মনের গভীরতায়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
এই সহজ অনুশীলনটি চেষ্টা করে
দেখ। এটা তোমার মনের প্রকৃতিকে গভীরভাবে
প্রকাশিত করতে পারে।
তোমার মাথায় যা চিন্তা আসে তা
একটা কাগজে লিখতে থাক। সৎ ও
আন্তরিকভাবে কর, কোন রকম সম্পাদনা
করবে না। যা চিন্তা আসে, একদম তাই লিখে
ফেল। পাঁচ মিনিট ধরে এটা কর। তারপর কি
লিখেছ তা পড়।
তুমি হতবাক হয়ে যাবে! এক মুহূর্তে
তুমি হয়ত ভারতের কোন ঘটনা লি খেছ, পরের
মুহূর্তে আমেরিকাতে তোমার মেয়ে সম্পর্কে
লিখেছ, পরের মুহূর্তে তোমার স্কুলের টীচার
সম্পর্কে, তার পরের মুহূর্তে পাশের বাড়ীর
একটা কুকুরের ডাক সম্পর্কে... এবং আরো
কত কিছু! কাগজটাকে একটা পাগলাগারদ
মনে হবে! যদি তুমি কাগজটা বিশ্লেষণ কর,
দেখবে, তোমার চিন্তাগুলি আসলে স্বতন্ত্র,
অসংযুক্ত ও অযৌক্তিক। প্রকৃতি অনুযায়ী মন
হল কেবল কতগুলি স্বতন্ত্র, এলোমেলো এবং
অযৌক্তিক চিন্তার গুচ্ছ।
বোঝ, চিন্তার কোনও নিরেট অস্তিত্ব নেই।
যাকে আমরা মন বলি, তা নিজেই এক বিভ্রান্তি। মন তার ওপরে অভিক্ষিপ্ত হওয়া অসম্পর্কিত চিন্তার গুচ্ছ, অনেকটা সিনেমার পর্দার মত যেখানে একাধিক ফ্রেমে ছবিগুলি প্রদর্শিত হতে থাকে। পর্দা নিজে সেই সিনেমা নয়, সে কেবল অভিক্ষিপ্ত ছবিগুলিকে প্রদর্শিত করতে থাকে।
চিন্তাগুলি মনের মধ্যে বুদ্বুদের মত উঠতে থাকে। তোমার ছোঁয়ায় বুদ্বুদ যেভাবে
ফেটে যায়, সেভাবে চিন্তাকেও সচেতনতার
আঙ্গুল দিয়ে স্পর্শ করলে তা মিলিয়ে যায়।
তারা সহজেই মিলিয়ে যায় এবং ভিতরে ও
বাইরে এক হয়ে যায়। চিন্তাতে সচেতনতা নিয়ে
এলে মনে এইরকমই ঘটে।
তোমাকে কেবল তোমার চিন্তাগুলিকে প্রত্যক্ষ করতে হবে, সজাগ হতে হবে। তখন তুমি দেখবে কিভাবে তোমার চিন্তা চলে যাচ্ছে। তোমার সজাগতার বাণ থেকে চিন্তা বাঁচতে পারে না।
বুদ্ধিমত্তা এক গুণমান যা আসলে মনকে প্রত্যক্ষ করে।
শারীরিক বুদ্ধিমত্তা
আমাদের মধ্যে কয়জন আমাদের শরীরের বিরাট বুদ্ধিমত্তাকে বুঝতে পারি?
পাচন প্রক্রিয়ার বুদ্ধিমত্তা
আমাদের পাচন প্রক্রিয়ার উদাহরণ নাও। অন্নকে রক্তে পরিবর্তিত করার সম্পূর্ণ প্রক্রিয়া খুবই জটিল ও সূক্ষ্ম। বিভিন্ন খাদ্যকে শরীর চালানোর শক্তিতে রূপান্তরিত করার জন্য নিখুঁত বুদ্ধিমত্তার প্রয়োজন আছে।
কয়েক ফুট পাকানো অন্ত্র যে কাজ
করতে পারে, তা শরীরের বাইরে করার জন্য
কয়েক মাইল লম্বা কারখানা বানাতে হবে!
পাচন প্রক্রিয়া মুখ থেকে শুরু হয়।
খাদ্য চিবাই ও সেখানে নিঃসৃত লালা তাকে
হজম করা আরম্ভ করে। শরীরে ছোট ও বড়
বহু অংশ আছে যেগুলি এই প্রক্রিয়ায়
অদ্ভুতভাবে সহযোগিতা করে। আমরা খাবার
গিলে ফেলি এবং তা গলা দিয়ে খাদ্যনালীতে যায়। সুন্দরভাবে এপিগ্লটিস (epiglottis) দ্বারা খাবারকে শ্বাসনালীতে প্রবেশ করতে দেওয়া হয় না। খাবার পাকস্থলীতে যায় যেটা একটা ইলাস্টিক ব্যাগের মত এবং তাতে সূক্ষ্ম ও শক্তিশালী পাচন প্রক্রিয়া আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বিজাতীয় আলাদা আলাদা খাবারের ওপরে নির্ভর ক'রে পাচন প্রক্রিয়া পরিবর্তিত হয়।
আমাদের পাচন-অগ্নি যাকে সংস্কৃতে জঠরাগ্নি বলা হয়, তা পাকস্থলীতে অ্যাসিডের সাথে সম্পর্কিত। পাকস্থলী এক কোমল অঙ্গ, কিন্তু তাতে এই অ্যাসিড খাদ্যকে হজম করার জন্য প্রয়োজন। পাকস্থলী তার ভিতরের চারদিকে থাকা শ্লেষ্মিক ঝিল্লি থেকে নিঃসৃত শ্লেষ্মার মোটা স্তর দ্বারা নিজেকে সেই অ্যাসিড থেকে রক্ষা করে।
আমাদের খাওয়া সমস্ত জটিল খাবার
কয়েক ঘণ্টার মধ্যেই হজম হয়ে যায় ও
আমাদের সিস্টেমে চলে যায়। কল্পনা কর,
একটা প্রক্রিয়ার জন্যও তোমাকে সচেতন হয়ে
চিন্তা করতে হবে না! তা স্বয়ংক্রিয়ভাবে ও
সুনির্দিষ্টভাবে পরিচালিত এবং তা আমাদের
সমস্ত প্রকার খাদ্যের জন্য অভিযোজিত।
পাকস্থলীর পরে খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে ও অধিকাংশ হজম করার কার্য সেখানেই হয়। এটা একটা লম্বা জিনিষ কিন্তু কত দক্ষভাবে তাকে ছোট জায়গার মধ্যে ভাঁজ করে রাখা হয়েছে যাতে বিশোষণের জন্য বেশি পৃষ্ঠতল পাওয়া যায়। বেশীরভাগ পুষ্টিপদার্থ ক্ষুদ্রান্তে বিশোষিত হয় এবং সেটাই ক্ষুদ্রান্তের প্রধান কার্য। কার্বোহাইড্রেট ও প্রোটিনের মত জটিল পদার্থগুলিকে সরল পদার্থে ভেঙ্গে ফেলে তাদের বিশোষণ করা হয়। বিশোষিত পুষ্টিপদার্থগুলিকে পরের প্রক্রিয়ার জন্য যকৃতে (লিভার) নিয়ে যাওয়া হয়।
তারপর খাবার বৃহদান্ত্রে যায় এবং
সেখানে প্রধানত জল বিশোষণ করা হয়।
তারপর যে খাবারকে বিশোষণ করা যায় না তা
অন্যান্য অকার্যকর পদার্থের সাথে মিশে
আমাদের শরীরের বাইরে বর্জ্য পদার্থ হিসাবে
বহির্গত হয়।
পাচন প্রক্রিয়ার এটা একটা প্রাথমিক ব্যাখ্যা। কিন্তু শরীরের মধ্যে এটা এক বিরাট জটিল, সুপরিচালিত এবং অভিযোজনক্ষম প্রক্রিয়া।
পাচন প্রক্রিয়ার জটিল প্রক্রিয়ার মত, রক্তে শর্করার (সুগার) মাত্রা নিয়ন্ত্রণ করাও এক জটিল প্রক্রিয়া। খাবার খেলে আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়ে, কারণ খাদ্য হজম হয়ে শর্করা বা গ্লুকোজে পরিবর্তিত হয়। যেহেতু রক্ত শরীরের সব জায়গায় যায়, সেইজন্য মানুষের সুগার লেভেল নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নয়ত, শরীরের নানা কার্যকলাপ ও নানা অঙ্গ যেমন কিড্নী (বৃক্ক), চোখ ও স্নায়ুতন্ত্র প্রভাবিত হতে পারে। মানুষের মধুমেহ বা ডায়াবেটিস হলে এই সব সমস্যা হয়।
অগ্ন্যাশয় (প্যান্ক্রিয়াস) থেকে নিঃসৃত হরমোন ইন্সুলিন রক্তে সুগারের মাত্রা কমায়। খাবার খাওয়ার সময় ইন্সুলিন ব্লাড্সুগার নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হরমোন ব্লাড্সুগারের মাত্রা বেশি হবার থেকে রক্ষা করে। রক্তে শর্করার মাত্রা খুব কমে গেলে লিভারে (যকৃৎ) সংরক্ষিত শর্করাকে ভাঙ্গার জন্য অগ্ন্যাশয় থেকে আরেকটি হরমোন গ্লুকাগোন (glucagon) নিঃসৃত হয়। তখন রক্তপ্রবাহে গ্লুকোজ ছাড়া হয় এবং ব্লাড্সুগারের মাত্রা বাড়ে।
একই অগ্ন্যাশয় যেটা রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য ইন্স্যুলিন তৈরি করে, সেই আবার রক্তে শর্করার মাত্রা বাড়াবার জন্য অন্য হরমোন গ্লুকাগোন তৈরি করে।
প্রতিটি মুহূর্তে ব্লাড্সুগারের মাত্রাকে
অনুভব করে তাকে সুরক্ষিত পরিসীমাতে
নিয়ন্ত্রিত রাখার জন্য কত সুন্দরভাবে
প্রক্রিয়াগুলিকে কার্যকর করা হয়।
মস্তিষ্কের বুদ্ধিমত্তা
মানুষের মস্তিষ্কের উদাহরণ নাও। এইপ্রকার এক বিশাল বিস্ময়কর বুদ্ধিমত্তা এমন একটা খাঁচার ভিতরে কার্য করে যেটা কেবল দুটো মুষ্ঠির আকারের সমান! আজ পর্যন্ত বিশ্বে বিজ্ঞানীরা মস্তিষ্ককে নকল করে এমন কিছু বানাতে পারে নি যা মস্তিষ্কের মত অনায়াসে কাজ করে।
এক সাম্প্রতিক গবেষণার রিপোর্ট বলে
যে দশ জন ভাষাতত্ত্ববিদ ইংরাজী ভাষার গঠন
বিশ্লেষণ সম্পর্কে দশ বছর ধরে পুরো সময়
কাজ করেও এমন কোন কম্পিউটার প্রোগ্রাম
করতে পারে নি যা বাচ্চারা প্রথম পাঁচ বছরে
শিখে ফেলে।
কম্পিউটার হয়ত কোটি কোটি
গাণিতিক ও যুক্তির কার্য এক সেকেণ্ডে করতে
সক্ষম হয়, কিন্তু তা এক সেকেণ্ডের লক্ষ
ভাগের একভাগে মস্তিষ্কের মত
