KAILASA Library/জীবনমুক্তি/প্রেমে প্রবাহিত হওSign in
জীবনমুক্তি

প্রেমে প্রবাহিত হও

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল সকলের প্রতি উচ্ছ্বসিত প্রেমের প্রকাশ

প্রেম কি?

যখনই আমরা কোন কিছুর দিকে
তাকাই, প্রথমেই আমরা হিসাব করতে থাকি
যে সেটা থেকে আমরা কি পাব। তা কোন
মনুষ্য হতে পারে বা একটি বস্তু হতে পারে,
তাতে কিছু যায় আসে না। ভয় অথবা লোভের
মধ্য দিয়ে আমাদের চিন্তা কাজ করতে থাকে ও
হিসাব করতে শুরু করে, সেই পরিস্থিতিতে
আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের
মনোযোগ কেবল সেই বস্তুতে বা মানুষটিতে
কেন্দ্রিত হয়।

এটা সম্ভব যে আমরা আমাদের মনোনিবেশ আমাদের অন্তর্জগতের দিকে ঘোরাই ও জিজ্ঞাসা করি, ‘আমি কি প্রদান করতে পারি?’, ‘আমি কি সংযোজন করতে পারি?’, ‘আমি কিভাবে অন্যদের সমৃদ্ধ করতে পারি?’ যদি প্রক্রিয়াটি ‘আমি এর থেকে কি পাব?’ কেবল এই প্রশ্ন থেকে হয়, তাহলে প্রক্রিয়াটিকে লালসা পরিচালিত করছে। যদি প্রক্রিয়া জিজ্ঞাসা করে ‘কিভাবে আমি তাকে সমৃদ্ধ করতে পারি?’, তাহলে সেটা প্রেম দ্বারা চালিত! লালসা এক শক্তি যা দাবী করে। প্রেম এক শক্তি যে প্রদান করে।

সত্যকথা বলতে গেলে, প্রেমের সঠিক সংজ্ঞা দেওয়া খুব কঠিন। নিছক শব্দ তাকে নিখুঁতভাবে প্রকাশ করতে পারে না। আমি এখানে ওখানে কিছু শব্দ ব্যবহার করার চেষ্টা করছি যাতে কয়েকটি শব্দ তোমার ভিতরে ক্লিক্ করে।

মানুষের অন্তর্জগতে প্রেম এক প্রগাঢ়
অভিজ্ঞতা। আমরা অনেকেই ভাবি যে প্রেম
এক পছন্দ। আমরা ভাবি যে প্রেমের অভিজ্ঞতা
ও অভিব্যক্তি হ’ল এক পছন্দ। আমরা ভাবি
যদি আমরা চাই আমরা প্রেমকে পরিচালিত
করতে পারি; নতুবা আমরা প্রেমকে যেতে
দিতে পারি। না! আমাদের ভাবা অনুযায়ী প্রেম
কোন বেছে নেওয়ার ব্যাপার নয়। এটা জীবনের
এক মৌলিক আবশ্যকতা।

যখন আমি বলি জীবন, আমি কেবল শ্বাসপ্রশ্বাস নেওয়া ও বেঁচে থাকার কথা বোঝাচ্ছি না। আমি একদম অন্তরতম সত্তাস্তরে জীবন্ত হবার কথা বলছি, জীবন্ত সচেতনতা হয়ে। যদি তুমি প্রেম প্রকাশ করতে পার, যদি তুমি প্রেম অভিজ্ঞতা করতে পার, সেটাই সচেতনতা হয়ে জীবন্ত থাকার একমাত্র উপায়। যদি তুমি প্রেম অভিজ্ঞতা ও অভিব্যক্ত না কর, তুমি হয়ত শ্বাস ও প্রশ্বাস নেবে, কিন্তু তুমি নিজেকে এক জীবন্ত সত্তা বলতে পার না। কত রকম জীব, জন্তু, গাছপালা ও অন্যান্য জিনিষ রোজ শ্বাসপ্রশ্বাস নেয়। তুমি তাদের মতই বিদ্যমান থাকবে, ব্যাস্।

একটা ছোট গল্প :

এক শিষ্য জেন মাস্টারকে জিজ্ঞাসা করল, ‘জীবনমুক্ত মাস্টার কি কথা বলেন?’

মাস্টার বললেন, ‘না, জীবনমুক্ত মাস্টার কখনও কথা বলেন না। একমাত্র যে ব্যক্তি জীবনমুক্তি জানে না সেই কথা বলে।’

তারপর শিষ্য জিজ্ঞাসা করে, ‘তাহলে
একজন জীবনমুক্ত মাস্টার কি নীরব হয়ে
থাকেন?’

মাস্টার বললেন, ‘না, জীবনমুক্ত
মাস্টার কখনও নীরবে থাকেন না। যদি তিনি
নীরব হয়ে থাকেন তিনি জীবনমুক্ত নন।’

শিষ্য হতবুদ্ধি হয়ে জিজ্ঞাসা করল,
‘আপনি বলছেন তিনি কথা বলেন না আবার
নীরবও থাকেন না, তিনি তবে করেন কি?’

মাস্টার উত্তর দিলেন, ‘তিনি গান করেন! তাঁর সত্তা গান করে। তিনি বলেন না, আবার নীরবও থাকেন না। তাঁর শুদ্ধ সত্তা গান গায়।’

প্রেম হ’ল মানুষের চরম অভিজ্ঞতা।
যখন প্রেমের অভিজ্ঞতা ঘটে, আমরা সেই
অভিজ্ঞতাকে পরিচালিত করতে পারব না, সেই
অভিজ্ঞতাই আমাদের পরিচালিত করবে।
মাস্টার তাই বুঝিয়েছেন। যখন সেই অভিজ্ঞতা
আমাদের আবিষ্ট করে, আমরা যাই করি, তা
হয়ে যায় এক সুন্দর সঙ্গীত। যে কথা বেড়িয়ে
আসবে, তা হয়ে যাবে কবিতা। আমাদের সত্তা
অনেক হালকা হয়ে যাবে। আমরা সহজেই
ভাসব। আমাদের চলা হবে এক নৃত্য।
আমাদের দেহের ভাষা সাবলীলতা ও মাধুর্য
বিকিরণ করবে। আমাদের সমস্ত প্রকাশ হয়ে
যাবে মহান মানবসেবা।

সব মানুষই প্রেম-সত্তা হয়ে জন্ম নেয়।
এক নবজাতক শিশু কারণরহিত প্রেম বিকিরণ
করে। সে কি তার জন্মের সময় আশেপাশে
কাউকে চেনে? না! তার শক্তি হ’ল কারণহীন
প্রেম। আমরা যখন বড় হই, সমাজ ধীরে ধীরে
আমাদের ভিতরে ভয় ও লোভ সঞ্চারিত করে
এবং লোভ ও ভয় দ্বারা আমাদের প্রেম চালিত
হয়। তখন সেটা আর কারণরহিত প্রেম হয় না।
সেটা হয় কারণ সহকারে প্রেম। তাতে দম
আটকে যায়। আমরা অন্যান্য আবেগগুলি
অনুভব করতে শুরু করি, যেমন ঈর্ষা, ভয় ও
ক্রোধ। আমরা প্রেম অভিজ্ঞতা করি কেবল
কারণ সহকারে, যুক্তি সহকারে। কিন্তু একটু
সজাগতা ও সচেতনতা সহকারে আমাদের
আদি প্রেমকে ফিরে পাওয়া সম্ভব।

প্রেম সৃষ্টি করা যায় না

কেবল আমাদের যুক্তিসম্মত মীমাংসা
দ্বারা কখনও প্রেম ঘটানো যায় না। আমাদের
মানসিক গঠন এইভাবে সৃষ্টি করতে হবে যে
আমরা প্রেম হয়ে যাই ও আমাদের কাজ প্রেম

প্রকাশ করে। আমাদের যুক্তিকে এক প্রেম
বিকিরণ করতে হবে যা যুক্তির ঊর্ধ্বে! যখন
আমাদের মধ্যে আসল প্রেম ঘটে, আমরা
অবগত থাকব না যে আমরা প্রেম করছি।
একমাত্র অন্যেরা অবগত থাকবে যে আমরা
প্রেম বিকিরণ করছি।

যখন আসল প্রেম হয়, তখন আমরা এত বেশী শক্তি সহকারে উচ্ছ্বসিত হই যে আমাদের যা আছে তা অপরের সাথে শেয়ার করতে সাহস পাই। আমরা ভীষণ আস্থা লাভ করি কারণ আমরা জানি যে প্রেম আমার মধ্যে ঘটেছে! শক্তি, সময়, প্রতিভা বা সুখ - এগুলিকে আমরা কেবল তখন শেয়ার করতে পারি যখন আমরা উচ্ছ্বসিত হই। একইভাবে, প্রেম কেবল স্বাভাবিকভাবে ঘটে, কখনও বাধ্যবাধকতা দ্বারা হয় না। যদি আমরা প্রেম সৃষ্টির চেষ্টা করি, সেটা হবে জোর করে কুঁড়ির পাপড়ি খুলে তাকে প্রস্ফুটিত করানো। তাকে কি প্রস্ফুটন বলা যায়? না। প্রেম এক পুষ্প যা তোমার সত্তার গভীরে প্রস্ফুটিত হয় এবং তার মিষ্টি গন্ধ চারদিকে ছড়ায় যা আমরা অপরের সাথে শেয়ার করি।

প্রেম পাঁচ প্রকার অস্থিরতা নিরাময় করে

'প্রেম' শব্দটিকে কত রকম অর্থ, ব্যাখ্যা ও টিপ্পনি করে ভারী করে ফেলা হয়েছে। প্রথমে, স্বার্থহীন ও আধ্যাত্মিক প্রেমের ধারণাকে সরিয়ে রাখা যাক। প্রথমে আমরা সাধারণ সাদাসিধা প্রেমকে তার সমস্ত আধিপত্যপ্রবণতা, ঈর্ষা ও তার সৃষ্ট অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া সহকারে বিবেচনা করি! এমনকি সেই প্রেমও দেহ ও মনের জন্য অনেক ভাল করতে পারে। পরে আমরা স্বার্থহীন, আধ্যাত্মিক প্রেম ও পরিণত প্রেম আলোচনা করব।

একদিন আমি ম্যাগাজিনে একটি লেখা পড়ছিলাম। তার শীর্ষক ছিল 'চিরতরে বেঁচে থাক'। সেটা পড়ে অবাক হলাম। তোমার জীবনকাল কমসে কম কুড়ি বছর বাড়াবার জন্য সেখানে এগারোটা পদ্ধতি দেওয়া ছিল এবং তা স্ট্যাটিসটিক্স (পরিসংখ্যান) ও সার্ভে রিপোর্ট দ্বারা সমর্থন করা ছিল। সমস্ত এগারোটা পদ্ধতি প্রেমের সাথে সংযুক্ত। সেখানে লেখা ছিল যে একটা পোষা প্রাণীর যত্ন নিলেও আমাদের শরীরে কিছু হরসোন নিঃসৃত হয় যা আমাদের শরীরের পক্ষে আরামদায়ক। যদি পোষা প্রাণীকে যত্ন করলে এত কিছু হতে পারে, পতি বা পত্নীকে যত্ন করলে তার চেয়ে বেশী উপকার হবে!

সেই নিবন্ধে আরও বলা হয়েছে যে মানুষেরা কিভাবে যথাসময়ের পূর্বে মারা যায়, যদি সে একাকী বা বিপত্নীক হয় এবং জীবনকে প্রেম দ্বারা কিভাবে প্রসারিত করা যায়। বলা হয়েছে যে তোমার জীবনে প্রেম থাকলে কিভাবে ক্যান্সার বা হতাশ হবার সম্ভাবনা কম হয়। এমনকি যাকে আমরা সাধারণ প্রেম বলি, সেই প্রেমান্ধতা আমাদের দেহ ও মনের জন্য অদ্ভুতকাণ্ড করতে পারে; তা আমাদের নিরাময়তার ও সুস্থতার গভীর অনুভূতি দিতে পারে।

তন্মতে মানুষের পাঁচপ্রকার অস্থিরতা হয় এবং তাদের সবকটাকে নিরাময় করা যায় সাধারণ প্রেম দ্বারা, পরস্পরের সাধারণ পরিচর্যার দ্বারা। আবার বলছি, আমি এখন আধ্যাত্মিক প্রেম বা ভক্তি বা স্বার্থহীন প্রেমের কথা বলছি না। সেটা পরে আসে।

একটা ছোট গল্প :

স্কুলে একটি ছেলে তার ক্লাসের একটি মেয়ের সাথে প্রেমে পড়ল। একদিন ছেলেটিকে উগ্রবাদীরা অপহরণ করল এবং সীমা পার করে একটি ক্যাম্পে ট্রেনিংয়ের জন্য পাঠাল। কয়েক মাস পরে সন্ত্রাস ছড়ানোর জন্য সে তার দেশে ফিরে এল।

সে তার গ্রামে গেল ও দেখল যে তার
প্রেমিকার পরিবারকে সন্ত্রাসবাদীরা মেরে
ফেলেছে। সে মেয়েটির সাথে দেখা করল।
মেয়েটি বলল যা কিছু হচ্ছে তা সে কত ঘৃণা
করে এবং ছেলেটিকে সন্ত্রাসের কাজ বন্ধ
করতে অনুরোধ করল। সে জানাল যে কেবল
ছেলেটি সরকারের কাছে আত্মসমর্পণ করলেই
সে তাকে বিয়ে করবে।

ছেলেটি সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করল
এবং সর্বদা মেয়েটির একটি ফটো পকেটে
রেখে আর্মিতে যোগদান করে বিদ্রোহীদের
বিরুদ্ধে যুদ্ধ করল।

আমরা প্রথমে সরল ব্যবহারিক প্রেম সম্পর্কে আলোচনা করি যা তুমি কারো সাথে কোন কারণে শেয়ার কর। কারণটা হতে পারে, সেই ব্যক্তি তোমাকে কিছু সমস্যার সময়ে সাহায্য করবে অথবা তুমি সেই ব্যক্তিটির সাথে কেবল ভাল সম্বন্ধ বজায় রাখতে চাও। এইসব কোন কারণে তুমি প্রেম দেখাতে পার। এমনকি এই ধরণের প্রেমও তোমাকে নিম্নলিখিত পাঁচ প্রকার অস্থিরতা থেকে নিরাময় করে।

প্রথম প্রকার অস্থিরতা ঘটে তোমার পরিস্থিতির জন্য। কখনও এক নির্দিষ্ট স্থানে বা পরিস্থিতিতে তুমি অস্থিরতা অনুভব কর। সেই জায়গা বা পরিস্থিতি থেকে সরে গেলে তুমি স্থিরতা অনুভব কর। আবার অস্বস্তিকর পরিবেশেও, তুমি যদি কারো প্রতি প্রেমের ইঙ্গিত দাও অথবা কেউ যদি তোমার প্রতি প্রেমের इशारा করে, অবিলম্বে তাতে তোমার ভাল হতে পারে, তাতে তোমার নিরাময় হতে পারে!

দ্বিতীয় প্রকার অস্থিরতা হ'ল শারীরিক। শারীরিক অস্থিরতা হ'ল কোন কারণ বিনা তোমার শরীরে একটানা টেনশন। বলা হয় যে এই প্রকার টেনশন আলগা করা যায় যখন তুমি কারো প্রতি প্রেম প্রকাশ কর। তুমি জিজ্ঞাসা করতে পার, ‘প্রেম কিভাবে শারীরিক টেনশন নিরাময় করবে?’ দ্যাখো, উদাহরণস্বরূপ, শিশু অবিশ্রাম মাকে বিরক্ত করা সত্ত্বেও মা সর্বদাই নবতেজোদ্দীপ্ত অনুভব ক'রে শিশুকে পালন করে। প্রেম উপাদানের জন্য মা তার টেনশনকে মানিয়ে নেবে। নতুবা শিশুদের যত্ন করা সোজা কাজ নয়!

