পরে সেই লোকটিকে আবার দেখা গেল এবং আকবর এবার বললেন, 'অদ্ভুত, কিন্তু আমি এবার এই লোকটিকে কিছু সম্পদ দিতে চাই!' লম্বা বিরাম নিয়ে বীরবল বলেন, 'একমাস আগে লোকটির চন্দনকাঠের ব্যবসা ভাল যাচ্ছিল না এবং সে তখন আপনাকে দেখার পর মনে মনে ভেবেছিল যে আপনি মারা গেলে আপনার শেষকৃত্যের জন্য সভাসদেরা তার থেকে অনেক চন্দনকাঠ কিনবে। সে এই প্রকার নকারাত্মক স্পন্দন ছড়াচ্ছিল এবং তাতে আপনি তাকে ঘৃণা করতে বাধ্য হয়েছিলেন। আমি তৎক্ষণাৎ তার থেকে প্রচুর চন্দনকাঠ কিনে আমাদের রাজ্যের জন্য অনেক চেয়ার টেবিল বানিয়েছিলাম। আজ সে আপনার কাছে খুব কৃতজ্ঞ মনে করছে। আপনি তার সেই সকারাত্মক স্পন্দন অনুভব করতে পেরেছেন এবং তাকে ভাল কিছু দিতে চাইছেন !'

বোঝ যে তোমার চিন্তায় প্রচুর বল আছে। তাই তোমার সকারাত্মক চিন্তা ও দুশ্চিন্তামুক্ত মানসিক গঠন খুব দরকারী।

প্রশ্ন : অনেক বইতে আছে 'ছোট জিনিষে ঘাম ঝরিও না।' কিন্তু ছোট জিনিষও তো গুরুত্বপূর্ণ, তাই নয় কি?

যখন তুমি বুদ্ধি দ্বারা কাজ কর, তুমি ছোট জিনিষের জন্য ঘাম ঝরানোর শ্রেণীতে পড়বে না।

একটা ছোট গল্প :

এক অল্পবয়স্ক লোক তার বন্ধুকে দেখতে গেল। সে বন্ধুকে দেওয়াল থেকে ওয়ালপেপার চেঁছে তুলছে দেখল। সে জিজ্ঞাসা করল, 'তুমি কি আবার ঘর রঙ করবে?' বন্ধু উত্তর দিল, 'আমি বাড়ী পরিবর্তন করছি।'

দ্যাখো, আমরা ছোট জিনিষ উপেক্ষা করতে পারি না। কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয়ে যতটা মনোযোগ চাই ততটাই দেওয়া উচিৎ , নতুবা তুমি ঘাম ঝরাতে থাকবে। যারা ছোট ছোট ব্যাপারে মনোযোগ না দিতে বলে , তাদের কথা কখনও শুনবে না। মনে রেখ, একটা ছোট ফুটো এক বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে। খালি বুদ্ধি ও সচেতনতা দিয়ে কাজ করে যাও , তুমি ছোট জিনিষটাকে চিনতে পারবে।

স্ববিরোধিতা ছাড়া তোমার যদি দৃঢ় প্রত্যয় হয় যে তোমাকে ঐ ছোট জিনিষগুলি করতে হবে , তখন স্বতঃস্ফূর্তভাবে সেগুলিকে সম্পাদন করার শক্তি পাবে। পুরোপুরি দৃঢ় প্রত্যয় না হলে সেগুলি সম্পাদন ক রার জন্য তোমার যথেষ্ট বিশ্বাস ও শক্তি হবে না। তোমার বুদ্ধি তোমাকে পূর্ণরূপে সাহায্য করবে না, কারণ বুদ্ধি শক্তি এবং শক্তিই বুদ্ধি।

ছোট ব্যাপারে যদি তুমি ঘেমে যাও, কোথাও কিছু ভুল আছে। পরিষ্কার করে বোঝ যে সমস্ত কষ্ট আসে স্ববিরোধীতাগুলি থেকে। নিজেই পরিষ্কার নও যে তুমি কি করতে চাও, তাই তুমি সেটা করতে অসমর্থ। সেই স্পষ্টতা হবার জন্য, তোমাকে নিজের বুদ্ধিকে প্রতিপালন করতে হবে।

