জীবনমুক্তি তোমার রাজ্যের চাবিকাঠি
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল তোমার পরমানন্দের রাজকে ফিরে পাওয়া
আমরা এখন চূড়ান্তে পৌঁছেছি, আমি যাকে পরম অভিজ্ঞতা বলি। আমরা কে এবং আমাদের এই মহাবিশ্বে ভূমিকা কি, সেই পরম জ্ঞানের উপলব্ধি ও অভিজ্ঞতা আমরা পাই। অজ্ঞানের অন্ধকার থেকে আমরা সত্যের আলোকে প্রবেশ করি। আমরা পরমজ্ঞানালোক প্রাপ্ত করি, আমরা জীবনমুক্ত হই।
পৃথ্বীগ্রহে জীবনমুক্ত সত্তা কেন ঘটে
যখন তুমি কাউকে সাঁতার কাটতে দেখ, তুমি তিনটি জিনিষ বোঝ। প্রথম জিনিষ হল, সাঁতার কাটা সম্ভব এবং একজন মানুষ জলে ভাসতে পারে। দ্বিতীয়ত, তোমার এক তীব্র আকাঙ্ক্ষা হয়, 'যদি সে পারে, আমি কেন পারব না? আমি কেন নয়? আমিও পারব।' তৃতীয় জিনিষটা হল, 'চল, আমি ঝাঁপ দিই!' তুমি প্রেরণা ও সাহস পাও!
একইভাবে যখন তুমি এক জীবনমুক্ত সত্তাকে পৃথ্বীগ্রহে চলতে দেখ, যখন তাঁর চারপাশে বাস কর, তুমি তিনটে জিনিষ বোঝ। প্রথম জিনিষটা হল, জীবনমুক্তি সম্ভব। তুমি এই পৃথ্বীগ্রহে ঈশ্বরের মত বাস করতে পার। পরেরটা হল, 'যদি তিনি জীবনমুক্ত হতে পারেন, আমি কেন নয়?' কারণ তিনি এমন সরলতা ও শৃঙ্খলা বিকিরণ করেন যা তোমার মানব প্রকৃতির কাছাকাছি। তুমি স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস পাও যে সেটা তোমার পক্ষেও সম্ভব। তৃতীয় জিনিষটা হল সাহস, 'চল, ঝাঁপ দেওয়া যাক!' এই তিনটি জিনিষই হবে যদি এক জীবনমুক্ত মাস্টারের আশেপাশে বাস কর এবং অবিশ্রাম তাঁর শরীরের ভাষা লক্ষ্য কর। অন্য কিছুই তা তোমার মধ্যে শুরু করতে পারে না।
পাঁচটি সার্বলৌকিক ক্রিয়া
পাঁচটি সার্বলৌকিক ক্রিয়াকে পঞ্চক্রিয়া বলা হয়। সেগুলি হল সৃষ্টি করা, রক্ষণাবেক্ষণ করা, ধ্বংস করা, মায়ার সৃষ্টি করা এবং করুণার সাথে মায়া থেকে জীবাত্মাকে উদ্ধার করা। বলা হয় ঈশ্বর এই পাঁচ কার্য সম্পাদন করেন।
নটরাজ বা নর্তকরূপী শিবের চারটি হাত আছে। তাঁর ওপরের হাতে আছে ডমরু, তা সৃষ্টিকে প্রতীকারিত করে। বিশ্বাস করা হয় যে সমগ্র সৃষ্টির উৎস হ’ল শব্দতরঙ্গ। নীচের বাঁ ও ডান হাত সুরক্ষা বা অভয়দান করে। ওপরের বা হাত অগ্নিকে ধরে থাকে এবং তা প্রতীকারিত করে ধ্বংস। তাঁর গলায় জড়ানো সাপ 'মায়া'-কে বোঝায়। সেই মায়ার ভিতরে মানুষ মুক্তির পূর্বে প্রবেশ করে। তাঁর পায়ের
নীচে এক দানব যে সেই মায়া থেকে উৎপন্ন।
শিব প্রতীকরূপে মায়াকে তাঁর পায়ের নীচে
বিনষ্ট করেন। এই পাঁচটি কার্য একসাথে করার
সময় শিব সম্পূর্ণরূপে আনন্দে ও শান্তিতে
থাকেন!

শিবের এই পাঁচটি কার্য সম্পাদন করাকে বলে শিব-তাণ্ডব বা শিবের মহাজাগতিক নৃত্য! যে শক্তি এই পাঁচটি কার্য সম্পাদন করে তা হল মহাজাগতিক শক্তি বা মহাশক্তি। সৃষ্টি, রক্ষণ, ধ্বংস ও মানুষকে মায়ার আচ্ছাদনে রাখা, এই প্রথম চারটি কার্য শিব করেন তাঁর নির্বাণিক স্তর থেকে। এই নির্বাণ স্তর হল সবচেয়ে ভিতরের স্তর। দিব্যশক্তি এই চারটি কার্যই নির্বাণ স্তর থেকে সম্পাদন করতে পারে। সেগুলিকে করার জন্য শারীরিক আকার ধারণ করার প্রয়োজন নেই। তা শক্তিস্তরের শরীর থেকেই করা যায়।
কিন্তু মায়া থেকে টেনে বার করে
আনার পঞ্চম কার্যটি সম্পাদন করার জন্য
শক্তিকে এক মানবদেহ ধারণ করতে হয়! সৃষ্টি,
রক্ষণ, ধংস ও মায়ার রেখে দেওয়ার চারটি
কার্যের জন্য দিব্যশক্তির তোমার সহযোগিতার
প্রয়োজন নেই, কিন্তু মায়া থেকে তোমাকে
টেনে বার করে নিয়ে আসার জন্য দিব্যশক্তির
তোমার সম্মতি ও সহযোগিতার দরকার হয়!
সৃষ্টি তোমার অনুমতি ছাড়াই করা হয়।
রক্ষণাবেক্ষণও তোমার ওপরে নির্ভর করে না।
একইভাবে ধ্বংস তোমার সম্মতি বিনা হয়
এবং তোমাকে মায়ার আচ্ছাদনে রাখার চতুর্থ
কাজের জন্য তোমার সহযোগিতার দরকার হয়
না।
তবে, তোমাকে মায়া থেকে বার করে নিয়ে আসার জন্য ও তোমাকে জীবনমুক্তি প্রদান করার জন্য দিব্যশক্তির তোমার সহযোগিতা চাই। যেন ঈশ্বর তোমাকে মুক্তির জন্য ভিসা দেবার জন্য ভিসার আবেদনপত্র পূরণ করতে বলছেন। তোমাকে তা লিখে পূরণ করে জমা করতে হবে! সমস্যা হল, তুমি সেই আবেদনপত্র হয়ত পূরণ কর না অথবা সেই প্রক্রিয়ায় দেরী কর। তোমার জীবনমুক্তির জন্য তোমার স্থিরীকৃত সহযোগিতা পাবার জন্য ঈশ্বর মানবদেহ ধারণ করেন এবং পৃথ্বীগ্রহে জীবনমুক্ত মাস্টার হয়ে আগমন করেন।
পৃথিবীতে জীবনমুক্ত মাস্টার হয়ে অবতরণ করার সময় ঈশ্বর সমস্ত সাতটি স্তর বা শরীর ধারণ করেন। প্রথম চারটি কার্য করার সময় তাঁর কেবল নির্বাণ শরীর থাকে, কিন্তু যখন তিনি তোমাকে জীবনমুক্তি দিতে আসেন, তিনি সমস্ত সাতটি শরীর ধারণ করেন। যখন ঈশ্বর মাস্টার হয়ে আগমন করেন, তিনি তোমায় উন্নীত করেন!
