KAILASA Library/জীবনমুক্তি/সজাগ হও, স্বতঃস্ফূর্তভাবে সঠিক হওSign in
জীবনমুক্তি

সজাগ হও, স্বতঃস্ফূর্তভাবে সঠিক হও

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

দয়া করে বোঝ, তুমি কখনও ভুল করবে না যদি তা করার সময় তুমি গভীরভাবে সজাগ থাক। সজাগ হ’লে তুমি এক দৃঢ় ব্যক্তিত্ব হবে, নৈতিকও হবে। সজাগতা থেকে পথভ্রষ্ট হ’লে তুমি বহু ব্যক্তিত্ব সম্পন্ন হবে, অনৈকিকও হবে। নৈতিকতা সজাগতার সাথে সম্পর্কিত, কোন সামাজিক কানুনের সাথে নয়। স্বাভাবিকভাবে নৈতিক হবার জন্য সজাগতাই একমাত্র পথ।

সজাগতা তোমাকে স্বতঃস্ফূর্তভাবে সঠিক পরিস্থিতিতে উচিত্ কাজ করায়। নৈতিকতা সঠিক পরিস্থিতিতে তোমাকে ভুল কাজ করাতে পারে কারণ নৈতিকতার কোন যথার্থ ভিত্তি নেই। তার ভিত্তি তোমার নিজের নয়, তাকে সমাজ নির্মাণ করেছে। তাই তুমি তার সাথে সংযুক্ত অনুভব কর না। সংযুক্ত অনুভব না করলে তুমি আত্মবিশ্বাস সহকারে কাজ করতে পার না। একবার নিজেকে সুসংহত বা সম্পূর্ণ করলে, তুমি সজাগতায় কেন্দ্রিত হবে। যদি খণ্ডিত থাক, তাহলে কোন সজাগতা থাকবে না এবং তুমি নৈতিকতার সহায়তার ওপরে নির্ভর করবে।

ভালোমন্দকে অতিক্রম কর

অপরাধবোধের মূল কারণ কি? সেটা
হ’ল আমাদের ভালোমন্দের ধারণা, কোনটা
ঠিক এবং কোনটা বেঠিক সম্পর্কে আমাদের
ধারণা। ভাল বা মন্দ কোন মাপদণ্ড দিয়ে মাপা
যায়?

হিন্দুরা নিরামিষভোজন ভাল মনে করে। খ্রীষ্টানরা আমিষ খাওয়া ঠিক মনে করে।

হিন্দু মতে কেবল একবার বিয়ে হয়। ইসলাম মতে অনেকবার বিয়ে করা যায়। হিন্দু ও ইসলাম মতে তুমি মদ্যপান করতে পার না। খ্রীষ্টধর্মে যিশু নিজেই সুরা পান করেছিলেন। তুমি এইসব নিয়মে আটকে গেছ, 'যদি তুমি এটা খাও, তুমি অপরাধী', 'যদি তুমি এটা পান কর, তুমি অপরাধী।'

বিভিন্ন স্থান, বিভিন্ন পরিস্থিতি এবং
বিভিন্ন সমাজে এত নিয়ম, এত কানুন। এই
তথাকথিত নৈতিকতা মাপার স্কেল বা মাপদণ্ড
কোথায়? এগুলি স্থানীয় সামাজিক রীতিনীতির
সমষ্টি। সময়কালে সেটা হয়ে যায় সেখানকার
নৈতিকতা।

মহাভারতে দেখবে যে রাজকন্যা দ্রৌপদী পাঁচজন পুরুষকে বিয়ে করেছিলেন! পাণ্ডবদের মা কুন্তীর পাঁচ পুত্র হয়েছিল পাঁচ উৎস থেকে।

বিভিন্ন সময়ে বিভিন্ন লীডারেরা ভিন্ন ভিন্ন আইন-কানুন তৈরি করেন। একটি নির্দিষ্ট সমাজে যাকে নৈতিক বিবেচনা করা হয়, তা অন্য সমাজে হয়ে যায় অনৈতিক। আমেরিকাতেও এই প্রকার নৈতিকতার মানদণ্ড দেখেছি। এক রাজ্যে ক্যাসিনো অনুমোদিত, পাশের রাজ্যে ক্যাসিনো অবৈধ।

ভাল ও মন্দের মানদণ্ড কোথায়?
একজন মানুষের জন্য এক রকম খাদ্য যেন
অমৃত, অন্যজনের কাছে তা বিষ! যতক্ষণ তুমি
ভাল ও মন্দে আটকে আছ, তুমি কখনও
প্রশান্তিতে কাজ করবে না। তোমার কেবল
অপরাধবোধ হবে। ভালোমন্দকে অতিক্রম করে
তোমাকে তোমার চেতনাতে প্রবেশ করতে
হবে। সেখানেই চাবিকাঠিটা আছে।

নীতিবোধ বনাম চৈতন্য

যখন তুমি সমাজের আইন কানুন আত্মভূত করা শুরু কর, তখন তুমি নিজের সত্তায় এক গভীর ক্ষতের সৃষ্টি কর। তুমি তোমার সহজাত বুদ্ধিকে ধ্বংস কর। আমার মতে, ছোটরা যাতে সচেতনতার পথ থেকে বিচ্যুত না হয় সেইজন্য তাদের প্রথমে কতগুলি নিয়ম দিতে হবে। কিন্তু শীঘ্রই তাদের জীবন সম্বন্ধে জ্ঞান দিতে হবে এবং নীতিবোধের বদলে চেতনা থেকে কাজ করার জন্য প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে।

সচেতনতার সাথে জীবন যাপন করলে
তুমি স্বতশ্চলভাবে এক নৈতিক জীবন যাপন
করবে। সচেতনতার সাথে জীবনযাপন করার
প্রয়োজনীয়তা বোঝা আরম্ভ করার জন্য কেবল
তোমার নৈতিকতার দিকে তাকাও। নৈতিকতার
গভীরতা কেবল ত্বকের স্তরে, কিন্তু সচেতনতা
আসে সত্তা থেকে। তোমার সচেতনতা তোমার
নীতিবোধকে ভেদ করে বেড়িয়ে আসার চেষ্টা
করে। তোমার সচেতনতা অবিশ্রাম তোমার
নীতিবোধের সাথে লড়াই করে। নীতিবোধ
সামাজিক। নীতিবোধ চৈতন্যের এক নিস্তেজ
বিকল্প।

লোকেরা আমায় প্রশ্ন করে, 'স্বামীজী, এটা কি হ'ল? আপনি পুরো সামাজিক ব্যবস্থাকে নীচে নামিয়ে আনছেন! তাহলে আমরা সবাই নৈতিকভাবে কি করে বাস করি?' আমি তাদের বলি, 'স্পষ্ট করে বোঝ, কেবল বাচ্চাদের জন্য তোমার জোর করা নৈতিকতার প্রয়োজন। তাদের জন্য তুমি বলতে পার, 'চুপ করে থাক, তাহলে লজেন্স দেব।' অবশ্য আজকাল বাচ্চারা বলে, 'আমি খুশিতেই আছি। তোমার লজেন্স আমার চাই না। তোমার লজেন্স কে চায়?' বাচ্চাকে তুমি লজেন্স দেখিয়ে শান্ত

করে নিয়ন্ত্রণ করতে পার। ভয় ও লোভের
ওপর ভিত্তি করে তার ওপরে নৈতিকতা চাপিয়ে
দিতে পার। কিন্তু তোমার জন্য? তুমি তো আর
বাচ্চা নও। একদম সচেতনতা সহকারে উঠে
দাঁড়াও। সচেতনতা বলতে আমি তোমার সত্তার
বুদ্ধিশক্তিকে বোঝাচ্ছি।

নিয়ম

নিয়ম ভাঙ্গার সহজাত প্রবৃত্তি

যখন কোন নিয়ম চাপিয়ে দেওয়া হয়, তুমি সর্বদা তাকে এড়িয়ে যাবার চেষ্টা কর। উদাহরণস্বরূপ, গাড়ি চালানোর সময় পুলিশ না দেখলে তুমি গতিসীমা অতিক্রম কর।

একটা ছোট গল্প :

গতিসীমা লঙ্ঘন করার জন্য পুলিশ
একটা গাড়ীকে আটকাল। পুলিশ লাইসেন্স
দেখতে চাইলে গাড়িচালক বলে, 'স্যার, আমি
তো কেবল আমার গাড়ি ও পিছনের গাড়ির
মধ্যে সুরক্ষিত দূরত্ব বজায় রাখছিলাম!'

যখন তুমি নিয়মগুলির সারমর্ম বোঝ
না ও অন্ধভাবে নিয়ম মানতে থাক, এই
রকমই হয় - তুমি সেই নিয়মভঙ্গ করার জন্য
অজুহাত খোঁজ।

সততার সাথে নিজেকে উত্তর দাও : যদি কোন নিয়ম না থাকত, যদি কোন নিয়ামক কর্তৃপক্ষ তোমার কার্যকলাপ নিয়ন্ত্রণ না করত, আজ তুমি কি একই ব্যক্তি হতে পারতে? আজ তুমি যেভাবে জিনিষগুলি করছ, সেভাবে সেগুলি করতে পারতে? যদি তোমার উত্তর 'না' হয়, তাহলে ভাল করে বুঝে নেও যে নিয়মগুলি তোমার নীতিচেতনা থেকে আসছে, তোমার সচেতনতা থেকে নয়। তুমি নিয়মের মর্ম আত্মভূত কর নি অথবা তুমি সেই নিয়মের সাথে একমত নও। সেই কারণে তুমি জিনিষগুলি স্বাভাবিকভাবে করছ না।

‘না’-র রোমাঞ্চ

দেখবে, বাচ্চাদের কিছু একটা করতে মানা করলে তারা সেটা করার জন্য খুব বেশী প্রলুব্ধ হয়। যদি তাদের সেটা করার বা না করার জন্য কিছুই না বলে থাক, তারা হয়ত সেটা সম্বন্ধে কোন ভাবেই বিব্রত হবে না। কিন্তু যেই মুহূর্তে তাদের কিছু একটা করতে মানা কর, তারা সেটা করার সুযোগ খুঁজতে থাকবে।

একটা ছোট গল্প :

এক ব্যক্তি বলে, 'আমি তিনভাবে কোন কাজ করার উপায় জেনেছি!' তার বন্ধু প্রশ্ন করে, 'তিনটি উপায় কি কি?'

