দুশ্চিন্তা করার কিছুই নেই
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল উদ্বিগ্নতা ছাড়া জীবন উপভোগ করা
দুশ্চিন্তা কি?
আমরা এখন পর্যন্ত প্রেম সম্বন্ধে আলোচনা করেছি। প্রেম হ’ল অন্যদের সাথে আমাদের সম্বন্ধ-সম্পর্কিত। প্রেম আবার আমাদের নিজের সাথেও সম্বন্ধ-সম্পর্কিত। নিজেদের প্রেম না করে আমরা অপরকে প্রেম করতে পারি না। আমাদের নিজের ভিতরে সৃষ্ট অবিশ্রাম দুশ্চিন্তা ও বিরক্তি আমাদের নিজেদের সত্তাকে প্রেম করাতে বাধা দেয়। জিনিষগুলি ঠিক হোক কি ভুল হোক, আমরা দুশ্চিন্তা করি। দুশ্চিন্তা আত্মমর্যাদার সবচেয়ে বড় ক্ষয়কারক। এই দুশ্চিন্তা কি?
একটা ছোট গল্প :
একটি বিরক্তভাবাপন্ন ও দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি পানশালাতে গেল।
পরিবেষক তাকে জিজ্ঞাসা করে, 'কি ব্যাপার? তুমি এত দুশ্চিন্তায় কেন?'
লোকটি বলে, 'আমার স্ত্রীর সাথে এক
লড়াই হয় এবং সে বলেছে আমার সাথে এক
মাস কথা বলবে না।‘
পানাগারিক তাকে সান্ত্বনা দিয়ে বলে,
'ঠিক আছে। এক মাস খুব একটা লম্বা সময়
নয়।‘
লোকটি বলে, 'জানি। আজকেই মাস শেষ!’
প্রত্যেকের কাছে তার নিজের দুশ্চিন্তা
সমূহের থোক আছে! কি থেকে দুশ্চিন্তা কর
জিজ্ঞাসা করলে তুমি আমায় বল, 'আমার
চাকরি নেই, সেটা আমার দুশ্চিন্তা।' তোমার
প্রতিবেশী বলবে, 'আমার চাকরি আমার
দুশ্চিন্তার আসল কারণ!' অন্য কেউ বলবে,
'আমার ছেলেমেয়েরা আমার দুশ্চিন্তা।'
আরেকজন বলবে, 'আমাদের ছেলেমেয়ে নেই,
সেটা আমাদের দুশ্চিন্তা!' একজনের স্বপ্ন
অন্যজনের দুশ্চিন্তা! তুমি এতে কোন যুক্তি
খুঁজে পাবে না।
দুশ্চিন্তা বলতে কি বোঝায়? তোমার চাওয়ামত জিনিষগুলি না ঘটলে দুশ্চিন্তার উদয় হয়। এটা তোমার প্রত্যাশা ও বাস্তবের মধ্যে পার্থক্য। উদাহরণস্বরূপ, তুমি অনুভব কর যে তোমার ছেলে তোমার সাথে ঘরে থাকবে, পক্ষান্তরে সে নিজেকে নিয়ে তোমার থেকে দূরে থাকতে চায়। তুমি চাও যে তোমার মাইনে আরও কিছু হাজার টাকা বেশী হোক। তোমার বস অন্যরকম ভাবে। তুমি কোন প্রোজেক্ট কোন নির্দিষ্ট সময়ে শেষ করতে চাও। কিন্তু তা ঘটছে খুব ধীরে এবং তাকে এক অসম্ভব কাজ মনে হচ্ছে। এগুলি সবই দুশ্চিন্তার কারণ। যা তুমি চাও ও আশা কর তা অন্যের চাওয়া ও আশার সাথে মেলে না।
তুমি ঘটনাগুলিকে এক নির্দিষ্ট উপায়ে
অবিশ্রাম ঘটার প্রত্যাশা কর। সেটা তোমার
পেশার মত বড় ব্যাপার হতে পারে অথবা
তোমার পতি ঘরে খাবার খেতে কখন আসবে
এরকম ছোট ব্যাপারও হতে পারে, তুমি
তোমার ইচ্ছা ঘটনাগুলিতে লাগাতার চাপিয়ে
যাও এবং দুশ্চিন্তা কর।
দুশ্চিন্তা কিভাবে শিকড় গাড়ে
দুশ্চিন্তা তোমার নিজের চিন্তা ও শব্দের
সাহায্যে শিকড় গাড়ে। তোমার ভিতরে দুটো
জিনিষ অবিশ্রাম হচ্ছে। প্রথমটি সংলাপ বা
কথোপকথন আর দ্বিতীয়টি একলাপ বা
স্বগতোক্তি যাকে আমি ‘ভিতরের কিচিরমিচির’
বলি। তুমি হয় বাইরের মানুষের সাথে কথা বল
অথবা তুমি লাগাতার নিজের ভিতরে
কিচিরমিচির কর। যাই হোক, শব্দ ও চিন্তা হল
দুশ্চিন্তা নির্মাণের বিল্ডিং-ব্লক্।
যখন অপরের সাথে কথা বল, তা সমাজের কানুন দ্বারা পরিচালিত হয়। তুমি স্বতশ্চলভাবে নিষিদ্ধ শব্দ বা রাজনৈতিকভাবে অপরিশুদ্ধ শব্দ ব্যবহার কর না। কিন্তু তুমি নিজের ভিতরে যা কিছু বল, তা তুমি ছাড়া আর কেউ জানে না। তোমার ভিতরে যে চিন্তা তুমি সৃষ্টি কর সেগুলি তোমার প্রকৃত দুশ্চিন্তাগুলি গঠন করে।
অষ্টাদশ শতাব্দীর লেবাননে এক কবি
ছিলেন খালিল জিব্রান। তিনি সুন্দর বলেন,
‘যখন তুমি তোমার চিন্তার সাথে শান্তিতে
থাকো না, তুমি কথা বল!’ এবং ‘নিজের
ভিতরে শান্তিতে থাকতে না পারার জন্যই
শব্দের উৎপত্তি হয়।'
এটা এরকম : কিচিরমিচিরের এক প্রবাহ তোমার ভিতরে একটানা হয়ে যাচ্ছে, দিনে চব্বিশ ঘণ্টা, সপ্তাহে সাত দিন ধরে। এই প্রবাহ থেকে কিছু গজালের (spike, কীলক) উদয় হয়। এই গজালগুলিই তুমি দুশ্চিন্তা বলে অনুভব কর ও প্রকাশ কর। বর্তমান চিন্তাস্রোতে তোমার ভিতরে প্রবাহিত গজালগুলিই হ’ল দুশ্চিন্তা।
এই চিন্তাগুলি অধিকাংশ সময়েই নকারাত্মক (নেতিবাচক)। সেটাই সমস্যা। যদি আমি তোমাকে তোমার জীবনের গল্প কয়েক পাতায় লিখতে বলি, তুমি কয়েকটি ঘটনা লিখবে যাতে তোমার জীবনসংগ্রামের কিছু ঘটনাকে বড় করে দেখাবে। তাদের মাঝে ঘটা কিছু আনন্দপূর্ণ ঘটনাকে তুমি বড় করে দেখাবে না। মন কেবল নেতিবাচক জিনিষগুলিকে রেকর্ড করতে প্রশিক্ষণ পেয়েছে। এমনকি আনন্দদায়ক কিছু ঘটলে, তুমি কেবল কখন সেটা শেষ হয়েছে তা মনে রাখ, যে মুহূর্তগুলিতে তুমি আনন্দ অনুভব করেছ তাকে ভুলে থাক। কারণ আনন্দের চরমে থাকলেও তুমি দুশ্চিন্তায় থাক যে কখন সেই আনন্দ সমাপ্ত হয়ে যাবে! ছোটবেলা থেকেই মন প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে যে জীবন কেবল এক দুশ্চিন্তা থেকে অন্য দুশ্চিন্তায় যেতে থাকে, কখনও এক আনন্দ থেকে অন্য আনন্দে নয়।
ক্লাসে এক শিক্ষিকা দেখল যে একটি ছেলে খুব বিষণ্ণবদনে বসে আছে। সে তাকে প্রশ্ন করে, কি হয়েছে? তুমি এত উদ্বিগ্ন কেন?’
ছেলেটি বলে, ‘আমার বাবা-মায়ের জন্য।
আমার বাবা সারাদিন কাজ করেন আমাকে
ভাল জামাকাপড় ও উত্তম শিক্ষা দেবার জন্য।
আমি যা চাই তিনি কিনে দেন। আমার মা
আমার জন্য সবচেয়ে ভাল ভাল খাবার বানায়
এবং সকাল থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত আমাকে যত্ন করে।'
শিক্ষিকা জিজ্ঞাসা করেন, 'তাহলে তোমার সমস্যা কি? তুমি দুশ্চিন্তায় কেন?'
বালকটি উত্তর দেয়, 'আমার ভয় লাগে যে তারা চলে যেতে পারে।'
মন কষ্টের সাথে একাত্মবোধ করে,
আনন্দের সাথে নয়! তাই আনন্দসূচক
ঘটনাবলী মনে করতে যাওয়া এক কষ্টকর
কাজ হয়ে দাঁড়ায়।
আনন্দ কখনও চিন্তা হয়ে রেকর্ড হয় না, কিন্তু কষ্টের ক্ষেত্রে তা রেকর্ড হয়। তাই আমাদের ভিতরের রেকর্ডিংগুলি সবই নকারাত্মক চিন্তা। আনন্দ যেন ফাঁকা রেকর্ডিং! উদাহরণস্বরূপ, যদি তোমার সমস্ত জীবন এক সময়-দণ্ডের (time shaft) মত হয়, সেই দণ্ডে আনন্দপূর্ণ মুহূর্তগুলি কেবল ফাঁকা জায়গা! তার কোন রেকর্ডিং হয় নি। কিন্তু দুশ্চিন্তা ও কষ্টের মুহূর্তগুলিকে কালো ছাপে পরিষ্কারভাবে রেকর্ড করা হয়েছে।
এক সুন্দর সাদা দেওয়ালে যদি একটা ছোট কালো বিন্দু থাকে এবং আমি তোমায় জিজ্ঞাসা করি যে তুমি কি দেখছ, তুমি কি বলবে? তুমি বলবে যে তুমি কেবল কালো বিন্দু দেখছ। তুমি চারপাশের সাদা জায়গা দেখবে না! এইভাবে তুমি সিদ্ধান্তে আস যে তোমার সময়দণ্ড কেবল দুশ্চিন্তা ও কষ্ট দিয়ে নির্মিত।
যেভাবে আছে সেভাবে দেখ এবং এগিয়ে চল
জীবনমুক্ত মাস্টার বুদ্ধ 'তথাত' বলে
একটা শব্দ ব্যবহার করতেন, তার মানে যা
যেভাবে আছে সেভাবেই দেখা। কোন বিচার
ছাড়া যা যেখানে যেভাবে আছে তাকে
সেইভাবেই দেখা।
কিন্তু অধিকাংশ সময় আমরা
জিনিষগুলিকে কেবল আমাদের দুশ্চিন্তার মধ্য
দিয়ে দেখি। যখন আমরা সবকিছু যেমন আছে
তেমনই দেখি, তখন শুধু আনন্দ থাকবে এবং
যখন আনন্দ আছে, কোন চিন্তা তোমার ভিতরে
রেকর্ড হবে না। সেখানে কেবল খালি জায়গা
আছে। সেইজন্য তুমি আনন্দে থাকলে তোমার
নিজেকে হাল্কা লাগে, কারণ কিছুই রেকর্ড হয়
না। সবকিছু দুশ্চিন্তার মধ্য দিয়ে দেখলে
তোমার ভিতরে বেশী করে চিন্তা রেকর্ড হয়
এবং নিজেকে ভারী লাগে।
কথায় বলে, 'আমরা জিনিষগুলি
যেরকম, সেরকম দেখি না। জিনিষগুলিকে
আমরা যেরকমভাবে চাই সেরকম দেখি।' যদি
তুমি অনুভব কর যে যা দেখছ তাতে কিছু ভুল
আছে, তাহলে তোমার নিজের দিকে ফিরে
দেখা উচিৎ কারণ যা তুমি বাইরে দেখ তা
কেবল তোমার অন্তরের প্রতিফলন। যদি তুমি
অন্তরে সত্য প্রেম অনুভব কর, তবে তুমি
বাইরে সর্বদাই কেবল পবিত্র প্রেম দেখবে।
পুরো ব্যাপারটা তোমার ওপরে নির্ভর করে,
তুমি যা দেখছ তার ওপরে নয়।
যা সত্যি সত্যি বিদ্যমান তা থেকে
কিভাবে তুমি চিন্তা সরিয়ে রাখতে পার? তুমি
সর্বদা প্রতিটি মুহূর্ত কিভাবে উপভোগ করতে
পার?
