KAILASA Library/জীবনমুক্তি/অপরাধবোধই মূল পাপSign in
জীবনমুক্তি

অপরাধবোধই মূল পাপ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল নীতি সংক্রান্ত অপরাধবোধের বদলে চেতনার বুদ্ধিমত্তাতে বাস করা

অপরাধবোধ কি?

তোমার বাসনা থাকলে অপরাধবোধও
আছে। অপরাধবোধ হ'ল বাসনার উল্টো দিক।
কখন কখন তুমি কিছু বাসনা করার জন্য
অপরাধবোধ অনুভব কর কারণ তুমি অনুভব
কর যে সেটা বাসনা করা ঠিক নয়। অন্য
সময়ে তোমার বাসনা পূর্ণ হ'লে তোমার
অপরাধবোধ হয় কারণ তুমি অনুভব কর, যা
পেয়েছ, তুমি তার যোগ্য নও। তোমার বাসনা
পূর্ণ না হ'লেও তোমার অপরাধবোধ হয় কারণ
তখন তুমি ভাব, যা করার ছিল তা তুমি
ঠিকভাবে কর নি। বাসনা ব্যতিক্রমহীনভাবে
অপরাধবোধের দিকে নিয়ে যায়।

অপরাধবোধ হ'ল তোমার
আধুনিকীকৃত বুদ্ধি দ্বারা তোমার অতীতের
নির্ণয় ও কার্যকলাপকে পুনর্বিবেচনা করা।

উদাহরণস্বরূপ, যখন তুমি স্কুলে ছিলে তুমি হয়ত কিছু খারাপ কথা তোমার এক বন্ধুকে বলেছিলে এবং তাতে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এত বছর পরে, এখন তোমার যে বু দ্ধি হয়েছে, সেই বুদ্ধি দিয়ে যদি অতীতের সেই ঘটনাকে পুনর্বিবেচনা করে অপরাধবোধ অনুভব কর, সেটা কি ঠিক? না! সেই সময় তোমার ততটাই বুদ্ধি ছিল, তাই তুমি সেভাবে ব্যবহার করেছিলে। এখন তোমার বুদ্ধি আধুনিকীকৃত হয়েছে।

অতীতকে আধুনিক বুদ্ধি দিয়ে পুনর্বিবেচনা করার কোন অর্থ হয় না।

অতীতের নিরর্থকতা

যা চলে গেছে তা চলে গেছে। যা করা হয়েছে তা করা হয়ে গেছে। তুমি তাকে পাল্টাতে পারো না। এখন তুমি যদি অবিরাম অতীত সম্বন্ধে ভেবে অপরাধবোধে থাক, তুমি তোমার বর্তমান ও ভবিষ্যৎও খারাপ করছ। অতীত নিয়ে কিছুই করা যায় না, তাই অপরাধবোধ নিরর্থক। তুমি কি করতে পার? তুমি যেটা করতে পার তা হ'ল, সেই একই প্যাটার্নের পুনরাবৃত্তি কোরো না, ব্যাস্। সেই সময়ে তোমার যতটা বুদ্ধি ছিল, তুমি সেই অনুসারে কাজ করেছ, ব্যাস্।

অতীত সবসময়ই অতীত, তা সর্বদাই
মৃত। তাই তো তাকে অতীত বলা হয়। তা
সত্ত্বেও আমরা অতীতকে আমাদের প্রভাবিত
করতে দিই। কিভাবে আমরা অতীতকে আমাদের
প্রভাবিত করতে দিই? দুই ভাবে :

  1. যদি অতীতের ঘটনা ও নির্ণয়গুলিকে আধুনিক বুদ্ধি দ্বারা পুনর্বিচার কর, তবে তুমি তোমার সত্তাতে অপরাধবোধ সৃষ্টি করবে। ২) যদি তুমি অতীতের অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে বর্তমানের নির্ণয়গুলি নাও, তুমি ভবিষ্যতেও একই প্রকার অতীত পুনরাবৃত্তি করবে, হয়ত একটু আধুনিক রূপে!

হয়ত একই ভুল করবে না, কিন্তু তুমি একই অভিজ্ঞতার স্তরে চলবে।

আমাদের মন এক খাঁজের পথ দিয়ে
চলে। মন আগে সর্বদা যা করেছে সেই একই
জিনিষ করার জন্য জোর করে। তাই আমরা
একই ভুল করতে থাকি।

তিন প্রকার অপরাধবোধ

তিন প্রকার অপরাধবোধ আমাদের ভিতরে শিকড় গাড়ে এবং আমাদেরকে বুদ্ধিভ্রষ্ট করে।

  1. নিকট পরিবার দ্বারা সৃষ্ট অপরাধবোধ
  1. সামাজিক কানুন দ্বারা সৃষ্ট অপরাধবোধ
  1. নিজের দ্বারা সৃষ্ট অপরাধবোধ

পরিবারের নিকটতম সদস্যদের দ্বারা সৃষ্ট অপরাধবোধ

সাত বছর বয়স হবার আগে, তোমার পরিবারের নিকট সদস্যরা তোমার ভিতরে অপরাধবোধ সৃষ্টি করে। যদি তুমি তোমার বাবামায়ের ইচ্ছা অনুসারে কাজ না কর, তারা তোমার মধ্যে অপরাধবোধ ঢুকিয়ে দেয়। তারা তোমায় বলে যে তুমি যা করছ ভগবান তা মঞ্জুর করেন না। বেচারা ভগবান, তাঁর সম্বন্ধে যে যা বলে, তাঁকে তাই করতে হবে! তোমার বাবা-মা বলবে যে তাদের ইচ্ছাগুলিকে তোমার শ্রদ্ধা করা উচিৎ, কারণ তারা তোমার বাবা-মা। অবিলম্বে তাদের অসুখী বানাবার জন্য তোমার অপরাধবোধ হয়। এইভাবে পরিবার তোমার মধ্যে অপরাধবোধের প্রথম বীজ বপন করে। তুমি আবার সেটা তোমার বাচ্চাদের দিয়ে দাও। মুকুটের মত প্রজন্ম ধরে সেটাকে হস্তান্তরিত করা হতে থাকে।

