প্রথম অধ্যায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
মিথস্ক্রিয়া
তোমাদের সবাইকে ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে সুস্বাগত্ম্।
তোমরা সবাই এখানে কিছু আশা প্রত্যাশা নিয়ে এসেছো , জ্ঞান বাড়াবার জন্য, জীবনে নতুন দিশা পাবার জন্য, জীবনটা আরও ভালভাবে কিভাবে বাঁচা যায় তা দেখার জন্য।
বিষয়ে প্রবেশ করার আগে তোমাদের কিছু বলতে চাই, যাতে তোমরা এখানে আসার ফলস্বরূপ সবচেয়ে বেশী করে লাভ অর্জন করতে পার।
প্রথমে মনকে খালি করো!
এখানে আসার আগে তুমি হয়ত: বহু জায়গায় গিয়েছ, অনেক লেক্চার শুনেছ, নানা কলাকৌশল (technique) অভ্যাস করেছ।
তা সব ঠিক আছে। খালি একটা জিনিস, যখন এখানে ব'সে আছ, একদম পুরোপুরি 'এখানে'-ই অবস্থান কর, ব্যাস।
অন্য জায়গায় যত জ্ঞান আগে সঞ্চয় করেছ তা রেখে দিয়ে এসো এবং তারপর এখানে এসো। বাইরে একটা বোর্ড দেখেছ, 'জুতো ও মন বাইরে রাখা' হয়তো অবাক হয়েছ এর মানে কি। এর মানে - যেভাবে বাইরে জুতো রাখলে, সেভাবে নির্ণয় নিয়ে মনটাকেও বাইরে রেখে এসো! সঞ্চিত সমস্ত জ্ঞান তোমার জুতোর পাশে রেখে তারপর ভিতরে এসো। ফেরার সময় তা নিয়ে যেতে পার। চিন্তা কোরো না, কেউ তা নিয়ে নেবে না। তা একদম সুরক্ষিত থাকবে। তোমার জুতো হয়তো কেউ নিয়ে যেতে পারে, কিন্তু তোমার মন? কেউ তা ছোঁবেই না, আমি তা গ্যারান্টি দিচ্ছি! মানুষ তার নিজের মনকেই সামলাতে পারে না, তারা কোনভাবেই তোমারটা ছোঁবে না।
খালি মন নিয়ে এলে তোমার কোন পূর্বসংস্কার (prejudice) থাকবে না আর আমি যা বলছি তা পূর্ণরূপে আত্মভূত করতে পারবে। যদি নিজের জ্ঞান নিয়ে আসো, তাহলে সারাক্ষণ আমার প্রত্যেকটা কথা তুমি যা জানো তার সাথে অথবা আগে কারো কাছে যা শুনেছো তার সাথে তুলনা করতে থাকবে। এতে আমি কি বলতে চাইছি তা ধরতে পারবে না। তুমি আমার কথা তখনই আত্মভূত করতে পারবে যখন তুমি তোমার ভিতরের জায়গা খালি রাখবে। তুমি যদি পুরো ভরা থাকো তো আমাকে রাখবে কোথায়?
ছোট্ট গল্প :
পাশ্চাত্যের এক পণ্ডিত প্রফেসর জাপানে এক জেন-মাস্টারের (Zen-master) সাথে দেখা করতে যায়। প্রফেসর বহু বিষয়ে নানা রিসার্চ (অনুসন্ধান) করেছিলেন। আধ্যাত্মিকতা ভালভাবে বুঝতে ও তার সম্বন্ধে আরও জ্ঞান অর্জনের জন্য সে মাস্টারের কাছে আসে। মাস্টারের বাড়ীতে পৌঁছে সে দ্যাখে যে মাস্টার চা বানাচ্ছেন। মাস্টার তাকে দেখে বসবার ইঙ্গিত দিলেন ও চা বানাতে থাকলেন। প্রফেসর বসল ও কিছুক্ষণ পরে বকবক করতে লাগল - তার নিজের ব্যাকগ্রাউণ্ড সম্বন্ধে, তার অধ্যয়ন, আবিষ্কার ও বিশ্বভ্রমণ সম্বন্ধে, বিভিন্ন মানুষের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা সম্বন্ধে, নানা বিষয়ে তার সিদ্ধান্ত সম্বন্ধে, ইত্যাদি ইত্যাদি। মাস্টার চা বানানো শেষ করে দুজনের মধ্যে দুটি কাপ রাখলেন। এবার তিনি প্রফেসরের কাপে চা ঢালতে থাকলেন। তিনি ঢালতেই থাকলেন, চা উপচিয়ে যেতে থাকল। প্লেট চায়ে ভরে গেল ও চা টেবিলে বইতে লাগলো। প্রফেসর কি হচ্ছে তা দেখছিল এবং নিজেকে আর সামলাতে না পেরে চেঁচিয়ে বলল, 'মাস্টার, আপনি কি করছেন? চা ঢালা বন্ধ করুন। কাপ তো উপচিয়ে পড়ছে!' মাস্টার থামলেন ও শান্তভাবে বললেন, 'তোমারও তো একই অবস্থা।' প্রফেসর ধাক্কা খেল, কিন্তু বুঝল যে মাস্টার তাকে কি বলতে চাইছেন। প্রফেসর চায়ের কাপের মত পুরো ভর্তি! মাস্টার তাকে যাই বলতে চাইবেন তা খালি বাইরে উপচিয়ে পড়বে, তার ভিতরে যাবে না। প্রফেসর মাস্টারের একটা কথাতেই বুঝে গেল যে মাস্টার তাকে কি বলতে চাইছেন।
তাই বোঝ : যদি সত্যিই কিছু লাভ করতে চাও তো খালি কাপের মত হয়ে যাও। পুরোপুরি উন্মুক্ত ও গ্রহণোন্মুখ হও। শিশুর মত সরল ও উৎসুক হও, স্পঞ্জের মত হও, শুষে নেওয়ার জন্য তৈরী; তা হলেই অনেক হবে।
তিন প্রকার জ্ঞান
তুমি দ্যাখো, তিন রকম জ্ঞান আছে। প্রথম হল, বৌদ্ধিক (intellectual) জ্ঞান - মন সম্বন্ধীয় জ্ঞান। এর জন্য তোমার শুধুমাত্র মনের দরকার, আর কিছুই না। তুমি যদি মনোযোগী হও ও যদি তোমার ভাল স্মরণশক্তি থাকে, তাহলে যথেষ্ট। যদি যুক্তি ভাল প্রয়োগ করতে পার, যদি একটু সাধারণ বিচারবুদ্ধি (common sense) দিয়ে তুমি জিনিসগুলিকে সংযুক্ত করতে পার এবং বোঝ,
তা হলেই হবে। এই প্রকার জ্ঞান তোমরা স্কুলে লাভ কর, বই মারফৎ। গণিত ও বিজ্ঞান শেখার জন্য তোমার মন যথেষ্ট। তুমি মহান গণিতজ্ঞ বা বৈজ্ঞানিক হতে পার।
দ্বিতীয়টি হৃদয়ের জ্ঞান। এখানে তোমায় হৃদয়কে ব্যবহার করতে হবে, খালি মন নয়। শিল্প, সঙ্গীত, নৃত্য, কাব্য - এসবের মধ্যে পড়ে। খালি মন ব্যবহার করলে কিছুই হবে না। হৃদয়কেও ব্যবহার করতে হবে। ছবি আঁকতে , কবিতা লিখতে, গান গাইতে, তোমাকে অনুভূতিশীল হতে হবে। এগুলো সবই সৃষ্টি, তোমার হৃদয়ের অভিব্যক্তি। কোন অনুভূতি ছাড়া একটা কবিতা লিখতে পার কি? একমাত্র মন দ্বারা কোন শিল্পী চিত্রাঙ্কন করতে পারে কি? না! তাকে নিজেকে হৃদয়ের সাথে জুড়তে হবে, তাহলেই সে সাবলীলভাবে বয়ে চলবে।
