প্রগাঢ়তা এক অমোঘ পথ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল সবকিছুতে স্ফূর্তি সহ প্রগাঢ় হওয়া
আমরা নেতৃত্ব দিই কি অনুগামী হই, পরিতৃপ্তি পাবার জন্য আমাদের প্রগাঢ় (Intense, ঐকান্তিক) হতে হবে।
একটা ছোট গল্প :
এক জেন্ মাস্টার ও এক শিষ্য নদীর তীরে হাঁটছিল। শিষ্য আগের কয়েকবারের মতই মাস্টারকে অনুরোধ করল, ‘মাস্টার, আমাকে জীবনমুক্তি প্রদান করুন।’
হঠাৎ মাস্টার ঘুরে দাঁড়ালেন, শিষ্যের মাথা ধরলেন এবং তাকে নদীর জলে ফেলে দিলেন। শিষ্য ভীষ অবাক হয়ে গেল ও জলের ওপরে মাথা রাখার চেষ্টা করতে লাগল। মাস্টার তার মাথা জলের নীচে চেপে রাখলেন। এখন শিষ্য শ্বাস নেবার জন্য ছটফট করতে লাগল। মাস্টার তাকে ছেড়ে দিলেন। শিষ্য হতবাক ও প্রচণ্ড ঘা খেয়েছে।
মাস্টার জিজ্ঞাসা করল, ‘তুমি কি মনে কর, যেভাবে তুমি জল থেকে উঠে শ্বাস নেবার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেছ, জীবনমুক্তির জন্যও কি তোমার সেরকম প্রগাঢ়তা আছে?’
কেবল যখন অত্যভিলাষ হয়ে যায় অত্যাবশ্যক, প্রশ্ন হয়ে যায় এক খোঁজ, তখনই চরম ঘটে। জীবনমুক্তি ঘটার জন্য প্রধান জিনিষ হল প্রগাঢ়তা (Intensity, ঐকান্তিকতা)।
প্রগাঢ়তা কি
দেখ, সচরাচর আমরা বহির্জগতের দিকে ভীষণভাবে অস্থির অনুভব করি, ‘আমি এটা করি নি, ওটা করি নি’ এবং আরও কত কি। একই অস্থিরতা যখন অন্তর্দেশের দিকে নির্দেশিত হয় তাকে বলে ঐকান্তিকতা বা প্রগাঢ়তা।
তুমি জান না কি ঘটছে, তুমি জান না কি করা উচিত, কিন্তু অন্তর্দেশে থাকা গভীর অসন্তুষ্টিকেই আমি বলি প্রগাঢ়তা।
তোমরা অবাক হতে পার আমি অসন্তুষ্টি শিক্ষা দিচ্ছি কেন। আমাকে তো সন্তুষ্টি শিক্ষা দেওয়ার কথা, ঠিক? আমি তোমাদের বলি, তোমার বহির্জগতের দিকে নির্দেশ করা অসন্তুষ্টিকে অন্তর্জগতের দিকে ফেরাতে হবে এবং কেবল তাহলেই তা সন্তুষ্টির দিকে নিয়ে যাবে।
প্রথম জিনিষ যেটা ঘটতে হবে সেটা সন্তুষ্টি নয়, কিন্তু দিক পরিবর্তন করা বা মনস্তাত্ত্বিক বিপ্লব। অস্থিরতাকে প্রগাঢ়তা হয়ে যেতে হবে। যদি সেটা বহির্জগতের দিকে হয়,
যদি তোমার সচেতনতা অবিশ্রাম বহির্জগতের
দিকে থাকে, তাকে বলা হয় অস্থিরতা। যদি তা
অন্তর্জগতের দিকে যায়, তাকে বলে প্রগাঢ়তা।
প্রগাঢ়তা অর্থ হল, দৃঢ়মুষ্টি থেকে মুক্ত
হবার ও অন্তর্জগতে উন্মুক্ত হবার জন্য
অবিলম্বে কিছু করার এক মরিয়া অনুভূতি।
ঐকান্তিকতা বা প্রগাঢ়তা আবেগ নয়। যখন তুমি প্রগাঢ় হও, তার একটা অংশ হয়ত আবেগপূর্ণ হতে পারে। কিন্তু প্রগাঢ়তাকে আবেগ বলা যায় না। এটা উত্তাপের মত। প্রগাঢ়র যে অংশ গলে যায় এবং বেরিয়ে আসে তাকে বলে আবেগ। উদাহরণস্বরূপ, যখন তুমি প্রগাঢ়তার সাথে নিজেকে সংহত কর, তোমার একটা অংশ গলে যায়। ধর, হৃদয় গলে যায়, তাহলে সেটা হল আবেগ। তোমার হৃদয়ের সাথে তোমার বুদ্ধিও গলে যাবে, তোমার সত্তাও গলবে। তাই প্রগাঢ়তার পার্শ্ব-প্রতিক্রিয়া হল আবেগ। তোমার প্রগাঢ়তা কি সম্বন্ধে হবে তা নিয়ে বিব্রত হতে হবে না। ‘কিসের জন্য’ তা নিয়ে বিব্রত হতে হবে না। তা যেন এক গুণমান হয়ে যায়। যা কিছু কর, সে তুমি কোন বস্তুকে বা কোন ব্যক্তিকে স্পর্শ কর, সেই স্পর্শেও প্রগাঢ়তা বা ঐকান্তিকতা রাখ।
যদি তুমি কথা বল, সেখানে যেন
প্রগাঢ়তা থাকে। তোমার সম্বন্ধগুলিতে,
তোমার নির্ণয়গুলিতে, তোমার স্মৃতিতে,
তোমার চিন্তাতে, তোমার বাসনাতে, এমনকি
তোমার ভয়েও, এই মুহূর্ত থেকে পলায়ন না
করে প্রগাঢ় হও। এটাকেই আমি প্রগাঢ়তা বলি।
প্রগাঢ়তা অর্থ শক্তি বিকিরণ করা এবং সেই শক্তি বাইরে ও অন্তরে দ্বন্দ্ব সৃষ্টি করে না। প্রগাঢ়তা হল প্রগাঢ়ভাবে নিজের ভিতরে বিদ্যমান থাকা।
প্রগাঢ়তা ভিতরে ও বাইরে দ্বন্দ্ব সৃষ্টি
করে না। তা খুব সহজভাবে, অথচ ভীষণ
প্রবলভাবে প্রবাহিত হয়।
আমরা সর্বদা ভাবি যদি তা নদীর মত প্রবাহিত হয় তাতে প্রগাঢ়তা থাকবে না এবং তা একটা পাথরের মত প্রগাঢ় হলে স্বচ্ছন্দে প্রবাহিত হবে না। না। প্রগাঢ়তা এক বন্যার মত প্রবল ও প্রবহমান।
আমি দেখেছি কিছু মানুষ প্রতিটি মুহূর্তে প্রগাঢ়রূপে দ্বন্দ্ব সৃষ্টি করছে! তুমি তাদের যা কিছু করতে বল, তারা একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে প্রস্তুত।
একটা ছোট গল্প :
বারো বছর জেলে থেকে এক কায়েদী জেল থেকে পালিয়ে গেল ও তার ঘরে গেল। তার স্ত্রী দরজা খুলেই চীৎকার করতে থাকল, ‘কি সাহস, তুমি এত দেরী করে এলে! তুমি তো জেল থেকে চব্বিশ ঘণ্টা আগেই পালিয়েছিলে। কোথায় গিয়েছিলে? তোমার তো সিধা ঘরেই আসার কথা!’