কোয়ান্টাম লাফ
লোকেরা আমাকে ধ্যান প্রোগ্রামের
সময় জিজ্ঞাসা করে, 'ধ্যান করার সময় আমি
এক গভীর শান্তি ও প্রবল শক্তি অনুভব
করেছি। তার মানে কি আমার জীবনমুক্তি
নিকটে?'
প্রথমে আমি চাই তোমরা এটা বোঝ, আমরা সবাই জীবনমুক্তির সামনে। সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সর্বদাই জীবনমুক্তির দোরগোড়ায়। এটা মনে করা মূর্খতা ও ভুল ধারণা যে একজন অপরজনের চেয়ে জীবনমুক্তির নিকটে। কেবল দুটি শ্রেণী আছে, হয় তুমি জীবনমুক্ত অথবা নও, ব্যাস্। যদি তুমি এখনও জীবনমুক্ত না হয়ে থাক, তাহলে স্পষ্ট করে বোঝ যে তুমি তোমার শ্রেণীর অন্যান্যদের মত একইভাবে জীবনমুক্তির সন্নিকটে আছ।
যদিও তুমি ৯৯.৯ শতাংশ জীবনমুক্ত হও, তুমি বস্তুত জীবনমুক্ত নও! জীবনমুক্তি এক সম্পূর্ণ ও সমগ্র পরিবর্তন। জল যেভাবে ১০০ ডিগ্রী সেলসিয়াসে বাষ্পীভূত হয়, এমনকি ৯৯ ডিগ্রীতেও তা কেবল জল, বাষ্প নয়। কেবল ১০০ ডিগ্রীতে তা বাষ্প হয়। যে কোন সময়ে দেখতে গেলে, তা হয় জল, না হয় বাষ্প, দুটো একসাথে হতে পারে না। এমনকি গরম জলও আগুন নেভাতে পারে। তার মানে তা তখনও জলের গুণমান বহন করে, বাষ্পের নয়। তুমি কি বাষ্প দিয়ে আগুন নেভাতে পারবে? না। তাই জলকে গরম করে বাষ্প করা হলেও, বাষ্পে জলের গুণমান নেই। একইভাবে যে কোন সময়ে তুমি হয় জীবনমুক্ত অথবা নও; কখনও দুটো একসাথে নও এবং 'প্রায় জীবনমুক্ত' কখনও নও।
বোঝ জীবনমুক্তি তোমার ধারাবাহিকতা নয়। তা তোমার ক্রমবিকাশ কখনও নয়। সেটা একটা কোয়ান্টাম লাফ, নিরবচ্ছিন্নতা নয়। আধ্যাত্মিক প্রক্রিয়ার সময় যদি তুমি কিছু বিকাশ, কিছু উন্নতি, স্পষ্টতা, অন্তরের নিরাময় ইত্যাদি অনুভব কর, তা ঠিক আছে। এগুলি তোমাকে কেবল ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথেই আছ, ব্যাস্। যখন তুমি একটা পথনির্দেশ দেখ 'লস্ এঞ্জেলস্ ১০০ মাইল', তা সবসময় একটা সহায়ক সঙ্কেত। তুমি জান যে তুমি সঠিক রাস্তায় আছ, ব্যাস্। কিন্তু তার অর্থ এই নয় যে তুমি পৌঁছে গেছ।
আমরা সর্বদা চাই যে কেউ আমাদের
কিছু সান্ত্বনার কথা বলুক। তোমরা তাদের
সাহায্য প্রার্থনা কর এবং তার পরিবর্তে
তোমাদের সাহায্য তাদের প্রদান কর। কিন্তু
মাস্টারের তোমার সাহায্যের প্রয়োজন নেই,
তাই তিনি সোজাসুজি তোমাকে আসল সত্য
বলেন।
৯৯.৯ শতাংশ জীবনমুক্ত বা জীবনমুক্তির খুব কাছে বা প্রায় জীবনমুক্ত বলে কোন জিনিষ নেই। হয় তুমি জীবনমুক্ত বা তুমি তা নও।
জীবনমুক্তি যেন এক সম্পূর্ণ 'হ্যাঁ' বা সম্পূর্ণ 'না'। তার মাঝে কোন ধাপ নেই। জীবনমুক্তি ধাপে ধাপে ঘটা কোন প্রক্রিয়া নয়। জীবনমুক্তি যেন গ্যাস সিলিন্ডার বদল করা, পুরানোটাকে সরিয়ে ফেলা হয় ও নতুন সিলিন্ডারকে যথাস্থানে রাখা হয়!
বানর থেকে নর - এই অভিব্যক্তি হবার পরে, আমাদের পরবর্তী স্তর বা চূড়ান্ত স্তরের জন্য কোয়ান্টাম লাফ দেবার সময় এখন হয়েছে। চেতনায় কোয়ান্টাম লাফ দেওয়া হল জীবনমুক্তির আসল লক্ষ্য।
যখন তুমি পথে আছ, তোমাকে থামতে
হবে না এবং তোমার অতীত সম্পর্কে রেকর্ড
বানাতে হবে না। যতক্ষণ তুমি থামছ ও
তোমার অতীতের রেকর্ড দেখছ বা তার হিসাব
নিচ্ছ, স্পষ্ট করে বোঝ, ব্যূহভেদ করা এখনও
হয় নি।
যখন স্পষ্ট ব্যূহভেদ বা কোয়ান্টাম লাফ ঘটে, তোমাকে যাচাই করে দেখতে হবে না বা দেখতে পারবে না যে তুমি বৃদ্ধি পেয়েছ কিনা বা কতটা বৃদ্ধি পেয়েছ। সেই লাফ তোমার যুক্তি অতিক্রম করে হবে।
কোয়ান্টাম লাফের পরে, তুমি এক সম্পূর্ণ ভিন্ন প্রজাতি হবে, এক ভিন্ন সত্তা হয়ে যাবে। তোমার শরীর হয়ত মানুষের শরীরের মত, কিন্তু তোমার সমস্ত অন্তর্দেশ হবে ভিন্ন। তোমার জীবনশৈলী সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে।
জীবনমুক্তি হল...
