ধ্যান
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
দুশ্চিন্তা ফেলে দেবার জন্য ও সর্বদা প্রফুল্ল থাকার জন্য আমি তোমাদের একটি সরল ধ্যান প্রক্রিয়া দেব। এই ধ্যান তোমাদের আনন্দের সাথে নিজেকে টিউন করবে। এটা যে কোন স্থানে, যে কোন সময়ে, এমনকি অবিশ্রাম দিনে চব্বিশ ঘণ্টা অভ্যাস করা যায়।
কেবল একটানা প্রত্যক্ষ করতে থাক যে তুমি আনন্দ ও আলোককে শ্বাসপ্রশ্বাসে নিচ্ছ। মনঃচক্ষুতে দেখ যে প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে জীবন প্রদানকারী শক্তি প্রাণবায়ু ভিতরে যাচ্ছে ও বাহির হচ্ছে। প্রাণ হ’ল শক্তি ও আনন্দ। প্রাণশক্তি বায়ুর দ্বারা আমাদের ভিতরে প্রবেশ করে ও নির্গত হয়। প্রাণশক্তি বায়ুকে বাহন হিসাবে ব্যবহার করে আমাদের সিস্টেমে (তন্ত্রে) প্রবেশ করে। বায়ু তোমার ভিতরে প্রাণ বহন করে। প্রাণের জন্যই তোমার জীবন বহাল থাকে।
tai যখনই তুমি শ্বাসপ্রশ্বাস নাও, প্রত্যক্ষবৎ স্মরণ কর তুমি আনন্দময় আলোকশক্তিকে শ্বাসপ্রক্রিয়া দ্বারা গ্রহণ করছ। অনুভব কর যে তোমার সমস্ত শরীর যেন আলোক দ্বারা পরিপূর্ণ। দুশ্চিন্তা ও বিরক্তি বন্ধ করে তুমি স্বতশ্চলভাবে আনন্দ বিকিরণ করা শুরু কর। দুশ্চিন্তা গলে গেছে। তুমি অবিশ্রাম প্রেম ও আনন্দ বিচ্ছুরিত করতে আরম্ভ কর।
চাপ ছাড়াই শ্রেষ্ঠ হও
জীবনমুক্তি হল চাপ ছাড়া দায়িত্ব উপভোগ করা
চাপ কি?
দুশ্চিন্তা ও চাপ ঘনিষ্ঠভাবে পারস্পরিক সম্পর্কযুক্ত। তারা যেন পিতা ও পুত্র। একজন অন্যকে ছাড়া থাকতে পারে না। একজনের জন্য কিছু কাজ করলে তা অন্যজনের জন্যও কাজ করে। যাই হোক, যেহেতু আজকাল চাপ স্বাস্থ্যের সবচেয়ে বড় বিনাশক বলে বিবেচিত হয়, তাই এই বিষয়ে আরও গভীরে যাওয়া যথার্থ।
চারশ' বছর আগে রেনে ডেস্কার্টেস ঘোষণা করেছিলেন, 'আমি চিন্তা করি, তাই আমি আছি।' আধুনিক চিন্তাধারার এটাই ভিত্তি হয়ে গেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ ডেস্কার্টেসকে বহু প্রজন্ম ধরে অনুসরণ করেছে এবং বিশ্বাস করেছে যে একজন অন্যের চেয়ে বেশী চিন্তা না করে তারা পৃথিবীতে সফল হতে পারে না।
ডেস্কার্টেস ঠিক ছিলেন এবং তিনি ভুলও ছিলেন। তিনি ঠিক ছিলেন যে মানুষের সিস্টেম বা মনুষ্যতন্ত্র মন ছাড়া, চিন্তা ছাড়া বাঁচতে জানে না। তার ফলে মানুষ তার মনের গোলাম হয়ে যায়। সে বন্দীদশায় বাস করে।
ডেস্কার্টেসের অনেক শতক আগে এক বৈদিক সন্ত ঘোষণা করেন যে মানুষ চিন্তা করা বন্ধ না করা পর্যন্ত সে বিদ্যমান থাকে না। আট বছর বয়সে আদি শংকরাচার্য পবিত্র তুঙ্গভদ্রার তীরে তাঁর ভবিষ্যতের মাস্টারের মুখোমুখি হয়েছিলেন। মাস্টার তাঁকে প্রশ্ন করেন, 'কে তুমি?'
