বেদনা এক মহান শিক্ষক
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল বেদনার কষ্টকে অতিক্রম করে যাওয়া
প্রায়শ ভয় নিজেকে বেদনা রূপে প্রকাশ করে। বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের জিনিষ হ'ল ব্যাথা-বেদনা।
সমস্ত জীবিত সত্তারা একটা জিনিষ থেকে আতঙ্কিত, তা হ'ল বেদনা। যদি তুমি গভীরভাবে তাকাও, লোকেরা মৃত্যুকেও তত ভয় পায় না যতটা তারা মৃত্যুর সময়কার বেদনা ও যন্ত্রণাকে ভয় করে! অনেকে দারিদ্রকে ভয় পায়, কেউ ভয় পায় সম্বন্ধতাকে আর কেউ ভয় পায় রোগকে। এইগুলির মধ্য দিয়ে যাবার সময়ে বেদনাই এই ভয়গুলির মূল কারণ। এই সমস্ত ভয়গুলির কারণ হল ব্যাথাবেদনার ভয়।
বেদনা কি?
বেদনা শারীরিক, মানসিক ও আবেগসংক্রান্ত হতে পারে।
শারীরিক ব্যাথা শরীরের এক মৌলিক
প্রয়োজনীয়তা। কেবল কল্পনা কর, আমরা
শরীরে কোন বেদনা অনুভব না করলে আমরা
আমাদের দুর্ঘনাগ্রস্ত হয়ে নিজেদের ক্ষতি
করতাম অথবা আজকাল চুলে স্টাইল করার
মত মুখ, হাত এবং পা নিয়েও স্টাইল
করতাম! প্রকৃতপক্ষে বেদনা হ'ল দেহ দ্বারা
মনকে লেখা এক অনুরোধ পত্র। তাকে লেখা
থাকে, 'দয়া করে আমার দিকে মনোযোগ
দাও!’ কারণ মনোযোগ এক শক্তি। যখন কোন
অঞ্চলে মনোযোগ দেওয়া হয়, তখন মনোযোগ
সেই অঞ্চলের জন্য শক্তি হয়ে যায়। যখন
শরীরের ব্যাথা জানায়, সে আসলে ব্যাথা
নিরাময় করার জন্য মনোযোগ বা শক্তি চাইছে।
মানসিক বা আবেগসংক্রান্ত বেদনা হ'ল এক মানসিক ভাবনা যার উদয় হয় যখন তুমি ভাল না লাগা কোন কিছুর সম্মুখীন হও। গবেষণায় দেখা গেছে আবেগসংক্রান্ত বেদনা দেহের ক্ষতি করতে পারে। দৃষ্টান্তস্বরূপ, যৌনসংক্রান্ত অবদমনের জন্য যে মানসিক ভাবনার উদয় হয় তা পিঠের ব্যাধির কারণ হয় অথবা বেশী দায়িত্ব নিয়েছ মনে হ’লে কাঁধে ব্যাথা হতে পারে।
ব্যাথা শারীরিক হোক, বা মানসিক
হোক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিষ
বুঝতে হবে যে সবসময়ে বর্তমান মুহূর্তকে
বাধা দিয়েই ব্যাথার জন্ম হয়।
সময় বনাম উপলব্ধি
কারো জীবনে যদি এক বেদনাদায়ক ঘটনা ঘটে যেমন সন্তানের মৃত্যু, পতি বা পত্নীর অন্যকে ছেড়ে যাওয়া, ঘনিষ্ঠ বন্ধুত্ব ভেঙ্গে যাওয়া, তাহলে সে কষ্টভোগ করে এবং ধীরে ধীরে সময়কালে তা স্বীকার করে নেয়। কেউ হয়ত বহু দিনরাত কাঁদবে, কিন্তু একদিন সে যা ঘটেছে তাকে স্বীকার করে নেয়। সময় নিরাময় করে। সেটা এক প্রচলিত কথা। এটা বুঝে নেও যে নিরাময় করার জন্য সময়ের প্রয়োজন হয় কারণ তুমি ঘটনা ঘটার সময় সচেতনতা ও সজাগতা সহকারে বেদনা ও কষ্টের মুখোমুখি হবার জন্য প্রস্তুত ছিলে না।
যদি তুমি বেদনার দিকে তাকাতে পার, যদি তুমি আবেগকে সজাগতার সাথে প্রত্যক্ষ করতে পার এবং দেখতে পার যে ব্যাথা অভিজ্ঞতা করার সময় মন কিভাবে খেলছে, তখন উপলব্ধি হয় ও তাৎক্ষণিক নিরাময় ঘটে। সময়ের দরকার হয় কারণ তুমি উপলব্ধি লাভ করার জন্য প্রস্তুত নও। তাই তুমি অনেক কষ্ট পাও। সময়কালে, কিছু সপ্তাহ বা মাস পরে, এমনকি বছরকালে, ঘটনাটি বিবর্ণ হয়ে যায় এবং দূরের স্মৃতি হয়ে যায়।
যাই হোক, বেদনা কিন্তু তোমার সিস্টেম থেকে পুরোপুরি যায় নি। যদি এমন কোন মানুষের সাথে দেখা হয় যে তোমার হারিয়ে যাওয়া সন্তান বা পতির কথা একটু মনে করিয়ে দেয়, ধর যদি তার কথাবার্তা, হাঁটাচলা বা হাসি একই প্রকার হয়, তাতে সেই জখম আবার খুলে যায়। সেটা ব্যাথা দেয় কারণ তুমি অতীতের স্মৃতি বহন করছ। এই কারণে তুমি ভাব যে জীবন এক বিরাট অসহ্য বোঝা। তুমি তোমার সম্পূর্ণ অতীতকে ধরে রাখতে বেছে নেও, যখন তুমি ছোট ছিলে, যখন তুমি যুবা ছিলে, যখন তুমি প্রথমবার কাজ করতে গেলে, জীবনের সমস্ত পর্যায়গুলিকে তাদের সকল অভিজ্ঞতা, বেদনা ও ভুলগুলির সাথে ধরে রাখ। অতীতের সাথে সংযুক্ত আবেগগুলির ভার ও চাপের কারণে সেই স্মৃতিকে প্রতিবার অভিজ্ঞতা করার সময় বেদনা হয়। যদি তুমি অতীতকে ফেলে দিয়ে এক সতেজ দৃষ্টিকোণ দ্বারা প্রতিটি পরিস্থিতিকে দেখার সিদ্ধান্ত নেও, তোমার এত বেদনা হবে না। অবিলম্বে তোমার নিরাময় হবে। তোমার এত সময় লাগবে না।
বেদনা ও সুখ - একই মুদ্রার দুই পিঠ
একটা ছোট গল্প :
একবার এক শিষ্য তার মাস্টারের
কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ‘মাস্টার, আমি
ধ্যান করতে পারছি না। আমার পা ব্যাথা
করছে। আমি বিক্ষিপ্তচিত্ত অনুভব করছি।’
মাস্টার বলেন, ‘এটা চলে যাবে।’
দুই সপ্তাহ পরে সেই শিষ্য মাস্টারের
কাছে ফিরে গেল। এবার সে বলে, ‘আমি
সুন্দরভাবে ধ্যান করতে পারছি। আমি খুব
সজাগতা ও সুখ অনুভব করছি।’
মাস্টার আবার উত্তর দিলেন, ‘এটা চলে যাবে।’
বেদনা ও সুখের মূল একই। এটা হ'ল দুটি নামে একই অনুভূতি। এটা যেন দুজন একই মানুষকে দিয়ে শরীর মালিশ করাচ্ছে। একজন বলে সেটা এক সুন্দর তরতাজা হয়ে যাবার প্রক্রিয়া, কিন্তু অন্যজনের মনে হয় সেটাতে ব্যাথা লাগে! যে মালিশ নিচ্ছে তার ওপরে নির্ভর করে একই মালিশ বেদনা নাকি সুখ।
জীবনের কাছে এই দুটি বিপরীত
আছে, ব্যাথা ও সুখ। এই দুটিই মন থেকে
আসে। মন সর্বদাই এক চরম থেকে
অপরদিকের চরমে যায়। মন মধ্যপন্থা কদাচিৎ
অবলম্বন করে। তুমি সুখ থেকে ব্যাথায় যাও,
আর ব্যাথা থেকে সুখে যাও। আমরা আগে
দেখলাম যে মানুষটি বেদনা বা সুখ অনুভব
করে সেটা পুরোপুরি তার ওপরেই নির্ভর করে।
তোমার কাছে কোন কিছু সুখ মনে হতে পারে,
কিন্তু সেই একই অনুভূতি অন্যজনের জন্য
বেদনা হয়ে যেতে পারে।
ভগবদ্গীতায় আত্মোপলব্ধির জন্য বহু পথের শিক্ষা দেওয়া আছে। এই শাস্ত্রে জীবনমুক্ত মাস্টার শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বলেছেন, ‘যে বেদনা ও সুখকে একইভাবে দেখে এবং মাটির ঢেলা, পাথর ও সোনার টুকরাকে একই চোখে দেখে; যে জ্ঞানী এবং প্রশংসা ও নিন্দাকে একইভাবে নেয়; যে সম্মান ও অপমানে অপরিবর্তিত থাকে এবং যে বন্ধু ও শত্রুর সাথে একইভাবে ব্যবহার করে; সে প্রকৃতির প্রথাকে অতিক্রম করেছে। তার কাছে সুখ ও দুঃখ একই ব্যাপার এবং সে জীবনমুক্তির জন্য তৈরি।’
নিজেকে সুখ দুঃখ থেকে মুক্ত কর
জীবনমুক্ত মাস্টার বুদ্ধ বলেন, ‘নিজেকে
সুখ ও দুঃখ উভয় থেকে মুক্ত কর।’
ব্যাকুলভাবে সুখ কামনা করা ও বেদনাকে
পোষণ করা, উভয় একই অভিজ্ঞতার ভিন্ন
অভিমুখ। উভয়েই শিকল। বেদনা হয়ত এক
কদর্য দেখতে শিকল আর সুখ এক সুন্দর
শিকল। ঠিক যেভাবে দিনের পর রাত ও রাতের
পর দিন হয়, বেদনা ও সুখও একে অপরকে
অনুসরণ করে।
যখন তুমি বোঝ যে সুখ ও বেদনা উভয়েই মনের সৃষ্টি, তুমি উপলব্ধি করবে যে তারা উভয়েই অস্থায়ী, তারা সাবানের বুদ্বুদের মত আসে আর যায়। তোমার সুখকে সরিয়ে নেবার জন্য আর কারোর দরকার নেই, কারণ তোমার মন তার প্রকৃতির জন্য দোলক বা পেণ্ডুলামের মত দুলবে এবং অন্য চরমে নিয়ে যাবে যেখানে আছে বেদনা!
