KAILASA Library/জীবনমুক্তি/তুমি নিজেকে যা ভাব তা নও!Sign in
জীবনমুক্তি

তুমি নিজেকে যা ভাব তা নও!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল অস্তিত্বের মহাসাগরে নিজের আমিত্বকে মিলিয়ে দেওয়া

গাম্ভীর্য বনাম আন্তরিকতা

অপরের সাথে আমাদের সমস্ত তুলনা আমরা নিজেদের সম্বন্ধে কি ভাবি তা থেকে আরম্ভ হয়। ঈর্ষা অদৃশ্য হয়ে যায় যখন আমরা আমাদের অনন্যতা বুঝতে পারি। এখন তাহলে আমরা আরেকটা সমস্যা সৃষ্টি করতে পারি। আমরা নিজেদের বেশী বিশিষ্ট ভেবে নিজেদের খুবই গম্ভীরতার সাথে গ্রহণ করতে আরম্ভ করতে পারি।

গম্ভীরতা কি?

গম্ভীরতা হ'ল অন্য সব কিছু ফেলে
কোন জিনিষকে অযথা বেশী গুরুত্ব দেওয়া।
জীবন যে প্রতি মিনিটে উদ্ঘাটিত হওয়া এক
নাটক, তা দেখার অক্ষমতা থেকে গম্ভীরতার
উদয় হয়। জীবন থেকে খুব বেশী প্রত্যাশা
করার ফল হ'ল গম্ভীরতা।

একটা ছোট গল্প :

দুটি ছেলে সমুদ্রতীরে বালির দুর্গ বানাচ্ছিল। তাদের মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হ'ল। একটা ছেলে রেগে গিয়ে লাথি মেরে বালির দুর্গ ভেঙ্গে দিল।

অন্য বালকটি তার এই গম্ভীর সমস্যার জন্য রাজাকে গিয়ে নালিশ করল। অর্থহীন বালির দুর্গ ভেঙ্গে যাওয়ায় ছেলেটিকে বিপর্যস্ত হতে দেখে রাজা হাসতে লাগল। কিন্তু রাজার উপদেষ্টা একজন জেন্ সাধু রাজাকে দেখে হাসতে লাগলেন।

তিনি বললেন, ‘তুমিও তো যুদ্ধ কর আর পাথরের দুর্গের জন্য নিদ্রা হারিয়ে ফেল! তাহলে এই বালকেরা বালির দুর্গের জন্য লড়াই করছে বলে হাসছ কেন?’

আমাদের সমস্ত গম্ভীরতা হ'ল কেবল বালির দুর্গের জন্য! বাচ্চাদের জন্য বালির দুর্গ মূল্যবান, বড় হ'লে পাথরের দুর্গকে মূল্যবান লাগে, ব্যাস্। বালির দুর্গ হোক বা পাথরের দুর্গ হোক, তাদের পিছনে গম্ভীরতা একই থাকে। বস্তু আলাদা আলাদা হতে পারে কিন্তু গম্ভীরতা একই। তাই বাচ্চারা বালুর দুর্গ নিয়ে খেললে হেসো না।

গম্ভীরতা তোমার মনকে জীবনের উন্মুক্ততা ও স্বাধীনতা থেকে বন্ধ করে রাখে। তা তোমাকে বানিয়ে ফেলে নিস্তেজ ও মৃ ত। তা তোমার চিন্তাশক্তিকে দমন করে এবং তোমাকে পরিচিত ও ব্যবহৃত প্যাটার্নকে আঁকড়ে থাকতে আকর্ষিত করে।

একটা ছোট গল্প :

এক জেন্ আশ্রমে শিষ্যদের মধ্যে কার বাগান সবচেয়ে সুন্দর তা নিয়ে প্রতিযোগিতা হয়। একজন শিষ্য খুব গম্ভীর ধরণের ছিল। সে প্রতিযোগিতাকে খুব গম্ভীরতার সাথে নিল। সে সর্বদা তার বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখল। তার বাগানে সব কটি ঘাস একই উচ্চতার। সমস্ত ঝোপঝাড় সে পরিপাটি করে ছেঁটে রাখল। প্রথম পুরস্কার পাবে বলে সে নিশ্চিত ছিল।

প্রতিযোগিতার দিনে মাস্টার সব বাগানে গেলেন। তারপর তিনি ফিরে এলেন ও বাগানগুলিকে র‍্যাঙ্ক দিলেন। সেই গম্ভীর শিষ্যের বাগানটি সবচেয়ে নীচের স্থান পেল। শিষ্যটি থাকতে না পেরে প্রশ্ন করল, ‘মাস্টার, আমার বাগানে কি ভুল হয়েছে? আমাকে একদম নীচের স্থান কেন দিলেন?’

মাস্টার তার দিকে তাকালেন ও
বললেন, ‘শুকনো মৃত পাতাগুলি কোথায়?
বাগানটিকে এইভাবে প্রতিপালন করা হয়েছে
যে সেটা আর জীবন্ত নয়! সেটা মৃত।’

গম্ভীরতা স্বতঃস্ফূর্ততাকে বধ করে।
গম্ভীরতা সৃজনশীলতাকে নষ্ট করে।

বিজ্ঞান প্রমাণ করেছে যখন তুমি রিল্যাক্স করে ও হালকা ভাবে কোন কার্য সম্পাদন কর, তোমার চিন্তাশক্তি ও নির্ণয় নেবার ক্ষমতা আপনা আপনি বেড়ে যায়। একই কাজ গম্ভীরভাবে করলে তোমার মন নিস্তেজ হয়ে পড়ে। যখন ভীষণ গম্ভীরভাবে কিছু কর, যখন তার ফল সম্পর্কে খুবই উদ্বিগ্ন থাক, তখন তুমি নিজেকে সর্বোত্তম অবস্থায় কাজ করতে দিচ্ছ না।

অবশ্যই তোমাকে পরিকল্পনা করতে হবে, তোমাকে সম্মুখের চিন্তা করতে হবে। কিন্তু তা আন্তরিকতার সাথে কর, গম্ভীরতা সহকারে নয়। আন্তরিকতা ও গম্ভীরতা এক নয়। প্রবল উদ্দীপনা ও সজীবতার সাথে কার্য সম্পাদন করার দিকে কেন্দ্রিত থাকা হ’ল আন্তরিকতা। আন্তরিকতা থাকলে কাজটি সঠিকভাবে করার জন্য তুমি যথাসম্ভব প্রচেষ্টা করবে এবং কার্যফলের জন্য উদ্বিগ্ন হবে না! গম্ভীর থাকলে তুমি উপভোগ করতে পার না, তুমি হাসতে পার না। গম্ভীর থাকলে তুমি হাসবে কিভাবে?

সংবেদনশীল হও। সংবেদনশীল হওয়া মানে শক্তিশালী হওয়া, সবকিছু সম্পর্কে সজাগ হওয়া। বোঝ যে, সংবেদনশীল হওয়া অর্থ সবকিছুর প্রতি উন্মুক্ত হওয়া নয়। ‘না’ বলতে না পারা অর্থ সংবেদনশীলতা নয়। সেটা আসলে আমিত্ব! যখন প্রয়োজন তখন যে ‘না’ বলতে পারে না, সে অহংবাদী। কখন ‘না’ এবং কখন ‘হ্যাঁ’ বলতে হবে, সংবেদনশীলতা থাকলে তার স্পষ্টতা থাকবে এবং সেই নির্ণয়কে অনুসরণ করার জন্য আন্তরিকতা ও সাহস থাকবে।

নিখুঁতবাদ (perfectionism)

নিখুঁত হবার মানসিকতা সর্বদা তো মার মন থেকে আসে। সেটা তোমার লক্ষ্য হয়ে যায়। তুমি তার দিকে একটা লক্ষ্য হিসাবে কাজ করতে থাক। যখন তুমি তার দিকে একটা লক্ষ্য হিসাবে কাজ কর, সেটা মৃতবৎ, নীরস ও গতানুগতিক হয়ে যায়। কিন্তু তুমি যখন পূর্ণ, যখন তুমি তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত আছ, তখন গভীর উপলব্ধি হয়। তার পরিণামকে সুন্দর হতেই হবে এবং তা তোমাকে আনন্দ দেবে। তখন তুমি যাই কর না কেন, তুমি অস্তিত্বের সাথে ঐকতানে থাকবে। যাই কর তা পূর্ণরূপে কর, সম্পূর্ণভাবে কর, তাহলে সেটা পূর্ণ হবে। তোমাকে নিখুঁত হওয়ার জন্য উদ্বিগ্ন হ’তে হবে না।

নিখুঁতবাদ কখনও তোমাকে আনন্দ দেয় না। সেটা কেবল তোমার আমিত্বকে তৃপ্তি দেয়। যদিও তুমি শেষে তৃপ্ত অনুভব কর, সেটা হ'ল তোমার আমিত্বের তৃপ্তি, তোমার সত্তার পরিতৃপ্তি কখনও নয়। পরিষ্কার করে বোঝ, নিখুঁতবাদীরা সবচেয়ে বড় অহংবাদী। তারা পূর্ণরূপে বিদ্যমান থাকার মাত্রা হারিয়ে ফেলে। পূর্ণতা সম্ভব যখন তুমি কিছুতে গভীরভাবে প্রবেশ কর। নিখুঁতবাদ কখনও সম্ভব নয় কারণ তা তোমার মনে আছে এবং মন নিখুঁতের সংজ্ঞাকে পরিবর্তন করতে থাকে!

