KAILASA Library/নিশ্চিত সমাধান/তৃতীয় অধ্যায়Sign in
নিশ্চিত সমাধান

তৃতীয় অধ্যায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

প্রেম শক্তির উৎস হও

ম নোযোগ পাবার চাহিদা - ব্যাপারটা কি?

প্রেম প্রসঙ্গে যাবার আগে, ‘মনোযোগ পাবার চাহিদা’ শব্দসমষ্টির মানে বোঝা যাক।

আমরা যাই করি, যাই ভাবি, আমরা অবচেতন (subconscious) মনে আমাদের চারপাশে লোকেদের কাছ থেকে সূক্ষ্মরূপে ঐক্যমত ও সমর্থন চাই। আমরা অতি উৎসুক যে সবাই আমাদের ভাল বলুক। আমরা এটা হয়ত একদম সোজাসুজি কায়দায় করি না। কিন্তু যদি গভীরভাবে বিশ্লেষণ কর, দেখবে যে তোমার চারপাশে লোকেরা তোমায় তারিফ ও সমর্থন না করলে তুমি স্বাচ্ছন্দ্য বোধ কর না। এই অনুমোদন, এই সমর্থন পাবার ইচ্ছাই হ’ল ‘মনোযোগ-পাবার-চাহিদা।’

আমাদের ৮০% সমস্যা আসে অপরের মনোযোগ আকর্ষণ করার বাসনা বা অন্যদের আকৃষ্ট করার চাহিদা থেকে। যদি বসে লেখো তাহলে স্পষ্টভাবে দেখবে যে দিনে কতগুলি জিনিষ তুমি করে যাচ্ছ যাতে তোমার ভাল নাম হয়, পরিবার ও সমাজে যশ বজায় থাকে।

দেখবে যে পুরো ২৪ ঘণ্টা, পুরো জীবনকাল, তুমি অপরের অনুমোদন পাবার জন্য কাটিয়ে দিলে। পুরো জীবন তুমি যেন এক স্বাক্ষর সংগ্রহের অভিযানে আছ, সমাজের ও পরিবারের অনুমোদনের স্বাক্ষর।

যেন তুমি একটা বড় রেজিস্টারে লাইন টেনে কলম বানিয়ে লেখ : ভাল পিতা, এবং বাচ্চাদের জন্য যা যা করেছ, সেই কলমের নীচে বাচ্চাদের অনুমোদনের স্বাক্ষর আশা কর! তারপর তুমি তোমার পত্নীর কাছে যাও, বস্-এর কাছে যাও, বন্ধুদের কাছে যাও। কলমগুলির শিরোনামা বা হেডিং তৈরি করেছ - ভাল পতি, ভাল কর্মচারী, ভাল বন্ধু ইত্যাদি আর নীচে তাদের স্বাক্ষরের জন্য অপেক্ষা কর।

আবার এই সব মানুষেরাও তোমার কাছে তোমার স্বাক্ষর নিতে আসে! তোমাকেও তাদের রেজিস্টারে যে কলমটি তোমার জন্য প্রযোজ্য তার নীচে স্বাক্ষর করতে হয়।

নিজের সম্পর্কে অন্যের মতামতের জন্য আমরা এত বিব্রত কেন হই? কেন আমরা নিজের শক্তি দ্বারা নিজেকে বিচার করতে পারি না এবং নিজের কাজ করতে থাকি না? কেন আমরা অপরের কাছ থেকে শক্তি আহরণ করি? এগুলি দুটো জিনিষের জন্য হয়। এক : আমরা নিজেদের সম্বন্ধে কিছুই জানি না। আমরা নিজেদের জানি আমাদের সম্পর্কে অপরের মতামত মারফৎ ; অপরের সার্টিফিকেট মারফৎ। দুই : অন্যেরা যখন আমাদের অনুমোদন দেয় ও আমাদের দিকে মনোযোগ দেয়, তারা যেন আমাদের জীবনযাত্রার জন্য শক্তি দেয়। মনোযোগ এক শক্তি। তাই আমরা অপরের মনোযোগ আকর্ষণ করে এত খুশী হই।

অপরের যে কোন প্রকার মনোযোগ পেলেই আমাদের চলবে। বেশিরভাগ বাড়ীতে শাশুড়ি ও বউ ঝগড়া করতে থাকে। সর্বদাই তারা অন্যজনের ওপরে ঘরের বেচারা পুরুষের কাছে নালিশ করতে থাকে। কিন্তু দুজনের মধ্যে একজন কিছুদিনের জন্য শহরের বাইরে গেলে কি হয়? তারা অপরকে মিস্ করতে থাকে! যদিও তারা ঘরে ঝগড়া করছিল, একসাথে না থাকলে তারা একে অপরকে মিস্ করে। এটা কেন হয়? তারা যখন ঝগড়া করে, তখন আসলে তারা অন্যজনের মনোযোগ পায়!

ভেবো না যে কেবল সদারাত্মক মনোযোগেই শক্তি আছে। যে কোন প্রকার মনোযোগেই শক্তি আছে। শাশুড়ি ও বউ, দুজনেই ঝগড়ার সময় একে অপরকে যে মনোযোগ দেয়, তা তারা অবচেতন মনে উপভোগ করে। তাই একজন দূরে গেলে মনোযোগ না পাওয়ার কারণে একে অপরকে মিস্ করে এবং সেটাকে প্রেম মনে করে। তারা বলে যে তারা একে অপরকে মিস্ করে কারণ তাদের মধ্যে ভালবাসা আছে।

মনোযোগ হল এক ধরনের শক্তি যা আমাদের উচ্ছ্বসিত রাখে। এতে সূক্ষ্মরূপে আমাদের মধ্যে শক্তির সঞ্চালন হয় এবং আমরা সে সম্বন্ধে সচেতন নই। আমাদের কিছু একটা চাই, সেই ‘কিছু একটা’ প্রেম নয়, তা ‘মনোযোগ।’ তোমার প্রেমের প্রয়োজন নেই, তুমি নিজেই তো প্রেম। তাই তুমি যখন বল যে তোমার প্রেমের প্রয়োজন আছে, যখন বল যে কেউ তোমাকে ভালবাসুক, আসলে তুমি অপরের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছ, প্রেম নয়।

অনেকে আমাকে বলে যে তাদের ছেলেরা ও মেয়েরা বুড়ো বয়সে তাদের ভালবাসে না। তারা আসলে বলতে চায় যে তাদের ছেলেমেয়েরা তাদের দিকে মনোযোগ দিচ্ছে না, যে শক্তিটা তাদের বৃদ্ধাবস্থায় দরকার।

প্রকৃতপক্ষে বয়স বাড়ার সাথে সাথে আমাদের নিজেদের ভিতরে আরও বেশী কেন্দ্রীভূত হওয়া দরকার , অন্তরের অস্তিত্বের শক্তির সাথে সংবেদনশীল হওয়া দরকার। কিন্তু কি হয়, যেহেতু আমরা সারাজীবন অপরের মনোযোগ ও শক্তির ওপরে নির্ভরশীল ছিলাম, যেহেতু আমাদের জানা প্রেম খালি আত্মীয়তায় ও বন্ধুত্বে থাকে, যেহেতু আমরা অন্তর্জগৎ সম্বন্ধে অচেতন ও সংবেদনহীন হয়ে থেকেছি, বয়স বাড়ার সাথে সাথে আমরা বাইরে থেকে আসা ভালবাসা বা মনোযোগ হারাতে থাকি। পরিবার অন্যান্য বিষয়ে ব্যস্ত হয়ে ওঠে এবং আমাদের অত সময় দিতে পারে না যতটা আগে দিত। তাই আমরা বয়স বাড়ার সাথে সাথে অভিযোগ করতে থাকি।

‘আমাদের শক্তির উৎস আমাদের ভিতরেই আছে’ ঠিক এই কথাটা না বোঝার জন্য দ্যাখো, আমরা চরম জীবনীশক্তিতে ও আনন্দে জীবন না কাটিয়ে কম জীবনীশক্তি ও আনন্দে জীবন কাটাই।

শক্তির সার্টিফিকেট?

শক্তির জন্য বাইরের উৎসের ওপর নির্ভর করে তো তুমি মনস্তাত্ত্বিকভাবে প্রতিবন্ধী হয়ে গেলে। যখন শারীরিক সাহায্য চাই , তুমি শারীরিকভাবে পঙ্গু। যখন মানসিক সাহায্য চাই, তুমি মানসিক দিক থেকে পঙ্গু বা প্রতিবন্ধী।

শারীরিকভাবে কেউ পঙ্গু হলে পরিষ্কার করে দেখতে পার, তাই তা অনায়াসে বুঝতে পার; কিন্তু মানসিকভাবে পঙ্গু মানুষকে চেনা শক্ত। এটা সম্বন্ধে তুমি সচেতন নও, সেজন্য এর পরিণতি সম্বন্ধে তোমার কোন ধারণাই থাকে না। যখন সত্যিকারের অ-সুখ (dis-ease) হয়, তার কারণ জানতে পেরে অবাক হয়ে যাও।

বাচ্চাদের খেলতে দেখেছ, দেখেছ তারা কিভাবে তাস দিয়ে দুর্গ বা ক্যাসে্‌ল্ বানায়। কোনাকুনি ভাবে, অনেকগুলি তলে, পিরামিডের আকারে তারা তাসগুলি রাখে। দেখতে সুন্দর লাগে। কিন্তু যে কোন একটা তাস সরিয়ে নিলে পুরো ক্যাসে্‌ল্ টাই ভেঙ্গে পড়ে! যত উঁচু ক্যাসে্‌ল্, তার ভেঙ্গে পড়ার ঝুঁকি তত বেশী।

ঠিক এইভাবে, আমরা তাসের দুর্গের মত মানুষের মতামত দিয়ে আমাদের আত্মঅভিমান তৈরি করি। বাবা , মা, সঙ্গি, সঙ্গিনী, শিক্ষক, বন্ধু ও আরো অনেকের কাছ থেকে স্বাক্ষর বা সার্টিফিকেট নিই এবং এই সব সার্টিফিকেট সাজিয়ে তাসের দুর্গের মত নিজের ভাবমূর্তি তৈরি করি। মূর্তিটা দেখতে ভাল লাগে এবং আমরা খুশী হই।

কিন্তু যদি কোন একজন তার সার্টিফিকেট সরিয়ে নেয় তো কি হয়? ক্যাসেল ভেঙ্গে পড়ে! তুমি নিজেকে দুর্বিষহ অবস্থায় দেখো, বিষাদগ্রস্ত হও। ভাবো যে পুরো দুনিয়া শেষ হতে চলেছে।

কমপক্ষে বাচ্চারা ক্যাসেল নিজের তাস দিয়ে বানায়। কিন্তু আমরা তা বানাই অন্যের তাসে, অন্যের সার্টিফিকেট দিয়ে। আমাদের এই ক্যাসে্লের ওপরে কোন নিয়ন্ত্রণ নেই কারণ তা অন্য মানুষের সার্টিফিকেট দিয়ে তৈরি।

তাই আমরা কি করি? আমরা এই তাসের দুর্গকে রক্ষা করার জন্য প্রবল চেষ্টা করতে থাকি। আমরা এইভাবে ব্যবহার করতে থাকি যাতে অন্যেরা সার্টিফিকেট সরিয়ে না নেয়। তাদের লাগাতার সমর্থন পাবার জন্য কাজ করতে থাকি, কারণ তাদের সমর্থন দ্বারাই আমরা বেঁচে থাকি।

ছোট গল্প :

এক মহিলা তার পতির সাথে বাজারে একটি কোট কিনতে গেছে। অনেক দোকানে ঘুরেও কোন কোট মহি লাটির পছন্দ হ'ল না। পতি পরিশ্রান্ত। সে জিজ্ঞাসা করে, ‘প্রিয়ে, তুমি কি জান যে কি রকম কোট তুমি কিনতে চাইছ?’ পত্নী বলে, ‘অবশ্যই! আমি একটা পড়ে-মর কোট খুঁজছি।’ পতি জিজ্ঞেস করে, ‘প্রিয়ে, পড়ে-মর কোট কি?’ পত্নী উত্তর দিল, ‘যখন লোকেরা দেখবে, তারা মরে পড়ে যাবে!’

মানুষের কাছ থেকে কিভাবে সার্টিফিকেট আদায় করা যায়, আমরা সর্বদাই সে চেষ্টা করে যাচ্ছি! লোকে কি বলবে বা লোকে কিভাবে সাড়া দেবে, এই ভেবেই আমরা আমাদের সব কাজ করে থাকি।

ধর একটা ব্যাগ তোমার বাজেট বা তোমার যেমন দরকার সেই অনুযায়ী ঠিক আছে, কিন্তু অচেতনভাবে মন বলবে যে লোকে এই ব্যাগটাকে তেমন প্রশংসা নাও করতে পারে। তুমি আবার অন্য ব্যাগ পছন্দ করতে থাক। তুমি মানতে রাজী হবে না যে তুমি অন্যের সার্টিফিকেটের জন্য আরও ভাল ব্যাগ খুঁজছ, কারণ এটা তোমার ভিতরে একটা অচেতন প্রক্রিয়া।

আমরা প্রায় কেন্নোর মত হয়ে যাই। হাঁটতে গেলে কেন্নোর একশটা পা লাগে। ঠিক সেইভাবে জীবনের পথ চলার জন্য আমাদের দরকার সকলের কাছ থেকে তালে তাল মেলানো সম্মতি। কেন্নোর একটা পা অকেজো হলে কি হয়? সে আর চলতে পারে না।

একটা সম্মতি না পেলে আমাদের কি অবস্থা হয়? আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়ি।

আমরা যদি অপরের ওপরে এত নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে তো আমাদের বিষাদগ্রস্ত হবারই সম্ভাবনা। যারা বিষাদে ভোগে, তারা আসলে ভুগছে ‘মনোযোগ পাবার চাহিদা’ থেকে। সময়কালে আমরা পর্যাপ্ত মনোযোগ পাই না এবং আমরা সামাল দিয়ে উঠতে পারি না। একটা কথাই যথেষ্ট, তা আমাদের বিষাদগ্রস্ত করে দেবে। কিন্তু আমরা আমাদের বিষাদের আসল কারণ জানি না।

তাই আমরা কি করি? তা ঠিক করতে আমরা ওষুধ নিতে থাকি।

কি করে তা নিরাময় হবে? বিষাদের কারণ তোমার ভিতরে এবং তুমি সাহায্যের জন্য ওষুধ চাইছো। লোকেরা বিষাদ নিয়ে আমার কাছে এলে, শুরুতে তাদের সহজ মহামন্ত্র ধ্যান করতে বলি, আর বলি যে আমরা আস্তে আস্তে ওষুধ বন্ধ করব।

দ্যাখো, এই মানুষদের প্রদর্শন করাতে হবে যে তাদের শক্তির উৎস তাদের ভিতরে আছে। ধ্যান তাদের সেটা দেখাতে পারে।

তাদের ধ্যান করার আন্তরিকতার ওপর নির্ভর করে যে তারা নিজের ভিতরের শক্তি ব্যবহার করবে এবং বিষাদমুক্ত হবে। ওষুধ কিন্তু তাদের আরও ভোঁতা করে দেবে। এটা বুঝতে হবে।

বলছি শোন, যখন তুমি বাইরে থেকে শক্তি আহরণ কর, তা সহজেই তোমার সাথে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠতে পারে। তুমি তার হাতের পুতুল হয়ে যাও।

তোমাদের একটা গল্প বলি। শিকাগো বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাটা করা হয়।

একটি কমবয়সী, সুস্থ ও বুদ্ধিমান লোক সকালে তার কাজে বেরুবে। তার পত্নী তার দিকে তাকিয়ে বলে, ‘তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি ভাল আছো তো?’

