কৃতজ্ঞতাই যথেষ্ট!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল প্রতিটি মুহূর্তে অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা
কৃতজ্ঞতা - কি ও কেন
যখন আমরা উপলব্ধি করি যে আমরা অস্তিত্বের সম্পূর্ণ প্রকল্পের এক অংশ এবং অস্তিত্ব প্রতিটি মুহূর্তে আমাদের প্রেম সহকারে যত্ন করছে, আমরা তখন কৃতজ্ঞতায় অভিভূত হই। প্রতিটি মুহূর্তে আমরা যা পাই তাতেই আমরা ধন্যবাদপূর্ণ হই, এমনকি সেটা আমাদের অঙ্গপ্রত্যঙ্গ বা ইন্দ্রিয়গুলি ব্যবহার করার মত মৌলিক ব্যাপার হ'লেও।
অস্তিত্বের প্রাচুর্য্যকে উপলব্ধি করে
তোমার সাড়া দেওয়া হ'ল কৃতজ্ঞতা। এটা
তোমার ভিতরে এক সুন্দর প্রস্ফুটন বিষয়ক
শক্তি। যদি এমন একটা কোন শক্তি থাকে যা
তোমার জীবনে সবকিছুর যত্ন নেয়, তা হ 'ল
কৃতজ্ঞতার শক্তি! যদি কখনও ভাব যে তোমার
জীবনে কিছু একটা হারিয়েছে, সেটা হয়
তোমার কম কৃতজ্ঞতা অনুভব করার জন্য।
আজ পৃথিবীতে অনেক ধর্ম আছে। তারা প্রত্যেকটি কোন নির্দিষ্ট পথের ওপরে জোর দেয় যেমন, প্রার্থনা, তপশ্চর্য্যা, সমর্পণ ইত্যাদি। কিন্তু একটা জিনিষ সব ধর্মের মধ্যে সর্বজনীন এবং তোমাকে সরাসরি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত করে। সেটা হ'ল কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হ'ল সবচেয়ে বড় ধর্ম। আমি লোকেদের এটা বললে তারা বিস্মিত হয়, ‘কৃতজ্ঞতা কিভাবে ধর্ম হ'তে পারে? সেটা ধর্ম কেন হবে? সেটা একটা সামাজিক অভ্যাস হ'তে পারে, কিন্তু ধর্ম নয়।'
কৃতজ্ঞতা মানুষের শ্বাসপ্রশ্বাস হওয়া উচিৎ, নিছক ধর্ম নয়। কৃতজ্ঞতা এক রূপান্তর ঘাঁটানোর শক্তি। তা তোমার মধ্যে ও তোমার চারপাশে ঘটনাগুলির রূপান্তর করে। কৃতজ্ঞতা এক শক্তি এবং তা তোমাকে মহাবিশ্বের শক্তির সাথে ঐকতান করায় ও তোমার জন্য সুপ্রচুর সমৃদ্ধি নিয়ে আসে। কৃতজ্ঞতার সাথে দেখবে যে অস্তিত্ব সহজেই তোমাকে সাড়া দেয়, তা যেন এক জীবন্ত সত্তা। এটা এমন এক চ্যানেল যার দ্বারা অস্তিত্বের সাথে একাত্মবোধ করা যায়।
কৃতজ্ঞতা ঘটলে তা আকর্ষণের নিয়মের
মধ্য দিয়ে সুন্দরভাবে কাজ করে এবং তোমার
দিকে সুপ্রচুর সমৃদ্ধি আকর্ষিত করে। সেটা
কিভাবে সম্ভব?
একটা ছোট গল্প :
প্রাচীন ভারতের মহান রাজা আকবরের
উপদেষ্টা ছিলেন বীরবল। একদিন তারা
একসাথে রাস্তায় হাঁটছিল।
তখন চন্দনকাঠের এক ব্যবসায়ী
তাদের পাশ দিয়ে গেল এবং আকবর
বীরবলকে বলল, 'কেন জানি না আমার এই
লোকটিকে ফাঁসি দিতে ইচ্ছা হচ্ছে।'
একমাস কেটে গেল এবং আবার সেই চন্দনকাঠের ব্যবসায়ী তাদের পাশ দিয়ে গেল।
এবার আকবর বলে, ‘অবাক ব্যাপার।
এইবার এই লোকটিকে কিছু বৃত্তিদান করতে
ইচ্ছা হচ্ছে! কি করে এটা সম্ভব?’
বীরবল উত্তর দেয়, ‘হে মহারাজ! একমাস আগে চন্দনকাঠের ব্যবসায়ীর ব্যবসা ঠিক চলছিল না এবং সে আপনাকে পাশ দিয়ে যেতে দেখে আপনার মৃত্যুকামনা করেছিল। সে ভেবেছিল আপনি মারা গেলে আপনার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রাজসভাসদেরা তার কাছে অনেক চন্দনকাঠ কিনতে আসবে।’
বীরবলে বলে চলে, ‘লোকটি এইপ্রকার
নকারাত্মক স্পন্দন ছড়িয়ে দিয়েছিল এবং তাতে
আপনি তার প্রতি ঘৃণা অনুভব করেছিলেন।
সেইজন্য আপনি তাকে তখন কোন প্রকৃত
কারণ ছাড়া ফাঁসি দিতে চেয়েছিলেন। আমি
সাথে সাথে আমাদের রাজ্যের জন্য চেয়ার
টেবিল বানানো নির্ণয় করে তার থেকে অনেক
চন্দন কাঠ কিনে ফেললাম। তাতে সে খুব খুশি
হ’ল। সেইজন্য আজ সে আপনার প্রতি খুব
কৃতজ্ঞ বোধ করছে। আর এখন আপনি তার
সকারাত্মক স্পন্দন অনুভব করেছেন এবং তাই
তাকে কিছু দিতে চাইছেন!’
আকর্ষণের নিয়ম অনুসারে, কোন শক্তি তার অনুরূপ শক্তিকে আকর্ষণ করে। সেটা কৃতজ্ঞতার ক্ষেত্রে কিভাবে খাটে? এটা বোঝ : যখন তুমি সবকিছুর প্রতি কৃতজ্ঞ বোধ কর, তার অর্থ তুমি পরিতৃপ্ত অনুভব কর, তুমি আনন্দপূর্ণ অনুভব কর। তাই তুমি যখন কৃতজ্ঞতা বিকিরণ কর, তোমার পরিতৃপ্তির শক্তি তোমার দিকে বস্তুগত লাভ, উত্তম সম্বন্ধতা, ভাল স্বাস্থ্য ইত্যাদির আকারে পরিতৃপ্তি আকর্ষিত করে। এইভাবে এটা কাজ করে।
এই বিষয়ে গুরুত্বপূর্ণ জিনিষ হ’ল, বস্তুগত লাভ, উত্তম সম্বন্ধতা ও এইপ্রকার জিনিষগুলি কেবল কৃতজ্ঞতারই উপজাত বা বাইপ্রোডাক্ট্। প্রকৃত ব্যাপার হ’ল কৃতজ্ঞতা তোমাকে অস্তিত্বের সাথে অনুরণিত করায় এবং তোমাকে এক সুন্দর মানবসতায় রূপান্তরিত করে।
মনোবিজ্ঞানীরা মানুষের ওপরে কৃতজ্ঞতা অনুভব করার প্রভাব পরীক্ষা করেছে। দুইজন গবেষক, ডালাসের সাদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ের ডঃ মাইকেল ম্যাক্কোলো এবং ডাভিসের ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের ডঃ রবার্ট এমোল্স, তাদের প্রথম পর্যবেক্ষণের পরে এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষের ভাল থা কার জন্য কৃতজ্ঞতার বড় ভূমিকা আছে।
তারা কয়েকশ’ মানুষকে তিনটি দলে
বিভক্ত করে এবং তাদের রোজ ডাইরিতে
লিখতে বলে। প্রথম দল ডাইরিতে সারাদিনের
হওয়া সমস্ত ঘটনা লিখতে থাকে। দ্বিতীয় দল
দিনে অভিজ্ঞতা করা কেবল অপ্রিয় ঘটনাগুলি
লেখে। তৃতীয় দল সেই সব ঘটনার লিস্ট
বানায় যেসব ঘটনায় তারা কৃতজ্ঞ বোধ
করেছে।
এই পর্যবেক্ষণের ফলাফলের রিপোর্ট জ্ঞাপন করে যে প্রাত্যহিক কৃতজ্ঞতার অভ্যাস থেকে পরিণামে উচ্চতর সজাগতা, উদ্দীপনা, দৃঢ়সংকল্প, আশাবাদ ও শক্তি আসে। উপরন্তু তৃতীয় এই দলটি যে কৃতজ্ঞতা রেকর্ড করেছে, তারা কম বিষণ্ণতা ও চাপ অভিজ্ঞতা করেছে। তাদের অন্যদের সাহায্য করার ইচ্ছা বেশী ছিল। তারা নিয়মিত ব্যায়াম করে এবং তাদের ব্যক্তিগত লক্ষ্যের দিকে ভাল করে এগিয়ে যায়।
ফলাফল অনুসারে, যারা প্রতিদিনের কৃতজ্ঞতার
লিস্ট লিখেছে, তারা অনেক বেশী প্রেম অনুভব
করেছে। ম্যাক্কোলো ও এমোল্স আরও চিহ্নিত
করেছে যে কৃতজ্ঞতার মনোভাব এক
সকারাত্মক চক্রকে উৎসাহিত করে এবং
সেখানে কৃতজ্ঞ হয়ে করা একটা কাজ অন্য
আরেকটা কাজের মধ্যে কৃতজ্ঞতা নিয়ে আসে।
ফলাফলে এটাও ইঙ্গিত করেছে যে কৃতজ্ঞতা বিশ্বাস নিরপেক্ষ কাজ করে। যদিও কৃতজ্ঞতা সমস্ত ধর্মেরই এক বড় অংশ, তারা বলেছে কোন নির্দিষ্ট ধর্মে বিশ্বাস আছে কি নেই তা সত্ত্বেও কৃতজ্ঞতার সুফল পাওয়া যায়। তারা আরও বলেছে যে কেউ কেবল তার প্রাপ্ত আশীর্বাদগুলির সাহায্যে মঙ্গলময় চেতনা প্রসারিত করতে পারে এবং সকারাত্মক সামাজিক প্রভাব বিস্তার করতে পারে।
শুধুমাত্র বিদ্যমান থাকার জন্য কৃতজ্ঞ হও
আজকাল যে কোন কাজের জন্য কারণ
চাই। যদি আমি কোন ছোট বাচ্চাকে আমার
কাছে আসতে বলি, বাচ্চাটি কোন কারণ
খুঁজবে। যদি আমি একটা চকোলেট দেখাই, সে
কাছে আসবে! উপযোগিতা বা কার্যকারিতার
বোধ আমাদের খুব ভিতরে ঢুকে গেছে। যখন
কোন উপযোগিতা আছে, কার্য আছে; নতুবা
কার্যটির ন্যায্যতা প্রতিপাদন করা শক্ত।
যখন আমি লোকেদের কৃতজ্ঞতার মনোভাব নিয়ে বাস করতে বলি, তারা সঙ্গে সঙ্গে তার কারণ খুঁজতে থাকে। প্রকৃত কৃতজ্ঞতার কখনও কোন কারণ থাকতে পারে না। তা তোমার ভিতরে এক কারণরহিত প্রস্ফুটন হয়ে হয়। ফুল কি কোন কারণের জন্য ফোটে? না! ফুল ফোটে কারণ সেটা তার প্রকৃতি। কৃতজ্ঞতা আমাদের বাস্তব প্রকৃতি। তাকে সমাজের বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ দ্বারা ঢেকে রাখা হয়েছে।
সমাজ কৃতজ্ঞতার ভাষা জানে না। সে
কেবল উপযোগিতার ভাষা জানে। সমাজ
সোজাসুজি তোমার ভিতরে লোভ ও ভয়
ঢুকিয়ে দেয় যাতে তুমি সমাজকে সমাজের
প্রয়োজনীয় ফল দিতে পার। কৃতজ্ঞ তার পথ
তো ভয় ও লোভের পথ থেকে আরও ভাল
ফল দেবে, কিন্তু এই পথ সম্বন্ধে সমাজ জানে
না। সেটাই সমস্যা।
আমাদের সত্তার প্রকৃতি হ'ল কৃতজ্ঞতা।
আমরা তাতে রিল্যাক্স করলে আমরা তার সাথে
সংযুক্ত হতে পারি। কৃতজ্ঞবোধ করার জন্য
অশেষ যুক্তি আছে। এই জীবনটাই তো
আমাদের পাওয়া একটা উপহার। আমরা কি
তা পাওয়ার জন্য কাজ করেছি এবং তাকে
পেয়েছি? না। মনুষ্য-চৈতন্য সহকারে জন্ম
নেওয়াই এক প্রথম আশীর্বাদ যা আমরা
পেয়েছি। আমাদের কৃতজ্ঞতা সেখান থেকেই
শুরু হওয়া উচিৎ। শুধুমাত্র বিদ্যমান থাকার
জন্য আমাদের কৃতজ্ঞ অনুভব করা উচিৎ।
একটা ছোট গল্প :
একটা বাচ্চা মেয়ে টেবিলে রাত্রে খেতে বসেছে। সে খেতে শুরু করল এবং তার মা তাকে থামিয়ে দিল। মা জিজ্ঞাসা করল, ‘খাবার আগে ধন্যবাদ দিয়েছ?’