নবতেজোদ্দীপ্ত হওয়া সম্ভব হয়, কারণ
মা শিশুর জন্য প্রেম ও উৎসাহিত বোধ করে।
যখন তুমি কারোর যত্ন কর, যখন কাউকে
হাসিমুখ দেখাও, যখন কাউকে একবার হলেও,
তোমার শারীরিক ভাষায় প্রেম জানাও, তখন
শরীরের যে কোন টেনশন ও অস্থিরতা দূর হয়।

যখন তুমি নিজেকে মস্তিষ্ক থেকে প্রকাশ কর, তাকে বলে বুদ্ধিমত্তা। য খন তুমি নিজেকে হৃদয় দিয়ে প্রকাশ কর, তখন প্রেম অনুভূত হয়। যখন তুমি নিজেকে সত্তার মধ্য দিয়ে প্রকাশ কর, তাকে শক্তি হিসাবে অভিজ্ঞতা করা হয়। যখন তুমি কোন প্রকাশ না করে সত্তাতে রিলাক্স কর, সেটা আনন্দ! প্রত্যেকটা একই শক্তি, কিন্তু চারটি ভিন্ন ভাবে অভিব্যক্ত।

তাই যখনই প্রেম প্রকাশ কর, তুমি শক্তিও প্রকাশ কর। প্রেম হ’ল ঘনীভূত যত্নশীল শক্তি। তাই স্বভাবত তুমি যখন প্রেম প্রকাশ কর তুমি নিরাময় শক্তির চ্যানেল হয়ে যাও।

যখন তুমি শক্তির চ্যানেল হও, তুমি কেবল
অন্যদের নিরাময় কর তা নয়, নিজেকেও
নিরাময় কর।

তৃতীয় প্রকার অস্থিরতা হ'ল মানসিক। যে কোন মানসিক অস্থিরতা প্রেম দ্বারা নিরাময় করা যায়। গবেষণায় দেখা গেছে যে তুমি যখন পোষা প্রাণী বা বাচ্চাদের সাথে খেল ও তাদের যত্ন কর, তোমার হার্ট-এটাক্ ও অন্যান্য প্রাণঘাতী রোগের সম্ভাবনা কমে যায়।

চতুর্থ প্রকার অস্থিরতা হ'ল আবেগজনিত। মানসিক অস্থিরতা ও আবেগজনিত অস্থিরতা আলাদা। মানসিক অস্থিরতা সম্পূর্ণরূপে বুদ্ধিগত ও তা সহজে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আবেগজনিত অস্থিরতাকে কেবল কয়েকটি সান্ত্বনার শব্দ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। তা নিরাময় করা যায় একমাত্র যখন তুমি প্রেম প্রকাশ কর। যখন প্রেম বিকিরণ করা শুরু কর, তা তোমার সত্তাকে শক্তিতে প্লাবিত করে ফেলে। যখন তোমার সত্তা এরূপ উচ্চতর শক্তির জন্য উন্মুক্ত হয়, তা আবেগজনিত অস্থিরতা নিরাময় করে।

সবশেষে আমরা আসি আধ্যাত্মিক
অস্থিরতায়। অনেক মানুষ আছে যারা অপরের
সাথে বসে থাকতে পারে, যারা টেলিভিশনের
সামনে বসে থাকতে পারে, খবরের কাগজ
নিয়ে বসে থাকতে পারে, কিন্তু তারা নিজেকে
নিয়ে বসতে পারে না। এটাই আধ্যাত্মিক
অস্থিরতা। আধ্যাত্মিক অস্থিরতা মানে তুমি
নিজের সাথে বসতে পার না। নিজেকে ছাড়া
অন্য সবাইকে তুমি সাক্ষাৎকারের জন্য সময়
দাও!

তোমার শিক্ষক বা মাষ্টারের প্রতি প্রেম তোমায় আধ্যাত্মিক অস্থিরতা থেকে নিরাময় করতে পারে। অনেকে আমায় বলে, 'স্বামীজী, কেবল আপনার সামনে বসে থাকলে আমাদের শান্ত অবস্থায় নিয়ে যায়, কিন্তু বাড়ী ফিরে গেলে সেই শান্তি বজায় রাখতে পারি না। এরকম কেন হয়?' যখন এক জীবনমুক্ত মাষ্টারের উপস্থিতিতে যাও, তুমি স্বতঃশ্চলভাবে তার সাথে সম্পর্ক স্থাপন কর, তার প্রতি তোমার প্রেম প্রকাশ কর। তা তোমার আধ্যাত্মিক অস্থিরতাকে নিরাময় করে।

আমার কথা বলার সময় যদি লক্ষ্য করে থাক, আমি প্রায়ই শব্দের মাঝে লম্বা বিরতি দিই। সেই বিরতিগুলি তোমার আধ্যাত্মিক অস্থিরতাকে শান্ত করার জন্য কাজে লাগে। তুমি টেলিভিশনের সামনে আরামে বসে থাকতে সমর্থ হও কারণ কোন বিরাম ছাড়াই তথ্যসকল তোমার সত্তায় ঢুকিয়ে দেওয়া হয়। তোমাকে তোমার অস্থিরতা অভিজ্ঞতা করার সুযোগ দেওয়া হয় না। তাই যদিও তোমার অস্থিরতাকে আসলে সমর্থন করা হয় ও বাড়তে দেওয়া হয়, তুমি তা অভিজ্ঞতা কর না ও খুব সুখকর অনুভব কর।

কিন্তু যদি এখানে তুমি বসে আমার শব্দগুলি ও তার মাঝের বিরতিগুলি মন দিয়ে শ্রবণ করার ধৈর্য্য রাখ, তোমার আধ্যাত্মিক অস্থিরতা কমে যাবে এবং তোমার মনের পরবর্তী চিন্তা চাইবার প্রবণতাও কমে যাবে। তুমি স্বতঃশ্চলভাবে গ্রহণযোগ্য হও এবং এই শব্দগুলি কেবল তোমার মস্তিষ্ককে ছোঁবে তা নয়, এগুলি সরাসরি তোমার হৃদয়কেও স্পর্শ করবে। যদি তুমি পুরোপুরি রিল্যাক্সড্ থাক এবং বেশী চিন্তা ছাড়া আরামে থাক, তোমার সত্তা উন্মুক্ত হবে, তা সব কিছু আত্মভূত করবে ও তার নিরাময় হবে।

যদি তোমার মন শান্ত থাকে, কেবল শ্রবণ করাই যথেষ্ট। তাহলে আলাদা করে ধ্যান করারও প্রয়োজন নেই। শ্রবণই তোমার ভিতরে অভিজ্ঞতার সৃষ্টি করতে পারে। যদি তোমার শ্রবণ যথাযথ না হয়, তখন অভিজ্ঞতা ঘটা কঠিন। মহান দার্শনিক জে কৃষ্ণমূর্তি বলেন, 'শ্রবণই ঈশ্বর।' অস্থিরতা বিনা গভীর ও পূর্ণ শ্রবণ ঐশ্বরিক। তা নিজেই ভগবান। যদি তুমি তোমার সত্তায় গভীরভাবে তাকাও, মাস্টারের শুধুমাত্র উপস্থিতি যা তোমার মধ্যে প্রেম ঘটায়, তা আধ্যাত্মিক অস্থিরতা নিরাময় করে।

তাই এমনকি সহজ, স্বাভাবিক প্রেম সমস্ত পাঁচ প্রকার অস্থিরতাকে নিরাময় করে।

প্রেম বিরাট সাহস নিয়ে আসে

রামানুজের জীবনে একটি সুন্দর ঘটনা ঘটে। রামানুজের জীবনকথা পড়লে দেখবে কিভাবে তিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপ জীবনমুক্তির দিকে এগিয়ে যাবার জন্য নিতেন। রামানুজের জীবনে এই ঘটনাটি শোন :

রামানুজের গুরু তাঁকে দীক্ষা দিয়ে একটি বিশেষ মন্ত্র স্তব করতে শিখিয়েছিলেন। গুরু তাঁকে সেই মন্ত্রটি কাউকে বলতে বারণ করেছিলেন এবং বলেছিলেন যে রামানুজ সেটা করলে নরকে যাবে। রামানুজ জিজ্ঞাসা করলেন যে যাদের সাথে তিনি সেই মন্ত্র শেয়ার করবেন তাদের কি হবে। গুরু বলেন যে তারা মুক্তি পাবে।

আমরা হলে কি করে থাকতে পারি?
স্বভাবত আমরা এই ভেবে চুপচাপ থাকতাম যে
অনর্থক নরকে কেন যাব।

রামানুজ কিন্তু সঙ্গে সঙ্গে মন্দিরের মঞ্চে দাঁড়িয়ে গ্রামের সমস্ত লোকেদের ডাকলেন। তিনি জোরে জোরে গুরুর দেওয়া সেই মন্ত্রের স্তব করতে লাগলেন এবং বললেন, ‘তোমরা সবাই স্বর্গে যাও! আমি আমার নরকযাত্রা নিয়ে বিব্রত নই। তোমরা সবাই মুক্ত হও!’

যখন তুমি গভীরভাবে প্রেমে আছ, তুমি অনুভব কর যে তোমার সমস্ত সত্তা উন্মুক্ত এবং তুমি যে কারো জন্য যে কোন চরমসীমায় যেতে প্রস্তুত। যেহেতু তোমার সত্তাকে রক্ষা করার জন্য কিছুই নেই, তুমি যে কোন সীমায় যেতে তৈরি। তোমার সত্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত। প্রেমে উন্মত্ত হয়ে তুমি নিজেকে অরক্ষিত মনে কর না। সেইজন্য যারা প্রেমে আছে, তারা ঝুঁকিপূর্ণ কাজ করে। তারা ঝুঁকি নেয়, কারণ তারা মনে করে যে হারাবার কিছুই নেই। কোন কিছুতেই নিরাপত্তাহীনতা নেই। তারা প্রসারিত অনুভব করে। প্রেম ভীষণ সাহস ও শক্তি দেয়। তা তোমাকে খুলে ধরে। তা তোমাকে সবশেষে তোমার কাছে উপলব্ধ করায়। এখন অবধি তুমি নিজের কাছে উপলব্ধ নও। প্রেম তোমায় নিজের কাছে উপলব্ধ করাতে পারে।

গুরু যখন দেখলেন রামানুজ কি
করেছেন, তিনি স্বীকার করলেন যে তিনি তাঁর
শিষ্য থেকে শিক্ষা পেলেন এবং ঘোষণা
করলেন যে রামানুজ তাঁর থেকে উচ্চস্তরে
পৌঁছে গেছেন। তিনি রামানুজকে বললেন,
‘তুমি এখন ভিন্ন জগতে আছ।’

উন্মুক্ত হও - দার্শনিকের মত চিন্তা কোরো না

যদি তুমি লক্ষ্য কর, যাদের সাথে
দৈনন্দিন বাস কর, তাদের প্রতি তোমার এক
নির্দিষ্ট মানসিক গঠন থাকে। তুমি ও তাদের
মধ্যে কার্যকরীভাবে হতে পারা সমস্ত
কথোপকথন জানবে। তুমি ঠিক জানবে যে

তুমি একটি নির্দিষ্টভাবে কথা শুরু করলে, অন্য ব্যক্তিটি কিভাবে সাড়া দেবে! তুমি অন্যভাবে কথা শুরু করলে, তুমি জান যে ব্যক্তিটির প্রতিক্রিয়া পরিবর্তন হবে। দৈনন্দিন সমস্ত সম্ভাব্য কথোপকথনের এক কার্যত পাণ্ডুলিপি যেন তোমার মাথায় আছে।

কেবল যদি কেউ এক নতুন সংলাপ বা
ব্যবহার নিয়ে আসে, তুমি একটু ঘাবড়ে যাও
বা বিরক্ত হও এবং তুমি জান না যে কিভাবে
উত্তর দেবে বা সাড়া দেবে। কেবলমাত্র সেই
কয়েক মিনিট তুমি কিভাবে সাড়া দেবে বলে
অবাক হতে শুরু কর। নতুবা তুমি সারা দিনের
সংলাপ জান। তুমি জান তা কিভাবে শুরু
হওয়া উচিৎ, কখন সেটা একটা মোড় নেবে ও
কিভাবে সেটা শেষ হবে। সেগুলি তো মৃত
সংলাপ। তাতে কোন জীবন নেই।

সমস্যা হ'ল, আমরা সবাই কার্যকরীভাবে দার্শনিক হয়ে গেছি। আমরা বুঝি না যে জীবন এক দর্শনশাস্ত্র নয়। জীবন এক স্বতঃস্ফূর্ত প্রবাহিত প্রবহমান শক্তি। প্রতিটি মুহূর্তে তা নবীন। দর্শনশাস্ত্র হ'ল পুরানো একই জিনিষগুলিকে বিভিন্ন ভাবে পুনরাবৃত্তি করা, ব্যাস। তাতে টাটকা তাজা কিছুই নেই। জীবন প্রতি মুহূর্তেই তাজা। দর্শন জীবন থেকে সজীবতা হরণ করে।

একটা ছোট গল্প :

দশটি দার্শনিককে এক দেশে জেলে
পাঠানো হয়েছিল। তাদের একটি সেলে
একসাথে রাখা হয়েছিল। তারা ঠিক করল
যেভাবেই হোক কারাগার থেকে পালাবে। তারা
একটা বড় পরিকল্পনা করল। তারা কারাগারের
চাবির ছাপ নিল এবং একটা ডুপ্লিকেট
(অনুরূপ) চাবি বানালো।

সবশেষে তারা পালাবার দিন ঠিক করল। পুরো প্ল্যান পরিষ্কার করে সামনে রাখা হ'ল। তারা ঠিক করল একটি নির্দিষ্ট রাতে তারা ডুপ্লিকেট চাবি দিয়ে কারার তালা খুলবে এবং অন্যান্যদের সংকেত দেবে। অন্যেরা পালাবে ও এই দুইজন পিছনে তালা লাগিয়ে অন্যদের পিছু পিছু আসবে।

পালাবার দিন এল এবং দুইজন কারার
তালা খুলতে গেল। অন্যেরা সংকেতের জন্য
অপেক্ষারত। তারা অপেক্ষাই করতে থাকল,
কিন্তু কোন সংকেত পেল না। তিন ঘন্টা পার
হয়ে গেল। হঠাৎ যে দুজন তালা খুলতে
গিয়েছিল, তারা ফিরে এসে বলে, ‘আমাদের
পালাবার পরিকল্পনা ছাড়তে হবে। আজ সেটা
হতে পারবে না। অন্য কোনদিন করা যাক।
পালাবার জন্য আমাদের পুনঃপরিকল্পনা করতে
হবে।’

অন্যরা জিজ্ঞাসা করল, ‘কেন, কি হয়েছে?’

উত্তর এল, ‘কি করা যায়? মূর্খ
পাহারাদেররা কারাগারের দরজায় তালা
লাগাতে ভুলে গেছে!’

