KAILASA Library/জীবনমুক্তি/তুমি সমষ্টিগত চেতনার এক অংশSign in
জীবনমুক্তি

তুমি সমষ্টিগত চেতনার এক অংশ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল অস্তিত্বে সবকিছুর প্রতি একত্ব অভিজ্ঞতা করা

আমরা এখন আরেকটু জটিল বিষয়ে
প্রবেশ করি। সেটা হল আমাদের চারিদিকে
বিশ্বের সাথে আমাদের সম্বন্ধতা সম্পর্কে।
আমরা যা দেখি তা দেখি কেন? আমরা যা
দেখি তা কিভাবে দেখি? আমরা অস্তিত্বের
প্রকল্পে কিভাবে উপযুক্ত হব?

বস্তু, শক্তি এবং তাদের ছাড়িয়ে

বিশ্ব কি দিয়ে তৈরি? আমাদের পঞ্চ ইন্দ্রিয়, দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া, আস্বাদন করা ও স্পর্শ করা, এগুলি এই বিশ্বকে উপলব্ধি করার জন্য প্রবেশদ্বার। তারা বলে এই বিশ্ব বিভিন্ন আকার, আকৃতি, রঙ ও গুণমানের পদার্থ বা বস্তু দ্বারা নির্মিত।

আমরা নিজেদের এক তিন মাত্রার পৃথিবীতে বাস করতে দেখি যা পঞ্চভূত বা পাঁচটি মূল উপাদানে তৈরি - মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ। আমরা দেখি যে বিশ্বের প্রতিটি বস্তু সময়ের সাথে পরিবর্তিত হয়। তারা সবাই সময়ের সাথে সৃষ্টি, স্থিতি ও লয়ের মধ্য দিয়ে যায়।

ক্লাসিকাল পদার্থবিদ্যা বা ফিসিক্স আমাদের বলে, পদার্থ ফিসিক্সের সূত্রগুলি দ্বারা শাসিত হয়, যেমন, তিনটি গতিসূত্র (law of motion), মাধ্যাকর্ষণ সূত্র, ফ্লুইড গতিবিদ্যার সূত্র এবং আরও কত কি। সমস্ত বস্তু অণু দ্বারা গঠিত, অণু আবার পরমাণু দ্বারা গঠিত এবং পরমাণু তিন প্রকার কণা দ্বারা নির্মিত - প্রোটন, নিউট্রন ও ইলেক্ট্রন। আমরা এই মৌলিক জিনিষগুলি স্কুলে শিখেছি।

কিন্তু আধুনিক বিজ্ঞান মতে বিশ্ব
মৌলিকভাবে পদার্থ দ্বারা গঠিত নয়। মৌলিক
কণাগুলি প্রোটন, নিউট্রন ও ইলেক্ট্রন নয়।
আধুনিক বিজ্ঞান বলে যে পদার্থ নিজে
প্রকৃতপক্ষে এক শক্তি!

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত সূত্র, E = mc² (যেখানে E হ'ল শক্তি, m হল বস্তুর ভর ও c হল আলোর গতি) বস্তু ও শক্তির সমর্থকতা প্রমাণ করে। আমি ইউ এস্ জার্নাল সায়েন্সে প্রকাশিত একটি খুব সাম্প্রতিক প্রবন্ধ পড়ছিলাম এবং সেটা আইনস্টাইনের সূত্রকে প্রমাণিত করে। নিউক্লিয়াসে মৌলিক কণাগুলি আরও ছোট কণা দ্বারা নির্মিত এবং তাদের বলা হয় কোয়ার্ক এবং সেগুলি গ্লুওন দ্বারা বেষ্টিত। অবাক ব্যাপার হল গ্লুওনের ভর হল শূন্য এবং কোয়ার্কের ভর কেবল পাঁচ শতাংশ। অধ্যয়নটি বলে, বাকী ৯৫ শতাংশ ভর আসে গতিশক্তি এবং কোয়ার্ক ও গ্লুওনের মধ্যে মিথস্ক্রিয়া থেকে। তাই শক্তি ও ভর হল সমতুল্য।

কয়েক দশক আগে বিজ্ঞানের আবিষ্কৃত এই সত্যকে বৈদিক জ্ঞানের সুগন্ধসার উপনিষদে প্রাচ্যের ঋষিরা ঘোষণা করেছিলেন। কয়েক হাজার বছর আগে লিখিত ঈশা ভাষ্যম্ উপনিষদে প্রথম লাইন বলে, ঈশা ভাষ্যম্ ইদম্ সর্বম্ অথবা যা কিছু বিদ্যমান তা সবই শক্তি!

কোয়ান্টাম বিশ্ব

আজ আমরা কোয়ান্টাম বিশ্বের যুগে। আমরা কোয়ান্টাম ফিসিক্স, কোয়ান্টাম লাফ এবং কোয়ান্টাম চিন্তার কথা বলি। 'কোয়ান্টাম' শব্দটির সঠিক অর্থ কি?

হাইড্রোজেন পরমাণুর গঠন

হাইড্রোজেন পরমাণুর গঠন

কোয়ান্টামের সহজ অর্থ হল এক অবস্থা থেকে অন্য অবস্থায় তাদের মধ্যবর্তী অবস্থাগুলির মধ্য দিয়ে না গিয়েই লাফ দিয়ে চলে যাওয়া। আজ মধ্যবর্তী অবস্থার মধ্য দিয়ে যাবার জন্য কারো সময় নেই। আমরা সবকিছুতে তাৎক্ষণিক ফল চাই। আমরা কোয়ান্টাম ফল চাই।

একটা ছোট গল্প :

এক ব্যক্তি ঘুমাতে পারছিল না এবং সে
ডাক্তারের কাছে গেল। সে ডাক্তারকে কড়া
ওষুধ দিতে বলল। ডাক্তার তাকে বলে, 'বেশী
চাই না। এই ওষুধের অর্ধেক নেবেন, দেখবেন
খুব ভাল ঘুম হবে।

লোকটি ঘরে গিয়ে ওষুধের বড়িটি পুরো
গিলে ফেলল। সে চাইছিল যাতে খুব ভাল ঘুম
আসে। সকালে সে উঠে পড়ল ও তার নিজেকে
খুব সতেজ ও প্রফুল্লিত অনুভব করল।

সে তৈরি হয়ে অফিসে গেল। সে
বস্-এর কাছে গিয়ে বলে, 'আমি আজ যেকোন
কিছু করার জন্য তৈরি! আমি সুন্দর ঘুমিয়েছি
এবং আজ সকালে শিশুর মত অনুভব করে
উঠেছি!'

বস্ বলল, 'ভাল কথা, কিন্তু আপনি গতকাল কোথায় ছিলেন?'

আমরা সবকিছুতেই কোয়ান্টাম ফল চাই!