লোকটি পালিয়ে কেন সোজা বাড়ি যায় নি, মহিলাটি শুধুমাত্র তা নিয়ে বিব্রত ছিল।
অবশ্যই মহিলাটি প্রগাঢ় ছিল, কিন্তু কেবল দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য।
প্রকৃত প্রগাঢ়তা দ্বন্দ্ব সৃষ্টি করে না। তা প্রবাহিত হয়, কিন্তু প্রগাঢ়।
প্রগাঢ়তা হল একীভবন। প্রগাঢ়তা হল ফোকাস করা। প্রগাঢ়তা হল আন্তরিকতা।
যোগপিতা পতঞ্জলি বলেন, ‘সফলতা তাদেরই নিকটে যারা প্রগাঢ় ও আন্তরিক।’
দেখ, কোন নদীরই সাগরে যাবার জন্য নাবিকের প্রয়োজন হয়ে না। সাগরে যাবার জন্য নদীর কোন সাইনবোর্ডের দরকার হয় না - ‘সাগর এত কিমি দূরে’। অথচ সব নদীই সাগরে পৌঁছে যায়। তারা গন্তব্যস্থলে পৌঁছায়। তোমার সমস্ত শক্তি একই দিকে অখণ্ডভাবে পরিচালিত হলে তুমি সহজভাবে চলতে পার। তুমি প্রগাঢ় হলে ও প্রবহমান হবার জন্য প্রস্তুত হলে, তুমি লক্ষ্য অর্জন করবে, ব্যাস্।
সচরাচর প্রগাঢ়তা এক গুরুভার পূর্ণগর্ভ অনুভূতি প্রদান করে। তুমি হয়ত প্রগাঢ়, কিন্তু তুমি প্রবাহিত হবার সামর্থ্য হারিয়েছ। অথবা তুমি হয়ত প্রবাহিত হচ্ছ, কিন্তু প্রগাঢ়তা হারিয়েছ।
দেখ, তুমি প্রগাঢ় হয়েও প্রবাহিত হবার সামর্থ্য হারিয়েছ, কারণ তুমি আমিত্ব দ্বারা পরিচালিত হচ্ছ। তুমি যেটা চাও সেটা অর্জন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু তা অর্জন করার জন্য তোমার নিজের অনমনীয় ধারণা আছে। তুমি বুঝতে অসমর্থ হও যে অস্তিত্ব তোমার পরিকল্পনার চেয়ে অনেক বেশী সুন্দর ও দক্ষভাবে ঘটনাগুলিকে ঘটাতে পারে।
আমি আমার শিষ্যদের বলি, সবচেয়ে
ভাল করে তোমার সমস্ত সামর্থ্য দিয়ে
পরিকল্পনা কর। তারপর ছেড়ে দাও। মনে হতে
পারে তোমার সমস্ত পরিকল্পনা পুরোপুরি
পদদলিত হচ্ছে। সেই সময় হতাশ হবে না।
তুমি যা পরিকল্পনা করেছ তার থেকে অনেকে
বেশি সুন্দর জিনিষ জীবনে আসবে।
অন্য সম্ভাবনা হল, তুমি হয়ত প্রবাহিত হচ্ছ, কিন্তু প্রগাঢ়তা হারিয়েছ। যাদের কোন সংহতি নেই ও যারা সব কিছুতেই বিক্ষিপ্তচিত্ত হয়ে নিজের শক্তি অপচয় করে, এটা তাদের ক্ষেত্রে হয়।
বোঝ, জল বাষ্প হয় ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে। এমনকি ৯৯ ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা জল হয়েই থাকে। তা বাষ্পে পরিবর্তিত হয় না। একইভাবে, তুমি যদি অন্বেষণে সংহত না হও, তোমার সমস্ত শক্তি সংহত হয় না। সম্পূর্ণ রূপান্তর ঘটতে পারে না।
কিছু একটা নাও ও তাকে সম্পূর্ণ প্রগাঢ়তা সহকারে অনুসরণ কর। প্রগাঢ়তা মানে এই নয় যে তুমি আধুনিকীকরণ ও পরিবর্তন করার সুযোগ ছাড়া অনমনীয়তার সাথে কার্য করবে। কেবল যখন তুমি পরিবর্তনের জন্য উন্মুক্ত, তুমি সাগরের দিকে ঐকান্তিক হয়ে চলা প্রবাহিত নদীর মত পথ তৈরি করতে পারবে।
একটা ছোট গল্প :
এক ব্যক্তি এক সুদূর প্রদেশে গেল। একদিন গাড়ী চালিয়ে যাবার সময় সে পেট্রল ভরার জন্য একটা পেট্রল স্টেশনে থামল। সেই পেট্রল স্টেশনের মালিক আকস্মিকভাবে স্থানীয় মেয়র সম্পর্কে নিন্দা করতে লাগল। শহরে নবাগত ব্যক্তি কেবল শুনল ও উত্তর দিল না।
কিছুক্ষণ পরে সে আরও দূরে গিয়ে রাস্তা খুঁজে পাবার জন্য জিজ্ঞাসা করার জন্য থামল ও একজনের কাছে রাস্তা জানতে চাইল। সেই মানুষটিও মেয়রের নিন্দা করতে লাগল। আধা ঘণ্টা পরে ব্যক্তিটি গন্তব্যস্থলে পৌঁছাল। সেখানেও লোকেরা মেয়র সম্পর্কে বাজে বাজে কথা বলছিল ও তার নিন্দা করছিল।
পরের দিন ব্যক্তিটি ঠিক করল মেয়রের
সাথে দেখা করবে। সে মেয়রের সাথে সাক্ষাৎ
জন্য সময় পেল। মেয়রের সাথে কথা বলতে
বলতে ব্যক্তিটি তাকে উৎসুক হয়ে জিজ্ঞাসা
করে, ‘স্যার, জিজ্ঞাসা করতে পারি কি যে
আপনি আপনার কাজের জন্য কত মাইনে পান?'
