সচেতনতা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
চরম চাবি
যখন তুমি অকস্মাৎ সচেতন হয়ে যাও,
তখন যে কোন চিন্তা তোমার সামনে আসলে,
তা সেই মুহূর্তের জন্য তোমার জীবন হয়ে
যায়। তুমি তার দিকে মনোযোগ দিতে শুরু
কর, হয় তাকে পূরণ করার জন্য অথবা তা
থেকে রেহাই পাবার জন্য। ব্যাপারটা
প্রোজেক্টরের স্লাইডের মত। প্রোজেক্টরের
আলোর সামনে স্লাইড রাখলে তাকে পর্দায়
যেন বাস্তব হিসাবে দেখা যায়। সমস্যা হ'ল
তোমার অন্তর্জগতে প্রোজেক্টরের আলো
অবিরাম জ্বালানো থাকে না। যখন আমি
প্রোজেক্টরের আলো বলছি, তার মানে আমি
তোমার সচেতনতাকে বোঝাচ্ছি। সেটা কেবল
আসে আর যায়, আসে এবং যায় - তুমি
পুরোপুরি ও নিরন্তর সচেতন নও।
অনেক সময়, যদিও তোমার চোখ
খোলা ও শরীর চলছে, তুমি তোমার অস্তিত্ব
সম্পর্কে সচেতন নও। দৈনন্দিন জীবন থেকে
তার একটা উদাহরণ হ’ল, আধা ঘণ্টা তুমি
গাড়ি চালিয়ে অফিসে পৌঁছাও, আর অফিসে
পৌঁছে গাড়ি পার্ক করে গাড়ি থেকে বাইরে
এসে তুমি হঠাৎ উপলব্ধি কর, ‘ও, আমি
অফিসে পৌঁছে গেছি!’ তার মানে গাড়ি
চালাবার সময় তোমার প্রোজেক্টরের আলো
অধিকাংশ সময় বোজানো ছিল।
প্রোজেক্টর অফ্ থাকার মুহূর্তে
প্রোজেক্টরের সামনে, তোমার সচেতনতার
সামনে, কোন স্লাইড রাখলে, তা তোমার
জীবনের অংশ হয় না। তুমি তা পুরোপুরি মনে
রাখ না। আলো আবার অন্ হ’লে, তোমার
সচেতনতা আবার ফিরে এলে, যে সমস্ত চিন্তা
সেই সময় হয়, তা তোমার অংশ হয়। বোঝ,
এটা একটা খুব সূক্ষ্ম সত্য। সচেতন ও
অচেতন অবস্থায় তোমার সমস্ত চিন্তার সমষ্টি
হ’ল তোমার জীবন।
দুর্ভাগ্যবশত অনেক সময় তোমার অচেতন অবস্থায় অনেক চিন্তা আসে, বহু গুরুত্বপূর্ণ নির্ণয় নেওয়া হয় এবং জীবনকে রূপান্তর করার ঘটনা ঘটে। এগুলি তোমার জীবনেরই অংশ, তোমার জীবন-কাহিনীর অধ্যায়। দুর্ভাগ্যবশত তুমি এই সব দৃশ্য, নির্ণয় ও চিন্তাগুলি সম্বন্ধে সজাগ নও। তোমার অজান্তেই তারা তোমার জীবনে উল্লেখযোগ্যভাবে অবদান করে চলেছে।
পরিষ্কার করে বোঝ, প্রতিটি মুহূর্ত যা তোমার জীবনে তোমার অচেতন অবস্থায় ঘটে, তোমার অনুপস্থিতিতে ঘটে, তা হ’ল কষ্টভোগ। তুমি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কষ্টভোগের পরিস্থিতি সৃষ্টি করবে। যেভাবে গাড়ি ঘোরানোর ইন্ডিকেটর জ্বলে ও নেভে, তোমার সচেতনতাও জ্বলতে ও নিভতে থাকে। কিন্তু তোমার সচেতনতার অভাবে, তুমি জান না কখন সেটা জ্বলছে ও কখন তা নিভছে।
আমি সেইদিন একটা জোক পড়লাম :
এক ব্যক্তি তার গাড়িতে ঢুকে ইঞ্জিন স্টার্ট করে। সে গাড়ি ঘোরানোর ইন্ডিকেটর অন্ করে তার ছেলেকে দেখতে বলল যে গাড়ির পিছনে ইন্ডিকেটর জ্বলছে কিনা।
তার ছেলে জোরে বলতে লাগল, ‘হ্যাঁ, জ্বলছে...না, জ্বলে নি...হ্যাঁ, জ্বলছে...না, এটা অফ্...এখন অন্ হয়েছে!’
যদি তোমার সামনে চিন্তার প্রবাহ দেখ,
অকস্মাৎ তুমি উপলব্ধি করবে, ‘হে ভগবান,
এই সব জিনিষগুলি আমার ভিতরে চলছে!
আমার কাছে কোন সূত্রই নেই যে আমি
কোনদিকে চলছি। আমি জানি না আমার
ভিতরে কি ঘটছে!’
তুমি সজাগ নও, কিন্তু অনবরত তুমি
বিশ্বাস কর যে তুমি সজাগ। এটা প্রথম
বিভ্রান্তি।
একটানা সজাগ হ’লে তুমি প্রথমবার বাস্তবতার কাছে উন্মুক্ত হও। সেটা প্রথমদিকে একটু প্রগাঢ় হতে পারে, কারণ এখন পর্যন্ত তুমি তোমার অধিকাংশ সময় অচেতনতার মধ্যে কাটিয়েছিলে। পরিণামে, সচেতনতা তোমায় কেবল আনন্দ অভিজ্ঞতার দিকে চালিত করবে।
তুমি তোমার প্রকৃত অতীত সম্পর্কে সচেতন নও
এটা প্রথম সত্য। তোমার সামনে ঘটা
সবকিছু সম্পর্কে তুমি সচেতন নও। যে রকম
ঘটেছে, তুমি তোমার জীবন-কথাকে সেভাবে
স্মরণে রাখ না। তুমি যেভাবে চাও, কেবল
সেভাবে তা স্মরণে রাখ।
একটা সাধারণ উদাহরণ নাও। তোমার জীবন সুখ, দুঃখ, অপরাধবোধ, বেদনা ও বিষণ্ণতা সম্পর্কিত বিভিন্ন ঘটনায় ভরা। জীবন যেরকম আছে, তাকে সেভাবে দেখ না। তুমি সাধারণত কি কর? তুমি কেবল যে ঘটনাগুলি কষ্ট প্রদান করেছে তাদের সংগ্রহ কর এবং তাদের দিয়ে একটা শাফ্ট্ (shaft) তৈরি কর ও ভাব যে তোমার জীবন কেবল কষ্টভোগ। তুমি মনে কর যে তোমার জীবন দুঃখকষ্টের এক লম্বা চেন (chain), একটা বেদনা-শাফ্ট্।
কদাচিৎ তুমি একটা সুখ-শাফ্ট্ সৃষ্টি কর। এটা খুব বিরল ঘটনা যে তুমি সুখের ঘটনাগুলিকে সংগ্রহ কর ও তাদের দিয়ে একটা শাফ্ট্ বানাও এবং জীবনকে সুখকর বলে অনুভব কর। এই আনন্দের শাফ্টের সংখ্যা কেবল কমই নয়, তাদের গুণমানও তেমন কিছু নয়। বেশিরভাগ সময়ে তুমি সমস্ত বেদনাপূর্ণ স্মৃতিগুলি ও ঘটনাগুলিকে একত্র কর এবং জীবন কেবল বেদনাময় বলে ধারণার সৃষ্টি কর। যেই মুহূর্তে বিশ্বাস কর যে জীবনে অনবরত কষ্টের ঘটনাবলী ঘটছে, তখন অচেতনভাবে তুমি সেই বিশ্বাসকে শক্তিশালী করার চেষ্টা কর, যদিও সচেতনভাবে তুমি সেই বেদনা-শাফ্ট্কে ভাঙ্গার চেষ্টা কর। দয়া করে বোঝ, জীবন এক বেদনা-শাফ্ট্ বা সুখ-শাফ্ট্, তোমার এই বিশ্বাস কেবল তোমার অচেতন অবস্থায় থাকবে, তুমি জাগ্রত হ’লে, সচেতন হ’লে তা আর থাকবে না।
যদি স্বভাবত তুমি কামনাহীন চিন্তা
উপভোগ কর, তাহলে যখনই কোন কামনার
চিন্তা তোমার মনে আসে, তুমি সচেতন হও
যে, ‘আমি আছি।’ যদি তুমি সাধারণত হিংসার
চিন্তা উপভোগ কর, যখনই হিংসার চিন্তা
তোমার সিস্টেমে আসে, তুমি সজীব হও ও
জান যে তুমি বিদ্যমান আছ। এটাকে আমি
বলি এক দুষ্টচক্র : তুমি নকারাত্মকতাকে
ক্ষমতাপ্রদান কর এবং নকারাত্মকতা তোমাকে
জীবনে ফিরিয়ে আনে, তুমি আরও
নকারাত্মকতাকে ক্ষমতা দাও এবং আরও
নকারাত্মকতা অনুভূত উত্তেজনাকে জীবন
প্রদান করে।
শাফ্ট্ - যার কোন অস্তিত্বই নেই
বেদনা শাফ্ট্
ভারতবর্ষের জীবনমুক্ত মাস্টার রামনা
মহর্ষি একটা সুন্দর উপমা দিয়েছিলেন। একটা
কুকুর একটা শুকনো হাড় চিবায়। চিবানোর
সময় হাড়ের টুকরা মুখের ভিতরে খোঁচা দেয়
ও তাতে মুখের ভিতরে রক্তপাত ঘটে। কুকুর
ভাবে হাড় থেকে রক্ত বেরুচ্ছে ও তা উপভোগ
করে। সে রক্তের স্বাদ পেয়ে হাড়টি চিবাতেই
থাকে! সে জানেই না যে সেই রক্ত তার নিজের
মুখের, হাড়টি থেকে নয়!
যদি হিংসা তোমাকে উদ্দীপিত করে,
তুমি তোমার জীবনে সেই প্রকার ঘটনার জন্য
অপেক্ষা কর। যদি বেদনা তোমাকে সক্রিয়
করে, যদি তুমি বিশ্বাস কর যে জীবন একটা
বেদনা-শাফ্ট্, তুমি তোমার বিশ্বাসকে আরও
শক্তিশালী করার জন্য তোমার জীবনে সেই প্রকার ঘটনার জন্য অপেক্ষা কর। এটা সাধারণ মানুষের মনস্তত্ত্ব। যদিও মানুষেরা দাবী করে যে তারা এই হিংসার শাটি অথবা বেদনা-শাফ্ট্ ভেঙ্গে ফেলতে চায়, প্রকৃতপক্ষে তারা শাফ্টগুলিকে গুপ্তভাবে প্রতিপালন করে।
আমাকে আরেকটু গভীরভাবে বোঝাতে দাও। যে বেদনা তোমার দশ বছর আগে ছিল, যে বেদনা তোমার নয় বছর আগে ছিল, যে বেদনা তুমি সাত বছর আগে অভিজ্ঞতা করেছিলে, যে বেদনা তুমি তিন বছর আগে অভিজ্ঞতা করেছিলে এবং যে বেদনা তুমি গতকাল অভিজ্ঞতা করেছ, সেগুলি সবই অসংযুক্ত, স্বতন্ত্র ও পৃথক ঘটনাবলী। কিন্তু তুমি তাদের সবকয়টিকে সংযুক্ত করতে শুরু কর ও একটা বেদনা-শাফ্ট্ তৈরি কর। তুমি ভাবতে ও বিশ্বাস করতে আরম্ভ কর, ‘আমার জীবন বেদনাপূর্ণ।' সেটা কি সত্য? না! মাঝে মধ্যে যেসব সুন্দর মধুর ঘটনাগুলি ছিল, তাদের কি হ'ল? মাঝে মধ্যে নিশ্চয়ই কিছু সুখের মুহূর্ত আছে, তাই নয় কি? সেগুলিকে বেমালুম ভুলে গেছ। শাফ্ট্ তৈরি করার জন্য সেগুলিকে কখনও ওঠানো হয় নি। তাই কোন শাফ্ট্ট্টাই সত্য নয়, কারণ তা তোমার জীবন কাহিনীর কেবলমাত্র কিছু অংশে ফোকাস করে।
প্রথমে তুমি বেদনার স্মৃতিগুলিকে ব্যবহার করার জন্য তাদের আর্কাইভে (সংরক্ষণাগার) গুছিয়ে রাখ। মেডিকেল হিস্ট্রির জন্য বা ডাক্তারকে বলার জন্য তুমি তোমার সমস্ত ব্যথাগুলিকে গুছিয়ে রাখ। অচিরে তুমি বিশ্বাস করতে শুরু কর তোমার জীবনে ঘটা এই সব ব্যথাগুলি সংযুক্ত। তুমি নির্ণয় কর যে তোমার জীবন ব্যথায় ভরা, তোমার জীবন কষ্টপূর্ণ। যেই মুহূর্তে তুমি নির্ণয় নিয়ে ফেল যে তোমার জীবন ব্যথা-বেদনায় ভরা বা তোমার জীবন দুঃখকষ্টে জর্জরিত, তুমি তোমার জন্য নরকের সৃষ্টি কর।
উদাহরণস্বরূপ, গতকাল পর্যন্ত তুমি
কেবল হাঁটছিলে, তুমি উড়তে সক্ষম ছিলে না।
তুমি জান যে অতীতে তুমি কখনও ওড় নি,
কেবল হেঁটেছ। তাহলে তুমি কি বিশ্বাস করতে
পার যে আগামীকাল থেকে তুমি উড়তে
পারবে? তা পার না। তুমি জান যে
আগামীকালও তুমি কেবল হাঁটবে। তুমি
তোমার স্মরণে রাখা অতীতের অভিজ্ঞতাগুলির
ওপরে নির্ভর করে তোমার ভবিষ্যৎ সম্বন্ধে
গণনা কর এবং নতুন সম্ভাবনাগুলিকে সরিয়ে
রাখ।
বেদনা সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিষ তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটাকে বোধাতীত লাগতে পারে, কিন্তু সততার সাথে বলছি, পতঞ্জলি স্পষ্ট করে বলেন যে বেদনাকে জীবনমুক্তির দ্বার হিসাবে ব্যবহার করা যায়। প্রক্রিয়াটি হ'ল, সেটাকে বেদনা বলে লেবেল করবে না। কেবল প্রত্যক্ষ কর এবং দেখ কি হচ্ছে। দেখ, কিভাবে একটি শিশু নতুন কিছুকে প্রবল উষ্মা ও ঔৎসুক্য সহ অভিজ্ঞতা করে। ইদানীং যে পরিস্থিতিকে বেদনা বলে লেবেল করছ তার সাথে এই জিনিষটা কর এবং দেখ কিভাবে পুরো অভিজ্ঞতা রূপান্তরিত হয়।
যখন তুমি বেদনাকে প্রত্যক্ষ কর, তুমি দুটি জিনিষ বুঝতে পার। প্রথমত, বেদনার প্রক্রিয়ায় শরীর নিজে থেকেই নবতেজোদ্দীপ্ত হচ্ছে, নিজেকে পুনর্গঠিত করছে। তুমি নবতেজোদ্দীপ্ত করার এই প্রক্রিয়াকে ভুল করে লেবেল কর ও তাকে বেদনা বল। দ্বিতীয়ত, তাকে বেদনা বলে লেবেল করা বন্ধ করে তুমি বেদনার অনুভূতিকে বাধা দেওয়া বন্ধ কর এবং তখন তা আরও তাড়াতাড়ি নিরাময় করতে পারে। যখন তাকে বেদনা বলে লেবেল কর, তুমি যে তখন কেবল নিজ -নিরাময়ের প্রক্রিয়ার সাথে লড়াই করছ তা নয়, তুমি প্রক্রিয়াটিকে দীর্ঘতর করছ ও আরও বেদনা সৃষ্টি করছ।
সুখ শাফ্ট্
সে সুখ তুমি দশ বছর আগে অভিজ্ঞতা করেছ, যে সুখ তুমি নয় বছর আগে অভিজ্ঞতা করেছ, যে সুখ তুমি তিন বছর আগে অভিজ্ঞতা করেছ এবং যে সুখ তুমি এক বছর আগে অভিজ্ঞতা করেছ, তারা সবই স্বতন্ত্র, পৃথক ও অসংযুক্ত চিন্তার শাফট্। বর্তমান সময়ে, তুমি সেই সব চিন্তাগুলিকে সংযুক্ত কর এবং একটি সুখের বড় শাফ্ট্ তৈরি কর।
তুমি সুখ পেতে পার কোন বস্তুতে, কোন মানুষে বা ছুটির রিসর্টের মত কোন জায়গাতে। তুমি বারবার চেষ্টা করবে সেই বস্তুকে, সেই মানুষটিকে অথবা সেই জায়গাকে তোমার জীবনে আবার ফিরিয়ে আনতে। যত পার চেষ্টা কর, কিন্তু তুমি সেই একই সুখ আর পাবে না। সেটা তোমাকে আরও বেদনা দেয়!