একমাত্র উপায় হ’ল সুখ ও বেদনাকে
অতিক্রম করা। তার অর্থ সুখকে অবদমন করা
ও বেদনাকে ভুলে যাওয়া নয়। এটা এক
সজাগতা যা বেদনাকে রূপান্তর করে আনন্দে,
সেটা এক শক্তি যা বহির্জগতে যে কোন
পরিস্থিতিতে বিদ্যমান থাকে। আনন্দ তোমার
প্রকৃতি এবং হারানো যায় না। যা ঘটছে তাকে
তোমার প্রতিরোধ করার জন্য তুমি বেদনা
অনুভব কর এবং তোমার প্রকৃত আনন্দ ভুলে
যাও।
বেদনায় সজাগতা
ঠিক অন্ধকারের মত বেদনার নকারাত্মক অস্তিত্ব আছে। সেটা সমস্ত প্রকার বেদনার ক্ষেত্রে প্রযোজ্য, তা সে শারীরিক, মানসিক বা আবেগসংক্রান্ত হোক না কেন। অন্ধকার আলোকের অবর্তমানে বিদ্যমান হয়। অন্ধকারের নিজের কোন সকারাত্মক বিদ্যমানতা নেই। ঠিক একইভাবে, বেদনা কেবল সজাগতার অনুপস্থিতিতে বিদ্যমান থাকে। যেভাবে ঘরে আলো নিয়ে এলে অন্ধকার অদৃশ্য হয়, সেভাবে যখন তোমার সজাগতার শক্তি তোমার বেদনার ওপরে ফোকাস করা হয়, বেদনা চলে যায়।
তোমার বহন করা যে কোন মানসিক
বা আবেগসংক্রান্ত বেদনা কেবল হিমশৈলের
ডগা। কোথায় তা শুরু হয় তোমাকে তার মূলে
যেতে হবে। তোমাকে তার মূল কারণের ওপরে
কাজ করে তাকে নিরাময় করতে হবে। নতুবা,
বিপদ আছে যে তুমি সেই বেদনা অন্য কারো
প্রতি প্রদান করবে অথবা তা দিয়ে নিজেকে
আরও বেশী আঘাত করবে। আমি লোকেদের
সর্বদা বলি, ‘যদি তোমার বেদনা থাকে,
সবকিছু ফেলে দাও এবং তার ওপরে কাজ
কর। দেখ যে মূল নিরাময় হয়েছে। কেবল
তবেই তুমি সুরক্ষা-অঞ্চলে থাকতে পার। নয়ত
তুমি অথবা তোমার আশেপাশের মানুষেরা
সুরক্ষিত অঞ্চলে নেই।’
কোন বেদনাকে যখন সজাগতা সহকারে মোকাবেলা কর, তুমি সজাগ হও যে তুমি কেবল দেহ নও। তুমি সচেতন হও যে কোন বেদনাই প্রকৃত ‘তুমি’কে স্পর্শ করতে পারে না। একবার যদি উপলব্ধি কর যে তুমি বেদনার ঊর্ধ্বে, তুমি বেদনাকে অতিক্রম কর ও দুঃখাতীত হয়ে যাও। তোমার শরীরের ওপরে অনাসক্তির জন্য তুমি এক বিরল স্বাধীনতা অভিজ্ঞতা করবে। তুমি এই স্বাচ্ছন্দ্য সমস্ত জীবনভোর বহন করবে। তুমি পার্থিব জীবন পিছনে ফেলে এক আধ্যাত্মিক স্তরে প্রবেশ করবে। পুরো পার্থিব জগৎ অদৃশ্য হয় এবং আরেকটা জগৎ আবির্ভূত হয়। অতুলনীয় সৌন্দর্য, সরলতা, আনন্দ ও করুণায় ভরা সেই নতুন জগৎ।
অন্তরের প্রগাঢ় স্পষ্টতা সহকারে যখন তুমি বেদনার প্রকৃতি ও কারণকে দেখ, বেদনা স্বতঃপ্রণোদিত হয়ে উবে যাবে, কারণ স্পষ্টতা তোমার বেদনার কারণকে মুছে ফেলে। এই উপলব্ধি এক পরম আনন্দ নিয়ে আসে, সেটাই জীবনমুক্তির অবস্থা।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেদনা
জীবন তো বেদনা সহকারে শুরু হয়, যাকে বলা হয় জন্মপীড়া। তোমার জন্মের সময় তুমি প্রচণ্ড ব্যথার মধ্য দিয়ে গেছ এবং জন্মনাली থেকে বেরিয়ে আসার আগেই তুমি কোমাতে চলে যাও। অতীন্দ্রিয়বাদীদের মতে, পৃথিবীতে প্রবেশ করার আগে তুমি বিশুদ্ধ চেতনা এবং সেই চেতনা তোমার জন্ম নেবার কারণ জানে। যেহেতু তুমি কোমাতে চলে যাও, তুমি তোমার অতীত জীবনের স্মৃতিগুলি ও জন্ম নেবার কারণ ভুলে যাও। একইভাবে জীবন তীব্র বেদনার সাথে শেষ হয়, সেটা দেহ ছেড়ে যাবার বেদনা।
জীবন যেন বেদনা থেকে বেদনা পর্যন্ত
এক সেতু। ঠিক যেভাবে আমেরিকার গোল্ডেন
গেট ব্রিজ দুটি জায়গাকে যুক্ত করে, জীবনও
যেন এক সেতু যা বেদনা থেকে বেদনাকে সেতু
দ্বারা সংযুক্ত করে!
বেদনা থেকে আনক্ল্যাচিং
যখন তোমার কেন্দ্রকে বজায় রেখে তীব্র শারীরিক বেদনা ও মানসিক কষ্টের সময় নিজ-সত্তায় কেন্দ্রিত হতে পার, তখন দেখবে যে তুমি সহজেই বেদনাকে অতিক্রম করে যাচ্ছ। যখন তুমি গভীরে যাও, যখন তুমি আরও সজাগ, আরও সচেতন হও, তুমি হঠাৎ উপলব্ধি কর যে তোমার ভিতরের ‘অন্তরীণ বাস্তবতা’ দ্বারা তুমি বেশী আক্রান্ত ও উপদ্রুত হয়েছ, বেদনার কারণ আসল ঘটনা দ্বারা ততটা নয়। তুমি উপলব্ধি কর, বহির্জগতে যে ঘটনা ঘটেছে তা তোমার ভিতর চলতে থাকা অভিজ্ঞতার সাথে সরাসরি সম্পর্কিত নয়। কখন কখন তুমি যদি তোমার সবসময়ে বলা ‘ব্যাথা, ব্যাথা’, ‘কষ্ট, কষ্ট’ এই প্রকার শব্দগুলিকে এড়িয়ে চল, তুমি বেদনা থেকে অব্যাহতি পাবে।
উদাহরণস্বরূপ, তোমার অন্তর্জগতে কষ্ট ও বেদনা সৃষ্টি করে এমন এক ঘটনার সাথে প্রথম থেকেই একটু বুদ্ধি ও যত্ন নিয়ে তোমার মধ্যে এই চিন্তাগুলি আসতে দিও না, যেমন,
‘এটা বেদনাদায়ক। আমি কষ্ট পাচ্ছি।’ যদি এই
প্রকার শব্দগুলি চেতনার স্তরে ভেসে ওঠার
আগেই তুমি তাদের থামিয়ে দেবার জন্য যথেষ্ট
সজাগ ও সচেতন হও, তুমি কষ্ট থেকে মুক্তি
পাবে। যদি তুমি একটু সচেতন হও, তুমি
তোমার ‘অন্তরীণ বাস্তবতা’-র সাথে খেলতে
শিখবে, আরও সঙ্গতিপরায়ণ হতে শিখবে।
তাহলে বহির্জগতের জিনিষগুলি তোমাকে
প্রভাবিত করতে পারবে না।
বেদনা - মনের এক বিস্ময়কর ঘটনা
পীড়া ছাড়া প্রসব
আমার পরিব্রজ্যার সময়কার এক চিত্তাকর্ষক ঘটনা তোমাদের বলি। আমার আধ্যাত্মিক সফরের সময় আমি একবার ভারতের মধ্যপ্রদেশের এক উপজাতির সাথে ছিলাম। গ্রামের কেন্দ্রে এক ছোট মন্দিরে আমি বাস করছিলাম। একদিন আমি এক অন্তঃসত্ত্বা মহিলাকে একটা ছোট কুঁড়েঘরে প্রবেশ করতে দেখলাম। আধা ঘণ্টা পরে সে তার হাতে একটি ছোট্ট শিশু নিয়ে বেরিয়ে এলো! কোন ব্যাথা নেই, ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, কান্নাকাটি নেই। আধা ঘণ্টার মধ্যে সে একটি নবজাতককে সাথে করে হেঁটে চলে গেল।
আমি অবাক হয়ে গেলাম! আমি কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, কারণ আমি তাদের ভাষা জানতাম না। এক মাস পর, আরও একটি গর্ভবতী মহিলাকে একই জিনিষ করতে দেখলাম। আধা ঘণ্টায় সে বাচ্চা নিয়ে বেরিয়ে এলো। আমি স্থানীয় পূজারীকে প্রশ্ন করলাম, ‘এটা কি করে হয়? তাদের কোন বেদনা হয় না?’ সে জিজ্ঞাসা করে, ‘বেদনা? বেদনা কেন?’