ব্যক্তিটি উত্তর দেয়, 'প্রথমটি, সেটা নিজে কর। দ্বিতীয়, কাউকে ভাড়া করে সেটা কর। তৃতীয়, তোমার বাচ্চাদের সেটা করতে মানা কর। ব্যস্, কাজটা হয়ে যাবে!'

আসলে যেটা করা বারণ সেটা করার
একটা স্বাদ আছে, একটা রোমাঞ্চ আছে।
বেশিরভাগ সময়ে তোমাকে যেটা করতে মানা
করা হয়, সেটা করার প্রতি একটা তীব্র
আকাঙ্ক্ষা তৈরি হয়। সেটা করে তুমি এক
প্রকার আনন্দ ও তৃপ্তি অনুভব কর। প্রত্যেক
মানুষের সেটা এক আদি প্রবণতা।

একটা ছোট গল্প :

একবার এক দোকানদার তার বিক্রি বাড়াবার খুব চেষ্টা করল। ডিসকাউন্ট,

আকর্ষণীয় বিজ্ঞাপন, আরও ভাল গ্রাহকসেবা -
সব বিকল্পগুলি সে চেষ্টা করল। কিছুই কাজ
করল না। তখন একদিন সে তার দোকানের
সামনে একটি কালো পর্দা ঝুলিয়ে দিল এবং
তাতে একটি ফুটো করে রাখল। সেই ফুটোর
নীচে লেখা আছে, ‘উঁকি মারা একদম বারণ।’

সেই দিন থেকে সে দেখল যে তার
দোকানে বহু লোক আসতে লাগল। সবাই সেই
ফুটো দিয়ে দেখার জন্য উদগ্রীব ছিল যে
সেখানে কি আছে। দোকানের বিক্রি
স্বতঃশ্চলভাবে বেড়ে গেল কারণ লোকেরা এখন
সেই দোকানের বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী
দেখতে পেল।

যখন তোমাকে কিছু করতে মানা করা
হয়, মানুষের আদি প্রবণতা হ’ল ঠিক
সেটাকেই করা।

কিশোর বয়সে যখন তুমি মা-বাবাকে ‘না’ বল, তুমি ভাব যে তুমি প্রমাণ করেছ যে তুমি স্বাধীন। ‘না’ বলে তুমি নিজেকে বিশেষকেউ ভাব, নিজেকে আলাদা ভাব। যতক্ষণ তুমি ‘হ্যাঁ’ বল, তুমি নিজেকে বাচ্চা ভাব। যখন তুমি ‘না’ বল, তুমি অনুভব কর যে তুমি সাবালক হয়েছ।

বাবাকে ‘না’ বলে তুমি নিজেকে পুরুষ মনে কর। সেই সময় পর্যন্ত তুমি নিজেকে বাচ্চা বলে ভাব। বড় হয়েছ কেবল সেটা প্রমাণ করার জন্য তুমি বাবাকে ‘না’ বলা শুরু কর। এটাই প্রাথমিক মনোবিজ্ঞান। যখন ‘না’ বল, তখন নিজেকে কিছু একটা বলে ভাব, তার আগে পর্যন্ত তুমি নিজেকে কিছুই মনে কর না। তাই দয়া করে পরিষ্কার করে বোঝ, তুমি যাই বল না কেন, তোমার বড় হয়ে যাওয়া ছেলে ‘না’ বলতে যাচ্ছে, কারণ সে কেউ-একটা হতে চায়।

কেবল জীবনই শিক্ষা দিতে পারে

লোকেরা আমার কাছে আসে ও প্রশ্ন
করে, ‘আমি ছেলেকে যা উপদেশ দিই, তাকে
দিয়ে সেটা কিভাবে করাতে পারি? আমি জানি
যে সেটা তার জন্য ভাল, কিন্তু সে আমার কথা
শোনে না।’

তোমাকে দুটো জিনিষ বুঝতে হবে। প্রথম জিনিষ, যদি তারা অনুভব করে যে কিছু একটা তাদের আনন্দ দিচ্ছে, সেটা তাদের করতে দাও। কেবল জীবন তাদের শেখাতে পারে, তুমি তাদের শেখাতে পার না। তুমি কাউকে শেখাতে পার না, কেবল জীবনই শিক্ষাদান করতে পারে। তুমি তাদের জন্য কিছু শব্দ রেখে যেতে পার, যাতে সেটা প্রতিধ্বনি করে যখন জীবন তাদের সেই শিক্ষা প্রদান করে, ব্যাস্।

দ্বিতীয় জিনিষ, তারা সাহায্য না চাইলে
তোমার সাহায্য তাদেরকে সাহায্য করতে
পারবে না। সাহায্য চাইলে তারা তোমার কাছে
আসবে। দ্যাখ, তোমার সুখ ও দুঃখের ধারণা
নিজের অভিজ্ঞতা থেকে এসেছে। কেবল ভাব,
যখন ছোট ছিলে, তুমি কি তোমার বাবার কথা
শুনেছ? না। তুমি শোন নি।

কোন ছেলেই বাবার কথা শোনে না। তারা বাবা হ’লে, তার ভুলে যায় যে তারা নিজে বাবার কথা শোনে নি এবং তাদের ছেলেকে দোষ দেওয়া শুরু করে। যেহেতু তাদের ছেলেদের শিক্ষা দিতে হবে, তারা কেবল সেই ঘটনাগুলি স্মরণ করে যেখানে তারা তাদের বাবার কথা শুনেছিল! তারা সেই ঘটনাগুলি ভুলে যায় যখন তারা বাবাকে ‘না’ বলেছিল। স্পষ্ট করে বোঝ, তুমি যা করেছ, তোমার বাচ্চারা ঠিক তাই করছে।

কেবল জীবনই তাদের শিক্ষা দিতে
পারে। তুমি তোমার সন্তানকে শেখাতে বা
সাহায্য করতে পার না, যদি না তারা সাহায্য
চায়। যদি তুমি তাদের ওপরে কিছু জোর করে
চাপাও, যদি তুমি তাদের ওপরে নিয়ম কানুন
চাপাও, তারা একটা জিনিষ শিখতে পারে,
আর সেটা হ’ল কিভাবে তোমাকে ঠকানো যায়,
ব্যাস্। তাই কেবল সজাগ থাক যে তোমার
সন্তান কোন পর্যায়ে আছে, সেটাই যথেষ্ট। সে
চাইলে তুমি যেন যে কোন সময়ে ঢুকে পড়ে
সাহায্য করতে পার।

মৃত নিয়ম বনাম জীবন্ত বুদ্ধি

কালক্রমে অনেক প্রবিধান যেগুলির
আগে অর্থ ছিল, পরে তা অন্ধ কানুন হয়ে যায়
ও তার কোন অর্থ থাকে না।

ভারতবর্ষে বিদ্যুৎ আসার আগে, সূর্যাস্তের পরে সিলাই করতে হ’লে দরজীদের ঝুঁকি নিয়ে ছুঁচ দিয়ে লণ্ঠনের মৃদু আলোয় হাতে সেলাই করত। তাই নিয়ম করা হ’ল যে আলো কম হবার জন্য সূর্যাস্তের পরে সেলাই করা যাবে না, কারণ তাতে চোখ খারাপ হবার সম্ভাবনা। তাই সেলাইয়ের কাজ সর্বদাই দিনের আলোতে হ’ত।

কিন্তু এখনও আমাদের দেশে, বাড়ীর
বয়স্ক মানুষেরা বলবে, ‘গোধূলিলগ্নের পরে
সিলাই করা ভাল নয়!’ রাতে সিলাই না করার
কারণটি এখন আর নেই! বিদ্যুৎ ও উজ্জ্বল
লাইট এসে গেছে। কিন্তু এখন সেটা তাদের
কাছে এক আচরণবিধি হয়ে দাঁড়িয়েছে এবং
তার সাথে আগের সেই বিধির কোন সম্পর্কই
নেই।

একটা ছোট গল্প :

একবার এক ছত্রীবসেনা (প্যারাশুট
বাহিনীর সৈনিক) টেলিভিশনে সাক্ষাৎকার
দিচ্ছিল। সাক্ষাৎকারগ্রাহক বলে, ‘আপনার
জীবন নিশ্চয়ই খুব দুঃসাহসিক।’

ছত্রীবসেনা উত্তর দেয়, ‘হ্যাঁ, এতে কিছু ভীতি উৎপাদক মুহূর্তও আছে।’

সাক্ষাৎকারগ্রাহক প্রশ্ন করে, ‘আপ

নার জীবনে সবচেয়ে শঙ্কাজনক অভিজ্ঞতা কি?’

ছত্রীবসেনা উত্তর দেয়, ‘যখন আমি
একটা বাড়ীর বাগানের লনে নামছিলাম,
সেখানে লেখা ছিল ‘ঘাসে পা দেবেন না!’