জীবনে আমরা অনবরত বেদনা বা সুখের শাফ্ট্ বানাই। একবার বেদনার শাফ্ট্ বানালে তাকে ভেঙ্গে ফেলার চেষ্টা কর। যদি সুখের শাফ্ট্ তৈরি কর, তাকে আরও দীর্ঘ করার চেষ্টা কর! কিন্তু তুমি বুঝতে পার না, তুমি সুখ-শাফ্ট্ কে দীর্ঘ করতে পার না, আবার বেদনা-শাফ্ট্ কেও ভাঙ্গতে পার না। তার সহজ কারণ হ’ল সেই শাফ্ট্ তো আসলে নেই। সেটা কেবল তোমার বাছাই করা স্মৃতি। শাফ্ট্ জিনিষটাই তোমার কল্পনা।
চিন্তাগুলি মাছের ট্যাংকে বুদবুদের মত
আমাদের একটা চিন্তার সাথে অন্য চিন্তার কোন সংযোগ নেই। চিন্তাগুলির মধ্যে একমাত্র সংযোগ হ’ল যে তারা একই উৎস থেকে আসে। কিন্তু আমরা সর্বদাই একটা চিন্তার সাথে অন্য চিন্তাকে রৈখিক পদ্ধতিতে সংযুক্ত করি।
মাছের ট্যাংকে যেভাবে বুদ্বুদ নীচে থেকে ওঠে, আমাদের চিন্তাগুলিও সেভাবে উঠতে থাকে। বুদ্বুদ জলের ওপরে আসার সাথে সাথে অন্য বুদ্বুদ আসে, তারপর তৃতীয় বুদ্বুদ আসে। যেহেতু বুদ্বুদগুলি জোর গতিতে উঠছে, তাদের একটা অবিচ্ছিন্ন ধারা বলে মনে হয়! আসলে দুটি বুদ্বুদের মধ্যে ব্যবধান আছে।
বুদ্বুদের মত আমরাও দুটি চিন্তার মাঝে এক উদাসীন স্থান অভিজ্ঞতা করি। যেহেতু দুটি চিন্তার মাঝে বিরাম বা উদাসীন স্থান খুবই ছোট্ট, আমরা ভাবি যে সমস্ত চিন্তাগুলি সংযুক্ত এবং আমরা একটি শাফট্ তৈরি করে ফেলি। কিন্তু চিন্তাগুলির মাঝে সর্বদাই বিরাম আছে।
একটা ঘটনা তোমাদের বলি :
এক মাঝবয়সী ব্যক্তি আমার কাছে
এসে বলেছিল, ‘স্বামীজী, আমি আমার স্ত্রীকে
ডিভোর্স করতে যাচ্ছি।’ আমি তাকে বললাম,
‘আমি কেবল লোকেদের বিবাহ করার জন্য
আশীর্বাদ করি। ডিভোর্সের জন্য আমাকে কেন
আশীর্বাদ করতে বলছ?’ সে উত্তর দিল, ‘না,
আপনাকে আমাকে আশীর্বাদ দিতেই হবে,
কারণ আমি খুব কষ্ট পেয়েছি।’
আমি বললাম, ‘কষ্ট সর্বদাই দেওয়ানেওয়ার ব্যাপার। কখনই কেবল নেওয়া হয় না। তুমিও নিশ্চয়ই তোমার স্ত্রীকে অনেক কষ্ট দিয়েছ। তাই আমাকে সত্যি করে বল কি হয়েছে এবং তারপর আমরা পরিস্থিতিকে বিশ্লেষণ করব।'
সে উত্তর দিল, ‘কি করে ঠিক করি
কোন ঘটনাটা বলি ও কোনটা না বলি? বহু
ঘটনা আছে! প্রথম দিন থেকেই সে আমাকে
নির্যাতন করছে। আপনি জানেন না আমার
ওপরে কত অত্যাচার করা হয়েছে!’ তারপর
সে তার বিবাহের দিনের একটি ঘটনা বলল।
ভারতের গ্রামগুলিতে বিবাহের সময় নতুন দম্পতিরা বিবাহ অনুষ্ঠানের ঠিক পরে কিছু খেলা করে। একটা খেলায় জল ভর্তি এক পাত্রে একটা আংটি ফেলে দেওয়া হয়। স্বামী স্ত্রী জলের ভিতরে হাত ঢুকিয়ে আংটি খোঁজার প্রতিযোগিতা করে। যে প্রথমে ওঠায়, সে জেতে। এই ছোট ছোট খেলাগুলি দম্পতিদের মধ্যে অপরিচিতি কমাবার জন্য সৃষ্টি করা হয়, কারণ সম্বন্ধ করে বিবাহে বর ও বউয়ের বিবাহ অনুষ্ঠানেই প্রথমবার দেখা হয়। যেহেতু তারা একে অপরের কাছে নতুন, তারা ছোট ছোট খেলা খেলে নিজেদের মধ্যে দূরত্ব ঘুচায়।
এই ব্যক্তিটি বলল, ‘সেই খেলার সময় সে আমার হাত আঁচড়ে দিয়েছিল। তার নোখ দিয়ে সে আমার হাত আঁচড়ায়!’ আর সেইদিন থেকে তার স্ত্রী কি কি করেছে তার একটা বিরাট তালিকা পড়তে লাগল! সমস্ত ব্যবহারিক উদ্দেশ্যে, বিয়ের প্রথম দিন থেকেই সে একটা ফাইল রেখেছিল, যেন পুলিশ রিপোর্ট।
দুই তিনটি ঘটনা শোনার পরে আমি তাকে বলি, ‘দয়া করে থাম! যদি এই ব্যাপার হয়, তোমাকে ছাড়লে তারই বেশি খুশী হওয়া উচিৎ। যে ব্যক্তি এত বড় বিস্তারিত ফাইল তার মাথায় রাখে, তার সাথে বাস করাই তো খুব কঠিন!’ যে কোন সময়ে তার স্ত্রী কিছু করলে, এই ব্যক্তি তার ফাইলগুলির মধ্য দিয়ে যাবে।
তারপর সে ডিভোর্সের তাৎক্ষণিক কারণ বলে। সে বলে, ‘স্ত্রী আমার কাপড়ে কফি ফেলে দিয়েছিল!’ আমি বললাম, ‘কাপড়ে কফি ফেলে দেওয়া ডিভোর্সের কারণ হ’তে পারে না!’
সে বলে, ‘না, আপনি জানেন না। আজ
সে কফি ফেলেছে; কাল সে অ্যাসিড ফেলবে!’
সে সত্যি এরকম বলেছিল। আমি এর কোন
সংযোগ বুঝতে পারলাম না। আমি তাকে
জিজ্ঞাসা করলাম সে কিভাবে কফির সাথে
আসিডকে সংযুক্ত করছে। আবার সে বলে, ‘না,
না স্বামীজী, আপনি জানেন না।’
লোকটিকে হয়ত চরম লাগতে পারে এবং তুমি হয়ত এটা শুনে হাসতে পার। কিন্তু গভীরভাবে তুমি নিজের জীবনের দিকে তাকাও। তুমি একই জিনিষ করছ - অনবরত অযৌক্তিক সংযুক্তি সৃষ্টি করছ। তুমি ঘটনাগুলিকে একে অপরের থেকে আলাদা আলাদা করে দেখা ভুলে গেছ। তুমি চিন্তাগুলিকে স্বতন্ত্র বলে দেখা ভুলে গেছ।
যদি কেবলমাত্র এই সহজ আন্ক্লাচিং প্রক্রিয়া শিখে ফেল, তুমি তোমার সিস্টেমে অনেক শক্তি ধরে রাখতে সমর্থ হবে। তার ফলে তুমি বহুগুণ ফলপ্রসূ ও সৃজনশীল হবে। তোমার সম্বন্ধতাগুলি অনেক বন্ধুত্বপূর্ণ হবে কারণ তুমি অসম্বন্ধিত ঘটনাগুলিকে ক্লাচ করবে না, আঁকড়ে ধরবে না। তুমি মানুষের দ্বারা অথবা তোমার ওপরে তাদের প্রত্যাশা দ্বারা দমবন্ধ অনুভব করবে না। নিজের প্রয়োজন মেটাবার জন্য এবং অপরের প্রয়োজন পূরণ করার জন্য তোমার কাছে বিশাল অন্তর্দেশ উপলব্ধ হবে। অপরে কেন কষ্ট পাচ্ছে তা জানার জন্য তোমার অসীম করুণা হবে। অন্য মানুষে কেন কষ্ট পাচ্ছে, কেবল সেটা না জানার জন্যই তুমি তাদের ওপরে কঠোর হও। তুমি আন্ক্লাচ্ করলে সেই মানুষদের তোমার অন্তর্দেশে স্থান দিতে পার। তুমি স্বতঃচলভাবে করুণাময় হও। তোমার জীবনের এক ভিন্ন গুণমান আছে এবং তুমি এই মহাবিশ্বে এক ভিন্ন মানব হও।
কোন দুটি ঘটনা অনুরূপ নয়
আমাদের জীবনে প্রতিটি ঘটনাই অসংযুক্ত, এমনকি আমাদের প্রতিদিনের কার্যকলাপ যেমন খাওয়া দাওয়া পর্যন্ত। প্রতিটি অভিজ্ঞতা তার নিজের ক্ষেত্রে স্বতন্ত্র। গতকালকের জল খাওয়া ও আজকের জল খাওয়া দুটি সম্পূর্ণ আলাদা ঘটনা। যে খাবার গতকাল খেয়েছিলে ও যে খাবার আজ খাচ্ছ তা একদমই আলাদা, যদিও তাদের দেখে একই মনে হয়! কিন্তু তোমার মন এই দুটি ঘটনার মধ্যে শাখ্ তৈরি করে ও বলে, 'আমি রোজ একই খাবার খাই।'
দয়া করে স্পষ্ট করে বোঝ তুমি রোজ
একই খাবার খাও না। তুমি হয়ত উভয়
অভিজ্ঞতার জন্য 'খাওয়া' শব্দটি ব্যবহার
করতে পার, কিন্তু সেগুলি একই অভিজ্ঞতা
নয়। তুমি যে শব্দ ব্যবহার কর তা দিয়ে
নিজেকে প্রতারিত করতে যেও না। গতকালের
আহার, আজকের আহার এবং আগামীকালের
আহার, সবই পৃথক ঘটনা, পৃথক অভিজ্ঞতা।
তারা পুরোপুরি স্বতন্ত্র ও অসংযুক্ত।
মধ্যভারতের এক জীবনমুক্ত মাস্টারের জীবনের একটি সুন্দর ঘটনা বলি :
মাস্টারকে গত দশ বছর ধরে ডাক্তারেরা এক নির্দিষ্ট ধরণের আহার করতে বলে। তাঁকে অন্য কিছু খেতে দেওয়া বারণ। তাঁকে রোজ একই প্রকার খাবার দিনে তিনবার খেতে হ'ত।
দুই বছর পরে রাঁধুনি তাঁর কাছে এল
ও অভিযোগ করল, 'মাস্টার, একই খাবার
রান্না করতে আমার একঘেয়েমি লাগছে।
আপনি কিভাবে একই খাবার দিনে পর দিন
খেয়ে যাচ্ছেন?'
মাস্টার কেবল হাসলেন ও বললেন,
'আমি একই খাবার রোজ খাই না। আমি
কিভাবে একই খাবার রোজ খাব? এই খাবারটি
তো আমি কেবল আজকে খেতে পারি।
আগামীকালের খাবার তো একদমই আলাদা!'
জীবনে প্রতিটি মুহূর্ত নতুন। মনই
তাকে পুনরাবৃত্তিমূলক, নিস্তেজ ও নীরস করে
দেখায়।
ভয় থেকে স্বাধীনতা
ভয় তোমার মনকে ক্ষমতা দেয়
যখন এক স্থানীয় গুণ্ডা প্রথমবার তার
কাজে নামে, তার একটু ভয় থাকে। একবার
লোকেরা তার কথা মানা শুরু করলে, যদিও
সে নিজের সম্বন্ধে অনিশ্চিত থাকে, তবুও
লোকেরা তাকে মানছে দেখে সে ভরসা পায় ও
ভাবে, ‘হ্যাঁ, আমি এখন এক মহান ব্যক্তি!’
তার সমস্ত শরীরের ভাষা পরিবর্তিত হয়।
একইভাবে মন যখন তোমাকে
আক্রমণ করতে আসে, প্রথমে মনের বেশি
প্রত্যয় থাকবে না। কিন্তু যখন মন দেখে যে
তুমি ভয় পাচ্ছ, মন তখন ভরসা পায় ও
তোমাকে ফাঁদে ফেলে! তোমাকে আক্রমণ
করার জন্য তুমি মনকে ভরসা দাও। একবার
নিজের ভয় প্রদর্শন করলে, একবার যদি
দেখাও যে তুমি খুবই ভঙ্গুর, সেটা তোমার
মনের পক্ষে যথেষ্ট এবং তুমি ধরা পড়ে যাও।
যে ব্যক্তি তোমাকে শোষণ করতে চায়, সে প্রথমে তোমাকে বিশ্বাস করায় যে তাকে ছাড়া তোমার জীবন চলবে না। সে তোমাকে আভাস দেয় যে তুমি তা কে ছাড়া টিকে থাকতে পারবে না। একবার তুমি তাতে ধরা পড়লে সে তোমাকে শোষণ করতে শুরু করে এবং তোমার সাথে খেলতে আরম্ভ করে। যেই মুহূর্তে তুমি বিশ্বাস করতে শুরু কর যে তুমি তাকে ছাড়া বাঁচতে পার না, তুমি তার সাথে মানিয়ে চলতে থাক, এমনকি সে তোমার সাথে অপব্যবহার করলেও।
একইভাবে, প্রথম জিনিষ যেটা তোমার মন করে সেটা হ’ল, মন তোমাকে দৃঢ়ভাবে বুঝিয়ে দেয় যে মন ছাড়া তুমি বাঁচবে না। যেই মুহূর্তে মন তোমাকে তা বুঝিয়ে দেয়, আর কিছু করার দরকার নেই। তখন তুমি কখনও মনকে মুছে ফেলতে চাইবে না!
ছেড়ে দিয়ে মুক্ত হও...তুমি উড়তে
পারবে
আমার পরিব্রজ্যার দিনগুলিতে আমি এটা দেখেছি। উত্তর ভারতের জঙ্গলে শিকারীরা পাখি ধরার জন্য ফাঁদ পাতে। তারা দুটি গাছের মধ্যে দড়ি টানায়। দড়ির মাঝে তারা একটা কাঠের লাঠি রাখে। কাঠির ঠিক মাঝখানে সেই দড়ি বাঁধা হয়। এটা হ’ল শিকারীর ফাঁদ।
তুমি ভাবতে পার, ‘একটা ছোট লাঠি দিয়ে কিভাবে পাখি ধরা যায়? কি করে তা সম্ভব?’ প্রকৃতপক্ষে তারা কাঠিটাকে দুটো গাছের মধ্যে দড়ি দিয়ে কেবল ঝুলিয়ে দেয়, ব্যস্। পাখি এসে তাতে বসলে পাখির ওজনে কাঠিটা উল্টে যায়। পাখিটা তখন উলটে থাকে এবং কাঠিটাকে আঁকড়ে থাকে।

যেই মুহূর্তে পাখি উলটে যায় এবং তার ভারসাম্য হারিয়ে ফেলে, সে পুরো ঘাবড়ে যায় এবং কাঠিটাকে জোরে আঁকড়ে ধরে। সে জোরে কাঠিটাকে আঁকড়ে থাকে, কারণ সে মনে করে তার জীবন সেই কাঠিটার ওপরে নির্ভর করছে। যেহেতু পাখি উলটে ঝুলছে, সে ভাবে, ‘যদি আমি এই কাঠি থেকে আন্ক্ল্যাচ্ করি, তাহলে কি হবে? আমি পড়ে যাব ও মরে যাব।’
কোন পাখি পড়ে গিয়ে মাথা ভেঙেছে
বলে কোন খবর নেই। কিন্তু পাখির তা বোঝার
বুদ্ধি নেই। সে ঝুলতেই থাকে। ছেড়ে না দিয়ে
সে কেবল তার স্বাধীনতা হারায় তা নয়, কারণ
পরিণামে শিকারী এসে তাকে ধরে ফেলে।
ঠিক পাখির মত তুমিও বোঝ না, যদি তুমি তোমার মনকে ফেলে দাও, সেই মুহূর্তে তুমি মুক্ত হংস, পরমহংস হয়ে যেতে পার। সেই মুহূর্তে তুমি মুক্ত হতে পার। তুমি সহজেই উড়তে শুরু করতে পার।
পাখির কাঠি আঁকড়ে থাকার ভয়ের মতই এখন তোমার ভয়। তোমার ভয় ও পাখির ভয় একদমই এক। পাখি মনে করে, কাঠিটা ছেড়ে দিলে মৃত্যু অবশ্যম্ভাবী। একইভাবে তুমি তোমার মনকে ধরে রাখ ও অনুভব কর, ‘আমি ছাড়তে পারি না। যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে আমি অসংযুক্ত, আন্ক্ল্যাচ্ড্, স্বাধীন ও অযৌক্তিক চিন্তা সমূহ্, আমি হারিয়ে যেতে পারি।’
শিকারী ধীরেসুস্থে চার পাঁচ ঘন্টা পরে
আসে, পাখিটাকে ধরে খাঁচায় ঢোকায় ও চলে
যায়। এখন পাখির ওড়ার বা কাঠি আঁকড়ে
ধরার, কোন স্বাধীনতাই নেই। বোকা পাখি
জানেই না যে কাঠিটা ছেড়ে দিলে সে সহজেই
উড়ে পালাতে পারত!
একইভাবে তোমার পরিচয় ও সুরক্ষা
মনে করে তুমি তোমার শিক্ষা, তোমার মন,
তোমার জীবন, তোমার সম্বন্ধতাগুলি ও তোমার
ব্যাংক-ব্যালান্সকে আঁকড়ে ধর। পরিণামে যম
এসে কাঠিটা সরিয়ে ফেলে, যে কাঠিটা তোমার
পরিচয়। তখন যমের কাছে ধরা পড়ে তুমি এক
পরমহংস বা মুক্ত আত্মা হতে পার না, আবার
নিজের পরিচয়কেও আঁকড়ে ধরে থাকতে পার
না। তোমার স্বাধীনতা থাকবে না, আবার
তোমার পরিচয়ের কাঠি যাতে তুমি ক্লাচ্ করে
বা আঁকড়ে ধরে থাকবে, তাও থাকবে না,
কারণ সেই কাঠিটাই তো এক ভ্রম।

তোমাদের বলি, যদি পাখিটা ছেড়ে দেয়
ও রিল্যাক্স করে, সে হয়ত একটু সময়
ভারসাম্য ফিরে পাবার জন্য ডানা ঝাপটাবে।
নিজের ভারসাম্য ফিরে পেতে তার হয়ত
কয়েক মুহূর্ত লাগবে, কিন্তু সে কখনই পড়ে
গিয়ে মারা যাবে না। কাঠি ছেড়ে দিলে হয়ত
সেটা একটু সময় ধরে পড়বে, কিন্তু সে
নিজেকে খাপ খাইয়ে নেবে ও উড়তে শুরু
করবে।
পরিষ্কার করে বোঝ, ছেড়ে দাও এবং
তুমি কখনও পড়ে যাবে না ও মরবে না। তুমি
কেবল এক পরমহংস হয়ে যাবে!

এই মুহূর্তে নিজেকে বিশ্বাস কর। পরিচয় হারাবার জন্য তোমাকে বিব্রত হতে হবে না। কেবল চেষ্টা কর ও নিজের পরিচয়কে ছাড়। তুমি সঙ্গে সঙ্গে এক পরমহংস হয়ে যাবে ও মুক্ত হবে। তোমাকে কেবল বিশ্বাস করতে হবে যে তুমি আল্লক্াচ্। এমনকি তুমি বিশ্বাস না করলেও, সেটাই সত্য!
সঙ্ঘের সুরক্ষার জাল
যখন তুমি আন্ক্ল্যাচ্ কর, তোমার
জীবনে, তোমার দৈনন্দিন চিন্তায়, তোমার
সিদ্ধান্তে, তোমার রোজকার রুটিনে এবং
তোমার জীবনশৈলীতে কিছু বৈপ্লবিক পরিবর্তন
হবে। সাহসের সাথে সেই বিপ্লবের মধ্য দিয়ে
যাওয়া, তোমার মধ্যে হওয়া সেই রূপান্তরের
মধ্য দিয়ে যাওয়াকে আমি বলি তপস্ বা তপ।
আমার পরিব্রজ্যার সময় এক বিরল ঘটন্যায় আমি একটা পাখিকে কাঠিতে ঝুলতে দেখি। অন্য একটা পাখি যেটি আগে ফাঁদে পড়েছিল, কিন্তু সাহস থাকার জন্য ছেড়ে দিয়েছিল ও মুক্ত হয়েছিল, সেটি অন্য পাখিটির কাছে এসে খোঁচাল ও বলল, ‘দেখ, ছেড়ে দাও! রিলাক্স কর! আমিও তোমার মতই ছিলাম। আমারও একই সমস্যা ছিল। যেই ছেড়ে দিলাম, আমি আবার উড়তে শুরু করলাম। কেবল দুই তিন সেকেণ্ডের মধ্যেই ভারসাম্য পেয়ে যাবে। যখন আমি ছেড়ে দিলাম, আমি পড়ে গিয়ে মাথা ভেঙ্গে ফেলি নি ও মরি নি। আমি কেবল মুক্ত হয়ে গেলাম। আমি কেবল এক মুক্ত পাখি হয়ে গেলাম। চলো...’ কিন্তু ঝুলতে থাকা পাখিটা তা বিশ্বাস করবে না।
বোঝ যে মুক্ত পাখির দায়িত্ব হ’ল অন্য পাখিদের মুক্ত করা। মুক্ত পাখির দায়িত্ব হ’ল ফাঁদে পড়া পাখিকে খুঁচিয়ে বলা, ‘নিজেকে মুক্ত কর।’ আমি সেই মুক্ত পাখি এবং আমি এক সুরক্ষা জাল সৃষ্টি করেছি। যদিও তুমি পড়ে যাও, তোমার ব্যথা লাগবে না। রিল্যাক্স কর! ছেড়ে দাও, তাহলে তুমি কেবল উড়বে! দেখ, সংঘ বা মাস্টারের সম্প্রদায় হ’ল সেই সুরক্ষা জাল। যদিও তুমি পড়ে যাও, তুমি সেই জালের ওপরে পড়বে, ব্যথা পাবে না।
প্রথমত তুমি পড়বেই না। কিন্তু তোমাকে কেবল গভীর আশ্বাস দেওয়ার জন্য সঙ্ঘ, আধ্যাত্মিক সম্প্রদায়, সৃষ্টি করা হয়। তাই আমি তোমাদের সবাইকে এখানে আসার জন্য এবং সংঘকে অভিজ্ঞতা করার জন্য নিমন্ত্রণ করছি।
বোঝার চেষ্টা কর, একটা মুক্ত পাখির দায়িত্ব হ’ল ফাঁদে পড়া পাখিগুলিকে সাহায্য করা, তাদের মুক্ত হবার জন্য অনুপ্রাণিত করা।
পাখির ফাঁদের মত, বাঁদর ধরার জন্যও শিকারীদের ফাঁদ থাকে। তারা একটি ছোট বাক্স ব্যবহার করে ফাঁদ পাতে। শিকারী সেই বাক্সে কিছু মিষ্টি রাখে ও সেই বাক্সে একটি ছোট ফাঁক থাকে। সেই ফাঁক দিয়ে বাঁদর হাত ঢোকায় ও মিষ্টিটা ধরে। যতক্ষণ বাঁদর মিষ্টিটা ধরে থাকে, সে তার হাত বার করতে পারবে না, কারণ তার হাতের মুঠি সেই গর্তের চেয়ে বড়!