যারা দার্শনিকগিরি করে, তারা নতুন কিছু চিন্তা করতে পারে না! সবকিছুকে একই মানসিক গঠনে হতে হবে। কোন পরিবর্তনে বা নতুন পরিস্থিতিতে সৃজনশীল হয়ে তারা একদম চিন্তা করতে পারে না, কারণ তারা উন্মুক্ত নয়। তারা বদ্ধ সার্কিটের (ক্লোস্ড় সার্কিট) মত।

নিজের জীবনের সাথে আচরণ করার
জন্য আমরাও দার্শনিক হয়ে গেছি। আমরা
অতীতের প্যাটার্নে আটকে আছি। আমরা

কখনও বর্তমান মুহূর্তে নেই। যদি নতুন কিছু ঘটে, আমরা ঘাবড়ে যাই।

যে মানুষটি 'সদা জীবন্ত উপস্থিতি' অভিজ্ঞতা করে, সে জীবনকে জীবনের সতেজতায় অভিজ্ঞতা করে। সে-ই উন্মুক্ত ও অধগম্য হয়। সে তার চতুষ্পার্শ্বের সবকিছুর সাথে অবিশ্রাম একত্ব অভিজ্ঞতা করে। এটা বোঝ, উন্মুক্ত হওয়া মানে সবকিছুকে তোমার সমান বলে শ্রদ্ধা করা। তার মানে প্রত্যেককে সমান বলে গণ্য করা এবং পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকা। ‘অধিগম্য’ মানে তুমি একদম পরিষ্কার করে জান যে এই মহাবিশ্বের সবকিছুর উৎস হ’ল অস্তিত্ব এবং তুমি তাতে প্রতিটি মুহূর্তে অধিগম্য (available)। অধিগম্য হওয়া মানে তাই। সমস্ত জিনিষ যে নিগূঢ় অস্তিত্বের অংশ, এটা হল তা স্বীকার করা। যদি উন্মুক্ত ও অধিগম্য হও, তুমি আর দার্শনিক নও। প্রেম সহকারে জীবনের কাছে উন্মুক্ত হবার তুমি জন্য প্রস্তুত।

দর্শনকে সাথে করে তোমার বদ্ধভাব
হয় এবং তুমি খুব জিদপূর্ণ হয়ে যাও। জেদি
হয়ে তুমি প্রেম করতে পার না। জেদিভাব এক
আগ্রাসনভাব, যা প্রেমকে ভিতরে আসতে দেয়
না। যদি তুমি একদম নিশ্চিত থাক এবং প্রকৃত
জ্ঞান অর্জনের আগেই নিজ-ধারণায় পূর্ণ থাক,
তাহলে প্রেম প্রবেশের স্থান কোথায়? প্রেম
প্রস্ফুটনের জন্য তো সুন্দর স্থান চাই।

দর্শনশাস্ত্রের জন্য প্রেম তার অস্তিত্বময় অবস্থায় প্রতিষ্ঠিত হবার কোন স্থান পায় না। যদি তুমি সত্যি সত্যি অমৃত আস্বাদনের অভিজ্ঞতা করতে চাও, তুমি কি তা কেবল কিছু নিয়মিত ধারণা দ্বারা অভিজ্ঞতা করতে পার? না! তোমাকে অমৃত নিজেকে আস্বাদন করতে হবে, তাকে কিছু স্থান দাও, তাকে তোমাকে পূর্ণ করতে দাও এবং অস্তিত্বময় অবস্থায় প্রতিষ্ঠিত হও। কেবল তখন তুমি তার স্বাদ জানবে। একইভাবে, প্রেমের অভিজ্ঞতার জন্য, কেবল কিছু ধারণা সাহায্য করবে না। তোমার অন্তঃস্থলে প্রেমকে অস্তিত্বময় অবস্থায় বৃদ্ধি পেতে দিতে হবে। তবে তুমি তাকে জানবে। তাকে তোমার হৃদয়ে হতে দাও, মস্তিষ্কে নয়। হৃদয়ের সাথে থাকা নির্ণয় কর। তাহলে তা বৃদ্ধি পাবে ও ঘটবে।

যা এক সময় মস্তিষ্কে ব্যর্থ ছিল তা হৃদয়ে সফল হয়ে যেতে পারে! প্রেম হৃদয়ের এক সফলতা যা প্রত্যেকের অভিজ্ঞতা করা উচিৎ। মাথায় থাকা তো সহজ। সেটা যাই হোক এক গতানুগতিক চেনাজানা বুদ্ধিবৃত্তি। হৃদয়ে সরে আসার জন্য সাহস চাই, কারণ হৃদয়ের সাথে কিছুই চেনাজানা নয়, সবকিছুই সতেজ নবীন। মস্তিষ্ক স্তরে তোমার এক দৃঢ় পরিচয় এবং চেনাজানা প্যাটার্ন আছে। হৃদয়ের স্তরে কোন প্যাটার্ন নেই। সেটা একটা খোলা জায়গা। সেখানে প্রবেশ করার জন্য তোমার প্রচণ্ড সাহস চাই। প্রেম অনেকের কাছে সেইজন্য ভয়াল। এটা অচেনা স্থান। মস্তিষ্ক তো আরামদায়ক ও পরিচিত স্থান।

আমিত্ব বিযুক্ত করে, প্রেম যুক্ত করে

ব্রহ্মাণ্ড যদি এক মহীয়ান মহাসাগর হয়, আমরা সবাই তার অংশ। আমরা মহাসাগরের সাথে এক হয়ে আছি, মহাসাগরের ভিন্ন ভিন্ন ফোঁটা নয়। যখন আমরা নিজেদের স্বতন্ত্র ফোঁটা বলে মনে করি, আমরা আমাদের সীমাতে ও আমাদের অনুভূতিতে পৃথক উপলব্ধি করি। এটাই অহং বা আমিত্ব। আমরা 'আমি' ও 'আমার' ভাবনাতে চালিত হই। যতক্ষণ এই পৃথকীকরণ থাকে, আমরা প্রেমসাগরের শক্তির অভিজ্ঞতা কখনও করি না, আমরা কখনও সেই কারণরহিত ও উচ্ছ্বসিত প্রেম অভিজ্ঞতা করতে পারি না।

আমরা যতক্ষণ সেই সাগরে ফোঁটা হয়ে থাকি, আমরা জীবনকে 'না' বলি। আমরা প্রেম করি না, ভরসা করি না। আমরা পরমানন্দ অনুভব করি না, যেহেতু যারা প্রেম করে ও ভরসা করে, কেবল তাদের পক্ষেই পরমানন্দ সম্ভব। এটা কেবল তাদের হয় যারা নিজেদের মহাসাগরের অংশ বলে অনুভব করতে জানে। পরমানন্দ তখন হয় যখন আমাদের হৃদয় বলে 'হ্যাঁ', যখন 'না' আমাদের সত্তা থেকে একদম মুছে যায়। 'না' হ'ল অন্ধকার, 'হ্যাঁ' আলো। 'না' হ'ল আমিত্ব, 'হ্যাঁ' হ'ল আমিত্বহীনতা।

'না' হ'ল অচেতন মানুষের পথ। 'হ্যাঁ' হ'ল জাগরিত সচেতন মানুষের পথ। তোমার জীবনের সমস্ত দ্বন্দ্ব, সমস্ত কষ্ট 'না' বলার জন্য। 'না' হ'ল এক লড়াই, অস্তিত্বের সাথে লড়াই। 'হ্যাঁ' হ'ল প্রেম, অস্তিত্বের সাথে সন্ধি ও শান্তি। 'হ্যাঁ' হ'ল আমাদের সম্পূর্ণ বাস্তবতার সাথে, মহাসাগরের সাথে, গভীর সঙ্গতি বা ঐকতান। পরমানন্দ সেই সঙ্গতি, সেই ঐকতানের আরেক নাম।

পরমানন্দের পথ হ'ল - সেই মহাসাগরে মিশে যাওয়া; তার এক ফোঁটা হওয়া নয়, কিন্তু সেই মহাসাগরে মিলিয়ে যাওয়া। ফোঁটা হওয়ার অর্থ আমিত্বের সাথে থাকা। আমিত্ব সমস্ত কষ্টের মূল। যখন আমিত্ব অনুপস্থিত, অস্তিত্বের মহাসাগরের প্রতিটি কোণা থেকে পরমানন্দ আমাদের কাছে আসে, যেন সে কেবল আমাদের আমিত্ব মুছে যাবার জন্য অপেক্ষা করছিল।

চেতনার এক বদ্ধ অবস্থা হল আমিত্ব। সমস্ত দরজা জানালা বন্ধ। জীবন হয়ে যায় বিচ্ছিন্নভাবে অন্তরিত ও ক্যাপসুলের ভিতরে। আমিত্ব আমাদের ক্যাপসুলের মত ঘিরে ফেলে। আমাদের অহং এক সীল করা ক্যাপসুলের মত; কোন কিছু তাতে প্রবেশ করার জন্য কোন ফাঁক নেই। তা নিজেকে ভয়ের জন্য বন্ধ করে ও নিজেকেই সঙ্কুচিত হয়। এভাবে আমরা নিজেদের জন্য দুর্দশার সৃষ্টি করি।

প্রেম হ'ল অস্তিত্বের সাথে প্রবহমান হওয়া, তার সাথে সম্পূর্ণভাবে থাকা। আমিত্ব যেন জমা বরফ। প্রেম হ'ল তরল জল। কেবল তরল হয়েই আমরা মহাসাগরের সাথে মিশে তার অংশ হতে পারি। তখন আমাদের কোন ব্যক্তিগত উদ্দেশ্য বা গন্তব্য থাকে না। মহাজগতের পরিকল্পনার সাথে চললে প্রতিটি মুহূর্তই হয় পরমানন্দময়, অবিশ্বাস্য উচ্ছ্বাসপূর্ণ।

মন আমিত্বের অংশ। মন বন্ধ করতে জানে, কিন্তু খুলতে জানে না। প্রেম করা মানে খুলে ধরা, উন্মুক্ত হওয়া, সমর্পন করা। তার মানে অস্তিত্বে উন্মুক্ত হওয়া, উন্মুক্ত হওয়া ফুলের কাছে, ভ্রমরের কাছে, আকাশের তারাগুলির কাছে। আমরা কিভাবে এই সুন্দর সঙ্গীতের কাছে খুলে ধরি যা সমস্ত অস্তিত্বে ভরে আছে? আমরা কিভাবে উন্মুক্ত হই এই উৎসব উদযাপনের কাছে, যে উৎসব চিরন্তন - বাতাসে নৃত্যরত ফুল, বায়ুকে উপভোগ করতে থাকা বৃক্ষ এবং সর্বদা বিরাজমান তারাবৃন্দ? কেবল মনুষ্য ছাড়া সমস্ত কিছু ঐকতানে আছে বলে বোধ হয়।

মানুষ সেই ঐকতান থেকে সরে আসে
কারণ তার 'চৈতন্য' আছে, যা অন্য প্রাণীর
নেই।

চেতনা দুটি জিনিষ করতে পারে। তা আমিত্ব সৃষ্টি করতে পারে অথবা আমিত্বহীনতা সৃষ্টি করতে পারে। যদি তা আমিত্ব সৃষ্টি করে,

আমরা নরকে বাস করি। যদি তা আমিত্বহীনতা সৃষ্টি করে, আমরা স্বর্গে থাকি। পুরো বিশ্ব না জেনেই স্বর্গে আছে। যখন মানুষ স্বর্গে প্রবেশ করে, সে তা সম্পূর্ণ জেনে প্রবেশ করে। সেটাই মানুষের মহিমা ও সৌন্দর্য। সেটা আবার বিপদও, কারণ স্বর্গোদ্যানে জেনেশুনে প্রবেশ করার চেয়ে আমিত্বের ফাঁদে পড়ে সেখানে প্রবেশ না করা খুব সহজ।

সমস্যা হ'ল আমরা ভুলে গেছি আমরা কে এবং আমরা কি জন্য সৃষ্ট হয়েছি। আমরা হলাম প্রেমের মহারাজা, কিন্তু আমরা ভাবি যে আমরা ভিখারী। অস্তিত্বের সম্পূর্ণ রাজত্ব আমাদের সত্তার মধ্যে আছে এবং তাও আমরা মামুলি জিনিষের জন্য ভিক্ষা করতে থাকি। আমাদের সত্তাতে অসীম, অফুরন্ত ভাণ্ডার আছে তা না জেনে আমরা মামুলি জিনিষ সঞ্চয় করতে থাকি। আমরা মহাসাগর হয়েও তৃষ্ণার্ত, কারণ আমরা আমাদের নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু আমরা যতই বিচ্ছিন্ন হই না কেন, যতই আমরা যে কোন সময় ধরে ভুলে যাই না কেন, তা এক মুহূর্তে স্মরণে নিয়ে আসা যায় এবং আমরা সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারি।

প্রেম এক সংযোগকারী।

পরমানন্দ প্রেম থেকে আসে। প্রেম এক
কবিতা যা তোমাকে আবার অস্তিত্বের সাথে
সংযুক্ত করে। প্রেম এক তলোয়ার যা তোমার
আমিত্বকে শেষ করে এবং তোমাকে মহাসাগরে
মিলিয়ে দেয়। যখন হৃদয় প্রেমপূর্ণ, তোমার
সমস্ত জীবন এক গদ্য থেকে পদ্যে রূপান্তরিত
হয়, কোলাহল থেকে সঙ্গীতে পরিবর্তিত হয়
এবং বৈসাদৃশ্য সমাপ্ত হয়ে ঐক্যতান হয়।

কেবল বিদ্যমান থাকতে কতই না আনন্দ। কেবল 'বিদ্যমান থাকা'-ই যথেষ্ট। কিন্তু আমাদের বিদ্যমান থাকার আনন্দ অনুভব করার জন্য সংবেদনশীল বা সূক্ষ্মবেদী হতে হবে। প্রেমের জন্য আমাদের অজস্র অনুভূতিএন্টেনা নির্মাণ করতে হবে, যা সেই প্রেমকে গ্রহণ করবে। প্রেম কেবল 'বিদ্যমান থাকা'-য় আনন্দ অনুভব করে। প্রেমের জন্য অজস্র অনুভূতি-এন্টেনা জন্মালে জীবন আর স্বতন্ত্র চিন্তাসমূহ দ্বারা নির্মিত থাকে না, জীবন হয়ে যায় এক নিরবচ্ছিন্ন অনুভূতি। তখন আমিত্বের গলে যাওয়া শুরু হয়। একবার আমরা চিন্তন থেকে অনুভূতিতে চলে এলে, তখন কেবল আরেকটি ধাপ বাকি থাকে এবং তা হ'ল অনুভূতি থেকে 'বিদ্যমান থাকা'-তে বা সত্তাতে। সেটা খুব সহজ।

প্রথম ধাপটি শক্ত, চিন্তন থেকে অনুভূতিতে চলে যাওয়া। আমিত্ব মনকে এত বেশী চিন্তা করতে শিখিয়েছে, তাই এটা কঠিন। দ্বিতীয় ধাপটি প্রায় স্বতশ্চলভাবে হয়ে যায়। সেটা হবার জন্য আমাদের প্রায় কিছুই করতে হবে না। অনুভূতি থেকে সত্তাতে প্রায় কোন দূরত্ব নেই। তা যে কোন মুহূর্তে ঘটতে পারে। কবি যে কোন মুহূর্তে অতীন্দ্রিয় (mystic) হয়ে যেতে পারেন। তিনি তা প্রায় হলেন বলে। আসল সমস্যা হ'ল কিভাবে আমাদের চিন্তন থেকে বেড়িয়ে এসে বেশী করে অনুভূতিতে প্রবেশ করা যায়।

কেবল হৃদয়কে অনুসরণ কর। বেশী করে প্রেম কর, ব্যাস। আরও বেশী অনুভব কর। আরও বেশী আনন্দ কর, যাতে তোমার হৃদয়কে প্রতিপালন করতে পার। সূর্যোদয়, সূর্যাস্ত, মেঘ, রামধনু, পাখি, ফুল, প্রাণী, পাথর ও মানুষদের দেখ এবং তাদের সজাগতার সাথে প্রত্যক্ষ কর। তাদের চোখের ভিতরে দেখ। অস্তিত্ব কত বহুমাত্রিক। প্রতিটি মাত্রাকে এক কবির মত দেখ। তার প্রশংসা কর। তাকে অনুভব কর। উচ্ছ্বসিত হও! তোমার চেতনাকে প্রসারিত কর এবং অস্তিত্বের প্রতিটি বিষয়কে প্রেম সহকারে অভিজ্ঞতা কর। ধীরে ধীরে আমিত্ব তার নিয়ন্ত্রণ হারাবে ও অদৃশ্য হয়ে যাবে।

প্রেম করার একমাত্র বাধা হ'ল ভয়। যখন জিনিষগুলি ঘটা শুরু হয়, আমরা ভয়ার্ত হই কারণ প্রেমের সাথে আমরা এক সংযুক্তিতে প্রবেশ করি। সেটা আমাদের ভয়ের ভিত্তিকে হুমকি দেয়। আমিত্ব বিযুক্তি, আর প্রেম এক সংযুক্তি সাধনকারী। যে ভয় আমরা পাই তা আর কিছুই নয়, আমিত্ব গলে যাবার ভয়। ভয়কে থাকতে দাও। তা কিছু সময় ঘোরাঘুরি করতে থাকবে। যদি তাকে একদম অবজ্ঞা করি, আমিত্ব আমাদের ছেড়ে চলে যাবে। সেইদিন এক মহিমান্বিত দিন যেদিন আমিত্ব হারাবার ভয় আমাদের ছেড়ে চলে যায়। ঠিক তখন থেকে ক্রমবৃদ্ধি সরল হয়, সহজ ও স্বতঃস্ফূর্ত হয়। তখন আমরা নেই, কেবল প্রেম আছে।