আমি আশ্চর্য্যান্বিত হলাম। প্রসবের সময় মেয়েদের যে বেদনা হবে তাদের সমাজে তার ধারণাই ছিল না! কেবল তাই নয়, স্ত্রীরোগসংক্রান্ত কোন কিছুতে যেমন রজোবন্ধ সমস্যায় কেউ ভুগতেনা।
আমি তাদের জীবনশৈলী সম্পর্কে খোঁজখবর নিলাম। আমি বুঝলাম তাদের প্রথায় তারা নারীদের যথেষ্ট শ্রদ্ধা করে। যেই মুহূর্তে একটি মেয়ে শারীরিকভাবে পরিণত হয়, তাকে মা হবার গুণমান প্রাপ্ত করার জন্য সম্মান করা হয়। লোকেরা তার পায়ে পড়ে এবং সে তাদের স্পর্শ করে তাদের নিরাময় করে! কেবল এইভাবে প্রতিপালিত হবার জন্য সেখানকার মেয়েরা অন্য সংস্কৃতির মেয়েদের মত সাধারণ বেদনাগুলিতে কষ্ট পায় না।
ছায়াশরীরের বেদনা
শরীরের যে অঙ্গ নেই সেখানে বেদনা অনুভব করা হ’ল ছায়াশরীরের বেদনা এবং এই বেদনার উদাহরণ রেকর্ডে আছে। একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সৈন্যের পা কেটে ফেলতে হয় কারণ তার পা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অদ্ভুত ব্যাপার হ’ল, জ্ঞান ফিরে আসার পরে সে তার পায়ে ব্যাথা হচ্ছে বলে অভিযোগ করছিল। সে কম্বলে ঢাকা ছিল এবং তার কোন ধারণাই ছিল না যে তার পা কেটে ফেলা হয়েছে। কম্বল সরিয়ে তাকে দেখানো হ’ল যে তার পা কেটে ফেলা হয়েছে। সে অবাক হয়ে গেল!
আরও গবেষণায় জানা গেল যে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ মস্তিষ্কের কোন বিশেষ অংশের সাথে সম্পর্কিত। যখন শরীরের কোন অংশ বেদনা অনুভব করে, মস্তিষ্কের সংশ্লিষ্ট কেন্দ্র সক্রিয় হয়। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট মস্তিষ্ককেন্দ্র আগের মতই স্পন্দিত হচ্ছিল, যখন পা শরীরের সাথে সংযুক্ত ছিল। এই প্রকার অনেক দৃষ্টান্ত আছে যে ব্যক্তি বেদনা অনুভব করে শূন্য জায়গা থেকে যেখানে আগে অঙ্গটি ছিল। একেই বলে ছায়াশরীরের বেদনা (Phantom pain)।
প্লাসিবো প্রভাব
শরীরের ওপর মনের প্রচণ্ড প্রতিপত্তি
আছে। এমনকি শারীরিক বেদনার উপলব্ধিও
মন দ্বারা পরিবর্তিত করা যায়। একটা সাধারণ
চিনির বড়ি ব্যাথা কমানোর ওষুধের কাজ করে
কারণ রোগীকে বিশ্বাস করানো হয় যে সেটি
একটি ব্যাথা কমানোর ওষুধ। বিজ্ঞান একে
‘প্লাাসিবো প্রভাব’ বলে।
একদিন আমি ‘জার্নাল অফ্ নিওরোসাইন্সে’ আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা সম্বন্ধে পড়ছিলাম। একদল স্বেচ্ছাসেবী যুবার ওপরে একটা পরীক্ষা করা হয়। গবেষকেরা বেদনার কারণ হিসাবে তাদের চোয়ালের মাংসপেশীতে গাঢ় লবণাক্ত দ্রবণের ইঞ্জেকশন দেয়। মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া করে তা বোঝার জন্য পসিট্রিন এমিশন টোমোগ্রাফি বা PET ব্যবহার করে স্ক্যান্ করা হয়। সেই স্ক্যান শরীরের প্রাকৃতিক পেইনকিলার এণ্ডরফিন্-এর ক্রিয়াকলাপ দেখায়।
একটা স্ক্যানে তাদের বলা হয়েছিল যে তাদের ব্যাথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তাদের প্লাাসিবো দেওয়া হয়। প্লাাসিবোতে ব্যাথা কমানোর কোন গুণ নেই। তারপর তাদের শূন্য থেকে একশ’র স্কেলে ব্যাথার তীব্রতা মাপতে বলা হয়। সাথে সাথে PET স্ক্যানও ব্যাথা সম্পর্কে মস্তিষ্কের কার্যকলাপ নির্দেশ করবে। গবেষকেরা মস্তিষ্কের প্রতিক্রিয়া ও যুবারা আসলে কিরকম অনুভব করেছে তা পর্যবেক্ষণ করল।
আশ্চর্যজনকভাবে দেখা গেল, যাদের প্লাাসিবো (যেটা ব্যাথা কমানোর ওষুধ নয়) দেওয়া হয়েছে, তারা আসলে কম বেদনা অনুভব করে। যেন তাদের ব্যাথা কমানোর জন্য আসল ওষুধ দেওয়া হয়েছে। PET স্ক্যান নির্দেশ করেছে যে মস্তিষ্কে এণ্ডরফিন সিস্টেম (প্রাকৃতিক বেদনা-উপশমকারী) সক্রিয় হয়েছে। তাতে প্লাাসিবো সহকারে বর্ধিত কার্যকলাপ দেখা গেল, যেহেতু মানুষটি বিশ্বাস করেছে যে তাকে ব্যাথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে! আরও গবেষণায় প্লাাসিবো প্রভাবকে সত্তর শতাংশের বেশী মানুষকে প্রভাবিত করতে দেখা গেছে ও সেখানে বাইশ শতাংশ পর্যন্ত বেদনা কমেছিল। বিজ্ঞান এখনও এই আশ্চর্যজনক ঘটনা পরীক্ষা করছে। এটি পরিষ্কারভাবে দেহ ও মনের সংযোগ প্রদর্শন করে।
আমরা বেদনাকে আমন্ত্রণ করি
একটা ছোট গল্প :
দেখা গেল এক ব্যক্তি ভীষণ বেদনা প্রকাশ করে চলেছে। আরেকজন তাকে প্রশ্ন করে, ‘কি হয়েছে? আপনার কি পেটে ব্যাথা, বা পায়ে ব্যাথা বা সে রকম কিছু?’ ব্যক্তিটি উত্তর দিল, ‘না। খুব ছোট জুতো পরেছি।’ অন্যজন অবাক হয়ে জিজ্ঞাসা করে, ‘তাহলে তা পরেছেন কেন?’
প্রথম ব্যক্তি উত্তর দেয়, ‘হ্যাঁ, এখন আমি কষ্ট পাচ্ছি, কিন্তু সন্ধ্যায় যখন তা খুলে ফেলি তখন খুব স্বস্তি ও আনন্দ পাই। আপনি জানেন না তা খুলে ফেলার স্বস্তিতে কি রকম আনন্দ হয়!’
একটা হয়ত বোকাটে লাগছে। কিন্তু যদি
আমরা আমাদের জীবনের ভিতরে তাকাই,
আমরাও ঠিক একই জিনিষ করছি!
