KAILASA Library/জীবনমুক্তি/মৃত্যু এক উৎসব উদ্যাপনSign in
জীবনমুক্তি

মৃত্যু এক উৎসব উদ্যাপন

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল প্রতিটি মুহূর্তে পরমানন্দে পুনরায় জন্ম নেওয়া

কর্ম সম্পর্কে উদ্বেগের মূল আমাদের মৃত্যুভয়ে আছে। এটা অজানার জন্য এক আদি ভয়। আমাদের জীবনের বেশীর ভাগ কার্যই চালিত হয়, মৃত্যুর পরে আরও ভাল জায়গায় যাবার বাসনার দ্বারা বা এখানকার চেয়ে আরও খারাপ জায়গায় না যাবার ভয়ের দ্বারা। দেহ ও মন ছেড়ে যাবার এই ভয় যুগ যুগ ধরে বিদ্যমান।

যযাতির গল্প

ভারতীয় মহাকাব্য মহাভারতে একটি সুন্দর গল্প আছে :

যযাতি নামে এক রাজা ছিল। সে একশ' বছর ধরে খুব ভালভাবে বাস করছিল এবং রাজ্যসুখ, শারীরিক ও মানসিক সুখ উপভোগ করছিল। একশ' বছর সমাপ্ত হ'লে তার পৃথিবী ছেড়ে যাবার সময় হয় ও মৃত্যুদেব যম তাকে নিয়ে যেতে এলেন। যমকে আসতে দেখে রাজা ঘাবড়ে গেল ও কাঁদতে লাগল, ‘আপনি এত তাড়াতাড়ি কেন এলেন ও তাও হঠাৎ করে কোন খবর না দিয়ে? আমি এখনও আমার জীবন পুরোপুরি বাঁচি নি। দয়া করে আমাকে আরও কিছু সময় প্রদান করুন।’

যম উত্তর দিলেন যে কারো জীবনকালের এই
রকম সম্প্রসারণ সম্ভব নয়। কিন্তু যযাতি
সবিনন্ধ মিনতি করল এবং যমের কাছ থেকে
আরও কিছু সময় ভিক্ষা করল। যম সর্বশেষে
রাজী হ'লেন এবং বললেন যে তার পুত্রদের
মধ্যে একজন যদি যযাতির জন্য প্রাণদান
করতে পারে, তাহলে রাজা তার পুত্রের বাকি
সময় লাভ করতে পারবে।

যযাতি তার এক পুত্রকে ডাকল। তার পুত্র
বলল, ‘আমি আমার পিতার জন্য প্রাণত্যাগ
করতে রাজী। আমার পিতা জীবিত থাকুন।’
পুত্র মারা গেল। যম যযাতির আয়ু আরও
একশ' বছর বাড়িয়ে দিলেন।

যযাতি আগের মতই সমস্ত বস্তুগত বিলাসিতা
উপভোগ করতে লাগল এবং আরও একশ'
বছর বাঁচল। সময় শেষ হ'লে যম তাকে নেবার
জন্য ফিরে এলেন। এবারও যযাতি যমকে এত
তাড়াতাড়ি আসতে দেখে ঘাবড়ে গেল। সে
অনুভব করছিল যে তার জীবনকে উপভোগই
করা হয় নি এবং যমের কাছে মিনতি করে যে,
সে মরতে চায় না ও ভিক্ষা করে আরও আয়ু
চাইল।

যম তাকে আরও একটি সুযোগ দিলেন।
যযাতির আরও একটি পুত্র পিতার জন্য
প্রাণত্যাগ করল এবং যযাতি আরও একশ'
বছর বাঁচার চুক্তি করল।

যযাতি আরও একশ' বছর উপভোগ করল
এবং আবার যম তাকে নিতে ফিরে এলেন।
আবার আগের মতই যযাতি আরও সময় চাইল,

কিন্তু এইবার যম একই খেলা খেলতে অস্বীকার করলেন।

রাজার অনুরোধ স্বীকার না করে যম এবার যযাতিকে অনুকম্পা সহকারে বললেন, 'হে রাজন! তুমি কি মনে কর, আগুনে তেল ঢেলে আগুন নিভাতে পারবে? তুমি কি মনে কর, বছরের পর বছর বাসনাগুলিকে উপভোগ করতে করতে বেঁচে থেকে, তুমি তোমার বাসনাগুলিকে পূরণ করতে পারবে?' এই কয়েকটি সুন্দর শব্দ দ্বারাই যম যযাতিকে জীবন সম্বন্ধে বুঝিয়ে দিলেন। যযাতি সর্বশেষে সত্য উপলব্ধি করল ও যমকে অনুসরণ করল এবং ঈশ্বরের চরণে চিরতরে বিশ্রাম করল।

ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়সুখ প্রদান করে তুমি পরিতৃপ্তি অনুভব করতে পার না। যদি প্রগাঢ়রূপে বাস না করে থাক, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত ব'লে অনুভব করতে পার না। ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার চেষ্টা করা, ইন্দ্রিয়গুলিতে সুখ প্রদান করতে থাকা অথবা যেভাবে চাও সেভাবে বাস করার অর্থ প্রগাঢ়রূপে বাস করা নয়। যখন তুমি বাস্তবিকভাবে প্রগাঢ়রূপে বাস কর, স্বতঃস্ফূর্তভাবে তুমি মুক্ত হবে।

মৃত্যুর প্রচলিত ধারণা

‘মৃত্যু’ শব্দটি সন্তাপ ও ভয় সৃষ্টি করে। এমনকি এর সম্পর্কে কথা বলাকেও অশুভ গণ্য করা হয়। আমরা বিশ্বাস করি যে মৃত্যুকে উল্লেখ করলে আমরা তাকে আমন্ত্রিত করে ফেলতে পারি!

মৃত্যুকে শত্রু বলে দেখা হয়। সেইজন্য সমস্ত ধর্মে, সমস্ত সভ্যতায় মৃত্যুকে কালো রঙে দেখানো হয়। হিন্দুদের যম কালো। খ্রীষ্টানদের স্যাটান্ কালো। বৌদ্ধদের মারা কালো। সব ধর্মে মৃত্যুকে কালো রঙে আঁকা হয়। আমরা মৃত্যুকে সর্বদা খলনায়ক বলে দেখি, নায়ক বলে কখনও দেখি না। মৃত্যুর ধারণাকে সর্বদা নকারাত্মকভাবে দেখা হয়। মৃত্যু আমাদের থেকে সবকিছু নিয়ে নেয় বলে আমরা অনুভব করি। আমরা যা চাই, আমরা যা উপভোগ করি, আমাদের যা আছে, সবকিছু আমাদের থেকে জোর করে নিয়ে নেওয়া হয়। তাই আমাদের প্রায় সবাই, হয় মৃত্যুকে অস্বীকার করি অথবা তাকে ভয় করি। আমরা ভাবি, ‘আমরা তার সম্পর্কে এখন কেন চিন্তা করব? তা আসুক, তখন আমরা তার মোকাবিলা করব।' অথবা সচেতনভাবে তার সম্পর্কে চিন্তা করাও আমরা এড়িয়ে যাই।

যে কোন প্রকারে আমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাই। অনাদিকাল ধরে সব প্রথায়, সমস্ত সভ্যতায় মৃত্যুকে জয় করার জন্য সকল প্রকার প্রচেষ্টা করা হয়েছে। বিজ্ঞানীরা ঔষধ দ্বারা চেষ্টা করছেন, যা থেকে আলোপ্যাথির জন্ম। প্রাচ্যের অতীন্দ্রিয়বাদীরা সিদ্ধ ও আয়ুর্বেদের জ্ঞানলাভ করে ভেষজ ব্যবহার করেন এবং তার থেকে 'সিদ্ধ' প্রথা এবং ‘কায়াকল্প’-এর জন্ম হয়। যোগীরা মন্ত্র দিয়ে চেষ্টা করেন এবং তা থেকে মৃত্যুঞ্জয় মন্ত্র ও প্রাণায়াম প্রক্রিয়ার জন্ম হয়। বৌদ্ধ লামারা চেষ্টা করেন ধ্যান দ্বারা এবং তা থেকে ‘মহামন্ত্র’ প্রক্রিয়া ইত্যাদির জন্ম। প্রায় সব প্রথা, সব সভ্যতাই মৃত্যুকে জয় করতে চেষ্টা করছে, মৃত্যুর ঊর্ধ্বে যেতে চাইছে।

আমরা মৃত্যুকে ভয় পাই কেন?

যে জিনিষটা আমাদের প্রত্যেকের
জীবনে একদম নিশ্চিত, সমগ্র মানবজাতি সে
জিনিষটির সঙ্গে এত সংগ্রাম কেন করছে?

আমরা কি সমস্ত পৃথিবীটাকে চেপটা করতে পারি? না, প্রমাণিত হয়েছে যে পৃথিবী গোলাকার। কিন্তু আমরা যদি এই বাস্তবের বিরুদ্ধে লড়াই করতে থাকি, তাহলে আমাদের লড়াইতে ও আমাদের উপলব্ধিতে কিছু ভুল আছে। সেটা মৃত্যুর ক্ষেত্রেও একই ব্যাপার। সত্যকে গ্রহণ করার জন্য আমরা এক সংগ্রাম কেন করছি? এই সংগ্রামের জন্যই বেশিরভাগ মানুষ মৃত্যু এলে তাকে গ্রহণ করতে পারে না - ঠিক যেভাবে তারা তাদের জীবনকালে, জীবন যেভাবে ছিল, সেভাবে স্বীকার করতে পারে নি।

আমরা মৃত্যুকে ভয় পাই কেন?

আমরা ভয় পাই কারণ স্বভাবজ আমরা পরিবর্তনের বিরোধিতা করি এবং মৃত্যু জীবনের এক আকস্মিক পরিবর্তন। মাস্টার চুয়াং জু সুন্দরভাবে বলেছেন, 'মানুষের ভবিষ্যতে বেঁচে থাকার তৃষ্ণা তাকে বর্তমানে বাঁচার জন্য অক্ষম করে।'

আমরা ভয় পাই কারণ আমরা জানি
না আমরা কে? আমাদের পরিবার, সম্বন্ধতা,
কাজ, সম্পদ, সামাজিক প্রতিচ্ছবি ইত্যাদির
ভিত্তিতে আমরা আমাদের ভিতরে একটা
পরিচয় ধরে রাখি। মৃত্যু এই ভিত্তিটাকেই
সরিয়ে ফেলে যার ওপরে আমাদের পরিচয়
নির্মিত করেছি, তাই আমরা অনুভব করি যে
মৃত্যু আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নেয়।

মৃত্যু সম্পর্কে আমাদের ধারণা, বরঞ্চ মৃত্যু সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা, মৃত্যুকে ভয়ানক, ভয়ংকর অভিজ্ঞতা বানায়। যে মৃত্যুকে বাধা দেয়, সে বেঁচে থাকাকালীনও মৃতই থাকে। সে তো প্রতিটি মুহূর্তে মরতে থাকে কারণ সে মৃত্যুর ধারণা দ্বারা নির্যাতিত হয়। যখন আমি 'মৃত্যু' বলছি, আমি কেবল শারীরিক মৃত্যুকে বোঝাচ্ছি না। যে কোন জিনিষকে হারানোই মৃত্যু। তোমার আরামের জীবন হারানো এক প্রকার মৃত্যু, তোমার আত্মীয়স্বজন হারানোও অন্য এক প্রকার মৃত্যু। দয়া করে বোঝ, যেকোন প্রকার হানিই হ'ল মৃত্যু।

দুটো ব্যাপার আছে : মৃত্যুর যে ঘটনা আমাদের জীবনের শেষে ঘটে এবং মানসিক মৃত্যু। প্রকৃত মৃত্যু কেবল একবার ঘটে, কিন্তু মানসিক মৃত্যু, মৃত্যুভয় আমাদের জীবনে পরিব্যাপ্ত হয়ে থাকে। মৃত্যু সম্পর্কে ধারণা ও মৃত্যুভয় আমাদের সমস্ত জীবনের গঠন নির্ণয় করে।

তুমি জিজ্ঞাসা করতে পার, লোকেরা আত্মীয়স্বজন হারালে এত বিষণ্ণ ও অস্থির কেন হয়। যদিও তুমি তাদের সাথে আবেগ সহকারে সংযুক্ত নও এবং একটি অর্থে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছ, তাহলেও তুমি তাদের মৃত্যুতে গভীরভাবে প্রভাবিত হও! তাদের ঘনিষ্ঠ হ'লে, তাদের সাথে আবেগ সহ সংযুক্ত হ'লে, সেটা বেশি হয়। যখনই তোমার মা মারা যায় তোমার বাঁদিক কষ্ট পাবে। বাবা মারা গেলে তোমার সমস্ত ডানদিক কষ্ট পাবে। তোমার ভাই মারা গেলে তোমার হাতদুটি কষ্ট পাবে। তুমি এবং তোমার আত্মীয়দের মধ্যে গভীর সংযোগ আছে।

তোমার শরীরের প্রতিটি অংশ কারো না
কারো সাথে সংযুক্ত। তোমার সত্তা এক
ব্যক্তিগত সত্তা নয়। তোমার ভাবা মত সে একা
নয়, আলাদা নয়। আমরা সবাই একই সূত্রে

বাঁধা। সেইজন্য কাউকে বা কোনকিছুকে
হারালে আমাদের প্রচণ্ড কষ্ট হয়। তোমার
অভিজ্ঞতা করা প্রতিটি হারানোর ঘটনা, সে
যেই হোক না কেন বা যাই হোক না কেন,
আমি তাকে মৃত্যু বলি।

মৃত্যু সম্পর্কে আমরা কেবল বুঝি যে তা জীবনের বিপরীত। আবার আমাদের ভয়ের জন্য আমরা মৃত্যু সম্পর্কে বেশি বেশি চিন্তা করি। আমাদের ভয়কে আমরা অভিক্ষেপ করি ও তাকে একটা দৈত্যের আকারে দেখি। যদি প্রকৃত মৃত্যু ছয় ফুট লম্বা হয়, ভয়ের জন্য আমরা তাকে সত্তর ফুট লম্বা করে দেখি! ধারাবাহিকতা বা ধারাবাহিকতাহীনতার ভয়ই মৃত্যুভয়। ‘এরপর কি’ - সেটা সম্পর্কে আমরা ভীত হয়ে আছি।

মৃত্যু রহস্যে জীবনের উত্তর আছে

একবার আমেরিকাতে এক যুবতী ভারতের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করে, ‘জীবন কি?’ স্বামী বিবেকানন্দ বলেন, ‘আমার সাথে ভারতে এস। আমি তোমাকে শেখাব।’ যুবতী জিজ্ঞাসা করে, ‘আমাকে কি শেখাবেন?’

স্বামী বিবেকানন্দ বলেন, ‘কি করে মরতে হয় তা শেখাব।’

প্রশ্ন জীবন সম্বন্ধে, কিন্তু উত্তর মৃত্যু সম্পর্কিত! অদ্ভুত মনে হয়! স্বামী বিবেকানন্দ বলছেন, যদি মৃত্যুর রহস্যকে জানতে পার, তোমার জীবনের গুণমান আলাদা হবে। সবকিছুর প্রতি তোমার উপলব্ধি ও মনোভাব পরিবর্তিত হবে।

প্রকৃতপক্ষে আমরা আমাদের জীবনকে ব্যবহার করে মৃত্যুর জন্য প্রস্তুত হ’তে পারি। অপরের মৃত্যু দেখার বেদনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না অথবা সঙ্কটপূর্ণ রোগের জন্য প্রচণ্ড ধাক্কা অনুভব করার কারণে জীবনের অর্থ অন্বেষণে জোর করে চালিত হ’তে হবে না।

তোমার জীবনের শেষে মৃত্যু কেবল
এক নিছক ঘটনা নয়। এটা এক অগাধ
অবগতি। যদি তুমি কিভাবে মরতে হয় জান,
তুমি তাহলে কি করে বাঁচতে হয় জান। বাঁচা ও
মরা একই জিনিষের দুই দিক। মৃত্যু কে বুঝতে
পারলে তোমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত
হয়ে যাবে।

মৃত্যুতে প্রবেশ

প্রায় সমস্ত পন্থাই মৃত্যুকে জয় করতে চেষ্টা করেছে, মৃত্যুকে অতিক্রম করতে চেষ্টা করেছে। কিন্তু বাস্তবিক বুদ্ধিমান ও অন্তর্জানী মানুষের একটি দল বহু চেষ্টার পর উপলব্ধি করতে পারল যে আমরা পুরোপুরি ভুল দিক থেকে মৃত্যুকে বোঝার চেষ্টা করছি। তাঁরা ১৮০ ডিগ্রী ঘোরার, পুরো উল্টো ঘোরার সিদ্ধান্ত নিল। তাঁরা মৃত্যু নিয়ে ভিন্নভাবে কাজ করতে শুরু করল।

আগে যেখানে অন্যেরা যেতে সাহস করে নি, সেখানে তাঁরা ধ্যানকে এক প্রক্রিয়া হিসাবে ব্যবহার করলেন। সেই বুদ্ধিমান কয়েকজন হ’লেন উপনিষদের যুগের ঋষিগণ। মৃত্যু বিষয়ে তাঁদের গবেষণার যে রিপোর্ট তারা নিবেদন করেন তাকে কঠোপনিষদ বলা হয়।

এই ঋষিগণ মৃত্যু নিয়ে গভীর গবেষণা করেন এবং সবশেষে সিদ্ধান্তে আসেন যে মৃত্যুকে বাধা দিয়ে বোঝা যায় না বা অতিক্রম করা যায় না। মৃত্যুকে প্রতিহত করে তুমি তাকে অতিক্রম করতে পার না। জন্ম-মৃত্যুর এই দুষ্টচক্র থেকে মুক্ত হবার একমাত্র উপায় হ’ল পরম জ্ঞানালোক প্রাপ্তি করে মুক্ত হওয়া, ভয়কে মুছে ফেলে মৃত্যুতে প্রবেশ করা।

যতক্ষণ তুমি ভীত হয়ে আছ, তুমি কখনও মৃত্যুর চোখে তাকাতে পারবে না। মৃত্যুর চোখের দিকে না তাকানো পর্যন্ত, আশীর্বাদে পাওয়া প্রাচুর্য তুমি বুঝতে পারবে না। যখন তুমি জান যে তুমি কিছু একটা হারাবে, কেবল তখন তুমি সেই জিনিষের মূল্য উপলব্ধি করবে।

ধ্যান কর : ধর, তুমি দুদিনের মধ্যে
মরতে যাচ্ছ, তাহ’লে তুমি কি কি করতে
চাইবে? কত কিছু শেষ করার আছে? যখন
নিজের জীবনকে খতিয়ে তার মূল্যগণনা কর,
কেবল তখন তুমি বুঝতে পার তোমার ওপরে
কত ভালোত্ব বর্ষণ করা হয়েছে। তুমি
সবকিছুকে অবধারিত বলে ধরে নিয়েছ কারণ
তুমি বিশ্বাস কর যে তুমি চিরতরে বেঁচে
থাকবে। কেবল যখন তুমি মৃত্যুকে জানবে,
তখন তুমি জীবনের মহার্ঘতা অনুধাবন করবে।

একবার ভয় ছাড়া মৃত্যুর মুখোমুখি
হ’লে, তুমি বুঝবে মৃত্যু জীবনের শেষ নয়,
কিন্তু একটা চরম পরিণতি। এই বোধ একবার
হয়ে গেলে তুমি কখনও চিরতরে বেঁচে থাকার
জন্য প্রার্থনা করবে না।

বুঝে নাও, তোমার বিশ্বাসের কারণেই মৃত্যু তোমার ওপরে ক্ষমতা রাখে, ব্যাস্। এটা কেবল বিশ্বাসের ব্যাপার। মৃত্যুকে ভয়ানক মনে করলে তা ভয়ানক হয়। এটা যেন একটা আয়না, যা কিছু তাতে অভিক্ষেপ কর তা প্রতিফলিত হয়।

একটা গাধা নিজেকে আয়নাতে দেখলে কি দেখবে? সে তো কেবল একটি গাধাই দেখবে, অন্য কিছু নয়। একইভাবে তুমি যদি মৃত্যু সম্পর্কে পুরো ভয়ে থাক, তাহলে সেই ভয়ই তোমার দিকে প্রতিফলিত হবে। তখন মৃত্যু তোমার জন্য সত্যি সত্যি মৃত্যু হয়ে যাবে। যদি একটু সময় নাও এবং তোমার মৃত্যুভয়ের দিকে তাকাও, তাহলে তুমি দেখবে যে তোমার জীবনকে খুব সদারাত্মকভাবে রূপান্তরিত করার জন্য মৃত্যুর অনেক ক্ষমতা আছে। তুমি উপলব্ধি করবে যে মৃত্যু হ’ল জীবনের পরিপূরক, জীবনের বিপরীত নয়।

ছেড়ে-দেওয়ার চরম

আমরা মৃত্যুর মুখোমুখি হ’তে চাই না
কারণ আমরা জীবনের সদা-পরিবর্তনশীল
প্রকৃতিকে স্বীকার করতে সমর্থ হই না। আমরা
জিনিষগুলিকে, মানুষকে, অনুভবকে,
পরিস্থিতিকে আঁকড়ে থাকতে চাই এবং
সেখানেই সমস্যার শুরু। আমরা ছেড়ে দিতে
আতঙ্কিত হই, আমরা জীবন নিয়ে সতর্কে
থাকি। এই পরিস্থিতির বিড়ম্বনা এটাই।
জীবনকে আঁকড়ে থাকা অসম্ভব। জীবনকে
আঁকড়ে থাকাই তো বেদনার উৎস এবং আমরা
এই সত্যকে এড়িয়ে চলতে চাই!

একটা ছোট গল্প :

একবার এক মাস্টার তাঁর সবচেয়ে ছোট শিষ্য, একটি বালককে শিক্ষা দেবার চেষ্টা করছিলেন। বালকটির যা ভাল লাগত তাই সে আঁকড়ে রাখত এবং তার প্রিয় জিনিষ হারিয়ে গেলে বা তার থেকে নিয়ে নিলে সে খুব কষ্ট পেত ও বিষণ্ণ হ’ত।

একদিন মাস্টার তাকে একটি সুন্দর রৌপ্যমুদ্রা দিলেন। বালকটি খুব খুশী হয়ে মুদ্রাটি নিল। এখন মাস্টার বালকটিকে বলেন, 'পুত্র, এটাকে তোমার মুঠিতে শক্ত করে ধর এবং তোমার হাত বিস্তৃত কর।' বালক সেরকম করল। এখন মাস্টার বললেন, 'রিল্যাক্স কর ও তোমার মুঠি খোল।'

বালকটি বুঝতে পারছিল না, কিন্তু মাস্টারের কথা শুনল। সে তার মুঠি খুলল এবং মুদ্রাটি পড়ে গেল। মাস্টার বললেন, 'এখন মুদ্রাটি নাও ও তোমার হাতে রাখ।'

বালকটি তা করল। মাস্টার বলতে লাগলেন,
'এখন আবার মুঠো কর ও হাত প্রসারিত কর।
কিন্তু এবার তোমার মুঠো যেন আকাশের দিকে
মুখ করে।' বালকটি মানল। তারপর মাস্টার
বলেন, 'এখন ছেড়ে দাও ও তোমার মুঠি
খোল।' বালক মুঠি খুলল এবং মুদ্রাটি তার
হাতে সূর্যের আলোয় চক্ চক্ করছিল।

মাস্টার বালককে বললেন, 'পুত্র, যদি তুমি একদম ছেড়ে দিতে শেখ এবং অস্তিত্ব বা যে ঈশ্বর প্রতিনিয়ত তোমার যত্ন নিচ্ছেন, তাঁকে বিশ্বাস করে রিল্যাক্স করতে পার, তুমি জীবন সহজেই উপভোগ করতে পারবে।'

জীবনের প্রতিটি ঘটনার দিকে এই বোধ সহকারে তাকাও যে পরিবর্তন হ'ল জীবনের প্রকৃতি, এই কারণের জন্যই জীবন এত রঙীন ও চিত্তাকর্ষক। তাহলে, মৃত্যুরহস্য সহ জীবনের রহস্যগুলিকে সুন্দরভাবে উন্মোচন হ'তে দেখবে।

মৃত্যু এক গভীর শ্লথন (relaxation)।
এটা হ'ল চরম পর্যায়ের ছেড়ে দেওয়া। এটা
হ'ল পুরানোকে ফেলে দেওয়া এবং নূতনকে
নিয়ে শুরু করা। যখন তোমার সত্তা মেনে নেয়,
এই শরীর দিয়ে তুমি যা চাও তা আর অর্জন
করা যাবে না, তখন সে এগিয়ে চলার নির্ণয়
নেয়। এই 'এগিয়ে চলা', এই 'পিছনে ফেলে
অতিক্রম করে যাওয়া'-কেই মৃত্যু বলে।

যখন তোমার একদম নতুন বাড়ি
কয়েক বছরের পুরানো হয়ে যায়, তুমি হয়
তাকে মেরামত করার চেষ্টা কর অথবা সেটা
করা অসুবিধাজনক ও খুবই ক্লেশকর হ'লে
তুমি সেই বাড়ি বিক্রি করার নির্ণয় নিয়ে
আরেকটা নতুন বাড়ি কিনে এগিয়ে চল। যখন
তুমি এমন কর, তুমি কি মনে কর যে তুমি
কিছু হারাচ্ছ? না!

