বিশ্বশান্তি তোমার থেকে শুরু হয়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল পৃথিবীগ্রহের জন্য এক শান্তিপূর্ণ আশীর্বাদ হওয়া
যখন আমরা অস্তিত্বের পরিকল্পনাতে
আমাদের ভূমিকা উপলব্ধি করি, তখন আর
আমরা আমাদের চারিদিকে সবার থেকে
আলাদা অনুভব করতে পারি না। যখন আমরা
আমাদের ভূমিকা সম্পর্কে অজ্ঞ, যখন আমরা
অনবহিত, কেবল তখন আমরা পৃথক অনুভব
করি।
জীবনমুক্ত মানুষের এক অতি জরুরি শ্রেণী সৃষ্টি করার সময় পৃথিবীগ্রহে এসে গেছে। কেবল বেশী বেশী করে মানুষকে জাগ্রত ক’রে, জীবনমুক্ত ক’রে ব্যক্তিগত নকারাত্মকতার সমষ্টিগত প্রভাবকে ধ্বংস করা যায়। পৃথিবীর চারদিকে সমস্ত বিপর্যয় কেবল অচেতন মনুষ্য দ্বারা সৃষ্ট হয়েছে। বিশ্বব্যাপী উষ্ণতর হওয়া, এইচ আই ভি, ধর্মীয় আতঙ্কবাদ, অন্ধ গোঁড়ামি এবং পারমাণবিক অস্ত্রের স্তূপ, সবই এই নকারাত্মকতার জন্য। আজ আমরা কত বিপদের সম্মুখীন হচ্ছি যে এক শান্তিপূর্ণ, আনন্দপূর্ণ, পরমজ্ঞানালোকে আলোকিত সমাজ সৃষ্টি না করতে পারলে আমরা এই সুন্দর পৃথিবীগ্রহকে রক্ষা করতে সমর্থ হব না।
আমার মিশন হল এক শান্তিপূর্ণ,
খুশীতে ভরা, আনন্দপূর্ণ, সচেতন জীবনমুক্ত
সমাজ সৃষ্টি করা।
বিশ্বশান্তি - ব্যক্তিগত পরমানন্দের এক
উপজাত (বাই-প্রোডাক্ট)
পরস্পর বিরোধী চিন্তা
বস্তুত আমাদের বেশীরভাগই নিজেদের সাথে লড়াইতে ব্যস্ত। আমরা পরস্পরবিরোধী চিন্তা ও বাসনার জালে জড়িয়ে পড়েছি। আমাদের চিন্তা ও কথা অনেক শক্তিশালী, কিন্তু আমরা তাদের কতই না অসতর্কভাবে ব্যবহার করি।
উদাহরণস্বরূপ, ধর তোমার মাথাব্যাথা হয়েছে। তবে তুমি কি করবে? তুমি নিজেকে বল, 'আমার খুব ইচ্ছা এই মাথাব্যাথাটা চলে যাক!’ তুমি বোঝ না যে প্রতিটি শব্দ ইচ্ছা ও বাস্তবায়নের শক্তি বহন করে। এই শব্দগুলি বলে তুমি ‘মাথাব্যাথা’ শব্দটাকে ততটাই ক্ষমতা দিচ্ছ যতটা তুমি ‘চলে যাক’ শব্দাবলীকে দিচ্ছ। এটাকে আমি বলি পরস্পরবিরোধী চিন্তা। তুমি তোমার মূল ইচ্ছাকে বিরোধ করছ। এমনকি তোমার সকারাত্মক অভিপ্রায় লড়াইয়ে আটকে গেছে, তোমার নিজের চিন্তা ও শব্দাবলীর উভয়সংকট। মনের প্রকৃতি হল উভয়সংকট।
তাহলে তুমি প্রশ্ন করবে, ‘আমি
কিভাবে এই মাথাব্যাথা থেকে মুক্তি পাব?’