আমরা নিজেদের ভিতরে বেদনাকে
আমন্ত্রণ করি। আমরা হয়ত সেটাকে বিশ্বাস
করতে পছন্দ করি না, কিন্তু জীবনে অভিজ্ঞতা
করা প্রতিটি বেদনাকে আমরাই নিমন্ত্রণ
করেছি। এটা বাড়িতে অতিথি নিমন্ত্রণ করার
মত। তাদের বারবার ডাকলে, কিন্তু শেষে তারা
এসে গেলে তুমি বল যে তুমি তাদের আশা
করছিলে না! অসংযমী অভ্যাস ও চাপসংকুল
জীবনশৈলী দ্বারা আমরা নিজেদের ভিতরে
বেদনা ও অসুস্থতাকে আমন্ত্রণ করি এবং
তারপর তা ভুলে যাই ও পরে রোগ হ’লে
অভিযোগ করি।
বেদনা শরীর
প্রতিবার বেদনা অনুভব করার সময় তা কিছু অবশিষ্ট অনুভূতি পিছনে রেখে যায় যা শরীরে আটকে থাকে। এই পুঞ্জীভূত বেদনা আমাদের চারপাশে এক নকারাত্মক ক্ষেত্র তৈরি করে, তাকে আমরা বেদনা শরীর বলি। বেদনা শরীর কেবল জমা করে তা নয়, বেদনা শরীর বিভিন্ন প্রকার বেদনা সমূহ নির্মাণও করতে শুরু করে।
বারংবার আমরা যা সৃষ্টি করি তা শেয়ার করি। সেইজন্য আমি সবাইকে বলি যদি তুমি বেদনা শরীর থেকে সম্পদ সৃষ্টি করেছ, পরের প্রজন্মকে আমরা সম্পদের সাথে বেদনা শরীরও হস্তান্তর করি। ধনসম্পদ স্বচ্ছন্দভাবে ও আনন্দপূর্ণ হয়ে সৃষ্টি করা উচিৎ। তাহলে সেই সম্পদ যাকে হস্তান্তর করছ, সেও উপভোগ করতে পারবে।
বেদনা শরীর অনবরত একই প্রকার মানুষ ও পরিস্থিতি আকর্ষণ করে এবং তাতে তুমি ব্যাথা অনুভব কর। প্রকৃতির নিয়মে তুমি তোমার জীবনে অনুরূপ পরিস্থিতি আকর্ষণ কর। তুমি যা চিন্তা কর, তুমি তোমার জীবনে তা বাস্তব বলে সৃষ্টি কর। তাই যত বেশী বেদনাকে তুমি আশ্রয় দাও, তত বেশী বেদনা তুমি আকর্ষণ কর।
বেদনা আমিত্বের জন্য
বিভিন্ন পরিস্থিতিতে তুমি কষ্ট পাও, যেমন, যখন তুমি অসুস্থ হও, যখন তোমার প্রতিবেশী নতুন গাড়ী কেনে, যখন তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে যায়, যখন তোমার বস্ তোমায় বকে অথবা যখন তুমি কিছু ধনসম্পদ হারাও। ধর, কোন রাগ বা বিরক্তিভাব ছাড়া তুমি পরিস্থিতিগুলি যেভাবে আছে ঠিক সেভাবে স্বাগত করার নির্ণয় নিলে। তুমি কি ঠিক একই রকম কষ্ট পাবে। না! কিন্তু তুমি পরিস্থিতিগুলিকে সেইভাবে পরিচালনা কর না। যখন বস্ তোমার ওপরে চীৎকার করে, তুমি ব্যাথা অনুভব কর। ব্যাথা পাওয়ার কারণ হয়ত এই যে বস্ তোমায় সবার সামনে বকেছে বা তুমি বসের আশামত কাজ না করতে পেরে দুঃখ পেয়েছ। কারণ এও হতে পারে যে তুমি মনে করছ যে তোমাকে শুধু শুধু বকা হয়েছে।
নিজের পাশে বস এবং সততার সাথে
চিন্তা করে দ্যাখ যে কারণটা কি। যদি সবার
সামনে বকা খাওয়ার জন্য ব্যাথা পেয়েছ,
তাহলে ব্যাথা তোমার আমিত্বকে আঘাত
করেছে। নিজেকে জিজ্ঞাসা কর, 'অন্যেরা দেখলে কি হয়েছে? অন্যেরা আমার সম্বন্ধে কি ভাবে তা নিয়ে আমি এত ভাবি কেন? আমি নিজের মানদণ্ড দ্বারা নিজেকে মাপি না কেন?' নিজেকে এই প্রশ্নগুলি কর। তুমি উপলব্ধি করবে যে তোমার সম্পর্কে অন্যের মতামত নিয়ে বিব্রত হয়ে কোন লাভ নেই। এইভাবে তোমার বেদনা মুছে যাবে!
যদি তুমি তোমার ক্ষমতা অনুসারে
কাজ না করে থাকার জন্য বেদনা অভিজ্ঞতা
কর, তাহলে সে সম্পর্কে নিবিড়ভাবে সজাগ
হও। সেই সজাগতাই বেদনাকে অতিক্রম
করার জন্য যথেষ্ট। তাহলে তুমি ঘটনাটি থেকে
কেবল শিক্ষা গ্রহণ করবে, তুমি 'খারাপ
অনুভব করা' অংশটি ফেলে দেবে।
তুমি যদি জান যে তুমি কাজটা ঠিক
করেই করেছ আর বস্ তোমার মিছামিছি
বকেছে, আর সেইজন্য তুমি ব্যাথা পেয়েছ,
তাহলেও কেবল প্রগাঢ় সজাগতা ব্যাথা মুছে
ফেলবে। সজাগতা বোধশক্তি নিয়ে আসবে এবং
তোমার বস্কে স্বীকার করবে। পরে বসের
কাছে গিয়ে তাকে পরিস্থিতিটা বুঝিয়ে বলতে
পারার ধৈর্য তোমার থাকবে।
যদি গভীরভাবে দেখ, প্রতিটি বেদনাই
তোমার আমিত্বকে নিয়ে পড়ে থাকার ভিতরের
ইচ্ছা থেকেই হয়। তোমার বস্ বা তোমার
প্রতিবেশী বা তোমার প্রিয়জন বা তোমার
ধনসম্পদ দায়ী নয়। বাইরের কেউ তোমার
বেদনার কারণ হতে পারে না, কারণ তোমার
বেদনা তো বাইরের ঘটনার জন্য প্রতিক্রিয়া
এবং তা নির্ভর করে তুমি কিভাবে তাতে কতটা
বিনিয়োগ করেছ। তোমার আমিত্বকে কোথায়
কিভাবে কতটা বিনিয়োগ করেছ, সেই অনুযায়ী
তুমি কষ্ট পাবে। যদি তুমি এই সমস্ত
বিনিয়োগগুলি সব মিটিয়ে দাও, তবে তুমি
বুদ্ধিমান।
বোঝ যে তোমার আমিত্বকে ধ্বংস
করার জন্য কাজ করা হ’ল তোমার বেদনা
শরীরের ওপরে কাজ করা ও বেদনা শরীরকে
প্রসারিত করা। প্রসারিত করা মানে আমি
বলতে চাইছি, ঘটনাগুলি থেকে ব্যক্তিগতভাবে
কম অথবা শূন্য বেদনা অনুভব করা।
একটা ছোট গল্প :
পিঠে ব্যাথার চিকিৎসার জন্য এক ব্যক্তি ডাক্তারের কাছে গেল। তার ওপরে অনেক পরীক্ষা করা হ’ল। শেষে ডাক্তার রোগ নির্ণয় করল ও তাকে বলল, ‘একটা অপারেশন করে ব্যাথা সারানো যেতে পারে। এটা বড় অপারেশন হবে ও আপনাকে হাসপাতালে এক মাস থাকতে হবে ও তারপরে ছয় মাস বিছানাতে বিশ্রাম নিতে হবে।’ লোকটি বলে, ‘ডাক্তারবাবু, সেটা আমার পক্ষে খুবই ব্যয়বহুল হবে।’
ডাক্তার উত্তর দিল, ‘সেই ক্ষেত্রে আমি
এক্স-রে প্লেটটা দশ ডলারে তুলির পোঁচ
লাগাতে পারি।’
যদি আমরা আমাদের জীবনের দিকে
তাকাই, আমরাও আমাদের বেদনাকে জিইয়ে
রাখি, আমিত্বকে ভোজন করাই, যেন কেবল
তুলির পোঁচ দিই। বেদনা জীবন থেকে আসে
না। তা আসে আমাদের প্রত্যাশা থেকে,
আমাদের আমিত্ব থেকে।
প্রশ্ন এটা নয় যে কিভাবে কুৎসিত থেকে সুন্দরে, বেদনা থেকে পুলকে রূপান্তরিত করা যায় অথবা দুর্দশা থেকে সুখে যাওয়া যায়। প্রশ্ন হ’ল অচেতনকে কিভাবে সচেতনে রূপান্তরিত করা যায়, কিভাবে আমাদের মধ্যে
সজাগতা সঞ্চার করা যায় এবং কিভাবে
বাস্তবতা যেভাবে আছে সেভাবে স্বীকার করা
যায়।
বেদনা - সত্যসন্ধান শুরু করার অনুঘটক
