দ্বিতীয় অধ্যায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
অবতরণিকা

ক আছে, চলো, এবার বিষয়ে ঢোকা যাক।
প্রথমে দ্যাখা যাক, মানুষের মন কিভাবে কাজ করে। তুমি আর তোমার মধ্যে আছে একমাত্র মন। যদি মনকে ফেলে দাও, তুমি জীবনমুক্ত হবে!
তোমার হার্ডওয়ার ও सफ़ট্ওয়ার রি-প্রোগ্রাম কর
মন কিভাবে কাজ করে তা বোঝার আগে, মনের সম্বন্ধে কিছু বর্ণন করি যে মাস্টারের উপস্থিতি কিভাবে একজনের সম্পূর্ণ মানসিক গঠন বদলে দেয় :
তোমার মধ্যে দুটি জিনিষ আছে : হার্ডওয়ার ও सफ़ট্ওয়ার। মন হল सफ़ট্ওয়ার, ব্রেন হার্ডওয়ার। सफ़ট্ওয়ার বা মনে আবার দুটো ভাগ - চেতন (conscious) অঞ্চল ও অচেতন (unconscious) অঞ্চল। চেতন অঞ্চল হল सफ़ট্ওয়ার, অচেতন অঞ্চল ভাইরাস! চেতন অঞ্চলকে শিক্ষা দ্বারা শুদ্ধ করা যায়, অচেতন অঞ্চলকে পরিষ্কার করার জন্য চাই ধ্যান। নতুন পরিবর্তিত মন বা সফ্ট্ওয়ার নতুন উপলব্ধি দেবে। এখন নতুন পরিবর্তিত মন বা सफ़ট্ওয়ারকে ধরে রাখতে গেলে ব্রেন বা হার্ডওয়ারকে পোক্তভাবে তৈরী করতে হবে। এটা মাস্টারের আশীর্বাদে হয়, তার থেকে পাওয়া দীক্ষা(initiation) দ্বারা হয়।
তুমি চেতন ও অচেতন ক্ষেত্র পরিষ্কার করে এক প্রভাব সৃষ্টি করলে, কিন্তু হার্ডওয়ার সেই প্রভাবকে সয়ে নিতে ও ধরে রাখতে নাও পারে। যদি মাস্টারের থেকে দীক্ষা পাওয়া যায়, হার্ডওয়ার ব্রেন পরিবর্তিত হয়ে তা ধরে রাখতে পারে। মাস্টারের অনুপস্থিতিতে ক্রমাগত ধ্যান ও শিক্ষা হার্ডওয়ারকে ব দলাতে পারে। আমাদের বর্তমান হার্ডওয়ার যেন সংস্কারসমূহ দ্বারা ব্রেনে অনেক খাঁজ (groove) সৃষ্টি করেছে। সংস্কার হলো সঞ্চিত অতীত স্মৃতি। নতুন সফ ট্ওয়ার হলে, হার্ডওয়ার ধীরে ধীরে বদলাবে। কিন্তু যদি তুমি হার্ডওয়ারকে এক্ষুনি পরিবর্তন করতে চাও, তাহলে মাস্টারের উপস্থিতি চাই। তাঁর উপস্থিতি সিধা হার্ডওয়ারকে বদলে দেবে।
মাঝে মাঝে সফ্টওয়ার না বদলিয়েই হার্ডওয়ার বদলানো যায় আর মানুষটি সিধাসিধি সঠিক সফ ট্ওয়ারের প্রভাব দ্যাখাতে থাকে। এটা হয় শিষ্য যখন মাস্টারের কাছে নিজেকে পুরোপুরি খুলে দেয়; যদি সে কোন কারণ ছাড়াই মাস্টারের প্রেমে পড়ে। কখন কখন শিষ্য কোন কারণ ছাড়াই মাস্টারের প্রেমে পড়ে। সে হয়তো তার শিক্ষা ও ধ্যান প্রক্রিয়া সমূহে আকৃষ্ট হয় নি ; সে খালি প্রেমে পড়েছে, ব্যাস। এই অবস্থায় সরাসরি তোমার হার্ডওয়ার বদলে যাবে। এই প্রকার শিষ্যেরা অভ্যাস না করেই মাস্টারের শিক্ষা ও ধ্যানপ্রক্রিয়ার সুফলগুলো সরাসরি বিকিরণ করতে থাকবে।
এখন অবধি তোমার হার্ডওয়ার ও सफ़ট্ওয়ার, দুটোই বহির্মুখি, বাইরের জগতের দিকে। যদি ঠিক উপলব্ধি হয়, তাহলে সফ্ট্ওয়ার অন্তর্মুখি হয়, আধ্যাত্মিকতার দিকে, পরিশুদ্ধিকরণের দিকে। চেতন অঞ্চল শিক্ষা দ্বারা শুদ্ধ হয়, আর অচেতন অঞ্চল পরিষ্কার হয় ধ্যান দ্বারা। সফ্টওয়ার অন্তমুখি হলেও, হার্ডওয়ার তা চালাতে পারে না। তাই স্বভাবতঃই হার্ডওয়ার তার অধুনা খাঁজগুলি বজায় রাখার জন্য প্রবলভাবে চেষ্টা করবে। সফ্টওয়ার যদি খুব শক্তিশালী হয় আর একই রকম থাকে, তাহলে হার্ডওয়ার আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু শিক্ষা নিয়ে ধ্যান করার পর যদি দীক্ষাও নাওয়া হয়, তাহলে হার্ডওয়ার বদল হবে এবং নতুন सफ़ট্ওয়ারকে ধরে রাখতে শুরু করবে। সে নতুন অভিজ্ঞতাকে ধরে রাখতে তৈরী হয়ে যাবে। এই ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে হবে যাতে তুমি যথেষ্ট সচেতনতা নিয়ে এসে রূপান্তরিত হতে মেনে নাও।
মন কিভাবে কাজ করে?
