KAILASA Library/জীবনমুক্তি/শৃঙ্খলাই বিশৃঙ্খলাSign in
জীবনমুক্তি

শৃঙ্খলাই বিশৃঙ্খলা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

একটা সুন্দর জেন্ গল্প আছে :

এক শিষ্য এক জেন্ মাস্টারের কাছে
যায় ও জিজ্ঞাসা করে, ‘মাস্টার, দয়া করে
আমায় ব্যাখ্যা করে বলুন আপনি কিভাবে শুরু
করলেন, কিভাবে আপনার পথ চললেন,
কিভাবে আপনি পরম অভিজ্ঞতা প্রাপ্ত
করলেন।’

মাস্টার বলেন, ‘যখন আমি শুরু করলাম, পর্বতমালা ছিল এক পর্বতমালা, নদী ছিল এক নদী এবং বৃক্ষ ছিল এক বৃক্ষ। যখন পথ চলছিলাম পর্বতমালা পর্বতমালা ছিল না, নদী নদী ছিল না এবং বৃক্ষ এক বৃক্ষ ছিল না। আবার যখন পরম প্রাপ্তি হল পর্বতমালা হয়ে গেল এক পর্বতমালা, নদী হয়ে গেল এক নদী এবং বৃক্ষ হয়ে গেল এক বৃক্ষ।’

পরমপ্রাপ্তির আগে যদিও তুমি নিজেকে অসাধারণ মনে কর, তুমি সাধারণ থাক। প্রাপ্তির পরে, যদিও তুমি অসাধারণ, তুমি বোঝ যে তুমি সাধারণ।

একটা সুন্দর বিশৃঙ্খলা আছে যাকে
তুমি ‘শৃঙ্খলা’ বল, তা হল তোমার দেহ, মন
ও সত্তা। যখন উপলব্ধি কর যে ব্রহ্মাণ্ডের
বিশৃঙ্খলায এক শৃঙ্খলা আছে, তুমি তখন

উপলব্ধি কর যে পিণ্ডাণ্ডের (পিণ্ড অণ্ড বা শরীর) শৃঙ্খলায় এক বিশৃঙ্খলা আছে।

তুমি কেবল এক সহজ শরীর নও। তুমি কেবল এক পিণ্ডাণ্ড নও। তুমি এক ক্ষুদ্রকায় ব্রহ্মাণ্ড। তুমি উপলব্ধি কর তুমি ব্রহ্মাণ্ডের মত এক চরম ও অসীম সম্ভাবনাময় শক্তির মহাসাগর। তুমি উপলব্ধি কর, নিজেকে যা মনে করেছ তুমি তা অতিক্রম করে কিছু, তার চেয়েও বেশী কিছু।

এখন ভাব যে তুমি এক শৃঙ্খলায় আছ, কারণ তুমি ভাব যে তোমার সীমানা খুবই ছোট। যেই মুহূর্তে তুমি মহাজাগতিক চৈতন্য, বিশৃঙ্খলায় শৃঙ্খলা উপলব্ধি কর, তুমি তোমার শৃঙ্খলার ভিতরে বিশৃঙ্খলা উপলব্ধি করবে। তুমি তোমার শরীরের ভিতরে শক্তি বা চেতনাকে উপলব্ধি করবে। তখন তুমি কখনও নিজেকে কিভাবে শৃঙ্খলায় রাখা যায় তার জন্য বিব্রত হবে না, তা সহজেই ঘটবে। তুমি নিয়মানুবর্তিতার জন্য কার্য করবে না, নিয়মানুবর্তিতা সহজেই তোমার মধ্যে ঘটবে!

কেবল যখন তুমি তোমার শরীরের ভিতরে মহাজাগতিক চৈতন্যকে উপলব্ধি কর, পিণ্ডাণ্ডে ব্রহ্মাণ্ড দেখতে পার, তুমি সত্যই সুশৃঙ্খল হয়ে উঠবে, তুমি তোমার শক্তি না কমিয়ে কিভাবে সুশৃঙ্খল হওয়া যায় শিখে যাবে। যতক্ষণ তুমি সুশৃঙ্খল হবার চেষ্টা কর, তুমি তোমার শক্তিকে কেবল দমিত করে রাখবে এবং অন্যদেরও দাবিয়ে রাখবে।

প্রথমত, যখন তুমি বিশৃঙ্খলায় শৃঙ্খলা উপলব্ধি কর, তুমি এক আধ্যাত্মিক সত্তা হয়ে যাবে, তুমি প্রেম ও আনন্দ অভিজ্ঞতা করবে। যখন তুমি শৃঙ্খলায় বিশৃঙ্খলা উপলব্ধি করবে, তুমি এক করুণাময় সত্তা হবে। যখন বিশৃঙ্খলায় শৃঙ্খলা উপলব্ধি কর, তুমি প্রেম ও আনন্দের অভিজ্ঞতার অংশ অভিজ্ঞতা কর। আর শৃঙ্খলায় বিশৃঙ্খলা অভিজ্ঞতা করলে তুমি প্রেমের প্রকাশের অংশ করুণাকে প্রকাশ করবে।

দ্রষ্টা-দৃশ্য-দৃষ্টি

দৃষ্টির প্রক্রিয়ায় আমরা দুইটি জিনিষ দেখি, দ্রষ্টা ও দৃশ্যবস্তু। প্রকৃতপক্ষে দৃষ্টি প্রক্রিয়ায় কি ঘটছে? (যদিও এখানে চোখের উদাহরণ নেওয়া হয়েছে, এটা সব ইন্দ্রিয়ের ক্ষেত্রে প্রযোজ্য)

দ্রষ্টা থেকে চেতনা দৃশ্যের দিকে
অনবরত লাফ দেয়, কারণ তা দ্রষ্টার মধ্যে
স্বস্তিতে থাকতে সমর্থ হয় না। তার এই
অস্থিরতার কারণে তা দৃশ্যকে জীবন প্রদান
করে।

দ্রষ্টা (seer) ও দৃশ্যের (seen) মধ্যে ঘটা এই অনবরত লাফকে - দ্রষ্টা থেকে দৃশ্যে, দৃশ্য থেকে দ্রষ্টায়, আবার দ্রষ্টা থেকে দৃশ্যে এবং আবার দৃশ্য থেকে দ্রষ্টায় - এটাকেই ব'লে ‘দৃষ্টি’ (seeing)।

দৃশ্য - দৃষ্টি - দ্রষ্টা

দৃশ্য দৃষ্টি দ্রষ্টা

দৃশ্য মিলিয়ে যায় / দ্রষ্টা দ্রষ্টাতে স্থির হয়

দৃশ্য মিলিয়ে যায়

দ্রষ্টা দ্রষ্টাতে স্থির হয়

দ্রষ্টা তার মধ্যে সম্পূর্ণরূপে আনন্দে না থাকলে সে অস্থির হয় ও লাফায়। যখন সে লাফায়, সে দৃশ্যকে জীবন প্রদান করে। যেহেতু সে দৃশ্যকে জীবনপ্রদান করে, লাফ দেওয়ার এই প্রক্রিয়া 'দৃষ্টি' হয়ে যায়।