মন দ্বারা তুমি কতগুলি পয়েন্ট নিতে পার, কিছু কৌশল যার দ্বারা কবিতা লেখা বা ছবি আঁকা যায়। কিন্তু শেষে জিনিষটাকে হৃদয় থেকেই আসতে হবে।
তৃতীয়টি আধ্যাত্মিক জ্ঞান - মন বা হৃদয়ের জ্ঞান নয়, এটা তোমার সত্তার (being) জ্ঞান! আসলে এটাকে জ্ঞান বলা যায় না; এটা তোমার যুক্তির ঊর্ধ্বে এক গভীর উপলব্ধি। এটি শেখানো যায় না, কোথাও কুড়িয়ে নেওয়াও যায় না। এটা হতে পারে এক গভীর ভাবের আদান-প্রদান (communion) থেকে - সত্তাস্তরে (being level)।
আমি সর্বদা বলি : আমি তোমাদের আধ্যাত্মিকতা শেখাতে পারি না, কিন্তু তুমি শিখতে পার! সত্তাস্তরে আমার এই কথাগুলি আত্মভূত করে তুমি শিখতে পার - শক্তি বা এনার্জী যেভাবে শোষিত হয়। মাস্টারের শব্দগুলিতে এত প্রচণ্ড শক্তি যে তুমি চাইলে তা তোমাকে ভেদ করে তোমার সত্তাস্তরকে স্পর্শ করবে। এতে এমন এক রূপান্তর হতে পারে যা কেবল মনের কথা এবং হৃদয়ের অনুভূতি দিয়ে হয় না।
আমি যখন বলি, আমি বলি আমার পরমসত্যের অভিজ্ঞতা থেকে, আমার সত্তা (being) থেকে। তাই তুমি যখন শুনবে, তুমি সর্বতোভাবে শোন, তোমার সত্তা থেকে শোন। তা হলে তুমি এই কথার পিছনে থাকা অভিজ্ঞতার ঝলক পেতে পার। আমি এখানে তোমাদের কথা শোনাতে আসি নি। তোমাদের কথার ঊর্ধ্বে নিয়ে যেতে এসেছি। তোমরা যদি এখানে সূক্ষ্ম সচেতনতা (acute awareness) ও নীরবতা নিয়ে থাকো, তাহলে কথার ঊর্ধ্বে যেতে পারবে এবং নিজের সত্তার ঝলক পাবে।
বিশ্বাস রাখো ও উন্মুক্ত হও
ঠিক আছে, আমরা আমাদের বসার ব্যবস্থার একটু পরিবর্তন করি। নিজের আত্মীয়, বন্ধু বা পরিচিতদের পাশে বোসো না। চেনো না, জানো না, এমন মানুষের পাশে বসো। চেনা মানুষের সাথে বসলে আমি যখন বলছি , তখন তোমরা দৃষ্টি বিনিময় করতে পার বা কথা বলতে পার। অপরিচিতের সাথে বসলে, নিজের উদ্যমে আমাকে আরও ভালভাবে আত্মীভূত করতে পারবে।
আরেকটা ব্যাপার : যখন সেশন্ চলবে, একটা সুন্দর প্রবাহ হতে থাকবে, তখন এক শক্তি বা এনার্জী সৃষ্টি হবে ও ঘরটিকে স্পন্দিত করবে, তোমার ও আমার মধ্যে এক গভীর যোগাযোগ ঘটবে। দেরী করে এসে তাতে ব্যাঘাত সৃ ষ্টি কোরো না। সেই প্রবাহ বিঘ্নিত হবে। যেন সুন্দর হাই-ওয়েতে স্পীড-ব্রেকারে গিয়ে পড়লে। স্পীড-ব্রেকার (প্রতিবন্ধ) একটা ছোট বাধা। কিন্তু তাকে অতিক্রম করতে গেলে তোমার গতি ধীরে করতে হবে, তারপর তার ওপর দিয়ে চল, অতিক্রম করে আবার গতি বাড়াও। সাবলীল প্রবাহ তো বিঘ্নিত হয়ে গেল।
আর দয়া করে সব মোবাইল ফোন সুইচ অফ্ (বন্ধ) কর। সেগুলো আজকাল আরেকরকম স্পীড-ব্রেকার! আসলে সেগুলো যাত্রাটা ঝাঁকুনিতে ভরিয়ে দেবে, যেন একটার পর আরেকটা স্পীড-ব্রেকার! আমি নিশ্চিত যে এখানে তোমাদের সবার কাছে সেলফোন আছে!
তারপর, তোমরা যখন এখানে আছ, একদম গম্ভীর ও জড়বৎ হয়ে থেকো না। আন্তরিকভাবে শোন, উন্মুক্ত মন নিয়ে শোন। এটা আশা কোরো না যে প্রথম সেশনেই ভগবান উপলব্ধি করবে! সহজ ও হাল্কা মেজাজে থাকো, কোন প্রত্যাশা কোরো না, তুমি অনেক কিছু গ্রহণ করতে পারবে।
পরের জিনিষ : নির্ণয় নিয়ে তোমার সামাজিক পরিচয়টিকে বাইরে রেখে এসো। এখানে থাকার সময় এক সাধারণ মানুষ হবার চেষ্টা করো। আশ্রম এবং মাস্টারের উপস্থিতি এক অতি উত্তম গবেষণাগার বা ল্যাবরেটোরী, যেখানে নিজেকে নিয়ে গবেষণা করা যায়, আমিত্ব (ego) বিসর্জন দেওয়া যায়, নানা ভ্রান্তি দূর করা যায়, বোঝা যায় যে তুমি অস্তিত্বেরই (existence) এক সুন্দর অংশ। তাই তুমি যদি সমাজে বড় কেউ হও, এখানে সাধারণ হবার চেষ্টা করো ও সবার সাথে হৃদয় দিয়ে মেশো। কেবল আমার কথাই নয়, মেলামেশার প্রতিটি মুহূর্ত, এখানে অবস্থান করার প্রতিক্ষণ, তোমার মধ্যে রূপান্তর ঘটাতে পারে। তোমাকে শুধুমাত্র
সচেতন থাকতে হবে, ব্যাস।
একটা ছোট গল্প :
এক বৌদ্ধ সাধু ছিলেন, তিনি ছিলেন মুক্ত পুরুষ। একদিন জাপানের এক রাজ্যপাল তাঁকে দেখতে এলো। রাজ্যপাল তার ভিজিটিং কার্ড মাস্টারকে পাঠালো। তাতে লেখা ছিলো, ‘জাক-সান - জাপানের রাজ্যপাল।’ মাস্টার কার্ডটার দিকে একবার তাকিয়ে বললেন, ‘এই বুদ্ধুর সাথে আমার কোন কাজ নেই! তাকে এখুনি চলে যেতে বলো!’ জেন মাস্টার কারো মন বা আমিত্ব ভেঙ্গে দেবার জন্য খুবই রূঢ় হতে পারেন। তাঁরা কর্কশ শব্দ ব্যবহার করতে কখনও ইতস্তত করেন না। তাঁদের শব্দের শক্তি আমিত্বকে সাবলীলভাবে ভেদ করে ও মানুষকে রূপান্তরিত করে। শিষ্য রাজ্যপালকে তার কার্ড ফিরিয়ে দিল ও মাস্টারের কথা হুবহু শোনালো। রাজ্যপাল কার্ড দেখে বুঝতে পারলো। সে বুদ্ধিমান ছিল, শুধু বুদ্ধিজীবী নয়! সে শান্তভাবে কার্ডে লেখা ‘জাপানের রাজ্যপাল’ কেটে ফেললো এবং কার্ডটি শিষ্যকে ফিরিয়ে দিলো। শিষ্য এবার কার্ডটি মাস্টারকে দিলে তিনি বললেন, ‘তাকে ভিতরে নিয়ে এসো!’
