KAILASA Library/জীবনমুক্তি/কর্মচক্রকে ভেঙ্গে ফেলা যায়Sign in
জীবনমুক্তি

কর্মচক্রকে ভেঙ্গে ফেলা যায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল নিজের ভবিষ্যৎ গঠন করার সামর্থ্য

আমাদের মনই বেদনা ও সুখের শাফ্ট্ বানাবার জন্য চিন্তাগুলিকে সংযুক্ত করে - যদি এই বোধ দ্বারা আমাদের মনকে সত্যি সত্যি চালনা করতে পারি এবং যদি আমরা আনুর্কাচ্ করে অবস্থান করি, তাহ'লে আমরা বুদ্ধ যাকে ‘মনোযোগিতা’ বলেছেন সেই অবস্থায় অবস্থান করতে পারব। তাহ'লে আমরা সচেতনতায় বাস করতে পারব ও বর্তমান মুহূর্তে থাকতে পারব। আমাদের চিন্তার প্রক্রিয়া অনবরত আমাদের অতীত থেকে ভবিষ্যতে নিয়ে যায় ও আবার ফিরে যায় এবং আমাদের বর্তমান মুহূর্তে বাস করতে দেয় না।

এটা পরিষ্কার করে বোঝ : বর্তমান
মুহূর্তে থাকলে আমরা ভয় ও বাসনা ছাড়া
সমস্যা থেকে দূরে থাকতে পারি। আমরা ভয়
ও বাসনা ছাড়া কার্য করতে পারি। তুমি
জিজ্ঞাসা করতে পার কিভাবে? আকাঙ্ক্ষা না
ক'রে কিভাবে কোন কিছু করার জন্য আমি
অনুপ্রাণিত হ'তে পারি? অনুপ্রেরণার কোন
প্রয়োজন নেই। তুমি কি মনে কর যে
অনুপ্রেরণা থেকে তুমি শ্বাস নাও বা খাবার
হজম কর? আমাদের ভিতরে ও বাইরে
বিদ্যমান শক্তির বুদ্ধিমত্তা আমাদের সজীব
রাখতে ও বৃদ্ধি পেতে সম্ভব করে। আমাদের
কারণে আমরা বেঁচে নেই, আমরা সত্ত্বেও
আমরা বেঁচে আছি।

যখন আমরা নিরাসক্ত হয়ে কার্য করি,
আমাদের কার্যের কোন ফল থাকে না,
আমাদের কার্য থেকে কোন কর্মের উদয় হয়
না।

কর্ম কি?

ঈশাভাষ্য উপনিষদে একটি সুন্দর পংক্তি আছে :

ওঁম্
পূর্ণমদঃ পূর্ণমিদম্
পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।
পূর্ণস্য পূর্ণমাদায়
পূর্ণমেবাবশিষ্যতে।

পূর্ণ থেকে পূর্ণ এসেছে। যদি তুমি পূর্ণ
থেকে পূর্ণ সরিয়ে ফেল, কেবল পূর্ণ অবশিষ্ট
থাকবে। আমাদের প্রকৃতি অনুযায়ী, আমরা
পূর্ণতাকে অনুসন্ধান করি। আমাদের প্রকৃতি
অনুযায়ী আমরা আমাদের সব কার্যেই
পরিপূর্ণতা অনুসন্ধান করি।

খাওয়া, পান করা, লাফানো, পড়া,
কথা বলা, ঘুমানো বা ধ্যান করা - আমাদের
করা সব কিছুতেই আমাদের সত্তা সেই কার্য
পুরোপুরি অভিজ্ঞতা করতে এবং সম্পূর্ণরূপে
লিপ্ত হতে আকুলভাবে আকাঙ্ক্ষা করে। আমরা

কি সব কাজ করার সময় পুরোপুরি সচেতন? আমরা কি জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন?

একটা ছোট গল্প:

এক ব্যক্তি গাড়িতে করে এয়ারপোর্ট যাচ্ছিল। গাড়ির চালক খুব জোরে চালাচ্ছিল, এমনকি মোড়গুলিতেও। তার গাড়ি চালান দেখে যাত্রীটি আতঙ্কিত হয়ে গেল।

অবশেষে ড্রাইভার যাত্রীকে আতঙ্কিত দেখে
বলে, ‘মোড়ে গাড়ি ঘোরানোর সময় আমি যা
করি, আপনিও তা করুন না কেন? কেবল
চোখ বুজে রাখুন!’

যখন তুমি সম্পূর্ণরূপে সজাগ নও এবং
যে কাজ করছ তাতে লিপ্ত না হও, তোমার
সত্তা সেই কাজে অতৃপ্ত থেকে যায়। সেই
অতৃপ্ত অভিজ্ঞতা তোমার ভিতরে থেকে যায়
এবং সেই কার্য প্রগাঢ়তার সাথে করে তৃপ্ত
হবার জন্য তোমাকে টানতে থাকে। এটাই কর্ম।

কর্ম হ’ল তোমার ভিতরে অতৃপ্ত
অভিজ্ঞতাগুলির সংগ্রহ যা তোমায় সেগুলিকে
পূর্ণ করার জন্য নিরন্তর টানতে থাকে।

যা কিছু আমরা করি এবং প্রগাঢ় ও গভীরভাবে অভিজ্ঞতা করি, তা আমাদের সিস্টেম ছেড়ে যায়। তা আমাদের মুক্ত করে। যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা পুরোপুরি যাই নি, যাতে আমরা সম্পূর্ণরূপে তৃপ্ত হই নি, যা আমাদের পুরো শক্তি, মনোযোগ ও সজাগতা পায় নি, তা আমাদের ভিতরে কর্ম হয়ে থেকে যায়।

যদিও আমরা কিছু কর্ম বহন করি, মূলত আমরা হলাম পূর্ণ পূর্ণতা, সমগ্রতা। তাই কোন কর্ম যা পূর্ণতা পায় নি, তা আমাদের ভিতরে বেশি সময় থাকতে পারে না। তা পূর্ণতা

পাবার জন্য সাধ্যমত চেষ্টা করবে। তা
আমাদের একই কার্য করার মধ্য দিয়ে বারবার
চালিত করবে, যাতে সেটা পরিপূর্ণ হয়। যে
কোন বাসনা, যে কোন অভিজ্ঞতা, যা
আমাদের সিস্টেমে পূর্ণতা পায় নি, তা কর্ম
হয়ে থেকে যাবে এবং আমাদের বারবার সেই
একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবার জন্য ঠেলে
দেবে, যতক্ষণ না তা পূর্ণতা প্রাপ্ত করে।

আমরা স্পষ্টতা ছাড়া, পূর্ণতা ছাড়া ও গভীর অজ্ঞানতা সহকারে চিন্তা করি, কথা বলি ও কার্য করি। এই সব চিন্তা, কথা ও কার্য সমবেতভাবে আমাদের কার্মিক বোঝার ঝোলাতে অবদান করে কারণ তাদের কোনটাই আমাদের মধ্যে পূর্ণতা প্রদান করে না। সেগুলি পূর্ণতা প্রদান না করার জন্য আমাদের কর্ম সেগুলিকে যেকোনভাবে পরিপূর্ণ করার উদ্দেশ্যে ঠেলতে থাকে।

আমাদের নিজের চিন্তা, শব্দ (words)
ও কার্য আমাদের কর্ম হয়ে যায় এবং
কোনভাবে আমাদের পূর্ণতায় পৌঁছাবার জন্য
চালিত করে।

বর্তমান হল অতীতের সমস্ত নির্ণয়গুলির সমগ্রতা

পরিষ্কার করে বোঝ, তোমার অতীতের নির্ণয়গুলির জন্য এখন তুমি এই বইটি পড়ছ। প্রদর্শনীতে বইটিকে তুমি লক্ষ্য করার নির্ণয় নিয়েছিলে। তুমি সেটা কেনার নির্ণয় নিলে। তুমি এখন সেটিকে নিয়ে বসে পড়ার নির্ণয় নিয়েছ। তোমার এই নির্ণয়গুলির সমগ্রতার অবদানে তুমি এখন এখানে বসে আছ।

তোমার অতীতের এই নির্ণয়গুলির সমগ্রতা হ'ল বর্তমান মুহূর্ত। এখন একই যুক্তি ব্যবহার করে বলা যায়, তোমার বর্তমান নির্ণয়গুলির সমগ্রতা হবে তোমার ভবিষ্যৎ।

এটাই কর্মতত্ত্বের সারমর্ম : তোমার
অতীতের সমগ্রতা হ'ল বর্তমান এবং তোমার
বর্তমানের সমগ্রতা হ'ল তোমার ভবিষ্যৎ।

তোমার সম্পূর্ণ অতীতের সমগ্রতা হ'ল বর্তমান। তোমার বর্তমানের সমগ্রতা ভবিষ্যৎ হবে। সমস্যা হ'ল এই যে আমরা প্রায় সমস্ত নির্ণয়গুলিই অচেতনভাবে নিই। আমরা হাজার হাজার নির্ণয় অচেতন অবস্থায় নিই। সেইজন্য আমরা কারণের সাথে ফলাফলকে সংযুক্ত করতে পারি না।

তোমার চিন্তার সিস্টেমে আরও
সজাগতা ও আরও বুদ্ধিমত্তা নিয়ে এস।
তোমার নির্ণয় নেওয়ার সিস্টেমে সজাগতা ও
চেতনার বন্যা বইয়ে দাও।

যে কোন মুহূর্তে ভবিষ্যৎ পূর্বনির্দিষ্ট, কিন্তু 'শর্তসাপেক্ষ'। সেই সময় পর্যন্ত ঘটনাগুলির সমগ্রতা অনুযায়ী ভবিষ্যৎ নির্দিষ্ট হবে; এটাই পূর্বনির্দিষ্ট ভবিষ্যৎ বা ভবিতব্য। কিন্তু সেটা শর্তসাপেক্ষ। একটা গুরুত্বপূর্ণ হেতু তাকে পরিবর্তন করতে পারে ও করবে : সেটা হ'ল তোমার চৈতন্য, তোমার ইচ্ছাশক্তি।

একটা ছোট গল্প :

দুই ভাই এক সাধুর কাছে গেল। সেই সাধু
ভবিষ্যৎ দেখতে পারেন বলে শোনা যায়। দুই
ভাই সাধুকে তাদের শ্রদ্ধা জানাল ও তাঁকে
তাদের ভবিষ্যৎ সম্বন্ধে বলতে বলল। তপস্বী
তাদের উপদেশ দিলেন, 'ভবিষ্যৎ জানা হয়ত
তোমাদের জন্য ঠিক ভাল হবে না। তাছাড়া
এখন আমি বললেও তোমাদের ভবিষ্যৎ পরে
পরিবর্তন হ'তে পারে।'

তা সত্ত্বেও ভাইয়েরা ভবিষ্যৎ জানার জন্য জোর করল। সাধু তখন বড়ভাইয়ের দিকে তাকালেন ও বললেন, 'এক বছরের মধ্যে তুমি রাজা হবে।' আর ছোটভাইয়ের দিকে তাকিয়ে তিনি বলেন, 'তোমার ভবিতব্য হ'ল, এক খুনী তোমায় এক বছরের মধ্যে খুন করবে।' ভাইয়েরা ঘরে ফিরে যেতে লাগল। বড় ভাই উল্লসিত, ছোটভাই খুবই বিষণ্ণ।

এখন বড়ভাই তার রাজা হওয়ার কল্পনার জগৎ
সৃষ্টি করা আরম্ভ করল। ছোটভাই, যার এক
বছরের মধ্যে মারা যাওয়ার কথা, আধ্যাত্মিক
কার্যকলাপে লিপ্ত হতে শুরু করল। সে সময়ের
সদ্ব্যবহার করে সবার সেবা করতে লাগল এবং
শীঘ্রই বিষণ্ণতা থেকে বেরিয়ে এল।

এগার মাস অতিক্রান্ত হ'ল। একদিন বড়ভাই তার বাড়িতে ছোটভাইকে নিমন্ত্রণ করল। বড়ভাই, কয়েকদিনের মধ্যে রাজা হবে ব'লে, বড় প্রাসাদ নির্মাণ করার জন্য জমি দেখছিল। তারা এক বিশাল বিস্তৃত জমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এমনসময়ে ছোটভাই মাটিতে অর্ধেক পোঁতা একটা ঘটের ওপরে হোঁচট খেল। ভাইয়েরা মাটি খুঁড়ে ঘট বার করল। বড় ঘটটা ছিল স্বর্ণমুদ্রায় ভরা।

বড়ভাই রোমাঞ্চিত হ'ল ও চীৎকার করতে
লাগল, 'এই ধন কেবল আমার! এটা আমার
রাজপ্রাসাদ বানাবার জন্য ও রাজ্যের জন্য!'
ঠিক সেই সময়ে এক ডাকাত পাশের ঝোপ
থেকে লাফিয়ে এল, বড় ভাইকে মাথায় এক
ঘুষি মারল এবং তার থেকে ঘট ছিনিয়ে নেবার
চেষ্টা করল। বড়ভাইকে রক্ষা করার জন্য
ছোটভাই দস্যুর ওপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু
সেই ডাকাত তাকে একটা ছোরা নিয়ে

আক্রমণ করল। কিছুক্ষণ লড়াই চলার পরে দস্যু ঘট রেখে দিল ও পালিয়ে গেল।

জীবন বাঁচানোর জন্য বড়ভাই তার ছোটভাইয়ের ওপরে খুব খুশী হ’ল ও অনেক ধন্যবাদ জানাল ও ঘটের অর্ধেক স্বর্ণমুদ্রা তাকে দিতে চাইল। ছোটভাই নম্রভাবে তা প্রত্যাখ্যান করল এবং বলে যে তার তো আর বেশিদিন বাঁচাব নেই। বড়ভাই তার নতুন দৌলত নিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে লাগল, খাওয়া দাওয়া, পান করা এবং আমোদ করতে লাগল।

এক বছর কেটে গেল। রাজমুকুটের কোন
সংকেত নেই। ছোটভাইও ভাল স্বাস্থ্য
সহকারেই আছে। তারা ঠিক করল যে সাধুর
কাছে আবার যাবে। তারা তাঁর সাথে দেখা
করল ও জিজ্ঞাসা করল, ‘আপনার
ভবিষ্যৎবাণী কিভাবে ভুল হ’ল?’ সাধুও অবাক
হলেন এবং ধ্যানে বসলেন। তিনি পরে ব্যাখ্যা
করলেন, ‘আমি বলেছিলাম তোমাদের ভবিতব্য
পরিবর্তন হ’তে পারে।’

তিনি বড়ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, ‘গত
কয়েক মাস ধরে তোমার দায়িত্বহীন কার্যের
জন্য তোমার ভবিতব্য পরিবর্তন হয়েছে। যে
রাজমুকুট তোমার পাওয়ার কথা ছিল তা এক
সোনার মোহরে ভরা ঘটে পরিবর্তিত হয়।’

তিনি এরপর ছোটভাইয়ের দিকে তাকালেন ও
বললেন, ‘তোমার আধ্যাত্মিক জীবন, আস্থা ও
ঈশ্বরের প্রতি সমর্পণ তোমার ভবিতব্যকে
পরিবর্তন করেছে। ডাকাতের হাতে নিহত না
হয়ে তুমি তার দ্বারা একটুমাত্র আহত হয়েছ।’

বোঝ, ভবিতব্য পাথরে লেখা নেই। জীবন প্রদত্ত প্রতিটি পরিস্থিতিতে তুমি কিভাবে সাড়া দিতে চাও, ভবিতব্য তার ওপরে খুব নির্ভর করে। ঘটনাগুলির ধারা পরিবর্তন করার জন্য তোমার সচেতনতা তোমায় বুদ্ধি ও সাহস যোগাবে।

কর্ম ও টি পি এস্

যদি তুমি তোমার অতীতকে
সম্পূর্ণরূপে না জান, তুমি তাহলে একই
জিনিষ ভবিষ্যতে পুনরাবৃত্তি করবে। যদি
তোমার প্রতি সেকেন্ডে চিন্তাসংখ্যা (TPS :
Thoughts per second) কমে ও তুমি তোমার
অতীত যেভাবে হয়েছিল সেভাবে জান, তাহলে
তুমি একই জিনিষ ভবিষ্যতে পুনরাবৃত্তি করবে
না। তখন তুমি কর্মমুক্ত হবে। এখন তো তুমি
কর্মবদ্ধ; তুমি কর্মের বন্ধনে আছ কারণ
তোমার অতীতে সম্পূর্ণরূপে বাঁচ নি।

উদাহরণস্বরূপ, তোমার শৈশবকে
সর্বদাই সোনালী মনে হয়। সেটা ছিল স্বর্ণময়
অতীত। মনে করতে পার যে তোমার কলেজ-
জীবন দারুণ ভাল ছিল, কিন্তু যখন তুমি
কলেজে ছিলে, তুমি সেরকম মনে কর নি।
কেন? কারণ এখন তোমার দুঃখকষ্ট আরও
বেশি হয়েছে এবং তুলনামূলকভাবে অতীতকে
সুন্দর মনে হচ্ছে! এখন সুখকে তুমি অতীতের
সাথে সংযুক্ত কর এবং সুযোগ পেলে তুমি সেই
অতীতের পুনরাবৃত্তি চাইছ। যখন তুমি তার
মধ্য দিয়ে বাস করছিলে, তুমি কি সত্যিই তা
অভিজ্ঞতা করেছ? না!

যদি তুমি কমপক্ষে ১১ ক্ষণ ধরে বর্তমান মুহূর্তে রিল্যাক্স কর, শূন্য টিপিএস্-এ থাক, তুমি সময়-শাঙ্ক্ট্-কে ভেদ করবে। যদি তুমি ২১ ক্ষণ ধরে শূন্য টিপিএস্-এ থাক, তুমি সময়-শাঙ্ক্ট্ ভেদ করবে ও ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে। সেটা তোমারই হাতে।

সমস্ত ধ্যান প্রক্রিয়াই হ'ল তোমার
টিপিএস্ কমিয়ে আনার উপায়, যাতে তুমি
সময়-শাফট্‌কে ভেদ করতে পার।

ক্ষণ

ক্ষণের ধারণা বোঝা খুবই দরকার। এর কোন সমতুল্য ইংরাজী শব্দ নেই। ক্ষণ শব্দটির অর্থ বোঝাচ্ছি। ক্ষণ হ'ল সময়ের পরিমাপ। সেটা লোকেদের বিশ্বাস মত সেকেণ্ড বা মিনিট নয়।

পরপর দুটি চিন্তার মধ্যে বিরতি হ'ল এক ক্ষণ। আমরা সময়কে নিয়ে চরম অর্থে (absolute sense) চিন্তা করায় অভ্যস্ত। কিন্তু ক্ষণ হ'ল চরমভাবে আপেক্ষিক (absolutely relative)! প্রতিটি মানুষের চিন্তাসমূহ ও যে গতিতে চিন্তাগুলি সেই মানুষের মধ্যে আসে , তা নির্ভর করে সেই মানুষটির ওপরে। ক্ষণ মানুষ থেকে মানুষে ভিন্ন হয়।

যদি কোন মানুষ অস্থির হয় ও তার
এক সেকেণ্ডে বহু চিন্তা হয়, তার ক্ষণ খুব
ছোট হয়, কারণ তার চিন্তাগুলির মাঝে বিরতি
কম।

যদি কেউ এক ধ্যানশীল ব্যক্তির মত শান্ত ও স্থিরচিত্ত হয়, তার কোন নির্দিষ্ট সময়কালে অনেক কম চিন্তা হয়। তার ক্ষণ বেশি লম্বা হয়, কারণ তার দুটি চিন্তার মধ্যে বিরাম অনেক বেশি।

কর্ম - সচেতন পছন্দের সমগ্রতা

তোমার জীবন আর কিছুই নয়, তা
কেবল তোমার অনবরত করা সচেতন
পছন্দগুলির সমগ্রতা। তুমি চাও কি না চাও,
প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তুমিই সব
বাছাই করছ। অন্য কেউ তোমার জন্য পছন্দ
করে না। তুমিই পছন্দ কর।

একটা ছোট গল্প :

এক কর্মচারী তার বস্-এর কাছে গেল
ও বলে, 'স্যার, আমার স্ত্রী আমার
মাইনে বাড়ানোর জন্য আপনাকে
বলতে বলেছে।’

বস্ উত্তর দিল, ‘ও, আজ আমি আমার
স্ত্রীকে জিজ্ঞাসা করব যে তোমার মাইনে
বাড়ানো উচিৎ কিনা!’