কেবল বল, ‘আমি নিরাময় হয়ে যাই!’ ব্যস্।
মন কেবল নকারাত্মক শব্দ চিন্তা করতে এত অভ্যস্ত হয়ে গেছে, সেটাই সমস্যা।
আমাদের পরম্পরবিরোধী চিন্তাগুলি আমাদের সমস্ত কষ্টভোগের মূল কারণ। আমাদের সমস্ত কষ্টভোগের উদয় হয় আমাদের অজ্ঞানতা থেকে। আমরা এই সত্য সম্পর্কে অজ্ঞান যে আমাদের প্রকৃতি হল আনন্দ। আমরা অস্তিত্বেরই এক অংশ এবং সেই অস্তিত্বের প্রকৃতি হল আনন্দ। একবার যদি আমরা বুদ্ধি ও অভিজ্ঞতা দ্বারা তা বুঝতে পারি, আমরা সচেতনভাবে ও প্রবলভাবে দেখতে পাব আমাদের পরম্পরবিরোধী চিন্তাগুলি নিজনিরাময় চিন্তা দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।
যখন আমাদের সিস্টেমে নিরাময় চিন্তা বারংবার প্রবিষ্ট করাই, তখন সকারাত্মক শব্দ ও চিন্তাকে ক্ষমতা দেওয়া হয়। সেগুলি তখন আমাদের পেশী-স্মৃতিতে খোদিত হয়। তাই খারাপ মেজাজ ও বিষণ্ণতার সময় এই নিরাময় চিন্তা আমাদের অন্তর্দেশে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে এবং আমাদের মনমরা মেজাজ থেকে বার করে আনে। আমরা নিজেই এই মনমরা মেজাজ ও মনের নকারাত্মক খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজেকে উত্থিত করতে পারি।
ব্যক্তিগত শান্তির প্রকৃতি হল বিশ্বকে স্পর্শ করা
বুদ্ধের জীবন থেকে একটা সুন্দর গল্প :
বুদ্ধের খুড়তুত ভাই দেবদত্ত বুদ্ধের সন্নাস ক্রমে যোগদান করে। সে ক্ষমতা ও প্রতিষ্ঠার জন্য ক্ষুধার্ত ছিল। সে বুদ্ধের সন্ন্যাস ক্রমের প্রধান হতে চাইল। কিন্তু বুদ্ধ এই রকম একজন অপরিণত মানুষ, যে জীবনমুক্তির বদলে প্রতিষ্ঠার পিছনে দৌড়াচ্ছে, তাকে তাঁর মিশনকে নেতৃত্ব নিতে দেবেন না। তাই দেবদত্ত বুদ্ধের ওপরে ঈর্ষান্বিত ছিল ও তাঁর ওপরে মন্দ ভাবনা রাখত। দেবদত্ত বুদ্ধকে মেরে ফেলার জন্যও অনেকবার চেষ্টা করেছিল।
একবার দেবদত্ত এক রাজ-মাহুতকে একটা ক্রুদ্ধ হাতিকে বুদ্ধের পথে ছেড়ে দিতে জোর করল। হাতিকে মত্ত করা হল ও বুদ্ধ যে রাস্তায় নিয়মিত যেতেন সেখানে সেই হাতিকে ছেড়ে দেওয়া হল। পাগলা হাতি মত্ত হয়ে দৌড়াতে লাগল। লোকেরা ত্রস্ত হয়ে চারিদিকে পালাতে লাগল।
হাতি বুদ্ধের সামনে এল। বুদ্ধ এই বিপদের মধ্যেও শান্তভাবে একই প্রকার শান্তি চারিদিকে বিকিরণ করতে করতে হাঁটতে লাগলেন। তাঁর আনন্দ ও শান্তি মত্ত হাতির ভয়ে প্রভাবিত হলে না। হাতি বুদ্ধের দিকে ক্ষিপ্ত উন্মত্ত হয়ে তেড়ে এল। একবার বুদ্ধের সামনে এলে সে অবিলম্বে একদম শান্ত হয়ে গেল। তার উন্মত্ত স্বভাব বুদ্ধের জীবনমুক্ত উপস্থিতিতে মিলিয়ে গেল। বুদ্ধ হাতির কপালে হাত দিলেন এবং হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোতে শান্ত হয়ে হাতি হাঁটু ভেঙ্গে বসে পড়ল ও বুদ্ধের কাছে নত হল।
লোকেরা এই দৃশ্য দেখে খুব অবাক হল।
নিজের মধ্যে সন্তুষ্টি ও আনন্দে বিদ্যমান মানুষ যে শান্তি বিকিরণ করে তা সরোবরে পাথর ফেললে তরঙ্গ ঘটার মত। সরোবরের সবকিছুই সেই পাথরের প্রভাবে প্রভাবিত হয়। এক শান্ত ব্যক্তির বিকিরণ করা পরমানন্দের তরঙ্গ স্বাভাবিকভাবে ও স্বতশ্চলভাবে মনুষ্য, প্রাণী, বৃক্ষ ও প্রস্ত র, সব কিছুকেই স্পর্শ করে, আশেপাশের সবকিছুকে প্রভাবিত করে।
সমগ্র পৃথিবীকে আনন্দিত ও খুশী
করার জন্য তোমাকে কিছুই করতে হবে না।
কেবল তোমার কেন্দ্র পরিবর্তিত কর। যখন
একটা ভয়ের সিনেমা দেখছ, তুমি ভয়ে ভরে
থাকবে। কিন্তু তুমি চ্যানেল পরিবর্তন করে
একটা কমেডি সিনেমায় গেলে দেখবে কিভাবে
তোমার সমগ্র বিশ্ব পরিবর্তিত হয়ে যায়!
যখন অন্তর্জাগরণ ঘটে, উচ্চতর আবেগ ঘটে। যা ঘটছে, তাতে তোমার নিজের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। যদি তুমি পৃথিবীকে রক্ষা করতে যাও, তোমাকে কেবল নিজেকে রক্ষা করতে হবে!