উপাধি, পদবী এসব লেবেল সমাজই আমাদের ওপর সেঁটে দেয়। আমরা ভাবতে থাকি আমরা হচ্ছি সেই লেবেলগুলো। ভুলে যাই যে আমরা এই লেবেল নই, আমরা আরও গভীর কিছু। লেবেলগুলো আমাদের খুব ভাল লাগে। কিন্তু মাস্টারের সান্নিধ্যে এই লেবেল নিয়ে কখনও যাওয়া যায় না। এই লেবেল নিয়ে তুমি কদাপি অস্তিত্বকে জানতে পার না। মাস্টার হলেন অস্তিত্বের এক মানবরূপ।
রাজ্যপাল যা করেছিল তাকে ভুল বলা যায় না। সামজিক সৌজন্যবিধি অনুযায়ী রাজ্যপাল ঠিকই করেছিলো। কিন্তু মাস্টারের কাছে আমিত্ব পিছনে ফেলে যেতে হয়, আর সচেতনতাকে অবলম্বন করতে হয়।
মাস্টার ও অন্বেষণকারীর (seeker) মধ্যে কিছু একটা হয়। তাঁরা অন্তর্জগতের কিছু জিনিষ একসাথে শেয়ার করেন। এটা যখন ঘটে, বহির্জগতের লেবেল তাতে ব্যাঘাত ঘটায়। নিজব্যক্তিত্ব বিস্মৃত হওয়াই আধ্যাত্মিকতা, ব্যক্তিত্ব তো সামাজিক ব্যাপার। আমরা এখানে এসেছি আমাদের স্বতন্ত্র-অস্তিত্বকে পাবার জন্য, আমাদের স্বাভাবিক প্রকৃতিকে ফিরে পাবার জন্য, মাতৃগর্ভে উপভোগ করা একাকীত্বকে পাবার জন্য। অস্তিত্বের সাথে আমাদের সংযোগকেই তো পেতে হবে ও একমাত্র তাকেই উদ্যাপন করা প্রয়োজন।
পরীক্ষা করতে সিদ্ধান্ত নাও!
যখন আমার কথা শুনবে, দুভাবে তোমাদের মন কাজ করবে। এক সন্দেহ নিয়ে, দুই বিশ্বাস নিয়ে।
সন্দেহ বুদ্ধিজীবী মনের পথ। সন্দেহ থাকলে, গ্রহণ করার পথে অনেক যুক্তি ও তর্ক আসবে। এটা হলে পুরো ব্যাপারটাই তুমি ধরতে পারবে না।
আর বিশ্বাস? সোজাffসুজি বিশ্বাস করলেও তুমি ধরতে পারবে না। শোন, তোমাকে কাউকেও বিশ্বাস করতে হবে না, আমাকেও না। তথাকথিত বিশ্বাসীরা সবচেয়ে দুর্বল মানুষ, কারণ বিশ্বাস ছাড়া বাঁচতে গেলে অনেক সাহস চাই। বিশ্বাস না থাকলে তোমার কাজকে সমর্থন করার জন্য কোন আশ্রয় থাকে না। বিশ্বাস নেই অর্থ যেন তাৎক্ষণিকভাবে ব্যবহারোপযোগী কোন পরিকল্পনা নেই, যা থেকে কি ভাবতে হবে ও কিভাবে করতে হবে, এসব উপদেশ পাওয়া যায়। বিশ্বাস বিনা থাকার জন্য অনেক সাহস চাই, কারণ তোমাদের তখন সবকিছুর জন্য নিজের বুদ্ধির ওপরে ভরসা করতে হবে আর এতে তোমরা নিজেদের অনিশ্চিত ও নিরাপত্তাহীন মনে করতে পার।
সন্দেহ ও বিশ্বাস - একই মুদ্রার দুই পিঠ - মুদ্রাটি যেন মন। অনেক গভীরে, তোমার বড় সন্দেহ কিছু বিশ্বাস নিয়ে থাকে এবং তোমার অগাধ বিশ্বাসেও কিছু সন্দেহ থাকে - আমি এটা তোমাদের জোড় দিয়েই বলছি।
তাহলে আমরা কি করব? কি করে শুনব?
একদম খোলা মন নিয়ে শোন, পরীক্ষা করার জন্য তৈরী থেকে, ব্যাস। যখন তোমরা পরীক্ষা করার জন্য তৈরী হয়েছ, তার মানে শিক্ষাগুলি ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে যাচ্ছ। আমি যদি বলি, ‘সূর্য পূর্বদিকে ওঠে’, তোমার সন্দেহ বা বিশ্বাস করার দরকার নেই। পরদিন সকালে উঠে নিজে সেটা পরীক্ষা করে দেখতে পার।
সেটাই ঠিক পথ। খোলা মনে জিনিষগুলিকে গ্রহণ কর আর আমি যা বলছি তা প্রতিটি মুহূর্তে উপলব্ধি কর। বিশ্বাসের দরকার
নেই। পরখ করার ইচ্ছাই যথেষ্ট। আমি যা বলছি তা হাইপোথেসিস্ হিসাবে গ্রহণ কর, জীবনে তা কাজে লাগাও আর নিজে দ্যাখো তা কাজ করে কিনা। আপেলটি সুস্বাদু কিনা জানতে গেলে বিশ্বাস বা সন্দেহের প্রয়োজন নেই। একটি কামড় দাও , জানতে পারবে!
খোঁজ থামাও, তুমিই তো আনন্দ!
প্রাচীন ঋষি ও মাস্টারেরা বলেছেন যে মানুষের আসল প্রকৃতি হল আনন্দ। পৃথ্বীগ্রহে সময়কালে অনেক মাস্টার ঘটেছেন । বুদ্ধ, যীশু, কৃষ্ণ বা মহাবীর - তাঁদের সকল বাণীর সারমর্ম কিন্তু একই। তাঁরা সবাই বলেছেন যে মানুষের আসল প্রকৃতি আনন্দ এবং সেই আনন্দের সাথে সংযোগ স্থাপনের প্রক্রিয়া তাঁরা দিয়ে গেছেন।
তাঁদের প্রকাশ হয়ত আলাদা আলাদা, কিন্তু তাঁদের বাণী বা শিক্ষা ছিল অভিন্ন। অবশ্যই বারবার মানুষেরা এই বাণী হারিয়ে ফেলে, কারণ তারা মাস্টারের বাণী না নিয়ে কেবল মাস্টারের সাথে এঁটে থাকে। এই কারণেই পৃথ্বীগ্রহে এত অন্ধ-গোঁড়ামি, ধর্মীয় যুদ্ধ ও আরো নানা কিছু হয়ে চলেছে।
যাই হোক সব মাস্টারের একই বাণী যে আনন্দ মানুষের অন্তরেই আছে এবং মানুষের সমস্ত প্রচেষ্টা হল ভিতরের এই আনন্দকে খুঁজে বার করা। কিন্তু সামাজিক নিয়ন্ত্রণ ও বিভ্রান্তিতে মানুষ তার উদ্দেশ্য ভুলে যায় আর এই আনন্দ বহির্জগতে খুঁজতে থাকে - বস্তুগত জিনিষে, নামে, আকারে, সমাজের দেওয়া লেবেলে, সম্বন্ধে, সম্পর্কে, পেশাগত উন্নতিতে, কিসে নয়।
একটা ছোট গল্প :
এক বৃদ্ধ তার পরিবারের সাথে সিনেমা দেখতে গিয়েছিল । সিনেমা সবে শুরু হয়েছে আর লোকটি অন্ধকারে মেঝেতে কিছু খুঁজতে লাগলো। তার পাশে বসা নাতনী বিরক্ত হল ও দাদুকে জিজ্ঞাসা করলো সে মেঝেতে কি করছে। সে বলল, ‘সোনা, আমার চ্যুইংগামটা পড়ে গেছে।’ বাচ্চা মেয়েটা আরও বিরক্ত হয়ে বলল, ‘দাদু, ছেড়ে দাও। আমরা পরে আরও চ্যুইংগাম কিনে নেবো। এখন সিনেমা দেখো।’ বুড়ো বলে, ‘আমার সেই চ্যুইংগামটাই চাই।’ মেয়েটা বলল, ‘দাদু, ছেলেমানুষি কোরো না। আমরা আরও চ্যুইংগাম কিনে নেবো।’ বৃদ্ধ বলে, ‘কিন্তু সোনা, আমার দাঁত তো ওতে আছে!’