বোঝ, অবিশ্রাম এটা তোমারই পছন্দ,
তোমারই নির্ণয়। তুমি ভাবতে পার অন্য কেউ
তা নির্ণয় করছে। আসলে কিন্তু তুমিই কেবল
নির্ণয় নিচ্ছ।

একটা ছোট উদাহরণ তোমাকে মৌলিক সত্যটি বোঝাতে পারবে। যদি কেউ তোমার সমালোচনা করে, তুমি ক্ষুব্ধ হ’তে মনস্থ কর, তাই ক্ষুব্ধ হওয়া বেছে নাও। যদি কেউ তোমাকে প্রশংসা করে তুমি তোষামোদে খুশী হওয়া মনস্থ কর, তাই খুশী হওয়া বেছে নাও। তোমার অভ্যাসের কারণে তুমি হয়ত তা অচেতনভাবে বেছে নাও। অন্য কেউ তা তোমার জন্য বাছাই করে না, তুমিই তা বাছাই কর, পছন্দ কর। যেহেতু তোমার এটা ভাবার অভ্যাস হয়ে গেছে যে অন্য কেউ তোমার নির্ণয়গুলিকে প্রভাবিত করছে, তুমি ভুলে যাও যে তুমিই বাছাই করছ।

প্রত্যেকবার কেউ সমালোচনা করলে তুমি বিচলিত হবার নির্ণয় নাও। প্রতিবার কেউ প্রশংসা করলে তুমি অভিভূত হওয়ার নির্ণয় নাও। এগুলি অন্য কারো পছন্দ বা নির্ণয় নয়, এগুলি তোমার নিজেরই নির্ণয়। তুমি অন্যভাবেও নির্ণয় নিতে পার। যখন কেউ সমালোচনা করে, তুমি বিব্রত না হওয়ার নির্ণয় নিতে পার এবং শান্ত হয়ে রিল্যাক্স করে থাকা পছন্দ করতে পার। এটা কেবল তোমার পছন্দ যে তুমি বিব্রত হবে কি হবে না।

প্রতি মিনিটে তোমার সচেতন পছন্দগুলি সামগ্রিকভাবে তোমার জীবন নির্ধারণ করে। যদি তুমি নির্ণয় না নাও এবং যদি তুমি ঘটনাগুলিকে তোমার জীবন সম্বন্ধে নির্ণয় নিতে দাও, তাহলে যেন তুমি পক্ষাঘাতে (paralysis) আক্রান্ত হয়েছ। আমাদের জীবন এখন যেভাবে চলছে তা যেন পক্ষাঘাত। যখন তুমি নির্ণয় নাও যে বাইরের ঘটনা, পরিস্থিতি অথবা নির্ণয় ছাড়াই তুমি বাস করবে, কেবল তখন থেকে তুমি প্রকৃত সজীব হয়ে বাঁচতে নির্ণয় নাও।

যতক্ষণ পর্যন্ত তুমি বোঝ না যে জীবন
তোমারই পছন্দ করা, ততক্ষণ তোমার জীবন
যেন কেবল এক পক্ষাঘাত।

জীবনের সবকিছু তোমারই বাছাই করা

আমরা দিনে হাজার নির্ণয় নিই। তা
সেটা চিন্তা করা, কথা বলা বা রান্না করাই
হোক, আমরা কেবল করার জন্য করি।

যখন তুমি খাও, তুমি কি খাওয়ার কাজে সম্পূর্ণরূপে লিপ্ত হও? তুমি খাবার সময় পরের ছুটির পরিকল্পনা কর অথবা চিন্তা কর যে চাকরিতে কিভাবে মাইনে বাড়ানো যায়। খাবার শরীরের ভিতরে যাচ্ছে, কিন্তু তুমি তার পুরো স্বাদগ্রহণ করছ না এবং যা খাচ্ছ তা পূর্ণরূপে উপভোগ করছ না। যদি সজাগতা সহকারে আহার কর, স্বতশ্চলভাবে তুমি জানবে কতটা খাবার তোমার খাওয়া উচিৎ।

তুমি বিশ্বাস কর কি না কর,
প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তুমিই তোমার
জীবনে সবকিছু বাছাই করছ।

অন্য কেউ তোমার জন্য বাছাই ক'রে
দেয় না। ‘তুমি’-ই বাছাই কর। অনবরত,
সেগুলি তোমার পছন্দ করা, তোমার নির্ণয়।
তুমি ভাবতে পার অন্য কেউ তোমার জীবন
নির্ধারণ করছে। না! কেবল তুমিই সবসময়ে
নির্ণয় নিচ্ছ।

একটা ছোট গল্প :

এক বৈজ্ঞানিক এক ব্যক্তিকে তার বাড়িতে নিমন্ত্রণ করল। ব্যক্তিটি মধ্যাহ্নভোজনে বসে দেখতে পেল একটি ঘোড়ার খুঁড়ের নাল দেওয়ালে ঝুলছে। বলা হয় ঘোড়ার নাল সৌভাগ্য নিয়ে আসে। লোকটি অবাক হ'ল ও বৈজ্ঞানিককে প্রশ্ন করল, 'স্যার, আমি বিশ্বাস করতে পারছি না আপনি বিজ্ঞানী হয়ে এই কুসংস্কারে বিশ্বাস করেন যে ঘোড়ার নাল আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে!’

বিজ্ঞানী উত্তর দিল, 'না, না! আমি এইসব নির্বুদ্ধিতায় বিশ্বাস রাখি না। কিন্তু যে মানুষটি আমায় এটা দেয় সে বলেছিল আমি বিশ্বাস করি কি না করি, এটা আমায় সৌভাগ্য প্রদান করবে!’

কিভাবে সাড়া দেবে, কি নির্ণয় নেবে, তা তুমিই ঠিক কর। কিন্তু তুমি নিজেকে ও অন্যদের বোকা বানাবার চেষ্টা কর যে নির্ণয়ের জন্য অন্য কেউ দায়ী, অন্যেরা যা চায় তা তোমাকে দিয়ে করাচ্ছে।

বোঝ, তুমি ভিন্নভাবে সাড়া দেওয়ার নির্ণয় নিতে পার। উদাহরণস্বরূপ, যখন কেউ তোমার সমালোচনা করে, তুমি রাগ না করার নির্ণয় নিতে পার। তুমি শান্ত, রিল্যাক্সড্ ও সংহত হয়ে থাকা পছন্দ করতে পার। রেগে যাওয়া তো তোমারই বাছাই করা কাজ, তোমারই নির্ণয়।

আমরা সর্বদা মনে করি আমাদের
অন্যায় ফল দেওয়া হয়েছে। এর কারণ
আমাদের জীবনে ঘটা অনেক ঘটনার কারণ-
ফলাফল সম্পর্ক আমরা বুঝতে পারি না।
আমরা সানন্দে অচেতন যে আমরাই
ফলাফলগুলির কারণ। আমরা সেগুলিকে
আমাদের অচেতন জীবনধারা দ্বারা ঘটিয়েছি
এবং অবশেষে আরও কর্ম সংগ্রহ করেছি।

বাসনা, সংস্কার ও কর্ম

সংস্কৃতে তিনটি পারস্পরিক সম্পর্কযুক্ত ধারণা আছে : বাসনা, সংস্কার ও কর্ম।

বাসনা

বাসনা হ’ল ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা ও লোভের বীজ। দৃষ্টান্তস্বরূপ, তুমি হাঁটার সময়ে একটি দোকানে সাজিয়ে রাখা একটা ঝকমকে কণ্ঠহার দেখলে। তুমি সেই হারটাকে অধিকার করার ইচ্ছা করলে। এটা হ’ল বাসনা।

সংস্কার

বাসনার বীজ অঙ্কুরিত হ’লে সংস্কার
গাছের জন্ম হয়। বারবার সেই কণ্ঠহার দেখলে,
তোমার ভিতরে সেটাকে অধিকার করার ইচ্ছা
আরও শক্তিশালী হয়। যখন সেই কণ্ঠহারটি
অধিকার করার আকাঙ্ক্ষাকে প্রতিপালন কর,
তা যেন বাসনা-বীজকে জল ও সার দেওয়া।

অন্তর্দেশে যে অবক্ষয় বা বিকৃতি ঘটে, তাকে আমি বলি সংস্কার অথবা খোদিত-স্মৃতি। খোদিত-স্মৃতি সমূহ তোমার অন্তর্দেশে অবস্থান করে এবং তোমাকে সেই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবার জন্য বারবার টানতে থাকে। তুমি না চাইলেও, তারা তোমায় একই রকম কার্য বারবার করার জন্য টানে, একই প্রকার চিন্তার প্যাটার্নের মধ্য দিয়ে যাবার জন্য টানে। সেই স্মৃতিগুলিকে আমি বলি সংস্কার।

তোমার সচেতন বা অচেতন স্তরে কার্যশীল কোন সংস্কার তোমার জীবনের পূর্ণতার জন্য অন্তরায়। ভাল বা খারাপ সংস্কার বলে কিছু নেই। কোন সংস্কারই ভাল নয়। সংস্কারে ভরা অন্তর্দেশ হ’ল নরক। সংস্কার ছাড়া অন্তর্দেশ হ’ল স্বর্গ। সংস্কারকে ভাল বা খারাপ বলে শ্রেণীভুক্ত করার চেষ্টা করবে না।

সংস্কার নিজেই, তার প্রকৃতি অনুযায়ী
নকারাত্মক (negative) ও বিষাদী। সংস্কার
থেকে কিছু করলে তা সবকিছুকে একঘেয়ে
শূন্যতায় নামিয়ে আনে। তোমার পবিত্র
অন্তর্দেশ থেকে গভীর উপলব্ধি সহকারে
কোনকিছু ঘটলে, তা তোমাকে উন্নীত করে।
সংস্কার থেকে কিছু করলে তা তোমায় আরও
বন্ধনে ফেলতে থাকে।

ছেলেবেলা থেকেই আমরা নানা ভাবে বিভিন্ন সংস্কার সংগ্রহ করি। আমরা তাদের

জমাই ও তাদের বৃদ্ধি করতে থাকি। আমাদের
দিক থেকে কিছু না করলেও সংস্কার নিজে
থেকেই বৃদ্ধি পেতে পারে।

সংস্কার বিভিন্ন ভাবে শক্তিশালী হ'তে থাকে। কিছু সংস্কার কেবল কার্য দ্বারা শক্তিশালী হয়, যখন সেই কার্যের পুনরাবৃত্তি হয়। কিছু সংস্কার শক্তিশালী হয় তাদের সম্পর্কে কেবল তথ্য গ্রহণ করে, যখন তুমি তাদের সম্পর্কে বিশ্ব থেকে খবর পাও। কোন কোন সংস্কার এমন আছে যার জন্য কোন কার্য বা তথ্যের প্রয়োজন নেই, কেবল স্মরণ করাই যথেষ্ট এবং তারা শক্তি পেয়ে যায়!

আমরা বিভিন্ন স্তরের এই সংস্কারগুলিকে, খোদিত-স্মৃতি সমূহকে সংগ্রহ করি এবং আমাদের সিস্টেমে জমাই ও তাদের সম্প্রসারিত করি।

কর্ম

সবশেষে, বাসনা দ্বারা চালিত হয়ে তুমি
কার্য করলে তা কর্ম হয়ে যায়। বাসনার
শক্তিতে চালিত হয়ে তুমি শেষে কণ্ঠহারটা
কিনেই ফেল। সেটাই কর্ম।

কোনকিছু অর্ধেক করলে তা সত্তাতে সংস্কার (খোদিত-স্মৃতি) ছেড়ে যায়। কোনকিছুকে সম্পূর্ণরূপে অতিবাহন না করলে তা তোমার সত্তায় একটা ছাপ বা সংস্কার রেখে যায় এবং তাকে পূরণ করার জন্য সেই সংস্কার বারংবার তোমাকে সেই পথে পুনরায় চলার জন্য টানতে থাকবে, আকৃষ্ট করতে থাকবে।

আসক্তির কারণও সংস্কারের সঙ্গে সম্বন্ধিত। আমি নিজে লাখ লাখ মানুষের সাথে কাজ করে পাওয়া অভিজ্ঞতায় দেখেছি যে কমপক্ষে কয়েক হাজার মানুষের আসক্তি ধ্যান দ্বারা নিরাময় হয়েছে। আসক্তির মূল সত্য হ'ল

তুমি তোমার জীবনকে অস্পষ্টভাবে বেঁচেছ, সম্পূর্ণরূপে সত্তার সাথে বাঁচ নি। অপূর্ণ বাসনাগুলি তোমার মধ্যে সংস্কার সৃষ্টি করেছে এবং সেই সংস্কার তোমার একই বাসনা পূরণ করার জন্য অনুরূপ অভিজ্ঞতা লাভ করার দিকে বারবার টানছে।

যে কোন আবেগ নিয়ে প্রগাঢ়রূপে বাস করলে তুমি সেই আবেগ থেকে মুক্ত হও, তা সেটা ক্রোধ, ভয়, খাবার বাসনা অথবা কোন ব্যক্তি বা বস্তুর ওপরে আসক্তিই হোক না কেন। কোনকিছু নিয়ে সম্পূর্ণভাবে বাস করলে, তুমি তা থেকে মুক্ত হবে। যদি এক ব্যক্তি বারবার একই সমস্যায় ফিরে যায়, সেটার তাৎপর্য হ'ল, ব্যক্তিটি সেই সমস্যা নিয়ে সম্পূর্ণভাবে অতিবাহন কর নি।

বেঁচে থাকাকালীন আমাদের অর্ধেক মন
অন্য কোথাও থাকে। পতঞ্জলি সুন্দরভাবে
বলেছেন, ‘যত বেশি পরিমাণ, তত কম
গুণমান।' যেই মুহূর্তে কোন জিনিষের
উপভোগের গুণমান বাড়ে, তার পরিমাণ একই
অনুপাতে সঙ্গতি রেখে কমে। তাই, গুণমান
বাড়াতে হবে।

জীবন এক ছোট্ট মোমবাতি নয়। সেটা এক দীপ্ত দ্যুতিমান মশাল। তাকে তোমার জীবনে যতটা সম্ভব জ্যোতির্ময় হয়ে ভাস্বর হতে দাও।

শরীরের সাত স্তরে সংস্কার সমূহ

আমাদের শরীরে সাতটি শক্তি স্তর আছে।

প্রথম স্তরটি রক্তমাংসের স্থূল শরীরের স্তর।

দ্বিতীয় স্তরটি তৈরি আমাদের শরীরে ‘প্রাণ’-এর চালনা দ্বারা। যে জীবনীশক্তি তুমি শ্বাসপ্রশ্বাস দ্বারা শরীরের ভিতরে নাও, তা হ’ল ‘প্রাণ’। বায়ু এক মাধ্যম যার দ্বারা প্রাণ জীবন ধারণের নিমিত্ত ভিতরে প্রবেশ করে। তোমার শরীরে প্রাণের চলাচলের জন্য পাঁচটি ধাপ আছে এবং তাকে প্রাণ-শরীর বলে।

পরের স্তর হ’ল মন-শরীর। তোমার মধ্যে উদিত হওয়া অবিশ্রাম শব্দাবলী ও চিন্তা সমূহকে ‘ভিতরের কিচিরমিচির’ বলে। ভিতরে যে কিচিরমিচির অনবরত চলছে, সেই স্তর হ’ল মন-শরীর।

চতুর্থ স্তর হ’ল আবেগ-শরীর। ভিতরের প্রচণ্ড কিচিরমিচির যা তোমার যুক্তির বিশ্লেষণে সাড়া দেয় না, তাকে আমরা ‘আবেগ’ বলতে পারি।

যে নীরবতা তোমরা গভীর নিদ্রায় অভিজ্ঞতা কর, তা হ’ল পঞ্চম স্তর। এই স্তরকে বলা হয় কারণ-শরীর।

গভীর ধ্যানে চিন্তাহীন সচেতনতা এবং
আনন্দ থেকে যে প্রগাঢ় স্পন্দমান নীরবতা
অভিজ্ঞতা কর, তা হ’ল ষষ্ঠ স্তর।

সপ্তম স্তর হ’ল পরম জ্ঞানালোকপ্রাপ্তি বা মুক্তি।

এই বিভিন্ন স্তরে আমরা ভিন্ন ভিন্ন সংস্কার জমা করি।

দীর্ঘস্থায়ী অবসাদ ও স্থূল-শরীর

দীর্ঘস্থায়ী অবসাদ বা ক্লান্তির সাথে সম্পর্কিত সংস্কারগুলি স্থূল-শরীরে জমা থাকে। সেইজন্য যখন তুমি কোন ব্য়ায়াম, শারীরিক শ্রম, এমনকি হাঁটার চেষ্টা কর, শরীর প্রথমেই ক্লান্তিকে তোমার সামনে নিয়ে আসে। কিন্তু এই প্রথম স্তরের সংস্কারগুলির উদয়ণে বিব্রত না হয়ে তুমি যদি সেই কার্য করতে শুরু কর বা চালিয়ে যাও, হঠাৎ তুমি দেখবে সেই কার্য তোমাকে শক্তি যোগাচ্ছে। যদি হাঁটা শুরু কর, কয়েক মিনিটের মধ্যে তোমার মন তোমায় দশ বার পরামর্শ দেবে, ‘আমি ক্লান্ত। না...বেশী হয়ে যাচ্ছে! অনেক হাঁটা হয়েছে। আজকের জন্য এতটাই যথেষ্ট। আগামীকাল আবার হাঁটা যাবে।’ কিন্তু যদি তুমি এই সংস্কারগুলিতে বিব্রত না হও ও এগিয়ে চল, কয়েক মিনিটের মধ্যে চলার সেই কার্য শক্তি যোগাবে।

দীর্ঘস্থায়ী অবসাদ আসলে নিষ্ক্রিয় হয়ে
থাকার বা জড় হয়ে থাকার এক গভীর ভাবনা
এবং তা স্থূল-শরীরে জমা থাকে।

জড় হয়ে থাকার প্রবল অভিলাষের সাথে দীর্ঘমেয়াদী অবসাদ সম্পর্কিত। দয়া করে বোঝ, জড় হয়ে থাকার এই প্রবল অভিলাষ এমন রোগ নিয়ে আসে যাতে তুমি রোগে শয্যাশায়ী হয়ে পড়।

যদি কোন রিসর্টের বিজ্ঞাপন দেখ, বিশেষ করে সমুদ্র-সৈকতের রিসর্ট, দেখবে সেখানে এক সুন্দর বেলাভূমি, একটা সুন্দর আরাম-চেয়ার, একজন সেখানে বিশ্রাম করছে ও তাকে খুবই রিল্যাক্স্ড় দেখাচ্ছে। যে মুহূর্তে তুমি সেটা দেখ, তোমার মধ্যে কিছু একটা ঘটা শুরু হয়। তুমি অনুভব কর যে তোমারও সেভাবে শুয়ে থাকা উচিৎ, পুরোপুরি বিশ্রামে, সেই শান্ত জায়গায়, গভীর শান্তিতে। এটাকেই আমি বলি তমস্-এর (তমোগুণ) জন্য প্রবল অভিলাষ।

বুঝে নাও, তুমি যদি একই সৈকত, একই চেয়ার পাও ও শুয়ে পড়, তুমি কিন্তু

তোমার সেই কল্পনা করা শান্তি পাবে না।
যতক্ষণ না তুমি স্থূল শরীরে বহন করা
তমোগুণের এন্‌গ্রাম (সংস্কার) বা আলস্যের
এন্‌গ্রাম শেষ না কর, তুমি বিশ্রাম করতে
পারবে না। তোমার বিশ্রাম করার বাসনা
তোমায় বিশ্রাম করতে দেবে না কারণ বাসনা
আসে এন্‌গ্রাম থেকে, সংস্কার থেকে।

একই সমুদ্র-সৈকত, একই চেয়ার, একই বেঞ্চ, একই জায়গা খুঁজে বার করার চেষ্টা কর এবং শুয়ে পড়। যেই মুহূর্তে তুমি বিশ্রাম করা শুরু কর, কয়েক মিনিটের মধ্যে এই সংস্কারগুলি শান্ত হবে এবং পরের স্তরের সংস্কারগুলির উদয় হবে। যদি তোমার বিশ্রাম করার নির্ণয় সংস্কারের ভিত্তিতে হয়, তুমি বিশ্রাম করতে পারবে না।

আমি বলতে পারি, যখন ছুটির গভীর বাসনা বা বিশ্রাম করার গভীর বাসনা, দীর্ঘস্থায়ী অবসাদ, তোমার সিস্টেম ছেড়ে যায়, তখন তোমার আধ্যাত্মিক যাত্রার নব্বই শতাংশ পথ সমাপ্ত হয়ে যায়। এই প্রথম স্তরের সংস্কারই সবচেয়ে খারাপ সমস্যা।

প্রাণ-স্তর এবং বাসনা সংস্কার সমূহ

পরের স্তর হ'ল প্রাণ-স্তর। বাসনা সম্পর্কিত সংস্কারগুলি জমা থাকে প্রাণে, শ্বাসপ্রশ্বাসে। সেইজন্য যখন তোমার বাসনা পরিবর্তিত হয়, অকস্মাৎ তোমার শ্বাস নেবার প্যাটার্ন পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, যদি তুমি কোন শক্তিশালী বাসনা যেমন যৌনতায় ধরা পড়, তোমার শ্বাসের প্যাটার্ন বদলে যাবে। তোমার শ্বাস হবে বিশৃঙ্খল। এই বাসনাগুলিকে ভিত্তি করে তুমি যত কার্যে লিপ্ত হবে, এই এন্‌গ্রামগুলি ততই শক্তিশালী হবে।

মন-স্তর ও অপরাধবোধ সংস্কার

তৃতীয় স্তরটি হ'ল মন-স্তর। দ্বিতীয় স্তর
প্রাণ-স্তরে তোমার জীবন কেমন হবে সেই সব
চিন্তা জমা কর। মন-স্তরে তোমার জীবন
কিরকম হওয়া উচিৎ ছিল না - সেইসব
এন্‌গ্রাম জমা কর। এই স্তরটি অপরাধবোধ
দ্বারা নির্মিত।

