KAILASA Library/জীবনমুক্তি/তুমি সর্বশ্রেষ্ঠ; তাহলে তুলনা কর কেন?Sign in
জীবনমুক্তি

তুমি সর্বশ্রেষ্ঠ; তাহলে তুলনা কর কেন?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল ঈর্ষা ছেড়ে নিজের অনন্যতা উপলব্ধি করা

তুলনা ও ঈর্ষা

ভয়, বাসনা ও অপরাধবোধের আবেগ
হ’ল বিষয়ীকেন্দ্রিক আবেগ। তার অর্থ, এই
আবেগগুলিকে সৃষ্টি করতে আরেকজন মানুষ
বা এমনকি কোন বস্তুরও প্রয়োজন নেই।
কল্পনা কর, তুমি একটা শব্দ-নিরোধক ঘরে
চোখ বন্ধ করে আছ এবং কিছুই স্পর্শ করার
নেই বা গন্ধ বা আস্বাদন করার নেই। তুমি তা
সত্ত্বেও ভয় ও বাসনার আবেগ অনুভব করতে
পার। কিন্তু নিজেকে অন্য এক ব্যক্তির সাথে
তুলনা করার জন্য এবং তার ওপরে ঈর্ষা করার
জন্য, তোমার অন্য ব্যক্তিটিকে চাই। ঈর্ষা
সেইজন্য একটি বিষয়ীকেন্দ্রিক আবেগ। তার
জন্য কোন এক বিষয় চাই যাকে সক্রিয়
করতে হবে।

একটা ছোট গল্প :

এক সন্ধ্যায় এক ব্যক্তি তার স্ত্রীর সাথে পার্কের বেঞ্চে বসেছিল। তাদের না দেখে একটি যুবক ও যুবতী তাদের পাশে এসে বসল। যুবক তার প্রেমিকার সাথে খুব প্রেমপূর্ণভাবে আলাপ করছিল।

তা শুনে স্ত্রী তার স্বামীকে ফিসফিস্ করে বলে, ‘আমার মনে হচ্ছে ছেলেটি মেয়েটিকে প্রস্তাব করতে যাচ্ছে। ছেলেটিকে সতর্ক করার জন্য তুমি একটু কাশ না কেন? বা অন্য কিছু কর!’

স্বামী উত্তর দিল, ‘আমি কেন তাকে
সতর্ক করব? আমাদের তো কেউ সতর্ক করে
নি!’

তুলনা করা থেকে ঈর্ষা শুরু হয়। বিভিন্ন ক্ষেত্র যেমন, চেহারা, ধনসম্পদ, জ্ঞান, বন্ধুবান্ধব, নাম-যশ ইত্যাদির জন্য আমরা সর্বদা আমাদের অপরের সাথে তুলনা করি। আমরা যখন আমাদের অপরের সাথে তুলনা করি আমরা অনুভব করি যে তারা আমাদের চেয়ে কিছু বেশী পেয়েছে এবং আমরা ঈর্ষা করা শুরু করি।

তুলনা করা বীজ এবং ঈর্ষা তার ফল!

তুলনা করা কেন ?

কেন আমরা অপরের সাথে নিজেদের তুলনা করি?

প্রথমে, আমরা তুলনা করি কারণ
আমরা নিজেদের কখনও বুঝতে পারি নি।
আমরা সচেতন নই যে আমরা কারা ও
আমাদের কি আছে।

দ্বিতীয়, ছেলেবেলা থেকেই সমাজ আমাদের অন্যদের সাথে তুলনা করে বড় হবার জন্য নিয়ন্ত্রণ করেছে। ছোটবেলা থেকেই তুলনা করা শুরু হয়ে যায়। স্কুলে গ্রেড সিস্টেম বাচ্চাকে অন্যের সাথে প্রতিযোগিতা ও তুলনা করতে শুরু করায়।

বাচ্চাদের গুণমান যেমন, গাণিতিক সামর্থ্য, বিজ্ঞানসংক্রান্ত প্রবণতা, কলাবিষয়ক দক্ষতা, ক্রীড়াবিষয়ক কুশলতা, সাঙ্গিতিক প্রতিভা ইত্যাদি মাপার জন্য কিছু মানদণ্ড আছে। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, যখন আমরা প্রমিত মানদণ্ড দ্বারা গুণমান মাপতে চেষ্টা করি, সেটা তো তুলনাকেই মাপদণ্ড হিসাবে ব্যবহার করে বাচ্চাকে মাপা হচ্ছে। স্কুলে পুরষ্কারের প্রণালী দ্বারা আমরা সমস্ত বাচ্চাদের আন্তরিকভাবে শাস্তি দিচ্ছ।

বাচ্চা অন্যদের দিকে তাকিয়ে ও
নিজেকে অন্যদের সাথে তুলনা করে নিজেকে
বিচার করতে ও জানতে অভ্যস্ত হয়ে যায়। সে
নিজে যা সে সম্বন্ধে তার কোন বোধই নেই। সে
নিজেকে কেবল অন্যদের ওপরে ভিত্তি করে
জানে।

একটা গল্প :

একবার এক ব্যক্তি একটা পথ
দুর্ঘটনার মামলায় আদালতে সাক্ষী দিচ্ছিল।
হঠাৎ সে লক্ষ্য করে সে যা বলছে আদালতের
রিপোর্টার তার কথা লিখে নিচ্ছে। ব্যক্তিটি
আরও তাড়াতাড়ি বলতে শুরু করল এবং সে
লক্ষ্য করল যে রিপোর্টারও তত তাড়াতাড়ি
লিখতে লাগল।

হঠাৎ ব্যক্তিটি আদালতের সেই রিপোর্টারকে বলল, ‘দয়া করে অত তাড়াতাড়ি লিখবেন না। আমি আপনার সাথে গতিতে পারছি না!’

