তুমি হ'লে বুদ্ধিমত্তা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল নিজের মধ্যে মহাজাগতিক বুদ্ধিমত্তা অভিজ্ঞতা করা
মৃত্যুভয়, যা প্রকৃতপক্ষে আমাদের
পরিচয় হারিয়ে ফেলার ভয়, তা থেকে মুক্ত
হবার জন্য, আমাদের সচেতন হ'তে হবে যে
আমরা এই দেহ ও মনের চেয়ে বড়। এটা
বোঝার জন্য আমাদের বুদ্ধিমত্তা চাই। আমরা
তখন এইসব প্রশ্নের মুখোমুখি হই :
বুদ্ধিমত্তা কি?
আমাদের মধ্যে কেউ কেউ কি অন্যদের চেয়ে বেশী বুদ্ধিমত্তাশীল?
আমরা কি বুদ্ধিমত্তা বাড়াতে পারি?
স্বাভাবিক বুদ্ধিমত্তা
বুদ্ধিমত্তাকে অর্জন করতে হয় না। প্রতিটি মানুষ বুদ্ধিমত্তা দ্বারা ভূষিত। আমাদের প্রত্যেকেরই বুদ্ধিমত্তা আছে। এটা জীবনের এক সহজাত ও জন্মগত গুণমান, যেভাবে আগুন গরম ও বরফ ঠাণ্ডা।
'বুদ্ধিমান' লোকেদের সম্পর্কে একটি জোক স্মরণে এল :
একবার চারজন একটা প্রাইভেট প্লেনে যাচ্ছিল। হঠাৎ জরুরী অবস্থা ঘোষণা করা হল, কারণ প্লেনের টেইল্ বা লেজের দিকে আগুন লেগেছে। দুর্ভাগ্যবশত বিমানে চারজন যাত্রীর জন্য কেবল তিনটি প্যারাশুট ছিল।
প্রথম মানুষটি আতঙ্কে একটা প্যারাশুট
নিয়ে বলে, ‘আমার সদ্য বিয়ে হয়েছে। আমার
স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে', এবং সে
লাফিয়ে পড়ল।
দ্বিতীয় যাত্রী ঘোষণা করল, 'আমি পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। পৃথ্বীগ্রহের আমার বুদ্ধির প্রয়োজন আছে।' এই বলে সে লাফ দিল।
তৃতীয় যাত্রী ছিল এক বৃদ্ধ। সে অন্য
যাত্রীকে বলে, ‘আমি তো বুড়ো হয়ে গেছি,
কিন্তু তোমার তো সমস্ত জীবন সামনে পড়ে
আছে। তুমি এই প্যারাশুটটা নিয়ে লাফিয়ে
পড়।’
যুবকটি মুচকি হেসে বলল, 'স্যার, আপনিও আসতে পারেন। আমরা দুজনেই লাফাব। পৃথ্বীগ্রহের সবচেয়ে বুদ্ধিমান মানুষটি এক্ষুণি আমার ব্যাক্ প্যাক্ (পিঠের ব্যাগ) নিয়ে লাফ মেরেছে!’
বেশির ভাগ মানুষই আমাদের স্বাভাবিক বুদ্ধিমত্তার সাথে সংযোগ হারিয়েছি। সেইজন্য আমরা জীবনের পূর্ণ সম্ভাবনা সহকারে জীবন যাপন করতে অসমর্থ হই। আমরা আমাদের কুড়িয়ে নেওয়া জ্ঞানকে বুদ্ধিমত্তা মনে করে ভুল করি। আমরা ব্যাকপ্যাককে প্যারাশুট মনে করে লাফ দেওয়া মানুষটির মতই।
প্রকৃতির প্রতিটি সত্ত্বাকে সহজাত বুদ্ধিমত্তা দ্বারা ভূষিত করা হয়েছে। পাখীদের সহজাত বুদ্ধিমত্তা আছে যার দ্বারা তারা উড়তে পারে। দেখে বিস্মিত হতে হয় যে প্রচরণশীল পাখীরা (মাইগ্রেটারী বার্ড) আকাশে হাজার হাজার মাইল কোন ম্যাপ বা গাইড ছাড়াই উড়ে একই জায়গায় বিশেষ ঋতুতে আসে ও ঋতু পরিবর্তন হ’লে একই রাস্তা অনুসরণ করে আগের স্থানে ফিরে যায়!
শুঁয়োপোকা থেকে শিম্পাঞ্জি পর্যন্ত, প্রতিটি জীবই সহজাত বুদ্ধিমত্তার উপহারকে ব্যবহার করে তাদের জীবন সুন্দরভাবে যাপন করে। উদ্ভিদ ও বৃক্ষেরেও সহজাত বুদ্ধিমত্তা আছে। সেজন্য তারা সরাসরি সূর্য থেকে খাবার বানাতে পারে। মানুষেরও অসাধারণ সহজাত বুদ্ধি আছে। সে হ’ল পাখী, পশু ও গাছের চেয়ে চেতনার অনেক বেশি অভিব্যক্ত, উচ্চতর আকার।
ভারতের জীবনমুক্ত মাস্টার পতঞ্জলি
হ’লেন প্রাচীন যোগবিজ্ঞানের পিতা। তিনি
বলেন, গাছ, পাখী ও পশু, সমস্ত নিম্নশ্রেণী
চেতনার আকারগুলির বুদ্ধিমত্তা মানুষের
মধ্যেও আছে।
মানুষের গাছের মত নিজের খাদ্য
বানাবার ক্ষমতা আছে। তার পশুপাখির মত
নিজে নিজেই বাঁচার সামর্থ্য আছে।
পতঞ্জলি ব্যাখ্যা করেন : যখন তুমি
কচ্ছপ ছিলে, কচ্ছপ হয়ে জন্মাবার আগের
সমস্ত জীবনের স্মৃতি, তোমার কচ্ছপ শরীরে
জমা ছিল। যখন তুমি আরও উচ্চতর জীব হয়ে
জন্ম নাও, সেই জন্মের আগের জন্মগুলির
সমস্ত স্মৃতিগুলি সেই জীবের নতুন শরীরে
সঞ্চিত থাকে।
ক্রমশ তুমি মানুষের স্তরে অভিব্যক্ত হ’লে, তোমার সমস্ত অতীত জীবনের স্মৃতিসমূহ তোমার ভিতরে জমা থাকে। কিছু বিশেষ প্রক্রিয়া জানলে তুমি সেই স্মৃতিগুলিকে যে কোন সময়ে ফিরে পেতে পার।
প্রকৃতি অনুযায়ী আমাদের মানবশরীরে সর্বপ্রকার বুদ্ধিমত্তা আছে। সমস্যা হ’ল আমরা বিশ্বাস করি যে আমরা সীমিত। আমাদের নিয়ন্ত্রণ করে শেখানো হয়েছে যে আমাদের সীমিত ক্ষমতা আছে। আমাদের শেখানো হয়েছে ‘আমরা পারি না…’, তাই আমরা এই ক্ষমতাগুলি ব্যবহার করা ভুলে গেছি। এই কারণে আমরা আমাদের সত্তার সমস্ত মাত্রাকে স্পর্শ করার প্রক্রিয়ায় অভ্যস্ত নই।
দৃষ্টান্তস্বরূপ, কোন প্রশিক্ষণ ছাড়াই
সাঁতার কাটার ক্ষমতা মানুষের আছে। জাপানে
এটার জন্য পরীক্ষা করা হয়। নবজাতককে
জন্মাবার সাথে সাথে জলে ছেড়ে দেওয়া হয়
এবং দেখা গেছে শিশু নিজে নিজেই সাঁতার
কাটতে শুরু করে!