একইভাবে যখন তুমি অনুভব কর যে তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে তোমার জীবন সম্পূর্ণরূপে বাঁচ নি, তুমি তখন এই দেহ ছেড়ে অন্য দেহ ধারণ কর। তুমি আবার শুরু করতে চাও। আবার শুরু করার জন্য তোমার বাছাই করাই মৃত্যু।

একটা তরতাজা শুরু

মারা গিয়ে তুমি তোমার দেহ ও মনকে নবতেজোদ্দীপ্ত কর। তুমি নতুন কিছু স্মৃতিগুচ্ছ, একটা নতুন জায়গা, নতুন আত্মীয়স্বজন, একটা নতুন জীবন গ্রহণ কর। অন্য কথায়, তোমার অসম্পূর্ণ বাসনাগুলিকে পূরণ করার আশায় তুমি এক নতুন জন্ম নাও। যা কিছু অসম্পন্ন রেখে থাক, তা সুসম্পন্ন করতে তুমি নেমে আস। 'আবার শুরু করার জন্য পছন্দ করা' - ঈশ্বর আমাদের এই উপহারটি দিয়েছেন।

কিন্তু এই সহজ সত্যটি না বুঝে মৃত্যুকে বিরোধ করার জন্য সবরকম কার্য করে

তুমি তোমার সমস্ত জীবন অপচয় কর। জীবনে একবার ধ্যানকে যুক্ত করলে, তোমার ভয়গুলিকে বুঝতে পারবে। ভয়ের মুখোমুখি হ’লে মৃত্যু রহস্যমুক্ত হয়। যেন সমস্ত কুয়াশা, সমস্ত তুষার, সমস্ত বরফ সরিয়ে ফেলা হয়েছে এবং তুমি এখন উপলব্ধির ঝলমলে জলকে স্বচ্ছভাবে ও সুন্দরভাবে প্রবাহিত হ’তে দেখছ।

যখন মৃত্যুর মুখোমুখি হও, তুমি দেখ যে সেটা তো জীবন। কারণ প্রতিটি মুহূর্তে তুমি মরে গিয়ে পরের মুহূর্তে আবার জন্ম নেও। মৃত্যু ও জন্ম কেবল চক্র। যদি তুমি মর, তুমি জন্মাবে এবং জন্মালে মরবে। এই উপলব্ধি ঘটলে তোমার ভয় চলে যায়। তুমি তোমার জীবনে বাঁচা শুরু কর। তুমি এই পৃথ্বীগ্রহে তোমার প্রতিটি শ্বাসপ্রশ্বাস উপভোগ করা আরম্ভ কর।

যখন তোমার চল্লিশ বছর বয়স হয়, তুমি তখন তোমার দশ বছর বয়সে যেমন ছিলে তেমন নও অথবা কুড়ি বা ত্রিশ বছর বয়সের সময়কার মতোও নও। যদিও এখন তুমি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তুমি অনুভব কর না যে তুমি মারা গিয়েছিলে। এখন তুমি শারীরিক, মানসিক, আবেগের দিক থেকে এবং বস্তুগত ব্যাপারে আগের থেকে ভিন্ন, কিন্তু তবুও তুমি একই জীবন চালিয়ে যাচ্ছ বলে অনুভব কর। মৃত্যুও ঠিক তেমন, তাও একটানা চলে।

কোনকিছুই মরে না এবং কোনকিছুই থেমে যায় না। প্রকৃতি যেভাবে নির্দেশ দেয়, সেভাবে সবকিছুই চলতে থাকে। যখন তুমি জ্ঞান লাভ কর যে তুমি কখনও মরবে না, তোমার মধ্যে পরমানন্দ প্রস্ফুটিত হয় ও তুমি উচ্ছ্বসিত হও। তোমার জীবন ভয় থেকে নির্ভয়তায়, মৃত্যু থেকে মৃত্যুহীনতায় রূপান্তরিত হয়।

ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে নিগূঢ় সত্য প্রকাশ করেন। কৃষ্ণ সেখানে বলেছেন মৃত্যু কেবল কাপড় পরিবর্তন করার মত। ঠিক যেভাবে আমরা নিজেদের শার্ট পরিবর্তন করি, আমরা দেহও পরিবর্তন করি। দেহের এই পরিবর্তন আমাদের অন্তরের রূপান্তর ঘটানোর দিকে নিয়ে যায়। মৃত্যু হ’ল জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হওয়া।

রহস্যগুলির মধ্যে রহস্য

ভারতের মহান মহাকাব্য মহাভারতে একটি সুন্দর গল্প আছে :

যুবরাজ যুধিষ্ঠিরকে যক্ষ প্রশ্ন করেন, ‘পৃথ্বীগ্রহে সবচেয়ে রহস্যময় জিনিষ কি?’

যুধিষ্ঠির উত্তর দেন, ‘প্রতিদিন এত জীবন মৃত্যুর অধিপতি যমের রাজ্যে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর মানুষেরা ভাবে যে তারা এখানে চিরতরে থাকবে।’

আমরা সর্বদা ভাবি যে অন্য কেউ মারা যাবে, আমরা নয়। মৃত্যু সত্যই রহস্য সমূহের মধ্যে এক রহস্য।

মৃত্যুর ক্ষেত্রে কেবল দুটি জিনিষ
নিশ্চিত। একটা হ’ল, আমরা কোন একটা
সময়ে মরব। আরেকটা নিশ্চিত জিনিষ হ’ল,
আমরা কখন ও কিভাবে মরব তা অনিশ্চিত।

যা কিছুর জন্ম হয়েছে, তাকে মরতে হবে। সেটাই জীবনের প্রকৃতি।

জীবনমুক্ত মাস্টার বুদ্ধের জীবনের একটি মনোহর ঘটনা :

একবার এক মহিলা তার মৃত পুত্রকে নিয়ে
বুদ্ধের কাছে এল। মহিলাটি তার একমাত্র
পুত্রের শোকে পাগলপ্রায়। সে বুদ্ধকে কেঁদে
বলল, ‘মাস্টার, দয়া করে আমায় কিছু ওষুধ
দিন যা আমার ছেলের প্রাণ ফিরিয়ে দেবে।’

বুদ্ধ উত্তর দিলেন, ‘আমাকে এক মুঠো সরষে দানা দাও।’ মহিলা তৎক্ষণাৎ এক মুঠো সরষেদানা আনতে উঠল। তখন বুদ্ধ বলেন, ‘সরষে দানা এমন এক ঘর থেকে আনতে হবে, যে ঘরে কেউ সন্তান, স্বামী, পিতা, মাতা, বন্ধু বা কোন প্রিয়জন হারায় নি।’

মহিলাটি বাড়ি বাড়ি ঘুরল। তাকে কাঁদতে দেখে
অনুকম্পা করে অনেকেই তাদের ঘর থেকে
সরষেদানা দিল। কিন্তু যখন সে জিজ্ঞাসা করে
তাদের প্রিয় কারো মৃত্যু হয়েছে কিনা, সে
জানতে পারল তাদের সবারই কেউ না কেউ
মারা গেছে।

মহিলা সূর্যাস্ত পর্যন্ত অনেক বাড়িতে গেল, কিন্তু এমন কোন বাড়ি পেল না যেখানে কোন মৃত্যু হয় নি। ধীরে ধীরে তার মধ্যে সত্যের উপলব্ধি হ’তে লাগল - মৃত্যু অনতিক্রম্য। সে তার ছেলের দেহের সংস্কার করল এবং বুদ্ধের কাছে ফিরে গেল। সে বুদ্ধের পায়ে পড়ল ও জিজ্ঞাসা করল, ‘মাস্টার, আমাকে সত্যের শিক্ষা দিন। মৃত্যু কি? মৃত্যুকে অতিক্রম করে কি আছে?’

মহিলাটি বুদ্ধের শিষ্যা হয়ে গেল ও তার বাকি জীবন বুদ্ধকে অনুসরণ করল।

একটা সুন্দর কথা আছে, ‘আগামীকাল
অথবা পরবর্তী জন্ম, কোনটা আগে আসবে
আমরা কখনও জানি না।’

বুদ্ধ বলেন, ‘এই বিদ্যমানতা শরতের মেঘের মত ক্ষণস্থায়ী। মানুষের জন্ম ও মৃত্যু লক্ষ্য করা যেন নৃত্যের চলন নিরীক্ষণ করা।’

যেসব ধর্ম কেবল একটি জন্মের কথা
বলে, তারা এই জীবন থেকে সবচেয়ে বেশি
নির্যাস বার করে নেবার জন্য এক ত্বরা ও
উদ্বেগের সৃষ্টি করে, কারণ তুমি একটিমাত্র
জীবনে কিছুই হারাতে ইচ্ছুক নও। কেবল
একটি জন্মের ধারণা এমন বিজ্ঞানের জন্ম
দিয়েছে, যে বিজ্ঞান দ্বারা আমরা বেশি বেশি
করে উপভোগ করার উপায় খুঁজতে থাকি।

প্রাচ্যের সমস্ত ধর্ম বহুজন্মের কথা বলে। তুমি বারবার নেমে আস। তুমি একই নাটক অভিনয় কর। একই প্রতিষ্ঠা, একই সম্বন্ধতা, কিন্তু ভিন্ন সময়ে। তোমার একঘেয়ে লাগে এবং বিরক্ত ও অবাক হও, ‘আর কতবার আমাকে একই নাটক অভিনয় করতে হবে?’ তুমি মুক্তি পেতে চাও এবং পুনরায় ফিরে আসতে চাও না। তুমি মোক্ষের জন্য কার্য কর। মৃত্যু সম্বন্ধে তোমার উপলব্ধি জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়।

পুনর্জন্মের বিষয় জনপ্রিয় নয় কারণ তা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যায় না। অবশ্যই নিকট-মৃত্যুর অভিজ্ঞতা (NDE, Near Death Experience) এখন এক গরম বিষয় এবং অনেক ডাক্তার ও মনোবিজ্ঞানীরা বহু অভিজ্ঞতা রেকর্ড করেছে। প্রায় হাজার NDE রেকর্ড করা হয়েছে এবং সবগুলিতে একই প্যাটার্ন দেখা যায়। তারা সবাই নিকট-মৃত্যুর অভিজ্ঞতার সময় জীবনের সব ঘটনার মধ্য দিয়ে আবার গমন করে। সম্মোহনকারীরা লোকেদের তাদের আগের জন্মে পুনরাবৃত্তি করিয়েছেন। এগুলিও এক প্যাটার্নে পড়ে। এগুলি পাঁচ হাজার বছর আগে আমাদের ঋষিরা, মরে গেলে কি হয় সে সম্বন্ধে যা বলে গেছেন, তার সঙ্গে মেলে এবং কঠোপনিষদে তা বর্ণিত আছে।

আমার উপস্থিতিতে মৃত্যু - পরমজ্ঞানোলোকপ্রাপ্তির পূর্বে

এই ঘটনাটি আমার জীবনমুক্তি বা পরমজ্ঞানোলোকপ্রাপ্তির পূর্বে আধ্যাত্মিক যাত্রার দিনগুলি থেকে বলছি।

হিন্দুদের আধ্যাত্মিক কেন্দ্রস্থল উত্তর
ভারতে বারাণসীর পাশে একটা ছোট গ্রামে
আমি তখন আছি। হিন্দুরা ঐতিহ্যগতভাবে
তাদের জীবনকালে কমপক্ষে একবার
বারাণসীতে যায়। এই নগরে রোজ অন্তত দুই
লাখ মানুষ বাইরে থেকে আসে।

আমি সেখানে এক বৃদ্ধ সাধুর সাথে ছিলাম। একসময়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় ও সেখানে তাকে নিবিড়-পরিচর্যা ঘরে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) রাখা হয়। বৈদিক প্রথা অনুসারে, যুবা সাধুরা বয়স্ক সাধুদের যত্ন করেন। সেই গ্রামের যুবা সন্ন্যাসী হিসাবে আমি বৃদ্ধ সাধুর দেখাশুনা করতে শুরু করলাম।

একদিন আমি যখন তার পরিচর্যা করছি, হঠাৎ বুঝতে পারলাম যে পাশের বিছানায় একটি মানুষ মরতে চলেছে। সে বাঁচার জন্য লড়াই করতে আরম্ভ করল। আমি স্পষ্টভাবে দেখতে পারলাম যে তার ভিতরে কি হচ্ছে। সেই সময় পর্যন্ত আমার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা বা ‘সাতোরি’ হয়েছে, কিন্তু আমি পরমজ্ঞানোলোক প্রাপ্ত করি নি। আমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে উপলব্ধি তখনও ঘটে নি। আমি তখনও অন্বেষণ করে যাচ্ছি এবং আমার শরীর পরম জ্ঞানোলোক প্রাপ্তিতে ঘটা শক্তির বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিল।

অনেক ডাক্তার তাকে গুরুত্বপূর্ণ
মেডিক্যাল সাহায্য করছিল। লোকটি শ্বাস
নেওয়ার জন্য হাঁপাচ্ছিল। আমি স্পষ্টভাবে
দেখলাম কিভাবে তার মৃত্যু ঘটছে। আমি
পরিষ্কার দেখতে পেলাম তার শরীর থেকে
কিভাবে জীবনীশক্তি নির্গত হয়ে যাচ্ছে।

আমার জীবনে আমার শরীরের বাইরে
ঘটা অভিজ্ঞতার মধ্যে সেটাই ছিল সবচেয়ে
শক্তিশালী। আমার শরীরের ভিতরে ঘটা
সবচেয়ে শক্তিশালী অভিজ্ঞতা হ’ল আমার মিশন
উপলব্ধি করা!

আমি দেখতে পারলাম কি ঘটছে, কিন্তু
আমি তা সহ্য করতে পারছিলাম না। একটা
গুরুত্বপূর্ণ জিনিষ তোমার জানা উচিৎ, যদি
তুমি কাউকে শারীরিক বেদনাতে দেখ, তা
তোমাকে কেবল প্রায় ত্রিশ থেকে চল্লিশ
শতাংশ প্রভাবিত করবে। কিন্তু তুমি যদি
কাউকে বিষণ্ণ দেখ ও মানুষটির সাথে সম্পর্ক
স্থাপন করতে পার এবং বিষণ্ণতা অনুভব
করতে পার, তা তোমাকে আরও বেশি
প্রভাবিত করবে, ধর প্রায় ষাট শতাংশ। আর
যদি সেটা আবেগজনিত বেদনা হয় এবং তার
সাথে সংযোগসাধন করে তুমি ব্যাথা বুঝতে
পার, সেটা তোমাকে আরও বেশি প্রভাবিত
করবে, ধর আশি শতাংশ। বেদনা যত সূক্ষ্ম
হয়, তুমি তত বেশি প্রভাবিত হবে।

আমি মৃত্যুপথযাত্রী মানুষটির কেবল
শারীরিক, মানসিক ও আবেগজনিত বেদনা
দেখতে পেয়েছিলাম তা নয়, আমি তা
সত্বান্তরের বেদনাও দেখতে পেলাম। যেন
আমিও নিজে সেই বেদনার মধ্য দিয়ে যাচ্ছি।
আমি সেখান থেকে পালিয়ে যেতে চাইছিলাম,
কিন্তু বৃদ্ধ সাধু আমার হাত ধরে রেখেছিল ও
আমাকে থাকতে মিনতি করছিল। আমি দুই
তিন মাস ধরে তার যত্ন করছিলাম, তাই

প্রকৃতপক্ষে সে আমার ওপরে অনুরক্ত হয়ে পড়েছিল।

ছোটবেলা থেকেই আমি সাধুদের সেবা
করতে ভালবাসি। আমি আমার বাড়ি থেকে
খাবার ও কাপড় নিয়ে আসতাম ও সাধুদের
বিলিয়ে দিতাম! সাধুসেবাতে সর্বদাই আমার
উৎসাহ। আমি সবসময় অনুভব করেছি, পুরো
বৈদিক প্রথা আজও সজীব আছে কেবল
সাধুদের জন্যই। তাঁরা এই বিজ্ঞানকে জীবন্ত
রেখেছে।

যে কোন বিজ্ঞানে গবেষণা করার জন্য, বহু জায়গায় সাহায্যের প্রয়োজন। উদাহরণস্বরূপ, পাশ্চাত্যে বহির্জগতের বিজ্ঞানে অনেক গবেষণা করা হয়, কারণ বহু মানুষ ও সংগঠন তার পৃষ্ঠপোষকতা করে। কোন ওষুধের ওপরে গবেষণা করার ক্ষেত্রে ওষুধ বানাবার কোম্পানিগুলি তার ভরণপোষণ ক’রে সহায়তা করে। যদি তা মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত কোন গবেষণা হয়, সরকার তার ব্যয় বহন করে সহায়তা করে।

একইভাবে ভারতে পুরো দেশই আধ্যাত্মিক বিজ্ঞানের গবেষণাকে সমর্থন করে। একজন অন্তর্জগতের বিজ্ঞানী যাতে বহির্জগতের মৌলিক প্রয়োজনীয়তাগুলির জন্য বেশি সময় নষ্ট না ক’রে অন্তর্জগতের গবেষণা চালিয়ে যেতে পারেন, তার জন্য সমস্ত দেশ তাকে আহার্য, আশ্রয় ও বস্ত্র প্রদান করে সহায়তা করার জন্য দায়িত্ব নেয়। তাই আমি সর্বদাই ভেবেছি, সাধুদের ও অন্তর্জগতের বিজ্ঞানীদের যত্ন নেওয়া আমার দায়িত্ব।

আই সি ইউতে রাখা বৃদ্ধ সাধুটি
চাইছিলেন না যে আমি চলে যাই, কারণ তিনি
পাশের বিছানায় মানুষটিকে মরতে দেখতে ভয়
পাচ্ছিলেন। সেই মানুষটি বিরাট কষ্টের মধ্য

দিয়ে যাচ্ছিল। যেন তার সমস্ত ছয় ফুট
শরীরকে ছিঁড়ে ফেলা হচ্ছে! তোমার আঙ্গুল
একটু কেটে গেলে কিরকম ব্যাথা হয় কল্পনা
কর। এখন কল্পনা কর, তোমার শরীরের সমস্ত
চামড়াকে ছাড়ালে কি প্রকার বেদনা হবে। যেন
একহাজার কাঁকড়া বিছে একসাথে দংশন
করছে! আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম
লোকটি কি রকম বেদনার মধ্য দিয়ে যাচ্ছিল।

একদিকে সমস্ত বাসনা, লোভ, অপরাধবোধ এসব অপূর্ণ আবেগের সাথে সম্পর্কিত ব্যক্তিগত আত্মা প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। জীবাত্মা (individual soul) সেগুলি পূরণ করার জন্য শরীরে থাকতে চাইছিল, কিন্তু শরীর ক্লান্ত ছিল এবং রিল্যাক্স করতে চাইছিল! জীবাত্মা ও শরীরের মধ্যে এক লড়াই চলছিল। যেন শরীর ছেড়ে দিতে চাইছে কিন্তু জীবাত্মা তাকে ধরে রাখতে চাইছে। যদি ডান হাত চলে যায়, আত্মা বাঁ হাতটিকে ধরে রাখতে চায়। যদি ডান পা মরে যায়, জীবাত্মা বাঁ পাটিকে ধরে রাখতে চেষ্টা করে। শরীরের যে অংশটিকেই ধরা যায়, জীবাত্মা তাকেই আঁকড়ে ধরছিল।

অংশ থেকে অংশে শরীরের মৃত্যু হচ্ছিল। আমি দেখলাম শরীরের নিম্নভাগে বেশি ধ্বস্তাধ্বস্তি হয় নি। কিন্তু যখন শরীরের ওপর ভাগের বেলা এল, সমস্ত শরীর বেদনাতে কেঁপে উঠছিল।

আস্তে আস্তে জীবাত্মা স্থূল-শরীর থেকে বেড়িয়ে যেতে লাগল। বোঝ, শ্বাস বন্ধ হওয়ার অর্থ জীবাত্মা বাস্তবে স্থূল-শরীর ছেড়ে যাচ্ছে। তোমার শরীরে সাতটি স্তর আছে। রক্ত, মাংস ও হাড়ের শরীর যাকে তুমি দেখ তা হ’ল স্থূলশরীর। তোমার ভিতরে প্রাণ মারফৎ যে জীবনীশক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় প্রাণশরীর। শরীরে পাঁচ প্রকার প্রাণ প্রবাহ হয় : যে

প্রাণ ভিতরে প্রবেশ করে, যে প্রাণ শরীরের ভিতরে চক্রভ্রমণ করে, যে প্রাণ সারা শরীরে জীবনীশক্তিরূপে ছড়িয়ে পড়ে, যে প্রাণ শরীর থেকে নির্গত হয় এবং যে প্রাণ বিশোধন করে। এগুলি দ্বিতীয় শরীরটি বা প্রাণ-শরীর নির্মাণ করে।

তৃতীয় শরীরে অনবরত ভিতরের
কিচিরমিচির হ’তে থাকে। ভিতরের
কিচিরমিচির হ’ল তোমার ভিতরে চলা অনর্গল
শব্দাবলী ও চিন্তার প্রবাহ।

চতুর্থ শরীর ভয়, ক্রোধ ও লোভ
এইসব আবেগ দ্বারা গঠিত এবং এটি কোন
শব্দ (word) ছাড়াই সমস্ত শরীরে অনুভূতি
হয়ে ছড়িয়ে থাকে। কোন আবেগ নিজে থেকেই
তোমাকে আন্দোলিত করতে পারে। এটা হ’ল
আবেগ-স্তর।

পঞ্চম স্তরটি তুমি গভীর নিদ্রার সময় অভিজ্ঞতা কর। এখানে তোমার সমস্ত খোদিত স্মৃতিগুলি বা এন্‌গ্রামগুলি বীজ হয়ে জমা থাকে। এটা হ’ল কারণ-শরীর। এখানে এন্‌গ্রামগুলি সক্রিয় নয়, কিন্তু মৃতও নয়। এটা যেন এক গভীর কোমা (coma), যখন তুমি জীবন্ত নও, আবার কিন্তু মৃতও নও। তুমি কেবল এই স্তরে আটকে থাক।

কারণ-শরীর থেকে ব্যক্তিগত আত্মা
মহাজাগতিক শরীরে চলে যায়। ষষ্ঠ স্তরটি হ’ল
মহাজাগতিক-শরীর, এখানে তুমি আনন্দ
অনুভব কর। এটাই তোমাকে অনবরত
অন্বেষণকারী হতে প্রেরণা দেয়। যদি তুমি এক
অন্বেষণকারী হও, বোঝ যে এই স্তরটি তোমার
মধ্যে শক্তিশালী। এই স্তরটিকে সমৃদ্ধ করলে
তোমার জীবন আনন্দময় হবে। এই স্তরে কোন
এন্‌গ্রাম পড়ে থাকলে তোমাকে আবার
শরীরধারণ করার জন্য ফিরে আসতে হবে।

যদি তুমি অবিশ্রাম সুখকর অভিজ্ঞতা অনুভব কর, তখন বলা হয় তুমি স্বর্গে আছ। আর যদি তুমি বেদনাতে আটকে থাকে, তখন তুমি নরকে আছ বলা হয়। তোমার জীবনে কতটা বেদনা অভিজ্ঞতা করেছ, তার ওপরে নির্ভর ক’রে ততটা লম্বা সময় তুমি মৃত্যুর সময়ে বেদনা শরীর বা নরকে থাকবে। জীবনে কত সুখ অভিজ্ঞতা করেছ তার ওপরে নির্ভর করে তুমি তত লম্বা সময় ধরে তুমি মহাজাগতিক শরীর বা স্বর্গে থাকবে। নরক বা স্বর্গ একদমই মনস্তাত্বিক ব্যাপার। এটাই সত্য। তোমার কি এন্‌গ্রাম আছে তার ওপরে ভিত্তি করে তুমি স্বর্গ ও নরক অভিজ্ঞতা কর। তাই বিভিন্ন সংস্কৃতি স্বর্গকে তাদের নিজের মত করে দেখে, কারণ স্বর্গ কোন স্থান নয়, তা এক অভিজ্ঞতা।

সপ্তম স্তরটি হ’ল নির্বাণ-শরীর যা
পরমজ্ঞানোলোক প্রাপ্তি বা মুক্তির সাথে
সম্পর্কিত।

মৃত্যুর সময়ে মালিক বা জীবাত্মা এবং বস্তু বা শরীরের মধ্যে ভীষণ লড়াই হয়। বস্তু বলে, ‘আমি ক্লান্ত, আমি আর কার্য করতে পারছি না।’ মালিক বলে, ‘না, আমি তোমাকে ব্যবহার করতে চাই।’

যখন বস্তু জিতে যায়, স্থূল-শরীরের মৃত্যু হয় এবং জীবাত্মা পরের স্তর প্রাণ-শরীরে যায়। সাধারণত স্বপ্ন দেখার সময় তোমরা এই স্তরে থাক। স্বপ্ন দেখার সময় যুক্তি তোমার ওপরে ক্ষমতা হারায়, কিন্তু বাসনাগুলি সক্রিয় থাকে। স্বপ্নের সংজ্ঞাই হ’ল, এমন এক অবস্থা যখন যুক্তির ক্ষমতা থাকে না, কিন্তু বাসনা ও এন্‌গ্রামগুলি সক্রিয় থাকে। এমনকি যখন তুমি অচেতনে বা কোমাতে থাক, তখনও তোমার যুক্তি সক্রিয় থাকবে না।

যতক্ষণ তুমি স্থূল-শরীরে থাক, ততক্ষণ যুক্তি দিয়ে বাসনাগুলিকে বিশ্লেষণ করার বাসনা থাকবে - বাসনাগুলিকে পূরণ করা দরকার কিনা অথবা কোনটা পূরণ করা উচিৎ বা উচিৎ নয় ইত্যাদি। বাসনাগুলি তোমার নিয়ন্ত্রণে; একটা সন্তুলিত প্রক্রিয়া হচ্ছে। কিন্তু যখন বাসনাগুলি কোন সমর্থিত যুক্তি ছাড়াই বিদ্যমান থাকে, তখন বাসনাগুলি জীবাত্মাকে ফুটবলে লাথি মারার মত চারিদিকে লাথি মারতে থাকবে। একদিকে অপরাধবোধ থাকবে এবং অন্যদিকে বাসনাগুলি জীবাত্মার সাথে খেলা করবে।

মৃত্যুপথযাত্রী মানুষটিকে যখন দেখলাম, আমি দেখতে পারলাম যে জীবাত্মা স্তরের পর স্তর ছাড়িয়ে চলে যাচ্ছে। আমি তার আত্মাকে ভীষণ কষ্ট পেতে দেখলাম যখন তা অপূর্ণ বাসনাগুলির মধ্য দিয়ে যেতে লাগল। যখন সে উপলব্ধি করল, ‘আমি আমার জীবনের উদ্দেশ্য ও মিশন পরিপূর্ণ করি নি’, অপরাধবোধ আত্মাকে আন্তরিকভাবে ভক্ষণ করে ফেলছিল। এটা বোঝ, তুমি তোমার জীবনের উদ্দেশ্য কেবল মৃত্যুকালে স্মরণ করবে।

যখন তোমার জন্ম হয়, তোমার শরীর মায়ের জন্মনালীর মধ্য দিয়ে যায় এবং সেই সময়কার অনুভূত প্রবল বেদনার জন্য, তুমি কোমাতে বা গভীরতম অচেতনতায় চলে যাও এবং তুমি জন্মের উদ্দেশ্যটাই ভুলে যাও। এটা অনেকটা এরকম : তুমি প্লেনের টিকিট কাটলে ও প্লেনে চড়ে বসলে, কিন্তু আকাশে ওড়ার সময় তুমি কোমাতে (coma) চলে গেলে এবং প্লেন নামার পরে পুরো ভুলে গেলে যে তুমি এই নির্দিষ্ট জায়গায় কেন এসেছ! কেবল যখন তুমি জায়গাটা ছেড়ে গেলে এবং আবার বিমানে চড়লে, হঠাৎ তোমার স্মরণে এল কেন তুমি সেই জায়গায় এসেছিলে!