প্রতিটি মুহূর্তে প্রেমী হও

জীবনে যে কোন পরিস্থিতিতে গভীর প্রেম সহকারে সম্মুখীন হও। শীঘ্র তুমি পবিত্র প্রেম হয়ে যাবে। সে এক মানুষ হোক, কি তোমার কাজ হোক বা এক পথচারী হোক বা দেবদেবী বা যা কিছুই হোক, প্রেমের খাতিরে তাদের সম্মুখীন হও গভীর প্রেম সহকারে। যদি তুমি এক চিত্রকর হও, তোমার চিত্রাঙ্কণের সাথে কেবল সম্পূর্ণ প্রেম নিয়ে থাক। যদি তুমি এক নৃত্যশিল্পী হও, তোমার নৃত্যের সাথে সম্পূর্ণ প্রেম নিয়ে থাক। যদি তুমি কম্প্যূটার নিয়ে কাজ কর, তাকে পরম প্রেম সহকারে ব্যবহার কর ও তাতে নিজেকে হারিয়ে ফেল। কেবল সম্পূর্ণরূপে আন্তরিক হও এবং প্রতিটি মুহূর্তে পূর্ণ প্রেম সহ বিদ্যমান থাক।

যদি তুমি চিত্রাঙ্কণ করছ ও একই
সময়ে সেই চিত্রকে কোন গ্যালারিতে রাখবে বা
তাকে কত দামে বিক্রি করবে - এসব চিন্তা
করছ, তবে পরিষ্কার করে বোঝ যে তুমি প্রেমে
হারিয়ে যাও নি। তুমি কিছু নির্দিষ্ট জিনিষ
ভালবাসছ এবং এই ক্ষেত্রে তা হ'ল টাকা। যদি
নৃত্য করার সময় ভাব যে নাচ শেষ হলে কত
টাকা পাবে, তবে ভালকরে বুঝে নেও যে তুমি
প্রেমে হারিয়ে যাও নি। এই রকম আচরণ করে
তুমি আরও বেশী করে তোমার বন্দীদশা সৃষ্টি
কর। এমনকি তোমার জীবনে যখন এক
মাস্টারের আবির্ভাব হয়, তখনও তুমি এমনটি
কর।

আমি লোকেদের বলি, 'চাঁদের দিকে
অঙ্গুলিনির্দেশ করে আমি তোমাদের চাঁদ
দেখাচ্ছি। যদি তুমি চাঁদের দিকে দেখ, তুমি
তাকে অভিজ্ঞতা করবে যা আমি অভিজ্ঞতা
করি। তার বদলে তুমি যদি আমার আঙ্গুল
আঁকড়ে থাক, তুমি চাঁদ দেখতে পাবে না,
আবার রিল্যাক্সও করতে পারবে না!’

যদি তুমি প্রতিটি মুহূর্তে হারিয়ে থাক,
তুমি প্রেম হও। তখন কাজ করলে, সেই কাজ
তুমি সর্বাধিক ফোকাস্ সহ কর, কারণ তুমি
কাজটির সাথে গভীর প্রেমে আছ। এইভাবে
তোমার জীবন এক গভীর ধ্যানময় প্রেম হয়ে
যায়।

তখন তুমি অনুভব করতে শুরু কর, সবকিছুর সাথে সম্পর্কস্থাপন কর ও শ্রদ্ধা কর, ঠিক যেভাবে তুমি আছ। এমনকি তুমি অন্য ব্যক্তিটির চিন্তাও অনুভব করতে পার। অন্য ব্যক্তি তোমার কাছে উন্মুক্ত না হলেও তুমি সেই ব্যক্তিটিকে সাড়া দিতে ও তার সাথে সম্পর্ক স্থাপন করতে শুরু কর। মহাজগৎকে

তুমি এক আলোকভেদী, নিত্যসজীব উপস্থিতি
হিসাবে অনুভব কর। তোমার অসাধারণ বুদ্ধি
আছে। কোন কিছুর সাথে কিভাবে সংযোগ
সাধন করতে হয়, তা তুমি জান। এ রকমই
প্রেমের শক্তি।

আসল প্রেম তোমায় মুহূর্তে রেখে দেয়। তা তোমায় অসাধারণ সজাগতা দেয়। তাই তা এত শক্তিশালী। মুহূর্তে বিদ্যমান থাকার চেয়ে আর কিছুই তত প্রগাঢ় নয়। প্রেম হ’ল জীবনকে প্রতি ক্ষণে অভিজ্ঞতা করা, তার সম্পূর্ণতায়। আর তা দুটি মানুষ অথবা কোন বস্তু সম্পর্কে নয়। প্রেম কেবল প্রেম, কেবল প্রেমের খাতিরে। যদি এক মুহূর্তে আসল প্রেমের ঝলক অভিজ্ঞতা কর, তাহলে তুমি তাকে নিজের ভিতরে প্রতিপালন করতে পার এবং তাকে বৃদ্ধি করিয়ে তোমার পূর্ণ সত্তা ও জীবনকে ভরিয়ে দিতে পার। সেই স্ফুলিঙ্গ যথেষ্ট।

তখন তুমি এক অপূর্ব স্রষ্টা হয়ে যাও, কারণ প্রেমশক্তি সৃজনী-শক্তি। সেইজন্য কবিরা এমন সৃজনশীলতা প্রকাশ করেন। তারা প্রেমে নিজেদের হারিয়ে ফেলেন এবং আনন্দময় স্রষ্টা হয়ে ওঠেন। সেই মুহূর্তের সজীবতা থেকে সৃষ্টি ঘটে।

সুফি অতীন্দ্রিয় (mystic) জালালউদ্দিন রুমি বলেন, ‘তুমি যেই হও না কেন, তোমার পরিস্থিতি যাই হোক না কেন, সর্বদা প্রেমী হবার চেষ্টা কর!’ সম্পূর্ণ অস্তিত্ব নিজের সাথে এক গভীর রোমান্সে আছে। তুমি তো তারই এক অংশ। তাই প্রতি মুহূর্তে প্রেমী হওয়া তোমার এক স্বাভাবিক প্রকৃতি। একমাত্র সেটা হয়ে তুমি তোমার আদি প্রকৃতির আসল পরিতৃপ্তি অভিজ্ঞতা করতে পার।

প্রথমে নিজেকে ভালবাস

আজকের দিনের বিরাট সমস্যা হ’ল লোকেরা নিজেদের ভালবাসে না। সমাজ কখনও শেখায় না যে নিজেকে প্রেম করা সম্ভব। বোঝায় যে যদি নিজেকে প্রেম না কর, তুমি অন্য এক ব্যক্তিকে সম্ভবত প্রেম করতে পারবে না। কেবল যখন তুমি নিজেকে নিজের কাছে হারাও, তুমি নিজেকে অন্যের কাছে হারাতে পারবে। আমাদের শিক্ষা দেওয়া হয় যে আমরা নিজেকে প্রেম করতে পারি যদি কেবল তার এক কারণ থাকে। যদি আমরা কোন কাজ ভাল করে সম্পাদন করি, আমরা নিজেকে ভালবাসি। অসফল হলে আমরা নিজেদের ঘৃণা করি। সেই একই যুক্তি আমরা অন্যের ক্ষেত্রেও প্রয়োগ করি। আমরা তাদের কেবল কোন কারণে ভালবাসি, কখনও বিনা কারণে নয়।

যখন তুমি নিজেকে ভালবাসো না, তুমি রূঢ়প্রকৃতি, হতাশাবাদী ও জীবনের প্রতি নকারাত্মক (নেতিবাচক) হয়ে যাও। যখন মাতৃজঠরে একা ছিলে, তুমি সম্পূর্ণভাবে প্রেমময় ও আনন্দময় ছিলে। সেখানে তোমার একাকীত্বে তুমি তোমার প্রেমময় সত্তাকে অভিজ্ঞতা করেছিলে। তাই যখন তুমি নিরাপতাহীনতায় শুয়ে থাক, তুমি ভ্রূণের ভঙ্গি ধারণ কর। পরমানন্দময় একাকিত্ব তোমার আদি প্রকৃতি। পৃথিবীতে আসার পর সমাজ তোমায় বিশ্বাস করতে শিখিয়েছে যে স্নেহময় ও সুখী হবার জন্য তোমার লোকজন ও টেলিভিশন চাই। সমাজ কখনও তোমার আদি গুণমানকে প্রতিপালন করে নি। তোমার আদি গুণমান হ’ল পরমানন্দময় প্রকৃতি। যদি তুমি তার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে পার, তুমি স্থির হবে এবং শান্তি অনুভব করবে ও নিজের মধ্যে রিল্যাক্স করবে।

রোজ কয়েক মিনিটের জন্য কেবল নিজেকে নিয়ে বসে থাক এবং নিজের প্রতি

উচ্ছ্বসিত প্রেম অনুভব কর। অনুভব কর যে
তুমি কত সুন্দর এক সত্য। অনুভব কর যে
তুমি নিজেকে কতটা অবধারিত বলে মেনেছ।
নিজেকে অস্তিত্বের অংশ বলে অনুভব কর ও
সেইজন্য নিজেকে ভালবাসো। নিজের প্রতি
প্রেমের অনুভূতিতে গলে যাও। এটা রোজ
অভ্যাস করলে দেখবে, একসময় তুমি যদিও
কঠিন ও আত্মকেন্দ্রিক ছিলে, এখন তুমি
কোমল ও প্রেমময় হয়ে গেছ।

শান্তি ও প্রেম সহকারে নিজের ভিতরে গভীরভাবে স্থির হ'লে তোমার মধ্যে পরমানন্দ বিস্ফোরিত হবে। যখন তোমার স্নায়ুগুলি শুদ্ধ, যখন তোমার স্নায়ুতন্ত্র শান্তি দ্বারা শোধিত, পরমানন্দ বিস্ফোরিত হবে। মাস্টারের শরীরের ভাষায় যে পরমানন্দ প্রকাশিত হয়, তুমি সেই পরমানন্দ প্রকাশ করা শুরু করবে।

তারপর যখন লোকেরা তোমায়
ভালবাসে, তুমি অপরাধী বা অযোগ্য অনুভব
কর না, কারণ যখন লোকেরা তোমায় প্রেম
করে, তুমিও নিজেকে প্রেম কর। তুমি অন্যের
থেকে প্রেম গ্রহণ করার জন্য তৈরি হও।
সচরাচর অন্যেরা তোমাকে প্রেম প্রদর্শন
করলে, তুমি অপরাধী বা অযোগ্য অনুভব কর,
কারণ তুমি নিজেকে প্রেমের যোগ্য বলে
অনুভব কর না। একবার নিজেতে গভীর প্রেম
সহকারে স্থির হ'লে, তুমি অপরের প্রেম খুশী
হয়ে গ্রহণ করবে।

অস্তিত্বকে প্রেম কর ও অনুভব কর যে অস্তিত্ব তোমায় প্রেম করে

অস্তিত্ব কোন জিনিষ বা বস্তু নয়। সে এক জীবনীশক্তিপূর্ণ সত্য। প্রতিটি গাছ, গাছে র প্রতিটি বৃন্ত তোমার প্রেম ও ঘৃণায় ও প্রতিটি চিন্তায় সাড়া দেয়।

পলিগ্রাফ বিশেষজ্ঞ ক্লিভ ব্যাক্স্টার মানুষের আবেগ ও চিন্তায় উদ্ভিদের সাড়া দেওয়ার ওপরে অনেক পরীক্ষা করেছেন। তিনি আবিষ্কার করেছেন যে উদ্ভিদ মানুষের চিন্তায় অনেকটা মানুষের মতই সাড়া দেয়। গাছের পাতা পুড়িয়ে ফেলতে মানুষ চিন্তা করলে পলিগ্রাফে গাছের অস্থিরতা ধরা পড়ে। ব্যাক্স্টার এই প্রতিক্রিয়াকে ‘প্রাথমিক উপলব্ধি’ বলেন - কোন চিন্তার জন্য উদ্ভিদ, প্রাণী ও মনুষ্যকোষের সাড়া দেবার ক্ষমতা।

একবার ব্যাক্স্টার কিছু গাছের গ্রাফ
রেকর্ড করলেন, যা ছিল একদম ফ্ল্যাট বা
সিধা, তাতে বোঝা যায় যে গাছটি প্রচণ্ড
আঘাত পাবার অবস্থায় ছিল। সে গাছটির
মালিককে জিজ্ঞাসা করল সে কি গাছটিকে
আঘাত দিয়েছিল কিনা। মহিলাটি বলে, ‘আমি
শুকনো ওজন জানার জন্য গাছটির কিছু পাতা
রোস্ট করেছিলাম।‘

যখন তুমি অস্তিত্বকে প্রেম করতে শুরু কর, তা তোমার সাথে সুন্দরভাবে সাড়া দিতে থাকে। তুমি তোমার চারপাশের সমস্ত বৈসাদৃশ্যের ঊর্ধ্বে ওঠ - মানুষের মধ্যে, পরিস্থিতির মধ্যে, আবেগ ও অন্য যে কোন কিছুুর মধ্যে বৈসাদৃশ্য। সব কিছু একত্রে মিশে যায়, আর সেটা এক সত্য। সবকিছু পূর্ণের অংশ। আর একমাত্র প্রেম তোমাকে এই সত্য উপলব্ধি করাতে পারে।

ভারতে পরিব্রজ্যার এক আধ্যাত্মিক প্রথা আছে। পরিব্রাজক পায়ে হেঁটে সমস্ত দেশ ভ্রমণ করে, নানা মন্দির ও তীর্থস্থান গমন করে। আমি সেভাবে ভ্রমণ করতাম, বিশেষত জঙ্গলের মধ্য দিয়ে, বন্য প্রাণীর সাথে ঘুমিয়ে এবং ভিক্ষা করে ভোজন করে। গুপ্তরহস্য হ’ল তারা প্রকৃতির সাথে সংযুক্ত থাকে, তাই প্রকৃতি তাদের সুন্দরভাবে রক্ষা করে। রোদ কি বৃষ্টি, গাছ কি জানোয়ার, সবকিছু তাদের যত্ন করে। যদিও এটা যুক্তি দ্বারা বোঝা যায় না, কিন্তু সেটা সত্যি।

যদি তুমি অস্তিত্ব ও তার সব সৃষ্টির
ওপরে একটু শ্রদ্ধা ও প্রেম সহকারে বাস
করতে শুরু কর, তুমি তা নিজের জীবনেও
ঘটছে বলে উপলব্ধি করতে সক্ষম হবে।
তোমার প্রেমের প্রতিদানে প্রকৃতি তোমাকে
নানাভাবে ও সুন্দরভাবে প্রেম জানাবে।

প্রেম সম্মান করা থেকে আলাদা

প্রায়শ প্রেমকে সম্মান করার সাথে গুলিয়ে ফেলা হয়। ছোটবেলা থেকে বাচ্চাদের সম্মান করতে শেখানো হয়, কিন্তু প্রেম প্রকাশ করতে শেখানো হয় না। লোকেদের বলতে শুনবে, ‘তুমি তোমার বড়দের সম্মান করবে।’ খুব কমই শুনবে, ‘তুমি তোমার বড়দের ভালবাসবে।’ সেটাই সমস্যা।

সম্মান করা তোমার মধ্যে অপরাধবোধের প্রথম বীজ বপন করে যে তুমি নিকৃষ্টতর। যাকে সম্মান কর, এটা তোমাকে তার থেকে আলাদা করে রাখে। অন্য দিকে প্রেম তোমার মধ্যে আনন্দ ও একত্বের বীজ বপন করে। তা তোমাকে অন্য মানুষটির সাথে ও অস্তিত্বের সবকিছুর সাথে সংযুক্ত হওয়া অনুভব করায়। সম্মান করার সাথে ভয় থাকে। প্রেমের সাথে শ্রদ্ধা থাকে এবং গভীর অনুভূতির সুযোগ ঘটে। কেবল সম্মান করার সাথে বিশেষ কিছু অনুভূতি সম্ভব নয়। প্রেমের সাথে বিরাট অনুভূতি ও রূপান্তরের সম্ভাবনা আছে। প্রেম তার প্রকৃতি অনুযায়ী রূপান্তর করে। তা তোমায় কোমল করে ও গলিয়ে ফেলে।

বিদ্বান প্রফেসর নিকল্সন্ একটা সুফি কবিতা লিখেছিলেন :

‘হিমায়িত প্রবল অনুরাগ সর্প যেন মৃত,
প্রেম, কেবল প্রেমই যাকে মৃত বলে
মনে হয় তাকে মারতে পারে।
কেবল প্রেমই অশ্রুপূর্ণ আরাধনা ও
অগ্নিগর্ভ ক্ষুধিতের ভোজন দ্বারা
বিদ্যালয়ের অজানা জ্ঞান উদ্ঘাটিত
করে।’

‘Love, Love alone can kill what
seemed dead,
The frozen snake of passion. Love
alone
By tearful prayers and fiery
longing fed,
Reveals a knowledge schools have
never known.’