১) অসীম নিরবচ্ছিন্নতাকে অভিজ্ঞতা করা
অসীম নিরবচ্ছিন্নতা সহকারে বাস করা হল জীবনমুক্তি। সীমাহীন নিরবচ্ছিন্নতা ঘটবে যখন তুমি তোমার বহির্জগৎ ও অন্তর্জগতের পরিচয় মুছে ফেলে আরাম কর।
যদি তুমি সেই অসীম নিরবচ্ছিন্নতায়
প্রতিষ্ঠিত হও ও সক্রিয় হতে সমর্থ হও,
তাহলে তুমি জীবনমুক্ত হয়ে বাস করছ। যদি
তুমি তাতে প্রতিষ্ঠিত হতে পারছ না, কিন্তু
কমপক্ষে তোমার তার একটা অভিজ্ঞতা
হয়েছে, তাহলে তুমি 'সাতোরি' অভিজ্ঞতা
করেছ।
২) জীব, জগৎ ও ঈশ্বরের উপলব্ধি
জীবনমুক্তির জন্য যে মূল জিনিষ চাই তা হল এক ‘মনস্তাত্ত্বিক বিপ্লব’, জীব, জগৎ ও ঈশ্বর সম্পর্কে এক নতুন স্পষ্টতা।
তুমি কিভাবে ভাব, কেন ভাব, তুমি
কিভাবে চালিত হও, তোমার উদ্দীপনা কি,
তোমাকে জীবনে অনুপ্রেরণা কি দেয় - এই
বোধ হল ‘জীব’ সম্পর্কে স্পষ্টতা।
তোমার বাসনাগুলিকে এই পৃথিবীতে কিভাবে পূরণ করা যায়, পৃথিবী দ্বারা চাপানো ভয় ও অন্যান্য জিনিষগুলিকে তুমি কিভাবে এড়াবে - সেই বোধ হল জগৎ সম্পর্কে স্পষ্টতা।
ঈশ্বর সম্পর্কে স্পষ্টতার অর্থ হল, জীব
ও জগৎ, উভয়ের উৎস সম্পর্কে বোধগম্যতা।
সেই উৎসকে অর্জন করা ও এই তিনটিকে
জানাই জীবনমুক্তি।
যখন তোমার স্পষ্ট বোধ থাকে, তুমি কেন ভাব ও কিভাবে ভাব, সেই বোধই তোমাকে জীব সম্পর্কে অভিজ্ঞতা প্রদান করে। যখন তুমি বোঝ, কিভাবে ভয় ও লোভের মাধ্যমে বিশ্বের সাথে সংযোগসাধন করা যায়, কিভাবে যা চাও তা অর্জন করা যায় এবং কিভাবে অপ্রয়োজনীয় জিনিষকে এড়ানো যায়, তখন তুমি বিশ্ব সম্পর্কে এক স্পষ্ট অভিজ্ঞতা লাভ কর। তৃতীয়টি হল জীব ও জগতের উৎস ঈশ্বরকে অভিজ্ঞতা করা।
জীব, জগৎ ও ঈশ্বর সম্পর্কে সত্য ধারণা লাভ করাই জীবনমুক্তি।
৩) বিনা কারণে তীব্র উদ্দীপনা
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, 'জীবনমুক্তির পরে জীবনমুক্ত সত্তা কি উপভোগ করে?' আমি বলি, একমাত্র জীবনমুক্তির পরেই তুমি উপভোগ করতে পার! তার আগে, তুমি কেবল ভাবতে পার বা কল্পনা করতে পার যে তুমি উপভোগ করছ।
জীবনমুক্তির পরে উপভোগ করার জন্য তোমার ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর প্রয়োজন নেই। তুমি কেবল সর্বদাই উপভোগ করতে থাকবে। কোন কারণ ছাড়াই এক তীব্র উদ্দীপনা থাকবে।
যদি আমাকে জীবনমুক্তিকে দুটি শব্দ দ্বারা সংজ্ঞায়িত করতে বলা হয়, আমি বলব, সেটা হল বিনা কারণে 'তীব্র উদ্দীপনা', 'প্রবল অনুরাগ' কিন্তু কোন জিনিষের প্রতি নয়। কোন বস্তু নেই, কিন্তু প্রবল অনুরাগ আছে। কোন কারণ নেই, কিন্তু তীব্র উদ্দীপনা আছে। সেটাকেই আমি জীবনমুক্তি বলি।
লোকেরা আমাকে জিজ্ঞাসা করে,
'কারণ বিনা আমরা কিভাবে সুখী হব?' আমি
তাদের বলি, তোমরা কেবল একটা রহস্য
জান, কিভাবে কারণ বিনা অসুখী হওয়া যায়।
তোমরা সেই অভ্যাস ভাল করে আয়ত করেছ।
সেই বিষয়ে তোমাদের ডক্টরেট আছে! কেবল
একটু পরিবর্তন কর, ব্যস্। যখন আমরা এটা
জানি, তাহলে অন্যটা শিখতে পারি না কেন?
অনেক সময় তুমি বিমর্ষ মেজাজে থাক, কিন্তু তুমি সেই বিমর্ষ মেজাজের কারণ খোঁজ না! তুমি তার কারণ শনাক্ত কর তে পার না, কিন্তু তুমি বিমর্ষ থাক। তোমার রসায়নই কোন কারণ বিনাই বিমর্ষতায় চলে যাবার জন্য প্রশিক্ষিত হয়ে গেছে, কারণ বহুবার তুমি নিজেকে কোন কারণের জন্য বিমর্ষতায় চলে যাবার জন্য প্রশিক্ষণ দিয়েছ। কিছু সময় পরে, তোমার রসায়ন এই অভ্যাস শিখে ফেলে। তখন তোমার আর কোন কারণের দরকার হয় না। কেবল রসায়নের দ্বারা, গঠিত সিস্টেমের মাধ্যমে তুমি বিমর্ষ হয়ে পড়।
জীবনমুক্তি মানে কোথাও পালানো নয়।
জীবনের আস্বাদন এখানে ও এখন করাকেই
আমি জীবনমুক্তি বলি।
৪) অন্যদের নিজের মত করে দেখা
আমি যাকে জীবনমুক্তি বলি তা হল, নিজের ত্বকের ভিতরে জীবনের প্রগাঢ়তা যতটা অনুভব কর, ঠিক ততটা ত্বকের বাইরেও অনুভব করা। তুমি কেবল তোমার শরীরের ভিতরে জীবন্ত নও। তুমি প্রতিটি ব্যক্তির মধ্যে জীবন্ত, গাছ ও পাথরের মধ্যেও জীবন্ত। স্থূল দেহের ওপরে তোমার অধিকার মহাবিশ্বের ওপরে তোমার অধিকারে রূপান্তরিত হয়ে যায়! তুমি ব্রহ্মাণ্ডের প্রতিটি কোষে জীবন্ত হও। প্রতিটি কোষই সম্পূর্ণ ও মহাজগতের পরিপূর্ণ অংশ।
