KAILASA Library/জীবনমুক্তি/অভিব্যক্তি অভিজ্ঞতার দিকে নিয়ে যায়Sign in
জীবনমুক্তি

অভিব্যক্তি অভিজ্ঞতার দিকে নিয়ে যায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যা কিছু জীবনমুক্তি থেকে আসে, তা
তোমাকে জীবনমুক্তিতে নিয়ে যাবে। যদি তুমি
অভিব্যক্তিকে আত্মভূত কর, তা তোমাকে
একই অভিজ্ঞতায় নিয়ে যাবে। যদি একটি
সংগীত জীবনমুক্ত চৈতন্য থেকে আসে, যদি
তুমি সেই সংগীতকে গভীর গ্রহণোন্মুখতা
সহকারে আত্মভূত কর, তা তোমাকে একই
জীবনমুক্তির অভিজ্ঞতায় নিয়ে যাবে!

একদিন আমি কলা-চিকিৎসা (art therapy) সম্পর্কে একটি প্রবন্ধ পড়ছিলাম। বলা হয়েছে, যদি মানসিকভাবে অসুস্থ মানুষকে রঙিন চিত্রাঙ্কন করতে বলা হয়, তারা তা উত্তেজিত হয়ে করে। তারা ক্যানভাসে রঙ ঢেলে তা দিয়ে যা ইচ্ছা তাই করে। ক্যানভাসে রঙ করার চেয়ে তারা নিজেদের শরীরে রঙ করে। যদি তাদের এটা কয়েক সপ্তাহ বা মাস করতে দেওয়া হয়, ধীরে ধীরে তাদের পাগলামো কমে এবং তারা নিরাময় হয়।

তুমি অবাক হবে, ক্যাথারসিস-এর (আবেগমুক্তির প্রক্রিয়া) মত তারা সবকিছু ছুঁড়ে ফেলতে থাকে। দ্বিতীয় আবিষ্কারটি আরও গুরুত্বপূর্ণ : যারা টাকাপয়সার জন্য পাগল হয়েছিল তারা একভাবে রঙ করে। যারা নারী অথবা নাম ও যশের জন্য পাগল হয়েছিল তারাও সবাই একইভাবে রঙ করেছিল।

যদি তাদের রঙ করতে দেওয়া হয়,
তারা ক্যাথারসিস করে এবং ভিতরে যা থাকে তা
বার হয়ে আসে। তাদের পাগলামির কারণ
স্পষ্টভাবে তাদের চিত্রাঙ্কণে ফুটে ওঠে।

গুরুত্বপূর্ণ তৃতীয় জিনিষ যেটা ঘটল,
তা হল যে ডাক্তার সেই চিত্রগুলি ভাল করে
পরীক্ষা করে মতামত প্রকাশ করল, সে পাগল
হয়ে গেল!

স্পষ্ট করে বোঝ, যখন কোন ব্যক্তি কিছু প্রগাঢ়ভাবে প্রকাশ করে এবং যদি অন্য কেউ সেটাকে গভীরভাবে অধ্যয়ন করে, তখন অন্য ব্যক্তিটি প্রথম ব্যক্তির মতই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। তাই সেই ডাক্তার পাগল হয়ে গেল।

এখন বোঝ, যদি তুমি একজন জীবনমুক্ত মাস্টারের অভিব্যক্তিকে গভীরভাবে আত্মভূত কর, তুমি জীবনমুক্তির অভিজ্ঞতা পেতে পার! যারা জীবনমুক্ত মাস্টারের আশেপাশে থাকে, তারা ধন্য।

সংগীতময় ম্যাজিক

দক্ষিণ ভারতের ত্যাগরাজা, অন্নামাচার্যিয়া ও মাণিক্যবাসাগরের মত মহান সঙ্গীতময় সন্তেরা যখন স্বতঃস্ফূর্ত কবিতা গাইতেন, তখন তাঁরা নিজেদের জীবনমুক্তির অভিজ্ঞতা প্রকাশ করতেন।

ঐতিহ্যবাহী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত
ধ্যান ও জীবনমুক্তির জন্য পরিকল্পিত।
ভারতের শাস্ত্রীয় নৃত্য জীবনমুক্তির জন্য
পরিকল্পিত। সেজন্য যে পরিবেশন করে এবং
যারা বসে অভিজ্ঞতা করে, উভয়েই একই
ধ্যানমগ্ন অবস্থা অভিজ্ঞতা করে।

