চিন্তাশক্তি উন্মেষিত করা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
শ্রদ্ধা
তোমার সর্বোত্তম সম্ভাবনাতে
তোমার চিন্তার সুর বাঁধ
তোমরা আগে দেখলে, বাকশক্তি যে কোনও সম্পর্কতা গড়তে বা ভাঙ্গতে পারে।

চিন্তাশক্তি বাকশক্তির চেয়ে
গভীরতর, কারণ তা তোমার
জীবনকে গড়তে বা ভাঙ্গতে পারে!
তোমার চিন্তাকে সর্বোচ্চ সম্ভাবনাতে প্রশিক্ষণ দেওয়া ও সুর বাঁধার ক্ষমতাই হ'ল চিন্তাশক্তি। তুমি এটা জান কি না জান, বিশ্বাস কর কি না কর, তুমি তোমার মনকে ঠিক সেভাবেই নিয়ন্ত্রণ ক'রতে পার, যেভাবে তুমি শরীরের চলাফেরা নিয়ন্ত্রণ কর! তুমি কি হ'তে চাও, তুমি তার নির্ণয় নিতে পার ও তা ঘোষণা ক'রতে পার। তোমার মনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব এবং তোমার সর্বোত্তম সম্ভাবনার সাথে সারিবদ্ধ হয়ে থাকা চিন্তাগুলিকে প্রোৎসাহিত করা যায় এবং নিম্ন চিন্তাধারাগুলির সাথে পূর্ণত্ব ক্রিয়া ক'রে সেগুলিকে শক্তিহীন করা যায়।
তোমার চিন্তা তোমায় গড়ে বা ভাঙ্গে। চিন্তা আকস্মিক নয় - চিন্তা তোমার স্বতঃপ্রবৃত্ত সংশ্লিষ্টতা সহকারে ঘটে। তোমার চিন্তার প্রক্রিয়াকে আসলে তুমিই উৎসাহ প্রদান কর, পোষণ কর ও সমৃদ্ধ কর। কিন্তু দুর্ভাগ্যবশত, তুমি বিশ্বাস কর, চিন্তা হ’ল আকস্মিক এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করা যায় না।
চিন্তাশক্তি উন্মেষিত ক’রলে তুমি তোমার সর্বোচ্চ লক্ষ্য অর্জন করার জন্য তোমার চিন্তাগুলিকে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রিত ক’রতে পারবে। অনবরত তোমার সর্বোচ্চ সম্ভাবনাতে কার্য করাই শ্রদ্ধা। শ্রদ্ধাই সেই চাবিকাঠি যা দিয়ে চিন্তাশক্তির তালা খোলা যায়।

শ্রদ্ধা কি?
শ্রদ্ধা হ’ল তোমার সামর্থ্যের সর্বোচ্চ সীমায় প্রতিষ্ঠিত হওয়া এবং জীবনকে মমকার (ভিতরের ছবি), অহংকার (বাইরের ছবি), অন্যকার (তোমার সম্বন্ধে অন্যদের ছবি) ও স্ব-অন্যকার (জীবন ছবি) থেকে সাড়া দেওয়া। প্রায় সমস্ত মূল-চিন্তার প্যাটার্নগুলি নকারাত্মক (নেতিবাচক), এমনকি যেগুলি তোমাকে জীবনে তথাকথিত সফলতার দিকে নিয়ে যেতে পারে সেগুলিও, কারণ সেগুলির জন্মই হয়েছে তোমার শক্তিহীনতার অনুভূতি থেকে।
কয়েকটি সাধারণ মূল চিন্তা-প্যাটার্ন হ'ল : ☹ আমি ব্যর্থ ☹ কেউ আমায় ভালবাসে না ☹ আমি একাকী ☹ আমি কুৎসিত ☹ জীবন আমাকে প্রতারণা করে ☹ আমি দুর্বল ও অসুস্থ ☹ আমি ক্ষমতাহীন, তাই আমায় সবাইকে খুশী ক’রতে হবে ☹ জীবন কঠিন, তাই আমাকে অতিরিক্ত স্মার্ট হ’তে হবে ☹ জীবন এত বিশাল যে আমি বুঝতে পারি না
চিন্তার সমস্ত নক্সাগুলি অপর্যাপ্ত প্রতীতির ওপরে ভিত্তি করা, কারণ জীবন প্রতিটি মুহূর্তে ভিন্ন এবং তোমাকে তাতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে হবে। কিন্তু ঠিক এখন, তুমি কতগুলি প্রোগ্রাম করা কার্যসমূহ ও প্যাটার্ন হয়ে আছ এবং সেগুলি তোমাকে জীবন যেভাবে ঘটে সেভাবে জীবনের সংস্পর্শে আসতে দেয় না।
চিন্তার বহু প্যাটার্ন তোমার আছে, কিন্তু মূল চিন্তা-প্যাটার্নগুলি হ'ল এমন নির্দিষ্ট বিশেষ চিন্তা-প্যাটার্ন, যেগুলি তোমার অজ্ঞানে তোমার জীবনকে একনাগাড়ে চালনা করছে!
