আত্মশক্তি উন্মেষিত করা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
সমৃদ্ধকরণ
বেঁচে থাকা এক শক্তি
তুমি রোজ হাঁটছ, কথা বলছ,
ব'সে থাকছ, চিন্তা ক'রছ,
অনুভব ক'রছ ও আরও কত কি
ক'রছ। এইগুলি সমস্ত একত্রে
হ'ল বেঁচে থাকা। বেঁচে থাকা
এক শক্তি! যদি তুমি
সমৃদ্ধকরণের জীবনশৈলী
অবলম্বন কর, বেঁচে থাকার
শক্তি বা আত্মশক্তিকে তুমি
তোমার জীবনে ব্যবহার ক'রতে
পারবে।

ধ্যান দিয়ে শোন! তোমার জন্মের কারণ হ'ল, তোমার দ্বারা নিজের ও অন্যদের সমৃদ্ধকরণ। যখন তুমি এই বোধ থেকে কার্য কর, তুমি সবচেয়ে বেশী সজীব হও এবং নিজের শিখরে অবস্থান কর ও জীবনমুক্ত হও! সমৃদ্ধকরণ এমন এক চাবিকাঠি যা দিয়ে আত্মশক্তির তালা খোলে।
সমৃদ্ধকরণ কি?
সমৃদ্ধকরণ হ'ল সম্পূর্তি ও শ্রদ্ধা সহকারে দায়িত্ব নেওয়া যে তোমার ভিতরে ও আশেপাশে জীবনকে যারা সম্প্রসারিত করছে তাদের নিরন্তর সমৃদ্ধকরণের জন্য সমর্পিত হওয়া।

যখন তুমি শ্রবণ (সম্পূর্ণি সহকারে শোনা), মনন (শ্রদ্ধা সহকারে চিন্তন) ও নিদিধ্যাসন (দায়িত্বপূর্ণ ঘোষণা) কর, তখন তুমি সমৃদ্ধকরণের জীবন যাপন করবে।
যখন তুমি নিজেকে ও অন্যদেরকে সমৃদ্ধ কর, সেটা দায়িত্ব নেওয়ার চেয়ে এক ধাপ ওপরে। সমৃদ্ধকরণ একাই তোমার মধ্যে সম্পূর্ণির অভাব, অশ্রদ্ধা ও দায়িত্বহীনতাকে দগ্ধ ক’রতে পারে! সমৃদ্ধকরণ হ’ল, সবার জন্য ও সবকিছুর জন্য দায়িত্ব নেওয়া এবং তাতে অন্যদের অশ্রদ্ধা ও সম্পূর্ণির অভাবও অন্তর্ভুক্ত, কারণ অন্যরা তো তোমারই অংশ।
আমি কেন অন্যদের সমৃদ্ধ ক’রব?
এটা বুঝে নাও যে তুমি কোন জনশূন্য গুহা বা বনে বাস কর না। তুমি অন্য মানুষদের সাথে বাস কর, যেখানে জীবন তোমার বাইরে ঘটছে। জীবন অন্যদের সাথে করেই ঘটছে! তুমি অন্য কয়েক শত মানুষের সাথে জড়িত ও শত শত অন্য মানুষ তোমার সাথে জড়িত। তাই স্বাভাবিকভাবে যখন তোমার জীবন এত মানুষের সাথে জড়িয়ে আছে, তোমার জীবনে কোন রূপান্তর চাইলে তোমাকে অন্যদের সাথে কাজ ক’রতে হবে ও তাদের জীবনকেও রূপান্তরিত ক’রতে হবে!