মেয়েটি উত্তর দিল, ‘এই প্লেটে তো
এমন কিছু নেই যার জন্য আমি আগে
ভগবানকে কমপক্ষে একবার ধন্যবাদ দিই নি।’
বোধ, যদি তুমি কখনও জীবনকে নীরস অনুভব কর, যদি দেখ যে যতটা সরস
হবার ছিল জীবন তত সরস নয়, তার কারণ
তোমার মধ্যে কৃতজ্ঞতা ঘটে নি। কৃতজ্ঞতা এক
এমন শক্তি যা তোমার জীবনকে প্রতি মুহূর্তে
প্রগাঢ় এবং রোমাঞ্চকর বানিয়ে ফেলে। যখন
তোমার মধ্যে কারণরহিত কৃতজ্ঞতা বহন কর,
তখন জীবন বাইরের পরিস্থিতি নির্বিশেষে
সর্বদাই মধুর হবে। কৃতজ্ঞতা হারিয়ে থাকলে
প্রায়ই তুমি অনুভব করবে যে জীবন বিষণ্ণ,
কিন্তু তুমি সেই অনুভূতির আসল কারণ
জানবে না। সেটাই সমস্যা। এগুলিই জীবনের
মৌলিক রহস্য।
রোজ সকালে ঘুম ভাঙ্গলে বিছানা থেকে
উঠে পড়ার আগে কেবল বিদ্যমান থাকার জন্য
কৃতজ্ঞ অনুভব কর, এই সুন্দর অস্তিত্বে
একজন মানুষ হয়ে বাস করার জন্য কৃতজ্ঞ
অনুভব কর। সেই বোধটিকে নিয়ে এস যে তুমি
এসব উপভোগ করতে পারছ শুধুমাত্র মানবসত্তা
হওয়ার জন্য। তার জন্য কৃতজ্ঞ হবার চেষ্টা
কর। কয়েক মুহূর্তের জন্য কৃতজ্ঞতা সহকারে
গলে যাও।
একইভাবে, প্রত্যেক রাতে ঘুমাবার
আগে বিছানায় বস এবং কেবল বিদ্যমান
থাকার জন্য সততার সাথে গভীর কৃতজ্ঞতা
নিয়ে আস। সেটা তোমার সমস্ত দেহ ও মনে
অনুভব কর। দিনটা খারাপ গেলেও ঠিক
আছে। সবকিছু সরিয়ে রেখে কেবল বিদ্যমান
থাকার জন্য কৃতজ্ঞ অনুভব কর। সব দিন
খারাপ যায় না। এমন অনেকে আছে যাদের
দিনগুলি আমাদের সবচেয়ে খারাপ দিনের
চেয়েও খারাপ। তাই সমস্ত বিচার সরিয়ে রাখ
ও কৃতজ্ঞতা অনুভব কর। এই অনুভূতি নিয়ে
ঘুমাতে যাও। তোমার মধ্যে কারণরহিত
কৃতজ্ঞতা প্রতিপালন করার জন্য এটা একটা
খুব শক্তিশালী ধ্যান প্রক্রিয়া।
সবকিছুই উপহার
কৃতজ্ঞতার অভিজ্ঞতা না পাওয়ার প্রধান কারণ হ'ল তুমি সবকিছু ধরে নিয়েছ, মেনে নিয়েছ। তুমি অনুভব কর লোকেরা যা কিছু তোমার জন্য করে তা তোমার जन्माধিকার। এটা বোঝ, লোকেরা হয়ত তোমার জন্য কিছু না করে অন্য কিছু করত। তাই প্রকৃতপক্ষে সেটা তাদের প্রদত্ত তোমাকে উপহার। সেইজন্য তোমাকে তাদের ধন্যবাদ দিতে হবে।
জীবনে প্রতিটি ছোট ছোট জিনিষ উপহার হিসাবে গ্রহণ কর। যখন তুমি খাবার জন্য প্লেট নাও, প্লেটটাকে একটা উপহার হিসাবে দেখ। যখন প্লেটে খাবার পরিবেশন করা হয়, সেই খাবারকে উপহার হিসাবে দেখ। যখন খাবার জন্য চেয়ারে বসে পড়, চেয়ারকে উপহার হিসাবে দেখ। খাবার পরে যখন আঙ্গুলগুলি পরিষ্কার কর, তোমার আঙ্গুলগুলিকে উপহার বলে দেখ। আমরা কখনও জিনিষগুলিকে উপহার বলে দেখি না। সবকিছুকেই অবধারিত বলে ধরে নেওয়া হয়। অনেক মানুষের খাবার জন্য প্লেট নেই। অনেকের আঙ্গুল নেই যার সাহায্যে তারা খেতে পারে! আমরা কি কখনও তা ভেবেছি? কখনও নয়! আমরা কেবল তাদের দিকে তাকাই যাদের আঙ্গুলে হীরার আংটি আছে। যাদের হাতে আঙ্গুল নেই আমরা তাদের দিকে তাকাই না। সেটাই সমস্যা। সেইজন্য আমাদের জীবনে কোন কিছুকেই উপহার হিসাবে অনুভব করি না।
যখন আমরা ছোট ছোট জিনিষের জন্য
কৃতজ্ঞ বোধ করি, আমাদের সম্পূর্ণ
সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। আমরা আরও
পরিশোধিত হব। সমস্ত জীবন সম্পর্কে
আমাদের মনোভাব অন্য এক স্তরে চলে যাবে। মনে রেখ, যে ছোট ছোট জিনিষের জন্য কৃতজ্ঞ নয়, সে বড় ব্যাপারেও কৃতজ্ঞ হবে না। এমনকি বড় ব্যাপারকেও অবধারিত বলে ধরে নেওয়া হয়। সম্প্রতি আমরা মনে করি যে আমরা যা কিছু গ্রহণ করি তাতে আমাদের অধিকার আছে। আমাদের এই মনোভাবের জন্যই আমরা অস্তিত্ব অথবা ঈশ্বরের হিতৈষিতা, দয়াশীলতা দেখতে পাই না। অস্তিত্ব দ্বারা আমাদের ওপরে বর্ষিত উপহারগুলিতে আমরা সংবেদনহীন হয়ে থাকি।
একটা ছোট গল্প :
এক ব্যক্তি তার বন্ধুকে বলছিল সে কিভাবে একদিন মরুভূমিতে হারিয়ে গিয়েছিল।
সে তার বন্ধুকে বলল, 'পুরো হতাশ
হয়ে আমি হাঁটু গেড়ে বসলাম এবং প্রার্থনা
করলাম যাতে আমি মরুভূমি থেকে বাইরে
যাবার জন্য পথ পেয়ে যাই।'
গল্প শুনে তার বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা
এবং জিজ্ঞাসা করে, 'তাহলে ভগবান তোমার
প্রার্থনার উত্তর দিয়েছিল কি?'
ব্যক্তিটি উত্তর দিল, 'ও, না! তার
আগেই একজন এক্সপ্লোরার (ভ্রমণকারী
গবেষক) হঠাৎ জানি না কোথা আবির্ভূত হ'ল
এবং আমাকে পথ দেখাল।'
আমরা জীবনে এইভাবেই অসংবেদী হয়ে থাকি! আমরা সবকিছুই অবধারিত বলে ধরে নিই। যদি আমরা নিজেদের কৃতজ্ঞতা দ্বারা সংবেদনশীল করে তুলি, আমরা কোন কিছুই অবধারিত বলে ধরে নেব না, তা সেটা আমাদের আঙ্গুল হোক, কি ধনসম্পদ হোক অথবা অস্তিত্বের ঠিক সময়ে হিতৈষিতাই হোক। সংবেদনশীলতা ঘটলে প্রতিটি মুহূর্ত অস্তিত্বের ওপরে গভীর সম্ভ্রম সহকারে কাটে।
অন্যদের কৃতজ্ঞতা সহকারে শ্রদ্ধা কর
প্রথমে আমাদের মনে রাখতে হবে যে কেবল আমাদের সেবা করার জন্য কোন মানুষই জন্ম নেয় নি। প্রতিটি মানুষ আমাদের মত জীবনের পথে আছে। দয়া বশত, প্রেম বশত, তারা আমাদের জন্য কিছু করে। এমনকি তোমার স্বামী অথবা স্ত্রী তোমাকে সেবা করার এক দয়াূর্ণ কাজ করছে, তোমাকে কতকিছু দিচ্ছে, তোমার যত্ন করছে। অবশ্যই বিবাহে দেওয়া নেওয়ার ব্যাপার আছে, কিন্তু স্বামী বা স্ত্রীকে কখনও অবধারিত বলে ধরে নেওয়া যায় না। তাদের কখনও তোমার জন্মাধিকার বলে ধরে নেওয়া যায় না।
বিশেষ করে দম্পতিদের মধ্যে অনেক কিছু অবধারিত বলে মেনে নেওয়া হয়। যে করেই হোক এই ধারণা আমাদের সমাজে খুব গভীরভাবে শিকড় গেড়ে গেছে। এই কারণে আজকাল অনেক বিবাহ ভেঙ্গে যায়। আমি তোমাদের বলি, এমনকি এক শারীরিক সম্পর্কের সময়েও অন্যজনের শরীরের জন্য গভীর কৃতজ্ঞতা থাকতে পারে। নিছক দৈহিক সুখের জায়গায় সম্পূর্ণ জিনিষটা এক ঐশ্বরিক অভিজ্ঞতা দেবে। যখন তুমি অন্যজনের জন্য এত সুখ পেতে পার, তাহলে অন্যজনের জন্য কেন কৃতজ্ঞতা অনুভব করবে না? প্রথম থেকেই যদি অন্যজনকে গভীরভাবে শ্রদ্ধা করা যায়, তাহলে অনেক বিবাহকে রক্ষা করা যায়।
একটা ছোট গল্প :
একজন ভগবানের কাছে প্রার্থনা করল,
'হে ভগবান, আমার ওপরে করুণা কর। আমি
অনেক কঠোর পরিশ্রম করি এবং আমার পত্নী
ঘরেই থাকে। সে ঘরে থাকতে পছন্দ করে আর
আমি সারাদিন কত খাটি। দয়া করে আমাকে
একটা বর দিন যে আমি আমার স্ত্রী হয়ে যাই
এবং আমার স্ত্রী আমি হয়ে যাক। আমি তাকে
একটা শিক্ষা দিতে চাই যে একজন পুরুষের
জীবন কত কঠিন।'
ভগবান তাকে সেই বর দিলেন।
পরের দিন সকালে যে পুরুষটি এখন মহিলা হয়েছে, সে খুব সকালে ওঠে, বাচ্চাদের জন্য খাবার প্যাক করে, ব্রেকফাস্ট বানায়, বাচ্চাদের রেডি করে এবং তাদের স্কুলে গাড়ি চালিয়ে নিয়ে যায়। তারপর সে ফিরে এল এবং কাপড়গুলি ওয়াশিং মেশিনে দিল, ব্যাংকে গেল, চেক্ ভাঙ্গাল, ইলেক্ট্রিসিটি ও ফোনের বিলের দাম দিল। তারপর সে বাজারে গেল এবং কিছু মুদিখানার জিনিষপত্র কিনল, কাপড় শুকাতে দিল, বাচ্চাদের স্কুল থেকে উঠিয়ে নিল, তাদের সব সমস্যার সমাধান করল, টেলিভিশন দেখতে দেখতে কাপড় ইস্ত্রি করল। তারপর সে রাতের খাবার তৈরি করল, বাচ্চাদের খাওয়ালো, তাদের ঘুম পাড়ালো এবং খেয়েদেয়ে বিছানায় গেল।
পরদিন সকালে সে আবার ভগবানের
কাছে প্রার্থনা করল, 'হে ভগবান, মনে হচ্ছে
আমি এটা আগামীকাল আর সামলাতে পারব
না। আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে
আমাকে আবার পুরুষ বানিয়ে ফেলুন।'
ভগবান উত্তর দিলেন, 'অবশ্যই আমি
তোমাকে আবার পরিবর্তন করে দেব কিন্তু
তোমাকে নয় মাস অপেক্ষা করতে হবে কারণ
তুমি এখন গর্ভবতী হয়েছ!'
