KAILASA Library/জীবনমুক্তি/সময়কে অতিক্রম কর - বর্তমানে বিদ্যমান হওSign in
জীবনমুক্তি

সময়কে অতিক্রম কর - বর্তমানে বিদ্যমান হও

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

তোমার চিন্তাগুলিকে সযত্নে লক্ষ্য
করলে তুমি দুটি জিনিষ বুঝবে। একটা হ ’ল
চিন্তাগুলি অসস্পর্কিত - যা আমরা আগে
আলোচনা করেছি। কেবল দশ মিনিট ধরে বসে
তোমাদের মনে উদয় হওয়া সমস্ত চিন্তাগুলি
লিখে ফেলতে হবে। তুমি দেখবে যে তোমার
চিন্তাগুলির মধ্যে প্রায় কোন সংযোগই নেই।
তারা যেন কেবল একটা থেকে আরেকটায়
লাফিয়ে বেড়ায়।

দ্বিতীয় জিনিষ তোমরা লক্ষ্য করবে যে
চিন্তাগুলি সর্বদাই তোমার অতীত অথবা
ভবিষ্যৎ সম্পর্কে। তুমি কেবল অতীতে কি
হয়েছিল ও ভবিষ্য কি হবে, তা নিয়ে চিন্তা
করতে পার। অতীতে যা করতে পার নি তাতে
তোমার আক্ষেপ হয় অথবা যা করেছিলে তার
জন্য অপরাধবোধ হয়। তুমি কি করতে চাও
তা নিয়ে হ’ল ভবিষ্যতের চিন্তা।

দয়া করে বোঝ, অতীত ও ভবিষ্যৎ
দুটোই বাস্তব নয়। অতীত মৃত ও চলে গেছে।
বেশীরভাগ সময়ে আমরা অতীত থেকে কোন
শিক্ষা নিই না। আমরা কেবল অতীতকে

ব্যবহার করে ভবিষ্যৎকে চালাতে চাই। এটা
যেন গাড়ীর পিছনে দেখার আয়না দেখতে
দেখতে গাড়ী চালানো! তুমি ভাল করেই জান
তাতে তুমি কোথায় গিয়ে পৌঁছাবে!

ভবিষ্যৎ তো আরও বেশী অবাস্তব। তা তো ঘটেই নি। তুমি যে রকম আছ, তাতে তোমার ভবিষ্যতের ওপরে নিয়ন্ত্রণ খুবই কম, কারণ তোমার সমস্ত কার্যকলাপ তোমার অচেতন মন চালনা করে। অতীতের খোদিত স্মৃতিসকল দ্বারা তুমি চালিত হও। তোমার চিন্তাগুলি হ'ল অতীত ও ভবিষ্যতের মধ্যে তোমার মনের গতিচাঞ্চল্য। তোমার মন কখন বিশ্রাম চায় না। যদি মন বিশ্রাম করে, জানতে পারবে যে তুমি সেটা ছাড়াই চলতে পার।

যদি তুমি মনকে বিশ্রাম করতে দাও বা তাকে বিশ্রাম করতে প্ররোচিত কর, তুমি এক আনন্দময় অবস্থা উপলব্ধি করতে পারবে। সেটাই বর্তমান মুহূর্ত। তোমার সমস্ত ভবিষ্যৎকে এই বর্তমান মুহূর্তে হ’তে হবে। এখন এই বর্তমান মুহূর্তে তুমি যা নির্ণয় কর সেগুলিই তোমার ভবিষ্যৎ নির্মাণ করবে। একবার তুমি এই বর্তমান মুহূর্তের যত্ন নিলে, একবার এই বর্তমান মুহূর্তে সচেতনভাবে বাস করলে, তুমি তোমার অতীত নিয়ে আক্ষেপ করবে না বা তার সম্পর্কে তোমার অপরাধবোধ হবে না।

Diagram showing "সময় শাফ্ট", thought frequencies (TPS), past, present, and future

বেশীর ভাগ সময়ে তুমি উচ্চ স্পন্দনহারে (ফ্রিকোয়েন্সি) দোদুল্যমান হচ্ছ। তুমি সর্বদাই উত্তেজিত, এমন কি যখন ভাব যে তুমি বিশ্রাম করছ, তখনও। সেইজন্য বুদ্ধ একে বলে 'বাঁদরের মন'। যখন চিন্তার স্পন্দনহার বা প্রতি সেকেণ্ডে চিন্তার সংখ্যা বা TPS (Thoughts per second) কমে আসে, তুমি স্বাভাবিকভাবে বর্তমান মুহূর্তে বাস কর।

রেখাচিত্রটিতে কেন্দ্রে উল্লম্ব শাফ্hল্ সময়। যে কোন সময়ে তোমার TPS বা চিন্তার স্পন্দনহার যত বেশী হবে তত বেশী তুমি বর্তমান মুহূর্তের সচেতনতা থেকে দূরে সরে থাকবে। তুমি কেবল ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করছ এবং তাতে বর্তমানের কোন আভাস না পেয়েই অতীতে পিছলে চলে যাচ্ছ।

