তোমার ভয়ের মুখোমুখি হও এবং মুক্ত হও
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল ভয়ের মুখোমুখি হবার সাহস রাখা
ভয় কি?
ভয় দুশ্চিন্তার এক গভীরতর মাত্রা। দুশ্চিন্তা থেকে আল্সার হতে পারে। অন্যদিকে ভয় জীবনকে শেষ করে দিতে পারে। যাই হোক, দুশ্চিন্তা ছাড়া জীবন সম্ভব, কিন্তু ভয় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ভয় ছাড়া ভয়ের সম্মুখীন হওয়া সম্ভব। যাকে আমরা সাহসী বলি, এমন নয় যে তার ভয় নেই; কিন্তু সে ভয় ছাড়া ভয়ের মুখোমুখি হতে শিখেছে।
ভয় আমাদের ভিতরের শক্তি থেকে আসে। তাই তাকে ধ্বংস করা যায় না। শক্তিকে সৃষ্টি করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। তাকে কেবল একটা আকার থেকে অন্য আকারে পরিবর্তিত করা যায়।
বুঝে নাও, তোমার ভয় সরাসরি তোমার জীবনীশক্তির সাথে সংযুক্ত। যখন তোমার বেঁচে থাকা সংকটপূর্ণ দেখছ, তুমি দেখবে যে তোমার ভয় বৃদ্ধি পাচ্ছে এবং তোমার শরীরে অ্যাড্রেনালিন্ নিঃসৃত হচ্ছে। অ্যাড্রেনালিনের নিঃসরণ তোমাকে এত শক্তি দেয় যে তুমি প্রায় উড়তে পার। আমরা তাকে 'লড়াই বা পলায়ন' প্রতিক্রিয়া বলি – হয় তুমি ভয়ের মুখোমুখি হয়ে লড়াই কর, অথবা পালিয়ে যাও। যেই মুহূর্তে জীবন একটা সংকটাপন্ন অবস্থায় আসে, তোমার শরীর অঢেল শক্তি পাবে। যখন বাস্তবিক সেই সংকট ঘটে, জীবনের অধিষ্ঠান স্বাধিষ্ঠান চক্র পুরোপুরি কেঁপে ওঠে!
তোমার ভিতরে বিগ ব্যাং এবং ব্ল্যাক হোল
যখন কোন নির্দিষ্ট বস্তু ছাড়া তোমার ভিতরে নির্মল ইচ্ছা বা নিখাদ আকুল আকাঙ্ক্ষা হয়, তা সৃষ্টির উচ্ছ্বসিত শক্তি, প্রসারণের শক্তি বা বিগ ব্যাং (Big Bang) হয়ে যায়! কোন কারণ বিনা তুমি সহজেই শক্তিতে ফেটে পড়। একইভাবে যখন কোন নির্দিষ্ট বস্তু ছাড়াই তোমার ভিতরে নিখাদ ভয় থাকে, তা হয়ে যায় সংকোচন বা ব্ল্যাক হোল (Black Hole)।
ভয় তোমার প্রকৃতি, কিন্তু তাকে কোন বস্তুর দিকে নির্দেশিত করো না। ভয় থাকা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভয়কে কোন বস্তুর সাথে সংযোগ করা হ'ল সামাজিক ব্যাপার। নিখাদ ভয় বেঁচে থাকতে সাহায্য করে বরং তা হ'ল স্বতঃস্ফূর্ত।
নিখাদ আকুল আকাঙ্ক্ষা হ'ল কোন কারণ বিনা তোমার থেকে বিকিরিত হওয়া প্রচুর শক্তি। কেবল যদি তা কোন বস্তুর জন্য হয়, তা সাধারণ লোভ হয়ে যায়। একইভাবে তোমার ভিতরে কোন কারণ বিনা শক্তি ফিরে আসা হ'ল নিখাদ ভয়। যদি তা কোন বস্তুর জন্য হয়, তা হয়ে যায় সাধারণ ভয়। ব্ল্যাক হোল না ঘটলে বিগ ব্যাং ঘটতে পারে না। সেটাই জীবনের অংশ, নাটকের অংশ, লীলার অংশ। নিখাদ ভয় মানে তুমি নিজের মধ্যে রিল্যাক্স করছ, নিজের ভিতরে অবস্থান করছ। তাকেই আমরা বলি লয় বা ধ্বংস। মহাবিশ্বের জন্ম বিগ ব্যাং থেকে এবং তার মৃত্য হল ব্ল্যাক হোল। তোমার সত্তার জন্ম তোমার জন্য বিগ ব্যাং। আর তোমার সত্তার মৃত্যু তোমার কাছে ব্ল্যাক হোল। শ্বাস ভিতরে নেওয়া নিখাদ আকুল আকাঙ্ক্ষা। শ্বাস ছাড়া হ'ল নিখাদ ভয়।
