ঈশ্বর সাক্ষাৎ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
আমি একদিন বসে ধ্যান করার চেষ্টা করছিলাম। সেদিন ছিল পূর্ণিমা ও সূর্যাস্তের সময় চাঁদ উঠছিল। আমি অরুণাচল পাহাড়ের একটা পাথরে বসেছিলাম এবং রামনা মহর্ষির শিষ্য ও জীবনমুক্ত মাস্টার আন্নামালাই স্বামীগাল থেকে দীক্ষায় পাওয়া ধ্যান প্রক্রিয়া অভ্যাস করছিলাম।
আমি পাথরে বসে ‘আমি’ ভাবনার উৎসের সন্ধান করছিলাম। সেদিন আমি বিশেষভাবে সেই উৎসের সন্ধানে বহুক্ষণ ধরে বসেছিলাম।
হঠাৎ কিছু ঘটল এবং আমি অনুভব
করলাম আমাকে ভিতরে টেনে নিয়ে যাওয়া
হচ্ছে। আমি চোখ বন্ধ করে ছিলাম কিন্তু
দেখলাম যে কিছু একটা ভিতরে খুলে গেল।
যেই মুহূর্তে তা খুলে গেল, আমি আমার
চারিদিকে (৩৬০ ডিগ্রী) দেখতে পারছিলাম।
আমার চোখ বন্ধ, তাও আমি চারিদিকে যা
কিছু হচ্ছে তা দেখতে পারছিলাম - সামনে,
পাশে, পিছনে, ওপরে ও নীচে।
আমি কেবল দেখছিলাম তা নয়, কিন্তু একই প্রগাঢ়তা সহকারে আমি এটাও স্পষ্ট অনুভব করতে সমর্থ হলাম, যেভাবে আমরা ত্বকের ভিতরে জীবন্ত থাকি, সেভাবে যা কিছু দেখতে পারছি তার ভিতরেও আমি জীবন্ত আছি।
পাথর, গুল্ম, গাছ যা কিছু আমার
চারপাশে ছিল আমি তাদের দেখতে পারছিলাম।
আমি অনুভব করছিলাম যে আমি সবার মধ্যে
জীবন্ত হয়ে আছি। তোমরা যেভাবে নিজের
শরীরের ভিতরে নিজেকে জীবন্ত ভাব, আমি
সমস্ত মহাবিশ্ব, সমগ্র অস্তিত্বের মধ্যে জীবন্ত অনুভব করলাম।
সেই সময় পর্যন্ত আমি নিছক এক
শরীর ছিলাম। তারপরে আমি উপলব্ধি করলাম
যে আমি এক শরীরও। বোঝ, 'আমি এক
শরীরও'।
এটা খুব গভীর অনুভূতি ছিল। যদি সেটা একটা কথা বা কল্পনা হত, তা অন্তদ্দেশে এত প্রভাব ফেলত না। সেটা এক প্রগাঢ় সচেতন অভিজ্ঞতা ছিল।
দেখ, এখন তুমি জান তুমি তোমার
ত্বকের ভিতরে আছ। যতক্ষণ না তুমি বিরক্ত
হও তুমি সব কিছুই শুনবে। স্বভাবত তুমি
নিজেকে রক্ষা করতে জান কারণ তুমি ভিতরে
জীবন্ত আছ এবং সেটা তোমার সচেতন
অভিজ্ঞতা।
তুমি শুধুমাত্র তোমার দেহ নও - এই
শিক্ষা অনেকে তোমাকে যতই প্রদান করুক না
কেন, তুমি কেবল শুনবে, কিন্তু তুমি সেই
শিক্ষাকে তোমার ওপরে কার্য করতে দেবে না!
কারণ তোমার সচেতন অভিজ্ঞতা হল তোমার
শরীর।
'আমি এই সম্পূর্ণ অস্তিত্ব' - আমার
এই অভিজ্ঞতা আমার জন্য সত্য হয়ে গেল।
তাই আমি সেটা ওপরে ভিত্তি করে বাস করতে
লাগলাম।
লোকেরা অবাক হয় আমি এত কম
বয়সে তীব্র প্রগাঢ় জীবন যাপন করি। তারা
ভাবে সেটা খুব কঠিন ও অচিন্তনীয়। সেটা
তোমার জন্য অচিন্তনীয় কারণ সেটা তোমার
সচেতন অভিজ্ঞতা নয়। সেটা আমার পক্ষে
সহজ ছিল কারণ সমস্ত মহাবিশ্ব যে আমি,
সেই অনুভূতির অভিজ্ঞতা আমার ভালভাবে
হয়েছিল।
রামানা মহর্ষির মৃত্যুর অভিজ্ঞতা
জীবনমুক্ত মাস্টার রামানা মহর্ষির
জীবনে প্রগাঢ়তার ক্ষমতার এক সুন্দর
উদাহরণ আছে।
তিনি যখন ষোল বছরের ছিলেন, স্বতঃস্ফূর্তভাবে এটা ঘটে। দক্ষিণ ভারতের তামিলনাডুর মাদুরাইতে তাঁর দেশের বাড়ির পাশে তিরুকুঁজিতে তখন তিনি ছিলেন। হঠাৎ একদিন তিনি অনুভব করতে শুরু করলেন যে তিনি মারা যাবেন। তাঁর মধ্যে ভীষণ মৃত্যুভয়ের উদয় হল।
আমরাও এই মৃত্যুভয় অনুভব করি যখন আমরা কোন আত্মীয় বা বন্ধুর মৃত্যুর খবর পাই বা কোন দুর্ঘটনা দেখি বা কোন মৃত্যুর সংবাদ শুনি। আমরা এই আবেগকে দমিত রাখতে ও নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য এত সুদক্ষ ও প্রশিক্ষিত হয়েছি যে এই ভয়কে আমরা কখনও বাইরে আসতে দিই না।
আমরা এতই ভণ্ড যে আমরা জানিই না যে আমরা নিজেদের প্রতারণা করছি! অনেক সময় আমরা দেখি যে এই ভয়ের উদয় হচ্ছে, কিন্তু তাকে দমিত করার এক স্বয়ংক্রিয় প্রণালী আমাদের কাছে আছে।
সময়কালে আমরা নিজেদের সন্তলন
করতে ও দমিত রাখতে শিখে যাই। আমরা
নিজেদের দমিত রাখি ও সেটার ব্যাপারে ভুলে
যাই অথবা অন্য কিছু করার চেষ্টা করি।
আমরা মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে নিই।
কিন্তু রামানা মহর্ষি কিছুই করেন নি। তিনি সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন। আমরাও এই দরজার সামনে বারংবার যাই। যখনই আমরা অন্য কারো মৃত্যুর কথা শুনি বা যখনই ভয়ের দ্বারা আক্রান্ত হই, আমরা সেই দরজার সামনে যাই। কিন্তু আমরা প্রবেশ করতে ভয় পাই। আমরা নিজেদের ভণ্ড হবার জন্য অথবা প্রগাঢ় না হবার জন্য বহু প্রশিক্ষণ দিয়েছি। আমরা যেভাবেই হোক সন্তুলন করে পালিয়ে যাই। আমরা টেলিভিশন অন্ করি অথবা নিজেদের মনোযোগ অন্য কিছুতে দিই।
রামানা মহর্ষি সেই দরজাকে ব্যবহার
করে মৃত্যুহীনতার দিকে এক কোয়ান্টাম লাফ
দিলেন। তিনি মেঝেতে কেবল শুয়ে থাকলেন
এবং তার শরীর নাড়ালেন না এবং মৃত্যুকে
ঘটিতে দিলেন।
জীবনমুক্তির পরে তিনি তাঁর এই অভিজ্ঞতা সম্পর্কে সুন্দরভাবে বলেছেন :