শিশুরা জন্ম থেকেই বুদ্ধিমতাশীল
একটা ছোট গল্প :
একটি বালক স্কুল থেকে ফিরে তার মাকে বলল, ‘তুমি বললে যে স্কুলের দাঁতের ডাক্তার বেদনাহীন হবে, কিন্তু সে তা নয়!’
তার মা উদ্বিগ্ন হ’ল ও ছেলেকে
জিজ্ঞাসা করল, ‘সে কি তোমায় ব্যাথা
দিয়েছে?’
বালক উত্তর দিল, ‘না, কিন্তু সে
চেঁচিয়ে উঠল যখন আমি তার আঙ্গুল কামড়ে
দিই!’
ছোটরা বুদ্ধিমত্তা সঙ্গে নিয়েই জন্মায়। তারা স্বতঃস্ফূর্ত ও অত্যুৎসাহী। কিন্তু পরিবার, সমাজ এবং গতানুগতিক স্কুলগুলি বাচ্চার ভিতরের স্বাভাবিক বুদ্ধিমত্তাকে যুক্তিবিদ্যা, স্মরণশক্তি ও প্রতিযোগিতায় অত্যধিক গুরুত্ব দিয়ে নষ্ট করে দেয়। এই প্রকার শিক্ষার জন্য শিশুকে অনেক ক্ষতি স্বীকার করতে হয়। তাকে তার মূল্যহীন সৃজনশীলতা ও অনন্যতাকে বলি দিতে হয় এবং সেটা সে জানেও না।
কিছুদিন আগে আমি এক তরুণের টি -
শার্টে লেখা দেখলাম, ‘শিক্ষা আমাকে বিনষ্ট
করার আগে আমি বুদ্ধিমত্তাশীল ছিলাম।’
আজকাল যেভাবে ছোটদের শিক্ষা দেওয়া হয় তাতে তাদের বিকাশে বিকৃতি ঘটে। যুক্তি ও বিশ্লেষণ আমাদের মস্তিষ্কের বাঁ দিকের সাথে সম্পর্কিত। ছোটদের সেই যুক্তি ও বিশ্লেষণ বিষয়ে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়। তাই মস্তিষ্কের ডান দিক যা সৃজনশীলতা ও কলার সাথে সম্পর্কিত, তা বিকশিত হয় না। আমাদের সম্ভাবনার পঞ্চাশ শতাংশ, আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ অর্ধেক, আমাদের শরীরের আধাভাগ নিজেকে প্রকাশ করার জন্য অপেক্ষা করছে। শিক্ষাব্যবস্থা এই সত্যের সাথে জাগ্রত হ’লে বিস্ময়কর সাফল্য প্রদান করতে পারে। মস্তিষ্কের বাঁ দিকের জন্য শিক্ষা দেওয়া একদমই ঠিক আছে, কিন্তু ডান ভাগটিও তো একই রকম গুরুত্বপূর্ণ অথবা বেশী গুরুত্বপূর্ণ।
তোমার সম্পূর্ণ সত্তাকে সহজে
প্রকাশিত হ’তে দাও, তাহ’লে দেখবে যে
তোমার প্রকৃতিদত্ত বুদ্ধিমত্তা সুন্দরভাবে
প্রস্ফুটিত হচ্ছে। এটাকেই আমি বলি সুসংহত
এবং পরিপূর্ণ হওয়া।
ভয় ও লোভের চালনা করার শক্তি
আমরা ভাবি আমরা খুব বুদ্ধিমান এবং তাই বাচ্চাদের আমাদের মত বুদ্ধিমান বানাবার চেষ্টা করি।
যখন আমরা এই প্রক্রিয়া শুরু করি,
আমরা প্রথমে শিশুকে ভয় অথবা লোভ দ্বারা
জীবন চালাবার যুক্তি শেখাই। হয় তাকে আরও
বেশী কিছু অর্জন করার জন্য কিছু করতে হবে
অথবা তার অযাচিত ঘটনা না ঘটানোর জন্য
কিছু করতে হবে। যখন তুমি চাও যে কিছু
ঘটুক, সেটা হ’ল লোভ। যখন তুমি কিছু ঘটবে
বলে শঙ্কিত, তা হ’ল ভয়।
যদি তাকে ভাল গ্রেড পাবার জন্য ও
ভাল কলেজে ভর্তি হবার জন্য পড়তে হয়,
তাহ’লে ব্যাপারটা লোভ দ্বারা চালিত।
অন্যদিকে ভবিষ্যতে পেশাদারী জীবনে পিছনে
না পড়ে থাকার জন্য যদি তাকে পড়াশুনা
করতে হয়, তাহ’লে সেটা ভয় দ্বারা চালিত।
ছোটদের প্রণোদনা (motivation) হ’ল
ভয় ও লোভ, অন্তরের পরিপূর্ণতা কখনও নয়।
স্বভাবতই, ছোটরা ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করে
এবং কেবল দৌড়াতে থাকে এবং সে সত্যি যা
চায় তার জন্য দৌড়াচ্ছে কিনা তা দেখার সময়
পর্যন্ত তার নেই। সে জানেও না সে দৌড়টাকে
উপভোগ করতে পারে! তাকে শেখানো হয়েছে,
অন্য কোন দিকে মন দিলে লক্ষ্যে পৌঁছাবার
জন্য মূল্যবান সময় নষ্ট হবে।
কিন্তু কতজন মানুষ ‘লক্ষ্য’-এ পৌঁছানোর পরে পূর্ণতা অনুভব করেছে?