যখন তোমার টিপিএস্ কমতে থাকে, তুমি বর্তমানের নিকটে আসতে থাক এবং তখন অতীত ও ভবিষ্যৎ সম্বন্ধে তোমার দৃষ্টি স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে। তুমি অবাক হতে পার যে অতীত সম্বন্ধে স্পষ্ট হবার জন্য কি আছে; ভবিষ্যৎ অস্পষ্ট হতে পারে, অতীত তা হবে কেন? তুমি বলবে আমি তো অতীতে বাস করেছি, তা আমার কাছে অস্পষ্ট হবে কেন? এখানে তোমাকে বুঝতে হবে যে অতীত বলে যাকে তুমি মনে কর তা তোমার অতীত সম্বন্ধে বিচার বা রায়, তা কিন্তু অতীত প্রকৃতপক্ষে যেভাবে হয়েছিল তা নয়। আমাদের অতীতের সোনার দিনগুলির কথা কতবার বলি? স্বর্ণময় অতীতের কথা নিয়ে কত লেখালিখি হয়েছে! অতীত সম্বন্ধে স্বর্ণময়তার কিছুই নেই। আমরা কেবল তার ভাল অংশগুলি মনে রাখা পছন্দ করেছি, তাই অতীতকে সোনালী মনে হয়।

সেই কিছু মুহূর্তের জন্য, তুমি যখন
স্বজ্ঞালব্ধ (intuition) অবস্থায় আছ তোমার
টিপিএস্ নীচে নামে এবং তুমি বর্তমানে
বিদ্যমান আছ। যখন তোমার টিপিএস্ শূন্য
হয়, তুমি সমস্ত অতীত ও ভবিষ্যৎ দর্শন
করতে পার।

যেই বিন্দুতে ভবিষ্যৎ অতীতের সাথে
মিলিত হয়, সেটা বর্তমান। সেখানে তোমার
চিন্তার স্পন্দনহার শূন্য এবং তুমি এক
'মনহীন' অবস্থায় বিদ্যমান থাক। মনকে তুমি
নিয়ন্ত্রণ অথবা অবদমিত কর নি, আসলে সেটা
করা অসম্ভব। তুমি মনকে অতিক্রম করেছ,
সেটা সম্ভব।

তোমার ওপরে মনের খেলা বন্ধ হবে কেবল তাই নয়, তুমি এমন এক অবস্থায় পৌঁছাবে যে অবস্থায় তুমি মনের সাথে খেলবে এবং তাকে দিয়ে যা খুশী করাবে। আমরা এই অবস্থায় থাকা বেছে নিতে পারি। এটাই ধ্যান অবস্থা। ধ্যান মনকে বিশ্রাম দেয়। ধ্যান মনকে সংযোগচ্যুত করে এবং তাতে মন তার খেলা করতে পারে না।

মাস্টারের উপস্থিতিতেও আমরা এই অবস্থায় পৌঁছাতে পারি। মাস্টার সর্বদাই মনহীন বা শূন্য টিপিএস্ অবস্থায় থাকেন। তুমি যখন তাঁর সজাগতায় শারীরিকভাবে বা অন্যভাবে আছ, তোমার টিপিএস্-ও কমে যায়। মাস্টারের উপস্থিতিতে তুমি শূন্য টিপিএস্-এও চলে যেতে পার। মাস্টারের উপস্থিতি হ'ল ধ্যান। মাস্টার সম্বন্ধে সজাগতাই ধ্যান।

ভিতরের কিচিরমিচির

স্বাভাবিক অবস্থায় আমরা অবিরাম কিচিরমিচির করে যাই। আমরা অন্যান্য

উত্তেজিত লোকেদের মত কারো সাথে জোরে
কথা না বললেও, আমরা নিজের সাথে
নিঃশব্দে কথা বলি। আমাদের মন তো অশান্ত
বটেই এবং মন যে চিন্তাগুলির উৎপত্তি করে,
সেগুলি আমাদের ভিতরে স্বগতোক্তি অথবা
বার্তালাপ হয়ে গঠিত হয়।

এই ভিতরের কিচিরমিচিরকেই আমরা বলি দুশ্চিন্তা। দুশ্চিন্তা হ’ল আমাদের ভিতরের অবিশ্রাম পুনরাবৃত্তিমূলক নকারাত্মক বকবকানি। বারংবার আমরা অতীতকে উল্লেখ করি ও অতীতের সমস্ত নকারাত্মক ঘটনাগুলিকে সংযুক্ত করে অতীতকে ভবিষ্যতে অভিক্ষেপ করি। তখন আমরা একই জিনিষ ভবিষ্যতে ঘটছে বলে মনশ্চক্ষুতে দেখি।

তোমার নব্বই শতাংশ দুশ্চিন্তাই তো বাস্তবে পরিণত হয় না। যারা আমাদের কোর্সগুলি করেছে তাদের আমি সেটা দেখিয়েছি। আমি তাদের দুশ্চিন্তাগুলি লিখে ফেলতে বলি ও সেগুলিকে ছয়মাস পরে মিলিয়ে দেখতে বলি। প্রায় সবাই বলে যে তাদের প্রায় সব দুশ্চিন্তাগুলি কখনও বাস্তবে ঘটে নি। আর যে দশ শতাংশ ঘটেছে, তা তাদের ভালর জন্যই ঘটেছে!

