KAILASA Library/জীবনমুক্তি/দায়িত্ব তোমায় উন্নীত করেSign in
জীবনমুক্তি

দায়িত্ব তোমায় উন্নীত করে

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল আশেপাশে সবকিছুর জন্য দায়িত্বশীল হওয়া

আমরা কে এবং আমরা এখানে কি করছি এই সম্পর্কে বুদ্ধিমত্তা লাভ করার পর অন্যের প্রতি দায়িত্বশীলতার ভাবনার উদয় হয়। আমরা তখন জানি যে আমরা অন্যদের থেকে স্বতন্ত্র নই, কিন্তু পরস্পরের সাথে একই সূত্রে গাঁথা।

কিছু বছর আগে তামিলনাড়ুতে টিবি রোগের মহামারী হয়। সবশেষে ওষুধ পাওয়া গেল এবং মহামারী নিয়ন্ত্রিত হল। তাকে নির্মূল করার জন্য দায়বদ্ধ আধিকারিকেরা গর্বভরে দাবী করে তাদের দায়িত্বশীলতার জন্যই এই মহামারী নির্মূল হল। কিন্তু তারা কি সেই মহামারীর সমস্ত শহরে ছড়িয়ে পড়ার জন্য দায়িত্ব নিয়েছিল? না! তারা সেই টিবি রোগ ছড়িয়ে পড়ার জন্যও দায়ী, ঠিক? কেবল সংকট নিয়ন্ত্রণ করার প্রশংসা না নিয়ে তারা শুরুতেই যাতে মহামারী ছড়িয়ে না পড়ে তার জন্য প্রচেষ্টা করতে পারত।

একইভাবে আমরা আমাদের জীবনে যা কিছু ভাল ঘটে তার জন্য দায়িত্ব নিই, কিন্তু কোন কিছু খারাপ ঘটলে তার দায়িত্ব নিই না। আমরা বাছবিচার করে দায়িত্ব নিই।

যদি আমরা আমাদের জীবনে যা কিছু
ঘটে তার জন্য দায়িত্ব নিই, কেবল তাহলে
আমরা উন্নীত হতে শুরু করব।

যখন তুমি এই মনোভাব নিয়ে বাস করা শুরু কর, 'আমি দায়িত্বশীল', তোমার সমস্ত জীবন পরিবর্তিত হবে। যদি তুমি বসে তোমার জীবনের সমস্ত ঘটনাকে বিশ্লেষণ কর, স্পষ্ট দেখবে, তোমার জীবনে ঘটনাগুলির জন্য কেবল তুমিই দায়ী। সাধারণত আমরা অন্যদের ওপরে দায়িত্ব চাপিয়ে দিই এবং আমাদের জীবনে ঘটনাগুলির জন্য তাদের দোষারোপ করি। বোধহয়, যারা জীবনে প্রস্ফুটিত হতে চায়, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের চারপাশের সমস্ত ঘটনার জন্য দায়িত্বশীলতা অনুভব করতে হবে।

স্বামী বিবেকানন্দ সুন্দর বলেছেন, ‘যত পার কাঁধে দায়িত্ব নেও। যত বেশি দায়িত্ব নেবে, ততই তুমি সম্প্রসারিত হবে। সম্প্রসারণই একমাত্র বৃদ্ধি। সম্প্রসারণ বিনা তুমি সংকুচিত হবে ও মারা যাবে। ’

একটা ছোট গল্প :

এক ব্যক্তি কোন দাতব্য ক্লাবে দায়িত্বশীলতা সম্পর্কে ভাষণ দিচ্ছিল। কয়েক দিন আগে যা ঘটেছে তার থেকে সে একটা উদাহরণ দিল। সে বলল, 'আমার বন্ধু ও আমি একবার পার্কের রাস্তায় হেঁটে যাবার সময় একজনকে রাস্তায় অচেতন দেখলাম।' সে বিরতি নিল ও শ্রোতাদের উদ্বিগ্ন মুখগুলি দেখল।

তারপরে সে বলতে লাগল, ‘কেউ তাকে
সাহায্য করার জন্য বিব্রত হল না। কেবল তাই
নয়, আমরা যখন পার্ক থেকে হেঁটে এলাম
তখনও লোকটি সেখানেই পড়েছিল!’

