KAILASA Library/জীবনমুক্তি/বাসনা এক প্রাণবন্ত শক্তিSign in
জীবনমুক্তি

বাসনা এক প্রাণবন্ত শক্তি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল বাসনাশক্তিকে তার পবিত্রতম আকারে পরিচালনা করা

ভয় এবং বাসনা হ’ল মৌলিক শক্তি যা
আমাদের জীবন চালায়। আমরা কোন কিছু
অর্জন করার জন্য বা কোথাও পৌঁছানোর জন্য
বাসনা থেকে কাজ করি অথবা ভয়ের জন্য
কোন কিছু অভিজ্ঞতা করতে চাই না। আকর্ষণ
ও বিকর্ষণ কেবল অণুদের মধ্যে আছে তা নয়,
তা মানুষের ব্যবহ্বারেও অপরিহার্য।

তোমার প্রকৃত বাসনাকে চেন

মানুষের জীবনে এক প্রধান চলৎশক্তি
হ’ল বাসনা। যদি তোমার জীবনের দিকে
তাকাও, তুমি দেখবে যে বেশীরভাগ সময়েই
আমরা সবাই বাসনা অথবা ভয় দ্বারা চালিত
হচ্ছি।

আমাদের এত বাসনা আছে এবং প্রায়ই আমরা অনুভব করি যে সেগুলি পূর্ণ করার জন্য আমাদের শক্তি নেই। জৈন প্রথা অনুসারে, ঈশ্বর আমাদের বাসনা পূরণের জন্য যথেষ্ট শক্তি ও সামর্থ সহকারে এখানে পাঠিয়েছেন। কিন্তু বেশীর ভাগ মানুষ সেরকম অনুভব করে না। কেন?

আমাদের প্রকৃত বাসনা ও ধার করা
বাসনার মধ্যে পার্থক্য আছে। আমাদের প্রকৃত
বাসনা হ’ল আমাদের ‘প্রয়োজন’। ধার করা
বাসনা হ’ল ‘চাহিদা’। আমাদের প্রকৃত বাসনা
বা প্রয়োজন মিটানোর জন্য আমাদের যথেষ্ট
শক্তি আছে। আমাদের প্রকৃত বাসনা কি?

লাইফ্ ব্লিস্ প্রোগ্রামের দ্বিতীয় ধাপে (নিত্যানন্দ স্ফূরণ প্রোগ্রাম বা NSP), একটা সেশন্ থাকে যেখানে সবাইকে তাদের বাসনা, প্রয়োজন ও চাহিদার তালিকা বানাতে বলা হয়। তারপর তারা এই বাসনাগুলির ওপরে ধ্যান করে। ধ্যানের শেষে আমি তাদের স্মৃতি থেকে তাদের বাসনার তালিকা স্মরণ করতে বলি। তারা যা লিখেছিল সাধারণত তার এক ভগ্নাংশ তারা মনে করতে পারে! যেন তারা এক পাতা ভর্তি বিরাট গাছ থেকে শুরু করেছিল - পাতাগুলি তাদের বাসনাসমূহ। ধ্যানের সময়ে গাছটি থেকে প্রায় সব পাতা ঝরে পড়ে, যেন পাতাগুলি শুকনো ও মৃত। গাছে যা পাতা থেকে যায় তা সোনালী রঙ বিকিরণ করে। যদি তুমি বুঝতে পার যে কোন বাসনা প্রকৃতিজ এবং কোনটা জমানো, আধ্যাত্মিক বিকাশ স্বতশ্চলভাবে হয়।

যা কিছু স্মৃতিতে থেকে যায়, তা সোনার মত উজ্জ্বল হয়। সেগুলি নিজেদের পরিতৃপ্তির জন্য শক্তি বহন করে! এগুলিই প্রকৃত বাসনা। প্রক্রিয়াটি সচেতনভাবে করলে এই বাসনাগুলি সর্বদাই স্বার্থশূন্য বাসনা হবে। সন্দেহ নেই যে সেগুলি ব্যক্তিটির মঙ্গল করবে, কিন্তু সেগুলি মানবজাতিরও মঙ্গলসাধন করবে। কেবল এই প্রকার স্বার্থশূন্য বাসনা তাদের পরিতৃপ্তির জন্য মহাবিশ্বের শক্তি বহন করে।

যখন আমাদের বাসনাগুলি আমাদের
নিজের প্রকৃত বাসনা, যখন সেগুলি আমাদের
প্রকৃত আবশ্যকতা প্রতিফলিত করে, যখন
সেগুলি আমাদের অন্তরের শক্তিতে প্রকাশিত
হয়, তখন আমরা সেগুলিকে অর্জনের চেষ্টা
করার জন্য কোন ভাবেই বেপরোয়া অনুভব
করি না। উপলব্ধি আসে যে স্বাভাবিকভাবে ঘটা
ঘটনাগুলির মধ্য দিয়ে এই বাসনাগুলি তৃপ্ত
হবে। আমরা চালিত হই না, আমরা অস্থির হই
না। আমরা মেনে নিই যে এগুলি ঘটবে।

যার সাথে আমরা জীবন যাপন করি
তাকে সত্যভাবে ভালবাসার জন্য, ঘৃণার জন্ম
দেবার অভ্যাস নিবারণ করার জন্য, আমাদের
‘আমি’ ও ‘আমার’ ভাবনা মুছে ফেলতে হবে।
যতক্ষণ পর্যন্ত আমাদের পতি বা পত্নীকে
আমাদের অধিকৃত বস্তু বলে গণ্য করি,
আমাদের মনে কেবল হিংসার উদয় হয়,
প্রেমের নয়। আমরা অনুভব করি যে আমাদের
অন্যজনকে নিয়ন্ত্রণ করা উচিৎ এবং আমরা
ভাবি যে আমাদের প্রমাণ করতেই হবে যে
আমরা মালিক। এমনকি সত্য প্রেমের অর্থ
কেবল বোঝার জন্য আমাদের মালিকানার
ভাবনাকে মুছে ফেলতে হবে।

খালিল জিব্রান তাঁর প্রেম সম্বন্ধে ‘দি প্রফেটু’ বইতে এইভাবে বলেছেন, ‘একে অপরকে ভালবাস, কিন্তু ভালবাসার বন্ধন সৃষ্টি কোরো না। একে অপরকে রুটি দাও কিন্তু সেই একই রুটি থেকে খেয়ো না।’

পরিতৃপ্তির জন্য প্রকৃত বাসনা

তোমার মাথাব্যথা হ’লে তুমি সে অবস্থায় স্বস্তি পাও না, কারণ তুমি জান যে সেটা তোমার প্রকৃত প্রকৃতি নয়। তোমার সত্য প্রকৃতি হ’ল মাথাব্যথা না হওয়া। একইভাবে যখন তোমার কিছু বাসনা থাকে, তুমি অবিলম্বে তার বাইরে আসতে চাও, কারণ গভীর পরিতৃপ্তি হল তোমার প্রকৃতি এবং বাসনা সেই পরিতৃপ্তিতে ভারসাম্যহীনতার কারণ হয়।

দুটি দরকারী সত্য তোমাকে বুঝতে হবে।

  1. সমস্ত জীবনই ঘটনাবলীর এক লম্বা চেন এবং সেই ঘটনাগুলি অনুষ্ঠিত হয় একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটি হ’ল পরিতৃপ্তি। তুমি যাই কর না কেন, ভোজন করা বা পান করা বা সম্বন্ধ রাখা বা ধনসম্পদ বা সুখ অর্জন করা, সবই পরিতৃপ্তি অভিজ্ঞতা করার জন্য করছ। তুমি যাই খোঁজ না কেন, তুমি আসলে পরিতৃপ্তিকেই খুঁজে বেরাচ্ছ।
  1. পরিতৃপ্তি তোমার নিজের অন্তরে, সেটা তোমার প্রকৃতি। সেইজন্য তুমি অতৃপ্তির বাইরে আসার চেষ্টা করছ।