এই পৃথিবীতে সবকিছুই ঘটছে - বিশিষ্ট আধ্যাত্মিক সেশন যেখানে জীবনমুক্তি শেয়ার করা হচ্ছে এবং একইসময়ে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ ক্যাম্পও চলছে যেখানে হিংসা শেয়ার করা হচ্ছে। তুমি কার সাথে সুর মেলাও, তার উপরে নির্ভর ক'রে তুমি সেইপ্রকার দুনিয়াকে আকর্ষিত করবে ও দেখবে, এবং সেইপ্রকার দুনিয়াই তোমার সামনে প্রকাশিত হবে। একই প্রকার মানুষ ও পরিস্থিতিকে তোমার জীবনে তুমি আকর্ষিত করবে।
এমনকি জীবনমুক্তির জন্য সংগ্রামী ও
অন্বেষণকারী এক ব্যক্তি লাখ লাখ মানুষের
চেতনা উত্থিত করেন।
সমষ্টিগত চেতনা
কেবলমাত্র সমাজে আমরা সবাই একে
অপরের সাথে সংযুক্ত তা নয়, মহান সত্য হল
এই যে আমরা সবাই পূর্ণ বা সমষ্টিগত
চৈতন্যেরই অংশ।
আমরা পৃথক পৃথক দ্বীপ নই।
আমাদের চিন্তা, আমাদের আবেগ ও আমাদের
অনুভূতি কেবল আমাদের নয়, তা বাকী সমস্ত
বিশ্বকেও প্রভাবিত করে।
আমরা অস্তিত্বের মহাসাগরে কেবল তরঙ্গ। অস্তিত্ব নিজে বিশুদ্ধ বুদ্ধিমত্তাশীল শক্তি। এই প্রেমময় অস্তিত্ব ইচ্ছা করে যে আমরা সবাই জীবনে সফল হই ও পরিপূর্ণতা লাভ করি। যখন আমরা সেটা উপলব্ধি করি, আমরা সহজেই আমাদের ভয়, বাসনা, ঈর্ষা, বেদনা ও বিষণ্ণতাকে মুছে ফেলে অস্তিত্বের প্রেমময় বাহুতে স্বস্তিতে থাকতে পারি।
যদি আমরা এই মহান সত্যকে উপলব্ধি করি, আমরা দেখব যে আমাদের প্রত্যেকে কিভাবে বিশ্বব্রহ্মাণ্ডের বা অস্তিত্বের শ্রেষ্ঠ অর্কেষ্ট্রার এক অদ্বিতীয় ও অপূরণীয় অংশ।
ভিতরে দেখা
পরস্পরকে শত্রু হিসাবে দেখার
পরিবর্তে যদি তুমি ভিতরে দেখতে শুরু কর,
দেখবে যে ভিতরের শত্রুই সমস্ত সমস্যার
কারণ। প্রকৃত অর্থে অপরের সাথে কোন
শত্রুতাই নেই। অন্যেরা তোমার মতই
অস্তিত্বের আনন্দময় অংশ।
আমরা অচেতন হবার জন্য
নকারাত্মকভাবে চিন্তা করি। আমাদের চিন্তা
আমাদের চারিদিকে লোকেদের ও সমগ্র বিশ্বকে
প্রভাবিত করে। কড়া কথা, ক্রোধের অনুভূতি,
চাপা আবেগ ও দুঃখকষ্ট, সবই পৃথিবীর অস্থিরতা সৃষ্টিতে অবদান করে।
ব্যক্তিগত চাপ, ঘৃণা এবং হিংসা সমাজে সমষ্টিগত চাপ, ঘৃণা ও হিংসা বাড়ায়! তা থেকে মানুষের সজাগতা কমে এবং তাতে প্রকৃতির বিরুদ্ধে আরও হিংসার কার্য হয়। আমাদের এই চক্রকে ভাঙ্গতে হবে, নতুবা তাতে আরও প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উভয়প্রকার বিপর্যয় ঘটবে, কারণ প্রকৃতির চক্র আর বেশী হিংসা সহ্য করতে পারে না।
তাই বিশ্বশান্তির বস্তুত কোন অর্থ নেই। ব্যক্তির ভিতরে শান্তি ও আনন্দ থেকে সরাসরি বিশ্বশান্তি ঘটবে। ব্যক্তির অন্তরের সন্তুষ্টি, সজাগতা, সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে বিশ্বশান্তি, সমৃদ্ধি ও সমন্বয়ের দিকে নিয়ে যাবে।
বিশ্বের দুঃখকষ্টকে কিভাবে দেখবে
প্রথমত, আমাদের বুঝতে হবে যে ক্ষমতা ও শাসনব্যবস্থার উচ্চতর স্তরে নেওয়া প্রতিটি প্রধান নির্ণয় হল সমষ্টিগত সকারাত্মকতা বা সমষ্টিগত নকারাত্মকতার প্রকাশ, কারণ সর্বজনীন চেতনা বা সমষ্টিগত চেতনাই নেতা বা লীডারদের সৃষ্টি করে। তাই অন্যদের যেমন নেতা, রাজনীতিবিদ বা কর্মকর্তাদের নিন্দা করার আগে যদি আমরা নিজেদের দিকে একটু শক্তি দিই এবং নিজেদের অন্তর্দেশে আরও সকারাত্মক চেতনা সৃষ্টি করার জন্য কার্য করতে শুরু করি, তাহলে আমরা সত্যি কিছু সার্থক জিনিষ করব।
কোন জিনিষকে দুইভাবে নেওয়া যায়।
এক হল, তাদের সম্পর্কে কেবল কথা বলা এবং
অন্যটি হল, প্রকৃতপক্ষে জিনিষগুলিকে করা।
যদি ব্যাপারগুলি সম্পর্কে কেবল কথা বলতে তুমি কৌতূহলী হও, তাহলে তুমি তোমার আশেপাশের সবাইকে দোষারোপ করতে থাকবে, তোমার প্রতিবেশী থেকে শুরু করে রাজনীতিবিদ, অগ্রণী ব্যবসায়ী ও বিশ্বের নেতাদের সবাইকে। সবাইকে নিন্দা করে ও সমালোচনা করে সরাসরি কোন উপকার হবে না। কেবল তাই নয়, সেটা শুধুমাত্র তোমার শক্তিকে হ্রাস করবে। সাধারণত লোকেরা এইভাবে করতে থাকে এবং এটা খুবই অকার্যকরী।
দ্বিতীয়টি এই প্রকার : যদি তুমি সত্যি সত্যি কোন পরিস্থিতি পছন্দ না কর, তুমি আন্তরিক হবে এবং তাকে পরিবর্তন করার জন্য কিছু একটা করবে। তুমি আরও সমষ্টিগত সকারাত্মক শক্তি সৃষ্টি করার জন্য কাজ করবে, প্রথমে নিজের ভিতরে এবং তারপর বিশ্বে।
সময় হয়েছে...