যখন বুদ্ধি হয়, স্ববিরোধীতা মুছে যায় এবং তোমার একাঙ্গীভবন হয়। তোমার একাঙ্গীভবন শুরু হলে , বুদ্ধি আরও বাড়তে থাকে।
এই চক্রে তোমাকে প্রবেশ করতে হবে। এই চক্রই তোমার দুশ্চিন্তাগুলি মুছে দিতে পারে।

যদি সত্যি সত্যি তোমার ভিতরের কিচিরমিচির ও দুশ্চিন্তা মুছে ফেলতে আগ্রহী হও , তাহলে একটি ছোট অনুশীলন চেষ্টা করতে পার। যে সব জিনিষ তোমাকে প্রফুল্লতা প্রদান করে তাদের ভাব। মনস্থির কর যে তুমি তোমার মনকে কেবল এই সমস্ত জিনিষের মধ্যে রাখবে, আর কিছুতে নয়। অন্য কিছু মনে এলে তাদের করার জন্য পর্যাপ্ত শক্তি দেবে ও তারপর তাদের ভুলে যাবে। এই অভ্যাসটি কর, সেখবে তুমি অনেক শক্তি সংরক্ষণ করছ।

বোঝ যে তুমি তোমার দুশ্চিন্তাগুলি সম্পর্কে বারবার কথা বলে তাদের অনেক শক্তি দিয়েছ। উদাহ রণস্বরূপ, ঘরের বউ যখন টেলিফোন ওঠায় ও তার বন্ধুকে পায়, সে তার বন্ধুকে বলে যে তার কাজের লোক সেদিন আসে নি। সেটা তার সেদিনের ডিপ্রেশন। তুমি যদি সত্যিই কাজের লোক না আসার বিষণ্ণতা থেকে বাঁচতে চাও, তাহলে তুমি নিজেই ঘরের কাজ শেষ করে ফেলবে! এটা কি বেশী যুক্তিপূর্ণ শোনাচ্ছে না?

কিন্তু তুমি কি কর? তুমি সে সম্বন্ধে কথা বলতে থাক এবং আশা কর যে তোমার বান্ধবীও তোমার বিষণ্ণতায় খোরাক দেবে। সে যদি তোমার কষ্টে সমবেদনা না জানায় অথবা সে যদি বলে যে জীবন তো এরকমই এবং তোমাকে এগিয়ে চলতে হবে, তুমি

আরেক বান্ধবীকে ফোন লাগাবে এবং তাকে বলবে যে আগের বান্ধবী কত সহানুভূতিহীন। কেবল ভাব, যদি তুমি সত্যি সত্যি জীবনে এগিয়ে যেতে চাইতে, তুমি তোমার প্রথম বন্ধুর কথাগুলির দাম দিতে, তাই নয় কি?

কিন্তু তুমি অন্যভাবে সাড়া দিচ্ছ কেন? কারণ, দুশ্চিন্তাগুলি সম্বন্ধে কথা বলতে তুমি খুব আরাম পাও এবং সেগুলি থেকে বার হয়ে আসার পথ খুঁজছ না।

এই ছোট অভ্যাসটি শুরু করলে দেখবে যে তোমার সমস্ত দুশ্চিন্তা মুছে যায় এবং তুমি এক নতুন মানসিক গঠন লাভ কর। তোমার ভিতরে এক শক্তির উচ্ছ্বাস আবিষ্কার করবে কারণ যে শক্তি আগে দুশ্চিন্তায় অপচয় হচ্ছিল তা এখন তোমার কাছে হঠাৎ করে উপলব্ধ।

সততার সাথে নিজেকে পরীক্ষা কর এবং দ্যাখ যে তুমি গুপ্তভাবে তোমার দুশ্চিন্তাগুলিকে প্রতিপালন করছ কিনা অথবা তুমি রূপান্তরিত হতে প্রস্তুত কিনা।