কেন কিছু জিনিষ কোন একটা ভাবে করতে হবে, যেহেতু তুমি তা ব্যাখ্যা করতে পার না, তুমি সেটাকে একটা কানুনে পরিবর্তিত করে তোমার বাচ্চাদের ওপরে চাপিয়ে দাও ও সেগুলির মাধ্যমে অপরাধবোধ সৃষ্ট কর। দৃষ্টান্তস্বরূপ, বাচ্চারা ঘুরপাক খেতে ভালবাসে। তারা শরীরের সাথে চলতে ও প্রবাহিত হতে ভালবাসে। শক্তি কেন্দ্রিত করার জন্য এটা তাদের পক্ষে একটা স্বাভাবিক উপায়। কিন্তু আমরা কি করি? আমরা বাচ্চাকে থামাই ও তার মধ্যে ভয় ঢুকিয়ে দিই যে সে পড়ে যেতে পারে। যতক্ষণ বাচ্চা আমাদের মত অনমনীয়, জমাট বাঁধা এবং নিস্তেজ না হয়ে যায়, আমরা আমাদের প্রয়াস থামাই না!

বাচ্চা হয়ত বাইরে যেতে চায় এবং রোদে গিয়ে খেলতে চায় বা কিছু ফুল সংগ্রহ করতে চায় বা মুক্ত বাতাসে লাফঝাঁপ করতে চায়। যদি এই সম্বন্ধে ভেবে দেখ, দেখবে বাচ্চা বেশী কিছু চাইছে না। কিন্তু মা বলে 'না' - সে হয়ত কড়া রোদে অসুস্থ হয়ে যাবে। যদি তুমি একটু গভীরে তাকাও, তুমি দেখবে যে 'না' শব্দটি দ্বারা বারণ করে মা সূক্ষ্মভাবে ক্ষমতাবতী অনুভব করে এবং ভাবে সে নিয়ন্ত্রণ করছে। সে বলতে পারে এটা রোদের জন্য, কিন্তু ব্যাপারটা তার চেয়ে সূক্ষ্মতর।

মায়ের 'না' বাচ্চার ওপরে একটা বিরাট
প্রভাব বিস্তার করে। সেটা বাচ্চার ওপরে
অপরাধবোধের সৃষ্টি করে। এখন, বাচ্চাটি হয়
নিজের ওপরে জোর করে মায়ের সামনে
থাকবে অথবা মায়ের চোখের সামনে থেকে
পালাবে। কিন্তু দুভাবেই তার অপক্ক শক্তি
অবদমিত হয়। যদি সে নিজের ওপরে জোর
করে মায়ের সঙ্গে থেকে যায়, তার শক্তিকে
প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। আর যদি সে
চলে যায়, তার অপরাধবোধ হবে, সে ভয়ে
থাকবে যে কেউ তাকে দেখে ফেলতে পারে।
আর সেটা কোন বড় ব্যাপারের জন্য নয়,
কেবল রোদে খেলার জন্য।

বাচ্চা বড় হতে থাকলে অপরাধবোধের
এই এগ্রাম্ তার ভিতরে জমে যাবে। এমনকি
সে বড় হয়ে স্বাধীন হয়ে গেলেও যদি কখনও
বাগানে রোদের নীচে বসে, তার ছেলেবেলার
স্মৃতিগুলি সামনে এসে যেতে পারে। তার
অপরাধবোধ হ'তে পারে এবং বিনা কারণে
অস্বস্তিবোধ করতে পারে। বাগানে ঘাসে কেবল
বসার জন্য অপরাধবোধের কোন কারণই নেই,
কিন্তু পুরানো স্মৃতি যে জেগে উঠেছে।

এইভাবে অপরাধবোধ জাগে। এই
প্রকার ছোট ছোট ঘটনা সংগৃহীত হয় এবং
অপরাধবোধ তোমার জীবনের স্বাভাবিক প্রণালী
হয়ে যায়।

অপরাধবোধ ও সুখ

বাচ্চা যে স্বাভাবিক আনন্দ ও সুখের
মধ্যে থাকে তাকে আমরা উপভোগ ও
উৎসাহিত করতে পারি না কেন?

যদি তুমি একটু গভীরে তাকাও, দেখবে যে সুখ নিজেই অপরাধবোধের সাথে সংযুক্ত হয়েছে। একটা ছোট বাচ্চা অপরাধবোধ সম্বন্ধে কিছুই জানে না, সে আদিম ও প্রকৃতিজ। সেইজন্য ছোট বাচ্চা দেখা কত মনোমুগ্ধকর হতে পারে। সে যা করে তাই পূর্ণ হয়ে করে। তাকে সভ্যতার মুখোশের সাথে পরিচয় ক রানো হয় নি। সে এখনও আদিম। সেইজন্য সে এত শক্তিতে পূর্ণ। সে আনন্দ ও ঔৎসুক্যে উচ্ছ্বসিত, সে কেবল তার ভিতরের শক্তির উচ্ছ্বাসের সাথে অনুরণিত হচ্ছে।

বাচ্চা সবকিছু উপভোগ করতে চায়, কিন্তু মা-বাবা সামাজিক নিয়ন্ত্রণের জন্য অপরাধবোধ, গম্ভীরতা ও ভণ্ডামিতে পূর্ণ হয়ে আছে। বাচ্চা চায় চীৎকার করতে, লাফাতে আর নাচতে; সেটা তার স্বাভাবিক প্রকাশ। কিন্তু বড়রা তাকে থামিয়ে দেয়, 'চেঁচিও না! সেটা খারাপ আচরণ। তোমাকে সভ্য হতে হবে। তোমাকে আমাদের মত ভাল হতে হবে।' অচিরেই স্বাধীন ও সুখী হবার ধারণা অপরাধবোধের ভাবনার সাথে যুক্ত হয়ে যায়।

