KAILASA Library/জীবনমুক্তি/সরলতা ফিরে পেলে জীবনের অনেক দ্বার খুলে যায়Sign in
জীবনমুক্তি

সরলতা ফিরে পেলে জীবনের অনেক দ্বার খুলে যায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল বিমল সরলতা সহ গভীর বুদ্ধিমত্তা

অবাক লাগতে পারে যে প্রগাঢ়তা সম্বন্ধে বলার পরে সরলতা সম্পর্কে কেন বলছি। কিন্তু আসলে যা কিছু করি তাতে আমরা প্রগাঢ় বা ঐকান্তিক হতে পারি না, যদি না অন্য বিষয়সূচিতে সরল হই। আমি যে সরলতার কথা বলছি তা হয়ত তোমার অভিধানের সরলতা শব্দটি নয়। আমি শিশুসুলভ সরলতার কথা বলছি। শিশু যা করে তাতেই প্রগাঢ় হয়। বড়রা সেই ক্ষমতা হারিয়েছে, কিন্তু তাকে আবার ফিরে পাওয়া যায়।

সরলতা কি?

অবিশ্রাম আমাদের ভাল হতে বলা হয়,
পবিত্র ও সরল হতে বলা হয়। সরলতার ধারণা
আমাদের মধ্যে জোর করে ঢোকানো হয়েছে।
সমাজ ও নীতিবিদেরা অনবরত আমাদের
শেখায় কি ঠিক, কি ভুল, কোনটা পবিত্র,
কোনটা অপবিত্র, ভালমন্দ কি, কোনটা সরল
ও কোনটা দূষিত। প্রতিনিয়ত আমাদের
ভালমন্দের ধারণা শিক্ষা দেওয়া হচ্ছে। ভাল
জিনিষ বা সমাজ যাকে ভাল মনে করে তা
অভ্যাস করতে আমাদের জোর করা হয়।

কিন্তু সমাজ যা বিশ্বাস করে তার সাথে জীবন কোনভাবেই সম্পর্কিত নয়। জীবন একদম ভিন্ন। সমাজ যা বিশ্বাস করে তার থেকে জীবন ভিন্ন। একটা সুন্দর কথা আছে, ‘যখন তুমি চিন্তা কর, তুমি সাধারণীকরণ করে চিন্তা কর কর। কিন্তু যখন তুমি বেঁচে আছ, তুমি সাধারণীকরণ করতে পার না।’ এটা যেন মার্কেটিংয়ে বলা বাণীর মত, ‘বিশ্বব্যাপী চিন্তা কর কিন্তু স্থানীয়ভাবে কার্য কর।’

পরিস্থিতিগুলিকে সাধারণীকরণ করা যায় না। তোমার জীবনে অনেক জিনিষ আছে যেখানে সাধারণীকরণ করা যায় না, যেখানে লোকপ্রিয় নির্দেশাবলীর ওপরে ভিত্তি করে কি করতে হবে অথবা না করতে হবে তার নির্ণয় তুমি নিতে পার না। নৈতিকতা, ঠিক ও বেঠিক, এসব বিষয়ে তোমার সমস্ত ধারণাগুলির কোন বাস্তবিক প্রাসঙ্গিকতা থাকতে নাও পারে। কেউ আমায় প্রশ্ন করেছিল, ‘স্বামীজী, আমাদের পুরাতন হিন্দু শাস্ত্রে জুয়া খেলা সম্পর্কে কিছু বলে না কেন? কেবল মহাকাব্যে সে সম্পর্কে বলা আছে।’

আমি তাদের বলি সেই সময় জুয়া খেলা ছিল না, তাহলে তুমি কিভাবে আশা কর যে তারা দ্যূতক্রীড়া বা জুয়াখেলা সম্পর্কে বলতেন? স্বভাবতই কোন হিন্দু শাস্ত্র জুয়া ও ড্রাগ সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করে নি কারণ সেই সময়ে এই সমস্যা ছিল না। নৈতিকতা ব্যাপারটা সম্পূর্ণরূপে পরিস্থিতির ওপরে নির্ভর করে। নৈতিকতা আপেক্ষিক, অস্তিত্ব-সম্বন্ধীয় (existential) নয়।

সরলতা হল অন্তর্দেশের পবিত্রতা, চিন্তা বা খোদিত স্মৃতিসকল দ্বারা প্রভাবিত না হওয়া। পরিষ্কার করে বুঝে নাও, যদিও তুমি ক্রোধ, লোভ ও রিরংসা প্রকাশ না করছ, যদি সেগুলি তোমার অন্তর্দেশে থাকে, তুমি কিন্তু এখনও পূর্ণ ও সরল মানুষ হও নি। সামাজিকভাবে তুমি পবিত্র হতে পার। অন্যদিকে তুমি যদি ক্রোধ, রিরংসা ও লোভ প্রকাশ কর কিন্তু তোমার অন্তর্দেশকে কিছুই স্পর্শ না করে এবং তুমি এক সরল শিশুর মত বাস কর, তাহলে পরিষ্কার করে বোঝ, তুমি এক পবিত্র সত্তা।

তুমি শিশুদের রাগতে দেখবে। শিশুরা
লোভও করে। তারা তাদের বেশিরভাগ
ব্যক্তিত্বই লোভ দিয়ে তৈরি করে। সেইজন্য
তারা ‘আমার’ মনোভাব সম্পর্কে এত সজাগ ও
সচেতন। কোন শিশুর কাছ থেকে একটা
খেলনা নিয়ে নেবার চেষ্টা করে দেখ। শিশুটি
এমন ব্যবহার করবে যেন তার থেকে জীবন
নিয়ে নেওয়া হয়েছে। সে চীৎকার করবে ও
কাঁদবে। কারণ তার সমগ্র ব্যক্তিত্ব ‘আমার’
মনোভাবের ওপরে নির্মিত হয়েছে। শিশুদের
লোভ ও ভয় আছে, কিন্তু তুমি তাদের অপবিত্র
বলতে পার না। তার কারণ তুমি যাকে অপবিত্র
বলে ভাব, তা শিশুদের অন্তর্দেশকে প্রভাবিত
করে না। তারা তাদের খেলনা দিয়ে খেলা
করবে এবং কিছু ঘণ্টা পরে তা রেখে দিয়ে
তারা চলে যাবে। তারা তাদের ভিতরে কিছুই
বহন করে না। তাদের অন্তর্দেশ সুন্দর ও
পবিত্র।

তারা কিছু চুরি করলেও তুমি তাদের চোর বলতে পার না, কারণ তাদের কোন ধারণাই নেই, কেউ কোন জিনিসের অধিকারী হতে পারে এবং তুমি তা তাদের কাছ থেকে নিয়ে নিতে পার না। কোন জিনিষের ওপরে যে কারো মালিকানা হতে পারে এই ধারণাই তাদের মধ্যে নেই। সরলতা পবিত্র। কোন বস্তুর মালিক অন্য কেউ জেনে যদি তুমি তা চুরি না কর, কিন্তু সেটা কোনভাবে আকাঙ্ক্ষা কর, তাহলে তুমি চোর হও নি কেবল পুলিশের জন্য, ব্যাস্।

সরলতা সরাসরি অন্তর্দেশের সাথে সম্পর্কিত। তা বহির্জগতের সাথে কোনভাবে সম্পর্কিত নয়। শিবসূত্রে শিব আমাদের এই সরলতা অর্জন করার জন্য প্রক্রিয়াসমূহ দিয়েছেন। যদি হিন্দু পৌরাণিক গল্পে বর্ণিত শিবের জীবন লক্ষ্য কর, তুমি তাতে তাঁর মধ্যে কোন সামাজিক বা প্রথাগত সরলতা দেখতে পারবে না। কিন্তু তাঁর মধ্যে পবিত্র ও পরম সরলতা দেখতে পাবে। তিনি যেখানে বাস করেন অথবা তিনি যেভাবে বাস করেন, তা তাঁর পবিত্রতা ও সরলতার সাথে সরাসরি সম্পর্কিত নয়। শিব শ্মশানে বাস করেন এবং তিনি ভূতপ্রেত বেষ্টিত।

সংস্কৃতে শিব শব্দের অর্থ হল
‘কারণবিনা মঙ্গলত্ব’। যেখানেই তিনি আছেন,
যেখানেই তিনি ঘটেন, পরমানন্দ সৃষ্টি করার
শক্তি এই কারণবিনা মঙ্গলত্ব তাঁর সরল
অন্তর্দেশ থেকে উদয় হয়।

বৈদিক প্রথায়, উপনিষদ নামক শাস্ত্র আছে। মাস্টারের সামনে বসা শিষ্যদের মাস্টার প্রদত্ত শিক্ষাকে উপনিষদ শব্দ নির্দেশ করে। এই প্রকার ১০৮ উপনিষদ আছে। সেগুলি বৈদিক কালের মহান মাস্টারদের প্রদত্ত জীবনমুক্তি বিজ্ঞানের নির্যাস। তাদের মধ্যে ছান্দোগ্য উপনিষদ একটি সুন্দর গল্প বর্ণনা করে :

সত্যকাম নামে এক বালক জীবনমুক্তি
পাবার জন্য মাস্টারের কাছে যায়। মাস্টার
তাকে চারশ' গরু দিয়ে বললেন, 'এই
গরুগুলিকে নিয়ে যাও। জঙ্গলে গিয়ে বসবাস
কর ও তাদের দেখাশুনা কর। এগুলি সংখ্যায়
এক হাজার হয়ে গেলে, তাদের আমার আছে
নিয়ে আসবে।'

সত্যকাম জঙ্গলে গেলেন ও গরুদের সাথে থাকলেন ও তাদের সংখ্যা বাড়ার জন্য অপেক্ষা করলেন। তাদের সংখ্যা এক হাজার হবার জন্য বহু বছর চলে গেল। সেই কয়েক বছর তিনি কারো সাথে কথা বললেন না এবং কেবল গরুদের সাথে থাকলেন। শীঘ্রই তিনি মানুষের ভাষা ভুলে গেলেন। গভীর নীরবতায় কোন মানুষের সাথে সম্পর্কতা স্থাপন না করে, তিনি ধীরে ধীরে তাঁর বহির্জগতের পরিচয় হারিয়ে ফেললেন। যখন গরুর সংখ্যা এক হাজার হয়ে গেল, তিনি তখন গণনা করা ভুলে গেছেন। পরমানন্দের এক সুন্দর অনুভূতি সহকারে বসে তিনি শুধু অপেক্ষা করছেন।

অবশেষে একটি গরু তার কাছে এসে
বলে, 'স্যার, আমরা এখন এক হাজার হয়ে
গেছি। আমরা এখন মাস্টারের কাছে ফিরে
যেতে পারি।'

সত্যকাম উত্তর দেন, 'ও তাই নাকি? ঠিক আছে।'

সত্যকাম তো পরমানন্দে আছেন। তিনি তাঁর ফেরার পথ ভুলে গেছেন। গরুগুলি তাঁকে পথ দেখাল। ফেরার পথে পশু, পাখী, এমন কি রান্না করার জন্য জ্বালানো অগ্নিও তাঁকে ব্রহ্ম বা পরম সত্যের প্রকৃতি সম্পর্কে শিক্ষা দিল।

যখন সত্যকাম মাস্টারের কাছে ফিরে
এলেন, মাস্টার তাঁর দিকে তাকালেন ও হেসে
বললেন, 'সত্যকাম, তোমাকে সত্যজ্ঞানীর মত
ভাস্বর দেখাচ্ছে। তোমাকে কে সত্য প্রদান
করেছে?'

সত্যকাম মাস্টারকে বললেন কিভাবে
পশু ও পাখী থেকে তিনি সত্য জেনেছেন এবং
মাস্টারকে মাস্টাররর নিজের কথায় সত্য
বলতে অনুরোধ করলেন।

মাস্টার বলেন, 'তুমি তো ইতিমধ্যে
সত্য জান,' এবং সত্যকামকে আশীর্বাদ
করলেন।

গল্পে বলা হয়, কেবল বিদ্যমান থেকে,
প্রকৃতি কি বলতে চায় তা শ্রবণ করে,
সত্যকাম নিজেকে সত্যে প্রতিষ্ঠিত করলেন।
তিনি জীবনমুক্তি প্রাপ্ত করলেন।

পূর্ণ সরলতা জীবনমুক্তি প্রদান করে।

সত্যকাম মাস্টারকে জীবনমুক্তির জন্য প্রশ্ন করেন এবং মাস্টার তাঁকে গরুর সংখ্যাবৃদ্ধি করতে বলেন! তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করবে যে জীবনমুক্তির জন্য গরুর কি দরকার? সৌভাগ্যবশত সত্যকাম এরকম বুদ্ধিজীবী ছিলেন না। সৌভাগ্যবশত তিনি প্রথাগত বুদ্ধিবৃত্তিক শিক্ষা প্রাপ্ত করেন নি। তাই তিনি এই প্রশ্ন করেন নি! তিনি ছিলেন সহজ, সরল ও বিনম্র এবং রূপান্তর ঘটার জন্য প্রস্তুত ছিলেন। প্রয়োগ করার জন্য কোন যুক্তিবিদ্যা তাঁর কাছে ছিল না।

বোধ, তুমি যুক্তি ছাড়া না থাকলে অথবা যুক্তি দ্বারা ক্লান্ত না হলে, তুমি জীবনমুক্তির জন্য প্রস্তুত হও নি। যুক্তি এমনকি তোমার নিজের জীবনকে বুঝতেও সাহায্য করতে পারে না। যুক্তি এমনকি তোমার নিজের মনকেও বোঝার জন্য সাহায্য করতে পারে না। তা কিভাবে তোমায় রূপান্তরিত হতে সাহায্য করবে?

লোকেরা আমায় প্রশ্ন করে, ‘স্বামীজী, আপনি যুক্তির বিরুদ্ধে কেন?’ আমি যুক্তির বিরুদ্ধে নই। আমি কেবল বলছি যে তোমাদের সমস্ত দুঃখদুর্দশার কারণ হল বুদ্ধিমত্তা বিনা যুক্তি। তোমার যুক্তি তোমার ভিতরে সকাল থেকে রাত পর্যন্ত কত কূটনীতি সৃষ্টি করে।

কূটনীতি কি? সেটা হল একই বিষয়ে মতভেদ, তাই নয় কি? এখন তোমার মনকে লক্ষ্য কর। কোনও বিষয়ে মন সকালে এক কথা বলে, আবার সন্ধ্যায় ভিন্ন কথা বলে। এটা মনে উভয়সংকটের সৃষ্টি করে। তোমার মনই তো এইরূপ উভয়সংকট।

লোকেরা বলে সমস্ত আধ্যাত্মিক
প্রতিষ্ঠানে অনেক কূটনীতি আছে। আমি তাদের
বলি, ‘তোমরা কি বলতে চাও?’

যারা এই বক্তব্য করে তাদের ভিতরেই কূটনীতি আছে! কূটনীতি করার জন্য তোমার দুইজন মানুষের দরকার নেই। একজন যথেষ্ট। যুক্তি সহ কেবল একজন মানুষ যথেষ্ট, কারণ সকালে তার যুক্তি কিছু বলবে এবং সন্ধ্যায় যুক্তি অন্য কিছু বলবে! স্বভাবত তুমি ও তুমির মধ্যে লড়াই হল কূটনীতি! আমি ঠিক কিনা? তাহলে তুমি কেন এই বক্তব্য রাখছ যে আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলিতে কূটনীতি আছে?

যদি তোমার নেওয়া সকালের নির্ণয়গুলি ও সন্ধ্যার নির্ণয়গুলি তোমার সামনে একসাথে রাখ, দেখবে যে তোমার ভিতরে একজন কূটনীতিজ্ঞ বসে আছে!

যুক্তি তোমাকে সহজ ও সরল হতে
দেয় না। তা সহজে রূপান্তর ঘটতে দেয় না।
রূপান্তরকে ঘটানোর জন্য যুক্তিকে অতিক্রম
করতে হবে। কেবল যখন কোন যুক্তি নেই,
সেখানে সরলতা আছে। সরলতা হল রূপান্তর
ঘটার আকাশ।

সত্যকামের ক্ষেত্রে, তিনি সৌভাগ্যবশত যুক্তির কামড় খান নি।

শিষ্য মাস্টারের কাছে জীবনমুক্তির
জন্য যায় এবং মাস্টার তাকে বলেন, ‘ঠিক
আছে, এই গরুগুলিকে নিয়ে জঙ্গলে যাও এবং
সেখানে এই গরুগুলির সংখ্যা এক হাজার না
হওয়া পর্যন্ত থাক। তারপর ফিরে আস!’

যদি আজকের অন্বেষণকারী সেই
শিষ্যের জায়গায় হত, সে বলত, ‘আমার মনে
হয় মাস্টার আমাকে শোষণ করার চেষ্টা
করছেন। তিনি এক হাজার গরু চান, তাই
তিনি আমাকে দিয়ে এই কার্য করাচ্ছেন। তিনি
আমাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করছেন।’
যুক্তির কাছে সরলতা হারিয়ে গেল! তাই
আধুনিক যুগের অন্বেষণকারীরা এই প্রকার
অদ্ভুত প্রক্রিয়া প্রাপ্ত করে না।

বোঝ এটা একটা গল্পমাত্র নয়। এর পিছনে বিরাট সত্য আছে। সরলতা সহকারে সত্যকাম মাস্টারের কথা অনুসরণ করেছিলেন। তদুপরি তিনি গণনা করার যুক্তিও হারিয়ে ফেলেছিলেন। তিনি সম্পূর্ণরূপে উচ্ছ্বাস ও আনন্দে ভরে গিয়ে অবস্থান করছিলেন। মন কার্য করা বন্ধ করল। তিনি এক হাজার না দুই হাজার, সে সম্পর্কে বিব্রত ছিলেন না। কেবল সরলতা ও স্বীকৃতি তাঁর মধ্যে জীবনমুক্তির মত সবচেয়ে মহান ঘটনা ঘটানোর কারণ হয়ে যায়! যখন তুমি পূর্ণভাবে স্বীকার কর, তোমার মনের প্রয়োজন নেই। কেবল বিবাদের সাথে থাকলে, কেবল লড়াই করতে থাকলে, মনের প্রয়োজন হয়। কেবল এই মুহূর্তে নিজেকে বহির্জগতে ও অন্তর্জগতে স্বীকার কর। তুমি জীবনমুক্ত হয়ে যাবে।

এত বছর ধরে মাস্টারের কথা পূর্ণরূপে
স্বীকার করে সত্যকাম কেবল 'ছিলেন'। তাহলে
তাঁর জীবনমুক্তি ছাড়া আর কি হতে পারে?

তুমি ভাবতে পার, 'কিভাবে এই প্রকার সহজ স্বীকৃতি এত বড় কিছু দিতে পারে?' সমস্যা হল, আধ্যাত্মিক জ্ঞানের দিকেও আমরা বুদ্ধিবৃত্তিক মনের স্থান থেকে অভিগমন করি। সেই বুদ্ধিবৃত্তিক স্থান থেকে আমরা 'কিভাবে' প্রশ্নটি করি। বুদ্ধি সর্বদাই প্রশ্ন করে। সরলতা সরাসরি মাস্টার যা বলেন তা অভ্যাস করা শুরু করে। সেটাই পার্থক্য।

শিব শিবসূত্রে বলেন, ‘পরম সত্যকে আত্মভূত কর, ইন্দ্রিয়গুলিকে বন্ধ কর এবং মুক্ত হও!’

তিনি কেন এই শব্দগুলি ব্যবহার করছেন 'ইন্দ্রিয়গুলিকে বন্ধ কর'? কি করে বুঝতে পারবে তুমি কিছুতে পূর্ণরূপে হারিয়ে গেছ কিনা? তোমার ইন্দ্রিয়গুলি কার্য করবে না! তুমি তো দেখতে বা শুনতে পারবে না! বোঝার তো সেটাই উপায়। যদি তোমার ইন্দ্রিয়গুলি কাজ করে, তাহলে তো তুমি হারিয়ে যাও নি।

শিব বলেন, ‘পরম সত্যকে আত্মভূত কর, ইন্দ্রিয়গুলিকে বন্ধ কর ও মুক্ত হও।’ যখন তোমার ইন্দ্রিয়গুলি কার্য করে, তুমি ভাবতে পার তুমি শুনছ, কিন্তু হয়ত প্রকৃতপক্ষে শ্রবণ করছ না। ইন্দ্রিয় কাজ করতে পারে, কিন্তু যে শক্তি তাকে চালিত করে তা হয়ত নয়। শোনা আর শ্রবণ করা আলাদা। যদি তুমি কেবল শোন, বুদ্ধি তখনও কার্য করছে। যদি তুমি শ্রবণ করছ, তুমি হারিয়ে গেছ। তখন বুদ্ধিবৃত্তি আর নেই। ক্লিক্ ঘটে। তুমি পূর্ণরূপে বিলীন হও। মাস্টার ও তুমি ছাড়া তুমি সবকিছুকে বাদ দাও। সত্যকামের মত তুমি একেবারেই সরল ও উন্মুক্ত হও। তখন মাস্টারের কেবল একটা শব্দই যথেষ্ট এবং তুমি জীবনমুক্ত হও!

তিনি বোঝাতে চেয়েছেন সেই চরম সরল ও উন্মুক্ত অবস্থায় দীক্ষাই মুক্তি। একটা শব্দই (word) পরমজ্ঞানালোক প্রাপ্তি বা জীবনমুক্তির জন্য যথেষ্ট। শিব দীক্ষাকেই প্রক্রিয়া হিসাবে দিচ্ছেন। তিনি বলেন, ‘মাস্টার যখন সত্য প্রকাশ করেন, তখন কেবলমাত্র তা শ্রবণ কর এবং জীবনমুক্ত হও!’