মেয়র উত্তর দিল, 'মাইনে? আমি তো এই কাজটা আমার সম্মানের জন্য নিয়েছি!'
বোঝ ব্যাপার। মেয়র ভাবছে সে কাজটা করছে তার সম্মানের জন্য, কিন্তু সেই প্রদেশের মানুষদের অভিজ্ঞতা একেবারে অন্যরকম।
তুমি কিছু করার নির্ণয় নাও। কিন্তু তুমি
যাচাই কর না যে সেই নির্ণয়কে কার্যকর করা
হচ্ছে কিনা এবং তোমার নির্ণয়ের উদ্দেশ্য
এখনও প্রাসঙ্গিক কিনা।
প্রজ্বলিত প্রগাঢ়তা
প্রাচীন বেদে এক সুন্দর গল্প আছে :
এক শিষ্য এক মাস্টারের কাছে গিয়ে
জিজ্ঞাসা করে, ‘মাস্টার, আমায় জীবনমুক্তি
দিন।’ মাস্টার কেবল নয় বার ‘তৎ ত্বমসি’
বলেন।
‘তৎ ত্বমসি’ অর্থ তিনিই তুমি’। এটাকে
বলা হয় মহাবাক্য অর্থাৎ যে বাক্য সরাসরি
জীবনমুক্তি দেয়। যে বাক্য সরাসরি তোমাকে
'মহৎ'-এর অভিজ্ঞতা দেয়, তাকে বলা হয়
‘মহাবাক্য’।
মাস্টার নয় বার ‘তৎ ত্বমসি’ বলেন এবং শিষ্য জীবনমুক্তি প্রাপ্ত করে। গল্প শেষ হল।
এটা কি এতই সহজ? তাহলে সেটা
আমাদের সাথে হচ্ছে না কেন? আমাদের মধ্যে
কি হারিয়ে আছে? আমাদের ও সেই শিষ্যের
মধ্যে কি পার্থক্য?
সেই শিষ্য সম্পূর্ণভাবে সংহত ছিল, এবং সত্য গ্রহণ করার জন্য প্রজ্বলিত ছিল।
ঝিনুকের দিকে তাকাও। মুক্তা বানাবার জন্য সে বৃষ্টির জলের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি হলে সে বৃষ্টির জল তার গর্ভে ধারণ করে ও সাগরের গভীরে চলে যায়। বৃষ্টির জলে এক প্রক্রিয়া ঘটে ও মুক্তা তৈরি হয়।
ঝিনুক তার মুখ খুলে সাগরের ওপরে বৃষ্টির জলের জন্য অপেক্ষা করে। তার অপেক্ষা কেবল বৃষ্টির জলের জন্য। নোনা জল দিয়ে সে মুক্তা বানাতে পারে না। তার পরিষ্কার বৃষ্টি জল চাই। তার মুখে বৃষ্টির জল পড়লেই সে সাগরের গভীরে চলে যায় এবং প্রক্রিয়া শুরু করে। সে মুক্তা তৈরি করে।
একইভাবে মাস্টারের বলা শব্দাবলী কেবল সেই ব্যক্তিটির ভিতরে প্রবেশ করবে যে প্রগাঢ়রূপে অন্বেষণ করছে ও দীক্ষার জন্য উন্মুক্ত সত্তা হয়ে আছে। সে তার অন্তরে সেই শব্দগুলি বহন করে এবং নিজের অন্তর্দেশে অবস্থান করে। প্রক্রিয়াটি ঘটে এবং জীবনমুক্তির মুক্তা ফলে।
একজন প্রগাঢ় অন্বেষণকারীর জন্য অল্প শব্দাবলী যথেষ্ট। অকস্মাৎ সে দেখবে যে তার সত্তা প্রস্ফুটিত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে এবং তা প্রকাশিত করছে।
শিষ্যের প্রগাঢ়তা এবং উন্মুক্ততা ঝিনুকের মুখ খুলে থাকার মত।
মাস্টারের কথাগুলি বৃষ্টির জলের মত। যখন মাস্টারের শব্দাবলী সত্যসন্ধান নিমিত্ত প্রগাঢ়রূপে প্রজ্বলিত শিষ্যের সত্তায় প্রবেশ করে, তখন জীবনমুক্তির মুক্তা ফলে।
‘হওয়া’ বনাম ‘থাকা’
যখন তুমি প্রগাঢ়, তুমি কেবল ‘আছ’
তোমার কিছু ‘হওয়া’-র প্রয়োজন নেই, তোমার
প্রয়োজনীয়তা কেবল ‘থাকা’। (তুমি ‘কিছু
হয়েছি’ ছেড়ে শুধু ‘আছি’-র দিকে যাও।)
কিছু ‘হওয়া’-র ব্যাপারে আমরা নানা পথ জানি। কিছু ‘হওয়া’, ‘থাকা’-র থেকে সম্পূর্ণ ভিন্ন। ডাক্তার ‘হওয়া’-র জন্য আমরা জানি কি করতে হবে, উকিল ‘হওয়া’-র জন্য আমরা জানি কি করতে হবে, রাজনীতিবিদ ‘হওয়া’-র জন্য কি করতে হবে আমরা জানি। আমাদের সমগ্র জ্ঞান কেবল কিছু ‘হওয়া’-র জন্যই।
‘হওয়া’ (becoming) সরাসরি মনের সাথে সম্পর্কিত। ‘থাকা’ (being) সরাসরি তোমার প্রকৃতির সাথে সম্পর্কিত। ‘হওয়া’ সমাজের সাথে সম্পর্কিত, ‘থাকা’ তোমার সাথে সম্পর্কিত (‘থাকা’ বা বিদ্যমানতা সত্তার সাথে সম্পর্কিত)। কি করে কিছু ‘হওয়া’ যায়, আমরা কেবল সেটা জানি। আমরা এক গুরুত্বপূর্ণ জিনিশ ভুলে গেছি, কিভাবে ‘থাকা’ যায়।
যেহেতু আমাদের অন্তর্দেশ কিছু ‘হওয়া’-র ধারণা দ্বারা খুব বেশি দূষিত হয়ে গেছে, আমরা ‘থাকা’-র ধারণা প্রায় হারিয়ে ফেলেছি। আমাদের যথার্থ সত্য, যা প্রকৃতপক্ষে আমাদের সত্তা, তার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
‘থাকা’-র নিরাময়-স্পর্শ
তুমি যদি তোমার সত্তাকে কমপক্ষে একবার অভিজ্ঞতা করতে পার, বহু জিনিষ যা তুমি কিছু ‘হওয়া’-র বাসনার জন্য সঞ্চয় করেছ যেমন, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, কষ্টভোগ, দুঃখ ইত্যাদি ধুয়ে মুছে যাবে। তুমি অন্তর নিরাময় অভিজ্ঞতা করবে। যা কিছু তোমাকে বিরক্ত করছিল ও সমস্ত ক্ষত মুছে যাবে।