একইভাবে যখন তুমি মারা যাও, তুমি তোমার জন্মের উদ্দেশ্য বা প্রারব্ধ পূরণ না করার জন্য গভীর অপরাধবোধ অনুভব কর।

এই অপরাধবোধের মধ্য দিয়ে যাবার পর তোমার জীবনের সমস্ত বেদনার অভিজ্ঞতাগুলি সামনে আসবে। তাই মৃত্যুর সময়ে, তুমি প্রথমে স্থূল-শরীরের বেদনার মধ্য দিয়ে যাও, তারপর সমস্ত বাসনার মধ্য দিয়ে যাও, তারপর সমস্ত অপরাধবোধের মধ্য দিয়ে, তারপরে আবেগজনিত বেদনার মধ্য দিয়ে এবং সবশেষে এই জন্মে অভিজ্ঞতা করা সমস্ত সুখের মধ্য দিয়ে যাও।

সাধারণত, যেই তুমি মহাজাগতিকশরীর বা ষষ্ঠ স্তরে যাও, তুমি পরের শরীর ধারণ করার জন্য ফিরে আস, তুমি পরের জন্ম নাও। জীবাত্মা পরবর্তী শরীর ধারণের জন্য ফিরে আসে। কখন কখন, কদাচিৎ তুমি ষষ্ঠ স্তর ছাড়িয়ে নির্বাণ-শরীরে যাও। তাহ’লে তুমি আবার শরীর ধারণ করতে ফিরে আসবে না।

যখন তুমি এই বিভিন্ন শরীরের মধ্য
দিয়ে যাও এবং তোমার অপূর্ণ বাসনা, গভীর
অপরাধবোধ, ভীষণ যন্ত্রণা অভিজ্ঞতা কর,
তুমি দৃঢ় সিদ্ধান্ত নাও, ‘আমি আরেকটা দেহ
ধারণ করি, আবার জন্ম নিই। এবার যখন তা
করব, আমি আমার জন্মের উদ্দেশ্য ভুলব না
এবং বিভ্রান্তির এই খেলায় আটকে যাব না।
আমি সরাসরি সত্যের পথ অনুসরণ করব।’
কিন্তু প্রকৃতপক্ষে যখন তুমি পরবর্তী জন্ম
নেও, জন্ম নেবার সময়ের ভীষণ বেদনার
জন্য, তুমি কোমাতে চলে যাও এবং তোমার
নির্ণয় বেমালুম ভুলে যাও!

সবশেষে সেই লোকটি মারা গেল। কিন্তু সেই অভিজ্ঞতা আমার ভিতরে একটি গভীর দাগ রেখে গেল, সেটা আমার মনে এক প্রবল ছাপ রেখে গেল। সৌভাগ্যবশত বৃদ্ধ সাধুটি ভাল হয়ে গেলেন ও হাসপাতাল থেকে ছাড়া পেলেন। আমি আমার যাত্রা চালু রাখলাম। কিছু মাস পরে আমি আমার নিজের মৃত্যু অভিজ্ঞতা করলাম এবং জীবনমুক্তি বা পরম জ্ঞানোলোক প্রাপ্ত করলাম। আমার জীবনের মিশন ও উদ্দেশ্য উপলব্ধি করলাম। মুক্ত সত্তা হয়ে আমার জীবন বারো বছর বয়সে শুরু হয়েছিল, সেই বারো বছর বয়সেই আমার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়। কিন্তু আমার মিশনের স্পষ্টতা এবং আমার শরীরের মধ্য দিয়ে ঠিক কি ঘটতে চলেছে, তা উন্মেষিত হ’ল আমার পরম জ্ঞানোলোক প্রাপ্তির পরে।

আমার উপস্থিতিতে মৃত্যু - পরমজ্ঞানোলোকপ্রাপ্তির পরে

আমার পরম জ্ঞানোলোক প্রাপ্তির পরে
আমি দক্ষিণ ভারতে ফিরে আসি। তখন আমি
ব্যাঙ্গালোরে এক ভক্তের বাড়িতে। লোকেরা
চাইলে আমি তাদের হীলিং বা নিরাময় করছি।
সেই সময় এক ভক্ত হাসপাতালে আই সি
ইউতে (ICU) ভর্তি ছিল ও তাকে হীলিং করার
জন্য আমাকে অনুরোধ করা হ’ল।

আবার সেখানে, নিরাময় করার সময়ে
দেখলাম যে ভক্তটির পাশের বিছানায় একজন
মরতে চলেছে! যেই মুহূর্তে আমি দেখলাম যে
লোকটি মরতে যাচ্ছে, আমি কষ্ট এড়িয়ে যাবার
জন্য সেখান থেকে সরে যেতে চাইলাম! কিন্তু
ভক্তটি ভয় পাচ্ছিল এবং আমাকে ছাড়তে
চাইছিল না!

হঠাৎ আমি দেখলাম এই মৃত্যুপথযাত্রী মানুষটি আগের মানুষটির মত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম এবং আমি খুব কৌতূহলী হ’লাম। আগের ঘটনাতে, জীবাঝার স্তর থেকে স্তরে যাবার ব্যাপারে অনেক কষ্ট ও অত্যাচার সংশ্লিষ্ট ছিল। কিন্তু এই আত্মাটি এত সহজে স্তরগুলির মধ্য দিয়ে যাচ্ছিল, যেন মাখনে ছুরি চালানো হচ্ছে বা বরফের বল পাহাড়ের নীচে আসছে!

প্রথম স্তরে বা স্থূল-শরীরে একটু ব্যাথা ছিল। তারপর হঠাৎ বেদনা অদৃশ্য হয়ে গেল এবং জীবাত্মা প্রাণ-শরীরে প্রবেশ করল ও স্তর থেকে স্তরে প্রবেশ করতে লাগল, সে যেন এক রাজকীয় অতিথি! সে এত ক্ষমতাপ্রাপ্ত করেছিল যে বাসনা, অপরাধবোধ ও বেদনা তাকে একদমই আক্রমণ করতে পারল না। এমনকি কারণ-শরীরেও সে ঘুমিয়ে পড়ল না। তা এত তেজোময় ছিল এবং শেষে নির্বাণ শরীরে প্রবেশ করল, রিল্যাক্স করল এবং অদৃশ্য হয়ে গেল!

আমি ভাবলাম এই মানুষটি নিশ্চয়
এক বিকশিত সত্তা। আমি তার আত্মীয়দের
জিজ্ঞাসা করলাম সে আধ্যাত্মিক ছিল কিনা
অথবা ধ্যান করত কিনা। তার পরিবার অবাক
হ’ল ও উত্তর দিল সে তার জীবনে কোনরকম
ধ্যান অথবা আধ্যাত্মিক অভ্যাস করে নি! সে
পুরোপুরি বস্তুবাদী জীবনযাপন করেছে।

আমি গভীরভাবে চিন্তা করলাম যে আমার দেখা প্রথম মৃত্যুটি অত কষ্টের কেন ছিল আর এই মৃত্যুটি এত সুন্দর কিভাবে হ ’ল। এখন তোমাদের যা বলতে যাচ্ছি তা এক সৎ ও সরল সত্য এবং আমি তোমাদের সেটা বলছি কারণ সেই কথা তোমাদের বলার জন্য আমার ওপরে বিরাট দায়িত্ব আছে। দুটি মৃত্যুর মধ্যে পার্থক্য জানার জন্য যখন ধ্যান করলাম,

সত্য প্রকাশিত হ'ল : দ্বিতীয় মানুষটির মৃত্যুর সময়ে আমি ছিলাম একজন পরম জ্ঞানালোক প্রাপ্ত মনুষ্য বা জীবনমুক্ত সত্তা। দ্বিতীয় মানুষটি একজন জীবনমুক্ত সত্তার উপস্থিতিতে মারা যায়! প্রথম মৃত্যুর ক্ষেত্রে আমার উপস্থি তি সাহায্য করতে পারে নি, কারণ আমি সেই সময়ে জীবনমুক্তি বা পরম জ্ঞানালোকের শক্তি বিকিরণ করতে পারি নি। তাই প্রথম মানুষটির সাধারণভাবে মৃত্যু হয়। আর দ্বিতীয় মানুষটি পরমসত্য উপলব্ধ এক জীবনমুক্ত সত্তার উপস্থিতিতে সুন্দরভাবে মৃত্যুপ্রাপ্ত করে।

যখন এই বিস্ময়কর প্রকাশ ঘটে, আমি আমার সত্তা থেকে এক গভীর করুণা আসতে দেখলাম। আমি অনুভব করলাম যদি আমি এই উপহার প্রতিটি মানুষকে দিয়ে যেতে পারি, তাহ'লে আমার মিশন পরিপূর্ণ হবে। কেবল একজন জীবনমুক্ত সত্তা প্রশান্ত মৃত্যুর মত এক শক্তিশালী ও সুন্দর উপহার অন্যদের দিতে পারেন। আমি ধ্যান করা শুরু করলাম যে কিভাবে এই উপহার সবাইকে দেওয়া যায়। অবশ্যই আমি সমস্ত হাসপাতালের আই সি ইউতে গিয়ে মানুষের মরবার জন্য অপেক্ষা করতে পারি না! এই পুরো জিনিষটার বিজ্ঞানের ওপরে আমি গভীরভাবে চিন্তা করলাম এবং বুঝলাম যে মৃত্যুর সময়ে ঠিক কি ঘটে।

আমাকে ব্যাখ্যা করতে দাও :

যতক্ষণ তুমি সাধারণ যুক্তিগুলিকে আঁকড়ে থাক এবং স্থূল-শরীরে থাক, মাস্টারের সাথে তোমার সম্পর্ক হ'ল সাধারণ বিশ্বাসের। বস্তুগত দুনিয়াকে তখন বেশি সারবান ও বাস্তব বলে প্রতীয়মান হয়। কিন্তু যখন তুমি গভীরতর স্তরগুলিতে যাও, মাস্টার তখন বাস্তব হয়ে যান, আর বস্তুগত জগৎ অস্পষ্ট ও আবছা হয়ে যায়।

এটা রাতের স্বপ্নে স্বপ্নকে বাস্তব মনে করা এবং সেই সময়ে জাগ্রত জগৎকে অস্পষ্ট লাগার মত। পক্ষান্তরে যখন তুমি জেগে আছ বা যখন তুমি এক উচ্চতর চেতনা সহকারে আছ, তখন স্বপ্নের জগৎকে কল্পনা মনে হয় ও জাগ্রত অবস্থার জগৎকে বাস্তব মনে হয়। স্বপ্নাবস্থায় তোমার দেখা স্বপ্নজগৎকে সজীব মনে হয়, যেন এক ফোর-ডি (4D) রঙীন সিনেমা! স্বপ্ন থেকে বেড়িয়ে এলে সমস্ত স্বপ্নকে সাদা-কালো মনে হয়।

একইভাবে তুমি যদি একটু উচ্চতর
চেতনায় উত্থিত হও, এই জাগ্রত জগৎকে
নিস্তেজ লাগে এবং আধ্যাত্মিক সত্যগুলি ও
মাস্টার হয়ে যায় সজীব ও বাস্তব! যখন তুমি
শরীর থেকে বিযুক্ত হয়ে উচ্চতর চেতনায়
উত্থান করবে, মাস্টার ও অতিচেতনার শক্তি
একদম বাস্তবিক হয়ে যাবে।

যখন দ্বিতীয় মৃত্যু ঘটে, এক প্রগাঢ় প্রবুদ্ধ মুক্ত উপস্থিতি মানুষটিকে সরাসরি সেই উপস্থিতির সাথে প্রবলভাবে সংযুক্ত করার কারণ হয়ে গেল।

বোঝ, এখন এখানে যখন তুমি বসে
আছ, তোমাকে মাস্টারের সেই প্রবুদ্ধ শক্তির
সাথে সংযুক্ত হ'তে এবং তার সাথে এক হয়ে
যাবার পথে বাধা কোথা থেকে আসছে? কেবল
তোমার নিজের যুক্তি ও কারণগুলিই সেই বাধা
দেয়।

যখন তুমি এখানে বসে আছ, তোমার
অচেতনে কিছু সন্দেহ আছে, ‘যদি আমি
আমার অধিকার করা জিনিষগুলি ছেড়ে দিই
এবং সমর্পণ করি, মাস্টার হয়ত সেগুলিকে
নিয়ে নেবেন!’ অন্য সমস্যা হ'ল, অধুনা
যেভাবে বিশ্বের সমস্ত জিনিষকে বাস্তব বলে

মনে হয়, তুমি মাস্টারকেও সেই একই গভীরতায় বাস্তব বলে মনে কর।

তুমি আমাকে বস্তুজগতের কম্পাঙ্কে আমায় অভিজ্ঞতা কর। দ্বিতীয় মৃত্যুপথযাত্রী মানুষটির ক্ষেত্রে, তার মৃত্যুর সময় তার কাছে বহির্জগতের সমস্ত জিনিষ অপ্রাপ্য হয়ে যায়। সে তার চেক্ বুকে সই করতে পারে না বা তার গাড়ি চালাতে পারে না! বস্তুজগতে যা তাকে টেনে রাখছিল তা স্বয়ংক্রিয়ভাবে তার কাছ থেকে সরে গেছে। যখন সে চারিদিকে তাকায়, সে কেবল আমাকে, সেই প্রবুদ্ধ শক্তিকে, সেই পরমজ্ঞানোলোকের শক্তিকে দেখতে পায়! সে সেই শক্তিশালী আলোক শক্তিকে দুচোখ ভ'রে দেখল ও সহজেই আমায় জড়িয়ে ধরল! তার সমর্পণ স্বয়ংক্রিয়ভাবে হ'ল, কারণ আমি সেই মুহুর্তে সেখানে ছিলাম। এমনকি তার ক্ষেত্রেও, যদি সে আমাকে তার জীবনকালে দেখত, সে হয়ত আমার কাছে সমর্পিত হ'তে ও সংযুক্ত হ'তে ধ্বস্তাধ্বস্তি করত! কেবল যখন তার কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়া হ'ল, তখন তাকে আমার সাথে সংযুক্ত হওয়া থেকে কোন কিছুই আটকে রাখতে পারল না।

ভাগবতমে একটা সুন্দর গল্প আছে:

একসময় এক ধনী ভক্ত ছিল। সে কৃষ্ণকে প্রশ্ন করল, ‘আমি আরও ধনসম্পদ চাই!’ কৃষ্ণ তার ইচ্ছা পূরণ করলেন। একজন গরীব মহিলাও ছিল। তার সম্বল কেবল একটি গরু ও তার ছোট্ট কুটীর। কৃষ্ণ তার ঘরে একবার গেলেন, তার পরিবেশন করা খাবার খেলেন এবং তাকে আশীর্বাদ করে চলে গেলেন। ঠিক সেই দিনে মহিলাটির গরু মারা যায়।

কেউ একজন কৃষ্ণকে এই অদ্ভুত ঘটনা সম্পর্কে প্রশ্ন করে, কিভাবে একজন ধনী আরও ধন পেল আর একজন গরীব মহিলা তার একমাত্র আয়ের উৎস থেকে বঞ্চিত হ'ল!

কৃষ্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, ‘রাজা তো বস্তুজগৎ নিয়ে ইতিমধ্যেই খুব বেশি বিভ্রান্তিতে আছে। তাই সে যা চায় আমি তাকে তাই দিলাম, যাতে সে তাড়াতাড়ি বস্তুগত বিষয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং জ্ঞানোলোকের দিকে ফেরে। দরিদ্র মহিলাটির ক্ষেত্রে, সে কেবল একটি জিনিষই সত্যি সত্যি চাইত এবং তা হ'ল আমার সাথে সংযুক্ত হওয়া এবং তার সেই পথে কেবল গরুটিই ছিল বাধা। তাই আমি গরুটিকে নিয়ে নিলাম যাতে সে সম্পূর্ণভাবে আমাতে মিলিয়ে যেতে পারে!’

একইভাবে দ্বিতীয় মৃত্যুর ক্ষেত্রে ‘গরু’টিকে সরিয়ে নেওয়া হয়েছিল। স্থূল-শরীরে লোকটি সংযোগ করতে পারছিল না। কিন্তু প্রাণ-স্তরে চেতনা এক নতুন আকাশে প্রবেশ করল এবং মানুষটি সেখানে আমায় পরিষ্কারভাবে দেখতে সমর্থ হ'ল। মাস্টারের উপস্থিতি এমনই এক তীব্র আলোক। সেটা এই জগৎ থেকে অনেক শক্তিশালী ও উচ্চতর কম্পাঙ্কের, যেভাবে এই জগৎ স্বপ্নজগৎ থেকে উচ্চতর কম্পাঙ্কের হয়।

লোকটি উপলব্ধি করতে পারল যে উচ্চতর কম্পাঙ্কের কিছু একটা আছে এবং তাতে সম্পূর্ণরূপে সমর্পণ করল। যখন সে সমর্পণ করে, তার অন্য সমস্ত খোদিত স্মৃতিগুলি তার ওপরে ক্ষমতা হারায়। ব্যক্তিগত চৈতন্য ক্ষমতাপ্রাপ্ত হয়। বাসনা, অপরাধবোধ, বেদনা, সুখ, সবকিছু মাথা নত করে। জীবাত্মার কম্পাঙ্ক সরাসরি বেড়ে যায়।

বোঝ, যখন দ্রষ্টা শক্তিশালী হয়,
তোমার ওপরে দৃশ্যের কোন ক্ষমতা থাকে না।
এটাই মৃত্যুবিজ্ঞান।

প্রথম মৃত্যুটির ক্ষেত্রে দৃশ্য দ্রষ্টার চেয়ে শক্তিশালী ছিল। দ্বিতীয় মৃত্যুর ঘটনার ক্ষেত্রে, দ্রষ্টা দৃশ্যের চেয়ে শক্তিশালী ছিল।

এই বিজ্ঞান কিভাবে অন্যদের মধ্যে সঞ্চারিত করা যায় তা নিয়ে আমি গভীর ধ্যান করলাম। হঠাৎ আমার কাছে এক উন্মোচন ঘটল।

বোঝ, স্থান ও কাল দ্বারা শক্তি সীমাবদ্ধ নয়। শক্তি যেন আকাশে সর্বদা বিদ্যমান থাকা কৃত্রিম উপগ্রহের তরঙ্গের মত। তোমার একটা সেট্-টপ্ বক্স কন্‌ভার্টার থাকলে তুমি যে চ্যানেলে টিউন করবে তা দেখতে পাবে। একজন জীবনমুক্ত মাস্টারের শক্তি সমগ্র মহাবিশ্ব পরিব্যাপ্ত হয়ে থাকে। আমাকে কেবল মানুষের মধ্যে সেট্-টপ বক্স বসাতে হবে। এটা যেন একটা পেস্‌মেকার (কৃত্রিম হৃৎপিণ্ড)! একবার এটাকে বসিয়ে দিলে, মানুষটি দেহ ছেড়ে যাবার সময় এর সাথে সংযোগ করতে পারবে।

মাস্টার হ'লেন তিনি, যিনি তাঁর অন্তর্দেশের আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলিকে অপরের অন্তর্দেশে প্রকাশিত করানোর জন্য ফর্মূলা (সূত্র) তৈরি করেন। এমনই এক ফর্মূলা হ'ল 'লাইফ ব্লিস্ প্রোগ্রাম লেভেল টু', এটাকে 'নিত্য স্ফূরণ প্রোগ্রাম'-ও বলা হয়। এই প্রোগ্রামে অংশগ্রহণকারীদের মধ্যে সেই পেস্‌মেকার বসানো হয়।

পেস্‌মেকার বসানোর সঙ্গে আমি প্রতিশ্রুতি দিই যে, তুমি যেখানেই থাক না কেন, মৃত্যুর সময় যে কোন পরিস্থিতিতেই থাক না কেন, আমি সেখানে থাকব ও তুমি যাতে সুন্দরভাবে নির্বাণ-শরীরে রিল্যাক্স কর, সে যত্ন আমি নেব। দয়া করে বোঝ, আমি এখন যা বলছি তার জন্য আমি দায়িত্বশীল। এমনকি আমি শরীর ছেড়ে গেলেও, আমি দায়িত্বশীল থাকব, কারণ এটা একটা সঙ্কল্প; যারা সরাসরি আমার এই কথা শুনছে তাদের কাছে এটা আমার অঙ্গীকার।

যখন আমি এই প্রযুক্তি শেয়ার করতে
লাগলাম, আমি বুঝলাম, যাদের সাথে আমি তা
শেয়ার করলাম, তারা জীবনের শেষদিকে শান্তি
অভিজ্ঞতা তো করলই, এমনকি তাদের
জীবনও হয়ে উঠল প্রগাঢ়, সুখকর ও
আনন্দময়।

বোঝ, তোমার সত্তা থেকে গভীরভাবে
খোদিত স্মৃতিগুলিকে সরিয়ে নিলে তোমার
জীবন ও মৃত্যু উভয় আনন্দময় হয়ে ওঠে।
তোমার স্বাস্থ্য ভাল হয়, তুমি ধনসম্পদ ও
সুন্দর সম্বন্ধতা আকর্ষণ করতে শুরু কর,
কারণ সত্তার কম্পাঙ্কই ভিন্ন হয়ে গেছে।

তোমার ভিতরে পেস্‌মেকার বসানো হ'লে তুমি নির্বাণ-শরীরে রিল্যাক্স করবে। তখন তোমার পছন্দ করার স্বাধীনতা আছে : সচেতন সত্তা হয়ে আরেকটা জন্ম নেওয়া অথবা পরমজ্ঞানালোক প্রাপ্তি করা ও পুনরায় দেহধারণ না করা।

শেষ মুহূর্তগুলিতে তুমি কি স্মরণ কর

তা গুরুত্বপূর্ণ

পবিত্র বৈদিক গ্রন্থ উপনিষদে একটি সুন্দর গল্প আছে :

জড়ভরত নামে এক ঋষি ছিলেন। তাঁর দ্বারা
উদ্ধার করা একটি হরিণের ওপরে তিনি আসক্ত
হয়ে পড়েন। তিনি এক ত্যাগীর জীবন যাপন
করছিলেন, কিন্তু এই হরিণটির ওপরে আসক্ত
হয়ে পড়লেন।

সকাল থেকে রাত পর্যন্ত তিনি সেই হরিণটির
যত্ন করতে ব্যস্ত থাকতেন। যখন তিনি দেহ
ত্যাগ করতে যাচ্ছিলেন, তিনি হরিণটিকে
ভুলতে পারলেন না। তিনি হরিণটিকে নিয়ে
চিন্তায় ছিলেন, ‘আহা! কে হরিণটার দেখাশুনা
করবে? আমি মরে গেলে ওর কি হবে?’