যদি তোমার শক্তি অনবরত ভবিষ্যতের
দিকে প্রবাহিত হয়, তা বাসনা। যদি তোমার
শক্তি অনবরত অতীতের দিয়ে প্রবাহিত হয়,
তাহ'ল অপরাধবোধ।

এই স্তরের ক্ষেত্রে, এন্‌গ্রামগুলিকে শক্তিশালী করার জন্য তোমাকে বারবার একই কার্য করতে হবে না। কেবল এই কার্যের জ্ঞাপন অথবা স্মরণ, এই এন্‌গ্রামকে শক্তিশালী করবে। উদাহরণস্বরূপ, যদি তুমি একই জায়গা বা একই মানুষকে দেখ বা একই পরিস্থিতিতে পড়, তাহ'লে অবিলম্বে তাদের সাথে সংশ্লিষ্ট এন্‌গ্রামগুলি শক্তিশালী হয়ে যাবে ও সেগুলি জেগে উঠবে।

আবেগ-স্তর এবং বেদনা সংস্কার সমূহ

চতুর্থ স্তর আবেগ নিয়ে কাজ করে।
এই স্তরে তুমি বেদনার সমস্ত কল্পনাগুলিকে
জমা করে রাখ।

বোধ, বেদনা সংক্রান্ত এই চতুর্থ স্তরটি খুবই ক্ষমতাশালী স্তর। এই এন্‌গ্রামকে শক্তি প্রদান করার জন্য কোন কার্য বা তথ্যের প্রয়োজন নেই। এমনকি বেদনা সম্পর্কিত কোন তথ্য বা কার্যেরও প্রয়োজন নেই। তাই তোমাকে একই বেদনা বারবার অনুভব করতে হবে না। আবার তোমাকে সেই বেদনা সম্পর্কে কোন তথ্যও গ্রহণ করতে হবে না। কেবল সেই এন্‌গ্রামটাই যথেষ্ট। তারা বৃদ্ধি পেতে পারে। তারা সহজেই প্রসারিত হয় ও বৃদ্ধি পায়।

কারণ-স্তর ও গভীর নিদ্রা

পঞ্চম স্তরকে তুমি গভীর নিদ্রায় অভিজ্ঞতা কর। যদিও এই স্তরে এন্‌গ্রাম থাকে, কিন্তু তুমি তাদের সম্বন্ধে কিছুই করতে পার না, কারণ গভীর নিদ্রায় তোমার মন কিছুই করতে পারে না। এটা এক অচেতন স্তর।

যদি প্রথম চারটি স্তরে তুমি এন্‌গ্রাম বা সংস্কারগুলির গভীরতা কমাও, তবে পঞ্চম ও ষষ্ঠ স্তর স্বাভাবিকভাবে পরিষ্কৃত হবে। প্রথম চারটি স্তর পরিষ্কৃত হ'লে পঞ্চম স্তর পরিষ্কৃত হবে। যদি পঞ্চম স্তর পরিষ্কৃত হয়, তুমি ষষ্ঠ স্তরকে বেশি করে অভিজ্ঞতা করতে শুরু করবে। ষষ্ঠ স্তরটি ধ্যান-স্তর।

যদি তুমি গভীর নিদ্রা স্তরে সহজভাবে প্রবেশ করতে পার, তার মানে প্রথম চারটি স্তর পরিষ্কার হয়েছে। প্রথম চার স্তর পরিষ্কার না হ'লে, তুমি পঞ্চম স্তরে বেশি কষ্ট পাবে। সেইজন্য যখন তোমার বেশি চাপ ও বোঝা থাকে, জীবনে নিদ্রা সম্পর্কিত অনেক কষ্টভোগ শুরু হয়।

কেবল সেটাই নয়, যদি প্রথম চারটি স্তরে এন্‌গ্রাম খুব বেশি থাকে, তাহলে পঞ্চম স্তরে ‘তুমি’ ও তোমার দেহের মধ্যে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথম চার স্তরে এন্‌গ্রাম কমিয়ে আনা হ'ল দেহের সাথে বন্ধুত্ব করা।

আমরা দেহকে কিভাবে অবমাননা করি, তা আমরা উপলব্ধি করি না। বোধ্ব, তোমার মাত্রাদ্দিক ওজন সরাসরি এই সমস্ত এন্‌গ্রামের সাথে সংযুক্ত। তুমি একাকী ও ভিতরে শূন্য অনুভব করলে, তুমি তাকে ভর্তি করতে শুরু কর। তুমি তাকে খাদ্য ও পানীয় দিয়ে ভর্তি করতে আরম্ভ কর। সাধারণত মেয়েরা খাবার বেছে নেয়। পুরুষেরা পান করার নির্ণয় নেয়। অবশ্যই আধুনিক বিকশিত সমাজে তুমি সাধারণ সংজ্ঞা দিতে পার না! যখন তুমি শূন্য ও একাকী অনুভব কর, তোমাকে শূন্যতাকে কিছু একটা দিয়ে ভরতে হবে।

তোমার জীবনে ঘটা প্রতিটি জিনিষ কোন না কোন এন্‌গ্রামের সাথে সরাসরি সংযুক্ত। আমি বলতে পারি, এই এন্‌গ্রামগুলিকে সরিয়ে ফেলা হ'ল দেহের সাথে বন্ধুত্ব করা, তোমার দেহের সাথে এক গভীর বন্ধুত্ব সৃষ্টি করা। এটাই নিজেকে নিরাময় করার জন্য সর্বোত্তম সাধন।

তিন প্রকার কর্ম

তিন প্রকার কর্ম আছে - আগম্য, প্রারব্ধ ও সঞ্চিত।

সঞ্চিত কর্ম ব্যাঙ্কের মত, যেখানে জমা করা হয়। এটা বোঝ, এটা তোমার প্রথমবার শরীরধারণ করে পৃথিবীতে আসা নয়। তুমি হয়ত আগে কোটি কোটি শরীর ধারণ করেছ! সেই কোটি কোটি শরীরে তোমার যা ছিল, তুমি যা বলেছ, তুমি যা করেছ, সেই সমস্ত অপূর্ণ অভিজ্ঞতা তোমার এন্‌গ্রাম বা খোদিতস্মৃতি হয়ে গেছে। একত্র করে বলা যায়, সেটা যেন একটা ব্যাঙ্ক, যার নাম ‘সঞ্চিত কর্ম’ যখন আমি ‘ব্যাঙ্ক’ বলছি, সেটা সঞ্চয় করা বা পাওনা নয়, সেটা হ'ল দেনা বা ঋণ! তোমাকে সমস্ত ঋণশোধ করতে হবে!

এরপর প্রারব্ধ কর্ম। প্রারব্ধ মানে সঞ্চিত ব্যাঙ্ক থেকে তুমি কিছু কর্ম নেও এবং তা থেকে তুমি তোমার বর্তমান শরীর সৃষ্টি কর। তখন সেই নতুন শরীর দ্বারা নিয়ে আসা কর্মগুলিকে তুমি উপভোগ ও নিঃশেষ করার নির্ণয় নাও। তাই প্রারব্ধ হ'ল তোমার সঞ্চিত কর্মগুলির একটুখানি অংশ এই জন্মে নিয়ে আসা। তোমার এই শরীর দ্বারা তুমি সেগুলিকে উপভোগ ও নিঃশেষ করার পরিকল্পনা করেছ।

তৃতীয় প্রকার হ'ল সবচেয়ে খারাপ। সেটা হ'ল আগম্য কর্ম। এই কর্ম তুমি পৃথিবীতে আসার পর তোমার নতুন চিন্তা, শব্দাবলী ও কার্য দ্বারা সংগ্রহ করা আরম্ভ কর।

কেউ পৃথিবীতে এলে তাকে মৃত্যুর পূর্বে তার প্রারব্ধ কর্ম নিঃশেষ করতে হবে। উদাহরণস্বরূপ, মনে কর সঞ্চিত ব্যাঙ্কে তোমার ১০০০ কর্ম আছে। সেই ১০০০ কর্ম থেকে কেবল ১০ টি কর্মকে প্রারব্ধ কর্ম হিসাবে নিয়ে তুমি এই শরীর ধারণ করেছ ও বলেছ, ‘এই ১০টি কর্ম এবার শেষ করা যাক।' যাই হোক, জন্ম নেওয়ার পর প্রারব্ধ কর্ম নিঃশেষ করার জায়গায়, তুমি অন্যদের লক্ষ্য কর ও তাদের বাসনা অনুসারে কর্ম সংগ্রহ করা শুরু কর। এভাবে এই বাসনাগুলি তুমি অন্যদের কাছ থেকে ধার কর। এই ধার করা বাসনাগুলির জন্য, তুমি নির্দিষ্ট চিন্তা, শব্দাবলী ও ক্রিয়াকাণ্ড সৃষ্টি কর।

উদাহরণস্বরূপ, যদি তুমি দেখ যে অন্য কেউ তোমার চেয়ে বেশি সুন্দর, তুলনা ও ঈর্ষার জন্য তোমার চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তুমি চিন্তার ওপরে ভিত্তি করে কর্ম সৃষ্টি কর। কখন সখন তুমি সম্পর্কিত সত্য অবগত না হয়েই অপরের সম্পর্কে মন্দ শব্দ বল। তা করলে তুমি শব্দের ওপরে ভিত্তি করে কর্ম সংগ্রহ কর।

দৈনন্দিন বিরক্তি থেকে বাইরে আসার উপায় : তোমার প্রারব্ধ কর্ম নিয়ে বাস কর

এই তিন প্রকার কর্ম আমাকে অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে দাও।

দেখ, যদি তুমি তোমার জানা ও
প্রাপ্তিসাধ্য এই মহাজগতের সমস্ত
সম্ভাবনাগুলিকে নাও, তাকে 'আগম্য' বলা হয়।
নানা রকম সম্ভাবনা আছে। তুমি মাছ হ’তে
পার বা সাপ হ’তে পার অথবা মানুষ বা
ভগবানও হ’য়ে যেতে পার। এগুলি সব সম্ভাবনা
সমূহ। আমরা তাদের বলি আগম্য।

অন্যান্য সম্ভাবনাও তোমার কাছে
প্রাপ্তিসাধ্য আছে। সেগুলি কেবল তোমার
সচেতন ক্ষেত্রের মধ্যে আছে তা নয়, যেমন
তোমার জানা মাছ, বানর, কুকুর, গাধা ও
মানুষ; কিন্তু তোমার অজানা অন্য অনেক
সম্ভাবনাও আছে। সেগুলিকে আমরা সঞ্চিত
বলি - জানা ও অজানা সমস্ত রকম সম্ভাবনা।

সঞ্চিত হ'ল পুরোটা এবং তোমার সামনে যে সম্ভাবনাগুলি আছে তা হ'ল আগম্য। দেহধারণ করে, তখন তুমি এই সম্ভাবনাগুলির সীমারেখার মধ্যে খেলার নির্ণয় নাও। এটাকে আমরা বলি প্রারব্ধ। দেখ, যখন তুমি জন্ম নিয়েছ, তুমি কিছু নির্দিষ্ট সীমার মধ্যে খেলার সিদ্ধান্ত নিয়েছ। সেই সীমারেখাকে আমরা প্রারব্ধ বলছি।

পৃথিবীতে আসার পরে তুমি নিজের
সামনে অনেক সম্ভাবনা দেখ এবং তুমি সেগুলি
সংগ্রহ করার চেষ্টা কর, অর্জন করার চেষ্টা
কর। সেই সম্ভাবনাগুলিকে বলা হয় আগম্য।

যে প্রারব্ধকে তুমি সঙ্গে নিয়ে এসেছ, তা তোমার জীবন চালাবার বুদ্ধি রাখে।

একটা বিরাট সমস্যা হ’ল, তুমি তোমার সামনে বহু আগম্য দেখ, বহু সম্ভাবনা তোমার সামনে দেখ। সেইজন্য, প্রারব্ধের ওপরে অথবা তোমার দ্বারা আগের বাছাই করা সম্ভাবনাগুলির ওপরে বিশ্বাস কমে যায়। আগম্যের কারণে অথবা যে সম্ভাবনাগুলি এখন তোমার চোখের সামনে আছে তাদের কারণে তুমি ভাব, তোমার প্রারব্ধ জীবন চালাবার জন্য হয়ত যথেষ্ট শক্তিশালী নয়।

প্রারব্ধকে বিশ্বাস করা খুবই শক্তিশালী ব্যাপার। প্রারব্ধ পূরণ করার কাজ তোমার জীবনের এক নকারাত্মক জিনিষকে সরিয়ে ফেলবে - তা হ’ল অনবরত বিরক্তিভাব। সকাল থেকে রাত পর্যন্ত যে একটানা বিরক্তিভাব তুমি বহন কর, তা আগম্যের উপহার।

সকাল থেকে রাত পর্যন্ত, বিছানা ছেড়ে
ওঠা থেকে রাতে ঘুমিয়ে পড়া পর্যন্ত, তুমি
একটানা বিরক্তি অনুভব কর। কারো
কোনকিছুতে একটু ভুল করা দরকার, ব্যাস্,
আমরা তার ওপরে ঝাঁপিয়ে পড়ি! আমরা
কেবল অপেক্ষা করছি, যে আমাদের সামনে
কেউ এলে সে আমাদের ‘আশীর্বাদ’ পাবে!
আগম্যতে কেন্দ্রিত থাকাই আমাদের এই
অনবরত বিরক্তিভাবের কারণ।

যদি আমাদের শক্তি, আমাদের অন্তর্দেশ, প্রারব্ধতে কেন্দ্রিত হয়, আমরা এখনকার মত বিরক্তিভাব নিয়ে থাকব না। এই নয় যে আমরা কার্য করব না অথবা সম্ভাবনার সাথে সম্পর্ক রাখব না। এই নয় যে আমরা কাজ করা বন্ধ করব। না! আমরা কাজ করতে থাকব, কিন্তু আমাদের ভিত্তি হবে প্রারব্ধ।

দেখ, অনবরত সবকিছু প্রত্যাখ্যান করার মেজাজ, একটানা বিরক্তিভাব, ঘটে আমাদের আগম্যের কারণে, যে সম্ভাবনা সমূহ আমাদের চারিদিকে দেখি তার কারণে। আমরা বাছাই করার জন্য দৌড়াচ্ছি, আমরা দৌড়াচ্ছি সম্ভাবনার পিছনে, আগম্যের পিছনে। কিন্তু আমরা ভুলে যাই যে প্রারব্ধ খুবই বুদ্ধিমতাশীল, খুবই শক্তিশালী।

পুরো পৃথিবীতে কেবল দুই প্রকার মানুষ আছে। এক প্রকারের মানুষ আগম্যতে কেন্দ্রিত এবং অপর প্রকারের মানুষেরা প্রারব্ধে কেন্দ্রিত, ব্যাস্। যাদের অন্তর্দেশ প্রারব্ধে কেন্দ্রিত তারা প্রশান্ত সচেতনায় বাস করে।

যে মন আগম্যতে ভিত্তি করা, সে কেবল ভয় ও লোভ দ্বারা অনুপ্রাণিত হবে। জেগে ওঠার সময় তা দেখতে পার। তোমার স্বপ্নাবস্থা থেকে তখনই বেড়িয়ে আসবে যখন তোমার কোন বাসনা থাকে অথবা কোন ভয়ে আক্রান্ত হও। উদাহরণস্বরূপ, তোমার মেয়ের উত্তম শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে তুমি স্কুলে পাঠাবে বলে সকালে জেগে উঠতে প্রেরণা পাও। অথবা তুমি অফিসে দেরী হয়ে যাবে বলে চাকরি চলে যাবার ভয়ে ঘুম থেকে উঠে পড়।

স্থূল শরীরকে ভয় ও লোভের জন্য
চালনা করাকে আমি বলি আগম্যকে ভিত্তি
করে জীবন নির্বাহ করা।

কর্মচক্র থেকে বেড়িয়ে আসার উপায়

তোমার সমস্ত কার্যসমূহ লোভ ও ভয় দ্বারা চালিত এবং তাই সেগুলি শেষে ভাসাভাসা অগভীর কার্য হয়ে থামে ও তোমার কর্ম বাড়ায়।

এইভাবে সবশেষে তুমি আরও বেশি কর্ম সঞ্চয় করে ফেল। যখন ফিরে যাও, তখন কি হবে? তোমার ‘কর্মের ব্যাঙ্ক ব্যালান্স’ তোমার আগম্য কর্মের সংখ্যা দ্বারা বেড়ে যাবে।

ধর তুমি দশটি কর্ম নিয়ে এসেছিলে।
তুমি তোমার সাথে নিয়ে আসা এই দশটি কর্ম
নিঃশেষ কর নি, কিন্তু তুমি আরও ২০০টি কর্ম
সংগ্রহ করেছ!

পরের বার শরীর ধারণ করার সময় কি হবে? আগের ১০০০ সঞ্চিতের সাথে এখন ২০০ আগম্য যোগ হবে। এখন তাহলে তোমার আগের জন্ম থেকে ২০০ কর্ম বেশি আছে। এখন তুমি সেই সংগ্রহ থেকে ১০টি কর্ম নাও ও আরেকটা দেহধারণ কর। কিন্তু তুমি কেবল সংগ্রহ কর ও আবার ফিরে যাও। এটা হয়ে যায় এক দুষ্টচক্র। এটাকেই আমরা জন্মমরণ চক্র বলি, অনবরত দেহ ধারণ করা ও মৃত্যুপ্রাপ্ত হওয়া ও আবার জন্মানো ও তারপর দেহত্যাগ করা, আবার, আবার ও আবার।

পরিবর্তে, তুমি বেঁচে থাকার সময় যদি
কেউ তোমাকে জ্ঞান প্রদান করে যে তুমি
কেবল দেহ ও মন নও এবং কর্ম তোমাকে
প্রভাবিত করছে, তাহলে কর্মের প্রভাব তোমার
ওপরে কমতে থাকবে। তখন তুমি সাথে করে
নিয়ে আসা প্রারব্ধ কর্মকে নিঃশেষ করতে
সচেষ্ট হবে।

ধরা যাক, এই দেহ ধারণ করার সময় তুমি সাথে করে ১০টি প্রারব্ধ কর্ম নিয়ে এসেছ। ধর এই ১০টি প্রারব্ধ কর্মের মধ্যে তিনটি এমন সংস্কার বা এন্‌গ্রাম আছে, যারা তোমাকে বিষণ্ণতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই এন্‌গ্রামগুলিকে মেনে চলার কাজ চালু রেখে বিষণ্ণ হ’লে, তারা কেবল তিনটি হয়ে থাকবে না, কিন্তু হয়ত দশ হয়ে যাবে। বাড়তি সাতটি কর্ম হ’ল আগম্য কর্ম। যদি প্রারব্ধকে নিঃশেষ না করে তুমি তাদের সাথে থাকার নির্ণয় নেও , তাহলে তুমি আগম্য সংগ্রহ কর।

অপরদিকে, যখনই এই তিনটি এন্‌গ্রাম তোমায় বিষণ্ণতায় ঠেলে দেয় এবং তোমার শেখা কিছু প্রক্রিয়া দ্বারা সেই বিষণ্ণতা থেকে বাইরে আস, তাহলে এই তিনটি তোমার ওপরে ক্ষমতা হারাতে শুরু করবে। তাই সময়কালে দশকটির মধ্যে তিনটি কর্ম তোমায় ছেড়ে চলে যাবে। যখন তুমি প্রারব্ধের প্রভাব কমিয়ে ফেল, তখন প্রারব্ধ কেবল দগ্ধ হবে তা নয়, নতুন কর্ম বা আগম্য কর্ম সংগ্রহ করার সুযোগও কমে যাবে।

প্রারব্ধ তোমার ওপরে প্রভাব হারালে তুমি আগম্য সংগ্রহ করা বন্ধ কর। যখন তোমার ওপরে এই দশটি প্রারব্ধ এন্‌গ্রামের প্রভাব বন্ধ হয়, আগম্য সংগ্রহ বন্ধ হবে, কারণ এই দশটি এন্‌গ্রাম আরও এন্‌গ্রাম বা কর্ম সংগ্রহ করার জন্য দায়ী।

অচেতন জীবনযাপন ডায়াগ্রাম
জীবনমুক্ত জীবনযাপন ডায়াগ্রাম
জীবনমুক্ত মাস্টারের কৃপা সহকারে জীবনযাপন

এখন আমরা সঞ্চিত কর্মে আসি।
বোঝ, তুমি সরাসরি তোমার সঞ্চিত কর্মের
ব্যাঙ্কের সাথে কিছুই করতে পার না। সঞ্চিত
দগ্ধ হবার জন্য, একমাত্র গুরুকৃপা হওয়া
দরকার। কেবল মাস্টারের কৃপাই তোমার
সঞ্চিত কর্ম দগ্ধ করার জন্য যেকোন কিছু
করতে পারে।

মহাজাগতিক কারণ-ফলাফল তত্ত্ব

তোমাকে অন্যেরা বলেছে যে পাপ সংগ্রহ করলে নরকে যাবে ও ভাল কাজ করলে স্বর্গে যাবে। আমি তোমাদের বলি, সমাজ সোজাসুজি এই নরকের ভয় ও স্বর্গের লোভের ধারণা ব্যবহার করে তোমাদের নিয়ন্ত্রণ করে।

একটা ছোট গল্প :

এক দুর্যোগে একটা পুরো গ্রাম মুছে যায়। সমস্ত পুরুষ ও মহিলারা স্বর্গদ্বারে লাইন করে দাঁড়িয়ে। ভগবান বলেন, 'আমি চাই সব পুরুষেরা দুটি লাইন বানাক। যে সব পুরুষেরা পৃথিবীতে মহিলাদের ওপরে আধিপত্য করেছে, তারা একটা লাইনে দাঁড়াও। যে পুরুষদের ওপরে মহিলারা আধিপত্য করেছে, তারা দ্বিতীয় লাইনে দাঁড়াও।

যে পুরুষদের ওপরে মহিলারা আধিপত্য
করেছে তাদের লাইন বিরাট লম্বা হ'ল। যে
পুরুষেরা মহিলাদের ওপরে আধিপত্য করেছে,
তাদের লাইনে কেবল একজন দাঁড়িয়ে।
ভগবানের কৌতুহল হ'ল ও তাকে জিজ্ঞাসা
করলেন, 'তোমার স্ত্রী কিভাবে তোমার ওপরে
আধিপত্য বিস্তার করতে পারে নি?