সে পত্নীর কথায় বিরক্ত হয়ে তাকে উল্টোপাল্টা কল্পনা করতে বারণ করল ও ঘর থেকে বেরুল।

গ্যারেজ থেকে গাড়ী বার করার সময় তার প্রতিবেশী তাকে দেখে ও জোরে জোরে বলে। ‘তুমি ঠিক আছো তো? তোমাকে যেন কেমন দেখাচ্ছে!’ লোকটি বিস্মিত হয় ও সে ঠিক আছে বলে উত্তর দিয়ে গাড়ী বার করে বেড়িয়ে পড়ে।

সে অফিস পৌঁছাল। ভিতরে ঢোকার সময় রিসেপ্সনিস্ট্ উদ্বিগ্ন দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করে, ‘স্যার, আপনাকে অসুস্থ দেখাচ্ছে! আজকে কাজে কেন এলেন?’

লোকটি উত্তর দিল, ‘ভাল, আমার তো মনে হচ্ছে আমি ভালই আছি। দ্যাখা যাক...’ বলে অফিসে ঢুকল।

সে কাজ শুরু করে ও একজন সহকর্মী এসে বলে, ‘ওহে! তোমাকে খারাপ দেখাচ্ছে! কি ব্যাপার? তোমার জ্বরটর হয়েছে নাকি?’

এতক্ষণে লোকটির অবস্থা খারাপ। সে অস্বস্তিকর ও অসুস্থ বোধ করতে থাকল। ঠিক সেই সময় তার বস্ তাকে ডেকে পাঠাল। বস্ তাকে দেখে বলল, ‘তোমাকে আজ একদম অসুস্থ দেখাচ্ছে। তুমি কি নিশ্চিত যে আজকে কাজ করতে পারবে? তুমি যাও আর ডাক্তার দেখাও না কেন?’

কমবয়সী লোকটির পক্ষে খুব বেশী হয়ে গেলো। সে এবার সত্যি সত্যি অসুস্থবোধ করতে লাগল; ছুটি নিয়ে সে ঘরে চলল। ঘরে যাবার সময় সে দেখল যে তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার পত্নী তাকে বাড়ীতে ফিরতে দেখে অবাক। সে তার কপালে হাত দিয়ে দেখে যে তার তাপমাত্রা বেশ বেশী।

যে মানুষটি সকালে সম্পূর্ণ সুস্থ ছিল, সে বিকালে অসুস্থ হয়ে পড়ল! আর সে কিভাবে অসুস্থ হল? কেবল কতগুলি মানুষের কথায়। সংশ্লিষ্ট লোকদের আগে থেকে বলা ছিল তাকে একই কথা বলতে যে তাকে অসুস্থ দেখাচ্ছে। এই পরীক্ষা অনেক লোকের ওপর করা হয়েছিল এবং শেষে সবাই অসুস্থবোধ করেছিল।

তুমি তোমার ভিতরের শক্তিতে কেন্দ্রীভূত না হলে এটাই হয়। কেবল বাইরে থেকে আসা প্রভাবে তুমি উপর থেকে নীচে চলে যেতে পার। তুমি নিজেতে কেন্দ্রীভূত হলে, বাইরের কিছুই তোমাকে নাড়াতে পারবে না।

লোকেরা আমাকে বলে, ‘স্বামীজী, আমরা প্রশংসা বা অনুমোদনের জন্য কাজ করি না; আমরা আমাদের কর্তব্যের খাতিরে কাজ করি।’

সাফ সাফ বোঝ : যেই মুহূর্তে তুমি দাবী করছ যে তুমি তোমার কর্তব্য করছ, তুমি সেটা করছ কারণ তুমি তা না করলে, তোমার লোকেরা তোমাকে অনুমোদন করা বন্ধ করে দেবে। যতক্ষণ তুমি তোমার থেকে প্রত্যাশিত প্রতিটি কর্তব্য করে যাচ্ছ , তোমার

লোকেরা তোমাকে সমর্থন করতে থাকবে। তোমার কাজে একটা ছোট্ট ত্রুটি হলেই দেখবে যে সম্পর্কতায় কেমন পরিবর্তন ঘটছে।
তুমি এটা জান, তাই তুমি তোমার কর্তব্য কর।

তুমি বলবে, ‘স্বামীজী, আমি এক পিতা। আমি ছেলেপুলকে না দেখলে, কে দেখবে?’ আমি বলছি না যে তুমি তাদের দেখবে না। তুমি তাদের জন্ম দিয়েছ; তোমাকে তো তাদের দেখতেই হবে; কিন্তু তাদের দেখতে হবে সেই সময় পর্যন্ত যখন তারা স্বতন্ত্র হয় ও নিজেদের কাজ নিজেরা করতে পারে। কিন্তু যা করছ, কোনরূপ আশাপ্রত্যাশা ছাড়া কর। এটাকে এমন একটা কাজ হতে দাও, যেন সেটা তোমার ভিতরে প্রেমশক্তির প্রকাশ, যাতে কোন প্রকার প্রত্যাশা নেই।

আজকে তুমি দাবী করতে পার যে তুমি কোন আশা ছাড়াই কাজগুলি করছ, কিন্তু অন্যপক্ষের প্রতিদান একটু কমে গেলেই তুমি জান, তোমার কি রকম মানসিক চাপ ও হতাশার সৃষ্টি হয়। এই চাপ ও হতাশার কারণ কর্তব্য করার সময় ভিতরে ভিতরে তোমার প্রত্যাশা ছিল। বিভিন্ন মানুষে তার মাত্রা ভিন্ন হতে পারে, কিন্তু কোথাও না কোথাও তা থাকবে।

আর এই প্রত্যাশা যতক্ষণ আছে, তুমি তোমার প্রেমশক্তির প্রকাশস্বরূপ কাজ করছ না; তুমি এটা করছো এক লঘুতর সীমিত গুণ থেকে যাকে কর্তব্য বা তথাকথিত প্রেম বলছ।

ভগবদ্গীতায় সুন্দরভাবে আছে :

কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনঃ : তার মানে, তোমার কাজ হল কেবল কর্ম করে যাওয়া, তার ফল সম্পর্কে একদম উদ্বিগ্ন না হয়ে।

যাই কর না কেন তা যেন তোমার ভিতরের প্রেমশক্তির উচ্ছ্বাস হয়। তাহলে তুমি ফল সম্বন্ধে বিব্রত হবে না।

যখন আমি বলছি যে তুমি ফল সম্বন্ধে বিব্রত হবে না, তার মানে এই নয় যে হতাশা ও নৈরাশ্যের জন্য তুমি ফল আশা করছ না; তুমি ফল সম্পর্কে একেবারেই মাথাই ঘামাবে না। আমি বলতে চাইছি যে তুমি ফল আশা করতেই জান না, কারণ তুমি সর্বদা তোমার আনন্দময় অন্তরশক্তিকে প্রকাশ করতে করতে এগিয়ে চলেছ। তাই আমরা বলতেও পারি না যে তুমি ফল আশা করছ না। তুমি তো পরম আনন্দে প্রবহমান, ব্যাস! এই প্রবহমান শক্তিই প্রকৃত প্রেম।

অন্যের কাছে আশা করার কোন শেষ নেই। তোমাকে বলি : সবচেয়ে কঠিন ব্যাপার হল, তোমার চারপাশে সবাইকে সন্তুষ্ট রাখা।
তুমি কি মনে কর যে তুমি সব মানুষকে সবসময় সন্তুষ্ট রাখতে পার? কখনই না। পৃথ্বীগ্রহে সেটা সবচেয়ে অসম্ভব ব্যাপার।

একটা ছোট্ট গল্প :

পতিপত্নী তাদের বিয়ের পঞ্চাশ বছর উদ্যাপন করছে। পত্নী পতিকে দুটো শার্ট উপহার দিল। পতি খুব আবেগের সাথে ঘোষণা করল যে তারা বাড়ীতে রান্না না করে বাইরে কোথাও খেতে যাবে। এটা ছিল তাদের এক কোমল মুহূর্ত। সে হাতমুখ ধুয়ে তরতাজা হয়ে বউকে খুশী করার জন্য উপহারে পাওয়া একটা শার্ট পরল আর তার সামনে গেল। পত্নী তাকে দেখে প্রথমে হাসল কিন্তু শীঘ্রই তার মুখভঙ্গী পরিবর্তন হয়ে গেল ও বলল, ‘ও! তার মানে অন্য শার্টটি অত ভাল নয়?’

অপরকে সম্পূর্ণরূপে খুশী করা কখনই সম্ভব নয়!

প্রথমে নিজেকে সন্তুষ্ট করতে চেষ্টা কর; নিজের মধ্যে পরিতৃপ্তির সন্ধান কর। সেটাই পর্যাপ্ত। আর এই পরিতৃপ্তির সাথে যেন বাইরের মানুষদের কোন সম্পর্ক না থাকে। বাইরের অবস্থা ও মানুষদের ছাড়াই এটা যেন তোমার ভিতরে এক টগবগে শক্তি হয়। তবেই যথেষ্ট।

অপরের জন্য কিছু করা ভাল; তাদের প্রতি মনোযোগ দেওয়া ভাল, সম্মান করা ভাল - কিন্তু এসব যেন হয় গভীর প্রেমশক্তি থেকে, ভয় থেকে নয়, আমাদের সার্টিফিকেট তারা সরিয়ে নিতে পারে এই ভয়ে নয়। অন্যের মতামত পাবার জন্য পরিশ্রমের কোন মানেই হয় না, তাহলে তো অন্যেরা তোমার জীবনের কেন্দ্র হয়ে যাবে। অন্যেরা যেন তোমার শক্তির উৎস না হয়।

তোমাদের আগেও বলেছি : যেহেতু নিজের সম্বন্ধে কিছু জান না, তুমি উত্তরের জন্য সমাজের দিকে তাকাও। আর সমাজ খুশী হয়ে তোমার ওপরে লেবেল লাগিয়ে দেয় : তুমি ভাল পিতা, তুমি ভাল দেখতে, তুমি জীবনে অসফল এবং আরো কত কি।

সঠিক ঠিকানা ছাড়া পার্সেল যেমন এদিক থেকে ওদিক যায়, আমরাও তেমনি এই লেবেলগুলি সঞ্চয় করতে করতে চলেফিরে বেড়াচ্ছি। কিন্তু আমরা জানি যে আমরা ওই লেবেলগুলি নই, আমরা তো পার্সেলের ভিতরের জিনিষ।

সুখের জন্য অপরের ওপরে নির্ভর করলে তুমি তাদেরকে তোমার জীবনের ওপরে কর্তৃত্ব প্রদান করছ। তোমার শক্তি ও অনুপ্রেরণার উৎস নিজের ভিতরে পাও না কেন? একটা পরিষ্কার বোঝাপড়ায় আস যে যখন তুমি তোমার কেন্দ্র অন্যের কাছে রাখ, আসল সুখ সম্ভব নয়। এটা বুঝলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

একটা ছোট গল্প :

মানব ইতিহাসে ব্রহ্মসূত্র একটি মহান গ্রন্থ। বিশ্বের দর্শনের এটা একটা অসংক্ষেপিত সংস্করণ, যার থেকে অন্যান্য সকল দর্শন উদ্ভব হয়েছে, এটি সমস্ত গ্রন্থের গ্রন্থ। ভারতবর্ষের সবচেয়ে মহান পণ্ডিত মহর্ষি বেদব্যাস এর রচয়িতা।

একজন জীবন্মুক্ত মাস্টার এই বইটি তাঁর শিষ্য বাচস্পতি মিশ্রকে দিলেন ও শিষ্যকে বইটির ওপরে ভাষ্য লিখতে বললেন। এদিকে মাস্টার তাঁর কন্যা ভামতিকে বিবাহে বাচস্পতি মিশ্রকে দিলেন ও কিছুদিন পর দেহ রাখলেন।

বাচস্পতি মিশ্র স্থিরসংকল্প হয়ে ভাষ্যকারের কাজ শুরু করলেন ও একটানা লিখেই যেতে থাকলেন। এটা ছিল তাঁর এক প্রগাঢ় ধ্যান যাতে তিনি রূপান্তরিত হয়েছিলেন। মাসের পর মাস, বছরের পর বছর লিখে চললেন, শেষে কয়েক দশক হয়ে গেল। তখন তিনি আর কিছুই দেখতেন না, আর কিছুই ভাবতেন না, আর কিছুই শুনতেন না।

সবশেষে তাঁর মহান কার্য সমাপন হল। কেবল বইটির নাম দেওয়া বাকী। তিনি বইটি থেকে মুখ তুললেন। দেখলেন এক বৃদ্ধা তার জন্য প্রদীপ জ্বালাচ্ছেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, 'তুমি কে?’

মহিলা উত্তর দিলেন, 'আমার জন্য ভেবো না। তোমার কাজ করে যাও।’

বাচস্পতি বললেন, 'আমার কাজ শেষ হয়েছে। বল তুমি কে?’

মহিলাটি বলেন, 'আমি আপনার পত্নী।’

বাচস্পতি মিশ্র প্রচণ্ড বিস্মিত হলেন ও কি হয়েছে তা বুঝে কষ্ট পেলেন। কয়েক দশক ধরে তিনি বইটি লিখে যাচ্ছিলেন , কিন্তু নিজের পত্নীকে একেবারেই ভুলে গিয়েছিলেন! তিনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না।

'আমাকে এই কয়েক বৎসরে মনে করিয়ে দাও নি কেন?’, তিনি আকুল হয়ে বলেন।

'কি জন্য?’ পত্নী বলেন। 'আপনি তো বইতে ডুবে ছিলে। আপনার মনোযোগ নষ্ট করার প্রয়োজন বোধ করি নি ,’ শান্তভাবে বলেন।

বাচস্পতি মিশ্র বলতে থাকলেন, 'মনুষ্যজাতির জন্য তুমি তোমার সমস্ত জীবন উৎসর্গ করলে! এখন তোমার জন্য আমি কি করতে পারি?’

ভামতি বলেন, 'আপনার সেবা করায় এক আনন্দ আছে। আমি মনে করি আপনার এই মহান পুস্তকটি লেখার সময় আপনাকে সেবা করতে পেরে আমি ধন্য। আর কিছু আমার চাই না।’

বাচস্পতি মিশ্রের চোখে আনন্দের অশ্রু। তাঁর পত্নীকে তিনি পরম শ্রদ্ধা জানালেন। তাঁর সমস্ত জীবনের কাজকে পত্নীর নাম দিলেন : ভামতি।

এমনকি আজও, মানবজাতির সর্বাধিক মূল্যবান পুস্তকের সবচেয়ে বিশিষ্ট ভাষ্য তাঁর নাম বহন করে : ‘ভামতি।'

ভামতি অমর হয়ে গেলেন, তাঁর নিঃস্বার্থ ভক্তি ও প্রেমের জন্য। তিনি নিজেই নিজের কাছে যথেষ্ট ছিলেন। এটা নয় যে তিনি তাঁর পতিকে বিরক্ত করতে চান নি, তাঁর প্রয়োজনই হয় নি। দুটোর মধ্যে অনেক পার্থক্য। বেশীরভাগ সময়ে আমরা অন্যের মনোযোগ আকর্ষণ করতে চাই, কিন্তু এই ভেবে শান্ত থাকি যে আমাদের অন্যকে বিরক্ত করা উচিত নয়।

কিন্তু এখানে এমন একজনের কথা হচ্ছে যাঁর অন্যের মনোযোগ আকর্ষণ করার প্রয়োজনই নেই - এই পার্থক্য। তিনি ভাবেন নি যে তাঁর যৌবন নিষ্ফল গেল; তিনি সে সম্বন্ধে কিছুই ভাবছিলেন না। তিনি তাঁর স্বাভাবিক সত্তার সাথে জুড়ে ছিলেন, ব্যাস। তাঁর পক্ষে পতিকে ডিস্টার্ব না করাটা কোন কঠিন কাজ ছিল না। তিনি তাঁর নিজের শক্তিতে এতই কেন্দ্রীভূত ছিলেন যে তাঁর কাছে এটা কোন ব্যাপারই ছিল না।

মৃত্যুর পরেও ভামতি বেঁচে আছেন। আর আমরা বেঁচে থাকা অবস্থায় প্রতিটি মিনিটে মরছি। এই পার্থক্য।

আজকাল তুমি বাড়ীতে আধা ঘণ্টার জন্য শান্তিতে সংবাদপত্র পড়তে পার কি? তোমার স্ত্রী আধা ঘণ্টার জন্য কি টিভি-তে তার পছন্দের ধারাবাহিক দেখতে পারে? ঠিক যখন পেপার পড়ছো, তোমার স্ত্রী আগের দিন ঘরে যা ঘটেছে তা বলতে চাইবে। সে নালিশ করবে যে তুমি তাকে পর্য্যন্ত মনোযোগ দিচ্ছ না। সে বলবে যে তুমি সবসময় পেপার নিয়েই থাক। আর যখন তোমার স্ত্রী তার পছন্দের ধারাবাহিক দেখছে, তোমার তখন ক্ষিধে পাবে এবং তাকে খাবার দিতে বলবে। ভুল সময়ে ধারাবাহিক দেখানোর জন্য টিভিকে গালি দেবে।

একটা ছোট গল্প :

রেস্টুরেন্টে স্ত্রীর সাথে পতি বসে আছে। তারা খাবারের আদেশ করে অপেক্ষা করছে। স্ত্রী অভিযোগ করে, 'যখন থেকে রেস্টুরেন্টে এসেছো, তুমি ঐ পেপারটা পড়ে যাচ্ছ।' পতি ক্ষমা চাইল, ‘আমি দুঃখিত প্রিয়ে' এবং ওয়েটারের দিকে ইঙ্গিত করল। ‘দয়া করে আমরা কি আরেকটা খবরের কাগজ পেতে পারি?'