প্রত্যেক ব্যক্তির জীবন গুরুত্বপূর্ণ।
কাউকেই অবধারিত বলে গণ্য করা ঠিক নয়।
প্রতিটি মানুষের জন্যই কিছু কৃতজ্ঞতা রাখা
উচিৎ।
আমি সর্বদা লোকেদের বলি যখন তোমাদের মধ্যে অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকে না এবং তোমাদের মধ্যে ছাড়াছাড়ি অবশ্যম্ভাবী, তাহলেও কৃতজ্ঞতার সাথে একে অপরকে ছেড়ে যাও। প্রত্যেকটি সম্বন্ধতা আমাদের জীবনে ভাল কিছু নিয়ে আসে। প্রতিটি সম্বন্ধতা তার নিজের ক্ষেত্রে শুভ। কেবল আমরা তাকে সেইভাবে দেখতে পারি না।
সমস্যা হ'ল আমরা ভাবি যে কোথাও না কোথাও মানুষেরা আমাদের আঘাত করার জন্য অপেক্ষা করছে। ব্যাপারটা সেরকম নয়। কেবল নিজের নিরাপত্তাহীনতা আমরা অপরের ওপরে অভিক্ষেপ (project) করি। নিজের প্রতিরক্ষার জন্য আমাদের প্রক্রিয়া থাকে যা কারণরহিতভাবে সমস্ত সম্বন্ধতার সাথে খেলা করে। আর অন্যেরা আমাদের আঘাত হানার জন্য অপেক্ষা করছে, এই ভাবনা দ্বারা তা চালিত হয়। কৃতজ্ঞতা প্রস্ফুটিত হ'লে এই প্রক্রিয়া অদৃশ্য হয়ে যাবে।
একটা ছোট গল্প :
এক দম্পতি তাদের তিন বাচ্চাকে সঙ্গে
করে একদিন সমুদ্র সৈকতে গেল। বাচ্চারা
বালির দুর্গ বানাচ্ছিল ও আনন্দ করছিল।
তারা এক বৃদ্ধাকে ছেঁড়া কাপড়ে তাদের
দিকে আসতে দেখল। সে নীচু হয়ে কিছু জিনিষ
ওঠাচ্ছিল ও তার থলিতে রাখছিল। যখন সে
বাচ্চাদের সামনে এল, বাবা-মায়েরা চীৎকার করে বাচ্চাদের বৃদ্ধার সামনে থেকে সরে যেতে বলল।
বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে হাসল, কিন্তু তারা বিনিময়ে হাসল না।
কিছুদিন পরে তারা জানতে পারল যে
সেই বৃদ্ধা বেলাভূমিতে বালি থেকে কাঁচের
টুকরা উঠিয়ে নেবার জন্য জীবন সমর্পণ করছে
যাতে বাচ্চাদের পা না কাটে।
আমরা সবসময় সম্বন্ধতাগুলিকে ভাল,
খারাপ, বিশ্রী ইত্যাদি বলে লেবেল করি। এটা
সমস্ত সম্বন্ধতায় হয়, মা ও তার সন্তানের
মধ্যে, বস্ ও তার কর্মচারীর মধ্যে অথবা
বন্ধুদের মধ্যেও হতে পারে।
তাই অনেকে বিশেষভাবে নিয়ন্ত্রিত হবার জন্য তাদের মাতাপিতা ও সমাজের প্রতি অকৃতজ্ঞ অনুভব করে। আমাদের কৃতজ্ঞতা - ধ্যানগুলির মধ্যে একটিতে আমরা অংশগ্রহণকারীদের প্রথমে মাতাপিতার প্রতি ও অন্য সবার প্রতি যারা তাদের মানসিক গঠন ও মনোভাব দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বলি। দয়া করে বোঝ, তোমার এখন যে বুদ্ধি বিকশিত হয়েছে তা দিয়ে তুমি বুঝতে পারছ যে তুমি সঠিক মানসিক গঠন তৈরি করার আবহাওয়া পাও নি। তুমি এখন এক নতুন মানসিক গঠনে রূপান্তরিত হবার চেষ্টা করছ। সেটা একদম ঠিক আছে। কিন্তু যারা তোমাকে আগের মানসিক গঠন দিয়েছে তাদের অভিশম্পাত করা একদমই ঠিক নয়।
যারা আমাদের এই দেহ ও মন দিয়েছে তাদের আমাদের বঞ্চিত করার বা বিশৃঙ্খল করার জন্য কোনভাবেই উদ্দেশ্য ছিল না। যা কিছু তারা সবচেয়ে ভাল বলে জানত, তারা কেবল তাই আমাদের দিয়েছে, ব্যাস্। আমরা তার ঊর্ধ্বে যাচ্ছি কারণ আমরা আরও বুদ্ধিমান হয়েছি। তাদের প্রতি কেবল কৃতজ্ঞতা অনুভব কর, সেটা হ’লে যথেষ্ট।
আরেকটা ব্যাপার হ’ল যখনই তুমি
তোমার সম্বন্ধতার মধ্যে মানুষদের প্রতি
প্রকৃতপক্ষে কৃতজ্ঞ বোধ কর, তুমি কখনও
তাদের অধিকার করতে চাইবে না। তুমি তাদের
সুন্দর সত্তা হিসাবে দেখবে ও সেখানেই ছেড়ে
দেবে। অধিকার-প্রবণতা তখনই ঘটে যখন
তুমি অন্য মানুষটিকে এক সত্তা না ভেবে
একটি বস্তু বলে মনে কর। কৃতজ্ঞতার সাথে
তুমি সেই মানুষটিকে তার নিজের স্থান নিতে
দেবে।
সচেতনভাবে নির্ণয় নাও, এই ক’দিন তুমি যে কোন পরিস্থিতিতে বিশুদ্ধ প্রেম ও কৃতজ্ঞতা সহকারে সাড়া দেবে। ঠিক কর যে কেবলমাত্র দুটি দিন তুমি সেভাবে সাড়া দেবে না যেভাবে এত বছর ধরে সাড়া দিয়ে আসছিলে। নির্ণয় নাও, তুমি কেবল পবিত্র ও নিরভিমান প্রেম সহকারে সাড়া দেবে। দেখবে যে তোমার সমস্ত সম্বন্ধতাগুলি আগের চেয়ে সুন্দর হয়ে উঠছে। স্বতশ্চলভাবে তুমি প্রত্যেককে অস্তিত্বের অনন্য সৃষ্টি বলে দেখতে শুরু করবে, তাদের ঈশ্বরের প্রতিফলন হিসাবে দেখবে। তুমি তোমার চারপাশের সবার সাথে ও সবকিছুর সাথে গভীর সংযুক্তি অনুভব করবে।
কেবল তাই নয়, চারপাশের সমস্ত
কিছুুর প্রতি তোমার অসাধারণ করুণা হবে।
যদি তুমি এমন এক ব্যক্তি যে সহজেই রেগে
যায়, দেখবে যে তোমার ক্রোধ মিলিয়ে যাচ্ছে।
এই ক্রমবর্ধমান কৃতজ্ঞতার জন্য যত শক্তি
নকারাত্মক আবেগের জন্য ব্যবহার করা
হয়েছিল তা বিমুক্ত হবে। তুমি এক করুণাময়
ও প্রেমময় সত্তা হয়ে যাবে।
তোমার শরীরকে ধন্যবাদ দাও
একটা ছোট গল্প :
এক মাঝবয়সী মহিলার হার্ট অ্যাটাক হয় ও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপারেশন টেবিলে তার প্রায়-মৃত্যুর
অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতার সময় সে
ভগবানকে দেখতে পায়। সে তাঁকে জিজ্ঞাসা
করে, এটা তার জীবনের শেষ কিনা।
ভগবান উত্তর দেন তার আরও ত্রিশচল্লিশ বছর বাঁচার আছে।
আরোগ্য লাভ করার পরে সে আরও কিছু সার্জারী করার জন্য হাসপাতালে থাকার নির্ণয় নিল। সেই সার্জারীগুলি হ'ল মুখমণ্ডল সুন্দর-করণ, চোয়াল পুনর্গঠন, নাক সংশোধন ও অতিরিক্ত চর্বি অপসারণ। সে তার চুল রঙ করল। সে ভাবল যেহেতু সে আরও ত্রিশ -চল্লিশ বছর বাঁচবে, সে এক নতুন সতেজ রূপ নিয়ে আরম্ভ করবে।
সেই সার্জারীগুলি শেষ হবার পরে সে হাসপাতাল থেকে যেই বাইরে গেল, সে হাসপাতালের অ্যাম্বুলেন্সে চাপা পড়ল ও মারা গেল।
সে তারপর ভগবানে কাছে গেল ও
জিজ্ঞাসা করল, ‘ভগবান, আমি ভেবেছিলাম
আপনি বলেছিলেন যে আমার আরও ত্রিশ
বছর বাঁচার আছে।’
ভগবান উত্তর দিলেন, ‘খুবই দুঃখিত। কিন্তু আমি তোমাকে চিনতেই পারি নি!’
প্রত্যেক মানুষ ঈশ্বরের এক অনন্য অদ্বিতীয় মহাশৃষ্টি। সেইজন্য কোন দুটি শরীর একরকম দেখতে নয়। ঈশ্বর ইঞ্জিনীয়ার নন। তিনি এক শিল্পী। তাই আমরা সবাই ভিন্ন ভিন্ন দেখতে। যদি তিনি ইঞ্জিনীয়ার হতেন তিনি আমাদের সবাইকে কারখানার উৎপাদনের মত একই ছাঁচে বানাতেন! তিনি আমাদের সবাইকে অনন্যভাবে বানিয়েছেন। কিন্তু আমরা কখনও নিজেদের যথেষ্ট সুন্দর বলে অনুভব করি না। আমরা অবিশ্রাম অপরের সাথে নিজেদের তুলনা করি ও তাদের মত চেহারা বানাতে চাই। আমাদের শরীরকে আমরা কখনও সুন্দর বলে অনুভূতি দিই না।
শরীর সম্পর্কে আমরা যে ধারণা পোষণ করি তার দ্বারা আমাদের শরীর প্রভাবিত হয়। প্রতিটি কোষ আমাদের ধারণা ও অনুভূতি দ্বারা প্রভাবিত হয়। যদি আমরা নিজের দেহের প্রতি কৃতজ্ঞতা অনুভব করি, আমাদের দেহ স্বাস্থ্যকে ভাল করে সাড়া দেয়। দেহকে ঘৃণা করলে, দেহ রোগগ্রস্ত হয়ে সাড়া দেয়। এটা অন্য মানুষের ওপরে আমাদের চিন্তার প্রভাবের মত। যদি আমরা মানুষকে উৎসাহ দিই, তারা আরও ভাল করে কাজ করে।
কেবল এই শরীরের জন্যই তুমি এখানে বসতে পেরেছ ও এই কথাগুলি শুনতে পারছ। তোমার শরীরের সাহায্যেই এই লেখাগুলি এখন পড়তে পারছ। তাহলে কি করে তাকে গালমন্দ কর বা তাকে অবধারিত বলে গণ্য কর? চারপাশে তাকালে দেখবে অনেক মানুষ হাত পা ছাড়াই জন্ম নেয়। অনেকে জন্ম থেকে অন্ধ থাকে অথবা কোন দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারায়। আমাদের সবকিছু থাকা সত্ত্বেও সেগুলিকে অবধারিত বলে মেনে নিই। কখন কখন ত্রুটিহীন দেহধারী মানুষের চাইতে শারীরিক বিকলাঙ্গ মানুষ বেশি কৃতজ্ঞ থাকে। বিকলাঙ্গেরা জানে শরীরের কোন অংশ হারাবার অর্থ কি, তাই সে স্বতঃস্ফূর্তভাবে দেহের অন্য অংশগুলির জন্য কৃতজ্ঞ থাকে।
সুফি প্রথায় একটি সুন্দর ধ্যান প্রক্রিয়া আছে। রোজ সকালে ঘুম থেকে উঠে তারা নিজের শরীরের একের পর এক অঙ্গকে স্পর্শ করে এবং সেই অঙ্গের জন্য কৃতজ্ঞবোধ করে। অত্যন্ত প্রেম ও কৃতজ্ঞতা সহকারে তারা মাথা থেকে পা পর্যন্ত তাদের দেহের সমস্ত অঙ্গকে স্পর্শ করে। এই সুন্দর ধ্যানটি সবাই অভ্যাস করতে পারে। দেখবে যে তোমার শরীরের অঙ্গগুলি আরও সুন্দর হয়ে উঠছে এবং কোনও রকম অস্বচ্ছন্দতা থেকে দেহ খুব সহজেই নিরাময় হচ্ছে।
সবকিছুই মঙ্গলময়, কেবল তা উদযাপন কর!
