KAILASA Library/জীবনমুক্তি/প্রগাঢ়তা ও চেতনার চার অবস্থাSign in
জীবনমুক্তি

প্রগাঢ়তা ও চেতনার চার অবস্থা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

চেতনার চারটে অবস্থা হয়।

চেতনার নানা অবস্থা

যখন তোমার ‘আমি’ চেতনা ও চিন্তা থাকে, তুমি তখন জাগ্রত অবস্থায়, যে অবস্থায় তুমি এখন আছ। এই অবস্থায় ‘আমি’-র কম্পাঙ্ক চিন্তার কম্পাঙ্কের চেয়ে বেশি। তাই তুমি তোমার চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে পার।

যখন ‘আমি’ চেতনা ছাড়া থাক, কিন্তু চিন্তা থাকে, তাকে বলে স্বপ্ন অবস্থা। স্বপ্নাবস্থায় তোমার চিন্তার কম্পাঙ্ক ‘আমি’ চেতনার কম্পাঙ্কের চেয়ে বেশি। তাই স্বপ্নে চিন্তা থাকে, কিন্তু সেই চিন্তাগুলিকে তুমি নিয়ন্ত্রণ করতে পার না।

যখন তোমার ‘আমি’ চেতনা নেই এবং যখন তোমার কোন চিন্তা থাকে না, তুমি তখন গভীর নিদ্রা বা সুষুপ্তি অবস্থায় আছ। সাধারণত আমরা কেবল এই তিনটি অবস্থা, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি সম্বন্ধে সজাগ। চতুর্থ অবস্থায় তোমার ‘আমি’ চেতনা থাকবে, কিন্তু কোন চিন্তা থাকবে না। একে বলে তুরীয় অবস্থা।

প্রগাঢ় অন্বেষণ – তিন অবস্থায় সচেতনতা

প্রগাঢ়তা অর্থ প্রতিটি মুহূর্তে যা কিছু কর তাতে প্রগাঢ় হওয়া। তাই প্রথমে তোমাকে নিজের সম্বন্ধে প্রতিটি অবস্থায় সচেতন হতে হবে। তবেই তুমি সর্বাংশে ঐকান্তিক হতে পারবে।

এখন কেবলমাত্র জাগ্রত অবস্থায় তুমি অভিজ্ঞতা কর যে তুমি কে। তুমি অনুভব কর, ‘আমি এক ডাক্তার,’ ‘আমি এক উকিল,’ ‘আমি এক ইঞ্জিনিয়ার,’ এবং আরও কত কি। কেবল যদি আমরা আমাদের বহন করা পরিচয় সম্বন্ধে তিনটি অবস্থাতেই সজাগ থাকি ও তা উপভোগ করি, তাহলে আমরা সূত্রটি ধরতে পেরেছি, সেই সূত্রই হল জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থার কেন্দ্ররেখা। যখন আমরা এই তিনটি অবস্থার সূত্র ধরে ফেলি, অকস্মাৎ আমরা আমাদের পরিচয় এই তিনটি অবস্থায় উপলব্ধি করি।

কেউ আমায় প্রশ্ন করেছিল, ‘আমি মনে করি না যে সুষুপ্তি অবস্থায় আমি সচেতন।' তাহলে বল কে সেই ব্যক্তি যে জেগে উঠে বলে যে সুষুপ্তিতে গভীর শান্তি ছিল? সেটা সম্পর্কে কে স্মৃতিচারণ করছে, ‘সেটা অন্ধকারে ভরে ছিল। যেন আমি সেখানে প্রায় ছিলামই না'? কে সেখান থেকে ফিরে আসছে ও এই ধারণা স্মরণ করছে, ‘আমি সেখানে একদমই ছিলাম না'?

যদি মানুষটি সেই অবস্থায় ছিল না,
তাহলে কে ফিরে এসে এই তিনটি অবস্থাকে
সংযুক্ত করছে? না, আমরা বলতে পারি না যে

আমরা সুষুপ্তির সময় ছিলাম না। আমরা তখন
ছিলাম, কিন্তু সেই অবস্থায় আমাদের যে
পরিচয় ছিল, তার সম্পর্কে আমরা সজাগ
ছিলাম না।

বোঝ, যে মানুষ এই তিনটি অবস্থা সম্পর্কে সজাগ, সেই সচেতন। যদি আমরা এই তিনটি অবস্থায় পরিচয় সম্পর্কে সজাগ, তাহলে আমরা যথেষ্ট সচেতন, আমাদের অন্বেষণ যথেষ্ট প্রগাঢ় এবং আমরা উত্তর পাবার জন্য যোগ্যতা অর্জন করেছি; আমাদের যথেষ্ট প্রগাঢ়তার জন্য দীক্ষা ও আশীর্বাদ পাবার জন্য যোগ্যতা অর্জন করেছি।

যদি ইতিমধ্যে আমরা এই তিন
অবস্থায় সজাগ নই, যদি আমরা এই তিন
অবস্থা একই পরিচয়ের সাথে অভিজ্ঞতা না
করে থাকি, তাহলে স্বভাবতই আমাদের
অন্বেষণকে এখন আরও প্রগাঢ় করতে হবে।

এক ঐকান্তিক অন্বেষণকারী তার নিজের পরিচয়কে এই তিনটি অবস্থাতে সর্বাংশে বহন করবে। যদি একবার বা দুইবার স্বপ্নাবস্থায় জাগ্রত অবস্থার পরিচয় অভিজ্ঞতা করেছ, তবে তুমি প্রগাঢ়।