যখন তোমার সঠিক বুদ্ধি বা বোধ না
থাকে, জিনিষগুলি তোমার জীবনে মৃত নিয়ম
হয়ে যায়।

বোধশক্তি হ’লে যে কোন সঠিক নিয়ম খুশীতে জীবন যাপন করার প্রক্রিয়া হয়ে যেতে পারে। নিয়ম ও আচরণবিধিগুলি তোমার জীবনমুক্তির প্রক্রিয়া। আমি জীবনমুক্তি মানে স্পষ্টতা সহকারে এক আনন্দময় জীবনকে বোঝাচ্ছি। অবশ্যই, সেটার আরও গভীর অভ্যাস তোমাকে জীবনমুক্তির চরম অবস্থায় নিয়ে যাবে।

একটা ছোট গল্প :

রেলের এক অফিসার ট্রেনে এক খুন
হয়েছে বলে রিপোর্ট দেয়, ‘খুনী কামরাতে
প্রবেশ করে, শিকারকে বার বার ছুরিকাঘাত
করে। তারপর সে উল্টো দিকের দরজা থেকে
রেললাইনে লাফ দিয়ে চলে যায় - তাই রেলের
আইন ভেঙ্গেছে।’

সঠিক উপলব্ধি না থাকলে তুমি পুরো
জিনিষটাই হারিয়ে ফেলবে এবং বোকার মত
কাজ করবে। যখন তোমাকে সঠিক উপলব্ধি
দেওয়া হয়, তুমি তখন বুঝতে পার যে
তোমাকে ও অন্যদেরকে খুশীতে ও আনন্দে
জীবন যাপন করতে সাহায্য করার জন্যই
কানুনগুলিকে বানানো হয়েছে।

যখন কানুনগুলির সারমর্ম বোঝা হয়,
তখন সেগুলিকে অনুসরণ করতে কোন
সমস্যাই হয় না। সেগুলিকে অনুসরণ করার
জন্য তুমি উচ্ছ্বসিত হবে, সেগুলির জন্য
আনন্দ সহকারে অঙ্গীকারবদ্ধ হবে। কিন্তু
সারমর্ম হারিয়ে ফেললে, সবকিছুই হারিয়ে
যায়। জীবনকে মনে হয় নিস্তেজ ও প্রাণহীন।

ধ্যানকে দৃষ্টান্তস্বরূপ নেও। বহির্জগতের হৈচৈ ও পরিস্থিতি নির্বিশেষে অন্তর্জগতে প্রবেশ করার জন্য ধ্যান করা হয়। কিছু মানুষকে দেখেছি যে তারা তাদের রুটিন ধ্যান করার আগে, প্রথমে তারা বাইরে একটা চুপচাপ অবস্থা সৃষ্টি করার চেষ্টা করে। তারা চারিদিকে গিয়ে সবাইকে চুপ করতে বলবে। তারা কার্যত সবার স্বাভাবিক রুটিনে বাধা প্রদান করবে, কারণ তারা ধ্যানে বসবে।

যখন সারমর্ম হারিয়ে যায়, জিনিষগুলি
মৃত আচার-অনুষ্ঠান হয়ে পড়ে। তুমি ফসকাও
ও তালগোল পাকাও!

‘তুমি আমাকে মারবে না এবং আমি
তোমায় মারব না, আমরা দুজনেই খুশী হয়ে
জীবন যাপন করব’ - এই প্রাথমিক বোধ
সহকারে এক মিলবিশিষ্ট জীবনের জন্য সমস্ত
নিয়ম তৈরি হয়। যাইহোক কালক্রমে সেগুলি
আইন হয়ে যায়।

সমস্ত নিয়ম কানুন সৃষ্টি করা হয় মিলবিশিষ্ট ও সুখী জীবন যাপন করার জন্য, কিন্তু যেই মুহূর্তে তুমি নিয়মগুলিকে উপলব্ধি বিনা আত্মভূত কর, তুমি অপরাধবোধের সৃষ্টি কর। নিয়মগুলিকে উপলব্ধি করে অনুসরণ করলে তুমি খুশী থাকবে। যখন তুমি সারমর্মকে অনুসরণ না করে কেবল শব্দগুলিকে অনুসরণ করা শুরু কর, তুমি অপরাধবোধ সৃষ্টি করা আরম্ভ করবে।

আইন থেকে পালাতে চাইলে তুমি কি কর? তুমি কেবল আইনের শব্দকে ধরে থাক এবং তার সারমর্মকে পিছনে ফেলে দাও। তারপর তুমি আইনমাফিক শব্দগুলি নিয়ে কাজ কর ও আইন থেকে নিষ্কৃতি পাও। যখন তুমি শব্দগুলিকে ধরে থাক, তুমি সারমর্ম হারিয়ে এক আমলাতন্ত্রবাদী হয়ে যাও। একমাত্র সারমর্মকে ধরতে পারলে, অপরাধবোধ ছাড়া তুমি এক বুদ্ধিমান সত্তা হতে পার।

কোন আইনের ওপরে ভিত্তি করে কেউ জীবন যাপন করতে পারে না

একটা চরম আইন বোঝা বেশ শক্ত; সেটা হ’ল, কোন আইনের ওপরে ভিত্তি করে কেউ জীবনযাপন করতে পারে না। যখন আমি বলছি ‘কেউ না’, তার মানে ‘কেউ না’। যখন বলছি ‘যে কোন আইন’, তার মানে ‘যে কোন আইন’। জীবন আইনের চেয়ে উচ্চতর। জীবন হ’ল সজীব বুদ্ধিমত্তা। যে কোন আইন বা নিয়ম বা কানুন জীবনের নির্দিষ্ট কতগুলি উপলব্ধির ওপরে ভিত্তি করে হয়েছে। কিন্তু জীবন আমাদের উপলব্ধি ও যুক্তির অনেক ঊর্ধ্বে।

লোকেরা আমাকে প্রশ্ন করে, ‘এই জীবন সৃষ্টিই বা কেন হয়েছে?’ আমি তাদের

বলি, এই ‘কেন’-র কোন উত্তর কখনও দেওয়া যায় না, কারণ ‘কেন’ তোমার যুক্তির ওপরে ভিত্তি করা। কিন্তু জীবন ঈশ্বরের যুক্তির ওপরে ভিত্তি করা। তোমার যুক্তি ও ঈশ্বরের যুক্তি পরস্পরের সাথে কখনও মিলতে পারে না। তাঁর যুক্তি অনেক বড়, অনেক বিশাল এবং অসীম।

জীবনের সৃষ্টি তিনিই করেছেন। নিয়ম তুমি বানিয়েছ। জীবন তিনি সৃষ্টি করেছেন আর তুমি আইন বানিয়েছ। স্বভাবত তোমার আইন কখনও ঈশ্বরের যুক্তি অথবা ঈশ্বর-সৃষ্ট জীবনের সমকক্ষ হবে না।

জীবন প্রাকৃতিক। আইন সামাজিক।
জীবন বাস্তবিক। আইন মানসিক। তোমার সব
ধারণা, তোমার সমস্ত করণীয় ও বর্জনীয়,
তোমার সকল নৈতিকতা, সমস্ত ভালোমন্দের
ধারণা তোমাকে সমাজ দিয়েছে। সমাজে একটা
সাধারণ বোঝাপড়ার সাথে সবার সাথে শান্তিতে
একসাথে বাস করার জন্য আইন-কানুন
দরকার। কিন্তু তাকে অতিক্রম করে, নিজের
বুদ্ধিকে জাগ্রত করা উচিৎ, যাতে জীবনকে
সর্বোত্তমভাবে বাঁচা যায়।

নিয়ম থেকে বার হবার উপায় - পলায়ন বা প্রতিশোধ

তোমার স্বভাব হ’ল স্বাধীনতাকে খোঁজা। যখন তোমাকে কিছু নৈতিকতা নিয়ম করে শেখানো হয়, হয় তুমি তাকে এড়িয়ে চল অথবা যদি তা না পার, যারা সেই নিয়ম তোমার ওপরে চাপিয়েছে তুমি তাদের ওপরে প্রতিশোধ নেও। চাপানো নৈতিকতা সর্বদাই তোমাকে প্রতিশোধপরায়ণ বানায় বা অনুভব করায়। তুমি হয়ত সরাসরি প্রতিশোধপরায়ণ হবে না, কিন্তু তা তোমার মধ্যে সূক্ষ্মভাবে থাকবে।

উদাহরণস্বরূপ, লোকেরা আমাকে বারংবার বলে, ‘আমার ছেলে আমার যত্ন নেয় না।’ স্পষ্ট করে বোঝ যে তোমার ছেলে হয়ত তোমার প্রধান শত্রু কারণ তুমি তার জীবনে বহু নিয়ম, বহু কানুন দিয়েছ। তাই স্বভাবতই তার মনের এক অংশে তোমার জন্য শ্রদ্ধা থাকলেও মনের অন্য অংশ তোমার প্রতি প্রতিশোধকে আশ্রয় দেবে।

ভেবো না আমি নতুন কিছু বলছি অথবা এটা কেবল তোমার ছেলের ক্ষেত্রে প্রযোজ্য। না! সমাজে এটা একটা মৌলিক সত্য। এটা সম্বন্ধে আলোচনা হয় না কারণ এই সত্য কথাটা হজম করা শক্ত! আমি এই কথা বললে কোন ছেলে বা কোন বাবা স্বীকার করবে? এটা একটা গভীর শিকড়যুক্ত সত্য যা মানুষেরা মহানন্দে বিস্মৃত। এই সত্যের দিকে তোমাদের মনোযোগ আকর্ষণ করানো আমার কর্তব্য।

তুমি নিত্যমুক্ত

তোমার সম্পূর্ণ জীবনসংগ্রাম কেবল মুক্ত হবার জন্য সংগ্রাম। এমনকি তোমার অর্থ অন্বেষণ করাও মুক্ত হবার জন্য সংগ্রাম। যদি তোমার বেশী টাকা থাকে, তাহলে তোমার আরও বেশী পছন্দ থাকে বা আরও বড় বাড়ী, বড় গাড়ী, আরও আরাম ইত্যাদি পছন্দ করে নেবার জন্য বেশী স্বাধীনতা থাকে। বেশী পছন্দের জন্য অন্বেষণ করার কাজ আসলে তোমার মুক্তির জন্য খোঁজ করা। তুমি যাই খোঁজ না কেন, সেটা সচ্ছলতা, ধনসম্পদ বা উপাধি হোক, সেই অনুসন্ধান কেবল আরও স্বাধীনতা বা মুক্তির জন্যই করা হয়। নিয়ম প্রথমে তোমার ভিতরে নিয়মভঙ্গ করার জন্য ভয় ঢোকায়। যদিও তুমি সেই নিয়ম না ভেঙ্গে থাক, তুমি সেই নিয়ম সম্বন্ধে ভয় ও অপরাধবোধের অনুভূতি নিয়ে থাক। যখন তুমি এই ভয় ও অপরাধবোধ সহ থাক, তুমি ভাব যে তোমার স্বাধীনতা খর্ব করা হয়েছে। তুমি এক নিস্তেজ ও মৃত অবস্থায় বাস করা শুরু কর কারণ তোমার প্রকৃতি অনুযায়ী তুমি মুক্তিকে আকুলভাবে চাও।