আশ্চর্যজনকভাবে সমান্তরাল কার্যবিন্যাস
(parallel array of works) সম্পাদন করতে
পারে না।
হৃদপিণ্ডের বুদ্ধিমত্তা
শরীর ও হৃদপিণ্ড কত সুন্দর সামঞ্জস্যের সাথে কাজ করে। হৃদপিণ্ডে প্রাকৃতিক পেস্মেকার (pacemaker) কয়েক সেকেণ্ড পর পর এক বৈদ্যুতিক স্পন্দন ছাড়ে। এই স্পন্দন এক তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে এবং তা সমস্ত শরীরে পাঠানো হয়। এই ক্ষেত্র এক অনুরণনের ক্ষেত্র হিসাবে কাজ করে যেখানে শরীরের সমস্ত কোষগুলি একে অপরের সাথে ঐকতানে থাকে। এই অনুরণনের জন্য প্রতিটি কোষ যে কেবল তাদের নিজেদের বিশেষজ্ঞতার কার্য করে তা নয়, কিন্তু প্রতিবেশী কোষের কার্যকলাপের সাথেও অভিযোজন করে এবং এইভাবে আমাদের শরীর এক সুসংহত উপায়ে কার্য করে।
আবণ্টিত বুদ্ধিমত্তা
মানুষের শরীর কেবল একটি কোষ থেকে শুরু হয়। সেটা থেকে নকল করা আরম্ভ হয় এবং ২৫০ বিভিন্ন প্রকার কোষের সৃষ্টি হয়।
কল্পনা কর : একটা কোষ কত রকম
বিশেষ বিশেষ কোষে রূপান্তরিত হয় এবং তা
থেকে আমাদের শরীরের জটিল অঙ্গগুলি তৈরি
হয়! এই কোষগুলি তাদের বিশেষজ্ঞতার কার্য
করে, আবার তাদের প্রতিপালনের জন্য
সেকেণ্ডে লক্ষ লক্ষ জিনিষও করতে হয়।
তাদের সমস্ত কার্যকলাপ সমন্বিত হওয়া চাই
এবং তবেই শরীর এক অবিভক্ত জীবসত্তা হয়ে
কার্য করবে। আবণ্টিত বুদ্ধিমত্তার এটাই
সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ।
শরীরের বুদ্ধিমত্তাকে বিশ্বাস করা
ভেবে দ্যাখ, যখন আমাদের শরীর খাদ্য
হজম করতে পারে, রক্ত পাম্প করতে পারে,
পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং
একই সময়ে বাইরের সাহায্য ছাড়াই হাজার
হাজার অন্যান্য জটিল কার্য করতে পারে,
তাহলে তোমাকে স্বীকার করতেই হবে যে এক
বুদ্ধিমত্তাশীল শক্তি তাকে চালনা করে।
যদি তুমি এই বিষয়ে ভাল করে ভাব,
তুমি উপলব্ধি করবে যে শারীরিক বুদ্ধিমত্তা
ব'লে কিছু একটা আছে। কিন্তু আমরা তাকে
দেখি না কারণ তা আমাদের ভিতরে নীরবে
চলছে।
একটা ছোট গল্প :
এক রাজা এক জীবনমুক্ত জেন্
মাস্টারের কাছে গেল ও তাঁকে প্রশ্ন করল,
'আমি শুনেছি আপনি একজন জীবনমুক্ত পুরুষ
এবং আপনি আপনার চারিদিকে শক্তি বিকিরণ
করেন। আপনি নাকি সর্বদা পরমানন্দে থাকেন।
আপনি করেন কি?'
জেন্ মাস্টার উত্তর দিলেন, 'আমি
যখন খাই আমি খাই এবং আমি যখন ঘুমাই
আমি ঘুমাই।’
তুমি জিজ্ঞাসা করতে পার, 'আমরা কি একই জিনিষ করি না?’
তোমার নিজের জীবনের দিকে তাকাও। দেখবে, খাবার সময় তুমি তোমার সমস্ত উদ্বেগ ও সমস্যা সম্পর্কে চিন্তা করছ। তোমার মন আগামীকালের কাজ অথবা পরের সপ্তাহের ছুটি সম্পর্কে সবরকম পরিকল্পনা করতে ব্যস্ত। তুমি তাড়াতাড়ি করে খাও কারণ তোমার কাছে খাবার সময় নেই। যখন তুমি খাও, তুমি
প্রকৃতপক্ষে তখন খাও না! খাবার সময়
তোমার সত্তা খাদ্যকে কখনও অনুভব করে না।
যদি তুমি সজাগতার সাথে খাও, তুমি কখনও
ভারী বোধ করবে না কারণ তুমি কখনও বেশি
খেয়ে ফেলবে না। কোন খাদ্য খাবে ও কতটা
খাবে তার জন্য তোমার শরীরের নিজের
বুদ্ধিমত্তা আছে। কোন খাদ্য তোমার জন্য
উপযোগী এবং কোনটা উপযোগী নয়, তা
সজাগতা সহকারে খেলে তুমি পরিষ্কার বুঝতে
পার। এটাই তো এক মহান ধ্যান।
একইভাবে, ঘুমাবার সময় তুমি
কখনও তোমার মনকে রিল্যাক্স কর না, তুমি
সেদিনের সমস্ত ঘটনাবলীকে বিশ্লেষণ করতে
শুরু কর। কেবল বর্তমান মুহূর্তে ও ঘুমিয়ে
পড়ার ওপরে ফোকাস করার চেষ্টা কর, সেটাই
যথেষ্ট।
নেশা ছাড়ানোর নিশ্চিত উপায়
একটা সত্যি ঘটনা :
একবার এক যুবা আমার কাছে এসে
আমাকে তার ধূম্রপানের অভ্যাস ছাড়াবার জন্য
সাহায্য প্রার্থনা করে। আমি তাকে জিজ্ঞাসা
করলাম সে কিভাবে প্রথমে সেই অভ্যাসটা
শুরু করে। সে বলে একবার সে এক বন্ধুদলের
সাথে গিয়েছিল। সেই বন্ধুদের সবাই ছিল
ধূমপায়ী।
সেদিন রাস্তায় তার বাবার সাথে দেখা হয়ে যায়। তাকে সেই দলে দেখে তার বাবা ধরে নিলেন যে তার ছেলেও ধূ মপান করে। বাড়ী ফিরলে বাবা তাকে প্রচণ্ড বকে এবং বাবা ছেলের কথা শুনলই না যখন ছেলে বোঝাবার চেষ্টা করে সে ধূমপান করে নি।
ছেলেটি বলে পরেরদিনই বাবার ওপরে
বিদ্বেষ করে সে পুরো এক প্যাকেট সিগারেট
পান করল! সেইভাবে সে ধীরে ধীরে নেশাগ্রস্ত
হয়ে পড়ল।
যখন সে জিজ্ঞাসা করে সে কিভাবে তা ছাড়াবে, আমি তাকে বললাম, ‘তা ছাড়তে হবে না। যাও, ধূমপান কর। কিন্তু তা কাউকে কিছু প্রমাণ করার জন্য করবে না। তা তোমার বাবার ওপরে বিদ্বেষে করবে না। আর কল্পনা করবে না যে ধূমপান করে তুমি পরিণত ও স্বাধীন হয়েছ। প্রত্যেকবার সিগারেট নেবার সময় তা নীরব হয়ে কর। সচেতন হও যে তুমি কেন ধূমপান করছ। সচেতনভাবে দেখ যে ধোঁয়া তোমার সিস্টেমে প্রবেশ করছে। সচেতন হও তুমি কিভাবে সিগারেটটাকে ধরেছ, সেটাকে কিভাবে মুখে ঢোকাচ্ছ। তুমি নিজেই উপলব্ধি করবে। ’
কিছুদিন পরে ছেলেটি আমার কাছে
ফিরে এল। সে বলল, ‘স্বামীজী, আমি আর
ধূমপান করতে পারছি না! সচেতনভাবে সেটা
করে আমি অবাক হতে থাকলাম আমি
কিভাবে এত ধোঁয়া আমার সিস্টেমে প্রবেশ
করাচ্ছি! আমি এটাও বুঝলাম যে ধূমপান
আমার জন্য জন্য একদমই জরুরি নয়।’
তারপর সে আরও কিছু বলল যাতে আমি খুব খুশী হলাম। সে বলে, ‘স্বামীজী, আমি উপলব্ধি করলাম যে এতদিন ধরে নিজের শরীরে ধোঁয়া ঢুকিয়ে আমি শরীরকে অবমাননা করেছি।’
কি করছি সে সম্পর্কে আমরা সচেতন
হলে, অনেক কিছুই আপনা আপনি চলে যায়।
এটাই স্থায়ী সমাধান। অবশ্যই বুদ্ধামত্তাকে
জাগ্রত করার জন্য কিছু দিন লাগতে পারে।
সেই সময়ে গুরুত্বপূর্ণ জিনিষ হল আশা না
হারানো এবং সমাজ ও সমাজ সৃষ্ট নৈতিক
নিয়মাবলী থেকে উঠিয়ে নেওয়া ধার করা বুদ্ধিবৃত্তিতে ফিরে না যাওয়া। নিজের শরীরের প্রাকৃতিক বুদ্ধিমত্তার ওপরে আস্থা রাখ, ব্যাস্।
শরীরকে নিয়ন্ত্রণ করার কোন প্রয়োজন নেই, কারণ যাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তা নিজেকে অন্যভাবে প্রকাশ করবে। তা নিয়ন্ত্রিত হতে বাধা দেবে! আমাদের কেবল আমাদের করা প্রতিটি কার্যে সচেতনতা নিয়ে আসা চাই এবং আমাদের প্রাকৃতিক বুদ্ধিমত্তার ওপরে আস্থা চাই। কেবল তাতেই আমাদের নিয়ন্ত্রণের দেওয়াল ভেঙ্গে যাবে এবং সেই নিয়ন্ত্রণের প্রভাবে নিজেদের জন্য অস্বাভাবিক কার্য না করে আমরা জীবনকে সচেতনভাবে যাপন করতে পারব।
তোমার শরীরের প্রতিটি কোষে বুদ্ধিমত্তা আছে
আমাদের শেখানো হয়েছে যে আমাদের বুদ্ধিমত্তার কেন্দ্র হ’ল মস্তিষ্ক। আমরা ভাবি যে মস্তিষ্ক দ্বারা আমাদের শরীর নিয়ন্ত্রিত হচ্ছে। বিজ্ঞান সর্বদা বলে এসেছে যে মস্তিষ্ক শ্বাসপ্রশ্বাস, পাচনক্রিয়া, রক্ত সঞ্চালন এবং শরীরের অন্যান্য কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
এখন কাটিং-এড্জ্ (আধুনিকতম) গবেষণা থেকে এপিজেনেটিক্স্ (epigenetics) নামক এক নতুন বিষয়ের উদয় হয়েছে। এই ক্ষেত্রের একজন প্রখ্যাত অগ্রণী জীববিজ্ঞানী, ডঃ ব্রুস লিপটন, দশ বছর ধরে এপিজেনেটিক্স বিষয়ে গবেষণা করে যাচ্ছেন। তার ‘বায়োলজি অফ বিলিফ’ (বিশ্বাসের জীববিজ্ঞান) বইতে তিনি বলেছেন যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে না। কার্যত, প্রতিটি কোষে, এমনকি কোষের ঝিল্লিতেও বুদ্ধিমত্তার প্রমাণ আছে!