এই ছোট পদ্ধতিটি চেষ্টা কর। যখন তুমি কিছু দেখ, উদাহরণস্বরূপ, এক ব্যক্তি বা এক পরিস্থিতি বা একটি বই বা যে কোন কিছু, স্বভাবত তোমার ভিতরে পুরানো চিন্তা ও পরিচিত প্রতিক্রিয়ার উদয় হয়। তোমার বিবেচনাকে অস্পষ্ট করার জন্য দায়ী এই নিয়ন্ত্রিত ভাবনাসমূহ ও স্মৃতিগুলিতে সজাগতা নিয়ে এস এবং তাদের চূর্ণবিচূর্ণ হওয়া প্রত্যক্ষ কর। তারপর, যেন প্রথমবার দেখছ এইভাবে সতেজ দৃষ্টি দ্বারা সেই পরিস্থিতি বা ব্যক্তি বা বস্তুটিকে দেখ! হঠাৎ দেখবে যে দুশ্চিন্তা ও ভাবনার জন্য তুমি আগে কত কিছু মিস্ করেছ।
এমনকি যখন তুমি তোমার পতি, পত্নী, ভাই বা যে কোন ব্যক্তিকে দেখ, তখন তাদের যেন প্রথমবার দেখছ এইভাবে তাদের দিকে তাকাও। হঠাৎ তুমি উপলব্ধি করবে যে দুশ্চিন্তার উৎপাদন বন্ধ হয়েছে ও তুমি সবাইকে অপরিচিত কি পরিচিত নির্বিশেষে একইভাবে দেখছ। সেটাই সঠিক পথ। কেউ পরিচিত অথবা অপরিবর্তনীয় নয়। এমনকি তোমার পত্নীকেও তুমি চেন না। অস্তিত্বের সাথে সবাই প্রতিটি মুহূর্তে অবিশ্রাম পরিবর্তিত হয়ে চলেছে। কেবল তোমার মন তাদের অপরিবর্তনশীল বলে প্রতীয়মান করার চেষ্টা করে যাচ্ছে।
একবার যদি যেমনটি আছে ঠিক তেমনটি দেখতে শুরু কর, তোমার সমস্ত শক্তি তোমার ভিতরে একীভূত হবে। আর কোন দুশ্চিন্তা নেই, কোন দ্বন্দ্ব নেই। দুশ্চিন্তার উদয় হয় কারণ তোমার ভাবনাগুলি তোমাকে দেখতে বাধা দেয়। একবার দ্বন্দ্ব অদৃশ্য হলে, দুশ্চিন্তার জন্য খাটানো শক্তি বিমুক্ত হয়ে একীভূত হবে, তুমি সংহত হবে!
বিখ্যাত ভারতীয় দার্শনিক জে কৃষ্ণমূর্তিকে কেউ প্রশ্ন করেছিল, যা আছে তার সাথে কিভাবে সুর মেলানো যায়। তিনি সুন্দর উত্তর দিয়েছিলেন, ‘কেবল তাকে নাম দিও না, তুমি দেখবে তুমি তার সাথে সুর মিলিয়ে আছ!’
সচরাচর কিছু দেখলে আমরা তার সাথে নিজেকে শনাক্ত করার চেষ্টা করি অথবা তাকে নিন্দা করি। উদাহরণস্বরূপ, যদি তোমাকে উদ্ধত বলা হয়, তুমি হয় তা মেনে নেবে বা উদ্ধত না হওয়ার চেষ্টা করবে। তুমি কখনও বোঝ না ও উদ্ধত্যের ঊর্ধ্বে যাও না। তুমি কেবল তোমার পরিচিত প্রসঙ্গের কাঠামোর মধ্যেই বোঝ। এই কারণে, তুমি সম্ভাবনার এক সীমিত দৃষ্টিপথে আটকে আছ। ঠিক করে বুঝতে গেলে তোমাকে এই সীমিত দৃষ্টিকোণের ঊর্ধ্বে যেতে হবে। তা করতে গেলে তোমাকে সেটাকে ঔদ্ধত্য বলে নাম দেওয়া বন্ধ করতে হবে, ব্যাস! আর ঔদ্ধত্য থাকবে না। কেবল তাকে নাম দিয়ে, তুমি দ্বন্দ্ব আরম্ভ কর। এইভাবে যেভাবে আছে সেভাবে তুমি দেখ - তাকে নাম না দিয়ে।
একটি লোক বাসে উঠে এক অল্পবয়স্ক মানুষের পাশে বসে পড়ল। সে দেখল সেই মানুষটি এক হিপ্পি। হিপ্পি কেবল একটাই জুতা পরেছিল।
সে জিজ্ঞাসা করে, ‘আপনি কি একটা জুতা হারিয়ে ফেলেছেন?’
অল্পবয়স্ক উত্তর দেয়, ‘না, আমি একটা জুতা পেয়েছি।’
পরিস্থিতি, মানুষ ও বস্তুকে নাম দেওয়া বন্ধ কর! কেবল দেখ, ব্যাস। চিন্তাকে নিন্দা করার বা স্বীকার করার জায়গা রেখো না। প্রথম প্রথম তোমার স্বভাবের জন্য সব কিছুতেই তোমার রায় দেবার বাধ্যবাধকতা থাকে। কিন্তু যখন তুমি যেভাবে আছে সেভাবে দেখে মহান শক্তিকে বিমুক্ত করে তার অভিজ্ঞতা করবে; ভাবনা, দুশ্চিন্তা ও কষ্ট থেকে মুক্ত হয়ে তুমি সেভাবেই থাকতে চাইবে।
যেটা যেভাবে আছে সেভাবে দেখলে তুমি স্বর্গে আছ। যখন তুমি যেটা দেখতে চাও সেটাই দেখতে চাও, তুমি নরকে আছ। তুমি যদি বোঝ যে সবকিছুই মঙ্গলময়, তুমি প্রত্যাশা করা ছেড়ে দেবে এবং জিনিষগুলি যেভাবে আছে সেভাবেই দেখবে, কারণ সবকিছুই মঙ্গলময়।
একটা ছোট গল্প :
এক শিষ্য মাস্টারকে প্রশ্ন করতে থাকে, ‘মাস্টার, স্বর্গোদ্যান কোথায়?’
শেষে একদিন মাস্টার তাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি তা প্রকৃতপক্ষে জানতে চাও?’
শিষ্য উঠে দাঁড়িয়ে বলে, ‘হ্যাঁ!’
মাস্টার বলেন, ‘ঠিক আছে, আমার প্রথম শিষ্য হেমচন্দ্র স্বর্গোদ্যানে আছে।’ এই কথা বলার পর মাস্টার চোখ বন্ধ করলেন এবং ধ্যানে চলে গেলেন।
শিষ্য জানত যে মাস্টারের চোখ খুলতে
অনেক সময় লাগবে। তাই সে অন্য শিষ্যদের
কাছে গিয়ে হেমচন্দ্র কোথায় থাকে তা জানতে
গেল। দেখা গেল কেউ তা জানে না।
সবশেষে একজন শিষ্য বলল, ‘তোমাকে হেমচন্দ্রের কাছে যাবার রাস্তা বলতে পারি, কিন্তু আমি সেখানে নিজে যাই নি। বরফে ঢাকা পর্বতমালা ছাড়িয়ে এক গভীর উপত্যকায় সে আছে।’
শিষ্য তা সযত্নে লিখে রাখল এবং
মাস্টারের কাছে ফিরে গেল। সে তাঁকে বলল,
‘মাস্টার, আমার হেমচন্দ্রের কাছে যাবার
ইচ্ছে!’
মাস্টার কোন কাজে গভীরভাবে নিমগ্ন
ছিলেন। তিনি ওপরে না তাকিয়েই বলেন,
‘যাও।’
শিষ্য তার সফর শুরু করল। সে বহুদিন ধরে চলতে থাকল - রোদ, বৃষ্টি, বরফ সব কিছুর মধ্য দিয়ে। সে পরিশ্রান্ত হয়ে পড় ল, প্রায় মৃত্যুর সন্নিকটে। তার উপত্যকায় যেতে একশ’ দিন লাগল। সবশেষে সেই উপত্যকায় পৌঁছে সে ভাবল, ‘এই উপত্যকা তো সেরকম একটা সুন্দর দেখাচ্ছে না। আমি তো এর চেয়ে বেশী সুন্দর অনেক উপত্যকা দেখেছি। মাস্টার কেন এটাকে স্বর্গোদ্যান বলেছেন?’
সে চারদিকে দেখে আরও এগিয়ে গেল এবং শেষে হেমচন্দ্রের কুটির দেখতে পেল। হেমচন্দ্র তাকে দেখে খুব খুশী। সে তাকে খাবার দিল ও মাস্টার ও অন্য শিষ্যরা কেমন আছে তা জিজ্ঞাসা করল।
সর্বক্ষণ ধরে শিষ্যটি মনে মনে ভাবছিল, ‘মাস্টার এই জায়গাটাকে স্বর্গোদ্যান বলেছেন? আমি বিশ্বাস করতে পারছি না।’
এক সপ্তাহ পর সে সেখান থেকে
বেড়িয়ে পড়ল ও মাস্টারের কাছে ফিরে এল।
ফিরে আসতে তার আরও একশ’ দিন লাগল।
সে সোজা মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ‘আপনি বলেছিলেন যে সেই জায়গাটা স্বর্গোদ্যান। কিন্তু আমি তো সেটা এক অতি সাধারণ স্থান দেখলাম!’
মাস্টার বললেন, ‘হায় ভগবান! প্রশ্ন
করার সময় তোমার অভিপ্রায় স্পষ্ট করে
বললে আমি তোমায় সত্য বলে দিতাম।’
শিষ্য জিজ্ঞাসা করে, ‘সত্য কি?’
মাস্টার উত্তর দিলেন, ‘হেমচন্দ্র স্বর্গোদ্যানে নেই। স্বর্গোদ্যান তার ভিতরে আছে!’
যখন তুমি কোন প্রত্যাশা ছাড়া
অস্তিত্বের সন্নিকটে থাক ও যা যেভাবে আছে
সেভাবে দেখ এবং তার মধ্যে মঙ্গলত্ব দেখ,
তুমি নিজের মধ্যে স্বর্গ বহন কর! স্বর্গ
ভৌগলিক নয়, তা হ’ল মনস্তাত্ত্বিক। তা
প্রাকৃতিক নয়, তা হ’ল মানসিক। নির্ণয় নিলে
এখনই তুমি স্বর্গে থাকতে পার।
অনেকে স্বপ্নের বিষয়বস্তুতে দুশ্চিন্তাগ্রস্ত হয় ও আমার কাছে সেই স্বপ্নের বিশদ ব্যাখ্যার জন্য আসে। আমি তাদের বলি যে আমরা বাস্তবে যা ঘটছে তা গ্রহণ করতে পারি না, তাহলে স্বপ্নে কি হয় তা নিয়ে বিব্রত হয়ে কি লাভ?
একদিন একজন এক অদ্ভুত স্বপ্ন দেখে
এবং সেই স্বপ্নের অর্থ জানার জন্য তার খুব
কৌতূহল হয়। সে তার মাস্টারের কাছে গেল,
স্বপ্নের কথা বলল এবং তার ব্যাখ্যা চাইল।
মাস্টার তাকে বলেন, ‘তোমার জাগ্রত অবস্থায় যে স্বপ্ন আসে, আমার কাছে তা নিয়ে এসো। আমরা তাতে কাজ করব। তোমার নিদ্রার সময়ের স্বপ্ন আমার জ্ঞানের পরিধিতে আসে না। সেটা তো তোমার কল্পনাতেও আসে না।’
যদি তুমি তাও তোমার স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় থাক, তোমার জানা উচিৎ যে স্বপ্ন দিনের বেলায় তোমার মনের অবস্থার কথা বলে। তোমার স্বপ্ন থেকে শেখো এবং ভাব যে কিভাবে তোমার মনকে দিনের বেলা পরিবর্তন করবে। উদাহরণস্বরূপ, জাগ্রত অবস্থায় খুব বেশী রিরংসার ভাবনা থাকলে, তোমার স্বপ্নগুলি কামলালসাপূর্ণ হবে। যদি তুমি উচ্চ গ্রেড নিয়ে পাস করার জন্য উদ্বিগ্ন থাক, তুমি স্বপ্নে পরীক্ষায় বসে লিখবে! কোন সম্বন্ধ বিষয়ে দুশ্চিন্তায় থাকলে স্বপ্নে তুমি কারো সাথে লড়াই করবে। তাই তোমার স্বপ্ন কি নির্দেশ করে তার জন্য জাগো। তোমার স্বপ্ন থেকে ব্যাখ্যা করার আর কিছুই নেই। জাগো এবং যা যেভাবে আছে তাদের সেভাবেই দেখ।
দুশ্চিন্তা -উত্তরাধিকার সূত্রে পাওয়া
উত্তরাধিকার সূত্রে ঠাকুর্দা -ঠাকুমা থেকে বাবামায়ের পাওয়া, আর বাবামায়ের থেকে আমাদের এক অবাঞ্ছিত পাওয়া জিনিষ হ’ল দুশ্চিন্তা। শিশুরা স্পঞ্জের মত। তারা সহজেই বাবামায়ের শরীরের ভাষা ও তাদের মনোভাব আত্মভূত করে। বাবামায়েরা জানেও না যে এটা ঘটেছে। দৃষ্টান্তস্বরূপ, যদি শিশু মাকে একই দুশ্চিন্তা চার পাঁচবার প্রকাশ করতে শোনে, শিশু সেই অভ্যাসকে একদম আত্মভূত করে ফেলে। অনর্থক সে একই কথা পুনরাবৃত্তি করতে করতে বড় হয়, যেটা দুশ্চিন্তার এক লক্ষণ।
পরিণামে সে সেই দুশ্চিন্তা নিজের সাথে বিবাহতে নিয়ে যায় এবং তখন সে ও তার স্ত্রীকে একসাথে সেই দুশ্চিন্তার বিহিত করতে হবে, যদিও সেটা মূলত তার মায়ের ব্যাপার ছিল। দুশ্চিন্তাটিকে নাম দেওয়া বন্ধ না করলে এবং যা আছে তার সাথে বাস করতে না শিখলে, পরে তারা সেটা তাদের বাচ্চাদের হস্তান্তর করবে।
এক ব্যক্তি প্র্যামে বা শিশুগাড়ীতে একটি শিশুকে নিয়ে যাচ্ছিল। বাচ্চাটি খুব জোরে জোরে কাঁদছিল। লোকটি আস্তে আস্তে বারবার বলতে থাকে, 'শান্ত হও, জর্জ। চেঁচিও না। সব ঠিক হয়ে যাবে।’
তার স্ত্রী তাকে চুপ করে থাকতে বলে।
এক মহিলা সব দেখছিল ও স্ত্রীকে বলল, 'তুমি তার প্রতি এত কর্কশ কেন? সে তোমার বাচ্চাকে শান্ত করার জন্য খুব চেষ্টা করছে নয় কি?’