দুইভাবে দৃষ্টি প্রক্রিয়াকে বাদ দেওয়া যায়। দৃষ্টি প্রক্রিয়াকে বন্ধ করার জন্য হয় দ্রষ্টাকে, নয়ত দৃশ্যকে বাদ দিতে হবে।

যখন দৃশ্যকে ত্যাগ করা হয়, তা দ্রষ্টার ওপরে তার ক্ষমতা হারিয়ে ফেলে। লাফাবার কোন অর্থই নেই কারণ দৃষ্টিগোচর করার জন্য কিছুই নেই। যখন লাফাবার জন্য কোন জায়গা থাকে না, দ্রষ্টা দ্রষ্টার ভিতরে আরাম করে, তখন দৃষ্টি ঘটে না। যখন দৃষ্টি নেই, দ্রষ্টা জীবনমুক্ত হয়।

যে ব্যক্তি দৃশ্যকে বাদ দিয়ে এই লাফ বন্ধ করে সে এক ত্যাগী, সে এক সন্ন্যাসী। কোন কিছু দেখার ইচ্ছা সে মুছে ফেলে, সে বিশ্বাস করে যে তার কাছে ইন্দ্রিয়গ্রাহ্য যেকোন বস্তুর কোন মূল্য নেই। দৃশ্য তাকে উত্তেজিত করতে পারে না এবং লাফ দেওয়া বন্ধ হয়। সে ত্যাগ করে জীবনমুক্ত হয়। এটাই সত্য আত্মজ্ঞান।

জ্ঞানের পথে দ্রষ্টা অনাসক্তি ও জীবনকে পূর্ণরূপে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা করে। এইভাবে সে বাস্তবতাকে আবিষ্কার করার চেষ্টা করে। আসল উদ্দেশ্য হল এক তীক্ষ্ণ ও বিশুদ্ধ বুদ্ধিমত্তার বিকাশ যার মধ্য দিয়ে বাস্তবতাকে অভিজ্ঞতা করা যায়। ভারতবর্ষের মহান পরমজ্ঞানী সন্ত আদি শঙ্করাচার্য জ্ঞানের পথে চলেছিলেন এবং জীবনমুক্ত হয়েছিলেন। তিনি আত্মজ্ঞান সম্বন্ধে সবচেয়ে সুগভীর ও স্পষ্ট শাস্ত্রসকল রচনা করেছিলেন।

দৃশ্য / দ্রষ্টা দৃশ্যকে মুছে ফেলে

দৃশ্য

দ্রষ্টা দৃশ্যকে মুছে ফেলে অপরদিকে দ্রষ্টা নিজেকে বাদ দেয়, যা থেকে যায়, তা হল দৃশ্য এবং এটা হলেও দ্রষ্টা ও দৃশ্যের মধ্যে লাফ দেওয়া বন্ধ হয়। বাস্তবকে দেখা যায়। দ্রষ্টা ভক্তির মধ্য দিয়ে জীবনমুক্ত হয়।

যখন দ্রষ্টার পরিচয় মুছে যায়, যখন দ্রষ্টা দৃশ্যে দ্রবীভূত হয়ে যায়, তখন অস্তিত্বের প্রতি অগাধ ভক্তি ঘটে! তার কাছে সবকিছুই অস্তিত্বের এক রোমাঞ্চকর প্রকাশ হয়ে যায়! সেখানে তার পরিচয় আর থাকে না। সে অস্তিত্বের সাথে মিশে যায়। সেইজন্য ভারতে মীরাবাঈয়ের মত সন্তেরা ভক্তিপথে নিজেদের পরিচয় ভুলে গিয়ে ঈশ্বরের চেতনায় ডুবে সর্বদাই সমাধিতে থাকতেন। মীরাবাঈ কোন রকম আত্ম-সচেতনতা ছাড়াই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কেবল ঈশ্বর বন্দনার গান করে চলতেন।

তাই যেভাবেই হোক, হয় দ্রষ্টাকে অথবা দৃশ্যকে বাদ দিতে হবে। একমাত্র তবেই দ্রষ্টা ও দৃশ্যের মধ্যে লাফালাফি বন্ধ হবে। লাফালাফি বন্ধ হলেই সৃষ্টির প্রক্রিয়া বন্ধ হবে।

দ্রষ্টায় অথবা দৃশ্যে, যেখানেই তুমি আটকে থাক না কেন, পূর্ণরূপে আটকে থাক এবং তুমি পরমজ্ঞানপ্রাপ্তি করবে! যদি তুমি দ্রষ্টা ও দৃশ্যের মধ্যে লাফালাফি করতে থাক, দুটির মধ্যে কোনটিতে স্থির না হও, তুমি তাহলে দ্রষ্টা ও দৃশ্যের পৃথক অস্তিত্বের এক ভ্রান্তিতে থাকবে। এই লম্ফঝম্ফই তোমার ব্যক্তিগত দৃষ্টি হয়ে প্রতীয়মান হয়।

যখন দৃশ্যের কম্পাঙ্ক দ্রষ্টার কম্পাঙ্কের চেয়ে বেশী হয়, দ্রষ্টাকে পরিবর্তিত করা যায় অথবা দ্রষ্টা দৃশ্য দ্বারা পরিচালিত হয়। যখন দ্রষ্টার কম্পাঙ্ক দৃশ্যের কম্পাঙ্কের চেয়ে বেশী হয়, দৃশ্যকে পরবর্তিত করা যায় অথবা দ্রষ্টা দৃশ্যকে নিজ উদ্দেশ্য সাধনে পরিচালনা করে।

চেতনার দ্রষ্টা ও দৃশ্যে রূপান্তর

আমরা আগে আলোচনা করেছি, কারণহীন উচ্ছ্বসিত আনন্দ থেকে অস্তিত্বের মহাসাগরে ‘সৃষ্টি’-র ঢেউ ওঠে। অসংখ্য ব্রহ্মাণ্ডে গণনাতীত প্রকাশের সাথে দিব্যের লীলাকে বলে ‘স্থিতি’। সেই লীলা বন্ধ করা ও নিজের মধ্যে আরাম করাকে বলে ‘লয়’। সেটা হল গুণাতীত পরম অবস্থায় ফিরে যাওয়া। তারপর কোন যুক্তিগত কারণ বিনা সেই লীলা আবার শুরু হয়। এইভাবে মহাজাগতিক চেতনা অগণ্য আকার ধারণ করে ও এইরূপে অসংখ্য দ্রষ্টা ও দৃশ্য সৃষ্টি করে! এটাই জড় বিশ্বের উৎস।

সমষ্টিগত চেতনা

আমরা আমাদের ভাবা মত অসংযুক্ত
নই এবং পৃথক পৃথক দ্বীপ নই। হয়ত জড়
স্তরে আমাদের সবাইকে আলাদা আলাদা দ্বীপ
বলে মনে হয়। কিন্তু আমরা পছন্দ করি কি না
করি, স্বীকার করি কি না করি, আমরা তা চাই
কি না চাই। আমরা সবাই সমষ্টিগত চেতনা
দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত।

