KAILASA Library/জীবনমুক্তি/সন্ন্যাস সর্বশেষ ঝুঁকিSign in
জীবনমুক্তি

সন্ন্যাস সর্বশেষ ঝুঁকি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল শেষ ঝুঁকিতে সার্থক হওয়া

অন্যদের সাথে ও অস্তিত্বের সাথে আমাদের সুর বাঁধার সামর্থ্য পুরোপুরি নির্ভর করে আমরা কিভাবে আচরণ করি তার ওপরে। সেটা আমাদের জীবনে বেছে নেওয়া অগ্রাধিকারের ওপরে নির্ভর করে। আমরা বেছে না নিলে কি হবে? আমাদের কাছে জিনিষগুলি যেভাবে ঘটে সেভাবে স্বীকার করে নিলে কি হয়?

এখন সন্ন্যাস সম্পর্কে কথা বলার সময় এসেছে। সন্ন্যাস জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। সন্ন্যাস হল কোন বাধা না দিয়ে জীবনের সাথে প্রবাহিত হওয়া। সংস্কৃত শব্দ ‘সন্ন্যাস’ অস্তিত্বের সাথে এই আস্থাপূর্ণ অবস্থাকে নির্দেশ করে এবং এই অবস্থা জীবনের অন্য সবকিছুকে ত্যাগ করায়।

সন্ন্যাস...

বুদ্ধের জীবনে এক সুন্দর গল্প আছে :

জীবনমুক্তি প্রাপ্তির পরে বুদ্ধ তার ধর্ম ও শিক্ষা প্রচার এবং মানুষকে আধ্যাত্মিক জীবনে দীক্ষা দেবার জন্য অনেক জায়গায় যান।

চলার পথে তিনি নিজের জন্মস্থান
কপিলাবস্তুতে প্রবেশ করলেন। তিনি গেরুয়া
বস্ত্র পরিধান করে নিজের শিষ্যদের নিয়ে
রাস্তায় হেঁটে চললেন। সবাই তাঁদের বিরাট
বিস্ময়ে দেখতে থাকল।

বুদ্ধের স্ত্রী যশোদরা রাস্তায় আওয়াজ শুনে কি হয়েছে জিজ্ঞাসা করেন। তাঁর দাসীরা বলে যে তাঁর স্বামী জীবনমুক্ত আত্মা বা বুদ্ধ হয়ে ফিরে এসেছেন। যশোদরা স্বামীর কাছে গেলেন না। পরিবর্তে তিনি তার পুত্র রাহুলকে ডাকলেন। রাহুল সেই রাতে জন্মান, যে রাতে বুদ্ধ জীবনমুক্তির জন্য ঘর ছেড়ে যান।

যশোদরা রাহুলকে বললেন, ‘তুমি কি ঐ জ্যোতির্ময় পুরুষকে ভিক্ষাপাত্র হাতে দেখতে পাচ্ছ, অথচ তাকে রাজার মত দেখতে? তিনি তোমার পিতা। যাও, গিয়ে তোমার উত্তরাধিকার চাও।’

বালকটি সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে গেল
এবং লোকজনদের ঠেলে বুদ্ধের কাছে গেল। সে
বুদ্ধের পায়ে পড়ল এবং মা যা বলেছিল তা
সাহস নিয়ে পুনরাবৃত্তি করল।

বুদ্ধ হেসে তাকে ধীরভাবে ওঠালেন
এবং তার দিকে তাকালেন। তিনি বালকের
সোনার পাড়ের কাপড় খুলে ফেললেন এবং
তাকে একটা গেরুয়া কাপড় পরিয়ে দিলেন।

সাত বছর বয়সের বালককে তার
উত্তরাধিকার দেওয়া হল। সে ছিল বুদ্ধের
সম্প্রদায়ের প্রথম ও একমাত্র শিশু।

কেউ আমায় জিজ্ঞাসা করেছিল, 'যদি
জীবনের সবকিছুই বিবর্তন প্রক্রিয়া দ্বারা
স্বাভাবিকভাবে বিবর্তিত হয়, যেমন বানর
থেকে মনুষ্য এবং মন্দ থেকে উত্তম, তাহলে
কি মনুষ্য সবশেষে ঈশ্বরে বিবর্তিত হবে না?
তাহলে ধ্যান ও সন্ন্যাসের কি প্রয়োজন...
তাহলে প্রেরণার দরকার কোথায়?'

আমি উত্তর দিই, 'বানর থেকে মানুষ
হতে পাঁচ হাজার বছর লেগেছিল এবং মানুষকে
ঈশ্বর হতে গেলে ঐ একই লম্বা সময় লাগবে।
যদি তুমি ততদিন অপেক্ষা করতে ইচ্ছুক হও,
তাহলে সেটা আমার কাছে ঠিক আছে!'

অপরদিকে, জীবন, বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম ও গঠন এবং ধ্যান সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে সচেতনভাবে তুমি জীবনযাপন করার নির্ণয় নিতে পার। তোমার বিবর্তনের প্রক্রিয়ায় তুমি বিপ্লব নিয়ে আসতে পার। সঠিক বিপ্লব বিবর্তন বা জীবনমুক্তির দিকে নিয়ে যায়। সেটাই সন্ন্যাস, ব্যক্তির সর্বোত্তম বিপ্লব। সেটা পরমহংস হয়ে বাস করা, এক জীবনমুক্ত সত্তা হয়ে জীবনযাপন করা।

ভারতবর্ষের জীবনমুক্ত মাস্টার আদি
শংকরাচার্য তার রচিত 'বিবেকচূড়ামণি'-তে
সুন্দরভাবে বলেছেন:

সমস্ত প্রাণীদের মধ্যে মনুষ্যজন্ম বিরল,
আরও বিরল হল সাত্ত্বিক মনোভাব
পাওয়া,
আরও বিরল আধ্যাত্মিক কার্যে একনিষ্ঠ
হওয়া

বেদে এটা বলা হয়েছে...

শংকরার এই কথাগুলি হাজার বছর পরে ভারতের আরেকজন জীবনমুক্ত মহান মাস্টার বিবেকানন্দের জীবনে খুবই শক্তিশালী

প্রভাব ফেলে। বিবেকানন্দ যখন তার আইন পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন, এই কথাগুলি তাঁর ওপরে বজ্রপাতের মত ঘটল। তিনি আর পড়তে পারলেন না। তিনি বইপত্র ফেলে রাস্তা দিয়ে দৌড়ে যেতে লাগলেন। তিনি যাচ্ছিলেন তাঁর মাস্টার শ্রী রামকৃষ্ণ পরমহংসের কাছে। দৌড়াবার সময় শংকরাচার্যের কথার সত্য তাঁর সত্তায় প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি ভাবলেন, 'আমি এই তিনটিই পেয়েছি: আমি মনুষ্য হয়ে জন্মেছি, আমি মুক্তির বাসনা প্রাপ্ত করেছি। আমার এক মহান মাস্টার আছেন... তাহলে আমি কেন এখনও জীবন নষ্ট করছি? আমি কেন আমার জীবন অযথা অপচয় করছি?' বারবার এই শব্দগুলি তাঁকে তাড়া করছিল। বিবেকানন্দ জীবনমুক্ত হলেন এবং রামকৃষ্ণের মিশন বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেন।

সন্ন্যাস হল তাদের পথ যারা নিজেদের ওপরে জয়প্রাপ্ত করতে চায়, যারা ঈর্ষা, ক্রোধ, চাপ ও বিষণ্ণতার দৃঢ়মুষ্টি থেকে চিরতরে মুক্ত হতে চায়। লোকেরা ভাবে, জীবনে হেরে গিয়ে মানুষ সন্ন্যাস পছন্দ করে। না। অবশ্যই, কখনো কখনো অনেকে জীবনে কি করতে হবে তা জানে না ও সন্ন্যাস গ্রহণ করে। কিন্তু সেটা সন্ন্যাসের উদ্দীপনা নয়।

সন্ন্যাস হল প্রথমবার সচেতন হবার এবং মনুষ্যরূপে তোমার চারিদিকের গঠনপ্রণালী সম্পর্কে সচেতন হবার প্রচেষ্টা। তুমি অস্তিত্বেরই অংশ। অস্তিত্ব তার নিজের গঠনপ্রণালীতে ও নিজের সঙ্গীতের সাথে চলে। তার সাথে সুর বাঁধাই সন্ন্যাস-বিজ্ঞান। সন্ন্যাস খোলাখুলি সম্বন্ধতায় থাকা, সম্পূর্ণ অস্তিত্বের সাথে সুর বেঁধে থাকা। সেটা জীবনের সফলতার জন্য নিকটতম পথ।

অস্তিত্বের সঙ্গীত শোনার জন্য, তোমাকে সঠিক আকাশের দিকে যেতে হবে।

সেই আকাশকে পাবার জন্য প্রথমে তুমি অন্য
যা কিছু জান তা ফেলে দিতে হবে এবং সেই
সঙ্গীত গভীর সজাগতার সাথে শ্রবণ করতে
হবে। তখন তুমি তা পাবে। সেই আকাশে
জীবন নদীর মত সাগরের দিকে বয়ে চলবে।
অন্য যে কোন পথ আরও বেশী সময় নেবে।

জীবন প্রবহমান নদী হলে তাকে সাগরে মিলিয়ে যেতে হবেই। আর কোন পথ নেই। সন্ন্যাস হল অস্তিত্বের প্রাকৃতিক গতিপথে প্রবাহিত হয়ে শেষে অস্তিত্বে মিলিয়ে যাওয়ার বিজ্ঞান।

নদীর মত প্রবাহিত হও

নদী কেবল সাগরের দিকে বয়ে চলে। তা কোথাও থামে না। একজন সন্ন্যাসী কেবল তার জীবনমুক্তির লক্ষ্যের দিকে ধেয়ে চলে। কোনও চিত্তবিক্ষেপ তার জানা নেই। নদীর পথে যাই ছোঁড়া হোক না কেন, নদী কিন্তু আনন্দেই প্রবাহিত হতে থাকে। কত কিছু জিনিষ নদীতে ফেলা হয় - ফুল, ডালপালা, খাদ্য, পশু, পাখী, মৃতদেহ ইত্যাদি। নদী কিন্তু চলতেই থাকে, কোন কিছুতে বিব্রত না হয়ে।

একইভাবে, একজন সন্ন্যাসী আনন্দে চলতে থাকেন এবং পথে কোন কিছুই তাঁকে স্পর্শ করতে পারে না। স্রোত নদীকে বাধা পার করায় এবং তা অনবরত কলকল ধ্বনিতে সাগরের দিকে প্রবাহিত হয়। পরম লক্ষ্যর দিকে যাবার সময় মহাজাগতিক বুদ্ধিমত্তা সন্ন্যাসীকে বাধা অতিক্রম করতে সাহায্য করে। সে জানে না বাধা কি। তার জন্য বাধাগুলি আনন্দের পথের সোপান।

পরিব্রজ্যার সময় আমি দুটি জায়গায় নয় মাস কাটিয়েছি - উত্তর ভারতে পবিত্র নদী গঙ্গার তীরে এবং আরেক পবিত্র নদী নর্মদার তীরে। এই সময়ে আমি প্রতিদিন ভোর হবার আগে উঠে নদীতে স্নান করে নদীতীরে বসতাম। আমি কেবল নদীর প্রবাহ দেখতাম। সূর্য উঠবে। যখন আমি নদীকে প্রবাহিত হতে দেখতাম, মন শান্ত হত, চিন্তাগুলি উত্তরোত্তর কমে যেত এবং ভাষারূপ স্তব্ধ হয়ে যেত। আমি প্রবাহিত নদীর সাথে বহু ঘণ্টা ধরে একীভূত হয়ে যেতাম।

কেবল তাই নয়, যখন তুমি নদীকে
অবিশ্রাম লক্ষ্য কর, তুমি ভয় মুছে ফেলতে
থাক। নদীতে কত কিছু ভাসতে থাকবে। যখন
তুমি মৃতদেহ ভাসতে দেখ, তুমি পরিষ্কার দেখ
যে একদিন তুমিও ঐভাবে ভাসতে পার। নদীর
প্রবাহের সাথে মিশে গেলে গভীরভাবে খোদিত
ভয়গুলি মুছে যাবে।

এক জেন্ মাস্টারকে প্রশ্ন করা হয়, 'জেন্ কি?'

তিনি বলেন, 'চলে চলা!'

জেন্ বৌদ্ধরা সুন্দরভাবে বলে, জীবন এক নদীর মত যা প্রবাহিত হয়ে সবকিছুকে ভরে দেয় এবং তার সামর্থ্য বাড়াবার জন্য নিজের সীমাবদ্ধতাকে প্লাবিত করে। এটাই জীবনের ও সন্ন্যাসের সুগন্ধসার। সন্ন্যাস হল চলমান জীবনে কার্যের মধ্য দিয়ে শিক্ষালাভ করা, দার্শনিক মতবাদ নয়। এটা একটা বল, কোন মতবাদ নয়। প্রকৃত সন্ন্যাসীর জীবন সহজেই সঠিক দিকে চলে। চলার পথে শিক্ষালাভ হয়, আলাদা করে তা হয় না।

একটা ছোট গল্প :

এক চোরের এক পুত্র ছিল। পুত্র
পিতার কাছে সেই বিদ্যার রহস্য জানতে চায়।
পিতা রাজী হল এবং সেই রাতে বাবা ছেলেকে
নিয়ে একটা বড় বাড়ীতে চুরি করতে ঢুকল।
সবাই ঘুমিয়ে পড়ার পরে সে ছেলেকে একটা
কাপড়ের আলমারির দিকে নিয়ে গেল। সে
তাকে আলমারী থেকে কিছু কাপড় চুরি করতে
বলল। যেই সে আলমারীতে ঢুকল, বাবা তাকে
ভিতরে বন্ধ করে দিল। তারপর সে বাড়ীর
বাইরে গিয়ে সামনের দরজাতে জোরে
খটখটাতে লাগল। পুরো বাড়ী জেগে গেল।
কেউ দেখার আগে সে তাড়াতাড়ি দৌড়ে
পালাল।

ঘণ্টা পরে তার ছেলে বাড়ী ফিরে এল
এবং রেগে বাবাকে বলল, ‘আমাকে আলমারীর
ভিতরে বন্ধ করেছিলে কেন?’

বাবা হেসে উত্তর দিল, ‘তা না করলে তুমি চুরিবিদ্যার প্রথম শিক্ষা পেতে না!’

সন্ন্যাস হল প্রতিটি মুহূর্তে সত্যগুলিকে
সরাসরি অভ্যাস করা। পৃথিবীতে যথেষ্ট
দর্শনশাস্ত্র আছে কিন্তু কেউ তাকে অনুসরণ
করে না। সন্ন্যাস হল অবিলম্বে সত্য সহকারে
বাস করার এক সচেতন নির্ণয়।

এক জেন্ মাস্টার তাঁর শিষ্যকে সুন্দরভাবে বলেন, ‘সত্যকে দর্শনশাস্ত্র হিসাবে অধ্যয়ন করা যেন ধর্মপ্রচারের উপাদান সংগ্রহ করা। স্মরণে রেখ, তুমি অবিশ্রাম অভ্যাস না করলে তোমার সত্যের আলোক নিভে যেতে পারে।'

অভ্যাস হল নিশ্চল না হয়ে সঠিক দিকে নিরন্তর প্রবাহিত হওয়া। এমনকি নিশ্চলতার সময়েও প্রবাহপথ খুঁজে নেওয়ার জন্য প্রতিবন্ধের চারিদিকে চলাফেরা থাকবে। ক্ষান্ত হওয়া বলে কিছুই নেই।

এক মহান জাপানী যোদ্ধা শত্রুদের
আক্রমণ করার নির্ণয় নিল। তার সৈন্যসংখ্যা
ছিল শত্রুর সৈন্যের দশভাগের একভাগ। কিন্তু
সে নিশ্চিত ছিল যে সে জিতবে। তার সৈন্যরা
তা বিশ্বাস করছিল না।

যুদ্ধে যাবার সময় সে এক মন্দিরে গেল
ও তার সৈন্যদের বলল, ‘আমি মন্দিরের
ভিতরে একটা মুদ্রা টস্ করব। হেড্ হলে
আমরা জিতব। আর যদি টেল্ হয়, আমরা
হারব। আমরা নিয়তির হাতে।’

সৈন্যেরা রাজী হল। সে মন্দিরে প্রবেশ করল, নীরবে প্রার্থনা করল এবং মুদ্রাটি টস্ করল। হেড্ দেখা গেল।

তার সৈন্যরা খুব আনন্দিত হল, তারা
এগিয়ে গেল এবং তারা বীরের মত যুদ্ধ করে
জিতে গেল।

যুদ্ধের পরে তার এক সহযোগী তাকে
বলল, ‘কেউ নিয়তিকে পরিবর্তিত করতে পারে
না!’

যোদ্ধা বলল, ‘আমার তা মনে হয় না’,
এবং তাকে দেখাল যে মুদ্রাটিতে দুই দিকেই
হেড্ আছে।

একজন সন্ন্যাসী অবিশ্রাম অস্তিত্বের
বুদ্ধিমত্তার সাথে চলে। সেখানে কোন থামা
নেই। সে প্রতিটি মুহূর্তে সেই মুহূর্তের
প্রয়োজনীয়তা অনুযায়ী স্বতঃস্ফূর্ত হয়ে বাস
করে, একেই বলে প্রবহনশীলতা।

নদী ঠিক যেভাবে নিজেকে অস্তিত্বের প্রবাহের কাছে সমর্পণ করেছে, সন্ন্যাসী অস্তিত্বের বুদ্ধিমত্তা সহকারে চলে এবং অস্তিত্ব তাকে পাখী ও পশুদের সাথে সাগরে নিয়ে চলে। সমর্পণ বলতে আমি নিষ্ক্রিয়তা বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি সমর্পণের ভাবনা রেখে কার্য করা। তাহলে অস্তিত্বের সূত্র দ্বারা ফলাফল পরিচালিত হয় এবং তুমি কেবল সেই প্রবাহে স্বস্তিতে থাক।

স্বস্তিতে থাকলে তুমি জীবন ও লোকেদের দিকে দায়িত্ব সহকারে সাড়া দিতে শুরু কর। তার আগে পর্যন্ত তুমি কেবল প্রতিক্রিয়া কর। তুমি কখনও সাড়া দাও না। প্রতিক্রিয়া হল অচেতনতার প্রকাশ। সাড়া দেওয়া হল চেতনার প্রকাশ এবং তাকেই বলে দায়িত্ব। প্রতিক্রিয়া কখনও দায়িত্ব নয়। সন্ন্যাস হল নিজের ও বিশ্বের প্রতি দায়িত্ব নিয়ে প্রথম সচেতন পদক্ষেপ। সন্ন্যাস সম্পর্কে এই সত্য অল্পই জানা। লোকেরা ভাবে সন্ন্যাসীরা জীবনের দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছে। না! তারা জীবনে আরও বেশী দায়িত্ব নিয়েছে। কার্যত সমগ্র বিশ্বই তাদের পরিবার। তারা প্রত্যেকের জন্য দায়িত্ব গ্রহণ করে।

সন্ন্যাস ত্যাগ নয়

ভুল করে সন্ন্যাসকে আমরা ত্যাগের
সাথে সংশ্লিষ্ট করি। তোমাকে কিছুই ত্যাগ
করতে হবে না। তোমাকে কেবল বুঝতে হবে
যে তুমি কেবল কিছু সম্পদের এক অস্থায়ী
তত্ত্বাবধায়ক এবং সেই সম্পদ তোমার মতই
অস্তিত্বের অংশ। তাদের ত্যাগ করতে হবে না
কারণ প্রথমত তুমি তো আগে কোন কিছুই
অধিকার কর নি! যদিও তোমাকে তোমার
সম্পদ থেকে বিচ্ছিন্ন হতে হয়, তুমি অনুভব
করবে না যে তোমার অধিকৃত সম্পদাদি দিয়ে
দিচ্ছ বা হারাচ্ছ। সমস্যা শুরু হয় অধিকার
করার মনোভাব থেকে, 'এটা আমার'
অনুভূতিতে।