বিগ্ ব্যাং-এর জন্য জীবনীশক্তি, প্রাণ, বায়ুর সাথে তোমার ভিতরে প্রবেশ করে। বায়ুর মাধ্যমে তোমার থেকে প্রাণের বেড়িয়ে যাওয়া হ'ল ব্ল্যাক হোল। যখন তুমি বিগ ব্যাং বা ব্ল্যাক হোলকে বাধা দাও বা তার সাথে লড়াই কর, তুমি তোমার সিস্টেমে গোলমালের সৃষ্টি কর।
যখন ভয় ঘটে, যখন ব্ল্যাক হোল ঘটে, তার মানে তুমি শান্তি চাইছ এবং বিগ ব্যাংয়ের জন্য প্রস্তুত হচ্ছ। যখন নিখাদ ভয় ঘটে, তখন তুমি খুব স্বস্তিতে নবতেজোদ্দীপ্ত হও এবং তা তোমার মধ্যে ভীষণ সাহস ও শক্তি হয়ে তরঙ্গায়িত হয়।
তোমার সম্ভাবনা ও তোমার
নকারাত্মক ভঙ্গির মধ্যে লড়াই
যখন কোন জিনিষ হারাবার ভয় হয় বা
তুমি কিছু অর্জন করতে পারবে না বলে ভয়
পাও, তখন তোমার মধ্যে ভবিষ্যতের জন্য
তোমার সম্ভাবনা ও তোমার নকারাত্মক ভঙ্গির
মধ্যে লড়াই চলতে থাকে।
যদি তুমি নিশ্চিত হও যে কিছু একটা
অর্জন করার কোন সম্ভাবনা নেই এবং তোমার
মধ্যে সেই ক্ষমতা নেই, তোমার ভয় থাকবে
না। আবার যদি নিশ্চিত থাক যে তুমি কিছু
অর্জন করতে পারবে, তাহলেও তোমার ভয়
থাকবে না।
ভয় হ'ল নিজের ওপর বিশ্বাস ও
তোমার ভবিষ্যৎ সম্পর্কে নকারাত্মক ধারণার
মধ্যে লড়াই। আন্তরিকভাবে তুমি তোমার
নিজের সকারাত্মক ও নকারাত্মক শক্তির সাথে
লড়াই করছ।
নিজের ক্ষমতা নেই ও অর্জন করতে
পারবে না বলে তুমি যদি নিশ্চিত হও, তাহলে
তোমার ভয় থাকবে না। যদি তুমি নিঃসংশয়
হও যে তুমি অর্জন করতে পারবে, তাহলেও
তোমার ভয় থাকবে না। কিন্তু যদি তুমি কিছু
অর্জন করতে চাও এবং নিশ্চিত নও যে তুমি
তা অর্জন করতে পারবে কিনা, তাহলে তোমার
ভয় থাকবে। এই দুটি ধারণা মধ্যে লড়াই ও
উভয়সংকটকেই আমরা ভয় বলি।
দ্যাখ, মহাবিশ্বের রাজা হতে পারবে না
বলে তুমি ভীত নও। না! তুমি স্পষ্ট করে জান
যে তুমি তা কখনও হবে না! কিন্তু তুমি ভীত
যে তুমি তোমার ভাইয়ের মত সফল হবে
পারবে না। যা তোমার নাগালের মধ্যে তা তুমি
হতে পারবে কিনা বা অর্জন করতে পারবে
কিনা বলে তুমি ভয় পাও।
সম্ভাবনা ভয় সৃষ্টি করে। তার অর্থ হ’ল
ভয় জীবনের মূল! পৃথ্বীগ্রহে তিনশ' বছরের
বেশী বাস করতে পারবে না বলে কি তুমি ভয়
পাও? না, কারণ তুমি নিশ্চিত যে তুমি কখনই
অত বছর বাঁচবে না। কিন্তু তুমি ভয় পাও যে তুমি সত্তর বা আশী বছরের বেশী বাঁচবে না, তোমার হয়ত অকালমৃত্যু হতে পারে। যা কিছু সম্পর্কে তুমি স্পষ্ট করে জান যে তা তুমি অর্জন করতে পারবে না, তা তোমার মধ্যে ভয় সৃষ্টি করবে না। যা কিছু তুমি ভাব সম্ভব এবং তাকে চাও, তা তোমার মধ্যে ভয়ের সৃষ্টি করবে।
দুইভাবে ভয়মুক্ত হওয়া যায়। এক হ'ল
সমস্ত সম্ভাবনাকে আটকাও। তার অর্থ, তুমি
মরতে পার, তারপর আর কোন ভয় থাকবে
না!
দুই হ'ল, সম্ভাবনার গণ্ডিকে ভেঙ্গে
ভয়মুক্ত হওয়া। অসীম সম্ভাবনা হ’লে কোন
গণ্ডি থাকবে না। যদি কোন কিছুই তোমায়
সীমাবদ্ধ করতে না পারে, তুমি ভয়হীন হবে।
হয় কিছুই সম্ভব নয়, তাহলে তোমার ভয় থাকবে না কারণ তোমার থেকে কিছুই নিয়ে নেওয়া যাবে না। অথবা সবকিছুই সম্ভব, তাহলে তোমার কোন ভয় থাকবে না কারণ তুমি সর্বশক্তিপূর্ণতা অনুভব করবে।
কেবল এই উপলব্ধি লাভ করেই
তোমার মধ্যে কিছু একটা ক্লিক্ করবে এবং
তোমার সত্তা থেকে বহু ভয় মুছে যাবে!