এটা এই প্রকার : যদি খাবার বিষাক্ত হয়, যে সেটা খায় কেবল সে ভোগে, সবাই নয়। এই ধারণায় তুমি নিজেকে এক পৃথক ব্যক্তিত্ব বলে মনে করতে পার। কিন্তু অস্তিত্বের যতই সূক্ষ্মতর স্তরে যাও, তুমি আমাদের পরস্পরসংযুক্তি আরও স্পষ্ট দেখতে পার। উদাহরণস্বরূপ, যদি বাতাস বিষাক্ত হয়, যারা তাকে শ্বাসে গ্রহণ করে, তারা অনেক দূরে থাকলেও অসুস্থ হয়। এই সংযোগ হল শ্বাসপ্রশ্বাসের স্তরে। তার অর্থ সূক্ষ্মতর শক্তির স্তরগুলিতে আমাদের মধ্যে দূরত্ব কমে যায়।

শারীরিক ও শ্বাসের স্তর চেয়ে মানসিক স্তরে আমরা আরও বেশী সংযুক্ত। মানসিক স্তর বলতে আমি চিন্তার স্তরকে বোঝাচ্ছি। আমাদের চিন্তা কেবল আমাদেরই নয়, আমাদের আশেপাশে ও বাইরেও সবাইকে প্রভাবিত করে। তোমার সর্দির চেয়ে তোমার চিন্তা অনেক বেশী সংক্রামক। বস্তুত লোকেরা হয়ত তোমার সর্দি থেকে বেঁচে যাবে, কিন্তু তারা তোমার চিন্তাগুলি থেকে পালাতে পারবে না।

একটা সহজ উদাহরণ নাও - কলেজে রবিবারের ফুটবল ম্যাচ দেখতে যাওয়া। যখন তুমি সেই স্টেডিয়ামে প্রবেশ কর, তুমি দেখ যে বাতাস পুরো আবেগে পূর্ণ। তুমিও সাথে সাথে সেখানকার খুশির মেজাজে প্রভাবিত হয়ে যাও! একইভাবে যদি একটা দলগত হিংসা হয়, যেমন ধর্মীয় লড়াই বা ঘরে কেউ মারা যাওয়ার মত সমষ্টিগত শোক, সেই মেজাজ তোমাকে তোমার নিয়ন্ত্রণের বাইরে প্রভাবিত করে। ('বুদ্ধিমতা' অধ্যায়ে এর সম্পর্কে আরও বিশদ বর্ণনা করা হয়েছে)

যদি তুমি অন্য কারো জন্য সর্দিতে
সংক্রামিত হও, তুমি হয়ত শারীরিকভাবে
কয়েকদিন ভুগবে এবং তারপর ভাল হয়ে
যাবে। কিন্তু তুমি যখন লোকের কাছ থেকে
আসা চিন্তাসমূহ দ্বারা আক্রান্ত হও, তুমি
মানসিক ভাবে কষ্টভোগ কর। একইভাবে তুমি
যা চিন্তা কর তা তোমার আশেপাশের
লোকেদের প্রভাবিত করে। যদি কোন ব্যক্তির
মন দূষিত হয়, তাহলে সে কেবল নিজে নয়,
অন্য অনেক বড় দলও তাতে কষ্টভোগ করে।
দৃষ্টান্তস্বরূপ, অস্থির মনের কেউ একজন
শহরের নেতা হলে তার নেওয়া নির্ণয়গুলির
জন্য পুরো শহর কষ্টভোগ করে! তার অস্থির
মন থেকে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা
সমস্ত শহরের জন্য ক্ষতিকর হবে।

এক ধাপ এগিয়ে বলা যায়, যদি একটা দূষিত ধারণা থেকে কোন কার্য হয়, সেই কার্য কেবল সেই ব্যক্তিকে প্রভাবিত করবে তা নয়, তাতে বিরাট জনসংখ্যার ওপরে প্রভাব পড়তে পারে।

উদাহরণস্বরূপ, পরমাণু বোমের কথা নেওয়া যাক। এটা কেবল পরমাণবিক তত্ত্বের এক ধারণা! পদার্থবিদ অ্যালবার্ত আইনস্টাইনের আবিষ্কৃত বিখ্যাত সূত্র E=mc² হল পরমাণু বোমের ভিত্তি। কিন্তু এই সূত্রের দূষিত ধারণায় সম্পূর্ণ পৃথিবীগ্রহ অস্থির হয়ে উঠেছে। আমরা সবাই এখন এই তত্ত্বে, এই আবিষ্কারে আতঙ্কিত। আজ পৃথিবীগ্রহে এত পরমাণু অস্ত্র আছে যা দিয়ে তাকে ৭০০ বার জ্বালিয়ে দেওয়া যায়।

হিংসার বীজ তখনই সৃষ্টি হয় যখন আমরা স্বতন্ত্র, অসংযুক্ত ও অপরের সাথে অসম্পর্কিত থাকি। আমরা স্বার্থপর, গোঁড়া ও হিংস্র হয়ে উঠি। যখন আমরা কেবল ব্যক্তিগত চেতনা নিয়ে থাকি, আমরা ব্যবচ্ছেদ করি, আমরা জিনিষগুলিকে ভাগে ভাগে কাটি ও বিশ্লেষণ করি। এই প্রকার যুক্তি জিনিষগুলিকে সর্বদা ধ্বংস করে। অপরদিকে, সমষ্টিগত চেতনার সাথে সুর বাঁধলে আমরা জিনিষগুলিকে একীভূত করি।

বোধ : কেবল মানসিক স্তরে নয়, এমনকি আরও গভীর চেতনার স্তরে, যত গভীরে যাবে তত গভীরভাবে তুমি সংযুক্ত হবে। এখানে এই রেখাচিত্রটি দেখ। এই রেখাচিত্রটির মাধ্যমে আমি তোমাদের সত্য ব্যাখ্যা করার চেষ্টা করব।

স্তরের বৃত্তাকার চিত্র

এই সাতটি বৃত্ত আমাদের মধ্যে সাতটি শক্তি-স্তর বর্ণনা করে। প্রথম স্তরটি হল স্থূল শরীর, যে শরীরকে তুমি তোমার হাত, পা ইত্যাদি হিসাবে অনুভব কর। দ্বিতীয় স্তরটি হল প্রাণ শরীর, যে শরীরে তোমার প্রাণ বা জীবনীশক্তি বা শ্বাসপ্রশ্বাস চলাচল করে। এইভাবে সাতটি শক্তি স্তর দিয়ে সম্পূর্ণ শরীর তৈরি হয়, যেখানে স্থূল শরীর কেবল একটা স্তর।

এখন স্থূল স্তরে, ‘তুমি’, ‘ঈশ্বর’ ও ‘আমি’-কে তিনটে ভিন্ন বিন্দু দ্বারা বৃত্তে প্রতীক করা যায়। স্থূল স্তরে আমাদের মধ্যে এই দূরত্ব খুব বেশী।