তিনি মারা গেলেন ও পরের জন্মে হরিণ হয়ে জন্মালেন।

সুন্দরভাবে উপনিষদে বলা হয়েছে,
তোমার শেষ মুহূর্তে তুমি যা ভাব, তুমি তাই
হও!

কিছু মানুষ চতুরভাবে মনে করে, ‘আমি যেভাবে চাই আমার সমস্ত জীবন সেভাবে কাটাব। শেষের কয়েক মুহূর্ত আমি ভগবানকে স্মরণ করব এবং তাঁর নাম আওড়ে কোনভাবে স্বর্গে প্রবেশ করব।’ দয়া করে স্পষ্ট করে বোঝ, তোমার সমস্ত জীবনে তুমি যা চিন্তা করেছ, দেহ ছেড়ে যাবার সময় কেবল তাই সামনে আসবে। ভেবো না যে মৃত্যু কালে তুমি সেই খেলাটি খেলতে পারবে! না!

দেহত্যাগ করার সময়, প্রকৃতপক্ষে
তোমার সমস্ত শরীর খুব যন্ত্রণায় থাকবে,
কারণ তোমার জীবনের আশী বা নব্বই বছর
তোমার ভিতরে দ্রুতগতিতে চালানো হবে।
তোমার সামনে দিয়ে দৃশ্যগুলিকে দ্রুতগতিতে
চালানো হবে। তোমার যা কিছু অভিজ্ঞতা
প্রগাঢ়রূপে হয়েছিল, কেবল সেগুলি সামনে
আসবে। তোমার আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলি বহু
রঙে তোমার সামনে আসবে।

দয়া করে বোঝ, তোমার জীবনে ‘চিন্তাবিনা সচেতনতা’-ই সবচেয়ে শক্তিশালী অভিজ্ঞতা হতে পারে। এমনকি এক মুহূর্তের জন্যও সেই অভিজ্ঞতা পেয়ে থাকলে, তা যথেষ্ট। স্বভাবত দেহত্যাগ করার সময়ে সেগুলি সামনে এসে পড়বে। সেগুলি আলোক হয়ে কাজ করবে এবং তুমি চৈতন্যে প্রবেশ করতে সমর্থ হবে।

মৃত্যুর সময় সম্পর্কে আরেকটা জিনিষ
বোঝার আছে। যদি কোন মানুষ স্বাভাবিকভাবে
না ম’রে থাকে, যদি তার অকালমৃত্যু হয় বা
সে যদি আত্মহত্যা করে এবং যদি তার মৃত্যুর
পূর্বে সচেতন অভিজ্ঞতা না হয়ে থাকে, তবে
তাকে নতুন জন্ম নেওয়ার আগে বাকি
বছরগুলি অপেক্ষা করতে হবে। আত্মা তখন
শরীর ছাড়া বাস করবে।

উদাহরণস্বরূপ, এই দেহধারণ করার
সময় যদি কেউ এই শরীরে নব্বই বছর বাঁচার
নির্ণয় নিয়ে থাকে এবং তারপর ষাট বছর
বয়সে আত্মহত্যা করে থাকে, তাহ’লে পরের
জন্ম পাবার জন্য তাকে ত্রিশ বছর অপেক্ষা
করতে হবে ও সেই ত্রিশ বছর ধরে তাকে
শরীর ছাড়া কষ্ট পেতে হবে। যদি জীবনকালের
নরক এড়িয়ে যাবার জন্য মানুষটি আত্মহত্যা
করে থাকে, তবে শরীর ছাড়াই নরকে তাকে
জোর করে নিয়ে যাওয়া হবে। কেবল কল্পনা
কর, তা কত বেশি কষ্টকর হবে। তাই কেউ
যেন আত্মহত্যাকে এই জীবনের সমস্যার
সমাধান বলে কখনও বিবেচনা করবে না।

সাধারণত মানুষেরা আত্মহত্যার কথা
কেন ভাবে? কারণ তারা ভাবে যে জীবন এক
যন্ত্রণা, এক কষ্টভোগ। কিন্তু যদি তারা
আত্মহত্যা করে, তারা উপলব্ধি করবে যে
আত্মহত্যার পরে যন্ত্রণা আরও অনেক বেশী
হয়।

এটা এই রকম : ধর, তোমার সামনে
মিষ্টি আছে। কিন্তু যদি তোমার স্বাদ নেবার
জন্য জিভ না থাকে অথবা মিষ্টিকে ধরে মুখে

দেবার জন্য হাত না থাকে, তো তোমার কত
কষ্টভোগ হবে! একইভাবে, সমস্ত পৃথিবী
তোমার সামনে থাকবে, কিন্তু তাকে উপভোগ
করার জন্য তোমার শরীর থাকবে না এবং
আত্মহত্যা করার কারণে পরের দেহ ধারণ
করার জন্য কেবল ভেসে বেড়াতে থাকবে।

আমার নিজের মৃত্যুর অভিজ্ঞতা

বারাণসীতে আমার নিজের সচেতন মৃত্যুর অভিজ্ঞতার কথা তোমাদের বলি।

আমি সবসময় ভাবতাম যে আমার একটা মৃত্যুর অভিজ্ঞতা হওয়া উচিৎ, মৃত্যুর মুখোমুখি হওয়া উচিৎ। কিন্তু সেটা কখনও অগ্রাধিকার হয় নি। কোন অভিজ্ঞতা হওয়ার জন্য, সম্বন্ধিত চিন্তাগুলিকে অগ্রাধিকার পাওয়া দরকার। সেটাকে কেবল মনের এক কোণায় রাখলে হবে না।

সাধারণত আমাদের ‘করতে হবে’-র তালিকাতে থাকে ধোয়া, পরিষ্কার করা, ভাড়া দেওয়া, ফোনের বিলের দাম দেওয়া এবং সর্বশেষে সময় থাকলে জীবনমুক্তিও! না! জীবনমুক্তি এইভাবে হবে না। কেবল যখন তাকে উচ্চতম অগ্রাধিকার দেওয়া হয়, কেবল যখন আকাঙ্ক্ষা হয়ে যাবে তীব্র ও অত্যাবশ্যক, তখন তোমার মধ্যে সেই অভিজ্ঞতা ঘটানোর জন্য তোমার চারপাশের সবকিছু নিজে থেকেই সারিবদ্ধ হ’তে থাকবে। এটা কেবল জীবনমুক্তির ক্ষেত্রেই নয়, এটা যেকোন ব্যাপারেই সত্য।

বোঝ, যদি তুমি অভিযোগ কর যে তুমি যা ইচ্ছা করছ তা ঘটছে না, তার কারণ সেটা তোমার অগ্রাধিকার-তালিকায় সবচেয়ে ওপরে নেই, আর কিছু না। তার জন্য অন্য কিছুকে ও অন্য কাউকে দোষারোপ করা উচিৎ নয়। তুমি দেখবে, যেই মুহূর্তে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়, সত্যতে এক শক্তির খেলা হয় এবং সেটা সহজেই ঘটবে। তার আগে পর্যন্ত, সেটা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে, ব্যাস্। মৃত্যুর অভিজ্ঞতা পাওয়াকে আমি উচ্চতম অগ্রাধিকার দিই নি এবং তাই যে করেই হোক তা পিছিয়ে যাচ্ছিল।

আমার পরিব্রজ্যার দিনগুলিতে আমি হিন্দুদের পবিত্র নগর বারাণসীতে গিয়েছিলাম। বারাণসীতে রোজ প্রায় দুই লাখ মানুষ প্রতিদিন বাইরে থেকে আসে। আর সেখানে পবিত্র গঙ্গা নদীর মণিকর্ণিকা ঘাটে রোজ প্রায় ১০০ মৃতদেহ দাহ করা হয়। ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয়, যদি বারাণসীতে কেউ মারা যায় অথবা কারো মৃতদেহ দাহ করা হয়, সে মুক্তি পাবে। তারা সরাসরি পরম জ্ঞানালোক প্রাপ্ত করবে ও মুক্ত হবে।

এটা কেবল প্রথাগত বিশ্বাস নয়। প্রবুদ্ধ অতীন্দ্রিয়বাদী শ্রীরামকৃষ্ণ পরমহংস জোর দিয়ে বলেন যে সেটা তাঁর নিজের অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে দেখলাম শিব নিজে সমস্ত জ্বলন্ত মৃতদেহের কাছে যান, তাদের আত্মাকে শরীর ও মন থেকে আনক্ল্যাচ্ করান এবং তাকে মুক্ত করেন!’ তাই তুমি এটাকে পৌরাণিক বিশ্বাস বলে উড়িয়ে দিতে পার না। এটা একজন জীবনমুক্ত মাস্টারের বিরাট এক অভিজ্ঞতা।

আমার মণিকর্ণিকা ঘাটে যাবার সৌভাগ্য
হয়েছিল। কেবল ঐতিহ্যগতভাবে বিশ্বাস করাই
নয়, কিন্তু এটা সত্য যে গত ২০০০ বছর ধরে
সেখানে চিতার আগুন কখনও নেভে নি।

বৃষ্টি বাদল বন্যা হোক, কি রোদ হোক,
মণিকর্ণিকা ঘাটে মৃতদেহ নিয়ে আসার সময়
মানুষ কখনও আগুন নিয়ে আসে না। আগুন
তো সেখানে সর্বদাই জ্বলছে এবং তা থেকে
একটু আগুন নিয়েই তাদের মৃতদেহকে দাহ
করতে হবে, ব্যাস্। আগুন মৃতদেহগুলিকে
অবিশ্রাম দাহ করতে থাকে। কখন সখন আমি
দেখতাম দুই বা তিনটি দেহকে একই সময়ে
পোড়ানো হচ্ছে, কারণ সেখানে বহু মৃতদেহ
আসতে থাকে!

বিশেষ করে সন্ধ্যার সময়ে দেহের সংখ্যা বেড়ে যায়। মৃত্যুর জায়গা থেকে লোকেরা মৃতদেহকে নিয়ে পায়ে হেঁটে আসে। তারা সংকীর্তন করতে থাকে, ‘রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়’। তার অর্থ ভগবান রামের নামই পরম ও চির সত্য। সন্ধ্যার মধ্যে তারা মণিকর্ণিকা ঘাটে পৌঁছাবে।

সেখানকার দৃশ্য, সেখানে থাকার অভিজ্ঞতা,
আমি তোমাদের ভাষায় বর্ণনা করতে পারব না।
তোমাকে সেখানে গিয়ে তা অভিজ্ঞতা করতে
হবে!

তোমাদের সততার সাথে বলি, কেবল সেখানে বিদ্যমান থেকেই আমার সিস্টেম থেকে মৃত্যুভয় চলে গেল। তুমি সেখানে রোজ অনেক মৃতদেহ ক্রমাগত দাহ হ’তে দেখবে। তুমি অনুভব কর, ‘আমিও একদিন এইভাবে চলে যাব...ঠিক আছে’, ব্যাস্! তুমি ভাববে তোমাকে সঙ্গ দেবার জন্য অনেকে আছে! এটা যেন তোমার আরও একটি যাত্রামাত্র, ব্যাস্। মৃত্যু সম্বন্ধে তুমি আর একাকী বোধ করবে না।

জীবনে তুমি হয়ত একটি কি দুটি মৃতদেহকে দাহ হ’তে দেখেছ, তাই তোমার মৃত্যুভয় থেকে যায়। কিন্তু মণিকর্ণিকা ঘাটে কোন আচার অনুষ্ঠান নেই। তারা দেহটাকে নিয়ে আসে এবং সিধা গঙ্গায় তিনবার ডোবায় ‘রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়’ বলতে বলতে। এই সময়ের মধ্যে আগুন তৈরি এবং কাঠের ব্যবস্থা করা হয়ে যায়। তারা দেহটাকে জল থেকে নিয়ে এসে সিধা তাকে পুড়িয়ে ফেলে, ব্যাস্!

একটা অদ্ভুত জিনিষ তুমি সেখানে দেখবে যে মৃতের কোন আত্মীয়স্বজন সেখানে থাকবে না ও কোন আচার অনুষ্ঠান করা হবে না। যেই মুহূর্তে তারা দেহটাকে গঙ্গায় ডোবানোর পরে দাহ করার জন্য আগুনে রাখে, তারা চলে যায়, ব্যাস্! যারা ঘাটে কাজ করে তারাই বাকী কার্য সম্পন্ন করে। তুমি জানবে না তোমার আনা মৃতদেহকে সম্পূর্ণ পুড়তে কতক্ষণ লেগেছিল। সেখানে লম্বা লাইন থাকবে ও দেহগুলিকে একটার পর একটা পোড়ানো হ’তে থাকবে।

আমি মনে মনে ভাবলাম, ‘আমি এখানে বসি
এবং দেখি কি ঘটে চলেছে।’ আমি ঘাটে
বসলাম। কেবল আধা ঘণ্টার মধ্যেই আমি
অনুভব করলাম যে মৃত্যু কোন অজানা ঘটনা
নয় এবং তা কেবল কিছু আত্মীয় ও বন্ধুদের
মধ্যে সীমাবদ্ধ নয়। আমি সেখানে ব’সে ব’সে
একটার পর একটা মৃতদেহ আসতে দেখলাম।
সেটা যেন দুনিয়ার নানারকম লাইনের মতই
একটা লাইন। নানা আকারের, লিঙ্গের, বয়সের
এবং জাতের মৃতদেহ আসতে লাগল কেবল
লেলিহান শিখায় পুড়ে ছাই হবার জন্য।

যখন তুমি অনবরত মৃতদেহগুলিকে দাহ হ’তে দেখবে, মৃত্যুর প্রতি তোমার কদর একদম কমে যাবে! এখন পর্যন্ত মৃত্যু বিষয়ে অনেক সম্ভ্রম, অনেক ধারণা আছে। সেটাই সমস্যা। এটাই তো মৃত্যু, যে শ্বাস ভিতরে নেওয়া হ’ল, আর বাইরে এল না, ব্যাস্। এর সম্পর্কে আর বিশেষ কিছু করার নেই। তুমি একে তাড়াতাড়ি আগেও করতে পার না, শীঘ্র পিছনেও করতে পার না।

এই দৃশ্য অনবরত দেখতে দেখতে প্রথমদিকে
আমার বাকী থাকা সামান্য মৃত্যুভয়ও চলে
গেল এবং ধীরে ধীরে ঘটনাগুলিকে দেখতে
আরও কৌতূহলী হ’লাম। যারা চিতাগুলি
পরিচালনা করছিল, আমি তাদের কাছে গেলাম
ও তাদের সাহায্য করতে লাগলাম। তাদের
সাহায্য করার সময় আমি ভাবছিলাম,
‘একদিন আমার এই শরীরটাও এই মৃতদেহটি
পোড়ার মত পুড়বে।’

যখন তুমি স্মরণ কর যে তোমারও মৃত্যু হবে,
দেখবে, আমিত্বের ওপরে তোমার কদর কমে
যাবে। কারণ, যখনই চিন্তা কর, কোন একটা
কিছুর কখনও তোমাকে ছেড়ে যাওয়া উচিৎ
নয়, সেটা তোমার আমিত্ব ছাড়া কিছুই নয়।
যখন তুমি নিশ্চিত জান যে সবকিছুই তোমাকে
ছেড়ে যাবে, তখন আমিত্বকে সমীহ করা
একদম কমে যায়। আমার আমিত্বের ওপরে
আমার যে সম্ভ্রম ছিল, তা আমায় ছেড়ে গেল।

তারপর আমি ঠিক করলাম, ‘আর যাই হোক
আমি তো একদিন মরবই। হয় এখনই আমার
সচেতন মৃত্যুর এক অভিজ্ঞতা হোক এবং
বাকি জীবন মৃত্যুভয় ছাড়া বাস করি, অথবা
সত্যি সত্যি এখন মারা যাই, ব্যাস্!’ আমি
নির্ণয় করলাম, যে করেই হোক আমাকে
আমার মধ্যে ঘটা মৃত্যুকে দেখতে হবে।

এক কোণাতে শিবের একটা ছোট মন্দির ছিল
এবং মন্দিরের ওপরে একটা ছোট টাওয়ার বা
মিনার ছিল। কেউ যাতে আমায় বাধা না দেয়,
সেটা ভেবে আমি মিনারটিতে উঠলাম ও বসে
পড়লাম। সেই মিনারে বসে আমি
মৃতদেহগুলির দাহ হওয়া দেখতে লাগলাম।

আমার এখনও সেই শক্তিশালী ক্লিক্, গভীর
অনুভূতি এবং তাৎক্ষণিক উপলব্ধি স্মরণে
আছে যা আমাকে এক বিরাট অভিজ্ঞতা প্রদান
করে।

এক বৃদ্ধা মহিলার দেহ জ্বালানো হচ্ছিল। তার বিরাট পেট। তার কাপড়চোপড় সব পুড়ে যায় এবং তারপর তার পেটের চর্বি গলতে ও প্রবাহিত হতে শুরু করে। এটাকে এত বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য দুঃখিত, কিন্তু আমার শক্তিশালী অভিজ্ঞতাকে ব্যাখ্যা করার জন্য তা আমাকে করতেই হবে! আমি পরিষ্কার দেখতে পেলাম তার চর্বির জন্য আগুন আরও তেতে উঠল। তা আমাকে একটা খুব শক্তিশালী ক্লিক্ প্রদান করল ও আমি বললাম, ‘হে ভগবান! হ্যাঁ, এই একই জিনিষ তো এই শরীরটার সাথেও হবে!’

সেই ক্লিক্ আমার ভিতরে মৃত্যুর প্রতি এক
গভীর ভয়কে খুলে ধরল। সেই ভয় আমার
সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। কিন্তু আমি
সচেতনভাবে সেই ভয়ের মুখোমুখি হ’লাম।
আমি স্পষ্ট দেখতে পেলাম ভয় আমার সারা
শরীরে ছড়িয়ে পড়ছে এবং যখন তা আমার
সজাগতাতে আঘাত করল, সেটাই আমার
মৃত্যুর অভিজ্ঞতা হয়ে গেল। আমি আমার
মৃত্যুর এক সচেতন অভিজ্ঞতার মধ্য দিয়ে
গেলাম এবং তার থেকে ফিরে এলাম।

বোঝ, যখনই তোমার ভয়কে অবদমিত করে রাখ, তা তোমার ভিতরে থেকে যায়।

যখন সেই ভয় সামনে এসে পড়ে এবং তুমি সচেতনভাবে তার মুখোমুখি হচ্ছ না, তা এক ভয়-আঘাত বা ভয়-স্ট্রোক হয়ে যায় এবং সেটা তোমার সমস্ত স্নায়ুতন্ত্রকে ঝাঁকাবে ও ভেঙ্গে ফেলবে।

যখন সচেতনতা সহকারে ভয়ের মুখোমুখি
হওয়া যায়, তা এক ভয়ের অভিজ্ঞতা হয়ে
যায়, ব্যাস্।

যদি তুমি মৃত্যুভয় থেকে পালিয়ে যাও, যখন গভীর ভয় ঘটে, তা মৃত্যু হয়ে যায়। যখন তুমি সচেতনভাবে সেই গভীর ভয়ের মুখোমুখি হও, তা মৃত্যুর অভিজ্ঞতা হয়ে যায়।

মৃত্যুভয়ের সাথে অচেতনতা যোগ করলে হয় অবদমন বা বিকৃতি।

মৃত্যুভয়ের সাথে অচেতনতা যোগ করে তুমি
যদি অবদমন না কর অথবা তার মুখোমুখিও
না হও, তাহ'লে সেটা এক ভয়-স্ট্রোক বা
মানসিক বৈকল্য হয়ে যায়, কারণ তুমি
আতঙ্কপীড়িত ও ত্রাসিত হও।

মৃত্যুভয়ের সাথে সচেতন সজাগতা যোগ করলে মৃত্যুর অভিজ্ঞতা হয়।

আমি স্পষ্ট করে ভয়ের উদয় হতে দেখতে পেলাম। যখন আমি সচেতনভাবে সজাগতা সহকারে তার মুখোমুখি হ'লাম, তা আমার মৃত্যুর অভিজ্ঞতা হয়ে গেল। দেহের মৃত্যু হ'ল। সেটা ছিল অনড়।

আড়াইদিন ধরে আমার কোন আহার, জল, চিন্তা, প্রশ্ন ও সন্দেহ, কিছুই ছিল না। কেবল শরীরটা পড়ে রয়েছে। কেবল সেই অভিজ্ঞতা হয়ে যাবার পরে আমি উপলব্ধি করলাম যে আমি সেইভাবে আড়াইদিন ধরে আছি! আমি চোখ বন্ধ করে দেখতে পেলাম যে দেহটা মৃত এবং তাতে কোন নড়নচড়ন নেই। সেই আড়াইদিন পরে হঠাৎ আবার ক্লিক্ হয়, 'হে ভগবান! দেহটা মৃত, কিন্তু আমি তা সত্ত্বেও বিদ্যমান আছি! আমি আছি!' সেই স্পষ্টতা যখন ক্লিক্ হ'ল, তা আমার ভিতরে এক পরমানন্দ হয়ে গেল! মৃত্যুভয় আমার সিস্টেম থেকে সর্বকালের জন্য ছেড়ে গেল।

আমি ভীষণভাবে উচ্ছ্বসিত হ'লাম, বিরাট ভাবাবেশে ও পরমানন্দে ছিলাম! ধীরে ধীরে আমি চোখ খুললাম এবং আমি শরীরকে নাড়াতে সক্ষম হ'লাম। প্রথম জিনিষ যেটা অনুভব করলাম তা হ'ল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার উত্তাল তরঙ্গ। আমি নেমে গঙ্গায় গেলাম, নিজের ওপরে একটু গঙ্গাজল ছিটিয়ে দি লাম, কমণ্ডুলুতে গঙ্গাজল ভরলাম, আগুন থেকে কিছু ভস্ম নিলাম এবং সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে গেলাম। আমি শিবলিঙ্গের কাছে গেলাম, যে ভস্ম নিয়ে এসেছিলাম তা অর্পণ করলাম এবং অবর্ণনীয় কৃতজ্ঞতার সাথে পূজা করলাম। আমি দেখলাম যে সেখানে বিশ্বনাথ জাগ্রত হয়ে অবস্থান করছেন!

বোধ, যেহেতু আমি মারা গেলাম, বিশ্বনাথ জীবন্ত হ'লেন! তার আগের দিন পর্যন্ত, যেহেতু তখনও আমি জীবিত ছিলাম, বিশ্বনাথ কেবল এক সাধারণ পাথর হয়ে ছিলেন। আমি ভাবতাম যে এই পাথরের টুকরোটাকে স্পর্শ করার জন্য দূর দূর থেকে হাজার হাজার মানুষ আসছে... কি বোকামি! আমি সর্বদাই ভেবেছিলাম যে বিশ্বনাথের বিগ্রহ এক সাধারণ পাথর। ‘আমি’ বেঁচে থাকার জন্য আমি সেই প্রকার অনুভব করেছিলাম। আমি মরে গিয়ে পরিষ্কার দেখলাম, তিনি জাগ্রত, জীবন্ত!