দ্যাখো। আমরা সবাই সবসময় অপরের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছি। আর যখন সেটা পাই না, আমরা অস্থির হয়ে যাই। আমাদের জীবনে সমস্ত ক্রোধ, হতাশা ও নৈরাশ্যের মূল কারণ এটাই।

আমাদের চাওয়া বন্ধ করতে হবে এবং দিতে শুরু করতে হবে। অপরের কাছে শক্তি না চেয়ে আমাদের নিজের শক্তি বিকিরণ করতে হবে। কিন্তু আমাদের তো জানাই নেই যে কিভাবে অপরের থেকে সরে নিজের দিকে কেন্দ্রীভূত হওয়া যায়। আমরা নিজেকে মনোযোগের কেন্দ্র বলে দেখতে এতই অভ্যস্ত হয়ে গেছি। আমাদের তো বহির্জগতকে মনোযোগের কেন্দ্র বলে দেখতে শুরু করা প্রয়োজন। কি করে সেটা করা যায়?

কেন্দ্রটি স্থানান্তরিত কর

পরবর্তী কয়েকদিন আমি চাই তোমরা এই ছোট অভ্যাসটি কর : তোমাদের মধ্য থেকে একজন সাথী পছন্দ কর, ছেলেরা ছেলে সাথী ও মেয়েরা মেয়ে সাথী পছন্দ কর। সেই সাথীকে সম্পূর্ণরূপে সেবা কর। তোমার সাথীর তৃপ্তিই যেন তোমার প্রথম উদ্বেগ হয়। তুমি সর্বদাই দেখবে যে তোমার সাথী খুশী ও স্বস্তিপূর্ণ আছে কিনা। দ্যাখো তারা কিছু চায় কিনা। খাবার সময় নিজের জন্য প্রথমে প্লেট হাতিয়ে নেবার আগে, তাকে আগে প্লেট দাও ও তারপরে নিজের জন্য নাও। নিজের ঘরে গরম জল আসছে নাকি দেখার আগে তাদের ঘরে গিয়ে দেখো তারা গরম জল পাচ্ছে নাকি।

আমি চাই না তোমরা তোমাদের আত্মীয় বা বন্ধুদের মধ্যে কাউকে বেছে নিয়ে জোড়া জোড়া হও! আমি চাই না যে তুমি এমন কাউকে বেছে নাও যার সাথে ঠিকানা বিনিময় করতে পার, আর পরে তার বন্ধু হতে পার! শুধুমাত্র একজন অপরিচিত ব্যক্তি পছন্দ কর - যে এখন তোমার কাছে দাঁড়িয়ে। এলোপাতাড়িভাবে বেছে নাও।

আমাদের সমস্ত জীবন ধরে আমরা কেবল নিজেদের সম্পর্কে চিন্তায় ভুগি। খুব বেশী হয়ত আমাদের পরিবারের ঘনিষ্ঠ জনের জন্য চিন্তা করি এবং তাও করি এই ভেবে যে এটা আমাদের কর্তব্যবদ্ধ প্রেম। যখন এই অনুশীলন শুরু করবে, নিঃস্বার্থ প্রেম কি তা বোঝার সুযোগ পাবে! এটা নিঃস্বার্থ কারণ তুমি অন্য মানুষটির কাছ থেকে কিছুই আশা কর না।

প্রকৃত প্রেম

প্রকৃত প্রেম এত গভীর, এত শক্তিপ্রদানকারী, যে উপলব্ধি না করলে তা জানতে পারবে না। প্রেম শক্তির এক প্রকাশ বা অভিব্যক্তি, প্রেম কোন লেনদেন করার জিনিষ নয়। আমাকে বল : প্রথমবার কারো সাথে দেখা হলে তাকে ভালবাসতে পার?

(শ্রোতৃমণ্ডলী থেকে : না স্বামীজী! আমরা তাদের চিনি না, কি করে তাদের ভালবাসবো?)

একদম তাই! তুমি তাই ভাব। তোমাদের বলি, একটু বুদ্ধিগত উপলব্ধি ও ধ্যান দ্বারা দেখবে যে তুমি কারণ ছাড়া, কারণবিহীন হয়ে যে কোন মানুষকেই ভালবাসতে পারছ! তুমি রাস্তার গাছগুলিকে ভালবাসছ, তুমি তাদের সস্নেহে স্পর্শ করছ ও তোমার থেকে শক্তিপ্রবাহ অনুভব করছ। রাস্তায় যে অচেনা লোক পাশ দিয়ে চলে গেল, তাকেও ভালবাসা যায়। আসলে তোমার সত্তাই তো প্রেম, প্রেম তোমার দ্বারা প্রসেস্ করা কোন শোধিত গুণ নয়।

আজকের দিনে প্রেমকে সবচেয়ে বেশী ভুল বোঝা হয়। আজ প্রেম লেনদেনের পর্যায়ে চলে গেছে। কেউ তোমাকে ভাল কথা বললে তুমি তাকে ভালবাস; আগামীকাল সে তার থেকে কম কিছু করলে তুমি তাকে আর ততটা ভালবাসবে না, হয়ত তাকে ঘৃণাই করবে।

এমনকি তোমার সারা জীবনের বন্ধু, যার সাথে তুমি প্রায় রোজই কম্পিউটারে চ্যাট কর, সে যদি তোমার অনুমোদনের বিপক্ষে কিছু বলে, তাকে আর তত কাছের মানুষ মনে কর না। এই সময় তোমার প্রেম কোথায় গেল? তোমার প্রেম আঘাত পেয়েছে!

এই খেলাই তোমরা খেল, যেখানে ভালবাসা ও ঘৃণা পালা ক'রে ও পরস্পর অদলবদল ক'রে ভেসে উঠতে থাকে। এই ভালবাসাঘৃণা সম্বন্ধ মোটেই প্রেম নয়। একদম ঠিক করে বোঝ। এটা কেবল কোন মানুষ ও পরিস্থিতির ওপর তোমার প্রতিক্রিয়া , ব্যাস। এটাকেই তোমরা প্রেম বল। এটা প্রকৃত প্রেম নয়। এটা তো বিষয়ীকেন্দ্রিক প্রেম (subjective love)।

প্রকৃত প্রেম কোন উদ্দেশ্য রাখে না। কোন বস্তু বা মানুষ থাকুক কি না থাকুক, প্রকৃত প্রেম কিন্তু থাকবে। প্রকৃত প্রেম নিজেই একটা বিষয়। তার কোন উদ্দেশ্য থাকে না। তুমিই বিষয় এবং তুমি প্রেম হয়ে গেছো , ব্যাস। কোন বস্তু তার সংস্পর্শে এলে তা অনুভব করে। নদী যেভাবে স্বাভাবিকভাবে বয়ে চলে আর মানুষেরা তাকে নানা স্থানে উপভোগ করে , তেমনি প্রকৃত প্রেম একটি মানুষ থেকে নির্গত হয় ও তার আশেপাশের মানুষ তা উপলব্ধি করতে পারে।

প্রকৃত প্রেমকে নিরূপণ বা নিয়ন্ত্রণ করার কোন সুযোগই নেই। তোমার ভিতরের শক্তি ছাপিয়ে ওঠা উচিত এবং তা প্রেম হয়ে বিকশিত হবে। তখনই তুমি সম্বন্ধতার ভীষণ গাঁটগুলি খুলে ফেলে নিজেকে অতি সুন্দরভাবে প্রকাশ করতে পারবে , একজন প্রেমী সত্তা রূপে!

তোমার সত্তার গুণ বা প্রেম আবিষ্কার করার জন্য দুটি জিনিষ করা যায়। প্রথম : বারবার এই রকম কথা শোন যাতে করে সেই কথা তোমার মধ্যে প্রকৃত প্রেমের এক দৃঢ় বিশ্বাস উৎপন্ন করে, যাতে করে রূপান্তরের প্রক্রিয়ার জন্য তোমার ভিতরে একটি স্থান সৃষ্টি হয়। দ্বিতীয়টি : ধ্যান কর যাতে রূপান্তর প্রকৃতপক্ষে ঘটে।

বাস্তবিক জীবনে তুমি যখন সম্বন্ধতার গভীরে যেতে থাক, তুমি বুঝতে পার যে তুমি যা অনুভব করেছিলে তা প্রকৃত প্রেম নয়, তা ছিল এক দেওয়া-নেওয়ার ব্যাপার। তোমার তথাকথিত প্রেম হল কিছু মানিয়ে নেওয়া বা আপোস মীমাংসা , কিছু কর্তব্যে সীমিত ভাবনা, কিছু ভয়, কিছু অপরাধবোধ।

ধ্যান তোমাকে প্রেম সম্বন্ধে এই ভ্রম থেকে বার করে আনবে। ধ্যান সত্তান্তরে কাজ করবে। তাই এটা সংক্ষিপ্ত বা সোজা পথ! যখন তোমাকে জীবনের পথ নিজে চলে সবকিছু জানতে হয় , তখন পুরো জীবনকাল লেগে যায়। কিন্তু ধ্যান দ্বারা তোমার ভিতরে এক জায়গার সৃষ্টি হয় যেখানে তুমি নিজেই এ সম্বন্ধে পরিষ্কারভাবে অভিজ্ঞতা লাভ করতে পার।

কেবল একটা জিনিষ বোঝ : যখন তুমি কারণ ছাড়াই ভালবাসতে পারবে, তখন তুমি বিশালভাবে প্রসারিত হবে। তোমার দুনিয়াকে হঠাৎ নানা রঙে রঙ্গিন মনে হবে। এটা হবে পরমানন্দদায়ক। তুমি তোমার নিজের ও অপরের শক্তির উৎস হবে। তুমি এত উপচে পড়বে বা ছাপিয়ে উঠবে যে তোমার শক্তি অন্যদের ছোঁবেই। আর কোন রাস্তাই নেই। অন্যবা তোমার দিকে স্বাভাবিকভাবে আকর্ষিত হবে।

প্রশ্ন : মা ও তার শিশুর সম্বন্ধে কি হয়? সেটা কি মায়ের নিঃস্বার্থ প্রেম নয়?

এমনকি মায়ের ভালবাসাতেও প্রত্যাশা থাকে। এই কথা বললে অনেক সময় মানুষেরা আমার সাথে লড়াই করে , তর্ক করে। শোন, মা তার ছেলেকে ভালবাসে, ঠিক কথা। কিন্তু সেই প্রেমে কোথাও না কোথাও একটা অলিখিত প্রত্যাশা আছে। যদি ছেলে একটু বিরোধ করে, মা ছেলের জন্য ছোটবেলা থেকে কত কিছু করেছে তার লিস্ট সামনে নিয়ে এসে পড়তে থাকে। সম্বন্ধতা একটু চোট পেলেই পুরো জিনিষটা খুলে যায়।

প্রকৃত প্রেম হল তোমার ভিতরের অস্তিত্বের শক্তির প্রকাশ এবং এই প্রেম এই ধরণের যুক্তিতর্ক কখনই চিন্তা করতে পারে না। কোন উদ্দেশ্য বিনা সে কেবল প্রবাহিত হতে জানে। কি করে সমস্ত তথ্য বা ট্র্যাক-রেকর্ড বিবরণ সহকারে লিখে রাখতে হয়, তা সে জানে না।

যেই মুহূর্তে তুমি অতীতের ঘটনা টেনে আন, তার মানে প্রত্যাশা সর্বদাই ছিল এবং তা ছিল তোমার ভালবাসার পিছনে লুকিয়ে।
এরকম হলে তা কখনই প্রকৃত প্রেম হতে পারে না।

একই কথা ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য। ছেলে মাকে ভালবাসে, আশা করে মা তাকে দেখাশুনা করবে, আশা করে মা সকাল পাঁচটায় উঠে তার জন্য টিফিন গুছিয়ে দেবে, তার কাপড়চোপড় ঠিকঠাক রাখবে, একদিনও যেন এর থেকে বিচ্যুতি না হয়। সে মাকে পছন্দ করে কারণ সে সেবা ও বিলাস উপভোগ করে।

একটা ছোট গল্প :

একটা ছেলে স্কুলে গণিতের ক্লাসে ভগ্নাংশ শিখছিল। একদিন শিক্ষক তাকে জিজ্ঞাসা করে, 'যদি একটা কেক পাঁচ ভাগে ভাগ কর এবং তোমার পরিবারের পাঁচজন একটি করে ভাগ পায়, তাহলে কেকের কত ভগ্নাংশ তুমি পাচ্ছ?' ছেলেটি বলে, '২/৫ ম্যাডাম।' টিচার বলে, 'কিভাবে? তুমি ভগ্নাংশ ঠিক করে পড় নি?' ছেলেটি বলে, 'ম্যাডাম, কেকটি ভাল লাগলে মা আমাকে তার টুকরোটাও দিয়ে দেবে।'

মা তার সন্তানের জন্য উৎসর্গ করতে চায়, ঠিক আছে, কিন্তু যে মনোভাব নিয়ে তারা উৎসর্গ করে আমরা এখানে তার সম্বন্ধে বলছি। তাদের এই উৎসর্গ করা উচিত ভিতর থেকে এক উপচে পড়া ভাব থেকে, কোন লুকানো প্রত্যাশা থেকে নয়। ঘটনাগুলি কখনই তাদের মধ্যে রেকর্ড হবে না যদি তারা এটা উপচে পড়া ভাব থেকে করে। আর রেকর্ড হলেও, তেমন কিছু ঘটনা ঘটলে, প্রতিহিংসা সহকারে সেগুলি বেড়িয়ে পরবে না।

সাধারণ প্রেম আশা প্রত্যাশার ওপরে দাঁড়িয়ে থাকে। কেউ তা অস্বীকার করতে পারে না, যদিও অনেকে সেটা অস্বীকার করার চেষ্টা করতে পারে। প্রেমে প্রত্যাশা জিনিষটা এমনভাবে গেঁথে গেছে যে তাকে আলাদা করে দেখা খুবই কঠিন। সেটাই সমস্যা।

আসলে যতক্ষণ সব ঠিকঠাক আছে, আমি কি বলছি তা বিশ্বাস করা শক্ত। কিন্তু অনেক ঘটনা শুনি যে অতি সাধারণ কারণে পুত্র বা কন্যাকে পরিবার থেকে বার করে দেওয়া হয়েছে! কারণ তারা অন্য জাতিতে বিবাহ করেছে বা দুটি পরিবারের মধ্যে কোন কলহ ছিল। তখন সমস্ত ভালবাসা হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে যায়?