যদি তুমি একটু ভিতরে প্রাণ শরীরের দিকে যাও, আমাদের মধ্যে দূরত্ব কমে। আরেকটু গভীরে মন শরীরে গেলে দূরত্ব আরও ঘোচে। যখন তুমি গভীরে, আরও গভীরে চলে যাও, তা সবশেষে এক হয়ে যায়। তুমি দেখতে পাব যে এই স্তরগুলির একদম ভিতরের বিন্দুতে ঈশ্বর, তুমি ও আমি এক হয়ে যায়। সেখানে কোন দূরত্ব নেই। সেটা স্থূল স্তরেও সত্য! কেবল তোমার প্রত্যক্ষকরণের জন্য তুমি ভাব যে তুমি অস্তিত্ব থেকে পৃথক।

তোমার ভাবা মত তুমি স্বতন্ত্র সত্তা
নও। যখন তুমি কাউকে ঘনিষ্ঠভাবে ভালবাস,
তার প্রেম ও কষ্ট তোমাকে প্রভাবিত করে। তা
তোমার সত্তা থেকে আসে ও যায়। তার কারণ,
গভীরতর স্তরে তোমার কোন আলাদা অস্তিত্ব
নেই, তুমি সমষ্টিগত অস্তিত্বের এক অংশ।
তুমি কষ্টভোগ চাও না, কিন্তু যে করেই হোক
তুমি তা থেকে পালাতে পার না। বারংবার তুমি
শারীরিক বেদনা বা মানসিক কষ্ট অথবা
আধ্যাত্মিক বন্ধন অভিজ্ঞতা করতে থাক। তার
কারণ তুমি সচেতন নও যে তুমি সমষ্টিগত
চৈতন্যেরই অংশ। একবার তুমি যদি উপলব্ধি
কর ও সচেতন হও যে তুমি সমষ্টিগত
চৈতন্যের অংশ এবং তোমার কোন ব্যক্তিগত
অস্তিত্ব নেই, তোমার কোন পৃথক আমিত্ব
নেই, তাহলে তুমি কষ্টভোগ করবে না।

অস্তিত্বে পৃথক, স্বতন্ত্র পরিচয় বলে
কিছুই নেই। একবার তুমি তা অভিজ্ঞতা করে
থাকলে তুমি বেদনা, কষ্টভোগ, বিষণ্নতা ও
অসুস্থতা অতিক্রম করবে। দয়া করে বোঝ,
যতক্ষণ তোমার নিজের এক ঝাঁক ধারণা
থাকে, তুমি এক ব্যক্তিগত চেতনা হয়ে থাক
এবং তুমি কোন না কোন ভাবে কষ্টভোগ
করতে থাক।

তোমার কি মনে হয় যে তুমি অবিশ্রাম
উষ্ণ ও শীতলকে কেন বাধা দিতে থাক?
প্রকৃতি যা কিছু দেয় তুমি তাকে বাধা দাও।
একটা সুন্দর কথা আছে :

মানুষ নিয়মমাফিক এক বোকা,
গরমের সময় ঠাণ্ডা চাইছে,
ঠাণ্ডার সময় গরম চাইছে,
সর্বদাই যা নেই, চাইছে তাকেই!

ঠাণ্ডার সময় তুমি শীতলতাকে বাধা দাও। এটা ঘটে, তার কারণ তুমি নিজেকে

অস্তিত্ব থেকে আলাদা ভাব। আমি নিজে
হিমালয়ের ভীষণ ঠাণ্ডায় কম কাপড়ে থেকেছি।
দেহ কখনও অস্থির হয় নি। আমার কখনও
সমস্যা হয় নি। কারণ হল আমি নিজেকে
আবহমণ্ডল থেকে কখনও পৃথক ভাবছিলাম
না। প্রকৃতি থেকে নিজেকে পৃথক হবার কোন
ভাবনাই আমার ছিল না। আমি হিমালয়ে বহু
সন্ন্যাসী দেখেছি যারা ঠিক এই জিনিষই
করেন।

একমাত্র যখন ভাব যে তুমি আবহমণ্ডল থেকে আলাদা, তুমি তাকে বাধা প্রদান করতে আরম্ভ কর। একটা খুব সহজ অভ্যাস তুমি এখন নিতে পার। যদি তুমি ঠাণ্ডা অনুভব কর, নিজের সাথে একদম স্বস্তিতে থাক। কোন জায়গায় ঠাণ্ডা লাগছে তা নিরূপণ কর। সেই স্থানটিকে প্রত্যক্ষ কর। সেই জায়গাতে আবহমণ্ডলকে বাধা দিও না। বাতাসকে বাধা দেবে না। তাপমাত্রাকে বাধা দেবে না। কেবল নিজেকে বলতে থাক, ‘আমি প্রকৃতিকে বাধা দিতে যাচ্ছি না। আমি তাপমাত্রাকে বাধা দিতে যাচ্ছি না। আমি অস্তিত্বকে বাধা দিতে যাচ্ছি না। আমি যেন স্বস্তিতে থাকি।’ একটা সচেতন নির্ণয় নাও। তুমি দেখবে যে দেহ আরাম করছে এবং শীতলতার ধারণা অদৃশ্য হয়েছে! তুমি সম্পূর্ণরূপে স্বস্তিপূর্ণ হলে।

যখন আমি এটা বলি, লোকেরা আমায় প্রশ্ন করে, ‘এটা এখানে অভ্যাস করাটা ঠিক আছে, কিন্তু একদম চরম আবহাওয়ায় কি হবে?’ মন সর্বদাই চরম জিনিষ সম্পর্কে ভাবা পছন্দ করে, যদিও সেটা কখনও ঘটতে যাচ্ছে না। পরিষ্কার করে বোঝ, এমনকি চরম অবস্থাতেও তুমি এটা করতে পার, যদি তুমি পূর্ণতার সাথে এর জন্য প্রচেষ্ট হও। এখনকার সমস্যা হল তোমার ততটা পূর্ণতা নেই, ততটা স্পষ্টতা নেই। যদি প্রকৃতির সাথে একদম সুর মিলিয়ে থাক, নিশ্চিত তুমি চরম অবস্থাতেও স্বস্তিতে থাকবে। বহু মানুষ তা করেছে এবং তুমিও পারবে।

আরেকটা জিনিষ হল বাতাসে সমস্ত প্রকার জীবাণু, ব্যাক্টেরিয়া ও ভাইরাস আছে। যে কোন মুহূর্তে একটিমাত্র ভাইরাস বা ব্যাক্টেরিয়া তোমাকে অসুস্থতার কারণ হতে পারে। কিন্তু প্রকৃতির সাথে পূর্ণরূপে সুর বেঁধে ঐকতানে থেকে ভাইরাস বা ব্যাক্টেরিয়া তোমার ভিতরে প্রবেশ করলেও তুমি উপদ্রুত হবে না! যেই মুহূর্তে তুমি ভাবা শুরু কর যে তুমি কেউ একটা, তুমি অস্তিত্ব থেকে আলাদা এক সত্তা, তখন সম্পূর্ণ অস্তিত্ব তোমার কাছে শত্রু হয়ে যায়। অস্তিত্ব তোমাকে হত্যা করার জন্য বা ধ্বংস করার জন্য এখানে নেই। সে তোমার একমাত্র আস্থাভাজন পিতা, মাতা, বন্ধু ও শিক্ষক।

