অধিনায়কত্ব এক অবস্থা, প্রতিষ্ঠা নয়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল জীবনের সর্বক্ষেত্রে স্বাভাবিকভাবে কার্যকর অধিনায়ক হওয়া
অপরের জন্য দায়িত্ব নিলে আমরা আর
নিজেদের ওপরে কেন্দ্রিত থাকি না। আমরা
অন্যদের সেবা করার জন্য চলি। অপরের সেবা
করাই অধিনায়কত্ব। অন্যদের দিকে না
তাকিয়ে নিজের চাহিদা মিটিয়ে যাওয়া হল
অধিনায়কত্বের অনুপস্থিতি।
পটভূমি
আজকাল অধিনায়কত্ব বা নেতৃত্ব
সম্পর্কে বহু বই আছে এবং সেগুলিতে বলা হয়
সংগঠনের সফলতার জন্য অধিনায়কত্বের কত
প্রয়োজন। বহু তথাকথিত অধিনায়কত্ব-গুরু
আছে যারা অধিনায়কত্ব বিকশিত করাবার
জন্য সংগঠনের লোকেদের শিক্ষা ও প্রশিক্ষণ
প্রদান করে। তা সত্ত্বেও যখন আমরা সেই সব
সংগঠনগুলিকে দেখি, তারা লাভ করার জন্য
ব্যবসা করুক বা সরকারী কাজে থাকুক বা
সামাজিক সেবায় লেগে থাকুক, প্রকৃত
অধিনায়কেরা বিরল।
যদি তুমি কোন প্রতিষ্ঠানে দেখ, দেখবে যে সেই প্রতিষ্ঠানে ১%-এর কম কর্মচারীকে প্রকৃত অধিনায়ক বলা যায়। যদি তুমি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির দিকে তাকাও, দেখবে তাদের মধ্যে কেবল ১% প্রতিষ্ঠান সমস্ত ক্ষেত্রে সত্য অধিনায়ক হবার জন্য দাবী করতে পারে - লাভ করা, ভাল পণ্য বানানো, সমাজসেবা করা, নিজেদের কর্মচারীদের সন্তোষ প্রদান, ইত্যাদি।
তাহলে আমরা বলতে পারি সত্য অধিনায়কেরা আসলে ১% ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১%। তার মানে সম্পূর্ণ জনসংখ্যার কেবল ০.০১% -এর মধ্যে অধিনায়কত্বের গুণমান আছে! আমরা অন্যান্য ক্ষেত্রের প্রতিষ্ঠান সম্পর্কেও একই কথা বলতে পারি। সত্য অধিনায়ক বিরল বলতে আমি এটাই বোঝাচ্ছি।
চল, আমরা বোঝার চেষ্টা করি
জিনিষটা এরকম কেন। তার জন্য আমাদের
বুঝতে হবে :
- অধিনায়কত্ব কি?
২) অধিনায়কদের কি সৃষ্টি করা যায়
অথবা তোমাকে অধিনায়ক হয়েই জন্মাতে
হবে?
- সফল অধিনায়ক তৈরি করার জন্য প্রধান উপাদানগুলি কি?
৪) কেন কিছু ব্যক্তি অনায়াসে এবং
স্বাভাবিকভাবে নেতৃত্ব করে, আর বেশীরভাগ
মানুষই জিনিষটাকে মুশকিল মনে করে?
- অধিনায়ক হবার জন্য আমাদের ব্যক্তিগত যাত্রার প্রক্রিয়া কিভাবে শুরু করি?
চল, ধাপে ধাপে এই বিষয়গুলি বোঝা যাক।
অধিনায়কত্ব কি?
ম্যানেজমেন্ট-গুরু, অধ্যাপক ও
পরামর্শদাতারা অধিনায়কত্ব সম্পর্কে অনেক
বই লিখেছে। তাদের মধ্যে বেশীরভাগই বলেছে
একজন আদর্শ লীডারের কেমন হওয়া উচিৎ।
কোম্পানীগুলি লীডারশিপ (অধিনায়কত্ব) এবং
টিম-ওয়ার্ক (দলবদ্ধভাবে সম্পাদিত কার্য)
সম্বন্ধে অনেক কোর্সের ব্যবস্থা করে।
আমার শিষ্যেরা যারা কর্পোরেট দুনিয়া থেকে এসেছে তারা আমায় বলে এই কোর্সগুলিকে কিভাবে পরিচালনা করা হয় এবং এই কোর্সগুলি থেকে কিছু অর্জন করার জন্য তারা কিভাবে সংগ্রাম করে। তারা আমায় এটাও বলেছে, যদিও সেই কোর্সগুলিতে সাহায্য পাওয়া যায়, কিন্তু তাদের প্রভাব কোর্স শেষ হবার কিছুদিনের মধ্যেই মিলিয়ে যাবার প্রবণতা থাকে।
আমাকে সপ্তাহের শেষের ‘বুট ক্যাম্প’ সম্পর্কে বলা হয়েছে। শুনেছি সেখানে দড়ি দিয়ে চড়ে, খেলা খেলে, বন্ধুত্বের ভাব সৃষ্টি করে সহযোগ-স্পৃহা (টিম-স্পিরিট) তৈরি করা হয়। আমার শিষ্যদের কথা শুনে আমি সারাংশ বুঝতে পারলাম যে এই প্রশিক্ষণগুলি বাইরের গুণাবলীর ওপরে কার্য করার দিকে ঝুঁকে থাকে কিন্তু ব্যক্তির ভিতরের সফট্ওয়্যারের পরিবর্তন বা উন্নতিনের জন্য প্রায় কিছুই করে না এবং অধিনায়কত্ব বিকিরণ করে না।
অধিনায়কত্ব এক গুণমান নয়, কিন্তু তা এক
অভিজ্ঞতা যা এমন এক ব্যক্তি থেকে বিকিরণ
হতে পারে যে ব্যক্তিগত বৃদ্ধি ও রূপান্তর
অভিজ্ঞতা করেছে।
এখন তোমাকে ব্যাখ্যা দিতে দাও, গতানুগতিকভাবে অধিনায়কত্বকে কিভাবে বর্ণনা করা হয়েছে। যদি তুমি ইন্টারনেটে ‘লীডারশিপ’ বা ‘লীডার’ শব্দ দিয়ে খোঁজ, তুমি অবাক হবে যে প্রায় কয়েক লক্ষ সাইট এসে যাবে! সম্প্রতি আমি যখন গুগুলে Leadership (অধিনায়কত্ব) শব্দ টাইপ করি, তাতে প্রায় ১৬ কোটি উত্তর (হিট্) এল এবং Leader (অধিনায়ক) শব্দটি প্রায় ২৮ কোটি হিট্ দেখাল!
তাই এই বিষয়ে যা কিছু লেখা বা বলা প্রয়োজন, তা ইতিমধ্যে বলা হয়ে গেছে! আমি এখানে প্রধানত নেতৃস্থানীয় ম্যানেজমেন্ট গুরু ও তাদের অধিনায়কের ধারণা থেকে তোমাদের কিছু উদাহরণ দিতে চাই এবং সর্বোপরি তোমাদের লীডার হওয়ার জন্য আসল বোধ, হাতিয়ার ও প্রক্রিয়া দিতে চাই। আমি তোমাদের দেখাতে চাই কিভাবে যে কেউ ব্যক্তিগত রূপান্তরের মাধ্যমে অধিনায়কত্ব বিকিরণ করতে পারে!
বোধ, প্রতিটি মনুষ্যই এক সম্ভাব্য অধিনায়ক। অধিনায়কত্ব এমন এক গুণ নয় যা নিয়ে কেবল কিছু মানুষ জন্মেছে - যেভাবে জিনিষটাকে আজকাল দেখা হয় ও বোঝা হয়। প্রত্যেকেই অধিনায়ক হতে পারে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠান, পরিস্থিতি ও দলের জন্য কারও দায়িত্ব নেবার সামর্থ্যের ওপরে অধিনায়কত্বের গুণমান নির্ভর করে।
অধিনায়কত্বের কিছু সংজ্ঞা আমার আছে যা তুমি ইন্টারনেটে খুঁজে দেখতে পা র :
পিটার ড্রাকার অধিনায়ককে বলেন ‘যার অনুগামীরা আছে।’
জন সি ম্যাক্সওয়েল বলেন, ‘অধিনায়কত্ব হল প্রভাব (influence) - বেশীও নয়, কমও নয়।’
ওয়ারেন বেনিস বলেন, ‘নিজেকে জানা, দৃষ্টিপথকে (vision) ভাল করে জ্ঞাপন করা, সহকর্মীদের মধ্যে আস্থার নির্মাণ এবং নিজের অধিনায়কত্বের সম্ভাবনাকে বাস্তবে পরিণত করার জন্য ফলপ্রসূ কার্য করার সমষ্টি হল অধিনায়কত্ব।’
জন গার্ডনার অধিনায়কত্বকে সংজ্ঞায়িত করেছেন : ‘প্ররোচন প্রক্রিয়া এবং দৃষ্টান্ত যার দ্বারা এক ব্যক্তি অথবা অধিনায়ক - দল একটি গোষ্ঠীকে এমন কার্য করতে প্রবৃত্ত করে যে কার্য অধিনায়কের উদ্দেশ্য অথবা সবার শেয়ার করা উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। ’
এখানে নামহীন উৎস থেকে অধিনায়কের আরও একটি সংজ্ঞা আছে, ‘অধিনায়কত্ব এক প্রক্রিয়া যার দ্বারা এক ব্যক্তি কোন উদ্দেশ্য সিদ্ধি করতে অন্যদের প্রভাবিত করে এবং প্রতিষ্ঠানকে এমন এক পথে নিয়ে যায় যাতে সেই প্রতিষ্ঠান আরও সংসক্তিপ্রবণ ও সুসঙ্গত হতে পারে। অধিনায়কেরা তাদের অধিনায়কত্বের গুণাবলী প্রয়োগ করে এই প্রক্রিয়া করে। এই গুণাবলী হল বিশ্বাস, মূল্যবোধ, নৈতিকতা, চরিত্র, জ্ঞান ও দক্ষতা।’
আমি নিশ্চিত এরকম আরও হাজার সংজ্ঞা আছে যে অধিনায়ক কি হবে ও অধিনায়কত্ব কি। আমি এর ভিতরে বিস্তারিতভাবে যাচ্ছি না, কিন্তু আমি নেতৃস্থানীয় ম্যানেজমেন্ট গুরুদের অধিনায়ক ও অধিনায়কত্ব সম্বন্ধে কিছু উদ্ধৃতি নির্দেশ করতে চেয়েছি। এই সব বিশেষজ্ঞরা বলে অধিনায়কের কি হওয়া উচিৎ এবং সফল অধিনায়কের বৈশিষ্ট্যসকল। কিন্তু কেউ এই অবস্থা কি করে অর্জন করবে, সে সম্পর্কে খুবই কমই বলা হয়েছে। তাই এর থেকে একটা প্রশ্ন জাগে : অধিনায়কত্বের বৈশিষ্ট্যগুলি কি জন্ম থেকে পাওয়া অথবা অধিনায়ক সৃষ্টি করা যায়? এটা বোঝার জন্য আমাদের মনের গঠন ও অন্তর্দেশের বিজ্ঞানে গভীরভাবে অনুসন্ধান করতে হবে। এই ব্যাপারে প্রাচ্যের অতীন্দ্রিয়বাদীরা হাজার হাজার বছর অন্তর্জগতে অনুসন্ধান ও আবিষ্কার করে কাটিয়েছেন। তাঁরা অধিনায়কত্বের দক্ষতা অর্জন করার জন্য সঠিক ‘অন্তরের সফ্ট্ওয়্যার’ সৃষ্টি করার জন্য সাধনী ও প্রক্রিয়া সৃষ্টি করেছেন। চল, এটাকে বিস্তারিতভাবে অন্বেষণ করা যাক।
অধিনায়কদের কি সৃষ্টি করা যায় নাকি তারা অধিনায়ক হয়েই জন্মায়?