এই প্রকার ঘটনা ঘটার আগে অবধি পুত্র বা কন্যাকে অনেক ভালবাসা হত। আকস্মিক কি হয়ে গেল? প্রকৃত ভালবাসা হঠাৎ মিলিয়ে যায় কি করে? প্রকৃত প্রেম কখনও বন্ধ করা যায় না, কারণ তা কার্য্য-কারণ চক্রে বাঁধা নয়।

পরিবারের কোন সূক্ষ্ম ঘটনা যদি ভাল করে দেখ, বুঝতে পারবে তোমার প্রেম বন্ধনে সীমিত। তোমার জীবনের কয়েকটা জিনিষ পুনর্বিন্যস্ত কর এবং লক্ষ্য কর তোমার পরিবার কিভাবে তাতে সাড়া দেয়।

সন্তানদের যতক্ষণ ভালবাসার নাম করে দিতে থাক, তারাও ভালবাসার নামে উপভোগ করতে থাকে। যতক্ষণ তোমরা একে অন্যের মন রেখে চলছ, ঠিক আছে। কিন্তু তোমাদের মধ্যে একজন অপ্রত্যাশিতভাবে ব্যবহার করলে, প্রেমের মেজাজ পরিবর্তন হয়, রঙ বদলায়।

যে প্রেম সর্বদা আশঙ্কাত্বে আছে তা প্রকৃত প্রেম নয়। সেটা কেবলমাত্র সমঝোতার প্রেম। আর সমঝোতার জিনিষ পূর্ণ হতে পারে না। আর যা পূর্ণ নয় তা সর্বদাই আশঙ্কায় থাকবে। প্রেম তো এক পূর্ণ আনন্দ উদ্যাপন, কর্তব্য নয়।

সম্মান করা প্রেম নয়

আরেকটা ব্যাপার: আমরা সবাই সম্মান করা ও প্রেম গুলিয়ে ফেলি। যখন সম্পূর্ণরূপে প্রেম কর, তোমার কোন কাজেই অসম্মান করার চিহ্ন পাওয়া যাবে না। যখন সম্মান করাকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ কর, দেখবে যে কিছু মানুষের যে কাজগুলি একেবারে স্বাভাবিক মনে হয়, সেই একই কাজ অন্যেরা করলে খারাপ লাগে। যে শক্তি দিয়ে মানুষটি কাজ করছে, সেই শক্তিই ঠিক করায় যে কাজটি সম্মানসূচক না অসম্মানসূচক।

তোমার শক্তি যখন পূর্ণ, যখন তুমি কেবল প্রেমশক্তি, তখন তুমি যা কিছু করতে পার। তুমি যখন নিজের সম্বন্ধে নিশ্চিত নও, তুমি সম্মান করার সমস্যার সাথে ধরা পড়ে যাবে। আমি তোমাকে অসম্মান করতে বলছি না। আমি খালি এটা বলছি যে যখন তোমার সত্তা প্রেমে ভরে যায়, তোমার দেহভঙ্গী, চলাফেরা ও কথাবার্তায় কখনই অসম্মান করার লেশমাত্র থাকবে না।

কিন্তু তুমি যদি প্রেমের জায়গায় সম্মান করাতে আটকে যাও, তুমি পুরো জিনিষটাই হারিয়ে ফেলছ। তাহলে প্রেমময় না হয়ে, তুমি ভান বা ছল করতে থাকবে। ভান করে কি পূর্ণ হওয়া যায়?

তুমি সম্মান করাতে কেন্দ্রিত থাকলে, তুমি ভান করবে, কারণ সম্মান করা সামাজিক ব্যাপার এবং তা সংজ্ঞার্থ পরিবর্তন করতে থাকে। কিন্তু যদি তুমি প্রেমে কেন্দ্রীভূত থাক, তাহলে সম্মান করা একটি মনোরম বাই-প্রোডাক্ট। তাই প্রেমে কেন্দ্রীভূত থাকো, সম্মান করা স্বতশ্চলভাবে হবে।

মনে রেখো: সম্মান করা মৃত। প্রেম জীবন্ত। সম্মান দূরত্ব সৃষ্টি করে, প্রেম কোন দূরত্ব জানে না।

লোকেরা ভগবানকে ভয় ও সম্মান করতে প্রশিক্ষণ পেয়েছে। তাদের কখনই ভগবানকে প্রেম করতে শেখানো হয় নি। তাদের মন্দিরের মূর্তিগুলিকে ছোঁবার অনুমতি নেই। আশা করা হয় যে তারা দূরে দাঁড়িয়ে প্রণাম করবে। তাদের ভগবানের থেকে সতর্ক থাকতে বলা হয়। বোধ যে ছোটদের প্রথমেই ভগবানকে ভালবাসতে শেখানো উচিত।

ভগবানকে আলিঙ্গন করতে না পারলে, আর কাকে আলিঙ্গন করবে? কারণ ভগবানই তো সব! তুমি যখন তোমার সন্তানকে শেখচ্ছ যে ভগবানকে আলিঙ্গন করা যায় না, তুমি আসলে তাকে শেখাচ্ছ যে ঈশ্বর সবকিছু থেকে আলাদা। ভগবানকে বেদীতে রেখে তুমি আসলে ছোটদের সম্পূর্ণ অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞ করে রাখছ।

কিছু সামাজিক বুদ্ধি রাখ এবং দরকার মত সম্মান করার খেলা বুদ্ধি সহকারে খেল, ব্যাস। মনে করিয়ে দিই, এই প্রকার সম্মান করা গভীর সজাগতা ও বুদ্ধির সাথে হবে। এতে তুমি লেশমাত্র কম প্রেমময় হবে না।

একটা ছোট গল্প:

মা তার মেয়েকে নিয়ে এক পাবলিক ফাংশানে গেছে। তারা সেখানে ভীড়ে আলাদা হয়ে গেল। মা ঘাবড়ে গিয়ে চারিদিকে মেয়েকে খুঁজতে লাগল। হঠাৎ সে পিছন থেকে এক আওয়াজ শোনে, 'মারিয়া! মারিয়া!' মা ফিরে দেখে যে সেটা ছিল তারই মেয়ে। সে তার দিকে দৌড়ে গেল ও তাকে কোলে নিয়ে নিল। মা জিজ্ঞেস করে, ‘আচ্ছা, আমাকে মা বলে না ডেকে মারিয়া বলে কেন ডাকছিলে?’ মেয়েটি বলল, ‘তাহলে কাজ হত না। এখানে তো অনেক মা আছে!’

বাচ্চারা তাদের নিজের মধ্যে কেন্দ্রিত থাকে এবং তারা আমাদের চেয়ে বেশী জীবন্ত ও সজাগ। তাদের নিষ্পাপতা, তাদের প্রেম, তাদের দেহভঙ্গী তাদের হয়ে কথা বলে। এইজন্য তারা যা বলে বা করে, তা নিষ্পাপ মনে হয়, কখনই তা অশ্রদ্ধার মনে হয় না। সামাজিক নিয়ন্ত্রণ একবার মনে ঢুকে গেলে, এই নিষ্পাপতা মিলিয়ে যায়। তখন আমাদের শব্দ প্রয়োগ করে ও ভান করে তা মানিয়ে নিতে হয়।

প্রেম যখন কর্তব্য হয়ে যায়, তা এক বোঝা হয়। আর বোঝা বা ভার হয়ে গেলে তা আর কোন উদ্যাপন নয়; তুমি সবসময়ে সেই বোঝাকে ধরে রাখার চাপে থাকবে।

মুক্তিদায়ী প্রেম

বাবা মায়েরা সন্তানদের ভালবাসার কারণ শেখায়। ছেলেবেলা থেকেই ভালবাসা শেখানো হয়েছে কারণ দিয়ে। আমরা কি তাদের পৃথিবীকে ভালবাসতে শেখাই? তাদের প্রকৃতিকে ভালবাসতে শিক্ষা দিই? না। কিন্তু তাদের শেখাই যে আত্মীয় পরিজনদের ভালবাস, আমাদের ভালবাস। যাদের থেকে কিছু পাবার আছে, আমরা সন্তানদের কেবল তাদের ভালবাসতে শেখাই।

যদি তুমি তাদের প্রকৃতিকে আলিঙ্গন করতে শিক্ষা দাও, তুমি তাদের মধ্যে প্রকৃত প্রেমের বীজ বপন করছ। অনেক মা-বাবাকে দেখেছি যারা বাচ্চাদের পাবলিক প্লেসে নোংরা ফেলতে শেখায়। একই মা-বাবা যারা পরিবারকে ভালবাসতে শেখায় তারাই প্রকৃতিকে অমর্যাদা করতে শেখায়। তোমার ভিতরে প্রকৃত প্রেম থাকলে তুমি কখনই প্রকৃতিকে অমর্যাদা করবে না। তুমি মানুষ ও প্রকৃতিকে একইভাবে আলিঙ্গন করবে।

সঠিক বীজ বপন কর। তাহলেই অভিষ্ট গাছ হবে। সন্তানের ভিতরে প্রেম প্রস্ফুটিত হবার জন্য সঠিক অবস্থা সৃষ্টি করলে, সন্তানটি বিকশিত হবে। ধ্যান বীজ বপনে সাহায্য করে, অন্তর্দেশে সঠিক জায়গা সৃষ্টি করে। বাইরে থেকে কিছুই জোর করা যায় না। জোর করলেই তাতে বাধা আসবে এবং বাধ্যতামূলকভাবে সেটা করতে হবে, যাকে তুমি কর্তব্য বল।

যে প্রেম সম্বন্ধে আমরা কথা বলি তা হল মনস্তাত্বিক দাসত্ব। তুমি প্রেমের নামে মানুষটিকে ভৃত্য বানিয়ে ফেলেছ এবং তাকেও সেই অনুসারে ব্যবহার করতে হয়। শারীরিক দাসত্বে আর যাই হোক তুমি জান যে তোমাকে ক্রীতদাস বানানো হয়েছে। মনস্তাত্বিক দাসত্ব ব্যাপারটা এত বড় ধূর্তামি, তুমি বুঝতেই পারবে না যে তুমি ক্রীতদাস হয়ে গেছ।

তোমরা কি বলতে পার আমাদের সবার মধ্যে এত অপরাধবোধ কেন? কারণ যাকে আমরা প্রেম বলে জানি, তা আমাদের সর্বদাই অপরাধবোধের দিকে ঠেলে দেয়। যখন প্রেম পূর্ণ, যখন তা তোমার সত্তার পবিত্র শক্তি, তা কখনই অপরাধবোধ দিতে পারে না। তুমি সর্বদাই অপরাধবোধে থাকো যে তুমি যথেষ্ট ভালবাসো নি, যে তুমি কোথাও একটা ব্যর্থ হয়েছ। আর তুমি যথেষ্ট ভালবাসো নি কেন? কারণ তোমাকে শেখানো হয়েছে সেই প্রেম যার কোন কারণ আছে, পূর্ণ প্রেম শেখো নি।

তুমি দেখবে তুমি যদি পূর্ণরূপে প্রেম করে থাকো, কেউ মারা গেলে কখনই অপরাধবোধ বা বিষাদে ভুগবে না। শারীরিক বিচ্ছেদে হয়ত দুঃখ পাবে, কিন্তু তুমি কখনই ভাববে না যে তাদের জীবদ্দশায় তুমি কিছু হারিয়েছ। যখন আমি পূর্ণ প্রেমের কথা বলছি, তখন আমি এই বলতে চাইছি না যে অপরের মনোযোগ পাবার ইচ্ছা ও তাদের প্রয়োজন মিটানোর সমস্ত আশা তোমাকে পূর্ণ করতে হবে। আমি বলতে চাইছি যে তোমাকে তোমার ভিতরে সুন্দরভাবে কেন্দ্রীভূত থেকে অপরের দিকে শক্তিময় প্রেম বিচ্ছুরণ করা উচিত, তাদের অস্তিত্বের অংশ বলে দেখে ও শ্রদ্ধা করে।

এইভাবে প্রেম করলে তুমি তাদের পূর্ণরূপে অনুভব করে থাকবে এবং তারা চলে গেলে তোমার কোন অপরাধবোধ থাকবে না।
পরিবার সর্বদাই তোমার মধ্যে অপরাধবোধ জাগিয়ে রাখে, যাতে তারা তোমাকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

নানারকমে ভাবের একসাথে মদ্যপের মত প্রতিক্রিয়াই অপরাধবোধ, কারণ তুমি ঐ ভাবগুলির মধ্য দিয়ে সম্পূর্ণরূপে যাও নি।
অপরাধবোধ যেন কখনও তোমাকে বশে না আনে।

আমি কিন্তু এটা বলছি না যে, যা ইচ্ছা হয় তাই করবে এবং তাতে নিজেকে দোষী ভাববে না। আমি বলছি যে তোমার অন্তরের কেন্দ্রে বিদ্যমান থেকে এবং গভীর সচেতনতা ও উপলব্ধি নিয়ে পূর্ণরূপে সজীব থাক। তাহলে অপরাধবোধের কোন জায়গাই থাকবে না।

প্রকৃত প্রেম সর্বদাই প্রদান করে, জিজ্ঞাসা না ক'রে। তা নিতে জানে না। একমাত্র দিতে জানে। একে সৃষ্টিও করতে পার না। এটা এরকম : তুমি প্লাস্টিকের গোলাপ তৈরি করতে পার, কিন্তু তাতে কি গোলাপের সুগন্ধ থাকবে? না! সেরকম প্রকৃত প্রেম কখনই সৃষ্টি করা যায় না।

আসল গোলাপ হতে গেলে তোমাকে সঠিক অবস্থার সৃষ্টি করতে হবে, সঠিক মাটি, ঠিকমত জল এবং তবেই সে নিজে থেকে হবে। সেইপ্রকার প্রকৃত প্রেম ঘটতে গেলে, তোমাকে তোমার ভিতরে সচেতনতা ও গভীর উপলব্ধির ক্ষমতা সৃষ্টি করা চাই - দেখবে প্রেম তোমার ভিতর থেকে প্রস্ফুটিত হবে।

কলেজের সমাবেশে একটি মেয়ে একবার আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, প্রেমে ব্যর্থ হওয়ার কারণে কি আপনি সন্ন্যাসী হয়েছেন?’

আমি তাকে বললাম যে প্রেমে সফল হওয়ার কারণেই আমি সন্ন্যাসী হয়েছি। প্রেমে অসফল হলে তো দেবদাস সৃষ্টি হয়, সন্ন্যাসী নয়! একমাত্র যখন তুমি পুরো বিশ্বকে প্রেম করতে পার, তুমি সন্ন্যাসী হতে পার। যখন সমগ্র বিশ্বকে প্রেম করতে পার, সেটাই তখন প্রকৃত প্রেম।

প্রকৃত প্রেম কোন সম্বন্ধ সৎকারে হয় না। কেবল সাধারণ প্রেম সম্বন্ধ সৎকারে হয়। সাধারণ প্রেমে তুমি পিতাকে ভালবাস কারণ সে তোমাকে দেয়। মাকে ভালবাস কারণ সে তোমায় যত্ন করে। তোমার প্রেমিকাকে ভালবাস কারণ সে তোমাকে যৌনসুখ দেয়।

প্রকৃত প্রেম সেরকম নয়। সে বলে না ‘ও! এটা আমার বাবা। আমার তাকে ভালবাসা চাই’... না! সে সবাইকে ও সবকিছুকে সবসময় ভালবাসতে জানে, ব্যাস। সাধারণ প্রেম বাঁধন সৃষ্টি করে, প্রকৃত প্রেম মুক্তি দেয়। সাধারণ প্রেমে, সফলতা ও অসফলতা দুটোই আছে। প্রকৃত প্রেমে কোন সফলতা বা অসফলতা নেই, প্রেম কেবলমাত্র ‘আছে’, ব্যাস। সেটাকে খুঁজে পাওয়াই সফলতা!

লোকেরা ভাবে যখন তোমার পক্ষে কিছুই সুবিধার হচ্ছে না, যখন সব ভালবাসা হারিয়ে গেছে, তুমি সন্ন্যাসী হয়ে যাও। লোকেরা ভাবে হতাশায় সব ছেড়েছুড়ে মানুষ সন্ন্যাসী হয়। না। শোন, যারা এসব বলে আমি তাদের জন্য দুঃখিত হই। তারা এত অজ্ঞান। অজ্ঞ অবস্থায় তারা অবিশ্রাম বিচার করে। ভাল করে বোঝ : সন্ন্যাস এক চূড়ান্ত বিবাহ, ঈশ্বরের সাথে!