সমাজ সৃষ্ট অপরাধবোধ

সাত থেকে চোদ্দ বছর বয়সে সমাজ
তোমার মধ্যে সমাজের নিয়ম দ্বারা
অপরাধবোধ সৃষ্টি করে। ভয় ভিত্তিক
অপরাধবোধ সৃষ্টি করে সামাজিক আইন।

চোদ্দ বছর বয়স পর্যন্ত পরিবার ও
সমাজ তোমার জন্য অপরাধবোধ সৃষ্টি করে।
একটা গুরুত্বপূর্ণ অপরাধবোধ হ'ল যৌনতার
অপরাধবোধ। বাবা-মা অথবা পরিবার যৌনতা
বিষয় কখনও খুলে ধরে না। যখন তোমার
শরীরে রাসায়নিক পরিবর্তন ঘটছে, তুমি
তোমার দেহকে নতুন অনুভব কর। অনেক

প্রশ্নের উদয় হয় এবং স্পষ্টতার প্রয়োজন থাকে, কিন্তু কেউ তা দেবার জন্য তৈরি নয়।

আর সেই বিভ্রান্তি ও বাসনাতে তোমার
এই ভেদনীয় বয়সে চারপাশের গণমাধ্যম বা
মিডিয়া তোমাকে নানা অলীক-কল্পনা দিয়ে
অবিশ্রাম আঘাত হানে।

আরও বিভ্রান্তি বাড়ে যখন সমাজ
তোমার মধ্যে ধারণা ঢুকিয়ে দেয় যে তুমি
তোমার জন্য যথেষ্ট নও। তুমি যা হয়েছ এবং
তুমি যা করছ, তার জন্য সমাজ তোমাকে
অপরাধবোধের অনুভূতি দিতে থাকে। একবার
সমাজ যদি তোমার মধ্যে নিশ্চিত প্রত্যয়
জন্মাতে পারে যে তুমি একজন পাপী, তাহলে
তুমি তার হাতে ধরা দিয়েছ। তখন তুমি
জীবনের আনন্দ আর উপভোগ করতে পার না।

আমার মতে অপরাধবোধ হ'ল সবচেয়ে
বড় পাপ। অন্তত অন্য পাপগুলি তোমাকে
মৃত্যুর পরে শাস্তি দেবে। অপরাধবোধ তো
তোমাকে জীবিত থাকা অবস্থাতেই শাস্তি দেয়।

তিব্বতের সন্ত-কবি মিলারেপা
গেয়েছেন, 'আমার ধর্ম হ'ল অনুতাপ ছাড়া
বাঁচা ও মৃত্যুপ্রাপ্ত করা।'

সমাজ তোমাকে একজন সন্ত বা একজন পাপী বলে। যতক্ষণ সমাজ তোমায় বলে সন্ত, তুমি একজন সন্ত। যেই মুহূর্তে সমাজ তোমায় পাপী বলে, তুমি হয়ে যাও পাপী। যদি তুমি সমাজে কাউকে হত্যা কর, তুমি খুনী হয়ে যাও এবং শাস্তি পাও। কিন্তু যদি যুদ্ধক্ষেত্রে কাউকে হত্যা কর, তোমাকে হিরো বলা হবে, তোমাকে বিরাট পুরস্কার দেওয়া হবে। তাই কোন সন্দেহাতীত স্কেল নেই যা দিয়ে নির্ণয় করা যায় কোনটা সঠিক ও কোনটা বেঠিক। সেটা সমাজের নিজের যুক্তি।

শোষণের উপায়

যারা তোমার মধ্যে অপরাধবোধ সৃষ্টি
করার জন্য আইন কানুন সৃষ্টি করে, তারা
তাদের ব্যক্তিগত জীবনকে লুকিয়ে রাখে, কারণ
সেটা তাদের সৃষ্ট আইন-কানুনের একেবারে
উল্টো। কিন্তু তারা আইনগুলি বানায় যাতে
তোমার অপরাধবোধের মধ্য দিয়ে তারা
তোমাকে শোষণ করতে পারে। একবার তোমার
মধ্যে অপরাধবোধের বীজ বপন করা হ'লে,
সমাজ তোমায় সহজেই শোষণ করতে পারে।
সেইজন্য সমাজ তোমার মধ্যে প্রথমে
অপরাধবোধের বীজ বপন করে।

এক অপরাধী ব্যক্তি কখনও নিজের সাথে স্বচ্ছন্দবোধ করবে না। তার আত্মবিশ্বাসের অভাব হবে। সে সর্বদাই পথ দেখাবার জন্য একজন্য লীডারকে চাইবে। এখানেই সমাজ প্রবেশ করে এবং তাকে শোষণ করে।

সমাজ তোমার অপরাধবোধের ওপরে
বসে কাজ করে। তুমি নিজেকে যত অপরাধী
মনে করবে, সমাজ ততই প্রভাবশালী হবে।
একদিকে সমাজ তোমার ভিতরে অপরাধবোধ
জাগায়, অন্যদিকে সে তোমাকে অপরাধবোধ
থেকে বেড়িয়ে আসার জন্য চাবিকাঠিও দেখায়।
প্রথমে সে অসুখ সৃষ্টি করে, তারপর সে তার
ওষুধ বিক্রি করে।