লোকটি উত্তর দিল, 'আমি জানি না, আমার স্ত্রী আমাকে এখানে দাঁড়াতে বলল!'

যখন ভয়ে আক্রান্ত হও, স্বভাবত
সমাজ তোমাকে যা বলবে তুমি তাই করবে।
তুমি আর নিজের মাস্টার নও। তুমি সমাজের
নিয়ন্ত্রণে।

বোঝ, বাস্তবে নরক বা স্বর্গ বলে কিছুই
নেই। নরক ও স্বর্গ তোমার মনের মানসিক
অবস্থা।

যখন তুমি ভাল চিন্তা কর, যখন তুমি ভাল কাজ কর, যখন তুমি ভাল অনুভব কর, তখন স্বর্গে আছ। যখন তুমি দুষ্ট চিন্তা কর, দুষ্ট কাজ কর, দুষ্ট অনুভব কর, তখন নরকে আছ। ব্যস্। কর্মে এটুকুই আছে। এটাই মহাজাগতিক কারণ-ফলাফল (cause and effect) তত্ত্ব।

তুমি হ'লে তোমার অভিপ্রায়। তোমার
যা অভিপ্রায়, তাই তুমি হও। যদি তুমি এমন
চিন্তা, শব্দ ও কার্য সৃষ্টি কর, যা গভীর
সচেতনতা থেকে না উঠে এক অগভীর স্তর
থেকে ওঠে, তখন তুমি কর্ম সৃষ্টি কর যা
তোমাকে উপরন্তু সেই অপূর্ণ চিন্তা, শব্দ ও
কার্য পূরণ করতে চালিত করে।

স্পন্দমান জীবন্ত মহাজগৎ

যখন তুমি উপলব্ধি কর যে সম্পূর্ণ
মহাজগৎ এক শক্তি, তখন বুঝবে তা এক
জীবন্ত অস্তিত্ব।

বিশ্বব্রহ্মাণ্ড অবিশ্রাম সৃষ্টি করে ও নবতেজোদ্দীপ্ত করে। বিশ্বব্রহ্মাণ্ডের এক ছোট্ট অংশ হ'ল আমাদের সৌরজগৎ। বিগ ব্যাং (big bang) থেকে নতুন সৌরমণ্ডলগুলি সৃষ্টি হওয়া এবং প্রচণ্ড বড় হয়ে যাবার জন্য টিকতে না পারা তারকার সংকোচনে ব্ল্যাক্ হোল (black-hole) হ'য়ে মৃত্যু হওয়া, এইসব অবিশ্রাম ঘটে। বিজ্ঞানীরা আজকে বিশ্বাস করে, প্রত্যেক বার ব্রহ্মাণ্ডে কোথাও বিগ ব্যাং হ'লে তার সংশ্লিষ্ট ব্ল্যাক্ হোল অন্য কোথাও ঘটে। একটা ছাড়া অন্যটা সম্ভব নয়। সমস্ত শক্তিই পরস্পরসংযুক্ত। এটা হ'ল মহাজাগতিক কর্ম।

বিশৃঙ্খলা তত্ত্ব (chaos theory) ব'লে এক তত্ত্ব আছে যেখানে বলা হয় যে চীনদেশে একটি প্রজাপতির পাখা ঝাপটানো মেক্সিকোতে টর্নাডো বা ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে। এটাকে বলে ‘প্রজাপতি প্রভাব’ (butterfly effect)। প্রজাপতির ডানা ঝাপটানো বায়ুর চাপে একটু পরিবর্তন আনতে পারে, যেটা থেকে ঘটনার পর ঘটনার শৃঙ্খলা হতে পারে এবং তার ফলে বায়ুর চাপের বিশাল তারতম্য বিশ্বের অন্য স্থানে টর্নাডোর কারণ হতে পারে। কোন পরমাণু নড়তে পারে না, যদি না অন্য কোথাও আরেকটি পরমাণু না নড়ে।

যদি তুমি একটু গভীরভাবে দেখ, আমরা কেবল শারীরিক রোগকে আমন্ত্রণ করি তা নয়, আমরা দুর্ঘটনাগুলিকেও আমন্ত্রণ করি। সমস্যা হ'ল, আমাদের চিন্তাগুলি এতই অচেতন যে আমরা কারণ-ফলাফলকে সংযুক্ত করতে পারি না।

প্রতিক্রিয়া করা নাকি সাড়া দেওয়া

কর্ম মানে কার্য। কিন্তু কার্য দুই প্রকার
হতে পারে। তা প্রতিক্রিয়া হতে পারে অথবা
সাড়া দেওয়া হতে পারে।

কেউ তোমাকে অপমান করলে যদি
তুমি রাগ কর, সে তার ইচ্ছামত তোমাকে
দিয়ে ব্যবহার করিয়েছে। এখন যদি সে ক্ষমা
চায়, তোমার মেজাজ হঠাৎ পরিবর্তন হয়। তাই

সে হ'ল প্রভু। তুমি গোলামের মত ব্যবহার করছ। পরিস্থিতিতে তোমার কোন নিয়ন্ত্রণ নেই এবং তুমি শিকার হচ্ছ। কেউ অপমান করলে তুমি তৎক্ষণাৎ তোমার অতীতের অভিজ্ঞতা থেকে প্রতিক্রিয়া করছ। এই প্রতিক্রিয়াই কর্ম। এটা এক বন্ধন শক্তি। এটা তোমার জন্য শৃঙ্খল বা শিকল সৃষ্টি করে।

কিন্তু প্রতিক্রিয়া করা এবং সাড়া দেওয়া একেবারেই আলাদা। যখন কেউ তোমায় অপমান করে, তোমাকে তোমার ভিতরে ওঠা ক্রোধের আবেগের কাছে সমর্পিত হয়ে যাবার প্রয়োজন নেই। সে যা বলছে সেটা তুমি নিরপেক্ষভাবে কোন বিচার না ক'রে শ্রবণ করতে পার, তা কথাগুলি ভাল হোক বা খারাপ হোক, ঠিক হোক কি বেঠিক হোক। প্রথমে অচিরাৎ প্রতিক্রিয়া না করে তুমি তাকে শ্রবণ কর। তারপর তুমি সচেতন হয়ে সাড়া দাও। তুমি অতীত থেকে প্রতিক্রিয়া করবে না। এখন তুমি বর্তমান থেকে সাড়া দেবে।

যদি অন্য মানুষটি ঠিক হয়, তুমি তাকে তোমার ভুল ধরিয়ে দেবার জন্য ও নিজের সম্পর্কে সচেতন করে দেবার জন্য ধন্যবাদ দেবে। যদি সে ভুল হয়, তুমি সহজেই আবেগটিকে প্রত্যক্ষ করতে পার এবং প্রতিক্রিয়া করবে না। যদি বিবৃতি সত্য না হয়, তুমি কেন প্রতিক্রিয়া করবে?

জর্জ গুর্ডজিফের জীবনের একটা সুন্দর গল্প :

জর্জ গুর্ডজিফের ছেলেবেলায় বাবা মারা যান। জর্জের তখন বয়স ছিল নয়। তাঁরা ছিল গরীব ঘরের এবং তাঁর বাবা খুব সৎ ও সুসংহত ব্যক্তি ছিলেন। মৃত্যুশয্যায় তাঁর বাবা জর্জকে তাঁর শেষ শিক্ষা দিয়ে গিয়েছিলেন।

যদি কেউ তোমায় অপমান করে, শান্ত হয়ে
শোন এবং সে যা বলে তা বিস্তারিত শোন।
তারপর লোকটিকে বল, ‘আমি কৃতজ্ঞ যে
আপনি আমার জন্য এত আগ্রহ নিয়েছেন।
চব্বিশ ঘণ্টা পরে আমি ফিরে আসব ও
আপনাকে উত্তর দেব।’ জর্জ গুর্ডজিফ তাঁর
পিতাকে এই উপদেশ অনুসরণ করার কথা
দিয়েছিলেন।

তাঁর বৃদ্ধ বয়সে গুর্ডজিফ তাঁর শিষ্যদের বলেন, ‘আমার বাবার সহজ প্রক্রিয়া আমাকে অত্যন্ত সাহায্য করে। কারণ চব্বিশ ঘণ্টা পরে কে আর রেগে থাকে? চব্বিশ ঘণ্টা পর তুমি দেখ, হয় সেই লোকটি ঠিক ছিল বা সে ঠিক ছিল না।

যদি সে ঠিক হয়, তার অর্থ তোমার নতুন কিছু
শেখার আছে ও উন্নতিসাধন করার আছে।
নিজের সম্বন্ধে তোমার সচেতনতা বেড়েছে।
আর যদি সেই ব্যক্তি ভুল হয়, তাহলে
উত্তেজিত হবার কোন প্রয়োজন নেই, কারণ
তার বিবৃতির কোন ভিত্তিই নেই।’

কোন বিচারকার্য ছাড়া তোমার সাড়া
দেওয়া যেন আয়নাতে এক পরিষ্কার
প্রতিফলনের মত হয়। তাকে অতীতের কার্মিক
বোঝার ভার থেকে আসতে দিয়ো না। পরিবর্তে
তাকে বর্তমানের সতেজতা থেকে আসতে দাও।
যা কিছু তোমার অতীত অভিজ্ঞতা থেকে
আসে, তা এক কার্মিক শিকল তৈরি করে।
অন্যদিকে বর্তমান থেকে যা কিছু আসে তা
তোমাকে মুক্ত করে।

তুমি তোমার নিজের কর্ম সৃষ্টি কর।
কর্ম তোমাকে সৃষ্টি করে না। তুমি তোমার
কার্যকলাপের উপজাত (বাই-প্রোডাক্ট) নও।
তোমার কার্যকলাপের চেয়ে ‘তুমি’ অনেক বড়।

মাস্টারদের কোন কর্ম থাকে না

একটা সুন্দর গল্প :

একটা সুন্দর বাগানে অনেক গাছ ছিল। তাতে
নানারকম ফুল ও ফল ছিল। তিন বন্ধু সেই
বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। বাগানের
চারিদিকে উঁচু দেওয়াল। তাদের মধ্যে একজন
পাঁচিলে উঠে ভিতরে উঁকি মারল।

সে চেঁচিয়ে উঠল, ‘ও, কি সুন্দর বাগান!’ সে বাগানে লাফিয়ে পড়ল ও ফলগুলি উপভোগ করতে শুরু করল। দ্বিতীয় ছেলেটি পাঁচিলে উঠল ও বাগানটা দেখল। সেও ভাবল বাগানটা খুবই সুন্দর, কিন্তু তার একটু ভদ্রতা ছিল। সে ঘুরে নীচে তৃতীয় ব্যক্তিকে দেখল ও বলল, ‘হে বন্ধু, নীচে এক সুন্দর বাগান আছে। তুমিও এস, আমি সেখানে যাচ্ছি।’ এই বলে সে লাফাল ও ফলগুলি উপভোগ করতে লাগল।

তৃতীয় ব্যক্তি পাঁচিলে উঠল এবং বাগানটা দেখল। সে তার দুই বন্ধুকে দেখল ও তাদের আনন্দ বুঝতে পারল। তারপর সে নিজেকে বলল, ‘আমি নেমে যাই ও ফিরে গিয়ে অন্য সবাইকে এই সুন্দর নন্দনকানন সম্পর্কে বলি। এই বাগানকে উপভোগ করার জন্য আমি তাদের সবাইকে নিয়ে আসব।’

একজন অবতারপুরুষ অবতরণ করে তাঁর অভিজ্ঞতা করা পরমানন্দের স্থান সম্পর্কে সবাইকে বলতে আসেন।

যিনি দিব্যলোক থেকে পৃথ্বীগ্রহে নেমে আসেন এবং যাঁর এই অবতরণের উদ্দেশ্য হ'ল তাঁর অভিজ্ঞতা করা সেই দিব্যলোকের পরমানন্দ সম্পর্কে মানুষের কাছে প্রকাশ করা ও মানুষকে উপলব্ধি করানো, তিনি হ'লেন অবতার। অবতারের কোন কর্ম নেই। তাঁদের কোন কিছু অর্জন করার নেই, কোন কিছু লাভ করার নেই। যদি তাঁদের কোন কিছুই উপভোগ করার নেই তো তাঁরা কেন দেহধারণ করেন?

তাঁরা অবতরণ করেন কেবলমাত্র মানবপ্রেমের জন্য। আরও অনেক সত্তাকে জন্ম-মৃত্যুর চক্র ও কর্মের বন্ধন থেকে মুক্ত করার উদ্দেশ্যে অবতারগণ মনুষ্যদেহ ধারণ করেন।

কেবল অভিপ্রায়ই গুরুত্বপূর্ণ

ভক্তিমূলক বৈদিক শাস্ত্র ভাগবতম্-এ একটা সুন্দর গল্প আছে :

কৃষ্ণ যমুনার তীরে গোপীদের সাথে এলেন।
তাঁরা নদী পার হতে চাইলেন, কিন্তু পার
হওয়ার কোন রাস্তা নেই।

কৃষ্ণ ঘোষণা করলেন, ‘যদি আমি এক সত্য ব্রহ্মচারী হই, তাহলে আমাদের নদী পার করার জন্য যমুনা বিভক্ত হয়ে যাক্। ’

যমুনা বিভক্ত হ'ল।

বাইরে থেকে মনে হবে যে কৃষ্ণ সাধারণ মানুষের মত মেয়েদের সঙ্গে ছিল। কিন্তু কৃষ্ণ ছিলেন দেহ-মনের ঊর্ধ্বে। তার কার্য সাধারণ মানুষের অভিপ্রায় বহন করছিল না। কোন কার্যের অভিপ্রায়ই গুরুত্বপূর্ণ, সেই কার্যটি নয়।

বোঝা বা কর্ম হ'ল অভিপ্রায়, কার্যটি নয়। যদি কার্য অভিপ্রায় সৃষ্টি করে, সেটা বোঝা হয়ে যায়। পরিশেষে কোনও অভীষ্ট বিনা বিশুদ্ধ কার্য হ'ল কর্ম। বলেন, 'যখন তুমি অভিপ্রায় বিনা থাক, আমি তোমার যত্ন নেব।'

কার্য় রেকর্ড হয় না। কেবল অভিপ্রায় রেকর্ড হয়ে যায়।

মহাভারতে এক গণিকা ও এক সাধুর সুন্দর গল্প আছে।

এক সাধুর ঘরের উল্টোদিকে এক গণিকার ঘর ছিল। সাধু সারাদিন সেখানে লোকদের যেতে আসতে দেখত এবং সেই গণিকার জীবনশৈলী সম্পর্কে নানারকম কল্পনা করত। মহিলাটি তার অবসর সময় কৃষ্ণভক্তিতে কাটাত ও তার দুর্দশার জীবন থেকে উদ্ধার পাবার প্রার্থনা করত।

একদিন দুজনে একই সময়ে মারা যায়। উভয়ই যমের দুয়ারে পৌঁছাল। যম তাদের জীবনের রেকর্ড দেখলেন ও রায় দিলেন : সাধুটি নরকে যাবে ও মহিলাটি যাবে স্বর্গে। সাধু হতবাক। সে প্রতিবাদ করে বলল, 'আমি কত পবিত্র জীবনযাপন করলাম, আর সে কত অপবিত্র জীবন যাপন করল! আমাকে কিভাবে নরকে পাঠাচ্ছেন আর তাকে স্বর্গে?'

যম উত্তর দিলেন, 'আমার বিচারে তোমার কার্য্যের কোন মূল্য নেই, কেবল তোমার অভিপ্রায় গুরুত্বপূর্ণ। তুমি সাধুর পোশাক পরেছিলে এবং বাইরে থেকে এক উত্তম জীবন ধারণ করেছিলে, কিন্তু তোমার অন্তর্দেশ যৌনতায় ভরা ছিল। তাই বহির্জগতে তোমার দেহকে সুন্দরভাবে শেষকৃত্য করা হচ্ছে, কিন্তু তোমাকে নরকযন্ত্রণা ভোগ করতে হবে। মহিলাটির দেহ বহু পুরুষদের কাছে বিক্রি হওয়া সত্ত্বেও, তার হৃদয় সর্বদাই কৃষ্ণের সাথে ছিল। তাই তার শেষকৃত্যের সময় কেউ সামনে ছিল না, কিন্তু সে স্বর্গে যাচ্ছে।'

তুমি প্রশ্ন করতে পার, লোকেরা যা চায়
তাই কি করতে পারে? তাদের কি অনৈতিক
হবার জন্য বা হত্যা করার জন্য লাইসেন্স
আছে?

একজন জীবনমুক্ত সত্তা, একজন অবতার, অস্তিত্বের সাথে এক। একজন জীবনমুক্ত সত্তা অস্তিত্বের সাথে কেবলমাত্র ঐকতানে বা একই সুরে কার্য করতে পারেন। তিনি কখনও বেসুরো হতে পারেন না। জীবনমুক্ত মাস্টারের কার্য কখনও সচেতনতা ও করুণা ছাড়া হয় না।

যেহেতু আমাদের সচেতনতা বা সজাগতা নেই, আমরা নিজেদের কার্যগুলিকে একজন জীবনমুক্ত সত্তার কার্যের সাথে মিলিয়ে দেখে তাতে ন্যায্যতা প্রতিপাদন করা ঠিক নয়। পরিষ্কার করে বোঝ, বাইরে থেকে হয়ত কার্যগুলিকে একই লাগে, কিন্তু অভিপ্রায়, অন্তর্দেশ, মনোভাব একেবারেই আলাদা।

আদি শঙ্করাচার্যের জীবনের একটি সুন্দর ঘটনা :

একবার যখন শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি হঠাৎ খুব তৃষ্ণার্ত বোধ করলেন। তাঁদের আশেপাশে কিছুই ছিল না। তাঁরা আরও এগিয়ে গেলেন ও শেষে একটি দোকান দেখলেন। শঙ্করাচার্য সেই দোকানে গেলেন ও একটি মানুষকে দেখতে পেলেন ও তার থেকে পান করার জন্য জল চাইলেন। লোকটি বলে, ‘আমি দুঃখিত। আমার কাছে দেবার জন্য কিছুই নেই, কিন্তু মদ আছে। কেবল মদই আছে।’

শঙ্করাচার্য উত্তর দিলেন, ‘ঠিক আছে, তাই
কিছু দাও।’ তিনি এক গ্লাস মদ্যপান করলেন
এবং লোকটিকে ধন্যবাদ দিলেন। শিষ্যরা
তাদের মাস্টারকে মদ্যপান করতে দেখে
হতবাক হয়ে গেল! তৃষ্ণার্ত শিষ্যেরাও
মাস্টারকে অনুসরণ করার নির্ণয় নিল ও মন
ভরে মদ্যপান করল।

যখন তাঁরা আবার যাত্রা শুরু করলেন, শঙ্করাচার্য স্বাভাবিকভাবে চলতে লাগলেন, কিন্তু নেশার ঘোরে শিষ্যরা ঠিক করে পা ফেলতে পারছিল না। কিছু দূর যাবার পর তাঁরা একটা কামারশালা দেখতে পেলেন।

একটি লোক সেখানে ঢালাই করার জন্য গলন্ত
লোহা ঢালছিল। শঙ্করাচার্য তার কাছে গিয়ে
এক গ্লাস জল চাইলেন। লোকটি ক্ষমা চাইল
যে তার কাছে জল নেই। শঙ্করাচার্য বললেন,
‘ঠিক আছে। আমাকে তাহলে গলা তরল
লোহাই দাও।’

লোকটি ও শঙ্করাচার্যের শিষ্যরা অবাক হ’ল। লোকটি শংকরাকে তরল লোহা দিল ও শঙ্করাচার্য সেটাকে মুখে দিয়ে জলের মত পান করে ফেললেন!