অন্যদের দোষারোপ না করে আমাদের নিজের ভিতরে তাকানো যাক এবং দেখা যাক সমস্যা সমাধান করার জন্য আমরা কি করছি! আমরা অপরের ভুল ধরার জন্য সর্বদাই প্রস্তুত। কিন্তু কয়বার আমরা সেই ব্যাপারের জন্য নিজেরা কিছু করি?

যত বেশি দায়িত্ব নেবে, তত বেশি
উন্নীত হবে। তোমার চারিদিকে সমস্ত কিছু
ঘটার জন্য তুমি দায়িত্বশীল অনুভব কর,
তখন তুমি হও অধিনায়ক বা লীডার। তার
আগে পর্যন্ত তুমি কেবল এক অনুচর।

করুণা হল দায়িত্বশীলতা ও শক্তি

একবার আমার এক শিষ্য আমায় প্রশ্ন
করে, ‘স্বামীজী, আপনার মধ্য দিয়ে কিভাবে
এত শক্তি প্রবাহিত হয়?’ যখন অপরের কষ্টের
জন্য তোমার করুণার উদয় হয়, পুরো
জিনিষটা দায়িত্বশীলতার রূপ নেয় এবং তা
শক্তি হিসাবে প্রকাশিত হয়, ব্যস্। সেইজন্য
যখন কেউ দুঃখকষ্টের জন্য দায়িত্ব নেয়, সে
অবিলম্বে শক্তি বিকিরণ করতে শুরু করে।

যীশুখ্রিষ্টের কয়জন শিষ্য ছিল? কেবল বারোজন। রামকৃষ্ণ পরমহংসের কয়জন শিষ্য ছিল? কেবল ষোলজন। এই মহান সত্তাদের কত কম শিষ্য ছিল, কিন্তু যেহেতু তাঁরা দায়িত্ব নিয়েছিলেন, তাদের গতিময়তা প্রসারিত হয়।

পরিষ্কার করে বোঝ, তুমি দাঁড়াতে পারবে কেবল যদি তুমি অপরের উন্নতির জন্য দায়িত্বশীল অনুভব কর, কেবল যদি তাদের উন্নীত করার জন্য দায়িত্বশীল অনুভব কর। যখন তুমি বলতে পার যে লোকের জন্য যা কিছু করতে পারবে তা করবে, যখন তুমি দায়িত্ব নিয়ে উঠে দাঁড়াও, তখন তুমি সম্প্রসারিত হও ও ঐশ্বরিক শক্তি তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই ধারণার ওপরে নিবিষ্টভাবে অবলোকন কর যাতে তুমি এটাকে গম্ভীরভাবে বুঝতে পার।

গাঁটসহ বাঁশের মধ্য দিয়ে কি বায়ু প্রবাহিত হতে পারে? না! গাঁটসহ বাঁশ শ্মশানে মৃতদেহ বহন করার জন্য ঠিক আছে। কিন্তু একই বাঁশ বাঁশরী হয়ে যায় যখন তাকে ফাঁপা করা হয়! যতক্ষণ তুমি নিজেতে কেন্দ্রিত, গাঁটসহ বাঁশের মত মৃতদেহ বহন করার ক্ষমতা তোমার থাকবে। যখন তুমি আমিত্ব থেকে মুক্ত হও এবং দায়িত্ব সহকারে উঠে দাঁড়াও, তখন সম্প্রসারণ ঘটে এবং তুমি বাঁশের বাঁশীর মত হয়ে যাও। তখন যেভাবে বায়ু বাঁশে প্রবেশ করে সঙ্গীত হয়ে নির্গত হয়, সেইভাবেই বায়ু তোমার মধ্যে প্রবেশ করে তোমার থেকে শক্তি হয়ে প্রবাহিত হয়!