সর্বোপরি কিছু ‘হওয়া’-র জন্য তোমার এক আসল পোক্ত ভিত্তি তৈরি হবে। এমনকি কিছু ‘হওয়া’-ও এক বিরাট সফলতা হবে যদি তা তুমি তোমার সত্তাকে অভিজ্ঞতা করার পরে কর। ‘থাকা’ বা সত্তাকে অভিজ্ঞতা না করে যদি তুমি কিছু ‘হওয়া’ শুরু কর বা চেষ্টা কর, তাহলে তুমি বিরাটভাবে অসফল হবে।
‘থাকা’ হ’ল প্রগাঢ়তা
‘থাকা’ কি? পূর্ণ, সমগ্র, সংহত হয়ে থাকা ও তোমার সম্পূর্ণ শক্তিকে প্রকাশ করাকে আমি বলি ‘থাকা’। তোমার অভিজ্ঞতায় বা প্রকাশ করায় তুমি যদি অসম্পূর্ণ হও, পরিষ্কার করে বোঝ যে তুমি ভণ্ডামি করছ।
ক্রোধে প্রগাঢ়তা
এমনকি তোমার ক্রোধও এক ভণ্ডামি।
তুমি কেবল বাছাই কর যে তোমার ক্রোধ
প্রকাশ করবে কি করবে না। তোমার ক্রোধও
সরাসরি তোমার যুক্তির সাথে সম্পর্কিত।
তুমি কখনও তোমার যুক্তি ছাড়িয়ে ক্রোধিত হও না। তা সর্বদাই তোমার যুক্তি দ্বারা পরিচালিত হয়। তুমি বিশ্লেষণ কর, ‘আমি কি এই পরিস্থিতিতে কিছু হারাব?’ যদি নিশ্চিত হও যে তুমি কিছু হারাতে যাচ্ছ, কেবল সেই ক্রোধকে তুমি অবদমিত কর। যদি তুমি স্পষ্ট
হও, 'আমি কিছুই হারাতে যাচ্ছি না। আমি এই
লোকটির ওপরে চ্যাঁচাতে পারি। সে কি করতে
পারে?', তাহ'লে তুমি ফেটে পড় এবং
দরকারের চেয়ে বেশি রাগ দেখাও। যা কিছু
তোমার জমা করা আছে, তুমি তা খুলে ফেল
ও প্রদান কর!
প্রকাশ করা নয়, দমিত করা নয় - কেবল ‘থাক’ ও মুক্তি পাও
স্পষ্ট করে বোঝ, যখন তোমার যুক্তি
তোমার ক্রোধ পরিচালনা করে, তোমার দুটি
সমস্যা হবে। প্রথমত তুমি অযথা চীৎকার
করবে অথবা অপ্রয়োজনে অযথা রাগ দেখাবে।
দ্বিতীয়ত, প্রকাশ না করলেও তুমি তা দমন
করে রাখবে।
প্রথমত, তুমি যদি প্রকাশ কর, তুমি
বেশি বেশি প্রকাশ করবে এবং সেটা দরকারের
চেয়ে অনেক বেশি হবে। পরেরটা, তুমি যদি
তাকে প্রকাশ না কর, তুমি তাকে দমিত
রাখবে। স্পষ্ট করে বোঝ, দুটোই ভুল।
দমন ও প্রকাশ, দুটোই সাহায্য করবে
না। তুমি জিজ্ঞাসা করতে পার, 'তাহলে
আমাদের কি করা উচিত?' তোমাকে কিছু
করতে বলা হয় নি, কেবল 'থাক'।
জে কৃষ্ণমূর্তি সুন্দর বলেন, যখনই
কোন আবেগ তোমাকে ছাড়িয়ে যায়, তখন
যদি একবারও তোমার আবেগকে সহযোগীতা
না করে শরীর না নাড়িয়ে তুমি কেবল 'থাকতে'
পার, তুমি সেই আবেগ থেকে মুক্তি পাবে।
কোন আবেগ দ্বারা প্লাবিত ও বশীভূত
হয়ে, এমনকি কেবল একবারমাত্র যদি তোমার
শরীর না নাড়িয়ে থাকতে পার, অবিলম্বে তু মি
সেই আবেগ থেকে মুক্তি পাবে। আমি বলছি না
যে তোমাকে সেটা অনবরত অভ্যাস করতে
হবে। না, কেবল একবার, একবারমাত্র এবং
তুমি সেই আবেগ থেকে মুক্ত হবে।
প্রগাঢ়ভাবে বাস করা
ইন্দ্রিয়গুলিতে ইন্দ্রিয়সুখ প্রদান করে তুমি পরিতৃপ্ত অনুভব করতে পারবে না। প্রগাঢ়ভাবে বাস করা মানে এই নয় যে ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত করা, ইন্দ্রিয়গুলিতে সুখ ঢেলে দেওয়া অথবা যেভাবে ইচ্ছা সেভাবে বাস করা।
কেউ আমায় প্রশ্ন করেছিল, 'যেহেতু
বন্ধন ও মুক্তি আপেক্ষিক, তাহলে খাওয়া
দাওয়া, পান ও স্ফুর্তি করব না কেন?'
সেটা একদম ঠিক আছে। প্রগাঢ় হও,
ব্যাস্। ঐকান্তিক হয়ে খাও। যখন খাচ্ছ কেবল
খাও। যখন ঘুমাচ্ছ, কেবল ঘুমাও। যখন পান
করছ, কেবল পান কর। যখন আমোদ করছ,
কেবল আমোদ কর। যদি তুমি প্রফুল্ল হতে
পার, তোমার তো আর কিছুই চাই না।
পুরো সমস্যাটাই হচ্ছে কারণ তুমি সত্যি সত্যি প্রফুল্ল হতে পারছ না। সেইজন্য মুক্তি বিষয়ে এত কিছু শিক্ষা ও ধারণা তোমার প্রয়োজন।
দেখ, তাই এখানে তুমি ভাব, 'আমরা
কেবল খাওয়া দাওয়া, পান ও আনন্দ করব না
কেন?' তুমি ভাব তা খুবই সহজ। না! সমস্যা
হল তুমি আনন্দ পাও না, তাই তুমি এমন
জিনিষ পান কর যা তোমার শরীরের সরাসরি
প্রয়োজন নেই, যা তোমার শরীর স্বীকার করতে
চায় না।
বোধ, মাষ্টারের কথাগুলি প্রগাঢ়তা ও স্পষ্টতার সাথে পুরোপুরি বুঝতে হবে, অগভীরভাবে নয়। তোমার ভাবা মত খাওয়া দাওয়া, পান করা এবং আনন্দ করা অত সহজ ব্যাপার নয়। যদি তুমি তা প্রগাঢ়ভাবে কর, তা একদম ঠিক আছে।
এই প্রগাঢ়তা ও বোধের ওপরে একটা ছোট গল্প :
বিবাহিত জীবনের পঁচিশ বছর পরে,
পতির ঘরে আলমারীতে পত্নী তিনটি সয়াবীনের
বীজ ও ত্রিশ ডলার আবিস্কার করল।
সে পতির কাছে উৎসুক হয়ে গিয়ে
জিজ্ঞাসা করল, এটা কি? কেন এই তিনটি
বীজ ও ত্রিশ ডলার? কোথা থেকে এগুলি
এসেছে? এর মানে কি?’