হঠাৎ কোন কারণ বিনা আমি গভীর
ভয় অনুভব করলাম যে আমি মরতে যাচ্ছি।
আমি অসুস্থ ছিলাম না। আমার কোন মানসিক
অসুবিধা ছিল না। শারীরিক ও মানসিকভাবে
আমি সুস্থ ছিলাম। হঠাৎ চিন্তাটি এল, ‘আমি
মরতে যাচ্ছি।’
আমি সেই ভয়ের সাথে কেবল সহযোগিতা করলাম। আমি লাফাতে চেষ্টা করলাম না, আমি পালিয়ে যাবার চেষ্টা করলাম না এবং আমি অন্য কিছুর জন্য বিব্রত ছিলাম না। আমি কেবল বসে থেকে সেই অনুভূতিকে ঘটিতে দিলাম। আমি কেবল বসে থেকে আমার সত্তার মৃত্যু ঘটিতে দিলাম। আমি শুয়ে পড়লাম এবং কি হয় তা দেখার নির্ণয় নিলাম। কি করা যায়? শুধু স্বীকার করলাম এবং সচেতনভাবে সেই ভয়ের মধ্যে আমি প্রবেশ করলাম। ভয়
আমার মধ্যে কাজ করা শুরু করল। আমি দেখলাম আমি মরে গেছি। আমার শরীর নড়ছে না, আমার মধ্যে কিছুই ঘটছে না। আমি স্পষ্ট দেখতে পেলাম আমি শরীরের বাইরে। অকস্মাৎ একটা ঝলকের মত বুদ্ধিমত্তা বা সত্য আমার সামনে প্রকাশিত হল যে আমার শরীরের মৃত্যু হয়েছে, কিন্তু আমি জীবন্ত। ‘আমি’ মরি নি। আমার দেহের মৃত্যু হয়েছে, কিন্তু আমি দেখতে পারি, আমি অনুভব করতে পারি যে আমি তথাপি আছি। তার অর্থ আমি দেহের ঊর্ধ্বে।
সত্যের সেই একটিমাত্র অভিজ্ঞতা আমাকে পুরোপুরি ঝাঁকিয়ে দিল এবং আমি উপলব্ধি করলাম যে আমি কেবল দেহ নই এবং আমি এই দেহ ছাড়িয়ে কিছু একটা। তারপর আমি কখনও মৃত্যুভয় বা অন্য কোন ভয়ের মুখোমুখি হই নি। বরাবরের মত সমস্ত ভয় আমার সত্তা থেকে অদৃশ্য হয়ে যায়। যেই মুহূর্তে আমি বুঝলাম যে আমার শরীরের মৃত্যু হবার পরেও আমার ভিতরে কিছু একটা আছে যার মৃত্যু হয় না, তাহলে আমি আমার দেহের মৃত্যু নিয়ে কেন বিব্রত হব?
দেহের মৃত্যুর জন্য আমি কেন বিব্রত
হব? কারণ তা যদি মরেও যায়, আমি তো
চলতে থাকব, আমি তো বিদ্যমান থাকব,
আমি তো সজীব থাকব। তার অর্থ আমি
নিজেকে যা মনে করি, আমি তার চেয়ে বেশী
কিছু। আমি এই শরীর থেকে বেশী কিছু। এই
উপলব্ধি আমাকে কখনও ছেড়ে যায় নি। সেই
একটি অভিজ্ঞতার পরে আমি কখনও এই
উপলব্ধি থেকে সরে আসি নি।
একটি ভয় কিভাবে রামানা মহর্ষির মধ্যে এই প্রকার বিরাট রূপান্তর সৃষ্টি করতে পারে আর সেটা আমাদের জীবনে ঘটলে আমরা সেটার দ্বারা পরিবর্তিত কেন হই না? উত্তর হল প্রগাঢ়তা। এই প্রকার চরম অভিজ্ঞতা হঠাৎ কোন কারণ ছাড়াই ঘটতে পারে। সেটা বিশুদ্ধরূপে তোমার প্রগাঢ়তা।
সমাজ সেবার জন্য প্রেরণা
স্পষ্ট করে বোঝ, যদি তুমি সত্যি
সমাজ সেবা করতে চাও, প্রথম যেটা তোমার
ভিতরে প্রয়োজন তা হল, যে উদ্দেশ্যে তুমি
কার্য করতে চাও তাতে প্রগাঢ়তা বা
ঐকান্তিকতা।
আমি বহু মানুষকে দেখেছি যারা সেবার
নামে কিছু করে, কারণ তারা নিজের সাথে
বসে থাকতে পারে না। স্পষ্ট করে বোঝ, যদি
তুমি নিজের সাথে বসতে অসমর্থ হও এবং
সমাজ সেবা কর, যেমন মন্দিরের কাজ বা
কোন সামাজিক প্রতিষ্ঠানে যাওয়া বা সেই
প্রকার কোন সেবা কর, তুমি তাহলে সত্যকে
কখনও অভিজ্ঞতা করতে পারবে না।
মন্দিরে যাওয়া অথবা কোন সমাজ
সেবা করা যেন উচ্ছ্বাসিত হওয়া থেকে হয়।
তুমি এত ভরাট অনুভব কর, তুমি অনুভব কর
আর কিছুই করার নেই এবং ভাব, ‘আমার
কাছে এত সময়, আমাকে সমাজে কিছু সেবা
করতে দাও। কত সুন্দর সেটা।’ তাহলে তা
তোমাকে জীবনমুক্তির দিকে চালিত করবে।
সেবা নিজেই তোমাকে আধ্যাত্মিক
অভিজ্ঞতার দিকে পরিচালিত করতে পারে।
তুমি উচ্ছ্বসিত অনুভব কর ও ভাব, ‘ঈশ্বর
আমাকে কত কিছু দিয়েছেন, এই সম্পূর্ণ
জীবনটাই কত সুন্দর,’ এবং তুমি কোন মন্দির
বা গীর্জায় গিয়ে তোমার কৃতজ্ঞতা অর্পণ কর।
তখন তা তোমাকে মুক্ত করবে এবং তুমি
জীবনমুক্ত হবে।
যদি তুমি নিজের ভিতরে চঞ্চলতার
জন্য মন্দিরে বা সমাজসেবার জন্য যাও, তুমি
কখনও স্থির হয়ে বসতে পারবে না। তোমার
ভিতরে অস্থিরতা এত বেশী যে তুমি যে কোন
ভাবেই হোক রেচন (ক্যাথারসিস্) করতে চাও।
যাদের এই প্রকার মনোবৃত্তি, তারা
মন্দিরে গেলেও সেখানে বসে সবার দিকে
চীৎকার করে বলতে থাকবে, ‘এটা করবে না।
ওটা করবে না। তুমি কি করছ? তুমি কি জান
না যে ভগবান এটা চান?’ তারা ভগবানের
প্রতিনিধিত্ব করতে থাকবে! কেবল
প্রতিনিধিত্বই নয়, তারা ভগবানের অভিনয়
করতে শুরু করবে। এই প্রকার মানুষে রা সেবা
করলেও তাদের আমিত্বকে সামনে রাখবে।
তারা কেবল অন্যদের অত্যাচার করবে। তারা
অপরকে সেবা করবে না।
একটা গল্প :
এক স্কুলের শিক্ষক স্কাউট-মাস্টার ছিলেন। তিনি একটা নিয়ম করলেন যে সব ছাত্রদের প্রতিদিনের করা কমপক্ষে একটা ভাল কার্য সম্পর্কে তাকে রিপোর্ট করতে হবে।
একদিন তিন বন্ধু উঠে দাঁড়াল ও বলল, ‘স্যার, আজ আমরা এক বৃদ্ধা মহিলাকে রাস্তা পার হতে সাহায্য করেছি।’ স্কাউটমাস্টার বলল, ‘বৃদ্ধাকে রাস্তা পার করানো ভাল, কিন্তু সেটা করার জন্য বৃদ্ধার তিনজনের কেন দরকার হল?’