স্ত্রী মহিলাটির দিকে বিরক্ত হয়ে তাকাল
আর তার পতির দিকে আঙ্গুল দেখিয়ে বলল,
‘ওর নাম জর্জ।’
পিতামাতারা একটানা দুশ্চিন্তা প্রকাশ করলে বাচ্চারা এই ভেবে বড় হয় যে জীবন প্রবাহিত হয় কেবল দুশ্চিন্তার জন্য! এটা বোঝ, জীবন আমাদের কারণে চলে না, কিন্তু আমরা থাকা সত্ত্বেও চলে!
একটি লোক গ্রামের একটা দূরস্থিত
স্থানে চলে গেল। একদিন তাকে তার বাড়ীর
চারপাশে শুকনো রুটির টুকরা ছড়িয়ে দিতে
দেখা গেল।
তার প্রতিবেশী তাকে প্রশ্ন করে, ‘আপনি কি করছেন?’
ব্যক্তিটি উত্তর দিল, 'আমি বাঘ ভাগাচ্ছি।’
প্রতিবেশী অবাক হ’ল। সে বলল, ‘এদিকে তো কোন বাঘ নেই!’
ব্যক্তিটি উত্তর দেয়, 'ঠিক কথা। কাজটা সার্থক, তাই না?’
আমরা এইভাবে দুশ্চিন্তা করতে প্রশিক্ষণপ্রাপ্ত! একদিন আমি দুশ্চিন্তা সম্পর্কে এক সার্ভে রিপোর্ট পড়ছিলাম। তাতে বলা আছে, আমাদের দুশ্চিন্তার চল্লিশ শতাংশ ব্যাপার কখনও ঘটে না, ত্রিশ শতাংশ অতীতের এবং তার জন্য কিছু করার নেই, বার শতাংশ উদ্বেগ হ’ল অন্যের সম্বন্ধে যা আমাদের ব্যাপার নয়, দশ শতাংশ হ’ল রোগসম্পর্কিত যা বেশীরভাগই কল্পনার, আট শতাংশ নিয়ে দুশ্চিন্তা করা যায় কিন্তু সেগুলির জন্য শক্তি খরচা করার কোন মানে হয় না। সেগুলিকে অতিক্রম করতে পারা যায় কাজের ওপরে বিশ্বাস নিয়ে এসে। তাই আমাদের দুশ্চিন্তার শূন্য শতাংশের জন্যও শক্তি খরচা করার কোন অর্থ হয় না!
যা কিছু সংখ্যাতত্ত্ব দ্বারা বোঝানো হয় মানুষে তা বিশ্বাস করে! তাই আমি স্ট্যাটিস্টিক্ বা সংখ্যাতত্ত্ব নিয়ে বলছি। নয়ত কেবল একটি লাইনই যথেষ্ট : দুশ্চিন্তা কোরো না, কেবল কাজ কর। জিনিষগুলির যেভাবে হওয়া উচিৎ, সেভাবেই হবে।
সমস্যা হ’ল পিতামাতারা চায় যে বাচ্চারা দুশ্চিন্তা করুক! দুশ্চিন্তা না করলে তারা বাচ্চাদের অযত্নশীল বলে। দুশ্চিন্তা না করে যত্ন করা সম্ভব। যত্ন হ’ল কাজ করা, দুশ্চিন্তা হ’ল কিচিরমিচির করা। কিচিরমিচির করে কোন লাভ নেই। কিচিরমিচর যেন কোন একটি সেতু আসার আগেই তাকে অতিক্রম করার চেষ্টা করা।
একটি বালক তার মাকে পাশের গ্রামে গাড়ীতে করে নিয়ে যাচ্ছিল। তারা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে এমন সময় একটি পুরানো ব্যবহারের অযোগ্য সেতুর কথা তাদের মনে পড়ল।
মা খুব উদ্বিগ্ন হ'ল ও বলল, 'আমি গাড়ীতে করে সেই সেতু অতিক্রম করব না। '
ছেলেটি বলে, 'দেখা যাক সেতুটি এলে কেমন লাগে। '
মা বলল, 'আমি নিশ্চিত যে গাড়িতে করে গেলে সেই সেতু ভেঙ্গে যাবে। '
ছেলেটি বলে, 'দেখা যাক সেটা কত
পোক্ত। সেটাকে সাবধানে পরীক্ষা না করে
আমরা অতিক্রম করব না। '
মা বলে, 'যদি আমার বা তোমার কিছু
হয়, তোমার বাবা আমাকে কখনও ক্ষমা করবে
না।' সে এইভাবেই বলে যেতে থাকল এবং
বেশী ও আরও বেশী অস্থির হতে লাগল।
শীঘ্রই তারা সেই সেতুর জায়গায় এসে
গেল। দেখা গেল সেখানে একটা নতুন সেতু
নির্মিত হয়েছে।
দুটো জিনিষ বোঝার আছে : কালানুক্রমিক পরিকল্পনা এবং মানসিক দুশ্চিন্তা। কোন কার্য বা প্রজেক্ট সম্পাদন করার উদ্দেশ্যে কাজের সময়তালিকা বানাবার জন্য কালানুক্রমিক পরিকল্পনার দরকার। দৃষ্টান্তস্বরূপ, তুমি ঠিক করলে, 'আমি সকাল ছ'টায় উঠব, ধ্যান করব, সাতটার সময় স্নান করব ও অফিসের জন্য আটটার সময় বের হব। পাঁচটার মধ্যে কাজ শেষ করে আমি সন্ধ্যা ছ'টায় বাড়ী ফিরব।'
এই প্রকার পরিকল্পনা একদম ঠিক আছে। কিন্তু তোমার সময়তালিকার প্রতিটি কার্যে আসার আগেই তুমি তার সম্পর্কে উদ্বিগ্নতা সৃষ্টি করতে শুরু কর। তুমি প্রত্যেকটার আগপাছ বা খুঁটিনাটি ভাবতে থাক। এটাকে বলে মানসিক দুশ্চিন্তা! এটার কোন প্রয়োজন নেই। কালানুক্রমিক পরিকল্পনা ভাল, কিন্তু মানসিক দুশ্চিন্তার দরকার নেই। এটা যেন কোন সেতু আসার আগেই তাকে অতিক্রম করার চেষ্টা করা।
দুশ্চিন্তা করে কত শক্তির অপচয় হয় এবং তার কোন অর্থই হয় না। এই গল্প যেটা বললাম, তাতে এই নয় যে ছেলেটি যত্নশীল নয়। সে দুশ্চিন্তা ছাড়া যত্ন করে, ব্যাস। সেতু আসার আগেই সেটা নিয়ে ভাব কেন?
বোঝ যে সংবেদনশীলতা দুশ্চিন্তা থেকে আলাদা। তুমি মুহূর্তগুলিতে একটুও উদ্বিগ্ন না হয়ে খুব সংবেদনশীল হতে পার। যদি ছোটদের দেখ, তুমি অসুস্থ হ'লে তারা তোমার প্রতি খুব সংবেদনশীল হয়। কিন্তু তারা তোমার মত দুশ্চিন্তা করে না। যতক্ষণ বাচ্চারা অন্যের চাহিদার ওপরে সংবেদনশীল, তা একদম ঠিক আছে। তাকে তা প্রদর্শন করার জন্য উদ্বিগ্ন হতে হবে না। আসলে, খুশী হও যে বাচ্চারা বাড়ীতে দুশ্চিন্তা বাড়ায় না!
তুমি বাড়ীর কার্পেট, মেঝে এসব বস্তুগত দ্রব্যগুলি সাফ কর, কিন্তু তোমার বাড়ীর ভিতরের স্থান (আকাশ, space) কিভাবে পরিষ্কার কর? এই স্থান অর্থাৎ আকাশ হ'ল শক্তি যা বাড়ীর সর্বত্র চলাচল করে। তা তোমার বিকিরিত সমস্ত চিন্তাগুলি গ্রহণ করে। তা বাড়ীর মেজাজটা নির্ণয় করে। তোমার দুশ্চিন্তাগুলি বাড়ীতে মাকড়শার জালের মত থাকে। তাই তুমি বাড়ীতে প্রবেশ করলে, তুমি দুশ্চিন্তার এক পরিচিত প্যাটার্ন অভিজ্ঞতা কর। বাড়ীতে ফিরলে সেই প্যাটার্নগুলি তোমাকে আঁকড়ে ধরে। বোঝ যে তোমার মানসিক গঠন বাড়ীর স্থানে বা আকাশে জমা হয়। বাড়ীর স্থান অর্থাৎ আকাশকে দূষিত করে, সেই স্থানে অন্যদের তাদের অজান্তে প্রভাবিত কর। সেটাই সমস্যা। অনেকে বাড়ীতে সেই শক্তিকে শুদ্ধ করার জন্য আচার-অনুষ্ঠান করে, কিন্তু তা যথেষ্ট নয়। অনুষ্ঠানের পরে, তুমি আবার সেই স্থানে তোমার নকারাত্মক চিন্তা করতে শুরু কর। যদি না তুমি তোমার মানসিক গঠন বা দুশ্চিন্তা ভেঙ্গে বেড়িয়ে না আস, বাড়ীতে শুদ্ধিকরণের অনুষ্ঠান করার কোন মানেই হয় না। অনুষ্ঠানের সাথে সাথে তোমাকে সকারাত্মক চিন্তা ছড়াতে হবে, তাতে তোমার বাড়ীর শক্তি শুদ্ধ থাকবে।
দুশ্চিন্তা ও উভয়সঙ্কট - আমাদের ভিতরের সফ্ট্ওয়্যার
এক ব্যক্তি গভীর নিদ্রা থেকে এক ঝাঁকুনি দিয়ে জেগে ওঠে। তার বন্ধু জিগাসা করে, 'কি হয়েছে?'
সে উত্তর দিল, 'আমার হঠাৎ মনে পড়ল যে ঘুমের ওষুধ খেতে ভুলে গেছি। '
দুশ্চিন্তা আমাদের ভিতরে এক দৃঢ়ভাবে গাঁথা প্যাটার্ন (ছক)। এটা স্বাধীনভাবে হয়, তাকে সমর্থন করার জন্য কোন অকাট্য কারণ ছাড়াই হয়। ধূম্রপান ও মদ্যপানের মত এটা একটা নেশা। আমেরিকান কলেজ অফ চেষ্ট ফিজিসিয়াল্স-এর একটি সাম্প্রতিক গবেষণা সম্বন্ধে পড়েছিলাম। তাতে বলা হয়েছে যে গত আঠারো বছরে নিকোটিনের ওপরে ভীষণভাবে নির্ভরশীল মানুষদের অনুপাত ত্রিশ শতাংশ বেড়ে গেছে!
যে কোন নেশা ঘটে কারণ আমরা আমাদের প্যাটার্ন বজায় রাখতে চাই। একই জিনিষ দুশ্চিন্তার ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি প্যাটার্ন বজায় রাখতে দুশ্চিন্তাগ্রস্ত। সেটা তোমার স্বভাব হয়ে যায়।
বোঝ যে মন হ'ল যেন এক হার্ডওয়ার যাকে 'দুশ্চিন্তা' সফ্ট্ওয়্যার দিয়ে প্রোগ্রাম করা হয়েছে। উদাহরণস্বরূপ, ধরা যাক রোজ সকাল দশটায় অফিসের শেষ না হওয়া কাজগুলি সম্পর্কে ভেবে তুমি বিষণ্ণতা বা দুশ্চিন্তা অভিজ্ঞতা কর। সকাল দশটা তোমার ভিতরে হীন-মেজাজের সময় বলে রেকর্ড হয়ে যায়। রোজ সকাল দশটায় তোমার মেজাজে এক বিশৃঙ্খলা অভিজ্ঞতা করবে। তোমাদের অনেকেই হয়ত এটা অভিজ্ঞতা করেছ। একই হীন-মেজাজ ঘটে রবিবারেও, যেদিন কোন অফিস নেই। তখন তুমি নিজেকে বল, 'না, আজ রবিবার। আমায় অফিসে যেতে হবে না। আমার অফিস সম্পর্কে ভাবার দরকার নেই।' তখন তোমার উপশম হয় কিন্তু মন বারবার তোমাকে সেই একই মেজাজে নিয়ে যায়, কারণ মন হ'ল প্রোগ্রাম করা হার্ডওয়ার। কষ্টভোগ ও দুশ্চিন্তার পীড়ন আমাদের সত্তার অংশ হয়ে যায়। যদি দুশ্চিন্তা বা পীড়ন আমাদের থেকে সরিয়ে নেওয়া হয়, আমরা একাকী অনুভব করি। কিছু হারিয়েছি বলে আমরা অনুভব করি। আমরা বৃদ্ধ বয়সে প্রবেশ করলে বেশি কিছু দুশ্চিন্তার বিষয় থাকবে না, কারণ কেউ আমাদের কাছ থেকে কোন সমস্যার সমাধান চাইবে না। যদি তুমি বৃদ্ধদের লক্ষ্য কর, দেখবে যে তারা ছেলেমেয়েদের বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও, এমনকি কখনও হয়ত তাদের নাতিনাতনিদেরও বিয়ে হয়ে গেছে, প্রতিদিন বসে তারা খবরের কাগজে 'পাত্রপাত্রী চাই' পড়ে যাচ্ছে!