উত্তরে আদি শংকর বলেন, 'আমি মন
নই, আমি বুদ্ধি নই, আমি অহং নই এবং
আমি ইন্দ্রিয়গুলি নই। আমি সেগুলি সব
ছাড়িয়ে। আমি পবিত্র অবিমিশ্র চৈতন্য।'
যতক্ষণ আমরা ভাবি যে আমরা মন ও দেহ, আমরা তখন নিছক এক জৈব-মেশিন। যতক্ষণ ইন্দ্রিয়গুলিকে আমাদের চালাতে দিই, তখন যে জীব থেকে আমরা বিবর্তিত হয়েছি তাদের থেকে মাত্র একটু ওপরে উঠেছি। মানুষ অন্যান্য জীবের চেয়ে শ্রেষ্ঠতর - নিছক এটা প্রমাণ করার জন্য মানুষের আসল সম্ভাবনা প্রদান করা হয় নি। মনুষ্যজীবনের উদ্দেশ্য হ 'ল মনকে অতিক্রম করে যাওয়া ও চেতনার এক উচ্চতর অবস্থায় আরোহণ করা। সেই অবস্থায় যথাযথভাবে আমরা অবস্থান করি ঈশ্বরের সাথে, যে ঈশ্বর থেকে আমরা অবরোহণ করেছি।
যতক্ষণ না আমরা সেই একত্ব অবস্থায় পৌঁছাই, যেটা আমাদের প্রকৃত সত্তা, আমরা বিশৃঙ্খলায থাকি। আমাদের প্রকৃত প্রকৃতি এবং আমরা যা ভান করি ও যা হবার জন্য সংগ্রাম করি; তাদের মধ্যে এই বিশৃঙ্খলা ও এই বিভ্রান্তিকে বলা হয় চাপ বা টেনশন।
মন এক মেশিন নয়
বৈদিক মনবিজ্ঞান অনুযায়ী, আমরা
বিশৃঙ্খলা নই। আমরা অবশ্যই সেই বিশৃঙ্খলার
উৎস। এটা ভাল করে বোঝ, তুমি উত্তেজিত
নও কিন্তু তুমিই উত্তেজনা। তুমি চাপে নেই,
কিন্তু তুমিই সেই চাপের উৎস। দুটোর মধ্যে
অনেক পার্থক্য। চল, এর গভীরে ঢোকা যাক।
তাহলে তুমি বুঝতে পারবে। তুমি চাপে বা
টেনশনে নেই। তুমিই সেই চাপ বা টেনশন।
'তুমি উত্তেজিত' ও 'তুমিই উত্তেজনা' - এই
দুটির মধ্যে বিরাট পার্থক্য।
একদল বিখ্যাত অভিজ্ঞ বিজ্ঞানী অনেক বছর গবেষণা করে এখন এই কথা বলেছে। তারা বলে মানুষকে তার কাজের জন্য দায়ী করা যায় না যদি না তাকে তার অন্তর্দেশে ঘটা জিনিষগুলিকে পরিচালনা করে তার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিতে না পারি।
বৈদিক শাস্ত্র যা পাঁচ হাজার বছর আগে বলেছে, আজকের আধুনিক বিজ্ঞান সেই একই কথা বলছে। এই শাস্ত্রগুলি বহু বছরের পুরানো সমস্যাগুলির সমাধান ও উত্তর প্রদান করে। এগুলি পাশ্চাত্য মনোবিজ্ঞান ও বৈদিক মনোবিজ্ঞানের পার্থক্য মিটিয়ে ফেলতে পারে।
পাশ্চাত্য মনোবিজ্ঞান আমাদের অবিরাম আশা যোগায় যে 'আমি'কে 'আমি' বলে ধরে রেখে আমরা স্বাভাবিকত্ব ফিরে পেতে পারি। উদাহরণস্বরূপ, যদি এই ঘরে আমাদের গরম লাগে, আমরা এয়ার কণ্ডিশনার লাগিয়ে এই ঘর ঠাণ্ডা করে আরাম করতে পারি। কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিষ ভুলে যাই। যেই মুহূর্তে ঘরে এয়ার কণ্ডিশনার লাগানো হ’ল, তাকে বজায় রাখতে হবে। তাতে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। আমাদের বিদ্যুৎ চাই, আমাদের তার খরচা দিতে হবে এবং এই সব সুবিধার জন্য অর্থ চাই। তুমি বাইরে কাজ করতে গেলে সেই ঘরটিকে তুমি আর উপভোগ কর না। সেই ঘর ও এয়ার কণ্ডিশনার আছে, কিন্তু তুমি তার খরচা সামলাবার জন্য অন্য কোথাও কাজ করছ!
আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিষ ভুলে যাই। 'তুমি' যেভাবে 'তুমি' হয়ে আছ, সেটা এক অসুস্থতা। পাশ্চাত্য দর্শনের মন সম্বন্ধে ধারণা হ’ল মেশিন। আর বৈদিক মনোবিজ্ঞানে মন এক প্রক্রিয়া। মন এক মেশিন নয়, তা এক প্রক্রিয়া। সেটা অবিশ্রাম ঘটে চলেছে। সংস্কৃতে মানস্ মানে অবিরত ঘটে চলা, এমন একটা জিনিষ যা অক্রিয় ও মৃতবৎ নয়, কিন্তু গতিশীল ও জীবন্ত।
পাশ্চাত্য দর্শন এই ধারণাতে জোর
করে যে মন হ’ল এক জৈবযান্ত্রিক মেশিন।
আমরা সবাই অচেতনভাবে বিশ্বাস করি যে
মন এক বস্তু, একটা জিনিষ অথবা একটি
মেশিন। সেইজন্য আমরা অবিরত আমাদের
মনের অতীতের ঘটনাবলীকে একটা শৃঙ্খলের
মত সংযুক্ত করি এবং বিশ্বাস করতে শুরু করি
যে আমাদের মন এক ঘনবস্তু।
বিযুক্তকে যুক্ত করা
তোমাদের একটা উদাহরণ দিই। দশ
বছর আগে যে মন খারাপের অভিজ্ঞতা তোমার
হয়েছিল, নয় বছর আগে যে মন খারাপের
অভিজ্ঞতা তোমার হয়েছিল, আট বছর আগে
যে মন খারাপের অভিজ্ঞতা তোমার হয়েছিল,
সাত বছর আগে যে মন খারাপের অভিজ্ঞতা
তোমার হয়েছিল আর গতকাল মন খারাপের
যে অভিজ্ঞতা তোমার হয়েছিল, সেগুলি
একদম সম্পর্কহীন এবং আলাদা আলাদা
ঘটনাবলী। এগুলি সব পৃথক পৃথক উদ্দেশ্যে,
আলাদা আলাদা কারণে, বিভিন্ন সময়ে ও
পরিস্থিতিতে ঘটেছে। তুমি এই সব সম্পর্কহীন
ঘটনাগুলিকে সংযুক্ত কর এবং বল, ‘আমার
জীবনটাই এক বিষণ্ণতা।’
তোমার এক বছর আগে, এক মাস আগে, এক সপ্তাহ আগে অথবা এক দিন আগে যে মন খারাপ হয়েছিল, সেগুলি সবই অসম্পর্কিত এবং ভিন্ন ভিন্ন ঘটনা। পনের বছর আগে হয়ত খেলনা হারিয়ে যাবার জন্য তোমার মন খারাপ হয়েছিল। নয় বছর আগে হয়ত বান্ধবীকে হারিয়ে তোমার মন খারাপ হয়েছিল। কিছু বছর আগে ছেলে তোমার কথা শুনছে না বলে তুমি বিষণ্ণ হয়েছিলে। কারণ ও পরিস্থিতি সবই ভিন্ন ভিন্ন। কিন্তু যখন তুমি মন খারাপের ঘটনাগুলিকে সংযুক্ত করে সাব্যস্ত কর, ‘আমার জীবন বিষণ্ণতায় ভরা,’ তখন তুমি নিজের জন্য নরকের সৃষ্টি কর!