মাস্টারেরা আসলে এই দুই সম্ভাবনাকে প্রক্রিয়া হিসাবে ব্যবহার করেন। যখন মাস্টারেরা বলেন যে ‘তুমি কোন কাজই কর না’, তা এক চরম সমর্পণ, এক মানসিক মৃত্যু সৃষ্টি করার জন্য বলা হয়। তুমি নির্ণয় কর যে আর কোন সম্ভাবনা নেই, আর কিছু করা যায় না, কেবল রিল্যাক্স করা যায়। একে রামানা মহর্ষি বলেন আত্ম-শরণাগতি। এই পদ্ধতিতেও সমস্ত সম্ভাবনা বন্ধ করে তুমি ভয়ের ঊর্ধ্বে চলে যেতে পার।
ভয়ের ঊর্ধ্বে যাবার দ্বিতীয় পদ্ধতি হ’ল
সমস্ত সম্ভাবনা খুলে ধরা। তাকে বলে
আত্মজ্ঞান।
একটা সুন্দর গল্প আছে:
এক ব্যক্তি একটি মন্দিরের দেওয়ালে
লিখল ‘সোহম্’ - আমিই সে। তার অর্থ হ’ল
‘আমার দ্বারা সব কিছু সম্ভব’।
আরেকজন এসে সেখানে লিখল,
‘দাসোহম্’ - আমার দ্বারা কিছুই সম্ভব নয়,
আমি এক দাস।
তৃতীয় ব্যক্তি এসে লিখল, ‘সদাসোহম’
- সর্বদাই আমিই সে।
যখন অনুভব কর যে তুমি কিছুই
করতে পার না, তুমি নিজেকে সমর্পণ করতে
পার। তুমি নিজের শক্তি অভিজ্ঞতা করতে পার
যখন তুমি অনুভব কর যে তুমি সবকিছু করতে
পার। উভয় পদ্ধতি তোমাকে ভয়মুক্ত করতে
পারে।
যদি তুমি ‘আমি কিছুই করতে পারি না’
-এই ধারণার সাথে ঐকতানে থাক, তবে তুমি
ভক্তিযোগী, তুমি সমর্পণ কর। যদি তুমি ভাব
যে ‘আমি সব কিছু করতে পারি’, তুমি তবে
জ্ঞানযোগী, তুমি অনুসন্ধান কর ও অভিজ্ঞতা
কর। এই দুটো পথের যে কোন পথে চলে
তোমার পক্ষে ভয়মুক্ত হওয়া সম্ভব। কিন্তু
তোমাকে যে কোন একটি ভাবাদর্শের সাথে
সম্পূর্ণভাবে সংযুক্ত হতে হবে। হয় ‘আমি
কিছুই করতে পারি না’ এই ভাব অভ্যাস কর
অথবা ‘আমি সব কিছু করতে পারি’ - এই
ভাব নিয়ে কাজ করতে প্রস্তুত থাক।
জীবনমুক্তির জন্য বর্ধিত সম্ভাবনা
লোকেরা আমার কাছে এসে বলে, ‘আমার অনেক ভয়। আমি কি করতে পারি?’
আমি তাদের বলি, ‘যদি তোমার বেশী ভয় থাকে, তোমার জীবনমুক্তির সম্ভাবনা বেশী। তোমার জন্য বহু দরজা খোলা!’
যে ব্যক্তির বেশী ভয় নেই, তার সম্ভাবনা ও দরজার সংখ্যা কম কারণ সে এক নিস্তেজ জীবন যাপন করে। নিস্তেজ হয়ে জীবন যাপন করলে বেশী ভয় থাকবে না। তার বেশী কিছু হারাবার নেই, বেশী কিছু নির্ণয় নেবার নেই। সে বেশী ঝুঁকি নিচ্ছে না।
কিন্তু এক জীবন্ত সত্তা যে অনেক কিছু
করছে ও অনেক নির্ণয় নিচ্ছে, সে ভয়
অভিজ্ঞতা করবে। যদি তুমি বেশী ভয়
অভিজ্ঞতা করছ, তবে তোমার জীবনমুক্তির
জন্য বহু দরজা খোলা অবস্থায় উপলব্ধ!
আরেকটা জিনিষ : কেবল যদি তাকে খোলা যায়, সেটাকে দরজা বলা যায়। যদি তুমি তাকে খুলতে না জান, তবে সেটা তো দেওয়াল। যদি তোমার জীবনে অনেক ভয় অভিজ্ঞতা করছ এবং তুমি সঠিক প্রক্রিয়া জান, তাহলে সেই সমস্ত ভয়গুলি দরজা হয়ে যেতে পারে এবং তুমি মুক্ত হতে পার। নতুবা সমস্ত ভয়গুলি দেওয়ালের মত - যেন তুমি কারাগারে বন্ধ হয়ে আছ।
তোমাকে কেবল এটা করতে হবে : প্রত্যেকবার যখন ভয় অনুভব কর, নিজেকে অশ্রদ্ধা করো না। আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না অথবা নিজেকে এই ভেবে দোষারোপ করো না ‘আমি কি ধরনের মানুষ?’ আসলে যারা তাদের ভয়ের সম্মুখীন হতে পারে, তাদের এত সমস্যা থাকে না। যে মানুষেরা তাদের ভয় সম্পর্কে ভীত, তারাই নিজের জন্য বেশী সমস্যার সৃষ্টি করে। ভয় সম্পর্কে বেশী চিন্তা করলে তুমি ভাবতে শুরু কর যে তোমার সমস্যা আছে।
যদি তুমি ভয়ের বাস্তব প্রকৃতি বোঝ,
তাকে এক আশীর্বাদ বলে ধরে নেওয়া যেতে
পারে। যদি তুমি ভয়ের মুখোমুখি হবার জন্য
যথেষ্ট সাহস রাখ, তা তোমাকে মুক্তির দিকে
চালিত করতে পারে।
কখন কখন তোমার মনোযোগ অন্য কিছুতে সরিয়ে ফেলে তুমি ভয় থেকে বেড়িয়ে আসতে পার। কিন্তু তা নির্ভয়তা নয়। নির্ভয়তা হ’ল চেতনাতে এক কোয়ান্টাম লাফ দেওয়া, যেখানে কোন কিছু হারাবার ভয়ের অভিজ্ঞতা তোমার কখনও হবে না।