ভুল থেকে শিক্ষা করা

ভুল করার সাহস রাখ। গম্ভীর মানুষেরা ভুল করতে সর্বদা ভয় পায়। তারা নিজেদের খুবই গম্ভীরভাবে নেয়। তারা নিজেদের সম্বন্ধে খুব বেশী চিন্তা করে। ভুল করা ও তাদের ভুলের দিকে কারও অঙ্গুলিনির্দেশ করা - তাদের কাছে এক বিরাট ব্যাপার হয়। আসলে আমি তোমাদের বলি, এই মানুষগুলি যারা ছোট ছোট ভুল করতে ভয় পায়, তারা শেষে সাঙ্ঘাতিক ভুল করে বসে!

আসলে যখন একটা ভুল কর,
লোকেরা সেই ভুলের দিকে অঙ্গুলিনির্দেশ করে
এবং তুমি তা সহ্য করতে পার না, তোমার
আমিত্ব আঘাত পায় এবং তুমি সেই ব্যাপারে
ভীষণ সংবেদনশীল। তাই তোমার আমিত্বকে
আঘাত পাওয়া থেকে রক্ষা করতে গিয়ে, তুমি
ভুল না করার খুব চেষ্টা কর।

তোমার আমিত্বকে রক্ষা করার জন্য
তুমি অনবরত কতই না অচেতনভাবে
পরিকল্পনা কর। কিন্তু তুমি যে কারণ দেখাও
তা হ'ল ভিন্ন। এটা এই নয় যে তুমি মিথ্যা
কথা বলছ। আসলে তুমি সচেতন নও যে
তোমার আমিত্ব সূক্ষ্মভাবে কিভাবে কাজ করে।

ভুল করাতে কোন ভুল নেই। কার্যত কিছু ভুল করে তুমি পরিষ্কার করে জানতে পার কিভাবে সেই ভুলগুলিকে এড়িয়ে যাওয়া যায়, কারণ তখন তোমার অভিজ্ঞতা সহকারে উপলব্ধি হয়েছে। ভুল থেকে যত বেশী তুমি শেখ, তত বেশী তুমি ভুল কিভাবে করতে না হয়, সে সম্পর্কে জ্ঞান অর্জন কর। জিনিষগুলিকে তোমার সর্বোত্তম বুদ্ধিমত্তা ও উদ্দীপনা সহকারে কর, কিন্তু সেগুলিকে কর ভুল করার উদ্বিগ্নতা ছাড়া। যেই মুহূর্তে তুমি ভুল করতে পার বলে উদ্বিগ্ন হও, তুমি তোমার আমিত্ব আঘাত পেতে বলে উদ্বিগ্ন হও।

অস্তিত্বের সমকালীনতা

যখন নিজের আমিত্ব আঘাত পেতে
পারে বলে উদ্বিগ্ন থাক না, তখন যে কোন লাফ
দেবার জন্য তোমার সাহস থাকবে। তোমার
সমস্ত তথাকথিত দুশ্চিন্তাগুলি প্রকৃতপক্ষে
তোমার আমিত্ব আঘাত পাওয়া সম্পর্কে।
আমিত্ব থেকে মুক্ত হ'লে, তুমি আরও বেশী
স্বাধীনতা ও সাহস সহকারে কাজ করবে।
আরও বেশী অনুসন্ধান করার জন্য তুমি ইচ্ছুক
হবে।

যখন তুমি অস্তিত্বের বিস্ময়করতায় পূর্ণ, তুমি সৃষ্টি করতে পার। অপরদিকে তুমি আমিত্বে পূর্ণ হয়ে থাকলে সৃষ্টি করতে পার না। সৃষ্টি করলেও সেই সৃষ্টি মৃতবৎ হবে। সেটা এক প্লাস্টিকের গোলাপের মত হবে যাতে সুবাস ও জীবন নেই। যখন এক শিল্পী প্রেম থেকে সৃষ্টি করে, সে সেই সৃষ্টিতে এক বিশেষ গুণমান প্রদান করে। কিন্তু যদি সে আমিত্ব থেকে সৃষ্টি করে, সেই সৃষ্টি হবে মৃতবৎ।

যখন সম্পূর্ণ অস্তিত্বের সাথে অনুরণিত হতে সমর্থ হও, তুমি জীবনের প্রতিটি জিনিষকে অস্তিত্বের প্রকাশ হিসাবে দেখতে পারবে। এই অবস্থা প্রাপ্ত করলে তুমি যা খোঁজ তাই পাও কারণ তুমি অস্তিত্বের সাথে ঐকতানে চলছ। জীবন তখন এক অলৌকিক ঘটনা হয়ে যায়। এটাকেই আমরা বলছি অস্তিত্বের সমকালীনতা।

অস্তিত্বের সাথে অনুরণন করলে তুমি
লোভীর মত জিনিষগুলি খুঁজবে না। নির্দিষ্ট
মুহূর্তে তোমার যা প্রয়োজন, তুমি চাইবার
আগেই অস্তিত্ব তা তোমাকে সহজেই দিয়ে
দেবে। এটাই আমি বোঝাতে চাই যখন আমি
বলি, 'তুমি যা কিছু খোঁজ, তা পাবে।'

অস্তিত্বের কাছে নিজেকে যত হারিয়ে
ফেল, তুমি ততই আমিত্বহীন হবে। আবার যত
বেশী আমিত্বহীন হবে, তত বেশী তুমি
নিজেকে অস্তিত্বের কাছে হারিয়ে ফেলবে।

জীবন তোমার যুক্তির ঊর্ধ্বে

আমরা প্রায় সবাই অচেতনভাবে বিশ্বাস করি যে জীবন আমাদের যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ঘটনা দ্বারা ভরা। কিন্তু জীবন বারংবার তোমায় সত্যকে মনে করিয়ে দেয় যে জীবন যুক্তির ঊর্ধ্বে। তোমাকে এই সত্য বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয় যখন তোমার কোন প্রিয়জন মারা যায় অথবা কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যদি তোমার চাকরি চলে যায়, হঠাৎ তুমি দেখ যে জীবন তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি সহসা এই বাস্তবতায় জেগে ওঠ যে জীবন তোমার যুক্তির ঊর্ধ্বে। তখন তুমি সত্য অনুসন্ধানে তৎপর হও।

বিশেষ করে তুমি যদি শহরে বাস কর,
তোমার রুটিন প্রায় বাঁধা থেকে। সকাল থেকে
রাত্রি পর্যন্ত তুমি জান যে তোমার দিনটি
কিভাবে উন্মোচিত হবে। তুমি জান যে কোথায়
যাবে, কি কি করবে বা কি করবে না এবং কি
খাবে ও কখন খাবে।

কার্যকরীভাবে, তোমার আমিত্ব এক ধারণা দেয়, তোমার যুক্তি এক অনুভূতি দেয় যে তোমার জীবন তোমার যুক্তির নিয়ন্ত্রণে আছে। সেইজন্য যখন এমন কোন ঘটনা ঘটে যেটা তোমার যুক্তিগ্রাহ্য নয়, তুমি পুরোপুরি পর্যুদস্ত হয়ে পড়। তুমি তাকে পরিচালনা করতে পার না। তুমি বোঝ না কি করতে হবে। তুমি বিষণ্ণ হও অথবা কষ্ট পাও।

একটা গুরুত্বপূর্ণ সত্য, একটা চরম
রহস্য, তোমাকে বুঝতেই হবে। কখনও ভেবো
না যে জিনিষগুলি তোমারই জন্য ঠিকঠাক
চলছে। আসলে তুমি থাকা সত্ত্বেও জিনিষগুলি
ঠিকঠাক চলছে। এটা একটা গুরুত্বপূর্ণ
গুপ্তরহস্য। যতদিন তুমি ভাব যে তোমারই
জন্য জিনিষগুলি ঠিকঠাক ও সহজে চলছে,
তুমি আমিত্বের জন্য নিরন্তর কষ্ট পাবে।

আমিত্ব কি?