যখন তোমার দুশ্চিন্তাগুলির পিছনে যাওয়া বন্ধ কর, তুমি দেখতে সমর্থ হবে যে কিভাবে অন্যরা এই চক্রে অসহায়ভাবে আটকে আছে। তুমি দেখতে পাবে কিভাবে লোকেরা তাদের দুশ্চিন্তা সম্বন্ধে অবিশ্রাম কথা বলে বলে দুশ্চিন্তাগুলিকে অতিরঞ্জিত করে ফেলে। দুশ্চিন্তা সম্বন্ধে এইভাবে কথা বলাকে আমি বলি ‘দুশ্চিন্তা সম্বন্ধে দুশ্চিন্তা’! কেবল এটাকে লক্ষ্য করতে পারলেই এটা বন্ধ হবে। দ্রষ্টা হওয়া অবধি আবেগগুলিকে তুমি অনেক বল ও নিয়ন্ত্রণ দিয়ে তাতে নিজেই আটকে গেছ।

আমি তোমাকে তোমার দুশ্চিন্তাগুলি থেকে দৌড়ে পালাতে বলছি না। আমি বলছি, তাদের সম্বন্ধে কথা বলতে বলতে সেগুলিকে বড় করে ফেল না। তাদের ওপরে তোমার শক্তি খরচ কোরো না। বরঞ্চ তাদের জন্য যেটা করা উচিত সেটা কর যাতে সেগুলি তোমাকে দুশ্চিন্তায় ফেলা বন্ধ করে। এই কাজ কোন সময় নষ্ট না করে কর, ব্যাস।

নিজেকে পরীক্ষা করে দেখ যে তুমি তোমার দুশ্চিন্তাগুলিতে আরামলাভ করতে শুরু করেছ কিনা। সেই স্কেলে বুঝতে পারবে যে দুশ্চিন্তাগুলি তোমাকে নিয়ন্ত্রণ করছে, নাকি তুমি দুশ্চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করছ। তুমি যদি তাদের সম্বন্ধে বারবার কথা বলতে আরাম পাও, তার অর্থ দুশ্চিন্তা তোমায় নিয়ন্ত্রণ করছে। যদি তুমি তাদের সাথে জড়িয়ে না পড় এবং তাদের জন্য সঠিকভাবে কাজ কর, তবে তো তুমিই তাদের নিয়ন্ত্রণ করছ!

প্রশ্ন : স্বামীজী, আগে আপনি মদ্যপান সম্বন্ধে বলেছিলেন। আমার পতি প্রায়ই মদ্যপান করে ও বলে যে সে তার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবার জন্য পান করে। আমি কি করি?

উত্তর : আমি বলেছি যে এটা একটা সাধারণ সমস্যা এবং তোমার পতি এখানে থাকলে সাহায্য হত। মদ্যপানের অভ্যাস বিশ্লেষণ করলে দেখবে যে এই অভ্যাসে তোমরা কত পরস্পরবিরোধী। সেটা বুঝিয়ে বলার চেষ্টা করি :

তুমি খুশী হবার জন্য মদ্যপান কর, কিন্তু শেষে শোচনীয়ভাবে দুর্দশাগ্রস্ত হও। তুমি সামাজিক হবার জন্য পান কর, যাতে সমাজ তোমাকে গ্রহণ করে, কিন্তু শেষে তর্কপ্রিয় হয়ে পড়!

তুমি অভিজাত হবার জন্য পান কর, কিন্তু শেষে অসহনীয় হয়ে ওঠ। সব দুশ্চিন্তা ভোলার জন্য তুমি পান কর কিন্তু পরের দিন সকালে সবচেয়ে বেশী পরিশ্রান্ত হয়ে ওঠ ! তুমি খুশী পাবার জন্য পান কর, কিন্তু শেষে বিষাদগ্রস্ত হয়ে পড়। তুমি আত্মবিশ্বাসী হবার জন্য পান কর, কিন্তু শেষে নিজেকেই ভয় পাও। তুমি বার্তালাপ চালু রাখার জন্য মদ্যপান কর, কিন্তু শেষে অসংলগ্ন বলতে থাক। সমস্যা সমাধানের জন্য পান কর, কিন্তু শেষে দেখ সেগুলি অনেক বেড়ে গেছে।