একজন অধিনায়ক কেমন হবে তার সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু সেখানে কিভাবে পৌঁছানো যায় সে সম্পর্কে খুব কমই বলা হয়েছে। এটা বলতে আমি ঠিক কি বোঝাচ্ছি?
অধিনায়কত্ব কি এমন এক গুণ যা
নিয়ে তোমাকে জন্মাতে হবে অথবা তার চর্চা
করতে হবে? কেউ অধিনায়কত্বের দক্ষতাকে
কিভাবে বিকশিত করবে? কোন পুরুষ বা
মহিলা যদি তার ব্যক্তিগত সংগ্রাম ও
বিভ্রান্তিতে জড়িয়ে থাকে তাহলে সে কি
প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে পারবে?
এইসব খুঁটিনাটিতে ঢোকার আগে, আমি প্রথমেই বলে দিই যে অধিনায়কত্বের দক্ষতাকে বিকশিত করা যায়। পুরো ব্যাপারটা হল অধিনায়কের চেতনার অবস্থা অর্জন করা নিয়ে এবং সেটা অধিনায়ক হয়ে প্রতিষ্ঠা অর্জন করা নিয়ে নয়।
যখন তুমি এটা পড়ছ, ভেবো না যে আমি তোমাদের একটা আধ্যাত্মিক যাত্রার মধ্য দিয়ে নিয়ে যেতে যাচ্ছি! যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি তোমাদের নিয়ে যাব তা এক ব্যক্তিগত রূপান্তরের সময়-পরীক্ষিত প্রমাণিত বিজ্ঞান। এটা প্রাচ্যের অন্তর্বিজ্ঞানের দশ হাজার বছরের গবেষণা ও উন্নয়নের ফল। আমি এটা বলে কি বোঝাতে চাইছি?
প্রথমত, প্রতিটি সভ্যতাই কোন বিশেষ ক্ষেত্রে তাদের শক্তিকে কেন্দ্রিত করেছে। পাশ্চাত্যবাসীরা তাদের প্রচেষ্টা কেন্দ্রিত করেছে বহির্জগতের বিজ্ঞানে, নতুনত্বে, আবিষ্কারে এবং জীবনের গুণমান ও আরাম বাড়ানোর জন্য পণ্য ও সেবার সৃষ্টিতে। এই বহির্জগতের বিজ্ঞানীরা বহু প্রকার পণ্যসামগ্রী ও সেবা আবিষ্কার করেছে এবং তাতে মানবজাতির অনেক উপকার হয়েছে এবং পৃথিবীতে মানুষের জীবনের গুণমান অনেক বৃদ্ধি পেয়েছে।
ঠিক যেভাবে বহির্জগতের বিজ্ঞান আছে, অন্তর্জগতেও এক বিস্তৃত বিজ্ঞান আছে এবং তা আমাদের সকলের মধ্যে আছে। অন্তর্জগতের বিজ্ঞানীরা বা ঋষিরা আমাদের অভিজ্ঞতা করা নানা প্রকার আবেগ সমূহকে এবং আমাদের মনকে পরিচালনা করার জন্য বিভিন্ন সাধনী ও প্রক্রিয়া নিয়ে কাজ করেছেন। গত দশ হাজার বছর ধরে, এই অন্তর্জগতের বিজ্ঞানীরা এমন সব সাধনী ও প্রক্রিয়া সৃষ্টি করেছেন যা আমাদের আবেগ পরিচালিত করতে এবং আবেগজনিত চাপ ও বিষণ্ণতা থেকে মুক্ত হতে সাহায্য করে। নিজেদের মধ্যে পরমানন্দে থাকার জন্য তাঁরা নানা প্রক্রিয়া সৃষ্টি করেছেন। এই সাধনী ও প্রক্রিয়াগুলিকে আমি বলি ধ্যান-প্রক্রিয়া সমূহ।
তাই অধিনায়কত্বের ওপরে আমার
বেশীরভাগ আলোচনাই কেন্দ্রিত থাকবে
মানুষের আবেগ ও মন সম্পর্কে বোধ দেবার
জন্য এবং অন্তর্জগতের বিজ্ঞানীদের থেকে
পাওয়া এই সহজ বোধগুলিকে কিভাবে আমরা
এক সফল ও পরিপূর্ণ জীবন যাপনের জন্য
ব্যবহার করতে পারি।
বেশিরভাগ প্রতিষ্ঠানে যারা অধিনায়ক
হয়েছে, তারা অধিনায়কের প্রতিষ্ঠা অর্জন
করেছে। তারা হয়ত অধিনায়কের অবস্থা অর্জন
করতে পারে নি। আমি সেটা বলতে কি
বোঝাচ্ছি? তা বোঝার জন্য আমাদের প্রথমে
বোঝা যাক কোন প্রধান উপাদানগুলি সফল
অধিনায়ক তৈরি করে।
কোন কোন প্রধান উপাদান সফল অধিনায়ক তৈরি করে?
একটা ছোট গল্প :
একবার দুই দেশের মধ্যে বিরাট লড়াই হয়েছিল। বহুদিন ধরে সেই যুদ্ধ চলছিল এবং লম্বা যুদ্ধে সৈন্যরা ক্লান্ত অনুভব করতে শুরু করেছিল।
এক গরম দুপুরে অসামরিক পোশাকে একজন ঘোড়ায় চড়ে এক ক্লান্ত সৈন্যদলের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সৈন্যরা একটা বড় গর্ত খুঁড়ছিল। সেই দলের নেতা চেঁচিয়ে তাদের শাসন করছিল ও এক ঘণ্টার মধ্যে কাজটা শেষ না হলে তাদের শাস্তির ভয় দেখাচ্ছিল।
ঘোড়ায় চড়া অচেনা ব্যক্তি থামল ও
জিজ্ঞাসা করল, ‘স্যার, আপনি কেবল চেঁচিয়ে
আদেশ দিচ্ছেন কেন? আপনি তাদের নিজেই
সাহায্য করুন না কেন?’
দলের নেতা তার দিকে তাকাল ও
উত্তর দিল, ‘আপনি কি মনে করেছেন? আমি
এদের দলনেতা। আমি যা বলি এরা তাই
করে।’ তারপর সে আরও বলে, ‘যদি আপনি
তাদের সাহায্য করতে এতই ইচ্ছুক, তাহলে
আপনাকে তাদের সাহায্য করতে স্বাগত
করছি!’
ব্যক্তিটি তার ঘোড়া থেকে নেমে এল এবং কার্যে রত সৈন্যদের দিকে হেঁটে গেল। দলনেতা বিস্মিত হ’ল। ব্যক্তিটি হাতিয়ার ওঠাল এবং সৈন্যদের সাহায্য করতে শুরু করল এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে কাজ করতে থাকল!
চ'লে যাবার আগে ব্যক্তিটি সৈন্যদের
তাদের কাজের জন্য অভিনন্দন জানাল এবং
দলনেতার দিকে গেল ও বলল, ‘পরের বার
তোমার প্রতিষ্ঠা তোমার লোকেদের সাহায্য
করাতে বাধা দিলে, তুমি তোমার উচ্চ
কর্তৃপক্ষকে খবর দিও এবং আমি একটা আরও
স্থায়ী সমাধান প্রদান করব।’
দলনেতা একদম অবাক হয়ে গেল।
কেবল তখন সে ব্যক্তিটির দিকে ভাল করে
দেখল এবং বুঝতে পারল যে সেই ব্যক্তিটি ছিল
তাদের সেনাপতি!
এখন আমাদের নিজেদের প্রশ্ন করা
প্রয়োজন যে প্রতিষ্ঠানগুলিতে কতজন
তথাকথিত অধিনায়ক এই গল্পের দলনেতার
গুণগুলি প্রদর্শন করে। আর তোমরা কতজনকে
জান যারা সেই সেনাপতির গুণগুলিকে প্রদর্শন
করে?
কোন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা ব্যতিরেকে,
তুমি স্বীকার করবে যে বেশিরভাগ তথাকথিত
অধিনায়ক দলনেতার গুণ প্রদর্শন করে। তারা
অধিনায়কের প্রতিষ্ঠা অর্জন করে, কিন্তু
অধিনায়কের অবস্থা অর্জন করতে পারে না।
খুব কম মানুষই আছে যারা সত্যি
সত্যি কাজ সম্পন্ন করার জন্য সাহায্য করতে
প্রস্তুত।
সেনাপতি প্রকৃত অধিনায়কের জন্য গুরুত্বপূর্ণ কিছু গুণাবলী প্রদর্শন করেছিল :
- সততা ও দায়িত্ববোধ
- লোকেদের প্রকৃতই যত্ন করেছিল
- আত্মবিশ্বাস
- দক্ষতা ও অভিনব চিন্তা করার কুশলতা
- খুঁটিনাটির ওপরে মনোযোগ
- দক্ষতা ও কার্যকারিতা
- উদার চিন্তা ও কার্য
পরের বিভাগগুলিতে আমি এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।
অধিনায়ক-চেতনা
অধিনায়কত্ব - ব্যক্তির সচেতন পছন্দের ফল
আমি 'অধিনায়ক-চেতনা' বলতে কি বোঝাচ্ছি?
আমাদের মধ্যে বেশীরভাগই অধিনায়কের প্রতিষ্ঠা লাভ করেছি, অবস্থা নয়। অবস্থা প্রতিষ্ঠা থেকে ভিন্ন। প্রতিষ্ঠা আসে সমাজ থেকে। যখন তুমি একদল মানুষকে নেতৃত্ব দিচ্ছ, যদি তোমাকে জোর করে কোন বিভাগের দায়িত্ব দেওয়া হয় অথবা যদি তুমি লাভ বশত কোন দায়িত্ব নেও, তাহলে প্রতিষ্ঠা আসে। কিন্তু অবস্থা পুরোপুরি আলাদা।
অবস্থা শব্দটা ব্যবহার করে আমি বোঝাতে চাইছি, যে দায়িত্ব নিতে চলেছ তার জন্য তোমার অন্তর্দেশকে অথবা তোমার সত্তাকে যথেষ্ট পরিপক্ক হতে হবে। যখন আমরা অবস্থা অর্জন না করে প্রতিষ্ঠা পেয়ে যাই, তখন কর্পোরেট দুনিয়ার সমস্ত সমস্যা শুরু হয়ে যায়
- ব্যক্তিগত দিক থেকে চাপ ও টেনশন এবং দলগত দিক থেকে অসাক্ষাতে নিন্দা ও কূটনীতি। এই সব সমস্যা শুরু হয় যখন তুমি অবস্থা অর্জন না করে প্রতিষ্ঠা পেয়ে যাও।
এখানে আমি তোমাদের প্রাচ্যের মহান ঐতিহ্য থেকে সত্য প্রকাশ করার চেষ্টা করছি, কিভাবে অধিনায়ক-চেতনা অর্জন করা যায়, কিভাবে অধিনায়কের অবস্থা অর্জন করা যায়, কেবল প্রতিষ্ঠা নয়। দেখ, প্রতিষ্ঠা তো খুবই সোজা, কিন্তু অবস্থা অর্জন করার জন্য আমাদের সত্যি সত্যি অনেক কাজ করতে হবে।
যে অধিনায়কের অবস্থা অর্জন করেছে, তার দিকে প্রতিষ্ঠা তো নিজে থেকেই অনুসরণ করবে। যদিও প্রতিষ্ঠা তার নিজের সময় নেয়, অধিনায়ক তাতে বিব্রত হয় না, সে রাজার মত বাস করে! তার জীবন পুরোপুরি পরিপূর্ণ হবে। যে সত্তা অধিনায়কের চেতনা প্রাপ্ত করে, তার মধ্যে পরিপূর্ণতার অমূল্য অনুভূতি ঘটে।
অধিনায়কের অবস্থা বনাম অধিনায়কের প্রতিষ্ঠা
আমি 'অধিনায়কের অবস্থা' বলতে কি বোঝাচ্ছি?