বেদে ভক্তিমূলক স্তোত্র 'পুরুষ সুক্তম্'- এ প্রথমে সুন্দর বলা হয়েছে,
ওঁ সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপদ।
স ভূমিং বিশ্বতোবৃত্ব অত্যন্তিষ্ঠ
দশাঙ্কুলম্।।
এই শ্লোকটি সুন্দরভাবে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে এক অপরূপ আকারে বর্ণনা করে এবং সেই আকারকে বলা হয় 'পুরুষ' - যিনি সহস্র মস্তিষ্কময় (সর্বজ্ঞানী), সহস্র অক্ষিময় (সর্বদ্রষ্টা) ও সহস্র পদযুক্ত (সর্বব্যাপী)। সেই আকার সমগ্র বিশ্ব পরিবেষ্টিত এবং তার দশ গুণের চেয়ে বেশী! সেটাই জীবনমুক্তির অভিজ্ঞতা। বোধ, আমি আমার ত্বকের ভিতরে যেমন সজীব, ঠিক ততটাই আমি ত্বকের বাইরেও সজীব। তাই আমি ব্রহ্মাণ্ডে সমস্ত কোটি মস্তিষ্ক, অক্ষি ও পদে এবং সমস্ত কোটি সত্তাতে জীবন্ত।
এটা অর্জন করার জন্য তোমার অতীতের খোদিত স্মৃতি বা এন্গ্রাম্গুলিকে না এনে সবকিছুকে এইভাবে দেখা শুরু কর যেন তা প্রথমবার দেখছ। তখন তুমি তোমার ত্বকের বাইরেও ত্বকের ভিতরের মতই একই জীবন ও প্রগাঢ়তা অভিজ্ঞতা করতে শুরু করবে। এটা দশ দিন চেষ্টা কর। একবার তার ঝলক পেলে তুমি আর তা হারাবে না! তুমি দেখবে যে তুমি বিনা কারণেই উচ্ছ্বসিত থাক। তুমি কোন কারণ ছাড়াই উদ্দীপনায় ভরপুর। তুমি জিনিষগুলিকে আর অবধারিত বলে গ্রহণ করবে না। তুমি সর্বদাই আনন্দে থাকবে।
৫) আন্ক্ল্যাচ্ হওয়া
এখন পর্যন্ত তুমি তোমার অতীত জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলিকে সংযুক্ত করছ এবং একটা শাফ্ট্ (দণ্ড) তৈরি করছ। তোমার ভবিষ্যতের সমস্ত অভিজ্ঞতাগুলির ওপরে নির্ভর করে তোমার এই শাফ্ট্ নির্মাণ করার ওপরে। সেগুলি নির্ভর করে, অতীতের কোন কোন শব্দাবলী নিয়েছ ও কিভাবে শাফ্ট্ বানিয়েছ, তার ওপরে। তোমার ভবিষ্যতের আবেগ, প্রতিক্রিয়া, চিন্তা ও শব্দাবলী সম্পূর্ণরূপে এই শাফটের ওপরে নির্ভর করে। কিন্তু জীবনমুক্তির পরে জীবন এর থেকে একদম ভিন্ন হয়ে যায়। চিন্তার উদয় হয় এবং যদি তা কার্য করতে চায়, দেহ চিন্তার অনুবর্তী হয়। একবার কার্য সমাপন হয়ে গেলে, চিন্তা অদৃশ্য হয়। পরের বার কিছু করার প্রয়োজন হলে আবার চিন্তার উদয় হয় এবং প্রণালী একইভাবে চলে। পুরো জিনিষটা নিজে থেকে সুন্দরভাবে হতে থাকে। সেখানে কোনও শাফ্ট্ নেই।
অধুনা আমরা বিছানা থেকে উঠেই
অবিশ্রাম বিরক্তিভারে জর্জরিত থাকি এবং তা
বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত বহন করি। কোন
না কোন বিরক্তি আমরা নিরবচ্ছিন্নভাবে বহন
করি। আমরা লোকেদের ওপরে ঝাঁপিয়ে পড়ার
জন্য অপেক্ষা করি। জীবনমুক্তির পরে,
অবিশ্রাম ভয় বা অপরাধবোধ বা বাসনা বা
যাকিছু অনবরত বিরক্তি প্রদান করে, তা আর
থাকে না। যখন তুমি সেই শাফ্ট্ থেকে এক
মুহূর্তের জন্যও আন্ক্ল্যাচ্ কর, তুমি
জীবনমুক্তির এক ঝলক পাও।
এক সেকেন্ডের এক ভগ্নাংশে সেই শাফ্ট্ থেকে স্থান পরিবর্তন ঘটে। যদি তুমি গভীরভাবে সজাগ হও, তুমি আন্ক্ল্যাচিংয়ের সেই বহুমূল্য মুহূর্তটিকে ধরে ফেলতে পার। আমাদের সমস্ত তপস্ ও আধ্যাত্মিক প্রশিক্ষণ, কেবল এই পরিবর্তনটিকে ধরে ফেলার জন্যই আমাদের প্রস্তুত করছে। সেই পরিবর্তন অনেক বার হয়। তোমাকে কেবল প্রকৃতপক্ষে সজাগ থাকতে হবে এবং তার নাগাল পেয়ে যাবে। তুমি যখন স্থায়ীভাবে সেই শাফ্ট্ (দণ্ড) থেকে আন্ক্ল্যাচ্ কর, তুমি জীবনমুক্ত হও।
৬) চারটি স্থায়ী পরিবর্তন
আমি বলতে পারি জীবনমুক্ত হবার পরে আমার মধ্যে চারটি স্থায়ী পরিবর্তন ঘটে।
প্রথমটা হল, ভিতরের সমস্ত
কিচিরমিচির বন্ধ হয়ে গেল। ভিতরের
কিচিরমিচির বলতে আমি সাধারণত ভিতরে
চলা অবিশ্রাম শব্দাবলী বা কথাকে বোঝাচ্ছি।
আমার শব্দগুলির মাঝে বিরতিতে, আমি এখন
যেভাবে কথা বলছি, সেই কয়েক সেকেন্ডেও
আমার ভিতরে কোন শব্দ বা কিচিরমিচির
নেই। সেটা একদমই বিশুদ্ধ আকাশ ও
নীরবতা।
দ্বিতীয় জিনিষটা হল, এই দেহে আমার
সীমানা শেষ হওয়ার ও দেহের বাইরে বহির্জগৎ
শুরু হবার ধারণা অদৃশ্য হয়ে গেল। সীমানার
সচেতনতা মুছে গেল। আমি এই ছয় ফুট
আকার - তা আমি অনুভব করি না। আমি
দেখি ও নিজেকে সবকিছুতে অনুভব করি। যদি
তোমরা আমাকে লক্ষ্য করে থাক, ফটো
তোলার পরে বা বইয়ের প্রচ্ছদে আমার
ফটোগ্রাফগুলিকে আমিই প্রথমে উপভোগ করি!