বিষয়ে ফিরে আসা যাক। আমরা পদার্থবিদ্যা বা ফিসিক্সে শিখেছি যে একটি পরমাণুতে নিউক্লিয়াস আছে এবং তার চারিদিকে একটি ইলেক্ট্রন নির্দিষ্ট দূরত্বে আবর্তিত হতে থাকে।

আমরা শিখেছি যে সাধারণত ইলেক্ট্রনগুলি কক্ষপথে থাকে (কক্ষপথ হল তার নিয়মিত বৃত্তাকার ভ্রমণপথ)। কিন্তু যদি তাকে তাপ অথবা কোন রাসায়নিক বিক্রিয়া দ্বারা উত্তেজিত করা হয়, তা শক্তি শোষণ করে ও উচ্চতর কক্ষপথে লাফ দেয়। যদি ইলেক্ট্রন শক্তি ত্যাগ করে, সেটা তখন নিম্নতর কক্ষপথে লাফ দেয়। এখানে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটাকে লক্ষ্য

করা দরকার তা হল, ইলেক্ট্রন এক কক্ষপথ
থেকে অন্য কক্ষপথে লাফ দেবার সময় সেটা
দুই কক্ষপথের মাঝে স্থান দিয়ে যায়ই না। এক
মুহূর্তে সেটাকে এক কক্ষপথে দেখা যায় এবং
পরের মুহূর্তে সেটাকে অন্য কক্ষপথে দেখা
যায়! এটাকেই বলে কোয়ান্টাম লাফ।
কোয়ান্টাম লাফ হল এক অবস্থা থেকে অন্য
অবস্থায় পরিবর্তন এবং সেই পরিবর্তন হয় এই
দুই অবস্থার মাঝে কোন কিছুর মধ্য দিয়ে না
গিয়েই।

পদার্থ হল স্পন্দনমান শক্তি

প্রকৃতপক্ষে পদার্থ হল বিভিন্ন কম্পাঙ্কে স্পন্দিত শক্তি এবং সেই শক্তি নিজেকে ভিন্ন ভিন্ন আকারে প্রকাশিত করে। আমরা এই স্পন্দন খালি চোখে দেখতে পারি না কারণ এই স্পন্দনের কম্পাঙ্ক খুব বেশী। যেভাবে গতি খুবই দ্রুত হলে, তাকে চোখ স্বতন্ত্র কাঠামোতে উপলব্ধি করতে পারে না। চোখ বস্তুগুলিকে একটার ওপরে আরেকটা অনবরত মিশে যেতে দেখে।

একইভাবে শক্তির স্পন্দন চোখ বুঝতে পারে না। তাকে ঘন পদার্থ বলে মনে হয়! শক্তির স্থূল আকার হল পদার্থ। পদার্থ সূক্ষ্ম আকারে হয়ে যায় শক্তি। দেহ হল সূক্ষ্ম মনের স্থূল প্রকাশ। মন হল স্থূল দেহের সূক্ষ্ম প্রকাশ। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিষ বোঝার আছে যে বিশ্বের উপলব্ধি ব্যক্তি থেকে ব্যক্তিতে বিভিন্ন হয় কারণ ব্যক্তি থেকে ব্যক্তিতে মন ভিন্ন ভিন্ন রূপে কার্য করে!

এমনকি মানুষের মধ্যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়াগুলিও কেবলমাত্র শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া। উদাহরণস্বরূপ, নিউক্লিয়াসের চারিদিকে ইলেক্ট্রনের মেঘ দ্বারা বেষ্টিত একটি পরমাণুকে একটি ফুটবল মাঠের সাথে তুলনা করা যায়। সেই তুলনায় নিউক্লিয়াস হল মাঠের মধ্যে রাখা একটি চীনাবাদামের মত এবং ইলেক্ট্রনের মেঘ যেন সেই মাঠের শূন্য স্থান। আরেকটা তুলনা আমি জেনেছি, যদি তুমি পৃথিবী গ্রহের সমস্ত পরমাণুর শূন্য স্থান সরিয়ে ফেল, বাকী পদার্থ কেবল একটি চিনির ডেলার (sugar cube) মত লাগবে!

এই উদাহরণের ফুটবল মাঠের মত আমরা যাকে ঘনীভূত পদার্থ হিসাবে দেখি, তা আসলে ইলেক্ট্রন মেঘ অথবা বিশাল শূন্য স্থান সমূহ যারা পরস্পরের সাথে ক্রিয়া -প্রতিক্রিয়া করে। একইভাবে ব্যক্তি ও বস্তুর সাথে আমাদের মিথস্ক্রিয়া ও যোগাযোগ কেবল শক্তির মিথস্ক্রিয়া। শক্তির এক বিনিময় ঘটে। তুমি কিছু শক্তি প্রদান কর এবং সেই ব্যক্তি বা বস্তু থেকে শক্তি গ্রহণ কর!

অসীম সম্ভাবনার মহাবিশ্ব

এখন তাহলে পদার্থ ও শক্তির উৎস কি? শরীর ও মনের উৎস কি? কোথা থেকে সমস্ত বস্তুতে শক্তি আসে? এই অনুভূত মহাবিশ্বের আসল স্বরূপ বা বাস্তবতা কি? যদি আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা বাস্তবতা যেভাবে আছে সেভাবে উপলব্ধি না করতে পারি, তাহলে বাস্তবতার প্রকৃতি কি?

এই প্রশ্ন প্রাচীন বৈদিক শাস্ত্রের জীবনমুক্তির বিজ্ঞান ‘শিবসূত্র’-এ করা হয়েছিল। শিবের সহচরী দেবী তাঁকে প্রশ্ন করেন, ‘এই বিস্ময়ে ভরা ব্রহ্মাণ্ডের প্রকৃতি কি?’ এতে সাড়া দিয়ে শিব ১১২ টি জীবনমুক্তির প্রক্রিয়া প্রদান করেন যেগুলিকে অভ্যাস করলে, উত্তরকে সরাসরি অভিজ্ঞতা হিসাবে পাওয়া যায়!

বাস্তবতা সম্পর্কে প্রশ্ন আমাদের পদার্থ
ও শক্তি ছাড়িয়ে, স্থান ও কালের সীমাবদ্ধতা
ছাড়িয়ে অন্য দুনিয়ায় নিয়ে যায়। সমস্ত
সম্ভাবনা এই দুনিয়ায় বীজ হয়ে অবস্থান করে।
এটাই চিন্তাসমূহের সুগন্ধসার ও উৎস এবং
বস্তুজগতে ঘটনাগুলির সুগন্ধসার ও উৎস।

এই বিশ্ব ছাড়িয়ে সাধারণ যুক্তি বিদ্যমান থাকে না। সেখানে কারণ-ফলাফল সম্পর্কতা বিদ্যমান থাকে না। একটা ঘটনা অন্য ঘটনা ঘটার কারণ হয় না, কিন্তু সেটার অন্যান্য ঘটনাগুলির সাথে পারম্পর্য আছে। এই পারম্পর্য স্থান ও কালের ওপরে নির্ভর করে না। তাই আমরা যাকে বীজ বলি তা অসীম সম্ভাবনার মহাসাগর যেখান থেকে ঘটনাবলীর ঢেউয়ের উদয় হয়।

এই সমগ্র অস্তিত্ব এবং তার সমস্ত ঘটনাবলী মহাসাগরে ওঠা ঢেউয়ের মত কারণরহিত মঙ্গলত্ব হয়ে ঘটে। অস্তিত্ব হল আনন্দ ও উচ্ছ্বাসের এক মহাসাগর। অস্তিত্বের মহাসাগরে কারণহীন উচ্ছ্বসিত আনন্দ থেকে 'সৃষ্টি'-র ঢেউয়ের উদয় হয়! সেভাবেই জিনিষগুলি ঘটে। 'স্থিতি' হল অসংখ্য ব্রহ্মাণ্ডে তাঁর অসীম প্রকাশের সাথে ঐশ্বরিক লীলা। সেই লীলা সমাপ্ত করা এবং নিজের মধ্যে আরাম করা হল 'লয়'। লয় হল পরব্রহ্ম অবস্থায় ফিরে যাওয়া। তারপর কোন যুক্তিসম্মত কারণ ছাড়াই, সেই লীলা আবার শুরু হয়...! এটা চলতে থাকে। আমরা যা ফলাফল হিসাবে দেখি, তা হল মহাবিশ্বে অসীম ঘটনাগুলির ঘটা।