কেবল একজন বেঁচে থাকতে পারে, হয় তিনি অথবা তুমি। যখন তুমি সত্যকে দেখ, তিনি জীবন্ত হয়ে যান। তখন তুমি, এখনকার জ্ঞান অনুযায়ী, আর আগের মত জীবন্ত থাকবে না। মৃত্যুভয় আমাকে সর্বকালের জন্য ছেড়ে গেছে। আমি বলতে পারি, এটা আমার শক্তিশালী অভিজ্ঞতাগুলির মধ্যে একটি যা জীবনমুক্তির

চরম অভিজ্ঞতার খোঁজ করার জন্য আমাকে রূপান্তরিত করে।

মৃত্যুর সময় কি হয়

দেহ ত্যাগ করার সময় ঠিক কি ঘটে? এর উত্তর একজন জীবিত মানুষ দিতে পারে না, কারণ সে মৃত্যুকে অভিজ্ঞতা করে নি। একজন মৃত ব্যক্তিও সেই উত্তর দিতে পারে না, কারণ তার অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য সে ফিরে আসতে পারে না।

কেবল এক জীবনমুক্ত সত্তা যিনি মৃত্যুর মধ্য দিয়ে সচেতনভাবে গেছেন এবং নতুন হয়ে ফিরে এসেছেন, তিনিই মৃত্যুকালে কি হয় সেই সম্বন্ধে বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে পারেন।

আমি এখন মৃত্যু রহস্য প্রকাশ করতে যাচ্ছি। এটা তোমাদের বিস্ময়কর লাগতে পারে, কারো কারো তা অতিশয় বেদনাদায়কও লাগতে পারে। কিন্তু এটা সত্য। তুমি তা বিশ্বাস কর কি না কর, গ্রহণ কর কি না কর, মৃত্যুর সময় এটাই ঘটে।

আমাদের কেবল একটা শরীর নেই। স্থূল-শরীর আমাদের সাতটা শরীরের মধ্যে একটা। কেবল স্থূল-শরীরকেই স্থান-কালে অনুভব করা ও দেখা যায়। যাই হোক, আমরা সাতটি স্তরে বা শরীরে বিদ্যমান আছি। যেহেতু এই স্তরগুলি সূক্ষ্মভাবে বিদ্যমান, এগুলি সাধারণ চোখে দেখা বা অনুভব করা যায় না।

সাতটি স্তরের এক সহজ বর্ণনা এখানে দেখানো হ'ল।

সাতটি স্তরের ডায়াগ্রাম

প্রত্যেকটি শরীর একটি আবেগের সাথে
সংশ্লিষ্ট থাকে। উদাহরণস্বরূপ, প্রাণ-শরীর
জীবনে উদয় হওয়া সমস্ত বাসনাকে ধরে রাখে।
মন-শরীর জীবনে অভিজ্ঞতা করা সমস্ত
অপরাধবোধের অনুভূতিগুলিকে ধরে রাখে।
আকাশ-শরীর জীবনে অনুভূত সমস্ত মানসিক
বেদনাগুলিকে ধরে রাখে।

আত্মা দেহ ছেড়ে যাবার সময় সমস্ত সাত স্তরের মধ্য দিয়ে যায়। স্থূল-শরীরের মৃত্যু হয়। কিন্তু, বাকি ছয়টি শরীর পুরোপুরি মারা যায় না। যদি তুমি জীবনে অনেক বাসনা ধরে রাখ, তা প্রাণ-শরীরে ধরা থাকে। তাই স্থূলশরীরের মৃত্যু হ'লেও প্রাণ-শরীরের মৃত্যু হয় না। জীবনীশক্তি প্রাণ-শরীর ছেড়ে যাবার সময় সত্তা প্রচণ্ড কষ্ট অভিজ্ঞতা করে।

যখন তুমি স্থূল-শরীর ছেড়ে যাও, তোমার চেতনা দেহ থেকে ছিন্ন হবে এবং তুমি সঙ্গে সঙ্গে কোমাতে চলে যাবে। ডাক্তারদের মতে, বেদনা অনুভব না করার জন্য কোমা এক স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এটা এক স্বয়ংক্রিয় অ্যানেস্থেসিয়া বা অসাড়করণ প্রক্রিয়া। যদি বেদনা খুব বেশি হয়, তুমি সহ্য করতে পার না এবং তুমি আপনা আপনি কো মতে চলে যাও।

তুমি শরীরের প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে গেলে, সমস্ত অপূর্ণ বাসনা সমূহ, তুমি যেভাবে বাঁচতে চেয়েছিলে কিন্তু পার নি, তা সামনে চলে আসে। এটা ঘটলে যেন দশজন একটা ঘরে ফুটবলে লাথি মেরে যাচ্ছে বলে মনে হয়। কি ঘটবে? যেভাবে ফুটবল একদিক থেকে অন্যদিকে যেতে থাকবে, সেভাবে তোমার চেতনাকেও সমস্ত কোণা থেকে প্রহার করা হবে। সমস্ত কোণাতে কোন বাসনা দাঁড়িয়ে থাকে ও প্রহার করে। একই সময়ে তোমার চেতনা শরীর ছেড়ে যেতে চেষ্টা করছে, আর তোমার সব বাসনাগুলি তোমাকে শরীরে আবার প্রবেশ করতে জোর করছে যাতে তুমি তাদের উপভোগ করে পূরণ কর তে পার।

একদিকে বাসনাগুলি তোমাকে আবার শরীরে ঢোকার জন্য জোর করবে যাতে তুমি বাঁচতে পার ও উপভোগ করতে পার, অন্যদিকে শরীর বলবে, ‘না! আমি ক্লান্ত। আমি আর তোমাকে ধরে রাখতে পারছি না, ছেড়ে দাও!’ মৃত্যুর সময়ে এভাবে টানাহেঁচড়া চলে। এই টানাহেঁচড়া হ’ল তোমার বাসনা ও দেহের মধ্যে লড়াই।

যে করেই হোক তুমি প্রাণ-শরীর থেকে বেড়িয়ে পড় এবং মন-শরীরে প্রবেশ কর। মনশরীরে প্রবেশ করলে তোমার সমস্ত অপরাধবোধগুলি জেগে ওঠে। যেভাবে বাঁচা উচিৎ ছিল বলে তুমি ভেবেছিলে, কিন্তু সেভাবে না বাঁচার জন্য অপরাধবোধ, সমস্ত ভুলগুলির জন্য অপরাধবোধ, সমস্ত অনুশোচনা, সবকিছু সামনে ভেসে উঠবে।

দয়া করে বোঝ, বাসনা ভবিষ্যতের জন্য হয় এবং অপরাধবোধ হয় অতীতের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে উভয়ই এক। যেভাবে আমরা বাঁচতে চাই তা হ’ল বাসনা এবং যেভাবে বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারি নি, তা হ’ল অপরাধবোধ। অপরাধবোধ হ’ল আমাদের অতীতের নির্ণয়গুলিকে বর্তমানের বুদ্ধি দিয়ে বিচার করা।

এইভাবে ধাপে ধাপে তুমি শরীরের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যাও।

অপূর্ণ বাসনা যত কম হয় প্রাণ-শরীর
ততই হালকা হয় এবং এই শরীরটি ছেড়ে
যাওয়া সহজ হয়। একইভাবে যত কম
অপরাধবোধ হয়, মন-শরীর তত লঘু হয় ও
তাকে ছেড়ে যাওয়া সহজ হয়।

আরেকটা ব্যাপার, যখন বাসনা,
অপরাধবোধ ও বেদনা কম গভীর হয়, তুমি যে
কেবল সহজভাবে প্রাপ্ত করবে তাই নয়,
তোমার বৃদ্ধ হওয়াও মধুরভাবে ঘটতে থাকবে।
মধুরভাবে বৃদ্ধ হওয়াই বাণপ্রস্থ সন্ন্যাস।
জীবনের শেষ ভাগে পূর্ণতার সাথে বাস করতে
সক্ষম হওয়াই বাণপ্রস্থ সন্ন্যাসের বিরাট
উপহার।

আমাদের জীবনে সংগৃহীত সমস্ত
অপরাধবোধগুলি মন-শরীর দিয়ে যাবার সময়
সামনে আসে। তারপর আমরা আকাশ-শরীরে
যাই, যা আমাদের সমস্ত কষ্টভোগের সাথে
সম্পর্কিত। জীবনে পাওয়া সব কষ্টগুলিকে
এখানে জমা করা আছে।

এইভাবে শরীরের প্রতিটি স্তরে তাদের
নিজেদের সংস্কার বা জমা করা স্মৃতি আছে।
আসলে এই বিভিন্ন শরীরগুলির মধ্য দিয়ে
যাওয়াকেই নরক বলা হয়েছে। নরক বলে
আলাদা করে কোন জায়গা নেই। নরক ও স্বর্গ
কোন ভৌগলিক অবস্থান নয় কিন্তু সেগুলি
নিছক মনস্তাত্বিক আকাশ।

প্রথম চারটি শরীর স্থূল দেহ-মন সিস্টেমের সাথে সম্পর্কিত। তারা সেই জীবনে অভিজ্ঞতা করা বাসনা, অপরাধবোধ ও বেদনার সমস্ত এনগ্রামগুলিকে জমা করে রাখে। পঞ্চম শরীরকে গভীর নিদ্রাতে ও মৃত্যুর সময় অভিজ্ঞতা করা হয়। ষষ্ঠ শরীর সুখ-স্মৃতিগুলির সাথে সংযুক্ত এবং সপ্তম শরীর হ’ল দুঃখ ও সুখকে অতিক্রম ক’রে, পরম চৈতন্য।

দয়া করে বোঝ, সুখস্মৃতির আসক্তিও
আমাদের জন্ম-মৃত্যুর চক্রে ফিরিয়ে নিয়ে
আসে। একই সুখের ঘটনাগুলিকে আরও
অভিজ্ঞতা করার বাসনা আমাদের টেনে রাখে
ও আমরা বারবার জন্ম নিই।

বোঝ, আনন্দ ও সুখের মধ্যে অনেক পার্থক্য আছে। সুখ বাইরের কোন বস্তু বা কারণের জন্য হয়। উদাহরণস্বরূপ, প্রিয় মিষ্টি খেতে পেলে তুমি সুখ অনুভব কর। তুমি অনুভব কর যে মিষ্টিটি তোমার সুখের কারণ। কিন্তু একবার চিন্তা করে দেখ, সত্যি যদি মিষ্টিটা তোমার সুখের কারণ হয়, তা কি তোমাকে প্রতিবার খাবার সময়ে সুখ দেবে না? তুমি কি সেই মিষ্টি অনেক বেশি বেশি করে খেতে পার? না! যদি তোমার প্রিয় মিষ্টি তোমাকে জোর করে একটার পর একটা খাওয়ানো হয়, তো কি হয়? তুমি তাতে অসুস্থবোধ করবে। তুমি সেই মিষ্টিকে ঘৃণা করবে ও তাকে দেখলেই পালাবে!

সুখ হ’ল মন দ্বারা সৃষ্ট এক ক্ষণস্থায়ী অনুভূতি। আনন্দ বা সপ্তম শরীর সত্য ও বাস্তব। এটা তোমার ভিতরে স্বতঃস্ফূর্ত শক্তি, আনন্দ ও মঙ্গলময়তার কারণ-রহিত, বিরামহীন ঘটনা। এটা যেন বিনা কারণে তোমার ভিতরে অবিশ্রাম ঘটা এক আনন্দের ফোয়ারা।

প্রকৃতপক্ষে তোমার প্রিয় মিষ্টি তোমাকে সুখ দেবার কারণ হ’ল তা তোমাকে তোমার সত্যিকারের প্রকৃতি আনন্দ-অবস্থায় নিয়ে যাবার জন্য সচেষ্ট হয়। কিন্তু সেই সুখ বাইরের বস্তু মিষ্টির কারণে হয় মনে ক’রে তুমি ভুল কর। সুখ কেবল সেই কয়েকটি মুহূর্তের জন্য, যখন তুমি তোমার ভিতরের আনন্দের সংস্পর্শে আস।

শরীর যত শুদ্ধ হয়, তা তত হালকা হয়
এবং সেখান থেকে জীবনীশক্তির বাইরে আসা
বেশি সহজ হয়ে যায়। ঠিক যেভাবে পাকা
কলার খোসা ছাড়ানো হয়, জীবনীশক্তিও
সহজেই দেহ থেকে বাইরে আসে।

মৃত্যু প্রতিদিনই ঘটে

প্রতিবার ঘুমিয়ে পড়লে সাত শরীরের মধ্যে প্রথম চারটি শরীর - স্থূল, প্রাণ, মানসিক ও আকাশ - কারণ-শরীরে মিলিয়ে যায়। কারণ-শরীরের অন্ধকার গভীর নিদ্রাবস্থার সাথে সংযুক্ত, যা তোমাকে প্রতিদিন নবতেজোদ্দীপ্ত ক’রে তোলে। তাই যতক্ষণ না এই পঞ্চম শরীরকে অতিক্রম করছ, এই ‘মৃত্যু’ প্রতিদিন ঘটতে থাকে। তোমার দৈনন্দিন ঘুমের অবস্থায় এটাই ঘটে।

যখন বিদায়ী আত্মা পঞ্চম স্তর কারণশরীর ছাড়িয়ে ষষ্ঠ স্তরে চলে যায়, মৃত্যুর প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

যদি বাকি বাসনাকে পূর্ণ করার জন্য জীবনীশক্তিকে আরেকটা শরীর না নিতে হয়, তা তখন সপ্তম স্তর বা নির্বাণ-শরীরে প্রবেশ করে এবং তা হ’ল মুক্তি। যদি জীবনীশক্তিকে বাসনা পূরণ করার জন্য আরেকটা দেহ ধারণ করতে ফিরে আসতে হয়, তা হ’ল মৃত্যু।

জাগ্রত দুনিয়া বনাম স্বপ্নের দুনিয়া

যখন তুমি স্বপ্নাবস্থায় প্রবেশ কর ও স্বপ্ন দেখতে শুরু কর, এই দুনিয়া, যেখানে তুমি বাস করছ, তা সাদা কালো হয়ে যায়, কারণ তুমি স্বপ্নের দুনিয়াতে আছ। তুমি এই জাগ্রত অবস্থার সম্পূর্ণ দুনিয়াকে ভুলে যাও এবং স্বপ্নের দুনিয়া বাস্তব মনে হয় ও তা বহু রঙে রঙীন হয়ে যায়। স্বপ্ন থেকে বাইরে এসে তুমি যে দুনিয়ায় জেগে ওঠ, তাকে চার মাত্রাতে বা 4D-তে দেখ।

এখন, স্থূল-শরীরে জাগ্রত অবস্থায় থাকার সময় তুমি এই সম্পূর্ণ জগৎকে চার মাত্রায় ও বহু রঙে দেখছ। কিন্তু যখন তুমি স্বপ্ন জগতে থাক, তুমি সেই স্বপ্নের জগৎকে চার মাত্রাতে দেখ। তাই তুমি যখন এখানে আছ স্বপ্নের দুনিয়া সাদা কালো হয়ে যায় এবং এই দুনিয়া চার মাত্রার বা 4D হয়ে যায়। আর তুমি স্বপ্নের দুনিয়াতে চলে গেলে, সেটা হয়ে যায় চার মাত্রার এবং এই দুনিয়া সাদা কালো হয়ে যায়।

একইভাবে, যখন তুমি মৃত্যুর সময় স্থূল-শরীর থেকে প্রাণ-শরীরে যাও, এই সম্পূর্ণ স্থূল-জগৎকে অবাস্তব মনে হবে এবং তাকে সাদা কালোতে দেখাবে। তোমার সমস্ত কৃতিত্ব, গর্ব, প্রচেষ্টা, দুঃখ, সুখের কোন অর্থই থাকবে না এবং তাদের সাদা কালো দেখাবে। তুমি অবাক হবে, 'আমি কেন এইসব কার্য করলাম? আমি কেন এইগুলিকে আমার জীবনের ভিত্তি বলে মনে করলাম?’

এটা কেন হয় আমাকে ব্যাখ্যা করতে দাও। বেঁচে থাকার সময় তুমি তোমার ব্যক্তিত্বের ওপরে বিনিয়োগ কর। টাকাপয়সা, নাম, যশ, সদ্বদ্ধতা, তোমার এক বড় গোষ্ঠী আছে ব’লে গর্ব, ইত্যাদি কয়েকটাকে স্তম্ভ করে তোমার ব্যক্তিত্ব গড়ে তোল।

যদি কেউ জিজ্ঞাসা করে, ‘তুমি কে?’ তুমি কি উত্তর দেবে? তোমার উত্তর হবে, ‘আমি এক ইঞ্জিনীয়ার’, ‘আমি এক ডাক্তার’, ‘আমি এক উকিল’ অথবা ‘আমি চারটি বাড়ির মালিক’ বা‘ আমি তার স্বামী’ বা ‘আমি তার মেয়ে’। আমাদের ব্যক্তিত্ব এই কয়েকটি স্তম্ভের ওপরে নির্মিত।

তুমি স্থূল-শরীর থেকে চলে গেলে এই স্তম্ভগুলি, এই ভিত্তিগুলি পুরোপুরি টলে যাবে। তুমি তোমার চেক্‌-এ আর সই করতে পারবে না। তোমার সই গ্রহণ করা হবে না। তোমার ব্যাঙ্কের টাকা আর তোমার সাথে সম্পর্কিত নয়। তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পরিচালিত করতে পারবে না। তোমার গাড়ি আর ব্যবহার করতে পারবে না। খুব বেশি হ’লে, কেবল অ্যাম্বুলেন্স হয়ত উপযোগী হবে!

তোমার ঘর তোমার আত্মীয়-স্বজন দ্বারা ভরে থাকবে এবং তারা তোমার মৃত্যুর জন্য কাঁদবে। কিন্তু তোমার বাড়ী বা প্রিয়জন তোমার কোন কাজে আসবে না। তুমি তোমার প্রিয়জনের সাথে কোন সম্পর্ক স্থাপন করতে পারবে না। তোমার মৃত্যুর পরে কেউই তোমার সাথে আসতে পারবে না।

কেবল চেতনার ঝলকগুলি তোমার
সাথে আসতে পারে। তোমার সত্তার যা ভিত্তি
ছিল তা ভেঙ্গে গেছে। ভিত্তি ভেঙ্গে গেলে
আঁকড়ে ধরার জন্য স্বভাবতই তোমার কিছুই
থাকবে না।

এই একটা জিনিষ বোঝ। যদি আমরা
হঠাৎ আমাদের ব্যবসাতে কোন লোকসানের
খবর শুনি, আমরা অনুভব করি যে আমাদের

সমস্ত শরীর কষ্ট পাচ্ছে। কষ্ট কেবল এক অংশে হবে না। পুরো শরীর কষ্ট পাবে। যেন আমাদের সত্তা ভেঙ্গে পড়েছে।

তাই বোঝ, যখন আমাদের কাছ থেকে
কিছু সরে যায়, আমাদের সমস্ত শরীর কষ্ট
পায়। যখন আমরা স্থূল-শরীর থেকে সরে যাই,
আমাদের মধ্যে সেই একই কষ্ট শুরু হয়। যাকে
আমাদের জীবনের ভিত্তি বলে মনে করেছিলাম
সেটাই টলে গেল।

এখন অবধি এই পুরো জগৎকে চার মাত্রার মনে হবে। আধ্যাত্মিকতা, ধ্যান, অন্তর্দেশ সম্প্রসারিত করা, চেতনা ইত্যাদির সম্পর্কে কথাবার্তাকে সাদা কালো প্রতীয়মান হবে। সেইজন্য আমি যখন লোকেদের ধ্যান করার জন্য ডাকি, তারা আমায় বলে, ‘আমার ধ্যান করার সময় নেই। সমস্ত কাজ শেষ করি, তারপর আসব। আরও কিছু বছর পরে এই নিয়ে চিন্তা করব।’

স্পষ্ট করে বোঝ, কখনও বলবে না, ‘আমার ধ্যান করার সময় নেই।’ নিজে পরিষ্কার করে বোঝ এবং বল, ‘ঠিক এখন, ধ্যান ব্যাপারটা আমার জীবনের জন্য তেমন গুরুত্বপূর্ণ ব’লে আমি অনুভব করি না।’ যদি তুমি ধ্যান করার জন্য তৈরি না হও ও বল, ‘আমি মনে করি না, ধ্যান আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ,’ তাহলে তুমি সৎ। কিন্তু তুমি যদি বল, ‘আমার সময় নেই,’ তাহ’লে তুমি কেবল নিজেকে ঠকাচ্ছ। সবার কাছেই দিনের কাজ করার জন্য হাতে ২৪ ঘণ্টা করে থাকে। ঘটনাটা এমন নয়, যারা ধ্যান করছে, তারা কাজ ছাড়াই আছে। এটা কেবল অগ্রাধিকার দেবার প্রশ্ন যে তুমি জীবনে সঠিকভাবে কি চাও। যদি আধ্যাত্মিকতা ও ধ্যান তোমার জীবনে এখন সাদা কালো প্রতীয়মান হয়, তুমি সেইদিকে তোমার শক্তি সঞ্চালিত করবে না, ব্যাস।

কিন্তু মৃত্যুর সময় স্থূল-শরীর থেকে চলে যাবার সময় সেটাই হয়। যেসব জিনিষকে বেঁচে থাকার সময় তুমি বাস্তব ও চার মাত্রার মনে করেছিলে, সেগুলি সব সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। বস্তুগত সবকিছু পুরোপুরি টলে যায় এবং তাদের সাদা কালো মনে হয়! সেই সময়, যে জিনিষগুলি এখন তোমায় আকর্ষণ করে, তাদের কোন ভিত্তিই থাকবে না। সেইজন্য মৃত্যু সর্বদাই এক কষ্টভোগ। কিন্তু যদি তুমি জীবনে আগে কখনও কমপক্ষে একবার সত্যের এক সচেতন ঝলক পেয়ে থাক, তাহ’লে মৃত্যুকাল তুমি সজাগতা ও পূর্ণ চেতনা সহকারে মৃত্যুতে প্রবেশ করতে পারবে!

দেখ, আমরা এখন দুই মাত্রায় আছি, বস্তুগত জগৎ ও আধ্যাত্মিকতা। ঠিক এখন, আমরা যতগুলি স্তম্ভের ওপরে আমাদের ব্যক্তিত্ব নির্মাণ করি না কেন, সেই স্তম্ভগুলির সবই বস্তুজগতের ওপরে ভিত্তি করা এবং এই বস্তুজগৎকে এখন চার মাত্রার (4D) মনে হয়। একটা স্তম্ভও চেতনা বা আমাদের অন্তর্জগতের ওপরে ভিত্তি করা নয়। আমাদের সমস্ত ব্যক্তিত্বই বহির্জগতের ওপরে ভিত্তি করা, আমাদের নাম, যশ, সমাজ আমাদের সম্পর্কে কি বলে ইত্যাদি। আমাদের ওপরে সবার মতামত ভাল হলে আমরা নিজেদের মহান ভাবি। যদি সবাই বলে, ‘তুমি কোন কাজের নও’, আমরা বিষণ্ণ বোধ করতে আরম্ভ করি।

এটা ঘটার কারণ হ’ল, আমাদের
অট্টালিকা, আমাদের অন্তঃস্থল বা আমাদের
সত্তার একটি স্তম্ভও আধ্যাত্মিকতার ওপরে
ভিত্তি করে নেই। পুরো কাঠামো্টাই বাইরের
জগতের ওপরে ভিত্তি করা। সেইজন্য যখন
সেই স্তম্ভগুলিকে কেউ ঝাঁকায়, আমরা

ভীষণভাবে কষ্ট পেতে শুরু করি। যদি আমাদের
কমপক্ষে একটা স্তম্ভও চেতনার ওপরে ভিত্তি
করে হয়, আমরা তার ওপরে নির্ভর করে কষ্ট
না পেয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি।

আরেকটা জিনিষ : এই বহির্জগতের স্তম্ভগুলির ওপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। যে কেউ এসে সেগুলিকে ঝাঁকাতে পারে। এমনকি যদি একটি ছোট বাচ্চা এসে আমাদের বলে, ‘তোমরা বোকা’, আমরা একটু উত্তেজিত হব, তাই নয় কি? সেই বাচ্চাটা হয়ত তার শেখা কিছু নতুন শব্দ প্রয়োগ করে দেখতে চেয়েছিল। তাই বোধ, বহির্জগতের এই স্তম্ভগুলি এতই দুর্বল।

তাই শ্রীকৃষ্ণ তাঁর পরম শিক্ষা ভগবদ্গীতায় বলেন, ‘দেহ ছেড়ে যাবার সময় তোমার মনে যা প্রবলভাবে আসে, কেবল তাই তোমার পরের জন্ম অথবা জীবনমুক্তি নির্ণয় করবে।’ যদি আমাদের কমপক্ষে একটি স্তম্ভ চেতনার ওপরে ভিত্তি করে নির্মিত থাকে, স্বভাবত দেহত্যাগ করার সময় আমাদের কষ্টভোগ করতে হবে না। অন্য সমস্ত স্তম্ভগুলি সাদা কালো হয়ে যাবে। কিন্তু অন্য স্তম্ভগুলি সাদা কালো হয়ে গেলেও, এই একটি স্তম্ভ বহু রঙে রঙীন থাকবে ও চার মাত্রায় থাকবে এবং আমাদের সাথে করে নিয়ে যাবে।

এখন পর্যন্ত সমস্যা হ’ল, আমাদের সাহায্য করার জন্য কোন স্তম্ভ নেই। আমাদের সমস্ত ব্যক্তিত্ব বহির্জগতের ওপরে ভিত্তি করা। আমাদের সমস্ত স্তম্ভগুলি আমাদের এখনকার ভাবা মত চার মাত্রায় নির্মিত। আমাদের অন্তর্জগতেও সারবান্ কিছুই নেই। সেইজন্য বহির্জগতে লোকেরা আমাদের একটা ফুটবলে অবিশ্রাম লাথি মারার মত মারতে থাকে। যে কেউ কেবল একটি শব্দ (word) দ্বারাই আমাদের বিষণ্ণ করে দিতে পারে। যদি কেউ আমাদের পাগল বলে, আমরা তাদের ওপরে চাঁচাই ও প্রমাণ করি আমরা পাগল!