মন কিভাবে কাজ করে? এই রেখাচিত্রটি দেখো। রেখাচিত্রটিতে দেখানো হয়েছে যে চোখে প্রবেশ করা তথ্যকে কিভাবে প্রসেস্ করা হয়। আসলে একমাত্র চোখই নয়, পাঁচ ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিভ ও স্পর্শ সম্বন্ধীয় তথ্যকে একইভাবে প্রসেস্ করা হয়। উদাহরণস্বরূপ আমরা চোখকে নিলাম। এখন আমায় ব্যাখ্যা করতে দাও।
যখন তুমি কিছু দ্যাখো, চোখ বা অক্ষি প্রথমে দেখে। সংস্কৃতে যাকে চক্ষু বলে, সেটা অক্ষি বা চোখ দ্বারা দেখা তথ্যকে ডিজিটাইস্ (digitized) করে। এটা যেন এক ডিজিটাল সিগনাল প্রসেসর (ডি এস পি)। সিগনাল বা ইন্পুটকে চক্ষু ডিজিটাল ফাইলে পরিবর্তিত করে। একমাত্র চোখ নয়, এই পরিবর্তন সমস্ত পাঁচ ইন্দ্রিয় দ্বারা গৃহীত তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

তারপর ফাইল যায় মেমরিতে। সংস্কৃতে তাকে বলা হয় চিত্ত। মেমরিতে ফাইলের ওপর আরও কিছু কাজ করা হয়। উদাহরণস্বরূপ , ধর তুমি আমাকে এখন দেখছো, দেখার ফাইলকে চক্ষু প্রসেস্ করছে, তারপর ফাইল যায় চিত্ততে এবং চিত্ত বা মেমরি তাকে বিশ্লেষণ করতে থাকে। এখানে ফাইলটিতে এক বর্জন-প্রক্রিয়া করা হয়। বলা হতে থাকে, ‘এটা জানোয়ার নয়, এটা উদ্ভিদ নয়, এটা পাথর নয় ইত্যাদি।’ এই বর্জন-প্রক্রিয়া চিত্ত দ্বারা করা হয়।
তারপর ফাইল যায় মন বা মানসে। মন ফাইলকে শনাক্ত করার কাজ করে ও বলে, ‘এইটি মানুষ। মানুষটি ক্লাস নিচ্ছে।’ ফাইলটা কি, মন সেই সিদ্ধান্তে আসে।
এরপর ফাইল এক বড় লাফ দিয়ে ঢোকে আমিত্বতে (ego)। অতীতের অভিজ্ঞতা থেকে তোমার আমিত্ব পরবর্তী কাজ বা সিদ্ধান্ত কি হবে তা ঠিক করে ফেলে। যদি অতীতে তোমার এইপ্রকার ক্লাসের অভিজ্ঞতা থাকে এবং তা যদি ভাল অভিজ্ঞতা হয়ে থাকে, তুমি তাহলে এখানে বসে থাকা ঠিক করবে, নয়ত এখান থেকে চলে যাওয়াই সমীচীন বলে মনে করবে।
এই প্রসেস্টা ঠিক করে বোঝার চেষ্টা কর : তুমি আমাকে দেখছ। অক্ষি চক্ষুতে তথ্য পাঠাল। চক্ষু সেই সিগনালকে ডিজিটাল সিগনালে পরিবর্তন করল। মেমরি তারপর এই ফাইলের ওপর বর্জন-প্রক্রিয়া করে - ‘এটা নয়...’, ‘এটা নয়...।’ এরপর মন ফাইলটিকে শনাক্ত করে - ‘এটা এই।’ তারপর ফাইলটা এক বড় লাফ দিয়ে আমিত্বতে যায়। এখানে তোমার অতীতের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত নাও, এখানে বসে থাকবে নাকি হলঘর থেকে বেড়িয়ে যাবে।
এই উদাহরণে বর্জন-প্রক্রিয়া ও শনাক্তকরণ প্রক্রিয়া আরও ভাল বোঝা যাবে। ধর, ডিক্ষনারী বা অভিধানে ‘পৃথিবী’ শব্দটা খুঁজতে চাও। তুমি ‘ক’ থেকে শুরু করবে ও বর্জন করতে থাকবে। ‘ক’ নয়, ‘খ’ নয়, ‘গ’ নয়, যতক্ষণ না ‘প’-তে আসছ, ‘প’-তে আসার আগে পর্যন্ত সেটা ছিল বর্জন-প্রক্রিয়া। ‘প’-তে এলে শনাক্তকরণ প্রক্রিয়া হল। এবার তুমি শনাক্তকরণ কর ‘পৃ’, তারপর ‘পৃ্থ’ এবং ‘পৃথী’ ইত্যাদি। শনাক্তকরণ প্রক্রিয়াতেও বর্জন হয়, কিন্তু তা বর্জন-প্রক্রিয়ার মধ্যে পরে না, তোমার পুরো মনোভঙ্গি এই সময় পরিবর্তন হয়েছে। ‘প’-তে আসা অবধি তুমি অন্য কোনদিকে দেখই না; কেবল বর্জন করতে থাক। ‘প’-তে আসার পরে, ‘প’ একটা দৃষ্টিকোণ হয়। তারপর তুমি খুঁজতে থাক ‘পৃ’, ‘পৃ্থ’, ‘পৃথী’ ইত্যাদি।
তাই দ্যাখো হাজার হাজার ফাইল তোমার মনে মজুদ করা আছে। এখন ধর তুমি আমাকে দেখছ। তুমি প্রথমে বর্জন-প্রক্রিয়া করতে থাকবে : এটা পাথর নয়, এটা গাছ নয়, এটা জন্তু নয়। তারপর তুমি সিদ্ধান্তে আসো, ‘এটা এক মানুষ।’ একবার মানুষে এলে তুমি শনাক্তকরণ প্রক্রিয়া শুরু কর : গেরুয়া কাপড়, আমার মাস্টার, নিত্যানন্দ ইত্যাদি। তাই বর্জন প্রক্রিয়ায় তুমি সঠিক শ্রেণীবিভাগ (classification) কর। বর্জন হল চওড়াই বা প্রশস্ততা, শনাক্তকরণ হল গভীরতা। অনেক ফাইল হ্যান্ডেল করা যেন বর্জন-প্রক্রিয়া। ফাইলের গভীরে যাওয়া যেন শনাক্তকরণ-প্রক্রিয়া।
এখন মন ও চোখের মধ্যে প্রক্রিয়া যুক্তিগত ও সচেতন। তুমি এই প্রক্রিয়া (প্রসেস্) সম্পর্কে পুরোদস্তুর অবহিত। এটা তোমার সচেতনতা দ্বারা হয়।
মন থেকে আমিত্বতে লাফটা কিন্তু বেশীর ভাগ সময়ে অচেতন অবস্থায় হয়। সেই সময়তে আসল নির্ণয়গুলি নেওয়া হয় এবং প্রায় পুরোটাই তোমার একটা অচেতন প্রসেস্। তোমার চেতনা ছাড়াই এটা ঘটে। এই সময় তুমি অন্যায়ভাবে মীমাংসা কর। তুমি একটা অযৌক্তিক সিদ্ধান্ত নাও।
এটা কেন হয়? কেন তুমি অচেতন অবস্থায় সিদ্ধান্ত নাও ও পরে আক্ষেপ কর?
কারণ হল, এই অচেতন ক্ষেত্র নকারাত্মক স্মৃতি ও চাঞ্চল্যে ভরে আছে; তোমার সমস্ত অতীতের স্মৃতি, যাকে সংস্কৃতে বলা হয় 'সংস্কারা' তোমার অতীতের সমস্ত চিন্তার নক্শাগুলি (thought pattern) এখানে বহু ফাইলে জমা করা আছে। মনোবিজ্ঞানীরা জমা এই স্মৃতিগুলিকে 'এন্গ্রাম্' (engram) বলে। এখানে অনেক ফাইল জমা আছে। নিজেদের মধ্যে কোনরকম যুক্তিগত সংযোগ ছাড়াই এই স্মৃতিগুলি বা ঘটনাগুলি এখানে জমা হয়ে রয়েছে।
বহু তথ্য জমা থাকা এই স্থানে যখন ফাইলটি লাফ দিয়ে আসে, তখন তোমার মধ্যে ভীষণ চাঞ্চল্যের সৃষ্টি হয়, ফাইলটি সিদ্ধান্তের জন্য তোমার আমিত্বতে পৌঁছতেই পারে না। এই জমে থাকা তথ্য বা এন্গ্রাম্গুলি, এই নতুন পাওয়া তথ্যের সাথে খেলতে থাকে। এন্গ্রাম্গুলি খুব জবরদস্তি করে ও সিদ্ধান্ত নেবার প্রক্রিয়াকে বিধ্বস্ত করে।