এক জ্ঞানীয় পরিবর্তন (cognitive shift)

তুমি দায়িত্ব নিলে তোমার ভিতরে এক জ্ঞানীয় পরিবর্তন ঘটে। তোমার মানসিক গঠন বদলায়। আমরা অনেকে গোলামের মত জীবনযাপন করি। উদাহরণস্বরূপ, যদি অফিসে আট ঘণ্টা কেবল আদেশ পালন কর তাহলে তুমি নিস্তেজ ও ক্লান্ত অনুভব কর। তার বদলে যদি তুমি দায়িত্ব ও উদ্যোগ নাও, সেই আট ঘণ্টা অনেক সহজ ও আরও উপভোগ্য হবে।

দৃষ্টান্তস্বরূপ, ধর একজন নিজের ব্যবসা চালাচ্ছে এবং আরেকজন কোন কোম্পানীর জন্য কাজ করছে। ব্যবসার মালিকের তার ব্যবসার জন্য সম্পূর্ণ দায়িত্ব আছে, কিন্তু যে ব্যক্তি কোন কোম্পানিতে কাজ করছে, সে সম্পূর্ণ দায়িত্ব অনুভব করে না। যদি সে দায়িত্ব অনুভব না করে তাহলে পুরো চাকরিটাই তার জন্য একটা বোঝা হয়ে যায়। তার ক্ষেত্রে স্বপ্রেরণা খুবই কম অথবা নেই। ছুটির সময়ের জন্য সে বারবার তার ঘড়ির দিকে তাকাতে থাকে। তার জন্য কেবল মাসের প্রথম দিনটি খুব সুন্দর, কারণ সেটা মাইনের দিন! এক মাসে কেবল একদিনের আনন্দের জন্য সে উনত্রিশ দিনকে বলিপ্রদান করে। ব্যক্তিগত দায়িত্ববোধ যে কোন পরিস্থিতিকে পরিবর্তিত করতে পারে। ব্যক্তিগত দায়িত্ববোধ মহান কার্যসকল সম্পন্ন করতে পারে।

যখন তুমি দায়িত্ব সহকারে দাঁড়িয়ে পড়, তুমি এক মহাবলী হয়ে যাও। তার আগে পর্যন্ত তুমি নিজের ও অপরের জন্য এক বোঝা হয়ে থাক। আমরা প্রায়ই ভাবি যে আমরা একদম সাধারণ কাজে আছি। আমরা অবাক হই যে আমরা কেন আরও দায়িত্ব নেব যখন আমাদের কার্যক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষেরা তা নিচ্ছে না।

আমাকে বলতে দাও, অফিসে যখন এক দ্বাররক্ষক তার কাজ নিখুঁতভাবে করে, সে অন্যদের অনুপ্রাণিত করে। দেখ, প্রতিষ্ঠানের প্রধানকে তো দায়িত্বশীল হতেই হবে। তাকে তার জন্য কোন কৃতিত্ব দেওয়া হয় না! কিন্তু নীচের পদের কেউ উচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করলে তা সত্য অনুপ্রেরণা হয়ে যায়।

শ্রীরামকৃষ্ণ পরমহংস সুন্দর বলেন, 'একজন সন্ন্যাসীকে ঈশ্বরচিন্তা করতে হবে। তাঁকে তার জন্য কোন কৃতিত্ব দেওয়া হয় না। একজন সংসারীকে প্রতিবার ঈশ্বরচিন্তা করার জন্য কৃতিত্ব দেওয়া হয়! সন্ন্যাসী এক মুহূর্ত ঈশ্বরকে ভুলে থাকলে পাপ হয়; কিন্তু এক সংসারী ঈশ্বরকে এক মুহূর্তও চিন্তা করলে তা এক মহান ব্যাপার হয়ে যায়।' একইভাবে, একজন অধিনায়ককে দায়িত্বশীল হতে হবে। অধিনায়ককে দায়িত্ববান হবার জন্য কোন কৃতিত্ব দেওয়া হয় না। যদি একজন দ্বাররক্ষী দায়িত্ববান হয়, সে পুরো প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে পারে।

উচ্চপদের মানুষদের চেয়ে নীচের
পদের মানুষদের দায়িত্ববোধ দ্বারা অন্যদের
অনুপ্রাণিত করার বেশি সম্ভাবনা আছে। তাই
দায়িত্বশীল হবার জন্য কোন কর্তৃত্ব পাবার
অপেক্ষায় থেকো না।