উপনিষদ অনুসারে, যতদিন চিন্তা কর যে জীবনের একটি উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যের পিছনে তুমি দৌড়াও, তুমি এক অহংবাদী ব্যক্তি হয়ে অবস্থান করবে। যখন তুমি জীবনের উদ্দেশ্যহীনতার সৌন্দর্য উপলব্ধি কর, তুমি তোমার আমিত্বকে মুছে ফেলেছ।

মাস্টার তিনিই, যিনি তোমাকে জীবনের
উদ্দেশ্যহীনতা বুঝিয়ে দেন। এখন তুমি যা
হওয়াকে উপযুক্ত মনে কর প্রকৃতপক্ষে তা
সত্য ও উপযুক্ত নয়। আমিত্ব সহকারে মানুষ
উদ্দেশ্য সহকারে অনুসন্ধান করে এবং
বাস্তবতাকে হারিয়ে ফেলে।

মৃত্যু স্পষ্টরূপে প্রদর্শন করে, তুমি যে মনকে নিয়ে জীবনযাপন করেছ, তার কোন সত্য অস্তিত্ব নেই। যখন তুমি জীবনের উদ্দেশ্যহীনতা উপলব্ধি কর, একটা নতুন চেতনা তোমার মধ্যে প্রস্ফুটিত হতে শুরু করে। যেই মুহূর্তে তুমি অভিজ্ঞতা কর যে কিছুই অর্জন করার নেই, যে হীরাগুলিকে তুমি রক্ষা করছিলে তারা কেবল পাথরের টুকরা এবং তোমার জীবনের সমস্ত মহান জিনিষগুলি নিছক খেলনা, তখন তুমি জীবনের উদ্দেশ্যহীনতা বুঝবে।

জীবনের প্রকৃত উদ্দেশ্য আমিত্ব
সহকারে বোঝা যায় না। যখন আমিত্ব মুছে
ফেলা হয়, তুমি উপলব্ধি করবে জীবনের
ঐশ্বরিক উদ্দেশ্য, লীলা বা ঐশ্বরিক খেলা;
তুমি সেই নাটক উপভোগ করবে। যদি তুমি
ভাবতে থাক যে জীবনের একটা উদ্দেশ্য আছে
এবং কিছু অর্জন করার জন্য অপেক্ষা কর,
তাহলে তো তুমি জীবনকেই হারিয়ে ফেলবে।

জীবনই পথ ও লক্ষ্য। লক্ষ্য থাকলে তুমি ছুটবে। তোমার পা মাটি স্পর্শ করবে না এবং তুমি অস্তিত্ব ও প্রকৃতির সৌন্দর্য হারিয়ে ফেলবে। লক্ষ্য ফেলে দিলে পথ গুরুত্ব পাবে।

যখন তুমি জীবনের উদ্দেশ্যহীনতা
উপলব্ধি কর, তুমি বাঁচার অর্থ বুঝতে পার।
নয়ত সেই পর্যন্ত তুমি কেবল একজন
‘মৃতভাবে জীবিত’ ব্যক্তি। হাসপাতালের
বিছানায় ‘কোমা’-তে শুয়ে থাকা এক ব্যক্তি
এবং একজন সাধারণ ব্যক্তি যে সত্য অনুধাবন
করে নি, দুজনেই সঠিক চেতনা বিনা বেঁচে
আছে। মাস্টার তিনি, যিনি তোমাকে এই সত্য
অনুধাবন করান। বাঁচার অর্থ হ’ল জীবন অথবা
অস্তিত্বের অর্থ।

লক্ষ্য ফেলে দাও ও জীবনকে উপভোগ
কর। এই শিক্ষার ওপরে বারংবার ধ্যান কর।
তোমার সম্মুখে সত্য উদীয়মান হবে এবং
তোমার ভিতরে প্রস্ফুটিত হবে নিত্য আনন্দ
অবস্থা, যে অবস্থা হ’ল জীবনের আসল অর্থ।

‘না’-র দৃঢ় ভাবনা

অনেক সময়ে দেখে থাকবে, যখনই
তোমাকে কেউ কিছু বলে, তোমার ভিতরে
প্রথম প্রতিক্রিয়া হয় বাধা দেওয়া এবং ‘না’
বলা। যখন তুমি ‘না’ বল, তখন তোমার
আমিত্ব তৃপ্ত হয়। তুমি ভিতরে দৃঢ় ও অদমনীয়
বোধ কর। যখন তুমি বল ‘হ্যাঁ’, তুমি নিজেকে
তরল ও অরক্ষিত বোধ কর। তোমার আমিত্ব
বশবর্তী ও অনুগত অনুভব করে। সেটা তোমার
জন্য অস্বস্তিকর, তাই তুমি বল ‘না’৷

তাই তোমার বাড়ীতে, স্কুলে, কর্মস্থলে অথবা গাড়ি চালাবার সময় নিয়ম ভাঙ্গতে ভাল লাগে। নিয়মগুলিকে ‘না’ বলে তুমি তোমার আমিত্ব আরও জোরদার হয়েছে বলে অনুভব কর। তুমি এটা ছোট বাচ্চাদের বেলায় দেখতে পার। যেই মুহূর্তে তুমি তাদের বল যে নির্দিষ্ট একটা জিনিষ তাদের নেওয়া উচিৎ নয়, তারা তখন কেবল সেই জিনিষটাই চাইতে থাকবে!

সাধারণ বনাম অসাধারণ

যখন তুমি তোমার আমিত্বের জন্য জীবনযাপন করতে চেষ্টা কর, তুমি তোমার ও অন্যের জীবন দুর্বিষহ করে তোল। তোমার জীবনের বেশীর ভাগ কষ্টভোগের জন্য অন্যেরা দায়ী নয়। সেগুলি অজান্তে তোমারই সৃষ্টি। তুমি সেগুলি থেকে হয়ত কোন উপকারও পাও না। কিন্তু কেবল তোমার আমিত্বকে প্রমাণ করার জন্য তুমি তাদের সৃষ্টি কর।

একটা ছোট গল্প :

সুজুকি নামে এক জীবনমুক্ত মাস্টার জাপানে বাস করতেন। যখন তাঁর মাস্টার দেহত্যাগ করেন, তিনি অঝোরে কাঁদতে লাগলেন। একজন তাঁকে প্রশ্ন করল, 'আপনি একজন জীবনমুক্ত মাস্টার। আপনি তাহলে আপনার মাস্টার চলে যাওয়াতে এত কাঁদছেন কেন?' সুজুকি উত্তর দিলেন, 'আমার মাস্টার এই পৃথ্বীগ্রহে সবচেয়ে অসাধারণ মানুষ ছিলেন।' লোকটি হতবুদ্ধি হয়ে প্রশ্ন করে, 'তাঁর সম্বন্ধে কি এত অসাধারণ ছিল?'

সুজুকি উত্তর দিলেন, 'আমি কখনও
এরকম অসাধারণ মানুষ দেখিনি যিনি
ভাবতেন যে তিনি খুবই সাধারণ মানুষ!'

গতানুগতিক জীবনে প্রতিটি সাধারণ
মানুষ নিজেকে অসাধারণ ভাবে। যখন অনুভব
কর যে তুমি সবচেয়ে বেশী দুঃখকষ্ট পেয়েছ,
তোমার আমিত্ব ভাল করে অনুভব করে যে
তুমি এক কঠিন জীবন পরিচালনা করতে
সক্ষম হয়েছ। কেবল যখন তোমার শত্রু বিরাট,
তুমি বিরাট অনুভব কর। তোমার শত্রু ছোট
হ'লে তুমি নিজেকে ছোট অনুভব কর।

একই কারণে যদি তোমার দুঃখকষ্ট বিরাট হয়, তুমি ভাল অনুভব কর। তোমার আমিত্ব তৃপ্ত হয়। দুঃখকষ্টের পরিমাণ দিয়ে তুমি তোমার জীবনকে মাপ। অজান্তে তুমি অন্যদের ও নিজের ওপরে অত্যাচার কর। সুজুকির মাস্টার আসাধারণ ছিলেন কারণ তিনি নিজেকে একদম সাধারণ ভাবতেন, পক্ষান্তরে এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ নিজেকে অসাধারণ মনে করে।

একটা ছোট গল্প :

ভারতবর্ষের এক রাজা প্রচণ্ড অহংকারী ছিল। তার আমিত্ব এত বেশী বেড়ে গেল যে সে বলতে শুরু করল, 'ভগবানের সব কাজ আমি করতে পারি। আমি ভগবানের চেয়ে বড়।' কেউ রাজার ধারণায় আপত্তি জানালে সে তাকে মেরে ফেলার আদেশ দিত।

সেই রাজ্যে এক জীবনমুক্ত মাস্টার
ছিলেন। যখন তিনি রাজধানীতে এলেন, তিনি
সেই রাজার অহংকারী মনোভাবের কথা
শুনলেন এবং রাজাকে সত্য দেখাতে চাইলেন।
তিনি রাজদরবারে গিয়ে রাজাকে প্রশংসা
করতে শুরু করলেন ,'হে রাজা, তুমি
ভগবানের সমান। তুমি ভগবান।

রাজা খুব খুশী হলেন এবং বললেন, 'হ্যাঁ, আপনাকে তো বুদ্ধিমান মানুষ মনে হচ্ছে। আপনি আর কি উপলব্ধি করেছেন তা আমাদের বলুন।' মাস্টার বললেন, 'হে রাজা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিষ বলতে হবে। আপনি এমন কিছু করতে পারেন যা ভগবান করতে পারেন না!' এখন রাজা গর্বে ফুলে উঠেছে। রাজা জিজ্ঞাসা করে, 'দয়া করে বলুন আমি এমন কি করতে পারি যা ভগবান করতে পারেন না!'

মাস্টার শান্তভাবে উত্তর দিলেন, 'হে রাজন, আপনি কারো সাথে ক্রোধিত হ'লে তাকে আপনার রাজ্য থেকে বার করে দিতে পারেন, কিন্তু ভগবান তা পারেন না!’

ভগবান তাঁর রাজ্য থেকে আমাদের বার
করে দিতে পারেন না। ভগবানের রাজ্য,
জীবনমুক্তি, স্পন্দমান নীরবতা আমাদের
जन्মাधिकार!

যদি তুমি পরীক্ষা করতে চাও তুমি
সাধারণ কিনা, তাহলে এই পরীক্ষাটি কর। যদি
তুমি অসাধারণ অনুভব কর পরিষ্কার করে
বোঝ : তুমি সাধারণ। যদি তুমি সাধারণ মনে
কর, তুমি অসাধারণ!