চলো, আমরা আমাদের দিক থেকে আরও সকারাত্মক শক্তি সৃষ্টি করি।
চলো, আমরা আমাদের কার্যে আরও প্রেম নিয়ে আসি।
চলো, আমরা আমাদের ব্যক্তিগত চেতনার কম্পাঙ্ক বাড়াই।
নকারাত্মক নির্ণয়গুলিতে বিরক্ত ও বিচলিত হবার পরিবর্তে, কেবল সকারাত্মক শক্তি সৃষ্টি কর যাতে তোমার আশেপাশে ও সারা পৃথিবীর মানুষেরা এই সকারাত্মক চেতনা দ্বারা প্রভাবিত হয়। তাহলে তুমি দেখবে যে তা
নেতাদের মধ্য দিয়েও বিকিরণ হচ্ছে। যখন
বেশী বেশী করে লোকেরা রূপান্তরিত হতে
আরম্ভ করবে, সমষ্টিগত সকারাত্মকতাকে
সঠিক রাজনীতিবিদ্ ও যোগ্য নেতাদের মধ্য
দিয়ে প্রকাশিত হতেই হবে।
উপলব্ধি কর যে সমস্ত নেতারা জনসাধারণের সৃষ্ট সমষ্টিগত সকারাত্মক তা বা নকারাত্মকতার চ্যানেল বা মাধ্যম। তারা জনসাধারণ দ্বারাই পরিচালিত হয়।
দুইভাবে জিনিষগুলিকে দেখা যায় : বসে বসে নিন্দা করা অথবা আরও সকারাত্মক শক্তি সৃষ্টি করার জন্য কার্য করা। নিন্দা ও সমালোচনা না করে, বিরক্ত ও বিচলিত না হয়ে, একজন আন্তরিক মানুষকে আরও সকারা ত্মক শক্তি সৃষ্টি করার দিকে কার্য করা উচিত।
তুমি বিরক্ত ও বিচলিত হলে কি ঘটবে?
কিছুই ঘটবে না, কেবল তুমি পাবে আরও
বিষণ্ণতা, আরও নকারাত্মকতা। আর সেইজন্য
তুমি বিশ্বে আরও নকারাত্মকতা যোগ করবে,
তুমি সমষ্টিগত নকারাত্মক চেতনাকে আরও
কিছু ক্ষমতা দেবে।
তাই বিপ্লব পথ নয়। বিবর্তন হল সঠিক পথ।
প্রতিটি বিপ্লব সত্য অথবা চরম সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমরা ফিরে তাকালে কি দেখতে পাই? পৃথ্বীগ্রহের গত ৩০০০ বছরের ইতিহাসে, রেকর্ড অনুযায়ী ৫০০০ যুদ্ধ হয়েছে বলে আমরা জানি! গবেষকেরা হিসাব করেছে যে পৃথিবীর গত ৩০০০ বছরের ইতিহাসে কমপক্ষে ৯০০০ শান্তি-চুক্তি হয়েছে এবং এই চুক্তিগুলির গড়পড়তা বয়স মাত্র ৮ বছর!