কিভাবে শুধুমাত্র শ্রবণ জীবনমুক্তি দিতে পারে? সত্যকামের কেন সেটা হল, যখন আমাদের তা হচ্ছে না? প্রথম জিনিষ, তিনি ছিলেন সরল এবং তাই মাস্টারের নির্দেশ গ্রহণ করার জন্য তাঁর বুদ্ধিমত্তা ছিল। দ্বিতীয়ত, সেই সত্যের সাথে বাস করার জন্য তাঁর যথেষ্ট সাহস ছিল। তাঁর মাস্টারের প্রতি সম্পূর্ণ আস্থা ছিল। সরলতা সর্বদাই আস্থা সহকারে আসে।

আমি তোমাদের আমার জন্য এক
হাজার গরু নিয়ে আসতে বলছি না। না! আমি
তোমাদের কেবল সত্যকামের মত মনোভাব
নিয়ে আসতে বলছি। একই সরলতা নিয়ে এস।
সত্যকাম ঠিক যা যা করেছিল তা তোমাদের
করতে হবে না। কিন্তু তোমাদের সত্যকামের
মত হতে হবে। যদি তোমার সত্তা সেরকম হয়,
এই মুহূর্তে রূপান্তর ঘটতে পারে। ঠিক এই
মুহূর্তে আলোকের সঞ্চার ঘটতে পারে।

শূন্য হয়ে থাক

উপনিষদ শব্দের অর্থ ‘মাস্টারের পদতলে বসা’। প্রাচীন ভারতে গুরু (মাস্টার) ও শিষ্যের গুরুকুল প্রথা ছিল। ছোটদের সাত বছর বয়সে মাস্টারের কাছে ছেড়ে দেওয়া হত এবং তারা সুন্দরভাবে তাদের চৈতন্যে কেন্দ্রিত হয়ে বড় হত। মাস্টারেরা আধ্যাত্মিক সত্যের জীবন্ত মূর্তকরণ। তাঁদের চিন্তা, কথা ও কার্য পরম সত্য থেকে উদগত হয়। শিষ্যেরা কেবল তাঁর চতুষ্পার্শ্বে বিদ্যমান থেকে সত্য সংগ্রহ করে।

ভারতের জীবনমুক্ত মাস্টার স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি বলেন, ‘মাস্টারের সাথে বসা নিছক তাঁর শারীরিক উপস্থিতিতে বসে থাকা নয়, কিন্তু তাঁকে তোমার হৃদয়ে রাখা, সাধারণভাবে তাঁর সাথে একীভূত হওয়া এবং নিজেকে তাঁর সুরে সুর বাঁধা।' উপনিষদের এটাই সম্পূর্ণ প্রক্রিয়া। মাস্টার হলেন অতিচেতন শক্তি। যখন তাঁর সুরে নিজেকে বাঁধ, তুমি সেই শক্তির সুরে সুর বাঁধ। এই সুর বাঁধার কার্য তুমি কেবল সরলতা ও উন্মুক্ততার মধ্য দিয়েই করতে পার।

উন্মুক্ততা হল শূন্যতা। জ্ঞান যেন তোমায় পরিপূর্ণ না করে। জ্ঞান এক নিছক সাধনী বা হাতিয়ার, তোমার সারপদার্থ নয়। সমস্ত জ্ঞান প্রত্যাখ্যান কর ‘এটা নয়', ‘এটা নয়' বলে। প্রত্যাখ্যান করা বলতে আমি বলতে চাইছি যে পরম সত্য ছাড়া কোন মধ্যবর্তী জ্ঞান নিয়ে স্থির হয়ে অবস্থান করবে না। কারণ তোমার মধ্যে অনবরত উদিত হওয়া সবকিছু যখন তুমি ফেলে দাও, তখন তোমার আর কোন গতি নেই। তোমাকে আবার সেই তোমার কাছেই ফিরিয়ে আনা হবে এবং সেখানে তুমি পরম সত্যকে পাবে। কেবল তখন তুমি সত্য দ্বারা পরিপূর্ণ হবার জন্য প্রস্তুত। কেবল তখন তুমি উপনিষদ ঘটাতে পার।

প্রাচীন ভারতের মহান সন্ত আদি
শংকরাচার্য মাত্র আট বছর বয়সে গেয়েছিলেন
নির্বাণ শতকম্ :

আমার ঘৃণা নেই, অভিরুচিও নেই,
আমার লোভও নেই, ভ্রান্তিও নেই,
বস্তুত আমার গর্বও নেই, ঈর্ষাও নেই,
আমার করার জন্য কোন কর্তব্যও নেই,
আবার অধিকার করার জন্য সম্পদও নেই,
আমার সুখের কোন আকাঙ্ক্ষা নেই,
আমার মুক্তির দিকে যাওয়া নেই,
আমি শুদ্ধ চৈতন্য ও আনন্দের প্রকৃতি,
আমি সকল মঙ্গলত্ব,
আমি শিব।

ছেলেবেলায় তাঁর এই প্রকার আনন্দময় শূন্যতা ছিল।

যদি তুমি ছোটদের লক্ষ্য কর, দেখবে, তাদের চোখদুটি সবসময়ে বিস্ময় ও সতেজতায় ভরা থাকে। তারা ভিতরে এতই শূন্য। তারা কোন বিষয়ে কোন মতামত ধরে রাখে না। তারা গ্রহণ করার জন্য প্রস্তুত। তাদের এই প্রস্তুতি তাদের চোখে দেখা যায়। তুমি কি কখনও বড়দের এই প্রকার চোখ দেখেছ? বড় হতে থাকলে চোখের জ্যোতি হারাতে থাকে কারণ আমরা যা জানতে থাকি তা আমাদের নিষ্প্রভ করে দেয়। জ্ঞান আমাদের নিষ্প্রভ করে দেয়। আমরা হয়ত অনেক কিছু জানি, কিন্তু জ্ঞান যেন আমাদের কোনভাবেই নিষ্প্রভ না করে। আমরা যেন সর্বদাই শূন্য মেজাজে থাকি।

যদি তুমি জীবনের দিকে তাকাও কোন মতামত ছাড়া, কোন বর্ণনার শব্দ ছাড়া, কোন নির্দিষ্ট ধারণা ছাড়া, তবে তুমি এক শূন্য কাপের মত যাতে চা বানিয়ে ঢালা যায়। তুমি গ্রহণ করতে পার কারণ তুমি শূন্য। তাহলে কখনও তুমি তোমার প্রবল উৎসাহ হারাও না। তুমি কখনও একঘেয়েমি দ্বারা আক্রান্ত হও না। তুমি এক শিশুর মত, সরল ও সতেজ।

একটি ছোট মেয়ে এক টুকরো কাগজে কিছু লিখছিল। তার বাবা জিজ্ঞাসা করে সে কি লিখছে।

সে বলে, 'আমি একটা চিঠি লিখছি।

বাবা প্রশ্ন করে, 'কাকে?'

'আমাকে,' সে উত্তর দেয়।

‘চিঠিতে কি লেখা আছে?’ বাবা প্রশ্ন করে।

মেয়েটি উত্তর দেয়, 'আমি কি করে
জানব? আমি তো সেটা এখনও ডাকে পাঠাই
নি এবং আমি চিঠিটা এখনও পাই নি।

সরলতার পিছনে এত সতেজতা আছে। সরলতার সাথে জীবন প্রতিটি মুহূর্তে এক উন্মোচিত রহস্য হয়ে যায়। সেটা সত্য। জীবন এক নিত্য উন্মোচিত রহস্য। মন তাকে টাইপকাস্ট করে। মন সর্বদা জীবনকে তার নিজের নির্দিষ্ট শর্তাবলীতে চায়। সরলতা জীবনকে জীবনের শর্তে আলিঙ্গন করে। মনকে সঙ্গে নিয়ে জীবন তার রহস্যের প্রবেশদ্বার খুঁজে পায় না। সরলতা সহকারে, জীবনকে রহস্য শেয়ার করার জন্য স্বাগত করা হয়।

যদি তুমি শিশুদের সাথে লুকাচুরি খেল,
দেখবে তুমি শেষবার যেখানে লুকিয়েছিলে,
শিশুরা সেখানেই লুকাবে! কেবল একবারই
নয়, বহুবার! তা কি করে সম্ভব? তা একটি
কারণে হয় : তারা সরলতা সহকারে চলে।
তাদের নিজের মাথা সম্পর্কে কোন ধারণা
নেই। তারা একমাত্র তাদের হৃদয়কে অনুসরণ
করে। তাদের তোমার ওপরে অনেক বিশ্বাস
আছে, তাই তারা তুমি যেখানে লুকিয়েছিলে
সেখানে লুকায় এবং তাদের কোন সন্দেহ থাকে
না যে তুমি সেখানে খুঁজবে। সেটাই দারুণ
ব্যাপার।

শিশু-মনোবিদ্যাতে তাদের বুদ্ধির
সজাগতা নির্ধারণ করার জন্য একটা সহজ
পরীক্ষা করা হয়। শিশুকে একটা পুতুলঘর
দেখানো হবে ও সেখানে বাবা, মা, ও তাদের
ছেলে ও মেয়ের পুতুল দেখানো হবে। উপদেষ্টা
বাবা ও মায়ের পুতুলকে নিয়ে যাবে এবং
শিশুকে বলবে যে বাবা ও মা কাজে বেড়িয়ে
গেছে বা দোকানে গেছে। শিশুকে সেই কথা
নিশ্চিত করতে বলা হয়। তারপর শিশুকে এই
ব্যাপার থেকে তার মনোযোগ হটানোর জন্য
অন্যকিছু দেখানো হয় এবং বাবা ও মায়ের
পুতুলকে পুতুলঘরে ফিরিয়ে আনা হয় যাতে
শিশুটি তা দেখতে পারে। শিশুকে এখন প্রশ্ন
করা হয় যে বাবা ও মা পুতুল কোথায় এবং
শিশু তাতে খুবই কৌতূহলোদ্দীপক সাড়া দেয়।

চার বছর পর্যন্ত বয়সের শিশুরা সাধারণত বলে যে মা ও বাবা এখনও কাজে বা দোকানে আছে, যদিও তারা তাদের পুতুলঘরে পরিষ্কার দেখতে পাচ্ছে। কেবল সেই বয়সের ওপরে, হয়ত পাঁচ বছর বয়সের পরে, শিশু যা বাস্তবে যা দেখে তার সাথে সংযুক্ত করে। তার আগে পর্যন্ত শিশুকে যা বলা হয় সে সেটাকে বিশ্বাস করে।

সরলতার এটাই সৌন্দর্য। সরলতা বিশ্বাস করে। সরলতায় শোষিত হবার ভয় থাকে না। স্নায়ুবিজ্ঞানিকেরা একে ব্যাখ্যা করেছেন। তারা বলেন যে পাঁচ বা ছয় বছর পর্যন্ত শিশুর মস্তিষ্কের তরঙ্গের প্যাটার্নগুলি ডেল্টা বা থিটা অবস্থায় থাকে। এগুলি মনের খুবই কচি অবস্থা, খুবই অনুভূতিপ্রবণ অবস্থা এবং এই অবস্থায় আমরা স্বপ্ন দেখি ও ঘুমাই। এই অবস্থায় কোন পরিচয় থাকে না। বার বছর বয়স পর্যন্ত মস্তিষ্ক-তরঙ্গ আল্ফা অবস্থায় থাকে

এবং সেটাও অনেক অনুভূতিপ্রবণ অবস্থা।
সেইজন্য বড়রা যা বলে তার বেশীরভাগই
শিশুরা বিশ্বাস করে ফেলে। তাদের সরলতার
জন্য তারা বিশ্বাস করে।

যদি তুমি শিশুদের চোখ লক্ষ্য কর, দেখবে সেগুলি পরিষ্কার ও শূন্য। সেইজন্য তারা আনন্দ অবস্থায় থাকে। তুমি বড় হতে থাকলে তোমার চোখ জ্ঞানে ভরে যেতে থাকে। তখন হয়ত তোমার দৃষ্টি থাকতে পারে, কিন্তু অন্তর্দৃষ্টি নেই, কারণ তুমি এমন চোখ দিয়ে দেখ যা ইতিমধ্যে মতামত, বিচার ও বিশ্বাসে ভরে আছে। তোমার দৃষ্টিতে সরলতা আর নেই। তা পরিবৃত ও মেঘাচ্ছন্ন হয়ে আছে। তোমার বিশ্বাস ও নিয়ন্ত্রিত স্মৃতিগুলির ছাঁকনির মধ্য দিয়ে তুমি এখন দেখ। তাই তুমি যা দেখ তা থেকে নতুন কিছুই শেখার থাকে না কারণ এগুলি তোমার পুরাতন স্মৃতির পুনরাবৃত্তি। এভাবে কিছুই শেখা হয় না।

অন্যদিকে তুমি যখন শূন্য চোখ দিয়ে দেখ, যা কিছু দেখ তা গভীরে যায় এবং সতেজ অন্তর্দৃষ্টির কারণ হয়। জীবন এক চিরন্তন উন্মোচিত হওয়া রহস্য হয়ে যায়। তোমার প্রশ্ন করার প্রকৃতি পরিবর্তিত হয়ে যায়। প্রশ্ন করার প্রকৃতি প্রশ্নকর্তার সরলতার গভীরতা প্রকাশ করে।

তিনভাবে প্রশ্ন করা যায়। তুমি সরলতা থেকে প্রশ্ন করতে পার, বা নিজের জ্ঞান প্রদর্শন করার জন্য তুমি জ্ঞান থেকে প্রশ্ন করতে পার, বা তৃতীয়ত, তুমি সঠিক জান কিনা তা নিশ্চিত হবার জন্য তুমি প্রশ্ন করতে পার। সরলতা থেকে প্রশ্ন করার সময় তুমি উত্তর গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত থাক। জ্ঞান থেকে প্রশ্ন করলে তুমি উত্তর পুরোপুরি হারিয়ে ফেল। যখন তুমি নিশ্চিতকরণের জন্য প্রশ্ন কর, তুমি উত্তরকে প্রতিহত কর।

একটা ছোট গল্প :

জেন্ মাস্টারেরা সাধারণত নিভৃত ঘরে ব্যক্তিগত পথনির্দেশ প্রদান করেন। মাস্টার ও শিষ্য একসাথে থাকলে সেখানে কেউ প্রবেশ করতে পারে না।

একজন জেন্ মাস্টার সওদাগর, সাংবাদিক ও তাঁর শিষ্যদের সাথে প্রতিদিন কথা বলা উপভোগ করতেন। তাঁর নিয়মিত দর্শনার্থীদের মধ্যে এক অশিক্ষিত ঘটকার ছিল এবং সে এসে তাঁকে বোকা বোকা প্রশ্ন করত। সে তারপর চা পান করে চলে যেত।

একদিন ঘটকার সামনে থাকাকালীন
মাস্টার তাঁর এক শিষ্যকে কিছু ব্যক্তিগত
উপদেশ দিতে চাইলেন। তাই তিনি ঘটকারকে
বাইরে থাকতে বললেন।

ঘটকার বলল, ‘আমি ভাবি আপনি
জীবন্ত বুদ্ধ। এমনকি পাথরের বুদ্ধও তাঁর
সামনে লোকেদের একসাথে একত্রিত হতে
নিষেধ করে না। তাহলে আমার ওপরে
নিষেধাজ্ঞা কেন?’

শিষ্যের সাথে কথা বলার জন্য মাস্টারকে বাইরে যেতে হল।

ঘটকারের প্রশ্ন জ্ঞান থেকে এসেছিল। সে সেই মুহূর্তের শিক্ষাটি ধরতে পারে নি। মাস্টার প্রতিটি মুহূর্তে শিক্ষা দেন। অন্তর্নিহিত উন্মুক্ততা থাকলে শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষা ঘটে সরলতার স্থানে।

ঘটকারের জ্ঞান মাস্টারকে আত্মীভুত করার পথে বাধা হয়ে দাঁড়ায়। শিশুরা সবকিছু ও তাদের চারিদিকে সবাইকে স্পঞ্জের মত শুষে নেয়। সেই প্রক্রিয়াকে কিছুই বাধা দেয় না। সেইজন্য প্রাচীন বৈদিক প্রথা অনুযায়ী সাত বছর বয়সেই তাদের মাস্টারের কাছে নিয়ে যাওয়া হত। শিক্ষার মুখ্য রহস্য হল সরলতার অবস্থা থেকে কার্য করা।

সমস্যা হল যারা শূন্য নয়, তারা কখনও উপলব্ধি করে না যে তারা শূন্য নয়। তুমি তাদের পূর্ণ বলতে পার না। তারা বুঝতে পারবে না, স্বীকারও করবে না। কিন্তু একজন সরল মানুষ বলতে পারে, ‘আমার জ্ঞানের জন্য আমি তা হারিয়ে ফেললাম। বস্তুত আমি জানি না। এখন আমি জানার জন্য উৎসুক।’ যে মুহূর্তে এই আকাশ সৃষ্টি করা হয়, শিক্ষা হতে থাকে। এই আকাশে জানার কোন আমিত্ব নেই। বাধা সরে গেছে এবং কেবল অনাবিল গ্রহণোন্মুখতা আছে।

মহান দার্শনিক জে কৃষ্ণমূর্তি সুন্দরভাবে বলেন, ‘জ্ঞান থেকে স্বতন্ত্র হওয়া যায়, একমাত্র যদি জ্ঞান সঞ্চয়ের প্রেরণাকে বোঝা যায়।’

জ্ঞানের প্রেরণা সাধারণত কি? দেখ, বর্তমান হল অস্তিত্বের এক উন্মোচিত অলৌকিকতা এবং রহস্য। আমরা তাকে জ্ঞানের জাল দিয়ে ধরতে চেষ্টা করি। সেটাই জ্ঞানের প্রেরণা। কিন্তু তা কখনও ঘটে না! অজ্ঞাতকে কখনও জ্ঞাত দ্বারা ধরা যায় না। অজ্ঞাতকে জানা যায় কেবল তার কাছে সমর্পণ করে। সেই সমর্পণকেই বুদ্ধিমত্তা বলা হয়! বুদ্ধিমত্তা বর্তমান মুহূর্তের রহস্যকে স্বীকার করে এবং তাতে আনন্দে সমর্পণ করে। সেই আনন্দই সরলতার আনন্দ।

অন্যদিকে, জ্ঞান বর্তমান মুহূর্তের রহস্যকে অস্বীকার করে। জ্ঞান তাকে প্রতি মিনিটে নিরূপণ করতে চেষ্টা করে এবং বর্তমানকে কখনও নিরূপণ করা যায় না। তাই তুমি সর্বদাই ‘অজানার ভয়’-এ অবস্থান কর। বর্তমান মুহূর্তকে নিরূপণের চেষ্টার প্রক্রিয়া থেকেই ‘অজানার ভয়’ শিকড়িত হয়। নতুবা তোমার কোন ভয় নেই! তুমি একদম স্পষ্ট বুঝেছ যে বর্তমান মুহূর্ত একটি রহস্য!

জ্ঞান দ্বারা, তুমি যে করেই হোক, সেই মুহূর্তের ‘না-জানা’ অবস্থা থেকে পালিয়ে যেতে চাও। আমিত্বের কাছে, ‘না-জানা’ অর্থ কিছুই না হওয়া। তা কিছু না ‘হয়ে’ পরিচালনা করতে পারে না। কিন্তু সরলতা হল কিছু না ‘হওয়া’ এবং বর্তমানকে উপভোগ করা! বর্তমান হল এক না-খোলা উপহার। কিন্তু জ্ঞান তার অনিশ্চয়তা (সাম্পেন্স) হরণ করে। যখন জ্ঞান বুঝতে পারে যে আত্মার মার্গ এখনও আবিষ্কার করা বাকী, তখন তা চরম জ্ঞানলাভের প্রক্রিয়ায় বাধা প্রদান করে না। তখন প্রয়োজনের সময় সে এক সাধনী বা হাতিয়ার হয়ে ব্যবহার করে এবং জীবনের রহস্যকে আলিঙ্গন করার পথে বাধা প্রদান করে না।

যখন আমরা বুঝতে পারি যে জ্ঞান
জীবন রহস্যকে অস্বীকার করে, যখন আমরা
বুঝতে পারি আমরা জ্ঞানার্জন করি অজানাকে
ভয় করে, তখন আমরা জীবনের কাছে
সমর্পণের এক নতুন বুদ্ধিমত্তায় জাগ্রত হব
এবং সেই জাগরণই সরলতার জন্ম।

সমস্যা হল, সমাজ প্রতিটি শিশুর মধ্যে
কিছু বিশ্বাস সঞ্চারিত করায় বিশ্বাস রাখে।
শিশুকে প্রতিপালন করার পুরো প্রণালীটাই হল
তার মধ্যে কিছু বিশ্বাস সঞ্চারিত করা।

বিশ্বাস কি?

বিশ্বাস হল কোন কিছুর এক ব্যক্তিগত ও স্বতন্ত্র ব্যাখ্যা।

শিশুর ভিতরে কোন বিশ্বাস সঞ্চারিত করার প্রয়োজন নেই। নিজের ব্যাখ্যা করা থেকে শিশু স্বতন্ত্র থাকতে পারে।

জে কৃষ্ণমূর্তি বলেন, 'জ্ঞান হল প্রথা ও সহজাত প্রবৃত্তি, উভয়ই।' তিনি এতে কি বলতে চেয়েছেন? ধরা যাক তুমি এক হিন্দু পরিবারে জন্ম নিয়েছ। তখন তোমার আহরণ করা জ্ঞান হবে হিন্দু প্রথা থেকে। তোমার প্রতিক্রিয়া ও তোমার কার্যগুলি হিন্দু প্রথা ও ভাবাদর্শের দৃঢ় বিশ্বাসগুলি বহন করবে। সচেতন ও অচেতন, উভয় স্তরেই তুমি সেগুলি দ্বারা নিয়ন্ত্রিত হবে। অচেতন প্রতিক্রিয়া হয়ে যায় তোমার 'সহজাত প্রবৃত্তি' বা উপজ্ঞা (instinct)। এই উপজ্ঞা দ্বারা তোমার চারপাশের কোন জিনিষের অভিজ্ঞতা ঘটে, সেটা যেমন তেমন অভিজ্ঞতা নয়। আর তার কারণে, তুমি জিনিষগুলি ঠিক যেরকম, সেরকম জানতে পার না। তুমি তাদের কেবল তোমার জ্ঞান দ্বারা জানতে পার। সেইজন্য আমরা বলি, জ্ঞান হল জানার পথে এক অন্তরায়।

একবার জ্ঞান সত্তাতে জমে গেলে অভিজ্ঞতা করার আর কোন স্থান থাকে না। তখন কেবল আগের জ্ঞানের পুনরাবৃত্তির সুযোগ থাকে। সবকিছুই অতীতের কোন জ্ঞান বা অতীতের কোন উপসংহারের প্রতিফলন হয়। ভবিষ্যৎ অতীতের প্যাটার্ন ও অভিজ্ঞতার এক ধারাবাহিকতা হয়ে যায়। তুমি ইতিমধ্যে একটি ফুলের সুগন্ধ জান। তুমি ইতিমধ্যে ঢেউয়ের আওয়াজ জান। তুমি সূর্যোদয় জান। একেবারে প্রথমে, শৈশবের প্রথম অভিজ্ঞতার সময়ে, এগুলি সত্য সরল অভিজ্ঞতা ছিল। কিন্তু আমরা বড় হতে থাকলে এই সরল অভিজ্ঞতাগুলি নীরস প্রথা হয়ে যায়।

বোধ, অস্তিত্ব কোনকিছুর ধারাবাহিকতা নয়। সেটা প্রতিটি মুহূর্তে সতেজ। তাই কোন কিছুই জানা সম্ভব নয়। পরের সেকেন্ডে কি হবে সে সম্পর্কে তুমি কি জান? এটা বুঝলে সমস্ত জানার কার্য ছেড়ে দেওয়া যায়। তাহলে সেখানে কেবল প্রাজ্ঞতা (wisdom) থাকে এবং প্রাজ্ঞতা হল সরল অভিজ্ঞতা। তা জ্ঞানের বাধা ছাড়াই অভিজ্ঞতাকে ঘটতে দেয়। তখন আত্মার, যে আত্মাকে ঘিরে আছে এবং তাদের উভয়ের সংযোগকারী রহস্য সমূহের মহান আবিষ্কার ঘটে।

জে কৃষ্ণমূর্তি ঠিকই বলেন যে বিশ্বাস বহু সম্ভাবনাকে প্রত্যাখ্যান করে এবং তোমাকে একটি নির্দিষ্ট কার্যে চালিত করে। যেহেতু মন সর্বদা কার্য করতে চায়, তুমি বিশ্বাসের পিছনে যাও। আমরা আমাদের সম্পূর্ণ জীবন বিশ্বাসের ওপরে ভিত্তি করি। এই কারণে আমরা কার্যকলাপে (activity) ডুবে আছি, কর্মোদ্যোগ (action) নয়। কার্যকলাপ করার জন্য অবিশ্রাম বিশ্বাসের জ্বালানি চাই। কার্যকলাপের থামার সামর্থ্য নেই। যদি তা থামে, মন বিষণ্নতায় চলে যায়। কর্মোদ্যোগ যখন প্রয়োজন তখন ঘটে ও থামে। কার্যকলাপ বিশ্বাস থেকে ঘটে। কর্মোদ্যোগ ঘটে উপলব্ধি থেকে। কার্যকলাপ অবসাদের কারণ হয়, আর কর্মোদ্যোগ শক্তি ও প্রেরণা সৃষ্টি করে। তোমাদের কর্মোদ্যোগ চাই, কার্যকলাপ নয়।

কেবল বুঝে নেও, বিশ্বাস আর কিছুই নয় কিন্তু কোন কিছুতে তোমার বোধ, সত্যতে নয়। যেকোন পরিস্থিতিতে, চারজন মানুষ চারটি ভিন্ন বিশ্বাস সহকারে ভিন্ন ভিন্ন চারটি সিদ্ধান্তে আসতে পারে। বিশ্বাসে কোন চরম বাস্তবিকতা নেই। সেটা কেবল এক ব্যক্তিগত ধারণা। কিন্তু সরলতা সেই ধারণাকে উন্মুক্ত রাখে। সেটাই তার সৌন্দর্য। সে কোন সিদ্ধান্তে আসে না এবং তার দরজা কোন কিছুতে বন্ধ করে না।

এখানে এই ছবিটা দেখ।

তরুণী ও বৃদ্ধা মহিলার অপটিকাল ইলিউশন চিত্র

তুমি কি দেখ? তুমি এক বৃদ্ধা মহিলা দেখছ। কিন্তু তুমি একজন যুবতীকেও দেখতে পার! বৃদ্ধার নাক হল যুবতীর বাম গাল। বৃদ্ধার মুখবিবর যুবতীর পোশাকের ঘাড়! বৃদ্ধার বাম চোখ যুবতীর বাম কান হয়ে যায়।

যে কোন জিনিষের অসংখ্য ব্যাখ্যা হয়।
কোন একটি ব্যাখ্যাকে আঁকড়ে ধরে না থাকাই
সরলতার সুগন্ধসার। সজীব ও সতেজ
এভাবেই থাকা যায়।