অকস্মাৎ কখনো কখনো স্বপ্নাবস্থায় তুমি স্মরণ করে ফেল যে স্বপ্নাবস্থায় বহন করা পরিচয়ের চেয়েও তুমি বৃহত্তর। আমি অন্বেষণকারীদের স্বপ্নাবস্থায় এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে দেখেছি। তারা স্বপ্ন দেখবে এবং হঠাৎ তারা নিজেদের জাগ্রত অবস্থার পরিচয়ের সাথে শনাক্ত করবে। তারপর তারা স্বপ্নাবস্থা সম্পর্কে চিন্তা করবে, ‘হে, এটা খুবই ক্ষুদ্র। এটা কিছুই নয়।'

যদি স্বপ্নাবস্থায় তোমার জাগ্রত অবস্থার
পরিচয় অভিজ্ঞতা করে থাক, তাহলে তোমার
ঐকান্তিকতা আছে। তোমার অন্বেষণ প্রগাঢ়।

জাগো!

দুঃস্বপ্নের সময়, এক বন্য স্বপ্নের সময়, কেবল একটা চিন্তা বা একটা ক্লিক্ যেমন, ‘হে, এটা তো একটা স্বপ্ন'-ই যথেষ্ট। তুমি জেগে উঠবে। তুমি স্বপ্ন থেকে বাইরে আসবে। একইভাবে তুমি এখন যেখানে বাস করছ, যাকে বলা হয় জাগ্রত বিশ্ব, সেই জাগ্রত বিশ্বের স্বপ্নে প্রগাঢ় হও, তাহলে একটা ক্লিক্-ই যথেষ্ট ও তুমি সেই স্বপ্ন থেকে নির্গত হবে!

যদি তুমি ভাব, ‘না, আমার আরও কিছু প্রক্রিয়া প্রয়োজন,’ তাহলে তুমি দুঃস্বপ্ন বা প্রগাঢ় স্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছ না। তোমার কেবল কিছু খাপছাড়া চিন্তার ধারা আছে।

কখন কখনো স্বপ্নাবস্থায় তুমি কোন স্পষ্টতা ছাড়াই দেখবে। সেখানে কিছু খাপছাড়া সাদাকালো প্রদর্শন চলতে থাকবে। তুমি তা দেখতে চাইবে না অথবা সেখান থেকে চলে আসতেও চাইবে না। তুমি যদি সেই প্রকার স্বপ্নে থাক, তাহলে তুমি কেবল তোমার সময় অপচয় করছ।

যদি সত্যি সত্যি প্রগাঢ় না হও, তুমি তাহলে এই প্রকার স্বপ্ন দেখবে। তুমি নীচেও যাবে না, আবার ওপরেও উঠবে না। দয়া করে সেই প্রকার অবস্থায় থেকো না। বোঝ, তুমি যদি এই প্রকার মধ্যবর্তী অবস্থায় থাক, তাহলে এই ক্লিক্ ঘটবে না। সেটা এক তীক্ষ্ণ শক্তিশালী পরিবর্তন হবে না।

যেভাবে এক নির্দিষ্ট সময়ে ঘুম থেকে
ওঠার প্রগাঢ় ইচ্ছা নিয়ে তুমি ঠিক সেই সময়ে
জেগে ওঠ, তুমি কোটি জন্মের এই গভীর নিদ্রা
থেকেও জাগ্রত হতে পার। যদি জাগ্রত হবার
এক প্রগাঢ় সামগ্রিক বাসনা তোমার থাকে,
তুমি তবে এই মুহূর্তেই জেগে উঠবে।

কবীর জোর দিয়ে সুন্দরভাবে বলেছেন,
‘তুমি যখন তাঁকে খোঁজ, তাঁকে অচিরাৎ পেয়ে
যাবে।’

কিছু লোক বলে, ‘আমাদের হাতে কি আছে? ঈশ্বর যখন আমাদের জাগাতে চান, তিনি আমাদের জাগিয়ে দেবেন। এ তো আমাদের ভবিতব্য।’ বোকা, এগুলি কেবল মনের দুষ্ট ছলচাতুরী। ভগবান প্রতিটি মুহূর্তে তোমার নির্মিত তোমার জন্য কারাগারে টোকা দিচ্ছেন। যদি তুমি না খোল, তাহলে কি করা যায়?

আমি সর্বদা লোকেদের বলি, ঈশ্বর এক
ভদ্রলোক। তিনি তোমার স্বাধীনতায় কখনও
হস্তক্ষেপ করেন না। তুমি যদি ঘুমিয়ে থাকা
পছন্দ কর, তিনি তোমার জেগে ওঠা পর্যন্ত
অপেক্ষা করবেন। তিনি তোমার স্বাতন্ত্র্যকে
সম্মান করেন। যতক্ষণ না এই কল্পনার
জগৎকে তোমার একঘেয়ে লাগে ও যতক্ষণ না
তুমি সেই জগতের নিরর্থকতা উপলব্ধি কর,
তিনি ধৈর্যশীল হয়ে অপেক্ষা করবেন।