দ্বিতীয়ত, ভেবো না যে তুমি এক
নীচের পদে আছ এবং তাই তোমাকে
দায়িত্ববান হতে হবে না।

তৃতীয়ত, তোমার ভিতরে জ্ঞানীয় পরিবর্তন ঘটতে দাও।

তোমার মধ্যে এক মানসিক পরিবর্তন
ঘটতে দাও। সম্প্রতি তোমার মন এক 'মিথ্যা'র
অবস্থায় আছে, হারিয়ে আছে মায়াজালে,
অবাস্তবে। তোমার মন অনবরত বহির্জগতে
দুশ্চিন্তা ও দুঃখ খুঁজে বেড়াচ্ছে। নিজেকে
গভীরভাবে বিশ্লেষণ করলে উপলব্ধি করবে যে
প্রগাঢ়রূপে নিজেকে উপভোগ করার সময়
তোমার ভিতরে হঠাৎ এক ভয়ের অনুভূতি হয়
যে দুশ্চিন্তা করার জন্য তোমার কাছে কিছুই
নেই। তখন তুমি অবিলম্বে দুশ্চিন্তা করার
জিনিষগুলি ভাবতে শুরু কর। কিছু হারিয়েছ
ব'লে তুমি অনুভব কর এবং তোমার
দুশ্চিন্তাগুলিকে স্মরণ করতে আরম্ভ কর।

‘মিথ্যা’ অর্থ দুঃখ ও স্বল্পস্থায়ীর খোঁজে যাওয়া, সেই জিনিষ খোঁজ করা যার অস্তিত্ব নেই। আমাদের মনের অবস্থাকে ‘মিথ্যা’ থেকে ‘নিত্য’-এ পরিবর্তিত করতে হবে। নিত্য হল শাশ্বত সনাতন। নিত্য হ’ল বর্তমান মুহূর্ত। মনের অবস্থাকে ‘মিথ্যা’ থেকে ‘নিত্য’-এ পরিবর্তিত করাই জ্ঞানীয় পরিবর্তন (cognitive shift)। এটা তখনই হবে যখন তুমি দাঁড়িয়ে পড় ও ঘোষণা কর যে তুমি দায়িত্বশীল।

তুমি যদি এই অনুভূতি নিয়ে কেবল ২৪ ঘণ্টা থাক, যে জিনিষগুলিকে সম্পূর্ণ করা হয় নি, যে অসম্পূর্ণ জিনিষগুলির জন্য তুমি অন্যদের দোষারোপ করেছিলে, সেগুলি সম্পূর্ণ হবে। তোমার সম্পূর্ণ জীবন এক নতুন সুখবোধের সাথে পরিবর্তিত হবে ও প্রস্ফুটিত হবে। এক নতুন উচ্ছ্বাস তোমায় ছেয়ে ফেলবে। তুমি এক স্বাভাবিক অধিনায়ক হবে। জীবন এক উৎসব উদ্যাপন হবে!

বুদ্ধের একটা সুন্দর গল্প আছে। বলা হয়, বুদ্ধ যখন ভিক্ষা করতে যান, তাঁকে রাজার মত লাগত এবং যে রাজারা তাঁকে ভিক্ষা দিত, তাদের ভিখারী মনে হত! রাজা অথবা ভিখারী মনে হওয়া তোমার প্রতিষ্ঠা বা অধিকৃত সম্পত্তির কারণে নয়। সেটা তোমার ভিতরের অবস্থার ওপরে নির্ভর করে।

যখন তুমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নাও, তুমি সম্প্রসারিত হও এবং তোমাকে এক অধিনায়কের মত দেখায় ও তুমি এক অধিনায়ক হয়ে যাও। আবার যদি কোন অধিনায়ক তার সিংহাসনে বসে দায়িত্ব না নেয়, কিন্তু অন্যের দিকে দায়িত্বশীলতার জন্য অঙ্গুলিনির্দেশ করে, তাকে ছোট দেখাবে। অবস্থা থেকে প্রতিষ্ঠা আসে, প্রতিষ্ঠা কখনও অবস্থা