তিনজন উত্তর দিল, ‘হ্যাঁ স্যার,
আমাদের তিনজনকে লাগল, কারণ সে রাস্তা
পার করতে চাইছিল না!’
পরিষ্কার করে বোঝ, অনেকে সময়
তোমরা কেবল সেবার খাতিরে কিছু কার্য
করতে শুরু কর, অনুভূতির খাতিরে নয়। যা
করছ তা তুমি অনুভব কর না। অন্য মানুষটির
প্রয়োজন তুমি অনুভব কর না। তোমাকে
তোমার সময় কাটাতে হবে এবং তোমাকে
তোমার প্রোজেক্ট রিপোর্ট অন্য কাউকে, হয়ত
উর্ধ্বতন কর্তৃপক্ষকে বা সমাজকে দেখাতে
হবে। কেবল সেইজন্য তা করলে তুমি অন্যদের
জন্য এক জগাখিচুড়ি সৃষ্টি কর, তাদের আরও
সমস্যাতে ফেল।
আমি সর্বদা অনুভব করি সেবা তোমার সত্তার উচ্ছ্বাস থেকে হওয়া উচিত। তা অন্য কোন উদ্দেশ্যে কখনও করা উচিত নয়। স্পষ্ট করে বোঝ, অন্য উদ্দেশ্যে তা করলে তুমি ঐকান্তিক হবে না এবং তুমি তোমার সত্তায় বৃদ্ধি পাবে না। তোমার প্রেম ও সেবা খাঁটি ভণ্ডামি হবে। আমি বলতে পারি 'ভেজাল ভণ্ডামি', খাঁটি ভণ্ডামিও নয়! খাঁটি হলে তো তুমি মুক্তি পাবে। এটা ভেজাল ভণ্ডামি।
প্রগাঢ়তার ক্ষমতা – রামকৃষ্ণ পরমহংস
বঙ্গদেশে একদল মানুষ আছে যারা
বিশ্বাস করে কৃষ্ণ হলেন একমাত্র পুরুষ এবং
যারা তাঁকে অনুসরণ করে তারা সবাই মহিলা,
শারীরিকভাবে তাদের লিঙ্গ যাই হোক না কেন।
তারা কৃষ্ণকে তাদের প্রেমী হিসাবে দেখে।
তাদের এই সম্বন্ধ এতই ঐকান্তিক যে
পুরুষেরাও মহিলার মত সাজে।
বাংলার জীবনমুক্ত মাস্টার রামকৃষ্ণ
পরমহংস এই পথ ছয় মাস ধরে অনুসরণ
করেছিলেন। এই মহান মাস্টারের বিশেষত্ব
ছিল এই যে তিনি যা কিছু করতেন তিনি তা
সমগ্রতা ও প্রগাঢ়তার সাথে করতেন। তিনি
মহিলার পোশাক কেবল রাত্রে নয়, দিনের
বেলাও পরিধান করতেন, কারণ তিনি দিনের
বেলা এক মানুষ আর রাত্রে অন্য এক মানুষ
হতে পারতেন না।
তোমরা হয়ত এই কথা শুনে অবাক হবে, কিন্তু তিনি সত্যি সত্যি মহিলা হয়ে গিয়েছিলেন। মহিলার মত হওয়া নয়, তিনি মহিলা হয়ে গিয়েছিলেন। তাঁর কণ্ঠস্বর পরিবর্তিত হয়, তাঁর চলনভঙ্গি পরিবর্তিত হয়। প্রগাঢ়তা এতই বেশী ছিল যে তাঁর স্তন বৃদ্ধি পেতে থাকে। এমনকি তাঁর মাসিক পর্যন্ত শুরু হয়ে যায়!
এই অভ্যাসের ছয় মাস তিনি মহিলা
হয়ে গেলেন। এই অভ্যাস বন্ধ করার ছয় মাস
পরে তিনি আবার পুরুষ হতে পারলেন।
তাই বোঝ, তোমার প্রগাঢ়তার ক্ষমতা
এমন যে তা তোমার শরীরকে পরিবর্তিত
করতে পারে, তোমার ডিএনএ-কে বদলে দিতে
পারে!
বুদ্ধের ঐকান্তিকতা
বুদ্ধধর্মের প্রবর্তক জীবনমুক্ত মাস্টার গৌতম বুদ্ধের জীবনচরিত দেখ। তিনি লম্বা ছয় বৎসর ধরে অন্বেষণ করলেন। তিনি বিভিন্ন পথে প্রচেষ্টা করলেন, কিন্তু প্রতিটি প্রয়াসেই তিনি তাঁর সমগ্র সত্তাকে লাগিয়ে দেন।
তিনি যা কিছু অনুসরণ করার নির্ণয় নিলেন তা তিনি সমগ্র ও অবিচলিত প্রগাঢ়তার সাথে করলেন। তিনি বিভিন্ন প্রক্রিয়া চেষ্টা করলেন যেমন, উপবাস, অবিশ্রাম তপস্যা, স্তুতি এবং অন্য নানা প্রণালী। সম্ভব সমস্ত প্রণালী তিনি চেষ্টা করলেন কিন্তু কিছুই কাজ করল না।
অন্বেষণ করার সময় এক শিক্ষক
তাঁকে তিন মাস ধরে দিনে কেবল একটি দানা
চাল খেতে বলেছিলেন। বুদ্ধ আন্তরিকতার সাথে
তাঁর নির্দেশ অনুসরণ করলেন। তিনি চর্মসার
হয়ে গেলেন এবং খুব দুর্বল হয়ে গেলেন।
একদিন তিনি নদীতে স্নান করতে গেলেন। তিনি এত দুর্বল হয়ে গিয়েছিলেন যে হাঁটতে পারছিলেন না এবং নদীর স্রোতে ভেসে গেলেন। তিনি একটি গাছের ডাল ধরলেন এবং তা ধরে ঝোলার সময় তিনি হঠাৎ এই সব প্রচেষ্টার নিষ্ফলতা উপলব্ধি করলেন। তিনি তো শরীরকে পীড়া দিচ্ছিলেন, আর তাতে তিনি তো তার শরীরের শক্তিই হারিয়ে ফেললেন।
তিনি খুব বিষণ্ণ অনুভব করলেন যে তিনি অন্তর্দশে কিছুই অর্জন করতে পারলেন না এবং বহির্জগতে তাঁর জন্য অর্থপূর্ণ কিছুই নেই।
তিনি নদী থেকে উঠে এলেন এবং
একটি গাছের নীচে বসলেন। তিনি হতাশ
হয়েছিলেন, কিন্তু সাধারণ হতাশা ও বুদ্ধের
হতাশার মধ্যে পার্থক্য হল তিনি তাঁর
হতাশাতেও সমগ্রতা ও প্রগাঢ়তা সহকারে
ছিলেন।
এক দানা আশাও তাঁর ছিল না। তিনি
সম্পূর্ণরূপে আশা ছেড়ে দিয়েছিলেন। আর
কিছুই অর্জন করার নেই, সামনে আর কিছুর
দিকে তাকাবার নেই।
বলা হয়, সেদিন রাতে যখন ঘুমাবার
জন্য তিনি আকাশের দিকে তাকালেন, তিনি
নির্বাণ লাভ করলেন।
যে গুণমান বুদ্ধকে বুদ্ধত্ব অর্জন করায়, তা হল ঐকান্তিকতা বা প্রগাঢ়তা। আমাদের অনেকেই দাবী করি আমরা বহু কিছু করছি, কিন্তু কিছুই ঘটছে না। একটু গভীরে তাকাও এবং দেখ যে তোমার তৃষ্ণা ও অন্বেষণে তুমি কতটা সংহত। যা কিছু তুমি অন্বেষণ কর, তোমার শক্তি পূর্ণরূপে সংহত কর এবং এগিয়ে চল। তখন দেখবে, বিশ্বব্রহ্মাণ্ড তোমার কাছে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়।
আমার প্রথম আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য প্রগাঢ়তা
অস্তিত্বের সাথে একাত্ম অনুভব করা এবং আমার চারিদিকে সবকিছু (৩৬০ ডিগ্রী) দর্শনে করা - আমার এই গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্পর্কে আগে উল্লেখ করেছি। কত মানুষ কত বিভিন্ন প্রকার ধ্যান প্রক্রিয়া অভ্যাস করে। তাতে কি পার্থক্য? আর একটি ছোট বালকের এই অভিজ্ঞতা হবার কারণ কি?