যখন তুমি সমষ্টিগত চৈতন্যের সাথে সুর মিলিয়ে থাক, যখন তুমি সমষ্টিগত চৈতন্যের অংশ হয়ে যাও, প্রকৃতি তোমার সাথে থাকে। প্রকৃতি তোমার বন্ধু হয়ে যায় এবং সে তোমাকে রক্ষা করে।

যেখানেই তুমি সামাজিক বা আর্থিক দিকে সফল হবার ইচ্ছা কর, কেবল যখন তুমি সমস্ত দলের সাথে নিজেকে একই সুরে বাঁধা অনুভব কর, কেবল যখন তুমি সমষ্টিগত চেতনার সাথে ঐকতানে থাক, তখন তুমি যা অর্জন করতে চাও তা অর্জন করতে সমর্থ হবে। যতক্ষণ তুমি নিজেকে স্বতন্ত্র ভাব, যতক্ষণ তুমি নিজের জন্য এক নির্দিষ্ট স্থান বজায় রাখতে চাও, যতক্ষণ তুমি ধারণা রাখতে চাও যে তুমি ‘কেউ একজন’, এক ‘পরিচয়’, তাহলে স্পষ্ট হয়ে যাও, তুমি বাধা পাবে এবং তুমি বাধা দিতে থাকবে। সেটা ঘর, অফিস বা ছুটি কাটানো যাই হোক না কেন, এটাই ঘটবে। যদি তুমি সমষ্টিগত চৈতন্যে অদৃশ্য হয়ে যাও, তোমাকে বারংবার রক্ষা করা হবে ও তোমার যত্ন নেওয়া হবে। তুমি পূর্ণ সফলতা অর্জন করবে, কেবল সামাজিক বা আর্থিক দিক দিয়ে নয়, তুমি তা অভিজ্ঞতা করবে পরিপূর্ণতার অনুভূতি হিসাবে। সেই অনুভূতি ব্যাখ্যাতীত, অব্যাখ্যেয়। যেই মুহূর্তে বাধা দেওয়া শুরু কর, তুমি তা থেকে নরক তৈরি করা শুরু কর।

একটা ছোট গল্প :

এক ব্যক্তিকে একদল লোক বলে যে তার স্ত্রী নদীতে পড়ে গেছে। তাই ব্যক্তিটিকে নদীতে ঝাঁপ দিয়ে স্ত্রীকে বাঁচাতে হবে। সে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল ও স্রোতের উল্টোদিকে সাঁতার কাটতে লাগল।

সকলে অবাক হল ও চীৎকার করে তাকে বলল, ‘ওহে! তুমি স্রোতের বিপরীতে কেন যাচ্ছ? তোমার স্ত্রী নিশ্চয়ই স্রোতের নীচের দিকে চলে গেছে।’

ব্যক্তিটি উত্তর দিল, ‘তোমরা আমার
বউকে জান না। নদীতে পড়ে গেলেও সে তার
স্বভাবমত লড়াই করবে! সে স্রোতের
বিপরীতেই যাবে!’

যতক্ষণ তুমি স্রোতকে বাধা দাও, সেটা তোমার কর্মস্থল বা তোমার ঘর বা তোমার কোম্পানি বা অন্য যে কোন জায়গাই হোক না কেন, যতক্ষণ তুমি সমষ্টিগত চেতনায় অদৃশ্য হচ্ছ না, তুমি অবিশ্রাম নিজের জন্য ও অপরের জন্য নরক সৃষ্টি করতে থাকবে। এমনকি স্থূল স্তরেও যদি ভাব যে তুমি বিশেষ কেউ একটা, তাহলে স্পষ্ট করে বোঝ, তুমি অসুস্থতাকে আমন্ত্রণ করবে।

মানসিক স্তরে যদি তুমি ভাব যে তুমি এক পৃথক সত্তা, তাহলে বারবার তুমি হিংসার বীজ বপন করবে। তুমি নিজেকে স্বতন্ত্র অনুভব করলে হিংসার বীজ সৃষ্টি করা হবে। সমষ্টিগত চৈতন্য সহকারে তুমি একীভূত হও, কিন্তু ব্যক্তিগত চৈতন্য সহকারে তুমি ব্যবচ্ছেদ কর, তুমি জিনিষগুলিকে টুকরো টুকরো করে কেটে ফেল। যুক্তি (logic) সবসময় ভেঙ্গে ফেলে। অন্তর্জ্ঞান বা স্বজ্ঞা (intuition) সর্বদা একীভূত করে।

যেই মুহূর্তে তুমি বোঝ যে তুমি গভীরভাবে সংযুক্ত, পূর্ণরূপে সংযুক্ত, ঐকান্তিকভাবে সমস্ত দলের সাথে প্রগাঢ়রূপে সংযুক্ত, সমস্ত ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত, তাহলে কেবল পরমানন্দ অভিজ্ঞতা করবে তা নয়, তুমি জীবন্ত হওয়া শুরু কর। তুমি তোমার সত্তার বিভিন্ন মাত্রা উন্মুক্ত করতে শুরু কর।

ঠিক এখন তুমি চাপে আছ, অনবরত
অস্থির আছ, তোমাকে অনেক চিন্তা করতে
হচ্ছে। এই একটা দেহ নিয়ে তোমাকে কত
চিন্তাই না করতে হচ্ছে। তুমি কত কিছু
উপভোগ করতে পার। এখন তুমি সমষ্টিগত
চেতনাতে অদৃশ্য হয়ে গেলে তোমার
কল্পনাতীত তোমার অনেক মাত্রা ও অনেক
সম্ভাবনা হবে! দেখ, এখন একটা দেহের জন্য
তোমার খুশীর অনুভূতি আছে এবং তুমি কত
উপভোগ করছ। কল্পনা কর, তোমার দুটি দেহ
থাকলে তুমি কি করতে পারবে? আর কেবল
কল্পনা কর, তোমার অনেকগুলি দেহ থাকলে
তুমি কি প্রকার অনুভব করতে পার! সমষ্টিগত
চৈতন্যের অংশ হলে তুমি এই অভিজ্ঞতাই
লাভ করবে।

যখন একীভূত হবার অনুভূতি বা
সমষ্টিগত চেতনা অভিজ্ঞতা কর, তুমি তোমার
নাম, সম্পদ, সামাজিক প্রতিষ্ঠা ও সম্মানের

সমস্ত বিভেদ ভুলে যাও। যা কিছুকে তুমি
'তুমি' বলে মনে কর, তা একদম অদৃশ্য হয়।
তুমি যা, তা প্রকাশিত হয়।