ফলে আমিত্ব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় - আর সহজপ্রবৃত্তি-স্তর বা উপজ্ঞা (instinct) থেকে ফাইলটা ফিরিয়ে দেয়। তখন সিদ্ধান্ত নেওয়া হ'ল এক অচেতন প্রক্রিয়ার মাধ্যমে।
উদাহরণস্বরূপ, সংগৃহিত তথ্য অনুযায়ী তুমি জান যে ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর; এটা দেহ বা মনের স্বাস্থ্যের জন্য ভাল নয়। এই সিদ্ধান্ত যতক্ষণ তোমার চেতন অঞ্চলে বিরাজমান, ততক্ষণ তুমি তাকে ধরে রাখো। কিন্তু মন যখন আমিত্বে ঝাঁপ দেয়, এন্গ্রাম্গুলি তোমাকে ধূমপান করার নির্দেশ দেয় ও তুমি ধূমপান করার সিদ্ধান্ত নাও! চেতন প্রক্রিয়া বলে, 'না, এটা স্বাস্থ্যের পক্ষে ভাল নয়।' কিন্তু অচেতন প্রক্রিয়া বলে ... আসলে বলেও না, একদম সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তুমি তা পালন কর! এটা স্পষ্টভাবে উপজ্ঞা বা সহজপ্রবৃত্তি-স্তরের নির্ণয়।
অচেতন অঞ্চল খুবই পরাক্রান্ত বা শক্তিশালী। এটাকে তিন স্তরে ব্যবহার করা যায় - উপজ্ঞা বা সহজপ্রবৃত্তি-স্তরে (instinct-level), প্রজ্ঞা বা বুদ্ধি-স্তরে (intellect-level) এবং স্বজ্ঞা বা অন্তজ্ঞান-স্তরে (intuition-level)। যতক্ষণ অচেতনতা নকারাত্মক স্মৃতি ও চাঞ্চল্যে বেশী করে ভরে থাকে, তা সহজপ্রবৃত্তি-স্তরে কাজ করে, আমরা এখন এটাই দেখলাম যে তুমি নির্ণয় নিলে সহজপ্রবৃত্তি সহকারে, অচেতনভাবে।
যখন সহজপ্রবৃত্তি-স্তরে থাক, সর্বদাই তোমার নেওয়া নির্ণয়ের জন্য পরিশেষে অনুতাপ কর। তুমি অবাক হও, 'কেন আমি সেই ভাবে ব্যবহার করলাম? এটা তো আমি নই! কি করে এটা ঘটতে সম্মতি দিলাম? কি করে ওই সিদ্ধান্তটা নিলাম?' অচেতনতা সহজপ্রবৃত্তি-স্তরে কাজ করে বলে এটা হয়। এই স্তরে তুমি কোন যুক্তিগত সংযোগ ছাড়াই জিনিষগুলির সাথে জড়িয়ে পড়ো এবং অচেতনভাবে তড়িঘড়ি করে নির্ণয় নাও।
উদাহরণস্বরূপ, সাদা কাপড় পরা কোন মানুষ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, যেই মুহূর্তে তুমি সাদা কাপড় পরা কোন লোক দ্যাখো, তোমার অতীতের স্মৃতি অজ্ঞানেই তোমার সামনে এসে যায় ও তুমি রেগে যাও। এটাই সহজপ্রবৃত্তি -স্তর। তোমার চেতনা বিনা, তোমার বোধ বিনা, এটা অনায়াসে ঘটে।
মনের মানচিত্রে তোমাকে যখন অনেক ফাইল অতিক্রম করে আমিত্বতে পৌঁছাতে হয়, তখন তুমি সহজপ্রবৃত্তি-স্তরে আছো। ফাইল অচেতন জায়গায় গেলে, বিকৃত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়। অনির্ধারিত সিদ্ধান্তের ওপর তুমি অনর্গল মতামত দিতে থাকবে। মেমরী ফাইলগুলির জন্য তোমার অচেতনতা অতিরিক্ত বোঝাই হয়ে থাকবে। এইভাবে কাজ করলে তুমি ক্লান্ত বোধ করবে।
এটা এইপ্রকার: তোমার হার্ড-ডিস্ক যখন হাই-রেসলিয়ুশন ফটোতে ভরা, তোমার হার্ড-ডিস্ক-এর আর কাজ করার সম্ভাবনা নেই। একইভাবে, অতীতের বহু স্মৃতিতে তোমার অচেতনতা ভরে থাকলে, তা অনুপযোগী হয়ে পরে এবং অগভীর ও অযৌক্তিক সিদ্ধান্ত নেয়।
এরপর হল প্রজ্ঞা বা বুদ্ধি-স্তর (intellect-level)। এখানে তুমি সচেতন; যুক্তি দিয়ে সিদ্ধান্ত নাও। কিন্তু তোমার কোন অতিরিক্ত উৎসাহ ও শক্তি নেই। তুমি সৃজনশীলতা বা নব্যতার প্রবর্তক নও, তুমি বড়সড় পদক্ষেপ নাও না; তুমি বিকশিত হও না। তুমি এক প্রভুভক্ত ভৃত্যের মত। আইনস্টাইন বলেন, 'বুদ্ধি এক প্রভুভক্ত ভৃত্য।' তুমি পুরো জীবন ভৃত্য হয়ে থাকতে পার - কেবল এক
ভৃত্য, তার চেয়ে বেশী বা বড় কাজ তোমাকে দিয়ে হবে না।
এই স্তরে, তুমি কেবল তথ্য সংগ্রহ করবে, প্রসেস্ করবে আর ডেলিভার করবে; তুমি কম্পিউটার ছাড়া আর কিছু হবে না। এই সময় চাঞ্চল্য সহকারে ভুল নির্ণয় নাও না; যুক্তি ও सजাগতা দ্বারা নির্ণয় নাও। তুমি এক ব্রেক্-ইভেন্ড (break-even, লাভক্ষতি উভয়ই নয়,এমন অবস্থা) অবস্থায় আছো। এই স্তরে তুমি এখনও তোমার পুরো সম্ভাবনাকে কাজে লাগাচ্ছ না।
পরের স্তর হল স্বজ্ঞা বা অন্তর্জান-স্তর (intuition-level), যেখানে তোমার পুরো সম্ভাবনাকে বাস্তব রূপে পাওয়া যায়। যদি অচেতন অঞ্চলে গভীর নীরবতা ও চেতনার সঞ্চার করতে পার, আর খোদিত স্মৃতি বা ফাইলগুলিকে নীরবতা ও চেতনা দিয়ে প্রতিস্থাপন করতে পার, তবে তুমি অন্তর্জান-স্তরে আছো।
যদি তুমি স্মৃতির ভার থেকে মুক্ত হও, অচেতন অঞ্চলে শূন্য ও আনন্দময় হও, অতীতের ভার ছাড়া যদি জীবন্ত ও সতেজ হও, এনগ্রামের গুরুভার বিনা তোমার সত্তার শক্তি নিজে থেকেই সবচেয়ে বিশুদ্ধরূপে প্রকাশিত হবে। এটা হলে, আমরা বলি যে তোমার বুদ্ধি সর্বোচ্চ শিখরে, কারণ শক্তিই বুদ্ধি। তখন তুমি এক শক্তি বা এনার্জী থেকে সিদ্ধান্ত নাও, এই শক্তিই অন্তর্জান বা ইন্টু্যিশন্; এখানে তুমি অসাধারণ স্পষ্টতা নিয়ে পুরোপুরি জানো। বোঝ যে, অতীতের মেমরীগুলি কোন সমস্যায় ফেলে না। সেগুলির সাথে বন্ধনই ছিল আসল সমস্যা।
অন্তর্জান-স্তরে যখন আছো, তখন তুমি নির্ণয় নেবে অন্তর্জানের শক্তি থেকে, গভীর চেতনা ও শান্তি থেকে, আনন্দ থেকে!
এই ধারণার জন্য এক গভীর উপলব্ধি চাই। সম্পূর্ণ বিজ্ঞানে তোমাকে গভীরভাবে ঢুকতে হবে, তাহলেই বুঝতে পারবে যে অন্তর্জান বলতে কি বুঝিয়েছি। বুদ্ধি ছাড়িয়ে তোমার মধ্যে কিছু একটা হয়, সেটাই অন্তর্জান।
অন্তর্জানের ক্ষমতা
অন্তর্জান বা ইন্ট্যূ্যিশন্ কি?