নিজের জীবনের দিকে তাকাও। শেষবার তুমি কখন কোন কিছুর জন্য খুশি হয়েছিলে? শেষবার কখন তুমি জীবনের অর্থ সম্বন্ধে বিস্ময়বোধ করেছিলে? তুমি কে অথবা জীবন কি ব্যাপার তা জানার জন্য কি তুমি নিজের অন্তদেশে উঁকি মেরে দেখেছ? পরম সত্যকে গভীরভাবে জানার প্রয়োজনীয়তা কখনও কি অনুভব করেছ? না! যখন ঘটনাগুলি স্বচ্ছন্দে ঘটতে থাকে, তুমি অন্ধভাবে কোন সজাগতা ও চেতনা ছাড়া কেবল একই রুটিন অনুসরণ কর। তোমার রুটিনে তোমাকে সজাগতায় ঠেলে দেবার জন্য কিছুই নেই এবং তুমি কোন সজাগতা ছাড়াই কাজ করে যাও।
কিন্তু যখন বেদনা ঘটে, তা তোমাকে জীবনের দিকে নিষ্ঠা সহকারে তাকাতে সহায়তা করে। তা তোমাকে জীবনের গভীরে তাকাতে, তোমার বিভিন্ন প্রতিক্রিয়ার কারণ শিখতে এবং জীবনের আসল রহস্য উদ্ঘাটন করতে জোর করে। বেদনা ছদ্মবেশী আশীর্বাদ। বাস্তব জগতে প্রবেশদ্বারের চাবি হ’ল বেদনা। সেই দরজা তুমি খুলবে কিনা সেটা তোমার পছন্দ।
বেদনা সহজেই তোমাকে স্বপ্নাবস্থা ও জাগ্রত-স্বপ্নাবস্থা থেকে ঠেলে সরিয়ে নিয়ে যেতে পারে। দয়া করে বোঝ যে তুমি জেগে থাকলেও তুমি পুরোপুরি বাস্তবের সাথে সংযুক্ত নেই। তুমি তোমার লোভ ও ভয়ের এক দুনিয়ায় বাস কর, তাকে বলা হয় ‘জাগ্রত-স্বপ্ন’। তুমি সবকিছুকে কেবল তোমার লোভ ও ভয়ের লেন্স দিয়ে দেখ। বেদনা এক মহান শিক্ষক হতে পারে এবং তা তোমাকে স্বপ্ন থেকে ঠেলে ওঠাতে পারে এবং তোমাকে বাস্তব যেভাবে আছে সেভাবে তার সাথে সংযুক্ত করাতে পারে।
বেদনা সহকারে তোমার গতানুগতিক চিন্তার প্যাটার্নগুলি ভেঙ্গে যায় এবং তুমি জিনিষগুলি আসলে যেভাবে আছে তাদের সেভাবে দেখা আরম্ভ কর। তুমি ও তোমার বেদনার মধ্যে এক সূক্ষ্ম দূরত্ব চিনতে পার। তুমি দেখ যে এটা তোমার প্রকৃত অংশ নয়।
বেদনা ও কষ্টের সোপান
বেদনাকে অথবা যে বেদনা দিয়েছে
তাকে গালমন্দ করো না। পরিবর্তে সেটাকে
এক আশীর্বাদ হিসাবে ব্যবহার করার সুযোগ
গ্রহণ কর, এগিয়ে চল, তাকে নিষ্ঠার সাথে
লক্ষ্য কর এবং বেদনার মূল কেটে ফেল।
বেদনা এক মহান শিক্ষক হতে পারে যদি
তাকে ঘটতে দাও। যদি একটি ঘটনাতে
তোমার বেদনার কার্য-কারণ সম্পর্কে ঠিক
করে গবেষণা কর, সেটা তোমার জীবনের
সবচেয়ে বড় ক্রান্তিলগ্ন ও সন্ধিক্ষণ হবে।
একটা গুরুত্বপূর্ণ জিনিষ আমাদের বুঝতে হবে যে বেদনা অনিবার্য হলেও, বেদনা থেকে আসা কষ্ট অনিবার্য নয়। দৃষ্টান্তস্বরূপ, আঘাত পেলে নিশ্চিতরূপে বেদনা থাকবে, কিন্তু সেই বেদনা থেকে তুমি কত কষ্ট পাবে সেটা তোমার পছন্দ। কষ্টভোগ জীবনের অবস্থা নয়; সেটা মনের অবস্থা। সেটা জীবনের কোন ঘটনাই নয়। সেটা ঘটনাতে তোমার প্রতিক্রিয়া। কোন নির্দিষ্ট পরিস্থিতিতে তুমি কষ্টভোগ করবে কিনা তা নির্ভর করে সেই পরিস্থিতিতে তোমার প্রতিক্রিয়ার ওপরে।
একটা ছোট গল্প :
একবার এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়। তার অনেক জায়গায় হাড় ভাঙ্গে। তার বন্ধু তাকে হাসপাতালে দেখতে এল। সে তার বন্ধুর দশা দেখে কি বলবে বুঝতে পারছিল না। তাই সে বন্ধুকে জিজ্ঞাসা করে, ‘কেমন অনুভব করছ দোস্ত? মনে হচ্ছে তোমার অনেক বেদনা। খুব কষ্ট হচ্ছে কি?’
ব্যক্তিটি উত্তর দেয়, ‘সেরকম কিছু নয়, তবে হাসতে গেলে ব্যাথা লাগে।’
এটা একটা মনোভাবের ব্যাপার! বেদনা অনিবার্য, কিন্তু কষ্টভোগ তোমার পছন্দ।
কষ্টভোগের প্রয়োজন আছে কি?
কষ্টভোগের একদম গোপন কারণগুলির
মধ্যে একটি হ’ল, তুমি হয়ত তাকে উপভোগ
করছ। উদাহরণস্বরূপ, অসুস্থ হওয়া সুখের এক
উৎস হতে পারে যদি তাতে তুমি মনোযোগ ও
যত্ন পাও যা তুমি আকাঙ্ক্ষা করছ। গভীরভাবে
দেখ, কেন নিজেকে অথবা অন্যদের ব্যাথা
দিয়ে তুমি সুখ পাও। আর কোন ভাল চ্যানেল
আছে কি যার থেকে তুমি একই প্রকার সুখ
কষ্ট ছাড়া পেতে পার?
গাছ হয়ে বড় হবার আগে বীজের বিদারণ ঘটতে হবে। একইভাবে ভীষণ কষ্টভোগ তোমাকে রূপান্তরের জন্য উন্মুক্ত ও অরক্ষিত ছেড়ে দিয়ে তোমার আমিত্বের বিদারণ ঘটাতে পারে। মহাভারতে পাণ্ডবদের মাতা কুন্তীর এক সুন্দর কথা আছে। তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, ‘হে কৃষ্ণ! বেদনা ও দুঃখ আমার জীবনের সমস্ত দিক থেকে আসুক। হে আমার প্রভু, সেগুলি তো আমাকে অনবরত তোমার কথা মনে করিয়ে দেবে।’ কুন্তী ভগবানকে বেদনা ও কষ্ট দ্বারা আশীর্বাদ করতে বলছেন যাতে তিনি কষ্টমোচনের জন্য সর্বদাই কৃষ্ণকে স্মরণে রাখতে পারেন! আধুনিককালে এতটা করার দরকার নেই, কিন্তু আমাদের অন্তরেন্ধ স্পষ্টতা প্রসঙ্গে আমরা কষ্টের সুপ্তশক্তি বুঝতে পারি। আমাদের একীভূত ও রূপান্তরিত করার জন্য দুঃখকষ্টের প্রচণ্ড সুপ্তশক্তি আছে।
তোমার অভিজ্ঞতাগুলিকে কোন বিচার না করে প্রত্যক্ষ করা শুরু কর। পরিষ্কার করে দেখ যে স্থূল ও সূক্ষ্ম স্তরে কোথায় তুমি কষ্ট পাচ্ছ। যদি তুমি কেবল সজাগ হও, কষ্ট নিজেই তার অবাস্তবতা তোমার চোখের সামনে মেলে ধরবে। তা তোমাকে শেখাবে যে কষ্টভোগ করা একদম অহেতুক। এটাকে আমি বলি ‘আবশ্যক কষ্টভোগ’! একবার আবশ্যক কষ্টভোগের মধ্য দিয়ে গিয়ে শিক্ষাপ্রাপ্ত করলে তুমি দুঃখকষ্টকে আরও অনেক বেশী পরিপক্ক ও সুন্দরভাবে পরিচালনা করবে।
মাস্টার বোধিধর্ম বলেন, ‘প্রতিটি কষ্ট এক বুদ্ধ-বীজ।’ দুঃখকষ্ট তোমাকে বুদ্ধ হবার দিকে চালিত করতে পারে। তা জীবন ও বাস্তবতা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান প্রদান করতে পারে। তিনি বলেন, দুঃখকষ্টের বিরুদ্ধে যেও না। দুঃখকষ্ট ও বেদনার প্রতি কৃতজ্ঞতা অনুভব কর কারণ সেগুলি সত্যকে জানার জন্য তোমার কাছে পরিস্থিতির সৃষ্টি করে। নতুবা তুমি কেবল একটি পাথর বা উদ্ভিদের মত বাস করবে। একমাত্র মানব চেতনা দ্বারা যা লাভ করা যায় সেই পরমকে তুমি উপলব্ধি করবে না। যদি শরীর ও মন ক্ষেত হয়, দুঃখকষ্ট হ’ল বীজ, বিজ্ঞতা হ’ল অঙ্কুর এবং তোমার পরম অবস্থা হ’ল শস্য! তোমার শরীর-মনের ক্ষেতে
দুঃখকষ্টের বীজ বপন করলে বিজ্ঞতা অঙ্কুরিত হয় এবং তুমি পরম অবস্থা প্রাপ্ত কর!