আমেরিকার সান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটারিসে সাম্প্রতিক গবেষণা কোষীয় বুদ্ধিমত্তার তত্ত্বকে সমর্থন করে। বিজ্ঞানীরা সেখানে পরীক্ষা করলেন যে একটা ক্ষতিকর জিনিষ অ্যান্টিজেন শরীরের কোষগুলিকে আক্রমণ করলে কোষগুলি তাতে কিভাবে সাড়া দেয়। তারা সিদ্ধান্তে এল যে অ্যান্টিজেনের সাথে লড়াই করার জন্য কোষের ঝিল্লির (membrane) পর্যন্ত এক সুন্দর ও জটিল গঠন আছে এবং আগে ভাবা মত কোষের ঝিল্লি অত সহজভাবে গঠত নয়।
আমাদের শরীর মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বুদ্ধিমত্তার এক কেন্দ্রিত সহজ সিস্টেম নয়। মানুষের শরীর সুন্দর ও সুষ্ঠুভাবে সমন্বিত বুদ্ধিমত্তার এক অতি অভিব্যক্ত ও আবণ্টিত সিস্টেম।
বুদ্ধিমতাশীল স্ব-নিরাময় শক্তি
বিদ্যুৎ প্রবাহের নিজের বুদ্ধিমত্তা নেই। সকেটে বাল্ব্ লাগালে তা জ্বলবে। সেই সকেটে হাত দিলে তা তোমাকে ইলেক্ট্রিক শক্ মারবে! কিন্তু তোমার ভিতরের শক্তি সেই প্রকার নয়। সেটা হ’ল এক বুদ্ধিমত্তাfeatured, নিরাময় করার শক্তি। তোমার শরীরের এক প্রাকৃতিক স্বনিরাময়ের শক্তি আছে। তুমি তা দেখতে পার, যখন কেটে গেলে বা কোন ক্ষত তোমার কোন হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকে নিরাময় হতে থাকে।
তুমি নিরাময় করতে পার
এক স্বয়ংক্রিয় শারীরিক বুদ্ধিমত্তা আছে যা অনবরত তোমায় নবতেজোদ্দীপ্ত করছে ও সমস্ত শরীরের কোষগুলিকে প্রতিস্থাপিত করছে। যদি শরীরের কোন অংশের ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত কোষগুলিকে প্রতিস্থাপিত করার জন্য তোমার ভিতরে যথেষ্ট বুদ্ধিমত্তা আছে। কিন্তু আমিত্ব অথবা মন হস্তক্ষেপ করলে সেই প্রাকৃতিক প্রক্রিয়াতে বিঘ্ন ঘটে।
আমাদের শরীর অবিশ্রাম নিজেকে
মেরামত করে এবং কোষগুলি নিজেদের
প্রতিস্থাপন করে। তুমি জিজ্ঞাসা করতে পার,
‘তাহলে একই রোগ আমার দেহে আবার হয়
কেন? যদি আমার দেহ বারবার নিজেকে
প্রতিস্থাপিত করে, নিজেকে নবতেজোদ্দীপ্ত
করে, তাহলে আমি একই রোগ কেন বহন
করি?’
কারণ তুমি দৃঢ়ভাবে বিশ্বাস কর যে রোগটা অব্যাহত আছে!
তুমি সেই একই মানসিক গঠন বহন কর যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তুমি অসুস্থ। সেটাই তোমার স্ব-নিরাময়ের কার্যে বাধা প্রদান করে।
তোমাকে কেবল তোমার নিজের স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তায় আস্থা রাখতে হবে ও রিল্যাক্স করতে হবে।
শক্তি হল বুদ্ধিমত্তা। তোমার সত্তা হল বুদ্ধিমত্তা। সমস্যা হল, তুমি কখনও বিশ্বাস কর না যে তোমার সত্তা বুদ্ধিমত্তািশীল। তুমি নিজেকে সর্বদা সবচেয়ে দুর্বল আংটা দিয়ে মাপতে থাক। তুমি তো তোমার সবচেয়ে দুর্বল আংটা নও। সজাগ হও, তুমি তোমার সবচেয়ে দুর্বল আংটা থেকে অনেক বড়। একটা শিকলের ক্ষমতা হয়ত তার সবচেয়ে দুর্বল আংটা দ্বারা মাপা যায়, কিন্তু সেভাবে তোমার সত্তার ক্ষমতাকে মাপা যায় না, কারণ নিজেকে যা ভাব, তার থেকে তুমি তো অনেক বড়।
নিত্য আধ্যাত্মিক নিরাময়
বস্তুত তোমার শরীরের, শারীরিক বা মানসিক, সমস্ত রকম রোগ নিরাময়ের ক্ষমতা আছে, তা সেই রোগ যত জটিলই হোক না কেন। এখন রহস্য হল স্ব-নিরাময়ের হারিয়ে যাওয়া বিজ্ঞানকে ব্যবহার করা। এটাই নিত্য আধ্যাত্মিক নিরাময়ের বিজ্ঞান। এটা এক দীক্ষিত আরোগ্যকর্তা (হীলার, healer) দ্বারা মানুষের বুদ্ধিমতাকে বিশুদ্ধ বুদ্ধিমতা অর্থাৎ মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত করার প্রক্রিয়া।
করুণা, বুদ্ধিমত্তা ও পরমানন্দ
দয়া করে বোঝ, শক্তি হল করুণা, শক্তি হল বুদ্ধিমত্তা এবং শক্তিই পরমানন্দ।
শক্তি, করুণা, বুদ্ধিমত্তা ও পরমানন্দ একই স্তম্ভের চারটি দিক। যদি চারটিই উপস্থিত থাকে, তবে সেটা অতি-চেতনা। যদি তখন কিছু হারিয়ে থাকে, তাহলে সেটা হল অচেতনতা।
যখন শক্তি মস্তিষ্ক থেকে বিকশিত হয়, তা হল বুদ্ধিমত্তা। যখন তা হৃদয় থেকে প্রকাশিত হয় তা হয়ে যায় করুণা। যখন শক্তি নিজেকে সত্তা থেকে বিকশিত করে, তা বিশুদ্ধ শক্তি। যখন শক্তি বাইরে প্রকাশিত হয় না, কিন্তু ভিতরেই থাকে, তা হল পরমানন্দ!
