জীবনমুক্ত জীবনযাপন
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
১) শরীরের কাঠামোতে মহাবিশ্বের বিশৃঙ্খলা উপভোগ করা
এখন পর্যন্ত তুমি তোমার শরীরের
কাঠামোতে বিশৃঙ্খলাকে, মহাবিশ্বকে ধরে
রাখার জন্য যথেষ্ট পরিণত নও। তোমাকে
বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় রাখতে হয় কারণ তুমি
মহাবিশ্ব ঠিক যেমন আছে তাকে তেমনিভাবে
গ্রহণ করতে অসমর্থ। তোমার শরীরের ছয় ফুট
কাঠামোটা বিশৃঙ্খলা যেমন আছে তেমনিভাবে
ধরে রাখার জন্য, অভিজ্ঞতা করার জন্য ও
উপভোগ করার জন্য যথেষ্ট পরিণত নয়।
জাগ্রত দেহ, মন ও মস্তিষ্ক সহকারে
অবস্থান করা এবং তাদের মহাবিশ্বকে
অভিজ্ঞতা করার জন্য সমন্বয়পূর্ণ করে রাখা
হল জীবনমুক্তি জীবনযাপন।
তার জন্য দেহ, মন ও মস্তিষ্ককে তৈরি
হতে হবে। দেহকে নিত্যযোগের মত প্রক্রিয়া
দ্বারা তৈরি করা যায়।
মন এক সফ্টওয়্যারের মত। তাতে আছে সচেতন মন ও অচেতন মন। সঠিক শিক্ষা দ্বারা, ভুল ধারণা অপসারণ দ্বারা এবং স্পষ্ট ও সঠিক ধারণা আত্মভূত করা দ্বারা সচেতন মনকে শোধিত করা যায়। অচেতন মনকে ধ্যান প্রক্রিয়া দ্বারা শোধিত করা যায়।
কিন্তু পরিণামে, সফ্টওয়্যারের স্থায়ী পরিবর্তন হবার জন্য, হার্ডওয়্যারকেও পরিবর্তন হতে হবে। জীবনমুক্তির অভিজ্ঞতাকে ধরে রাখার জন্য ও বিকিরণ করার জন্য তোমার মস্তিষ্কের খাঁজগুলিকে পরিবর্তিত হতে হবে। সেটা হতে পারে দীক্ষা দ্বারা, মাস্টারের স্পর্শ দ্বারা। দীক্ষা হল সরাসরি শক্তিকে সঞ্চারিত করা এবং তারপরে তোমার বিভিন্ন মাত্রাগুলি জাগ্রত হতে শুরু করবে।
২) দ্বন্দ্বমুক্ত জীবনযাপন করা
জীবনমুক্ত হয়ে বাস করার সাথে
বিবাহিত জীবন বা কৌমার্যের কোন সম্পর্ক
নেই। সেটা কেবল এক দ্বন্দ্ববিহীন জীবনযাপন
করা যেখানে তোমার কার্য ও জ্ঞান তোমার
বাসনাগুলির সাথে সুরে বাঁধা।
৩) চিন্তাসংখ্যার হ্রাস হওয়া
কোন কিছুতে চরমপন্থী না হওয়া, আবেগগুলির চূড়ান্তে আটকে না যাওয়া - তাকেই বলে মধ্যপন্থা। মধ্যপন্থায় থাকলে দেখবে, কোন কার্য শুরু হবার আগে উদিত হওয়া চিন্তার সংখ্যা হঠাৎ কমে যায়। সেই সময়কেই বলা হয় ‘জীবনমুক্ত জীবনযাপন’ যখন তোমার চিন্তা সম্পূর্ণরূপে চলে গেছে ও তোমার সমস্ত কার্য চিন্তা বিনাই করতে পারছ, তখন তুমি জীবনমুক্ত হয়েছ।
৪) সত্ত্বতে কেন্দ্রিত হওয়া
‘সত্ত্ব’ বা সকারাত্মক শক্তিতে কেন্দ্রিত থেকে তুমি সুন্দরভাবে ও অনায়াসে তোমার কার্য নির্বাহ করতে সক্ষম হবে - তোমার পেশা, তোমার ব্যবসা, তোমার সম্বন্ধতা, তোমার
সমস্ত জীবন। সকারাত্মক শক্তিতে কেন্দ্রিত
থেকে তুমি সবকিছুই পরিচালনা করতে
পারবে। তাকেই আমি বলি জীবনমুক্তি - বেঁচে
থাকাকালীনও তুমি এক মুক্ত সত্তা।
- মস্তিষ্কের অযান্ত্রিক অংশকে জাগ্রত করা