আরেকটা জিনিষ হ'ল এই যে, যখন
আমরা বারবার এই দুশ্চিন্তা সফ্ট্ওয়্যারের
খপ্পরে পড়ি, আমরা প্রায়ই উভয়সঙ্কটে পড়ি।
উভয়সঙ্কট কি? কোন নির্ণয় নেবার পূর্বে আগেপিছু করা। এই আগেপিছু হয় কারণ তোমার ভিতরে অনেক চিন্তা তোমার চূড়ান্ত সিদ্ধান্তে সই করতে চেষ্টা করছে! এই চিন্তাগুলির মধ্যে ভীষণ দ্বন্দ্ব চলে কারণ তাদের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে রেকর্ড করা হয়েছিল। তাই সিদ্ধান্ত নেবার সময় তারা পরস্পরের মধ্যে দ্বন্দ্ব করে। এই দ্বন্দ্ব তোমার উভয়সঙ্কট (dilemma) হয়ে যায়। প্রতিটি মানুষের জন্য উভয়সঙ্কট আলাদা। উভয়সঙ্কটের জন্য কোন মানদণ্ড বা বিধি নেই।
একটা ছোট গল্প :
এক বন্ধু অন্য বন্ধুকে বলে, ‘আমি দুটি
মেয়ের সাথে প্রেমে পড়েছি। একজন সুন্দরী,
কিন্তু টাকাপয়সা নেই। অন্যজন তত সুন্দর
নয়, কিন্তু অনেক টাকাপয়সা আছে। আমার
কাকে বিয়ে করা উচিৎ?’
তার বন্ধু উত্তর দিল, ‘আমি নিশ্চিত যে তুমি সুন্দরী মেয়েটিকে ভালবাস, তাই তাকেই বিয়ে কর।’
লোকটি অব্যাহতি পেল। সে বলল, ‘তোমাকে অশেষ ধন্যবাদ!’
এবার বন্ধুটি জিজ্ঞাসা করে, ‘তুমি কি
আমাকে অন্য মেয়েটির নাম ও টেলিফোন
নম্বর দিতে পারবে?’
সঙ্কট বিভিন্ন মানুষের কাছে ভিন্ন কারণ প্রতিটি মানুষের মন একদম আলাদা আলাদা চিন্তাগুচ্ছ দিয়ে তৈরি। চিন্তাগুলি ভিন্ন হলে উভয়সঙ্কট ভিন্ন হয়। দুশ্চিন্তাও ভিন্ন হয়।
একটি অন্ধ ব্যক্তি ও তার গাইড কুকুর একটি হোটেলে ঢুকে একটি টেবিলে বসল। কিছু খাবারের অর্ডার করে সে উচ্চস্বরে সেখানে লোকেদের বলল, ‘তোমরা একটা স্বর্ণকেশীয় তামাশা (blonde joke) শুনতে চাও?
সমস্ত জায়গাটা নিঃশব্দ হয়ে গেল। এক ব্যক্তি তার দিকে উঠে গিয়ে বলল, ‘সেই জোক বলার আগে তোমার কিছু জানা উচিৎ। এই হোটেলের মালিক স্বর্ণকেশী, নিরাপত্তা রক্ষী স্বর্ণকেশী আর আমি ছয় ফুট লম্বা ১০০ কেজি ওজনের স্বর্ণকেশী ও ক্যারাটেতে ব্ল্যাক্-বেল্ট। তোমার ডান দিকে বসে স্বর্ণকেশী মহিলা একজন কুস্তিগীর। ভাল করে ভেবে নাও। তুমি কি এখনও সেই তামাশা বলতে চাও?’
অন্ধ লোকটি বলল, ‘না, বলব না
কারণ আমাকে পাঁচবার সেই জোকটাকে
বোঝাতে হতে পারে।’
নিজের ভিতরের সফট্ওয়্যারের ওপরে নির্ভর করে সবার দুশ্চিন্তা ভিন্ন ভিন্ন।
বড় সমস্যা হ'ল, সেই ভিতরের সফ্ট্ওয়্যারের ওপরে নির্ভর করা তোমার এত অভ্যাস হয়ে গেছে যে তুমি যেন এক দ্বীপে আটকে গেছ ও মূল ভূখণ্ডের সুবাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ। তোমার দুশ্চিন্তার জন্য তুমি অস্তিত্বের সুরভি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ। তোমার চারদিকে ঘটতে থাকা অস্তিত্বের অলৌকিকতা উপলব্ধি করতে পার না। তুমি গুণগান গাইতে ভুলে যাও এবং কেবল অভিযোগ করতে মনে রাখ। তুমি হাসি ভুলে যাও এবং কেবল উদ্বেগ মনে রাখ। তুমি আনন্দ ভুলে যাও এবং অশান্তি মনে রাখ। এই নকারাত্মক জিনিসগুলি মনে রাখা তোমার অভ্যাস হয়ে যায়।
আরেকটা ছোট গল্প :
একদিন একটা কুকুর এক কসাইয়ের দোকানে ঢুকেছিল। কসাই তাকে বার করে দেওয়ার চেষ্টা করে কিন্তু কুকুরটি বারবার ফিরে আসে। হঠাৎ কসাই কুকুরের মুখে একটি চিঠি বা নোট দেখতে পায়। কসাই কুকুরের কাছে গিয়ে সেই চিঠিটা নিল। কেউ তাতে অর্ডার পাঠিয়েছে।
কসাই তারপর দেখল যে কুকুরের গলবন্ধে দশ ডলার লাগানো আছে। সে টাকাটা নিল, অর্ডার মত মাংস একটা মোড়কে কুকুরের মুখে দিল। সে কুকুরটিকে খুব সম্ভ্রম করল এবং দোকান বন্ধ করে কুকুরটি কোথায় যায় তা দেখার নির্ণয় নিল।
কুকুরটি রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে রাস্তা পার হবার জন্য থামল। সে ব্যাগটা রাখল, লাফিয়ে সিগ্নালের জন্য বোতাম টিপল। তারপর মুখে মোড়কটি নয়ে সে সবুজ সিগ্লালের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করল। সিগ্নাল সবুজ হলে সে রাস্তা পার করল। কসাইও তার সাথে রাস্তা পার হ’ল।
তারপর কুকুর বাসস্টপে গেল ও বাসের টাইম টেবলের দিকে তাকাল। সে তা চেক্ করে বাসের অপেক্ষায় সামনে বেঞ্চে বসে পড়ল। শীঘ্রই একটা বাস এল। কুকুরটি লাফিয়ে নেমে বাসের সামনে গিয়ে তার নম্বর দেখে আবার তার বেঞ্চে ফিরে এসে বসে পড়ল।
আরেকটা বাস এল। আবার কুকুরটি
লাফিয়ে নেমে বাসের নম্বর দেখতে গেল। এটা
ঠিক বাস ছিল ও সে তাতে উঠে পড়ল। কসাই
বিশ্বাস করতে পারছিল না। সেও তাতে চড়ে
পড়ল।
কিছু স্টপ পরে, কুকুরটি দাঁড়িয়ে বাস
থামার জন্য বোতাম টিপল। সে মুখে মোড়কটি
নিয়ে বাস থেকে নেমে পড়ল এবং চলতে
থাকল। কসাই তার পিছন পিছন চলল।
কুকুরটি একটা গেটে প্রবেশ করল ও
ব্যাগটা দরজার সামনে নামাল। সে লাফিয়ে
উঠে দরজার ঘণ্টা বাজাল। কোন উত্তর নেই।
সে জানালাতে লাফ দিয়ে উঠল ও মাথা দিয়ে
জানালার কাচে অনেকবার আওয়াজ করল।
তারপর সে দরজায় অপেক্ষা করতে থাকল।
কসাই সবকিছু দেখছিল।
একটা মোটা মানুষ এসে দরজা খুলল। কসাই অবাক হয়ে দেখল যে মোটা মানুষটা কুকুরটাকে গালি দিতে শুরু করল। কসাই সেটা সহ্য করতে পারল না। সে দরজার কাছে দৌড়ে গেল ও তাকে প্রশ্ন করল, ‘স্যার, আপনি কি করছেন? এই কুকুরটা তো প্রতিভাশালী। সে আপনাকে কত সাহায্য করছে! আর আপনি তাকে গালি দিচ্ছেন?’
লোকটি উত্তর দিল, ‘আপনি ওকে বুদ্ধিমান বলছেন? আজকে নিয়ে দ্বিতীয়বার ও চাবি নিয়ে যেতে ভুলে গেছে!’
আমাদের চারিদিকে কত অলৌকিক
ঘটনা ঘটছে! কিন্তু সব সময়ে আমরা কেবল
আমাদের ভিতরের সফট্ওয়্যারের রাস্তায় চলি,
তাই আমরা অলৌকিকতা মিস্ করি।
সচেতনতা - সহৃদয় ভাইরাস
মনের এই বিকৃত সফ্টওয়্যারের সমাধান কি?
সমাধান হ'ল গভীর সচেতনতা। গভীর সচেতনতা যেন এক সহৃদয় ভাইরাস, যদি সেরকম কিছু থাকে! একবার সচেতনতা তোমার সিস্টেমে প্রবেশ করলে, যত তুমি মন দ্বারা কাজ কর, তত বেশী সচেতনতা তোমার দুশ্চিন্তা সফ্টওয়্যারে প্রবেশ করে ও তাকে ধ্বংস করে!
আমাদের ভিতরে ও চারদিকে হুবহু কি ঘটছে তাতে ফোকাস নিয়ে আসাই সচেতনতা। এটা হ'ল প্রত্যক্ষ করা। যা কিছু আমরা সচেতনতা দ্বারা দেখি, তা গলে যাবে, তা সে শারীরিক বেদনা, মানসিক কষ্ট, দুশ্চিন্তা বা যা কিছুই হোক। সচেতনতার এই রকম ক্ষমতা। যখন আমরা সচেতনতা সহযোগে লক্ষ্য করি, আমরা আমাদের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব বন্ধ করি। আমরা এক স্বাভাবিক প্রবাহে প্রবহমান হই।
যখন আমরা দুশ্চিন্তাকে সচেতনতা দ্বারা দেখি, আমরা ফোকাস করি যে দুশ্চিন্তার কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তা বিদ্যমান থাকে। একবার এটা ঘটলে দুশ্চিন্তা গলে যেতে শুরু করে এবং স্পষ্টতা বা নির্মলতা ঘটা আরম্ভ হয়।
বুদ্ধ ও তাঁর শিষ্যদের একটি ছোট গল্প আছে :
একদিন বুদ্ধ তার শিষ্যদের নিয়ে
সকালের সৎসঙ্গ করছিলেন। তাঁর হাতে একটি
গিঁট লাগানো রুমাল ছিল। তিনি সেই রুমালটা
শিষ্যদের দেখিয়ে জিজ্ঞাসা করলেন যে কেউ
সেই গিঁট খুলতে পারবে কিনা।
একজন শিষ্য উঠে গেল ও গিঁট
খোলার চেষ্টা করল। সে অনেক টানাটানি
করল, তাতে গিঁট আরও আঁটসাঁট হয়ে গেল।
আরেকজন শিষ্য এল, সে গিঁটকে কয়েক
সেকেণ্ড ধরে দেখল এবং সহজেই খুলে ফেলল।
সে কেবল গিঁটকে ভাল করে দেখল ও সঙ্গে সঙ্গে জানতে পারল যে গিঁটটাকে কিভাবে লাগানো হয়েছে। তাই সে ঠিক তার উল্টা করল ও সেটা খুলে ফেলল! সেই গিঁটই তাকে শিখিয়ে দিল যে তাকে কিভাবে খুলতে হবে।
জীবনে দুশ্চিন্তা হ'ল রুমালের গিঁট। যদি আমরা তাদের দিকে সচেতনতা দ্বারা তাকাই, আমরা তাদের কিভাবে মুছে ফেলতে হয় শিখব। আমরা দেখব যে কিভাবে সেই দুশ্চিন্তার সৃষ্টি হয়েছিল এবং তারপর তাকে মুছে ফেলতে শিখব। দুশ্চিন্তাই আমাদের শেখাবে তাকে কিভাবে মুছে ফেলা যায়।
প্রথমত দুশ্চিন্তা করার কিছুই নেই। জীবন নিজেই সমস্ত সমাধান রাখে, জীবন তো এক সুন্দর স্ব-শক্তিপ্রদ গঠন (self sustaining mechanism)। আমাদের কেবল তাকে স্বাভাবিকভাবে কাজ করতে দিতে হবে। তবেই আমরা জীবনের উচ্চতর বুদ্ধি জাগ্রত করব ও দুশ্চিন্তা মুছে ফেলব।
কেবল তাই নয়, যখন আমরা প্রত্যক্ষ
করি, আমাদের মন মন্দীভূত হয়। দুশ্চিন্তা
মনকে উদ্বিগ্নতার চারপাশে দৌড় করিয়ে
বেড়ায়। যখন সচেতনতা নিয়ে আসা হয়, এই
দৌড় মন্দীভূত হয় এবং জিনিষগুলির যেভাবে
হওয়া উচিত সেভাবে হয়।
একটি ছাত্র মার্শাল আর্ট শিখতে চায়। সে এক শিক্ষকের কাছে গেল ও জিজ্ঞাসা করল,
‘আমি মার্শাল আর্ট শিখতে চাই। কতদিনে আমি তাতে দক্ষ হতে পারব?’