আমি একটা গুরুত্বপূর্ণ কারণ বলতে পারি, আমার সমগ্র অন্তর্দশ পরিণত হয়েছিল, তা এই ছোট প্রক্রিয়াটি দ্বারা জাগ্রত ও উন্মুক্ত হওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার সচেতন সজাগতা বিনাই নিরন্তর আমি মাস্টারদের সেই উচ্চ কম্পাঙ্কে অবস্থান করতাম।
দেখ, বিশেষ করে কম বয়সে, যে
তোমাকে উদ্বুদ্ধ করে বা তোমার মনে অনুকুল
রেখাপাত করে, সে তোমার অন্তর্দশে এক
নায়ক হয়ে যায়। এই মহান মাস্টারেরা
আমাকে এত প্রভাবিত করেছিলেন যে প্রতিটি
পরিস্থিতিতে আমি ভাবব, ‘এই মাস্টারেরা
কিভাবে ব্যবহার করবেন?’ উদাহরণস্বরূপ, যদি
আমার কোন ভয় থাকে আমি স্মরণ করব,
‘আন্নামালাই স্বামী কিভাবে এই ভয়ের
মুখোমুখি হতেন? তিনি বিব্রত হবেন না। তিনি
তো জীবনমুক্ত। আমাকেও সেরকম হতে দাও। ’
এই মহান মাস্টারদের দ্বারা অন্তর্দেশ এত বেশী উদ্বুদ্ধ ও প্রভাবিত ছিল যে জীবনে কোন পদক্ষেপ নেবার আগে আমি চিন্তা করতাম, ‘তিনি কিভাবে ব্যবহার করতেন? আমাকেও সেরকমই করতে দাও!’ ছেলেবেলাতেও অন্তর্দেশ এত বিশুদ্ধ ছিল যে এই মাস্টারেরা ছাড়া আমার কোন নায়ক বা হিরো ছিল না। প্রতিটি পদক্ষেপে আমি ভাবতাম, ‘তিনি কিভাবে ব্যবহার করবেন? আমিও সেভাবে ব্যবহার করি। তিনি কিভাবে করবেন? আমিও সেভাবেই করব।’
শ্মশানঘাটে চলা
আমি অরুণাচল পাহাড় পরিক্রমা
করতে যেতাম। সেই পরিক্রমা পথ বারো
কিলোমিটারের বেশী। আমি রাতে দেরী করে
যেতাম। একটু ভয় পেলে বলতাম, ‘অরুণাচল
স্বামী কিভাবে ব্যবহার করতেন? তিনি তো ভয়
সম্পর্কে বিব্রত হতেন না। তাহলে আমিও সেই
রকম হয়ে যাই।’
তোমাদের একটা ঘটনা বলি।
অরুণাচল পাহাড় পরিক্রমা করার
সময় সেদিন জোরে বৃষ্টি পড়ছিল। মুষলধারে
বৃষ্টি ও বজ্রপাত দেখে আমি একটু ভয় পেলাম।
অবিলম্বে আমি ভাবলাম, ‘আন্নামালাই স্বামী
কিভাবে ব্যবহার করবেন? তিনি বিব্রত হবেন
না। তিনি কেবল হেঁটে চলবেন। আমিও তবে
সে রকম করি।’
আমি গতানুগতিক শ্মশানের মধ্য দিয়ে
যাচ্ছিলাম। ভারতে কোথাও কোথাও একই
স্থানে শব জ্বালানো হয় আবার কবরও দেওয়া
হয়। অরুণাচল পরিক্রমার পথটি সেই
শ্মশানের মধ্য দিয়ে যায়।
হঠাৎ আমি দেখলাম একটা কুকুর কিছু
চিবিয়ে খাচ্ছে। আমি সামনে গেলাম ও কুকুরটা
আমার দিকে চীৎকার করতে লাগল। প্রথমে
ভয় পেয়ে আমি ভাবলাম, ‘আন্নামালি স্বামী
কিভাবে ব্যবহার করবেন? তিনি বিব্রত হবেন
না। আমিও তাহলে চলতে থাকি।’ আমি
এগিয়ে যেতে থাকলাম। আমি চলতে শুরু
করলে কুকুরটি ভয় পেল ও দৌড়ে পালাল।
কাছে গিয়ে একটা মৃতদেহ দেখতে
পেলাম, সেটাকে ভাল ভাবে কবর দেওয়া হয়
নি। বর্ষায় সেটা বেড়িয়ে এসেছে এবং রাস্তার
মাঝে সেটা রাখা আছে। কল্পনা কর, একটা
বারো তের বছরের ছেলে, মধ্যরাত্রে একাকী
একটা মুণ্ডহীন মৃতদেহ দেখছে, কারণ কুকুরটা
তার মাথা আলাদা করে দিয়েছে।
ভয় শুরু হল, কিন্তু তা আমার সত্তায় পুরোপুরি পৌঁছায় নি। সেই আতঙ্ক বা ভয়ের অভিঘাত পূর্ণরূপে ঘটে নি। যেই মুহূর্তে প্রথম চিন্তা আসতে শুরু করল, প্রগাঢ় সচেতনতার সাথে আমি ভাবলাম, ‘আন্নামালাই স্বামী এই সময়ে কিভাবে সাড়া দেবেন। তিনি কেবল হাঁটবেন ও এগিয়ে চলবেন। আমিও তাই করব।’
আমি চলতে থাকলাম, ব্যাস্। আমি একটা ঘোরানো পথ নিলাম ও চলতে থাকলাম। আমি ঘুরেও পিছনদিকে তাকালাম না। বুদ্বুদের মত ভয়ের যে অভিঘাত প্রায় শুরু হতে যাচ্ছিল, তা শুরুই হতে পারল না এবং আমার শরীরে পৌঁছাতে পারল না। আমার শরীরে সেই ভয়ের উত্তাপ বা কম্পন একদমই ছিল না। সেটা একদম মরে গিয়েছিল।
প্রগাঢ় সরল অন্তর্দশ
প্রগাঢ়ভাবে সমগ্র অন্তর্দশ প্রস্তুত ছিল।
সেই কারণেই কেবল একটি ছোট্ট ধাক্কা,
একটা ছোট্ট অনুপ্রেরণা আমায় সেই অভিজ্ঞতা
প্রদান করতে পারল। এটাকে আমি বলি
জীবনমুক্তি (living enlightenment)।
যখন তুমি মাস্টারের শরীরের ভাষা
সহকারে জীবনযাপন কর, তুমি জীবনমুক্তি
সহকারে বাস কর।
যখনই আমার অন্তর্দশে কোন চিন্তা
আসে, সেটা কাপড় বা খাদ্য বা অন্য কিছু
সম্পর্কে হোক, প্রথম জিনিষ আমি যেটা
ভাবতাম তা হল, ‘আন্নামালাই স্বামী কিভাবে
ব্যবহার করবেন? স্বভাবত তাঁর কোন বাসনা
নেই। তাহলে এটা সম্পর্কে ভুলে যাও!’