দ্যাখো, আমরা আসলে একটা জিনিষ খুঁজছি, কিন্তু অন্য কোন নামে খুঁজছি! আমরা কত রকম নামে খুঁজছি। কিন্তু সেগুলো সব পাবার পরেও মনে হয় কিছু একটা পাই নি। ভিতরে একটা বিশেষ শূন্যতা। বোঝার চেষ্টা কর, এই শূন্যতা আছে কারণ আমরা আসলে আনন্দ অন্বেষণ করছি, কিন্তু আমরা তাকে অন্য নামে নানা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তাই আমরা কখনই পরিতৃপ্তি পাই না। আমাদের সত্তা ডাক দিচ্ছে, আমরা শুনি না। আমরা আমাদের সত্তাকে পুরোপুরি অবজ্ঞা করি কারণ আমরা বহির্জগতে ভীষণভাবে ডুবে আছি।
সত্তাকেন্দ্রিক না হয়ে আমরা পূর্ণতা উপলব্ধি করতে পারি না , পরিতৃপ্তি লাভ করতে পারি না। আমরা হয়ত বহির্জগতের কাজকর্মে ভরে আছি, কিন্তু পরিতৃপ্ত হই নি। আর পরিতৃপ্ত না হবার জন্য, ভিতরে একটা শূন্যতা থেকে যায় এবং বহির্জগতে আমরা আবার খোঁজ করতে থাকি। সত্তাকেন্দ্রিক হলে, বহির্জগতে আমরা যাই করি না কেন, প্রতিটি মিনিট আমরা পরিতৃপ্ত থাকব। কারণ পরিতৃপ্তি আমরা কি করছি তা থেকে আসে না, আসে ভিতর থেকে, সত্তা থেকে।
তাই মাস্টারেরা বারবার কি বলছেন তা গভীরে ঢুকে দেখা দরকার। অবিশ্রাম খোঁ জার চেয়ে মাঝে মাঝে থেমে মাস্টারের কথার সত্যতার এক আবছা আভাস পাওয়া বেশী ভাল। কেবল খুঁজতে থাকলে তুমি তো এক পথিক হয়েই থেকে যাবে ।
পথিকের এই ধারণা যেন ‘বইটা ওঠানোর চেষ্টা, কিন্তু ওঠানো হচ্ছে না!’ ‘বইটা ওঠানোর চেষ্টা বলে কিছু হতে পারে কি? ওঠাও বা উঠিও না। ওঠানোর চেষ্টা কিভাবে করতে পার? যখন তুমি বলছ যে তুমি বইটা ওঠানোর চেষ্টা করছো, তুমি নিজেকে ঠকাচ্ছ! তুমি অন্যদের ঠকাতে পার না কারণ তারা জানে যে এটা সম্ভব নয়।
এইভাবে যাদের টাকাকড়ি করার ক্ষমতা নেই, তারা বলে যে যেহেতু তারা সৎ তাই তারা টাকাকড়ি করতে পারে না। সত্য হ’ল - তাদের ক্ষমতা নেই; কিন্তু তারা অন্য নানা কারণ দেখিয়ে তার ন্যায্যতা প্রতিপাদন করতে থাকে।
একইভাবে আমরা যখন আসল আধ্যাত্মিকতায় ডুব দিতে পারছি না , আর যদি সেইসময় আমরা আমাদের অজ্ঞানতা স্বীকার না করতে পারি, আমরা আমাদের নিজেদের দর্শনশাস্ত্র সৃষ্টি করি আর সবাইকে বলি, ‘আধ্যাত্মিকতা সম্বন্ধে সবই জেনেছি, জীবনমুক্তি এই পেলাম বলে।' আমরা আমাদের আমিত্বকে এইভাবে বাঁচিয়ে রাখি। সত্য ও নিজের মাঝে আমরা এই অন্বেষী-আমিত্বকে বসিয়ে রাখি।
মোটরকারে যেভাবে শক্-অ্যাব্সর্বার (ঝাঁকুনি-রোধক) আমাদের রাস্তার ঝাঁকুনি থেকে বাঁচায়, অন্বেষী-আমিত্ব ঠিক তেমনি আমাদের বাস্তবতা থেকে দূরে রাখে। সত্য ও আমাদের মাঝে তা বাফারের (সংঘাত-রদকারী) কাজ করে। এই বাফারের আরামে আমরা খুশী হয়ে সিদ্ধান্তে আসি যে সারা জীবন আমরা অন্বেষী হয়ে ছিলাম!
এই ক'দিন যা বলছি, পুরো সচেতনতার সাথে তা শোন আর তার সারমর্ম বোঝ। তাহলে তুমি তোমার ভিতরের রূপান্তরের জন্য এক আকাশ সৃষ্টি করতে পারবে। নয়ত : তুমি খালি কথাই সঞ্চয় করতে থাকবে আর সবসময় খুঁজেই থাকবে। তোমার মধ্যে রূপান্তর না ঘটলে সব কথাই বৃথা। গভীর সচেতনার সাথে দ্যাখো, একমাত্র তবেই রূপান্তর সম্ভব হবে।
আরেকটা জিনিষ পরিষ্কার করে বোঝ : এই হলঘরে হাজার লোক থাকলেও, আমি কিন্তু তোমাকেই বলছি। যখন 'তোমাকে' বলছি, তার মানে 'তো' 'মা' 'কে।' তোমাদের প্রত্যেকের সাথে একটা সুতা দিয়ে সংযোগ করা হয়েছে ; তাই অন্যদের কি বলছি তা প্রয়োগ করতে যেও না; তুমি তাহলে পুরো জিনিষটা নাগালে পাবে না।
সাধারণতঃ আমরা স্বাস্থ্য সম্পর্কে শুনলে, আমরা সাথে সাথে তা নিজের ওপরে প্রয়োগ করি আর দেখি আমরা কি অবস্থায় আছি, আমরা দেখি আমাদের কোন রোগের লক্ষণ আছে নাকি, যা কিনা এক্ষুণি শুনলাম। আমি স্কিন্ বা ত্বক সম্বন্ধে বললে, নিজেদের ত্বক অনুভব করবে; হার্ট বা হৃৎপিণ্ড সম্বন্ধে বললে নিজের হার্টের ধুকধুকানি শুনতে থাকবে। কিন্তু আধ্যাত্মিকতা সম্পর্কে শুনলে , আমরা তা অপরের ওপরে প্রয়োগ করি! আমাদের পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী সবার ওপরে - কিন্তু নিজের ওপর কখনই নয়! সমস্যা হল আমি যাই বলি না কেন, তুমি ভাবো, 'ও! এসব আমি নিজে ভাল জানি। এই কথাটা আমার পতির জন্য। মাস্টার এটা বলছেন যাতে আমার পতি নিজেকে পরিবর্তন করতে পারে। আশা করি সে ঠিক করে কথাটা শুনেছে।'
যখন আমি দুশ্চিন্তার কথা বলি, তুমি ভাব তোমার মা কত দুশ্চিন্তা করে। তুমি ভুলে যাও যে তুমি নিজে কত দুশ্চিন্তা কর ! তোমাকে বলছি - কারণ তুমি দুশ্চিন্তা কর। হয়ত: তোমার মা তোমার চেয়েও বেশী দুশ্চিন্তা করে, কিন্তু সেটা এখানে পয়েন্ট নয়।
বোঝ যে প্রতিটি শব্দ তোমার জন্য। রূপান্তর ঘটানোর শক্তি নিয়ে শব্দগুলো তীরের মত আসবে। ওগুলি এড়িয়ে যেও না। অন্যরা বুঝতে পারছে কিনা সেদিকে নজর দিয়ো না।
যদি তুমি সবই বুঝে থাকো, তাহলে তো তোমার কোন দুশ্চিন্তা, অতৃপ্তি, ব্যথা, ভয়, কামনাবাসনা, ঈর্ষা বা আমিত্ব এসব নেই, ঠিক কিনা? কিন্তু তুমি এগুলোতে ভরে আছো। তা প্রমাণ করে তোমার আত্মশুদ্ধি হয় নি। প্রথমে জানো যে তুমি জানো না। তাহলে কমপক্ষে তুমি জানো যে তুমি জানো না! তুমি যদি নাই জানো যে তুমি জানো না, তাহলে তো তুমি জানই না যে তুমি জানো না!
প্রশ্ন : কিন্তু আমরা তো নিজেদের জানার পথে এগিয়ে চলেছি, তাহলে এই সময় হয়ত: আমরা কিছুটা জানি ......
উত্তর : তোমাদের একটা কথা বলি : গভীর আধ্যাত্মিক উপলব্ধিতে, কোন পথচলা নেই। সেটা একটা ক্ষণের অভিজ্ঞতা, ব্যাস। আমাদের সমস্ত তথাকথিত 'জানা' ব্যাপারটা খালি আমাদের ভিতরে স্থান তৈরী করছে যাতে পুরোপুরি জানা যায়। কিন্তু অ বশেষে গভীর ভাবে দেখতে গেলে, হয় 'আমরা জানি' অথবা 'আমরা জানি না।' আমরা আরও বেশী করে জানতে থাকলে আমরা আরও পরিষ্কার করে জানতে পারি যে আমরা জানি না! সেটাই যথেষ্ট। এটাই আমাদের আসল জানার দিকে উদ্বুদ্ধ করবে।
ভগবত গীতার প্রথম পরিচ্ছেদ হল অর্জুন-বিষাদ-যোগ। এখানে অর্জুন তার বিষাদ বা দুঃখ কৃষ্ণকে বলে যাচ্ছে আর কৃষ্ণ নীরবতা পালন করে আছেন। সবশেষে যখন অর্জুন সমর্পণ করে বলে, 'আমি কিছু জানি না!' তখন সে কৃষ্ণের কথা ধ্যান দিয়ে শোনার জন্য প্রস্তুত হল।
কৃষ্ণ ও অর্জুন বন্ধু ছিল এবং তারা কয়েক শতবার একসাথে অনেক স্বচ্ছন্দ্যের অবস্থায় ছিলো, কিন্তু ভগবৎ গীতা আগে বলা হয় নি।
কেন?