তিনি তখন তাঁর শিষ্যদের দিকে ঘুরে তাকিয়ে বললেন, ‘তোমরাও এখন পান করতে পার।’ শিষ্যেরা তাদের মাথা নীচু করে দাঁড়িয়ে রইল। শংকরা তারপর ব্যাখ্যা করলেন, ‘আমি যা করি তা অনুসরণ করবে না। আমি যা বলি তা অনুসরণ করবে। নতুবা, কেবল মন তোমাদের যা বলে তাই অনুসরণ করা পছন্দ করবে।’

বুঝে নাও, যে স্তরে জীবনমুক্ত সত্তারা বিদ্যমান থাকেন, তা সাধারণ মানুষের বিদ্যমান থাকার স্তর থেকে একদমই ভিন্ন। তাই সাধারণ যুক্তি অনুযায়ী তাঁদের কাজ করার প্রয়োজন নেই ও তাঁরা সাধারণ যুক্তিমত কাজ করতে পারেন না। তাঁদের অভিপ্রায় হ’ল গুরুত্বপূর্ণ এবং তা সাধারণ যুক্তি দ্বারা ব্যাখ্যা করা যায় না।

একজন জীবন্মুক্ত সত্তার কোন নিজস্ব স্বার্থ নেই, কারণ তাঁর কোন ব্যক্তিগত পরিচয় নেই। তাঁর পরিচয় সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পরিচয়ে দ্রবীভূত হয়ে গেছে।

অভিপ্রায় ও কার্য

যদি অভিপ্রায়ের গভীরতা বেশি হয়
এবং কার্য কম হয়, সেই মানুষ অলস। তার
অর্থ, সে তমসে আছে, তমোগুণ সম্পন্ন হয়ে
আছে।

যদি অভিপ্রায় ও কার্য, উভয়ের
গভীরতা এক হয়, তাহলে মানুষ বিশ্রামহীন
কার্যে লিপ্ত হয় বা রজোগুণ সম্পন্ন হয়।

যদি কোন অভিপ্রায় না থাকে, কেবল কার্য থাকে, তবে সে অভিপ্রায়হীন কার্যে লিপ্ত হয়। সে তখন সত্ত্বগুণ সম্পন্ন হয়।

সেইজন্য ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, 'যুদ্ধ কর, হে অর্জুন।' 'হত্যা করা'-র কার্য রেকর্ড হবে না, কিন্তু তার অভিপ্রায় রেকর্ড করা হবে। অর্জুনের অভিপ্রায় হ'ল কৃষ্ণের অভিপ্রায়, আর কৃষ্ণ হলেন অভিপ্রায় বিনা পরম সত্য যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের সাথে এক!

ব্রহ্মাণ্ডের সাথে সুর মিলিয়ে কার্য করলে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তোমায় আশীর্বাদ করে। তুমি তোমার চারিদিকে সর্বপ্রকার সকারাত্মক সমস্থানিকতা (positive coincidence) আকর্ষণ কর। সেইজন্য মানুষেরা এই প্রকার মহামানবের কারণে একটু অবদান ক'রেও সমস্ত দিক থেকে প্রাচুর্যে বর্ষিত হয়।

দৈনন্দিন অভিপ্রায়ের ক্ষমতা

আমাদের সাত স্তর বা সাত শক্তি-শরীর আছে। সেগুলি হ'ল স্থূল-শরীর, প্রাণ-শরীর, মন-শরীর, আকাশ-শরীর, কারণ-শরীর, আনন্দ-শরীর এবং নির্বাণ-শরীর। দয়া করে বোঝ, আমাদের কুড়ানো বা আগম্য কর্ম আমাদের জন্য কারণ-শরীরে পুরোপুরি উপলব্ধ থাকে। দেখ, তোমার কারণ-শরীরে ক্রিকেট, গল্‌ফ্ ও টেনিস খেলার দক্ষতা থাকতে পারে। তুমি যদি গভীর নিদ্রা থেকে ক্রিকেট খেলার প্রবল ইচ্ছা বা অভিপ্রায় সহ জেগে ওঠ, তাহলে তুমি কারণ শরীর থেকে ক্রিকেট খেলার বুদ্ধিমতাকে নিয়ে আসবে। তুমি তার জন্য স্বাভাবিকভাবে সেই প্রকার পরিস্থিতি, আবহাওয়া ও বুদ্ধিমতার দিকে পরিচালিত হবে। যদি তুমি গল্‌ফ খেলার তীব্র ইচ্ছা সহ রাতে ঘুমাতে যাও ও গল্‌ফ খেলার তীব্র ইচ্ছা সহ সকালে জাগ, তাহলে তুমি তোমার মধ্যে গল্ফ্ খেলার বুদ্ধিমতা নিয়ে আসবে।

কারণ-শরীর এক বিনিময়ের স্থান। এটা যেন আর্থিক বিনিময়। কারণ-শরীরে তুমি যে কোন জিনিষ বিনিময় করতে পার। যখন তুমি কারণ-শরীরে যাও, তুমি প্রতিদিন দৃঢ়ভাবে অভিপ্রায় বা সংকল্প করলে এই জন্মের কর্ম পরিবর্তন করা যায়। সেটা প্রকৃত স্বাধীনতা।

দৃঢ় সংকল্প এই জন্মের প্রারব্ধ কর্ম এবং কুড়িয়ে নেওয়া আগম্য কর্ম পরিবর্তন করার ক্ষমতা রাখে। তা সমস্ত সঞ্চিত কর্ম পরিবর্তন করতে পারে না। সঞ্চিত কর্ম মাস্টারের করুণা দ্বারা পরিবর্তিত হয়, মাস্টার তো কর্ম ছাড়াই আছেন।

মিশন নাকি মেশিন?

মাস্টারের কাছে যাওয়া, তাঁর কথামত
কার্য করা এবং অভিপ্রায় বিনা কার্য করা -
সামগ্রিকভাবে এগুলিতেই জীবনের খেলা
সার্থক।

অভিপ্রায় বিনা কার্যই মিশন। যদি তুমি
অভিপ্রায় সহকারে কার্য কর, তুমি তাহলে এক
মেশিনের মত।

অভিপ্রায় বিনা কাজ করলে তুমিই মিশন। মেশিন নাকি মিশন, পছন্দ তোমার হাতে। যতক্ষণ তুমি নিজের অভিপ্রায় যোগ না করে আমার অভিপ্রায় অনুসারে কার্য কর, আমি তোমাকে প্রশিক্ষণ দিতে থাকব। আমি যা বলি কেবল তা কর; তোমার অভিপ্রায় থেকে, তোমার লোভ ও ভয় থেকে, অনুপ্রেরণা চাইবে না। অভিপ্রায় বিনা বিশুদ্ধ কার্য পূর্ণতা বা পরিতৃপ্তির দিকে চালিত করবে।

এই জন্মের কর্ম কি? তোমার পুরো কর্মের এক ক্ষুদ্র প্রতিরূপ

আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, দয়া করে এই ধারণাটা বোঝ।

অনুমান কর, তোমার পুরো সঞ্চিত কর্মের পোঁটলার মধ্যে ১০০টি বাসনা তোমার লোভ ও যৌনতার সাথে সম্বন্ধিত মূলাধার শক্তি-চক্রের সাথে সম্পর্কিত; ১০০টি বাসনা তোমার ভয়ের সাথে সম্বন্ধিত স্বাধিষ্ঠান শক্তিচক্রের সাথে সম্পর্কিত; ১০০টি বাসনা তোমার দুশ্চিন্তার সাথে সম্বন্ধিত মণিপূরক শক্তি -চক্রের সাথে সম্পর্কিত, ইত্যাদি। ধর, এই প্রকারে তোমার ৭০০ বাসনা আছে, সাতটি চক্রের প্রতি চক্রে ১০০টি করে।

প্রতি চক্রের ১০০টি বাসনা থেকে তুমি
১০টি করে বাসনা নিলে এবং এই পৃথিবীতে
আসলে। সঞ্চিত কর্ম থেকে এই ছোট
নির্বাচনই তোমার এই জন্মের প্রারব্ধ কর্ম।

এই জন্মের কর্ম কিভাবে শেষ করা যায়? কেবল শ্বাস্ক্রিয়া দ্বারা

লক্ষ্য করার আরেকটা দরকারী জিনিষ হ’ল, যদি তুমি এই জন্মের প্রারব্ধ কর্মে কুড়িয়ে নেওয়া আগম্য কর্ম যোগ না কর, তাহলে এই জন্মের কর্ম সহজেই শ্বাসক্রিয়া দ্বারা মিটিয়ে ফেলা যায়। তা তোমার চিন্তার প্যাটার্নেই শেষ হয়ে যাবে।

উদাহরণস্বরূপ, কাউকে দেখে যদি তোমার মধ্যে যৌনতা জেগে ওঠে, সেই অভিপ্রায় ও আবেগেই প্রারব্ধ মুছে যাবে। পরিবর্তে তুমি যখন সেই যৌনতা তৃপ্ত করার জন্য কার্য কর, সেই কার্য তখন আগম্য কর্ম উৎপাদন করে। যদি সেই কার্য না কর, তুমি আগম্য কর্ম সংগ্রহ করবে না। বাসনাকে শ্বাস দ্বারা নিঃশেষ করে এই জন্মের প্রারব্ধ কর্ম মুছে ফেলতে পার। শ্বাস দ্বারা বাসনাতে সজাগতা নিয়ে আসার ক্রিয়া তোমার অপূর্ণ বাসনাগুলিকে দগ্ধ করে ফেলার ক্ষমতা রাখে ও এই জন্মের কর্ম মুছে ফেলতে পারে।

আমাদের নিত্যানন্দ স্ফুরণ প্রোগ্রামের দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের বাসনাগুলি মুছে ফেলার জন্য প্রাণ-স্তরে এক ধ্যানের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এই বাসনাগুলি হ’ল সংস্কার যা এই শক্তি-স্তরে জমা থাকে। তারা তাদের সমস্ত বাসনার তালিকা লেখে, তারপর ধ্যানের সময় সেগুলিকে ধাওয়া করে এবং শ্বাসপ্রশ্বাস দ্বারা বাসনাতে সজাগতা প্রবেশ করিয়ে তারা এই জন্মের সংস্কারগুলিকে মুছে ফেলে।

একই তলোয়ারকে ভিতরে তাক করা

কর্ম এক ‘পুরস্কার ও শাস্তি প্রদানের’
তত্ত্ব নয়। এর দ্বারা ভগবান মানুষকে পাপ
করার জন্য শাস্তি দেয় না। এটা তোমার
মানসিক অবস্থার এক প্রতিফলন যা তোমায়
স্বর্গ ও নরকের অভিজ্ঞতা প্রদান করে।

একটা ছোট গল্প :

ট্রাফিক পুলিশ এক ব্যক্তিকে জোরে গাড়ি
চালাবার জন্য ধরল। পুলিশ লোকটিকে
জরিমানা প্রায় করতে যাবে।

হঠাৎ এক মহিলা পিছনের সীট থেকে চেঁচাতে লাগল, ‘দেখ, আমি তোমায় বলেছিলাম যে তুমি ধরা পড়বে! কে তোমাকে এত জোরে চালাতে বলেছিল? আর যখন আমি তোমাকে সতর্ক হতে, ধীরে চালাতে এবং সুরক্ষিত হ’তে বলি, তুমি আমাকে চুপ থাকতে বল। এখন দেখ, তুমি ধরা পড়েছ!’ পুলিশ ড্রাইভারকে প্রশ্ন করল, ‘উনি কে?’ ড্রাইভার দীর্ঘশ্বাস ফেলে বলে, ‘আমার স্ত্রী।’

পুলিশ ফাইনের কাগজটা ছিঁড়ে ফেলল ও বলল, ‘গাড়ি চালিয়ে যান। আপনি যথেষ্ট শাস্তি পেয়ে গেছেন!’

যখন তুমি রেগে যাও, এমন নয় যে
তুমি পাপ কর ও পরের জন্মে সেই পাপের
জন্য ভুগবে। তুমি তোমার ক্রোধে এখনই
ভুগছ। সেটাই নরক এবং সেখানে তুমি কষ্ট
পাচ্ছ! তুমি অন্যজনের ওপরে রেগে গিয়ে তার
ওপরে যতটা অত্যাচার করছ, সেই একই কষ্ট
তোমার ভিতরেও পাচ্ছ।

যে আগুন তুমি বাইরে ছড়াচ্ছ, সেই আগুন একই তীব্রতার সাথে তোমার ভিতরেও জ্বলছে। সেই আগুন অন্যকে জ্বালায় কি না জ্বালায় সেটা কোন ব্যাপার নয়, কিন্তু তোমাকে তা ঠিকই জ্বালাবে। যে তলোয়ার দিয়ে তুমি বাইরে কাউকে কাটছ, তা তোমাকে ভিতরে একই প্রচণ্ডতার সাথে কাটবে। মনে রেখ, এটা দুইদিকে ধার করা তলোয়ার।

বুদ্ধের জীবনের একটি সুন্দর ঘটনা :

একবার একটি লোক এসে বুদ্ধের মুখে থুতু
ফেলল। বুদ্ধ মুখ মুছে লোকটিকে জিজ্ঞাসা
করল, ‘তুমি কি আরও কিছু বলতে চাও, নাকি
এটাই সব?

তাঁর এক কাছের শিষ্য আনন্দ খুব রেগে গেল।
বিনা কারণে তার মাস্টারের ওপরে থুতু ফেলার
জন্য আনন্দ লোকটির ওপরে রাগে ফুঁসতে
লাগল। সে বুদ্ধকে বলে, ‘মাস্টার, আপনি
আজ্ঞা করলে আমি লোকটিকে দেখে নেব!’

বুদ্ধ উত্তর দিলেন, ‘তুমি কি ভুলে গেলে যে তুমি এক সন্ন্যাসী? এই বেচারা মানুষটি ইতিমধ্যে তার ক্রোধে কষ্ট পাচ্ছে। তার রাগান্বিত মুখটি দেখ, তার দেহ তো রাগে কাঁপছে। আমার ওপরে থুতু ফেলার আগে তোমার কি মনে হয় সে খুশিতে নাচছিল? সে তো তার নিজের ক্রোধেই উন্মাদ। সেই উন্মত্ত অবস্থায় সে এসেছে ও আমার ওপরে থুতু ফেলেছে।

তার পক্ষে এই অবস্থায় থাকাই কি এক বড় শাস্তি নয়? আর সে আমার কি ক্ষতি করেছে? আমাকে কেবল আমার মুখটাকে মুছতে হ’ল। এখন তুমি উত্তেজিত হবে না, নতুবা, তুমি তো তোমার ভিতরে একই ক্রোধ সৃষ্টি করবে। তুমি কেন নিজেকে শাস্তি দিচ্ছ? সেটা তো তোমার বোকামি। পরিবর্তে এই মানুষটির জন্য করুণা অনুভব কর।’

লোকটি সব শুনছিল ও বুদ্ধকে এইভাবে আচরণ করতে দেখে সে অবাক হয়ে গেল, আবার বিভ্রান্তও হ’ল। সে ভেবেছিল বুদ্ধ রেগে যাবেন। সে সেটাই চেয়েছিল। পরিবর্তে বুদ্ধ যে করুণা ও বোধশক্তি দেখালেন, তাতে সে প্রচণ্ড ধাক্কা খেল!

বুদ্ধ তাকে বললেন, ‘ঘরে যাও। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি নিজেকে যথেষ্ট শাস্তি দিয়েছ। আমাকে কি করেছ তা ভুলে যাও। তুমি আমার কোন ক্ষতি কর নি। এই শরীর তো মাটিতে মিলিয়ে যাবে এবং লোকেরা মাটিতে নানারকম জিনিষ করবে, তাতে থুতুও ফেলবে। ঘরে যাও ও আরাম কর।’

বুদ্ধের প্রতিস্পন্দনে লোকটি পুরোপুরি ঝাঁকুনি খেল। সে ঘরে ফিরে গেল। সেই সন্ধ্যায় সে ফিরে এল, বুদ্ধের পায়ে পড়ল এবং কাঁদল, ‘দয়া করুন। আমায় ক্ষমা করুন!’

বুদ্ধ শান্ত হয়ে বললেন, ‘প্রথমত আমি রেগে নেই। তাহলে ক্ষমা কিসের জন্য? কিন্তু তুমি ক্রোধ থেকে মুক্ত হয়েছ দেখে আমি খুশী। আমি খুশী এই দেখে যে তুমি এখন সঙ্গতি পেয়েছ। কেবল মনে রেখ, এই প্রকার কার্য আর কখনও করবে না। নতুবা এইভাবেই তুমি নিজের জন্য নরক সৃষ্টি করবে।’

ধর্ম ও কর্ম

একটা গুরুত্বপূর্ণ জিনিষ তোমার জানা উচিৎ : যে মানুষ তোমাকে অভিজ্ঞতা করেছে কেবল তার কাছ থেকে তুমি সম্মান গ্রহণ করবে। সে তোমাকে কখনও অসম্মান করতে পারবে না। যদিও সে অসম্মান করে, একমাত্র সে-ই কষ্ট পাবে। তুমি কষ্ট পাবে না। নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা সহকারে ধর্মের পথে বাস কর এবং যারা তোমাকে অভিজ্ঞতা করতে পেরেছে কেবল তাদেরই তোমাকে সম্মান জানাতে দাও। তুমি দেখবে, সেই মানুষেরা তোমায় অসম্মান করলেও তুমি তাতে প্রভাবিত হবে না কারণ, ধর্ম এতই শক্তিশালী। ধর্ম তোমার অন্তর্দেশ ভরে রাখে ও তোমাকে রক্ষা করে।

ধর্ম মানে তোমার কেন্দ্রে ও তোমার বোধশক্তিতে স্বচ্ছ ও সৎ হওয়া।

ধর্ম হ’ল সত্যনিষ্ঠ ও সচেতন আচরণ। সেটা সমাজের দাবী করা নৈতিক আচরণ নয়। যদি তুমি সমাজের নিয়ম অনুসরণ কর, তুমি বহির্জগতে সুরক্ষিত থাক। আর যদি তুমি ধর্মের নিয়ম অনুসরণ কর, তুমি অন্তর্দেশে সুরক্ষিত থাকবে। ধর্মকে অনুসরণ করলে তুমি সর্বদাই সঠিক হবে এবং কখনও বিষণ্ণ হবে না।

বহির্জগতে সুরক্ষা পাবার জন্য আমরা
নিয়মকানুন অনুসরণ করা নিয়ে কত মাথা
ঘামাই। বোকা, ধর্মকে অনুসরণ কর। তুমি
কখনও অন্তর্জগতের সমস্যা ও বিষণ্ণতায়
পড়বে না।

বহির্জগতের চেয়ে অন্তর্জগতের
সমস্যাগুলি অনেক বেশি শক্তিশালী, বেশি
কঠিন ও বেশী ভয়ংকর। অন্তর্জগতে সমস্যা

হ’লে তুমি তৎক্ষণাৎ উপদ্রুত হও এবং বহির্জগতে সমস্যা আমন্ত্রণ কর।

তোমার সমস্ত সম্বন্ধতায় সৎ হও, স্বচ্ছ হও। এমনকি দেখবে যে তোমার দেওয়া শিক্ষা অভিজ্ঞতা করেও যদি কেউ তোমায় অসম্মান করে, তুমি তাতে প্রভাবিত হবে না। সেই মানুষটিই বিষণ্ণ হবে। যেভাবে দেশের নিয়মকানুন যুক্তিগতভাবে বানানো হয় ও যথাযথভাবে প্রয়োগ করা হয়, ঠিক সেইভাবেই ধর্মের আধ্যাত্মিক নিয়মগুলিকে কার্যকরী করে অস্তিত্ব। ধর্মকে অস্তিত্ব সঠিকভাবে কার্যকরী করেছে ও ধর্ম এখনও সজীব আছে।

দয়া করে বোঝ, তোমাদের একটি সত্য কেবল স্মরণ করিয়ে দেওয়ার জন্য জীবনমুক্ত সত্তারা এই পৃথ্বীগ্রহে বারংবার ঘটছেন : ‘ধর্ম এখনও বেঁচে আছে। মহাজাগতিক নিয়মকানুন এখনও সক্রিয় আছে।’

শাস্ত্রে সুন্দর বলা হয়েছে : ধর্ম রক্ষতি রক্ষিতঃ। তুমি ধর্মকে রক্ষা করলে, ধর্ম তোমায় রক্ষা করে। যখন তুমি মহাজাগতিক নিয়মকে সমর্থন কর, মহাজাগতিক নিয়ম তোমায় শক্তিশালী করে। ধর্মের নিয়ম এতই শক্তিশালী।

লোকেরা আমায় জিজ্ঞাসা করে,
‘স্বামীজী, আমি ভাল মানুষদের কষ্ট পেতে
দেখেছি ও খারাপ লোকেদের সুখে থাকতে
দেখেছি। আপনি এর ন্যায্যতা কিভাবে
প্রতিপাদন করবেন?’