চিন্তার সমস্থানিকতা

যদি তুমি এক দল মাছকে একসাথে সাঁতার কাটতে বা এক ঝাঁক পাখিকে একসাথে উড়তে দেখ, তুমি তাদের চলার পথে এক ক্ষণিকের সমলয় দেখবে। হয়ত একশ' পাখী একসাথে V-আকার রচনা করে উড়ছে, কিন্তু যখন তাদের দিক পরিবর্তন করতে হয়, তারা সবাই সেটা একই সময়ে করে এবং তাতে কোন বিভ্রান্তি অথবা সময়ের ব্যবধান থাকে না! বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে এটা কিভাবে সম্ভব। এমনকি কীটপতঙ্গ ও পশুদের অধ্যয়ন করে দেখা গেছে, ভয় পেলে তাদের প্রতিক্রিয়া এত দ্রুত হয় যে তা সাধারণ যোগাযোগের প্রক্রিয়া দ্বারা ব্যাখ্যা করা যায় না।

কুকুরদের উপরে চিন্তার ক্ষমতাকে অধ্যয়ন করার জন্য একটি চিত্তাকর্ষক পরীক্ষা করা হয়। কুকুরগুলির মালিকদের কোন নির্দিষ্ট জায়গায় যাবার কোন উদ্দেশ্য ছাড়াই বাড়ী থেকে চলে যেতে বলা হয়। বাড়ী ছাড়ার পরে তাদের নির্দিষ্ট কিছু কিছু জায়গায় যাবার নির্দেশ দেওয়া হয় এবং যে কোন সময়ে হঠাৎ তাদের ফিরে আসতে বলা হয়। দেখা গেছে, মালিকের বাড়ী ফিরে আসার সময়, প্রায় প্রতিবারই কুকুর দরজার সামনে যাবে এবং মালিকের জন্য অপেক্ষা করবে।

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপ সমূহে বিরাট সুনামির ঘটনায় দেখা গেছে যে সুনামি দ্বীপে আসার আগে বিরাট হাতি সহ সমস্ত প্রাণীরা সমুদ্র তল থেকে উচ্চতর সুরক্ষিত জায়গায় চলে যায়। অনেক ঘটনায় দেখা গেছে যে ভূমিকম্প হবার কয়েক মিনিট আগে পশু ও পোকামাকড় ভূমিকম্প আসছে বলে বুঝে যায়। আমাদের ও এই প্রাণীদের মধ্যে কি পার্থক্য? সেটা হল তাদের প্রকৃতির সাথে সংযোগ! প্রকৃতির সাথে সুর বেঁধে বসবাস করার জন্য তারা প্রকৃতির সঙ্কেত বুঝতে পারে। মানুষের ক্ষেত্রে, আমাদের পরিচয় ও আমিত্বের মিথ্যা বোধের কারণে, আমরা প্রকৃতির সাথে সংযোগ হারিয়ে ফেলেছি এবং প্রকৃতির সরাসরি সংকেতের ব্যাপারে অনুভূতিহীন হয়ে গেছি।

উচ্চতর বুদ্ধিমত্তায় সুর বাঁধা

ইতিহাসে অনেক ঘটনা দেখবে, এমন
সব মানুষেরা একই আবিষ্কার একই সময়ে
পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় করেছে যারা
পরস্পরকে জানেই না। তার কারণ ধারণাগুলি
সমষ্টিগত চেতনায় ভেসে বেড়াচ্ছে। এটা এই
রকম : আকাশে শত শত তড়িৎচুম্বকীয় তরঙ্গ
আছে, কিন্তু তোমার টেলিভিশন কেবল সেই
কম্পাঙ্কের তরঙ্গকে ধরবে যার সাথে তাকে
টিউন করা হয়েছে। একইভাবে, যে সমস্ত মন
তৈরি ও ভাসমান ধারণাগুলির জন্য অপেক্ষা
করছে, সেই মনগুলি সুর বাঁধবে ও সম্ভাবনাকে
বাস্তবতায় রূপান্তরিত করবে।

যখন আমাদের পুনরাবৃত্তিমূলক চিন্তা থাকে, তখন আমরা সেই সমস্ত চিন্তা তরঙ্গ প্রেরণ ও গ্রহণ করি যেগুলি একই প্যাটার্নের হয়। আমরা আমাদের চিন্তার জালে প্রায় আটকে গেছি। এইভাবে একজন সাধারণ মানুষের জীবন নির্বাহ হয়। কিন্তু বুদ্ধিমতাশীল ব্যক্তিরা মহাবিশ্বের নিয়ম বুঝতে পারে এবং সৃজনশীলতা ও নতুনত্বের গতিপথ বা চ্যানেল হবার জন্য উচ্চতর বুদ্ধিমতাতে সুর বাঁধে।

ঠিক যেভাবে ব্রহ্মাণ্ড নিজেকে এক সত্তা হয়ে বিদ্যমান হবার জন্য অনেক ইঙ্গিত প্রদান করে, বাস্তবতার সত্যতা সম্পর্কে আমরা প্রকৃতি থেকে আভাস পেতে পারি। ১৯২০ সালে পর পর কতগুলি পরীক্ষায় দেখা গেছে, ইঁদুরের মস্তিষ্কের যে কোন অংশ সরিয়ে ফেললেও ইঁদুর সার্জারীর আগে শেখা জটিল কার্য করার স্মৃতি বজায় রেখেছে। বস্তুত ইঁদুরের মস্তিষ্ক 'হোলোগ্রাফিক' স্মৃতি প্রদর্শন করে। বিজ্ঞানীরা প্রস্তাব রাখে যে স্মৃতিগুলি স্নায়ুকোষে সঙ্কেতে লেখা নেই, কিন্তু স্নায়ু স্পন্দনের প্যাটার্নে মস্তিষ্কে ক্রিস্ক্রস্ (আড়াআড়িভাবে ছেদ) করে আছে এবং সেটা বিভিন্ন প্যাটার্নের লেসার আলোকরশ্মির পরস্পরকে ক্রিস্ক্রস্ করে হলোগ্রাম গঠন করার মত। এটা হয়ত ব্যাখ্যা করে কিভাবে দুটি মুষ্টির আকারের মানুষের ছোট মস্তিষ্ক হাজার কোটি তথ্য সঞ্চিত রাখতে পারে!

বিশ্বব্রহ্মাণ্ড এক হলোগ্রাম এবং আমরা সেই হলোগ্রামের এক অংশ। হলোগ্রামে, হলোগ্রামের প্রতিটি অংশকে ভেঙ্গে ফেললেও তা সেই হলোগ্রামের সমগ্রতাকে প্রতিফলিত করে। একইভাবে আমরাও ব্রহ্মাণ্ডের সমগ্রতাকে প্রতিফলিত করি। ব্রহ্মাণ্ড জীবিত ও মৃত পদার্থের সংগ্রহশালা নয়। ব্রহ্মাণ্ড এক বিশাল পরস্পরসংযুক্ত 'পূর্ণ'। তুমি তোমার আশেপাশের সবকিছুর সাথেই সংযুক্ত - গাছপালা, পশুপাখি, পৃথিবী ও অন্যান্য গ্রহের পাথর, তারা, ব্রহ্মাণ্ডের নীহারিকা বা গ্যালাক্সি

  • সব কিছুই। তুমি তা উপলব্ধি কর কি না কর, তা নির্ভর করে তুমি চেতনার কোন স্তর থেকে তাদের উপলব্ধি করছ।

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন : বিজ্ঞানের মতে শূন্য হল পদার্থের অনুপস্থিতি। কিন্তু আপনার মতে শূন্য হল শক্তি। পদার্থ বা বস্তু হল শক্তির প্রকাশ। আপনি শূন্যের সংজ্ঞা কিভাবে দেবেন?