দিতে পারে না। নিত্যানন্দ-অবস্থা নিত্যানন্দের প্রতিষ্ঠা থেকে আলাদা।

জনসেবা করার সঙ্কল্প

প্রাচ্যের অতীন্দ্রিয়বাদী স্বামী বিবেকানন্দ তাঁর মিশনের মূলমন্ত্রকে বর্ণনা করেছেন ‘আত্মনো মোক্ষার্থম্ জগৎ হিতায় চ’ - যার অর্থ ‘আধ্যাত্মিক মুক্তির জন্য এবং মানবসমাজের মঙ্গলের জন্য’। তিনি বলতে চেয়েছেন যে বিশ্বের মঙ্গলের জন্য দায়িত্ব না নিয়ে তুমি আধ্যাত্মিক মোক্ষের কথা বলতে পার না।

একটা সুন্দর গল্প :

ভারতের পান্ধারিপুর ব’লে এক জায়গায় এক বালক তার মাতাপিতাকে খুব ভালবেসে ও যত্ন সহকারে সেবা করে যাচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ পান্ধারিনাথের রূপ নিলেন এবং বালকটিকে দেখতে এলেন। সেইদিন বৃষ্টি হচ্ছিল এবং বালকটি তার মাতাপিতার সেবা করছিল।

কৃষ্ণ এসে বালকটির বাড়ীর দরজায়
দাঁড়ালেন এবং ভিতরে আসার অনুমতি
চাইলেন। মাতাপিতার সেবা শেষ না হওয়া
অবধি বালকটি তাঁকে অপেক্ষা করতে বলল।
কৃষ্ণ বললেন যে বৃষ্টি পড়ছে ও তিনি যেখানে
দাঁড়িয়ে সেই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে।
তাই বালকটি একটি ইট ছুঁড়ে দিল ও ভগবান
কৃষ্ণকে সেটার ওপরে দাঁড়াতে অনুরোধ করল!
এমনকি আজও সে অঞ্চলে, ইঁটের ওপরে
দাঁড়ানো পান্ধারিনাথকে পূজা করা হয়!

বালকটির সচেতনতা ও দায়িত্ববোধ
দেখার জন্য ভগবান নিজেই নেমে এলেন।
সেইজন্য আমি লোকেদের বলি, যখন তুমি

দায়িত্ব সহকারে দাঁড়াও, শক্তি তোমাকে
স্বয়ংক্রিয়ভাবে প্লাবিত করবে! নিজেকে
দায়িত্ববান অনুভব করা সবচেয়ে বড় গুণ।

আমিত্ব বনাম দায়িত্ব

যখন তুমি দায়িত্ববান হয়ে উঠে দাঁড়াও, তোমার সমস্যাগুলি মিটে যাবে। তোমার ভিতরে এক নতুন বুদ্ধিমত্তা জাগ্রত হবে। ভেবো না তুমি অহংকারী হয়ে যাচ্ছ। আমিত্ব আর দায়িত্ব ভিন্ন জিনিষ। দায়িত্বশীলতা অনুভব করলে তুমি উদ্যোগ নেবে, তোমার অহংকার থাকবে না। যখন তুমি চিন্তা কর যে তুমি অন্যজনের চেয়ে বেশি ভাল করেছ, তখনই অহংকারের খেলা শুরু হয়। অহংকারের খেলা শুরু হলে তুমি দায়িত্ব নেবে না।

দায়িত্বশীলতা গম্ভীরতা নয় - বিশ্ব এক স্বপ্নমাত্র

দায়িত্ববান হওয়া মানে গম্ভীর হওয়া নয়। আন্তরিকতা ও গম্ভীরতা ভিন্ন জিনিষ। গম্ভীর হলে তুমি শুধু তোমার আমিত্বকে শক্তি দাও। আন্তরিক হলে তুমি জীবনকে বুঝতে পার এবং কোনকিছুকে অন্য একটা কিছু বলি দিয়ে অযথা গুরুত্ব প্রদান কর না। তুমি জীবনের দিকে অগ্রসর হও যৌবনোচ্ছল উদ্দীপনা সহকারে, স্বতঃস্ফূর্ততা ও সরলতা সহকারে।

একটা শিশুর জগৎ এই সব জিনিষে
ভরা, 'সে আমার পেন্সিল নিয়ে গেল!', 'ও
আমাকে মারল!'... 'ও আমাকে আমার
চকলেট দিচ্ছে না!' বড় হবার আগে আমরা
সবাই এই স্তরে কাটিয়ে এসেছি। সে সম্বন্ধে
এখন ভাবলে কেমন লাগে? খুব হাস্যরসাত্মক
মনে হয় না কি? আমরা হাসি যে এইসব
সামান্য জিনিষগুলির জন্য আমরা কতই না
বিব্রত ছিলাম!