নিজের সম্পর্কে তোমার প্রতিটি রায় কোন না কোন তুলনার ওপরে ভিত্তি করে করা হয়। কিন্তু অন্যের সম্পর্কে ধারণা কেন তোমার মনে প্রবেশ করে? তার কারণ তুমি নিজের ভিতরে তাকাও নি এবং ‘তুমি’ কে তা উপলব্ধি কর নি। তুমি নিজের ভিতরে বিদ্যমান পরমানন্দ ও বিরাট সম্ভাবনা অভিজ্ঞতা কর নি। তুমি অসম্পূর্ণ অনুভব কর কারণ তুমি যেমন আছ সেভাবে নিজেকে প্রকাশ করতে পার নি। তাই ভিতরের শূন্যতা ও পরিপূর্ণতার অভাব তোমাকে অন্যের চেয়ে নিকৃষ্টতর অনুভব করায়।

তুলনার অন্তঃসারশূন্যতা

বুদ্ধ বলেন, ‘সম্বদ্ধতা ছাড়া কিছুই বিদ্যমান নেই’। মনে কর, একটা নতুন গ্রহে তুমিই একমাত্র মানুষ, তাহলে কিভাবে তুমি নিজেকে অন্য কারো সাথে তুলনা করবে? তুমি কি নিজেকে লম্বা না বেঁটে, কুৎসিত না সুন্দর, ধনী না গরীব, বুদ্ধিমান না বোকা - এসব কিছু বলতে পারবে? না! যখন নিজেকে তুলনা করার জন্য কেউ নেই, আমরা কেবল ‘আছি’!

এমনকি এখনও, তোমাকে অপরের
সাথে তুলনা করার জন্য কোন মাপদণ্ড নেই।
প্রতিটি ব্যক্তি হ’ল অনন্য, অদ্বিতীয়।

তুমি কি সিংহকে ঘোড়ার সাথে তুলনা
করতে পার? আমরা কি কখনও নিজেদের ফুল
বা পাখী বা পর্বতমালার সাথে তুলনা করি?
তাহলে আমাদেরকে অন্য মানুষের সাথে কেন
তুলনা করতে হবে?

একটা সুন্দর জেন্ গল্প :

প্রতিবেশী রাজাদের চেয়ে বেশি
শক্তিশালী হবার ইচ্ছায় এক রাজা জাদুশক্তি
পাবার জন্য এক মাস্টারের কাছে গেল। সে
মাস্টারের সামনে বসল ও তার সেখানে আসার
উদ্দেশ্য বলতে লাগল।

মাস্টার ধৈর্য ধরে শুনলেন।

তিনি রাজাকে বাগানে যেতে বললেন
যেখানে গোলাপ ও ক্যাকটাস্ পাশাপাশি
অবস্থান করছে। তিনি বললেন, ‘তারা তোমার
শিক্ষক। তোমার যা শেখার দরকার, তারা
তোমায় শেখাবে।’

রাজা বাগানে গেল, দুটি গাছ দেখল
এবং বুঝতে পারল না যে মাস্টার সেগুলির
থেকে শেখা মানে কি বলতে চেয়েছেন।

সে মাস্টারের কাছে ফিরে এল ও
জিজ্ঞাসা করল, ‘আপনি কি বলতে চেয়েছেন,
মাস্টার? আমি তো বুঝতে পারছি না যে
সেগুলি আমাকে কিভাবে শিক্ষা দেবে।’

মাস্টার তাকে গাছগুলির কাছে নিয়ে গেলেন ও ব্যাখ্যা করে বললেন, ‘এই ক্যাকটাস্ গাছ বহু বছর ধরে গোলাপ গাছের পাশে আছে। সে কখনও গোলাপ হতে চায় নি। একইভাবে গোলাপ গাছটিও ক্যাকটাস্ হতে চাউ নি। তাদের নিজের প্রাত্যহিক কাজ হ’ল বৃদ্ধি পাওয়া ও প্রস্ফুটিত হওয়া এবং তারা তা অবিশ্রাম করে চলেছে। মানুষ যদি ক্যাকটাস্ হ’ত, সে সর্বদাই নিজেকে গোলাপের সাথে তুলনা করত এবং গোলাপ অপরকে কত আকর্ষিত করতে পারছে দেখে ঈর্ষাকাতর হ’ত। আর মানুষ যদি গোলাপ হ’ত, সে ক্যাকটাস্কে দেখত আর ঈর্ষান্বিত হয়ে ভাবত যে সারাদিন মানুষের ছেঁড়াছেঁড়ি থেকে অব্যাহতি পেয়ে সে কত শান্তিতে আছে!’

দুটি গাছ বৃদ্ধিলাভ করেছিল কারণ তারা তাদের সমস্ত শক্তি কেবলমাত্র নিজের বৃদ্ধির জন্য ব্যবহার করেছিল। তারা সেই শক্তি নিজেদের মধ্যে তুলনা করতে গিয়ে অপচয় করে নি।

যেই মুহূর্তে তুমি তুলনা করা বন্ধ কর, সমস্ত ঈর্ষা অদৃশ্য হয়ে যায়। পরিবর্তে তুমি নিজেতে সন্তুষ্ট হতে শুরু কর ও অস্তিত্ব তোমায় এত কিছু দিয়েছে বলে ও তোমাকে অদ্বিতীয় বানাবার জন্য অস্তিত্বের প্রতি কৃতজ্ঞবোধ কর।

যদি তুমি অন্যদের প্রতি ঈর্ষা অনুভব কর, তুমি ভুগবে। তুমি অবিরত অন্যদের সাথে খোলাখুলিভাবে লড়াই কর অথবা ভিতরে নিজের সাথে লড়াই কর। যদি কেউ হাসে, তুমি ভাব সে তোমাকে পরিহাস করছে। কেউ যদি অন্য কারোর প্রতি বন্ধুত্ব দেখায়, তুমি একাকী অনুভব কর ও সেই ব্যক্তিটিকে ঈর্ষা কর। আসলে অন্য কেউ তোমায় আঘাত করুক বলে তুমি অপেক্ষা করছ। তোমার ভিতরে যে ঈর্ষা তুমি হতে দাও তা যেন এক সদ্য ক্ষত। তোমাকে আঘাত করার অভিপ্রায় ছাড়াও যদি কোন কাজ করা হয়, সেই কাজ তোমার ক্ষতকে ছোঁয় ও তোমার ব্যাথা লাগে।