তুমি পরিতৃপ্তি অন্বেষণ করে বেড়াচ্ছ
মানে পরিতৃপ্তি তোমার কাছে জানা। নতুবা
তুমি তাকে অন্বেষণ করবে না! জীবনের কোন
ঘটনায় যখন তুমি কিছু পরিতৃপ্তি অনুভব
করেছ, সেখানে একটা আশা আছে যে তুমি
আবার তাকে অভিজ্ঞতা করবে। সেজন্য তুমি
তোমার জীবনকে সম্প্রসারিত কর।

বাসনা, জ্ঞান এবং ক্রিয়া

যে বাসনা বিশুদ্ধ এবং কোন নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির দিকে নির্দেশিত নয়, সেটি এক উচ্ছ্বলিত শক্তি, যাকে বলা হয় 'ইচ্ছাশক্তি'।

নাভি থেকে শক্তি বিশুদ্ধ শক্তি হয়ে আসে। হৃদয় অঞ্চলে এই শক্তি বাসনার ক্ষমতায় রূপান্তরিত হয়ে যায়। সেটা আবার কণ্ঠ অঞ্চলে শব্দে পরিণত হয়। যখন এই শক্তি শব্দে পরিণত হয়, তাকে বলে 'বাকশক্তি'। উপমা দেবার জন্য, নাভি থেকে আসা শক্তি যেন আলগা তুলো। কণ্ঠদেশে তুলো হয়ে যায় সুতো। অথবা তুমি এইভাবে কল্পনা করতে পার : যে শক্তি নাভি থেকে আসে, তা যেন গলা লোহা। কণ্ঠস্থান এক কামারশালা যেখানে লোহার সামগ্রী তৈরি হয়।

বাকশক্তি এরপর মস্তিষ্কে যায়। সেখানে এটি জ্ঞান হয়ে অবস্থান করে অথবা কোন আদেশ বা আজ্ঞায় রূপান্তরিত হয়। মস্তিষ্কে এই শক্তি 'জ্ঞানশক্তি' হয়ে অবস্থান করে। উদাহরণস্বরূপ, শরীরের সাথে সম্পর্কিত বাসনাশক্তি শরীরের জ্ঞান হয়ে যেতে পারে।

অন্য বিকল্প হ'ল, শব্দগুলি এক আজ্ঞা বা আদেশে রূপান্তরিত হয় এবং নিষ্পন্ন হয়। এই আজ্ঞা সমস্ত শরীরে চলে যায় এবং তোমাকে চালিত করে। একে বলে 'ক্রিয়াশক্তি'। দৃষ্টান্তস্বরূপ, তোমার শরীর সম্পর্কিত বাসনাশক্তি তোমার শরীরকে চালিয়ে ক্রিয়াশক্তি প্রকাশ করতে পারে।

বিশুদ্ধ ইচ্ছাশক্তি যা তোমার সত্তা থেকে
আসে তা জ্ঞানশক্তিতে বা ক্রিয়াশক্তিতে
রূপান্তরিত হয়।

যদি শক্তিকে সঠিকভাবে প্রসেস্ না করা হয় বা সঠিক ধারায় প্রবাহিত না করা হয়, তাহলে জ্ঞান ও ক্রিয়া বিশুদ্ধ বাসনাশক্তি ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জ্ঞান ও ক্রিয়া বাসনাশক্তির সাথে যেন ঐকতানে থাকে। তাহলে সেটা বাসনার ধর্মচক্র হয়ে গিয়ে আরও উত্তম জ্ঞান ও ক্রিয়ার দিকে নিয়ে যায়, যেগুলি পরে আরও শুদ্ধ বাসনার দিকে নিয়ে যায়!

ধর, তোমার দশ কোটি টাকা বানাবার
ইচ্ছা আছে। তা যদি সঠিকভাবে জ্ঞানে
রূপান্তরিত হয়ে যায়, তোমার এক স্পষ্ট
পরিকল্পনা থাকবে এবং সঠিক ক্রিয়া করে
কোটিপতি হয়ে যাবে।

যদি বাসনাশক্তি খুব বেশী জ্ঞানে ও কম ক্রিয়াতে রূপান্তরিত হয়, তাহলে তুমি কেবল ভেবেই যাবে, আকাশকুসুম কল্পনা করবে।

অপরদিকে যদি বাসনাশক্তি বেশী ক্রিয়া ও কম জ্ঞানে রূপান্তরিত হয়, তাহলে তুমি অন্ধভাবে ক্রিয়া করতে থাকবে। উদাহরণস্বরূপ, তুমি কঠোর পরিশ্রম করে লস্ এঞ্জেলস্ থেকে নিউ ইয়র্ক ট্রাক চালিয়ে আসতে পার, কিন্তু তুমি কি এইভাবে কোটিপতি হতে পার? এই ক্ষেত্রে ক্রিয়া আছে, কিন্তু সঠিক জ্ঞান নেই। তাই বাসনার জ্ঞান ও ক্রিয়াতে সঠিক রূপান্তর ঘটা চাই। কেন এই রূপান্তর সঠিকভাবে ঘটে না, তার কারণ হ'ল সচেতনতার অভাব।

তুমি বাসনার সাথে সৎ ও সংহত
হ'লে, সেখানে কোন দ্বন্দ্ব থাকে না এবং
রূপান্তর সঠিকভাবে ঘটে।

বস্তু থেকে বিষয়ে সচেতনতা নিয়ে যাওয়া

একটা ছোট গল্প :

একবার এক ব্যক্তি সন্ত রামানুজের কাছে গিয়ে প্রশ্ন করে, ‘মাস্টার, আমি জীবনমুক্তি অর্জন করতে চাই। আপনি কি আমাকে তার শিক্ষা দিতে পারবেন?’

রামানুজ তাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি কখনও প্রেম অভিজ্ঞতা করেছ? কখনও কি তুমি প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছ?’ প্রশ্ন শুনে ব্যক্তিটি অবাক হয়ে গেল এবং বলল, ‘আপনি কি জিজ্ঞাসা করছেন? আমি পবিত্র জীবন যাপন করি। আমি আমার বাসনাগুলিকে নিয়ন্ত্রণ করি এবং বিভিন্ন আধ্যাত্মিক অভ্যাস করি। আমি তো এখানে ঈশ্বরকে উপলব্ধি করতে এসেছি!’

রামানুজ উত্তর দিলেন, ‘যদি তুমি সাধারণ প্রেম উপলব্ধি না করে থাক, তুমি ঈশ্বরকে কিভাবে অভিজ্ঞতা করবে?’

