KAILASA Library/তোমার চার অন্তর্শক্তি জাগাও/বাকশক্তি উন্মেষিত করাSign in
তোমার চার অন্তর্শক্তি জাগাও

বাকশক্তি উন্মেষিত করা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

সম্পুর্তি

তোমার শব্দাবলীই তোমার জীবন!

Nithyananda on throne

তোমার শব্দাবলী বা
কথাগুলিকে মান্য করা
এত গুরুত্বপূর্ণ কেন?

তুমি উপলব্ধি কর কি
না কর, তোমার জীবন
তোমার শব্দাবলী ও
প্রদত্ত প্রতিশ্রুতিগুলির
ওপরে নির্মিত।

যে শব্দাবলী (কথা) তুমি নিজেকে ও অপরকে প্রদান কর, তার কাঠামোর ওপরে তোমার জীবন-ইমারত নির্মিত! যদি তোমার জীবনকে কোন ইমারতের সাথে তুলনা করা যায়, যে কথা তুমি নিজেকে ও অপরকে প্রদান কর তা যেন জীবনইমারতের ভিত্তি। তাকে ধূলা ও মরচে থেকে মুক্ত হ’তে হবে, যার অর্থ, তাকে অচেতন নকশাগুলি (প্যাটার্ন) থেকে মুক্ত হ’তে হবে।

যে অচেতন শব্দগুলি তুমি নিজের ও অন্যের ওপরে প্রয়োগ কর, তা হ’ল তোমার

তোমার না রাখা কথাগুলি

অপ্রীতিকর পরিণাম সৃষ্টি করে

অনেক সময় তুমি নিজেকে বা
অন্যদেরকে দেওয়া প্রতিশ্রুতিগুলি
স্মরণে রাখ না, কারণ তুমি
শব্দাবলীকে খুব অচেতনভাবে, কোন
চিন্তা না ক'রেই প্রয়োগ কর।
তোমার ওপরে তার কি প্রভাব হ'তে
পারে, তা তুমি উপলব্ধি কর না।

কোন প্রতিশ্রুতি দিয়ে তুমি তা না
রাখলে, সেটা তোমার ও অন্য
ব্যক্তির জন্য এক অপ্রীতিকর
পরিণাম নিয়ে আসবে এবং এজন্য
তোমার আত্মবিশ্বাস ও তোমার
ওপরে অন্য ব্যক্তির আস্থা নষ্ট হ'তে
পারে।

Nithyananda seated on throne

সম্পুর্তি তোমার কথায়

শক্তি প্রদান করে

সম্পুর্তি হ'ল সেই চাবিকাঠি যা দিয়ে বাকশক্তির তালা খোলা যায়। সম্পুর্তির দুটি মাত্রা আছে - নিজেকে দেওয়া তোমার কথা রাখা এবং অন্যদের দেওয়া তোমার কথা রাখা।

কে প্রথমে তোমার উচ্চারিত শব্দাবলী শোনে? তুমি! তাই সঠিক কথা তোমার থেকেই আরম্ভ হয়। যখন নিজেকে দেওয়া কথা তুমি মান্য কর, নিজের ওপরে তোমার আত্মবিশ্বাস বাড়ে ও তোমার আত্ম-সংশয় দূর হয়। তুমি শক্তিশালী হও!

যখন তুমি অপরকে দেওয়া কথা মান্য কর, তোমার ওপরে অপরের আস্থা বাড়ে। সেই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক শক্তিশালী হয়।

তোমার সম্বন্ধতায় বা ব্যবসায় বা জীবনে কোথাও অচেতন শব্দাবলী উচ্চারণ ক'রলে সেগুলি তোমার জীবনে কি ফলাফল নিয়ে আসে, সেই ব্যাপারে তুমি অচেতন থাক। যখন তুমি তোমার কথার ফলাফল সম্পর্কে অচেতন থাক, জীবন তোমার জন্য সর্বদাই অভিঘাত (শক্‌) নিয়ে আসবে। যদি জীবন অনবরত তোমার জন্য অভিঘাত নিয়ে আসতে থাকে, বোঝ যে তুমি সম্পুর্তিতে বাস করছ না!