যদি ধ্যান করার জন্য বা পাহাড়
পরিক্রমা করার জন্য একটু অলস অনুভব
করতাম, আমি চিন্তা করতাম, ‘আন্নামালাই
স্বামী কি ভাবতেন? এই অবস্থা তিনি কিভাবে
পরিচালনা করতেন? স্বভাবত তিনি এই
অলসতা সম্পর্কে বিব্রত হতেন না। তিনি
অনায়াসে উঠে পড়ে ধ্যান করতে থাকতেন।
ব্যাসূ! তাই এটা কেবল করে ফেল!’ তাই
সকাল থেকে রাত পর্যন্ত এই মাস্টারদের
শরণেই আমি থাকতাম। তাঁরা আমার
জীবনকেন্দ্র হয়ে যায়।
আমি একদিন আন্নামালাই স্বামীকে জিজ্ঞাসা করলাম, ‘আমি আমার স্বপ্নে দেবীকে দেখেছি। আপনিও কি তাঁকে স্বপ্নে দেখেন?’ আন্নামালাই স্বামী উত্তর দেন, ‘না, আমি স্বপ্ন দেখি না।’ আমি বিস্মিত হ’লাম, ‘আপনি স্বপ্ন দেখেন না। তাহলে আমি কিভাবে স্বপ্ন দেখি?’
সেই রাত্রে আমি নিজেকে বললাম, ‘এখন আর কোন স্বপ্ন নয়। আন্নামালাই স্বামী বলেছেন ‘স্বপ্ন দেখি না’ - তাই আমার স্বপ্ন থাকতে পারে না।’ তোমরা অবাক হবে, সেই রাতে যখন স্বপ্ন শুরু হল আমি পরিস্কারভাবে স্বপ্নে বললাম, ‘না! আন্নামালাই স্বামী স্বপ্ন দেখেন না। আমি কি করে স্বপ্ন দেখি?’
স্বপ্ন মিলিয়ে গেল। স্বপ্ন একদমই অদৃশ্য
হল। অন্তর্দশ এত সর্বাঙ্গীণ, এত সরল, এত
সোজা ছিল যে তা একদম হয়ে গেল।
যদিও আমি ঠাণ্ডা বা অন্য কিছু অনুভব
করতাম, আমি স্মরণ করতাম, ‘আন্নামালাই
স্বামী কিভাবে ব্যবহার করতেন? তিনি বিব্রত
হতেন না। তাহলে আমিও বিব্রত হব না।
ব্যাসূ!’ এর ওপরে আর কোন প্রশ্ন বা তর্ক
আমার ভিতরে থাকত না।
জীবনমুক্তির বার্তা - ‘মাস্টার কিভাবে ব্যবহার করবেন?’
তোমরাও এই সহজ শক্তিশালী প্রক্রিয়া
ব্যবহার করতে পার। এটা এত সোজা তোমার
মন এর থেকে পালাবার পথ পাবে না।
যে কোন পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন
কর, ‘মাস্টার কিভাবে সাড়া দেবেন? মাস্টার
কিভাবে এই পরিস্থিতির সম্মুখীন হতেন?’
একই জিনিষ কর। তুমি দেখবে যে এক নতুন
দরজা খুলে যাবে। এটাকেই আমি বলি
জীবনমুক্তি (living enlightenment)। তোমার
আর কিছুই চাই না। এই একটা জিনিষই
যথেষ্ট।
যদি তুমি বসে আছ, যদি কোন চিন্তা আসে, তোমার মনকে জিজ্ঞাসা কর, ‘যদি
মাস্টার বসে থাকতেন, কি করতেন? স্বভাবতই
নীরবতা। তাহলে তুমি চিন্তা করছ কেন? নীরব
হও!’ ব্যাস্। আর কিছু না।
যদি তোমার মন বলে, ‘না, না, আমি জানি এটা সত্য। আমি এটা জানি, কিন্তু এটা অনেক বেশী হয়ে যাচ্ছে।' তাহলে ভাব, ‘যদি মাস্টারের মন এটা বলে তাহলে তিনি কিভাবে ব্যবহার করবেন?’ তিনি সেই মুহূর্তে মনকে শেষ করে দিতেন! ব্যাস্। স্পষ্ট করে বুঝে নাও।
এই একটা উপদেশ নাও এবং জীবনমুক্তির এই উপদেশকে তোমার জীবন হয়ে যেতে দাও। বোধ, দশ বছর বয়স থেকে যখন আমি আন্নামালাই স্বামী দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিলাম, আমি এই প্রক্রিয়া শুরু করি। আমি তখন জানতামও না যে এটা একটা ধ্যান প্রক্রিয়া।
এটা কেবল আরম্ভ হয়েছিল,
‘আন্নামালাই স্বামী এই পরিস্থিতিতে কিভাবে
ব্যবহার করবেন?’ বাল্যাবস্থায় অনেকবার
আমার বাড়িতে আমার ভাইদের ও পরিবারের
অন্যদের কোন কিছুর জন্য লড়াই করতে
দেখেছি এবং আমি ভাবতাম, ‘আন্নামালাই
স্বামী কিভাবে ব্যবহার করতেন? তিনি
কোনভাবেই বিব্রত হতেন না। তাহলে এর
সম্বন্ধে ভুলে যাও। ওরা করুক।’ ব্যাস্।
মাস্টারের সাথে প্রকৃত সম্বন্ধ
প্রকৃতপক্ষে এটাকেই আমি মাস্টারের সাথে সম্বন্ধ বলি। মাস্টারের সাথে সম্বন্ধ কেবল পূজা করা বা পুষ্প অর্পণ করা বা তাঁকে মাঝে মাঝে পূজা করা নয়। না!