সাধারণ প্রেম অভিজ্ঞতা না করলে তুমি বুঝতেই পারবে না প্রেমময় হলে কি হয়। কেবল যখন তুমি বুঝতে পার, কোন কিছুর সাথে প্রেম হলে কি হয়, তখন তুমি তোমার অভিজ্ঞতার দিকে মনোযোগ দিতে পারবে। তোমার সজাগতাকে অভিজ্ঞতার দিকে ঘোরালেই তুমি স্বাভাবিকভাবে তোমার নিজের দিকে তাকাবে। সেই প্রেম তোমাকে তোমার সত্তার দিকে নিয়ে যাবে। প্রেম তোমাকে বস্তু অথবা বিষয়ের দিকে পরিচালিত করতে পারে। এটা এক সেতু এবং তা তোমাকে বিষয়ের দিকে নিয়ে যেতে পারে। যে কেউ বিষয়ে প্রবেশ করার দ্বার ব্যবহার করেছে, সে জীবনমুক্ত হয়েছে। তাঁরা নিজে মুক্ত হয়েছেন ও অন্যদেরও মুক্ত করেছেন।

জীবনকে প্রতিটি মুহূর্তে অভিজ্ঞতা কর

একটা ছোট গল্প :

দুই বন্ধুর রাস্তায় দেখা হ'ল। একজনকে দুঃখিত দেখাচ্ছিল। অন্যজন বলে, ‘কি হয়েছে? মনে হচ্ছে যেন তোমার পৃথিবী শেষ হতে চলেছে!’

ব্যক্তিটি উত্তর দিল, ‘তিন বছর আগে এক কাকা মারা যায় এবং সে আমার জন্য এক কোটি টাকা রেখে যায়।’ তার বন্ধু অবাক হয়ে বলে, ‘তোমার কাকার জন্য দুঃখিত। কিন্তু সে তো তোমার জন্য অনেক টাকা রেখে গেছে।‘

ব্যক্তিটি বলে চলে, ‘দুই সপ্তাহ পরে এক মামাতো ভাই, যাকে আমি জানতামই না, মারা যায় ও আমার জন্য দশ লাখ টাকা রেখে যায়।‘

বন্ধু প্রশ্ন করে, ‘তাহলে তোমার সমস্যা কি?’

ব্যক্তিটি উত্তর দেয়, ‘এই সপ্তাহে আমি কিছুই পাই নি!’

এই পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে। এক শ্রেণীর মানুষ জীবনকে কখনোসখনো অভিজ্ঞতা করে এবং অন্য শ্রেণীর মানুষেরা জীবনকে নিরন্তর অভিজ্ঞতা করে। যখন মনে কর তুমি আনন্দ অনুভব করছ, পৃথিবীতে সেই কয়েকটি মুহূর্তে তুমি জীবনকে অভিজ্ঞতা করছ। সেইজন্য তুমি এত জীবন্ত অনুভব কর। তুমি অনুভব কর যে সবকিছু কত সুন্দর। বিশ্বব্রহ্মাণ্ডের সাথে তোমার এক সকারাত্মক অভিজ্ঞতা হয়।

তোমার সমস্ত আনন্দ হ'ল সকারাত্মক
অভিজ্ঞতা, এমনকি সেটা কেবল একটা মিষ্টি
খাওয়া হলেও। সেই কয়েক মুহূর্তে তুমি ভাব
যে জীবন মহান। তুমি ভাব যে জীবন এমন
একটা জিনিষ যেটা সত্যিই তোমার চাই এবং
তুমি সংযুক্ত অনুভব কর। সেই ‘নিত্য সজীব
অস্তিত্ব’-এর সাথে এক হয়ে যাও।

বোঝ যে ‘নিত্য সজীব অস্তিত্ব’-কেই আমরা জীবন বলছি, যা সমস্ত কার্যকলাপের জন্য দায়ী। হয় সেই নিত্য সজীব অস্তিত্ব তুমি এই মুহূর্তে অভিজ্ঞতা কর অথবা তুমি আশা কর যে তুমি অদূরভবিষ্যতে তা অভিজ্ঞতা করবে। সেইজন্য তুমি এখনও শরীর চালাচ্ছ ও এখনও বেঁচে আছ। তুমি খুব সকালে বিছানা থেকে উঠে পড়, হয় কোন ভাল অভিজ্ঞতা করার জন্য অথবা তুমি আশা কর যে অদূরভবিষ্যতে কিছু ভাল অভিজ্ঞতা হবে। সেই ‘নিত্য সজীব অস্তিত্ব’-কে অভিজ্ঞতা করার বাসনা তোমাকে বিছানা থেকে উঠিয়েছে।

প্রতিটি বাসনা যা তোমাকে চালিত করে, তা হ'ল ‘নিত্য সজীব অস্তিত্ব’-কে অভিজ্ঞতা করার বাসনা। যখন তোমার মন দিশাহারা হয়ে ঘোরা বন্ধ করে ও ফিরে আসে, তা তখন ‘নিত্য সজীব অস্তিত্ব’-এর স্বাদ পায়। যে কোন মিষ্টি, যে কোন আনন্দ, যে কোন ভাবাবেগ, যে কোন অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ তা তোমাকে সেই ‘নিত্য সজীব অস্তিত্ব’-এ ফিরিয়ে নিয়ে আসে।

প্রেমের শক্তি

তোমার জীবনে হয়ত তুমি এই প্রকার ঘটনা অভিজ্ঞতা করেছ। ব্যস্ত রাস্তা পার হতে ভয় পায় এমন এক মহিলা দেখল যে তার বাচ্চা রাস্তায় দৌড়ে যাচ্ছে ও রাস্তা পার হচ্ছে। তখন নিজের সুরক্ষা সম্বন্ধে কোন চিন্তা না করেই মহিলাটি রাস্তায় ঝাঁপিয়ে বাচ্চাটিকে রক্ষা করল।

আমাদের বোঝা উচিৎ মহিলাটি কিভাবে হঠাৎ তার ভয় ভুলে গেল। কারণ হ'ল নিজের শিশুর প্রতি প্রেম তার মধ্যে মাতৃত্ব জাগিয়ে তুলেছে। প্রতিটি ভালবাসার সম্বন্ধতায় এই জিনিষ হয়। যদি কারো মধ্যে প্রেম প্রস্ফুটিত হয়, অবিলম্বে তার অন্তর্দেশ থেকে সমস্ত ভয় চলে যাবে।

তুমি হয়ত জীবনে শুনেছ, ‘আমাদের
মেয়েকে কত যত্ন ও স্নেহ সহকারে বড়
করেছি। সে বাইরের জগৎ সম্বন্ধে কিছুই জানে
না, কিন্তু সে হঠাৎ সে তার প্রেমিকের সাথে
পালিয়ে গেল! বুঝতে পারছি না কি করে
একটা ঘটল।’

প্রেমের ভীষণ শক্তি আছে এবং যৌনকামনারও সেরকম শক্তি আছে। তোমার মূলাধার চক্রে অনেক শক্তি থাকলে তা অবিলম্বে অন্য চক্রগুলিকে অগ্রাহ্য করবে। তোমার স্বাধিষ্ঠান চক্রে কোন ভয় থাকবে না এবং তোমার মণিপূরক চক্রে কোন দুশ্চিন্তা থাকবে না। মূলাধার চক্র পুরো ক্ষমতায় থাকলে এই উচ্চতর চক্রগুলি কাজ করবে না। ব্যক্তিটির অগোচরেই তার ভিতরের সুপ্ত অজানা সম্ভাবনা প্রকাশিত হবে। তা ব্যক্তিটির সম্ভাবনা বহির্জগতেও ছড়িয়ে দেবে।

সেই কারণে অনাদিকাল ধরে দেখা গেছে যে প্রেমে পড়লে ভীষণ ক্ষমতা হয়,

এমনকি সমস্ত সমাজ বাধা দিলেও প্রেমিকেরা তার বিরোধিতা করে। রোমিও ও জুলিয়েটের উদাহরণ নেও। প্রেম হবার পরে তাদের বুদ্ধিগত চিন্তা অতিক্রম করার সাহস হ'ল ও তাদের প্রেমে বাধা প্রদানকারী সমাজের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল।