একজন যথার্থ সন্ন্যাসী এত প্রেমময় ও করুণাময় যে উনি হেঁটে গেলে ঘাস মরে না। এটা গল্প নয়। এটা সত্যি কথা। যথার্থ সন্ন্যাসী অস্তিত্বের দিকে প্রেম ও করুণা ঝরিয়ে দেন। তিনিই হলেন একজন যথার্থ সন্ন্যাসী, যিনি জানেন যে প্রার্থনা প্রেম এবং প্রেমই প্রার্থনা।

যখন প্রকৃত প্রেম খুঁজে পাবে, তোমার প্রার্থনা কেবল তার এক প্রকাশ হবে। মীরার ভজনগুলি কি? সেগুলি হল মীরার প্রেমের ঝর্ণা। মীরা হলেন ভারতের এক জীবনমুক্ত সত্তা। তিনি কেবল অনুরণিত হয়ে ছেন কৃষ্ণের সাথে, কৃষ্ণই তো অস্তিত্ব। মীরা তাঁর সত্তা থেকে ঢেলে দিয়েছিলেন। তাই তাঁর ভজনগুলি আজও বিখ্যাত। সেই ভজনগুলির শক্তি কখনই ম্রিয়মান হতে পারে না, কারণ সেগুলিতে অস্তিত্বের শক্তি আছে। সাধারণ প্রেমকে এত বছর ধরে এত লোক অনুভব করতে পারে না। কেবল প্রকৃত প্রে মই এইপ্রকার স্থায়ীৰূপে শক্তি বিকিরণ করতে পারে।

আর মীরার ভজনগুলি তো তাঁর উপাসনা ছিল। যখন তুমি প্রকৃত প্রেম পেয়ে গেছ, আর কোন রাস্তা নেই - উপাসনা বা প্রার্থনা প্রেম হয়ে যায়।

সাধারণ প্রেমে আমরা কেবল চাই যে কেউ আমাদের মনস্তাত্ত্বিক প্রতিমূর্তিকে পরিতুষ্ট করুক , কেউ আমাদের মানসিকভাবে সমর্থন করুক।

তোমার প্রয়োজন কেউ মিটিয়ে দেবে, সেটাই তুমি চাও। যখন তুমি হতোদ্যম, চাও যে কেউ তোমায় উদ্দীপ্ত করুক। তুমি চাও সে তোমাকে সহানুভূতি দেখাক আর তোমার দুশ্চিন্তাগুলিকে দৃঢ়ভাবে প্রতিপন্ন করুক। এটাকে তুমি প্রেম বল। কিন্তু প্রকৃত প্রে ম তো নাম ও আকার, শরীর ও মনের সীমা পেরিয়ে। একমাত্র যে মানুষ এগুলিকে পেরিয়ে সমস্ত বিশ্বকে ভালবাসতে পারে সে সন্ন্যাসী হয়। সে বিবেকানন্দ হতে পারে!

আমরা প্রেম কিভাবে জটিল করি

বিবেকানন্দ যখন বলছেন, 'ওঠো! জাগো!’ তার মানে কি আমরা ঘুমিয়ে আছি? একদম তাই! আমরা ঘুমাচ্ছি, না জেনে ঘুমাচ্ছি। আর ঘুমন্ত অবস্থায় বিচার করছি। ঘুমিয়ে ঘুমিয়ে সমালোচনা করছি। ঘুমিয়ে দোষ দিচ্ছি। আমরা ভাবছি আমরা জেগে আছি ও ত্রুটিনির্দেশ করছি। আমরা ভাবি যে আমরা সব বিষয়ে সবকিছু জানি , এমনকি প্রেম বিষয়েও।

একটা ছোট গল্প :

একজন মানুষের এক ধনী মাসী ছিল ও তাকে প্রায়ই দেখতে যেত। তার মন ছিল মাসীর ধন-সম্পত্তির ওপরে এবং মাসীকে খুশী রাখার জন্য অনেক প্রচেষ্টা করত। মাসীর দুটো বেড়াল ছিল এবং মাসী তাদের খুব ভালবাসত। লোকটি সেটা জানত ও মাসীকে খুশী করার জন্য বেড়াল দুটিকে খুব সেবা করত। তার গুপ্ত বাসনা ছিল , মাসী যেন উইলে তার নামে কিছু সম্পত্তি লিখে যায়। সে রোজ আসে, বেড়ালগুলিকে দুধ খাওয়ায়, তাদের সাথে খেলে, অনেক সময় কাটিয়ে তবে ফিরে যায়। লোকটির বেড়াল-সেবা দেখে মহিলাটি খুব খুশী। মাসী একদিন মারা গেল। তার উইলে সে লোকটির জন্য বেড়াল দুটি লিখে গিয়েছিলেন। লোকটির হতাশা বুঝতে পারছ! সে নিশ্চয় নিজেকে প্রতারিত মনে করছিল।

সাধারণ প্রেমে প্রতারিত মনে হবার সুযোগ খুব বেশী। লোকেরা ধন -সম্পদের জন্য ভালবাসে, অনুগ্রহ পাবার জন্য ভালবাসে, পরামর্শ পাবার জন্য ভালবাসে, অন্যের ভোলামনের সুযোগ নেবার জন্য ভালবাসে ... আরও কত কি। ভালবাসা সবসময়েই কারণের সাথে আসে।

কিন্তু মানুষেরা এটাকে কখনই মানবে না। তারা এটা গ্রহণ করে না কারণ তারা নিজেদের সাধারণ প্রেমে একেবারেই বিভ্রান্ত। তারা ভাবে প্রেম এভাবেই হয়। ভাবে যে তারা কত প্রেমময়, আর আমিই যেন তাদের প্রেমকে নীচে নামিয়ে আনছি।

সততার সাথে বসে যদি ভাবো, তুমি আমার কথার সত্যতা বুঝতে পারবে। অকপট হয়ে নিজেকে অনুসন্ধান কর ও লক্ষ্য কর । কেবল বসে পড় ও ছবির মত মনে মনে দ্যাখ তোমার মা, বাবা, ভাই বা বোন তোমার সাথে একটু অন্যরকম ব্যবহার করলে তুমি কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। তাহলে তুমি বুঝবে আমি কি বলতে চাইছি।

আমরা সর্বদাই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু চেয়ে যাচ্ছি এবং তাই সবসময়ে আমরা তাদের কাছ থেকে এসব পাবার জন্য মসৃণভাবে পথ তৈরি করে দিই। এই মসৃণপথটিকে আমরা বলি প্রেম। ভেবো না যে এটা কেবল বস্তুগত সম্পদ পাবার ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি কোন মানুষের থেকে বিশেষ ব্যবহার পাবার জন্যও তুমি তার সাথে বিশেষরূপে ব্যবহার কর। যতক্ষণ তোমরা দুজনেই একই ভাবে ব্যবহার করতে থাক, তোমরা পরস্পরকে ভালবাস। কেউ একটা ভুল করলেই, ভালবাসা তখনকার মত মিলিয়ে যায়!

আমাকেই উদাহরণস্বরূপ নাও। তোমরা সবাই দাবী কর যে আমাকে খুব ভলোবাস। তোমাদের প্রত্যেকের বিশেষ বিশেষ ধারণা আছে যে তোমাদের সাথে আমার কিভাবে ব্যবহার করা উচিত। আমি তোমাদের প্রত্যেকের সাথে সেইভাবে আচরণ করি। আসলে আমি এখন তাই তো করছি। কি হয়? যদি একবার তোমার দিকে তাকিয়ে না হাসি বা তোমাকে কিছু বলি যা আমার সম্বন্ধে তোমার কাঠামোতে মানানসই হয় না, তুমি ভাবতে থাক আমি আর তোমায় ভালবাসি না।

তুমি ভাবতে থাক হয়ত আমি অত ভালবাসার যোগ্য নই। তুমি কল্পনা করতে থাক কেন আমি তোমায় বিশেষ কিছু একটা বলেছি অথবা কেন তোমার দিকে তাকিয়ে মৃদু হাসি নি।

আমি হয়ত কারো সাথে কথা বলছিলাম বা আমি এমনিই তোমার দিকে তাকিয়ে হাসি নি - তোমার আমিত্বকে একটু শান্ত করার জন্য, ব্যাস। কিন্তু তুমি পুরো খেলাটাই হারিয়ে ফেল এবং তোমার প্রেমের অভিধানের সাহায্যে আমার কাজগুলিকে ব্যাখ্যা করতে থাক। এতে কি হবে? তুমি দুর্দশার গভীরে ডুবে যাবে।

প্রেমকে তোমরা এইভাবে জটিল করে ফেল। কমপক্ষে এটা যখন আমার কাছে আসে, আমি কিন্তু আমার দিক থেকে তাতে কোন জটিলতা যোগ করি না। কল্পনা কর, তোমরা দুজনে যদি এইভাবে নিজেদের সম্পর্কে জটিলতা যোগ করতে থাক, তো কি অবস্থা হবে? পুরো বিশৃঙ্খলা হয়ে যাবে! তুমি প্রেমের উপর থেকে নীচে, নীচ থেকে উপরে - এভাবে চলতে থাকবে, ব্যাস!

লোকেরা বলে, ‘স্বামীজী, আমরা আমাদের সন্তানদের অনেক প্রেম করি ...’

তাদের দুষ্টামির সময় তুমি তাদের কতবার বাজে ভাবে বকেছ? একটি মেয়ে আমায় আশ্রমে বলছিল, ‘স্বামীজী, আমার মা আমার সন্তানদের ভালবাসে যদি তারা ঠিকমত ব্যবহার করে। সে চায় যে আমি আমার সন্তানদের নিয়ে আসি আর মা নাতিদের নিয়ে গিয়ে তার বন্ধুদের দেখাবে, কিন্তু সেখানে তাদের দুষ্টামির জন্য এসে আমায় বকবে।’

বাচ্চাদের দেখলে তুমি তাদের সরলমতির দিকে আকৃষ্ট হও। সেটা এক ব্যাপার। দ্বিতীয়ত, এটা তোমাকে একটা গর্বের ভাব দেয়, আমিত্বকে বর্ধিত করে, যখন দ্যাখ যে তারা তোমারই সৃষ্টি। অবশ্যই তুমি তাদের যত্ন কর ও তাদের খুশী রাখ। কিন্তু আমি বলছি যে এরকম ভালবাসাও কিছু সীমাবদ্ধতা ও পছন্দের ভাব নিয়ে আসে। এটা বাচ্চাদের মনকে বিশেষভাবে প্রভাবিত করে।

একটা ছোট গল্প :

একটি লোক কংক্রিটের রাস্তা বানাচ্ছিল। রাস্তা বানানো ঠিক শেষ হবার আগে পাশের গ্রামের একদল বাচ্চা সেখানে দৌড়ে এল ও তাদের পায়ের ছাপ রেখে গেল। লোকটি খুব রেগে গেল এবং তাদের গালি দিল। তার বন্ধু জিজ্ঞাসা করে, ‘আরে, কি ব্যাপার? আমি ভেবেছিলাম তুমি বাচ্চাদের ভালবাস।’ লোকটি উত্তর দেয়, ‘হ্যাঁ, ঠিক কথা। কিন্তু কংক্রিটের ওপরে নয়।’

সাধারণ প্রেম সর্বদাই কিছু শর্ত নিয়ে আসে ! কোথাও কোন ফাইন-প্রিন্ট থাকবে। আমি সেটাই বলতে চাইছি। আমরা মানুষকে প্রেম করি, নাম, জায়গা, মেজাজ ও অবস্থা দেখে।

একজন জীবনমুক্ত সত্তার প্রেম

বিবেকানন্দের জীবনের একটি ছোট গল্প :

একরাত্রে বিবেকানন্দ রাত দুটোর সময় জেগে গেলেন ও শিষ্যদের জাগালেন। তাঁর শিষ্যেরা উদ্বিগ্ন হল ও জানতে চাইল কি হয়েছে। বিবেকানন্দ বললেন যে তিনি খুব বেদনা অনুভব করছেন আর মনে হচ্ছে যেন পৃথিবীর কোথাও প্রাকৃতিক দুর্যোগের জন্য এই বেদনা হচ্ছে। পরের দিনে পেপারে দেখা গেল যে ফিজি-তে ভয়ংকর ভূমিকম্পে অনেকে মারা গেছে।

হাজার মাইল দূরে ঘটনার সাথে তিনি সংবেদী ছিলেন। তোমার কি মনে হয় যে স্বাভাবিক মানুষেরা এইপ্রকার সংবেদী হতে পারে? নিজের প্রতিবেশীর অসুখও আমাদের প্রভাবিত করে না।

একটা ছোট গল্প :

একজন মানুষ তাদের পরিবারের ডাক্তারকে ফোন করে বলে, ‘ডক্টর, মনে হচ্ছে আপনি একবার এসে আমার স্ত্রীকে দেখে গেলে ভাল হয়।’ ডাক্তার জিজ্ঞাসা করল, ‘কেন? তার কি শরীর খারাপ?’ লোকটি বলে, ‘তাই মনে হচ্ছে ডক্টর। গতকাল সে তার স্বাভাবিক সময়ে উঠল। চান করল, রান্না করল, বাচ্চাদের স্কুলে পাঠাল, কাজের লোক আসে নি বলে ঘর পরিষ্কার করল, কাপড় ধুল, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এল, তাদের হোমওয়ার্ক করাল এবং শুতে গেল। মাঝরাতে সে বলে যে সে ক্লান্ত। মনে হচ্ছে তার চেক্আপ্ প্রয়োজন।’

আমরা আজকাল এত সংবেদনহীন হয়ে গেছি! আমরা সেই মানুষটার সাথে সংযোগ সাধন করতে পারছি না যার সাথে আমরা ২৪ ঘণ্টা ও ৩৬৫ দিন আছি। আর অন্যদিকে জীবনমুক্তেরা সমগ্র বিশ্ব সম্বন্ধে গভীরভাবে সংবেদী।

বিবেকানন্দের যেটা হয়েছিল তাকে একাত্মতা (empathy) বলে। মনে করিয়ে দিচ্ছি, এটা সমবেদনা বা অনুকম্পা (sympathy) নয়। অনুকম্পা শব্দটি বড় অগভীর। আমাদের অনুকম্পা করার সামর্থ্য আছে। যখন কেউ তার কষ্টের কথা বলে তুমি তাদের কষ্ট অনুমোদন কর, সেটা অনুকম্পা! যদি কেউ বলে যে তার পতি অসুস্থ, তুমি বল, ‘ও তাই! খুব খারাপ লাগছে। তুমি নিশ্চয়ই খুব দুঃখিত। দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।’ অনুকম্পার নামে আমরা তাদের দুঃখকষ্ট পাবার ব্যাপারটাকে স্বীকার করি এবং পালাক্রমে তারা বলে যে আমরা তাদের প্রতি কত যত্নশীল ও তাদের কত ভালবাসি।

আসলে তারা আমাদের ভালবাসে কারণ আমরা একমত হয়েছি যে তারা কষ্টভোগ করছে; এতে তাদের আমিত্ব সুক্ষ্মভাবে বর্দ্ধিত হয়। তাদের ভাল লাগে যে আমরা স্বীকার করছি যে তারা বিরাট দুঃখকষ্টের সাথে মোকাবিলা করছে। সমাজ এটাকে অনুকম্পা বা সমবেদনা বলে।

মাস্টার যেটা অনুভব করেন তাকে সমবেদনা বলে না, তা হল একাত্মতা (empathy)। একাত্ম হলে অপরের বেদনাকে নিজের সত্তায় অনুভব করবে। তখন একজন মানুষকে তার নিজের কষ্ট সম্পর্কে বলতে হবে না, তুমি তা সহজেই জান কারণ তোমার ভিতর অস্তিত্বের শক্তি তা অনুভব করে।