তোমার প্রকৃত অনুযায়ী তুমি নিত্যমুক্ত।
তুমি কখনও খর্ব হতে চাও না। তুমি কখনও
কোন নিয়মের গোলাম হতে চাও না। সেই
প্রকার হবার জন্য তোমাকে কেবল আরও
সজাগতা নিয়ে আসতে হবে এবং নিয়মগুলিকে
সঠিকভাবে বুঝে অনুসরণ করতে হবে।

অপরাধবোধ ও দায়িত্ব

বহু সময় তুমি তোমার অপরাধবোধের ওপরে দায়িত্বের লেবেল এঁটে তুমি অপরাধবোধের ন্যায্যতা প্রতিপাদন কর। না! অপরাধবোধ ও দায়িত্বকে কিভাবে পৃথক করে দেখবে? যদি সেটা সম্বন্ধে ভাবলে তোমার খারাপ অনুভূতি হয়, সেটা অপরাধবোধ। অন্যদিকে তুমি যদি প্রবলতা ও সম্পূর্ণতা অনুভব কর, সেটা হ’ল দায়িত্ব। এটা স্বচ্ছ মাপদণ্ড। যদি তোমার কাজের জন্য তুমি শক্তিহীনতার দিকে যাও, তাহলে সেটা অপরাধবোধ। কিন্তু তুমি যদি তাতে ভাল অনুভূতি পাও, সেটা দায়িত্ব। অপরাধবোধ নিয়ে আসা মানে স্পষ্টত দায়িত্ব এড়িয়ে যাওয়া।

একবার এক ব্যক্তি আমার কাছে এসে অভিযোগ করে, 'আমি কষ্ট পাচ্ছি। আমার চোদ্দটা সন্তান।' আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার এতগুলি বাচ্চা কেন। সে উত্তর দিল, ‘কেন? আমাকে ভগবান দিয়েছেন!’ সমস্যা হ’ল, আমরা যা ইচ্ছে হয় তাই দায়িত্ব না নিয়ে করি। করার পরে আমরা মনে করি যে ভগবান আমাদের সেটা করিয়েছেন! যদি আমরা প্রতিটি কাজের জন্য দায়িত্ব নিই, আমাদের কখনও অপরাধবোধ বা সমস্যা হবে না।

বিবাহ-বহির্ভূত প্রণয়ঘটিত ব্যাপার সম্পর্কিত সমস্ত অপরাধবোধ এই দায়িত্বহীন ব্যবহারের শ্রেণীতে পরে। পরিষ্কার করে বোঝ, বিবাহ-বহির্ভূত প্রণয়ঘটিত ব্যাপার স্পষ্টভাবে অন্য এক সত্তার প্রতি অশ্রদ্ধা দেখায় এবং সেটা তো তোমার স্বামী বা স্ত্রীর সত্তা। অন্য সত্তাকে অশ্রদ্ধা করার তোমার কোন অধিকার নেই।

বিবাহ সম্বন্ধের অর্থ কি? আমাকে ব্যাখ্যা করতে দাও। পুরুষ সাধারণত মূলাধার চক্র বা কামনাশক্তি কেন্দ্রে কেন্দ্রিত থাকে এবং মহিলারা কেন্দ্রিত থাকে স্বাধিষ্ঠান চক্রে বা ভয়শক্তি কেন্দ্রে। সেইজন্য পুরুষ তাড়াতাড়ি কামনার শিকার হয় ও মহিলারা সহজেই ভয়ের শিকার হয়।

যদি তুমি পরম্পরাগত বৈদিক বিবাহ লক্ষ্য কর, দেখবে যে অগ্নিকে ঈশ্বরের স্বরূপ মেনে পবিত্র অগ্নির সামনে নারীর কাছে পুরুষ প্রতিজ্ঞা করে, ‘আমি তোমাকে সুরক্ষা দেব ও তোমাকে অসুরক্ষা (ভয়) থেকে মুক্ত করব।’ নারী পুরুষের কাছে প্রতিজ্ঞা করে, ‘আমি তোমাকে প্রেম দেব ও তোমাকে কামনা থেকে মুক্ত করব।’ তারা উভয়েই পরস্পরকে তাদের দুর্বলতা থেকে মুক্ত করার নির্ণয় নেয়।

কিন্তু অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেলে কি হয়? অন্যজনকে তার দুর্বলতা থেকে মুক্ত করার পরিবর্তে প্রত্যেকে অন্যের দুর্বলতা নিয়ে খেলতে থাকে। অন্য ব্যক্তির দুর্বলতা জেনে তার প্রতি করুণা প্রদর্শন করা উচিৎ। পরিবর্তে পুরুষ নারীর দুর্বলতার সুযোগ নেয় এবং নারী নানাভাব পুরুষেক কামনার সুযোগ নেয়।

কেবল তাই নয়, যখন কেউ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সে তার স্ত্রী বা স্বামীর অসুরক্ষা বাড়ায়। যখন তুমি অন্য একজন মানুষের অনুভূতিকে অশ্রদ্ধা কর, তুমি তাকে নিছক পণ্যদ্রব্যে নামিয়ে আন। যদি স্বামী বা স্ত্রীকে তুমি এক পণ্যের মত দেখ, তুমি তাদের সাথে তোমার খেলা খেলতে থাকবে। যদি তুমি তাদের সত্তা বলে দেখ, তুমি উপলব্ধি করবে তারা তোমার জীবনে কত অবদান করেছে।

যখন পুরুষ অসুরক্ষিত বোধ করে,
নারীকে মাতা হয়ে যেতে হবে। যখন নারী ভয়ে
কেন্দ্রিত হয়, পুরুষকে তার পিতা হতে হবে।

তোমার পছন্দগুলির জন্য দায়িত্ব

তোমাকে কিছু বলা হলে যদি সেটা ভাল কি মন্দ নির্ণয় করার জন্য তুমি সম্পূর্ণ দায়িত্ব নাও, তাহলে তুমি সকল অপরাধবোধ এড়িয়ে যেতে পারবে। যদি নিজের নির্ণয়ের জন্য দায়িত্ব না নাও, তুমি কাজ কর কি না কর, তুমি অসন্তুষ্ট অনুভব করবে। যদি যেভাবে বলা হয়েছে সেইভাবে কর, তাহলে অনুভব করবে, যে তোমার ওপরে আধিপত্য বিস্তার করা হয়েছে, যে তুমি দৃঢ়প্রত্যয়ী ছিলে না ও তুমি শোষিত হচ্ছ। যদি যেভাবে বলা হয়েছে সেভাবে না কর, তোমার অপরাধবোধ শুরু হয়, হয়ত যেভাবে বলা হয়েছিল সেভাবে করলেই ঠিক ছিল।

এই উভয়সংকটের কোন প্রয়োজন নেই। কেবল সরল হও। বুদ্ধি সহকারে সাড়া দাও। যা করতে যাচ্ছ তার দায়িত্ব নেও। তাহলে অপরাধবোধের কোন প্রশ্ন থাকবে না। যা করতে বলা হয়েছে তা করতে না চাইলে বিশদভাবে ব্যাখ্যা কর যে তুমি কেন সেটা করবে না। ব্যাখ্যা করে দিলে অন্য ব্যক্তিটি তোমার কথায় রাজী হতে পারে এবং এমনকি তার জন্য তোমাকে কৃতজ্ঞতাও জানাতে পারে। অথবা সেই কথার জন্য তার কাছে তোমার না করতে চাওয়ার কারণের থেকে জোরদার ও ভাল কারণ থাকতে পারে এবং তোমার বুদ্ধিমত্তা উত্তোলন করার জন্য তুমি তাকে ধন্যবাদ দেবে।

এইভাবে তুমি প্রতিটি সুযোগ, প্রতিটি
মুহূর্ত তোমার বুদ্ধি, উপলব্ধি ও চেতনাকে
উত্তোলন করার জন্য ব্যবহার করতে পার।

উপযোগী অপরাধবোধ

নির্দিষ্ট কিছু অপরাধবোধ তোমার জন্য
উপযোগী। এই অপরাধবোধ বুদ্ধির সাথে
অনুসরণ করলে তুমি জীবনে এগিয়ে যাবে।
যখন দেখ যে তোমার কিছু করার ক্ষমতা
আছে, যখন অনুভব কর যে তোমার প্রচুর
ক্ষমতা আছে কিন্তু তুমি তা একেবারেই
ব্যবহার করছ না, তাহলে তুমি যদি বুদ্ধিমান
হও, তোমার মধ্যে অপরাধবোধ হবে। এই
অপরাধবোধ তোমাকে তোমার সম্পূর্ণ ক্ষমতা
সহকারে কাজ শুরু করার জন্য অনুপ্রাণিত
করবে।

কখনোসখনো আমাদের চারপাশের
অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে সেই
অবস্থাকে পরিবর্তন করার সামর্থ্য আমাদের

ভালভাবেই আছে। কিন্তু অলসতার জন্য বা সংঘর্ষ করার ভয়ে বা দায়িত্ব নেবার ভয়ে আমরা কেবল চুপ করে থাকি ও তাকিয়ে থাকি। এই প্রকার ঘটনা আমাদের মধ্যে গভীর অপরাধবোধ সৃষ্টি করে। এই অপরাধবোধ গুরুত্বপূর্ণ। পরিস্থিতিকে সংশোধন করার জন্য যেটা করা উচিৎ বলে আমরা মনে করি সেটা করলে আমাদের অপরাধবোধ মুছে যায় এবং আমরা এগিয়ে যাব।