তোমার নির্ধারিত লক্ষ্যে পৌঁছালে, তুমি
উপলব্ধি কর যে গোলপোস্ট সেখানে আর
নেই। সেটা আরও দূরে চলে গেছে এবং তুমি
এখন অন্য কিছু চাইছ!
শুধু ভিতরে দেখ। দেখ, তুমি কি সত্যিই
ছোটদের লালনপালন করে বড় করছ নাকি
তাদের লোভ ও ভয় দ্বারা চালিত হ'তে
শেখচ্ছ। নিজের দিকে গভীরভাবে তাকাও এবং
দেখ যে কেবল ইঁদুর-দৌড়ে দৌড়ানো তোমার
গভীরে পরিপূর্ণতা দেয় কিনা। তুমি যা করছ
তা কি তুমি সত্যি সত্যি করতে চাও ব'লে
করছ? নাকি তা করছ কারণ তোমার পরিবার,
বন্ধুবান্ধব ও সমাজ তোমার থেকে তা আশা
করে।
বোঝ, অন্যেরা কি করছে তা দেখে ও
তার ওপরে ভিত্তি করে যদি জীবনযাপন কর,
তাহ'লে তুমি কেবল তোমার মূল্যবান জীবন
নষ্ট করছ। এটাকে বলে গড্ডলিকা প্রবাহ বা
ভেড়ার পালের মানসিকতা - যেভাবে একটা
ভেড়া সামনের ভেড়াকে অনুসরণ করে। ইঁদুর
দৌড়ে সবাই অংশ গ্রহণ করছে, তাই
অংশগ্রহণ করা। তুমি হয়ত সেই ইঁদুর দৌড়ে
জিততে পার, কিন্তু তুমি তো ইঁদুরমাত্র!
বুদ্ধিমতার পরিমাপ কি?
আমরা কি বুদ্ধিমতা মাপতে পারি?
বুদ্ধিমতা মাপার জন্য কোন নির্ভরযোগ্য
মাপকাঠি আছে কি?
একদম স্কুল থেকে আমরা মানুষের বুদ্ধির তথাকথিত তীক্ষ্ণতা মাপার জন্য কিছু প্রচলিত মাপদণ্ড ব্যবহার করি। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজে গ্রেডিং সিস্টেম ব্যবহার করে আমরা ছাত্রদের বিভিন্ন দক্ষতা ও প্রবণতা তুলনা করে তাদের গ্রেড করি।
একজন হয়ত বিজ্ঞানে ভাল এবং আরেকজনের হয়ত সঙ্গীতে স্বাভাবিক প্রতিভা আছে। কিন্তু দুজনকে বিজ্ঞানে এক স্কেলে গ্রেড করা হয়েছে এবং দুজনকেই সঙ্গীতেও একই মাত্রায় গ্রেড করা হয়েছে। এখন, তুমি কিভাবে নির্ণয় নেবে যে কোন ছাত্রটি বেশি বুদ্ধিমতাশীল? যদি বিজ্ঞানে কৃতিত্বের ওপরে ভিত্তি করে বুদ্ধিমতা মাপা হয়, তাহ'লে বিজ্ঞানে আগ্রহী ছাত্রটিকে বেশি বুদ্ধিমতাশীল ব'লে ঘোষণা করা হবে। যদি সঙ্গীতে কৃতিত্বের ওপরে ভিত্তি করে বুদ্ধিমতা মাপা হয়, তবে স্বভাবতই যে ছাত্রটির সঙ্গীতে প্রতিভা আছে তাকে বিজ্ঞান-প্রবণ ছাত্রটির থেকে বেশি বুদ্ধিমতাশীল ব'লে দেখা হবে।
ধর, তুমি বিজ্ঞানকে বুদ্ধিমতা মাপার
মাধ্যম হিসাবে বাছাই করলে। তাহলে,
শিশুকবি ধারণা পায়, সে বিজ্ঞানে আগ্রহী
শিশুটির তুলনায় কম বুদ্ধিমতাশীল।
সচেতনভাবে অথবা অবচেতনভাবে, শিশুকবি
তার সহজাত বুদ্ধিমতা অবদমন করে এবং
বৈজ্ঞানিক শিশুকে অনুকরণ করার চেষ্টা করে।
আমাদের এখানে একটা দরকারি জিনিষ বোঝা উচিৎ। বৈজ্ঞানিক হবার জন্য একরকম বুদ্ধিমতা চাই এবং কবি হ'তে গেলে আরেক প্রকার বুদ্ধিমতার প্রয়োজন। অলিম্পিকে সাঁতারু হবার জন্য আবার আরেক রকম বুদ্ধিমতা চাই! কোন পরিস্থিতিতে বা চ্যালেঞ্জে সাড়া দেওয়ার ক্ষমতা হল বুদ্ধিমতা। পরিস্থিতি ভিন্ন হলে, সেই পরিস্থিতিতে ভিন্ন মাত্রার বুদ্ধিমতা সাড়া দেয়। বৈজ্ঞানিক শিশু কোন নির্দিষ্ট পরিস্থিতিতে বুদ্ধিমতার এক নির্দিষ্ট মাত্রা থেকে সাড়া দেয়, আর শিশুকবি অন্য পরিস্থিতিতে বুদ্ধিমতার অন্য মাত্রা থেকে সাড়া দেয়। সাঁতারু অন্য পরিস্থিতিতে বুদ্ধিমত্তার আরও অন্য এক মাত্রা থেকে সাড়া দেয়!