যেই মুহূর্তে তুমি বিশ্বাস করতে শুরু
করেছ যে তোমার জীবন বিষণ্ণতাপূর্ণ, তোমার
জীবন প্রকৃতপক্ষে বিষণ্ণ হয়ে যায়। দয়া করে
বুঝে নাও, তুমি তোমার অতীত যেভাবে ছিল
বলে বিশ্বাস কর, তুমি সেভাবেই ভবিষ্যতে
পূর্ণগঠন করবে। আমরা সবাই অতীতের
অভিজ্ঞতা থেকে জানি যে আমরা উড়তে পারি
না। তাহলে আগামীকাল থেকে উড়তে পারব
বলে কিভাবে বিশ্বাস করব? না, আমরা তা
পারি না। আমাদের অতীত বলে যা বিশ্বাস
করি, আমরা তো কেবল সেটাকেই আমাদের
ভবিষ্যৎ হতে পারে বলে বিশ্বাস করব। তাই
একবার যদি বিশ্বাস করা শুরু করি যে
আমাদের অতীত বিষণ্ণতায় ভরা ছিল, আমরা
অচেতনভাবে বিশ্বাস সৃষ্টি করেছি যে আমাদের
ভবিষ্যৎও বিষণ্ণতাপূর্ণ হবে।
যখন আমরা বিশ্বাস করি যে আমাদের মন কেবল একটি বস্তু, একটি জৈবমেশিন, আমরা নিজেদের জন্য নরক সৃষ্টি করেছি। সৌভাগ্যবশত মন একটি বস্তু নয়। তাই আশা আছে। সত্য হ’ল, মন এক বস্তু নয়, তা এক প্রক্রিয়া। মন এক বিশেষ্য নয়, তা এক ক্রিয়া।
যখন আমরা বিশ্বাস করি যে মন এক পদার্থ, আমরা এমন সব সমস্যা সৃষ্টি করি যার কোন কোন অস্তিত্বই নেই।
একটা ছোট গল্প :
এক ব্যক্তি এক মনোরোগ বিশেষজ্ঞের
কাছে যায় এবং বলে, ‘ডাক্তারবাবু, আমার
জীবন সমস্যাতে ভরা।’ ডাক্তার বলে, ‘সবার
জীবনই সমস্যায় ভরা। দুশ্চিন্তা করবেন না।
প্রতি সপ্তাহে আপনাকে তিনবার এখানে
দেখাতে আসতে হবে এবং আমাদের চার্জ
১০০০ টাকা।’
লোকটি বলে, ‘ডাক্তারবাবু, প্রতি
সপ্তাহে তিনবার এবং প্রতিবার ১০০০ টাকায়
আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু আমার
সমস্যার কি হ’ল?’