একজন মাস্টার তোমার সাথে একাত্ম কারণ তিনি অস্তিত্বের সাথে একাত্ম, তুমি তো সেই অস্তিত্বেরই অংশ; কেবল তুমিই তাদের আলাদা করে দেখ। তোমার সাথে এক হয়ে থাকার জন্য মাস্টার নিজের হৃদয়ে তোমার দুঃখকষ্ট অনুভব করেন। তাঁরা আর কোন রাস্তা জানেন না এবং তাঁদের সেই বেদনা প্রত্যক্ষ করার সামর্থ্য আছে।

সাধারণ প্রেমে সন্তানের জন্ম হয়, প্রকৃত প্রেমে তোমার নিজের প্রকৃত সত্তার জন্ম হয়। তুমি নিজেকে নতুন জন্ম দাও, এক রূপান্তর ঘটে। যেভাবে শুঁয়োপোকা প্রজাপতি হয়ে যায়, মানুষ আত্মজ্ঞানী হয়। তোমার ভিতরে সুপ্ত প্রেমশক্তির জাগরণ হয়।

মাস্টার তাঁর প্রেম দিয়ে তোমার রূপান্তর ঘটায়। আমি সর্বদাই আমার শিষ্যদের বলি, ‘আমি যদি সহানুভূতি দেখাই, আমি তোমাদের ঠকাচ্ছি এবং যখন বকছি তখন শিক্ষা দিচ্ছি।’ যেকোনভাবেই তুমি এগিয়ে চল। কখনও আমি আমার করুণা খুব প্রেম দিয়ে প্রকাশ করি যাতে তুমি আমার আঙ্গুলের ছোঁয়ায় রূপান্তরিত হবার জন্য নমনীয় থাক। কখনও আমি আমার করুণা প্রকাশ করি তোমাকে বকুনি দিয়ে, যাতে তুমি আকস্মিক ধাক্কা খেয়ে আরও গভীরভাবে সচেতন হয়ে যাও। দুটি ঘটনাই কিন্তু ঘটে তোমার ওপর আমার পবিত্র প্রেমের কারণে।

মাস্টার অসীম প্রেমের মহাসাগর এবং কেবল দিতে জানেন। যদি তুমি তাঁর কাছে একটি বাটি নিয়ে যাও, তুমি তাঁকে সেই বাটিতে ভরে নিয়ে ফিরে আসবে। তাঁর কাছে একটি কলস নিয়ে গেলে, তাঁকে সেই কলসটিতে ভরে নিয়ে ফিরবে। তুমি কতটা তৃষ্ণার্ত তার ওপরে এটা নির্ভর করে, ব্যাস। যত বেশী তৃষ্ণার্ত হবে তত বড় পাত্র নিয়ে তুমি তাঁর কাছে যাবে।

তিনি কিন্তু সর্বদাই আছেন, তোমাদের দেখছেন যে তোমরা তাঁর কাছে নানারকম আকারের পাত্র নিয়ে আসছ এবং তোমার অনিশ্চয়তা যা তোমার মনের খেলা, তা মাস্টারের ওপরে অবেিক্ষপ্ত করতে দেখে নিজে নিজে হাসছেন।

পরিষ্কার করে বোঝ যে আমি তোমাদের কোন ভগবান বা মাস্টারকে প্রেম করতে বলছি না। যা দেখনি তা ভালবাসা তোমার পক্ষে বড়ই কঠিন। কিন্তু যা কিছু দেখতে পাচ্ছ তা ভালবাসতে পার, তাই নয় কি? তুমি পশু, গাছ, মানুষ ইত্যাদি ভালবাসতে পার। সরাসরি তাদের কোন কারণ ছাড়াই প্রেম কর - কেবল প্রেম করার আনন্দে।

তাদের সাথে এক গভীর সংযোগ অনুভব কর। একবার এটা করা শুরু করলে অস্তিত্ব সম্বন্ধে তোমার এক বিশ্বাস উৎপন্ন হবে কারণ অস্তিত্ব সমস্ত কিছুর মধ্যেই বিদ্যমান। বিশ্বাস তোমার ওপরে চাপানো যায় না। বিশ্বাস চাপানো হলে বিশ্বাসের বস্তুর ওপরে তুমি এক গভীর প্রতিহিংসাকে আশ্রয় দেবে।

যখন বিশ্বাস ঘটে, ধীরে ধীরে তোমার প্রেম হয়ে যাবে সম্পূর্ণ অস্তিত্বের জন্য প্রেম। তবেই তোমার ভিতর শিকড় গাড়বে পরম ধর্ম

  • কৃতজ্ঞতা ও প্রেমের ধর্ম।

কৃতজ্ঞতা ও প্রেম নিকট সম্বন্ধীয়। যখন তোমার সত্তার কেন্দ্রে তুমি কৃতজ্ঞতা উপলব্ধি কর , তখন তোমার ভিতরে কেবল প্রেম থাকবে, আর কিছুই থাকবে না। প্রকৃত প্রেম উপলব্ধি করার প্রথম পদক্ষেপ হল কৃতজ্ঞ বোধ করা। তোমার সিস্টেমে যতক্ষণ অসন্তোষ যাছে, প্রকৃত প্রেম হতে পারে না। কৃতজ্ঞতা ও প্রেম হাত ধরে চলে।

অন্তর্হিত হও! সেটাই প্রেম

কেউ কেউ আমায় বলে, ‘স্বামীজী, আমি সমস্ত পৃথিবীকে ভালবাসি। আমি তো একটা ছোট্ট পিঁপড়েরও ক্ষতি করি না ...’

এসব বলে নিজেকে বিভ্রান্ত করছ কেন? তুমি তোমার প্রতিবেশীকে পুরো হৃদয় দিয়ে ভালবাসতে পার? একটা কথা শোন : এটা বলা খুব সোজা ‘সমস্ত পৃথিবীকে ভালবাস’, কারণ এটা প্রমাণ করতে তাদের নির্দিষ্ট কিছু করতে হবে না। তারা অনবরত বলতে থাকবে যে তারা পুরো বিশ্বকে প্রেম করে, এদিকে কাজ কিছুই করছে না। তা দেখবার জন্য তাদের বিশেষ কিছু করতে হবে না। আর যাই হোক বিশ্ব এক দুরধিগম্য (intangible) প্রকাশ, এক স্বচ্ছ প্রকাশ নয়।

কিন্তু তুমি যখন বল যে তুমি প্রতিবেশীকে ভালবাস, সমস্যা শুরু হয়ে যায়! তোমাকে তার মুখ রোজ দেখতে হবে। তোমাকে নির্দিষ্ট কিছু করে প্রমাণ করতে হবে যে তুমি তাকে ভালবাস। এটা তো একটা সমস্যা!

একটা পিঁপড়ের ক্ষতি না করে নিজেকে এত বিরাট ভাব কি করে? পিঁপড়ে কি তোমার অথবা তোমার সম্পত্তির কোন অনিষ্ট করতে পারে? এটি কি তোমার প্রেম চাখতে সমর্থ? এটা চোখে প্রায় দেখাই যায় না আর তুমি তার সম্বন্ধে কথা বলে যাচ্ছ। এগুলি হল সত্য থেকে পলায়ন করার অভিসন্ধি।

কেবল একটা জিনিষ বোঝার চেষ্টা কর : তোমার স্বাভাবিক প্রকৃতি হল প্রেম এবং প্রেম চিরস্থায়ী। অন্য সকল ভাব আসবে আর যাবে, ব্যাস। তুমি বুঝতে শিখেছ অন্য সকল ভাবগুলি আসল এবং তারা প্রেমকে সংহার করছে। প্রেমকে কখনই ধ্বংস করতে পারা যায় না। যদি তা পারা যেত, প্রেম বহুদিন আগেই লুপ্ত হয়ে যেত।

যখন তোমার প্রেম আসল, তখন বিপরীত ভাবগুলি তোমার মধ্যে প্রবেশ করতে পারে না। তারা সহজেই বাদ পরবে। ঘরে উজ্জ্বল আলো থাকলে অন্ধকারকে কি নিয়ে আসা যায়? না! বাতিগুলিকে মৃদু করলে অন্ধকার আসতে পারে। একইভাবে যখন প্রকৃত প্রেম হয় নি, অন্যান্য আবেগগুলি প্রবেশ করতে পারে। যখন প্রেমে উদ্ভাসিত হচ্ছ, অন্য আবেগের ঢোকার কোন প্রশ্নই ওঠে না।

হয়ত উপলব্ধি করেছ যে যখন ঐকান্তিক হয়ে কিছু কর, তুমি নিজেকে ভুলে যাও। যে কোন কিছুই হতে পারে - রঙ করা, ছবি আঁকা বা বই পড়া বা অন্য কিছু। তাতে গভীরভাবে প্রবেশ করলে তুমি নিজেকে ভুলে যাও। খুব মাথা ব্যাথা হলে, খুব উৎসাহী হয়ে কিছু একটা করার চেষ্টা কর, দেখবে মাথাব্যাথা সেরে গেছে।

যেহেতু তুমি সর্বদাই মাথা সম্পর্কে সচেতন, তোমার মাথাব্যাথা বহাল থাকে। যেই মুহূর্তে অন্য কিছুর গভীরে ঢুকে পড়, মাথাব্যাথা অদৃশ্য হয়ে যায়। কেবল যখন মাথাকে মনে রাখছ, মাথাব্যাথা আছে। যখন তুমি কোন ভাবের গভীরে প্রবেশ কর, কেবল সেই ভাবই থাকে এবং তুমি থাক না। একেই আমরা বলি সমগ্রতা।

এই 'তুমি' মিলিয়ে যাবার মুহূর্ত হয়ত কয়েক সেকেণ্ড উপলব্ধি করেছ। কিন্তু প্রগাঢ় হয়ে কাজ করলে ও সমগ্রতা নিয়ে এলে, এই 'তুমি' মিলিয়ে যাবার অভিজ্ঞতা বারবার হবে ও বেশী সময় ধরে হবে। শীঘ্রই তুমি ঐকান্তিক হয়ে কাজ করার কলা আয়ত করবে এবং সেই কাজ 'তুমি' অনুপস্থিত থেকে সম্পাদিত হবে।

একইভাবে যখন প্রেমে উদ্ভাসিত হচ্ছ, তুমি নিজেকে খেয়াল কর না, কেবল প্রেম উপলব্ধি কর; তুমি প্রেম হয়ে যাও। একমাত্র যখন প্রেম হও, তুমি প্রকৃত প্রেম খুঁজে পেয়েছ। যখন প্রেম হও, স্বাভাবিকভাবে তুমি সকলের দিকে ও সব কিছুর দিকে করুণা ছড়িয়ে দেবে। তুমি তোমার চারিদিকের গুরুদায়িত্ব নাও। জনসেবা করার আমিত্ব থেকে এই দায়িত্ব নেওয়া হয় না, কিন্তু উপচে পড়া প্রেমশক্তি থেকে এই দায়িত্ব নেওয়া হয়।

প্রেম ও দায়িত্ব

প্রেম ও দায়িত্ব হাতে হাত দিয়ে চলে। যখন সত্যিকারের প্রেম হয়, তুমি পুরো দায়িত্ব নেবেই নেবে। লোকে ভাবে সন্ন্যাস তাদের জন্য যারা দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। বুঝে নাও : নিজের পরিবারের দায়িত্ব পেরিয়ে একজন সন্ন্যাসী আরও অনেক বড় পরিবারের দায়িত্ব নেয়, মানবজাতি সেই বড় পরিবার যা তোমার পরিবারের চেয়ে কোটিগুণ বড়। লোকেরা এটা না বুঝে কেবল সমালোচনা করে।

দায়িত্ব খুব সহজেই ঝেড়ে ফেলা যায়। যত বেশী দায়িত্ব নেবে তত বেশী প্রসারিত হবে এবং ঐশ্বরিক শক্তি স্বাভাবিকভাবে তোমাতে প্রবাহিত হবে। আমি আমার হীলারদের (healer) যত পারে তত বেশী করে চারিদিকের দুঃখকষ্ট ও বেদনার জন্য দায়িত্ব নিতে বলি ও অবিশ্রাম লোকেদের নিরাময় করতে বলি।

যখন তুমি ভাব যে আশেপাশের দুঃখকষ্টের জন্য তোমার দায়িত্ব আছে তুমি স্বতশ্চলভাবে এই দুঃখকষ্ট যে করে হোক কমানোর জন্য উঠেপড়ে লাগবে। মানুষ প্রায়ই ভাবে যে নিজের পরিবারের জন্য কাজ করাই যথেষ্ট। এটা একপ্রকার সংকোচন, প্রসারণ নয়। বিকশিত হবার জন্য তোমাকে প্রসারিত হতে হবে। তুমি দায়িত্ব নিলে অস্তিত্ব নিজে থেকেই তোমার মধ্য দিয়ে প্রবাহিত হবে।

লোকেরা আমায় বলে, 'স্বামীজী, ঠিক করে নিজের পরিবারের যত্ন করলেই তো যথেষ্ট।' পরিষ্কার করে বোঝ : নিজের চারপাশে একটা কড়া সীমারেখা টানার জন্য এটা খালি একটা অজুহাত, নিজেকে সংকুচিত করার উপায়।

তুমি হয়ত বোধিধর্মের বিখ্যাত পংক্তিগুলি শুনেছ :

বুদ্ধং শরণং গচ্ছামি,
ধর্মং শরণং গচ্ছামি,
সংঘং শরণং গচ্ছামি।

এর মানে :

আমি বুদ্ধের শরণাগত
আমি ধর্মের (বুদ্ধের শিক্ষার) শরণাগত
আমি সংঘের (বুদ্ধের মিশন বা প্রতিষ্ঠানের) শরণাগত

বুদ্ধ বা কোন মাস্টারের শরণাগত হওয়া খুবই সোজা। তোমাকে সেজন্য বেশী কিছু করতে হবে না। মাস্টারেরা নিজেদের ঈশ্বরত্বের জন্য সকলকে বিমুগ্ধ করেন। মাস্টারের প্রতি আকর্ষিত হতে তোমার বেশী সময় লাগে না। অনেকে বলে , যে মুহূর্তে তারা আমায় দেখে, তাদের মধ্যে আমার ওপরে একটা বিশ্বাস জাগে। আমি বলি, এটা বড় কিছু নয়। আমার এই আকারে যে অস্তিত্ব-শক্তি প্রবাহিত হয়, তাই তোমায় টেনে নেয়, ব্যাস!