তোমার জীবন চালাবার জন্য ‘তুমি’-র প্রয়োজন নেই
একটা গুরুত্বপূর্ণ জিনিষ বোঝার আছে; সেটা তোমাকে আশ্চর্য্যান্বিত করতে পারে। তা হল, তোমার সিস্টেমে এক স্বতন্ত্র বুদ্ধিমত্তা আছে যা তোমার হস্তক্ষেপ ছাড়াই তোমার জীবনকে চালায়।
এখন তুমি মনে কর যে তোমার জীবন সুখীভাবে চালাবার জন্য তোমাকে তোমার বুদ্ধিমত্তার ওপরে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু সত্য হল, তুমি যে বুদ্ধিমত্তা সহকারে পৃথ্বীগ্রহে নেমে এসেছ, যে বুদ্ধিমত্তা তোমার পুরো শরীরটা সৃষ্টি করেছে, তা তোমার জীবন কে তোমার জন্য সুন্দরভাবে চালাতে পারে।
যে বুদ্ধিমত্তা বা শক্তির ওপরে ভিত্তি করে তুমি জন্মের সময় তোমার শরীরকে সৃষ্টি করেছ, তাকে বলা হয় তোমার জৈবস্মৃতি (bio-memory)। তোমাকে এই গুরুত্বপূর্ণ সত্যটি বুঝতে হবে, তুমিই তোমার শরীরকে কিছু নির্দিষ্ট জিনিষ উপভোগ করার জন্য, নির্দিষ্ট কয়েক বছর বাঁচার জন্য ও নির্দিষ্ট কিছু কার্য করার জন্য সৃষ্টি করেছ।
যখন জন্ম নাও, তুমি তোমার জীবন ও
আমোদপ্রমোদ সমূহ নির্ণয় কর; যাকে তুমি
জীবনরস বলে মনে কর তার ওপরে ভিত্তি করে
তুমি যা করতে চাও তা করার নির্ণয় নাও।
সেই জৈবস্মৃতির তোমার জীবনকে চালাবার জন্য ও প্রসারিত করার জন্য যথেষ্ট বুদ্ধিমত্তা আছে। তুমি বিশ্বাস কর কি না কর অথবা স্বীকার কর কি না কর, সেই বিরাট বুদ্ধিমত্তা প্রতিটি মুহূর্তে কাজ করছে। কিন্তু আমাদের সীমিত বোধশক্তি আমাদের সেটা উপলব্ধি করতে বাধা দেয় এবং আমরা অবিশ্রাম অনুভব করি যে জীবন বর্তমান মুহূর্তে যেমন, জীবনকে তার থেকে আলাদা হতেই হবে।
সেই বুদ্ধিমত্তাতে আস্থা রাখা ও তাতে রিল্যাক্স করাকে আমি বলি ভক্তি। সেই উচ্চতর বুদ্ধিমত্তার কাছে সমর্পণ করাই সত্য সমর্পণ। আমাদের প্রাকৃতিক বুদ্ধিমত্তার সাথে ঐকতানে বাস করাই আধ্যাত্মিক জীবন যাপন করা।
জীবনের অনিবার্যতাকে স্বীকার করা
আমাদের মধ্যে বেশিরভাগের জীবন দুই ভাবে চালিত হয়। একটা হল লোভের ওপরে ভিত্তি করে এবং তা হয় যখন আমরা আমাদের বর্তমান জীবনাবস্থাকে স্বীকার করি না। আমরা আরও চাই অথবা ভিন্ন কিছু চাই। অন্যটি হল ভয়ের ওপরে ভিত্তি করে এবং সেটা হয় যখন আমরা আমাদের ভবিষ্যতের মুহূর্তগুলিকে স্বীকার করতে চাই না। ভয় অর্থ আমরা ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত। তুমি বর্তমান মুহূর্তকে স্বীকার করলে তা হয়ে যায় লোভ ও অস্থিরতা। যখন তুমি ভবিষ্যতের মুহূর্তগুলিকে স্বীকার করতে প্রস্তুত নও, তা হয়ে যায় ভয়।
উভয় ক্ষেত্রেই যদি তুমি দেখ, এটা হল
জীবনের অনিবার্যতাকে স্বীকার না করার
ক্ষমতার প্রশ্ন! তোমাকে এই অনিবার্যতা
শব্দটিকে খুব গভীরভাবে বুঝতে হবে।
ধ্যান প্রক্রিয়া - স্বীকৃতির নিত্যসূত্র
দয়া করে সোজা হয়ে বসো। তোমার
চোখ বন্ধ কর এবং স্বস্তিতে থাক। শরীরের
নড়াচড়া করবে না। শরীরের নড়াচড়া থেকে
চিন্তার সৃষ্টি হবে। তাই তোমার শরীর যদি
অনড় হয়ে সুস্থির হয়, সেটা তোমাকে আরও
গভীর নীরবতায় নিয়ে যেতে পারে।
খুব সচেতনভাবে এবং নিবিড়ভাবে এক সঙ্কল্প সৃষ্টি কর যে এই মুহূর্তে বহির্জগতে ও অন্তর্জগতে তুমি যেমন আছ সেভাবেই নিজেকে স্বীকার করবে।
নিজেকে বল, 'বহির্জগতে আমার যথেষ্ট
সুন্দর জিনিষ আছে, যথেষ্ট অধিকার আছে।
অন্তর্জগতে আমার ভিতরের অনুভূতিতে যথেষ্ট
ভাল গুণমান আছে। আমি নিজেকে পূর্ণরূপে
গ্রহণ করছি, স্বীকার করছি। আমাকে
বহির্জগতে বা অন্তর্জগতে বিকশিত করার
কোন প্রয়োজন নেই। যদি আমার আমিত্ব
থাকে, ঠিক আছে। যদি আমার অপরাধবোধ
থাকে, ঠিক আছে। যদি আমার ভয় থাকে, ঠিক
আছে। যদি আমার লোভ থাকে, ঠিক আছে।
আমার যা কিছু আছে বলে বলা হয়েছে, ঠিক
আছে। এমনকি যদি পরের মুহূর্তে আমি মরেও
যাই, তো ঠিক আছে।'
সচেতনভাবে নির্ণয় নাও, 'আমি
সবকিছু স্বীকার করি।' সেটা ঠিক না ভুল, তা
নিয়ে বিব্রত হতে হবে না। মন যা যা আপত্তি
জানায়, সেগুলিও স্বীকার কর।
বর্তমান মুহূর্তকে স্বীকার কর। ভবিষ্যতের সমস্ত মুহূর্তগুলিকে স্বীকার কর। তোমার জীবনে সবচেয়ে খারাপ যা কিছু হতে পারে বলে মন চিন্তা করে, সেই মুহূর্তগুলিকেও স্বীকার কর। যদি তা ঘটে, তুমি তা এড়িয়ে যেতে পারবে না। তা অনিবার্য। অনিবার্যতা বোঝ এবং সবকিছুকে স্বীকার কর।
এটা ২১ মিনিট ধরে কর।
তোমার বুদ্ধিমত্তা সহজেই জাগ্রত হবে এবং প্রতিটি মুহূর্তের সাথে, প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি সম্বন্ধতায় কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয়, বুদ্ধিমত্তা সেটা তোমায় দেখাবে।
বিশ্বজনীন বুদ্ধিমত্তা - নিখিলবিশ্ব ও ক্ষুদ্রবিশ্ব (macrocosm & microcosm)
ক্ষুদ্রবিশ্ব হল আমাদের জীবশরীর এবং সেটা হল বুদ্ধিমত্তা। একইভাবে নিখিলবিশ্ব হল বিশ্বব্রহ্মাণ্ড এবং সেটাও বুদ্ধিমত্তা ও বিশুদ্ধ শক্তি। যে বুদ্ধিমত্তাশীল শক্তি বিশ্বব্রহ্মাণ্ড চালায়, সেটা তোমার শরীরকেও চালাচ্ছে।
শৃঙ্খলায় বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলায় শৃঙ্খলা
বিশ্বব্রহ্মাণ্ড বা নিখিল বিশ্বকে দেখে মনে হয় যেন অনেক বিশৃঙ্খলা আছে। বিশ্বব্রহ্মাণ্ডে কত গ্রহ-নক্ষত্র, ধূমকেতু এবং খস্বপদার্থসমূহ একসাথে অবস্থান করছে। কিন্তু তারা কত নিখুঁতভাবে সুন্দর শৃঙ্খলায় চলছে এবং এর জন্য কোন পুলিশ বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দরকার হয় না! কল্পনা কর যদি একটা গ্রহ তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়। তাহলে মহাকাশে কত সংঘর্ষ হবে! বিশৃঙ্খলায় শৃঙ্খলা বলতে এটাকেই বোঝায়। যেটা আমরা বিশ্বব্রহ্মাণ্ডে বিশৃঙ্খলা ভাবি তা আসলে এক সুন্দর শৃঙ্খলা। প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট যে বিশ্বব্রহ্মাণ্ড কেবল শক্তি নয়, তা হল শক্তি ও বুদ্ধিমত্তার সমন্বয়।
বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিই বুদ্ধিমত্তা। শক্তি -ই বুদ্ধিমত্তা। সেইজন্য এই শক্তি কোন মানুষকে কেবল শক্তিভিত্তিক নিরাময়-প্রক্রিয়ায় নিরাময় করতে পারে। এই বিশুদ্ধ মহাজাগতিক বুদ্ধিমত্তা জানে যে শরীরের কোন অংশে প্রবাহিত হয়ে নিরাময় করতে হবে। উদাহরণস্বরূপ, শরীরে যকৃৎ বা লিভার কোথায় না জেনেও তুমি এই নিরাময়-শক্তি দ্বারা যকৃৎকে নিরাময় করতে পার। শক্তি বিশুদ্ধ বুদ্ধিমত্তা। যখন আমরা নিখিলবিশ্বের বিশৃঙ্খলায় এই শক্তি ও শৃঙ্খলা উপলব্ধি করি, আমরা পরমানন্দে প্রবেশ করি।
যখন আমরা অনুভব করি যে বিশ্বব্রহ্মাণ্ড বিশৃঙ্খলাতে আছে, আমরা তার মধ্যে এক সুন্দর শৃঙ্খলাও বুঝতে পারি। একইভাবে আমাদের মধ্যে যাকে আমরা শৃঙ্খলা বলে ভাবি, আসলে তা বিশৃঙ্খলা! আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের সম্ভাবনার এক অংশ এবং তার বিশৃঙ্খলা ও শৃঙ্খলারও অংশ। ঠিক এখন, আমরা নিজেদের শৃঙ্খলিত মনে করি কারণ আমরা আমদের চারিদিকে এক ছোট সীমানা দেখি - আমাদের ঘর, আমাদের অফিস, কিছু আত্মীয় ইত্যাদি। তাই আমরা আমাদের জীবনকে শৃঙ্খলায় পরিচালিত করার জন্য অনেক প্রচেষ্টা করি। যারা এই শৃঙ্খলাকে অনুসরণ করে না তাদের আমারা নিন্দা করি।
কিন্তু সত্য হল, আমাদের সত্তার
গভীরে আমরা সুন্দর এক বিশৃঙ্খলা। আমরা
নিখিলবিশ্বের, যা এক সুন্দর শৃঙ্খলিত
বিশৃঙ্খলায় আছে, তার বুদ্ধিমত্তার এক
ক্ষুদ্রবিন্দু। সেটা বুঝলে আমরা আমাদের
নিজেদের ও অন্যদের ওপরে করুণা করব।
আমরা লোকেদের নিন্দা করা ছেড়ে দেব।
আমরা বুঝতে পারব যে আমাদের ভিতরে
প্রকৃত শৃঙ্খলা হল কেবল মহাজাগতিক
শৃঙ্খলা।
তাই বোধ, প্রথমদিকে আমরা
আমাদের তথাকথিত শৃঙ্খলা বজায় রাখার
চেষ্টা করি কারণ আমরা বিশ্বাস করি যে
আমাদের সীমানা আছে। যদি আমরা আমাদের
সীমানা মুছে ফেলি, আমাদের শৃঙ্খলার
প্রয়োজন চলে যাবে, আর তখন আমরা
মহাজাগতিক শৃঙ্খলার সাথে ঐকতানে থাকব
এবং আমাদের মধ্যে আনন্দ ঘটবে। নিজেদের
ভিতরে মহাজাগতিক চৈতন্য উপলব্ধি করতে
পারলে আমরা আমাদের ভিতরের সহজাত
শৃঙ্খলাকে আবিষ্কার করব। আমরা তখন
নিজেরা যেমন আছি তেমনভাবেই নিজেদের