বাস্তব প্রকৃতি

আমরা অস্তিত্বের এই কারণহীন এবং আনন্দময় লীলাকে নিজেদের প্রত্যক্ষকরণের মধ্য দিয়ে দেখি! আমাদের প্রত্যক্ষকরণ এই সুন্দর ঘটনাকে এক যুক্তিসম্মত বাস্তবে ভেঙ্গে ফেলে। প্রতিটি ব্যক্তি এই সুন্দর ঘটনাকে তার নিজের বাস্তবতায় নামিয়ে আনে।

কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল, 'আমি এই টেবিলটাকে এখানে দেখছি। এই ঘরের সবাই একই টেবিল দেখছে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন এই টেবিলটা বাস্তব নয়?' দয়া করে বোঝ, যেটাকে তুমি এই টেবিল হিসাবে দেখছ তাকে অন্যজন একই টেবিল হিসাবে দেখছে না! এই ঘরের প্রত্যেকে এই টেবিলকে আলাদা ভাবে দেখে! এটাই সত্য। সেটাই আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি।

যতক্ষণ মন প্রত্যক্ষকরণ করার চেষ্টা করে, যা প্রত্যক্ষ করা হচ্ছে তা চরম বাস্তব নয়। কেবল একজন অসীম সত্তা বাস্তব যেমন ঘটছে তা প্রত্যক্ষ করতে পারেন। আবার তিনি সেটা ভাষায় ব্যাখ্যা করতে পারেন না, কারণ স্থান ও কাল ছাড়িয়ে ব্যাপারগুলিকে শব্দ বর্ণনা করতে পারে না। তিনি কেবল সেটাকে তোমার নিজের অভিজ্ঞতা হয়ে যাবার জন্য তোমাকে অপেক্ষা করতে বলতে পারেন! সেইজন্য শিব দর্শনশাস্ত্র দ্বারা উত্তর প্রদান করেন না কিন্তু প্রক্রিয়া প্রদান করে অভিজ্ঞতা প্রদান করেন। তিনি দেবীকে বাস্তবতা, ব্রহ্মাণ্ডের প্রকৃতি অভিজ্ঞতা করানোর জন্য সরাসরি প্রক্রিয়া প্রদান করেন।

আমাকে এই ধারণাটিকে শক্তি-পদার্থের
ধারণার ভিত্তিতে ব্যাখ্যা করতে দাও। আমরা
দেখলাম যে পদার্থ হল প্রকৃতপক্ষে শক্তি।

ক্ল্যাসিকাল ফিসিক্স বলে যে ইলেক্ট্রন একটি কণা। এদিকে কোয়ান্টাম ফিসিক্স বলে যে সেটি একটি তরঙ্গ। বস্তুত ইলেক্ট্রন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কণা ও তরঙ্গ উভয় গুণ প্রদর্শন করে। পদার্থবিদেরা এখন সিদ্ধান্তে এসেছে, কণার দ্বৈত প্রকৃতি আছে - ‘কণা-তরঙ্গ’!

নিরীক্ষণের কার্য সম্ভাবনাকে বাস্তবতায় নামিয়ে আনে

যেহেতু ইলেক্ট্রন একটি কণা, তাহলে তার অবস্থান কোথায়? যেহেতু ইলেক্ট্রন একটি তরঙ্গ, সেই তরঙ্গের গতি বা ভরবেগ কি? এই প্রশ্নগুলির উত্তরে একটা চমকপ্রদ আবিষ্কার ঘটে যে কণা-তরঙ্গ এক কণা হতে পারে অথবা এক তরঙ্গ হতে পারে অথবা একই সময়ে উভয়ই হতে পারে। কিন্তু তুমি তাদের অবস্থান ও ভরবেগ একই সময়ে নির্ণয় করতে পার না, কারণ ইলেক্ট্রনের অবস্থান নির্ধারণের কার্য তার ভরবেগকে পরিবর্তিত করবে এবং ভরবেগ নির্ধারণের কার্য তার অবস্থানকে পরিবর্তিত করবে! বিজ্ঞানে সেটাকে বলা হয় হাইসেন্বার্গের অনিশ্চয়তা তত্ত্ব (Heisenberg uncertainty principle)।

কণা-তরঙ্গ তত্ত্ব কণা ও তরঙ্গ একই সময়ে উভয়ই, যতক্ষণ না পর্যন্ত নিরীক্ষণের কার্য করা হচ্ছে। নিরীক্ষণের এই কার্য এখন অস্তিত্বের কারণহীন ঘটনাবলীর আমাদের দ্বারা নিরীক্ষণের কার্যের সাথে সংযুক্ত করা যায়। যখন আমরা নিরীক্ষণ করি আমরা আমাদের নিজেদের কতগুলি নিয়ন্ত্রণের দ্বারা নিরীক্ষণ করি, যাদের আমরা বলি এন্‌গ্রাম্ বা পূর্বকল্পিত ও গভীরভাবে খোদিত স্মৃতিসকল ও উপসংহার সমূহ। প্রতিটি ব্যক্তির নিরীক্ষণের কার্য তার নিজের নিয়ন্ত্রণ ও এন্‌গ্রাম্ দ্বারা রঞ্জিত হয়। তার ওপরে ভিত্তি করে সে ঘটনাটিকে বাস্তবতা সম্পর্কে তার নিজের অভিজ্ঞতার সাথে মানানসই করার জন্য নামিয়ে আনে!

কণা-তরঙ্গ তত্ত্বের ক্ষেত্রে নিরীক্ষণের কার্য কণা-তরঙ্গ-কে কণা অথবা তরঙ্গে ভেঙ্গে ফেলে। পদার্থবিদ এর্‌উইন শ্রডিঙ্গার এটাকেই প্রদর্শন করেছেন তার প্রকল্পিত বিড়াল পরীক্ষায়।

ধর, তুমি একটি প্রকোষ্ঠে একটি বিড়াল ও এক শিশি বিষাক্ত অ্যাসিড রাখলে ও তাকে সীল করে বন্ধ করলে। বাইরে থেকে নিরীক্ষণকারী কোনভাবেই নির্ধারণ করতে পারবে না যে বিড়ালটি জীবিত না মৃত। যেহেতু আমরা জানি না, বিড়ালটি জীবিত ও মৃত উভয়ই। এটা একটা সম্ভাবনার বন্টন যা মৃত ও জীবিত অবস্থার সম্ভাবনাকে অন্তর্ভুক্ত করে।

যখন তুমি প্রকোষ্ঠটি ভেঙ্গে বিড়ালের অবস্থা দেখার চেষ্টা কর, সেই ভেঙ্গে ফেলার কার্য বিড়ালটির অবস্থা পরিবর্তিত করে ফেলতে পারে। হয়ত প্রকোষ্ঠ ভাঙ্গার সময় বিষের শিশি ভেঙ্গে যায় ও তার জন্য বিড়ালটি মারা যায়। তাই এটা কখনও জানা যাবে না যে ফলাফল কি হত, যদি তাকে তার সত্য ঘটনার পটভূমিতে নিরীক্ষণ না করা যেত।

এটা আমাদের একটা গভীর বোধ প্রদান করে যে দুটি সম্ভাবনাই একসাথে অস্তিত্বমান এবং এটা কেবল নিরীক্ষণ কার্যের জন্যই সম্ভাবনাকে একটা নির্দিষ্ট বাস্তবতায় পরিবর্তিত করে।

আমি তোমাদের বিজ্ঞানের আরেকটা পরীক্ষার কথা বলি। এটাতে দেখবে কিভাবে পরিমাপ করার কার্য সুন্দর বাস্তবতাকে বিকৃত করে। তোমরা হয়ত আলো নিয়ে ডাব্ল্-স্লিট (double slit) পরীক্ষার কথা শুনেছ।

