KAILASA Library/জীবনমুক্তি/নিত্য আধ্যাত্মিক নিরাময় কি?Sign in
জীবনমুক্তি

নিত্য আধ্যাত্মিক নিরাময় কি?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

নিত্য আধ্যাত্মিক নিরাময় হল মহাবিশ্বের শক্তি দ্বারা নিরাময়। এই মহাজাগতিক শক্তি আমাদের জানা শক্তির বিভিন্ন রূপ থেকে পৃথক, যেমন, বিদ্যুৎশক্তি। বিদ্যুৎশক্তির নিজের বুদ্ধিমত্তা নেই। ইলেক্ট্রিক সকেটে একটা আলোর বাল্ব লাগালে, বিদ্যুৎ প্রবাহিত হবে এবং বাল্ব জ্বলবে। তুমি সেই ইলেক্ট্রিক সকেটে আঙ্গুল দিলে সেই একই বিদ্যুৎপ্রবাহ তোমার মধ্য দিয়ে যাবে ও তুমি ইলেক্ট্রিক শক্ পাবে! প্রবাহিত হবার সময় কি করা উচিত, তা নির্ণয় করার বুদ্ধিমত্তা বিদ্যুৎশক্তির নেই। কিন্তু মহাজাগতিক শক্তি হল বিশুদ্ধ বুদ্ধিমত্তা।

যদিও মহাজাগতিক শক্তিকে অনেক
সময় বিদ্যুৎশক্তির সাথে তুলনা করা হয়,
প্রকৃতপক্ষে তা পুরোপুরি আলাদা, মহাজাগতিক
শক্তি কখনও কোন ভুল করতে পারে না কারণ
তার স্বতন্ত্র বুদ্ধিমত্তা আছে।