জীবন পরমজ্ঞানোলোকপ্রাপ্তির (জীবনমুক্তি) জন্য!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনের লক্ষ্য হল পরমজ্ঞানোলোক প্রাপ্ত করা, জীবনমুক্ত হওয়া। তোমার হয়ত অন্য লক্ষ্য থাকতে পারে, কিন্তু জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেগুলি কেবল জীবনমুক্তির লক্ষ্যেরই ভিন্ন ভিন্ন নাম। একইভাবে তুমি অন্য যাই কিছু অন্বেষণ কর না কেন, তুমি প্রকৃতপক্ষে সন্ন্যাসকেই খুঁজছ। কিন্তু তুমি তা জান না, সেটাই সমস্যা!
তুমি ভাবতে পার তোমার লক্ষ্য হল
আরও টাকা উপার্জন এবং আরও সচ্ছলতা।
সত্য হল যে টাকাকড়ির খোঁজে আছে সে বস্তুত
জীবনমুক্তিই অন্বেষণ করছে! দ্যাখ, কেবল
দুটো জিনিষ আছে। একটা হল টাকাকড়ি এবং
অন্যটা হল নাম-যশ। নাম-যশ অধিক কিছু
নয়, তা হল আরও সচ্ছলতা বানানো। যা কিছু
অভিজ্ঞতা তুমি টাকাকড়ি বা সচ্ছলতার মধ্য
দিয়ে পাবে বলে ভাবছ, তা তুমি কেবল
জীবনমুক্তির মধ্য দিয়েই পাবে!
তাই জীবনমুক্তি না ঘটা পর্যন্ত আত্মা কখনও বিশ্রাম করে না। কোন পরিমাণ টাকাকড়ি আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। কোন সচ্ছলতা আত্মাকে পরিতৃপ্ত করে না। যখন টাকাপয়সা ও সচ্ছলতা পরিতৃপ্তি প্রদান করে না, তখন সেটাকে বলে ‘সফলতার বিষণ্ণতা’। কোরিয়ার বা পেশার চরম শীর্ষে উঠে যাবার পর এটাই হয়। লোকেরা আমার কাছে আসে ও বলে, ‘আমি যা কিছু অর্জন করতে চাই তা অর্জন করেছি, কিন্তু ‘যে জন্য’ আমি তা অর্জন করতে চেয়েছি, তা অর্জন করা হয় নি। আমি অপূর্ণ অনুভব করি।’ বোঝ, এটা তোমার সত্তার ডাক যা জীবনমুক্তি ছাড়া অন্য কোন লক্ষ্য অন্বেষণ করে না। এতে সাড়া দেওয়াই সন্ন্যাস।
জীবনের লক্ষ্য সঠিকভাবে বুঝতে না
পারা হল সব সমস্যার মূল কারণ। সন্ন্যাস হল
লক্ষ্যকে ঠিকভাবে চিনতে পারা এবং তা অর্জন
করার জন্য একীভূত হওয়া। জীবনে যে কোন
লক্ষ্যের দিকে তুমি দৌড়াও না কেন -
টাকাকড়ি বা সচ্ছলতা বা যাই হোক না কেন,
তোমার চরম লক্ষ্য হল পরমানন্দ। জীবনে আর
কোন ভিন্ন লক্ষ্য নেই!
কেবল দুই ধরনের মনুষ্য আছে। এক দল পরমানন্দ বা জীবনমুক্তি শব্দ জানে ও তা র পথও জানে। তারা সেইভাবে জীবনযাপন করে। অন্য দল সেই শব্দটি অথবা পথ জানে না, তাই তারা বৃত্তাকারে ঘোরে। ব্যাস্! প্রথমজন সন্ন্যাসী, পরের জন সংসারী।
মাইসোর রোডে দাঁড়িয়ে তুমি ব্যাঙ্গালোরে যাওয়া ঠিক করলে তুমি শর্টকাট বা নিকটতম রাস্তা বেছে নিয়ে সেখানে ত্রিশ কিলোমিটার পরে পৌঁছাতে পার। নিকটতম রাস্তা না জেনে তুমি ঘুরে বেড়াবে এবং হয়ত ৩০,০০০ কিলোমিটার পরে পৌঁছাবে। যারা শর্টকাট জানে না তারা তো ঘুরতেই থাকবে।
পরমজ্ঞানের আলোক প্রাপ্তি অর্থাৎ জীবনমুক্তির লক্ষ্য ছাড়া অন্য যে কোন লক্ষ্য তোমাকে প্রক্রিয়ার মাঝে ছেড়ে দেবে। অন্য যে কোন লক্ষ্য তোমাকে পূর্ণরূপে পরিতৃপ্ত করবে না। কেবল জীবনমুক্তির লক্ষ্যের শক্তি তোমার সাথে শেষ পর্যন্ত থাকবে এবং সেটা অর্জন করলে তোমাকে পরিপূর্ণ করবে।
তুমি হয়ত এই শরীরে ৭০ বা ৮০ বছর
বাঁচবে। ঠিক কিনা? সেই বছরগুলিতে তুমি
তোমার চেতনাকে উচ্চ অবস্থায় বা নীচু
অবস্থায় রাখতে পার। তুমি যে কোনভাবে তা
খেলতে পার। চেতনাকে উঁচু অথবা নীচু
অবস্থায় রাখার স্বাধীনতা তোমার কাছে ৭০
থেকে ৮০ বছর পর্যন্ত আছে। গভীরভাবে বোঝ,
যদি তুমি অন্য কোন উপহার পাও ও সেটা নষ্ট
কর, তা ঠিক আছে। কিন্তু যদি তুমি চেতনার
উপহার পাও এবং তা অপচয় কর, সেটা এক
সবচেয়ে বড় ক্ষতি।
কাচের অনেক জিনিষ আছে। কিন্তু
তাদের মধ্যে কয়েকটিমাত্র সূর্যালোক পাবার
জন্য বিশেষভাবে যথাস্থানে আছে। একইভাবে
কোটি কোটি প্রাণী আছে। তাদের সবাই
মহাজাগতিক চেতনা গ্রহণ করার ও তা
প্রতিফলিত করার অবস্থায় নেই। কেবল
মানুষের সেই মহাজাগতিক চৈতন্যকে নিজের
মধ্যে 'আমি' হিসাবে প্রতিফলিত করার ক্ষমতা আছে। সেই প্রতিফলন আমাদের ওপরে ঘটার জন্য আমরা অনেক আশীর্বাদপুষ্ট। পৃথ্বীগ্রহে সেটাই সর্বোত্তম সম্ভাবনা।
যদি কাচের দিক পরিবর্তন হয় বা কাচ ভেঙ্গে যায়, সেই সম্ভাবনা আর থাকে না। সবচেয়ে বড় ক্ষতি হল কাচ যদি সূর্যকে প্রতিফলিত করার সুযোগ হারায়। মনুষ্য সেই কাচ; সে প্রতিফলিত করার ক্ষমতা এবং মহাজাগতিক চৈতন্যকে গ্রহণ করার জন্য সঠিক গঠন দ্বারা আশীর্বাদপুষ্ট। কেবল মানব চেতনার জীবনমুক্তিতে প্রস্ফুটিত হবার সর্বোত্তম সম্ভাবনা আছে।
সাধারণত আমি কারোর ওপরে কোন জিনিষ জোর করে চাপাই না। কিন্তু যখন আমি দেখি যে মানুষ তার জন্মের সর্বোচ্চ সম্ভাবনা অপচয় করছে, আমার তাদের জন্য খারাপ লাগে। সবাইকে যেন জঙ্গলে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে ও তারা সেখানে ঘুরে বেড়াচ্ছে। অন্যদের আমিত্ব তৃপ্ত করার জন্য তুমি বৃত্তাকারে ঘুরতে থাক। নিজের আমিত্বকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেও তুমি দৌড়াচ্ছ না। তুমি কেবল অন্য কারো আমিত্বকে তৃপ্ত করার জন্য দৌড়াচ্ছ! তোমার জীবন এইভাবেই চলে যাচ্ছে। তুমি জানই না তুমি কেন দৌড়াচ্ছ।
তুমি মানবদেহ লাভ করেছ এবং সেটা চৈতন্যে ঝাঁপ দেবার জন্য সর্বোচ্চ সম্ভাবনা। কাচ ইতিমধ্যে সূর্যালোক প্রতিফল ন করছে। এখন সেই কাচকে সেই প্রতিফলনের উৎসকে দেখতে হবে। ব্যাস্! উৎসের সাথে মিশে যাওয়াকে আমি বলি জীবনমুক্তি, ব্যক্তিগত চেতনার মহাজাগতিক চেতনায় মিশে যাওয়া।
যদি তা ঘটে, তাহলে জীবনের লক্ষ্য, যে উদ্দেশ্যে কাচের সৃষ্টি হয়েছে, তা অর্জত হয়। তখন কাচ ভেঙ্গে গেলেও কোন সমস্যা নেই। কিন্তু তা অর্জন না করে যদি কাচ ভেঙ্গে যায়, সেটা সবচেয়ে বড় ক্ষতি। যদি মানবদেহ জীবনমুক্তি পাবার আগে বিনষ্ট হয়, তার চেয়ে বড় ক্ষতি আর কিছু হতে পারে না।
সন্ন্যাস জীবনমুক্তি অর্জন করার উপায়। সন্ন্যাস জীবনের শেষ নয়। সেটা জীবনের শুরু। সন্ন্যাস হল জীবনমুক্তির দিকে এগিয়ে যাওয়া এবং সেটাই তো জীবনের একমাত্র ও অপরিবর্তনীয় উদ্দেশ্য।
নিয়ন্ত্রণই (কণ্ডিশনিং) অপরাধী
যদি জীবনের উদ্দেশ্য হয় জীবনমুক্তি তাহলে আমরা এখন কোথায় আটকে গেছি? আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা ভুল দিকে চলছি? বোধ, সমস্যা হল সঠিক লক্ষ্যকে চিনতে পারা। লক্ষ্য ঠিক হলে তুমি তা (জীবনমুক্তি) অর্জন করেছ। যদি তোমার লক্ষ্য ঠিক হয়, তার অর্থ তুমি ইতিমধ্যে তা নিয়ে জীবনযাপন করছ।
সন্ন্যাস সঠিক লক্ষ্য সম্পর্কে স্বচ্ছতা সৃষ্টি করে। লোকেরা হারিয়ে ফেলে কারণ লক্ষ্য সম্পর্কে তাদের স্বচ্ছতা নেই। জীবনমুক্ত অর্থ যে ব্যক্তি এক মুক্ত জীবন যাপন করে। নিজের লক্ষ্য সম্পর্কে তার স্বচ্ছতা আছে এবং প্রতি মুহূর্তে সে তার চেতনা একমাত্র সেই লক্ষ্যের জন্য ঢেলে দেয়।
‘নিয়ন্ত্রণ’ হল একমাত্র কারণ যার জন্য তুমি লক্ষ্য হারাও। জন্মানোর সময় তুমি এসেছ এক মুক্ত পাখী হয়ে, পরমহংস বা মহত্তম হংস হয়ে, পরমানন্দে ডানা মেলে উড়ে যেতে এবং সমগ্র অস্তিত্বকে উপভোগ করতে। কিন্তু উড়তে উড়তে তুমি অজ্ঞাতে পৃথ্বীগ্রহে নেমে এসেছ। সেটাই সমস্যা। এইপ্রকার নেমে আসা পাখীদের ধরার জন্য অনেক লোক অপেক্ষা করছে! সমাজ তোমাকে দেশ, ধর্ম, জাতি, শ্রেণী ও সম্প্রদায়ের কাঠামোতে মানানসই বানাবার জন্য অপেক্ষা করে।
পৃথ্বীগ্রহে নেমে আসার সময় তুমি ছিলে এক মিষ্ট আত্মা। তুমি হিন্দু ছিলে না, ইঞ্জিনীয়ার বা মজদুর ছিলে না। কিন্তু এটা বোঝ, সমাজ ইঞ্জিনীয়ার ও মজদুর চায়। সমাজ তোমার চেতনার জন্য বিব্রত নয়। বস্তুত, তোমার পিতামাতা বা সমাজ কেউই চেতনা বলে কিছু আছে বলে সচেতন নয়। তাদের সেই বুদ্ধিমত্তা নেই। তারা তোমাকে সেটাই শেখায় যেটা তাদের শেখানো হয়েছে। ব্যাসূ। তাদের নিয়ন্ত্রণ তোমাকে সীমাবদ্ধ রাখার বা পরিচালনা করার এক সুচিন্তিত প্রয়াস নয়।
নিয়ন্ত্রণ এক অবাঞ্ছিত যৌতুক যা অনেক প্রজন্ম ধরে মানুষ থেকে মানুষে হস্তান্তরিত করা হয়েছে। প্রথমে মাতাপিতার নিয়ন্ত্রণ। তারপর সমাজিক নিয়ন্ত্রণ। এই দুটির ভিত্তিতে তুমি নিজের জন্য নির্দিষ্ট কিছু নৈতিকতা সৃষ্টি কর। সেটা হল নিজের চাপানো নিয়ন্ত্রণ, তোমার নিজের ধর্ম, ন্যায়নিষ্ঠার তোমার নিজের পথ।
যেহেতু আমরা নিয়ন্ত্রণের এত বেশী স্তর সৃষ্টি করে ফেলি, আমরা সত্যকে সরাসরি দেখতে পারি না। আমরা লক্ষ্যকে সরাসরি হৃদয়ঙ্গম করতে পারি না। আমরা লক্ষ্যটি নিয়ে জীবনযাপন করতে পারি না। আমরা নিয়ন্ত্রণে আটকে যাই ও আমরা সত্যি কে তা ভুলে যাই। নিয়ন্ত্রণ আমাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা নিয়ে আসে এবং ভাবতে শুরু করি আমরা প্রকৃতপক্ষে সেই সীমাবদ্ধতা। এমনকি আমাদের পরিধান করা কাপড়গুলিও আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের বিশ্বাস করায় যে আমরা সেই কাপড়গুলি!