নীরবতা হল ভোলার ও শেখার স্থান

পরমহংস যোগানন্দ বলেন, ‘দিনের
বেলা হল শয়তানের খেলার মাঠ।’ দিনের বেলা
অনবরত আমরা আমাদের মনকে শব্দাবলী
ভক্ষণ করাই। আসলে তুমি যদি লক্ষ্য কর,
শেখার পথে শব্দাবলী এসে যায়।
উদাহরণস্বরূপ, এখন তোমরা আমার সামনে
বসে আছ। তোমাদের অনেকে আমি কি বলছি
বুঝতে পারছ না কারণ আমি তোমাদের কাছে
বিদেশী ভাষা বলছি। তুমি দুঃখিত বোধ কর।
কিন্তু তোমরা এই দলে সবচেয়ে ভাগ্যবান!
আমার কাছ থেকে শব্দের মধ্য দিয়ে শিক্ষা
করা সম্ভব নয়। আমি কেবল তোমাদের নীরব
করার জন্য চেষ্টা করি। যদি আমি কথা না
বলি, তুমি নিজের ভিতরে কথা বলা শুরু
করবে। তাই আমিই কথা বলি। কিন্তু তুমি
কেবল নীরবতার মধ্য দিয়ে আমার কাছ থেকে
অনেক কিছু শিখতে পার। শব্দাবলীতে বুদ্ধি
থাকে। বুদ্ধি কখনও সত্য গ্রহণ করতে পারে
না, তা কেবল সরলতা পারে।

এখানে কেবল সরলতার সাথে বল, সেটাই যথেষ্ট। তাহলে তুমি চরম উপলব্ধি গ্রহণ করতে পারবে। আমার শব্দগুলির মাঝে ব্যবধানেই আসল শিক্ষা থাকে। মাস্টার এক নিছক কবিতা, অস্তিত্বের কবিতা। তার প্রকাশ হল অস্তিত্বের এক উচ্ছ্বাস। মাস্টার বলেন কারণ তুমি শুনতে চাও। তিনি কথা বললে সেখানে এক সুন্দর নীরবতা পালিত হ য়, সেটা তো তাঁর অন্তঃপ্রবাহ। উন্মুক্ত হলে অনুভব করবে, তা যেন তোমায় স্পর্শ করছে। শব্দগুলি যে ব্যবধান সৃষ্টি করে, নীরবতা তাদের মধ্যে সেতুবন্ধন করে। নীরবতা হল সতেজ শিক্ষার জন্য রূপান্তর ঘটানোর জায়গা। নীরবতায় তুমি উন্মুক্ত হও এবং সেই মুহূর্তগুলিতে আমি তোমাদের সহজেই রূপান্তরিত করতে পারি। রূপান্তরের সাথে তুমি তোমার পূর্ণ সরলতা পুনরায় প্রাপ্ত কর।

বার্তালাপে আদান-প্রদান
(communication) হয় দুটি মাথার মধ্যে।
আদান-প্রদানের মাধ্যমে তুমি সহজেই আমাকে
ভুল বুঝবে। কিন্তু একীভূত (communion)
হওয়া ঘটে দুটি হৃদয়ের মধ্যে। তা হয় দুটি

সত্তার মধ্যে। আদান-প্রদানের সময় তুমি তোমার বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষা সহকারে কার্য কর। একীভূত হওয়ার মাধ্যমে তুমি সরাসরি অভিজ্ঞতায় দীক্ষা প্রাপ্ত কর। একীভূত হয়ে তুমি শব্দাবলী ছাড়িয়ে কিছুর আকাঙ্ক্ষা পরিপূর্ণ কর। আমার কাছে ঠিক সেটাই আছে। সেটাই তোমাকে নিতে হবে।

সম্পূর্ণ ধ্যানের প্রক্রিয়া হল একীভূত হওয়া শুরু করা এবং নিজের ভিতরে নীরবতা খুঁজে পাওয়া। ভিতরের নীরবতাকে চিন্তা বা অভিজ্ঞতা কখনও স্পর্শ করতে পারে না। অন্তরের নীরবতা হল সেই সরলতা যাকে তুমি খুঁজছ। সেইজন্য মানুষ হিমালয়ে বা বনে গিয়ে নিজের পাশে বসার জন্য আকুল আকাঙ্ক্ষা করে। তারা বাইরের নীরবতার মধ্য দিয়ে অন্তরের নীরবতা পাবার আশা করে। যখন তা ঘটে, তুমি সমস্ত অস্তিত্বের সাথে একীভূত হতে শুরু কর। এই নীরবতা থেকে যা কিছু ঘটে তা সর্বদাই অস্তিত্বের অনুবর্তী হবে।

চীনদেশে এক শিষ্য এক জেন্ মাস্টারকে দর্শন করতে গেল।

মাস্টার তাকে প্রশ্ন করেন, 'তুমি কি খুঁজছ?'

শিষ্য উত্তর দেয়, 'জীবনমুক্তি।'

মাস্টার বলেন, 'তোমার তো নিজের
সম্পদের ভাণ্ডার আছে। তাহলে বাইরে খোঁজ
কেন?'

শিষ্য জানতে চাইল, 'আমার সম্পদের ভাণ্ডার কোথায়?'

মাস্টার উত্তর দিলেন, 'তুমি যা
জিজ্ঞাসা করছ সেটাই তোমার সম্পদের
ভাণ্ডার।'

শিষ্য সেই মুহূর্তে জীবনমুক্তি লাভ করল।

অন্তরের নীরবতা হল সম্পদের
ভাণ্ডারের অঞ্চল। তোমাকে সেটা দেখিয়ে
দেওয়া মাস্টারের কাজ। তাই পরের বার তুমি
দুঃখ করবে না যদি আমি কি বলছি তা বুঝতে
না পার। সরল হয়ে থাক এবং শব্দের ভিতরে
নীরবতায় মিলিয়ে যাও। ভোলা ও শেখা তখন
হবে, যেভাবে তাদের হওয়া উচিত। সেই
নীরবতায় স্বর্গের লোভ নেই বা নরকের ভয়
নেই অথবা অপরের প্রতি ঈর্ষা নেই, নেই
ভালবাসার চাহিদা বা কোন দুশ্চিন্তা। আছে
কেবল সরলতার সাথে, মাস্টারের সাথে,
অনুরণন। সরাসরি প্রেষণ (transmission)
তখন ঘটে।

সরলতা সহকারে উপলব্ধি কর

সরলতা এক সুক্ষ্ম সুবাস, আর জ্ঞান
হল এক শক্তিশালী ছাঁকনি। সেটাই পার্থক্য।
সরলতার সুবাস সমস্ত বিশ্বকে তোমার কাছে
টেনে আনে। জ্ঞানের ছাঁকনি অনেক কিছুকে
তোমার কাছে আসতে বাধা দেয়। যখন তুমি
জ্ঞানে আটকে গেছ, তুমি সর্বদা তাড়াহুড়ো
কর, কারণ সেখানে অনেক জ্ঞান আহরণ
করার আছে।

যখন তুমি সরলতা সহকারে থাক, তুমি সহজেই মুহূর্তটিকে উপভোগ কর। যদি তুমি সরল মানুষদের লক্ষ্য কর, দেখবে, তাদের কোন বিরাট উদ্দেশ্য আছে বলে মনে হবে না। তারা কেবল সেই মুহূর্তে সমগ্রতা ও সরলতা সহকারে আনন্দ করে। সরলতা সেই মুহূর্তকে উপলব্ধি করে, আর জ্ঞান তা হারিয়ে ফেলে। জ্ঞান কেবল উদ্দেশ্য জানে, আর সরলতা উদ্দেশ্যহীনতার সৌন্দর্য জানে।

যদি তুমি তোমার জ্ঞানকে সরিয়ে রাখ, তুমি মুহূর্তকে ও সত্যকে উপলব্ধি করার জন্য প্রস্তুত। বর্তমান তার মধ্যে সত্যকে ধরে রাখে। সমস্যা হল, আজকাল শিক্ষাব্যবস্থা কেবল জ্ঞানের শিক্ষা প্রদান করে ও কিভাবে চালাক হওয়া যায় তা শেখায়। তা সরলতা সম্বন্ধে শেখায় না। কোনও বিশ্ববিদ্যালয়ে সরলতা শেখানো হয়?

একটা ছোট গল্প :

একটা ছোট ছেলে মাছের বাজারে গিয়ে ছয়টা ট্রাউট মাছ চাইল।

মাছওয়ালা উৎসাহ নিয়ে ট্রাউট বাছতে
শুরু করল। সে সেগুলিকে মোড়কে রাখতে
যাবে, এমন সময় ছেলেটি বলে, ‘দয়া করে
তাদের এখন প্যাক করবেন না। আপনি কি
তাদের একটা একটা করে আমার দিকে ছুঁড়ে
দিতে পারবেন? আমি তাদের একটা একটা
করে ধরব। তারপর আপনি সেগুলি প্যাক
করুন।’

মাছওয়ালা বলল, ‘অবশ্যই করব, কিন্তু কেন?’

ছেলেটি উত্তর দিল, ‘তাহলে আমি বাড়ি
গিয়ে অন্তত বলতে পারব যে আমি ছয়টা
ট্রাউট মাছ ধরেছি।’

আজকাল চালাক হবার জন্য বিরাট
চাপ। চালাক চতুর হবার শিক্ষায় ছোটরা
তাদের সরলতা হারিয়ে ফেলে। সময়কালে,
এই ছোট বালকের মত, সরলতাকেও চতুরতা
বজায় রাখার জন্য ব্যবহার করা হয়!

বাবা গর্বের সাথে তার ছেলেকে
অফিসের সহকর্মীদের সাথে আলাপ করিয়ে
দেয়।

তার সমস্ত সহকর্মীরা বালকটির
চারিদিকে দাঁড়িয়ে। বাবা বলল, ‘সোনা,
সবাইকে তোমার বয়সটা বলে দাও তো?’

ছেলেটি চট্পট্ জবাব দিল, ‘ঘরে
থাকলে আমার বয়স সাত। কিন্তু বাসে উঠলে
আমার বয়স পাঁচ হয়ে যায়।’

আজকাল ছোটদের এইভাবে প্রশিক্ষণ
দেওয়া হয়। তাদের সবকিছুতেই উপযোগিতা
দেখতে শেখানো হয়। আজ শিক্ষা তোমাকে
তোমার নিজের উপযোগিতা দ্বারা পরিমাপ
করে। কিন্তু তুমি তো তোমার উপযোগিতা নও।
তুমি তোমার সত্তা। সত্তাকে কখনও পরিমাপ
করা যায় না। কেবল মনের জন্য তা পারা যায়
এবং মন তো এক অতিকথা! সমাজ একটা
অতিকথা সৃষ্টি করে এবং সেটা হল তোমার
মন এবং সমাজ সেই মনকে তোমার মূল্যায়ন
করার জন্য ব্যবহার করে। সেইজন্য জ্ঞান
আজকে এত জনপ্রিয়।

একটা ছোট গল্প :

চার বন্ধু এক শহরে বাস করত। তারা
বহু সময় একসাথে কাটাত। তাদের মধ্যে
তিনজন অনেক শিক্ষিত ছিল। চতুর্থ জন অত
শিক্ষিত ছিল না কিন্তু সে বিচক্ষণ ছিল।

একদিন তারা তাদের জ্ঞান প্রদর্শন
করে টাকা রোজগার করার জন্য অন্য দেশে
ভ্রমণ করার নির্ণয় নিল।

চতুর্থ বন্ধুর গর্ব করার কিছুই ছিল না, কিন্তু সে অন্যদের সঙ্গ দেবার ইচ্ছা প্রকাশ করল।

প্রথম বন্ধু বলল, 'তুমি তো বেশী কিছু
জান না। যদি তুমি আমাদের সাথে আস,
আমাদের শুধুমাত্র আমাদের টাকা তোমার সাথে
শেয়ার করতে হবে।'

দ্বিতীয় বন্ধু বলল, 'হ্যাঁ, তা ঠিক। তোমার এখানে থেকে যাওয়াই ভাল।'

তৃতীয় বন্ধুটি আরও দয়ালু ছিল। সে
বলল, 'আমরা এত বছর একসাথে বড় হয়েছি।
ওকে থেকে যেতে বলা ঠিক হবে না। ওর
আমাদের সাথে আসা উচিত।'

তাই তারা চারজন যাত্রা শুরু করল।

তারা এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে
গেল। তারা অনেক জংলী পশু দেখল এবং কিছু
রোমাঞ্চকর সময় অভিজ্ঞতা করল। হঠাৎ
একদিন তারা এক জায়গাতে পশুর হাড়ের স্তূপ
দেখল।

তাদের একজন বলল, 'এটা আমাদের
জ্ঞান পরীক্ষা করার এক সুন্দর উপায়। চল
আমরা এই পশুটিকে জীবিত করে ফেলি।'

অন্য দুইজন বন্ধু রাজী হল, কিন্তু চতুর্থ
জন বলল, 'আমার মনে হয় এই হাড়গুলি এক
বিরাট পশুর, তাই আমাদের তা করা উচিত
হবে না।'

অন্য তিনজন তাকে উপহাস করল ও
তাকে এক ভীরু বলল। তারা বলল, 'যদি
তোমার আমাদের মত জ্ঞান থাকত, তাহলে
তুমি এই ব্যাপারে এত ভয় পেতে না। শান্ত
থাক এবং আমাদের লক্ষ্য কর।'

তিনজন পরীক্ষা করতে লাগল।

তাদের মধ্যে একজন সেই হাড়গুলিকে সাজাল যাতে সেটাকে একটা পশুর মত লাগে।

তারপর সে কিছু মন্ত্র উচ্চারণ করল, সেগুলির ওপরে পবিত্র জল ছিটাল এবং হাড়গুলি হঠাৎ একটা কঙ্কালের রূপ নিল। তারা নিজেদের জ্ঞানের ক্ষমতায় অবাক হল।

দ্বিতীয়জন কাছে এল, সে আরও কিছু
মন্ত্র পড়ল এবং সেটার ওপরে কিছু পবিত্র জল
ছিটাল। কঙ্কালটি হঠাৎ মাংসপেশী, রক্ত ও
পশমের চাদর দিয়ে ঢেকে গেল। সেটা ছিল
একটা সিংহ এবং তাতে তখন জীবন ছিল না।

বন্ধুরা নিজেদের কাজে অবাক হল।

তৃতীয় বন্ধু এগিয়ে এল এবং সে তাতে জীবন দান করবে বলল।

চতুর্থ বন্ধু আরও একবার সতর্ক করে
দিল কিন্তু তারা তাকে উপহাস করল। সে
তখন আস্তে আস্তে একটা গাছে উঠে পড়ল ও
সেখান থেকে দেখতে লাগল।

তৃতীয় বন্ধু সিংহটির শরীরে জীবন প্রদান করল এবং সিংহটি জীবন্ত হয়ে উঠল।

একটা গর্জন করে সিংহটি তিন জনের দিকে তেড়ে গেল। তারা ওপরে তাকিয়ে দেখল চতুর্থ বন্ধুটি কোথায়। সে তো গাছে উঠে সমস্ত দৃশ্য দেখছে।

এদিকে সিংহ তিনজনকেই ধরে ফেলল।

জ্ঞান এক সাধনী বা হাতিয়ার। জ্ঞান সরাসরি বুদ্ধিমত্তার দিকে চালিত করে না। সেটা কেবল একটা হাতিয়ার। যতক্ষণ সেটাকে আমরা একটা শক্তিশালী সাধনী হিসাবে ব্যবহার করি, ততক্ষণ ঠিক আছে। তা বিস্ময়কর জিনিষপত্র করতে পারে। যে ভুলটা আমরা করি সেটা হল, আমরা আমাদের সমস্ত জীবন জ্ঞানের হাতে ছেড়ে দিই। অন্যদিকে, সরলতা সরাসরি শুদ্ধ বুদ্ধিমত্তার দিকে চালিত করে।

আরেকটা ছোট গল্প :

গ্রামে একটা বটবৃক্ষ শীতল ছায়া দিচ্ছিল। গাছের নীচে একটা গরু ও ক্লান্ত কুকুর ছিল। সেখানে একজন লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ তার সামনে পা ছড়িয়ে গাছের গুঁড়িতে পিঠ লাগিয়ে বসেছিল।

গাছটি দুটি রাজ্যের সীমানাতে ছিল।

এক পথিক সেখান দিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিল। সে বুড়ো মানুষটাকে দেখে মন্তব্য করল, 'ছদ্মবেশটা বেশ ভাল হলেও কাজ করে না। আমিও কিছুদিন আগে সোনার চেন চুরি করার সময় একই ছদ্মবেশ ধরেছিলাম। এক প্রহরী আমাকে ধরে ফেলে ও চেনটা নিয়ে নেয়। সে আমাকে অনেক মার মেরেছিল। দেখা যাক তুমি তোমার ছদ্মবেশে কিভাবে পালাও।

তারপর একটা মানুষ ঘোড়ায় চড়ে এল। সে ছিল এক গুপ্তচর ও রাজ্যে প্রায় প্রবেশ করছিল। সে বৃদ্ধকে দেখে থামল ও ভাবল, 'কে জানে এই বুড়ো কি উদ্দেশ্যে শুয়ে আছে? সেও হয়ত আমার মত গুপ্তচর।' সে তাড়াতাড়ি চলে গেল, যেহেতু গুপ্তচরের কাজে সময় নষ্ট করার সময় তার ছিল না।

এক ঘণ্টা পরে আরেকটা লোক বৃদ্ধের
দিকে টলতে টলতে এল। সে ছিল মাতাল। সে
বৃদ্ধের দিকে তাকিয়ে হাসল ও জোরে জোরে
জিজ্ঞাসা করল, 'বুড়ো, কত পান করেছ?
আমায় দেখ। আমি একটা পুরো ভাঙ পান
করে ফেলেছি এবং আমি এখনও সোজা আছি,
যদিও মাঝে মাঝে মাথাটা ভারী লাগছে।' তা
বলে সে চলে গেল।

শীঘ্রই রাত হল এবং পুরো জায়গাটা শান্ত হয়ে গেল।

এখন চতুর্থ মানুষ সেখান দিয়ে যাচ্ছিল
এবং বৃদ্ধকে দেখল। সে তার দিকে কিছুক্ষণ
তাকাল ও তার সামনে গিয়ে প্রণত হল। সে
বলল, 'কি ভাগ্য আমার। আপনাকে দেখার
আমার সৌভাগ্য হল।' সে তখন একটা বড়
পাতা নিয়ে বৃদ্ধকে হাওয়া করতে লাগল এবং
বৃদ্ধের শরীর থেকে পিঁপড়ে ও পোকাগুলিকে
সরাল।

বৃদ্ধ তপস্বী তাঁর সমাধি থেকে চোখ
খুললেন এবং যুবকটিকে হাওয়া করতে
দেখলেন ও হাসলেন।

যুবকটি জিজ্ঞাসা করে, 'হে মহাত্মা,
আমি খুবই ভাগ্যবান মনে করব যদি কাছেই
আমার বাড়ীতে রাত কাটাবার জন্য আপনি
আমার নিমন্ত্রণ স্বীকার করেন।

তপস্বী বলেন, 'সেটা যদি ঈশ্বরের ইচ্ছা
হয়, তাই হোক,' এবং তিনি যুবকটির সাথে
তার বাড়িতে গেলেন।

চতুরতা যে মাত্রাকে হারিয়ে ফেলে, সরলতা তাকে ধরতে পারে। সরলতা হয়ত তথ্যগুলি নাও পেতে পারে কিন্তু তা সত্যকে ধরে ফেলে। চতুরতা তথ্যগুলিকে নিয়ে খুবই ব্যস্ত থাকে। যখন চতুরতা সরলতার সাথে মিলিত হয়, সেটা বুদ্ধিমত্তা ও সরলতার এক বিরল সমন্বয় হয়। সরলতার খাতিরে জ্ঞানকে সরিয়ে রাখাই বুদ্ধিমত্তা। আমি বোঝাতে চাইছি না যে জ্ঞান আহরণ করা বন্ধ করবে। কেবল বুঝে নাও যে জ্ঞান সরলতাকে প্রতিস্থাপিত করতে পারে না।

যদি তুমি গ্রামবাসীদের লক্ষ্য কর, দেখবে যে তারা শুদ্ধ বুদ্ধিমত্তা প্রদর্শন করে! তাই দেখবে যে তুমি আটকে গেলে, গ্রামবাসী অনায়াসে এসে যায় ও তোমাকে সাহায্য করে! সরল বুদ্ধিমত্তার সেই ক্ষমতা আছে।

কঠিন জিনিষ বোঝা শক্ত ব্যাপার নয়। তোমাকে কেবল তোমার মনকে একটু বেশী খাটাতে হবে, ব্যাস। তোমাকে কেবল আরও ভাগ ভাগ করে ও বিশ্লেষণ করে দেখতে হবে। উদাহরণস্বরূপ, একজনের হয়ত বিমানচালনবিদ্যা শক্ত লাগে না, কিন্তু সহজ জেন্ কোয়ান্ বোঝার ব্যাপারে কি হবে? জেন্ কোয়ান্ জেন্ বৌদ্ধদের সহজ শিক্ষা। তুমি কোথায় বা তুমি কি কর তা নিয়ে তারা বিব্রত নয়, কিন্তু 'তুমি' কি দিয়ে তৈরি সেটাতে তারা আগ্রহী। এগুলিতে সত্তাস্তরে জাগরণ ঘটায় এবং তারা কেবল সেটাতেই আগ্রহী, অন্যকিছুতে নয়। তারা কোন ধারণা প্রদান করে না। তারা সরাসরি সত্তার জন্য সমাধান প্রদান করে। কিন্তু সেগুলি উপলব্ধি করা কঠিন কারণ সেগুলি খুবই সাদাসিধা ও সহজবোধ্য!