জ্ঞানীয় স্থানান্তর
জীবনমুক্তি বেদনা থেকে পলায়ন নয়, তা বেদনাকে বোঝা
সাধারণত আমরা বেদনার সম্মুখীন হ'লে বেদনা ও কষ্ট থেকে পলায়ন করার পদক্ষেপ নিই। লোকেরা আমায় প্রশ্ন করে কিভাবে আমি সর্বদা এত আনন্দে থাকতে সমর্থ এবং জীবনমুক্তি হ'লে কি সমস্ত বেদনা থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরিষ্কার করে বোঝ, জীবনমুক্তি বেদনা থেকে পলায়ন করা নয়, কিন্তু তা বেদনা সম্পর্কে বোধশক্তি দেয়। জীবনমুক্তি নিজের দিকে নিষ্ঠার সাথে তাকানোর জন্য এক গভীর অন্তর্দৃষ্টি ও সাহস প্রদান করে। ‘আমি দুর্দশাগ্রস্ত কেন অনুভব করছি? সেটা কি যা আমার দুঃখকষ্ট ও যন্ত্রণার কারণ হচ্ছে? কি কারণে আমি ব্যথিত অনুভব করছি?' তোমার এই সব প্রশ্ন করার জন্য ও সেগুলির উত্তরের সম্মুখীন হবার জন্য সাহস চাই। তুমি সাধারণ দুঃখকষ্ট থেকে মুক্ত হবে।
একটা ছোট গল্প :
এক ব্যক্তি এক জেন্ মাস্টারের কাছে
একটি প্রশ্ন নিয়ে এল, ‘মাস্টার, কিভাবে
আমরা গরম ও ঠাণ্ডাকে এড়িয়ে চলি?'
মাস্টার উত্তর দেন, ‘গরম হও, ঠাণ্ডা
হও।'
গরম ও ঠাণ্ডা সুখ ও বেদনার রূপক। সুখ ও বেদনা কিভাবে এড়িয়ে চলবে? উভয়ের মধ্য দিয়ে প্রত্যক্ষকারী হয়ে চলে যাও, ব্যাস্।
বেদনা - মনহীন হবার পথ
একটা ছোট গল্প :
এক শিষ্য একবার এক জেন্ মাস্টারের সাথে হাঁটছিল। তাদের ওপর দিয়ে একদল বুনো হাঁস উড়ে গেল। মাস্টার জিজ্ঞাসা করলেন, 'ওগুলি কি?' শিষ্য উত্তর দেয়, 'বুনো হাঁস, মাস্টার।' মাস্টার জিজ্ঞাসা করেন, 'তারা কোথায়?' শিষ্য উত্তরে বলে, 'তারা উড়ে চলে গেছো।
মাস্টার হঠাৎ শিষ্যের নাক ধরে মুচড়ে
দিলেন। শিষ্য বেদনায় চীৎকার করে উঠল।
মাস্টার বলেন, 'তুমি বললে তারা উড়ে চলে
গেছে, কিন্তু তারা তো প্রথম থেকেই এখানেই
আছে।' গল্পটি বলে যে শিষ্য সেই মুহূর্তে
জীবনমুক্ত হয়ে যায়।
এই গল্পটি খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু বেশীর ভাগ জেন্ মাস্টাররা এইভাবেই করেন। তোমাকে বাস্তবতায় জাগানোর জন্য বেদনার অতি মূল্য আছে। সেইজন্য ঘুমন্ত শিষ্যকে জাগানোর জন্য বেদনাকে অনেক মাস্টারেরা ব্যবহার করেছেন। সাধারণত বেদনাতে থাকলে আমরা কি করি? আমরা সান্ত্বনা দিই। অজান্তে আমরা তাকে ঘুমিয়ে থাকতে সক্ষম করি। তোমার জাগরণই মাস্টারের একমাত্র আগ্রহ। ভীষণ বেদনার সময় মন থেমে যায়, কেবল বেদনা থাকে। সেই মুহূর্তে সত্যকে প্রদান করা হয়! এই গল্পে দেখতে পার, বেদনার মুহূর্তে শিষ্যের অন্তর্জগৎ মাস্টারের কাছ থেকে সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল ও মাস্টার সেটাই দিলেন!
রূপান্তরের বেদনা
বেদনা খুব সৃজনশীল শক্তি হতে পারে। তা এক ঈশ্বর চিন্তা হতে পারে। তা এক প্রার্থনা হতে পারে। তা এক ধ্যান হতে পারে। তা সজাগতা হতে পারে। তা তোমার মধ্যে বিরাট রূপান্তর ঘটাতে পারে।
তোমাকে জীবনের একটা গুরুত্বপূর্ণ রহস্য বুঝতে হবে যে যদি তুমি কিছু সম্পর্কে সচেতন হও, তুমি তার থেকে সহজেই মুক্তি পেতে পার। যদি তার সম্পর্কে সচেতন না হও, তাহলে তার থেকে মুক্তি পাওয়ার কোন প্রশ্নই ওঠে না। তা তোমার সাথেই থেকে যায়। বেদনা এক বেদনা কারণ সে তোমার অচেতনে বিদ্যমান, সচেতনে নয়। বেদনার সম্মুখীন হবার জন্য তোমার ভয় বেদনাকে বিদ্যমান রাখে এবং টিউমারের মত আরও বাড়তে থাকে। এক মাস্টার সহজেই এই টিউমারকে তাঁর মাস্টার সার্জারী দ্বারা সরিয়ে ফেলেন! সেটিকে সরিয়ে ফেলা হলে, তুমি এক নতুন মানুষে রূপান্তরিত হও। একবার এক ভক্ত আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আমার অন্তর্দেশকে শুদ্ধ করার জন্য সার্জারী প্রয়োজন, সেটা বুঝি। কিন্তু মাস্টার-সার্জারী করার সময় মাস্টার কি কোন ব্যাথা কমাবার ওষুধ প্রয়োগ করতে পারেন?’
মাস্টারকে বেদনাদায়ক সার্জারী করতে
দেবার জন্য কি রকম মনোভাব চাই? কখন
কখন কেবল সচেতনতা দ্বারাই বেদনাকে মুছে
ফেলা যায়। অনেক সময়, আমি কেবল
বেদনার দিকে অঙ্গুলিনির্দেশ করি, আর কিছুই
করি না। বেদনা একদম অদৃশ্য হয়ে যায় ও
উবে যায়।
এখন এই প্রকার বেদনাদায়ক সার্জারী হতে দেবার জন্য কি প্রকার মনোভাব দরকার?
সম্পূর্ণ আস্থা রাখতে হবে যে মাস্টার যা কিছু বেদনা প্রদান করেন, তা সবই তোমার মঙ্গলের জন্য এবং সেই বেদনা মঙ্গল ছাড়া অন্য কিছু করবে না। সার্জারীটাই তো তাঁর তোমার ওপরে অসীম প্রেম ও করুণার জন্য। যদি এটা স্পষ্টভাবে বোঝ, তাহলে ব্যাথা পেলেও মাস্টার যা করছেন তুমি তার মধ্য দিয়ে গভীর কৃতজ্ঞতা সহকারে যাবে। বলতে পারি মাস্টারের দিক থেকে বেদনা উপশমের ওষুধ হ’ল কেবল তাঁর এক দৃষ্টি দ্বারা বর্ষিত প্রেম ও করুণা।
আরেকটা ব্যাপার হ’ল, বেদনা আছে
কারণ তুমি তাকে বেদনা বলে চিন্তা কর ও
তাতে বেদনা বলে লেবেল সেঁটে দাও। মাস্টার
কেবল দুই বা তিন সেকেণ্ডে এমন শিক্ষা দিতে
পারেন যা সাধারণভাবে শিখতে পুরো জীবন বা
কয়েকশ’ বছর বা কয়েক জন্ম লেগে যেতে
পারে। মাস্টার হলেন প্রগাঢ় জীবন। তিনি
সহজেই ‘টিউমার’-টি বার করে তাকে ছুঁড়ে
ফেলে দেবেন। তাই সেটা প্রচণ্ড হলেও সাধারণ
জীবনের চেয়ে মাস্টারের সাথে চলাই শ্রেয়
কারণ সেটা এক দ্রুততর প্রক্রিয়া। আবার,
তুমি যদি বুঝতে পার পাস্টার তোমার জন্য কি
করছেন, তুমি সেটাকে জীবনের চরম ঘটনা
বলে উপভোগ করতে পারবে।
আবার টিউমার নিয়ে জীবনযাপন
করতে যে বেদনা তুমি অভিজ্ঞতা করবে তা
মাস্টার তাকে সরিয়ে ফেলার সময়ের বেদনার
চেয়ে অনেক বেশী খারাপ। টিউমার সরিয়ে
ফেলতে কয়েক মিনিট লাগে। মাস্টার তাকে
একদম সরিয়ে ফেলেন এবং কাজ হয়ে যায়।
একবার তুমি এই প্রক্রিয়া বুঝতে
পারলে তুমি রূপান্তরকে বেদনা বলে লেবেল
করবে না। বরঞ্চ তুমি তাকে স্বাগত করবে।
তুমি যে কেবল স্বাগত করবে তা নয়, তুমি
কৃতজ্ঞবোধ করবে যে তোমার অচেতনের
গভীরে লুকিয়ে থাকা জিনিষটাকে শনাক্ত করে
উৎপাটন করা হয়েছে।