যে কোন পাথর-হৃদয়কে প্রেম দ্বারা গলিয়ে ফেলা যায়। একমাত্র প্রেমই তোমার কঠিনতাকে গলিয়ে দিতে পারে। কেবল প্রেমই তোমাকে বহুরন্ধ্র (porous) করে রাখতে পারে।

সম্মান করার ভাবনা তোমার ও অন্যের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। প্রেম তোমার ও অন্যের মধ্যে দূরত্ব কমায় ও সেতু নির্মাণ করে। একমাত্র যেহেতু মানুষেরা নিজে প্রেম অভিজ্ঞতা করে নি, তারা গ্রহণযোগ্য ব্যবহারের নিয়ম হিসাবে ‘সম্মান করে’। সম্মান করা অপেক্ষাকৃত সহজ, কিন্তু তা আসল নয়। প্রেম দুঃসাধ্য হতে পারে কারণ বেশী লোক তা করতে জানে না, কিন্তু প্রেম সত্য। প্রেমের সাথে, সম্মান করা স্বতশ্চল ও খাঁটি হয়। শুধুমাত্র সম্মান করলে, প্রেমের প্রকাশকে জোর করা হয় এবং তা খাঁটি হতে পারে না।

প্রেম সমস্ত ধর্মের মূল

প্রেম হ’ল আদি ধর্ম। তা সমস্ত আধ্যাত্মিকতার মূল। অন্য সমস্ত ধর্মগুলি তার শাখা-প্রশাখা। প্রেম যেন বৃক্ষের মূল এবং সমস্ত ধর্মগুলি যেন বৃক্ষের ডাল অথবা পাতা। এমনকি শ্রেষ্ঠ ধর্মগুলিও প্রেমধর্মের তুলনায় কেবল এক সড়সড় ডাল!

প্রেমের কোন মন্দির বা শাস্ত্র নেই। তা যেন মাটির ভিতরে থাকা শিকড়ের মত, কিন্তু তা জীবনকে পুষ্টি যোগায়। শিকড় ছাড়া পুরো গাছ মরে যায়। প্রেমের মধ্য দিয়ে অনেক ডালপালা ও পাতা সৃষ্টি করা যায়। কিন্তু আমরা কি করি? শিকড়কে না ধরে আমরা ডালপালা ও পাতা আঁকড়ে থাকি। যখন আমরা ডাল ধরে ঝুলি, আমরা পুষ্টির কেবল একটি মাত্রা উপভোগ করি। যখন তুমি আরও প্রেমী হও, তুমি প্রেমের অদৃশ্য মন্দিরে প্রবেশ করবে।

গাছের শিকড়গুলিতে বিশ্বের সমস্ত গাছের তথ্য আছে, যেভাবে শিশিরবিন্দুতে পৃথিবীর সমস্ত মহাসাগরের জলের তথ্য আছে। যদি আমরা মহাসাগরের এক ফোঁটা জলের গঠন বুঝি, আমরা পৃথিবীর সব মহাসাগরকে পুরো বুঝে যাব। আমরা জল নামক যৌগিক পদার্থকে জানব ও বুঝব। যে কোন জায়গার জল কেবল তার রাসায়নিক গঠন ছাড়া আর কিছু হতে পারে না। সেই গঠন একদম ছোট কণা বা শিশিরবিন্দুতে অন্তর্বিষ্ট হয়ে আছে।

একইভাবে মানুষ প্রেমের এক পরমাণু। আর প্রেম হ’ল অস্তিত্বের গুণমান। যদি প্রেমকে জান, সম্পূর্ণ অস্তিত্বকে অভিজ্ঞতা করা যায়। এটা বোঝ যে মানুষের গঠন ভৌত বা বস্তুগত, রাসায়নিক বা মনস্তাত্ত্বিক নয়, মানুষের গঠন আধ্যাত্মিক। সেটা কি তা আমাদের কেউ শেখাতে পারে না। আমাদের তা নিজেকে অভিজ্ঞতা করতে হবে। অন্য সমস্ত জ্ঞান হস্তান্তরযোগ্য, যেমন ভৌত, রাসায়নিক, বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক জ্ঞান। এই সব জ্ঞান হস্তান্তরযোগ্য। কেবল আধ্যাত্মিক জ্ঞান সেরকম নয়। তাকে শেখানো যায় না, কিন্তু তাকে অভিজ্ঞতা করা যায়!

একটা ছোট গল্প :

একদিন মাস্টার তাঁর শিষ্যদের
জিজ্ঞাসা করলেন যে কখন রাত্রি শেষ হয় ও
কখন দিন আরম্ভ হয়, সেটা তারা কিভাবে
বলবে।

একজন শিষ্য বলল, 'যখন দূরে এক প্রাণীকে দেখে তাকে গরু বা ঘোড়া বলে শনাক্ত করতে পারব।' মাস্টার বললেন, 'না।'

আরেকজন শিষ্য বলল, 'যখন এক
দূরের গাছের দিকে তাকিয়ে বলতে পারব সেটা
পাইন গাছ নাকি আম গাছ।' মাস্টার বললেন,
'না।'

তারা মাস্টারকে জিজ্ঞাসা করল, 'তাহলে উত্তর কি, মাস্টার?'

মাস্টার উত্তর দিলেন, 'যখন তুমি যে
কোন পুরুষ মানুষের মুখের দিকে তাকিয়ে তার
মধ্যে তোমার ভাইকে চিনতে পাবে। যখন তুমি
যে কোন মহিলার মুখের দিকে তাকিয়ে তার
মধ্যে তোমার বোনকে দেখতে পাবে। যদি তুমি
তা করতে না পার, তখন সেটা দিনের যে

কোন সময়ই হোক না কেন, তখনও রাত্রিবেলা।'

মাস্টার কিছু আভাস দিতে পারেন,
ছোট ছোট ইঙ্গিতে, এখানে সেখানে। তারপর
আমাদের পথ নিজেদেরকে খুঁজে বার করতে
হবে, সযত্নে, সাবধানে। প্রেম কেবল এক
সংকেত, কিন্তু যদি আমরা প্রেমকে ধীরে
অনুসরণ করি, খুব ধীরে, আমরা অবাক হব
যে ঈশ্বর বেশী করে, আরও বেশী করে বাস্তব
হতে থাকেন। তিনি আর কোন ভাবনা নন,
আর কোন ধারণা নন, কিন্তু আমরা তাঁকে
অনুভব করতে পারি। প্রেমের আরও গভীরে
গেলে, অনুভূতির আরও কাছে আমরা চলে
যাই। যেইদিন আমরা প্রেমে বিলীন হই, আমরা
একত্বে মিশে যাই।

প্রেম সমস্ত ধর্মের রহস্য। তা সত্ত্বেও লোকেরা যুক্তি ও ধর্মতত্ত্বে ( theology) হারিয়ে আছে। ধর্মতত্ত্ব আর আধ্যাত্মিকতার মধ্যে অনেক দূরত্ব। ঈশ্বর সম্বন্ধে কোন যুক্তি হয় না, কেবল প্রেম হয়। ঈশ্বর কাব্যে আছেন। তিনি আছেন সঙ্গীতে ও নৃত্যে, কিন্তু যুক্তিতে কখনও নয়।

ঈশ্বর এমন এক ধারণা নয় যেখানে
যুক্তিগত প্রক্রিয়ায় পৌঁছানো যায়। তিনি
অন্তরের অভিজ্ঞতা, এত গভীর অন্তর্দেশে যে
তোমাকে সেখানে পৌঁছাতে গেলে ও আবিষ্কার
করতে গেলে, একলা যেতে হবে।

স্মরণাতীত কাল থেকে অনেক অতীন্দ্রিয়বাদীরা (mystic) এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পদার্থ ও প্রেম একসাথে সেঁটে আছে। এক অদৃশ্য শক্তি পরমাণু ও অণুকে একসাথে জুড়ে রাখে। এই অদৃশ্য শক্তির জন্য তারা আলাদা হয় না। এই চরম শক্তিটি বিজ্ঞান এখনও আবিষ্কার করে উঠতে পারে নি। বিজ্ঞান এই অদৃশ্য শক্তির কিছু অভিব্যক্তির খোঁজ পেয়েছে, যেমন, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎশক্তি। কিন্তু এগুলি স্থূল প্রকাশ। যেদিন বিজ্ঞান প্রেমকে আবিষ্কার করবে, সেইদিন একই ভাষায় ধর্ম ও বিজ্ঞান পরস্পর নিবিড়ভাবে ভাব বিনিময় করবে।

যাই হোক, এখন আনন্দ কর কারণ প্রেম সম্ভব। আনন্দিত হও যে প্রেম তোমার অন্তরের সম্ভাবনা। তুমি প্রেমের সাথে চরম উচ্চতায় উত্থিত হতে পার। প্রেমের দ্বারা কিছুই অসম্ভব নয় কারণ প্রেম তোমাকে ঈশ্বরে রূপান্তরিত করতে পারে।

তিন প্রকার প্রেম ও তাদের একাঙ্গীভবন

অনেকে রিরংসাকে (যৌন-কামনা) প্রেম বলে ভুল করে। সেটা এক বিরাট ট্র্যাজেডি। যে মানুষটি রিরংসাকে প্রেম বলে ভাবে সে শারীরিক স্তরে আটকে থাকে। সে কখনও তার ওপরে যেতে পারে না। তার চেয়ে উচ্চ স্তর সম্পর্কে তার কোন ধারণাই নেই। সে বাড়ীর অট্টালিকার সর্বনিম্ন তল বা বেস্মেন্টে থেকে যায়। সেক্স হ’ল বেস্মেন্ট। সে জায়গাটা বাস করার জন্য নয়। তুমি তাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে পার, কিন্তু তা তোমার ঘর হতে পারে না। তোমার ঘর তার উর্ধ্বে।

মানুষের তিন প্রকার সত্তা আছে - পাশবিক, মানবিক ও ঐশ্বরিক। প্রথমটি হ’ল রিরংসার স্তর, যেটা পশুর স্তর। সেটা প্রেমের স্থুল আকার। এই নয় যে এই আকারে প্রেম উপস্থিত নেই। প্রেম মিশ্রিত হয়ে আছে স্থূল লোভ ও কামনাতে, ব্যাস।

আমাদের সত্তা যখন আরও শোধিত হয়, আমরা দ্বিতীয় স্তরে পৌঁছাই, সাধারণ মানবীয় প্রেম। মানবীয় প্রেমে অধিকার করার প্রবণতা ও ঈর্ষার চিহ্ন আছে। যেহেতু মনুষ্য প্রেম পাশবিক প্রেমের চেয়ে মহত্তর উপলব্ধিতে স্থাপিত, একে অপরকে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে না। মানবীয় প্রেম অপরকে স্বতন্ত্র দেখতে সক্ষম।

তৃতীয় ধরণের প্রেম হ'ল ঐশ্বরিক প্রেম। সেই প্রেম সর্বোত্তম, প্রায় প্রার্থনার মত। সেখানে অধিকার করার কোন প্রবণতা নেই। সেখানে কিছুই পার্থিব নয়। সেটা হয় এক অদৃশ্য কিন্তু প্রবল শক্তি। তখন প্রেম হয়ে যায় প্রার্থনা এবং আমরা প্রথমবার প্রশান্ত পরিতৃপ্তি অনুভব করি। আমি প্রশান্ত বলছি কারণ আগের দুই প্রকার প্রেম কেবল বেশি ও আরও বেশি চায় অথবা কিছু একটা হারাতে থাকে। তাদের মধ্যে কোন প্রশান্তি নেই। যখন তৃতীয় প্রকার প্রেম ঘটে, তখন যৌনক্রিয়াও শারীরিক সুখ ছাপিয়ে এক গভীর ও ঐশ্বরিক ক্রিয়া হয়।

ভারতবর্ষে তিনটি নদী একসাথে
মিললে তাকে পবিত্রস্থল বলে গণ্য করা হয়।
সেটা একটা রূপক কারণ মানুষ তিনটি শক্তির
মিলনস্থল : শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক।
এই তিনটি শক্তি আসলে মিলে গেলে সে তো
এক বিরাট সুখ ও পরমানন্দের ঘটনা।

সাধারণত আমরা কতগুলি কুঠরিতে
বাস করি - দেহ এক কুঠরিতে, মন অন্য
কুঠরিতে এবং আত্মা তৃতীয় কুঠরিতে। দেহ মন
সম্পর্কে অনবগত। মন দেহ সম্পর্কে অনবগত।
মন আত্মাকে জানে না। দেহ আত্মা সম্পর্কে
জ্ঞানহীন। তারা একসাথে আছে, কিন্তু তারা
পরস্পরকে জানে না।

ধ্যানের প্রথম ধাপ হ'ল তাদের কাছাকাছি একসঙ্গে নিয়ে আসা, তাদের পরস্পরের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের এক গভীর বন্ধুত্বের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়া যাতে করে এক সঙ্গম হয়। যখন এই তিন মাত্রার এক বিন্দুতে সঙ্গম হয়, চতুর্থ মাত্রার জন্ম হয়। তিন মাত্রার মিলনে চতুর্থ মাত্রার জন্ম হয়। সেই চতুর্থই ভগবান, অস্তিত্ব বা ঐশ্বরিক বা যাই বল না কেন।

আধ্যাত্মিকতার পুরো কাজ হ'ল এক
কিমিয়া (alchemy) সৃষ্টি করা যাতে শরীর
মনেতে গলে যায়, মন আত্মায় মিশে যায়,
আত্মা মনেতে দ্রবীভূত হয় এবং মন শরীরে
নিমজ্জিত হয়। আস্তে আস্তে, খুব ধীরে তার
এক একাঙ্গীভবনের ঘটনা হয়। প্রেম তারই
পরিণাম।

কারণরহিত প্রেমে প্রবেশ কর

লোকেরা বলে তারা আমার প্রতি কতই না উচ্ছ্বসিত প্রেম অনুভব করে। আমি তাদের সবসময়ে বলি যে সেই প্রেমকে সম্পূর্ণ মানবজাতির দিকে ঝাঁপ দেওয়ার জন্য এক প্রবেশপথ হিসাবে ব্যবহার কর। মাস্টারের প্রতি প্রেম যেন এক খাদ্য। যদি তুমি তাকে হজম কর, তুমি শক্তিময় হও ও তুমি তোমার জীবনে একই শক্তি বিকিরণ কর।

বুদ্ধ বলেন, 'আমি সংঘে বাস করি।' তিনি বোঝাচ্ছেন, 'তোমার মনোযোগ আমার দিকে দিও না। সম্পূর্ণ বিশ্বের দিকে তুমি মনোযোগ দাও।' যদি প্রেমের উদ্দেশ্যকে সরিয়ে ফেলা হয়, সম্পূর্ণ বিশ্ব তখন উদ্দেশ্য হয়ে যায়। তবে তুমি কখনও দুর্দশায় ভুগবে না।

প্রথম জিনিষ যেটা আমাদের বুঝতে হবে তা হ’ল সম্বন্ধতা কারণরহিত ঘটতে পারে, কোন কারণ ছাড়াই। কেবল তখন আমরা বুঝব যে প্রেমের অভিজ্ঞতা প্রেমের বস্তুর চেয়ে বেশী গুরুত্বপূর্ণ।

তোমার জীবনে হয়ত কমপক্ষে একটা
সম্বন্ধতা কোন কারণ ছাড়াই আছে। যদি
তোমার এরকম সম্বন্ধতা না থাকে, ভাল করে
বুঝে নাও যদিও তোমার টাকা থাকে,
প্রকৃতপক্ষে তুমি গরীব।