সম্বন্ধতা হয় যখন তুমি সম্পূর্ণরূপে মাস্টারের দ্বারা প্রভাবিত হয়েছ। যখনই কিছু ঘটে, ধর ভয় বা অসুরক্ষা বা লোভ বা ক্রোধ, কেবল দেখ, ‘মাস্টার কিভাবে ব্যবহার করবেন?’ সহজেই তা অদৃশ্য হয়ে যাবে, তা কেবল মিলিয়ে যাবে।
অনেক বার আমি লোকেদের বলি,
মাস্টারের সাথে কেবল ভীষণভাবে সংযুক্ত
অনুভব করাই যথেষ্ট। তোমার অন্য আর কিছু
চাই না। সেটা কেবল তোমার সাধারণ সম্বন্ধ
নয়। সাধারণ সম্বন্ধে তুমি বুঝতেও চাও না
আবার তাঁকে আত্মভূতও কর না। কেবল কিছু
অনুভূতি আছে। আমি তাকে সম্বন্ধতা বলতে
পারি না। সেটা এক সাধারণ নিয়মিত
মিথস্ক্রিয়া।
মাস্টারের সাথে সংযুক্ত অনুভব করা অর্থ কেবল তাঁর সঙ্গে বাস করা। যখন তুমি মাস্টারকে অন্তরে রেখে মাস্টার হয়ে বাস কর, তখন তুমি তাঁর সাথে প্রগাঢ়ভাবে সংযুক্ত অনুভব করবে। কেবল তবেই তুমি সম্প্রসারিত হচ্ছ। কেবল তখন তোমার মধ্যে কিছু একটা হচ্ছে। বহু অন্যান্য সম্বন্ধতার কারণে তা আমাদের মধ্যে হয় নি। অন্য অনেক মানুষ তোমার অন্তর্দেশ অধিকার করে আছে এবং অন্য কত মানুষ তোমাকে অনুপ্রাণিত করেছে অথবা প্রভাবিত করেছে অথবা তোমাকে ধারণা দিয়েছে যে তারা সবাই হিরো। কেবল মাস্টার দ্বারা তোমার অন্তর্দেশকে ভরে দাও এবং লক্ষ্য কর যে তোমার সমস্যা সহজেই মিলিয়ে যায়।
প্রগাঢ়তা দ্বারা চালিত
প্রথম অভিজ্ঞতা আমাকে সত্যের এই প্রকার এক প্রগাঢ়, সুন্দর ঝলক দিল যে আমি পরম অবস্থা বা জীবনমুক্তি ছাড়া কিছুই প্রাপ্ত
করতে পারলাম না। জীবনমুক্ত হবার ইচ্ছা
এতই প্রগাঢ় ছিল যে আমার ভিতরে একমাত্র
প্রশ্ন ছিল ‘কিভাবে?’
সত্যকে জানার প্রগাঢ়তাই আমাকে পূজা, ধ্যান এবং জীবনমুক্তি প্রদানকারী যে কোন প্রক্রিয়া করার অনুপ্রেরণা দিত। ছেলেবেলা থেকেই যা কিছু প্রক্রিয়া চেষ্টা করি, তা আমি সম্পূর্ণ আস্থা ও প্রগাঢ়তার সহকারে করি। কিশোর অবস্থায় দৈনিক পূজার্চনায় আমি ভোর চারটের সময় উঠতাম ও ঠাণ্ডা জলে স্নান করে আচার-অনুষ্ঠান সহ দেবী পূজা করতাম।
ছোট বালক হওয়া সত্ত্বেও, এই
প্রগাঢ়তাই আমাকে ঘর ছাড়ার নির্ণয় নেবার
এবং আমার আধ্যাত্মিক যাত্রায় প্রগাঢ় ধ্যান
অভ্যাস করার সাহস যোগায়। প্রগাঢ়তার
জন্যই আমার পক্ষে পবিত্র মন্ত্র ১০০০ বার
স্তব, আধ্যাত্মিকত যাত্রায় সংযমী জীবনযাপন
এবং সমস্ত ভারত ভ্রমণ করা সম্ভব হয়।
কাউকে স্মরণ করলে তার সম্পর্কে
একটিমাত্র গুণমান তোমার মনে আসবে। আমি
বলতে পারি, যদি কেবল একটি গুণমান বা
জিনিষ যার সাথে আমি নিজেকে শনাক্ত করতে
পারি, তা হল প্রগাঢ়তা বা ঐকান্তিকতা।
চাও এবং তোমাকে দেওয়া হবে
যীশু বলেছিলেন, ‘চাও এবং তা
তোমাকে প্রদান করা হবে। অন্বেষণ কর ও
তুমি তা পাবে।’
চল, আমরা একটু থামি ও নিজেকে
প্রশ্ন করি, আমাদের মধ্যে কয়জন চাইতে
জানি? কখনো আমাদের অহংকারের জন্য,
কখনো আমাদের বিভ্রান্তির জন্য এবং কখনো
আমাদের অলসতার জন্য আমরা অজ্ঞানতার
জালে জড়িয়ে পড়ি। আমরা নিজেরাই স্পষ্ট নই
যে আমরা কি চাইতে ইচ্ছা করি।
আমাদের সমস্ত এন্গ্রাম ও মিথ্যা পরিচয়গুলি আমাদের ঈশ্বরের পবিত্র প্রেমকে বুঝতে দেয় না। আমরা সেই করুণাময় অস্তিত্ব, যে আমাদের রক্ষা করছে ও আমাদের চাওয়া সবকিছু দিচ্ছে, তার সাথে লড়াই করি। যদি আমরা নিজেদের কেবল সংহত করি এবং আন্তরিকভাবে ভক্তি সহকারে চাই, তাহলে আমাদের সত্তা সত্যি কি চায় তা চাইবার জন্য বুদ্ধিমত্তা হবে। আমরা তা পাবই।
প্রগাঢ়তা - চরম প্রক্রিয়া
যা কিছু কর তাতে প্রগাঢ় হও। যা কিছু খাও, গান কর, নাচ কর, প্রার্থনা কর বা কার্য কর, তাতে সেই মুহূর্তে পূর্ণরূপে থাক।
প্রগাঢ়তা জীবনমুক্তি। এখনকার মত,
তোমার কিছু অংশ প্রগাঢ় এবং কিছু অংশ
অলস। ১০০% প্রগাঢ় হওয়াই জীবনমুক্তি।
জীবনমুক্তির জন্য প্রথম জিনিষ চাই
প্রগাঢ়তা। প্রগাঢ়তা এক এমন তলোয়ার যা
দিয়ে তুমি মনকে টুকরো করতে পারবে।
এটা ঠিক যেন স্বপ্ন থেকে জেগে ওঠা।
প্রথমে তোমার দরকার প্রগাঢ়তা, জাগ্রত হতে
হবে - সেই ধারণা। তাই তোমার এখন জেগে
ওঠার প্রগাঢ় ধারণা চাই।
বোঝ, যে প্রগাঢ়তা সহ তুমি ধনসম্পদ,
সম্বন্ধতা ইত্যাদি বানাও, তা যদি যদি একটু
জীবনমুক্তির দিকে দাও, তুমি জাগ্রত হবে।
প্রগাঢ়তা সহকারে নির্ণয় নাও, ‘যাকে আমি এখন জীবন বলি, সেই জীবন থেকে আমি জেগে উঠব।’ এক প্রগাঢ় ইচ্ছা বা প্রার্থনা সৃষ্টি কর। যখন তুমি একটি ইচ্ছা সৃষ্টি করে তাকে নিজের দিকে চালিত কর তাকে বলে সঙ্কল্প। যখন তুমি এক সঙ্কল্প সৃষ্টি কর ও তাকে ঈশ্বরের দিকে চালিত কর, তাকে বলে প্রার্থনা।