পরের বর্ণনা : আমি বুদ্ধের শিক্ষার কাছে সমর্পিত বা শরণাগত। এটা প্রথমটার চেয়ে কঠিন , কারণ যেই মুহূর্তে এটা বল, তোমাকে দেখাতে হবে যে তুমি এটা অনুসরণ করছ। উদাহরণস্বরূপ, আমি তোমায় বলি, ‘আনন্দময় হও!’ এটা আমার শিক্ষা, তখন তুমি কি বল? ‘না না স্বামীজী, এটা প্র্যাকটিকাল, নয়...’ সাফ সাফ বোঝ : আমই কেবল বাস্তব কথাই বলি। তুমি ভাবতে থাক যে আমি জীবনমুক্ত এবং আমি তোমার তথাকথিত বাস্তবিক জীবন সম্বন্ধে কিছুই জানি না।

তুমি দৈনন্দিন জীবনে যা হতে পার আমি কেবল সেটাই বলি। যখন তোমায় বলি ‘আনন্দময় হও’, আমি তোমার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি, ধর্মোপদেশ দিচ্ছি না। যে পরমানন্দে আমি ডুবে আছি তা তোমায় উপলব্ধি করতে আকর্ষণ করছি। আর ব্যাপারটা একেবারেই প্র্যাকটিকাল কারণ আমি এখানে তোমাদের সামনে পরমানন্দে জীবন্ত।

তৃতীয় লাইন বলে, আমি বুদ্ধের মিশন বা প্রতিষ্ঠানে সমর্পিত বা শরণাগত। প্রধান সমস্যা এখানে শুরু হয়। এটার জন্য তো নিজেকে অনেক দায়িত্ব নিতে হবে।

এটা বোঝ যে মাস্টার তাঁর শরীরের চেয়ে তার মিশনে বেশী জীবন্ত। তাঁদের মাত্র ৩৩% শক্তি তাঁদের দেহে। বাকী ৬৬% শক্তি থাকে তাঁদের মিশন ও শিক্ষায়। তাঁরা সেই প্রকার দায়িত্ব নেন। আমি সবসময়েই বলি যে আমি শক্তি পাই আমার ‘নিত্যানন্দ মুভমেন্ট’ থেকে, যা খাই তা থেকে নয়।

কোন কর্ম বা অতৃপ্ত বাসনা পূরণ করার জন্য মাস্টারেরা জন্ম নেন না, কারণ তাঁদের পূরণ করার জন্য কোন কর্ম নেই। তাঁরা জন্ম নেন নিছক করুণা নিয়ে, নিছক প্রেম নিয়ে, মানুষের ঈশ্বরত্বকে জাগাবার জন্য।

মাস্টারেরা তাঁর শরীরের চেয়ে তাঁর কথা ও মিশনে বেশী জীবন্ত। তাই আমি সর্বদাই লোকেদের আমার আকার মন থেকে মুছে ফেলতে বলি এবং পরিবর্তে আমার মিশনের শক্তি সম্বন্ধে অনুভূতিশীল হতে বলি।

কিন্তু তুমি কি কর? তুমি সব সময়ে আমার কনুই ধরে থাকার চেষ্টা কর। দ্যাখ, আমার কাজ করলে তোমার নিজের প্রস্ফুটন হবে, কিন্তু তা করার বদলে, আমার পিছনে নিজেকে ট্যাগ লাগিয়ে সারাক্ষণ আমার সাথে থাকতে চাও। আর আমি তা বললে তুমি কখনই সেটা বোঝ না।

বোঝ যে তুমি যখন কোন ধর্মীয় মিশনের কাজ করছ, তুমি দুটি জিনিষ করছ। এক, তোমার নিজের আধ্যাত্মিক পথে এগিয়ে যাবার জন্য ধ্যান এবং দ্বিতীয়, সমাজসেবা, যেটা সবচেয়ে গুরুদায়িত্ব। দ্বিতীয়টি কেবল এক বাই-প্রোডাক্ট। মিশনের কাজ করার সময় তোমার যে রূপান্তর হয়, সেটাই তো আমার আসল উদ্দেশ্য বা মিশন!

তাই খুশী হয়ে দায়িত্ব নাও! তাতে তুমি নিঃস্বার্থ প্রেমের দিকে যে এগিয়ে যাচ্ছ তা উপলব্ধি করবে। পুরো বিশ্ব তোমার পরিবার হবে। সামনে আপাতদৃষ্টিতে বড় কাজ এলে তুমি সহজেই সেই দায়িত্ব নেবে। নিজের ভিতরের কোন প্রতিরোধ ছাড়া ঐ দায়িত্ব নেওয়াই যথেষ্ট। অস্তিত্ব বাকী ব্যবস্থা করে দেবে।

মাইসোর পাক সম্বন্ধে শুনেছ? এটি প্রসিদ্ধ ভারতীয় মিষ্টি। এটা দেখতে ভারী, কিন্তু মুখে দিলে গলে যায় আর তোমায় নতুন শক্তি দেয়। সেইরূপ তুমি যখনই এক ভারী দায়িত্ব নেবার জন্য হ্যাঁ বললে, তুমি সঙ্গে সঙ্গে তা পালন করার জন্য শক্তি পাবে। দায়িত্ব নেবার নির্ণয়ই তোমাকে প্রয়োজনীয় শক্তি যোগাবে। তোমাকে অস্তিত্বের এই প্রেমশক্তিকে তোমার ভিতরে আবিষ্কার করতে হবে।

দায়িত্ব নেবার জন্য বাছবিচার ছাড়াই পূর্ণ অস্তিত্বকে প্রেম করা চাই। বৈষম্য ছাড়া প্রেম করলে, তুমি বৈষম্য ছাড়া দায়িত্ব নিতে পার। দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়া ছাড়া আর কিছুই নয়। যখন একটা চিন্তা, একটা প্ল্যান বা পরিকল্পনা ছাড়া সাড়া দিতে পার, যখন যে কোন কিছুর মুখোমুখি হতে রাজী হয়েছ, তখন তুমি তৈরি হয়েছ!

প্রশ্ন : আমি ভালবাসতে চাই কিন্তু আমি ছাড়তে পারছি না ......

পূর্ণরূপে প্রেমময় হওয়া আমিত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। পূর্ণরূপে প্রেমময় হওয়া মানে নিজেকে পূর্ণতে নিমজ্জিত করে ফেলা। আমিত্বের জন্য এটা এক বড় সমস্যা। তুমি এখন টুকরা টুকরা হয়ে আছ; তুমি সমগ্রতা বা সংহতি পাও নি। খণ্ড খণ্ড হয়ে থেকে তুমি বিভিন্ন খণ্ডের সাথে খেলা কর ও পালিয়ে বেড়াও, ব্যাস। প্রেমময় হওয়া মানে সংহত হওয়া। কিন্তু তুমি ভয় পাও, কারণ তুমি সংহত হলে তুমি সামগ্রিকভাবে বর্দ্ধিত হও। তোমার খণ্ডগুলিকে মরতে হবে এবং তোমাকে পূর্ণ হতে হবে।

খণ্ডিতে থাকার এত অভ্যাস হয়ে গেছে যে তুমি সুসংহত হতে ভয় পাও। তাতে তোমার আমিত্ব বাধা দেয়। প্রেমময় হবার সময় তুমি তোমার আমিত্বকে গলিয়ে ফেল। আগে তোমার আমিত্ব শক্ত ছিল, কঠিন ছিল এবং তা তোমার ভাল লাগত। তোমার আমিত্ব গলে গেলে কি হবে? তোমার মনে হবে তুমি নিজের পরিচয় হারিয়ে ফেলছ, দৃঢ়মুষ্টি হারিয়ে ফেলছ।

মাত্র একবার যদি ছেড়ে দেবার সিদ্ধান্ত নাও, তুমি এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করবে, তোমার ভিতরে এক মুক্তির উপলব্ধি পাবে। ছেড়ে দেবার জন্য ও প্রেমময় হবার জন্য সাহস চাই। প্রথম পদক্ষেপ হিসাবে কমপক্ষে তোমার গভীরে এই সম্বন্ধে সচেতন হও, বাকীটা নিজে নিজেই হবে। বন্ধ তালা খোলার জন্য সচেতনতাই চাবি।

নাম যশ পেড়িয়ে যখন প্রেম করতে শুরু কর, তখন তুমি কিছুই হারাচ্ছ না, তুমি কেবল সেটাই হারাচ্ছ যা তুমি নও; যে ভ্রম তোমার হারানো উচিত। তুমি লাভ করেছ বাস্তব অস্তিত্ব। তাই কেবল বিশ্বাস রাখ ও পূর্ণের সাথে মিলে যাবার সময় ভয় পেয়ো না।

ছেড়ে দাও, স্বস্তিতে থাক ও অন্তরের রূপান্তর ঘটা প্রত্যক্ষ কর। তবেই তুমি হৃদয়ঙ্গম করবে যে, তুমি কেমন বোকার মত তোমার আমিত্বের কথামত চলতে আর আমিত্বের মুখোশের পিছনে লুকিয়ে কত কি হারিয়েছ।

প্রকৃত প্রেম কখনই হিসাব করে না। প্রকৃত প্রেম হৃদয় থেকে হয় এবং হৃদয় হিসাব জানে না। হিসাব জানে কেবল মন। মন থেকে হৃদয়ে যাবার সময় এসেছে। মনের কথা অনেক শুনেছ ও মেনেছ। এখন হৃদয়কে শোনার সিদ্ধান্ত নাও। যখন হৃদয়ের সাথে জীবন্ত থাকছ, জীবনে কিছুতেই আফশোস হবে না কারণ সব কিছুতেই এক পূর্ণতা থাকবে।

প্রকৃত প্রেম মন দ্বারা উপলব্ধি করা যায় না। তা উপলব্ধি করা যায় কেবল হৃদয় দিয়ে। তোমার সত্তার কেন্দ্রে প্রেমের উপলব্ধি করতে হয়। তোমার সত্তার কেন্দ্র তো পূর্ণরূপে নীরব থাকে; সে কোন কথা বা চিন্তা জানে না। কোন চিন্তাই তাকে ভেদ করতে পারে না।

সেইজন্য বারবার মাষ্টারেরা তোমাদের নিজেদের গভীরে প্রবেশ ক'রে তোমাদের প্রকৃত স্বরূপ আবিষ্কার করতে বলছেন। তোমার কেন্দ্রই তোমার প্রকৃত স্বরূপ। এটাই প্রকৃত ‘তুমি।' কিন্তু তুমি নিজেকে অন্য জায়গাগুলিতে খুঁজতে থাক - সম্বন্ধতায়, বিভিন্ন বস্তুতে ও আরও কত কি। তুমি লাগাতার সত্য থেকে দূরে থাকছ। এখন তাকে নিজের অন্তরে দেখার সময়।

আমরা প্রেম সম্বন্ধে অনর্গল কথা বলি, সোজা কারণ হল আমরা এখনও এটার স্বাদ পাই নি। যখন একজন মানুষ তৃষ্ণার্ত, সে সর্বদাই জলের কথা বলে, তার স্বপ্ন দেখে। তৃষ্ণা মিটে গেলে সে আর জলের কথা বলে না। আমাদের ‘ছেড়ে-দেওয়া' অবস্থায় এসে প্রকৃত প্রেমকে উপলব্ধি করা উচিত। এই প্রেম তোমাকে পূর্ণের সাথে মিলিয়ে দেয়। তবেই আমরা প্রেম সম্বন্ধে কথা বলা বন্ধ করব।

প্রেম আসলে সমর্পণ। কিন্তু আমাদের অনেকের মধ্যে এটা হয়ে যায় এক লড়াই। যখন আমি সমর্পণের কথা বলছি, আমি স্বীকার করে সমর্পণের কথা বলছি না। গভীর উপলব্ধি থেকে সমর্পণের কথা বলছি। মেনে নিয়ে বা স্বীকার করে সমর্পণ করলে তো তুমি আপোস করছ। প্রেম কখনই একটা আপোস হতে পারে না। যেই মুহূর্তে আপোস করছ, সেটা আর প্রেম থাকল না। কেবল যখন তুমি উপলব্ধি কর ও দ্রবীভূত হও, সেটাই প্রেম।

একজন মাষ্টারের সান্নিধ্যে যাওয়া মানে প্রেম আবিষ্কার করার জন্য এক চিরজীবনের সুযোগ পাওয়া; মরে গিয়ে নতুন জন্মের মহাসুযোগ। মাষ্টারের উপস্থিতিতে যে অ্যালকেমি প্রক্রিয়া হয় তাতে তোমার মরণ হয়ে প্রকৃত প্রেম নিয়ে আবার জন্ম হওয়া ছাড়া

উপায় নেই। তার উপস্থিতিতে তুমি গলে যাবে বা দ্রবীভূত হবে, খালি এই ইচ্ছা চাই। তোমার এটা করার সাহস হওয়া মানে তুমি প্রেম নামক উচ্চতর চেতনাতে ডুব দেবার জন্য প্রস্তুত।

প্রেম কোন পদার্থ (object) নয়, প্রেমই উদ্দেশ্য (subject)। সেটাই তো তুমি। তুমিই প্রেম হয়ে যাও, ব্যাস। তখন তুমি কারণ বিনাই প্রেম করতে শুরু করবে। তুমি প্রেম করবে বৃক্ষকে, ফুলকে, পৃথ্বীকে... কাকে নয়। তুমি সহজেই প্রেম বিকিরণ করবে এবং অস্তিত্বে মিশে যাবে।

মূল হল প্রেম

দ্যাখো, যখন তুমি প্রেমে বর্ধিত হও, তুমি সবকিছুকে ও সকলকে অন্তর্ভুক্ত করতে শেখ। যখন এক মাস্টারকে দেখবে, বুঝবে তিনি কেমন করে চতুর্দিকে আকর্ষণ করেন। তিনি কোন কিছুকে বা কাউকে বাদ দেন না। তিনি কারও মধ্যে অসম্পূর্ণতা দেখেন না। তিনি কেবল পবিত্র প্রেম, ব্যাস। আর পবিত্র প্রেম অসম্পূর্ণতা দেখে না।

অস্তিত্ব হল পবিত্র প্রেম। সমাজ সর্বদাই পবিত্র প্রেমের বিরুদ্ধে। খুব গভীরে, সমাজ আসলে অস্তিত্ব ও ভগবানের বিরুদ্ধে। সমাজের করা সমস্ত পূজাই নিছক ভণ্ডামি। উপাসনার নাম করে সমাজ লুকিয়ে থাকে। কোন কিছু গভীরভাবে অনুসরণ না করার জন্য সেটার পূজা শুরু কর। সমাজ পূজার নামে পলায়ন করে। যখন পূজা কর, তোমাকে আর কিছু করতে হবে না! আর লোকেরা তোমাকে বিরক্ত করবে না কারণ তুমি তো পূজা করছ। কিন্তু তোমার অন্তর্দেশে কি হয়? সেটা যেখানে ছিল, সেখানেই থাকে।

সমাজ ‘ছেড়ে-দেওয়া’ ব্যাপারটা কখনই সমর্থন করে না এবং মেনে নিতে পারে না যে তুমি গাছপালা ও জীবজন্তুর সাথে প্রেম কর। তারা তোমাকে বলবে পাগল। তারা কেবল সেই প্রেম অনুমোদন করবে যা প্রকৃতপক্ষে নিছক দেওয়া-নেওয়া; যে প্রেম কেবল কারণ সহকারে আসে।

কিন্তু আমি তোমাদের বলি : আশা ছেড়ে দিয়ো না। সমগ্র হৃদয় দিয়ে প্রেম করতে থাক। সবকিছুতে অস্তিত্বকে দেখ। বৃক্ষগুলিকে কোমল হৃদয় দিয়ে অনুভব কর। জীবজন্তুকে দেখ, যেন তারা তোমার নিজের। প্রতিটি মানুষ, পাথর ও গাছকে ভগবানের অংশ হিসাবে দেখ। সেটাই প্রকৃত পূজা। মন্দিরে ভগবানকে পূজা করা সোজা। সবকিছুকে ভগবানের অংশ হিসাবে দেখাই হ ’ল প্রকৃত পূজা। তোমার প্রতিবেশীকে নিয়ে শুরু কর।

লোকেরা কখনই কোন কিছুর মূলে যায় না, সেটাই সমস্যা। ভগবানের মূল হল প্রেম। ভগবানের মূল আছে তাঁকে সবকিছুতে দেখাতে। লোকেরা মূলে যেতে ভয় পায় এবং তারা ওপর ওপর প্রলেপ দিয়ে নিজেদের ভ্রমে রেখে দেয়। জীবনে কোন কিছুতেই একটা বিশেষ দাগের বাইরে গিয়ে পরীক্ষা করার সাহস তার হয় না। তাই তারা তোমাকেও পরীক্ষা করতে দেয় না। তারা তোমায় বলে যে তারা যা পেয়েছে সেটাই সত্য। তারা তোমায় বলে যে তাদের কথা মানাই তোমার পক্ষে যথেষ্ট।

গভীরে প্রবেশ করার সাহস রাখ ও প্রেম কর। তুমি অনুভব করতে থাকবে, যা দেখছ সবকিছুতেই একই অস্তিত্ব বিরাজমান। তুমি বুঝবে যা কিছু দেখছ তা সবই ভ্রমে ভরা ঘটনা যাতে অস্তিত্বই একমাত্র সত্য। স্বয়ংক্রিয়ভাবে তুমি কো ন অসুবিধা ছাড়াই সবকিছুকে একইভাবে ভালবাসতে থাকবে কারণ তুমি সবকিছুতে কেবল অস্তিত্বকেই দেখবে। চেতনায় এটাই প্রকৃত পরিবর্তন।

বছরের পর বছর ধরে তুমি ঈশ্বর সম্বন্ধে বলে যেতে পার, অথচ হয়ত ঈশ্বরোপলব্ধি হয় নি। অবশ্যই তোমার আমিত্ব হবে চমৎকার ও সুদৃঢ় কারণ তুমি মনে কর যে ভগবান সম্বন্ধে কত কিছু জান! কিন্তু যদি একটু ভিতরে ঝুঁকে দেখ, সেখানে কোন দৃঢ় উপলব্ধি নেই। আর যেহেতু তোমার দৃঢ় অভিজ্ঞতা নেই, তুমি কথার জালে জড়াতে থাকবে, কারণ কথা বলা বন্ধ করলে তো কিছুই আর থাকবে না; অভিজ্ঞতাই নেই যে।

তাই সবকিছু যে রকম আছে তাতেই প্রেমের ভাবনা নিয়ে এস। বোঝ যে : তোমরা এখানে সবাই আছ বলে আমি তোমাদের সাথে কথা বলছি। তোমরা এখানে না থাকলে আমি কথা বলতে থাকব এই বটবৃক্ষের সাথে , এই গাছগুলির সাথে, পশুপক্ষীর সাথে। এখানে প্রতিটি পাতা কথা বলে। এটাই প্রেমের ভাষা!