আরেকটা তাৎপর্যপূর্ণ জিনিষ হ'ল যারা
শিক্ষাগুলি অভ্যাস করে না বা অভ্যাস করতে
পারে না, তারাই অনবরত অন্যদের শিক্ষা দিয়ে
যায়, তারা অন্যদের বেশী বেশী শব্দে ডুবিয়ে
দেয়। যখন তুমি শিক্ষার শব্দাবলীতে ভরে যাও
এবং তুমি সেগুলিকে অভ্যাস করতে পার না,
তুমি অন্যদের ধর ও তাদের সেই একই
শব্দাবলী দিয়ে শিক্ষা দেওয়া শুরু কর! আসলে
সেটা অপরাধবোধ থেকে পালানোর একটা

সুন্দর উপায়। অন্যদের অপরাধবোধ জাগিয়ে,
তোমার অপরাধবোধ হয় না। এটা একটা
চেইন্ প্রক্রিয়া।

একটা গল্প :

একবার চারজন সাধু একটি প্রদীপের সামনে বসে। তারা ঠিক করে যে পাঁচ দিন ধরে একদম নীরব থেকে প্রদীপের দীপশিখার দিকে তাকিয়ে ধ্যান করবে। প্রথম দিনের শেষে, প্রদীপ টিমটিম করতে লাগল।

একজন সাধু বলে ফেলল, ‘ও না, প্রদীপটা নিভে যাবে যে!’

দ্বিতীয় সাধু প্রথমজনকে বলে, ‘মনে রেখ, আমাদের কথা বলা বারণ।’

তৃতীয় সাধু বলে ফেলে, ‘তোমরা দুজন কথা বলছ কেন?’

সবশেষে চতুর্থজন দাবী করে, ‘আমিই খালি কথা বলি নি!’

যখন আমরা অন্যদের ভুলের প্রতি অঙ্গুলিনির্দেশ করি, আমরা উপলব্ধি করি না যে আমরাও সেই একই দোষে দোষী হতে পারি। নিজের ভিতরে তাকালে আমরা দেখব যে অনেক পরিস্থিতিতে আমরা অন্যদের সংশোধন করি, কিন্তু আমরাও সেই একই ভুল করার জন্য দোষী। কিন্তু যেহেতু আমরা তথাকথিত উচ্চতর পদে আছি, আমরা অপরাধবোধ থেকে অব্যাহতি পাই।

উভযসঙ্কট

অপরাধবোধ মানে তুমি এমন কিছু
একটা করেছ যা অন্যেরা চায় না। যদি তুমি
সমাজকে না শোন ও তোমার স্বাভাবিক বুদ্ধিকে
শোন, তুমি খারাপ কিছু করার জন্য
অপরাধবোধ কর। তুমি ভয় পাও ও নিজেকে
রক্ষা করতে থাক। এমনকি তুমি ভান কর যে
তুমি সেটা কর নি। তুমি জীবনের সাথে
অবিরত টেনশনে আছ। আবার, অন্যেরা যা
অনুমোদন করে, তা করে তুমি খুশী হও না
কারণ প্রায়ই সেগুলিকে স্বাভাবিকভাবে নিজের
ভিতর থেকে করার ইচ্ছা হয় না। এই
উভয়সঙ্কটে তুমি পড়েছ।

অপরাধবোধ এক দ্বৈত ব্যক্তিত্ব তৈরি করে, ভগ্নমনস্কতা (স্কিৎসোফ্রেনিয়া) সৃষ্টি করে

  • বহির্জগতে তুমি এক ব্যক্তি এবং নিজের ভিতরে গভীরে অন্য এক ব্যক্তি। তোমার অন্তর্দেশে অপরাধবোধ নামে এক কীলক সেঁধিয়ে দেওয়া হয়েছে, সেজন্য তুমি দ্বৈত ব্যক্তিত্ব প্রকাশ করছ।

স্বর্গ ও নরক

একটা খুব সূক্ষ্ম ও চতুরভাবে অপরাধবোধ বপন করার উপায় হ’ল স্বর্গ ও নরকের ধারণা ব্যবহার করা। স্বর্গ ও নরকের ধারণা দেখিয়ে লোকেরা তোমার ভয় ও লোভের সুযোগ গ্রহণ করে। তারা তোমার মধ্যে স্বর্গের লোভ ও নরকের ভয় সৃষ্টি করে। তারা স্বর্গ ও নরক সম্পর্কে অনেক ধারণার সৃষ্টি করে ও সেগুলি তোমায় বিক্রি করে। তারা বলে, ‘তুমি যদি এই প্রকার জিনিষগুলি অভ্যাস কর তাহলে তুমি স্বর্গে যাবার পুরস্কার পাবে। যদি তুমি অন্যভাবে অভ্যাস কর, তোমাকে নরকে গিয়ে শাস্তি পেতে হবে।’ যখন তোমাকে লোভ ও ভয়ের ওপরে ভিত্তি করে কানুন দেওয়া হয়, তুমি স্বতশ্চলভাবে নিজের ভিতরে অপরাধবোধ সৃষ্টি করতে শুরু কর।

একটা ছোট গল্প :

একবার এক মিলিটারী জেনারেল এক জেন্ মাস্টারকে জিজ্ঞাসা করেছিল, 'মাস্টার, স্বর্গ ও নরক কি?'

মাস্টার জিজ্ঞাসা করেন, 'তুমি জীবন ধারণের জন্য কি কর?'

জেনারেল উত্তর দিল, 'আমি একজন জেনারেল।

মাস্টার কেবল হাসলেন, 'কোন বুদ্ধু
তোমাকে জেনারেল হতে বলেছে? তোমাকে
দেখে তো কসাই বলেই মনে হয়!'