সমাজে অনেকগুলি নিয়ন্ত্রণ সৃষ্টি হয়েছে শান্তিতে সহাবস্থান করার জন্য। উদাহরণস্বরূপ, সহজে যোগাযোগ করার জন্য অনেক ভাষা শেখানো হয়। কোন ভাষা শেখা খারাপ নয়, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে দেওয়া এবং সেই ভাষাকে তোমার জীবন বানিয়ে ফেলা এবং নিজের ও অপরের জন্য দুঃখ সৃষ্টি করা ঠিক নয়। সেই মানসিকতা ঠিক নয়। কত মানুষ ভাষার জন্য জীবন বলিদান করেছে। ভাষা দ্বারা সেই নিয়ন্ত্রণ না থাকলে এতগুলি মৃত্যু হত না! মানবসভ্যতার ইতিহাস অন্যভাবে লেখা হত। নিয়ন্ত্রণই মানুষের মধ্যে আতংকবাদের কারণ। আজকাল, নিয়ন্ত্রণভিত্তিক-বিভাজন থেকে নির্দিষ্ট রাজনৈতিক দল সৃষ্টি হয়।
তোমাদের বলি, যেই মুহূর্তে তোমার ভিতরে নিয়ন্ত্রণ বপন করা হয়, সেই মুহূর্তে মৃত্যুদেবতা যমের ফাঁস তোমার ওপরে পড়ে। ভেবো না সেটা কেবল তোমার মৃত্যুর সময় পড়ে। যখন নিয়ন্ত্রণ শিখরে পৌঁছায়, তখন সবশেষে দেহের মৃত্যু হয়, ব্যাস্। মৃত্যু হল নিয়ন্ত্রণের শীর্ষবিন্দু। যারা নিয়ন্ত্রণে আটকে গেছে, তারা তাদের জীবনের প্রতিটি মিনিটে মৃত্যুর অভিমুখে চলেছে। যারা জীবনমুক্ত মাস্টারের গাইডে চলছে, তারা তাদের জীবনের প্রতিটি মিনিট স্বাধীনতার দিকে চলছে। এক দল যমের দিকে যায়, আরেক দল শিবের দিকে যায়! যদি নিয়ন্ত্রণের পাক দিনের পর দিন বাড়তে থাকে, তুমি যমের দিকে যাচ্ছ। যদি সেই পাক দিনের পর দিন ঢিলা হতে থাকে, তুমি শিবের দিকে চলেছ। তুমি নিজেকে নিয়ন্ত্রণ থেকে বেশী ও আরও বেশী করে মুক্ত হচ্ছ।
সন্ন্যাস গ্রহণ করে তুমি অতীতকে ফেলে দিয়ে নতুন দুনিয়াতে প্রবেশ করার প্রথম সচেতন পদক্ষেপ নাও। অতীত পরিচিত, তাই তুমি তাকে বহন করতে পছন্দ কর। মন সর্বদা পরিচিত ছক (প্যাটার্ন) পছন্দ করে। আবার, সমাজ তোমাকে অতীত বহন করতে শিক্ষা প্রদান করে যাতে সে তোমার অতীত ঘটনাগুলির ওপরে নির্ভর ক'রে তোমার ভিতরে অপরাধবোধ ও ভয় ঢোকাতে পারে। অতীত হল অযাচিত বোঝা। সন্ন্যাস হল অতীতের সাথে সংযোগ ছিন্ন করা। যখন তুমি অতীতের সাথে সংযোগ ছিন্ন কর এবং এক নতুন ভবিষ্যতে যাও, প্রথমে সেখানে চূড়ান্ত নিরাপত্তাহীনতা থাকবে। সন্ন্যাস এক চূড়ান্ত নিরাপত্তাহীনতা। চরম অসুরক্ষায় আঁকড়ে ধরার জন্য কিছুই পাবে না, তাই তুমি ঈশ্বরকে পাবে!
আমি তোমাদের আধ্যাত্মিক নাম কেন দিই, তোমাদের কি মনে হয়? আমি তোমাদের আধ্যাত্মিক নাম দিই তোমাদের অতীত থেকে সহজে সংযোগ ছিন্ন করার সাহায্যের জন্য। যখন কেউ তোমাদের নাম ধরে ডাকে, অবিলম্বে তোমার সজাগতা তোমাকে আঁকড়ে ধরে ও তুমি সাড়া দাও। এইভাবে তোমার নাম তোমার অচেতনে গভীরভাবে খোদাই করা হয়েছে। তোমার নাম তোমার ভিতরে অবিলম্বে সচেতনতা নিয়ে আসে। যদি তুমি বড় ক্লাসরুমে বসে ঝিমাও অথবা শিক্ষককে শোন, তখন শিক্ষক হঠাৎ তোমার নাম ডাকলে তুমি সেই চিন্তার প্যাটার্ন থেকে ছিটকে বর্তমানে ফিরে আসবে। মানছ কিনা? তোমার নাম তোমাকে কেন্দ্রিত করার জন্য এতই অর্থপূর্ণ।
নতুন যে নাম আমি তোমাদের দিই, তা
তোমাদের ভিতরে ঘটা মনস্তাত্ত্বিক বিপ্লবকে
অবিশ্রাম স্মরণ করাবে, তোমার ভিতরে যে
নতুন উপলব্ধি ঘটেছে তা মনে করাবে। তোমার
সহজাত প্রকৃতির ওপরে নির্ভর করা সেই নাম
তোমার ব্যক্তিগত আধ্যাত্মিক পথকে সূচিত
করবে এবং তোমাকে তোমার চেতনার চরম
বিকাশের জন্য পরিচালিত করবে।
এক সন্ন্যাসী বর্তমান মুহূর্তের জন্য কার্য করে। সে তার পুরো জীবন অস্তিত্ব কে দেবার জন্য কাজ করে এবং ফলের জন্য বিব্রত থাকে না। ফলাফল নিজে থেকে হতে থাকে। সেটাই তার পথ। সে কেবল মুহূর্তকে জানে, আর কিছুই সে জানে না। তাই সে প্রতিটি মুহূর্তে অস্তিত্ব থেকে শিক্ষা গ্রহণ করে। তাই তার কোন মতবাদ নেই, কোন ধর্ম নেই। সে সমগ্র অস্তিত্বের সাথে সামঞ্জস্য রেখে চলতে থাকে ও তার মধ্য দিয়ে শেখে।
এক সুফি বাণী আছে, ‘সুফি হল মুহূর্তের সন্তান।' সুফিদের কথায় প্রতিটি মুহূর্তকে শ্বাস বলা হয়। সুফিদের ‘শ্বাসের জাতি' বলা হয়, কারণ তারা যে কোন পরিস্থিতিতে প্রতিটি শ্বাসের সম্পূর্ণ সজাগতা সহকারে বাস করে। তাদের মতে প্রতিটি মুহূর্তে এক নতুন আত্মা আগমন করে। সেটাই সন্ন্যাসের উদ্দীপনা - প্রতিটি মুহূর্তে সতেজ। মুহূর্তে বাস করা ব্যক্তি মুহূর্ত থেকে শেখে। তার জন্য অস্তিত্বই শিক্ষক।
মহান সুফি অতীন্দ্রিয়বাদী হাসান মারা
যাবার সময় কেউ জিজ্ঞাসা করেছিল, 'হাসান,
তোমার মাস্টার কে ছিল?'
তিনি বলেন, 'আমার অনেক মাস্টার।
যদি আমি যদি তাদের নাম বলতে থাকি
তাহলে মাসের পর মাস লেগে যাবে বা বহু
বছর লেগে যাবে, আর এখন অনেক দেরী হয়ে
গেছে। আমি যে কোন সময়ে মারা যাব। আমি
তোমাকে তিন মাস্টারের কথা বলব।
প্রথমজন ছিল এক চোর। একবার
আমি যখন মরুভূমিতে পথ হারাই এবং এক
সামনের গ্রামে পৌঁছাই, তখন দেরী হয়ে যায় ও
সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। সবশেষে আমি
একটা লোককে দেখলাম। সে একটা বাড়ীর
দেওয়ালে গর্ত করার চেষ্টা করছিল। আমি
তাকে জিজ্ঞাসা করলাম আমি রাত কাটানোর
জন্য কোথায় থাকতে পারি। সে বলল, 'রাতের
এই সময়টা কঠিন। যদি তুমি একটা চোরের
সাথে থাকতে কিছু মনে না কর, তুমি আমার
সাথে থাকতে পার।’
আমি সেই লোকটার সাথে একমাস
ছিলাম। প্রতিটি রাতে সে আমায় বলবে, 'এখন
আমি আমার কাজের জন্য যাচ্ছি। তুমি বিশ্রাম
কর ও আমার জন্য প্রার্থনা কর।' যখন সে
ফিরে আসে, আমি তাকে জিজ্ঞাসা করি, কিছু
পেলে?' সে বলত, 'আজ রাতে হল না। ঈশ্বর
কৃপাময়। আগামীকাল আবার চেষ্টা করব।'
সর্বদাই সে ছিল খুশী ও আশাবাদী, কখনও
নিরাশ হত না!
যখন আমি বহু বছর ধরে ধ্যান
করছিলাম এবং কিছুই হচ্ছিল না, অনেক
সময়ে এমন এমন মুহূর্ত আসত, আমি এত
মরিয়া হতাম, এত নিরাশ হতাম যে আমি
ভাবতাম আমার এইসব ছাইভস্ম বন্ধ করা
উচিত। অকস্মাৎ আমি সেই চোরকে স্মরণ
করতাম যে প্রতি রাতে বলত, 'ঈশ্বর কৃপাময়,
আগামীকাল তা ঘটবে।' *
আমার দ্বিতীয় মাস্টার ছিল একটা কুকুর। একদিন আমি এক নদীতে তৃষ্ণা মিটাতে যাচ্ছিলাম। একটা কুকুর এল এবং সেও তৃষ্ণার্ত ছিল। সে নদীতে তাকাল এবং সেখানে আরও একটা কুকুর দেখল, আসলে যেটা ছিল তার নিজের প্রতিবিম্ব। সে ভয় পেয়ে গেল। সে ঘেউ-ঘেউ করে দৌড়ে পালাত, কিন্তু
তার তৃষ্ণা এতই ছিল যে সে ফিরে আসত।
সবশেষে তার ভয় সত্ত্বেও সে জলে ঝাঁপ দিল
এবং তার প্রতিবিম্ব মিলিয়ে গেল। আমি
উপলব্ধি করলাম ঈশ্বর আমাকে বার্তা
পাঠিয়েছেন : ভয় সত্ত্বেও লাফ দিতে হবে।
তৃতীয় মাস্টার ছিল এক ছোট শিশু।
আমি এক শহরে একটি শিশুকে একটা
মোমবাতি জ্বালিয়ে নিয়ে যেতে দেখলাম। সে
মসজিদে মোমবাতিটি রাখার জন্য যাচ্ছিল।
আমি বালকটিকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি কি মোমবাতিটা নিজে জ্বালিয়েছ?’ সে বলে, ‘হ্যাঁ।’ তখন আমি জিজ্ঞাসা করলাম, ‘এক মুহূর্ত ছিল যখন মোমবাতিটা জ্বলছিল না এবং আরেক মুহূর্ত ছিল যখন মোমবাতিটা জ্বলছিল। তুমি কি আমায় দেখাতে পার কোন উৎস থেকে আলো এসেছে?’