এতে মনে হয় যে মানুষেরা আর কিছু করত না, কেবল যুদ্ধ করত! তার কারণ হল আমরা বিপ্লবে বিশ্বাস করেছি। এখন ব্যক্তিগত বিবর্তনে বিশ্বাস করার সময় এসেছে। দেখ সার্বজনীন বিপ্লব কেবল আরও একটা সিস্টেম হয়ে যায়। যে কেউ ক্ষমতাতে এলে সে সার্বজনীন নকারাত্মকতা বা সার্বজনীন সকারাত্মকতা দ্বারা পরিচালিত হয়। তাই এখন আমাদের দায়িত্ব হল আরও বেশী করে সকারাত্মকতা যোগ করা। একটি মানুষ কেবল এটাই করতে পারে।
প্রতিটি মানুষের হৃদয়ে শান্তিকে নিয়ে
আসতে হবে। তবেই তা ফুলের সুগন্ধের মত
ছড়াবে এবং সমস্ত পৃথ্বীগ্রহকে রূপান্তরিত
করবে। চলো, আমরা নিজেদের সত্তায় সৎ হই
এবং নিজেদের মধ্যে শান্তি নিয়ে আসি।
তাহলেই সমগ্র বিশ্বে শান্তি আসবে। তাহলে
আমরা সমষ্টিগত সকারাত্মক চেতনায় অবদান
করব।
কেবল সকারাত্মক শক্তি সৃষ্টি কর যাতে তোমার চারিদিকে ও সমস্ত পৃথিবীর মানুষেরা এই সকারাত্মক চেতনা দ্বারা প্রভাবিত হয়। তাহলে তুমি দেখবে যে সেটা নেতৃবৃন্দের মধ্য দিয়েও বিকিরণ হচ্ছে।
বিশ্বের দুঃখকষ্টকে কিভাবে দূর করা যায়
আমাদের চারিদিকে যা ঘটছে তার
বেশীর ভাগই আমাদের অতীতের কার্যের
ফলাফল। কমপক্ষে বর্তমান এই মুহূর্তে আমরা
যেন আরও বেশী সকারাত্মক চেতনা ও শক্তি
সৃষ্টি করতে পারি যাতে আমরা ভবিষ্যতে একই
চ্যালেঞ্জ ও বিপর্যয় এড়াতে পারি।
যদি আমরা অস্থির ও বিরক্ত হই, তাহলে আমরা ঘটতে থাকা হিংসাকে থামানোর প্রচেষ্টাতে আরও হিংসা ও নকারাত্মকতা সৃষ্টি করব। হিংসা হিংসাকে বন্ধ করতে পারে না। রক্ত রক্তকে ধুয়ে ফেলতে পারে না। বুদ্ধ সুন্দরভেেব বলেন, যদি আমরা ‘একটা চোখের জন্য আরেকটা চোখ’ এই চিন্তাধারা শুরু করি তাহলে সম্পূর্ণ পৃথিবী অন্ধ হয়ে যাবে! যদি আমরা ‘একটা চোখের জন্য আরেকটা চোখ’ এই যুক্তি অনুযায়ী কার্য করা শুরু করি, তবে এই দলের একজন অন্য দলের একটা চোখ উপড়ে নেবে এবং সেই দলের একজন এই দলের কারো একটা চোখ উপড়ে নেবে। তাহলে তো সমস্ত পৃথিবী অন্ধ হয়ে যাবে!
একমাত্র জিনিষ যা তুমি করতে পার তা হল, তোমার সত্তার মধ্যে বেশী বেশী করে সকারাত্মক ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি কর এবং অবিশ্রাম তোমার ক্ষেত্রের বাইরে শান্তি ও প্রেম সৃষ্টি করার জন্য কার্য করতে থাক। সেটাই একমাত্র সম্ভাব্য সমাধান।
কেবল নির্ণয় নাও, ‘হ্যাঁ, এই মুহূর্তে আমার যা ক্ষমতা আছে, আমার যা আছে, তা দিয়ে আমি একটু সেবা করব। আমি শান্তিপূর্ণ প্রার্থনা, চিন্তা ও সকারাত্মক শক্তি প্রেরণ করব। আমার দেহ ও মনের নিয়ন্ত্রণে যা কিছু আছে, তাকে আমি সকারাত্মক করব।’
উত্তেজিত হওয়া আর কোনভাবে
ফলপ্রসূ হবে না। উত্তেজিত মানুষেরাই যুদ্ধ
ঘোষণা করে। যদি আমরাও উত্তেজিত হয়ে
যাই, তাহলে আমরা সমস্যার সমাধান কিভাবে
করব? আমরা তো আরও সমস্যা যোগ করব।
বিচলিত হলে তো তুমি খেলায় হেরেই গেলে।
একমাত্র উপায় হল যা কিছু কর উত্তেজিত না
হয়ে কর।
একমাত্র পথ হল ‘এখানে ও এখন’
হয়ে সমগ্র চৈতন্যকে আরও বেশী খুশী, আনন্দ
ও নীরবতা প্রদান করা।
যারা যারা বিপ্লবের পথ চেষ্টা করেছে, তারা কেবল সৃষ্টি করেছে আরও একটি সিস্টেম, আরও একটি প্রথা এবং আরও একটি ক্ষমতার খেলা। তাতে আরও যুদ্ধ শুরু হয়। তাই একমাত্র পথ হল বুদ্ধের পথ, শান্তির পথ, নীরবতার পথ, শিবের পথ।
নিজেদের ওপর কাজ করা, আমাদের নিজেদের মাস্টার হওয়া, উত্তেজিত না হয়ে যা করা উচিত তা করা, এটাই সঠিক পথ। আমাদের ফলপ্রসূ মানুষ হতে হবে, উত্তেজিত মানুষ নয়। শান্তি, নীরবতা এবং পরমানন্দের জন্য যতটা পারি আমাদের করা উচিত এবং যারা যুদ্ধ ও দ্বন্দ্বে পতিত হয়ে আছে তাদের সাহায্য করা উচিত। আমাদের নিজের চেতনায় বেশী করে শান্তি নিয়ে এসে নেতাদের চেতনাতে শান্তি নিয়ে আসা উচিত।