দয়া করে বোঝ, যদি আমরা কমপক্ষে একটা স্তম্ভ আমাদের অন্তর্দেশের ওপরে ভিত্তি করে নির্মাণ করি, সেই স্তম্ভটি মৃত্যুর সময়ে বাস্তব হয়ে দীপ্তিমান হবে এবং আমাদের সুন্দরভাবে দেহ ত্যাগ করতে সাহায্য করবে।

মৃত্যু লাভ করার কলা

একটা সুন্দর জেন্ উক্তি আছে, ‘মৃত্যু
লাভ করার কলার শিক্ষা হ’ল প্রকৃত ও চরম
জ্ঞান, যা আমরা আমাদের জীবনে শিখতে
পারি।’

জেন্-এর একটা ছোট গল্প :

একদিন একজন জীবনমুক্ত মাস্টার হঠাৎ ঘোষণা করলেন যে তিনি পরের দিন সকাল ৬-টার সময়ে দেহ ত্যাগ করবেন। অবশ্যই জীবনমুক্ত মানুষেরা সর্বদা তাঁদের মৃত্যু সম্পর্কে জানেন। তাঁরা আগে থেকে তাঁদের দেহ ত্যাগের সময় ঘোষণা করতে পারেন। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি সকাল প্রায় ৬-টায় মারা যাবেন।

তাঁর শিষ্যেরা বলল, ‘না, না, আরও দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করুন। অত সকালে খুব ঠাণ্ডা পড়বে। আপনি আরও কিছু ঘণ্টা অপেক্ষা করুন না কেন, যাতে আমরা শেষকৃত্যের জন্য প্রস্তুত হ’তে পারি?’ মাস্টার রাজী হ’লেন এবং শিষ্যদের বললেন যে তিনি ঠিক ১২টার সময় দেহত্যাগ করবেন। ঠিক দুপুর বারোটায় তিনি সবাইকে অভিবাদন করলেন ও দেহ ত্যাগ করলেন!

আরেকটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা :

ইংরেজরা যখন ভারতে উপনিবেশ স্থাপন করছিল, তখন মধ্য ভারতে আদিবাসীদের একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রাম এখন আর নেই, একেবারেই চলে গেছে! ইংরেজরা সেই গ্রামটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিল। পুরো গ্রামে কেবল একশ' মানুষ ছিল, যাঁরা ছিলেন প্রবলভাবে অতীন্দ্রিয়বাদী এবং তাঁরা ভক্তি ও ধ্যানে মগ্ন থাকতেন। তাঁরা প্রাচীন রহস্যময় আচার অনুষ্ঠানে পারদর্শী ছিলেন। বলা হয়, সেই গ্রামে কেউ অসুস্থ হ'ত না।

এমনকি যদি তাঁরা স্বপ্নে কাউকে আঘাত দিতেন, তাঁরা পরের দিন সকালে সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতেন। যদি তোমার সূক্ষ্ম প্রতিহিংসা না থাকে, যদি তোমার অবচেতন মনে কাউকে আঘাত করার কোন চিন্তা না থাকে, তাহ'লে তুমি স্বপ্নেও তাকে আঘাত করবে না। তাই এই মানুষেরা কাউকে স্বপ্নে আঘাত করার জন্যও ক্ষমা চাইতেন, যাতে কাউকে আঘাত করার অচেতন ধারণার উৎপত্তি না হয়। তাঁরা এতই পরিণত আধ্যাত্মিক গোষ্ঠী ছিল। বহির্জগতে তাঁদের কিছুই ছিল না কিন্তু তাঁদের অন্তর্জগতে সব কিছু ছিল।

ইংরেজরা যখন এই গ্রামটিকে শাসন করতে চায়, গ্রামবাসীরা তাদের স্বাধীনতা কারোর কাছে হারাবার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু ইংরেজরা বলে, 'হয় সমর্পণ কর অথবা আমরা তোমাদের মেরে ফেলব।'

তোমরা অবাক হবে, এই গ্রামবাসীরা বলেন, 'তোমাদের আমাদেরকে মারতে হবে না। তোমরা বিব্রত হবে না। আমরা কি করে মরতে হয় জানি। আমরা নিজে থেকেই মরব।' ইংরেজরা ভাবল গ্রামবাসীরা বিষ খেয়ে বা অন্য কোনভাবে আত্মহত্যা করবে।

সমস্ত গ্রাম একটি ঘরে একত্র হ'ল। পুরো গোষ্ঠী এক জায়গাতে দাঁড়াল এবং তাঁরা ইংরেজদের সামনে কিছু মন্ত্র উচ্চারণ করলেন, প্রার্থনা করলেন এবং সবাই কেবল পড়ে গেলেন। তাঁরা শরীর ছেড়ে দিলেন ও মৃত্যু প্রাপ্ত করলেন।

ঘটনাটি ইংরেজ সৈনিকদের দ্বারা রেকর্ড করা আছে এবং তারা বলে যে প্রথমবার হত্যা করার জন্য তাদের অপরাধবোধ হয়েছিল। তারা বলে, ‘আমরা লোকেদের হত্যা করার জন্য প্রশিক্ষিত। আমাদের কখনও অনেক মানুষকে একসাথে হত্যা করতে অপরাধবোধ হয় না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের গভীর অপরাধবোধ হয় কারণ আমরা নিষ্পাপ মানুষদের মারলাম। মানুষগুলি সরল অথচ অত্যন্ত মহান ছিল!’

নতুনের জন্য জায়গা

বেদিক প্রথাতে ধ্বংসের প্রভু শিবকে মঙ্গলময় মানা হয়। ‘শিব’ শব্দটির অর্থ হ’ল ‘কারণবিনা মঙ্গলময়তা’। তুমি জানলে অবাক হবে যে সংস্কৃতে ‘সংহার’ শব্দটির আক্ষরিক অর্থ ধ্বংস নয়, তার অর্থ নবতেজোদ্দীপ্ত করা। যে শব্দটিকে আমরা সাধারণত ধ্বংসের জন্য ব্যবহার করি, তার প্রকৃত অর্থ হ’ল নতুন জিনিষ ঘটার জন্য জায়গা সৃষ্টি করা। এমনকি ধ্বংসকেও নবতেজোদ্দীপ্ত করা অথবা আরও ভাল জিনিষের জন্য নতুন জায়গা সৃষ্টি করার মত ভিন্ন মাত্রাতে দেখা যেতে পারে।

এমনকি তোমার শরীরে যে অসুস্থতা ঘটে, তা কেবল এক নতুন স্থান সৃষ্টি করে যাতে তুমি এক নতুন শরীর পেতে পার এবং যাতে তুমি এক নতুন জীবন পাবার জন্য প্রস্তুত হ'তে পার। তুমি সেই প্রক্রিয়াটা আবার শুরু করতে পার। দেখ, সমস্ত প্রক্রিয়া আবার শুরু করা তোমার অনেক ক্ষত নিরাময় করতে পারে। কিছু ক্ষত নিদ্রার দ্বারা নিরাময় করা যায়। তুমি জেগে উঠলে তাদের ভুলে যাবে।

কিছু ক্ষতকে নিদ্রা দ্বারা নিরাময় করা
যায় না। সেই সময়ে তুমি নির্ণয় নাও, ‘আমি
এই প্রক্রিয়াটা আবার শুরু করি, আবার
সতেজভাবে শুরু করি।' তখন তুমি শরীরকে
অসুস্থ হতে দাও যাতে নবতেজোদ্দীপ্ত হওয়ার
প্রক্রিয়া আরম্ভ হ'তে পারে।

বৈদিক প্রথা অনুসারে কোন অভিজ্ঞতাই নিষ্ফলা হয় না। প্রত্যেকবার এক মুহূর্ত থেকে পরের মুহূর্তে যাবার সময় তুমি প্রসারিত হচ্ছ, তুমি বৃদ্ধি পাচ্ছ এবং তুমি জ্ঞান অর্জন করছ। যদি তুমি এই দৃষ্টিকোণ থেকে দেখ, তাহ'লে তোমার মৃত্যুও মঙ্গলময় হবে, কারণ তুমি পরবর্তী ধাপে যেতে চলেছ। কেবল যদি তুমি পরের ধাপ সম্পর্কে স্পষ্ট না হও, তুমি মৃত্যুভয় অনুভব করবে।

মৃত্যুকে জয় কর, বর্তমানে থাক

বোঝ, ভবিষ্যতের অতীত হওয়া হ'ল বর্তমান। বর্তমান মুহূর্ত হ'ল সেই বিন্দু যেখানে ভবিষ্যৎ ধীরে ধীরে অতীত হচ্ছে। বর্তমান মুহূর্ত হ'ল নবতেজোদ্দীপ্ত হবার সম্ভাবনা।

যখন তুমি বর্তমানে বাস কর, পরিষ্কার দেখবে যে ভবিষ্যৎ তোমার ভিতরে অতীত হবার জন্য আসছে ও তোমাকে প্রচুর শক্তি প্রদান করছে। প্রতিটি মুহূর্তে তুমি শক্তিতে একদম উচ্ছ্বসিত আছ।

ভবিষ্যতের কাছে ধরা পড়লে তুমি
কল্পনার জগতে বাস করবে, আকাশকুসুম
রচনা করবে। বাস্তব জগতে বাস করার জন্য
তোমার শক্তি কম হতে থাকবে। যতক্ষণ
ভবিষ্যতে আটকে থাকবে, তুমি অসুরক্ষিত
অনুভব করবে ও আতঙ্কিত হয়ে থাকবে।

যদি তুমি অতীতের কাছে ধরা পড়ে
থাক, তুমি অনুভব করবে যে জিনিষগুলি হ'ল
অমঙ্গলময়, জীবন নিস্তেজ ও মৃত। তুমি কেবল
একটি পাথরের মত হবে, যেটাকে নাড়ানো
যায় না, যেটার কোন শক্তি নেই ও মৃত।

যদি তুমি বর্তমানে প্রতিষ্ঠিত হও, তুমি
অনুভব করবে যা কিছু ঘটছে তাই মঙ্গলময়।
তুমি শিবের মত হবে। শিব নবতেজোদ্দীপ্ত
করেন, তিনি অবিশ্রাম নতুন জিনিষ ঘটার
জন্য জায়গা সৃষ্টি করেন।

তুমি নির্ভয় হবে। যেই মুহূর্তে তুমি
সবকিছু ঘটার জন্য নির্ভয় হও, তুমি অনুভব
করবে যে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা
সবই কারণ-রহিত মঙ্গলময়তা (causeless
auspiciousness)। তুমি হয়ে যাবে কেবল
একটি প্রবহমান নদীর মত, প্রবহমান শক্তির
মত। তুমি কেবল সেই কারণ-রহিত
মঙ্গলময়তা বিকিরণ করবে।

যখন তুমি বর্তমান মুহূর্তে হও, তোমার
মধ্য দিয়ে ভবিষ্যৎ চলে যাবে ও অতীত হয়ে
যাবে এবং তুমি সেখানে ফাঁপা বাঁশের মত
থাকবে, সময় তোমায় ছুঁতে পারবে না -
মৃত্যুকে অতিক্রম করে যাবে।

মৃত্যুকে জয় করা এক সহজ প্রক্রিয়া। কেবল বর্তমানে বিদ্যমান থাক, সময়কে তোমার মধ্য দিয়ে প্রবাহিত হতে দাও, সময়কে তোমাকে ভেদ করতে দাও ও সময়কে তোমার মধ্য দিয়ে তার কার্য করতে দাও।

যখন ভবিষ্যৎ ভিতরে আসে, লোভী
হবে না ও তাকে ধরবার চেষ্টা করবে না। তাকে
তোমার মধ্য দিয়ে চলে যেতে দাও, তাকে
অতীত হয়ে যেতে দাও এবং তার নিজের
গতিপথ থাকুক। শুধুমাত্র বর্তমানে বিদ্যমান
থাক এবং তুমি দেখবে যে তুমি অনন্তকালে
বাস করছ।

প্রতিদিন তোমার শক্তির কম্পাঙ্ক বাড়ে। প্রতি মুহূর্তে তোমার জীবন কেবল প্রসারিত হয়। এমনকি তোমার মৃত্যুও তোমার আরেকটা প্রসারণ। এটা এমন এক মাত্রার সম্প্রসারণ যে তোমার যুক্তি তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না। কিন্তু তবুও তা এক সম্প্রসারণ।

পূর্ণ ‘হ্যাঁ’

তোমার থেকে যা সরিয়ে ফেলা উচিৎ তা সরানো হয়েছে, তোমাকে যা দেওয়া উচিৎ তা দেওয়া হয়েছে। অনবরত মঙ্গলময়তা তোমার মধ্য দিয়ে নিজেকে প্রকাশিত করছে। তোমার মন, যা এই পরিবর্তনে ‘না’ বলছে, সেটা সবচেয়ে অমঙ্গলের জিনিষ। তোমার মন, যে তোমাকে সুরক্ষার মিথ্যা প্রতিশ্রুতি দেবার চেষ্টা করছে, সেটাই হ'ল সর্বাধিক অমঙ্গলের জিনিষ।

তোমার জীবনের ভিতরে তাকিয়ে দেখ।
তুমি কি কখনও কোন কিছুতে পূর্ণরূপে
একবারও ‘হ্যাঁ’ বলেছ? কমপক্ষে একবার
জীবনকে পূর্ণরূপে ‘হ্যাঁ’ বলাকেই আমি বলি
পরমজ্ঞানোলোক প্রাপ্তি বা মুক্তি।

এই মুহূর্তে নির্ণয় নাও, তুমি জীবনকে পূর্ণরূপে ‘হ্যাঁ’ বলবে। তাহলে কত কিছু অসুরক্ষা তোমার মনে আসতে থাকবে। যদি কিছু হয়, তো কি হবে? নির্ণয় নাও যে পরের আধা ঘণ্টার মধ্যে তুমি পূর্ণরূপে একটা ‘হ্যাঁ’ বলবে। তোমার মন বলতে পারে, ‘না, না। তাহ'লে আমার জীবনের কি হবে? আমি মরে যেতে পারি। আমি হয়ত খাবার পাব না’। তোমার মন তোমায় নিয়ন্ত্রণে রাখার জন্য, তোমায় আমিত্বের বশে রাখার জন্য, এই সমস্ত ছলচাতুরী করতে থাকে। সব দুঃখদুর্দশার এটাই তো কারণ।

যদি মন তার স্বভাব অনুযায়ী ‘না’ বলতে থাকে, আর যদি তুমি যদি সেই মনকে শক্তিশালী করতে থাক, তাহ'লে মন এতই শক্তিশালী হয়ে পড়ে যে সবকিছুতে মন ‘না’ বলতে শুরু করে। কালক্রমে, সেই ‘না’ এমনকি তোমার শ্বাসপ্রশ্বাসে খোদিত হয়ে যায়। তোমার শক্তিপ্রবাহে ‘না’-র খোদিত হয়ে যাওয়া হ'ল ক্যান্সারের প্রথম কারণ।

যদি তুমি জীবনের মধ্যে এক পূর্ণ ‘হ্যাঁ’ সহকারে যাও, তখন মৃত্যু তোমাকে উচ্চতর কম্পাঙ্কে নিয়ে যাবে। অপরদিকে, জীবনও তোমাকে নিম্নতর কম্পাঙ্কে চালিত করতে পারে, যদি জীবনের মধ্য দিয়ে তুমি একটা ব ড় ‘না’ সহকারে যাও। তুমি উচ্চতর কম্পাঙ্কে বা উচ্চতর চেতনায় প্রবেশ করতে যাচ্ছ, নাকি নিম্নতর কম্পাঙ্কে নেমে আসছ, তা নির্ভর করে তোমার ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর ওপরে।

মঙ্গলময় মৃত্যু

একটা সত্য ঘটনা :

ভারতবর্ষের মহান মাস্টার পরমহংস যোগানন্দ আমেরিকাতে ১৯২০ সালে চলে যান ও সেখানেই স্থায়ীভাবে থাকেন। তাঁর দেহ ছেড়ে যাবার ঘটনা খুবই সুন্দর। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ধর্মোপদেশ দেওয়া ও প্রোগ্রামে যাওয়া এসব রুটিনের কার্য সম্পাদন করতে থাকেন।

দেহ ত্যাগ করার দিনে তিনি লস্ এঞ্জেলেসে
আসা আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত বিনয়
রঞ্জন সেনের সম্মানে আয়োজিত এক
ভোজসভায় অংশগ্রহণ করছিলেন। তিনি তাঁর
ভাষণ শেষ করেই শরীর থেকে রিল্যাক্স করলেন
ও দেহ ত্যাগ করলেন।

বিশ দিনের পরেও তাঁর শরীরে ধরে কোন প্রকার পচন ধরে নি। তাঁর মৃতদেহ থেকে কোন সময় কোন রকম দুর্গন্ধ আসে নি। তাঁর আত্মজীবনীর পরিশিষ্টে তাঁর মৃত্যু সম্পর্কে এক সুন্দর বিবরণ আছে। এটা এতই সুন্দর এক অভিজ্ঞতা ছিল। এমনকি মৃত্যুও তাঁর জন্য মঙ্গলময় ছিল।

বাস্তব এক স্বপ্ন

তুমি চোখ নও। চোখ কেবল এক যন্ত্র।
অনেক সময় তুমি দেখবে তোমার চোখ খোলা
আছে কিন্তু তুমি দেখছ না, যা দেখছ তাতে
নিবন্ধিত হচ্ছ না।

মনে রেখ, তুমি চোখের মধ্য দিয়ে দেখছ। যদি তুমি চোখের মধ্য দিয়ে দেখ, হঠাৎ দেখবে যে তুমি সবকিছুই প্রত্যক্ষ করছ। তুমি চোখ নামক দুটি 'কোটর' নও। তুমি কেবল চোখ নামক দুটি কোটরের মধ্য দিয়ে দেখছ।

যদি অনুভব কর যে তুমি দুটি চোখ,
তাহ'লে তুমি আমিত্বে আটকে আছ। তোমার
স্বপ্নে যতক্ষণ বস্তুর ওপরে মনোযোগ দেওয়া
হয়, তুমি স্বপ্ন দেখতে থাকবে। যখন তোমার
মনোযোগ তোমার দিকে ফেরানো হয়, দৃশ্য
থেকে দ্রষ্টাতে, তুমি জাগ্রত হবে।

যেই মুহূর্তে তুমি উপলব্ধি কর যে তুমি চোখের ঊর্ধ্বে কিছু একটা, তোমার মনোযোগ দ্রষ্টার দিকে ফেরে। তখন তুমি উপলব্ধি কর , এই বিশ্ব এমন কিছু জিনিষ দিয়ে নির্মিত যা দিয়ে তোমার স্বপ্নও নির্মিত।

যতক্ষণ তুমি ভাবতে থাক যে তুমি
দেখছ, সম্পূর্ণ মনোযোগ দৃশ্যের ওপরে থাকে।
সেটাকে আমি বলি আমিত্ব। যখন তুমি পিছিয়ে
গিয়ে উপলব্ধি কর যে তুমি চোখের মধ্য দিয়ে
দেখছ, তখন সমস্ত মনোযোগ দ্রষ্টার ওপরে
হবে। সেটাকেই আমি বলি নির্মলতা
(innocence)। নির্মলতা অর্থ এক পরিষ্কার
উপলব্ধি হওয়া যে, বহির্জগতে দেখা কোনকিছু
সেই একই জিনিষে তৈরি যা দিয়ে তোমার
স্বপ্নগুলিও তৈরি হয়।

এগুলি হ'ল বিভিন্ন ধাপ : প্রথমে এই ধারণা পাওয়া, যা কিছু দেখ তা এক স্বপ্ন। পরেরটা হ'ল, সেই স্বপ্ন পরিবর্তন করার শক্তি অর্জন করা। তৃতীয়টি হ'ল বুদ্ধিমত্তা, যার দ্বারা তুমি জানবে যে এটা এক স্বপ্ন, তাই এটাকে পরিবর্তন করার কোন প্রয়োজন নেই!

একটা গুরুত্বপূর্ণ সত্য তোমার জানা উচিৎ : স্বপ্ন সেই পদার্থ দ্বারাই নির্মিত যার দ্বারা জাগ্রত জগৎ নির্মিত। যদি ভাব যে স্বপ্নগুলি সাধারণ, তাহ'লে এই জগৎও

সাধারণ। যদি তুমি ভাব এই জগৎ তোমার
জন্য একটা বাস্তব কিছু, তাহ'লে তোমার
স্বপ্নগুলিও বাস্তব।

এই বোধ তোমাকে তোমার স্বপ্নকে বাস্তব করার শক্তি দেবে এবং তা তোমাকে বোঝার জন্য বুদ্ধিমত্তা দেবে, যা কিছুকে তুমি বাস্তব বলে মনে কর তা কেবল আরও একটা স্বপ্ন।

জীবন ও মৃত্যু বনাম জাগ্রত ও নিদ্রা

বায়ু ও প্রাণ

এই শক্তিশালী ও জীবন-রূপান্তরে
সক্ষম সত্যকে বোঝার জন্য আমাদের সেই
জিনিষটাকে বুঝতে হবে যা দিয়ে স্বপ্নজগৎ ও
এই জগৎ নির্মিত। আমাদের প্রাণ সম্পর্কে
জানতে হবে। প্রাণ হ'ল জীবনীশক্তি যা
আমাদের জীবিত রাখে।

বোঝ, তুমি শ্বাসপ্রশ্বাসে যে বায়ু নাও, তা কেবল এক মাধ্যম যার দ্বারা প্রাণ ভিতরে যায় ও বেড়িয়ে আসে। প্রাণ হ'ল জীবনের বল এবং শক্তি। এই একটি উদাহরণকে বোঝ। যদি এই চত্বরের ভিতরে একটি ট্রাক আসে ও কিছু রেখে দিয়ে চলে যায়, তাহ'লে ট্রাকটি যেন বায়ু, শ্বাসপ্রশ্বাস। আর ট্রাক যে জিনিষ রেখে গেল তা হ'ল প্রাণ।

অনবরত বায়ু ভিতরে যাচ্ছে এবং ভিতরে প্রাণ রাখছে এবং বায়ু বেড়িয়ে আসছে। আমরা বায়ুর মাধ্যমে অবিশ্রাম প্রাণ নিচ্ছি।

ভারতে কুম্ভমেলা হ'ল পৃথিবীর সবচেয়ে বড় আধ্যাত্মিক সম্মেলন যেখানে কয়েক কোটি মানুষ আসে। যদি তুমি কুম্ভমেলায় গিয়ে থাক, হয়ত দেখে থাকবে কোন যোগী তার মাথা তিন দিন ধরে পুরোপুরি বালুর ভিতরে রেখে দেয়। তারা এটা করতে পারে কারণ তারা জানে কিভাবে মহাজগৎ থেকে বায়ু মাধ্যম ছাড়াই সরাসরি শরীরে প্রাণ নেওয়া যায়। যতক্ষণ তুমি বায়ুর মাধ্যমে প্রাণ গ্রহণ করতে থাক, তোমাকে নাসিকা দ্বারা শ্বাসপ্রশ্বাস নিতে হবে। তোমাকে শ্বাস ভিতরে নিতে হবে ও বাইরে ছাড়তে হবে। কিন্তু যখন তুমি বায়ুর সাহায্য ছাড়াই প্রাণকে সরাসরি নিতে পার, তোমাকে নাসিকা দ্বারা শ্বাসপ্রশ্বাস নিতে হবে না। তোমার শরীর সরাসরি মহাজগৎ থেকে প্রাণ নিতে পারবে।

প্রাণের অভিমুখের ওপরে জীবন অথবা মৃত্যু নির্ভর করে

আরেকটা জিনিষ : যতক্ষণ ভিতরে যাওয়া শ্বাস প্রাণকে ভিতরে নিয়ে যায় এবং খালি গাড়ি হয়ে বাইরে আসে, ততক্ষণ তোমার জীবন শক্তিশালী হ'তে থাকবে।

যদি উল্টোটা হ'তে শুরু করে, যদি বায়ু কম প্রাণ নিয়ে প্রবেশ করে ও বেশী প্রাণ নিয়ে বাইরে আসতে থাকে, তার অর্থ মৃত্যু সন্নিকটে অথবা জীবনীশক্তি মৃত্যুর দিকে যাচ্ছে। মৃত্যু সামনে এলে কেবল প্রাণশূন্য বায়ু ভিতরে প্রবেশ করে, কিন্তু যখন তা বাইরে আসে, তা প্রাণ সহকারে আসে।

সেই কারণে সমস্ত মহান মাস্টারেরা যেমন বুদ্ধ, শঙ্করাচার্য, গুরু নানক এবং মহাবীরেরা তাঁদের প্রাণকে জানতেন এবং নিজেদের মৃত্যু গণনা করতে পেরেছিলেন। মৃত্যুর ছয় মাস পূর্বেই তাঁরা তাঁদের প্রাণ বাইরে আসা লক্ষ্য করতে পেরেছিলেন।

আয়ুর্বেদে এক সুন্দর ধারণা আছে, তাকে বলা হয় 'শিখর বয়স'। এটা প্রাণবিজ্ঞানের ওপরে ভিত্তি করা। একটি নির্দিষ্ট বয়স অবধি, মানুষ ভিতরে যাওয়া শ্বাসের সাথে বেশি প্রাণ গ্রহণ করবে এবং নির্গত হওয়া শ্বাসের সাথে কম প্রাণ বেড়িয়ে আসবে। যেই মুহূর্তে বেড়িয়ে যাওয়া শ্বাস ভিতরে ঢোকার শ্বাসের চেয়ে বেশি প্রাণ বহন করে, তারা জানতে পারে মানুষটি মৃত্যুর দিকে চলেছে।

জাগ্রত, স্বপ্ন ও গভীর নিদ্রা অবস্থাগুলিতে প্রাণ

তোমার জাগ্রত অবস্থায় প্রাণ ভ্রূদ্বয়ের মাঝে আজ্ঞা চক্রে অবস্থান করে, চলাফেরা করে ও কার্য করে। তোমার স্বপ্নাবস্থায় প্রাণ কণ্ঠের চারপাশে বিশুদ্ধি চক্রে চলাফেরা করে। যখন তুমি গভীর নিদ্রাতে থাক, প্রাণ হৃদয় - কেন্দ্র বা অনাহত চক্রের চারদিকে ঘুরতে থাকে।

সেইজন্য মাথা সোজা রেখে তুমি
কখনও ঘুমাতে পার না। মাথাকে রিল্যাক্স করে
না রেখে কখনও ঘুমানো যায় না। প্রাণের
চলাফেরাকে কপাল থেকে হৃদয় অঞ্চলে
আসতে না দিলে ঘুম আসবে না। তাই মাথাকে
রিল্যাক্স না করিয়ে তুমি ঘুমাতে পার না।
এমনকি বিছানায় শুয়ে থাকলেও যদি তুমি
মাথাকে সোজা ও উত্তেজিত রাখ, তুমি কখনও
ঘুমাতে পারবে না।

তুমি অবিশ্রাম চিন্তা করতে থাকলে তোমার মাথা খাড়া থাকবে এবং তোমার কাঁধ চাপে থাকবে। কাঁধে চাপ ও মাথা সোজা, পরস্পরের সাথে সম্পর্কিত। তুমি তা তোমার জীবনে দেখতে পার। সকালে অফিস পৌঁছে তোমাকে কোন কাজ করতে হবে না। কেবল চেয়ারে বসে এবং সমস্যা নিয়ে চিন্তা করলেই তুমি চাপে পড়বে এবং কাঁধে ব্যাথা হবে!