তাই তুমি যখন আহত অনুভব কর, বোঝ যে তোমার একটি ক্ষত আছে। অন্য ব্যক্তিটির ওপরে সেই আঘাতের দায়িত্ব চাপিয়ো না। ক্ষতকে নিরাময় করা প্রয়োজন, ঈর্ষাকে মুছে ফেলতে হবে। তাহলে কেউ তোমায় আঘাত করতে পারবে না। তোমার নীরব অনুমতি ছাড়া কেউ তোমাকে আঘাত হানতে পারে না।

তুমি নিজেকে অপরের সাথে তুলনা কর কারণ তুমি অনুভব কর যে তোমার কিছু অভাব আছে। সত্যি কথা হ'ল, তোমার সত্য ও অনন্য সুপ্তশক্তি সম্বন্ধে কোন ধারণাই তোমার নেই! যদি থাকত, তবে কিভাবে এক সৃজনশীল ও সম্পূর্ণ জীবনযাপন করা যায় তার উত্তর পাবার জন্য তুমি এক সেকেণ্ডও নিজের বাইরে তাকিয়ে অপচয় করতে না। তোমার প্রয়োজনীয় সমস্ত আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং স্পন্দমান শক্তি ইতিমধ্যে তোমার ভিতরে আছে। এই পৃথিবীতে ভগবানের মত বাস করার সামর্থ্য তোমার আছে। তোমার সম্বন্ধে যে সব সীমিত জিনিষ তোমায় বিশ্বাস করানো হয়েছে, তাতে আস্থা রেখো না। শুধু ভিতরে তাকাও! পরীক্ষা কর, অনুসন্ধান কর এবং সত্যকে নিজে আবিষ্কার কর। তখন তুমি এই গুণাবলী অনায়াসে বিকিরণ করবে।

মইয়ের ওপরে ও নীচে

ধর একটা বিশাল মই আছে এবং
পৃথিবীর সবাইকে সেই মইতে দাঁড়াতে বলা
হ'ল। সবাই দাঁড়াবে কোন একটা ক্ষেত্রে
সফলতার ঊর্ধ্বক্রমে, যেমন, সৌন্দর্য্য বা
বুদ্ধিমত্তা। তুমি হয়ত সেই মইয়ের মাঝখানে
কোথাও অবস্থান করবে। অনেক মানুষ তোমার
ওপরে, আবার অনেক মানুষ তোমার নীচে।
তোমার ওপরের মানুষদের দেখে তোমার ঈর্ষা
হয়, তাই তুমি অবিরাম তাদের চেয়ে ভাল
হবার চেষ্টা কর যাতে মইয়ের আরও ওপরে
উঠতে পার।

এখন তোমার জীবনের কোন এক
সময়ে এই শেষ না হওয়া খেলার নিরর্থকতা
উপলব্ধি করতে পারবে। তখন তুমি সেই মই
থেকে লাফিয়ে নেমে আসতে চাইবে। নীচে
তাকাও, তুমি কি দেখছ? তোমার নীচে কত
মানুষ আছে। হঠাৎ তোমার নীচে এত মানুষ
দেখে তুমি খুশী হও এবং আশান্বিত অনুভব
কর কারণ তুমি বোঝ যে তুমি ওপরের
মানুষদের দিকে তাকিয়ে নিজেকে যতটা নিকৃষ্ট
মনে করেছিলে ততটা নিকৃষ্ট তুমি নও।

এখানেই লড়াই শুরু হয়। যখন তুমি
ওপরে তাকাও তুমি কষ্ট পাও , কিন্তু যখন
তুমি নীচে দেখ, তুমি খুশী হও। এখন
জীবনভোর মইয়ে চড়ার নিরর্থকতা উপলব্ধি
করা আরম্ভ করলেও তুমি মই থেকে লাফ দিয়ে
নামতে সমর্থ হচ্ছ না, কারণ লাফিয়ে বাইরে
এলে তুমি তো একা হয়ে যাবে - তোমার
ওপরে কেউ থাকবে না অথবা নীচেও কেউ
থাকবে না।

চাহিদা বনাম আবশ্যকতা

যখন তুমি বাড়িতে একা আছ, তুমি
ভাব এটা কত সুন্দর ব্যাপার যে তোমার
নিজের একটা ভাল বাড়ী ও দারুণ গাড়ি আছে।
তুমি নিজের ভিতরে সন্তুষ্টি অনুভব করবে ও
রিল্যাক্স করবে। কিছু সময় পরে যখন তুমি
বাড়ীর বাইরে নিজের গাড়ি নিয়ে যাও, তুমি
ট্রাফিক লাইটে থাম এবং লক্ষ্য কর একটা
নিদারুণ সুন্দর মার্সেডিস গাড়ি তোমার পাশে
দাঁড়িয়ে। কি হয়? হঠাৎ তোমার ভিতরে তোমার
গাড়িটা তেমন কিছু নয় বলে একটা ভাবনা
শুরু হয়। এখন একটা চিন্তা আসে, ‘নতুন
গাড়ি কেনার সময় হয়েছে - হয়ত একটা
মার্সেডেস বেঞ্জ।’

কিছুক্ষণ আগে তুমি তোমার নিজের
গাড়ি নিয়ে খুশীতে ছিলে, কিন্তু এখন অন্যের
গাড়ি দেখে সেই গাড়িটির জন্য তোমার ভিতরে

একটা বাসনা ঢুকে পড়ল। তুমি সেই গাড়ির
মালিকের বাসনা ধার করলে - এটাকে বলে
তুলনা থেকে জন্ম নেওয়া ‘ধার করা বাসনা’।

এই ধার করা বাসনা হ’ল ‘চাহিদা’-র
উদাহরণ, এটা ‘আবশ্যকতা’ নয়। এটা কর :
তোমার বাসনাগুলি যখন সামনে আসে, তাদের
প্রত্যেকটাকে সততার সাথে বিশ্লেষণ কর।
তোমার সমস্ত সুখ্যাতিজনিত সম্মানগুলিকে
(prestige) ফেলে দাও এবং আত্মবিশ্লেষণ
কর। যখন একা আছ তখন তুমি যদি তোমার
প্রেস্টিজ ফেলতে না পার তাহলে লোকেদের
সাথে থাকলে সেটা কিভাবে ফেলবে?