উত্তর : দয়া করে বোঝ বিজ্ঞান তার দৃষ্টিপথ পরিবর্তন করেছে। এখন বিজ্ঞানীরা এক স্বচ্ছ ধারণা নিয়ে আসছে যে 'শূন্য' বলে কোন কিছু সৃষ্টি করা যায় না। এমনকি মহাকাশে যেখানে তুমি বল যে শূন্য বিদ্যমান, সেখানে ঈথার আছে। ঈথার শক্তির স্থূল রূপ। বিজ্ঞান এই সত্য নিয়ে আসছে যে ঈথারও এক পদার্থ। তাকে মাপা যায় ও নিয়ন্ত্রণ করা যায়। বিজ্ঞান এখন এমন এক পর্যায়ে বিবর্তিত হয়েছে যেখান থেকে বিজ্ঞান আধ্যাত্মিক সত্যকে কিছুটা অনুধাবন করতে পারে। তারা বুঝতে শুরু করেছে যে পদার্থের অনুপস্থিতি শূন্য নয়। সেটা পদার্থের কিছু অংশের অনুপস্থিতি। পাঁচটি প্রধান উপাদান আছে - মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ (পঞ্চভূত : ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম)। শূন্য হল এদের মধ্যে চারিটির অনুপস্থিতি - মাটি, জল, অগ্নি ও বায়ু। ব্যাস্। সেটা পদার্থের অনুপস্থিতি নয়, সেটা চার উপাদানের অনুপস্থিতি।

হাজার হাজার বছর আগে প্রাচ্যের ঋষিগণ বাস্তুশাস্ত্র বিজ্ঞান রচনা করেছিলেন। এই বিজ্ঞান আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে ঈথারের শক্তিকে কাজে লাগানো যায় তা শেখানো হয়। সেটা ঘরবাড়ি বানাবার এমন প্রক্রিয়া যাতে ঈথার শক্তিকে ঘরের মধ্যে সম্ভবমত সবচেয়ে ভাল করে আবদ্ধ করা যায়। আজ বিজ্ঞানীরা ঈথারকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছে! তাই আমার মতে এবং বিজ্ঞান অনুসারে, শূন্য হল শক্তি, পদার্থের অনুপস্থিতি শূন্য নয়।

প্রশ্ন : বলা হয় ব্যক্তির নিজের
মনের ওপরে নিয়ন্ত্রণ আছে। তার অর্থ কি
বাইরের মনগুলি ব্যক্তির মনকে ও চিন্তার
প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে? আমরা
কিভাবে তা নিয়ন্ত্রণ করি এবং ক্রোধ ও
বিষণ্ণতা থেকে মুক্ত হই?

উত্তর : সুন্দর প্রশ্ন। তোমার কি তোমার মনের ওপরে নিয়ন্ত্রণ আছে?

প্রশ্নকর্তা : কখনো কখনো আমার তা কঠিন লাগে...

ঠিক আছে। এই উত্তরটি আমি প্রায়
সব জায়গাতে পাই। এক ব্যক্তির তার মনের
ওপরে নিয়ন্ত্রণ আছে - এই উক্তি কেবল বলা
হয়, কখনও অভ্যাস করা হয় না এবং কখনও
অভিজ্ঞতা করা হয় না। পরেরটা, বাইরের
মনগুলি ব্যক্তির মন ও চিন্তার প্রক্রিয়াকে
প্রভাবিত করতে পারে।

তুমি কি বিবাহিত?

প্রশ্নকর্তা : হ্যাঁ!

তাহলে তুমি স্বীকার করবে যে তোমার
পতি তোমার চিন্তার প্রক্রিয়াকে প্রভাবিত
করতে পারে। সেই প্রভাব কেবল তার কথা
দ্বারা হয়, তা নয়, এমনকি অন্যভাবেও তা
ঘটে!

উদাহরণস্বরূপ, ধরা যাক তুমি এখানে ধ্যান করার জন্য আসতে চাও। তুমি তাকে বল তুমি ধ্যান করার জন্য যেতে চাও। সে প্রতিবাদ করে না, কিন্তু মুখভার করে থাকে। কেবল তার সেই মুখভারের স্মৃতি এখানে তোমার ধ্যানকে প্রভাবিত করতে পারে। এখানে বসে তুমি তার ভার করা মুখের ধ্যান করবে! এমনকি তুমি এখানে আসার সময় সে শহরে না থাকলেও, কেবল তার ভার করা মুখের স্মৃতি অথবা আগের বার তার কাছে অনুমতি চাইবার সময় তার দ্বারা বিকিরণ করা শক্তিই যথেষ্ট - ধ্যান করার সময় এখানে তোমার মেজাজ বিষণ্ণ হয়ে যাবে।

তাই বোধ, অন্যেরা তাদের চিন্তা
প্রকাশিত না করেও তোমার মনকে প্রভাবিত
করতে পারে।

প্রশ্ন : ক্রোধ ও বিষণ্ণতা এড়িয়ে
চলার জন্য আমরা কিভাবে মনের
প্রভাবকে নিয়ন্ত্রণ করি?

উত্তর : ধ্যান দ্বারা!

তুমি একটা পেঁয়াজের মত। পেঁয়াজকে স্তরে স্তরে ছাড়ালে ভিতরে কি পাও? কেবল শূন্যতা! পেঁয়াজ ভাবে তার ভিতরে নিরেট কিছু আছে, কিন্তু তাকে যখন স্তরে স্তরে ছাড়ানো হয়, তা শূন্য। একইভাবে মানুষ ভাবে সে ব্যক্তিগত চেতনা, কিন্তু যদি আমরা ব্যক্তিগত স্তরগুলি ছাড়াই, সে অভিজ্ঞতা করবে সে মহাজাগতিক চেতনা, সমষ্টিগত চৈতন্য! অপরের থেকে, অপরের মাধ্যমে, অপরের দ্বারা তোমার চেতনাতে ক্রোধ বা বিষণ্ণতা ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য এটাই একমাত্র উপায়। ধ্যান করলে তোমার सजাগতা বৃদ্ধি পাবে এবং তুমি ব্যক্তিগত চেতনার প্রত্যক্ষদর্শী হবে। যা কিছু তুমি প্রত্যক্ষ কর, তা মহাজাগতিক চৈতন্যে দ্রবীভূত হয়ে যাবে।

প্রশ্ন : আমাদের কষ্টভোগ কেন
করতে হবে? শৈশবে আমাদের অন্যদের
থেকে আলাদা হবার শিক্ষা দেওয়া হয়।
স্কুলে আমাদের কিছু একটা হবার শিক্ষা
দেওয়া হয়। বড় হলে আমাদের অন্যদের
সাথে প্রতিযোগিতা করতে শেখানো হয়।
যদি পরম সত্য এটাই হয় যে আমরা
সবাই এক, আমরা সবাই পরমানন্দ,
তাহলে সমষ্টিগত চৈতন্য এই আনন্দ,
শান্তি ও প্রেমকে প্রতিফলিত করছে না
কেন?