এই পরীক্ষায় একটি আলোকরশ্মিকে একটি প্রতিবন্ধকের দিকে নিশানা করা হয়। সেই প্রতিবন্ধকে দুটি স্লিট (সংকীর্ণ লম্বাটে ফাঁক) আছে। প্রতিবন্ধকের অন্য দিকে একটি ফটোগ্রাফিক প্লেট আছে যাকে স্লিট দিয়ে নির্গত আলোকরশ্মি রেকর্ড করার জন্য ব্যবহার করা হয়। যদি কেবল একটা স্লিট খোলা থাকে, ফটোগ্রাফিক প্লেটে প্যাটার্ন আশানুরূপ হয়, তা হল আলোর একটামাত্র লাইন যা স্লিটের সাথে সারিবদ্ধ। যদি দুটো স্লিট খোলা হয়, আমরা প্লেটে স্লিটের সাথে সারিবদ্ধ (aligned) আলোর দুটি লাইন আশা করব, কিন্তু এতে দেখা যায় আলো আর অন্ধকারের বিভিন্ন মাত্রায় বহু লাইন। এটা হল আলোর ব্যতিচার (interference) তত্ত্ব যেখানে আলোকরশ্মি তরঙ্গের মত ব্যবহার করে এবং তরঙ্গের মত একে অন্যের সাথে ব্যতিচার (ইন্টারফেয়ার) করে।

এখন যদি আলোকরশ্মিকে খুব ম্লান করা যায় যাতে ফোটন্ বা আলোর কণার প্রবাহের প্লেটে প্রক্ষিপ্ত হওয়ার পরিবর্তে, প্রতিটি ফোটন এক এক করে প্লেটে প্রক্ষিপ্ত হয়, তাহলে কোন ব্যতিচার বা ইন্টাফিয়ারেন্স হওয়া উচিত নয় এবং স্লিটের সাথে সারিবদ্ধ হয়ে প্লেটে দুটিমাত্র আলোর প্যাটার্ন হওয়া উচিত। কিন্তু দেখা যাবে যে তখনও ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্সের প্যাটার্ন হয়েছে!

কি করে তা সম্ভব? একইসময়ে কেবল একটাই ফোটন আছে, অন্য কোন ফোটন নেই। তাহলে কি সেই ফোটন নিজের সাথেই ব্যতিচার করছে? এতে সিদ্ধান্তে আসা হল যে প্রতিটি ফোটন কেবল দুটি স্লিটের মধ্যে যায় তাই নয়, কিন্তু তা একইসাথে প্লেটের দিকে সব রকম সম্ভাব্য পথ বেছে নেয়!

এটা কি করে হয় তা দেখতে গিয়ে প্রতিটি ফোটনের গমনপথ অনুসরণ করার জন্য পরীক্ষা করা হয়। কিন্তু যে কোনভাবেই হোক, নিরীক্ষণ করে পরিমাপ করার কার্য ফোটনগুলির গমনপথ ব্যাহত করে। যখনই নিরীক্ষণ করার প্রয়াস করা হয়, প্লেটে কেবল দুটি আলোর রেখা দেখা যায় যা দুটি স্লিটের সাথে সারিবদ্ধ! যদি তারা পরিমাপ করার চেষ্টা না করে, তখন প্লেটে আলোর প্যাটার্ন আবার বহু সংখ্যক আলো ও অন্ধকারের লাইন হয়ে যায়!

প্রতিটি ফোটন একইসময় বহু পথে
গমন করে। কিন্তু পরিমাপ করার চেষ্টা তাকে
একমাত্র একটি পথেই গমন করায়!
একইভাবে অস্তিত্বের মহাসাগরের অসীম
উদয়নগুলিকে বুঝতে পারার প্রচেষ্টার জন্য
আমাদের সীমিত মন সেটাকে যেভাবে বুঝতে
চায় সেভাবেই দৃষ্টিগোচর করে!

একবার এক জেন্ মাস্টারকে এক শিষ্য জিজ্ঞাসা করে, ‘পথ কি?’ মাস্টার উত্তর দেন, ‘প্রতিদিনের জীবন হল পথ।’ শিষ্য প্রশ্ন করেছিল, ‘তাকে কি অধ্যয়ন করা যায়?’

মাস্টার বলেন, ‘যদি তুমি তাকে অধ্যয়ন করে চাও, তুমি পথ থেকে অনেক দূরে চলে যাবে।’ শিষ্য জিজ্ঞাসা করে, ‘যদি অধ্যয়ন না করি, তাহলে আমি কি করে জানব যে সেটাই পথ?’

মাস্টার বলেন, ‘এই পথ ইন্দ্রিয়গুলি দ্বারা উপলব্ধ জগতে নেই। আবার সেটা অনুপলব্ধ জগতেও নেই। ইন্দ্রিয়দ্বারা উপলব্ধি এক ভ্রান্তি এবং উপলব্ধি হল অজ্ঞানতা। যদি

তুমি সন্দেহাতীত সত্য পথে পৌঁছাতে চাও,
নিজেকে আকাশের মত স্বাধীনতায় প্রতিষ্ঠিত
কর। তুমি তাকে ভাল বা ভাল-নয় কোনও নাম
দেবে না।’

উপলব্ধির শারীরবৃত্ত

কোনকিছু উপলব্ধি করার সময়
আমাদের শারীরিক স্তরে কি ঘটে তা দিয়ে শুরু
করা যাক।

যখন শারীরিক বাস্তবতার প্রত্যক্ষকরণ হয়, তখন মস্তিষ্কের বিভিন্ন অংশ স্নায়বিক কার্যে পরিবর্তন দেখায় ও স্নায়ুতন্ত্রের মৌল একক স্নায়ুকোষগুলি সমলয়ে উদ্দীপ্ত হয়। ঐটাতে আলোর দৃষ্টিলব্ধ (ঐক্ষিক) প্যাটার্ন তৈরি হয় যাকে নির্দিষ্ট আকার ও আকৃতিতে দেখা যায়। এইভাবে আমাদের প্রতিটি ইন্দ্রিয়ের যোগান থেকে আমরা শব্দ, স্পর্শ, গন্ধ, স্বাদ বা দৃষ্টির অভিজ্ঞতা হিসাবে অনুভব করি।

তুমি যদি এখন পিছনে গিয়ে তাকাও, দেখবে যে নিরীক্ষণ বা প্রত্যক্ষীকরণের পূর্বে, বিশ্ব ও তুমি, অর্থাৎ দৃশ্য ও দ্রষ্টা উভয়ে এক গতিশীল ও বিশৃঙ্খল কার্যকলাপের অবস্থায় ছিলে। প্রত্যক্ষীকরণের কার্য সেই বিশৃঙ্খল অবস্থাকে কতকংশে সুশৃঙ্খলতায় পরিবর্তিত করে এবং সেটা বহির্জগতে দৃশ্য হয় এবং একই সময়ে দ্রষ্টার দেখার প্রক্রিয়া (স্নায়ুতন্ত্রে কার্যকলাপ) হয়ে যায়। দেখার মুহূর্তে যাকে দেখা হয়েছে তার সম্ভাবনা এক নির্দিষ্ট আকারে পতিত হয়।

ভগবদ্গীতায় ভগবান ও মাস্টার কৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখানোর ইচ্ছা করলেন। তার আগে পর্যন্ত অর্জুন কৃষ্ণকে কেবল এক ছয় ফুট রূপবান বন্ধু হিসাবে দেখেছিল। কিন্তু অর্জুনের মিনতির পরে যখন কৃষ্ণ দেখলেন যে অর্জুন বিশ্বরূপ অভিজ্ঞতা করার জন্য প্রস্তুত হয়েছে, তিনি তাকে সেটা দেবার নির্ণয় নিলেন। অর্জুন তখন কৃষ্ণকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ সেই ব্রহ্মাণ্ডের সমস্ত আপাত বিশৃঙ্খলা সহ দর্শন করে। অর্জুন তখন কৃষ্ণকে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত আপাত বিশৃঙ্খলা সহ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হিসাবে দর্শন করে।