একজন প্রকৃত অধিনায়ক সচেতনভাবে দায়িত্ব নেবার জন্য প্রস্তুত, সে জীবনকে সচেতনভাবে পরিচালনা করার জন্য উদ্যত, সে অবিশ্রাম অতীত ও তার স্মৃতির ওপরে নির্ভরশীল নয়। যদি নির্ণয় নেবার জন্য তুমি তোমার স্মৃতির ওপরে নির্ভর কর, যদি অতীতের ওপরে নির্ভরশীল হও, তাহলে পরিষ্কার করে বুঝে নাও, তুমি এক অনুগামী হবে। অধিনায়ক হতে পারবে না।
পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়াকে আমি বলি দায়িত্ব নেওয়া।
একজন দায়িত্বশীল অধিনায়ক পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে সমর্থ হয়, সে সতেজ ও সর্বদা নিজেকে সজীব রাখে, সে অতীতে আটকে নেই।
তোমাদের একটা ছোট্ট রেখাচিত্র দেখাই। এতে দেখানো হয়েছে মন কিভাবে কার্য করে, অধিনায়কের অবস্থা কিভাবে অর্জিত হয়, কিভাবে আমাদের মধ্যে অধিনায়কের চেতনা ঘটে। বোঝা যাক, কিভাবে আমাদের মন কাজ করে, কিভাবে আমরা তথ্য গ্রহণ করি, তাকে প্রসেস্ করি এবং নির্ণয় নিই।
উদাহরণস্বরূপ, তুমি চোখ দিয়ে কিছু দেখছ। অবশ্যই, তুমি পাঁচটি ইন্দ্রিয় দিয়ে তথ্য গ্রহণ কর - চোখ, কান, নাক, জিভ ও ত্বক। এখনের মত কেবল কেবল চোখের উদাহরণ নেওয়া যাক। যখন তুমি তোমার চোখ দিয়ে দেখ, অবিলম্বে ফাইল এক জায়গায় যায়, যাকে চক্ষু বলা হয়। চক্ষু এক ডিজিট্যাল সিগন্যাল প্রসেসরের (DSP) মত। যা কিছু তুমি চোখ দিয়ে দেখছ তা এক ডিজিট্যাল সিগন্যাল ফাইলের মত জৈব-সিগন্যালে পরিবর্তিত হয়ে যায়। ফাইলটি এক জায়গায় যায় যাকে সংস্কৃতে চিত্ত বলা হয়। চিত্ত কম্পিউটারের মেমরি বা স্মৃতির মত। এখানে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়। উদাহরণস্বরূপ, এখন তুমি এই বইটি দেখছ - পুরো ফাইলটা DSP, চক্ষু যায় ও জৈব-সিগন্যাল ফাইলে পরিবর্তিত হয় এবং তারপর সেটা চিত্ত বা মেমরিতে যায়।
চিত্ত তাকে বিশ্লেষণ করতে থাকে - ‘এটা পাথর নয়, এটা গাছ নয়, এটা পশু নয়...’ এই বর্জন প্রক্রিয়া চিত্ততে হতে থাকে।
তারপর শনাক্তকরণ, ‘এটা একটা বই’ হয়
মনে বা ‘মানস’-এ। মনে তুমি শনাক্তকরণ
করতে শুরু কর ‘এটা বই’, এটা
আধ্যাত্মিকতার বই’, ‘এটা একজন জীবনমুক্ত
সত্তা লিখেছেন।’
শনাক্তকরণের পরে ফাইলটা যায় ‘আমিত্ব’-এ। সেটা হ’ল নির্ণয় নেবার কেন্দ্র। আমিত্বে তুমি চিন্তা করতে শুরু কর, ‘আমি এই পরিস্থিতির সাথে কিভাবে সংযুক্ত?’ যদি এই প্রকার বইয়ের সাথে তোমার অতীতের অভিজ্ঞতা ভাল হয়ে থাকে, তুমি তাকে পড়বার নির্ণয় নাও। যদি তোমার অতীতের অভিজ্ঞতা ভাল না হয়ে থাকে, তুমি ভাবতে পার, ‘ও, এই বইটার কোন অর্থ হয় না, আগের বার আমি খুব একঘেয়ে অনুভব করেছিলাম,’ অথবা ‘আমি একই প্রকার বই আগে পড়েছি কিন্তু কোন উপকার অনুভব করি নি’। এইভাবে নকারাত্মক অনুভূতি এলে, তুমি বইটি না পড়ার নির্ণয় নেবে। আমিত্ব তোমার অতীতের অভিজ্ঞতার ওপরে নির্ভর করে নির্ণয় নেয়। এইভাবে তোমার মন কার্য করে।

এখন এই গুরুত্বপূর্ণ জিনিষটা তোমাকে
বুঝতে হবে যে নির্ণয় নেওয়া হয়েছে
‘অচেতনভাবে’। যদি প্রক্রিয়াটি অকপটভাবে
হয়, তোমার কোন সমস্যা হবে না এবং
তোমার জীবনে জিনিষগুলি খুব সহজেই চলতে
থাকবে। সবকিছুই স্পষ্ট ও সিধা হবে! কিন্তু
এই প্রক্রিয়া সর্বদা অকপটভাবে হয় না।
কখনো কখনো জিনিষগুলি অচেতনভাবে হতে
শুরু করে। উদাহরণস্বরূপ, যদি একই প্রকার
বই পড়ে কোন কিছুর জন্য তুমি আগে আঘাত
পেয়ে থাক বা বিরক্ত হয়ে থাক, যেই মুহূর্তে
তুমি এই বইটি দেখ, অচেতনভাবে সেই স্মৃতি
জাগ্রত হবে।
দেখ, তোমার জীবনে যদি তুমি কোন নির্দিষ্ট স্থানে বা বিশেষ পরিস্থিতিতে বা কোন নির্দিষ্ট রঙের পোশাক পরিধিত কোন বিশেষ ব্যক্তি দ্বারা আঘাত পেয়ে থাক বা বিরক্ত হয়ে থাক, তাহলে পরের বার সেই স্থানে গেলে, সেই পরিস্থিতিতে বা সেই রঙের পোশাকে অন্য কাউকে দেখলে আগের মত বিষণ্ণতার মধ্য দিয়ে তুমি যাবে যদিও যুক্তির সাহায্যে তুমি জান যে সেই স্থান, পরিস্থিতি ও ব্যক্তির সাথে তোমার পূর্বের অভিজ্ঞতার কোন সম্পর্কই নেই। তোমার মনে সেই একই স্মৃতি আসবে। তোমার একই অভিজ্ঞতা হবে। এটাকেই আমি বলি ‘সংস্কার’ বা ‘খোদিত স্মৃতি’।
এই খোদিত স্মৃতিগুলি তোমার নির্ণয় নেবার ক্ষমতাকে বিকৃত বা বিঘ্নিত করে। দেখ, যদি আমার বর্ণিত মনের মানচিত্রের সম্পূর্ণ প্রক্রিয়াটি সচেতনভাবে ঘটে, তাহলে সেটা একটা অকপট এবং যুক্তিগত প্রক্রিয়া। কিন্তু অচেতন মনের জন্য অনেক সময় এই প্রক্রিয়াটি অকপট নয়। আমি একটু আগে যেভাবে বর্ণনা করেছি, আমরা নির্দিষ্ট ব্যক্তি বা পরিস্থিতিতে পাওয়া অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে পক্ষপাতদুষ্ট হবার দিকে ঝুঁকি। এই স্থানটিতেই কূটনীতি ঘটে! এই স্থানটিতেই জিনিষগুলি অযৌক্তিকভাবে চলে। এই স্থানটিতেই অতীতের স্মৃতিগুলি বা এন্গ্রাম্গুলি বসে থাকে এবং তুমি জানতেও পার না যে তুমি কি নির্ণয় নিচ্ছ!
অচেতন মন সম্পর্কে আরও বোধ দেবার জন্য তোমাদের আরেকটা দৃষ্টান্ত দিই। যদি আমরা যুক্তি দিয়ে অথবা সচেতনভাবে বিশ্লেষণ করি, তোমরা সবাই জান যে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে হানিকর। তোমার ইন্দ্রিয় দ্বারা সংগ্রহ করা তথ্য অনুসারে, চোখ থেকে মন পর্যন্ত প্রক্রিয়াকে অনুসরণ করলে তুমি স্পষ্টভাবে জান যে ধূমপান করলে স্বাস্থ্যের হানি হয়। কিন্তু হঠাৎ যদিও আমাদের যুক্তি ধূমপান করতে মানা করে, তুমি যুক্তি ও চেতনাকে ছাড়িয়ে ধূমপান করার নির্ণয় নিয়ে ফেল। এখানেই অচেতন এন্গ্রামগুলি বসে থাকে।
যদিও তুমি সচেতনভাবে জান যে ধূমপান করা স্বাস্থ্যহানিকর, যখন সেই তথ্য আমিত্বতে যায়, যখন ফাইলটা একটা কোয়ান্টাম লাফ দেয়, তুমি ধূমপান করার নির্ণয় নিয়ে ফেল। হয়ত ধূমপান করার সময় অতীতের কোন স্মৃতি অথবা কোন অভিজ্ঞতা তোমাকে আরামবোধ দিয়েছিল। অথবা যৌবনে ধূমপান করার সময় নিজেকে হিরো বা নায়ক বলে অনুভব করেছিলে। তাই এই এন্ গ্রাম্গুলি এই অভ্যাসের সাথে যুক্ত হয়ে গেছে এবং হঠাৎ এই এন্গ্রামগুলির কারণে তুমি ধূমপান করার নির্ণয় নেও, যদিও তুমি সচেতনভাবে জান যে সিগারেট পান করা স্বাস্থ্যহানিকর।
একইভাবে, তোমার জীবনে যদিও
বহুবার তুমি জান যে কোনটা সঠিক, তুমি
তোমার এন্গ্রামের জন্য অচেতনভাবে নির্ণয়
নিয়ে ফেল। তোমার জীবন অচেতন
এন্গ্রাম্গুলির নিয়ন্ত্রণে আছে; তা তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি হয়ত ভাবছ যে তুমি নির্ণয়গুলি নিচ্ছ, কিন্তু তোমার অচেতন এন্গ্রাম্গুলি নির্ণয় নিচ্ছে!