মনের প্রকৃতিই হ’ল সন্তুষ্ট না হওয়া, খুশি না হওয়া এবং বর্তমান মুহূর্তে না থাকা। মন কেবল অতীত ও ভবিষ্যতে থাকতে পারে। মন বর্তমানে থাকতে পারে না কারণ বর্তমান মুহূর্তে তোমার চিন্তা থাকতে পারে না। তাই স্বভাব অনুযায়ী মন বাসনার পিছনে দৌড়াবে। কোন বাসনাগুলি প্রকৃতপক্ষে আমাদের নিজের এবং কোন বাসনাগুলি আমরা অপরের থেকে ধার করেছি, তা আমাদের সচেতন হয়ে দেখতে হবে।

জেন ধর্মের প্রবর্তক জীবনমুক্ত মাস্টার
মহাবীর এক সুন্দর কথা বলেছেন, ‘যখন
তোমার জন্ম হয়, যতটা পরিমাণ খাদ্য ও শক্তি
জীবনকালে তোমার দরকার হয়, তা তোমার
সাথে পাঠানো হয়।’ তোমাকে পৃথ্বীগ্রহে
পাঠানোর আগে অস্তিত্ব তোমাকে তোমার সুখী
ও পরিতৃপ্ত জীবন যাপনের জন্য প্রয়োজনীয়
সম্পূর্ণ শক্তি দ্বারা সজ্জিত করেন।

কিন্তু সেই শক্তি তুমি যদি ধার করা
বাসনা পূরণ করার জন্য ব্যবহার করা শুরু
কর, তুমি অনুভব কর যে তোমার সমস্ত
বাসনা পূরণ করার জন্য তোমার কাছে পর্যাপ্ত
শক্তি নেই।

তোমার সমস্ত আবশ্যকতা মিটাবার
জন্য তোমার কাছে যথেষ্ট শক্তি আছে, কিন্তু
তোমার চাহিদা মিটাবার জন্য নেই। যেই
মুহূর্তে একটা চাহিদা মিটে যায়, আরও
অনেকগুলি সামনে এসে যায় যেহেতু তুমি
অপরের থেকে আরও বাসনা ধার করে ফেল।

ক্রিয়া, ভোগ, ও সত্তা

‘ক্রিয়া’, ‘ভোগ’ ও ‘সত্তা’ - এই তিনটি
অক্ষের চারিদিকে আমরা কাজ করি। ‘সত্তা’
অর্থাৎ বিদ্যমানতাকে উপভোগ না করে,
‘ভোগ’-এর জন্য ‘ক্রিয়া’-ই আমাদের
দুঃখদুর্দশার একমাত্র কারণ। ‘ভোগ’-এর সাথে
‘ক্রিয়া’ কখনও পেরে ওঠে না! প্রতিবার তুমি
যখন একটা বাসনাকে পরিশ্রম করে তৃপ্ত কর,
হঠাৎ তোমার ওপরে সেই বাসনাটির শক্তি
কমে যায়।

জীবনমুক্ত মাস্টার রামনা মহর্ষি সুন্দর
বলেছেন, ‘সর্ষেদানাকে না পাওয়া পর্যন্ত মন
সেই ছোট্ট সর্ষেদানাকে বিরাট পর্বত হিসাবে
দেখায়। কিন্তু অর্জিত হয়ে গেলে একটা
পর্বতকেও সর্ষেদানা বলে মনে হয়!’

যেই একটা বাসনা পূরণ হয়, অন্য
আরেকটা তোমার দিকে ধেয়ে আসে। সেটাকে
উপভোগ করে সন্তুষ্ট হবার জন্য তোমার কাছে
সময় পর্যন্ত নেই। তুমি ভাবতে পার, ‘আমাকে
এই আরেকটা জিনিষ পেতে দাও। তারপর
আমি রিল্যাক্স করব এবং আমার যা আছে
তাকে উপভোগ করব।’ স্পষ্ট করে বোঝ,
তোমার মন সেটা কখনও হতে দেবে না।

জীবনকে বাস্তবিকভা‌বে বাঁচার ও উপভোগ করার উপায় হ’ল প্রতিটি ‘ক্রিয়া’-কে উপভোগ করা। তাহলে স্বতশ্চলভা‌বে ‘ক্রিয়া’, ‘ভোগ’ এবং ‘সত্তা’ সংহত হবে, অখণ্ডতা লাভ করবে ও ঘটবে।

তুমি অনন্য, অদ্বিতীয়

আমাদের প্রত্যেকের বৃদ্ধির জন্য প্রকৃতির নিজের অনন্য উপায় আছে।

চীনা বাঁশকে উদাহরণস্বরূপ নাও। যখন তা অঙ্কুরিত হয়, প্রথম চার বছর তা বেশী বৃদ্ধি দেখা যায় না। তারপর পঞ্চম বছরে বাঁশ ছয় সপ্তাহে নব্বই ফুট বৃদ্ধি পায়। এটা এমন নয় যে প্রথম চার বছরে গাছটির বৃদ্ধি হচ্ছিল না। যদিও বৃদ্ধি দৃষ্টিগোচর হচ্ছিল না, তার শিকড় শক্তিশালী হয়ে বাড়ছিল যাতে গাছটি সুরক্ষিতভাবে তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে বিশাল গাছ হতে পারে!

বাঁশের বৃদ্ধির মত, তোমাকে মাপার জন্য তুমি নিজে ছাড়া আর কারো সাথে তোমায় মাপার জন্য কোন মানদণ্ড নেই। যদি তোমার সমস্ত শক্তি নিজের ভিতরে তাকানোর জন্য এবং নিজের সাথে প্রতিযোগিতা করার জন্য খরচা কর, তুমি খুব দ্রুত এগিয়ে যা‌বে।

প্রথমত, বোঝ যে ভগবান এক শিল্পী, ইঞ্জিনীয়ার নন। যদি তিনি ইঞ্জিনীয়ার হতেন তিনি একজন আদর্শ পুরুষ ও একজন আদর্শ মহিলা তৈরি করতেন এবং তারপর সেই ছাঁচ থেকে লক্ষ লক্ষ অনুকৃতি বানাতেন! না। ভগবান আমাদের প্রত্যেককে সবরকমভাবে অনন্য করে বানিয়েছেন।