জীবন সম্পর্কে তোমার যেসব ভয় আছে - ব্যর্থ হবার ভয়, প্রিয়জনদের হারাবার ভয়, ধনসম্পদ হারাবার ভয়, অজানার ভয় - প্রতিটি ভয়কেই জীবনমুক্তির দ্বার হিসাবে ব্যবহার করা যায়।
হয় তুমি টেনশনে ভরপুর অথবা তুমি শক্তিতে পূর্ণ। যদি টেনশনে ভরপুর থাক, তুমি তাহলে তোমার মধ্যের অমর উৎস থেকে প্রক্রিয়াটি না জেনেই জোর করে শক্তি আহরণ করার চেষ্টা করছ। তোমার ভিতরে এক শক্তির উৎস আছে - যার কখনও মৃত্যু হয় না - তাকে বলা হয় আত্মন্। যদি সঠিক প্রক্রিয়া না জেনে জোর করে এই উৎস থেকে শক্তি আহরণ করার চেষ্টা কর, তা চাপ বা টেনশনের সৃষ্ট করে।
যখনই তুমি কোন কামনা বা অতিকল্পনা স্মরণ করে তোমার মধ্যে শক্তি সৃষ্টি করার চেষ্টা কর, তখন সেটা যেন দরজায় লাথি মেরে অন্যদিক থেকে শক্তি আহরণ করার চেষ্টা করা। তুমি শক্তি চাও, কিন্তু তোমার দরজা খোলার ধৈর্য্য নেই। তুমি ধৈর্য্য ধরে চাবি ব্যবহার করে দরজা খুলতে পার এবং সেই আনন্দ ও শক্তিকে তোমার সত্তায় প্রবেশ করতে দিতে পার। সেই চাবিটাকে ধ্যান বলা হয়।
আরেকটা গুরুত্বপূর্ণ সত্য তোমার জানা চাই :
তোমার ভিতরে এমন কিছু একটা
আছে যার মৃত্যু নেই, সেটা হ’ল তোমার
শক্তির উৎস। আবার তোমার ভিতরে এমন
কিছু আছে যার মৃত্যু হয়, এমন কিছু যা
আসলে এমনকি এখনও জীবন্ত নয়। এই
কারণে তোমার মৃত্যুভয় আছে যে তুমি ভাব যে
এখন তোমার এমন কিছু জিনিষ আছে যা
তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। না!
তোমার কাছে এখন যা আছে, তা নিয়ে নেওয়া
যায় না। যা কিছু নিয়ে নেওয়া যায়, তা তো
কখনও তোমার ছিল না। যা কিছুর মৃত্যু আছে
তা তোমার অন্তর্দেশে বাস করতে পারে না।
নির্ভয়তা হ’ল ভয়ের সম্মুখীন হবার সাহস
তুমি ভয়কে জয় করতে পার না।
নির্ভয়তা হ’ল প্রগাঢ় ভয়ের সাথে বাস করে
সেই ভয়কে কোন জিনিষের দিকে নির্দেশিত না
করার বুদ্ধিমত্তা। যখন ভয় করার জন্য কোন
জিনিষই থাকে না, প্রগাঢ় ভয় তখন এক
গভীর স্বস্তি ও শান্তি প্রদান করবে।
ভয় এক শক্তিশালী শক্তি, যা প্রদান করে অগাধ স্বস্তি ও গভীর কেন্দ্রবর্ত্তীতা। ভয়কেন্দ্র হ’ল নবতেজোদ্দীপ্ত হবার কেন্দ্র।
নির্ভয়তা মানে ভয়কে দমিয়ে রাখা নয়। উদাহরণস্বরূপ, রাতের অন্ধকারে কোন জায়গা দিয়ে যেতে ভয় পেলে তুমি ভগবানের নাম করতে থাক। ভয়ের জন্য ভগবানের নাম তোমার মনে সর্বোচ্চ স্থানে থাকে! তুমি অনুভব কর যে তোমার ভয় নেই কারণ তোমার ভিতরের কিচিরমিচির অন্যকিছুতে ব্যস্ত!
তোমার ভিতরের কিচিরমিচিরকে অন্য
কাজে লিপ্ত করে তুমি ভাব যে ভয় চলে গেছে।
কিন্তু তুমি তোমার মনোযোগকে কেবল
অন্যদিকে সরিয়ে ফেলেছ, তুমি সমস্যার
সম্পূর্ণ সমাধান কর নি।
কথায় আছে, ‘বিড়াল দুধ পান করার
সময় তার চোখ চেপে বন্ধ করে ভাবে যে সমস্ত
বিশ্ব অন্ধকারে ঢেকে গেছে এবং সেজন্য কেউ
তাকে দেখতে পাচ্ছে না!’ বুঝে নাও, তুমিও
ঠিক সেরকম কর যখন তুমি ভয়ের দিকে
মনোযোগ দাও না এবং বিশ্বাস কর যে ভয়
মুছে গেছে।
নির্ভয়তা মানে ভয়ের অনুপস্থিতি নয়। তার মানে ভয় আছে, কিন্তু তার সাথে বাস করার জন্য ও তার মুখোমুখি হবার জন্য তোমার প্রচুর শক্তি ও সাহস আছে। নির্ভয়তা মানে ভয়ের সাথে, এমনকি সবচেয়ে বিরাট ভয়ের সাথে বাস করার শক্তি ও সাহস আছে। সেটা ভয়ের সাথে সংযুক্ত বা অসংযুক্ত না হয়ে ভয়কে অতিক্রম করে যাওয়া।
আরেকটা গুরুত্বপূর্ণ জিনিষ তোমাদের জানা উচিৎ যে ভয় জীবন-প্রকৃতির অংশ।
লোকেরা আমার কাছে এসে জিজ্ঞাসা
করে, ‘অজানা থেকে উৎপন্ন ভয়কে নিয়ে কি
করা যায়?’ আমি তাদের বলি, ‘ভয় এক উত্তম
সংকেত, তার মানে তুমি জীবন্ত! কোন কিছু
হারাবার সম্ভাবনা আছে, সেইজন্য তুমি ভয়
পাচ্ছ। যদি কিছু হারাবার কোন সম্ভাবনা না
থাকে, তুমি কখনও ভয় পাবে না।'
কবৱে পৌঁছে তুমি নির্ভয় হতে পার!