এই সংস্কার বা এন্গ্রাম্গুলি আমাদের ব্যবহারের মূল কারণ। তাদের কারণেই আমরা নির্দিষ্ট মানুষের সাথে নির্দিষ্টভাবে ব্যবহার করি। নির্ণয় নেবার সময় এন্গ্রাম্গুলি আমাদের বিচারধারাকে মেঘাচ্ছন্ন করে ফেলার দিকে ঝোঁকে। প্রতিষ্ঠানে আমাদের কার্য কিভাবে সম্পাদন হবে, তার জন্য এন্গ্রাম্গুলি আমাদের প্রভাবিত করে। এই এন্গ্রাম্গুলিই আমাদের কার্যক্ষমতা (productivity), আন্তঃব্যক্তিগত দক্ষতা (interpersonal skill), দলবদ্ধভাবে কাজ করা (teamwork), বিচারধারা এবং সাড়া দেওয়ার ক্ষমতা এবং আমাদের ব্যবহারের ওপরে কর্তৃত্ব করে। কিন্তু এন্গ্রাম্গুলিকে কখনও বোঝা হয় নি এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল কর্পোরেট প্রশিক্ষণ ও অধিনায়কত্ব বিকাশের ক্ষেত্রে তাদের কোন তাৎপর্য দেওয়া হয় নি।
প্রাচ্যের অতীন্দ্রিয়বাদীরা ও অন্তর্জগতের বিজ্ঞানীরা এই খোদিত স্মৃতিগুলি থেকে আমাদের শুদ্ধ করার জন্য হাজার হাজার বছর ধরে অনেক সাধনী ও ধ্যান প্রক্রিয়া বিকশিত করেছেন। এই সংস্কারগুলিকে ধ্যান প্রক্রিয়া দ্বারা কার্যকারীভাবে মুছে ফেলা যায়।
সম্প্রতি আমি এক শিষ্যের বাড়ী যাই
এবং সেখানে বসার ঘরে একটা সুন্দর এক
লাইন দেখলাম :
‘আমি এই বাড়ীর বস্; এটা বলার জন্য আমার স্ত্রীর অনুমতি আছে!’
একইভাবে তুমি হয়ত ভাব যে তুমি
বস্, কিন্তু তোমার অচেতন এন্গ্রাম্গুলি
তোমাকে পরিচালিত করছে! যতক্ষণ তুমি এই
অচেতন সংস্কারগুলিতে আটকে আছ, তুমি
কখনও অধিনায়কের অবস্থায় পৌঁছাতে পারবে
না। হয়ত তুমি অনেক কষ্ট ও সংগ্রাম করে
অধিনায়কের প্রতিষ্ঠা লাভ করতে পার।
স্পষ্ট করে বোঝ, যদি অধিনায়কের চেয়ারে তুমি অনেক কষ্ট ও সংগ্রাম করে বসে থাক, সেই একই কষ্ট ও সংগ্রাম তুমি তোমার অধীনস্থ কর্মচারীদের মধ্যেও সৃষ্টি করার দিকে ঝুঁকবে!
বারংবার তোমার মন বলবে, ‘আমি
যখন এত কষ্ট পেয়েছি ও এত লড়াই করেছি,
তাহলে এরা কেন করবে না!’ তুমি অন্যদের
মধ্যে তোমার পুরাতন মানসিক গঠনকে
পুনর্গঠন করবে। এটা যে কোন প্রতিষ্ঠানকে
অনুপ্রেরণা দেবার জায়গায় তাকে হতোদ্যম
করে ফেলে।
নির্ণয় নেওয়া ও চাপ
এখন তোমাদের সাথে কিছু খুবই গুরুত্বপূর্ণ সত্য শেয়ার করি।
তুমি সচেতন হয়ে নির্ণয় নিলে কখনও চাপে থাকবে না।
কেবল অচেতনভাবে নির্ণয় নিলে, তোমার নির্ণয় নেবার প্রক্রিয়ায় এন্গ্রাম্গুলি হস্তক্ষেপ করলে, চাপ জিনিষটা ঘটে। জিনিষগুলি অকপট হলে তুমি হাজার হাজার নির্ণয় নিতে পারবে এবং পুরোপুরি স্বস্তিতে থাকবে। তোমার জীবন প্রবাহিত হবে, একটা নদীর মত!
কিন্তু যদি এন্গ্রামগুলি দ্বারা তুমি ভরাট থাক, এমনকি কেবল দুটি কি তিনটি নির্ণয় নেবার পর তুমি সম্পূর্ণরূপে ক্লান্ত হবে। তোমাকে কাজও করতে হবে না, কেবল চেয়ারে বসে কাজের কথা চিন্তা কর এবং আধা ঘণ্টার মধ্যে তোমার কাঁধে ব্যাথা হবে! তার মানে তুমি এনূগ্রামে বাঁধা পড়ে গেছ। সেগুলি তোমায় নির্ণয় নিতে দিচ্ছে না।
ফাইলটা যখন মন থেকে কোয়ান্টাম লাফ দেয়, প্রতিটি এন্গ্রাম্ তাদের মতামত ফাইলে লিখে ফেলে! যত বেশী সংখ্যায় এন্গ্রাম্, তত বেশী নির্ণয়ের সম্ভাবনা। তাই ফাইল আমিত্বে পৌঁছালে, সেটা পুরাদস্তুর বিভ্রান্ত হয়ে যায়! সেই ফাইলে তিনশ মতামত হলে তুমি কোন নির্ণয় নেবে! তাই তোমার আমিত্ব বলে, 'যা ইচ্ছা কর, কেবল আমায় ছেড়ে দাও!’ কোন নির্ণয় নেবার জন্য ধৈর্য তোমার নেই এবং নির্ণয়গুলি এলোমেলোভাবে কোন স্পষ্টতা ছাড়াই নেওয়া হয়।
যদি তুমি অনবরত স্পষ্টতা ছাড়া নির্ণয়
নিতে থাক এবং তুমি অধিনায়কের চেয়ারে
বসৌ, দয়া করে পরিষ্কার করে বোঝ, তুমি
কেবল নিজে কষ্ট পাবে তাই নয়, তুমি
অপরকেও কষ্ট প্রদান করবে! প্রত্যেকেই কোন
না কোনভাবে অধিনায়ক। হয় তুমি কোন
দলের অধিনায়ক অথবা তুমি তোমার ঘরের
অধিনায়ক। কোন না কোন ভাবে আমরা সবাই
অধিনায়ক।
যে মানুষটি এন্গ্রামগুলিতে আটকে গেছে, যে সর্বদা খোদিত স্মৃতিগুলি দ্বারা কষ্ট পাচ্ছে, সে কখনও রিল্যাক্স করতে পারে না, বা ছুটি উপভোগ করতে পারে না। তুমি নিজের জীবনে দেখ। খুব সকালে উঠে বিছানা থেকে বাথরুমে যাবার সময় তুমি হয়ত দাঁত মাজছ, কিন্তু তোমার মন ইতিমধ্যে অফিসে চলে
গেছে! যদি অফিসে বসে আছ, তাহলে মন পড়ে রয়েছে সন্ধ্যার সমুদ্র সৈকতে। আর যখন সৈকতে বসে, মন চলে গেছে বাড়ীতে। একটা জিনিষ একদম নিশ্চিত, যদি তোমার শরীর এখানে থাকে, তোমার মন এখানে নেই!
তোমার শরীর যেখানে থাকে সেখানে তুমি থাক না। তুমি অবিশ্রাম অন্য জায়গায় আছ। আমি সর্বদা লোকদের বলি, যদি তুমি ঘরে বসে দুশ্চিন্তা কর, তাহলে সেটা ঘরে থেকে কাজ করা! যদি তুমি অফিসে বসে দুশ্চিন্তা কর, সেটা হল তুমি চাকরি করছ। যদি সমুদ্র সৈকতে বসে দুশ্চিন্তা কর, তুমি ছুটি কাটাচ্ছ, ব্যস্! জায়গাগুলি হয়ত বিভিন্ন, কিন্তু মানসিক গঠন একই থাকে!
এন্গ্রামে ভরা মানুষ কখনও স্বস্তিতে থাকতে পারে না। মানুষ স্বস্তির ভাব সহকারে না থাকলে তার দ্বারা সৃজনশীলতা ও নিরপেক্ষ নির্ণয় নেওয়া কিভাবে সম্ভব হবে? যে এন্গ্রাম্গুলিতে আটকে আছে, সে না ছুটি কাটাতে পারে অথবা তার জীবন পূর্ণভাবে যাপন করতে পারে। ছুটি বা কাজ, বাঁচা বা মরা, উভয়ই তোমার চেতনার সাথে সরাসরি সম্পর্কিত। তা তোমার কার্যের সাথে সম্পর্কিত নয়, তা তোমার সত্তার সাথে সম্পর্কিত। কেবল যে মানুষ তার সত্তা সম্পর্কে সচেতন, কেবল সে অধিনায়ক-চেতনা অর্জন করতে পারে।
কার্যক্ষমতা
সংজ্ঞা ও বোধ
একটা ছোট গল্প :
একবার এক বস্ তার কর্মচারীকে
জিজ্ঞাসা করে, ‘এই সহজ কাজটা শেষ করতে
আপনার ছয় মাস কেন লাগল?’
কর্মচারী উত্তর দেয়, ‘আপনার
বিভ্রান্তিকর পরিচালনা, অনবরত পরিবর্তন
এবং কাজের দিনগুলি ছোট হবার জন্য!’
বস্ বলে, ‘তুমি অলস’ - আমি তো এই প্রকার কারণ চাইছিলাম!’
প্রতিষ্ঠানগুলিতে কার্যক্ষমতা বা উৎপাদনশীলতা সম্বন্ধে অনেক বলা হয়েছে, অনেক লেখা হয়েছে। গত বিশ ত্রিশ বছর ধরে উৎপাদনশীলতা অনেক প্রতিষ্ঠানে এক মন্ত্র হয়ে গেছে। কম্পিউটার ও নতুন যোগাযোগ প্রযুক্তি যেমন ইন্টারনেট ও সে ল্ফোন আবিষ্কার হবার ফলে, পৃথিবী এক ছোট জায়গা হয়ে গেছে। কোম্পানীগুলিতে উৎপাদনশীলতা বেড়েছে, কিন্তু তা হয়েছে কর্মচারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও ভাল থাকাকে বলি দিয়ে। চল, বোঝা যাক উৎপাদনশীলতা বা কার্যক্ষমতা কি এবং চাপের পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়া কিভাবে কার্যক্ষমতা বাড়ানো যায়।
সোজা কথায়, উৎপাদনশীলতাকে পরিমাপ করা যায় এইভাবে :
উৎপাদনশীলতা = উৎপাদন (output) / যোগান (input)
উৎপাদনের পরিমাপ হয়ত কোন ব্যক্তি বা দলের কিছু নির্দিষ্ট সম্পাদিত কার্যের সংখ্যা অথবা কোন কারখানার ক্ষেত্রে উপার্জন। যোগানের পরিমাপ হবে কোন নির্দিষ্ট প্রকল্পে কাজের ঘণ্টা, উৎপাদন খরচা ইত্যাদি।
প্রাচ্যের অতীন্দ্রিয়বাদীদের থেকে উপলব্ধি - কার্যক্ষমতার ওপরে এন্গ্রাম্গুলির প্রকোপ
মানুষের উৎপাদনশীলতা বাড়াবার জন্য পৃথিবীতে কোম্পানীরা কোটি কোটি ডলার খরচা করেছে। এদের বেশীভাগ প্রচেষ্টাই প্রতিষ্ঠানের ফোকাসের কোন বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট প্রশিক্ষণ প্রদান করার দিকে কেন্দ্রিত অথবা কম্পিউটার, ইন্টারনেট বা গণমাধ্যম ও অন্যান্য ধরনের যোগাযোগ-মাধ্যম সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে প্রযুক্তি উন্নতিসাধন করায় কেন্দ্রিত। কিছু কোম্পানি ‘সূক্ষ্মতর দক্ষতা’ (softer skill) যেমন আন্তঃব্যক্তিগত ক্ষমতা, দলগঠনের দক্ষতা ইত্যাদিতেও বিনিয়োগ করে। কিন্তু এইসব বেশীরভাগ প্রশিক্ষণই সচেতন মন, কার্য, ব্যবহার ও উপরিলেতলের উপলব্ধিগুলিকে সম্ভাষণ করার প্রবণতা দেখায়। কিন্তু নব্বই শতাংশের বেশী আবেগ ও ব্যবহার আমাদের মনের গভীরে বাস করে। তাকেই মনঃসমীক্ষক সিগ্মণ্ড ফ্রয়েড্ অচেতন মন বলেছেন।
যদি আমরা মনের দিকে তাকাই, সচেতন স্তরে কিছু চিন্তা ভাবনা ও উপলব্ধি পুঞ্জীভূত হয়েছে। কিন্তু আরও গভীরতর স্মৃতি ও সঞ্চিত জ্ঞান আছে, যা ব্যবহার করে আমরা সমস্যার সমাধানে সাহায্য পাই। তারপর সমস্ত আবেগ ও অভিজ্ঞতাগুলি অচেতন স্তরে দৃঢ়ভাবে নিহিত আছে। এখানেই সংস্কারগুলি বা খোদিত স্মৃতিগুলি বাস করে।
বেশীরভাগ কর্পোরেট প্রশিক্ষণ অনুষ্ঠানগুলি জ্ঞান অথবা কোন নির্দ্দিষ্ট দক্ষতা প্রদান করার জন্য সচেতন মনের ওপরে ফোকাস করে। কিন্তু এটা যেন একটা আবেগভরা আগ্নেয়গিরিতে বসে থাকা, যেখানে যেকোন সময়ে অগ্ন্যুৎপাত হতে পারে। এই প্রচ্ছন্ন আবেগগুলিই প্রায়শ আমাদের অদক্ষতার সাথে ও অযৌক্তিকতার সাথে কাজ করায়!