বালকটি হাসল, মোমবাতিটাকে ফুঁ
দিয়ে নিভিয়ে দিল ও বলল, ‘এখন তুমি দেখছ
যে আলো চলে গেছে। সেটা কোথায় গেছে?
তুমি বল আমাকে!’
আমার আমিত্ব চুরমার হয়ে গেল এবং আমার সমগ্র জ্ঞানও চূর্ণবিচূর্ণ হয়ে গেল।
এটা সত্য যে আমার কোন মাস্টার
ছিল না। তার মানে এই নয় যে আমি শিষ্য
ছিলাম না। আমি সমগ্র অস্তিত্বকে আমার
মাস্টার হিসাবে স্বীকার করেছিলাম। আমি
মেঘকে, গাছগুলিকে বিশ্বাস করেছিলাম। আমি
সম্ভাব্য সমস্ত উৎস থেকে শিক্ষা গ্রহণ
করেছিলাম।
‘মুহূর্ত’ যে তোমাকে জীবনমুক্তির
নিকটের দিকে গাইড করছে, সন্ন্যাস তারই
এক আনন্দময় সজাগতা। তোমাকে কেবল
ভেদ্য হতে হবে, ব্যাস্।
সন্ন্যাসী মুহূর্তে সম্পূর্ণরূপে আরাম করে।
জাপানের এক যোদ্ধাকে শত্রুরা বন্দী বানায় ও তাকে কারাগারে রাখে। সে ভয় পাচ্ছিল যে পরেরদিন তাকে অত্যাচার করা হবে, জেরা করা হবে ও মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে একদম ঘুমাতে পারছিল না।
হঠাৎ সে তার জেন্ মাস্টারের কথা মনে করল, ‘আগামীকাল বাস্তব নয়। সেটা একটা বিভ্রম। একমাত্র বাস্তব হল এখন।’ এই কথাগুলি মনে রেখে যোদ্ধা শান্ত হল ও ঘুমিয়ে পড়ল।
আগামীকাল আজকের আকারে আসে। তাই কেবল আজকের ওপরে কেন্দ্রিত থাক না কেন? তুমি মুহূর্তে থাকলে কোন বেদনা বা কষ্টভোগ করার কোন জায়গা নেই। কেবল অতীত বা ভবিষ্যতে বাস করে তুমি দুঃখকষ্টের জন্য স্থান সৃষ্টি কর। মুহূর্তে বাস করলে তুমি স্বয়ংক্রিয়ভাবে এমন এক স্থান সৃষ্টি কর যেখানে সবকিছুই সুন্দর। জীবন অস্তিত্বের সাথে এক রোমান্স হয়ে যায়! তুমি সমগ্র জিনিষটার সাথে অনুরণন কর। তুমি কোন কারণবিনাই সবকিছু ও সবার সাথে প্রেমে থাক। সেটাই সন্ন্যাস। তখন তুমি রাশীকৃত করে সঞ্চয় কর না। তুমি ভয় পাও না। তুমি উদ্বিগ্ন হও না। তোমার চারিদিকে জিনিষগুলি এক সুন্দর স্বপ্নের মত হতে থাকে।
সন্ন্যাসী এক উচ্ছ্বসিত চিরন্তন পথিক। সে এক জায়গায় থেকে গেলেও তার উচ্ছ্বাস কোন প্যাটার্ন ছাড়াই চলতে থাকে, দূর দূরের বহু জিনিষকে স্পর্শ করতে থাকে। সে কোন জিনিষ সংগ্রহ করতে চায় না। তার পথে যা আসে সে তা ছেড়ে এগিয়ে যায়। তার যা
প্রয়োজন, সে তার চেয়ে অনেকে বেশী পায়।
সে এক রাজার মত বাস করে।
একটা ছোট গল্প :
এক ধনী ব্যক্তির ভূগর্ভস্থ ভাণ্ডার
(সেলার) ছিল। সেখানে অনেক মদ (ওয়াইন)
রাখা থাকত।
এক জগ বিশেষ ওয়াইন সে সুরক্ষিত রেখেছিল এবং তা খোলে নি।
একবার রাজ্যের রাজ্যপাল তার সাথে দেখা করতে এল। সে ভাবল, 'এই ওয়াইন গভর্নরের চেয়ে বেশী বিশিষ্ট। তাই আমি অন্য কোন বোতল খুলব।' কিছু সময় পরে রাজপরিবারের এক সদস্য তার সাথে দেখা করতে এল। সে ভাবল, 'আমার মনে হয় না এমন কি এই ব্যক্তিরাও এই ওয়াইনের যোগ্য নয়। আমি এটাকে আরও কোন বিশিষ্ট ব্যক্তির জন্য রেখে দিই।' সে সাধারণ ওয়াইন পরিবেশন করল।
তারপর পরিবারে এক বিবাহ হল এবং সে তার প্রিয় পরিজনদেরও সেই ওয়াইন পরিবেশন করবে না। সর্বশেষে সে মারা গেল এবং সেই জগের বিশেষ ওয়াইন অন্যান্য ওয়াইনের সাথে প্রতিবেশী চাষীদের পরিবেশন করা হল। কেউ জানল না যে সেটা একটা বিশেষ ওয়াইন ছিল।
গোপনে সঞ্চিত না করলে তুমি সহজে প্রবাহিত হও। জীবন প্রবাহিত হবার জন্য পরিকল্পিত। অস্তিত্বের স্রোত জীবনকে প্রবাহিত করায় - সন্ন্যাস এই সজাগতা সহকারে প্রবাহিত হওয়া। এই মনোভাবই অস্তিত্বের সদাশয়তাকে আকর্ষণ করে।
ক্ষণকালীনতাকে উপভোগ কর!
কোন এক রাজ্যে রীতি ছিল যে রাজহস্তী পরের শাসককে পছন্দ করবে। সেই হাতি তাকে পিঠে চড়িয়ে রাজপ্রাসাদে ফিরে যাবে এবং সেখানে সেই ব্যক্তিকে সর্বসম্মতিক্রমে রাজা বলে ঘোষণা করা হবে।
এই উপলক্ষে হাতিটি একবার জঙ্গলের দিকে যাওয়া শুরু করল। হতবাক লোকেরা হাতিটিকে অনুসরণ করল। হাতি এক সন্তের বাসস্থানে গেল। সে দ্বিধাহীনভাবে তাঁকে তুলল ও পিঠে বসিয়ে রাজপ্রাসাদে নিয়ে এল!
সন্ত রাজা হতে চাইছিলেন না। যাই
হোক অনেক অনুনয়ের পর তিনি রাজী হলেন
ও সিংহাসনে বসলেন।
সন্ত হবার জন্য তিনি লোভ ও ভয় দ্বারা চালিত হচ্ছিলেন না। কেবল তাঁর অবস্থার শক্তিমত্তার দ্বারা তিনি তাঁর দেশের সমৃদ্ধির কারণ হলেন। মন্ত্রীদের ও জনসাধারণের কাজে কোন ফাঁকি মারার সুযোগ থাকল না।
প্রতিবেশী রাজা এই রাজ্য সম্পর্কে শুনেছিল এবং সে আক্রমণ করার জন্য মনস্থির করল।
কিন্তু সন্তকে সেই যুদ্ধের ঘোষণায় টলানো গেল না। তিনি রাজ্য চালাতে লাগলেন এবং কোন সেনাবাহিনী পাঠালেন না। অন্য রাজা যুদ্ধক্ষেত্রে এলেন ও বিপক্ষের কোন সেনা দেখতে পেল না। সে অবাক ও উৎসুক হল এবং রাজ্যে প্রবেশ করে সেই রাজার সাথে দেখা করতে গেল। সে গিয়ে তাঁকে বলল, 'আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। '
সন্ত জিজ্ঞাসা করলেন, 'কি জন্য?'
রাজা উত্তর দিল, 'আমি আপনার রাজ্য চাই।
সন্ত উত্তর দিলেন, 'নিয়ে নিন।
রাজা হতবাক হয়ে গেল! সে চীৎকার
করে বলল, 'কি বলছেন? কোন যুদ্ধ না
করেই?
সন্ত বললেন, 'অবশ্যই!'
রাজা তাঁর পায়ে পড়লেন এবং ঘোষণা
করলেন, 'আমি আমার নিজের রাজ্য শাসন
করার জন্যও উপযুক্ত নই। আপনি দয়া করে
সেটাকে নিয়ে নিন।
সন্ন্যাস হল সবকিছুর ক্ষণকালীনতাকে বোঝা। সমস্ত বাসনা, অধিকার ও আবেগ চলে বেড়াচ্ছে ও পরিবর্তিত হচ্ছে। সবকিছুই পরিবর্তিত হচ্ছে ও চলছে। কোনকিছুই স্থায়ী নয়। কোন বাসনা পরিপূর্ণ হবার আগে তাকে বিশ্লেষণ করে দেখবে যে তাকে এক বিরাট পর্বতের মত লাগে। কিন্তু সেই বাসনা পূরণ হবার পর তাকে একটা ছুঁচোর ঢিবির মত লাগে। তা পরিপূর্ণ হবার আগে সেটাকেই তোমার জীবন বলে মনে হয়। একবার সেই বাসনা পূর্ণ হলে তুমি পরের বাসনার দিকে চলে যাও! এটা বোঝ যে এই প্রক্রিয়াই প্রদর্শন করে যে বাসনাগুলি নিরেট নয়, স্থায়ীও নয়। সেগুলি কেবল মনের পরিবর্তনশীল অতিকল্পনা।
সন্ন্যাস তোমাকে বাসনার অস্থায়ী প্রকৃতি দেখতে সাহায্য করে। ধীরে ধীরে বাসনাগুলি সৃষ্টি হওয়া বন্ধ হয়। তখন, সেই বাসনাগুলিতে তালাবদ্ধ শক্তি তোমার কাছে সহজেই উপলব্ধ হয়। স্বভাবতই তোমার সম্ভাবনা এক লাফ দেবে। তুমি যেকোন কিছু করার জন্য প্রস্তুত। যদিও তুমি তার মধ্যে বাস কর, জড় জগতে কোনকিছুই বস্তুত তোমাকে টানে না। সুন্দর কোন কিছু দেখলেও তুমি তাকে অধিকার করতে ইচ্ছা কর না। তুমি কেবল তাকে উপভোগ কর এবং চলে চল। ব্যাসূ। সেটাই সন্ন্যাস।
জঙ্গলের যে কাঠ দিয়ে মৃতদেহ পোড়ানো হয়, সন্ন্যাস তার মতই কাজ করে এবং সবশেষে তাকে সেই আগুনেই রাখা হয়। সন্ন্যাস তোমার সমস্ত অতিকল্পনাগুলিকে দগ্ধ করে এবং সবশেষে নিজেই সেই আগুনে মিলিয়ে যায়। সন্ন্যাস একটা সাধনী (tool)।
আদি শংকরা তার বিখ্যাত গান ভজ গোবিন্দমে সুন্দরভাবে বলেছেন :
এমনকি যখন দিন ও রাত,
শীত ও বসন্ত চলে যায়
আর জীবন শেষ প্রান্তে আসে,
বাসনার দৃঢ়মুষ্টি তখনও আছে!
বাসনার অচেতন স্তরে এত টান আছে
যে তার থেকে মুক্ত হওয়াই একজনের ক্ষেত্রে
সবচেয়ে বড় মুক্তি।
একটা ছোট গল্প :
এক ব্যক্তি পাথর কাটত। সে তার জীবনের অবস্থায় সন্তুষ্ট ছিল না। একদিন সে এক ধনী সওদাগরের বাড়ীর পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ীর খোলা গেটের মধ্য দিয়ে সে সওদাগরের বাড়ীতে অনেক মূল্যবান সামগ্রী ও বিশিষ্ট অতিথিদের লক্ষ্য করল। সে ভাবল সওদাগর নিশ্চয় খুব ক্ষমতাশালী হবে। সে ঈর্ষান্বিত হল ও ইচ্ছা করল সেই সওদাগরের মত হবার।
বিস্ময়ের ব্যাপার। সেই পাথর কর্তনকারী হঠাৎ এক সওদাগর হয়ে গেল। সে কল্পনার চেয়েও অনেক বেশী বিলাসিতা ও ক্ষমতা উপভোগ করতে লাগল।
একদিন সে রাস্তায় দাঁড়িয়েছিল। সে
একজন উচ্চপদের সরকারী ব্যক্তিকে যেতে
দেখল। তাকে এক সুন্দর চেয়ারে বসিয়ে নিয়ে
যাওয়া হচ্ছিল। তার আশেপাশে ছিল
পরিচারকেরা। সৈন্যরা কাসর ঘণ্টা বাজিয়ে
তাকে সুরক্ষা সহকারে নিয়ে যাচ্ছিল। সবাই
যতই ধনী হোক না কেন, তারা সেই
শোভাযাত্রার সামনে নত হচ্ছিল।
সে ভাবল, 'এই আমলা কতই না
ক্ষমতাবান! আমি যদি এইরকম উচ্চপদস্থ
কর্মকর্তা হতে পারতাম!'