ধ্যান প্রক্রিয়া
১) বেদনায় কেন্দ্রিত হও
বেদনা আসলে মনোযোগের অনুপস্থিতি, তাই সমাধান হ’ল ‘তোমার উপস্থিতি প্রদান করা’। একটা সহজ ও সুন্দর নিজ-নিরাময়ের ধ্যান পদ্ধতি আছে। এই পদ্ধতিতে তোমার রোগগ্রস্ত অঙ্গে অথবা বেদনাগ্রস্ত মনে তোমার উপস্থিতিকে নিয়ে আসা হয়। পরের বার বেদনা বা দুঃখকষ্ট পেলে এটা চেষ্টা করে দেখ। ব্যাথা উপশমের ওষুধ বা পেইনকিলারের চেয়ে এটা নিশ্চিত ভাল বিকল্প। পেইনকিলারের পার্শ্ব-প্রতিক্রিয়া বা সাইড্ এফেক্ট তো অনেক সময় মূল রোগের চেয়ে ভয়ানক হয়ে দাঁড়ায়।
এটা চেষ্টা কর। ধর, তোমার পায়ে
ব্যাথা আছে অথবা তুমি কোন বাইরের ঘটনার
জন্য কষ্ট পাচ্ছ। অন্ধকার ঘরে শুয়ে পড়।
তোমার পুরো শরীর ভুলে যাবার এক সচেতন
প্রচেষ্টা করে কেবল যেখানে বেদনা হচ্ছে
সেখানে কেন্দ্রিত হও। যদি মানসিক কষ্ট হয়,
তাহলে সমস্ত শরীর ভুলে যাও ও যে ঘটনা কষ্ট
দিচ্ছে কেবল তাতে কেন্দ্রিত হও। যখন বেদনা
অভিজ্ঞতা করছ, তোমার মন থেকে ‘বেদনা’
শব্দটি ফেলে দাও।
তোমার মানসিক বকবকানি তোমায় বলতে থাকবে যে তুমি বেদনা অনুভব করছ। সেই বকবকানি বন্ধ কর। বেদনাকে গম্ভীরভাবে অনুভব কর। তাকে উন্মুক্ত মনে অভিজ্ঞতা কর। তোমার মনের ভিতরে কি হচ্ছে তার দিকে তাকাও। তুমি শীঘ্রই দেখবে যে মন তোমার ব্যাথাকে শুধুমাত্র অতিরঞ্জিত করছে। তোমার সমস্ত সচেতনতা বেদনার কেন্দ্রে রাখ এবং শীঘ্রই সেটা সংকুচিত হয়ে এক ছোট্ট বিন্দু হয়ে যাবে। এই বিন্দুতে পুরোপুরি কেন্দ্রীভূত
সত্য ‘তুমি’-কে জানার অত্যাকাঙ্ক্ষা
তোমার সত্য প্রকৃতি ঐশ্বরিক। তুমি
ঐশ্বরিক, সেটা উপলব্ধি করাই তোমার চরম
সম্ভাবনা। তার থেকে কম কোন কিছু তোমাকে
অসন্তুষ্ট ও অসংযুক্ত রাখবে। তুমি পৃথিবীর
সবচেয়ে ধনী ব্যক্তি হতে পার, অনেক নাম যশ
কামাতে পার, অনেক ভাল সম্বন্ধতা বজায়
রাখতে পার, বিরাট ক্ষমতা রাখতে পার এবং
শেষে তা সত্ত্বেও নিজেকে শূন্য মনে কর এবং
পরিতৃপ্ত না হবার বেদনা অনুভব কর। তোমার
ঐশ্বরিক প্রকৃতি বিকশিত না হ’লে, তোমার
দিব্যভাব তোমার কাছে প্রকাশ না করা হ’লে,
তুমি কখনই পরিতৃপ্ত হবে না।
তোমার নিজেকে উপলব্ধি করার জন্য মাস্টার তোমার ভিতরের অগ্নি প্রজ্বলিত করেন। তিনি তোমার ভিতরে অসন্তুষ্টির বেদনা সৃষ্টি করেন। তিনি তোমার ভিতরে এক তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি করেন, কারণ কেবল এই প্রকার দিব্য অসন্তোষের মধ্য দিয়ে তুমি এগিয়ে চলবে, তুমি তোমার মধ্যে ইতিমধ্যে বিদ্যমান অজানা ঐশ্বরিকতায় কোয়ান্টাম ঝাঁপ দেবে। কেবল তখন জন্মের পর জন্ম ধরে চলে আসা তোমার অর্থহীন স্বপ্ন থেকে তুমি জেগে উঠবে। কেবল তখন তুমি তোমার সমস্ত শক্তিকে সংহত করবে ও জীবনের অভিযান অন্বেষণ করার জন্য ঝাঁপিয়ে পড়বে।
হও এবং হঠাৎ তুমি আবিষ্কার করবে যে বেদ না
অদৃশ্য হয়েছে এবং তার জায়গার আছে
পরমানন্দ!
- থাম, জমে যাও!
বেদনা ও দুঃখকষ্ট অনুভব করলে তুমি
আরেকটি ধ্যান প্রক্রিয়া চেষ্টা করে দেখতে
পার।
চোখ বন্ধ কর। তোমার সোজা হয়ে বসার দরকার নেই। একদম রিল্যাক্স করে বস। পা বিছিয়ে বসতে চাইলে তা কর। দেওয়ালে ঠেস দিতে চাইলে দাও। নিজেকে সম্পূর্ণ আরামে রাখ যাতে তুমি আসল বেদনা বা কষ্টের সম্মুখীন হতে পার। যদি তুমি তোমার অঙ্গবিন্যাসের জন্য অস্বস্তিবোধ কর, তোমাকে অস্বস্তিকর অঙ্গবিন্যাসের থেকে সৃষ্ট বেদনার সম্মুখীন হতে হবে। যখন শরীর আরামদায়ক অবস্থায় থাকে, কেবল তখন তুমি আসল বেদনা বা কষ্টের মুখোমুখি হতে পারবে।
চোখ বন্ধ কর, প্রত্যক্ষবৎ স্মরণ কর যে মাথা থেকে পায়ের বুড়ো আঙ্গুল পুরোপুরি জমে গেছে। সমস্ত নড়াচড়া বন্ধ কর। একদম জমে যাও। পাথরের মত হয়ে যাও। চোখের কোন বিচলন হবে না। হাত, পা নড়বে না। এমনকি শ্বাসপ্রশ্বাসের জন্য নড়াচড়া নেই। শুধু থাম ও জমে যাও।
তোমার ভিতরে কেবল এই ধারণা
থাকবে যে তুমি জমে গেছ। আর কোন ধারণা
যেন না থাকে। কেবল এই ধারণাটিকে প্রশ্রয়
দাও যে তুমি জমে গেছ।
তার থেকে কোন শিথিলকরণ কল্পনা বা মনে মনে দৃষ্টিগোচর করো না। শিথিলকরণ বা চেতনাকে প্রত্যক্ষ করা নিজে নিজে হবে। সেই সময় পর্যন্ত একদম জমে থাক। দেখবে, তুমি নিজেকে আনন্দের চরম অবস্থায় প্রতিষ্ঠিত করেছ।
- বেদনা প্রত্যক্ষ কর
এই প্রক্রিয়ায় তুমি শরীরের যে কোন অংশের বেদনা উপশম করতে পার।
যখন তুমি শারীরিক বেদনার সম্মুখীন হও, কেবল সেই স্থানে বেদনার অনুভূতিকে রিল্যাক্স করে প্রত্যক্ষ কর। তুমি প্রথমে দেখবে যে বেদনার তরঙ্গ উঠছে, কিন্তু শীঘ্র সেই বেদনা এক বিন্দুতে হ্রাস পায় ও অদৃশ্য হয়ে যায়। আসলে যেই মুহূর্তে তুমি দেহের কোথাও আঘাত পাও, তোমার শারীরিক বুদ্ধি দ্বারা প্রদত্ত শক্তি নিরাময় করার জন্য সেই স্থানে তীব্রবেগে ধাবিত হয়। সেই শক্তির তীব্রবেগে ধাবন করাকে তুমি বেদনা বলে লেবেল কর। যদি তুমি শক্তির ধাবিত হওয়াকে ও নিরাময় প্রক্রিয়াকে প্রত্যক্ষ কর, তবে বেদনা অদৃশ্য হয় ও নিরাময় ঘটে। যদি আমরা এটা বুঝি, আমরা বেদনাকে বাধা দেব না ও তার থেকে কষ্ট পাব না। আমরা শরীরের স্বাভাবিক নিরাময় করার শক্তির সাথে সহযোগিতা করব।
আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা
থেকে বলতে পারি। একবার একজন গাড়ীর
দরজা বন্ধ করতে গিয়ে আমার আঙ্গুল চেপে
দেয়। আমার চারপাশের মানুষেরা বিচলিত হয়ে
যায় ও তারা প্রাথমিক চিকিৎসার জন্য
চারদিকে ছুটতে থাকে। আমি কেবল তাদের
বিব্রত হতে বারণ করলাম।
আমার আঙ্গুল ফুলে যাচ্ছিল, আমি স্পষ্টভাবে দেখতে থাকলাম আমার শরীরের ভিতরে কি হচ্ছে। আমি অনুভব করলাম যে আমার নাভি প্রদেশ থেকে আঙ্গুলে শক্তি ধেয়ে আসছে। আমি স্বচ্ছভাবে দেখলাম শারীরিক বুদ্ধি নিজের থেকেই জরুরি অবস্থায় সাড়া দিয়েছে। তা নিজে থেকেই নিরাময় হয়ে গেল।
তোমার নিজের ভিতরের অ্যাম্বুলেন্স সিস্টেমকে তুমি বেদনা বল!