বছর ধরে লোকেরা তোমায় বলে আসছে যে তুমি একটি উন্নত প্রজাতির জীব। স্পষ্টভাবে বোঝ যে এমনকি জানোয়ারেরাও কেবল জানোয়ার নয়। বিশ্বের প্রতিটি পরমাণু দিব্য, অস্তিত্বেরই অংশ। যদি এটা পরিষ্কার করে বুঝতে পার, তবে তুমি তোমার চারিদিকের সবকিছু অনুভব করতে শুরু করতে পারবে।

তোমার মনের প্রেমের প্রয়োজন নেই, কিন্তু তোমার সত্তার প্রেমের প্রয়োজন আছে। প্রেম এক অ্যাডভেঞ্চার বা অভিযান যেখানে তুমি দ্রবীভূত হও। যেখানে তুমি নেই, প্রেম আছে। আমাদের ‘না থাকা’-র সাহস নেই এবং তাই আমরা আটকে থাকি; আমরা অপ্রতিবন্ধ বা নিঃশর্ত প্রেম থেকে নিজেকে সরিয়ে নিই।

যারা দ্রবীভূত হওয়ার অ্যাডভেঞ্চারের জন্য, পূর্ণকে উপলব্ধি করার জন্য প্রস্তুত, তারা নির্ভীক। সাধারণ প্রেম বলে যাকে জান তা চার দেওয়ালের মধ্যে বেষ্টিত থেকে সংগ্রাম করার মত। প্রকৃত প্রেম বাইরের ঠাণ্ডায় রাস্তায় লড়াই করার মত। নির্ভীক মানুষ রাস্তায় লড়ে ও জেতে। যখন চার দেওয়ালের মধ্যে লড়াই করছ, তুমি উত্তম বোধ কর, কিন্তু বাস্তবতা হারিয়ে ফেলেছ। যখন রাস্তায় নেমে লড়াই করছ, তখন বাস্তবে আছ ও জীবন্ত আছ!

বাইরে সংগ্রাম করার জন্য আতঙ্কিত হবার দরকার নেই। অস্তিত্বের করুণাময়ী দৃষ্টির সামনে লড়াই হচ্ছে জেনে লড়াই করলে, তোমার ভয়ের প্রয়োজন নেই, কারণ যদি পড়েও যাও, তুমি তো অস্তিত্বেরই কোলে পড়বে! কিন্তু তোমার দাঁড়িয়ে পড়ে লড়াই করার সাহস চাইই চাই। তোমার দিক থেকে এই পদক্ষেপটি নিতে হবে। অস্তিত্ব বাকীটার ভার নেবে।

সত্য জানার জন্য আরও উৎসুক হলে এটা হবে। কেবল ঔৎসুক্য পর্যাপ্ত নয়। যদি তুমি খালি উৎসুক হও, তুমি আসবে, একটু মাখামাখি করবে ও কেটে পড়বে। উৎসুকের চেয়ে বেশী হলে, তোমার ভিতরে যদি মাঝে মাঝে এক তীব্র ইচ্ছা জাগে, তুমি জানা ও উপলব্ধি করা শুরু হবে। তুমি কেবল উৎসুক হলে, ভক্তি ও উৎসর্গ থাকবে না। ভিতরে আগুন থাকলে ভক্তি ও উৎসর্গ থাকবে। উৎসর্জন তোমাকে এখানে বারবার নিয়ে আসে।

এখান থেকে পালিয়ে যেতে চেষ্টা কর, পারবে না! হয়ত কিছুদিন দূরে থাকলে, কিন্তু ভিতরের তীব্র ইচ্ছা আবার তোমায় এখানে নিয়ে আসবে। প্রকৃত প্রেম আবিষ্কার করার জন্য, তোমার এই ঐকান্তিকতা চাই।

প্রেম তোমায় সুন্দর ও সম্পদশালী করে

বিনিময়ে কিছু না চেয়ে যত পার প্রেম কর। কোন কারণে প্রেম, প্রেম নয়; তা এক ব্যবসায়ীর কারবার। তুমি যখন বিনা কারণে প্রেম করতে পার, যা কিছু ও যে কেউ তোমার সামনে আসে তাদের প্রেম করতে পার, তুমি অসাধারণ শক্তি ও সুন্দরতা বিমুক্ত করবে। তোমাকে অতি সুন্দর দেখাবে, শারীরিকভাবে সুন্দর হও কি না হও।

ভেবো না যে নিঃশর্ত প্রেম তোমায় কিছু ফিরিয়ে দেবে না। তোমাকে নানাভাবে তা ফিরিয়ে দেবে। কিন্তু তোমার এমন এক স্তরে বিকশিত হওয়া উচিত যেখান থেকে তুমি এইসব জিনিষ তোমার দিকে আসছে দেখবে, কিন্তু প্রেম করতেই থাকবে কেবল প্রেম করার খাতিরে। বুদ্ধি তোমাকে দেখাবে যে তুমি কি বদলে কি পাচ্ছ এবং সেই বুদ্ধি তোমাকে সেই জিনিষগুলি থেকে পরমানন্দে মুক্ত করে রাখবে।

তোমার হৃদয়ে এক বিরাট পরিবর্তন আসবে এবং তুমি এক নতুন মানুষ হবে। অন্যেরা তোমার মধ্যে এক সুন্দর রূপান্তর দেখবে।
তারা তোমায় নতুনভাবে শ্রদ্ধা করবে। তারা তোমাকে প্রস্ফুটিত হতে দেখবে, যা তাদের কাছে অবোধগম্য।

নিঃশর্ত প্রেম করার জন্য, তোমাকে স্বাধীন অনুভব করতে হবে। স্বাধীন বলতে আমি কি বোঝাচ্ছি? জাতি, উপজাতি, বর্ণ, ধর্ম, পরিবার, আত্মীয় প্রভৃতি দ্বারা বন্ধনে না আবদ্ধ হওয়া। কারণ এগুলি দ্বারা যখন বন্ধনে পড়, তোমার প্রেম বন্ধনে পড়বে এবং বাঁধা প্রেম প্রকৃত প্রেম নয়। সীমিত থেকে কিভাবে প্রেম করবে? তা তো প্রেমের সংজ্ঞার বিপরীতে!

আমি তোমার পরিবার, ধর্ম ইত্যাদি ভোলা উচিৎ বলছি না। এদের প্রসঙ্গে প্রেমকে দেখো না, ব্যাস। তোমার অন্তর্দেশকে এই সকল বন্ধন থেকে মুক্ত কর। যখন তুমি অনুভব কর যে তুমি পূর্ণ অস্তিত্বের অংশ, তুমি কোন সীমা ছাড়াই প্রেম করতে পারবে।

আমি সর্বদাই লোকেদের বলি: আমার জন্য যে প্রেম অনুভব কর তা যদি সকলের জন্য অনুভব কর, তাহলে প্রকৃত প্রেম ক্ষণিকের জন্য হলেও অনুভব করেছ। আমায় প্রেম করা খুবই সোজা! কিন্তু সেই একই প্রেম তুমি যদি সকলকেই করতে পার তাহলে প্রকৃত প্রেম ঠিকভাবে উপলব্ধি করেছ; তাহলে তুমি সবকিছুতে অস্তিত্বের উপস্থিতি অনুভব করতে শুরু করেছ। তারপর ধীরে ধীরে তুমি সবকিছু ও সবাইকে অস্তিত্বের অংশ বলে আলিঙ্গন করবে।

আমাদের ভিতরে শক্তির উৎসকে উপলব্ধি করার জন্য এখন একটা সোজা এবং খুব কার্যকর ধ্যান-প্রক্রিয়া করব - তার নাম ‘মহামন্ত্র ধ্যান।’ এই ধ্যান দ্বারা হার্ট অঞ্চলে অবস্থিত ‘অনাহত চক্র’-তে শক্তির সঞ্চার হয়।

আবেগ : প্রেম
চক্র : অনাহত চক্র
অবস্থান : হার্ট বা হৃদয় অঞ্চল

সংস্কৃতে অনাহত মানে ‘যাকে সৃষ্টি করা যায় না।’ পবিত্র প্রেম কখনই সৃষ্টি করা যায় না। তা নিজে থেকে প্রস্ফুটিত হয়।

অপরের মনোযোগ ও ভালবাসা আকাঙ্খা করতে থাকলে এই চক্রটি বন্ধ থাকে এবং কারো কাছ থেকে কিছু প্রত্যাশা না করে নিঃস্বার্থ প্রেম প্রকাশ করলে এই চক্রটি প্রফুটিত হয় !

প্রেমশক্তির উৎস হবার ধ্যান-প্রক্রিয়া : মহামন্ত্র ধ্যান - তিব্বতের বৌদ্ধদের প্রক্রিয়া।

মহামন্ত্র ধ্যান

(সময় লাগবে ৩০ মিনিট। খালি পেটে করতে হয়)

মহামন্ত্র ধ্যান একটি পুরাতন তিব্বতীয় বৌদ্ধ পদ্ধতি যা তোমাকে তোমার ভিতরের শক্তির উৎস অনুভবে সাহায্য করে। এটা তোমার ভিতরে এক সুন্দর শক্তি প্রবাহ সঞ্চার করে। এটা তোমাকে কানায় কানায় শক্তিতে পূর্ণ করে দেয় যাতে করে তুমি অপরের মনোযোগ আকর্ষণের আকাঙ্খা করা বন্ধ কর এবং উপচে পড়া শক্তি ও প্রেম অপরকে দিতে থাক। এই প্রক্রিয়া হার্ট অঞ্চলে অবস্থিত অনাহত চক্রকে জাগ্রত করে।

এটা তোমার মনকে দৃঢ় ও স্থির করে। তোমার মন তো চিন্তায় আন্দোলিত হচ্ছে। এই ধ্যানে তোমার মন এক মন-বিহীন অঞ্চলে প্রবেশ করে ও স্থির হয়। এটা যেন অসীমে যাবার জন্য একটা জাম্পিং-বোর্ড (jumping board)।

এই ধ্যানের সময় তোমার গলায় মালা পরতে পার। ধ্যানকালে যে তুমি যে শক্তি উৎপন্ন করবে, তা এই মালাতে সঞ্চিত করতে পার। এই ধ্যান খালি পেটে করতে হয়, খুব সকালে করাই শ্রেয় অথবা যে কোন ভোজনের দু ঘন্টা পরে। এটা একা বা একত্র হয়ে করা যায়। একসাথে করলে, যেখানে এটা করা হল সেই জায়গায় সার্থকরূপে শক্তির সঞ্চার হয়।

তোমাদের প্রক্রিয়াটি ব্যাখ্যা করি :

মেঝেতে পা মুড়ে আরামদায়ক ভঙ্গিতে বস। তোমার মাথা, ঘাড় ও শিরদাঁড়া এক সরলরেখায় রাখ। তোমাদের মধ্যে যারা মেঝেতে বসতে পার না তারা চেয়ারে বসতে পার। নিজেকে রিল্যাক্সড ভাব ও চোখ বন্ধ কর। এমন কি চোখ বন্ধ করার পরেও আমরা চোখের পর্দার পিছনে নানা আকার ও ছবি দেখি। এটাকে মোকাবিলা করার জন্য ভাব যে তোমার অক্ষিগোলক দুটি পাথর হয়ে গেছে। মানসিক বল দিয়ে তাদের কঠিন করে দাও; তাহলে ছবিগুলি চলে যাবে। চোখের নাড়াচাড়ার সাথে চিন্তার আসা যাওয়ার অনেক সম্বন্ধ আছে। তাই চোখের গোলকের গতিচাঞ্চল্য বন্ধ করতে বলা হয়। তাদের বন্ধ রাখার জন্য খুব পরিশ্রান্ত হয়ো না। ধ্যানে সহজভাবে প্রবৃত্ত হও।

ঠোঁট দুটি একসাথে রেখে ভিতর থেকে ‘মমমমম...’ আওয়াজ বার কর। একটা অ্যালুমিনিয়ামের বাসনের ভিতরে মুখ ঢুকিয়ে গুঞ্জন করলে যে আওয়াজ শোন, সেই প্রকার আওয়াজ হবে। লক্ষ্য কর এটা ‘হাম...’ বা ‘ওম...’ নয়, এতে তোমার ঠোঁট দুটি সর্বদাই একসাথে লেগে থেকে ‘মমমম...’ ধ্বনি হবে। এই গুঞ্জন ধ্বনি পরের শ্বাস নেবার আগে পর্যন্ত যতটা পার লম্বা সময় ধরে কর। আওয়াজ যত গভীর থেকে সম্ভব আসবে, নাভি থেকে আসবে এবং যত জোরে বা উচ্চৈঃস্বরে পার কর।

প্রতিটি ‘মমমম...’ ধ্বনির পরে গভীর শ্বাস নেবার প্রচেষ্টা কোরো না; শরীর নিজেই দরকার মত শ্বাস নেবে। স্নায়বিক কোন চাপে থেকো না। নিজের সমস্ত সত্তা ও শক্তিকে এই স্পন্দন সৃষ্টির কাজে লাগিয়ে দাও। একদম এই গুঞ্জন হয়ে যাও। তোমার সমস্ত শরীর যেন এই গুঞ্জনের স্পন্দনে ভরে যায়। কিছু সময় পরে, দেখবে যে এই গুঞ্জন তোমার প্রচেষ্টা ছাড়াই হয়ে চলেছে এবং তুমি তার শ্রোতা হয়ে গেছো।

কুড়ি মিনিট পর, গুঞ্জন বন্ধ কর। যদি সিডি শুনছ তাহলে ‘স্টপ্’ শুনতে পাবে এবং যে অবস্থায় আছ সঙ্গে সঙ্গে থাম। একটা গুঞ্জন শেষ করার চেষ্টা কোরো না, একদম আকস্মিকভাবে থাম।

গুঞ্জন থামানোর পর, চোখ বন্ধ রাখ এবং দশ মিনিট হাসিমুখে ও আনন্দময় মেজাজে নীরব ও নিষ্ক্রিয় থাক। কোন চিন্তা এলে আসতে দাও। সহজভাবে মনকে দেখো, যেন তুমি টেলিভিশন দেখছ। চিন্তাকে বাধা দিও না অথবা তাদের কোনরূপে বিচার কোরো না। নীরবে ও আনন্দে থাক। এই সময়ে ২০ মিনিট ধরে গুঞ্জন করার সময় যে শক্তি সৃষ্টি হয়েছে তা তোমার সত্তার প্রতি টি কোণাতে পৌঁছাবে এবং তাদের গভীরভাবে বিশোধন করবে।

দশ মিনিট পর, ধীরে, খুব ধীরে ধীরে, তোমার চোখ খোল। কমপক্ষে পরের আধ ঘণ্টা খুব কম কথা বলার চেষ্টা কর।

ধন্যবাদ।

Portrait of a man in traditional turban and attire gesturing