বুঝে নাও, যেই মুহূর্তে মন কেবল এক মেশিন বলে বিশ্বাস করতে শুরু করি, আমরা অসহায় হই। কোন মনের ডাক্তার আমাদের সাহায্য করতে পারবে না। অন্য কোন পদ্ধতি সাহায্য করবে না, কারণ মূলগত বিশ্বাসটাই ভুল। যেই মুহূর্তে আমরা এক ভুল বিশ্বাস নিয়ে আসি, তার ওপরে ভিত্তি করে যাই তৈরি হোক
না কেন, তাকেও ভুল হতেই হবে। তা সত্য
হতে পারে না। আমাদের মৌলিক সত্যকে
বুঝতে হবে যে মন এক প্রক্রিয়া; আমরা
টেনশনে নেই কিন্তু আমরাই সেই টেনশন।
পরিচয়ে ব্যবধান
যে পরিচয় তুমি বহির্জগতে প্রদর্শন কর
তাকে বলা হয় ‘অহংকার’। নিজের যে পরিচয়
তুমি নিজেকে বিশ্বাস করাও তা হ’ল ‘মমকার’।
বারংবার বৈদিক মনোবিজ্ঞান বলেছে যে তুমি
এই দুটিকে অতিক্রম করে। তুমি কেবল এই
দুটি নও। পাশ্চাত্য মনোবিজ্ঞান অনুযায়ী এই
দুটিই কেবল তুমি। সেইজন্য তোমার পরিচয়
রক্ষা করার জন্য এত কাজ করা হয়েছে।
তোমার পরিচয় ধরে রাখার জন্য অনেক
মনোযোগ দেওয়া হয়েছে ও শক্তি খরচা করা
হয়েছে।
সত্য হল, বাস্তবিক তুমি এই দুটি
পরিচয়ের অনেক বেশী। তুমি এই দুটি
পরিচয়ের ঊর্ধ্বে।
সর্বোপরি তোমায় বুঝতে হবে তোমার মন এক মেশিন নয়। তোমার ভাবা মত তা সংযুক্ত নয়। যেহেতু তুমি দুটি চিন্তার মধ্যে ফাঁক অভিজ্ঞতা কর না, তুমি বিশ্বাস করতে শুরু কর যে তারা সংযুক্ত। তুমি পুনরাবৃত্তি করতে থাক যে তুমি অশান্তিতে ও চাপে আছ।
তুমি অশান্তিতে নেই। তুমিই এক অশান্তি। তোমাকে বুঝতে হবে এই সমস্যার মূল কোথায়, কোথা থেকে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলে প্রথম সমস্যা হ’ল তুমি নিজেকে একটা শাফ্ট্ বা বস্তু বলে বিশ্বাস কর। তুমি কোন বস্তু নও। সুখ সম্পর্কে তোমার ধারণা, বেদনা সম্পর্কে তোমার ধারণা, জীবন সম্পর্কে তোমার ধারণা, সবকিছু এই এক মিথ্যার ওপরে ভিত্তি করে নির্মিত - যে তুমি এক বস্তু।
মন এক প্রক্রিয়া
তোমাকে এই একটা সত্য বুঝতে হবে : তুমি এক প্রক্রিয়া এবং তোমার প্রকৃতির জন্য তোমার চিন্তাগুলি সবই সম্পর্কহীন, অসংযুক্ত, স্বাধীন ও আনক্ল্যাচড্।
বোঝ যে স্বভাবগতভাবে তুমি যাকে
তোমার পরিচয় বলে মনে কর, তা তোমার
জীবন চালাবার জন্য প্রয়োজন নয়। তুমি
বলতে পার, ‘না, যদি আমি আনক্ল্যাচড্ ও
অসংযুক্ত হই, আমি কিভাবে আমার ভবিষ্যৎ
পরিকল্পনা করব, আমি আগামীকাল সম্পর্কে
কিভাবে চিন্তা করব? আমার ডেড্লাইন আছে,
প্রোজেক্ট প্ল্যান আছে, আরও কত কিছু আছে।
আমি কিভাবে কাজ করব? আমি আমার
প্রোজেক্ট রিপোর্ট কিভাবে পেশ করব? আমার
দৈনন্দিন জীবন কিভাবে চালাব?’ এই বড় বড়
প্রশ্নগুলি তোমাকে হানা দিতে থাকবে।

এই উদাহরণটি বোঝ : যখন তুমি গাড়ী চালাও, তুমি কি প্রতিটি ধাপ পরিকল্পনা কর? তুমি কি প্ল্যান কর যে অ্যাক্সিলারেটর কতটা চাপতে হবে, কখন ব্রেক মারতে হবে, কখন বাঁ বা ডান দিকে মোড় নিতে হবে? না। প্রথম দিকে যখন তুমি ট্রেনিং নিচ্ছ, তোমাকে হয়ত প্ল্যান করতে হতে পারে, কিন্তু একবার ড্রাইভিং শিখে গেলে, তুমি স্বচ্ছন্দে বসে থাক। অনেক সময় তোমার মনেই থাকে না যে গাড়ী চালাবার সময় কি হচ্ছিল। ঠিক বলছি কিনা? তোমার মনেই থাকে না যে তুমি এতটা রাস্তা গাড়ি চালিয়ে অফিসে এসেছ। কেবল যখন পার্কিংয়ে গাড়ী রাখছ, হঠাৎ তোমার খেয়াল হ'ল যে তুমি এতক্ষণ ধরে গাড়ী চালাচ্ছিলে, এমনকি অফিসেও পৌঁছে গেছ!