তুমি একটা গোলাপ বা লিলি বা জংলী ফুল, তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ জিনিষ হ’ল জংলী ফুলকে জংলী ফুলের চরম সুপ্তশক্তি প্রাপ্ত করতে হবে, ঠিক যেভাবে গোলাপকে তার সহজাত সুপ্তশক্তিকে কার্যে পরিণত করতে হয়। নিজেকে উপলব্ধি করার সুগন্ধ অনায়াসে চারিদিকে ছড়িয়ে পড়বে ও তোমার চারপাশে সবাইকে তা স্পর্শ করবে।

সৌন্দর্যে বা বুদ্ধিমত্তায় - সবকিছুতেই তুমি অনন্য। কেবল যখন নিজের অনন্যতাকে শ্রদ্ধা কর না, তুমি নিজেকে অপরের সাথে তুলনা করা শুরু কর। যদিও তোমার প্রিয় সিনেমা তারকা অথবা মডেল খুব সুন্দর, তুমি কি সেই শরীর থেকে এক কাপ জলও উপভোগ করতে পার? না! তুমি কেবল তোমার নিজের শরীরকে উপভোগ করতে পার, সেই তো তোমার সবচেয়ে বড় বন্ধু। তাকে স্বীকার কর ও স্বাগত কর।

ঈর্ষার কোন দৃঢ় অস্তিত্ব নেই

আসলে ঈর্ষা বা পরশ্রীকাতরতার কোন দৃঢ় অস্তিত্ব নেই। সেটা অনেকটা অন্ধকারের মত। অন্ধকারের কোন স্বাধীন সকারাত্মক অস্তিত্ব নেই। অন্ধকার কোন কিছুর অস্তিত্ব নয়। অন্ধকার হ’ল কেবল আলোর অনুপস্থিতি। একইভাবে ঈর্ষার নিজের কোন স্বাধীন দৃঢ় অস্তিত্ব নেই। সেটা কেবল জ্ঞান বা সচেতনতার অভাব।

একটা ছোট গল্প :

এক ব্যক্তি বিয়ে করার জন্য এমন মেয়ে খুঁজে পাচ্ছিল না যাকে ব্যক্তিটির মা-ও ভালবাসবে। সে তার বন্ধুকে কিছু উপদেশ দিতে অনুরোধ করল। বন্ধু উপদেশ দেয়, ‘যদি এমন একজনকে পাও যে তোমার মায়ের মত, তাহলে হয়ত তোমার মা তাকে পছন্দ করবে।’ ব্যক্তিটি বন্ধুর পরামর্শমত অনেক খুঁজল ও শেষে একটি মেয়েকে পেল।

তারপর সে ফিরে এল ও তার বন্ধুকে বলল, ‘তোমার কথামত আমি আমার মায়ের মত একটি মেয়ে পেলাম। সে একদম আমার মায়ের মত কথা বলে, চলে, ব্যবহার করে।’ কিন্তু ব্যক্তিটি তা সত্ত্বেও বিষণ্ণ ছিল। তার বন্ধু প্রশ্ন করে, ‘ও! সেটা তো ভাল কথা যে তুমি সেরকম মেয়ে পেয়ে গেছ! কিন্তু তুমি এত দুঃখী কেন?’

ব্যক্তিটি উত্তর দিল, ‘কারণ আমার বাবা তাকে ঘৃণা করে!’

তুলনা করার কোন শেষ নেই, কারণ
তুলনা আছে মনে, বাস্তবে নয়। তুলনা করা
থেকে যে ঈর্ষার উৎপত্তি হয়, তারও কোন
ভিত্তি নেই।

কিছু লোক আমায় জিজ্ঞাসা করে,
‘তাহলে আমরা অন্যের দিকে ও তাদের কীর্তির
দিকে না তাকালেই কি ভাল? তাহলে তো
তুলনা করার কোন সমস্যাই থাকবে না!
সেটাই কি ঈর্ষা থেকে বেড়িয়ে আসার জন্য
সবচেয়ে ভাল উপায় নয়?

আমি তাদের বলি, চিন্তাগুলিকে উপেক্ষা
করে তুমি তোমার মন থেকে নিস্তার পেতে পার
না! যদি তুমি দেখ, কিন্তু যা দেখছ তাতে
প্রভাবিত না হও, তাহলে তুমি সঠিক পথ
পেয়ে গেছ। যদি তুমি যা দেখছ ও যা ঘটছে
তাকে স্বীকার ও স্বাগত করতে পার, তাহলে
তুমি নিজেতে কেন্দ্রিত আছ এবং কিছুই
তোমাকে টলাতে পারবে না।

ঈর্ষার বস্তুকে দোষ দিয়ো না

একটা ছোট গল্প :

এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কি ভাগ্যে বিশ্বাস রাখেন?’

সে উত্তর দেয়, ‘অবশ্যই! নয়ত যাদের
তুমি পছন্দ কর না তাদের সফলতা তুমি
কিভাবে ব্যাখ্যা করবে!’

ঈর্ষার বস্তুকে দোষ দিয়ে তুমি ঈর্ষামুক্ত
হবে না কারণ যেই মুহূর্তে তুমি অন্য কোন
ব্যক্তিকে নিন্দা করতে শুরু কর, তার অর্থ
তোমার ভিতরে একটি ক্ষত আছে এবং সেই
ক্ষতকে তুমি জেনে বা না জেনে লুকিয়ে রাখছ।

ঈর্ষার বস্তুকে দোষ দিয়ে তুমি হয়ত ঈর্ষার সেই নির্দিষ্ট বস্তু থেকে মুক্তি পাবে, কিন্তু তুমি ঈর্ষার আরেকটা বস্তুতে আটকে যাবে, ব্যাস্স্! এটা যেন ‘আঙ্গুরফল টক’ বলে অন্য একটা আঙ্গুরের বাগানে চলে যাওয়া! তাই ঈর্ষার বস্তুকে সরিয়ে ফেলা সমাধান নয়। তোমাকে প্রসঙ্গটির ওপরে কাজ করতে হবে, আর সেই প্রসঙ্গ হ’ল ‘তুমি’৷