তখন তোমার কিছুই হারাবার নেই, তাই
তোমার কোন কিছুর জন্য ভয়ের কোন
প্রয়োজন নেই! যদি হারাবার কিছু থাকে
তোমার ভয় থেকে যাবে। এটাই জীবনের
প্রকৃতি।
জিনিষগুলি নির্দ্দিষ্ট ও জ্ঞাত হ'লে ভয় বিদ্যমান থাকে না। একমাত্র জিনিষগুলি অনির্দ্দিষ্ট হ'লে, সেগুলি নিছক সম্ভাব্য ও অজ্ঞাত হ'লে, ভয় বিদ্যমান থাকে। দৃষ্টান্তস্বরূপ, মৃত্যু এক সম্ভাবনা। একটা ঘটনা হিসাবে তা নির্দ্দিষ্ট, কিন্তু কোথায় ও কিভাবে হবে তা স্পষ্ট নয়। তাই মৃত্যুর সাথে সর্বদা ভয় সংযুক্ত আছে।
অন্ধকার থেকে ভয়
তোমার মৃত্যুভয় ও অন্ধকার থেকে ভয়
আসলে একই ব্যাপার - অজানা থেকে ভয়।
অন্ধকারের সাথে সংযোগসাধন করলে এই ভয়
কেটে যায়। তোমার মৃত্যুভয়, অন্তর্হিত হবার
ভয় পুরোপুরি নিরাময় হয়ে যাবে।
আমার একটা জোক মনে আসছে :
একবার একটা ছোট্ট মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, ‘বাবা, তুমি কি অন্ধকারকে ভয় পাও?’ বাবা উত্তর দেয়, ‘অবশ্যই নয়।’ মেয়েটি জিজ্ঞেস করে চলে, ‘তাহলে তুমি কি সাপ ভয় পাও?’ বাবা উত্তর দিল, ‘একদমই না।’ ছোট্ট মেয়েটি খুব খুশী যে সে নতুন কিছু আবিষ্কার করেছে।
সে বলে, ‘ও! তাহলে বাবা, তুমি মাকে ছাড়া আর কিছু থেকে ভয় পাও না!’
যাই হোক, এটা বোঝ যে অন্ধকার
থেকে ভয় তোমার অজ্ঞানতার জন্য, তুমি
স্পষ্টভাবে তার মুখোমুখি হও নি।
তন্ত্রে শিষ্যদের অন্তর্দেশ নিরাময় করার জন্য প্রথম নির্দেশ হিসাবে বনে অথবা কোন খালি জায়গায় গিয়ে বসে শূন্যস্থানের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে বলা হয়। ব্যক্তিটিকে কেবল এক খোলামেলা জায়গায় বিস্তীর্ণ মুক্ত আকাশের নীচে বসতে হবে এবং তাকে সারা রাত ধরে আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। তাতে বিভিন্ন ভয় ও মনের ভাব বেড়িয়ে আসবে। যা কিছু দমিয়ে রাখা হয়েছিল তা বেড়িয়ে আসবে।
জেন্ প্রথাতে এটার এক অনুরূপ
অভ্যাস আছে এবং তাতে কোন ব্যক্তিকে
দেওয়ালের দিকে মুখ করে বসে দেওয়ালের
দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে বলা হয়।
মন খালি হয়ে বাইরের শূন্যতার সাথে এক হয়ে
যায়।
এটা করার সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হ'ল যদি তুমি তোমার বিশ্রাম করার ও শান্তিতে রিল্যাক্স করার ইচ্ছাকে দমিয়ে রেখেছ, যে অবদমন এখন তোমার মধ্যে অস্থিরতা হয়ে গেছে, সেটাও বেড়িয়ে আসবে। তোমার পুরো সিস্টেম যেন পরিষ্কার করা হচ্ছে। তোমার সেই অবদমিত আবেগের উন্মোচনকে তুমি ভয় বলে অনুভব কর। তুমি ভাব, ‘না, না! আমি এই অন্ধকারে তাকাতে চাই না!' তুমি তাকে এড়িয়ে যাবার চেষ্টা কর।
যদি তুমি সরাসরি অন্ধকার ও ভয়ের দিকে সজাগ হয়ে তাকাতে পার, তাহলে তুমি তার মধ্যে বাস করতে পার এবং তাকে কাটিয়ে উঠতে পার।
ভয়ের মাধ্যমে জ্ঞান