সত্যটি বুঝে নেও, প্রথমত ভাল মানুষেরা কখনও কষ্ট পায় না। তারা কষ্ট পাচ্ছে ব’লে মনে হ’তে পারে। যদি কোন কষ্ট থাকে, তাহলে ধর্ম কোথাও হারিয়ে গেছে। এটা একটা বিকৃত উপলব্ধি যে ভাল মানুষেরা কষ্ট পায় ও খারাপ লোকেরা সুখে থাকে।

একটা এক-লাইনের মজা :

ভাগ্য কি? তোমার অপছন্দের মানুষের সফলতার কারণ।

বিকৃত উপলব্ধি ধর্ম নয়।

আরেকটা গুরুত্বপূর্ণ জিনিষ : যে
উচ্চতর উপলব্ধি তোমার অভিজ্ঞতা হয় নি,
তার প্রতি তোমাকে সততা দেখাতে হবে না।
না! তোমার নিজের অভিজ্ঞতার জন্য সৎ হও।
সেটাই যথেষ্ট।

তুমি যদি ধর্মস্তরে থাক, কেবল
সম্পূর্ণরূপে সেই ধর্মের সাথে অবস্থান কর।
সেটা হ’ল স্বধর্ম - ধর্মের সাথে ঐকতানে ও
সততার সাথে থাকা। ধর্ম তো তোমার
অন্তঃসার।

তুমি দেখবে যে তাহলে তোমার ভিতরে
কোন অনাবশ্যক চলাফেরা হবে না। তুমি মন
খারাপ করবে না। ধর্মকে রক্ষা করলে, তা
তোমায় রক্ষা করে। আমি তোমাদের বলি, যখন
তুমি ধর্মকে রক্ষা কর, তা তোমাকে অনেক
শক্তি দেয়, অনেক সাহস দেয়।

দায়িত্ব

কর্মতত্ত্ব সহজভাবে বলে, যা কিছু
তোমার ঘটছে, তা সবই তোমারই করা।
তোমার কোনকিছুই বাইরে থেকে ঘটে না।
তোমার যা হচ্ছে তা তুমিই সৃষ্টি কর।
বেশীরভাগ সময়ে তুমি সজাগ ও সচেতন নও।
তাই তুমি দেখতে পার না যে তুমিই তা করছ।

যদি তুমি দুঃখে থাক, তোমার দুর্দশাকে প্রত্যক্ষ কর ও তার ওপরে ধ্যান কর। প্রত্যক্ষ

কর তুমি কিভাবে দুর্দশা সৃষ্টি করেছ। দেখ কিভাবে দুর্দশার মূল তোমার ভিতরেই আছে। মন সর্বদাই বলে যে তোমার দুর্দশার জন্য অন্য সকলে দায়ী : স্বামী বা স্ত্রী, বন্ধু, বস্, বা রাস্তার লোকটি। তা সবসময় অন্যর ওপরে দায়িত্ব চাপায়।

একটা ছোট গল্প :

পেশাদারীদের জন্য একবার খবরের কাগজে বিজ্ঞাপন ছাপা হয়, ‘আমরা কাজের জন্য এক রেস্পন্সিব্‌ল্ (responsible) পুরুষকে চাই।’ এক ব্যক্তি সেই কাজের জন্য আবেদন করল। তার সাক্ষাৎকারে সে নিজেকে পরিচয় দিল এই ব’লে, ‘আমার মনে হয় আমি এই কাজটির জন্য একদম উপযুক্ত।’ মালিক কৌতূহলে জিজ্ঞাসা করে, ‘কেন?’

ব্যক্তিটি উত্তর দিল, ‘যেখানেই আমি কাজ
করেছি, যখনই কিছু ভুল হয়, বলা হয়েছে
আমিই তার জন্য রেস্পন্সিব্‌ল্‌।’

স্পষ্ট করে বোঝ, তুমি যা অনুভব কর, যা কর, তার জন্য তুমিই দায়ী, অন্যেরা নয়।

তোমার নীরব সম্মতি বিনা কেউ তোমাকে কষ্ট দিতে পারে না। একবার তুমি যখন বুঝতে পার যা ঘটছে তা তোমার গভীর থেকে ঘটছে, তুমি হঠাৎ করে দেখবে যে জিনিষগুলির পরিবর্তন হচ্ছে। নিজের জন্য সম্পূর্ণ দায়িত্ব নাও এবং দেখ তুমি যাই কর, তাতে কিভাবে একীভূত হও।

যখন তুমি অন্যদের দোষ দেওয়া বন্ধ
কর, যখন তুমি বোঝ যে তুমিই সবকিছুর জন্য
দায়ী, তখন তোমার প্রতিটি কার্যে, প্রতিটি
চিন্তায় আরও তুমি বেশি করে সজাগ হবে।

সেই সজাগতাই যথেষ্ট। তুমি বুদ্ধিমত্তা
সহকারে কার্য করবে। যদি তুমি দুঃখ চাও,
দুঃখী হবে। তাতে খারাপ কিছু নেই, তখন
দুঃখের সাথে পূর্ণতা নিয়ে থাক। যদি অনুভব
কর দুঃখী হবার কোন প্রয়োজন নেই এবং তুমি
সুখ চাইছ, সুখী হও। ব্যাস্।

প্রত্যক্ষ কর কিভাবে তুমি তোমার দুর্দশার সৃষ্টি কর। কিভাবে তুমি তা নিজের ভিতরে নির্মাণ কর? লক্ষ্য কর কিভাবে তুমি অনবরত তোমার মেজাজ তৈরি করছ। তুমি যা সৃষ্টি কর তার জন্য অপরকে দায়ী করে নিজেকে বোকা বানাতে হবে না। তাহলে তোমার কখনও পরিবর্তন হবে না। তুমি দুর্দশাগ্রস্ত থেকে যাবে কারণ তুমি অসহায়। যদি তুমি ভাব যে অন্যেরা সবকিছু সৃষ্টি করছে, তাহলে তুমি কি করতে পার? তোমার ভূমিকা কি? তখন কিছুই তোমার হাতে নেই। তোমাকে কেবল অন্যদের পরিবর্তন হবার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু সেই পরিবর্তন কখনই হতে পারে না, কারণ অপরেরা তো তোমার অনুভূতি ও আবেগ সৃষ্টি করছে না।

কর্ম ও পরবর্তী শরীর

আমরা পরবর্তী জন্ম কিভাবে বাছাই করি?

একবার জীবনীশক্তি দেহ ছেড়ে গেলে,
তিন ক্ষণের মধ্যে তা পরবর্তী শরীর ধারণ
করে।

মানুষের মৃত্যুর সময়ে সেই জীবনে
তার তিনটি সবচেয়ে বেশি উপভোগ করা
অভিজ্ঞতা তার সামনে শেষ চিন্তা হয়ে
প্রতীয়মান হয়। এই তিনটি অভিজ্ঞতার

ভিত্তিতে মানসিক গঠন থেকে পরের শরীরের নির্বাচন হয়।

এই তিনটি চিন্তা হবে সঞ্চিত কর্ম, এই জন্মের প্রারব্ধ ও আগম্য কর্মের প্রতিটি থেকে একটি করে নিয়ে। এর ওপরে ভিত্তি করেই পরবর্তী নতুন জন্মের প্রারব্ধ কর্ম গঠিত হয়।

জীবনকালে আধ্যাত্মিক জীবন-
সমাধানগুলি অভ্যাস করলে সেই জন্মের
আগম্য কর্ম কমে যায়, কারণ তা উপলব্ধিগুলি
নিয়ে সচেতনভাবে বাস করতে সাহায্য করে।

ধ্যান প্রারব্ধ কর্ম কমাতে সাহায্য করে।
ধ্যান কেবল চেতনা ও শারীরিক স্তরে কাজ
করে তা নয়; ধ্যানের শারীরিক, মানসিক ও
সত্তা স্তরের অচেতনতাকে ভেদ করার ও শুদ্ধ
করার ক্ষমতাও আছে।

যাই হোক, ব্যাঙ্কে জমা বিরাট কর্ম বা
সঞ্চিত কর্ম কেবল মাস্টারের করুণা দ্বারাই
মোছা যায়।

এই তিনটি কর্ম যত কমে, পরবর্তী শরীর বাছাই করার কাজে সীমাবদ্ধতা তত কম হয়। যেহেতু এই তিনটি কর্মের প্রতিটি, সংশ্লিষ্ট প্রগাঢ় অভিজ্ঞতা নিয়ে বাস করার নির্দেশ দেয়, তাই পরবর্তী শরীরকে এই অভিজ্ঞতাগুলি পূরণ করার জন্য এক আকাশ প্রদান করতে হবে।

এটা এরকম। ধর, আমি প্রথমে বলি, ‘আমি এমন একজনের সাথে সাক্ষাৎ করতে চাই যে ইংরাজী বলতে পারে।' দ্বিতীয় ক্ষেত্রে আমি বলি, ‘আমি এমন একজনের সাথে সাক্ষাৎ করতে চাই যে ইংরাজী, স্প্যানিশ ও জার্মান বলতে পারে।' নিশ্চয় বুঝতে পারছ যে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রের চেয়ে বাছাই করার জন্য অনেক বেশি মানুষ থাকবে।

একইভাবে, যদি এই জন্মের শেষে
তোমার তিন প্রকার কর্মই থাকে, তাহলে
তোমার পরের জন্মের জন্য সীমাবদ্ধতা বেড়ে
যায়।

কর্মের প্রবাহ চিত্র

উদাহরণস্বরূপ, তোমার সমগ্র সঞ্চিত কর্মের দ্বারা প্রভাবিত ইচ্ছা হয়ত, ‘আমি আরও সুন্দর হ'তে চাই'। এই জন্মের কর্ম বা প্রারব্ধ কর্ম দ্বারা প্রভাবিত ইচ্ছা হয়ত, ‘আমি ধনী হ'তে চাই'। তোমার কুড়িয়ে নেওয়া বা আগম্য কর্ম দ্বারা প্রভাবিত ইচ্ছা হয়ত, ‘আমি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করতে চাই'।

জীবনীশক্তির পরবর্তী জন্মের জন্য তিন ঋণের মধ্যে এমন দেহ পাওয়া কঠিন যা এই তিনটি ইচ্ছাকেই তৃপ্ত করতে পারবে। তাই আমরা এমন এক শরীর বাছাই করে নিই, যা তিনটির মধ্যে সবচেয়ে তীব্র ইচ্ছাটিকে তৃপ্ত করতে পারে। একত্র ইচ্ছাসমূহ ও মানসিক গঠন, যা নিয়ে জীবনীশক্তি আগের দেহ ত্যাগ করে, সেটাই আকাঙ্ক্ষা, কামনা ও লোভের বীজ অথবা এক কথায় বাসনা - এটা আমরা আগে আলোচনা করেছি।

এই তিনটি ইচ্ছাকে, তিনটি চিন্তাকে, তিন ঋণে এক ঝলকে একটি বাসনা হিসাবে দেখা যাবে। বাসনা যেন এক টেলিভিশনের চ্যানেল এবং আমাদের দেহ নামক টেলিভিশন সেট্ বাসনা-চ্যানেলকে টিউন করে আকর্ষণ করে। বাসনার গভীরতা ও বাসনার সমকক্ষ শরীর জীবনীশক্তিকে আকর্ষণ করে। স্যাটেলাইট চ্যানেলের কম্পাঙ্কের সাথে টিউন করা টেলিভিশন সেট্ যেভাবে সংশ্লিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গকে গ্রহণ করে, একইভাবে শরীর বাসনাকে আকর্ষণ করে।

পূর্ববর্তী শরীর থেকে নির্গত জীবনীশক্তি বা আত্মা নির্বাচিত নতুন শরীরে তখন প্রবেশ করে যখন সেই নতুন শরীরটি মাতৃগর্ভ থেকে বাইরে আসে। সেটা জন্মনাালীতে শরীরে প্রবেশ করে। আগের শরীরে ছেড়ে আসা কারণ-শরীরের অন্ধকার মায়ের জন্মনালীর অন্ধকারের সাথে সঙ্গতিপূর্ণ। যেহেতু মাতাপিতার শক্তি দ্বারা দেহ নির্মিত হয়েছে, তাই জীবনীশক্তি পূর্ববর্তী শরীর ছাড়ার সময়কার বাসনাসমূহ ও মানসিকতার ওপরে ভিত্তি করে মাতাপিতার মিলিত শক্তিকে বাছাই করে। তাই মাতাপিতা সন্তানকে বাছাই করে না। সন্তান মাতাপিতাকে বাছাই করে।

একটা নির্দিষ্ট শরীর বাছাই করার পর আত্মা বা জীবনীশক্তিকে তার বহন করা আরও দুটো ইচ্ছাকে সন্তুষ্ট করতে হবে, কিন্তু জীবাত্মা তার জন্য এবারে উপযোগী শরীর বাছাই করতে পারে নি। যাই হোক, অন্ধকারের মধ্য দিয়ে পরিক্রমণের সময় আত্মার ভীষণ বেদনার অভিজ্ঞতার জন্য, বাসনার সমস্ত স্মৃতিগুলি নতুন শরীরে প্রবেশ করার আগে মুছে যায়। তাই যে বাসনাগুলি সহকারে মানুষ আগের শরীর ছাড়ে, নতুন জন্ম নিয়ে সে সেগুলিকে আর স্মরণে রাখে না। আগের জন্ম থেকে নিয়ে আসা বাসনাগুলিকে ভুলে যাওয়া হয়েছে, তাই সেই বাসনাগুলিকে পূরণ করার জায়গায় জীবনীশক্তি নতুন দেহতে নতুন বাসনা অনুসন্ধান করে ও আরও কর্ম সংগ্রহ করে।

এখন তিন প্রকার কর্মের মধ্যে যদি একটি চলে যায়, তাহলে বাছাই করার সীমাবদ্ধতা কমে এবং বাছাই করার কাজে জীবনীশক্তি বেশি ফোকাস করতে পারে। কুড়িয়ে নেওয়া আগম্য কর্মগুলিকে ও এই জন্মের প্রারব্ধ কর্মগুলিকে জীবন সম্বন্ধে জ্ঞান ও ধ্যান দ্বারা মুছে ফেলা যায়। আর মাস্টারের করুণা সঞ্চিত কর্ম কমাবে।

একবার সমস্ত সঞ্চিত কর্ম মুছে গেলে আবার দেহ ধারণ করার কোন কারণ থাকে না। তখন আরেকটা জন্ম হ'লেও, তা কোন কারণের জন্য হয় না, তা হয় উচ্ছ্বসিত খুশী ও পরমানন্দের জন্য। তখন জন্মকে সচেতনভাবে বাছাই করা হয়, কারণ তখন কর্মের কোন টান নেই। জীবন তখন হয় এক অবতারের লীলা বা কারণরহিত খেলা।

জন্মমৃত্যু চক্র কিভাবে শুরু হয়?

আমাদের সবার জন্য সম্পূর্ণ সঞ্চিত কর্ম আদিতে ছিল এক ঐশ্বরিক লীলা। একজন জীবনমুক্ত মাস্টারের ক্ষেত্রেও সেটা ঐশ্বরিক লীলা, যেহেতু তাঁর কোন কর্ম নেই। খেলতে পার বলে খেলা হ'ল ঐশ্বরিক লীলা।

Arms holding wrists in a circle

আমরা বাছাই করে জন্ম নিয়েছি। আমরা আমাদের প্রারব্ধ কর্ম ভুলে গেছি, আগাম্য কর্ম সংগ্রহ করতে আরম্ভ করেছি এবং সম্পূর্ণ সঞ্চিত কর্ম বাড়িয়ে চলেছি। তারপর, বাড়তি বোঝাকে নিঃশেষ করার জন্য আমাদের আরও একটা জন্ম নিতে হয় এবং আবার আরও বাসনা ও কর্ম সংগ্রহ করে ফেলি। এইভাবেই জন্ম মৃত্যু চক্র চলতে থাকে।

দয়া করে বোঝ, তোমার কুড়িয়ে নেওয়া আগম্য কর্ম হ'ল তোমার বন্ধন। সম্পূর্ণ কর্ম ও এই জন্মের কর্ম এক ঐশ্বরিক লীলা হ'তে পারে। এই লীলার ফল হ'ল সেই জন্মের কর্ম। জন্মের পর যদি আমরা আগম্য কর্ম ছাড়াই খেলি, তা এক ঐশ্বরিক লীলা হ'তে থাকবে। আগম্য কর্ম থেকেই বন্ধন আসে।

মানুষ কি পরের জন্মে পশু, পাখি বা
পোকা হয়ে জন্ম নেবে, নাকি সে পরের
জন্মে মানুষ হয়েই জন্মাবে?

এটা খুব ভাল প্রশ্ন। আমাকে এই সত্যকে সাহসের সাথে ঘোষণা করতে দাও এবং কর্মচক্রের এই প্রশ্নটিকে ঘিরে রাখা সমস্ত কল্পনাকে স্পষ্ট করে দিই।

কেউ একবার মানুষ হয়ে জন্মালে আবার সে মানুষ হয়েই জন্মাতে থাকবে, যদি না সে তার নিজের চেতনার বিরুদ্ধে কাজ করে থাকে যেমন, অন্যদের অত্যাচার করা অথবা মাস্টার, প্রকৃতি ও মনুষ্য-চেতনারূপী অস্তিত্বের বিরুদ্ধে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে হিংসার কাজ করা। এই কার্যগুলির প্রগাঢ়তা মহাজাগতিক কার্মিক রেকর্ডে রেকর্ড হয়ে যায়। বোঝ, কার্য নয়, কার্যের প্রগাঢ়তাই গুরুত্বপূর্ণ।

যখন একজন মানুষ সারা জীবন নিম্ন চেতনার স্তরে বাস করে, সে পশু হয়ে জন্মাতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি সারা জীবন খেয়ে আর ঘুমিয়ে থাকে, সে পরের জীবনে পশু হয়ে জন্মাতে পারে।

কোন মানুষ তার জীবনকালে একবারও যদি অদ্বিতীয় মনুষ্য-গুণমান, যেমন, প্রেমে পড়া বা জীবনমুক্তি খোঁজা, এসব অভিজ্ঞতা না করে থাকে, তাহলে সে পরের জন্মে পশু হয়ে জন্মাবে, কারণ সে মনুষ্য শরীরে থাকলেও তার মানব অভিজ্ঞতার চ্যানেলগুলি জাগ্রত হয় নি।

প্রারব্ধ ছাড়া অন্য কিছুর জন্য যদি আমরা
ভীষণভাবে অনুভব করি, আমাদের কি
পরের জন্মের জন্য অপেক্ষা করতে হবে?

না। তুমি তোমার প্রারব্ধকে এক সহজ ও প্রবল ইচ্ছা বা সঙ্কল্প দ্বারা পরিবর্তন করতে পার। সঙ্কল্পের শক্তি এই জন্মেই তোমাকে এক পুনর্জন্ম প্রদান করার কারণ হতে পারে। পরের জন্ম এখনই হতে পারে। উদাহরণস্বরূপ, লোকেরা, বিশেষ করে গৃহস্থ শিষ্যেরা, যারা ভাবে যে তারা দায়িত্বে বাধা পড়ে গেছে, তারা এসে আমায় জিজ্ঞাসা করে, 'স্বামীজী, আমাকে আশীর্বাদ করুন যেন কমপক্ষে পরের জন্মে আপনার সান্নিধ্য পাই।' বহু দৃষ্টান্ত আছে, তারা কয়েক মাসের মধ্যে আশ্রমে এসেছে এবং এখানেই বাস করছে। এটা কেবল ইচ্ছাশক্তি।

মুক্তি - ঘরে ফিরে যাওয়া

অস্তিত্বের মহাসাগরে তুমি কেবল একটি ঢেউয়ের মত। ঢেউ মহাসাগর থেকে সৃষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও মহাসাগরের সাথে সংযুক্ত থাকে। ঢেউ ভাবতে পারে যে তার এক ব্যক্তিগত অস্তিত্ব আছে, কিন্তু সেটা কেবল এক অলীক কল্পনা। ঢেউ সাগরের ওপরে উঠছে কি নেমে আসছে, সেটা তো সাগরেরই অংশ।

কেবল আনন্দ নিমিত্ত, নিজে থেকে যখন ঢেউ শরীর ধারণ করে, তখন তার কোন কুড়ানো বা আগম্য কর্ম থাকবে না কেবল বিশুদ্ধ সঞ্চিত কর্ম থাকবে। আগম্য কর্ম অর্জন করলে তা আদি পবিত্র সঞ্চিত কর্মকে দূষিত করে। এই সঞ্চিত কর্ম পরের জন্মে নিঃশেষ করতে হবে। দূষিত সঞ্চিত কর্ম জন্ম-মৃত্যু চক্রের সৃষ্টি করে। এইভাবে কর্মচক্র ঘুরতে শুরু করে।

জীবনীশক্তির সাথে করে নিয়ে আসা প্রারব্ধ কর্মকে অর্জিত নতুন শরীর স্মরণে রাখে না। তাই যে বাসনাগুলির সাথে তুমি আগের দেহ ত্যাগ করেছ, তা মনে রাখ না।

তোমাকে সেই বাসনাগুলিকে আবার
স্মরণ করানো ও তাদের এই জন্মে পূরণ
করানোই তপ এবং পরম জ্ঞানালোকপ্রাপ্তির
উদ্দেশ্য।

তাহলে তুমি যে ঐশ্বরিক লীলার
মাধ্যমে এসেছ, তা জন্মের সময় ভুলে গেলে
কি হয়? যখন কর্মের মোট ওজন খুব বেশি
হয়, তুমি উপলব্ধি কর, 'কোথাও না কোথাও
কোন সমস্যা আছে।' সাথে সাথে তুমি জেগে
ওঠ এবং আবার পরম জ্ঞানালোক প্রাপ্ত কর।
পুনরায় গুটিয়ে নেওয়া ও ফিরে আসাই
পরমজ্ঞানালোকপ্রাপ্তি বা মুক্তি
(enlightenment)।

যদি কখনো খুব খারাপ স্বপ্ন দেখ, একটিমাত্র চিন্তা যেমন 'আমি স্বপ্ন দেখছি' প্রথমে আসে। তারপরেই তুমি জেগে ওঠ। 'আমি স্বপ্ন দেখছি', সেই চিন্তা জ্ঞানালোকের দিকে নির্দেশিত। জাগ্রত হওয়া হ'ল পরম জ্ঞানালোক প্রাপ্ত করা।