প্রগাঢ়তা হল জেগে ওঠার প্রবল ইচ্ছা, পরিপূর্ণ হবার, জীবনমুক্ত হবার ও নিত্য আনন্দের প্রবল ইচ্ছা। তুমি এবং জীবনমুক্তির মাঝে একমাত্র ব্যবধান হল প্রগাঢ়তা।
ধ্যান প্রক্রিয়া - মাস্টারের সাথে একীভূত হয়ে বাস কর
এই প্রক্রিয়াটি চেষ্টা করে দেখ : যা
কিছু মনে আসে, প্রশ্ন কর ‘মাস্টার কিভাবে
ব্যবহার করবেন?’ তুমিও একই জিনিষ কর।
আরেকটা জিনিষ পরিষ্কার করে বোঝ,
তুমি যখন আমার মত ব্যবহার কর, আমার যা
আছে তা তোমার হবে। সেটা অস্তিত্বের এক
প্রতিশ্রুতি। আমার কাছে এমন কিছু জিনিষ
নেই আমি যার যোগ্য নই। তাই আমার ভয়
নেই যে আমার থেকে কিছু নিয়ে নেওয়া হবে।
একইভাবে, তুমি যখন এই উপদেশটি
নিয়ে যাও, মাস্টারের মত জীবনযাপন কর।
তুমি যা কিছুর যোগ্য তা তোমার চারপাশে জড়
হবে এবং তা সর্বদাই তোমার সাথে থাকবে। তা
সর্বদা তোমার মধ্যে থাকবে।
যথেষ্ট সাহসী হলে মানুষটি বলবে, ‘মাস্টার কিভাবে জীবনযাপন করেন? আমাকেও সেভাবে থাকতে দাও!’ তোমার মনে যদি অন্য কোন প্রশ্নের পুনরাবৃত্তি হয়, ‘কে জানে মাস্টার কিভাবে ব্যবহার করবেন?’, প্রশ্ন কর, ‘মাস্টার এই প্রশ্নে কিভাবে সাড়া দেবেন?’ তিনি সহজেই মনকে নীরব করে দেবেন। তাহলে, একই জিনিষ কর, ব্যাস্।
তোমাকে কেবল সেটাকে বহন করতে
হবে। যখন তুমি তোমার মধ্যে এই একটি সত্য
বহন কর, তুমি আমাকে বহন করছ।
মাস্টারকে বহন কর! তুমি নিজেকে জন্ম দেবে।
কোন অসুবিধা নিয়ে বিব্রত হবে না। খুব বেশী হলে কি প্রতিবন্ধক আসতে পারে? মৃত্যু। কেবল মনে রেখ, ‘মাস্টার কিভাবে মারা যাবেন? তিনি সুন্দরভাবে শরীরকে ত্যাগ করবেন। আমাকেও একই জিনিষ করতে দাও, ব্যাস্!’ কেবল মনে রেখ, তিনি কিভাবে জীবনযাপন করবেন? তিনি কিভাবে চলে যাবেন?’ একই জিনিষ কর। প্রকৃতপক্ষে এই মাস্টারের সাথে সংযুক্তির অনুভূতিই আমাকে সত্য প্রদান করে এবং আমাকে সতেজ, প্রগাঢ় ও তেজোময় তৈরি করে।
তোমার সাথে এই একটি বাণী বহন কর, ‘মাস্টার কিভাবে ব্যবহার করবেন?’ যে কোন সমস্যাকে এই একটি প্রক্রিয়া দ্বারা সমাধান করা যায়। অন্তর্দেশের যে কোন সমস্যা সমাধান করা যায়, কারণ পরমহংস তিনি, যিনি সমস্ত অভিজ্ঞতা দর্শন করেছেন। কেবল তাঁকেই পরমহংস বলা হয়। তিনি যদি কোন একটা নির্দিষ্ট অভিজ্ঞতা না পেয়ে থাকেন, অস্তিত্ব তাঁকে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়, যাতে তিনি পরমহংস হতে পারেন।
তাই তুমি যার মধ্য দিয়ে যাচ্ছ, গেছ বা
এখনও যেতে বাকি, আমি তার মধ্য দিয়ে
ইতিমধ্যে গেছি। তাই এমন কোন স্থান তুমি
দেখাতে পারবে না যার মধ্য দিয়ে আমি যাই
নি!
প্রগাঢ়তা পাবার ধ্যান
তুমি যদি প্রবল প্রগাঢ়তা না পাও, তবে প্রগাঢ় হবার জন্য প্রগাঢ় হয়ে প্রার্থনা কর। তা ঠিকই হবে।
মনে রেখ, তোমাকে যা সুখ দেয় তার পিছনে তুমি কিভাবে প্রগাঢ় হয়ে ও কত জোরে দৌড়াও। ধর, আমি যদি এখন বলি যারা প্রগাঢ়ভাবে প্রার্থনা করবে তারা এক কোটি ডলার পুরস্কার পাবে, তুমি তোমার জীবনের প্রগাঢ়তা দেখাবে, তাই নয় কি? কেবল যেহেতু তুমি ভাবলে যে তোমাকে পরিপূর্ণ করার জন্য কিছু বস্তু আছে, তুমি প্রগাঢ় হলে। তুমি জান, টাকাকড়ি দ্বারা তুমি তোমার জীবনে কিছু যোগ করতে পার। একইভাবে জীবনমুক্তিও তোমার জীবনে কিছু যোগ করতে যাচ্ছে।
জীবনমুক্তির দিকে প্রগাঢ়তা আনার জন্য, যে জিনিষগুলির প্রতি বাসনা অভিজ্ঞতা করেছ তাতে প্রগাঢ়তা সৃষ্টি করে শুরু করতে পার। উদাহরণস্বরূপ, যদি তুমি স্বাস্থ্য ও ধনসম্পদ বাসনা কর, সেই সম্পর্কে প্রগাঢ় হও। সেই আকুল আকাঙ্ক্ষা সংহত হবে এবং পরিচালিত হবে অজানার দিকে, জীবনমুক্তির দিকে। কেবল তাই নয়, তোমার অসম্পূর্ণ বাসনা প্রগাঢ়তা দ্বারা সহজেই দগ্ধ হয়ে যেতে পারে।
যা কিছু তুমি পরিতৃপ্তি বলে অভিজ্ঞতা কর, তার জন্য আকুল আকাঙ্ক্ষা কর। প্রগাঢ় আকুল আকাঙ্ক্ষাই যথেষ্ট, তা তোমাকে বাষ্পীভূত করবে। আর যে পরিতৃপ্তির অভিজ্ঞতা হবে, তা তোমার আগে অভিজ্ঞতা করা পরিতৃপ্তির চেয়ে অনেক বেশী হবে।
শিবসূত্রে জীবনমুক্ত মাস্টার শিব তাঁর পার্শ্বচর দেবীকে এক সুন্দর প্রক্রিয়া প্রদান করেন।
শিব বলেন, ‘অনুধাবন কর তোমার সুগন্ধসার মেরুদণ্ড দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্রে আলোক রশ্মি হয়ে উত্থিত হচ্ছে, আর তোমার মধ্যে সতেজতা বাড়ছে।’