সঠিক মুখোশ ব্যবহার করা

দৈনন্দিন জীবনে তোমরা সবাই বিভিন্ন ভূমিকা নির্বাহ কর, ভিন্ন ভিন্ন মুখোশ ব্যবহার কর। মায়ের জন্য এক মুখোশ, বাবার জন্য অন্য এক মুখোশ, বসের জন্য অন্য আরেকটা মুখোশ এবং আরও কত কি। সঠিক মানুষের জন্য সঠিক মুখোশ ব্যবহার করলে ঠিক আছে। যেই মুহূর্তে ভুল মুখোশ ব্যবহার কর, সজাগ হও যে তোমার আমিত্ব এগিয়ে এসেছে।

তোমাকে কেবল মুখোশগুলিকে দক্ষতার সাথে পরিবর্তন করতে হবে ও নাটক উপভোগ করতে হবে। তাহলে তুমি এক প্রত্যক্ষদর্শী। তুমি সেটা তখনই করতে পারবে যখন তুমি জানবে যে তুমি মুখোশের ঊর্ধ্বে। নতুবা তুমি মুখোশে আসক্ত হয়ে যাবে এবং জীবনের সমস্ত মাধুর্য হারিয়ে ফেলবে। যখন তুমি জান যে তুমি কেবল মুখোশ ব্যবহার করছ, তোমার বাসনাগুলি মুছে যাবে।

বড় হ’লে যেভাবে তুমি খেলনাগুলিকে
ফেলে দাও, একইভাবে যখন তুমি এই
মুখোশগুলির দিকে বুদ্ধি সহকারে তাকাও,
সেগুলির প্রতি তোমার কোন বাসনা থাকে না
এবং দরকার মত সেগুলিকে সহজেই ব্যবহার
কর।

অসন্তুষ্টি থেকে আমিত্বের জন্ম হয়

যদি তুমি এক ভীষণ অহংবাদী ব্যক্তি হও, তোমার আলাদা করে নরকের দরকার নেই কারণ মন তো কেবল দ্বন্দ্ব ও অসন্তুষ্টিতে থাকতে পারে। সন্তোষ ও তৃপ্তির সাথে তুমি তোমার সীমানা হারিয়ে ফেল। সেইজন্য তুমি আনন্দ চাও না। কখনও ভেবো না তুমি আনন্দ চাও। না! আসলে তুমি আনন্দকে ভয় পাও। যখনই তুমি কোন শান্তিপূর্ণ, দুশ্চিন্তাবিহীন অনুভূতির মধ্য দিয়ে যাও, তখন কেবল নিজেকে প্রত্যক্ষ কর। চিন্তা করার কিছু না থাকলে তুমি অনুভব কর যে তুমি কিছু একটা হারাচ্ছ! কোন বিশেষ ব্যাপারে গভীরভাবে চিন্তা করার কিছু না থাকলে, তোমার অন্তর্দেশে সুস্পষ্ট সীমারেখা থাকে না।

তোমার মন প্রতীয়মান হয় যখন তা দুঃখকষ্টের সীমাতে পৌঁছায়। যথেষ্ট দুঃখকষ্ট না থাকলে তুমি তোমার সীমা অথবা তোমার পরিচয় অনুভব কর না। একটু গভীরে তাকালে তুমি বুঝবে যে অনেক সময় তোমার কোন দুশ্চিন্তা বা দুঃখকষ্ট না থাকলে তুমি একাকী অনুভব কর। তুমি নিজেকে সেরকমভাবেই বিশ্বাস কর, কারণ মন স্বভাববশত কেবল নকারাত্মক জিনিষ রেকর্ড করতে পারে। দুঃখকষ্ট, অসন্তুষ্টি ও অতৃপ্তির সাথে মন নিজেকে যত অভিন্ন করে, মন ততই ফুলেফেঁপে উঠতে পারে ও আরও চিন্তা সৃষ্টি করে। আনন্দের গুণমান হ’ল সীমাহীনতা। যখন আনন্দে থাক, তুমি তোমার সীমা অনুভব কর না। যখনই তুমি তোমার সীমা অনুভব কর না, তুমি এক আনন্দ অবস্থায় থাক, এক সন্তুষ্ট ও তৃপ্ত মেজাজে থাক।

দুঃখকষ্ট আমিত্বের দিকে নিয়ে যায়

দুঃখকষ্ট ছাড়া তোমার আমিত্ব থাকতে পারে না। দুঃখকষ্ট তোমার আমিত্বের মূল। এই গুরুত্বপূর্ণ জিনিষটা তোমাকে বুঝতে হবে। তুমি সর্বদাই চিন্তা কর যে দুঃখকষ্ট দ্বারা আমিত্ব বিচলিত হয়। না! দুঃখকষ্ট দ্বারা আমিত্ব সমৃদ্ধ হয়। আরেকটা ব্যাপার হ'ল, তোমার দুঃখকষ্ট কম হ'লে আমিত্বও কম হবে। তুমি নিজেকে খুব ছোট অনুভব কর, তাই তুমি তোমার দুঃখকষ্ট বাড়াও যাতে তুমি মনে করতে পার যে তুমি একজন বড় কেউ।

যত কম দুঃখকষ্ট, তত কম আমিত্ব। তুমি যত বেশী কষ্ট পাও, তোমার আমিত্বও তত বেশী শক্তিশালী হয়ে ওঠে। তাই তুমি সর্বদাই তোমার দুঃখকষ্টকে বাড়িয়ে বল। সমস্যা হ'ল, কিছু সময় পরে তুমি ভুলে যাও যে তুমি বাড়িয়ে বলেছিলে। তখন তুমিও সেই জালে জড়িয়ে পড়। তুমি অস্বীকার করতে পার ও বলতে পার, 'না, আপনি আমার জীবনকে জানেন না। আপনি আমার দুঃখকষ্ট জানেন না।' কিন্তু স্পষ্ট করে বুঝে নাও, কিছু সময় পরে তুমি তোমার বানানো জালেই ধরা পড়ে যাও।

আমিত্ব ছাড়া তুমি নিজেকে শুধুমাত্র উপভোগ করতে পার

যখন তোমার আমিত্ব নেই, কেবল তখন তুমি নিজেকে উপভোগ করতে পার। আমিত্ব থাকলে তুমি উপভোগ করতে পার না। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি হয়ত নানা রকম মেক্আপ লাগাতে পার যাতে অন্যেরা তোমায় উপভোগ করতে পারে, কিন্তু নিজেকে তুমি উপভোগ করতে পার না। কেবল যে ব্যক্তির আমিত্ব নেই, যে নিজেকে দেহ ও মনের সাথে শনাক্ত করে না, কেবল সে-ই নিজেকে উপভোগ করতে পারে। যদি তুমি মনে কর, কোন কিছু একটা 'তোমার', তাহলে তুমি উপভোগ করতে পার না। কারণ যা কিছু তুমি 'নিজের' বলে মনে কর, তুমি সেটাকে বা সেই সম্বন্ধতাকে উপভোগ করার স্বাধীনতা হারিয়ে ফেলেছ!

আমিত্ব ও প্রকৃতির সাথে সংযোগ

আমার জীবনমুক্তির ঠিক পরে এই
ঘটনাটি দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে
থাকাকালীন ঘটে।

এক সন্ধ্যায় আমি খুব নিরুদ্বেগ
মেজাজে জঙ্গলে বসে ছিলাম। আমার চোখ
খোলা ছিল, কিন্তু আমি কিছু দেখছিলাম না,
কারণ কোন তথ্য আমার ভিতরে যাচ্ছিল না ও
তাদের প্রসেস্ করা হচ্ছিল না। আমার তিন
ফুট সামনে একটা বিরাট সাপ ছিল। যেহেতু
চোখ কোন তথ্য প্রসেস্ করছিল না, আমার
ভিতরে কোন ভয় ছিল না। আমি বসে ছিলাম
ও সাপটাও আরাম করছিল।

তারপর ধীরে ধীরে আমার মন স্বাভাবিক স্তরে নেমে এল এবং আমার এক চিন্তা হ'ল। 'ও, ওটা একটা সাপ!' পরের চিন্তা এল, 'আমার এখান থেকে সরে যাওয়া উচিৎ।' যেই মুহুর্তে আমার অন্তদ্দেশে 'সাপ' চিন্তাটি এল, আমি পরিষ্কারভাবে দেখলাম যে সাপও মানুষের উপস্থিতিতে চঞ্চলতা অনুভব করল।

যতক্ষণ আমি ‘এটা একটা সাপ’ অনুভব করি নি, সাপও আমার সম্বন্ধে কিছু অনুভব করে নি। যতক্ষণ আমি ভয় অনুভব করি নি, সাপ আমার দ্বারা আতঙ্কিত হয় নি। আমার ও সাপের দুজনেরই কোন ভয় ছিল না। কিন্তু যেই মুহূর্তে আমি ভয় পেলাম, সাপও ভয় পেল। এমন নয় যে আমাদের মধ্যে দূরত্ব কমে গিয়েছিল। কেবল ‘সাপ’ চিন্তাটা আমার মধ্যে এল ও আমি স্পষ্টভাবে সাপের অন্তদেশে এক উত্তেজনা, এক চঞ্চলতা অনুভব করলাম। যেই আমি ভাবলাম যে ‘আমার এখান থেকে সরে যাওয়া উচিৎ’, যেই আমার মধ্যে ভয় এল, সাথে সাথে সাপটি একই প্রকার নিরাপত্তাহীনতা ও একই ভয় অনুভব করল। অবিলম্বে আমি নড়াচড়া করার আগেই সাপটি চলে যেতে লাগল।