স্বীকার করব এবং অন্যদেরও তারা যেমন
আছে তেমনিভাবে স্বীকার করব।
মহাজাগতিক বিশৃঙ্খলায় শৃঙ্খলা
অভিজ্ঞতা করলে তুমি পরমানন্দ অভিজ্ঞতা
কর।
তোমার শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলা উপলব্ধি করলে তুমি করুণা ঝরাবে।
মহাজাগতিক বুদ্ধিমত্তা আমাদের সাড়া দেয়
এটা হয়ত একটা বিস্ময়কর প্রকাশ, কিন্তু সত্য হল এই যে বিশ্বজনীন বা মহাজাগতিক বুদ্ধিমত্তা আমাদের প্রতিটি চিন্তায় সাড়া দেয়। জাপানী বিজ্ঞানী ডঃ মাসারু এমোতো চিত্তাকর্ষক পরীক্ষা দ্বারা এই বিষয়টি দেখিয়েছেন।
জল আমাদের চিন্তায় সাড়া দেয়
ডঃ মাসারু এমোতো জল নিয়ে পরীক্ষা করেন। তিনি বিভিন্ন উৎস থেকে জল সংগ্রহ করেন ও তাদের ভিন্ন ভিন্ন চিন্তার সামনে রাখেন। তারপর তিনি নমুনাগুলিকে বরফে জমিয়ে ফেলে তাদের স্ফটিকময় গঠনকে মাইক্রোস্কোপ ও উচ্চ-গতি ফটোগ্রাফির সহায়তায় অধ্যয়ন করেন। এই প্রকার হাজার হাজার বরফের স্ফটিককে নিয়ন্ত্রিত অবস্থায় অধ্যয়ন করা হয়। তিনি জলের নমুনাগুলির সাথে নানা পরীক্ষানিরীক্ষা করেন। তাদের সামনে নানা সঙ্গীত বাজান, জলের সাথে কথা বলেন, পুরাতন জীবনশিক্ষা থেকে পাঠ করেন, কোন সঙ্কল্প সহকারে প্রার্থনা করেন ইত্যাদি। তিনি দেখলেন, জলের নমুনাগুলি নিরাময়কারী সঙ্গীতের সামনে রাখলে যে স্ফটিক তৈরি হয় তা খুবই সুন্দর ও মাধুর্য্যময় হয়।
যে জলকে নকারাত্মক ভাবনা ও
অনুভূতির সামনে রাখা হয় তাতে স্ফটিক তৈরি
হয় নি, কিন্তু সেখানে এক অসমাঙ্গ গঠন তৈরি
হল যা মানুষটির নকারাত্মক ভাবনাকে
প্রতিফলন করল।
কথা ও শব্দের প্রভাব অধ্যয়ন করার
জন্য আরও কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষাতে
ডিস্টিল্ড্ বা পাতিত জল ব্যবহার করা হয়।
জলের নমুনাকে দুই ভাগে বিভক্ত করা হয়
এবং তাদের বিভিন্ন বোতলে রাখা হয়। ইংরাজী,
জাপানী ও কোরিয়ান ভাষায় একটি বোতলে
লেখা হয় ‘তোমাকে ধন্যবাদ’ এবং অন্যটায়
লেখা হয় ‘তুমি একটি বোকা’।
এই লেবেলগুলি লাগিয়ে রেখে বরফ জমা জলের নমুনাগুলিকে অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করে স্ফটিকের গঠনে পরিষ্কার ব্যবধান দেখা গেল। ‘তোমাকে ধন্যবাদ’ লেবেল করা জলে সুন্দর সুষম স্ফটিক দেখা গেল। আর যে জলে ‘তুমি একটি বোকা’ লেবেল সাঁটা হয় তাতে একদম অসমাঙ্গ অকেলাसित গঠন দেখা গেল।
‘তুমি আমাকে অসুস্থ কর’ এইপ্রকার নকারাত্মক লেবেলে জলের নমূ নাগুলিতে বিকৃত বিক্ষিপ্ত কেলাস দেখা গেল। ‘প্রেম’, ‘প্রশংসা’ ও ‘শান্তি’ এইসব সকারাত্মক লেবেল লাগানো জলের নমুনাগুলিতে সুন্দর একরূপ কেলাসের গঠন দেখা গেল।
এমনকি কথার স্বরভঙ্গিও আণুবীক্ষণিক
আকারগুলিতে অনেক বিভিন্নতা প্রদর্শন করল!
উদাহরণস্বরূপ, সহযোগিতামূলক কথা যেমন
‘চল, এটা করা যাক’, তাতে যে কেলাসিত
গঠন হয় তা ‘এটা কর’-র মত আদেশ দেওয়ার
কথা দ্বারা প্রভাবিত কেলাসের চেয়ে অনেক
সুন্দর দেখা গেল।
জলের কেলাসগুলির ব্যবহারে আবার
অবাক হতে হল যখন তাদের কিছু ফটো
দেখানো হল। যে জলের সামনে একটা সরল
শিশুর ছবি রাখা হল, তাতে রিল্যাক্স করা
কেলাস দেখা গেল। যে জলকে চেরী ফুল
দেখানো হল তার কেলাস প্রায় চেরীর মতই
হল!
পরে, চিন্তা কিভাবে জলকে প্রভাবিত
করতে পারে তা নিয়ে পরীক্ষা করা হল।
জাপানে এক শক্তিশালী ভুমিকম্পের পরে
জলের গঠনকে অন্ধকারময়, অকেলাসিত
গঠনে দেখা গেল এবং সেটা মানুষের ভয় ও
বেদনাকে প্রতিফলিত করল। তিন মাস পরে,
আক্রান্ত মানুষদের জন্য সমগ্র বিশ্ব থেকে
সাহায্য ও আন্তরিকতা পাবার পর জলের গঠন
আবার অধ্যয়ন করা হয়। এই সময় জলের
গঠন একই আন্তরিকতা দেখাল।
বাঁধের জলের ওপরে পরীক্ষা প্রথমে উৎকট গঠন দেখাল। কিন্তু এক ঘণ্টার প্রার্থনা ও জল পরিষ্কার হয়ে যাক, সেই ইচ্ছার জন্য, তা সুন্দর ষটকোণের স্ফটিকে লক্ষণীয়ভাবে রূপান্তরিত হল।
আমাদের শরীরে ৭০% জল। পৃথিবী
গ্রহের ভূতল ৭০% জলে ভরা। জলের ওপরে
মানসিক চিন্তার প্রভাব অধ্যয়ন করার পরে
একবার কল্পনা করে দেখ পৃথিবী ও আমাদের
ওপরে আমাদের চিন্তা, কথা ও অভিপ্রায়ের
কিরূপ প্রভাব থাকতে পারে!
ইতিহাসের একটি সত্য ঘটনা :
ভারতবর্ষ যখন ব্রিটিশদের অধীনে ছিল, তখন ব্রিটিশ সৈন্যেরা লক্ষ্য করল যে ইংল্যান্ড থেকে ভারতের পথে জাহাজে জল নিয়ে যাবার সময়, জাহাজে রাখা সেই জল খারাপ হয়ে যায়। কিন্তু তারা ভারতবর্ষ থেকে জল নিয়ে যাবার সময় সেই জল তাদের সম্পূর্ণ যাত্রার সময় ভাল থাকত এবং সেই জল ইংল্যান্ডেও তা তাজা থাকত ও ব্যবহার করা যেত! বিজ্ঞানীরা এই বিষয় সম্বন্ধে অধ্যয়ন করতে গেলে জানতে পারল যে এই জল কোলকাতার পবিত্র নদী গঙ্গা থেকে নেওয়া এবং সেই নদীর জলকে বিশ্বের কোটি কোটি মানুষ পূজা করে। খারাপ জীবাণুকে মারার জন্য ও নিজেকে শুদ্ধ করার জন্য তার প্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল।
কোটি কোটি মানুষ গঙ্গাকে হাজার
হাজার বছর ধরে পূজা করে আসছে।
স্বাভাবিকভাবেই তারা তাদের প্রার্থনাকীর্ণ
ভাবনার ছাপ এই জলে রেখে গেছে এবং তাই
এই জল এত শক্তিময় ও স্ব-নিরাময়ের ক্ষমতা
প্রাপ্ত হয়েছে।
এমনকি মিশরেও মিশরীয়রা হাজার বছরেরও বেশি সময় ধরে নীলনদের গতি, জলস্তর, উত্তালতা ইত্যাদি মেপে অধ্যয়ন করে। তারা দেখে যে অনেক সময়ে এই পরামিতিগুলি ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি এইসব ঘটে যাওয়া বা এমনকি সুদূরে ঘটতে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ সমূহ নির্দেশ করে।
প্রকৃতির সাথে সংযোগ
আমরা কি জন্য প্রকৃতির ওপরে
অসংবেদী হই? যেই মুহূর্তে আমাদের আমিত্ব
সামনে এসে পরে, আমরা প্রকৃতির ওপরে
অসংবেদী হয়ে যাই।
এক কবি সম্বন্ধে একটি সুন্দর গল্প
পড়ছিলাম। সে ছোটবেলায় তার বাড়ীর বাইরে
জঙ্গলে গিয়ে জংলী পশুদের সাথে খেলা করত।
তার বাবা তাকে সাবধান করে বলত যে জংলী
জানোয়ারেরা তার ক্ষতি করতে পারে। বাবা
তাকে পশুদের সাথে খেলা করতে বারণ করত।
কিন্তু তা সত্ত্বেও সে জঙ্গলে যেত ও
যখনই সময় পেত জংলী পশুদের কাছে গিয়ে
বসত। সে বলত, 'যখন আমি আত্মসচেতন
হতাম এবং ভাবতাম যে পশুরা আমার ক্ষতি
করতে পারে, তারা কখনও আমার কাছে
আসত না। তখন তাদের সাথে আদান-প্রদান
ঘটন না এবং সম্বন্ধতা কখনও ঘটত না।
কিন্তু যখন আমার সাহস হ’ত অথবা আমি খুবই খেলার মেজাজে থাকতাম, যখন আমার ভয় বা আত্মসচেতনতা থাকত না, তখন আদান-প্রদান ও সম্বন্ধতা খুব প্রবলভাবে হ’ত।
আমি খুব পরিষ্কারভাবে অনুভব করতে
পারতাম যে পশুরা আমার সাথে সংযোগসাধন
করছে এবং আমিও তাদের সাথে সংযোগসাধন
করতে পারছি।’
বোঝ, যখন আমি বলি যে তোমার
আমিত্ব শক্তিশালী হচ্ছে, তখন আমি কি বলতে
চাইছি। তার অর্থ এই যে তখন তুমি নিজেকে
এক ‘আলাদা মানুষ’ বলে নিজের পরিচয়কে
প্রবলভাবে অনুভব কর। এটা ঘটলে প্রকৃতির
সাথে তোমার সংযোগ বিঘ্নিত হয়। সরলভাবে
সম্বন্ধতা করার উপায় হারিয়ে যায়। সংযুক্ত
হবার অনুভূতি হারিয়ে যায়। মানুষের বড়
ধরনের ক্ষতিগুলির মধ্যে এটা একটা খুবই বড়
ক্ষতি।
এটা অনেকটা যেন জন্মান্ধকে বোঝানো যায় না যে সে কি হারাচ্ছে। একইভাবে, যে মানুষ হৃদয়ের সাথে সম্বন্ধতা করা ভুলে গেছে, তাকে কখনও বোঝানো যাবে না যে সে কি হারাচ্ছে।
অভিপ্রায়ের ক্ষমতা
লেখক ও ডাক্তার দীপক চোপড়া তার ‘বাসনার স্বতঃস্ফূর্ত সম্পূরণ’ (দি স্পন্টেনিয়াস ফুলফিল্মেন্ট অফ ডিসায়ার) বইতে একটি একই প্রকার পরীক্ষার কথা বলেছেন যেখানে রক্তের শ্বেতকণিকাগুলিকে বিভিন্ন উদ্দীপক বা স্টিমূলিতে কিভাবে সাড়া দেয় তা দেখা হয়। শ্বেতকণিকাগুলিকে রক্তের নমুনা থেকে আলাদা করে একটি টেস্ট টিউবে রাখা হয়।
হঠাৎ গবেষকের মাথায় একটা ধারণা
এলো যে তার হাতের পিছন দিকে একটু কেটে
ফেললে টেস্ট টিউবে শ্বেতকণিকা কোষগুলি
প্রভাবিত হ’তে পারে। সে কাটার জন্য কোন
সরঞ্জাম খুঁজতে যাবার সময়ের মধ্যেই সে
অবাক হয়ে দেখল যে টেস্ট টিউবে
শ্বেতকণিকাগুলিতে ভীষণভাবে কার্যকলাপ শুরু
হয়ে গেছে।
কোষগুলি গবেষকের হাত কাটার
অভিপ্রায়ের জন্য এবং বাস্তবিকভাবে হাত
কাটার অনেক আগে থেকেই প্রতিক্রিয়া
করছিল!