তোমার শক্তিশালী প্রত্যক্ষীকরণ আসলে এই দুশ্চিন্তাগুলিকে সত্য হবার জন্য আমন্ত্রণ করে! যদি কোন দুশ্চিন্তা অবিরাম তোমাকে জ্বালাতন করে, বোঝ যে সেই দুশ্চিন্তা তোমার মনের সৃষ্টি। মন নিজেই হল অবাস্তব। তোমার চিন্তার সাথে মন যে সংযোগস্থাপন করে তাও অবাস্তব। সুতরাং দুশ্চিন্তাও অবাস্তব! তুমি নকারাত্মক শব্দগুলিকে সকারাত্মক শব্দ দ্বারা এবং নকারাত্মক চিন্তাগুলিকে সকারাত্মক চিন্তা দ্বারা প্রতিস্থাপিত করতে পার। এটা এত সোজা। এই শব্দগুলির শক্তি আছে।

শব্দ চাপের কারণ হয়

আমরা বুঝতে পারি না আমাদের চিন্তা ও শব্দসকল কত শক্তিমান। আমরা আগেও আলোচনা করেছি, জাপানী বিজ্ঞানী মাসারু এমতো জলের ওপরে নানা পরীক্ষা করে স্পষ্টভাবে দেখিয়েছেন যে আমাদের শব্দ, চিন্তা ও অনুভূতিতে জল নিঃসন্দেহে সাড়া দেয়। আমাদের দেহের সত্তর শতাংশের বেশী হ’ল জল এবং পৃথ্বীগ্রহের সত্তর শতাংশের বেশী জল দ্বারা বেষ্টিত। তাহলে তুমি শব্দের শক্তি কল্পনা করতে পারছ!

এই পরীক্ষাগুলি সন্দেহাতীতভাবে হাজার বছর আগে প্রাচ্যের অতীন্দ্রিয়বাদীদের কথা প্রতিষ্ঠিত করে : যেরকম চিন্তা, সেরকম ইচ্ছা। যেরকম ইচ্ছা, সেরকম কাজ। যেরকম তোমার কার্যকলাপ, তুমি সেরকম হও।

ভেবো না, যার বিরুদ্ধে নকারাত্মক চিন্তা ও শব্দ প্রকাশ কর, কেবল সে তাতে ক্ষতিগ্রস্থ হবে। পরিষ্কার করে বুঝে নাও যে এই একই চিন্তা ও শব্দ তোমাকেও সমানভাবে ক্ষতিগ্রস্থ করবে, কারণ তুমি তার স্রষ্টা। তোমার নকারাত্মকতা কেবল অপরকে প্রভাবিত করে না, তা প্রথমে তোমাকেই প্রভাবিত করে।

চাপের শারীরবৃত্তীয় প্রভাব

আমরা দেখলাম শাস্ত্র কি বলে এবং
চাপ কেন সৃষ্ট হয় তা নিয়ে আমি কি ভাবি।
এখন দেখা যাক বিজ্ঞান কি বলে।

আমাদের মস্তিষ্কের এক অংশ শ্বাসপ্রশ্বাস, পাচনক্রিয়া এবং আরও কিছু কাজ যা শরীর স্বতশ্চলভাবে ও অনৈচ্ছিকভাবে হয়, তা নিয়ন্ত্রণ করে। প্রকৃতি আমাদের মস্তিষ্কে

হাইপোথ্যালামাস্ নামে এক অংশ নির্মাণ করেছে। এটা এক অব্যর্থ সুরক্ষা সিস্টেম। এই অংশে জীববিজ্ঞানীদের নাম দেওয়া সরীসৃপ - মস্তিষ্ক (reptilian brain) অন্তর্ভুক্ত।