সঙ্গে সঙ্গে সে এক উচ্চপদস্থ আমলা
হয়ে গেল এবং তাকে সব জায়গায় সুন্দর
চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হত।
একদিন প্রচণ্ড গরম ছিল এবং সে তার
চটচটে চেয়ারে খুব অস্বস্তি অনুভব করল। সে
সূর্যের দিকে তাকাল। সেটা আকাশে কত
উজ্জ্বল ও সুন্দর। সে ভাবল, 'সূর্য কতই
ক্ষমতাবান! আমি যদি সূর্য হতাম!'
সে সূর্য হয়ে গেল! সে সব কিছুর ওপরে তার ক্ষমতা উপভোগ করতে লাগল।
একদিন তার ও পৃথিবীর মাঝে এক
ঘন কালো মেঘ এল এবং নীচে কোন কিছুই
আর সূর্যের আলোয় চমকাচ্ছে না। সে ভাবল,
'ঐ বিশাল কালো মেঘটা কত ক্ষমতাবান!
আমি যদি সেই মেঘ হতে পারতাম!'
সে ঝড়ের মেঘ হয়ে গেল ও মাঠঘাট ও গ্রামগুলিকে প্লাবিত করল।
হঠাৎ সে দেখল এক বিরাট বল তাকে ঠেলে দিচ্ছে। সে উপলব্ধি করল সেটা হল বায়ু। সে ভাবল, 'বায়ু কত শক্তিশালী! আমি যদি বায়ু হতাম!'
সে বায়ু হয়ে গেল এবং প্রবলবেগে
অনেক বাড়ীর ছাদ উড়িয়ে নিল এবং বনজঙ্গল
দিয়ে প্রবলবেগে বইতে লাগল।
একদিন সে এমন এক জিনিষের
সামনে আসল যে নড়বেই না, তা সে যত
জোরেই তার দিকে প্রবাহিত হোক না কেন।
সেটা ছিল এক বিরাট পাথর। সে ভাবল, 'এই
পাথরটা কত ক্ষমতাবান! আমি যদি এরকম
একটা পাথর হতাম!'
তারপর সে পাথর হয়ে গেল, সেটা
পৃথিবীতে যে কোন জিনিষের চেয়ে শক্তিশালী।
কিন্তু যখন সে সেখানে দাঁড়িয়ে সে তার কঠিন
শরীরে ছেনি হাতুড়ির আওয়াজ শুনতে পেল ও
বুঝতে পারল যে তাকে পরিবর্তন করা হচ্ছে।
সে ভাবল, 'পাথরের চেয়ে ক্ষমতাবান কি হতে
পারে?'
সে নীচে তাকাল ও দেখল একজন পাথর কর্তনকারী!
এই গল্পটা স্পষ্টভাবে ব্যাখ্যা করে, কিভাবে মন সর্বদা ভাবে যে যেটা অর্জন করা হয় নি, সেটা যা অর্জন করা হয়েছে তার চেয়ে মহত্তর। অপর পারের ঘাসকে সর্বদাই বেশী সবুজ মনে হয়। কিন্তু অপর পারে গেলে কি হয়? আমরা দেখি যে আগের পারের ঘাসই বেশী সবুজ! আমরা এক জিনিষ থেকে অন্য জিনিষে লাফাতে থাকি, এক বাসনা থেকে অন্য বাসনাতে, এক দৃষ্টিভঙ্গি থেকে অন্যটায়, কিন্তু আমরা কদাচিৎ খুশী।
সত্য হল, আমরা নিজেদের মধ্যেই
যথেষ্ট। আমাদের কেবল সেটাতে জাগ্রত হতে
হবে। ব্যাস্। যদি সেই সত্যের সাথে জাগ্রত
হই, আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। নতুবা,
চলেফিরে ও অন্বেষণ করে আমরা কেবল সময়
অপচয় করব।
সন্ন্যাসী স্পষ্টভাবে দেখেন, সবকিছু সর্বদা পরিবর্তন হচ্ছে এবং সবকিছু যেমন আছে তাতেই সুন্দর। সে এটাও জানে যে সৌন্দর্য দ্রষ্টার চোখে আছে। তাই সে প্রথমে নিজের চোখ পরিষ্কার করতে উদ্যত হয়। চোখ হল আত্মার জানালা, তাই তার কাজ অন্তঃকরণে। লাল রঙের কাচ দিয়ে দুনিয়াকে দেখলে সবকিছু লাল দেখায়। সবুজ রঙের কাচ দিয়ে দেখলে দুনিয়াকে সবুজ দেখায়। পরিষ্কার চোখ দিয়ে দেখলে সবকিছুকে স্বচ্ছ ও সুন্দর মনে হয়। অস্তিত্ব সর্বদাই সুন্দর, কিন্তু আমরা তাকে দেখতে ভুল করি। সন্ন্যাস হল পরিষ্কার চোখ দিয়ে দেখার নির্ণয়।
জীবন যদি সর্বদাই পরিবর্তিত হচ্ছে, তাহলে আমরা কেন তাকে আকার প্রদান করতে চেষ্টা করি? বুদ্ধ তাঁর ধম্মপদে বলেছেন, ‘জীবন হল আকাশে এক বিদ্যুৎ-ঝলকের মত।’ জীবন ক্ষণকালীন। তাহলে আমরা কি করার চেষ্টা করছি? আমরা এক অসম্ভব কাজ করার চেষ্টা করছি। আমাদের কাজ হল দেখা, উপভোগ করা ও এগিয়ে চলা। যদি সবকিছুই অস্তিত্বের চলমান প্রকাশ হয়, তাহলে আমিত্ব বা ভয় বা লোভের সুযোগ কোথায়? সন্ন্যাস প্রকৃতপক্ষে কিছুই পরিবর্তন করে না। সবকিছু একই থেকে যায়। কিন্তু তুমি কিভাবে দেখ তা পরিবর্তন করে দেয়। সন্ন্যাস তোমার মধ্যে ঘটে। বহির্জগতের সাথে সন্ন্যাসের কিছুই করার নেই।
একটা ছোট গল্প :
একবার এক আধ্যাত্মিক গুরু রাজার
সাথে দেখা করতে এলেন। কেউ গুরুকে থামাল
না এবং তিনি সোজা রাজদরবারে সিংহাসনে
বসা রাজার সামনে এলেন।
রাজা তাঁকে জিজ্ঞাসা করল, ‘আপনি
কি চান?’ গুরু উত্তর দিলেন, ‘এই হোটেলে
ঘুমাবার জন্য জায়গা পেলে ভাল হত।’
রাজা বলে, ‘এটা আমার প্রাসাদ,
হোটেল নয়।’ গুরু তাকে জিজ্ঞাসা করলেন,
‘আপনার আগে এই প্রাসাদটার মালিক কে
ছিল?’
রাজা বলল, ‘আমার পিতা এই
প্রাসাদের মালিক ছিলেন, কিন্তু এখন তিনি
মৃত।’ গুরু প্রশ্ন করেন, ‘তার আগে কে এটার
মালিক ছিল?’
রাজা উত্তর দিলেন, ‘আমার পিতামহ।
তিনিও তো মৃত।’ গুরু বললেন, ‘এই স্থানটিতে
লোকেরা অল্প সময় বাস করে ও চলে যায়।
তবুও আপনি বলবেন যে এটা হোটেল নয়!’
সন্ন্যাস হল সারথিকে জাগ্রত করা। মানুষের শরীর এক রথের মত এবং তার চেতনা হল সারথি। সারথি গভীর ঘুমে আচ্ছন্ন এবং রথ ঘোড়াগুলি দ্বারা চালিত হচ্ছে। পাঁচটি ঘোড়া হল পাঁচ ইন্দ্রিয়, তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন ধারণা থাকে। তাদের একটাও সত্য নয়। সেগুলি কেবল ক্ষণকালীন ধারণা!
এমনকি সবচেয়ে কঠিন সময়েতেও এক সন্ন্যাসী সেই সজাগতা নিয়ে থাকে যে জীবন এক দ্রুতগামী স্বপ্ন! সে সফলতা ও ব্যর্থতার সম্পূর্ণ ভিন্ন সংজ্ঞা বহন করে। সে কিন্তু সফলতা বা ব্যর্থতাকে বহন করে না।
অপরদিকে এক সংসারী যেখানেই যায়, সে
তার সাথে সফলতা ও ব্যর্থতাকে বহন করে।
সেখানেই সমস্যার শুরু হয়।
সমর্পণ, প্রেম, করুণা, সন্ন্যাস
সন্ন্যাস হল অস্তিত্বকে 'হ্যাঁ' বলা। সমর্পণকে 'হ্যাঁ' বলা। প্রেম ও করুণাকে 'হ্যাঁ' বলা।
মানুষের মন সবসময়ে 'না' বলতে প্রশিক্ষিত। 'না' ব'লে আমিত্বকে জোরদার করা হয়। 'হ্যাঁ' বললে আমিত্ব ভেদ্য হয়ে যায়, তাই মন 'না' বলতে থাকে। সন্ন্যাস হল অস্তিত্বকে 'হ্যাঁ' বলা। অস্তিত্ব তোমাকে সৃষ্টি করেছে। সে তার ঐশ্বরিক লীলা তোমার মধ্য দিয়ে প্রকাশিত করার জন্য অপেক্ষা করছে। 'হ্যাঁ' বলে সেই ঐশ্বরিক লীলাকে তোমার মধ্য দিয়ে ঘটতে দাও। সেই দিব্য লীলা ঘটলে, জিনিষগুলি ঠিক অস্তিত্বের প্রবাহ অনুসারে ঘটে। তখন সবকিছুই হয়ে যায় মঙ্গলময়! সেটাই মনকে মুছে ফেলার অর্থ, সেটাই অস্তিত্বের প্রবাহের প্রতি সংবেদী হওয়া এবং তার সাথে ঐকতানে কার্য করা। সেটা হল সমর্পণ। সেটা হল অস্তিত্বের প্রতি আনুগত্য।
'হ্যাঁ' বলার প্রচেষ্টায় তুমি নমনীয় হতে শুরু কর। সন্ন্যাস হল নমনীয় হওয়া সম্পর্কে। যতক্ষণ তুমি 'না' বল, তুমি কঠিন হয়ে থাক। যখন তুমি 'হ্যাঁ' বলার জন্য সচেষ্ট হও, তুমি নমনীয় হতে শুরু কর। 'হ্যাঁ' বলার জন্য সচেতন সিদ্ধান্ত নিলে সেটা শুরু হয়। সেখানেই মাস্টারের ভূমিকা আছে। সন্ন্যাস হ'ল কোন ব্যাখ্যা না চেয়েই মাস্টারকে 'হ্যাঁ' বলা। যখন তুমি মাস্টারকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে শুরু কর, তোমার মধ্যে সন্ন্যাস শুরু হয়। কোথাও তুমি একটা ক্লিপ্ পাও যে মাস্টার তোমার চেয়ে বেশী জানেন। তখন তোমার মনকে ছেড়ে দিতে আরম্ভ কর এবং মাস্টারের হাত ধরা শুরু কর। মাস্টারের হাত সর্বদাই বিস্তারিত, কিন্তু তুমি তা ধরতে প্রস্তুত ছিলে না। একবার 'হ্যাঁ' ঘটা শুরু হলে তুমি তাঁর হাত ধর।
তখন এক আকাশ সৃষ্টি হয় যেখানে প্রেম ঘটতে শুরু করে। কেবল তুমি 'হ্যাঁ' বলতে শুরু করলেই প্রেম ঘটে। 'হ্যাঁ' বলে তুমি যে কেবল প্রেম করা শুরু কর তা নয়, তুমি অন্য মানুষটিকেও তোমাকে প্রেম করতে দাও। তখন তোমার অন্তর্দেশ, যেটা আগে পাথরের মত ছিল, তুলোর মত হতে থাকে! তা প্রেমে সিক্ত হয়ে যায়। প্রেম শুধু একটি মানুষের প্রতি অথবা কোন কারণে নয়। সেটা এক উচ্ছ্বসিত শক্তি। সেটা কারণবিনা সমগ্র অস্তিত্বের প্রতি। তুমি বৃক্ষের সাথে একীভূত হওয়া অনুভব কর, তোমার আশেপাশের সবকিছুর সাথেই একীভূত হওয়া শুরু কর। তুমি অনুভব কর : জীবন এক গান, সেই অস্তিত্বের গান যার তুমি এক অংশ। তোমার আশেপাশে সবকিছু ও সবার সাথে তুমি গভীরভাবে এক অনুরণনের মেজাজে থাক। সেই একই মেজাজ তোমার নিজের প্রতিও থাকে। তোমার কার্যগুলি সহজেই হয়ে যায় খুশী ও পরমানন্দের এক উচ্ছ্বাস যা তোমাকে সবসময়ে আবৃত করে রাখে।
একটা ছোট গল্প :
এক জেন্ মাস্টার কেম্ব্রিজ বৌদ্ধ
সমাজের এক মিটিংয়ে হাজির হলেন। তিনি
দেখলেন তাঁর আগমনের পূর্বাভাসে সবাই সেই
জায়গাটাকে ঝাড়পোছ ও সাফাই করছে। তারা
তাঁকে দেখে অবাক হল কারণ তাঁর একদিন পরে
আসার কথা।
তিনি সোজা আস্তিন গুটিয়ে তাদের
কাজে যোগদান করলেন। তারা বিশ্বাস করতে
পারল না যে তিনি তাদের সাহায্য করতে
চাইবেন, তিনি জিজ্ঞাসা করলেন, 'আমার
আগমনের বিশেষ দিনটির জন্য আমিও কেন
প্রস্তুত হতে পারি না?'