আমি একটা সুন্দর জেন্ বই
পড়েছিলাম। তাতে বলা হয়েছে, 'যা কিছু
নিজের বলে ভাব, মানসিকভাবে তা সব দিয়ে
দাও। তারপর একদিন যদি তা সত্যি না থাকে,
তুমি কষ্টভোগ করবে না।' এটাকে রোজ দশ
মিনিটের সুন্দর এক ধ্যান হিসাবে করা যায়।
এটাতে অধিকার করার মনোভাবের ওপরে এক
ক্ষমতাশালী প্রভাব ফেলতে পারে।

রোজ সকালে উঠে নিজের পাশে বসো। চোখ বন্ধ কর ও প্রত্যক্ষ কর যে তোমার সমস্ত জিনিষগুলি অস্তিত্বের। কোন কিছুই তোমার নয়। অস্তিত্ব এতই করুণাময় যে তোমাকে তা নিতে দিয়েছে। তোমার ভিতরে অস্তিত্বের জন্য কৃতজ্ঞতা প্রবাহিত হওয়া অনুভব কর। এটা প্রবলভাবে ও স্পষ্টভাবে অনুভব কর। দেখবে হঠাৎ সবকিছু উল্টো (১৮০ ডিগ্রী) ঘুরে যায়। সত্যি তোমার কি আছে, তা নিয়ে তুমি প্রথমত অবাক হবে। সন্ন্যাস কৃতজ্ঞতার সাথে আরম্ভ হয়।

সন্ন্যাসীকে বিশ্বকে ত্যাগ করতে হবে না, আবার সংসারীকেও ত্যাগকে ভয় পেতে হবে না। অস্তিত্ব সঠিক সময়ে প্রদান করে ও গ্রহণ করে - কেবল এই সহজ বোধই যথেষ্ট। তখন তুমি জান যে সেই মুহূর্তে ঠিক জিনিষই ঘটছে এবং জীবনকে যেভাবে প্রবাহিত হওয়া উচিত, হচ্ছে। এতে তোমার ও তোমার সম্পদের মাঝে এক মানসিক ব্যবধান সৃষ্টি করে এবং সেই ব্যবধানকেই ত্যাগ বলা হয়! সেটা কেবল এক ব্যবধান, অধিকার করার মনোভাবকে ভেঙ্গে ফেলা, আর কিছুই নয়। এটাকে সন্ন্যাসের প্রসঙ্গে ভুল করে ব্যবহার করা হয়েছে।

একটা গল্প :

দুইজন সাধু একসাথে ভ্রমণ করছিলেন। তাদের মধ্যে একজন ধনসম্পদ

অর্জন করায় খুব বিশ্বাস রাখত। তিনি তার
মধ্য দিয়েই আধ্যাত্মিকতা অভ্যাস করেছিলেন।
অন্যজন দৃঢ়ভাবে ত্যাগের পথ অনুসরণ
করেছিলেন। তাঁরা দুই প্রকার জীবনের কথা
আলোচনা করছিলেন। আলোচনা করতে
করতে রাত হয়ে গেল ও তাঁরা এক নদীর
সামনে এলেন ও সেই নদীকে অতিক্রম করতে
হবে।

ত্যাগে বিশ্বাসী সাধুর কাছে কোন
টাকাকড়ি নেই। তিনি বললেন, 'নদী অতিক্রম
করার জন্য আমাদের কাছে টাকা নেই। রাতটা
তাই এখানেই কাটিয়ে দেওয়া যাক এবং কাল
সকালে কেউ আমাদের নদীর ওপারে নিয়ে
যাবে।'

অন্যজন উত্তর দিলেন, 'সেটা সম্ভব
নয়। এখানে রাত কাটালে আমাদের জংলী
জানোয়ারা খেয়ে ফেলবে। আমার কাছে টাকা
আছে। ওখানে মাঝিকে কিছু টাকা দিয়ে নদী
পার করা যাক।'

তারা ভালভাবে নদী পার করার পরে
তিনি তাঁর সাথীকে প্রশ্ন করলেন, 'এখন তো
আপনি টাকার মূল্য বুঝলেন? যদি আমিও
ত্যাগের পথের মানুষ হতাম, তাহলে আমাদের
কি হত?'

প্রথমজন্য উত্তর দিলেন, 'আপনার
ত্যাগই আমাদের নিরাপদে নদী পার করিয়েছে।
নদী পার করার জন্য তো আপনি আপনার
টাকা ত্যাগ করলেন!'

ত্যাগীর কাছে 'আমার কাছে আছে' এই ধারণা ছাড়াই 'থাকে' এবং 'আমি ত্যাগ করছি' এই ধারণা ছাড়াই সে 'ত্যাগ' করে। নতুবা বহির্জগতের ধনসম্পদকে নিছক ত্যাগ করে তুমি কিছুই পাবে না। তুমি 'আমার'-কে উৎসর্গ

করে শুধু বেদনা অনুভব করবে। সন্ন্যাস 'আমার' থেকে পালিয়ে যাওয়া নয়। তা 'আমার'-কে অতিক্রম করে যাওয়া। সেটা কেবল সঠিক উপলব্ধির মধ্য দিয়ে হয়। যদি তুমি উপলব্ধি থেকে ত্যাগ কর, তবে ঠিক আছে। নয়ত, যেখানেই যাবে সেই 'আমার' ব্যাপারটা তোমার সাথে সেঁটে থাকবে। কেবল তাই নয়, যদি তুমি 'আমার'-কে ত্যাগ করছ - এই ধারণা সহকারে ত্যাগ কর, তাহলে সেটা হয় ভুল কারণে সঠিক কার্য! বাইরের ধনসম্পদকে নিছক ত্যাগ করে তুমি কখনই সন্ন্যাসী হতে পারবে না। সন্ন্যাস হল অন্তরের মানসিক গঠনের রূপান্তর, বাইরের বস্তুগত গঠনে পরিবর্তন নয়। বাইরের ধনসম্পদ ত্যাগ করে সন্ন্যাসী হওয়া হল ভুল কারণে ঠিক কাজ করা।

একটা ছোট গল্প :

পাগলাগারদে তিন ব্যক্তি ছিল। একদিন
তারা ডাক্তারের কাছে গেল এবং বলল যে তারা
ছাড়া পাবার জন্য প্রস্তুত।

ডাক্তার অবাক হল! সে বলল, 'ঠিক
আছে, আমার সাথে আসুন। আমরা একটা
ছোট পরীক্ষা করে দেখব যে আপনারা ছাড়া
পেয়ে বাইরে নিরাপদে বাস করার জন্য ভাল
হয়ে গেছেন কিনা।'

সে তাদের একটা এমন সুইমিং পুলে (জলাশয়) নিয়ে গেল যেখানে কোন জল নেই। সে প্রথম ব্যক্তিকে পুলে ঝাঁপাতে বলল ও সাঁতার কাটতে বলল। লোকটি ঝাঁপ দিল ও তার পা মচকে গেল।

ডাক্তার বলল সে ছাড়া পাবার জন্য তৈরি নয়।

তারপর সে দ্বিতীয় ব্যাক্তিকে ঝাঁপ দিতে
বলল। সেও ঝাঁপ দিল ও তার হাত মচকে
গেল। ডাক্তার বলে সেও ছাড়া পাবার জন্য
তৈরি হয় নি।

তারপর সে তৃতীয় ব্যাক্তিকে ঝাঁপাতে বলল। তৃতীয় ব্যাক্তি ঝাঁপাতে অস্বীকার করল ও বলল, 'না, আমি তা করব না!'

ডাক্তার খুশী হল ও ঘোষণা করল যে তৃতীয় ব্যাক্তিটি ভাল হয়ে গেছে ও সে বাড়ী যেতে পারে। যখন লোকটি ছাড়া পাবার জন্য কাগজে সাইন করতে যাবে, ডাক্তার তাকে প্রশ্ন করে, 'আমাকে বলুন, আপনি কি করে ঝাঁপ না দেওয়ার নির্ণয় নিলেন?'

লোকটি উত্তর দিল, 'আমি কিভাবে ঝাঁপ দিতাম? আমি তো সাঁতার জানি না!'

বোধ : সঠিক কার্য, কিন্তু ভুল কারণ!

সন্ন্যাসী হবার জন্য ধনসম্পদ ত্যাগ করা হল সঠিক জিনিষ ভুল কারণে করা। সম্পদ ও সন্ন্যাস স্বতন্ত্র নয়। প্রকৃতপক্ষে সন্ন্যাস হল নিখুঁতভাবে সম্পদ সৃষ্টি করার কলা ও বিজ্ঞান।

তোমার একটা সত্য জানা উচিত, ভারতবর্ষে সবচেয়ে বেশী সোনা সমস্ত মন্দির ও মঠে বিদ্যমান! দক্ষিণ ভারতে অনেক মন্দিরের চূড়া সোনা দিয়ে মোড়া আছে। কল্পনা কর! যখন তুমি সন্ন্যাসের বাস্তব সত্য উপলব্ধি কর, তুমি ধনসমৃদ্ধি থেকে পলায়ন করবে না। ধনসম্পদের জন্য তোমার শ্রদ্ধা হবে। কিন্তু তুমি কখনও তাতে আটকে যাবে না। তুমি তাকে কখনও ভিতরে নেবে না। তোমার অন্তর্জগতে ধনসম্পদের কোনও আকাশ থাকবে না। তাই তুমি সম্পদ পাবার জন্য কখনো কষ্ট পাবে না। আবার তা থাকার জন্যও কখনো কষ্ট পাবে না।

যদি তুমি বৈদিক শাস্ত্র পাঠ কর দেখবে যে তাঁরা সর্বদাই জীবনের অতিপ্রাচুর্য সম্পর্কে বলেছেন। তা থেকে পালাবার জন্য কখনও শেখেন নি। তাঁরা ধনসম্পত্তির আসক্তি থেকে মুক্ত হবার জন্য শিক্ষা প্রদান করেন, ধনসম্পত্তিকে ত্যাগ করা বা তাকে ঘৃণা করার শিক্ষা প্রদান করেন নি। সন্ন্যাস হল জীবনের অসীম অতিপ্রাচুর্যকে এক সমগ্রতা হিসাবে দেখা। তাই সন্ন্যাসে তুমি তোমার সামান্য সম্পদে আসক্ত হও না। সন্ন্যাস এক বোধ যে ধনসম্পদ অস্তিত্বেরই এক বিকাশ এবং ধনসম্পদ জীবনের সুগন্ধসার নয়। একবার এটা জানলে তোমার কাছে কত ধনসম্পদ আছে তাতে কিছু যায় আসে না। তুমি তাতে অস্পৃষ্ট থাক। ধনসম্পদ থেকে অনাসক্ত থাকাকে প্রাচীনকালে ‘ত্যাগ’ বলে বর্ণিত করা হয়েছে।

এক সন্ন্যাসী স্থূল ধনসম্পদ ত্যাগ
করার নির্ণয় নিতে পারে, তার কারণ এই নয়
যে সন্ন্যাসকে সেভাবে সংজ্ঞা প্রদান করা
হয়েছে। একজন প্রকৃত সন্ন্যাসী ধনসম্পদকে
অতিক্রম করে বাস করেন। যখন তিনি
ধনসম্পদ ছাড়িয়ে যান, তখন তাঁর কাছে সেটা
আছে কি নেই - তা নিয়ে তিনি বিব্রত হন না।
যদিও তিনি স্থূলভাবে তা ত্যাগ করেন, তিনি
তা করেন সম্পূর্ণ জিনিষটাতে এক গভীর
বোধের জন্য, তা কোন ব্যর্থতা বা
বাধ্যবাধকতার জন্য নয়।

সন্ন্যাস আত্মহত্যা নয়। সন্ন্যাস জীবন। সন্ন্যাস হল বিরাট সৌন্দর্যে বাস করা - তোমার ভিতরে ও বাইরে।

পারস্যের অতীন্দ্রিয়বাদী কবি জালালুদ্দীন রুমি একটা গল্প বলেন :

এক জ্ঞানী একবার তার জমিতে লাঙ্গল
দিতে গেল এবং দেখল যে একটা ময়ুর তার
নিজের পেখমের পালকগুলিকে ঠোঁট দিয়ে

টুকরে ফেলে দিচ্ছে। জ্ঞানী সুন্দরতম সেই
পাখীর স্ব-ধ্বংসকরণ কার্য সহ্য করতে পারল
না। সে পাখীকে তা বন্ধ করতে বলল।

ময়ূর তাকে বলে, 'আমি বন্ধ করব না।
আমার যে পেখমকে তুমি এত তারিফ কর, তা
আমার মনিবের বিপদের কারণ। শিকারীরা
সর্বদা আমাকে এটার জন্য অনুসরণ করে এবং
সেইজন্য আমার মনিব খুবই সমস্যাতে
আছেন। তাই নিজের চঞ্চু দিয়ে পালকগুলিকে
টুকরে ফেলে দেওয়াই সঙ্গত। তাতে আমাকে
কদর্য দেখাবে এবং তারা আমায় তাড়া করবে
না।'

বাইরের সৌন্দর্য ও ধনসম্পদ সন্ন্যাসের পথে শত্রু নয়। তারা একে অপরের পরিপূরক। সন্ন্যাস তোমার বাইরের সম্পদ ও সৌন্দর্যে অন্তরের সম্পদ ও সৌন্দর্য যোগ করে। সন্ন্যাস আমাদের বাইরের সম্পদ ও সৌন্দর্যের সাথে সম্পর্কিত কোন কষ্ট ছাড়াই সেই সম্পদ ও সৌন্দর্যকে ব্যবহার করার বুদ্ধিমত্তা প্রদান করে।

বাস্তৱে বাস কর!

সন্ন্যাস এক বিশ্বের বিপক্ষে অন্য
বিশ্বের অথবা জড় বনাম আধ্যাত্মিকতার খেলা
নয়।

প্রথম জিনিষ তোমার বোঝা প্রয়োজন যে জড় ও আধ্যাত্মিক বলে দুটো বিশ্ব নেই। বিশ্ব কেবল একটাই। দ্বিতীয়ত, সন্ন্যাস এক মতবাদ নয়। এটা কষ্ট বিনা পৃথিবীতে বাস করার এক বিশেষ মনোভাব। সেটা সম্ভাব্য সবচেয়ে ভালভাবে কিভাবে বাস করা যায়, তার বোধ। জীবনে যতটা সম্ভব বাস্তবতায় বাস করার জন্য সন্ন্যাস এক সচেতন নির্ণয়, কারণ বাস্তবে বাস করাই সর্বোত্তম জীবনযাপন।

বাস্তবে বাস করা কি?

একজন আমায় এক প্রশ্ন করেছিল, 'আপনি বলেন যে বর্তমানে আমাদের জাগ্রত অবস্থা বাস্তব নয়, সেটাও এক স্বপ্ন। কিন্তু তা কি করে হয়? যখনই আমরা ঘুমাই এবং জাগ্রত অবস্থায় ফিরে আসি আমরা আমাদের সামনে জিনিষগুলিকে একই দেখি - বাড়ী, জিনিষপত্র, মানুষ ইত্যাদি। কিন্তু আমরা যখন স্বপ্ন অবস্থায় চলে যাই, স্বপ্নে জিনিষগুলি এক থাকে না। তাই অবশ্যই আমরা উপসংহারে আসতে পারি যে স্বপ্ন হল স্বপ্ন এবং জাগ্রত অবস্থা বাস্তব।'

এখন আমি যা বলতে যাচ্ছি তা মন দিয়ে শোন...

কখনো কখনো তুমি এক রাতের স্বপ্নেই
জীবনের দশ থেকে বারো বছরের স্বপ্ন দেখবে।
ঠিক কিনা? তুমি তোমার কলেজ থেকে শুরু
কর এবং যখন তোমার ঘুম ভাঙ্গে, তোমার
বিবাহ, ছেলেমেয়ে সবকিছু হয়ে গেছে! তুমি
একরাতে যেন দশ বছর কাটিয়ে দিলে!

তার অর্থ কি?

তার অর্থ এই যে তুমি দশ ঘন্টায় জীবনের দশ বছর কাটালে। ঠিক কিনা? কিন্তু সেই স্বপ্ন দেখার সময় তুমি দ্রুতগতিতে এগিয়ে যাওয়া অনুভব কর না। তুমি একদম স্পষ্ট যে তোমার জীবনের দশ বছর সঠিক গতিতে কাটাচ্ছ। কিন্তু হঠাৎ জেগে উঠলে, তুমি তুমি বোঝ যে তুমি মাত্র দশ ঘণ্টা ঘুমিয়েছ!

একইভাবে যে কোন মুহূর্তে তুমি জেগে উঠতে পার ও অনুভব করতে পার যে তুমি পৃথ্বীগ্রহে সত্তর বছর কাটাও নি, কিন্তু মাত্র সাত ঘণ্টাই কাটিয়েছ!

আমায় ব্যাখ্যা করতে দাও।

মনে কর, ৯-ই মে ও ১০-ই মে-র মধ্যে তুমি স্বপ্ন দেখেছ যেন তুমি দশ বছর কাটিয়েছ। দশ ঘণ্টার নিদ্রাতে তুমি স্বপ্ন দেখ যে তুমি কলেজে পড়ছ এবং রোজ কিছু ঘণ্টা ঘুমাও ও জেগে ওঠ। পুরো দশ বছর ধরে তুমি তো না ঘুমিয়ে থাকতে পারবে না, ঠিক তো? তাই তুমি স্বপ্নে দেখ যে তুমি ঘুমাতেও যাও এবং নিয়মিত জীবনযাপন কর।

এখন একটা গুরুত্বপূর্ণ জিনিষ বোঝ। ৯ তারিখের রাত থেকে ১০ তারিখের সকাল পর্যন্ত দশ বছরের জীবনের এক একটানা স্বপ্নে তুমি তোমার জীবনের দশ বছর বাস করেছ। অনেক সময় তুমি সেই স্বপ্নের মধ্যেই ঘুমিয়েছ ও জেগে উঠেছ। স্বপ্নের মধ্যের এই ঘুম থেকে ওঠার সময় আবার সেই স্বপ্নের মধ্যে ঘুমের আগের পরিচয় নিয়েই ওঠ। ঠিক কিনা? তার মানে, স্বপ্নে যদি তুমি কলেজের ছাত্র হয়ে ঘুমাও, তাহলে সেই স্বপ্নে কলেজের ছাত্র হয়েই জেগে ওঠ। সেইজন্য কলেজ থেকে শুরু করে পরের ধাপে...পরের ধাপে...পরের ধাপে এবং এইভাবে কোন বিভ্রান্তি ছাড়াই এগিয়ে গেছ।

তার মানে কি? জাগ্রত অবস্থার মতই,
তুমি একই পরিচয়ে প্রত্যেকবার ফিরে এসেছ।
তাই প্রতিবার একই পরিচয়ে ফিরে আসা,
তোমার বলা মত একই জিনিষপত্র, একই স্থান
ও মানুষ ইত্যাদির কাছে ফিরে আসা দেখে বলা
যায় না কোনটা স্থায়ী বাস্তবতা! ঠিক কিনা?

তার অর্থ কি? তার অর্থ, ঘুমিয়ে পড়ে ও ঘুম থেকে উঠে একই ব্যাঙ্ক ব্যাল্যান্স, গাড়ি, বাড়ি ও স্ত্রীর কাছে ফিরে আসার অর্থ এই নয় যে তুমি বাস্তবে আছ!