আজ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য কাজ করে। তারা আমাদের শেখায়, কিভাবে নিজেকে সমাজে আরও উপযোগী করা যায় এবং কিভাবে উৎপাদনক্ষম ও ফলপ্রসূ হওয়া যায়। উপযোগী ও উৎপাদনক্ষম হওয়াতে কোন ভুল নেই, কিন্তু সেই প্রক্রিয়ায় আমরা সরল ও গ্রহণোন্মুখ হতে ভুলে যাই। আমরা ভুলে যাই কিভাবে মহাবিশ্বের কাছে, অস্তিত্বের কাছে উন্মুক্ত হওয়া যায়। আমরা ভুলে যাই মহাবিশ্বের সাথে সামঞ্জস্য রেখে চলতে, ভুলে যাই মহাবিশ্বের পরিকল্পনার সাথে সুর মিলিয়ে উৎপাদনক্ষমতা ঘটাতে। মহাবিশ্বই তো সমস্ত উৎপাদনক্ষমতার উৎস। এরকম হয় কারণ আমরা 'ক্রিয়া' ও 'ভোগ'-এ আটকে আছি, আমরা আমাদের 'সত্তা'-কে ভুলে গেছি।

তিনটি গুরুত্বপূর্ণ অবস্থা আছে : 'ক্রিয়া', 'ভোগ' ও 'সত্তা'। ঠিক এখন, আমরা 'ক্রিয়া' থেকে 'ভোগ'-এর দিকে যাই। আমরা অনবরত 'ক্রিয়া' করি। আমরা শিখি ও সেই শিক্ষাকে ব্যবহার্য ক্রিয়াতে লাগাই। তারপর আমরা যা চাই তা পেয়ে 'ভোগ' করি : টাকাকড়ি, সদ্ব্যবস্থা, আরাম এবং কত কি। তারপর আমাদের আরও ভাল জিনিষ চাই অথবা আরও বেশী জিনিষ চাই এবং তাই আমরা 'ক্রিয়া' করতে থাকি। আমরা সর্বদাই 'ক্রিয়া' ও 'ভোগ'-এর মধ্যে। এই প্রক্রিয়ায়, 'সত্তা'-কে ভুলে যাওয়া হয়। আমাদের আসল প্রশান্তি তো 'সত্তা'-র অবস্থায় থাকে। এই কারণে, আমরা যতই 'ক্রিয়া' করি ও 'ভোগ' করি, আমরা তবুও প্রশান্তি খুঁজে বেড়াই। এই অনুভূতিই 'সত্তার ডাক'।

যদি আমরা সত্তাকে সযত্নে লালন করি এবং সত্তার গুণমান থেকে ক্রিয়া করি, তাহলে ভোগের জন্য আমাদের এত ক্রিয়া হবে না। তা সহজেই এক উপজাত হয়ে ঘটবে। এটাই অস্তিত্বের রহস্য। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি এটাকে সমাজের জন্য সরাসরি উপযোগিতা বলে দেখে না। সেটাই সমস্যা। কিন্তু এটাই তো ব্যক্তি, সমাজ এবং পূর্ণ মহাবিশ্বের জন্য আসল উপযোগিতা প্রদান করে। আমাদের সর্বদা সমগ্রতার জন্য আগ্রহী হওয়া উচিত।

প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে, যেমন তক্ষশীলা ও নালন্দাতে, ছাত্রদের প্রস্তুতি সর্বদা সত্তাস্তরে হত। বহির্জগতের শিক্ষা স্বাভাবিক পরিণাম হিসাবে ঘটত। ভারতবর্ষ সবসময়ে সত্তার সরলতাকে প্রতিপালন করার দিকে নজর রাখত কারণ কেবল তাতেই সত্তা শক্তিশালী হতে পারবে। যখন সত্তা শক্তিশালী হয়, যেকোন কিছু অর্জন করা যায়।

পরমহংস যোগানন্দ আধ্যাত্মিক শিক্ষার উদ্দেশ্যকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, শরীরে কোটি কোটি কোষ আছে। প্রতিটি কোষই বুদ্ধিমত্তাসম্পন্ন সত্তার মত। প্রতিটি কোষেই ডিএনএ আছে এবং তাতে একটা নতুন শরীর ও মস্তিষ্ক বানাবার তথ্য ও বুদ্ধিমত্তা আছে। এই সুপ্ত বুদ্ধিমত্তাকে জাগ্রত করতে হবে যাতে মন দুঃখকষ্টের দিকে না যায় এবং পরমানন্দে থাকে।

তিনি আরও বলেন যে আধ্যাত্মিক শিক্ষা মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারিদিকে জীবনপ্রবাহ পাঠিয়ে কোষগুলিকে চুম্বকিত করে ও ব্যক্তির অভিব্যক্তিমূলক অগ্রগতি নিশ্চিত করে। এই ঐশ্বরিক চুম্বকত্বের সাথে প্রতিটি কোষ মস্তিষ্ক-সজীব হয় এবং জ্ঞানের প্রতিটি অংশকে উপলব্ধি করতে প্রস্তুত হয়। এই প্রকার জাগ্রত মস্তিষ্ক সহকারে ব্যক্তির মানসিক ক্ষমতা বহুগুণ হয়ে যায় এবং বিভিন্ন প্রকার জ্ঞানকে সহজেই হৃদয়ঙ্গম করা যায়! আধ্যাত্মিক শিক্ষার এমনই প্রভাব।

গ্রীসের সম্রাট আলেকজান্ডার পৃথিবীর
তিন চতুর্থাংশ জয় করেছিল এবং এশিয়ার
দক্ষিণ দিক জয় করতে এল। ভারত জয় করার
জন্য তিনি সিন্ধু নদীর তীরে থামলেন।

একই নদীর তীরে এক তপস্বী বাস করতেন।

যখন আলেকজান্ডার ও তার সৈন্যদল
সেখান দিয়ে গেল, তপস্বী ধ্যান করছিল ও
সম্রাটকে অভিবাদন করার জন্য উঠে দাঁড়াল
না।

আলেকজান্ডার অপমানিত বোধ করল
ও তপস্বীর দিকে চীৎকার করে বলল, ‘তোমার
কি সাহস আমায় অভিবাদন করলে না!’ এবং
সে তার তলোয়ার বার করে তাঁর গলা কাটতে
গেল।

তপস্বী তার দিকে তাকাল ও হাসল।

আলেকজান্ডার বিস্মিত হ'ল। ‘আমি
তোমাকে মেরে ফেলতে যাচ্ছি আর তুমি
হাসছ?’, সে প্রশ্ন করল।

তপস্বী বলল, ‘আমি অবাক হচ্ছি যে তুমি কি মারার চেষ্টা করছ! আমাকে কখনও মারা যায় না! আমি শাশ্বত, অনন্ত ও অবিনশ্বর। এই আত্মাকে অস্ত্র কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না।’ তিনি ভগবত গীতা থেকে উদ্ধৃতি করছিলেন।

আলেকজান্ডার তার তলোয়ার রেখে
দিল এবং তপস্বীকে প্রণাম করে বলল, ‘ভারতে
এমন মহান মানুষেরা আছে যাদের মৃত্যুভয়
নেই। আমি এই মহান দেশকে প্রণাম জানাই।’
ভারত ছেড়ে যাবার সময় আলেকজান্ডার কিছু
জ্ঞান আহরণ করে গেল।

প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাব্যবস্থা ব্যক্তির পরম জ্ঞান ও আত্মবিশ্বাস প্রস্ফুটনের সম্ভাবনা সৃষ্টি করত, একই সাথে তাদের সরলতাও সংরক্ষিত রাখত। তখন প্রতিটি ছাত্র ঋষির গুণমান প্রাপ্ত করত। ঋষির বহির্জগত সম্পর্কে গভীর জ্ঞান থাকে এবং অন্তর্জগতে চূড়ান্ত সরলতা থাকে।

বুদ্ধ সুন্দরভাবে ধম্মপদে শিক্ষা প্রদান করেন :

এমনকি দেবতারাও ঈর্ষা করে
ঋষিদের,
যাদের ইন্দ্রিয়গুলি তাঁদের সুশিক্ষিত
ঘোড়ার মত মান্য করে
এবং যাঁরা গর্ব থেকে মুক্ত।
পৃথিবীর মত সহনশীল, তাঁরা
দোরগোড়ায় দাঁড়িয়ে।
তাঁরা নির্মল, যেন কাদা ছাড়া সরোবর,
এবং জন্ম-মৃত্যু-চক্র থেকে মুক্ত।
ঋষি বহির্জগতে যে কোন কিছু করার
জন্য যোগ্যতাসম্পন্ন।

প্রাচীন গুরুকুল প্রথার শিক্ষাব্যবস্থায়, শিক্ষা এক সম্পূর্ণ ভিন্ন স্তরে ঘটত। সৃজনশীল বুদ্ধিমত্তা গভীর সচেতনতা থেকে নির্গত হত। সরাসরি সত্যকে সম্বোধন করা হত এবং 'ক্রিয়া' ও 'ভোগ'-এর সর্বতোভাবে ভিন্ন নির্যাস ছিল।

একটা ছোট গল্প :

একটা ছোট ছেলেকে খুব নির্বোধ গণ্য করা হয়েছিল এবং তার বাবা তাকে একদিন সংস্কৃত স্কুলে নিয়ে গেল। সেখানে গ্রামের বালকেরা শিক্ষাপ্রাপ্ত করছিল।

সে শিক্ষকের সাথে দেখা করে বলল,
‘আমার ছেলে মেধাবী ছাত্র নয়। আপনি কি
তাকে ক্লাসে পিছনের বেঞ্চে বসতে দেবেন
যাতে সে দেবী সরস্বতীর তত্ত্বাবধান করার
পরিবেশে থাকে? আমি জানি আপনি দয়ালু ও
করুণাময়। দয়া করে তাকে গাইড করুন। সে
কিছু শিখলে ভাগ্যবান হবে।’

শিক্ষক অবিলম্বে রাজী হয়ে গেলেন।

ছোট ছেলেটি স্কুলে যোগদান করল।
অন্য ছাত্রেরা আসার আগেই সে রোজ উপস্থিত
হত ও ঘরটিকে ঝাড়ু পোছা করত এবং
শিক্ষকের কাঠের টেবিল চেয়ার গুছিয়ে রাখত
এবং মন দিয়ে ক্লাস শোনার জন্য এক কোণায়
বসে থাকত।

কেউ আশা করে নি যে সে ক্লাস থেকে কিছু লাভ করবে।

একদিন সে বিনয়ের সাথে শিক্ষককে
জিজ্ঞাসা করল, ‘স্যার, আপনি যে আমাকে
গাইড করার কথা বলেছিলেন, সেটার কি হল?
আমি সেটা কখন পাব?’

শিক্ষক বললেন, ‘এক্ষুণি! এটা শ্রবণ কর : অহম্ ব্রহ্মাস্মি (আমিই তিনি)। এটাকে জোরে বা নীরবে বলে যাও, কিন্তু অবিশ্রাম বলে যাও।’

দৃঢ়সংকল্প ও অনুপ্রেরণার সহকারে সে
এই শব্দসমষ্টি শিখে ফেলল এবং তার অর্থ
জানার জন্য এতটুকু বিব্রত হল না। তার
শিক্ষকও তাকে অর্থ জানালেন না। তিনি তা
করার প্রয়োজন মনে করেন নি।

‘অহম্ ব্রহ্মাস্মি,’ ছেলেটি তা বাড়ীতে বারবার বলতে থাকে।

তার বাবা জিজ্ঞাসা করল, ‘তুমি কি এই শব্দাবলীর মানে জান?’

বালকটির চোখ বিস্ফারিত হল। ‘মানে?’
সে প্রশ্ন করে। তার মনেই হয় নি সেই
শব্দগুলির একটা মানে থাকতে পারে।

বাবা ছেলেকে বলল, ‘এর অর্থ, আমিই সেটা।’

বালকটি পরের দিন তার মামাবাড়ীতে গেল এবং বলে যেতে লাগল ‘অহম্ ব্রহ্মাস্মি, যার অর্থ বাবা হল ব্রহ্মণ।’ মামা সেটা শুনল এবং বলল, ‘এটার মানে তা নয়! এর মানে : আমি ব্রহ্মণ।’

বালকটি অবাক হল, কিন্তু নীরব থাকল। ঘরে ফেরার সময় সে বলতে লাগল, ‘অহম্‌ ব্রহ্মাস্মি, তার অর্থ মামা হল ব্রহ্মণ।’

গ্রামের পুরোহিত তার পাশ দিয়ে গেল ও তার জপ শুনতে পেলেন। তিনি থামলেন ও বললেন, ‘বাবা, এটার অর্থ মামা ব্রহ্মণ নয়, তার অর্থ আমি ব্রহ্মণ।’

বালকটি অবাক হল। ‘কিভাবে দুটি
শব্দের এত অর্থ হতে পারে, বাবা, মামা ও
গ্রামের পুরোহিত সবাই ব্রহ্মণ!’

তার মাথা ঘুরছিল এবং সে সামনে
একটি পাথরের খণ্ডে বসল। সে এমন মেজাজে
স্তব করতে লাগল যেন সে শব্দগুলিকেই
তাদের অর্থ জিজ্ঞাসা করছে।

সূর্য ঢলে গেল এবং অন্ধকার ঘনিয়ে
এল। আকাশে চাঁদ, তারা উজ্জ্বল হল। বালকটি
অহম্‌ ব্রহ্মাস্মি স্তব করে যেতে লাগল তার
প্রকৃত অর্থ জানার জন্য।

উষাকালে সে পরম জ্ঞান প্রাপ্ত করল,
সেও ব্রহ্মণ! কেবল তার বাবা, মামা এবং
গ্রামের পুরোহিত নয়, কিন্তু সে নিজেও এবং
সবাই ব্রহ্মণ।

সে এক আত্মজ্ঞানী হয়ে গেল।

বোঝ, যেই মুহূর্তে বালকটি বুঝল সে অজ্ঞ, তার সিস্টেমে এক আলকেমি প্রক্রিয়া শুরু হয়ে গেল। যখন তুমি জান না যে তুমি জান না, সেটা অজ্ঞতা। যখন তুমি জান যে তুমি জান না, সেটা সরলতা। তখন জানা ঘটাতে শুরু হতে পারে। কিন্তু জানার ব্যাপারে, জ্ঞানের ধারণাকে নিয়ন্ত্রণ করতে হবে। জানা থেকে জ্ঞান ভিন্ন। জানা হল সরলতা। এটা একটা বোধ যেটা তোমার অভিজ্ঞতা হয়ে গেছে। যে জ্ঞানকে এখনও অভিজ্ঞতা কর নি সেটা তোমার নয়। সেটা ধার করা। সেটা মস্তিষ্কে কেবল কতগুলি শব্দের সংগ্রহ।

একজন মানুষ এখানে ওখানে বিভিন্ন
জিনিষ পাঠ করে নিজের চিত্তবিনোদন করে
যেতে পারে। যদি তার অভিপ্রায় হয় কেবল
পুস্তকপাঠ, সেটা এক উত্তম চিত্তবিনোদন হতে
পারে, কিন্তু জীবনমুক্তি নয়। আমোদপ্রমোদ ও
জীবনমুক্তি আলাদা। কেবল যেহেতু কিছু বই
তার চিত্তবিনোদন করেছে, তার অর্থ এই নয়
যে সে জীবনমুক্তি প্রাপ্ত করেছে। বোঝ, যে
বইগুলি তোমার যুক্তিকে ধারালো করে, সেগুলি
তোমাকে অনুভূতি দেয় যে তুমি জান।
সেখানেই সমস্যার সূত্রপাত।

এমনভাবে কার্য কর যাতে সবকিছুই
তোমার এক গভীর অভিজ্ঞতা হয়ে যায়। তখন
তুমি এক সরল মানুষ হবে। সরলতা ভারহীন।
তা কখনও তোমাকে নীচে নামিয়ে রাখবে না
এবং তোমাকে অধিকতর শিক্ষালাভে বাধা
দেবে না। তা কেবল তোমার নির্মলতার
প্রস্ফুটনেই সাহায্য করবে, ব্যাস্।

সরলতা যা উপলব্ধি করে, তা হয়ত প্রকাশ করা যায় না, কারণ তা শব্দাবলীর ঊর্ধ্বে এক উপলব্ধি। কিন্তু তাকে চোখে দেখা যায়। চোখ হল আত্মার জানালা। তাই তুমি যদি কোন সন্তের চোখে দেখ, তুমি তাতে এক মহাসাগরের দৃষ্টি দেখবে। তাঁরা কিছু একটা বিকিরণ করেন যাকে বলে বোঝানো যায় না। তাকে বর্ণনা করা যেন জুতার বাইরে থেকে পায়ের তালু চুলকোবার চেষ্টা করা।

সরলতা হারিয়ে যাবার জন্য আধুনিকীকরণকে দোষ দেওয়া যায় না। ভগবান কৃষ্ণ বলেন, ‘আমি সময়।’ যখন কৃষ্ণ তা বলেন, তুমি বুঝবে যে আধুনিকীকরণও অস্তিত্বের এক ঐশ্বরিক খেলা। মানুষকে আধুনিকীকরণ ব্যাপারটাকে সঠিক আলোকে বুঝতে হবে। মানুষ যেন সেটাকে বুদ্ধির প্রাচীন বুনিয়াদের প্রতিস্থাপন হিসাবে না নেয়।

ভেদ্য হও

যখন তুমি সরল, তখন অস্তিত্ব তোমাকে যা কিছু শেখাতে চায় তুমি তাতে ভেদ্য হও! যদি তুমি নিরুদ্ধ হও, তুমি তোমার চারপাশে এক দেওয়াল খাড়া কর। সেই দেওয়াল সতেজ হাওয়াকে তোমার সত্তাকে ছুঁতে দেয় না, আবার তা তোমাকে বাইরে এসে ঠাণ্ডা হাওয়াকেও ছুঁতে দেয় না। ভেদ্যতা হল সেই দেওয়ালকে ভেঙ্গে ফেলা এবং যখনই ঠাণ্ডা হাওয়া বয়, তাকে তোমার সত্তাকে ছুঁতে দেওয়ার জন্য আমন্ত্রণ করা।

ভেদ্যতা হল সমস্ত কিছুকে তোমার
সত্তাকে ছুঁতে দেওয়া। যখন তুমি ভেদ্য হও
সমগ্র বিশ্বজগৎ তোমার কাছে আসে।

ভেদ্যতা দুর্বলতা নয়। দেওয়ালটা ভাঙ্গলে তোমার কোন ক্ষতি হবে না। সেই দেওয়ালটাকে বানানোই হয়েছিল তোমার বাস্তবতা অনাবৃত হয়ে যাবার ভয়ে। তোমার বাস্তবতা হল তোমার ভেদ্যতা এবং তুমি সেটাকে মহাবিশ্বের কাছে খুলে ধরার জন্য কতই না ভয় পাও। তোমার গভীরে তুমি জান যে ছেড়ে দিয়ে উন্মুক্ত হলে, তুমি সহজেই সরলতায় ডুবে যাবে। তাই তুমি নিজেকে নিরুদ্ধ করে রাখ। কিন্তু সেই দেওয়ালের ভিতরে থাকতে দম বন্ধ হয়ে যায়, কারণ সেখানে বদ্ধবায়ু। তুমি একই প্যাটার্নগুলি অভিজ্ঞতা কর যেগুলি মন জানে। তাহলে দেওয়ালের প্রয়োজনটাই বা কি? দেওয়াল যখন ভেঙ্গে ফেলা হয়, তুমি উপলব্ধি করবে যে কিছুই তোমাকে ছেড়ে যায় না। বরঞ্চ তুমি কেবল একটা জিনিষ লাভ করবে - জীবনের সতেজতা।

২০০৯ সালের সুন্দর শরতের দিনে রাস্তায় দুইজন জ্যোতিষীর দেখা হল। তাদের মধ্যে একজন মন্তব্য করল, ‘কি সুন্দর শরৎ। আমরা আগে এরকম দেখি নি।’

অন্যজন উত্তর দিল, ‘সত্যি। আমার ২০৭০ সালের শরতের কথা মনে পড়ল।’

যখন তুমি ভেদ্য, তখন তুমি সবকিছুই সত্তাস্তরে অভিজ্ঞতা কর। নতুবা সেটা মস্তিষ্ক দ্বারা অভিজ্ঞতা করা হয়। সত্তা এক কাব্য, মস্তিষ্ক এক গদ্য। আর পদ্য হল জীবন।

এক রাতে স্ত্রী দেখে তার স্বামী শিশুর দোলনার সামনে দাঁড়িয়ে আছে। সে নীচু হয়ে যেন শিশুকে দেখছে। স্ত্রী স্বামীর মুখে অবিশ্বাস, সমীহ, সংশয়, সন্দেহ, বিস্ময় এই সব আবেগের মিশ্রণের প্রকাশ লক্ষ্য করল।

স্ত্রী ধীরে কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, ‘কি ভাবছ জানতে পারি কি?’

স্বামী উত্তর দিল, ‘ভীষণ অবাক
ব্যাপার। আমি কল্পনা করতে পারছি না কি
করে কেউ এই রকম একটা শিশুশয্যা (ক্রিব)
কেবল ৪৫ ডলারে বানাতে পারে!’

মস্তিষ্ক দিয়ে তুমি ভেদ্য হতে পার না!
যখন তুমি ভেদ্য নও, তুমি তোমার বাড়ীর
বিরাট দেওয়ালের পিছনে বসে আছ। জীবন

তখনও শুরু হয় নি। জীবন ভেদ্যতার সাথে ঘটে।

ভেদ্যতা সহকারে তুমি সত্যের দিকে এক ভিন্ন পথে যাও। সেই পথটি আনন্দময় কারণ প্রতিটি মুহূর্তে তুমি সরাসরি অস্তিত্ব থেকে গ্রহণ করছ। অস্তিত্ব তোমাকে দিতে পারছে কারণ তুমি ভেদ্য এবং তা গ্রহণ করতে প্রস্তুত! অস্তিত্বের নিজের নীতি আছে। জীবনমুক্ত মাস্টারদের নিজের নীতি আছে। যখন ভেদ্যতা থাকে, সেগুলি সহজেই তোমার ওপরে বর্ষিত হতে পারে। আর দেওয়াল থাকলে তা দুরূহ হয়। তাঁদের নীতি দেওয়ালকে ভেদ করার অনুমতি দেয় না। তাই তাঁরা দেওয়াল ভেঙ্গে পড়ার অপেক্ষায় থাকে।

যখন তুমি ভেদ্য হও, তুমি অস্তিত্বকে 'হ্যাঁ' বলছ। অস্তিত্ব সবচেয়ে বড় রহস্য এবং চিরন্তন শিক্ষক। যখন তুমি তাকে হ্যাঁ বল, তোমার শক্তি এক নতুন দিকে প্রবাহিত হয়। তা মস্তিষ্ক থেকে হৃদয়ে চলে যায় এবং তুমি তোমার সত্তার জন্য শিক্ষা প্রাপ্ত করতে শুরু কর। আগে যা কিছুকে তুমি 'না' বলেছ, তা এক 'হ্যাঁ' হয়ে যেতে থাকবে। তখন দেখবে, বিশ্বকে আগে যা ভেবেছ তা থেকে বিশ্ব আলাদা।

একবার তুমি হ্যাঁ বলা শুরু করলে,
তুমি প্রেম প্রকাশ করা শুরু কর এবং সেটা
হৃদয়ের ভাষা। প্রেমকে কখনও যুক্তি দ্বারা
বোঝা যায় না। তাকে কেবল অন্যকে 'হ্যাঁ'
বলে, অন্যকে স্বাগত করে জানা যায় এবং
সেটা কোন উপযোগিতার জন্য করা হয় না,
কেবল প্রেমের জন্য করা হয়। তাকে কেবল
অন্যজনের জন্য গভীর আস্থার মধ্য দিয়ে জানা
যায়। যখন তুমি ভেদ্য হও, তখন তোমার
অন্যদের ওপরে মহান আস্থা থাকবে।

লোকেরা আমায় প্রশ্ন করে কিভাবে আমার উপস্থিতিতে 'থাকা' যায়। কেবল পূর্ণরূপে ভেদ্য ও সরল হও। উন্মুক্ততা সহকারে তোমার সত্তায় তুমি সরাসরি সত্যকে প্রাপ্ত করতে পার। মাস্টার অস্তিত্বের এক বিশুদ্ধ প্রকাশ। তাঁকে অনুমতি দিয়ে, তুমি অস্তিত্বকে তোমার ভিতরে প্রবেশ করতে দিচ্ছ। যখন অস্তিত্ব প্রবেশ করে তা তোমার সত্তায় মধ্যে সত্যের এক ছাপ রাখবে। প্রতিটি দর্শনে বা মাস্টারের প্রতিটি স্পর্শে, সেই ছাপ আরও গভীরতর হয়। সেই ছাপ তাঁর দেওয়া কোন শিক্ষার চেয়ে মহত্তর।

বুদ্ধের এক শিষ্য একবার তাঁকে প্রশ্ন করেছিল, 'মাস্টার, আপনি আমাদের এই প্রশ্নগুলির জবাব এখনও দেন নি, বিশ্ব চিরন্তন কিনা, তা অসীম কিনা, আত্মা ও শরীর অভিন্ন না আলাদা।

বুদ্ধ তার দিকে তাকালেন ও জিজ্ঞাসা
করলেন, 'আমি কি কোন প্রতিশ্রুতি
দিয়েছিলাম যে আমি এই প্রশ্নগুলির উত্তর
দেব?'