অস্তিত্বের সাথে অনুরণন করলে তুমি
নিজেকে সহ সবকিছুই উপভোগ কর। তুমি
নিজেকে অন্যকিছু থেকে আলাদা করে দেখ
না। তুমি কোন কিছুর জন্য কোন আলাদা
কারণ দেখ না। অনেক লোক প্রকৃতির সাথে
একাত্মবোধ করে, কিন্তু মানুষের সাথে সেরকম
অনুভব করতে অসমর্থ। সেক্ষেত্রে প্রকৃতির
সাথে তাদের একাত্মবোধও প্রকৃত নয়। কেবল
প্রকৃতির জন্য অনুভব করা প্রেম পরিমাপ
করার মাপদণ্ড নয়।
লোকেরা আমায় বলে যে তারা ইতিমধ্যে প্রকৃতির সাথে একাত্মবোধ করছে। গাছ ও প্রাণী তোমার জন্য সমস্যা সৃষ্টি করে না। তাই তুমি তাদের সাথে একাত্মবোধ করার দাবী কর! তারা নীরবে থাকে। তুমি সহজেই তাদের কাছে যেকোন কিছু প্রকাশ করতে পা র। তুমি তোমার অনুভূতি তাদের ওপরে চাপাতে পার, সেই অনুভূতিকে টেনে বার করতে পার এবং ভাল লাগাতে পার, ব্যাস্। সেটা আমিত্বের শুধু এক প্রকাশ। সমগ্র অস্তিত্বের সাথে একাত্মবোধ করার সামর্থ্যে সুগন্ধসার আছে। এই পরিস্থিতিতে যদি তুমি প্রেমের সেই আকাশ সৃষ্টি করতে পার, তাহলে তুমি একাত্মবোধ করছ।
এক কবি একবার একটা প্রেমের গান লিখে তার বন্ধুদের পাঠাল। কিছুদিন পরে সে এক মহিলার কাছ থেকে চিঠি পেল। সেই মহিলাটিকে সে কবিতাটি পাঠিয়েছিল।
মহিলাটি তাকে লেখে, 'আমি আপনার
কবিতা পড়ে খুবই মুগ্ধ। দয়া করে আমাদের
বাড়ীতে আসুন, আমার পিতামাতার সাথে দেখা
করুন এবং তাদের জিজ্ঞাসা করুন আপনি
আমাকে বিয়ে করতে পারেন কিনা।'
কবি অবাক হল। সে তাকে উত্তরে
লিখল, 'সেটা আমার হৃদয় থেকে এক প্রেমের
কবিতা যা আমি কিছু মানুষকে গেয়ে শোনাতে
চেয়েছি। তার বেশী কিছু নয়।'
মহিলাটি উত্তরে লিখল, 'তুমি এক
ভণ্ড। তোমার জন্য আমি আমার জীবনে আর
কোন কবিকে কখনও হৃদয়ে পোষণ করব না।'
সমস্যা হল সবকিছুই ঘটে বুদ্ধির কারণের সাথে। প্রেমকে নামিয়ে আনা হয়েছে কেবল অন্য মানুষটির দেহের প্রতি কামনালালসায়। সেটাই সমস্যা। প্রকৃত প্রেম হল উচ্ছ্বসিত শক্তির এক প্রকাশ যা তোমার মধ্যে ঘটা শুরু হয় যখন তুমি অস্তিত্বকে 'হ্যাঁ' বলা আরম্ভ কর।
বিখ্যাত কবি কবির বলেন যখন প্রেম
তোমাকে চেপে ধরে, দ্বিতীয়বার ভাববে না।
কেবল ঝাঁপ দাও। যদি তুমি চিন্তা করা শুরু
কর, সেটা যেন তোমার চোখে গভীর নিদ্রা
আসার সময় তোমার বালিশ সাজানোর কাজ।
তিনি বলেন, 'যদিও মাথাটাকে দিতেই হবে,
তুমি কেন তার জন্য কাঁদবে!'
মাস্টার তোমার জন্য বহু জন্ম অপেক্ষা করেন। কিন্তু তোমাকে 'হ্যাঁ' বলতে হবে। স্মরণে রেখ : মাস্টার এক ভদ্রলোক। তিনি তোমাকে বন্ধনে থাকার স্বাধীনতা প্রদান করেন। তিনি অপেক্ষা করেন। একবার তুমি 'হ্যাঁ' বললে তিনি তোমাকে তাঁর বাহুতে নেন।
কেবল মাস্টারই তোমায় প্রেমের ক্ষমতা প্রদর্শন করতে পারেন।
একটা ছোট গল্প :
দক্ষিণ ভারতে সদাশিব ব্রহ্মেন্দ্র এক
মহান সন্ত ছিলেন। তিনি এক শিশুর মত বাস
করতেন। তিনি কখনও কাপড় পরতেন না।
তিনি সর্বদাই পরমানন্দে থাকতেন।
একদিন তিনি যখন পরমানন্দে হেঁটে
যাচ্ছিলেন, তখন সেই রাজ্যের নবাব তার পাশ
দিয়ে ঘোড়ায় চড়ে গেল। তিনি এমনই আনন্দে
ছিলেন যে নবাবকে যেতে লক্ষ্য করলেন না
এবং তাকে অভিবাদনও করলেন না। নবাব
রেগে তার একটা হাত কেটে দিলেন। যা ঘটেছে
তার জন্য কোন রকম প্রতিক্রিয়া না করেই
সদাশিব ব্রহ্মেন্দ্র হাঁটতে লাগলেন।
তাঁর এক ভক্ত সেই দৃশ্য দেখে খুব কষ্ট
পেল। সে কাঁদতে লাগল, ‘ও মাস্টার! নবাবকে
অভিবাদন না করার জন্য আপনি আপনার
এক হাত হারিয়েছেন!’
তিনি অবাক হলেন এবং ভক্তটিকে
কাটা হাতটাকে নিয়ে আসতে বললেন। তিনি
তারপর সেই হাতটিকে শরীরে লাগালেন এবং
তা একদম জুড়ে গেল। ভক্ত তা দেখে হতবাক।
সদাশিব ব্রহ্মেন্দ্র ব্যাখ্যা করলেন,
‘নবাবের ঘৃণা আমার হাতটার ক্ষতি করল,
তোমার প্রেম সেটাকে নিরাময় করে দিল!’
একজন জীবন্মুক্ত সত্তার প্রেম ও
করুণার কোন সীমা নেই। সন্ন্যাস হল এক
জীবন্মুক্ত সত্তার মত বাস করা। সেটা
জীবনমুক্তি যাপন করা।
এক সন্ন্যাসী অন্তর্জগতে প্রেম ও করুণায় প্রতিষ্ঠিত, আবার একইসাথে বহির্জগতে একাগ্রতা ও নির্ভুলতায় সংস্থাপিত থাকেন। এক প্রকৃত সন্ন্যাসীর তলোয়ারের নির্ভুলতা থাকে। যখন তিনি তাঁর চোখ বন্ধ করেন, বহির্জগৎ আর থাকে না। যখন তিনি তাঁর চোখ খোলেন, তাঁর কার্য হয় পরিপূর্ণ, পরিপূর্ণতা কেবল কার্যেই নয়, সম্বন্ধতাতেও! তিনি এক পিতা, এক মাতা, এক ভ্রাতা এবং এক বন্ধু, একই সাথে সবই।
তিনি ভিতরের বুদ্ধিমত্তা দ্বারা চালিত হন। তাই তিনি সর্বদা বর্তমান মুহূর্তে থাকেন। তিনি মুহূর্তে সাড়া দেন। সেটা দায়িত্বের পরম অনুভূতি, স্বতঃস্ফূর্তভাবে মুহূর্তে সাড়া দেওয়া। প্রকৃত প্রেম ও করুণা হল মুহূর্তে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়া। সেইজন্য তাঁরা মানুষ ও পরিস্থিতি নির্বিশেষে আসেন।
একটা গল্প :
এক ব্যক্তি এক জেন্ আশ্রমে গেল ও
মাস্টারকে বলল, ‘মাস্টার, আমি আমার
জীবনের বাকী সময় জেন্ অভ্যাস করতে ইচ্ছা
করি, কিন্তু আমি বেশিদিন ধরে কিছুই করতে
পারি নি। আমি সর্বদাই সবকিছুর জন্য ছোট
রাস্তা খুঁজি। জীবনমুক্তির জন্য কি কোন
সংক্ষিপ্ত রাস্তা আছে?’
মাস্টার তাকে বললেন, ‘তোমাকে এই আশ্রমে দুইদিনের জন্য গ্রহণ করা হবে। এই দুইদিনে তোমাকে জীবনমুক্তির সংক্ষিপ্ত রাস্তা শেখানো হবে। তুমি কি বিশেষভাবে কিছু করতে চাও?’