যখন তোমার আমিত্ব শক্তিশালী হয়,
তখন প্রকৃতির সাথে তোমার সংযোগ করার
সামর্থ্য বাধা পায়।

দ্বৈত পরিচয়

আমাদের সবার দুটি পরিচয় আছে, যে
পরিচয় আমরা বহির্জগতে দিই এবং নিজের
অন্তর্দেশে যে পরিচয় আমরা নিজের বলে
বিশ্বাস করি।

মনের ভিতরে যে পরিচয়কে তুমি
নিজের বলে বিশ্বাস কর তাকে সংস্কৃতে
‘মমকার’ বলা হয়। তা সর্বদা তুমি আসলে যা,
তা থেকে কম হবে। তুমি তোমার অতীতের
অসফলতা, ভুল ও অপরাধবোধ বহন করবে
বা মনে করবে এবং তাদের ওপরে অবিশ্রাম
কাজ করার চেষ্টা করবে।

যে পরিচয় তুমি বহির্জগতে প্রকাশ কর
তাকে বলা হয় ‘অহংকার’। ‘অহংকার হ’ল
তোমার ভিসিটিং কার্ড। তোমার সম্বন্ধে
অন্যদের যা কিছু বিশ্বাস করাতে চাও, তুমি
এই কার্ডে সেগুলি ছাপাও। বহির্জগতে যে
পরিচয় তুমি দিতে যাও এটা তার ওপরে ভিত্তি
করা। এটা সর্বদাই তোমার যা আছে এবং তুমি
আসলে যা, তার থেকে বেশী হবে। এটা
সর্বদাই তুমি আসলে যা তার চেয়ে বেশী হবে
কারণ তুমি মনে কর যে তোমায় নিজেকে
বিক্রি করতে হবে। এরকম করা এক প্রাথমিক
আবশ্যকতা হয়ে যায়, বিশেষ করে সমাজে
যেখানে নিজেকে নিয়ে কারবার করতে হয়।

অহংকার একপ্রকার শ্রেষ্ঠমন্যতা
(superiority complex)। মমকার একপ্রকার
হীনমন্যতা (inferiority complex)। অহংকার
ভয়ের ওপরে ভিত্তি করা। মমকার লোভের
ওপরে ভিত্তি করা।

একটা ছোট গল্প :

কোম্পানীতে অধিনায়কত্ব বা লীডারশিপ্ সম্বন্ধে ক্রম ভাষণ দিয়ে এক ব্যক্তি বাড়ী ফিরে এল। তার স্ত্রী জিজ্ঞাসা করল, ‘ভাষণগুলি কেমন হ’ল?’

লোকটি উত্তর দেয়, ‘মনে হয় ঠিকই ছিল। কিন্তু আমি নিশ্চিত নই ক’জন আমার কথা বুঝতে পেরেছে।’ স্ত্রী প্রশ্ন করে, ‘তুমি এরকম কেন ভাবছ?’

লোকটি বলে, ‘কারণ আমি নিজেই তা বুঝি নি!’

বহির্জগতে তুমি যে পরিচয় দাও তা
সর্বদাই ভয়ের ওপরে ভিত্তি করা হবে।
সেইজন্য তোমার সম্পর্কে যা সত্য, এটা
সর্বদাই তা থেকে বেশী হবে। তুমি অবিশ্রাম
তাকে জীবন্ত রাখার চেষ্টা করবে। যে পরিচয়
তুমি অন্তর্জগতে বহন কর তা লোভের ওপরে
ভিত্তি করা। সেইজন্য তোমার ভিতরে যে
পরিচয় বহন কর, তুমি তাকে সবসময়ে
বিকাশ করার চেষ্টা করতে থাক। তুমি অনবরত
তোমার বিশ্বাস করা পরিচয়ের ওপরে কাজ
করতে থাক এবং অবিশ্রাম তাকে খোদাই করে
নতুন রূপদান করার চেষ্টা করতে থাক।

তোমার জীবন হ'ল কেবল এই দুই জগতের মধ্যে লড়াই - অহংকার ও মমকারের মধ্যে দ্বন্দ্ব। বহির্জগতে প্রকাশ করা তোমার ব্যক্তিত্ব ও অন্তর্জগতে অনাবৃত করা ব্যক্তিত্বের মধ্যে দ্বন্দ্বকে বলা হয় চাপ বা টেনশন। এই দুই পরিচয়ের মধ্যে অস্বস্তিকর অনুভূতি থেকে অসুস্থতার সৃষ্টি হয়।

অহংকার ও মমকার - উভয় পরিচয়ই
পুরোপুরি কাল্পনিক, উভয়ই মিথ্যা। তুমি তো
এই দুই পরিচয়ের ঊর্ধ্বে।

যদি তুমি তোমার সমস্ত জীবন অহংকারকে বিকশিত করতে কাটিয়ে দাও, তোমার জীবন বস্তুবাদী হয়। যে লোকেরা মমকারের ওপরে কাজ করে, তারা অনবরত তাদের নিজের ব্যক্তিত্বের ওপরে কাজ করে এবং এমন কিছু পরিচয় সৃষ্টি করার চেষ্টা করে যাতে তারা সন্তুষ্টি অনুভব করে। যদি তুমি সমস্ত জীবনকে খোদাই করে নতুন রূপদান করতে থাক ও মমকারকে বিকশিত করতে থাক, তোমার সম্পূর্ণ জীবন হয়ে যায় নৈতিকতা সম্বন্ধীয় ও অবদমিত।

মূল সত্য হ'ল তুমি এই দুটি পরিচয়ের
চেয়ে অনেক বেশী। এই দুই পরিচয় থেকে
আনক্লাচ্ করলে তুমি হঠাৎ উপলব্ধি করবে যে
তুমি তাদের বহু ঊর্ধ্বে। সেটা ঘটলে তোমাকে
আর বেঁধে রাখা যাবে না।

নিম্নতর আমিত্ব

নিম্ন আত্মমর্যাদার অর্থ হ'ল তুমি যা
আছ নিজেকে তার থেকে ছোট করে দেখা বা
কল্পনা করা। উচ্চ আত্মমর্যাদা হ'ল তুমি যা
আছ নিজেকে তার থেকে বড় করে কল্পনা
করা। উভয়ই অপরের মতামতের ওপরে ভিত্তি
করা। তুমি নিজেকে বিচার কর তোমার
জীবনশৈলীর ওপরে ভিত্তি করে, তোমার
জীবনের ওপরে ভিত্তি করে নয়। তুমি নিজেকে
পরিমাপ কর তোমার কেনা গাড়ী ও জমিজমার
ভিত্তিতে, তোমার অর্জিত সচেতনতার
গুণমানের ভিত্তিতে নয়।

বড় সমস্যা হ'ল, তোমার সাম্প্রতিক ব্যক্তিত্বকে সরিয়ে পরবর্তী ব্যক্তিত্বতে কি করে যেতে হয় তা তুমি জান না। ব্যক্তিত্বগুলিকে তুমি কোটের মত ব্যবহার করতে জান না। তুমি কেবল একটা ব্যক্তিত্ব নিয়েই পড়ে আছ।

ভুল জায়গায় ভুল ব্যক্তিত্বকে ব্যবহার
করাকে আমি আমিত্ব বলি। যেখানে ভদ্র ও নম্র
হওয়া উচিৎ সেখানে তুমি যদি উদ্ধত ও উগ্র
হও, সেটাকে অহংবাদী হওয়া বলে। আর
যেখানে সাহসী হওয়া উচিৎ, সেখানে ভদ্র ও
নম্র হ'লেও তোমাকে অহংবাদী বলা হবে। এটা
বোঝ যে আমরা সর্বদা ভাবি, 'আমি যদি খুব
নম্র হই আমি কি করে অহংবাদী হলাম?' স্পষ্ট
করে বুঝে নেও, আমিত্ব আমিত্বের মাথায় ভর

দিয়ে দাঁড়ালেও সেটা আমিত্ব। এটাকে বলে ‘নিম্নতর আমিত্ব’।

রামানা মহর্ষির জীবনের একটি ঘটনা বলি :

রামানা মহর্ষির এক শিষ্য তাঁর একটা
বই অন্য ভাষায় অনুবাদ করেছিল। বইটি
প্রকাশিত হ’লে দেখা গেল যে অনুবাদক
হিসাবে তার নাম বইতে ছাপা হয়েছে।

শিষ্য বইতে তা দেখে খুব অবাক হয়ে গেল। সে সম্পর্কিত কর্তৃপক্ষের কাছে গেল ও তাদের এই ভুলের জন্য বকাবকি করল। সে তারপর রামানা মহর্ষির কাছে গিয়ে বলল, ‘ভগবান, তারা আমার নাম ছাপিয়ে ঠিক করে নি। আমার নাম প্রচারিত হওয়া ঠিক নয়। আমি সেই প্রকার মানুষ নই।’

ভগবান বলেন, ‘যে আমিত্ব নাম
ছাপাতে চায় আর যে আমিত্ব নাম ছাপাতে চায়
না, সেই দুটি এক ও অভিন্ন। আরাম কর।’

স্পষ্ট করে বোঝ, যে নিম্নতর আমিত্ব নম্রতা দেখাতে চেষ্টা করছে, সেটাও আমিত্ব।

শ্রেষ্ঠমন্যতা থাকলে, উগ্র উদ্ধত আমিত্ব
থাকলে, অন্তত সমাজ তোমায় শিক্ষা দেবে।
এই আমিত্ব দৃষ্টিগোচর হয়। নম্র আমিত্ব
থাকলে তুমি সমাজকে এড়িয়ে যাবে। সেটা
আরও ভয়ংকর। এটা এক চতুর আমিত্ব যা
নিজেকে সুন্দরভাবে রক্ষা করতে জানে।

বিভিন্ন প্রকার আমিত্ব

সক্রিয় আমিত্ব বনাম অক্রিয় আমিত্ব

সক্রিয় আমিত্বকে খুব সহজেই চেনা যায়। সক্রিয় আমিত্ব নিয়ে মানুষ গর্ব সহকারে ব্যবহার করবে; তারা নিজেদের গুরুত্ব খোলাখুলি জাহির করবে। তারা উদ্ধত হবে। মানুষের এই আমিত্বকে মাস্টার সহজেই নিয়ন্ত্রিত করতে পারেন। তাঁকে কয়েকবার এর ওপরে আঘাত হানতে হবে এবং তা ভেঙ্গে যাবে!