শিক্ষক বললেন, ‘দশ বছর।’
ছাত্রটি দুঃখ পেল ও বলে, ‘আমি
তাড়াতাড়ি শিখতে চাই এবং আমি খুব পরিশ্রম
করব। আপনি আমাকে দিনে দশ ঘণ্টার বেশী
অভ্যাস করতে বললেও আমি রাজী। তা করলে
আমার কতদিন লাগবে?’
শিক্ষক বলেন, ‘হয়ত কুড়ি বছর।’
শিক্ষক স্পষ্টভাবে বোঝালেন যে তাড়াহুড়ো করলে কোন সাহায্য হবে না! তাড়াহুড়ো কেবল উদ্বিগ্নতায় ভরা থাকে। সত্যি সত্যি কিছু করতে গেলে তোমার একমাত্র সচেতনতা চাই, আর কিছুই না। সচেতনতা থাকলে সঠিক কাজ হয়। তাড়াহুড়া করলে সবকিছুই ঝাপসা দেখায়।
সচেতনতা থাকলে সবকিছুই আশীর্বাদ হয়ে যায়, এমনকি অসুস্থতাও। অসুস্থ অবস্থায় তুমি কি কখনও আনন্দে ছিলে? সেটা হতে পারে তুমি যদি সচেতন থাক। রোগ সম্পর্কে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এমনকি অসুস্থতাও অস্তিত্বের প্রবাহের এক অংশ। যদি তুমি আরও বড় ছবিটা সম্পর্কে ও মহাজাগতিক স্তরে ঘটনাবলী সম্পর্কে সচেতন হও, তুমি তা অনুভব পারবে। সচেতনতা সহজেই তোমাকে এক গভীর বোধগম্যতায় রিল্যাক্স করায়।
অন্যের মতামতে দুশ্চিন্তা কোরো না
দুশ্চিন্তার আরেকটা প্রধান কারণ হ’ল
অবিশ্রাম আমাদের জন্য অন্যের মতামত মেনে
চলা। মজার ব্যাপার হ’ল যখন আমরা
আমাদের জন্য অন্যের মতামতে উদ্বিগ্ন হই,
তারা তাদের ওপরে আমাদের অভিমতের জন্য
দুশ্চিন্তাগ্রস্ত!
সমাজ সর্বদা আমাদের অপরের মতামত শুনে উদ্বিগ্ন হবার জন্য নিয়ন্ত্রিত করে। সেটাই সমস্যা।
অন্যে কি ভাবছে তা নিয়ে যখন
দুশ্চিন্তা কর, তুমি অচেতনভাবে তোমার
কাজের জন্য তোমার উদ্যমকে দুর্বল করে
ফেল। তোমার শক্তির বেশীরভাগ তুমি কষ্ট ও
দুশ্চিন্তার দিকে সরিয়ে ফেল।
অপরের তারিফের জন্য তুমি এত উদ্বিগ্ন কেন? বিব্রত হয়ো না। যে কোন কিছু সম্পূর্ণরূপে কর এবং তোমার চূড়ান্ত সামর্থ্য দ্বারা কর। সেগুলি পূর্ণরূপে কর। কেবল তখনই তুমি তোমার সামর্থ্যের তুঙ্গে উঠে সবচেয়ে ভালভাবে করতে পারবে। তুমিই তো তোমার দুর্গ। প্রথম থেকেই তোমার পরিষ্কার করে বোঝা উচিৎ যে তুমিই তোমার শক্তির একমাত্র উৎস। তাহলে অন্যেরা তোমার সম্পর্কে কি ভাবে তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন হবে না।
প্রেরণা থেকে কাজ কর - দুশ্চিন্তা থেকে নয়
যদি তুমি খুব কাছ থেকে দেখ, দেখবে, উদ্দেশ্য সর্বদাই আমাদের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করে। যখন আমরা কোন উদ্দেশ্যের দিকে চলি, আমরা কেবল ফল সম্পর্কে দুশ্চিন্তা করতে করতে চলি।
ভারতবর্ষের জীবনমুক্ত মাস্টার শ্রীকৃষ্ণ সুন্দরভাবে ভগবৎগীতায় বলেছেন, ‘যে ব্যক্তি
কোন কিছু থেকে লাভ বা ক্ষতি আশা করে না,
সে আনন্দে কাজ করে এবং তাকে বাইরে
থেকে প্রেরণা দেবার প্রয়োজন নেই।’
তুমি ফলাফল সম্বন্ধে উদ্বিগ্ন, সেই
উদ্বিগ্নতা ফলকে প্রভাবিত করে। কারণ যখন
তুমি দুশ্চিন্তা কর, তোমার কাজও প্রভাবিত
হয়। কাজ সর্বদা প্রেরণা থেকে করা উচিৎ,
দুশ্চিন্তা থেকে কখনও নয়। প্রেরণা এক
উচ্ছ্বসিত শক্তি যা তোমার কাজ করার ক্ষমতা
বাড়িয়ে দেয়। তা পুরোপুরি শক্তিপ্রদান করে।
অপরদিকে দুশ্চিন্তা তোমার ক্ষমতা সংকুচিত
করে। তা তোমার প্রকৃত কাজ করার সামর্থ্যকে
সীমিত করে কারণ দুশ্চিন্তা তোমার শক্তিকে
অপচয় করে।
যখন দুশ্চিন্তা থেকে কাজ কর, তুমি সর্বদাই ফল সম্পর্কে বিব্রত থাক। যখন প্রেরণা থেকে কাজ কর, তুমি ফল সম্পর্কে বিব্রত থাকো না। তুমি কেবল কাজটি সম্পূর্ণরূপে করা সম্পর্কে মাথা ঘামাও। প্রেরণার শক্তি থেকে কোন কাজ করলে তা সর্বদাই উত্তম ফলে পরিণত হয়। যদিও তা আশানুরূপ ফল না দেয়। তুমি তাতে খারাপ অনুভব করবে না কারণ তুমি তা সম্পূর্ণরূপে করে পূর্ণতা পেয়ে গেছ। ‘করা’-তেই তুমি পূর্ণত্ব পেয়ে যাও।
আজকাল সবকিছু উৎপাদনশীলতা
দ্বারা মাপা হয়। এমনকি সেই প্রসঙ্গেও তুমি
দেখবে যে দুশ্চিন্তা এক সময়ের অপচয়। সেটা
সবচেয়ে অনুৎপাদক কাজ।
সমস্যা হ’ল আজকের দুনিয়া ভীষণ প্রতিযোগিতাপূর্ণ। সকলে সফল হতেই হবে বলে অনুভব করে। সবাই ফার্স্ট হতে চায়। লাস্ট হয়ে যেতে পারে বলে সবাই উদ্বিগ্ন। বল, লাস্ট হলে কি হবে? কাউকে তো লাস্ট হতেই হবে! তোমার উদ্বিগ্ন হওয়া উচিৎ কেবল যদি তুমি সবচেয়ে ভাল করে কাজ না করে থাক । যদি তুমি যথাসম্ভব উত্তমরূপে কার্য সম্পাদন করে থাক, তাহলে তাতে মন্দ অনুভব করার কিছুই নেই। আসলে যদি তুমি লাস্ট হওয়া সম্বন্ধে উদাসীন থাকতে পার, তবে তুমি ফার্স্ট হবার চেয়েও আরও বড় জিনিষ লাভ করেছ। সেটা অসফল হবার সঙ্কেত নয়, সেটা অন্য এক স্তরে সফল হবার লক্ষণ।
দুশ্চিন্তা দিয়ে ভরাবার জন্য কোন জায়গা রেখো না
যখন প্রত্যাশা ছাড়া বাস কর, তাহলে তো তুমি ইতিমধ্যে পরিপূর্ণ। তোমার ভিতরে দুশ্চিন্তা বা অসন্তোষের প্রতিষ্ঠা লাভ করার কোন স্থান নেই। দুশ্চিন্তা না থাকার জন্য তুমি জিনিষগুলি যেমন ঠিক তেমন দেখ। কি হতে পারত অথবা কি হতে না পারত - এ নিয়ে তুমি দুশ্চিন্তা কর না। একমাত্র জায়গা দিলেই দুশ্চিন্তা বিদ্যমান থাকে। দুশ্চিন্তার জায়গা হ’ল অতীত বা ভবিষ্যৎ। বর্তমানের কাছে তাকে ধরার জন্য কোন জায়গা নেই।
যখন তুমি মনকে অতীত থেকে ভবিষ্যতে ঘুরে বেড়াতে দাও, দুশ্চিন্তার সৃষ্টি হয়। অতীতের অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রত্যাশাকে ভিত্তি করে তা ‘কি আছে এবং কি নেই’-কে অন্তর্ভুক্ত করে। দৃষ্টান্তস্বরূপ, তোমার বন্ধুর চাকরি গেলে তুমি তোমার চাকরিতে কি ঘটিতে পারে বলে দুশ্চিন্তা কর। এখন তা নিয়ে দুশ্চিন্তা কেন কর? তোমার চাকরি সম্পর্কে ইতিমধ্যে তোমার একশ’ অন্য দুশ্চিন্তা আছে। তাই কেন তাতে আরও একটা দুশ্চিন্তা যোগ কর
- চাকরি যাওয়া সম্পর্কে? তা তো এখনও ঘটে নি। ঠিক সেই জায়গাতে আমাদের কখনও দুশ্চিন্তাকে বাস করতে দেওয়া উচিৎ নয়।
একটা ছোট গল্প :
মা তার বাচ্চা ছেলের জন্য খাবার তৈরি করছিল। সে একটা বীনের টিন সস্পেনে খালি করল ও সেটাকে স্টোভে রেখে রান্না করছিল। ঠিক সেই সময় ফোন বাজল। সে ফোন আশা করছিল এবং ফোনটা নিতে চাইল, কিন্তু সে উদ্বিগ্ন ছিল যে সে ঘরটি থেকে বেড়িয়ে গেলে কয়েক মিনিটের জন্য তার ছেলে একা পড়ে থাকবে।
মা তাই জোর দিয়ে বলল, 'আমি ফোন
ধরার সময় এখানেই থাক। আমি তাড়াতাড়ি
ফিরে আসছি। দুষ্টামি কোরো না। আর যাই
করো, ঐ বীনগুলিকে নাকে ঢুকিয়ো না... '
যা হচ্ছে তা নিয়ে আমরা সর্বদা দুশ্চিন্তা করি, আবার কি হতে পারে তা নিয়েও করি! ছেলেটি হয়ত নাকে বীন ঢোকানোর কথা ভাবেও নি! এখন তার মা তার মনে সেই বুদ্ধির বীজ বপন করে ফেলল। দুশ্চিন্তা এমন অনেক জিনিষে জীবনপ্রদান করতে পারে যা প্রথমত ছিলই না। এখন যদি ছেলেটি নাকে বীন ঢোকায়, মায়ের দুশ্চিন্তা সঠিক প্রমাণিত হবে আর সে সিদ্ধান্তে আসবে যে তার দুশ্চিন্তাগুলি সবসময়ে সত্যি হয়।
স্কটিশ লেখক ও কবি জর্জ
ম্যাক্ডোনাল্ড বলেন, 'যখন আগামীকালের
বোঝা আজকের বোঝাতে যোগ করা হয় তখন
তাকে বহন করা একজন মানুষের পক্ষে
অসহনীয় হয়।'
যদি তুমি নিজেকে বেশী বোঝায় ভারাক্রান্ত দেখ, অন্তত মনে রেখ যে তা তোমার নিজেরই করা, ভগবানের নয়। তিনি তোমাকে ভবিষ্যৎ তাঁর কাছে ছেড়ে দিতে ভিক্ষা করেন আর ভিক্ষা করেন যে তুমি কেবল বর্তমান নিয়ে সংশ্লিষ্ট থাক।
যখন তুমি একা এই মুহূর্তের যত্ন নিতে পার, তুমি মুহূর্তটি উপভোগ কর। তুমি এক আনন্দময় ভবিষ্যৎ সৃষ্টি কর, কারণ প্রতিটি মুহূর্ত তার আগের মুহূর্ত থেকে জন্ম নেয়। যখন তুমি মুহূর্তে বিদ্যমান থাক, তুমি চিন্তা কর না, তুমি কেবল কর। কেবল যখন তুমি চিন্তা করা শুরু কর তুমি দুশ্চিন্তাগুলিকে সৃষ্টি কর। দুশ্চিন্তার চিন্তা করার জন্য জায়গা অর্থাৎ আকাশ চাই ও নড়াচড়া করার জন্য সময় চাই। আকাশ হ'ল মন এবং সময় হ'ল অতীত ও ভবিষ্যৎ সম্বন্ধে তোমার ধারণা।
বোধ হয় যারা দুর্বল তারাই বেশী করে
দুশ্চিন্তা করে। তারা এত অসহায় বোধ করে যে
তারা দুশ্চিন্তাগুলিকে তাদের আশা মনে করে
আঁকড়ে ধরে থাকে। দুশ্চিন্তা কখনও আশা
হতে পারে না। দুশ্চিন্তা যেন একটি চটের
দোলনা। তা আগে পিছে দুলতে থাকে; তা
থেকে কিছুই বেড়িয়ে আসে না।
দুশ্চিন্তা করা বন্ধ করলে তুমি সঠিক
নির্ণয় নাও। কিছু মানুষ আমার কাছে এসে
তাদের জন্য নির্ণয় নিতে বলে। তারা বাইরের
পরিস্থিতিগুলিকে তাদের সমস্যার কারণ বলে
দেখে। তারা এই প্রভাবগুলিকে তাদের খারাপ
নির্ণয় নেওয়ার কারণ বলে ব্যবহার করে এবং
আমাকে সঠিক নতুন সিদ্ধান্ত নেবার এক
প্রভাব বলে দেখে। কখন কখন তারা তাদের
মাতাপিতাদের ঠিক করে শিক্ষা না দেওয়ার
জন্য, সঠিকভাবে প্রকাশিত হতে না দেওয়ার
জন্য, দায়ী করে। তোমার মাতাপিতা যা সঠিক
বলে অনুভব করেছিল, তাই তারা করে গেছে।
তারা যা করেছে তার জন্য তাদের প্রতি
কৃতজ্ঞতা অনুভব কর। তারা হয়ত তোমাকে
সঠিক কলেজে পড়ায় নি, কিন্তু তারা তোমাকে
আরও অনেক সদ্গুণ প্রদান করেছে যা
তোমাকে এক ভাল মানুষ তৈরি করেছে। তাই
পুরোটা দেখ ও এগিয়ে চল। তোমার নিয়ন্ত্রণে
কেবল বর্তমান আছে, তাই অতীতে বাস করে
সময় নষ্ট কর কেন?