ব্যক্তিটি বলল, ‘যেহেতু আমি কোন কিছুই লম্বা সময় ধরে করতে পারি না, আমি কি করতে সবচেয়ে পছন্দ করি তা বলতে পারছি না। কিন্তু আমি দাবা খেলতে ভালবাসি।'
মাস্টার এক তরুণ শিষ্যকে ডাকলেন
এবং সেই শিষ্যটি দাবা খেলায় ভাল ছিল।
তিনি দুজনকে বসতে বললেন এবং তাদের
মাঝে একটা দাবার বোর্ড রাখলেন। তিনি তখন
তাঁর তলোয়ার বার করলেন এবং সেটাকে
তাদের সামনে রেখে বললেন, ‘তোমাদের
দুজনকেই খেলতে হবে। যে মুহূর্তে তোমাদের
একজন হেরে যাবে, তার মাথা কেটে ফেলা
হবে।'
তারা মাস্টারের কথায় হতবাক হয়ে গেল! তারা খেলা শুরু করল।
তারা সেই খেলা যতটা একাগ্র হয়ে খেলছিল, সেভাবে কোনদিন খেলে নি।
প্রথমে তরুণ সাধুটি ভাল চাল চালছিল
এবং মনে হল সে জিতবে। তখন হঠাৎ সে
একটা ভুল করল। ব্যক্তিটি সুযোগ নিল এবং
খেলাতে এগিয়ে গেল। শীঘ্রই সে জেতার দিকে
এগিয়ে যাচ্ছিল।
অকস্মাৎ সে তরুণ সাধুটির দিকে
তাকাল এবং ভাবল কত উৎসর্জন ও ভক্তির
সাথে সাধুটি তার জীবন এই তরুণ বয়সে
মাস্টারের সাথে বাস করছে। তখন সে তার
নিজের জীবন সম্পর্কে ভাবল এবং দেখল সে
কিভাবে সেটা অপচয় করছে। হঠাৎ সে ঠিক
করল যে সে নিজেই মরবে। সে ইচ্ছা করে
একটা ভুল চাল দিল। তরুণ সাধুটি সেটা
দেখল ও খেলায় আবার এগিয়ে গেল।
মাস্টার পুরো জিনিষটা লক্ষ্য
করছিলেন। সেই সময় তিনি বোর্ডটা সরিয়ে
নিলেন ও গুটিগুলি ছড়িয়ে পড়ল। তিনি
বললেন, ‘কেউ জেতে নি। কেউ হারে নি। খেলা
শেষ। জীবনমুক্তির জন্য কেবল দুটি জিনিষ
চাই : একাগ্রতা ও করুণা। আজ তুমি দুটোই
শিখেছ। আমার সাথে থাক এবং আজকে
যেভাবে দাবা খেলেছ সেভাবে অধ্যয়ন কর।
তুমি জীবনমুক্তি পাবে।'
সন্ন্যাস হল একাগ্রতা ও করুণাকে একসাথে নিয়ে আসা। একাগ্রতার সাথে তুমি জীবনের লক্ষ্য জীবনমুক্তিকে কখনও ভুলবে না। করুণার সাথে, তুমি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত যাতে অপরজন সেই লক্ষ্যে পৌঁছাতে পারে! যখন উভয়েই থাকে, তুমি ও অন্যজন দুজনেই লক্ষ্যে পৌঁছাবে! এটাই সন্ন্যাসের মহত্ত্ব। সেটাই সন্ন্যাসের আকাশ।
সন্ন্যাসীর শ্রেষ্ঠ গুণমান হল অস্তিত্বের
ওপরে তার অগাধ আস্থা। সমাজ তোমাকে
সবকিছু থেকে সর্বদা রক্ষা করতে প্রশিক্ষণ
দেয়। সেটাই সমস্যা। তোমাকে বিশ্বাস করানো
হয় যে অস্তিত্ব এক শত্রু এবং তোমাকে তার
থেকে নিজেকে রক্ষা করতে হবে। তুমি একই
নিয়ম প্রয়োগ করে নিজেকে মাস্টারের থেকেও
রক্ষা কর। মাস্টার তোমার জীবনে কেবল
একটা উদ্দেশ্য নিয়ে ঘটে - তোমার আমিত্বকে
ধ্বংস করা এবং তোমার ভিতরে সন্ন্যাসের
মনোভাবকে প্রস্ফুটিত হতে দেওয়া।
সন্ন্যাস আর কিছুই নয়, তা কেবল নির্ধারণ করা যে তুমি কোথায় ভুল চলছ। নিশ্চিত সেই জায়গাটা হল আমিত্ব। এটা বুঝলে তুমি সহজেই মাস্টারের কাছে উন্মুক্ত হবে এবং তাঁকে তোমার আমিত্বকে আঘাত হানতে দেবে। তুমি তোমার সমস্ত প্রতিরোধ সহজেই ফেলে দেবে এবং উন্মুক্ত হবে। মাস্টারের উপস্থিতিতে বন্ধ থাকা যেন সুগন্ধ বাতাস বইবার সময় আঙ্গুল দিয়ে নাক বন্ধ করে রাখা। যখন তুমি তাঁর কাছে আস্থার সাথে
উন্মুক্ত হও, তুমি তোমার চারপাশে অলৌকিক ঘটনা ঘটতে দেখবে।
একটা ছোট গল্প :
এক ব্যক্তির কিছু শিষ্য ছিল। সে
জীবনমুক্ত ছিল না। সে কেবল বালকদের
গাইড করছিল। সেই দলে এক নতুন শিষ্য
যোগদান করল। সে এত নম্র, এত পবিত্র ও
শ্রদ্ধাশীল ছিল যে অন্য শিষ্যদের তার ওপরে
ঈর্ষা হল। তার ভাবল সে মাস্টারের
উত্তরাধিকারী হবে। অনেক রাজনীতি হল এবং
তারা তাকে মেরে ফেলতে চেষ্টা করল।
একদিন তারা তাকে বলল, ‘যদি তুমি সত্যি সত্যি মাস্টারকে বিশ্বাস কর, তুমি কি পাহাড় থেকে লাফিয়ে পড়তে পারবে? যদি তোমার বিশ্বাস সত্য হয়, তোমার কোন ক্ষতি হবে না।’ শিষ্যটি সঙ্গে সঙ্গে পাহাড় থেকে লাফ দিল।
বাকীরা তিন হাজার ফুট নীচে
উপত্যকায় দৌড়ে গেল। তারা তার ছড়ানো
হাড়গোড় ওঠাতে গেল। কিন্তু সে সেখানে
পদ্মাসনে বসেছিল ও তাকে খুশী দেখাচ্ছিল।
সে তার চোখ খুলে বলল, ‘তোমরা ঠিকই বলেছ, আস্থা রক্ষা করে!’
তারা ভাবল সে হয়ত কোনভাবে বেঁচে
গেছে এবং তাকে মারা জন্য আরেকটা ষড়যন্ত্র
করল। একদিন এক বাড়ীতে আগুন লেগেছিল
এবং লোকেরা ভিতরে আটকে পড়া মানুষদের
বাঁচানোর চেষ্টা করছিল। তারা তাকে বলল,
‘যদি তুমি আমাদের মাস্টারকে আস্থা সহকারে
প্রেম কর, ভিতরে যাও এবং মহিলা ও
শিশুটিকে বাঁচাও।’
শিষ্যটি দৌড়ে ভিতরে গেল ও কয়েক
মিনিটের মধ্যে সেই মহিলা ও শিশুটিকে নিয়ে
বেড়িয়ে এল।
তারা তা সত্ত্বেও হাল ছাড়ল না।
একদিন তারা কোথাও যাচ্ছিল এবং তাদের
একটা নদী পার করতে হবে। তারা তাকে
বলল, ‘তোমাকে নৌকাতে করে যেতে হবে না।
তোমার এত বিরাট আস্থা, তুমি তো নদী
হেঁটেই পার করতে পার।’
শিষ্য নদীতীরে এল ও নদীর ওপর
দিয়ে হাঁটতে শুরু করল! তারা হতবাক হয়ে
গেল।
সেটা ছিল প্রথমবার যখন মাস্টার
তাকে দেখল। তিনি জানতেন না যে তাকে
খাদে লাফ দিতে ও জ্বলন্ত বাড়ীতে ঢুকতে বলা
হয়েছিল। সে তাকে নদীর ওপরে হাঁটতে দেখল
এবং জিজ্ঞাসা করল, ‘তুমি কি করছ? এটা তো
অসম্ভব!’
শিষ্য উত্তর দিল, ‘এটা একদমই
অসম্ভব নয়! মাস্টার, আমি তো এটা আপনার
শক্তি দ্বারাই করছি!’
মাস্টার ভাবল, ‘যদি আমার নাম ও
শক্তি এই অশিক্ষিত মানুষটাকে এরকম
করাতে পারে, তাহলে কল্পনা কর আমি নিজে
কি করতে পারি!’ সে উঠল এবং নদীতে হাঁটার
চেষ্টা করল ও ডুবে গেল!
আস্থার অদ্ভুত ক্ষমতা আছে। তা যুক্তি অতিক্রম করে কার্য করে। যা কিছু যুক্তি ছাড়িয়ে কাজ করে তা সরাসরি সত্য। তা কখনও অসফল হয় না। যখন তুমি মাস্টারকে বিশ্বাস কর, যখন তুমি মাস্টারের কাছে সমর্পণ কর, তুমি তাঁকে তোমার দায়িত্ব দিচ্ছ। তিনি কখনও অসফল হন না! তার মানে এই নয় যে তুমি তাঁর কাছে সমর্পিত হবে ও মূর্খের মত কাজ করবে। না! প্রথমে বোঝার জিনিষ হল যে সমর্পণ ঘটলে, তা তোমাকে কখনও মূর্খের মত কাজ করার দিকে ঠেলে দেবে না। কেবল সমর্পণের নামে সমর্পণ মূর্খের মত জিনিষগুলি করানোর প্রয়াস করে। প্রকৃত সমর্পণ হল এক চেতনা, পরীক্ষা করার জন্য কোন ধারণা নয়।
সন্ন্যাস এক চেতনা যা মাস্টারের উপস্থিতিতে এক দল মানুষের মধ্যে প্রস্ফুটিত হয়। বছরের পর বছর ধরে সন্ন্যাস সর্বদা সমষ্টির মধ্যে হয়েছে। সমস্ত মহান মাস্টারেরা একদল সন্ন্যাসীকে বরণ করেছেন। যখন একদল মানুষ প্রেমে মিশে যেতে শুরু করে, যখন একদল মানুষ গলে যেতে শুরু করে, সন্ন্যাস ঘটতে শুরু করে। হঠাৎ কত সৌন্দর্য্য বিকিরণ হয়। অকস্মাৎ মনে হয় অস্তিত্ব কত নিগূঢ়ভাবে রহস্যপূর্ণ ও সুন্দর। সমকালীনতার ক্ষমতা জীবনশৈলী হয়ে যায়। প্রচণ্ড শক্তি প্রবাহিত হতে শুরু করে। কোন কারণ বিনাই জীবনকে দারুণ সুন্দর দেখায়। সবকিছুকে নিঁখুত মনে হয়। চারিদিকে প্রস্ফুটনের এক অব্যাখ্যেয় অনুভূতি থাকে।
এটা এমন নয় যে অস্তিত্ব আরও সুন্দর হয়েছে। অস্তিত্ব সর্বদাই এক। তুমি তাতে সাড়া দিতে শুরু করেছ, ব্যাস্। তোমার মানবীয় গুণমান অনেক সমৃদ্ধ হয়েছে। সেটাই সন্ন্যাস! তুমি যখন অস্তিত্বকে সমৃদ্ধ গুণমান দিয়ে সাড়া দিতে শুরু কর, যখন তুমি অস্তিত্বে মিশে যেতে শুরু কর, যখন তুমি তার জন্য ব্যাকুল হও, সন্ন্যাস তোমার মধ্যে ঘটা শুরু হয়।
যখন সন্ন্যাস ঘটে, তুমি স্বতশ্চলভাবে অস্তিত্বতে আরও সৌন্দর্য্য যোগ কর। তুমি এক স্রষ্টা হয়ে যাও। লোকেরা ভাবে সন্ন্যাস হল সৃজনশীলতাকে ত্যাগ করা। না! সন্ন্যাস হল ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া এবং ঈশ্বর হলেন পরম স্রষ্টা। সন্ন্যাসের শক্তিই হল সৃষ্টি। এটা সন্ন্যাসের সম্পর্কে কম জানা তথ্য।
যখন সন্ন্যাস ঘটে, মুহূর্তটি সঠিক...
একটা ছোট গল্প :
একদিন এক যুবক গ্রীক দার্শনিক
সক্রেটিসের কাছে গেল ও বলল, 'হে মহান
সক্রেটিস, আমি আপনার কাছে জ্ঞানলাভ
করার জন্য এসেছি।' সক্রেটিস লোকটিকে
সমুদ্রে নিয়ে গেলেন ও কয়েক সেকেণ্ড তার
মাথা জলের নীচে চেপে রাখলেন।
তিনি যখন তাকে ছেড়ে দিলেন, যুবকটি শ্বাস নেবার জন্য হাঁপাচ্ছিল। সক্রেটিস সে যা চায় তা পুনরায় বলতে বললেন। যুবা বলল, 'আমি জ্ঞান চাই।
সক্রেটিস তাকে আবার জলে
চোবালেন, এইবার আরও লম্বা সময় ধরে।
তারপর তিনি তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা
করলেন, 'তুমি কি চাও?' লোকটি উত্তর দিল,
'জ্ঞান।
সক্রেটিস তা কয়েকবার করলেন।
কয়েকবার করার পরে, সক্রেটিস আবার প্রশ্ন করলেন, 'তুমি কি চাও?' লোকটি হাঁপিয়ে বলল, 'বাতাস, আমি বাতাস চাই!'