ইতিহাসে এমন অনেক গল্প আছে
যেখানে প্রেমীরা এমন জিনিষ করে বসে যা
তারা প্রেমে না পড়লে করতে পারত না। তারা
তাদের সত্তায় ও অনুভূতিতে এক ভিন্ন মাত্রা
দেখে।

এইরূপে বিভিন্ন মানুষ তোমার মধ্যে
বিভিন্ন মাত্রাকে সক্রিয় করে। যদি তোমার
কোন প্রণয়ী থাকে, প্রেমের ভাবনা তোমার
মধ্যে জাগ্রত হবে। যদি তোমার কোন ছেলে বা
মেয়ে থাকে, তাহলে তোমার মধ্যে মাতৃত্বের
মাত্রা জাগ্রত হবে। যদি তোমার মন বিভিন্ন
মাত্রার অভিজ্ঞতা গ্রহণ করতে পারে, সেই
মাত্রাগুলি তোমার মধ্যে প্রস্ফুটিত হবে।

তাহলে গভীরতর সত্য হল এই যে দুই
প্রেমীর মধ্যে প্রেমভাবনা ঘটার পর, সেই
ভাবনা তাদের অন্যজনের জন্য অনেক
ত্যাগস্বীকার করাবে। তাদের ত্যাগের স্তর
ভাবনার গভীরতা অনুযায়ী হবে।

তুমি যদি পুরোপুরি খোলা মনের হও, জীবনে তোমার সাথে দেখা হওয়া প্রতিটি মানুষ তোমাকে আরও প্রস্ফুটিত করাবে। কিন্তু তুমি যদি অহংবাদী হও, তাহলে তোমার স্বামী-স্ত্রী অথবা তোমার প্রণয়ী তোমাকে প্রস্ফুটিত করাতে পারবে না। দয়া করে বোঝ, স্বামী-স্ত্রী বা প্রণয়ীদের মত সম্বন্ধে ঢোকার আগে এক উন্মুক্ত ও নিরহংকারী মন সৃষ্টি করার জন্য তোমার বিরাট দায়িত্ব আছে। তাহলে সেই অনুভবই তোমাকে চিরন্তনভাবে রূপান্তরিত করে দেবে। যদি এই চিরন্তন রূপান্তর না ঘটে, তুমি তোমার জীবনের এক প্রধান মাত্রা হারিয়ে ফেলছ।

যদি স্বামী ও স্ত্রী আমিত্ব ছাড়া থাকার সেই প্রকার ভাবনা সৃষ্টি করতে সক্ষম না হয়, তাহলে তাকে সম্বন্ধতা বলা যায় না। তবে সেটা জানোয়ারদের মধ্যে শারীরিক সম্পর্কের মত। প্রকৃত সম্বন্ধতা হ'ল সত্তা স্তরে অথবা ভাবনা স্তরে পারস্পরিকভাবে রূপান্তর ঘটানোর প্রভাব সৃষ্টি করা।

আমরা সত্য প্রেম কেন অনুভব করতে পারি না? সেটার কারণ আমাদের অতীত স্মৃতির প্রতি আসক্তি বা সংস্কারগুলি। দৃষ্টান্তস্বরূপ, তোমার কম্পিউটারের কিছু মেমরী বা স্মৃতি আছে। এখন সেটা যদি অজস্র হাইরেসলিয়ুশন্ ছবি দ্বারা ভরে থাকে, যেন তোমার আবেগজনিত বহু আসক্তি আছে, তাহলে তোমার সমস্ত মেমরীর জায়গা অধিকৃত থাকবে।

তোমার যথেষ্ট শক্তি নেই কারণ অতীতের ঘটনাগুলি বা তোমার স্মৃতিতে থাকা মানুষেরা আসক্তি বা ক্রোধ বা অপরাধবোধ হয়ে সমস্ত আবেগজনিত শক্তি শুষে নিয়েছে। তোমার সম্পূর্ণ শক্তি, তোমার অন্তর্দেশ অধিকৃত হয়ে আছে এবং তুমি অস্তিত্বের সাথে সরাসরি সংযুক্ত অনুভব করতে এবং অস্তিত্বকে প্রেম করতে পারছ না। তোমার শক্তিকে অতীতের স্মৃতি শুষে নেবার কারণেই তোমার সমস্ত ভয়, সমস্ত লোভ, সমস্ত অপরাধবোধ এবং এই সমস্ত আবেগ সমূহ আছে। এই হাই - রিসলিউশন ছবিগুলি তোমার অন্তর্দেশে বারংবার আসে। সেই কারণে তুমি বিশুদ্ধ সচেতনতা সহকারে, পবিত্র সত্তা সহকারে, বর্তমান মুহূর্তের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক স্থাপন করতে পার না। যার অন্তর্দেশ হাই

রিসলিউশন ছবিতে ভরা নেই, মানে যার বেশী
আবেগ সংক্রান্ত আসক্তি নেই, সে যে কোন
কিছুর সাথে সংযুক্ত বোধ করতে সক্ষম হবে।

তোমার অন্তর্দেশ অতীতের অনেক জিনিষ দিয়ে ভরা। তাই তোমার অন্তর্দেশ বর্তমান মুহূর্তের জন্য উপলব্ধ নয়। তুমি কেবল সেই বস্তুদের ও মানুষদের ভালবাসতে বা তাদের সাথে সংযুক্ত বোধ করতে পার, যদি তারা তোমার অতীতের ভালবাসার স্মৃতির সদৃশ হয়। যদি তুমি অতীতের আবেগ সংক্রান্ত আসক্তিগুলি মুছে ফেলতে পার, হঠাৎ দেখ বে যে তোমার কাছে বিরাট অন্তর্দেশ উপলব্ধ। তখন তুমি সরাসরি তোমার সামনে আসা যে কোন মানুষের কাছে তার অতীত সম্বন্ধে জিজ্ঞাসা না করেই উন্মুক্ত হতে পারবে।

যৌনকামনা থেকে প্রেম

প্রকৃতি জীবের ধারাবাহিকতা রক্ষা
করার জন্য যে আদি আবেগ দিয়েছে তা হ'ল
যৌনকামনা। কামনাকে ছাড়িয়ে যাওয়া
মানবজীবনের চরম সম্ভাবনা উপলব্ধি করার
জন্য প্রথম পদক্ষেপ।

মনুষ্য চিরকাল প্রেম ও কামনার মধ্যে বিভ্রান্ত। তারা ভাবে কেবল পশুই কামনাগ্রস্ত। আসলে কেবল পশুই মিলিত হবার সময় বিশুদ্ধ কামনা করতে সমর্থ হয়! মনুষ্য তাদের যুক্তিকরণের জন্য কামনা বা প্রেম, কোনটাই করতে পারে না। তাই তারা অসন্তুষ্টি বোধ করে ও অতৃপ্ত থাকে।

যখন এক কামনা সম্পূর্ণরূপে অভিজ্ঞতা হয়, তা তোমার সিস্টেম ছেড়ে চলে যাবে। প্রাচীনকালে গৃহস্থ চল্লিশের কাছাকাছি হ'লে যৌনকামনা থেকে মুক্ত হত কারণ তারা সেগুলি পূর্ণরূপে উপভোগ করে ফেলেছে।

অন্য মানুষটি ভালবাসছে কিনা যাচাই
করার জন্য শারীরিক সম্পর্কতা ব্যবহার করা
হয়। কেবল সন্দেহই বন্দীদশা সৃষ্টি করে।