আমি বলছি না, ‘তোমার সমস্ত ধন-সম্পদ বিলিয়ে দাও!’ না! যদি তুমি দশটা গরীব মানুষ বেছে নাও ও তোমার সমস্ত ধন তাদের বিলিয়ে দাও, তাহ’লে তো এগারোটা গরীব মানুষ হয়ে যাবে। তাই নয় কি? সেজন্য আমি তোমাকে তোমার ধন-সম্পদ গরীবদের বিলিয়ে দিতে বলছি না। আমি তোমাকে তাদের শিক্ষা দেবার জন্য ও সমৃদ্ধ বানাবার জন্য দায়িত্ব নিতে বলছি। তোমার যা কিছু আছে তা তুমি শেয়ার ক’রে বাড়াবার জন্য দায়িত্ব নাও।
সমৃদ্ধকরণ বিষয়ে কিছু সত্য
ॐ সমৃদ্ধকরণ তোমার প্রকৃতি! বোঝ যে তুমি যাই কর না কেন, তাতে তুমি অন্যদের সমৃদ্ধ করছ - এমনকি তোমার শ্বাসপ্রশ্বাসও পৃথ্বীগ্রহে গাছপালাগুলিকে সমৃদ্ধ ক’রছে।
ॐ অন্যদের সমৃদ্ধ ক’রলে তুমিই নিজে সমৃদ্ধ হও, কারণ সবাই তো তোমারই অংশ।
চার অন্তর্শক্তি অভিজ্ঞতা কর পূর্ণত্ব ও সৃষ্টি
মহাবিশ্ব তোমাকে পরিপূর্ণ করার জন্য অপেক্ষা করছে
তুমি কি মনে কর মহাবিশ্ব তোমার প্রার্থনা কখনও শোনে না অথবা তোমার স্বপ্নের যত্ন নেয় না? না! যখন তুমি স্বপ্ন দেখ, মহাজগৎ আসলে তোমার সাথেই স্বপ্ন দেখে। যেই মুহূর্তে তুমি স্বপ্ন দেখা শুরু কর, জীবন তোমার সম্বন্ধে স্বপ্ন নির্মাণ করা শুরু করে। মহাজগৎ তোমাকে পরিপূর্ণ করার জন্য অপেক্ষা করছে। মহাজগৎ তোমার মধ্য দিয়ে স্বপ্ন দেখে এবং সেটা বাস্তবে পরিণত হবার জন্য আকুলভাবে আকাঙ্ক্ষা করে। ঠিক যেভাবে মা আকুলভাবে চায় যে তার শিশু বড় হোক, মহাবিশ্বও আকুলভাবে চায় যে তুমি তোমার সর্বোত্তম সম্ভাবনা প্রাপ্ত কর, তোমার আসল বাস্তবতা প্রাপ্ত কর। তুমি নিজের জন্য যে স্বপ্ন দেখ, তোমার জন্য জীবনের তার চেয়েও শতগুণ বড় ও শক্তিশালী স্বপ্ন আছে!
তাই তোমার সর্বোত্তম সম্ভাবনার স্বপ্ন দেখ ও তা ঘোষণা কর! যেন তোমার ঘোষণা ইতিমধ্যেই বাস্তবে পরিণত হয়ে গেছে, এইভাবে চিন্তা ক'রতে, বাস ক'রতে, কার্য ক'রতে ও সবকিছু ক'রতে শুরু কর! সেটা কর! তাহ'লে তুমি তুমি বাকশক্তি, চিন্তাশক্তি, প্রেমশক্তি ও আত্মশক্তি বুঝতে পারবে। এটাই ধর্ম - নিজেকে মহাজগতের প্রবাহের সাথে সারিবদ্ধ করা।
মহাজগতের সাথে সুর মিলিয়ে থাকলে তুমি...
■ শ্রদ্ধাপূর্ণ, শক্তিপূর্ণ, আনন্দময় সত্তা হবে
■ স্বতঃস্ফূর্তভাবে ও সমন্বয়পূর্ণ হয়ে জীবনে সাড়া দেবে
■ নিজের ও অপরের জন্য অলৌকিক ঘটনা ঘটানোর জন্য ক্ষমতাপ্রাপ্ত হবে