যোগের পিতা পতঞ্জলি বলেন, ‘যখন
কেউ পরমানন্দপূর্ণ, পরমানন্দ ও মিত্রতা
অনুভব করা।’ রহস্য হ’ল পরমানন্দ এমন এক
গুণ যা সবার মধ্যে আছে। সেটা সবার কাছেই
শেয়ার করার জন্য আছে, যেভাবে একটি
ফুলের সুবাস চারিদিকে সর্বজনের জন্য
পরিব্যাপ্ত, যেভাবে সুন্দর সূর্যোদয় সবার
উপভোগের জন্য বিদ্যমান, অথবা একটি
অপূর্ব সঙ্গীত যা সবার জন্য উপলব্ধ! তুমি
নিজেকে আনন্দে নিয়ে যাওয়া বেছে নিতে পার
এবং সেই আনন্দই তো অভিজ্ঞতা করা
প্রয়োজন।

অপরের কষ্টভোগ আমাদের চেয়ে বেশী

একটা ছোট গল্প :

একজন নিজের দুঃখদুর্দশায় খুব ভারগ্রস্ত অনুভব করছিল। প্রতিদিন সে ভগবানের কাছে প্রার্থনা করে, 'প্রত্যেকে এত সুখী, কেবল আমাকে কেন কষ্ট পেতে হবে?' একদিন সে সত্যি খুবই বিষণ্ণ ছিল ও প্রার্থনা করল, 'আমি আমার কষ্ট আর সহ্য করতে পারছি না। দয়া করে তাদের সরিয়ে নাও! তার বদলে যদি আমাকে অন্য কারো বেদনা গ্রহণ করতে হয় আমি রাজী।'

সেই রাতে সে স্বপ্ন দেখল যে তাদের গ্রামের সবাইকে ভগবান তাদের কষ্টগুলিকে নিয়ে আসতে বলছেন। তাই সবাই তাদের কষ্টগুলি বড় বড় ব্যাগে সংগ্রহ করল ও ভগবানের দিকে ছুটল। তারপর ভগবান বললেন, 'এখন তোমরা আমার চারপাশে তোমাদের ব্যাগগুলি রাখতে পার।' সবাই তাদের ব্যাগগুলি ফেলে দিয়ে ও কষ্ট থেকে মুক্ত হতে পেরে খুব খুশী হ'ল।

তারপর প্রার্থনায় তারা যেভাবে
চেয়েছিল সেই হিসাবে ভগবান বললেন, 'ঠিক
আছে, এখন তোমরা যে কোন ব্যাগ নিতে
পার।' হঠাৎ এই লোকটি সহ সবাই তার
নিজের ব্যাগের দিকে দৌড়ে গেল! কেবল সে
নয়, অন্য সবাই একই জিনিষ করল।

প্রথমবার প্রত্যেকে অন্যের দুঃখকষ্ট দেখল এবং তারা খুশী হ'ল যে তাদের নিজের ব্যাগ অন্যদের ব্যাগের তুলনায় অত ভারী নয়। আবার প্রত্যেকেই তার নিজের দুঃখকষ্টের সাথে অভ্যস্ত হয়ে গেছে। নিজের পরিচিত কষ্ট ছেড়ে কেউই আর অন্যের অজানা দুঃখকষ্ট নেবার ঝুঁকি নিতে চাইল না!

লোকটি সহসা জেগে উঠল ও
ভগবানকে প্রার্থনা করল, 'আমার চোখ খুলে
দেবার জন্য ধন্যবাদ! আমি বুঝলাম আমার যা
আছে তা আমার ভালর জন্যই আছে।
সেইজন্যই তুমি আমার পরিস্থিতি আমাকে
দিয়েছ!'

ঈর্ষা - কপটতার মাতা

ঈর্ষার জন্য তুমি নিজের ভিতরে কষ্ট পাও। তুমি জীবনে কিছু হারাচ্ছ বলে অনুভব কর। সেই হারানো বস্তু পাবার জন্য স্বভাববশত তুমি যা নও তা হবার চেষ্টা কর। এটাই কপটতার শুরু। তুমি অপরকে অনুকরণ করা আরম্ভ কর এবং তুমি যা নও তা হও। এটা এক দুষ্টচক্র। যত বেশী ছল করবে, তুমি তোমার প্রকৃত স্বভাব থেকে তত দূরে সরে যাবে। তাতে আরও অসন্তুষ্টি ও ঈর্ষা হবে, যা পালাক্রমে আরও ছলনা করার দিকে নিয়ে যাবে।

এই দুষ্টচক্র থেকে বাইরে আসার একমাত্র উপায় হ'ল তোমার নিজের অনন্যতাকে উপলব্ধি করা ও তাকে প্রকাশ করা। যা কিছু কর তাতে শ্রদ্ধাশীল হও। স্বাধীনতার এই নতুন অভিজ্ঞতা তোমার সৃজনশীলতার অনন্য ও শ্রদ্ধাশীল মাত্রাকে খুঁজে পেতে খুব সাহায্য করবে। তুমি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে ভালবাসো - তুমি নিজে তো ঈশ্বরেরই এক অনন্য সৃষ্টি। আর প্রত্যক্ষ কর যে নিজসৃষ্ট ঈর্ষা মুছে গেছে।

সমকক্ষদের চাপ - ঈর্ষার ছড়ি

পুরাতন শাস্ত্রে একটি সুন্দর শ্লোকে বলা হয়েছে, মায়াশক্তি, যা ব্রহ্মাণ্ড চালাচ্ছে, তা তোমার ঈর্ষাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তোমাকে দিয়ে তার ইচ্ছামত কাজ করায়।

ভারতবর্ষে রাস্তায় কিছু লোকেরা
বাঁদরখেলা দেখায়। তাদের একটা ছোট ছড়ি
থাকবে। একবার তারা ছড়িটা ওটালে, তারা যা
চায় বাঁদর তাই করবে। বাঁদরকে কেবল
অঙ্গভঙ্গি করলে সে শুনবে না। যদিও সে জানে
যে লোকটি যে কোন সময়ে ছড়ি ওঠাতে পারে,
তাও যতক্ষণ না লোকটি ছড়ি ওঠাচ্ছ্,ে বাঁদর
কথা শুনবে না। যদি সে ছড়ি উঠিয়ে বাঁদরটিকে
সোজা হয়ে হাঁটতে বলে, সে সোজা হয়ে
হাঁটবে। যদি লোকটি বাঁদরটিকে তিনবার
লাফাতে বলে, সে তিনবার লাফাবে।