পতি বলল, ‘আমাকে এখন তোমার
কাছে স্বীকার করতে হবে। যখনই আমি
তোমাকে ঠকিয়েছি আমি একটা সয়াবীনের
বীজ বাক্সে রাখি।’
পত্নী বিস্মিত হল, কিন্তু এই ভেবে
আশ্বস্ত হল সে কেবল পঁচিশ বছরে কেবল
তিনবার ঠকেছে। তারপর সে প্রশ্ন করে, ‘আর
এই ত্রিশ ডলার?’
পতি উত্তর দিল, ‘যখনই সয়াবীন কোজিতে দশ ডলার হয়, আমি তা বেচে দিই!’
তাই খাওয়া দাওয়া, পান করা ও আনন্দ করা, এই তিনটি বিষয়কে যদি তিনটি সয়াবীনের বীজের মত বুঝে থাক, তাহলে তুমি সত্য বুঝতে সমর্থ হবে না। তোমাকে তার পিছনে ত্রিশ ডলার দেখতে হবে! কেবল তখনই তুমি সত্য বুঝতে পারবে, তুমি বুঝবে মুক্তি কি।
প্রগাঢ়ভাবে বাস করলে স্বতশ্চলভাবে তুমি মুক্তি পাবে।
কর্ম ও সংস্কার
প্রগাঢ়ভাবে কোন মুহূর্ত বাস না করলে কি ঘটে?
তোমার মন সেই মুহূর্তে সেই কার্যটি
আবার করার জন্য ইচ্ছা করে। কেন? কেন
তোমার মন তোমাকে একই অভিজ্ঞতার দিকে
বারবার টানে?
তুমি কোন নির্দিষ্ট মিষ্টি আকুলভাবে আকাঙ্ক্ষা কর অথবা তুমি কোন কিছুতে হয়ত আসক্ত। কেন? বস্তুত তুমি যদি গভীরে তাকিয়ে দেখ, দেখবে, তুমি সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট হয়ে কখনও সেই মিষ্টি খাও নি বা সেই আসক্তিতে যোগদান কর নি। তাতে সম্পূর্ণরূপে ঝাঁপ দেওয়া থেকে নিজেকে আটকে রেখেছ।
হয়ত সেই প্রসঙ্গে তোমার অপরাধবোধ আছে বা তা নিয়ে সেই সময়ে বহু বিভ্রান্তিকর চিন্তা তোমার আছে। তাই তোমার সুখের পথে আসা চিন্তা ও অনুভূতিগুলিকে অবজ্ঞা করে তুমি সেই কার্য করার নির্ণয় নাও।
তুমি দেখ, তোমার একটা অংশ সেই কার্য করতে উদ্যত। অন্য এক অংশ তর্ক করে যে তুমি সেটা কেন করবে না। তুমি অনেক চিন্তায় জড়িয়ে পর, তাদের মধ্যে অনেকগুলিই পরস্পর বিরোধী। তুমি নিজের সাথে লড়াই করে শক্তি অপচয় করে ফেল। পরিশেষে তুমি সংহত নও, কাজটা কর কি না কর।
তুমি প্রগাঢ় নও। তাই বাসনা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয় নি এবং তোমার অন্তর্র্দ্দেশে তার স্মৃতি ছেড়ে যায়। বাসনার খোদিত স্মৃতিগুলি, যারা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয় নি, তাদের বলে সংস্কার।
তোমাকে ফিরিয়ে নিয়ে আসার এবং তোমায় একই পথে চালিত করার ক্ষমতা এই খোদিত স্মৃতিগুলির আছে। সে কফি বা শ্যাম্পেন বা ধূমপান হোক, যা কিছু এন্ গ্রাম বা সংস্কার তুমি সৃষ্টি কর, যতক্ষণ না তুমি সেই অভ্যাস বা ভোগ বা সুখ থেকে পূর্ণরূপে পরিতৃপ্ত অনুভব কর, সেগুলি তোমাকে একই কার্য বারবার করানোর ক্ষমতা থাকে।
যদি তুমি তোমার আসক্তি একবার,
কেবল একবার, পূর্ণরূপে উপভোগ করে থাক,
তুমি তা থেকে পুরোপুরি মুক্ত হবে। সেই
এনূগ্রাম তোমাকে আবার একই পথে যাবার
জন্য বলবে না। তা তোমায় মুক্তি দেবে।
অসম্পূর্ণ এনগ্রামকে আমি বলি কর্ম।
তুমি তোমার দেহকে জীবন্ত রাখ, তুমি তোমার
মন সতেজ রাখ, কারণ তুমি এখনও আশা
কর যে তোমার শরীর তোমার কিছু দিতে
পারে, তোমার মন তোমায় কিছু দিতে পারে।
তোমার তখনও আশা আছে যে কিছু উপভোগ
করতে পার অথবা দেহ ও মন দিয়ে কিছু পূর্ণ
করা দরকার। সেটাকেই আমি বলি কর্ম।
তোমার সত্তার ভিতরে থাকা অপরিপূর্ণ এনূগ্রাম ও বাসনাগুলিই কর্ম। সেগুলি তোমাকে অনবরত একই পথে চালিত করে এবং তোমার অন্তরের সত্তাকে পূর্ণতার অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করে।
যদি তুমি কোন কার্য সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট হয়ে কর, যদি তুমি তোমার বাসনাকে সম্পূর্ণরূপে অনুসরণ কর, তাহলে পুনরাবৃত্তির কোন আকাঙ্ক্ষাই থাকবে না এবং তুমি সেই বাসনা থেকে পুরোপুরি মুক্ত হবে।
জীবনের নতুন অনাবিষ্কৃত অভিজ্ঞতাগুলিকে অনুসন্ধান ও উপভোগ করার জন্য তুমি এখন তোমার শক্তিকে নির্দেশ দিতে পার। তুমি দুষ্টচক্রে আটকে যাবে না, তোমার জীবন বৃদ্ধি ও পরিপূর্ণতার দিকে চলবে। তুমি নিজে অভিজ্ঞতা করতে পার যে জীবন প্রতিটি মুহূর্তে কিছু নতুন সতেজ জিনিষ উপহার দিচ্ছে। এইসবের জন্য তোমার থেকে কেবল একটা জিনিষ চাই : প্রগাঢ় হয়ে বাস কর।