Diagram of Sampoorti
Nithyananda
নিজের জন্য উপযুক্ত শব্দাবলী➔অপরের জন্য উপযুক্ত শব্দাবলী
নিজের জন্য অনুপযুক্ত শব্দাবলী➔অপরের জন্য অনুপযুক্ত শব্দাবলী

বাকশক্তি সম্বন্ধে একটা ছোট গল্প...

একবার একটি ছোট শহরে এক সন্ত এলেন। সন্ত একটি ছোট কুটিরের পাশ দিয়ে যাবার সময় এক মহিলা তাঁর কাছে এল এবং তার মৃতবৎ শিশুর জন্য প্রার্থনা করার জন্য তাঁকে মিনতি ক’রতে লাগল। যেহেতু সন্ত শহরে নতুন এসেছেন, তার চারপাশে লোক জড় হয়ে যায় এবং তিনি কিছু ক’রতে পারেন কিনা তা দেখার জন্য তারা কৌতূহলী হয়। মহিলাটি অসুস্থ শিশুটিকে তাঁর সামনে নিয়ে এল এবং সন্ত শিশুটির জন্য কিছু মন্ত্র পড়লেন।

‘আপনার কি মনে হয় আপনার মন্ত্রে শিশুটি ভাল হয়ে যাবে? সমস্ত প্রকার ওষুধ তো ব্যর্থ হয়ে গেছে। আর যাই হোক, সেগুলি তো কেবল কতগুলি শব্দ!’, ভীড়ের মধ্য থেকে একজন জোরে জোরে বলল।

সন্ত ঘুরে দাঁড়ালেন ও লোকটির দিকে চীৎকার ক’রে বললেন, ‘ওরে মূর্খ, তুই জানিস না আমি কি করছি! একদম চুপ থাক!’

লোকটি ভীষণ রেগে গেল! তার মুখ গরম ও লাল হয়ে গেল। ‘আপনার কি সাহস যে আমাকে এভাবে অপমান করলেন!’, সে সন্তকে চীৎকার ক’রে ব’লল।

সন্ত শান্তভাবে তার দিকে হেসে ব’ললেন, ‘যদি একটা শব্দের মধ্যে তোমাকে এত রাগিয়ে দেবার শক্তি থাকতে পারে, অন্য আরেকটা শব্দের মধ্যে কি শিশুটিকে নিরাময় করার শক্তি থাকতে পারে না?’

এটাই বাকশক্তি!

নিজের অচেতন ধারণা ও সিদ্ধান্ত সৃষ্টি না ক'রে বাস্তবতা যেভাবে আছে তাকে ঠিক সেভাবে মেনে নেওয়ার সামর্থ্যের সাথে শ্রবণকার্য সরাসরি সংযুক্ত।

শ্রবণ না ক'রলে, তথ্য জ্ঞাত হবার অনেক আগেই সর্বদা তুমি কোন একটা সিদ্ধান্তে চ'লে যাও।

Swamiji listening

আমি কোন কথা না রাখতে পারলে কি হবে?

Nithyananda seated in front of deities

যদি কোন প্রতিশ্রুতি রাখার জন্য তুমি সর্বোত্তম চেষ্টা ক'রেও তা রাখতে না পার, তখন তুমি সেই প্রতিশ্রুতি রাখতে পারবে না ব'লে সম্পর্কিত ব্যক্তিকে আগে থেকে জানিয়ে দিয়ে তুমি নিজের ও সেই ব্যক্তির সাথে পূর্ণত্ব ক'রতে পার। পূর্ণত্ব করার পরে, সেই প্রতিশ্রুতির জন্য বেদনা বা অপরাধবোধ বা অন্য কোন অপ্রীতিকর পরিণাম ছাড়াই এগিয়ে চল।

হয় পূরণ কর নতুবা পূর্ণত্ব কর! বুঝে নাও, পূর্ণত্বও সম্পূর্ণি।

সম্পূর্ণি অর্থ, বহির্জগতে ও অন্তর্দেশে তোমার উচ্চারিত শব্দাবলীকে পরিপূর্ণতার দিকে সারিবদ্ধ করা। তুমি সম্পূর্ণিতে থাকলে তোমার মধ্যে বাক্সক্তি উন্মেষিত হয়।

পূর্ণত্ব

দ্বন্দ্বমুক্ত জীবন যাপন করার প্রক্রিয়া

পূর্ণত্ব কি?