আমি তাদের সাথে চার পাঁচ দিন ধরে খেলতে
থাকি।
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘এটা
কি হচ্ছে, স্বামীজী? আপনি বসে বসে নিজের
ফটোগুলিকে উপভোগ করছেন!’ আমি তাদের
বলি, ‘তাতে কি হয়েছে? আমি তো নিজেকে
এই ছয় ফুটের আকার বলে মনে করি না। ঠিক
যেভাবে তোমরা এই আকৃতিকে দেখ, আমিও
তাকে দেখি ও উপভোগ করি! আমি এটাকে
অস্তিত্বের এক অংশ হিসাবে উপভোগ করি,
ঠিক যেভাবে তোমরা কর!’ প্রকৃতপক্ষে তোমরা
নিজেদের ফটো দেখে অস্বস্তি অনুভব কর,
কারণ তোমরা তোমার শরীরের সীমানা
তীব্রভাবে অনুভব কর! আমার ক্ষেত্রে আমার
আকার সম্পর্কে সেই পৃথক অনুভূতি নেই,
তাই আমি সেটাকে অন্য সবকিছুর মতই
উপভোগ করি।
তৃতীয় জিনিষটি হল, যদিও আমার দেহটা পুরুষের, অন্তরের পুরুষ বা স্ত্রীর পরিচয় অদৃশ্য হয়ে গেছে। ‘আমি পুরুষ’ অথবা ‘আমি স্ত্রী’, এই মনস্তাত্ত্বিক ধারণা আমার মধ্যে আর বিদ্যমান নেই।
চতুর্থটি হল, ভিতরে এক অবিশ্রাম
উদ্দীপনা, সবকিছুই উদ্দীপনা দেয়। এমনকি
ছোট জিনিষও বিরাট উদ্দীপনা প্রদান করে।
এমনকি একটা সহজ সরল জিনিষও তীব্র
উদ্দীপনা ও আনন্দ দেয়।
যে কোন ছোট জিনিষ, কিছু মূর্তি -
এক ছোট শিবমূর্তি বা ছোট বুদ্ধমূর্তি অথবা
একটা তুলো ভরা নরম খেলনা বিরাট
উদ্দীপনার উৎস হয়ে যায়! প্রতিটি ছোট ছোট
জিনিষ বিরাট উদ্দীপনা প্রদান করে। সবচেয়ে
গুরুত্বপূর্ণ জিনিষ হল, কোনকিছুই আমার
একঘেয়ে লাগে না। গত পাঁচ বছর ধরে, আমি
ধ্যান-প্রোগ্রামের শত শত সভা করেছি। আমি
কখনও একঘেয়েমি অনুভব করি নি, কারণ
আমার ক্ষেত্রে অতীত ঘনীভূত হয়ে নেই।
অতীতকে ঘনীভূত করার জন্য তোমাদের
একঘেয়েমি অনুভব কর। তুমি অনুভব কর যে
তুমি আগে সবকিছুই দেখেছ। আমি যেকোন
মুখ দেখলেই উদ্দীপনা অনুভব করি, ব্যাস্।
অবিশ্রাম উদ্দীপনা আছে।
আমি বলতে পারি, জীবনমুক্তির পরে
আমার মধ্যে এই চারটি স্থায়ী পরিবর্তন
ঘটেছে।
৭) চূড়ান্ত কিন্তু সর্বশেষ নয়
স্পষ্ট করে বোঝ, জীবনমুক্তি সর্বশেষ নয়। সেটা হল চূড়ান্ত অভিজ্ঞতা, কিন্তু সর্বশেষ অভিজ্ঞতা নয়।
তোমার এই শব্দদুটিকে বোঝা দরকার,
‘চূড়ান্ত’ ও ‘সর্বশেষ’, তারা একদম আলাদা।
উদাহরণস্বরূপ, এই প্রোগ্রামের প্রথম দিনের
শেষে একজন আমার কাছে আসে ও বলে,
‘আপনি তো সবকিছুই বলে ফেলেছেন।
আমাদের আরেকটা ক্লাসের প্রয়োজন কি?’
গতকাল আরেকজন বলে, 'স্বামীজী, প্রথমদিনে
আমি ভেবেছিলাম আপনি আমাদের আরও
গভীরে নিয়ে যেতে পারবেন না, তা হয়ে গেছে।
আজ অকস্মাৎ আমি অনুভব করলাম আপনি
আজকে গতকালের চেয়ে অনেক গভীরে
আমাদের নিয়ে গেছেন এবং আপনি আমাদের
আরও গভীরে নিয়ে যেতে পারবেন না। রোজ
আমি ভাবি যে আপনি আমাদের আরও গভীরে
নিয়ে যেতে পারবেন না, কিন্তু আমরা গভীর
থেকে গভীরতর স্থানে চলে যাচ্ছি।' প্রতিদিন
মানুষটি তার অভিজ্ঞতাকে চূড়ান্ত বলে অনুভব
করেছিল।
চূড়ান্ত অর্থ প্রতিটি মুহূর্তে সমগ্র ও পূর্ণরূপে বাঁচা। চূড়ান্ত সর্বশেষ নয়। চূড়ান্তের আধুনিকীকরণ সম্ভব।
এই দুটি শব্দের মধ্যে বিরাট পার্থক্য আছে, চূড়ান্ত ও সর্বশেষ। যদি তা চূড়ান্ত হয়, তা প্রতিটি মুহূর্তেই ঘটছে, তা সর্বশেষ নয়।
লোকেরা ভাবে যে জীবনমুক্তির পরে মাস্টারেরা আর বিকশিত হন না। আমি তোমাদের বলি, জীবনমুক্তির পরে কেবল যে তাঁদের অবিশ্রাম আধুনিকীকরণ হয় তা নয়, তাদের প্রতিটি মুহূর্তে বিকাশ ঘটছে ও প্রসারণ ঘটছে। ঈশ্বর বৃদ্ধি পেতে থাকেন, তাঁর বিকাশ হয়। কেবল ঈশ্বরের বিকাশ হয়! আর কিছুর বিকাশ হয় না।
তোমার আকাশে তুমি ভাবতে পার
তোমার বিকাশ হচ্ছে। কিন্তু প্রকৃত বিকাশ ও
প্রসারণ কেবল মহাজাগতিক শক্তিতে হয়।
যখন এক সত্তা জীবনমুক্ত হয়, তখন সে যে কেবল তার সম্ভাবনাকে অভিজ্ঞতা করে তা নয়, কিন্তু সে আরও জীবনমুক্ত সত্তা সৃষ্টি
করতে শুরু করে। সে আরও জীবনমুক্ত সত্তা সৃষ্টি করার সম্ভাবনা সৃষ্টি করতে আরম্ভ করে।
৮) কোন ভাষারূপ দান নয়, কোন প্রত্যক্ষীকরণ নয়
জীবনমুক্ত হলে তোমার নাভি ও গলার মধ্যে কোন অক্ষর বা শব্দ বা চিন্তার চলাচল হবে না। শব্দাবলী কেবল গলা থেকে আসবে। আমি বলতে পারি, এটা হল জীবনমুক্তির এক যথাযথ বর্ণনা। নাভি ও গলার মধ্যে কোন শব্দ, চিন্তা, অক্ষর বা ধ্বনির চলাচল হবে না।
কেবল কথা বলার সময় শব্দাবলী
থাকবে। যখন তুমি কথা বলছ না, ভিতরে
কোন শব্দই থাকবে না। কেবল শক্তির চলাচল
থাকবে। কোন চিন্তা থাকবে না, কোন ভাষারূপ
প্রদানের কার্য হবে না, ভিতরে কোন
কিচিরমিচির হবে না।
তোমার ভিতরের কিচিরমিচির তোমার
সমস্ত জীবন গোলমাল করে। এটা বোঝা
বেশির ভাগ মানুষের জন্য খুব কঠিন। তারা
সর্বদা ভাবে, 'আমার ভিতরের কথা না হতে
থাকলে, আমি আমার দৈনন্দিন জীবন কিভাবে
পরিকল্পনা করব? আমি আমার ব্যবসা কিভাবে
চালাব? আমি কিভাবে বাঁচতে সমর্থ হব?'