একইভাবে ভবিষ্যৎ সম্পূর্ণরূপে উন্মুক্ত। ভবিষ্যতে যে কোন কিছু হতে পারে। তুমি সবচেয়ে ভালটাকে ঘটাতে পার। সেটা তোমার হাতে আছে। কেবল যখন তুমি অতীত চিন্তা কর এবং ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা কর, তুমি ভবিষ্যৎকে অতীতের হুবহু নকল কর। নতুবা ভবিষ্যৎ পূর্ণরূপে উন্মুক্ত। কেবল দুশ্চিন্তার মধ্য দিয়ে গিয়ে শেষে তুমি ভবিষ্যতেও একই ভুলগুলি কর।
দুশ্চিন্তা এক মায়া
তুমি যদি দুশ্চিন্তাগুলির ভিতরে তাকাও, লক্ষ্য করবে এক গভীর অজ্ঞতা থেকে সেগুলি জন্ম নেয়। অস্তিত্বই সবকিছু চালাচ্ছে - এই সত্য না জানাই সেই অজ্ঞতা। যদি তুমি তাকাও, দেখবে যে সব দুশ্চিন্তাই এক ভ্রান্তি বা মায়া। মৃত্যুর সময় কি হয় তা প্রত্যক্ষ করলে তুমি তা বুঝতে পার। যখন বেঁচে আছ তোমার হয়ত একশ’ দুশ্চিন্তা আছে, কিন্তু ধর তুমি মারা যাচ্ছ। সেই মুহূর্তে আগের কটা দুশ্চিন্তা তোমার ওপরে কর্তৃত্ব করবে বলে তোমার মনে হয়? নিশ্চিত একটা দুশ্চিন্তা একদম আগে থাকবে যে তুমি মারা যাচ্ছ। আগের একটা দুশ্চিন্তাও তোমাকে প্রভাবিত করবে না। বহির্জগতে সব অবস্থাই এক থেকে গেল, কিন্তু তাও দুশ্চিন্তাগুলি অদৃশ্য হয়ে গেল! কেবল তোমার আশেপাশের প্রিয়জনের প্রতি তোমার ভালবাসা সম্বন্ধিত চিন্তাগুলি থাকল।
কি করে এটা সম্ভব? এটা সম্ভব কারণ
প্রথমত সেই দুশ্চিন্তাগুলি কখনও তোমার অংশ
ছিল না। সেগুলি নিছক তোমার মনের অংশ
ছিল। সেগুলি একদমই বলিষ্ঠ ছিল না। বলিষ্ঠ
হয়ে থাকলে তোমার মৃত্যুর সময়েও সেগুলি
তোমার ওপরে ঠিক কিছু প্রভাব বিস্তার করত।
দুশ্চিন্তার প্রকৃতি এমন যে, যা নেই কেবল তার পিছনে সে ভাগে। যদি তোমার ধনসম্পদ থাকে, তা সম্বন্ধতার পিছনে দৌড়াবে। সম্বন্ধ ব্যাপারে সুখী হ’লে তা দৌড়াবে শিক্ষার দিকে। শিক্ষা থাকলে তা যায় সুন্দর চেহারার দিকে। সবকিছু থাকলে ‘যা আছে’ তাতে সন্দেহ করবে!
একটা ছোট গল্প :
একটি লোক কোমাতে বহুদিন ধরে অজ্ঞান হয়ে আছে। তা সত্ত্বেও তার স্ত্রী বিশ্বস্তভাবে তার বিছানার পাশে দিনরাত থাকে।
এক রাত সে চোখ খুলে তার স্ত্রীর সাথে কথা বলতে লাগল। সে খুব নরম করে বলল, ‘আমি ভাবছি তুমি আমার সমস্ত খারাপ সময়ে আমার সাথে থাক। আমার চাকরি চলে যাবার সময় তুমি আমায় সান্ত্বনা দেবার জন্য পাশে ছিলে। আমার ব্যবসার ক্ষতি হবার সময় তুমি ছিলে। আমাদের বাড়ী ছেড়ে দেবার সময় তুমি পাশে ছিলে। যখন আমার স্বাস্থ্য খারাপের দিকে গেল, তুমি তখনও আমার পাশে দাঁড়িয়ে। তুমি জান আমার কি মনে হয়?’
স্ত্রী প্রশ্ন করে, ‘তুমি কি ভাব?’
লোকটি উত্তর দিল, ‘আমার মনে হয় তুমি অপয়া।’
দুশ্চিন্তা সর্বদা সাদা দেওয়ালে কালো বিন্দু দেখতে প্রশিক্ষিত! সেটাই সমস্যা। কেবল তাই নয়, এমনকি আমাদের মনে গেঁথে যাওয়া বলিষ্ঠ দুশ্চিন্তাগুলিকেও অলীক বলে প্রমাণ করা যায়।
তোমাদের আরেকটা ছোট গল্প বলি :
এক শিষ্য মাস্টারের কাছে গিয়ে বলল, ‘মাস্টার, আমি বিশ্বসংসারকে ত্যাগ করতে খুবই ইচ্ছুক। যাই হোক, আমি কিন্তু আমার পরিবারের কি হবে তা ভেবে খুব দুশ্চিন্তাগ্রস্ত। তারা সেটা মেনে নিতে পারবে না।’
মাস্টার তাকে শ্রবণ করে বললেন,
‘ঠিক আছে, আমি তোমাকে একটা যৌগিক
রহস্য শেখাব যাতে তুমি মৃত্যুকে বরণ করতে
পার।’
শিষ্য রাজী হ’ল এবং সেই পদ্ধতিটি
অনুসরণ করল ও মৃত্যুপ্রাপ্ত হ’ল। তার
পরিবারের সদস্যরা কাঁদতে শুরু করল ও
চেঁচাতে লাগল।
মাস্টার এসে দৃশ্যটা দেখলেন। তিনি
তাদের বললেন, ‘আমি তাকে জীবনদান করার
উপায় জানি, কিন্তু তার জায়গায় তোমাদের
একজনকে মৃত্যুবরণ করতে ইচ্ছুক হতে হবে।
তোমাদের মধ্যে কে রাজী?’
শিষ্য অবাক হয়ে দেখল যে কেউ রাজী
হ’ল না, এমনকি তার স্ত্রীও নয়। তারা সবাই
কোন না কোন কারণ দেখাতে লাগল। সবশেষে
তারা বলল, ‘ঠিক আছে আমরা তাকে বিনা
চালিয়ে নেব।’
বাস্তবে আমরা যদি আমাদের দুশ্চিন্তাগুলিকে লক্ষ্য করি, আমরা তাদের মধ্যে কোন সত্য খুঁজে পাব না! সেটাই সত্য।
সমর্পণ কর ও রিল্যাক্স কর
যখন তুমি স্পষ্টভাবে বোঝ যে তুমি অস্তিত্বের এক মহান পরিকল্পনা, তোমার ভিতরে কোন দুশ্চিন্তা শিকড় গাড়তে পারে না। অস্তিত্ব এক জীবন্ত শক্তিসত্তা। তার অসীম বুদ্ধি আছে এবং সেই বুদ্ধি দ্বারা সে সমস্ত কিছু চালাচ্ছে। আমরা সবাই তার অংশ। একই বুদ্ধি যা অস্তিত্বকে চালাচ্ছে তা আমাদের কাছেও উপলব্ধ আছে। আমরা যদি তার সাথে সুর বাঁধি, আমাদের কাজগুলি হয়ে যাবে সহজ সরল এবং অস্তিত্বের ঘটনাগুলির মত স্বতঃস্ফূর্ত হব। যদি আমরা অস্তিত্বের সাথে সুর না বাঁধি, আমরা দুশ্চিন্তা ও ভয়কে আশ্রয় দেব এবং আবদ্ধ থাকব।
অস্তিত্ব থেকে কত কিছু শেখার আছে! উদাহরণের জন্য পশুদেরই ধর। তুমি কি কখনও কোন দুশ্চিন্তাগ্রস্ত ভেড়া বা গরু আছে বলে শুনেছ? না! তাদের জীবন তোমার মতই হয়। তারা জন্ম নেয়, প্রজনন করে, খাবার খোঁজে এবং মৃত্যুর মুখোমুখী হয় - একদম মানুষের মত। তুমি বলতে পার, ‘তাদের তো আর আমাদের মত চ্যালেঞ্জের মুখোমুখী হতে হয় না।’ তাদের অন্যান্য কার্যকলাপ যেমন প্রজনন, মৃত্যুর মুখোমুখী হওয়া ইত্যাদি সম্পর্কে কি বল? তারা কি এগুলি সম্পর্কে দুশ্চিন্তাগ্রস্ত? না! কিন্তু এগুলি তাদের জীবনেও ঘটে। তাই বোঝ যে অস্তিত্ব এই সম্পূর্ণ মহাজগৎকে চালাচ্ছে। সে নিশ্চিত তোমারও খেয়াল রাখতে পারে!
অস্তিত্বের বিধির কাছে নিজেকে সমর্পণ
করলে দুশ্চিন্তা থেকে বড় আরাম পাওয়া যায়।
একবার সমর্পণ করলে দেখবে যে যা কিছু
ঘটছে তা-ই মঙ্গলজনক! কোন কিছুই
তোমাকে দুশ্চিন্তা দেয় না। তুমি সর্বত্রই
আশীর্বাদ পেয়ে যাও। হয় সমর্পণ আছে, অথবা
দুশ্চিন্তা আছে - উভয় কখনও একসাথে থাকে না। একবার সমর্পণ করলে দেখবে যে অস্তিত্ব এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিষগুলিও সুন্দরভাবে পরিকল্পনা করে, কেবল আমরা তা দেখতে পাই না।
পুরাতন বৈদিক গ্রন্থ ঈশাভাষ্য
উপনিষদ বলে, ‘যে ব্যক্তি সকল জীবের ভিতরে
আধ্যাত্মিক স্ফুলিঙ্গ দেখে, তার কখনও
কোনকিছুতে উদ্বেগ হবে না!’
যা কিছু ঘটছে তা অস্তিত্বেরই স্ফুলিঙ্গ।
সেটাই সত্য।
একটা ছোট গল্প :
একবার এক ধনী ব্যক্তি এক জেন্ মাস্টারের সাথে দেখা করে। সে মাস্টারকে কিছু লিখে দিতে বলল যাতে তার পরিবারের সকলে আগামী বছরগুলিতে সুখ ও সমৃদ্ধিতে উৎসাহিত হয়। জেন্ মাস্টার একটি বড় কাগজ নিল এবং লিখল, ‘বাবা মরে, পুত্র মরে ও নাতি মরে।’
যখন ব্যক্তিটি মাস্টারের লেখা দেখল
সে খুব ক্রোধিত হ’ল। সে বলল, ‘আমি
আপনাকে এমন কিছু লিখতে অনুরোধ
করেছিলাম যাতে আমাদের পরিবারে সুখ
সমৃদ্ধি নিয়ে আসে, কিন্তু আপনি এ কি
লিখলেন! কেন এমন করলেন?’