যদি বাঁদর সেই মিষ্টি ছেড়ে দেয়, সে সাথে সাথে তার হাত বার করে নিতে পারবে। কিন্তু বাঁদরের তা বোঝার জন্য যথেষ্ট বুদ্ধি নেই। সে মিষ্টিটা ধরে থাকে কেবল তাকে ধরে থাকার জন্য এবং সে তার হাত বার করতে পারে না। মিষ্টিটা ছেড়ে দিলে সে তার হাত বার করে মুক্ত হতে পারত। যদি তুমি এই গল্পের উপলব্ধি নিজের মধ্যে ঘটতে দাও, তুমি অবিলম্বে তোমার শ্যাফ্টগুলি থেকে আক্লাচ্ করবে এবং এই মুহূর্তে মুক্ত হয়ে যাবে।
সমাজ তোমাকে মুক্ত করে না
সামাজিক প্রশিক্ষণের পুরো উদ্দেশ্য হ'ল তোমাকে বিশ্বাস করানো যে তোমার চিন্তাগুলি নিরবচ্ছিন্ন। সমাজ অবিরত তোমায় হয় বেদনা-শ্যাফ্ট্ অথবা সুখ-শ্যাফ্ট্কে আঁকড়ে থাকতে প্রশিক্ষণ দেয়। যদি তুমি বেদনাশ্যাফ্ট্কে বিশ্বাস কর, পুরো জীবনকাল ধরে তুমি সেই বেদনা-শ্যাফ্টকে ভেঙ্গে ফেলার জন্য খরচ করবে এবং জীবনকে অপচয় করবে। যদি তুমি সুখ-শ্যাফ্ট্কে বিশ্বাস করতে শুরু কর, তুমি তোমার সমস্ত জীবন সেই শ্যাফ্টকে আরও লম্বা করার চেষ্টায় খরচ করবে এবং অবশেষে দেখবে তুমি তোমার জীবনকে অপচয় করেছ। সমাজ তোমার স্বাধীনতা সহ্য করতে পারে না। তাই সমাজ তোমায় কখনও আন্ক্ল্যাচ্ করার সাহস যোগায় না। কারণ তুমি একবার আন্ক্ল্যাচ্ করলে, তোমাকে নিয়ন্ত্রণ করা যায় না, তোমাকে কেউ স্বকার্যে লাগাতে পারে না অথবা কেউ তোমায় শোষণ করতে পারে না।
যদি তুমি খাঁচায় থাক, সমাজ তোমার সাথে খেলতে পারে এবং সমাজের ইচ্ছামত সমস্ত নিয়ম, সমাজ তোমাকে দিয়ে অনুসরণ করাবে। তোমাকে সে যা চায় তাই ও যখন চায় তখনই কাজ করাতে পারে। তুমি তার উপযোগী হয়ে যাও। সমাজ আসলে তোমাকে কিছুই মনে করে না; তুমি সমাজের জন্য কেবল কিছু উদ্দেশ্য সিদ্ধির মাধ্যম হয়ে যাও।
যেই মুহূর্তে তুমি সত্য উপলব্ধি কর যে তোমার প্রকৃতি অনুযায়ী তুমি এক মুক্ত সত্তা, যেই মুহূর্তে তুমি রিল্যাক্স কর, সেই মুহূর্তে অন্তর-নিরাময় অথবা আনন্দ প্রকাশিত হয় এবং তুমি স্বাধীনতা অনুভব কর। একবার স্বাধীন অনুভব করা শুরু করলেই যথেষ্ট। তা তোমাকে ওড়ার জন্য, আকাশে পাখা মেলার জন্য গভীর আত্মবিশ্বাস ও সাহস প্রদান করবে। তুমি দেখবে যে সহজেই তোমার সত্তা বিশুদ্ধ মহাজাগতিক চৈতন্যে পরমহংস হয়ে গেছে।
অচেতন বা অবচেতন মন - এক কল্পনামাত্র
আমাদের শেখা অনুযায়ী, মানুষের অচেতন অথবা অবচেতন মন বলে কিছু নেই।
দয়া করে স্পষ্ট করে বোঝ। আমি
একটা জোরালো ও সাহসিক বিবৃতি দিচ্ছি,
সেটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে। অবশ্যই
আমার কাছে সমর্থন আছে বৈদিক ঋষিদের,
যাঁরা মানব চৈতন্যে গভীরভাবে ঝাঁপ
দিয়েছিলেন এবং অন্তর্জগতে যথেষ্ট গবেষণা
করেছিলেন।
তাই পরিষ্কার করে বোঝ, অচেতন ও
অবচেতন মনের ভাবনা হ'ল তোমার মধ্যে ভয়
উৎপন্ন করার জন্য সৃষ্ট আরও একটি
ধারণামাত্র।
একই সময়ে তোমার মধ্যে কেবল
একটি চিন্তা থাকতে পারে, ঠিক কিনা? একই
সময়ে কি দুই বা তিনটি চিন্তা থাকতে পারে?
না, পারে না। একই সময়ে কেবল একটি
চিন্তাই হবে। তাহলে অবচেতন বা অচেতন
মনের প্রশ্নটাই কোথায়? সেটা কোথায় ছিল?
কি সেটা?
পরিষ্কার করে বোঝ, বেদনা ও সুখের
শাফট্ সৃষ্টি করাই আদি পাপ। তুমি
কোনভাবেই পাপী নও।
সেইজন্য বৈদিক ঋষিরা মানবজাতিকে
‘অমৃতস্য পুত্রাঃ’ বলে সম্বোধিত করেন - যে
পুত্ররা অমর, অবিনশ্বর! মানবপ্রকৃতি হ'ল
অক্ষয় অমৃত। আলাদাভাবে সেই অবস্থা প্রাপ্ত
করার প্রয়োজন নেই।
প্রগাঢ় জ্ঞানদীপ্ত অভিজ্ঞতার ফলই মনুষ্য।
আনক্ল্যাচ কর! সজাগতা, শক্তি ও বুদ্ধিমত্তা বিকিরণ কর
যখন তুমি পুরোপুরি আনক্ল্যাচ কর, প্রচণ্ড সজাগতা, শক্তি ও বুদ্ধিমত্তা তোমার সিস্টেমে ঘটে।
শক্তি কখনও উৎপাদন করা যায় না।
তাকে তুমি সৃষ্টি করতে পার না। তা সমস্ত
সত্তার মধ্যে অনবরত ঘটে। তুমি যদি ধরে
নেও, তুমি এক শরীর, তাহ’লে তুমি বস্তুজগতে
শারীরিক স্তরে আছ। তুমি কেবল তোমার
দেহের মধ্যে বাস করছ। তোমার বাসনাগুলি
খুবই দেহসম্বন্ধীয়। তোমার ভয়গুলি শারীরিক
স্তরের মৌলিক ভয়গুলির সাথে সম্পর্কিত,
যেমন মৃত্যু ইত্যাদি।
যদি তুমি ভাব যে তুমি মন, তুমি
মানসিক স্তরে বাস কর। তোমার বাসনা, ভয়
এবং সবকিছু মনের সাথে সম্পর্কিত, যেমন,
নাম ও যশের বাসনা, পরিচয় হারাবার ভয়
ইত্যাদি। মানসিক স্তরে বাসনা ও ভয়, উভয়ই
সূক্ষ্ম।
আধ্যাত্মিক বা সত্তা স্তরে কোন বাসনা বা ভয় থাকে না। তুমি অবিশ্রাম শক্তি বিকিরণ কর। তুমি যে কোন স্থানেই যাও না কেন, তোমার উপস্থিতি সর্বদা সেই শক্তি বিকিরণ করে।
দেহ ও মনের কাল্পনিক অতিকথা
আমাদের মন আমাদের দেহ তৈরি করে
কেবল যোগই নয়, চিকিৎসাবিজ্ঞানও প্রতিপাদন করে যে আমাদের দেহ অবিশ্রাম নবতেজোদ্দীপ্ত হয় ও নিজেকে প্রতিস্থাপিত করে। আমরা অনবরত নিজেদের পরিবর্তন করছি, প্রতিস্থাপিত করছি। এটাই প্রথম সত্য।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ সত্যটি কেবল যে
যোগ ও আয়ুর্বেদ প্রমাণ করেছে তা নয়,
জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানও তা প্রমাণ
করেছে। সেটা হ’ল, আমাদের মন আমাদের
শরীর তৈরি করে। আমাদের মন সরাসরি
আমাদের শরীরকে গাইড করে।
বিজ্ঞানী ডঃ ব্রুস লিপটনের ‘দি বায়োলজি অফ বিলিফ’ (বিশ্বাসের জীবতত্ত্ব) বলে একটা বই আছে। ত্রিশ বছর জীববিদ্যা নিয়ে গবেষণা করে তিনি কিছু শক্তিশালী সিদ্ধান্তে আসেন। তিনি স্পষ্টভাবে প্রমাণ করেন যে আমাদের সদারাত্মক ও নকারাত্মক আবেগগুলি ডিএনএ এবং কোষগুলির চেয়েও বেশী করে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। আমাদের শরীর বিশ্বাস, আস্থা ও আমাদের সকারাত্মক ও নকারাত্মক আবেগগুলি দ্বারা পরিচালিত হয়।
তিনি বলেছেন আমাদের মন দ্বারা নিজেদের শরীরের গঠন পর্যন্ত পরিবর্তন করা যায়। ধাপে ধাপে তিনি স্পষ্টভাবে প্রমাণ করেন যে আমাদের জেনেটিক, শারীরিক ও মানসিক সমস্যাগুলি কেবলমাত্র মন দ্বারাই সৃষ্ট হয়।
রক্তের সম্পর্কের বাবা-মায়ের থেকে জন্ম থেকে বিচ্ছিন্ন বাচ্চাদের উপরেও গবেষণা করা হয়। পোষ্যগ্রহণকারী বাবা-মায়েদের আসল বাবা-মা মনে করেই এই বাচ্চারা বড় হয়েছে। এইসব ক্ষেত্রে পালক মাতাপিতার জন্মগত রোগের উপসর্গ এই বাচ্চাদের মধ্যে প্রকাশ পেতে দেখা গেছে!
নিজেকে নিরাময় করার জন্য আন্ক্ল্যাচ্ কর
একটি কাঠুরের একটি ছোট গল্প আছে :
নদীর ধারে একটি কাঠুরে একটা গাছ
কাটছিল। এক সময়ে তার কুঠার হাত থেকে
ফস্কে নদীতে পড়ে গেল। হঠাৎ এক দেবী
তার সামনে একটি সোনার কুঠার নিয়ে
আবির্ভূত হ’লেন ও জিজ্ঞাসা করলেন, ‘এটা কি
তোমার কুঠার?’ কাঠুরে বলে, ‘না’।
কিছুক্ষণ পরে দেবী একটা রূপার কুঠার
নিয়ে আবার আবির্ভূত হ’লেন ও জিজ্ঞাসা
করলেন, ‘এটা কি তোমার কুঠার?’ কাঠুরে
আবার বলল, ‘না’। দেবী অদৃশ্য হ’লেন এবং
তার লোহার কুঠারটি নিয়ে ফিরে এলেন ও
জিজ্ঞাসা করলেন, ‘এটা কি তোমার?’ কাঠুরে
বলে, ‘হ্যাঁ হ্যাঁ, এটাই আমার!’
দেবী তার সততায় খুব খুশী হলেন ও কাঠুরেকে তিনটি কুঠারই দিয়ে দিলেন!
এখন আমি তোমাদের বলি এই গল্পের সম্প্রসারণ, দ্বিতীয় সংস্করণ!
সেই কাঠুরে একই নদীর ধারে কাঠ কাটছে। তার স্ত্রী তাকে সাহায্য করছে। হঠাৎ দুর্ঘটনায় তার স্ত্রী নদীতে পড়ে যায়!
একই দেবী আবির্ভূত হলেন, তাঁর সঙ্গে একটি অতি সুন্দর মহিলা। দেবী কাঠুরেকে জিজ্ঞাসা করলেন সে তার স্ত্রী কিনা। কাঠুরে উত্তর দিল, ‘হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ!’
দেবী খুব রেগে গেলেন ও বললেন, ‘লোভী মানুষ! কি সাহস তোমার! তুমি মিথ্যা বলছ? আগেরবার তোমার কুঠার নদীতে পড়লে তুমি সত্য বলেছিলে, কিন্তু তোমার স্ত্রী পড়ে গেল, আর তুমি মিথ্যা কথা বলছ!’
কাঠুরে উত্তর দিল, ‘না, না, আপনি আমার সমস্যা বোঝেন নি। গতবার আপনি প্রথমে সোনার কুঠার, তারপর রূপার কুঠার ও শেষে আমার লোহার কুঠার দেখিয়েছিলেন। যখন আমি লোহার কুঠারটা আমার বললাম, আপনি আমাকে সব তিনটি কুঠার দিয়ে দিলেন। এখন আবার যদি আপনি আমায় তিনটি মহিলা দিয়ে দেন, তাহলে আমি কি করব? কেবল একজনকে নিয়ে কত কষ্ট তা আমি জানি! সেই কারণে আমি সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। যে কোনটাই ঠিক আছে, কিন্তু দয়া করে আমাকে কেবল একটা স্ত্রী দিয়ে ছেড়ে দিন, তার বেশী নয়!’
যাই হোক যেভাবে দেবী কাঠুরেকে কুঠার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, একইভাবে অস্তিত্ব, মহাজগতের মাতা, তোমাকে সর্বদা জিজ্ঞাসা করেন, ‘এটা কি তোমার নতুন শরীর?’ অস্তিত্ব তোমার জন্য প্রতিটি মুহূর্তে নতুন শরীর সৃষ্টি করে। আমাদের কোষগুলি প্রতিনিয়ত নিজেদের নবতেজোদ্দীপ্ত করে।
যখন মহাবিশ্বের মা এসে জিজ্ঞাসা করেন, 'এই নতুন শরীরটা কি তোমার?' তুমি বল, 'না, না, না! আমার পুরানো শরীরটা দিন!' সেটাই সমস্যা। সেইজন্য নবতেজোদ্দীপ্ত হবার প্রাকৃতিক প্রক্রিয়া সত্ত্বেও তোমার শরীরে বছরের পর বছর ধরে বিরাট কিছু পরিবর্তন হয় নি।
নিজেকে প্রতিস্থাপিত করার জন্য
আমাদের শরীরের অনেকে বুদ্ধি আছে। তুমি
হয়ত জিজ্ঞাসা করবে, 'যদি আমার শরীর
বারবার প্রতিস্থাপিত হচ্ছে, নিজেই
নবতেজোদ্দীপ্ত হচ্ছে, তাহলে আমি কেন একই
রোগ বহন করছি?'