এটা একটা গুরুত্বপূর্ণ বোধ। এই
উপলব্ধি তোমাকে তোমার জীবন সম্পর্কে এক
তীক্ষ্ণ বিশ্লেষণ করাতে পরিচালিত করতে
পারে। তুমি বহু জিনিষে স্পষ্টতা লাভ করবে।

যদি এই একটি ধারণা বোঝ যে
সবকিছুই মায়া বা বিভ্রম, তুমি তবে কোন
কিছুই ত্যাগ করবে না। তুমি সব কিছুর সাথেই
থাকবে এবং কোন কিছুতেই উপদ্রুত হবে না।

এখন দেখ, যেভাবে এই দশ বছরের
স্বপ্ন দশ ঘণ্টায় ঘটে, সেইভাবেই কোন আলাদা
ক্যালেন্ডার থাকতে পারে যেখানে ৭০ বছর,
উদাহরণস্বরূপ ১৯৫০ থেকে ২০২০, হয়ত ভিন্ন
এক স্থানে অন্য কারো জন্য কেবল সাত ঘণ্টা!

যদি প্রতি সেকেণ্ডে চিন্তার সংখ্যা বেশী হয়, তুমি অনুভব করবে যেন তুমি বেশী সময় ধরে বাস করছ। উদাহরণস্বরূপ, যদি কারো সাথে বসে থাক, যার সাথে তুমি সম্পূর্ণরূপে একই সুরে আছ, তুমি অনুভব করবে যে সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ সেই সময় প্রতি সেকেণ্ডে তোমার চিন্তাসংখ্যা খুব কম হবে। কিন্তু তুমি যদি এমন একজনের সাথে বসে থাক যার সাথে তুমি সংযুক্তি অনুভব কর না, তুমি প্রতি পাঁচ মিনিটে কি করবে? তুমি ঘড়ি দেখতে থাকবে। প্রতি সেকেণ্ডে তোমার চিন্তাসংখ্যা বেশী হবে। তুমি অস্থির হবে। তাই তুমি অনুভব করবে যেন অনেক সময় চলে গেছে।

সেইজন্য বৈদিক প্রথায় সময়ের একক
হল ক্ষণ। তাকে কালানুক্রমিক সেকেণ্ডে মাপা
হয় না। পাশ্চাত্যের বোধ অনুযায়ী,
কালানুক্রমিক সময়কে সেকেণ্ডের হিসাবে

মাপা হয়। তার অর্থ, সময়ের একক হল সেকেণ্ড। বৈদিক প্রথায় সময়ের একক হল ক্ষণ। ক্ষণ মানে পরপর দুটি চিন্তার মধ্যে বিরতি। পাশ্চাত্যের ক্যালেন্ডার অনুযায়ী তোমার এক সেকেণ্ড ও আমার এক সেকেণ্ড একই। কিন্তু বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী তোমার এক ক্ষণ ও আমার এক ক্ষণ আলাদা! তার কারণ পরপর দুটি চিন্তার মাঝে বিরতি তোমার ও আমার ক্ষেত্রে পৃথক। এখানে সময় কালানুক্রমিক নয়, তা মনস্তাত্ত্বিক।

আমরা প্রতি সেকেণ্ডে চিন্তাসমূহকে
টিপিএস্ (TPS, Thoughts per second)
বলব।

এখন স্বপ্নাবস্থায় তোমার বহু চিন্তা বা উচ্চ টিপিএস্। সেইজন্য তুমি অনুভব কর যে তুমি যেন বহু সময় ধরে বাস করেছ। জাগ্রত অবস্থায় মাঝামাঝি সংখ্যক টিপিএস্ থাকে। সেইজন্য মনে হয় সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে। দিব্য সত্তাদের ক্ষেত্রে টিপিএস্ খুবই কম এবং সেইজন্য তাদের একদিন আমাদের এক বছরের সমান হয়! তুমি তা বৈদিক ক্যালেন্ডারে দেখতে পাবে।

যদি তুমি তোমার টি পি এস্ যথেষ্ট পরিমাণে নামিয়ে আনতে পার, তুমি ‘বাস্তবতা’ বা দিব্য চৈতন্যে লীন হয়ে সমাধি বা তুরীয় অবস্থায় প্রবেশ করতে পার। তাই এটা বোঝ, একমাত্র টিপিএস্ নামিয়ে আনলে তুমি বাস্তবতাকে উপলব্ধি করতে পারবে।

এখন আমাদের স্বপ্নাবস্থা ও জাগ্রতাবস্থায় ফিরে আসা যাক। জাগ্রত অবস্থায় যখন তোমার টিপিএস্ স্বপ্নাবস্থার চেয়ে কম, তুমি বুঝতে পারলে যে স্বপ্নাবস্থা বাস্তব ছিল না। ঠিক কিনা? কিন্তু স্বপ্নাবস্থায় কি বুঝতে পারছিলে যে তা বাস্তব নয়? না! তুমি তাকে বাস্তব অনুভব করেছ কারণ তুমি সবকিছুর মধ্য দিয়ে বাস্তবানুগভাবে যাচ্ছিলে। তুমি সবকিছুতে সাড়া দিয়েছ। তোমার আতঙ্ক ছিল, তোমার সমস্ত প্রকার সমস্যা ছিল। কেবল যখন তোমার জাগ্রত অবস্থায় টিপিএস্ কমে যায়, তুমি উপলব্ধি কর যে স্বপ্ন ছিল একটা বিভ্রম। এখন... একইভাবে, তোমার জাগ্রত অবস্থা এক বিভ্রম তা বোঝার জন্য, তোমাকে টিপিএস্ আরও কমাতে হবে! নেমে এস...তুরীয় অবস্থায় এস। হঠাৎ তুমি উপলব্ধি করবে যে জাগ্রতাবস্থাও একটা বিভ্রম!

স্বপ্নাবস্থায় তোমার টিপিএস্ ১০০০ থাকলে জাগ্রত অবস্থায় তা হয়ত ১০০ হবে। সমাধি অবস্থায় তা শূন্য হয়ে যায়। জাগ্রত অবস্থায় কমে যাওয়া টিপিএস্-এর জন্য তুমি স্বপ্নাবস্থা এক বিভ্রম ছিল বলে বুঝতে পার। একইভাবে, কেবল সমাধি অবস্থায় তুমি উপলব্ধি করবে যে জাগ্রত অবস্থা এক বিভ্রম! এখন পর্যন্ত তোমার অন্তর্দেশ তোমার জাগ্রত অবস্থার অভিজ্ঞতাগুলিতে ভরে আছে। সেইজন্য তুমি সমাধি অবস্থায় কখনও যাও না।

আরেকটা বোঝার জিনিষ হল যে পুরো
পরিস্থিতিটাই একটা দুষ্টচক্রের মত। যতক্ষণ
তুমি স্বপ্ন উপভোগ করছ, তুমি কখনও তা
থেকে বাইরে আসবে না। কেবল যখন তুমি
বাইরে আস, তুমি উপলব্ধি কর যে সেটাও
কেবল একটা স্বপ্ন। একইভাবে যতক্ষণ তুমি
জাগ্রত অবস্থা উপভোগ করছ, তুমি কখনও
তাকে বিভ্রম বলে বুঝতে পারবে না!

এখানেই আমাদের সাহায্য করতে শিব এগিয়ে আসেন।

তিনি আমাদের এই মায়াময় জাগ্রত অবস্থা থেকে বাইরে আসতে এক প্রক্রিয়া প্রদান করেন। এটা এক খুবই সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি স্বপ্নাবস্থায় থাক বা জাগ্রতাবস্থায় থাক বা সমাধি অবস্থায় থাক, স্বপ্নদর্শী তো একই মানুষ, ঠিক কিনা? তুমি ১০০০ টিপিএস্-এর স্বপ্ন দেখ বা ১০০ টিপিএস্-এর স্বপ্ন দেখ বা শূন্য টিপিএস্-এ থাক, স্বপ্নদর্শী একই ব্যক্তি। কিন্তু দৃশ্য থেকে দ্রষ্টার দিকে প্রণিধানের অপসারণের কারণেই তুমি বিভ্রম থেকে জেগে উঠছ। আমি ঠিক কিনা?

যখনই, যে বস্তুকে দেখা হচ্ছে সেখান থেকে যে ব্যক্তি দেখছে তার দিকে গেলে, অর্থাৎ তোমার প্রণিধান দৃশ্য থেকে দ্রষ্টার দিকে গেলে, তুমি পরবর্তী অবস্থায় চলে যাও, তুমি জাগ্রত হও! তাই বোঝ, যখনই তোমার প্রণিধান দৃশ্য থেকে দ্রষ্টায় অপসারিত হয়, তুমি জাগ্রত হও।

এটাই প্রক্রিয়া। এটাই চাবিকাঠি :
“তোমার সচেতনতাকে দৃশ্য থেকে দ্রষ্টায়
সরিয়ে নাও’। তুমি জেগে উঠবে!

সন্ন্যাস হল দ্রষ্টার দিকে সচেতনতা নিয়ে আসা। ত্যাগ ও ধ্যানের সমস্ত প্রক্রিয়াগুলি দৃশ্য থেকে দ্রষ্টার দিকে চেতনাকে টেনে আনার প্রণালী।

একবার তুমি দ্রষ্টা হয়ে গেলে, তুমি তোমার একাকীত্ব অভিজ্ঞতা করতে শুরু করবে। একাকীত্বই তোমার আদি প্রকৃতি। তুমি তা মাতৃগর্ভে থাকার সময় অভিজ্ঞতা করেছ, তখন তুমি কেবল তোমার সাথেই ছিলে। একাকীত্ব নিঃসঙ্গতা থেকে ভিন্ন। সমাজ সর্বদা তোমাকে বাড়ীতে বা ক্লাবে বা পার্টিতে বা কমপক্ষে টেলিভিশনের সাথে থাকতে শিক্ষা দেয়। সমাজ তোমাকে এই সমস্ত অবলম্বন দিয়ে দুর্বল করে ফেলে। যখন এগুলি থাকে না, তুমি নিঃসঙ্গ অনুভব কর। নিঃসঙ্গতা সর্বদা কষ্ট নিয়ে আসে। একাকীত্ব অন্যদিকে এক কারণবিনা পরমানন্দ যা তোমার মধ্যে সর্বদা আছে। সেই পরমানন্দের কথাই সমস্ত জীবনমুক্ত মাস্টারেরা বারংবার বলেছেন। একাকীত্ব তোমাকে বল প্রদান করে।

সন্ন্যাস হল সেই একাকীত্বকে পুনরায় আবিষ্কার করা ও তাতে আরাম করা।

সংসার ও সন্ন্যাস

‘সংসার’-এর আক্ষরিক অর্থ হ’ল ‘বিশ্ব’
বা ‘পথ’। তা পার্থিব জীবনে জীবন-মৃত্যুর
অনন্ত চক্রকে বোঝায়।

যে কোন পথে চলার জন্য দুটি উপায় আছে : হয় মালপত্র ও লোকজন নিয়ে অথবা একলা। প্রথম ক্ষেত্রে তোমাকে হয়ত অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি এই মিনিটেই পৌঁছে যেতে পার।

সন্ন্যাস হল চলার পথে কোন মালপত্র
বহন না করার নির্ণয়। তোমার সবকিছুই
থাকতে পারে, কিন্তু তোমাকে তা বহন করতে
হবে না। যখন তুমি কিছুই বহন কর না,
তোমার যে মুহূর্তে যা প্রয়োজন অস্তিত্ব তা
তোমাকে প্রদান করে। সেটাই সন্ন্যাস!

বুদ্ধের জীবন থেকে একটা সুন্দর গল্প :

বুদ্ধের শিষ্যেরা একদিন তাঁর চারদিকে এল ও বুদ্ধকে সন্ন্যাসের সুগন্ধসার শিক্ষা দিতে অনুরোধ করল। তিনি তাদের একটা ছোট গল্প বললেন :

এক ব্যক্তি একটি দ্বীপে একলা থাকত।
হঠাৎ সে অনুভব করল যে সেখান থেকে চলে
যাবার সময় এসেছে। তার কোন নৌকা ছিল

না। তাই যা পাওয়া যায়, ডালপালা, কাঠি,
পাতা, এসব দিয়ে সে একটা নৌকা তৈরি
করল। যাত্রা কঠিন ছিল, কিন্তু যে করেই হোক
সে অন্যদিকে পৌঁছাল।

বুদ্ধ শিষ্যদের জিজ্ঞাসা করল, ‘অন্যদিকে পৌঁছে লোকটি নৌকাটিকে রেখে দেবে নাকি ছেড়ে দেবে?’ শিষ্যরা বিভিন্ন উত্তর দিতে লাগল।

বুদ্ধ বলতে লাগলেন, ‘সন্ন্যাস গ্রহণকারী ব্যক্তি নৌকাটি ছেড়ে দেবে কারণ সে জানে যে ভবিষ্যতে যা প্রয়োজন তা তাকে দেওয়া হবে। সংসারের মানুষ সেটা রেখে দেবে যাতে সে ফিরে যেতে চাইলে তার প্রচেষ্টা বৃথা না যায়!’

এক সন্ন্যাসী তার চিন্তা অস্তিত্বে রেখে
বলে। সংসারী কিভাবে বিদ্যমান থাকা যায়
সেই চিন্তা নিয়ে চলে। সন্ন্যাসী নৌকাটিকে
জীবনসাগর পার করার জন্য ব্যবহার করে।
সংসারী, যতক্ষণ দরকার তার পরেও সেই
নৌকা বহন করে চলে, সে জানেই না যে
সেটাকে ফেলে দেওয়া যায়। সেটাই পার্থক্য।
এখানে ঠিক বা ভুল বলে কিছুই নেই। এটা
জীবনের দুটি ভিন্ন পথ।

‘কর্ম’ প্রসঙ্গে সন্ন্যাসকে ব্যখ্যা করতে
দাও কারণ সন্ন্যাস হল কর্মকে নিঃশেষ করার
সোজাপথ।

কর্ম হল তোমার অতীতের অপূর্ণ কার্যসমূহ এবং সেগুলিকে পূর্ণ করার জন্য তুমি বারংবার জন্ম নাও। এটাই জন্ম-মৃত্যু চক্রের কারণ। তাই তুমি পৃথিবীতে জন্ম নিতেই থাক যতক্ষণ না সেগুলি নিঃশেষ হয়।

তিন প্রকার কর্ম আছে - সঞ্চিত, প্রারব্ধ ও আগম্য। সঞ্চিত কর্ম হল অনেক জন্মের জমা করা তোমার অপূরিত কার্যের (কর্ম) পুরো ব্যাঙ্ক ব্যালেন্স। প্রারব্ধ কর্ম হল সেই সঞ্চিত কর্মের এক অংশ যাকে নিঃশেষ করার জন্য তুমি সেগুলিকে নিয়ে এই জন্ম নিয়েছ। প্রতিবার জন্ম নেওয়ার সময় তুমি প্রারব্ধ হিসাবে সঞ্চিত কর্মের এক ছোট ভাগ নিয়ে তাকে নিঃশেষ করতে আস। তাতে থাকে তোমার সমস্ত অপূরিত বাসনা, কাম, ক্রোধ, ভয় ইত্যাদি। তৃতীয় কর্ম বা আগম্য কর্ম হল এই জন্মে নতুন অপূরিত কার্যের জন্য তোমার সৃষ্ট নতুন কর্ম।

পরিণামে, সমস্ত কর্ম নিঃশেষ করার জন্য এই তিনটি জিনিষ করা উচিত। প্রথমত, নতুন আগম্য যেন সৃষ্ট না হয় কারণ তা জীবনের শেষে সঞ্চিত কর্মের ব্যাঙ্ক ব্যাল্যান্স বাড়ায়। দ্বিতীয়ত, যে প্রারব্ধ নিয়ে এসেছিলে, তা যেন কোন চিহ্ন ছাড়াই নিঃশেষ হয়ে যায়। তৃতীয়ত, যেভাবেই হোক সঞ্চিতের পরিমাণকে দগ্ধ করতে হবে যাতে তোমার পুনরায় জন্মের সংখ্যা কমে। জীবনকালে এটা ঘটে কোন আগম্য সংগ্রহ না করে প্রারব্ধ পূরণ করে।

যদি প্রারব্ধ সঠিকভাবে নিঃশেষিত হয়, আগম্য সৃষ্টি হবে না। একই বুদ্ধিমত্তা যা প্রারব্ধকে নিঃশেষ করে, তা নতুন আগম্য সৃষ্টি হতে দেবে না। আর সঞ্চিত নিঃশেষিত হয়ে যেতে পারে জীবন্মুক্ত মাস্টারের করুণা দ্বারা।

এখন পরিষ্কার করে বোঝ : যদি প্রারব্ধের অতিকল্পনা তোমার বুদ্ধিমত্তার চেয়ে বেশী হয়, তবে সংসার (বিবাহ) তোমার পথ। যদি প্রারব্ধের অতিকল্পনা তোমার বুদ্ধিমত্তা থেকে কম হয়, তাহলে সন্ন্যাস তোমার পথ! সন্ন্যাসের পথে, তোমার বুদ্ধিমত্তা প্রারব্ধকে জয় করে এবং তাকে নিয়ন্ত্রণ করে নিঃশেষ করে। সংসারের পথে জীবন তোমায় নানাভাবে শিক্ষা প্রদান করে এবং তুমি কোটি জন্ম নিয়ে তা নিঃশেষ কর।

পতঞ্জলির যোগসূত্রে জীবনমুক্তি নিমিত্ত
অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। সমস্ত আটটি
পথকেই একসাথে অনুসরণ করা উচিত। তার
মধ্যে তিনটে অঙ্গ হল প্রত্যাহার, ধারণা ও
ধ্যান। পাঁচ ইন্দ্রিয় থেকে মনকে ভিতরে করা
হল প্রত্যাহার। পরেরটি হল ধারণা, অর্থাৎ
মনকে অন্তরাত্মায় লীন করা। তৃতীয়টি ধ্যান।

মনকে তখনই পাঁচ ইন্দ্রিয় থেকে
আলাদা করা যায় যখন মন অন্তরাত্মার সাথে
মেলে! উদাহরণস্বরূপ, তুমি মইয়ের নীচের
ধাপ থেকে তখনই পা উঠিয়ে নিতে পার যখন
ওপরের ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করেছ, তাই
না? তুমি নীচের ডালকে তখনই ছেড়ে দিতে
পার যখন তুমি ওপরের ডালকে আঁকড়ে
ধরেছ। আমরা সবাই ভাবি যে কেবল
জড়জগতের আসক্তি মিটে যাবার পরে আমরা
ভগবানকে পাব। না! সত্য হল ভগবানকে
পাবার পরেই তুমি জড়জগৎকে ছেড়ে ফেলে
দিতে পারবে। কেবল নিত্যানন্দ বা চিরন্তন
পরমানন্দ অভিজ্ঞতা করার পরেই তুমি
মিথ্যানন্দ বা জড়জগতের অতিকল্পনাগুলিকে
ছেড়ে ফেলতে পারবে।

যদি তুমি সচেতন হও ও উচ্চতর ধাপকে দৃঢ়ভাবে ধর, তুমি নীচের ধাপকে আরও সহজে ছেড়ে দিতে পারবে। সেই সচেতনতাকেই সন্ন্যাস বলে। এটা হল উচ্চতর ধাপ জানার ও সে সেখানে যাবার প্রক্রিয়া এবং নীচের ধাপকে ছেড়ে যাওয়া। চলতে চলতে, ত্যাগ এক উপজাত হয়ে ঘটে। কারণ তুমি উপলব্ধি কর যে আরও ওপরে আরোহণ করার জন্য তোমার কিছুই চাই না, কেবল নিজেকে চাই! যা কিছু তুমি নিজের সাথে নাও তাতে তোমার ওঠার কার্য কঠিন হবে।

একটা ছোট জেন্ গল্প :

রাজত্ব ছেড়ে দিয়ে এক রাজা এক জেন্ মাস্টারকে তাঁর শিষ্য হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ করল।

মাস্টার তাকে বললেন, 'আমি
তোমাকে গ্রহণ করব, কিন্তু আমার মনে হয়
তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না
আরও পরিপক্কতা অর্জন করছ।

রাজা এত অধীর ছিল যে সে অপেক্ষা
করার জন্য তৈরি নয়। সে মাস্টারকে খুব
অনুরোধ করল। মাস্টার শেষে রাজী হলেন,
কিন্তু এক শর্ত রাখলেন যে রাজা অন্য এক
বনে গিয়ে বাস করবে। রাজা মাস্টারের কথা
অনুসরণ করল।

কিছুদিন জঙ্গলে থেকে রাজা মশা সহ্য
করতে পারছিল না। সে একটি মশার জাল
কিনে নিজেকে রক্ষা করতে লাগল। কিছুদিন
পরে সে অনুভব করল যে একটা খাট থাকলে
বসে ধ্যান করতে সুবিধা, তাই সে একটি খাট
কিনতে গেল।

তারপর সে দেখল যে বৃষ্টিতে খাট নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি থেকে খাট বাঁচাবার জন্য সে একটি ছোট কুটীর বানিয়ে ফেলল এবং তার ভিতরে খাটটিকে রাখল। কিছু সময় পরে সে অনুভব করল যে ঘর পরিষ্কার করার জন্য একজন সহকারী চাই। তারপর সেই সহকারীকে ব্যস্ত রাখার জন্য সে আরও একটি লোক রাখল।

এটা হতেই থাকল এবং অবশেষে সে বনে একটা রাজত্ব সৃষ্টি করল!