সে সজোরে বলে ওঠে, ‘হে প্রভু! আমি আপনার শরীরে সমস্ত দেবতাদের দেখতে পাচ্ছি। আমি সব সন্তদের ও ঐশ্বরিক সর্পদের দেখতে পাচ্ছি। হে মহাবিশ্বের প্রভু, আমি বহু বাহু, পেট, মুখ, চোখ এবং আপনার অসীম আকারকে দেখছি। হে বিশ্বজনীন আকার, আমি আপনার শুরু, মধ্যম অথবা শেষ দেখতে পারছি না।’

অর্জুন সেই অভিজ্ঞতা সহ্য করতে পারছিল না কারণ সে জিনিষগুলির ওপরে তার বুদ্ধিবৃত্তিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে প্রার্থনা করে ভারসাম্যের জন্য, তার অর্থ, সে মনকে আবার তার বুদ্ধিবৃত্তিক নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে চাইল। সে জিনিষগুলির কারণফলাফল জানতে চায়, কারণ সেই অভিজ্ঞতা তাকে কারণ-ফলাফল অনুভূতির যুক্তি থেকে ছিঁড়ে সরিয়ে ফেলে।

যতক্ষণ কারণ-ফলাফল যুক্তি তোমার নিয়ন্ত্রণে আছে, তুমি ভাব তুমি বাস্তবতা অনুভব করছ! তোমার আমিত্ব বলবান ও অনড়। কিন্তু যেই মুহূর্তে যুক্তিকে ঝাঁকুনি দেওয়া হয়, তুমি প্রচণ্ড ভয় অনুভব কর। তুমি ভাব যে তুমি মহাসাগরে এক বিন্দু হয়ে গেছ। অর্জুন যা দেখেছিল তা হল পরম বাস্তবতা, কিন্তু সে সেই বাস্তব সম্পর্কে ভীত হল কারণ সেটা তার যুক্তির অনুবর্তী ছিল না। সে মিনতি করতে থাকে তার পঞ্চ-ইন্দ্রিয় দ্বারা অনুভূত আগের অবস্থায় ফিরে যাবার জন্য, যে অবস্থায় সে নিজের নিটোল পরিচয় ও নিটোল আমিত্ব নিয়ে থাকতে পারে।

স্থান-কালের উপলব্ধি

স্থান কি তা বিশ্লেষণ করা যাক।

এক দুই ও তিন মাত্রার বিশ্ব

একটা মৌলিক জিনিষ, বিন্দুকে নাও।
বিন্দু হল শূন্য মাত্রার জিনিষ। যখন একটি
বিন্দু কোন এক দিকে চলে সেটা এক সরলরেখা
তৈরি করে।

বিন্দু, একদিকে চলমান বিন্দু, সরলরেখা

সরলরেখার একটি মাত্রা আছে। এখন
একটা সরলরেখার গতিপথকে দেখা যাক।
সরলরেখা তার রেখার দিকে চলতে থাকলে
সেটা এক সরলরেখাই হবে। যদি সরলরেখা
আড়াআড়িভাবে চলে একটি তল বা পৃষ্ঠ তৈরি
হয়।

সরলরেখা, চলমান সরলরেখা, তল (২ মাত্রা)

একইভাবে একটি তল তার নিজের
তলের বাইরের দিকে চলতে থাকলে একটি ঘন
বা স্থান তৈরি হয়। ঘন তিন-মাত্রার জিনিষ।

চলমান তল, ঘন (৩ মাত্রা)

তাহলে একটি রেখার অসীম সংখ্যক বিন্দু আছে। একটি তলের অসীম সংখ্যক রেখা

আছে। একটি ঘন অসীম সংখ্যক তল দিয়ে
তৈরি। একইভাবে আমরা কল্পনা করতে পারি
একটা চার মাত্রার স্থান যেটা অসীম সংখ্যক
ঘন বা স্থান দিয়ে তৈরি।

এখন যেভাবে নিম্ন মাত্রা দ্বারা এই উচ্চ মাত্রাগুলি তৈরি হল, আমরা নিম্ন মাত্রাদের উচ্চ মাত্রাগুলির কর্তিতাংশ বা প্রস্থচ্ছেদ হিসাবেও দেখতে পারি।

উদাহরণস্বরূপ, দুটি রেখা প্রতিচ্ছেদ করলে সেখানে একটি বিন্দু হয়। তাই বিন্দু হল একটি রেখার কর্তিতাংশ।

Point - Intersection of two lines

Point - Intersection of two lines

একটা রেখা হল একটি তলের অংশ।
একটা তল হল ঘনের বা স্থানের অংশ বা
প্রস্থচ্ছেদ।

রেখা: দুটি তলের প্রতিচ্ছেদ

রেখা : দুটি তলের প্রতিচ্ছেদ

এটাকে প্রসারিত করে বলা যায়, ঘন হল এক চার মাত্রার জিনিষের প্রস্থচ্ছেদ। আমাদের তিন মাত্রার আকাশ হল চার মাত্রার স্থানের প্রস্থচ্ছেদ। পি ডি উস্পেনস্কি তার 'টার্টিয়াম অর্গানাম' বইয়ে এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি আরও প্রসারিত করে বলেছেন যে তিন মাত্রার আলাদা আলাদা জিনিষগুলি, এমনকি মানুষও বস্তুত হয়ত কোন একটি চার মাত্রা শরীরের অংশ বা প্রস্থচ্ছেদ!

৩-মাত্রার গাছকে ২-মাত্রার তলে ভিন্ন ভিন্ন বৃত্ত মনে হয়

তিনি এটাকে একটা সহজ উদাহরণ দ্বারা ব্যাখ্যা করেছেন। ধর পৃথিবীর তলের সাথে সমান্তরাল একটা অনুভূমিক তল (horizontal plane) একটা গাছের ওপর দিকে মধ্যচ্ছেদ করে। এখন এই অনুভূমিক তলে প্রতিটি ডালকে আলাদা মনে হবে, যেন প্রতিটি ডাল একে অন্যের সাথে সংযুক্ত নয়। কিন্তু, তিন মাত্রার জগৎ থেকে, আমরা দেখতে পারি যে ডালগুলির কর্তিত অংশগুলি একই বৃক্ষের অংশ।

স্থান-কালের চার মাত্রার বিশ্ব

আমাদের চার মাত্রার জগতে স্থানের সর্বোচ্চ কেবল তিনটে মাত্রা হতে পারে। আমরা সময়কে চতুর্থ মাত্রা বলতে পারি। তাই চার মাত্রার জগৎকে স্থান-কালের চলমানশীলতা হিসাবে দেখা যায়। বলা যায় যে স্থানের চতুর্থ মাত্রা হল সময় বা কাল।

আমরা সময়কে তিন আকারে বুঝি -
অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা ভাবি অতীত
হয়ে গেছে এবং আর বিদ্যমান নেই। ভবিষ্যৎ
এখনও ঘটে নি, তাই তার বিদ্যমানতা নেই।
বর্তমান ঘটে অবিদ্যমান ভবিষ্যতের সাথে
আরেক অবিদ্যমান অতীতের সঙ্গমস্থলে।