অপরকে সাহায্য করার জন্য আমাদের করুণা প্রদর্শন করা চাই। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিষ হল আমরা নিজেরা কষ্টভোগ করতে শুরু করব না।
দৃষ্টান্তস্বরূপ, যদি এক ধনী ব্যক্তি তার সমস্ত ধনসম্পদ গরীবদের বিতরণ করে দেয়, তাহলে কি হবে? আমরা আরও একজন গরীব মানুষ পাব! কারণ সে তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছে। কেবল তাই নয়, যারা সেই সম্পদ পেল, তাদের হয়ত সেই সম্পদ রক্ষা করার ও বর্ধিত করার জন্য প্রয়োজনীয় বুদ্ধিমত্তা নেই। এইভাবে অনেক সময়ে অপর ব্যক্তিটিকে উত্থিত করার পরিবর্তে বস্তুত তুমিই কষ্টভোগ করতে শুরু কর। প্রেম ও করুণা প্রকাশ কর, কিন্তু নিজে কষ্টভোগ করতে শুরু
করবে না। যদি তুমি সত্য প্রেম শেয়ার করতে
শুরু কর, তুমি অন্যদের প্রকৃতপক্ষে আরও
ভাল পছন্দ দিতে পারবে। আরও ভাল পছন্দ
করার জন্য অন্যদের বুদ্ধিমত্তা প্রদান কর,
তোমার সেই সাহায্যই সর্বশ্রেষ্ঠ।
সমষ্টিগত সকারাত্মকতা বাড়িয়ে বিশৃঙ্খলা কমানো
যদি তুমি কোন সিস্টেমের তাপমাত্রা কমাও, সেই স্থূল সিস্টেমে বিশৃঙ্খলা ও উত্তেজনা কম হয়। উদাহরণস্বরূপ, তাপমাত্রা কমালে তরল জল কঠিন বরফ হয়। আবার সেই সিস্টেমের অশুদ্ধতাও কমে। যদি তুমি নোনা জলকে ঠাণ্ডা করে জমালে দেখবে যে লবণ নীচে থাকে, ও কেবল জল বরফ হয়েছে। একইভাবে, যখন সমাজের সমষ্টিগত চেতনা রূপান্তরিত হয়, বিশৃঙ্খলা কমে এবং সিস্টেম নিজেই নিজেকে শুদ্ধ করতে থাকে।
শান্তির ওপরে ধ্যানের প্রভাবের অধ্যয়ন
সমাজের ওপরে গোষ্ঠী-ধ্যানের প্রভাব পরিমাপ করা নিয়ে অনেক অধ্যয়ন করা হয়েছে। কেউ এক দল মানুষের প্রভাব লক্ষ্য করে যখন তারা লোকোত্তর-ধ্যান (Transcendental Meditation™) প্রক্রিয়াকে ব্যবহার করে। এই অধ্যয়নে দেখা যায়, যে শহরে এই গোষ্ঠী-ধ্যান করা হল সেখানে ৮ শতাংশ অপরাধ কমে যায়। অন্যান্য রিপোর্ট দেখায় ১৭ শতাংশ কম হিংসা এবং সমবায় ও সাহায্যমূলক কার্যে ১৩ শতাংশ বৃদ্ধি। যুদ্ধপীড়িত অঞ্চলে যুদ্ধমৃত্যু ৫০ শতাংশ কমে ও
যুদ্ধে আহত সংখ্যা ২৫ শতাংশের বেশী কমে। গোষ্ঠী-ধ্যান সম্পর্কে সামগ্রিক পরিসংখ্যান দেখায় যে এতে অপরাধ ঘটনা কমে, হাসপাতালে কম ভর্তি হয়, হিংসা কমে এবং জীবনের গুণমান সামগ্রিকভাবে বাড়ে।
বিশ্বশান্তি ধ্যান
২১শে সেপ্টেম্বরকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসাবে উদযাপন করা হয়। লাখে লাখে মানুষ একসাথে প্রার্থনা, ধ্যান, উদ্যাপন ও সহযোগিতা করে বিশ্বশান্তি ও বিশ্বসমন্বয়ের জন্য একত্র হয়।
এই উপলক্ষে প্রতি বছর নিত্যানন্দ মিশনের পৃথিবী জুড়ে কেন্দ্রগুলি গোষ্ঠী-ধ্যান পরিচালনা করে। একত্র হয়ে গোষ্ঠী-ধ্যান করলে সমষ্টিগত চেতনা অনেক বেশী শক্তিশালীভাবে উত্থিত হয়।
যখন বস্তুকে শেয়ার করা হয় তা
আকারে ছোট হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি
একটা আপেলকে চার জনের মধ্যে শেয়ার
করতে হয়, তাকে চার খণ্ডে ভাগ করতে হবে,
তা আকারে ছোট হয়।
বিদ্যুৎশক্তির বেলায় ভোল্টেজকে
শেয়ার করলে তা কমে না, তা একই থাকে।
উদাহরণস্বরূপ, একটি বিদ্যুতের তারে ১০
ভোল্ট থাকলে, একজন লোক তাকে ছুঁলে ১০
ভোল্ট অনুভব করবে এবং চার জন ছুঁলেও
সেই একই ১০ ভোল্ট অনুভব করবে।
কিন্তু ধ্যানের ক্ষমতাবান সূক্ষ্ম শক্তির
ক্ষেত্রে এটা আলাদা। যখন এক দল মানুষ
একসাথে ধ্যান করে তা বহুগুণে বাড়ে!