তাহলে বোঝ রাজা জঙ্গলেও এক রাজত্ব সৃষ্টি করে।

একজন সংসারী অস্তিত্বের সৌন্দর্যকে দেখতে বিভিন্ন স্থানে যায়। এক সন্ন্যাসী তার চারিদিকে সবকিছুকেই দিব্য ও সুন্দর দেখে। যখন সংসারী ভিতরে প্রবেশ করা শুরু করে, সে সন্ন্যাসী হয়। যতক্ষণ না সে তার জন্য প্রচণ্ড আবশ্যকতা অনুভব না করে, সে যা করছে তা করে যাওয়াই ভাল। সন্ন্যাসীর ক্ষেত্রে, মন সর্বদাই আনন্দে। সে যা পায় তাই সে চায়। সে সর্বদাই কৃতজ্ঞতাপূর্ণ ও সাদরে স্বীকৃতির ভাব নিয়ে থাকে। সংসারীর ক্ষেত্রে মন বহু দ্বন্দ্বে ভরা। সে যা চায় তা পাবার জন্য চেষ্টা করতে থাকে। বুদ্ধিমত্তার সাথে সংসারী এই সত্যকে জাগ্রত করতে পারে : সে সেই মুহূর্তে যা পাচ্ছে তাই তার আবশ্যক এবং তাই তার চরম পরিপূর্ণতার জন্য আবশ্যক।

এক সন্ন্যাসী পাহাড় অঞ্চলে বাস করতেন। পশুপাখীরা তার সাথে কথা বলত ও তিনি সাড়া দিতেন। তারা তাঁর কুটিরের সামনে সারাদিন কাটাত এবং রাত হলে তাদের ঘরে ফিরে যেত। সপ্তাহে তিনবার সন্ন্যাসী বাজারে যেত ও ধর্মপ্রচার করতেন। দরিদ্র হবার ভয় ছাড়া অপরের সাথে কিভাবে তোমার সর্বস্ব শেয়ার করা যায়, তিনি সে সম্পর্কে অনেক বলতেন। তিনি শিক্ষা দিতেন যে এটা বিশ্বাস করে কার্য করলে অস্তিত্ব অতিপ্রাচুর্য প্রদান করে।

একদিন তিনি দেখলেন যে তিন ব্যক্তি
পাহাড়ের কুটিরের দিকে আসছে। তারা এল ও
তাঁকে জিজ্ঞাসা করল, ‘আপনি সর্বদা আমাদের
যা আছে তা শেয়ার করতে বলেছেন এবং তা
কত সুন্দর। এখন আমাদের ব্যবসা করার জন্য
টাকা চাই। আপনি কি আমাদের কিছু টাকা
দিতে পারবেন? আমাদের ব্যবসা একটু উঠলেই
আমরা তা শোধ করে দেব।'

সন্ন্যাসী অবাক হলেন। তিনি তাদের
তাঁর কুটীরে নিয়ে গেলেন ও দেখালেন তাঁর
একটা মাদুর, একটা কাপড় ও এক জগ জল
আছে। তিনি বললেন, ‘তোমাদের ইচ্ছা হলে
এগুলি নিয়ে যাও। আমার কাছে তোমাদের
সোনা বা রূপা দেবার জন্য কিছুই নেই।'

লোকেরা রেগে গেল ও তাঁর দিকে
চীৎকার করে বলল, ‘তাহলে আপনি এমন
জিনিষ শিক্ষা দেন ও প্রচার করেন যা আপনি
নিজেই অনুসরণ করেন না!'

সংসারী জড় জিনিষের ব্যাপারে উদ্বিগ্ন থাকে এবং জীবন সীমিতভাবে বাঁচে। সন্ন্যাসী মৃত্যু বিষয়ে সম্পর্কিত থাকে - সমস্ত কিছুর মৃত্যু যা সে নয় : আমিত্ব, মালিকানা, কাম, ক্রোধ, ভয়, ঈর্ষা ও অসন্তুষ্টি। সে জানে সে এগুলি ছাড়িয়ে কিছু একটা। তার সমস্ত অনুসন্ধান এটাকেই খুঁজে পাওয়া, কারণ একবার সে তা পেলে সে মইয়ের ওপরের ধাপ খুঁজে পেয়েছে এবং সে ছেড়ে দিতে পারে নীচের ধাপকে যেখানে আছে এই সব আবেগ ও জড় জিনিষের অবিশ্রাম টানাহেঁচড়া।

‘আমি কে?' এই প্রশ্নের উত্তরের খোঁজই সন্ন্যাস। এক সন্ন্যাসী তার সমস্ত শক্তি এই প্রশ্নের উত্তর আবিষ্কার করার দিকে দেয়। যদি লোকেরা তোমায় জিজ্ঞাসা করে, ‘তুমি কে?' তুমি সাধারণত উত্তর দেবে, ‘আমি অমুকের ছেলে, আমি এক ইঞ্জিনীয়ার, আমি এক প্রফেসর।' কিন্তু সেই শব্দগুলি সমাজের সাথে তোমার সম্পর্ককে বর্ণনা করে।

মহান জীবনমুক্ত মাস্টারেরা যাঁরা বিশ্বধর্মগুলি প্রবর্তিত করেন তাঁরা একটা জিনিষ বারংবার বলেছেন : হিন্দু প্রথায় ‘অহম ব্রহ্মাস্মি' বা ‘আমিই সে', অথবা খ্রিস্টান প্রথায় ‘স্থির হও এবং জান যে আমিই ঈশ্বর', অথবা

‘অনল-হক্’ বা ‘আমিই সত্য’। তুমিই যে ঈশ্বর

  • সেটা অভিজ্ঞতা করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য।

একবার এই উদ্দেশ্য অভিজ্ঞতা করলে, যে অন্তরের পরমানন্দের কথা এই মহান মাস্টারেরা বলেন, তা ঘটা শুরু হয়। তখন তুমি বুঝতে পার বহির্জগৎ এক সুন্দর মঞ্চ যেখানে দিব্য নাটক হচ্ছে। সমস্ত জড় সমস্যা থেকে পরম স্বাধীনতা পাওয়া যায়। তুমি কর এবং আবার তুমি কর না, তুমি বল এবং আবার তুমি বল না। তুমি কাঁদ এবং আবার তুমি কাঁদ না। তোমার অন্তরাত্মা অস্পৃষ্ট হয়ে থাকে। তুমি থাক চিরন্তন আনন্দে বা নিত্যানন্দে।

সমস্যা হল লোকেরা সাধারণত ভাবে সন্ন্যাস পৃথিবীর জীবনে এক বাধা। তারা ভাবে সন্ন্যাস হল গম্ভীরতা। না! সন্ন্যাস হল জীবনকে সর্বোত্তম উপায়ে যাপন করার এক বিশেষ গুণমান। গম্ভীরতা কখনও কাউকে জীবনকে তার সম্পূর্ণ সম্ভাবনাতে যাপন করতে দেবে না। কেবল আন্তরিকতা ও হাস্য সাহায্য করবে। হাসি সবচেয়ে মহান আধ্যাত্মিক গুণমান।

এক মাস্টার তাঁর শিষ্যদের সাথে বসেছিলেন। তিনি এক উচ্ছলিত মেজাজে ছিলেন এবং শিষ্যেরা তাঁকে দিব্যজ্ঞান লাভের পথে তিনি কোন কোন স্তর দিয়ে গিয়েছিলেন তা জিজ্ঞাসা করার নির্ণয় নিল।

মাস্টার সুন্দরভাবে ব্যাখ্যা করা শুরু করলেন...

‘ঈশ্বর আমার হাত ধরে রেখেছিলেন এবং প্রথমে আমাকে কার্যের দেশে নিয়ে গেলেন। আমি সেখানে বহু বছর থাকলাম। তারপর ঈশ্বর ফিরে এলেন ও আমাকে দুঃখের দেশে নিয়ে গেলেন। আমি অনেক দুঃখে ডুবে গেলাম কিন্তু অবশেষে তাদের অতিক্রম করে গেলাম। আমি খুশী হলাম। তারপর হঠাৎ দেখলাম ঈশ্বর আমাকে প্রেমের দেশে নিয়ে গেছেন। আমি বহু আবেগের মধ্য দিয়ে গেলাম এবং নিজেকে পুরোপুরি শোধন করলাম। তারপর তিনি আমায় নিয়ে গেলেন নীরবতার দেশে। সেখানে আমি জীবন ও মৃত্যুর রহস্যের শিক্ষা পেলাম।’

শিষ্যেরা প্রশ্ন করল, ‘সেটা কি আপনার খোঁজের শেষ স্তর?’

মাস্টার বললেন, ‘না। একদিন ঈশ্বর
বললেন, আজ আমি তোমাকে আমার হৃদয়ে
নিয়ে যাব...এবং তিনি আমাকে হাস্যজগতে
নিয়ে গেলেন।’

তাই বোঝ সন্ন্যাস তোমারই শক্তি। তা কিভাবে কোন কিছুর বাধা হতে পারে? কেবল তাই নয়, সন্ন্যাসের শক্তির সাথে তুমি সর্বদাই যুবা হয়ে থাক। সন্ন্যাসের শক্তি সহকারে তুমি জীবনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত।

সন্ন্যাস এক শক্তিমত্তা। এটা এই
কল্পনার জগতে এক পরম আত্মশৃঙ্খলার
গুণমান। কেউ মহাবীরকে জিজ্ঞাসা করেছিল,
‘কে বেশী শ্রেয়, সংসারী নাকি সন্ন্যাসী?’

তিনি উত্তর দিলেন, ‘আত্মশৃঙ্খলা সবচেয়ে শ্রেয়! এক সংসারীর এক সন্ন্যাসীর চেয়ে কখনো কখনো বেশী আত্মশৃঙ্খলা থাকতে পারে।’ দয়া করে বোঝ, আত্মশৃঙ্খলা আত্মনির্যাতন নয়। এটা তোমার ভিতরে ঘটা এক সুন্দর বিশ্রাম। সেটা তোমার মনের ও বিশ্বের প্রকৃতি সম্বন্ধে এক গভীর উপলব্ধি থেকে ঘটে। ব্যাস্। সেটা তোমার অন্তর থেকে ঘটে।

আমি যখন এই ধারণা শেয়ার করি,
লোকেরা আমায় প্রশ্ন করে, ‘তাহলে আমরা
সংসারে থেকে সন্ন্যাসীর চেতনায় থাকতে পারি

না কেন?' দ্যাখ, মানুষের প্রকৃতি এমনই যতক্ষণ সচেতন নির্ণয় না নেওয়া হবে, চেতনাতে এক স্থায়ী রূপান্তর নিয়ে আসা কঠিন। সন্ন্যাস চেতনাকে রূপান্তরিত করার জন্য এক সচেতন নির্ণয়। সন্ন্যাস এক সচেতন নির্ণয়। সেইজন্য সন্ন্যাসকে গ্রহণ করা দরকার। এক সচেতন নির্ণয় সহকারে স্থায়ী সজাগতা থাকে। স্থায়ী সজাগতা পতিত হবার সুযোগ কমায়। সন্ন্যাস ছাড়া মানুষকে সেই পথে বেঁধে রাখা যায় না ও সহজেই পথভ্রষ্ট হওয়া যায়।

সন্ন্যাস সহকারে তুমি যা করছ তাই করতে থাকবে কিন্তু আরও ভাল ভাবে, আরও আত্মবিশ্বাস সহকারে, আরও সৃজনশীল হয়ে করবে, যেন ঈশ্বরের আরও নিকটে আছ। সৃষ্টি হল ঈশ্বর বা অস্তিত্বের গুণমান। অস্তিত্ব অবিশ্রাম সৃষ্টি করে। সন্ন্যাস হল অস্তিত্বের গুণমানকে আত্মভূত করা এবং জানা যে সবকিছুই অস্তিত্বের সৃষ্টি।

একটা ছোট গল্প :

এক মহিলা তার নিজের গ্রাম থেকে পাশের গ্রামে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে সে এক সোনার কুমড়ার মাঠে এল ও মাঠের কোণায় এক বিরাট ওক গাছ দেখল।

ক্লান্ত থাকার জন্য সে সেই ওক গাছের নীচে বিশ্রাম নেবার জন্য বসল।

অকস্মাৎ সে ওপরে তাকাল ও ওক গাছের বিরাট শাখাগুলি ভরে ছোট্ট ছোট্ট ওক ফল দেখল। সে একটু আগে ছোট লতাগুলিতে বড় বড় কুমড়া দেখেছিল।

সে মনে মনে ভাবল, ‘এমনকি ভগবানও তার সৃষ্টিতে ভুল করেন। তাঁর ছোট্ট ওক ফলগুলিকে ঐ ছোট ক্ষেতে ও ওখানকার বড় কুমড়াগুলিকে এই ওক গাছে রাখা উচিত ছিল।’

কিছুক্ষণ পর সে তার পা মেলে দিল
এবং ওক গাছের নীচে ঘুমাবার মনস্থির করল।
সে ঘুমিয়ে পড়ল।

খুব জোরে বাতাস হওয়া শুরু হল।
একটা ছোট্ট ওক ফল তার গালে পড়ার জন্য
সে জেগে গেল। সে তার গালে হাত বোলাতে
লাগল ও বলল, ‘হয়ত ভগবান সঠিক সৃষ্টিই
করেছেন!’

সন্ন্যাস হল অস্তিত্বে সবকিছুর সুন্দর সহাবস্থান দেখা। সন্ন্যাস হল পদ্মপাতায় জলের ফোঁটার মত সম্বন্ধতায় থাকা। দেখবে, পদ্মপাতায় জলের বিন্দু আছে, কিন্তু পাতা থেকে বিন্দু অস্পৃষ্ট থাকে। সন্ন্যাস হল অস্পৃষ্ট থেকে সম্বন্ধতায় থাকা। একটা প্রচলিত ভুল ধারণা হল, সন্ন্যাস সম্বন্ধতা ত্যাগ করা। না। সন্ন্যাস সম্বন্ধতাগুলিকে সমৃদ্ধ করে।

সন্ন্যাস পথে আসা আমার অনেক শিষ্য আমাকে বলে, ‘স্বামীজী, দীক্ষার পর স্বামী-স্ত্রী সম্বন্ধতা কত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। এখন আমরা সত্যি পরস্পরের সাথে ও আমাদের আশেপাশের সবকিছুর সাথে সুর বেঁধে আছি।’

সন্ন্যাস সহকারে তুমি সমস্ত কিছু লক্ষ্য করতে শুরু কর। তুমি এক প্রত্যক্ষদর্শী হও। এই প্রত্যক্ষ করার জন্য তুমি ও অন্য ব্যক্তির মধ্যে এক ব্যবধান সৃষ্টি হয়। এই ব্যবধানকেই ‘ত্যাগ’ বলে ভুল বোঝা হয়। লক্ষ্য করে দেখবে এই ব্যবধান আগে ছিল না। প্রত্যেকে প্রত্যেকের দম আটকে দিচ্ছিল। এখন সেই ব্যবধান আছে। এই ব্যবধান দূরত্বের ব্যবধান নয় কিন্তু সজাগতার ব্যবধান।

সজাগতা হল তোমার চেতনাকে তোমার মনে নিয়ে আসা এবং কোন বিচার না করে প্রত্যক্ষ করা। এটা খুবই সূক্ষ্ম কার্য এবং শীঘ্রই তা তোমার মধ্যে একটানা হয়। সেটাই সন্ন্যাস! মুহূর্তগুলিতে একটানা সচেতনতা নিয়ে আসায় সন্ন্যাস। সচেতনতার সাথে, কষ্টভোগের মূল শিকড় গাড়ার আগেই সেই মূলকে সম্বোধন করা হয়। কষ্টকে সম্বোধন করা হয় কারণ তুমি প্রত্যক্ষ করছ। সজাগতা বিনা কষ্টভোগ হবেই।

সন্ন্যাস হল ভিতরের স্ত্রী অথবা ভিতরের পুরুষের ভার ছাড়া বাস করা। ভিতরের স্ত্রী বা ভিতরের পুরুষ বলতে কি বোঝায়? সেটা তো কেবল তোমার মনের মধ্যে লুকানো কামনা বা রিরংসা, যে কল্পনাকল্পনাগুলি তুমি তোমার মনে সৃষ্টি করেছ। তন্ত্রে শিব সুন্দরভাবে বলেন, যে পুরুষ তার ভিতরের মনে মহিলাকে পরিত্যাগ করেছে সে সন্ন্যাসী, যদিও সে পরিবারে থাকে। অপরদিকে যদি সন্ন্যাসীর মনে মহিলার চিন্তা থাকে তাকে সন্ন্যাসী বলা যায় না। একজন সন্ন্যাসী কিনা এটাই তার পরিমাপ।

বুদ্ধের শিক্ষায় চারটি মহান সত্যের মধ্যে দ্বিতীয়টি কষ্টের কারণ দেখায়। তিনি সুন্দরভাবে বলেছেন জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের চাহিদাই কষ্টের কারণ। সেটা যেন কলাগাছ থেকে আম চাইবার মত! কেবল যখন সজাগতা নিয়ে আসি, আমরা এই অভ্যাসটিকে বুঝতে পারি।

কেবল তাই নয়, যখন তুমি লক্ষ্য কর, তুমি সম্বন্ধতায় কিভাবে লেনদেন ঘটছে তা দেখতে শুরু কর। তুমি দেখ কিভাবে প্রত্যাশা এই পুরো জিনিসটাকে চালিত করছে। তুমি দেখ সবকিছুতেই কেমন প্রচ্ছন্ন উদ্দেশ্য আছে।

আমার বারো বছর বয়সের এক ঘটনা স্মরণে আসছে। আমার এক ঠাকুমা যখন মারা যায় তখন তার বয়স ছিল প্রায় ১০৪। তার নিজের কোন ছেলে মেয়ে ছিল না। তাকে আমার এক কাকা দেখাশুনো করত। আমার কাকা ও তার স্ত্রী ঠাকুমার যত্ন করতে খুশী ছিল না। তারা ঠাকুমা সম্পর্কে অভিযোগ করত এবং তার যত্ন ঠিকভাবে করত না। ঠাকুমাও এক কঠিন ও বিরক্তিকর মানুষ ছিল। অনেক সম্পত্তি থাকলেও সে ছিল খুব কৃপণ। সে প্রায়ই আমাকে তামাক কিনে আনতে বলত। আমি টাকা চাইলে সে আমাকে আমার বাবার কাছ থেকে নিতে বলত! এমনকি গ্রীষ্মকালে সে তার প্রতিবেশীদের নিজের কুয়ো থেকে জল পর্যন্ত নিতে দিত না।

যখন সে মারা গেল, পরিবারে কেউ কাঁদল না। কিন্তু বাড়ীর লোকেরা কাপড় পরিবর্তন করে সস্তা শাড়ি পরল, গয়না খুলে ফেলল এবং শোকজ্ঞাপন করতে আসা বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের গ্রহণ করার জন্য তৈরি হয়ে গেল। যেই অতিথিরা আসে, মহিলারা কাঁদতে শুরু করে। প্রতিবার কিছু নতুন আত্মীয় আসে, আর সবাই মিলে সেই কান্না আবার শুরু হয়। আমি সেই পরিস্থিতির ভণ্ডামিতে হতবাক হয়ে গেলাম।

যখন মৃতদেহ ঘরে ছিল ও আত্মীয়রা
আসছিল, নিকট আত্মীয়েরা মৃত মহিলার ঘরে
গেল যেখানে তার বিছানার নীচে গয়নাগাটি
রাখা আছে। তারা সবাই সেই গয়নাগাটিতে
নিজের নিজের ভাগ দাবী করতে লাগল এবং
মৃতদেহ ঠান্ডা হবার আগেই নিজেদের মধ্যে
মধ্যস্থতা ও দরাদরি করতে শুরু করল!
গয়নাগাটির মূল্য নির্ধারণ করার জন্য তারা
একজন স্বর্ণকারকে ডেকে আনল।

সেই মুহূর্তে আমি পরিবার ও সামাজিক নিয়ন্ত্রণের ওপরে সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেললাম। আমি তাদের ব্যবহারে জোরে জোরে হাসতে লাগলাম। এক কাকু আমাকে হাসি থামাবার জন্য মারতে চেষ্টা করে। আমি তার হাত ধরে বললাম যদি সে আমাকে মারে আমি তাহলে সবাইকে বলে দেব তাদের আসল মতলব কি - যে তারা মৃতদেহকে শ্মশানে নিয়ে যাবার আগেই লুটপাট করার চেষ্টা করছে। আমার মা আমাকে ভাল করে জানতেন ও সেই কাকুকে সাবধান হতে বললেন। মা জানতেন যে ভয় দেখালে আমি তা করতে বেশী সক্ষম!