এমনকি তোমার পরিচয়গুলির মধ্যে দ্বন্দ্ব আসলে তোমার মূল চিন্তা-প্যাটার্নগুলিরই ফলাফল। যদি ভিতরে নিজের সম্বন্ধে কোন নির্দিষ্ট ধারণা থাকে, কিন্তু বাইরে এক ভিন্ন ব্যক্তিত্ব মেলে ধর, সেটা হ'ল অশ্রদ্ধা।
যদি তুমি গভীরে তাকাও, দেখবে যে তোমার চারটি পরিচয়ের মধ্যে দ্বন্দ্ব থেকেই তোমার সমস্ত সমস্যার উদয় হয়। মাত্রাগুলির মধ্যে একটি অন্যগুলির সারি থেকে সরে যাবার কারণে তোমার জীবনে অসুস্থতা, দুঃখকষ্ট ও অপূর্ণতা ঘটে।
শ্রদ্ধা কিভাবে
চিন্তাশক্তিকে উন্মেষিত করে?

দয়া ক'রে বোঝ, তোমার বহন
করা এই সব পরিচয়গুলি
আসলে তোমার নিজের সম্পর্কে
বহন করা চিন্তা-প্যাটার্ন সমূহ।
এমনকি তোমার সম্পর্কে
অন্যদের ছবিও তুমিই তাদের
মধ্যে সৃষ্টি করেছ। তাই তোমার
সমস্ত পরিচয়গুলির স্রষ্টা তুমিই।
বুঝতে পারলে?
এখন, একটা পরিচয় অন্য পরিচয়ের সাথে লড়াই ক'রলে তোমার চিন্তা কিভাবে কেন্দ্রীভূত হবে? তোমার লড়াকু পরিচয়গুলির মধ্যে মিলনসাধন করাতেই তোমার সমস্ত শক্তি ব্যবহৃত হয়ে যাবে। তোমার সমস্ত পরিচয়গুলি বা ‘ছবি’গুলি সুর মিলিয়ে থাকলে তোমার সমস্ত চিন্তা সমূহ একটি দিকে সারিবদ্ধ হবে। তোমার চিন্তা লেসার রশ্মির মত স্বচ্ছ ও প্রখর হবে; তুমি চিন্তাশক্তিকে জাগ্রত করবে।
শ্রদ্ধা হ'লে অচেতন জীবনযাপনের কোন স্থান থাকে না, কারণ তুমি তোমার জীবনে ক্রীড়নশীল কার্য-কারণের জন্য সর্বদা সজাগ থাকবে।
তুমি যা কিছু কল্পনা ক'রতে পার তা বাস্তব!