যৌনতা যদি কার্বন হয়, প্রেম হ'ল হীরা। যৌনতা যদি কাদা হয়, প্রেম হ'ল কাদায় ফোটা কমল। একই পদার্থ, কেবল তোমায় তাকে প্রসেস্ করতে জানতে হবে। তোমার প্রত্যাশা ছাড়, তুমি শক্তির এক ভীষণ সমুচ্ছ্বাস পাবে।

তোমার ভিতরের পুরুষ ও নারীকে আবিষ্কার কর

আজকে আমরা জানি যে জীববিজ্ঞানের
ভিত্তিতে কোন মানুষই ১০০% পুরুষ নয় এবং
কোন নারীই ১০০% নারী নয়। একজন পুরুষ
হয়ত ৫১% পুরুষ ও ৪৯% নারী। একইভাবে
একজন নারী হয়ত ৫১% নারী ও ৪৯% পুরুষ;
কেবল একটু পার্থক্য।

তুমি তোমার পিতা ও মাতার শক্তি থেকে জন্ম নিয়েছ। তাহলে কিভাবে তুমি কেবল পুরুষ অথবা কেবল নারী হবে? আমরা স্বীকার করি কি না করি, আমরা পুরুষ ও নারী উভয় শক্তিরই মূর্ত প্রকাশ। আমরা পূর্ণ, বিভক্ত নই।

পূর্ণ হবার জন্য আমাদের প্রকৃতির
পুরুষ ও নারীগত অভিমুখ স্বীকার ও প্রকাশ
করতে সমর্থ হতে হবে। কিন্তু তা কি বাস্তবে
ঘটে? আমাদের কি উভয় অভিমুখ প্রকাশ
করতে দেওয়া হয়?

ঠিক জন্মের মুহূর্ত থেকে সমাজ
তোমাকে ছেলে বা মেয়ে বলে লেবেল করে
দেয়। আর সমাজ আশা করে যে তুমি সেই
মতো ব্যবহার করতে শুরু করবে। সমাজ
বালকদের তাদের নারীসুলভ অভিমুখ প্রকাশ
করতে দেয় না অথবা বালিকাদের পুরুষসুলভ
অভিমুখ প্রকাশ করতে দেয় না। একদম
ছোটবেলা থেকেই আমাদের অর্ধেক সত্তাকে
অবদমিত করা হয়।

সাত বছর পর্যন্ত সামাজিক নিয়ন্ত্রণ গভীরে প্রবেশ করার আগে বাচ্চারা নিজে ছেলে কি মেয়ে তার সম্বন্ধে সচেতন নয়। সেইজন্য একদম ছেলেবেলায় বাচ্চাদের পূর্ণতার ভাব থাকে। সে কেন্দ্রিত ও সুরক্ষিত। সে কত সুন্দর ও তাকে দেখতে কত ভাল লাগে! সাত বছরের কাছাকাছি সময়ে বাচ্চা সমাজের নিয়ন্ত্রণে চলে আসে।

কিন্তু এখন ছোটদের এত বেশী নিয়ন্ত্রণ করা হয় যে সে তার সেই অংশকে অবদমিত করে রাখে যাকে সমাজ সমর্থন করে না। আমরা সেটা বুঝি না, কিন্তু এই সময়টা ছোটদের পক্ষে যন্ত্রণাদায়ক। সে হঠাৎ ছিন্নমূল অনুভব করে এবং সত্তার অর্ধেক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সে বাইরে এই অন্য অর্ধ খুঁজতে শুরু করে।

মানুষের স্বাভাবিক প্রকৃতি হ’ল পরিপূর্ণতা। তাই সে হারিয়ে যাওয়া অর্ধ বা অবদমিত অর্ধকে অচেতনভাবে অন্বেষণ করা আরম্ভ করে। সে বহির্জগতে তার হারিয়ে যাওয়া নিজের অর্ধ অংশের বিকল্প খোঁজা শুরু করে। ছেলে খোঁজা শুরু করে মেয়ের উপস্থিতি, আর মেয়ে খোঁজে ছেলেকে। এখানেই যৌনতার সমস্ত ধারণার সূত্রপাত। এইভাবে যৌনতার ধারণা শিকড় গাড়ে।

সাত থেকে চৌদ্দ বছর বয়স পর্যন্ত, বাচ্চারা বাবা-মায়ের নিকটস্থ থাকে। তাদের থেকে বাচ্চারা আদর্শ মহিলা বা আদর্শ পুরুষ কি রকম হবে তার ছবি সংগ্রহ করে। ছেলেদের ক্ষেত্রে তার নিজের ব্যক্তিত্বের অবদমিত অর্ধ তার মায়ের ভাবমূর্তি দিয়ে প্রতিস্থাপিত হয় এবং মেয়েদের ক্ষেত্রে তার অবদমিত অর্ধ প্রতিস্থাপিত হয় তার পিতার ভাবমূর্তি দ্বারা।

সেইজন্য ছেলেদের প্রথম নায়িকা হয় তাদের মায়েরা এবং মেয়েদের জীবনে প্রথম নায়ক হয় তাদের বাবারা। এটা এক অলিখিত কানুন! এই গভীর অনুসন্ধানই ফ্রয়েডিয়ান মনোবিজ্ঞানে বর্ণিত ইডিপাস্ ও ইলেক্ট্রা কমপ্লেক্সের সঙ্গে জড়িত। পুরুষ তার মায়ের কাছ থেকে যেরকম যত্ন পেয়েছিল, সেরকম যত্ন সে তার স্ত্রীর কাছ থেকে আশা করে। আর মেয়েরা তার বাবার কাছ থেকে যেরকম সুরক্ষা ও প্রতিশ্রুতি পেয়েছে, সেরকম তার পতির কাছ থেকে আশা করে।

চৌদ্দ বছর বয়স হ'লে মানুষ শারীরিক
পরিপক্কতা লাভ করে। সে বিবিধ কার্যকলাপে
অংশগ্রহণ করে ও তাদের বাবা-মায়ের সাথে
বেশী সময় কাটায় না। মানুষ তখন বহির্জগৎ
ও গণমাধ্যম (মিডিয়া) থেকে ছবি সংগ্রহ করা
শুরু করে। মিডিয়া এই ব্যাপারটা খুব ভাল
করে জানে। সেইজন্য দেখবে যে প্রায় সমস্ত
বিজ্ঞাপনে যৌনতা প্রচ্ছন্ন থাকে - একজন
আকর্ষণীয় পুরুষ বা মহিলা কোন ভোগ্যপণ্যের
জন্য মডেলিং করে, যদিও তাদের সেই পণ্যের
সাথে কোন সম্পর্ক নেই।

প্রায় সমস্ত মোটরবাইক বিজ্ঞাপনে মেয়েরা থাকে, কিন্তু কয়জন মেয়ে মোটরবাইক চালায়? পণ্য যাই হোক না দেখবে যে একজন হাসিমুখে মহিলা পণ্যটিকে সুপারিশ করছে। বাজারে গিয়ে তুমি চটপট পণ্যটি কিনে ফেল

আর ভুলে যাও যে সেই পণ্যটির সাথে সেই
মেয়েটি আসবে না! মিডিয়া এইভাবে তোমার
অবদমিত বাসনাগুলির সুযোগ নেয়।

তুমি যদি সতর্ক ও সজাগ হও,
বিজ্ঞাপন কখনও তোমাকে বোকা বানাতে
পারবে না। সেগুলি দেখে অবশ্যই তুমি বাজারে
নতুন নতুন পণ্য সম্বন্ধে অবগত হবে, কিন্তু
সেগুলি তোমার সাথে ছল করবে না।

দেখ, একদিকে গণমাধ্যম বা মিডিয়া
তোমার কল্পনাকে খাদ্য দিচ্ছে, অন্যদিকে
সমাজ তোমাকে দমিত করে রাখার চেষ্টা
করছে। কল্পনা ও বাসনাকে সমাজ যতই
দমিয়ে রাখার চেষ্টা করে, সেগুলি ততই বাড়তে
থাকে, কারণ সমাজ সেগুলির মূল কারণে না
গিয়ে সেগুলির উপসর্গকে চেপে রাখার নিশানা
করে। তুমি নানা রকম মিডিয়া থেকে
ধারণাগুলি সংগ্রহ কর এবং আদর্শ পুরুষ বা
নারীর এক ছবি তৈরি কর। বিভিন্ন মানুষ থেকে
তুমি বিভিন্ন জিনিষ সংগ্রহ কর, সবচেয়ে ভাল
নাক, সবচেয়ে ভাল চোখ, সবচেয়ে ভাল
ব্যক্তিত্ব এবং তা নিয়ে নিজের আদর্শ মানুষ
সৃষ্টি কর - অনেকটা কম্পিউটারে ‘কাট এণ্ড
পেস্ট’ পদ্ধতির মত!