যদি কোন শিশু অন্ধকারকে ভয় পায়, আমরা বলি, 'ভয় পেয়ো না, তোমাকে সাহসী হতে হবে।' এটা বলে আমরা বাচ্চাটিকে যে ভয় সে অনুভব করছে তা অনুভব করা উচিৎ নয় বলে শেখাচ্ছি। কিন্তু বাচ্চাটির মধ্যে ভয়ের উদয় হলে সে তো কিছুই করতে পারে না। তাই সে এখন এই শিক্ষা পেয়ে জোর করে ভয়কে দমিয়ে নিজেকে সাহসী ভাবার চেষ্টা করে। শিশুরা এইভাবে স্বাভাবিক আবেগ ভয়কে অবদমন করতে শেখে। তার শরীর ভয়ে কাঁপছে কিন্তু সে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য ভয়কে প্রতিহত করে।
তার বদলে তুমি যদি বাচ্চাটিকে ভয়কে স্বীকার করতে দাও এবং ভয়ের কারণ অন্ধকারকে অন্বেষণ করতে দাও, বাচ্চাটি অন্ধকার ও ভয়ের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে যাবে। তার ভয় স্বতঃশ্চলভাবে কেটে যাবে কারণ তার নিজের অভিজ্ঞতা তাকে দেখাবে যে ভয়ের কোন দৃঢ় অস্তিত্ব নেই।
পরিচয় হারাবার ভয়
মানুষের সবচেয়ে বড় ভয় হ’ল নিজের
পরিচয় হারাবার ভয়। এমনকি নিজের জীবন
হারাবার ভয়ের চেয়েও পরিচয় হারাবার ভয়
বেশী। পরিচয় হারাবার ভয় মৃত্যুভয়ের চেয়ে
আরও অনেক খারাপ।
মৃত্যুভয়
আমাদের সমস্ত ভয়গুলি যেমন, স্বাস্থ্যহানির ভয়, মানসিক স্থিরতা হারাবার ভয়, ধন, নাম-যশ হারাবার ভয় অথবা প্রিয়জন হারাবার ভয়, সবই আসলে নানা ছদ্মবেশে মৃত্যুভয়।
একটা ছোট গল্প :
সর্বজনীন অনুষ্ঠানে বক্তৃতা দেবার জন্য এক ব্যক্তি ভাল করে তৈরি করেছিল। মঞ্চে উঠে সে হঠাৎ প্রচণ্ড ঘাবড়ে গেল এবং হাতে মাইক্রোফোন নিল। মঞ্চভয় তাকে আঁকড়ে ধরল! সে কেবল নির্বাক হয়ে বিরাট জনতার সামনে কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থাকল।
কিছুক্ষণ পরে হঠাৎ সে বলে, ‘মানুষের মন এই বিশ্বে সবচেয়ে বিস্ময়কর জিনিষ। জন্মের সময় থেকেই তা কাজ করতে শুরু করে এবং মৃত্যুকাল পর্যন্ত তা কাজ করা বন্ধ করে না - কেবল বক্তৃতা দেবার সময় ছাড়া!’
সামাজিক ভয় অথবা সমাজ দ্বারা
প্রত্যাখ্যাত হবার ভয়ের জন্য আমরা সমাজকে
খুশী করার জন্য কাজ করি, এমনকি সেটা
আমাদের জন্য ভাল না হলেও। এই প্রক্রিয়াতে
অনেক সময় আমাদের সত্তা যা করতে চায়
তার বলিদান করি। সমাজ দ্বারা স্বীকৃতি না
পাওয়ার ভয়ও এক প্রকার মৃত্যুভয়। সেটা
আমিত্বের মৃত্যু।
আমাদের সমস্ত কার্যকলাপই মৃত্যু ও মৃত্যুভয়ের সাথে অচেতনভাবে সম্পর্কিত। মৃত্যুকে বুঝতে পারলে তোমার জীবনের সম্পূর্ণ উপলব্ধিই পরিবর্তিত হয়ে যেতে পারে। তখন সহজেই তোমার মধ্যে ভয়গুলিকে পরিচালিত করার শৈলীর রূপান্তরণ ঘটবে। (মৃত্যু সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা ‘মৃত্যু’ অধ্যায়ে করা হয়েছে)
ক্রোধ - ভয়ের সক্রিয় আকার
ভয় ক্রোধের দিকে নিয়ে যায়। ভয়
শক্তির এক অক্রিয় আকার এবং ক্রোধ এক
সক্রিয় প্রকাশ।
একটা ছোট গল্প :
এক ব্যক্তি হাতে কাগজের গোছা নিয়ে ক্রোধিত হয়ে ডাকঘরে গেল। সে বলছিল, ‘তাদের কি সাহস যে আমাকে এই প্রকার ভয় দেখিয়ে চিঠি লেখে!’ পোস্ট অফিসের কর্মকর্তা বলে, ‘হ্যাঁ, ভয় দেখিয়ে চিঠি লেখা আইনগতভাবে অপরাধ। আপনি কি জানেন এই চিঠিগুলি আপনাকে কে লিখেছে?’
লোকটি চেঁচিয়ে বলে, ‘অবশ্যই, আমি জানি! এরা আয়কর বিভাগের লোক!’