একটা ছোট গল্প :

এক মনোচিকিৎসক তার রোগীকে জিজ্ঞাসা করে সে নিজের গুরুত্বের অলীক কল্পনা থেকে ভুগছে কিনা। লোকটি উত্তর দেয়, ‘একদম নয়। আসলে আমি সত্যি যা, আমি নিজেকে তার থেকে অনেক কম মনে করি।’

সক্রিয় আমিত্ব থাকলে কোন ব্যক্তি
কোনভাবেই তার আমিত্বকে ছেড়ে থাকতে
ইচ্ছুক হবে না।

অক্রিয় আমিত্ব খুব সূক্ষ্ম এবং ধূর্ত।
যাদের অক্রিয় আমিত্ব আছে তারা খুব নম্র
হবার ভান করবে, তাদের মানুষের মুখোমুখি
হবার সাহস কম হবে এবং স্বীকৃতি নিতে লজ্জা
পাবে। এতে সবচেয়ে খারাপ ব্যাপার হ’ল এই
যে তারা ভাবে যে তারা অহংবাদী নয়।
প্রকৃতপক্ষে তারা নিজেদের আমিত্বে আঘাত
পাওয়া থেকে যত্ন সহকারে রক্ষা করছে এবং
অচেতনভাবে নিজেদের নম্র বলে ভাবছে!

সক্রিয় আমিত্বের ব্যক্তিরা যেন শুকনো শক্ত ডালের মত। তাদের সহজেই ভাঙ্গা যায়। অক্রিয় আমিত্বের ব্যক্তিরা সতেজ সবুজ ডালের মত। প্রতিবার তাদের আমিত্বে আঘাত লাগলে

তারা বেঁকে যাবে কিন্তু ভাঙ্গবে না! তাদের
আমিত্ব এত সুন্দরভাবে রক্ষিত আছে যে তার
সাথে কারবার করা বেশ কঠিন। আসলে তারা
তাদের আমিত্বকে রক্ষা করার জন্য সুন্দর ও
অক্রিয় ভাবে পরিশ্রম করে।

তোমার ওপরে অন্যের প্রতিক্রিয়া ও
মতামতের প্রতি তুমি অনেক যত্ন নেও। বহু
বছর ধরে যে আমিত্বকে তুমি এত যত্ন করে
বড় করেছ, তাতে আঘাত তুমি সহ্য করতে
পার না। এই আমিত্ব তোমার ভরসার
আশ্রয়স্থল। এতে ঝটকা লাগলে তুমি
আশ্রয়হীন অনুভব কর। তাই নম্র ও বাধ্য
হবার অজুহাত দেখিয়ে তুমি শান্ত হয়ে থাক।
মাস্টারের উপস্থিতিতে তোমার আমিত্বকে খুলে
ধরার আরও একটা সুযোগ তুমি হারাও।
প্রস্ফুটনের দিকে একটা বড় পদক্ষেপ নেবার
আরও একটা সুযোগ তুমি হারাও।

সামাজিক আমিত্ব

আমিত্বের আরও একটি খেলা আমরা খুব সযত্নে লালন করি। তাকে বলে সামাজিক আমিত্ব। তুমি অনুভব কর যে তোমার জীবন তোমার কাছে খুবই ব্যক্তিগত এবং তাতে কারো প্রবেশ করা উচিৎ নয়। তুমি ভয় পাও যে তোমার ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে পারে এবং তোমাকে সমাজে তুলে ধরে ধরার জন্য কিছুই থাকবে না। এটা হ'ল সামাজিক আমিত্ব। এটা তোমার নিজের পরিচয়কে অন্যদের চেয়ে নিজে অভিজ্ঞতা করা! যদি তুমি যেমনটি আছ দুনিয়াকে তেমনটি দেখাও, তুমি আরও বেশী স্বস্তিতে থাকবে কারণ তখন গোপন করার জন্য আর কোন চাপ থাকবে না।

একটা ছোট গল্প :

একবার এক রাজনৈতিক পদপ্রার্থী তার ভাষণ শেষ করে বসে পড়ল। তার পাশে বসা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, 'স্যার, আপনি কি কোন পানীয় নেবেন? আমাদের কাছে হার্ড ড্রিংকও আছে।’

সেই প্রার্থী উত্তর দিল, 'প্রথমে আমাকে
জানতে হবে যে এটা একটি প্রশ্ন নাকি এক
নিমন্ত্রণ!'

সামাজিক আমিত্বের কারণে আমরা
সর্বদাই নিজের সম্পর্কে সচেতন। আমরা ভাবি
যে লোকেরা সবসময়ে আমাদের দেখছে ও
আমাদের সম্পর্কে কথা বলছে। যখন তুমি
নিজের সম্পর্কে সচেতন হও তুমি অহংবাদী
হও। তুমি মনে কর যে তুমি এক বিরাট কেউ
একজন এবং সবার চোখ সর্বদা তোমার দিকে।
সেইজন্য তুমি নিজের সম্পর্কে সচেতন হও।

যখন তুমি নিজের সম্পর্কে সচেতন
হও, তুমি বেঁচে আছ, আবার বেঁচেও নেই।
নিজের ব্যাপারে সচেতনতা তোমার সৌন্দর্য ও
মাধুর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তোমার
সৌন্দর্য সহজে বিকশিত হয় না। পশুদের ও
প্রকৃতির দিকে তাকাও। তারা কত সুন্দরভাবে
ও সহজভাবে প্রবাহিত হয়, কারণ তারা নিজের
সম্পর্কে সচেতন নয়। তারা অস্তিত্বের সাথে
এক হবার জন্য খুশী। যেই মুহূর্তে তুমি মনে
কর যে লোকেরা তোমাকে দেখছে, আমিত্ব
প্রবেশ করেছে এবং তুমি তোমার প্রকৃত সত্তা
হারিয়ে ফেল।

ছোটরা বড়দের মত নিজের সম্পর্কে
সচেতন নয়। তারা যখন খেলে, দেখবে তারা
কত সুন্দর ও সরল। এমনকি যখন ফটো
তোলা হয়, লক্ষ্য করে থাকবে যে তোমার

অজান্তে তোমার কেউ ফটো তুললে সে ই
ফটোগুলি তোমার ক্যামেরার সামনে ভঙ্গি করে
তোলা ফটোর চেয়ে অনেক বেশি সুন্দর হয়।

যেই মুহূর্তে তোমাকে ভঙ্গি করতে বলা
হয়, তুমি নিজের সম্পর্কে সচেতন হয়ে পড়।
তোমার আমিত্ব ভয় পায় যে লোকেরা তোমার
সম্বন্ধে কি বলবে বা কি ভাববে। নিজের
সম্পর্কে সচেতন আমিত্ব সর্বদা অন্যদের
মতামত হিসাব করছে ও মাপছে।

একটা ছোট গল্প :

এক সুফি অতীন্দ্রিয়বাদী এক রাজার
কাছে গেল এবং খেতে চাইল। রাজা তার
ওপরে রেগে গেল ও বলল যে তাকে সেখানে
কেউ চেনে না।

অতীন্দ্রিয়বাদী হাসল ও বলল, 'হ্যাঁ, আমি মানছি। এখানে কেউ আমাকে জানে না। কিন্তু আমি নিজেকে জানি। কিন্তু আপনার ক্ষেত্রে, সবাই আপনাকে জানে। কিন্তু আপনি নিজেকে জানেন না।'

হিসাব করা বন্ধ করে যখন সরল ও
উন্মুক্ত হও, তখন তুমি সর্বদা বিস্ময় ও
সতেজতাতে ভরে থাকবে। জীবন তোমার জন্য
কখনও নীরস ও নিয়ন্ত্রিত হবে না।

'আমি ও ‘আমার’

‘আমি’ হ’ল আমিত্ব, ভয়ের মূল। আর
‘এটা আমার বাড়ী’, ওটা আমার গাড়ী’, ‘এরা
আমার বন্ধু’ - এই ‘আমার’ হ’ল লোভের মূল।