মানসিক স্তরে অভিপ্রায়ের ক্ষমতা শারীরিক স্তরে কিছু ঘটাতে পারে। সেইজন্য সর্বদাই সঠিক অভিপ্রায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
স্থান কোন বাধা নয়
আমি একটি পরীক্ষা সম্পর্কে
পড়ছিলাম যেখানে কিছু বছর আগে দুইজনের
একসাথে ধ্যান করার সময় মস্তিষ্কের তরঙ্গ
মাপার জন্য বিজ্ঞানীরা ইলেক্ট্রো-
এনসেফ্যালোগ্রাফ (EEG) ব্যবহার করেছিল।
দেখা গিয়েছিল, কোন কোন জোড়া-ব্যক্তি
তাদের মস্তিষ্কে তরঙ্গের প্যাটার্নে প্রবল
পারস্পরিক সম্পর্ক প্রদর্শন করে। এই
প্রবলভাবে সংযুক্ত জোড়াদের কিছুক্ষণ
পাশাপাশি ধ্যান করতে বলা হল। তারপর
তাদের আলাদা আলাদা ঘরে যেতে বলা হল।
তারপর সেই জোড়ার একজনকে ঘরে উজ্জ্বল আলো দ্বারা উদ্দীপিত করা হল। ইলেক্ট্রো-এনসেফ্যালোগ্রাফ দ্বারা তার মস্তিষ্কের তরঙ্গের রেকর্ডিং অপ্রত্যাশিতভাবেই হল। কিন্তু অবাকভাবে দেখা গেল যে একই সময়ে অন্য ঘরে তার সাথীর মস্তিষ্কে তরঙ্গের রেকর্ডিংও একই প্রকার লক্ষ্য করা হল, যদিও তাকে তার ঘরে আলো দ্বারা উদ্দীপিত করা হয় নি! বোঝ, তোমার মনে যা ঘটে, তা কেবল তোমায় নয়, তোমার আশেপাশে সবাইকে প্রভাবিত করে। স্থান চিন্তাকে বাধা দিতে পারে না। চিন্তা অতি সহজেই আকাশে ভ্রমণ করে। সেজন্য তোমার ঘরে যদি তুমি দুশ্চিন্তা এবং নকারাত্মক ভাবনা বেশি প্রকাশ কর, ঘরের পরিবেশ পরিবারের সদস্যদের জন্য ভারী হয়ে পড়ে। তারা তোমার দ্বারা বিকিরণ করা নকারাত্মকতা দ্বারা প্রভাবিত হয়।
বুদ্ধিমত্তা অভিজ্ঞতা নয়, কিন্তু অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা
তুমি যে তথ্য পেয়েছ বা যে তথ্য তোমার কাছে আছে, সেগুলির সাথে বুদ্ধিমত্তার (intelligence) কোন সম্পর্ক নেই। সেগুলি কেবল বুদ্ধিবৃত্তি (intellect)। অন্য শব্দে বলা যায় যে বুদ্ধিমত্তা তোমার অভিজ্ঞতাসমূহ নয়, কিন্তু সেগুলি থেকে পাওয়া শিক্ষাসমূহই বুদ্ধিমত্তা। পছন্দ-অপছন্দ বিনা তুমি উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত হলে উপলব্ধি ঘটে। যদি তুমি পছন্দ - অপছন্দ সহকারে থাক, সম্পূর্ণ উপলব্ধি তোমাকে পরিব্যাপ্ত করতে পারবে না। যদি তুমি উন্মুক্ত হও, তাহলে সম্পূর্ণ উপলব্ধি তোমাকে পরিব্যাপ্ত করবে এবং তুমি বুদ্ধিমত্তাসম্পন্ন হবে।
দৃষ্টান্তস্বরূপ, একজন জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁয়ে শেখে যে দেশলাই কাঠি দগ্ধ করে। তারপর সে গ্যাসের আগুনে হাত দিয়ে শেখে যে গ্যাস দগ্ধ করে। তারপর সে গনগনে আগুনে হাত দিয়ে শেখে যে তাও দগ্ধ করে। যদি এই ব্যক্তি শিক্ষা করার জন্য তার নিজের অভিজ্ঞতা ঘটার জন্য এইভাবে অপেক্ষা করতে থাকে, তাহলে তো 'আগুন দগ্ধ করে' এই শিক্ষা করার জন্য তার অনেক বছর লেগে যাবে। আর সবশেষে যখন সে তা শিখল, তখন তো তার শ্মশানঘাটে গিয়ে দগ্ধ হবার সময় হয়ে গেছে!
বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষ প্রথমবার জ্বলন্ত দেশলাই কাঠি স্পর্শ করেই শিখে নেয়, যে কোন প্রকার আগুনই দগ্ধ করে। কিন্তু আরও বেশি বুদ্ধিমত্তাশীল ব্যক্তি দেশলাই কাঠি ছোঁবার জন্যও অপেক্ষা করে না; অন্য মানুষকে তা ছুঁতে দেখলেই সে শিখে যায়!
বুদ্ধের জীবনে এক সুন্দর গল্প আছে :
একবার এক দার্শনিক বুদ্ধের কাছে
এসে প্রশ্ন করে, 'শব্দাবলী ছাড়া এবং
শব্দবিহীন ছাড়া আপনি কি আমাকে সত্য
বলবেন?'
বুদ্ধ নীরবে রইলেন।
দার্শনিক বুদ্ধের কাছে নতমস্তক হ'ল
এবং বলল, 'আপনার প্রেমময় কৃপা দ্বারা
আপনি আমার বিভ্রান্তি দূর করলেন এবং আমি
সত্য পথে প্রবেশ করেছি।
দার্শনিক চলে যাবার পরে বুদ্ধের সবচেয়ে নিকটের শিষ্য আনন্দ বুদ্ধকে জিজ্ঞাসা করল যে দার্শনিক কি লাভ করেছেন।
বুদ্ধ উত্তর দিলেন, 'একটা ভাল ঘোড়া চাবুকের ছায়া দেখেই দৌড়ায়।'
তিন প্রকার ঘোড়া আছে। প্রথমটিকে না
মারলে এক ইঞ্চিও নড়বে না। যদি তাকে
প্রহার কর, সে একটু যাবে কিন্তু আবার থেমে
যাবে এবং এগিয়ে যাবার জন্য তাকে পুনরায়
প্রহার করতে হবে। দ্বিতীয় ধরণের, বেশি
পিটাবার দরকার নেই। তাকে প্রহার করার ভয়
দেখালেই সে চলতে থাকবে। তৃতীয় ঘোড়াটি
সবচেয়ে বুদ্ধিমত্তাশীল। তার চাবুক দেখার
দরকার নেই, চাবুকের ছায়া দেখলেই সে দৌড়াবে!