মহিষের পথ ও বুদ্ধের পথ
দুইভাবে বাঁচা যায়।
একটা হল, জীবনে কোন প্রগাঢ়তা এবং প্রবল উৎসাহ ছাড়া মহিষের মত কেবল বেঁচে থাকা ও শ্বাস নেওয়া। অন্যটি হল, বুদ্ধের মত, বর্তমান মুহূর্তে সাম্প্রতিক কার্যে প্রগাঢ়ভাবে বাস করা।
তোমার কি দুঃস্বপ্ন অভিজ্ঞতা করেছ? দুঃস্বপ্নের সময় তুমি অভিজ্ঞতা করবে যে চোখ খুলতে চাইলেও তুমি খুলতে পারছ না। তুমি তোমার হাত নাড়াতে চাইলেও নাড়াতে পারছ না।
তারপর দুঃস্বপ্ন কত প্রগাঢ় হয়ে যায়।
স্বপ্নে হতে পারে একটা সিংহ তোমাকে তাড়া
করছে ও প্রায় ধরে ফেলেছে বা তুমি একটা
গভীর খাদে পড়ে যাচ্ছ বা এমন কোন জীবন
সংকটে পড়ে গেছ। যখন সেটা তার সর্বোচ্চ
কম্পাঙ্কে আসে, সেই প্রগাঢ়তা তোমায় জাগিয়ে
দেয়।
দুঃস্বপ্ন সেরকম প্রগাঢ় না হলে, তুমি নিজেকে জাগাতে পার না ও তার থেকে বাইরে আসতে পার না। সেটা যদি খুব প্রগাঢ় হয়, তাহলে সেই প্রগাঢ়তাই তোমাকে জাগিয়ে দেবে এবং অকস্মাৎ আর কোন দুঃস্বপ্ন নেই। সেটা ছিল কেবল একটা স্বপ্ন, কিন্তু তুমি ভাবছিলে সেটা এক বাস্তবতা।
বোঝ, এমনকি যখন তুমি মিছামিছি
ভাবছ যে এটা ঘটছে, বস্তুত তুমি সেটা থেকে
বাইরে এসেছ। সেটা যেন তোমার সামনে চলা
কেবল এক চলচ্চিত্রের মত।
প্রগাঢ়তা কার্যের প্রকৃতি থেকে স্বতন্ত্র
কার্যের প্রকৃতির ওপরে প্রগাঢ়তা নির্ভর করে না। তা হয়ত কোটি কোটি ডলারের কোম্পানি চালাবার মত দুরূহ অথবা মেঝে পরিষ্কার করার মত সহজ জিনিষ হতে পারে। 'কি' সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু 'কিভাবে' সেটা গুরুত্বপূর্ণ।
যা করছ তা যদি পূর্ণতা ও প্রগাঢ়তার
সাথে করতে পার, যেন সেই কার্যে নিজেকে
পুরোপুরি হারিয়ে ফেলেছ, তুমি তাহলে
প্রগাঢ়তার সূত্রে ধরা পড়েছ।
যেই মুহূর্তে তুমি কার্যে হারিয়ে যাও, তুমি অস্তিত্বের ঠোঁটে এক বাঁশীর মত হয়ে যাও। যে বায়ু বাঁশীর ভিতরে প্রবেশ করে তা সঙ্গীত হয়ে বেড়িয়ে আসে, কারণ তোমার মধ্যে অস্তিত্বের শক্তি প্রবাহিত হবার জন্য তুমি এক মাধ্যম হয়ে যাও। অখণ্ড ও প্রগাঢ় হও। লক্ষ্য যাই হোক না কেন, তাতে তীর মারার জন্য এটাই চাই।
আগ্রহ বনাম প্রগাঢ়তা
কাকে প্রগাঢ়তা বলা যায়? প্রগাঢ়তা ও আগ্রহের মধ্যে পার্থক্য কি?
একটা আগ্রহ হয়ত হারিয়ে যেতে
পারে, কিন্তু প্রগাঢ়তা কখনও নয়। আগ্রহ মন
থেকে আসে। ঐকান্তিকতা আসে সত্তা থেকে।
কিছু সময় পরে, কম বা লম্বা সময়, তুমি তোমার আগ্রহ হারিয়ে ফেল। প্রগাঢ়তা হল তোমার সত্তার তৃষ্ণা। তা তোমার যুক্তিগত ব্যাখ্যাকে অতিক্রম করে। প্রগাঢ়তা নিজের অন্তর থেকে আসা এক ডাক। তার জন্য যত অপেক্ষা করতে হয়, সেই তৃষ্ণা তত বাড়ে, সেই আগুন তত ঝলসে ওঠে।
আলো ও লেসারের পার্থক্য নিরীক্ষণ কর। উভয়ই একই আলোকরশ্মি দিয়ে তৈরি, কিন্তু লেসারের প্রগাঢ়রূপে কেন্দ্রীভূত হওয়া ঘটে সাধারণ কম্পাঙ্কের আলোকরশ্মির সংবদ্ধতা থেকে।
এই প্রগাঢ়তার ক্ষমতা থেকেই আলোকরশ্মি ভীষণ শক্তি পায় ও লেসার হয় এবং লেসার ধাতুতেও ফুটো করতে পারে। একই সাথে এটা একটা নিয়ন্ত্রিত কেন্দ্রীভবন। সেইজন্য তাকে চোখের ছানি কাটার মত সূক্ষ্ম কাজেও ব্যবহার করা যায়।
বায়েজিদের গল্প
জীবনমুক্ত মাস্টার বায়েজিদের জীবনের এক সুন্দর গল্প :
বায়েজিদ তাঁর মাস্টারের সাথে বারো
বছর ছিলেন, কিন্তু মাস্টার তার সাথে একটা
কথাও বলেন নি।
লম্বা বারো বছর পরে, বায়েজিদের সাথে
মাস্টার কথা বললেন, ‘হলঘরে যাও। সেখানে
একটা বই আছে। আমাকে সেই বইটা এনে
দাও।' রোজ মাস্টারের দর্শন পাবার জন্য
বায়েজিদ সেই হলঘরের মধ্য দিয়ে বারো বছর
ধরে যেতেন।
তিনি উত্তর দিলেন, ‘আমি কখনও সেখানে বই দেখি নি। বস্তুত আমি কখনও হলের দিকে তাকাই নি। আমি কেবল আপনার জন্য আগ্রহী ছিলাম, অন্য কিছুতে নয়। কিন্তু আপনি যদি বলেন আমি যাব।' মাস্টার উত্তর দিলেন, ‘না। থাক।'