তুমি একই রোগ বহন কর কারণ তুমি একই মনকে বহন করায় প্রবল বিশ্বাস রাখ। যেহেতু তুমি একই মনকে বহন করছ, তুমি শরীরে একই সমস্যাগুলি আবার নিয়ে আসছ। ক্লাচিং করে, আঁকড়ে ধরে, সংযুক্ত করে, তুমি তোমার শরীরে সম্ভাব্য নিজ-নিরাময় ঘটানো বন্ধ কর।
যেই মুহূর্তে তুমি অন্তর-নিরাময় ঘটতে দাও, বাইরের নিরাময় সহজেই ঘটা শুরু হবে। যেই মুহূর্তে তুমি বুঝতে পার তুমি এক আক্ল্যাচ্ড্ সত্য, সেই মুহূর্তে বিষণ্ণতা দূর হবে এবং আমি কথা দিচ্ছি তুমি এক সম্পূর্ণ নতুন শরীর তৈরি করবে। তুমি তোমার নতুন শরীরে তোমার আগের রোগগুলি বহন করবে না।
তুমি একই রোগ বহন কর কারণ তুমি বিশ্বাস কর যে তুমি সংযুক্ত ও এক অবিচ্ছিন্ন প্রবাহ এবং তোমার দ্বারা সৃষ্ট শাফ্ট্গুলি সেটা সমর্থন করে। যখন তুমি নতুন কোষ বা অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি কর, তুমি একই রোগ তোমা র নতুন শরীরেও বহন কর।
তুমি এটা নিজের জীবনে দেখতে পার। ধর, তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমাকে শিখিয়েছে যে বৃষ্টিতে ভিজলে সর্দিকাশি হয়। তোমার ছেলেবেলায় বারবার এই ধারণাটিকে গভীরে গেঁথে ফেলা হয়। বড় হয়ে গেলে তোমাকে আর বৃষ্টিতে বার হ’তে হবে না, কেবল জানালা দিয়ে বৃষ্টি দেখলেই তোমার হাঁচি শুরু হয়ে যাবে! কিন্তু তুমি যে আনক্লাচড্, তা বুঝলে, তুমি তোমার শারীরিক ব্যথা বেদনাগুলি ঠিক করতে পার। সেগুলি তাড়াতাড়ি নিরাময় হবে। আরও শক্তিবৃদ্ধি করবে না সেই শাফ্ট্গুলির, যেগুলি তোমার রোগ ও অবদমনের কারণ।
উদাহরণস্বরূপ, যে হাঁটুর ব্যথা তোমার দশ দিন আগে ছিল, যে হাঁটুর ব্যথা তোমার নয় দিন আগে ছিল, যে হাঁটুর ব্যথা তোমার আট দিন আগে ছিল সেগুলি সবই অসংযুক্ত ও স্বতন্ত্র অভিজ্ঞতা। কিন্তু তুমি যখন তাদের সংযুক্ত কর এবং লেবেল লাগাও 'আমার হাঁটুর ব্যথা আছে,' তুমি একটা শাফ্ট্ তৈরি কর।
যদি তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করে থাক যে
গত দশ বছর ধরে তোমার হাঁটুতে ব্যথা আছে,
স্বভাবতই তোমার দৃঢ় বিশ্বাস হবে যে বাকী
জীবন তোমার একই হাঁটুর ব্যথা থাকবে।
প্রতিদিন সকালে তোমার সৃষ্ট নতুন শরীরে
হাঁটুর ব্যথা নিয়ে আসার জন্য এই বিশ্বাসই
যথেষ্ট। যেহেতু তুমি একই মনকে ক্লাচ্ কর
(আঁকড়ে ধর), তুমি তোমার প্রতিদিনের সৃষ্ট
নতুন শরীরে একই রোগের জন্ম দাও।
একই মন ও একই পরিচয় বহন করা
থামালে তুমি নতুন শরীরে একই রোগের জন্ম
দেওয়া বন্ধ কর। তখন তুমি নতুন শরীরে
একই বেদনা, একই বিষণ্ণতা, একই কঠিনতা
ও একই রোগ পুনর্গঠন করা থামাও। তুমি মুক্ত
হও।
যদি তুমি আন্ট্লাচড্ হও, তাহলে তুমি তোমার শরীরকে পুরানো রোগ থেকে নিরাময় হতে দেবে এবং নতুন শরীর, নতুন সিস্টেম সৃষ্টি করবে যেটা হবে সুস্থ, শক্তিপূর্ণ ও সজীব। তুমি শিশুদের মত বাস করবে। শিশুরা কত সজীব, কারণ তারা প্রতিটি মুহূর্তে নতুন শরীর সৃষ্টি করছে। তারা কোন শাফটে আটকে নেই, তাই তাদের নিজের সম্বন্ধে কোন ধারণাই নেই। সেই কারণে যদিও গতকাল তাদের সাথে লড়াই করেছ, আজ তারা তোমায় দেখে হাসে, যেন কিছুই হয় নি! তারা তাদের মনে রেকর্ড বহন করে না। তারা নিজের সম্বন্ধে কোন পরিচয়ই বহন করে না। তারা গতকালের লড়াই, পরশুদিনের লড়াই ও এক মাস আগের লড়াইকে সংযোগ করে না। তারা শাফট্ থেকে মুক্ত।
দেহ-মনের পরিচয়কে ছেড়ে দাও
দয়া করে প্রথমে বোঝ যে 'তুমি
দেহমাত্র' - এই চিন্তাই একটা বিভ্রম। সেটা
একটা প্রথম চিন্তার শাফট্ তুমি তৈরি কর ও
তার ফলে কষ্ট পাও।
যদি তুমি এই সত্য অভিজ্ঞতা করা শুরু কর যে প্রকৃতিগতভাবে তোমার চিন্তাগুলি অযৌক্তিক, দায়িত্বহীন, স্বতন্ত্র, অসংযুক্ত ও আন্ট্লাচড্, তাহলে তুমি এক নতুন সজীব ও সতেজ দেহ নির্মাণ করা আরম্ভ করবে। আমাদের আমিত্বকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের দেহকে অবমাননা ও অশ্রদ্ধা করি। যেই মুহূর্তে আমরা উপলব্ধি করতে শুরু করি আমরা দেহ নই, আমরা দেহকে স্বাভাবিকভাবে কাজ করতে দিই।
দেহের প্রকৃতি অনুযায়ী সে নিজেকে নিরাময় করে। শরীরের নিজের বুদ্ধিমত্তা আছে। কিন্তু তুমি সেই সুন্দর বুদ্ধিমত্তার সাথে সংযোগ হারিয়েছ।
তুমি অনবরত শরীরকে অবমাননা ও অত্যাচার কর। যেই মুহূর্তে তুমি ভাবতে শুরু কর যে 'আমি হলাম দেহ', তুমি দেহকে অবমাননা করা আরম্ভ কর। তুমি মনকে সন্তুষ্ট করতে কত কিছু কর, কিন্তু মনের স্বভাব অনুযায়ী মন তো দেহকে আবমাননা করে।
'তুমি দেহ' - এই ধারণাটি যদি তুমি স্বস্তিতে ছাড়তে পার, তুমি দেহকে শ্রদ্ধা করা শুরু করবে। তুমি এমন সব নির্ণয় নেবে যাতে শরীরের বুদ্ধি সুন্দরভাবে কাজ করবে। তুমি শরীরকে স্বাভাবিকভাবে থাকতে দেবে। তুমি সজীব হবে ও শক্তিতে ভরপুর ও উচ্ছ্বসিত হবে। যেই বুঝতে শুরু করবে যে তুমি মন নও, তোমার প্রখর বুদ্ধি ও স্বতঃস্ফূর্ততা আসবে।
প্রথম যেটা করা উচিৎ তা হ'ল এটা
বোঝা যে তুমি দেহ ও মন নও। তুমি দেহ ও
মন নও, তা পুরোপুরি বুঝতে পারলে তুমি
উভয়কেই শ্রদ্ধা করতে শুরু করবে। তুমি দেহ
ও মনের সাথে বাস করা শুরু করবে, তাদের
বিরুদ্ধে নয়। তুমি আর দেহকে আবমাননা
করবে না অথবা তার বুদ্ধিমত্তাকে অসম্মান
করবে না। তোমার দেহকে স্বাভাবিকভাবে ও
আনন্দপূর্ণ হয়ে থাকতে দাও।
অষ্টবক্র বলেন, 'তুমি দেহ নও, তুমি
মন নও। তুমি ভূমি নও। তুমি জল নও। তুমি
অগ্নি নও। তুমি বাতাস নও। তুমি আকাশ
নও।'
যদি তুমি দেহ থেকে বিযুক্ত হয়ে
বুদ্ধিমতায় বিশ্রাম কর,
তৎক্ষণাৎ তুমি পরিতৃপ্ত, শান্তিপূর্ণ ও
বন্ধনমুক্ত হবে।
প্রথমত, তুমি দেহ ও মন নও।
দ্বিতীয়ত, যদি তুমি শরীর থেকে বিযুক্ত হও এবং বুদ্ধিমতাতে বিশ্রাম কর, তুমি তৎক্ষণাৎ সুখী, শান্তিপূর্ণ হবে ও সব রকম বন্ধন থেকে মুক্ত হবে। সেই মুহূর্তে তুমি শান্তিপূর্ণ হও। তুমি যেরকম আছ, নিজেকে সেভাবে বুঝতে ও স্বীকার করতে আরম্ভ কর। তাহলে সেই মুহূর্তে তুমি নিজের মধ্যে রিল্যাক্স করা শুরু কর। তুমি নীরব হও। সেই মুহূর্তটি তোমার জন্য পরমানন্দ নিয়ে আসে।
যেই মুহূর্তে তুমি বোঝ যে তুমি দেহ ও
মন নও, তুমি এই সমগ্র সংসার-সাগর বা
বস্তুগত বিদ্যমানতার সাগর থেকে রিল্যাক্স
কর। যতক্ষণ তুমি দেহ ও মনের সাথে
নিজেকে সংশ্লিষ্ট কর, তুমি দেহ ও মনের বহন
করা সমস্ত দুঃখকষ্টকে অভিজ্ঞতা কর।
ঐকান্তিকভাবে বর্তমানে বাস করা
তোমার প্রকৃতি অনুযায়ী তুমি প্রতিটি
মুহূর্তকে পরিত্যাগ কর
সৌভাগ্যবশত, তোমার প্রকৃতি অনুযায়ী তুমি একটি মুহূর্তে একটিমাত্র চিন্তা করতে পার। যেই মুহূর্তে একটি নতুন চিন্তা তোমার সিস্টেমে আসে, তার মানে পুরানো চিন্তা তার শক্তি অথবা তোমার ওপরে প্রভাব হারিয়েছে। নতুন চিন্তা তোমার ভিতরে এসেছে মানে পুরানো চিন্তাকে পরিত্যাগ করা হয়েছে, কারণ তুমি একই সময়ে দুটি চিন্তা করতে পার না। একই সময়ে শুধুমাত্র একটি চিন্তা থাকতে পারে। যদি তুমি বল যে পুরানো চিন্তাও আছে, তার মানে ঠিক সেই মুহূর্তে নতুন চিন্তাটিকে পরিত্যাগ করা হয়েছে!
শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি সুন্দর গল্প আছে :
এক বিশাল দুর্গের ভিতরে এক রাজা ছিল। একবার তাকে দুই লক্ষ সৈন্য নিয়ে অন্য একজন রাজা আক্রমণ করে। রাজার আশেপাশে কেবল দুই তিনটি লোক ছিল ও তারা খুব ভয় পেয়ে গেল। রাজা তার উপদেষ্টাকে বলে, 'দুই লক্ষ মানুষ আর আমি একা। ওরা তো আমায় মেরে ফেলবে!'
রাজার উপদেষ্টা বলে, 'মহারাজ,
ঘাবড়াবেন না। কেবল একটা দরজা খোলা
রাখুন। একটা দরজা দিয়ে একই সময়ে কেবল
একজনই ঢুকতে পারবে। তারা যখন ভিতরে
আসবে, দরজার পাশে দাঁড়িয়ে আপনি একটার
পর একটাকে বধ করতে থাকুন। ব্যাস্! সবার
সাথে একই সময়ে যুদ্ধ করতে যাবেন না। '
যদি তুমি ভাব যে তোমার সমস্ত শত্রুরা একসঙ্গে জড়ো হয়েছে, তোমার অযথা ভয় শুরু হবে। তোমার দুটি চিন্তা একসাথে থাকতে পারে না। একই সময়ে কেবল একটি চিন্তা তুমি করতে পার। তার অর্থ, প্রতিটি চিন্তা তার পরবর্তী চিন্তা দ্বারা প্রতিস্থাপিত হয়।
আবার বলছি : প্রথমত, একই সময়ে তোমার একটিমাত্র চিন্তা হতে পারে।
দ্বিতীয়ত, পুরানো চিন্তাকে না সরালে দ্বিতীয় চিন্তা আসতে পারে না।
তৃতীয়ত, যদি কেউ এসে আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে সরাতে পারে, সে নিশ্চয় সেই সময়ে আমার থেকে শক্তিশালী হবে! একইভাবে নতুন চিন্তা যখন পুরানো চিন্তাকে ঠেলে সরিয়ে দেয়, তার অর্থ হ'ল নতুন চিন্তা পুরানো চিন্তার চেয়ে বেশী শক্তিশালী। তার মানে যে চিন্তা এখন আসছে, তা বর্তমান মুহূর্তে শিকড়িত। সেই চিন্তা যাই হোক না কেন, সেটা যে চিন্তাটাকে পরিত্যাগ করা হ'ল, তার চেয়ে বেশী ক্ষমতা রাখে।
তোমার প্রকৃতিবশত তুমি পরিত্যাগ করে চলেছ। তোমাকে ত্যাগ করা শিখতে হবে না। প্রতিটি মুহূর্তে তুমি ত্যাগ করছ। আমি এখানে 'ত্যাগ' বলতে কি বোঝাচ্ছি? প্রতিটি মুহূর্তে তুমি একটার পর একটা চিন্তাকে চলে যেতে দিচ্ছ। কেবল তাহলেই নতুন চিন্তাকে তোমার সিস্টেমে প্রবেশ করতে দেওয়া সম্ভব। প্রতিটি মুহূর্তে তোমার অন্তর্দশ থেকে পুরানো চিন্তাকে সরিয়ে ফেলা হচ্ছে।
চিন্তাগুলি অনবরত নিজেকে পরিত্যাগ
করার কাজ করে চলেছে। একমাত্র ব্যাপার
হ'ল, যখন তুমি বিশ্বাসের সৃষ্টি কর যে
চিন্তাগুলি সংযুক্ত, তখন তুমি কষ্টগুলিকে
সংযুক্ত করে শাফট্ বানাও। কিছু সমস্যা আছে
বলে তোমার বিশ্বাসই একমাত্র সমস্যা।
প্রতি মুহূর্তে তোমার অন্তর্দশ আসন্ন নতুন চিন্তা দ্বারা শোধিত হচ্ছে। যদি তুমি এই প্রক্রিয়াকে চলতে দাও, তা নিজে থেকেই হবে ও নিজেকে পরিষ্কারও করবে। তোমার মনকে পরিষ্কার করার কোন প্রয়োজন নেই। তোমাকে কেবল সিস্টেম থেকে বেড়িয়ে পড়তে হবে, যাতে সিস্টেম নিজে থেকে এগিয়ে যেতে পারে।
একটা গুরুত্বপূর্ণ সত্য তোমার জানা উচিৎ, তুমি চাইলেও, তুমি সচেতনভাবে অবিশ্রাম চেষ্টা করলেও, লম্বা সময় ধরে তুমি তোমার কষ্টকে ধরে রাখতে পার না।
যদিও তাকে ধরে রাখতে চাও, তোমার কষ্টকে তুমি ধরে রাখতে পার না কারণ ক্রমাগত যে চিন্তা কষ্ট সৃষ্টি করছে তা অন্য নতুন চিন্তা দ্বারা প্রতিস্থাপিত হয়ে চলেছে! আসলে কষ্টকে ধরে রাখার জন্য তোমাকে অনেক প্রচেষ্টা করতে হবে কারণ চিন্তাগুলি অবিশ্রাম বয়ে চলেছে।
তোমার চিন্তাগুলিকে প্রতিস্থাপিত হতে দাও
পরিষ্কার করে বুঝে নাও, তোমার একটি নতুন চিন্তাকে নিয়ে আসার ক্ষমতা প্রমাণ করে যে তুমি পুরানো চিন্তাকে ফেলে দিতে পার। সমস্যা হ'ল, নতুন চিন্তাকে তোমার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া প্রত্যক্ষ করার পরিবর্তে তুমি পুরানো চিন্তাকে তোমার সিস্টেমে ফিরিয়ে আনার চেষ্টা কর। এটা যেন ই-মেলের ট্র্যাশ বক্সের মেলগুলিকে আবার ইন-বক্সে ঢোকানো। বাজে পরিত্যক্ত মেলগুলিকে আবার ফিরিয়ে নিয়ে আসার কোন প্রয়োজন আছে কি? না! যদি তুমি অনবরত পুরানো চিন্তাগুলিকে ফিরিয়ে নিয়ে আসতে থাক, তুমি তো কেবল দুঃখকষ্ট সৃষ্টি করবে।
এটা বোঝ, যদি তুমি এই সত্যকে প্রতিপালন কর যে সতেজ চিন্তার দ্বারা দিয়ে যেকোন কষ্টকে প্রতিস্থাপিত করা যায়, তাহলে তা তোমার জন্য বাস্তব হয়ে যায়। তাহলে কোন কষ্টই থাকে না। যদি তুমি এই চিন্তাকে পোষ, 'না, যতই আমি প্রতিস্থাপন করি না কেন, কষ্ট ফিরে আসে', তাহলে তুমি সেটাকে বাস্তব বানিয়ে ফেলবে। 'কষ্ট ফিরে আসবে', এই চিন্তার মাতা হ'লে, কষ্ট আবার জন্ম নেবে। কষ্ট চলে যাবে বলে চিন্তা পোষণ করলে, কষ্ট চলে যাবেই।
পূর্ববর্তী চিন্তায় ফিরে না গিয়ে যদি একবার তুমি অন্তর্দেশের একটি চিন্তাকে বদলে ফেলতে পার তোমার আস্থা জন্মাবে, 'আমি তাকে একবার প্রতিস্থাপিত করেছি। আমি তা আবার করতে পারি।' তবে তুমি নিজেকে বলতে পার, 'যদি পুরানো চিন্তা দশবার ফিরে আসে, তাকে আমি দশবার বদলে দেব!' ব্যাস্। শীঘ্রই দেখবে যে পুরানো চিন্তা আসা বন্ধ হয়েছে।
বুদ্ধের জীবনে একটা সুন্দর ঘটনা ঘটেছিল :
বুদ্ধ বলেন, 'যখনই আমি ধ্যানে বলেছি 'আমি কিছু ঘণ্টা পরে উঠে পড়ব', আমি জীবনমুক্ত হই নি। একবার আমি নির্ণয় নিলাম, জীবনমুক্তি না পেলে আমি এই আসন থেকে উঠবই না। এই শরীর এখানেই শুকিয়ে যাক। জীবনমুক্তি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না।' বুদ্ধ বলেন, যেই মুহূর্তে তিনি এই নির্মল স্বচ্ছ শ্রদ্ধাপূর্ণ সংকল্প সৃষ্টি করেন, পরের সেকেণ্ডে তিনি জীবনমুক্তি লাভ করেন!
যখন তুমি তোমার দুঃখকষ্টকে সরিয়ে ফেলার জন্য বস ও ভাব, 'আজকে আমি কষ্টকে দশবার সরিয়ে ফেলব। যদি তা এগারবারের বার আবার আসে, তাহলে আগামীকাল তাকে সরাবার চেষ্টা করব,' তাহলে কিছুই হবে না। তোমার কোন রূপান্তরই হবে না। স্পষ্টভাবে নির্ণয় নাও, 'যতক্ষণ না নকারাত্মক চিন্তা আসা বন্ধ হয়, আমি সেগুলিকে সরিয়ে ফেলতে থাকব।' সেটাকে আমি বলি বীরত্ব।
শারীরিক, মানসিক ও আবেগসংক্রান্ত সমস্যার সমাধান
যখন আমরা আন্ক্ল্যাচ্ করি, প্রথমে
আমরা অন্তর-নিরাময়ের আভাস পাব এবং
আমাদের মধ্যে এক গভীর নীরবতা ও শান্তি
আসবে।
দ্বিতীয়ত, সেই অন্তর-নিরাময়
শারীরিক সুস্বাস্থ্য হয়ে বিকিরণ করা শুরু
করবে।
তৃতীয়ত, স্বভাবতই তা আমাদের সম্বন্ধতাতেও বিকিরণ করা শুরু করবে।
চতুর্থত, যেহেতু এই তিনটি সুন্দরভাবে চলছে, তাই আমরা সৃজনশীল ও ফলপ্রসূ হব!