তুমি কিভাবে নিজেকে তৈরি ক'রতে চাও, তার সাথে হাত ধরে তোমার চিন্তা চলে। তোমার চিন্তার এই চারটি বিভাগকে সম্পূর্ণরূপে শুদ্ধ ক'রতে হবে। ভিতরে তাকাও ও নিজের সম্পর্কে বহন করা ছবিগুলিকে শনাক্ত কর। তোমার অনুভূত এই চারটি ছবির যে সর্বোচ্চ সম্ভাবনা, সর্বোত্তম গুণমানগুলি তুমি অর্জন করতে পার, তা তুমি নতুন ক'রে লিখতে পার। তোমার সর্বোত্তম ভিতরের ছবি, সর্বোত্তম ৬) যদি তোমার ভিতরের ছবিতে কোন সুন্দর গুণমান থাকে, তোমাকে তোমার বাইরের ছবিকে তার সমকক্ষ হবার জন্য উন্নীত ক'রতে হবে। যদি তোমার অভিক্ষিপ্ত বাইরের ছবিতে কিছু সুন্দর গুণমান থাকে, তোমাকে ভিতরের ছবিকে তার সমকক্ষ হবার জন্য উন্নীত ক'রতে হবে। তোমার উচ্চতম পরিচয়ের সাথে অনবরত নিজের সুর বাঁধতে থাক।

তোমার চিন্তায় শ্রদ্ধা নিয়ে আস
চিন্তায় শ্রদ্ধার দুটি ধাপ আছে :
- প্রথমে আবিষ্কার কর তুমি তোমার জীবনে সত্যি কি চাও এবং সেটা করার জন্য আন্তরিকভাবে তোমার চারটি মাত্রাকে কি প্রকারে চাও তা মনস্থ কর। তোমার সর্বোত্তম ভিতরের ছবি, বাইরের ছবি, অন্যদের ছবি ও জীবন ছবির তালিকা বানাও এবং সেটাকে তোমার বিছানার পাশে বা অফিসের ডেস্ক অথবা এমন কোন স্থানে রেখে দাও যাতে সেটা তুমি ঘুম ভাঙ্গলেই ও সমস্ত দিন ধ'রে তা দেখতে পাও।
- এবারে তুমি যা হ'তে চাও, যে মানুষটি হ'তে চাও ও যেভাবে হ'তে চাও, তা হবার জন্য কোন কোন বাধা তোমাকে থামিয়ে দেয় বা তোমায় বিক্ষিপ্তচিত্ত করে, তাদের চিহ্নিত কর। সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটা হ'ল আত্ম-সংশয়; এটি একটি নকারাত্মক চিন্তার প্যাটার্ন এবং এই প্যাটার্ন অতীতের অসফলতার স্মৃতির জন্য ঘটে।
যে চিন্তা তোমার সর্বোত্তম সম্ভাবনার সাথে সারিবদ্ধ হয়ে থাকে, সেটিকে প্র্যোৎসাহ দাও, সমৃদ্ধ কর ও পোষণ কর। যে সকল চিন্তা তোমার সর্বোচ্চ সম্ভাবনার সাথে সারিবদ্ধ নয়, সেগুলির সাথে পূর্ণত্ব ক্রিয়া কর। সচেতনভাবে, সঙ্কল্প সহকারে সেই প্যাটার্নগুলির সাথে পূর্ণত্ব কর। তোমার সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে বাধাপ্রদানকারী এই প্যাটার্নগুলির সাথে প্রতিদিন পূর্ণত্ব ক্রিয়া ক'রতে থাক।
শ্রদ্ধা সহকারে বাস ক'রতে আরম্ভ ক'রলে তুমি সঠিকভাবে চিন্তা করা বুঝতে পারবে এবং জীবনে যা চাও তার জন্য চিন্তাকে ব্যবহার ক'রবে। হিন্দু আধ্যাত্মিক অভ্যাসে এই দ্বিতীয় ধাপকে বলা হয় মনন বা শ্রদ্ধাপূর্ণ চিন্তা।
তোমার সর্বোত্তম সম্ভাবনার দিকে নিরন্তর সম্প্রসারিত হ'তে হ'তে তোমার চিন্তা শ্রদ্ধাতে প্রতিষ্ঠিত হোক। যখন তোমার চিন্তাগুলি শক্তিশালী স্পষ্টতা লাভ ক'রে সফলতা প্রাপ্ত করে তখন তুমি চিন্তাশক্তিকে উন্মেষিত ক'রে ফেলেছ।

তিন প্রকার মনুষ্য
যে ব্যক্তি তার নিজের কার্য্যের জন্য দায়িত্ব অনুভব করে না, সে জানোয়ারের মত বাস করে - সে চেতনার খুবই নিম্ন স্তরে বাস করে। যে ব্যক্তি কেবল তার নিজের কার্য্যের জন্য দায়িত্ব অনুভব করে, সে মনুষ্য - সে চেতনার মাঝের স্তরে বাস করে। যে ব্যক্তি এমনকি অপরের কার্য্যের জন্যও দায়িত্ব অনুভব করে, সে দিব্য - সে লীডারশিপের (অধিনায়কত্ব) চেতনায় বাস করে।
কোন কিছুর জন্য তোমার কার্য সমূহ দায়ী না হ'লেও, অপরের অশ্রদ্ধা ও দায়িত্বশূন্যতার জন্য দায়িত্ব নেওয়া তোমাকে লীডার বানায়।
কারণ বনাম দায়িত্ব
যখন আমরা সবকিছুর জন্য দায়িত্ব নেওয়া সম্পর্কে শুনি, সবচেয়ে বড় যে প্রশ্ন আমাদের মনে আসে, সেটা হ'ল, 'আমার চারিদিকে সমস্ত ঘটনার জন্য আমি কিভাবে দায়িত্ব নেব? আমি বুঝতে পারছি আমার ভিতরে যা ঘটছে তার দায়িত্ব আমারই। কিন্তু আমার বাইরে ঘটা ঘটনাগুলির জন্য আমি কিভাবে দায়িত্ব নিই?