সত্ত্ব বা সকারাত্মক শক্তিতে কেন্দ্রিত থাকলে ‘জীব’ সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা হয়। ‘জগৎ’-এর সাথে কিভাবে সম্বন্ধতা করতে হবে, সেটা সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা হবে। জীব ও জগৎ-এর সম্পর্কে স্পষ্ট ধারণা হবার জন্য তুমি স্বভাবতই পৌঁছে যাবে উৎস বা ঈশ্বরে।
সেই বোধগম্যতা তোমাকে স্পষ্টতা প্রদান করবে। সেই স্পষ্টতা তোমার মস্তিষ্কের অযান্ত্রিক অংশকে স্বতশ্চলভাবে জাগ্রত করবে। সেই জাগরণ ঘটলে তোমার রুটিনে এক বিশৃঙ্খলা ঘটা শুরু হবে। নিজে থেকেই তোমার রুটিনে পুনর্বিন্যাস হতে আরম্ভ করবে। কেবল তার সাথে সহযোগিতা কর। তাকেই আমি বলি ‘জীবনমুক্ত জীবনযাপন’
- জাগরণের সাথে সহযোগিতা করা
যদি তুমি তোমার মধ্যে ঘটা এই নতুন উচ্ছ্বাসের সাথে সহযোগিতা না কর এবং যদি তুমি নিজের ওপরে সেই পুরানো নীরস রুটিন চাপাও, তাহলে তুমি ভুলে যাবে অথবা তুমি নিজেকে সেই আগের পুরানো মানুষটির কাছে, আগের নিস্তেজতার কাছে, আবার নিয়ে যাবে। তোমার মধ্যে ঘটা জাগরণের সাথে সহযোগিতা করলে তুমি শিষ্য হও বা জীবন মুক্তি নিয়ে বাস কর।
- মহান সত্যগুলি নিয়ে বাস করা
জীবনমুক্তি সঠিক শব্দ। যখন তুমি এই
মহান সত্যগুলিকে নিয়ে বাস করছ তুমি
পরমজ্ঞানোলোকপ্রাপ্ত হয়েছ, ব্যাস্।
লোকেরা ভাবে যে জীবনমুক্ত হওয়া
অর্থ সমস্ত দায়িত্ব চলে গেছে এবং তোমাকে
আর কিছুই করতে হবে না। তারা ভাবে সে টা
এক লম্বা ছুটি এবং তুমি কেবল বেলাভূমিতে
শুয়ে থাকতে পার এবং কিছুই করার প্রয়োজন
নেই।
তুমি কি চাও এবং তোমার জীবনে যা কিছু পাও নি, সেগুলি সম্পর্কে তোমার এক অতিকল্পনা থাকে। তুমি সেগুলিকে অভিক্ষেপ কর ও সেগুলিকে জীবনমুক্তি হিসাবে দেখ। স্বর্গ সম্পর্কে তুমি তোমার নিজের ধারণাকে অভিক্ষেপ কর ও ভাব যে সেটাই জীবনমুক্তি। ‘জীবনমুক্তি পাওয়া’ এক ভুল কথা, ‘জীবনমুক্ত জীবনযাপন’ ঠিক কথা।
তোমাকে সত্যসকল সহকারে বাস
করতে হবে। মহান সত্যসকলকে নিয়ে
জীবনযাপন করা হল জীবনমুক্তি। মাস্টার
তোমাকে জীবনমুক্তি হাতে পাইয়ে দিতে পারেন
না। সেটা আলাদা কোন জিনিষ নয় যা তিনি
দিতে পারেন। তিনি কেবল তোমাকে তোমার
জীবনমুক্তি অভিজ্ঞতা করার জন্য হাতিয়ার বা
সাধনী দিতে পারেন। তিনি কেবল পথ দেখাতে
পারেন। তোমাকে সেই সত্যগুলি সহকারে বাস
করা শুরু করতে হবে এবং নিজের জীবনে
তাদের অভিজ্ঞতা করতে হবে।
জীবনমুক্তি মানে এই নয় যে তুমি তোমার দেহ ছেড়ে চলে যাবে ও মারা যাবে। না! তুমি এমন এক কেন্দ্রে বাস করবে যা পঞ্চ ইন্দ্রিয়কে অতিক্রম ক’রে, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের সাথে। কেবল তোমার কেন্দ্রটি স্থানান্তরিত হবে। তোমার ভিতরে জ্ঞানীয় স্থানান্তরুণ (cognitive shift) ঘটবে। এটাকেই আমি বলি জীবনমুক্তি।