শিষ্য বললেন, 'না।

তখন বুদ্ধ তাকে প্রশ্ন করলেন, 'ধর,
একজন মানুষের বুকে একটা তীর বেঁধে আছে।
আর তুমি যখন সেটাকে তার দেহ থেকে
সরিয়ে ফেলতে যাচ্ছ, সে তোমায় অপেক্ষা
করতে বলে। সে তীরন্দাজের জাতি, উচ্চতা,
ওজন, তার পরিবারের পরিচয়, সে কোথা
থেকে এসেছে এবং তার ধনুক কোন কাঠে
বানানো ছিল এসব না জেনে সে তোমাকে বিদ্ধ
তীরটিকে অপসারণ করতে দেবে না। এখন
তুমি এই মানুষটি সম্পর্কে কি ভাববে? ',

শিষ্যটি লজ্জামুখে বলল, 'সে তো
একটা বোকা হবে মাস্টার। তার প্রশ্নগুলির
তীরের সাথে কোনও সম্পর্ক নেই এবং সেই
উত্তরগুলি পাবার আগেই সে তো মরে যাবে।

বুদ্ধ বলেন, 'তুমি ঠিক বলেছ।
একইভাবে আমিও, বিশ্ব চিরন্তন কিনা, তা
অসীম কিনা এবং আত্মা ও শরীর অভিন্ন না
আলাদা, এই সম্পর্কে শেখাই না। আমি
সরাসরি তীরটাকে অপসারিত করতে শেখাই
কারণ তোমার সমস্ত কষ্টের মূল ঐ তীরটা,
যাকে বলা যায় অজ্ঞানতা।

বোঝ, একজন মাস্টার তোমাকে আধ্যাত্মিকতা শেখাতে পারে না, কিন্তু তুমি তা শিখতে পার উন্মুক্ত হয়ে ও তাঁর ওপরে আস্থা রেখে। তাঁর শব্দাবলীর সাথে আধ্যাত্মিকতার কোনও সম্পর্ক নেই। সেটা এক অভিজ্ঞতা। তোমাকে তা আত্মভূত করতে হবে মাস্টারের শরীরের ভাষাকে লক্ষ্য করে, তাঁর থেকে বিকিরিত হওয়া জীবনমুক্তির আঘ্রাণ নিয়ে। সচেতন থাকলে তুমি তা বুঝতে পারবে।

যদি তুমি প্রশ্ন নিয়ে অধৈর্য হও, সেই প্রশ্নগুলিই তোমাকে সত্য প্রাপ্ত করতে বাধা দেবে। যদি তুমি ধৈর্যশীল হও এবং তুমি জীবনমুক্তির সুবাস পাও, প্রশ্নগুলি দ্রবীভূত হয়ে যাবে। তখন কোন প্রশ্নের উদয় হবার আগেই তোমার মধ্যে তার উত্তর ঘটে যাবে। মাস্টারের সাথে থাকার সেটা এক মহান অভিজ্ঞতা। সেইজন্য মাস্টাররা শরীর ধারণ করেন এবং যাতে অল্প কিছু সংখ্যক শিষ্য জীবনমুক্তির সুবাসকে বুঝতে পেরে জাগ্রত হতে পারে, সেজন্য সময়ে সময়ে অবতরণ করেন।

তুমি ভেদ্য হলে, সাড়া দেওয়ার পুরো
সিস্টেমে তুমি উন্মুক্ত থাক। মহাজগতের
বুদ্ধিমতাকে তোমার মধ্য দিয়ে কাজ করার
জন্য তুমি স্থান প্রদান কর।

একটা ছোট গল্প :

একজন চাষীর নদীর ধারে ছোট জমি
ছিল ও সেখানে এক সাধু থাকতেন। গ্রামের
প্রধান সেই সাধুকে পছন্দ করত না এবং সেই
জমিটা সে কিনতে চাইছিল। চাষী জমিটাকে
ছাড়বে না।

গ্রামের প্রধান যে কোন দাম দেওয়ার জন্য তৈরি ছিল।

চাষী তাকে বলেছিল, 'যদি আমি
জমিটা আপনাকে বিক্রি করি, জমির মালিক
হয়ে আপনি সাধুকে তাড়িয়ে দেবেন।

গ্রামের প্রধান রেগে বলল, 'তুমি তাকে
সাধু কেন বল? যেহেতু সে গেরুয়া কাপড়
পরে? সে নিশ্চয় তোমার ও আমার মতই
সাধারণ।

চাষী বলে, 'না বাবু, আমি তাঁর মধ্যে
সাধুর অনেক লক্ষণ দেখেছি। উদাহরণ হল,
আমি তাঁকে কখনও রাগতে দেখি নি।

গ্রামের প্রধান বলে, 'তুমি কিভাবে এই সিদ্ধান্তে আসতে পার? রাগ প্রকাশ করার জন্য হয়ত সুযোগ সে পায় নি, ব্যাস্। আগামীকাল তার কুটিরের সামনে এস। আমি তোমায় দেখাব সে কিভাবে রেগে যায়।

পরের দিন সকালে চাষী সাধুর কুটিরের কাছে গেল ও লক্ষ্য করতে থাকল।

একটি বালক সাধুর কুটিরে এল। মনে
হয়, তাকে গ্রামের প্রধানই পাঠিয়েছে। এদিকে
সাধু মাথা নীচু করে তালপাতায় কিছু
লিখছিলেন।

বালকটি তার পিছনে গিয়ে তাঁর গায়ে থুতু দিল।

সাধু ফিরে তাকালেন, দেখল একটি
বালকের কাজ। তিনি উঠে পড়লেন এবং
নদীতে ডুব লাগিয়ে ফিরে এসে বসলেন।

বালকটি আবার তাঁর গায়ে থুতু ফেলল। সাধুও আবার নদীতে দিয়ে ডুব লাগিয়ে ফিরে এসে বসলেন।

চাষী এই দৃশ্য সহ্য করতে পারছিল না। গ্রামের প্রধান গাছের পিছনে লুকিয়ে লক্ষ্য করছিল। সে সাধুর শান্তভাবে অবাক হচ্ছিল।

প্রতিবার সাধু নদীতে ডুব লাগিয়ে এলেই বালকটি তাঁর ওপরে থুতু ছিটায়। আর প্রতিবারই সাধু তার দিকে হেসে নদীতে আবার ডুব লাগাতে যান।

বালকটি সাধুর দিকে একশ' সাতবার
থুতু ফেলেছে। এদিকে বালকটির মুখ মলিন
হয়ে যাচ্ছিল। সে আর সহ্য করতে পারল না।
সে সাধুর পায়ে পড়ল এবং কেঁদে বলল, 'দয়া
করে আমাকে ক্ষমা করুন। আমার পাপ
হয়েছে। আমি আপনাকে এইভাবে কষ্ট দিলাম
কারণ আমি এর জন্য টাকা পেয়েছি। আমার
ভয় হচ্ছে আপনি আমাকে অভিশাপ দিতে
পারেন!'

সাধু তাকে শান্তভাবে প্রশ্ন করলেন,
'তাহলে তুমি আমার ওপরে আর থুতু ফেলবে
না?'

ছেলেটি বলে, 'আমি বরং মরে যাব কিন্তু আর থুতু ছিটাব না। '

সাধু তাকে উঠিয়ে বললেন, 'তোমাকে একটা গুপ্তকথা বলি। আমার আসলে তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বহু বছর আগে আমি এক সঙ্কল্প করেছিলাম যে আমি এই পবিত্র নদীতে একশ' আটবার ডুব লাগাব। আজ সেটা পূর্ণ হ'ল। পূর্ণ করার জন্য আমাকে কেবল আর একটা ডুব লাগাতে হবে। এবার আমি তোমার জন্য প্রার্থনা করব। '

সাধু আরও একবার ডুব লাগালেন এবং যখন তিনি বাইরে এলেন, গ্রামের প্রধান তাঁর পায়ে পড়ল ও ক্ষমা প্রার্থনা করল। সে বলল, 'আমিই আসল পাপী। আমি ছেলেটিকে টাকা দিয়ে এসব করিয়েছি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে আপনি ক্রোধিত হবেন। '

সাধু হাসল এবং বললেন, 'বালকটি তার আসল অভিপ্রায় প্রথমে বললে আমি হয়ত ক্রোধ করতাম ও তাকে তার পুরস্কার দিতাম!'

গ্রামের প্রধান সাধুর শিষ্য হয়ে গেল।

সাধুর প্রতিক্রিয়া পক্ষে ছিল না, আবার বিপক্ষেও ছিল না। তিনি কেবল উন্মুক্ত ছিলেন। স্বতশ্চলভাবে মহাবিশ্বের শক্তিগুলি একত্র হয় এবং এই ঘটনার মধ্য দিয়ে তাঁর পুরাতন সঙ্কল্পকে পরিপূর্ণ করায়। আমি বলছি না যে তোমার ওপরে থুতু ফেলতে কাউকে অনুমতি দেবে! তোমার সাড়া দেওয়ার কার্যে উন্মুক্ত থাকার গুরুত্ব বোঝ। যখন উন্মুক্ত হও, তুমি সেই মুহূর্তে সবচেয়ে ভাল জিনিষ ঘটার জন্য অসাধারণ আকাশ সৃষ্টি কর। শীঘ্রই, তোমার সাড়া দেওয়ার পুরো সিস্টেমকে আবার গুছিয়ে নিতে পার এবং তাতে তোমার জীবনধারাই বদলে যায়।

একটা ছোট জেন্‌ গল্প :

জেন্ শিক্ষকেরা তাদের ছোট ছাত্রদের
নিজেদের প্রকাশ করতে দেন এবং তাদের
সেখানে ছেড়ে দেন। রোজ সবজি কিনতে

যাবার সময় জেন্ মন্দিরের এক শিশুর সাথে রাস্তায় আরেকটি মন্দিরের শিশুর দেখা হত।

একদিন প্রথম জন অন্যজনকে জিজ্ঞাসা করে, 'তুমি কোথায় যাচ্ছ?'

'আমি সেখানে যাচ্ছি যেখানে আমাকে দুই পা নিয়ে যায়,' অন্যজন সাড়া দিল।

এই উত্তর প্রথমজনকে ধাঁধায় ফেলল
ও সে তার শিক্ষকের কাছে গিয়ে সহায়তা
চাইল।

শিক্ষক তাকে বলেন, 'আগামীকাল সকালে সেই ছেলেটির সাথে দেখা হলে একই প্রশ্ন কর। সে তোমায় একই উত্তর দেবে। তারপর তুমি তাকে জিজ্ঞাসা কর, 'ধর, তোমার পা নেই, তাহলে তুমি কোথায় যাচ্ছ?' সেটা তাকে স্থির করবে।'

শিশুষ্টি পরের দিন সকালে অন্যজনকে
দেখতে পেল। সে জিজ্ঞাসা করল, 'তুমি
কোথায় যাচ্ছ?'

অন্যজন উত্তর দিল, 'আমি সেখানে যাচ্ছি যেদিকে বায়ু বইছে।'

প্রথমজন হতবাক হয়ে আবার তার শিক্ষকের কাছে ফিরে গেল।

শিক্ষক তাকে বলেন, 'আগামীকাল
তাকে প্রশ্ন কর বায়ু না বইলে সে কোথায়
যাবে।'

পরের দিন ছেলেটি অন্যজনকে রাস্তায় দেখল ও জিজ্ঞাসা করল, 'তুমি কোথায় যাচ্ছ?'

দ্বিতীয়জন উত্তর দিল, 'আমি বাজারে সবজি কিনতে যাচ্ছি।'

কেবল ভেদ্যতার সাথে প্রকাশ করা হল পাখীর মত স্বাধীন হওয়া, অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা না করে কেবল বিদ্যমান থাকা

  • সেটাই জেন্ মাস্টারেরা শিষ্যদের শেখান।

আস্থা সহকারে সমর্পণ কর

অপরিমেয় আস্থা সমর্পণের দিকে নিয়ে যায়। সমর্পণ হল হৃদয়ের সরলতা। সেটা হল এইরূপ জানা যে তোমাকে সত্য সম্পর্কে নির্ণয় নিতে হবে না, তোমাকে কেবল তার সাথে চলতে হবে। যখন তুমি সত্যের শক্তিশালী উপস্থিতিতে জাগ্রত হও, সমর্পণ ঘটে।

যদি তুমি তোমার পোষা কুকুরকে লক্ষ্য
কর, দেখবে যে তুমি তাকে মাঝেমাঝে প্রতারণা
করলেও সে তোমার কাছে সম্পূর্ণ আস্থা
সহকারে ফিরে আসে। তার আস্থা হল চরম ও
নির্মল। সেই আস্থা কোন কারণ ছাড়াই আসে।
তার কোন প্রশ্ন নেই, তাই তাকে কোন উত্তর
দেবার দরকার নেই। সে কোন কিছুতেই
উপযোগিতা দেখে না। সে কেবল একটা খোলা
খাতার মত থাকে, ব্যস্।

দুটো গোল্ডফিশ্ (সোনালী মাছ)
জলাধারে ছিল। একজন অন্যকে জিজ্ঞাসা
করল, 'তুমি কি ভগবানে বিশ্বাস কর?'

অন্যটি উত্তর দিল, 'অবশ্যই। আমাদের
জল রোজ কে পরিবর্তন করে বলে তোমার
মনে হয়?'

কেবল সরলতাই আস্থা ও সমর্পণে লাফ দিতে সমর্থ। জ্ঞান যে কোন কারণেই হোক সবকিছুতে উপযোগিতা দেখে। তা সবকিছুতে কারণ খোঁজে। সমর্পণ ও কারণ পারস্পরিকভাবে স্বতন্ত্র। সমর্পণ হল আস্থার

সাথে করা। সমর্পণ কেবল সরলতা থেকে
সম্ভব, কারণ সরলতা থেকেই আস্থার উদয়
হয়।

আস্থা থেকে স্বীকৃতিরও উদয় হয়। স্বীকৃতির অর্থ জীবনের সাথে, পরিস্থিতির সাথে ও মানুষের সাথে আপোসে মীমাংসা করা নয়। না। তার অর্থ জীবনকে এবং তার সমস্ত রূপকে এক সুন্দর উপহার হিসাবে স্বাগত করা। প্রতিটি মানুষ ও পরিস্থিতি এক সতেজ ঘটনা। তাকে বা সেগুলিকে গভীর স্তরে গ্রহণ করাই সমর্পণ। লোকেদের সাথে ও পরিস্থিতিগুলিতে প্রয়োজনীয় কৌশল সহকারে ব্যবহার করতে হবে। কিন্তু সেই মুহূর্তের স্বতঃস্ফূর্ত ও গভীর স্বীকৃতি হল সমর্পণ।

স্বীকৃতি হল অগাধ অস্তিত্বের জন্য আন্তরিক বিনম্রতা। এই অস্তিত্বই তো সমস্ত কিছুর যত্ন নেয়, তোমারও যত্ন নেয়। এটা অস্তিত্বকে আবার সেই ‘হ্যাঁ’ বলা। যখন তুমি হ্যাঁ বল, তুমি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা সর্বব্যাপী জীবনীশক্তির উপস্থিতি কে স্বীকার করছ। সেটাই সমর্পণ।

সমর্পণ থেকে গভীর শিথিলকরণ বা স্বস্তি ঘটে। সমর্পণ থেকে সতেজ বুদ্ধিমত্তার উদয় হয় যা এক অন্য তলে কার্য করে। এই তলে ফলাফলের কোন উদ্বিগ্নতা নেই, কেবল শুদ্ধশক্তি দ্বারা ক্রিয়া আছে। আর শক্তিই বুদ্ধিমত্তা। আস্থা মানে নিষ্ক্রিয়তা নয়। তার অর্থ বুদ্ধিমত্তা (intelligence) সহকারে কার্যে রত থাকা, বুদ্ধিবৃত্তি (intellect) সহকারে নয়। তার অর্থ চিন্তায় আস্থা রাখা এবং কার্যে বুদ্ধিমত্তা রাখা।

এক শিষ্য উটে চড়ে এক সুফি মাস্টারের তাঁবুতে এল। সে উট থেকে নেমে, মাস্টারের তাঁবুর দিকে হেঁটে গেল। তাঁবুতে ঢুকে সে প্রণত হল এবং বলল, ‘মাস্টার, আমার ঈশ্বরের প্রতি এতই বিশ্বাস যে আমি আমার উটকে বাইরে না বেঁধেই ছেড়ে এসেছি। আমি নিশ্চিত হয়েছি যে ঈশ্বর তাদের রক্ষা করেন যারা তাঁকে ভালবাসে।’

মাস্টার চীৎকার করলেন, ‘আরে
বোকা, যাও তোমার উটকে বেঁধে এস! তুমি যা
ঠিকভাবে করতে সমর্থ, তোমার জন্য সেটা
করাতে ঈশ্বর মাথা ঘামাতে পারেন না!’

আস্থা এক মনোভাব (attitude)। এটা সঠিক কার্যের বিকল্প নয়। আস্থার সতেজতাই জীবনের নিষ্কর্ষ। তা সরলতা, সমর্পণ, স্বস্তি ও পরমানন্দের দিকে নিয়ে যায়। যদি তা পূর্ণ উপলব্ধি দ্বারা অনুসৃত হয়, তাহলে সেই পথে হারাবার কিছুই থাকে না। তার আগে পর্যন্ত তুমি তখনও আস্থায় যাবার পথে আছ।

জীবনমুক্ত সমস্ত মহান মাস্টারেরা চিরন্তন আনন্দময় কারণ তাঁরা তাদের দেহকে আস্থা সহকারে অস্তিত্বকে সমর্পণ করেছেন। অস্তিত্ব তাঁদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেভাবে ফাঁপা বাঁশের মধ্য দিয়ে বায়ু প্রবাহিত হয়। সেইজন্য তারা কত সুন্দর। যখন অস্তিত্ব তাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন প্রকাশ হয় ঐশ্বরিক। জীবনমুক্ত মাস্টারের করুণা হল সমগ্র অস্তিত্বের করুণা। তারাই পৃথ্বীগ্রহে একমাত্র পূর্ণ সরল সত্তা।

অস্তিত্বের আকাশে কিছুই অসম্ভব নয় - এই জ্ঞানে জীবনমুক্ত মাস্টারেরা প্রতিষ্ঠিত। তাঁরা আস্থার জীবন্ত প্রতিমূর্তি। তাঁদের পরমানন্দ তারই অভিব্যক্তি। বিশ্বের সকল জ্ঞানের দুয়ারে তাদের প্রবেশাধিকার আছে, কিন্তু তা সত্ত্বেও তাঁরা একেবারেই সরল। তাঁরা জানেন যে তাঁদের জ্ঞান হল অস্তিত্বের জ্ঞান।

তাঁদের জ্ঞান জ্ঞান নয়, কিন্তু সেই মুহূর্তে সত্যের এক প্রবহমান অভিজ্ঞতা।

আমাদেরও জ্ঞান আছে। কিন্তু সমস্যা হল আমরা ভাবি যে আমাদের জ্ঞানই একমাত্র সঠিক জ্ঞান এবং অন্য সমস্ত জ্ঞান ভুল। বোধ, পরম জ্ঞান সবার জন্যই এক। তার মাঝের কিছু হল এক গুচ্ছ ধার করা ধারণা। যদি এটা স্বচ্ছভাবে জানা যায়, সমর্পণ ঘটবে এবং আমরা জ্ঞানের বোঝা ফেলে দেব ও সরল হব।

কিভাবে জানতে শুরু করা যায় যে আমরা জানি না? আমরা জানি না - এই নিছক স্পষ্টতা যথেষ্ট। কেবল অস্তিত্বের ওপরে ধ্যান কর, অস্তিত্বই সমস্ত জ্ঞানের উৎস। সব সময়ে তার প্রতি প্রার্থনাপূর্ণ ও সমর্পণের ভাব নিয়ে থাক। অস্তিত্বের জ্ঞানের কাছে সমর্পণ করাতে অবিচলিত হও। দেখবে তোমার চারিদিকে অলৌকিক ঘটনাবলী ঘটতে আরম্ভ হয়েছে।

হিন্দু পৌরাণিক কাহিনীতে রামভক্ত হনুমানের একটা গল্প আছে।

হনুমানকে একবার কোনও একটি দিনের তিথি জিজ্ঞাসা করা হয়।

তিনি উত্তর দিলেন, ‘আমি মাসের কোন দিন অথবা নক্ষত্রের অবস্থান জানি না। আমি কেবল রামকে স্মরণ করি।’

যখন তুমি সত্যের বিস্ময়করতায় প্রতিষ্ঠিত, তুমি সরল হও এবং তোমার জীবন ধ্যানময় ও অলৌকিক হয়। হনুমান রাম নাম জপ করতে করতে এক লাফে ভারত থেকে শ্রীলঙ্কায় গিয়েছিল। এদিকে রামকে তাঁর সেনাবাহিনী নিয়ে সেই সাগর পার করার জন্য সেতু নির্মাণ করতে হয়! অস্তিত্ব ও তার সমস্ত আকারের কাছে সরল সমর্পণের এতই ক্ষমতা।

যখন কেউ ঈশ্বর-সমর্পণে প্রতিষ্ঠিত,
অলৌকিক ঘটনাবলী প্রতি মুহূর্তে ঘটতে থাকে।
লোকেরা সর্বদা অলৌকিক ঘটনা খোঁজে।
সমর্পণের সাথে সর্বোচ্চ অলৌকিকতা ঘটে।
ভারতের মহান জীবনমুক্ত মাস্টার শির্ডি
সাঁইবাবার জীবন থেকে একটা সুন্দর গল্প
সোনা যাক।

মসজিদে শির্ডি সাঁইবাবা সব সময়ে দীপ জ্বালাতেন। মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য তিনি প্রতীক হিসাবে দীপ জ্বালাতেন। কিন্তু লোকেরা ভাবল তিনি দীপ জ্বালাতে ভালবাসতেন।

বাবা তেলের ব্যবসায়ীদের কাছ থেকে
তেল পেতেন। কিছু সময় পরে তেলের
বণিকেরা ঠিক করল যে তারা বিনামূল্যে তেল
দেবে না। তারা সবাই একসাথে ঠিক করল যে
তারা বাবাকে আর তেল দেবে না।

বাবা যদিও তাদের এই নির্ণয়
জানতেন, তিনি ভান করলেন যেন কিছুই
জানেন না এবং বণিকদের কাছে তেল নিতে
গেলেন। ব্যবসায়ীরা তেল দিতে অস্বীকার
করল।

বাবা হেসে মসজিদে ফিরলেন।

গ্রামবাসীরা ও তেলের বণিকেরা জানার
জন্য কৌতূহলী হল বাবা কিভাবে দীপ
জ্বালাবেন। তারা তাঁর চারদিকে জড় হল।

বাবা দীপগুলিকে জল দিয়ে ভরলেন ও তাদের পলিতাগুলিকে জ্বালালেন। সেগুলি অন্য সময়ের চেয়ে আরও উজ্জ্বল হয়ে প্রজ্বলিত হল। সেগুলি ভিন্ন কোন তলের ঔজ্জ্বল্য বিকিরণ করছিল। তেলের ব্যবসায়ীরা অবাক ও হতবাক হল। তারা ক্ষমা প্রার্থনা করল এবং অবশ্যই বাবা তাদের ক্ষমা করলেন।

সমর্পণ হল অস্তিত্বকে তোমার মধ্য
দিয়ে ঘটতে দেওয়া। জীবনমুক্ত মানুষেরা
তাঁদের মধ্য দিয়ে অস্তিত্বের খেলাকে উপভোগ
করেন। তাঁরা সেটা সম্পূর্ণ শিশুসুলভ সরলতা
ও বিস্ময়করতার সাথে উপভোগ করেন।
সেইজন্য তাদের দর্শন করতে এত আনন্দ হয়।

আরেকটা জিনিষ : যখন তুমি আস্থা রেখেছ ও সমর্পণ করেছ তোমাকে ঠকানো কঠিন হয়। সরল আস্থা সর্বদাই প্রতারণা থেকে রক্ষা করে। সেটা সেই প্রকার শক্তি বিকিরণ করে। আমাদের আশ্রমে সমস্ত প্রকার পেশার লোকেরা এসে একসাথে বাস করে। একবার তারা আশ্রমে প্রবেশ করলে তাদের মধ্যে এক গভীর আস্থার অনুভূতি বিকশিত হয়। জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগতে লাফ দেওয়ার জন্য আশ্রমবাসী হবার নির্ণয় আস্থা থেকে আসে। তারপর যখন তারা আশ্রমে আসে এবং বাস করতে শুরু করে, অন্যান্য অন্বেষণকারীদের সাথে তাদের জিনিষগুলি শেয়ার করে, তখন আস্থা এতই ঘটে যে জিনিষপত্রকে তালাচাবি দিয়ে রাখার জন্য কেউ বিব্রত হয় না! ঘরে হয়ত অনেক অপরিচিত ব্যক্তি আছে কিন্তু তা সত্ত্বেও জিনিষগুলি তালাচাবিতে রাখার চিন্তা আসে না। কিছু হারিয়ে যায় না। যদিও কিছু খুঁজে না পাওয়া যায়, পুরো মনোভাবটাই এমন যে তাতে তাদের কিছু যায় আসে না! এখানে সেটাই সৌন্দর্য।

হাবিব আজমি নামে এক মহান সুফি সন্ত ছিলেন। তিনি একদিন নদীতে স্নান করতে গেলেন। তিনি তাঁর কোট নদীর কিনারে অরক্ষিত রেখেই নদীতে নামলেন। এক ব্যক্তি সেখান দিয়ে যাবার সময় কোটটি দেখল। সে ভাবল কেউ সেটাকে অসাবধানে রেখে গেছে এবং সেটাকে নিরাপদে রাখা দরকার। তাই লোকটি কোটটিকে পাহারা দিতে লাগল, যতক্ষণ না তার মালিক ফিরে আসে।

হাবিব তার কোট নিতে এলেন।
লোকটি তাঁকে জিজ্ঞাসা করল, ‘আপনি স্নান
করার সময় কার তত্ত্বাবধানে কোটটা রেখে
গেছেন?’ এটা তো চুরি হয়ে যেতে পারত!’