তাই সংস্কার বা খোদিত স্মৃতিগুলি আমাদের নির্ণয় নেবার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে; এগুলিকে মনে অবস্থিত অদক্ষতা সমূহ বলা যায়! যত বেশী এনগ্রাম্, আমাদের চিন্তার প্রক্রিয়া তত বেশী মেঘাচ্ছন্ন এবং ফলন ততই কম। অন্য কথায়, একটি নির্দ্দিষ্ট ফলন বা উৎপাদন (output) পাবার জন্য বেশী সংস্কার থাকলে আরও বেশী সময় বা মানুষ বা খরচার প্রয়োজন হবে। তাই এতে উৎপাদনশীলতা নিম্নতর হয়।
অচেতন মন - ফ্রয়েডের উপস্থাপনা
যে পাঠকেরা মনোবিজ্ঞান পড়েছে তারা মন সম্পর্কে ফ্রয়েডের ব্যাখ্যা জানে। নানা প্রতিষ্ঠানে গতানুগতিক প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের অনুষ্ঠান কেবল সচেতন মনকে সম্বোধন করে এবং তা তো কেবল তোমার সম্ভাবনার মাত্র দশ শতাংশ। কেবল যখন আমরা সংস্কারগুলিকে সম্বোধন করি, সম্ভাবনার বাকি নব্বই শতাংশকে কার্যে পরিণত করতে পারি। এই বিরাট সম্ভাবনাকে ধ্যান প্রক্রিয়া দ্বারা অভিজ্ঞতা করা যায়।
আমি এখন যা বর্ণনা করলাম তার দৃষ্টান্ত দেবার জন্য আমি তোমাদের পনের মিনিটের একটা সহজ অনুশীলন দিতে চাই। একটা সাদা কাগজ নাও এবং তোমার মনে যা আসে তা লিখে ফেল। মনে আসা কোন চিন্তাকেই সম্পাদনা ও ফিল্টার করবে না অথবা বিচার করবে না। শুধু একটা চিন্তা রেকর্ডারের মত ব্যবহার কর, যেভাবে কথা রেকর্ড করা হয়। যেন একটা চিন্তা রেকর্ড করার যন্ত্র তোমার সাথে সংযুক্ত আছে এবং মনে যা কিছু আসে তা লিখে ফেলছ। এখন পনের মিনিট পরে কলম রেখে দাও এবং যা লিখেছ তা পড়।
যদি সততার সাথে তোমার মনে যা এসেছিল তা লিখে রেকর্ড করে থাক, তাহলে বুঝতে পারবে কি প্রকার এলোমেলো, অসংযুক্ত, অযৌক্তিক চিন্তা মনের মধ্য দিয়ে যায়। এই চিন্তাগুলি কোন মেশিনে ঘর্ষণের মত। তারা মেশিনটাকে খুব অদক্ষ ও অফলপ্রসূ করে ফেলে। এটাই নিম্ন উৎপাদনশীলতার মূল কারণ।
আমার বহু শিষ্যেরা যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং সচেতনভাবে সংস্কারগুলিকে বর্জন করার জন্য কার্য করেছে, তারা সবসময় আমায় বলে যে এখন তারা তাদের ব্যস্ত জীবনে অনেক সময় পাচ্ছে, যেহেতু তারা আর অস্থির মন ও অযৌক্তিক চিন্তা দ্বারা উপদ্রুত হচ্ছে না।
সংস্কারগুলি থেকে এইসব এলোমেলো চিন্তাগুলিকে বর্জন করার প্রক্রিয়াকে আমি বলি ধ্যান। একবার এই চিন্তাগুলিকে বর্জন করা হলে যেন মেশিনের ঘর্ষণ কমানো হয় এবং আরও সুদক্ষতার সাথে মেশিনটার উৎপাদনশীলতা বাড়ে।
নানা জাতি, দেশ, সমাজ ও আর্থিক অবস্থা থেকে আসা হাজার হাজার মানুষ আমাদের ধ্যান প্রোগ্রামে সংস্কার হটাবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। হাজার হাজার মানুষ এসে আমায় বলে যে তাদের সামগ্রিক উৎপাদনশীলতা ছাড়াও তারা তাদের ব্যক্তিগত ও পেশাদারী জীবনে আরও ভাল আন্তঃব্যক্তিগত (ইন্টার-পার্সোনাল) সম্বন্ধতা বজায় রাখতে পারছে, চাপ কম অনুভব করছে ও তারা আরও বেশী সৃজনশীল ও উদ্ভাবনী হয়েছে। বিশিষ্ট কর্পোরেট লিডারদের ও নোবেল বিজয়ীদের সাথে এই বিষয়ে আমার চিত্তাকর্ষক আলোচনা হয়েছে এবং সংস্কার থেকে মুক্ত হয়ে উন্নততর উদ্ভাবন ও স্বজ্ঞালব্ধ দক্ষতার অনেক বিস্ময়কর প্রমাণ তারা শেয়ার করেছেন।
তাই আমরা এখন উৎপাদনশীলতার
সমীকরণটিকে সম্প্রসারিত করতে পারি।
আমরা সমীকরণটি এইভাবে পুনর্ব্যক্ত করতে
পারি :
উৎপাদনশীলতা = উৎপাদন (output) / যোগান (input)
যোগান = (বুদ্ধিবৃত্তি + প্রযুক্তিগত দক্ষতা + সংস্কার সমূহ)
তুমি জান যে আমরা আমাদের মন সহ বছরে ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা বাস করি। বেশীরভাগ মানুষের জন্য মন, অবিশ্রাম দৌড়াচ্ছে, বিশ্লেষণ করছে, লোকেদের বিচার করছে, বিভিন্ন আবেগ নিয়ে আসছে এবং পরিস্থিতিতে সাড়া দিচ্ছে এবং সেগুলি নির্ভর করে আমাদের ‘হানাদ্দার’ সংস্কারের স্তরের ওপর।
এই সংস্কারগুলির বোঝা বিনা তুমি দেখবে যে তোমার শিক্ষা, প্রশিক্ষণ অথবা জীবনের অভিজ্ঞতার দ্বারা যে সহজাত বুদ্ধি ও দক্ষতা বিকাশ করেছ, সেগুলি সরাসরি উৎপাদন করার জন্য ব্যবহার করা হবে এবং মন তোমায় এদিক ওদিকে উদ্দেশ্যহীনভাবে আর ঘোরাতে পারবে না। দেখবে যে উৎপাদনশীলতা সহজেই অনেকগুণ বেড়ে গেছে!
এই বিষয়টির দিকে বেশীরভাগ কোম্পানী ও প্রতিষ্ঠানগুলি তাকাতে পারে নি। কিন্তু প্রাচ্যের অতীন্দ্রিয়বাদীরা কিছু সহজ সাধনী ও প্রক্রিয়া দিয়েছেন, তাঁরা সংস্কারগুলি থেকে মনকে শুদ্ধ করার কিছু প্রক্রিয়া বি কাশ করেছেন।
লোকেরা কখনো কখনো আমাকে জিজ্ঞাসা করে, ‘যদি আমরা সংস্কার থেকে মুক্ত হই, আমরা কি চিন্তা করা বন্ধ করে দেব? আমরা কি অলস ও আত্মতুষ্ট হয়ে যাব? ’ আমি তোমাদের বলি, বস্তুত তা একেবারেই উল্টো। কিছুক্ষণ আগে আমার দেওয়া পনের মিনিটের অনুশীলনটিকে স্মরণ কর। তোমাদের চিন্তাগুলিকে কাগজে লিখেছ। মন যদি সংস্কারের প্রভাব থেকে মুক্ত হয়, তুমি বুদ্ধিমত্তার এক কোয়ান্টাম লাফ দেখবে, তুমি সৃজনশীল হবে এবং বুদ্ধিমত্তার এক নতুন অঞ্চল উদ্ভূত হবে। দেখবে যে হঠাৎ তোমার সত্তা থেকে স্বজ্ঞা বা অন্তর্জ্ঞান এবং উদ্ভাবনার দক্ষতা বিকশিত করতে সমর্থ হচ্ছ।
বোঝ, এটা কোন গুপ্তরহস্যপূর্ণ অঞ্চল নয় যেখানে তুমি প্রবেশ করতে যাচ্ছ। স্পষ্ট করে বোঝ, স্বজ্ঞা বা অন্তর্জ্ঞানের ক্ষমতা আমাদের সবার মধ্যেই আছে। তা সংস্কারগুলির সংঘাতে মেঘাচ্ছন্ন হয়ে আছে। এখন আমি তোমাদের ব্যাখ্যা করব কিভাবে সংস্কার মুক্ত দেহ-মন সিস্টেমে স্বজ্ঞা ও উদ্ভাবনা বিকশিত হয়।
স্বজ্ঞা ও উদ্ভাবনাতে সংস্কারের প্রভাব
স্বজ্ঞা (Intuition) এক দারুণ সুন্দর বিষয়। যদি তুমি আধুনিক কালের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) জিজ্ঞাসা কর তারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ নির্ণয়গুলি কিভাবে নিয়েছে, তাদের জীবনে সন্ধিক্ষণ ঘটার কারণ কি, তাদের উত্তরগুলি বারবার আমাদের অবাক করবে। বারবার তারা বলে যে তাদের সাফল্য তাদের বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে কিছু থেকে এসেছে, এমন কিছু থেকে তা এসেছে যা তাদের নির্ণয় নেবার জন্য শক্তি ও সাহস প্রদান করেছে। ঠিক এই রকম ব্যাপার কেবল CEO-দের বেলায় নয়, বিজ্ঞানীরাও এক কথা বলেন।
অন্য একদিন আমার ডঃ চার্লস
টাউন্সের সাথে মধ্যাহ্নভোজ করার সুযোগ
হয়েছিল। আমি তাকে প্রশ্ন করি, 'স্যার,
আপনার আবিষ্কারের ঘটনাটি কিভাবে ঘটল?