সক্রেটিস বললেন, 'ভাল। বাতাস
যেভাবে চাইছ সেভাবে জ্ঞান চাইলে তুমি তা
পাবে।
সন্ন্যাস এক তীব্র আকাঙ্ক্ষা যা তোমার
ভিতর থেকে ওঠে। এটা এক গভীর আকুলতা।
সেই আকাঙ্ক্ষা স্থান-কাল হিসাবে সমান না
থাকলেও ঠিক আছে। তুমি লাফ দিতে পার। সেটা একই রকম নাও হতে পারে। কিন্তু সমান হওয়া তার মানদণ্ড নয়। শিকড় গাড়লেই যথেষ্ট। তুমি প্রস্তুত। একবার তুমি ঝাঁপ দিলে সবকিছুর আপনা আপনি যত্ন নেওয়া হয়।
শীতের মাসে এক ব্যক্তি হিমালয়ের পর্বতে চলছিল। এক বৃদ্ধ তাকে দেখে জিজ্ঞাসা করে, ‘পর্বতে অনেক ঠাণ্ডা। তুমি কি নিশ্চিত যে সেখানে যেতে পারবে?’ ব্যক্তিটি উত্তর দিল, ‘আমার হৃদয় ইতিমধ্যে সেখানে। তাই আমার বাকীটার জন্য সেখানে পৌঁছানো সহজ।’
দীক্ষা সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সন্ন্যাসের বাইরের ভূষণ অন্তরের ভূষণকে যত্ন করে। সেইজন্য, দীক্ষার সাথে এক নতুন নাম এবং গেরুয়া বস্ত্র দেওয়া হয়। তোমার জন্য বেশিরভাগ কাজ সেগুলি করবে। প্রতিটি মুহূর্তে সেগুলি তোমার সচেতনতাকে সতেজ রাখবে।
কিন্তু যদি তুমি সেই ঝাঁপ দেবার নির্ণয়কে বিশ্লেষণ করা শুরু কর, তুমি তা হারাবে। সন্ন্যাস তোমার শক্তির সাথে সংযুক্ত। কেবল তোমার শক্তিকে দেখে আমি বলতে পারি তুমি সন্ন্যাসের জন্য প্রস্তুত! তুমি শক্তিকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পার না। শক্তি যুক্তির ঊর্ধ্বে। যখন তুমি সন্ন্যাস নাও, মুহূর্তটি সঠিক, ব্যাস্। যদিও তুমি পরে তার থেকে বার হয়ে আস, কোন অনুশোচনা করবে না। বীজ বপন করা হয়েছে। একবার সন্ন্যাসী, সর্বদাই সন্ন্যাসী। তা আবার সঠিক সময়ে ঘটবে। সেই সময় হয়ত চূড়ান্ত সময়।
বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষেরা সন্ন্যাসের নির্ণয় নেয়। যখন জীবন স্ফুটনাঙ্কের নিকটে আসে, বিষণ্ণতার শীর্ষে আসে, যখন অনুভব কর যে বহির্জগৎ কোন কাজের নয়, যখন তোমার পরিস্থিতিকে সাহায্য করার জন্য আর বিশেষ কিছু করার নেই, তুমি তিনটে পছন্দ করতে পার।
প্রথমটি হল, তুমি আত্মহত্যা করতে পার। আত্মহত্যাকে তাৎক্ষণিক স্বাধীনতা মনে হয়, কিন্তু তাতে ভয়ানক কষ্টভোগ হয়। লোকেরা ভাবে আত্মহত্যার জন্য প্রচণ্ড সাহসের দরকার। সাহস এক সুন্দর শব্দ, কিন্তু তাকে এখানে ভুল করে ব্যবহার করা হয়। লঙ্কার গুঁড়া নিজের চোখে দেবার জন্য কি সাহসের দরকার হয়? না! সেটা একদম মূর্খতা। একইভাবে, আত্মহত্যা করার জন্য সাহসের প্রয়োজন হয় না। সেটা বিরাট মূর্খতা। সেখানে সাহসের কোন ব্যাপারই নেই।
আত্মহত্যার পিছনে বিজ্ঞানকে বোঝ। ধর, তোমার স্বাভাবিক জীবনকাল নব্বই বছর ও তুমি পঁয়তাল্লিশ বছর বয়সে আত্মহত্যা কর। বাকী পঁয়তাল্লিশ বছর তোমাকে প্রেতাত্মা হয়ে অপেক্ষা করতে হবে। নব্বই বছর হবার পরে তুমি পরবর্তী দেহ ধারণ করতে পারবে। সেই পয়তাল্লিশ বছর তোমাকে সবচেয়ে খারাপ নরক ভোগ করতে হবে এবং সেটা তোমার শরীরে থাকাকালীন কষ্টের চেয়ে অনেক বেশী। তোমার ভাবামত আত্মহত্যা নিবৃত্তি দেয় না।
দ্বিতীয় পছন্দ হল, কোন নেশায় ডুবে
যাওয়া, যেমন ড্রাগ বা মদ এবং আস্তে আস্তে
সিস্টেমকে বিষাক্ত করে ফেলা এবং শেষে
মৃত্যু। এটাও একইভাবে মূর্খতা কারণ তুমি
জেনেশুনে দেহকে অপব্যবহার করছ।
তৃতীয় ও সবচেয়ে বুদ্ধিমত্তার পথ হল
নিজের ভিতরে তাকানো। যখন বহির্জগৎ শেষ
হয়ে গেছে বলে তোমার মনে হয়, তখন
ভিতরে তাকাবার সময় এসেছে। সন্ন্যাস ঘটে
যখন তুমি ভিতরে তাকাবার নির্ণয় নাও এবং
অন্তর্দর্শন কর। তোমার সমগ্র জীবনশৈলী
রূপান্তরিত করার ও তোমার সমস্ত শক্তিকে জীবনমুক্তির দিকে চালিত করার আলকেমি হল সন্ন্যাস। যখন ভিতরে তাকানোর প্রথম চিন্তা আসে, যখন আধ্যাত্মিকতাকে আলিঙ্গন করার প্রথম চিন্তা আসে, বুদ্ধিমত্তাশীল মানুষেরা সন্ন্যাসে ঝাঁপ দেয়। সন্ন্যাস হল শর্টকাট, হ্রস্বতর পথ।
একটা ছোট গল্প :
এক পঞ্চাশ বছরের জীবনমুক্তির ছাত্র
এক জেন্ মাস্টারের কাছে গিয়ে বলে, 'আমি
ছোটবেলা থেকে আধ্যাত্মিক বিষয়ে অধ্যয়ন
করছি। আমি শিখেছি যে ঘাস ও গাছগুলিও
জীবনমুক্ত হবে। সেটা আমার খুব অদ্ভুত
লাগে।'
মাস্টার জিজ্ঞাসা করলেন, 'ঘাস ও গাছ কিভাবে জীবনমুক্ত হয় তা আলোচনা করে কি লাভ? প্রশ্ন হল তুমি কিভাবে জীবনমুক্ত হতে পার। তুমি কি কখনও তা ভেবেছ? ’
লোকটি উত্তর দিল, ‘আমি কখনও সেভাবে ভাবি নি।’
মাস্টার বললেন, ‘তাহলে ঘরে যাও ও ভাব।’
সন্ন্যাস নিজের সাথে এক নিগূঢ় সাক্ষাৎকার। এটা নিজের প্রতি এক সচেতন সঙ্কল্প করা যে তুমি ‘যা তুমি নও’ তাকে দগ্ধ করতে যাচ্ছ এবং নিজেকে সম্পূর্ণরূপে শোধিত করছ।
একবার তুমি সেই সঙ্কল্প করলে তোমার দেখা, শোনা, কথা বলা ও অনুভব করা ভিন্ন প্রকার হওয়া শুরু হবে। একই জিনিষ তোমাকে এক নতুন বোধ প্রদান করবে। সন্ন্যাসের সঙ্কল্প তোমার জন্য সেটাই
করে। কেবল শক্তিস্তরে একত্র সঙ্ঘটনের সাথে, তোমার যুক্তিকে পাশ কাটিয়ে তুমি যখন সন্ন্যাস নাও, দেখবে যে তোমার জীবনে জাদু ঘটেছে। সন্ন্যাসকে কেবল বপন করতে হবে, সেই বীজ তোমার মধ্যে বপন করা হয়। বাকীটা নিজে থেকেই হবে। তার প্রকৃতি হল ভিতরে ও বাইরে রূপান্তর।
সন্ন্যাস ভবিষ্যতের একমাত্র সমাধান হতে চলেছে, কারণ কেবল সন্ন্যাসই তোমাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত হতে শেখায়, আবার বহির্জগতে খেলাচ্ছলে, খুশী হয়ে, পরমানন্দে কার্য করতে শেখায়। সন্ন্যাস তোমাকে কোন ভূমিকার সাথে নিজেকে সনাক্ত না করেই বহু ভূমিকা নেওয়ায়। তা তোমাকে সর্বদা অবিচ্ছিন্ন মাতন ও পরমানন্দে রাখে। তা তোমাকে পৃথ্বীগ্রহে জন্ম নেবার সুগন্ধসারকে অভিজ্ঞতা করায়।
নিত্যানন্দের ছেলেবেলার এক বন্ধুর অনুস্মরণ
(এই পর্যায়টি নিত্যানন্দের ছেলেবেলার এক বন্ধুর বিবৃতির নির্যাস।
সেই বন্ধুর নাম সম্পত। নিত্যানন্দের
জীবনমুক্তির আগে সে তাঁর সাথে গভীরভাবে
সংযুক্ত ছিল। বাল্যাবস্থায় নিত্যানন্দের
জীবনমুক্তির জন্য অবর্ণনীয় আকুলতা সম্পত
অভিহিত করেন।)
তাঁর পলিটেকনিক বছরগুলির শেষের দিকে, স্বামী এক পর্যায়ে পৌঁছান যেখানে তিনি অনুভব করেন কিছু একটা আছে যা তাঁকে অর্জন করতে হবে, কিন্তু সেই প্রসঙ্গে বর্তমানের সমস্ত কার্যকলাপই আবর্জনামাত্র।
তখন তিনি এক শিশুর মত হয়ে গেলেন। যদি
কোনকিছু পাবার সেই চিন্তা আমাদের আসে,
আমরা অন্য সব জিনিষ বর্জন করব এবং
কেবল সেটার দিকে কেন্দ্রিত হব - একগুঁয়ে
বালকের মত। যতক্ষণ আমরা যা চাই, তা না
পাই, আমরা খেতে ও ঘুমাতে অস্বীকার করি।
তিনি সেরকমই হয়ে গিয়েছিলেন।
আমাদের শহর তিরুভান্নামালাই এক আধ্যাত্মিক পুষ্টিসাধনকেন্দ্র এবং এখানে বহু সাধু সন্ন্যাসী জন্মেছেন। তাঁরা বিভিন্ন জায়গায় ছিলেন ও ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেছিলেন। তাঁর জীবনের সেই সময়ে তিনি তাঁর কাছে আসা সন্ন্যাসীদের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। তিনি তাদের কাছে যেতেন ও বলতেন, 'দয়া করে আমার জন্য কিছু করুন। আমি আপনার সাথে যাব। দয়া করে আমায় আপনার সাথে নিয়ে চলুন।'
একবার এমনই এক ব্যক্তি বাইরে থেকে তিরুভান্নামালাইতে এল। যদি তোমরা তাকে দেখতে, ভাবতে সে যেন সাক্ষাৎ শিব! তার হয়ত কুড়ি থেকে ত্রিশের মধ্যে বয়স। তার ছিল মুণ্ডিত মস্তক, রুদ্রাক্ষমালা মাথায় জড়ানো। তার কানে ছিল সোনার দুল ও গলায় এক মহিমান্বিত রুদ্রাক্ষের মালা। তাকে একদম শিব বলে মনে হচ্ছিল। তাকে দেখলে তোমাদের তার পায়ে পড়ার ইচ্ছা হত। তার ছিল এমন দীপ্তি। সে সুন্দরভাবে পুরাতন লোকজ্ঞান থেকে গান করছিলেন। সে গাইলে লোকেরা চোখের জলে গলে যেত।
সে অন্বেষণের অত প্রগাঢ়তা ছাড়াই কেবল এক সাধারণ পরিব্রাজক ভিক্ষাজীবী ছিল। কিন্তু তার বাইরের চেহারা ছিল শিবের মত। তাকে দেখে স্বামী নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিহ্বল হন। তিনি তার মধ্যে কেবল শিবকে দেখতে পান! যেই তিনি এই ভিক্ষুককে
দেখলেন, তিনি তার পায়ে পড়লেন ও তার চোখ দিয়ে জল গড়াতে লাগল।
তিনি তাকে অনুরোধ করলেন, 'স্বামী।
আমি পারছি না...আমাকে আপনার সাথে নিয়ে
চলুন। আমায় নিয়ে চলুন। আমি আপনার
সাথে চলব। আমার জন্য দয়া করে কিছু
করুন।' আমি অবাক হয়ে গিয়েছিলাম।
যেহেতু তিনি তাঁর তীব্র আকাঙ্ক্ষার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন, যেকোন পরিব্রাজক ভিক্ষুক দেখলেই তিনি প্রার্থনা করতে থাকতেন, 'আমার জন্য কিছু করুন। আমার জন্য কিছু করুন।' সেই পরিব্রাজক ভিক্ষুকেরা পরিষ্কার দেখতে পেত যে তারা কোনভাবেই তাঁকে গাইড করার জন্য যোগ্যতাসম্পন্ন নয়। তারা স্পষ্ট দেখত যে তিনি এক সম্পূর্ণ ভিন্ন আকাশ থেকে এসেছেন। তারা তাঁকে গাইড করতে পারবে না বলে চলে যেত।
যখন আমি তাঁর সংগ্রাম দেখেছি, তখন তাঁর অবর্ণনীয় তীব্র আকাঙ্ক্ষার অবস্থা আমার নিজের স্তর থেকে বুঝেছি। যখন আমি দেখলাম সে কিভাবে সেই পরিব্রাজক ভিক্ষুকদের কাছে কাঁদত ও তাঁকে নিয়ে যেতে বলত, আমি উপলব্ধি করলাম অসীমের সাথে মিশে যাওয়ার জন্য তাঁর কতই না তীব্র আকাঙ্ক্ষা ছিল। যদি আমি তোমার জন্য তাঁকে নকল করি, তুমি তা হজম করতে পারবে না।
সেই কয়েকটা ঘটনা আমার স্মৃতিতে
গভীরভাবে খোদিত হয়ে গেছে। আমি সেগুলি
কখনও ভুলতে পারব না। আমি প্রায়ই অবাক
হতাম, 'ও কেন ঐভাবে কাঁদছে? আধ্যাত্মিকতা
কি? ও কেন এইসব করে? কেবল এখন আমি
তা বুঝতে পারছি। সেইদিনগুলিতে নিশ্চয়
আমার কাঠের মাথা ছিল। এমনকি এইসব
জিনিষ বোঝার জন্য মাস্টারদের করুণা চাই।
যখন তাঁর কোন ধারণা আমাদের সাথে শেয়ার
করেন, এমনকি সেই ধারণাকেও আমাদের
ভিতরে ঢোকানোর জন্য ও কাজ করার জন্য
মাস্টারের করুণা চাই। আমি প্রায়ই নিজে
নিজে ভাবি, কেবল যেহেতু আমি তাঁর সাথে
ছিলাম আমি কি এইসব জিনিষ বুঝতে
পেরেছি।
আমি প্রায়ই তাঁকে প্রশ্ন করতাম, ‘তুমি এমন কেন কর?’