এই অবস্থা চলে সাত বছর ধরে একুশ
বছর বয়স হওয়া অবধি। সেই সময় মিডিয়ার
সাথে একাত্মতা কমে যায়, কিন্তু সেই
ধারণাগুলির শিকড় আমাদের মনের অনেক
গভীরে চলে যায়। আমাদের জীবনে আদর্শ
সাথী খুঁজে বার করার জন্য তখন এক নূতন
অন্বেষণ শুরু হয়। আমাদের ভবিষ্যতের সাথী
কেমন হবে তার ধারণা নিয়ে এই খোঁজ শুরু
হয়। সেখানেই প্রত্যাশার শুরু।

একটা ছোট গল্প :

এক নব্বই বছরের বৃদ্ধ রোজ সকাল
থেকে সন্ধ্যায় বেঞ্চে বসে থাকত ও লোকেদের
চলাফেরা দেখতে থাকত। আরেকজন তা লক্ষ্য
করেছিল ও তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল,
‘আপনি রোজ এখানে বসে আসলে করেন কি?’

বৃদ্ধ উত্তর দেয়, ‘আমি একজনকে খুঁজছি যাকে আমার বউ বানাতে পারি।’ অন্য ব্যক্তিটি আশ্চর্য হয়ে গেল ও তাকে জিজ্ঞাসা করে, ‘আপনি তা যুবা অবস্থায় খোঁজেন নি কেন?’

বৃদ্ধ উত্তর দেয়, ‘আমি তো ত্রিশ বছর
বয়স থেকেই খুঁজে যাচ্ছি।’ অন্য ব্যক্তিটি
অবাক হয়ে জিজ্ঞসা করে, ‘আপনি কি রকম
মহিলা খুঁজছেন?’

বৃদ্ধ বলে, ‘আমি একজন আদর্শ মহিলা
খুঁজছি।’ ব্যক্তিটি জিজ্ঞাসা করে, ‘আপনি
একজনকেও পান নি?’

‘আমি মনের মত একজনকে পেয়েছিলাম, কিন্তু তার জন্য সেটা হ’ল না,’ বৃদ্ধ উত্তর দেয়। ব্যক্তিটি প্রশ্ন করে, ‘কেন?’

বৃদ্ধ তার উত্তরে বলে, ‘সে একজন আদর্শ পুরুষ খুঁজছিল!’

আমাদের ভিতরে বহন করা ছবির
সাথে আদর্শ মিল করার চেষ্টা করতে গেলে
এই রকম অবস্থাই হয়।

অনেক খোঁজার পর আমরা হঠাৎ
একজনকে পাই যে আমাদের মনের ছবির
সাথে মেলে, কিন্তু দূর থেকে। আমাদের মনের
ছবিটা সবুজ এবং আমাদের দেখা ছবিটিকেও
সবুজ মনে হয়। মনে হয় ম্যাচ পাওয়া গেছে!

এই সময়ে যেটা হয় তাকে বলে হয়
'প্রেমে পড়া'। প্রেমে পড়ার পিছনে এটাই
বিজ্ঞান। লক্ষ কর যে এটা সর্বদাই প্রেমে
'পড়া', প্রেমে 'ওঠা' কখনও নয়! আমাদের
প্রবল চাহিদা ও প্রত্যাশার জন্য আমরা
জিনিষগুলিকে যেভাবে দেখতে চাই সেভাবে
দেখি। আমরা তাদের ওপরে আমাদের মানসিক
ছবি অভিক্ষেপ করি। তখন পৃথিবী শ্যামলিমায়
ভরে যায় ও সঙ্গীতময় হয়ে যায় এবং জীবন
এক কবিতা হয়ে যায়। এই পর্যায়ে আমরা
কবিতা লেখা শুরু করি, একে অপরের ছবি
আঁকি এবং আরও কত কি না করি।

যতক্ষণ দূরত্ব বজায় রাখা হয়, জিনিষগুলি সহজেই হতে থাকে। আমরা একজন অন্যজনের ওপরে আমাদের কল্পনা অভিক্ষেপ করতে থাকি। কিন্তু ধীরে ধীরে তারা নিকটে আসতে থাকলে তারা দেখে যে যাকে সবুজ বলে মনে করা হয়েছিল তা আসলে ফিকা সবুজ, পুরো সবুজ নয়। আমরা তখন সেটাকে মেনে নিয়ে চলতে থাকি। কিছু পরে আমরা পরস্পরের আরও নিকটে এলে বুঝতে পারি যে সেটা ফিকা সবুজ নয়, এক প্রকার হলদে রঙ।

কিন্তু এই সময়ে আমরা স্বীকার করতে রাজী হই না যে আমাদের কল্পনা মিথ্যা হয়ে গেছে, তাই আমরা সেই পরিস্থিতির জন্য কৈফিয়ৎ তৈরি করতে থাকি। আমরা নিজেদের বলি, 'এটাই জীবন! সবকিছু নিখুঁত হতে পারে না!' এবং আরও কত কি। বাস্তবতার সাথে বাস করার জন্য প্রবল সাহস ও বুদ্ধি প্রয়োজন। তাই বদলে আমরা এই অজুহাতগুলিকে বাফার্ সিস্টেম হিসাবে নিজেদের বাস্তবতা থেকে ঢেকে রাখার জন্য ব্যবহার করি।

শেষে আমরা যখন একদম নিকটে
এসে যাই আমরা দেখি যে সেটা হলুদ নয়,
সেট কেবল সাদা রঙের! আমাদের ভিতরে
যেটা, সেটা হ'ল সবুজ এবং বাইরে যা আছে,
সেটা সাদা। অলীক-কল্পনা ও বাস্তব দুটো
সম্পূর্ণ ভিন্ন।

একটা ছোট গল্প :

এক ব্যক্তি বাড়ীর তিনতলা থেকে
রাস্তায় পড়ে গেল। একজন পথচারী তার দিকে
দৌড়ে গেল ও জিজ্ঞাসা করল, 'পড়ে যেতে খুব
ব্যাথা হয় নিশ্চয়?'

ব্যক্তিটি উত্তর দিল, 'না। পড়ে যেতে
কোন ব্যাথা নেই। পড়তে পড়তে কেবল হঠাৎ
থেমে গেলেই আমার বেদনা হয়!'

যতক্ষণ পর্যন্ত আমরা প্রেমে খেলি ও ভাসি, যতক্ষণ আমরা আমাদের দূরত্ব বজায় রাখি ও সময় কম রাখি, আমরা ঠিক আছি। আমরা তখন অলীক-কল্পনার দুনিয়াতে আছি। কেবল যখন ভাসা বন্ধ হয় এবং আসল সম্বন্ধতা শুরু হয়, যখন দূরত্ব কমে এবং সময় বাড়ে, তখন সমস্যা আরম্ভ হয়!