আপনি কিভাবে তা করতে পারলেন?' তিনি খুব
সুন্দরভাবে বললেন, 'আমি ওয়াশিংটন ডিসির
একটা পার্কে বসেছিলাম; হঠাৎ কিছু একটা
ঘটল। ফয়সালা আমার ভিতরে ছিল এবং তা
অকস্মাৎ আমার সামনে প্রকাশিত হল। আমার
অভিজ্ঞতা আমি লিখে ফেললাম। এখন আমার
এক বিরাট সমস্যা। ফয়সালা আমার কাছে
আছে, কিন্তু ধাপগুলি নেই। আমি তা অন্য
কারোর কাছে উপস্থাপন করতে পারছি না,
কারণ আমার কাছে কেবল সিদ্ধান্ত আছে,
ধাপগুলি নেই।'
এটা কেবল চার্লস টাউন্সের সাথে হয়েছিল তা নয়, অ্যালবার্ট আইনস্টাইনের সাথেও এরূপ হয়েছিল। তিনি বলেন, 'আমার সাথে যা কিছু নতুন ঘটেছে, তা স্বজ্ঞা থেকে এসেছে, তা বুদ্ধিবৃত্তি থেকে আসে নি।' তিনি সেটা সুন্দরভাবে গুছিয়ে বলেছিলেন, 'স্বজ্ঞালব্ধ মন এক পবিত্র উপহার, যৌক্তিক মন এক বিশ্বস্ত ভৃত্য। আমরা এক সমাজ সৃষ্টি করেছি যেখানে ভৃত্যকে সম্ভ্রম করা হয় এবং উপহারকে ভুলে যাওয়া হয়েছে।'
আমরা বিশ্বাস করি কি না করি, স্বীকার করি কি না করি, স্বজ্ঞা (intuition) বলে কিছু একটা আছে। অবশ্যই, অ্যালবার্ট আইনস্টাইনও বলেন যে সেটা একটা উপহার, কারণ আমরা নিশ্চিত নই কখন সেটা আসবে এবং সেটা আদৌ আসবে কি আসবে না।
কিন্তু যোগীরা, অতীন্দ্রিয়বাদীরা বারবার বলেছেন তুমি এটাকে নিশ্চিতভাবে অর্জন করতে পার। তোমাকে ভাবতে হবে না যে স্বজ্ঞা এক উপহার। তুমি তার জন্য প্রচেষ্টা করতে পার। সেটা তোমার জীবনের এক অংশ হয়ে যেতে পারে। নতুন ঘটা সমস্ত জিনিষ স্বজ্ঞা দ্বারাই ঘটে, তা ঘটে কেবল যখন তোমার সমস্ত সত্তা সংহত হয় ও তোমার বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে কিছু ঘটে।
যখন তুমি তোমার শিখরে, কিছু একটা খুলে যায়। তুমি তাকে উন্মোচন বা স্বজ্ঞা বলতে পার এবং তা হয় বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে। অতীন্দ্রিয়বাদীরা বারবার বলেছেন যে এটা এক বিজ্ঞান। তুমি যদি নিজেকে স্বজ্ঞা অথবা এই শক্তির সাথে ঐকতানে রাখতে পার যা সর্বদাই তোমার সত্তায় উপলব্ধ, তুমি তা তো মার নিয়মিত জীবনে ব্যবহার করতে পার। অতীন্দ্রিয়বাদীরা বারংবার বলেন যে এটা একটা ঘটনা এবং তুমি তাকে ঘটাতে পার। তাঁরা সেটাকে ঘটাতে জানেন। আমরা দেখব কিভাবে তুমি সেই ক্ষমতাকে তোমার সত্তায় জাগ্রত করতে পার। আমরা দেখব কিভাবে স্বজ্ঞালব্ধ দক্ষতাকে পূর্বে আলোচিত মনের কার্য কলাপের সাথে সংযুক্ত করা যায়।
স্বজ্ঞা সম্পর্কে আলোচনা করার আগে
প্রথমে আমি এই অতিকথাকে মুছে ফেলতে
চাই যে স্বজ্ঞা হল প্রকৃতির একধরনের
‘আকস্মিক সৌভাগ্য’। আমি তোমাদের
বোঝাতে চাই, স্বজ্ঞা এমন এক দক্ষতা যা
অন্যান্য দক্ষতার মতোই বিকশিত করা যায়।
সেটা তোমার থেকেই আসে, অন্য কারো কাছ
থেকে আসে না! যেহেতু আমরা আমাদের
সত্তার সেই অঞ্চল, সেই অংশ, সেই মাত্রা
অভিজ্ঞতা করি নি, আমরা তাকে ভুলে গেছি।
একজন আমায় ধ্যান অনুষ্ঠানে প্রশ্ন
করে, ‘আমি একজনকে মনে করলাম এবং
পরের মুহূর্তে ফোন বাজল ও তারই ফোন ছিল।
আমি পার্টিতে কাউকে মনে করলাম এবং
পরের মুহূর্তে আমি তাকে দেখতে পেলাম। ’
আমি প্রোগ্রামের অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা
করলাম যে তাদের জীবনে কমপক্ষে একবার
এইরকম ঘটেছে কিনা। সত্তর শতাংশের বেশী
লোক হ্যাঁ বলেছিল! যদি তা একজনের জীবনে
একবার হয়ে থাকে তুমি তাকে কাকতালীয়
বলতে পার। কিন্তু যদি তা সত্তর শতাংশ
লোকের সাথে হয়, তাকে কাকতালীয় বলা যায়
না! তাতে আরও কিছু আছে। তার পিছনে
কোন যুক্তি আছে।
আমরা হয়ত সেটাকে যুক্তি দিয়ে
বুঝতে পারি না, কিন্তু আমরা সেটা সরিয়ে
রাখতে পারি না। যখন যুক্তি জান, তখন
সেটাকে হয় ঘটনা বলা হয়। যুক্তি না জানলে
তুমি তাকে কাকতালীয় (coincidence) বল।
কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না। তা
সর্বদাই কারণ ও ফলাফল। কারণ-ফলাফল
সম্পর্ক জানলে তাকে ঘটনা বল। আর তা না
জানলে তাকে কাকতালীয় বল।
স্বজ্ঞা প্রক্রিয়াকে জানার চেষ্টা করার পথে আমাদের পূর্বে আলোচিত মনের মানচিত্রকে আবার দেখা যাক। আমরা আগে আলোচনা করেছি কোন ইন্দ্রিয় যেমন চোখ থেকে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া কিভাবে চক্ষু (ডিজিটাল সিগন্যাল প্রসেসর), চিত্ত (স্মৃতি), মানস্ (মন) এবং তারপর কোয়ান্টাম লাফ দিয়ে আমিত্বতে যায় এবং সেখানে নির্ণয় নেবার কাজ কিভাবে সংস্কার বা খোদাইত স্মৃতিসকল দ্বারা মেঘাচ্ছন্ন থাকে।
চোখ ও মনের মধ্যে ব্যবধানে প্রক্রিয়াটি সচেতন। তুমি এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন। তা তোমার সজাগতা সহকারে ঘটে। কিন্তু মন থেকে আমিত্ব প্রক্রিয়া সম্পর্কে তুমি সজাগ নও। বহু সময় এই প্রক্রিয়া তোমার সজাগতা ছাড়াই ঘটে। তুমি তোমার যুক্তির বিরুদ্ধে নির্ণয় নাও। তুমি তোমার চিন্তা প্রক্রিয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নাও। উদাহরণস্বরূপ, তোমার সংগ্রহ করা তথ্য অনুসারে তুমি জান যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য হানিকর, তা তোমার দেহ ও মনের জন্য ঠিক নয়। কিন্তু যখন মন অচেতনভাবে আমিত্বে লাফ দেয়, তুমি ধূমপান করার নির্ণয় নিয়ে ফেল!
সচেতন প্রক্রিয়া বলে, ‘না, এটা স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়।’ কিন্তু অচেতন প্রক্রিয়া বলে...সেটা এমনকি বলেও না, সে কেবল নির্ণয় নিয়ে ফেলে ও তুমি তা সম্পন্ন কর। এই নির্ণয়গুলি তোমার নিয়ন্ত্রণে নেই কারণ অচেতন খুবই শক্তিশালী।
অচেতনকে তিন ভাবে ব্যবহার করা যায় : সহজাত প্রবৃত্তি বা উপজ্ঞা (instinct) স্তরে, বুদ্ধিবৃত্তি (intellect) স্তরে এবং স্বজ্ঞা বা অন্তর্জান (intuition) স্তরে। যতক্ষণ অচেতন নকারাত্মক স্মৃতিসকল ও অস্থিরতা দ্বারা ভরাট থাকে, তা উপজ্ঞা স্তরে কাজ করে। তুমি কেবল তোমার স্বভাব ও প্রবণতা সহকারে নির্ণয় নাও। তুমি জানও না যে তুমি কেন রেগে আছ। হঠাৎ
তুমি ফেটে পড়। কখনো কখনো, তুমি যখন
তোমার কোন কার্য বা তোমার বলা কথাকে
দেখ, তুমি অনুভব কর যে সেটা তুমি নও।
তুমি কিছু কর ও তারপর ভাব, ‘এটা তো আমি
নই, কি করে আমি এটা করলাম? আমি
কিভাবে এটা ঘটতে দিলাম?’ এটা হয় কারণ
অচেতন উপজ্ঞা স্তরে কার্য করছে।
অনেক সময়, তুমি অনেক কিছুকে
কোন যুক্তিগত সংযোগ ছাড়াই যুক্ত কর।
দৃষ্টান্তস্বরূপ, সাদা কাপড় পড়া কেউ যদি
তোমাকে আগে বিরক্ত করে থাকে, তাহলে
সাদা কাপড় পড়া কাউকে দেখলে তোমার
অতীতের স্মৃতি সামনে এসে যায় ও তুমি ক্রোধ
অনুভব কর। এটা হল সহজাত প্রবৃত্তি স্তর।
তোমার সচেতন মন ছাড়া, তোমার কোন বোধ
ছাড়াই, এটা ঘটে।
যদি সংস্কার সমূহ দ্বারা তোমার অচেতন ভরা থাকে, যদি তোমার অচেতন অস্থির হয়, তুমি উপজ্ঞা বা সহজাত প্রবৃত্তি স্তরে থাকবে। পরেরটা বুদ্ধিবৃত্তি স্তর। তুমি সচেতন কিন্তু তোমার যথেষ্ট উৎসাহ নেই। তুমি এক সচেতন মন সহকারে যাও কিন্তু সৃজনশীল নও, উদ্ভাবনী নও। তুমি বড় পদক্ষেপ নাও না, তুমি বেড়ে ওঠ না। সেটা যেন অ্যালবার্ট আইনস্টাইনের বলা বিশ্বস্ত ভৃত্যের মত। বুদ্ধিবৃত্তি এক বিশ্বস্ত ভৃত্য। তুমি সারা জীবন এক ভৃত্য হয়ে থাকতে পার। তুমি কেবল এক ভৃত্য হতে পার, কিন্তু আরও বড় কিছু তোমার দ্বারা ঘটতে পারে না। তুমি তথ্য সংগ্রহ করবে, তাকে প্রসেস্ করবে ও তাকে প্রদান করবে, কম্পিউটারের চেয়ে বেশী আর কিছু নয়। যদি তুমি বুদ্ধিবৃত্তি স্তরে থাক, তুমি তোমার সর্বাধিক সম্ভাবনাকে ব্যবহার করছ না। তা যতটা ব্যবহৃত হওয়া উচিৎ, ততটা করছ না।