আমাকে বোঝাতে দাও। হঠাৎ তুমি নিঃসংশয় হয়ে কোন একটা নির্দিষ্ট জিনিষকে সঠিক জিনিষ জেনে সেটা করার জন্য নিজের ভিতরে যথেষ্ট শক্তি অনুভব কর, কিন্তু সেটা করার জন্য সংশ্লিষ্ট পদক্ষেপগুলি জানো না। তুমি জানো না যে কোন পদক্ষেপে এই সিদ্ধান্তে এলে, কিন্তু তুমি অতি নিশ্চয় হয়ে জান যে তোমার সিদ্ধান্ত একদম ঠিক। এটাই অন্তর্জান বা স্বজ্ঞা।
পূর্ব নজির ছাড়া যখন কোন পরিস্থিতিতে এসে যাও, তখন অন্তর্জানের শক্তি চাই। যখন তোমার কাছে খুব কম তথ্য আছে আ র তোমাকে কোন সিদ্ধান্তে আসতে হবে, অথবা তোমার কাছে অনেক বিকল্প আছে এবং কোন সিদ্ধান্তে আসতে পারছো না; এই রকম পরিস্থিতিতে অন্তর্জান সাহায্য করে। কেবল এইপ্রকার পরিস্থিতিই নয়, তুমি যদি সত্তার এই অঞ্চলে সর্বদা বিরাজমান থাকো, তুমি তবে প্রতিটি মুহূর্তে পুরোপুরি বিদ্যমান থাকবে এবং ভবিষ্যতের মুহূর্তগুলিকেও একই প্রকারে জন্ম দিতে থাকবে।
আমি এখন তোমাদের কি বলছি, যদি তুমি তা আত্মস্থ করতে চাও, যদি কিছু মিনিট নিজের সাথে বসে কাটাতে পার এবং অনুভব করতে পার যে সঞ্চিত এনগ্রামগুলি কিভাবে তোমার ওপরে চাপ সৃষ্টি করছে ও তোমার ক্ষতি করছে, যদি তুমি আমার কথার সত্যতা বুঝতে পার, তুমি ধীরে ধীরে এই আবর্ত থেকে বেড়িয়ে পরার দক্ষতা অর্জন করবে এবং সত্তার উচ্চতর তলে পৌঁছে যাবে।
অন্তর্জান কেবল নির্ণয় নেবার শক্তি দেয় তা নয়; অন্তর্জান তোমার নির্ণয় সম্পাদন করার শক্তিও দেয়। লোকেদের এটা বললে তারা জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, কি করে বুঝবো যে আমার কোন একটা বোধ অন্তর্জান থেকে এলো নাকি বুদ্ধি-স্তর থেকে এলো?’ তারা বলে, ‘স্বামীজী, আমি গুলিয়ে ফেলছি, এটা বুদ্ধি না অন্তর্জান।’ আমি তাদের বলি, পরিষ্কার করে বুঝে নাও যে যদি গুলিয়ে ফেলছো তো সেটা বুদ্ধিগত ব্যাপার! যখন তোমার অন্তর্জান আছে, তখন তুমি এতই নিশ্চিত হবে ও শক্তিতে ভরপুর থাকবে যে সেখানে গুলিয়ে ফেলার কোন প্রশ্নই থাকবে না।
অন্তর্জান দ্বারা তোমার সত্তার ভিতরের সুপ্তশক্তি সাবলীলভাবে প্রকাশিত হয়। তুমি উন্মুক্ত হও ও তা প্রদর্শন করতে থাকো। যে সব বৈজ্ঞানিক ও শিল্পপতিরা তাদের ক্ষেত্রে খুব বড় কিছু করেছে, তুমি যদি তাদের সম্পর্কে পড়, দেখবে বারবার তারা বলেছে যে বুদ্ধি পেরিয়ে অন্য কোন জিনিষ থেকে তাদের সফলতা এসেছে, সেই জিনিষই তাদের সমস্ত সিদ্ধান্তগুলি নিতে বল ও সাহস জুগিয়েছে।
তোমাদের সবার মধ্যে অন্তর্জানের বল আছে। একটা প্রশ্ন করি : তোমাদের মধ্যে কয়জন কমসেকম একবার জীবনে অভিজ্ঞতা করেছ যে যখন কারো সম্বন্ধে ভাবছ, ফোন বাজলো এবং ঠিক সেই ব্যক্তি লাইনে আছে? অথবা কোন নতুন জায়গায় গেলে এবং মনে হল যে তুমি সেখানে আগে এসেছো? অথবা এই রকম অন্তর্জানের ঘটনা?
(উপস্থিতের ৮০%-এর বেশী মানুষ হাত তুললো)
দ্যাখো, এগুলি হল অন্তর্জানের মুহূর্ত যা তুমি জীবনে আকস্মিকভাবে উপলব্ধি করেছো। এই মুহূর্তগুলিতে তুমি আকস্মিকভাবে ধ্যানাবস্থায় চলে যাও। এই মুহূর্তগুলিতে তোমার সত্তা তোমার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। কিন্তু তুমি কি কর? তুমি এইসব ঘটনাকে সমস্থানিক বা আকস্মিক যোগাযোগ বলে মনে করে গ্রাহ্য কর না ও নিজের সত্তাকে উপেক্ষা কর। নিজের সত্তার উচ্চতর মাত্রাকে পুরদস্তর উপেক্ষা কর। ৮০% মানুষের যা হয়েছে তা সমস্থানিক (coincidence) কিভাবে হয়?
একদম পরিষ্কার করে বোঝ: অন্তর্জানের এই মুহূর্তগুলি তোমার সুপ্তশক্তির স্পষ্ট প্রমাণ। তুমি যদি তাকে মেনে নাও ও উৎসাহ দাও, তাহলে তোমার সত্তার উচ্চতর মাত্রাকে প্রকাশ করতে পারবে।
লেসার ও মেসার (LASER and MASER) ক্ষেত্রে নোবেল প্রাইজ প্রাপ্ত বিজ্ঞানী ডঃ চার্লস্ টাউন্সের সাথে একবার ভোজন করার সুযোগ হয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, 'কি করে এটা হল? কিভাবে এটা আবিষ্কার করতে পারলেন?' তিনি সুন্দরভাবে উত্তর দিলেন, 'আমি ওয়াশিংটনের পার্কে বসেছিলাম আর হঠাৎ আমার মধ্যে কিছু একটা ঘটল। হঠাৎ সিদ্ধান্তটি আমার কাছে প্রকাশিত হল। আমি সাথে সাথে তা লিখে রাখলাম। তারপর বুঝলাম আমার একটা সমস্যা আছে। আমার কাছে সিদ্ধান্তটি আছে কিন্তু পদক্ষেপগুলি নেই! আমি কারও কাছে তা উপস্থাপন করতে পারলাম না, কারণ আমি কেবল সিদ্ধান্তটি জানি; পদক্ষেপগুলি জানি না। তারপর আমি বসলাম ও যুক্তিগত পদক্ষেপগুলিকে পেলাম।'
খালি চার্লস্ টাউন্সই নয়, সুবিদিত বিজ্ঞানী এলবার্ট আইনস্টাইন পর্যন্ত বলেছেন, 'আমার যা কিছু নতুন উপলব্ধি হয়েছে, তা অন্তর্জান থেকেই এসেছে, বুদ্ধি থেকে আসে নি।' অতি সুন্দরভাবে তিনি বলেন, 'অন্তর্জানী মন এক পবিত্র উপহার, আর যৌক্তিক মন এক প্রভুভক্ত ভৃত্য।' আমরা এমন এক সমাজ সৃষ্টি করেছি যা ভৃত্যকে সম্মান করে এবং উপহারকে ভুলে গেছে।