তারপর আত্মীয়েরা তর্ক শুরু করল যে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচা কে দেবে। আমার বাবা ছিলেন নিরীহ ও সরল প্রকৃতির ও তিনি তর্ক পছন্দ করতেন না, তিনি অবিলম্বে সমস্ত খরচা করার জন্য রাজী হয়ে গেলেন।

অতিশয় বিরক্ত হয়ে আমি একটা
ভগবদ্গীতা নিয়ে সেই মৃতদেহের সামনে স্তব
করতে শুরু করলাম। বলা হয়, মৃতদেহের
সামনে কেবল গীতা পাঠ করে আত্মাকে মুক্তি
দেওয়া যায়।

সেই পরিস্থিতিতে আমার বয়সে আমার পক্ষে সর্বোত্তম কার্য হিসাবে সেটাই আমি করতে পারলাম। একজন সন্ন্যাসী সমস্ত অস্তিত্বের জন্য দায়িত্ব নেয়। তিনি তাঁর পরিবার ও বাকী বিশ্বের মধ্যে পার্থক্য জানে না। সবই এক। তাঁর পথে যেই আসুক না কেন তিনি তাঁর মুক্তি কামনা করে। অপরদিকে একজন সংসারী এক পরিবারের অথবা কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়। এই দায়িত্ব সর্বদাই নির্দিষ্ট কারণের জন্য নেওয়া হয়। হয় তা কারো যত্ন করে সুনাম নেবার জন্য, কোন প্রতিশ্রুতি পূরণ করার জন্য অথবা আশেপাশের মানুষের সাথে একসাথে থাকার জন্য।

সন্ন্যাসীর দায়িত্বের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। তাঁর জন্য সমস্ত বিশ্ব তাঁর পরিবার। কোন বাধ্যবাধকতা তাঁকে চালিত করছে না। কেবল তাঁর অন্তর্দেশের গুণমানের জন্যই দায়িত্ব ঘটে। আবার একজন সংসারী তার সমস্ত কর্তব্য সমাপন করে জীবনের সেই পর্যায়ে বিশ্রাম করতে পারে। একজন সন্ন্যাসী অনবরত কাজ করতে থাকে, কারণ মানুষের জীবনে প্রতিনিয়ত সত্যের প্রয়োজন।

এক সন্ন্যাসী সমৃদ্ধ সম্বন্ধতায় প্রতিষ্ঠিত। লোকেরা ভাবে সন্ন্যাসীরা সম্বন্ধতা থেকে পালায়। এক কলেজের সমাবেশে সম্বোধন করার সময় এক তরুণী আমাকে প্রশ্ন করেছিল, ‘আপনি কি প্রেমে ব্যর্থ হয়ে সন্ন্যাসী হয়েছেন?’

আমি তাকে বলি, ‘প্রেমে সফল হবার জন্য আমি সন্ন্যাসী হয়েছি!’ বস্তুত, সন্ন্যাস তোমায় সত্য প্রেমে নমনীয় করে। তা কেবল এক ব্যক্তির দিকে প্রেম নয়, কিন্তু সমগ্র অস্তিত্বের প্রতি প্রেম।

সাধারণ প্রেম এক কারণ সহ আসে
অথবা কামনার সাথে আসে। প্রকৃত প্রেম কোন
কারণ জানে না। সেটা অস্তিত্বের সবকিছুর
দিকে কেবল এক কারণবিনা শক্তির উচ্ছ্বাস।

বাস্তবে, সন্ন্যাস এক রাজার মত বাস
করা। সন্ন্যাস এক রাজকীয় জীবনের প্রারম্ভ
কারণ যখন নিজেকে তোমার সমস্ত কষ্ট থেকে
শোধিত করেছ, তখন যা কিছু তুমি অর্জন
করতে পার তা অর্জন করেছ! নিছক ধনসম্পদ
যা দিতে পারে, তুমি তা থেকে অনেক বেশী
কিছু অর্জন কর।

আমার জন্মকালে আমাদের পরিবারের প্রথা অনুযায়ী আমাদের পরিবারের

জ্যোতিষীকে আমার কোষ্ঠী বানাবার জন্য
ডাকা হয়। জ্যোতিষী তা অধ্যয়ন করেন এবং
বলেন যে আমি এক রাজসন্ন্যাসী হব। যদি
সন্ন্যাসকে সঠিক ভাবনায় গ্রহণ করা হয়, তা
এক রাজার মর্যাদা প্রদান করে। সন্ন্যাস হল
চরম রাজকীয়তা, কারণ তা কোন সাজসজ্জা
ছাড়াই সমৃদ্ধ! একজন রাজা তার বাইরের
ধনসম্পদের জন্য ধনী। একজন সন্ন্যাসী তার
অন্তরের সম্পদের জন্য ধনী। বাইরের
ধনসম্পদের বিপদ হল যে কোন সময়ে তুমি
এক ভিখারী হয়ে যেতে পার। আর অন্তরের
সম্পদ সহকারে তুমি সর্বদা ধনী হয়ে থাক।

বলা হয় বুদ্ধ যখন ভিক্ষা করতে যেতেন তাঁকে এক রাজার মত দেখতে লাগত এবং যারা তাঁকে ভিক্ষা দিত তাদের ভিখারীর মত লাগত! সেটাই সন্ন্যাসের গুণমানের বৈশিষ্ট্য। অবশ্যই বুদ্ধ সেই সময় জীবনমুক্ত ছিলেন। কিন্তু সন্ন্যাস মাত্রাতেই সেই গুণমান ছিল। তা সহজেই রাজকীয় শক্তি বিকিরণ করবে।

কেবল তাই নয়, অন্তরের সমৃদ্ধি বাইরের সবকিছুকে সমৃদ্ধি দ্বারা অভিজ্ঞতা করায়। একজন সন্ন্যাসী অস্তিত্বের অসীম প্রাচুর্যকে স্বীকার করেন। তার দূরদৃষ্টি মহাসমুদ্রবৎ। তিনি সংকীর্ণ ধারণায় আটকে নেই। তিনি সম্পূর্ণ অস্তিত্বকে এক হিসাবে উপলব্ধি করেন। তিনি নিজেকে পূর্ণের অংশ অনুভব করেন। সেইজন্য তিনি সমৃদ্ধ। যে ধনী ব্যক্তি কিছু একর জমির মালিক বলে অনুভব করে, সে আসলে ধনী নয়। যে ব্যক্তি অস্তিত্বের প্রাচুর্য অনুভব করে সে প্রকৃত ধনী।

একটা ছোট গল্প :

একদিন এক ধনী ব্যক্তি তার পুত্রকে নিয়ে গ্রামের দিকে গেল। তার উদ্দেশ্য পুত্রকে দেখানো কিভাবে গরীবেরা বাস করে। তারা কিছুদিন এক চাষীর পরিবারের সাথে থাকল।

ফেরার পথে পিতা পুত্রকে জিজ্ঞাসা
করে, 'তাহলে আমাদের এই যাত্রাটা কেমন
লাগল?'

পুত্র উত্তর দিল, 'খুব ভাল বাবা।

বাবা প্রশ্ন করে, 'তুমি কি দেখলে গরীব মানুষেরা কিভাবে থাকে?'

পুত্র উত্তর দিল, 'হ্যাঁ, দেখলাম।

বাবা জিজ্ঞাসা করল, 'বলতে পার, এই যাত্রা থেকে কি শিখলে?'

পুত্র উত্তর দিল, 'আমি দেখলাম যে আমাদের একটা কুকুর এবং তাদের চারটে কুকুর। আমাদের বাগানের মাঝে একটা পুল (কৃত্রিম জলাশয়) আছে, আর তাদের আছে একটা নদী যার কোন শেষ নেই। আমাদের বাগানে বিদেশী লাইট (আলো) আছে, কিন্তু তাদের রাতের আকাশ নক্ষত্রখচিত। আমাদের উঠান সামনের রাস্তায় এসে ঠেকেছে, তাদের সম্পূর্ণ দিগন্ত আছে। আমাদের বাস করার জন্য এক চিলতে জমি, আর তাদের আছে ক্ষেত যাকে দৃষ্টি দিয়ে ধরা যায় না।

আমাদের চাকরবাকরেরা আমাদের সেবা করে, কিন্তু তারা অন্যদের সেবা করে। আমরা আমাদের খাদ্য কিনি, কিন্তু তারা নিজেদের খাদ্য ফলায়। আমাদের জমিকে আমরা দেওয়াল দিয়ে রক্ষা করি, আর তাদের বন্ধুবান্ধবেরা রক্ষা করে।

বাবা হতবাক হয়ে গেল! পুত্র সবশেষে
বলল, 'আমরা কত গরীব তা দেখানোর জন্য
ধন্যবাদ বাবা।

বোধ যে 'ধনী' শব্দটাকেই ভুল ব্যাখ্যা করা হয়েছে। একজন কেবল কয়েকটা বাংলোবাড়ীর মালিকানা উপভোগ করে কিভাবে ধনী হয়? সে তা হতে পারে না! ধনী ব্যক্তি সে, যে তার চারিদিকে সবকিছু অনবরত উপভোগ করছে। তার ধনাঢ্যতা সমগ্র অস্তিত্বের ধনাঢ্যতা। কোনকিছুতে আসক্তি না রেখে সে সমস্ত কিছুই উপভোগ করে।

স্বতন্ত্রতায় জাগ্রত হও

[এই পর্যায়টিতে ভারতবর্ষের মহান জীবনমুক্ত মাস্টার স্বামী বিবেকানন্দের কবিতা 'সন্ন্যাসীর গীতি'-র পরমহংস নিত্যানন্দ দ্বারা ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। মিশনের হেডকোয়ার্টার ভারতের ব্যাঙ্গালোরে বিড়দী আশ্রমে আশ্রমবাসীদের এক ছোট দলের সামনে তিনি এই ব্যাখ্যা করেন। তিনি কম বলেছিলেন, কিন্তু তাঁর প্লাবনে সেই দলটি বিহ্বলিত নীরবতায় মগ্ন হয়। তিনি আচমকা থামেন এই বলে যে তিনি পরে আবার বলবেন। মোটা অক্ষরে শব্দগুলি সেই কবিতা থেকে নেওয়া।

নিত্যানন্দ ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণীদের (সন্ন্যাসের পথে বালক বালিকারা) ওপরে কাজ করেন এবং প্রক্রিয়াটিকে বুঝে কিভাবে তারা সেই প্রক্রিয়াটিকে দ্রুততর করতে পারে।]

(স্বামী বিবেকানন্দের এই কবিতাটি ১৮৯৫ সালের জুলাই মাসে নিউ ইয়র্কে 'থ্রাউসেন্ড আইল্যান্ড পার্ক'-এ কিছু মনোনীত শিষ্যদের সামনে রচিত। ইংরাজীতে রচিত কবিতাটি 'দ্য সং অফ সন্ন্যাসিন্' নামে প্রসিদ্ধ। স্বামী শুদ্ধানন্দ দ্বারা কৃত বঙ্গানুবাদ এখানে নেওয়া হয়েছে।)

উঠাও সন্ন্যাসি, উঠাও সে তান,
হিমাদ্রি-শিখরে উঠিল যে গান-
গম্ভীর অরণ্যে, পর্বত-প্রদেশে,
সংসারের তাপ যথা নাহি পশে,
যে সঙ্গীত-ধ্বনি-প্রশান্ত-লহরী
সংসারের রোল উঠে ভেদ করি;
কাঞ্চন কি কাম কিংবা যশ-আশ
যাইতে না পারে কভু যার পাশ;
যথা সত্য-জ্ঞান-আনন্দ-ত্রিবেণী
-সাধু যায় স্নান করে ধন্য মানি,
উঠাও সন্ন্যাসি, উঠাও সে তান,
গাও গাও গাও, গাও সেই গান-
ওঁ তৎ সৎ ওঁ

ভেঙে ফেল শীঘ্র চরণ-শৃঙ্খল-
সোনার নির্মিত হ'লে কি দুর্বল,
হে ধীমান্, তারা তোমার বন্ধনে?
ভাঙ শীঘ্র তাই ভাঙ প্রাণপণে।
ভালবাসা-ঘৃণা, ভাল-মন্দ-দ্বন্দ্ব,
ত্যজহ উভয়ে, উভয়েই মন্দ।
আদর' দাসেরে, কশাঘাত কর,
দাসত্ব-তিলক ভালের উপর;
স্বাধীনতা-বস্তু কখন জানে না,
স্বাধীন আনন্দ কভু তো বুঝে না।
তাই বলি, ওহে সন্ন্যাসিপ্রবর,
দূর কর দুয়ে অতীব সত্বর;
কর কর গান, কর নিরন্তর-
ওঁ তৎ সৎ ওঁ

তোমাকে আদর করা হোক বা
কশাঘাত করা হোক, একজন গোলাম কেবল
এক গোলাম।

বোধ : বর্তমানে তোমার আমিত্ব কিছু জায়গায় অনড় হয়ে গেছে। তোমার আমিত্ব গর্ব, কাম, ক্রোধ, ধনসম্পদ, সামাজিক গুরুত্ব, ব্যক্তিগত স্বাধীনতা এবং এসবে অনড়। যতক্ষণ তুমি এগুলি দ্বারা প্রভাবিত হ য়ে বাস কর, তা তুমি তোমার বাসনা পরিপূর্ণ কর কি না কর, বিষণ্ণতা তোমার ভিত্তি হবে। আমিত্বের যে কোন প্রকাশ বিষণ্ণতার কারণ হয়, হয় সূক্ষ্মভাবে বা বিরাট ভাবে। বুঝতে পারছ কি? আমার মনে হয় এই কবিতাটি তোমাদের সবার জন্য আলোচনা করছি...!

ভালবাসা ঘৃণা, ভাল-মন্দ-দ্বন্দ্ব... আদর’ দাসেরে, কশাঘাত কর...

তোমাকে মাস্টার প্রেম দর্শন করান বা
তুমি তাঁর দ্বারা কশাঘাত পাও, যতক্ষণ তুমি
তোমার আমিত্ব-ভিত্তিক রুটিন, আমিত্ব-
ভিত্তিক জীবনযাত্রা অনুসরণ কর, তুমি
গোলাম হয়েই থাকবে।

সোনার নির্মিত, হ’লে কি দুর্বল

বোধ, ‘তাৎক্ষণিক স্বতন্ত্রতা’ বলে কিছু আছে। এটা এরকম : যখন তুমি জেগে ওঠ, তুমি তোমার ইচ্ছামত কার্য করতে থাক। তুমি ইচ্ছামত সময়ে ঘুম থেকে ওঠ, তোমার ইচ্ছামত বিভিন্ন কার্য কর, ইচ্ছামত খরচা কর। এগুলি হল তাৎক্ষণিক স্বতন্ত্রতা। কেবল যখন তুমি এই তাৎক্ষণিক স্বতন্ত্রতাকে ঝাঁকাও, তোমার মধ্যে জ্ঞানীয় পরিবর্তন (cognitive shift) ঘটবে। ‘আমি’ ও ‘আমার’ ভাবনাগুলি ধাক্কা খাবে। পরিবর্তন ঘটবে।

যদি তোমরা আমি কি করি তা দেখ, দেখবে আমি সর্বদাই তোমাদের তাৎক্ষণিক স্বতন্ত্রতাকে ঝাঁকিয়ে চলেছি! আর কিছুই নয়। বর্তমানে তুমি তোমার সমস্ত ব্যক্তিত্ব তোমার জানা তাৎক্ষণিক স্বতন্ত্রতার জন্য বিনিয়োগ করেছ। আমি একদম সেটাকেই ঝাঁকাই!