এই প্রকার অপরাধবোধ যা কর্তব্য তা
করার জন্য তোমাকে চালিত করার সামর্থ্য
রাখে। এই অপরাধবোধের প্রকৃতির জন্য তুমি
এটাকে লম্বা সময় ধরে রাখতে পারবে না।
তোমাকে এর থেকে বাইরে আসতে হবে।
বাইরে আসার উপায় হ’ল, যা করতে হবে তা
করা। কাজ করা হয়ে গেলে অপরাধবোধও মুছে
যাবে। যতক্ষণ কাজটা না করে তুমি এই
অপরাধবোধকে আশ্রয় দাও, কেবল ততক্ষণ
অপরাধবোধ থেকে কষ্ট পাবে। এই
অপরাধবোধের এটাই সহজ যুক্তি।

আরেকভাবে এই অপরাধবোধ প্রকাশ পায় যখন তুমি অনুভব করে যে কোন একটা পরিস্থিতিতে তোমার আমিত্ব সামনে আসে ও তুমি তাকে নিয়ন্ত্রণে রাখতে সমর্থ্য হও না। যখন তুমি তোমার আমিত্বের গন্ধ পাও কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পার না, তোমার মধ্যে এই অপরাধবোধের উদয় হয়। এই অপরাধবোধ ভাল, কারণ এটা তোমার নিজের আমিত্ব সম্পর্কে গভীর সজাগতার ইঙ্গিত। সেই আমিত্বকে মুছে ফেলার জন্য এই অপরাধবোধ তোমার কাজ সহজ করে দেয়।

অপরাধবোধের ফলে শারীরিক রোগ হতে পারে

অপরাধবোধ বুদ্ধিমত্তার নিশ্চিত
হত্যাকারী। আমার মতে অপরাধবোধ
বুদ্ধিমত্তার সবচেয়ে মারাত্মক ঘাতক। তা
তোমাকে জীবনে কখনও এগিয়ে যেতে দেবে
না।

একবার আমাদের এক ভক্তের
মেরুদণ্ডের নীচে টিউমার হয়। বিশ বছর ধরে
সে সেই টিউমারে ভুগছিল। সে আমার কাছে
এসে অভিযোগ করে, ‘দয়া করে আমায়
সাহায্য করুন। আমি অনেক বছর ধরে এই
টিউমারে ভুগছি। অপারেশন করার পরে আবার
এটা হয়েছে।’

এই সমস্যার উৎস জানার জন্য আমি
মহিলাটির সাথে ধীরে ধীরে কথা বলতে শুরু
করলাম। আমি তাকে কিছু কিছু প্রশ্ন করলাম
এবং সে শেষে খুলে বলতে লাগল ও কাঁদতে
শুরু করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম,
‘তোমার কি যৌন-শক্তি সম্বন্ধিত কোন
অপরাধবোধ আছে?’ তখন সে ধীরে ধীরে খুলে
বলল।

সে বলে যে ছোটবেলায় তাকে শারীরিক
ভাবে অবমাননা করা হয়। তার খুব নিকট এক
খুব আত্মীয় তাকে বহু বছর ধরে সেইভাবে
অবমাননা করে। সেই অপরাধবোধ তার সাথে
থেকে যায়। সে বলে, ‘আমি আমার দেহের
সেই অঙ্গকে ঘৃণা করতে শুরু করলাম। আমি
ভাবতে লাগলাম যে শরীরের এই অংশটি
আমার দেহে থাকা উচিৎ নয়। আমি অনুভব
করলাম যেন শরীরের সেই অংশটি আমার
সত্তা নয়। সেই মানুষটির ওপরে আমার ঘৃণা
নিজের শরীরের ওপরে নির্দেশিত হ’ল।’

তার ঘৃণা এত গভীর ছিল। আমি তার
সাথে কথা বলা চালু রাখলাম। আস্তে আস্তে সে
আরও বেশী খুলে গেল এবং তাতে সে তার
অপরাধবোধকে বার করতে পারল ও
অপরাধবোধ মুক্ত হ'ল। মানসিকভাবে তার
নিরাময় হ'ল।

আমি তাকে সেই অঙ্গের জন্য একটা
ছোট ধ্যান প্রক্রিয়া দিলাম। আমি তাকে
বললাম, ‘সেই মানুষটির প্রতি তোমার ক্রোধ
প্রকাশ কর। কাঁদ, চেঁচাও, মার। দরজা বন্ধ
কর, একটা বালিশ নেও, ভাব যে সেটা সেই
মানুষটি এবং তার ওপরে তোমার ক্রোধ ব্যক্ত
কর। তারপর শান্ত হয়ে বস এবং অনুভব করে
যে তোমার শরীরের সেই অংশটি তোমারই
নিজের। সেই অংশটির প্রতি প্রেম অনুভব
কর।’

তোমারা অবাক হবে যে মাত্র দশ
দিনের মধ্যে সেই টিউমার অদৃশ্য হয়ে গেল!
তা আর ফিরে এলো না।

আমাদের অধিকাংশ ব্যাধি মানসিক
অস্থিরতা থেকে হয় এবং অপরাধবোধ তাতে
এক বিশেষ ভূমিকা পালন করে।

বেশিরভাগ সময়ে অপরাধবোধের জন্য আমাদের শক্তিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। যদি গভীরে তাকাও, যেখানে তুমি এগিয়ে যেতে পার না, যেখানে তুমি নির্ণয় নিতে পার না, যেখানে তোমার ভয় আছে, সেখানে কিছু অপরাধবোধ লুকিয়ে থাকবে।

স্বীকার করা - বেড়িয়ে আসার সুন্দর উপায়

অতীত ও ভবিষ্যতের মধ্যে টানাহেঁচড়া থেকে নিজেকে মুক্ত করার জন্য স্বীকৃতি এক অদ্ভুত উপায়। স্বীকৃতি সহকারে তুমি সরাসরি বর্তমান মুহূর্তে এসে যাবে। প্রথম কথা হ'ল, বহির্জগৎ ও অন্তর্জগতের সমস্ত ঘটনাগুলিকে স্বীকার করে নেওয়া। তোমার বহির্জগৎ ও অন্তর্জগতে সমস্ত সমস্যাগুলিকে তাদের সম্পূর্ণতা সহকারে স্বীকার কর। তুমি যা কিছুকে সমস্যা বলে অভিজ্ঞতা কর সেগুলির সার সংগ্রহ কর এবং তাদের সম্পূর্ণভাবে স্বীকার কর।

সমস্ত অপরাধবোধ, সব ভুল ও সকল ব্যর্থতা স্বীকার কর। যদি স্বীকার করতে না পার, স্বীকার কর যে তুমি স্বীকার করতে পারছ না। তুমি তবে রিল্যাক্স করবে এবং তোমার মন থেকে অপরাধবোধ মুছে যাবে।

এই ছোট পরীক্ষাটি চেষ্টা কর :

তিনদিন সম্পূর্ণ স্বীকৃতির সাথে রিল্যাক্স কর। অন্তর্জগৎ ও বহির্জগতের টানাহেঁচড়া ছাড়া তুমি যদি তিনদিন রিল্যাক্স কর, তাহলে কি তুমি তোমার সব ধনসম্পদ হারিয়ে ফেলবে? একদমই না! তাই কোন সমস্যা নেই। তিনদিনে তুমি কিছুই হারাতে যাচ্ছ না। একবার চেষ্টা করে দেখ না কেন? কেবল তিনদিনের জন্য, আন্তরিকভাবে, সমগ্র সত্তা দিয়ে তোমার জীবনের সমস্ত কিছুকে শতকরা একশত ভাগ স্বীকার কর!

যদি তুমি শতকরা একশ ভাগ গ্রহণ করতে না পার, তাহলে স্বীকার কর যে তুমি একশ ভাগ স্বীকার করতে পারছ না। ‘আমি নিজেকে অন্তর্জগৎ ও বহির্জগতে স্বীকার করতে পারছি না' - এই স্বীকারোক্তিও তোমাকে অতীত ও ভবিষ্যতের মধ্যে টানাহেঁচড়া থেকে মুক্ত করবে। যেই মুহূর্তে তুমি বুঝতে পার, 'আমি বাসনা ও ভয়ের মধ্যে টানাহেঁচড়া থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, আমি আমার বাস্তবতা স্বীকার করতে পারছি না '- সেই বোধই কাজটা করা শুরু করে দেবে।

যদি তুমি বাইরের ও ভিতরের জগতের জিনিষগুলি থেকে রিল্যাক্স করে বর্তমান মুহূর্তে চলে আসতে পার, তিন দিনে তুমি এক ঝলক পাবে : জীবন কি? বর্তমান মুহূর্তে বাস করা মানে কি? যদি এটা তোমার মধ্যে হয়, তুমি এমন এক উচ্ছ্বাস, এমন এক ভিন্ন স্থান, এমন এক ভিন্ন জীবন অভিজ্ঞতা করবে যা আগে কখনও অভিজ্ঞতা কর নি।

হয়ত গত ত্রিশ বছর ধরে তুমি তোমার নিজের তত্ত্ববিদ্যার ওপরে ভিত্তি করে জীবন যাপন করছিলে। কেবল তিনদিনের জন্য বহির্জগতে কাউকে বদলানোর চেষ্টা করো না। দেখবে যে তুমি যখন এমন মহান প্রক্রিয়া দ্বারা অনুসন্ধান কর, তা তোমার সত্তায় অলৌকিকভাবে কাজ করে। তা তোমার সত্তায় এক মহান আলকেমি প্রক্রিয়া শুরু করে দেয়। তুমি যদি সৎ না হতে পার, স্বীকার কর যে তুমি সৎ হতে পারছ না। এমনকি সেই সততাও যথেষ্ট। তুমি তোমার অন্তরে এক ভিন্ন স্থান দেখতে শুরু করবে।

অপরাধবোধ বড় জোর উপসর্গগুলিকে পরিবর্তন করতে পারে

একদম পরিষ্কার করে বুঝে নেও,
তোমার মধ্যে অপরাধবোধ সৃষ্টি করে তুমি
কখনও নিজেকে সাহায্য করতে পারবে না।
কোন মানুষ বলে কি, 'না, আমি অপরাধবোধ
সৃষ্টি করে নিজেকে রূপান্তরিত করেছি'? তা
কখনও হয় না!