মাস্টার জবাব দিলেন, ‘যদি তোমার পুত্র তোমার আগে মরে, তাতে তোমার পরিবার প্রচণ্ড শোকাতুর হবে। যদি তোমার নাতি তোমার পুত্রের আগে মারা যায় তাতেও অনেক দুঃখ হবে। যদি তোমার পরিবারে প্রজন্ম ধরে যেভাবে আমি লিখেছি সেইভাবে সবাই মারা যায়, তাতে সত্য সুখ ও সমৃদ্ধি হবে।’
যখনই তোমার মন দুশ্চিন্তায় ভোগে, তৎক্ষণাৎ সজাগ হও যে তুমি তোমার অজ্ঞান মানসিক গঠন দ্বারা অস্তিত্বের গতিপথ ব্যাখ্যা করছ। তখন তুমি দুশ্চিন্তা করা বন্ধ করবে এবং কাজ করা আরম্ভ করবে।
ছদ্মবেশে আমিত্ব
যদি তুমি তোমার মধ্যে হওয়া প্রতিটি দুশ্চিন্তাকে একনিষ্ঠভাবে বিশ্লেষণ কর, তবে তুমি দেখবে যে নব্বই শতাংশ দুশ্চিন্তাই ভিত্তিহীন। কিন্তু সমস্যা হ’ল আমিত্ব তা স্বীকার করতে ইচ্ছুক নয়। আমিত্ব যেন দুশ্চিন্তাতে ঢেলে বিনিয়োগ করেছে। দুশ্চিন্তাকে অত সহজে অগ্রাহ্য করা যায় না! একবার কাউকে বলার চেষ্টা কর যে তার দুশ্চিন্তাগুলি একেবারেই গুরুত্বহীন। তারা খুবই রুষ্ট হবে। তুমি আশা করছ যে মানুষ খুব খুশী হবে যদি কেউ তার দুশ্চিন্তাগুলিকে অমূলক বলে। কিন্তু তা নয়! সে রেগে যাবে। যদি কেউ তার দুশ্চিন্তাগুলিকে যথাযোগ্য সম্মান সহকারে সঠিকভাবে স্বীকার না করে, তার আমিত্ব রুষ্ট অনুভব করে।
শ্রীচৈতন্য মহাপ্রভু সুন্দর বলেছেন, ‘যখন এক জীবিত সত্তা ঈশ্বরের সাথে তার সম্বন্ধের গঠনমূলক প্রকৃতি ভুলে যায়, তখনই সে বাইরের শক্তি দ্বারা অভিভূত হয়। সেটাই তার মিথ্যা আমিত্বের কারণ - এই আমিত্ব হ’ল তার দেহ-মন তন্ত্রের সাথে নিজের শনাক্তকরণ!’
আমিত্ব খেলতে আসে যখন তুমি অস্তিত্বের সাথে তোমার সংযোগ হারিয়ে ফেল। আমিত্বই দুশ্চিন্তাকে ধরে রাখে। অজ্ঞানতার দ্বারা দুশ্চিন্তা সৃষ্টি হয়, কিন্তু আমিত্ব তাকে বাঁচিয়ে রাখে। দুশ্চিন্তা এমন এক অক্ষ হয়ে যায় যার চারদিকে আমিত্ব আবর্তিত হয়। যদি দুশ্চিন্তাকে সরিয়ে ফেলা হয়, আমিত্ব ভোগে। কাজের দুশ্চিন্তা এবং দায়িত্বের দুশ্চিন্তা তার সর্বোত্তম উদাহরণ।
বুঝে নাও যে কঠোর পরিশ্রমের ধারণাটাই একটা কিম্বদন্তী। কঠোর পরিশ্রম হ’ল আসলে দুশ্চিন্তা প্লাস্ (যোগ) একটু কাজ, ব্যাস। প্রকৃত কঠোর পরিশ্রম কখনও দুশ্চিন্তার কারণ হয় না। তা কেবল প্রবল সক্রিয়তা ও তীব্রতা সহকারে একটা ঢেউয়ের মত ওঠে আর নামে। তা কখনও নিজেকে দুশ্চিন্তার দ্বারা লঘু করবে না।
একটি আট বছরের বাচ্চা মেয়ে খুব
বুদ্ধিমতী ছিল ও যেভাবেই হোক বুঝেছিল যে
তার মা একটা উপহার পছন্দ করবে। সে তার
মায়ের জন্য একটা জন্মদিনের উপহার কিনতে
মনস্থির করল। মা খুব খুশী। মা ভাবল,
‘কমপক্ষে আমার মেয়ে আমার প্রচেষ্টাকে
সমাদর করে। আর তো কেউ করে না।’
মেয়েটি মাকে উপহারটি দিয়ে বলল, ‘এটা তোমার জন্য কারণ তুমি এত কঠোর পরিশ্রম কর এবং কেউ তার সমাদর করে না।’ মা উত্তর দিল, ‘সোনা, এটা কিন্তু মনে রেখ যে তোমার বাবাও কঠোর পরিশ্রম করে। সেটা ভুলে যেও না।’
মেয়েই বলে, ‘হ্যাঁ, কিন্তু বাবা তো তা নিয়ে কোনরকম হৈচৈ করে না।’
এই অযথা উত্তেজনা ও অস্থিরতাই দুশ্চিন্তা। যদি কিছু মানুষকে লক্ষ্য কর, তারা তাদের পরিস্থিতিকে অযথা বাড়িয়ে প্রমাণ করতে উদ্যত হয় যে তাদের দুশ্চিন্তাগুলি এই পৃথ্বীগ্রহে সবচেয়ে বেশী! যদি তুমি তাদের বিরুদ্ধে যাবার চেষ্টা কর, তারা আঘাত পায়।
এমনকি অন্যেরা আমাদের সম্বন্ধে কি বলবে সেটাও আমিত্বের সমস্যা। আমিত্ব সর্বদা এই দুশ্চিন্তায় আছে যে অন্যেরা তার ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে। কেবল আমিত্বের জন্যই আমরা সবসময় বিশেষ কেউ হতে চাওয়া অনুভব করি। নিজের প্রতিচ্ছবির জন্য দুশ্চিন্তা করে আমরা বেশ কিছু সময় অপচয় করি। এটা বোঝ যে সবচেয়ে বড় আশীর্বাদ হ’ল কেউ না হওয়া এবং তা সত্ত্বেও আনন্দপূর্ণ হয়ে থাকা। সেটাই সবচেয়ে বড় বিশিষ্টতা। বলা হয় যে একজন জীবনমুক্ত মাস্টার সম্পর্কে সবচাইতে অসাধারণ ব্যাপার হ’ল এই যে তিনি ভাবেন যে তিনি একদম সাধারণ! তাই বুঝে নাও যে জীবনমুক্তি হ’লিজেতে রিল্যাক্স করার এক যাত্রা। তুমি একজন বিশেষ কেউ, কেবল যখন তুমি তোমার দুশ্চিন্তা ও আমিত্বকে মুছে ফেল।
তোমার আরামের বলয় থেকে বেড়িয়ে পড়
যদি সত্যি সত্যি দুশ্চিন্তা থেকে বেড়িয়ে
আসতে চাও, তোমার কোন দুশ্চিন্তাকে
ন্যায্যতা প্রতিপাদন না করে তুমি এখনই তা
থেকে বেড়িয়ে পড়বে।
ঘটনা হ’ল, আমাদের দুশ্চিন্তাগুলিই
আমাদের আরামের বলয় হয়ে যায়। আমরা
তার ভিতরে লুকিয়ে থাকি। লুকিয়ে থাকা ও
তাদের সম্বন্ধে নিছক কথা বলা আমাদের অলস
থাকতে সাহায্য করে।
ভারতবর্ষের জীবনমুক্ত জৈন মাস্টার মহাবীরকে কেউ জিজ্ঞাসা করেছিল, ‘কার দুশ্চিন্তা আছে?’ তিনি সুন্দর উত্তর দিয়েছিলেন, ‘যে দুশ্চিন্তাগ্রস্ত’।
তাকে জিজ্ঞাসা করা হয়, ‘দুশ্চিন্তার কারণ কি?’ তিনি উত্তর দেন, ‘আলস্য।’
তারপর তাঁকে প্রশ্ন করে, ‘দুশ্চিন্তা কে শেষ করে?’ তাঁর জবাব, ‘মানুষ নিজেই।’
তারা তাঁকে জিজ্ঞাসা করে, ‘দুশ্চিন্তা
কিভাবে শেষ করা যায়?’ তাঁর উত্তর,
‘আলস্যকে ফেলে দিয়ে।’
যদি আলস্যকে ফেলে দাও, তুমি সঠিক কাজ করতে থাকবে। যখন সঠিক কাজ কর, তুমি দুশ্চিন্তা মুছে ফেলবে। অপরের দুশ্চিন্তায় তুমি কিভাবে প্রতিক্রিয়া কর তা থেকে দুশ্চিন্তার সাথে তোমার বন্ধুত্ব বোঝা যায়। যদি আগ্রহ সহকারে লক্ষ্য কর, দেখবে যে যখন কোন মানুষ তার দুশ্চিন্তা সম্পর্কে তোমায় বলে, তুমি প্রথমে তাদের বল, ‘কি করতে পার ... সেইভাবেই জিনিষগুলি ঘটে ...’ তুমি কখনও সিধা তাদের সমাধান দাও না। এমনটি যখন কর, স্পষ্ট করে বুঝে নাও, তুমি যে কেবল তাদের উৎসাহিত করছ তা নয়, তুমি নিজেকেও তোমার দুশ্চিন্তার আরামদায়ক বলয়ে থাকতে অনুপ্রাণিত করছ।
দুশ্চিন্তার কখনও কোন বাহ্যিক কারণ থাকতে পারে না। বাইরে তো ঘটনাগুলি ঘটে। তারা ঘটতেই থাকে। কিন্তু তোমার অন্তর্দেশ কিভাবে তাতে প্রতিক্রিয়া করবে তার নির্ণয় নেয়। যদি তুমি দুশ্চিন্তা সহকারে সাড়া দিতে বেছে নাও, তবে পরিষ্কার করে বোঝ, আরামবলয়ের অলসতার কাছে তুমি সমর্পিত। কিছু না করেই তুমি কেবল বসে থাক ও দুশ্চিন্তা কর। বহির্জগতের ঘটনাকে সঠিক নির্ণয় বা কাজ দ্বারা অবিলম্বে পরিচালনা করতে পার; নয়ত তুমি তোমার দুশ্চিন্তা সম্পর্কে অবিরাম কথা বলতে মনস্থির করতে পার। তুমি কিসে ফোকাস করতে বাছবে, তা তো শুধু তোমার ওপরেই নির্ভর করে।
আমরা বারবার একই পুরানো দুশ্চিন্তাকে খুঁজে বার করি! আমরা দুশ্চিন্তা করতে ও তাদের সম্পর্কে কথা বলতে ভালবাসি। সেটা আমাদের অনুভব করায় যে আমরা অনেক সমস্যা ঘাড়ে নিয়ে আছি। তা আমাদের প্রভাবশালী অনুভব করায়, পৃথিবী যেন আমাদের ছাড়া তার যত্ন নিতে পারবে না।
এক ব্যক্তি ও তার স্ত্রী সিনেমার
বিরতির পরে তাদের সীটের দিকে তাড়াহুড়ো
করে যাচ্ছিল। ব্যক্তিটি একটি সারির (রো,
row) শেষের মহিলাটিকে খুব উদ্বিগ্ন হয়ে
জিজ্ঞাসা করল, ‘বেড়িয়ে যাবার সময় কি আমি
আপনার পা মাড়িয়ে দিয়েছিলাম?’
‘হ্যাঁ, দিয়েছিলেন’, মহিলাটি রেগে উত্তর দিল।
ব্যক্তিটি বলে, ‘ঠিক আছে, এটাই আমাদের রো।’
দুশ্চিন্তা আক্ষরিকভাবে ‘আমাদের রো’
হয়ে যায়! তুমি তার সাথে খুব স্বচ্ছন্দ বোধ
কর, যদিও তুমি দাবী কর যে তুমি তার জন্য
কষ্টভোগ কর। দুশ্চিন্তা থেকে বেড়িয়ে আসতে
চাইলে তুমি তা থেকে এক্ষুণি বেড়িয়ে আসবে!
প্রশ্ন হ’ল তুমি সেই সমস্যা থেকে বেড়িয়ে
আসতে চাও, নাকি তুমি সেই সমস্যাতে থেকে
যেতে চাও।
এক বিশ্ববিদ্যালয়ে একটা ছোট ডিপার্টমেন্ট স্টোর ছিল। সেখানে ছাত্ররা ক্লাসের
জন্য ও নিজের ব্যবহারের জন্য সামগ্রী ক্রয়
করতে পারত। সেই দোকানে একদিন এক
নতুন ব্যক্তি পরিচালনা করছিল।
এক ছাত্র তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ‘আমাকে একটা ব্ল্যাংক টেপ দেবেন?’
ব্যক্তিটি প্রশ্ন করে, ‘তুমি কোন ভাষা পড়ছ?’
ছাত্রটি উত্তর দেয়, ‘ফ্রেঞ্চ।’
লোকটি বলে, ‘দুঃখিত, আমাদের কোন ফ্রেঞ্চ ব্ল্যাংক টেপ নেই।’
ছাত্রটি জিজ্ঞাসা করে, ‘আচ্ছা, ইংরাজী ব্ল্যাংক টেপ আছে কি?’