আচরণ-সম্বন্ধীয় (behavioral) বিজ্ঞানীরা প্রায়ই 'লড়াই অথবা পলায়ন' প্রতিক্রিয়া সম্বন্ধে বলেন। শরীর ও মন যখন আমাদের প্রাণের জন্য কোন বিপদ টের পায়, হাইপোথ্যালামাসকে তখন অচেতন মন সতর্ক করে দেয়। অচেতন মন সচেতন মন থেকে কোটি গুণ দ্রুত কাজ করে। তাই বিপদ সম্বন্ধে সচেতন ভাবে সজাগ হবার আগেই, আমরা সহজপ্রকৃতিতে (instinctively) সতর্ক হয়ে যাই। হাইপোথ্যালামাস্ মাস্টার গ্ল্যান্ড পিটুইটারী গ্রন্থিকে সক্রিয় করে, সেটা সক্রিয় করে অ্যাড্রেনালিন্ গ্রন্থিকে। অ্যাড্রেনালিন্ গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন্ হর্মোন নিঃসৃত হয় এবং তা আমাদের পা ও হাতকে সক্রিয় করে। তখন আমরা 'লড়াই অথবা পলায়ন'-এর জন্য তৈরি হয়ে যাই - শক্তি আমাদের বিপদের সাথে লড়াই করতে অথবা বিপদ থেকে পালিয়ে যেতে প্রস্তুত করে।

আমাদের সুরক্ষার জন্য অচেতন সরীসৃপ-মস্তিষ্ক আমাদের শরীরে রাসায়নিক নিঃসরণ করার সিদ্ধান্ত নেয়। এটা আদিম গুহামানবকে বাঘ সিংহ থেকে রক্ষা করার জন্য খুব ভাল কাজ করে। তাকে লড়াই বা পলা য়ন করা সম্পর্কে চিন্তা না করেই প্রস্তুত থাকতে হ’ত।

আজ মানুষের মধ্যে অ্যাড্রেনালিনের প্রভাব পর্যবেক্ষণ করার জন্য অ্যাথিলেটদের ওপরে কিছু পরীক্ষা করা হয়। স্প্রিন্টারদের স্টার্টিং ব্লকে লাইন করে দাঁড়াতে বলে হ’ল। দৌড় শুরু করার নির্দেশ দেবার জন্য পিস্তল ওপরে উঠিয়ে ফায়ার করার ঠিক আগের মুহূর্তে আম্পায়ার তার হাত নিচে নামালেন। স্প্রিন্টারদের পিছু হটতে হ’ল এবং আবার যথাস্থানে এলো। এরকম ছয় বার করা হ’ল। এক মিটারও না দৌড়ে স্প্রিন্টাররা স্টার্টিং ব্লকে ভেঙ্গে পড়ল! তাদের দেহে অ্যাড্রেনালিনের মাত্রা বিপজ্জনকভাবে বেশী হয়ে গিয়েছিল। জীবন বাঁচানোর অ্যাড্রেনালিনকে বিনা কারণে উৎপন্ন করলে তা হত্যাকারী হয়ে যেতে পারে।

আজকাল কোন বাঘ বা সিংহের সাথে সাক্ষাৎ হওয়া প্রায় অসম্ভব। তা সত্ত্বেও আমাদের অচেতন মন এই প্রকার বিপদের সংকেত দিতে থাকে। আমি তাদের বলি 'ভয়ের স্ট্রোক'। মনোবিজ্ঞানীরা অনুমান করেন যে আমরা দিনে প্রায় ছয়বার এই প্রকার ভয়ের স্ট্রোক অভিজ্ঞতা করি। এই ভয়ের স্ট্রোকগুলি আমাদের ভিতরে অনেক পরিমাণে অ্যাড্রেনালিন উৎপন্ন করে। প্রমাণ করা হয়েছে বিষণ্ণতা হ’ল অ্যাড্রেনালিন উৎপন্ন হবার সরাসরি ফল। বিষণ্ণতা আবার নানা দীর্ঘস্থায়ী ও প্রাণনাশক ব্যাধির কারণ।

মেডিক্যাল রিসার্চ দেখেছে যে ধনী দেশের অনেক যুবা, এমনকি কিশোরদের ধমনী বা আর্টারী এইভাবে ব্লক হয়ে যাচ্ছে যেন তাদের ষাট বছর বয়স! ডাক্তারেরা বুঝতে পেরেছে যে শারীরিক অবস্থা সমস্যার কেবল একটা ভাগ। কারণের বেশীর ভাগটাই আবেগপ্রবণতার অবস্থার জন্য। এখন বেশ ভাল ভাবে নির্ধারণ করা হয়েছে যে আবেগজনিত অবস্থা হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঘটাতে পারে - সেরকম শারীরিক অবস্থা বহুদিন ধরে থাকলেও।

আজকাল গতানুগতিক পরীক্ষাগুলি
ছাড়াও হৃৎপিন্ড-সম্বন্ধীয় ডাক্তারেরা কোন
মানুষের হৃৎপিণ্ড-ঘটিত সমস্যার প্রবণতা