আমরা বিশ্বাস করি কি না করি, গ্রহণ করি কি না করি, অন্তর্জান বলে একটা জিনিষ আমাদের ভিতরে আছে। আইনস্টাইন তাকে উপহার বলেছেন কারণ তিনি জানতেন না যে এটাকে নিয়মিতভাবে ধরে রাখা যায় কিনা। তিনি নিশ্চিত ছিলেন না কখন এটা হতে পারে। কিন্তু প্রাচ্যের মহান যোগীবৃন্দ বারংবার বলে গেছেন যে তোমরা এটা সর্বদাই পেতে পার। অন্তর্জানকে উপহার বলে ভাবতে হবে না। তুমি তাকে পাবার জন্য কাজ করতে পার। এটা তোমার জীবনের এক অংশ হতে পারে।
বুদ্ধি ছাড়িয়ে যখন তোমার অন্তর্জান হয়, তোমার সমস্ত সত্তা সুসংহত হয়। তখন তুমি তোমার সর্বোচ্চ শিখরে। সর্বোচ্চ শিখরে এলে কিছু একটা খুলে যায়। একে তুমি বলতে পার বিস্ময়কর প্রকাশ বা অন্তর্জান বা অন্য কিছু। যোগীবৃন্দ বারংবার বলেছেন যে এটা একটা বিজ্ঞান। তুমি যদি তোমার সত্তাতে অবিশ্রাম উপলব্ধ অন্তর্জানের এই শক্তির সুরের সাথে সুর মিলিয়ে থাকতে পার, তুমি তবে তা নিজের জীবনে নিয়মিতভাবে উপযোগ করতে পার।
অন্তর্জান তোমার সত্তার শক্তি। এই বিশুদ্ধ শক্তি যখন অচেতন স্তর থেকে প্রবাহিত হতে থাকে, তখন তোমার শারীরিক, মানসিক ও আবেগগত নিরাময় হয়। নিরাময় করা ছাড়াও তা চাপ (স্ট্রেস) কমায় এবং তোমাকে অবিলম্বে নির্ণয় নিতে সাহায্য করে।
স্বতঃস্ফূর্ততার সাথে তোমার সংগৃহীত তথ্যের কোন সম্পর্ক নেই; তার সাথে কিভাবে তথ্য প্রসেসিং (data processing) করছ তার সম্পর্ক আছে।
একই তথ্য বা ডাটা, একই জ্ঞাপন বা ইনফর্মেশন, নানাভাবে প্রসেস্ করা যায়। বুদ্ধিতে সীমাবদ্ধ না হয়ে, এই ডাটা তুমি কিভাবে প্রসেস্ কর এবং কিভাবে সিদ্ধান্তে আস, তা অন্তর্জান সম্বন্ধীয়। বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতি দ্বারা আমরা নিজেদের তৈরী করতে পারি এবং অন্তর্জানের শক্তির সাথে সুর বাঁধতে পারি।
এই প্রক্রিয়াগুলিকে আমরা ধ্যান বলি। নিজের সত্তার উচ্চতর শক্তির সাথে সুর বাঁধার জন্য প্রাচ্যে আমরা ধ্যান শব্দটি ব্যবহার করি। সত্তার এই শক্তি সবসময় আমাদের তার অভিজ্ঞতা পাবার জন্য আমন্ত্রণ করে।
যখনই সময় পাবে, নিজেকে নিয়ে বসো এবং নিজেকে লক্ষ্য কর। আমরা সর্বদা অপরকে সাক্ষাৎ করার জন্য সময় দিই, কিন্তু কখনই নিজেকে তা দিই না! যদি ঠিক নিজেকে নিয়ে বসো, দেখবে যে তোমার সত্তার কিছু অংশ প্রকাশিত হতে চাইছে, আরও বেশী কিছু করতে চাইছে, কিন্তু তুমি কখনই তোমার সত্তার সেই অংশকে সুযোগ বা সময় দাও না।
আমরা আমাদের বুদ্ধিতে জড়িয়ে যাই। আমরা ভাবি আমাদের বুদ্ধিই চূড়ান্ত বা চরম, কিন্তু যোগীরা বারবার প্রমাণ করেছেন যে বুদ্ধিকে ছাড়িয়ে অন্য জায়গায় যাওয়া সম্ভব।
আমাদের শরীরের অভ্যন্তরের শক্তি-কেন্দ্রগুলি
যদি আমরা বুঝি যে মন কিভাবে কাজ করে, অচেতনে মজুত গভীরভাবে খোদিত স্মৃতিগুলির ভার কিভাবে খালি করা যায়, নতুন ভার কিভাবে আর না ওঠানো যায় এবং কিভাবে আমাদের সত্তার সুপ্তশক্তিকে জাগরিত করে অন্তর্জান-অঞ্চলে প্রবেশ করা যায়, তবেই আমরা এক মাস্টারের মত বাঁচব, ভৃত্যের মত নয়।

এখানে এই চার্টটি দেখো। একটি মানুষের ছবিতে সাতটি চিহ্ন দেখছো। সবাই দেখতে পাচ্ছো কি? ঠিক আছে। মানুষের আকারে এই সাতটি চিহ্নকে ‘চক্র’ বলা হয়।
আমাদের শরীরে চক্রগুলি অতিসূক্ষ্ম শক্তিকেন্দ্র। তারা আমাদের শরীরে শক্তির সাতটি চাকা।
আমাদের ভাবনা অনুযায়ী কিন্তু আমাদের কেবল একটা শরীর নেই। আমাদের আছে সাতটি শরীর - শক্তি-শরীর। আমি প্রথম তিনটি এখন ব্যাখ্যা করব।
প্রথম শরীর - যেটা দ্বারা এখানে এসেছো, যেটাতে চলাফেরা করছো, কথা বলছো, লিখছো - এটাকে বলে ‘জাগ্রত শরীর।’
পরেরটা হল ‘সূক্ষ্ম শরীর’ - যেটাকে তুমি স্বপ্নাবস্থায় ব্যবহার কর। এই শরীরকে তুমি স্বপ্নে নানা স্থানে ভ্রমণ করার জন্য ব্যবহার কর। স্বপ্নে তুমি নিজেকে বিভিন্ন জায়গায় দেখ। স্বপ্নে কখনও নিজেকে এমন জায়গায় দেখ যেখানে জাগ্রত অবস্থায় কদাপি যাও নি।
তৃতীয় শরীর হল ‘কারণ শরীর।’ এটাকে গভীর নিদ্রার সময় তুমি ব্যবহার কর। এই শরীর চলাফেরা করে না।
এই পরের দুটো শরীর জাগ্রত শরীরের দৈর্ঘ্য বরাবর সাতটি বিন্দুতে মিলিত হয়। এই সাতটি বিন্দুকে চক্র বলা হয়। এই সাতটি হল প্রধান চক্র। এছাড়াও অন্য বহু গৌণ-চক্র আছে, কিন্তু এই সাতটি গুরুত্বপূর্ণ চক্র আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দায়ী।
বহুদিন আগে বৈদিকযুগে এই চক্রগুলির আবিষ্কার হয়। অনেক আধ্যাত্মিক স্তবে এই চক্রগুলির নামের উল্লেখ আছে। আজ বিজ্ঞান
