ধ্যান প্রক্রিয়াসমূহ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- হংস্ মন্ত্র
এটা খুবই শক্তিশালী প্রক্রিয়া এবং এটাকে দিনে চব্বিশ ঘন্টা ব্যবহার করা যায়। যখন ভয় তোমাকে আক্রমণ করে, কেবল বসে পড় ও রিল্যাক্স কর। কেবল নির্গত হওয়া শ্বাসের প্রতি সচেতন হও। শ্বাস বার করার সময় নীরবে বল 'স'। শ্বাসবায়ু বাইরে বার করা যেন খুবই আরামপ্রদ এবং যা কিছুর মৃত্যু আছে তাকে যেতে দেওয়া। শ্বাসবায়ু ভিতরে নেবার সময় তুমি অবিরত কিছু একটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। শ্বাসবায়ু ছাড়া হ'ল যেতে দেওয়া। শ্বাস ছাড়ার দিকে ফোকাস কর এবং শ্বাস নেবার জন্য বিব্রত হতে হবে না। শ্বাস ভিতরে নেবার সময় নীরবে বল 'হম্'।
শ্বাস ছাড়ার ওপরে বেশী সজাগতা ও শক্তি দাও। একদম গভীর থেকে শ্বাস ছাড়ার প্রচেষ্টা কর। শরীর দ্বারা শ্বাস ভিতরে নেওয়াকে স্বতশ্চলভাবে হতে দাও। তোমার শক্তি, মনোযোগ এবং উদ্যম কেবল শ্বাস ছাড়ার জন্য দাও।
নিঃশব্দে স্বরভঙ্গি চলবে ‘হম্...স...',
হম্...স...’। হংস্ মন্ত্রের এই নীরব স্বর
তোমাকে হঠাৎ নিয়ে যাবে এমন এক
সজাগতায় ও শ্লথনে (relaxation) যার
কখনও মৃত্যু নেই। যা কিছুর মৃত্যু আছে তা
তোমার সিস্টেম, তোমার অন্তর্দেশ ছেড়ে চলে
যাবে।
এই প্রক্রিয়াটি যখন তুমি ভয়ের সম্মুখীন হও নি, তখনও করতে পার - যখন বসে আছ, কথা বলছ, হাঁটছ, খাচ্ছ, এমনকি যখন ঘুমিয়ে আছ। এটা খুবই শক্তিশালী প্রক্রিয়া। অবিরত পুরো চব্বিশ ঘণ্টা ধরে তোমার বার হওয়া শ্বাসের দিকে মনোনিবেশ কর এবং নীরবে হংস্ মন্ত্রের ‘হম্-স’, ‘হম্-স’ স্বরভঙ্গি করতে থাক। শ্বাস ভিতরে নেবার সময় ‘হম্’ এবং শ্বাস ছাড়ার সময় ‘স’।
এটা বোঝ যে অবিরত এই মন্ত্র নীরবে উদীরণ করে গেলে সেটা ‘অজপা জপ’ হয়ে যায়। অজপা জপ কোন প্রচেষ্টা বিনা চলে। প্রচেষ্টা থাকলে তাকে ‘জপা’ বলা হয়। প্রচেষ্টা না থাকলে তাকে ‘অজপা’ বলা হয় - তার মানে সেটা তোমার ভিতরে স্বতশ্চলভাবে বলতে থাকে। তোমাকে কেবল উদীরণ করতে হবে, ব্যাস্। সুর বেঁধে নাও। পুরো দিন তা তোমার মধ্যে অনুরণিত হতে থাকবে।
যা কিছু মরতে পারে, তা তোমার সিস্টেম ছেড়ে যাবে এবং তুমি উপলব্ধি করবে যা কিছু মরণশীল তা তোমার অংশ কখনও হতে পারে না। যদি তুমি মরণশীল কোন কিছুর সাথে নিজেকে সংযুক্ত করছিলে, সেই সংযোগ বিচ্ছিন্ন হবে এবং তুমি আন্ক্ল্যাচ্ড্ হবে।
যা কিছু কখনও মরণশীল নয়, তুমি তার সাথে সংযুক্ত অনুভব করবে। যার মৃত্যু নেই, তা তো তোমার সত্তা। তুমি উপলব্ধি করবে ‘প্রকৃত তুমি’-র মৃত্যু নেই, সেটা সত্য, জীবনমুক্তি ও চৈতন্য। যখন হংস্ মন্ত্রের স্বরভঙ্গি তোমার ভিতরে অজপা হয়ে যায়, তখন তুমি হও পরমহংস!