আজ থেকে কারো সাথে কোন কারণ বিনা সম্বন্ধতা শুরু কর। তাতে যেন কোন আর্থিক ও শারীরিক ফয়দা না থাকে। যদি তুমি একবার কারণরহিত প্রেম অভিজ্ঞতা কর, তারপর যদি টাকা শেয়ার করা হয় বা দেহ শেয়ার করা হয়, তা ঠিক আছে। সেই গুণমান একদমই আলাদা। আমি টাকা বা বিবাহের বিরুদ্ধে নই। আমি শারীরিক সম্পর্কের বিরুদ্ধে নই, কিন্তু তা যদি তোমার জীবনের কেন্দ্র হয়ে যায়, তুমি গুরুত্বপূর্ণ কিছু হারাচ্ছ। সেটাই আমি এখানে জ্ঞাপন করতে চাই। তুমি সত্তার এক জরুরি মাত্রা অথবা শক্তিকেন্দ্রকে হারাও।

আমার একটা ছোট গল্প মনে আসছে :

একটি অন্ধ মেয়ে নিজেকে ঘৃণা করত
সে অন্ধ বলে। সে সবাইকে ঘৃণা করত কেবল
তার এক ছেলেবন্ধুকে ছাড়া।

মেয়েটি তার প্রেমিককে বলেছিল যে
কেবল পৃথিবীকে দেখতে পারলে সে ছেলেটিকে
বিয়ে করবে।

কয়েকদিন পরে তার ডাক্তার বলে যে
কেউ একজন তার দুই চোখ মেয়েটিকে দান
করেছে। তার সার্জারি হ’ল এবং সে তার
ছেলেবন্ধুটিকে ও অন্য সবকিছু দেখার জন্য
চোখ খুলল।

তার ছেলেবন্ধু তাকে জিজ্ঞাসা করল, ‘এখন যে তুমি দেখতে পাচ্ছ, তো তুমি কি আমাকে বিয়ে করবে?’ মেয়েটি অবাক হয়ে দেখল যে তার ছেলেবন্ধুর্টি অন্ধ। মেয়েটি বলে, ‘আমি দুঃখিত, কিন্তু তুমি অন্ধ বলে আমি তোমায় বিয়ে করব না।’

তার ছেলেবন্ধুর্টি কষ্ট পেয়ে চলে গেল। সে যাবার সময় মেয়েটিকে বলে গেল, ‘প্রিয়ে, আমার দুটি চোখকে যত্ন করে রেখ।’

তাই বলা হয় যে তোমাকে তোমার সত্তা সৃষ্টি করতে হবে। তোমাকে তোমার প্রেমের কেন্দ্রকে জাগ্রত করতে হবে। তোমার জীবনে কমপক্ষে একটি সম্বন্ধতা প্রয়োজন যার থেকে তোমার সম্বন্ধতা ছাড়া কোন আশাই কর না। তোমার একটি সম্বন্ধতা তৈরি করা উচিৎ যেখানে তোমার কোন স্বার্থসিদ্ধি হয় না, আর্থিক বা শারীরিক সুখ বা নাম ও যশ, যাই হোক না কেন। কমসে কম একটি সম্বন্ধতা কর - তা একটা গাছ বা চাঁদ বা সূর্যের সাথেও হতে পারে। মানদণ্ড হ’ল যে সেই সম্বন্ধতা থেকে তোমার কোন ফয়দা হবে না। একমাত্র তখন তুমি ‘প্রেম’ শব্দটি বুঝতে পারবে। কেবল তখনই তোমার প্রেম কেন্দ্র জাগ্রত হবে।

আমি সর্বদাই লোকেদের বলি, ‘রোজ আধা ঘণ্টা এমন কাজ কর যা তোমায় টাকা বা নামযশ দেয় না। কেবল আধা ঘণ্টার জন্য কোন মন্দির বা চার্চে যাও, মেঝেতে ঝাড়ু দাও ও পোছা লাগাও, কোন সেবা প্রদান কর। সেখানে কোন কমিটির সদস্য হবার পরিকল্পনা কোরো না! ভেবো না যে সেই কাজ তোমায় পুণ্য প্রদান করবে ও স্বর্গে তোমাকে স্থা ন দেবে! না। সেই আধা ঘণ্টা কাজ ছাড়া অন্য কিছু ভেবো না।

প্রথমে তুমি ভাবতে পার, ‘এই আধা
ঘন্টা হল সময়ের অপচয়!’ কিছুদিন পরে
দেখবে যে একমাত্র সেই আধা ঘণ্টাই তুমি
আসলে জীবন্ত! কেবল সেই আধা ঘন্টা তুমি
ভয় ও লোভ দ্বারা চালিত নও। তুমি কোন
হিসাব না করেই তোমার আশেপাশের মানুষের
দিকে হাসিমুখে তাকাও। তুমি অদ্ভুতভাবে
আন্তরিকতাপূর্ণ অনুভব কর ও তেমনটি তুমি
আগে কখনও অনুভব কর নি।

যদি তুমি নিজেকে অন্য সময়ে লক্ষ্য কর, দেখবে যে কিছু মানসিক হিসাব করার পরেই তুমি হাস। এমনকি হাসার আগে তুমি দেখবে কোন মানুষটা তোমার পাশে আছে। তার ওপরে ভিত্তি করে তুমি নির্ণয় নেবে যে মুখটা কত ইঞ্চি খুলবে, তুমি কত ভদ্র হবে, কিভাবে নিজেকে অভিক্ষেপ করবে। এই অবস্থাকে অতিক্রম করার জন্য, কেবল আধা ঘন্টা ধরে এই পদ্ধতি অভ্যাস কর, যা তোমাকে টাকা এনে দেয় না, নাম যশ নিয়ে আসে না, কোন সামাজিক প্রতিষ্ঠা দেয় না, যা বিনিময়ে তোমাকে কিছুই দেয় না। তখন তুমি বুঝতে পারবে ‘কারণরহিত সম্বন্ধতা’ বলতে আমি কি বুঝাচ্ছি। তুমি দেখবে যে শীঘ্রই সেই আধা ঘন্টা তোমার জন্য প্রকৃত জীবন হয়ে উঠছে!

এখন অবধি তোমার সমস্ত কাজই ভয়
ও লোভ দ্বারা চালিত। ভয় ও লোভ তোমার
ইন্ধন। তাই তুমি একাকী ও ক্লান্ত বোধ কর।

যদি তুমি এই পদ্ধতি অভ্যাস কর, তুমি হঠাৎ দেখবে যে ভয় ও লোভের প্রয়োজন ছাড়াই তোমার শরীর ও মন কাজ করছে! যদি একবার তুমি কেবল ভয় ও লোভ বিনা শরীর নাড়াবার দক্ষতা শিখে যাও, পরিষ্কার করে বোঝ যে তুমি প্রেমে প্রবেশ করতে পার। তুমি প্রেমের শক্তিকে কিভাবে আহরণ করা যায়, তা শেখ। প্রেমের সুন্দর শক্তি দ্বারা কিভাবে জীবন চালিত করা যায় তা শেখ। কেবল তখনই তুমি জানবে ‘প্রেম’ বলতে কি বোঝায়।

তোমার ভিতরে একটি নতুন কেন্দ্র
জাগরিত হবে। এক নতুন শক্তি তোমার মধ্যে
বিকিরণ করবে। তখন তুমি বুঝবে কিভাবে
প্রেম ও কারণরহিত সম্বন্ধতা সম্ভব।

প্রেম, ঘৃণা ও মনোযোগ-পাবার-চাহিদা

যতক্ষণ প্রেম শর্তাধীন, ঘৃণা ও প্রেম একই মুদ্রার দুই পার্শ্ব। যেই মুহূর্তে আমরা অনুভব করি যে আমাদের আশাপূরণ হবে না, আমাদের প্রেম ঘৃণায় পাল্টে যায়। এই প্রকার প্রেমে, প্রেম ততক্ষণ থাকে যতক্ষণ শর্তগুলি আশানুরূপ থাকে। যেই শর্তগুলি পরিবর্তিত হয়, প্রেমও পরিবর্তিত হয়।

প্রায়শ আমরা যাকে প্রেম বলে ভাবি, আসলে তা স্থান-কাল সম্পর্কিত। যতক্ষণ প্রেমীদের মধ্যে দূরত্ব বেশী থাকে এবং সময়ের সংস্পর্শ কম থাকে, তারা একে অপরের প্রতি প্রেম অনুভব করে। কিন্তু যদি তারা কাছাকাছি আসে ও আরও বেশী সময় একসাথে কাটায়, তারা অনুভব করে যে তাদের মধ্যে অতটা প্রেম আর নেই। তাই তারা বলে, ‘ঘনিষ্ঠতায় উপেক্ষার জন্ম হয়’। ঘনিষ্ঠতা প্রেমকে ঘৃণাতেও বদলে দিতে পারে। প্রেম ও ঘৃণার ঊর্ধ্বে যেতে গেলে আমাদের প্রত্যাশা ঝেড়ে ফেলা দরকার। প্রত্যাশাই প্রেমের প্রথম শত্রু।

আমরা আমাদের জীবনে সম্বন্ধতার বহু স্তর দিয়ে যাই। যদি তুমি খুব কাছ থেকে লক্ষ্য কর, যে কোন স্তরেই তুমি থাক না কেন, যখন আমরা প্রেম চাইছি আমরা আসলে কেবল

অন্য মানুষটির মনোযোগ চাইছি। যখন আমরা
বলি যে কোন একজন আমাকে ভালবাসে না,
আমরা আসলে বোঝাই যে অন্য মানুষটি
আমাদের দিকে যথেষ্ট মনোযোগ দেয় না।
অন্যের থেকে মনোযোগ পাওয়াই মানুষের
প্রাথমিক চাহিদা। এই মনোযোগের প্রাথমিক
চাহিদা ও বাঁচার জন্য আমাদের অন্যের ওপরে
নির্ভর করাকে আমরা প্রেম বলে অভিজ্ঞতা
করি।

অপরের ওপরে নির্ভরতা মানসিক,
শারীরিক অথবা আধ্যাত্মিক হতে পারে।
উদাহরণস্বরূপ, যখন তুমি আশা কর যে অন্য
একজন তোমার কান্নার কথা শুনবে, তুমি
মানসিকভাষে তার ওপরে নির্ভরশীল। যখন
তুমি কারোর ওপরে আশা কর যে সে তোমায়
টাকা দেবে অথবা শারীরিক সুখ পরিতৃপ্তি
দেবে, তুমি তার ওপরে শারীরিকভাবে নির্ভর
করছ। অন্যেদের ওপরে যেভাবেই হোক না
কেন, তুমি যদি নির্ভর কর, তার অর্থ হ'ল
তারা আমাদের প্রতি মনোযোগ দেয়।
ভালবাসার পুরো ধারণাটাই হ'ল, আর কিছুই
নয়, কোন ভাবে শুধুমাত্র অপরের মনোযোগ
পাওয়া।

আমাদের ধ্যানশিবিরের প্রথম সেশনে আমি লোকেদের এক বা দুজনের একটা লিস্ট সৎভাবে বানাতে বলি যাদের তারা সত্যি সত্যি ভালবাসে। সাধারণত প্রথমে তারা এক লম্বা লিস্ট নিয়ে আসে : পতি, পত্নী, পিতা, মাতা, ভাই, বোন ইত্যাদি ইত্যাদি। নিজেকে খুশী করার জন্য তারা, যাদের সুখী করতে ভাল লাগে বা যাদের সুখী করতে দরকার মনে করে, তাদের লিস্টে অন্তর্ভুক্ত করে। আর আমার কাছ থেকে প্রকৃত প্রেম সম্বন্ধে শুনতে শুনতে তারা এক এক করে সেই লিস্ট থেকে নাম কাটতে থাকে! এটা বোঝ, যদি তুমি কারো নাম কেটে থাক, তার মানে সে প্রথমে সেখানে সত্যি সত্যি ছিলই না।

অনেকে তাদের সেই প্রেমের লিস্টে
এমন অনেকের নাম লেখে যারা তাদের ‘ভাল
লাগা’-র অনুভূতি দেয়। এই ভাল লাগার
অনুভূতি বলতে আমি কি বোঝাতে চাইছি?
সেটা একটা সার্টিফিকেট যে ‘তুমি ভাল। তুমি
এটা, তুমি সেটা...’ ইত্যাদি। আমরা তাদের
ভালবাসি যারা আমাদের তোষণ করে, প্রশংসা
করে, তাই নয় কি? তাদের সাথে তর্ক করার
আগে আমরা দুবার ভেবে নেই। ভালবাসার
নামে গোপনভাবে আমরা তাদের সাথে
আমাদের ভাল নামকে প্রতিপালন করি। যদি
তারা আমাদের তোষণ করা ছেড়ে দেয়, আমরা
হতাশ হতে পারি, তাই আমরা সর্বদাই তাদের
সন্তুষ্ট রাখি ও তাদের ভালবাসি। এইভাবে
সবসময় আমাদের ভালবাসার কোন না কোন
গোপন কারণ থাকে।

কেউ কেউ আমাকে বলে, ‘না স্বামীজী,
এই নয় যে এই কারণগুলির জন্য আমি
আমার ছেলে বা মেয়েকে ভালবাসি।’ আমি
তাদের জিজ্ঞাসা করি, ‘ঠিক আছে, যদি তোমার
ছেলে হঠাৎ নিজের সিদ্ধান্ত নিতে শুরু করে,
যদি সে অকস্মাৎ তোমার ছকে ফিট না হয়, সে
যদি তোমার পথনির্দেশ না মেনে চলে, সে যদি
তোমার শাসন মত না চলে, তার প্রতি তোমার
প্রেম কি একই প্রকার থাকবে?’

তারা আমায় বলে, ‘না, তা থাকবে না। আমার প্রেম একটু কমে যাবে!’

তার মানে কি দাঁড়ায়? আমরা আমাদের পরের প্রজন্মকে ততক্ষণ ভালবাসি যতক্ষণ তারা আমাদের জীবনের সম্প্রসারণ হয়ে থাকে। যতক্ষণ তারা আমাদের চিন্তার প্যাটার্নে আছে, যতক্ষণ তারা আমাদের নিয়মের মধ্যে বাস করে, আমরা তাদের ভালবাসি। আমরা কেবল আমাদের নিজেদের বাসনা তাদের মধ্য দিয়ে তৃপ্ত করি। আমরা নিজের জীবন তাদের দিয়ে পূর্ণ করি। যা কিছু আমরা আমাদের ছোটবেলায় সুসম্পন্ন করে উঠতে পারি নি, আমরা সেগুলি তাদের দ্বারা করতে চেষ্টা করি। আমরা তাদের আমাদের নিজের জীবনের সম্প্রসারণ হিসাবে ব্যবহার করি। যদি আমাদের ডাক্তার হবার ইচ্ছা ছিল এবং কোন কারণে তা হতে পারি নি, আমরা তাদের ডাক্তার হতে অনুপ্রাণিত করি। যে পর্যন্ত তারা আমাদের আমাদের জীবনের সম্প্রসারণ হয়ে কাজ করে ও বাস করে, সেই পর্যন্ত সুন্দর সম্বন্ধ থাকে। কিন্তু যেই মুহূর্তে তারা নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, যেই মুহূর্তে তারা অনুভব করে যে আমরা তাদের শ্বাসরোধ করছি, যেই মুহূর্তে তারা খাড়া হয়ে দাঁড়িয়ে বলে ‘না’, সম্বন্ধ অন্যরকম হয়ে যায়।

একটা ছোট গল্প :

তিন পূর্ণবয়স্কা একসাথে সকালে চা খাচ্ছিল। তাদের বাচ্চারা মেঝেতে খেলছিল। তারা আলোচনা করছিল যে বিপদে আতঙ্কিত হলে তারা কি করবে। সবাই বলে যে তারা প্রথমে তাদের বাচ্চাকে সাথে নেবে ও পালাবে।

হঠাৎ প্রেসার কুকারের সেফটি ভাল্ভ্ ফেটে গেল ও ঘর ধোঁয়াতে ভরে গেল। সেকেন্ডের মধ্যে তারা সবাই ঘর থেকে দৌড়ে বেড়িয়ে গেল। তিনটে বাচ্চার কথা তারা একদম ভুলে গেল।