যত কম অলীক-কল্পনা তুমি সংগ্রহ
কর, তুলনা করার জন্য যত কম জিনিষের
থাকে, তত কম সমস্যা থাকে। যদি তোমার
কোন অলীক-কল্পনা না থাকে তুমি অবিলম্বে
তোমার জীবনসঙ্গী পেয়ে যাবে। যদি তোমার
কোন অলীক-কল্পনা না থাকে, যাকেই বিয়ে
কর, সে তোমার জীবনসঙ্গী হয়ে যাবে।

আমাদের বোঝা উচিৎ যেহেতু
আমাদের মনে বহন করা ছবিটি বাস্তব থেকে
বানানো হয় নি, কোন জীবিত মানুষই সেই
ছবির সাথে মিলবে না। আসলে কোন ছবিই
বাস্তবের সাথে মেলে না, তা তো কেবল একটা
ছবি, এক কল্পনা!

চরম আল্কেমি

আলকেমি কি? নীচের স্তরের ধাতু যেমন তামা বা লোহাকে সোনায় পরিবর্তন করা হ’ল আলকেমি। একইভাবে আমাদের সত্তা পরিপক্ব হ’লে যৌনতার মূল ভাবনা প্রেমে রূপান্তরিত হয়। প্রেমই তো আমাদের সম্ভাব্য সবচেয়ে বড় আবেগ।

আলকেমিতে অশুদ্ধতাকে সরিয়ে ফেলা হয়, এবং তাতে কিছু নতুন উপাদান যোগ করা হয় এবং পরে প্রসেস্ করে প্রাথমিক ধাতু থেকে সোনায় পরিবর্তিত করা হয়।

একইভাবে, তোমার অলীক-কল্পনার অশুদ্ধতা দূর কর, তোমার বন্ধুত্বের বিশুদ্ধতা যোগ কর এবং তাকে তোমার ধৈর্য দ্বারা প্রসেস্ কর। প্রথমদিকে লোকেরা তোমার পরিবর্তন বুঝতে পারবে না। কেবল নিজের বিশ্বাস ও প্রত্যয় সহকারে চলতে থাক। তখন তোমার আন্তরিকতা ও শক্তিমত্তা তোমার চারিদিকে সবাইকে সকারাত্মকভাবে ছোঁবেই।

যখন আমরা নিজেদের পুরোপুরিভাবে গ্রহণ করি না এবং কাউকে নকল করি, আমাদের খুব সম্ভবত সুন্দর লাগতে পারে, কিন্তু তাতে কখনও সহজ মাধুর্যময় হতে পারি না। মাধুর্য ভিতর থেকে আসে। তুমি যেমন, ঠিক তেমনটি ভাবে নিজেকে গ্রহণ কর এবং তোমার সাথী যেমন আছে, তাকে ঠিক সেভাবে গ্রহণ কর।

প্রেমে মিত্রতা যোগ কর। এখন পর্যন্ত,
আমাদের যৌনকামনা হ’ল অন্যকে বশে রাখার
জন্য গভীরে শিকড়িত হিংসা। সেই সম্বন্ধতায়
বন্ধুত্ব যোগ কর। তোমার সাথী যেমন, ঠিক
তেমনটি ভাবেই তাকে স্বাগত কর, কেবল
তাকে গ্রহণ করলে চলবে না। মন, শরীর ও
সত্তা যেমন আছে সেভাবেই স্বাগত ও গ্রহণ
কর। তাহলে দেখবে যে যৌনকামনা প্রেমে
রূপান্তরিত হয়ে গেছে এবং তোমার সত্তা
চিরন্তন আনন্দে আছে।

পতঞ্জলি বলেন, ‘যা কিছুতে মন আকর্ষিত হয়, তাতে ধ্যান কর।’ তুমি বলতে পার, ‘কিন্তু আমার মন সব রকম নোংরা জিনিষের দিকে যায়।’ বিব্রত হয়ো না। ‘নোংরা’ বিশেষণটি ব্যবহার কোরো না। কেবল পবিত্র অনুভূতি সহকারে সুন্দরভাবে ধ্যান কর। তুমি শ্রদ্ধাশীল ও সংযুক্ত অনুভব করলে যে কোন কিছুই পবিত্র হয়ে যেতে পারে। যেই মুহূর্তে তুমি কামনাতে পবিত্রতা ও শ্রদ্ধা নিয়ে আস, কামনা হয়ে যাবে প্রেম।

প্রেম মানুষটিকে জীবন প্রদান করে। প্রেম সহকারে মানুষ হয় জীবন্ত! প্রেম বিনা মানুষ এক বস্তুতে, এক উপযোগিতায় নেমে যায়! প্রেম বিনা যখন তুমি কোন সুন্দর পুরুষ বা মহিলার দিকে তাকাও এবং পরিকল্পনা কর যে তার কাছ থেকে কি পেতে পার, তুমি তাকে এক বস্তুতে নামিয়ে আন। কেবল যখন তুমি মানুষটির দিকে প্রেম সহকারে তাকাও, মানুষটি তখন হয় এক জীবন্ত সত্তা।

সেইজন্য যখনই কেউ তোমার দিকে
কামনাপূর্ণ চোখে তাকায়, তুমি ভীষণ বিরক্ত
হও। সেটা নোংরা লাগে এবং তুমি সেখান
থেকে চলে যেতে চাও। যখনই কেউ তোমার
দিকে গভীর প্রেম সহকারে তাকায়, তুমি সেই
মানুষটির চারপাশে সর্বদা থাকতে চাও।

কৌমার্থ-ব্রত

তোমার ভিতরের অবদমিত অর্ধের জন্য ব্যগ্রকামনা না করাই হ’ল কৌমার্থ-ব্রত, ব্যস্। যদি তুমি পুরুষ হও, তোমার নিজের সাথে এমন পূর্ণতার অভিজ্ঞতা হওয়া চাই যে তোমার ভিতরের অবদমিত অর্ধ অথবা নারীকে তুমি আর হারাও না। যদি তুমি নারী হও, তুমি নিজের সাথে এতই সম্পূর্ণ যে পূর্ণতা অভিজ্ঞতা করার জন্য তুমি আর বাইরে তাকাও না।

একবার তুমি এই অবস্থা প্রাপ্ত হ’লে, তুমি বহির্জগতে সঙ্গীর সাথে বা সঙ্গী ছাড়াই বাস করতে পারবে। যদি তা অর্জিত না হয়, বিয়ে করলেও তোমাকে তোমার হরমোন্‌গুলি অত্যাচার করতে থাকবে। তোমার হরমোনের অত্যাচার আর কিছুই নয়, সেটি হ’ল পরিতৃপ্তির বাসনা যা তোমার ভিতর থেকে পাবার কথা, বাইরে থেকে নয়।

যখন তুমি এই পরিতৃপ্তি লাভ কর,
তুমি বিবাহিত হও কি না হও, তোমার মনে
এক শান্তি থাকবে। তবেই তুমি এমনকি
বিবাহিত জীবনেও কুমার-ব্রতী হতে পারবে।
এটাই সত্য কৌমার্থ-ব্রত বা ব্রহ্মচর্য।