এই সত্যটি আমার চেয়ে তোমরা ভাল করে জান! এখন সততার সাথে বলবে কি? মদ্যপান করার কি কোন অর্থ আছে? এইভাবে তুমি খালি এই বিষয়েই নয়, জীবনের সমস্ত ব্যাপারেই তুমি পরস্পরবিরোধী। যদি তুমি পরিষ্কার করে জান যে তুমি কি করতে চাও এবং সমস্ত শক্তি সেইদিকে খরচা করতে, তবে তুমি নিয়মিতভাবে বর্ধিত হতে পারতে এবং আনন্দের অভিজ্ঞতা লাভ করতে। তুমি কখনই পরস্পরবিরোধী হতে না।

প্রত্যেকবার মদ্যপান করার সময় সম্পূর্ণ সজাগতা সহকারে পান কর। প্রত্যেকবার পান করার সময়, সচেতন হয়ে পান কর, ধীরে ধীরে, নিজের প্রতিটি গতিবিধি লক্ষ্য কর, প্রতিটি ফোঁটার স্বাদ নাও এবং দেহ কিভাবে সাড়া দিচ্ছে লক্ষ্য কর। সূক্ষ্ম চেতনা দ্বারা এটাকে একটা প্রক্রিয়া বানিয়ে ফেল। আমি আশ্বাস দিচ্ছি, প্রতিবার মদ্যপান করার সময় এটা করলে, তোমাকে অভ্যাস ছাড়তে হবে না, অভ্যাস তোমায় চিরদিনের জন্য ছেড়ে দেবে।

কোনকিছুতে নেশা এক অচেতন বা যন্ত্রবৎ প্রক্রিয়া। খালি মদ বা তামাকের নেশা নয়। ধর্মেরও নেশা হয়। যারা অচেতনভাবে ও যন্ত্রবৎ প্রার্থনা করে, রুটিন মাফিক, তারা মাত্র একদিন প্রার্থনা না করতে পারলে খুব দোষী বোধ করে। তাদের জন্য এটা এক নেশা এবং তাই একদিন প্রার্থনা না হলে উদ্বিগ্ন হয়। একইভাবে সুরাসক্ত ব্যক্তি পান না করতে পারলে অসহায় হয়ে কাঁপতে থাকে, যন্ত্রবৎ ধার্মিক মানুষ তার রুটিন প্রার্থনা না করতে পারলে বিরাট শূন্যতা অনুভব করে।

সচেতনতার সাথে কাজ করা ও ভয়ে যন্ত্রবৎ কাজ করা, দুটির মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। সচেতনতার কাজ করলে কিছুই তোমাকে বেঁধে রাখতে পারবে না। এটা তোমাকে স্থান ও কালে বাঁধতে পারবে না। তুমি মাস্টার হয়ে যাবে। অচেতন হয়ে কাজ করলে তুমি বন্ধনে থাকবে এবং দুঃখকষ্ট পাবে। তুমি কেনা গোলাম হয়ে যাবে।

নেশা ছাড়তে গেলে তাকে সচেতনতা দিয়ে ভরিয়ে দাও। সেটা ঠিকভাবে রূপান্তরিত হবে। কখনই ভেবো না যে তোমাকে নেশা ছাড়তে হবে। যা কিছুকে অবরোধ করবে তা নাছোড়বান্দার মত অটল থাকবে। তোমাকে সহজভাবে তাকে সচেতনতা দিয়ে রূপান্তরিত করতে হবে। যখন তুমি রূপান্তরের ভাষা বোঝ, তুমি ঠিক পথে আছ; তুমি উন্মুক্ত হবার পথে আছ।

আমি যা বলছি তা খুবই ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল)!

লোকেরা আমায় বলে, ‘স্বামীজী, আপনাকে শুনে খুব অনুপ্রাণিত লাগে। এখন আমাদের দৈনন্দিন জীবনে সেগুলি প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে তা কাজ করে নাকি!’