বায়েজিদের সমস্ত আগ্রহ এক কেন্দ্রিত প্রগাঢ়তায় রূপান্তরিত হয়েছিল। তাঁর সম্পূর্ণ আগ্রহ ছিল কেবল মাস্টার। মাস্টার বলেন, 'বইটার কোন দরকার নেই। আমি কেবল দেখছিলাম তুমি কতটা কেন্দ্রিত।'
সেই রাতে মাস্টার বায়েজিদকে
বললেন, ‘আজ রাতে এখানে ঘুমাও।' বায়েজিদ
মাস্টারের পাশে শুয়ে পড়লেন, কিন্তু তিনি
ঘুমাতে পারলেন না। তিনি প্রগাঢ়তায় এত ভরে
ছিলেন, তাঁর মন সেই ঐকান্তিকতায়
সম্পূর্ণরূপে থেমে ছিল।
পরের সকালে বায়েজিদের মৃত্যু হল।
এক নতুন মানুষের জন্ম হল। আর কোন
নির্দেশ কখনও দেওয়া হল না। তাঁকে কেবল
বারো বছর অপেক্ষা করতে হল। তাঁর জন্য
সেটাই প্রক্রিয়া ছিল।
যদি সেটা কেবল আগ্রহ হত, বারো
বছর ধরে মাস্টারের থেকে কোন কথা ছাড়া
বায়েজিদ সেখানে থাকতে পারতেন না। খুব
স্বভাবতই তাঁর মন প্রতিবাদ করত ও বলত,
'তুমি এখানে কি করছ? তুমি কেবল সময়
অপচয় করছ। এখন পর্যন্ত কিছুই হয় নি।
তিনি তো তোমার প্রতি আগ্রহী নন। আর কত
সময় তুমি এভাবে অপচয় করবে?'
প্রগাঢ়তাই তোমাকে ধরে রাখে কারণ তোমার গভীরে তুমি বোঝ যে মাস্টারের কাছ থেকে পরম প্রাপ্তির জন্য বারো বছর নয়, বারো লাখ জন্মও অপেক্ষা করা সার্থক। এমনকি সেটাও প্রকৃতপক্ষে সস্তা হবে।
যদি মরুভূমিতে তোমার জলতৃষ্ণা সত্যি প্রগাঢ় হয়, তুমি তাহলে এক গ্লাস জলের জন্য তোমার সারা জীবনের উপার্জন প্রদান করতে রাজী হবে। যখন তোমার আত্মজিজ্ঞাসার তৃষ্ণা এতই প্রগাঢ় হয়, তুমি সেই সত্যের জন্য তোমার জীবন পর্যন্ত দান করতে প্রস্তুত হও।
জেন্ থেকে নেওয়া একটা সুন্দর গল্প :
এক ছাত্র এক জেন্ শিক্ষকের কাছে
জেন্ শিখতে এল। শিক্ষক তাকে বলেন, ‘এক
হাতে তালি বাজার শব্দ শোন।'
ছাত্রটি তিন বছর চেষ্টা করল এবং
সফল হল না। সে বিমর্ষ হল যে শিক্ষকের
কথামত করতে পারল না। সে কেঁদে শিক্ষকের
কাছে বলল যে তাকে চলে যেতে হবে কারণ
সে শিক্ষকের কথামত চলতে পারল না।
শিক্ষক তাকে বলেন, ‘আর একটা
সপ্তাহ অপেক্ষা কর। অবিশ্রাম ধ্যান কর।'
ছাত্রটি আরও এক সপ্তাহ থেকে গেল ও ধ্যান
করল। কিছুই হ’ল না। শিক্ষক তাকে বলেন,
‘আরও পাঁচ দিন চেষ্টা কর।'
ছাত্রটি আরও থাকল, তাও কিছু ই
ঘটল না। হতাশ হয়ে ছাত্রটি ছাড়া পাবার জন্য
ভিক্ষা করল। তখন শিক্ষক বললেন, 'আরও
তিনদিন ধ্যান কর। যদি তুমি জীবনমুক্তি না
পাও, তোমার নিজেকে হত্যা করাই শ্রেয়।'
দ্বিতীয় দিন ছাত্রটি জীবনমুক্তি পেয়ে গেল।
পরমকে জানার জন্য যখন তোমার সমগ্র সত্তা প্রগাঢ় ইচ্ছায় প্রজ্বলিত হয়, তোমার তুমি সহজেই মাস্টারের নির্দেশাবলীকে শুষে নেয়। রূপান্তরের যাদু ঘটবেই। কেবল তখনই তুমি তাঁকে গ্রহণ করতে উন্মুক্ত হবে। তার আগে পর্যন্ত সেটা কেবল একটা আগ্রহ।
যা কিছু কর তাতেই প্রগাঢ় হও
ধ্যান প্রক্রিয়ার নিগূঢ় বিজ্ঞান হল তন্ত্র। তন্ত্রে বলা হয় যে সত্য জানার জন্য কেবল একটি যোগ্যতা চাই, তা হল প্রগাঢ়তা। তুমি যা এবং যা কিছু কর তাতে পূর্ণতা রাখ।
প্রতি মুহূর্ত প্রগাঢ়তার সাথে বাস কর
এবং প্রকৃত জীবনকে আস্বাদন কর। নতুবা,
তুমি জীবন্ত নও। তুমি কেবল মৃত্যুর জন্য
অপেক্ষা করছ।
খাবার সময় প্রগাঢ় হয়ে খাও। তোমার
সমগ্র মনোযোগ ও শক্তি যেন খাদ্যে থাকে।
আগামীকাল কি কাজ করতে হবে বা পরের
ছুটি কোথায় কাটাবে, এসব দিকে তোমার
মনোযোগ ও চিন্তাকে বিক্ষিপ্ত করবে না।
তোমার সমস্ত ইন্দ্রিয়গুলি দ্বারা খাদ্যকে উপভোগ কর। তোমার মুখের ভিতরে খাদ্যের স্বাদ নাও, খাদ্যকে প্রেম সহকারে স্পর্শ কর এবং তার সুগন্ধ নাও। যখন এইভাবে সম্পূর্ণতা সহকারে খাও, তুমি প্রতিটি গ্রাস উপভোগ করবে এবং তোমার সিস্টেমে খাদ্যের প্রকৃতপক্ষে যে জীবনী শক্তি দেবার কথা তা প্রদান করবে।