একটা জিনিষ খুব পরিষ্কার করে বুঝতে হবে। অস্তিত্বের সম্পূর্ণভাবে এক মঙ্গলময় ঘটনা। তুমি অস্তিত্বের অংশ, তাই তোমার চারপাশে ঘটা সবকিছুই শুভ, সবকিছুই মঙ্গলময়। এটাই অস্তিত্ব সম্পর্কে সত্য। অস্তিত্বে কোন কিছু অশুভ নয়। সবকিছু কেবল আশীর্বাদ মাত্র।
এটা বুঝতে পারলে জীবনে অভিযোগ
করার জন্য কিছুই থাকে না। এটা স্পষ্টভাবে
বুঝলে তোমার চোখ হয়ে যায় কৃতজ্ঞ চোখ। তা
সবকিছুকেই অসাধারণ বলে দেখে। কোনকিছুই
নীরস লাগে না। সবকিছুকে অলৌকিক মনে
হয়।
একটা ছোট গল্প :
একদিন এক হাঁসের শিকারী হাঁস
ধরার কুকুর কিনতে বাজারে গেল। সে অবাক
হয়ে একটি কুকুর দেখল। কুকুরটা যেটা জলের
ওপরে হাঁটতে পারে! সে তৎক্ষণাৎ সেই
কুকুরটিকে ঘরে নিয়ে এল।
সে তার এক বন্ধুকে শিকারের জন্য আমন্ত্রণ করল ও শিকারে কুকুরটি নিয়ে গেল। এক ঝাঁক হাঁস সামনে এলে সে তাক করে গুলি চালাল ও নীরবে দেখতে থাকল। কুকুরটি জলের ওপরে দিয়ে হেঁটে গেল এবং পাখীটিকে নিয়ে এল। সে তার বন্ধুর দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া দেখতে চাইল, কিন্তু বন্ধু চুপচাপ হয়ে রইল।
সে বন্ধুকে প্রশ্ন করে, 'আমার কুকুরের অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে?'
বন্ধু উত্তর দিল, 'হ্যাঁ, তোমার কুকুর সাঁতার কাটতে পারে না।'
আমাদের চোখের চারপাশে অনবরত
অলৌকিক ঘটনা ঘটছে। কিন্তু আমরা তা
একদম দেখতে পাচ্ছি না! তাদের দেখতে না
পাওয়ার জন্য আমাদের জীবন নীরস মনে হয়।
যখন আমরা তা উপলব্ধি করতে পারি,
আমাদের সমস্ত জীবন অলৌকিক হয়ে যায়।
সত্য হ'ল, আমাদের জীবনে চারপাশে বহু
অলৌকিক ঘটনা ঘটে চলেছে।
আমরা যদি নিজ-সত্তা, মহাবিশ্ব ও
ঈশ্বরের অস্তিত্ব, এই তিনটি উদযাপন করি,
তাহলে আমরা সমগ্র অস্তিত্বকে অবিশ্রাম ঘটা
এক আশীর্বাদ হিসাবে অভিজ্ঞতা করব।
তোমাদের বুঝিয়ে বলি।
যখন তুমি নিজ-সত্তা, ভগবান ও
মহাবিশ্বের অস্তিত্বকে উদযাপন কর, এই
তিনটিই তাদের রহস্য তোমার কাছে প্রকাশ
করবে। দয়া করে বোঝ, আমি যখন তোমাদের
নিজ-সত্তা, মহাবিশ্ব ও ঈশ্বরকে উদযাপন
করতে বলছি, আমি তোমাদের কোন নৈতিক
উপদেশ দিচ্ছি না। আমি তোমাদের একটা আধ্যাত্মিক প্রক্রিয়া দিচ্ছি।
প্রথম ধাপ : যেমন আছ তেমনভাবে নিজেকে গ্রহণ ও উদ্যাপন না করতে পারা পর্যন্ত তুমি নিজেকে বুঝতে বা উপলব্ধি করতে পারবে না। তুমি নিজে যা, তার সাথে লড়াই করতে থাকলে, তুমি কখনও উপলব্ধি করতে পারবে না যে তুমি আসলে কি।
সাধারণত আমরা আমাদের মধ্যে দুটি
পরিচয় বহন করি। একটা হ'ল বহির্জগতের
পরিচয়, অন্যটা অন্তর্জগতের পরিচয়।
বহির্জগতের পরিচয় হ'ল, আমরা বাইরে
বিশ্বকে যা দেখাই, বহির্জগৎ আমাদের কিভাবে
দেখুক তা চাই, কিভাবে আমরা স্বীকৃত হ’তে
চাই, কিভাবে নিজেদের উপস্থাপিত করতে
চাই। এই পরিচয় প্রকৃতপক্ষে আমরা যা,
সর্বদাই তার চেয়ে বেশী হবে।
অন্যটা হ’ল অন্তর্জগতের পরিচয়, নিজের সম্বন্ধে আমরা প্রকৃতপক্ষে যা বিশ্বাস করি। এই পরিচয় আমরা প্রকৃতপক্ষে যা, সর্বদাই তার চেয়ে কম হবে। এটাকে আমরা হীন আত্ম-মর্যাদা বলে উল্লেখ করি।
তোমার সমস্ত জীবন আর কিছুই নয়, কেবল এই দুটি পরিচয়ের মধ্যে সংঘর্ষ। তুমি অবিশ্রাম তোমার বহির্জগতের পরিচয় পূরণ করার জন্য চেষ্টা কর এবং সেটা তোমার অন্তর্জগতের পরিচয়ের বিরোধী। তুমি ও তোমার মধ্যে সংঘর্ষ, এই দুটি পরিচয়ের মধ্যে দ্বন্দ্ব, তোমার জীবনকে গ্রাস করে।
এই দ্বন্দ্ব বন্ধ করার সময় হয়েছে। তুমি যা, সেটাকে উদ্যাপন করার সময় এসেছে। তুমি যেরকম, নিজেকে সেরকমভাবেই গ্রহণ কর ও উদ্যাপন কর এবং দেখবে যে তুমি ধীরে ধীরে তোমার প্রকৃত সত্তাকে উপলব্ধি করছ। কেবল এই দুই পরিচয়ের মধ্যে দ্বন্দ্বের জন্যই আত্ম-উপলব্ধি করার কাজ বারংবার পিছিয়ে যায়। যেই মুহূর্তে তুমি এই দ্বন্দ্ব বন্ধ কর, দেখবে উভয়ই উপলব্ধিতে অদৃশ্য হয়ে যায়।
একমাত্র তোমার ভিতরে অস্বীকৃতির জন্য এই দুটি পরিচয় বিদ্যমান থাকে। এখন তাই তুমি বহির্জগতে ও অন্তর্জগতে যেমন, তাকে একদম স্বীকার কর। নিজে যেমন আছ, তাতে 'হ্যাঁ' বলে নিজেকে সেভাবেই গ্রহণ কর। হঠাৎ দেখবে তোমার জন্য এই দুটি পরিচয়ের কোন উপযোগিতা বা তাৎপর্য নেই। তারা একদম অদৃশ্য হয়ে গেছে। তারা তোমার শরীর ছেড়ে চলে যায়। তারা তোমার অন্তর্দেশ ছেড়ে যায়। তখন তুমি নিজের সত্তা যেমন আছে তেমন ভাবেই তাকে স্বীকার করবে ও উদ্যাপন করবে। তুমি বুঝতে পারবে যে তোমার সত্তাকে বহির্জগতে অথবা অন্তর্জগতে, কোন জগতেই বিকশিত করতে হবে না। এই বোধ থেকে হঠাৎ তুমি দেখবে যে আত্ম-উপলব্ধি হয়েছে!
পরের ধাপে আমরা মহাবিশ্বকে উদ্যাপন করার বিষয়ে আসছি। বোঝ যে তুমি ও মহাবিশ্বের মধ্যে সমস্ত অসুবিধা ও সমস্যাগুলির কারণ হ’ল তুমি কখনও মহাবিশ্বকে এক রহস্য মনে করে তার দিকে বিস্ময় সহকারে তাকাও না। তুমি অনবরত তোমার যুক্তি দ্বারা মহাবিশ্বের রহস্য উন্মোচিত করার চেষ্টা কর। তুমি মহাবিশ্বকে উদ্যাপন না করে, স্বীকার না করে, উপভোগ না করে, তাকে তোমার বুদ্ধি দ্বারা বুঝতে চাও। তুমি বিশ্লেষণ কর, পৃথক পৃথক কর এবং তাকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা কর। সেটা সম্পাদন করা সম্ভব নয়! মহাবিশ্ব তো অসীম ও বিরাট বুদ্ধিমান! মহাবিশ্ব আছে উপভোগ করার জন্য, বিশ্লেষণ করার জন্য নয়।
ভারতবর্ষের জীবনমুক্ত মাস্টার শ্রীরামকৃষ্ণ পরমহংস একটা সুন্দর গল্প বলেন :
দুই ব্যক্তি একটা আমবাগানে গেল।
একজন বসে বসে গাছের সংখ্যা গুনল। সে গাছগুলির আকারের বিভিন্নতা, তাদের নানারক্ম ডালপালা, পাতাগুলির ঘনত্ব এবং সব গাছে আমের সংখ্যা পর্যবেক্ষণ করতে লাগল। সে আমগুলির বৈচিত্র্য নির্ধারণ করতে চেষ্টা করল। সে চিন্তা করল সেগুলি কোথায় বিক্রি হবে, তাদের দাম কত হবে ইত্যাদি।
অন্য ব্যক্তি কেবল কয়েকটি আম খেল
এবং তা খেয়ে নিজের ভিতরে আনন্দ পেল ও
চলে গেল!