সবাই জন্ম থেকেই বুদ্ধিমত্তাশীল - এটা কেবল প্রত্যেকের বুদ্ধিমত্তার অনন্য মাত্রাকে আবিষ্কার করার প্রশ্ন।
স্বতঃস্ফূর্ততা - অকপট বুদ্ধিমত্তা
তোমার ভিতরে এক প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তা আছে। শৈশবে তুমি তার স্বাদ পেয়েছিলে।
শৈশবে তুমি খুব সহজ ও অকপটভাবে কোন জিনিষকে দেখতে। তাই তুমি তখন এত স্বতঃস্ফূর্ত ছিলে। তুমি বড় হতে থাকলে তোমার স্বতঃস্ফূর্ততা কে সরিয়ে ফেলল? শৈশব থেকেই সামাজিক নিয়ন্ত্রণ তোমাকে বলে এসেছে, ‘তুমি যথেষ্ট নও...’। এই কারণে তুমি কিছু হবার জন্য ও অন্যদের কাছে কিছু প্রমাণ করার জন্য অবিশ্রাম চেষ্টা করে যাচ্ছ। তুমি যথেষ্ট নও এই চিন্তাটি অনবরত করে তুমি অন্যদের অনুকরণ করে যাচ্ছ এবং তোমার ভিতরের সুন্দর সহজাত শক্তির উচ্ছ্বাস অপচয় করছ।
আমি একবার এক কোম্পানির নোটিস বোর্ডে মজার এক লাইন দেখেছিলাম :
মৃত্যুর কৈফিয়ৎ গ্রহণ করা হবে, কিন্তু আমাদের দুই সপ্তাহের নোটিস চাই, কারণ আমরা মনে করি যে তোমার মৃত্যুর পূর্বে অন্য কাউকে তোমার কাজ শিখিয়ে দেওয়া তোমার কর্তব্য।
যদি নিজের স্বতঃস্ফূর্ততা ও বুদ্ধিমত্তা
থেকে কাজ না ক’রে তুমি অন্য কারো কাজ বা
ব্যবহার অন্ধভাবে নকল কর, তাহলে সুন্দর
সম্ভাবনাগুলি থেকে সরে থেকে তুমি নিজেকে
প্রতারিত করবে।
একজন স্ট্যাটিস্টিক্সের ছাত্র গাড়ী
চালাবার সময় কোন মোড় আসার আগে
সবসময় গতি বাড়িয়ে দেয় এবং মোড় পার
হয়ে গেলে আবার গতি কমিয়ে ফেলে।
একদিন তার এক বন্ধুকে সাথে করে
নিয়ে যাবার সময় একইভাবে একটি মোড়
ছাড়িয়ে গেল। তার বন্ধু অবাক হয়ে তাকে
জিজ্ঞাসা করে, ‘মোড়গুলি এলে এত জোরে
গাড়ী চালাচ্ছ কেন? তোমার তো সেখানে গতি
কমানোর কথা।’
পরিসংখ্যানবিদ্যার ছাত্রটি উত্তর দেয়, ‘বেশ! পরিসংখ্যানের দৃষ্টিকোণ থেকে বলছি, মোড়ের মাথায় দুর্ঘটনা বেশী হয়, তাই আমি সেখানে কমসে কম সময় কাটানোর পরিকল্পনা করি!’
জ্ঞান উত্তম, কেবল যদি তাকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগানো হয়। বুদ্ধিমত্তাই প্রকৃত ফল দেয়, জ্ঞান নিজে থেকে নয়। জ্ঞানকে যখন ঠিক জায়গায় ঠিক সময়ে প্রয়োগ করা হয়, তা হল বুদ্ধিমত্তা। ঠিক জায়গাতে ঠিক সময়ে জ্ঞানকে প্রকাশ করা; অন্য কথায়, আমাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হ’ল স্বতঃস্ফূর্ততা।
যখন তুমি কিছু একটা ব্যবহার কর না, ধীরে ধীরে তুমি তাকে ব্যবহার করার কলা ভুলে যেতে শুরু কর। একইভাবে, যখন তোমার বুদ্ধিমত্তাকে ব্যবহার কর না, ধীরে ধীরে তুমি বিশ্বাস করতে শুরু কর সেই মুহূর্তে যা ঘটছে তাকে পরিচালনা করার জন্য বুদ্ধিমত্তা তোমার নেই এবং তুমি অপরের ওপরে অথবা তোমার অতীতের অভিজ্ঞতার ওপরে নির্ভর করা আরম্ভ কর।
নতুন পরিস্থিতিতে সাড়া দেওয়ার সামর্থ্য হ'ল বুদ্ধিমত্তা। সেটা তোমার সত্তা থেকে আসে, মন থেকে আসা জ্ঞান থেকে নয়।
সজাগতার চাবিকাঠি
একটা ছোট গল্প :
একটি ছোট্ট ছেলে স্কুলে ও বাড়ীতে
অনেক নতুন জিনিষ শিখছিল। একদিন সে
তার টিচারকে বলল, 'গতকাল আমি তিনটি
মেয়ে মাছি ও দুটো পুরুষ মাছি মেরেছি। ’
শিক্ষক উৎসুক হয়ে প্রশ্ন করে, 'তুমি
কিভাবে জানলে কোনটা মেয়ে আর কোনটা
পুরুষ?'
বালকটি উত্তর দেয়, 'সোজা। তাদের
তিনজন ছিল আয়নাতে আর দুটো ছিল
সিগারেটের বাক্সে।'
বুদ্ধিমত্তা হ'ল সজাগ ও স্বতঃস্ফূর্ত
হওয়া। একটা গুরুত্বপূর্ণ জিনিষ বোঝ : যখন
তুমি গভীরভাবে সজাগ, তুমি ভুল করতে পার
না!