বুদ্ধের কাছে আসা দার্শনিকের একই অবস্থা ছিল। সত্য জানার জন্য তার ভিতরে আকাঙ্ক্ষা এতই তীব্র ছিল যে সে কেবল সত্যই খুঁজছিল, অন্য কিছু নয়। তার যথেষ্ট শব্দাবলী (word) ও প্রক্রিয়া জানা ছিল। তাই সে বুদ্ধের কাছ থেকে সত্য জানতে চেয়েছিল - শব্দদ্বারা নয় আবার শব্দবিহীনতার দ্বারাও নয়।
তাই বুদ্ধের নীরবতায় দার্শনিক চাবুকের ছায়া দেখেছিল এবং উত্তর পেয়ে গেল।
আবেগে আসক্তি - বুদ্ধিমত্তার রাজপথে বাধা
তোমার অতীত তোমার বুদ্ধিমত্তার
অংশ হতে পারে যদি তুমি তাকে তোমাকে
শেখাতে দাও, যদি তুমি তার দিকে বিশুদ্ধ
চৈতন্য সহকারে, প্রত্যক্ষ করার মেজাজে,
নকারাত্মক ও সকারাত্মক আবেগজনিত
আসক্তি বিনা অভিগমন কর। সকারাত্মক
আবেগজনিত আসক্তি হল কোন স্মৃতির জন্য
ভালবাসা। নকারাত্মক আবেগজনিত আসক্তি
হল কোন স্মৃতির জন্য ঘৃণা। উভয় দিকেই সেই
স্মৃতি তোমাকে হানা দেবে। বোঝ অতীতের
স্মৃতি সমস্যা নয়। তার সাথে আবেগজনিত
আসক্তিই সমস্যা।
সেই স্মৃতিকে ভাল লাগলে তুমি তাকে তোমার 'প্রিয়' ফাইলে রাখ এবং বারবার তাকে দেখ। তা যদি ঘৃণা হয়, তুমি তাকে আর্কাইভ বা ট্র্যাশ (আবর্জনা) ফাইলে রাখ। যদিও তাকে আবর্জনার জায়গায় রাখ, শুধুমাত্র তোমার ঘৃণার জন্য সেটি বারবার তোমার কাছে অপরাধবোধ হয়ে ফিরে আসে।
স্পষ্ট করে বোঝ, অতীতের সাথে
তোমার আবেগজনিত আসক্তিই তোমার
জীবনে প্রথম ও শেষ সমস্যা।
জীবন চালাবার জন্য নিশ্চিত বুদ্ধিমত্তা
যদি তুমি চারিদিকে তাকাও, দেখবে তোমার সমস্যাগুলির সমাধান করার জন্য নিরবচ্ছিন্ন বুদ্ধিমত্তা ও শক্তি বিদ্যমান। যদি তুমি পঞ্চাশ বছর বেঁচে আছ, তাহলে নিজের অভিজ্ঞতা দ্বারা দেখবে যে তুমি জীবনে সমস্যাগুলিকে পরিচালনা করতে সক্ষম। তোমার অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে তুমি দুশ্চিন্তা না করেই পরের পঞ্চাশ বছর নিশ্চিতরূপে বাঁচতে পার।
সমস্যাগুলির মুখোমুখি হবার ও তাদের সমাধান করার শক্তি পরমানন্দ প্রদান করে। যখন তুমি পরমানন্দে নেই, সেই শক্তি আরও বেশি সমস্যা সৃষ্টি করতে ব্যবহৃত হয়। সেটাই সমস্যা! পরমানন্দে থাকলে তুমি দুশ্চিন্তা থেকে অসংযুক্ত হও এবং সেই শক্তিকে সমস্যার সমাধানের জন্য ব্যবহার কর।
মনস্তাত্ত্বিক দিক থেকেও গবেষকেরা দেখেছেন পরমানন্দের রাসায়নিক ডোপামিন (dopamine) শরীরে ছাড়া হ'লে, বুদ্ধিমত্তা ও জ্ঞানের জন্য দায়ী মস্তিষ্কের সামনের ভাগ (ফ্রন্টাল লোব) খুব বেশি দক্ষভাবে কাজ করা শুরু করে। তুমি সত্যি পরমানন্দে থাকলে তুমি উচ্চতর বুদ্ধিমত্তার সাথে কার্য কর। তাই দেখবে, তুমি কয়েক মিনিট খুব খুশী থাকলে ও দুশ্চিন্তা ছাড়া থাকলে তোমার ভিতর থেকে বহু সৃজনশীল ও রোমাঞ্চকর ধারণা প্রকাশিত হচ্ছে।
বুদ্ধিবৃত্তি বনাম বুদ্ধিমত্তা
আমাদের সম্পূর্ণ শিক্ষাব্যবস্থা তথ্যের মূল্যায়নের ওপরে ভিত্তি করা, বুদ্ধিমত্তার ওপরে নয়। তা বুদ্ধিবৃত্তি ও ভাষারূপ দ্বারা চালিত, প্রত্যক্ষীকরণ দ্বারা নয়।
যখন তুমি তথ্যের ভিত্তিতে চলা শুরু কর, তুমি বুদ্ধিমান হবার সামর্থ্য হারিয়ে ফেল। বস্তুত, যদি তুমি যুক্তির সাথে যুক্তিবাদী হও, তুমি বুঝবে যে যুক্তি নিজেই যৌক্তিক নয়। জীবন যৌক্তিক নয় এবং তাকে নীরস যুক্তি ও বুদ্ধিবৃত্তি দ্বারা ব্যাখ্যা করা যায় না। জীবন বুদ্ধির চেয়েও এক উচ্চতর স্তরে ঘটে।
বুদ্ধিমত্তাশীল ব্যক্তি মুহূর্ত থেকে মুহূর্তে বাস করে, যুক্তির মধ্য দিয়ে নয়। সে ধার করা উত্তরে বিশ্বাস করে না। সে পরিস্থিতির চ্যালেঞ্জ দেখে এবং তাতে সরাসরি সাড়া দেয়।
বুদ্ধিবৃত্তিক (intellectual) ব্যক্তি একটা ফটোর মত; তার ওপরে অতীতের ছাপ আছে। বুদ্ধিমত্তাশীল (intelligent) ব্যক্তি আয়নার মত; সে প্রতিফলন করে ও বাস্তবে সাড়া দেয় এবং তাই সে স্বতঃস্ফূর্ত।
কেবল এক যন্ত্র হয়ে থাকলে বুদ্ধিবৃত্তি এক সুন্দর প্রক্রিয়া। তা যেন নিয়ন্ত্রণ করার মাধ্যম না হয়ে যায়। তুমি তোমার বুদ্ধিবৃত্তিকে সরিয়ে রাখলে এক গভীরতর বুদ্ধিমত্তা তোমার ভিতরে জাগ্রত হয়। তুমি তোমার পরিধি থেকে কার্য না করে তুমি তোমার কেন্দ্র থেকে কার্য করা আরম্ভ কর। তোমার কেন্দ্র এক বিশুদ্ধ বুদ্ধিমত্তাশীল শক্তি।
বুদ্ধিমত্তাকে পুনরায় আবিষ্কার করা যায়। তাকে আবার আবিষ্কার করার একমাত্র উপায় হল ধ্যান। বুদ্ধিমত্তা বিকাশে প্রতিকূল
সমাজসৃষ্ট সমস্ত বাধাগুলিকে ধ্যান ধ্বংস করে। প্রবহমান নদীর মতই ধ্যান প্রস্তরখণ্ডগুলিকে সরিয়ে ফেলে জলকে সুন্দরভাবে প্রবাহিত করায়।
বুদ্ধিমত্তার জন্য অনেক সাহস চাই। তার জন্য দুঃসাহসিক অভিযান ভাল লাগা চাই! যখন তুমি সর্বদাই অজানার দিকে যাচ্ছ, বুদ্ধিমত্তা বাড়ে ও তা শাণিত হয়। কেবল প্রতি মুহূর্তে অজানার মুখোমুখি হতে থাকলে তা বর্ধিত হয়।
বুদ্ধিবৃত্তি কেবল এক মানসিক খেলা, তা সৃজনশীল হতে পারে না। বুদ্ধিবৃত্তি হল কল্পনাপ্রবণ, কিন্তু সৃজনশীল নয়। বুদ্ধিমত্তা সৃজনশীল কারণ তা ঐশ্বরিক শক্তির এক অংশ।
ভুল থেকে বুদ্ধিমত্তা
একটা ছোট গল্প :
একবার দুজন দুঃসাহসী শিকারী দুর্লভ
পশু শিকার করার জন্য বাড়ী থেকে বহু দূরে
গভীর জঙ্গলে যাওয়া মনস্থির করল। তারা
একটি প্লেন ভাড়া করে জঙ্গলে গেল এবং
অনেক পশু ধরল ও মারল।
বিমানচালক কয়েকদিন পরে শিকারী দুজন ও পশুগুলিকে নিয়ে যেতে ফিরে এল। সে পশুগুলিকে দেখে বলে, ‘এই প্লেনটা বিরাট ষাঁড় ও দুটো জেব্রাকে নিয়ে যেতে পারবে না। আপনাদের এদের ছেড়ে যেতে হবে।’
শিকারীরা উত্তর দিল, কিন্তু আগের
বার আমরা ঠিক এই আকারের প্লেনে একই
আকারের পশুদের নিয়ে গিয়েছিলাম!’
পাইলট নিশ্চিত ছিল না, কিন্তু
শিকারীরা জোর করে যে গতবার তারা এই
প্রকার পশুদের একই রকম প্লেনে বহন
করেছিল। তাতে পাইলট ভাবল হয়ত প্লেন
এদের সবাইকে নিয়ে যেতে পারবে এবং
সবাইকে প্লেনে উঠতে দিল - দুটো জেব্রা ও
বিশাল ষাঁড়টাকেও।
প্লেন উড়ল ও একটু উচ্চতা লাভ
করার পরেই কিছুদূর গিয়ে ভেঙ্গে পড়ল।
শিকারীরা ও পাইলটের কোন আঘাত লাগে নি।
তারা প্লেন থেকে বেড়িয়ে এল।
একজন শিকারী তার কপাল মুছতে
মুছতে অন্য শিকারীকে জিজ্ঞাসা করে, 'কি
মনে হয়, আমরা কোথায়?'
অন্য শিকারী চারিদিক ভাল করে
দেখল ও বলল, 'মনে হচ্ছে, গত বছর যেখানে
ভেঙ্গে পড়েছিলাম তার থেকে কয়েক ফুট দূরে।'
যদি তুমি তোমার জীবনকে দেখ, যদি তোমার ডাইরি লেখার অভ্যাস থাকে, তাহলে দেখবে যে একই প্রকার ভুল বহু বছর ধরে করে আসছ! দেখবে গত কুড়ি থেকে ত্রিশ বছর ধরে একই ভুল করে আসছ। হয়ত মাপদণ্ড ভিন্ন, ভুল করার স্থান ভিন্ন, ভুল করার সময় ভিন্ন। কিন্তু ভুলগুলি প্রায় এক প্রকার! এমনকি নতুন ভুল করার জন্যও আমাদের বুদ্ধিমত্তার প্রয়োজন!