যখন তুমি মহাবিশ্বে প্রবেশ করেছ, জেনে রাখ, তুমি আমের বাগানে প্রবেশ করেছ। যদি তুমি অবিশ্রাম তোমার যুক্তি ব্যবহার করে বিশ্লেষণ কর ও জিনিষগুলিকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা কর, তুমি তাহলে পুরো ব্যাপারটাই হারিয়ে ফেলবে।
আমি এমন লোকেদের দেখেছি যারা রিসর্টের (ভ্রমণ বিনোদনের হোটেল) মালিক না হ'লে, তা উপভোগ করতে পারে না। আইনগতভাবে মালিক না হ'লে তারা কোন কিছুই উপভোগ করতে পারে না। তাদের যুক্তি হ'ল জিনিষগুলিকে জয় করা, কেবল তখন তারা কিছু উপভোগ করতে পারে। কোন জিনিষকে উপভোগ করার জন্য তার মালিক হ'তে হবে না। মহাবিশ্বকে বোঝার চেষ্টা করা মানে বৌদ্ধিকভাবে সম্পূর্ণ অস্তিত্বের, মহাবিশ্বের মালিক হবার চেষ্টা করা। বুদ্ধিবৃত্তি দিয়ে বোঝার চেষ্টা করার অর্থ, বুদ্ধিবৃত্তি দ্বারা অধিকারী হবার ও মালিক হবার চেষ্টা করা। এই পথে চললে তুমি কখনও উদ্যাপন করতে সমর্থ হবে না।
অস্তিত্বকে তার বিভিন্ন মাত্রা ও
প্যারাডক্স (আপাতবিরোধী হলেও সত্য)
সহকারে স্বীকার কর ও উদ্যাপন কর। কোন
কিছু বিচার করার দরকার নেই। তুমি ক্রমাগত
বিচার কর, যা হচ্ছে তা ঠিক না ভুল, কোন
কিছু ঐভাবে হওয়া উচিৎ নাকি এইভাবে না
হওয়া উচিৎ।
সচেতন হও, অস্তিত্বে যা কিছু ঘটে তা সবই শুভ। সংস্কৃতে ‘শিব’ শব্দের অর্থ ‘কারণরহিত মঙ্গলময়তা’। শিব আবার হিন্দুদের এক মহান দেবতা। কোন নির্দিষ্ট কারণ ছাড়াই শুভময়তা, মঙ্গলময়তা সর্বদা উপচে পড়ছে। সে তুমি স্বীকার কর কি না কর, তুমিও অবিশ্রাম প্রসারিত হচ্ছ ও তোমার বৃদ্ধি হচ্ছে। প্রতিটি জন্ম, প্রতিটি কার্য, তোমার জীবনের প্রতিটি ঘটনা তোমার কম্পাঙ্ক বাড়াচ্ছে ও তোমার বুদ্ধিমত্তাকে আরও বিকশিত করছে। কারণরহিত প্রসারণ তোমার ভিতরেও ঘটছে। কিন্তু তুমি হয়ত সেটা অভিজ্ঞতা করতে পার বা না পার। সেটা অন্য ব্যাপার।
সমগ্র পৃথিবীতে কেবল দুই প্রকার মানুষ আছে। প্রথম প্রকার মানুষ অনুভব করে এই মহাবিশ্বে যা কিছু ঘটছে তা তাদের ইচ্ছার বিরুদ্ধে ঘটছে এবং জিনিষগুলিকে সর্বদা একটু পরিবর্তন করতে হবে। এই প্রকার মানুষেরা তাদের ধারণামত বিশ্বে জিনিষগুলিকে পরিবর্তন করার চেষ্টা করবে, বিচার করবে, সমালোচনা করবে ও তৈরি করবে। আরেকটা বিরল দলে কিছু মানুষ আছে, যারা অনুভব করে সমস্ত ঘটনাই মঙ্গলময় - শিব-সমান! যে মানুষ সমস্ত ঘটনাকেই শুভ বলে অনুভব করে,
সে শিব-চৈতন্যে বাস করে, সে বাস করে
নিত্য আনন্দে, উৎসব উদ্যাপনে। আগের
দলটি অবিরাম কষ্ট পায় কারণ তারা সর্বদাই
জিনিষগুলিকে পরিবর্তন করার চেষ্টা করে।
মৃত্যু ও রোগ সমেত সবকিছুই
আমাদেরকে একটা বার্তা প্রদান করে।
সবকিছুর মধ্যেই আমাদের কিছু শেখার আছে।
প্রতিটি ঘটনা আমাদের বুদ্ধিমত্তার বিকাশ
ঘটায়, আমাদের চেতনার কম্পাঙ্ক বাড়ায়।
মহাবিশ্বের পুরো নাটকে আমাদের জীবনে যা
কিছু ঘটে তা আমাদের জন্য মঙ্গলময়তা নিয়ে
আসে। সে আমাদের কেবল দিতে থাকে।
আমাদের কেবল মহাবিশ্বকে রহস্য বলে
দেখতে হবে, তাকে এক বুদ্ধিমতাশীল রহস্য
বলে দেখতে হবে।
একটা ছোট গল্প :
একটা গ্রাম ছিল ও সেই গ্রাম চারদিকে শস্যক্ষেত্র দ্বারা পরিবেষ্টত হয়ে বিচ্ছিন্ন ছিল। শহর ছিল বহুদূরে, তাই গ্রামটি ছিল খুব নিরিবিলি।
একদিন সকালে গ্রামবাসীরা এক
সাধুকে দেখল। সেই সাধুকে তারা আগে দেখে
নি। তিনি এক বটগাছের নীচে বসেছিলেন।
তারা তাঁকে জিজ্ঞাসা করল তিনি কোথা থেকে
এসেছেন। তিনি বললেন, ‘তোমাদের আমি
নিজের ভাই বলে গণ্য করি এবং আমি
তোমাদের সঙ্গে কয়েকদিন কাটাতে এসেছি।’
গ্রামবাসীরা তা শুনে খুশি হ’ল ও তাঁর জন্য একটা ছোট কুঁড়েঘর নির্মাণ করল। শীঘ্রই তিনি গ্রামবাসীদের নিরাময় করতে ও তাদের সমস্যার সমাধান করতে শুরু করলেন।
এবার সেই গ্রামে এক মহামারী হ’ল ও তাতে বহু পাখি মারা গেল। গ্রামবাসীরা সেটা সাধুকে বলল। তিনি বললেন, ‘এটা দুঃখের ব্যাপার তোমরা এতগুলি পাখি হারালে। কিন্তু তোমাদের যদি অস্তিত্বে বিশ্বাস থাকে ও প্রার্থনা কর, তাহলে এই ক্ষতি লাভ হয়ে যাবে।’
গ্রামবাসীরা তাঁর সাথে পুরোপুরি
সহমত হ’ল না, কিন্তু যেহেতু তারা তাঁকে
ভালবাসত তারা চুপচাপ চলে গেল।
পরের সপ্তাহে হঠাৎ গ্রামের সব কুকুরগুলি পালিয়ে গেল। গ্রামের সবাই আবার খুব উদ্বিগ্ন হ’ল কারণ কুকুরগুলি গ্রামটিকে চোরের থেকে রক্ষা করত। তারা সাধুকে তা জানাল। তিনি কেবল একই কথা আবার বললেন, ‘যদি তোমাদের অস্তিত্বের ওপরে আস্থা থাকে, এমনকি এই ক্ষতিও লাভে প্রমাণিত হবে।’
কয়েকদিন পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখনকার দিনে দেশলাই বাক্স ছিল না। লোকেরা দুটো পাথর ঘষে আগুন জ্বালাত অথবা তাদের চুলা সবসময় জ্বালিয়ে রাখত। একদিন গ্রামের সমস্ত আগুন নিভে গেল। তারা পাথর ঘষে আগুন জ্বালাবার চেষ্টা করল, কিন্তু কিছুই হ’ল না। তারা খুব ঘাবড়ে গেল।
তারা আবার সেই সাধুর কাছে গেল ও
তাঁকে বিস্তারিত বলল। সাধু তাদের বলেন,
‘মনে হচ্ছে কিছু বিশেষ ব্যাপার হচ্ছে।’
গ্রামবাসীরা সাধুকে সন্দেহ করতে শুরু
করল। তারা অবাক হতে লাগল তাদের থেকে
সাধু কিভাবে বড় এবং তাঁর কি এইসব বলার
জন্য কোনভাবে যোগ্যতা আছে। কিছু গ্রামবাসী
পাশের গ্রাম থেকে আগুন নিয়ে আসতে চাইল।
সাধু তাদের কড়াভাবে যেতে মানা করলেন।
পরেরদিন খুব সকালে যে করেই হোক, সেই গ্রামের কিছু লোক পাশের গ্রামের দিকে যেতে থাকল। হঠাৎ তারা দূরে একটা বালির ঝড়ের মত কিছু দেখতে পেল। কয়েক মুহূর্ত পর তারা দেখতে পারল সেটা ছিল আসলে এক আক্রমণাত্মক বিরাট অশ্বারোহী সৈন্যদল। তারা শহর ও আশেপাশের গ্রামগুলি লুণ্ঠনে ব্যস্ত ছিল। গ্রামবাসীরা গাছের পিছনে লুকিয়ে পড়ল ও তাদের ওপরে নজর রাখতে থাকল। সৈন্যদল সেই গ্রামের সামনে এসে থামল ও তাদের একজন চীৎকার করে বলল, ‘চল, এই গ্রামটাকেও আক্রমণ করি!’
আরেকজন বলল, ‘এতে কোন লাভ
হবে না। এখানে এত সকালেও কোন পাখি
কিচিরমিচির করে না, কোন কুকুরও ডাকে না,
কোন চিমনি থেকে ধোঁয়াও ওঠে না। দেখে মনে
হয় না এখানে কেউ বাস করে।’
সৈন্যদল পিছনে ফিরল ও চলে গেল।
লুকিয়ে থাকা গ্রামবাসীরা দৌড়ে গ্রামে ফিরে গেল এবং অন্য গ্রামবাসীদের কি হয়েছিল তা বলল। তারা হঠাৎ উপলব্ধি করল যে সাধু সর্বক্ষণ কত সত্য ছিলেন! তারা সবাই সাধুর কুটিরে তাঁকে সব বলতে গেল কিন্তু কুটির ছিল খালি। সাধু চলে গেছেন।
কেউ জানে না তিনি কোথায় গেছেন।
অস্তিত্ব কোন দুর্ঘটনা নয়। সেটা এক স্বাধীন বুদ্ধিমত্তা। যখন তুমি বুঝতে পার যে অস্তিত্ব এক স্বাধীন বুদ্ধিমত্তা, যখন তুমি বুঝতে পার যে অস্তিত্ব অভিজ্ঞতা করার জন্য এক নিগূঢ় রহস্য, সমাধান করার জন্য নয়, তখন তোমার জীবনে সবকিছু নিজে থেকেই খুলে যাবে এবং তোমার কাছে তার সাথে নিয়ে আসা শিক্ষা প্রদান করবে।
দুঃখকষ্ট এলে তুমি যদি অস্বীকৃতি সহকারে, বাধা প্রদান করে তার মুখোমুখি হও, তাহলে তা তোমার মধ্যে কেবল বেদনার সৃষ্টি করবে। তা কেবল তোমার মধ্যে কষ্ট সৃষ্টি করবে। যদি তুমি সেই একই দুঃখকষ্টের দিকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সহকারে এগিয়ে যাও, হঠাৎ দেখবে যে অস্তিত্ব তার রহস্য তোমার কাছে উন্মোচিত করছে। অস্তিত্ব তোমাকে দেখাবে কেন সেটা তোমার জীবনে ঘটেছে এবং তোমাকে সেটা কি শিক্ষাপ্রদান করেছে। যদি দুঃখকষ্টের দিকে স্বীকৃতি ও বুদ্ধিমত্তা সহকারে এগিয়ে যাওয়া হয়, হঠাৎ দেখবে যে সেই কষ্ট তোমাকে জীবনমুক্তি দিয়েছে! জীবনমুক্তি তোমার জীবনে আনন্দ ও অভিজ্ঞতা প্রদান করে।
মহাবিশ্বে সমস্ত ঘটনাই মঙ্গলময়, এমনকি যাকে তুমি প্রাকৃতিক দুর্যোগ বল, তাও। অশুভ বলে কোন কিছুই নেই। মানুষের কিছু কার্যকলাপ থেকে প্রকৃতির নিজেকে বিন্যস্ত করে নেওয়াই প্রাকৃতিক দুর্যোগ। তাই মহাবিশ্বের অস্তিত্বকে স্বীকার কর ও উদ্যাপন কর।
তৃতীয় ধাপে আমরা ঈশ্বরকে উদ্যাপন করি। ঈশ্বর তো আগের দুটি ধাপ, নিজ-সত্তা ও মহাবিশ্বের মূল ও উৎস। যতক্ষণ তুমি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ অথবা বিশ্বাস রাখ, তুমি ঈশ্বরকে উপলব্ধি করবে না। সন্দেহের মত বিশ্বাসও এক বাধা। আমি অনেককে দেখেছি যারা বিশ্বাস করে কিন্তু কখনও ঈশ্বরকে অভিজ্ঞতা করার চেষ্টা করে না। তাদের বিশ্বাস থেকে যায়, কিন্তু ঈশ্বরের অভিজ্ঞতা কখনও করে না।
তাই এখন ঈশ্বরের আছে কি নেই সে সম্পর্কে তোমার সন্দেহ ও বিশ্বাস সরিয়ে রাখ। যদিও তুমি ভগবানের অস্তিত্বে বিশ্বাস রাখ, তোমার তাঁর সম্বন্ধে কেবল একটি ধারণা থাকবে - যে তাঁর দশ হাত বা আঠারো মাথা
আছে অথবা সে লম্বা না বেঁটে। তোমার যে ধারণাই হোক না কেন, এমনকি সেই ধারণাগুলিও শেষে ঈশ্বরকে উপলব্ধি করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তাই বিশ্বাস ও সন্দেহ সরিয়ে ফেল। কেবল স্মরণে রাখ যদি এক সৃষ্টি হয়ে থাকে, তার এক স্রষ্টা থাকবেই।
যেই মুহূর্তে তুমি তোমার সামনে এক বস্তু দেখ, সেই মুহূর্তে তুমি জান যে সেই বস্তুর এক স্রষ্টা আছে, তাই নয় কি? সৃষ্টি থাকলে, স্রষ্টাও থাকবে। এমনকি 'স্রষ্টা' শব্দটাও সঠিকভাবে ঈশ্বরকে জন্য মানানসই নয়। তিনি তো কেবলমাত্র কারণ বিনা উচ্ছ্বসিত সৃজনশীলতা, ব্যস্! তিনি এমন এক সৃজনশীলতা যা অবিরাম সম্প্রসারিত হচ্ছে। তিনি এক অবিশ্রাম বিগ্ ব্যাং...এক অবিরত ঘটা ব্ল্যাক হোল্।
সৃষ্টি, সৃষ্ট ও স্রষ্টা - এই তিনটি সৃজনশীলতা হয়ে অভিব্যক্ত হয়। ঈশ্বর সৃজনশীলতা। তাই সৃজনশীলতার অস্তিত্বকে উদ্যাপন কর। সৃজনশীলতা না থাকলে সৃষ্টি ঘটতে পারে না। সৃষ্টির অস্তিত্বই প্রমাণ করে যে স্রষ্টা অথবা সৃজনশীলতা বিদ্যমান আছে। সৃজনশীলতা কতকগুলি মৃত নিয়ম নয়। তা এক স্বাধীন বুদ্ধিমত্তা। তা বুদ্ধিমত্তা ও স্বাধীনতা। তাই সেই স্বাধীন বুদ্ধিমত্তাকে উদ্যাপন কর। ঈশ্বরের অস্তিত্বকে সৃজনশীলতা হিসাবে উদ্যাপন কর।
যখন তুমি নিজ-সত্তা, মহাবিশ্ব ও
ঈশ্বর, এই তিনটির অস্তিত্ব উদ্যাপন কর,
হঠাৎ তুমি দেখবে যে কেবলমাত্র তোমার
অচেতন মন এই তিনটি অন্তরায় সৃষ্টি করেছে।
সেখানে কোন প্রতিবন্ধক নেই, কোন অন্তরায়
নেই, কেবল আছে পবিত্র অস্তিত্ব, বিশুদ্ধ
চৈতন্য, শুধুই উদ্যাপন।
নিজ-সত্তা, মহাবিশ্ব ও ঈশ্বর তিনটি
ভিন্ন নয়, তারা অস্তিত্বের একই অন্তঃসার -
এই স্পষ্টতা সহকারে বাস করা এবং এই এক
অন্তঃসারের অস্তিত্বকে উদ্যাপন করাকে আমি
বলি জীবনমুক্তি।
যদি তুমি নিজ-সত্তা, মহাবিশ্ব ও ঈশ্বর
এই তিনটির অস্তিত্ব উদ্যাপন কর, তুমি হঠাৎ
দেখবে যে কেবল উদ্যাপন বিদ্যমান আছে।
অন্য তিনটি উদ্যাপনে (celebration) মিলিয়ে
গেছে!