জেনারেল অগ্নিশর্মা হ’ল ও তার
তলোয়ার বার করে বলে, 'আমি আপনাকে
টুকরো করে ফেলবো।

মাস্টার কেবল হাত ওঠালেন এবং বললেন, 'এটাই নরকের প্রবেশদ্বার।

জেনারেল তার মূর্খতা বুঝতে পারল ও মাস্টারের কাছে নত হয়ে ক্ষমা প্রার্থনা করল।

মাস্টার বলে চললেন, 'এটাই স্বর্গের প্রবেশদ্বার।

পরিষ্কার করে বুঝে নেও, স্বর্গ ও নরক কোন প্রাকৃতিক অবস্থান নয়। তারা তোমার মনের মানসিক অবস্থা। এক ক্ষণে মন নরকে থাকতে পারে এবং অন্য ক্ষণে তা চলে যাবে স্বর্গে। স্বর্গ ও নরকের প্রবেশদ্বারগুলি পালা করে যে কোন সময়ে খোলে ও বন্ধ হয়।

তোমার দ্বারা সৃষ্ট অপরাধবোধ

একুশ বছর বয়স পর্যন্ত, পরিবার ও সমাজ থেকে পাওয়া জ্ঞান অপরাধবোধ সৃষ্টি করে। পরিবার ও সমাজ তোমার মধ্যে যে অপরাধবোধের বীজবপন করেছে, একুশ বছর বয়স হবার পর তা তোমার ভিতরে শিকড় গাড়ে। তখন তুমি কোন কারণ ছাড়াই নিজের জন্য অপরাধবোধ সৃষ্টি কর। অপরাধবোধ তোমার সত্তায় এক স্থায়ী অতিথি হয়ে যায়!

পরিবার ও সমাজ দ্বারা সৃষ্ট অপরাধবোধ হ’ল চাপানো অপরাধবোধ; তারা রাজমুকুটের মত এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। তৃতীয় অপরাধবোধ সবচেয়ে খারাপ - সেটা তুমি নিজেই নিজের জন্য সৃষ্টি কর। যখন তুমি লোভ ও ভয়ের ওপরে ভিত্তি করে অপরাধবোধকে আত্মভূত কর, তুমি নিজের জন্য এক নতুন ধরণের অপরাধবোধ সৃষ্টি কর।

যে মুহূর্তে তুমি কোনকিছুর জন্য
অপরাধবোধ অনুভব করতে শুরু কর,
তোমাকে শোষণ করা যায়। যখন তুমি নিজের
সাথে লড়াই শুরু কর, তখন সহজেই তোমার
থেকে সুযোগ নেওয়া যায়।

নিজের জীবনের দিকে তাকালে দেখবে, তুমি সূক্ষ্মভাবে কিভাবে প্রতিটি মুহূর্তে নিজের সাথে লড়াই করার জন্য কোন কারণ খুঁজছ, নিজের ওপরে অসন্তুষ্ট হবার জন্য কারণ খুঁজছ। তুমি কোন দ্বন্দ্ব বিনা থাকতে পার না। তুমি নিজের জন্য দুর্দশা সৃষ্টি করতে চাও কারণ তোমাকে সেটাই শেখানো হয়েছে - সুখ এক পাপ।

মনের নদীতে অপরাধবোধ পাথর - বুদ্ধিপ্রবাহে বাধা

অবাধে প্রবাহিত নদীর মত প্রবহমান
হবার মত তোমাকে পরিকল্পনা করা হয়েছে।
অপরাধবোধ যেন জলের পথে প্রস্তরখণ্ডের
দেওয়া বাধা। সমাজ সূক্ষ্মভাবে সুখকে এক
পাপ বলে চিহ্নিত করেছে। সেটাই সমস্যা। তাই
লক্ষ্য করবে যখন সব কিছু সহজে ও খুশীতে
চলছে, তোমার ভিতরে অপরাধবোধ চুপি চুপি
কাজ করে যাচ্ছে। সমাজ দ্বারা তুমি শিক্ষা
পেয়েছ যে সুখী হওয়া ও জীবন উপভোগ করা
একভাবে তোমার দায়িত্বহীনতার লক্ষণ। তাই
তোমার অপরাধবোধ হয়।

কিন্তু তুমি যখন বিমর্ষ ও বিষণ্ণ অনুভব
কর, তখন কি কখনও তোমার অপরাধবোধ
হয়? না!

তোমাকে শেখানো হয়েছে যে জীবন
দুঃখকষ্ট ও সহনশীলতার এক চেইন্ বা
শিকল, তাতে সুখ কখনোসখনো ঢুকে পড়ে।

সেইজন্য তুমি সর্বদা খুশী ও হাসিমুখে
থাকলে লোকেরা সেটাকে নিতে পারে না।
তোমার ভিতরে অপরাধবোধ ঢুকিয়ে তারা
তোমাকে তথাকথিত বাস্তবতায় ফিরিয়ে নিয়ে
আসার জন্য সাধ্যমত চেষ্টা করে যায়।

যখন তুমি উপভোগ করছ, দৃষ্টান্তস্বরূপ, সমুদ্র-সৈকতে নৃত্য বা রিল্যাক্স করছ, হঠাৎ তোমার মধ্যে অপরাধবোধ জেগে ওঠে - বাকী রাখা কাজের জন্য, সমস্ত দায়িত্বের জন্য, যেগুলিকে পালন করতে হবে।

অপরাধবোধের কোন ভিত্তি নেই, কিন্তু তা তোমার পুরো জীবনকে ধ্বংস করে ফেলতে পারে। যদি অপরাধবোধ বিনা জীবন যাপন করতে পার, তুমি প্রতিটি মুহূর্ত কোন অনুতাপ ছাড়াই উপভোগ করবে, আবার সমস্ত দায়িত্বও নির্বাহ করবে।