নিজের ভিতরে তাকিয়ে দেখ। দেখবে
তোমার এই কল্পনার জগতে ঘুমিয়ে থাকা তুমি
পছন্দ করছ। বাস্তবতা দরজায় প্রতি মুহূর্তে
টোকা মারছে, কিন্তু আমরা তাকে উপেক্ষা করা
পছন্দ করেছি। আমরা আমাদের স্বপ্নের জগতে
এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে আমরা জেগে
উঠতে চাই না।

তাই মাস্টার যখন তোমায় বলেন বাস্তবতা আরও বেশী সুন্দর ও বাস্তব, তুমি তখনও নিদ্রার জড়তায় পড়ে থাক। তোমাকে বুঝতে হবে, তোমার এই লম্বা স্বপ্ন থেকে জেগে ওঠাকে কেবল তুমিই বেছে নিতে পার। এটা তোমার পছন্দ ও তোমারই দায়িত্ব।

নিদ্রাবস্থায় প্রগাঢ়তা

তুমি কি কখনও এই সহজ পরীক্ষাটি
করার চেষ্টা করেছ? ধর, তুমি ভোর চারটের
সময় উঠতে চাও। ধর, তোমার কাছে অ্যালার্ম
ঘড়ি নেই। রাত্রে ঘুমাতে যাবার আগে তুমি এক
গভীর ও প্রগাঢ় ইচ্ছা করলে, ‘আমি ভোর
চারটের সময় উঠে পড়ব।’ ঠিক চারটের সময়
তুমি দেখবে যে তোমার চোখ খুলে গেছে এবং
নিদ্রা চলে গেছে। তোমার শরীরের ঘড়ি তোমার
ইচ্ছার প্রগাঢ়তা ও আন্তরিকতায় সরাসরি সাড়া
দেয়।

যদি তুমি আন্তরিক না হও ও গভীরে
চিন্তা কর, ‘আমি এটাকে একটা পরীক্ষা
হিসাবে চেষ্টা করব। আমি জেগে না উঠলেও
চলবে,’ তাহ’লে এটা ঘটবে না। আন্তরিক ও
প্রগাঢ় হও, তাহলে এটা সহজেই ঘটবে।

তোমার অচেতন অবস্থাগুলিকে ভেদ
করার ক্ষমতা প্রগাঢ়তার আছে - সুষুপ্তি সেই
অচেতন অবস্থাগুলির মধ্যে পড়ে।

অবস্থা থেকে দ্রষ্টার দিকে মনোযোগের স্থানান্তর

সমস্ত অবস্থাতে একটি উপাদান অভিন্ন। সেই উপাদান হল যে মানুষটি এই অবস্থাগুলির মধ্য দিয়ে যায় অথবা দ্রষ্টা। যদি তুমি আরও একটু গভীরে দেখ, দেখবে যে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি - তিন অবস্থায় আমরা বাস্তবতাকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা প্রতিটি মুহূর্তে ঘটা দৃশ্যপটকে বদল করার চেষ্টা করে যাচ্ছি।

একটা ছোট গল্প :

একটা ছোট ছেলে তার বাবামায়ের
সাথে সিনেমা দেখতে গেল। সে একটা
ছোটদের সিনেমা দেখছিল। সেখানে জঙ্গলে
সিংহশাবক ও অন্যান্য পশুরা ছিল এবং
ছেলেটি সিনেমাটি খুব উপভোগ করছিল।
একটা দৃশ্যে সিংহশাবক শিকারীদের ফাঁদে ধরা
পড়ে ও ভীষণ ভয় পায়।

বালকটি এই দৃশ্য সহ্য করতে পারল
না। সে তার সীট থেকে লাফ মেরে দৌড়ে গেল
সিনেমার পর্দার দিকে। যে শিকারী
সিংহশাবককে খাঁচায় ঢোকাতে যাচ্ছে, ছেলেটি
তার প্রতি হাত পা ছুড়তে লাগল। যাই হোক,
সিনেমা চলতে লাগল এবং শীঘ্রই জঙ্গলের
অন্যান্য পশুরা একত্র হল এবং শিকারীকে
ভাগিয়ে দিয়ে সিংহশাবককে উদ্ধার করল।

বালকটি তার সীটে ফিরে এল ও
গর্বভরে মাকে বলল, ‘মা, দেখ কিভাবে আমি
প্রথমে গেলাম এবং অন্য সমস্ত পশু আমায়
অনুসরণ করল এবং আমরা সিংহশাবককে
উদ্ধার করলাম!’

এটা হয়ত শিশুসুলভ লাগতে পারে যে সীট থেকে পর্দার দিকে লাফ মেরে তুমি দৃশ্য পরিবর্তন করতে পার। নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকাও। ছোট ছেলেটির মত, তোমার জীবনেও তুমি এক বিভ্রান্তিতে আছ যে তুমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছ। জীবন বস্তুত এক চলচ্চিত্র, এই তিন অবস্থায় চলাচল করা।

তুমি হলে দ্রষ্টা এবং তুমিই অভিক্ষেপক
(প্রোজেক্টার)। তুমি বিশ্বাস কর কি না কর,
স্বীকার কর কি না কর, তুমিই তোমার
বাস্তবতা সৃষ্টি কর। যখন তুমি বাইরের
পৃথিবীকে ও ঘটনাগুলিকে পরিবর্তন করার
চেষ্টা কর, তখন তুমি পর্দার সামনে লাফিয়ে
দৃশ্যগুলিকে পরিবর্তন করার চেষ্টা করছ।
দৃশ্যগুলিকে পরিবর্তন করার জন্য তোমাকে
প্রোজেক্টারের ফিল্ম পরিবর্তন করতে হবে।