যখন এই তিনটি উদ্যাপনে মিলিয়ে
যায়, যা পরে থাকে তাকে আমি বলি চিরন্তন
আনন্দ, নিত্য আনন্দ, নিত্যানন্দ।
যতক্ষণ অগ্রাহ্য করার ও লড়াই করার আমিত্ব বিদ্যমান থাকে, ততক্ষণ এই তিনটির মধ্যে সীমারেখা থাকে। যেই মুহূর্তে অগ্রাহ্যতা অদৃশ্য হয়ে গ্রাহ্যতা ঘটে, আমিত্ব মুছে যায়। অকস্মাৎ কেবল উদ্যাপন থেকে যায়।
কেউ কেউ আমায় প্রশ্ন করে, ‘কিভাবে
আমরা আমাদের সবচেয়ে গভীর কৃতজ্ঞতা
প্রকাশ করব?’ আমি তাদের বলি যে তাদের
কৃতজ্ঞতা প্রকাশ করার একমাত্র উপায় হ’ল
জীবনমুক্ত হয়ে বাস করা, যেভাবে আমি
এক্ষুণি তোমাদের বর্ণনা করলাম। তুমি আমার
জন্য সেটাই সবচেয়ে ভাল করতে পার এবং
আমিও সেটা তোমার জন্য সবচেয়ে ভাল
করতে পারি।
আমার প্রতি তোমাদের এত কৃতজ্ঞ হবার কারণ হ’ল তোমার জীবনে একজন জীবনমুক্ত মাস্টার ঘটার পরেই তুমি কৃতজ্ঞতা জিনিষটা বুঝতে পার! তার আগে পর্যন্ত কৃতজ্ঞতা তোমার পরিধিতে কেবল এক সামাজিক অভ্যাস হয়ে বজায় থাকে। যখন
মাস্টার ঘটে, যখন রূপান্তর শুরু হয়, তুমি
তোমার ভিতরে এক সচলতা অনুভব কর,
এক গভীর আনন্দ উপলব্ধি কর - এক
ব্যাখ্যাতীত অনুভূতি, যা তোমার সত্তা থেকে
আসে, পরিধি থেকে নয়। সেই অনুভূতিই
কৃতজ্ঞতা। সেটাই ভক্তি। তুমি তাকে শব্দ বা
কথা দিয়ে প্রকাশ করতে পার না। সেটাই
আসল কৃতজ্ঞতার সৌন্দর্য। কেবল তাতে
রিল্যাক্স কর এবং কৃতজ্ঞতাকে তোমায়
রূপান্তরিত করতে দাও। তা তোমায় তোমার
সত্তা থেকে রূপান্তর করবে। সেটাই যথেষ্ট।
তাহলে মাস্টারের কার্য সমাপন হয়েছে!
লোকেরা আমায় জিজ্ঞাসা করে,
‘আমরা মিশনের জন্য কি সেবা করতে পারি?’
আমি তাদের বলি, বিশ্বের জন্য সবচেয়ে বড়
সেবা হ’ল নিজের চৈতন্যকে প্রস্ফুটিত করার
জন্য কার্য করা। একবার সেটা ঘটলে
স্বতশ্চলভাবে তুমি যেখানে প্রয়োজন সেখানে
সেবা করবে। সেই সেবা তুমি আমিত্ব থেকে
করবে না, তা করবে কারণ তুমি উদ্যাপন
করছ ও উচ্ছ্বসিত হচ্ছ। তখন তাকে সেবা বলে
না। সেটা এক উপচে পড়া মাত্র। সেবা
এইভাবেই হওয়া উচিৎ। দেওয়া হিসাবে নয়,
সেবাকে এক স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করা
হিসাবে হওয়া উচিৎ।
লোকেরা সাধারণত সুখ্যাতি লাভ করার জন্য সেবা করে। সমাজ আমাদের শিখিয়েছে যে সেবা আমাদের স্বর্গে স্থান দেবে, সেবা আমাদের খারাপ কর্মকে মুছে দেবে। না! সেবা করে আমাদের জন্য স্বর্গে কোন জায়গা আরক্ষিত হবে না। স্বর্গে এইভাবে আমাদের জন্য কোন এক্সচেঞ্জ অফার চলে না।
যখন তুমি নিজের মধ্যেই উচ্ছ্বসিত হও, তুমি স্বতঃস্ফূর্তভাবে অনুভব কর যে আর কিছুই করার নেই এবং তুমি সেবা করতে শুরু কর, ব্যস্। তোমার উচ্ছ্বাসের তোমার বস্তুগত ধনসম্পদ বা অন্য কিছুর সাথে কিছুই করার নেই। তার সম্পর্ক কেবল তোমার অন্তরের অবস্থার সাথে, কারণরহিত আনন্দাবস্থার সাথে, পূর্ণের প্রতি কৃতজ্ঞতার সাথে। সেবা যখন এইভাবে করা হয়, তা তোমায় জীবনমুক্তির দিকে চালিত করতে পারে।
কৃতজ্ঞতা তোমার কর্মগুলিকে দহন করতে পারে
সুফিবাদ সম্পূর্ণরূপে কৃতজ্ঞতার ওপরে ভিত্তি করা ধর্ম। সমস্ত সুফিবাদকে যদি আমাকে একটা শব্দে বলতে হয়, তা হ’ল কৃতজ্ঞতা। জালালুদ্দীন রুমি ও অন্যান্য সুফি মাস্টারদের সব কবিতায় তুমি তা দেখতে পার। তাদের লেখায় তুমি কৃতজ্ঞতার প্রবহমান শক্তি অনুভব করতে পার। কৃতজ্ঞতা তোমাকে ‘কেউ না’ বানিয়ে দেয়, তুমি কেবল প্রবহমান শক্তি হয়ে যাও।
কৃতজ্ঞতা যেন অগ্নি এবং এই অগ্নি তোমার সমস্ত কর্মগুলিকে দহন করতে পারে। কর্ম কি? কর্ম হ’ল তোমার দ্বারা কৃত এক অপূর্ণ কার্য যা তোমাকে বারংবার সে ই কার্য পূর্ণ করার জন্য টেনে আনে। আমাদের দ্বারা এই প্রকার জমা করা কর্মগুলি পূরণ করার জন্য ও নিঃশেষ করার জন্য আমরা বারবার এই গ্রহে জন্ম নিই। কেবল কৃতজ্ঞতার শক্তির সাথে বিদ্যমান থাকলে এই কর্মগুলিকে দহন করা হয়! কৃতজ্ঞতার এমনই ক্ষমতা।
কৃতজ্ঞতা - পরম প্রার্থনা ও ধর্ম
যখন তোমার প্রার্থনা কৃতজ্ঞতা হয়ে যায়, তুমি তোমার প্রতি আরও হিতৈষিতা আকর্ষণ কর। এটাই আকর্ষণের সূত্র ও প্রকৃতির বিধান। শক্তি তার অনুরূপ শক্তি আকর্ষণ করে। কৃতজ্ঞতা এক চরম প্রার্থনা এবং তা আমাদের জন্য আমরা যা কল্পনা করতে পারি তার চেয়ে বেশি প্রদান করে।
অনেকে মনে করে যে প্রার্থনা ও কৃতজ্ঞতা হ'ল দাসত্ব। না। এই দুটি সবচেয়ে বড় মুক্তিদাতা। এই দুটি তোমাদের অসন্তুষ্টির বন্ধন থেকে মুক্তি প্রদান করে। অসন্তুষ্টি তোমার পুরো জীবনকে ধ্বংস করতে পারে। কেবল অসন্তোষের জন্য আমরা সর্বদাই কোন না কোন কিছুর পিছনে দৌড়াতে থাকি। কৃতজ্ঞতার প্রস্ফুটন ঘটলে অসন্তোষের ভাবনা একদম মুছে যায়। তখন তুমি জীবনকে ভিন্নরূপে অভিজ্ঞতা কর। তুমি অভিজ্ঞতা কর যে জীবন পরিপূর্ণ করে।
পরিপূর্ণতার অনুভূতি সহকারে বাস করা যে কোন মানুষের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। কেবল কৃতজ্ঞতা প্রস্ফুটিত হ'লে পরিপূর্ণতা ঘটে। পরিপূর্ণতা ঘটলে, তুমি যাই কর ও যেভাবেই কর, তুমি পরিতৃপ্ত হয়ে থাক। পরিতৃপ্ত হবার জন্য তুমি কোন কিছুই কর না। তুমি তো ইতিমধ্যেই পরিপূর্ণ ও পরিতৃপ্ত, তার থেকেই তুমি জিনিষগুলি কর। কৃতজ্ঞতা যখন তোমার মনোভাব হয়, পরিপূর্ণতা হয়ে যায় তোমার প্রকৃতি। তখন প্রার্থনা সহ প্রতিটি মুহূর্ত হয়ে যায় উচ্ছ্বসিত ঘটনা।
প্রার্থনা তোমার কৃতজ্ঞতা ও পরিপূর্ণতার উপচে পড়া হওয়া উচিৎ। কিছু লোক প্রশ্ন করে, ‘আমরা মন্দিরে গিয়ে কেন প্রার্থনা করি?’ বোধ যে প্রার্থনা হ'ল অস্তিত্বের হিতৈষিতার এক উদযাপন। আমাদের প্রার্থনা এইভাবে হলে অস্তিত্ব সাড়া দেয়। অস্তিত্ব সাড়া দিলে তা তোমার জীবনে আরও হিতৈষিতা নিয়ে আসে। প্রার্থনা ও আশীর্বাদের এটা এক ধর্মচক্র!
সমস্যা হ'ল আমাদের শেখানো হয়েছে
যে প্রার্থনা ও ঈশ্বর এক শেষ অবলম্বন।
আমাদের শেখানো হয় নি যে তারাই উৎস
এবং অবিরাম ঘটা মঙ্গলময়তার ফল।
একটা ছোট গল্প :
একজন পাইলট উড়ানের মাঝপথে
যাত্রীদের জন্য ঘোষণা করল, ‘দুঃখের সাথে
জানাচ্ছি যে আমরা ভীষণ সমস্যায় পড়েছি।
কেবল ভগবানই আমাদের এখন রক্ষা করতে
পারেন।’
এক যাত্রী তার পাশে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে পাইলট কি বলছে। ব্যক্তিটি উত্তর দেয়, ‘সে বলল যে আর কোন আশাই নেই!’
ভগবান অনেক মানুষের মনে আশাহীনতার শেষ অবলম্বন হয়ে গেছে!