তোমার জীবনে অলৌকিকতা ঘটাও
সিদ্ধি হ’ল অসাধারণ আধ্যাত্মিক ক্ষমতা যা উচ্চতর চেতনায় পৌঁছালে সক্রিয় হয়। যখন তুমি অবিশ্রাম ও আন্তরিকভাবে চার অন্তর্শক্তি সহকারে কার্য কর, এই অলৌকিক ক্ষমতাগুলি তোমার মধ্যে জাগ্রত হয়। তোমার জীবনে শব্দাবলী, চিন্তা, ভাব এবং সম্পাদিত কার্যে ধর্ম যোগ কর।
চার অন্তর্শক্তিতে ধর্ম যোগ ক’রলে দেখবে, তোমার জীবনে অলৌকিক ঘটনাবলী ঘটছে। উদাহরণস্বরূপ, যখন তুমি অসাধারণ সম্পুর্তি সহকারে বাস কর, তোমার বলা কথার মান রাখার জন্য মহাজগৎ নিজেই ছুটে আসবে !
সঠিক স্থান (অন্তর-আকাশ) সৃষ্টির ক্ষমতা সম্পর্কে একটা মজার কিন্তু অর্থপূর্ণ গল্প আছে। বালক রাজপুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর বিরাট ভক্ত। তাতে তাঁর পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু খুব রেগে গেল, কারণ সে চাইত সবাই ভগবানকে নিস্পাপ বালক প্রহ্লাদের সম্পূর্ণ ও শ্রদ্ধা এমন ছিল, যেদিকে তার আঙ্গুল থামল, বিষ্ণুকে সেই স্তম্ভের ভিতরে আবির্ভূত হ'তে হ'ল! যখন তুমি সম্ভাবনার এমন এক শক্তিশালী অন্তর-আকাশ সৃষ্টি কর, তখন ঈশ্বর সেখানে তোমার জন্য আবির্ভূত হবেন!
বাসনাকে বাস্তবে রূপায়িত করা

শ্রবণ কর! (ধ্যান দিয়ে শোন)
যখনই কোন কিছু ঘটানোর জন্য তুমি এক আকাশ সৃষ্টি কর, দুর্ভাগ্যবশত তুমি কখনও সেটির বাস্তবে রূপায়িত হবার সম্ভাবনার জন্য সন্দেহও সৃষ্টি করে ফেল! তখন তো সেই আকাশকে চ্যালেঞ্জ ক'রে তোমার দ্বারা সেই আকাশকে দূষিত ক'রে ফেলা হ'ল।
ধর, তুমি কোন অসুস্থতায় কষ্ট পাচ্ছ। তুমি সুস্থ হবার জন্য এক আকাশ তৈরি ক'রলে। কিন্তু সেই আকাশ তৈরি করার সাথে সাথে সম্ভাবিত সবরকম সন্দেহ তোমার সামনে এসে যাবে - আকাশশক্তির ওপরে সন্দেহ এবং তোমার দ্বারা সঠিক আকাশ তৈরি করার সামর্থ্যের ওপরে সন্দেহ। তোমার অতীতের সমস্ত ব্যর্থতাগুলি সামনে চ'লে আসে এবং সেগুলি তোমার সামনে অসুরের মত দাঁড়িয়ে পড়ে!
সেটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যে আকাশ-শক্তিকে চ্যালেঞ্জ করা হয়। তাই প্রথমে আকাশ সৃষ্টি করার জন্য এইসব জটিলতার সাথে পূর্ণত্ব ক্রিয়া ক'রতে হবে। আকাশকে সেই পূর্ণত্ব থেকে সৃষ্টি কর।
পূর্ণত্ব থেকে সৃষ্টি করার প্রক্রিয়া
আকাশ সৃষ্টি করা ও ইচ্ছাকে বাস্তবে পরিণত করার অভিজ্ঞতা এখন আমি তোমাদের ব্যাখ্যা ও প্রদান ক'রব।
যেকোন একটি ইচ্ছাকে নাও, যেটাকে তুমি বাস্তবে পরিণত ক'রতে চাও - তুমি সুস্বাস্থ্য চাও বা ধনী হ'তে চাও বা অপরের সাথে তোমার সম্পর্ক নিরাময় ক'রতে চাও বা এক অধিনায়ক বা লীডার হ'তে চাও বা যাই ইচ্ছা কর না কেন।
প্রথমে অসম্ভবতার ধারণার সাথে পূর্ণত্ব কর। এই অসম্ভবতার ধারণা আসে গভীরে শিকড়িত আত্মসংশয় ও অতীতের ব্যর্থতার স্মৃতি থেকে। তার সাথে পূর্ণত্ব কর। নিজেকে স্পষ্টভাবে বল যে ‘অসম্ভব’ ব’লে কিছুই নেই।
তারপর তুমি তোমার ইচ্ছাকে বাস্তবে পরিণত করার জন্য আকাশ সৃষ্টি কর। কিন্তু প্রথমে তোমাকে সঠিক আকাশ সৃষ্টি করার সামর্থ্য সম্বন্ধে সন্দেহগুলির সাথে পূর্ণত্ব ক্রিয়া ক'রতে হবে।