ব্যক্তিটি বলে, ‘হ্যাঁ, তা আছে।’
ছাত্রটি বলে, ‘কোন সমস্যা নেই। আমাকে তার মধ্য থেকে একটি দিন।’
একটা সমস্যা দেখে যদি তুমি তার সমাধান চাও, তুমি কিন্তু সেই সমস্যার ভিতরে এক সেকেণ্ডও বাস কর না। তুমি কেবল সরাসরি তার সমাধানে চলে যাও, ব্যাস। একইভাবে প্রতিটি দুশ্চিন্তার এক তাৎক্ষণিক সমাধান আছে। কেবল তোমার ইচ্ছা হওয়া চাই।
বেশীরভাগ সময়ে তুমি তোমার দুশ্চিন্তার আরাম-বলয়ে থাকা পছন্দ কর। তা তোমাকে স্থিরীকৃত রাখে। উদাহরণস্বরূপ, ধর তুমি তোমার মেয়েকে কলেজে দেখতে গেছ। তুমি দেখলে যে কিছু ছাত্রী তাদের ঘরগুলি নোংরা করে রেখেছে অথবা কাপড়চোপড় বদলাবদলি করে পরছে। তুমি সেই দৃশ্য তোমার মনে রেকর্ড করে নাও এবং ধরে নাও যে সেভাবেই সবাই হস্টেলে থাকে। তুমি তোমার মেয়েকে তার জিনিষপত্র পরিষ্কার করে রাখতে উপদেশ দিলে এবং অন্যের কাপড় পরতে মানা করলে। তোমার মেয়ে যদিও বলে সে সবকিছু গুছিয়ে রাখে ও অন্যের কাপড় পরে না, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমার করা রেকর্ডিং মুছে ফেলবে না অথবা নতুনভাবে রেকর্ডিং করবে না। তুমি তোমার আগের দেখা ও করা রেকর্ডিংকেই আঁকড়ে থাকবে।
হস্টেলে হয়ত আরও অনেক সুন্দর জিনিষ রেকর্ড করার ছিল, যেমন বিদ্যার্থীদের উৎফুল্লতা, তাদের সুন্দর ক্যাম্পাস ইত্যাদি। কিন্তু যখনই তুমি তোমার মেয়ের সম্পর্কে ভাব, এই একটি রেকর্ডিং তোমার সামনে আসে এবং তুমি তার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হও। শুধু তাই নয়, যার সাথেই দেখা হয় তাকেই বল যে তোমার মেয়ের হস্টেলে ঘরগুলি কেমন নোংরা করে রাখা হয় এবং কিভাবে সবাই একে অন্যের পোশাক পরিচ্ছদ পরিধান করে! সেই রেকর্ডর্ডিংটাই সত্য নয়। কিন্তু তুমি তাকে তোমার আরাম-বলয় বলে বাছাই কর। তুমি সেটাকে আরও শক্তিশালী করে তোল।
আমি প্রায়ই সবাইকে বলি, যদি তুমি ঘরে বসে দুশ্চিন্তা কর, তুমি তাকে হোমওয়ার্ক বল। যদি তুমি অফিসে বসে দুশ্চিন্তা কর, তুমি তাকে অফিসওয়ার্ক বল। যদি তুমি সমুদ্র সৈকতে বসে দুশ্চিন্তা কর, তুমি তাকে অবকাশ বা ভ্যাকেশন বল, ব্যাস! মন একই, কেবল জায়গাটা বিভিন্ন। কেবল জায়গা পরিবর্তন করে তুমি শান্তি অভিজ্ঞতা করতে পারবে না!
পর্দায় অন্য দৃশ্য দেখার জন্য তোমাকে প্রজেক্টরের স্লাইড্ পরিবর্তন করতে হবে, পর্দা পরিবর্তন করলে চলবে না! স্লাইড্ পরিবর্তন না করে পর্দা পরিবর্তন করলেও একই দৃশ্য দেখা যাবে। দুশ্চিন্তাকে দূর করার জন্য অনুভূতিগত ধারণাকে বদল করার চেষ্টা যেন অন্য দৃশ্য দেখার জন্য পর্দা পাল্টানোর চেষ্টা করা। যদি তুমি সত্যি অন্য দৃশ্য দেখতে চাও তোমাকে স্লাইড্ পাল্টাতে হবেই।
তোমার ধনসম্পদ সম্পর্কে দুশ্চিন্তা করা বন্ধ কর
টাকাকড়ি সম্পর্কে মানুষের এক চিরন্তন দুশ্চিন্তা আছে। যদি তুমি উঠে পড় ও সঠিক কাজে লেগে পড়, তোমার টাকাপয়সার সমস্যার সমাধান হবে। বিখ্যাত উক্তি আছে, 'যদি তুমি সমাধান না পাও, তাহলে তুমিই সমস্যা।'
যদি অর্থ উপার্জন সমস্যা হয়, তবে তা
স্পষ্ট করে বোঝায় যে কোথাও অলসতা
তোমাকে দুশ্চিন্তার আরাম-বলয়ে টেনে রেখে
দেয়। যদি তুমি অলসতা ছাড় এবং এগিয়ে
চল, তুমি অর্থ উপার্জন করবে। আজকের
দুনিয়াতে টাকা রোজগারের জন্য কোটি কোটি
উপায় আছে।
যদি অর্থ ধরে রাখা দুশ্চিন্তা হয়, তবে তোমাকে খরচা করা কমাতে হবে অথবা অস্তিত্ব তোমায় ধরে রাখবে জেনে অস্তিত্বেতে পূর্ণরূপে সমর্পিত থাক। অর্থ বজায় রাখার দুশ্চিন্তা কখনও তোমার জীবনের বিশেষ সমস্যা হবে না। তাই রিল্যাক্স কর ও সঠিক কাজের সাথে অবস্থান কর।
ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, 'যে ব্যক্তির মন আধ্যাত্মিক জ্ঞানের জন্য পরিতুষ্ট, যে তার ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছে, যার কাছে প্রস্তর ও স্বর্ণ একই প্রকার এবং যে যা আছে তাতেই সন্তুষ্ট, তার আত্ম-উপলব্ধি
হয়েছে এবং তাকে এক জীবনমুক্ত সত্তা বলা হয়।'
দুশ্চিন্তা ফেলে দাও, স্বাস্থ্য উঠিয়ে নাও
যখন তোমার ভিতরে দুশ্চিন্তা দ্বারা তুমি অনেক বেশী চিন্তা সৃষ্টি কর, নাভি অঞ্চলে ভার বেশী হতে থাকে। নাভি অঞ্চল থেকেই চিন্তা বা দুশ্চিন্তা সমূহের উদয় হয়। যখন তুমি বেশী বেশী চিন্তার সৃষ্টি করতে থাকে, তুমি অনুভব কর যে তোমার উদর প্রদেশ ভারী হয়েছে। নাভি অঞ্চলে মণিপুরক চক্র নামক এক শক্তি কেন্দ্র আছে। দুশ্চিন্তায় ভারগ্রস্ত হয়ে এই শক্তি কেন্দ্র সংকুচিত হতে থাকে। এই শক্তিকেন্দ্র সরাসরি দুশ্চিন্তায় সাড়া দেয় এবং পাকস্থলীকে প্রভাবিত করে। সেইজন্য কোন কিছুর জন্য দুশ্চিন্তা করলে তোমার পেটে অস্বস্তিবোধ শুরু হয়। অথবা কোন মর্মান্তিক খবর শুনে তুমি বল, 'আমি এটা হজম করতে পারছি না...' কোন খারাপ খবর তোমার পাকস্থলীকে উন্মন্থন করে। পাকস্থলী চিন্তাগুলিতে খুবই সংবেদনশীল থাকে।
তুমি হয়ত লক্ষ্য করেছ, যারা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং যারা নিখুঁতবাদী (perfectionist), তাদের অনেকের আলসার (ulcer) হয়। বেশী নিখুঁতবাদ পেটের রোগ ও আলসারের দিকে টেনে নিয়ে যায়। এইপ্রকার ব্যক্তিরা খুব দুশ্চিন্তা করে। আলসারের কারণ হ'ল অনবরত দুশ্চিন্তায় কষ্ট পাওয়া।
দুশ্চিন্তা যখন অভ্যাস হয়ে যায়, তা অনেক মনঃশারীরিক (psychosomatic) রোগ ও এমনকি ক্যান্সারেরও কারণ হয়। দুশ্চিন্তা কেবল দেহের বিশেষ কোন অংশের ক্ষতি করে তা নয়, দুশ্চিন্তায় শরীরের যে কোন অংশের ক্ষতি হতে পারে। মনঃশারীরিক রোগের কোন বাহক নেই। ব্যক্তির মন ও শরীর কিভাবে মিথস্ক্রিয়া করে, তার ওপরে নির্ভর করে এই রোগ হয়। সেইজন্য দুশ্চিন্তাকে সম্বোধন করে তাকে আমাদের তন্ত্র (সিস্টেম) থেকে সরিয়ে ফেলা প্রয়োজন।
আর্থারাইটিস রোগকে অসাধারণভাবে
ও কার্যকরভাবে নিরাময় করতে পারার জন্য
এক ডাক্তারের সুখ্যাতি ছিল। তার কাছে
চিকিৎসা করাবার জন্য বহু লোক অপেক্ষা
করত।
একদিন এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে
সেখানে গেল। তার পিঠ বাঁকা। তার ডাক্তারের
কাছে যাবার সময় এলো। অবাক কাণ্ড! পাঁচ
মিনিট পরে সে যখন বেড়িয়ে এলো, সে মাথা
উঁচু করে একদম সোজা হাঁটছে।
একজন মহিলা তার দিকে দৌড়ে গিয়ে
বলে, ‘অলৌকিক ব্যাপার! আপনি কুঁজো হয়ে
ঢুকলেন আর সোজা হয়ে বেড়িয়ে এলেন!
ডাক্তার কি করলেন?’
বৃদ্ধা উত্তর দিলেন, তিনি আমাকে আরও লম্বা একটা লাঠি দিলেন।’
কখন কখন আমরা এক বিশেষ ভাবে বাঁচতে এতই অভ্যস্ত হয়ে যাই যে আমরা আরও ভালভাবে বাঁচার উপায় দেখতে পারি না। দুশ্চিন্তা হ’ল সেই অভ্যাস যা আমাদের সম্পূর্ণ সম্ভাবনার সাথে বাঁচতে দেয় না এবং শরীরে নানা অসুখকে আমন্ত্রণ করে। অসুখের শুরু হয় মনে।
কিছু চরমমাত্রার দুশ্চিন্তা আছে যেগুলি স্বভাবসিদ্ধ হয়ে যায় এবং ব্যক্তির কার্যকলাপকে মন্দীভূত করে। এই রকম দুশ্চিন্তাকে ‘সাধারণীকৃত দুশ্চিন্তা ব্যাধি’ (জেনারাল্আইড্ এনসাইটি ডিসর্ডার বা GAD) বলে রোগনির্ণয় করা হয়। এটি মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সাধারণ দুশ্চিন্তা থেকে অনেক বেশী। আমেরিকার মানসিক স্বাস্থ্যের জন্য জাতীয় প্রতিষ্ঠানে (ন্যাশনাল ইন্ষ্টিটিউট অফ মেন্টাল হেল্থ) করা গবেষণায় দেখা গেছে, GAD প্রায় আটষট্টি লাখ প্রাপ্তবয়স্ক আমেরিকানদের প্রভাবিত করেছে এবং এতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে দ্বিগুণ।
বোধশক্তি সময়ের প্রবাহে, ব্রহ্মাণ্ডের বিধিতে এবং ব্রহ্মাণ্ডে ঘটা বহু ঘটনার কার্যকারণে অন্তর্দৃষ্টির শক্তিকে নিয়ে আসে। এর থেকে বিশ্বব্রহ্মাণ্ডের জন্য ও তার সকল ক্রিয়ার জন্য এক গভীর শান্তিপূর্ণ স্বীকৃতি ও শ্রদ্ধার উদয় হয়। একবার এই বোধশক্তি হ’লে, তুমি প্রফুল্লিত থাক - সে যাই হোক না কেন। তুমি হাস্য ও আনন্দ সহকারে জীবনে প্রবেশ কর। একজন আনন্দপূর্ণ মানুষের জীবন এতই সমৃদ্ধ যে তাতে দুশ্চিন্তার কোন স্থান বা কাল নেই।
ধ্যান কিভাবে সাহায্য করে
দুশ্চিন্তা হ’লে আমরা মনোচিকিৎসক বা সাইকায়াট্রিস্টের কাছে যাই। দুশ্চিন্তার কারণ মনে, বাইরে নয়। তাহলে কেবল ওষুধ কিভাবে সাহায্য করবে?
পৃথিবীতে বহু মানুষ সাইকায়াট্রিস্টের কাছে তাদের দুশ্চিন্তা নিরাময় করার জন্য যায়। ওষুধ না হয় হ’ল, কিন্তু দুশ্চিন্তার মত মনঃশারীরিক অবস্থার জন্য ধ্যানের প্রয়োজন আছে।
যুদ্ধ বিধ্বস্ত ইরাণের মত জায়গায়, বিংশ শতকের ভারতের মহান শিক্ষক মহর্ষি মহেশ
যোগীর দ্বারা পরিকল্পিত ট্র্যানসেন্ডেন্টাল ধ্যান (TM) সিদ্ধি প্রোগ্রাম সম্বন্ধে গবেষণা করা হয়। যখন ভীষণ সংঘর্ষের জায়গায় এই TM সিদ্ধি প্রোগ্রাম অনেকে করে, অপরাধের হার, হিংস্রতা ও দুশ্চিন্তা, সবই কমে এবং তাদের আশেপাশে জীবনের গুণমানের নাটকীয়ভাবে উন্নতি হয়!
ধ্যান তোমায় কোমল করে। তুমি কোমল হলে তোমার মধ্যে প্রেম ও কৃতজ্ঞতা ঘটতে শুরু করে। তারপর ধীরে ধীরে দুশ্চিন্তার জন্য কোন স্থান থাকে না। দুশ্চিন্তাও এক প্রকার হিংসা। এটা এক সূক্ষ্ম আকারের হিংসা। এটা সিস্টেমে যেন এক গোপন আন্দোলন।
ধ্যান সজাগতা অনেক বাড়ায়।
সজাগতা বাড়লে, বহির্জগতে তুমি হয়ত
পুরোপুরি ব্যস্ত, কিন্তু কোন ঘটনাই তোমার
অন্তর্জগৎকে স্পর্শ করতে পারবে না। সেটাই
আসল দুশ্চিন্তামুক্ত জীবন।