কারণ, আগে অর্জুন গীতা শোনার জন্য পরিণত হয়নি! যখন সে উচ্চারণ করল, 'আমি জানি না', তখন সে জানার যোগ্য হল। আধ্যাত্মিক পথে অগ্রসর হবার পথে মৌলিক শর্ত হ'ল পরিষ্কার করে জানা যে তুমি জানো না। এটাই সঠিক জানার পথে প্রথম পদক্ষেপ।
তাই প্রশ্ন কর এবং উত্তর শুনে নিজের সন্দেহ দূর কর। তা শুনে অন্যেরও লাভ হবে। একমাত্র তুমি প্রশ্ন করলেই জিনিষগুলো বাস্তবিকভাবে কাজে লাগানো যায় এবং তা তোমার জীবনোপযোগী হবে।
তোমাদের মধ্যে কেউ ভাবতে পার যে প্রশ্ন করলে নিজেকে বোকা দেখাবে। তাহলে শোন, যদি প্রশ্ন কর তাহলে তোমাকে খালি বোকা দেখাবে; কিন্তু প্রশ্ন না করলে যে তুমি বোকা হয়েই থাকবে ! তাই কোন কিছু যদি মানতে বা বুঝতে না পার, হাত তোল আর সন্দেহ দূর করে নাও।
প্রশ্ন : এই ক'দিনে আমরা আমাদের সমস্ত নকারাত্মকতাকে ধ্বংস করে নতুন জন্ম নিতে চাই ...
উত্তর : ভাল করে বোঝ : পৃথ্বীগ্রহে কোন ধ্বংসই হবে না। খালি রূপান্তর হবে। তোমার সমস্ত নকারাত্মক ভাব যেমন রাগ , দ্বেষ, কামনাবাসনাকে রূপান্তরিত করা যায় পবিত্রপ্রেম, কৃতজ্ঞতা ও করুণার মত সকারাত্মক ভাবনাতে।
সমাজ সর্বদা তোমাকে শেখায় নিজেকে বিভাজন ও ধ্বংস করতে। সমাজ কখনও তোমাকে সুসংহত (integrated) হতে শেখায় না। তুমি ও তোমার মাঝে এক কীল বা গোঁfabricজ লাগিয়ে সমাজ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। উচ্চ -নীচ - সমাজ সর্বদা তোমার সাথে এই ভাষায় কথা বলে। সে তোমাকে ভাবায় যে তুমি নিকৃষ্ট ও তোমাকে নিজের সাথে লড়ায়।
সমাজ তোমার ওপরে তখনই কর্তৃত্ব করতে পারে কেবল যখন তোমার ভিতরটা বিভ্রান্তিতে ভরা থাকে। তাই সমাজ তোমাকে প্রথমে মনে করায় যে তুমি ভাল নও আর পরে তার প্রতিকার নিয়ে আসে। সেইজন্য তুমি এইরকম হীন ভাষায় কথা বলতে শুরু কর।
একটা ছোট গল্প :
একটা লোক সর্দিতে ভুগছিল। সে ডাক্তারের কাছে ওষুধ নিতে গেল। একদম সাধারণ সর্দি। ডাক্তার তাকে কিছুক্ষণ
দেখে বলল, ‘এক কাজ কর। রাত্রে কিছুক্ষণ বাইরে বেরিয়ে গায়ে ঠাণ্ডা হাওয়া লাগাও। তারপর ফিরে এসো।'
রোগী গেল ঘাবড়িয়ে। সে বললো, ‘কিন্তু ডাক্তার! তাতে তো আমার নিমোনিয়া হয়ে যাবে।'
ডাক্তার বলে, ‘হ্যাঁ। আমি নিমোনিয়াকে তাড়াতাড়ি নিরাময় করতে জানি।'
সমাজ তোমাকে কিছু একটা বানিয়ে তারপর তা থেকে কি করে বেরিয়ে আসা যায়, তা শেখায়। বোঝ যে উচ্চ-নীচ বলে কিছু নেই। খালি রূপান্তর আছে। যখন চেতনার সাথে দেখতে শেখো, তুমি আপনা থেকেই রূপান্তরিত হয়ে যাবে। মাষ্টারের কাজ সবসময় এটাই। তিনি তোমাকে নিজের ভিতরে দেখতে ও সুসংহত (integrate) হতে শেখান।
মাষ্টার কখনও বলেন না যে তুমি নকারাত্মক। নকারাত্মক বলে কিছু নেই। যাকে তুমি নকারাত্মক বা সকারাত্মক বলো তা একটা বিস্তৃত-পরিসর বা স্পেক্ট্রামের (spectrum) দুটো চরম সীমা। নকারত্মকের কোন বস্তুগত অস্তিত্ব নেই, যাকে তুমি ধ্বংস করবে। তুমি যদি রূপান্তরিত হও, তুমি স্পেক্ট্রামের উপরের সকারাত্মক শক্তির দিকে ধাবমান হবে, ব্যাস।
আগেই বলেছি, এই রূপান্তর সম্ভব যদি তুমি এখানে যা হচ্ছে সে সম্বন্ধে উন্মুক্ত ও গ্রহণোন্মুখ থাকো।
প্রশ্ন : আমরা অনেক বইতে পড়েছি যে আমাদের মন হল মায়া বা ভ্রান্তি আর আমাদের সব প্রশ্নগুলি ভ্রমমাত্র। দয়া করে এইসম্বন্ধে কিছু বলবেন?