যখন তুমি তিনটি অবস্থার নিরর্থকতা উপলব্ধি কর এবং এই তিনটি অবস্থার দৃশ্যপট পরিবর্তনের চেষ্টার নিরর্থকতা বুঝতে পার , সম্পূর্ণ মনোযোগ দ্রষ্টার দিকে চলে যাবে। তখন জাগরণ ঘটবে। পরিবর্তে যদি তুমি ভাব যে এই তিন অবস্থার কিছু উপযোগিতা আছে, তোমার মনোযোগ তাদের দিকেই থাকবে। তুমি তাদের মধ্যেই জড়িয়ে থাকবে। তুমি দৃশ্য পরিবর্তন করার চেষ্টা করতে থাকবে।

যদি এই বোধ আমাদের মধ্যে ক্লিক্ করে, তাহলে এই নিদ্রা থেকে জেগে ওঠার জন্য একটির বেশী ক্লিকের দরকার হয় না, তা সে স্বপ্ন নিদ্রা বা গভীর নিদ্রা বা জাগ্রত নিদ্রাই হোক। আমাদের কেবল একটি ক্লিক্ চাই, ‘ওহে, এটা একটা স্বপ্ন!’ ব্যাস্। আমরা জাগ্রত হব।

চতুর্থ অবস্থার প্রবেশদ্বার

কিছু মানুষ একই সচেতনতা তাদের সুষুপ্তি বা গভীর নিদ্রাতেও বহন করে। তাদের জন্য যখন এই তিনটি অবস্থার বোধ ঘটে, অকস্মাৎ তারা কেন্দ্রে ফিরে এসে নিজেদের চতুর্থ বা তুরীয় অবস্থায় জাগ্রত করে।

একটা ছোট গল্প :

একদিন খুব সকালে এক জেন্ মাস্টার ঘুম থেকে উঠেই কাঁদতে লাগলেন। শিষ্যেরা একদম অবাক। তারা জিজ্ঞাসা করে, 'মাস্টার, আপনি কাঁদছেন কেন?'

মাস্টার বলেন, 'গত রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমি একটা প্রজাপতি।' হতবুদ্ধি শিষ্যেরা প্রশ্ন করে, কিন্তু সেটা তো একটা স্বপ্ন। এখন তো আপনি আমাদের সামনে বসে আছেন। আপনি কাঁদছেন কেন?'

মাস্টার সুন্দর উত্তর দিলেন, 'জানি না, আমি প্রজাপতি হবার স্বপ্ন দেখেছিলাম, নাকি সেই প্রজাপতিটা এখন স্বপ্ন দেখছে সে একজন মাস্টার হয়েছে।''

বোঝ, এটা বিরল হলেও সত্য যে কিছু
মানুষ একই প্রগাঢ়তা মনের তিনটি অবস্থাতে
একই সংযুক্ত ও প্রশান্ত পরিচয় বহন করে
নিয়ে যেতে পারে। যদি তুমি এক সংযুক্ত,
সরল, প্রশান্ত ও অখণ্ড পরিচয় এই তিনটি
অবস্থায় নিয়ে যেতে পার, তবে তুমি এক
অন্বেষণকারী হয়েছ।

তখন ব্যক্তিগত চৈতন্য জাগ্রত হয়। প্রত্যগাত্ম চৈতন্য জাগ্রত হয়। এগুলি সংস্কৃতে কিছু পরিভাষা। আমি সবসময়ে সংস্কৃত শব্দাবলী প্রকাশ করতে চেয়েছি কারণ আমি তোমাদের জানাতে চাই যে বৈদিক প্রথায় এমন বহু জিনিষ আছে যাদের অন্য কেবল সংস্কৃতিতেই বোঝানো যায়, তারা অবহনীয়। অবহনীয় অর্থ অভিজ্ঞতার অপ্রকাশিত মাত্রা। কোন কোন সংস্কৃত শব্দকে অন্য ভাষায় কেবলমাত্র অনুবাদ করে প্রকাশ করা যায় না। অভিজ্ঞতার কোন কোন মাত্রাকে ইংরাজীতে অনুবাদ করার প্রয়াস করে প্রকাশ করা যায় না (স্বামীজী এই বক্তৃতা আমেরিকাতে ইংরাজীতে করছিলেন)। সংস্কৃত শব্দ অভিজ্ঞতার বিভিন্ন মাত্রার উপলব্ধি প্রকাশিত করে।

কিভাবে জীবনমুক্তি পাওয়া যায়? আমি চাই...ভীষণভাবে ও জরুরীভাবে

প্রশ্ন এক শব্দ। খোঁজ এক অনুভূতি।

মানুষ খোঁজ হয়েই জন্মায়। অস্তিত্বের
বাকি অংশ মানুষের মত ঈশ্বরকে প্রতিফলিত
করতে পারে না। মানুষ এক আয়নার মত।
তার কাছে ঈশ্বরের মুখোমুখি হয়ে তাঁকে
প্রতিফলন করার পছন্দ আছে অথবা সে মুখ
ফিরিয়ে থাকতে পারে। মানুষ এক সচেতন
পছন্দ করতে পারে, সেইজন্য সে বৃদ্ধি পেতে
পারে। মানুষ তার মনুষ্য আকৃতির মধ্য দিয়ে
ঈশ্বর উপলব্ধি করার পছন্দ করতে পারে।
অস্তিত্বে অন্য কোন সত্তার এই পছন্দ নেই।