বেদনাতে কেন্দ্রিত হয়ে প্রত্যক্ষ করলে উপলব্ধি করবে যে তুমি নিছক শরীর নও, তুমি আরও কিছু। তুমি তোমার শক্তিকেন্দ্রকে স্পর্শ করবে এবং উপলব্ধি করবে যে তুমি দেহ -মন থেকে আরও ঊর্ধ্বে।
বেদনাকে প্রগাঢ়ভাবে প্রত্যক্ষ কর এবং প্রত্যক্ষ করার সময় ‘বেদনা’ ও ‘কষ্ট’ শব্দ দুটি মনে এনো না। কম সময়ের জন্য মনে হতে পারে যে ব্যাথা বেড়ে গেছে, কিন্তু শীঘ্রই তা মিলিয়ে যাবে।
আসলে, শরীরের যে অংশ শক্তি চায় তাকে শক্তি যোগানোর জন্য শরীরের যথেষ্ট বুদ্ধি আছে। কিন্তু তুমি সেই শক্তিপ্রবাহকে ‘বেদনা’ নামে লেবেল করে বাধা দাও। শরীরের ব্যথার জায়গাতে সম্পূর্ণ সজাগতা নিয়ে এসে শক্তিকে প্রবাহিত হতে দাও। শক্তিপ্রবাহকে উৎ্সুক্য সহকারে দেখ। একদম আগন্তুক হও। প্রক্রিয়াতে যোগদান কোরো না। শক্তিকে সেই স্থানে প্রবাহিত হতে দাও ও তার ওপরে কাজ করতে দাও। দেখবে তার নিরাময় হবে।
৪) অমৃতে পূর্ণ
চোখ বন্ধ কর। সোজা হয়ে বস। গভীরভাবে শ্বাসপ্রশ্বাস নেও। প্রত্যক্ষ কর যে তোমার শরীর অমৃতে অথবা মধুতে ভরা। তোমার মধ্যে এক মিষ্টি অনুভূতি হচ্ছে, যেন সমস্ত শরীর হাসছে।
যদি শরীরের কোন অংশে জ্বালা করে বা চুলকায়, মনোযোগ দাও ও অনুভব কর যে সেই অংশটিও অমৃতে পূর্ণ। অনুভব কর যে তোমার পুরো পাকস্থলী অমৃতে পূর্ণ। প্রত্যক্ষ কর যে এক সুন্দর অনুভূতি সহকারে মাথা থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত তোমার শরীর অমৃতে পূর্ণ।
এখন ধীরে ধীরে তোমার যেখানে
বেদনা আছে সেদিকে মনোযোগ নিয়ে এসো।
সেই স্থানটি সম্পর্কে একটানা সচেতন থাক।
এখন ‘বেদনা’ শব্দটি ফেলে দাও। দেখ সেই
বিশেষ অনুভব কি হয়, সেই স্থানে কি
অভিজ্ঞতা হয়। মানসিকভাবে কষ্ট পেয়ো না,
কষ্টের সাথে সংযুক্ত হতে যেয়ো না,
আবেগজনিত উত্তেজনা যেন না হয়। কেবল
দেখ সেই বেদনার স্থানে কি ঘটছে। যেভাবে
শিশু ঔৎসুক্য সহকারে দেখে। কেবল ভিতরে
ঢোক এবং যতক্ষণ না সেই স্থানের অনুভূতি
অদৃশ্য হয় ‘বেদনা’ বা ‘কষ্ট’ এইসব শব্দ
প্রয়োগ না করে সেই স্থানে থাক।
৫) নীল আকাশের দিকে তাকাও
মেঘ ছাড়িয়ে নীল আকাশের দিকে তাকাও। সাধারণত আমরা মেঘ দেখি এবং তাদের সম্বন্ধে বিচার করি - সুন্দর মেঘ, ঘন কালো মেঘ ইত্যাদি। এখন মেঘেতে আটকে যেয়ো না। মেঘ হ’ল চিন্তা ও স্বপ্নের মত। মেঘ ছাড়িয়ে নীল আকাশের অসীম শূন্যতার দিকে দিকে তাকাও।
যদি তুমি মেঘের দিকে তাকাও তোমার
মন কিছু চিন্তা করতে শুরু করবে। যদি তুমি
মেঘ ছাড়িয়ে আকাশের দিকে তাকাও, তোমার
মন কাজ করা বন্ধ করে দেবে! তারাগুলির
দিকে তাকালে, আবার তুমি ভাবতে শুরু
করবে। মেঘ দেখা মানে তোমার চিন্তার সাথে
আটকে যাওয়া। তারা দেখা মানে আধ্যাত্মিক
দৃষ্টি ও অভিজ্ঞতায় আটকে যাওয়া। উভয়ই করো না।
কেবল শূন্য, অসীম, উন্মুক্ত নীল আকাশের দিকে তাকাও। তোমার মাথায় বালিশ রেখো না। নতুবা তুমি ঘুমিয়ে পড়তে পার। কেবল শুয়ে পড় ও আকাশের দিকে, বিস্তীর্ণ মহাশূন্য মহাকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাক।
শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে থাক। তোমার ভয়ের অভিজ্ঞতা হতে পারে। যদি মেঘ না দেখে বা তারা গুনতি না করে আকাশের দিকে দেখলে তোমার ভয়ের অভিজ্ঞতা হতে পারে কারণ তোমার সীমারেখা হারিয়ে যাচ্ছে। ভয় সম্পর্কে বিব্রত হতে হবে না। এটা যদি ঠিক করে কর, তোমার ভয় হবেই। যদি তুমি তাকিয়ে তাকিয়ে ভাবার পরিকল্পনা কর, তুমি ভয় পাবে না, কারণ তুমি তখনও শরীরের সীমায় আটকে আছ। এটা ব্যাক্-সীট ড্রাইভিংয়ের মত। ব্যাক্-সীট ড্রাইভিং মানে গাড়ীর পিছনে বসে সর্বদা ড্রাইভারকে পরামর্শ দেওয়া গাড়ী কিভাবে চালাতে হবে। এই ক্ষেত্রে তুমি তাকিয়ে আছ এবং তোমার মন চিন্তা করছে।
কেবল স্থির দৃষ্টিতে তাকিয়ে থাক, চিন্তা করো না। কিছুক্ষণ পরে হঠাৎ তুমি উপলব্ধি করবে যে তুমি তোমার শরীরকে কিছুক্ষণের জন্য ভুলে গেছ। সাধারণত তুমি যে লিংক, যে চিন্তার শাফট্ তৈরি কর, তা হঠাৎ অদৃশ্য হয়েছে। এটা ঘটবে বলে আশা করলে এই জিনিষটা অদৃশ্য হতে পারে না। আশা করো না, ‘কখন আমার চিন্তাগুলি মিলিয়ে যাবে? কখন শাফট্-টা অদৃশ্য হবে?’ কেবল স্থির দৃষ্টিতে কোন কিছুতে বিব্রত না হয়ে তাকিয়ে থাক।
যখন দেখবে যে শেষের কিছু সেকেণ্ড কোন চিন্তা ছিল না, চোখ বন্ধ কর এবং সম্পূর্ণ বহির্জগৎকে অন্তর্জগতে নিয়ে এস। একই জিনিষ ভিতরে প্রত্যক্ষ কর। হঠাৎ দেখবে যে তোমার ভিতরেও একই জিনিষ আছে। সেখানে কোন মেঘ নেই, কোন তারা নেই। সেখানে কেবল অসীম মহাকাশ আছে।
যদি হাঁটুতে ব্যাথা থাকে, এই প্রক্রিয়া
চেষ্টা কর। আকাশের দিকে স্থির দৃষ্টিতে
তাকাও। হঠাৎ যখন তোমার মনে হবে যে শেষ
কয়েক সেকেণ্ড তোমার কোন চিন্তা ছিল না,
সেই সম্পূর্ণ মহাকাশকে তোমার বেদনাপূর্ণ
হাঁটুর ভিতরে নিয়ে যাও। ব্যাথা কয়েক
সেকেণ্ডের মধ্যে মিলিয়ে যাবে।
যখন তোমার শারীরিক বেদনা থাকে, যখন তোমার মানসিক দুঃখকষ্ট থাকে, এই প্রক্রিয়াটি চেষ্টা করে দেখ। সেই মুহূর্তেই তোমার নিরাময় হবে। সেই মুহূর্তে তুমি দেখবে যে তোমার ভিতরের নিরাময় ঘটছে। নিরাময় ছাড়াও, তুমি আধ্যাত্মিক উন্নতি অন্বেষণ করলে এতে তুমি প্রচণ্ড শক্তি ও কোয়ান্টাম্ অভিজ্ঞতা সমূহ পাবে। তোমার উন্নতিতে তুমি কোয়ান্টাম্ ঝাঁপ দিয়েছ দেখতে পাবে।