উত্তর : আবার সেই মায়া সম্পর্কিত বিখ্যাত প্রশ্ন! প্রথম জিনিষ : জটিল পড়াশুনা করে নিজেকে গুলিয়ে ফেলো না। দ্বিতীয় : পরিষ্কার করে বোঝ যে মন দ্বারা কিছুই বোঝার নেই। জীবনের রহস্য মন দ্বারা সমাধান করা যায় না। জীবনের উদ্দেশ্য মন দ্বারা জানা যায় না। তাই তারা বলেন যে মন একটি ভ্রম।
জীবনের রহস্যের সমাধানের প্রথম সোপান হল ‘মনকে ফেলে দাও।' যদি মনকে খেলতে দাও, তুমি খেলতেই থাকবে। জন্মের পর জন্ম খেলতে থাকবে। তোমার অন্তরের গভীর তৃষ্ণা অতৃপ্ত থেকে যাবে। হয়তো তোমার অন্বেষী-আমিত্ব তৃপ্ত হবে, কিন্তু তাতে কি হবে? তুমি তো অন্তরে আরও বেশী বিভ্রান্তিতে থাকবে।
তোমার ক্রিয়াকর্মের কেন্দ্র মন থেকে হৃদয়ে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা কর। যদি মনকেন্দ্রিক হও, প্রশ্নের পর প্রশ্ন আসতে থাকবে।
প্রশ্ন দ্বারা জানতে পারবে না। একমাত্র চেতনা দিয়েই জানতে পারবে।
যদি হৃদয়কেন্দ্রিক হয়ে ক্রিয়াকর্ম কর, তোমার মধ্যে সচেতনতা ও উপলব্ধি হবে আর নিজে থেকে তোমার প্রশ্নগুলি দ্রবীভূত হবে বা গলে যাবে; যেমন সূর্যোদয় হলে অন্ধকার মিলিয়ে যায়। তোমার চেতনা হলে, উপলব্ধি হবে এবং প্রশ্ন গলে যাবে।
প্রশ্ন জাগার আগেই তোমার উপলব্ধি হতে থাকবে! এইভাবে প্রশ্ন গলে যাবে। এটা বোঝা শক্ত, কিন্তু একবার একটা অভিজ্ঞতা হলে চেতনা সম্বন্ধে আমি কি বলতে চাইছি তা ঠিক বুঝে যাবে। প্রশ্নগুলি অদৃশ্য হবে এবং উপলব্ধি তোমাকে ক্রমাগত গ্রাস করতে থাকবে।
যদি এইটুকু বোঝ, তাহলে মায়া বা ভ্রান্তির ব্যাপারে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। আমার কথা থেকে বৌদ্ধিক উপলব্ধি ছাড়া ধ্যান তোমাকে চেতনার পদ্ধতিতে যেতে সাহায্য করতে পারে। ঘণ্টার পর ঘণ্টা আমরা মায়া আর ভ্রান্তি সম্বন্ধে কথা বলতে পারি, কিন্তু তুমি তাতে আরও গুলিয়ে ফেলবে।
বরঞ্চ, আমাদের বুদ্ধিমানের মত বেঁচে থাকার জন্য সাহায্যকারী সমাধানগুলি শিখে নেওয়াই শ্রেয়। একটা জিনিষ তোমাদের বলি : যা কিছু মন প্রক্ষেপণ করে, তাই মায়া বা ভ্রান্তি। তাই আমি বলি, মায়া সম্পর্কে জানতে উদ্বিগ্ন হয়ো না। বরং আরও জাগরূক হয়ে, আরও সচেতন হয়ে বাস করার চেষ্টা কর। তাহলে মায়া সম্পর্কে প্রশ্ন প্রাসঙ্গিকতা হারাবে।
আগেও বলেছি, আনন্দ আমাদের মধ্যে অবিশ্রাম ঘটছে। এটাই ধ্রুব সত্য। কিন্তু আমরা আনন্দ-প্রবাহকে লাগাতার গতিরোধ করে রাখি। ফলে, ভুগি। আনন্দ এই নয় যে এটা বাইরে পাওয়া যায় ও পেয়ে নিজের ভিতরে রাখবে। না। আনন্দ তোমার সহজাত প্রকৃতি। যখন পৃথিবীতে এসেছিলে, তুমি তখন আনন্দ-অবস্থায় ছিলে। সমাজ যখন তোমাকে নিয়ন্ত্রণ করা শুরু করল, তুমি তা (আনন্দ) থেকে অনেক দূরে সরে হেলে। তারপর তুমি তাকে ফিরে পাবার জন্য বহির্জগতে খুঁজতে থাকো।
আমরা দেখব এই 'আনন্দ বন্ধ করা'-কে কিভাবে বন্ধ করা যায়। আনন্দ মানে কিন্তু আমি সাধারণ সুখের কথা বলছি না, যে সুখ আমরা দৈনন্দিন জীবনে অনুভব করি। সাধারণ সুখ বহির্জগতে কিছু ঘটার ফল : কোন খুশীর অনুষ্ঠান, কিছু বস্তুগত লাভ, কোন খুশখবর, কোন কার্যকরী সম্বন্ধ - বহির্জগতে কোন বস্তু বা মানুষের সাথে সম্পর্কিত। এইপ্রকার সুখ বাইরের মানুষ বা পরিস্থিতির ওপরে নির্ভর করে। আবার এই প্রকার সুখই দুঃখের দিকে ঠেলে দেয়, কারণ মানুষ ও পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। তারা এক থাকে না। ভিন্ন সময়ে তাদের ব্যবহার বিভিন্ন। আর যখন তাদের ব্যবহার বদলায়, আমাদের সুখও বদলায়!
আমরা যে আনন্দের কথা বলছি তা ভিন্ন। এটা তোমার ভিতরের এক অবস্থা, যা বাইরের জগতের সাথে কোনভাবেই সংযুক্ত নয়। এটা তোমার অন্তঃসার বা মর্মবস্তু, তোমার চিরস্থায়ী অবস্থা। যখন এটা পাবে, তুমি বহির্জগতকে আনন্দপূর্ণ হয়ে লক্ষ্য করতে থাকবে। বহির্জগতে পুরোপুরি অংশগ্রহণ করবে, কিন্তু নিজের আনন্দকে না হারিয়ে।
একটা ছোট গল্প :
এক পরিবারে এক বৃদ্ধ ছিল যে কোনভাবেই সন্তুষ্ট হতো না। তার পরিবারের লোকজন তাকে যতই খুশী রাখার চেষ্টা করুক, সে সর্বদাই জেদি ও বদমেজাজী হয়ে থাকতো। তার ছেলেমেয়ে নাতীনাতনীরা দেখতে আসতো ও তাকে খুশী করার চেষ্টা করত। সব বৃথা। বুড়ো সবসময়েই মেজাজী। হঠাৎ একদিন সে খুব ভদ্র ও প্রফুল্ল হয়ে গেল। এই আকস্মিক পরিবর্তনে তার পরিবার অবাক। তার নাতনী জিজ্ঞাসা করে, 'দাদু, কি করে তুমি হঠাৎ পরিবর্তিত হলে?' বৃদ্ধ জবাব দিলো, 'সারাজীবন আমি একটা পরিতৃপ্ত মন পাবার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সার্থক হলাম না। তাই আমি এখন যেরকম মন, তাতেই সন্তুষ্ট হবার জন্য প্রযত্নশীল হ'লাম।'
সবই তোমার মনের প্রক্ষেপণ (projection)। আমরা ঠিক করতে পারি আমরা কি হতে চাই। সবই তোমার মনেতেই আছে।
মনের সাহায্যেই আমরা আমাদের ভিতর থেকে আসা আনন্দ-প্রবাহ বন্ধ করেছি। এটাই সত্য।
শোন : এক সার্বলৌকিক-চেতনা (universal consciousness) বিশ্বব্রহ্মাণ্ডে ব্যাপ্ত আছে, আর আছে এক ব্যক্তিগত-চেতনা (individual consciousness) যা আমাদের ভরে রেখেছে। এই দুটির মধ্যে সংযোগসাধন করাই মানুষের আসল উদ্দেশ্য। যখন এই সংযোগ ঘটে মানুষকে মুক্ত বলা হয় - সে তখন নিত্যানন্দে (eternal bliss) থাকে। নিত্য মানে চিরন্তন বা অন্তহীন, তাই নিত্যানন্দ মানে অন্তহীন আনন্দ।
সুবিদিত মাষ্টারদের বাণী শ্রবণ করে ও তাঁদের দেওয়া ধ্যানপ্রক্রিয়া অভ্যাস করে আমরা এই সংযোগ সম্পর্কে উত্তরোত্ত র অবহিত হতে থাকি এবং তা অভিজ্ঞতা করার প্রচেষ্টা করি। কারণ একবার এই সংযোগ হয়ে গেলে, বহির্জগৎ ও অন্তর্জগতে সবই সহজ হয়ে যায়!
দুই প্রকার মনুষ্য আছে : যারা অপরের সাথে লড়াই করে ও জেতে এবং যারা নিজের সাথে লড়াই করে জেতে। অন্যের সাথে লড়াই করা বড় সোজা। কোন ব্যাপার নয়। নিজের সাথে লড়া খুবই কঠিন। সাহসী হলে তুমি নিজের সাথে লড়াই করবে ও জিতবে। তুমি যা নও তাকে তুমি বিধ্বস্ত করবে, আর আনন্দময় হয়ে প্রস্ফুটিত হয়ে উঠবে।
নিজের সম্ভাবনা বা সুপ্তশক্তি পূর্ণরূপে উপলব্ধি করাই মানবজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা হয় অন্তর্মুখী হলে এ বং নিজেকে শোধন করতে করতে যথেষ্ট বুদ্ধিমান হয়ে আরও সংগ্রহ করা ও আরও অধিকার করা বন্ধ করলে।
আসলে স্বামী শব্দটির মানে যিনি তাঁর পুরো সম্ভাবনা উপলব্ধি করেছেন। আমাদের পথ্বীগ্রহের সমস্ত অসুবিধাগুলির কারণ হল আমরা আমাদের সম্ভাবনা বুঝে উঠতে পারি নি। চলতি কথায় আছে : সিংহকে সিংহ না হতে দিলে তা শিয়াল হয়ে যাবে। আমাদের আসল সম্ভাবনা বা সুপ্তশক্তিকে চিনতে না দিলে, আমরা তা ভুলপথে প্রকাশ করব - নিজেকে ধ্বংস করবার জন্য বা অন্যদের বিনাশ করার জন্য।
তাই সৃজনশীল শক্তিকে, সুপ্তশক্তিকে, স্বচ্ছন্দ প্রবাহে প্রকাশ করতে দেওয়া উচিত। একদিকে সমাজের সেটা করতে দেওয়া উচিত; অন্যদিকে আমাদেরও তা প্রকাশ করার প্রক্রিয়া জানা উচিত। স্বামী হল সেই ব্যক্তি যিনি নিজের সম্ভাবনা ও সুপ্তশক্তিকে জেনেছেন, যিনি নিজে যা, সেভাবেই নিজেকে প্রকাশ করছেন, যিনি সম্পূর্ণভাবে নিজের সত্তার সাথে সুরে বাঁধা; যিনি আনন্দময়।
তোমার মধ্যে অসীম সম্ভাবনা আছে। বারবার মনোবিদ ও অতীন্দ্রিয়বাদীরা বলেন যে মানুষ তার পুরো সম্ভাবনা বোঝে নি। আমরা কোথায় জিনিষটা ধরতে পারছি না? কোথায় আটকে যাচ্ছি? কেন আমরা আমাদের পুরো সম্ভাবনা উপলব্ধি করতে পারছি না?