বোঝ, তোমার যখন ভিতরের
কিচিরমিচির থাকে না, সেটা এক মৃত নীরবতা
নয়। সেটা এক প্রগাঢ় শক্তি! সেই শক্তি থেকে
যা কিছু করা উচিত তা এক সম্পূর্ণ
প্রত্যক্ষীকরণ হয়ে সামনে আসবে। যদি
ভিতরের কিচিরমিচির থাকে, তা লাইনের পর
লাইন হয়ে আসবে - 'সকাল, আমাকে উঠতে
হবে। তারপর, আমাকে আমার অফিসে যেতে
হবে। সেখানে, আমি নতুন প্রজেক্টের জন্য
কাজ করব। সন্ধ্যাবেলা, ফিরে আসব। তারপর,
হয়ত নৈশভোজের জন্য বাইরে যেতে পারি...’
রৈখিক ভাবে একের পর এক চিন্তা ও শব্দ
আসতে থাকে।
যখন ভিতরের কিচিরমিচির থাকে না, যখন তুমি কেবল নিজের সাথে আছ, তখন সম্পূর্ণ প্রত্যক্ষীকরণ একটিমাত্র মোড়ক হয়ে আসে, একটিমাত্র তথ্য হয়ে আসে। তাকেই আমরা বলি স্বজ্ঞা বা অন্তজ্ঞান (intuition)। যুক্তিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে তাকে ভিতরের কিচিরমিচির বলা হয়, সেটা হল বুদ্ধিবৃত্তি। কিন্তু তোমার ভিতরে সেই কিচিরমিচির না থাকলে জিনিষগুলি তোমার মধ্যে স্বজ্ঞাবলে সরাসরি প্রকাশিত হতে শুরু করে।
- সমস্যা সমূহের মোকাবিলা করার সাহস
জীবনমুক্তি সমস্যার অবিদ্যমানতার
দিকে নিয়ে যায় না। তা সমস্যা সমূহের
মোকাবিলা করার সাহস প্রদান করে।
- সত্তার শীর্ষ
যখন বুদ্ধিবৃত্তি পরিপক্ক হয় এবং তার শীর্ষে উন্নীত হয়, তা বুদ্ধিমত্তা হয়ে যায়। যখন আবেগ পরিপক্ক হয় ও শীর্ষে পৌঁছায়, তা হয়ে যায় আস্থা। যখন সত্তা পরিপক্ক হয় ও তার শীর্ষে উপনীত হয়, তা জীবনমুক্তি হয়ে যায়।
- একীভূত ভিতরের কিচিরমিচির এবং বাইরের শব্দাবলী
যে ব্যক্তি নিজের অন্তর্দেশ থেকে
ভণ্ডামি সরিয়ে ফেলেছে, সে জীবনমুক্তি
অভিজ্ঞতা করবে।
ভারতবর্ষের জীবনমুক্ত মাস্টার শ্রীরামকৃষ্ণ পরমহংস সুন্দর বলেছেন, ‘তোমার ভিতরের কথা ও তোমার বলা কথার একাত্মীভবনই জীবনমুক্তি।’ তিনি বলেন, তোমার ভিতরের কিচিরমিচির ও তোমার বলা শব্দাবলীকে এক কর। তাদের দুটিকেই এক হতে দাও এবং তুমি জীবনমুক্ত হবে।
আমি তোমাদের বলি, এমন এক দেহ যেখানে ভিতরের কথা ও বাইরে বলা কথা এক, সেই দেহে বাস করা স্বর্গ। আর কোন কিছুই তোমাকে তেমন আনন্দ দিতে পারে না যে আনন্দ তুমি সেই দেহে বাস করে পাবে যেখানে ভিতরের কিচিরমিচির ও বলা কথা একীভূত। সে এক বিশুদ্ধ উচ্ছ্বাস! এই নিরবচ্ছিন্ন উচ্ছ্বাসকেই আমি বলি নিত্যানন্দ বা চিরন্তন আনন্দ। যদি তুমি এমন এক শরীরের ভিতরে বাস কর যেখানে ভিতরের কিচিরমিচির ও কথিত শব্দাবলী একীভূত, একই সুরে বাঁধা, অকস্মাৎ দেখবে যে তুমি একটি ফাঁপা বাঁশের ভিতরে বাস করছ। তুমি এক সুবিশাল অন্তরাকাশ সহকারে বাস করছ!
- নিজেকে মহাজাগতিক আকাশ বলে অনুভব করা
নিজেকে মহাকাশ বলে অনুভব করাই
জীবনমুক্তি। তার মানে তুমি নিজেকে
‘চিত্তাকাশ’-এর বদলে ‘মহাকাশ’ বলে অনুভব
কর।
- মনে তোমার পরিচয় না রেখে স্বস্তিতে থাকা
বহির্জগতে অন্যদের কাছে নিজের যে পরিচয় তুমি প্রকাশ কর, তা না ক ’রে স্বস্তিতে থাকলে যা হয় তাকে বলে ‘প্রথম অভিজ্ঞতা’ বা সাতোরি। দ্বিতীয় যে পরিচয়টিকে তুমি
অন্তর্জগতে বহন কর, নিজেকে নিজের কাছে
যেভাবে প্রমাণ কর, তা না ক'রে আরাম করাই
জীবনমুক্তি।
- অতিচেতন সজাগতা থেকে গবেষণা ও উন্নয়ন
কেউ জীবনমুক্তি লাভ করার পরে তার এক সূক্ষ্ম অতিচেতনার সজাগতা হয়। সেই অতিচেতন সজাগতার সাথে গবেষণা, পরীক্ষা এবং বিশ্লেষণ করা সহজ। এমনকি জীবনমুক্তির পরেও, আমি বহু পরীক্ষা ও বহু অভ্যাস বহির্জগৎ ও অন্তর্জগতের বিজ্ঞানীদের সাথে এবং নিজে করে চলেছি।
- মানব অবস্থাকে অতিক্রম করা
কেউ আমায় প্রশ্ন করে, 'জীবনমুক্তি কি
সাধারণ মানব অবস্থা অথবা মানব অবস্থাকে
অতিক্রম করে যাওয়া?’