প্রমাণ করেছে যে প্রতিটি চক্রের পাশে একটি করে গ্রন্থি বা গ্ল্যান্ড আছে যা সেই চক্রের সাথে সম্বন্ধিত। এই সাতটি চক্র গ্ল্যান্ডগুলিকে শক্তিপ্রদান করে।
এই সাতটি চক্র আমাদের শারীরিক, মানসিক ও আবেগগত কাজকর্মকে গভীরভাবে প্রভাবিত করে। তাদের অনেক শক্তি। তারা শক্তিকেন্দ্র এবং যদি তাদের শুদ্ধ ও জাগ্রত অবস্থায় রাখা যায়, তারা আমাদের এক সুস্থ ও পরমানন্দ জীবনযাপনে সাহায্য করে।
এই চক্রগুলির মধ্যে কোন একটির অসন্তলিত (imbalance) অবস্থাই অসুস্থতা, কারণ আমাদের শরীর ও মনের শিকড় আছে আমাদের অন্তরে, আমাদের চেতনাতে। চক্রগুলিকে সুস্থ অবস্থায় রাখলে আমরা আমাদের শারীরিক ও মানসিক স্তরে এক রূপান্তর ঘটাতে দেখি।
তোমাদের একটা ছোট গল্প বলি :
প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা বাই-প্লেন বা ছোট প্লেন এশিয়ার কোন এক সুদূর আদিবাসী অঞ্চলে পরিত্যক্ত হয়। আদিবাসীরা জীবনে কখনও প্লেন দেখে নি। সবাই খুব বিস্ময়ে উত্তেজিত হল ও বহু লোক তার পাশে জড় হল। তারা অবাক হল যে জিনিষটা কি? সবাই নিজের মতামত দিতে থাকলো। সর্বশেষে তারা সবাই একমত হল, যেহেতু জিনিষটার চাকা আছে, সেটা একটা গরুর গাড়ীই হবে! নতুন গরুর গাড়ী সম্বন্ধে খবরটা গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামে অনেক উৎসব চলতে থাকল এবং জোয়াল দিয়ে বাই-প্লেনটার সাথে দুটো বলদ জুড়ে দিয়ে নতুন গরুর গাড়ীকে সারা গ্রামে প্রদর্শন করানো হল।
কিছুদিন পর এক তরুণ আদিবাসী শহর থেকে পড়াশুনা শেষ করে সেই গ্রামে ফিরল। সে বাই-প্লেনটা দেখল। সে তাকে ভালভাবে দেখলো ও ভিতরে ঢুকে পরীক্ষা করল, সুইচ ও গিয়ার নিয়ে নাড়াচাড়া করল। হঠাৎ ইঞ্জিন চালু হয়ে গেল! কোনরকমে সে তাকে নিয়ন্ত্রণ করে মাটিতে কিছুদূর চালাতে পারল আর গ্রামবাসীরা তা দেখে হতবাক। ছেলেটি ট্রাক্টার ব্যবহার হতে দেখেছিল আর সবাইকে বলল যে নতুন জিনিষটি গরুর গাড়ী নয়, সেটা এক প্রকার ট্রাক্টর।
গ্রামে আবার উৎসব হল আর বাই-প্লেনটি ট্রাক্টর হিসাবে ব্যবহৃত হতে থাকল!
কয়েক দিন পরে এক অবসরপ্রাপ্ত সামরিকবাহিনীর পদকর্তা বা আর্মি-অফিসার গ্রামে এলো। সে দেখল একটি বাই-প্লেন ট্রাক্টর হিসাবে ব্যবহৃত হচ্ছে আর তাই দেখে খুব অবাক হয়ে গেল। সে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করল যে এটা ট্রাক্টর নয়, এটা উড়তে পারে, নাম প্লেন।
তারা তাকে বিশ্বাস করতে অস্বীকার করল, কারণ তারা তো কেবল পাখীদের উড়তে দেখেছে! আর্মি-অফিসার প্লেনের ভিতরে ঢুকল এবং প্লেনটা একটু উড়িয়ে মাটিতে নেবে এল।
গ্রামবাসীরা বিস্ময়ে হতবাক। তখন তারা জিনিষটার আসল সম্ভাবনা ও সুপ্তশক্তি বুঝল।
বোঝ : মানুষ এমন খুব সুন্দর এক নির্মাণকৌশল যে উড়তে পারে। কিন্তু আমরা আমাদের পুরো সম্ভাবনা জানি না। নিজের সম্বন্ধে আমাদের ধারণা সীমিত। আমাদের মধ্যে বেশীর ভাগ মানুষই গরুর গাড়ী হয়ে থাকি, সহজপ্রবৃত্তি-স্তরে, আবেগের কাছে সমর্পিত হয়ে।
যখন আমরা বেশীরভাগ সময়ে বহির্জগতের বাড়ী, গাড়ী, পেশা ও অন্য প্রাথমিক জিনিষের সাথে নিজেদের জুড়ে রাখি, আমরা আমাদের শরীরকে গরুর গাড়ীর মত ব্যবহার করি। আমরা কেবল সহজপ্রবৃত্তি -স্তরে কাজ করি এবং খুবই ভারী অচেতন মন নিয়ে থাকি।
তদুপরি আমরা শিল্পকলা, সৃজনশীলতা, দর্শন এবং অন্যান্য বিষয় যাতে কেবল মন নয়, হৃদয়েরও প্রয়োজন, তা নিয়ে থাকলে আমরা নিজেদের শরীরকে ট্রাক্টর হিসাবে প্রয়োগ করি। আমরা আমাদের ভিতরে কিছুটা পরিতৃপ্তি পাই। যে মানুষ একটা কাব্যের জন্ম দিয়েছে সে এক সাধারণ মহিলার বাচ্চা জন্ম দেওয়ার চেয়ে বেশী খুশী হবে। মহিলাটির ক্ষেত্রে সৃষ্টি হয় পাকস্থলীর নীচে জরায়ু থেকে, কবি সৃষ্টি করে হৃদয় থেকে এবং তাই কবির পরিতৃপ্তি বেশী। এই প্রকার মানুষেরা বুদ্ধি-স্তর থেকে কাজ করে।
অবশেষে মানুষ আধ্যাত্মিকতায় প্রবেশ করলে সত্য জ্ঞানের জন্য তৃষ্ণার্ত হয় এবং বোঝে যে সে নিজেই চূড়ান্ত অস্তিত্ব -শক্তির (existential energy) শারীরিক প্রকাশ। সে তখন শরীরকে প্লেন হিসাবে ব্যবহার করে। জীবনমুক্ত মাস্টারেরা তাঁদের শরীরকে প্লেন হিসাবে ব্যবহার করেন। তাঁরা সর্বদাই পরমানন্দে থাকেন। তাঁরা গরুর গাড়ী ও ট্রাক্টরের সমস্ত দুর্দশা থেকে উত্থান করেন এবং স্বচ্ছন্দে ওড়েন। তাঁরা অন্তর্জান-স্তরে কাজ করেন।
একটা প্লেন বা উড়োজাহাজ হতে গেলে কি করতে হবে? গ্রামবাসী ও আর্মি-অফিসারের মধ্যে কি প্রভেদ? প্লেনটি তা মনে করিয়ে দেয়। প্লেনে কিছুই যোগ বা বিয়োগ করা হয় নি। তার কোন বস্তুগত পরিবর্তন করা হয় নি। তাহলে পার্থক্য কি ছিল?