সার্কাসে যেভাবে রিং-মাস্টার ছড়ি
ব্যবহার করে, লোকটি ঠিক সেইভাবে ছড়ি
ব্যবহার করে। একইভাবে মায়াশক্তি
সমকক্ষদের চাপ ও ঈর্ষাকে ছড়ি হিসাবে
ব্যবহার করে তোমাকে দিয়ে তার যা ইচ্ছা তাই
করায়। বুঝে নাও যে সমকক্ষ সহকর্মী বা
সঙ্গীদের চাপ কেবল এক বিরাট আমিত্বের
খেলা। আসলে তোমার বড় মানুষ হবার কোন
দরকারই নেই। তোমার সমস্ত মৌলিক
আবশ্যকতা পূর্ণ করার জন্য এই পৃথিবীতে
যথেষ্ট খাদ্য, আশ্রয়স্থল, চিকিৎসা-সেবা ও
পরিধেয় আছে। প্রতিদ্বন্দ্বিতা করার কোন
প্রয়োজনই নেই!

ঈর্ষাকে কিভাবে অতিক্রম করা যায়

ঈর্ষা অনেক নকারাত্মক আবেগ যেমন
ক্রোধ, লোভ, অধিকারী হবার মনোভাব ও
বিষণ্ণতার সাথে সম্পর্কিত। এই সব
আবেগগুলি মুছে যাবে যদি আমরা ঈর্ষার এই
চক্রকে ভেঙ্গে ফেলি।

  1. প্রত্যক্ষ করা

ঈর্ষা থেকে পালিয়ে গিয়ে অথবা ঈর্ষার বস্তুকে ঘৃণা করে ঈর্ষামুক্ত হওয়া যায় না। যখন ঈর্ষা অনুভূতির উদয় হয়, তখন তোমাকে শুধুমাত্র সম্পূর্ণরূপে সজাগ হও। তুমি অবাক হবে যে ঈর্ষা তাহলে পুরোপুরি মিলিয়ে যাবে।

জীবনমুক্ত মাস্টার বুদ্ধ বলেছেন, ‘সেই দ্বেষপূর্ণ মূলগুলিকে ধ্বংস কর এবং দীর্ঘস্থায়ী শান্তি উপভোগ কর।’

কেবল সচেতন হও এবং তোমাকে তোমার পরমানন্দ প্রকৃতি থেকে সরিয়ে নিয়ে আসার জন্য দায়ী ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা, দ্বেষ এবং তুলনাকে ধ্বংস কর। সচেতনতার আলোক ব্যবহার করে এই নকারাত্মক আবেগগুলির ছায়াসুলভ প্রকৃতিকে অনাবৃত কর। নতুবা তুমি এক ইঁদুর দৌড়ে জড়িয়ে পড়। আমি সর্বদাই লোকদের বলি, যদিও তুমি সেই ইঁদুর দৌড়ে জেত, তাহলেও তুমি তো একটা ইঁদুরমাত্র!

ঈর্ষা থেকে বেড়িয়ে আসার পথ তাকে
অবদমিত করা অথবা তার অস্তিত্বকে অগ্রাহ্য
করা নয়। তাকে প্রকাশ করা ও উৎসাহপ্রদান
করাও পথ নয়, কারণ তাহলে তুমি সচেতনতা
সহকারে ঈর্ষার মুখোমুখি হতে প্রস্তুত নও।

কেবল প্রত্যক্ষ কর যে কিভাবে তোমার ভিতরে ঈর্ষার উদয় হয়, কিভাবে তা ঈর্ষার বস্তুর ওপরে ঘৃণার সৃষ্টি করে, তা কিভাবে তোমার ভিতরে অস্থিরতা ও নৈরাশ্য সৃষ্টি করে এবং তোমার শান্তিভঙ্গ করে।

ঈর্ষাকে বা ঈর্ষার বস্তুকে ঘৃণা না করে সেটা সম্পর্কে সচেতন হও। শুধু প্রত্যক্ষ কর, যেন তার সাথে তোমার কোন কাজই নেই। তার দিকে বৈজ্ঞানিক মনোভাব নিয়ে তাকাও। বৈজ্ঞানিক মনোভাব বলতে আমি কি বোঝাচ্ছি?

যখন এক বৈজ্ঞানিক পরীক্ষা করে, সে কোন বিচার ছাড়াই, কোন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছাড়াই, পরীক্ষা করে। তার মনে ইতিমধ্যে কোন সিদ্ধান্ত থাকলে সে বৈজ্ঞানিক হতে পারে না কারণ নিজের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত তার পরীক্ষাটিকে প্রভাবিত করতে পারে।

এখন, তুমি তোমার অন্তর্জগতের
গবেষণাগারে এক বৈজ্ঞানিক। তোমার
অন্তর্দেশের এক বৈজ্ঞানিক হও এবং তোমার
মনকে তোমার গবেষণাগার হতে দাও। কেবল
সচেতন হও এবং কোন পছন্দ-অপছন্দ ছাড়াই
প্রত্যক্ষ কর।

তোমার আবেগকে দোষ দিও না কারণ
সেটাই তোমাকে শেখানো হয়েছে। সেটা
তোমার অভিজ্ঞতা হয় নি। ঈর্ষা এক নকারাত্মক
আবেগ বলে তোমার অভিজ্ঞতা হ'লে তুমি
তাকে স্বতঃচলভাবে মুছে ফেলবে। সেটা তোমার
অভিজ্ঞতা হয় নি। তুমি অন্যের কাছ থেকে
কিছু জিনিষ কেবল সংগ্রহ করেছ। ঈর্ষা ও
তুলনা নকারাত্মক, এই অভিজ্ঞতামূলক
উপলব্ধি না হওয়া পর্যন্ত সেই অভিজ্ঞতা
তোমার অংশ হবে না।

ঈর্ষার বস্তুকে দোষারোপ কোরো না। বস্তুটি বাইরে থেকে আবেগ সৃষ্টি করে নি। ঈর্ষা তোমার ভিতরে হচ্ছে।

একবার তোমার ঈর্ষাকে সজাগতার সাথে দেখলে, তুমি বুঝবে যে ঈর্ষার অস্তিত্বের কোন ভিত্তিই নেই। সজাগতা হ'লে ঈর্ষা নিজে থেকেই চলে যাবে। তোমাকে সেটা মুছে ফেলতে হবে না।

একটা ছোট গল্প :

এক মহিলা তার প্রতিকৃতি অঙ্কনের জন্য এক শিল্পীকে ভাড়া করেছিল। শিল্পী খুব যত্ন করে একটি বড় প্রতিকৃতি বানালো এবং মহিলাকে দেখিয়ে জিজ্ঞাসা করল, ‘আপনার এটা কেমন লাগছে?’