সমস্যা হ'ল তোমার সত্তা হয়ে গেছে
বহু আওয়াজের সমষ্টি, আর সেই
আওয়াজগুলি তোমার নয়। তোমার মায়ের
আওয়াজ, বাবার আওয়াজ, শিক্ষকের
আওয়াজ, প্রতিবেশীর আওয়াজ এবং আরো
কত আওয়াজ একসাথে তোমার ভিতরে আছে!
তোমার ভিতরে কেবল একটি আওয়াজ
থাকলে তোমার কোন সমস্যা হবে না। তোমার
মন নদীর মত প্রবাহিত হবে। কিন্তু এতগুলি
আওয়াজ তোমাকে কত কিছু বলে চলেছে এবং
তোমার নদীপথে অপরাধবোধের পাথর তৈরি
করে চলেছে।

যতক্ষণ তুমি নদীর মত প্রবাহিত হও, তুমি জীবনে অসাধারণ বুদ্ধিমত্তা প্রকাশ করবে। প্রতি মিনিটে উচ্ছ্বসিত হওয়া শক্তি সহকারে তুমি বাস করবে। যেই মুহূর্তে তুমি তোমার ভিতরে অপরাধবোধকে ঢুকতে দাও, যেই মুহূর্তে তোমার স্বচ্ছন্দ প্রবাহ বাধা পায়, তুমি তোমার সত্তাতে শক্তি-জট সৃষ্টি করে ফেল।

নিজেকে নিজে ওঠাও

একবার যদি বুঝে যাও যে অপরাধবোধ তোমাকে কিভাবে চালায়, তুমি তার বাইরে আসার অভ্যাস করা শুরু করতে পার। কিছু অভ্যাস করা শুরু করলে কয়েকবার ত্রুটি হতে পারে। যখন তুমি অপরাধবোধ ছাড়া থাকার অভ্যাস কর, তোমার লোভ ও ভয়ের পুরানো প্যাটার্নে পিছলে যাওয়া স্বাভাবিক। তখন হঠাৎ মনে পড়বে, 'ও, আমি ভয় থেকে কাজ করতে শুরু করেছি,' 'আমি লোভ থেকে কাজ করতে

শুরু করেছি।' তাহলে তুমি আবার সতেজভাবে
শুরু করবে। কাজ করা শুরু করলে
স্বাভাবিকভাবে তুমি এগুলিকে ঘটতে দেখবে।

একটা ছোট গল্প :

একটি বড় ধর্মীয় সংগঠনের এক
সন্ন্যাসীকে দূরের আদিবাসী অঞ্চলে সেবা
করার জন্য পাঠানো হয়। হঠাৎ হেডকোয়ার্টার
সেই সন্ন্যাসী সম্পর্কে অনেক নালিশ জানানো
চিঠি পেতে লাগল।

সব চিঠি পড়ার পরে অধ্যক্ষ মহোদয়
বলেন, ‘আমরা সঠিক মানুষকেই সেখানে
পাঠিয়েছি।’

সচিব মহোদয় জিজ্ঞাসা করেন, ‘এটা
কি হ'ল স্যার? আমরা তার সম্পর্কে অভিযোগ
পাচ্ছি। আপনি কিভাবে বলেন যে আমরা
সঠিক মানুষকে পাঠিয়েছি।’

অধ্যক্ষ মহোদয় উত্তরে বলেন, ‘যদি
আমরা অভিযোগ পাই, তার মানে সে কাজ
করতে আরম্ভ করেছে, সেখানে কিছু ঘটছে! ’

যখন তুমি নতুন কিছু শুরু কর, তাতে তিনটি পর্যায় থাকবে। প্রথমটি হ'ল বিরোধিতা। তারপর নিঃস্পৃহতা - লোকেরা পরোয়া করবে না, আবার বাধাও দেবে না। তৃতীয়টি স্বীকৃতি।

একইভাবে যখন তুমি নিজের সিস্টেমের ভিতরে কিছু করা শুরু কর, তুমি এগোতে থাকলেও এই তিনটি পর্যায় থাকবে। প্রথমটি বিরোধিতা। তুমি অনুভব করবে যে নতুন অভ্যাসটি বর্তমান সিস্টেমে এক দুরূহ পরিবর্তন। এই কারণে যেটা ঘটে, তা হ'ল, পরিবর্তনটি অভ্যাস করার সুযোগ তুমি এড়িয়ে যেতে থাক। বারংবার তুমি তোমার পুরানো পথে চলে যাও। তোমার তন্ত্র (সিস্টেম) বাধা দেয়, সেটা নানারকম জটিলতা সৃষ্টি করে, সম্ভাব্য সব রকম তর্ক করে। যখন বিরোধিতাকে বৃদ্ধি পেতে দাও, তুমি নি জেই নিজের শত্রু হয়ে যাও।

শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, ‘তুমি
যেন নিজেকে নিজে উত্তোলন করতে পার। যদি
না পার, তুমিই তোমার সবচেয়ে বড় শত্রু
হবে।’ এটা তোমার ওপরে নির্ভর করে যে তুমি
নিজের সবচেয়ে ভাল বন্ধু হয়ে নিজেকে
সাহায্য কর অথবা নিজের সবচেয়ে বড় শত্রু
হয়ে নিজেকে আঘাত কর।

তুমি না চাইলে কেউ তোমায় আঘাত
করতে পারে না। তুমি না চাইলে কেউ তোমায়
সাহায্য করতে পারে না।

যদি তুমি অভ্যাস ভুলে গিয়ে থাক, স্মরণ কর ও বারবার নিজেকে উত্তোলন কর। বিষাদগ্রস্ত হয়ে যেয়ো না, অপরাধবোধ নিয়ে এসো না। ভেবো না যে তুমি তা করতে সমর্থ হবে না।

জীবনমুক্ত মাস্টার বুদ্ধের জীবনী পড়লে
তাঁর দেহত্যাগ করার সময়ের ঘটনাটি লক্ষ্য
করে থাকবে। যখন তিনি প্রায় দেহ ছেড়ে
যাচ্ছেন সেই সময়ে এক শিষ্য তাঁকে তাঁর
অন্তিম বাণী শোনাতে বলে। বুদ্ধ বলেন,
‘আত্মদীপ ভব!’ তার মানে, তুমি তোমার
নিজের আলোক হয়ে যাও; তুমি নিজের গাইড
হয়ে যাও।’