যদি তুমি জল পান কর, তা প্রগাঢ়তার সাথে কর। তৃষ্ণা হয়ে যাও। জলের শীতলতা প্রবেশ করার অনুভূতি কর মুখে, গলায় এবং খাদ্যনালীতে। জলের প্রতিটি বিন্দু যা তোমার মুখে প্রবেশ করে, তা যেন তোমায় পরিতৃপ্তি দেয়।
পেরিয়া পুরাণম্ এক প্রসিদ্ধ তামিল
সাহিত্য। তাতে নয়নমারদের গল্প আছে।
নয়নমারেরা অতিশয় শিবভক্ত। ভক্তদের
সাধারণ কাজ, যেমন শিবের মালা গেঁথে পরম
অভিজ্ঞতা লাভ করার মত অনেক ঘটনা
এখানে আছে। এক দৃষ্টান্ত হল, শিবভক্ত
গণনাথ নয়নার। তিনি মন্দিরে সাধারণ
কার্যগুলি করতেন, যেমন পূজার ফুল তোলা,
ভগবানে জন্য মালা গাঁথা, মন্দিরে ঝাড়ু
লাগানো ও ধোয়ামোছা করা এবং মন্দিরের
প্রদীপ জ্বালিয়ে রাখা। কেবল এই সহজ জীবন
তাকে পরমে পৌঁছিয়ে দেয় এবং তার নাম হয়ে
যায় গণনাথ যার অর্থ ভগবান শিবের
সেবকদের (গণ) প্রধান (নাথ)।
যখন প্রার্থনা কর, খাঁটি ও স্বতঃস্ফূর্ত হও। যা কিছু তুমি অনুভব কর, তা সম্পূর্ণরূপে অনুভব কর এবং তা ঈশ্বরকে উৎসর্গ কর। নিজেকে প্রতারিত করবে না এবং যা অনুভব করছ তা স্বীকার না করে ভণ্ডামি করবে না। তুমি ঈশ্বরের কাছ থেকে কোন কিছুই লুকিয়ে রাখতে পার না। তুমি নিজেকে যতটা জান, ঈশ্বর তোমায় তার চেয়ে বেশি করে জানেন।
তোমার প্রগাঢ়তাই একমাত্র জিনিষ যা
নির্ণয় করে কখন তোমার অন্বেষণের জিনিষ
ঘটবে। যদি সেই প্রগাঢ়তা সম্পূর্ণ হয়, সেটা
সেই মুহূর্তেই ঘটবে। যদি প্রগাঢ়তা সংহত ও
সম্পূর্ণ না হয়, তা আরও সময় নেবে কারণ
প্রগাঢ়তাকে সেই সময় ধরে শক্তিলাভ করতে
হবে।
একটা সুন্দর গল্প :
সুফি অতীন্দ্রিয়বাদী জুনেদ সকালে
হাঁটছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে প্রশ্ন
করে, ‘আমি এই রাজ্যের রাজধানীতে যেতে
চাই। তাতে কত সময় লাগবে?’
জুনেদ সেই ব্যক্তির দিকে তাকালেন ও
হাঁটতে লাগলেন। ব্যাক্তিটিও একই দিকে
যাচ্ছিল। সে জুনেদকে অনুসরণ করতে লাগল
এই ভেবে যে তিনি হয়ত তার কথা শোনেন
নি। তাই সে আবার জুনেদকে জিজ্ঞাসা করে,
‘আপনি কি দয়া করে আমাকে বলবেন যে এই
রাজ্যের রাজধানীতে যেতে আমার কত সময়
লাগবে?’
জুনাইদ চলতেই থাকলেন। লোকটি
জিজ্ঞাসা করা ছেড়ে দিল। কিছু দূর গিয়ে
জুনাইদ বললেন, ‘আপনাকে কমপক্ষে আরও
দশ ঘণ্টা চলতে হবে।’ ব্যাক্তিটি অবাক হয়ে
গেল ও বলল, ‘আপনি আমাকে তা আগে
বলতে পারতেন!’
জুনাইদ উত্তর দিলেন, ‘আমি সেটা কি
করে আগে বলতাম? আমাকে তো প্রথমে
আপনার গতি লক্ষ্য করা দরকার। কেবল
তবেই তো আমি বলতে পারব যে রাজধানীতে
পৌঁছাতে আপনার কত সময় লাগবে।’
একইভাবে তোমার পরম উপলব্ধির
সময় তোমার ঐকান্তিকতা বা প্রগাঢ়তার ওপরে
নির্ভর করে।
যদি তুমি যথেষ্ট প্রগাঢ় হও, চরমে
পৌঁছাবার জন্য সময়ের প্রয়োজন নেই। তুমি
কোথায়, তুমি কে - তা সবই অপ্রাসঙ্গিক।
এখানে ও এখনই তুমি পৌঁছাতে পার।
একটা সুন্দর গল্প :
এক রাজ্যে এক ভয়ংকর ডাকাত ছিল। বহু মানুষকে লুটপাট করে সে তার কার্যের জন্য অস্থির ও অস্বস্তি অনুভব করা শুরু করল। সে এক মাস্টারের কাছে গিয়ে অনুরোধ করল, ‘মাস্টার, আমি এক পাপী। আমার কি কোন গতি আছে? আমি কি মুক্তি পেতে পারি?’
মাস্টার তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন সে কোন কাজে ভাল। দস্যু উত্তর দেয়, ‘কিছুই নয়।’ মাস্টার প্রশ্ন করেন, ‘কিছুই নয়? তুমি নিশ্চয় কোন কিছুতে ভাল!’ দস্যু অনেক সময় চিন্তা করে বলে, ‘মাস্টার, আমি কেবল চুরি করতে জানি; সেটাই আমি সারা জীবন করে এসেছি।’
মাস্টার হেসে বলেন, ‘ভাল! তাহলে তুমি এখন ঠিক সেটাই ব্যবহার করবে। এক শান্ত জায়গায় যাও এবং তোমার সমস্ত উপলব্ধি, ধারণা ও মতামতগুলিকে হরণ কর, ছিনিয়ে নাও। পৃথিবীর সমস্ত বৃক্ষ, প্রস্তর ও নদ নদীকে হরণ কর। আকাশের সমস্ত গ্রহ তারাকে চুরি করে নাও। আর তাদের সকলকে তোমার ভিতরের বিস্তৃত শূন্যতায় মিশিয়ে দাও।’
দস্যু মাস্টারের নির্দেশাবলী আন্তরিকভাবে অনুসরণ করল। ২১ দিনের মধ্যে দস্যু তার সত্য প্রকৃতি উপলব্ধি করল ও জীবনমুক্ত হল।