একেই আমরা বলি প্রারব্ধ, জৈবস্মৃতি (bio memory)। তোমার জীবনকে চালাবার জন্য, যত্ন নেবার জন্য, জীবনধারণের জন্য ও তাকে প্রসারিত করার জন্য তোমার এক স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা আছে। আমি যা বলছি তা এক মৌলিক সত্য। কেবল যদি তুমি জীবনে তোমার মন দ্বারা যথেষ্ট কষ্ট পেয়েছ, তুমি আমার কথা বুঝতে পারবে। কেবল যখন তুমি কিনারাতে পৌঁছে নিজের পরিচয়কে সন্দেহ করছ, তুমি বুঝতে পারবে।
মন এক বিভ্রম-৩
মনের প্রবেশদ্বার হ'ল আমাদের ইন্দ্রিয়গুলি। চোখ, কান, নাক, জিভ ও ত্বক ছাড়া আমরা মনকে কোন যোগান দিতে পারি না। ইন্দ্রিয় প্রদত্ত আহার্য ভক্ষণ করেই মন সজীব ও সক্রিয় থাকে।
আমরা অনুমান করি আমরা যা কিছু দেখি ও শুনি তাই অকৃত্রিম। যে দৃশ্য আমরা দেখি ও যে বার্তালাপ আমরা শুনি, আমরা বিশ্বাস করি ঘটনাগুলি সেইভাবেই ঘটেছে। একটু প্রতিফলন করলেই বুঝতে পারবে যে এটা কতটা অসত্য। তোমার শিক্ষাদীক্ষার ওপর নির্ভর করে কতবার তুমি কোন দৃশ্যকে বাস্তব থেকে সরে গিয়ে নিজের মত করে ব্যাখ্যা করেছ? দৃষ্টান্তস্বরূপ, যেই মুহূর্তে তুমি কোন পুরুষ ও মহিলাকে খুব কাছাকাছি এসে আবেগভরে আলাপচারিতা করছে, হয়ত আলিঙ্গন করছে, তুমি অবিলম্বে সিদ্ধান্তে উপনীত হও যে তারা প্রেমিক-প্রেমিকা! তারা হয়ত বন্ধু, ভাইবোন, পিতাকন্যা অথবা মাতাপুত্র।
আমরা কিভাবে লালিত হয়েছি ও কি ধরনের শিক্ষাদীক্ষা পেয়েছি, তার ওপর নির্ভর করে আমরা ইন্দ্রিয় দ্বারা গৃহীত ঘটনাগুলিকে কি ভাবে ব্যাখ্যা করব। সেইজন্য আমি বলি যে আমরা প্রথমেই আমাদের রায় বা বিচার নির্ধারণ করে ফেলি এবং তারপর সেই রায়কে সমর্থন করার জন্য সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করি। আমরা তো ইতিমধ্যে রায় দিয়েই ফেলেছি। আমাদের কেবল চাই তাকে সমর্থন করার জন্য কিছু তথ্য, ব্যাস।
এটা যেন এরকম যে আমাদের মন একটা প্রোজেক্টর। জীবনের পথে আমরা বহু স্লাইড্ সংগ্রহ করেছি, কিছু স্লাইড্ এসেছে আমাদের আগের জন্মগুলি থেকে। আমরা এই স্লাইড্গুলির অভিক্ষেপণ দ্বারাই আমাদের জীবন নির্বাহ করি। কোন স্লাইডের পুনরাবৃত্তি হ'লে সেই স্লাইড্ আরও শক্তিশালী হয়ে যায়। আমাদের প্রভাবিত করার নিমিত্ত প্রথম কয়েকবার হয়ত স্লাইড্টিকে অনেক মিনিট ধরে দেখাতে হবে। সংস্কার আমাদের মনে