তুমি সেই স্থানে প্রবেশ করতে পার যেখান থেকে সেই সঙ্গীতকে সৃষ্টি করা হয়। যদি তা হৃদয়ের স্থান থেকে নির্গত হয়, তুমিও হৃদয়ে পৌঁছে যাবে। যদি তা কামনা থেকে আসে, তুমিও কামনা অভিজ্ঞতা করবে। সঙ্গীতকারের মানসিক অবস্থা তোমার মনকে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

যখন তুমি সঙ্গীত শ্রবণ কর, গ্রহণোন্মুখ হও। কথা বা সুরের জন্য বিব্রত হবে না। সেটার অন্তস্থলে চলে যাও, সেই সঙ্গীতের সাথে স্বস্তিতে থাক এবং মূলসূত্রটি অর্থাৎ বিমিশ্র কেন্দ্রীয় ধ্বনিটি শ্রবণ করার চেষ্টা কর। হঠাৎ দেখবে, সেটা যেখান থেকে নির্গত হচ্ছে, তুমি তা অভিজ্ঞতা করছ।

বোঝ, যদি অভিব্যক্তি জীবনমুক্তি থেকে আসে, তা জীবনমুক্তির দিকে চালিত করবে।

সুস্থ দেহ জীবনমুক্তির জন্য আত্মবিশ্বাস প্রদান করে

বোঝ, তোমার পরিবার যদি
সম্পূর্ণভাবে তোমাকে সহযোগিতা করে ও
তোমাকে সাহস ও আত্মবিশ্বাস দেয় যে তুমি
এক অধিনায়ক (লীডার), তুমি তোমার
পেশাগত জীবনে বা সামাজিক জীবনে সফল
হবে। সফল হবার জন্য সঠিক পরিবার সত্যি
দরকার কারণ তা তোমাকে প্রধান নির্ণয়গুলি
নিতে সাহস ও আত্মবিশ্বাস দেবে।

একইভাবে, কেবল তোমার শরীর তোমায় জীবনমুক্তি অর্জন করার জন্য আত্মবিশ্বাস দিতে পারে। সেইজন্য জীবনমুক্তির পথে যোগ এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যোগ তোমার দেহ ও মনে কার্য করে এবং তোমাকে আত্মবিশ্বাস ও সাহস যোগায় যে তুমি যা চিন্তা কর তা নির্বাহ করতে পার।

জীবনমুক্ত সমাজ

ভারতবর্ষে বৈদিক সময়ে, সমস্ত জীবন,
সমগ্র সমাজ জীবনমুক্তির ওপরে ভিত্তি করে
ছিল। ৭০ শতাংশ মানুষ জীবনমুক্ত ছিল এবং
বাকী ৩০ শতাংশ অন্বেষণ করছিল,
জীবনমুক্তির জন্য কার্য করিছিল।

শিল্পকলা, বিজ্ঞান, শিক্ষা, জীবনশৈলী

  • জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কার্য জীবনমুক্তির চূড়ান্ত অভিজ্ঞতার জন্যই পরিচালিত হয়েছিল। শাস্ত্রীয় নৃত্য যেমন ভারতনাট্ট্যম, সনাতন কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীত, মন্দিরের সনাতন স্থাপত্য ও ভাস্কর্য, শাস্ত্রীয় চিত্রাঙ্কন ও বিভিন্ন শিল্প, সংস্কৃত ভাষার মত ভাষাবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা ও

বাস্তুশাস্ত্র বিজ্ঞান, শিক্ষাব্যবস্থার অনন্য গুরুকুল প্রথা, জন্ম থেকে বিবাহের মধ্য দিয়ে মৃত্যু পর্যন্ত পরম্পরাগত সকল অনুষ্ঠান - জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কার্য ছিল মহান সন্তদের জীবনমুক্তির প্রকাশ ও জীবনমুক্তি পাবার উপায়।