'আমি স্বপ্ন দেখছি; এই পুরো দুনিয়াই এক স্বপ্ন' - এই চিন্তা এবং তারপর মিথ্যা দুনিয়াকে পরিত্যাগ করে বাস্তবকে ধরতে পারাই জীবনমুক্তি বা পরম জ্ঞানালোকপ্রাপ্তি। এই পৃথিবীতে, একই অভিজ্ঞতাগুলি বারবার হ'লে সেগুলি তোমায় ক্লান্ত করে ও তোমার একঘেয়ে লাগে। তাতে এক সন্দেহ উৎপত্তি হয়

  • 'আমি এক স্বপ্ন দেখছি'। তখন তুমি দুনিয়াকে সন্দেহ করতে শুরু কর, দুনিয়ার দেওয়া প্রতিশ্রুতিগুলি সম্পর্কে সন্দিহান হও। এটা একটা সমুদ্রতীরে রিসর্টের জন্য খবরের কাগজের বিজ্ঞাপনের মত, যা তোমাকে বেলাভূমি, টেবিল, পরিবেশিত খাবার দেখায়, সব যেন স্বর্গের মত লাগে, তোমাকে বিলাসীতার প্রতিশ্রুতি দেওয়া হয়। তুমি সেই প্রতিশ্রুতিকে সন্দেহ কর, কারণ তুমি উপলব্ধি করেছ যে একশ' মানুষ এই বিজ্ঞাপন দেখে সেখানে গেলে, বেশির ভাগ মানুষ সেই প্রতিশ্রুতি দেওয়া পরমানন্দ বাস্তবে অনুভব করবে না। একইভাবে জীবনেও, তোমার মনের এতদিনের দেওয়া প্রতিশ্রুতিগুলিকে সন্দেহ কর, কারণ সেগুলির তো পূরণ হচ্ছে না।

কর্মকে অতিক্রম করার প্রক্রিয়া

অব্যাহতি পাবার জন্য পুনর্যাপন

এখন পর্যন্ত আমরা যা আলোচনা
করেছি তা হ'ল কর্মের বোঝা বাড়াবার নিবারক
বা প্রতিষেধক-মূলক উপায়। কর্মের
আরোগ্য-সহায়ক হিসাবে আমি তোমাদের একটা সহজ
প্রক্রিয়া দেব। এই মুহূর্ত থেকে তোমার
জীবনের সমস্ত ঘটনাবলীকে স্মরণ করার চেষ্টা
কর। এই মুহূর্ত থেকে পিছনদিকে তোমার
শৈশবের দিনগুলিতে যাও। যা পার স্মরণ কর।

যা স্মরণে আসছে না তা নিয়ে বিব্রত হবে না। বোঝ, যা মনে করতে পার না তা কেবল এক ঘোর অবস্থা। তা তোমাকে গভীরভাবে স্পর্শ করে নি। তাই সেটা তোমার স্মৃতিতে ধরা নেই। এই প্রক্রিয়া এক বছর ধরে কর। অতীত পুনর্যাপন অব্যাহতি পাবার এক সুন্দর উপায়।

আমাদের লাইফ ব্লিস্ মেডিটেশন প্রোগ্রামের দ্বিতীয় ধাপ নিত্যানন্দ স্ফূরণ

প্রোগ্রামে (NSP) কর্ম নিঃশেষ করার এই
প্রক্রিয়ার ওপরে ফোকাস করা। সেটা যেন
জীবনমুক্ত মাস্টারের সামনে একটা সম্পূর্ণ
আধ্যাত্মিক স্নান।

বিগ্রহমূর্তি ও জীবনমুক্ত মাস্টার - তোমার কর্ম নিঃশেষ করার পথ

কর্ম সংগ্রহ না করার জন্য এবং আগের
সংগৃহীত কর্মের প্রভাবে বাস না করার জন্য,
নিজেকে বারংবার স্মরণ করিয়ে দেবার এক
উপায় আছে। প্রথম ধাপটি হ'ল স্পষ্ট করে
বোঝা যে এক সমুন্নত চেতনার উপস্থিতিতে
কর্ম ক্ষমতাহীন।

সাধারণ মানুষ ও জীবনমুক্ত মাস্টারদের মধ্যে এক গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সাধারণ মানুষের নিজের ইচ্ছামত শরীরকে জীবন্ত রাখার সামর্থ্য নেই। তার শরীর হয় জীবন্ত অথবা মৃত, ব্যাস্। সেটা তার নিয়ন্ত্রণে নেই।

কিন্তু এক জীবনমুক্ত মাস্টারের ক্ষেত্রে, সেটা তাঁর নিয়ন্ত্রণে। তিনি তাঁর শরীরকে জীবন্ত রাখতে পারেন অথবা রিল্যাক্স করতে পারেন। তাঁর সামর্থ্য দ্বারা তিনি আরেকটা শরীরকেও জীবন্ত করতে পারেন! যখন একজন জীবনমুক্ত মাস্টার কোন পাথর বা ধাতুকে জীবন্ত করার সিদ্ধান্ত নেন, সেই পাথর বা ধাতু তাঁরই সত্তার প্রতিরূপ হয়ে যায়।

আমাদের ঐতিহ্যগত প্রধান মন্দিরগুলির বিগ্রহ-মূর্তিগুলিতে জীবনমুক্ত মাস্টারেরা শক্তিপ্রদান বা প্রাণপ্রতিষ্ঠা করেছেন। এই মাস্টারেরা, যেমন, তিরুভান্নামালাইতে অরুণাগিরি যোগীশ্বর, চিদাম্বরমে পতঞ্জলি, তাঞ্জাভোরে কারুরার, তিরুপতিতে কোঙ্গুনাভার এবং মাদুরাইতে মীনাক্ষী, এই সকল মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা করেছেন।

বিগ্রহগুলিকে তাই জীবনমুক্ত মাস্টারের দেহ বলে গণ্য করা হয়। মাস্টারেরা স্থূল-শরীর ত্যাগ করার পরেও শিষ্যেরা বিগ্রহগুলিকে সেবা করতে থাকেন। বিগ্রহের দেহকে মাস্টারের নিজের দেহ বলেই গণ্য করা হয়। সেইজন্য মাস্টারেরা যেরকম শ্রদ্ধা পেয়েছেন, বিগ্রহেরাও সেই প্রকার শ্রদ্ধা পায়।

উদাহরণস্বরূপ, অরুণাগিরি যোগীশ্বর দ্বারা দীক্ষিত সব শিষ্যেরা অরুণাচল মন্দিরে বহু প্রজন্ম ধরে আরাধনা করতে থাকবে। তুমি দেখবে যা কিছু মাস্টারকে নিবেদন করা হ'ত, তা বিগ্রহকেও নিবেদন করা হয়।

মাস্টারেরা তাদের দেহ ত্যাগ করার পরেও প্রাণপ্রতিষ্ঠিত বিগ্রহের মাধ্যমে শিষ্যদের কাছে নিরন্তর সহজলভ্য হয়ে থাকেন। উদাহরণস্বরূপ, আমার জীবনকালেও আমার শারীরিক উপস্থিতি সব স্থানে সর্বদা সম্ভব নয়। তাই আমাদের মন্দিরের বিগ্রহগুলিকে প্রোগ্রাম করা হয়েছে যাতে সেগুলি আমি শারীরিকভাবে না থাকলেও আমার কাজ করে যেতে পারে! তারা আমার প্রতিনিধি!

বিগ্রহগুলির স্বতন্ত্র বুদ্ধিমত্তা আছে। বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করা এক বিরাট প্রক্রিয়া। সেটা যেন কোন শিশুকে জন্ম দেওয়া। এই জাগ্রত বিগ্রহগুলি সরাসরি তোমার প্রার্থনায় সাড়া দেবে। তারা সরাসরি তোমার সাথে সম্পর্ক স্থাপন করবে যদি তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে উন্মুক্ত হও।

যদি তুমি আমাদের পূজা ও আশ্রমের রুটিন দেখ, দেখবে যে, অধিষ্ঠাতা বিগ্রহকে সকালে জাগাবার জন্য জেগে ওঠার গান করা হয়। তারপর তারা তাঁর চুলের জন্য একটি ছোট কাপে তেল দেয় ও আরেকটি ছোট কাপে দাঁত মাজার জন্য পাউডার দেয়। তারপর তারা তাঁকে স্নান করায় ও পরিষ্কার ইস্ত্রি করা বস্ত্র প্রদান করে, ঠিক যেভাবে তারা মাস্টারকে করে। তারা খাবার নিবেদন করে ও সন্ধ্যাআরতি করে। রাত্রে তারা বিগ্রহকে সাড়ম্বরে শয়ন করায়।

বোঝ, এগুলি বিগ্রহকে বা মাস্টারকে অতিরিক্ত কিছুই প্রদান করে না। তা কেবল আমাদেরকেই প্রদান করে! এটাই ঈশ্বরের সাথে বাস করা। এটাই ঈশ্বরের উপস্থিতি অভ্যাস করা। মাস্টারের উপস্থিতি অভ্যাস করাই পূজা। প্রতিদিন পূজা করা হয়, কারণ এটা প্রতিদিন ঈশ্বরের উপস্থিতি স্মরণ করার এক প্রক্রিয়া।

আচার-অনুষ্ঠান

অনুষ্ঠান খুবই প্রভাবশালী সাধনী। সেগুলি শক্তিশালী প্রক্রিয়া। অনেকে আমায় প্রশ্ন করে, 'আপনি জীবনমুক্ত। তাহলে আপনি কেন আচার-অনুষ্ঠান করেন?' আমি তাদের বলি, 'যেহেতু আমি জীবনমুক্ত, আমি মানুষদের শিক্ষা দিই কেন ও কিভাবে আচার-অনুষ্ঠান করতে হয়!' জীবনমুক্ত সত্তার নিজের জন্য কোন অনুষ্ঠানের প্রয়োজন নেই।

একটা ছোট গল্প :

এক ব্যক্তি হোটেলে গিয়ে ইড্লি খেতে লাগল। সে আটটা ইড্লি খেল ও নবম ইড্লি খাবার পর তার ক্ষুধা মিটল। ওয়েটার এসে তাকে নয়টা ইড্লির বিল দিল। লোকটি বলল, 'এটা কি হ'ল? আমি কেবল একটা ইড্লির দাম দেব, নবম ইড্লির জন্য। সেটাই কেবল আমার ক্ষুধা মিটিয়েছে! প্রথম আটটা ইড্ লি তাদের কাজ করে নি। কেবল নবম ইডলি আমার ক্ষুধা নিবৃত্তির কাজ করেছে। তাই আমি কেবল সেই ইডলিটার দাম দেব!'

লোকটি আটটা ইডলি না খেয়ে থাকলে
নবম ইড্লিটা কিভাবে তার ক্ষুধা মিটাত?
আমাদের জীবনেও আমরা ঠিক এইভাবেই
করি। যারা আচার-অনুষ্ঠান বর্জন করছে, তারা
আসলে প্রথম আটটা ইডলিকে অস্বীকার
করছে। যেসব মানুষ মনে করে যে আচারগুলি
ফালতু এবং তারা সরাসরি ধ্যান ও আধ্যাত্মিক
অভিজ্ঞতায় যেতে পারে, তারা কেবল প্রথম
আটটি ইডলিকে প্রত্যাখ্যান করছে।

বোঝ, নবম ইডলিটা প্রথম আটটা
ইড্লির জন্যই কাজ করতে পেরেছে। লোকটি
প্রথম আটটি ইডলি না খেলে, নবম ইডলি
তার ক্ষুধা মিটাতে পারত না। একইভাবে
আচার-অনুষ্ঠানের পূজার মধ্য দিয়ে
আন্তরিকভাবে যাবার জন্যই তোমার ধ্যান কাজ
করবে! যদি তুমি এইসব প্রাথমিক
জিনিষগুলিকে প্রত্যাখ্যান কর এবং ভাব যে
তুমি সরাসরি নবম ইড্লিটা খেতে পার,
তাহলে কি তোমার ক্ষুধা কখনও মিটবে?

যতক্ষণ তুমি ভাব যে তোমার একটা দেহ আছে, কেবল আরেকটা দেহের মধ্য দিয়েই তুমি মহাজাগতিক শক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। কেবল তোমার দেহচেতনাকে হারালে তুমি ঈশ্বরকে নিরাকার দেখতে পাবে। সেটা না হওয়া পর্যন্ত, তোমার কিছু আকার চাই, স্মরণ করিয়ে দেওয়ার কিছু আচার-অনুষ্ঠান চাই, পূজা করার জন্য কিছু মূর্তি চাই। ধ্যানের সাথে কিছু আচার -অনুষ্ঠান থাকা উত্তম। তাতে সাধনা ও উপবেশন করার শৃঙ্খলা অভ্যাস করা হয়।

নতুবা তুমি কোন সাধনা বা ধ্যান নিয়মিত করবে না। প্রথমদিন তুমি ভাববে , ‘আজ আমার শাশুড়ি এখানে আছেন’ অথবা ‘আজ আমার অনেক কাজ’ এবং তুমি তা বাদ দিয়ে দেবে। দুই দিন পরে তোমার শাশুড়ি চলে গেলে বা কাজটা হয়ে গেলে, তুমি ভাববে, ‘শাশুড়িকে বিদায় করে আমাকে ছুটি উপভোগ করতে দাও! আজকে আমি ধ্যান করতে চাই না।’ অথবা তুমি খুশী হ’লে তুমি ভাববে, ‘আজ তো আমি খুশী, তাহলে ধ্যান কেন?’ অথবা বিষণ্ণ থাকলে তুমি ভাববে, ‘আজ আমি খুবই বিষণ্ণ। কিভাবে আজ ধ্যানে ফোকাস করব?’ তোমার মন ধ্যান বাদ দেবার জন্য কোন না কোন যুক্তি খোঁজার চেষ্টা করে। কিন্তু যদি সেটাকে একটা অনুষ্ঠানে পরিবর্তিত করা যায় , তুমি তাকে বাদ দেবার জন্য কোন যুক্তি পাবে না। তুমি সহজেই তা করবে।

আচার-অনুষ্ঠান সহ পূজা - ক্লিস্গুলিকে আরও মজবুত করা

দীক্ষা

দীক্ষার সাহায্যে তুমি নিজের ওপরে প্রারব্ধ কর্মের প্রভাব কমিয়ে ফেলতে পার এবং তোমার সহজাত আনন্দ অবস্থার দিকে যেতে পার। তুমি তোমার বিশুদ্ধ ও অটল অন্তৰ্দেশকে পুনরুদ্ধার করতে পার। তুমি আগম্য কর্ম সংগ্রহ করাও বন্ধ করতে পার।

দীক্ষা হ’ল সেই জ্ঞান বা ক্লিস্ সমূহ যা তোমাকে বিষণ্ণতা প্রদানকারী চিন্তাগুলি থেকে বাইরে নিয়ে আসে, যা তোমাকে প্রারব্ধের প্রভাব থেকে বার করে নিয়ে আসে।

পূজা

পূজা আচার সংক্রান্ত উৎসর্গ। পূজা হ'ল আজ পর্যন্ত তোমার মধ্যে হওয়া সমস্ত ক্লিক্গুলিকে প্রতিদিন স্মরণ করার কার্য, যাতে তোমার কোন সমস্যা হ'লে প্রয়োজনীয় ক্লিক্ (বোধ) স্বতঃস্ফূর্তভাবে এসে যায়।

মাস্টারের শিক্ষাদান কেবল শিক্ষা নয়, তা এক শক্তিশালী অভিজ্ঞতা। তাঁর থেকে পাওয়া দীক্ষা যখন তুমি ব্যবহার কর না , যখন তুমি বারবার সেইসব শাস্ত্র-শস্ত্র (জ্ঞান-অস্ত্র) ব্যবহার কর না - তখন কেবল যে তাদের শক্তিক্ষয় হয় তা নয়, তুমি হয়ত তাদের আবার স্মরণও করতে পারবে না। এই গুরুত্বপূর্ণ জিনিষটা এখানে বোঝার আছে।

উদাহরণস্বরূপ, তোমার একটা খাট আছে। যদি তুমি খাটটা দুই বছর ব্যবহার না কর, খাটটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে না বা সেটা অদৃশ্য হয়ে যাবে না। দুই বছর পরে সেটা তুমি আবার ব্যবহার করতে পার। কিন্তু তোমাকে দেওয়া জ্ঞান, তোমায় দেওয়া দীক্ষা, যদি তুমি ব্যবহার না কর, সেগুলি দুই বছর ধরে তোমার শোবার ঘরে তোমার ব্যবহারের অপেক্ষায় থাকবে না! না! সেগুলি সহজেই অদৃশ্য হয়ে যাবে , ব্যাস্।

তাহলে তোমার সাথে আজ পর্যন্ত ঘটা
সমস্ত ক্লিক্গুলিকে তুমি কি ক’রে রোজ
নিজেকে স্মরণ করাও? প্রতিদিন বসে তোমার
সাথে ঘটা সমস্ত ক্লিক্গুলিকে স্মরণ করাই
পূজা বা আচার-অনুষ্ঠান। পূজা এই উদ্দেশ্যে
পরিকল্পিত।

স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিন, তুমি চাও কি না চাও, যখন তুমি আচার-অনুষ্ঠানে বস, তুমি দীক্ষার অভিজ্ঞতা স্মরণ করবে। মাস্টারের সাথে যে সমস্ত ক্লিক্ ঘটেছিল, তা তোমার মধ্যে উদয় হবে। আচার অনুষ্ঠান তোমাকে রোজ বিশুদ্ধ চেতনায় ফিরিয়ে নিয়ে আসে। এন্ব্রামগুলি (সংস্কার) ক্ষমতা হারাতে শুরু করে।

যে এন্ব্রামগুলি নিয়ে জন্মেছিলে,
সেগুলি তোমার ওপরে ক্ষমতা হারাতে শুরু
করলে আরও এন্ব্রাম সংগ্রহ করা বন্ধ হয়।
যখন সংগ্রহ করা বন্ধ হয় এবং বিদ্যমান
কর্মগুলিও তোমার ওপরে ক্ষমতা হারায়, তখন
মাস্টার বা যে অতিমানব তোমায় অতিচেতনা
অঞ্চলে বারবার ফিরিয়ে নিয়ে আসেন, তিনি
তোমার দেহত্যাগের সময় আবির্ভূত হন এবং
তোমার সমস্ত সঞ্চিত কর্মগুলিকে দগ্ধ করেন।

উদাহরণস্বরূপ, যদি তোমার ছোট্ট ছেলে ব'সে ব'সে একটি ছোট বাড়ী বানাবার খুব চেষ্টা করে, তুমি কি করবে? তুমি বল, 'ঠিক আছে, বিব্রত হতে হবে না। আমি তোমাকে এটা বানিয়ে দেব।' একইভাবে, যখন এক শিষ্য তার প্রারব্ধ ও আগম্য মুছে ফেলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, মাস্টারের কৃপা সহজেই ঘটে এবং তিনি তার সঞ্চিতও মুছে ফেলেন!

একটা গুরুত্বপূর্ণ জিনিষ বোঝ। আমরা
এখানে মাস্টারের যে কৃপার কথা বলছি তা
কেবল মাস্টারের ওপরে নির্ভরশীল নয়। যদি
কেউ আন্তরিকভাবে তপ বা ধ্যান করে, তাহলে
আমাকে ছাড়াও তার ওপরে কৃপা বর্ষিত হবে!
এটা আমার ওপরে নির্ভর করে না। এটা এক
স্বয়ংক্রিয় প্রক্রিয়া!

স্পষ্ট করে বোঝ, এটা একমাত্র তোমার
গ্রহণ করার ক্ষমতার ওপরে নির্ভর করে,
আমার ওপরে নয়। আমি তো মহাসাগরের
মত, প্রতিনিয়ত সহজলভ্য, যে কেউ ইচ্ছামত

যে কোন আকারের জাহাজই নিয়ে আসুক না
কেন। যদি তুমি নারকেলের খোলা নিয়ে আস ,
তুমি ততটাই আমাকে নিয়ে ঘরে ফিরবে।
একটু বড় পাত্র নিয়ে এলে, তুমি ততটা বেশি
আমাকে নিয়ে ফিরবে। যদি একটা খুব বড়
পাত্র নিয়ে আস, তুমি সেই পাত্রতে যতটা ধরে
ততটাই আমাকে নিয়ে যেতে পারবে। আর
বুদ্ধিমতাশীল হলে তুমি সরাসরি সেই
পরমানন্দের মহাসাগরে ঝাঁপ দেবে!