দীর্ঘস্থায়ী রোগের জন্য সমাধান
লোকেরা আমার কাছে এসে বলে, 'স্বামীজী, গত কুড়ি বছর ধরে আমার হাঁটুর ব্যথা।' না, তা হ'তে পারে না। দয়া করে বোঝ যে বাস্তবে তা সম্ভব নয়। আমি তোমাকে অসম্মান করছি না অথবা তোমার সব সমস্যা তোমার মাথায় আছে, এই কথা বলে তোমার কষ্ট বাড়িয়ে দিচ্ছি না। আমি তোমায় কেবল একটা সত্য কথা বলছি : তোমার সমস্ত সমস্যা তোমার মাথায় আছে! সত্যি বলছি।
যে হাঁটুর ব্যথা দুই বছর আগে অভিজ্ঞতা করেছিলে, যে হাঁটুর ব্যথা তুমি এক বছর আগে অভিজ্ঞতা করেছিলে, যে হাঁটুর ব্যথা তুমি দুই মাস আগে অভিজ্ঞতা করেছিলে এবং যে হাঁটুর ব্যথা তুমি দুই ঘণ্টা আগে অভিজ্ঞতা করেছ, সেগুলি সবই স্বতন্ত্র অভিজ্ঞতা। কেবল যেহেতু তুমি তাদের সবকটিকে সংযুক্ত করে ফেল, তুমি সিদ্ধান্তে আস : ‘দুই বছর ধরে আমি হাঁটুর ব্যথায় ভুগছি’। এটা কি সত্যি যে তুমি দুই বছর ধরে একটানা হাঁটুর ব্যথায় ভুগছ? মাঝের ‘হাঁটুর ব্যথা নেই’ মুহূর্তগুলির কি হ’ল? গুরুত্বপূর্ণ জিনিষ যেটা তোমাদের বোঝা উচিৎ, তা হ’ল, যেহেতু তুমি এগুলিকে সংযুক্ত করে একটা অবিচ্ছিন্ন ঘটনা বলে দেখ, তুমি নিজনিরাময়ের সম্ভাবনায় বাধা প্রদান কর।
বিষণ্ণতার জন্য সমাধান
যে বিষণ্ণতা এক মাস আগে ঘটেছে, যে বিষণ্ণতা এক বছর আগে ঘটেছে এবং যে বিষণ্ণতা তিন বছর আগে ঘটেছে, তারা সবই স্বতন্ত্র, পৃথক, অসংযুক্ত ও আন্ক্ল্যাচড্। সমস্যাটা শারীরিক বেদনার মতই। তুমি তাদের সংযুক্ত করতে থাক এবং সিদ্ধান্তে আস যে তোমার একই বিষণ্ণতা ক্রমাগত চলছে। তুমি এক ধারণা সৃষ্টি কর যে তোমার জীবন বিষণ্ণ। তখন তুমি তার সাথে লড়াই শুরু কর। তাতে সেই বিষণ্ণ চিন্তাগুলি আরও শক্তি অর্জন করে।
যখন দৃঢ়ভাবে বিশ্বাস কর যে গত দশ
বছর কষ্ট ও বিষণ্ণতায় ভরা ছিল, তুমি তখন
তাকে ঘিরে এক শক্তিশালী মানসিক গঠন সৃষ্টি
কর। স্বভাবত তুমি চিন্তা করতে শুরু কর যে
তোমার ভবিষ্যৎও বেদনা ও বিষণ্ণতায় ভরা
হবে।
ধর, তোমার সামনে এক ব্যক্তি বসে
আছে যাকে তুমি শত্রু বলে ভাবছ। হঠাৎ যদি
তুমি লক্ষ্য করে দেখ যে তার মাথা আলাদা,
তার পা আলাদা ও তার হাত আলাদা, তুমি
তার সাথে লড়াই করার কথা চিন্তা করতে
পারবে? না! তার সাথে লড়াই করার কোন
অর্থই হয় না! তোমার আগে ভাবা মত তার
তো কোন কোন নিরেট অস্তিত্বই নেই। তাই
লড়াই করার কি আছে?
একইভাবে কেবল যখন তুমি কল্পনা
কর কর যে তোমার সামনে বিরাট সমস্যা
আছে, তোমার সামনে এক বিরাট ব্যক্তি আছে,
তুমি লড়াই শুরু কর ও আরও সমস্যায়
জড়িয়ে পড়। যতটা মনে কর, তোমার বিষণ্ণতা
তোমার তেমন শত্রু নয়। সেটা সেই মানুষটার
মত যার অঙ্গগুলি আলাদা হয়ে আছে। তুমিই
সেই অংশগুলিকে সংযুক্ত কর ও তাতে
জীবনপ্রদান কর। বিষণ্ণতার সাথে লড়াই করাই
তোমার বিষণ্ণতার মূল কারণ।
রামায়ণে একটি সুন্দর গল্প আছে।
বানররাজ বালীর সঙ্গে কেউ যুদ্ধ করলে, সে
তার অর্ধেক শক্তি বালীর কাছে হারাত।
একইভাবে যে এই চিন্তার শাটের সাথে
লড়াই শুরু করে, তার অর্ধেক শক্তি শাফ্টে
চলে যায়।
যেই মুহূর্তে তুমি শাফ্ট থেকে আন্ক্ল্যাচ্ কর, তুমি নিরপেক্ষ স্থান অভিজ্ঞতা কর এবং তোমার অন্তর-নিরাময় শুরু হয়। অন্তরনিরাময় আরম্ভ হ’লে শারীরিকভাবেও তোমার নিরাময় হয়।
তোমার বিষণ্ণতাকে পরিত্যাগ করার চেষ্টা করবে না, কারণ তোমার প্রকৃতি অনুযায়ী তাকে পরিত্যাগ করা হচ্ছে, তা তোমার থেকে চলে যাচ্ছে। প্রকৃতি অনুযায়ী যেভাবে সুখ তোমার মন থেকে অদৃশ্য হয়ে যায়, বিষণ্ণতাও তোমার মন থেকে অদৃশ্য হয়। যেই মুহূর্তে তুমি বিষণ্ণতাকে দূর করার চেষ্টা করবে, তুমি তাকে বাড়াবে ও তাতে আরও জীবন প্রদান করবে।
যদি তোমার গভীর বিষণ্ণতা থাকে,
তুমি কি অফিসে যাওয়া বন্ধ করবে? না! তুমি
হয়ত মনে বিষণ্ণতা বহন করবে, কিন্তু তোমার
শরীর চলবে। তুমি কাজ করবে। তুমি হয়ত
ততটা ফলপ্রসূ বা দক্ষ হয়ে কাজ করতে
পারবে না। কিন্তু তোমার শরীর তা সত্ত্বেও
চলে।
বিষণ্ণতার সাথে বাস না করে, আমি বলি আনক্ল্যাচড্ হয়ে বাস কর।
বিষণ্ণ হয়ে বাস করলে কিন্তু আমাদের এইসব প্রশ্ন থাকে না, 'যদি আমি বিষণ্ণ হই, আমার দেহ কি করে চলবে?' এরকম প্রশ্ন মনেই আসে না। বিষণ্ণতা আমাদের জীবনের অংশ হয়ে যায়। একইভাবে প্রথমদিকে হয়ত তোমার প্রশ্ন থাকতে পারে, 'আমি কিভাবে আনক্ল্যাচ্ড্ হয়ে থাকব? কি করে আমার শরীর চালাব?' বোঝ যে আনক্ল্যাচিংয়ের অবিশ্রাম স্মরণ তোমার মন ও দেহের নড়াচড়ার ব্যাপারে হস্তক্ষেপ করে না। তা কেবল বিষণ্ণতাকে সরিয়ে ফেলে কারণ তা বিষণ্ণতার চিন্তাগুলিকে আসতে দেয় ও চলে যেতে দেয় - তাদের আঁকড়ে না ধরে, তাদের ক্লাচ না করে।
আসক্তির জন্য সমাধান
আসক্তি কি? সেটা হ'ল এমন কিছু আচরণ বা কাজ, যেটা না করলে তুমি খুব খারাপ অনুভব কর ও মনে কর যেন কিছু হারাচ্ছ। কিন্তু সেটা করলে তুমি কোন আনন্দ অনুভব করবে না, কেবল যন্ত্রবৎ সেই কাজ কর। কোন বস্তু, কোন মানুষ বা কোন পরিস্থিতি সুখ বা পরমানন্দ দেবে বলে বিশ্বাস করাই আসক্তি।
আসক্তির এই সংজ্ঞাটা বোঝ : সুখশাফ্টকে পুনরায় নির্মাণ করে তাকে লম্বা করার চেষ্টা করা। তুমি তোমার জীবনে একই মানুষ, পরিস্থিতি, ঘটনাগুলিকে বারংবার নিয়ে আস এবং ভাল করেই জান যে তাতে একই আনন্দ হতে যাচ্ছে না। কিছু মানুষ পার্টিতে আসক্ত, কেউ ধূমপানে আসক্ত, কেউ পানাসক্ত এবং আরও কত যে আসক্তি আছে।
মনে রেখ, যে কোন জিনিষ যা তুমি
জীবনে বারবার নিয়ে আস, তা তোমার জীবনে
প্রথমবারের উত্তেজনার মত পরে একই প্রকার
উত্তেজনা প্রদান করবে না। তাতে কেবল
আসক্তি হবে, সুখ নয়। প্রথমবার মিষ্টি
উপভোগ করলে এক সুন্দর অভিজ্ঞতা হয়।
উত্তেজনা একেবারেই অন্যরকম। কিন্তু তুমি
সেই মিষ্টি আরও খেতে থাকলে সেই
প্রথমবারের উত্তেজনা আর হয় না। অবশেষে
তুমি যদি যথেষ্ট মিষ্টি খাও, তুমি হয়ত সেই
মিষ্টির দিকে তাকাবাই না। তুমি তাদের দিকে
তাকিয়ে বলবে, 'ও না, আর মিষ্টি নয়। আমি
আর সহ্য করতে পারছি না।' একইভাবে,
একজন মানুষের সাথে প্রথমবার আলাপ হবার
সময় উত্তেজনা একদমই অন্যরকম থাকে।
পরবর্তীকালে উত্তেজনা কমে যায়।
লোকেরা আমার কাছে এসে জিজ্ঞাসা করে, 'কিভাবে আমি আমার অভ্যাস বদলাতে পারি?' দেখ, ইংরাজীতে 'habit' যার অর্থ অভ্যাস, একটা সুন্দর শব্দ। তা থেকে 'h' সরিয়ে নিলে, 'a bit' (এক টুকরা) থেকে যায়। 'a' সরালে 'bit' (অল্প) থেকে যায়। 'b' সরিয়ে নিলে 'it' মানে সেটা (অভ্যাসটা) থেকে যায়। কেবল যখন তুমি তা থেকে 'I' বা আমিত্বকে সরিয়ে ফেল, 'it' শাফ্ট্ ধ্বংস হবে। কেবল যখন তুমি 'I'-কে সরাও, যখন তুমি আমিত্বকে মুছে ফেল, তখন অভ্যাসটা সম্পূর্ণরূপে মারা যাবে।
তোমার দুদিন আগে ধূমপান করা, দশ বছর আগে ধূমপান করা ও বিশ বছর আগে ধূমপান করা - এই তিনটি ঘটনা পুরোপুরি স্বতন্ত্র। তারা সংযুক্ত নয়। মানসিকভাবে তুমি যখন তাদের সংযোগ করা শুরু কর, যখন তুমি বিশ্বাস করা শুরু কর যে তোমার ধূমপানের অভ্যাস আছে ও তুমি তাতে আসক্ত, সেই বিশ্বাসই একটা シャফ্ট্ সৃষ্টি করে। তখন তুমি তার সাথে লড়াই শুরু কর। আমিত্বকে মুছে ফেলতে হবে বলতে আমি সেটাই বোঝাচ্ছি। তোমার বিশ্বাসই কোন অভ্যাস তৈরি করে। বিশ্বাস মুছে ফেললে, অভ্যাসও চলে যায়।
যদি তুমি বিশ্বাস কর যে এটা একটা
আনন্দপূর্ণ অভিজ্ঞতা, তুমি আরও ধূমপান
করতে থাক। যদি তুমি ভাব যে সেটা একটা
কষ্টকর অভিজ্ঞতা, তুমি সেই শাফটের সাথে
লড়াই শুরু কর। উভয় ক্ষেত্রেই তুমি জিততে
পারবে না। যদিও তুমি ভাব যে ধূমপান
সুখকর, কোন রকম সংবরণ ছাড়া ধূমপান
করার চেষ্টা কর ও দেখ, তুমি কিরকম অনুভব
কর। তুমি ধূমপান করলে, ধোঁয়া ভিতরে নিলে
তা কখনও সুখকর অভিজ্ঞতা হ'তে পারে না।
তা কখনও আসলে আনন্দদায়ক নয়।
যখন ধূমপান কর, সেই মুহূর্তে দেখ যে
তোমার অন্তর্দেশে কি হচ্ছে। তুমি কিছুই
উপভোগ করছ না। তুমি কেবল কিছু একটা
থেকে পালিয়ে যাবার চেষ্টা করছ। তুমি নিছক
বিশ্বাস করছ যে ধূমপান আনন্দদায়ক। যদিও
ধূমপানের সময় তুমি আনন্দ না পাও, তুমি
তার থেকে আনন্দ নিংড়ে বার করার চেষ্টা কর।
তুমি যদি জীবনকে তন্ন তন্ন করে খুঁটিয়ে দেখ, তাহলে তুমি বুঝবে যে ধূমপান বা যৌনতা বা টাকাপয়সা বা অন্য কোন সুখ বিষয়ে, যদিও তুমি প্রথমবারের মত সুখ অনুভব কর না, তবুও তুমি তার থেকে আনন্দ নিংড়ে বার করার চেষ্টা কর। তুমি নিজেকে সান্ত্বনা দাও, 'না, এটাই আনন্দ। নয়ত আনন্দ আর কি জিনিষ?' এগুলিকে আনন্দ বলে বিশ্বাস করে তুমি তোমার নৈরাশ্যকে ঢেকে রাখার চেষ্টা কর। তুমি বিশ্বাস করতে চাও এটা আনন্দ।
কোন আসক্তিকে ফেলে দেওয়ার
যথাসম্ভব চেষ্টা কর। তুমি কখনও সফল হবে
না। যদিও তুমি তাকে ফেলে দাও, তুমি কোন
ভয় বা লোভে তাকে ফেলে দেবে এবং সেটা
হ'ল আরও বড় আসক্তি। কোন ভয় বা লোভের
জন্য ধূমপান ছাড়লে তুমি তোমার চেতনাকে
উন্নত করছ না, তোমার অন্তর্দেশকে প্রসারিত
করছ না। তুমি বরং নিজের আরও ক্ষতি করছ।
তুমি হয়ত ধূমপান ছেড়ে দিয়েছ, কিন্তু যে ভয় বা লোভ তা ছাড়িয়েছে, তা তোমার অন্তর্দেশে যোগ হবে। কমপক্ষে ধূমপানের সাথে তুমি কেবল এই দেহটার ক্ষতিসাধন করবে। ভয় ও লোভের সাথে তুমি জীবনের পর জীবন ধরে তোমার সমগ্র সত্তাকে ধ্বংস করবে! পরের শরীরে তুমি ভয় ও লোভ বহন করে নিয়ে যাবে। পরবর্তী শরীরে ধূমপানের অভ্যাস হয়ত বহন করা হবে না, কিন্তু ভয় ও লোভের আবেগ তোমার সাথে পরের শরীরে চলে যাবে। তাই আসক্তি ছাড়ানোর সর্বশ্রেষ্ঠ উপায় হ'ল : তোমার আসক্তি আছে এই ধারণাকে মুছে ফেল, তাহলে আসক্তি চলে যাবে।
মৃত্যুভয়ের জন্য সমাধান - কেবল এক কাপ কফিপান কর
এক ব্যক্তি একবার আমার কাছে এসে
জিজ্ঞাসা করে, আমি মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে
আছি। আমার ধনসম্পদ হারাবার প্রচণ্ড ভয়,
আর মৃত্যুকেও ভীষণ পাই। আমাকে সমাধান
দিন। আমার ভয় দূর করুন।'
আমি তাকে বলেছিলাম, 'দয়া করে
এক কাপ কফি পান কর।' সে বলে, 'আপনি
কি বলতে চাইছেন?' আমি বললাম, 'কেবল
এক কাপ কফি খাবার কথা চিন্তা কর, তারপর
এক কাপ কফিপান কর।' সে আমাকে বিশ্বাস
করতে পারছিল না। সে জিজ্ঞাসা করে, 'তাতে
কিভাবে সাহায্য হবে?'
আমি তাকে জিজ্ঞাসা করলাম, 'যেই মুহূর্তে তুমি এক কাপ কফি খাবার কথা চিন্তা কর ও তা খাওয়া ঠিক কর, ঠিক তখন যে মৃত্যুভয় তোমার অন্তদ্দেশকে আতঙ্কিত করছিল, তা চলে যায়। ঠিক কিনা? সেটা ক্ষণিকের জন্য হলেও, কফির চিন্তা এসেছে মানে মৃত্যুভয়ের চিন্তাকে সিস্টেম থেকে বার করা দেওয়া হয়েছে!’
মৃত্যুভয় তার অন্তদ্দেশ ছেড়ে না গেলে, সে এক কাপ কফি খাবার চিন্তা করতে পারে না, ঠিক কিনা? আমরা দেখেছি যে অন্তদ্দেশে একই সময়ে কেবল একটাই চিন্তা থাকতে পারে। যদি পুরানো চিন্তা ফিরে আসে, তার মানে তুমি সচেতনভাবে সেই চিন্তাটিকে ফিরিয়ে এনেছ, যেন একটা ট্র্যাশ বা বর্জিত ইমেলকে ইন-বক্সে সচেতনভাবে ফিরিয়ে আনছ। তাই স্বভাবত, এক কাপ কফিপান করার মত সহজ চিন্তা তথাকথিত মৃত্যুভয়কে সরিয়ে ফেলতে পারে।
ব্যক্তিটি বলে, 'না, এটাকে খুব সহজ
দেখাচ্ছে! মৃত্যুভয় তো আবার ফিরে আসে,
আমি তাহলে কি করি?'
যদি তা ফিরে আসে, তাহলে আরও এক কাপ কফি খেয়ে ফেল, ব্যাস্।
এটা একটা সহজ উপলব্ধি।
সৌভাগ্যবশত, তুমি একই সময়ে কেবল
একটি চিন্তা করতে পার। যেই মুহূর্তে একটি
নতুন চিন্তা আসে, তার মানে পুরানো চিন্তা
তোমার ওপরে ক্ষমতা হারিয়েছে। নতুবা, নতুন
চিন্তার উদয় হতে পারে না।
যদি পুরানো চিন্তাটি খুব শক্তিশালী
হ'ত, তা তো কয়েক গুণ বড় হয়ে যেত ও
তোমার ওপরে বসে থাকত ও তোমার অন্তদ্দেশ
ছেড়ে যেতে সমর্থ হ’ত না। তাই যে মুহূর্তে
একটি নতুন চিন্তা আসে, তার মানে পুরানো
চিন্তা খুব ক্ষমতাবান ছিল না। সে সহজেই
তোমার ওপরে তার ক্ষমতা হারায় এবং
তোমাকে ছেড়ে যায়। সেই কারণে নতুন চিন্তা
তোমার ভিতরে আসে। তাই, যে মুহূর্তে তুমি
এক কাপ কফি বা জলপান করার কথা চিন্তা
কর, তথাকথিত মৃত্যুভয় তোমাকে ছেড়ে যায়।
লোকটি জিজ্ঞাসা করে, 'ধরূপ সেটা
যদি ফিরে আসে? আমি একবার কেবল এক
কাপ কফি খেতে পারি, কিন্তু পরের বার কি
করব?'
আমি বললাম, 'তাহলে এক কাপ জল খাও, ব্যাস্!’
আরও একটা জিনিষ বোঝ, ভয় ফিরে
আসতে পারে বলে তোমার ভয়ই, ভয়কে ফিরে
আসতে আমন্ত্রণ করে। তুমি ভয়ের চিন্তাকে
কেন ক্ষমতাপ্রদান করতে চাও? সেটা আসলে
অন্য যে কোন চিন্তার মতই। তুমি অন্য কিছু
চিন্তা করার বিলাসিতা কেন কর না? যেহেতু তুমি ভয়ের চিন্তাকে খুব বেশি গুরুত্ব দাও, তা ফিরে আসে। সেটা কেবল অন্য একটা চিন্তামাত্র, তাকে এত গুরুত্ব দাও কেন?