আমিত্ব বনাম জীবনমুক্তি
তোমার জীবনমুক্তিকে হরণ করার জন্য
তোমার আমিত্ব যথেষ্ট শক্তিশালী নয়! এটা
বোঝ, তোমার আমিত্ব এত ক্ষমতাশালী নয় যে
তা তোমার জীবনমুক্তিকে সরিয়ে ফেলতে
পারবে।
তোমাকে চিন্তা করা বন্ধ করতে হবে যে
তোমার আমিত্ব ব'লে কিছু আছে। এমনকি
তোমার আমিত্বও তেমনি কিছু বড় নয় যেমন
তুমি ভাব। তুমি নিজেকে যতটা বড় ভাব
ততটা বড় তুমি নও! তাই এমনকি তোমার
আমিত্বও তোমাকে জীবনমুক্তিকে সরিয়ে
ফেলতে পারে না।
তুমি বিশ্বাস কর কি না কর, অভিজ্ঞতা কর কি না কর, তুমিই চিরন্তন চৈতন্য।
তোমার যুক্তি তত মজবুত নয় যতটা
তুমি মনে কর। আমি সবসময় লোকেদের
বলি, তোমার অজ্ঞতা ততটা প্রবল নয় যে তা
তোমার কাছ থেকে জীবনমুক্তিকে সরিয়ে
ফেলতে পারবে। এমনকি তোমার অজ্ঞতা ও
আমিত্বের ব্যাপারেও তুমি তত বড় নও এবং
সেটা এক সত্য।
আগে ও পরে
একটা সুন্দর জেন্ কথা আছে, ‘জীবনমুক্তির আগে, একটা পর্বত হল পর্বত, একটা নদী হল নদী, একটা অরণ্য হল অরণ্য। যখন তুমি অন্বেষণ করা শুরু কর, যখন তুমি খোঁজা শুরু কর, পর্বত পর্বত নয়, নদী নদী নয় ও এক অরণ্য অরণ্য নয়। সবকিছুই এক বিশৃঙ্খলা। যা অন্বেষণ করছ তা যখন পেয়ে যাও - জীবনমুক্তি - আবার সেই পর্বত হয়ে যায় পর্বত, নদী হয় নদী ও অরণ্য হয়ে যায় অরণ্য।'
এই বক্তব্যটা বোঝা শক্ত। তাঁরা বলতে চায়, তোমার খোঁজ শুরু করার আগে ও জীবনমুক্তি অর্জন করার পরে, জিনিষগুলি স্বচ্ছ। কিন্তু অন্বেষণ করার প্রক্রিয়ার সময়ে, জিনিষগুলি স্বচ্ছ নয়। যদিও খোঁজার আগে ও জীবনমুক্তির পরে, জিনিষগুলিকে স্পষ্ট বলে মনে হয়, খোঁজার আগের স্পষ্টতা জীবনমুক্তির পরের স্পষ্টতার থেকে ভিন্ন।
খোঁজার আগে তোমার স্পষ্টতা যে কোন জিনিষ দ্বারা গুলিয়ে যেতে পারে! সেটা চূড়ান্ত স্পষ্টতা নয়। সেটা এক অস্পষ্ট ধারণা। কিন্তু জীবনমুক্তির পরে তুমি যে স্পষ্টতা পাও তা কোন কিছু দ্বারা গুলিয়ে যেতে পারে না। সেটা যেমন আছে, তেমনটির চূড়ান্ত সত্য। সেটাই পার্থক্য। যে স্পষ্টতাকে কোন কিছু দ্বারা গুলিয়ে ফেলা যায় না, তা হল জীবনমুক্তির স্পষ্টতা। জীবনমুক্তির পরে, যে কোন জিনিষ দেখার কম্পাঙ্ক ভিন্ন হয়ে যাবে। তাই যদিও পর্বত এক পর্বত, এক নদী এক নদী ও এক অরণ্য এক অরণ্য, সেই দেখার কম্পাঙ্কই একদম আলাদা হয়ে যায়। অন্বেষণ করার সময় হল এক রূপান্তরের প্রণালী, জিনিষগুলি শুধু বিভ্রান্তিতে থাকবে! তার জন্য বিব্রত হয়ো না।
আন্তরিক চাহিদা চাই, অন্য কোন যোগ্যতা নয়
লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘শিষ্য
যোগ্য হোক কি না হোক, মাস্টার চাইলে কি
তাকে জীবনমুক্তি দিতে পারেন?’