উপকার কমা বা একই থাকার পরিবর্তে সেই
উপকারগুলিকে সম্পূর্ণ দলটির মধ্যে ও সেই দলকে ছাড়িয়ে শেয়ার করা হয় ও বর্ধিত করা হয়। যদি একজন মানুষ ধ্যান করলে ১০ ভোল্ট শক্তি উৎপন্ন করে, তাহলে ১০০ জন একসাথে গোষ্ঠী-ধ্যানে বসে ১০ x ১০০ বা ১০০০ ভোল্ট উৎপন্ন করবে। কল্পনা কর! উৎপন্ন সেই শক্তির তেজ যে জায়গাতে সেই ধ্যান করা হল তাকে বিশুদ্ধ করবে।
সেইজন্য সমষ্টিগত, গোষ্ঠী-ধ্যানের জন্য উৎসাহ দেওয়া হয়।
এটাকে সাধারণ আলোক ও লেসার রশ্মির মধ্যে পার্থক্যের সাথে তুলনা করা যায়। লেসারে সঙ্গতি ও সঙ্ঘবদ্ধতার প্রভাবে প্রগাঢ়তা বর্ধিত হয়।
জীবনমুক্ত সত্তার অপরিহার্য প্রেমস্পর্শ
জীবনমুক্ত মাস্টার বুদ্ধের জীবন থেকে একটা গল্প :
অঙ্গুলিমালা নামে এক ডাকাত ছিল। সে এক জঙ্গলে বাস করত যেখানে দিয়ে অনেক মানুষকে অতিক্রম করতে হত। সে অতর্কিতে লোকেদের আক্রমণ করত ও তাদের মূল্যবান দ্রব্য লুটপাট করত। তারপর সে লোকটির কনিষ্ঠ আঙ্গুল কেটে ফেলত এবং তাদের আঙ্গুলগুলি দিয়ে মালা বানাত, সেইজন্য তাকে অঙ্গুলিমালা বলা হয়।
একবার পদযাত্রার সময়ে বুদ্ধকে সেই জঙ্গল অতিক্রম করতে হবে, লোকেরা তাঁকে ভয়ংকর অঙ্গুলিমালা সম্পর্কে সাবধান করল। কিন্তু বুদ্ধ অবিচলিত ও চলতে থাকলেন। জঙ্গলের গভীরে অঙ্গুলিমালা ঝোপ থেকে লাফ দিয়ে সামনে এল ও বুদ্ধকে ভয় দেখিয়ে
- চীৎকার করল, 'শান্ত হয়ে দাঁড়াও!'
বুদ্ধ থামলেন ও উত্তর দিলেন, আমি শান্ত। তুমিও শান্ত হও।'
জীবনে প্রথমবার অঙ্গুলিমালা তার
সত্তায় ঝাঁকুনি অনুভব করল। বুদ্ধের কোন
একটা কিছু তাকে গভীরভাবে স্পর্শ করল। সে
বুদ্ধকে আক্রমণ করতে পারল না। তার হাত
জমে গেল। সে কেঁদে বুদ্ধের পায়ে পড়ল ও
ক্ষমাপ্রার্থনা করল!
জীবনমুক্ত ব্যক্তির প্রভাবের সত্য এই গল্প বর্ণনা করে। প্রচেষ্টা বা অভিপ্রায় ছাড়া একজন জীবনমুক্ত সত্তা অনেক শান্তি ও করুণা বিকিরণ করেন যা সহজেই অপরকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে।
এই প্রভাব কেবল মানুষের মধ্যে সীমিত নয়। এমনকি পশুরাও জীবনমুক্ত ব্যক্তির বিকিরণ করা প্রেম ও করুণা দ্বারা প্রভাবিত হয়। সেই শক্তিক্ষেত্রের উচ্চ কম্পাঙ্কে অনাবৃত হলে সমস্ত জিনিষই পরিবর্তিত হয়।
প্রাচীন ভারতের পরমজ্ঞানোক প্রাপ্ত
মাস্টার আদি শঙ্করাচার্যের জীবনের একটা
সুন্দর গল্প :
দক্ষিণ ভারতে শৃঙ্গেরি শহরে শংকরাচার্য ঘুরে বেড়াচ্ছিলেন। একদিন তাঁর সামনে একটা অদ্ভুত ও সুন্দর দৃশ্য ঘটল : দুটি ব্যাঙ একটা পাথরে বসেছিল। খুব গরম লাগছিল, তাই দুটি ব্যাঙ জলে লাফ দিতে যাচ্ছিল। ঠিক সেই সময়ে একটা গোখরা সাপ ফণা তুলল এবং ব্যাঙ দুটিকে ছায়া দিল। ব্যাঙ দুটি ঠাণ্ডা ছায়া উপভোগ করল ও কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ পরে তারা জলে ঝাঁপ দিল। সাপটিও তার ফণা গুটিয়ে নিয়ে চলে গেল।
শংকরা এটা দেখছিলেন ও অবাক হলেন। তিনি তীক্ষ্ণধী ছিলেন এবং ঘটনাটিকে সেখানে ছেড়ে দিলেন না। তার বুদ্ধিমত্তা অবিলম্বে বুঝতে পারল সেই স্থানটি নিশ্চয়ই কোন উচ্চতর শক্তি দ্বারা পবিত্র হয়েছে, নয়ত প্রাণীদের তাদের নিজেদের মধ্যে শত্রুতা ভুলে এত সুন্দরভাবে একসাথে বাস করা সম্ভব নয়। তিনি চারিদিকে গিয়ে সেই স্থানটির বিবরণ নিলেন। তিনি জানতে পারলেন যে কিছু সময় পূর্বে এক মহান জীবনমুক্ত সন্ত সেখানে তাঁর আশ্রম নির্মাণ করেছিলেন ও সেখানে বহু বছর ছিলেন!