তোমাকে তোমার ভয় অথবা লোভ সম্পর্কে দুশ্চিন্তা করতে হবে না। তোমার দুশ্চিন্তার জন্য দুশ্চিন্তা, তোমার ভয়ের জন্য দুশ্চিন্তা, তোমার লোভের জন্য দুশ্চিন্তা - এগুলিই কেবল সমস্যা। তোমার ভয় কোন সমস্যা নয়, ভয়ের জন্য ভয়ই হ’ল প্রকৃত সমস্যা।
উদ্দেশ্য সিদ্ধি না হবার সম্ভাবনার
কারণে ভয় বিদ্যমান থাকে। অসফলতার সাথে
ভয় সংযুক্ত নয়। ভয় তোমার অসফলতার
ভয়ের সাথে সংযুক্ত।
পেটের গণ্ডগোলের জন্য সমাধান
আয়ুর্বেদ বলে কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পেটের সমস্যায় ভোগার একমাত্র কারণ হ’ল আমাদের শরীরের সাথে জুড়ে থাকার অভ্যাস। যদি আমরা কেবল রিল্যাক্স করতে পারি ও প্রত্যক্ষ করি, যদি আমরা বুঝতে শুরু করি যে আমরা শরীর নই, তাহ’লে আমাদের কখনও পেটের গণ্ডগোল হবে না।
আমার কয়েক লক্ষ মানুষের সাথে দেখা হবার ও কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, যদি তোমার পেটের গণ্ডগোল থাকে, এই প্রক্রিয়াটি দুই তিন দিন চেষ্টা কর। একটানা ভাব যে তুমি শরীর নও। আমি তোমাদের আশ্বাস দিচ্ছি, তুমি পেটের গণ্ডগোল থেকে মুক্ত হবে। তোমার পেট একদম নিরাময় হয়ে যাবে।
পেটের আলসার, কোষ্ঠকাঠিন্য, পেট জ্বালা বা পেটের অন্য কোন সমস্যা যদি থাকে, এই প্রক্রিয়া তোমায় সাহায্য করবে। দুই তিন দিন ধরে অনবরত ভাব, ‘আমি শরীর নই’, ‘আমি শরীর নই’। একদম রিল্যাক্স কর ও শরীরকে কাজ করে যেতে দাও। আমি বলছি দুই তিনের মধ্যেই তুমি আরোগ্য লাভ করবে।
অ্যালার্জীর জন্য সমাধান
তোমার সমস্ত অ্যালার্জী ও সব আতঙ্কগুলি কেবল স্বতন্ত্র চিন্তাগুলির সংযুক্তি। কেবল আনক্লাচ্ করার জন্য সাহস থাকা চাই। স্পষ্ট করে বোঝ, গত তিন বছরে আমি কমপক্ষে এক হাজার মানুষের অ্যালার্জী নিরাময় করেছি।
যখন আমি ভারতের হায়দ্রাবাদে ভাষণ দিচ্ছিলাম, এক ব্যক্তি মসুরি ডাল থেকে পঁচিশ বছর ধরে অ্যালার্জী আছে বলে অভিযোগ করে। এমনকি এক চামচ রান্না করা মসুর ডাল খেলেই তার সারা শরীর অ্যালার্জীতে ফুলে ওঠে। আমি বললাম, ‘মসুর ডাল নিয়ে এস, তা আমার সামনে খাও।'
আমি তার সামনে বসলাম ও সে মসুর ডাল খেল। আমি কেবল তাকে বললাম, ‘আমি তোমার যত্ন নেব। আমি তোমাকে নিরাময় করব। দুশ্চিন্তা করবে না।' সে খেল এবং শরীর ফোলে নি। অ্যালার্জী একদম অদৃশ্য হয়ে গেল। এই মানুষদের কেবল আনক্লাচ্ করার সাহস দিতে হবে। যখন আমি বললাম আমি যত্ন নেব, সে অ্যালার্জীর জন্য দায়ী ভয়ের শ্যাফট্কে ভেঙ্গে ফেলতে পারল!
বার্দ্ধক্যের জন্য সমাধান
আমার পরিব্রজ্যার দিনগুলি থেকে একটা ঘটনা বলি :
আমি একটা গ্রামে গেলাম যেখানে
অনেক বয়স্ক লামা থাকেন। আমি এক
গ্রামবাসীকে জিজ্ঞাসা করলাম, ‘আমি কি
একজন বয়স্ক লামাকে দেখতে পারি?’ সে
বলল, ‘ঐ মাঠে যাও। সেখানে একজন লামা
কাজ করছেন। তুমি তাঁর সাথে কথা বলতে
পার।’ আমি সেই লামার কাছে গেলাম এবং
তাঁর সাথে কথা বললাম। সে তাঁর কাজ করে
যাচ্ছিল।
আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘আমি
শুনলাম আপনি খুব বয়স্ক। আমি কি আপনার
কিছু অভিজ্ঞতা ও আপনার জীবন সম্বন্ধে
জিজ্ঞাসা করতে পারি?’
তিনি হাসতে লাগলেন, ‘কি? বয়স্ক?
আমি কেবল এক মাঝবয়সী মানুষ। আমি
বয়স ১৩৬ মাত্র! অনেকে আছেন ১৯০
বছরেরও বেশী। যাও, তাদের সাথে কথা বল।’
আমি বিস্মিত হলাম! আমি জিজ্ঞাসা করলাম,
‘কি করে এত বছর বাঁচেন?’
তিনি সহজেই উত্তর দিলেন, ‘কি আর
বলার আছে? ছেলেবেলা থেকে আমরা জানি যে
মানুষের জীবনের মেয়াদ হ’ল ৩০০ বছর।’
প্রথম থেকেই তাদের শিক্ষা দেওয়া হয় যে তারা ৩০০ বছর বাঁচতে পারে। তোমার শরীর কেবল শিশুর মত। তুমি যা বল, তা সে অনুসরণ করবে। তোমাকে কেবলমাত্র এক সঠিক, দৃঢ় বিশ্বাস সৃষ্টি করতে হবে। যদি তুমি আন্ক্ল্যাচ্ড্ হও, জিনিষগুলি তার নিজে থেকেই হবে। তুমি ক্রমাগত নবতেজোদ্দীপ্ত হ’তে থাকবে।
তোমাকে বিশ্বাস করানো হয়েছে মানুষ সত্তর থেকে নব্বই বছর বাঁচে। তাই সত্তর বছর বয়স হ’লেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি অবিরাম বল, ‘ও, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি মৃত্যুর জন্য তৈরি।’ তখন তুমি তোমার দেহকে মৃত্যুর জন্য প্রস্তুত কর।
ক্লান্তির জন্য সমাধান
কোন নির্দিষ্ট রোগের সাথে তুমি কি ভাবে নিজের পরিচয়কে সংযুক্ত কর, তার ওপরে নির্ভর করে তোমার শরীর সেই রোগ সৃষ্টি করে বা তাকে পোষে। ক্লান্তি, দীর্ঘস্থায়ী অবসাদ ও তাদের সম্পর্কিত ব্যাধি এই পরিচয়ের সাথে সরাসরি সংযুক্ত। আমরা তাকে ‘পরিচয় শাফ্ট্’ বলতে পারি। আমরা পরিচয় শাফ্ট্ বলতে কি বুঝি? ক্লান্তিকে উদাহরণস্বরূপ নাও। তুমি গতকালের ক্লান্তি, পরশুদিনের ক্লান্তি, এক মাস আগে অভিজ্ঞতা করা ক্লান্তি ইত্যাদি সংযুক্ত কর এবং নিজের জন্য একটা পরিচয় শাফ্ট্ বানিয়ে ফেলে বল, ‘আজ রাত আটটার মধ্যে আমি ক্লান্ত হয়ে যাব’। তাহলে রোজ ছ’টা থেকে তুমি তোমার মনকে প্রস্তুত করতে থাক, ‘আটটার মধ্যে আমি ক্লান্তবোধ করতে শুরু করব...’। তুমি তোমার পরিচয়কে তৃপ্ত করবার জন্য বাধ্য হও!
তাই তুমি ছ’টার সময় নিস্প্রভতা ও নিশ্চেষ্টতা সৃষ্টি করতে শুরু কর। তোমাকে তোমার পরিচয়কে প্রমাণিত করতে হবে, কারণ তুমি তাকে সৃষ্টি করেছ। কখন কখন তুমি তোমার পরিচয়কে বহির্জগতে প্রমাণ করতে ভুলে যাও, কিন্তু নিজের কাছে তা প্রমাণ করতে কখনও ভোল না! বহির্জগৎ তোমার পরিচয় বিশ্বাস না করলে তোমার জন্য ঠিক আছে, কিন্তু যদি তুমি নিজের পরিচয় সন্দেহ করা শুরু কর, সেটা তোমার আমিত্বের জন্য মহা বিপদ। তুমি কখনও তা ঘটতে দেবে না!
যদিও তুমি এক বছর আগে ক্লান্তি অনুভব করেছিলে, কিন্তু প্রচুর সম্ভাবনা আছে যে তুমি আজ নিজেকে সতেজ করে পেতে পার। তোমার হয়ত সেই সমস্যা আর নেই, কিন্তু তুমি বিশ্বাস করতে আগ্রহী নও যে তুমি ক্লান্তি থেকে মুক্ত। তুমি সেই পুরানো পরিচিতিকে রেখে দিতে চাও। তোমার আমিত্ব তোমার পরিচয় ছাড়া সবকিছু বলিদান দিতে পারে। সেইজন্য তুমি এক খুবই ভদ্র কিন্তু চতুর খেলা খেল - তুমি ক্লান্তির বিশ্বাসকে ধরে রাখ ও ক্লান্ত হও।
অপরাধবোধের জন্য সমাধান
একজন আমার কাছে এসে বলে,
‘আমার ধূমপানের অভ্যাসের জন্য আমি সদাই
ভুগছি। যেই মুহূর্তে আমি সকালে উঠি,
আমাকে ধূমপান করতে হবে। কিন্তু এক ঘণ্টা
পরে আমার গভীর অপরাধবোধ হয়। দুই ঘণ্টা
পরে যখন আমি কাজে বেরুচ্ছি, আবার
আমাকে ধূমপান করতে হবে - আবার এক
ঘণ্টার অপরাধবোধ। আমি অনবরত
অপরাধবোধে ভুগছি এবং এই অভ্যাস থেকেও
ভুগছি। আমি কি করি?’
আমি তাকে বললাম, ‘তুমি হয় ধূমপান
ছাড় অথবা অপরাধবোধ ছাড়। যে কোন একটা
ছাড়। তুমি এই অভ্যাস থেকে মুক্ত হবে। ’
সে তা শুনে বিস্মিত হ’ল। সে বলে,
আপনি জানেন যে আমি ধূমপান ছাড়তে
পারছি না। যদি আমি অপরাধবোধও ছেড়ে
দিই, আমি তো আরও বেশী ধূমপান করব! কি
করে বলছেন যে আমি ধূমপান ছেড়ে দেব? ’
দেখ, এটা একটা দুষ্টচক্র। তোমার
অপরাধবোধ থাকলে তুমি কি করবে? তুমি
অনবরত বলতে থাকবে, ‘আমার ধূমপান ছাড়া
উচিৎ’, ‘আমার ধূমপান ছাড়া উচিৎ’। স্বভাবত
কি হবে? তোমার মনে তুমি ‘ধূমপান’ শব্দটাকে
শক্তি দেবে। তাই ধূমপানের স্মৃতি তোমার
সিস্টেমে গভীর থেকে গভীরতরভাবে গেঁথে
যায়। তুমি কি করে আশা কর যে তুমি ধূমপান
বন্ধ করতে পারবে?
যখন তুমি নিজেকে ক্ষমা করতে পার
না, সেটা হ’ল অপরাধবোধ। যখন তুমি
অপরকে ক্ষমা করতে পার না, তাকে বলে
প্রতিহিংসা। আনক্ল্যাচ্ করলে অপরাধবোধ ও
প্রতিহিংসা উভয়ই মিলিয়ে যেবে। তুমি কেবল
ক্ষমা করবে তা নয়, তুমি ভুলেও যাবে, কারণ,
তোমার আচরণ ও এই চিন্তাগুলির মধ্যে আর
কোন সংযোগ থাকে না।
তুমি প্রশ্ন করতে পার, ‘যদি আনক্ল্যাচ্
করি, তাহলে আমরা অতীতের অভিজ্ঞতা
থেকে কি করে শিক্ষা নেব?’ অতীত থেকে
আসল শিক্ষাগ্ৰহণ তখনই হয়, যখন তুমি
অতীতের অভিজ্ঞতা থেকে আনক্ল্যাচ্ কর। যখন
তুমি তোমার অতীতের অভিজ্ঞতা থেকে
আনক্ল্যাচ্ কর, অতীত অভিজ্ঞতা ও শিক্ষার
নির্যাস, যা তোমার শেখা উচিৎ, তা তোমার
সত্তার অংশ হয়ে যায়।
যখন তুমি অনবরত অতীতকে আঁকড়ে
থাক, ক্লাচ্ কর, কেবল বেদনা, কষ্ট ও
অপরাধবোধ তোমার সত্তা থেকে প্রতিফলিত
হবে। তুমি অতীত থেকে কখনই নির্যাস বা
সারমর্ম গ্রহণ করবে না ও বুদ্ধিকে আধুনিক
করতে পারবে না। আবার, যদি তোমার
অতীতের ওপরে খুব শ্রদ্ধা থাকে ও অতীতের
ওপরে নির্ভর করে থাক, তাহলেও তুমি কখনো
বর্তমান মুহূর্তে বাস করতে পারবে না। তুমি
সর্বদাই অতীতকে বর্তমানে বহন করে নিয়ে
আসবে এবং বর্তমান ও ভবিষ্যৎকে দূষিত
করবে। সেটা করলে তুমি কিভাবে আনন্দময়
হয়ে থাকতে পারবে? তুমি তা পার না! অতীত
থেকে আন্ক্লাচ্ কর, শিক্ষাগুলিকে সহজেই
সংহত হতে দাও এবং জীবনকে বর্তমান মুহূর্তে
উদ্যাপন কর।
যেহেতু তুমি বিশ্বাস কর যে কিছু চিন্তাসমূহ সংযুক্ত এবং তারা সুখদায়ী, তুমি সেই চিন্তাসমূহকে জীবন প্রদান করতে শুরু কর। যদি তুমি বিশ্বাস কর কিছু চিন্তা বেদনাদায়ক, তুমি তাদের থেকে শক্তি বার করে নিতে চেষ্টা কর। এই কারণে, তুমি তোমার জীবনকে পূর্ণরূপে যাপন কর না, তুমি বাছাই করতে থাক কোন অংশকে নিয়ে বাস করবে।
তোমার মনকে বিশ্বাস করার ব্যাপারে তুমি এত চরমে চলে গেছ যে তুমি বুঝতেই পার না যে তুমি মন ছাড়া বাস করতে পার। তুমি ভয় পাও, তুমি হয়ত অন্যদিকের চরমে চলে যেতে পার ও নৈতিকতা ছাড়া এক মনহীন ব্যক্তি হয়ে যেতে পার। তোমাদের বলি, যে মানুষ জানে প্রকৃতি অনুসারে চিন্তাগুলি সবই অসংযুক্ত, সে স্বাভাবিকভাবেই এক নৈতিক জীবন যাপন করবে, তাকে সামাজিক নিয়মগুলি জানাতে হবে না। কেবল এই রকম মানুষের মধ্যে তুমি সচেতন নৈতিকতার এক সবল ও গভীর ভাব দেখতে পাবে। কেবল তাঁরই জীবনে তুমি অসাধারণ শৃঙ্খলা দেখবে। এই শৃঙ্খলা কখনও ঝাঁকানো যায় না এবং তার নৈতিকতা কখনও তার থেকে সরিয়ে ফেলা যায় না। সেই নৈতিকতা ভয় ও লোভ থেকে আসে নি। প্রকৃত নৈতিকতা নিজ -সত্তা, মহাবিশ্ব ও ঈশ্বরের গভীর উপলব্ধি থেকে প্রস্ফুটিত হয়।
প্রত্যক্ষ করা
তুমি প্রত্যক্ষদর্শী চৈতন্য
আদি শংকরাচার্য তাঁর ‘ভজ গোবিন্দম্’ পংক্তিগুলিতে সুন্দরভাবে গেয়েছেন :
‘কুমোরের চাকতি ঘোরার সময়
একটানা গতির মধ্যে চাকের কেন্দ্রে কীলক
স্থির থাকে।
একইভাবে পরিপূর্ণ মানব কার্যে লিপ্ত হয়েও ধীর ও স্থির থাকে।’
যখন বোঝ যে তুমি আন্ক্ল্যাচ্ড্, তখন
হঠাৎ উপলব্ধি কর, কোন প্রকার ঘট বানাবার
সময় নানা অভিজ্ঞতার অনুভূতি হ’তে
থাকলেও কুমোরের চাকের কেন্দ্রে কীলকের
মত তুমি অনড় ও অস্পর্শিত। বোঝ, তুমি
চলতে থাকা সিনেমা নও। তুমি কেবল সেই
পর্দা, যার ওপরে সিনেমাকে অভিক্ষেপ করা
হচ্ছে। পর্দা কখনও তার ওপরে প্রদর্শিত
আবেগগুলির খেলা দ্বারা প্রভাবিত হয় না!