যদি এই শব্দগুলি, 'আমি কিভাবে
জীবনমুক্তি পাব? আমি তা চাই...ভীষণভাবে ও
জরুরীভাবে,' তোমার থেকে বেরিয়ে এসেছে,
যদি এই প্রশ্ন এক গভীর খোঁজ হয়ে বেরিয়ে
এসেছে, তাহলে তোমার আর কিছু চাই না।

কেবল ফুটতে (সিদ্ধ) থাক, তোমার
সমগ্র সত্তাকে এই খোঁজের সাথে দগ্ধ কর।
সেটাই যথেষ্ট, আর কিছু করার নেই। এই
ফুটন্ত কার্যকে প্রগাঢ় হতে দাও।

এই ফুটন্ত কার্যকে হতে দাও। এই
দহনকে ঘটতে দাও। এই প্রগাঢ়তাকে হতে
দাও। এই জরুরী অবস্থাকে হতে দাও।

এই অত্যভিলাষকে অত্যাবশ্যক হতে
দাও। তোমার জিজ্ঞাসাকে এক অন্বেষণ হতে
দাও। তাকে তোমার আমিত্বকে খেয়ে ফেলতে
দাও, তোমার অন্তর্দেশকে ভক্ষণ করতে দাও।

লোকেরা আমায় প্রশ্ন করে, ‘আপনি কি
ঐশ্বরিক কৃপায় নাকি আপনার প্রচেষ্টা বা
আপনার অন্বেষণ দ্বারা জীবনমুক্ত হয়েছেন?’

আমি তাদের বলি, তোমার মধ্যে
অন্বেষণ তৈরি হওয়াই তোমার ঐশ্বরিক
কৃপালাভ করার প্রথম সঙ্কেত। ঐশ্বরিক
কৃপালাভ না করে তোমার অন্বেষণ করা হবে
না।

বোঝ, এই অন্বেষণ বা খোঁজ এক বীজের মত। এটা যেন একটা বীজ খোসার ভিতরে শ্বাসরুদ্ধ অবস্থায় আছে, তা উন্মুক্ত হয়ে গাছ হতে পারছে না।

যেই মুহূর্তে বীজ অনুভব করতে শুরু
করে সে উন্মুক্ত হবে, যেই মুহূর্তে তার
অন্বেষণের অনুভূতি শুরু হয় এবং গাছ হবার
জন্য ত্বরা ও খোঁজ আরম্ভ হয়, তার মানে তার
বীজের ভিতরে গাছটি ইতিমধ্যে নিজেকে
প্রকাশিত করা শুরু করেছে।

যদি তুমি অনুভব কর তুমি জীবনমুক্ত
হবে, তোমার ভিতরের বুদ্ধ চোখ খুলেছেন।
তোমার ভিতরের বুদ্ধ জাগতে শুরু করেছেন।
তোমাকে কেবল চোখ খুলতে হবে!

এই খোঁজকে হতে দাও। সকাল থেকে রাত পর্যন্ত তাকে ফুটতে দাও, তাকে তোমার ভিতরে এক গভীর অসন্তোষ সৃষ্টি করতে দাও। তোমার ত্বকের প্রতিটি রন্ধ্রকে, তোমার শরীরের প্রতিটি স্নায়ুকে, প্রতিটি কোষকে সেই প্রগাঢ়তায় স্পন্দিত হতে দাও। তাকে তোমার জীবনের সমস্ত বিষণ্ণতা ও কষ্টকে গ্রাস করতে দাও। জীবনে বহু জিনিষ না থাকার জন্য হয়ত তোমার আরও অনেক বিষণ্ণতা ও কষ্ট আছে। সেই সব কষ্টকে এই একটি কষ্টই যেন গ্রাস করে ফেলে।

একটা সুন্দর জেন্ গল্প:

এক জেন্ ছাত্রী তার মাস্টারের কাছে ঐকান্তিক হয়ে শিক্ষা গ্রহণ করছিল কিন্তু সে বহু সময় ধরে প্রকৃত ধ্যান অভিজ্ঞতা করতে পারছিল না।

এক পূর্ণিমার রাতে সে একটি বাঁশের
লাঠিতে এক বালতি জল বহন করে নিয়ে
যাচ্ছিল। সে বালতিতে চাঁদের প্রতিফলন
দেখতে পেল। হঠাৎ বাঁশটি ভেঙ্গে গেল।

বালতির জল মাটিতে ছড়িয়ে পড়ল।
চাঁদের প্রতিফলন অদৃশ্য হল ও ছাত্রীর
আমিত্বও মিলিয়ে গেল।

খোঁজ প্রগাঢ় হলে তা তোমার আমিত্ব থেকে নির্যাস বার করে আনবে। সবুজ ঘাস মনে হবে খড়ের গাদা। একটা দেশলাই কাঠিমাত্র তা জ্বালিয়ে ফেলার জন্য যথেষ্ট। এক পলকে এক সাধারণ ঘটনার মধ্য দিয়ে চরম ঘটতে পারে।

তাই বোঝ : এই খোঁজ, এই অন্বেষণ,
‘কিভাবে জীবনমুক্ত হওয়া যায়? আমি
চাই...ভীষণভাবে ও জরুরীভাবে’ - তোমার
এই জিজ্ঞাসা, এই অন্বেষণ যেন তোমার অন্য
সমস্ত কষ্ট, অন্য সকল বিষণ্ণতা, অন্য সব
বাসনা ও জীবন সম্বন্ধে অন্য সমস্ত উদ্বেগ
জ্বালিয়ে দেয়।