শংকরা সেই পুরো ঘটনায় এত আন্দোলিত হয়েছিলেন যে তিনি ঠিক করলেন যে কোন না কোন দিন তিনি তাঁর মিশন সেখানেই শুরু করবেন। কয়েক বছর পরে তিনি যখন একই জায়গা দিয়ে যাচ্ছিলেন, তিনি সেখানে থামলেন ও তাঁর প্রথম আশ্রম প্রতিষ্ঠা করলেন, তার নাম ছিল শৃঙ্গেরী মঠ। আজ পর্যন্ত সেটা পৃথিবীতে আধ্যাত্মিক প্রাজ্ঞতার এক অন্যতম প্রধান পীঠ!
একজন জীবনমুক্ত সত্তা বিনা-প্রচেষ্টায় তাঁর চতুর্দিক-পরিবেষ্টিত অন্তর্দেশ বিকিরণ করেন এবং তা থেকে সকারাত্মকতার সৃষ্টি হয়।
পতঞ্জলি এই প্রসঙ্গে যোগসূত্রে বলেছেন, 'জীবনমুক্ত সত্তার উপস্থিতিতে এমনকি স্বাভাবিক শত্রুরাও শত্রুতা ভুলে যায়।'
অগ্নি নিজের আলোকে পূর্ণ এবং তা সর্বভুক, কিন্তু তা কোন কিছু দ্বারা দূষিত হয়ে না। অগ্নির উত্তাপে যা প্রবেশ করে তা শুদ্ধ হয়, কিন্তু জ্বলতে থাকা জিনিষের গুণমান থেকে অগ্নি অস্পৃষ্ট থাকে। একইভাবে জীবননমুক্ত সত্তাগণ সামনে আসা লোকেদের খারাপ বা ভাল গুণমান দ্বারা অস্পৃষ্ট থাকেন। তাঁদের উপস্থিতি এতই প্রগাঢ় যে তাঁদের প্রেম ও করুণা সবাইকে ও সবকিছুকে স্পর্শ করে। সেই প্রেম ও করুণাই তো তাদের সত্য প্রকৃতি।
বিশ্বশান্তির সরাসরি ও একমাত্র উপায় হল এই প্রকার আরও জীবনমুক্ত চেতনা সৃষ্টি করা। আমার সম্পূর্ণ মিশনের সেটাই উদ্দেশ্য।
নিত্যানন্দ মিশন
আমার পৃথ্বীগ্রহে আবির্ভাব হয়েছে
ব্যক্তিগত চেতনার নতুন চক্র সৃষ্টি করে
সমষ্টিগত চেতনাকে অতিচেতনা অঞ্চলে নিয়ে
যাবার জন্য।
সেটা অর্জন করার জন্য,
এক লক্ষ মানুষকে মুক্ত ও
পরমজ্ঞানালোক প্রাপ্তি করে জীবনমুক্ত হয়ে
বাস করার জন্য দীক্ষা দেওয়া হবে
এবং
একশ কোটি মানুষকে নিত্য ধ্যানে দীক্ষিত করা হবে - তাতে পৃথিবীতে ব্যক্তিগত চেতনার সকারাত্মক পরিবর্তন হবে।
বিশ্বশান্তির জন্য ধ্যান প্রক্রিয়া
বিশ্বশান্তির উপায় হল ব্যক্তিগত শান্তি সৃষ্টি করা। বিশ্বশান্তির জন্য ধ্যান হল এক সমষ্টিগত ধ্যান। এটা খুবই সহজ কিন্তু খুবই শক্তিশালী ধ্যান। বৃত্তাকার বা সমকেন্দ্রিক হয়ে একে অপরের হাত ধরে বস যাতে তুমি তোমার ডান হাত দিয়ে ডান পাশের মানুষটিকে ধর এবং শান্তি ও আনন্দ ‘প্রদান’ করা চিহ্নিত করে তোমার ডান হাতের তালু নীচের দিকে করে রাখ। একই সময়ে তোমার বাঁ তালু ওপরদিকে করা থাকবে এবং বাঁ দিকের মানুষটি থেকে শান্তি ও আনন্দ ‘গ্রহণ’ করবে। এই বৃত্তাকারে সংযুক্ত মানুষেরা শক্তিশালী শক্তিচক্র উৎপন্ন করে। একজন মানুষের ধ্যান শক্তি সবার সাথে শেয়ার করা হয়। এই ধ্যান কমপক্ষে ২১ মিনিট ধরে করা যায়।