আমি এগুলির জন্য দায়িত্বশীল...

আমার জন্য
অন্যের জন্য + বিশ্বের জন্য
জীবনের জন্য
তোমার বিশালতা তোমায় ভয় দেখায়
তুমি সবসময় বিশ্বাস কর যে তোমার ক্ষুদ্রত্ব তোমার শ্বাসরোধ করে। না! তোমার বিশালতা তোমার শ্বাসরোধ করে! যখনই তোমার থেকে বিশালতা দাবী করা হয়, যখনই তুমি ভাব যে তোমাকে সম্প্রসারিত হ'তে জোর করা হচ্ছে, তুমি তোমার আরামের অঞ্চলে আরও সংকুচিত হও। তোমার ক্লান্তি, তোমার দুর্বলতা, তোমার শক্তিহীনতা - এগুলি আসলে নিজের বিশালতা দর্শনে তোমার দেওয়া বাধা!
সেইজন্য যখন কেউ তোমাকে বলে যে তুমি দুর্বল, দীনহীন ও পাপী, সেটা স্বীকার করা সহজ। কিন্তু যদি কেউ তোমাকে বলে যে তুমি দিব্য, ঐশ্বরিক, তুমি শক্তিশালী, তুমি পূর্ণ, তোমার সম্পূর্ণ পরিচয় ভয়ে কাঁপতে আরম্ভ করে।
কিন্তু জীবন সর্বদা তোমার সম্প্রসারণ দাবী করে, কারণ সম্প্রসারণই জীবনের স্বাভাবিক নিয়ম। সেইজন্য তুমি জীবনের প্রতি এত গভীর ভয় বহন কর, বিশেষ ক'রে যে জীবন অন্য মানুষের রূপে বিদ্যমান - কারণ মানুষই তো জীবনের সবচেয়ে জীবন্ত প্রকাশ! জীবনে যত যোগদান করবে, তোমার থেকে তত বেশী সম্প্রসারণ দাবী করা হবে। যখনই তুমি দুর্বল, পরিশ্রান্ত, শক্তিহীন অনুভব কর, প্রথমে তোমাকে এটা ক'রতে হবে : অবিলম্বে দশটি দায়িত্ব নাও এবং তাদের অসম্ভব কম সময়ের মধ্যে পরিপূর্ণ করার জন্য অঙ্গীকার কর! সেই অঙ্গীকার সহকারে তোমার অন্তর্দেশকে এত শক্তি দিয়ে ঝাঁকাও যে তোমার ভিতরে দুর্বলতা ও পরিশ্রান্তি জন্মানোর কোন রাস্তাই থাকবে না।

দায়িত্ব তোমাকে শক্তিশালী তৈরি করে
আমরা সর্বদা অনুভব করি যে দায়িত্ব একটা বোঝা। না! এটা একটা ক্ষমতা! দায়িত্ব সরাসরি তোমাকে অধিনায়কত্বের চেতনাতে নিয়ে যায়।
যতক্ষণ তুমি কেবল তোমার পরিবারের জন্য দায়িত্ব অনুভব কর, তুমি কেবল তোমার পরিবারের প্রধান। যখন তুমি কোন সম্প্রদায়ের জন্য দায়িত্ব অনুভব কর, তুমি সেই সম্প্রদায়ের প্রধান হও। তোমার দায়িত্বের অনুভূতি সম্প্রসারিত হবার সাথে সাথে তোমার অধিনায়কত্বের গুণমানও সম্প্রসারিত হয়। সমগ্র মহাবিশ্বের জন্য দায়িত্ব অনুভব করার নির্ণয় হ’ল জীবনমুক্তি! সমগ্রের জন্য দায়িত্ব অনুভব করা ও সেই অনুভূতি সহকারে বাস করার জন্য তোমার ঘোষণা হ’ল দায়িত্বশীল ঘোষণা, যাকে হিন্দু আধ্যাত্মিক অভ্যাসে নিদিধ্যাসন বলা হয়। দায়িত্বশীল ঘোষণা তোমার মধ্যে প্রেমশক্তি উন্মেষিত করে।