তুমি হয়ত অপরাধী মনোভাব প্রকাশ করা বন্ধ করেছ। তুমি সেই সব কাজ করা বন্ধ করেছ যা তোমাকে অপরাধবোধ দেয়। কিন্তু তুমি যদি অপরাধবোধের মূলে গিয়ে তাকে ঠিক না কর, অপরাধবোধ পুরোপুরি তোমার সিস্টেম ছেড়ে যায় না। কেবল উপসর্গগুলির পরিবর্তন হয়।

এক ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করে,
'তোমার কানে টেলিফোনের ঘন্টা বাজার
আওয়াজ শোনার অভিযোগ নিয়ে তুমি আমার
কাছে এসেছিলে। এখন ওষুধ খাবার পরে
কেমন অনুভব করছ?'

রোগী বলে, 'ও! ওষুধ খাবার পরে কেবল এঙ্গেজ্ড্ টোন্ শুনছি!'

রিং টোন হয়ত ব্যস্ত থাকার সিগ্নালে
পরিবর্তিত হবে। তার মানে এই নয় যে
সিগ্‌নাল পুরোপুরি মিলিয়ে গেছে!

বৈদিক সামাজিক ব্যবস্থা বনাম রাজনৈতিক ব্যবস্থা

যে সমাজ ক্ষমতা ও রাজনীতিকে ভিত্তি করে ব্যবসায়ী ও রাজনীতিকদের দ্বারা সৃষ্টি হয়েছে, তাতে স্বভাবতই লোকেদের কেবল অপরাধবোধে রাখার কলাকৌশল থাকবে। তারা নিয়ন্ত্রণ করতে চায়, তাই তারা লোকেদের অপরাধবোধে রাখবে। কেবল অপরাধবোধ দ্বারা লোকেদের সহজে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু জীবনমুক্ত মাস্টারেরা যে সামাজিক ব্যবস্থা সৃষ্টি করেন, সেখানে তাঁরা মানুষকে মুক্ত হতে সাহায্য করেন, মানুষকে আরও বেশি করে স্বাধীনতা প্রকাশ করার জন্য প্রেরিত করেন। জীবনমুক্ত মাস্টারদের দ্বারা সৃষ্ট সমাজ এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দ্বারা সৃষ্ট সামাজিক গঠনের মধ্যে বিরাট পার্থক্য বোঝ।

মাস্টারেরা তাঁদের সৃষ্টি করা ব্যবস্থাতে তোমাকে অবিশ্রাম আত্মবিশ্বাস যুগিয়ে যান। এমনকি তুমি অসফল হ’লেও তাঁরা বলেন, ‘না, উদ্বিগ্ন হোয়ো না। কেবল যেহেতু তুমি একটি পাপ করেছ, তুমি এক পাপী নও। পাপ করা এক, পাপী হওয়া আলাদা।' জীবনমুক্ত মাস্টারদের প্রাচীন বৈদিক ব্যবস্থায় লোকেদের সম্বোধন করার জন্য ‘পাপী' বলে কোন শব্দ ছিল না। তাঁরা মানুষকে সম্বোধন করত ‘অমৃতস্য পুত্রাঃ' বলে!

তুমি যেমন আছ তাতেই তুমি সম্পূর্ণ

একটা ছোট গল্প :

এক শিষ্য মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ‘মাস্টার, আমি কি করে উদ্ধার পাই? আমি কিভাবে মুক্তিপ্রাপ্ত করি? ’

মাস্টার তাকে প্রশ্ন করে, ‘কে তোমাকে বন্দী করেছে?’

শিষ্য উত্তর দেয়, ‘কেউ না।’

মাস্টার প্রশ্ন করেন, ‘তোমাকে বাঁধার জন্য শিকল কোথায়?’

শিষ্য উত্তর দেয়, ‘আমার কোন শিকল নেই।’

মাস্টার বলেন, ‘তাহলে তুমি কি থেকে মুক্ত হবার চেষ্টা করছ?’

কেবল পশুদের দিকে তাকাও। তাদের মধ্যে কোন অপরাধবোধ তুমি দেখতে পাবে না। পশুরা কেবল আছে। তাদের কোন আদর্শ নেই, কোন নিখুঁত হবার মনোভাব নেই এবং কোন অসন্তুষ্টি নেই। তাই তারা সুন্দর ও নিরপরাধ। কিন্তু মানুষের ক্ষেত্রে সর্বদা তার কাছে একটা ছবি আছে যে কিভাবে জিনিষগুলির হওয়া উচিৎ - সে নিজে, তার পরিবার, পরিস্থিতি, সমাজ সহকারে সবকিছু কিভাবে হওয়া উচিৎ। সে সর্বদাই যা সে নয় তা আকুলভাবে আকাঙ্ক্ষা করে।

এটা ভাল হতে পারে, আবার খারাপও
হতে পারে। যখন তুমি তোমার সুপ্তশক্তিকে
কার্যকর করার আকাঙ্ক্ষা করছ, সেটা ভাল
আকাঙ্ক্ষা। কিন্তু বেশীরভাগ সময়ে আমরা
সমাজ দ্বারা আমাদের ওপর চাপিয়ে দেওয়া
ধারণার ওপরে ভিত্তি করে এবং অন্যের থেকে
ধার করা ধারণার ওপরে ভিত্তি করে
আকুলভাবে আকাঙ্ক্ষা করি।

একবার তুমি যদি এইসব চাপিয়ে
দেওয়া বাসনা ও ধারণাতে আটকে যাও, তুমি
কখনও তোমার জীবনের যাত্রাতে রিল্যাক্স
করতে পারবে না ও তা উপভোগ করতে
পারবে না। তুমি সবসময় অসন্তুষ্ট থাকবে।
আর নিজের ওপরে তুমি যত অসন্তুষ্ট হবে,
তোমার আদর্শে পৌঁছানো ততই কঠিন হবে,
এটা একটা দুষ্টচক্র।

অসন্তুষ্টির মাটিতে বুদ্ধিমত্তা ও স্বতঃস্ফূর্ততার বীজ বৃদ্ধি পেতে পারে না। যে ঘোড়ার পার্শ্বদৃষ্টি রোধের জন্য চোখের পাশে ঠুলি লাগানো হয়, তুমি সেই ঘোড়ার মত হয়ে যাও এবং জিনিষগুলি কিভাবে উচিৎ সে সম্বন্ধে তোমার দৃষ্টি সংকীর্ণ হয়ে যায়।

যদি নিজের ওপরে অসন্তুষ্ট না হও,
যদি নিজেকে তুমি যেমন ঠিক সেভাবেই
স্বীকার কর, তোমার আসলে যা প্রয়োজন তা
এখানে এবং এখনই পূর্ণ হবে।

সমাজ তোমাকে প্রতিনিয়ত শেখায় যে তুমি সম্পূর্ণ নও। সে তোমার ভিতরে ভয় ও হীনমন্যতা ঢোকায়, যাতে তুমি আত্মবিশ্বাসী ও স্বাধীন না হতে পার। তারপর তোমার বুদ্ধি দমিত হয়ে যায় এবং তুমি সমাজের প্রস্তাবিত নিয়মগুলি অনুসরণ কর।

তুমি যা হ’তে পার ইতিমধ্যে তুমি তো তাই। তোমাকে কেবল রিল্যাক্স কর এবং অস্তিত্বের শক্তিকে তোমার মধ্য দিয়ে প্রবাহিত হ’তে দাও।

যদি নিজেকে ভাল বানাবার কাজে ব্যস্ত হয়ে যাও, তুমি রিল্যাক্স করতে পারবে না। তুমি চাপে থাকবে ও সর্বদা উদ্বিগ্ন থাকবে যে তোমার মধ্যে কিছু ঘাটতি আছে।

সত্য ধর্ম বলে, তুমি যেমন আছ তাতেই তুমি সম্পূর্ণ। তুমি তো পূর্ণ থেকেই উদ্ভূত হয়েছ, তাহলে তুমি আর কিরকম হতে পার? মানুষ তো পূর্ণ থেকেই উদ্ভূত হয়েছে। তাই তার প্রকৃত প্রকৃতি হ’ল পূর্ণতা। মহান ঘোষণাগুলিতে সেই আভাসই দেওয়া হয়েছে, ‘তৎ ত্বমসি’ - সেই তুমি; ‘অহম্ ব্রহ্মাস্মি’ - আমিই ব্রহ্মণ্।

তুমি পূর্ণ ও তুমি সমগ্র। তোমাকে
কোথাও যেতে হবে না, কারণ তুমি তো
ইতিমধ্যে সেখানেই আছ। তোমাকে কিছু হতে
হবে না, কারণ তুমি তো ইতিমধ্যেই তাই হয়ে
আছ। এটা কেবল এই সত্য সহকারে জেগে
ওঠার প্রশ্ন।

ভালবাসার যোগ্য না হওয়ার জন্য অপরাধবোধ

অনেক মানুষ ভালবাসার যোগ্য না
হওয়ার জন্য অপরাধবোধ বহন করে। এই
অপরাধবোধ ছোটবেলার লালনপালনের জন্য
ঘটে। যখন ছোটবেলায় আমাদের মা-বাবারা
বলে ‘যদি তুমি এটা কর আমি তোমাকে আরও
ভালবাসব। যদি তুমি এটা কর তাহলে
তোমাকে লজেন্স দেব। আমার কথা শুনলে
তোমাকে সিনেমায় নিয়ে যাব।’ এগুলি তোমার
ভিতরে শিকড় গাড়ে এবং তুমি এই গভীর
ধারণা সহ বড় হও যে তোমাকে ভালবাসা
পাবার জন্য যোগ্য হতে হবে। কোন কিছু না
করে ও তোমার ধারণামত যোগ্য না হয়ে তুমি
যদি কারো থেকে ভালবাসা পাও, তোমার
অপরাধবোধ হয়।