আমাদের পাঁচ ছয় বছর বয়সের দিকে তাকানো যাক। এই বয়সে হয়ত আমরা একটা জ্যামিতি বাক্স নিয়ে লড়াই করেছি। তার কয়েক বছর আগে আমরা হয়ত একটা পেন্সিল নিয়ে লড়েছি, আর এখন জ্যামিতিবাক্স নিয়ে লড়ছি। তুমি আরও বড় হও। এখন তোমার সবচেয়ে ভাল বন্ধু যদি অন্য কারো খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে, তুমি তা সহ্য করতে পার না! আমরা যদি পিছনে গিয়ে এসব সম্বন্ধে ভাবি, আমাদের হাসি পায়। আমি যদি বয়স্ক মানুষদের তাদের যৌবনের সমস্যাগুলি সম্বন্ধে, সম্বন্ধতাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করি, সেই সমস্যাগুলিকে এখন আর গম্ভীর প্রকৃতির মনে হয় না। তার কারণ সেগুলির সময় চলে গেছে। এইভাবেই একটা অবস্থা আছে যা এই সমস্ত অবস্থার ঊর্ধ্বে। সেটা হল পরমানন্দ অভিজ্ঞতা করার অবস্থা। সেটা হল জীবনের সমস্ত অবস্থাকে ছাড়িয়ে এক অভিজ্ঞতা।

আরেকটা উদাহরণ নাও, ধর, তুমি
এক মর্মঘাতী খবর পেলে। যাকে তুমি খুব
ভালবেসেছ, তাকে হত্যা করা হয়েছে। এমনকি
তুমি যখন এই খবর জানতে পার, তুমি ভীষণ
শোক ও কষ্ট অনুভব কর! তুমি ভাবতেই পার
না সে চলে গেছে। তোমার কান্না থামেই না।
হঠাৎ তোমার মা এসে তোমাকে খোঁচা দিয়ে
বলে, 'উঠে পড়' এবং তুমি জেগে ওঠ এবং
উপলব্ধি কর, 'হে ভগবান! সেটা তো একটা
কেবল স্বপ্ন ছিল!' হঠাৎ তুমি কত স্বস্তি ও
আরামবোধ কর! এর থেকে আমরা একটা
জীবনের একটা ছোট প্রক্রিয়া শিখতে পারি :
'যখন স্বপ্ন মিটে যায়, শান্তির জন্ম হয়।'

শিব বলেন, ‘এই সমস্ত বিশ্ব এক
নিছক স্বপ্নমাত্র।’ কতজন মানুষ তা স্বীকার
করতে পারে? তুমি এই বিশ্বকে বাস্তব হিসাবে
দেখ কারণ তুমি সেইভাবেই তাকে অভিজ্ঞতা
করেছ।

কোন কিছুকে কেবল অভিজ্ঞতা করে
তাকে আমরা স্বীকার করতে পারি। যা কিছু
অভিজ্ঞতা করি নি, তাকে আমরা স্বীকার
করতে সমর্থ হই না। একমাত্র সমাধান হল
নিজের ভিতরে প্রবেশ করা ও সেই
পরমানন্দকে অভিজ্ঞতা করা।

তোমার যৌবনে শৈশবের সমস্যাগুলিকে হাস্যাস্পদ মনে হয়। তোমার বার্ধক্যে যৌবনের সমস্যাগুলিকে হাস্যাস্পদ মনে হয়। যখন আমরা পরমকে উপলব্ধি করি, আমাদের সবকিছুকেই লীলা মনে হয়। তুমি জীবনের খেলায় কোনভাবে প্রভাবিত না হয়েও, তাতে গলা পর্যন্ত ডুবে সেই খেলা সুন্দরভাবে খেলতে পার।