হাবিব উত্তর দিলেন, ‘আমি এটা তাঁরই
তত্ত্বাবধানে রেখেছিলাম, যিনি আপনাকে
এটাকে পাহারা দেবার কার্যভার দিয়েছেন!’

যখন পূর্ণ বোধের সাথে আস্থা ঘটে, কিছুই হারাতে পারে না। আস্থার গুণমানই তার আসল সুগন্ধসার। আমি আমার শিষ্যদের পরিব্রজ্যার সময় হিমালয়ে দেখা সাধুদের সম্পর্কে সর্বদা বলি। সাধুরা পিছনে সব ছেড়ে দিয়ে হিমালয়ে ধ্যান করতে আসে। কিন্তু তারা তাদের ছোট জলের পাত্র নিয়ে লড়াই করে! কেবল অধিকার করার জিনিষগুলি পরিবর্তিত হয়ে যায়, ব্যাস্! যখন তুমি আস্থা রাখ, সমস্ত অধিকৃত জড়বস্তুগুলিকে মনে হবে, সেগুলির মালিক অস্তিত্ব। অধিকার করার মনোভাবই চলে যায়। তাতে মন স্বস্তিতে থাকে। সেটাই স্বস্তিবোধ করার আকাশ।

২০০৪ সালে আমরা একটা ছোট দলে
হিমালয়ে গিয়েছিলাম। জীবনকালে কমপক্ষে
একবার হিমালয়ে যাত্রা করবে। আমরা গোমুখে
গিয়েছিলাম। গোমুখ পবিত্র নদী গঙ্গার উৎস।
পাঁচ ঘন্টা যাওয়া আর পাঁচ ঘন্টা ধরে ফিরে
আসার এই সুদীর্ঘ দুর্গম পথ পাড়ি দেওয়া হয়
খচ্চরের পিঠে চড়ে। পথটি কেবল চার ফুট
চওড়া। কোন পদক্ষেপ ভুল হলে নীচে প্রবলবেগী
গঙ্গায় চলে যাবে! একবার গোমুখ পৌঁছে
আমরা সেখানে কিছু সময় কাটালাম এবং
দলটি ফিরে এল। কিন্তু আমি কিছু শিষ্যদের

নিয়ে সেখানে থেকে গেলাম। যে দলটি ফিরে এল তারা গোধূলিতে রওনা দিল। আমি তাদের উদ্বিগ্ন হতে বারণ করলাম ও বললাম যে অস্তিত্ব তাদের যত্ন নেবে। সম্পূর্ণ অন্ধকারের মধ্য দিয়ে খচ্চরগুলি পাহাড়ের বাঁকগুলিতে ঠিক করে যাচ্ছে নাকি সোজা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে, তা না জেনেই পুরো দলটি ফিরে গেল। পরের দিন আমি তাদের জিজ্ঞাসা করলাম অভিজ্ঞতা কেমন ছিল। তাদের মধ্যে একজন বলল, ‘স্বামীজী, আমরা পূর্ণ আস্থার অর্থ অভিজ্ঞতা করলাম!’ যদি সেই আস্থার মুহূর্তগুলিকে প্রলম্বিত করা যায়, সেগুলি তোমার জীবনের সুগন্ধসার হয়ে যেতে পারে। তখন তুমি সহজেই কার্য কর, ফলাফল অস্তিত্বের ওপরে ছেড়ে দাও।

হিমালয় পর্বত সাহায্য করতে পারে - কেবল সেটা দেখলে আস্থা ও সমর্পণ তোমার ভিতরে শিকড় গাড়ে। পর্বতমালা সরাসরি তোমাকে বলে যে অস্তিত্ব বুদ্ধিবৃত্তির চেয়ে বলশালী! তারা তোমায় বলে যে বুদ্ধিবৃত্তি তাদের মহিমা পরিমাপ করতে পারে না। যখন এই সত্য ঘটে, সংগ্রাম সমাপ্ত হয়। মন থামে। যদি তুমি হিমালয়ে কিছু সময় ঘুরে বেড়াও, তুমি অভিজ্ঞতা করবে যে পরমানন্দ কোন লক্ষ্যবস্তু নয়, সেই পথটাই পরমানন্দ। তুমি উপলব্ধি করবে যে পরমানন্দ মুহূর্তে আছে এবং কোন লক্ষ্যবস্তুতে নেই। যখন তুমি বর্তমান মুহূর্তে আস তুমি উন্মুক্ত ও সরল হও কারণ বর্তমানে মন থাকে না। মনকে বিদ্যমান থাকতে গেলে অতীত বা ভবিষ্যতের দিকে চলাফেরা করতে হবে। বর্তমান মুহূর্তে কোন অতীত অথবা ভবিষ্যৎ নেই। সেটা কেবল আছে, ব্যাস্।

আস্থা রাখা এবং সমর্পণের কার্য যেন ‘আমি’ ও ‘আমার’ হারিয়ে ফেলা। আমিত্ব ‘আমার’ দিয়ে আরম্ভ হয় এবং তারপর ‘আমি’- তে যায়। ‘আমি’-র পরিচয় আসার আগেই ‘আমার’ ব্যাপারটা শুরু হয়ে যায়। ছোট শিশুকে লক্ষ্য করলে দেখবে, তার মধ্যে ‘আমি’ বোধ আসার আগেই সে ‘আমার’-এর জন্য সংগ্রাম করবে। তার হাত থেকে একটা খেলনা ছিনিয়ে নেবার চেষ্টা কর। সে বাধা দেবে! এটা ‘তার’, তুমি তা নিতে পার না। ‘আমি’ বলার আগে সে ‘আমার’ বলবে। সমর্পণ হল ‘আমি’ বা ‘আমার’-এর পরিচয় ছাড়া অস্তিত্বের সাথে মিলিয়ে যাওয়া।

সমর্পণ হল মনের মৃত্যু, আমিত্বের মৃত্যু। আমিত্ব আর কিছুই নয়, কেবল অস্তিত্ব থেকে পৃথক স্বতন্ত্র সত্তা হবার অনুভূতি। এই অনুভূতি ঘটে ‘আমি’ ও ‘আমার’-এর প্রবলতার দ্বারা।

সত্তার সাথে সরাসরি দ্বন্দ্ব হল মন। সত্তা সর্বদাই অস্তিত্বের সাথে একমত। মন নিয়ত মাঝে এসে যায়। সত্তা জানে। মন সন্দেহ করে। সত্তা সর্বদাই বলে ‘হ্যাঁ’। মন বেশিরভাগ সময়ে বলে ‘না’। সত্তা সরল কিন্তু মন চতুর। মনের কাছে ‘হ্যাঁ’ বলা যেন মনের মৃত্যু। তাই মন ‘না’ বলতেই থাকে। প্ররোচনার সাথে সে ‘হ্যাঁ’ বলে। তাকে নিজের মত ছেড়ে দিলে, সে বলবে ‘না’।

এখন তুমি প্রশ্ন করবে, মনকে কিভাবে শান্ত করা যায়?’ তুমি মনকে মন দ্বারা শান্ত করতে পার না। এটা যেন আশা করা যে দোষী নিজেই ধরা দেবে! তা কখনও হবে না। তোমাকে কেবল বুঝতে হবে যে মন এক বাস্তবতা নয়। এটা কেবল একটা অতিকথা (myth)। তুমি অবাস্তব কিছু একটাকে আঁকড়ে আছ আর তাকে শান্ত করার চেষ্টা করছ। যদি তোমার ভিতরে ঘটা এই প্রক্রিয়াতে সজাগতা নিয়ে আস, তুমি দেখতে সমর্থ হবে মন কোথায় 'না' বলছে। তারপর তুমি তাকে শান্ত করতে পারবে যাতে তোমার সত্তার 'হ্যাঁ'-কে শোনা যায়। সজাগতাই কোন কিছুর চাবিকাঠি। কেবল সজাগতা নিয়ে আস। মনের বিরোধিতা চলে যাবে। তুমি তখন সত্তাতে স্বস্তিতে থাকবে। সেখান থেকেই সরলতার প্রকাশ শুরু হয়।

সরলতা না ঘটলে অন্তরঙ্গতা ঘটতে পারে না। অন্তরঙ্গতাই অস্তিত্বের ভাষা। মন অন্তরঙ্গতা জানে না। কেবল সত্তা তা জানে। অন্তরঙ্গতার সাথে উন্মুক্ততা আছে এবং তুমি যা কিছু প্রকৃতপক্ষে আন্তরিকভাবে অনুভব কর তা বলতে ও করতে পার। তোমার কথা ও কাজে শ্রদ্ধা থাকবে। তুমি এমন এক শক্তি বিকিরণ করবে যা তোমার চারিপাশে মানুষদের সরল ও উন্মুক্ত হতে তাড়িত করবে। তখন অস্তিত্বের আসল সৌন্দর্য্য অভিজ্ঞতা করা যেতে পারে।

আধ্যাত্মিকতা - সরল প্রণিপাতের পথ

একটা বিখ্যাত কথা আছে, 'যদি তুমি দুশ্চিন্তা কর, তাহলে তুমি প্রার্থনা কর নি। প্রার্থনা করলে তুমি দুশ্চিন্তা করবে না।'

আধ্যাত্মিকতা হল দুশ্চিন্তা সমর্পণ করার ও মুক্ত হবার সোজা পথ। এটা আধুনিক মানুষের জন্য এক বিরাট পরিত্রাণ। এটা এক প্রমাণিত বিজ্ঞান। আজকালকার বিজ্ঞান ও জ্ঞানের দুনিয়ায় সত্তার ডাককে করুণা সহকারে অবিলম্বে সম্বোধন করতে হবে। আধ্যাত্মিকতাই পথ। আধ্যাত্মিকতা ব্রহ্মাণ্ডকে তার পবিত্রতা ও অতীন্দ্রিয়বাদ সহকারে পুনরধিষ্ঠিত করে। তা মানুষকে স্মরণ করায় যে সে গ্রহের সবচেয়ে মহান প্রাণী নয়। তা বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী প্রবল ক্ষমতাশালী অস্তিত্বশক্তির কথা মানুষকে স্মরণ করায়। তা মনেতে না-জানার ও সরল সমর্পণ সৃষ্টি করে।

আধ্যাত্মিকতা কোন আচার-অনুষ্ঠান নয়। তা হল অস্তিত্বের সাথে মিলিয়ে যাবার বিজ্ঞান। অনাদিকাল থেকে পৃথিবীর সমস্ত ধর্ম ঈশ্বরকে জীবনের অংশ হবার জন্য আকাশ সৃষ্টি করে। মন্দির হল সেই প্রকার আকাশ যেখানে মহাজাগতিক শক্তির সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করা যায় এবং তাতে বিশ্রাম করা যায়। সেটাই পৃথিবীর ধর্মগুলির মূল উদ্দেশ্য। সংযোগ গভীর হলে তা ব্যক্তির ভিতরেই এক আনন্দের স্থান হয়ে যায়। ধর্ম হল আধ্যাত্মিকতায় যাবার এক স্পষ্ট সোপান।

প্রাচীনকাল থেকে, যবে থেকে মানুষেরা একত্র হয়ে গোষ্ঠী বা দলে বাস করছে, তারা তাদের বসবাসের স্থানে বিভিন্ন জায়গাকে ভিন্ন ভিন্ন কার্য্যের জন্য নির্ধারিত করেছে। প্রায় সমস্ত সভ্যতাতেই এই দলগুলি কেবল পূজার জন্য বিশেষ জায়গা সৃষ্টি করেছে। এমনকি গবেষকেরা আবিষ্কার করেছে অন্য প্রাণীরাও একই জিনিষ করে। তারা কেবল বিশ্রাম করার জন্য একটি জায়গা আলাদা করে রাখে এবং সেখানে তারা অন্য কিছু করে না। অবশ্য তারা পূজা বা প্রার্থনা বলে কিছু জানে না। তাই তারা সেটাকে বিশ্রাম করার জন্য ব্যবহার করে। যদি তারা জানত তারা এই স্থান পূজা করার জন্য ব্যবহার করত। সেই স্থানটি হল পুনরায় সংযোগ স্থাপন করার জন্য এবং অস্তিত্বের কোলে বিশ্রাম করার জন্য। মানুষ তার জীবনের গতির জন্য যা হারায়, অন্য প্রাণীরা তা স্বাভাবিকভাবে ও নিখুঁতভাবে করে! যদি তুমি পশুদের চোখের দিকে তাকাও, তুমি এক গভীর সরলতা দেখতে পার কারণ তারা অস্তিত্বের কাছে গভীরভাবে সমর্পিত হয়ে বাস করে।

যখন মানুষ কেবল বিজ্ঞানকে অনুসরণ করে, তার বেশী জানা হয়ে যায় কারণ তার আবিষ্কারগুলিকে নিজের অনুসন্ধানের ফলাফল মনে হয়। সমস্ত কিছু যেন তার বুদ্ধিবৃত্তির আওতায় এসে যায়। অন্যদিকে আধ্যাত্মিকতা বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যকে জীবন্ত রাখে। তা বুদ্ধিবৃত্তির চেয়ে বলশালী এক জীবন-শক্তির দিকে বিনম্র অভিবাদন সৃষ্টি করে। সেইজন্য আধ্যাত্মিকতা সরলতা ফিরিয়ে আনতে পারে। মহাজাগতিক শক্তিকে অভিবাদন জানাবার জন্য ও বুদ্ধিবৃত্তিকে শান্ত করার জন্য অবিলম্বে প্রয়োজন আছে। অভিবাদনের সাথে সতেজ বুদ্ধিমত্তা আসে এবং তাতে মহাজাগতিক চৈতন্যকে সমস্ত কার্যের কেন্দ্র হিসাবে দেখা যায়। তাহলে মানুষ কখনও অসীম ব্রহ্মাণ্ড সম্পর্কে আর ভয় করবে না। সে সহজেই তার সাথে সুর বেঁধে নেবে অগাধ ভক্তির সাথে, প্রেম ও আনন্দের সাথে।

আধ্যাত্মিকতা দ্বারাই ভারতের মহান সন্তেরা ব্রহ্মাণ্ডকে প্রেম সহকারে ইচ্ছামত সাড়া দেওয়ানোর ক্ষমতা অর্জন করেন।

মুরুগানার নামে শিবের এক পরমভক্ত
ছিলেন। প্রতিদিন প্রভাত হবার আগে তিনি
নদীর ঠাণ্ডা জলে স্নান করতেন, গাছ নদী ও
লতা থেকে ফুল সংগ্রহ করতেন এবং মন্দিরে
শিবের বিগ্রহের জন্য মালা তৈরি করতেন।

তিনি প্রতিদিন মন্দিরে এমনভাবে হেঁটে যেতেন যাতে মালার সাজানো ফুলগুলি নষ্ট না হয়! বিগ্রহকে মালা অর্পণ করার পর তিনি লম্বা সময় ধরে পবিত্র স্তোত্রগুলি স্তব করে গাইতেন।

বলা হয় তিনি তাঁর এই সহজ সরল পূজার মধ্য দিয়েই জীবনমুক্তি লাভ করেন।

আজ তাকে ৬৩ জন নয়নমারের মধ্যে
একজন বলে গণ্য করা হয় যাঁরা সরল ভক্তিতে
জীবনমুক্তি লাভ করেন।

যারা আধ্যাত্মিকতা এড়িয়ে চলে, তারা তার রূপান্তরের মিষ্টত্ব আস্বাদন করে নি। তারা ভাবে আধ্যাত্মিকতা গম্ভীরভাব। না! ভগবান সর্বদা আনন্দেরই মূর্তপ্রকাশ, তাহলে আধ্যাত্মিকতা গম্ভীরতা কি করে হয়? মানুষই আধ্যাত্মিকতাকে গম্ভীর করে ফেলেছে, তাকে কতগুলি নীরস আচার-অনুষ্ঠানে নামিয়ে নিয়ে এসে।

কখন আমাদের সত্তার গভীরতর ক্ষেত্রের সাথে প্রার্থনার মাধ্যমে সংযোগ সাধন করা যায়, আমাদের মাষ্টারেরা তার সময় পর্যন্ত নির্দিষ্ট করেছেন। তাঁরা বলেছেন ভোরবেলায় প্রার্থনা করা ভাল। তার কারণ কি? বুদ্ধিবৃত্তি রাত্রে ভাল বিশ্রাম পেয়েছে এবং সকালে তা কার্য করা শুরু করে নি। যখন এই সময়ে আধ্যাত্মিকতা অভ্যাস করা যায়, মনের ওপরে তার প্রভাব খুব বেশী। মন যখন সতেজ ও সরল, মন যখন বুদ্ধিবৃত্তি দ্বারা চিবানোর কাজ শুরু করে নি, তখন প্রভাব ফেলা যায়। মহান মাষ্টারেরা আমাদের আধ্যাত্মিকতা উপহার শুধুমুধু দেন নি। যখন অভিপ্রায় বোঝা যায়, আধ্যাত্মিকতা সরলতা ও আস্থা ফিরিয়ে আনার এক সোজা পথ হয়ে যায়।

একটা ছোট গল্প :

সন্ধ্যাবেলায় এক চাষী বাজার থেকে
ফেরার পথে দেখল তার প্রার্থনার বইটি সাথে
নেই। তার গাড়ীর চাকা জঙ্গলের মাঝে থেমে
গেল এবং চাষীর দুঃখ হল যে দিনটা প্রার্থনা
ছাড়াই চলে যাবে।

তাই সে ভগবানের জন্য একটা প্রার্থনা তৈরি করল। সে জোরে জোরে বলল, ‘হে ভগবান, আমি বোকার মত কাজ করেছি। আমি প্রার্থনার বইটা ফেলে এসেছি। আর আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল এবং আমি একটা প্রার্থনাও বই ছাড়া করতে পারি না। তাই আমি এখন এটা করতে যাচ্ছি। আমি বর্ণমালার অক্ষরগুলিকে পাঁচবার আবৃত্তি করব এবং তুমি, দয়া করে অক্ষরগুলিকে একসাথে করে যে প্রার্থনা আমি মনে করতে পারি না তা বানিয়ে নাও।’

আর ঈশ্বর তাঁর দেবদূতদের বললেন,
‘আজ যত প্রার্থনা শুনেছি, এইটা নিঃসন্দেহে
সবচেয়ে উত্তম কারণ এটা এমন এক হৃদয়
থেকে এসেছে যে সহজ ও সরল।’

আধ্যাত্মিকতা হল সরলতাকে সবচেয়ে
পবিত্র রূপে প্রকাশ করার মাধ্যম। সরলতা
নিজেই ঈশ্বরের প্রতি এক উৎসর্গ। সরলতা
নিজেই ঈশ্বরের জন্য শ্রেষ্ঠতম প্রার্থনা।

ধর্ম স্বয়ং কোন বিশ্বাস নয়, যদিও ধর্মকে সেভাবে দেখা হয়। প্রতিটি ধর্ম সেই ধর্মের প্রবর্তক মহান মাষ্টারের আধ্যাত্মিক অভিজ্ঞতার ফলাফল। তাঁরা তাঁদের অভিজ্ঞতা মনুষ্যজাতিকে এক ধর্ম হিসাবে প্রদান করেন, যার মাধ্যমে মানুষ একই অভিজ্ঞতা পেতে পারে। তাতে আর কোন উদ্দেশ্য নেই। যদি এটা বোঝা যায়, তাহলে যে কোন ব্যক্তি যে কোন ধর্ম অভ্যাস করতে পারে। এটাই সমস্ত মূল ধর্মগুলির সৌন্দর্য্য।

এই ব্যাপারটা সত্য যখন তুমি মাষ্টারের পাশে থাক। এক সরল সমর্পণের মেজাজে থাক। যখন তুমি সরল ও প্রার্থনাপূর্ণ, মাষ্টারের নীরবতা তোমার সত্তাকে ভেদ করে। নীরবতার ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এটাই মহান মাষ্টার ও শিষ্যদের ধর্ম। সেটা সত্য আধ্যাত্মিকতাও।

সরলতা থেকে আধ্যাত্মিকতা অভ্যাস করলে তা তোমায় শিশুসুলভ রাখে। তাঞ্জোরের চিত্রকলায় বর্ণিত হিন্দু পুরাণ ও মহাকাব্যের বিষয়বস্তু দেখলে দেখবে তাতে পুরুষ, মহিলা, সাধু ও দেবতাদের মুখগুলি সর্বদাই তরুণ ও সরল। সত্য আধ্যাত্মিকতা জীবনের সুগন্ধসারকে তরুণ রাখে, কারণ তা ‘অনুভূতি’ নিয়ে কারবার করে, ‘জানা’ নিয়ে নয়। যখন তুমি মস্তিষ্কের সাথে আছ, তুমি শীঘ্র বৃদ্ধ হও। যখন তুমি হৃদয়ের সাথে থাক, তুমি সবসময় সতেজ ও তরুণ থাক।

আধ্যাত্মিকতা দ্বারা পূর্ণের জন্য গভীর ভক্তি আসে। সেটা সত্য থেকে ভক্তি। ভক্তি এক উচ্ছ্বসিত প্রস্রবণ যা তোমার সমস্ত প্রতিরক্ষাগুলিকে সরিয়ে ফেলে এবং অস্তিত্ব যাতে তোমার মধ্যে প্রবেশ করে সেভাবে তোমায় ভেদ্য করে দেয়। হিন্দু পুরাণে চিত্তাকর্ষক গল্প সকল আছে যেখানে কেবল নিছক ভক্তি দ্বারা অলৌকিক ঘটনাবলী ঘটে।

সরল উপাসনার এতই গভীরতা। সরল উপাসক উপাসনা হয়ে যাবার পরেও প্রার্থনাপূর্ণ থাকে। প্রার্থনা হল পূর্ণের প্রতি বিনম্র সরলতা ও কৃতজ্ঞতার অভিব্যক্তি, তাই সে কোন কারণ জানে না। এটা শুধু চলতে থাকে।

চতুরতা ফেলে দিয়ে স্বতঃস্ফূর্ত হও

যখন আমি সত্যকামের গল্প এক দল মানুষকে শোনাচ্ছিলাম, একজন আমায় প্রশ্ন করে যে হয়ত এই প্রক্রিয়াগুলি খুবই বিকশিত আত্মাদের জন্য। সেই গল্পে শিষ্য জীবনমুক্তি পান যখন মাস্টার তাকে কেবল আশীর্বাদ করেন। সে নিশ্চয় খুবই অভিব্যক্ত আত্মা ছিল।

আমি তাকে বলেছিলাম, ‘না, এটা খুবই বিকশিত আত্মাদের জন্য নয়। এটা খুবই সরল আত্মাদের জন্য!’ এটা বোঝ। খুবই বিকশিত মানুষের কোন প্রক্রিয়ার দরকার নেই। এটা যেন তোমাদেরকে আমার সেদিনের বলার মত। সন্ত পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের শিক্ষায় বর্ণিত আটটা প্রক্রিয়াকে একসাথে অভ্যাস করতে হবে। এটা এই নয় যে তুমি প্রথম প্রক্রিয়াটা শেষ করলে তুমি এক ধাপ ওপরে গেলে ও দ্বিতীয়টির জন্য তৈরি হলে। না! এমনকি প্রথম প্রক্রিয়াটিও এতই শক্তিশালী যে সেটির পূর্ণ দক্ষতা অর্জন করতে পারলে, তোমার দ্বিতীয়টির কোন প্রয়োজন নেই কারণ তোমার তো তখন হয়ে গেছে! প্রথম ধাপটি হল ‘যম’, তাতে আচার আচরণের সংকেতাদি আছে। যদি তুমি কেবল এটাতেই দক্ষতা অর্জন করতে পার তোমার অন্য ধাপগুলির দরকার নেই। তোমার আর অন্য কোন যোগ বা শ্বাস নিয়ন্ত্রণের প্রয়োজন নেই! তাই এটা বোঝ, আট প্রক্রিয়ার প্রতিটিই আন্তরিক অন্বেষণকারীর জন্য স্বতন্ত্রভাবে পরিপূর্ণ প্রক্রিয়া। সেগুলি অনুক্রমিক ধাপ নয়।