উত্তর : এটা একটা সুন্দর প্রশ্ন। আমি
এটাকে ধাপে ধাপে উত্তর দেব। এই প্রশ্নটির
অনেক সম্ভাবনাময় অর্থ আছে।

যারা আজকের শিক্ষাব্যবস্থা তৈরি করেছে তারা জীবনমুক্ত নয়। প্রাচীন শিক্ষাব্যবস্থাকে বলা হয় গুরুকুল এবং তা সৃষ্টি করেছিলেন ঋষিগণ। দুর্ভাগ্যবশত, আজকে তা আর নেই।

এই জীবনমুক্ত মাস্টারদের দ্বারা শুরু
করা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাকে কিছু
বলতে দাও। এই ব্যবস্থায় দেশের যে কোন
শিশু হল মাস্টারের! মাস্টার তার যত্ন নেন।
পিতামাতারা শিশুর জন্মের কয়েক বছর পরে
তাকে মাস্টারকে প্রদান করে।

এই শিক্ষাব্যবস্থায় বাচ্চাদের কিছু বছর বয়স পর্যন্ত কাপড় পরার জন্য জোর করা হয় না। কাপড় না পরার জন্য তাদের স্বতন্ত্র দেহের ধারণা তৈরি হয় না! তাদের সরাসরি অস্তিত্বের সাথে, ইথারের সাথে সম্পর্কসাধন করতে দেওয়া হত। তাদের ফুল, বন, বৃক্ষ, পৃথিবীর সাথে সম্পর্কস্থাপন করতে দেওয়া হত। তারা যে কেউ একজন সেই ধারণা দেওয়া হত না।

অধিকন্তু তাদের পুরুষ ও মহিলার ধারণা দেওয়া হত না। প্রকৃতপক্ষে পুরুষেরা ৫১ শতাংশ পুরুষ ও ৪৯ শতাংশ মহিলা। মহিলারা ৫১ শতাংশ মহিলা ও ৪৯ শতাংশ পুরুষ। কিন্তু সমাজ দ্বারা তাদের ক্ষুদ্রতর অর্ধ্ব দমিত হয় এবং তাদের বোঝানো হয় যে তারা পুরোপুরি পুরুষ অথবা পুরোপুরি মহিলা। এতে তাদের চেতনায় প্রতিক্রিয়া হয়।

শিশুদের বড় করার সময় তোমাকে কিছু মৌলিক জিনিষ অনুসরণ করতে হবে। যদি তোমাকে তাদের কাপড় পরাতে হয়, তাদের এক ফালি কাপড় পরাও যা দিয়ে তাদের ওপরের ও নীচের শরীর ঢাকা যায়। তাদের দুই ফালি কাপড় দেবে না, তাতে তাদের ওপরের ও নিতম্বের নীচের শরীরকে পৃথক করে। এছাড়া তাদের ক্রমাগত ধারণা দেবে না যে তারা কেউ একজন। অবশ্যই তা তোমার পক্ষে একটু কঠিন হবে, যেহেতু তোমাকে তাদের স্কুলে পাঠাতে হবে, কিন্তু কমপক্ষে তুমি সর্বোত্তমভাবে প্রচেষ্টা করতে পার।

গুরুকুল ব্যবস্থায় শিশুদের প্রথমে একটি ধ্যানপ্রক্রিয়া দেওয়া হয়। যদিও তারা ধারণা পেয়ে থাকে যে তারা ছেলে বা মেয়ে, তারা এই ধ্যান প্রক্রিয়াকে ব্যবহার করতে পারে ও মনে বসানো সেই ভাবনাকে নিস্তেজ করতে পারে। এই ধ্যান প্রক্রিয়া তাদের বিধৌত করে সেই ভাবনাগুলিকে বিতাড়ন ক'রে এবং বারংবার তাদের সমষ্টিগত চৈতন্যের সাথে সুর বাঁধতে সাহায্য ক'রে। সেই প্রণালীকে আমরা বলি গায়ত্রী মন্ত্র।

সাত থেকে চৌদ্দ বছর বয়স পর্যন্ত, ছোটরা গায়ত্রী অভ্যাস করে এবং তার মাধ্যমে তারা অবিশ্রাম সমষ্টিগত চৈতন্যের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করে। চৌদ্দ বছর বয়সের মধ্যে তারা সমষ্টিগত চৈতন্যের ঝলক পেয়ে থাকতে পারে। তারা সমষ্টিগত চৈতন্যের প্রতিচিত্রের ঝলক পেয়ে থাকতে পারে। তাদের সেই প্রতিচিত্রের ঝলকের প্রগাঢ়তার ওপরে নির্ভর ক'রে তাদের আরও গভীরতর প্রক্রিয়া দেওয়া হত। ২১ বছর বয়সের মধ্যে তারা জীবনমুক্ত হত!

আমি তোমাদের সত্য বলছি, এক সময় ছিল যখন ৭০ শতাংশ মানুষ জীবনমুক্ত ছিল। বাকী ৩০ শতাংশ জীবনমুক্তির জন্য কাজ করছিল। জীবনমুক্ত মাস্টারদের দ্বারা সৃষ্ট সামাজিক গঠন এমন ছিল যে মানুষেরা হয় জীবনমুক্ত ছিল অথবা সেদিকে কার্য করছিল। আর কোনও শ্রেণী ছিল না। কেবল জীবনমুক্ত মানুষ ও অন্বেষণকারী। দুর্ভাগ্যবশত, আমরা আজ সেই ব্যবস্থা হারিয়ে ফেলেছি। সেইজন্য সারা পৃথিবী জুড়ে প্রতি সপ্তাহে আমাদের এই ধ্যান প্রোগ্রাম করতে হচ্ছে।

ভারতবর্ষে আমাদের আশ্রমে গুরুকুল প্রথা আছে। আমরা আধুনিক শিক্ষাকে বাধা না দিয়ে বৈদিক প্রথাকে পুনরায় জীবিত করছি, যাতে শিশুরা পুনরায় সমষ্টিগত চৈতন্যের সাথে সংযুক্ত হয়ে বড় হতে পারে।

প্রশ্ন : আমরা সবাই সমষ্টিগত
চৈতন্যের অংশ। তাহলে এতে ঈশ্বর
কিভাবে আসেন?

উত্তর : সমষ্টিগত চৈতন্যকেই আমি
বলি ঈশ্বর। পূর্ণকেই আমি বলি ঈশ্বর। যখন
তুমি পূর্ণ, তুমি পুণ্য।