আস্থা ও ধৈর্য

আমি সর্বদা লোকেদের বলি, ‘ভেবো না যে তোমার কিছু পরিমাণে শক্তি আছে এবং তুমি সেই শক্তি অনুসারে কার্য করবে। না। যা কিছু কার্য ও দায়িত্ব তুমি নাও, শক্তি সেই অনুযায়ী প্রকাশিত হতে আরম্ভ করে। যা যা দায়িত্ব তুমি নাও, সেই অনুসারে তোমার শক্তি হবে। যা কিছু দায়িত্ব তুমি নিজে গ্রহণ কর, দেখবে যে তোমার অন্তর্দেশ সেই অনুপাতে সম্প্রসারিত হয় এবং তোমার মধ্য দিয়ে শক্তি প্রবাহিত হয়!’

যদি তোমার পাশে ঘটা সবকিছুর জন্য
তুমি দায়িত্বশীল অনুভব কর, তুমি হঠাৎ
একজন অধিনায়ক বা লীডার হয়ে যাও। তুমি
তোমার ও অন্যের জীবন রূপান্তরিত করা শুরু
কর। সচেতনভাবে বৃদ্ধি পাবার পথগুলির মধ্যে
দায়িত্বশীলতা একটি।

তোমাকে কেবল দুটি জিনিষ করতে হবে : আস্থা রাখ যে জীবন সুন্দর এবং জান যে দায়িত্ব নিয়ে তুমি সম্প্রসারিত হতে পার।

আরেকটা জিনিষ, যখন সেই সম্প্রসারণ ঘটে, কেবল ধরে রাখ এবং রূপান্তরের প্রক্রিয়ার সময় ধৈর্য রাখ। রূপান্তর ঘটার সময় ধৈর্যকে আমি বলি তপস্। শির্ডি সাঁইবাবার উপদেশে একটা সুন্দর উক্তি আছে : ‘শ্রদ্ধা সবুরি’ - আস্থা ও ধৈর্য। সেটাই জীবনের নির্যাস।

আস্থা রাখ যে তুমি তোমার জীবনে সম্প্রসারিত হতে পার এবং তারপর তুমি তোমার নেওয়া সমস্ত দায়িত্ব ও অঙ্গীকারগুলির জন্য সম্প্রসারিত হবে। তোমার অন্তর্দেশে সম্প্রসারণ ও রূপান্তর ঘটার সময় ধৈর্য রাখ। ব্যাস। আর কিছুই করার নেই।

কদাচিৎ আমাদের আস্থা অথবা ধৈর্য
থাকে। সেইজন্য ভবিষ্যতে আমরা একই
অতীতকে জন্ম দিতে থাকি। আমাদের জীবনে
আমরা বিরাট সাফল্য কেন ঘটতে দিই না?
কারণ আমাদের আস্থা নেই যে জীবন আমাদের
নতুন স্থানে পরিচালিত করে নিয়ে যায়। আস্থা
ও ধৈর্য রাখ। সহজ সত্য হল, যখন তুমি
আরও বেশী দায়িত্ব নাও, তখন তুমি
সম্প্রসারিত হও এবং আরও বেশী শক্তি
তোমার মধ্য দিয়ে প্রকাশিত হয়।

অপরের জন্য দায়িত্বশীলতা

সচেতনভাবে বৃদ্ধি পাবার জন্য
দায়িত্বশীলতা একটা পথ। অপরের জন্য দায়িত্ব
নেওয়া পরমজ্ঞানোলোক প্রাপ্তির প্রক্রিয়া।
তাকেই ভগবদ্গীতা কর্মযোগ বলে। যখন সত্যি
অনুভব কর যে তোমার কর্ম করা উচিৎ,
যেখানে কর্ম হল অপরের জন্য দায়িত্ব নেওয়ার
কার্য, তুমি তখন ফলের জন্য একদম বিব্রত
হবে না। কেবল তোমার করুণা থেকে, কেবল
তোমার দায়িত্বশীলতার অনুভূতি থেকে, তুমি
কার্য শুরু করবে।