একইভাবে, প্রক্রিয়াগুলি, যেমন যেটা
সত্যকামকে দেওয়া হয়েছিল, সেগুলি সরল
মানুষদের দেওয়া হয় যারা চতুর হওয়া থেকে
পরিশ্রান্ত। এই কথাটিকে বোঝ ‘চতুর হওয়া
থেকে পরিশ্রান্ত’।

চতুরতা কি? সেটা বুদ্ধিমত্তার বিপরীত। তুমি হয় চতুর নয়ত বুদ্ধিমত্তাসম্পন্ন, কখনও দুটো একসাথে হতে পার না। চতুরতা ভেদ্যতার বিপরীত। যখন তুমি চতুর হও, তুমি ভেদ্য হতে পার না। ভেদ্য হলে তুমি শিশুর মত পবিত্র হও। একটা শিশু বুদ্ধিমত্তাসম্পন্ন ও সরল একসাথে হতে পারে। সময়কালে তার বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়, কিন্তু সরলতা ব্যতিক্রমহীনভাবে ঘুরে গিয়ে চতুরতা হয়ে যায়। তখন আর শিশুর মত পবিত্র ব্যাপারটা থাকে না। সামাজিক নিয়ন্ত্রণ বুদ্ধিমত্তার মধ্যে সরলতাকে চতুরতায় পরিবর্তিত করে ফেলে। যদি শিশুদের তাদের মত ছেড়ে দেওয়া হয়, তারা সরল থেকে যাবে। কিন্তু আমরা তাদের এত কিছু শেখাই যে তারা সামাজিক পশু হয়ে যায়। শিশুদের চতুর না বানিয়ে বড় করার বিরাট দায়িত্ব আমাদের আছে।

শিশুদের সম্পর্কে কবি খালিল গিব্রান বলেন:

তুমি তাদের তোমার প্রেম দিতে পার,
কিন্তু ভাবনা নয়,
কারণ তাদের নিজের ভাবনা আছে।
তুমি তাদের দেহকে ঘর দিতে পার,
কিন্তু তাদের আত্মাকে নয়।
কারণ তাদের আত্মা আগামীকালের
ঘরে বাস করে,
যেখানে তুমি যেতে পার না, স্বপ্নেও
নয়।
তুমি তাদের মত হতে চেষ্টা করতে
পার, কিন্তু তাদের তোমার মত নয়।
কারণ জীবন পিছনে যায় না,
গতকালের জন্য অপেক্ষা করে না।
তুমি ধনুক, সেখান থেকে শিশুরা
জীবন্ত নিক্ষিপ্ত তীর।
ধনুকধারী অসীমের পথে লক্ষ্য দেখেন,
এবং তোমাকে তাঁর শক্তি দিয়ে বাঁকা
করেন যাতে তাঁর তীর ধাবিত হয়।
ধনুকধারীর হাতে তোমার বাঁকানো
আনন্দের জন্য হোক;
কারণ তিনি নিক্ষিপ্ত তীরকে
ভালবাসেন,

একইভাবে তিনি সুস্থির ধনুকটিও ভালবাসেন।

সমস্যা হল আমরা কেবল ভাগ ভাগ করে দেখতে জানি। আমরা কখনও পূর্ণভাবে দেখতে জানি না। যদি তুমি একটি শিশুকে দেখ, সে প্রতিটি খেলনাকে পূর্ণরূপে দেখবে। সে তার মুখে পুরো খেলনাটা ঢোকানোর চেষ্টা করবে! কখন সে খেলনার বড় অংশটা প্রথমে মুখে ঢোকাবার চেষ্টা করবে এবং তা মুখে আঁটবেও না। সে জানে না এটা কোন খেলনা বা তার অংশগুলি কি কি অথবা তাকে মুখে দেওয়া ঠিক কিনা। তার চোখ কেবল পূর্ণরূপে দেখতে জানে, ভাগ ভাগ করে নয়। যেই মুহূর্তে তুমি শিশুকে ভাগ ভাগ করে দেখতে শেখাও, তুমি তার মধ্যে চতুরতার বীজ বপন কর।

চতুরতা হল বিভাজন। এটা এক
অবিশ্রাম গণনা। তা স্বাধীন ও সরল প্রকাশে
বাধা প্রদান করে। তা কেবল গণনা করে প্রকাশ
করতে জানে। অঙ্কের জন্য গণনা করা ঠিক
আছে, সত্তার জন্য নয়। আমরা ভুল কারণে
গণনা করি। আমরা কি আমাদের
আশীর্বাদগুলিকে গণনা করি? না, কখনও নয়!
তাদের অবধারিত বলে ধরে নেওয়া হয়।

পূর্ণকে বিভাজন করে চতুরতা শুরু হয়।
মনকে বিভাজনের ব্যাপারে শেখালে সরলতা
নষ্ট হয়। একবার দড়িটা ধরে ফেললে, মন আদি
সরলতা থেকে বহু দূরে সরে যেতে থাকে।

গ্র্যামে দুটি শিশু এক শপিং-মলে পাশাপাশি ছিল। একজন অন্যজনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ‘তুমি ছেলে না মেয়ে?’

‘আমি জানি না’, শিশুটি বলল।

প্রথমজন বলে, ‘আমি বলতে পারি!’ সে
কাপড়ের নিচে দেখল ও বলল, ‘তুমি একটি
মেয়ে আর আমি একটি ছেলে।’

শিশু মেয়েটি অবাক হ’ল ও জিজ্ঞাসা করল, ‘তুমি কি ক’রে বুঝলে?’

তৎক্ষণাৎ উত্তর এল, ‘সোজা। তোমার পোশাক গোলাপী আর আমারটা নীল!’

খুবই প্রাথমিক পর্যায় থেকে, শিশুকে
এমন লোকেরা বিভাজন শেখায় যারা নিজেরাই
চতুরতার সাথে সংগ্রাম করছে। শিশু
অচেতনভাবে তার সরলতা দ্বারা চতুরতাকে
ক্রয় করে ফেলে।

চতুরতার সাথে বিপদ হল তা নানা দিকে শিকড় ছড়ায় এবং ব্যক্তির প্রকৃতি হয়ে ঘনীভূত হয়। মানুষটি জানবেও না সে চতুর বা ধূর্ত হয়ে গেছে। সে জানবেও না যে তার নিজের সাথে সংগ্রাম হল তার নিজের চাতুরির জন্য।

একজন আমার কাছে এসে বলতে
লাগল, ‘স্বামীজী, আমার এক বিবাহবন্ধন
বহির্ভূত সম্বন্ধ আছে।’ আমি জিজ্ঞাসা করি,
‘তোমার কি মনে হয় সেটা ভুল?’ সে বলল,
‘হ্যাঁ, আমি জানি সেটা ভুল এবং আমি একদম
স্পষ্ট যে আমি কিছু ভুল করছি।’ আমি তাকে
বললাম, ‘তাহলে তা বন্ধ কর।’ সে বলল, ‘না,
কেবল আপনি সেটা বন্ধ করতে পারেন।’ আমি
তাকে বললাম, ‘ওহে, সেই সম্বন্ধটা তো আমার
নয় যে আমি সেটাকে বন্ধ করব! এটা তো
তোমার সম্পর্ক, তাই তোমাকে নির্ণয় নিয়ে
এটাকে বন্ধ করতে হবে!’ সে নীরবে দাঁড়িয়ে
রইল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ‘আমি
বন্ধ করব বলতে তুমি কি বোঝাচ্ছ? তুমি কি
বোঝাচ্ছ যে আমি তোমার গাড়ির চাবি নিয়ে

নেব এবং তোমাকে সেখানে যেতে দেব না? আমি বন্ধ করব বলতে কি বলতে চাইছ?’

এটাই চতুরতা। সে আমায় বলল, ‘না,
আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করেছি,
তাই আপনি এটার যত্ন নেবেন।’ আমি তাকে
বললাম যে এটা একটা ভাল গল্প! তারপর
আমি তাকে বললাম, ‘তুমি এখুনি আমাকে
বললে তুমি সবকিছু আমায় সমর্পণ করে
দিয়েছ। ঠিক আছে, তাহলে এখানে বস ও
ধ্যান কর।’ সে জিজ্ঞাসা করে, ‘আপনি কি
বলছেন স্বামীজী?’ আমি তাকে বললাম, ‘তুমিই
এখুনি বললে যে তুমি আমাকে সবকিছু সমর্পণ
করেছ! তাহলে আমি যা বলছি তা কর। এখান
থেকে নড়বে না, কেবল বসে থাক।’ সে তা
করতে রাজী হল না!

একটা ছোট গল্প :

নদীগুলি একদিন একত্র হয়ে সাগরের
বিরুদ্ধে অভিযোগ করল। তারা সাগরকে
জিজ্ঞাসা করল, ‘আমাদের সতেজ ও পানীয়
জলের প্রবাহ তোমার মধ্যে মিলিয়ে গেলে তা
কেন নোনা ও পান করার অযোগ্য হয়ে যায়?’

নিন্দিত সাগর উত্তর দিল, ‘এসো না। তাহলে তোমরা নোনা হবে না।’

যদি তোমরা সহজ সমাধানের জন্য তৈরি না হও, বুঝে নাও তোমরা একটা চতুর খেলা খেলছ! যদি তুমি চতুর হয়েছ বলে পরিশ্রান্ত না হও, তোমাকে সাহায্য করা যাবে না। কোনও প্রক্রিয়াতে তোমাকে সাহায্য করা যাবে না কারণ তোমার চতুরতা প্রতিটি প্রক্রিয়া থেকে পালাবার উপায় জানে। লোকেরা আমার কাছে এসে বলে, ‘আপনি যা কিছু বলছেন তা সত্য, কিন্তু...’। এটা বোঝ। যেই মুহূর্তে তুমি আমাকে ‘কিন্তু’ বল, তুমি হারিয়ে ফেললে! যেই মুহূর্তে তুমি বল ‘কিন্তু’, সব শেষ। তুমি তোমার চতুরতা সহকারে পালাবার প্রচেষ্টা করছ।

কিছু মানুষ আমাকে বলে, ‘আপনি যা কিছু বলেন তা সঠিক, কিন্তু আপনি যা কিছু বলেন তা আমাকে দিয়ে করান।’ তুমি কি বলতে চাও? আমাকে কি দুই তিনটে লোককে অবিরাম তোমার ওপরে লক্ষ্য রাখতে বলতে হবে ও তোমাকে দিয়ে কাজ করাতে হবে? তোমার চতুর খেলাগুলি ছাড়, তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে আমি যা বলি তা করবে। তোমার নিজের সাথে লুকোচুরি খেলাই চতুরতা। তুমি তা আমার সাথে খেলতে পার না। আমি ঠিক জানি তোমরা কোথায় লুকিয়ে আছ। তোমাকে খুঁজে বার করার জন্য তোমার কাছে আসার দরকার আমার নেই। তাই বোঝ তুমি কেবল তোমার নিজের সাথে খেলছ। কেবল একটা বলিষ্ঠ নির্ণয় নাও যে তুমি নিজের সাথে পূর্ণরূপে আন্তরিক ও শ্রদ্ধাশীল হবে। কেবল তাহলেই তুমি চতুরতাকে ফেলে দিতে পারবে।

যখন চতুরতা চলে যায়, শ্রদ্ধা ও আন্তরিকতা ঘটে এবং তুমি শীঘ্রই জীবনমুক্ত হবে। আবার শ্রদ্ধা সহকারে তুমি কোন প্রকার পরচর্চায় লিপ্ত হবে না। পরচর্চা চতুরতারই এক প্রকাশ। যখন তুমি এত চতুর যে মানুষটিকে সরাসরি কিছু বলতে পার না, তুমি তার পিছনে কথা বল।

যখন আমি লোকেদের বলি তাদের
চতুরতা থেকে পরিশ্রান্ত হয়ে বেরিয়ে আসতে
হবে, তারা আমার প্রশ্ন করে, ‘কি করে আমি
জানি, আবার জানি না? কিভাবে আমি চতুর
হওয়া বন্ধ করতে পারি না?’ তুমি তা বন্ধ
করতে পার না কারণ তুমি তাকে গুপ্তভাবে
প্রতিপালন করছ। এটা তোমার সৃষ্টি। তুমি
তাকে প্রতিপালন করার কোন সুযোগ ছাড় না।

সেইজন্য তুমি তাকে বন্ধ করতে চাও বলে ভান কর এবং তোমার জন্য তাকে বন্ধ করার জন্য আমাকে তাড়না দাও। তুমি এক ঘুমিয়ে থাকা মানুষকে জাগাতে পার কিন্তু যে মানুষটি ঘুমিয়ে থাকার ভান করে তাকে জাগানো যায় না। যতক্ষণ তুমি ঘুমের ভান করে থাক, তুমি কখনও জেগে ওঠার ভীষণ প্রয়োজন খুঁজে পাবে না। তার সাথে সহযোগিতা করা একেবারে বন্ধ কর, ব্যাস্। সেটাই একমাত্র উপায় এবং তা একদম সহজসাধ্য। যখন তুমি জান আগুন জ্বলছে, তুমি যাতে আগুনে হাত না দাও, সেইজন্য কি আমার কাছে প্রার্থনা করবে? না! তাহলে তুমি যখন জান তুমি চতুর, তুমি কেন চতুরতাকে ফেলে দিচ্ছ না?

চতুরতাকে ফেলে দিলে স্বতঃস্ফূর্ততা প্রস্ফুটিত হয়। স্বতঃস্ফূর্ততা গণনা করার বিপরীত। বুদ্ধিমত্তার সাথে সরলতা যোগ হলে স্বতঃস্ফূর্ততা হয়। বুদ্ধিমত্তার সাথে চতুরতা যোগ হলে গণনা বা হিসাব করা হয়। স্বতঃস্ফূর্ততা হল তোমার সরলতার প্রবহমান প্রকাশ। এটা মনের অ-হিসাবী অবস্থা। তাকে 'সহজ' বলা হয় - কোন বোঝা ছাড়া নিজের সাথে থাকা। ভার বা বোঝা হল অবিরাম গণনা করার বোঝা।

এটা বোঝ, তুমি হয়ত মনে কর যে চতুরতার সাথে তুমি অনেক কিছু পাচ্ছ, কিন্তু সত্য হল তুমি তোমার সরলতাকে হারিয়ে ফেলছ। সরলতা হারানো অর্থ তোমার সমস্ত জীবনকেই হারিয়ে ফেলা। তুমি যেকোন জিনিষ হারাতে পার, কিন্তু তোমার সরলতা নয়।

চতুরতার সাথে তুমি তোমার সহজ অবস্থা হারিয়ে ফেল, যে সহজ অবস্থা তোমার নিজের স্বতঃস্ফূর্ততা। চতুর হয়ে তুমি সর্বদাই কেউ একটা হতে চাইছ। যখন তুমি অন্য কেউ হবার ভান কর, তুমি কেবল নিজেকে প্রতারণা কর তা নয়, কিন্তু তুমি নিজের সুগন্ধ হারাবার বিপদেও আছ। অস্তিত্বের অন্য সমস্ত সৃষ্টির মত তোমারও নিজের একটা সুন্দর সুগন্ধ আছে। সেটা 'সহজ'-এর সুগন্ধ। সেটা তোমার নিজের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত অবস্থা যা তোমার কাছে অনন্য, অদ্বিতীয়।

যখন তুমি স্বতঃস্ফূর্ত , তুমি কোন সিদ্ধান্ত ছাড়াই থাক। সব সময়ে সিদ্ধান্ত থেকে কার্য করার কোন প্রয়োজন নেই। বুদ্ধিমত্তা প্রবহনশীল ও সৃজনশীল। সেটা বর্তমান মুহূর্তের। সিদ্ধান্ত এক পূর্বগত জিনিষ। সেটা অতীতের। উপসংহার বা সিদ্ধান্তের সাথে স্বতঃস্ফূর্ততার রস হারিয়ে যায়। সমাজ আমাদের সর্বদা সিদ্ধান্তের সাথে বাস করতে শিখিয়েছে। কিছু সাধারণ সিদ্ধান্ত আছে, যেগুলিকে আমরা যা দেখি তাতেই তাড়াতাড়ি প্রয়োগ করার চেষ্টা করি। আমরা আমাদের সিদ্ধান্ত ফেলে দিতে ও উন্মুক্ত হতে ভয় পাই কারণ মন সর্বদা পুনরাবৃত্ত প্যাটার্নে সুখী। মন তার মধ্যে সুরক্ষা খুঁজে পায়।

অস্তিত্ব কখনও প্যাটার্ন পুনরাবৃত্তি করে না। প্রতিটি দিন ভিন্ন। প্রতি রাত ভিন্ন। কেউ কি বলতে পারে এটা একই দিন বা রাত? না। এই ঘটনা রোজই ঘটে কিন্তু তা সত্ত্বেও তারা কখনও এক নয়। সেটাই অস্তিত্বের এক বিরাট সৌন্দর্য। তাহলে আমরা প্যাটার্ন কেন খুঁজি? কোন প্রয়োজন নেই। স্বতঃস্ফূর্ত জীবনের আনন্দকে ভালোভাবে অভিজ্ঞতা করা যায়। শিশুরা সাত বছর বয়স পর্যন্ত উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত থাকে। তারপর সমাজ তাদের ওপরে ছাপ সৃষ্টি করা শুরু করে।

এক মহিলা রাস্তায় একটি ছোট
বালককে ধূমপান করতে দেখে থামল ও তাকে
জিজ্ঞাসা করল, 'বাবা, তোমার মা কি জানে যে
তুমি রাস্তায় ধূমপান কর?'

বালকটি জিজ্ঞাসা করে, 'তোমার স্বামী
কি জানে কি জানে যে তুমি রাস্তায় অপরিচিত
তরুণদের সাথে কথা বলার জন্য থাম?'

বাচ্চারা এই প্রকার! তারা বিব্রতবোধ করে না। তারা কেবল স্বতঃস্ফূর্ত।

এক শিক্ষক ক্লাসে জিজ্ঞাসা করে, 'ধূমকেতু কি?'

একটা ছেলে উত্তর দেয়, 'লেজ সহ স্টার (তারা)।'

শিক্ষক প্রশ্ন করে, একটা নাম বলতে পার?'

ছেলেটি উত্তর দেয়, 'মিকি মাউস।

বাচ্চারা ভয় পায় না। তারা কেবল প্রকাশ করে, ব্যাস্। কেউ বলতে পারে না বাচ্চারা পরের মুহূর্তে কি বলবে। সেটাই তাদের বিশেষত্ব! সমস্যা হল আমরা ছোটদের স্বতঃস্ফূর্ততাকে নিতে পারি, কিন্তু আমরা বড়দের স্বতঃস্ফূর্ততাকে নিতে পারি না। আমরা মানসিক দিক থেকে ছোটদের একটা স্থান দিই, কারণ আমরা স্বীকার করি যে তারা ভিন্ন তল থেকে আসে। কিন্তু বড়রা আমাদের সাথে একই তলে আছে বলে মনে করি এবং তাই আমরা তাদের সহ্য করতে পারি না।

ছোটরা তোমাকে মেরেও পার পেয়ে
যায়। তুমি প্রকৃতপক্ষে সেটা উপভোগ কর!
একজন প্রাপ্তবয়স্ক তোমায় মারলে কি তুমি
একই রকম অনুভব করার কল্পনা করতে পার?
শিশুর সরলতার জন্য তার আঘাত করার
কাজকেও সুন্দর দেখায়। শিশুর কার্যের পিছনে
পূর্ণরূপে তার সরল শক্তি থাকে। আর একজন
বয়স্কের কার্যের পিছনে তার মন থাকে। সেটাই
পার্থক্য।

একজন শিক্ষক এক সভায় ভাষণ
দিচ্ছিলেন। এমন সময় এক সমালোচক
চীৎকার করল, 'তার কথা শোন! আর তার
বাবা গাধা দিয়ে টানা মালগাড়ী চালাত।

শিক্ষক উত্তর দিলেন, 'ঠিক কথা! আজ
আমার বাবা নেই ও মালগাড়ীও নেই। কিন্তু
দেখতে পাচ্ছি গাধাটা আমাদের মধ্যে এখনও
রয়ে গেছে।

তুমি সমালোচকের অবস্থা কল্পনা করে নিতে পারছ!

সরলতা, সমগ্রতা, পরিপক্কতা

ধম্মপদ বলেন :

নিজের ভিতরে আলোক জ্বালাও; প্রাজ্ঞতা লাভ করার জন্য প্রাণপণে চেষ্টা কর। পবিত্র ও সরল হও এবং আলোকের দুনিয়ায় বাস কর।

যখন তুমি পৃথিবীতে আস তুমি এক
সরল শিশু হয়ে এসেছিলে। তুমি তোমার
সরলতার সৌন্দর্য্য বিকিরণ করেছিলে, তারপর
সমাজ তোমাকে মন প্রদান করে। এখন তুমি
তোমার মন থেকে মুক্তি চাও এবং আবার সরল
হতে চাইছ। এই পুনরায় প্রাপ্ত সরলতাই
পরিপক্কতা। তা পুনরায় প্রাপ্ত করা সম্ভব।
কেবল বিশ্বাস কর যে তুমি এক সময় সরল
ছিলে। আস্থা রাখ যে সেই সরলতা এখনও
তোমার মধ্যে আছে। তাহলে সেটা বিকিরণ
করা আবার সম্ভব। এই বোধই আবার এই
প্রক্রিয়া শুরু করবে।

পরিপক্কতা আমাদের পূর্ণতায় বাস করায়। সমগ্রতা হল অগাধ সরলতা থেকে কার্য করা এবং মুহূর্তটিতে নিজেকে পূর্ণরূপে প্রদান করা। সেখানে কোন মতামত নেই, কোন বিচার নেই, তোমার মধ্যে কোন খণ্ড নেই। কেবল সেই মুহূর্তে প্রবল উৎসাহ আছে। মুহূর্তের জন্য উন্মুক্ততা হল সরলতা। আবার সরল হবার জন্য শুধু একটা জিনিষের দরকার আছে। মিথ্যা জ্ঞানের পিছনে লুকিয়ে থাকবে না। দেখ কোথায় কোথায় তুমি লুকাচ্ছ এবং তোমার প্রকৃত আত্মাকে প্রকাশ করার জন্য এগিয়ে চল। তাহলে তুমি পূর্ণরূপে উন্মুক্ত। এটাই জীবনমুক্তির মনোভাব। তুমি লুকাচ্ছ, সেটা জানাই প্রথম ধাপ। সেখান থেকে বাইরে আসার জন্য বলিষ্ঠ নির্ণয় নেওয়া পরের ধাপ। তাহলে তুমি দেখবে যে সরলতা ও পরিপক্কতা ঘটা শুরু হয়েছে।

পরিপক্ক হবার জন্য তোমাকে প্রথমে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ পরিপক্কতা হল তোমার সত্য প্রকৃতির সাথে কোন ভণ্ডামি ছাড়াই সহজ হওয়া। তোমার প্রকৃত স্বরূপকে তোমার প্রকৃতি করাই পরপক্কতা। নিজের প্রকৃত স্বরূপ হবার জন্য সবচেয়ে ভাল উপায় হল তোমার অন্তঃকরণকে সহজ রাখা। তুমি যেখানেই থাক না কেন অথবা যাই কর না কেন, তোমার অন্তঃকরণ যেন সর্বদা সহজ থাকে। তবে তুমি তোমার বিশুদ্ধতাকে ধরে রাখতে পারবে। তোমার অন্তঃকরণে প্রকৃত স্বরূপকে সর্বদা অনুভব কর কোন চাপ ছাড়াই, কোন প্রচেষ্টা ছাড়াই বা কোন ভণ্ডামি ছাড়াই।

মিথ্যার সমস্যা আসে কারণ সমাজ
তোমাকে সব সময়ে বিশেষ কেউ একজন হতে
শেখায়। সব সময়ে বিশেষ কেউ হবার কোনও
প্রয়োজন নেই। সব সময়ে বিশেষ কেউ হবার
ধারণা এক অপরিপক্ক ধারণা। একবার এই
ধারণা ত্যাগ করলে মন রিল্যাক্স করে। তা
চতুর হবার জন্য চাপ অনুভব করে না। এই
আরামবোধই সরলতার জন্ম দেয়।

ঠিক এখন তুমি সরলতার জন্য সংগ্রাম করছ কারণ তুমি তোমার মনকে শান্ত করতে পারছ না। যদি তুমি এই বোধের সাথে সহায়তা কর যে মন তোমার সরলতা ফিরে পেতে বাধা দিচ্ছে, তবে সংগ্রাম শেষ। অপরদিকে যদি তুমি সেই বোধকে বাধা দাও, তখন তুমি সংগ্রাম কর। সংগ্রাম তোমার আমিত্বের সাথে। যে বোধ আমিত্বকে ঝাঁকায়, আমিত্ব সেই বোধকে বাধা দেয়।

মনকে ফেলে দিলে তুমি সেই
মুহূর্তটিতে এসে যাও। মনকে আশ্রয় দেবার
জন্য তোমাকে অতীত অথবা ভবিষ্যতে ভ্রমণ
করতে হবে। শিশু সর্বদা বর্তমানে থাকে। সে
তার স্মৃতিতে অতীতকে ধরে রাখার জন্য
যত্নশীল হয় না। তার কাছে সেটা কোন কাজের
নয়। সে কেবল মুহূর্তটিকে উপভোগ করতে
ইচ্ছুক। অতীতকে ধরে রাখার কোন প্রয়োজন
নেই। যখন আমরা কিছু স্মরণ করি আমরা
দিনগুলিকে স্মরণ করি না, আমরা কেবল
মুহূর্তগুলিকে স্মরণ করি, ঠিক কিনা? তাই
প্রতিটি মুহূর্তকে স্মরণ করার যোগ্য কেন
বানাও না? কেন অতীত ও ভবিষ্যতের দিকে
ছোট? কেবল খাঁটি যুক্তি!