অনেকে যখন আমার কাছে আসে,
তারা অপরাধবোধ বহন করেই আসে। পরিষ্কার
করে বোঝ, তুমি এখানে আসার যোগ্য বলে
এখানে আস নি। অস্তিত্বের প্রবাহের এক অংশ
হয়ে তুমি এখানে এসেছ, ব্যাস্। এতে যোগ্যতা
বা অযোগ্যতার কোন ব্যাপার নেই। বর্ষণ
দেবার জন্য তৈরি আমি তো জলভরা মেঘ।
তোমার ওপরে বর্ষণের জন্য তোমাকে কিছুই
করতে হবে না বা তোমার কোন যোগ্যতাও
চাই না।

মাস্টারের প্রেম পাবার জন্য তোমার
কোন রকম যোগ্যতা থাকার কোন প্রশ্নই ওঠে
না।

যদি তুমি উন্মুক্ত হও, যদি সাদরে দুই হাত বাড়য়ে দাঁড়াও, তুমি তা পাবে। পরিবর্তে তুমি যদি অপরাধবোধের এক ছাতা খুলে সেটার নীচে দাঁড়ানোর নির্ণয় নাও, স্বভাবত তুমি বেশী কিছু পাবে না।

অপরাধবোধ বনাম কৃতজ্ঞতা

যদি তুমি অপরাধবোধে আটকে যাও,
তুমি কখনই ঈশ্বরের সাথে সংযুক্তি অনুভব
করবে না। অপরাধবোধ থেকে পুরোপুরি বাইরে
আসার একমাত্র উপায় হ’ল তোমার উচ্চতর
সত্তার সাথে সংযুক্তি অনুভব করা। কিন্তু
তোমার অপরাধবোধ তাতে বাধা হয়ে দাঁড়ায়।
এই অপরাধবোধকে অতিক্রম করার একমাত্র
উপায় হ’ল কৃতজ্ঞতায় গলে যাওয়া।

যখন তুমি জিনিষগুলি যেভাবে আছে
সেভাবেই তাদের স্বীকার কর, যখন তুমি
ঈশ্বরের কারণরহিত আশীর্বাদ অভিজ্ঞতা কর,
তুমি বেশী ও আরও বেশী কৃতজ্ঞ হও।
কৃতজ্ঞতা হ’ল এমন এক সুবাস যা তোমার
অন্তর্দেশে পরিব্যাপ্ত হতে পারে এবং
অপরাধবোধের গন্ধকে প্রতিস্থাপন করে।

অপরাধবোধ সহকারে জীবনের উৎসব
উদ্যাপন করা অসম্ভব। অপরাধবোধ তোমাকে
বুকে পাথরের মত অবস্থান করে। তুমি ভারী
হয়ে যাও, জমে যাও। তা তোমাকে স্বাধীন হয়ে
নৃত্য করতে দেয় না, গাইতে দেয় না, হাসতে
ও ভালবাসতে দেয় না।

সম্পূর্ণ স্বীকৃতি ও সমর্পণ

বিশেষত মাস্টার-শিষ্য সম্পর্কে আমি দেখেছি লোকেরা তাদের মধ্যে অনেক অপরাধবোধ সৃষ্টি করে। মাস্টারের সাথে তোমার সম্বন্ধের ব্যাপারে তোমার কিছু নির্দিষ্ট ধারণা আছে, যেমন, কিভাবে মাস্টারের সাথে সম্বন্ধ করবে, কিভাবে তাঁকে গ্রহণ করবে ইত্যাদি। এর ওপরে ভিত্তি করে তুমি নিজের জন্য অপরাধবোধ সৃষ্টি কর। তুমি যেভাবে প্রস্তুত সেভাবে তুমি মাস্টারকে গ্রহণ কর, তাহলেই যথেষ্ট। প্রতিটি অবস্থা সঠিক, প্রতিটি পর্যায় সমুচিত, প্রতিটি সম্বন্ধ যথার্থ। কেবল যা ভাব তা সম্বন্ধে শ্রদ্ধাশীল ও অখণ্ড হও। সেটাই যথেষ্ট।

যেভাবেই অনুভব কর, সেটা সম্বন্ধে
নিজের কাছে ও মাস্টারের কাছে সত্যসন্ধ হও।
তিনি তোমাকে চরম লক্ষ্যে পৌঁছিয়ে দেবেন।

অন্যদের দিকে তাকিয়ে আদর্শ নির্মাণ করবে না। মাস্টারের সাথে তোমার সম্বন্ধ হ’ল অনন্য, অদ্বিতীয়। তোমার নিজের মত ক’রে তুমি তাঁর ঘনিষ্ঠ। তুমি লাফ মেরে নিজের আগে চলে যেও না। তাহলে তুমি নজের জন্য দুঃখকষ্ট সৃষ্টি করবে ও অপরাধী বোধ করবে।

তুমি যেমন, নিজেকে সেইভাবেই গ্রহণ কর - সম্পূর্ণভাবে ও নিঃশর্তভাবে। সম্পূর্ণ স্বীকৃতি এক সক্রিয় ও প্রবল হালকাভাব নিয়ে আসবে এবং তাতে তোমার স্বাভাবিক বুদ্ধিমত্তা প্রস্ফুটিত হবে। তারপর রূপান্তর ঘটবে, তুমি তোমার গভীরে যা ছিলে তার উপলব্ধি ঘটবে। হঠাৎ দেখবে যে চলতে শুরু করেছ, প্রবাহিত হতে শুরু করেছ। তুমি উপলব্ধির দিকে চলছ, যেভাবে নদী কারো কাছ থেকে কোন নিয়ম অথবা পথনির্দেশ না নিয়ে নিজে থেকে সাগরের দিকে বয়ে চলে।

বাঁচা শুরু কর ও প্রবাহিত হওয়া শুরু কর। যেভাবে আছ নিজেকে সেভাবে স্বীকার করে অস্তিত্বের কাছে চূড়ান্ত সমর্পণ উপভোগ কর। অপরাধবোধ আনবে না, হারিয়ে ফেলেছ বলে ভয় পাবে না। তুমি যা খুঁজছিলে তা সর্বদা তোমারই ভিতরে ছিল। তুমি সর্বদাই পূর্ণ ছিলে। তাহলে তুমি কিভাবে হারাতে পার? যখন তুমি রিল্যাক্স কর, তুমি এই পূর্ণতা উপলব্ধি করতে পার। কিন্তু তোমার অপরাধবোধ থাকলে তুমি এক ব্যবধান সৃষ্টি কর এবং তখন তুমি অনুভব কর যে তুমি অসম্পূর্ণ ও আলাদা - পূর্ণ থেকে বিচ্ছিন্ন।

উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার বাচ্চাকে দর্শনশাস্ত্রের কিছু ধারণা সম্পর্কে বল, সে তখন কি করবে বলে তুমি আশা কর? স্বভাবত সে আগ্রহী হবে না। সে কেবল লাফাতে ও খেলতে থাকবে। তুমি কি বলতে পার সেখানে কিছু ভুল আছে? না।

একইভাবে, তুমি হচ্ছ তুমি। যেখানে
আছ সেখানেই থাক। যা কিছু গ্রহণ করতে
পার, গ্রহণ কর। যেভাবে গ্রহণ করা উচিৎ বলে
কল্পনা করেছিলে সেভাবে গ্রহণ করতে পারলে
না বলে অপরাধবোধ নিয়ে আসবে না।

একটা ছোট গল্প :

একবার একটি বালক অসিক্রীড়া
শেখার জন্য মাস্টার খুঁজছিল। অসি মানে
তরোয়াল। সে সবশেষে এক মাস্টার পেয়ে
গেল এবং তাঁর কাছে শিষ্য হতে গেল।

সে মাস্টারকে জিজ্ঞাসা করল, ‘মাস্টার,
যদি আমি আন্তরিকভাবে অভ্যাস করি,
অসিক্রীড়াতে পারদর্শী হতে কতদিন লাগবে?’

মাস্টার বলেন, ‘হয়ত সাত বছর।’

শিষ্যটি অনেক ভেবে বলে, ‘আমার মা একা থাকে। আমাকে তার কাছে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। মাস্টার, আমি যদি সত্যি সত্যি খুব পরিশ্রম করি, এই কলাতে পারদর্শী হতে কত সময় লাগবে?’

মাস্টার উত্তর দিলেন, ‘সেইক্ষেত্রে হয়ত বারো বছর।’

শিষ্যটি অবাক হয়ে গেল ও জিজ্ঞাসা করল, ‘প্রথমে আপনি বললেন সাত বছর। কিন্তু যখন আমি বললাম যে আমি অতিরিক্ত পরিশ্রম করব, আপনি বললেন বারো বছর। আমি যে কোন রকম পরিশ্রম ও বলিদান করতে রাজী, কিন্তু আমি সম্ভাব্য সবচেয়ে কম সময়ে শিখতে চাই।’

মাস্টার উত্তর দিলেন, ‘ও, সেইক্ষেত্রে আঠারো বছর লাগতে পারে।’

যদি তুমি খেলা থেকে লাফিয়ে এগিয়ে যেতে চাও, তুমি অযথা চাপ সৃষ্টি করবে। তুমি যা অর্জন করতে চাও তার জন্য তোমার আরও বেশী সময় লাগবে।

জেন্ কথায় আছে, তুমি যদি কোন
জিনিষকে ধীরে করে দিতে চাও, তাড়াহুড়ো
কর।

যখন তুমি তাড়াতাড়ি করার চেষ্টা কর,
সেটা যেন একটা ফুলের কুঁড়ির পাপড়িগুলিকে
জোর করে খোলা। তুমি কি সেটাকে আসল
প্রস্ফুটন বলতে পারো? না। কুঁড়িকে জোর করে
কখনও ফোটানো যায় না।

যখন পরিপক্কতা ঘটে, যখন সময় হয়, যা হবার কথা, তা হবে। জিনিষগুলি সঠিক সময়ে ঘটলে জীবনকে সুন্দর লাগে। মাঝে মাঝে এটা হয়, তুমি আমাকে আজকে শুনছ, কিন্তু যা শুনেছ তা মাস বা বছর পেরিয়ে গেলে উপলব্ধি কর। যে বীজ আমি তোমার মধ্যে বপন করি তা হয়ত তোমার ভিতরে সুপ্ত থাকে, কিন্তু তা অঙ্কুরিত হবে সঠিক সময়ে, সঠিক ঋতুতে। সেটা একদম ঠিক আছে, তাতে বিব্রত হোয়ো না, তার জন্য অপরাধবোধ এনো না। যদি তোমার অপরাধবোধ হয় অস্থিরতায় হয়ত বীজটি হারিয়ে যেতে পারে।