আমাদের হালকা হবার ও অনুসন্ধান করার সাহস চাই, ব্যাস। তাহলে সবকিছুর উত্তর পেয়ে যাবো। আন্তরিকভাবে অনুসন্ধান আরম্ভ করলে চেতনার উন্মোচন শুরু হওয়ার অভিজ্ঞতা হবে এবং এই উন্মোচন তোমার ভিতরে এক জগৎ উন্মুক্ত করবে ও তুমি প্রস্ফুটিত হবে।
প্রস্ফুটিত হলে তুমি রাজা হও। রাজার মত এই গ্রহে বাস কর। মানুষের হয়ত সবরকম সম্ভাব্য আরাম, ধন, জ্ঞান ইত্যাদি আছে।
কিন্তু তারা ভিখারী হয়ে থাকবে যদি তারা অন্তর্জগতের সন্ধান না পেয়ে থাকে। নিজের সত্তাকে খুঁজে পাওয়াই ধনী হওয়া।
অন্তর্জগতের সম্পদই আসল সম্পদ।
আমরা বহির্জগতের ঘটনায় এত বেশী জড়িয়ে পড়েছি যে অন্তর্জগৎ সম্পর্কে আমরা একেবারে অজ্ঞ হয়ে থাকি। বহির্জগতের অভিযানে আমরা এত বেশী ব্যস্ত যে আমরা অন্তর্জগতের সুন্দর অভিযানের সুযোগ হারাই। মহান ঋষিগণ ও মাষ্টারেরা তাঁদের জীবনে যে অভিজ্ঞতা পেয়েছেন তার নাগাল পাই না। এই অভিজ্ঞতাই আমি তোমাদের সবাইকে দিতে চাই।
প্রশ্ন : আধ্যাত্মিকতার সংজ্ঞা আপনি সংক্ষেপে কিভাবে দেবেন?
তোমার ভিতরে চারটি জিনিষ প্রস্ফুটিত হওয়াই আধ্যাত্মিকতা : শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সুষম পারস্পরিক সম্পর্ক (smooth inter-personal relationship) এবং স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবার সক্ষমতা। স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবার সক্ষমতাকে আমি দায়িত্বশীলতা (responsibility) বলি।
শারীরিক স্বাস্থ্য মানে রোগমুক্ত থাকা। ডাক্তারের কাছে গেলে সে যেন তোমায় ক্লিনিকালি ভাল আছো বলে ঘোষণা করে।
দ্বিতীয় - মানসিক স্বাস্থ্য : সর্ব প্রকার অবচেতন ও গভীরভাবে খোদিত নকারাত্মক চিন্তার ছক (thought pattern) থেকে মুক্ত হওয়া এবং দুশ্চিন্তা, বেদনা, ঈর্ষা বা পরশ্রীকাতরতা, অসন্তোষ, আমিত্ব, কামনা ইত্যাদিকে জয় করা।
তৃতীয়, তোমার চারিদিকের সমস্ত মানুষের সাথে সুষম পারস্পরিক সম্পর্ক রাখা। কেবল সবার সাথে সহৃদয় হলেই হবে না। কোন চাপ বা বেদনা অনুভব না করে সবার সাথে যে কোন পরিমাণে মিথস্ক্রিয়া করার সামর্থ্য চাই! যে মুহূর্তে চাপ বা বেদনা অনুভব কর, তার মানে তোমার ভিতরে কিছু প্রতিবন্ধক আছে এবং মানসিক স্বাস্থ্যকে তা বাধা দিচ্ছে।
চতুর্থ - স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবার সক্ষমতা, যাকে আমি দায়িত্ব বলি। যখন তুমি দায়িত্ব নিতে সক্ষম হও, যখন তুমি কোনকিছুতে স্বতঃস্ফূর্তভাবে ‘হ্যাঁ’ বলতে সক্ষম হও, তুমি সেই মুহূর্তে প্রসারিত হবে এবং শক্তি তোমার মধ্যে প্রবাহিত হয়ে সে কার্যে তোমাকে সফল করবে! নিশ্চিতভাবে সেই কার্য নির্বাহের জন্য শক্তি প্রয়োগ করাটা তোমার ওপর নির্ভর করে। সেটা করতে থাকলে তুমি প্রসারিত হতে থাকবে।
যদি এই চারটি জিনিষ তোমার মধ্যে প্রস্ফুটিত হয়, তবেই তুমি আধ্যাত্মিক। আর এই প্রস্ফুটন তোমার পেশা, বিবাহিত না অবিবাহিত, কম না বেশী বয়স, তাদের ওপর নির্ভর করে না।
প্রশ্ন : আপনি নিরামিষ বা আমিষ ভোজন সম্বন্ধে কি বলেন?
উত্তর : প্রথমে বলি, চারদিকে আমিষ ভোজন করতে মানা কোরো না। না জেনে মতামত দেওয়া মানে ঝামেলায় জড়িয়ে যাওয়া! কিছু ব্যাপার যুক্তি দিয়ে সমাধান করা যায় না। যদি তাদের আমিষ খেতে বারণ করো তাহলে তারা বলবে যে গাছ ও শাকসবজীরও তো প্রাণ আছে। তাহলে আমরা তা কেন খাই? তাদের কি বলবে? এই তর্কের কোন শেষ নেই।
আমি তোমাদের বলতে পারি : দাঁত সহ মানুষের শরীর পুরোটাই তৈরী হয়েছে নিরামিষ খাবার চিবানো ও হজম করার জন্য। আমি শুদ্ধ শাকাহারী। আমি শাকাহার করি কারণ তা আমার শরীরের জন্য উপযোগী। অনেক মাস্টারেরা আমিষ খেতেন। অবশ্য জীবনমুক্ত মাস্টারেরা যখন বিশেষ কিছু করেন, আমরা তার বিচার করতে পারি না, কারণ তাঁদের কাজ সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না। আমরা তাতে ভুল বুঝতে থাকবো ও পুরো জিনিষটাই হারিয়ে ফেলবো।
একটা অনুরোধ, খাবার অভ্যাস দেখে মানুষকে ভেদ কোরো না এবং মানুষকে আমিষ খাওয়া ছেড়ে দিতে জোর করো না।
একটা ছোট গল্প :
ভারতে টেলিভিশন চালু হবার সময় ভিক্ষুকদের বাড়ীতে একটা নতুন টেলিভিশন কেনা হল। একজন ছাড়া সবাই টেলিভিশনের প্রোগ্রাম দেখতো। যে টেলিভিশন দেখতো না, সে বাড়ীর প্রধানের কাছে গিয়ে নালিশ করতো যে কিভাবে অন্যেরা ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশন দেখছে। অনেকবার নালিশ শোনার পরে প্রধান তাকে বলল, ‘তোমারও কাল থেকে টেলিভিশন দেখা উচিত।’ লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, ‘কেন?’ প্রধান বলল, ‘তুমি না দেখার জন্য খুশী নও আর তাই ক্ষুব্ধ হচ্ছো। তোমার দেখার ইচ্ছা আছে কিন্তু দেখো না ; কারণ তুমি অন্তরে ভাল বোধ করতে চাও। সেটা দমিয়ে রাখার জন্য তোমাকে নালিশ করতে হচ্ছে।’
দেখো, তুমি যদি আমিষ না খাওয়ার জন্য খুশী না হও, তুমি অন্যদের নিরামিষাশী হতে জোর করবে। যখন তুমি কিছুতে পুরোপুরি ঢুকে আছো, তুমি কখনই অপরকে সেটা করতে জোর করবে না। যখন তুমি সেটা সন্দেহ নিয়ে করছ বা পুরো উদ্যমে করছ না , তখনই তুমি অন্যদেরও সেখানে টানবে। পুরোপুরি কিছুতে ঢুকেছ নাকি তা বোঝার জন্য এটা একটা মাপদণ্ড। যখন তুমি পূর্ণ , তুমি তোমাতে পুরোপুরি আছো, তোমার কোন অনুতাপ নেই। তাই তুমি কাউকে বিরক্ত করবে না। তুমি তাদের স্বাধীনভাবে থাকতে দেবে।
আমি বরং বলব যে যারা দিনে এক ঘণ্টা আমিষ খায়, এমন মানুষেরা তাদের চেয়ে ভাল, যারা নিরামিষাশী কিন্তু সর্বদা আমিষ ভোজনের কথা চিন্তা করে!