এই প্রক্রিয়া কেবল তিনদিন চেষ্টা কর। যখনই তোমার স্মরণে আসবে, তুমি শ্বাস নেবার সময় নীরবে স্বর কর ‘হম্’। আর শ্বাস ছাড়ার সময় স্বর কর ‘স’। শ্বাস ছাড়ার দিকে বেশী সজাগ হও। হঠাৎ দেখবে যে ধনসম্পদ, শরীরের অঙ্গ বা স্বাস্থ্য বা প্রিয়জন হারাবার ভয়, বা অজানার ভয় এবং অন্য সমস্ত ভয় কেটে যাবে। শ্বাস ছাড়ার দিকে সজাগ হ'লে,
মরণশীল যা কিছু তোমার অংশ সেজে তোমার
অন্তর্দেশকে দখল করে আছে, তারা তোমার
অন্তর্দেশ ছেড়ে চলে যাবে। তুমি তখন মুক্ত
হবে।
২) অন্ধকার-ধ্যান
আমরা অন্ধকার থেকে জন্মেছি, যে অন্ধকার মায়ের গর্ভে থাকে। আমরা সচরাচর ভাবনা অনুযায়ী অন্ধকার কিন্তু নকারাত্মক নয়। তা প্রগাঢ় নিরাময়কর, আরোগ্যকর। অন্ধকার মাতৃবৎ সকারাত্মক শক্তি।
মাতৃগর্ভে যে অন্ধকার বিদ্যমান তা এক প্রগাঢ় শক্তি। সেটা কবরস্থানের শূন্য অন্ধকার নয়। সেটা পূর্ণ, যে শক্তি থেকে তুমি এসেছ। তোমার মায়ের গর্ভের অন্ধকার হ'ল এমন এক শক্তি যেখান থেকে তোমার শরীর সৃষ্টি হয়েছে। তাকে বলে 'কারণ শরীর'। তোমার শরীরের মূল কারণ হ'ল অন্ধকার। কেবল তাই নয়, এমনকি আকাশ বা মহাকাশও প্রগাঢ় অন্ধকার। মহাকাশ প্রগাঢ় আলোক নয়, তা হ'ল প্রগাঢ় অন্ধকার।
বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সৃষ্টির শুরুতে অন্ধকার অন্ধকার দ্বারা আচ্ছাদিত ছিল। সেটা হ'ল প্রারম্ভ, উৎস।
অন্ধকার হ'ল অসীম ভিত্তি। প্লেনে উঠে রাত্রিবেলা জানালা দিয়ে বাইরে দেখলে আমি কি বলছি বুঝতে পারবে। মহাকাশ হ'ল অন্ধকার। অন্ধকার হ'ল একমাত্র জিনিষ যেটা বিদ্যমান। যা কিছু সেখানে যুক্ত করা হয়, তা আসে আর চলে যায়। এটা বোঝ যে, তোমাকে যেভাবে শেখানো হয়েছে অন্ধকার সেই প্রকার নকারাত্মক নয়। আমরা অনেকে শিখেছি যে অন্ধকার হ'ল মৃত্যু, মৃত্যুর পরে এই শূন্যতা ঘটে। তুমি কখনও উপলব্ধি কর নি যে শূন্যতা তোমার জন্মের আগেও ছিল, সেটাও তো অন্ধকার! এখন উপলব্ধি পরিবর্তন কর। তোমার মৃত্যুর পরে ঘটা শূন্যতা অন্ধকার নয়। অন্ধকার এক পরিপূর্ণতা, তোমার জন্মের আগের এক সৃজনশীল শক্তি যেখান থেকে তোমার জন্ম হয়েছে। এই স্বচ্ছতা তোমাকে অন্ধকারের সাথে সংযুক্ত হবার অনুভূতি দিতে পারে।
আমাদের প্রথমে অন্ধকার সম্বন্ধে আরও
বেশী স্পষ্টতা ও সকারাত্মকতা সহকারে বুঝতে
হবে, তবেই এই ধ্যান করতে পারবে।
অন্ধকারকে ভয় পেলে তুমি এই ধ্যানে প্রবেশ
করতে পারবে না।
এই প্রক্রিয়াটি চারটি জিনিষ নিরাময়
করতে পারে : দীর্ঘদিনের অবসাদ, অনিদ্রা,
অত্যধিক নিদ্রা এবং বিষণ্ণতা। কেবল এই
একটি প্রক্রিয়া দ্বারা এগুলির সবকটিকে
সরাসরি সম্বোধন করা যায় ও নিরাময় করা
যায়।
নির্দেশাবলী :
২৫ মিনিট সময় লাগবে
চোখ বন্ধ করে বস। আমরা সবাই চোখের পাতা বন্ধ করতে জানি, কিন্তু চোখ বন্ধ করতে জানি না। চোখ বন্ধ করা মানে ভিতরে কিছুই না দেখা, এমনকি চোখের পাতার পিছনেও কিছু না দেখা। সাধারণত চোখ বন্ধ করলে তুমি নিজের ভিতরে বহু কিছু জিনিষ দেখা আরম্ভ কর। ভিতরের টেলিভিশন কখনই বন্ধ করা হয় না, সেটা অনবরত চালু থাকে!
