KAILASA Library/জীবনমুক্তি/মুখবন্ধSign in
জীবনমুক্তি

মুখবন্ধ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

বৈজ্ঞানিক সহ বহু বিখ্যাত বুদ্ধিজীবীরা ব্যক্ত করেছেন যে সাম্প্রতিক কালে মানব চেতনার উন্নতি হয়েছে। সেটা রক্ব্ গ্রুপের দূরদৃষ্টিতে দেখা কুম্ভরাশির যুগ (এজ্ অফ্ অ্যাকোয়ারিয়াস) হোক অথবা মায়ান্-দের রূপকার্থে বিশ্বের সমাপ্ত হবার ভবিষ্যৎবাণী হোক - সেটা প্রশ্ন নয়।

প্রশ্ন হল, আমরা চেতনাকে কিভাবে সংজ্ঞায়িত করি? সামাজিক সত্তা হিসাবে আমাদের সারাজীবন তো নৈতিক ও আইনগত অনুশাসন দ্বারা চালিত। নীতিবোধকেই সর্বদা আমাদের ব্যবহারের আলোকসঙ্কেত হিসাবে দেখা হয়। কিন্তু নীতিবোধ (কন্শেন্স্) ও চেতনা (কন্শাস্নেস্) ভিন্ন।

আমাদের চাওয়া পার্থিব সুখের চেয়েও আমাদের জীবনে আরও কিছু আছে - চেতনা হল সেই সজাগতা। চেতনা আমাদের মধ্যে এমন এক প্রসারণ যা আমাদের বলে যে আমরা যা দেখি, তার থেকেও উচ্চতর কিছু আছে। সেটা অন্তরের সজাগতার এক আলোকসংকেত যা আমাদের এক অস্তিমান অবস্থায় গাইড করে এবং আমাদের উপলব্ধি করায় যে আমরা নিজেদের যা ভাবি তার থেকেও আমরা আরও অনেক বেশী কিছু।

মানুষ এক জৈব-মেশিনের চেয়েও অনেক বেশী কিছু। সেইজন্য সবচেয়ে শক্তিশালী কম্পিউটার মানুষকে প্রতিস্থাপন করতে পারবে না। সেটা মন ও দেহকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু মানব সত্তার শক্তিকে নয়। এটা হয়ত সত্য যে আমরা পশু থেকে আরোহণ করেছি, কিন্তু এটা সত্য যে আমরা আরও এগিয়ে যেতে পারি।

স্মরণাতীত কাল থেকে সমস্ত সংস্কৃতির জ্ঞানী ব্যক্তিরা এই সহজ অথচ দূরধিগম্য ব্যাপারটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন যে 'আমাদের ভিতরে কি আছে'। 'আমি কে' - বহু সন্তগণ তাতে কেন্দ্রিত ছিলেন। অনেকে সেই উত্তর পেয়েছেন। তাঁদের উত্তরগুলি হল অভিজ্ঞতামূলক। মহান ধর্মশাস্ত্রগুলি হল আমাদের জন্য এই মহান মাস্টারদের অভিজ্ঞতার প্রকাশ। মাস্টারগণ সশরীরে থাকাকালীন তাঁরা নিজেরাই হলেন অভিজ্ঞতা যা আমরা শেয়ার করতে পারি।

পরমহংস নিত্যানন্দ এমনই এক অভিজ্ঞতা।

এখন (২০০৯ সাল) পর্যন্ত পরমহংস নিত্যানন্দ দ্বারা প্রকাশিত প্রাজ্ঞতার সুগন্ধসারের প্রথম খণ্ড হল এই বইটি। তিনি নানা সুসংবদ্ধ প্রোগ্ৰা মে ভাষণ দিয়েছেন। তিনি ভগবদগীতার মত মহান শাস্ত্রের ওপরে ভাষ্য রেখেছেন এবং গত পাঁচ বছর ধরে বিরাট জনসভায় ও ছোট একান্ত গ্রুপে ভাষণ দিয়েছেন। এই বইটি তাঁর শিক্ষার সুগন্ধসার।

আমরা যেভাবে ব্যবহার করি, তা কেন করি? - এই বইটি আপনাকে সেই বোধের মধ্য দিয়ে নিয়ে যাবে এবং ব্যাখ্যা করবে যে কিভাবে আমরা আমাদের কার্য করার ধরণ পরিবর্তন করতে পারি যাতে আমরা মহাবিশ্বের শক্তির সাথে সমলয়ে থাকি। এই বইয়ে দেওয়া ধ্যান প্রক্রিয়াগুলি আপনাকে এই সমলয় অভিজ্ঞতা করতে সহায়তা করবে।

আমরা আমাদের বাইরের শক্তির সাথে একত্বে আছি - এই বোধ ও অভিজ্ঞতা আমাদের চেতনাকে সম্প্রসারিত করে। আমরা উপলব্ধি করি যে আমরা প্রতিটি ব্যক্তির সাথে তার সংস্কৃতি, রঙ, ভাষা, ধর্মাচরণ বা জাতি নির্বিশেষে একত্বে আছি। আমরা উপলব্ধি করি যে আমরা সবাই একই মহাবিশ্বের মহাসাগরে ওঠা তরঙ্গহিল্লোল।

এই অভিজ্ঞতাই জীবনমুক্তি (লিভিং এনলাইটেন্‌মেন্ট)। এই অভিজ্ঞতাই নিত্যানন্দ।

যদিও অধ্যায়গুলিকে এক বিন্যাসে গঠন করা হয়েছে, আপনি আপনার পছন্দের বিষয় অনুসারে আগে-পিছে ইচ্ছামত পড়তে পারেন। সমস্ত অধ্যায়গুলি জীবনমুক্তির সাধারণ সূত্র দ্বারা পরস্পরসংযুক্ত। প্রতিটি অধ্যায় হল অভিজ্ঞতা করার জন্য এক স্বতন্ত্র পথ, তা আনুক্রমিক ধাপ নয়। এই বইতে উল্লেখিত বিভিন্ন ব্যক্তি ও স্থানের নাম সহ বিভিন্ন শব্দের ব্যাখ্যা বইয়ের শেষে টীকাপুঞ্জে করা হয়েছে।

আপনি অভিজ্ঞতার আরও গভীরে প্রবেশ করলে এবং একই মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের সাথে মিথস্ক্রিয়া করার প্রয়োজন অনুভব করলে এই ওয়েবসাইটগুলিতে যেতে পারেন : www.lifeblissfoundation.org, www.nithyananda.org, www.nithyananda.tv । আপনি বিশ্বব্যাপী নিত্যানন্দ সঙ্ঘের শত শত কেন্দ্রের যেকোন কেন্দ্রে যোগদান করতে পারেন এবং যারা বাস্তবিক এই পথে আছে, তাদের সাথে মিথস্ক্রিয়া করতে পারেন।

এই বইটি হল অস্তিমান সত্যের পথে এক চমকপ্রদ যাত্রা এবং এই সহস্রাব্দের এক জীবনমুক্ত মাস্টার প্রদত্ত এক উপহার।

  • নিত্যানন্দ প্রকাশনা