শেষেরটি হল স্বজ্ঞা বা অন্তর্জান। স্বজ্ঞা বোঝার জন্য তোমাকে সম্পূর্ণ বিজ্ঞানের গভীরে যেতে হবে। কেবল তাহলে তুমি বুঝতে পারবে আমি স্বজ্ঞা বলতে কি বোঝাচ্ছি। স্বজ্ঞা তোমার বুদ্ধিবৃত্তিকে ছাড়িয়ে কিছু একটা ঘটে। হঠাৎ তুমি নিশ্চিত জান যে এটাই সঠিক জিনিষ এবং সেটা করার জন্য তোমার যথেষ্ট শক্তিও আছে। কিন্তু এই সিদ্ধান্তে কিভাবে এলে তার ধাপগুলি তুমি জান না, কিন্তু তুমি নিশ্চিত জান যে সেটা একদম ঠিক।
এই শক্তির দরকার যখন তুমি এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হও, যখন তোমার কাছে তথ্য খুব কম এবং তোমাকে নির্ণয় নিতে হবে অথবা তোমার কাছে বাছাই করার জন্য অনেক পছন্দ আছে এবং তুমি কি করবে নির্ণয় নিতে পারছ না। এই প্রকার পরিস্থিতিতে স্বজ্ঞাশক্তি তোমাকে সাহায্য করতে পারে। সজ্ঞা বা অন্তর্জানের ক্ষমতা তোমাকে সাহস দিতে পারে অথবা তোমাকে সঠিক পছন্দ বাছাই করে দিতে পারে। স্বজ্ঞা তোমাকে কেবল নির্ণয় নেবার শক্তি দেবে তা নয়, তা তোমার নির্ণয়কে সম্পাদনও করাবে।
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘আমি কি করে বুঝি যে আমার স্বজ্ঞা আছে অথবা আমি কেবল বুদ্ধিবৃত্তিক? মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই যে এটা বুদ্ধিবৃত্তি নাকি স্বজ্ঞা।’ আমি তাদের বলি, ‘একদম পরিষ্কার করে বোঝ, যদি তুমি বিভ্রান্ত, সেটা হল বুদ্ধিবৃত্তি।’ বিভ্রান্তিই দেখিয়ে দেয় যে সেটা কেবল বুদ্ধিবৃত্তি। যখন তুমি স্বজ্ঞা বা অন্তর্জান অভিজ্ঞতা কর, তুমি কেবল বুদ্ধিবৃত্তিগত স্পষ্টতা বা উত্তর পাবে তা নয়, তুমি তা সম্পাদন করার জন্য যথেষ্ট শক্তিও পেয়ে যাবে। তখন তোমার ভিতরের সম্ভাবনার শক্তিকে জাগ্রত করা হল। তুমি উন্মুক্ত হও এবং সহজেই তুমি তা প্রকাশিত করতে শুরু কর, তাকে সম্পাদন করতে আরম্ভ কর।
এখন পরের প্রশ্ন : স্বজ্ঞাকে কিভাবে জাগ্রত করা যায়? স্বজ্ঞার ক্ষমতাকে কিভাবে জাগানো যায়? যদি তুমি সচেতনভাবে তাকে কিছুক্ষণ বিশ্রাম দিতে পার, সেই অচেতন স্তরে যে শক্তি আছে তা উন্মুক্ত হবে। সাধারণত যখন অচেতন স্তরে শক্তি জাগ্রত হয়, যা কিছু আমরা অবদমিত করি তা প্রথমে বাইরে আসে। তারপর, এক পবিত্র শক্তি যাকে আমরা স্বজ্ঞা বলি তা প্রকাশিত হতে শুরু করে।
যখন অচেতন স্তর থেকে পবিত্র শক্তি প্রকাশিত হতে শুরু করে, তুমি অচেতনকে সহজাত প্রবৃত্তি স্তরে বা বুদ্ধি স্তরে ব্যবহার কর না। তুমি তাকে স্বজ্ঞার জন্য ব্যবহার কর। উচ্চস্তরের শক্তি তোমার মধ্যে ঘটতে শুরু করে। আর অবশ্যই সর্বোপরি অতীন্দ্রিয়বাদীরা হাজার হাজার বছর ধরে আমাদের প্রদর্শন করে গেছেন যে উচ্চতর শক্তি তোমাকে শরীর, মন ও আবেগ নিরাময় করে। নিরাময় ছাড়াও, এটা চাপ কমাতে সাহায্য করে এবং স্বতঃস্ফূর্তভাবে নির্ণয় নিতে সাহায্য করে।
যে তথ্য তুমি সংগ্রহ কর, তার সাথে স্বতঃস্ফূর্ততার কোন সম্পর্ক নেই; তার সম্পর্ক, তুমি কিভাবে তথ্য প্রসেস্ কর, তার সাথে। একই ডাটা, একই তথ্য বিভিন্নভাবে প্রসেস্ করা যায়। তুমি কিভাবে প্রসেস্ কর এবং বুদ্ধির ঊর্ধ্বে তুমি কিভাবে নির্ণয় নাও - এগুলি স্বজ্ঞার ওপরে নির্ভর করে।
এই স্বজ্ঞা শক্তিতে ধ্যান প্রক্রিয়ার সাহায্যে আমরা নিজেদের তৈরি করতে পারি, নিজেদের সুর বেঁধে নিতে পারি। প্রাচ্যদেশে আমরা ধ্যান শব্দটা ব্যবহার করি আমাদের সত্তায় থাকা উচ্চতর শক্তির সাথে সুর বাঁধার জন্য। এই শক্তি বারংবার তাকে অভিজ্ঞতা করার জন্য আমাদের আমন্ত্রণ করে। যখনই সময় পাও নিজের সাথে বসো। সর্বদা দেখ, আমরা সবাইকে সাক্ষাত্কারের জন্য সময় দিই, কিন্তু নিজের সাথে সাক্ষাত্কারের জন্য কখনও সময় দিই না। যদি তুমি নিজের সাথে সাক্ষাত্কারের জন্য সময় দিয়ে থাক, সর্বদাই দেখবে, তোমার সত্তার কিছু অংশ প্রকাশিত হতে চাইছে, আরও কিছু কার্য করতে চাইছে, কিন্তু আমরা সত্তার সেই অংশকে কখনও সুযোগ দিই না। আমরা আমাদের বুদ্ধিবৃত্তিতে একদম আটকে গেছি। আমরা ভাবি আমাদের বুদ্ধিবৃত্তিই চরম, কিন্তু বারংবার অতীন্দ্রিয়বাদীরা প্রমাণ করেছেন যে বুদ্ধিবৃত্তির চেয়ে বেশী কিছু একটা সম্ভব।
যে কোন আবিষ্কারের বেলায় দেখবে সেখানে স্বজ্ঞা বা অন্তর্জ্ঞানের একটা বিরাট ভূমিকা আছে। সে অ্যালবার্ট আইনস্টাইন হোক বা আইস্যাক নিউটন হোক, তাদের বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে কিছু ছিল। তাদের মধ্যে বুদ্ধিবৃত্তি ছাড়িয়ে কিছু ঘটেছে। এই একই শক্তি আমাদের সবার মধ্যে বিদ্যমান। আমরা এই শক্তির সাথে সুর বেঁধে নিলে, সেই শক্তি আমাদের সবার মধ্যে প্রকাশিত হতে পারে। সেই শক্তির সাথে সুর বাঁধাকেই আমি বলি ধ্যান।
এই অধ্যায়ের শেষে আমি তোমাদের সংস্কারগুলি থেকে নিজেকে বিশোধন করার এবং কেবল কয়েক দিনের অভ্যাসে এই সুপ্ত শক্তিকে জাগ্রত করার এক সহজ প্রক্রিয়া দিয়েছি। কয়েকদিন মানে আমি দুই বা তিন দিন বোঝাচ্ছি। স্বজ্ঞার সাথে সুর বাঁধার জন্য তাই যথেষ্ট। এখন অবধি আমরা এই অচেতন শক্তিকে হয় সহজাত প্রবৃত্তি স্তরে অথবা বুদ্ধিবৃত্তি স্তরে ব্যবহার করছি। তাকে সুরে বেঁধে ফেলা যায় এবং নির্ণয় নেবার জন্য তুমি তাকে স্বজ্ঞা স্তরে ব্যবহার করতে পার।
স্বজ্ঞা বা অন্তর্জান বিষয়ে তোমাদের আরও কিছু তথ্য দিই যেহেতু এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে তুমি নিজের দৃঢ় প্রত্যয় নিয়ে আস :
- স্বজ্ঞা বলে কিছু আমাদের সবার মধ্যেই আছে।
- তা তোমার মধ্যে আছে এবং তুমি তা নিজের মধ্যে প্রকাশ করতে পার!
তোমার মন উপজ্ঞা, প্রজ্ঞা ও স্বজ্ঞার মধ্য দিয়ে কার্য করে। উপজ্ঞা হল সহজাত প্রবৃত্তি। প্রজ্ঞা হল বুদ্ধিবৃত্তি স্তর। আর স্বজ্ঞা হল অন্তর্জ্ঞান। উপজ্ঞার মধ্য দিয় তোমার মন নকারাত্মক স্মৃতি ও অস্থিরতার সাহায্যে অচেতনভাবে নির্ণয় নেয়। যদি সাদা কাপড় তোমাকে বিরক্ত করে, একজন নার্স তোমাকে অচেতনভাবে বিরক্ত করবে। বুদ্ধিবৃত্তি দ্বারা তুমি সচেতন স্তরে কার্য কর, কিন্তু তা শক্তিপূর্ণ ও উৎসাহী হয়ে কর না। তুমি একটা কম্পিউটার বা রোবটের মত কার্য কর।
স্বজ্ঞায়, তুমি হঠাৎ করে জান কোনটা
সঠিক। তুমি জান না কিভাবে, কিন্তু তোমার
শক্তি থাকে। তোমার অনেক কম তথ্য আছে,
কোন পূর্বনিদর্শন নেই। বাছাই করার জন্য
তোমার সামনে বহু পছন্দ আছে এবং হঠাৎ
একটা সামনে চলে আসে। স্বজ্ঞা তোমাকে
নির্ণয় নেবার ও তাকে কার্যকরী করার ক্ষমতা
দেয়।
আমাকে এটাকে আরেকভাবে বোঝাতে দাও।

আমাদের চেতনার দুটি মাত্রা আছে এবং চিন্তার দুটি মাত্রা আছে। জাগ্রত অবস্থায় তোমার 'আমি' চেতনা এবং চিন্তা আছে। স্বপ্নে তোমার চিন্তা আছে কিন্তু 'আমি' চেতনা নেই। স্বপ্নাবস্থায় চিন্তার কম্পাঙ্ক 'আমি' চেতনার কম্পাঙ্কের চেয়ে বেশী। সেইজন্য স্বপ্নাবস্থায় তুমি স্বপ্নগুলিকে নিয়ন্ত্রণ করতে পার না। স্বপ্ন স্বপ্নের ইচ্ছামতই ঘটে।
কিন্তু জাগ্রত অবস্থায় তুমি তোমার চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে পার। গভীর নিদ্রা বা সুষুপ্তিতে তোমার 'আমি' চেতনা থাকে না, আবার চিন্তাও থাকে না। আরেকটা চতুর্থ অবস্থা আছে যা তুমি কখনও অভিজ্ঞতা কর নি, তাকে আমি বলি স্বজ্ঞা বা ধ্যান। এই অবস্থায় তোমার 'আমি' চেতনা থাকে, কিন্তু কোন চিন্তা নেই। মনোবিজ্ঞানের এলাকায় একে বর্ণনা করার জন্য কোন পরিভাষা নেই। সংস্কৃতে এই অবস্থাকে বলা হয় তুরীয়। একেই আমি বলি ধ্যান বা স্বজ্ঞা অথবা চিন্তাবিহীন সজাগতা। এই অবস্থাকে সমাধি অবস্থাও বলা হয়। যদি তুমি এই অঞ্চলটিকে, চতুর্থ অবস্থা অভিজ্ঞতা করতে পার, তুমি সেই চেতনাকে অভিজ্ঞতা করতে পার যাকে আমি বলি বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে। এই অবস্থাতেই আছে পরমানন্দ বা শান্তি বা স্বজ্ঞা।