বালক ঋষি অষ্টবক্র রাজা জনককে বলেন,
‘যথার্থই তুমি নিত্য মুক্ত।
তুমি সব কিছুর একজন দ্রষ্টা এবং বস্তুত নিত্য মুক্ত।
যথার্থ এটাই তোমার বন্ধন, যে তুমি দ্রষ্টাকে অন্যকিছু ভেবে দেখ।’
যখন দৃশ্য দ্রষ্টাকে প্রভাবিত করে, বন্ধনের সমস্যা শুরু হয়। তোমার সত্তা বিশুদ্ধ। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে দ্রষ্টা ছাড়া অন্যকিছু ভাবতে শুরু কর, সমস্যা শুরু হয়। এটাই তোমার একমাত্র বন্ধন। আর কোন বন্ধন নেই।
আজ যখন তুমি একটা শাফ্ট্ বানিয়ে কষ্ট পাও, এমনকি ‘আমি একটা শাফ্ট্ বানাচ্ছি’ এই ধারণাও তো অন্য আরেকটা শাফ্ট্। যে শাফ্ট তুমি দশ বছর আগে বানিয়েছ, যে শাফ্ট্ তুমি নয় বছর আগে বানিয়েছ ও যে শাফ্ট্ তুমি গতকাল বানিয়েছ, তারা সংযুক্ত নয়। এই সব শাফ্টগুলিকে সংযুক্ত করাও আরেকটি শাফ্ট্ বানাবার কাজ! ব্যস্। এই বোধশক্তি তোমার গভীর স্তরে গেলে, তা তোমার যত্ন নেবে। তোমার চিন্তা ও কার্য রূপান্তরিত হবে।
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘আমাদের কিছু উপায় বলুন যার দ্বারা আমরা সর্বদা কোন শাফ্ট্ না বানানো মনে রাখব!’ যখন তুমি সেই প্রতিশ্রুতি সৃষ্টি করার চেষ্টা করছ, স্পষ্ট করে বোঝ যে তুমি তখন আরও একটি শাফ্ট্ বানাচ্ছ। যেই মুহূর্তে তুমি কোন কিছুতে আনন্দ পাও এবং নির্ণয় নাও যে সেটা তোমার সাথে চিরকাল থাকবে, দেখ, তুমি কি করেছ? তুমি আরও একটা শাফ্ট্ সৃষ্টি করতে শুরু করেছ। তাহলে তুমি সমস্যাতে আছ। সুখই হোক বা কষ্টই হোক, যেই মুহূর্তে শাফ্ট্ সৃষ্টি করেছ, তুমি সমস্যায় পড়েছ।
আনন্দ হ’ল বাছাইহীন হওয়া
আনক্ল্যাচিং করার সাথে যে পরমানন্দের অনুভূতি আসে তাকে ধরে রাখার চেষ্টা করবে না। ‘কিছুই ধরে রাখা যায় না’ অনুভব করার কারণে তুমি পরমানন্দ অনুভব করেছ। তুমি গভীর আনন্দ উপলব্ধি করেছ, কারণ তুমি পছন্দ করা থেকে মুক্ত হয়েছ, কারণ তুমি চিন্তাগুলি যে পুরোপুরি অসংযুক্ত তা অনুভব করেছ, কারণ তুমি উপলব্ধি করেছ যে তুমি আনক্ল্যাচড্। এখন পুনরায় ক্লাচ্ করতে চেষ্টা করবে না।
যদি কেউ তোমাকে বলে, ‘আমি আনন্দে আছি কারণ আমি টেনিস খেলেছি এবং তা উপভোগ করেছি’, তুমি ভাব, ‘টেনিস খেললে আনন্দ হয়।’ তুমি এক সমীকরণ তৈরি কর। তুমি তখন অবিশ্রাম টেনিস খেলা শুরু কর, টেনিসবলকে বারংবার মেরে। কিন্তু তোমার কিছুই হয় না, কোন আনন্দ হয় না। তখন তুমি মনে কর, যে লোকটি তার টেনিসের অভিজ্ঞতা শেয়ার করেছে সে তোমায় ঠকিয়েছে। স্পষ্ট করে বোঝ, খেলার সময় সে আনন্দের ব্যাপারে চিন্তানিমগ্ন ছিল না, খেলার সময় সে পুরোপুরি রিল্যাক্স করে ছিল। সেই কারণে, আনন্দ সহজেই ঘটে। কিন্তু যে করেই হোক, সে সেই আনন্দকে টেনিসের সাথে সংযুক্ত করেছিল, ব্যস্। টেনিসের কারণে আনন্দ হয় নি। টেনিস খেলার সময় সে আনক্ল্যাচড্ আকাশে চলে গিয়েছিল ও আনন্দ অভিজ্ঞতা করেছিল। যদি সে আনক্ল্যাচড্ অবস্থায় থেকে যেতে পারত, সে টেনিস না খেললেও আনন্দাবস্থায় থাকত।
বাছাইহীন হওয়াই আনন্দ। যদি তুমি আনন্দকে বাছাই করতে যাও, আনন্দ হবে না কারণ তুমি একটা বাছাই করেছ এবং এইভাবে আনন্দের সম্ভাবনা দূর করেছ। যখন তুমি বাছাইহীন, যখন তুমি পুরোপুরি রিল্যাক্স করছ, আনন্দ সহজেই তোমার মধ্যে হয়। আনন্দ সম্পর্কে উদ্বিগ্ন হ’লে, তোমার উদ্বেগই নিশ্চিত করে যে তুমি আনন্দ অভিজ্ঞতা করবে না।
আনক্ল্যাচিং করে তুমি তোমার সমস্ত চিন্তাকে বাস্তব বানাতে সমর্থ হও। পরিষ্কার করে বোঝ, তোমার স্বপ্নকে সার্থক করবার জন্য এটা একটা সহজ ও শক্তিশালী প্রক্রিয়া। ভবিষ্যতের জন্য তোমার যা স্বপ্ন আছে, যদি তুমি রিল্যাক্স করতে পার, যদি তুমি আন ক্লাচ্ করতে পার, অকস্মাৎ তুমি দেখ যে এক নতুন ধরণের শক্তি তোমার চিন্তা থেকে বিকিরণ হচ্ছে। সেই শক্তি তোমার স্বপ্নকে সার্থক করবে। এটা হ’ল প্রশান্ত সচেতনতার অবস্থা, এটাই অন্তর্দেশ সম্বন্ধীয় বিজ্ঞানের গবেষণার নিষ্কর্য। আনক্লাচিং হ’ল চরম প্রক্রিয়া যা তোমাকে সবকিছু দিতে পারে।
সাহায্য করবে যে বেঁচে থাকার জন্য তোমার আমিত্বের কোন দরকার নেই। আমিত্বের ঊর্ধ্বে কিছু আছে যা তোমাকে জীবিত রাখছে ও কার্য করাচ্ছে। তোমার অস্তিত্ব যদি তোমার আমিত্বের ওপরে নির্ভর করত তাহলে কি বিপর্যয়ই না হ’ত! আমরা তাকে পরিচালনা করতে পারতাম না! আমরা আমাদের আমিত্বের চেয়ে কতই না ঊর্ধ্বে, কিন্তু দেখ, তা বিশ্বাস করা কত কঠিন।
একটা ছোট গল্প :
একজন জন্মান্ধ ব্যক্তি ডাক্তারকে বলে,
‘দয়া করে কিছু একটা করুন ও আমায়
দৃষ্টিশক্তি দিন।’
ডাক্তার বলে, ‘আমি একটা সার্জারী
করব ও আপনি দেখতে পারবেন। তখন
আপনি লাঠি ছাড়াই হাঁটতে পারবেন।’
অন্ধ ব্যক্তি বলে, ‘ডাক্তারবাবু, বুঝলাম আপনি অপারেশন করবেন। এটাও বুঝলাম যে আমি দৃষ্টিশক্তি পেয়ে যাব। কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে আমি লাঠি ছাড়া হাঁটব!’
আমরা অন্ধ মানুষকে বিশ্বাস করাতে পারব না, সার্জারীর পরে সে কিভাবে লাঠি ছাড়া হাঁটবে! আমরা তাকে বুদ্ধিবৃত্তির প্রক্রিয়ায় বোঝাতে পারব না, কারণ সে সময়কালে নিজের হাঁটাকে লাঠির সাথে সংযুক্ত করে ফেলেছে। কেবল দৃষ্টিশক্তি পাবার পরই সে জানতে পারবে লাঠি ছাড়া কিভাবে হাঁটা যায়।
একইভাবে, নিজের দেহ ও মনে বাস করার জন্য তোমার আমিত্বের প্রয়োজন নেই। আমিত্ব ছাড়াই তোমার দেহ ও মনের ভিতরে বাস করা যায়। যেভাবে অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি লাভ করে লাঠি ছাড়াই চলতে পারে, তুমিও আমিত্ব ছাড়াই বেঁচে থাকতে পারবে।
মিথ্যা পরিচয়গুলি
আমিত্বের দরকার নেই
এই সহজ সত্যটিকে একদম বুঝে নাও। পশুর শ্বাসক্রিয়ার জন্য তার আমিত্বের দরকার হয় না, তার কোন পরিচয় অথবা চরিত্রের দরকার নেই। কিন্তু মনুষ্য হ য়ে তুমি ভয় পাও, পরিচয় মুছে ফেললে শরীরকে ব্যবহার করতে পারবে না। তুমি ভাব যে তাতে শরীরের খারাপ কিছু হবে।
তুমি ভয় পাও যে তোমার পরিচয় মুছে
ফেললে তোমার দেহ ঠিকঠাক কাজ করবে না।
তোমার নিজের সম্পর্কে ধারণা আছে, ‘আমি
কারো পিতা, আমি কারো ভাই, আমি কারো
পুত্র’। শরীর ও মনকে সঠিকভাবে চালানোর
জন্য তোমার এই ধারণা, তোমার বহন করা
এই পরিচয়ের, এই আমিত্বের, দরকার নেই।
অবশ্য এটা বিশ্বাস করা খুবই কঠিন।
শ্বাস নেবার জন্য, হৃৎপিণ্ডকে স্পন্দিত হবার জন্য, খাদ্য হজম করার জন্য ও বর্জ্য পদার্থ নিষ্কাশিত করার জন্য তোমাকে কি চিন্তা করতে হয়? না! এই সত্য তোমাকে বুঝতে
অহংকার ও মমকার - বহির্জগৎ ও অন্তর্জগতের পরিচয়
আমাদের সবার দুটো পরিচয় আছে,
একটা পরিচয় আমরা বহির্জগতে প্রদান করি
এবং আরেকটা পরিচয়কে অন্তর্জগতে নিজের
সম্বন্ধে আমরা বিশ্বাস করি। যে পরিচয় তুমি
অন্তরে বহন কর তাকে সংস্কৃতে ‘মমকার’
বলে। সেটা তুমি প্রকৃতপক্ষে যা, তা থেকে
সর্বদাই কম হবে। তুমি তোমার ব্যর্থতা,
অতীতের ভুল এবং অপরাধবোধ সর্বদা বহন
কর বা স্মরণে রাখ এবং তাদের ওপরে
অবিশ্রাম কাজ করতে চেষ্টা কর। যে পরিচয়
তুমি অন্তদেশে বহন কর, তা লোভের ওপরে
ভিত্তি করে হয়। তুমি আরও ভাল হবার জন্য
অনবরত তোমার পরিচয়ের ওপরে ছেনী
হাতুড়ি দিয়ে কাজ করার চেষ্টা করতে থাক।
যে পরিচয় তুমি বাইরে দেখাও, তাকে বলে অহংকার। অহংকার তোমার ভিজিটিং কার্ড। তোমার সম্পর্কে তুমি অন্যদের যা যা জানাতে চাও, সেগুলি তুমি সেই কার্ডে ছাপাও। সেটা তোমার যা আছে এবং তুমি প্রকৃতপক্ষে যা, সর্বদাই তার চেয়ে বেশি হবে, কারণ তুমি মনে কর যে তোমাকে নিজেকে বিক্রয় করতে হবে। তা এক মৌলিক প্রয়োজনীয়তা হয়ে যায়, বিশেষত সমাজে যখন তোমাকে নিজেকে জাহির করতে হবে। কোন একটা ভয়ে তুমি নিজে যা তার চেয়ে বেশি করে জাহির করতে বাধ্য হচ্ছ।
অহংকার শ্রেষ্ঠমন্যতার (superiority complex) ওপরে ভিত্তি করে হয়। মমকার হয় হীনমন্যতার (inferiority complex) জন্য। অহংকার ভয়ের ওপরে ভিত্তি করা, মমকার লোভের ওপরে ভিত্তি করা। যদি তুমি তোমার সমস্ত শক্তি অহংকারকে প্রসারিত করতে চেষ্টা করার জন্য খরচা কর, তোমার জীবন হয়ে যায় বস্তুবাদী। যদি সমস্ত জীবন তুমি মমকারকে নির্মাণ ও বিকাশ করার জন্য খরচ কর, তোমার সম্পূর্ণ জীবন হয়ে যায় নীতিবাদী ও অবদমিত। যখন তুমি নিজেকে বহির্জগতে প্রদর্শন কর, তুমি সেটা তোমার সবচেয়ে ভাল ও শক্তিপূর্ণ গুণাবলীর ভিত্তিতে কর। যখন তুমি নিজেকে অন্তর্জগতে পরিমাপ কর, তুমি তখন তোমার সবচেয়ে খারাপ ও দুর্বল গুণাবলীর ভিত্তিতে কর। তাই অহংকার ও মমকারের দ্বন্দ্ব হ’ল, যে ব্যক্তিত্ব তুমি বাইরে প্রদর্শন কর ও যে ব্যক্তিত্ব তুমি ভিতরে প্রকাশ কর, তাদের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে বলা হয় চাপ বা টেনশন।
তুমি অনবরত এই দুটি পরিচয়কে
রক্ষা করার জন্য তোমার জীবন ব্যয় কর।
সেগুলি বাড়তে থাকলে তারা পরস্পরের সাথে
লড়াই করতে থাকে এবং তোমাকে সমস্যায়
ফেলে। এটা হ’ল দুটি মহিলাকে একই সময়ে
বিবাহ করা ও তাদের সাথে একসাথে বাস
করা! এই দুটি পরিচয় হ’ল সম্পূর্ণরূপে
বিভ্রান্তি। তোমার একনাগাড়ে বহন করা এই
দুই পরিচয় থেকে তুমি তো অনেক ওপরে।
এই দুটি পরিচয় থেকে স্বাধীনতা পাওয়াকেই আমি বলি মুক্তি, মোক্ষ, নির্বাণ। যে কোন শব্দই ব্যবহার কর না কেন, এটা হ’ল এই দুই পরিচয় থেকে মুক্ত হওয়া। এই দুই পরিচয়ই বন্ধন। যখন তুমি বোঝ যে তুমি এই দুই পরিচয়ের উর্ধ্বে, তুমি হও জীবনমুক্ত, যার অর্থ মুক্ত হয়ে জীবনযাপন করা।
আমি তোমাদের বলি, যদি তুমি ‘তুমি’ বলে যা ভাব তাকে ফেলে দাও, কেবল তখন তুমি সজীব হও। ততক্ষণ পর্যন্ত তুমি বেঁচে আছ ও শ্বাস নিচ্ছ, কিন্তু কখনও প্রকৃতপক্ষে জীবন্ত নও। শ্বাসগ্রহণ তোমার বেঁচে থাকার পরিমাপ নয়। কখনও ভেবো না যে তুমি কেবল শ্বাসপ্রশ্বাস নিচ্ছ বলে সজীব হয়ে আছ।
বহির্জগতে ও নিজের কাছে নিজেকে যা প্রদর্শন কর, তুমি তা থেকে অনেক ঊর্ধ্বে। এই দুটি পরিচয় থেকে রিল্যাক্স করলে তুমি জীবনমুক্তি (living enlightenment) লাভ কর।
আমি তোমাদের বলি, নিজের পরিচয়
বলে তুমি যাই বিশ্বাস কর না কেন, তা যদি
ঈশ্বরের চেয়ে কম হয় তবে তা হবে নিম্নতর
আত্মমর্যাদা, কারণ তুমিই তো ঈশ্বর।
দুটি কারণে মন তোমায় কখনও বিশ্বাস করতে দেবে না যে তুমি আন্ ক্লাচ্ড্। ধনসম্পদ, সম্বন্ধতা ইত্যাদি যাই তুমি বহির্জগতে তোমার পরিচয় বলে অনুভব কর, তা তোমার চিন্তার শাফটের ওপরে ভিত্তি করা। সেই শাফ্ট থেকে রিল্যাক্স করলে তোমার সমস্ত পরিচয় মুছে যেতে পারে। তাই প্রথম কারণ হ’ল, এই পরিচয় মুছে যাবার ভয়।
পরবর্তী কারণ হ’ল তোমার নৈতিকতা, তোমার ধারণা যে তোমার কি করতে থাকা উচিৎ। যদি তুমি তোমার পরিচয় হারিয়ে ফেল, যদি তুমি আর বিশ্বাস না কর যে তুমি সংযুক্ত চিন্তা সমূহ, তাহ’লে ‘তুমি’ সম্পর্কে তোমার পরিচয় মুছে যাবে। যে পরিচয় তুমি অন্যদের দেখাও তা মুছে যাবে এবং যে পরিচয় তুমি নিজেকে দাও, তাও মুছে যাবে। তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে যে তোমার জন্য কোনটা ঠিক ও কোনটা বেঠিক? বিচার করার কোন ভিত্তি নেই। তাই মন কখনও তোমাকে বিশ্বাস করতে দেবে না যে তুমি আন্ ক্লাচ্ড্।
তুমি পরিষ্কার করে বোঝ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এমন মানুষ এখনও দেখি নি যে মানুষ বহির্জগতে ও অন্তর্জগতে তার দ্বারা প্রদর্শিত পরিচয় নিয়ে পূর্ণ অনুভব করে। তুমি পূর্ণত্ব অনুভব কর না কারণ যদিও তুমি শুদ্ধ ও নিখুঁত হবার চেষ্টা কর, যদিও তুমি তোমার জানা সমস্ত অভ্যাসগুলি করার চেষ্টা কর, কেবল পঁচিশ বছর নয়, হয়ত পঞ্চাশ বছর ধরে তোমার তো সেই একই মন থেকে গেছে। কেবল মনের জন্য তুমি অস্তিত্ববিহীন জিনিসটাকে রূপদান করার চেষ্টা করছ। যদি সেটা বিদ্যমান থাকত তাহলে তুমি তাকে রূপদান করতে পারতে ও তাকে যেমন খুশী বানাতে পারতে ও যেভাবে খুশী রাখতে পারতে। সেই ভিত্তিটাই তো নেই, সেই শাফটের তো কোন অস্তিত্বই নেই, তাই ছেনী হাতুড়ি দিয়ে রূপদান করার জন্য কিছুই তো নেই।
অষ্টবক্র মুনি বলেছেন,
‘তুমি হ’লে অনাসক্ত, নিরাকার এবং সবকিছুর সাক্ষী।’
তুমি তোমার পরিচয় নও। তুমি
নিরাকার, অনাসক্ত ও তোমার চারপাশে সব
ঘটনার সাক্ষী।
যতক্ষণ তুমি ভয়ে থাক, তোমাকে তোমার আমিত্ব শোষণ করতে পারে।
যে তোমাকে শোষণ করতে চায়, তাকে প্রথমে তোমার মধ্যে ভয় সৃষ্টি করাতে হবে। যদি তোমাকে সে শোষণ করতে চায়, সে তোমার মধ্যে ভয় সৃষ্টি করবে যে সেই মানুষটিকে ছাড়া তুমি জিনিসগুলি পরিচালনা করতে পারবে না। তুমি বিশ্বাস কর তে আরম্ভ করবে সে না থাকলে তোমার কোম্পানীর, ঘরের বা অন্য যে কোন জায়গার কার্যগুলির ক্ষতি হবে। সে প্রথমে তোমার মধ্যে ভয় সৃষ্টি
করে। তারপর, ভয়ের স্তর ও তীব্রতার ওপরে
নির্ভর করে সে তোমাকে শোষণ করতে শুরু
করে।
একইভাবে, তোমার আমিত্ব যে কাজটা প্রথমে করে তা হ’ল, সে প্রথমে স্পষ্টভাবে তোমার সত্তাকে প্রমাণ দেখায় যে আমিত্ব ছাড়া তুমি তোমার দেহ ও মনে বাস করতে পারবে না। একবার সে তোমায় ভয় পাইয়ে দিলে, একবার তুমি বিশ্বাস করা শুরু করলে যে আমিত্ব ছাড়া তোমার দেহ ও মনে তুমি বাস করতে পার না, আমিত্বের পক্ষে তোমাকে শোষণ করা, প্রতারিত করা সহজ হয়ে যায়। স্পষ্ট করে বোঝ, এটা কেবলমাত্র ভয়, অন্য কিছু নয়।
আনক্লাচ্ কর - কঠোর শ্রম নয়, দক্ষতার কাজ কর (work smart, not hard)
যেই মুহূর্তে শোন যে তুমি আনক্লাচ্ড্,
প্রথম ভয় তোমার মধ্যে উদয় হয়, 'আমি
আমার চিন্তাগুলিকে সংযুক্ত না করে বাস
করলে, আমার বিল্গুলির খরচা কে দেবে?
আমি আমার সমস্ত ধনসম্পদ হারিয়ে ফেলতে
পারি। আমি ভুলে যেতে পারি আমার সব
টাকাপয়সা কোথায় কোথায় রাখি। আমি
সমাজে সফল হয়ে বাস করতে পারব না।
আমি কিভাবে আমার চাকরি করব? আমি
কিভাবে আমার জিনিষগুলির যত্ন নেব? আমি
কিছু না করে কেবল আমার বিছানায় শুয়ে
থাকব না কি? আমি আমার অফিসে কেন
যেতে চাইব?'