এটাকে ঘটতে দাও এবং অকস্মাৎ দেখবে খোঁজ হঠাৎ অদৃশ্য হয়েছে; তা আর

নেই। খোঁজ অদৃশ্য হলে তুমি জীবনমুক্ত হও।
তুমি যা খুঁজেছ তা পেয়েছ।

প্রগাঢ়ভাবে জীবনযাপন

যদি তুমি সত্যি জীবনকে অভিজ্ঞতা করতে চাও, যদি তুমি অস্তিত্বের পরম রহস্য জানতে চাও, যদি তুমি আনন্দ মহাসাগরে ঝাঁপ দিতে চাও, তবে তার উপায় হল প্রগাঢ়তা। যা কিছু কর তাতে প্রগাঢ় হও। তাতে দ্রবীভূত হয়ে যাও। অপূর্ণ হবে না। নিজেকে সংহত কর।

যদি নৃত্য কর, এমন পূর্ণতা সহকারে নৃত্য কর যাতে তুমি নৃত্য হয়ে যাও। তাহলে কোন নর্তক বা নর্তকী বাকি থাকবে না, চিত্রাঙ্কন কর যাতে চিত্রশিল্পী চিত্রে অদৃশ্য হয়ে যায় এবং দেখ সেই শিল্প কেমন অপরূপ হয়। যখন আমিত্ব গলে যায়, পরিচয়ের মিথ্যা ভাব অদৃশ্য হয়, তখন তুমি তোমার মধ্যে অস্তিত্বের বুদ্ধিমত্তা ও পূর্ণশক্তির প্রবাহ দেখতে পাবে।

জীবনমুক্ত মাস্টার বোধিধর্ম বৌদ্ধধর্মকে
চীনদেশে নিয়ে যান। তাঁর একটা সুন্দর গল্প
আছে।

বলা হয় বোধিধর্ম তার গুহাতে নয় বছর ধরে দেওয়ালের দিকে মুখ করে বসেছিলেন। কোন কার্য না করে তিনি নয় বছর কেবল নীরবে বসেছিলেন। তা পা শুকিয়ে গেল কারণ কোন নড়াচড়াই নেই।

প্রচণ্ড প্রগাঢ়তা না দেখালে তিনি কাউকে শিষ্য হিসাবে গ্রহণ করতেন না। নয় বছর পরে তার প্রথম শিষ্য হুই কুজো এলেন। বলা হয় তিনি তাঁর হাত কেটে বোধিধর্মকে উৎসর্গ করে বলেছিলেন, ‘মাস্টার, দয়া করে গ্রহণ করুন। যদি আপনি আমার দিকে এখন না দেখেন, আমি আমার মাথাও কেটে ফেলব।’

বোধিধর্ম শিষ্যের দিকে ফিরলেন। তিনি
বললেন, ‘যাকে আমি আমার বাণী প্রদান
করতে পারি, সে এসেছে।’

অকস্মাৎ ঈশ্বরকে দেখ

কবির সুন্দর বলেন, ‘যদি তুমি এক প্রকৃত অন্বেষণকারী হও, তুমি মুহূর্তের মধ্যেই আমায় দেখতে পাবে।’

তুমি প্রকৃত অন্বেষণকারী কিনা তা কি
করে শনাক্ত করা যায়? সেখানে যদি আগুন
থাকে, যদি প্রগাঢ়তা থাকে, যদি জরুরীভাব
থাকে এবং তার জন্য খোঁজ থাকে, তাহলে
তুমি এক অন্বেষণকারী।

কবীর বলেন, খাঁটি ইচ্ছাই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ হল ঐকান্তিকতা, প্রগাঢ়তা,
আন্তরিকতা ও সংহত অন্বেষণ। যদি তোমার
তা থাকে, তোমার নিশ্চিত ঈশ্বরদর্শন হবে।

যদি তা না পার, স্পষ্ট হয়ে যাও যে
তোমার পূর্ণ প্রগাঢ়তা হয় নি। তুমি তাঁকে
অর্ধেক হৃদয় দিয়ে ডাকছ।

ঈশ্বর অন্বেষণের প্রগাঢ়তা

আমাদের অনেকেই দাবী করে, ‘আমি
কত প্রগাঢ় হয়ে প্রার্থনা করছিলাম। ঈশ্বর
দর্শনের পথ কি?’ কেবল নিজের দিকে
মনোযোগ দিয়ে দেখ। ঈশ্বর কি তোমার প্রথম
অগ্রাধিকার? আমাদের মধ্যে প্রায় সবার সেই
অগ্রাধিকারের তালিকায় ঈশ্বর নীচে থাকেন।

বস্তুত তুমি অনুভব কর, 'যদি আমার আহারের
জন্য ভাল খাবার থাকে, যদি আমার বাস
করার উপযুক্ত একটা ঘর থাকে এবং আমার
পরিবারকে সাহায্য করার পর যদি সময় থাকে,
তবে আমি আমার অন্বেষণের তালিকাতে
ঈশ্বরকে যোগ করব।' ইচ্ছার বিরাট তালিকাতে
ঈশ্বর শেষে আছেন। অবশ্যই সেই তালিকা
আর শেষই হয় না।