আরেকটা গল্প :
একজন ডাক্তারের কাছে দুই কানে পোড়া নিয়ে এল। ডাক্তার জিজ্ঞাসা করে, 'দুটো কানই কিভাবে পুড়ল?'
ব্যক্তিটি উত্তর দিল, 'আসলে ফোন বাজার সময় গরম ইস্ত্রিটা রাখা ছিল। ভুল করে আমি ফোনের জায়গায় ইস্ত্রি উঠিয়ে নিই।'
ডাক্তার অবাক হল এবং প্রশ্ন করে, 'ও! কিন্তু অন্য কানটা? ওটাও কিভাবে পুড়ল?'
ব্যক্তিটি রেগে গিয়ে বলল, 'লোকটা আবার ফোন করল!'
যখন বুদ্ধিমত্তা সহকারে বাস কর তুমি
একই ভুল পুনরায় করবে না। কারণ বুদ্ধিমান
হলে তুমি সচেতনতা নিয়ে আস এবং
প্রথমবারেই শিক্ষা গ্রহণ করে নাও।
জীবন যে এক স্বপ্ন তা উপলব্ধি করার জন্য বুদ্ধিমত্তা
আমি এখন দুটি গুরুত্বপূর্ণ কথা বলব, তা তোমাদের বুঝতে হবে। প্রথমটা হল, এই বিশ্ব যে জিনিষ দিয়ে নির্মিত হয়েছে, সেই একই জিনিষ দ্বারা তোমার স্বপ্নগুলিও নির্মিত হয়।
এটা একটা গুরুত্বপূর্ণ উক্তি। যদি তুমি এই কথাটি বুঝতে পার, তুমি তাকে অনেক উদ্দেশ্যে ব্যবহার করতে পার। যে ক্ষমতা দ্বারা তোমার স্বপ্ন সৃষ্টি কর, তাকে যদি তুমি ব্যবহার করতে জান, সেই একই ক্ষমতা দ্বারা তুমি স্বপ্নগুলিকে প্রকাশ করতে পার। তোমার স্বপ্নগুলি হল এমন এক শক্তি যার দ্বারা বাস্তব বিশ্ব সৃষ্টি হয়।
দ্বিতীয়টি হল, যা কিছু তুমি দেখ যে
তোমার দ্বারা সৃষ্ট হয়েছে, সেই পুরো
জিনিষটাকেই পরিবর্তিত করার ক্ষমতা তোমার
আছে!
আমরা সর্বদাই ভাবি যে আমাদের জীবন একটা দুর্ঘটনা। না, তা এক দুর্ঘটনা নয়, তা এক ঘটনা। যদি তুমি এই একটি উক্তিকে বোঝ, তোমার জীবন নানাভাবে পরিবর্তিত হতে পারবে। তা পরিবর্তিত করবে তোমার প্রত্যক্ষীকরণকে, তোমার চিন্তার প্যাটার্নকে এবং তোমার স্বপ্নগুলির সৃষ্টিকারী কল্পনাকে।
বেশিরভাগ সময়ে আমরা পরস্পরবিরোধী বিভ্রান্তিকর স্বপ্ন সৃষ্টি করি। অপ্রয়োজনীয় স্বপ্নে শক্তির অপচয় হয়। যদি সেভাবে শক্তিকে অপচয় হতে না দিয়ে তাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তা থেকে এক বাস্তবতার সৃষ্টি হয় যা এখনকার বাস্তবতা থেকে অনেক ভাল হয়।
স্বপ্নকে বাস্তব করার জন্য তোমার এক তাৎপর্যপূর্ণ সামর্থ্য বা শক্তি থাকবে এবং আরও তাৎপর্যপূর্ণভাবে তুমি উপলব্ধি করবে, যা কিছু তুমি বাস্তব বলে দেখ তাও কেবল আরেকটা সুন্দর এক স্বপ্ন!
এই দুটো জিনিষ একসাথে তোমার জীবনকে রূপান্তরিত করতে পারে - তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সামর্থ্য এবং উপলব্ধি করা যে সমস্ত বাস্তবতাই আরেকটা স্বপ্ন।
অভিপ্রায়ের ক্ষমতা, সৃজনশীল প্রত্যক্ষীকরণের ক্ষমতা এবং তোমার স্বপ্নগুলিকে ব্যবহার করার ক্ষমতা - এগুলি জীবনে তুমি যা চাও তা সৃষ্টি করার জন্য ও অর্জন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষমতাগুলি তোমার জীবন সম্পূর্ণ পরিপূর্ণতার সাথে বাঁচার জন্য প্রয়োজনীয় শক্তি ও মেজাজ সৃষ্টি করতে পারে। কিন্তু সেটা মুদ্রার কেবল একদিক। বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ জিনিষ উপলব্ধি করার বুদ্ধিমত্তা হারিয়েছে - যা কিছুকে বাস্তব বলে দেখছ তা কেবল এক স্বপ্ন ছাড়া কিছুই নয়! কেবল যখন সেটা বোঝ, তুমি নিজের সাথে সম্পূর্ণ স্বস্তিতে স্থির হতে পার। তা না হলে তুমি সর্বদাই এক অবিচ্ছিন্ন অপূর্ণতা অনুভব করতে থাক। এই অপূর্ণতার অনুভূতিই তোমাকে এক সূক্ষ্ম বিরক্তির অবস্থাতে রেখে দেয়।
বুদ্ধিমত্তা ও প্রত্যক্ষীকরণ
বুদ্ধিমত্তার উৎস হল স্পষ্ট প্রত্যক্ষীকরণ। তোমার পূর্ণ ও স্পষ্ট প্রত্যক্ষীকরণ না থাকলে তোমাকে পরিকল্পনা করতে হয়। বিশুদ্ধ ও স্পষ্ট প্রত্যক্ষীকরণ এক ঝলকেই সম্পূর্ণ ধারণাকে প্রকাশ করে। যদি আমাদের এই প্রকার প্রত্যক্ষীকরণ না হয়, আমরা রেখাঙ্কিত পরিকল্পনা করি অথবা ধাপে ধাপে যুক্তিগত প্রক্রিয়া করি।
পরমজ্ঞানালোকপ্রাপ্ত মাস্টারদের ‘ভিতরের কিচিরমিচির’ হয় না। অন্য কথায়, তাঁদের ভিতরে অবিশ্রাম চিন্তার রেলগাড়ি চলে না। তাই তাঁরা বিশুদ্ধ ও পরম প্রত্যক্ষীকরণ অভিজ্ঞতা করেন।
কারো স্পষ্ট প্রত্যক্ষীকরণ থাকলে তার পরিকল্পনা করার দরকার নেই। স্বতঃস্ফূর্ততাই কাজটি করার জন্য যথেষ্ট। এই প্রকার মানুষের আশেপাশে স্বতঃস্ফূর্তভাবে ঘটনাগুলি ঘটে। কোন আবশ্যক আধুনিকীকরণ অথবা উন্নয়নও আপনা আপনিই ঘটে। এমনকি ঘটনাগুলি পরিবর্তিত হলেও সেগুলি নির্মিত কাঠামোতে সুন্দরভাবে খাপ খাইয়ে নেয়।
কেবল একজন বিশুদ্ধ প্রত্যক্ষীকরণের ক্ষমতাসম্পন্ন মানুষই একটি বাস্তব ও স্পষ্ট প্রোগ্রাম সৃষ্টি করতে পারে এবং তাকে প্রতিনিয়ত স্বতঃস্ফূর্ততা ও বুদ্ধিমত্তা সহকারে আধুনিকীকরণ করতে থাকে।
এর বহু উদাহরণ আমরা আমাদের প্রতিষ্ঠানে দেখি, যেমন দক্ষিণ ভারতে তামিনাডুর মন্দির-নগরী তিরুভান্নামালাইতে আমাদের আশ্রমে। তিরুভান্নামালাইতে পবিত্র রহস্যময় পাহাড় অরুণাচলের অবস্থান। পাহাড়ের পাদদেশে এক টুকরা জমিকে রে কর্ড মাত্র ১৮ দিনে একটা পুরোপুরি আশ্রমে রূপান্তরিত করা হয়! আঠারো দিনের শেষে তাতে এক ডজন দেবমূর্তি বসানো হল, ১০০৮ শিবলিঙ্গকে অভিষেক করা হল, আর থাকা ও খাওয়ার বন্দোবস্ত তো আছেই। এক হাজারেরও বেশি মানুষ সেই অভিষেক প্রত্যক্ষ করল এবং সেই স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তা সম্পন্ন কার্যের সাক্ষী হয়ে রইল।
অজান্তেই উচ্চতর বুদ্ধিমত্তা তোমার জন্য লীলা করতে থাকে। যখন তুমি এই ঘটনার জন্য সংবেদী হও, তোমার সজাগতা এক কোয়ান্টাম লাফ লাফাবে। তাহলে তোমাকে তোমার সমস্যাগুলিকে মুছে ফেলার জন্য আর কার্য করতে হবে না। তোমার জীবনে স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তার লীলা নিমিত্ত সমস্যাগুলি নিজে নিজেই মুছে যাবে।
ধ্যান প্রক্রিয়া - বুদ্ধিবৃত্তি ফেলে দাও
এটা পরের ৪৮ ঘণ্টা অভ্যাস কর। সচেতনভাবে নির্ণয় নাও তুমি তোমার সমস্যাগুলি সম্পর্কে চিন্তা করবে না। যে বুদ্ধিবৃত্তি তোমাকে অবিশ্রাম বলে যে নিজের সমস্যা স্বতঃস্ফূর্তভাবে সমাধান করার জন্য তোমার যথেষ্ট বুদ্ধিমত্তা নেই, যে ততটা স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য তোমার সামর্থ্য নেই, সেই বুদ্ধিবৃত্তি ফেলে দাও।
তোমার সমস্যা সমাধান করার জন্য সাহসের
সাথে ও সরল সজাগতা সহকারে কার্য কর।
দেখবে যে এক উচ্চতর বুদ্ধিমত্তা সামনে
আসছে। তোমার একটা শিক্ষা হবে যে তোমার