সজাগতা সহকারে, তুমি অন্যদের শেখানো জিনিষের ওপরে নির্ভর কর না। অতীতে তোমাকে নিয়ন্ত্রণ করে যা শেখানো হয়েছে তার ওপরে তুমি নির্ভর কর না। যে সতেজ বুদ্ধিমত্তা সজাগতার সাথে আসে, তুমি কেবল তার থেকে কাজ কর। গভীর সজাগতার সাথে তুমি বর্তমান মুহূর্তে আছ। বর্তমান মুহূর্তে থাকলে তুমি সজীব ও সজাগ হও, সেটাকেই বুদ্ধিমত্তা বলে। বুদ্ধিমত্তার প্রকৃতি অনুযায়ী তা স্বতঃস্ফূর্ত। তার জন্য কোন প্রশিক্ষণ বা শিক্ষার প্রয়োজন নেই। তাকে কেবল অন্তর থেকে জাগরিত হতে হবে।
প্রথম পদক্ষেপ হল নিজেকে লক্ষ্য করা ও দেখা যে তুমি কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে অচেতনভাবে প্রতিক্রিয়া কর। দেখ, কিভাবে তোমার মনোভাবের মধ্যে এবং অতীতের অভিজ্ঞতা থেকে নেওয়া সিদ্ধান্তের ভিতরে তোমার কার্যগুলি শিকড়িত থাকে। নিজেকে সজাগতার সাথে লক্ষ্য করা হল প্রথম পদক্ষেপ। সজাগতা সম্পর্কে ভাল খবর হল এই যে, শুধুমাত্র এই পদক্ষেপটা নিতে হবে।
বেশীরভাগ সময়ে আমরা মৃত অতীতে
বাস করতে থাকি এবং জীবনের সুন্দর মাত্রাকে
হারিয়ে ফেলি অথবা যা ঘটেছে তাতে রেগে
যাই ও আঘাত পাই। উভয় পথেই আমরা এক
চরমসীমা থেকে অন্য চরমসীমাতে গিয়ে
সমস্যা থেকে পালিয়ে যাচ্ছি। পরিবর্তে আমরা
যদি সমস্যার ভিতরে গভীর সজাগতা সহকারে
তাকাই, তাহলে এক শক্তি জাগরিত হবে,
বুদ্ধিমত্তার সেই শক্তি সমাধান নিয়ে আসার
জন্য যথেষ্ট।
কেবল সজাগতাই জাগ্রত ও বন্ধনমুক্ত হবার জন্য যথেষ্ট, এমনকি অতীতের নিয়ন্ত্রণ থেকেও। সেটা হলে আমরা বুদ্ধিমত্তা সহকারে কাজ করতে পারি। এই সজাগতা তোমার সাথে সর্বদা বিদ্যমান বুদ্ধিমত্তাকে সহজেই উদ্দীপ্ত করবে।
অন্ধকারকে দূর করা জন্য সজাগতার
আলোক যথেষ্ট। এই অন্ধকার তো সৃষ্টি হয়েছে
বছরের পর বছর অভ্যাস দ্বারা জীবনযাপন
করে।
মূল চাবিকাঠি আছে সজাগ হওয়াতেই, যাতে তোমার বুদ্ধিমত্তা কাজ করতে পারে। প্রতিটি মুহূর্ত পূর্ণ সজাগতার সাথে বাস করাই ধ্যান।
নিয়ম ছাড়িয়ে দায়িত্বশীলতাতে
একটা ছোট গল্প :
একবার এক সার্জেন্ট নবাগত সৈন্যদের
জিজ্ঞাসা করে যে রাইফেল বানাতে আখরোট
গাছের কাঠ কেন ব্যবহার করা হয়।
নবাগতেরা অনেক ভাবল। একজন
উত্তর দিল, ‘কারণ আখরোট অন্যান্য
বাদামগাছের চেয়ে শক্ত।’
সার্জেন্ট তাকে নাকচ করে বলে, ‘ভুল!’
আরেকজন সাহস করে বলে, ‘কারণ সেটা বেশী টেকসই।’
সার্জেন্ট জোর গলায় বলে, ‘ভুল!’
তৃতীয় একজন বলে, ‘কারণ সেটা জলরোধী।’
সার্জেন্ট উত্তরগুলি শুনে পরিশ্রান্ত হয়ে উত্তর দিল, ‘তোমাদের দেখছি অনেক কিছু শেখার আছে। সহজ কারণ : সেটাই নিয়মের বইতে লেখা আছে!’
জীবনে যেহেতু অন্যদের ওপরে দায়িত্ব
চাপানো সহজ, তাই নিজের বুদ্ধিমত্তার ওপরে
নির্ভর না করে তুমি অন্ধভাবে অন্য লোকেদের
নির্দেশ অনুসরণ কর।
তুমি বল যে তুমি অনুগত, কিন্তু প্রকৃতপক্ষে তুমি তোমার কার্যের দায়িত্বকে এড়িয়ে চলছ। নিয়মের বই অনুসরণ করার এটা এক বিপজ্জনক ও বহু পুরানো অভ্যাস। এটা এইজন্য বিপজ্জনক যে কখনো কখনো তুমি সজাগ নও যে তুমি দায়িত্ব ও বুদ্ধিমত্তা হারিয়ে ফেলছ। তুমি এক তোতা হয়ে যাও, একই জিনিষ বছরের পর বছর আওড়ে যাও, কারণ কেউ তোমাকে তা বলেছিল।
দায়িত্বের ব্যাপারে আলোচনা হচ্ছে
দেখে একটা ছোট জোক মনে এল যে কিভাবে
লোকেরা দায়িত্বকে বোঝে :
একবার এক অপরাধী তার উকিলকে ধমক দিচ্ছিল, ‘তুমি কোন কাজের উকিল নও। তুমি বুঝতেও পার না যে কখন তোমার কোর্টে অব্জেকশন্ (প্রতিবাদ) করার দায়িত্ব থাকে।’
হতভম্ব উকিল প্রশ্ন করে, ‘আমি
বুঝলাম না। আমার কখন অব্জেকশন্ করা
উচিৎ ছিল, কিন্তু করি নি?’
অপরাধী উত্তর দিল, ‘যখন
অপরপক্ষের উকিল বলছিল, আপনি
অব্জেকশন্ করলেন। কিন্তু যখন জজসাহেব
আমাকে দোষী সাব্যস্ত করলেন, আপনি
আপনার বড় মুখটাকে বন্ধ রাখলেন। তখনই
তো আপনার অব্জেকশন্ করা উচিৎ ছিল!’
তোমার জীবনে যা ঘটে তার জন্য পুরো
পৃথিবীকে দোষ দেওয়া খুব সোজা। কিন্তু যদি
একটু গভীরে তাকাও, দেখবে, তোমার জীবনের
ঘটনাগুলির জন্য কিভাবে তুমিই কেবল দায়ী!
যেহেতু তুমি প্রতিটি মুহূর্তকে
সজাগতার সাথে যাপন কর না এবং নিজের
কথাগুলি ও কার্যসকলের দায়িত্ব নাও না, তাই
বহু জিনিষ তুমি অচেতনভাবে কর। তারপর
যখন সেইসব কার্যের ফলাফল ঘটে, তুমি দাবী
কর যে সেই ফল তোমার প্রাপ্য নয়!