‘আমি’ মানে অবিরত করা (ক্রিয়া, doing)। ‘আমার’ মানে অবিরত পাওয়া (ভোগ, having)। অবিরত তুমি তোমার সীমা প্রসারিত করার চেষ্টা কর। তুমি অবিরত বহির্জগতে জিনিষগুলিকে পরিবর্তন করার চেষ্টা কর। তুমি ‘আমার’ সীমাকে বাড়াতে চাও। উদাহরণস্বরূপ, তোমার এখন একটা সাধারণ গাড়ি আছে, কিন্তু তুমি একটা আরও বিলাসবহুল গাড়ী চাও। বাস করার জন্য তোমার একটা বাড়ী আছে, কিন্তু তুমি আরও বড় একটা বাড়ী চাও। এই প্রকার ব্যক্তিত্ব পাওয়ার (ভোগ, having) ওপরে ভিত্তি করা। এই প্রকার মানুষেরা সুখী, নিরাপদ ও রিল্যাক্সড্ বোধ করে যখন তারা অবিরত বেশী ও আরও বেশী করে জিনিষ অধিকার করতে থাকে।

অসুরক্ষা ও ভয়ের গভীর ভাবনা
আমাদের আরও বেশী লোভের দিকে চালিত
করে এবং আমরা অবিরত বেশী করে জিনিষ
অধিকার করার চেষ্টা করতে থাকি। অবিরাম
জিনিষ অধিকার করার অভ্যাস গভীর
নিরাপতাহীনতার অনুভূতি থেকে আসে। তুমি
দেখতে পার যে অবিরাম বেশী ও আরও বেশী
করে জিনিষ অধিকার করার ধারণা ভয় ও
নিরাপতাহীনতা থেকে আসে।

সাধারণত আমরা নিরাপদ অনুভব করি
যদি আমাদের আরও বেশি বন্ধু থাকে, বেশি
আত্মীয় থাকে এবং আমাদের চারিদিকে আরও
বেশি করে জিনিষ থাকে। আরও বেশি
নিরাপত্তার দ্বারা আমরা ভাবি যে আমাদের এই
পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারবে না।

আমিত্ব বনাম মাস্টার

লোকেরা আমায় জিজ্ঞাসা করে,
'আমাদের মাস্টারগণকে কেন অনুসরণ করতে
হবে?' আমি তাদের বলি, 'তোমায়
মাস্টারদেরকে অনুসরণ করতে হবে না। কিন্তু
যদি তুমি মাস্টারদেরকে অনুসরণ না কর, তুমি
তোমার আমিত্বকে অনুসরণ করবে, ব্যাস্।
কেবল দুটি বিকল্প আছে : হয় তুমি
মাস্টারদেরকে শোন অথবা তুমি তোমার
আমিত্বকে শোন।'

মাস্টার হলেন এমন এক সত্তা যিনি চিরন্তন আনন্দ, নিত্য আনন্দকে লাভ করেছেন। তাঁকে অনুসরণ করে তুমিও সেই অবস্থায় পৌঁছাবে। তোমার আমিত্বের ক্ষেত্রে তুমি জান যে তা এখন পর্যন্ত কি কি অর্জন করেছে এবং তা কোন দিকে ধেয়ে চলেছে! তোমার আমিত্ব তোমাকে যেই পথে নিয়ে চলেছে তাতে যদি তুমি খুশী, সন্তুষ্ট, তৃপ্ত ও আনন্দে থাক, তাহলে তুমি তোমার আমিত্বকে অনুসরণ করতে পার। তাতে কোন ভুল নেই। যদি তুমি একটু অস্বস্তিবোধ কর, যদি তুমি পরিবর্তন চাও, তাহলে মাস্টারের পথ অনুসরণ কর।

কেবল দুটি জিনিষ আছে, মাস্টার ও
মন। মাস্টারকে অনুসরণ করলে মনকে
অনুসরণ করা যায় না। আবার মনকে অনুসরণ
করলে তুমি মাস্টারকে অনুসরণ করতে পারবে
না।

একটা সুন্দর পরিভাষা আছে - 'ন মহ' বা 'নমঃ'। তার অর্থ, 'আমার নয়', 'আমি নই'

  • মাস্টার বা ঈশ্বরের চরণে 'আমি' ও 'আমার' দুটীকে সমর্পণ করি।

দক্ষিণামূর্তি স্বামীর গল্প

একটা ছোট গল্প :

বহুদিন আগে এক জীবনমুক্ত মাস্টার ছিলেন, তাঁর নাম দক্ষিণামূর্তি স্বামী। তিনি একটি বটবৃক্ষের নীচে বসে থাকতেন। তাঁর উপস্থিতি এত প্রগাঢ় ছিল, যে কোন ব্যক্তি তা স্পর্শ করতে পারত, অনুভব করতে পারত এবং প্রায় দেখতে পারত। তাঁর নীরব উপস্থিতি এতই শক্তিশালী ছিল যে তিনি কথা বলেন না অথবা অন্যেরা কথা বলার প্রয়োজন মনে করত না।

সেই রাজ্যের রাজসভার এক কবি দক্ষিণামূর্তি স্বামীকে নিয়ে হাজার পংক্তির পদ্য লিখেছিলেন। তিনি তাঁকে সন্ত বলতেন। এই কবি বলেছিলেন যে দক্ষিণামূর্তি হ’লেন ‘সর্বশ্রেষ্ঠ যোদ্ধা’। ঐতিহ্য অনুসারে, কেবল হাজার হাতিকে যুদ্ধে হত্যা করলে ‘সর্বশ্রেষ্ঠ যোদ্ধা’ উপাধি দেওয়া হয়।

দক্ষিণামূর্তির ক্ষমতা ও বীরোচিত
গুণাবলীর গুণগান করে এই কবি এক হাজার
পংক্তি গাইলেন। যখন রাজা তা শুনল, সে
আমিত্বে আঘাত পেল কারণ সেই অঞ্চলে
সবাই জানত যে কেবল সেই রাজা এক হাজার
হাতি বধ করেছিল। তখন পর্যন্ত কেবল সেই
রাজার সর্বশ্রেষ্ঠ যোদ্ধার উপাধি ছিল।

রাজা কবিকে ডাকল ও রুষ্ট হয়ে বলল, ‘বট গাছের নীচে উলঙ্গ অবস্থায় বসা ভিখারীর প্রশংসায় হাজার পংক্তি গাইবার ন্যায্যতা প্রতিপাদন করুন। নতুবা আপনার শিরচ্ছেদ করা হবে!’ কবি বলেন, ‘আমার কাছে কারণ দেখানোর জন্য কিছু নেই। আপনি আমাকে বধ করতে পারেন। কিন্তু তাঁর উপস্থিতি সম্পর্কে কিছু একটা আছে। আমি একটা ছোট অনুরোধ

করতে চাই : যদি আপনার কিছু সময় হয়,
একবার খালি তাঁর কাছে গিয়ে তাঁর
উপস্থিতিতে বসুন। ব্যাস্, আমি কেবল এইটুকু
চাইছি, আর কিছু নয়।'

রাজা দক্ষিণামূর্তি স্বামী সম্বন্ধে আরও কিছু জানতে উৎসুক হ’ল। রাজা সমগ্র সেনাবাহিনী নিয়ে তাঁর মুখোমুখি হ’তে গেল! রাজা সর্বদা তার দলবল ও সাজসজ্জা সহকারে চলে, নতুবা সে তার পরিচয় হারিয়ে ফেলতে পারে! অন্যদিকে দক্ষিণামূর্তি স্বামী ছিলেন পরমহংস, একজন জীবনমুক্ত মাস্টার। রাজা তাঁকে বটবৃক্ষের নীচে বসে থাক তে দেখলেন - তাঁর কোন সাজসজ্জা নেই, এমনকি কোন পরিধেয়ও নেই। তিনি নিজের মধ্যেই আনন্দে আছেন।

দৃশ্যটি কল্পনা কর : একজন সাদাসিধা ভিখারী কোন পরিধেয় ছাড়াই এক কোণাতে বসে আছেন। তিনি আনন্দ ও শান্তিতে মিশে গেছেন, অস্তিত্বে সম্পূর্ণরূপে হারিয়ে গেছেন। তিনি প্রগাঢ় নীরবতা ও শান্তিতে বসে আছেন। তাঁর উপস্থিতিতে নীরবতা সবাইকে ভেদ করছিল।

রাজা তার রথ থেকে লাফিয়ে নামল ও দক্ষিণামূর্তি স্বামীর দিকে গেল। রাজা ও তার সৈন্যবাহিনীকে দেখে ও তাদের হৈচৈ শুনে দক্ষিণামূর্তি একটুও বিচলিত হ’লেন না। তিনি তাঁর চোখ খুললেন ও সোজা রাজার চোখের দিকে তাকালেন। প্রথমবার রাজার চোখে কেউ সিধা তাকাতে সাহস করলেন। সবসময়ে রাজা অন্যের চোখের দিকে তাকান এবং তারা মাথা নত করে ফেলে। প্রথমবার কেউ সিধা তার চোখের দিকে তাকাল। রাজা ভীষণ ঝাঁকুনি খেল।

কয়েক সেকেণ্ড পরে রাজা তার মাথা নত করলেন। তিনি স্পষ্টভাবে বুঝলেন যে তার

সত্তায় কিছু একটা ঘটছে। মাস্টার দক্ষিণামূর্তি স্বামী রাজাকে বসবার জন্য ইঙ্গিত দিলেন। সমস্ত সভাসদ ও সৈন্যেরা তাদের অস্ত্রশস্ত্র নামিয়ে রেখে নীরবতা সহকারে বসে পড়ল। কয়েক মিনিটের মধ্যে সবাই সেখানে বসে পড়ল।

এক ঘণ্টা কেটে গেল, দুই ঘণ্টা কেটে গেল, ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল এবং সন্ধ্যা হ’ল ও শেষ হয়ে গেল। পুরো একদিন কেটে গেল। মাস্টার, রাজা ও সমগ্র সেনাবাহিনী নীরব হয়ে বসে রইল। কেউ একটা কথাও বলে না। তিন দিন অতিক্রান্ত হ’ল।

তারপর মাস্টার তাঁর চোখ খুললেন এবং বললেন, ‘এখন তোমরা যেতে পার।’ রাজা মাস্টারের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করে শ্রদ্ধা জানাল ও নীরবে প্রস্থান করল। সে তার প্রাসাদে গেল ও সেই কবিকে ডেকে পাঠাল। রাজা প্রশ্ন করল, ‘মাস্টারের প্রশংসায় কেন আপনি কেবল এক হাজার পংক্তি লিখেছেন? আপনার দশ হাজার পংক্তি গাওয়া উচিৎ!’