অবশ্যই, জীবনমুক্তি মানব অবস্থা থেকে অতিক্রান্ত হওয়া। তুমি যা কিছুকে মানব অবস্থা বলে ভাব, তা পূর্ণ নয়। তুমি কেবল এক বীজ, এক সম্ভাবনা। তুমি এক গাছ নও। তুমি বাস্তবতা নও। তোমার বাস্তবতা হল জীবনমুক্তি।
তোমার সম্ভাবনার অবস্থায় তোমাকে
মনুষ্য বলা হয়। তোমার বাস্তব অবস্থায়,
তোমার আপ্ত বা সিদ্ধ (realized) অবস্থায়,
তোমাকে জীবনমুক্ত বলা হয়। একদম স্পষ্ট
হয়ে যাও, তুমি আধ্যাত্মিক অভিজ্ঞতা সহকারে
এক মানব সত্তা নও, তুমি মানবিক অভিজ্ঞতা
সহকারে এক আধ্যাত্মিক সত্তা।
- যোগশক্তি ছাড়িয়ে
যখন তুমি ধ্যান কর, তুমি নানা যোগশক্তি বা সিদ্ধি পেতে পার। কিন্তু যখন তু মি এইসব ক্ষমতাগুলিকে অতিক্রম করে যাও, জীবনমুক্তি ঘটে। জীবনমুক্তি হল এইসব ক্ষমতাগুলিকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য, আবার প্রয়োজন মত তাদের ফেলে দেওয়ার বুদ্ধিমত্তা।
সেদিন আমি ধর্মতত্ত্বজ্ঞানী অ্যানি বেসান্ট ও চার্লস লীড্বিটারের বিভিন্ন পদার্থের আণবিক গঠন সম্পর্কে গবেষণা সংকলিত 'অকাল্ট কেমিস্ট্রি’ বা 'অতিপ্রাকৃত রসায়ন' বইটি সম্পর্কে এক প্রবন্ধ পড়ছিলাম। তাতে বলা হয়েছে যে ফিসিক্স পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আবিষ্কার করার বহু আগেই দিব্যজ্ঞানীরা (Theosophist) বহু মৌলের (পদার্থ) পারমাণবিক গঠন নির্ণয় করেছিলেন এবং 'কোয়ার্ক’ সম্পর্কেও জানতেন! কোয়ান্টাম ফিসিক্সে কোয়ার্ক এক মৌলিক কণা।
কোয়ান্টাম ফিসিক্সের জন্ম হবার আগে, কোন আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তাঁরা এটা কিভাবে আবিষ্কার করতে পারলেন? রিপোর্টে বলা হয়, ভারতের জীবনমুক্ত মাস্টার ও যোগপিতা সন্ত পতঞ্জলির যোগসূত্রে বর্ণিত 'সিদ্ধি’ অথবা 'অনিমা’ নামক নিগূঢ় ক্ষমতা দ্বারা এটা করা যায়। পতঞ্জলি 'অনিমা'-কে বর্ণনা করে অনিমাকে বলেছেন - 'অতিপ্রাকৃত ক্ষমতার (superphysical faculty) আলোক পরিচালনা করে ক্ষুদ্র, গুপ্ত বা দূরের জ্ঞানকে অর্জন করার সামর্থ্য’।
যোগের প্রশিক্ষণ দ্বারা, তাঁরা অতিক্ষুদ্র
বস্তু যা সাধারণ চোখে দেখা যায় না, তার
চাক্ষুষ প্রতিচ্ছবি অভিজ্ঞতা করতে পারতেন।
যোগশক্তি দ্বারা তাঁরা পাঁচটি নতুন মৌল
দেখতে পান। তাঁরা কোয়ার্কের বিস্তারিত গঠন
ছাড়িয়ে সাব-কোয়ার্ক খুঁজে পান এবং তার হদিশ বিজ্ঞান এখনও পায় নি। এই একই আবিষ্কার পৃথিবীর কমপক্ষে তিন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে এই প্রকার অতিপ্রাকৃত ক্ষমতার দ্বারা হয়।
তাঁরা সিদ্ধান্তে আসেন যে সমস্ত জড়পদার্থ মহাকাশে বুদ্বুদের মত যেন এক অদৃশ্য সুতায় গাঁথা মুক্তা সকল। রিপোর্ট বলে গবেষকেরা সেই অতিপারমাণবিক কণাগুলিকে কেবল দেখেছিলেন তা নয়, তাঁরা সেই পরমাণুর ভিতরে কোয়ার্কের চেয়েও ছোট কণাকে দেখেছিলেন, যাকে দেখার জন্য বিজ্ঞানীদের খুবই শক্তিশালী ‘পার্টিক্েল অ্যাক্সিলারেটার’ চাই যার জন্য কোটি কোটি ডলার চাই!
অনেক যোগী আছেন যাদের এই প্রকার সিদ্ধি বা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা ধ্যানের ফলাফল হিসাবে আসে। সেগুলি ভাল যদি না তুমি তাতে আটকে যাও। নতুবা তুমি জীবনমুক্তির চূড়ান্ত লক্ষ্য হারিয়ে ফেলবে।
১৭) স্বচ্ছ, নির্বিঘ্ন শান্তি
জীবনমুক্তি হলে ভিতরে এত প্রবল ও স্বচ্ছ শান্তির অনুভূতি হয় যে তোমার চিন্তাও তাকে বিরক্ত করতে পারে না।
ভেবো না যে জীবনমুক্ত মাস্টারদের চিন্তা থাকে না। প্রকৃতপক্ষে তাঁদের অন্তর্দেশ এত সুবিশাল যে মন এক নগণ্য অংশ। তোমার ক্ষেত্রে তোমার কাছে দশ একর মন থাকলে, সমস্ত দশ একর একটা চিড়িয়াখানার মত। একজন জীবনমুক্ত মাস্টারের কয়েক লক্ষ একর জমি আছে, কিন্তু তাতে কেবল দশ একর চিড়িয়াখানা। কোটি কোটি একরের মধ্যে যদি দশ একরে কিছু নড়াচড়া হয়, তুমি
কি তাকে বিশৃঙ্খলা বলবে? না! সেটা তো নগণ্য। সেটা কার্যত: প্রায় নেই। সেইজন্য সাধারণ মানুষ অনুভব করে ‘আমি একটা দেহ’ কিন্তু এক জীবনমুক্ত সত্তা অনুভব করে, ‘আমি এই দেহটাও’।
এটা এই নয় যে ‘আমি দেহ’ ধারণা মুছে যায়। সেটা শুধুমাত্র প্রসারিত হয়ে যায় - ‘আমি এই দেহটাও’।
১৮) শক্তির প্রাকৃতিক প্রবাহকে দেহের মধ্য দিয়ে প্রবাহিত হতে দেওয়া