নিজের বুদ্ধিমত্তা থেকে কার্য করা হল তোমার সমস্ত কার্যের জন্য সর্বদা সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। উদাহরণস্বরূপ, যখন কারো কথা মেনে চলছ, তুমি মনে কর যে তুমি সেই মানুষটির আজ্ঞাধীন হচ্ছ। কিন্তু সেই মানুষটিকে অমান্য করলে তোমার অপরাধবোধ হয়, কারণ তোমার একটা অংশ অনুভব করে যে তাকে মানতে হবে, কিন্তু তুমি তাকে মানছ না। এই দ্বন্দ্ব থেকে মুক্ত হবার উপায় হল, সেইসময় তোমার বুদ্ধিমত্তাকে এই স্পষ্ট বোধশক্তি সহকারে অনুসরণ করা যে একমাত্র তুমিই তোমার কার্যের জন্য দায়ী। তাহলে তুমি কাউকে আঘাত দেবে না, নিজেকেও নয়। আর যে মানুষটিকে তুমি অমান্য করছ, তার প্রতিও তুমি বুদ্ধিমত্তা সহকারে সাড়া দেবে।
এখন ও এখানে
একটা ছোট্ট জোক:
এক সেলস্ম্যান এক প্রত্যাশিত খদ্দেরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ‘বস্ কি আছেন?’
অফিস অ্যাসিস্ট্যান্ট ছিল নতুন। সে
প্রশ্ন করে, ‘আপনি কি সেলসম্যান, নাকি
বিলের দাম নিতে এসেছেন অথবা তার বন্ধু?’
একটু ভেবে তাড়াতাড়ি সেলস্ ম্যান বলে, ‘তিনটেই!’
সহকারী বলে, ‘সেই ক্ষেত্রে, তিনি
বিস্নেস্ কনফারেন্সে আছেন, তিনি শহরের
বাইরে এবং ভিতরে যান ও তার সাথে দেখা
করুন!’
প্রশ্নকারীর ওপরে উত্তর নির্ভর করে! বুদ্ধিমত্তাcompশীল হতে গেলে তোমাকে নিজের মত হতে হবে এবং সেটাতে তুমি অভ্যস্ত নও। তাই তুমি অতীতের অভিজ্ঞতাগুলিকে ভিত্তি করে প্রতিক্রিয়া করতে পছন্দ কর।
সচরাচর আমরা কেবল প্রোগ্রাম করা মেশিনের মত প্রতিক্রিয়া করি। আমরা পরিস্থিতি অনুযায়ী সাড়া দিই না। কেউ তোমার নিন্দা করলে তুমি কি করছ সে সম্পর্কে সজাগ হবার আগেই তুমি রেগে যাও।
ভারতবর্ষের জীবনমুক্ত মাস্টার বুদ্ধের জীবনের একটা সুন্দর গল্প:
একবার একজন বুদ্ধকে খোলাখুলি
অপমান করল। তার শিষ্য আনন্দ বলে, ‘আমি
সেই লোকটার ওপরে ভীষণ রেগে গেছি।
আপনি কেন শান্ত থাকলেন? কমপক্ষে আমি
তাকে দেখে নিতাম!’
বুদ্ধ প্রশান্ত হয়ে বললেন, ‘তুমি
আমাকে অবাক করছ। লোকটি যা বলছিল তা
একদম অসঙ্গত এবং তুমি তা জান। তাহ’লে
তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো নিজেকেই
শাস্তি দিচ্ছ। এটা বোকামি। অন্য কেউ ভুল
করলে, তার জন্য তুমি কেন কষ্ট পাবে?’
সময়ের সাথে চলা, জীবনের সাথে
প্রবাহিত হওয়া, কঠিন আমিত্ব না হয়ে এক
তরল প্রক্রিয়া হওয়া, সেটাই বুদ্ধিমত্তা।
কিন্তু আমরা বুদ্ধিমত্তার সাথে কার্য না
করে অলস হয়ে থাকি, কারণ বর্তমানে সাড়া
দেওয়ার জন্য আমাদের নিরন্তর সজাগ ও
তৎপর হয়ে থাকতে হবে।
বর্তমান মুহূর্তে বাস করা হল চরম
অসুরক্ষার সাথে বাস করা। তার জন্য সাহস ও
বুদ্ধিমত্তা চাই।
প্রকৃতপক্ষে জীবনে সুরক্ষার ধারণাও একটা ভ্রান্তি। পরের মুহূর্তে কি হবে তা তু মি কিভাবে গণনা করতে পার? তুমি যা কিছু ভবিষ্যৎবাণী কর তা অতীতের ওপরে ভিত্তি করা, যা তুমি দেখেছ। কিন্তু ভবিষ্যৎ তো এখনও ঘটতে বাকি। সেটা একটা অজানা উপহার, তাই তাকে কখনও গণনা করা যায় না।
মানুষ, পরিস্থিতি ও জীবন - তাদের স্বাগত কর
বুদ্ধিমত্তা হ'ল জীবনে উন্মুক্ত হওয়া।
সেটা হল মানুষ, পরিস্থিতি ও জীবনের
সবকিছুকে স্বাগত করতে থাকা।
অনেক সময় তুমি দেখতে পার, জিনিষগুলির কিভাবে হওয়া উচিৎ সে সম্বন্ধে তোমার নিজের প্রত্যাশা ও ধারণা আছে। তুমি জীবনকে উন্মুক্ত হস্তে গ্রহণ করতে ভয় পাও। আগামীকালের আবহাওয়া কেমন হবে তাতে কি তুমি কোন নিয়ন্ত্রণ করতে পার? না! তাহলে তুমি কেন তোমার ঘরের ‘আবহাওয়া’- কে নিয়ন্ত্রণ কর? কেন তোমার স্ত্রীর বা ছেলের মেজাজ কিরকম হওয়া উচিৎ সে সম্পর্কে চিন্তা কর?