যতটা দাবী করি আমাদের প্রেম ততটা মহান নয়! এমনকি আমরা আমাদের প্রেমের বাস্তবিক গভীরতা জানি না, সেটাই সমস্যা। আমরা প্রেমের নামে অনেক কিছু বলি ও করি। কিন্তু বাস্তব সেগুলির থেকে মর্মান্তিকভাবে আলাদা হতে পারে। যদি ভালবাসা-আবেগকে আমাদের মধ্যে একীভূত করি; তাহলে তা আমাদের সেই আদি প্রকৃতির এক অতি আন্তরিক ও শ্রদ্ধাশীল অভিব্যক্তি হতে পারে।

প্রেমের একত্ব

কেবল যখন বাচ্চারা বাবা-মাকে ‘না’ বলতে পারে, তারা নিজেদের পূর্ণবয়স্ক মনে করে। এটা এক মৌলিক প্রবৃত্তি। ‘না’ বলতে পারলে তারা নিজেদের এক স্বতন্ত্র ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে অনুভব করে। তাই সমস্ত বিশ্ব জুড়ে অল্পবয়স্করা সর্বদাই বিদ্রোহ করে। প্রাচ্য বা পাশ্চাত্য, পৃথিবীর সব দেশেই, সব সংস্কৃতিতে যুবারা বলে ‘না’। যখন তারা ‘না’ বলে, তারা নিজেদের খুব শক্তিশালী অনুভব করে।

কিন্তু আমাদের ভালবাসা কেবল ‘হ্যাঁ’- এর ওপরে নির্ভর করে। যতক্ষণ আমরা ‘হ্যাঁ’ গ্রহণ করতে থাকি, আমাদের ভালবাসাও ‘হ্যাঁ’ হয়ে থাকে। যখন আমরা একটা ‘না’ পাই, আমরাও ‘না’ বলতে শুরু করি। এটাকে বলে অনুভূমিক (horizontal) ভালবাসা। তার শুরু ও শেষ অনুভূমিক। তা আবার শুরু হয় ও আবার শেষ হয়। তা সর্বদাই কোন না কোন কারণ সহকারে শেষ হয়। আরেক প্রকার প্রেম আছে, যাকে বলে শীর্ষস্থ বা উল্লম্ব (vertical) প্রেম। তা শেষ হয় না কারণ তা কখনও শুরু হয় না। তা সর্বদাই শক্তিরূপে বিদ্যমান। তা হ’ল চেতনা। শীর্ষস্থ প্রেম হ’লে আমরা হঠাৎ উপলব্ধি করি যে আমরা সবার ভিতরে জীবন্ত আছি, ঠিক যেভাবে আমরা নিজের শরীরের ভিতরে আছি!

উপনিষদে এক সুন্দর উদাহরণ দেওয়া আছে :

এক মাস্টার তার শিষ্যকে জিজ্ঞাসা
করলেন, ‘তুমি কি তোমার পঞ্চ-ইন্দ্রিয়ের
সবকটিকে উপভোগ কর?’

শিষ্য বলল, ‘হ্যাঁ।’

মাস্টার জিজ্ঞাসা করেন, ‘যদি তোমার
একটা ইন্দ্রিয় হারিয়ে যায়, তুমি কি একই
রকম খুশী থাকবে?’

শিষ্য বলে, ‘না, তা বিশ শতাংশ কম
হবে এবং আমার দুটি ইন্দ্রিয় চলে গেলে তা
চল্লিশ শতাংশ কমে যাবে।’

মাস্টার হঠাৎ প্রশ্ন করলেন, ‘যদি আরও পাঁচটা ইন্দ্রিয় পেলে কি হবে?’

শিষ্য উত্তর দেয়, ‘স্বভাবত আমার সুখ
একশ শতাংশ বাড়বে। যদি আমি আরেকটা
দেহ পাই আমি সবকিছু দ্বিগুণ উ পভোগ করব
অথবা আমাকে পাঁচটা শরীর দেওয়া হলে
স্বভাবতই আমি পাঁচ গুণ উপভোগ করব।’

যদি তুমি বিশ্বের সমস্ত শরীরের মধ্যে জীবন্ত আছ বলে অভিজ্ঞতা করতে সমর্থ হও, কল্পনা কর তোমার কত খুশী বা আনন্দ অভিজ্ঞতা হবে! সেটা তো অপ্রমেয়, মাপা যায় না, তা হবে চিরন্তন ও চরম। জীবনমুক্তে রা সর্বদা এটাই অভিজ্ঞতা করেন। তাঁরা নিজেদের সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড বলে অভিজ্ঞতা করেন। তাই তাঁরা বহির্জগৎ থেকে কিছুই চান না। তাঁরা নিজতেই যথেষ্ট। তাঁরা সর্বোচ্চ প্রেমশক্তিতে প্রতিষ্ঠিত।

শ্রীকৃষ্ণের জীবনে রাসলীলা এক
কারণরহিত প্রেম, তা হ’ল ঐশ্বরীয় প্রেম যা
সমগ্র ব্রহ্মাণ্ডব্যাপী। অনেকে রাসলীলাকে
গোপীদের সাথে কৃষ্ণের শারীরিক সম্বন্ধ বলে
ভুল ব্যাখ্যা করেছে। এটা জান কি, কৃষ্ণ
একজন অতিচেতন সত্তা এবং রাসলীলার
সময় তাঁর বয়স ছিল আট! এতে কোন
রকমভাবে শারীরিক সম্পর্ক নেই। সেটা ছিল
এক কারণরহিত পবিত্র প্রেম।

কৃষ্ণের প্রেমী রাধা কৃষ্ণে অনুরক্ত ছিল, কিন্তু রাধার বিশুদ্ধ আনন্দের অভিজ্ঞতা হয় নি। অধিকার করার প্রবণতা ও ঈর্ষা বা মাংসর্যে তাঁর মন অবিশ্রাম আন্দোলিত হ’ত। অতিচেতন কৃষ্ণ রাধাকে রাসলীলার সময় একইসাথে প্রতিটি গোপীর সাথে দেখার অভিজ্ঞতা দিলেন। তিনি কেবল নিজের শরীরেই নন, তিনি যে সব শরীরে আছেন, রাধাকে সেটাই দেখাতে চেয়েছিলেন। ঐশ্বরিক প্রেমী সত্তাদের এইরূপ প্রকাশ হয়!

সুফি অতীন্দ্রিয়বাদী জালালুদ্দিন রুমির আরেকটা কবিতা আছে। তিনি লিখেছেন,

একজন তার প্রিয়ার বাড়ীতে গিয়ে দরজা খটখট করে।

এক আওয়াজ এলো, ‘কে ওখানে?’

সে উত্তর দিল, ‘এটা আমি।’

আওয়াজ বলে, ‘আমি ও তুমির জন্য কোন জায়গা নেই।’

দরজা বন্ধ থাকল।

এক বছর একাকীত্ব ও বঞ্চনার পর সে ফিরে এল ও সেই দরজা খটখটালো।

ভিতর থেকে আওয়াজ এলো, ‘কে ওখানে?’

লোকটি বলে, ‘এটা তুমি।’

তার জন্য দরজা খুলে গেল।

আসল প্রেমে কোন দ্বৈততা নেই।
সেখানে কেবল সবার সাথে ও সবকিছুর সাথে
একত্ব আছে। সেটা প্রেমের পরম স্তর।

প্রেম কর ও মুক্তি দাও, অধিকার কোরো না

যতক্ষণ আমাদের প্রেম কোন বস্তুর দিকে ঘটে, এমনকি সেই বস্তু এক ব্যক্তি হলেও আমরা সেই ব্যক্তিকে এক বস্তুর পর্যায়ে নিয়ে নামিয়ে আনার চেষ্টা করব। যখন আমরা অন্য একটি মানুষের প্রতি অধিকার করার প্রবণতা ও আসক্তি অনুভব করি আমরা ঠিক তাই করি। যেভাবে আমরা এক ফার্নিচার বা বাড়ী বা অন্য বস্তু অধিকার করি, আমরা ব্যক্তিটিকেও অধিকার করতে চেষ্টা করি। আমরা মানুষটিকে যেভাবে চাই সেভাবেই চাই, তার মানে আমরা প্রকৃতপক্ষে মানুষটিকে বস্তুস্তরে নামিয়ে আনি।

তাই বোঝ, যখন কোন কিছুর প্রতি আমাদের প্রেম বা আমাদের মনোযোগ হয়, আমরা কেবল বস্তুবাদী হই, আমরা নিজেদের ও অপরের জন্য কষ্টের সৃষ্টি করতে থাকি। আমরা সেই বস্তু বা ব্যক্তিটির কেবল শ্বাসরোধ করি। পরিবর্তে যদি আমরা আমাদের মনোযোগ প্রেমের অভিজ্ঞতার দিকে ঘোরাই, আমরা সেই বস্তুটিকে মুক্তি দেব ও আমরাও সেই বস্তু থেকে মুক্তি পাব। প্রেমের সেটাই মাধুর্য যা কেবল প্রেম হয়ে ঘটে - অন্য কোন বস্তুর জন্য নয়।

যখন তুমি কাউকে অধিকার করতে
শুরু কর, তুমি নিজেকেও বন্ধনে রাখ। যদি
তুমি তোমার কুকুরের চেন ধরে হাঁটছ, তাহলে
পরিষ্কার করে বোঝ যে তুমিও বাঁধা আছ।
ভেবো না যে কেবল কুকুরটি বাঁধা আছে।
বন্ধনে তুমিও আছ। ভেবো না যে কেবল
কুকুরটি পালাতে পারবে না, তুমিও তো পালাতে
পারবে না! তুমি হয়ত ভাবছ যে তুমি দড়ি ধরে
আছ। আর কুকুরটা ভাবতে পারে যে সে দড়িটা
ধরে আছে, কে জানে?

আমরা সর্বদাই আমাদের ভুল জায়গায় মনোযোগ দিই ও সত্যকে মিস্ করি। যখন আমরা একটি বস্তুতে মনোযোগ দিই, আমরা প্রেমের অন্তরের অভিজ্ঞতাকে মিস্ করি। আমরা ভুল বুঝি যে প্রেমের উত্তেজনা ও আনন্দ বস্তুটির জন্য ঘটে। আমরা এটা বুঝি না যে সেই উত্তেজনা ও আনন্দ বস্তুটির জন্য নয়, সেটি ঘটে আমাদের নিজের জন্য। এতে আমাদের মধ্যে এক শক্তি ঘটে। যদি তা সেই বস্তুটির জন্য ঘটত, তাহলে সেই বস্তু আমাদের সংস্পর্শে আসলেই আমাদের একই প্রকার উত্তেজনা হবে, আমি ঠিক বলছি কি না? কিন্তু সেটা সেইভাবে তো হয় না। যদিও সেই বস্তুটি সেখানেই থাকে, কিছু সময় পরে উত্তেজনার তাপমাত্রা কমে যায়, তার মানে উত্তেজনা বা শক্তি সেই বস্তুর সাথে সম্পর্কিত নয়। তা যদি কোন বিষয়ের সাথে সম্পর্কিত হয়, আমরাই সেই বিষয়। বিষয় অভিজ্ঞতার সাথে সম্পর্কিত, বস্তুর সাথে নয়।

একটা ছোট গল্প :

এক শিল্প সংগ্রাহক এক গ্রামে গেল।
সেখানে একটি চায়ের দোকানের বাইরে তিনি
একটি বিড়ালকে পুরাকালের তশতরি থেকে
দুধ খেতে দেখল। শিল্প সংগ্রাহক সেই

তশতরির মূল্য বুঝতে পারল এবং সেটাকে কিনতে চাইল।

সে দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা
করল, ‘ভাই, আমি এই বিড়ালটা দুশ টাকায়
কিনতে পারি?’ দোকানদার মানা করে বলল যে
সে বিড়ালটিকে বিক্রি করতে চায় না। শিল্প
সংগ্রাহক বলল, ‘আমার বাড়ী ইঁদুরে ভরা, তাই
আমার একটি বিড়াল চাই। আমি হাজার টাকা
দিতে তৈরি।’

দোকানের মালিক বলে, ‘ভাল কথা, আমি রাজী। নিয়ে যান।’

এখন সংগ্রাহক বলল, ‘আমি তো
বিড়ালটাকে নিচ্ছি কিন্তু আপনি কি এই
তশতরিটাও দেবেন? তাহলে আমাকে আর
একটা তশতরি কিনতে হবে না। বিড়ালটাও
খুশী থাকবে কারণ সে এই তশতরিতে
প্রশিক্ষণ পেয়েছে। এই তশতরিটাও দিন না?’

দোকানদার বলে, ‘না! ওটা আমার
পয়মন্ত তশতরি। কেবল ওটার জন্যই আমি
গত সাত দিনে আটষট্টিটা বিড়াল বিক্রি
করেছি!’

শিল্প সংগ্রাহক চেয়েছিল তশতরি, কিন্তু
পেল বিড়াল। আমরাও জীবনে আসলে যা
অভিজ্ঞতা করতে হবে তা মিস্ করি কারণ
আমরা বিষয় নয়, শুধুমাত্র সেই বস্তুর পিছনে
দৌড়াই।

পরের বার যখন তুমি কারো সাথে
আছ, যখন কোন বন্ধুর সাথে আছ যার সাথে
তুমি পুরোপুরি খোলামেলা, তখন এই
প্রক্রিয়াটি করতে স্মরণে রেখো।

কেবল তার পাশে বস। তুমি কি করতে যাচ্ছ বা বলতে যাচ্ছ, তাতে মাথা ঘামিয়ো না।

কেবল বসো, ব্যাস! সেটাই প্রক্রিয়া। আসলে,
কথা বলা মানে সেই মানুষটিকে এড়িয়ে
যাওয়া। কারণ তুমি সেই মানুষটির চোখে
তাকাতে পার না, তুমি কথা বলে যাও। সেটাই
সত্য। অন্য ব্যক্তিটি শোনে যাতে সে তুমি
থামলে সে কথা বলতে শুরু করতে পারে! যদি
কেউ তোমাকে শুনছে তার মানে সে হয়
অন্যকিছু চিন্তা করছে অথবা সে তার উত্তর
তৈরি করছে। সে সেখানে বসে আছে যাতে
করে তুমি শেষ করলে সে শুরু করতে পারে।

এখন তুমি যদি এই প্রক্রিয়াটি চেষ্টা কর, এটা তোমাকে অন্য এক স্থানে নিয়ে যাবে। যখন তুমি তোমার মাস্টার বা তোমার বন্ধু বা তোমার প্রিয়তমের সাথে আছ, যার সাথে তুমি গভীরভাবে সংযুক্ত অনুভব কর, যার সাথে তুমি উন্মুক্ত, তুমি এই প্রক্রিয়াটি চেষ্টা করে দেখতে পার। এটা সোজাসুজি তোমায় জীবনমুক্তির দিকে নিয়ে যাবে। স্পষ্ট করে বোঝ, আমি এই প্রক্রিয়া তোমাদের আরও ভাল সম্বন্ধ বানাবার জন্য বা তোমাদের ব্যক্তিত্ব আরও বিকশিত করার জন্য শেখাচ্ছি না। না! এটা আমি তোমাদের দিচ্ছি অবিলম্বে বিশুদ্ধ প্রেম অভিজ্ঞতা করার জন্য যা তোমাকে জীবনমুক্তির দিকে পরিচালিত করতে পারে।

বড় সমস্যা হ’ল তুমি কখনও আরাম
করে স্বস্তিতে বসো না। হয় তুমি লোভ দ্বারা
চালিত, মানে তুমি তড়িঘড়ি করে কিছু বলতে
বা কিছু করতে যাচ্ছ, অথবা তুমি জান না যে
তুমি কি করছ এবং তাই তুমি ভয়ে আছ। তুমি
কেবল তোমার কাজ শেষ করে পালাতে চাও!
হয় তুমি লোভে আছ অথবা আছ ভয়ে। কিন্তু
এখন কেবল রিল্যাক্স কর। ভয়ে থেকো না,
লোভেও থেকো না।

কেবল বর্তমানে বস! শুধুমাত্র অন্য ব্যক্তিটির উপস্থিতি অনুভব কর। অন্য ব্যক্তিটি

যেমনটি ঠিক তেমনিভাবেই তাকে, তার
সত্তাকে গ্রহণ কর, স্বীকার কর এবং অনুভব
কর যে তোমার ভিতরে কি ঘটছে। এটা
কিছুদিন ধরে চেষ্টা কর। হঠাৎ তুমি এক পৃথক
স্থান অভিজ্ঞতা করবে, এমন এক জায়গা যা
তুমি জীবনে আগে কখনও অভিজ্ঞতা কর নি।