অপরাধবোধ - আমিত্বের এক প্রকাশ

অপরাধবোধ আসলে আমিত্বেরই ছায়া।

যখন কারও কথায় তুমি ক্রোধিত হও, সেই ক্রোধের কারণ হ’ল তোমার আমিত্ব বা নিজের সম্বন্ধে তোমার ধারণা। কিন্তু অতঃপর রাগ করার জন্য তোমার অপরাধবোধ শুরু হয়। এখানেও সেই একই আমিত্ব অপরাধবোধের কারণ। এটা তোমাকে একটা অনুভূতি দেয় যে তুমি পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য অন্যভাবে কাজ করতে পারতে, কিন্তু তুমি তা কর নি। এটাই উভয়সঙ্কট। আমিত্ব সমস্যার সৃষ্টি করে এবং একই আমিত্ব অপরাধবোধকে আশ্রয় দেয়। যদি আমিত্বের এই খেলা বোঝ, তুমি সহজেই অপরাধবোধ মুছে ফেলতে পারবে। আমিত্বকে অনুমতি না দিয়ে তুমি যদি কেবল সচেতনতাকে অনুমতি দাও, তুমি অসঙ্গতভাবে ক্রোধিত হবে না, আবার সেই ক্রোধ থেকে কষ্টও পাবে না। সজাগতার জন্য তুমি ক্রোধে অন্ধ হবে না। যতটা দরকার ঠিক ততটাই রাগ করবে এবং স্বতঃচলভাবে কোন অপরাধবোধ হবে না!

প্রথম উপায় - অপরাধী মনে করা

যদি কোন ভুল করে থাক তার সাথে
দুইভাবে আচরণ করা যায়। এক হ’ল অপরাধী
মনে করা। অপরাধবোধ হ’লে তুমি আবার সেই
ভুল করবে। অপরাধবোধ হ’ল পুনরায় সেই
ভুল করার এক উপায়, কারণ তুমি ভুলটা
ভুলে গিয়ে অপরাধবোধের দিকে ফোকাস করা
শুরু কর। যদি তুমি ভুলটির দিকে ফোকাস
কর, তুমি জানতে পার যে কিভাবে ও কোথায়
তোমার ভুল হয়েছে এবং তাই তুমি সেটা
পুনরায় করবে না। যদি তুমি অপরাধবোধের
দিকে ফোকাস কর, কোথায় ও কিভাবে ভুল
হয়েছে তুমি তা বিশ্লেষণ করে দেখবে না এবং
তাই তুমি ঐ একই ভুল আবার করার সামর্থ
রাখ।

নেশা ছেড়ে দেওয়া

লোকেরা আমায় প্রশ্ন করে, ‘স্বামীজী,
আমি ধূমপান ছেড়ে দিতে চাই। দয়া করে বলুন
কিভাবে তা করি।’ আমি তাদের বলি, ‘প্রথমে
অপরাধবোধ মুছে ফেল।’

তারা অবাক হয়ে তাকিয়ে থাকে ও বলে, ‘স্বামীজী, যদি অপরাধবোধ সরিয়ে ফেলি, আমি তো আরও বেশী করে ধূমপান শুরু করব!’

না। কেবল যখন তুমি তোমার
অপরাধবোধ মুছে ফেল, কেবল যখন তুমি
তোমার অতীত থেকে মুক্ত হও, তখন
ভবিষ্যৎকে পরিবর্তন করতে তোমার যথেষ্ট
শক্তি থাকবে। যতক্ষণ অপরাধবোধ বহন
করবে, তুমি কেবল তোমার অতীতকে
ভবিষ্যতে অভিক্ষেপ করবে।

এটা বুঝে নাও, যখন তুমি অপরাধবোধ বহন কর, তুমি নির্ণয় নিয়ে নিয়েছ যে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। কিন্তু যদি তোমার আত্মবিশ্বাস থাকে যে তুমি ভবিষ্যৎ পরিবর্তন করতে পার, তুমি অপরাধবোধ বহন করবে না। অপরাধবোধ যত গভীর, ভবিষ্যতে একই ভুল করার সম্ভাবনা তত বেশী।

রামায়ণে বালী নামে এক সুন্দর চরিত্র
আছে। গল্পে আছে কেউ বালীর সাথে যুদ্ধ
করলে সে তার অর্ধেক শক্তি বালীর কাছে
হারিয়ে ফেলবে! যদি তুমি বালীর সামনে

দাঁড়িয়ে তাকে বিরোধিতা কর, তোমার অর্ধেক ক্ষমতা বালীর কাছে হস্তান্তরিত হয়ে যাবে।

একইভাবে যদি তোমার অতীতের
মুখোমুখি হয়ে অতীতের সাথে লড়াই কর,
তোমার অর্ধেক শক্তি অতীতে চলে যাবে।
তোমার অপরাধবোধ তোমার অর্ধেক শক্তি শুষে
নেবে।

দয়া করে বোঝ, তোমার সমস্ত
নকারাত্মকতার একটাই ক্ষমতা আছে এবং তা
আর কিছু নয়, শুধুমাত্র সেই নকারাত্মকতায়
বিশ্বাস। তুমি তোমার নিজের নকারাত্মকতাকে
ক্ষমতাপ্রদান কর। যখন তুমি ধূমপান করা
ছেড়ে দেবে বলে ঠিক কর, তুমি তাকে অর্ধেক
ক্ষমতা দিয়ে ফেল। তাই যখন তুমি তার সাথে
লড়াই শুরু কর, সেটা যেন তোমার নিজের
ছায়ার সাথে লড়াই করা হয়ে যায়। তুমি
কখনই জিতবে না।