তিন মাত্রার বিশ্বে আমরা দেখি যে আপাতদৃষ্টিতে দুই মাত্রার জগতে দেখা গাছের আলাদা অংশগুলি প্রকৃতপক্ষে তিন মাত্রাতে সংযুক্ত। একইভাবে যদি আমরা কল্পনা করি এমন একটি চেতনা যা আমাদের জীবনের তল থেকে ওপরে উঠতে পারে, তখন সেই চেতনা চতুর্থ মাত্রা কালের চলমানশীলতা দেখতে পারে ও দেখে যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একই সাথে বিদ্যমান। এই চেতনা ঘটনাগুলির একই সময়ে ঘটা দেখে, যেটাকে সাধারণ চেতনা সময়সীমা দ্বারা পৃথকীকৃত স্বতন্ত্র ঘটনা হিসাবে দেখে।

একটা তিন মাত্রার বস্তু সময়ের সাথে গতিশীল হয়ে এক চার মাত্রার বস্তু তৈরি করে। সময়ের সাথে আমরা গতিকে দেখতে পারি যখন আমরা শৈশব থেকে তরুণ ও প্রাপ্তবয়স্ক হয়ে বার্ধক্যে চলে যাই। কিন্তু সীমিত প্রত্যক্ষকরণের জন্য সেই ‘চার মাত্রার শরীর’- কে আমরা দেখতে বা অনুভব করতে পারি না। একই তিন মাত্রার জগতে বিদ্যমান হয়ে আমরা চার মাত্রার শরীরের কেবল প্রস্থচ্ছেদ

দেখি এবং সেটা হল আমাদের এই তিন মাত্রার
সাধারণ স্থূল শরীর। সেটা যেন সিনেমার
ফিল্মের রোলে পরপর ছবিগুলির মধ্যে একটা
ছবিমাত্র।

তিন মাত্রার জগতে কিভাবে চার
মাত্রার জগৎকে উপলব্ধি করা যায়, তা বোঝার
জন্য, প্রথমে দেখা যাক কিভাবে একটা তিন
মাত্রার ঘটনাকে দুই মাত্রার জগৎ থেকে দেখা
হয়।

৩-মাত্রার ঘূর্ণিত ঢাকাকে ২-মাত্রার তলে নিয়মিত বিরতিতে রেখা হয়ে আবির্ভূত ও অদৃশ্য হতে দেখা যাবে

৩-মাত্রার ঘূর্ণিত ঢাকাকে ২-মাত্রার তলে নিয়মিত বিরতিতে রেখা হয়ে আবির্ভূত ও অদৃশ্য হতে দেখা যাবে

ধর, তুমি একটি দুই মাত্রার জগতে
আছ। সেই জগৎ তল ও পৃষ্ঠের জগৎ। তোমার
জীবন, তোমার উপলব্ধি কেবল তলের ধারণায়
সীমিত। এখন মনে কর, একটা চাকা আছে
যার চাকার পাখিগুলি (স্পোক্) বিভিন্ন রঙে
রঞ্জিত এবং সেই চাকাটি তোমার বাসস্থান
তলের লম্বালম্বি হয়ে ঘুরছে।

তুমি চাকার এই গতিকে কিভাবে
উপলব্ধি করবে? যখন চাকার একটি পাখি
তোমার তলকে ছেদ করবে, তুমি চাকার পাখি
ও তলের প্রতিচ্ছেদে একটা বিশেষ রঙের রেখা
দেখবে। তারপর একটা পাখি বা স্পোক্ চলে
গেলে, একটা বিরতি আসবে যখন সেখানে
তুমি আর কিছুই দেখবে না। তারপর অন্য
রঙের একটা পাখি সেই তল ছেদ করে যাবে।
তাই, তুমি সেই তল থেকে চাকার গতিকে
উপলব্ধি করবে যেন একই সময়ের ব্যবধানে
বিভিন্ন রঙের রেখা দৃশ্যমান হচ্ছে।

যা হচ্ছে তা এরকম, নিম্ন মাত্রার জগতের সীমিত প্রত্যক্ষীকরণ স্থানের উপলব্ধিকে সময়ের সাথে পরিবর্তিত করছে! যেহেতু তুমি স্থানের তিনটি মাত্রার মধ্যে কেবল দুটি মাত্রাকে দেখতে পাচ্ছ, তুমি তৃতীয় মাত্রাকে তোমার তলে কেবল সময়ের সাথে প্রকাশিত হলে দেখতে পার। তাই তুমি তাকে তোমার দুই মাত্রার স্থানের সাথে অসস্পর্কিত হিসাবে দেখ এবং তুমি তাকে সময়ের সাথে ঘটমান বিষয় বল।

এখন কল্পনা কর যখন একটা সবুজ
স্পোক্ বা পাখি সেই তল দিয়ে যায়, তখন
একই সাথে আরও একটি স্বতন্ত্র ঘটনা ঘটে,
ধর একটি কুকুরের ডাক। দুই মাত্রার জগতে
তখন সবুজ রেখার আবির্ভাব হওয়া ও কুকুরের
ডাক, এই দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক
আছে বলে মনে হবে, যখন বাস্তবে তা নয়!

দুই মাত্রার সত্তার ক্ষেত্রে এটা বিশ্বাস
করা সম্ভব নয় যে তার উপলব্ধির তলের বাইরে
ঘটনাবলীর উদয় হতে পারে। এর অর্থ তিন
মাত্রার জগৎকে বুঝতে গেলে, সে দুই মাত্রার

চেতনাতে থাকলে চলবে না, তাকে তিন মাত্রার
চেতনাতে উত্থান করতে হবে। একইভাবে চার
মাত্রার জগৎকে বুঝতে গেলে আমাদের চার
মাত্রার চেতনার অধিকারী হতে হবে।

এটা কি সম্ভব? কেবল তিন মাত্রার
অভিজ্ঞতা প্রদানকারী ইন্দ্রিয়ের উপলব্ধি
অতিক্রম করে কি আমরা আরও উচ্চতর
উপলব্ধি প্রাপ্ত করতে পারি? সময়ের রেখায়
কেবল বাস্তবতার নিছক ঝলক দেখা ছাড়া কি
আমরা বাস্তবতাকে বস্তুত দেখতে পারি? উত্তর
হল হ্যাঁ।

গভীর গবেষণা ও উন্নয়নের মধ্য দিয়ে প্রাচ্যের অতীন্দ্রিয়বাদীরা ও ঋষিরা আবিষ্কার করেছেন যে বাস্তব ঠিক যেভাবে আছে তাকে সেভাবে বোঝা সম্ভব, অভিজ্ঞতা করাও সম্ভব। সেটা স্বাভাবিক জীবনপথে ঘটতে পারে, কেবল একটা অকস্মাৎ ঘটনা হিসাবে নয়। এই অভিজ্ঞতা তাদের মধ্যে ঘটেছে।

ধ্যানের মধ্য দিয়ে আমরা সচেতনতার এই অবস্থা প্রাপ্ত করতে পারি।

একটা সুন্দর জেন্ গল্প :

একবার দুজন সৈন্য বাতাসে পতাকা
উড়তে দেখল। তাদের মধ্যে একজন বলল,
'পতাকা নড়ছে।' দ্বিতীয়জন বলল, 'না, বাতাস
ওটাকে নাড়াচ্ছে।'

একজন জেন্ মাস্টার যাবার সময়
তাদের তর্ক শুনতে পেলেন। সৈন্য দুজন
তাদের ঝগড়ার মীমাংসা করার জন্য মাস্টারকে
অনুরোধ করল।

একজন সৈন্য জিজ্ঞাসা করল,
'মাস্টার, আমি বলছি পতাকা নড়ছে। কিন্তু ও
বলছে বাতাস সেটাকে নাড়াচ্ছে। কোনটা
সত্য?'