এই প্রক্রিয়াটি শিবসূত্র থেকে নেওয়া। শিবসূত্র জীবনমুক্তির জন্য শিবের দেওয়া বিভিন্ন প্রক্রিয়ার সংগ্রহ। এই প্রক্রিয়া এক কোয়ান্টাম (quantum) লাফের মধ্য দিয়ে তোমাকে নিয়ে যাবে আকার থেকে নিরাকারে, অধিকার করার প্রবণতামূলক ভালবাসা থেকে কারণরহিত প্রেমে।

তুমি হয়ত তোমার প্রিয়জন বা ভগবান বা মাস্টার বা বন্ধু বা যে কোন ব্যক্তিতে আসক্ত আছ। সেই আসক্তি থেকে সরে আসার জন্য, আকার থেকে নিরাকারে যাবার জন্য এই প্রক্রিয়া। এটা দ্বারা তুমি প্রেমে এক কোয়ান্টাম ঝাঁপ দিতে পার। এই ঝাঁপ দিয়ে তুমি দেখবে যে কোন নির্দিষ্ট বস্তুর ওপরে আসক্তি রূপে প্রেম হয় না, কিন্তু সেটা হয় বহির্জগতে কোন আসক্তি ছাড়াই এক উচ্ছ্বসিত শক্তিরূপে। এটা কেবল তোমার নিজের উচ্ছ্বসিত হওয়া যা তুমি শেয়ার কর, ব্যাস। এই কারণরহিত উচ্ছ্বাস ঘটবে, সেই বস্তুটি সেখানে থাক কি না থাক।

যখন প্রেম কারণরহিত উচ্ছ্বাস হয়ে ঘটে, তুমি নিজেকে ও অন্য ব্যক্তিটিকে তোমা র নিজের আসক্তি ও অধিকার করার প্রবণতা থেকে মুক্তি দাও, কারণ তুমি জেনেছ যে অধিকার করার প্রবণতা কেবল সেই ব্যক্তিটিকে বেঁধে রাখবে না, তোমাকেও বন্ধনে রাখবে। তা অন্য মানুষটিকে ও তোমাকে, উভয়কেই অত্যাচার করে! সত্য প্রেম তোমাদের উভয়কেই মুক্তি দেয়। তা তোমাকে ও অন্য ব্যক্তিটিকে স্বাধীনতা দেয়।

আমি পৃথিবী ভ্রমণে গেলে লোকেরা জিজ্ঞাসা করে, 'আপনি গতরাত্রে ভাল করে ঘুমিয়েছেন কি? এটা তো আপনার জন্য নতুন জায়গা।' আমি তাদের বলি, 'যখন তুমি কোন নির্দিষ্ট বাড়ির প্রতি আসক্ত, অন্য বাড়ী তোমার জন্য নতুন স্থান হয় এবং তুমি সংগ্রাম কর। যখন তোমার কোন বাড়ীর প্রতি আসক্তি নেই, তুমি যেখানেই যাও স্বচ্ছন্দবোধ কর।'

আমি কখনও কোন জায়গা আমার অথবা আমার নয় বলে অনুভব করি না। আমি যে কোন জায়গাতে স্বচ্ছন্দবোধ করি। স্বাচ্ছন্দ্য আমাদের ভিতরের ব্যাপার, কখনও বাইরের নয়। যখন আমাদের ভিতরে স্বস্তি নেই, আমরা আমাদের বাইরে স্বাচ্ছন্দ্য খুঁজি। নিজের মধ্যে স্বস্তি অনুভব করা কারণরহিত প্রেমের ফল। কোন বাড়ীর সাথে আসক্তি না হলে পুরো বিশ্বে আমরা স্বাচ্ছন্দ্য অনুভব করি। পৃথিবীর যে কোন জায়গায় আমরা রিল্যাক্স্ড় থাকি।

লোকেরা আমায় জিজ্ঞাসা করে, 'স্বামীজী, আপনি এত ভ্রমণ করেন, কিন্তু অস্থির অনুভব করেন না। তা কি করে হয়?' ব্যবসার জন্য যারা অনেক ঘুরে বেড়ায়, এই প্রশ্নটি সাধারণত তারাই করে। তারা বলে, 'যদি আমরা এক বা দুই জায়গায় গিয়ে ফিরে আসি, তাহলে নিজেদের সামলে উঠে আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে এক সপ্তাহ লাগে। আপনি এত অবিশ্রাম ভ্রমণ করেন কিভাবে?' এর রহস্য আমি তোমাদের আগেই বলেছি। আমি কোন একটি বাড়ীতে আসক্ত বা সংযুক্ত অনুভব করি না, তাই আমি সমস্ত পৃথিবীর সাথে সংযুক্ত অনুভব করি! সম্পূর্ণ বিশ্বের সাথে স্বস্তিতে থাকার এক গভীর অনুভূতি আছে। এই অনুভূতি নিয়ে যেখানেই যাও, তুমি এক প্রগাঢ় স্বচ্ছন্দের আনন্দ ও উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে, কারণ সেই আনন্দ বাইরের ঘর থেকে আসে না, তা আসে অন্তরের ঘর থেকে।

সম্পর্কতায় প্রেম

প্রকৃত জীবনে আমরা সর্বদা আমাদের
প্রেমকে বোধগম্য উপায়ে প্রকাশ করার চেষ্টা
করি। কেবল যদি প্রেম বোধগম্য আকারে
প্রদর্শন করা হয়, তবেই আজকাল তাকে প্রেম
বলে গণ্য করা হয়।

সত্য প্রেম এক মহামিলন। তা দুই
সত্তার মধ্যে এক অনুরণন। তা কোন প্রকাশ
ছাড়াই অনুভব করা যায়। তাতে বার্তালাপের
দরকার নেই, কারণ তা ইতিমধ্যে এক
মহামিলন হয়ে ঘটেছে।

যদি তুমি সত্যি কোন মানুষকে প্রেম কর, তোমার শারীরিক ভাষায় তা দৃষ্ট হবে। তা কথায় প্রকাশ করা যায় না। তুমি অনুভব করবে যে কথা কত অপ্রতুল এবং শব্দাবলী দ্বারা তোমার অনুভূত প্রেমকে কেবল নীচে নামিয়ে আনবে। কিন্তু তুমি যদি শব্দ ব্যবহার কর, তাহলে সেই প্রেম আসলে ঘটে নি। যখন তুমি প্রেম প্রকাশ করার জন্য শব্দ ব্যবহার কর, তাহলে তাতে কোথাও একটা মিথ্যা আছে! তুমি কেবল শব্দ ব্যবহার করে মিথ্যাকে অলঙ্কৃত করছ।

সত্য প্রেম মুক্ত করে কারণ তা কখনও তোমাকে প্রেম প্রকাশ করতে বাধ্য করে না। তা কেবল আছে। সত্য প্রেম তোমাকে তুমি যা প্রকাশ করতে চাও তা প্রকাশ করার স্বাধীনতা প্রদান করে। তুমি সহজেই কোন কিছু প্রকাশ করতে পার, যেমন অসমর্থন বা রাগ এবং তাতে প্রেম কমে গেছে বলে ভুল করা হবে না।

কেবল তাই নয়, আসল প্রেমের সম্বন্ধতায় কোন আধিপত্য বা ক্ষমতা প্রদর্শন হবে না। প্রতিটি মানুষ যেন তার অনুপম সুগন্ধ ছড়াবার জন্য প্রস্ফুটিত এক সুন্দর ফুল, ব্যাস।

সত্য প্রেমের সাথে কোন ভয় বা
নিরাপত্তাহীনতা থাকবে না। সাধারণ
ভালবাসায়, দুজনের পার্থিব দূরত্বে অনেক
নিরাপত্তাহীনতা অনুভূত হয় ও বিশ্বাসের
অভাব হয়।

একটা ছোট গল্প :

এক অল্পবয়সী সৈন্য তার সিনিয় অফিসারের কাছে গিয়ে বলে, ‘স্যার, আমার বন্ধু এখনও যুদ্ধক্ষেত্র থেকে ফেরে নি। আমাকে বাইরে গিয়ে তাকে খুঁজে নিয়ে আসার অনুমতি দিন।’

অফিসার বলে, ‘অনুমতি নেই। তোমার বন্ধু খুব সম্ভবত মৃত। আমি চাই না সেখানে গিয়ে তুমি তোমার জীবন বিপন্ন কর।’

অল্পবয়সী সৈনিক সেখানে গেল ও
ভীষণ আহত হয়ে তার বন্ধুর শব বহন করে
নিয়ে আসল।

অফিসার প্রচণ্ড রেগে ফেল। সে চেঁচিয়ে
বলল, ‘আমি বললাম যে সে মারা গেছে। এখন
আমি তোমাদের দুজনকেই হারাব। বল, ওখানে
গিয়ে মৃতদেহ নিয়ে আসার কোন অর্থ হয় কি?’

মৃতপ্রায় সৈনিকটি উত্তর দিল, ‘অর্থ
হয়, স্যার। যখন আমি সেখানে গেলাম সে
তখনও বেঁচে ছিল। সে আমাকে বলে, সে
নিশ্চিত ছিল যে আমি আসব।’

সত্য প্রেম উপযোগিতা দেখে না। তা
নিছক বিশ্বাসের ওপরে কাজ করে এবং তা
স্থান কালের ঊর্ধ্বে।

আজকাল আমি দেখি যে প্রেম নিবেদন করার জন্য মানুষেরা পরস্পরকে কত কিছু উপহার দেয়। উপহার দেওয়া প্রেমের এক প্রকাশ হয়ে গেছে। যদি উপহার দেওয়া এক কারণরহিত উচ্ছ্বাস হয়ে ঘটে, তা ঠিক আছে। কিন্তু তা যদি কোন শর্ত পূরণ ক রার জন্য হয়, তা এক সমস্যা হয়ে দাঁড়ায়! তাহলে তা হয় সত্য প্রেমের এক দুর্বল বিকল্প।

যতক্ষণ প্রকৃত প্রেম আছে, কোন সম্বন্ধতাই বিরক্তিকর হতে পারে না। এটা বোঝ, যতক্ষণ প্রেম আছে, প্রতিটি পদার্থ বা মানুষ নিরুপম। উদাহরণস্বরূপ, যদি তোমার অফিসের সহকারী মারা যায়, তোমার জীবনে বাস্তবে কিছুই থেমে যাবে না। অন্যদের সাথে তুমি তার পরিবারবর্গকে সান্ত্বনা জানাবে ও জীবনে এগিয়ে চলবে, ব্যাস। কিন্তু যে সহকারী মারা গেল, যদি তার সাথে তোমের প্রেমের সম্বন্ধ থাকে, তাহলে কি হবে? তোমার জীবন আর কখনও আগের মত হবে না, ঠিক কি না? যখনই তুমি কোন পদার্থ বা কোন মানুষের সাথে প্রেম কর অথবা কেউ তোমাকে প্রেম করে, সম্পূর্ণ সম্বন্ধটা অনন্য হয়। প্রেম অনন্যতা প্রদান করে।

এক আশ্রমবাসী আমায় একদিন প্রশ্ন
করে, ‘স্বামীজী, আপনি আমাদের সবাইকে
রোজ দেখেন, আমাদের সমস্ত ভুল ও বিভ্রান্তি
দেখেন। সেটস আপনার পক্ষে রোজ একই
ব্যাপার। আপনি আমাদের ওপরে বিরক্ত হন
না?’ সেটা একটা খুব সৎ প্রশ্ন ছিল! আমি
বললাম, ‘জীবনমুক্ত সত্তারা কেবল তাঁদের
প্রেমের জন্য দেখতে পান যে সবাই অনন্য
অদ্বিতীয়। তাঁরা মানুষকে নিছক সংখ্যা বলে
দেখেন না। তাঁরা প্রত্যেককে অনন্য বলে
দেখেন।’

তাই এত ধৈর্যের সাথে মাস্টার সবার সাথে কাজ করতে থাকেন। যদি সেটা কেবল সংখ্যার ব্যাপার হ’ত, তা একেবারে আলাদা হত। যখন তোমার এই প্রেম থাকে, তোমার অন্তর্জগৎ এমন হয়ে যায় যে তাতে তোমার কাজের পিছনে কোন যুক্তিগত কারণ থাকে না। তুমি শুধুমাত্র সংযুক্ত অনুভব কর এবং প্রেম বিকিরণ কর, ব্যাস!

শুধু তাই নয় কারণরহিত উচ্ছ্বাস তার প্রকাশে সর্বদাই পূর্ণ। তা ভয় ও লোভের কোন অশুদ্ধতা বহন করে না। তাই যাকে তুমি প্রেম কর, কোন আপত্তি ছাড়াই তুমি সম্পূর্ণরূপে প্রেম করবে। সে কেমন তা নির্বিশেষে তুমি তাকে প্রেম করবে। যখন তুমি এইরূপে প্রেম কর, তখন সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি কষ্ট পাবে না। যখন কোন মানুষ দেহত্যাগ করে, তুমি শোক কর কারণ তুমি তাকে সম্পূর্ণরূপে প্রেম করতে পার নি বলে অনুতাপ কর। যখন তোমার প্রেম পূর্ণ, তখনই মানুষকে পূর্ণরূপে প্রেম করতে পার। তাতে অন্য মানুষটির কিছু করার নেই। সে কি রকম মানুষ তাতে কিছু যায় আসে না। সত্য প্রেমের সেটাই সৌন্দর্য। প্রেম কর কেবল প্রেমের জন্য, অন্য মানুষটির জন্য নয়।

যদি তুমি কোন ব্যক্তিকে হারিয়ে শোক
কর, পরিষ্কার করে বোঝ যে তুমি তাকে
পূর্ণরূপে প্রেম না করতে পারার জন্য শোক
করছ। যদি তুমি তাকে পূর্ণরূপে প্রেম করতে,
তুমি শোক না করে পুরোপুরি প্রশান্ত হয়ে
তাকে বিদায় জানাবে। তোমার শোকের কারণ
হ’ল তুমি কোথাও কিছু একটা জিনিষ
হারিয়েছ। তা সে তোমার নিজের পিতা, পতি
বা পত্নীই হোক। তাদের জীবদ্দশায় যদি তুমি

তাদের প্রতি তোমার কারণরহিত প্রেম বিকিরণ করে থাক, তাহলে তারা চলে গেলে কোন শোক থাকবে না। কিন্তু তুমি যদি তাদের যুক্তিপ্রয়োগ করে প্রেম করে থাক, তাহলে তারা চলে গেলে তাদের প্রতি তোমার প্রেমের অপূর্ণতা তোমায় কষ্ট দেবে আর সেই কষ্টই তুমি শোক হিসাবে অনুভব কর।

ধ্যান - অনুভব কর যে প্রেম তোমার ভিতরে উচ্ছ্বসিত হচ্ছে

নিজের সাথে আরাম করে বস ও চোখ
বন্ধ কর। তোমার হৃদয় অঞ্চলে ফোকাস্ কর।
অন্য সবকিছু বর্জন কর। কেবল হৃদয়ে
কেন্দ্রীভূত হও।

প্রত্যক্ষবৎ স্মরণ কর যে তোমার হৃদয়
এক অসীম আধার যেখান থেকে আশিস্
প্রবাহিত হতে পারে। প্রতিটি হৃৎস্পন্দন
গভীরভাবে অনুভব কর। সেই স্পন্দনকে
তোমার সর্বত্র প্রতিধ্বনিত হতে দাও।
হৃৎস্পন্দনের মাঝে প্রেম শক্তি ঘটছে বলে
অনুভব কর।

তোমার দেহ, মন ও আত্মার গভীরে প্রেমশক্তি স্বীকৃত হবার জন্য অপেক্ষা করছে। হৃদয়ের প্রেমশক্তিকে প্রবাহিত হবার জন্য আমন্ত্রণ কর এবং তোমার দেহ, মন ও আত্মাকে গভীর পর্যন্ত ভরাট করে ফেল।

ধীরে ধীরে চোখ খোল।