একজন জীবনমুক্ত মাস্টার যে কোন মানুষকে কেবল এক স্পর্শ দ্বারাই জীবনমুক্তি দিতে পারেন - কেবল স্পর্শই নয়, কেবল একটা চিন্তাই যথেষ্ট। অন্য কিছুর প্রয়োজন নেই। তিনি যে কোন মানুষকে মুক্তি দিতে পারেন।
এই পৃথ্বীগ্রহে সবচেয়ে মহান ঘটনা হল
এক জীবনবদ্ধ সত্তা এক জীবনমুক্ত সত্তার
সাথে বসে আছে ও জীবনমুক্তি প্রাপ্ত করছে।
মাস্টার সহজেই জীবনমুক্ত শারীরবৃত্তির সফ্ট্ওয়্যার যে কোন মানুষের মধ্যে ডাউনলোড করতে পারেন। যখন তুমি সম্পূর্ণরূপে উন্মুক্ত থাক, সেই জীবনমুক্ত শারীরবৃত্তির সফ্ট্ওয়্যার তোমার সিস্টেমে ডাউনলোড করা যায়। তোমার শরীর শেখে যে শরীর এখনকার চেয়ে ভাল হতে পারে। তোমার জৈবস্মৃতি আরও ভাল অস্তিত্বের সম্ভাবনার শিক্ষাপ্রাপ্ত করে।
জীবনমুক্ত মাস্টার বুদ্ধের জীবনের এক ছোট গল্প :
বুদ্ধকে একবার জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কেন সবাইকে জীবনমুক্তি প্রদান করেন না?’ তিনি বলেছিলেন, ‘দয়া করে গ্রামে গিয়ে জিজ্ঞাসা কর কে জীবনমুক্তি চায়। তাদের আমার সামনে নিয়ে এস এবং আমি তা দেব।’
সেই ব্যক্তিটি সারাদিন গ্রামে কে
জীবনমুক্তি চায় তা জানার জন্য জিজ্ঞাসা
করতে লাগল। সে সন্ধ্যাবেলা বুদ্ধের কাছে
ফিরে মুখ নীচু করে ফিরে এল। বুদ্ধ প্রশ্ন
করেন, ‘কি হল? কেউ জীবনমুক্তি চায় না,
তাই কি?’
ব্যক্তিটি একটু আনন্দের সাথে বলল, ‘না, না, দুই জন জীবনমুক্তি চায়।’ বুদ্ধ বলেন, ‘ঠিক আছে, তাদের এক্ষুণি নিয়ে আস। আমি তাদের জীবনমুক্তি দেব।’
ব্যক্তিটি আওয়াজ নীচে করে উত্তর
দিল, ‘না, তারা এখানে আসতে চায় না। যদি
আপনি সেটা তাদের জায়গায় পাঠিয়ে দেন,
তারা তা নিয়ে নেবে!’
প্রকৃত অর্থে কেউ জীবনমুক্তি চায় না!
তারা কেবল সেটাকে একটা উপযোগিতা বা
সাজিয়ে রাখার জিনিষের মত দেখে!