ভারতবর্ষ - আধ্যাত্মিক ইন্কিউবেটর

ভারতবর্ষ জীবনমুক্ত মাস্টারদের এক
আধ্যাত্মিক গর্ভ (ইন্কিউবেটর)। এক
অকালজাত শিশুর জন্য একটি ইন্কিউবেটর
চাই যেখানে সঠিক বাতাবরণ, অক্সিজেন,
খাদ্য, তাপমাত্রা পরিচালনা করা যায় এবং
সেই শিশুর যত্ন করা যায় যতক্ষণ না সে নিজে
বাঁচতে পারে।

একইভাবে একজন জীবনমুক্ত সত্তার পৃথ্বীগ্রহে অবতরণ করার জন্য ও তাঁর জীবনমুক্তিকে পূর্ণরূপে প্রকাশ ও পৃথ্বীবাসীদের শেয়ার করার জন্য একটি ইনকিউবেটর চাই। ভারতবর্ষ এক ইনকিউবেটর এবং সে জীবনমুক্ত সত্তাকে প্রতিপালন করে কারণ প্রাচীন ভারতের সামাজিক গঠন একমাত্র অন্তর্জগতের গবেষণা ও জীবনমুক্তির জন্য সৃষ্টি করা হয়েছিল।

ব্যক্তিগত অথবা পেশাগত, জীবনের প্রতিটি ক্ষেত্র ছিল একমাত্র চূড়ান্ত অবস্থা অর্থাৎ জীবনমুক্তিকে অভিজ্ঞতা করার জন্য। আজ পর্যন্ত ভারতীয় সমাজ জীবনমুক্তির বীজ পরিপুষ্ট করা ও জীবনমুক্ত সত্তাদের প্রতিপালন করার জন্য সবচেয়ে উপযুক্ত।

সময় পরিক্ষিত চূড়ান্ত শক্তি

পৃথ্বীগ্রহে জীবনমুক্তির অভিজ্ঞতার থেকে বড় অভিজ্ঞতা আর কিছু নেই। কোন দর্শনশাস্ত্র, কোন সিস্টেম, কোন তত্ত্ব, কোন ভাবাদর্শ এক প্রজন্মের বেশী টেকে না যদি না সেটা জীবনমুক্তিতে ভিত্তি না করে থাকে, যদি না তাতে কোন জীবনমুক্ত সত্তার ভিত্তি বা অনুপ্রেরণা না থাকে।

প্রাচীন ভারতে বিভিন্ন সময়ে প্রায়
৩০০০ রাজা রাজত্ব করেছেন। যে রাজা বা
রাজ্যকে কোনও এক জীবনমুক্ত মাস্টার গাইড
করেন নি, সেই রাজা বা রাজ্য কখনও
উন্নতিলাভ করতে পারে নি।

এমনকি যদি তুমি আজকেও দক্ষিণ ভারতের গ্রামে গ্রামে যাও, তুমি জীবনমুক্ত সত্তাদের দ্বারা নির্মিত পাথরের বিশাল মন্দিরগুলিকে দেখবে। কিন্তু সেই সময়কার রাজাদের নির্মিত রাজপ্রাসাদগুলি আর বিদ্যমান নেই।

বুঝে নাও, একই রাজা ও একই স্থপতি যারা জীবনমুক্তির শক্তিকে ধরে রাখার জন্য মন্দির নির্মাণ করে, তারাই রাজার বাসস্থানের জন্য রাজপ্রাসাদ নির্মাণ করেছিল। কেউ ভাবতে পারে, রাজা তার নিজের প্রাসাদের জন্য বেশী ভাল সামগ্রী ব্যবহার করে থাকবে! কিন্তু আজ যদি দেখ, মন্দিরগুলি এখনও দাঁড়িয়ে আছে আর রাজপ্রাসাদগুলি সময়ের সাথে অদৃশ্য হয়ে গেছে।

দক্ষিণ ভারতে আমার নিজের গ্রাম
তিরুভান্নামালাইতে আমার জন্ম ও বাল্যকাল
কাটে। সেখানে এক ২৫ একর জমিতে স্থাপিত
এক মন্দির আছে। একই রাজার নির্মিত প্রাসাদ
আর নেই, কেবল তার ধ্বংসাবশেষ আছে।

কিন্তু তার নির্মিত মন্দিরটি এখনও জীবন্ত
কারণ জীবনমুক্ত মাষ্টারের শক্তি সেখানে
আছে।