প্রকৃতপক্ষে সমস্ত বেদনা এবং চাপ
প্রথমে তুমি কেবল কাঁধে অনুভব কর। যখন
তোমার কাঁধ চাপে থাকে, মাথা কখনও বাঁকবে
না, মাথা কখনও রিল্যাক্স করবে না। সেইজন্য
যারা অবিশ্রাম চিন্তা করে, তারা মাথাকে
রিল্যাক্স করতে পারে না, আবার ঘুমিয়েও
পড়তে পারে না।

সচেতনতার মধ্য দিয়ে জীবন নিয়ন্ত্রণ করা

প্রতিনিয়ত জীবন পিছলে যাচ্ছে ও মৃত্যুতে প্রবেশ করছে। জীবনের মৃত্যুর দিকে পিছলে যাওয়াকেই আমরা বেঁচে থাকা বলি। দয়া করে বোঝ, প্রকৃতপক্ষে আমরা বাঁচি না। আমরা কেবল মৃত্যু ঘণ্টার অপেক্ষায় আছি। সাধারণ মানুষেরা বাঁচে না। জীবন কেবল মৃত্যুর দিকে পিছলে যাচ্ছে, মৃত্যুতে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাই যত বছরই বাঁচ না কেন, তুমি পরিপূর্ণ অনুভব কর না এবং তুমি অনুভব কর না যে তুমি বেঁচেছ, কারণ তুমি জানই না জীবন কি।

যখন তুমি জীবন সম্পর্কে সজাগ হও,
যখন তুমি চিন্তা করতে শুরু কর, তোমার
জীবন সম্বন্ধে ধ্যান কর, যখন তুমি তোমার
জীবনে সজাগতা নিয়ে আস, তখন তুমি
তোমার সত্তাতে এক নতুন কেন্দ্র সৃষ্টি কর।
এই জীবন ও মৃত্যুর মাঝে, জীবনে আরও
সজাগতা নিয়ে এলে তুমি এক নতুন কেন্দ্র,
নতুন আকাশ সৃষ্টি কর - সেটাকে আমি বলি
চৈতন্য।

যখনই তুমি সচেতন হও, তোমার জীবন সম্পর্কে নির্ণয় নিতে শুরু কর। দৃষ্টান্তস্বরূপ, তুমি যত বেশি সজাগ হবে; কোন গাড়ি চালাবে, কেমন বাড়ীতে থাকবে, কি প্রকার জীবন যাপন করবে - এসবের জন্য তুমি তত বেশি পরিকল্পনা ও পছন্দ করতে শুরু করবে। তুমি প্রতিটি ইঞ্চির নির্ণয় নিতে শুরু করবে। তুমি সমস্ত কিছু সম্বন্ধে সচেতন হবে : কেমনভাবে কথা বলবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে চিন্তা করবে, প্রতিটি ইঞ্চিতে তুমি সজাগ হতে শুরু করবে।

যেই মুহূর্তে সজাগ হতে শুরু কর, তুমি
নির্ণয় নেওয়া আরম্ভ কর এবং তোমার
জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু কর। তুমি
সম্পূর্ণরূপে সজাগ হ'লে তুমি তোমার
মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে পারবে।

জীবন মৃত্যুর এই দুই ঘটনা তখন
চেতনার স্তরে ঘটে। যদি তুমি সচেতনতার
সাথে চিন্তা কর, সেটা জীবন। যদি তোমার
চেতনা চিন্তা করতে না পারে, সেটা মৃত্যু।

চেতনার মাধ্যমে স্বপ্ন, সুষুপ্তি, জীবন

ও মৃত্যুকে নিয়ন্ত্রণ কর

অচেতন স্তরে দুটি জিনিষ ঘটে : স্বপ্ন ও সুষুপ্তি (গভীর নিদ্রা)। অচেতন স্তরে তুমি সজাগ থাকলে সেটা হয় স্বপ্ন। যদি তুমি যে কোন কিছু দেখতে পার, যদি তুমি যে কোন কিছু ইন্দ্রিয়গ্রাহ্য করতে পার, যদি তুমি যে কোন কিছু অনুভব করতে পার, যদি তুমি কোন চলাফেরা অভিজ্ঞতা করতে পার, তাহ'লে তাকে স্বপ্ন বলা হয়। যদি তুমি কোন কিছু সম্পর্কে সজাগ না থাক, যদি তুমি কোন কিছু অনুভব না করতে পার, যদি তুমি কোন চলাফেরা বুঝতে না পার, সেটা হ'ল গভীর নিদ্রা।

জাগ্রত অবস্থায় যখন তুমি সজাগ হও অথবা মনোবিজ্ঞান বর্ণিত চেতন অবস্থায় থাক, তা হ'ল জীবন। যদি তুমি সজাগ না হও, সেটা হ'ল মৃত্যু।

যখন জীবনে আরও বেশি সজাগতা নিয়ে আস, তুমি তোমার জীবনের দায়িত্ব নাও। একইভাবে, স্বপ্নে যদি তুমি আরও সজাগতা নিয়ে আস, তুমি তোমার স্বপ্নগুলির ও সুষুপ্তির (গভীর নিদ্রা) দায়িত্ব নেবে।

জীবন ও মৃত্যুর নিয়ন্ত্রণ এবং স্বপ্ন ও সুষুপ্তির নিয়ন্ত্রণ, উভয়ের জন্য এক গুরুত্বপূর্ণ জিনিষ প্রয়োজন : সজাগতা। জীবন-মৃত্যুকে ও স্বপ্ন-সুষুপ্তিকে নিয়ন্ত্রণ করার জন্য সজাগতাই প্রধান আবশ্যক।

স্বপ্নে সজাগতা নিয়ে এলে তুমি যে কেবল স্বপ্ন ও সুষুপ্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য পাবে তা নয়, তা তোমাকে তোমার জীবন ও মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

বাস্তব ও স্বপ্ন, উভয়ই প্রাণদ্বারা নির্মিত

যখন তুমি কপালে প্রাণ অভিজ্ঞতা করা শুরু কর, তুমি বুঝবে যে বায়ু থেকে প্রাণ সরবরাহ করা হচ্ছে; আবার এটাও উপলব্ধি করবে যে প্রাণই তোমার বাস্তব ও স্বপ্ন, উভয় সৃষ্টি করছে।

যা কিছুকে তুমি বাস্তব বল এবং যা কিছুকে তুমি স্বপ্ন বল, উভয়ই প্রাণ দ্বারা তৈরি। শংকরাচার্য এটাই বুঝিয়েছেন যখন তিনি বলেন যে এই সংসার এক মায়াবভ্ৰম। এটা বুঝলে নিজের স্বপ্ন ও জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য তুমি প্রচুর শক্তি পাবে। এখন পর্যন্ত তুমি কেবল এক শিকার। তুমি তোমার স্বপ্নগুলিকেও নিয়ন্ত্রণ করতে পার না। তুমি কি ইচ্ছামত স্বপ্ন দেখতে পার? পার না! তুমি তোমার স্বপ্নে একটা ঘটনাকেও নিয়ন্ত্রণ করতে পার না। এখন পর্যন্ত, হয় তুমি সমস্ত স্বপ্নের মধ্য দিয়ে যাও অথবা স্বপ্ন থেকে বাইরে আসতে পার, শুধু জেগে উঠতে পার। কিন্তু তুমি স্বপ্নটাকে নিয়ন্ত্রণ করতে পার না।

যদি স্বপ্ন অবস্থাতে আরও সজাগতা নিয়ে আসতে পার, তোমার জাগ্রত অবস্থায় সজাগতা বাড়বে। জীবনে সজাগতা, জীবন্ত অবস্থায় সজাগতা অনেক বৃদ্ধি পাবে। যদি জীবন্ত অবস্থায় সজাগতা বৃদ্ধিপ্রাপ্ত হয়, স্বভাবত তুমি মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারবে।

স্বপ্ন ও জীবন

যদি তুমি তোমার স্বপ্নাবস্থাতে বেশি বেশি করে সজাগতা নিয়ে আস, যদি তোমার স্বপ্নে তুমি বেশি বেশি করে সচেতনতা নিয়ে আসতে পার, হঠাৎ তোমার জীবনে চেতনার গুণমান বৃদ্ধি পায়। যদি তোমার স্বপ্নের গুণমান পরিবর্তিত হয়, যদি তোমার সুষুপ্তির গুণমান পরিবর্তিত হয়, তাহ'লে তোমার জীবনের গুণমানও পরিবর্তিত হবে। তোমার স্বপ্নের গুণমান এবং তোমার জীবনের গুণমান, উভয়ই পরস্পরের সাথে সরাসরি সম্পর্কিত।

বোঝ, জীবন হ'ল দিবাস্বপ্ন এবং স্বপ্ন
হ'ল নৈশজীবন। নৈশজীবন হ'ল স্বপ্ন এবং
দিবাস্বপ্ন হ'ল এই জীবন।

একটা ছোট গল্প :

একটি গরীব মানুষ সারাদিন খেটেখুটে এক বস্তা চাল নিয়ে ঘরে ফিরল। ইঁদুর ও চোর থেকে নিরাপদ রাখার জন্য সে চালের বস্তাটা ছাদ থেকে ঝুলিয়ে রাখল। আরও সুরক্ষার জন্য সে ঝোলানো বস্তাটার নীচেই শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে ওপরে চালের বস্তাটাকে দেখতে থাকল ও স্বপ্ন দেখতে আরম্ভ করল, 'যদি আমি এই চাল একটু একটু করে বিক্রি করতে পারি, আমি অনেক টাকা উপার্জন করতে পারব। তাহলে সেই টাকা দিয়ে আমি আরও ধানের চাষ করব, তা বিক্রি করব ও আমি বড়লোক হব। তারপর আমি এক সুন্দরী মহিলাকে বিয়ে করব এবং আমাদের এক সুন্দর সন্তান হবে।। '

ইতিমধ্যে একটা ইঁদুর ওপরে ওঠার রাস্তা খুঁজে পেয়েছে ও বস্তার কাছে যেতে পেরেছে। ইঁদুর দড়িটা চিবাতে থাকল। লোকটি যখন তার ভবিষ্যতের সন্তানের কথা ভাবছিল। এদিকে, ইঁদুর দড়িটা কেটে ফেলল এবং মানুষটির ওপরে বস্তা ফেলে তাকে অবিলম্বে নিধন করল।

অবশ্যই, স্বপ্নের টাকা, স্ত্রী ও সন্তান সবই অদৃশ্য হয়ে গেল।

দিনের বেলা যা কিছু কর তাকে তুমি জীবন বল। রাত্রে ঘুমে যা কিছু কর তাকে স্বপ্ন বল। দিনের বেলা যদি কিছু না করতে পার, তুমি তাকে মৃত্যু বল। রাত্রে যদি তুমি কিছু না কর, তাকে সুষুপ্তি বল।

দিনের বেলা যদি তোমার তিনটি
জিনিষ থাকে : অভিজ্ঞতাকারী, অভিজ্ঞতার
বিষয় ও অভিজ্ঞতা, তাকে জীবন বলা হয়।
আমরা কফি পান করার উদাহরণ নিতে পারি,
সেখানে এই তিনটি উপাদান আছে। যে কফি
একজন পান করে, যে মানুষটি কফি পান করে
এবং কফি পান করার অভিজ্ঞতা। যদি এই
তিনটি অভিজ্ঞতাই দিনের বেলা হয় তাকে বলে

জীবন এবং যদি তুমি তিনটির সবকয়টি অভিজ্ঞতা না কর, তাকে বলে মৃত্যু। রাত্রিবেলা যদি তুমি তিনটির সবকটি অভিজ্ঞতা কর, তা হয় স্বপ্ন এবং যদি তুমি তিনটি অভিজ্ঞতা না কর, তাকে বলা হয় সুষুপ্তি।

নিদ্রা ও মৃত্যুতে প্রাণের চলাফেরা

যেই মুহূর্তে তুমি স্বপ্ন অবস্থার দিকে চলতে শুরু কর, প্রাণ বিশুদ্ধির দিকে সরে আসতে থাকে। বিশুদ্ধির অবস্থান কণ্ঠ-কেন্দ্রে। যত তুমি সুষুপ্তির দিকে যাও, প্রাণ হৃদয় -কেন্দ্র বা অনাহতের দিকে চলতে থাকে।

সেটা জীবন ও মৃত্যুর ক্ষেত্রেও একই
ব্যাপার। তুমি যত বেশি সজীব ও তেজোময়
হও, ততই প্রাণ জমা হয় এবং কপালে
কেন্দ্রিত হয়।

যখন ভিতরে যাওয়া শ্বাস আরও প্রাণ নিয়ে প্রবেশ করে ও নির্গত হওয়া শ্বাস খালি হয়ে চলে, তোমার প্রাণ কপালে কেন্দ্রিত থাকে। ভিতরে আসা শ্বাস যদি কম প্রাণ পায় এবং শ্বাস বেশি প্রাণের সাথে নির্গত হয়, তাহলে ধীরে ধীরে প্রাণ বিশুদ্ধিতে, কণ্ঠ-কেন্দ্রে চলে আসে। ভিতরে আসা শ্বাস যদি একদমই প্রাণ না নিয়ে আসে এবং কেবল প্রাণ সহকারে শ্বাস নির্গত হতে থাকে, তাহলে তুমি পুরোপুরি হৃদয়-কেন্দ্রে চলে যাবে।

প্রকৃতপক্ষে জীবন থেকে মৃত্যুতে চলে যাওয়া, জাগ্রত অবস্থা থেকে সুষুপ্তি অবস্থায় চলে যাওয়া, উভয়ই প্রাণের চলাচলের ওপরে সরাসরি সম্পর্কিত। যদি প্রাণ চলাচলের শ্বাস নেওয়া ও শ্বাস বার করা সঠিকভাবে করা হয়, তাহলে তুমি জীবন ও মৃত্যুকে এবং স্বপ্ন ও সুষুপ্তিকে পরিচালিত করতে পারবে। স্বপ্ন ও সুষুপ্তি, জীবন ও মৃত্যু, সব এই একটি চাবি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এবং সেটাকেই প্রাণ বলে।

জীবন মৃত্যুর চক্রকে বন্ধ করা

তুমি কখন স্বপ্নাবস্থায় চলে যাও, কখন তোমার চেতনা একটু একটু করে মিলিয়ে যায়, কখন তুমি নিদ্রাগ্রস্ত হও - এসব সম্বন্ধে যদি তুমি সজাগ হও, তাহলে তুমি স্বপ্নটাকেই পরিবর্তন করতে পারবে।

পরিষ্কার করে বুঝে নাও, স্বপ্নকে পরিবর্তন করতে পারলে তুমি প্রথমত স্বপ্ন দেখাই বন্ধ করবে। তুমি স্বপ্ন দেখা বন্ধ করবে, কারণ তুমি স্বপ্নের অসারতা জেনে যাবে। তুমি তখন জান যে স্বপ্নে সময় ও শক্তির অপচয় হয়।

যে মানুষটি স্বপ্ন সম্বন্ধে সজাগ হ’তে পারে, সে আর স্বপ্ন দেখবে না। যে মানুষটি জীবন সম্বন্ধে সজাগ সে আর কোন জন্ম নেবে না। সেইজন্য প্রাচ্যে সমস্ত আধ্যাত্মিক শাস্ত্রগুলি, তা সে বেদ বা ধম্মপদ বা জৈন সূত্র বা গুরুগ্রন্থ সাহিব হোক, সবগুলির একই উদ্দেশ্য : আরেকটা জন্ম না নেওয়া। তাদের সবারই একই লক্ষ্য হ’ল মোক্ষ বা জন্মমৃত্যুচক্র থেকে মুক্তি।

যে মানুষ স্বপ্ন সম্পর্কে সজাগ সে কখনও স্বপ্ন দেখবে না। সে সহজেই স্বপ্ন দেখা বন্ধ করবে। যে মানুষ জীবন সম্পর্কে সজাগ, সে সহজেই জন্মমৃত্যুর চক্র থামিয়ে দেবে । সে আরেকটা দেহ ধারণ করবে না।

যখন আমি ‘মৃত্যু’ শব্দটা ব্যবহার করি, আমি কিন্তু বোঝাচ্ছি না যে তুমি আত্মহত্যা করবে। যখন আমি বলছি জীবন সম্পর্কে সজাগ হ’লে তুমি মৃত্যুতে প্রবেশ কর, তার অর্থ এই নয় যে তুমি আত্মহত্যা করবে। তার অর্থ, তুমি সাধারণভাবে বাঁচা বন্ধ করবে। তুমি পরিচয়ের সাথে বাঁচা বন্ধ করবে। তুমি পরিচয়কে গুরুত্ব দেবে না। তোমার নবজন্ম হবে।

তাই জীবনমুক্ত মাস্টারদের মৃত ব্যক্তি বলা হয়। প্রকৃতপক্ষে, জীবনমুক্ত মানুষদের এই পৃথিবীর হিসাবে মৃত বলে গণ্য করা হয়। তাঁদের কোন পরিচয় নেই অথবা তুমি যাকে জীবন বলে বোঝ সেই রকম জীবন তাঁদের নেই। তাঁদের জীবনকে আর জীবন বলা যায় না। কার্যকরীভাবে, যদি তাঁদের জীবনকে কিছু নাম দিতে চাও, একমাত্র যে নাম দেওয়া যায় তা হ’ল ‘মৃত্যু’! তাঁরা তোমার ভাবামত জীবন্ত নন। সেইজন্য সমস্ত শাস্ত্রে বারংবার বলা হয়েছে, আধ্যাত্মিক মানুষদের পুনর্জন্ম হয়। এই অবস্থায়, জীবনের জিনিষগুলি কখনও তোমাকে অত্যাচার করতে পারে না। জীবনকে অস্পষ্ট লাগবে অথবা একটা ফিল্মের মত লাগবে। তা তোমাকে ভেদ করবে না ও তোমার অন্তর্দেশকে বিরক্ত করবে না।

প্রতিদিন হৃদয়-কেন্দ্রে প্রাণ কখন চলে যায়, সে সম্পর্কে যদি তুমি সজাগ হতে পার, তাহলে তুমি তোমার স্বপ্ন ও সুষুপ্তিকে থামাতে, পরিবর্তন করতে এবং পরিচালিত করতে পার। যদি তুমি সজাগ হও যে প্রতিবার ঘুমানোর সময় প্রাণ কখন আজ্ঞা থেকে অনাহতে চলে যায়, তার অর্থ জীবনের শেষে তুমি তোমার জীবন ও মৃত্যুকে পরিবর্তন করতে পারবে। যদি চাও, তুমি তাকে একটু আগে করতে পার। যদি ইচ্ছা কর, তুমি তাকে পিছিয়ে দিতে পার। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পার।

বৈদিক প্রযুক্তি - মানব চেতনা নিয়ে হাজার হাজার বছরের গবেষণার ফল

স্পষ্ট করে বোঝ, এগুলি তত্ত্ব নয়।
এগুলি সবই আমাদের ঋষিদের মানব চেতনার
ওপরে হাজার হাজার বছরের গবেষণা ও
উন্নয়ন লব্ধ সত্য সমূহ।

একদম পরিষ্কার করে বোঝ, এই প্রযুক্তি, এই প্রক্রিয়াগুলি আজ থেকেই তোমার জীবনের গুণমান সরাসরি বিকাশ করতে পারে। তোমাকে ভাবতে হবে না, ‘ও! যদি আমি এই প্রক্রিয়া দশ বছর ধরে অভ্যাস করি, হয়ত এগারতম বছরে তার ফল পাব!’ না!

স্পষ্ট করে বোঝ, যেহেতু আমরা এই প্রযুক্তি জানি না, আমরা এই বিজ্ঞানটাকে সন্দেহ করতে শুরু করি। উদাহরণস্বরূপ, যদি মাধ্যাকর্ষণ তত্ত্ব তোমার জীবনে কোনভাবে উপযোগী ও প্রযোজ্য হয়, তুমি মাধ্যাকর্ষণ তত্ত্বের বিজ্ঞানকে সন্দেহ করবে না। এখন যদি তোমার জীবনে সেটার কোনভাবে সরাসরি প্রয়োগ না থাকে, যদি তা থেকে জীবনে কোন স্পষ্ট সুবিধা না পাও, স্বভাবত তুমি মাধ্যাকর্ষণ তত্ত্বকে ভুলে যাবার দিকে ঝুঁকবে, সেটাকে প্রশ্ন করার ও সন্দেহ করার প্রবণতা দেখাবে। সবশেষে তুমি সেই পুরো বিজ্ঞানকেই পুরো পুরি ছুঁড়ে ফেলার দিকে ঝুঁকবে।

কেবল যেহেতু আমরা এই প্রকার সত্য ও প্রক্রিয়া আমাদের জীবনে অভ্যাস করি নি, আমরা সম্পূর্ণ আধ্যাত্মিকতাকেই সন্দেহ করতে শুরু করি, ‘এটা কি সত্যি সত্যি আমার ওপরে কাজ করবে? এটা কি সত্যিই আমাকে সাহায্য করবে?’

প্রাণের প্রবাহকে পরিবর্তন করে নিরাময় ও নবতেজোদ্দীপ্ত করা

এখন দুটি জিনিষ বোঝ : আমি যা
কিছু বলেছি তা যে কেবল তোমার মৃত্যুকে
সাহায্য করবে তা নয়, তা তোমাকে জীবনের
প্রতিটি মুহূর্তে সাহায্য করবে। তুমি হয়ত
ভাববে, ‘কিভাবে তা আমাকে প্রতিটি মুহূর্তে
সাহায্য করবে?’