বোঝ, ঈশ্বর তোমাকে বন্ধনে থাকার জন্যও স্বতন্ত্রতা দেন। জীবনমুক্তিকে কখনও তোমার ওপরে জোর করা যায় না। যদি তা জোর করা হয়, সেই স্বতন্ত্রতাও এক বন্ধন হয়ে যাবে।
দুটি জিনিষ আছে, যোগ্যতা ও চাহিদা।
জীবনমুক্ত হবার জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু গভীর অনুভূতি, আন্তরিক চাহিদা যে ‘আমি তা চাই’, সেটা থাকা প্রয়োজন।
দয়া করে স্পষ্ট করে বোঝ, আমারও
সেই সব সমস্যাগুলি ছিল যেগুলি এখন
তোমাদের আছে, যেমন অস্তিত্বকে বিশ্বাস না
করতে পারা বা নিজেকে বিশ্বাস না করতে
পারা। আমার এই সব সমস্যাগুলিই ছিল।
আমি কেবল বলতে পারি যে জীবনমুক্তির জন্য
কোন যোগ্যতার দরকার নেই। কাউকে
জীবনমুক্ত হবার জন্য তার কোন যোগ্যতার প্রয়োজন নেই।
এটা যেন লটারী জেতা! কেউ কি বলতে পারে, ‘আমি একটা লটারী পাবার জন্য কাজ করেছি, আমি টিকিট কিনেছি, তাই আমি লটারী জেতার জন্য যোগ্য হয়েছি। আমার প্রচেষ্টা প্রাইজ পাবার সমান!’? না! ১০ কোটি ডলারের লটারীর জন্য যোগ্যতা কি? তোমাকে কেবল একটা টিকিট কিনতে হবে, ব্যস্! যে কাজ তুমি করলে তা ফলাফলের চেয়ে অনেক ছোট। তোমার প্রচেষ্টা ফলাফলের সমান নয়। জীবনমুক্তির ক্ষেত্রেও সেটা একই ব্যাপার। তাই জীবনমুক্তি সর্বদাই এক লটারীর মত। আধ্যাত্মিক পথে তোমার সমস্ত প্রচেষ্টার চেয়ে তোমার অভিজ্ঞতা অনেক অনেক বেশী হয়।
একবার অভিজ্ঞতা ঘটলে, তুমি বুঝবে
যে সেটা এক আশীর্বাদ। ততক্ষণ পর্যন্ত তুমি
যাই কর না কেন, তা কেবল লটারীর টিকিট
কেনা। যে ব্যক্তি লটারীর টিকিট কেটেছে, সে
বলতে পারে না যে সে তার কঠিন শ্রমের জন্য
লটারী জিতেছে।
দক্ষিণ ভারতে মন্দির-শহর
তিরুভান্নামালাইতে শিব অরুণাচল নামে এক
অতি পবিত্র পাহাড় হয়ে প্রকট হন। রামানা
মহর্ষি সেই অরুণাচলের মহিমার এক সুন্দর
গান গাইতেন। তিনি গাইতেন, ‘আমি আমাকে
দিলাম ও তোমাকে পেলাম। তাহলে কে
জিতল? কে বেশী বুদ্ধিমান?’