আমি কেবল প্র্যাক্টিকাল জিনিষই বলি। কখনই ভেবো না যে আমার কথাগুলি দৈনন্দিন জীবনে করা যায় না।

যদি আমি বনে থাকা এক মানুষ হতাম এবং এগুলি বলতাম, তাহলে ভাবতে পার যে আমার কথাগুলি প্র্যাক্টিকাল নয়। কিন্তু এখানে আমি সারা বিশ্বে এক রূপান্তরের আন্দোলনের কথা বলছি! প্রকৃতপক্ষে আমি পুরাতন গ্রন্থ বেদান্তের কথাই কেবল নতুন শব্দে, আধুনিক পরিস্থিতিতে পুনরায় বলছি; যাতে তোমাদের তা শুনতে ভাল লাগে; যাতে তুমি বোঝ যে এটা এখনও প্রাসঙ্গিক এবং তাকে অনুসরণ কর। যদি তুমি বইয়ের এই ভাবনাগুলি পড়, তা লেখকের মস্তিষ্ক থেকে তোমার মস্তিষ্কে প্রবেশ করে। তাতে অভিজ্ঞতার কোন সুযোগ নেই। কিন্তু যখন তুমি এই কথা একজন জীবনমুক্ত সত্তা, যে আত্মজ্ঞানী, তাঁর কাছ থেকে শোন, কথাগুলি তোমার গভীরে প্রবেশ করে এবং ঈপ্সিত ফল দেয়।

আমি তোমাদের সাথে আমার জ্ঞান শেয়ার করছি না। আমি শেয়ার করছি আমার অভিজ্ঞতা, আমার জীবন। যখন আমি আমার সত্তা থেকে কথা বলি, তাকে তো তোমার সত্তাকে ছুঁতেই হবে। তা তোমার জীবনকে রূপান্তরিত করবেই করবে। আর কোন পথ নেই।

বিবেকানন্দ শিকাগোতে বিশ্বধর্মমহাসভায় প্রথমবার বলেছিলেন, ‘আমার প্রিয় আমেরিকান ভ্রাতা ও ভগ্নীরা...’ এটা রেকর্ডে আছে যে তার পর অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ে! এক মহিলা লিখেছিল, ‘সেটা কেবল হাততালি ছিল না। তিনি পুরো দেশটিকে জিতে নিয়েছিলেন। আমরা অনুভব করলাম যেন এক প্রেমের তরঙ্গ বয়ে গেল আমাদের মধ্য দিয়ে, আমাদের সত্তার মধ্য দিয়ে...!’ সে পরে বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিল যে সেটা কিভাবে হয়েছিল এবং তিনি উত্তরে বলেছিলেন, ‘কারণ সেটা আমার সত্তা থেকে এসেছিল।

বিবেকানন্দ তাঁর সত্তা থেকে বলেছিলেন। যখন শব্দাবলী মস্তিষ্ক থেকে নির্গত হয়, সেটা অপর মানুষের মস্তিষ্ক ছোঁবে এবং তাকে বলে বার্তালাপ বা ‘কমিউনিকেশন’ (communication)। যখন শব্দাবলী হৃদয় থেকে নির্গত হয়, তা অপরের হৃদয়কে ছোঁয় এবং তাকে বলে ভাবের আদান-প্রদান বা ‘কমিউনিয়ন’ (communion)। বার্তালাপ যথেষ্ট নয়। আমাদের ভাবের আদান-প্রদান করা জানতে হবে। আমি আমার হৃদয় থেকে বলছি, তাই তোমরা পুরো হৃদয় দিয়ে শুনবে।

যখন বক্তা পূর্ণতা নিয়ে বলে, শ্রোতা পূর্ণতা নিয়ে শুনবেই। তার জীবন রূপান্তরিত হতে বাধ্য। যদি তোমার জীবন আমার কথার ছোঁয়া না পায়, তাহলে তো আমার বলার কোন অধিকার নেই। তুমি আমার অভিজ্ঞতার সত্যতা সম্বন্ধে সন্দেহ করার জন্য স্বাধীন। যদি তুমি অনুভব যে আমার কথা তোমার জীবন রূপান্তর করতে সমর্থ হয় নি, তোমাকে তোমার ভাবনা লুকিয়ে রাখতে হবে না। সেটাকে খুলে বল। কিন্তু তোমাকে ছোঁবে না, তার কোন সম্ভাবনাই নেই।