বোঝ, আমরা দুটি জিনিষ করতে
পারি। একটা হল তথ্য সংগ্রহ করে যুক্তিতর্ক
করে একটা বিচারে আসতে পারি। দ্বিতীয়টি
হল একটা বিচার করে ফেলে তারপর সেই
বিচারকে সমর্থন করার জন্য যুক্তি সংগ্রহ
করতে পারি।
বেশিরভাগ সময়েই আমরা আগেই রায়
দিয়ে ফেলি এবং তারপর কেবল সেই
ঘটনাগুলিতে মনোযোগ দিই যা আমাদের
রায়কে সমর্থন করে।
উদাহরণস্বরূপ, তুমি তোমার স্বামী বা
স্ত্রী সম্পর্কে একটা মতামত পোষণ করছ।
এখন তুমি জেনে গেছ তোমার স্বামীকে তোমার
সাথে শপিংয়ে যেতে বললে সে কি বলবে। তুমি
জেনে গেছ তোমার স্ত্রীকে তোমার সাথে বসে
রবিবারের ফুটবল ম্যাচ দেখতে অনুরোধ করলে
সে কি বলবে। এই কয়েকটি ঘটনার ভিত্তিতে
তুমি হয়ত তাদের সম্পর্কে আরও অনেক
বিচার করে ফেলেছ।
জীবনের প্রতি মুহূর্ত থেকে স্ত্রী বা স্বামীর বুদ্ধিমত্তার যে আধুনিকীকরণ হচ্ছে, সেইজন্য তাকে কোন কৃতিত্ব দাও না। সমস্যা হল, সেই স্বাভাবিক বুদ্ধিমত্তার জন্য তুমি নিজেকেও কৃতিত্ব দাও না। সেইজন্য অন্যদের আধুনিকীকরণ হতে পারে বলে তুমি বিশ্বাস করতে পার না।
মস্তিষ্কের ঊর্ধ্বে আছে প্রেমময় বুদ্ধিমত্তার প্রবেশদ্বার
একবার এক পিতা-পুত্র একটা সস্তা
হোটেলে রাত কাটাতে প্রবেশ করল। পিতা
পুত্রকে ঠিকঠাক করে শুইয়ে দিল ও লাইট
অফ করে পুত্রকে আশ্বস্ত করল, 'ভয় পেয়ো
না। দেবদূতেরা তোমাকে দেখছে। '
‘আমি জানি,’ বালকটি বলে। ‘তাদের মধ্যে দুজন এইমাত্র আমাকে কামড়িয়েছে!’
যে সরলতাকে সঙ্গে নিয়ে তুমি জন্মেছিলে তাতে ফিরে যাওয়াই বুদ্ধিমত্তার সাথে কাজ করার প্রণালী। এটা কিছু হওয়ার প্রণালী নয়। এটা নতুন কিছু অর্জন করার জন্য নয়, এটা কেবল তোমার সত্তাকে আবিষ্কার করা। এটা নিজেকে জানার, নিজের সত্য জানার পথের প্রকৃত দ্বার।
তুমি বুদ্ধিজীবী হ'লে তুমি কার্য কর কেবল মস্তিষ্ক থেকে, যুক্তি থেকে।
একটা ছোট গল্প :
একজন দর্শনশাস্ত্রে ডক্টরেট করার জন্য কাজ করছিল। সে তার পড়াশুনা ও গবেষণায় এত ব্যস্ত ছিল যে তার স্ত্রী ভাবল তাকে মাঝে মাঝে মনে না করিয়ে দিলে সে হয়ত স্ত্রীকে ভুলেই যাবে।
তাই একদিন স্ত্রী তাকে আকস্মিকভাবে বলে ফেলে, 'প্রিয়তম, কি কারণে তুমি আমাকে এতটা ভালবাস?'
লোকটি তার স্ত্রীকে গম্ভীরভাবে জিজ্ঞাসা
করে, 'তুমি ‘এতটা’ বলতে গভীরতা, গুণমান,
পরিমাণ অথবা প্রকাশ করার ধরণ - কি
বোঝাতে চাইছ?’
যখন তুমি মস্তিষ্কে একদম আটকে
থাক, তুমি ভাবতে শুরু কর যে তোমার যুক্তি,
তোমার মস্তিষ্ক সমস্ত জীবনকে বুঝতে পারে।
তুমি মহাবিশ্বের সবকিছুকে তোমার মস্তিষ্ক
দ্বারা ছকে ফেলে বোঝার চেষ্টা কর।
আরেকটা গল্প :
এক ছাত্র জলের পাইপ সম্বন্ধীয় বিজ্ঞানে গ্র্যাজুয়েট হয়েছিল। সে একবার তার বন্ধুদের সাথে নায়েগ্রা জলপ্রপাত দেখতে যায়। বিশাল জলপ্রপাত দেখে সে মন্তব্য করে, ‘মনে হয়, আমি এটাকে সারাতে পারব ও জলের লীক হওয়া বন্ধ করতে পারব!’
তোমার জ্ঞান বিদ্যমান সবকিছুকে
জানার এক ভ্রান্ত ধারণা তোমাকে দেয়। তা
তোমাকে তোমার মস্তিষ্কে কেন্দ্রিত রাখে।
যখন তোমার বুদ্ধিমত্তা জাগরিত হয়, তুমি মস্তিষ্ক থেকে হৃদয়ে চলে আস, যুক্তি থেকে প্রেমে চলে আস। তখন তুমি অনাবিল বুদ্ধিবৃত্তি থেকে কার্য কর না, আবার অনাবিল আবেগাত্মক প্রেম থেকেও কার্য কর না। তুমি কেবল প্রেমময় বুদ্ধিমত্তা থেকে কার্য কর এবং তুমি স্বতঃস্ফূর্তভাবে তোমার চারিদিকে প্রত্যেকের জন্য করুণা বর্ষণ কর।
উপলব্ধি কর, চিন্তা নয়
একটা ছোট গল্প :
একবার তিনজন জ্ঞানী মানুষ জীবন বিষয়ে আরও কিছু জানার আশায় শহরের দিকে যাত্রা করল। তারা এক বড় শহরে প্রবেশ করল ও দূরে বিরাট গগনচুম্বী অট্টালিকাগুলি দেখে অবাক হল। তারা ভাবছিল সেগুলি কি হতে পারে।
তারা একসাথে সবাই মিলে আলোচনা
করল। তারা সামনে গিয়ে দেখতে ভয় পেল,
যদি সেগুলির ভিতরে কোন বিপজ্জনক জিনিষ
থাকে। তারা সেখান থেকে বাইরে আসতে না
পারলে কি হবে? তাই তারা ঠিক করল যে
ভিতরে যাবার আগে সেগুলি সম্পর্কে জানা
উচিৎ।
তাদের অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে
তারা বিশ্লেষণ করল এবং সেগুলি কি কি হতে
পারে তা নিয়ে আলোচনা করল।
সবশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত
হল যে সেগুলি মানুষের পক্ষে খুবই বড়, তাই
তার ভিতরে নিশ্চয়ই দৈত্যরা থাকে। তাই এই
দৈত্যদের শহরে তারা সুরক্ষিত নয়।
এই নতুন জ্ঞানলাভ করায় খুব সন্তুষ্ট
হয়ে তারা তাদের ব্যাগগুলি ওঠালো এবং
নিজেদের গ্রামে ফিরে গেল! *
তাই দেখ, অতীতের জ্ঞান থেকে তুমি বিশেষ কিছু বুঝতে পার না। তোমার মনের মধ্যে কোন জিনিষ রেখে তুমি তার সম্বন্ধে সবকিছু জানার চেষ্টা কর। তাকে সম্পূর্ণরূপে জানার জন্য তো তোমকে তাকে দেখতে হবে, তাকে অভিজ্ঞতা করতে হবে। এটা যেন একটা বালতিতে নায়েগ্রা জলপ্রপাতের জল দেখে একজন বুঝে গেল নায়েগ্রা জলপ্রপাত কেমন দেখতে!