গম্ভীরভাবে খোদিত হয়ে গেলে, সময়কালে
আমাদের সেই স্লাইডের কেবল এক ঝলক
প্রয়োজন এবং আমাদের মেজাজ পরিবর্তন হয়
এবং আমরা সেই সংস্কারের ওপরে ভিত্তি করে
নির্ণয় নিই।
আণবিক জীববিজ্ঞান (molecular biology) এক চমকপ্রদ সত্য উদ্ঘাটন করেছে। প্রত্যেকবার আমাদের কোন শক্তিশালী আবেগের অভিজ্ঞতা হলে, যেমন ক্রোধ, তোমার দেহ-মন সিস্টেমে ক্রোধের জন্য নতুন কোষীয়-প্রেরক ও কোষীয়-গ্রাহক (সেলুলার ট্রান্সমিটার ও রিসেপ্টর) সক্রিয় হয়। এই ঘটনা একমাত্র মস্তিষ্কে ঘটে তা নয়, তা সমস্ত শরীরেই ঘটে। প্রথম কয়েকবার এই আবেগ সিস্টেমে ঘটলে সেটা হয়ত এক গুড়ি গুড়ি বৃষ্টি। এই আবেগের ওপরে আরও কোষীয় গঠন নির্মিত হলে, সেই গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হয়ে যায়, পরে হয় এক তুফান এবং সবশেষে হয়ে যায় যেন এক সুনামি!
একজনকে হাইওয়েতে জোরে গাড়ী
চালানোর জন্য পুলিশ ধরল। পুলিশ
জিজ্ঞাসাবাদ করলে লোকটি রেগে গিয়ে বলল
সে জোরে গাড়ী চালায় নি।
পুলিশটি বলে যে তার গতি মাপা হয়েছে এবং সে প্রতি ঘন্টায় সত্তর মাইল গতিতে যাচ্ছিল। সেখানে প্রতি ঘন্টায় পঞ্চাশ মাইলের বেশী যাওয়া বারণ। লোকটি চীৎকার করে বলে যে পুলিশটি মিথ্যা কথা বলছে। এবার পুলিশটি তার পিস্তলের দিকে হাত বাড়াল।
ঠিক সেই সময়ে লোকটির স্ত্রী গাড়ীর
জানালার কাচ নামিয়ে বলে, 'অফিসার, আমার
স্বামীর সাথে এখন তর্ক করবেন না, কারণ
মদ্যপান করলে সে ভয়ংকর রূপ ধারণ করতে
পারে!’
এই প্রকার রাস্তার উন্মাদনা এবং
অন্যান্য প্রবল অনুভূতি ও হিংসার ঘটনাগুলি
একটি বিশেষ তাৎক্ষণিক ঘটনায় ঘটে না।
কোষীয় স্তরে এগুলি গভীর থেকে গভীরতারে ও
ক্রমাগত শক্তিশালী হয়ে কাজ করে। এটা
ক্যান্সারের মত। যেভাবে ক্ষতিকর কোষগুলি
বর্ধিত হয় ও হত্যা করে, বিজ্ঞানীরা এখন
আবিষ্কার করেছে যে আবেগ-গ্রাহকগুলি
(ইমোশনাল রিসেপ্টর) দ্রুত বাড়তে থাকে ও
আমরা আবেগের বন্যায় ভেসে যাই এবং
আমাদের তাতে কোন নিয়ন্ত্রণ থাকে না। সোজা
কথায় এই আবেগগুলি আমাদের ব্যবহার
পুরোদস্তুর নিয়ন্ত্রণ করে। আমরা আমাদের
মনকে নিয়ন্ত্রণ করছি বলে ভাবা এবং আমরা
কি করব তার নির্ণয় আমরা নিই বলে ভাবা,
আমাদের জীবনের এক সবচেয়ে বড় বিভ্রান্তি
বা মায়া! এই মায়াই আমাদের চালায়।
আমরা কিভাবে সিদ্ধান্ত নেই?