পূর্ণত্ব অর্থ, অতীতের ঘটনা, কথা, কার্য বা স্মৃতির জন্য কোন অপ্রীতিকর পরিণাম ছাড়া বাস করা ও কাজ করা।

অপ্রীতিকর পরিণাম না হবার অর্থ এই নয় যে তুমি তোমার অতীতকে একদম স্মরণে রাখবে না। যখন তুমি পূর্ণত্বে থাক, তুমি অতীতের ঘটনা ও কার্যকলাপগুলি স্মরণে রাখবে, কিন্তু সেগুলি তোমার মধ্যে বেদনা, ক্রোধ বা অপরাধবোধের কারণ হবার আর কোন ক্ষমতা থাকবে না। যাতে তুমি তোমার শব্দাবলীর মাধ্যমে নিজের ও অন্যের মধ্যে অসম্পূর্ণতা সৃষ্টি না কর, তার জন্য সম্পূর্ণি এক সুন্দর উপায়।

Diagram: সম্পূর্ণি + পূর্ণত্ব -> বাক্শক্তি
Portrait of Nithyananda

সম্পূর্ণির দুটি প্রক্রিয়া

ক) অবিশ্রাম পূর্ণত্ব প্রক্রিয়া

A man looking into a hand mirror

অতীতের যে কোন জিনিষ, যা
তোমাকে জীবন যেভাবে ঘটে ঠিক
সেভাবে জীবনে যোগদান ক’রতে
বাধা প্রদান করে, তা হ’ল
অসম্পূর্ণতা।

তাই অতীতের যে ঘটনাগুলি তোমার কষ্টের কারণ হয়েছিল সেগুলির স্মরণ, অতীত পুনর্যাপন ও নিজেকে ভারমুক্ত ক’রে পূর্ণত্ব শুরু হয়। পূর্ণত্ব হ’ল একমাত্র পদ্ধতি যার দ্বারা তুমি অতীতকে নবরূপ দিতে পার।

  1. একটা আয়নার সামনে আরাম ক’রে বসো।
  1. আয়নাটাতে যেন তুমি তোমার পুরো প্রতিফলন দেখতে পাও।
  1. তোমার শরীর ও তোমার প্রতিফলনের মধ্যে যেন চোখ থেকে চোখে গভীরভাবে যোগাযোগ স্থাপিত হয়।
  1. যেই মুহূর্তে চোখ থেকে চোখে গভীরভাবে যোগাযোগ হয়, প্রথমে তোমার চোখে জল আসতে পারে! চোখে জল এলে আসতে দাও।
  1. সেই আয়নার সামনে ব’সে কথা বল, যা কিছু বলতে চাও, নিজেকে উজার ক’রে বল।
  1. নিজের সাথে কিছু সময় কাটাও। কথা বল। কথা বল।
  1. এখন সবচেয়ে পুরানো যে স্মৃতি তোমার মধ্যে এক অসম্পূর্ণ প্রতীতি সৃষ্টি ক’রে তোমার কষ্টভোগের মূল প্যাটার্ন (নক্সা) তৈরি ক’রেছে, তাকে সনাক্ত করার চেষ্টা কর।
  1. তোমার জীবনের প্রথম কয়েকটা পরিস্থিতিতে ফিরে যাও যখন তুমি প্রথমবার দ্বন্দ্ব অভিজ্ঞতা ক’রেছিলে। এরকম পরিস্থিতি সাধারণত তিন থেকে পাঁচ বছর বয়সে হয়ে থাকে।
  1. সেই পরিস্থিতি পুনর্যাপন কর অর্থাৎ সেই অতীত অভিজ্ঞতাকে প্রত্যক্ষ কর। যদি চোখে জল আসে, যদি ক্রোধ আসে, আসতে দাও।
  1. সাহসের সাথে অতীতের মুখোমুখি হ’লে, বেদনা মিলিয়ে যায়, ক্রোধ অদৃশ্য হয়! ক্রোধ অদৃশ্য হ’লে তা প্রেমে পরিবর্তিত হয়। দয়া ক’রে বোঝ, যখন শক্তি ক্রোধ হয়ে প্রকাশিত হয় এবং সেই ক্রোধকে যদি শক্তি থেকে সরিয়ে ফেলা যায়, তা’হলে সেটা সম্পূর্ণরূপে প্রেমে পরিবর্তিত হয়।