তোমার সরলতাকে ফিরে পাবার প্রবল
আকঙ্ক্ষা অনুভব করার জন্য তোমাকে হয়ত
বিপথে যেতে হবে, কারণ যখন তুমি বিপথে
যাও এবং পরিণামের মুখোমুখি হও, অন্তদর্শন
শুরু হয়। অন্তদর্শন সরলতা ফিরে পাবার
প্রয়োজনীয়তা দেখায়। নিজেকে বিপথে যাবার
জন্য দোষ দিও না। নিজেকে সংহত করে
চিরন্তন সঠিক পথে নিয়ে আসার জন্য কেবল
সজাগতাকে নিয়ে আস। যদি পরিপক্কতা
এইভাবে ঘটে, তবে তা যথাযথ ও উত্তম।

তোমাকে আর বিভ্রান্ত না করার জন্য পরিপক্কতা এক বলিষ্ঠ নির্ণয় নিচ্ছে। এটা হল

চেতনাকে জাগ্রত করার জন্য। এটা তোমাকে
সত্যতার সাথে সংহত করার জন্য। এটা ঘটলে
তুমি আবার শিশু হয়ে যাও। শৈশবে তুমি সরল
ছিলে কিন্তু সেই সরলতা সচেতনতা সহকারে
ছিল না। বড় হবার প্রক্রিয়ায় কোথাও তুমি
সরলতাকে হারিয়েছ। তুমি তা এখন ফিরে
পাচ্ছ। নতুন সরলতা পূর্ণ সচেতনতা সহকারে
হবে এবং সেটাই প্রকৃত সরলতা।

যখন তুমি সরলতা ফিরে পাও, তুমি
এই বোধ সহকারে প্রস্ফুটিত হও যে পুনরায়
শিশুসুলভ হবার চেয়ে আর কোন মূল্যবান
জিনিষ নেই। সেটাই জীবনমুক্তির প্রক্রিয়া।

সেইজন্য একটি শিশুর সরলতাকে খুব যত্নের সাথে প্রতিপালিত করতে হয়। শিশুর প্রতিটি সরল নিরীক্ষণের জন্য যদি আমরা তাতে আমাদের জ্ঞান না চাপাই, শিশু তাহলে তার সরলতাকে সংরক্ষণ করে বড় হবে। উদাহরণস্বরূপ, যদি শিশু প্রশ্ন করে, ‘আকাশ কেন মাঝে মাঝে নীল ও মাঝে মাঝে সাদা?’, তখন শিশুকে বল যে আকাশ কখন নীল হয় ও কখন সাদা হয়। সে তো বড় হয়ে যে করেই হোক তা স্কুলে শিখবে। কিন্তু যদি তুমি তাদের বল যে আকাশ ঠিক সেরকমই, তাহলে শিশু প্রকৃতির স্বতঃস্ফূর্ততা সরাসরি বুঝবে। সে নিজের জন্য সে বিষয়ে আর জ্ঞান অন্বেষণ করবে না। বিশ্ববিদ্যালয়গুলি তো তার জন্য আছেই।

যখন তুমি শিশুটির জীবনে বাড়িতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, যদি তুমি তাকে বোঝাও যে জিনিষগুলি সেভাবেই থাকে বা ঘটে, যে সেগুলিকে জ্ঞান দ্বারা জানার দরকার নেই, তখন তার মধ্যে সরলতা রক্ষা পায়। সে প্রকৃতিকে বিচার করার সূত্রটি ধরে ফেলে না। সে তাতে শব্দ প্রয়োগ না করে দেখতে শেখে। সে কেবল দেখতে ও থাকতে শেখে। যেই মুহূর্তে শব্দাবলী নিয়ে আসা হয়, সরলতা হারিয়ে যায়। তখন আর দেখার কাজ হয় না। সেটা হয়ে যায় তাকানো। সেটার সম্পূর্ণ সৌন্দর্য তখন হারিয়ে যায়।

বড় হওয়াকে সর্বদা এক গম্ভীর ব্যাপার বলে গণ্য করা হয়। যদি তুমি গম্ভীরতার সাথে বড় হও, তুমি কেবল বুড়ো হও। যদি তুমি খেলাচ্ছলে বড় হও, তুমি তরুণ থেকে যাও! শিশুরা, পশুরা ও অন্যান্য প্রাণীরা কি করছে তা কখনো কখনো দেখা ভাল, কারণ তারা সবাই সরলতা ও ক্রীড়াপরায়ণ হয়ে থাকে। তাতে সরলতাকে বুঝতে ও তার সাথে পুনরায় সংযোগ সাধন করতে সহায়তা হয়।

একটা ছোট গল্প :

একটি সিংহ জঙ্গলে কে সবচেয়ে মহান তা নির্ণয় করার জন্য ভোট নিচ্ছিল।

সে একটা গণ্ডারকে দেখে প্রশ্ন করে, ‘জঙ্গলের রাজা কে?’

গণ্ডার উত্তর দিল, ‘অবশ্যই আপনি!’

সিংহ খুশী হল ও এগিয়ে চলল। পরে সে একটা জেব্রা দেখল।

সে জেব্রাকে প্রশ্ন করল, ‘বল, জঙ্গলের রাজা কে?’

জেব্রা সাথে সাথে উত্তর দিল, ‘আপনি, হে রাজন!’

সিংহ বিরাট গর্বে হেঁটে চলল এবং একটা হাতী দেখল।

সে হাতীকে জিজ্ঞাসা করল, ‘আমাকে বল, জঙ্গলের রাজা কে?’

হাতী তাকে শুঁড় দিয়ে তুলে একটা বড়
গাছে আছড়ে মারল। সিংহটি মাটিতে পড়ে
গেল এবং বলল, 'ঠিক উত্তর জান না বলে এত
রাগের কি আছে?'

সরলতা হল জীবনে চলার উপায়! যেই মুহূর্তে তুমি উপলব্ধি কর যে তোমাকে সরলতা ফিরে পেতে হবে, তুমি রূপান্তরের জন্য তৈরি। তোমার সরলতা ফিরে পাবার মাপকাঠি হল, জীবনের ছোট ছোট জিনিষে তুমি কিভাবে সাড়া দাও। সরলতা সমস্ত ছোট জিনিষকে সম্ভ্রম ও বিস্ময় সহকারে দেখে। সেইজন্য শিশুরা সর্বদা কতই না বিস্ময়পূর্ণ হয়ে থাকে। যদি তুমি জিনিষগুলিকে বিস্ময় সহকারে দেখতে সমর্থ হও, তবে তোমার মধ্যে সরলতা ঘটা শুরু হয়েছে। এটা সম্ভব যে বিশ্বের সমস্ত জ্ঞান তোমার কাছে থাকা সত্ত্বেও তোমার নির্মল ও সরল চোখ থাকবে। সন্তদের চোখ সেই প্রকার হয়।

শিশুসুলভ সরলতা অনেক কিছু
আবিষ্কার করে কিন্তু তার বেশী কিছুই বুঝতে
পারে না। সেটাকে শিশু সরলতার স্তরে
উপভোগ করে, ব্যাস্। পক্ষান্তরে ফিরে পাওয়া
সরলতা যে কেবল এই নতুন জিনিষগুলিকে
আবিষ্কার করে তা নয়, কিন্তু সেগুলিকে
বুঝতেও পারে। সেটাই পার্থক্য।

শিশুসুলভ সরলতা সুন্দর কিন্তু যথেষ্ট
নয়। তাকে জীবনের কাছে হারাতে হবে এবং
তাকে সম্পূর্ণ সচেতনতা ও পরিপক্বতার সাথে
আবার ফিরে পেতে হবে।

বলা হয় এক পাগল ও এক অতীন্দ্রিয়বাদীকে একই রকম দেখতে। উভয়ের কাজকর্মে খামখেয়ালি হবে, অকস্মাৎ হেসে ওঠা এবং অবোধ্য কার্য করা। কিন্তু আসলে তারা একই বর্ণচ্ছটার দুটি শেষ চরম প্রান্ত! চরমদের সব এক দেখতে লাগে। বাইরে থেকে তাদের এক মনে হয়, ব্যাস্। একইভাবে, একটি শিশু ও একটি সন্তকে সরলতার দিক দিয়ে হয়ত দেখতে একই, কিন্তু তারা একই বর্ণচ্ছটার দুটি চরম প্রান্ত। শিশু তার সরলতা ফিরে পাবার কাজ শুরুই করে নি, আর সন্ত সেই কাজ সমাপ্ত করেছেন।

শিশুর সরলতা হল ঈশ্বর প্রদত্ত সরলতা, যা সে সাথে করে নিয়ে এসেছিল। শিশুর সরলতা তার জীবন থেকে ফিরে পাওয়া সরলতা নয়। শিশুর সরলতাকে সহজেই নষ্ট করা যায়, অন্যদিকে সন্তের সরলতাকে কখনও নষ্ট করা যায় না। সরলতাকে বিঘ্নিত করা এবং তাকে স্থায়ীভাবে ফিরে পাবার জন্য কার্য করাই পরিপক্বতার প্রক্রিয়া। সেটা হল বর্ণচ্ছটার অন্য চরম প্রান্তে চলে যাওয়া ও সন্ত হওয়া।

যদি শিশুকে প্রেমের সাথে লালন করা হয়, তাহলে শিশুর সরলতাকে রক্ষা করা হয়। তখন সে তার হৃদয় দিয়ে ঘুরে বেড়ায়, মস্তিষ্ক দ্বারা নয়। সে হয়ত তার মস্তিষ্ককে উপযোগিতা হিসাবে ব্যবহার করবে কিন্তু কার্য করবে হৃদয় থেকে। তার অর্থ এই নয় যে শিশুটি অকাজের হবে। না। তার সরলতা জ্ঞান দ্বারা দূষিত হবে না, ব্যাস্। সে প্রেমে কেন্দ্রিত থাকবে, জ্ঞানে নয়, ব্যাস্। জ্ঞান নিজে কোন সমস্যা নয়। কিন্তু যে মনোভাব সহকারে জ্ঞানকে বহন করা হয়, সেটাই কেবল সমস্যা।

সরলতা ফিরে পেয়ে তুমি আবার
অন্যের চোখের ভিতরে তাকাতে পারবে।
তোমার সরলতা তোমাকে কেবল ভেদ্য করে
দেবে তা নয়, তা তোমাকে সংহত অর্থাৎ
অখণ্ডও করবে। জ্ঞানের প্রভাবে তুমি নিজের
ভিতরে খণ্ডিত। সরলতা ফিরে পেয়ে তুমি
সংহত হবে এবং নিজের ও অপরের প্রতি
সত্যসন্ধ হবে। সেই সততা তোমার চোখ থেকে

বিকিরিত হবে এবং অন্যকে স্পর্শ করবে। সেই সততা হল পরিপক্কতা।

সরল হবার আকাঙ্ক্ষাই যথেষ্ট। তা তোমার ভিতরে যা তুমি নও তাকে ধ্বংস করবে। সেগুলি তো কেবল বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ। কিন্তু প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত তোমার ইচ্ছাকে প্রবল বলশালী রাখা গুরুত্বপূর্ণ। চতুরতা ছাড়া আন্তরিক ও সত্যসন্ধ হবার জন্য, এই ইচ্ছা এক অবিশ্রাম স্মারকের কার্য করে। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিশ্রাম না করার নির্ণয় নাও।

পরিপক্কতার সৌন্দর্য্য হল এই যে
দরকার মত তা তোমাকে একজন পরিপক্ক
মানুষ হয়ে অথবা অন্য সময়ে একজন শিশু
হয়ে কার্য করতে দেবে। তা তোমাকে সহজেই
একটা থেকে অন্যটায় প্রবাহিত হতে দেয় যাতে
তুমি পূর্ণের সাথে পুরোপুরি ঐকতানে থাক।

তোমার সরলতা ফিরে পেলে তোমাকে বলা হয় দ্বিজ, পুনর্জাত, পরিপক্ক। সরলতা ফিরে পাবার প্রচেষ্টাকে ছেড়ে না দেওয়াই চাবিকাঠি। এই যাত্রাকে কোন কোন সময়ে হতাশাজনক লাগতে পারে, কারণ তাতে সময় লাগছে এবং ঘটছে না। এটার কারণ সমাজ তোমাকে নানা স্তরে নিয়ন্ত্রণ করে রেখেছে। পেঁয়াজের কেন্দ্রে যাবার জন্য তাকে স্তরে স্তরে ছাড়াতে হবে। রূপান্তরের সাথে ফেটে পড়ার জন্য হতাশা একটা পূর্বশর্ত। তাই রিল্যাক্স করবে না, সেটাই যথেষ্ট। সেটা ঘটবে। স্মরণে রেখ, সরলতা ইতিমধ্যে তোমার ভিতরে আছে। এটা বাইরের কোন শেষ উদ্দেশ্য নয়। কেবল এই স্মরণই তোমাকে প্রতিটি হতাশার পরে স্বস্তি প্রদান করবে।

প্রতিদিন কেবল কিছু সময় ধরে বসো, নিজের পাশে বসো এবং শান্তভাবে তোমার

সরলতার ভিতরে প্রবেশ কর। তোমার
সরলতাকে অনুভব কর। তোমার ভিতরে
পবিত্রতাকে অনুভব কর। তোমার মধ্যে
উচ্ছ্বাসকে অনুভব কর। তাকে তোমার শরীর,
মন ও সত্তাতে ছড়াতে দাও। অনুভব কর,
তোমার সরলতায় তুমি কত সুন্দর। এটা রোজ
কর। শীঘ্রই দেখবে, তুমি এটার সাথে তোমার
প্রকৃতিতে জাগ্রত হবে। যা তুমি নও তা দগ্ধ
হবে এবং প্রকৃত 'তুমি' উদ্ভূত হবে।

সরলতার এক সমগ্রতা আছে। এই সমগ্রতাকে বলে করুণা। সেইজন্য জীবন্মুক্ত মাস্টারদের সর্বদাই এত করুণাময় ও সুন্দর মনে হয়। দর্শকের চোখে সরলতা নিজেকে বিস্ময়কর সৌন্দর্য্য হিসাবে প্রকাশ করে। এটা এতই সমগ্র যে সবচেয়ে চতুর মনও তাকে অস্বীকার করতে পারে না। সেটা সহজেই সমস্ত যুক্তিকে অগ্রাহ্য করে এবং তোমাকে স্পর্শ করে।

সরল হওয়া যেন একদম তোমার চৈতন্য থেকে কার্য করা। সেটা চিন্তাবিনা সজাগতা। তার আগে পর্যন্ত তুমি তোমার মন থেকে কার্য কর। যদি তুমি বসো ও তোমার মধ্যে উদয় হওয়া প্রতিটি চিন্তার উৎসকে লক্ষ্য কর, তুমি শীঘ্রই সমস্ত চিন্তাগুলিকে মুছে ফেলবে এবং শৈশবের চিন্তাবিনা সজাগতায় ফিরে যাবে। চিন্তাবিনা সজাগতাই সরলতা। কিন্তু এই সময় সেটা হবে পরিপক্কের সরলতা কারণ তুমি প্রক্রিয়াটির মধ্য দিয়ে গেছ। চিন্তাবিনা সজাগতা তোমার জ্ঞানে কিছু যোগ করে না। সেটা কেবল তোমার সরলতাকে গভীরতর করে এবং ব্রহ্মাণ্ডকে আরও সম্ভ্রম ও বিস্ময়ের সাথে তোমাকে দেখায়। সরলতা কোন বিপরীত দেখে না। তা কেবল দেখে, ব্যাস্। তার সৌন্দর্য্য হল তার বিচারবিনা দৃষ্টিতে।

এক যুবক বহুদিন পরে তার মেয়ে বন্ধুকে দেখতে গেল।

দুর্ভাগ্যবশত সে দেখল মেয়েটির ছোট
ভাই যে মেয়েটির থেকে বয়সে অনেক ছোট
ছিল, সে বসে টেলিভিশন দেখছে ও কিছু
জলখাবার খাচ্ছে।

যুবকটি তার পাশে বসল এবং তাকে
বলল, 'তুমি জান? যদি তুমি ছাদের ওপরে যাও
এবং রাস্তা দেখতে থাক, লাল রঙের টুপি পরা
প্রতিটি লোকের জন্য আমি তোমার পঞ্চাশ
পয়সা দেব।'

ছেলেটি শিহরিত হল ও রাস্তা দেখার জন্য দৌড়ে ছাদে গিয়ে বসল।

যুবকটি মেয়েটির পাশে বসল।

দশ মিনিট পরে, সে যখন মেয়েটির সাথে ঘনিষ্ঠ হচ্ছিল, ছেলেটি ঘরে দৌড়ে ফিরে এল।

যুবকটি খুব ক্ষুণ্ণ হল এবং জোর গলায়
বলল, 'আমি তোমাকে ছাদে গিয়ে লাল টুপি
পরা মানুষ গুনতে বলি নি?'

বালকটি হাঁপিয়ে বলল, 'আমি জানি! একটা কুচকাওয়াজ এইমাত্র চলে গেল। সেই প্যারেডে লাল টুপি পরা মানুষের গুণতি হিসাবে তুমি আমাকে এক হাজার দুই শত টাকা দেবে!'

আমরা সর্বদা ভাবি ছোটরা অপরিপক্ক। আমরা ভাবি বড়রা যারা কাঁদে, তারা অপরিপক্ক। যেকোন আবেগের প্রকাশ অপরিপক্কতা - এই বলে আমাদের বিশ্বাস নিয়ন্ত্রিত করা হয়েছে। অশোধিতভাবে আবেগ প্রকাশ করা সরলতার লক্ষণ। চতুর মানুষেরা তাদের আবেগকেও সম্পাদনা করে। কখন সখন লোকের সামনে কাঁদা ভাল। তাতে কি ভুল? তুমি কি লুকাতে চাইছ? কেঁদে তুমি কেবল তোমার আসল অনুভূতি প্রকাশ করছ। সেখানে লুকাবার কি আছে? সমস্যা হল, সমাজ আমাদের সত্য প্রকৃতিকে সর্বদাই লুকাতে শিখিয়েছে এবং কেবল আমাদের বানানো ব্যক্তিত্বকে প্রদর্শন করতে শিখিয়েছে। তাই সময়ের সাথে আমরা আমাদের প্রকৃতিকে ভুলে যাই।

শিক্ষক-পিতামাতা সাক্ষাতে এক
শিক্ষিকা বলল, 'আপনার মেয়ে সমস্ত কার্যে
ভাল। সে কেবল আবেগের দিক থেকে একটু
অপরিপক্ক। কিন্তু ও ঠিক হয়ে যাবে।'

পিতামাতা তার দিকে অবাক হয়ে
তাকাল এবং প্রশ্ন করল, 'তিন বছর বয়সে
আপনি তার কাছ থেকে আর কি আশা
করছেন?'

শিশুদের সাথে তাদের বন্ধুর মত, খেলার সাথীর মত থেকে সরলতায় ফিরে যাওয়া যায়। যখন তুমি তাদের সাথে থাক শিশু হবার অভিনয় করবে না। এটাকে আন্তরিকভাবে নাও এবং শিশু 'হয়ে' যাও! নিজের জন্য করা এটা তোমার সবচেয়ে বড় অনুগ্রহ।

সমস্যা হল, সমাজ আমাদের যা শিখিয়েছে তা হারাতে ভয় পাই। সমাজ থেকে আমরা ব্যক্তিত্ব বানাতে শিখেছি। কিন্তু আমাদের চরিত্র ব্যক্তিত্ব থেকে আলাদা। চরিত্র হল প্রকৃত বা বাস্তব। ব্যক্তিত্ব হল তৈরি করা এক প্রতিচ্ছবি। যদি আমরা চরিত্র গঠনের জন্য কার্য করি, আমরা বাস্তব অঞ্চলে কার্য করছি। যদি আমরা ব্যক্তিত্বকে ঘনীভূত করার জন্য কার্য করি, আমরা স্বপ্ন অঞ্চলে কার্য করছি।

তুমি হয়ত লক্ষ্য করে থাকবে, বাচ্চাদের সাথে টেবিলে বসে খাবার সময়, তারা প্রতিটি আলুর চিপ্‌সকে ধরে ও তাদের প্রতিটির আকার দেখে মুগ্ধ হয় ও তারপরে খায়। জীবনের চিরন্তন রহস্য ও বিস্ময়গুলিতে বিমুগ্ধ হবার সামর্থ্য তাদের আছে। সেটাই তাদের সবচেয়ে বড় আশীর্বাদ। তারা চিন্তা করে না, তারা কেবল উপভোগ করে, ব্যাস্। যখন শিশু আলুর চিপ্সের দিকে আমাদের ধ্যান আকর্ষণ করে, আমরা তাদের সেটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে বলি! আমরা জীবনের রহস্যগুলিতে প্রবেশ করার মুহূর্তকে হারিয়ে ফেলি। আমরা নিজেদের সরলতায় হুমড়ি খেয়ে পড়ার সুযোগ হারাই।

তোমার ভিতরের শিশুকে পুনরায় খুঁজে পাবার জন্য বহু উপায় আছে। ছোটদের সাথে লুকোচুরি খেল বা বিস্কুট বানানো শেখো বা টম এণ্ড জেরি কার্টুন দেখ বা বিভিন্ন রঙের তুলোর ক্যান্ডি খাও বা মাটির পুতুল বানাও! এই সমস্ত কার্য তোমার ভিতরের শিশুকে বার করে আনবে। তোমার কঠিন পরিচয় গলে যাবে। তুমি নদীর মত তরল হবে ও প্রবাহিত হবে। তোমার গম্ভীরতার ভার চলে যাবে এবং তুমি হালকা ও আনন্দময় হবে।

গম্ভীরতা হল আমিত্ব। যখন তু মি ব্যাথা
পেতে ভয় পাও, যখন তুমি তোমার নিয়ন্ত্রণ বা
ক্ষমতা হারাতে ভয় পাও, তুমি গম্ভীর হও।
নিজের ওপরে বেশী কেন্দ্রিত হলে, এটা ঘটে।
যখন তুমি ছেড়ে দাও ও খেল এবং আবার
তোমার সরলতাকে স্পর্শ কর, তুমি হঠাৎ নিজে
থেকে একটা বিরাম উপভোগ করবে। এই
বিরাম হল তোমার গম্ভীরতার মুছে যাওয়া।
সেই বিরামে তুমি উপলব্ধি করবে কোন কিছুই
আঁকড়ে থাকার নেই। কেবল স্বাধীন আত্মা
আছে। এটা সম্পর্কে সজাগ হলে তুমি এর
ওপরে সচেতনভাবে কার্য করতে পারবে এবং
পূর্ণ সরল ও আন্তরিক হবার দিকে এগিয়ে
যাবে।

সরলতা হল চেতনাকে হৃদয় স্তরে রাখা, তাকে মস্তিষ্কে জমে যেতে না দেওয়া।