জীবনমুক্তির অর্থ হল, কোন দ্বন্দ্ব ছাড়াই শক্তির প্রাকৃতিক প্রবাহকে তোমার দেহের মধ্য দিয়ে প্রবাহিত হতে দেওয়া। যেই মুহূর্তে তুমি পছন্দ করা ও অগ্রাধিকার দেওয়া শুরু কর, তুমি ইতিমধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলেছ। যে ব্যক্তি জীবনমুক্তিকে বেছে নেয়, তার কখনও জীবনমুক্তি ঘটে না। যে পছন্দহীনতাকে বেছে নেয় কেবল তার ক্ষেত্রে সেটা ঘটে। এটা একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি।
জীবনমুক্তির ধারণায় আসক্তি
হাজার হাজার বছর ধরে কোট কোটি অন্বেষণকারীরা সংগ্রাম করে যাচ্ছে। তাদের মধ্যে খুব কমই জীবনমুক্তির চূড়ান্ত অভিজ্ঞতা অর্জন করেছে। তার কারণ হল, তোমার জীবনমুক্তি সম্পর্কে কিছু ধারণা আছে এবং সেই ধারণার ভিত্তিতে যে কার্যকে সঠিক ভাব, তা বেছে নাও।
যখন তুমি জীবন্ত মাস্টারদের দেখ, তুমি সর্বদাই জীবনমুক্তির পার্শ্ব-প্রতিক্রিয়া বা জীবনমুক্তির উপজাতকে (বাই-প্রোডাক্ট) দেখ। তোমার জীবনমুক্তি সম্পর্কে ধারণা ও লোভ নির্মিত হয় জীবনমুক্ত মাস্টারের জীবনশৈলীর গুণমান ও শক্তি দেখে।
সেটা জীবনমুক্তির জন্য আসক্তি নয়। সেটা জীবনমুক্তির ধারণাতে আসক্তি। দৃষ্টান্তস্বরূপ, তুমি ভাবতে পার, যে মুহূর্তে তুমি জীবনমুক্ত হবে, অকস্মাৎ তোমাকে কেউ একটা স্বর্ণ-সিংহাসন দেবে। তুমি কেবল সেই সোনার সিংহাসনের প্রতি আসক্ত হও। তুমি কেবলমাত্র জীবনমুক্তিতে আসক্ত হতে পার না।
তুমি জীবনমুক্তির প্রতি কিভাবে আসক্ত
হবে? জীবনমুক্তির ওপরে তোমার এখন যা
কিছু ধারণা আছে তা জীবনমুক্তি নয়, সেগুলি
জীবনমুক্তি 'সম্পর্কে' ধারণা। জীবনমুক্তির
সম্পর্কে তোমার ধারণা যতই শোধিত হয়,
তুমি ততই জীবনমুক্তির দিকে এগিয়ে যাও,
তুমি কখনই সেই ধারণাতে আসক্ত হতে পার
না।
যদি তুমি জীবনমুক্তিতে আসক্ত হও, স্পষ্ট করে বোঝ, জীবনমুক্তি সম্পর্কে তোমার ধারণা বিশুদ্ধ নয়, স্বচ্ছও নয়। তোমাকে বিশোধিত হতে হবে এবং জীবনমুক্তি সম্পর্কে তোমার স্বচ্ছতর ধারণা চাই। আধ্যাত্মিক রচনা পাঠ কর, মাস্টারের কথা শ্রবণ কর এবং জীবনমুক্তি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাও।
জীবনমুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণাই হল জীবনমুক্তি! কারণ কিছু সময় পরে, একবার মাস্টারের সাথে লড়াই করা যখন তুমি বন্ধ কর, তিনি তোমাকে যত স্বচ্ছতা দিয়েছেন তা এক ঘনীভূত অভিজ্ঞতা হয়ে যায়। যখন অন্তরাকাশ প্রেমপূর্ণ হয়, মাস্টারের সাথে সংযুক্ত হয়, তাঁর প্রকাশিত সমস্ত কথা সরাসরি তোমার অভিজ্ঞতা হয়ে যায়। তাই এক স্বচ্ছতর উপলব্ধি সৃষ্টির চেষ্টা কর। তা তোমাকে স্বতঃশ্চলভাবে জীবনমুক্তির দিকে নিয়ে যাবে এবং আসক্তি মুছে যাবে।
১৯) সজাগ হওয়া, করা ও সমর্পণ করা
সজাগ হওয়া, সঠিক কার্য করা এবং
ঈশ্বরে সমর্পণ - জীবনমুক্তি এই তিনটিকে
বোঝায়। যতক্ষণ তুমি এই তিনটিকে আলাদা
ভাব, তুমি জীবনমুক্ত হও নি। যখন তুমি
উপলব্ধি কর যে এই তিনটি জিনিষ এক, এই
তিনটি জিনিষই একইসাথে ও স্বতঃস্ফূর্তভাবে
ঘটে, তুমি জীবনমুক্ত হয়েছ। যখন তুমি সজাগ
যে তুমি ইতিমধ্যে ঈশ্বরের কাছে সমর্পিত
হয়েছ, তুমি সর্বদাই সঠিক কার্য করতে
থাকবে!
২০) পরমানন্দ ছাড়িয়ে
'সর্বদা প্রগাঢ় থাকা' এক জীবনমুক্ত
মাস্টারের প্রধান ছাপ। যখন তুমি সেই ছাপ
দেখ, তুমি তাকে 'আনন্দ' বা 'সুখ' বলে বোঝ।
তোমাকে সত্য বলছি, আমি নিজে নিজেকে
এক আলাদা আনন্দময় সত্তা বলে অনুভব করি
না। আমি কেবল এটা জানি যে অবিশ্রাম
আমার মধ্যে অসাধারণ কিছু খুবই প্রগাঢ়ভাবে
(ঐকান্তিকভাবে) ঘটে যাচ্ছে। কেবল একজন
বাইরের ব্যক্তি সেটাকে 'আনন্দ' বলে অনুভব
করে। প্রকৃতপক্ষে সেটা 'আনন্দ'-ও নয়। এটা
একটা গুণমান যাকে বর্ণনা করা যায় না, যাকে
মন দ্বারা ধারণা করা যায় না।
২১) অভিজ্ঞতা, অভিজ্ঞিত ও অভিজ্ঞতাকারীর একীভবন
এখন অবধি তুমি তিনিটি ভিন্ন জিনিষ
দেখ, অভিজ্ঞতাকারী, অভিজ্ঞতা ও অভিজ্ঞিত
(যাকে অভিজ্ঞতা করা হয়)। উদাহরণস্বরূপ,
তুমি এই বইটা এখন পড়ছ। তুমি পড়ছ, তাই
তুমি অভিজ্ঞতাকারী; অভিজ্ঞতা হল বইটা
পড়ার; আর অভিজ্ঞিত হল বইটা, যাকে তুমি
অভিজ্ঞতা করছ। যখন তুমি জীবনমুক্ত হও,
এই তিনটিই - অভিজ্ঞতাকারী, অভিজ্ঞতা ও
অভিজ্ঞিত, এক হয়ে যায়। তুমি এক
অভিজ্ঞতাকারী যে নিজেকে অভিজ্ঞতা করছে,
আবার তুমিই সেই অভিজ্ঞিত!