যতক্ষণ তুমি অতীতের সাথে লড়াই করার চেষ্টা কর, তুমি অচেতনভাবে তাকে ক্ষমতাপ্রদান কর এবং একই অতীতকে ভবিষ্যতেও অভিক্ষেপ কর। সাবধান হও, যত বেশী অপরাধবোধ, একই ভুলের তত বেশী পুনরাবৃত্তি হবে। দেখবে যে অপরাধবোধের মধ্য দিয়ে তুমি কোন ভুল সংশোধন করতে পারবে না।

দ্বিতীয় উপায় - ভিতরে দেখা

অপরাধবোধ হওয়া অর্থ পাপের মধ্যে
থাকা। আসলে সেটাই একমাত্র পাপ। আমরা
যে নরকের কথা বলি তা অন্য কোন স্থান বা
কালে নেই। সেটা তো আমাদেরই ভিতরে থাকে
যখন আমাদের অপরাধবোধ হয় ও যখন সেই
মনোভাব পরিবর্তন করার জন্য কিছুই না করি।

তোমার সমস্ত অপরাধবোধ, তোমার সব বেদনা, এগুলি সবই মস্তিষ্কে তোমার দ্বারা নির্মিত এক কাল্পনিক শাফ্। যে ভুল তুমি দশ বছর আগে করেছিলে, যে ভুল তুমি সাত বছর আগে করেছিলে এবং যে ভুল তুমি তিন বছর আগে করেছিলে, তারা স্বাধীন ও আলাদা আলাদা ঘটনা। কিন্তু তুমি যখন তাদের সংযুক্ত কর এবং তাদের সম্পর্কে ভাবতে শুরু কর, স্বভাবত তুমি অপরাধবোধ সৃষ্টি কর। তুমি নিজেকে এক ধারাবাহিক পাপী বলে অনুভব করতে শুরু কর। এটা এক পথ।

আরেকটা পথ আছে। যখন তুমি ভুল
কর, বস্তুনিষ্ঠভাবে দেখ তুমি তা কেন করেছ,
কিভাবে করেছ। একজন প্রত্যক্ষদর্শী হয়ে দেখ
কিভাবে ও কেন তার পুনরাবৃত্তি হচ্ছে।
বিজ্ঞানসম্মতভাবে অপরাধবোধের প্রক্রিয়ার
দিকে তাকাও। কেবল এই সজাগতা এক নতুন
দ্বার খুলে দেবে এবং তুমি সেই ভুল কখনও
করবে না - কারণ একবার যখন তুমি সেটার
দিকে তাকিয়েছ ও কারণ জেনেছ, তা অদৃশ্য
হয়ে যাবে। কোন একটা জিনিষকে পুরো জানা
হ'ল তার থেকে মুক্ত হওয়া।

নৈতিকতা

সম্পূর্ণি

দয়া করে বোঝ, সম্পূর্ণি থেকে নৈতিকতা ঘটা উচিৎ, অপরাধবোধ থেকে নয়।

আমি সম্পূর্ণি বলতে কি বুঝাচ্ছি? সম্পূর্ণি বা অখণ্ডতা হ'ল বর্তমান মুহূর্তে বিদ্যমান থাকা এবং এক দৃঢ় ব্যক্তিত্ব হওয়া, বহু পরস্পরবিরোধী ব্যক্তিত্ব নয়। সেটা হ’ল মনের খেলা বিনা বাস্তবতাকে দেখা। একবার মন প্রবেশ করলে দ্বৈততাও প্রবেশ করে। কেবল বর্তমান মুহূর্তে প্রবলভাবে সজাগ হয়ে তুমি অখণ্ডতা লাভ করতে পার। তখন কেবল একটি ব্যক্তিত্ব থাকবে, দুই বা তিন বা বহু ব্যক্তিত্ব তোমার ভিতরে লড়াই করবে না। কেবল যখন মন অতীত ও ভবিষ্যতের মধ্যে অস্থির হয়ে স্থান পরিবর্তন করতে থাকে, তুমি বিভক্ত ব্যক্তিত্ব হও এবং তোমার সম্পূর্ণতা হয় না। মন যদি বর্তমানে অবস্থান করে, স্বতশ্চলভাবে তুমি একীভূত হও এবং সম্পূর্ণি বা অখণ্ডতা আসে।

একটা ছোট গল্প :

একদিন এক পূজারী ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে জোরে জোরে কাঁদতে লাগল, ‘আমি এক পাপী। হে ভগবান, আমার ওপরে করুণা কর!’ অন্য এক ব্যক্তি যে নীরবে প্রার্থনা করছিল, সেও এই ঘটনায় অনুপ্রাণিত হ’ল ও সেই পূজারীর পাশে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করা শুরু করল। এখন আরও একজন হাঁটুতে বসল ও কাঁদতে আরম্ভ করল। এইসব দেখে পূজারী কনুইদ্বারা মৃদু ঠেলা দিয়ে প্রথম ব্যক্তিকে বলে, ‘দেখ, ওকে পাপী বলে কে ভাবে!’

আমাদের সব নম্রতা, সব নৈতিকতা হ’ল অপরের সাথে এবং নিজের সাথে মোটামুটি এক ছলনা। আমরা ছল করি কারণ আমরা নিজের ভিতরে দৃঢ়ভাবে সম্পূর্ণ বা অখণ্ড নই। আমরা জানি না আমাদের ভিতরে কোন ব্যক্তিত্বটি প্রকৃত এবং তাই আমরা এই প্রকার খেলায় আটকে থাকি। অখণ্ড বা সম্পূর্ণ হলে আমরা সমস্ত কাজেই শ্রদ্ধাশীল হব এবং স্বতশ্চলভাবে আমরা নৈতিক হব।