তুমি চিন্তা করার ওপরে ভরসা রাখ
কারণ তুমি স্বাভাবিক উপলব্ধিকে ঘটতে দাও
না। যখন তুমি উপলব্ধিকে ঘটতে দাও,
তোমাকে আর চিন্তা করতে হবে না। কেবল যে
মানুষের উপলব্ধি হয় নি, তাকে চিন্তাকে
আঁকড়ে ধরতে হয়।
আরেকটা জিনিষ, তুমি কেবল সেটা সম্পর্কে চিন্তা করতে পার, যা তুমি জান এবং যা তুমি অভিজ্ঞতা করেছ। তুমি কি অজানা কিছু সম্পর্কে চিন্তা করতে পার? তুমি হয়ত অচেনা সম্পর্কে অলীক কল্পনা করতে পার, কিন্তু সেটাও তো তোমার অতীতে দেখা জিনিষের ভিত্তিতে গড়া।
চিন্তার সাথে বুদ্ধিমত্তা ও সত্যের শক্তি
থাকে না, তাই উত্তর তোমার সীমিত
অভিজ্ঞতার ওপরে ভিত্তি করা হবে এবং তা
থেকে সর্বদাই আরও প্রশ্ন ও সন্দেহ আসবে।
উপলব্ধি হল বুদ্ধিমত্তা; সেটা সতেজ ও নবীন।
বুদ্ধিমত্তা হল স্বচ্ছ, তাই সে উত্তর দেয়
এবং আরও প্রশ্ন করায় না। সেটা হল তোমার
সত্তা থেকে উত্তর পাওয়া, তাই সেটা সত্য
ছাড়া কিছু নয়। উত্তর যদি ‘আমি জানি না’
আসে, তাহলেও সেই অজ্ঞতা জানার ভান
করার থেকে সত্যের নিকটে থাকে।
অতীতের স্মৃতি থেকে আসা উত্তরের
ওপরে নির্ভর না করে বর্তমান সচেতনতা
থেকে কার্য করাই হ’ল উপলব্ধি।
মন - মাস্টার নাকি হাতিয়ার?
মন থেকে চিন্তার উদয় হয় এবং সেটা
এক পরম বিস্ময়কর প্রক্রিয়া। কিন্তু মন
তোমার জন্য হাতিয়ার না হয়ে তোমার মাস্টার
হয়ে গেলেই সমস্যার সূত্রপাত হয়।
একটা ছোট গল্প :
এক রাজার এক বিশ্বাসী ভৃত্য ছিল।
কয়েকবার সে নিজের জীবন বিপন্ন করে রাজার
জীবন বাঁচায়। সে এতই রাজভক্ত ছিল।
একবার এমনই এক ঘটনায় রাজা
সেই ভৃত্যের ওপরে খুব খুশী হয়ে তাকে
যেকোন কিছু চাইতে বলল। ভৃত্য নম্রভাবে
উত্তর দিল, ‘মহারাজ, আমার কিছুই চাই না।
আমার প্রয়োজনের সব কিছুই তো আমাকে
দিয়েছেন।’
কিন্তু রাজা জোর করল। অবশেষে ভৃত্য
বলে, 'ঠিক আছে, যদি সত্যি আপনি আমাকে
কিছু দিতে চান তাহলে আমাকে একদিনের
জন্য রাজা করুন।'
রাজা একটু অস্বস্তিবোধ করল, কিন্তু
তার কথা দেওয়ার জন্য তাকে সেটা মানতে
হল।
পরের দিন সকালে ভৃত্য রাজা হয়েই
পুরানো রাজার দিকে অঙ্গুলিনির্দেশ করে
রাজরক্ষীদের বলল, 'ওকে মেরে ফেল।'
রাজা প্রচণ্ড ঘাবড়ে গেল ও তার
ভৃত্যকে জিজ্ঞাসা করল, 'তুমি কি জান তুমি
কি বলছ?'
ভৃত্য শান্তভাবে উত্তর দিল, 'আমি আজকে রাজা। আমি যা কিছু করতে পারি।'
রাজাকে মেরে ফেলা হল ও তার ভৃত্য সারাজীবন রাজা হয়েই থাকল।
একইভাবে যখন আমরা মনকে মোক্তারনামা (পাওয়ার অফ অ্যাটর্নী) দিই, সে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণ করতে থাকে।
মন এমন এক রেডিওর মত কাজ করে যাকে তুমি বন্ধ করতে জান না। যেহেতু বেতারে সম্প্রচার একটানা হতে থাকে, সেখানে তোমার জন্য কোন নীরব বিরতি নেই যে চিন্তাগুলির মাঝে থাকা তোমার ভিতরের বুদ্ধিমত্তার শক্তিকে তুমি অনুভব করতে পারবে। সেইজন্য তোমার রিল্যাক্স করার অভিজ্ঞতা হয় না এবং তুমি ক্লান্ত ও নিঃশেষিত অনুভব কর।