নিজেকে অস্তিত্বকে প্রদান করে জীবনমুক্তি পাওয়া যেতে পারে। নিজেকে প্রদান করে দেওয়া, তুমি যা পাও তার সমতুল্য নয়। যদিও তুমি তোমার জীবন প্রদান করে ফেল, তাতে লটারীর টিকিট কেনার চেয়ে বেশী প্রচেষ্টা বা মূল্য নেই।
সেটা ঘটার পরে, তুমি বুঝবে যে পুরো
জিনিষটাই অস্তিত্বের করুণা ও আশীর্বাদ।
রূপান্তরের ফল এত বড় ও মহান হবে যে তুমি
কোন কারণ খুঁজে পাবে না কেন তোমাকে তার
জন্য বেছে নেওয়া হয়েছে, কেন তা তোমার
ওপরে বর্ষিত হয়েছে! কোন যোগ্যতার দরকার
নেই, কিন্তু আন্তরিক চাহিদা ও অন্বেষণ
প্রয়োজন। পরিপূর্ণতা সর্বদাই একটা উপহার।
একটা উপহার পাবার জন্য যোগ্য হওয়া বলে
কিছু নেই।
অন্বেষণ হল শূন্যতা অনুভব করা,
কারণ তোমার আধ্যাত্মিক স্পষ্টতা ও
জীবনমুক্তি এখনও ঘটে নি। সেই
অত্যাকাঙ্ক্ষাকে অত্যাবশ্যক হতে হবে।
জীবনমুক্ত মাস্টার রামকৃষ্ণ পরমহংস বলতেন, ‘ধর, তুমি দারিদ্র্যে বাস করছ, কোন খাদ্য ও কাপড় ছাড়াই মরণাপন্ন হয়েছ। কিন্তু যে করেই হোক, তুমি জান যে পাশের ঘরে অনেক ধনসম্পদ তালাবদ্ধ করে রাখা আছে। যদিও তুমি তা নিয়ে নাও, কেউ জানতে পারবে না। তুমি কি শান্তিতে ঘুমাতে পারবে? হয় তুমি দরজা খোলার চেষ্টা করবে অথবা দরজাটা ভেঙ্গে ফেলবে। যতক্ষণ না পর্যন্ত সেই সম্পদ তুমি তোমার নিয়ন্ত্রণে না নিয়ে আসছ, তুমি ঘুমাতে পারবে না।’
একইভাবে, তোমার জানা উচিত যে
তুমি এখন আধ্যাত্মিক দরিদ্রতায় আছ। তোমা র
জানা উচিত যে তোমার ভিতরে একটা ঘর
অঢেল ধনসম্পদে ভরা ঘর তালাবদ্ধ করা
আছে। সেই জ্ঞান, সেই মনোভাব, সেই
প্রগাঢ়তা, সেই মেজাজ এক মৌলিক
প্রয়োজনীয়তা। তার সাথে অন্বেষণ তোমার
সমস্ত জীবন রূপান্তরিত করে ফেলতে পারে।
তোমার উৎসর্জন যথেষ্ট শক্তিশালী এবং
তা তোমায় জীবনমুক্তির দিকে পরিচালিত
করবে।
বস্তুত, জীবনমুক্তি রান্না করার মত। কিছু জিনিষ যোগ করতে হবে, কিছু জিনিষ সরাতে হবে। তোমাকে প্রগাঢ় অন্বেষণ যোগ করতে হবে। যা কিছু অপ্রয়োজনীয়, যেমন অস্থিরতা ইত্যাদি স্বতঃচলভাবে বার হয়ে যাবে এবং জীবনমুক্তি ঘটবে!
ক্রমশ বনাম অকস্মাৎ জীবনমুক্তি
আমি বলতে পারি যে সমস্ত প্রধান আধ্যাত্মিক প্রথাগুলিকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। এক শ্রেণী ধীরে ধীরে বা ক্রমশ অগ্রগতি প্রদান করে। সেখানে এক স্পষ্ট ও স্বচ্ছ পথ থাকবে, যেমন যোগপিতা পতঞ্জলি বর্ণিত পাঁচটি নিয়মানুবর্তিতা - যম (শৃঙ্খলা), নিয়ম (ব্যক্তিগত ব্যবহার), আসন (অঙ্গবিন্যাসের অনুক্রম), প্রাণায়াম (শ্বাসপ্রশ্বাস) ও প্রত্যাহার(অপসারণ)। সেটা সাধারণ মনকে আকর্ষিত করবে। তুমি শুরু করতে পার এবং ধীরে ধীরে এগিয়ে যেতে পার। এটা শুরু করা সোজা কিন্তু শেষ করা শক্ত, অর্জন করা কঠিন।