আমাকে এটাকে ব্যাখ্যা করতে দাও
যাতে তোমরা এটাকে তোমাদের জীবনের
প্রসঙ্গে বুঝতে পার।

বর্তমানে তোমরা হয়ত ভোর পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত আশ্রমের রুটিন অনুসরণ করছ। আগামীকাল থেকে আমি যদি তোমাদের দশদিনের ছুটি দিই আর বলি যে তোমাদের ঐ কয়েক দিন আশ্রমের রুটিন অনুসরণ করতে হবে না, তাহলে তোমরা কি করবে? প্রথম চার দিন ধরে লম্বা ঘুম দেবে, বিছানার চারদিকে গড়াগড়ি করবে! তারপর কি ঘটবে? তোমার নিজের বাসনা তোমার ওপরে চেপে বসবে এবং তুমি নিজের ইচ্ছামত কার্য করতে শুরু করবে।

আমার দ্বারা ঠিক করা রুটিন
তোমাদের চেতনাকে উন্নীত করার জন্য তৈরি
করা হয়েছে, কিন্তু সেটা তোমাদের জন্য
একঘেয়ে লাগবে। যখন তোমরা একটা বিরতি
পাও, তোমরা কয়েকদিন স্বতন্ত্র অনুভব করবে।
কিন্তু তারপরে কি ঘটে? তোমার ভিতরের
আগাছাগুলি, তোমার অচেতন বাসনাগুলি
তোমাকে টেনে তোলে ও তোমাকে নিয়ন্ত্রণ
করবে। তোমার জ্ঞান ছাড়াই পুনরায় তুমি
গোলাম হয়ে যাবে - তোমার বাসনাগুলির
গোলাম।

বর্তমানে তুমি কি অনুভব কর? তুমি সন্দেহ কর যে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সর্বদা একই রুটিন অনুসরণ করে এক গোলামের মত কাজ করার কোন প্রয়োজন আছে কিনা। কিন্তু সেই রুটিন থেকে ছাড়া পাওয়ার চার দিন পরে তুমি কি করতে থাকবে? তুমি তোমার নিজের বাসনার গোলাম হয়ে যাবে! ব্যাস্।

যখন তুমি নিজের বাসনাকে অনুসরণ কর, তুমি তোমার রুটিনকে পিছিয়ে দিতে থাকবে ও তাকে সরল করতে থাকবে। তোমার খাবার সময়, তোমার ঘুমানোর সময়, তোমার পুরো রুটিন সরলীকৃত হতে থাকবে। যখন তুমি তা কর, বিষণ্ণতার একটা মোটা স্তর তোমার সত্তায় তৈরি হতে থাকবে। যখন তোমার খেয়াল নিজের রুটিনকে গাইড করতে শুরু করে, তোমার জ্ঞান বিনা তোমার মধ্যে বিষণ্ণতা তৈরি হতে থাকে। কিন্তু আমি যে জীবনশৈলী প্রদান করি, তাতে সেই বিষণ্ণতার সেই মোটা স্তর তৈরি হবে না। দিনের পর দিন, তোমার যুক্তি ছাড়িয়ে, লঘু থেকে লঘুতর একটা মেজাজ তোমাকে আবৃত করতে শুরু করবে! এই দুটি পথের মধ্যে এটাই বিরাট পার্থক্য।

যাক অন্ধকার, যাক সেই তমঃ,
আলোয়ার মত বুদ্ধির বিভ্রম
ঘটায়ে আঁধার হইতে আঁধারে
ল'য়ে যায় এই ভ্রান্ত জীবাত্মারে।
জীবনের এই তৃষা চিরতরে
মিটাও জ্ঞানের বারি পান করে।
এই তম-রজ্জু জীবাত্মা-পশুরে
জন্মমৃত্যু-মাঝে আকর্ষণ করে।
সে-ই সব জিনে - নিজে জিনে যেই,
ফাঁদে পা দিও না - জেনে তত্ত্ব এই।
বলহ সন্ন্যাসি, বল বীর্যবান্ -
করহ আনন্দে কর এই গান -
ওঁ তৎ সৎ ওঁ

এটাকে সযত্নে বোঝ : মৃত্যু ও পরের জীবনের মাঝে, যে বলে, ‘আহা, আমি ভালই কাজ করেছি ও চলে এসেছি,’ সে-ই সন্ন্যাসী। জন্ম ও মৃত্যুর মাঝে, যাকে জীবন বলা হয়, যে ভাবে, ‘আহা, আমি ভাল কিছু করছি,’ সে হল সংসারী! বুঝতে পারলে?

মৃত্যু ও পরের জন্মের ব্যবধানে আত্মা তার পূর্বের কার্যসমূহ পর্যালোচনা করে। আত্মা উত্তম অনুভব করে যদি সে তার পূর্ববর্তী জীবন বাস্তবতার একদম সন্নিকটে বাস ক’রে থাকে। আত্মা বিভ্রমে বাস করলে অনুতপ্ত অনুভব করে। সন্ন্যাসী সে-ই, যে মৃত্যু ও পরের জন্মের মাঝে জীবনে ভাল কার্য করেছে বলে অনুভব করে এবং বেরিয়ে আসে কারণ সে বাস্তবতার একদম কাছে থেকে বাস করেছে।

অপরদিকে সংসারী জন্ম ও মৃত্যুর মাঝে জীবনে মায়াময় কৃতিত্বের জন্য গর্ব করে এবং উপসংহারে আসে সে ভাল কাজ করছে! বোঝ : যখন আমি সংসারী বলছি আমি বিবাহিত ব্যক্তি বোঝাচ্ছি না। আমি মায়াময় বিশ্বের মানসিক গঠনকে বোঝাচ্ছি। সেটা পরিষ্কার বুঝতে হবে।

জীবনের এই তৃষা চিরতরে মিটাও...আকর্ষণ করে

জীবনের তৃষ্ণা কখনও মেটে না। তা সর্বদা ঘটতে থাকে। অনেক জন্ম নেবার পরে এবং বিরক্ত হয়ে, ‘শান্ত হওয়া’-কে আমি বলি ‘অনুভব’ - জীবনের পরম অভিজ্ঞতা। জীবনমুক্ত মাস্টার কোটি জন্ম নেবার পর ক্লান্ত হয়ে শেষে শান্ত হন ও এমন এক শক্তি বিকিরণ করেন কেউ তাঁকে দেখলেই তাঁকে সারা জীবন আঁকড়ে ধরে! সেটাই জীবনমুক্ত মাস্টারের চিহ্ন। এইভাবেই মাস্টার ও শিষ্যের মধ্যে সম্বন্ধতা ঘটে। শিষ্য মাস্টারকে শিষ্যের যুক্তি অতিক্রম করে দেখে এবং তাই সে মাস্টারকে আঁকড়ে ধরে!

বোঝ, যা কিছু অভিজ্ঞতা অনেক
অনেক জন্ম ধরে ঘটতে পারে, আমি তাদের
মধ্য দিয়ে গেছি ও এখন এখানে এসেছি।
আমাকে তোমরা ‘বরিষ্ঠ আত্মা’ বলতে পার।

নতুবা, তোমরা কি আমার ৩১ বছর বয়স ও
যে আত্মা এর ভিতরে আছে তার মধ্যে কোন
সামঞ্জস্য দেখতে পার? না! এতে কোন সংযোগ
নেই!

বরিষ্ঠ আত্মাকে দেখার মুহূর্তে, সেই অভিজ্ঞতাকে গ্রহণ করা ও নিজেকে উন্নীত করাই সন্ন্যাস! বিবেকানন্দ এখানে সেটাই বলেছেন। সন্ন্যাস হল জীবনমুক্ত মানুষকে দেখা এবং নিজেকে উন্নীত করার জন্য তাঁকে আঁকড়ে ধরা।

সে-ই সব জিনে - নিজে জিনে যেই,
ফাঁদে পা দিও না - জেনে তত্ত্ব এই।
বলহ সন্ন্যাসী, বল বীর্যবান্ -
করহ আনন্দে কর এই গান -
ওঁ তৎ সৎ ওঁ

'কৃত কর্মফল ভুঞ্জিতে হইবে,’
বলে লোকে, 'হেতু কার্য প্রসবিবে,
শুভ কর্মে - শুভ, মন্দে - মন্দফল,
এ নিয়ম রোধে নাই কারো বল।
এ মর-জগতে সাকার যে জন,
শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ।’
সত্য সব, কিন্তু নামরূপ-পারে
নিত্যমুক্ত আত্মা আনন্দে বিহরে।
জানো 'তত্ত্বমসি', করো না ভাবনা,
করহ সন্ন্যাসি, সদাই ঘোষণা -
ওঁ তৎ সৎ ওঁ

কেবল একটা নিয়ম বা এক পরিস্থিতি থেকে পলায়ন করে কখনও ভেবো না যে তুমি সত্যি পালাতে পেরেছ। যদি কোন সমস্যা সামনে আসে, একদম তোমার সত্তায় চলে যাও। ‘আমি আত্মন্’ বলে নিজেকে নিরাময় কর এবং অনুভব কর যে সেই সমস্যার জন্য তোমার ভিতর থেকে সাড়া জাগছে, তা সে সমস্যা যতই কঠিন হোক না কেন। সেই সাড়া অনুযায়ী কার্য কর। সেটাই স্বাধীনতা। বর্তমানে তোমার সমস্যা হলে তুমি কি কর? তুমি সেই পরিস্থিতি থেকে বা সেই ব্যক্তি থেকে বা সেই স্থান থেকে পালিয়ে যাও। ঠিক কিনা? পালিয়ে তুমি ভাব তুমি স্বতন্ত্র। বিবেকানন্দ এখানে সেটাই অস্বীকার করছেন!

সত্য সব, কিন্তু নামরূপ-পারে
নিত্যমুক্ত আত্মা আনন্দে বিহরে।
জানো 'তত্ত্বমসি', করো না ভাবনা...

তোমার ভিতরে, তোমার সত্তাতে গভীর জীবন-সমাধান প্রয়োগ করে এক স্বতন্ত্রতা জাগ্রত হবে। সেই স্বতন্ত্রতা যা তোমার অন্তরের গভীরতা থেকে আসে, সেটাই প্রকৃত স্বতন্ত্রতা। কেবল সেটাই তোমাকে পরম স্বতন্ত্রতায় নিয়ে যাবে। সেটা ছাড়া অন্য কোন উপায়ে যদি তুমি স্বতন্ত্রতার দিকে যাবার চেষ্টা কর, তা তোমাকে কেবল আরও বেশী বন্ধনের দিকে নিয়ে যাবে।

‘কৃত কর্মফল ভুঞ্জিতে হইবে,’
বলে লোকে, ‘হেতু কার্য প্রসবিবে,
শুভ কর্মে - শুভ, মন্দে - মন্দফল,
এ নিয়ম রোধে নাই কারো বল।
এ মর-জগতে সাকার যে জন,
শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ।’

দ্যাখ : যেই তুমি এক আকার ধারণ কর, যেই তুমি জন্ম নাও, আর স্বাধীনতা পাবার জন্য তুমি যা কিছু করার চেষ্টা কর, তা সেটা কোন কিছু থেকে পলায়ন করেই হোক অথবা তাকে বাধা দিয়েই হোক, স্বাধীনতা কখনও ঘটে না। যেন একটা চেন (শৃঙ্খল) খুলতে গিয়ে অন্য আরেকটা চেন দিয়ে নিজেকে বেঁধে ফেল! যদি তুমি কোন ক্ষত নিরাময় করতে চাও, তোমাকে সেখানে ঔষধ লাগাতে হবে। সেটাকে বারবার খোঁচা দিয়ে কি তাকে নিরাময় করতে পারবে? না! একইভাবে

যখন স্বাধীনতা চাও, তোমার বাইরের প্রচেষ্টা তোমাকে আরও বিষণ্ণতায় ঠেলে দেবে। সেই বিষণ্ণতা থেকে তুমি যে কাজই কর না কেন, তা তোমাকে আরও বিষণ্ণতায় নিয়ে যাবে। যা কিছু তুমি বন্ধন থেকে কর, তা তোমাকে আরও বন্ধনে নিয়ে যাবে। কেবলমাত্র অন্তরের ওপরে কার্য করাই তোমায় সাহায্য করবে।

দৃষ্টান্তস্বরূপ, যখন তোমরা ভুল কিছু কর, তা থেকে পালাবার জন্য তুমি বহির্জগতের কিছু পরিস্থিতি বা ব্যক্তি পরিবর্তন কর, ঠিক? গোপন করার জন্য তুমি কিছু জিনিষকে পুনর্বিন্যস্ত কর। তারপরে তোমার মধ্যে আরও বেশী দুঃখকষ্ট ঘটে! একবার সেই দুঃখ এলে তুমি ভাব, ‘লোকেরা এই সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি কি বলব? তাদের কি উত্তর দেব?’ তোমার আমিত্ব তোমাকে বলতে অনুমতি দেবে না যে তুমিই তোমার দুঃখ ডেকে এনেছ। তাই তুমি কি কর? তোমার ভুল না প্রকাশ করে, দুঃখের যন্ত্রণাকে প্রকাশিত হতে না দিয়ে, তুমি যে এখন আরও কষ্টে আছ তা প্রকাশ না করে, তুমি বল, ‘আহ্...আমি তো সবকিছুই ঠিক করেছিলাম। ছেড়ে দাও। যা হবার সব তাই হচ্ছে।’

আমি ঠিক কিনা? জীবন এখন এইভাবেই চলে!

এখানে আশ্রমের জীবনকে নাও। যখন এখানে সেদ্ধ হওয়া শুরু হয়, যখন আমিত্বের জন্য বা বানানো পরিচয়ের জন্য আমি সমস্যা দেওয়া শুরু করি, তুমি এখান থেকে পালিয়ে যাও ও পণ্ডিচেরী আশ্রমে চলে যাও। পণ্ডিচেরী আশ্রমে তোমার জন্য আরও দুঃখ অপেক্ষা করছে! সেখান থেকে পালিয়ে তুমি যাও সালেম আশ্রমে। সালেম থেকে পালিয়ে যাও তিরুভান্নামালাই আশ্রমে। যদি এদের মধ্যে কোনটা কাজ না করে, তুমি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাও! তুমি যেভাবেই হোক পালিয়ে যাও, ঠিক? বোধ, পালালে আরও বেশী দুঃখ তোমার পথে আসবে। কিন্তু সেটা এলে তুমি কি কর? তুমি তোমার মুখ রক্ষা কর! তুমি বল, ‘কিছুই বেঠিক নয়। সবই ঠিক আছে।’ যদিও তুমি জান যে কষ্টভোগ হয়েছে কেবল তোমার আমিত্বের সেদ্ধ হওয়া সহ্য না করতে পারার জন্য, তুমি নিজেকে সান্ত্বনা দেবে ও যা করছিলে তা করতে থাকবে। যদি এই চক্র চলতে থাকে, তুমি তা থেকে মুক্তি পাবার সুযোগ হারাও।

সত্য সব, কিন্তু নামরূপ-পারে
নিত্যমুক্ত আত্মা আনন্দে বিহরে।
জানো ‘তত্ত্বমসি’, করো না ভাবনা

সমাধান কি? বারংবার বিবেকানন্দ বলেন, ‘জানো - তত্ত্বমসি’; তার অর্থ, ‘তুমিই তিনি’। নিজের ভিতরে বারবার উঠে দাঁড়াও এবং স্বীকৃতির মধ্য দিয়ে অন্তর্দেশের স্বাধীনতা অভিজ্ঞতা কর। বহির্জগতে যা কিছু ঘটে তাকে অস্তিত্বের ঘটনা হিসাবে অভিজ্ঞতা কর। ‘মুহূর্ত্ত’-এর অনিবার্যতা সম্বন্ধে জান। উপলব্ধি কর যে তুমি আত্মন্। প্রকৃতপক্ষে তোমাকে উপলব্ধি করারও প্রয়োজন নেই। কেবল ভাব যে তুমি এক আত্মা; সেটাই যথেষ্ট। কেবল ভাব যে তুমি এক শুদ্ধ আত্মা, দেহ ও মনের বন্ধনে নেই। অভিজ্ঞতা কর যে তোমার সাথে বহির্জগতে যা কিছু হচ্ছে তা এক ঐশ্বরিক লীলা। জান যে তুমি যা দেখছ তা প্রতিফলন মাত্র। নিজেকে এই সত্যসকল স্মরণ করিয়ে এক স্বাধীনতা জাগ্রত হয়। সেটাই প্রকৃত স্বতন্ত্রতা। সেটাই পরম স্বাধীনতা।

জানো ‘তত্ত্বমসি’, করো না ভাবনা,
করহ সন্ন্যাসি, সদাই ঘোষণা-
ওঁ তৎ সৎ ওঁ

সত্য কিবা তারা জানে না কখনও,

সদাই যাহারা দেখয়ে
স্বপন-পিতা মাতা জায়া অপত্য
বান্ধব-আত্মা তো কখন নহে এই সব;
নাহি তাহে কোন লিঙ্গালিঙ্গভেদ,
নাহিক জনম, নাহি খেদাখেদ।
কার পিতা তবে, কাহার সন্তান?
কার বন্ধু শত্রু কাহার ধীমান?
একমাত্র যেবা - যেবা সর্বময়,
যাহা বিনা কোন অস্তিত্বই নয়,
‘তত্ত্বমসি’ ওহে সন্ন্যাসিপ্রবর,
উচ্চরবে তাই এই তান
ধর-ওঁ তৎ সৎ ওঁ

বাঃ...!

সদাই যাহারা দেখয়ে
স্বপন-পিতা মাতা জায়া অপত্য
বান্ধব-আত্মা তো কখন নহে এই সব;
নাহি তাহে কোন লিঙ্গালিঙ্গভেদ,
নাহিক জনম, নাহি খেদাখেদ।
কার পিতা তবে, কাহার সন্তান?
কার বন্ধু, শত্রু কাহার ধীমান?

তোমার মনে প্রতি মুহূর্তে হাজার চিন্তা আসে। চিন্তা হল মন দ্বারা সৃষ্ট শূন্য স্বপ্ন, বিভ্রম। সমস্ত সম্বন্ধতা এবং সমস্ত আবেগগুলি কেবল মায়াঁ। তুমি এই পৃথিবীতে কেবল তোমার কর্ম নিঃশেষ করে জীবনমুক্ত আত্মা হয়ে ফিরে যেতে এসেছিলে। কিন্তু এখানে আসার পরে তুমি শূন্যগর্ভ স্বপ্ন যেমন সম্বন্ধতা, আবেগ ও এই প্রকার জিনিষে আটকে গেছ। এই শূন্যগর্ভ স্বপ্নগুলি তোমার মনের মধ্য দিয়ে যেতে থাকলে, হঠাৎ তুমি অনুভব কর যে তোমার ওপরে প্রচণ্ড অত্যাচার ঘটে চলেছে। তুমি তা আর সহ্য করতে পার না। বোঝ, যদি তোমার এই দমবন্ধ ভাব অনুভব হয়, তার অর্থ, তোমার উঠে দাঁড়াবার সময় এসেছে! সময় এসেছে মায়াকে ঝেড়ে ফেলার ও বাস্তবতাকে দেখার। কিন্তু তুমি কি কর? তুমি স্বপ্ন পরিবর্তন কর! তুমি পরিস্থিতি পরিবর্তন করে! তারপর কি হয়? তুমি সেই স্বপ্ন মৃদুভাবে চালিয়ে যাও। তুমি জাগ্রত হবার ও সত্যদর্শনের সুযোগ হারাও।

যখন আমি তোমাদের বারবার সেদ্ধ
করি, যখন আমি তোমাদের স্বপ্নগুলিকে
তোমাদের জন্য ভয়ংকর করি, বোঝ যে আমি
তোমাদের জাগ্রত করছি! আলু সেদ্ধ করার
সময় যদি সেটা লাফিয়ে বার হয়ে যায় তো
আলুটার কি হবে? সেটা খারাপ হয়ে যাবে!
একইভাবে যখন আমি বেশী করে সেদ্ধ করা
শুরু করি, যদি তোমরা বাইরে না এসে ভিতরে
থেকে যাও এবং কি ঘটতে যাচ্ছে দেখার জন্য
মনস্থির কর, সেটাই যথেষ্ট! সেটাই ‘সিদ্ধ’
হওয়া, আধ্যাত্মিক প্রাঞ্জতা প্রাপ্ত হওয়া।

সত্য কিবা তারা জানে না কখনও,
সদাই যাহারা দেখয়ে
স্বপন-পিতা মাতা জায়া অপত্য
বান্ধব-আত্মা তো কখন নহে এই সব;
নাহি তাহে কোন লিঙ্গালিঙ্গভেদ,
নাহিক জনম, নাহি খেদাখেদ।
কার পিতা তবে, কাহার সন্তান?
কার বন্ধু, শত্রু কাহার ধীমান?
একমাত্র যেবা - যেবা সর্বময়,
যাহা বিনা কোন অস্তিত্বই নয়,
‘তত্ত্বমসি’ ওহে সন্ন্যাসিপ্রবর,
উচ্চরবে তাই এই তান
ধর-ওঁ তৎ সৎ ওঁ

বোঝ যে লাফিয়ে বাইরে এলে তুমি কেবল স্বপ্নটাকে সম্প্রসারিত করছ। দ্যাখ, সেটা এক ভীষণ স্বপ্ন না হলে তুমি জেগে উঠবে না! যদি সেটা কেবল এক কোমল স্বপ্ন হয়, তুমি জাগবে না। যদি আমি তোমার জীবনকে এক ভীষণ স্বপ্নে পরিবর্তিত করছি, দয়া করে বোঝ যে আমি তোমাদের জাগাচ্ছি! আমি তোমাদের জাগ্রত করার কাজ করছি। সেই সময়, যদি তুমি চীৎকার কর, 'না! আমাকে ছেড়ে দিন স্বামীজী!’ এবং তুমি তোমার পরিস্থিতি পরিবর্তন কর, তাহলে কি হবে? সেটা একটা কোমল স্বপ্ন হয়ে যাবে। তখন তুমি কি করবে? তুমি সেই স্বপ্ন চালিয়ে যেতে থাকবে। তুমি যতদিন পার ইচ্ছামত তা চালিয়ে যেতে পার। সেটা প্রত্যেকের অভিরুচি...মমম?

