তোমার চার অন্তর্শক্তি
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
যদি তুমি জানতে পার যে দ্বন্দ্ব, চাপ ও কষ্টভোগ তোমার জীবন থেকে চিরতরে মুছে ফেলা যায়, তাহ'লে তুমি কি ক'রবে?
মন দিয়ে শোন : তুমি তা পার!
প্রকৃতপক্ষে তোমার পছন্দের বাস্তবতাকে প্রকট করার জন্য শক্তি তোমার আছে! আত্ম-রূপান্তরের জন্য তোমার সুপ্তশক্তি আছে যা তোমার জীবনের প্রতিটি অভিমুখকে সমৃদ্ধ করতে পারে এবং তোমার জন্য স্বাস্থ্য, ধনসম্পদ, অর্থপূর্ণ সম্পর্কতা, স্থায়ী আনন্দ ইত্যাদি নিয়ে আসতে পারে।
তোমাদের প্রত্যেকের ভিতরে অপরিমেয় সম্ভাব্য শক্তি আছে যাকে কুণ্ডলিনী নামে জানা যায়। কুণ্ডলিনী হ'ল তোমার নিজের সুপ্ত অন্তর্শক্তি যা তুমি কখনও ব্যবহার কর নি এবং হয়ত সেটা সম্পর্কে জানই না! কুণ্ডলিনী তোমার মধ্য দিয়ে চারটি ভিন্ন ধারায় প্রকাশিত হয়, যাকে বলা হয় চার অন্তর্শক্তি। এই অন্তর্শক্তিগুলি তোমার জীবনে কুণ্ডলিনীরই ভিন্ন ভিন্ন অভিব্যক্তি।
তোমার কাছে সর্বদা উপলব্ধ চার অন্তর্শক্তিকে উদ্ঘাটন করাই স্বাস্থ্য, সফলতা ও স্থায়ী আনন্দের চাবিকাঠি।
৫ (5)

যদিও তোমরা এই শক্তিগুলিকে জীবনে
রোজ ব্যবহার কর, তুমি তাদের এক সুস্পষ্ট
সংকল্প সহকারে সচেতনভাবে ব্যবহার কর
না। দয়া ক'রে বোঝ, এই শক্তিগুলি হ'ল
মহান শক্তি, ঠিক যেন বিদ্যুৎশক্তি অথবা
বায়ুশক্তি। যদি তুমি সেগুলিকে ঠিকমত
পরিচালনা কর, তুমি যা চাও তোমার জন্য
সেগুলি তাই বর্ষণ করবে। কিন্তু যদি তুমি
সেগুলিকে সঠিকভাবে পরিচালনা না কর,
সেগুলি তোমার জীবনকে নকারাত্মকভাবে
প্রভাবিত ক'রতে থাকবে।
তোমার মহত্তম ও সর্বোচ্চ সম্ভাবনাকে
প্রকাশ করার চাবিকাঠি হ'ল তোমার ভিতরে
সঠিক স্থান বা অন্তর-আকাশ সৃষ্টি করা।
যখন তুমি নিজের ভিতরে সঠিক স্থান সৃষ্টি
কর, কোন প্রচেষ্টা ছাড়াই তোমার পছন্দ
করা ঘটনাগুলি সহজে প্রবাহিত হ'য়ে
তোমার জীবনে প্রবেশ করবে! তুমি যা কর
তাতেই সফলতা প্রাপ্ত ক'রবে। যখন তুমি
এই শক্তিগুলিকে সঠিকভাবে ব্যবহার
ক'রতে শেখ, তুমি অবিলম্বে কেবল তোমার
নিজের জীবনকে রূপান্তরিত করবে তা নয়,
কিন্তু তোমার আশেপাশে যারা বাস করছে
তাদেরও রূপান্তর ঘটবে।

৬ (6)

তোমার চার অন্তর্শক্তিকে সাক্ষাৎ কর
তোমার ভিতরে এই মহান শক্তিগুলির উদ্ঘাটনে সমর্থ হবার জন্য তোমাকে প্রথমে নিজের সম্পর্কে আরও একটু বেশী ক’রে জানতে হবে। তুমি এটা জান কি না জান, বিশ্বাস কর কি না কর, তোমার ভিতরে চারটি বিশাল শক্তি বিদ্যমান। সেগুলি তোমার জীবনের চারটি প্রধান মাত্রার সাথে সম্পর্কিত - তোমার কথা, তোমার চিন্তা, তোমার ভাব এবং তোমার জীবন। এই প্রতিটি মাত্রায় যখন তুমি তোমার সর্বোচ্চ সম্ভাবনা জাগ্রত কর, তা তোমার জীবনে বিরাট ক্ষমতা ও অবলম্বন হয়ে যায়।
তাহ’লে তুমি দেখছ যে, তোমার চার অন্তর্শক্তি হ’ল :
ॐ কথার শক্তি অথবা সংস্কৃতে বাক্শক্তি
ॐ চিন্তার শক্তি অথবা মনশক্তি
ॐ ভাবের শক্তি অথবা প্রেমশক্তি
ॐ জীবনের শক্তি অথবা আত্মশক্তি
চার অন্তর্শক্তিকে উন্মেষিত ক’রলে কি ঘটে?
■ যখন তুমি কথার শক্তিকে উন্মেষিত কর, তখন তোমার নিজের ও অপরের জন্য সঠিক ও সবচেয়ে কার্যকর কথা ব্যবহার করার জন্য তোমার স্বতঃস্ফূর্ত বুদ্ধমতা থাকবে।
■ যখন তুমি চিন্তার শক্তি আবিষ্কার কর, তুমি চাকরি, সম্পর্কতা, শিক্ষা, আর্থিক ব্যাপারে ও জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য তোমার চিন্তাগুলিকে কেন্দ্রিত ক’রতে সমর্থ হবে।
■ ভাবের শক্তি তোমাকে শিক্ষা প্রদান করে যে কিভাবে সুদৃঢ় দায়িত্বের মধ্য দিয়ে জীবনের পরবর্তী স্তরে নিজেকে উন্নীত করা যায়।
■ জীবনের শক্তিকে তুমি তখনই প্রকৃতপক্ষে উপভোগ করছ, যখন বুঝতে পার যে তোমার জীবন অপরের জন্য যাপন ক’রলেই সর্বোত্তম পুরস্কারগুলি আসে।



তত্ত্ব সমূহ চার অন্তর্ bille শক্তির চাবিকাঠি
চার অন্তর্ bille শক্তির প্রতিটি এক আধ্যাত্মিক তত্ত্ব দ্বারা পরিচালিত হয়। প্রতিটি তত্ত্ব তার অনুরূপ শক্তিকে তোমার মধ্যে জাগ্রত করার জন্য এক সমাধান।
ॐ সম্পুর্তি অভ্যাস ক'রলে তোমার কাছে বাকশক্তি উপলব্ধ হবে।
ॐ শ্রদ্ধা অভ্যাস ক'রলে তোমার কাছে চিন্তাশক্তি উন্মুক্ত হবে।
ॐ দায়িত্বশীলতা অভ্যাস ক'রলে প্রেমশক্তি সম্ভব হবে।
ॐ অন্যদের সমৃদ্ধ করার নির্ণয় নিলেই তুমি আত্মশক্তিতে প্রবেশাধিকার পাবে।