এখন চোখ বন্ধ কর এবং ভিতরে দেখা
পুরোপুরি বন্ধ কর। ভিতরের টেলিভিশন অফ
করে দাও!
তবে তুমি প্রগাঢ় অন্ধকার দেখবে।
তোমার জন্ম তো এই প্রগাঢ় অন্ধকার থেকেই।
মাতৃগর্ভের সেই অন্ধকার, সেই একই অন্ধকার
তুমি তোমার অন্তর্দেশে বহন কর। তোমার
মাতৃগর্ভের একই আকাশ-শক্তি থেকে সমগ্র
বিশ্ব নির্গত হয়েছে। তুমি মাতৃগর্ভের সেই
আকাশ-শক্তির এক টুকরা থেকে হয়েছ।
মাতৃগর্ভ থেকে বেড়িয়ে আসার সময় তুমি সেই
অন্ধকারকে, মহাকাশের সেই শক্তিকে
ইতিমধ্যে নিজের অন্তর্দেশে আত্মভূত করেছ।
যদি তুমি চোখ বন্ধ কর এবং ভিতরে
দেখা বন্ধ কর, তাহলে তুমি প্রগাঢ় অন্ধকার
দেখবে। প্রগাঢ় অন্ধকারের সাথে কম করে কুড়ি
মিনিট থাক। যদি মন চঞ্চল হয়, নিজমধ্যে
আবার কেন্দ্রিত হও। অন্ধকারের সাথে থাক।
কুড়ি মিনিট পর চোখ খোল এবং একই অন্ধকার বাইরে পাঁচ মিনিটের জন্য নিয়ে এস। চোখ খোলা রেখে সেই একই দৃশ্য দেখ যা তুমি অন্ধকারে দেখেছিলে। ঐকান্তিক হয়ে সেই একই জিনিষ দেখ। এর জন্য এক মাস অভ্যাসের প্রয়োজন হতে পারে। কিন্তু যদি ভিতরে ও বাইরে একই অন্ধকার দেখতে পার, তাহলে দেখবে যে নিজের ইচ্ছামত তুমি মনকে সুইচ্ অফ্ করে ফেলতে পার!
এটা বুঝে নাও যে ইচ্ছামত মনকে সুইচ্ অফ্ করার ক্ষমতা তোমাকে মনের সাথে সংযুক্ত সমস্ত সমস্যা ও দীর্ঘদিনের অবসাদ, अनिদ্রা, অত্যধিক নিদ্রা এবং বিষণ্ণতার মত ব্যাধি থেকে মুক্ত করে দেবে। এই সব জিনিষগুলি কারণ-শরীরের সাথে সম্পর্কিত। কারণ-শরীর হ'ল আমাদের মধ্যে পঞ্চম শক্তিশরীর। একবার ভিতরের ও বাইরের প্রগাঢ় অন্ধকারে প্রবেশ করলে কারণ-শরীরের সাথে সম্পর্কিত সমস্ত রোগের সম্পূর্ণরূপে নিরাময় হবে।
শারীরিক ও মানসিক দিক দিয়ে এই
ধ্যান তোমার জীবনকে রূপান্তরিত করবে। এই
প্রক্রিয়া কেবল নিরাময় করার জন্য নয়। এটি
সরাসরি তোমাকে চেতনার গভীর থেকে
গভীরতর স্তরে পৌঁছে দেবে ও জীবনমুক্তির
দিকে নিয়ে যাবে।
৩) স্বাধিষ্ঠান চক্রের সজাগতা
ধাপ ১ :
স্বাধিষ্ঠানকে স্মরণ কর। সত্তার এই
কেন্দ্র নাভির দুই ইঞ্চি নীচে থাকে এবং এই
কেন্দ্র সম্পর্কে গভীরভাবে সজাগ হও।
গভীরভাবে হুকার স্তব কর। মুখ থেকে শ্বাস
ছাড়ার সময় যত জোরে পার ও যতক্ষণ ধরে
পার ‘হু’ আওয়াজ বার কর। এতে তোমার
মুখের চারপাশে এক স্পন্দন সৃষ্টি হবে। কোন
ভয় এলে তাকে আসতে দাও। তুমি যদি কাঁপ,
ঝাঁকুনি হয় বা বিব্রত বোধ কর, তাতে কোন
সমস্যা নেই - সেটা ঠিক আছে। গভীরভাবে
হুকার মন্ত্র স্তব কর।
ধাপ ২ :
সত্তা কেন্দ্রে রিল্যাক্স কর।
নিখাদ লোভ হ'ল প্রগাঢ় আনন্দ। নিখাদ ভয় হ'ল প্রগাঢ় শান্তি।
আনন্দের মধ্য দিয়ে তুমি সফলতা অর্জন করতে পার। শান্তির মধ্য দিয়েও তুমি সফলতা অর্জন করতে পার। শান্তির মধ্যে রিল্যাক্স কর এবং তুমি দেখবে যে তুমি সম্পূর্ণ রূপে জীবন্ত!