একমাত্র মুক্ত জ্ঞাতা আত্মা হয়,
অনাম অরূপ অক্ৰেদ নিশ্চয়;
তাঁহার আশ্রয়ে এ মোহিনী মায়া
দেখিছে এসব স্বপনের ছায়া;
সাক্ষীর স্বরূপ - সদাই বিদিত,
প্রকৃতি-জীবা আত্মারূপে প্রকাশিত;
'তত্ত্বমসি' ওহে সন্ন্যাসীপ্রবর,
ধর ধর ধর, উচ্চে তান ধর-
ওঁ তৎ সৎ ওঁ

সুখতরে গৃহ করো না নির্মাণ,
কোন্ গৃহ তোমা ধরে, হে মহান্?
গৃহছাদ তব অনন্ত আকাশ,
শয়ন তোমার সুবিস্তৃত ঘাস;
দৈববশে প্রাপ্ত যাহা তুমি হও,
সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও;
হউক কুৎসিত, কিম্বা সুগন্ধিত,
ভুঞ্জহ সকলি হয়ে আবিকৃত।
শুদ্ধ আত্মা যেই জানে আপনারে,
কোন্ খাদ্য-পেয় অপবিত্র করে?
হও তুমি চল-স্রোতস্বতী মত,
স্বাধীন উন্মুক্ত নিত্য-প্রবাহিত।
উঠাও আনন্দে, উঠাও সে তান,
গাও গাও গাও সদা এই গান-
ওঁ তৎ সৎ ওঁ

এইরূপে বন্ধো, দিন পর দিন,
করণের শক্তি হয়ে যাবে ক্ষীণ;
আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে,
জনম তাহার আর না হইবে;

বিবেকানন্দ বলেন, ‘প্রতিদিন এইভাব বাস কর যেন তা জাগরণের এক সম্ভাবনা।'

কিন্তু তুমি কি কর? যদিও তুমি আমার কাছে এই প্রবল প্রেরণা নিয়ে আস, কিছু সময় পরে তুমি ভুলে যাও যে প্রতিদিন আমার কাজ কেবল তোমাকে সেদ্ধ করা ও জাগ্রত করা। তুমি ভুলে যাও যে প্রতিটি দিন হচ্ছে কেবল তোমাকে সেদ্ধ করার জন্য। তখন তুমি কি কর? তুমি একটা নীরস মনোভাব নিয়ে থিতিয়ে পড়। তুমি ভাব, ‘আহ্...এগুলি কেবল এক ব্যবসা। এতে আছেই বা কি? ওতে আছেই বা কি?’ তুমি এই সব ধারণা নিয়ে থাকতে শুরু কর এবং লঘু হয়ে যাও। তুমি আমাকে অবধারিত বলে ধরে নিতে শুরু কর।

এইরূপে বন্ধো, দিন পর দিন,
করণের শক্তি হয়ে যাবে ক্ষীণ;
আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে,
জনম তাহার আর না হইবে;
‘আমি’ বা ‘আমার' কোথায় তখন?
ঈশ্বর - মানব - তুমি - পরিজন -
সকলেতে ‘আমি’, আমাতে সকল -
আনন্দ, আনন্দ, আনন্দ কেবল।
সে আনন্দ তুমি, ওহে বন্ধুবর,
তাই হে আনন্দে ধর তান ধর -
ওঁ তৎ সৎ ওঁ

ভেবো না দেহের হয় কিবা গতি,
থাকে কিম্বা যায় - অনন্ত নিয়তি;
কার্য অবশেষে হয়েছে উহার,
এবে ওতে প্রারব্ধের অধিকার;
কেহ বা উহারে মালা পরাইবে,
কেহ বা উহারে পদ প্রহারিবে;

চিত্তের প্রশান্তি ভেঙো না কখনও,
সদাই আনন্দে রহিব মগন;
কোথা অপযশ - কোথা বা সুখ্যাতি?
স্তাবক-স্তাব্যের একত্ব-প্রতীতি,
অথবা নিন্দুক-নিন্দ্যের যেমনি।
জানি এ একত্ব-আনন্দ অন্তরে
গাও হে সন্ন্যাসী, নির্ভীক অন্তরে -
ওঁ তৎ সৎ ওঁ

পশিতে পারে না কভু তথা সত্য,
কাম-লোভ বশে যেই হৃদি মত্ত;
কামিনীতে করে স্ত্রীবৃদ্ধি যে জন,
হয় না তাহার বন্ধন-মোচন;
কিম্বা কিছু দ্রব্যে যার অধিকার,
হউক সামান্য - বন্ধন অপার;
ক্রোধের শৃঙ্খল কিম্বা পায়ে যার,
হইতে না পারে কভু মায়া পার।
ত্যজ অতএব, এসব বাসনা,
আনন্দে সদাই কর হে ঘোষণা -
ওঁ তৎ সৎ ওঁ

দাও দাও দাও সবারে অভয়,
বল 'প্রাণিজাত, করো নাকো ভয়;
ত্রিদিব পাতাল থাকো যে যেখান,
সকলের আত্মা আমি বিদ্যমান;
স্বর্গ-নরক ইহমুত্র-ফল
আশা ভয় আমি ত্যজিনু সকল।'
এইরূপে কাটো মায়ার বন্ধন,
গাও গাও গাও করে প্রাণপণ -
ওঁ তৎ সৎ ওঁ

অন্বেষিছ মুক্তি কোথা বন্ধুবর?
পাবে না তো হেথা, কিম্বা এর পর;
শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ;
নিজ হস্তে রজ্জু - যাহে আকর্ষণ।
ত্যজ অতএব বৃথা শোকরাশি,
ছেড়ে দাও রজ্জু, বল হে সন্ন্যাসি -
ওঁ তৎ সৎ ওঁ

বিবেকানন্দ বলেন, 'পুস্তক বা মন্দির তোমাকে সঠিক জ্ঞান প্রদান করে না। সত্যে প্রতিষ্ঠিত গুরুর হাতই তোমাকে জ্ঞান প্রদান করে। সেই হাত ধর। তাকে ছেড়ে দিও না। তারপরে তোমার কোনও দুঃখ নেই।'

বিবেকানন্দ প্রকৃত সন্ন্যাসী ছিলেন!
তিনি লক্ষ্যের জন্য পুরো জীবন উৎসর্গ
করেছিলেন। তিনি জীবননির্বাহ করে
দেখিয়েছিলেন একজন পরমহংস কিভাবে
পৃ্থ্বীগ্রহে বাস করেন! বোধ, এই কবিতাগুলি
এক অতিমহান চৈতন্যের অভিব্যক্তি। এই
গীতিগুলি নিজের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসার
কাজকে ও উঠে দাঁড়িয়ে সঠিক নির্ণয়
নেওয়াকে বারংবার ত্বরান্বিত করে। তিনি
বলেন, তার মধ্য থেকেই আমাদের অন্বেষিত
স্বাধীনতা নির্গত হয়।

তাই বোধ, বিষণ্ণতার বাইরে আসার জন্য পরিস্থিতিকে পরিবর্তন করবে না। পরিস্থিতিকে পরিবর্তন করলে তুমি আরও বিষণ্ণতায় চলে যাবে। বিষণ্ণতার সময় তুমি যা কিছু নির্ণয় নাও, তা আরও বেশী বিষণ্ণতার জন্য মঞ্চ নির্মাণ করবে। কেবল কল্পনা কর, বিষণ্ণতায় থাকার সময় সঠিক নির্ণয় নেবার জন্য তোমার মধ্যে যথেষ্ট স্বচ্ছতা থাকে কি? কোন কিছু ঠিকমত পরিচালনা করার জন্য তোমার যথেষ্ট স্পষ্টতা থাকবে কি? না! তা তোমার থাকবে না। ঐ সময় তুমি যা কিছু কর তা যেন আরও চার পাঁচটা চাবি দিয়ে চেষ্টা করে যাওয়া এবং সেগুলিতে নিজে জড়িয়ে পড়া। এক মাতাল একটা দড়ি পেলে সে অচেতনভাবে তা দিয়ে নিজেকে আরও জড়িয়ে বেঁধে ফেলবে, আর সে ভাববে সে নিজেকে জট থেকে খুলে ফেলছে! বিষণ্ণতার সময় নেওয়া সমস্ত নির্ণয় এইপ্রকার।

বিষণ্ণতা থেকে বাইরে আসার একমাত্র
উপায় হল নিজের ভিতরে স্পষ্টতা নিয়ে আসা।
সাহসের সাথে প্রত্যক্ষ কর ও উঠে পড়। তখন
প্রকৃত স্বাধীনতা ঘটা শুরু হবে।

নমো আরিহান্ত!

সন্ন্যাসে মাস্টারের ভূমিকা কি?

মহাবীর জৈন এক মহান জৈন মাস্টার ছিলেন। তিনি জৈনদের শিক্ষাগুলিকে 'জৈন সূত্র’-তে সঙ্কলন করেন। শ্লোক শুরু হয়, ‘নমো আরিহান্ত’। ‘নমো আরিহান্ত’-এর অর্থ ‘আমি শ্রদ্ধার সাথে প্রণত হই সেই আরিহান্তদের জন্য যারা সর্বোত্তম সত্য প্রাপ্ত করেছিলেন।' তিনি মহান জীবনমুক্ত মাস্টারদের কথা ব লছেন।

এই মাস্টারেরা কেবল সেই সত্য প্রাপ্ত করেন তা নয়, তাঁরা সেই সত্যকে এমনভাবে বিকিরণ করেন যে যারা তাঁর সামনে যায় তারাও তা প্রাপ্ত করার জন্য অনুপ্রাণিত হয়!

আরিহান্ত অর্থ এই নয় যে যিনি শিক্ষা প্রদান করেন। না! আরিহান্ত তিনিই যিনি প্রেরণা যোগান দেন। শিক্ষা প্রদান করে তুমি জীবনমুক্ত মানুষ সৃষ্টি করতে পার না। যদি তা পারতাম, তাহলে আমরা তা বহু আগেই বিক্রি করতে শুরু করে দিতাম! আমরা দোকান নির্মাণ করে তার নাম দিতাম [www.enlightment.com](http://www.enlightment.com) । ‘দয়া করে আমাদের ওয়েবসাইটে আসুন ও জীবনমুক্তি লাভ করুন!’ ‘এখানে গ্যারান্টি দিয়ে জীবনমুক্ত পাওয়া যায়’ নাম দিয়ে আমরা দোকান খুলে ফেলতাম। না! সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, তুমি শিক্ষা দিয়ে কোন সত্তার মধ্যে জীবনমুক্তি সৃষ্টি করতে পার না। কেবল অনুপ্রেরণা দ্বারাই তোমাকে জীবনমুক্ত মানুষ সৃষ্টি করতে হবে।

আরিহান্ত সত্যকে উচ্চ ক্ষমতা সহকারে
ও প্রবলভাবে বিকিরণ করেন। তাঁর উপস্থিতি
এতই প্রগাঢ়, কেউ তাঁর সামনে কিছু মিনিট
কাটালেও সে অনুপ্রাণিত হয়ে যায়। অগ্নি
প্রজ্বলিত হয়। আলোক প্রেরণ করা হয়। তারা
অনুভব করতে থাকে এটাই জীবনযাপন করার
মহত্তম অবস্থা। বিদ্যমান থাকার জন্য এই
স্থানটিই সর্বোত্তম। আমার জীবনে ঘটার এটাই
সর্বোত্তম জিনিষ। দয়া করে বোঝ, যদি তুমি
এক জীবনমুক্ত সত্তার নিকটে যাও, তাঁর পাশে
কেবল দুই তিন মিনিট কাটালেও, অকস্মাৎ
তুমি অনুভব করবে যে এই অভিজ্ঞতাই
তোমার জীবনে সর্বোত্তম ঘটনা।

স্রেফ তাঁর উপস্থিতির মধ্য দিয়ে তুমি ঈশ্বরকে অনুভব করবে। তিনি তোমার অতিকল্পনা হয়ে যাবেন। তিনি তোমাকে অনেক অনুপ্রেরণা যোগাবেন। তিনি তোমার অন্তর্দেশে এতটা পরিব্যাপ্ত থাকবেন যে হয় তুমি সেই অবস্থা অর্জন করার জন্য কাজ শুরু কর অথবা তুমি তাতে অসমর্থ। যদি তুমি ভাব যে তুমি তা করতে অসমর্থ, ঠিক আছে। কমপক্ষে তুমি প্রথম পদক্ষেপটা নিয়েছ। তুমি শুরু করেছ।

এক জীবনমুক্ত সত্তার প্রতি শ্রদ্ধাই জীবনমুক্তির দিকে প্রথম ধাপ। তার অর্থ তুমি সেই অবস্থা চাও। সাধারণত তুমি ভাবাদর্শের সাথে সম্মত না হলে তা শ্রদ্ধা করবে না। সেই ভাবাদর্শের জন্য তোমার একটু সংযুক্তি বা অনুভূতি না থাকলে, কমপক্ষে তুমিও যে সেরকম হতে চাও সেই সূক্ষ্ম অনুভূতি না থাকলে, তুমি জিনিষটাকে শ্রদ্ধা করবে না। উদাহরণস্বরূপ, তুমি যদি শারীরিকভাবে সুন্দর কোন ব্যক্তিকে কদর কর, স্পষ্ট করে বোঝ, সেই অবস্থায় যাবার জন্য ও সেই গুণমান

অর্জন করার তোমার এক সূক্ষ্ম ইচ্ছা আছে।
একইভাবে যদি তুমি এক ধনী ব্যক্তির কদর
কর, তোমার ভিতরে ধনসম্পদ অর্জন করার
এক সূক্ষ্ম বাসনা আছে। যা কিছু তুমি কদর
কর, তা দেখায় যে সেটা তোমার অন্তর্দেশে
প্রবেশ করেছে।

যখন তুমি বল, ‘আমি জীবনমুক্ত সত্তাদের প্রতি শ্রদ্ধায় প্রণত হই,’ তার অর্থ তুমি জীবনমুক্তিকে তোমার শ্রদ্ধা জ্ঞাপন করছ। এখানে তুমি এমন কারো কাছে প্রণত হচ্ছ না যিনি তুমি ভয়ে থাকলে তোমাকে সাহায্য করবেন। না। তুমি এক রাজার কাছে প্রণত হচ্ছ না। তুমি এক ধনী ব্যক্তির কাছে প্রণত হচ্ছ না যে তোমাকে টাকাপয়সা দেবে। না। তুমি এমন কারো কাছে নতমস্তক হচ্ছ না যে তোমাকে যুক্তি অথবা দর্শনশাস্ত্রের জ্ঞান বা নিছক শব্দাবলী দেবে। না। তুমি এখানে কোন ব্যক্তিকে অনুসরণ করছ না। তুমি এমন একজনের কাছে প্রণত হচ্ছ যিনি অনুপ্রাণিত করেন, যিনি তোমার ভিতরে জীবনমুক্তির বীজ বপন করেন, যিনি তোমাকে জীবনমুক্তি পেতে সাহায্য করেন! কোথাও তুমি অনুভব কর যে সেই মানুষটির সাথে বিদ্যমান থাকাই যথেষ্ট। জীবনমুক্তি ঘটবে। আরিহান্তের প্রকৃতি সেই প্রকার।

একটা সুন্দর ভাষ্য আছে, যখন তুমি
এক আরিহান্তের, এক পরম চেতন সত্তার
সামনে বসে থাক, তোমার অজান্তে তোমার
সচেতন উপলব্ধি ছাড়াই তোমার সমগ্র সত্তা
সেই একটি উদ্দেশ্যে একীভূত হয়, সেই
উদ্দেশ্য হল জীবনমুক্তি। এখন পর্যন্ত তুমি
তোমার ভাবা মত এক সত্তা নও। তোমার মাথা
তোমাকে একদিকে টানছে। তোমার চোখ
তোমায় অন্যদিকে টানছে। তোমার কান
তোমাকে ভিন্ন দিকে টানছে। এই বিভিন্ন ভগ্ন
অংশগুলিকে একীভূত করার ও সত্তাকে
জীবনমুক্তির দিকে চালিত করাই সন্ন্যাস!
সন্ন্যাস হল রূপান্তরিত হবার জন্য সংকল্প।
তাহলে জীবনমুক্ত সত্তাগণ তোমাকে সাহায্য
করতে পারেন।

সন্ন্যাস লাভ করে তুমি তা কাউকে
ব্যাখ্যা করতে পার না! তুমি তা অভিজ্ঞতা
করতে পার। তুমি তা বিকিরণ করতে পার
এবং অন্যেরা তা তোমার হাঁটা, বার্তালাপ ও
চলাফেরার ধরণ দেখে বুঝতে পারবে। তুমি হবে
এক স্বতঃস্ফূর্ত ভিড়-আকর্ষণকারী। তুমি এক
অভাবনীয় মাধুর্য ও শক্তি বিকিরণ করবে।
সন্ন্যাসের সাথে স্বাভাবিকভাবে করুণা ঘটে,
কারণ সন্ন্যাস হল অন্তরের সৌন্দর্য প্রকাশ
করা। সন্ন্যাসের সৌরভ হল করুণা ও
পরমানন্দ।

সম্পূর্ণি (অখণ্ডতা) – এক সন্ন্যাসীর চারিত্রিক বৈশিষ্ট্য

তপস শব্দটার অর্থ নিজেকে একীভূত
করা, নিজের একাঙ্গীকরণ। তুমি জিজ্ঞাসা
করতে পার, ‘আমরা কি এখন সেই রকম
নই?’ যদি কাছ থেকে দেখ, তুমি দেখবে যে
আমরা বিভিন্ন খণ্ডে বিদ্যমান, কখনও এক
হয়ে নয়। আমাদের জীবনে সবকিছুই আছে,
কেবল অখণ্ডতা নেই।

যদি তুমি গভীরভাবে ভিতরে তাকাও, বুঝবে তোমার ভিতরে শত শত কণ্ঠস্বর একসাথে কথা বলছে। যেই মুহূর্তে মন বলে, ‘এটা করা যাক,’ পরের মুহূর্তে চিন্তার উদয় হবে, ‘না, এটা করব না!’ পার্শ্ব প্রতিক্রিয়া ও পশ্চাৎ প্রতিক্রিয়ার কথা চিন্তা করে মন আন্দোলিত হতে শুরু করে।

মনের খণ্ড খণ্ড অংশগুলিকে একীভূত
করাই জীবনের সুগন্ধসার। তোমার মনের
ভাবনাগুলিকে একীভূত করা, তোমার মুখ ও
মনকে একীভূত করা, নিশ্চিত করা যে তোমার
মুখ কেবল তোমার মনে ঘটা চিন্তাগুলিকেই
প্রদর্শন করছে - এসব হল জীবনের সুগন্ধসার।

যদি তুমি মহান মাস্টারদের জীবনী পড় এবং তাদের জীবনের মূল সুগন্ধসারকে খোঁজার চেষ্টা কর, তুমি দেখবে সেটা কিন্তু তাঁদের জ্ঞান বা ভক্তি নয়। সেটা হল অখণ্ডতা (সম্পূর্ণতা)! তাঁরা যা বিশ্বাস করেছিলেন, তা নিয়ে জীবনধারণ করেছিলেন। ব্যাস্। তাঁদের অখণ্ডতা ছিল পূর্ণগর্ভ। তাঁরা তাঁদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু অখণ্ডতা নয়।

ভারতবর্ষের মহান জীবনমুক্ত মাস্টার শ্রীচৈতন্য মহাপ্রভু রাস্তা দিয়ে কেবল ভক্তির গান গেয়ে চলতেন। কে তাঁর সম্পর্কে কি বলছে তা নিয়ে তিনি কখনও বিব্রত হতেন না। তিনি যা উপলব্ধি করতেন তাই প্রকাশ করতেন। তাঁর রাস্তায় চলার ধরণের জন্য তাঁকে সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়, কিন্তু তিনি তাতে থামেন নি। এই প্রকার হবার জন্য সমর্পণের এক গভীর ভাব চাই। কেবল অখণ্ডতার সাথে বাস করার উদ্দেশ্যে যে কোন কিছুর বলিদান করার সাহসের প্রয়োজন!