এই চতুর্থ অবস্থার ব্যবহারিক প্রয়োগ হল এই যে, এই অবস্থা তোমাকে অনেক সৃজনশীলতা, সাহস ও আত্মবিশ্বাস প্রদান করবে এবং তুমি স্বতঃস্ফূর্তভাবে নির্ণয় নিতে পারবে। স্বতঃস্ফূর্ত নির্ণয় নেবার সামর্থ্যকে আমি বলি দায়িত্বশীলতা। স্বতঃস্ফূর্তভাবে যত বেশী নির্ণয় নিতে সমর্থ হবে, তত বেশী তুমি দায়ত্ববান হবে। অনেক পরিস্থিতিতে শুধুমাত্র তথ্য দ্বারা কার্য করা যায় না। প্রথমত তথ্য থাকবে না অথবা খুব কম তথ্যই পাওয়া যাবে। পরিস্থিতিটির কোন পূর্ব নজির নেই যেমন তোমার অগ্রজ বা অন্যেরা কি নির্ণয় নিয়েছিল। তাই এই পরিস্থিতিতে, তুমি যাকে বুদ্ধিবৃত্তি বল, তার চেয়ে বেশী কিছু চাই, শুধু তথ্যের চেয়ে বেশী কিছু চাই। তখন যেটা তোমার চাই তাকে আমি বলি ‘চিন্তাবিহীন সজাগতা’। যদি সেটা তুমি কেবল এক ঝলক অভিজ্ঞতা কর, তাহলে কেবল তোমার অফিস জীবন, কর্পোরেট জীবন, এমনকি সম্বন্ধতাগুলি পরিবর্তিত হবে তা নয়, তা তোমাকে পুরোপুরি রূপান্তরিত করে দিতে পারে।
এই অবস্থা অভিজ্ঞতা করলে অন্য নানাপ্রকার সুফল আছে। তুমি তোমার প্রতিষ্ঠানে, তোমার ব্যক্তিগত জীবনে, সর্বস্তরে তোমার সম্বন্ধতায় অনেক উন্নতি দেখতে পাবে। আমাদের অচেতন মনের জন্যই সম্বন্ধতায় ব্যর্থতা আসে। অচেতন মনকে কখনো কখনো প্রতিক্রিয়াশীল মন বলা হয়। প্রতিক্রিয়াশীল মন নিয়ে আমরা সর্বদা যুক্তি সংগ্রহ করি এবং তারপর কোন মানুষ বা কোন নির্দিষ্ট ঘটনাকে বিচার করে রায় দিই। সে ভুল বলে তুমি রায় দিয়ে ফেল, আর তারপর চারিদিকে গিয়ে তোমার রায়কে সমর্থন করার জন্য যুক্তি সংগ্রহ করতে থাক। তার অর্থ তুমি কেবল উপজ্ঞা বা সহজাত প্রবৃত্তি স্তরে কার্য করছ।
মাঝে মাঝে উপজ্ঞা ও স্বজ্ঞাকে একই মনে হয়। লোকেরা আমায় জিজ্ঞসা করে তাদের কিভাবে আলাদা করা যায়। স্বজ্ঞাতে তোমার নিজেকে খুব শক্তিপূর্ণ ও সজীব লাগবে। উপজ্ঞার সাথে তুমি ভীষণভাবে নিঃশেষিত অনুভব করবে। যখন তুমি তোমার বুদ্ধিবৃত্তি ব্যবহার কর এবং নিঃশেষিত অনুভব কর, স্পষ্ট করে বোঝ তুমি উপজ্ঞা স্তরে কার্য করছ। অনেক সময় যখন তুমি ক্রোধ ও অন্যান্য আবেগ থেকে কার্য কর ও কেবল উপজ্ঞা সহকারে নির্ণয় নাও, তখন তুমি বোঝ ও ভাব : আমি কেন এটা করলাম? তখন তোমার অপরাধবোধ হয়। অপরাধবোধ হল অচেতন অথবা অচেতন নির্ণয় নেওয়া এক উপহার।
যদি আমরা এই চতুর্থ অবস্থাকে অভিজ্ঞতা করি যাকে আমি ধ্যান বলি, নিশ্চিত আমরা আমাদের সত্যায় থাকা শক্তিকে যাকে আমি স্বজ্ঞাও বলি, তাকে ব্যবহার করতে পারব। এই চতুর্থ অবস্থাকে ফ্রয়েডের মনোবিজ্ঞানের সিস্টেমে অন্বেষণ করা হয় নি। এই তুরীয় বা সমাধির চতুর্থ অবস্থা যেখানে চিন্তাবিহীন সজাগতা আছে, সেখান থেকেই স্বজ্ঞা ও বুদ্ধিমত্তা প্রকাশ পায়। বেশীরভাগ মানুষ ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা এক অনাবিষ্কৃত অবস্থা। যারা সচেতনভাবে এই অবস্থাকে ব্যবহার করতে পারে, তারা ব্যক্তিগতভাবে ও প্রতিষ্ঠানের জন্য অনেক সুফল পেতে পারে।
উপসংহারে, প্রকৃত অধিনায়ক হওয়া অর্থ হল, যুক্তির স্তরের ঊর্ধ্বে স্বজ্ঞার স্তর থেকে কার্য করতে সমর্থ হওয়া, নির্ণয় নেবার জন্য সম্পূর্ণ স্পষ্টতা রাখা এবং এইভাবে নির্ণয়গুলি নেওয়া এবং সুদক্ষভাবে, যথাযথভাবে এবং চাপমুক্ত উপায়ে কার্য নির্বাহ করা।
ধ্যান প্রক্রিয়া
মহামন্ত্র ধ্যান
হৃদয় কেন্দ্রে অবস্থিত অনাহত চক্রকে জাগ্রত করার জন্য মহামন্ত্র ধ্যান তিব্বতের বৌদ্ধদের এক প্রাচীন ধ্যান প্রক্রিয়া। এই ধ্যান তোমার মনকে দৃঢ় ও স্থির করবে। তোমার মন চিন্তা সমূহ দ্বারা সর্বদাই দোদুল্যমান। এই ধ্যান তোমার মনকে ‘মন-নেই’ অঞ্চলে প্রবেশ করিয়ে তাকে শান্ত করে। এটা যেন অসীমে লাফ দেবার জন্য জাম্পিং বোর্ড।
এটা খালি পেটে করা উচিৎ। সকালে
করলে ভাল। খাবার দুই ঘণ্টা পরেও করা যায়।
এটাকে একা করা যায়, আবার অনেকের সাথে
একসাথেও করা যায়। দলের সাথে করলে, তা
সেই স্থানটিতে শক্তি সঞ্চার করে।
নির্দেশাবলী
সময় : ৩০ মিনিট
ধাপ ১ : সময় ২০ মিনিট
মাটিতে আরাম করে আড়াআড়ি ভাবে পা ভাঁজ করে বসে পড়। মাটিতে বসতে না পারলে চেয়ারে বসতে পার। তোমার মাথা, ঘাড় ও মেরুদণ্ড একই সরলরেখায় যেন থাকে। রিল্যাক্সড্ অনুভব কর এবং তোমার চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরেও আমরা চোখের পাতার পিছনে নানা আকার ও ছবি দেখি। এটাকে পরিচালনা করার জন্য কল্পনা কর যে তোমার চোখের গোলক দুটি পাথর হয়ে গেছে। মনের বল দিয়ে অক্ষিগোলক দুটিকে পাথর বানিয়ে ফেল, তাহলে ছবিগুলি মুছে যাবে। আমাদের মনে চিন্তার চলাফেরা অক্ষিগোলকের নড়াচড়ার সাথে ঘনিষ্ঠভাবে সম্বন্ধিত। সেইজন্য তোমাকে অক্ষিগোলকের নড়াচড়া বন্ধ করতে বলা হচ্ছে। কিন্তু তাদের নড়াচড়া বন্ধ করার জন্য বেশী উদ্বিগ্ন হবে না। ধ্যানে এগিয়ে চল।
তোমার ঠোঁট দুটি লাগিয়ে রাখ এবং ‘মমমম...’ আওয়াজ কর। যদি এক অ্যালুমিনিয়াম পাত্রের ভিতরে মুখ রাখ এবং গুঞ্জনধ্বনি কর তাহলে সেই রকম আওয়াজ হবে। লক্ষ্য কর যে এটা ‘হম...’ অথবা ‘ওম...’ নয়, কেবল তোমার ঠোঁট দুটিকে লাগিয়ে ‘মমমম...’ শব্দ বার করা। পরবর্তী শ্বাস নেবার আগে পর্যন্ত এই গুঞ্জন যতটা লম্বা হয় কর। তা যেন একদম গভীর থেকে হয় - নাভিকেন্দ্র থেকে। গুঞ্জন যতটা জোরে পার কর। প্রতিটি ‘মমমম...’-এর পরে গভীর শ্বাস নেবার চেষ্টা করবে না, প্রয়োজন হলে শরীর নিজেই শ্বাস নেবে। কোন রকম চাপে থেকো না। এই স্পন্দন সৃষ্টি করার জন্য তোমার সমস্ত সত্তা ও শক্তি লাগিয়ে দাও। শুধু গুঞ্জন হয়ে যাও। তোমার সমস্ত শরীরকে গুঞ্জনের স্পন্দনে ভরে দাও। কিছুক্ষণ পরে, তোমার প্রচেষ্টা ছাড়াই গুঞ্জন হচ্ছে এবং তুমি কেবলমাত্র তার শ্রোতা হয়ে গেছ!
বর্তমান মুহূর্তে সচেতনতা নিয়ে আসার জন্য গুঞ্জন এক শক্তিশালী মাধ্যম। যদি প্রগাঢ়ভাবে গুঞ্জন কর, সেই সময়ে তোমার কোন চিন্তা থাকবে না। তাই তোমার টিপিএস্ (TPS, thought per second) বা প্রতি সেকেণ্ডে চিন্তাসংখ্যা আপনা আপনি কমে যায়। গুঞ্জন দ্বারা সৃষ্ট শক্তি দেহ-মন সিস্টেমে শক্তি প্রবাহের বাধাগুলিকে বিশোধিত করে ফেলে।
যখন তুমি প্রগাঢ় ভাবে গুঞ্জন করছ,
নিজের সম্বন্ধে তোমার সমস্ত ধারণাগুলি
পুরোপুরি ঝাঁকুনি খাবে। ভূমিকম্পের মতই এই
প্রক্রিয়া যেন এক ‘মনকম্প’!
ধাপ ২ : সময় : ১০ মিনিট গুঞ্জন বন্ধ করে, চোখ বন্ধ রেখে, মুখে এক হাসি রেখে ও আনন্দপূর্ণ মনে শান্ত ও নিষ্ক্রিয় হয়ে থাক। কোন চিন্তা এলে আসতে দাও। চিন্তাকে বাধা না দিয়ে অথবা চিন্তাকে বিচার না করে সহজেই তোমার মনকে লক্ষ্য করতে থাক, যেন টেলিভিশন দেখছ। নীরব থাক ও পরমানন্দে থাক। এই সময়ে গুঞ্জন দ্বারা সৃষ্ট শক্তি তোমার সত্তার প্রতিটি কোণায় কোণায় প্রবেশ করবে এবং তা গভীরভাবে বিশোধিত করবে। এতে তুমি বর্তমান মুহূর্তের সজাগতায় প্রতিষ্ঠিত হবে। এই সজাগতাই প্রয়োজন সমস্ত নকারাত্মকতা মুছে ফেলার জন্য, স্পষ্টতা নিয়ে আসার জন্য এবং তোমার সত্য সম্ভাবনাকে অভিজ্ঞতা করতে সমর্থ হবার জন্য।