বোঝার জন্য তাকে নিয়মিতভাবে চাপ বিষয়ে এক প্রশ্নাবলীর উত্তর দিতে অনুরোধ করে।

ডাক্তারেরা দেখেছে বড় ধরণের মানসিক আঘাত যেমন প্রিয়জনের মৃত্যু, চাকরী চলে যাওয়া, অর্থহানি, এমনকি চাকরীতে স্থানান্তর এবং ঘর পরিবর্তন, চাপের জন্য গম্ভীর উপাদান হয়ে হার্ট-অ্যাটাক ঘটাতে পারে।

হার্ট-অ্যাটাকের জন্য যা সত্য, তা অনেক রোগ যেগুলি জীবন হারাবার মত বিপজ্জনক নয় কিন্তু দৌর্বল্যকর, যেমন ব্যাকএক্, মাইগ্রেন্, আল্সার্ ইত্যাদির জন্যও সত্য। মূলগত আবেগজনিত বা মানসিক উপাদান (ফ্যাক্টর্) উপরিগত শারীরিক কারণের চেয়ে অনেক বেশী প্রাসঙ্গিক।

চাপ এক হত্যাকারী, কিন্তু সেটা অবস্থান করে মনে।

আমরা দুশ্চিন্তা দ্বারা ভয়ের স্ট্রোক সৃষ্টি করি। আমরা তাদের কন্ডিশনিং বা অভ্যাস দ্বারা সৃষ্টি করি। ঔষধ দ্বারা তুমি তাদের সাময়িকভাবে সারাতে পার। মূলগত কারণ সরাতে না পারলে কোন ওষুধই সেই রোগ স্থায়ীভাবে নিরাময় করতে পারে না।

চাপ কি কাজের সাথে সম্পর্কিত?

এক আই টি কোম্পানীর চিফ
এক্সিকিউটিভ কোন এক প্রোজেক্টের খবর
পেলেন। সেটি তিনি নীচে প্রস্তাবনার জন্য
পাঠালেন। যে টীম এই রকম প্রোজেক্ট নিয়ে
আগে কাজ করেছে, তারা সেটি পর্যালোচনা
করে বলে যে ছয় মাসে কাজটা শেষ হবে এবং
তাতে দশ লক্ষ ডলার খরচা হবে। টীমের
ম্যানেজার সেটিকে যাচাই করে ও বলে যে তার
টীম কাজটাকে সাড়ে সাত লাখ ডলারে চার
মাসে শেষ করতে পারবে।

প্রস্তাবনা জেনারেল ম্যানেজারের কাছে গেল। সে সবাইকে মিটিংয়ে ডেকে খুব উৎসাহব্যঞ্জক কথা বলল, 'আমরা এটিকে তিন মাসে পাঁচ লাখ ডলারে শেষ করতে পারব।' তারপর তিনি সেটাকে তার প্রস্তাব হিসাবে চিফ এক্সিকিউটিভের কাছে পাঠিয়ে দিলেন।

চিফ এক্সিকিউটিভ ক্লায়েন্টকে ডেকে
বলে যে তারা কাজটি পাঁচ লাখ ডলারে দুই
মাসে শেষ করবে।

যারা কর্পোরেশনে কাজ করে তারা এই ঘটনার সাথে সম্পর্কস্থাপন করতে পারবে। যারা সিদ্ধান্ত নেয় ও অঙ্গীকার করে তারা প্রায়ই বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। সিদ্ধান্ত নেবার বেলায় তাদের আমিত্ব কাজ করে। আমিত্ব ছাড়া যে কোন কিছু উৎসর্গ করা যেতে পারে! কর্পোরেট ইতিহাসকে সহজভাবে অধ্যয়ন করলে দেখবে কত কোম্পানী তাদের লীডারদের আমিত্বের জন্য অসফল হয়েছে।

কর্পোরেট ক্ষেত্র থেকে আসা আমার
কিছু শিষ্য আমাকে 'লেভেল ৫ লীডারশিপ'
সম্বন্ধে কিছু বলেছিল। সেখানে কর্পোরেট
লীডারগণ কোম্পানী ও কোম্পানীর লোকেদের
নিজেদের প্রয়োজনের পিছনে রাখে। তারা
নিজেদের আমিত্বের প্রয়োজনকে সামনে রাখে
না। রিসার্চে দেখা গেছে ধারাবাহিকভাবে সফল
কোম্পানীগুলির চিফ এক্সিকিউটিভেরা
বহির্জগতে প্রায় অপরিচিত। এই লীডারেরা
অনেক বিনম্র এবং অন্তর্মুখী।

জীবনে দুই প্রকার মানুষ দেখা যায় : যারা চাপে আছে এবং যারা চাপে নেই। যারা

চাপে আছে তারা জীবনকে কর্তৃত্ব করতে চায়।
তারা যেভাবে চায় সেভাবে জীবনকে ছাঁচে
ফেলতে চায়। তারা কেবল নিজেতে নিবদ্ধ।
যাদের কোন চাপ নেই তারা জীবনের সাথে
প্রবাহিত হয়। জীবন যা কিছু প্রদান করে, তা
তারা কোন অভিযোগ বিনা স্বীকার করে।
অপরের জন্য কি করা যায়, তারা কেবল
তাতেই কেন্দ্রীভূত থাকে। স্রোতের বিপরীতে
গেলে তুমি চাপ অনুভব কর, তার সাথে
প্রবাহিত হ’লে নয়। স্রোতের সাথে প্রবহমান
হ’লে তুমি নিজেকে হারিয়ে ফেল।