মাস্টার বলেন, 'তোমরা কেউ সঠিক নও। কেবল চেতনা চলে চলেছে।'

এখন পর্যন্ত আমরা আমাদের জীবনে
যাকে প্রতিদিন বাস্তবতা বলে অনুভব করি
সেটাও এক অর্ধসত্য (virtual) বাস্তবতা।
স্থান-কালে জিনিষগুলির আলাদা হওয়া কেবল
একপ্রকার উপলব্ধি। যদি গভীরভাবে দেখ,
দেখবে মহাবিশ্ব সম্পর্কে আমাদের উপলব্ধি
কিরকম সন্দেহজনক। চেতনার যে গুণমান
থেকে আমরা বিশ্বকে দেখি, সেটাই আমাদের
বাস্তবতা বলে মনে হয়, তা পরম বাস্তবতা নয়।

বাস্তবতা এগার মাত্রার

আমরা মনে করি আমরা তিন মাত্রার বিশ্ব এবং চতুর্থ মাত্রার সময়ে বাস করি। যাই হোক, বস্তুত এগারটি মাত্রা আছে। মৌলিক মাত্রাগুলি হল দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, সময় ও চেতনা। উচ্চতর মাত্রাগুলি হল এই মৌলিক মাত্রাগুলির মিশ্রণ।

উদাহরণস্বরূপ, একটা লাঠির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। এটা কাল ও স্থানে আছে। এখন যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ রেখে কেবল উচ্চতাকে সরিয়ে ফেলি, তাহলে লাঠিকে দেখা যাবে, কিন্তু হাত সেই লাঠির মধ্য দিয়ে চলে যাবে। তুমি উচ্চতাকে রেখে দিয়ে দৈর্ঘ্য প্রস্থ সরিয়ে ফেলতে পার। তাহলে কিছুই দেখা যাবে না, কিন্তু হাত সেখানে দিয়ে নিয়ে যাবার চেষ্টা করলে কিছু একটাতে আটকে যাবে।

এইভাবে মাত্রাগুলির বিভিন্ন মিশ্রণ থেকে এগার মাত্রা তৈরি হয়ে বিশ্বব্রহ্মাণ্ড নির্মিত হয়। তোমার বর্তমানে উপলব্ধি করা চার মাত্রার স্থান-কাল থেকে উচ্চতর স্তরে গেলে তুমি এই এগার মাত্রা দেখতে পার, তুমি বাস্তবতাকে সেইভাবে দেখতে পারবে যেভাবে একজন জীবনমুক্ত সত্য দেখেন।

বিশৃঙ্খলা হ'ল শৃঙ্খলা, শৃঙ্খলা হ'ল বিশৃঙ্খলা

সেটা পরমাণুর শক্তি হোক অথবা ব্রহ্মাণ্ডের শক্তি হোক, শক্তির খেলায় এক বিরাট বিশৃঙ্খলা আছে। সেই বিশৃঙ্খলার মধ্যে, একটা শৃঙ্খলা আছে যা তুমি কল্পনাও করতে পার না।

যখন বিশৃঙ্খলা এক শৃঙ্খলায় চলে, তা সৃষ্টি করে চেতনা ও বুদ্ধিমত্তা।

বিশৃঙ্খলাই শক্তি

যা কিছু বিশৃঙ্খলায় আছে, তা উন্মত্ত ও শক্তিপূর্ণ। যা কিছু শৃঙ্খলায় আছে, তা নিষ্প্রভ। আমাদের জীবনে আমরা দেখতে পারি : যা কিছু বিশৃঙ্খলায় আছে, যা কিছু উন্মত্ত, তা শক্তি বিকিরণ করে। তোমরা দেখতে পার যখন শিশুদের স্বাধীনভাবে থাকতে দেওয়া হয়, তারা কত উন্মত্ত হয়। তারা কত শক্তি বিকিরণ করে। আমাদের জীবনে যদি কোন আইন ভাঙ্গতে দেওয়া হয়, আমরা কত আনন্দ অনুভব করি। আমরা কত শক্তি বিকিরণ করি। বিশৃঙ্খলা সরাসরি শক্তির সাথে সংযুক্ত। বিশৃঙ্খলার স্বাধীনতা ও নিয়ম দ্বারা বাঁধা না পড়া - এই কারণে কোন পদক্ষেপ না মেপে স্বাধীনভাবে নৃত্য করার সময় আমরা এত শক্তিপূর্ণ অনুভব করি।

যেই মুহূর্তে আমরা জানি যে আমরা বন্ধনে বাঁধা, আমরা নিষ্প্রভ হয়ে যাই। নিষ্প্রভতা স্বতঃশ্চলভাবে আমাদের ভিতরে প্রবেশ করে, যদিও তা আমাদের সরাসরি শারীরিকভাবে প্রভাবিত করতে পারে না। দৃষ্টান্তস্বরূপ, এই হলঘরে বসে থেকে যদি তুমি জান যে এই হলটি খোলা আছে এবং যদি জান যে তুমি যে কোন সময়ে এখান থেকে চলে যেতে পার, তুমি তাহলে সজীব, সতেজ ও খুশিতে থাকবে। হঠাৎ যদি তুমি খবর পাও যে এই হলটিকে তালাবন্ধ করা হয়েছে, তুমি কি স্বস্তিতে বসে থাকতে পারবে? না!

যে কোন বিধিনিয়ম স্বতন্ত্রতা খর্ব করে, শক্তি হ্রাস করে। যে কোন নিয়ন্ত্রণ তোমার শক্তিকে কম করে। এমনকি তোমার বাড়ীতেও, যদি কেউ বলে, ‘ঐ জায়গাতে বসবে না’, তোমার শুধুমাত্র সেখানে বসার ইচ্ছা হবে। কিন্তু যতক্ষণ না সেই নিয়মটা বানানো হচ্ছে, তুমি সেখানটায় বসার জন্য বিব্রত হবে না!

এমনকি ধূমপান করার মত অভ্যাসও বজায় রাখা হয় সূক্ষ্ম মানসিক সন্তুষ্টির জন্য যে তুমি উন্মত্ত ও তুমি বন্ধনে নাই। যদি নিজেকে সচেতনভাবে খুঁটিয়ে দেখ, তুমি বুঝবে যে তোমার সমস্ত সুখ তখনই আসে যখন তুমি কিছু নিয়ম ভাঙ্গ, যখন তুমি বিশৃঙ্খলায় আছ!

বিশৃঙ্খলাই শৃঙ্খলা

সমগ্র অস্তিত্বই বিশৃঙ্খলা। মহাবিশ্বে
কত গ্রহ ঘুরছে। সেখানে কোন ট্রাফিক
সিগন্যাল, পুলিশ বা সাইনবোর্ড নেই! তা

সত্ত্বেও গ্রহগুলি কত সুন্দরভাবে শৃঙ্খলায় ঘুরে চলেছে। একইভাবে কোয়ান্টাম ফিসিক্সে সবচেয়ে ছোট পদার্থ কণাসমূহ নয়। তারা কণা ও তরঙ্গ উভয়ই এবং বহু সম্ভাবনার সমাহার! কিন্তু সেই বিশৃঙ্খলাতে একটা শৃঙ্খলা আছে।

যদি ব্রহ্মাণ্ড কোন শৃঙ্খলা ছাড়া এক
বিশৃঙ্খলা হয়, তাহলে তা এক ধ্বংসের দিকে
চলে যাবে। ‘শৃঙ্খলায় বিশৃঙ্খলা’-কেই আমি
বলি ‘মহাজাগতিক বুদ্ধিমত্তা’