একটা ছোট গল্প :
এক জেন্-মাস্টার তাঁর শিষ্যদের নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। রাস্তায় একটা নদী পড়লো। সেখানে এক সুন্দরী মহিলা নদীর তীরে দাঁড়িয়ে। মাস্টারকে দেখে মহিলাটি তাকে নদী পার হবার জন্য সাহায্য চাইল। মাস্টার সঙ্গে সঙ্গে তাকে বহন করে নদী পার করে দিলেন এবং মহিলাটিকে ওপারে ছেড়ে এপারে ফিরে এলেন। শিষ্যদের মন তা দেখে চঞ্চল হল ও ভিতর ভিতর জ্বলতে থাকল। শহরের প্রায় কাছে এসে গেলে তারা আর থাকতে না পেরে জিজ্ঞেস করল, ‘মাস্টার,আপনি কিভাবে মাস্টার হয়ে একজন মহিলাকে স্পর্শ করলেন, এমনকি বহনও করলেন?’ মাস্টার উত্তর দিলেন, ‘আমি তাকে সেখানে বহু আগেই ছেড়ে এসেছি। তোমরা তাকে এখনও বহন করছ কেন?’
মাস্টারেরা সব সময়ে প্রশ্নকর্তাকে উত্তর দেন, প্রশ্নকে কখনও নয়। এই গল্পে মাস্টার শিষ্যদের ব্যাখ্যা করে বোঝাতে পারতেন যে জীবনমুক্ত মানুষের কোন লিঙ্গভেদ নেই। কিন্তু তিনি তা করলেন না। তিনি শিষ্যদের বুঝিয়ে দিলেন যে বাধা বা প্রতিবন্ধক শিষ্যদের মনেই আছে, মাস্টারের কাজে নয়!
যদি দ্যাখো যে তোমার আমিষ খাদ্য গ্রহণের খুব ইচ্ছা ও তা ছাড়তে পারছো না , তাহলে তা খেতে থাকো যতক্ষণ না তা নিজে থেকে ছাড়ছ। আমি কিন্তু আমিষ খাদ্য খাওয়ার নির্দেশ দিচ্ছি না। আমার নিজের শরীর, মন ও জীবনের জন্য নিরামিষ খাবার সহায়ক, তাই আমি নিরামিষ খাই। যদি তুমি আমার জীবনশৈলী অবলম্বন করতে চাও, তবে নিরামিশাশী হয়ে যাও, ব্যাস!
কিন্তু ছেড়ে দিয়ে সেটা আর কামনা কোরো না এবং অন্যদেরও আমিষ ছাড়তে বলে অত্যাচার কোরো না। আমরা শাকাহারী অভ্যাসের মত ছোট ছোট ব্যাপারে অনেক সময় নষ্ট করি, এটাই সমস্যা।
এই তিন শ্রেণীর মধ্যে তুমি এক শ্রেণীতে পড়বে :
প্রথমে, আমিষ না খাওয়া ও তার সম্বন্ধে চিন্তা না করা। দ্বিতীয়টি, আমিষ খাওয়া ও খেয়ে ভুলে যাওয়া। তৃতীয়টি আমিষ না খাওয়া ও নিজেকে বঞ্চিত মনে করা, তাই আশেপাশের মানুষকে আমিষ না খাওয়ার জন্য পীড়িত করা। দয়া করে তৃতীয় শ্রেণীর মানুষ হয়ো না।
প্রশ্ন : বাসে এক বৃদ্ধকে দেখে, ভাল কাজ করব ভেবে, তাকে আমার সীটটা দিতে চাইলাম; কিন্তু বাকী সফর দাঁড়িয়ে থাকতে হবে বুঝে আমি সেটা করলাম না। অথচ যখন সিগারেট খেতে চাই, নিজের ভিতর থেকে পূর্ণ সম্মতি পাই। অন্তর বলে যে একটা সিগারেটে আমার জীবন নষ্ট হবে না। আমি কেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না আর যা সঠিক তা করতে পারি না?
উত্তর : দ্যাখো, তুমি যখন কিছু জিনিষ মন দ্বারা ভিতরে গ্রহণ কর, যা কিছু বাইরে থেকে বলা হয়েছে, তুমি তার উপকার পরিষ্কার ও গভীরভাবে দেখতে পাও না। তুমি হয়তো তা বৌদ্ধিক স্তরে বুঝেছো। কিন্তু যখন তুমি তোমার গভীর থেকে কিছু উপলব্ধি করো , তা তোমার নিজের অভিজ্ঞতা হয় এবং তুমি তাকে কোন সমস্যা ছাড়াই পুরোদমে সমর্থন কর।
সিগারেট তোমার সত্তার সাথে মিশে গেছে। তুমি নিজে তা উপলব্ধি করেছো। অন্যে প্রচার করে নি, এটা তোমার নিজের অভিজ্ঞতা। তাই তোমার হৃদয় তা মেনে নেয়।
কিন্তু বাসে সীট অন্যকে দিলে যে আনন্দ হয় তা তুমি নিজের গভীরে উপলব্ধি করো নি। তুমি লোকের মুখে শুনেছ যে বয়স্ক মানুষকে সীট দেওয়া ভাল কাজ, ব্যাস। খুব বেশী হলে, সামাজিক আচরণ অনুসরণ করবার জন্য এক ধরণের সন্তোষ তোমার হতে পারে। এদিকে সিগারেটের ব্যাপারে তুমি নিজেই অভিজ্ঞতা হয়ে গেছো !
তুমি নিজে যে বিষয়ে অভিজ্ঞতা লাভ কর নি তার দিকে তুমি আকৃষ্ট হবে না। যদি তুমি অপরকে সাহায্য করার আনন্দ উপলব্ধি করে থাকতে, তুমি বৃদ্ধকে সীট দিয়ে দিতে।
প্রকৃত উপলব্ধি ঘটার জন্য ধ্যানই পথ। ধ্যানে আমাদের হৃদয়, যা পাথরের মত শক্ত, প্রস্ফুটিত হবে, তুলার মত নরম ও সংবেদনশীল হবে এবং আমাদের অপরের প্রতি করুণা হবে।
আমরা ম্যাগাজিনে পড়েছি বা বড়দের মুখে শুনাছি যে বাসে বয়স্কদের নিজের সীট দিয়ে দেওয়া ভাল কাজ , ব্যাস। বরঞ্চ, সেবার ভাবনা নিজের ভিতরে প্রস্ফুটিত হওয়া উচিত এবং তারপর আমাদের সেবা নিবেদন করা উচিত।
আমাদের মধ্যে ধ্যান হলে, সংবেদনশীলতা আপনা আপনি আসবে, নয়তো তা ভাসা-ভাসাই থেকে যাবে। ধ্যান যেন এক ছিদ্র করার কাজ এবং ধ্যান সেই শিক্ষাকে মস্তিষ্ক থেকে হৃদয়ে ঠেলে দেয়। তাহলেই ন্যায়পরায়ণতা, সততা ও অনুরূপ গুণাবলী জীবনে সর্বদা প্রকাশ পায়। নতুবা, এই সব গুণাবলী অভিজ্ঞতামূলক জ্ঞান না হয়ে খালি বৌদ্ধিক জ্ঞান হয়েই থাকে।
তোমাদের সবাইকে ধন্যবাদ।