কিন্তু যেই মুহূর্তে তুমি শোন যে তোমার চারপাশে ঘটা সবকিছুর জন্য তুমি দায়িত্বশীল, তুমি ভাব, ‘যদি আমি রাস্তার সমস্ত আবর্জনার জন্য দায়িত্বশীল অনুভব করি, আমি তো সারাদিন ধ’রে সেগুলি পরিষ্কার ক’রতে গিয়ে আটকে যাব! আমি তো আর কিছুই ক’রতে পারব না!’
ক্রোধ, অপরাধবোধ, ভয়, ঈর্ষা, নৈরাশ্য - এই সমস্ত কষ্টভোগগুলি বিভিন্ন ভাবে ক্ষমতাহীনতার অভিব্যক্তি! যখন তোমার জীবনে সবকিছুর জন্য তুমি দায়িত্ব অনুভব কর, তুমি অনুভব করবে যে সবকিছুই আনন্দময় - কারণ কোন কিছুই তোমাকে শক্তিহীন ক'রতে পারে না। তাই দায়িত্ব সহকারে নিজেকে শক্তিপ্রদান কর এবং প্রেমশক্তিকে উন্মেষিত কর।
প্রেমশক্তিকে উন্মেষিত ক'রে তুমি
ॐ সর্বদা এক শক্তিপূর্ণ ও পূর্ণতার অন্তর-আকাশ থেকে কার্য ক'রবে ॐ সমাধানের দিকে কেন্দ্রীভূত হ'তে শুরু ক'রবে, সমস্যার দিকে নয় ॐ তোমার অন্তৰ্দেশকে সম্প্রসারিত ক'রে নতুন সম্ভাবনাগুলিকে খুলে ধরবে ॐ তোমার জীবনকে উত্তমরূপে নিয়ন্ত্রণ করার সামর্থ্য অর্জন ক'রবে ॐ নিজেকে পরবর্তী স্তরে উন্নীত ক'রবে ও নতুন সত্তায় বিবর্তিত হবে


প্রেমশক্তি উন্মেষিত করার জন্য অনুশীলন
✍ তোমার জীবনের সমস্ত ক্ষেত্রগুলিকে লিখে ফেল যেখানে যেখানে যে তুমি নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ ক'রতে সংকুচিত হও, যেমন কর্মক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে ইত্যাদি।
✍ তোমার জীবনের এই ক্ষেত্রগুলির জন্য তুমি যেসব চিন্তা কর, যে শব্দাবলী প্রয়োগ কর ও যে কার্য কর, সেগুলি লিখে ফেল।
✍ শনাক্ত কর, জীবনের সেই ক্ষেত্রগুলিতে কোথায় তুমি দায়িত্ব নিচ্ছ না এবং কোথায় তুমি বাইরের পরিস্থিতি তা পরিবর্তিত ক'রে দেবে ব'লে অপেক্ষা করছ।
✍ যেকোন একটি ক্ষেত্র বেছে নাও এবং তোমার ইচ্ছা অনুসারে নতুন পরিস্থিতি সৃষ্টি করার জন্য দায়িত্ব গ্রহণ করা ঘোষণা কর। সেটা ঘটার জন্য কি কি পরিবর্তিত হ'তে হবে তা শনাক্ত কর।
✍ এক সপ্তাহ ধ'রে নিজেকে অনুসরণ কর ও তোমার অগ্রগতি রেকর্ড কর।