এটা একটা দুষ্টচক্র। তোমার বাসনা অশেষ হওয়ার জন্য ঈশ্বর কখনও সেই তালিকার ঊর্ধ্ব স্থান পান না। তুমি একটি বাসনা পূর্ণ করার জন্য কিছু কার্য কর। আরও অনেক পরবর্তী কার্যগুলির বীজ সেই কার্যে বপন করা হয় কারণ তুমি সেই কার্যে পূর্ণ হও নি। তখন ঈশ্বর সেই তালিকার আরও নীচে চলে আসেন।

ঐকান্তিকতা বয়স নির্ধারণ করে

একটা ছোট গল্প :

একবার কেউ এক মাস্টারকে জিজ্ঞাসা
করে, 'আপনার বয়স কত?' তিনি উত্তর
দিলেন, 'তিনশ' বছর।' লোকটি তা বিশ্বাস
করতে পারল না। সে অবাক হয়ে বলল, 'কি!
আপনাকে দেখে তো মনে হয় আপনার বয়স
হবে মাত্র ষাট!'

মাস্টার উত্তর দিলেন, 'শারীরিকভাবে
ক্যালেন্ডারের সময়ের হিসাবে তো আমি ষাট।
কিন্তু যখন আমি আমার জীবন সাধারণ
মানুষের চেয়ে পাঁচগুণ বেশী প্রগাঢ় হয়ে
বেঁচেছি।'

জীবনের পরিমাপে কিছু যায় আসে না, কিন্তু জীবনের গুণমান ও প্রগাঢ়তা গুরুত্বপূর্ণ।

প্রগাঢ়তা তোমাকে চরমের জন্য প্রস্তুত করে

দীক্ষা

প্রাচীনকালে ঋষি ও অতীন্দ্রিয়বাদীদের কাছে যা কিছু উন্মোচিত হয় তা বৈদিক গ্রন্থ উপনিষদে আছে। তাঁরা বলেন দীক্ষিত ব্যক্তির কাছে সমগ্র পৃথিবী হল স্বর্গ। দীক্ষা শব্দটি বোঝ। তার অর্থ কোন আচার অনুষ্ঠান নয়।

দীক্ষা অর্থ তোমার ভিতরে ঘটা সেই 'ক্লিক্'। যখন এক মাস্টার সত্য প্রকাশ করেন, যদি সেই ক্লিক্, উপলব্ধি তোমার ভিতরে ঘটে ও তুমি অকস্মাৎ অনুভব কর, 'হে ভগবান! তিনি ঠিকই বলছেন। আমিও তো একদম এই প্রকার ভাবছিলাম। তিনি এটাকে সঠিকভাবে বললেন,' সেটাই দীক্ষা। যদি তুমি অনুভব কর যে আমি যা বলছি তুমি সর্বদা সেরকমই ভেবেছ, কিন্তু আমি সেটাকে সঠিক শব্দপ্রয়োগ করে কথায় বলছি, তাহলে দীক্ষা ঘটেছে।

দয়া করে বোঝ, কেবল সমস্ত রকম
প্রস্তুতি করার পরে এবং কেবল যখন তুমি
গভীর প্রগাঢ় অবস্থায় আছ, মাস্টারের বলা
সত্য ক্লিক্ করে।

যখন মাস্টার বলেন যে তোমার আর কোন খোঁজের প্রয়োজন নেই এবং মুহূর্তে র মধ্যে তোমায় মুক্তি প্রদান করেন, তখন সেটা ঘটে কেবল যখন তুমি যথেষ্ট খুঁজেছ এবং প্রগাঢ়তা সৃষ্টি করেছ। এটা এক আপাতবিরোধী ঘটনা!

প্রক্রিয়া হল প্রগাঢ়তার সঠিক মনোভাব
তৈরি করা। প্রকৃতপক্ষে যদি তোমার তীব্র
প্রগাঢ় শক্তি থাকে, স্বতঃশ্চলভাবে তোমার
সঠিক শ্রবণ হবে। তুমি কেবল এক ঝলক

পাবার অপেক্ষায় থাকবে। তুমি শুধু শ্রবণ করার অপেক্ষায় থাকবে। তুমি আত্মভূত করার অপেক্ষায় থাকবে।

সেজন্য মাস্টারেরা বারবার বছরের পর বছর ধরে বলে যান। আমি কেবল কিছু বছর আগে বলা শুরু করেছি। বুদ্ধ চল্লিশ বছর ধরে বলেছিলেন। কিন্তু বাণী ছিল একই। তাঁর প্রথম ধর্মোপদেশ ও শেষ ধর্মোপদেশ একই ছিল।

তুমি তাহলে চিন্তা করতে পার কেন হাজার হাজার শিষ্য প্রতিদিন বসে থাকত ও বারংবার একই ধর্মোপদেশ শুনত। কারণ সেই ক্লিক্ ঘটে কেবল যখন তুমি প্রগাঢ় শক্তিতে থাক। কেবল প্রগাঢ়তার সাথে সেটা ক্লিক্ করে। তুমি শিখাটি ধরে ফেল, আর জাগরণ ঘটে।

গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা

আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য প্রয়োজনীয়তা

আধ্যাত্মিক অভিজ্ঞতা ঘটার জন্য দুটি
শর্তকে পূরণ করতে হবে। এক হল, তোমাকে
সম্পূর্ণভাবে উন্মুক্ত হতে হবে এবং
পারিপার্শ্বিকের কাছে সহজলভ্য হতে হবে।
অন্যটি হল, প্রগাঢ় শক্তিক্ষেত্র।