প্রকৃতপক্ষে প্রার্থনা হ'ল অসীম অস্তিত্বের কাছে নত হওয়া এবং তোমার সম্মান, ভয়, বিভ্রান্তি, দুশ্চিন্তা এবং সবকিছু তার কাছে সমর্পণ করা। অস্তিত্ব যা হ'ল তোমার শরীরের শ্বাসপ্রশ্বাস, মনের চিন্তা এবং সত্তার জীবনীশক্তি, সেই অস্তিত্ব তোমার জন্য যত্ন নিয়ে সাড়া দেয়।
তুমি যখন এমন গভীর শ্রদ্ধার সাথে
প্রার্থনা কর, অস্তিত্ব তোমার জীবনের
প্রয়োজনীয় চারটি জিনিষ প্রদান করে।
- শক্তি - যা পরিবর্তন করা দরকার তা পরিবর্তন করার শক্তি।
২) বুদ্ধিমত্তা - কোন কোন জিনিষ
পরিবর্তন করার দরকার নেই, সেটা বোঝার
বুদ্ধিমত্তা।
৩) বোধ - যা কিছুই তুমি পরিবর্তন
কর না কেন, অস্তিত্ব নিজেই এক নিত্য
পরিবর্তনশীল স্বপ্ন - এই বোধ।
- মুক্তি - ওপরের তিনটি থেকে আসা মুক্তি।
যখনই তুমি অস্তিত্বের বিদ্যমানতা অনুভব কর, তুমি কৃতজ্ঞতা অনুভব কর এবং সেটাও এক প্রার্থনা। প্রার্থনা হ'ল অস্তিত্বের উপস্থিতিতে এক গভীর ভক্তি ও সংযুক্তির উপলব্ধি। পূর্ণের সাথে এই সংযুক্তির উপলব্ধি লালন করাই সৎসঙ্গ ও আধ্যাত্মিক সমাবেশের উদ্দেশ্য।
আসল প্রার্থনা প্রার্থনা-পুস্তক পাঠ করা নয়, তা ভগবানকে বিভিন্ন দ্রব্যাদি নিবেদন করা নয়, তা মন্দিরে টাকাপয়সা দান করা নয়; আসল প্রার্থনা হ'ল সম্পূর্ণ অস্তিত্বের জন্য অস্তিত্ব যেমন আছে তার জন্য গভীর ও নীরব কৃতজ্ঞতা সহকারে থাকা। প্রার্থনা হ'ল এক অকুতোভয় আস্থা যে অস্তিত্ব আমাদের যত্ন নিচ্ছে। অস্তিত্বের জন্য এক নিমগ্ন ও নিশ্চেষ্ট অপেক্ষমাণতা নিয়ে থাকাই প্রকৃত প্রার্থনা। এই উচ্ছ্বাসের ফলে যদি অন্য কিছু ঘটে, তাহলেও ঠিক আছে।
আমি অনেকবার লোকেদের এক সুফি
সন্তের একটা সুন্দর গল্প বলেছি। সুফিবাদ
এমন এক ধর্ম যার মূল কৃতজ্ঞতায়। সেই ধর্ম
কেবল সম্পূর্ণ অস্তিত্বের জন্য কৃতজ্ঞতা।
এক সুফি সন্ত ও তাঁর শিষ্যেরা পরিব্রজ্যায় ছিল। তার প্রায় তিনদিন খাবার ছাড়াই ছিল। চতুর্থ দিন গ্রামবাসীরা তাদের প্রায় তাড়িয়ে দেয় এবং সেই রাতে তারা এক কবরস্থানে ঘুমায়।
পরদিন সকালে সন্ত রোজের মত তার কৃতজ্ঞতাজ্ঞাপনের প্রার্থনা বলতে শুরু করলেন। তাঁর শিষ্যেরা তা দেখে বিশ্বাস করতে পারল না। তারা আহার ও আশ্রয় ছাড়া কতদিন কাটাল, আর এদিকে তাদের মাস্টার ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তারা একই পন্থা অনুসরণ করতে অস্বীকার করল।
শিষ্যেরা মাস্টারকে জিজ্ঞাসা করে,
‘আমরা ঈশ্বরকে কেন ধন্যবাদ দেব? তিনি তো
তিনদিন ধরে আমাদের আহার ও আশ্রয় প্রদান
করেন নি!’
সন্ত উত্তর দিলেন, ‘ত্রিশ বছর ধরে
তোমরা খাবার ও আশ্রয় পেয়েছ। তার জন্য
তাঁকে ধন্যবাদ জানানোর কি হ’ল?’
আমাদের ওপরে অস্তিত্বের অবিশ্রাম বর্ষণের জন্য কৃতজ্ঞতাজ্ঞাপনই প্রার্থনা।
ভেব না আমি তোমাদের কোন খুব পুরানো ও সেকেলে প্রক্রিয়া সুপারিশ করছি। না! আমি নিজের জীবনে যা অভিজ্ঞতা করেছি তার থেকে আমি তোমাদের বলছি। আমার জীবনমুক্তির আগে পরিব্রজ্যার সময় আমি ব্যাপকভাবে খালি পায়ে চলেছি। আমি ভারতবর্ষের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম ঘুরেছি। আমি কেবল দুই খণ্ড বস্ত্র ও একটি ভিক্ষাপাত্র নিয়ে ভ্রমণ করেছি। আমি এই প্রতিজ্ঞাও করেছিলাম যে আমি টাকাপয়সা স্পর্শ করব না এবং এক বেলার বেশি খাবার সাথে রাখব না।
আমি সত্যি বলছি, আমি পৃথ্বীগ্রহে এক মুক্ত রাজার মত সেই কয়েকটি বছর কাটিয়েছি! যে মুহূর্তে আমার যা প্রয়োজন, অস্তিত্ব আমাকে তা প্রদান করেছে। আমি পরের মুহূর্তের জন্য বিব্রত হতাম না। আমার পরিব্রজ্যার দিনগুলিতে অস্তিত্বের অদৃশ্য হাত প্রতি নিমেষে অভিজ্ঞতা করেছি। তাই বোঝ যে এগুলি সম্ভব ও আমার ক্ষেত্রে সেটা হয়েছে, আর সেই আমি তো তোমাদের ঠিক সামনেই বসে আছি!
প্রত্যাশাই অপরাধী; তাকে ছাড়!
বসার চেষ্টা কর ও দুটি তালিকা (লিস্ট) বানাও। একটা তালিকায় তোমার যা যা আছে, অন্য তালিকায় তোমার যা নেই। প্রথম লিস্টে চোখ, কান, হাত ও পা থেকে শুরু করে তোমার যা আছে তা সব লিখতে হবে, কারণ অনেকে এগুলি ছাড়াও আছে। বস্তুগত জিনিষগুলিতে যাবার আগে, তোমার সমস্ত শারীরিক ও মানসিক ক্ষমতাগুলিকে লিস্টে অন্তর্ভুক্ত কর। যদি কিছু বাদ না দিয়ে অত্যন্ত আন্তরিকতা নিয়ে লেখ, তুমি তোমার প্রথম লিস্টটা শেষ করতে পারবে না! সেটা সত্য। যদি তুমি দেখ যে তুমি তোমার প্রথম লিস্ট শেষ করতে পারছ না, তার মানে তোমার মধ্যে কৃতজ্ঞতা ঘটা শুরু হয়ে গেছে!
সমস্যা হ’ল আমাদের মধ্যে সর্বদা এক
অবিশ্রাম প্রত্যাশা আছে। সেইজন্য কৃতজ্ঞতা
সহজে ঘটে না। আমরা চোখ, কান, নাক, জিভ
ও স্পর্শ দ্বারা অবিরত যোগান পাই। তার
ওপরে ভিত্তি করে আমরা অনবরত কিছু না কিছু একটা নির্দিষ্ট ভাবে ঘটার প্রত্যাশা করি। যখন আমরা কাউকে দেখি যার আরও বড় বাড়ী বা ভাল গাড়ী আছে, তা আমাদের মধ্যে নিবন্ধিত (রেজিস্টার) হয়। যখন আমরা কারো কোন বিরাট সাফল্যের কথা শুনি তা আমাদের মধ্যে নিবন্ধিত হয়। আমাদের শক্তি কেবল বাইরের দিকে প্রবাহিত হয়, তা অনবরত আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে অনুসরণ করে, কখনও তা অন্তর্মুখী হয়ে নিজ-সত্তার দিকে প্রবাহিত হয় না।
এই প্রক্রিয়া বিপরীত হ’লে কৃতজ্ঞতা হয় এবং তুমি অকস্মাৎ তোমার মধ্যে প্রাচুর্যে জাগ্রত হও! কৃতজ্ঞতা থাকলে কোন প্রত্যাশা বা লোভ থাকবে না।
প্রত্যাশার সাথে কাজ করা যেন আগুন নিভাবার জন্য তাতে ঘি ঢালার মত। তুমি কি ঘি ঢেলে আগুন নিভাতে পারবে? কখনও নয়! একইভাবে তুমি কখনও পূর্ণ অনুভব করবে না যদি তোমার কার্যকলাপের শিকড় প্রত্যাশায় গেড়ে থাকে। তুমি কেবল তোমার ইন্দ্রিয়গুলিকে অবসন্ন করবে।
তুমি হয় প্রত্যাশা নিয়ে বাস করতে পার অথবা কৃতজ্ঞতা সহকারে বাস করতে পার, উভয়কে নিয়ে কখনও থাকতে পার না। প্রত্যাশার সাথে জিনিষগুলিকে অধিকার করার বাসনা আছে। তুমি স্বত্বাধিকারী বা মালিক হও। কৃতজ্ঞতা সহ, তুমি হও আনন্দোপভোগী। যখন স্বত্বাধিকারী হও, তুমি কেবল তোমার অধিকারের কয়েকটা জিনিষ উপভোগ কর। যখন আনন্দোপভোগী হও, তুমি অস্তিত্বের সবকিছুই উপভোগ কর। যখন তুমি অধিকার করতে চাও, কিছুই যথেষ্ট মনে হবে না। যখন তুমি আনন্দোপভোগ কর, সবকিছুই মনে হবে উপচে পড়ছে! এটাই পার্থক্য।
একটা ছোট গল্প :
গ্রামে নৈশ প্রহরী মাঝে মাঝে তার বাঁশী বাজিয়ে টহল দিয়ে বেড়াচ্ছিল।
তার মাটির পাইপ থেকে সে ধূমপান করছিল। সে সেটাকে তামাক দিয়ে ভরে একটা দেশলাই বাক্স খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না।
প্রহরী পাশের কুটিরে গেল। সেখানে এক বৃদ্ধা বাস করত। সে বৃদ্ধার কাছে তার চুলা থেকে জ্বলন্ত অঙ্গার চাইল। বৃদ্ধা বলল যে তার চুলা গত তিনদিন ধরে জ্বালানো হয় নি এবং সে মন্দিরে পাওয়া অল্প প্রসাদ দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে।
পাহারাদার পরের বাড়ীতে গেল ও দেশলাই চাইল। তারা বলল যে তারা নিজেরাই প্রতিবেশীর কাছ থেকে জ্বলন্ত চ্যালাকাঠ দিয়ে তাদের উনান জ্বালায়। এখন তাদের আগুন বা দেশলাই কিছুই নেই।
সে গ্রামের কর্ত্তার বাড়ীতে যাওয়া ঠিক
করল। সে ভাবল সেখানে পরিচারিকাদের কাছে
নিশ্চয়ই দেশলাই বাক্স পাওয়া যাবে। সেই
বাড়ীতে গিয়ে তার পাইপ জ্বালানোর জন্য
দেশলাই চাইল।
সেখানে একটি মেয়ে তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ‘তোমার পাইপ জ্বালানোর জন্য আগুন? তুমি তোমার হাতের লণ্ঠনের আগুন ব্যবহার কর না কেন?’
পাহারাদার তার চোখকে বিশ্বাস করতে পারল না। সে সর্ব্বক্ষণ ধরে লণ্ঠন বহন করছে, এদিকে দেশলাই খুঁজে চলেছে!