আমরা ইন্দ্রিয় দ্বারা যা কিছু গ্রহণ করি
তার কেবল দশ শতাংশ আমাদের সচেতন
মনে রেকর্ড হয়। বাকি সব আমাদের অচেতন
মনে চলে যায়। সেইজন্য আমরা যে জায়গা
দিয়ে রোজ যাই আমরা তা মনে রাখতে পারি
না। যতক্ষণ না ইন্দ্রিয় দ্বারা গৃহীত কোন
প্রত্যক্ষকরণে আমাদের কোন না কোন ভাবে
আগ্রহ না জন্মায়, তা রেকর্ড হয় না।
দেখা যাক ইন্দ্রিয় দ্বারা গৃহীত যে
প্রত্যক্ষকরণগুলি আমাদের সচেতন মনে রেকর্ড
হয়, তাদের কি হয়। এই ছাপগুলি আমাদের
মনের অংশগুলি দ্বারা সাজানো হয় ও চিহ্নিত
করা হয়। সামনে দেখা মানুষটি তোমার পরিচিত অথবা অপরিচিত হোক, তোমার সচেতন মন তা রেকর্ড করে। তুমি কিভাবে তার সাথে মিথস্ক্রিয়া করতে চাইবে, তা আর সচেতন স্তরে নির্ণীত হয় না। সে তোমার পরিচিত হ’লে, তোমার মনের মধ্যে খোদিত স্মৃতিগুলির ওপরে ভিত্তি করে সেই ব্যক্তির ওপরে তোমার মনোভাব প্রকাশ করবে ও কার্যকলাপ করবে। সে তোমার পরিচিত না হ’লেও তার চেহারা তোমার মধ্যে অচেতন প্রতিক্রিয়ার সূত্রপাত করবে। দুই ক্ষেত্রেই এই ফাইলটি কার্যকলাপ নির্ণয়ের জন্য তোমার অচেতন ক্ষেত্রে চলে যায়।
আমাদের প্রায় সবার মনের দশ শতাংশের কম সচেতন। তুমি ইন্দ্রিয় দ্বারা যা অনুভব কর তার দশ শতাংশের কম সচেতনভাবে রেকর্ড হয়। এটা সম্ভব যে তোমার নির্ণয়গুলির এক শতাংশের কম বিচক্ষণ সিদ্ধান্ত হবে।
আমরা তাহলে করি কি? আমরা কি
আমাদের অচেতন মনকে আমাদের নিয়ন্ত্রণ
করে যেতে দেব অথবা আমাদের দ্বারা চেতনার
নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য কিছু করতে
পারব?
দুটি উপায়ে আমরা তা পুনরুদ্ধার করতে পারি। প্রথম হ’ল কণ্ডিশনিং, যা আমাদের বন্ধনে রাখে, তাকে হ্রাস করা। (কণ্ডিশনিং অর্থ হ’ল আমরা কিভাবে প্রতিপালিত ও নিয়ন্ত্রিত হয়েছি।) আমাদের ধ্যান প্রোগ্রামে এই সংস্কারগুলি যেগুলি আমাদের বন্ধনে রাখে তাদের সরিয়ে ফেলা ও মুছে ফেলার জন্য কাজ করা হয়। দ্বিতীয় উপায়টি হ’ল সম্পূর্ণ সজাগ হয়ে ও নিজেকে নিয়ন্ত্রণে রেখে বর্তমান মুহূর্তে বাস করা।
আমাদের লাইফ ব্লিস প্রোগ্রামে আমরা এই দুটি উপায়ের প্রক্রিয়ার শিক্ষা দিই। ধ্যানে অতিচেতন অবস্থায় এই খোদিত স্মৃতিগুলি নিয়ে পুনরায় অতীত অভিজ্ঞতা প্রত্যক্ষ করা সম্ভব, যাতে এই স্মৃতিগুলি থেকে অব্যাহতি পাওয়া যায়। তা অন্তদর্শ পরিষ্কার হতে সাহায্য করে। অংশগ্রহণকারী বর্তমান মুহূর্তের সজাগতায় পৌঁছবার ও বাস করার দক্ষতা অর্জন করে।