তাহলে দীক্ষা অথবা পূজার অর্থ হ’ল, সমস্ত দীক্ষাসমূহ এবং মাস্টারের সাথে ঘটা সমস্ত মহান অভিজ্ঞতাগুলিকে প্রতিদিন স্মরণ করা এবং নিজেকে বারবার সেই উচ্চ চেতনা স্তরে ফিরিয়ে নিয়ে আসা। যখন রোজই সেই একই উচ্ছ্বসিত মেজাজে তুমি তৈরি থাক , তার অর্থ, পরের ২৪ ঘন্টায় উন্মোচিত হওয়া জীবনের নাটকের জন্য তুমি প্রস্তুত। পরের ২৪ ঘন্টার জন্য তোমার প্রয়োজনীয় শক্তি আছে। পূজা করার পিছনে এটাই কারণ।

ধ্যান ও চেতনা - কর্মের প্রতিষেধক

যখন বিশুদ্ধ চেতনার একটিমাত্র ঝলক পেয়ে গেছ, কোন কর্মই তোমাকে প্রভাবিত করতে পারবে না। কর্মের কম্পাঙ্কের চেয়ে তোমার কম্পাঙ্ক বেশি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তোমার চিন্তা থাকে, কর্ম কেবল ততক্ষণ ধরেই তোমার ওপরে কাজ করতে পারে। সচেতন সজাগতায় তুমি চিন্তাকে অতিক্রম করে যাও। তাই স্বাভাবিকভাবে তুমি কর্মের ওপরে আধিপত্য করতে শুরু কর। প্রগাঢ়রূপে কোন ধ্যান করলে তুমি চৈতন্য বা সত্যের এক ঝলক পেতে পার।

সেইজন্য বলা যায়, ধ্যান যেন তোমার
ফিল্মকে সরাসরি রোদে খুলে ধরা। যদি
ক্যামেরার শাটার এক সেকেণ্ডের জন্য খোলে,
সামনে যা আছে তা ক্যামেরার ফিল্মে রেকর্ড
হয়ে যায়। শাটার পুরো খুলে রাখলে কি হবে ?
সূর্যের আলো সরাসরি ফিল্মে পড়লে কি হবে ?
যা কিছু রেকর্ড করা হয়েছিল তা মুছে যাবে।

তুমি জন্ম নিলে, মুহূর্তের জন্য ক্যামেরার শাটার খোলে এবং জীবন তোমার শরীরে প্রবেশ করে। সেইসময়ে বাইরে যা কিছু দৃশ্য ছিল তা রেকর্ড হয়ে যায়। ‘দৃশ্য’ শব্দটি দ্বারা আমি বোঝাতে চাইছি সেই সময়ে গ্রহগুলির অবস্থান। সেইজন্য জন্মসময় এতই গুরুত্বপূর্ণ। তার ওপরে ভিত্তি করে তোমার চেতনা কার্য করে। যাই হোক, ধ্যান করার সময় সচেতনভাবে আমি অনেক সময় ধরে শাটারটাকে কিছু সময় খোলা রাখি! তাই স্বাভাবিকভাবে যা রেকর্ড করা হয়েছে তা মুছে যায়!

তাই প্রথমবার শাটার খোলে তোমার জন্মের সময়ে। দ্বিতীয়বার শাটার খোলে তোমার দীক্ষার সময়ে। এই সময়ে শাটারকে পুরোপুরি স্বাভাবিকভাবে খুলে রাখা হয় যাতে করে সূর্যের রশ্মি প্রবেশ করে ও তোমার সমস্ত কর্মকে মুছে ফেলে। সেইজন্য তুমি যখন এক মাস্টারের দ্বারা দীক্ষাপ্রাপ্ত কর, তোমাকে বলা হয় দ্বিজ। দ্বিজ অর্থ দ্বিতীয়বার জন্ম নেওয়া। যে মানুষটি তোমার ক্যামেরা পরিচালনা করেন, যিনি কিছু সময় শাটার খুলে রাখেন, তিনি হলেন গুরু। তিনিই মাস্টার।

নিত্যম্ - ধ্যানম্ - আনন্দম্

আগ‌ম্য কর্ম না কুড়ানোর জন্য প্রয়োজনীয় জীবন-সমাধানকে আমি বলি নিত্যম্ (অনন্ত), কারণ তুমি এগুলিকে নিত্য (প্রতিদিন) অভ্যাস কর। এই জন্মের কর্ম মুছে ফেলার জন্য, তোমার প্রয়োজন ধ্যানম্ বা ধ্যান। তাই দেখবে আমাদের বেশীরভাগ ধ্যানই শ্বাসপ্রশ্বাসের ওপরে ভিত্তি করা। শ্বাস পরিবর্তন করা, তাকে তাড়াতাড়ি, ধীরে, নীরব ইত্যাদি করা - আমাদের ধ্যান অভ্যাসে করা হয়। কেবল যে জিনিষটা সম্পূর্ণ কর্মকে মুছে ফেলতে পারে, তা হ'ল মাষ্টারের কৃপা বা আনন্দম্।

তাই বোঝ, কর্ম হ’ল গভীর অজ্ঞতা
থেকে নির্গত হওয়া চিন্তা, শব্দ ও কার্যের
প্রভাব এবং তোমাকে বারবার তা দুর্দশার
পরিচিত প্যাটার্নের পথে টেনে নিয়ে যায়। এই
চক্রকে ভাঙ্গার উপায় হ'ল মাষ্টারের কাছ
থেকে পাওয়া ক্লিক্গুলিতে টিউন করা এবং
এক সমুন্নত চেতনা স্তরে বাস করা।

কর্ম সম্বন্ধে অতিকথা

প্রশ্ন : যখন কেউ উপদেশ দেয় বা তাদের
স্পর্শ করি, আমাদের কি তাদের কর্মের
ছোঁয়া লেগে যাবে? আমরা অপরের কর্মের
জন্য কতটা অরক্ষিত?

বোঝ তুমি কখনও অপরের কর্ম পেতে
পার না। তোমার নিজেরই তো যথেষ্ট কর্ম
আছে! তাই অন্যের কর্ম আকর্ষণ করার
ব্যাপারে বিব্রত হতে হবে না।

স্পর্শ করে বা উপদেশ দিয়ে বা ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এসে বা শারীরিক নৈকট্য দ্বারা কর্ম পাস করে দেওয়া যায় না। তুমি হয়ত নৈকট্যের জন্য অথবা কারো সামনে সর্বদা থাকার জন্য, তার মানসিক গঠন অর্জন করতে পার, কিন্তু তার কর্ম কখনও অর্জন করবে না। অবশ্যই তোমাকে তার মানসিক গঠন না পাবার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হবে! কিন্তু যদি তোমার মধ্যে ঘটা ক্লিক্গুলির মাধ্যমে ভিতরে তুমি বলিষ্ঠ হও, এমনকি এগুলিও তোমাকে কোনওভাবেই প্রভাবিত করতে পারবে না।

আরও একটা জিনিষ বোঝ, আমি তোমাদের কর্মতে হস্তক্ষেপ করি না। সূর্য উদয় হ'লে যেমন অন্ধকার আপনা আপনি অদৃশ্য হয়, ঠিক তেমনিভাবে মাষ্টারের উপস্থিতিতে কর্ম দগ্ধ হয়। অন্ধকারের মত কর্মের কেবল নকারাত্মক অস্তিত্ব আছে। তার কোন সকারাত্মক অস্তিত্ব নেই। আমি বলতে চাইছি যে তুমি তাকে নিতে পার না ও তাকে ছুড়ে ফেলতে পার না, যেভাবে এই মাইক্রোফোনটাকে ধরে ছুড়ে ফেলা যায়। যেভাবে আলোক-হীনতাকে অন্ধকার বলা হয়, কর্ম হ'ল আমাদের অন্তরে আলোকের অভাব। এটা কেবলমাত্র অজ্ঞানতা। এটা শক্তিহীনতা।

ক্লিক্গুলিকে স্মরণ করে ও ক্লিক্গুলির
মাধ্যমে বোধশক্তি দ্বারা জীবন যাপন করে যে
কোনও কর্মকে দগ্ধ করা যায়। কর্ম হল তাতে
ভয়ের ওপরে তোমার বিশ্বাস।

কর্ম তোমার ভয়ের গভীরতা পর্যন্ত বিদ্যমান থাকে না। ভয় তোমার কারণ-শরীরের গভীরতা পর্যন্ত যাবে। গভীর নিদ্রায় তুমি কারণ-শরীরের শক্তি স্তরে চলে যাও। যদি তুমি মাথার ওপরে একটা চাকু রেখে ঘুমাও , স্বয়ংক্রিয়ভাবে তুমি প্রগাঢ় ভয়ের জন্য কারণশরীরকে স্পর্শ করবে। এতটা গভীরতা কর্মে নেই। কর্ম কেবল তোমার নিজের করা এবং কর্মকে উপলব্ধি ও সজাগতার সাহায্যে মুছে ফেলা যায়। চিন্তা, শব্দ ও কার্যের মাধ্যমে পুনরায় কর্ম সংগ্রহ করব না - এই সচেতন নির্ণয় দ্বারাও কর্মকে মুছে ফেলা যায়।

জীবনে কর্মগুলিকে কেবল নিঃশেষ করা হোক এবং আরও কর্ম যেন সংগ্রহ না করা হয়

  • এইভাবে জীবনযাপন করা অত্যাবশ্যক। এই ধারণাই বৈদিক বিবাহে উন্নীত করা হয়। বৈদিক বিবাহে দম্পতি সংকল্প করে যে তারা আধ্যাত্মিক জীবনকে বিবাহিত জীবনের চেয়ে এগিয়ে রাখবে এবং একসাথে বসবাস করবে। এটা কেবল দুজনে আরও কর্ম আকর্ষণ না করে পরস্পরের কর্মগুলিকে নিঃশেষ করার জন্য সহযোগিতা করার এক নির্ণয় নেওয়া।

সাধারণত বিবাহে, পুরুষ যৌনতা
থেকে এবং মহিলা ভয় থেকে পরিচালিত হয়।
পুরুষ মহিলার ভয়ের সুযোগ নেয় ও মহিলা
পুরুষের যৌনতাকে কাজে লাগায়। এই সঙ্কল্প
বলে যে তারা কেবল একে অপরের কর্মকে
নিঃশেষ করার জন্য কার্য করবে এবং একে
অপরকে শোষণ করা জন্য নয় অথবা কর্ম
বর্ধিত করার জন্য নয়।

প্রশ্ন : আমাদের কর্ম কি দাতব্য সেবা করে নিঃশেষ করা যায়?

তোমার সমাজসেবার প্রেরণাকে দেখতে
হবে। সততার সাথে নিজের মুখটি দেখ। তুমি
সেবা ক'রে কি চাও?

ভাল কাজ না করার জন্য নরকে যাবার ভয় থেকে কি তুমি সেবা করার প্রেরণা অনুভব কর? সেবা কি নামযশের বাসনা থেকে করতে চাও? অথবা তা করতে চাও কেবল নিজেকে ব্যস্ত রাখার জন্য? সেটা কি মৃত্যুর পরে সুখী জীবনের জন্য? নাকি আরও ভাল পরবর্তী জন্মের জন্য?

তুমি যদি ভয় ও লোভ দ্বারা চালিত
হও, তুমি কখনও তোমার সেবা প্রগাঢ়রূপে
উপভোগ করতে পারবে না। তোমার এক অংশ
সেবার কার্য করবে। অপর অংশ সেবা করার
সুফলের চিন্তায় পড়ে থাকবে। তাহলে তুমি
সেই কার্যে একীভূত বা সংহত নও। তুমি সেই
কার্যে সম্পূর্ণ নও।

এই কার্যও বন্ধনে ফেলে। বাইরে থেকে সমাজে এটাকে মনে হয় ভাল ও বন্ধন থেকে মুক্ত। কিন্তু তোমার অন্তর্দৈশে তুমি দেখতে পার যে প্রকৃতপক্ষে তা নয়। সমস্ত মনুষ্যজাতি ফল - ভিত্তিক কার্য করতে অভিলাষী। সেটা সেবার ক্ষেত্রেও প্রযোজ্য। অন্তত সেবার ক্ষেত্রে, টাকা বা যশের কথা চিন্তা করবে না। অন্যদের মনে তোমার জন্য অনুকূল ধারণা সৃষ্টি করার পরিকল্পনা করবে না। তোমার উপস্থিতি অনুভব করানোর পরিকল্পনা করবে না।

কাজ কেবল কাজ করার জন্য কর! কোন কিছুই পরিকল্পনা করবে না। যে কোন জায়গায় যে কোন সেবা কর। এই প্রকার সেবা তোমার সত্তায় অনেক ক্ষমতা সঞ্চার করবে। দিনে কমপক্ষে আধা ঘণ্টা নিঃস্বার্থভাবে কিছু কর, তাতে ফলাফল বা নিজের কোন লাভ চিন্তা করবে না। তবেই তুমি সেবার প্রকৃত আনন্দ অভিজ্ঞতা করতে পারবে।

শুধুমাত্র গভীর উপলব্ধি, সজাগতা এবং
চেতনার কমপক্ষে এক ঝলক দ্বারা কর্ম
নিঃশেষ করা যায়।

প্রশ্ন : আপনি আমাদের ধ্যান শেখান।
ধ্যান করে কি লাভ যখন বাকী পৃথিবী
দুর্দশায় আছে? ধ্যান না করে আমরা তো
সেবা করতে পারি।

একটা ছোট গল্প :

এক সময়ে এক রাজা ছিল। সবাই জানত সে
দয়াবান। তার রাজ্যে প্রজারা কেমন আছে
জানার জন্য রাজা ছদ্মবেশে ঘুরে বেড়াত।

একদিন সে দেখল একটি বালক পায়রা ধরছে। ছেলেটি পায়রাটিকে চেপে ধরে আছে আর পায়রা ডানা ঝাপটাবার চেষ্টা করে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করল, ‘তুমি কি দেখতে পারছ না যে পাখিটি ভয় পেয়েছে ও কষ্ট পাচ্ছে? এটাকে ছেড়ে দিচ্ছ না কেন?’

বালক জানত না সে রাজার সাথে কথা বলছে। সে বলে, ‘স্যার, আমি এই পায়রাটাকে অনেক অপেক্ষা করে ধরেছি। কি করে আমি তাকে ছেড়ে দিই?’ রাজা একটু ভাবল ও তারপর ছেলেটিকে জিজ্ঞাসা করল সে কবুতরটি বিক্রি করবে কিনা। বালক সঙ্গে সঙ্গে রাজী হ’ল। রাজা পরিবর্তে বালককে একটি সোনার মোহর দিল।

ততক্ষণে রাজার চারিদিকে অনেক লোক জড়
হয়েছে। তারা রাজাকে পায়রাটা নিতে দেখল ও
পায়রাটাকে হাত ওপরে করে ছেড়ে দিতে
দেখল। কবুতরকে মুক্ত হ’তে দেখে রাজা খুব
খুশী হ’ল এবং একই সময়ে লোকেরা তার
প্রশংসা করছে দেখেও খুশী হ’ল।

রাজা জিজ্ঞাসা করল যদি আর কারো কাছে
কোন বন্দী পাখি আছে কিনা। কেউ কেউ
এগিয়ে এল। রাজা তাদের পাখিগুলি নিল ও
বিনিময়ে তাদের প্রত্যেককে একটি করে
স্বর্ণমুদ্রা দিল। তারপর রাজা গর্বভরে
পাখিগুলিকে মুক্ত করে দিল।

কয়েকদিন পরে রাজার উপদেষ্টা একজন বিজ্ঞ ঋষি তার প্রাসাদে এলেন। তিনি রাজাকে ছদ্মবেশে তার সাথে আসতে বললেন। রাজা ঋষির সাথে জঙ্গলে গেল। রাজা খুব অবাক হয়ে দেখল অনেক গ্রামবাসী পাখি ধরার জন্য জঙ্গলে ফাঁদ পেতেছে। এমনকি অনেক পাখি তাদের ত্রুটিপূর্ণ ফাঁদের জন্য জীবন ও হারাচ্ছে। লোকেরা এখন সুচিন্তিতভাবে পাখি ধরছে, যাতে তারা পাখির বদলে রাজার কাছ থেকে স্বর্ণমুদ্রা পেতে পারে!

ঋষি রাজাকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার
তথাকথিত সমবেদনার জন্য পাখিগুলিকে এত
দুর্দশায় কেন পড়তে হবে?’

কেবলমাত্র বিশুদ্ধ চেতনা থেকে আসা সেবাই সঠিকভাবে কার্যকর হয়।

যদি আমরা প্রকৃতই মানবজাতির দুঃখদুর্দশা অনুভব করতে পারি এবং আমরা তাদের দুঃখ মুছে ফেলার কার্য দয়াবশত করি , তাহলে সেটা খুবই ভাল। কিন্তু এই সমবেদনাকে অনুভব করার জন্য আমাদের প্রথমে এই প্রসারিত চেতনাকে উপলব্ধি করতে হবে। কেবল তাই নয়, মানবজাতির জন্য সবচেয়ে বড় যে সেবা তুমি করতে পার তা হ’ল, নিজে দিব্য-মানব হওয়া! ধ্যান তার জন্য প্রথম পদক্ষেপ!

প্রশ্ন : কারো অকালমৃত্যু, যেমন আত্মহত্যা বা দুর্ঘটনা, হ’লে কি হয়?

অকালমৃত্যুর ক্ষেত্রে আত্মাকে আবার জন্ম নেবার আগে তার পূর্বনির্দিষ্ট জীবনকালের সময় অপেক্ষা করতে হবে। আত্মহত্যার ক্ষেত্রে, বেঁচে থাকলে যে কষ্ট হ'ত, মৃত্যুর পর কষ্ট তার চেয়েও প্রগাঢ় হয়। যেন তোমার সামনে এক প্লেট খাবার আছে, কিন্তু উপভোগ করার জন্য তোমার হাত ও শরীর নেই!

দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে, আত্মাকে শরীর ছাড়া থাকতে হবে। কিন্তু আত্মহত্যাকারীদের মত কষ্ট থাকে না। বেঁচে থাকলে আত্মা যে চেতনায় থাকত, মৃত্যুর পরেও আত্মা সেই একই চেতনাতে থাকে। সে কেবল পরবর্তী দেহ পাবার অপেক্ষায় থাকে।

প্রশ্ন : বিগত আত্মাদের সম্পর্কিত আচার- অনুষ্ঠান ও বার্ষিক কৃত্য কেন করি?

যাতে একটি মানুষটির চলে যাওয়াকে বাকি জীবিত মানুষরা স্বীকার করে নিতে পারে, সেই সাহায্য করার জন্যই বিগত আত্মাদের সম্পর্কিত আচার-অনুষ্ঠান করা হয়।

কিন্তু যখন একজন জীবন্মুক্ত মাস্টার এটা করেন, তাতে সাহায্য হয় এবং সে সাহায্য আচার-অনুষ্ঠান থেকে নয়, সেটা তাঁর সঙ্কল্প থেকে হয়। একজন জীবন্মুক্ত মাস্টার যখন সংকল্প করেন, যদি তুমি শরীরে থাক তা কার্যকরী হ'তে সময় লাগতে পারে কারণ তিনি যে স্তরে আছেন ও যে স্তরে সংকল্পটি করা হয়েছে, সেই স্তর তোমার স্তর থেকে ভিন্ন। কিন্তু যে সত্তা শরীরে নেই, তার ক্ষেত্রে এই সংকল্পের তাৎক্ষণিক প্রভাব হয় কারণ তার সত্তা তখন মাস্টারের মতই সূক্ষ্ম শক্তি স্তরে আছে।

যদি সেই সত্তা আরেকটি শরীরে বিদ্যমান থাকে, সংকল্প কার্যকরী হ'তে সময় লাগে। কিন্তু ব্যক্তিটি তার অতীতের সংস্কার থেকে আনুচ্লাচ্ করে এবং সমস্ত অতীত সংস্কার মুছে যায়। তাই হঠাৎ কোন কারণ বিনাই ব্যক্তিটি স্বচ্ছ ও হালকা অনুভব করে।

প্রশ্ন : অতীত জীবনের পুনরাবৃত্তি (past life regression) কি হিতকর ও নিরাপদ?

জীবন্মুক্ত মাস্টার ছাড়া অন্য কারো অতীত জীবনের পুনরাবৃত্তি করা উচিৎ নয়। এর এত বেশি প্রভাব থাকে যে এটা এই জন্মকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি তুমি অতীত জীবনে একজন অন্ধ ছিলে, পুনরাবৃত্তি ঘটলে এই জন্মেও তুমি অন্ধ হয়ে যেতে পার!

জীবন্মুক্ত নয় এমন কোন সত্তা পুনরাবৃত্তি করলে, সে যার জন্য পুনরাবৃত্তি করছে, তার কর্মতেও ভুগবে।

অতীত জীবনের পুনরাবৃত্তি মুছে ফেলার জন্য, তা কি করে পরিচালনা করতে হবে, সে সম্বন্ধে জ্ঞান হওয়া দরকার। কিভাবে অতীতের সংস্কারগুলিকে মুছে ফেলতে হয় ও তা বন্ধ করতে হয়, সেসব জানা দরকার।

প্রশ্ন : মাস্টার যখন আমাদের কর্মগুলিকে দগ্ধ করেন, তখন কি আমাদের বেদনার মধ্য দিয়ে যেতে হবে?

যখন মাস্টার কর্ম দূরীভূত করেন, তুমি তাকে বেদনার অনুভূতি বল। প্রকৃতপক্ষে মাস্টার এক সেকেণ্ডেই বহু জন্মের দুঃখকষ্টকে দূরীভূত করেন, যেগুলি অপসারিত হবার জন্য হয়ত বহু জন্ম লাগত। তুলনামূলকভাবে বস্তুত কোন কষ্টই হয় না।

মা সারদা দেবী বলেন, ‘মাস্টারের দ্বারা সংস্কার সমূহ দগ্ধ করে দেওয়া যেন তুমি হাড় ভেঙ্গে ব্যাথা পাওয়ার বদলে একটি কাঁটা ফোটার ব্যাথা পাচ্ছ।’