কেবল ঘরে থেকেই তুমি চাপে পড়া বেছে নিতে পার। বাইরে গিয়ে কাজ করার দরকার নেই। রিসার্চ দেখায় যে সবচেয়ে বেশী ডিভোর্স হয় চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। বাচ্চারা বড় হ’লে ও ঘর ছেড়ে গেলে লোকেরা ডিভোর্স করার দিকে ঝোঁকে। ছোটবেলায় বাচ্চারা বাবা ও মায়ের মাঝে বাফারের কাজ করে। বাচ্চারা ঘর ছেড়ে গেলে, স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কি বলতে হবে জানে না। নীরবতা চাপ সৃষ্টি করে!

কর্মক্ষেত্রে চাপ শুরু হয় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে। একদম ছোটবেলা থেকেই আমরা ছাত্রদের র‍্যাঙ্কিং দিতে শুরু করি। একটা গ্রুপে তিনজনকে হিরো বলে গ্রেডিং করা হ’লে গ্রুপের অন্যরা নিজেদের অপদার্থ বলে অনুভব করে। খুব কম বয়স থেকেই আমাদের প্রতিযোগিতা করার শিক্ষা দেওয়া হয়। তুলনা করার এই মানসিকতা কর্মক্ষেত্রেও বহাল থাকে এবং কর্মক্ষেত্রকে যুদ্ধক্ষেত্রে পরিবর্তিত করে।

একটা ছোট গল্প :

একটা কাক সারাদিন গাছে বসে কিছুই করছিল না। একটা খরগোশ সামনে দিয়ে যাচ্ছিল ও কাককে লক্ষ্য করল এবং ঈর্ষান্বিত হ’ল। খরগোশ জিজ্ঞাসা করল, ‘আমিও কি এভাবে কিছু না করে বসে থাকতে পারি?’

কাক বলে, ‘নিশ্চয়ই। তোমার তা ইচ্ছা
হ’লে কর।’ তাই খরগোশ গাছের নীচে বসে
পড়ল ও কিছুই করছিল না। কিছুক্ষণ পরে
একটা শিয়াল এসে খরগোশকে খেয়ে ফেলল।

গল্পের তাৎপর্য হ’ল : কিছু না করে
বসে থাকতে চাইলে, তোমাকে অনেক অনেক
উঁচুতে বসতে হবে।

তথাকথিত মানব সম্পদ (human resource) প্রোগ্রাম নির্দিষ্ট করে যে মানুষদের শ্রেণীভুক্ত করতে হবে। আমি শুনেছি যে অনেক কর্পোরেশনে দশ থেকে পনের শতাংশ কর্মীর কাজ খারাপ। মানুষকে সংখ্যাতত্ত্বে নামিয়ে আনা হচ্ছে! টিকে থাকার জন্য মানুষেরা অপরের শিকার করছে। সেজন্য বোধহয় এই অফিসগুলিকে কংক্রীটের জঙ্গল বলা হয়!

মানুষ যতক্ষণ ভয় ও লোভ দ্বারা চালিত হয় তাদের অনুপ্রাণিত করা যায় না। তাদের নিয়ন্ত্রণ করা যায় এবং তাদের দিয়ে রুটিন কাজ করিয়ে নেওয়া যায়, কিন্তু তাদের অসম্ভব কাজ করতে অনুপ্রাণিত করা যায় না। আজকের কর্পোরেশন এই উভয়-সঙ্কটের মধ্যে। তাদের দরকার লোকেরা ভাল কাজ করবে, কিন্তু তাদের প্রেরpermissionদান করার প্রক্রিয়াগুলি পর্যাপ্ত নয়। তাতে কেবল গাজর ও লাঠি (ক্যরট অ্যান্ড স্টিক) আছে, আর কিছুই নেই।

মানুষ কেবল বস্তুগত জিনিষে পরিতৃপ্ত হয় না। ম্যানেজমেন্ট ক্ষেত্রের মনোবিজ্ঞানীরা তা বুঝতে পেরেছে এবং তারা বলে যে বেতন ও উপরি ভাতা অসন্তুষ্টি সৃষ্টি করতে পারে, কিন্তু সন্তুষ্টি নয়। তার মানে কেউ কম বেতন

পেলে অসন্তুষ্ট হবে, কিন্তু ভাল বেতন পেলে
সন্তুষ্ট হবে না। তারা আরও কিছু চায়। তারা
স্বীকৃতি চায়।

একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী মানুষ কিভাবে আকাঙ্ক্ষায় ওপরে ওঠে তার মডেল তৈরি করেন। তার নামে সেটাকে এখন ম্যাস্লোর চাহিদার প্রাধান্যপরম্পরা (Maslow’s hierarchy of needs) বলা হয়। এই পিরামিডের ভিত্তিস্থলে আছে খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি - যেগুলি বেঁচে থাকার জন্য দরকার। তারপর মানুষ সমাজে পরিতৃপ্ত হতে চায়, যেমন অনেকের সাথে সংযোগসাধন ইত্যাদি। তারপর তারা ভালবাসা ও অপরের মনোযোগ খোঁজে। তারা সম্মান, নাম যশ পেতে চায়। এত কিছুর পরেও তারা অসন্তুষ্ট। তারা অনুভব করে যে তারা জীবনে কিছু একটা জিনিষ এখনও হারিয়ে আছে।

সেই জিনিষটা ভিতরে। ম্যাস্লো তাকে আত্ম-বাস্তবায়ন (self actualization) বলেছেন। এই অঞ্চলে আমরা চাপ ছাড়া থাকি। এই অঞ্চল হ’ল আত্ম উপলব্ধির অঞ্চল। এই অঞ্চলে তুমি জান যে তুমি সর্বব্যাপী শক্তির সাথে এক হয়ে আছ। তুমি ঘরে, অফিসে, কি ফ্যাক্টরীতে কাজ কর অথবা কোন কাজই কর না, তা সত্ত্বেও তুমি এই অবস্থায় যেতে চাইছ - তুমি তো আসলে এখানেই কেন্দ্রিত।

আমাদের লাইফ ব্লিস্ প্রোগ্রামের কোর্সে এই শিক্ষা দেওয়া হয়। ম্যাস্লো বর্ণিত পিরামিডের পাঁচ স্তর আমাদের বহন করা শক্তির সাত স্তরের সাথে সম্পর্কিত। এই সাতটি কেন্দ্রকে বৈদিক শাস্ত্রে চক্র বলা হয়। প্রতিটি চক্র এক আবেগ-অবস্থার প্রতীক। প্রতিটি চক্র যা চায় তা মিটিয়ে ফেলে আমরা এক পরিপূর্ণ-অবস্থা প্রাপ্ত না হওয়া অবধি শক্তির উপরের স্তরে চলে যেতে থাকি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে হাজার হাজার মানুষ অসাধারণ ফল পেয়েছেন। আমরা এগুলিকে অনেক কর্পোরেট প্রোগ্রামে শিখিয়েছি। আমি একে বলি ‘নিশ্চিত সমাধান’ (Guaranteed Solution)।

আমি আগে লেভেল ৫ লীডারশীপের
ধারণা সম্পর্কে উল্লেখ করেছিলাম। এই ধারণা
যদি এমন মানুষকে বিকশিত করে যে অপরকে
ও বিশ্বকে সাহায্য করার কাজে লিপ্ত ও
কেন্দ্রিত থেকে নিজের বিকাশ ঘটায়, তাহলে
আমাদের লাইফ ব্লিস্ প্রোগ্রাম এই প্রকার
লেভেল ৫ লীডার নির্মাণের এক সোজা রাস্তা।
এই লীডারেরা নিজের জন্য চাপ তৈরি করে
কষ্টভোগ করে না, আবার অন্যদেরও চাপে
ফেলে না।

চাপ ছাড়িয়ে

সারসংক্ষেপে, চাপ হ’ল জীবনের এক অনিবার্য অংশ। কোন জীবনই চাপ ছাড়া হতে পারে না। এটা কেবল আমাদের বাইরে ঘটা ঘটন্যায় শরীর-মনের প্রতিক্রিয়া। বাইরের বিশৃঙ্খলা এই সমস্যা বা চাপ সৃষ্টি করে না। আমাদের ভিতরের বিশৃঙ্খলা এর জন্য দায়ী। তাই আমরা আগে বলেছিলাম যে আমরাই বিশৃঙ্খলা।

এজন্য একজন যে কারণে চাপে পড়ে, অন্যজন সে কারণে চাপে নাও পড়তে পারে। ইংরাজীতে কেউ চাপে থাকলে তাকে বলা হয় স্ট্রেস্ত্ (stressed)। ইংরাজী স্ট্রেস্ শব্দটা উলটা লিখলে হয় ডেসার্তস (desserts), যার মানে মিষ্টান্ন। তাই একজনের কাছে যা বিষ, অন্যজনের কাছে সেটা অমৃত!