জ্ঞান। প্লেন সম্বন্ধীয় জ্ঞান। গ্রামবাসীরা জানতো না যে যন্ত্রটিতে এমন নির্মাণকৌশল আছে যে তাকে ঠিক করে চালাতে পারলে সে উড়তে পারে। কিন্তু আর্মি-অফিসার তা জানত, ব্যাস, এটাই পার্থক্য। যে কৌশলে তারা যন্ত্রটিকে ব্যবহার করে, তাতে প্রথমে সেটা হয় গরুর গাড়ী, পরে ট্রাক্টঁর এবং সবশেষে একটা উড়োজাহাজ।
একইভাবে আমাদের ভিতরেও ‘চক্র’ বলে কিছু নির্মাণকৌশল বা গিয়ার আছে যা অসীম শক্তির কেন্দ্র। তাদের প্রতিটি আমাদের ভিতরের একেকটি আবেগের সাথে যুক্ত আছে। যদি আমরা ঠিক করে আবেগগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখি, আমরা উড়োজাহাজ হয়ে কাজ করতে পারব।
মৌলিক আবেগগুলির মধ্যে কয়েকটার বিজ্ঞান যদি আমরা বুঝি, আমরা আমাদের বর্তমান গভীর অচেতন অবস্থা সম্পর্কে অবহিত হতে পারি। তারপর নিজেদের অচেতনতার ভার থেকে মুক্ত করতে পারি এবং আমাদের সত্তার উচ্চতর মাত্রাগুলিতে যেতে পারি।
চক্রগুলির কোন শারীরিক অস্তিত্ব নেই। সেগুলি এক অধিবিদ্যামূলক (metaphysical) রূপায়ণ, কারণ এগুলি সূক্ষ্মদেহে আছে, স্থূল শরীরে নয়। কিরলান ফটোগ্রাফিতে চক্রগুলির ছবি নিয়ে তাদের সূক্ষ্মদেহে অস্তিত্বের প্রমাণ করার চেষ্টা হয়েছে।
এটা প্রমাণিত হয়েছে যে মানুষ নকারাত্মক আবেগে ভুগলে, সেই আবেগের সাথে সংশ্লিষ্ট চক্র কোটের বোতামের মত ছোট হয়ে যায়। কিন্তু ব্যক্তিটি যখন একই আবেগের সকারাত্মক ভাব পায়, তার চক্রটি গাড়ির চাকার সাইজে প্রসারিত হয়। চক্র অর্থাৎ শক্তিকেন্দ্রগুলিকে আমাদের আবেগসমূহ এইভাবে প্রভাবিত করে।
নকারাত্মক ভাবনা দ্বারা চক্রগুলিতে আমাদের শক্তিপ্রবাহ বিঘ্নিত হয়ে আছে এবং আমাদের তা জানা নেই।
বোধ ঃ কীটের মত মাটিতে চলার জন্য মানুষের সংকল্পনা করা হয় নি; তাকে আকাশে ওড়ার জন্য তৈরী করা হয়েছে। গ্রামবাসীরা ঠিক যেভাবে জানত না যে যন্ত্রটি উড়তে পারে, মানুষও জানে না যে সে উড়তে পারে। মানুষ সর্বদা ভাবে যে জীবনমুক্ত মানুষেরা বিশেষ গুণসম্পন্ন এবং দূরে দাঁড়িয়ে তাঁদের সম্ভ্রম ও শ্রদ্ধা করাই মানুষের কর্তব্য। সে কখনই তাঁদের মত হতে চায় না। আমি এখন তোমাদের বলি : বাস্তবিক তুমি যদি অন্তর্জগতে সফল হতে চাও, তুমি তা পারবে, সে যা কিছু হোক না কেন। সমস্যা হল তুমি বিশ্বাস কর না যে তুমি তা পেতে পার। ঠিক যেভাবে গ্রামবাসীরা বিশ্বাস করে নি যে যন্ত্রটি উড়তে পারে, তুমিও বিশ্বাস করতে চাও না যে তুমি আসলে আরও উচ্চতর জিনিষ পাবার জন্যই নির্মিত।
অভিজ্ঞতা থেকে শিখো না, বুদ্ধি থেকে শেখো!
একটা ছোট্ট গল্প:
একটি ছোট মেয়ে পিয়ানো শেখে। সে শিক্ষকের দেওয়া পিয়ানোর পাঠ নিয়ে খুব বিব্রত ছিল। একবার মেয়েটি এক দক্ষ পিয়ানো-বাদককে পিয়ানোতে এক সুন্দর সুর বাজাতে দেখে। মেয়েটি তাকে কিছুক্ষণ দেখে জিজ্ঞাসা করে, ‘স্যার, বাইচান্স আপনার হাতে কি আমার চেয়ে বেশী আঙ্গুল আছে?’
আমরা সবসময় ভেবে থাকি যে আমরা সঠিক গুণসম্পন্ন নই। সত্য হল, আমাদের যা দরকার তা সবই আমাদের কাছে ইতিপূর্বেই আছে। আমরা খালি সেগুলিকে কার্যকরভাবে প্রয়োগ করতে জানি না। আমরা বেশীরভাগই গরুর গাড়ী বা ট্রাক্টঁরের মত নিজেদের সম্ভাবনাকে প্রদর্শন করি। আমরা জানি না যে এটা একটা উড়োজাহাজ। উড়বার শক্তি তোমার মধ্যে আছে, কিন্তু তা সবসময় সুপ্ত থাকবে যদি না তুমি আবেগ সম্বন্ধীয় বিজ্ঞান শেখ।
এই কয়েক দিনে তোমার মৌলিক আবেগসমূহ সম্বন্ধে এক স্বচ্ছ অন্তর্দৃষ্টি হবে।
এক মাস্টার তাঁর চরম অভিজ্ঞতা সম্বন্ধে কথা বলেন। তিনি চরম কর্তৃত্ব নিয়ে কথা বলেন কারণ তাঁর চরম অভিজ্ঞতা হয়েছে।
সাধারণত আমরা এই ধারণার বশবর্তী যে কেবল বয়স ও অভিজ্ঞতা সহকারে পরিপক্কতা হয় ও মানুষ প্রস্ফুটিত হয়।
মাস্টারেরা জ্বলন্ত উদাহরণ যে পরিপক্ব ও বিকশিত হবার জন্য সময়ের প্রয়োজন নেই। তোমাদের আরেকটু বোঝাতে দাও।
ছেলেবেলায় খেলনাতে খুব আসক্ত ছিলে, ঠিক কিনা? যদি তোমার কাছ থেকে কেউ খেলনা নিয়ে নিলে তুমি কিভাবে সাড়া দিতে?
তুমি চেঁচিয়ে কেঁদে উঠবে যেন তোমার সমস্ত জীবন ওই খেলনার উপরে নির্ভর করে, ঠিক? কিন্তু এখন যেহেতু বড় হয়েছ, কেউ খেলনা নিয়ে নিলে কি একই ভাবে সাড়া দেবে? তুমি কি অস্থির হবে? না! তুমি খেলনার সাথে আর জুড়ে নেই। যখন তুমি জ্ঞানপ্রাপ্ত হও, স্বাভাবিকভাবে পরিপক্কতা ঘটে।
এই প্রকার জ্ঞান ও পরিপক্কতা, যদিও আমরা ভাবি বয়সের সাথে আসে, আসলে শারীরিক বয়সের সাথে তাদের কোন সম্পর্ক নেই; তাদের সম্পর্ক মানসিক বয়সের সাথে। মানুষের মানসিক বয়স হিসাব করার জন্য গবেষণা হয়েছে। তাতে দেখা গেছে যে গড়পড়তা মানুষের মানসিক বয়স চৌদ্দর বেশী নয়!