কেবল সেই মূল প্যাটার্নের ওপরে কাজ ক’রলে পূর্ণত্ব ঘটবে না; মূল প্যাটার্ন থেকে উদ্ভুত প্রতিটি ঘটনার সাথেও পূর্ণত্ব ক’রতে হবে। দয়া ক’রে বোঝ, তোমাকে শৈশবের সবচেয়ে পুরানো স্মৃতিতে চ’লে যেতে হবে এবং সেই স্মৃতির সাথে পূর্ণত্ব ক’রতে হবে। আর তারপর আজ পর্যন্ত যে কয়েকটি প্যাটার্ন আছে, তাদের প্রতিটির সাথে পূর্ণত্ব কর।

People meditating with closed eyes in a gathering

খ) স্বতঃস্ফূর্ত পূর্ণত্ব প্রক্রিয়া

পূর্ণত্ব অর্থ এই নয় যে তোমার জীবনে যা কিছু ঘটে তাকে অন্ধভাবে স্বীকার ক'রে নেওয়া। তার অর্থ হ'ল, আমাদের জন্য জীবন যেভাবে ঘটে, তাকে প্রতিরোধ না করা। আমাদের সমস্ত অসম্পূর্ণতার মূল হ'ল, আমাদের বহন করা ধারণা - ‘জীবনকে এই প্রকার হওয়া উচিত নয়’।

তাই সারা জীবন ধ'রে আমরা প্রশ্ন করতে থাকি, ‘কেন, কেন, কেন? জীবন এত খারাপ কেন? আমার এটা কেন হ'ল? ভাল মানুষদের জন্য খারাপ জিনিষ কেন ঘটে?’

স্বতঃস্ফূর্ত পূর্ণত্ব অথবা ত্বরিৎ পূর্ণত্ব অর্থ - যে ভুল বোধ তোমার মধ্যে বিশেষ পরিস্থিতিতে দ্বন্দ্বের সৃষ্টি করছে, সেই ভুল বোধকে একদম মুছে ফেলা। এটা সম্ভব!

পরের বার কোন সমস্যা বা দ্বন্দ্বের মুখোমুখি হ'লে প্রশ্ন করবে না, ‘জীবন এরকম কেন?’

তার পরিবর্তে নির্ণয় নাও :

এটাই জীবন! তাহ’লে এখন কি?

  1. আমি কি এটাকে স্বীকার ক'রে এগিয়ে যেতে চাই?
  1. আমি কি এটাকে উপেক্ষা ক'রে এগিয়ে যেতে চাই?
  1. নাকি, আমি এটাকে আমার ইচ্ছামত পরিবর্তিত ক’রি?
flowchart
Hands holding beads

এই প্রতীতি থেকে তুমি যা কিছু নির্ণয় নাও না কেন, তা তোমার জন্য সঠিক হবে। যখন তুমি পূর্ণতা থেকে কার্য কর, তোমার ভিতরে ও বাইরে ঘটা যে কোন দ্বন্দ্বের সমাধান করার জন্য তুমি ক্ষমতাপ্রাপ্ত হও।

পূর্ণত্ব তোমার জন্য কি করে?

ॐ যখন পূর্ণত্ব ক্রিয়ার সময় তুমি বেদনাময় স্মৃতিগুলিকে বারংবার পুনর্যাপন কর, সেগুলি তোমার ওপরে প্রভাব হারিয়ে ফেলে।

ॐ তুমি স্বতঃস্ফূর্ত ও চাপমুক্তভাবে বাস করার সামর্থ্য ফিরে পাও।

ॐ তুমি বাকশক্তি অর্জন ক'রে সম্পূর্তিতে বাস করা আরম্ভ কর।

ॐ তুমি সম্পূর্ণ (অখণ্ড, একীভূত, integrated) সত্তা হও - তোমার অন্তর্দেশ, শরীর ও মন তোমার নিয়ন্ত্রণে আসে!