কবি তখন এক সুন্দর কথা বললেন,
‘দশ হাজার হাতি বধ করা সহজ। তাদের
মারতে আপনার কেবল অস্ত্র চাই। কিন্তু
একজনের মনকে বধ করা আসল কৃতিত্ব!’

মাস্টার নিজের মনকে বধ করেছিলেন।
দক্ষিণামূর্তি স্বামী কেবল নিজের মনকে বধ
করেছিলেন তা নয়, তাঁর উপস্থিতিতে যারা
আছে তাদের সবার মনগুলিকে তিনি বধ
করতে পারতেন। দশ হাজার হাতি বধ করতে
সাহসের দরকার নেই। নিজের মনকে বধ
করতে সাহসের প্রয়োজন আছে।

ধ্যান প্রক্রিয়া

১) দ্রষ্টাকে স্মরণে রাখ

মনে রেখ দ্রষ্টা কে। যখন তুমি চোখ খোল, বোঝ যে তুমি চোখের মধ্য দিয়ে দেখছ। ‘তুমি দেখছ না। তখন হঠাৎ দেখবে যে তোমার সমস্ত শক্তি ভ্রূদ্বয়ের মাঝে আজ্ঞা চক্রে কেন্দ্রিত হয়েছে। তুমি জিনিষগুলিকে আরও পরিষ্কার করে দেখবে, সেগুলিকে আরও বেশি বিশদভাবে দেখবে, যেভাবে বৃষ্টির পরে সবকিছু সতেজ দেখতে লাগে। তাহলে তোমার আসক্তি থাকবে না, আবার অনাসক্তিও থাকবে না, তোমার কোন দুঃখকষ্ট থাকবে না।

উদাহরণস্বরূপ, কখনও ঘুমিয়ে থাকলে তুমি জান যে তুমি স্বপ্ন দেখছ, কিন্তু তুমি স্বপ্ন থেকে বেড়িয়ে আস না। সেই অবস্থায় তুমি স্বপ্নগুলিকে আরও স্পষ্টভাবে দেখ, এমনকি স্বপ্নগুলিকে পরিবর্তনও করতে পার। একইভাবে তুমি যখন উপলব্ধি কর, তুমি এখন যা বাস্তব বলে মনে কর তা এক স্বপ্নমাত্র, তুমি তাকে পরিবর্তন করার শক্তি ও বুদ্ধি পাবে! যখন তোমার চৈতন্যের কম্পাঙ্ক আরও ঊর্দ্ধে ওঠে, তুমি উপলব্ধি করার জন্য বুদ্ধিপ্রাপ্ত হবে, সেটা একটা স্বপ্নমাত্র এবং তাই তাকে পরিবর্তন করার কোন প্রয়োজন নেই।

প্রথমে তোমার শরীরের ভিতরে জীবনকে
অনুভব করার চেষ্টা কর। তারপর তুমি যে
চেয়ারে বসে আছ তার ভিতরে জীবন অনুভব
করার চেষ্টা কর। দেখ, কিভাবে তুমি তোমার
ত্বকের অভ্যন্তরে জীবন্ত আছ। একইভাবে
প্রত্যক্ষ কর যে তুমি চেয়ারের ভিতরে, তার
কুশনের ভিতরে জীবন্ত আছ। তারপর প্রত্যক্ষ
কর তুমি তোমার চারপাশে বসে থাকা মানুষের
ভিতরে জীবন্ত আছ।

তোমাদের একটা উদাহরণ দিই। মনে
কর নদীতে একটা বাঁশ রাখলে। এখন তুমি
বাঁশের বাঁদিকে নদীর একটা ভাগ দেখবে এবং
বাঁশের ডানদিকে নদীর আরেকটা ভাগ দেখবে।
কিন্তু তার মানে কি নদী দুই ভাগে বিভক্ত
হয়েছে? না! যদি বাঁশ সরিয়ে ফেলা হয়, বাঁ
আর ডান দিক বলে কিছু নেই। তখন কোন
সীমাই নেই। সেটা কেবল একটা নদী, ব্যাস্।

জীবন এক নদীর মত। বাঁশ হ’ল তোমার আমিত্ব। তোমার আমিত্বের জন্য তুমি বল ‘আমি’ এবং ‘তুমি’। তোমার দুটো দিক আছে - তুমি এবং বিশ্ব। সেই বাঁশের জন্য তুমি দ্বৈত অবস্থা দেখ। যদি তুমি আমিত্বের বাঁশকে সরিয়ে ফেল, তখন ‘আমি’ বা ‘তুমি’ বলে কিছুই থাকে না। সেটা তখন বিশুদ্ধ নিত্য - জীবন্ত বিদ্যমানতা।

২) প্রত্যক্ষীকরণ

এই প্রক্রিয়াটি যে কোন সময়ে করা যায়। মহাবিশ্বকে এক আলোকপ্রবাহী কিন্তু অস্বচ্ছ (translucent) এবং নিরন্তর জীবন্ত অস্তিত্ব বলে অনুভব কর। তোমার চারিদিকে সবকিছু জীবন্ত অনুভব করার চেষ্টা কর। সেটা দেখার চেষ্টা কর। তা অনুভব করার চেষ্টা কর।

৩) ত্রিনয়ন ধ্যান

২৫ মিনিট সময় লাগবে।

এটা খুবই শক্তিশালী প্রক্রিয়া এবং
মাস্টারের উপস্থিতিতে ও মাস্টারের চোখের
ফটোর সামনে অভ্যাস করলে বেশী ফলপ্রসূ
হয়।

চোখ বন্ধ রেখে কেবল তোমার চোখ
দিয়ে বন্ধ চোখের পিছনে যা কিছু ছবি দেখছ,
কেবল তা দেখ।

এই ধ্যান করার সময় তুমি তোমার প্রিয় দেবদেবীকে দর্শন করতে পার অথবা দেখতে পার যে মাস্টারের আকার একটা আলোকধারা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। কখনও দেখতে পার যে তার ছবির জায়গায় একটা সম্পূর্ণ শূন্যতা। সেই সময়ে শঙ্কিত হবে না বা সচেতনতা হারাবে না। এটা সম্মোহন নয়! প্রকৃতপক্ষে এটা সম্মোহিত অবস্থা থেকে বার করে নিয়ে আসার এক প্রক্রিয়া। তোমার অতিচেতনা জাগ্রত হচ্ছে। যদি তুমি কেবল আলোক বা শূন্যতা দেখ, সেটা ধ্যানটি প্রগাঢ় আন্তরিকভাবে করার সংকেত। আমাদের প্রকৃতির সেটাই সত্য যে আমরা সকলে কেবল শক্তিমাত্র।

চোখ দিয়ে দেখে তুমি 'আমি'-কে অর্জন করতে
পার। বর্তমানে তুমি নিজের বাস্তবতা তৈরি
করছ। যদি তুমি চোখের মধ্য দিয়ে দেখ, তুমি
সেটা থেকে জেগে উঠবে এবং বাস্তবতা যেমন
আছে সেইভাবে দেখবে!

ধাপ ১ : ৫ মিনিট লাগবে

চোখ বন্ধ রেখে কেবল চোখের মধ্য
দিয়ে বন্ধ চোখের পিছনে যা কিছু ছবি দেখতে
পাও দ্যাখ।

woman looking at an image of eyes

ধাপ ২ : ৫ মিনিট লাগবে

এখন তোমার চোখ খোল এবং তোমার ত্রিনয়ন দ্বারা ছবিতে মাস্টারের ত্রিনয়নের দিকে প্রগাঢ়ভাবে তাকাও। তোমার চোখের মধ্য দিয়ে দ্যাখ।

ধাপ ৩ : ৫ মিনিট লাগবে

চোখ বন্ধ রেখে তোমার চোখের মধ্য
দিয়ে বন্ধ চোখের পিছনে যা কিছু ছবি দেখছ,
তা দ্যাখ।

ধাপ ৪ : ৫ মিনিট লাগবে

এখন তোমার চোখ খোল এবং তোমার ত্রিনয়ন দ্বারা ছবিতে মাস্টারের ত্রিনয়নের দিকে প্রগাঢ়ভাবে তাকাও। তোমার চোখের মধ্য দিয়ে দ্যাখ।

ধাপ ৫ : ৫ মিনিট লাগবে