কে শক্তি গ্রহণ করতে পারে? যার হৃদয় ও মন উন্মুক্ত
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
কে শক্তি গ্রহণ করতে পারে? যে কোন ব্যক্তি যার শক্তির প্রয়োজন, সে শক্তি গ্রহণ করতে পারে। এটা কোনভাবেই সীমাবদ্ধ নয়। ব্যক্তি কিভাবে সুন্দরভাবে শক্তি গ্রহণ করতে পারে তার জন্য কিছু নির্দেশ আছে। যারা যুক্তি ব্যবহার ক'রে এই শক্তিকে সন্দেহ করে, তাদের থেকে উন্মুক্ত হৃদয় ও উন্মুক্ত মনের ব্যক্তি অনেক সহজভাবে ও তাড়াতাড়ি এই শক্তি গ্রহণ করতে পারে।
অনেকে আমাকে প্রশ্ন করে, 'নিরাময় হবার জন্য কি আমাদের বিশ্বাসের প্রয়োজন?'
আমি তাদের বলি বিশ্বাসের কোন প্রয়োজন নেই। একটা আপেল সুস্বাদু জানার জন্য বিশ্বাসের প্রয়োজন নেই। কেবল একটা কামড় দাও, তুমি জানবে, ব্যাস্ ! সূর্য পূর্বদিকে উদয় হয় জানার জন্য তোমাকে বিশ্বাস করতে হবে না। চোখ খোল এবং দ্যাখ, তুমি নিজেই জানতে পারবে। অন্ধভাবে বিশ্বাস করার কোন প্রয়োজন নেই। নিরাময় গ্রহণ করার জন্য বিশ্বাসের প্রয়োজন নেই। তোমার কেবল একটা জিনিষ চাই : এক উন্মুক্ত মন, গ্রহণ করার ইচ্ছা। যদি তোমার মন উন্মুক্ত হয়, তুমি নিরাময় শক্তিকে বাধা দেবে না।
বিষয়টা বোঝার চেষ্টা কর এবং তার ভিতরে সম্পূর্ণ আন্তরিকতা সহকারে প্রবেশ কর, তাহলেই যথেষ্ট। পরীক্ষা করার আগেই অভিজ্ঞতার প্রমাণ না চেয়ে পরীক্ষা করার সাহস ও উন্মুক্ততা রাখ। তোমার চিন্তা, বুদ্ধি, আবেগ ও আত্মাকে একীভূত কর এবং তাদের এই ধারণার দিকে সারিবদ্ধ কর।