হৃদয় দিয়ে শ্রবণ করলে দেখবে সময়কালে এই কথাগুলি তোমার জীবনে স্বতশ্চলভাবে কাজ করছে। যে শিক্ষক নিজের সম্পর্কে সংশয়িত কেবল সে তার শিষ্যদের ফিরে গিয়ে তার কথাগুলিকে অভ্যাস করার জন্য জোর দেয়। যখন এক মাস্টার বলেন, কেবল শ্রবণ করলেই হবে। পূর্ণ শ্রবণ কর, রূপান্তর ঘটবে।

ছান্দোগ্য উপনিষদ এটাকে সুন্দরভাবে বর্ণনা করে। মাস্টার শিষ্যকে বলে : তৎ ত্বম্ অসি - সে হচ্ছে তুমি। কেবল শুনেই শিষ্য

প্রকৃত আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করে! যখন মাস্টার ও শিষ্য দুজনেই পূর্ণতা নিয়ে কাজ করে, এটা সম্ভব।

যখন তুমি মাস্টারের আশেপাশে আছ, শব্দ পুরোপুরি অপ্রাসঙ্গিক। কেবল মাস্টারের আশেপাশে নীরবে থাকা ও তাকে আত্মভূত করা - এতে তোমার মধ্যে আসল রূপান্তর ঘটে। কিন্তু কি করা যায়? তুমি তোমার ভিতরের কিচিরমিচিরে এত জড়িয়ে পড়েছ। তাই আমি তোমাকে নীরব করতে শব্দ ব্যবহার করি। কারণ আমি যদি কথা না বলি, তুমি অবিশ্রাম নিজের ভিতরে কথা বলতে থাকবে, অতীতকে বিশ্লেষণ করতে করতে, ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করতে করতে, সিদ্ধান্ত নিতে নিতে, বিচার করতে করতে এবং কি নয়। যদি আমি কথা বলি, তুমি আমাকে হারানোর ভয়ে তন্ময় হয়ে আত্মভূত করতে থাকবে এবং সেই সময়ে আমি তোমার ভিতরে প্রবেশ করতে পারি!

যখন মাস্টার বলেন, তিনি প্রকৃতপক্ষে নিজের ভিতরে নীরব থাকেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে, যদিও তারা নীরব, তারা ভিতরে নিজেদের সাথে কথা বলে চলেছে - ভিতরের কিচিরমিচির থাকবে। সেটাই পার্থক্য। কেবল প্রত্যক্ষ কর, তুমি নীরব থাকলে তোমার ভিতরে কি চলছে। তোমার নীরবতা ব্যতিক্রমহীনভাবে কেবল এক হুড়াহুড়ি যা কর্ণগোচর নয়। তোমার ভিতরে তুমি এক বিষয় থেকে অন্য বিষয়ে কোন পারস্পরিক সম্পর্ক না রেখে বাঁদরের মত লাফিয়ে বেড়াও।

এখন আমরা এক ধ্যান-প্রক্রিয়া করি, যাকে বলে ‘মণিপুরক শুদ্ধি ক্রিয়া’। এটা মণিপুরক চক্রকে বিশোধন করবে।

আবেগ : দুশ্চিন্তা
চক্র : মণিপুরক চক্র
অবস্থান : নাভি অঞ্চল

সংস্কৃতে মণিপুরক মানে ‘রত্নের নগর’

যখন তুমি অবিশ্রাম দুশ্চিন্তা কর, এই চক্রটি তালা বদ্ধ থাকে এবং তোমার দুশ্চিন্তা সম্পর্কে দুশ্চিন্তা করা বন্ধ করলে এই চক্র প্রস্ফুটিত হয়।

দুশ্চিন্তা মুছে ফেলার ধ্যান-প্রক্রিয়া : মণিপুরক শুদ্ধি ক্রিয়া - খ্রিষ্ট-ধর্ম থেকে নেওয়া