কর্পোরেট দুনিয়াতে স্ট্রেস্ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বলা হয় কোটি কোটি ডলার স্ট্রেসের জন্য অপচয় হচ্ছে। এই চাপ শুধুমাত্র মানুষের ক্ষতি করলে কেউ পরোয়া করে না। কিন্তু স্ট্রেস্ যদি কোম্পানীর লাভের ক্ষতি করে, তবে তো কিছু একটা করতে হবে। চাপ সম্পর্কে কথা বলা এবং চাপ থেকে অস্থায়ীভাবে মুক্তি পাবার সমাধান দেওয়া তো এক বিরাট ব্যাবসা।

ভিতরের গণ্ডগোল ঠিক না করে বাইরের জিনিষ নিয়ে খেলতে থাকলে চাপ সম্পর্কে কিছুই করতে পারবে না। তুমি কতক্ষণ দৌড়াতে পার? কিসের থেকে তুমি দৌড়ে পালাবে?

তুমি নিজেকে তো পরিবর্তিত করতে
পার। তুমি নিজেকে চাপরোধী (stress-proof)
করতে পার। সেটা খুব সোজা। তোমার বাইরে
যা ঘটে তাতে প্রভাবিত না হওয়া বেছে নাও।
সেটা অবাস্তব নয়। এটা এক সহজ সত্য।
তোমার নিয়ন্ত্রণের বাইরে ঘটনাগুলির জন্য
তোমার ভিতরে যা ঘটে তার জন্য তোমার
অভ্যাস বা কণ্ডিশনিং দায়ী। কোন কিছুই
সহজাতরূপে ভাল বা খারাপ নয় - কেবল
আমরাই ভাল বা খারাপ বিচার করি।

তোমার নিজের সম্পর্কে, তোমার চারপাশের লোকেদের সম্পর্কে এবং পরিস্থিতি সম্পর্কে তোমার মতামত বা রায় দেওয়া বন্ধ কর। তুমি তবে চাপ থেকে মুক্তি পাবে। চাপমুক্ত হতে গেলে কেবল তাই করতে হবে। ধ্যান তোমায় এই মুক্তিতে সহায়তা করতে পারে। ধ্যান তোমায় প্রশান্ত-মন অবস্থায় যেতে সাহায্য করবে, আর সেখান থেকে তুমি তোমার চারপাশের ঘটনাগুলি দ্বারা প্রভাবিত না হয়ে সেই ঘটনাগুলিকে কেবল প্রত্যক্ষ করবে।

ধ্যান প্রক্রিয়া

চাপ মুছে ফেলার জন্য এটা একটা সহজ, কিন্তু শক্তিশালী প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়া লাইফ ব্লিস্ প্রোগ্রামে নাভি অঞ্চলে অবস্থিত শক্তিকেন্দ্র মণিপুরক চক্র শুদ্ধ করার জন্য শেখাই। এই চক্রই চাপের বাসস্থান। খাবার আগে খালিপেটে ও ঘুমাবার কয়েক ঘন্টা আগে এই প্রক্রিয়া করতে হয়।

দাঁড়িয়ে থেকে অজানা ভাষায় চেঁচাও,
চীৎকার কর, ক্ষ্যাপার মত জোরে জোরে বল।
যদি কেউ তা শোনে, সে কোন অর্থ খুঁজে পাবে
না। একবার শুরু করলে তোমার সমস্ত আবেগ
ও অনুভূতি বার হতে থাকবে এবং তাদের
একদম বার হয়ে আসার জন্য আক্রমণাত্মক
হও। ইচ্ছা হ'লে কাঁদ। যদি আবেগ তাড়িত
হও, তাহলে মেঝেতে গড়াগড়ি খাও।

এটা এক শক্তিশালী ধ্যান। এটা
তোমার অচেতনতাকে অবরোধ মুক্ত করে এবং
তোমার ভিতরে সঞ্চিত সমস্ত নকারাত্মকতাকে
মুছে ফেলে। মনঃসমীক্ষার সেশনে যখন
আবেগমুক্তির (catharsis) জন্য রোগীরা
সমীক্ষকের সাথে কথা বলে, এমনকি চারপাশে
কিছু জিনিষ ছুড়ে ফেলে, তখন সেগুলিও
সচেতন প্রক্রিয়া। তোমার কেবল দশ শতাংশ
সঞ্চিত স্মৃতিগুলি বেড়িয়ে আসবে। সম্মোহন
প্রক্রিয়া অচেতনতার মধ্য দিয়ে হয় এবং তাতে
তোমার কোন নিয়ন্ত্রণ নেই। এই প্রক্রিয়াটি
এক অতিচেতন প্রক্রিয়া এবং এতে তুমি
তোমার বিশুদ্ধিকরণের সাথে সাথে সজাগতা
বজায় রাখ।

এটা কুড়ি মিনিট ধরে কর। তারপর বস এবং তোমার ভিতরে শক্তিকে দশ মিনিট ধরে ছড়িয়ে পড়তে দাও। এই নীরবতায় তোমার চিন্তাগুলির কেবল প্রত্যক্ষদর্শী হয়ে যাও। চিন্তাগুলিকে চেপে রেখো না, আবার তাদের তাড়াও কোরো না।