শারীরিক বয়সের ওপরে নির্ভর করলে মানুষকে সমস্ত সম্ভাব্য অভিজ্ঞতা লাভ করতে হবে, সমস্ত সম্ভাব্য ভুল করতে হবে এবং অভিজ্ঞ ও পরিপক্ক হয়ে উঠতে হবে।
এটা এরকম :
আমরা দীপশিখা ছুঁলে শিখি যে এতে আঙ্গুল পুড়ে যায়। তারপর আমরা স্টোভের আগুনে হাত দিই ও শিখি যে স্টোভের আগুনও হাত পোড়ে। সিগারেটের আগুনে হাত দিয়ে শিখি যে তাতেও আঙ্গুল পোড়ে। তারপর কয়লার আগুন ছুঁয়ে দেখি যে তাও পোড়ায়।
বিভিন্ন প্রকার আগুন ছুঁয়ে আমরা শিখি যে সব প্রকার আগুনই হাত পোড়াতে পারে। যে সময়ে আমরা এই সিদ্ধান্তে আসি আমাদের শ্মশানঘাটে গিয়ে পোড়ার সময় হয়ে গেছে! এটাকে বলে অভিজ্ঞতা দিয়ে শেখা, বয়সের সাথে জ্ঞান অর্জন করা। এইসব শিখতে জীবনকাল চলে যায়। বয়স বাড়তে বাড়তে তুমি শেখো - তোমার নিজের মন্থর গতিতে।
অন্যদিকে, প্রথমবার আগুন ছুঁয়ে যদি তুমি বোঝ যে সব রকম আগুনই পোড়াতে পারে , তুমি তখন বুদ্ধিমান! এটা শেখার জন্য বয়সের দরকার নেই। খালি বুদ্ধির প্রয়োজন। এটা তোমার মানসিক বয়স নিদর্শন করে। তাই আম রা বলি যে প্রাজ্ঞতার (wisdom) সাথে শারীরিক বয়সের কোন সম্পর্ক নেই। এটা নির্ভর করে যে তুমি কতটা বুদ্ধিমান ও বিভিন্ন জিনিষ বোঝার জন্য অন্তরের বুদ্ধিকে কতটা প্রতিপালন করেছ।
তোমাদের জীবনের ঘটনা দিয়ে এবার বোঝাই :
ছাত্রাবস্থায় কলেজে ভাব যে চাকরী পেলে সুখী হবে। চাকরী পাবার পর কিন্তু নিজেকে অতটা সুখী মনে কর না। তখন নিজেকে সান্ত্বনা দাও যে বিয়ে করলে সুখী হবে।
বিয়ে করার পর ভাব যে বাচ্চা হলে সুখী হবে।
প্রতিটি বাসনার পিছনে তুমি দৌড়াও এই ভেবে যে বাসনাটি তৃপ্ত হলে সুখী হবে। এইভাবে তুমি জীবনের শেষে চলে যাও এবং বোঝ যে তোমার কোন বাসনাই তোমাকে প্রকৃত পরিতৃপ্তি দিতে পারে না। তখন তুমি আধ্যাত্মিকতা ও ধ্যানের দিকে দৌড়াও ! এটা সেই মানুষের জীবন যে শারীরিক বয়স ও অভিজ্ঞতা দ্বারা শেখে।
যে মানুষ মানসিক বয়সে বয়স্ক, সে বুদ্ধি দিয়ে শেখে; সে তার প্রথম বাসনা থেকেই স্বচ্ছভাবে বুঝে যায় যে কোন বা সনা তৃপ্ত হলেও প্রকৃত সুখ দেয় না। সেখানেই পার্থক্য। সে সম্পূর্ণরূপে দেখে ও সামগ্রিকভাবে বিচার করে। সে জানতে পারবে যে আসল পরিতৃপ্তি অন্তর থেকে আসে, বহির্জগতের বস্তু থেকে নয়।
এই প্রাজ্ঞতা লাভ করার জন্য তোমার শারীরিক দিক দিয়ে বয়স্ক হবার দরকার নেই, তোমার কেবল বর্তমানে থাকা দরকার, ব্যাস। বর্তমানে থাকলে অস্তিত্বই তোমাকে শেখাবে। অস্তিত্ব সবচেয়ে মহান শিক্ষক। আমরা যখন বর্তমানে থাকি না, যখন আমরা অতীত ও ভবিষ্যতের মধ্যে সবসময়ে ছুটে বেড়াই, আমরা শেখার জন্য আমাদের মিষ্টি-সময় নিতে থাকি, এটাই ব্যাপার।
বুদ্ধ, আদি শংকরাচার্য, ভগবান শ্রী রামানা মহর্ষি এবং স্বামী বিবেকানন্দ, ইতিহাস রচনাকারী এই জীবনমুক্ত মানুষেরা সবাই অল্প বয়সেই জীবনমুক্ত হয়েছিলেন। তাই বোঝ যে বয়সের সাথে আধ্যাত্মিকতা বা শিক্ষার কোন সম্পর্ক নেই।
তাই বলা হয় যে, ‘তুমি যেমনটি, তোমার বয়সও তেমনটি।’ তার মানে তোমার বয়স হল তোমার মানসিক-বয়স। তোমার বয়স তোমার পরিপক্কতার সাথে যুক্ত, শারীরিক বয়সের সাথে নয়। তোমার ৭০ বৎসর বয়স হতে পারে, কিন্তু তোমার বোধ হয়ত কেবল এক ২০ বছরের মানুষের মত। অথবা তুমি ১৮ বছরের হতে পার, কিন্তু পরিপক্কতা ও বোধশক্তি দেখাচ্ছ ৮০ বছরের মানুষের মত। তাই কেবল বয়সে বড় বলে শ্রেষ্ঠতা দেখাতে পার না।
শ্রী রামকৃষ্ণ পরমহংসের সরাসরি শিষ্য স্বামী ব্রহ্মানন্দের একটি সুন্দর গল্প আছে :
একদিন স্বামী ব্রহ্মানন্দ বৃন্দাবনে ধ্যান করছিলেন। এক ভক্ত এসে তাঁকে একটি মূল্যবান কম্বল অর্পণ করে গেল । স্বামী ব্রহ্মানন্দ কিছুই বললেন না। তিনি নীরবে সব প্রত্যক্ষ করছিলেন। কয়েক ঘন্টা পরে, একটা চোর এলো, কম্বলটা দেখল এবং সেটাকে নিয়ে গেল। তাতেও স্বামী ব্রহ্মানন্দ একইভাবে নীরবে প্রত্যক্ষ করতে থাকলেন, কোন প্রতিক্রিয়া ছাড়াই! পাওয়াতে বা হারানোতে তিনি কোন পার্থক্যই দেখলেন না।
ভগবান রামানা মহর্ষির জীবনেও একটি অনুরূপ গল্প আছে :
আশ্রমে একদিন কিছু চোর এল। তারা যৎসামান্য যা পেল তা নিল, এমনকি যাবার সময় তারা মহর্ষিকে একটি ধাক্কাও দিয়ে গেল। শোনা যায় যে ভগবান কোন প্রতিক্রিয়া দেখান নি, এমনকি এই ঘটনায় তাঁর শ্বাসের গতিও পরিবর্তন হয় নি! তিনি ঘটন্যায় একেবারেই অনুত্তেজিত ছিলেন।
আমরা যখন নিছক দ্রষ্টা হয়ে যাই, আমাদের মন স্রেফ এক হাতিয়ার হয়ে যায়। আমরা তখন তাকে ইচ্ছামত ব্যবহার করতে পারি; নতুবা, মন সহজেই আমাদের তার গোলাম বানিয়ে দিতে পারে। যখন দরকার তুমি যদি তোমার মনকে প্রয়োগ করতে পার , তুমি মনকে ফেলে দিতে শিখেছ! আর তুমি এক মাস্টার হয়ে গেছ!
তাই এই কয়েক দিন আমরা শিখব আবেগ নিয়ন্ত্রণ করা ও জীবনের দ্রষ্টা হয়ে থাকা; আমাদের অন্তর্দেশে নিজেকে কেন্দ্রীভূত করা এবং তার পরিধিতে শৃংখলতার সাথে কাজ করা।আমরা দেখব কিভাবে এক মানসিক গঠন সৃষ্টি করা যায় যা খোদিত স্মৃতিসমূহ থেকে মুক্ত। এই খোদিত স্মৃতিসমূহ অচেতন অবস্থায় ভুল সিদ্ধান্ত নেবার জন্য দায়ী। আমরা দেখব কি করে আমাদের অন্তর্জ্ঞানের শক্তিকে আহরণ করা যায়; কি ভাবে অচেতন থেকে চেতনে ও তারপর অতি-চেতনে (super-conscious) যাওয়া যায়; কিভাবে সহজপ্রবৃত্তি থেকে বুদ্ধি ও তারপর অন্তর্জ্ঞানে যাওয়া যায়; কিভাবে আমাদের ভিতরের আনন্দ-ফোয়ারাকে জাগানো যায়!
পরের সেশনে দেখা হবে।
ধন্যবাদ।