ধ্যান-প্রক্রিয়া

১) বিষয় ছাড়িয়ে মনোভাব

বিষয় পরিবর্তন করা কখনও সমাধান নয়। মনোভাব পরিবর্তন করাই সমাধান।

যে সব বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত ভাব ও যে সব বিষয়ের প্রতি তোমার লোভ আছে, তুমি তার একটা লিস্ট বা তালিকা বানাও। তা কোন স্বভাব হতে পারে, হয়ত কোন বিশেষ সুখ বা বস্তু বা মানুষ হতে পারে।

যা কিছু তোমাকে আধিপত্যপ্রবণ,
লোভী বা কামুক বানায়, তা সেই লিস্টে লিখে
ফেল।

তারপর বসো এবং এক গভীর ও পবিত্র অনুভূতি সহকারে ধ্যান কর। যে কোন কিছু পবিত্র হয়ে যেতে পারে যখন তুমি তার প্রতি শ্রদ্ধাশীল ও সংযুক্ত অনুভব কর। সেই বস্তু বা ব্যক্তিটির প্রতি শ্রদ্ধা নিয়ে আস।

কামনাপূর্ণ মনোভাব সহকারে তুমি কোন ব্যক্তিকে বস্তু বানিয়ে ফেল কারণ তুমি তাকে অধিকার করার চেষ্টা কর। প্রেম ও শ্রদ্ধার মনোভাব সহকারে তুমি এক বস্তুঝকেও জীবন্ত করে তুলবে! কামনা হয়ে যাবে প্রেম যেই মুহূর্তে তুমি তাতে শুচিতা ও শ্রদ্ধা যোগ কর। প্রতিটি বস্তু ও ব্যক্তিকে উন্নীত কর, তাদের সত্য স্তরে উত্তোলন কর। হঠাৎ তুমি দেখবে যে কামনা প্রেমে রূপান্তরিত হয়েছে। গভীর আবেগ হয়ে গেছে করুণা। তখন প্রতিটি সম্বন্ধতা হয়ে যায় পরমানন্দে পূর্ণ এবং তুমি আসল প্রেম অনুভব কর।

২) দুঃখহরণ ধ্যান

ত্রিশ মিনিটের ধ্যানপ্রক্রিয়া

এই ধ্যান প্রক্রিয়া তোমার ভিতরের
সমস্ত অবদমিত আবেগগুলিকে বার করে
আনবে।

শ্বাসপ্রশ্বাস মনের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। যদি তোমার চিন্তা শান্ত হয়, তোমার শ্বাসপ্রশ্বাস আরামে হবে। তোমার চিন্তা আগ্রাসী হলে, তোমার শ্বাসপ্রশ্বাসও জোরে জোরে হবে।

তুমি এই প্রক্রিয়া খালি পেটে করতে
পার - সকালে করলেই ভাল। একুশ দিনের
দুঃখহরণ তোমার সত্তাকে রূপান্তরিত করে
দেবে এবং তোমার মুখ ও শরীরে এক জ্যোতি
নিয়ে আসবে। এটা এক মানসিক স্নান করার
মত। তুমি তোমার ভিতরের নীরবতাকে
উপলব্ধি করতে পারবে।

প্রথম ধাপ : ১০ মিনিট

woman with arms outstretched

চোখ বন্ধ করে দাঁড়াও। এই ধ্যানের প্রথম ভাগে, গভীর শ্বাসপ্রশ্বাস দ্বারা ও বর্ধিত অক্সিজেন গ্রহণ দ্বারা তোমার মানসিক সিস্টেমকে পুরো সজীব করে তোলা হয়। তোমার কোষগুলি বেশী শক্তি পাবে এবং তারা বেশী জৈববিদ্যুৎ বা জৈবশক্তি সৃষ্টি করবে। এই শক্তি সমস্ত অবদমিত আবেগগুলিকে বরফ গলানোর মত গলিয়ে দেবে। এটা যেন মূলাধার চক্রতে হাওয়া দেওয়া হচ্ছে।

woman with arms raised up

সবসময়ে মুখ বন্ধ রেখে নাক দিয়ে গভীরভাবে শ্বাসপ্রশ্বাস নেও। শ্বাসপ্রশ্বাস বিশৃঙ্খলাভাবে নেও এবং শরীরের গভীর থেকে নেও। হাত নাড়াও, হাঁটু ভাঁজ কর এবং অর্ধেক বসার ভঙ্গিমায় বেঁকে যাও এবং তার পর উঠে পড়ো। পাখীর ওড়ার মত করে চালনা কর, উপরে ও নীচে, হাঁটু উপরে ও নীচে, হাত ওপরে ও নীচে, তোমার শ্বাসপ্রশ্বাসের সাথে তাল মিলিয়ে।

গতিবিধিগুলি মৃদুভাবে কর এবং শ্বাস ভিতরে নেবার সময় ওপরে ওঠার গতি এবং শ্বাস ছাড়ার সময় নীচে নামার গতি সুসংগত কর। হার্টের কোন সমস্যা থাকলে যতটা পার ততটা কর। একইভাবে গর্ভবতী মহিলাগণ এবং অন্যান্য শারীরিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা, কেবল যতটা পার ততটাই কর।

দ্বিতীয় ধাপ : ১০ মিনিট

তোমার চোখ বন্ধ রাখ এবং তোমার
শরীরের প্রতিটি অংশকে, প্রতিটি অঙ্গকে
একটার পর একটা ক'রে সংকুচিত কর,
কুঁচকিয়ে টানটান কর, তারপর তাকে আরাম
করতে দাও। একটা অঙ্গ টানটান কর ও আরাম
কর, তারপর অন্য অঙ্গে যাও। তোমার পায়ের
পাতা থেকে শুরু কর; তারপর পা দুটি;
তারপর উরুতে যাও; পরে নিতম্বে; এরপর
পেটে ও পিঠের নীচে; তারপর বুকে ও পিঠের

A woman standing with relaxed posture

তৃতীয় ধাপটিই প্রকৃত ধ্যান; প্রথম দুটো ধাপ হ'ল তার প্রস্তুতি। তৃতীয় ধাপে এসে দেখবে যে তোমার মন নিজে থেকে নিশ্চেষ্টভাবে নীরব হয়ে যায়। নীরবতা তোমার ওপরে জোর করা যায় না; তা কেবল নিজে থেকে ঘটতে পারে।

এই রিল্যাক্স্ অবস্থা হাসি মুখে ও আনন্দপূর্ণ মেজাজে বিদ্যমান থাক। এই সময়ে, অনেক অভিজ্ঞতা হতে পারে। তাদের কেবল লক্ষ্য কর, যেন টেলিভিশন দেখছ। তোমার মনের প্রতিটি ভাবনাকে প্রত্যক্ষ কর।

ওপরে; এবার যাও তোমার বাহুতে - আঙ্গুলের
ডগা থেকে কাঁধে; পরে ঘাড় ও কাঁধে; এরপর
আসবে মুখ এবং সবশেষে মাথার ওপরে।
দেহের অন্য অংশে যাবার আগে আগের
অংশটা পুরো রিল্যাক্স করে নিও। এই দশ
মিনিটের শেষে তুমি ভিতরে খালি হয়ে যাবে;
তুমি ঠাণ্ডা, শান্ত ও স্থির হয়ে যাবে।

তৃতীয় ধাপ : ১০ মিনিট

চোখ বন্ধ করে বসে পড় এবং ‘হু’-কার
শব্দ স্তব কর, কেবল ‘হু’ শব্দটি। এটাকে
গভীরভাবে ও জোরে জোরে উচ্চারণ করার
প্রয়োজন নেই। কেবল এটাকে আরাম করে
কর। ধ্বনি করার সময় তোমার সত্তার ভিতরে
ও বাইরে যা কিছু হচ্ছে তা প্রত্যক্ষ কর।