■ ব'সে পড়ো। চোখ বন্ধ কর। তোমার ধারণাটিকে নাও। সব অসম্ভবতার সাথে পূর্ণত্ব ক্রিয়া কর।
■ এখন সেই পূর্ণত্বের অন্তর-আকাশ সহকারে ব'সে থাক। নির্ণয় নাও যে তুমি তোমার কার্যের মাধ্যমে তোমার প্রেরণাকে বাস্তবায়িত ক'রবে। তোমার ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া হ'ল, তার জন্য দায়িত্ব নেওয়া। সম্ভাবনার আকাশ সৃষ্টি ক'রে তার দায়িত্ব নিলে তা তোমার জীবনে বাস্তবে পরিণত হবে।
আমি তোমায় আশীর্বাদ করি –
তোমার অন্তর-আকাশে তুমি যা কিছু
সৃষ্টি ক'রেছ তা তোমার জীবনে এক
মঙ্গলময় বাস্তবতা হ'য়ে উঠুক!
পরমহংস নিত্যানন্দের বিশ্বব্যাপী মিশন ব্যক্তিগত রূপান্তরের ওয়ার্কশপ, আধ্যাত্মিক নিরাময় এবং মানবহিতৈষী সেবা দ্বারা জীবনকে সমৃদ্ধ করে।
এই মিশনের আন্তর্জাতিক সদর দফতর ভারতে ব্যাঙ্গালোরের পাশে বিদ্দীতে। এখানে বিভিন্ন কার্যকলাপ ও পরিবেশিত সেবার মধ্যে অন্তর্ভুক্ত হ'ল, ধ্যান, যোগ, সৎসঙ্গ, কর্পোরেট প্রোগ্রাম, নিঃশুল্ক চিকিৎসা শিবির, নারী ও যুবাদের জন্য উদ্যোগ, মিশনের প্রতিটি আশ্রমে অন্নদান এবং সম্পূর্ণ গুরুকুল শিক্ষাব্যবস্থা ও সন্ন্যাস জীবনের মাধ্যমে বৈদিক হিন্দু জীবনশৈলীর সর্বশ্রেষ্ঠ অভিমুখগুলির পুনর্জাগরণ।

পরমহংস নিত্যানন্দের
বিশ্বব্যাপী মিশন সম্বন্ধে



ভগবান পরমহংস নিত্যানন্দ জীবনমুক্তি বিজ্ঞানের বিশ্ব-শিক্ষক। লাখ লাখ মানুষ তাঁকে অতিচেতনার জীবন্ত অবতারপুরুষ হিসাবে পূজা করে। আজ অখণ্ড সনাতন হিন্দুধর্মের এক সুস্পষ্ট, রীতিসিদ্ধ, রাজনীতি-উদাসীন প্রবক্তা হিসাবে পরমহংস নিত্যানন্দ স্বীকৃত। পৃথিবীতে হিন্দুধর্মের শীর্ষস্থানীয় ও সবচেয়ে পুরাতন আখাড়া মহানির্বাণী-পীঠের তিনি মহামণ্ডলেশ্বর। এই অল্পবয়স্ক জীবনমুক্ত যোগী মানুষের প্রকৃতির ওপরে প্রবুদ্ধ ও করুণাময় অন্তর্দৃষ্টির জন্য অতিশয় জনপ্রিয় আধ্যাত্মিক শিক্ষক হয়েছেন। ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় আধ্যাত্মিক শিক্ষক হিসাবে তাঁর বিভিন্ন ভাষণ কয়েক কোটিবার দেখা হয়েছে।
প্রতি মাসে পরমহংস নিত্যানন্দ একুশ দিনের রূপান্তরমূলক প্রোগ্রাম 'ইনার অ্যাওয়েকেনিং' পরিচালনা করেন। সেখানে শক্তিশালী শিক্ষা ও কুণ্ডলিনী জাগরণের জন্য একুশটি শক্তিপূর্ণ দীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীর চার অন্তর্শক্তিকে উন্মেষিত করা হয়।
Ebook ISBN: 979-8-88572-525-5