যখন তুমি রেগে আছ, কেবল রাগটার
দিকে তাকাও। তার মূলে তুমি দেখবে অগাধ
ভয়।
এটা নিজে করার চেষ্টা কর : যদি তুমি ভয় অনুভব করছ, সেই সময় ক্রোধ প্রকাশ কর। হাত ছুড়তে থাক, সজোরে পা ঠোক এবং শক্তি প্রকাশ কর। তুমি দেখবে যে ভয় অদৃশ্য হয়ে যায়। তুমি নিজে দেখবে যে সহজেই ভয় কিভাবে ক্রোধে রূপান্তরিত হয়ে যায়। একইভাবে ভয় ঘৃণাতেও রূপান্তরিত হতে পারে। তোমাকে কেবল নিজের সম্বন্ধে সজাগ হতে হবে এবং প্রত্যক্ষ কর কোন আবেগ অন্য আবেগে কিভাবে সূক্ষ্মভাবে পরিবর্তিত হয়। যখন তুমি এই খেলা বুঝতে পার, তুমি সহজেই সেই খেলা থেকে বেড়িয়ে আসতে পার।
ভয়-স্ট্রোক
মনোবিজ্ঞানীরা ভয় থেকে স্ট্রোকের কথা বলে। উদাহরণস্বরূপ, তুমি বাগানে অন্ধকারে হাঁটছ এবং তুমি একটি দড়ি পাকানো অবস্থায় দেখলে। তুমি তাকে সাপ ভেবে ভয়ে কাঁপতে থাকলে। সেটা দড়ি বোঝার আগে তুমি তাকে সাপ ভেবে যে আকস্মিক ধাক্কা পাও তাকে ভয়-স্ট্রোক বলে। ভয়-স্ট্রোক যেন কোন গোলাপ গাছকে মূল থেকে ঝাঁকানো। যদি তুমি তাকে বহুক্ষণ ধরে ঝাঁকাতে থাক, তা মরে যাবে।
বলা হয় যে আমরা প্রতিদিন ও প্রতিরাত মিলিয়ে জাগ্রত ও স্বপ্নাবস্থায় ছয় থেকে বারোটা ভয়-স্ট্রোক পাই। কল্পনা কর আমাদের সত্তার কি অবস্থা হয়! ভয়-স্ট্রোক অচেতনতা থেকে উৎপন্ন হয়। যখন তাদের সজাগতা ও সচেতনতার সাথে দেখা হয়, তাদের যথেষ্ট কমিয়ে ফেলা যায়।
ভয়-স্ট্রোকের সময় তুমি হয়ত সজাগ হবার সময় পাও না কারণ এটা যেন একটা গজাল বা স্পাইক। কিন্তু ভয়-স্ট্রোক চলে গেলে তুমি তা বিশ্লেষণ করতে পার এবং তোমার ভয়কে গভীরভাবে বুঝতে পার। তাতে তোমার ভয়ের পুরো ধারণাকে মুছে ফেলতে সাহায্য করবে।
আমাদের মূল স্তরের ভয়ের তীব্রতা ও গভীরতাকে হ্রাস করে ভয়-স্ট্রোকের তীব্রতা ও পুনরাবৃত্তির হার অনেক কমানো যায়। একমাত্র এই মূল স্তরের ভয় থেকেই ভয় -স্ট্রোকের উদয় হয়। গভীর জ্ঞান ও স্পষ্টতা দ্বারা আমরা মূল স্তরের ভয় হ্রাস করতে পারি এবং তাহলে ভয়স্ট্রোকও কমে আসবে।
ভয় কিভাবে অতিক্রম করা যায়
প্রত্যক্ষীকরণ ও স্বীকার
যখন ভয়ের সম্মুখীন হও, তাকে বাধা
দেবে না বা অবদমিত করবে না। কেবল ভয়ের
দিকে তাকাও, ভয়টিকে লক্ষ্য কর এবং তাকে
গ্রহণ কর। ভয়-স্বীকার ভয়কে মুছে ফেলে।
ভয়কে তোমায় ঝাঁকিয়ে ফেলতে দাও। তোমার
শরীর কাঁপলে, কাঁপুক। চোখে জল এলে,
আসতে দাও। এক ফালি ঘাসের মত হয়ে যাও,
সে তো বাতাসে কোন বাধা না দিয়ে কেবল
নুয়ে যায়।
একটা ছোট গল্প :
অন্ধকার রাতে এক ব্যক্তি সরু রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে একটি পাথরে হোঁচট খেয়ে নীচে পড়ে যাচ্ছিল। পাথরের ওপরে একটি ঝোলা ডাল সে কোনরকম ধরতে পারল। পুরোপুরি অন্ধকার। লোকটি ডালটিকে শক্ত করে ধরে রাখল। সে সাহায্যের জন্য চীৎকার করতে থাকল। কিন্তু সে কেবল নিজের আওয়াজের প্রতিধ্বনি শুনতে থাকল। প্রতিধ্বনি শুনে সে আরও ভয় পেয়ে গেল এবং ভাবল সে বোধহয় পাতালের প্রবেশপথে আছে।
রাত মনে হচ্ছিল শেষই হবে না।
লোকটি নিদারুণভাবে ডাল আঁকড়ে ধরে আছে
আর সাহায্যের আশায় আছে। সবশেষে ভোর
হ'ল। লোকটি নীচের দিকে তাকিয়ে দেখার
চেষ্টা করল যে পাতাল কত গভীর। কোন
পাতাল ছিল না। মাত্র দুই ফুট নীচে একটা
বিরাট পাথর ছিল!
তোমার ভয়গুলি ঠিক এইরকম, তুমি
ভাব পাতাল, আসলে তা মাত্র কিছু ফুট। যদি
তুমি তোমার ভয়ের সম্মুখীন হতে পার, তুমি
দেখবে তাদের কোন গভীরতা নেই। যেহেতু
তুমি ভয়গুলিকে অতিরঞ্জিত কর, তুমি তাদের
পাতাল বলে কল্পনা কর। ভয়ের ডাল ছেড়ে
দেবে নাকি সেটাকে আঁকড়ে ধরে রেখে নিজের
ওপরে অত্যাচার করবে - তা তো তোমারই
পছন্দ।
অনিবার্য জিনিষগুলিকে জয় করার একমাত্র উপায় হ'ল তাদের স্বীকার করে নেওয়া। যখন তুমি তাদের গ্রহণ কর, হঠাৎ তুমি দেখবে যে ভয় কেটে গেছে। যেই মুহূর্তে তুমি ভয়কে স্বীকার করে নাও, ভয় তার ভয় দেখানোর শক্তি হারিয়ে ফেলে। যখন তুমি তার সাথে লড়াই কর না, তুমি ভয়কে এক গভীর শান্তি হিসাবে দেখবে। ভয়-স্ট্রোক হ'লে, তার মধ্য দিয়ে যাও। সেটাই একমাত্র উপায়।
যখন ভয়ের সাথে কোন জিনিষ সংযুক্ত
থাকে, তাকে স্বীকার কর। সেই স্বীকার করার
কাজ তোমাকে রূপান্তরিত করবে। যত লড়াই
করবে, ভয়কে ততই ক্ষমতাপ্রদান করবে। ভয়
থেকে মনোযোগ সরিয়ে নেওয়াও সঠিক উপায়
নয় কারণ তাতে ভয় তো তোমার সাথে
থেকেই গেল। তার মানে এই নয় যে তুমি ভয়
অতিক্রম করেছ।
ভয়কে নিজেকে অধিগ্রহণ করতে দাও।
ভয়ের মধ্য দিয়ে দুই তিন বার যাও।
কোনরকম আপত্তি বিনা ভয়গুলির মধ্যে
ঐকান্তিকভাবে বাস কর। হঠাৎ দেখবে যে
ভয়গুলি তোমাকে আর স্পর্শ করে না!