তাই মহান মাস্টারেরা তাঁদের জীবনকালে যা কিছু করেছেন তা সর্বদাই চিরন্তন মঙ্গলত্বের চূড়ান্ত পরিণতি হয়ে গেছে! তাঁরা যা কিছু করেছেন তা ছিল তাঁদের গভীর আন্তরিকতা ও ভক্তি সহকারে নিজেদের অখণ্ড রাখার প্রচেষ্টা। সম্পূর্ণ একীভূত হবার প্রগাঢ় প্রচেষ্টাকে বলে তপস্যা (penance)। তপস্যা সর্বদা মঙ্গলময় হয়ে শেষ হয়। তোমার জীবনে সবসময়ে অসংখ্য জিনিষ ঘটছে। সেগুলিকে সহ্য করা ও তাদের সাথে তোমার অখণ্ডতাকে প্রগাঢ় করাকেই বলে প্রায়শ্চিত্ত। অপরদিকে। যদি জীবনের ঘটনাবলীকে তোমায় ঝাঁকাতে দাও, তখন তোমার মর্যাদাহানি ঘটে। তুমি কোন পথে যেতে পার, তা তোমার ওপরেই নির্ভর করে।

আদি শংকরাচার্য ভারতবর্ষের এক মহান জীবন্মুক্ত মাস্টার ছিলেন। সন্ন্যাসের পথ পছন্দ করার জন্য বাল্যকালে তিনি উভয়সংকটে পড়েন। তিনি মাতার সম্মতিতে তাঁর ঘর ছাড়তে চান, কিন্তু তাঁর মাতা তাঁকে যেতে দেবেন না।

একদিন তিনি নদীতে স্নান করতে
গেলেন। হঠাৎ তাঁর মা শুনতে পেলেন শংকরা
সাহায্যের জন্য চীৎকার করছে। তিনি দৌড়ে
গেলেন ও দেখলেন একটা কুমীর তাঁর পুত্রের
পা কামড়ে ধরেছে আর পুত্র ছাড়া পাবার জন্য
সংগ্রাম করছে।

অকস্মাৎ এক চিন্তার ঝলকে শংকরা
তাঁর মাকে চীৎকার করে বললেন, ‘মা, যদি
তুমি আমাকে সন্ন্যাসী হবার অনুমতি দাও,
আমি তাহলে এই কুমীরের কাছ থেকে ছাড়া
পাব ও বেঁচে যাব!’

মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে। শংকরা ব্যাখ্যা করলেন, ‘বেদ মতে, যদি আমি এক নতুন বর্ণাশ্রমে প্রবেশ করি, তা পুনরায় জন্ম হবার সমান। তাই যদি তুমি আমাকে সন্ন্যাসী হবার অনুমতি দাও, ঈশ্বর আমাকে নতুন জীবন প্রদান করবেন!’

মায়ের কিছু করার ছিল না। তিনি শীঘ্রই তার মনস্থির করে ফেললেন। পুত্রকে মৃত দেখার চেয়ে সন্ন্যাসী দেখা শ্রেয়। তিনি রাজী হলেন। অবিলম্বে কুমীর তার গ্রাস ছেড়ে দিল! শংকরা মহানন্দে তাঁর মায়ের কাছে দৌড়ে গেলেন। সেই মুহূর্তে অন্বেষিত সত্যটির সাথে তিনি একীভূত ছিলেন...আর সেটা কাজ করল।

দেখ, তিনটে জিনিষ আছে :

সত্য চিন্তা করা
সত্য কথা বলা
সত্যনিষ্ঠ হয়ে জীবনযাপন করা

প্রথম দুটো অনুসরণ করা সহজ। কিন্তু তৃতীয়টি, সত্যনিষ্ঠ হয়ে জীবনযাপন করা, কঠিন। সেটা খুবই বিরল। আমরা যা সত্য ভাবি, তা নিয়ে জীবনযাপন করার সাহসই সন্ন্যাস। আমরা সত্য কথা বলার ওপরে গুরুত্ব দিই। কিন্তু সত্যনিষ্ঠ হয়ে জীবন ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি তোমার সত্য নিয়ে বাস করতে শুরু কর, তোমার নিজের ওপরে শ্রদ্ধা বেড়ে যাবে। সেটাই তার সৌন্দর্য।

যখন তোমরা আমার কাছে কোন
সমস্যা নিয়ে আস, আমি কখনো কখনো
তোমাদের সান্ত্বনা দিই এবং বলি সেটা ঠিক
আছে। দ্যাখ, তোমাদের আমার কাছে
সমস্যাগুলি নিয়ে আসার মানেই হচ্ছে
তোমাদের সেগুলিকে নিয়ে বাস করার ও
সমাধান করার অখণ্ডতা নেই! তাই আমাকে
তোমাদের সান্ত্বনা দিতে হয়। যে কোন কিছু
হারানো যায়, কিন্তু অখণ্ডতা নয়। অখণ্ডতার
সাথে তুমি নিজেকে আরও বেশী মূল্যায়ন কর।
যখন তোমার নিজের অচেতন মন তোমাকে
বিশ্বাস করতে শুরু করে, সেটা জীবনে সবচেয়ে
মঙ্গলময় ব্যাপার। স্বর্গদ্বার খুলে গেছে!

একীভূত করলে তুমি কপটতা বা ভণ্ডামি ছেড়ে দাও। তুমি যা নও তার ভান করাই ভণ্ডামি। ভণ্ডামি হল অনেক জায়গায় লুকিয়ে থাকা যাতে লোকেরা বুঝতে না পারে তুমি প্রকৃতপক্ষে কে। তোমার খণ্ডগুলি একে অপরের ওপরে কর্তৃত্ব করে এবং তোমাকে কপট বানিয়ে ফেলে। যখন তুমি নিজের খণ্ডগুলির সাথে লড়াই কর এবং বিজয়প্রাপ্ত হও, তাহলে তুমি ‘ধীর’, এক সাহসী ব্যক্তি! অপরের সাথে লড়াই করে জেতা সহজ। অপরের সাথে সংগ্রাম করে বিজয়ী হলে তুমি ‘বীর’, এক যোদ্ধা। কিন্তু নিজের সাথে সংগ্রাম করার জন্য বেশী সাহস চাই। নিজেকে নিয়ে ক্লান্ত না হলে তুমি সংগ্রাম কর না। একমাত্র যখন তুমি ক্লান্ত, তুমি স্বীকার কর যে তোমার সংগ্রাম শুরু করা প্রয়োজন।

একবার একীভূত হলে প্রথমবার বুঝতে পার যে তুমি প্রকৃতপক্ষে কে। সমস্ত মুখোশ খুলে পড়ে যায়। তুমি নিজেকে সম্বন্ধতায় উন্মুক্ত করতে প্রস্তুত। তুমি আরও শ্রদ্ধাশীল (যথার্থ, Authentic) হও। তুমি হঠাৎ উপলব্ধি কর তুমি ‘তোমার’ জন্যই জিনিষগুলি হারাচ্ছিলে! সন্ন্যাস হল আরও যথার্থ হওয়া। যথার্থ মানে আমি বোঝাচ্ছি যে তুমি তোমার স্বতন্ত্র অস্তিত্ব বিকিরণ করবে, ব্যক্তিত্ব নয়। খণ্ডিত হয়ে থাকলে তুমি কেবল এক ব্যক্তিত্ব। অখণ্ডতা সহকারে তুমি এক স্বতন্ত্র অস্তিত্ব। স্বতন্ত্র অস্তিত্ব বা সত্তা হল নিজের যথার্থতাকে (Authenticity, শ্রদ্ধা) নিজের চোখ দিয়ে দেখা। ব্যক্তিত্ব সমাজের চোখে এক বানানো প্রতিচ্ছবি। মাস্টারের কাজ হল তোমার ভিতরে এমন এক আকাশ তৈরি করা যেখানে তোমাকে তোমার ব্যক্তিত্বকে পাহারা দিতে হবে না, যেখানে তুমি স্বাধীন হতে পার, যেখানে উপলব্ধিমাত্র রূপান্তর ঘটাতে পারে।

বুদ্ধ তাঁর শিষ্যদের বলতেন, ‘কেবল
সন্ন্যাস গ্রহণ করার পরেই তোমার জীবনকে
গণ্য কর।’

কেউ আমায় জিজ্ঞাসা করেছিল যে ব্রহ্মচর্য বা সন্ন্যাসের সঙ্কল্প নিলে জীবনমুক্তি পাওয়া যাবে কিনা। সঙ্কল্প করার কার্য জীবনমুক্তির দিকে নিয়ে যায় কিনা। যদি তুমি একমাস সঙ্কল্পগুলিকে সফলভাবে লক্ষ্য কর, নিজের ওপরে তোমার কদর অনেক বেড়ে যাবে। সেটাই যথেষ্ট! সেটাকে বলে অসাধ্য সাধনা - যে কার্য আপাতদৃষ্টিতে অসম্ভব, তাকে সফলভাবে সম্পাদন করা। এটা হল, যে কাজ করতে পারবে না বলে তোমার মন বলেছে, সেগুলিকেই করা! আগুনের ওপর দিয়ে হাঁটা এই পর্যায়ের প্রক্রিয়া। সাধারণত, তোমার মন বলবে যে তুমি আগুনের স্তর দিয়ে হেঁটে যেতে পারবে না। একবার তা করলে, তোমার নিজের ওপরে শ্রদ্ধা বেড়ে যাবে! তখন তুমি অখণ্ডতা লাভ করবে, একীভূত হবে।

অখণ্ডতাকে দুই ভাবে বোঝার আছে।

প্রথম ভাগ হল মনের যে অংশগুলি যুদ্ধে রত, সেগুলিকে একত্র করে একীভূত করা। দ্যাখ, সমস্ত জীবন বৃথা যায় মনের আন্দোলিত হবার জন্য। যদি যে কোন একটা পথ অনুসরণ করতে পার, তুমি তা অর্জন করবে। উদাহরণস্বরূপ, ধর ব্যাঙ্গালোরে যাবার দুটি পথ আছে। একটা পথ ৩০ কিলোমিটার লম্বা, আর অন্যটা ৩০,০০০ কিলোমিটার লম্বা। কোন পথটা বাছবে - তা নিয়ে তুমি আন্দোলিত হচ্ছ। যদি তুমি যে কোন একটি পথকে বেছে নাও এবং এগিয়ে চল, তুমি ব্যাঙ্গালোর পৌঁছে যাবে।

কিন্তু যদি তুমি আন্দোলিত হতে থাক,
যদি তুমি একপথে আধা ঘণ্টা গেলে এবং
তারপর মন পরিবর্তন করে অন্য পথে পরের
আধা ঘণ্টা চললে ও আবার মন পরিবর্তন
করলে, তাহলে কি হবে? তুমি ব্যাঙ্গালোরে
কখনও পৌঁছাবে না! কমপক্ষে তুমি ৩০,০০০
কিলোমিটারের পথ বেছে নিয়ে চলতে শুরু
করলে তুমি ব্যাঙ্গালোরে পৌঁছাবে, হয়ত তাতে
এক বছর লাগতে পারে! কিন্তু এই দুটি পথের
মধ্যে আন্দোলিত হতে থাকলে ত্রিশ বছরেও
তুমি ব্যাঙ্গালোরে পৌঁছাবে না।

যদিও ভুল পথ বেছে নেওয়া হয়, যে ব্যক্তি অখণ্ডতা সহকারে চলে, সে স্বতঃশ্চলভাবে সঠিক পথে এসে যাবে। যেটা অর্জন করার সে ঠিক তা অর্জন করবে। পরিষ্কার করে বোঝ : পৃথিবীতে কেবল দুই প্রকার মনুষ্য আছে, যারা অখণ্ডতা (সম্পূর্তি, Integrity) সহকারে বাস করে এবং যারা অখণ্ডতা বিনা বাস করে, ব্যাস্স্! একজন মানুষকে পরিমাপ করার মাপদণ্ড সে কোন পথে গেছে তা নয়, কিন্তু সে অখণ্ডতার সাথে বাস করেছিল কিনা - সেটা।

অখণ্ডতা হল তোমার আস্থা নিয়ে জীবনযাপন করার বল।

দ্বিতীয়ত, বাইরের প্রভাব দ্বারা কলুষিত না হওয়াও অখণ্ডতা। সেটা হল আমাদের অখণ্ডতাকে পরিবর্তন না করা অথবা অন্তরের বিভ্রান্তি বা বাইরের প্রভাবের জন্য নিজেদের কলুষিত না করার সামর্থ্য। যে ব্যক্তি সম্পূর্ণ অর্থাৎ অখণ্ড হয়ে বাস করে, সে রেলের প্ল্যাটফর্মে দেহত্যাগ করলেও পূর্ণতার সাথে জীবনযাপন করার জন্য সন্তুষ্টির সাথে চলে যাবে। যে ব্যক্তি অখণ্ডতার সাথে বাস করে না, সে সর্বোত্তম হাসপাতালে মারা গেলেও অতৃপ্ত হয়েই মারা যাবে। একটি মানুষ জীবন বলে যাকে অনুভব করেছে তার সাথে কতটা সুর বেঁধে জীবনযাপন করেছে, জীবনের গুণমান পরিমাপ করার মাপদণ্ড সেটাই।

উদাহরণস্বরূপ, সে যদি নাস্তিক হয়, যদি সে
এক প্রবল নাস্তিক হয়ে বাস করে থাকে ও
প্রবল নাস্তিক হয়ে মারা যায়, তাহলে কিছুই
খারাপ নয়। সে অর্জন করবে! সেই শক্তি যখন
তার গভীরে ও আরও গভীরে যায় ও অন্বেষণ
করে, সে সত্যদর্শন করবে!

মনকে একীভূত করাই জীবনের সুগন্ধসার। স্থির কর যে তুমি যা সঠিক অনুভব কর কেবল তাই সর্বদা বলবে ও করবে। তাহলে তোমার অন্তর্দেশে ও বহির্জগতে প্রভূত স্বচ্ছতা ও প্রত্যয় হবে।

বিবেকানন্দ বর্ণনা করেন যে তাঁর
মাস্টার রামকৃষ্ণ পরমহংস তাঁকে মিশনের
দায়িত্ব প্রদান করে দেহত্যাগ করেন। একই
সময়ে বিবেকানন্দের পিতা পুরো পরিবারকে
দারিদ্রে রেখে দিয়ে পরলোক গমন করেন।
বিবেকানন্দ সেই পরিবারের জন্য একমাত্র
আশা ছিলেন। তিনি তখন পরিবারকে রক্ষা
করা ও সারা বিশ্বকে রক্ষা করার মাঝে
দাঁড়িয়ে? তিনি যে মিশনের কথা বলতেন তা
কেউ বুঝতে পারল না। তিনি সুন্দরভাবে
বলেন, ‘এক বালকের কল্পনাগুলিকে কে বিশ্বাস
করবে?’ তিনি তো ছোট বালকই ছিলেন!

তিনি সেই কয়েকদিনকে এক ‘অকল্পনীয় নরক’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বালকদের এক ছোট দলের সাথে ছিলেন, কোন টাকাকড়ি নেই, কেবল একটা জিনিষ তাঁদের সাথে : অখণ্ডতা, অখণ্ডতা সহকারে তাঁদের বিশ্বাস করা জীবন, তাঁদের মাস্টারের দেওয়া শিক্ষা সহকারে জীবনযাপন করা। দশ বছর পরে তিনি বললেন, ‘দশ বছর আগে আমি মাস্টারের জন্মজয়ন্তী উদ্‌যাপন করার জন্য একশ’ লোক পেতাম না। আজকে পঞ্চাশ হাজার মানুষ!’ সন্ন্যাস এক প্রবল নির্ণয় যে অচেতন যেন কখনও চেতনাকে বাধা না দেয় এবং চেতনা যেন সর্বদা মাস্টার ও তাঁর বাণীতে প্রতিষ্ঠিত থাকে।

বিবেকানন্দকে জিজ্ঞাসা করা হয়
সেইসময় তিনি পরিবারকে কিভাবে ত্যাগ
করতে পেরেছিলেন। বিবেকানন্দ সুন্দরভাবে
উত্তর দেন, ‘আমি বিশ্বাস করেছিলাম
রামকৃষ্ণের শিক্ষা ভারতবর্ষ ও বিশ্বের বহু
জাতিদের যুক্তিসম্মতভাবে পুনর্গঠিত করতে
পারবে। সেই বিশ্বাসের সাথে এল উপলব্ধি যে
এইপ্রকার শিক্ষাসমূহের মৃত্যু ঘটার চেয়ে
কয়েকজনের কষ্টভোগ করা খারাপ নয়।
একজন মা অথবা দুজন ভাই মারা গেলে কি
হবে? সেটা এক বলিদান। যদি হয় তা হোক।
বলিদান ছাড়া কোন মহৎ কার্য করা যায় না।
হৃৎপিণ্ডকে উৎপাটত করতে হবে এবং রক্তাক্ত
হৃৎপিণ্ডকে বেদীতে রাখতে হবে। তাহলেই মহৎ
কার্য করা যায়!’

তাঁর সম্পূর্ণতি অর্থাৎ অখণ্ডতা (Integrity) ছিল এইরূপকার।

কেবল তাই নয়, যারা বলে যে
বিবেকানন্দ তার পরিবারকে পরিত্যাগ
করেছিলেন তারা প্রকৃত ব্যাপার জানে না।
তাদের ন্যূনতম প্রয়োজনীয়তার ভার তিনি নেন
ও তাঁর কর্তব্য পালন করতে থাকেন। তিনি
পরিবারের কিছু মামলা মোকদ্দমার জন্য
আদালতেও যেতেন।

একটা ছোট গল্প :

জাপানে গৃহযুদ্ধের সময় এক শহরকে সৈন্যরা আক্রমণ করল এবং পুরো শহরটার নিয়ন্ত্রণ নিল। তারা একটি নির্দিষ্ট এক গ্রামে আসার আগে সেখানে এক জেন্ মাস্টার ছাড়া সবাই পালাল।

সেনাধ্যক্ষ মাস্টারের সম্পর্কে কৌতূহলী
হয়ে তিনি কি ধরনের মানুষ দেখার জন্য
মন্দিরে গেল। মাস্টার সেনাধক্ষকে অভিবাদন
করলেন না। সেনাধ্যক্ষ খুব রেগে গেল। সে তো
সবার কাছ থেকে সম্মান পেতে অভ্যস্ত।

সে তার তলোয়ার বার করে চীৎকার করে বলল, ‘মূর্খ! তুমি কি উপলব্ধি করতে পারছ না যে তুমি এমন ব্যাক্তির সামনে দাঁড়িয়ে যে তোমাকে চোখের পাতা না ফেলেই শেষ করে দিতে পারে?’

মাস্টার শান্ত হয়ে ছিলেন ও প্রশ্ন
করলেন, ‘আর তুমি কি উপলব্ধি করতে পারছ
যে তুমি এমন এক মানুষের সামনে দাঁড়িয়ে
যাকে চোখের পাতা না ফেলেই শেষ করে
দেওয়া যায়?’

অখণ্ডতার শক্তির সাথে আসে চরম
স্বাধীনতা ও আনন্দ। স্বাধীনতা ও আনন্দ
থাকলে অন্তর্জগৎ ও বহির্জগতে কোন ভয়
নেই!