আমাদের বাসস্থান এই পৃথ্বীগ্রহকেই ধরা যাক। যদি এখান থেকে একটামাত্র জিনিষ হারিয়ে যায়, তা সে তাপমাত্রা বা জল বা বায়ু বা অগ্নি বা অন্য কিছুই হোক, আমরা এই গ্রহে এখন যেভাবে বাস করছি তা করতে পারব না। তাই এটা কেবল একটা দুর্ঘটনা নয়। পুরো বিশৃঙ্খলায় কিছু শৃঙ্খলা আছে।

বিজ্ঞান এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নি যে বিশ্বব্রহ্মাণ্ডের বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আছে, যে পরমাণুর মধ্যে এক শৃঙ্খলা আছে, কারণ সেই বোধের জন্য আমাদের বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে যেতে হবে। ঋষি মুনিগণ একদম স্পষ্ট করে উপলব্ধি করেছিলেন যে বিশৃঙ্খলায এক শৃঙ্খলা আছে। তাকেই তারা বলেন ‘মহাজাগতিক বুদ্ধিমত্তা’

নোবেল বিজেতা পদার্থবিজ্ঞানী ডঃ চার্লস্ টাউন্সের সাথে দেখা করার সুযোগ আমার হয়েছিল। তিনি লেসার ও মেসার সম্পর্কে গবেষণার জন্য বিখ্যাত। তিনি আমায় খুব সুন্দরভাবে বলেছিলেন, ‘আমি অনুভব করি যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড খুবই বিশিষ্ট এবং সেটা এক আধ্যাত্মিক সত্তা। তার নিজের বুদ্ধিমত্তা আছে। যদিও আমি তা নির্দিষ্টভাবে প্রমাণ করতে ও শব্দ দ্বারা প্রকাশ করতে অসমর্থ, আমি বিশ্বব্রহ্মাণ্ডকে এক বুদ্ধিমতাশীল আধ্যাত্মিক সত্তা হিসাবে অনুভব করি।'

দয়া করে বোঝ, সমগ্র মহাবিশ্বের নিজের বুদ্ধিমতা আছে। এটা কেবল ক্ষমতা নয়। এটা শক্তিও। শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য আছে। ক্ষমতার সাথে বুদ্ধিমত্তা যোগ হলে তা হয় শক্তি। বুদ্ধিমতা ছাড়া শক্তি হল ক্ষমতা। মহাবিশ্ব কেবল এক বল (force) নয়। তা হল বল ও বুদ্ধিমতার যোগফল। তা তোমার চিন্তায় সাড়া দেয়, তোমার প্রার্থনায় সাড়া দেয় ও তোমার সত্তাতে সাড়া দেয়, কারণ সেটা বুদ্ধিমত্তা।

একবার কেউ বুদ্ধকে প্রশ্ন করেছিল, ‘এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা কে?’ বুদ্ধ উত্তর দেন, ‘বিশ্বব্রহ্মাণ্ড নিজেই তার স্রষ্টা।’

যদি স্রষ্টা ও সৃষ্টি দুটি পৃথক অস্তিত্ব হয়, তার অর্থ কেবল স্রষ্টা বুদ্ধিমতাশীল এবং সৃষ্টি বুদ্ধিমতাশীল নয়। ব্রহ্মাণ্ড নিজেই স্রষ্টা কারণ তার নিজের বুদ্ধিমতা আছে। ব্রহ্মাণ্ড এক জীবন্ত শক্তি। তুমি এক জীবন্ত শক্তির ভিতরে বাস করছ।

তৈত্তিরিয় উপনিষদ সুন্দরভাবে বলে,
‘চেতনা বা ঈশ্বর বা পরম-চৈতন্য থেকে
আকাশ এলো। আকাশ থেকে বায়ু এলো। বায়ু
থেকে অগ্নি এলো। অগ্নি থেকে এলো জল। জল
থেকে এলো মাটি। মাটি থেকে খাদ্য এলো।
অস্তিত্ব এইভাবেই ঘটেছে।' এইভাবে
অতীন্দ্রিয়বাদীরা বারংবার জোর দিয়ে বলেছেন
যে আমরা এসেছি চৈতন্য থেকে, আমরা
এসেছি ঈশ্বর থেকে।

সৃষ্টি নিজেই স্রষ্টা, সেটা হল
বুদ্ধিমত্তারই নিজের প্রকাশ। যতদিন তুমি
বিশ্বাস কর যে মহাবিশ্বে যা কিছু দেখছ তা
বুদ্ধিমতা বিনা বস্তুগত ও যন্ত্রবৎ, তাহলে

জীবনে উদ্দেশ্য করার জন্য তোমার কিছুই
নেই। ‘জোর যার মুলুক তার’ হবে চূড়ান্ত
নিয়ম।

মহাবিশ্বকে কেবল জড় বলে বিশ্বাস করাই মৌলিক ভ্রান্তি। পৃথ্বীগ্রহে এই ভ্রান্তিই সমস্ত সন্ত্রাসবাদ ও হিংসার মূল। যতদিন আমরা বিশ্বকে মৃত জড় বলে বিশ্বাস করি, ততদিন ক্ষমতার জন্য বেশী ও আরও বেশী তৃষ্ণা উৎপন্ন হবে। যদি আমরা অনুভব করি যে সমগ্র বিশ্ব এক বিশৃঙ্খলা, তাহলে স্বাভাবিকভাবে আমরা ভাবব, ‘যখন সবকিছুই বিশৃঙ্খলা, আমাকে যা ইচ্ছা নিয়ে বাঁচতে দাও ও যতটা পারি বাঁচি।’ আমরা ‘জোর যার মুলুক তার’ ধারণায় বাঁচতে অনুপ্রাণিত হব।

বারবার মহাজাগতিক বুদ্ধিমত্তা প্রমাণ
করে যে সে আমাদের চিন্তায় সাড়া দেয়। শত
শত পরীক্ষা করা হয়েছে, কেবল উদ্ভিদ ও
প্রাণীদের নিয়ে নয়, পাথর, আগুন ও জল
নিয়েও করা হয়েছে। এই সমস্ত জিনিষগুলি
আমাদের চিন্তায় সাড়া দেয়। জাপানী বিজ্ঞানী
মাসারু এমোতোর পরীক্ষা প্রমাণ করে জল
কত সুন্দরভাবে আমাদের চিন্তায় সাড়া দেয়
এবং বিভিন্ন চিন্তার আবহাওয়ায় কিভাবে সে
তার গঠন পরিবর্তন করে।

কেবল যখন আমরা উপলব্ধি করি যে মহাবিশ্বের নিজের বুদ্ধিমত্তা আছে, যখন আমরা মহাজগৎকে উপলব্ধি করি আধ্যাত্মিক সত্তা হিসাবে, তখন শান্তির বীজ বপন করা হয়। কেবল যখন আমরা বুঝি যে আমাদের চিন্তায় কেউ সাড়া দেয়, আমাদের জীবনপথ পুরস্কৃত, আমাদের প্রার্থনায় উত্তর পাওয়া যায়, এক জীবন্ত বুদ্ধিমত্তাশীল বল আছে এবং বিশৃঙ্খলায এক শৃঙ্খলা আছে, কেবল তখন আমরা শান্তি, পরমানন্দ ও আধ্যাত্মিকতার উপলব্ধি করতে পারি এবং সেগুলির জন্য কার্য

করতে পারি। তখন কোন সীমারেখার মালিক হওয়া অথবা সীমারেখা প্রসারিত করার পরিবর্তে আমরা আমাদের চেতনা প্রসারিত করার চেষ্টা করব। যেই মুহূর্তে আমরা বিশ্বাস করতে শুরু করি যে মহাবিশ্ব এক বুদ্ধিমত্তা, আমরা সহজেই তার ওপরে আস্থা রেখে আরাম করতে পারি।