আমি প্রশ্ন করি, 'তুমি কেন তোমার অফিসে যাবে না?' যেই নিমেষে তুমি তা জিজ্ঞাসা কর, তার অর্থ তোমার অফিসের কাজের বিরুদ্ধে সহজাতভাবে তোমার কিছু ঘৃণা বা কিছু প্রতিহিংসা আছে! সেইজন্য কিছু কেফিয়ৎ পেলেই, তুমি তোমার কাজ থেকে পালিয়ে যেতে চাও। এই প্রশ্ন করে তুমি কেবল তোমার রুটিনের বিরুদ্ধে ক্রোধ ও হিংসা প্রকাশ করছ্! প্রশ্নটির সঙ্গে আন্ক্লাচিং-এর কোন সম্পর্ক নেই।
যদি তোমার এই প্রকার প্রশ্ন থাকে, কেবল আন্ক্লাচ্ কর ও দশ দিন ধরে ঘুমাও। তাতে খারাপ কিছু নেই। দশ দিন ছুটি নেও। নির্ণয় কর, 'আমি উভয় পরিচয় থেকে আন্ক্লাচ্ করতে যাচ্ছি।' কি মনে হয় তোমার? তুমি কয় দিন ধরে ঘুমাতে পারবে? কতদিন তোমার মধ্যে কার্যকলাপের বিরতি হ’তে পারে বলে তোমার মনে হয়? কেবল যতক্ষণ না তোমার তমোগুণ নিঃশেষিত হয়। তারপরে তুমি স্বতঃচলভাবে কিছু না কিছু করতে থাক বে।
তাই যদিও এটা তুমি দায়িত্বশীলতার
অভাব অথবা পরাজিত-মন্যতার জন্য অনুভব
কর, কয়েকদিন আন্ক্লাচ্ড্ হয়ে থাক। তুমি
তখন বুঝতে ও অভিজ্ঞতা করতে পারবে যে
আন্ক্লাচ্ড্ হয়ে থাকলে তোমার অলস ও
অক্রিয় মনোভাব থাকবে না। মানসিকভাবে
তুমি নীরব থাকবে, কিন্তু শারীরিকভাবে তুমি
সক্রিয় ও সতেজ থাকবে।
যখন তুমি সেই দায়িত্বহীনতা ও
পরাজিত-মন্যতার আকাশে থাক, তখন
মানসিকভাবে তুমি খুবই সক্রিয় হ’লেও
শারীরিকভাবে তুমি ক্লান্ত থাক। আন্ক্লাচ্
করলে শারীরিকভাবে তুমি সক্রিয় ও সতেজ
হবে, কিন্তু মানসিকভাবে নীরব থাকবে।
তুমি দেখ শরীরের এক তৃতীয়াংশ সত্ত্ব, শুদ্ধ নীরবতা। শরীরের আরেক তৃতীয়াংশ হ’ল
রজস্ বা অস্থিরতা এবং বাকী এক তৃতীয়াংশ
হ’ল তমস্, গভীর নিদ্রা, অলসতা। এখন
আনূক্লাচ করলে প্রথম যে ভয় তোমার মধ্যে
হয় তা হ’ল, তুমি তামসিক বা অলস ব্যক্তি
হয়ে যেতে পার।
আনূক্লাচ কর। তোমার সেই এক তৃতীয়াংশ অলসতা খুব শীঘ্রই নিঃশেষিত হবে। তা তোমার সিস্টেম থেকে কয়েকদিনের মধ্যেই মিলিয়ে যাবে। তখন তুমি স্বতঃশ্চলভাবে তোমার সহজাত বুদ্ধিমত্তা সহকারে কাজ করতে শুরু করবে। দৈনন্দিন জীবনযাপনের জন্য তোমাকে ভয় ও লোভ দ্বারা চালিত হ’তে হবে না।
আমি বলছি না তোমাকে চিন্তা করা
পুরোপুরি বন্ধ করতে হবে। আমি কেবল বলছি,
যখন তুমি আনূক্লাচড্ হও, তখন যে সব
চিন্তাকে ঘটতে হবে, তা আপনা আপনি ঘটবে।
প্রথমদিকে তুমি আনূক্লাচ্ করলে তুমি অনুভব
কর যেন কোন চিন্তা ঘটছে না। পরে তুমি
বুঝতে পারবে, আনূক্লাচিং-এর পরে, যখনই
চিন্তা করা দরকার মনকে ক্লাচ্ করা হয়।
যখনই চিন্তার দরকার নেই, মনকে আনূক্লাচ
করা হয়। তোমার মনকে একটি যন্ত্র হিসাবে
ব্যবহার করা হয়, মাস্টার হিসাবে নয়।
আমরা সম্পূর্ণরূপে প্রেরণা থেকে বাস করতে পারি। কিন্তু সমস্যা হ’ল, আমাদের কখনও সেই মনোবল দেওয়া হয় নি। আমাদের কখনও সাহস দেওয়া হয় নি যে আমরা কেবলমাত্র অনুপ্রেরণা দ্বারা জীবনযাপন করতে পারি। কখনো কখনো কোন কারণ ছাড়াই তুমি আনন্দ বিকিরণ কর, কোন কারণ বিনা তুমি বুদ্ধিমত্তা বিকিরণ কর। তাকেই আমি বলি অনুপ্রেরণা। তা হয়ত কয়েক নিমেষ থাকে, কিন্তু তোমাকে উপলব্ধি করতে হবে সেই কয়েক নিমেষ তোমার জন্য জীবনের পথ হতে পারে। আনূক্লাচড্ হয়ে থাকলে আমাদের জীবনে অবিশ্রাম অনুপ্রেরণা ঘটে। সত্তার শক্তিকে আনূক্লাচিং সরাসরি প্রজ্বলিত করে। এই শক্তিই অনুপ্রেরণার শক্তি, আনূক্লাচিং-এর শক্তি।
তোমার জীবন চালিত করার জন্য কি ‘তুমি’-র প্রয়োজন আছে?
একটা তাৎপর্যপূর্ণ জিনিষ বোঝ, আমাদের স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা আছে যা আমাদের জীবন চালিত করতে পারে, যা আমাদের দৈনন্দিন দায়িত্বশীলতার যত্ন নিতে পারে। তা কেবল চালাতে পারে তা নয়, স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা আমাদের প্রতিপালন করতে পারে এবং আমাদের জীবনকে প্রসারিত ও ব্যাপ্ত করতে পারে।
কিন্তু সমাজ তোমাকে ছেলেবেলা থেকেই নিয়ন্ত্রিত করে। তোমাকে শেখানো হয় তুমি পরিকল্পনা ছাড়া, ভয় ও লোভ ছাড়া চলতে পার না। তোমার আত্মসম্মান তোমার থেকে কেড়ে নেওয়া হয়। তুমি ভয় বা লোভ বিনা স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করতে পার - এই আস্থাকে তোমার থেকে সরিয়ে ফেলা হয়। তাই অনবরত তুমি নিজের ভিতরে লোভ ও ভয় প্রবিষ্ট করাও। ভয় ও লোভকে জ্বালানি হিসাবে ব্যবহার করে তুমি তোমার জীবন চালাও, তোমার জীবনকে সতেজ করার চেষ্টা কর।
পরিষ্কার করে বোঝ, তুমি তোমার জীবনকে ভয় ও লোভের ওপরে ভিত্তি করে চালাতে পার না। ভয় ও লোভ দ্বারা চালিত হ’লে তুমি তোমার ভিতরে এক অবিশ্রাম বিরক্তি বহন করবে। সকাল থেকে রাত পর্যন্ত, সকালে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত
তুমি তোমার মধ্যে এক অবিশ্রাম বিরক্তি বহন
করবে। তুমি কেবল ফেটে পড়ার জন্য একটা
কারণের অপেক্ষায় থাকবে। একটু ছোঁয়াই
যথেষ্ট, আর তুমি অন্যজনের ওপরে ঝাঁপিয়ে
পড়ার জন্য তৈরি। তাকে কোন ভুল করতে
হবে না, সে কেবল তোমার সামনে আসাতেই
তুমি ফেটে পড়বে! ভয় ও লোভের মধ্য দিয়ে
জীবন চালাবার কারণে ধকল ও চাপের থেকে
এটা হয়।
যদি তুমি রিল্যাক্স কর, অস্তিত্বের স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা তোমার জন্য তোমার জীবন সুন্দরভাবে চালিত করবে। তোমার কার্যগুলি স্বতশ্চলভাবে অস্তিত্বের শক্তি দ্বারা চালিত হবে।
প্রক্রিয়া - ‘আমি কার্যকর্তা নই’
অষ্টবক্র মুনি বলেন,
‘আমি কার্যকর্তা’ - অহংবাদের এই
বিরাট কৃষ্ণবর্ণ সর্পের দ্বারা দংশিত হয়ে
থাকলে, তুমি ‘আমি কার্যকর্তা নই’ - এই
বিশ্বাসের অমৃত পান কর ও আনন্দপূর্ণ হও।
অষ্টবক্র মুনি এই প্রক্রিয়া অন্বেষক রাজা জনককে প্রদান করেন। দয়া করে বোঝ, ‘আমি কার্যকর্তা নই’ কেবল এই চিন্তা অথবা ‘আমি কার্যকর্তা নই’ কেবল এই বিশ্বাস তোমাকে মুক্ত করবে না। এই প্রক্রিয়া আপনা আপনি তোমায় মুক্ত করবে না। তা তোমায় কেবল ক্লান্ত করবে! কারণ তুমি কার্যকর্তা নও
- এই সত্যটা সর্বদা অবিচ্ছিন্নভাবে মনে রাখতে পারছ না। যেই মুহূর্তে তুমি বুঝতে পার যে ‘আমি কার্যকর্তা নই’ ব্যাপারটা সর্বদা মনে রাখতে পারছ না, তুমি পুরোপুরি হতাশ হও এবং মনকে একদম ফেলে দাও। যেই মুহূর্তে তুমি মনকে ফেলে দাও, তুমি যে কার্যকর্তা নও সেই সত্যটি সহজেই বাস্তব হয়ে যায়! সেই প্রক্রিয়াই এখানে প্রস্তাব করা হয়েছে।
আনক্লাচিং - এক নিজ বিশুদ্ধিকরণ ও অভিব্যক্তিমূলক প্রক্রিয়া
এটা আনক্লাচিং-এর এক সহজ বোধ। তোমাকে এই জিনিসটা করতে হবে : যখনই পুরনো চিন্তাগুলিকে অর্থ প্রদান করতে শুরু কর অথবা পুরানো চিন্তাগুলিকে সংযুক্ত করে নিজেকে বিব্রত কর, তখন আনক্লাচ্ করতে মনে রেখ।
কোন চিন্তাকে সৃষ্টি, প্রতিপালন বা
ধ্বংস করবে না। যদি তুমি তিনটি জিনিষের
একটিও না কর, তুমি হয়ে যাও পরব্রহ্ম!
আনক্লাচিং যেন এক নিজ-শুদ্ধিকরণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়ার নিজ-শুদ্ধিকরণ ও মুক্ত করার শক্তি থাকলে, যেই মুহূর্তে তুমি সূক্ষ্ম হও, প্রক্রিয়াকেও নিজে থেকে সূক্ষ্ম হতে হবে। আনক্লাচিং এমনই এক প্রক্রিয়া।
যে প্রক্রিয়া নিজে থেকে সূক্ষ্ম হয় না, তা স্থূল স্তরে থেকে যায়। যদি তা নিজেকে বধ করতে না পারে, তা তোমাকে বধ করবে! আনক্লাচিং প্রক্রিয়ার সুন্দরতা হ’ল, তুমি যতই সূক্ষ্ম হবে, এই প্রক্রিয়াও আপনা আপনি ততই সূক্ষ্ম হতে থাকবে। সবশেষে তা মিলিয়ে যাবে।
ধ্যান প্রক্রিয়া
শ্বাসপ্রক্রিয়ার মধ্য দিয়ে আনক্ল্যাচিং
চল, দেখা যাক, আমাদের শরীরে প্রতি
মুহূর্তে ঘটা এক ঘটনার সাথে আনক্ল্যাচিং
কিভাবে সম্পর্কিত। সেই ঘটনাটি হ’ল
শ্বাসপ্রশ্বাস!
শ্বাসের ভিতরে প্রবেশ করা ও নির্গত হবার মাঝে এক নিরপেক্ষ স্থান আছে। সেই ভিতরে যাওয়া ও নির্গত হওয়া শ্বাসের স্থানে তোমার পরিচয় বিদ্যমান থাকে। তোমার শ্বাস সম্বন্ধে সজাগ হ’লে তুমি প্রতিনিয়ত সংযোগ করতে পার ও দেখ যে তুমি সংযুক্ত। কিন্তু নিরপেক্ষ স্থানের বিরতিতে তোমার পরিচয় বিদ্যমান থাকে না। তুমি বিরতিগুলিকে সংযুক্ত কর না, তাই তুমি এই বিরতির ওপর দিয়ে লাফিয়ে চলে যাও।
তুমি ভাব যে শ্বাসের স্থান ও শ্বাসের সময় নিরপেক্ষ স্থানের থেকে বেশি। তার কারণ, শ্বাসক্রিয়ার সময় তোমার বেশি চিন্তা থাকে। যেহেতু তুমি তোমার পরিচয়ের ওপরে বেশি গুরুত্ব দাও, তুমি ভাব যে শ্বাসের ভিতরে আসার ও নির্গত হবার সময় নিরপেক্ষ স্থানের সময়ের চেয়ে বেশি। বাস্তবে তা নয়। এটা কেবল একটা মনস্তাত্ত্বিক খেলা।
ধ্যানের নির্দেশাবলী
আমরা এখন আনক্ল্যাচিং-এর একটা
গাইড করা ধ্যান করব। একবার তুমি
আনক্ল্যাচিং অভিজ্ঞতা করে থাকলে, তোমাকে
অন্য কোন প্রক্রিয়া অভ্যাস করতে হবে না।
কেবল আনক্ল্যাচিং অভিজ্ঞতাকে স্মরণ করাই
যথেষ্ট, তুমি আবার সেই অবস্থায় চলে যাবে!
কেবল শুরুতে তোমাকে রিল্যাক্স করতে হবে -
ঠিক সেই উল্টো ঝুলে থাকে পাখির উড়ে
যাওয়ার মত। একবার তুমি উড়তে পারলে,
জাগরণ হ’লে, তোমাকে কোন বিষয়ে বিব্রত
হতে হবে না।
চোখ বন্ধ কর, সোজা হয়ে বস। প্রথম
কিছু সময় যত গভীরভাবে পার শ্বাস ভিতরে
নাও ও ছাড়।
এখন শুধুমাত্র ভিতরে আসা শ্বাসকে ধীরে প্রত্যক্ষ করা শুরু কর। নির্গত হওয়া শ্বাস অথবা নিরপেক্ষ স্থান সম্পর্কে বিব্রত হবে না। কেবল ভিতরে যে শ্বাস প্রবেশ করছে তার সাক্ষী হও। সাক্ষী হও। ভিতরে ঢোকা শ্বাস সম্পর্কে সজাগ হও।
(পাঁচ মিনিট পর)
এখন কেবল নির্গত হওয়া শ্বাসকে ধীরে প্রত্যক্ষ করতে শুরু কর। ভিতরে আসা শ্বাসকে বা নিরপেক্ষ স্থানকে ভুলে থাক। কেবল সাক্ষী হও এবং নির্গত হওয়া শ্বাস সম্পর্কে সজাগ হও।
(পাঁচ মিনিট পর)
এখন ধীরে ধীরে উভয় নিরপেক্ষ স্থান সম্পর্কে সজাগ হও - যখন তোমার ভিতরেআসা-শ্বাস নির্গত-হওয়া-শ্বাসে পরিবর্তিত হয় এবং যখন নির্গত-হওয়া-শ্বাস ভিতরে-প্রবেশকরা-শ্বাসে পরিবর্তিত হয়। সজাগ হও। কেবল দুটি নিরপেক্ষ স্থানের সাক্ষী হও। দুটি নিরপেক্ষ স্থান সম্পর্কে প্রগাঢ়রূপে সচেতন হও।
(পাঁচ মিনিট পর)
এখন, ভিতরে আসা শ্বাস, নিরপেক্ষ স্থান, নির্গত হওয়া শ্বাস ও নিরপেক্ষ স্থান সম্পর্কে সচেতন হও।
আনক্ল্যাচ্ কর। যে সব চিন্তা মনে আসে তাদের কারো সাথে সংযুক্ত করবে না। চিন্তাই করবে না যে তুমি চিন্তা করছ। এমনকি সেই চিন্তাটা আসে তোমার চিন্তাগুলিকে সংযুক্ত করার জন্য। সবকিছুই সম্পূর্ণরূপে স্বতন্ত্র। তাই তাদের সংযুক্ত করবে না এবং আরেকটা চিন্তা সৃষ্টি করবে না যে তুমি চিন্তা করছ।
স্বতন্ত্র চিন্তার বুদ্বুদগুলিকে উঠতে দাও
ও মিলিয়ে যেতে দাও। তাদের সংযুক্ত করবে না
এবং চিন্তা করবে না যে তুমি চিন্তা করছ।
আনক্ল্যাচ্ কর। যদি তারা আসে, আসতে দাও।
যদি তারা যায়, যেতে দাও। তোমার ধারণা যে
তুমি চিন্তা করছ - এক মিথ্যা। তোমার মন
থেকে রিল্যাক্স কর। যেতে দাও। মুক্ত হও।
আনক্ল্যাচিং - যে কোন সময়ে, যে কোন স্থানে
যখন তুমি বস, স্বাভাবিকভাবে কিছু চিন্তা আসবে। যেই মুহূর্তে কোন চিন্তা আসে, তাকে কোন অর্থ প্রদান করবে না। তুমি তাকে অর্থ প্রদান কর কেবল যখন তুমি তাকে তোমার অতীতের সাথে সংযুক্ত কর। তাকে কোন অর্থ প্রদান না করে কেবল আনক্ল্যাচ্ করতে মনে রেখ এবং দেখ কি হয়। যেই মুহূর্তে কয়েক সেকেণ্ডের জন্য তুমি স্মরণ কর, ‘এই চিন্তা থেকে আনক্ল্যাচ্ করা যাক, আমি যেন এই চিন্তাকে কোন অর্থ প্রদান না করি’, তখন এক ছোট নীরব বিরতি হবে। যেই মুহূর্তে তুমি সজাগ হও যে একটা নীরবতা আছে, সেটা আরও একটা চিন্তা হয়ে যায়। তারপর সেই চিন্তা থেকেও আনক্ল্যাচ্ কর। আবার কয়েক সেকেণ্ডের বিরতি হবে। তারপর আরও একটা চিন্তা আসবে, ‘আমি নীরবতা পালন করে আছি’ অথবা ‘আমি আনক্ল্যাচিং করছি’। সেই চিন্তা থেকেও আনক্ল্যাচ্ কর। কেবল সেই নীরবতাকে বা বিরতিকে লম্বা থেকে আরও লম্বা হতে হবে। সেটাই পরিকল্পনা।
স্বভাবত মনের প্রকৃতি হ’ল কিছু মিনিট পরে এদিকে সেদিক ঘুরে বেড়ানো। যেই মুহূর্তে তুমি স্মরণ কর বা সজাগ হও যে মন উদ্দেশ্যহীনভাবে ঘুরছে, আনক্ল্যাচ্ কর। মন বিক্ষিপ্ত হয়েছে বলে অপরাধবোধের বা উত্তেজিত হবার কোন প্রয়োজন নেই। যেই মুহূর্তে স্মরণ কর, আনক্ল্যাচ্ কর, ব্যাস্।
প্রথম প্রথম সেটা হয়ত খুবই স্থুল হবে, যেন একটা স্থূল লড়াই। তোমাকে হয়ত ‘আনক্ল্যাচ্’ শব্দটাকে মন্ত্রের মত আওড়াতে হবে। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই তুমি দেখবে এটা একটা সূক্ষ্ম প্রক্রিয়া হয়ে গেছে।
আনক্ল্যাচিং-এর সাথে...
প্রতিটি মুহূর্ত হবে নতুন।
প্রতিটি মুহূর্ত হবে পরমানন্দ।
প্রতিটি মুহূর্ত হবে সুখকর।
প্রতিটি মুহূর্ত হবে উচ্ছ্বাসপূর্ণ।
আনক্ল্যাচিং হ’ল অন্তহীন উচ্ছ্বাসের উৎস -
নিত্যানন্দ স্ফূরণ।