KAILASA Library/জীবনমুক্তি/ভূমিকাSign in
জীবনমুক্তি

ভূমিকা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যদি তুমি এখানে আছ, তার মানে এই যে অস্তিত্ব চায় তুমি এখানে এই আকারে থাক। তুমি এক দুর্ঘটনা নও, তুমি এক ঘটনা। তুমি অস্তিত্বের এক সচেতন অলৌকিক ঘটনা। ভেবো না যে এটা পসিটিভ থিঙ্কিং অর্থাৎ সক়ারাত্মক চিন্তা। এটা অকপট ও সরল সত্য। যদি তুমি এই সত্যের ওপরে আস্থা রাখ, তুমি জীবনকে তার চূড়ান্তে অভিজ্ঞতা করতে আরম্ভ করবে।

এটা বোঝ, অস্তিত্ব তোমার মধ্য দিয়ে নিজেকে অভিব্যক্ত করার চেষ্টা করছে। যাকে তুমি তোমার সম্ভাবনা (পোটেন্শিয়াল) বল তা তোমার মধ্য দিয়ে অস্তিত্বের প্রকাশ হওয়া ছাড়া আর কিছুই নয়। যখন তুমি তা স্বাধীনভাবে হতে দেবে; তুমি তোমার অসীম সম্ভাবনা উপলব্ধি করতে শুরু করবে। যখন তুমি অস্তিত্বের পরিপূর্ণতা হতে শুরু কর, তুমি শক্তিস্রোত হয়ে যাও, যাকে আমি জীবনমুক্তি বলি। জীবনমুক্তি হল অস্তিত্বের শক্তিপ্রবাহের সাথে বাস করা, তার অলৌকিক ঘটনাবলীর সাথে সমলয়ে থাকা।

এভাবে জীবন যাপন করলে দেখবে, কোন ব্যক্তিগত বাধা নেই, কোন আবেগের বোঝা নেই, জীবনে তোমাকে কিছুই আটকে রাখে না। জীবন নদীর মত অবিশ্রাম বয়ে চলে, প্রতিটি মুহূর্তে আনন্দ ও পরিপূর্ণতা সহকারে।

এই বইতে, ব্যক্তিগত বাধা অতিক্রম করার জন্য ও আবেগজনিত দ্বন্দ্বের সমাধান করার জন্য তুমি গভীরতর সত্য ও শক্তিশালী প্রক্রিয়া পাবে। যে সত্যসকল এই অসীম মহাজগতে তোমার প্রাসঙ্গিকতার রহস্য উন্মোচন করে, এখানে তুমি তাদের সন্ধান পাবে ও তুমি সচেতনতার আরও উচ্চতর স্তরে চলতে শুরু করবে।

যে এক পরিপূর্ণ জীবন যাপন করতে আকাঙ্ক্ষা করে, এই বই তার জন্য। এটা অহং, অস্তিত্ব ও বিশ্বের রহস্যভেদ করে। এটা সমস্ত ব্যক্তির পৃথ্বীগ্রহে মানবজন্ম নেবার পরম উদ্দেশ্য কে অভিজ্ঞতা করা শুরু করার জন্য। এই বইটি নিম্নলিখিত অভিজ্ঞতাগুলি দেবার জন্য :

শক্তি : জীবনে যা কিছু তোমার পরিবর্তন করা দরকার সেগুলিকে বোঝার ও পরিবর্তন করার শক্তি

বুদ্ধি : জীবনে যা কিছু তোমার পরিবর্তন করার দরকার নেই সেগুলিকে বোঝার ও মেনে নেবার বুদ্ধিমত্তা

যুক্তি : তুমি যতই পরিবর্তন কর না কেন, যাকে তুমি বাস্তবতা বলে দেখ তা নিজেই অবিশ্রাম পরিবর্তিত হচ্ছে - এটা স্পষ্ট করে বোঝা ও উপলব্ধি করার যুক্তি

ভক্তি : যা অপরিবর্তনীয়, নিত্য ও পরম, তার সাথে গভীর সংযোগ অনু ভব করার জন্য ভক্তি

মুক্তি : এই চারটির একাঙ্গীভবন ও জীবনমুক্তিতে পরম মুক্তি।

-পরমহংস নিত্যানন্দ

মনস্তত্ত্ব ব্যাখ্যা করে যে চিন্তার উদয় হয় মস্তিষ্কে এবং আবেগ আসে হৃদয় থেকে। তাদের যেখান থেকেই উদয় হোক না কেন, চিন্তা ও আবেগ অবিচ্ছেদ্য। প্রাচীন শাস্ত্রসমূহ বলে যে চিন্তা আমাদের সৃষ্টি করেছে। আবেগও তাই করেছে। আমাদের আবেগ অনুযায়ী আমরা ‘আমরা’ হই। আমাদের আবেগগুলি পরিচালনা করা আমাদের জীবন রূপান্তরিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।