মহিলা সেটা দেখে বলল, ‘হ্যাঁ, খুব ভাল। কিন্তু আপনি কি আরও কয়েকটা জিনিষ এতে যোগ করতে পারবেন? আমি চাই আপনি এতে একটা ঝলমলে হীরার নেকলেস, একটা সোনার ঘড়ি ও ব্রেস্লেট, পান্নার কানের দুল ও সুন্দর মুক্তার আংটি আঁকুন।’ চিত্রকর অবাক হ’ল ও বলল, ‘কিন্তু ম্যাডাম, প্রতিকৃতিটা তো খুব সহজ সুন্দর লাগছে। আপনি এতগুলি গয়না যোগ করে এটাকে এলোমেলো করতে চান কেন?’

মহিলা উত্তর দেয়, ‘আমি চাই আমার
ধনী প্রতিবেশীরা এটা দেখুক ও আমার এই
সব গয়না দেখে পাগল হয়ে যাক।’

পরশ্রীকাতরতা বা ঈর্ষার অগ্নি তোমাকে পুরো ভস্ম করে দিতে সক্ষম যদি না তুমি সচেতনতার অগ্নি-নির্বাপক যন্ত্র দ্বারা ঈর্ষাকে নিয়ন্ত্রণ না কর।

২) অসীম প্রেম

ঈর্ষা তোমাকে তোমার আসল প্রকৃতি
প্রেম ও আনন্দকে অভিজ্ঞতা করতে দেয় না।
জীবন ও নিজেকে ভুল বোঝার জন্য তার উদয়
হয়। তুমি ভুল বোঝ যে প্রেম হ'ল তোমার
বাইরের এমন এক জিনিষ যাকে অর্জিত
করতে হবে। শুধু তাই নয়, তুমি ভাব যে
প্রেমের পরিমেয় পরিমাণ আছে এবং তা শেয়ার
করা প্রয়োজন। তাই তুমি ভয় পাও, আর ভাব
যদি তুমি শেয়ার কর, তোমার শেয়ার কমে
যাবে।

প্রেম তোমার অন্তরের এক গুণমান,
কোন সীমিত পরিমাণ নয়। এটা তোমার ভিতর
থেকে হওয়া এক অন্তহীন উচ্ছ্বাসের ঘটনা।
তাকে তুমি ছাড়া অন্য কোন কিছু বা অন্য
কেউ বাধা দিতে পারে না কারণ সেটাই
তোমার আদি প্রকৃতি।

একবার প্রেমপ্রবাহ শুরু হ'লে ঈর্ষা,
অধিকার করার মনোভাব ইত্যাদি সহজেই
মিলিয়ে যায়। যদি তুমি নিজে যেমন আছ ঠিক
সেভাবেই নিজেকে স্বীকার কর, তুমি
অন্যদেরও যে যেমন আছে ঠিক সেইভাবে
তাদের স্বীকার করতে পারবে।

৩) শক্তির সাগর

এই প্রক্রিয়া তোমার ভিতরের বিরাট
শক্তির সাথে সংযুক্ত করে। আমাদের ভিতরে
এক বিরাট শক্তির সাগর আছে যা আমরা
অনেকেই জানি না। যদি তুমি এই বিশাল
উৎসকে ব্যবহার করতে শেখ, তুমি এখন যাকে
তোমার সীমাবদ্ধতা মনে কর তাকে সহজেই
ছাড়িয়ে যাবে।

এই ধ্যানের মুখ্য ব্যাপার হ'ল ধ্যান করার পুরো সময়ে মনকে কণ্ঠ অঞ্চলে স্থির রাখা। এই কণ্ঠ অঞ্চলে বিশুদ্ধি চক্রের অবস্থান। এটা করার সময় মহাজাগতিক শক্তি বিশুদ্ধি চক্রের মধ্য দিয়ে প্রবেশ করে এবং তোমার জন্য বিশাল শক্তির উৎস হয়ে যায়।

চোখ বন্ধ করে দাঁড়াও এবং তোমার
বিশুদ্ধ চক্রে ফোকাস কর। একটা চেয়ার বা
অন্য কোন অবলম্বনের পিছনে দাঁড়াও ও তাকে
ধর। এবার একই জায়গায় যেখানে দাঁড়িয়ে
আছ সেখানে ধীরে ধীরে হাঁটতে থাক।

এখন ধীরে ধীরে তোমার গতি বাড়াও। একই জায়গাতে জোরে জোরে হাঁটতে থাক। নিজেকে ততটাই ঠেল, যতটা পার - কোন অস্বস্তি যাতে না হয়। কখনও বেশী প্রয়োগ করতে যেও না। সব সময়ে বিশুদ্ধিতে কেন্দ্রিত থাক। তুমি সেখান থেকে শক্তি আসছে অনুভব করবে। গুরুত্বপূর্ণ জিনিষ হ'ল কখনও গতি কমাবে না ও সর্বদা কণ্ঠ অঞ্চলে সজাগতা রাখবে। বিশ মিনিট পরে থাম।

পরের দশ মিনিট যেখানে আছ সেখানে শান্ত
হয়ে বস। তোমার চোখ বন্ধ রাখ এবং
বিশুদ্ধিতে ফোকাস কর। চলার সময় যে শক্তি
উৎপন্ন হয়েছে তা তুমি আত্মভূত করবে।