এই প্রক্রিয়ার গুরুত্ব বোঝ। আমি এই
একই অংশ আমাদের লাইফ ব্লিস্ মেডিটেশন
বা নিত্যধ্যান প্রণালীতে তৃতীয় ধাপ হিসাবে
যোগ করেছি।
তুমি নিজেকে যা ভাব তাকে আলোক
বলে প্রত্যক্ষ কর এবং চক্র থেকে চক্রে চলে
যাও। তুমি দেখবে যখন তুমি কেন্দ্র থেকে
কেন্দ্রে উচ্চ থেকে উচ্চতর স্থানে যাও,
সতেজতা ও প্রগাঢ়তা উত্থিত হয়।
মনে কর, তোমার সুগন্ধসার প্রগাঢ় আলোক হয়েছে এবং তা শক্তি চক্র থেকে শক্তি চক্রে উত্থিত হচ্ছে, মূলকেন্দ্রে মূলাধার চক্র থেকে সত্যকেন্দ্র স্বাধিষ্ঠান চক্রে, স্বাধিষ্ঠান চক্র থেকে নাভি অঞ্চলে মণিপূরক চক্রে ইত্যাদি।
তুমি মনে করতে পার কিভাবে প্রত্যক্ষীকরণ তোমাকে প্রত্যক্ষীকরণের ঊর্ধ্বে নিয়ে যাবে। এটা যেন তুমি সর্বদাই পছন্দহীনতাকে পছন্দ করতে পার! বোঝ, তুমি সর্বদাই প্রত্যক্ষীকরণের ঊর্ধ্বে যাবার জন্য প্রত্যক্ষীকরণ করতে পার। তখন হঠাৎ দেখবে অতিচেতনায় ঝাঁপ দেবার জন্য তুমি প্রত্যক্ষীকরণকে জাম্পিং বোর্ড হিসাবে ব্যবহার করছ।
প্রগাঢ় হবার জন্য ধ্যান প্রক্রিয়া
এটা শিবসূত্র থেকে নেওয়া এক খুবই শক্তিশালী প্রক্রিয়া।
এই সূত্র বলে :
অসীম শূন্যে, যেখানে তুমি আর নেই,
মৃত্যুপ্রাপ্ত কর
ইন্দ্রিয়গুলিকে অতিক্রম ক'রে
শিব-চৈতন্যে।
এই প্রক্রিয়াকে বলা হয় ষন্মুখী মুদ্রা।
এই ভঙ্গিতে বেশী সময় ধরে থাকা কঠিন হবার
জন্য তুমি মাটিতে বসতে পার ও আরামের
জন্য তোমার হাত চেয়ারে রাখতে পার। তুমি
তোমার সামনে একটা চেয়ার রাখতে পার এবং
তোমার হাত দুটিকে রাখার জন্য চেয়ারটাকে
তোমার দিকে ঘুরিয়ে রাখতে পার। অন্যথা,
তুমি চেয়ারে বসে তোমার হাত দুটিকে
সামনের চেয়ারে রাখতে পার। সামনের চেয়ারে
হাতকে সহায়তা করে তুমি কাঁধের ব্যাথা
এড়িয়ে যাবে।
এই প্রক্রিয়া তোমার ইন্দ্রিয়গুলির প্রবেশদ্বার বন্ধ করে দেয়। যাদের ধ্যান করার কিছু অভিজ্ঞতা আছে কেবল তাদের এটা অভ্যাস করা উচিত। অন্য সমস্ত ধ্যান করার মতই আরাম করে পা দুটি আড়াআড়ি ভাঁজ করে মাটিতে বসবে বা চেয়ারে বসবে। ধ্যান করার সময় যেন পিঠ, ঘাড় ও মাথা একই উল্লম্ব রেখায় থাকে।
যখন ষন্মুখী মুদ্রায় আছ, মুখের সাতটি ছিদ্র (দুই কান, দুই চোখ, দুই নাক ও একটি মুখগহ্বর) দিয়ে বহির্জগতে শক্তি প্রবাহকে প্রতিরোধ করা হয় এবং তাকে ভিতরদিকে ঘোরানো হয়। তোমার হাতদুটি খুবই শক্তিশালী। হাতদুটিতে শক্তিকেন্দ্র এতই শক্তিশালী যে তারা শক্তি প্রবাহকে বন্ধ করতে পারে এবং তাকে শক্তির এক ঘনীভূত আলোকধারাতে পরিবর্তিত করে আজ্ঞাচক্র বা ত্রিনয়নের দিকে পরিচালিত করতে পারে।
সাধারণত আমাদের শ্বাস বিশৃঙ্খলভাবে
ভিতরে যায় ও আসে। আঙ্গুল দিয়ে নাক
আংশিকভাবে বন্ধ করে তুমি বায়ুর প্রবাহ
কমাতে পার ও তার সুষমতা বজায় রাখতে
পার।
ষন্মুখী মুদ্রা প্রথমে বাইরের দিকে শক্তিপ্রবাহ বন্ধ করে।
দ্বিতীয়ত, আমরা ইন্দ্রিয়গুলিকে ভিতরের দিকে ঘুরিয়ে নিচ্ছি।
তৃতীয়ত, আমরা তাদের ত্রিনয়নের দিকে ঘনীভূত করছি।
নির্দেশাবলী :
যদি তোমার চশমা আছে, তা খুলে
ফেল। তোমার আঙ্গুলগুলিকে কিভাবে রাখবে
তা নীচে বলা আছে :
বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের লতিকে চেপে রাখ যতক্ষণ না এক গুঞ্জন ধ্বনি শুনতে পার।
তর্জনী দুটি আলতো করে উভয় চোখের ওপরে রাখ।
মধ্যমা দুটি নাকের পাশে।

গুরুত্বপূর্ণ। তুমি দেখবে তোমার স্বজ্ঞা বা অন্তর্জ্ঝান জাগ্রত করার জন্য ত্রিনয়নে সুপ্রচুর শক্তি সৃষ্টি হয়েছে। যখন তুমি আরামে থাক, দেখবে যে তুমি এক গভীরতর শক্তিতে বা উচ্চতর চেতনায় প্রবেশ করছ।
অনামিকা নাসারন্ধ্রের নীচে আলতো করে।
কনিষ্ঠ অঙ্গুল ঠোঁটের ওপরে।
পরের ২১ মিনিট ধরে নীচের ধাপগুলি অনুসরণ কর।
নাক আংশিকভাবে বন্ধ কর। যখন তোমার মন নিজেই শান্ত হয়, প্রাণপ্রবাহ কম হবে। ষন্মুখী মুদ্রায় থাক এবং যতটা সম্ভব ধীরে ধীরে ও গভীরভাবে শ্বাস নিতে থাক। নিজের মুখ আঁটসাঁটভাবে বন্ধ রাখ। প্রত্যক্ষ কর যে তোমার দুটি নেত্রগোলক পাথর হয়ে গেছে এবং তারা নড়তে পারছে না।
তোমার সজাগতাকে প্রগাঢ় কর। চাপ সৃষ্টি করবে না। গভীর সজাগতা সহকারে ভেদ করার চেষ্টা কর। চাপ সৃষ্টি করবে না, কেবল সজাগতা সৃষ্টি কর। প্রগাঢ়ভাবে প্রত্যক্ষ কর যেন তুমি তোমার ত্রিনয়কে একটা ছিদ্র করার মেশিন দ্বারা ভেদ করছ।
রিল্যাক্স কর। চোখ ধীরে ধীরে খোল।
ষন্মুখী মুদ্রায় নিজেকে ঠিকমত সহায়তা করে তুমি নিজেকে আরামে রাখবে - সেটা