কখনো কখনো উন্মুক্ত হলেও তুমি ঐকান্তিক শক্তিক্ষেত্রে থাক না, তোমার আমিত্বের নারিকেলের প্রথম চিড়টা ঘটে না। প্রথম আধ্যাত্মিক অভিজ্ঞতা যেন নারিকেল ফাটানো। একবার প্রথম চিড়টা ঘটলে, বাকি নারিকেলটা ফাটিয়ে খুলে ফেলা শক্ত নয়। প্রথম চিড় ধরানোর জন্য এক প্রগাঢ় আধ্যাত্মিক শক্তি ক্ষেত্র আবশ্যক।

আমার প্রথম আধ্যাত্মিক অভিজ্ঞতাতে এই দুটি জিনিষ ঘটেছিল। আমি উন্মুক্ত ছিলাম ও পারিপার্শ্বিকের কাছে সহজলভ্য হয়ে ছিলাম এবং আমি অরুণাচলের প্রগাঢ় শক্তি ক্ষেত্রে অবস্থান করছিলাম। সৌভাগ্যবশত আমি সেই পাহাড়ের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলাম। সাধারণত, যদি তুমি একটা পাহাড় বা নদী বা সমুদ্র দেখ, তুমি তাকে অবধারিত বলে গণ্য কর। যে কারণেই হোক, আমি কখনও সেই পাহাড়টিকে অবধারিত বলে গণ্য করি নি। আমি কখনও ভাবি নি যে আমি তাঁর সম্পর্কে জানি। আমি নিরন্তর উন্মুক্ত ও সহজলভ্য ছিলাম।

বোঝা, 'উন্মুক্ত ও সহজলভ্য হওয়া' বলতে আমি বোঝাচ্ছি যে প্রতিটি সময়ে নিজেকে খুলে ধরা ও গ্রহণসাধ্য হওয়া, তাকে (অরুণাচল) রোজ সকালে সতেজ চোখ অথবা উন্মুক্ত মন দিয়ে দেখা। অনেক সময় আমরা সমাজে নিজেদের সম্পূর্ণরূপে রুদ্ধ করে রাখি।

আমরা কিছু উপসংহারে আসি, কিছু
বোধ অর্জন করি এবং তারপর সেই ফলাফলের
সাথে আমাদের বোধ ও প্রচেষ্টাকে কখনও
আধুনিকীকরণ করি না।

প্রতিদিন সেই অরুণাচল পাহাড় আমার জন্য জীবন্ত ছিল। প্রতিদিন সেই পাহাড় আগের দিনের একই পুরানো পাহাড় ছিল না। আমার একটা খুব মজার নিত্যকর্ম ছিল। সকালে ঘুম থেকে উঠে আমি চোখ খুলব না। আমার ঘর থেকে বার হয়ে পাঁচিল ধরে ধীরে ধীরে হাঁটব। এভাবে আমি এমন এক জায়গায় এসে দাঁড়াব যেখান থেকে আমি জানি অরুণাচলকে দেখা যাবে। একমাত্র তখন আমি চোখ খুলব, যাতে সকালে প্রথমে আমি পাহাড়টিকেই দেখি।

আমার ভাইয়েরা জানত যে আমি
সকালে প্রথমে পাহাড়টিকে দেখতে চাই। তারা
মজা করে আমায় ক্ষ্যাপাতে চাইত। যখন তারা
জানত যে আমি বিছানা থেকে উঠে গেছি এবং
ধীরে ধীরে হাঁটছি, তারা এসে আমার সামনে
দাঁড়াত।

যদি আমি চোখ খুলে ফেলতাম ও
পাহাড় না দেখে তাদের মুখ দেখতাম, আমি
ফিরে এসে আবার শুয়ে পড়তাম। আবার আধা
ঘণ্টা ঘুমিয়ে তারপরে জেগে উঠে একইভাবে
চোখ বুজে হেঁটে গিয়ে অরুণাচল পাহাড়কে
দর্শন করতে যেতাম। একমাত্র যদি সকালে
সেই পাহাড়কে প্রথমে দেখতাম, আমি আমার
বাকী নিত্যকর্ম করতাম।

এটা হয়ত মজার ও কুসংস্কারাচ্ছন্ন
লাগতে পারে, কিন্তু আমি সর্বদা অনুভব
করেছি যে আমি জন্ম নিয়েছি, আমি এই
শরীরধারণ করেছি এই পাহাড়ের জীবনমুক্ত
সত্তাদের আকর্ষণ ও টেনে রাখার কারণে।

তামিলভাষায় একটি সুন্দর কবিতা আছে যেখানে এই পাহাড়কে বর্ণনা করা হয়েছে ‘যে পাহাড় তার চারিদিকে জীবনমুক্ত সত্তাদের আকৃষ্ট করে’। এই পাহাড়টিকে বিশেষভাবে শ্রদ্ধা করা হয় কেবল এই পৃথিবীর জীবনমুক্ত সত্তাদের আকৃষ্ট করার জন্য তা নয়, এই পাহাড় অন্যান্য গ্রহ ও মহাকাশ থেকেও তাঁদের আকৃষ্ট করে। আমি কখনও এই পাহাড়টিকে অবধারিত বলে গণ্য করি নি। এটা এক সদা জীবন্ত উপস্থিতি।