মণিপুরক শুদ্ধি ক্রিয়া

(সময় : ৩০ মিনিট। খালি পেটে করতে হয়)

মণিপুরক শুদ্ধি ক্রিয়া খ্রিষ্ট-ধর্ম থেকে নেওয়া এক প্রাচীন ধ্যান প্রক্রিয়া। তারা এটাকে গ্লোসোলালিয়া (glossolalia) বলে। সুফীরা এটাকে ‘গিবারিশ’ (gibberish) বলে উপযোগী করে নিয়েছে। এই প্রক্রিয়া তোমাকে তোমার গভীরে খোদিত থাকা নকারাত্মক মানসিক নকশা বা প্যাটার্নগুলিকে ও দুশ্চিন্তাগুলিকে মুছে দেবে। এটা তোমার চেপে রাখা সমস্ত ক্রোধ ও দুশ্চিন্তাগুলিকে মুছে দেবে। একবার এই প্রক্রিয়া করলে তুমি নাভি অঞ্চলে অবস্থিত মণিপুরক চক্রে খুব হালকা অনুভব করবে। সেটা তোমার দুশ্চিন্তা ও জটিল মানসিক নকশার স্থান।

এই প্রক্রিয়া খালি পেটে অথবা ভোজনের দুই ঘণ্টা পরে করা উচিৎ।

চোখ বন্ধ করে দাঁড়াও। তোমার নাভি অঞ্চলে গভীরভাবে চলে যাও এবং অনুভব কর সেই অঞ্চল কত ভারী লাগছে। সেই জায়গাতেই তোমার সমস্ত দুশ্চিন্তাগুলি জমে আছে। এক মিনিট এই অঞ্চলে কেন্দ্রীভূত হও। তোমার ভিতরে নানা কারণ থেকে হওয়া সমস্ত দমিত ক্রোধ ও দুশ্চিন্তাগুলিকে কেবল অনুভব করার চেষ্টা কর।

এবার নাভি অঞ্চল থেকে যত জোরে পার অর্থহীন আওয়াজ বার করতে থাক। চেঁচানোর জন্য শব্দাবলী ব্যবহার কোরো না। যদি শব্দাবলী ব্যবহার কর, তাহলে কেবল পরিচিত ও অধুনা আবেগ ও ভাবনাগুলি সামনে আসবে এবং শব্দগুলি তার পিছনে ভাবনাগুলির সাথে কাজ না করে কেবল আরও বেশী শব্দ টেনে আনবে। একদম অর্থহীন ধ্বনি সহকারে চেঁচাও; কেবল তবেই তোমার অচেতনতা খুলে যাবে; কেবল এতেই গভীরে লুকানো ভাবনাগুলি বেড়িয়ে আসবে। তোমার হাত নাড়াও , চেঁচাও, আর্তনাদ কর; যদি চোখে জল আসে, তাকে বইতে দাও।

তোমার সমস্ত নকারাত্মক ভাবনাগুলিকে বমি করে বার করে দেবার জন্য তোমার পুরো বল দিয়ে এই প্রক্রিয়া কর। বেদনাদায়ক ঘটনাগুলি স্মরণ কর। তাতে জড়িত মানুষদের ছবির মত দেখ এবং সেই ঘটনাগুলিতে জড়িত ভাবনাগুলি অনুভব কর। সমস্ত ভাবনাগুলিকে বার কর। তাতে পূর্ণরূপে ডুবে যাও। অন্য কিছু অবহিত হয়ো না।

বিশ মিনিট পরে থাম। পরের দশ মিনিটের জন্য চোখ বোজা অবস্থায় নীরবে বসে পর। কেবল নিজের চিন্তাগুলির প্রত্যক্ষদর্শী হও। নাভি অঞ্চলে হালকা অনুভব কর। তুমি দেখবে সেই অঞ্চলটি কত হালকা ও আনন্দপূর্ণ। তোমার সমস্ত সত্তা খুব হালকা ও সাবলীল হবে।

ধীরে, খুব ধীরে, তোমার চোখ খোল।

Portrait of Nithyananda wearing a turban