স্বাধিষ্ঠান চক্র - জন্মমৃত্যুর আসন
ভয় স্বাধিষ্ঠান চক্রের সাথে যুক্ত। এই সূক্ষ্ম শক্তি কেন্দ্র নাভি অঞ্চলের দুই ইঞ্চি নীচে অবস্থিত।
আমার ছেলেবেলায় এই ঘটনাটি ঘটে :
আমি প্রতিদিন অরুণাচল পাহাড়টার
চারিদিকে প্রদক্ষিণ করতাম। ভোর চারটের
সময় শুরু করে পাহাড়টির চারদিকে কীর্তন
গাইতে গাইতে যেতাম।
একদিন মধ্যরাত্রের ঠিক পরেই আমি
শুরু করলাম। সেইসময় পাহাড়ের চারিদিকে
রাস্তা ও আলো ছিল না। পুরোটাই ছিল গভীর
জঙ্গল। আমি খুশি হয়ে গাইছিলাম ও নীচের
দিকে তাকিয়ে চলছিলাম। হঠাৎ একটা ছোট্ট
নদীর পাশে চোখ তুলে দেখলাম - দেখি,
একপাল ভয়ংকর হায়না আমার দিকে
ভীষণভাবে তাকিয়ে আছে। তারা আমাকে
আক্রমণ করার জন্য তৈরি।
হঠাৎ সেই ভীষণ ভয়ে আমি আমার হর বা স্বাধিষ্ঠান চক্র থেকে এক চীৎকার করলাম। সেটা ছিল আমার নিখাদ ভয়ের এক চীৎকার এবং সেটা আমি আগে কখনও অভিজ্ঞতা করি নি। সেটা এতই সম্পূর্ণ ছিল যে আমি জীবনে আর কখনও ভয়ে কেঁপে উঠি নি!
আমি অরুণাচলের প্রতি সম্পূর্ণ সমর্পণ অনুভব করলাম এবং এক গভীর অনুভূতি পেলাম যে অরুণাচল আমাকে রক্ষা করবেন। জানি না কোথা থেকে, হঠাৎ এক বয়স্ক সন্ন্যাসী আমার সামনে আবির্ভূত হলেন। তাঁর হাতে ছিল একটা বড় লাঠি। তিনি হায়নাগুলিকে তাড়িয়ে দিলেন। যেই হায়নাগুলি পালিয়ে গেল, উনিও অদৃশ্য হয়ে গেলেন!
সেই আদি চীৎকারে আমি দেখলাম যে আমার দেহ হঠাৎ খুব হালকা হয়ে গেছে। হাঁটার থেকে আমি প্রায় ভাসছিলাম, যেন আমার সত্তার স্পন্দনহার বেড়ে গেছে। মনোরোগ সংক্রান্ত আধুনিক চিকিৎসায় ‘আদি তত্ত্ব’ প্রয়োগ করা হয়। এতে রোগীরা তাদের ভয় ও অন্যান্য অবদমিত নকারাত্মক আবেগসমূহকে ক্যাথার্র্সিস বা বিশোধন প্রক্রিয়ায় তাদের হরার গভীর থেকে চীৎকার করে বার করে ফেলে।
মনশ্চক্ষুতে দেখা
ভয়কে অতিক্রম করার এক শক্তিশালী
উপায় হ’ল যতটা সম্ভব স্পষ্টভাবে সেই ভয়কে
ছবির মত মনে দেখে তার মধ্য দিয়ে যাওয়া।
এই প্রক্রিয়ার বিশেষত্ব হ’ল, এটিকে তুমি
ভয়ের অবস্থায় না থেকে শান্ত ও নিজেকে
নিয়ন্ত্রণ করার জন্য সক্ষম অবস্থায় থেকেও
ব্যবহার করা পার।
তুমি নিজেকে নিয়ে বস এবং যে সব পরিস্থিতি তোমার মধ্যে ভয় উৎপন্ন করে করে তাদের মনশ্চক্ষুতে দেখ। তোমার ভিতরে আসা ভয়কে স্পষ্টভাবে অনুভব কর, গভীর সজাগতার দ্বারা সেই ভয়ের সম্মুখীন হও। যদি তুমি কষ্ট পাও, যদি তোমার শরীর অস্বস্তি অনুভব করে, তো ঠিক আছে। ভয়কে অবদমিত করো না, তাকে কেবল ঘটতে দাও। সম্পূর্ণভাবে এটা অভিজ্ঞতা করে প্রক্রিয়াটি বন্ধ কর।