উচ্ছ্বসিত শক্তি থেকে, উচ্ছ্বসিত করুণা
থেকে এবং সমস্ত কিছুর জন্য দায়িত্বশীলতার
উচ্ছ্বসিত অনুভূতি থেকে কার্য জীবনকে
ঐশ্বরিক করে তোলে। লোভ ও ভয়ের পরিবর্তে
উচ্ছ্বসিত দায়িত্বশীলতা থেকে কার্য করাকেই
আমরা আধ্যাত্মিক জীবন বলি।

পরমজ্ঞানোলোক প্রাপ্তির (জীবনমুক্তি) দায়িত্ব

বোঝ, জীবনমুক্তি এক প্রবল দায়িত্ব
নিয়ে আসে। সেটা এক ‘চাপে থাকা’ প্রবল
করুণা সহ আসে। ‘চাপে থাকা’ কথাটা ব্যবহার
করাই ঠিক! তোমার সমস্ত সত্তা স্পন্দিত হবে
এক প্রগাঢ় করুণায়, এক গভীর করুণায়।

একটা ঘটনা তোমাদের বলতে দাও :

একদিন খুব সকালে বিবেকানন্দ হঠাৎ জেগে গেলেন এবং বললেন, ‘আমার ডান হাতে খুব ব্যাথা হচ্ছে।’ সেই সময় তিনি বিছানায় শুয়ে। তিনি বলেন, ‘মহাসাগরের পাশে একটা দেশ কোন প্রাকৃতিক দুর্যোগে কষ্ট পাচ্ছে। দেখ কোথায় আমাদের প্রয়োজন এবং আমাদের স্বামীদের সেখানে গিয়ে ত্রাণকার্য করতে পাঠাও।’ পরদিন সকালে তারা খবর পেলেন আশেপাশে কোন দ্বীপে ভূমিকম্প হয়েছে। সমস্ত স্বামীরা সেখানে ত্রাণকার্যে শীঘ্র চলে গেলেন।

বহু মাইল দূরে মানুষের দুঃখদুর্দশা
অনুভব করার জন্য বিবেকানন্দ সংবেদনশীল
ছিলেন!

জীবনমুক্তির সাথে কার্যত সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি শরীরের ভিতরে অনুভব কর। জীবনমুক্তির অভিজ্ঞতার সাথে এক গভীর চাপে থাকা করুণা তোমার ওপরে অবতরণ করে। বোঝ, এটা একটা বিরাট দায়িত্ব। এটা কেবলমাত্র স্বাধীনতা নয়। এটা একটা বিরাট দায়িত্বও।

অবস্থা, প্রতিষ্ঠা নয়

আমাদের বেশীরভাগই দায়িত্ব নেবার জন্য প্রতিষ্ঠা আসার জন্য অপেক্ষা করি। পরিষ্কার করে বোঝ, এটা সেভাবে হয় না। কেবল দায়িত্ব নিলেই প্রতিষ্ঠা আসবে। যারা প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করে, তারা প্রতিষ্ঠা পেলেও দায়িত্ব নেবে না! তারা শুধুমাত্র কিছু কারণ বা অজুহাত দেখাবে, ব্যাস্।

স্পষ্ট হও, দায়িত্বশীলতা এক চেতনা।

অনেক মানুষ ভাবে যে জীবনমুক্তি বা পরমজ্ঞানোলোক লাভ করে এক সোনার সিংহাসন পাবে। তারা ভাবে অন্য কেউ তাদের খাবার দেবে ও থাকার জায়গা দেবে। তারা ভাবে লোকেরা তাদের ফটো পূজা করবে। তুমি যদি জীবনমুক্ত মাস্টারদের প্রতিষ্ঠা দেখ এবং সেইজন্য জীবন্মুক্তি পাবার চেষ্টা কর, তাহলে তুমি প্রতারিত অনুভব করবে! যদি তুমি জীবনমুক্ত মাস্টারের অবস্থা দেখ এবং তা অর্জন করার চেষ্টা কর, তাহলে তুমি সফল হবে। তুমি সুখী হবে। তুমি তা উপভোগ করবে। সেটাই অবস্থা ও প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য।