তিনি বলতেন, ‘আমি পারছি
না।...আমি কোন কিছুতেই মনোযোগ দিতে
পারছি না। আমি জানি না আমি এখানে আর
বেশী সময় থাকতে পারব কিনা। সময় এসে
গেছে। আমাকে চলতে হবে।’
সেই সময় আমার কোন ধারণা ছিল না
যে এই জীবন থেকে ভিন্ন কোন জীবন আছে।
আমি জানতাম না যে জীবনমুক্তিই জীবনের
লক্ষ্য এবং সেইজন্য আমাদের জন্ম হয়েছে।
আবার তিনি সংগ্রাম করছিলেন যেন তাঁকে সাহায্য করার কেউ নেই। সেই অবস্থায়, আমিও সবসময় তাঁর সাথে যাব বলে অনুভব করতাম না। অনেক সময় আমি অনুভব করতাম আমি যাব, কিন্তু আমার দিক থেকে কোন সাহস বা সঙ্কল্প ছিল না।
সেই দিনগুলিতে, তিনি আমাকে
সবকিছুতে শামিল করতেন কারণ আমি তাঁর
বন্ধু ছিলাম। ব্যাস্। সবশেষে তিনি একদিন
আমাকে বললেন, ‘আমি এখন চলে যাবার
চিন্তা করছি।’ আমি কেবল বললাম, ‘ঠিক
আছে। ঠিক আছে।’ এমনকি সাহস করে
আলোচনা করার জন্যও আমার মধ্যে কিছু
আন্দোলিত হল না।
প্রকৃত প্রেম পথরোধ করে না
এক প্রকৃত মাতা সঠিক সময়ে তার
সন্তানকে চলে যেতে দেবে। যে মা তার
সন্তানকে খুবই আঁকড়ে থাকে, প্রথমত হয়ত
তাকে জন্ম দিতেও সে দ্বিধা করেছিল! এমনকি
জন্ম দেওয়াও একপ্রকার ছেড়ে দেওয়া, সে
সন্তানকে তার শরীর থেকে ছেড়ে দিচ্ছে!
কেবল যে মা পরের স্তরের বিস্ফোরণের জন্য
তৈরি, যে মা ছেড়ে দিতে তৈরি, যে মা
অনুপ্রেরণা দিতে তৈরি, কেবল সেই মা প্রকৃত
মা হতে পারে।
যদি তুমি আঁকড়ে থাকা পছন্দ কর, যদি তুমি সন্তানের সাথে বিচ্ছেদ চিন্তা করে দুঃখ পাও, তাহলে তোমার জন্ম দেওয়া উচিত নয়! তোমার তাকে সর্বদাই নাভিরজ্জু দিয়ে খাবার খাওয়ানো উচিত। নাভিরজ্জুর সংযোগ সর্বদাই রেখে দেওয়া উচিত! ঠিক যেভাবে শিশু নয় মাস পরে বহির্জগতে এসে শারীরিকভাবে বৃদ্ধি পায়, ঠিক সেভাবে তোমার থেকে ছাড়া পেয়ে সে মানসিকভাবে বৃদ্ধি পেতে পারে।
শারীরিক বিযুক্তি হল জন্ম। মনস্তাত্ত্বিক বিযুক্তি হল সন্ন্যাস।
সেইভাবে দেখতে গেলে আমি খুবই ভাগ্যবান। যখন আমি মাকে গিয়ে বললাম যে আমি সন্ন্যাসী হতে চাই ও ঘর ছেড়ে যেতে চাই, তখন রাত হয়ে গিয়েছিল, প্রায় এগারোটা বাজে। আমি মন্দিরে গেলাম, যথারীতি কিছু সময় কাটালাম এবং আমার স্বাভাবিক সময়ে ঘরে এলাম। আমি আমার চাবি দিয়ে ঘর খুললাম এবং ভিতরে গেলাম। আমি পায়ে ছিল কাঠের খড়ুম। খড়ুম সাধারণত পরিব্রাজক সন্ন্যাসীরা পরে। গ্রানাইটের মেঝেতে তা খুব জোরে আওয়াজ করত! আমার মার রোজ নিয়ম ছিল জেগে ওঠা ও আমার পছন্দের
খাবার বানানো এবং যেই মুহূর্তে আমি ঘরে
প্রবেশ করতাম মা পরিবেশন করতেন। যদি
আমার নৈশভোজ মন্দিরে হয়ে থাকলে মাকে
জানাতাম এবং দুজনেই ঘুমাতে যেতাম।
সেই নির্দিষ্ট রাতে মা উঠে পড়লেন ও
খাবার বানাতে যাচ্ছিলেন। আমি তাঁকে
ডাকলাম ও বললাম, ‘আমি ঠিক করেছি আমি
সন্ন্যাসের জন্য ঘর ছেড়ে যাব। তুমি আমাকে
খাবার দিতে পার যদিও আমি খেয়ে এসেছি।
আমি এখন খাব কারণ আগামীকাল আমি চলে
যাব।'
আমার দিকে থেকে সেটা ছিল এক
সহজ ঘোষণা। অবশ্যই, মা অবাক হয়ে
গিয়েছিলেন, কিন্তু তিনি কিছুই বললেন না।
একটা জিনিষ আমার পরিবারের সবাই প্রথম
থেকে জানত যে আমার সাথে কথা বলে বা
আমাকে জোর করে বোঝানোর চেষ্টা করে
কোন লাভ হয় না। তারা জানত যে কোন কিছু
বলার আগে আমি আমার ভিতর থেকে একদম
স্পষ্ট হয়ে থাকি। একমাত্র কি করতে হবে
জেনে আমি তা জোরে বলব। আমি কিছু বলছি
মানে সেটা হতে চলেছে, ব্যাস্।
তার চোখ দিয়ে জল গড়াতে লাগল।
আমি তার দিকে তাকালাম এবং জিজ্ঞাসা
করলাম, ‘তুমি কেঁদে কি বোঝাচ্ছ? তুমি কি
বলতে চাইছ যা আমি যাব না?’
তিনি মাথা নাড়ালেন, ‘না, আমি বলছি না যে তোমার যাওয়া উচিত নয়। আমি কাঁদছি কারণ আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। আমি সেটা স্বীকার করতে পারছি না। ব্যাস্। আমি বলতে পারি না যে তুমি যেতে পার না।'
এটা যে একদিন ঘটবে তিনি আগে
থেকেই জানতেন। কোন না কোন একদিন
আমি ছেড়ে যাবই। সেটা আমার কুষ্ঠিতে বলা
ছিল। তার সৌন্দর্য ছিল যে তিনি কখনও ‘না’
বলতেন না! তিনি আমাকে যেতে বারণ
করলেন না। তিনি আমার বাবাকে গিয়ে খবরটা
দিলেন। আমার বাবা ভাবলেন মা আমাকে
বকেছে ও কিছু সমস্যার সৃষ্টি করেছে এবং
সেই কারণে আমি চলে যেতে চাইছি। তিনি
মাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কি ওর ওপরে
চীৎকার করেছ? তুমি কি কোন সমস্যা সৃষ্টি
করেছ? তুমি তো জান ও কেমন ছেলে!’
আমার মা বললেন, ‘না, আমি চীৎকার
করি নি, কিছুই করি নি। ও স্বেচ্ছায় এল ও
আমাকে এই কথা বলল।' তাতে আমার বাবা
শান্ত হলেন।
সেটা ছিল একটা সহজ সরল ঘোষণা।
আমার বাবা আমার কাছে এলেন, বসলেন ও
জিজ্ঞাসা করলেন, ‘স্বামী, তোমার মা আমাকে
তোমার কিছু কথা বলল। তা কি সত্য?’
মজার ব্যাপার হল সেই সময়েও তাঁরা আমাকে স্বামী বলত!
আমি তাঁদের বললাম, ‘হ্যাঁ, আমি ঠিক করেছি সন্ন্যাস নেবার জন্য ও জীবনমুক্ত হবার জন্য আমাকে গৃহত্যাগ করতে হবে।'
তিনি হতবাক হয়ে গেলেন। কিন্তু তিনি দেখলেন যে আমি একদম স্বচ্ছ, স্থির, ঠাণ্ডা ও শান্ত। তিনি একটা কথা বললেন। তিনি বললেন, ‘অসুস্থ হলে আমাদের খবর দিও। আমরা তোমার যত্ন করতে চাই।' ব্যাস্। তিনি কেবল বললেন, ‘তোমার পরিব্রজ্যার সময় যদি তুমি কোথাও অসুস্থ হয়ে পড়, আমাদের খবর দিও। আমরা তোমার সেবা করব। আমরা কেবল সেটাই চাই, আর কিছু নয়। এ ছাড়া যা ইচ্ছা কর।'
আমার মাতাপিতা কখনও আমার পথে
বাধা হয়ে দাঁড়ান নি। বোঝ যে মাতাপিতার
সম্বন্ধতা সহ যে কোন সম্বন্ধতা এক সুস্থ
সম্বন্ধতা তখনই হয় যখন মানুষটি পরের
ধাপটি হতে দেয়। আমি হাজার বালকদের
দেখেছি যারা এই পথ অনুসরণ করার জন্য
যথেষ্ট অনুপ্রাণিত ও সাহসী। কিন্তু তাদের
মাতাপিতার জন্য তারা এই পথ পরীক্ষা
করারও সুযোগ পায় না।
মাতাপিলারা জীবনের স্বাভাবিক পথেই পড়ে থাকে। অন্যদের আমিত্বকে সন্তুষ্ট করার জন্য তারা গতানুগতিকভাবে সন্তানদের বড় করে। কদাচিৎ কিছু আত্মা অন্বেষণ করার প্রেরণা ও সাহস পায়। বোঝার চেষ্টা কর, আমি তোমাদের সন্তানদের স্বামী হবার জন্য প্রশিক্ষণ দিতে বা জোর করতে বলছি না। না! আমি বলতে চাইছি, যদি কোনভাবে তারা সন্ন্যাসের দিকে কোন কিক্ (প্রেরণা) অনুভব করে, তাদের বাধা দিও না। তাদের পথে বাধা না হয়ে তুমি আশীর্বাদপ্রাপ্ত হবে।
সন্তানের পছন্দ করা পথকে দেখার বুদ্ধিমত্তা রাখ। সে পরম পথকে পছন্দ করেছে। যদিও সে কাঁদে ও সংগ্রাম করে ও ব্যর্থ হয়, তাতে ভুল কিছু নেই। তা নিয়ে ভয় করবে না। আমি হয়ত আমার আগের দশটা জন্মে ব্যর্থ হয়েছিলাম। সেইজন্য এইবার আমি সফল! একটা জিনিষ : সন্ন্যাসের জন্য সংগ্রাম করলে জীবনমুক্তি না পেলেও, সেটা অসফলতা নয়। সেটা এক বিরাট সফলতা, কারণ তুমি অখণ্ডতা সহকারে বাস করেছ এবং তাও চেতনার ক্ষেত্রে। চেতনার ক্ষেত্রে, অস্তিত্ব তোমাকে সম্পূর্ণরূপে লক্ষ্য করে। প্রতিটি ধাপে তোমার যত্ন নেওয়া হয়। তাই বোঝ, চেতনার
ক্ষেত্রে যে কোন অন্বেষণ, যে কোন গবেষণা,
যে কোন ঝুঁকিকে উৎসাহ ও অনুমতি দেওয়া
উচিত ও সাহায্য করা উচিত।
আমার পথে বাধা না দেওয়ার জন্য আমি
আমার পিতামাতার ওপরে চিরদিন কৃতজ্ঞতা
অনুভব করি।