প্রকৃতপক্ষে স্বপ্নাবস্থা অর্থ প্রাণের নিম্নতর শক্তির অবস্থা, প্রাণের হৃদয়-কেন্দ্রের দিকে যাওয়া। সেই সময়ে যদি তুমি সজাগ হতে পার, স্বভাবত তুমি তোমার স্বপ্নগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে। কেবল স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারবে তা নয়, তুমি যে কোন মুহূর্তে নিজেকে উচ্চতর শক্তিতে উত্থিত করতে পারবে।

যখনই তুমি নিম্ন প্রাণ সম্পর্কে সজাগ হও, তুমি তোমার শরীরে প্রাণের পরিমাণ বাড়াতে পার। প্রাণ কমে যাওয়া সম্পর্কে সজাগতাই তোমার শরীরে আরও প্রাণ নিয়ে আসার জন্য যথেষ্ট। একইভাবে যখন তুমি মারা যাচ্ছ, শরীর থেকে রিল্যাক্স করছ, যখন প্রাণ নিম্ন স্তরে চলে যায়, তখন তুমি তাকে বন্ধ করে তাকে বাড়িয়ে নিতে পার। একমাত্র মৃত্যুর সময় তোমার প্রাণ অনাহত চক্রে চলে যায় তা নয়, তুমি অসুস্থ হলেও সেটা হয়। তোমার প্রাণ যত অনাহতের দিকে যেতে থাকে, তুমি ততই অসুস্থ হতে থাক। প্রাণের চলাফেরা বন্ধ করে প্রাণকে ওপরে নিয়ে আসতে পারলে তুমি সহজেই নিজেকে নিরাময় করবে। তোমার শরীরকে নিরাময় ও নবতেজোদ্দীপ্ত করার জন্য এটাই চরম প্রক্রিয়া।

জীবন ও মৃত্যুর মুখোমুখি হবার সাহস

প্রকৃতপক্ষে প্রাণকে আয়ত করলে, তুমি বোঝ যে তোমার আগের ধারণা মত মৃত্যু বলে কিছুই নেই। এখন পর্যন্ত তুমি প্রধানত অনিশ্চয়তার জন্য মৃত্যু সম্পর্কে শঙ্কিত আছ। এটা মৃত্যুর জন্য ভয় নয়, অনিশ্চয়তার জন্য ভয়, আর সেটাই আরও বেশি করে ভয় সৃষ্টি করে।

দেখ, সবাই জানে প্রত্যেকে মারা যাবে এবং সেই সম্পর্কে কিছুই করা যায় না। কিন্তু আমরা জানি না কখন, কিভাবে মারা যাব এবং মৃত্যুর পরে কি হবে। এই প্রশ্নগুলি ও অনিশ্চয়তা আমাদের সত্তায় এক বিরাট সমস্যার সৃষ্টি করে। মৃত্যুর ধারণাকে স্মরণ করলে আমরা যে মনস্তাত্ত্বিক কষ্টভোগের মধ্য দিয়ে যাই, তা অনিশ্চয়তার সাথে বেশী সম্পর্কিত এবং তা সরাসরি মৃত্যুর সাথে সম্পর্কিত নয়। একবার এই অনিশ্চয়তা স্পষ্ট হলে, মৃত্যুর ধারণা সম্পূর্ণরূপে রহস্য মুক্ত হবে। মৃত্যু-ধারণার জন্য আমাদের সত্তাতে যে নকারাত্মক প্রভাব আছে, তা একদম পরিষ্কার হয়ে যাবে।

জীবন, স্বাস্থ্য...ও মৃত্যুকে নিয়ন্ত্রণ কর

মৃত্যুকে কেবল বাছাই করার জন্য আরও স্বাধীনতাই নয়, তুমি তাকে পিছিয়ে বা এগিয়ে বা গণনা করার স্বাধীনতাও প্রাপ্ত হবে। কোন আধ্যাত্মিক প্রক্রিয়া থেকে এই চরম উপহারটি তুমি পেতে পার।

সর্বোপরি, তুমি অসুস্থ হ’লে প্রাণ
পুরোপুরি অনাহতে যেতে নাও পারে, কিন্তু তা
অনাহতের দিকে যাওয়া শুরু করবে। তুমি জান

যে তুমি অসুস্থ হচ্ছ এবং তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পার।

তুমি এটা চেষ্টা করতে পার : যখন
ঘুমাতে যাও, কপাল ও ত্রিনয়ন সম্পর্কে সজাগ
হও। যখন বিছানায় শুয়ে পড়, যখন তুমি
নির্ণয় নাও, ‘হ্যাঁ, আমি এখন ঘুমিয়ে পড়তে
যাচ্ছি’, তখন সজাগ হও যে কখন তোমার
চেতনা পরিব্যপ্ত হয়ে যাচ্ছে, তুমি কখন
অন্ধকারে মিলিয়ে যাচ্ছ - সুষুপ্তিতে।

পরে, সমস্ত দিন যখনই তোমার মনে
পড়ে, স্মরণ কর ও চিন্তা কর যে সমস্ত
জীবনটাই মায়া, জাগ্রত থাকলেও তুমি স্বপ্নই
দেখছ। বারবার ভাবার চেষ্টা কর, ‘যা কিছু
আমি দেখছি তা শুধুমাত্র এক স্বপ্ন।’

এটাকে যুক্তি দিয়ে দেখবে না। এটা
বাস্তব কি না তা নিয়ে বিব্রত হতে হবে না।
তাহলে অবিলম্বে তুমি অবাক হবে, ‘আমি তা
কিভাবে চিন্তা করি? এটা তো সত্য নয়। এই
বিশ্ব তো বাস্তব।’

দয়া করে স্পষ্ট করে বোঝ, বাস্তব ও সত্য দুটো আলাদা জিনিষ। যখন আমি বলি যে সম্পূর্ণ বিশ্বই একটা স্বপ্ন, তা তোমার কাছে বাস্তব নাও হ’তে পারে, কারণ তুমি যে স্কেল ব্যবহার ক’রে বিশ্বের বাস্তবতাকে মাপছ, সেটাই তো বাস্তব নয়।

একবার এটাকে কয়েকদিন ধরে
অভ্যাস করলে এই কথাগুলির পিছনে সত্যকে
তুমি বুঝতে পারবে। তা তোমাকে সত্যের দিকে
চালিত করবে।

তুমি দেখবে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তুমি দেখতে পাবে কোন পর্দায় এই সম্পূর্ণ স্বপ্নটাকে দেখানো হচ্ছে। যে পর্দার ওপরে এই স্বপ্নকে অভিক্ষেপ করা হচ্ছে, যখন তুমি তা দেখতে শুরু কর, তখন স্বপ্নের সময়েও সেই একই পর্দাকে সজাগতার সাথে দেখতে পাবে। যে পর্দার ওপরে তুমি এই সম্পূর্ণ স্বপ্নকে অভিক্ষেপ কর, তাকে আমি চেতনা বলি।

তোমার মন পরের প্রশ্ন করবে, ‘যদি আমি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখি, তাহলে আমি কেন কার্য করব? কেন আমি কিছু করব? ’ তুমি কেন কার্য করবে না? যদি তুমি স্বপ্ন দেখ, তুমি কেন কিছু করবে না?

বোঝ, তুমি কার্য করতে চাও না, কারণ তুমি কার্যগুলিকে গম্ভীরভাবে নাও। যা অর্জন করতে চাও, তার সাথে তুমি তোমার কার্যগুলিকে সম্পর্কিত কর। ফলের আশায় তুমি সেই কার্যে আসক্ত হও। যদি তুমি স্মরণে রাখ যে তুমি স্বপ্ন দেখছ, তুমি তখন সজাগ হও যে স্বপ্ন দেখ কি না দেখ, তাতে কিছুই পরিবর্তন হতে যাচ্ছে না। যা ঘটার তা ঘটবে। তুমি তাকে ঘটতে দেবে।

স্পষ্ট করে বোঝ যে জীবন একটি স্বপ্ন। হঠাৎ তোমার বুদ্ধি জাগ্রত হবে। তুমি এই সত্যে জেগে উঠবে যে জীবনের সমস্ত নাটক তোমারই অভিক্ষেপণ।

মৃত্যু কেবল তোমার জীবনের শেষে ঘটা একটা নিছক ঘটনা নয়; তোমার জীবনকালে যে মৃত্যু হয়, এটা তাকেও বোঝায়। উদাহরণস্বরূপ, তোমার থেকে তোমার সব টাকাপয়সা সরিয়ে নিলে, তোমার পরিচয় যে তুমি এক কোটিপতি তা তোমার মধ্যে মারা যায়। যদি তোমার ভাই মারা যায়, তোমার পরিচয় যে তুমি কারো ভাই তা মারা যায়। তোমার পিতার মৃত্যু হ’লে, তুমি যে কারো পুত্র, সেই পরিচয়ের মৃত্যু হয়। সেই সব মুহূর্তে তোমার কিছু অংশের মৃত্যু হয়।

দয়া করে স্পষ্ট করে বোঝ, তোমার জীবনের শেষে ‘পূর্ণ’ মৃত্যু হয়। এমনকি তোমার জীবনকালে, তোমার সত্তার কিছু অংশ মারা গেলে ‘আংশিক মৃত্যু’ ঘটে। মৃত্যুর এই বোধ সহকারে এমনকি সেই মুহূর্তগুলিতেও তুমি বেদনা ও কষ্টের মধ্য দিয়ে যাবে না। তুমি এই মৃত্যুগুলির ওপরে কার্য করতে পারবে, তাদের নিপুণভাবে ব্যবহার করতে পারবে, তাদের আগে পিছনে করতে পারবে, এমনকি তাদের আটকেও দিতে পারবে।

মৃত্যু হ’ল মহাজাগতিক মহাকাশে মিশে যাওয়া

ধর, তুমি একটা খালি পাত্র নিলে। পাত্রের ভিতরে জায়গা আছে। পাত্রের বাইরেও জায়গা আছে। এখন ধর তুমি পাত্রটিকে ভেঙ্গে ফেললে। পাত্রটি হয়ত ধ্বংস হয়ে গেল, কিন্তু পাত্রের ভিতরের জায়গাটা ধ্বংস হবে না। সেটা কেবল পাত্রের বাইরের জায়গার সাথে মিশে যাবে।

যে জায়গাকে পাত্রের ভিতরে আটকে
রাখা হয়েছিল, তা পাত্রের বাইরের জায়গাতে
মিলিয়ে যাবে, ব্যাস্। এমনকি পাত্রটাকেও
ধ্বংস করা যায় না। সেটা অন্য আকারে
বিদ্যমান থাকবে। তুমি আকার পরিবর্তন
করতে পার, কিন্তু তুমি তাকে ধ্বংস করতে
পার না।

একইভাবে, মৃত্যুর সময়ে, তোমার
শরীরে আটকে থাকা চেতনা তোমার শরীরের
বাইরের চেতনাতে রিল্যাক্স করে। দেখ, তোমার
চামড়ার বাইরে আকাশ আছে, আবার তোমার
চামড়ার ভিতরেও একটা আকাশ ধরা আছে।
যখন তোমার সেই সীমা ধ্বংস করা হয়, যে
আকাশ তোমার শরীরের ভিতরে ধরা আছে,
তা সহজেই তোমার শরীরের বাইরে যে আকাশ
আছে, তাতে রিল্যাক্স করবে। এই সত্য
উপলব্ধি করলে তুমি মৃত্যুভয় থেকে মুক্তি
পাবে। তোমার মধ্যে এমন কিছুই নেই যাকে
ধ্বংস করা যায়।

সক্রেটিসের জীবনে এক সুন্দর ঘটনা আছে :

সক্রেটিস্কে হ্যামলক বিষ পান করিয়ে হত্যা করা হয়। তাকে বিষ দেবার সময় জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আপনি কি মৃত্যুভয় অনুভব করেন না?’

তিনি সুন্দরভাবে বলেছিলেন, ‘কেন ভয় পাব?
মৃত্যুর পরে কেবল দুটি জিনিষ ঘটতে পারে।
হয় আমি থাকব না অথবা আমি কোন না
কোন আকারে কোন জায়গাতে থাকব, ব্যাস্।
কেবল এই দুটি হ’তে পারে। যদি আমি না
থাকি, তাহ’লে কোন সমস্যা নেই, কারণ কোন
কিছুকেই ভয় করার নেই, আমি তো
কোনকিছুই জানতে পারব না। যদি আমি কোন
আকারে কোথাও বিদ্যমান থাকি, তাহ’লেও
বিব্রত হবার কিছুই নেই : আমি সর্বদাই
বিদ্যমান থাকব। আমি মরতে যাচ্ছি না।’

সক্রেটিসের এই কথাগুলি এক মহান মন্ত্র।

তোমার জীবনের দিকে ফিরে তাকাও। তুমি বলতে পার, হয় জীবনে বেশি সুখ ছিল অথবা বেশি বেদনা ছিল। কেবল এই দুটো সম্ভাবনা আছে। যদি বল জীবন বেদনাময়, তাহ’লে তুমি মৃত্যুকে ভয় পাও কেন? যদি তুমি ইতিমধ্যে অনেক কষ্ট পেয়ে থাক, তাহলে তুমি অন্য নতুন কিছু চেষ্টা করে দেখ না কেন?

যদি বল যে জীবনে অনেক সুখ, তাহলে যেহেতু এতদিন সুখে বাস করছিলে, তুমি নিশ্চয়ই নতুন কিছুর জন্য, নতুন কিছু পরীক্ষা করার জন্য প্রস্তুত হবে। যদি এই পর্যন্ত তোমার জীবন আনন্দের হয়ে থাকে, স্বভাবত আরও কোন পদক্ষেপ তোমাকে আরও আনন্দের দিকে নিয়ে যাবে, আরও ভাল অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। তাই তুমি যেভাবেই যুক্তি দেখাও না কেন, তোমার ভয়ের কোনও ভিত্তি নেই।

তোমার দেহকে ধ্বংস করলে তোমার চামড়ার ভিতরে আটকে থাকা শক্তির আকাশ যে তোমার চামড়ার বাইরে শক্তির আকাশের সাথে মিশে যাবে, এই বোধ এবং তোমার দেহ ও মন অদৃশ্য হয়ে যাবার পরেও যে 'তুমি' বিদ্যমান থাকবে, এই উপলব্ধি; এগুলি হ'ল এক বিশেষ সত্যের ভিত্তি, যাকে আমরা 'তুরীয় বাস্তবতা' (transcendental reality) বলি। যে মানব তুরীয় বাস্তবতায় প্রতিষ্ঠিত, তিনি অবিশ্রাম আনন্দ ও নির্ভয়তা বিকিরণ করেন। তিনি এত পরমানন্দ, এত শক্তি বিকিরণ করেন, যে তিনি 'পরমস্থিতি'-তে আছেন বলা হয়।

ধ্যান প্রক্রিয়া

অভিন্ন শক্তি যা মহাজাগতিক
বিস্ফোরণে নিজেকে প্রকাশ করেছিল, তা
অনবরত তোমার শরীরের মধ্যে অবিশ্রাম
বিস্ফোরিত ও প্রকাশিত হতে থাকে। তোমার
সজাগতাকে শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়ার
মিলনের স্থানে নিয়ে এস, সেটা শক্তিমান ও
শক্তিহীনের সঙ্গমস্থল।

ভিতরে নেওয়া বায়ু নির্গত হবার সময় সেই সঙ্গমস্থল শক্তিতে ভরপুর থাকবে এবং তোমার সজাগতা সম্পূর্ণরূপে স্পন্দিত হবে। জীবনশক্তিকে স্পর্শ করে অনুভব করা যায়। যে স্থানে নির্গত হওয়া শ্বাস ফিরে আসে, তা পুরোপুরি খালি থাকবে। মৃত্যুকে স্পর্শ ও অনুভব করা যায়। যখন শ্বাসে নেওয়া বায়ু ভিতরে আসে, জীবনকে স্পর্শ ও অনুভব করা যায়। নির্গত হওয়া বায়ু ফিরে গেলে মৃত্যুকে স্পর্শ করা যায়। যদি আমরা আমাদের এই দুটির মিলনস্থলে সজাগতা মিশিয়ে দিই, আমরা আমাদের মধ্যেই মহাজাগতিক বিস্ফোরণ ও মহাজাগতিক বিলয় অভিজ্ঞতা করতে পারব। যেই মুহূর্তে তুমি তোমার ভিতরে মহাজাগতিক বিস্ফোরণ ও মহাজাগতিক বিলয় ঘটা অভিজ্ঞতা কর, তুমি নিজেকে সার্বলৌকিক শক্তিতে রূপান্তরিত কর।

ধ্যান প্রক্রিয়া ২

এই প্রক্রিয়াতে দুটি ভাগ আছে :
একটা তোমার বিছানায় ঘুমিয়ে পড়ার সময়
কর এবং দ্বিতীয়টা সারা দিনে যখনই মনে
পড়বে তখন করবে।

দ্বিতীয়টিকে করার জন্য প্রথমটি আরও
শক্তি যোগাবে এবং তদ্বিপরীত। তারা
পরস্পরের পরিপূরক।

প্রথম ভাগ : ঘুমিয়ে পড়ার আগে যখন তুমি শুয়ে পড়, তোমার কপালের কেন্দ্রে আজ্ঞা চক্র বা ত্রিনয়নের নিকটের স্থানকে কেবল স্মরণে রাখ। কেন্দ্রীভূত হবে না। যদি নিজের ওপরে জোর কর, যদি তুমি কেন্দ্রীভূত হতে থাক, তোমার ঘুম উপদ্রুত হবে এবং তোমার মাথাব্যথা হবে। কেবল সেই জায়গাটাকে

রিল্যাক্স করে স্মরণে রাখ, যেভাবে তুমি একটি ফুলকে দেখ, কেবল সহজভাবে। ধীরে ধীরে, দেখবে যে তুমি রিল্যাক্স করছ, তুমি ধীরে সুষুপ্তিতে প্রবেশ করছ।

কেবল এই সুষুপ্তিতে চলে যাওয়া সম্পর্কে সজাগ হও, সেটাই যথেষ্ট। প্রথম দিন তুমি অনুভব করতে পার তোমার একদম ঘুম আসছে না এবং তোমার ঘুমের দশ বা পনের মিনিট দেরী হচ্ছে। তাতে বিব্রত হতে হবে না। কেবল আজ্ঞা চক্রে প্রাণ চলাচল সম্পর্কে সজাগ হও।

তুমি সজাগ হবে যে তুমি স্বপ্ন দেখছ।
যদি তুমি স্বপ্ন বজায় রাখতে চাও, তুমি তা
চালিয়ে যাও। যদি তুমি তা না চাও, তুমি
বাইরে আসবে। কিন্তু তোমার দুঃস্বপ্ন থাকবে
না। স্বপ্নে কোন প্রগাঢ়তা থাকবে না।

এখন পর্যন্ত স্বপ্ন কেবল তোমার মনকে
নয়, শরীরকেও আন্দোলিত করে। যদি দুঃস্বপ্ন
দেখে জেগে ওঠ, দেখবে যে হৃদয় জোরে জোরে
ধুকপুক্ করছে এবং তোমার নাড়ীর গতি বেড়ে
গেছে। তোমার শরীর স্বপ্নের প্রভাব অনুভব
করবে। যদি তুমি স্বপ্ন সম্পর্কে সজাগ হও,
তোমার সেই প্রভাব হবে না। এই ধ্যানের
এটাই প্রথম প্রভাব।

পরের ধাপ, তুমি স্বপ্ন বিনা নিদ্রা প্রাপ্ত করতে শুরু করবে। সেটা গভীরতর স্তর। একবার স্বপ্ন বিনা নিদ্রা পেলে, তুমি স্বপ্ন বিনা দিনও পেতে শুরু করবে। স্বপ্ন বিনা দিনের অর্থ হ’ল দিবাস্বপ্ন না থাকায় তোমার শক্তি সংরক্ষিত হবে।

প্রাণের প্রতি তুমি সজাগ থাকলেই
যথেষ্ট। তা স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর শক্তিতে
ফিরে আসবে এবং তোমার শরীর নিজে থেকেই
নিরাময় হবে যেহেতু প্রাণের প্রবা হ তোমার
সমস্ত রোগের সাথে সরাসরি সম্পর্কিত।
সর্বোপরি, তুমি যখন তোমার স্বপ্ন পরিবর্তন
করতে পার, তুমি যখন তোমার স্বপ্নকে
পরিচালিত করতে পার, জীবনের ঘটনাগুলিকে
পরিচালনা করার জন্য তুমি প্রচণ্ড শক্তি ও
ক্ষমতা পাবে।

এখন পর্যন্ত তুমি কেবল তোমার জীবনের শিকার, নিজের স্বপ্নের শিকার। তুমি কিছুই পরিচালনা করতে পার না। এমনকি তুমি একটা হাঁচিকেও থামাতে পার না। তুমি কোন কিছুকে জাগ্রত অবস্থায় থামাতে পার না, আবার স্বপ্নাবস্থাতেও থামাতে পার না।

বড় জোর, তোমার বিভ্রান্তি থাকতে পারে যে তুমি জিনিষগুলি করছ। যদি স্বপ্নাবস্থা সম্পর্কে সজাগ হও, তুমি সত্য স্বাধীনতা পাবে এবং তোমার চেতনা আরও সম্প্রসারিত হবে।

লাইফ্ ব্লিস্ প্রোগ্রাম লেভেল টু - নিত্যানন্দ স্ফুরণ প্রোগ্রাম (LBP Level 2 - NSP)

আমাদের দ্বিতীয় ধাপের ধ্যান প্রোগ্রাম LBP Level 2 - NSP তোমাকে তোমার নিজের জীবনের মধ্য দিয়ে নিয়ে যায় ও একসঙ্গে মৃত্যুর রহস্যও উন্মোচন করে। এখানে তোমার বহন করা আবেগের বোঝাগুলি নামিয়ে তোমার অন্তর্দেশকে পবিত্র ও বিশোধন করা হয়। এখানে তোমাকে পরমানন্দে বাস করতে ও শান্তিতে চলে যেতে (মৃত্যু) শেখানো হয়। এখানে মৃত্যুকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখানো হয় যাতে তোমার জীবন আরও আনন্দপূর্ণ ও অর্থপূর্ণ হয়ে ওঠে।

LBP Level 2 - NSP-র নিরাময় ক্ষমতা

শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্তরে LBP Level 2 - NSP-র নিরাময়ের সম্পূর্ণ প্রভাব আছে। লোকেরা এসে আমায় প্রশ্ন করে আমি কিভাবে ধ্যান দ্বারা নিরাময় করি। দয়া করে বোঝ, আমি আমার স্থূল-শরীর দিয়ে নিরাময় করি না। আমার উপস্থিতিই নিরাময় করে। যখন সূর্যের উদয় হয়, কমল নিজে থেকেই ফোটে। সূর্য গিয়ে কমলের পাঁপড়িগুলি টেনে খোলে না। একইভাবে মাস্টারের উপস্থিতিতে নিরাময় বা হিলিং ঘটে। স্পষ্ট করে বোঝ, হিলিং করা হয় না। তা ঘটে।

আমি তোমার শরীর নিরাময় করতে পারি যেহেতু তোমার শরীর আমার উপস্থিতিতে আছে। একইভাবে, তুমি তোমার মনকে খুলে ধরলে তাকেও নিরাময় করা যায়। LBP Level 2 - NSP-তে আমরা সেটাই করি - মনকে খুলে ধরা। তোমাকে নিজের সম্বন্ধে লিখতে বলা হয়, তোমার বেদনা, বাসনা, অপরাধবোধ এবং সুখ সম্বন্ধে লিখতে বলা হয়। তুমি সেগুলি অন্য কাউকে দেখাবে না। এটা কেবল তোমার গভীরে নিহিত সংস্কারগুলিকে বা খোদিত স্মৃতিগুলিকে পরিষ্কারভাবে জানার জন্য করা হয়।

লোকেরা আমাকে জিজ্ঞাসা করে তাদের
এগুলি লিখতে কেন হয়, তারা তো আমাকে বা
অন্য কাউকে এগুলি দেখাতে যাচ্ছে না। বোঝ,
এগুলি সব লিখে ফেলে তুমি তোমার মনকে
আমার উপস্থিতিতে খুলে ধরছ। তুমি মনকে
খুলে ধরছ, তাই আমি তোমার মনকে নিরাময়
করতে পারি। তুমি তোমার ক্ষত খুলে ধরলে
সূর্য তার নিরাময় করতে পারে। একইভাবে
তুমি তোমার মনকে খুলে ধরলে, শক্তি তোমার
সমস্ত ক্ষত নিরাময় করবে।

LBP Level 2 - NSP তোমার শক্তির
স্তরগুলিকে একটার পর একটাকে খুলে ধরে।
তোমার বেদনা, সুখ, অপরাধবোধ ও
বাসনাগুলি সামনে চলে আসে। একবার এগুলি
সামনে এলে তাদের নিরাময় ঘটে, আর তুমি
তোমার ভিতরে অধিষ্ঠিত ঈশ্বরের এক ঝলক
অভিজ্ঞতা কর।