অন্য প্রথা তোমাকে সরাসরি অভিজ্ঞতা প্রদান করবে, বিশেষত শিব প্রদত্ত 'শিব-সূত্র'। এগুলি হল প্রক্রিয়া এবং তোমায় সরাসরি জীবনমুক্তি দিতে পারে। কিন্তু শুরু করা কঠিন কারণ যুক্তিগতভাবে তুমি সংযুক্ত অনুভব করতে পার না।
শিব খুব সহজেই বলেন যে সহজ জিনিষ তোমাকে জীবনমুক্তি দিতে পারে। উদাহরণস্বরূপ, একটি প্রক্রিয়ায় হাঁচি দেবার সময় তোমাকে প্রগাঢ়রূপে সজাগ হতে হবে এবং তুমি জীবনমুক্ত হয়ে যেতে পার! কার্যত তিনি বলছেন যে কেবলমাত্র একটা হাঁচি তোমাকে জীবনমুক্তি দিতে পারে! তুমি কিভাবে তা বিশ্বাস করতে পার? যুক্তিগতভাবে তুমি সন্তুষ্ট হতে পার না, যুক্তি দিয়ে বুঝতে পার না।
কিছু পদ্ধতি আছে, কিছু প্রক্রিয়া আছে, যা তোমাকে অকস্মাৎ জীবনমুক্তি দিতে পারে, যেমন শিব-সূত্রে দেওয়া আছে। এই অকস্মাৎ জীবনমুক্তির জন্য এক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিষ হল সাহস এবং অস্তিত্ব বা তোমার মাস্টারের সাথে অনুভূতির সংযুক্তি।
জীবনমুক্তি যে কোন মুহূর্তে হতে পারে। এমনকি তিব্বতীয় বৌদ্ধদের 'বার্দো'-র ধারণা আছে - জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী অবস্থা, যেখানে জীবনমুক্তির সম্ভাবনা খুবই বেশী।
ক্রমশ জীবনমুক্তির শিক্ষাপ্রদানের প্রথাগুলি আমাদের নিঃসন্দেহে অনেক অবদান করেছে। নতুন অন্বেষণকারীদের জন্য শুরু করার জন্য সেটা সত্যি এক উদ্দীপক পথ হতে পারে। কিন্তু এই 'ক্রমশ পথ'-গুলিতে এক বিপদ আছে। সেগুলি তোমাকে চূড়ান্ত ব্যূহভেদ, চূড়ান্ত উন্মুক্ততা প্রদান নাও করতে পারে, কারণ আধুনিক মন খুব শীঘ্রই ক্লান্ত হয়ে যেতে পারে। আধুনিক মন খুবই অধৈর্য। তা সব কিছুই তৎক্ষণাৎ চায়, তাৎক্ষণিক (instant) কফির মত!
ত্বরিত বা আকস্মিক জীবনমুক্তির পদ্ধতিগুলি উত্তম কারণ সেগুলি তোমাকে অভিজ্ঞতার ঝলক দেখায় এবং সেই অভিজ্ঞতার সম্ভাবনা সম্পর্কে দৃঢ় প্রত্যয় দেয়। তখন তোমার বহু সংশয় ও সমস্যা থাকবে না। তোমার সমস্ত সমস্যা হল এই প্রকার সন্দেহ সমূহ যেমন, ‘তা কি সত্যি প্রাপ্তিসাধ্য? আমি কি তা পেতে সমর্থ হব? আমি জানি না আমার কি হবে। আমার পতি বা পত্নীর কি হবে?’
এই সমস্ত সংশয়গুলিই সমস্যা। যখন তুমি ত্বরিত জীবনমুক্তির এক ঝলক পাও, এই সমস্ত সমস্যা ও সংশয়গুলি অদৃশ্য হয়ে যাবে। তোমার পক্ষে আধ্যাত্মিক পথে চলা অনেক সহজতর হয়ে যাবে।
আরেকটা জিনিষ : মাস্টারের
শব্দাবলীকে বিচার করা থেকে ক্ষান্ত হও।
মাস্টারের যে কথাগুলিকে অনুসরণ করতে চাও
কেবল সেগুলিকে বেছে নেওয়া বন্ধ কর।
তাহলে দেখবে, সবশেষে তোমার জীবনমুক্তি
ঘটবে।
বোঝ, কেবলমাত্র যে ব্যক্তি তিন অবস্থা, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থাকে নিঃশেষ করেছে, সে জীবনমুক্ত হতে পারে। যে ব্যক্তি এই তিনটি অবস্থা থেকে আনক্ল্যাচ করতে সমর্থ, সে জীবনমুক্তি অর্জন করতে পারে।