যখন আমরা বিশ্বাস করি যে আমদের
যা কিছু প্রয়োজন তা কেবল বাইরে আছে,
আমরা এই নৈশ-প্রহরীর মত খুঁজে চলব! যখন
আমরা বিশ্বাস করি অস্তিত্ব আমাদের যা
প্রয়োজন তা দেয়, আমরা আমাদের মধ্যেই
সবকিছু সবসময়ে পাব।
কৃতজ্ঞতার সাথে তোমার শরীরের ভাষা পরিবর্তন হতে পারে
আমরা যখন প্রত্যাশা সহকারে সর্বদা কাজ করি, আমরা আমাদের শরীরের ভাষায় (বডি ল্যাঙ্গুয়েজ) সূক্ষ্মভাবে হিংসা বহন করি। এটা ইচ্ছাকৃত হিংসা নয়, এটা এক অন্তর্নিহিত হিংসা। আমাদের শরীরের ভাষার প্রতি একটু সংবেদনশীল হ’লে আমরা এটাকে বুঝতে পারব।
নিজেকে লক্ষ্য কর, যখন তুমি কম্পিউটারে টাইপ কর, যখন তুমি ফোন ধর, কিভাবে তুমি রিসিভারটা তার জায়গায় রাখ, কি প্রকার আগ্রাসনের সাথে তুমি হাঁট, তুমি কিভাবে তোমার পিছনে দরজা বন্ধ কর, কিভাবে তুমি তোমার বাচ্চার হাত ধর...সবকিছু লক্ষ্য কর। তুমি দেখবে যে সবকিছুর মধ্যে একটা সূক্ষ্ম হিংসা বহন করছ।
তুমি এটা চেষ্টা করে দেখতে পার। পরের বার যখন কোন দরজা বন্ধ কর, স্মরণে রেখ ও লক্ষ্য কর তুমি সেটা কিভাবে বন্ধ করেছিলে। এখন দরজাটা আবার খোল এবং তাকে প্রগাঢ় কৃতজ্ঞতা ও সজাগতা সহকারে ধীরে বন্ধ করতে থাক যতক্ষণ না সেটা পুরোপুরি বন্ধ হয়। সেটা করার সময় নিজেকে অনুভব কর। তুমি দুটি অভিজ্ঞতার মধ্যে পার্থক্য লক্ষ্য করবে। দ্বিতীয়বার অকস্মাৎ তুমি নিজের ভিতরে কোমল হয়ে যাবে! কৃতজ্ঞতা তোমাকে এইভাবে প্রভাবিত করে।
কৃতজ্ঞতা সহকারে, তোমার সমস্ত শরীরের ভাষা পরিবর্তিত হয়। প্রগাঢ় কৃতজ্ঞতা অভিজ্ঞতা করতে শুরু করলে, তুমি পরিস্থিতিগুলিতে ভিন্নভাবে সাড়া দাও। তুমি অস্তিত্বের সাথে অনুরণন করতে আরম্ভ কর। সেই অনুরণনের সাথে তোমার শরীর এক মধুর করুণা ও নমনীয়তার সাথে প্রবহমান হয়। তোমার সমস্ত কার্যকলাপ এই করুণা থেকে উদ্ভুত হয়। কোন হিংসা থাকে না। কেবল আনন্দ প্রবাহিত হতে থাকে। তখন তুমি যাই কর, তা জীবনকে আরও মধুর করে তোলে।
ধ্যান
প্রতিদিন নিজের পাশে আধা ঘণ্টা বস। চোখ বন্ধ কর। যে কোন চিন্তা, ব্যক্তি বা পরিস্থিতি মনে আসলে তাকে আসতে দাও। সেটা কোন সদারাত্মক চিন্তা হ'লে, তোমার প্রিয় কোন ব্যক্তি হ'লে বা কোন তোমার পছন্দের কোন পরিস্থিতি হ'লে, তার জন্য প্রগাঢ় কৃতজ্ঞতা অনুভব কর ও সেটাকে চলে যেতে দেখ। সেটা কোন নকারাত্মক চিন্তা হ'লে বা তোমার অপছন্দের মানুষ হ'লে বা কোন অপ্রিয় পরিস্থিতি হ'লে, সেগুলির জন্যও কৃতজ্ঞ বোধ কর এবং তাদের আশীর্বাদ কর। যা কিছু মনে আসে তাকে গভীর কৃতজ্ঞতা সহ আশীর্বাদ কর।
দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার
সম্পূর্ণ মনোভাব নমনীয় ও করুণাময় হয়ে
গেছে। তুমি জিনিষগুলিকে খুব করুণা সহকারে
ও গ্রহণক্ষম হয়ে দেখতে আরম্ভ করবে।
মনের গোলকধাঁধা থেকে আনক্লাচ্ করতে পার
জীবনমুক্তি হল মন-নেই অঞ্চলে বাস করা
এখন পর্যন্ত, যেসব প্রাথমিক আবেগ
দ্বারা আমরা চালিত হই তাদের দেখলাম। যখন
এই আবেগগুলিকে নকারাত্মকতার সাথে
প্রকাশ করা হয়, আমরা আমাদের ভিতরের
শক্তি অপচয় করি এবং বাইরে থেকে শক্তি
অর্জনে নিজেদের বাধা দিই। আগের প্রত্যেকটি
অধ্যায়ে যে সকল প্রক্রিয়া দেওয়া হয়েছে
সেগুলি অভ্যাস করে থাকলে তুমি দেখেছ
কিভাবে এই নকারাত্মক শক্তিগুলিকে দমন
করা যায় ও নিজেকে বাধামুক্ত করা যায়।
চল, এখন আরও কিছু বিষয়ের দিকে
তাকাই যা ঠিকভাবে বুঝতে পারলে আমাদের
জীবন পরিবর্তিত হ'তে পারে। এই বোধগুলি
আমাদের রূপান্তরিত করে ফেলতে পারে।
চল, খুব সহজ কিছু দিয়ে শুরু করা
যাক, যা আমরা অবধারিত বলে ধরে নিই।
আমাদের মন আসলে কিভাবে কাজ করে
সেদিকে তাকানো যাক।
দশ মিনিটের পরীক্ষা
একটা দশ মিনিটের সহজ পরীক্ষা চেষ্টা কর।
কাগজ কলম নেও। একা বস। যা কিছু চিন্তা মনে আসে তা লিখে ফেল, যেন তোমার মনের সাথে একটি প্রতিলিপির সফট্ওয়্যার সংযুক্ত আছে। যা চিন্তা করছ, ঠিক তাই লিখ। কোন চিন্তা সম্পাদনা করবে না ও চেপে রাখবে না। পরীক্ষাটা কেবল তোমার জন্য। কেউ দেখবে না তুমি কি লিখেছ। প্রত্যক্ষ কর যে তোমার মনের সাথে একটি প্রতিলিপির সফট্ওয়্যার সংযুক্ত করা হয়েছে। ঠিক যেভাবে একটি প্রতিলিপি (transcribe) সফট্ওয়্যার কোন রেকর্ড করা বক্তৃতার সাথে সংযুক্ত করলে সবকিছু লিখে ফেলে, ঠিক সেইভাবে তোমার মনে চলা সবকিছু অক্ষরে অক্ষরে লিখে ফেল। দশ মিনিট পরে যা লিখেছ তা একবার পড়। তুমি অবাক হয়ে যাবে! তুমি পরিষ্কার বুঝতে পারবে, তোমার মনে একের পর এক যেভাবে চিন্তাগুলি তৈরি হচ্ছে, তার পিছনে কোন যুক্তি নেই।
উদাহরণস্বরূপ, তুমি রাস্তায় একটি
কুকুর দেখ। সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে
ছেলেবেলায় তুমি কুকুরকে ভয় করতে অথবা
যে কুকুরটির সাথে ছেলেবেলায় খেলা করতে
তাকে মনে করলে। পরের চিন্তাটি হয়ত তোমার
বাল্যকাল সম্পর্কে। তৃতীয়টি হয়ত তোমার
টিচারের সম্পর্কে ও স্কুলের যে ঘরে তুমি
বসতে। চতুর্থটি হয়ত যে বাড়িতে টিচার বাস
করত সেটি সম্পর্কে।
তোমার এখন দেখা রাস্তার কুকুর এবং
তোমার ছেলেবেলার স্কুলের টিচারের সাথে
কোন যুক্তিগত সংযোগ নেই। যাই হোক, তুমি
কয়েক সেকেণ্ডের মধ্যে রাস্তার কুকুর দেখে
বাল্যকালের টিচারের কাছে লাফিয়ে চলে
গেলে। তুমি দেখতে পাবে তোমার চিন্তাগুলি
একটা থেকে অন্যতে চলছে, উদ্দেশ্যহীনভাবে
ভেসে বেড়াচ্ছে। এমনকি আমরা এটাকে 'চিন্তা
করা'-ও বলতে পারি না। এটা কেবলমাত্র এক
'জোট', ব্যাস্। তুমি কুকুরটিকে বাল্যকালের
সাথে জোট বাঁধ, বাল্যকালকে টিচারের সাথে
এবং এভাবে জোট হতে চলে।
প্রকৃতপক্ষে এই অনুশীলন একবার
মাত্র করলেই তোমার নিজের সম্বন্ধে ধারণা
পরিবর্তন হবে এবং নিজের ও অপরের সাথে
কিভাবে ব্যবহার কর তা পরিবর্তন হবে।
তোমার পুরো জীবন রূপান্তরিত হবে।
আমাদের মন কিভাবে কাজ করে?
আমরা চিন্তা কিভাবে সৃষ্টি করি ও তাদের কিভাবে অর্থ দিই?
আমরা জীবনকে কিভাবে অভিজ্ঞতা করি?
মনের প্রকৃতি
তোমাদের একটা সহজ রেখাচিত্র দিই যাতে ব্যাখ্যা করা হয়েছে মনে চিন্তা কিভাবে প্রবাহিত হয় ও তুমি কিভাবে তাদের সংযুক্ত কর।
তোমার মনের প্রতিটি চিন্তাকে এখানে চতুষ্কোণ করে দেখানো হয়েছে। প্রতিটি বিভিন্ন আকার, আয়তন ও রঙের। বিভিন্ন চিন্তা অনবরত তোমার ভিতরে প্রবাহিত হচ্ছে। একটা হয়ত বেদনা বা বেদনাপূর্ণ অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। অন্যটা হয়ত সুখ বা সুখকর অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। পরেরটি হয়ত সুখ সম্পর্কিত, কিন্তু তুমি তাকে বেদনা বলে মনে কর। তাকে চার্টে 'সু-বে' বলে দেখানো হয়েছে - সুখকর অভিজ্ঞতা, বেদনাময় ছাপ। একইভাবে তোমার হয়ত কোন বেদনাময় অভিজ্ঞতার চিন্তা আছে, কিন্তু তুমি তাকে সুখ বলে ভাব। তাকে বলা হয়েছে 'বে-সু' - বেদনাময় অভিজ্ঞতা, সুখকর ছাপ।

সাধারণত তোমার সমস্ত চিন্তাগুলি অতীত বা ভবিষ্যতের কোনকিছুর সাথে সম্পর্কিত। বর্তমান সম্পর্কে তোমার কখনও চিন্তা হতে পারে না। বর্তমান মুহূর্তে তোমার কেবল সচেতনতা থাকতে পারে, কোন চিন্তা নয়। চিন্তাগুলি হয়ত কিছু সুখকর অভিজ্ঞতার সাথে সম্পর্কিত যা তোমার অতীতে ঘটেছে এবং চাও যে ভবিষ্যতে ঘটুক; অথবা সেগুলি কোন বেদনার অভিজ্ঞতা যা তোমার অতীতে ঘটেছে এবং ভবিষ্যতে সেগুলি ঘটুক, তা চাও না।
এমনকি কোন সঙ্গিন সমস্যার সময়ে তোমার হঠাৎ একটি সকারাত্মক চিন্তা আসে। এমনকি সুখের চরমে তোমার কোন অসংযুক্ত নকারাত্মক চিন্তা আসে। প্রতিটি চিন্তাই স্বতন্ত্র ও পূর্ববর্তী চিন্তার সাথে পুরোপুরি অসংযুক্ত। সেই কারণে দুঃখের চিন্তার মাঝে তুমি এক সুখের চিন্তা পাও এবং তার বিপরীতও সত্য।
বোঝ যে কোন দুটি চিন্তাই যুক্তিগতভাবে সংযুক্ত নয়। কোন চিন্তাই অন্য চিন্তা সৃষ্টির জন্য দায়ী নয়। চিন্তাগুলি সবই এলোমেলোভাবে, স্বতন্ত্রভাবে ও অযৌক্তিকভাবে আবির্ভূত হয়।
এই প্রকার এলোমেলো চিন্তার ধারা থেকে কিভাবে 'আনক্লাচ্' করা যায়? আমরা এই আনক্লাচ্ শব্দটি বারবার ব্যবহার করব। এই শব্দটির অর্থ পরিষ্কারভাবে বোঝানো যাক। গাড়ী চালানোর সময় আমরা গিয়ার পরিবর্তন করি, প্রথম গিয়ার থেকে দ্বিতীয় গিয়ারে, দ্বিতীয় থেকে তৃতীয়তে - যে কোন গিয়ার পরিবর্তন করতে গেলে আমাদের প্রতিবার নিউট্রালের মধ্য দিয়ে যেতে হবে। আমাদের ক্লাচকে পুরোপুরি চাপতে হবে বা 'আনক্লাচ্' করতে হবে, নিউট্রালের মধ্য দিয়ে যেতে হবে এবং তবেই আমরা অন্য গিয়ারে যেতে পারি, ঠিক কিনা? একইভাবে আমরা যে কোন দুটি চিন্তার মাঝে এক নিষ্ক্রিয় স্থান অভিজ্ঞতা করি। সেই নিষ্ক্রিয় স্থান, সেই নীরবতা যা দুটি চিন্তার মাঝে থাকে, সেটাই শান্তি এবং আনন্দ। যখন আমরা চিন্তাগুলিকে আর আঁকড়ে ধরে তাদের অতীত ও ভবিষ্যতের সাথে সংযুক্ত করি না, তখন আমরা 'আনক্লাচ্ড্' অবস্থায় থাকি। আমরা চিন্তাগুলি থেকে যখন 'আনক্লাড্' হয়ে থাকি, আমরা চিন্তাগুলির মাঝের সেই নিষ্ক্রিয় স্থানটি সম্বন্ধে আরও সচেতন হই। চিন্তাগুলির মাঝে ফাঁক স্বতশ্চলভাবেই বাড়বে যদি আমরা চিন্তার ধারা থেকে 'আনক্লাচ্ড্' হয়ে থাকি। আমরা নিষ্ক্রিয় স্থানে আরও বেশি সময় ধরে থাকব এবং আরও বেশি শান্তি ও আনন্দ অভিজ্ঞতা করব।