জীবন এক স্বপ্ন

যাকে তুমি বাস্তব বলে দেখ তা প্রকৃতপক্ষে কেবল এক স্বপ্ন। যখন তুমি এই সত্যে জাগ্রত হও, সেটাই সত্য জ্ঞান। তখন তুমি রিল্যাক্স কর, তুমি স্বপ্নকে উপভোগ কর কারণ তুমি জেনে গেছ যে সেটা বাস্তব নয়। এটা যেন দাবা খেলা। খেলোয়াড়েরা নিজেরা হয়ত সঠিক চাল দেখতে পারছে না কারণ তারা সেই খেলায় জড়িত। কিন্তু যে সেই খেলা প্রত্যক্ষ করছে, সে সঠিক চালটা জানবে। কারণ সে তাতে জড়িয়ে নেই। তাই সে সহজেই খেলাটি উপভোগ করতে পারে এবং পরের চালটি বুদ্ধিমত্তা সহকারে জানবে।

যখন তুমি জীবনকে প্রত্যক্ষ কর, যখন
তুমি জান যে সেটা এক স্বপ্ন এবং তোমার
কিছুই হারাবার নেই, তখন তুমি জীবনকে
বেশী উপভোগ কর। তখন অপরাধবোধের জন্য
আর কিছু থাকে না। তুমি এক উৎসবময়
জীবনযাপন কর, এই পৃথিবীতে বাস কর,
অথচ সেখানে অনাসক্ত থাক। তুমি পৃথিবীকে
কোন অপরাধবোধ ছাড়া উপভোগ কর।

এটা যেন তুমি এক থিয়েটারে গেছ। তুমি সিনেমা দেখ, কিন্তু জান যে সেটা বাস্তব নয়। সেইজন্য পর্দায় যাই হোক না কেন, তুমি সেটা উপভোগ কর। ঘরে এলে তুমি তা ভুলে যাও। জীবন ঠিক এরকম। পুরো পৃথিবীটা যেন বিরাট পর্দায় এক চলচ্চিত্র। এটা বুঝলে তুমি চলচ্চিত্রটা উপভোগ করবে। তুমি উপলব্ধি করবে যে সেটাকে উপভোগ করা খারাপ কিছু নয়।

অন্য এক মাস্টারকে অনুসরণ করার অপরাধবোধ

আরেকটা সাধারণ অপরাধবোধ হ'ল, একের বেশী মাস্টারদের অনুসরণ করার অপরাধবোধ। এটা বুঝে নাও, বিভিন্ন মাস্টারদের অনুসরণ করা সম্পর্কে দ্বন্দ্বের অনুভূতি আসলে তোমারই ভিতরে চলা দ্বন্দ্ব। প্রকৃত মাস্টারদের মধ্যে কোন সত্যিকারের দ্বন্দ্ব থাকে না। সব মাস্টাররাই একই শক্তির প্রতিমূর্তি। শক্তি এক ও অভিন্ন, তাতে কোন দ্বন্দ্ব নেই।

আমি সর্বদা লোকেদের বলি :
চারিদিকে যাও, যে কোন বাগান থেকে ফুল
তোল এবং নিজের জন্য একটি সুন্দর মালা
গাঁথ! কিন্তু সমস্যা হ'ল, লোকেরা বিভিন্ন
বাগানে যায়, কিন্তু কোন বাগান থেকে ফুল
তোলে না, পরিবর্তে তারা কেবল কাঁটা সংগ্রহ
করে! কেবল উইন্ডো শপিং (চোখের সুখ
করতে দোকানে দোকানে ঘোরা) করে তুমি
কোন মাস্টারের কাছ থেকে শিক্ষাগ্রহণ করতে
পার না।

যখন তুমি আন্তরিকতা সহকারে বহু মাস্টারের কাছে যাও, তুমি তাদের সবার থেকে শিক্ষা গ্রহণ কর এবং আরও প্রগাঢ় ও ঐকান্তিক হও। একবার প্রগাঢ় হ'লে কেবল একজন মাস্টারের সাথেই থাকা ভাল, যাতে তুমি কেবল একটা ভাবতত্ত্বের গভীরে যাওয়া শুরু কর। কিন্তু যদি তুমি কোন মাস্টারের কাছে কিছু না শিখতে পার, তাহলে একজন মাস্টারকে ধরে রাখাই বাঞ্ছনীয়। মোটের ওপর, এতজন মাস্টারের কাছ থেকে তুমি কি শিখবে যা তুমি একজনের কাছ থেকেও শিখতে পার নি? তার মানে তুমি কেবল এক উইন্ডো শপার। প্রথম মাস্টারের কাছে যাওয়াই ভুল, যদি তুমি

কেবল উইণ্ডো শপিং কর। তুমি তাঁকে কেবল
অসুবিধায় ফেলবে ও নিজেও অস্থির হবে। যদি
তুমি ভাব যে মাস্টার কেবল একজন শিক্ষক
এবং তিনি পথ নন, তাঁকে ছেড়ে দাও।

মৌলিক নিয়ম হ'ল যদি তিনি সত্যি
তোমার মাস্টার হন, তোমার হৃদয় সহজেই
গলে যাবে, তুমি আর কারো সম্বন্ধে ভাববেই
না!

ধ্যান প্রক্রিয়া

  1. স্বস্তি পাবার জন্য অতীত অভিজ্ঞতা পুনর্যাপন কর

অতীত অভিজ্ঞতা পুনর্যাপন করলে
স্বস্তি পাওয়া যায়। অপরাধবোধ থেকে স্বস্তি
পাবার সবচেয়ে ভাল উপায় হ'ল সেটাকে
কল্পনায় পুনর্যাপন করা। ধ্যান করার মেজাজে
বস। চোখ বন্ধ কর এবং তোমার সমস্ত
অপরাধবোধগুলিকে একের পর এক সামনে
নিয়ে এস। সেই বেদনাগুলির অভিজ্ঞতা
পুনর্যাপন কর। নিজেকে সেই অপরাধবোধের
জন্য সান্ত্বনা দিয়ো না। চোখ খোল ও
সেগুলিকে সব বিস্তারিতভাবে লিখে ফেল।
দেখবে যে তোমার বহন করা সেই
অপরাধবোধগুলি থেকে তুমি মুক্ত হয়েছ।

  1. মস্তিষ্ক থেকে হৃদয়ে

বস ও চোখ বন্ধ কর। কয়েক মিনিটের
জন্য ধীরে ধীরে ও গভীরভাবে শ্বাসপ্রশ্বাস
নেও। তার সাথে অনুভব কর যে তোমার
মস্তিষ্ককে চেপে দেওয়া হচ্ছে তোমার হৃদয়ে,
তোমার বুকের অঞ্চলে। একদম মস্তিষ্কহীন হয়ে
যাও। এখন তোমার কোন মাথা নেই। তুমি
মস্তকহীন।

অনুভব কর যে তুমি হৃদয় থেকে শ্বাসপ্রশ্বাস নিচ্ছ। ভাব যে তুমি হৃদয় থেকে দেখছ। অনুভব কর যে তুমি হৃদয় দ্বারা আঘ্রাণ নিচ্ছ। একদম স্পষ্ট করে অনুভব কর যে তুমি হৃদয় দ্বারা শ্বাস নিচ্ছ। হৃদয় দ্বারা শোন, হৃদয় দ্বারা দেখ এবং হৃদয় দ্বারা অনুভব কর।

দাঁড়িয়ে পড়। হৃদয় থেকে সচেতন হও এবং তোমার নড়াচড়া খুব ধীরে ধীরে কর। হাঁটবে না। কেবল দেহকে চারিদিকে নাড়াও। স্মরণে রেখো যে তুমি হৃদয় থেকে নড়াচড়া করছ। তোমার কেন্দ্র হ'ল হৃদয়, মস্তিষ্ক নয়। বারবার মাথাকে ভুলে যাও। হৃদয় দ্বারা চালিত হও। স্মরণে রেখো, তুমি মস্তকহীন।

এক জায়গায় দাঁড়াও। এবার ধীরে ধীরে
গতি বাড়াও, খুব ধীরে ধীরে। স্মরণে রেখো,
হৃদয় থেকে চলতে হবে মস্তিষ্ক থেকে নয়।
তোমার মস্তক ভুলে যাও। তুমি মস্তকহীন হয়ে
চলছ।

(কয়েক মিনিট পর)

যেখানে আছ বসে পড়। তুমি মস্তক
ছাড়া আছ। কেবল হৃদয়কে নিয়ে বস। আরাম
কর।

(কয়েক মিনিট পর)

ধীরে, খুব ধীরে চোখ খোল।

  1. সাক্ষী হও

অপরাধবোধ সহ যে কোন আবেগকে নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করার উপায় হ'ল প্রত্যক্ষ করা, সাক্ষী হওয়া। কেবল প্রত্যক্ষ কর। হিন্দুরা একে বলে সাক্ষী হওয়া, সুফিরা বলে আশশহদ। কিছুই করবে না। নকারাত্মক আবেগের বশে করা সমস্ত কাজ ভুল হবে। পরে অপরাধবোধ জাগবে। কেবল প্রত্যক্ষদর্শী হও, সাক্ষী হও। ভাল করে দেখ। সেটা ওখানে আছে। তুমি সেটা নও। তুমি কেবল একজন সাক্ষী। তুমি অবাক হবে, কিভাবে সেটা চলে যায়। সেটা সেখানে সর্বদা থাকতে পারে না। নিজের প্রকৃতির জন্য মন তার অবস্থা পরিবর্তন করবে। কয়েক মিনিটের মধ্যে অপরাধবোধ চলে যাবে এবং পিছনে কোন দাগ রেখে যাবে না, যেন তা কখন ছিলই না।